Two weeks of arson and terror prove that an anti-fascism act is the essence of time to protect democracy and maintain stability in the country.
Amar Bangladesh Party
Amar Bangladesh Party (Bengali: আমার বাংলাদেশ পার্টি, lit. 'My Bangladesh Party') is a political party in Bangladesh. The party was established on 2 May 2020 by a reformist splinter group of Bangladesh Jamaat-e-Islami. It is a member party of the 11 Party Alliance More on Wikipedia
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Two weeks of countrywide terror, violence, vandalism and arson proved that the deposed regime led by Hasina and her BAL based in New Delhi did not change a bit since the Monsoon Uprising 2024 following massacre, genocide and crimes against humanity over the 17 years of authoritarian rule. Mojibur Rahman Monju, AB Party Chairman, was addressing a massive crowd in Shunamgonj district organised by Youth wing of the party.
সুনামগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
“সরকার আইনগতভাবে আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলা করতে ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে”
“গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে পুরোনো পথের রাজনীতিতে ফিরতে চায় আওয়ামী লীগ”
আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি পার্টি সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং আরিফ বিল্লাহ আনসারের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিল তরুণ ও যুবকরা। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলনসহ সবক্ষেত্রেই যুব নেতৃত্বের ত্যাগী ভূমিকা ছিল বিজয়ের মূল চাবিকাঠি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, তরুণ-যুবকরা রাজপথে যতটা সফল, ক্ষমতার চেয়ারে তাদের সাফল্য সে তুলনায় কম। যুব নেতৃত্ব যেদিন রাজপথ ও ক্ষমতার চেয়ারে সমানভাবে সাফল্য দেখাতে পারবে, সেদিনই রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে।গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ ও নৈরাজ্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের কারণে পরাজিত ফ্যাসিবাদ আবার স্বরূপে আবির্ভূত হওয়ার সাহস পাচ্ছে।
মঞ্জু বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে যারা বলে আমরা আবার রাজনীতিতে ফিরব, তাদের বোঝা উচিত, জনগণকে নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল। সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে যদি গৃহযুদ্ধ বাঁধে, তাহলে তার দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস, উদ্যম ও আবেগকে ইতিবাচক রাষ্ট্র গঠনে কাজে লাগানোর পরিবর্তে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতিতে তরুণদের জড়িয়ে তাদের সম্ভাবনাকে ধ্বংস করা হয়েছে। অথচ তরুণদের কাজ হওয়ার কথা ছিলো নতুন চিন্তা, উদ্ভাবন, নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখা।
প্রধান বক্তার বক্তব্যে এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন বলেন, তরুণ সমাজকে যোগ্য ও দায়িত্বশীল করে গড়তে পারলে সমাজ এগিয়ে যাবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত সমাজ গড়তে এবি যুব পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির বলেন, সতের বছর ফ্যাসিবাদ গোষ্ঠী গুম খুন অগ্নি সন্ত্রাস করেছে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। বর্তমান সরকার ও পারছে না। এবি পার্টি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এবি পার্টি সুনামগঞ্জ জেলা সদস্যসচিব আলী আসগর ইমন এবং যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে সুজন আহমদকে আহ্বায়ক এবং আক্তার হুসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মিয়া, যুগ্ম আহ্বায়ক লিকসন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ড়জাকির আহমদ এবং যুগ্ম সদস্যসচিব লুৎফুর রহমান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party rules out any possibility of Hasina, the deposed fascist, retuning to Bangladesh in December. Asaduzzaman Fuaad, General Secretary, reminded the nation about BAL’s history of political stunts. He calls upon the government to draft and present a bill to the parliament in order to protect democracy and preventing fascism, in all forms.
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি এবি পার্টির
জাতীয় ঐক্য নষ্টের কারণ চিহ্নিত করে আত্মসমালোচনা করুন- এবি পার্টি
ডেট লাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস:ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ঢাকা।
প্রেস বিজ্ঞপ্তি
ডেট লাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস।আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে আজ রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ মন্তব্য করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী।
ব্যারিস্টার ফুয়াদ বলেন,আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ইতিহাস রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও পোড়াও এর ঘটনা ঘটনা ঘটেছিলো। প্রশিকার কর্মীদের ঢাকায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজধানীতে তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি। বরং আওয়ামী লীগের রাজনীতিতে নির্দিষ্ট তারিখ সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার নজির রয়েছে।
আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার যে বক্তব্য ও প্রচেষ্টা ছিল, সেটিও সফল হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা জীবিত কিংবা মৃত,কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না।
ব্যারিস্টার ফুয়াদ সরকারকে উদ্দেশ্যে করে বলেন, জাতীয় ঐক্যের কথা বারবার বলা হচ্ছে, আমাদের তো জাতীয় ঐক্য ছিলো কিন্তু কেন জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তা-ও খতিয়ে দেখতে হবে। আপনারা ৩১ দফার সঙ্গে বরখেলাপ করছেন,বেগম খালেদা জিয়ার দেওয়া ওয়াদা রক্ষা করছেন না, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না,আপনাদের ইশতেহারের সঙ্গে বরখেলাপ করেছেন, এমনকি গণভোটের গণরায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
তিনি বলেন, নিজেদের আত্মসমালোচনা করুন। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা স্বাগত জানাই। তবে যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করতে হবে।প্রয়োজনে নাৎসী বাহিনীকে কিভাবে আইনের আওতায় নিয়ে এসেছিলো সেটি দেখুন।গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। ইতিহাসের মানদণ্ডে তাদের অপরাধের বিচার করুন। এ ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলা,পুলিশের উপর হামলা, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।অথচ পুলিশ হত্যা নিয়ে আমরা আওয়ামী লীগকে মায়াকান্না করতে দেখি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সহিংসতার এসব অভিযোগের একটি ধারাবাহিকতা রয়েছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and AB Party General Secretary, was interviewed by TRT World on ongoing labour unrest on pay and conditions in the country. He acknowledged that the demand has all along been reasonable but also, at the same time, elements of the deposed regime are playing an active role in organised violence, vandalism and arson across the country.
টিআরটি ওয়ার্ল্ডের সাথে সাক্ষাৎকারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে কথা বলেছেন এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দাবীর ন্যায্যতা রয়েছে, তবে সরকার যেহেতু মজুরী বোর্ড গঠন করেছে, সেক্ষেত্রে সকল পক্ষকে আলোচনার টেবিলে বসে সমাধান করাটা জরুরী - আওয়ামী টাইপের সহিংসতা ও অরাজকতা কাউকে বিজয়ী করবে না দিনশেষে।This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn the arson attack on the vehicle of AB Party Chairman, Mojibur Rahman Monju, on the very early morning of Thursday morning by two masked men. A similar pattern has been visible across the country over the weeks.
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ
আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরোও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে : এবি পার্টি
১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা।
প্রেস বিজ্ঞপ্তি
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার গভীর রাত আনুমানিক ৪ টার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মুখে মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশাযোগে এসে চলন্ত অবস্থায় সেটি থামিয়ে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত অটোরিকশাযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।
এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগের চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।
তারা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের চেয়ারম্যানের গাড়ীতে অগ্নি কান্ডের ঘটনা ঘটানো হয়েছে। আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা আরোও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
17 November marks 50th death anniversary of Maulana Bhashani, a prominent political figure of this land who played critical role in various movement and struggles for public rights. We pay our profound tribute to this great leader.
ভাসানীর মৃত্যুবার্ষিকী ও বাংলাভাষী জনগোষ্ঠীর বৃহত্তর রাষ্ট্র গঠন
১৮৮০ সালে বৃটিশ ভারতের গোলামীর জিঞ্জির পায়ে জন্ম নেয়া সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের সন্তান আব্দুল হামিদ খান ভাসানী। ১৯২৯ সালে আসামের ধুবরী জেলার ব্রক্ষ্মপুত্র নদীর ভাসান চরে প্রথম কৃষক সম্মেলন করে তিনি ‘ভাসান চরের মাওলানা’ বা ‘ভাসানী’ হিসেবে পরিচিতি পান। রাজনীতিতে যিনি ‘লাল মাওলানা’ নামে সমধিক পরিচিত। বাংলাতে আজকে যে তৃণমূল রাজনীতির কথা বলা হয় তার গোড়াপত্তন করেছিলেন মাওলানা ভাসানী। বৃটিশ শাসকদের জন্য মূর্তিমান আতঙ্ক ভাসানী বাংলার মানুষের কাছে মজলুম জননেতা হিসাবেও পরিচিত ছিলেন, কারন তিনি সারা জীবন মজলুম বনী আদমের অধিকার আদায়ের আন্দোলন ও রাজনীতি করেছেন। মাওপন্থী কমিউনিস্ট হিসাবে বাম ধারার রাজনীতিতে যুক্ত থেকে এদেশের মেহনতি মানুষের মুক্তি আন্দোলন করেছেন সারা জীবন, স্বাধীনতার আজন্ম লালিত স্বপ্নকে প্রকাশ্যে জানান দিতে।
‘হুকুমাতে রব্বানী’ বা প্রতিপালকের শাসনতন্ত্রের তিনি একজন পাক্কা সমর্থক ছিলেন, যদিও ইসলামপন্থী রাজনীতিকে সমর্থন করতেন না। শাসকশ্রেণির রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে, নানাবিধ নির্যাতন নিপীড়ন জেল জুলুমকে তোয়াক্কা না করে এই 'লাল মাওলানা' পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।১৯৫৭ সালের কাগমারি সন্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকদের তিনি 'ওয়া আলাইকুমুস্সালাম' বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার ঘণ্টা বাজিয়েছিলেন।
আসাম মুসলীম লীগের সাবেক সভাপতি মাওলানা ভাসানী কখনো ক্ষমতালিপ্সু ছিলেন না। বৃটিশ কবল থেকে স্বাধীন পাকিস্তান, আবার পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে কখনোই তিনি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করেননি। ১৯৪৯ সনের ২৩ জুন পূর্ব পাকিস্তানের প্রথম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ ঘটে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের; সর্ব সম্মতিতে দলের প্রধান হিসেবে নির্বাচিত হন মাওলানা ভাসানী। ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ঢাকা জেলা বার লাইব্রেরি হলে তার সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয়। ১৯৭২ সনের ২৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক ‘হক কথা’ নামে তিনি একটি পত্রিকা প্রকাশ করা শুরু করেন যা বাকশাল সরকার বন্ধ করে দিয়েছিল; বিরোধিতা করেছিলেন বাকশাল ও একদলীয় সরকারের জুলুমতন্ত্রের, বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির। ১৯৭২ এর সংবিধান সমর্থন করে বলেছিলেন - আসাম আমার, পশ্চিম বঙ্গ আমার, ত্রিপুরাও আমার; আরাকান সহ এসকল বাংলাভাষী অঞ্চলকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবেনা বলে বিশ্বাস করতেন এই ইসলাম ধর্মপন্থী বাম রাজনৈতিক নেতা।
১৯৭৪ এর জুনে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে তাকে গৃহবন্দী করে স্বাধীনতা পরবর্তী প্রথম আওয়ামী সরকার। ১৯৭৬ এর ১৬ মে তিনি ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ চালুর প্রতিবাদে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন; অশীতিপর বৃদ্ধ হয়েও জাতির প্রয়োজনে নেতৃত্ব দিতে তিনি কখনো পিছপা হননি। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজে এ মজলুম নেতা মৃত্যুবরণ করেন। তাঁকে টাঙ্গাইলের সন্তোষে পীর শাহজামান দীঘির পাশে সমাধিস্থ করা হয়।
ভারতবর্ষের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সাবেক এই শিক্ষার্থী ১৯৩৬-৪৬ সাল পর্যন্ত আসাম প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন ধুবরী জেলা (দক্ষিন) থেকে। ১৯৫৪-৫৫ সালে পাকিস্তান জাতীয় পরিষদ ও ১৯৭৩-৭৫ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচন হন মাওলানা ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবি পার্টি এই জমিনের জালেমের বিরুদ্ধে মজলুমের ঐতিহাসিক লড়াই এ তার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে ও তার রুহের মাগফেরাত কামনা করছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
If violence, vandalism and arson were the solution to return to power, then all the deposed authoritarian rulers would have followed that particular route - act of terror campaign in their respective countries. If the thugs and goons of the deposed BAL regime would have realised!
লগি-বৈঠার সন্ত্রাসী রাজনীতি ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে পুরোনো ফ্যাসিবাদ ফিরিয়ে আনা যাবে না: এবি পার্টি
গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের স্মারক জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগ কেবল একটি স্থাপনার ওপর আক্রমণ নয়,এটি দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ইতিহাসের ওপর সরাসরি আঘাত। যারা এখনো সহিংসতা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরোনো রাজনৈতিক আধিপত্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, তারা বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে।
তারা বলেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। লগি-বৈঠা নিয়ে সশস্ত্র মহড়া, পুলিশের গাড়ীতে আগুন দেওয়া,সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা, অগ্নিসংযোগ এবং জনমনে আতঙ্ক সৃষ্টি কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকাণ্ড সরাসরি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার নজির আওয়ামী লীগের পুরোনো সহিংস রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ।
নেতৃদ্বয় আরও বলেন, গোপালগঞ্জে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেও কীভাবে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে তাণ্ডব চালাল এবং জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগ করল, তা গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও নিষ্ক্রিয়তা এবং আগাম গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে। লগি-বৈঠার সন্ত্রাসীদের দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে।
এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত জুলাই স্মৃতিস্তম্ভ পুনর্নির্মাণ এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আরও বলেন, বাংলাদেশকে আর কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর ফ্যাসিবাদী দাপট ও সন্ত্রাসের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে রাজনীতি পরিচালিত হবে জনগণের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহির ভিত্তিতে। সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে ইতিহাস মুছে ফেলা যায় না, জনগণের আকাঙ্ক্ষাকেও দমিয়ে রাখা যায় না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Syed Talha Alam, a USA trained attorney and Shunamgonj district convenor, said that the people in this district had been deprived of their need and aspiration for years. He called upon the organisers and activists attending from different sub-districts to carry the message of the party to the grassroots for their interest and to build a better Bangladesh.
সুনামগঞ্জে এবি পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত
জগন্নাথপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জসহ চারটি সাংগঠনিক কমিটি ঘোষণা
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের তেঘরিয়াস্থ ‘দেওয়ান হাছন রাজার উঠানে’ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) জনাব ওমর ফারূক। এবি পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলমের মূল প্রবন্ধ উপস্থাপনায় এবং জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুস শারফিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে এবি পার্টির রাজনৈতিক দর্শন ও লক্ষ্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবি পার্টিতে যুক্ত হওয়া প্রয়োজন। এবি পার্টি একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। ধর্ম, বর্ণ ও মতপার্থক্য নির্বিশেষে সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে দলটি অঙ্গীকারবদ্ধ। বক্তারা সুনামগঞ্জ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন, বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন এবং জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, সুনামগঞ্জের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন উদ্যোগ গ্রহণ জরুরি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে চারটি নতুন সাংগঠনিক কমিটির নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিগুলো হলো
১. জগন্নাথপুর উপজেলা কমিটি ২. জগন্নাথপুর পৌরসভা কমিটি ৩. জামালগঞ্জ উপজেলা কমিটি ৪. শান্তিগঞ্জ উপজেলা কমিটি।
সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির নেতাকর্মীরা সুনামগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়, স্থানীয় সমস্যা সমাধান এবং এবি পার্টির রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করবেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
If violence and arson would have been enough to come back to power, then Hasina would not have to leave the country at the first place after 17 years of authoritarian rule, following the Monsoon Uprising 2024, said ABM Khalid Hasan, a Joint General Secretary.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
What did the Awami arson campaign achieve over the weeks! Did they gain more sympathy or hatred from the countrymen? Asked Ripon Mahmud, assistant publicity affairs secretary at the protest rally.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The worst victims of arson campaign by the thugs and goons of the deposed fascist regime are general people, women and children in particular. The ongoing terror campaign suffices to ban the Bangladesh Awami League, BAL party, permanently, freeze its assets in favour of the arson victims and prosecute the criminals.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Gazipur City and District unit protests against the countrywide violence, vandalism and arson campaign by the deposed Awami regime on Thursday evening.
জুলাই পরবর্তী ফ্যাসিবাদী আওয়ামী লীগের অগ্নিসংযোগ, বোমাবাজী এবং বিএনপির সরকারের নিশ্চুপতা উভয় পুরাতন রাজনীতি শেষ পেরেক: ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার নয়, বিচারের বিষয়: ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান
অগ্নিসংযোগ ও বোমাবাজীর প্রতিবাদে গাজিপুরে এবি পার্টির মশাল মিছিল
প্রেস বিজ্ঞপ্তি
১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, গাজীপুর
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজিপুর জেলায় এবি পার্টির এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার ষড়যন্ত্রের প্রতিবাদে উক্ত মিছিলটি গাজীপুরের মালেক বাড়ি থেকে বাইপাস মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে গাজিপুর জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানার সঞ্চালনায় ও গাজিপুর জেলা ও মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান।
এসময় তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার নয়, বিচারের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবেই ফিরতে হবে এবং আদালতের রায়ের মুখোমুখি হতে হবে।
দুবাই, ভারত ও লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের উসকানি ও প্ররোচনায় দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বন্ধ করতে হবে। বিদেশে বসে নির্দেশনা দিয়ে স্থানীয় নেতা-কর্মীদের দিয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতা চালানোর চেষ্টা হলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে।
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আগুন, ভাঙচুর ও সন্ত্রাসের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাজনৈতিক বিরোধিতা ও আন্দোলনের অধিকার থাকবে, কিন্তু তার নামে মানুষের জানমাল ধ্বংসের সুযোগ নেই। সরকারকে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হতে হবে। নাশকতা প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত ও দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ করতে হবে।
পাশাপাশি নির্বাচিত বিএনপির সরকারের উচিত ছিল পতিত আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে উল্টো সরকারের দায় এড়ায়ে যাওয়ার চেষ্টা দেখছি। সম্প্রতি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঢাবিতে সহ সারাদেশে কয়েকটা ককটেল বিস্ফোরণের ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যা পুরাতন রাজনীতিকে ইঙ্গিত করে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn the arson attack on the residence of NCP MP, Nusrat Tabassum, in her home town. We call for a thorough investigation of the incident, along with other violence and vandalism countrywide.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh Awami League, deposed BAL, has been trying to create fear among the citizens but it’s simply backfired. All the pro-democracy political parties are united on dealing with the Awami Fascism who had killed thousands of unarmed protesters.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Violence, vandalism and arson would not make any way for the fascist Hasina based in New Delhi to return to Dhaka in December - day dream does not last long!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party protests against countrywide violence and arson by the elements of deposed regime, Hasin led BAL, who still dream of returning to power in December! The nation and international community can see that how a truly genocidal force looks like - creating havoc, death and destructions.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladeshi expatriate workers are critical to our domestic economy, yet they are often treated like pure numbers as opposed to human beings and citizens.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, addresses workers and day labourers in Cox’s Bazar district.
অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র সংস্কারে ঘাটতি ছিল: মুজিবুর রহমান মঞ্জু
অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সমন্বয় ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। পুলিশকে এককভাবে অভিযান পরিচালনার পরিবর্তে সমন্বিত ও কার্যকর অভিযান পরিচালনার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে বারবার অনুরোধ জানানো হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু আন্দোলন ও প্রশাসনিক জটিলতার কারণে প্রত্যাশিত কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। কক্সবাজার জেলা এবি পার্টির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ও দূরত্ব দূর করার চেষ্টা করা হলেও তা পুরোপুরি সফল হয়নি। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং প্রশাসন ও রাজনীতিতে ফ্যাসিবাদী শক্তির প্রভাবমুক্ত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেসব কাজও যথাযথভাবে সম্পন্ন হয়নি।
মুজিবুর রহমান মঞ্জু রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেন,দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও মানবপাচার চক্রের তৎপরতা এবং সশস্ত্র অপরাধের বিস্তার স্থানীয় জনজীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকনাফ ও উখিয়ার দুর্গম পাহাড়ে সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ও সমন্বিত যৌথ অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
পাশাপাশি তিনি আরো বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক বিবেচনায় বাংলাদেশ তাদের আশ্রয় দিলেও প্রায় এক দশকেও এ সংকটের স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩২টি আশ্রয়শিবিরে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।
বক্তারা বলেন, সীমিত সম্পদের একটি জনবহুল দেশের পক্ষে দীর্ঘদিন এত বিপুলসংখ্যক শরণার্থীর দায়িত্ব বহন করা কঠিন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমে আসায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়; দেশের অর্থনীতি, পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তারের কারণে প্রত্যাবাসনের পরিবেশ আরও অনিশ্চিত হয়ে পড়েছে উল্লেখ করে দলটি বলেছে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।
নব নির্বাচিত কক্সবাজার জেলার এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সারের সভাপতিত্বে ও কক্সবাজার জেলার এবি পার্টির সদস্য সচিব সারওয়ার আলমের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য দেন এবি পার্টির শরণার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এবি পার্টির নেতা এড. আমিন উদ্দিন চৌধুরী, সৈয়দ হোসাইন চৌধুরী, শ্রমিক পার্টি নেতা মোহাম্মদ হাসান, যুব নেতা মোহাম্মদ নাছির, তারেক রশীদ, ছাত্রপক্ষের নেতা তাজমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
7th November 1975 had been a critical milestone in the nation’s history following a series of political and military unrests for over the months which forced Ziaur Rahman to take leadership of the volatile situations towards a safe landing.
৭ই নভেম্বর: দৃষ্টিপাত, শিক্ষা ও উপলব্ধি
৭৫ এর ১৫ ই আগস্টে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের লোকদের হত্যার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। ক্ষমতার পালা বদলের ধারাবাহিকতায় ৩রা নভেম্বর আরেকটি অভ্যুত্থান ঘটে, সেনা প্রধান বীরোত্তম জিয়াউর রহমানকে বন্দী করা হয়। সেদিনই আওয়ামীলীগের চার জাতীয় শীর্ষ নেতাকে খুন করে কতিপয় সামরিক কর্মকর্তা। বঙ্গভবনে বসে দেশ শাসন করা ১৫ই আগস্টের অভ্যুত্থানকারী বিদ্রোহী সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। ঘটনা খুব জটিল হয়ে উঠে, এ টালমাটাল পরিস্থিতিতে কর্নেল তাহের দৃশ্যপটে ঢুকে পড়েন।
৩রা নভেম্বরের পরের চারদিন কার্যত বাংলাদেশ সরকারবিহীন ছিল। একদিকে খালেদ মোশাররফ মোশতাকের সরকার উৎখাত করেছেন, জিয়া বন্দী আছেন, কর্নেল তাহের গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থা নিয়ে মুভ করছেন বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক বিপ্লবের নেশায়। ৬ই নভেম্বর সন্ধ্যায় সেনানিবাসে একটি লিফলেট ছড়িয়ে দেয়া হয়, যেখানে খালেদ মোশারফ, শাফায়াত জামিল এবং কর্নেল হুদাকে 'ভারতীয় চর' বলে প্রচার করা হয়। ৭ই নভেম্বর দিবাগত রাতেই জিয়া বন্দীদশা মুক্ত হন। এদিকে খালেদ মোশাররফ ও তার দুজন সহযোগীকে হত্যা করা হয়, অপরদিকে জিয়া আর তাহেরের মধ্যে বিবাদ চরমে উঠে। তাহের চেয়েছিলেন জিয়াকে দিয়ে গণবাহিনীর ১৩ দফা রেডিওতে ঘোষণা করাবেন কিন্তু জিয়া সে ঘোষণা দেননি। এ ঘোষণা না দেয়ারও বড়সড় রাজনৈতিক তাৎপর্য রয়েছে।
ভারত তার 'চর'দের দিয়ে বাংলাদেশ দখল করে নিবে, খালেদ মোশাররফের ষড়যন্ত্রে দেশ আবার বাকশালে ফিরে যাবে- এরকম আশঙ্কা যাদের তাড়া করে ফিরছিল, সে সিপাহি-জনতা সেদিন রাস্তায় নেমে এসেছিলেন। এদিন স্লোগান উঠেছিল নারায়ে তাকবীর, সিপাহি জনতা জিন্দাবাদ। সিপাহি জনতার এ বিপ্লব পরবর্তীতে জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে নিয়ে আসে। কিন্তু, ৭ ই নভেম্বর সিপাহি জনতার এ স্বতঃস্ফূর্ত বিপ্লবী অবস্থানের তাৎপর্য কি?
মূলতঃ বাকশালী যে শাসনব্যবস্থা সম্মতি ব্যতীত বিপুল জনগণের উপর স্বৈরতান্ত্রিকতার যুলুম চাপিয়ে দিয়েছিল ও সেনাবাহিনীতে অসন্তোষ তৈরি করছিল, তা ক্ষমতার এরকম রক্তাক্ত পালাবদলের অনুঘটক হিসাবে কাজ করেছে। তবে, এ দৃশ্যমান ঘটনার ভেতর দিকে সক্রিয় ছিল যেসব ভাবাদর্শিক প্রবণতা, সেগুলো ও খেয়াল করবার মতন। বিশেষতঃ বিপ্লবী সমাজতন্ত্র, মুক্তিযুদ্ধের পরবর্তী এ সময়েই ভারত বিরোধিতা, ইসলামের রাজনৈতিক প্রকাশ, সিপাহি জনতার মুজিববাদ বিরোধিতা ইত্যাদি সমান্তরালে সক্রিয় ভূমিকা রাখে। যে ঘটনা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির ভাবাদর্শিক লড়াইগুলোর গতিমুখ নির্ধারণ করে দিয়েছিল। সিপাহি জনতার এ বিপ্লবের সূত্রে বাঙ্গালি জাতীয়তাবাদের মহাবয়ান (Grand Narrative) রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারায়, সেক্যুলার এক্সক্লুসিভিটি রাজনীতির ময়দানে মার খায় এবং বহুদলীয় গণতন্ত্রের ভেতর দিয়ে জনগণের রাজনৈতিক সক্রিয়তা বিপুল গতি লাভ করে৷
কিন্তু, সিপাহি জনতার এ বিপ্লব রাজনৈতিক ও ভাবাদর্শিক জায়গাতে প্রভাবক হলেও বিপ্লবোত্তর রাষ্ট্রপ্রকল্পে বড়সড় কোন পরিবর্তন বয়ে আনেনি। এ ঘটনার পরেও দীর্ঘ সময় ধরে সামরিক শাসন, গণতন্ত্র ও মানবাধিকারহীনতা, জনগণের জীবন মানোন্নয়নের বদলে অবকাঠামোগত উন্নয়নসহ বিবিধ সঙ্কট চলমান ছিল। তবুও, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে আমাদের সিপাহি জনতার এ বিপ্লবী অবস্থানকে পড়তে হবে এবং সে পঠনের সূত্রে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিধারা নির্মাণে সত্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে বলে মনে করে এবি পার্টি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh has one of the lowest wages, around 100 USD for the RMG sector workers despite being the second largest exporter in the world, much lower than India, Pakistan and Vietnam. So, there is a genuine anger by the protesting workers across the country which needs to be addressed by tri-party wage board that has already being formed. However, involvement by the elements of the deposed regime in violence and vandalism cannot be ruled out either.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Shahadat Ullah Tutul, a Joint General Secretary and member of National Executive Council, calls upon the government to bring the law and order situations to a control.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Price adjustment of LPG cylinder is necessary due to war in the West Asia but it needs to be proportionate to the cost increased in real terms.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mahmudur Rahman, Amar Desh Editor, said that the Gen Z aspiration of Monsoon Uprising 2024 remains largely to be fulfilled.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Fahim Masroor, a prominent campaigner for reforms, compared the current political reality with the Monkey trying to climb up the oily bamboo but couldn’t. He is concerned about the recent unlawful, and albeit unnecessary, detentions of anyone criticising the PM or members of the cabinet, all of these are happening even before the defective Cyber Protection (Amendment) Act 2025 is passed in the upcoming parliamentary session.
ভয়েস অব রিফর্মের সংগঠক মাশরুর ফাহিম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ‘বানরের তৈলাক্ত বাঁশে ওঠার’ মতো। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তিনি জনযুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, সেই জনযুদ্ধে জনগণ বিজয়ী হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সাইবার সুরক্ষার মতো বিষয়গুলো নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি না করে বাস্তবায়নের দিকে এগোতে হবে।
তিনি বলেন, সাইবার আইন প্রণয়নের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের কারণে গ্রেপ্তারের ঘটনা ঘটছে। আইনটি কার্যকর হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার সীমারেখা অতিক্রম করে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। পিএসসি, দুদক ও বিচার বিভাগের স্বাধীনতার মতো সংস্কার সাধারণ মানুষের স্বার্থেই প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের বাইরে থেকেও ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn attacks on medical doctors and health professionals across the hospitals, IEDCR recently by doctors aligned from the ruling party.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The pledge was that the July National Charter 2025 would be implemented in letters and spirit; question is how many words in the charter had been materialised in last eight months!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
One year is gone since the July National Charter 2025 was signed by all pro-democracy political parties who took part in the Monsoon Uprising 2025. One of them, BNP, is now in charge of implementing the pledges made to the nation who also consented accordingly. Yet, sadly, we see the promises are being broken on a daily basis.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Law and order situations are getting out of control due to ruling party’s goons and persistent thuggery. Sadly, law enforcement agencies are not active in dealing with the crimes and extortions committed by the ruling party activists. Intelligence Agencies are unable to deliver professional service due to grassroots information gathering by the elements of the deposed regime.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Zubair Ahmed Bhuiyan and Abbas Islam Khan Noman, both barrister-at-law and Joint General Secretary of the AB Party, were addressing the organisers in Kurigram district.
কুড়িগ্রামে এবি পার্টির জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা:
এবি পার্টিই নতুন ধারার পলিসি ভিত্তিক রাজনীতির পথ প্রদর্শক
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা ও উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪ ঘটিকায় শহরের সবুজপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, "সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার স্লোগানকে সামনে রেখে একটি কল্যাণ রাষ্ট্র তৈরির রাজনৈতিক পরিবেশ তৈরি করে যাচ্ছে এবি পার্টি। দেশজুড়ে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে সাথে নিয়ে জবাবদিহিতা মূলক গণতান্ত্রিক রাজনীতির চর্চা করবে এবি পার্টি। এজন্য আমরা সমগ্র দেশে দলীয় সাংগঠনিক কার্যক্রম তদারকি করছি ।
বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান ও রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে প্রতিটি স্তরে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn the shooting on Asif Akbor’s, a prominent singer of the country, car just before he was about to get into on Saturday morning. We call upon the law enforcement agencies to ensure speedy and thorough investigation and to bring the perpetrators to justice.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Zubair Ahmed Bhuiyan, a Joint General Secretary, said that democratic accountability requires ensuring public service which cannot be done without institutional reforms.
দিনাজপুরের বিরামপুরে এবি পার্টির জেলা প্রতিনিধি সভা
দিনাজপুরের বিরামপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিরামপুরে দলটির কার্যালয়ে জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন,“জনগণের সঙ্গে সংস্কারের কথা বলে যারা প্রতারণা করছেন, জনগণ একদিন এর বিচার করবে।” তিনি বলেন, আগামীর রাজনীতি হবে নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি। জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে এবি পার্টি শুরু থেকেই দেশের স্বার্থ, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার রয়েছে। জনগণের সমস্যা সমাধান, নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমুখী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই দলের লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কারের দাবিতেই জুলাই বিপ্লব হয়েছে। বড় দলগুলো জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারত্বে জড়িত।”
তিনি আরও বলেন, এবি পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ। দলের আদর্শ ও কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও বিশিষ্ট নাগরিক এবি পার্টিতে যোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দিনাজপুর জেলা এবি পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মুহা. শহিদুল ইসলামের সভাপতিত্ব সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জেলা ও উপজেলা পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Recently celebrated Durga Puja had again proved how the communal harmony works in the country, unlike in India. Yet, the narratives spread in the media across the border was nothing but a dedicated misinformation and disinformation campaign.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The ruling party’s direction for governance is anti-reform which shall ultimately lead to failures, said Zubair Ahmed Bhuiyan, a barrister-at-law and Joint General Secretary of the AB Party.
রাজনৈতিক দলের সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করতে বিএনপি ব্যর্থ : ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া
সাংবিধানিকভাবে ওয়াদাবদ্ধ সরকারি দলের জনপ্রতিনিধিরা সেবার পরিবর্তে দলীয়করণে ব্যস্ত : ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান
রংপুর জেলা ও মহানগর সংগঠকদের সাথে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুর শহরে সুমি কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভায় রংপুর মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।
এসময় তিনি বলেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের পরিবর্তে একক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির চর্চা চলছে। রাজনৈতিক দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা নেই অথচ নিজেদেরকে গণতন্ত্রিক হিসেবে পরিচয় দেন কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের ব্যাপারে অনীহা। এজন্য রাজনৈতিক দলের সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করতে বিএনপি ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে এবি পার্টি তার উদার গণতান্ত্রিক রাজনীতিতে অনন্য। সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিতে আমরা শুধু বিরোধীতার জন্য সরকারকে সমালোচনা করিনি বরং সমস্যার সমাধানও তুলে ধরেছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান।
এসময় তিনি বলেন নাগরিকরা জোরপূর্বক কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসায়নি যার জন্য বর্তমান সরকার জনগণকে তার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করবে এবং তা দলীয় নেতাকর্মীদের মধ্যে বন্টন করবে। সাংবিধানিক ওয়াদাবদ্ধ সরকারি দলের জনপ্রতিনিধিরা সেবার পরিবর্তে দলীয়করণে ব্যস্ত। বর্তমানে সারের ডিলারশীপ, ফ্যামেলি কার্ড বিতরণ ও হাট-বাজারের ইজারা বন্টনে স্বজনপ্রীতি ও দলীয়করণ হচ্ছে।
সংবিধানিক প্রতিজ্ঞাবদ্ধ জনপ্রতিনিধিরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন তাঁর দলের ত্যাগী নেতৃবৃন্দকে সারেপ ডিলারশীপ দিয়ে মূল্যায়ন করবেন যা স্পষ্ট সংবিধান বিরোধী ও অগণতান্ত্রিক জনবিরোধী বক্তব্য। এসময় এবি পার্টির রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রুপরেখা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে যোগ্য সাহসী মেধাবীদের নাগরিকদেরকে দেশের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি reposted
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Barishal district unit visits different Hindu temples in Muladi-Babugonj area of Barishal -3 constituency.
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল - ৩ (বাবুগঞ্জ-মূলাদী) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের শুভেচ্ছাবার্তা নিয়ে বরিশাল মহানগরীসহ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবি পার্টি, বরিশাল জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার,দেশটা সবার—সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন। তাঁরা আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, উসকানি ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা। এবি পার্টি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Barishal district unit visits different Hindu temples in Muladi-Babugonj area of Barishal -3 constituency.
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল - ৩ (বাবুগঞ্জ-মূলাদী) বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের শুভেচ্ছাবার্তা নিয়ে বরিশাল মহানগরীসহ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবি পার্টি, বরিশাল জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ধর্ম যার যার,দেশটা সবার—সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন। তাঁরা আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব, উসকানি ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা। এবি পার্টি সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation led by Chairman Mojibur Rahman Monju visits Dhakeshshori temple on the occasion of Durga Puja.
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এবি পার্টির নেতৃবৃন্দ; দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়।
ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সৎ কর্মের ভিত্তিতে ঐক্য ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে - মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির একটি প্রতিনিধিদল আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর ও মহানগর সর্বজনীন পূজা কমিটির উপদেষ্টা কাজল দেবসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান।
মজিবুর রহমান মঞ্জু কমিটির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পুজার অনুষ্ঠান মঞ্চে এসময় তিনি উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যকালে তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একশ্রেণির মানুষ হিংসা-বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর চেষ্টা করে। অথচ কোনো ধর্মই মানুষকে হিংসা, হানাহানি কিংবা অন্যকে হেয় করতে শেখায় না। ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সৎ কর্মের ভিত্তিতে ঐক্য ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমরা যে যার ধর্মের অনুসারী হই না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবার অধিকার সমান ও অভিন্ন। প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো হিংসা-হানাহানি কিংবা অন্যকে হেয় প্রতিপন্ন করাকে সমর্থন করতে পারেন না। যারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করে, তারা দেশ ও জাতির শত্রু। ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা উত্তেজনা সৃষ্টির মতো কর্মকাণ্ডে কোনো দায়িত্বশীল ব্যক্তির উৎসাহ দেওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল, সংবেদনশীল ও সহিষ্ণু আচরণ করতে হবে।
মজিবুর রহমান মঞ্জু বলেন এবি পার্টির নীতি হলো; ‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার’ এই মূল্যবোধ ধারণ করে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
পুজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর এবি পার্টির শুভেচ্ছার প্রতিউত্তরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। তিনি নেতৃবৃন্দের সাফল্য কামনা করেন। পরে এবি পার্টির প্রতিনিধিদল ঢাকেশ্বরী মন্দিরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরী
পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার রায় চৌধুরী, সংস্কৃতি সম্পাদক তাপসী ঘোষ, প্রচার সম্পাদক বিণয় কুমার ঘোষ, অ্যাডভোকেট পিন্টু কুমার উপস্থিত ছিলেন। মন্ডপ পরিদর্শনকালে এবি পার্টির নেতৃবৃন্দ পুজা দেখতে আসা বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাঢ়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ও কুশল বিনিময় করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Once the July National Charter 2025 had been signed by all pro-democracy parties, and all by consensus after months of intense negotiations, it must be considered as an all-party political settlement.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ruling government’s continuous failures to deliver good governance again proves that why July National Charter 2015 is critical to be implemented as agreed by all major political parties.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prior to the election and during the anti-fascist movement, the ruling party presented 31 point reform propositions to the nation. Sadly, after coming to power, we see hardly any serious attempt towards implementing those pledges, said Mojibur Rahman Monju, AB Party Chairman.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dr. Shafiqur Rahman, leader of the opposition in the parliament, said that the ruling party is not prepared to seek our help, although we have been ready to assist. We are honour bound to do everything to get the July National Charter 2025 implemented.
“জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি” শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখন সময়ের দাবি। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও সরকার তা থেকে সরে আসছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এ মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ৫ আগস্ট পর্যন্ত মজলুম ছিল, কিন্তু এরপর তারা দ্রুত অতীতের কথা ভুলে গেছে।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, বিএনপি বদলে গেলেও আমরা বদলাব না। জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করেই ছাড়ব। এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাবার যোগ্য নয়, আজ থেকে সরকারকে নয় ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে বিরোধী দল।
তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে এবং বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের উন্নয়ন থেকে বঞ্চিত করা রাষ্ট্রের জন্য অপরাধ। তাঁর মতে, এই আন্দোলন শুধু ১১ দলের নয়, বরং ফ্যাসিবাদের পথ রুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আন্দোলন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The ruling party has been continuously standing against the essence and spirit of the July National Charter 2025, while saying the exact opposite.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Repeated fire incidents across the country killing thousands of people every year are nothing unusual in this country. Pathetic deaths of ten individuals in a Cox’s Bazaar resort needs to be thoroughly investigated and those involved to be held accountable.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It has been one year since the July National Charter 2025 has been signed, yet remains to be implemented. Ruling party has to answer!
জুলাই সনদ বাস্তবায়নে গত এক বছরের অগ্রগতি, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সভায় আলোচনা হবে। একই সঙ্গে সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অবস্থান, দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হবে।
এবি পার্টি মনে করে, জুলাই সনদ নিয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছেন। কিন্তু সেই গণরায় কার্যকর না করে বর্তমান সরকার জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় দলটি।
এবি পার্টি আরও মনে করে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু রাজনৈতিক অঙ্গীকার যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন। জুলাই সনদের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, জনগণের প্রত্যাশা পূরণে কোথায় ঘাটতি রয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন,সব বিষয় পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দলটি প্রত্যাশা করে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
No one is supposed to die due to dengue fever or measles rubella, yet thousands are dying every year. All due to state sponsored mismanagement - and it must stop to save lives.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Meets Pakistan High Commissioner
A delegation of the Amar Bangladesh Party (AB Party), led by Chairman Mojibur Rahman Manju, held a courtesy meeting with Pakistan High Commissioner Imran Haider at the Pakistan High Commission in Gulshan, Dhaka, on Wednesday, 14 October. They exchanged views on bilateral relations and areas of mutual interest.
The discussion covered Bangladesh-Pakistan relations, regional cooperation, trade and investment, medical tourism, education, healthcare and cultural exchanges. The importance of regional peace and stability was also discussed, including Pakistan’s inclusion in the Joint Mecca Defence Agreement.
High Commissioner Imran Haider thanked the AB Party leaders for expressing solidarity and enquiring about the well-being of his family following the fire at his residence. The High Commissioner shared his positive experiences during his tenure in Bangladesh and appreciated the hospitality of the Bangladeshi people. He also expressed optimism about expanding cooperation between the two countries, particularly in trade, investment, healthcare, medical services and education.
Both sides expressed hope that Bangladesh-Pakistan relations would continue to develop on the basis of mutual trust and cooperation, with greater engagement in areas of shared interest.
The meeting was attended by Mohammad Wasif, Deputy High Commissioner of Pakistan. The AB Party delegation included Barrister Asaduzzaman Fuad, General Secretary; Barrister Zubair Ahmed Bhuiyan, Abdullah Al Mamun Rana and Barrister Abbas Islam Khan, Joint General Secretaries.
পাকিস্তানের হাইকমিশনার সঙ্গে এবি পার্টির সৌজন্য সাক্ষাৎ
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধিদল গতকাল বুধবার গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মান্যবর হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, মেডিক্যাল ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারের পাশাপাশি মক্কা চুক্তিতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়টিও আলোচনায় স্থান পায়।
সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাঁর বাসভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের পর এবি পার্টির নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং সহমর্মিতা প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় হাইকমিশনার বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষের আতিথেয়তা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং এবি পার্টির পক্ষে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা ও ব্যারিস্টার আব্বাস ইসলাম খান উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
In order to deal with medical negligence in the country, Bangladesh Medical and Dental Council - BMDC needs to be strengthened, de-politicised and decentralised so that the aggrieved patients or their relatives can seek due redress in a systematic way, said Prof. Dr. Mozharul Hoque, former director and advisor to WHO.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক বলেন, ডেঙ্গু ও হাম মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগগুলোকে কার্যকর করতে হবে। ডেঙ্গু রোগীর পেটে ব্যথা, বারবার বমি, নাক দিয়ে রক্ত পড়া, বমির সঙ্গে রক্ত আসা কিংবা অস্বাভাবিক আচরণের মতো সতর্কসংকেত দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। তিনি সব শিশুর নিয়মিত টিকাদান নিশ্চিত করে টিকাদানের আওতা অন্তত ৯৫ শতাংশে উন্নীত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে চিকিৎসাসেবায় অনিয়ম ও অপচিকিৎসার অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We strongly condemn the attempted harassment of Prof. Dr. Muhammad Yunus at an airport in the USA by the hideaway elements of the deposed regime. It only shows the level of frustration and fragmentation within the fascist rank and file. We call upon the government to take necessary action in liaison with the USA administration to identify the thugs and bring them to justice.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Successive governments had failed to deal with very basic public health issues like dengue and measles affecting millions including minor children causing thousands of entirely preventable deaths.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abbas Islam Khan Noman, a Joint General Secretary in-charge of Shadow Affairs, protests over 38 deaths by road accidents in Gazipur district in September alone.
গাজীপুরে এক মাসে সড়কে ৩৮ জনের মৃত্যু: আর কত প্রাণ গেলে টনক নড়বে কর্তৃপক্ষের? - ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান
দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি এবি পার্টির
গাজীপুরে সড়ক অব্যবস্থাপনার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি মহানগর সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানার সঞ্চালনায় কেন্দ্রীয়
ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নোমান বলেন, গাজীপুরে এক মাসে সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর কত প্রাণ গেলে টনক নড়বে কর্তৃপক্ষের? সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিতে হবে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩৮ জন প্রাণ হারিয়েছেন, যা ওই মাসে দেশের সর্বোচ্চ জেলা-ভিত্তিক মৃত্যুর সংখ্যা। গত ২৭ সেপ্টেম্বর টঙ্গী স্টেশন রোডের কাছে ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আয়েশা খাতুন ও তাঁর ছেলে ইয়াসিন নিহত হন। একই দিনে কোনাবাড়ীতে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান রেকা রানি সূত্রধর।
এসব ঘটনার উল্লেখ করে ব্যারিস্টার নোমান প্রশ্ন তোলেন, মানুষ যদি ফুটপাতে দাঁড়িয়েও নিরাপদ না থাকে, তাহলে আমাদের সড়ক ব্যবস্থার অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তিনি বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। প্রতিদিন হাজার হাজার শ্রমিক, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে জীবিকার প্রয়োজনে সড়কে চলাচল করতে হয়। অথচ নিরাপদ ফুটপাতের অভাব, ফুটপাত দখল, অপর্যাপ্ত পারাপারের ব্যবস্থা, বেপরোয়া গতি, ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল তদারকির কারণে সড়ক ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। দুর্ঘটনার পর মামলা বা ক্ষতিপূরণই যথেষ্ট নয়, প্রাণহানি ঠেকাতে দুর্ঘটনার আগেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।নিরাপদ সড়ক নিশ্চিত করতে গাজীপুরের দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো জরুরি ভিত্তিতে চিহ্নিত করে নিরাপত্তা নিরীক্ষা, ঝুঁকিপূর্ণ সড়কের নকশা ও অবকাঠামো সংস্কার, ফুটপাত দখলমুক্ত রাখা, নিরাপদ জেব্রা ক্রসিং ও পথচারী পারাপারের ব্যবস্থা এবং গতিসীমা কার্যকর করার দাবি জানান তিনি। পাশাপাশি যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স যাচাই, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিটি গুরুতর দুর্ঘটনার কারণ নিরপেক্ষভাবে তদন্তের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যারিস্টার নোমান বলেন, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), হাইওয়ে পুলিশ এবং সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা, গৃহীত পদক্ষেপ এবং ঝুঁকিপূর্ণ স্থান সংস্কারের অগ্রগতি জনসমক্ষে প্রকাশ করতে হবে। এবি পার্টি নিরাপদ সড়ক, নিয়মিত তদারকি, কার্যকর দুর্ঘটনা প্রতিরোধ এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানায়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Barishal unit meets the Deputy Comissioner, DC, and handover a memorandum of ten-point demand including major public safety issues affecting the citizens on a daily basis.
বরিশাল জেলা ও মহানগরের সার্বিক জননিরাপত্তা ও নাগরিক সমস্যা সমাধানে ১০ দফা দাবিসহ জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি প্রদান
১১ অক্টোবর ২০২৬ রবিবার বরিশাল।
বরিশাল জেলা ও মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, ডেঙ্গু প্রতিরোধ, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, নদীভাঙন মোকাবিলা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বরিশাল জেলা ও মহানগর।
স্মারকলিপিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা, ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদার, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, নদীভাঙনকবলিত এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে নিয়মিত সংলাপ ও কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, জনগণের নিরাপত্তা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ, জবাবদিহি ও দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বরিশাল জেলা ও মহানগরের সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় এবি পার্টি দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এবি পার্টি, বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন, যুগ্ম সদস্য সচিব রাকিব সিকদার ও শাকিল হাওলাদার, সদস্য মো. জসিম উদ্দিন ও বাহারুল গাজী, নারী নেত্রী নাজমুল নাহার বেবী এবং বাংলাদেশ ছাত্রপক্ষের বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
About three hundred thousand, 3 lacks, young people turned up for an employment exam against 242 posts under the Youth Affairs Ministry on Saturday morning and just minutes before it was supposed to start, the government suspended the exam due to question papers being leaked out. Syndicated corruption within the ministry is to blame for such failures. We call for a judge-led thorough investigation of similar and repeated exam paper leaks to end it for all.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The country desperately needs Cyber Protection law which needs to target crimes and criminals as opposed to curtailing freedom of expression, particularly critical opinions and opposition voices.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
A lot of provisions and words in the proposed Cyber Protection (amendment) Act are quite unclear and unspecified - what it really means! It gives the law enforcement authorities and ruling government, by default, immense power to use, misuse and abuse.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Language, style, demeanour and use of words, while protesting, may vary person to person and in the given context - not always it would be descent, polite and professional. Nonetheless, it does not essentially undermine the issue that was protested against and hence, should not be used an excuse to punish that person. Democracy is a legal guarantee to criticise others, the most powerful in particular. Draconian acts, legislations, unlawful detention by law enforcement agencies can create fear among the citizens for a while but eventually it does not last. Monsoon Uprising 2024 is the glaring example to be recalled!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We pay tribute to Abrar Fahad, a meritorious student from BUET, on his seventh death anniversary. He was beaten up by the thugs and goons of the deposed regime’s student wing throughout the night and eventually died for his critical comments on social media against Indian hegemony and its supported authoritarian regime.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Proposed Cyber Protection (Amendment) Act 2026 is required to make a balance between dealing with cyber crime against free speech and critical opinions of citizens, opposition activists and human rights defenders, commented Zubair Ahmed Bhuiyan, a barrister-at-law and Joint General Secretary of the AB Party.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Proposed Cyber Security (Amendment) Act 2026 is a draconian proposition to silence the dissent, create fear into opposition voices critical of government’s misdeeds. We hope that the lessons from deposed regime would be learnt.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Countrywide extortions and rent seeking became widespread and systematic under the patronage of ruling party leaders. It must stop now before things get out of control.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Agricultural Affairs team hosted a listening exercise of the local farmers in Khulna in order to realise their daily struggle on cost and production of fresh produce and paddy round the year.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn arrest of a former lawmaker, Major (Retd.) Akhtaruazanan, for protesting mismanagement and regular disgraceful services at the Dhaka airport. The government should have suspended those responsible to provide professional services but utterly failed, and sadly, did nothing to punish the real gangs and syndicates within the airport.
সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ
ঢাকা, ৩ অক্টোবর ২০২৬ শনিবার
প্রেস বিজ্ঞপ্তি
বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদ করতে গিয়ে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের রূঢ় আচরণ সমর্থনযোগ্য নয় এবং বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আচরণের নিন্দা জানাই। কিন্তু এ ধরনের ঘটনায় তড়িঘড়ি করে মামলা দায়ের ও গ্রেফতার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি বাড়াবাড়ির চরম মাত্রা।
তারা বলেন, মদিনা থেকে ঢাকাগামী বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে ট্রলির সংকট, লাগেজ ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতা এবং জমজমের পানি নিয়ে যাত্রীদের ভোগান্তির অভিযোগও এসেছে। এ ঘটনায় কয়েকজন সংসদ সদস্য কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেছেন। এবি পার্টির নেতারা বলেন, সংসদ সদস্যদের লাগেজ যদি বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে, তাহলে সাধারণ যাত্রী ও প্রবাসী শ্রমজীবী মানুষের কী অবস্থা,তা সহজেই অনুমেয়। বিমানবন্দরে নিয়মিত লাগেজ বিড়ম্বনা, হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগ থাকলে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখে। অথচ দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের ন্যায্য সেবা ও সম্মান নিশ্চিত করতে রাষ্ট্র বরাবরই ব্যর্থ । রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায় শুধু তাদের উপার্জন গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না,দেশে ফেরার মুহূর্ত থেকে তাদের মর্যাদা, নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।
এবি পার্টির নেতারা বলেন, বিমানবন্দরের কর্মকর্তা ও মেজর ( অব:) আখতারুজ্জামান উভয় পক্ষের আচরণ ও দায়িত্বের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। কোনো কর্মকর্তার দায়িত্বে অবহেলা থাকলে জবাবদিহি নিশ্চিত করতে হবে। তারা অবিলম্বে গ্রেফতারকৃত মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে মুক্তি এবং বিমানবন্দরের লাগেজ ও যাত্রীসেবা ব্যবস্থাপনার সামগ্রিক সংস্কারের দাবি জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Government is supposed to fix and regulate the LNG price in the retail market; however, the 12 litre cylinder is being sold 600-700 taka more than the regulated price, albeit openly.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We welcome the decision of the Rt. Hon. PM forcing the ruling party MP from reserved seat to resign. However, she has also been alleged for being part of Rudda clinic destruction which needs to be thoroughly investigated by the law enforcement agencies and held accountable.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We would like to see the Rt. Hon. Minister for Home Affairs to concentrate more into law and order situations than anything else. There are serious public safety concerns among the citizens which need to be addressed with speed and empathy as well as without being biased towards any party men.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Political extortions are quite common in the country under all regime, yet it has been unprecedented that the ruling party goons and thugs bulldozed a up and running specialist clinic for pregnant mothers and their children.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
All the recent actions show that the ruling government has been showing increasing authoritarian tendencies, lack of good governance in particular.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Energy price hike, without any notice or holding mandatory public hearing whatsoever, would consequentially force the cost of irrigation and transport to go up and thereby, causing inflation and sufferings for the working class people.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn the destruction of a studio owned by Salman Muqtadir, a prominent entertainment content creator in the country, overnight by gang of criminals. We call for speedy justice.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn, in strongest possible terms, the overnight demolition of a five decade long hospital in Mirpur - 1 area of the capital dedicated for maternity care and immunisation for children by the ruling party goons including a MP from reserved seat along with few others. We see no visible action from the Health or Home ministry till now.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abbas Islam Khan Noman, a barrister-at-law and Shadow Affairs Secretary, said that the reasons given by the government to raise energy prices simply do not match with the published facts. He calls for an independent audit of BPC on its procurement of energy commodity for a clear national perspective.
জ্বালানির প্রভাব নিয়ে মূল বক্তব্যে ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, সরকার জানিয়েছে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বেশি দামে জ্বালানি কিনে কম দামে বিক্রি করায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) প্রায় ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসান করেছে। এ চাপ বাস্তব হলেও আন্তর্জাতিক বাজারদর, freight, insurance, exchange rate, tax, handling, distribution cost এবং BPC-এর প্রকৃত ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন।তিনি বলেন, সংকটকালীন সময়ে আমদানি শুল্ক ও কর সাময়িকভাবে সমন্বয়, BPC-এর দক্ষতা বৃদ্ধি, অপচয় ও জ্বালানি চুরি বন্ধের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া উচিত।
এবি পার্টির এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন:
১. কৃষি, সেচ, গণপরিবহন ও পণ্য পরিবহনে ব্যবহৃত ডিজেলের ওপর চাপ কমাতে পৃথক মূল্যনীতি গ্রহণ;
২. একবারে বড় মূল্যবৃদ্ধির পরিবর্তে ধাপে ধাপে মূল্য সমন্বয়;
৩. আন্তর্জাতিক বাজার, freight, exchange rate, import cost ও করের ভিত্তিতে স্বচ্ছ ও formula-based pricing mechanism কার্যকর এবং দাম কমলে জনগণকে সুফল দেওয়া;
৪. সংকটকালে আমদানি শুল্ক ও কর সাময়িকভাবে সমন্বয়ের বিষয় বিবেচনা;
৫. প্রকৃত কৃষক ও কৃষিযন্ত্রের জন্য targeted diesel support চালু;
৬. জ্বালানি মূল্যবৃদ্ধির সুযোগে অযৌক্তিক পরিবহন ভাড়া বৃদ্ধি ঠেকাতে কার্যকর ভাড়া সমন্বয় ব্যবস্থা;
৭. BPC-এর আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ, procurement, system loss ও জ্বালানি চুরির ওপর স্বাধীন পূর্ণাঙ্গ অডিট;
৮. সীমান্তপথে জ্বালানি পাচার বন্ধে ডিজিটাল ট্র্যাকিং ও চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা;
৯. সংকট মোকাবিলায় Strategic Fuel Emergency Fund গঠন;
১০. সামাজিক নিরাপত্তা কর্মসূচির অডিট ও সমন্বয়ের মাধ্যমে নিম্নআয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা;
১১. দীর্ঘমেয়াদে দেশীয় জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতায় বিনিয়োগ বাড়াতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
High inflation, low salary for years with no pay rise have already made the lives of the working and middle class unbearable. Ruling government chose the hard way to transfer their fake promises to the low income people without addressing the cost of running the government.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abbas Islam Khan Noman, a barrister-at-law and Shadow Affairs Secretary, was reminding the ruling party of broken promises over the seven months - just look at the deposed regime and try to learn lessons so that same fate does not repeat.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The ruling party promised, before the election, not to raise prices for power and energy for two years, yet it did few times in last seven months. The government could have cut taxes, under different name and title - up to 50%, on imports rather to ease burden from the struggling working class.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, was speaking at the opening of Dhaka to Rangpur Road March at Manik Mia Avenue of the capital on Saturday morning. Mistakes after mistakes over the months would severely undermine public confidence in BNP government, Monju warns.
ঢাকা-রংপুর লংমার্চ উদ্বোধনী সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
"ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে"
ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার।
প্রেস বিজ্ঞপ্তি
সরকার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা হারিয়েছে এবং ভুলের পর ভুল করে জনগণের অনাস্থা আরও বাড়িয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীর ডা, শফিকুর রহমান এমপি,এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি,এডিপির চেয়ারম্যান ড.কর্ণেল অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামনুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ।
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, এই সরকার শুরুই করেছে ভুল দিয়ে। ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন,গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপির দুটি নতুন নাম দিতে চাই, ‘বিশ্বাস নাই পার্টি’ বা ‘বিশ্বাসহীন পার্টি আরেকটা বিশ্বাস নষ্ট পার্টি। আপনারা যদি গুম-খুন ও অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত না করেন, তাহলে জনগণ আপনাদের নাম দেবে ‘বিচার না করা পার্টি’। বিদ্যুৎ দিতে না পারলে জনগণ বলবে,বিদ্যুৎ নাই পার্টি’।
মঞ্জু বলেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের নতুন একটি নাম দিতে বাধ্য হব, বাংলাদেশ নাই নাই পার্টি’। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল পরিবর্তনের পর একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে,গুম খুনের শক্তিশালী আইন হবে কিন্তু সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণভোটের গণরায়কে মেনে নিতে টালবাহানা, জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।গুম ও মানবাধিকার নিয়ে প্রতারণার আইন করেছে।এভাবে জনগণের মতামতকে অগ্রাহ্য করে পার পাওয়া যাবে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We do not see ‘Bangladesh First’ throughout the conversation in regards to sending workers to Malaysia, said Abbas Khan Noman, a barrister-at-law and Shadow Affairs Secretary of the AB Party.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
In an open discussion, AB Party Shadow Affairs Team calls for a syndicate-free open arrangement for the prospective workers to Malaysia. While restricting the whole process to 25 agencies aligned to ruling party leaders with no previous experience whatsoever, the government simply cannot deliver on cheap and affordable arrangement to seek work permits overseas.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
There is hardly anyone in the ruling government’s cabinet who is really sympathetic to the poor labourers, let alone the relevant ministers and advisors. Bloomberg reported of a secret meeting between the Hon’ble PM and Datu Amin, the disgraced ring leader of explorations of migrant workers from Bangladesh to Malaysia, is a matter of serious concern and required of a transparent answer. We call for dismantling the whole gang and syndicate in national interest and to rebuild country’s image globally.
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রবাসী শ্রমিকরা সামান্য আয়ের জন্য অসহনীয় কষ্ট করেন। অথচ অনেক ক্ষেত্রে তাদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ন্যূনতম মানবিকতাও দেখা যায় না। তিনি বলেন, ‘প্রবাসী শ্রমিকদের মানুষ হিসেবে না দেখে পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। রেমিট্যান্স যোদ্ধা বলে শুধু গর্ব করলেই হবে না, তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
সিন্ডিকেটের খলনায়ক দাতু আমিনের সঙ্গে প্রধানমন্ত্রীর গোপন সাক্ষাতের খবরের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ব্যাখ্যা দাবি করে ফুয়াদ বলেন, প্রবাসীদের নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, ২৫ কোম্পানির সিন্ডিকেট অবিলম্বে বাতিল করতে হবে। কম খরচে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর ব্যবস্থা করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, calls upon the government to allow every registered agency, as opposed to 25 selective recruitment agencies, to be allowed to process work permit applicants to Malaysia, and other countries, in order to avoid illegal human trafficking and exploitation of prospective labourers.
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি রিক্রুটিং এজেন্সিকে লাইসেন্স দেওয়ার আগে সরকার নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও প্রক্রিয়া সম্পন্ন করে। এত যাচাই-বাছাইয়ের পর লাইসেন্স দেওয়ার পর যদি সেই এজেন্সিগুলো কাজই করতে না পারে, তাহলে লাইসেন্স দেওয়ার অর্থ কী? তাই দাবি করছি স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল লাইসেন্সধারী এজেন্সিকে কাজের সুযোগ দিতে হবে এবং সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে কোনো টাকা নেওয়া যাবে না।
তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত। শ্রমিকদের স্বার্থে সিন্ডিকেটনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে এসে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেনে-বুঝে এবং যথাযথভাবে যাচাই করে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। অনেক এজেন্সি ইতোমধ্যে ভাইভা নেওয়া শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে শ্রমিকদের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party hosts an open discussion on a fairer system of sending unskilled workers to Malaysia, and other countries, and how to tackle syndicated corruption under the patronage of a section of the ruling government, a tendency practiced for decades throughout all tenures.
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি প্রসঙ্গে এবি পার্টির মুক্ত আলোচনা সভায় বক্তারা:
‘স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল লাইসেন্সধারী এজেন্সিকে কাজের সুযোগ দিতে হবে’
‘সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে কোনো টাকা নেওয়া যাবে না’
এবি পার্টির অভিযোগ: ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে শ্রমিকদের কাছ থেকে কোনো অর্থ না নেওয়া এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনার দাবি জানিয়েছে দলটি। এবি পার্টি অভিযোগ করে বলেন ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ruling government is not necessarily liable for the ongoing power and energy crisis but they are expected to administer the sector in line with the national interest pragmatically and in good faith, yet we see little to address the crisis. Not granting the work to Saudi Arabia based and owned Aramco, one of the largest oil companies in the world, despite being the lowest bidder while the taxpayers’ money would be overspent for a Chinese company with no work experience to establish a FSRU off coastal area. No one learns from history!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Using landslide power inside the parliament to pass defective legislations, specially on enforced disappearances, forming Human Rights Commission and name-changing exercise of Rapid Action Battalion - RAB - a sanctioned entity internationally, is not at all serving the national interest and bipartisan consensus building on most critical issues which everyone had agreed through Monsoon Uprising 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Parliamentary landslide cannot be used to bypass public sentiment and past experience on bad law. Mojibur Rahman Monju, AB Party Chairman, criticised the recently passed legislation on enforced disappearances and Human Rights Commission. How could the members of a law enforcement agency investigate the crimes of the perpetrators of the same force, he questions.
জনমত উপেক্ষা করে সংসদে বিল পাসের প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ
সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছে: এবি পার্টি
দুর্বল গুমবিরোধী আইন একদিন সরকারের জন্যই বুমেরাং হবে: মঞ্জু
সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল সংসদে পাসের প্রতিবাদে এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
গুম প্রতিরোধ ও মানবাধিকার আইন প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জুবলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে যে প্রত্যাশা তৈরি করেছিল, নতুন আইন প্রণয়নের মাধ্যমে তা পূরণ করা হয়নি। বরং আগের অধ্যাদেশ বাতিল করে আরও শক্তিশালী আইন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত দুর্বল আইন করা হয়েছে।
তিনি বলেন, গুমের অভিযোগের তদন্ত যদি সেই আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের হাতেই থাকে, যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠছে, তাহলে সেটি নিছক প্রহসন। গুমের তদন্ত এমন একটি স্বাধীন প্রতিষ্ঠানের হাতে দিতে হবে, যার কর্মকর্তাদের বদলি, পদোন্নতি বা চাকরির নিরাপত্তা নিয়ে কোনো ধরনের চাপের ভয় থাকবে না। অতীতে গুমের অসংখ্য অভিযোগ উঠেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কখনো স্বতঃস্ফূর্তভাবে গুমের দায় স্বীকার করেনি। তাই গুমের তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান অপরিহার্য।
মঞ্জু বলেন, আপনারা আমাদের উন্নত আইন দেওয়ার কথা বলে ধোঁকা দিয়েছেন। একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। মনে রাখবেন,ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যারা ক্ষমতায় আছেন, আগামী দিনে তারাও ক্ষমতার বাইরে যেতে পারেন। ইতিহাস থেকে শিক্ষা না নিলে গুম প্রতিরোধ ও মানবাধিকার নিয়ে করা এই আইন একদিন আপনাদের জন্যই বুমেরাং হবে। সরকারের অন্যান্য প্রতিশ্রুতির প্রসঙ্গে তিনি বলেন, দেড় বছরে এক কোটি কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, সেটিও এখন ভুলে যাওয়া হয়েছে। জ্বালানির দাম বাড়ানো হবে না বলা হলেও কয়েক দফায় দাম বাড়ানো হয়েছে। মানুষের আয় বাড়েনি, অথচ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়েছে। তিনি আরও বলেন, ইরানের যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে,এটি আমরা বুঝতে পারি। কিন্তু চাঁদাবাজি বেড়ে যাওয়ার জন্যও কি ইরানের যুদ্ধ দায়ী? আপনারা সেই অতীতের পথেই হাঁটছেন।
সম্পত্তি হস্তান্তর আইন পুনর্বিবেচনার দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রসঙ্গে মঞ্জু বলেন, নতুন আইনে ভবিষ্যতে নানা ধরনের জটিলতা ও বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দানকৃত সম্পত্তি পরবর্তীতে বিক্রি বা হস্তান্তরের সুযোগ থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, বাবা-মা বা কোনো দাতার জীবদ্দশায় সম্পত্তির মালিকানা হস্তান্তর করলেও তাঁদের ব্যবহার ও ভোগের অধিকার সংরক্ষণের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্য মানবিক। কিন্তু এই আইনের কোনো বিধান মুসলিম আইন বা শরীয়াহর সঙ্গে সাংঘর্ষিক কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। এ বিষয়ে ওলামায়ে কেরামের মতামতকে যথাযথ গুরুত্ব দিতে হবে।আমরা দাবি করছি, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন,এই তিনটি আইন পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, said that it’s a disgrace for the ruling government to forget the miserable history of human rights violations, enforced disappearances in particular, throughout the fascist regime. Reinstating Hasina’s law is like returning to old but deposed political settlement.
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের ভোটে সংসদে গিয়ে যারা ধানক্ষেতে, পাটক্ষেতে ঘুমানোর ইতিহাস ভুলে গেছেন। জিয়া পরিবারের ওপর নির্যাতনের ইতিহাস ভুলে গেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার ইতিহাস ভুলে গেছেন। হাজার হাজার মানুষকে গুম, খুন, গুলি ও ক্রসফায়ারের ইতিহাসও ভুলে গেছেন।
আফসোস, আজ সেই ইতিহাস দেখতে হচ্ছে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীকে, দেখতে হচ্ছে শহীদ ইলিয়াস আলীর স্ত্রীকে। অথচ সংসদে দাঁড়িয়ে মাননীয় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সঙ্গে ছলচাতুরি শুরু করেছেন।
ফুয়াদ বলেন, ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইনকে আবার ফিরিয়ে আনা হয়েছে, ত্রুটিযুক্ত গুম প্রতিরোধ আইন পাশ করা হলো। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আইন যদি ফিরিয়ে আনতেই হয়, তাহলে আওয়ামী লীগকেও ফিরিয়ে নিয়ে আসুন, পতিত হাসিনাকেও ফিরিয়ে আনুন! এই সংসদ অক্ষরে অক্ষরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সব কার্যক্রম সম্পন্ন করেছে। তারা ৩১ দফার সঙ্গে বেঈমানি করেছে এবং লাখো কোটি জাতীয়তাবাদী শক্তির সঙ্গে প্রতারণা করেছে। তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় মানুষের হৃদয়ে এবং দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে, কয়েকটি কলমের খোঁচায় সেই রায় বাতিল করা যাবে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Not ratifying the Interim Administration era ordinances addressing past and future enforced disappearances and formation of Human Rights Commission in line with the Paris principles, the ruling government had not only breached their own 31 point pledges and election manifesto but also betrayed the essence and spirit of the Monsoon Uprising 2024, of which BNP is most beneficiary. The government, in fact, took the country backward to 2009 era old fashion and outdated legislation. The nation expected better!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that the ruling party was voted in to power with the belief that they would keep their promises made publicly to the nation, yet the nation is getting hopeless day by day. Differences between pledges and acting upon the popular mandate are getting wider, just in seven months!
দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম লংমার্চে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
“দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের বলার মতো আর কোনো সাফল্য নেই”
“গণভোটের ম্যান্ডেট মানতে সরকার টালবাহানা করছে
৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জনগণ পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিয়েছে। সেই প্রত্যাশাকে সম্মান করে সরকারকে জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। প্রতিশ্রুতি ও বাস্তব কাজের মধ্যে যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে, তা দূর করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছে এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছে। সেই জনগণের প্রত্যাশা পূরণ না করে ক্ষমতার রাজনীতি ও পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, জনগণের ভোট ও গণভোটের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে কোনো সরকারই দীর্ঘমেয়াদে জনগণের আস্থা ধরে রাখতে পারবে না। ১১ দলীয় ঐক্যের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের ক্ষমতার জন্য নয়; এটি জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবির আন্দোলন। দিনব্যাপী লংমার্চ শেষে শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, সরকার নিজেদের স্বার্থে তা বাস্তবায়ন না করে নানা টালবাহানা করছে। গণভোটের ম্যান্ডেট মানতে সরকার টালবাহানা করছে।
তিনি বলেন, কিছু সুনির্দিষ্ট কথা বলার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। দেশের জনগণ গণভোটে ভোট দিয়েছে। সেই গণভোটের মাধ্যমে সরকারের কাছে যে দাবি ও ম্যান্ডেট দেওয়া হয়েছিল, সরকার তা গ্রহণ করতে চাচ্ছে না। যখনই আমরা গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের কথা বলছি, তখনই সরকার নানা টালবাহানা করছে এবং জনগণের দাবি শুনতে চাচ্ছে না। মঞ্জু বলেন, এই বাংলাদেশে অনেক রক্ত ও জীবন দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেব। আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা আবু সাঈদের নাম লিখব। আমাদের জীবনের প্রত্যেকটি রক্তের ফোঁটাকে শাহাদাতের অমূল্য প্রাণে বিসর্জন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত করব, ইনশাআল্লাহ।
মঞ্জু আরও বলেন, গণভোটের রায় কোনো সরকারের ইচ্ছাধীন বিষয় নয়; এটি জনগণের সরাসরি ম্যান্ডেট। সেই ম্যান্ডেট বাস্তবায়নে গড়িমসি করা মানে জনগণের ইচ্ছার প্রতি অসম্মান দেখানো। সরকারকে টালবাহানা পরিহার করে জনগণের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We strongly condemn the heinous attack on Azmeri Haque Badhon, a prominent actress and front liner during Monsoon Uprising 2024, and her relatives in Italy where she went for a screening of her film at Cannes. The picture clearly shows that the thugs and goons of the deposed regime did not learn any lesson nor had any regret for their actions. We call upon the Ministry of Foreign Affairs to liaise with the High Commission of Bangladesh in Rome to bring those perpetrators to justice immediately with the help of local administration.
ভেনিসে বাঁধনের ওপর হামলা নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক সন্ত্রাসের আন্তর্জাতিক বহিঃপ্রকাশ: এবি পার্টি
বিদেশের মাটিতেও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী আচরণ বন্ধ হয়নি: মঞ্জু-ফুয়াদ
ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার:
প্রেস বিজ্ঞপ্তি
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের ওপর আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী-সমর্থকদের হামলা, শারীরিকভাবে হেনস্তা, পানির বোতল নিক্ষেপ এবং অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একজন নারী শিল্পী পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে বেড়াতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন,এ ঘটনা শুধু নিন্দনীয় নয়, এটি নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতির ভয়ংকর বহিঃপ্রকাশ।
তারা বলেন, দেশে ক্ষমতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বিরোধী মত দমন, হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের যে সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল, ভেনিসের ঘটনা তারই আন্তর্জাতিক বহিঃপ্রকাশ। দেশ ছাড়লেও আওয়ামী লীগের সন্ত্রাসী মানসিকতা তাদের ছাড়েনি। রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নাগরিক ও তাঁর পরিবারের ওপর বিদেশের মাটিতে হামলা কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য হতে পারে না।
মঞ্জু ও ফুয়াদ বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সহিংসতা, দমন-পীড়ন ও ভয়ভীতির রাজনীতির প্রতীকে পরিণত হয়েছিল। বিদেশের মাটিতে গিয়েও একজন স্বনামধন্য অভিনয়শিল্পীর ওপর হামলার ঘটনা তাদের সেই সহিংস ও অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতির ভয়াবহতাই প্রকাশ করে।
তারা আরও বলেন, ইতালিতে বসবাসরত কিংবা সফররত কোনো বাংলাদেশি রাজনৈতিক মতপার্থক্যের কারণে অন্যের ওপর হামলা, হুমকি বা শারীরিকভাবে হেনস্তা করলে তার পরিচয়, সে একজন সন্ত্রাসী। ভেনিসের ঘটনাটি ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।
এবি পার্টির নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদী আচরণ প্রত্যাখ্যান করেছে। এখন বিদেশের মাটিতেও তাদের সেই সন্ত্রাসী আচরণকে বাংলাদেশি প্রবাসীসহ বিশ্ববাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা ও পরিবারের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হামলার বিরুদ্ধে এবি পার্টি সোচ্চার থাকবে।
তারা অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, হামলায় জড়িত ব্যক্তিরা যতো বড় সন্ত্রাসীই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এগিয়ে এসে বাঁধন ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that the nation has already become hopeless due to the ruling party’s breach of pledges from their own 31 point.
মজিবুর রহমান মঞ্জু বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করা দলের কার্যক্রমে ইতোমধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে ওয়াদা করে সেই ওয়াদার বরখেলাপ করে দাম বাড়ায়, দলীয়করণ করবে না বলে ব্যাপকভাবে দলীয়করণ করে,জনগণ কীভাবে তাদের বিশ্বাস করবে? -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that the ruling government has been very reluctant to implement the reforms mandated by the people, just after seven months since coming to power.
ঢাকা টু চট্টগ্রামের লং মার্চে ফেনীর জনসভায় বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু! মঞ্জু বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, সরকার নিজেদের স্বার্থে তা বাস্তবায়ন না করে নানা টালবাহানা করছে। গণভোটের ম্যান্ডেট মানতে সরকার টালবাহানা করছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Abul Monsur Ahmed, a prominent politician, journalist and literary personality, on his 128th birth anniversary.
আবুল মনসুর আহমদের ১২৮ তম জন্মবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গ লেখক আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে সাহিত্যিক, রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক।চার পরিচয়ে পরিচিত আবুল মনসুর আহমদ। প্রতিটি ক্ষেত্রেই তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। মোমেনশাহীতে আহমেদ আলী ফারায়েজী নামে জন্মালেও পরিচিতি পান সর্বমহলে আবুল মনসুর আহমেদ নামে। পারিবারিক সূত্রে আহলে হাদীস ও ফারায়েজী আন্দোলনের সাথে ছিল ঐতিহাসিক সম্পর্ক।
সাহিত্যের ভেতর দিয়ে আবুল মনসুর আহমদ সামাজিক নানা অসংগতি ও কলুষতা দূর করতে চেয়েছেন। ব্যঙ্গ সাহিত্যকে তিনি উত্তীর্ণ করেছিলেন শিল্পের পর্যায়ে। ব্যঙ্গের মাধ্যমে কাউকে সরাসরি আক্রমণ করার বদলে সামাজিক প্রবণতাগুলোকে আক্রমণের এই কৌশল ব্যবহার করেই তিনি উন্মোচন করেছিলেন ধর্ম ব্যবসায়ী ও রাজনীতিকদের মুখোশ। যে কারণে তাঁর রচনার প্রভাব চিরকালীন।
রাজনীতির হাতেখড়ি কংগ্রেস দিয়ে হলেও মুসলিম বিদ্বেষ ও জমিদারী প্রথার বিপক্ষে গরীব কৃষকের স্বার্থে কাজ করবার তাগিদে যোগ দেন কৃষক প্রজা পার্টিতে। পরবর্তীতে মুসলিম লীগের ব্যানারে পাকিস্তান আন্দোলন করে যোগ দেন আওয়ামী মুসলিম লীগে। ১৯৫৩-৫৮ সালে আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী কর্মসূচীর লেখক ছিলেন তিনি। শের-ই-বাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন। ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। ১৯৭৯ সালে স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি থেকে।
১৯৪৬ সালে অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক নবযুগ, দৈনিক কৃষক ও ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তার রচনা সম্ভারের মধ্যে রয়েছে আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা এবং ফুড কনফারেন্স। তার আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে ‘আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ যেটা বাংলার ‘রাজনীতির বাইবেল’ হিসেবে ব্যাপক সমাদৃত এখন অবধি।
তাঁর সাংবাদিক জীবনের অভিজ্ঞতালব্ধ সাতটি বাণী 'আত্মকথায়' বলে গেছেন, যা সাংবাদিকতা জগতে চিরজাগরুক হয়ে থাকবে। (১) সাংবাদিকতা নিছক সংবাদ সরবরাহ নয়, সংবাদের সুষ্ঠু ব্যাখ্যাও বটে।(২) সাংবাদিকতার সাথে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। রাজনীতিতে পার্টিগত শ্রেণীগত মতভেদ অপরিহার্য। কিন্তু এই মতভেদ সত্ত্বেও সাধু সাংবাদিকতা সম্ভব।(৩) বিরুদ্ধ পক্ষকে অভদ্র কটুক্তি না করিয়াও তার তীব্র সমালোচনা করা যাইতে পারে ভদ্রভাষায়। বস্তুত সমালোচনার ভাষা যত বেশি ভদ্র হইবে, সমালোচনা তত তীক্ষ্ণ ও ফলবতী হইবে।(৪) প্রত্যেক মতবাদের সুষ্ঠু, উদার, বৈজ্ঞানিক ও নিরপেক্ষ আলোচনার দ্বারা নিজের মতের পক্ষে এবং বিরোধী পক্ষের বিরুদ্ধে জনমত তৈয়ার করা অধিকতর সহজসাধ্য।(৫) মরহুম মৌলবী মুজিবর রহমান বলিতেন : সংবাদপত্রের কেবলমাত্র সম্পাদকীয় কলমটাই সম্পাদকের; বাকি সবটুকুই পাবলিকের। চিঠিপত্র কলমটা টাউন হল, সম্পাদকের বৈঠকখানা নয়। অতএব সংবাদ প্রকাশে নিরপেক্ষতা চাই। স্বয়ং সম্পাদকের নিন্দা-পূর্ণ পত্রও চিঠিপত্র কলমে ছাপিতে হইবে।(৬) সাংবাদিকতা সাহিত্য, আর্ট, সায়েন্স, ইন্ডাস্ট্রি ও কমার্সের সমবায়। এর একটার অভাব হইলে সাংবাদিকতা ত্রুটিপূর্ণ এবং পরিণামে নিষ্ফল হইবে।(৭) বিখ্যাত সাহিত্যিক থেচারে বলিয়াছেন : ছাপার মেশিনের মত সংবাদপত্র নিজেও একটা ইঞ্জিন। সকল যন্ত্রপাতির ঐক্য ও সংহতি অন্যান্য ইঞ্জিনের মত প্রেস ইঞ্জিনেরও অত্যাবশ্যক বটে, কিন্তু তার উপরেও প্রেস ইঞ্জিনে দরকার ইনটেলেকচুয়াল ইউনিটি।
তিনি খিলাফত আন্দোলন, স্বদেশী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সবশেষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথকে খুব কাছ থেকে অবলোকন করেছেন এবং লিখেছেন দল নিরপেক্ষ নির্মোহ ইতিহাসগ্রন্থ। ১২৮ জন্মবার্ষিকীতে জননন্দিত ও পাঠকপ্রিয় আবুল মনসূর আহমেদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরন করছে এবি পার্টি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, was addressing the crowd in Chowddogram intersection in Cumillah district, during the long-march program to Chittagong on Saturday.
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের লং মার্চে কুমিল্লার চৌদ্দগ্রামের সমাবেশে বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু! -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that the ruling government has hardly anything to be celebrated except low cost lunch and distribution of cards, at the start of the Long March to Chittagong on six point demand.
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উদ্বোধন: মতিঝিল সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
“দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল্য নাই”
ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সূচনাকালে শনিবার সকালে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকারকারী দলের কার্যক্রমে ইতিমধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে।
তিনি প্রশ্ন রেখে বলেন; যারা গণভোটের রায় মানেনা, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবেনা বলে ওয়াদার বরখেলাফ করে দাম বাড়ায়, দলীয়করণ করবেনা বলে ব্যাপকহারে দলীয়করণ করে, জনগণ কীভাবে তাদেরকে বিশ্বাস করবে!
তিনি বলেন, বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের কারণে রাগে ক্ষোভে মানুষ অশ্লীল গালি গালাজ করতেও দ্বিধা করছেনা। মঞ্জু জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি ও গালিগালাজের সংস্কৃতি দুটোই পরিহার করার আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It’s a shame for the ruling government minister to make a public claim of sending unskilled labourers to Malaysia which was later denied by the government of Malaysia. It’s all about human trafficking syndicates which only care about making money and launder it overseas.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh, as a country, has the highest non-performing loans in the world, around 33% which many economists in the country believe to have already crossed 52%. This is a result of an unelected and unaccountable fascist regime who remained in power for 17 years.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Miraj Sheikh was picked up by the members of the Coast Guard in April 2026 and has not returned to his loved ones since then. The law enforcement agencies had history of thousands of enforced disappearances throughout the fascist regime. We call upon the government not to be complacent in such heinous human rights violations.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ruling government is failing to make priority of their actions like whether to distribute different cards or addressing economic and energy crisis.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The proposed legislation allow law enforcement agency to investigate against the very people involved in the process of encoded disappearances. After public cry, the draft proposes of a different agency to investigate other than the one involved. We feel that both option would be futile due to the inter-relation of the law enforcement agencies.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Addressing enforced disappearances is not a partisan issue but a all-party concern. We would like to see a permanent halt to the worst human rights violation in human history.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
30th August marks the International Day of the Victims of Enforced Disappearances to remember those thousands of citizens who were picked up by the law enforcement agencies throughout the India supported and Hasina-led fascist regime. The Commission formed to investigate enforced disappearances in the country received 1,569 cases and concluded that almost everyone was killed except 251 cases with no traces whatsoever. Relatives are still in search of their loved ones and justice.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Training our youths is critical but without overhauling our education system, it would not make any difference simply spending around USD 56 million for fifty thousand youths. Regular education should be the centre for both learning and skill development, unlike a separate project.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Kazi Nazrul Islam, our National Poet widely known for his rebellious nature against all odds and social ills. His poetry and songs heavily inspired the young and old during the Monsoon Uprising 2024.
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
১২ ভাদ্র ১৩৮৩ বাংলা সন মোতাবেক ২৭ আগষ্ট ছিল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। দুঃখকে চিরসাথী করে পথচলা নজরুল বা দুখু মিয়ার জীবন সংগ্রাম আর তার সৃষ্টি কর্ম আমাদের প্রেরণার বাতিঘর। বহুমুখী প্রতিভার আধার কাজী নজরুল ইসলামকে সবাই কবি স্বীকৃতি দিলেও তার কর্মময় জীবন শাখা প্রশাখায় বিস্তৃত। প্রায় ৩ সহস্রাধিক গান নজরুল গীতি হিসাবে প্রতিষ্ঠিত, প্রসিদ্ধ। কবির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি)'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যাবিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কাজী নজরুল ছিলেন বিপ্লবের আর বিদ্রোহের কবি। তার সেই বিপ্লবী চিন্তা আজও বাংলাদেশের মানুষকে মুক্ত করে সকল ফ্যাসীবাদের কবল থেকে, ২০২৪’র গনঅভ্যুত্থানে নজরুলের কবিতা ও গান ছিল কোটি জনতার কন্ঠে। তারা বলেন, "বল বীর বল উন্নত মম শির" মাত্র ২২ বছর বয়সে রচনা করেন নজরুল। " কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট " জালিম শাসকের বিরুদ্ধে আজও অনুপ্রেরণার উৎস। " মোরা একই বৃন্তে দুটি ফুল হিন্দু মুসলমান।" বলে ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অমোঘ বাণী উচ্চারণ করেন তিনি। গাহি সাম্যের গান একমাত্র নজরুলের লেখনীতে বাঙ্ময় হয়েছে। শিশুদের ছড়া সাহিত্যকে তিনি অন্যরকম উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। ইসলামী গজল, হিন্দুদের কীর্তন রচনায়ও তিনি অনবদ্য সৃষ্টিশীলতার পরিচয় রেখেছেন। "ও মোর রমজানের ই রোজার শেষে এলো খুশীর ঈদ" গানটি না শুনলে কোন বাঙ্গালি মুসলমানের হৃদয়ে রোজার ঈদের আনন্দ অনুভূত হয়না।
১৯৭২ সালে শেখ মুজিবর রহমান বাক শক্তিহীন অসুস্থ কবিকে বাংলাদেশে নিয়ে আসেন। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। আর অসুস্থ কবির মৃত্যু হয় সে বছরই ২৭ আগষ্ট পিজি হাসপাতালে। "মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই"
কবির শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়েছে। কবি গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনছেন। সাম্য, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবসে এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। কাজী নজরুল ইসলামের অমর বাণীকে বুকে ধারণ করে তরুণ প্রজন্ম এবি পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হবেন সেই প্রত্যাশা করেন নেতৃবৃন্দ। তাঁরা কবি'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nine years had passed since the Rohingya Genocide took place. The International Community failed almost 1.7 million displaced people living in the largest refugee camps in the world.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ruling government would not be able to sell the Rt. Hon. PM’s simple lifestyle long enough to defuse the public service deficit in the coming months.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
After the first semester, the electorates have the right to know the success rate of the ruling government? It was, by the way, in waiting for twenty years to come to power and govern!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The country has been made a victim of oligarchic economy throughout the 17 years of authoritarian regime deposed by the Monsoon Uprising 2024. Power and Energy sector was particularly made hostage to companies close to Hasina regime and her cronies, at home and abroad.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Government’s plan to open a separate directorate for the rehabilitation for victims of enforced disappearances, extra-judicial killings and torture is a non-functional bureaucratic move - it would only create more red tape harassment, while defunding July Foundation who acted so professionally, stood by the victims of Monsoon Uprising 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Pharmaceutical Companies stood against the very need of listing essential drugs and controlling price to make it within the buying capacity of the working people. The ruling party sadly surrendered to the association against the people.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Plagiarism and fake research must be addressed by the relevant universities with exemplary punishment. It not only undermines genuine research but also reputation of the institutions and country.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ruling party’s decision to repeal Interim Administration era policies on list of essential drugs and price control in favour of the disadvantageous section of the society is unacceptable. It had been anti-people position and simply contradicts ‘Bangladesh First’ policy.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Congratulations are in order.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The government’s decision to scrap the interim government’s Essential Medicines List 2026 and Drug Pricing Method 2026 has been welcomed by the pharmaceutical industry but raised concerns among public health experts over access to affordable medicines. We reject the ruling party’s decision.
The number of medicines on Bangladesh’s essential medicines list has changed significantly over the years. The 1994 policy included 117 medicines, while the interim government expanded the list to 295 medicines in 2025. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The 38th report by the UN Security Council’s Analytical Support and Sanctions Monitoring Team noted worries over AQIS attempting to exploit Bangladesh, in Para 101. It is less than two lines in the para, although it has widely been reported in the local newspapers as if the country has been flooded with religious extremism. The ruling government, however, needs to take heed not only about dealing with fringe elements of extreme militancy in the country but also its global narratives and effects on our national interests.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It is sad to see that the ruling party is already in breach of their own 31 point reform pledge to the nation, just in six months in power.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
No political movement against the ruling government would be necessary to embarrass or undermine but popular frustration is reaching towards the boiling point which might trigger widespread protests across the country.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Every time we talk about the ruling party/government about their performance, they always say - well, allow us six months to a year. Surely, they are elected for five years but our duty lies with the nation - to remind them of their pledges everyday, week and month.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Our education system limits its conversation to numbers - how many passed, how many got top grades and why numbers dropped from the last deposed regime. The conversation rather needs to be on the quality of numbers and whether these young boys and girls are getting prepared to undertake the forthcoming challenges in their lives at home and abroad.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ruling government’s fiscal and monetary policy is simply at loggerheads. Attempted LDC graduation is nothing but a national suicide as the data simply doesn’t match up. Our published GDP, per capita income and other statistics by the BBS, Bangladesh Bureau of Statistics, Bangladesh Bank, central bank of the country, and NBR, National Board of Revenue, are highly inflated by the last deposed regime to hide real picture of their so called development and to fool the nation - it needs to be corrected at once in order to save the country from bankruptcy.
মুদ্রানীতি জুন ২০২৬: ব্যবসা-বিনিয়োগে গতি ফেরাতে সমন্বিত অর্থনৈতিক সংস্কারের বিকল্প নেই- এবি পার্টি
শেষ পর্ব
মুদ্রানীতি কখনো এককভাবে কাজ করতে পারে না। এটাকে রাজস্ব নীতি, বাণিজ্য নীতি ও মুদ্রা বিনিময় নীতির সঙ্গে মিলে কাজ করতে হয়। বর্তমান মূল্যস্ফীতি মূলত সরবরাহ সংকট, দুর্নীতি ও ব্যয় বৃদ্ধির কারণেই হচ্ছে। এটার সঙ্গে মুদ্রানীতির সম্পর্ক বা যোগসূত্র খুবই সামান্য। তাই মুদ্রানীতি কঠোর করে এটা নিয়ন্ত্রণের চেষ্টা কাজ দেবে না, যদি সরকার সঠিক পথে না হাঁটে।
অর্থনীতির পুনরুদ্ধারের জন্য ব্যক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি জরুরি। কিন্তু মধ্য-আয়ের দেশে ওঠার পরিণামে বাজার হারানোর কারণে বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। উপরন্তু জ্বালানিসংকট, লোডশেডিং, বিনিময় হার, উচ্চ কর ও উচ্চ সুদের কারণে বিনিয়োগকারীরা নিশ্চয়তার অভাব বোধ করছেন। রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ কমার প্রবণতা উদ্বেগজনক। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইউরোপের চাহিদা কমে যাওয়া ও বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে।
আবার বাজারব্যবস্থায় প্রতিযোগিতা-বিরোধী সিন্ডিকেট অধিক শক্তিশালী। এমন পরিস্থিতিতে সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পায়ন ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করার কথিত পদক্ষেপের সাথে মুদ্রানীতি খাপ খাওয়াতে পারছে না। উচ্চ মূল্যস্ফীতির কারণে মুদ্রানীতিতে প্রবৃদ্ধিমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটানো সম্ভব হচ্ছে না।
সরকারের রাজনৈতিক অবস্থান রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে একটি সুস্পষ্ট অসামঞ্জস্যের ইঙ্গিত দিচ্ছে। আবার উচ্চ সুদহার বহাল থাকায় ঋণের ব্যয় কমানোর সুযোগও সীমিত হয়ে পড়েছে। ব্যবসায়িক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিলকে ব্যবসায়ীরা স্বাগত জানালেও অতীতের করোনাকালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই তহবিলের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করা যেমন প্রয়োজন, তেমনি বন্ধের ঝুঁকিতে থাকা শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান আরও জরুরি।
তাই ক্ষতিগ্রস্ত প্রকৃত উদ্যোক্তাদের কাছে দ্রুত ও কার্যকরভাবে এই প্রণোদনা পৌঁছানো না গেলে তা আরো হিতে বিপরীত হবে। বাজেটে ঘোষিত রাজস্ব প্রণোদনা যতই আকর্ষণীয় হোক না কেন, পর্যাপ্ত ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ নিশ্চিত না হলে সেসব উদ্যোগের কাঙিক্ষত সুফল অর্জন অসম্ভব। বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বেসরকারি খাতনির্ভর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে কার্যকর সমন্বয় এবং নীতিগত সামঞ্জস্যতা রক্ষা অত্যন্ত জরুরি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Our demographic dividend is a lost opportunity and history would not judge our political establishment quite lightly. This nation grew up listening to syndicates everywhere, exporting unskilled labours to Malaysia and other Middle Eastern countries is a not an exception. People close to the last deposed regime amassed hundreds of millions USD, we can hear the similar noise this time round. At the end, it’s our poor labourers who suffer the most.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Experts and stakeholders in the financial sectors are not happy about the base interest rate to 10 percent by the central bank. The reason given is to keep inflation at bay - really! It did not happen in the past, why shall it work in the current financial year?
মুদ্রানীতি জুন ২০২৬: সীমাবদ্ধতা স্পষ্ট, এখন প্রয়োজন সমন্বিত রাষ্ট্রীয় পদক্ষেপ- এবি পার্টি
পর্ব-৩
নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক নীতি-সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখায় ব্যবসায়ী মহলে হতাশা তৈরি হয়েছে। টানা চার বছর সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করার পরও মূল্যস্ফীতি লক্ষ্য অনুযায়ী নিয়ন্ত্রণে তো আনা যায়ইনি; বরং তা এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে অর্থনীতিবিদের অভিমত হলো বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু নিয়ম মেনে কঠোর মুদ্রানীতি দেয়াই যথেষ্ট নয়। কারণ মুদ্রার নিয়ন্ত্রণ এখন কেন্দ্রীয় ব্যাংকের হাতেও পুরোপুরি নেই।
সরকার কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা না করলে এটা সম্ভব নয়। সরকার জিডিপি বড় করে দেখিয়ে একদিকে কেন্দ্রীয় ব্যাংককে অতিরিক্ত মুদ্রা ছাপতে ও তাকে ঋণ দিতে বাধ্য করছে। অপরদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেও প্রকল্পমুখী বড় বাজেট সামাল দিতে সরকার উচ্চ মাত্রায় ঋণ নিয়ে বেসরকারী খাতকে বঞ্চিত করছে। এতে অর্থবাজারে সুদের হারে প্রতিযোগিতা সৃষ্টি হতে পারছে না এবং উৎপাদনমুখী নতুন বিনিয়োগও ঘটছে না।
আর্থিক খাতের গভীর সংকট, ব্যাংকিং খাতের খেলাপি ঋণের বিস্তার ও কাঠামোগত দুর্বলতা মোকাবিলায় সরকারের স্পষ্ট উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, রাষ্ট্রীয় অসহযোগিতায় শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। কারণ এটি সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার অংশ মাত্র। সরবরাহ ব্যবস্থার সংকট, জ্বালানির মূল্য, রপ্তানী বাজার, বৈশ্বিক অনিশ্চয়তা ও আমদানি ব্যয়ের চাপ- এসবও এখন সমান গুরুত্বপূর্ণ।
চলবে - - - -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Spending-driven inflation would severely affect the budget implementation, AB Party warns the government. Out of control inflation has interconnection with up to 6-8% spread which sadly the central bank failed to discipline.
জাতীয় মুদ্রানীতি - জুন ২০২৬: ব্যয়-তাড়িত মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালছে সরকারের সম্প্রসারণশীল বাজেট - এবি পার্টি
পর্ব- ২
কিন্তু কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক বছর ধরে আইএমএফের ফর্মুলায় সংকোচনের চিকিৎসা দিয়ে চললেও বাংলাদেশে তা বাস্তবে কাজ করছে না। মূল্যস্ফীতির হার বিবিএসের (পরিসংখ্যান ব্যুরো) সংরক্ষণবাদী সরকারী হিসেবে গত কয়েক বছর ধরেই ১০ শতাংশের সামান্য উপরে-নীচে ওঠানামা করলেও বেসরকারী হিসেবে তা এখনো ১২ শতাংশের কম নয়। বিগত আওয়ামী স্বৈরাচারের আমলে মূল্যস্ফীতির প্রকৃত হার আরো বেশী থাকলেও বিবিএস তা ওই সময় ৫ থেকে ৭ শতাংশ কমিয়ে দেখিয়েছে।
সদ্য-বিদায়ী অন্তর্বর্তী সরকার বিবিএসের ওপর তেমন কোনো হস্তক্ষেপ না করায় গত প্রায় দু'বছর যাবৎ মূল্যস্ফীতির হার আগের আওয়ামী জামানার মতো কৃত্রিমভাবে তেমন কমিয়ে দেখানো হয়নি। তবে সাম্প্রতিক মূল্যস্ফীতির জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইরান-মার্কিন-ইসরায়েল যুদ্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে প্রধানত দায়ী করা হচ্ছে। বর্তমান মূল্যস্ফীতি চাহিদা-তাড়িত না হয়ে মূলত ব্যয়-তাড়িত হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এর রাশ টেনে ধরতে ব্যর্থ হচ্ছে। বরং সরকারই নানাভাবে উৎপাদন খরচ বাড়ানোর ব্যবস্থা করে মূল্যস্ফীতিকে আরো উস্কে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। যার বড় উদাহরণ হচ্ছে এবারের সম্প্রসারণমুখী উচ্চ ঋণ-নির্ভর জাতীয় বাজেট।
বিগত অন্তর্বর্তীসরকার কমিয়ে গেলেও বর্তমান সরকার আগের বছরের তুলনায় এবার প্রায় দেড় লাখ কোটি টাকা বাড়িয়ে এবং আড়াই লাখ কোটি টাকা ঘাটতি ধরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে সম্প্রসারণশীল বিশাল ঋণ-নির্ভর বাজেট পাস করেছে তাতে মূল্যস্ফীতি আরো বাড়ার আশংকা করা হচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি আটকাতে সংকোচনমূলক মুদ্রানীতির পথ ধরেছে। যাকে অর্থনীতিবিদরা সঠিক মনে করলেও সরকার পাশ কাটিয়ে উল্টো পথ ধরেছে বলে তারা মনে করেন। এই ধারায় মূল্যস্ফীতি কাঙিক্ষতভাবে নিয়ন্ত্রণে না এসে সর্বশেষ গত মে-জুন মাসে তা আরো কিছুটা বেড়ে সাড়ে ৯ শতাংশে পৌঁছেছে। এছাড়া বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশে নামানো হয়েছে।
আবার ব্যাংক খাতে ৪৬ শতাংশ খেলাপি ঋণ দেশের অর্থনীতিও আর বহন করতে পারছে না। যে কারণে বেড়ে যাচ্ছে স্প্রেড। সভ্য দুনিয়ার আদলে ঋণের স্প্রেড সর্বোচ্চ ২ শতাংশের মধ্যে আনতে না পারলে সংকোচনমুখী মুদ্রানীতিও মুখ থুবড়ে পড়তে বাধ্য। এমন প্রেক্ষাপটে বিনিয়োগের আশা আরো অবান্তর।
চলবে... -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The ruling government’s decision to appoint non-government teachers at secondary, higher secondary and intermediate level institutions through managing committee/governing bodies of the educational institutions, a shift from NTRC certification process, which is a matter of grave concern and most likely to make the whole appointment process biased, partisan and corrupt.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It is sad to see that the ruling party started to break their pledges to the nation just in six months time, said Abbas Islam Khan Noman, a barrister-at-law and Shadow Affairs Secretary of the AB Party. They could have waited a bit longer!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The most critical challenge for this ruling government is to handle the economic crisis from all fronts. Yet, we see little interest in reforming the financial institutions in line with the National Reform Charters agreed during Interim Administration.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
On the same day of budget for the financial year 2026-27, Central Bank of Bangladesh published its monetary policy which is simply contradictory to government’s economic target. Who is right then?
নতুন মুদ্রানীতি: বাংলাদেশ ব্যাংকের বার্তা প্রমাণ করছে সরকার ভুলপথে রয়েছে - এবি পার্টি
পর্ব-১
বিএনপি সরকার গত ৩০ জুনে জাতীয় সংসদে যেদিন তার সম্প্রসারণশীল বিশাল বাজেটটি পাস করলো সেই একই দিনে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। একই দিনে একই সরকারের মাঝে এ ধরনের পরস্পর বিরোধী ঘটনা জাতিকে একই সাথে বিস্মিত ও হতাশ করেছে। প্রশ্ন উঠেছে, তাহলে কে সঠিক? সরকার, নাকি বাংলাদেশ ব্যাংক?
রাষ্ট্রের জনকল্যাণে সরকারের রাজস্ব নীতি (ফিসক্যাল পলিসি) ও কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি (মনিটরি পলিসি) সবসময় একে অপরের সহায়ক এবং সাধারণত পরস্পর হাত ধরাধরি করে চলার কথা। কিন্তু জাতি অবাক বিস্ময়ে লক্ষ্য করছে সরকার যখন বড় বাজেটের মাধ্যমে একটি সম্প্রসারণশীল আর্থিক নীতি গ্রহণ করেছে, তখন কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি তথা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এ দায় কার?
দেশে গত ৪ বছর ধরে টানা উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। অথচ কেন্দ্রীয় ব্যাংকের একমাত্র প্রধান কাজই হচ্ছে মূল্যস্ফীতি রোধ করা। কারণ মূল্যস্ফীতি রোধ করা না গেলে বাজারে তার প্রচলিত মুদ্রার (টাকা) মান ক্রমাগত নিম্নগামী হতে ও ক্রয়ক্ষমতা হারাতে বাধ্য।
এজন্য কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি রোধে আইএমএফ নির্দেশিত একমাত্র যে দাওয়াই দিয়ে চলেছে, তাহলো সুদের হার বৃদ্ধি এবং বাজারে মুদ্রা সরবরাহ কমিয়ে দিয়ে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করা। আর সুদের হার বাড়তি থাকলে মুদ্রা বাজারে অর্থাৎ ব্যাংকে এমনিতেই টাকা বা ঋণের চাহিদা কমে যায়। ফলে মানুষের হাতে যথেষ্ট টাকাপয়সা না থাকলে কেনাকাটা কমে গিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার কথা। তার ওপর ১৬ বছরের লুটপাটে ব্যাংকে এখন আদতেই তেমন কোনো টাকাপয়সা নেই।
চলবে - - - -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, was speaking out against unplanned privatisation of country’s energy sector in order to benefit few oligarchs who have all recently became partners and supporters of the ruling party.
জ্বালানি খাতে অরাজকতা ও ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে এবি পার্টি
'কয়লা ময়লা নয়, আমদানি নির্ভরতা ও বেসরকারিকরণই বিদ্যুৎ সংকটের মূল কারণ'
'জ্বালানীকে পণ্য হিসেবে নয়, জাতীয় নিরাপত্তা হিসেবে বিবেচনা করতে হবে'
'এবি পার্টি বেসরকারিকরণের বিপক্ষে নয়, তবে সেটি হতে হবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে '
'কুইক রেন্টালের ক্ষত শুকায়নি, এবার জ্বালানি খাত বেসরকারিকরণের পাঁয়তারা চলছে'
'জ্বালানি খাতে অরাজকতা ও ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধে জাতীয় অডিটের দাবি'
'সবার আগে বাংলাদেশের' পরিবর্তে 'সবার আগে লুটপাটতন্ত্র' কায়েমের চেষ্টা চলছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ruling government recently dumped the pro-people Drug Policy 2026 which allows the government to enforce lowest minimum price on very essential but commonly used 295 medicines which was, not to be surprised, promptly welcomed by the pharmaceuticals owners association led by a bother of a cabinet minister. For them, Monsoon Uprising 2024 means nothing but a stair to power!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ruling party, as a surprise to the nation, has already been comprised on numerous reform propositions agreed at the national consensus commission or through public referendum in February 2026. Besides, it already went against its own 31 point pledge to the nation, at least 7/8 points.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Energy crisis is not a typical governance issue, it’s a question of national security covering diverse aspects of the state and national interest.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It is sad to see that a fringe of the law enforcement agencies tried to hide or damage or undermine evidence of Aynaghor, over eight hundred secret detention centres across the country. It is critical that those evidence is produced before the ICT to try the alleged perpetrators of crimes against humanity.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ruling party has been actively creating divisions among pro-Monsoon Uprising forces and parties to seek credit in the fall of deposed fascist regime. We need to focus into the reconstruction of state institutions than debating who was who during the pro-democracy movement.
৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি
জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্য এবং অর্জন-ব্যর্থতার মূল্যায়ন নিয়ে ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি হচ্ছে। শেখ হাসিনার পলায়নের পর অবদান নিয়ে বিতর্ক তুলে যারা জাতীয় অনৈক্য সৃষ্টি করেছে, ব্যর্থতার সিংহভাগ দায় তাদেরই নিতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর দুটি সরকার দায়িত্ব পালন করেছে, প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরে বিএনপি সরকার। রাষ্ট্র সংস্কার ও মানুষের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন না এলে উভয় সরকারকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হলে অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসের সঙ্গে তুলনামূলক মূল্যায়ন করে এবি পার্টি আরেকটি সংলাপের আয়োজন করবে। তখন দেশের অর্থনীতি, দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা ও জনজীবনের বাস্তব চিত্র পরিসংখ্যানসহ জনগণের সামনে তুলে ধরা হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শত শত আন্দোলন হলেও বর্তমান সরকারের গত পাঁচ মাসে দাবি-দাওয়া নিয়ে উল্লেখযোগ্য কোনো আন্দোলন হয়নি। শক্তি প্রয়োগ করে সমালোচনার কণ্ঠরোধের চেষ্টাকে খুবই দুঃখজনক আখ্যা দিয়ে তা সরকারের জন্য হিতে বিপরীত হবে বলেও সতর্ক করেন তিনি। মঞ্জু বলেন, সমালোচনা করলেই কন্ঠরোধ করবেন তা মেনে নেওয়া হবে না, কণ্ঠরোধ করে কখনো দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন করা যায় না। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪-এর জুলাই আন্দোলন,সবই তার জ্বলন্ত প্রমাণ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute at the July Memorial, Shaheed Hadi square in Shahbag area of the capital, on the occasion of second anniversary of Monsoon Uprising 2024. The uprising became a success due to the fearless leadership and participation of the masses of diverse background, not because of any political party or leader.
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিতে এবি পার্টির ফুলেল শ্রদ্ধা নিবেদন
রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: মজিবুর রহমান মঞ্জু
৫ আগস্ট ২০২৬, বুধবার, ঢাকা।
প্রেস বিজ্ঞপ্তি।
হাসিনা সরকারের পতনের জন্য কাউকে দেশের বাইরে থেকে এসে নেতৃত্ব দিতে হয়নি। কোনো রাজনৈতিক দলের নেতৃত্বেও সেই পতন ঘটেনি; বরং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই হাসিনার পতন ঘটেছে। আজ (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই স্মৃতি’তে এবি পার্টির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।
মঞ্জু বলেন, আমরা বারবার বলি, জনগণের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, শেষ পর্যন্ত জনগণই তার পতন ঘটায়। জুলাই গণঅভ্যুত্থান তারই প্রমাণ। কিন্তু আজ যারা ক্ষমতায় আছেন, তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও চেতনাকে ক্রমেই বিস্মৃত হচ্ছেন, যদিও মুখে জুলাইকে ধারণ করার কথা বলছেন।দেশের মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ঘরে ঘরে গ্যাস নেই, গ্রামগঞ্জে বিদ্যুতের সংকট রয়েছে। এসব দুর্নীতি ও অব্যবস্থাপনার ফল।
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ক্ষমতায় আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন,দলীয়করণ করবেন না, সন্ত্রাসের আশ্রয় নেবেন না, মানবাধিকার লঙ্ঘন করবেন না এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করবেন। কিন্তু ক্ষমতায় এসে তারা নিজেদের সেই প্রতিশ্রুতি থেকে সরে গেছেন। আজ রড দিয়ে মানুষের চোখ উপড়ে ফেলার মতো নৃশংস ঘটনা ঘটছে, এমনকি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও হামলার শিকার হতে হচ্ছে। জুলাই সনদের প্রসঙ্গে মঞ্জু বলেন, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পদদলিত করা হচ্ছে। জুলাই সনদ কোনো কাগুজে দলিল নয়; এটি আবু সাইদ, মুগ্ধ, আয়মনসহ জুলাইয়ের শহীদদের রক্তে লেখা এক ঐতিহাসিক অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই আজকের রাষ্ট্রের প্রধান দায়িত্ব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Forhad Mazhar, a prominent political thinker and poet, argued that the 1972 constitution had been the source of authoritarian regime and Sheikh dynasty led fascism. Thus, without repealing the old book with new political settlement, post-Monsoon Uprising 2024 cannot be materialised.
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে ৭২’র সংবিধানকে বাতিল করতে হবে। সংবিধানে একদিকে জনগণকে সকল ক্ষমতার মালিক বলা হলেও অন্যদিকে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা তাঁর মতে জনগণের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে। একাত্তর নিয়ে কোনো আপস বা নেগোসিয়েশনের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের মাধ্যমেই বাঙালি জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিনি আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মতো এত বড় একটি ঘটনা ঘটবে,এমনটি কেউ কল্পনাও করতে পারেননি। তাঁর মতে, হঠাৎ করেই জুলাই গণ-অভ্যুত্থান ঘটেনি; এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া কাজ করেছে। ফরহাদ মজহার বলেন, যতক্ষণ পর্যন্ত সেকুলার ও দক্ষিণপন্থী ধারার মধ্যে ঐক্যের সেতুবন্ধন তৈরি না হবে, ততক্ষণ একটি টেকসই রাষ্ট্র গঠন সম্ভব হবে না। প্রচলিত ধারণা ও পুরোনো রাজনৈতিক কাঠামো দিয়ে রাষ্ট্র পরিচালনার চিন্তাকেও তিনি ভুল বলে মন্তব্য করেন।
একটি পূর্ণাঙ্গ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি এবং শেখ হাসিনার আমলের সংবিধান বহাল রেখে প্রকৃত অর্থে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা সম্ভব নয়। তাঁর ভাষায়, সংবিধানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। যদি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলা হয়, তাহলে একই সাংবিধানিক ধারাবাহিকতায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপির সরকারকেও অবৈধ বলতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
On the 4th August 2024, during the Monsoon Uprising, more than hundred unarmed protesters were brutally massacred by the law enforcement agencies of the deposed fascist regime. We, accordingly, continued our protest across the capital and country.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn the violence in all educational institutions, in all form and manner and by any factions or student organisations whatever name they hold. The only resolution is to half party affiliated student politics in campus, along with teachers and staffs.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party medical team led by Prof. Dr. Abdul Wahab Minar, a prominent psychiatrist and retired army major, was providing emergency medical service to the injured revolutionaries of Monsoon Uprising 2024.
উত্তাল জুলাইয়ে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এর নেতৃত্বে চিকিৎসা সেবায় নেতৃবৃন্দ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It has been two years since the Monsoon Uprising 2024 and victim families are yet to get justice and accountability. Alleged perpetrators and elements of the deposed regime had been trying day and night to damage the evidence of massacre and systematic genocide on the unarmed protesters.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that despite the Monsoon Uprising 2024, we cannot see any functional change in our media landscape. Still, the houses are being occupied by old fascists along with partisan hybrids who have been playing foul of the public aspiration.
মজিবুর রহমান মঞ্জু ২০১৩ সালের ৫ মে আলেম-ওলামাদের আন্দোলন দমনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, এরপর দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ ও একুশে টেলিভিশন কীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, তা দেশের মানুষ ভুলে যায়নি। তিনি বলেন, ৫ আগস্টের পর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও তার সুপারিশ কতটুকু বাস্তবায়িত হয়েছে, সে বিষয়ে জাতি এখনো কোনো স্পষ্ট জবাব পায়নি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে গণমাধ্যমকর্মীরা মূলত দুই ভাগে বিভক্ত ছিলেন,আওয়ামী ব্লক ও অ্যান্টি-আওয়ামী ব্লক। এখন তারা বিএনপি ব্লক, জামায়াত ব্লক এবং পলাতক-গুপ্ত আওয়ামী ব্লক,এই তিন ধারায় বিভক্ত। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সংসদে শুধু জুলাই সনদ নিয়ে আলোচনা করলেই চলবে না; নির্বাচন কমিশনে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগ, রাষ্ট্রায়ত্ত করপোরেশনগুলোতে দলীয় নিয়োগ এবং সরকারি দল হিসেবে বিএনপির ঘোষিত ৩১ দফা থেকে সরে আসার বিষয়েও প্রশ্ন তুলতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to the victims of genocide during Monsoon Uprising 2024 at Rayer Bazar Graveyard who were buried en masse without any documentation or informing the families. ICT Chief Prosecutor informed the nation about numerous mass graves which are now under investigation for accountability for alleged climes against humanity.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn repeated attacks on National Citizens Party - NCP’s countrywide July March program in different areas seriously injuring dozens of leaders and activists. The nation would like to see different set of democratic behaviours Post-Monsoon Uprising 2024 from the Politcal Parties, particularly the ruling one.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Primary, High School and College teachers much not be allowed to take part in politics and election at any level; if they would like represent electorate, they must leave their respective jobs and join political parties. The similar condition should be applied to all other professionals who are employed by the taxpayers. We, therefore, agree with the decision of the Election Commission, EC, while preparing for the local government election.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Farida Akhter, former advisor to the Interim Administration - IA, praised the pool of citizen journalists across the country who recorded and spread the news of Monsoon Uprising 2024 while most of the mainstream media remained silent on genocide and crimes against humanity. She made the remarks at an event organised by the AB Party celebrating the contribution of journalists through the last days of the deposed fascist regime.
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশের ইতিহাসে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান অন্যতম। আবু সাঈদের ছবি এবং আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র ও ভিডিও ধারণ করে সাংবাদিকরাই আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, সাংবাদিকতা ও কর্পোরেট মিডিয়াকে এক করে দেখা উচিত নয়। করপোরেট মিডিয়ার একটি বড় অংশ ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষকতায় সংবাদ সেন্সর করেছে। তিনি আরও বলেন, মোবাইল জার্নালিস্টদের ধারণ করা ভিডিও, ছবি ও অন্যান্য আলামত ভবিষ্যতের বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ৫ আগস্টের পরও রাষ্ট্র এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The ruling government is borrowing BDT 700 crore, around USD 57 million, each day to meet its spending. Tax/VAT collection is not up to the mark and everyone agrees that the annual target cannot be met. Then, there is added challenge of price hike, out of control inflation, youth unemployment all time high and no FDI. Yet, the government is still reluctant about undertaking serious reforms in financial sector and austerity measures.
ঋণ করে ঘি খাবার এই অর্থনীতি আর কতদিন চলবে!
জনগণের যদি আয় না থাকে, তাহলে সরকার তার ব্যয় বাড়িয়ে ফেললে অর্থ পাবে কোথায়? এমন অবস্থায় ধার করা ছাড়া উপায় কি? এখন তো দৈনিক ৭শ' কোটি, বছর শেষে তা দৈনিক হাজার কোটি ছাড়াবে। আর যদি সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করে তো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। গত জুনে সদ্য সমাপ্ত বিদায়ী অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ কোটি টাকার মতো। এবার নতুন অর্থবছরের বাজেটে এনবিআরকে টার্গেট দেয়া হয়েছে ৬ লাখ কোটি টাকা আদায়ের। বাস্তবে এবার ৪ লাখ কোটি টাকাও হবে না। কারণ দেশের অর্থনীতি ভয়ংকরভাবে খারাপ হচ্ছে।
খোদ অর্থমন্ত্রী স্বীকার করেছেন, বাংলাদেশের অর্থনীতি ১৯৭২-৭৪ সালেও এতো খারাপ ছিল না। মানুষের আয় কমে যাচ্ছে। বিপুল বেকারত্ব দেশকে গ্রাস করেছে। রপ্তানীতে ধ্বস নামছে। শ্রমিক ছাটাই চলছে। সারা দুনিয়ার অর্থনীতিতেই মন্দা নেমে এসেছে। অপরদিকে ব্যাপক মূল্যস্ফীতিতে জর্জরিত অর্থনীতি। মানুষ কেনাকাটা কমাতে বাধ্য হচ্ছে। সাধারণ মানুষের ভোগব্যয় কমছে। তাহলে সরকার কর পাবে কোথায়? তার ওপর পতিত হাসিনার করা বিশাল ঋণের কিস্তি ফেরত দিতে হচ্ছে সুদাসলে। মেগা প্রোজেক্ট থেকে সেই অর্থ উঠছে না, বিনিয়োগ স্থবির, কর্মসংস্থান নেই। আর এসবের মূলে রয়েছে হাসিনার বানানো জোর করে "মধ্য আয়ের দেশ" প্রকল্প যা ছিল ডাহা মিথ্যা।
আমলাদের চাপে সরকার হাসিনার বানানো মিথ্যা পরিসংখ্যান এখনো সংশোধন করছে না। আবার এলডিসি গ্র্যাজুয়েশন ৩ বছর পেছাতে ধর্ণা দিচ্ছে জাতিসংঘে। এটা তো ৩ বছর পেছানোর বিষয় নয়, এটা এখন থামানোর বিষয়। কারণ ৩ বছর পিছিয়ে লাভ নেই। কমপক্ষে ৩০ বছর পেছাতে না পারলে এদেশে আর কখনোই বিনিয়োগ হবে না, বিনিয়োগ নির্ভর করে বাজারের উপর। দেশে কিংবা বিদেশে সেই বাজারও এখন বাংলাদেশের নেই। মধ্য-আয়ে ফাইনালি গ্র্যাজুয়েট হলে পরিস্থিতি আরো খারাপ হবে। বাংলাদেশ কিন্তু ভেতরে ভেতরে দেউলিয়া হয়ে পড়েছে। বেকুবরা বুঝতে পারছে না। আর চতুররা প্রকাশ করছে না।
কোন দেশ যদি দুর্নীতিবাজদের খপ্পরে পড়ে, তাহলে সেই দেশের খুব বেশী ক্ষতি হয় না। কিন্তু যদি বেকুবদের খপ্পরে পড়ে তাহলে সেই দেশ ধ্বংস হতে মোটেই সময় লাগে না। আমরা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, অর্থনীতির যে করুণ দশা সেটা সামাল দিতে না পারলে দেশের অস্থিতিশীলতা বাড়বে, সাথে রয়েছে অভ্যন্তরীন রাজনীতি ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। অথচ অর্থনৈতিক থাতকে সংস্কার করবার কোন আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It is sad to see continuous partisan appointments at different state institutions by the ruling party post-Monsoon Uprising 2024. It is also a blatant breach of Art. 8 of 31 point reform proposition of BNP.
বিএনপি’র ৩১ দফার ৮ম দফায় লেখা আছে:
‘সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এসব প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভেটিং সাপেক্ষে এসব প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh is scheduled to complete LDC graduation later this year, although the government already applied for suspension or few years of extension due to lack of preparation. Our competitive labour and export markets might seriously be compromised, once graduated. Hence, the government must consider twice before heading to such economic suicide.
বাজেট ২০২৬-২৭: এলডিসি গ্রাজুয়েশনের জন্য বাংলাদেশ আদৌ প্রস্তুত কিনা!
শেষ পর্ব
রপ্তানী-জিডিপি অনুপাত ২০ শতাংশ থেকে ১২ শতাংশে নেমেছে। লুটপাট, দুর্নীতি, ব্যাংক ডাকাতিতে অর্থনীতির ভেতরটা আজ অন্তঃসার শূন্য। মানুষ মুক্তির জন্য হাসফাঁস করছে। এখনো এদেশের অর্থনীতির ৮৫ শতাংশ ইন-ফরমাল। আওয়ামী লীগের লুটপাট-দুর্নীতি-মূল্যস্ফীতিতে জিডিপি'র আসলে কিছুই বাড়েনি। বরং আরো ক্ষয়ে গেছে। প্রকৃত আড়াইশ' কিংবা ৩শ' বিলিয়ন জিডিপি ধরে বাজেটকে মেপে দেখলে এই বাজেট আসলে অনেক বড়। এটি কোনো অবস্থায় জিডিপি'র ২৫ শতাংশের নীচে নয়।
আমাদের বৈদেশিক ঋণ ইতিমধ্যেই দেউলিয়াত্বের স্তরও (৫০%) পার হয়ে ভয়ংকর রেডজোনে (৭৫%) ঢুকেছে। বাজারে কেন্দ্রীয় ব্যাংকের অন্তত দ্বিগুণেরও বেশী টাকা ছাপানো রয়েছে। যে কারণে মূল্যস্ফীতি নিম্নগামী হতে পারছে না। আমাদের স্থির বিশ্বাস, এবারের এই বড় বাজেট সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংককে শেষ পর্যন্ত আরো টাকা ছেপে সরকারকে ঋণ দিতে হবে। অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার ঋণ নেবার কারণে দেশে সুদের হার কমছে না। ব্যাংক খাতে প্রতিযোগিতা নেই। ব্যাংকগুলোর এতো দুর্দশার পরও সরকারকে উচ্চ মাত্রায় ঋণ দিয়ে তারা লাভ দেখাচ্ছে। অপরদিকে বেসরকারী খাত প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। যেটুকু পাচ্ছে তাও উচ্চ সুদের কারণে খেলাপী হয়ে পড়ছে। ফলে অর্থনীতি আজ উৎপাদন বিমুখ।
বিনিয়োগ ও কর্মসংস্থান স্থবির। অর্থনীতি টানা ৪ বছর ধরে স্ট্যাগফ্লেশনের কবলে পড়েছে। আওয়ামী মিথ্যা পরিসংখ্যানের সংশোধন ছাড়া এর আর কোনো ওষুধ নেই। সরকার এলডিসি গ্র্যাজুয়েশন ৩ বছর পেছানোর কথা বলছে। কিন্তু আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন তো আজ পেছানোর বিষয় নয়। এটি থামানোর বিষয়। এলডিসি গ্র্যাজুয়েশন থামাতে আওয়ামী পরিসংখ্যান দ্রুত সংশোধন করতে হবে। ফলে এলডিসি গ্র্যাজুয়েশন অটোমেটিক থেমে যাবে। বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য ফিরে পাবে বিনা শুল্কে আন্তর্জাতিক বাজারের নিশ্চয়তা। দেশ আবার ভরে উঠবে বিনিয়োগ আর কর্মসংস্থানে। মানুষের আয় বাড়বে। সরকারের কর প্রাপ্তি বাড়বে। অন্যথায় আওয়ামী মিথ্যাচারের দায় এই সরকারকে বহন করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Recently the nation came to know that the size of our GDP had crossed USD 500 billion. Really! Many critical economists are questioning the genuineness of the data. It simply does neither match nor corroborate with other relevant data.
বাজেট ২০২৬-২৭: আওয়ামী মিথ্যা জিডিপির ফাঁদে বাংলাদেশের অর্থনীতি, জিডিপির নামে প্রতারণা বন্ধ করে বাস্তব অর্থনীতির পথে ফিরতে হবে- এবি পার্টি
৭ম পর্ব :
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা, কিন্তু সেটি ছিল জিডিপি'র ১৮ শতাংশ। আর আজ এই জাতির কথিত এতো উন্নতির পর ৯ লক্ষ কোটি টাকার বাজেট কিভাবে জিডিপি'র ১৪ শতাংশ হয়? আসলে আওয়ামী লীগ তার লুটপাট আড়াল করতে জিডিপিকে ফাঁপা বেলুনের মতো ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে দেখিয়েছিল। প্রকৃতপক্ষে বাংলাদেশের জিডিপি ২৫০ থেকে সর্বোচ্চ ৩শ' বিলিয়ন ডলারের বেশী নয়। এই দেশ হচ্ছে একটি কর-জুলুমের দেশ। বাংলাদেশের কর-জিডিপি'র অনুপাত কোন অবস্থাতেই ১৪/১৫ শতাংশের কম নয়। অথচ সরকারের এনবিআর বলছে সাড়ে ৬ শতাংশ।
জিডিপি দ্বিগুণ বাড়াতে গিয়ে আজ জাতির কাঁধে কম করের কলঙ্ক লেপে দিয়েছে সরকার। কর এতো কম হলে তো এদেশ করস্বর্গ বা ট্যাক্স হেভেন হিসেবে বিবেচিত হবার কথা। সারা দুনিয়ার বিনিয়োগ এখানে লুটিয়ে পড়ার কথা। কিন্তু বাস্তবে ব্যবসায়ীরা কি বলছেন? এফডিআই'র মতো বিদেশী বিনিয়োগকারীরা কোথায়? আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কার পরামর্শে কেন জিডিপি বাড়িয়ে দেখিয়েছিল তা জানা-বোঝা দরকার।
কারণ জিডিপি বাড়িয়ে দেখালে তথাকথিত উন্নয়নের বয়ান সঠিক মনে হয়, মাথাপিছু আয় বেশী দেখায় এবং অন্যদিকে দ্রুত এলডিসি গ্র্যাজুয়েশন করা যায়। আর তাতে বাংলাদেশ যাতে মধ্য-আয়ের ফাঁদে পড়ে বাজার হারায় এবং বিনিয়োগের পথ রুদ্ধ হয়ে এই জাতি অর্থনৈতিকভাবে দ্রুত ধ্বংস হয়ে যায়। বাস্তবে আজ তাই হয়েছে। জিডিপি বাড়িয়ে দেখালে কার কি লাভ-ক্ষতি হয় তা আজ পুরো জাতিকে জানানো প্রয়োজন। জিডিপি বাড়ালে বাজেটের ঘাটতি কৃত্রিমভাবে ৫ শতাংশের নীচে দেখানো যায়। জিডিপি বাড়ালে বেশী বেশী বিদেশী ঋণ নিয়ে বাজেটকে মোটাতাজা দেখানো যায়। এর ফলে অর্থনৈতিক দেউলিয়াত্ব গোপন করা যায়। জিডিপি বাড়ালে
কেন্দ্রীয় ব্যাংক বেশী বেশী টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিতে পারে। জিডিপি বাড়ালে সরকারের আমলারা তুলনামূলক বেশী হারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা লুটতে পারে। আর জিডিপি বাড়ালে জনগণের ঘাড় মটকে বেশী করে করের দায় চাপানো যায়। আর এ সবই হচ্ছে রাষ্ট্র ও জনবিরোধী। সত্যিকারভাবে জাতির অর্থনৈতিক উন্নয়ন ঘটে জিডিপি বাড়লে তো আপত্তি নেই। তাতে জনগণেরও সঠিক সক্ষমতা প্রকাশ পায়। কিন্তু মিথ্যা জিডিপি'র দায় ভয়ংকর। যে কারণে আজ এ দেশের এই অর্থনৈতিক দুরবস্থা চলছে। বিপুল দারিদ্র্য, বিপুল বেকারত্ব, বিপুল মূল্যস্ফীতি জাতির কাঁধে চেপে বসেছে। অর্থনীতি আজ ফাঁপা বেলুন। দ্রুত বাজার হারাচ্ছে বাংলাদেশ।
চলবে - - - -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It was a long overdue event but the Interim Administration could not remove President Chuppu installed by the deposed fascist regime due to current ruling party’s reluctance. We call upon the government to impeach Chuppu for alleged corruption, breach of oath and constitution.
রাষ্ট্রপতির পদত্যাগকে স্বাগত জানিয়ে দুর্নীতি ও লুটপাটে জড়িত থাকার অভিযোগ তদন্ত করে দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার দাবি এবি পার্টির।
ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে ছাত্রদের লেগেছিল ৩৬ দিন, রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন: এবি পার্টি
দেরীতে হলেও পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতি পদ থেকে ফ্যসিস্ট শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট সাহাবুদ্দিনের সরে যাওয়াকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির নেতৃবৃন্দ। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, আমরা চেয়েছিলাম জুলাইয়ের সকল অংশীদারদের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত এই বিতর্কিত ব্যক্তির অপসারণ বা পদত্যাগ। কিন্তু ক্ষমতাসীন দল বিএনপি শুরু থেকেই এ ব্যপারে সম্মত ছিলোনা। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতাও এ ব্যপারে কম দায়ী নয়। বিএনপি বার বার সাংবিধানিক শূন্যতার কথা এবং রাষ্ট্রপতির অধীনে শপথ নেয়ার বিষয়টিকে সামনে এনে সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা তৈরী করে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর পতিত ফ্যাসিবাদের পুতুল এই বিতর্কিত ব্যক্তিকে দিয়ে সংসদে জুলাই অভ্যুত্থানের পক্ষে বক্তব্য দেয়ানোর মাধ্যমে পুরো পরিস্থিতিকে আরও হাস্যকর এবং তামাশার বিষয় বানিয়ে ফেলা হয়েছিল। সংসদে সর্বসম্মতিক্রমে ইমপিচমেন্ট করার উদ্যোগ গ্রহণেও বিএনপি পদক্ষেপ নিতে পারেনি।
নেতৃদ্বয় বলেন, চেপে বসা ফ্যাসিবাদের মূল শেখ হাসিনা, তার চোর-লুটেরা মন্ত্রী পরিষদ, পদলেহনকারী চিফ জাস্টিস, পুলিশ বাহিনীর হোতাবৃন্দ, দালাল সাংবাদিকগণ, ব্যবসায়ীসহ প্রধান চরিত্রের বেশীরভাগ অংশকে বিতাড়িত করতে সংগ্রামী ছাত্র-জনতার লেগেছিল মাত্র ৩৬ দিন। এর জন্য লেগেছিল সকলের ঐক্যবদ্ধতা। সংবিধানের দোহাই, সংসদ, আইনের ফাঁকফোকর কিছুরই প্রয়োজন হয়নি। কিন্তু ফ্যাসিবাদের অংশীদার পুতুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে সংসদের দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী বিএনপি’র লেগেছে ১৫৮ দিন। এর অন্তরালে কি উদ্দেশ্য ও বিধেয় কাজ করেছে তা আশাকরি জনগণ বিবেচনায় নেবে।এবি পার্টির নেতারা সাহাবুদ্দিন চুপ্পুর ব্যপারে দুর্নীতি, ব্যাংকের টাকা লুটপাট ও পাচারসহ আনীত সকল অভিযোগ তদন্ত করে দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Data manipulation during the deposed fascist regime has been a key feature of their development narrative. Nonetheless, the ruling government chose not to amend the financial data before presenting and passing the budget to the national parliament.
আওয়ামী সরকারের মিথ্যা পরিসংখ্যানের সংশোধন না করাটা বাজেটের সাথে প্রতারনার শামিল - এবি পার্টি
পর্ব - ৬
সরকারেরই আরেক উন্নয়ন গবেষণা সংস্থা- বিআইডিএস বলেছে, তিন মেয়াদের আওয়ামী শাসনামলে দেশে প্রকৃত গড় মূল্যস্ফীতি ছিল প্রায় ১৫ শতাংশ। তাহলে ওই সময়ে জিডিপি প্রবৃদ্ধি তো মাইনাস ছিল। অপরদিকে এদেশের দারিদ্র্যরেখার ওপরে দেখানো অন্তত ৩০ শতাংশ মানুষ সব সময় দারিদ্র্যের কালো গহ্বরে পড়ার ঝুঁকিতে থাকে। একটু রোগব্যাধি কিংবা প্রাকৃতিক দুর্যোগ অথবা মূল্যস্ফীতি তাদের কাবু করে আবার দারিদ্র্য রেখার নীচে ফেলে দেয়। এ যেন সেই পিচ্ছিল বাঁশ বেয়ে বানরের ওঠা-নামার অঙ্ক।
বর্তমান সংসদেই প্রধানমন্ত্রীই আওয়ামী আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের তথ্য তুলে ধরেছেন। এতো দুর্নীতি, লুটপাট, অর্থপাচারের পরও যদি আওয়ামী সরকারের রেখে যাওয়া ১৮ শতাংশ দারিদ্র্য আর ৪৬০ বিলিয়ন ডলারের জিডিপি ও ভৌতিকঅর্থনৈতিক প্রবৃদ্ধির বয়ান বিএনপি সরকার সঠিক বলে মেনে নেয়, তাহলে এদেশের জনগণ হয়তো শিগগিরই বলবে, "আওয়ামী লীগই তো ভালো ছিল। সার্ফ-এক্সেলের বিজ্ঞাপনের মতো- "দাগ থেকে যদি হয় নতুন কিছু, তাহলে দাগই তো ভালো।'
এই সরকার বিগত আওয়ামী সরকারের দেয়া ১৬ বছরের মিথ্যা পরিসংখ্যানের কোনো সংশোধনের ব্যবস্থা না করেই, তার উপর দাঁড়িয়ে, সেইসব মিথ্যা পরিসংখ্যান মেনে নিয়ে এবার যে বাজেট দিয়েছে তাকে ডাহা জোচ্চুরি ছাড়া আর কি কিছুই বলা যায? আমাদের মনে হয় আওয়ামী স্বৈরাচারকে দুধে-ধোয়া পবিত্রতার বৈধতা দিতেই যেন বিএনপি আজ সরকারে আসীন হয়েছে। এ প্রসঙ্গে একটি গল্পের কথা স্মরণ করিয়ে দিতে চাই। এক ডাকাত তার মৃত্যুশয্যায় ছেলেদের ডাকলো। তারপর তাদের বললো, "বাবারা, সারাজীবন ডাকাতি করেছি, মানুষের ক্ষতি করেছি। কিন্তু আমার মৃত্যুর পর তোমরা এমন কিছু করবে, যাতে লোকে আমাকে ভালো বলে, প্রশংসা করে।' তারপর সে মারা গেল। এরপর ডাকাতের ছেলেরাও ডাকাত হলো। তারাও বাবার মতো পুরোদস্তুর ডাকাতি শুরু করলো। কিন্তু তারা বাবাকে মহান বানাতে ডাকাতির সাথে আরেকটি বিশেষ কাজ যুক্ত করলো। ডাকাতি করে সব লুটে নেবার পরে তারা ওই বাড়ীটিও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আসতো। এরপর লোকজন বলাবলি শুরু করলো, আরে এদের বাপই তো ভালো ছিল। ডাকাতি করলেও বাড়ীটাতো অন্তত পোড়াতো না। আজ বিএনপি কি আওয়ামী লীগের তেমন সন্তানের দায় নিলো? তা না হলে কেন তারা লুটপাটের আওয়ামী পরিসংখ্যান বাতিল না করে তার উপর নিজেদের ঝাণ্ডা মেলে ধরছে? মিথ্যা প্রবৃদ্ধির আওয়ামী জিডিপিকে ধারণ করে এখন দিচ্ছে ৫শ' বিলিয়ন ডলারের জিডিপি অর্জনের হাস্যকর গল্প। মাথাপিছু ৩ হাজার ডলার আয়ের বানোয়াট তথ্য। এর মানে কি? ৩ হাজার ডলার মানে ৪ সদস্যের একটি পরিবারের বার্ষিক আয় দাঁড়ায় ১২ হাজার মার্কিন ডলার। টাকার অংকে যা প্রায় ১৫ লাখ টাকা। অর্থাৎ মাসিক আয় সোয়া লাখ টাকা। এ কি অবিশ্বাস্য তথ্য! এই টাকা কোথায়? এদেশের কত শতাংশ মানুষ মাসে সোয়া লাখ টাকা আয় করেন? ২ শতাংশ? তাহলে মাথাপিছু আয় মানে কি মাথার পেছনে থাকা আয়? যা কিনা দেখা যায় না?
এ প্রসঙ্গে আরেকটি গল্পের কথা বলতে চাই। নাসিরুদ্দিন হোজ্জা একদিন বাজারে গিয়ে দেখেন মাংসের দাম খুব খুব সস্তা হয়ে গেছে। তিনি দু'কেজি মাংস কিনে ছেলেকে দিয়ে বাড়ী পাঠালেন। আর বললেন, তোমার মাকে বলবে ভালো করে রান্না করতে। রাতে বাড়ী ফিরে আমরা সবাই খাবো। অতঃপর হোজ্জার স্ত্রী দুপুরে মাংস রাঁধতে গিয়ে কেমন সিদ্ধ আর ফ্লেবার মিলছে তা পরখ করতে শুরু করলেন। তিনি নিজে এক টুকরা খান এবং ছেলেকেও এক টুকরা দেন। স্বাদে অভিভূত হয়ে এভাবে দুই মায়ে-পুতে খেতে খেতে চুলার উপর থেকেই দু'কেজি মাংস সাবাড় করে ফেললেন। এরপর তাদের হুঁশ ফিরলো। ততক্ষণে সব শেষ। স্বামীর জন্য তো কিছুই রইলো না। অবশেষে হোজ্জার স্ত্রী নতুন বুদ্ধি আঁটলেন। রাতে হোজ্জা খেতে বসে মাংস না পেয়ে প্রশ্ন করলেন, মাংস রাঁধোনি? স্ত্রী উত্তর দিলেন, মাংস তো রেঁধেছিলাম, কিন্তু বাড়ীর বিড়ালটি সব চুরি করে খেয়ে ফেলেছে। হোজ্জা তখন বিড়ালটি ধরে ফেলে দাঁড়িপাল্লায় মেপে দেখলেন তার ওজন ২ কেজি। তখন স্ত্রীকে প্রশ্ন করলেন, এটি যদি বিড়াল হয় তাহলে ২ কেজি মাংস গেল কই? আর এটি যদি মাংস হয় তাহলে বিড়াল গেলো কই? এখন আমাদের প্রশ্ন- জিডিপি যদি ৫শ' বিলিয়ন আর মাথাপিছু আয় ৩ হাজার ডলার হয়, তাহলে তার ট্যাক্স বা কর গেলো কই? আর কর-জিডিপি অনুপাত সাড়ে ৬ শতাংশ হলে, প্রকৃত জিডিপি-ই-বা গেলো কোথায় এবং মাথাপিছু আয়ই-বা কোথায়? সব বানোয়াট।
চলবে - - - -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, pays tribute to students and teachers from religious seminaries who played critical role in Monsoon Uprising 2024 to restore democracy.
'আলেম, ওলামা ও মাদ্রাসা ছাত্রদের প্রতিরোধ: রক্তবিধৌত জুলাই গণঅভ্যুত্থানের জয়” শীর্ষক এবি পার্টির
আলোচনা সভা' অনুষ্ঠিত
৫ মে’র নৃশংসতা দেখে মানুষ গুমরে কেঁদেছে কিন্তু ৫ আগস্টের বীভৎসতার বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে : ‘এবি পার্টি’
‘যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে বা পালিয়ে যায়, কিন্তু তাদের দালাল ও প্রেতাত্মারা আবার সংগঠিত হবার চেষ্টা করে' - মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ৫ মে’র নৃশংসতা দেখে মানুষ গুমরে মরেছে। মা-বোনেরা ঘরে বসে কেঁদেছে, দোয়া করেছে। কিন্তু ৫ আগস্টের বীভৎসতার বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে; এটা হলো বাস্তবতা এবং গণঅভ্যুত্থানের তাৎপর্য্য।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ৭১ এ পরাজিত শক্তি আত্মসমর্পণ করে এবং পাকিস্তানে পালিয়ে যায়, কিন্তু তাদের দালাল ও প্রেতাত্মা রাজাকার আলবদরেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নেয়। তালিকা অনুযায়ী তাদের বড় অংশ ছিল আওয়ামীলীগের এবারও ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পর তাদের কিছু দালাল ও প্রেতাত্মা এদেশে রয়ে গেছে তারা এখন ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদকে প্রাসঙ্গিক করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি আলেম-ওলামারাও দলে দলে রাজপথে নেমে এসেছিলেন। সাধারণত আলেম সমাজ সক্রিয় দলীয় রাজনীতি থেকে দূরে থাকলেও জাতির সংকটময় মুহূর্তে তারা বারবার নেতৃত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯৪৭, ভাষা আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আলেম সমাজের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।
তিনি বলেন, আলেম সমাজের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে তারা আপসহীন। ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে আলেম সমাজের পাশে সমাজের বৃহত্তর অংশ দাঁড়াতে পারেনি। এমনকি কিছু রাজনৈতিক দলও শেষ পর্যন্ত তাদের পাশে থাকেনি। এরপর সরকার বিরোধী সব কণ্ঠ দমন করে, যা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পথকে আরও সুগম করে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পরে কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হয়। এরপর নারী-পুরুষ, সাংস্কৃতিক কর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষ রাজপথে নামলে গণঅভ্যুত্থান সফল হয়। বিশ্ববিদ্যালয়, কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং আলেম-ওলামারা জাতির শ্রেষ্ঠ বীর। তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে যারা শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের ভূমিকারও সমালোচনা করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Budget is all about manipulating with data and statistics which can make a pauper a taxpayer on the basis of average national income and GDP. It is quite unfair to tax struggling middle class which can only add more discrimination and poverty among its own citizens.
বাজেট ২০২৬-২৭: 'দরিদ্রকে "বিত্তবান" বানিয়ে কর আদায়ের নীতি অমানবিক'- এবি পার্টি
পর্ব - ৫
বাজেট মানে কিছু সংখ্যাতত্ত্বের খেলা নয়। বাজেট কেবলই অ্যাকাউন্টিং নয়। একটি জাতির বাজেটের মূল হচ্ছে- তার দর্শন। বাংলাদেশের বাজেটের মূল দর্শন হচ্ছে দারিদ্র্য এবং বৈষম্য নিরসন। আমরা বৈষম্যের পরিসংখ্যান আগেই দিয়েছি। বৈষম্য বাড়লে কি দারিদ্র্য কমে? অথচ এদেশের সরকার গত ৫৫ বছর দরে এই উল্টো বয়ানই দিয়ে চলেছে। আজ এই দেশের দারিদ্র্যের হার কত? জাতীয় সংসদের এমপিরাও তা জানেন না। রাষ্ট্রের দারিদ্র্য মাপার একমাত্র সংস্থা- বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স বা বিবিএস, যাকে বলা হয় সরকারের মিথ্যা পরিসংখ্যানের খনি, সেই বিবিএস শেখ হাসিনার সর্বশেষ শাসনকালের পর আর এই পরিসংখ্যান অফিসিয়ালি প্রকাশ করেনি। আওয়ামী মিথ্যাচারের সংস্কৃতিতে দারিদ্র্যের সর্বশেষ হার দাবী করা হয়েছিল ১৮ শতাংশ। যদিও অর্থনীতিবিদদের হিসেবে করোনাকালে তা ৪০ শতাংশ ছাড়ায়।
সদ্য-বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে গতবছর পরিচালিত পিপিআরসি নামের একটি অর্থনৈতিক থিঙ্কট্যাঙ্কের জরীপে দারিদ্র্যের হার ২৮ শতাংশ বলে প্রকাশ করা হয়। যদিও তা পুরোপুরি সঠিক ছিল না। কারণ এদেশে এখনো দারিদ্র্য মাপা হয় গরু-ছাগলের দারিদ্র্য পরিমাপের ক্যালোরি থিওরিতে। শুধু দিনে ২২শ' ক্যালোরি খেলেই নাকি চলে। যা আজকের আধুনিক দুনিয়ায় এক হাস্যকর পদ্ধতি। এদেশের মানুষের কি আর শিক্ষা, স্বাস্থ্য, পোশাক, বাসস্থান, কর্মসংস্থান কিছুই লাগে না? বাংলাদেশের সংবিধান এদেশের জনগণকে যেসব অধিকার দিয়েছে, সেই হিসেব কষলে এদেশের ৮০ শতাংশেরও বেশী মানুষ আজ দরিদ্র। অথচ এই দরিদ্রদের নিয়ে সরকার আজ উপহাস করছে। অপমান করছে। দরিদ্রদেরও সরকার বলে "বিত্তবান"। তারা নাকি কর ফাঁকিবাজ।
সরকারের পরিসংখ্যান অন্তত তাই বলছে। যদিও এই বিশাল দরিদ্রদের উপর কোনো করই প্রযোজ্য হবার কথা নয়। দারিদ্র্যের এই ভয়ংকর বাস্তবতার কারণেই সরকারের রাজস্ব বিভাগ আজ পর্যন্ত ২ শতাংশের বেশী মানুষের কাছ থেকে আয়কর আদায় করতে পারেনি। এজন্য তারা ৮০ শতাংশ পরোক্ষ কর আদায় করে জুলুমের বাজেট সাজায়। যে কর বস্তুত আজকের সভ্য দুনিয়ায় আবার অচল।
গত করোনাকালের পর থেকেই বাংলাদেশে দারিদ্র্য পরিস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে এবং বাস্তবে শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিতে তা প্রকৃতপক্ষে ৫০/৬০ শতাংশ ছাড়িয়ে গেলেও সরকার তার স্বীকৃতি না দিয়ে পুরনো ফ্যাসিবাদী কায়দায় এখনো মিথ্যা পরিসংখ্যানের ফুলঝুরি ছড়াচ্ছে। বিগত ১৬ বছরের আওয়ামী দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম, ব্যাংক লুট, বাজেট লুট, অর্থপাচারের পর দেশের দারিদ্র্য পরিস্থিতি বর্তমানে কোথায় আছে, তা সরকারের পরিসংখ্যান বিভাগ সত্যিকারভাবে পরিমাপ করছে না।
চলবে - - - -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Despite the Rt. Hon. PM’s instruction, the law enforcement agencies are doing little to bring the culprits of July genocide to justice. The ruling party’s own ranks and files are also helping to rehabilitate a large number of local criminals in exchange of cash and ransoms.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The deposed regime and its beneficiaries could not fathom the reality of Monsoon Uprising 2024 and still in a state of denial that the India-supported puppet regime has no future of returning anytime soon.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It’s frustrating to see that the heroes of Monsoon Uprising 2024 are not rehabilitated with honour and dignity. Ruling government must not forget that they are the highest beneficiary of their supreme sacrifices.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
National debt is soaring for years and decades; interest on debt repayment became the top revenue spending this financial year, only after the cost of running the administration. We already called for downsizing government and revising mega development projects to make the budget more accountable.
বাজেট ২০২৬-২৭: ঋণ নেবে সরকার,এর দায় জনগণ কেন বইবে?
মেগা প্রকল্পের পূর্ণাঙ্গ হিসাব ও জবাবদিহি নিশ্চিতের দাবি এবি পার্টির
পর্ব -৪
আমাদের জাতির দুর্ভাগ্য যে, এদেশে এমন আইন এখনো করা হয়নি যে, যে সরকার ঋণ নেবে সেই সরকারের উপরই দায় বর্তাবে সেই ঋণ শোধের। তাই এক সরকার আরেক সরকারের কাঁধে ঋণ ট্রান্সফার করে চলে যাচ্ছে। সেই সরকার চাপাচ্ছে পরের সরকারের কাঁধে-মানে শেষতক জনগণের কাঁধে। এভাবেই চলছে তো চলছেই। আর জনগণ এবং তাদের পরবর্তী-প্রজন্ম সেই ঋণের দায় শোধ করতে কর ও মূল্যস্ফীতির বোঝা নিরন্তর বয়ে বয়ে নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছে। কিন্তু এই ঋণের প্রয়োজনীয়তা কতটুকু, ফললাভকতটুকু তা কোনো সরকারই কখনই মূল্যায়ন না করে জনগণের ঘাড়ে চাপিয়ে চলেছে।
বিগত আওয়ামী লীগ সরকার তার টানা প্রায় ১৬ বছরের শাসনামলে এই জাতির ঘাড়ে প্রায় ১শ' বিলিয়ন ডলারের বৈদেশিকেঋণের দায় চাপিয়ে গেছে। যা সুদাসলে পরিশোধ করতে হবে শেষ পর্যন্ত প্রায় ২শ' বিলিয়ন ডলার। এই ঋণের বেশিরভাগই তথাকথিত উন্নয়নের নামে চলে গেছে লুটপাট ও অর্থপাচারে। এজন্য আমরা দেখি ৪ বিলিয়ন ডলারের রূপপুর পারমাণবিক প্ল্যান্ট ১৪ বিলিয়ন ডলারে বানাতে। ২ বিলিয়ন ডলারের মেট্রোরেল ৪ বিলিয়ন ডলারে গড়তে। ১০ হাজার কোটি টাকার পদ্মাসেতু ৪০ হাজার কোটি টাকায় বানাতে। আর এই বাড়তি অর্থের সবই তো রাষ্ট্রীয় বৈধতার আড়ালে পাচার হয়েছে। এই ধারা আজো থামেনি। মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট ও অর্থপাচার হলেও আজ পর্যন্ত এ নিয়ে কোনো রাষ্ট্রীয় মামলা হয়নি, তদন্ত হয়নি, কাউকে দায়ীও করা হয়নি। বিগত অন্তর্বর্তী সরকার একটি রহস্যময় শ্বেতপত্র বানালেও সেই শ্বেতপত্র কমিটি রহস্যজনক কারণে কাউকে দায়ী করেনি। কোনো ফাইল তলব করেনি। হাস্যকরভাবে কেবল কিছু সংবাদপত্রের কাটিং ব্যবহার করে রিপোর্ট দিয়েছে।
আমরা বর্তমান সরকারকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানাই। অতীত রাষ্ট্রীয় ঋণ থেকে জাতি কতটুকু কি ফল লাভ করেছে তার মূল্যায়ন প্রতিবেদন মহান সংসদে পেশ করার দাবী জানাই। এসব ঋণের প্রকল্প কি অর্থনৈতিকভাবে ভায়াবল ছিল? এর ভ্যালু ফর মানি কতটুকু ছিল? বিপুল ব্যয়ের এসব উন্নয়ন প্রকল্প যদি অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে থাকে, দারিদ্র্য নিরসন ও জিডিপি'র প্রবৃদ্ধি ঘটিয়ে থাকে, কর্মসংস্থান সৃষ্টি করে থাকে তবে তার প্রাপ্তির সঠিক হিসাব প্রকাশ করা হোক। পদ্মা সেতু, মেট্রোরেল, যমুনা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ের মতো মেগা প্রকল্পগুলোকে পুঁজিবাজারে ছাড়া হোক। এ ধরনের উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন শুধু জাতীয় বাজেট থেকে না করে জনগণের মাঝে শেয়ার ছেড়ে পুঁজি আহরণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, প্রকল্পের বক্তব্য ও কাজের সাথে বাস্তবতার মিল ঘটিয়ে দেখান। দোহাই, জনগণকে আর প্রতারিত করবেন না। তারা দেশের মালিক। তাদের ঘাড়ে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অযাচিত ব্যয় আর অপচয় চাপিয়ে দেবেন না।
চলবে...... -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Coffin procession in honour of the slain heroes of Monsoon Uprising 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, alleges that the ruling party leaders are not following the instructions of the Rt. Hon. PM but of the deposed regime.
বিএনপির মন্ত্রী ও নেতারা আচরণ ও কথাবার্তায় তারেক রহমানকে অনুসরণ না করে ফ্যাসিস্ট হাসিনাকে অনুসরণ করছে। মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান, এবি পার্টি (বন্যা ও জলাবদ্ধতায় বিপন্ন মানবতার ভোগান্তি এবং দুর্ভোগ' শীর্ষক গণশুনানিতে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We pay tribute to our slain hero of Monsoon Uprising 2024, first ever from the Gen Z generation in the world. You, along with others like you, made red-green flag so proud.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party team reaches out to the flood affected people in Chittagong with relief.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We pay tribute to our female students and activists across the country who walked out in protest against the fascist regime which massacred over 1400 citizens and injured around 26 thousand unarmed protesters, over 600 of them became blind due to rubber bullets shot at them.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Our annual revenue collection is around USD 32.43 billion; then the obvious question is the source of remaining funds for the 2026-27 financial budget, around USD 77 billion. Would it be feasible to expect free hand sanctions from domestic and international donors to fill in the void? We proposed to downsize the government and reduce spending budget and implement austerity at this critical time.
অতিরিক্ত সরকারি ব্যয় ও ঋণের বোঝা কমাতে অবিলম্বে প্রশাসনিক সংস্কার প্রয়োজন- এবি পার্টি
পর্ব -৩
জাতীয় বাজেট এক বছরের জন্য একটি আইনও বটে। আমরা জানি যে-কোনো আইন লংঘনের দায়ে শাস্তি আছে। অথচ বাজেটের মতো একটা সুবিশাল ও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আইন লংঘনের কারণে সরকারের সংশ্লিষ্ট কারো কোনো সাজা হয় না। আয় কিংবা ব্যয়ের ক্ষেত্রে বাজেট শতভাগ বাস্তবায়নে ব্যর্থতার দায়ে সরকারের কোনো মন্ত্রণালয়ের কাউকেই সাজা তো দূরের কথা, আজতক দায়ীও করা হয়নি। উপরন্তু আয়-ব্যয়ে ঘাটতি কিংবা মন্ত্রণালয়গুলোর বাড়তি ব্যয় ঘটলে "সম্পূরক বাজেট" পাশের মাধ্যমে সব মাফ করে সাফ-সূতর করে দেয়া হয়। আমরা এই অনিয়মের অপসংস্কৃতির অবসান চাই। জানুয়ারি-মার্চ প্রান্তে বাজেট সংশোধনের নামে অনিয়ম বন্ধ করতে হবে, মার্চের সম্পূরক বাজেট জুনে পাশ করার প্রক্রিয়া থামাতে হবে। যে বাজেট মাঝপথে সংশোধন করতে হয়, তা নিয়ে বাগাড়ম্বর না করে সরকার যেন লজ্জিত হয়, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাজেট-আইনকে আইনের মতোই চলতে দিতে হবে। ধাপ্পাবাজি বাদ দিয়ে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। এক বছরের বাজেটকে প্রস্তাব, সংশোধন ও চূড়ান্তকরণের নামে তিন দফায় প্রণয়নের ব্যবস্থা পরিবর্তন করতে হবে।
গতানুগতিকতার এই ধাপ্পাবাজির বাজেট পরিহার করে অগ্রসর দেশগুলোর মতো অ্যাজুয়াল বাজেট তৈরীতে মনোযোগী হতে হবে। সরকারের দায়-দেনাসহ ব্যালান্স শীট প্রকাশের ব্যবস্থা করতে হবে। পরিবর্তন করতে হবে জুলাই-জুনের অপচয়-মূলক বাজেট-বর্ষও। একীভূত করতে হবে রাজস্ব ও উন্নয়ন বাজেট। গত ৫৫ বছরে এদেশের সরকার ব্যবস্থাকে এতো বড় করা হয়েছে যে, আজ এই বিশাল সরকার জাতির কাঁধে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছে। সাথে দুর্নীতির ভূতও। স্বাধীনতার সময় যেখানে মন্ত্রণালয়ের সংখ্যা ছিল মাত্র ১৫টি, সেখানে ৫৫ বছরে তা দলীয় রাজনৈতিক স্বার্থে ৫০টিতে উন্নীত করা হয়েছে। সরকারের সাড়ে ৪ লাখ কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা এখন ১৯ লাখে তোলা হয়েছে। শেখ হাসিনার সরকারই ১৬ বছরে বাড়িয়েছে প্রায় ১০ লাখ পদ-পদবীর সংখ্যা। অথচ সে ডিজিটাল অর্থনীতির যে ধোঁয়া তুলেছিল তাতে কর্মচারী সংখ্যা আরো কমার কথা। কিন্তু তা না করে সরকারে দলীয় লোকদের পুনর্বাসন করতে জাতির কাঁধে যে বিশাল খরচ ও অপচয়ের বোঝা তুলে দিয়েছে, তা এই সরকারও রহস্যজনক কারণে বয়ে চলেছে।
যে দেশে মূলত দারিদ্র্য পরিস্থিতির কারণে ৪ লাখ কোটি টাকার বেশী রাজস্ব আদায় হয় না, সেখানে বিশাল সরকার পুষতে তার পরিচালন ব্যয়ই এখন ৬ লাখ কোটি টাকা। বছরে প্রায় দেড় লাখ কোটি টাকা দিতে হচ্ছে ঋণের সুদ। আরো প্রায় দেড় লাখ কোটি টাকা যাচ্ছে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও সামাজিক নিরাপত্তার নামে খয়রাতী ব্যবস্থায়। এই খয়রাত দিয়ে আবার দারিদ্র্যের পরিমাণ কম দেখানো হচ্ছে। রাজস্ব আয় থেকে উন্নয়ন তো দূরের কথা, সরকার চালানোর রাজস্ব ব্যয় মেটাতেই নিতে হচ্ছে বিপুল ঋণ। সাথে উন্নয়নের ঋণ ও সুদাসল মিলিয়ে ভবিষ্যত প্রজন্মের ঘাড়ে যে ঋণের দায় চাপানো হচ্ছে, তা থেকে মুক্তি পেতে এদেশের ভবিষ্যতের সম্ভাব্য করদাতা শিক্ষিত তরুণ প্রজন্ম আজ ব্যাপক মাত্রায় দেশত্যাগ করতে বাধ্য হচ্ছেন। তাদের সামনে নেই কোনো আলোকিত ভবিষ্যত। তাহলে এদেশের ভবিষ্যত পরিণতি কি শেষ পর্যন্ত দেউলিয়াত্ব? বছর বছর নেয়া এই রাষ্ট্রীয় ঋণের শেষ কোথায়? আমরা অবিলম্বে প্রশাসনিক সংস্কারের ব্যবস্থা করে সরকারের রাজস্ব-ব্যয় কমানোর দাবী জানাই।
চলবে....... -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It’s not that much money to be reported in the press! A meagre sum for the nation to spare for Sheikh dynasty and deposed fascist!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
How feasible it is to base our financial budget for 2026-27, largely on debt and deficit! Did any ruling party, current or the previous one, seek mandate from the people/voters to pass the loan scheme to the future unborn generations? Is it all to blame the capitalist system or it’s all our domestic management crisis?
বাজেট ২০২৬-২৭: বৈষম্য দ্বিগুণ, জনগণের প্রাপ্তি কোথায়?
পর্ব -২
আমাদের জাতির দুর্ভাগ্য যে, এদেশে এমন আইন এখনো করা হয়নি যে, যে সরকার ঋণ নেবে সেই সরকারের উপরই দায় বর্তাবে। সেই ঋণ শোধের। তাই এক সরকার আরেক সরকারের কাঁধে ঋণ ট্রান্সফার করে চলে যাচ্ছে। সেই সরকার চাপাচ্ছে পরের সরকারের কাঁধে-মানে শেষতক জনগণের কাঁধে। এভাবেই চলছে তো চলছেই। আর জনগণ এবং তাদের পরবর্তী-প্রজন্ম সেই ঋণের দায় শোধ করতে কর ও মূল্যস্ফীতির বোঝা নিরন্তর বয়ে বয়ে নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছে। কিন্তু এই ঋণের প্রয়োজনীয়তা কতটুকু, ফললাভকতটুকু তা কোনো সরকারই কখনই মূল্যায়ন না করে জনগণের ঘাড়ে চাপিয়ে চলেছে। বিগত আওয়ামী লীগ সরকার তার টানা প্রায় ১৬ বছরের শাসনামলে এই জাতির ঘাড়ে প্রায় ১শ' বিলিয়ন ডলারের বৈদেশিকেঋণের দায় চাপিয়ে গেছে। যা সুদাসলে পরিশোধ করতে হবে শেষ পর্যন্ত প্রায় ২শ' বিলিয়ন ডলার। এই ঋণের বেশিরভাগই তথাকথিত উন্নয়নের নামে চলে গেছে লুটপাট ও অর্থপাচারে।
এজন্য আমরা দেখি ৪ বিলিয়ন ডলারের রূপপুর পারমাণবিক প্ল্যান্ট ১৪ বিলিয়ন ডলারে বানাতে। ২ বিলিয়ন ডলারের মেট্রোরেল ৪ বিলিয়ন ডলারে গড়তে। ১০ হাজার কোটি টাকার পদ্মাসেতু ৪০ হাজার কোটি টাকায় বানাতে। আর এই বাড়তি অর্থের সবই তো রাষ্ট্রীয় বৈধতার আড়ালে পাচার হয়েছে। এই ধারা আজো থামেনি। মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট ও অর্থপাচার হলেও আজ পর্যন্ত এ নিয়ে কোনো রাষ্ট্রীয় মামলা হয়নি, তদন্ত হয়নি, কাউকে দায়ীও করা হয়নি। বিগত অন্তর্বর্তী সরকার একটি রহস্যময় শ্বেতপত্র বানালেও সেই শ্বেতপত্র কমিটি রহস্যজনক কারণে কাউকে দায়ী করেনি। কোনো ফাইল তলব করেনি হাস্যকরভাবে কেবল কিছু সংবাদপত্রের কাটিং ব্যবহার করে রিপোর্ট দিয়েছে। আমরা বর্তমান সরকারকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানাই। অতীত রাষ্ট্রীয় ঋণ থেকে জাতি কতটুকু কি ফল লাভ করেছে তার মূল্যায়ন প্রতিবেদন মহান সংসদে পেশ করার দাবী জানাই।
এসব ঋণের প্রকল্প কি অর্থনৈতিকভাবে ভায়াবল ছিল? এর ভ্যালু ফর মানি কতটুকু ছিল? বিপুল ব্যয়ের এসব উন্নয়ন প্রকল্প যদি অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে থাকে, দারিদ্র্য নিরসন ও জিডিপি'র প্রবৃদ্ধি ঘটিয়ে থাকে, কর্মসংস্থান সৃষ্টি করে থাকে তবে তার প্রাপ্তির সঠিক হিসাব প্রকাশ করা হোক। পদ্মা সেতু, মেট্রোরেল, যমুনা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ের মতো মেগা প্রকল্পগুলোকে পুঁজিবাজারে ছাড়া হোক। এ ধরনের উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন শুধু জাতীয় বাজেট থেকে না করে জনগণের মাঝে শেয়ার ছেড়ে পুঁজি আহরণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, প্রকল্পের বক্তব্য ও কাজের সাথে বাস্তবতার মিল ঘটিয়ে দেখান। দোহাই, জনগণকে আর প্রতারিত করবেন না। তারা দেশের মালিক। তাদের ঘাড়ে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অযাচিত ব্যয় আর অপচয় চাপিয়ে দেবেন না।
চলবে.... -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Monsoon Uprising 2024 is the most powerful mass-uprising of this land, historic and undivided Bengal delta, and collective memory of our political struggle. Simply denying or undermining its strength and participation, as elements of the deposed regime attempt, would not make the truth disappear.
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ সালের জুলাই ঐতিহাসিক সুবাহ বাংলা/নবাবী বাংলার আটশত বছরের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গণঅভ্যুত্থান - এই জনপদের সবচেয়ে শক্তিশালী সম্মিলিত স্মৃতি এবং লড়াই। এটি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি; দেশের তরুণ-সিপাহী-জনতার নেতৃত্ব দিয়েছে। জুলাইয়ের অর্জনকে রাজনৈতিক ও সাংবিধানিকভাবে সুরক্ষিত করতে হবে, যাতে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Still no regret from the deposed regime and their allied goons who had massacred tens of thousands over the 17 years of authoritarian rule including crimes against humanity and genocide. And till to-date, those thugs are keeping on creating violence and instability across the country.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that Monsoon Uprising 2024 was not merely for a change in government but for a wholesale overhauling of the system of governance and reforming the state institutions. The elements of the fallen regime have been trying to build the narrative of their return and rehabilitation into politics - nothing could be more absurd, Monju reiterated.
সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সরকার পতনের ঘটনা নয়; এটি রাষ্ট্র পুনর্গঠন, ন্যায়বিচার ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার। দুই বছরের মাথায় জুলাইয়ের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে জুলাইকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তারা বলে, ‘জুলাই, জুলাই করিস না’ পীঠের চামড়া থাকবেনা, কিন্তু আমরা বলি,জুলাই জুলাই করবো, জুলাই ধারণ করেই মরবো।’ শেখ হাসিনা আসবেওনা, দেশের মানুষ হাসবেওনা বরং শেখ হাসিনা ফাঁসবে, বাংলাদেশ হাসবে।
শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে দলের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এ অঙ্গীকার ব্যক্ত করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও জুলাই অভ্যুত্থানের সংগঠকগণ বক্তব্য রাখেন। আলোচনার মূল প্রতিপাদ্য ছিল “আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ”। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
July forces are all united despite differences of their political opinions. Long live Monsoon Uprising 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sylhet has been part of Asam province during the Indian partition of 1947. However, people of Sylhet could not accept the decision of administrative inclusion of Sylhet into India and forced the British colonial administration to hold a referendum to decide their own fate who overwhelmingly gave their mandate to have become part of then (East) Pakistan. This is how Sylhet became part of today’s Bangladesh eventually.
ঐতিহাসিক সিলেট দিবস: ৭ জুলাই ১৯৪৭ এর গণভোটের অজানা ইতিহাস, যেভাবে পাকিস্তানের অংশ হয় সিলেট
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান, এই দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলে আসাম প্রদেশের অন্তর্ভুক্ত সিলেট জেলার ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। মুসলিম ও হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেশভাগের পরিকল্পনার অংশ হিসেবে তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩ জুন ঘোষণা দেন যে, সিলেটের ভাগ্য নির্ধারণ করবে এখানকার জনগণ। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গণভোট। ১৯৪৭ সালের ৬ ও ৭ জুলাই অনুষ্ঠিত এই গণভোটে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৪৬ হাজার ৮১৫ জন। তাঁদের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। ২৩৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ১৯৪৭ সালের Indian Independence Act-এর ধারা ৩ অনুযায়ী এই গণভোটের আইনি বৈধতা প্রদান করা হয়।
গণভোটে পাকিস্তানের পক্ষে পড়ে ২ লাখ ৩৯ হাজার ৬১৯ ভোট এবং ভারতের পক্ষে পড়ে ১ লাখ ৮৪ হাজার ৪১ ভোট। অর্থাৎ পাকিস্তানের পক্ষে ৫৫ হাজার ৫৭৮ ভোটের ব্যবধানে বিজয় আসে। এই ফলাফলের মাধ্যমে সিলেট পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে গণভোটের ফল পুরোপুরি বাস্তবায়িত হয়নি। করিমগঞ্জ মহকুমার জনগণও আসাম ত্যাগের পক্ষে রায় দিলেও র্যাডক্লিফ সীমান্ত কমিশনের সিদ্ধান্তে করিমগঞ্জের একটি বড় অংশ ভারতের আসাম রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তে বহু পরিবার বিভক্ত হয়ে যায় এবং কুশিয়ারা নদীর দুই পাড়ে আত্মীয়স্বজন বিচ্ছিন্ন জীবনে বাধ্য হন। আজও সেই বিভক্তির স্মৃতি অনেক পরিবারের কাছে বেদনাদায়ক বাস্তবতা।
গণভোটের প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় পাকিস্তানের পক্ষে ব্যাপক প্রচারণা চালায় মুসলিম লীগ। বিভিন্ন এলাকায় মিছিল, জনসভা ও প্রচারণায় মুখর ছিল পুরো সিলেট। প্রচলিত স্লোগানের মধ্যে ছিল "পাকিস্তান জিন্দাবাদ” “লড়কে লেঙ্গে পাকিস্তান”, “কায়েদে আজম জিন্দাবাদ” ইত্যাদি। মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল ‘কুড়াল’ এবং কংগ্রেসের প্রতীক ছিল ‘ঘর’। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রচারণায় অংশ নিতে সিলেটে এসেছিলেন মুসলিম লীগের শীর্ষ নেতারা। স্থানীয়ভাবে প্রচলিত স্মৃতিচারণে উল্লেখ রয়েছে যে, তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানও শত শত কর্মী নিয়ে মুসলিম লীগের পক্ষে প্রচারণায় অংশ নেন। তাঁর রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থেও সিলেট গণভোটে অংশগ্রহণের বিবরণ পাওয়া যায়।
সেখানে তিনি উল্লেখ করেন, শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুরোধে রায়বাহাদুর আর.পি. সাহা মুসলিম লীগের প্রচারণার জন্য একাধিক লঞ্চের ব্যবস্থা করেছিলেন। শিক্ষাবিদ অধ্যাপক মো. আব্দুল আজিজের ভাষ্য অনুযায়ী, গণভোট পরিচালনার জন্য মুসলমানদের একটি রেফারেন্ডাম বোর্ড গঠন করা হয়। এর সভাপতি ছিলেন আব্দুল মতিন চৌধুরী এবং সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আব্দুল হাফিজ। তিনি বলেন, সিলেটে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও একটি অংশ কংগ্রেসপন্থী থাকায় পাকিস্তানের পক্ষে ভোট নিশ্চিত করতে ব্যাপক সাংগঠনিক প্রচারণা চালাতে হয়েছিল। দেশভাগের ইতিহাসে সিলেটের গণভোট একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ, ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের মতো শুধু প্রশাসনিক সিদ্ধান্তে নয়, বরং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সিলেটের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল। তবে গণভোটের ফলাফলের পরও র্যাডক্লিফ লাইনের মাধ্যমে করিমগঞ্জের একটি বড় অংশ ভারতের অন্তর্ভুক্ত হওয়ায় সেই সীমারেখা আজও ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে আলোচিত। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Economy is in tatter, not necessary for the ruling party but to pull it over, the required strong leadership is missing. Budget is a critical example to judge words, pledges and aspiration against action and reality. Sadly, consistency is missing!
সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিপরীতমুখী নীতিতে অর্থনীতি আরও ঝুঁকির মুখে - এবি পার্টি
১ম পর্ব-
জনদাবীর কোনো তোয়াক্কা না করে বিগত আওয়ামী স্বৈরাচারের ধারায় আরো একটি গতানুগতিক ও আমলা নিয়ন্ত্রিত উচ্চাভিলাষী জাতীয় বাজেট উল্লেখযোগ্য কোন মৌলিক পরিবর্তন ছাড়াই সংসদে পাসের সীল লাগিয়ে অবশেষে চাপিয়ে দেয়া হলো এই দরিদ্র জাতির ঘাড়ে। উচ্চ ঋণ-নির্ভর বিনিয়োগ ও কর্মসংস্থান বিমুখ এই অবাস্তব বাজেট মূল্যস্ফীতিতে জর্জরিত জাতিকে আরো এক দফা হতাশ করেছে। অর্থনৈতিক ক্রান্তিকালে এ ধরনের বড় বাজেট বড় দুর্নীতিকে উৎসাহ যোগাবে বলে আমরা অর্থবছরের শুরুতেই এর গভীর পুনর্মূল্যায়ন ও সংশোধন দাবী করি।
বিএনপি সরকার তার আর্থিক নীতির (ফিসক্যাল পলিসি) অধীনে প্রণীত এই বাজেট যেদিন মহান জাতীয় সংসদে পাস করে, সেই একই দিনে বাংলাদেশ ব্যাংক তার নতুন মুদ্রানীতি (মনিটরি পলিসি) ঘোষণা করেছে। আমরা জানি, রাষ্ট্রের জনকল্যাণে সরকারের আর্থিক নীতি ও কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সবসময় একে অপরের সহায়ক হয় এবং পরস্পর হাত ধরাধরি করে চলে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি, সরকার যখন বড় বাজেটের মাধ্যমে একটি সম্প্রসারণশীল আর্থিক নীতি গ্রহণ করেছে, তখন কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি তথা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। তাহলে আমাদের প্রশ্ন, বর্তমান বাস্তবতায় কে সঠিক? সরকার নাকি বাংলাদেশ ব্যাংক?
সরকারের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে কাগজে-কলমে প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতি দেখানো হলেও বাস্তবে অন্তত সাড়ে ৪ লাখ কোটি টাকার বিশাল ঘাটতি ও উচ্চ ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বড় বাজেটের নামে জনগণের কাঁধে একদিকে বিশাল পরোক্ষ কর, অন্যদিকে বড় মূল্যস্ফীতি এবং বড় দুর্নীতিরও বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। যা চলতি উচ্চ মূল্যস্ফীতিকে আরো উস্কে দেবে এবং বেসরকারী বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানকে নিরুৎসাহিত করে অচিরেই বাড়াবে জনরোষ। পাশাপাশি উৎসাহিত করবে স্বার্থান্বেষী গোষ্ঠীর লুটপাটতন্ত্র ও দুর্নীতিকে। জুলুমের পর্যায়ে পৌঁছে যাওয়া কর আর মূল্যস্ফীতিতে পিষ্ট হবে জনজীবন। এই বাজেট তাই জনতার সম্পদ (অ্যাসেট) নয়, বরং এক সুবিশাল দায়ে (লায়াবিলিটি) পরিণত হয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণ করেই পরিসংখ্যানের শুভংকরের ফাঁকিতে সাজানো এই গোঁজামিলের বাজেট। আমলা তোষণের এ বাজেটে নেই কর্মসংস্থান, বিনিয়োগ এবং দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতি নিরসনের সুস্পষ্ট নির্দেশনা।
সরকারের বিপুল ঋণনির্ভর এ বাজেট উৎপাদন-বিরোধী। এজন্যই সম্ভবত সরকার সর্বস্তরের জনগণের জন্য বেসরকারী খাতে উপযুক্ত কর্মসংস্থান ও ন্যায্য মজুরি বা বেতন-ভাতার সুযোগ তৈরী করতে পারবে না বলেই আগেভাগে দান-খয়রাতের "কার্ডতত্ত্ব" হাজির করেছে। জনগণ সরকারের এতো এতো কার্ড রাখতে এখন হয়তো কার্ড হোল্ডার খুঁজে বেড়াবে। তাৎক্ষণিক সস্তা জনপ্রিয়তার এই কার্ডের অর্থও তো আবার মূল্যস্ফীতি ঘটিয়ে জনগণের পকেট থেকেই সরকার আদায় করে নেবে। আর কে না জানে, এই মূল্যস্ফীতিও তো আসলে এক ধরনের কর। জনগণ বাজেটের করের সাথে এই মূল্যস্ফীতির করের ঘানি টানতে টানতে আজ নিঃস্ব। জনগণের জীবনমানের অবনতির বাস্তবতা বিবেচনায় না নিয়েই যে বাজেট পাস করা হয়েছে, তা অবিলম্বে বাতিল করে পুরো পদ্ধতিরই আমরা সংস্কারের দাবী জানাই।
চলবে.. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh Telecommunication Regulatory Commission, BTRC, has been known for syndicated corruption for decades. The White paper exposed the systematic failures and in-built irregularities, yet no action has been undertaken to overhaul the state institution. Honorarium for fake research is just a tip of iceberg!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Prof. Abul Kashem Fazlul Hoque, a National Professor and Chairman of Banglaa Academy, who passes away on Sunday at the age of 93.
প্রফেসর আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এবি পার্টির গভীর শোক ও সমবেদনা
লেখক, গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক সাহসী, স্বাধীনচেতা ও আপসহীন কণ্ঠস্বর। তিনি জ্ঞানচর্চাকে কেবল একাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখেননি, বরং জাতীয় চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার, সাংস্কৃতিক আত্মমর্যাদা এবং স্বাধীন চিন্তার বিকাশে আজীবন নিরলস ভূমিকা পালন করেছেন।
নেতৃদ্বয় বলেন, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ় অবস্থানের একজন প্রাজ্ঞ বুদ্ধিজীবী। সংকটময় সময়ে তিনি সত্য উচ্চারণে কখনো আপস করেননি। তাঁর লেখনী ও বক্তব্য নতুন প্রজন্মকে মুক্তবুদ্ধি, আত্মপরিচয় এবং গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তার পথে অনুপ্রাণিত করবে। তাঁরা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বাংলা একাডেমির সভাপতি এবং একজন বিশিষ্ট লেখক হিসেবে তিনি দেশের সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা-অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। বাংলা ভাষার সর্বস্তরে প্রয়োগ, জাতীয় সংস্কৃতির বিকাশ এবং মুক্তবুদ্ধির চর্চায় তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এবি পার্টির নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We concur with the proposition that an Act of Parliament is indeed required to protect the sanctity of the Monsoon Uprising 2024, specially to stop manufacturing fraudulent consent in favour of the deposed fascist regime and its criminal gangs.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sufi shrines are highly respected places by the faithfuls in Southern Asian region, including Bangladesh. However, these places are often considered as centres of financial corruption, drugs and mismanagement. The local administration and part of the ruling party gangs operate these places in cohort with the management committee. Any pure soul who tried to operate diligently, they are not tolerated like the last Deputy Commissioner of Sylhet, a professional bureaucrat with integrity. Devotees must not be betrayed of their faith.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Central bank of Bangladesh published its monetary policy on the same day when the budget for 2026-27 financial year was passed in the parliament. It’s a national tragedy to see contradictory position between fiscal and monetary policy. It looks like that the party man superimposed by the ruling party couldn’t serve neither the national interest nor the ruling government. End result of this lack of coordination and mismanagement in the financial sector is nothing but added and prolong crisis.
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নতুন মুদ্রানীতি নিয়ে এবি পার্টি;
'সরকারের বাজেট ও বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির সাংঘর্ষিক অবস্থান অর্থনীতিকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে'
সমন্বয়হীন অর্থনৈতিক নীতির খেসারত দিতে হবে জনগণকে : ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,সরকারের সম্প্রসারণমুখী জাতীয় বাজেট এবং বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যে বিদ্যমান সাংঘর্ষিক অবস্থান রাষ্ট্রের অর্থনৈতিক নীতিনির্ধারণে গুরুতর সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ। একই সরকারের পক্ষ থেকে একদিকে বিপুল ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন এবং অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে কঠোর মুদ্রানীতি গ্রহণ দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে। জাতীয় বাজেট পাসের দিনই বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা প্রমাণ করেছে যে একই সরকারের ভেতরেই অর্থনৈতিক দর্শন ও নীতির কোনো ঐক্য নেই। সরকার যদি সম্প্রসারণমূলক রাজস্বনীতি গ্রহণ করে, আর কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করে, তাহলে এর খেসারত দিতে হবে দেশের সাধারণ মানুষ, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের।
তিনি বলেন, টানা কয়েক বছর ধরে দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির যন্ত্রণা ভোগ করছে। অথচ সরকার উৎপাদন ব্যয় কমানো, বাজারের সিন্ডিকেট ভাঙা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার মতো মৌলিক পদক্ষেপ না নিয়ে কেবল ঋণনির্ভর বাজেটের ওপর নির্ভর করছে। ফলে মূল্যস্ফীতি কমার পরিবর্তে অর্থনীতির ওপর নতুন চাপ সৃষ্টি হবে।ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, বর্তমান মূল্যস্ফীতি মূলত ব্যয় বৃদ্ধি ও সরবরাহ সংকটজনিত। এটিকে শুধু সুদের হার বাড়িয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সরকারের ভুল নীতি, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, খেলাপি ঋণ, জ্বালানি সংকট এবং বাজার ব্যবস্থাপনার ব্যর্থতা দূর না করলে কঠোর মুদ্রানীতিও কাঙ্ক্ষিত ফল দেবে না।
সরকারের উচিত কৃত্রিম প্রবৃদ্ধির গল্প শোনানো বন্ধ করে জনগণের প্রকৃত অর্থনৈতিক বাস্তবতা স্বীকার করা। রাজস্বনীতি, মুদ্রানীতি, বাণিজ্যনীতি ও বিনিময় হার নীতির মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা, ব্যাংকিং খাতের সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রকৃত উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। অন্যথায় দেশের অর্থনীতি আরও গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে। তিনি অবিলম্বে সরকারের অর্থনৈতিক নীতির অসামঞ্জস্য দূর করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যে একটি সমন্বিত, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানায়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh, as a country, has tremendous potential to grow exponentially and be recognised by the world. Historic Bengal delta was the richest region on earth for centuries that attracted the Europeans to trade, fight for commerce and eventually colonise for 190 years by the British. All the economic indicators show that we may regain that lost heritage and wealth if visionary politcal leadership can come to stage to build a new superpower by the Bay of Bengal.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We pay tribute to those brave heroes who made supreme sacrifices for the country to become free again after 17 years of Awami Fascism led by Hasina and actively supported by Indian regime. Long live Monsoon Uprising of 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Well, let’s see whose prophecy happens to become true!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Our only friendly state! had opened Teesta river dam without any notice whatsoever overflowing above risk level. It’s not only a single river but cross boundary river linkage project connecting 57 rivers with Bangladesh which could turn the country and largest delta in the world into a dessert in few decades. However, India has no interest to abide by the water conventions and international protocols, let alone respecting the concerns across the border.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Monsoon Uprising of 2024 has been a historic milestone for reforming the state and nation building. We would like to see the youths and Gen Z not to complain about the country and flee away but to contribute for the next generation.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Despite overwhelming support for reforms in the country, why it doesn’t get implemented at the end; not only post Monsoon Uprising of 2024, it happened many a times in the past - a common traits that our political parties and their cohorts around the power centres behave so harmoniously to that effect. This critical query needs to be resolved if we, as a nation and country, like to move ahead as a functional state.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Activists and organisers of Monsoon Uprising 2024 need to work sincerely and solely for the country. Implementing reforms and ensuring justice for the genocide victims are at the top of the do-list.
সংস্কারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যার যার অবস্থান থেকে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে - মজিবুর রহমান মঞ্জু -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, said that a sustainable relationship with India requires trust and dignity which the nation could not see for decades. Killing Bangladeshi citizens in hundreds across the border and pushing undocumented migrant into Bangladesh through barbed wire at the middle of night is not a sign of renewed bilateral relationship. The burden is on India to prove that they are sincere in their approach and prepared to connect with the people and state of Bangladesh than with a person or particular family or dynasty.
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের সঙ্গে সুস্থ ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশ-ইনের নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়, তবে তা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। ফুয়াদ বলেন, বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী আমলের নতজানু পররাষ্ট্রনীতি আর চলতে পারে না। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন বাস্তবতায় স্বাধীন ও কার্যকর পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে।
তিনি গত পাঁচ দশকে সীমান্তে নিহত হাজার হাজার বাংলাদেশি নাগরিকের হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আধুনিকায়ন, সীমান্তবর্তী জনগণের জন্য প্রয়োজনীয় সামরিক ও নাগরিক প্রতিরক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সর্বদলীয় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান জানান।
ফুয়াদ আরও বলেন, গত ৫৬ বছরে সীমান্তে নিহত ও আহত বাংলাদেশিদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে হবে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিদেশি কূটনীতিকদের সীমান্ত এলাকা পরিদর্শনের ব্যবস্থা করে বিএসএফের অবৈধ ও অমানবিক কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে তুলে ধরারও দাবি জানান তিনি।সংসদে সীমান্ত হত্যা ও পুশ-ইনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে ১৪৭ বিধির আওতায় আলোচনা স্থগিত করাকে তিনি দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
How obsession with power, greed and conspiracy can tarnish freedom and liberation of a nation, battle of Palashy is a historic testament. On 23rd June 1757, it was not a mere loss at a battlefield but a witness to shameless surrender to British East Indian Company, a colonial enterprise disguised in an innocent corporation, leading to 190 years of brutal colonisation. Beyond the dates and names, its critical to contemplate on rationale of becoming a free polity and how to safeguard hard earned freedom, Azadi of a nation.
পলাশী দিবস: প্রতিনিয়ত আমাদের শিক্ষা দিয়ে যায়...
২৩ জুন, ঐতিহাসিক পলাশী দিবস। ১৭৫৭ সালের এই দিনে বাংলা তার স্বাধীনতা হারায় এবং ১৯০ বছরের জন্য বৃটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে চলে যায়। এই ১৯০ বছর বাংলার মানুষ দুই স্তরের নিচে চাপা পড়ে ছিল, উপরের স্তরে ছিল বৃটিশ শাসকগোষ্ঠী আর দ্বিতীয় স্তরে ছিল উচ্চ বর্ণের হিন্দু জমিদাররা। বৃটিশ শাসনাধীনে যাওয়ার মাত্র ১৩ বছরের মাথায় ১৭৭০ খৃষ্টাব্দে শুরু হওয়া এক দুর্ভিক্ষে বাংলার ১ কোটি লোক মারা যায়, তখন বাংলার মোট জনসংখ্যা ছিল ৩ কোটি। অর্থাৎ বাংলার এক তৃতীয়াংশ মানুষ একটা দুর্ভিক্ষেই শেষ হয়ে যায়, বেহিসেব লুটপাটের ফলে। যেই বাংলা ছিল দুনিয়ার অন্যতম সমৃদ্ধ এলাকা, বৃটেনে সম্পদ পাচারের ফলে সেই বাংলা হয়ে যায় দুনিয়ার দরিদ্রতম এলাকা।
বাংলা-বিহার-উড়িষ্যা বৃটিশদের দ্বারা ১৯০ বছর যাবত শাসিত-শোষিত হলেও বর্তমান ভারতের অধিকাংশ এলাকা এবং পাকিস্তান ১৮৫৭ সাল থেকে বৃটিশ কলোনীর অধীনে যায়। ফলে কলোনী শাসনে ভারত-পাকিস্তানের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহত্তর বাংলা। সেই সময় বাংলা ছিল দুনিয়ার অন্যতম সমৃদ্ধ এলাকা, সোনা-রুপা ছাড়া বাংলাকে কিছু আমদানি করতে হতো না বরং বাংলা থেকে মসলা, রেশম এবং মসলিন সহ অনেক কিছু রপ্তানি হতো। বাংলার এই সমৃদ্ধির ফলে ইংরেজসহ অনেক ইউরোপীয়রা বাংলাতে ব্যবসার জন্য আসতো। ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীকে একবার করমুক্ত ব্যবসার সুযোগ দেয়া হয়েছিল মোঘল আমলে কিন্তু পরবর্তীতে দেখা গেল কোম্পানীর কর্মচারীরা ব্যক্তিগতভাবে ব্যবসা শুরু করল এবং কোম্পানীকে দেয়া করমুক্ত সুবিধার অপব্যবহার করতে থাকল। বাংলার শাসকরা এটা পছন্দ করত না এবং এই ব্যাপারে ইংরেজদেরকে বার বার সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে নবাব সিরাজ-উদ-দৌলা ক্ষমতায় আসার পর ইংরেজদের ব্যক্তিগত ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করেন আর এখান থেকেই নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য শুরু হয়ে যায় ইংরেজদের নানা প্রচেষ্টা।
নবাবের দরবারে কর্মরতদের মধ্য থেকে একটা নবাব বিরোধী জোট তৈরির লক্ষ্যে যেই মানুষটা কাজ শুরু করেন তিনি ছিলেন উইলিয়াম ওয়াটস, তাকে সহযোগিতা করেন লিউক স্ক্র্যাফটন আর পুরা বিষয়টা দূর থেকে তদারকি করেন রবার্ট ক্লাইভ। এই চক্রটি তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যেই দুইজন গুরুত্বপূর্ণ মানুষকে হাতের মুঠোয় পেয়ে যায় তারা ছিলেন মীর জাফর এবং জগৎশেঠ। পুরা চক্রটির সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ১৯০ বছরের জন্য পরাধীনতার শৃংখলে চলে যায়! ইংরেজদের পরিকল্পনা ছিল মীরজাফর এবং জগৎশেঠ যদি এই পরিকল্পনায় সহযোগিতা না করে কিংবা কোন কারনে পরিকল্পনাটা ব্যর্থ হয়ে যায় তাহলে তারা মহারাষ্ট্রের মারাঠি জাতির সহযোগিতা নিবে। তবে প্রথম পরিকল্পনাটা সফল হয়ে যাওয়ায় ইংরেজদেরকে আর কষ্ট করে মুম্বাই যেতে হয়নি!
এবি পার্টি মনে করে ইতিহাসের আলোচনা মানে কতগুলো দিন-তারিখ মুখস্থ করা নয় বরং সেখান থেকে কি কি শিক্ষনীয় সেটাকে গ্রহন করা আর বর্তমানে এই রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় শত্রু-মিত্র নির্ধারণ করতে পারা। উইলিয়াম ওয়াটসের মত বিদেশী কুচক্রী, জগৎশেঠের মত স্থানীয় লোভী ব্যবসায়ী আর ঘসেটি বেগম ও মীর জাফরের মত যে কোন শর্তে ক্ষমতা প্রাপ্তি-ভোগ করার লোকজন বর্তমান সময়েও আছে এই জমিনে; এইসব জাতীয় বেঈমানদেরকে চিনতে পারাই হচ্ছে পলাশী দিবসের স্বার্থকতা। এর মধ্য দিয়েই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আজাদী রক্ষা করা সম্ভব হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The Interim Administration had decided to break the Tax/VAT collection authority, NBR, into two - policy and management unit which the tax collectors did not take lightly and protested for weeks and months, even boycotted work forcing the IA to backtrack last year. The ordinance promulgated was, nevertheless, not ratified by the current parliament prompting widespread criticism at home and internationally within the creditors. IMF even refused to pay the outstanding instalment of the current loan scheme while Fitch underscored the country’s rating. Belatedly, the government realised that reforms are critical than protecting the status quo and interests of the bureaucrats.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
A welcome move by the government to avoid any destabilising attempt by the banned deposed regime supporters in coming days.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, speaks at a joining event and organisers meet up in Feni district. We had a lot of expectations from this elected government but sadly, it’s failing to deliver on a day to day basis, he said.
ফেনী পৌর এবি পার্টির ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগাদান অনুষ্ঠানে মঞ্জু
‘এ সরকারের কাছে আমাদের যে আশা ছিল সেটা পূরণ হওয়ার সম্ভাবনা কম’
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমরা পরিবর্তন চেয়েছিলাম কিন্তু আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম সেটা আর এখন পর্যন্ত হয়নি। আমরা সিস্টেমের পরিবর্তন হওয়ার আশা করছিলাম। কিন্তু এখন পর্যন্ত তো কোন লক্ষণ দেখলাম না। আমরা চেয়েছিলাম এমন একটা সরকার আসবে যে কোন দলের থাকবে না। আমরা সবাই বঞ্চিত ছিলাম। এখন ভোটাভোটির মাধ্যমে যারা ক্ষমতায় আসছে তারা আমাদের সে আশা পূরণ করতে পারেনি। এ সরকারের কাছে আমাদের যে আশা ছিল সেটা পূরণ হওয়ার সম্ভাবনা কম। আমরা ক্ষমতায় আসার আগের কথার সাথে এখনকার কাজের মিল পাচ্ছি না। আমরা পরিস্থিতির পরিবর্তন চাই। আমরা নতুন কিছু চাই।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
On the eve of the Hon’ble PM’s maiden state visit to Malaysia, we would like to see our second largest labour market opens up again along with regularisation process for those who became illegal over the years for different reasons. Also, billions of US dollar laundered by the infamous oligarch/s of the deposed regime are made to be returned.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Why the Rt. Hon. PM of the country has to look into such a trivial matter i.e. reversing the name change of the local unions in the constituency of junior minister of Local Government! The real issue is that why no action has been taken against concerned minister who had done so much damage to the government!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
16th June 1975 marks the day when Sheikh Mujibur Rahman, father of the deposed regime chief, banned almost all newspapers but four as part of launching one-party rule - widely referred to as BAKSHAL. Sheikh Hasina or BAL historically always equates to authoritarian rule. Monsoon Uprising of 2024 is a glaring reminder of the deposed dynasty and its rotten politics over the decades.
১৬ জুন বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে কালো দিন, স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের রক্ষাকবচ - সংবাদপত্রের কালো দিবসে এবি পার্টি
১৬ জুন বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে একটি কালো দিন। ১৯৭৫ সালের এই দিনে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসেবে দেশের অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেয় শেখ মুজিবের আওয়ামী লীগ। এর ফলে কেবল ৪টি পত্রিকার বাইরে দেশের গণমাধ্যম জগতে নেমে এসেছিল এক গভীর অন্ধকার। সংকুচিত হয়েছিল মতপ্রকাশের স্বাধীনতা, রুদ্ধ হয়েছিল ভিন্নমতের কণ্ঠস্বর এবং ক্ষুণ্ন হয়েছিল জনগণের তথ্য জানার মৌলিক অধিকার। এই কালো দিবসে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেইসব সাহসী সাংবাদিক, সম্পাদক, সংবাদকর্মী ও গণতন্ত্রকামী নাগরিকদের, যারা স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সংগ্রাম করেছেন।
এবি পার্টি বিশ্বাস করে, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র কেবল একটি আনুষ্ঠানিক কাঠামোতে পরিণত হয়। রাষ্ট্র, সরকার কিংবা কোনো রাজনৈতিক শক্তির জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম হলো মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যম। ইতিহাস বারবার প্রমাণ করেছে,যখন সংবাদপত্রের কণ্ঠ রুদ্ধ হয়, তখন জনগণের অধিকারও বিপন্ন হয়ে পড়ে। দুঃখজনক হলেও সত্য, সংবাদপত্রের কালো দিনের অর্ধশতাব্দী পরও বাংলাদেশের গণমাধ্যম নানা ধরনের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক চাপের মুখোমুখি। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাহীনতা, হয়রানি, আত্মনিয়ন্ত্রণের সংস্কৃতি এবং মতপ্রকাশের সংকুচিত পরিসর এখনও গণতান্ত্রিক বিকাশের পথে বড় বাধা হয়ে রয়েছে।
১৬ জুনের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোনো ব্যক্তি, দল বা সরকারের হাতে জনগণের মতপ্রকাশের অধিকার জিম্মি হতে পারে না। রাষ্ট্রের শক্তি গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, বরং স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করার মধ্যেই নিহিত। এবি পার্টি এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছে, যেখানে সংবাদমাধ্যম রাষ্ট্রের ভয় নয়, জনগণের কণ্ঠস্বর হবে; যেখানে সাংবাদিকরা নির্ভয়ে সত্য প্রকাশ করতে পারবেন; যেখানে সমালোচনাকে শত্রুতা নয়, গণতন্ত্রের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে বিবেচনা করা হবে; এবং যেখানে ভিন্নমতকে দমন নয়, সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে।সংবাদপত্রের কালো দিবসে আমরা গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, claims that the current government had not so far undertaken any concrete steps to counter border killings by Indian border force and push-ins of undocumented migrants into Bangladesh.
সীমান্ত এলাকায় ভারতের পুশ-ইন বন্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি অভিযোগ করেন, পুশ-ইনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করে যাচ্ছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সীমান্ত হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, কোনো রাষ্ট্রীয় বাহিনী তার অভিবাসী নাগরিককে অন্য দেশের মানুষ বলে জোরপূর্বক সীমান্তের শূন্য রেখায় দিনের পর দিন খোলা আকাশের নিচে বসিয়ে রেখে, নির্যাতন করে ঠেলে পার্শ্ববর্তী দেশে ঢুকানোর মতো অমানবিক নিষ্ঠুর আচরণ পৃথিবীর ইতিহাসে বিরল। এর আগে মিয়ানমারের জান্তা সরকার তাদের নাগরিকদের উপর নৃশংস গণহত্যা চালিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। কয়েক যুগ হতে যাচ্ছে বিশ লক্ষাধিক শরণার্থীর হৃদয় বিদারক জীবন চেয়ে চেয়ে দেখছে বিশ্ববাসী। তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই।
তিনি বলেন, ভারত সরকার বলেছিল নির্বাচিত সরকার এলে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে, কিন্তু তাদের সহযোগিতার এই নৃশংস নমুনা অতীতের মতোই আমাদের দেখতে হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের কাছে ভারতের কাঁটাতারের রাজনীতি, সীমান্ত হত্যা ও পুশ-ইনের মতো শত্রুসূলভ কার্যক্রম তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানান মঞ্জু। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Nawab Sir Salimullah, the richest man in Bengal, for his historic contribution to education and awakening of deprived Muslims and low caste Hindus under the British colonial rule.
নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫ তম জন্মদিনে এবি পার্টির শুভেচ্ছা
নবাব স্যার সলিমুল্লাহ ঢাকার নবাব পরিবারে ১৮৭১ সালের ৭ জুন জন্মগ্রহন করেন। নবাব স্যার সলিমুল্লাহ আমাদের ইতিহাসের দ্যুতিময় ব্যক্তিত্ব। উপমহাদেশের আজাদি ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অগ্রনায়ক ও উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন মুসলিম জাতীয়তাবাদী নেতা, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজ সেবক।
পূর্ববঙ্গবাসীর স্বার্থ আদায়ে বিশ শতকের গোড়ার দিকে যিনি নেতৃত্বের হাল ধরেন; পূর্ববাংলার ভাগ্যহত মানুষের উন্নতি এবং পশ্চাৎপদ জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে তিনিই প্রথম স্বতন্ত্র প্রদেশ সৃষ্টির দাবি জানান। তাঁর দাবি অনুযায়ী ইংরেজ সরকার ১৯০৫ সালে ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ’ সৃষ্টি করে ঢাকাকে এর রাজধানী ঘোষণা করেছিল। নওয়াব সলিমুল্লাহ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেয়েছেন পূর্ব বাংলায় একটি জ্ঞানবিভাসিত মধ্যবিত্ত সমাজ গড়ে উঠুক, বিশেষ করে পিছিয়ে পড়া বাঙালি মুসলমানের মধ্যে। নবাব সলিমুল্লাহ ১৯০৮ সালে পিতার নামে ‘আহসান উল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং’ প্রতিষ্ঠা করেন। ১৯৪৭ সালের পর স্কুলটি কলেজে উন্নীত হয়। মুসলিম লীগ সরকার ১৯৬২ সালে কলেজটির উন্নয়ন করে প্রতিষ্ঠা করে ‘পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়’ যা ছিল তদানীন্তন প্রদেশের প্রথম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পর এটির নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’ (বুয়েট); নবাব সলিমুল্লাহর দান করা জমিতে বুয়েট প্রতিষ্ঠিত।
এতিম মুসলিম ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ১৯০৮ সালে আজিমপুরে ২৮ বিঘা জমি দান করে তিনি প্রতিষ্ঠা করেন ‘নবাব সলিমুল্লাহ মুসলিম এতিমখানা’। লেখাপড়ার জন্য এতিমখানায় ছেলেদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি করে দুটি স্কুল রয়েছে।একই সাথে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা; ঢাকার মতো একটি অবহেলিত ও অনগ্রসর প্রাচীন নগরীতে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তখন অনেকের কাছেই ছিল অযৌক্তিক। কবি, শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, বুদ্ধিজীবী, রাজনীতিক, সমাজসংস্কারক, প্রশাসকসহ গত ১০৫ বছরে যে বিদ্বৎসমাজ তৈরি হয়েছে, তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা নওয়াব সলিমুল্লাহর অবদান অনস্বীকার্য।
বঙ্গভঙ্গ রদের ঘটনায় নওয়াব সলিমুল্লাহ দারুণ মর্মাহত হন। তাঁর রাজনৈতিক জীবনে স্থবিরতা আসে।তিনি ভারতের জাতীয়বাদের সংগ্রামে অন্যতম রাজনৈতিক দল "মুসলিম লীগ" এরও প্রতিষ্ঠা করেন ১৯০৬ সালে। ১৯১৫ সালের ১৬ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। মাত্র ৪৪ বছরের জীবনে নওয়াব স্যার সলিমুল্লাহ সর্বভারতীয় পর্যায়ে যতটুকু প্রভাব ফেলতে পেরেছিলেন তা তাঁর উত্তর ও পূর্বপুরুষদের কেউই পারেননি। জাতির এই সূর্য সন্তানকে এবি পার্টি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We would like our Rt. Hon. Home Minister to look into the deteriorating law and order situations in the country more than anything else.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Political workshop for the organisers in Chittagong city.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We welcome the arrest of Benazir Ahmed, former IGP, who has been one of the most critical figures for Sheikh Hasina-led Awami fascism in the country for close to two decades. He has been involved with numerous human rights violations including genocide, crimes against humanity, extra-judicial killings, enforced disappearances across the country. He deserves a thorough justice and accountability under law.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Indian repeated attempts to push-in undocumented migrants into Bangladesh through different locations is a serious breach of international humanitarian laws and conventions along with the joint border management protocols. Our National Parliament should debate the matter with greater urgency and raise our concerns to the international forums like the UN to hold the neighbouring country accountable. Mojibur Rahman Monju, AB Party Chairman, thanks our compatriots across the bordering districts for standing side by side with the country’s border force, BDR, while addressing the divisional organisers in Rongpur city.
রংপুরে এবি পার্টির প্রতিনিধি সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু
জাতীয় সংসদে পুশইনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সর্বসম্মত নিন্দা প্রস্তাব উত্থাপন করুন
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল রাজনীতি ও রাষ্ট্র শাসনে বড় ধরনের পরিবর্তন আসবে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সরকারের আর কারও মধ্যে পরিবর্তনের তেমন কোন ছাপ নেই। সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতাকর্মীদের মাঝে পুরোনো রাজনৈতিক ভাষা ও চরিত্র পুর্ণমাত্রায় লক্ষণীয়। তিনি আজ সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এবি পার্টি রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মিলিত অংশ আজ সংসদে। সরকার ও বিরোধিদল উভয়ই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। সংস্কার ও সুশাসন কীভাবে নিশ্চিত করা যায় এই সংসদে সে আলোচনা প্রাধান্য পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি পুরোনো কায়দায় একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছু্ঁড়ি ও প্রধানমন্ত্রীর প্রশংসার ফুলঝুরি। আমরা এও দেখছি উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের অফিস ও গাড়ি সুবিধার আলোচনায় উভয় পক্ষ আবার একজোট।
সীমান্তবর্তী এলাকায় পুশইনের বিরুদ্ধে সাধারণ জনগণ ও বিজিবি’র যৌথ প্রতিরোধের প্রশংসা করে জনাব মঞ্জু বলেন, জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর এই ঐক্যই আমাদের সার্বভৌমত্বের রক্ষাকবচ। সংসদে উত্থাপিত বাজেটের সমলোচনা করে তিনি বলেন, মূল্যস্ফীতি এখন ১০ ছুঁইছুঁই। তিন মাসে সরকার প্রায় অর্ধলক্ষ কোটি টাকা ট্রেজারি বিল থেকে লোন করে ফেলেছে। ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা আনার পরিবর্তে সরকার অনবরত ঝুঁকি তৈরি করে যাচ্ছে। এমতাবস্থায় আরো বেশি ঘাটতি ও ঋণ নির্ভর বাজেট জনগণকে সাময়িক বোকা বানানোর অপচেষ্টা ছাড়া আর কিছুই না। তিনি বলেন; প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যায় সংকোচন নীতি গ্রহণ করেছেন। প্রটোকল কমানো, সময়ানুবর্তিতা ও অযথা প্রশংসা এড়িয়ে চলার রীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কিন্তু তাঁর মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, দলান্ধ আমলা গোষ্ঠী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তা অনুসরণের কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। তিনি জাতীয় সংসদে পুশইনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সর্বসম্মত নিন্দা প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn the kidnap attempt of national cricket team player in Chittagong. It reminds us of old practices of the fringe of the law enforcement agencies. We call for thorough investigation and speedy justice.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Certainly, there has been severe negligence in providing patient care, specially for the infants, at the Ad-Din hospital which is, sadly, very common in this country. Nevertheless, any response to the breach of duty of care should be dealt with measure and proportion which the Ministry of Health failed to deliver. Similar failures can be attributed to every public hospitals across the country, yet no action has been visible. No action was taken against anyone, i.e. hospitals/sub-district health complex or medical professionals, throughout the ongoing measles outbreak.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Once you unduly interfere into banking system, not to reform or discipline, but to return it to one of the most disgraced oligarchs of the last deposed regime, it does not necessarily end with one of your most hated banks - it affects everyone in the financial industry. Ruling government has created unnecessary chaos only to harm its own reputation and capacity to govern.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that the dysfunctional capacity charge in quick-rental power production system is still in place and no attempt to overhaul the loot and plunder based corrupt model by successive governments. Repeated increase in energy price has already shoot up prices across the sectors affecting the working class people more than anyone else.
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের অনিয়ম, ক্যাপাসিটি চার্জ এবং অস্বচ্ছ ভর্তুকি ব্যবস্থা এখনো বহাল রয়েছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির বোঝা জনগণের ওপর চাপিয়ে দিয়ে খাতটির কাঠামোগত সংস্কার এড়িয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণের স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার অব্যাহত রাখতে হবে এবং অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
মঞ্জু বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাট বন্ধ করা কেবল সরকারের একার দায়িত্ব নয়; রাজনৈতিক দল, প্রশাসন এবং সমাজের সকল অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। ইসলামি ব্যাংকের চেয়ারম্যানের বিষয়ে যেহেতু কিছু অভিযোগ উঠেছে তাই সরকারের উচিৎ হবে জেদাজেদির মধ্যে না গিয়ে নতুন চেয়ারম্যানকে সরিয়ে একজন গ্রহনযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দিন। ইসলামি ব্যাংক সকলের ব্যাংক।
তিনি আরোও বলেন, বর্তমান প্রস্তাবিত বাজেট জনগণের জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান সংকট, শিক্ষা-স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। তাই গণঅভ্যুত্থানের চেতনা, অর্থনৈতিক সংস্কার, জবাবদিহিতা ও উৎপাদনমুখী প্রবৃদ্ধিকে ভিত্তি করে বাজেট পুনর্বিবেচনার দাবি জানাই। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We welcome the government’s attempt to send more semi/skilled manpower to Russia with a prospect to settle there permanently along with their families; however, they must ensure that none of our citizens are forced to fight against Ukraine, many already died at the frontline while hundreds remain disconnected from their families.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Although the track record of Transparency International-Bangladesh has occasionally been questionable, during the last despised regime, in particular, the government needs to look into the 100-days report critically, engage with the relevant state institutions and undertake appropriate actions to avoid future HR violations.
আওয়ামী আমলে টিআইবি’র আমলনামার খতিয়ান বেশ প্রশ্নবিদ্ধ। তারপরেও যে কোন মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারী অপরাধের তদন্ত করে বিচারের মুখোমুখি করা জরুরী রাষ্ট্রের তরফে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Budget for the financial year 2026-27 needs to be feasible and sustainable as opposed bubbled up balloon, an unproductive practice based on debt and deficit that we have been seeing for decades. Parliament should be in charge of formulating budget and taxation plan as opposed to bureaucrats. AB Party hardly sees any reform or reflection of Monsoon Uprising 2024 surrounding the budget discussion, opined Asaduzzaman Fuaad, General Secretary of the party.
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও কার্যকর, বাস্তবায়নযোগ্য বাজেটের দাবিতে সংবাদ সম্মেলনে এবি পার্টি;
'আকারে বড়, কিন্তু ঘাটতি ও ঋণনির্ভর বাজেট কখনোই বাস্তবায়নযোগ্য হতে পারে না'
বাজেট তৈরী ও রাজস্ব সংক্রান্ত নীতিমালা প্রনয়নের দায়িত্ব জাতীয় সংসদের, আমলাদের নয়- ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ এবং কার্যকর, বাস্তবায়নযোগ্য ও সংস্কারমুখী জাতীয় বাজেটের দাবিতে আজ বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা, জুলাই জাতীয় সনদ এবং জনগণের গণরায়ের যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি বলেন, আর্থিক খাতের মৌলিক সংস্কার ছাড়া কোনো কার্যকর বাজেট প্রণয়ন বা বাস্তবায়ন সম্ভব নয়। আকারে বড় কিন্তু ঘাটতি ও ঋণনির্ভর বাজেট কখনোই বাস্তবসম্মত হতে পারে না।
তিনি আরও বলেন, বাজেট প্রণয়ন ও রাজস্ব নীতিমালা নির্ধারণের সাংবিধানিক দায়িত্ব জাতীয় সংসদের হলেও বাস্তবে তা আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এবি পার্টি বাজেট প্রক্রিয়াকে নির্বাহী বিভাগের পরিবর্তে সংসদকেন্দ্রিক করার দাবি জানায়।
ফুয়াদ বলেন, জনগণকে ভর্তুকিনির্ভর বা কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং উৎপাদনশীল অর্থনীতির বিকাশে অগ্রাধিকার দিতে হবে। তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং প্রথমবারের মতো ফ্ল্যাট বা প্লটের মালিকদের করমুক্ত সুবিধা প্রদানের দাবি জানান তিনি। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ব্যয় রাজস্ব আয়ের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সরকারি ব্যয় সংকোচন, সরকারের আকার ক্রমান্বয়ে ছোট করা, অপ্রয়োজনীয় ঋণ গ্রহণ বন্ধ এবং উন্নয়ন ব্যয়ে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রশাসনিক ব্যয় কমানোরও আহ্বান জানান তিনি।
এবি পার্টির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ব্যাংক খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠার পরিবর্তে লুটপাটকারীদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে কার্যকর ও সাহসী পদক্ষেপের পরিবর্তে প্রথাগত চিন্তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় যথেষ্ট নয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Rt. Hon. Minister for Home Affairs is too busy with the constitution and playing the role of the leader of the parliament than doing his ministerial works. Transparency International Bangladesh report on the 100 days of the ruling party is a damning testament on the state of good governance.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Economic mismanagement has a price to pay, not for the people alone but the ruling government also. Ongoing budget session in the parliament is a clear contradictions with severe consequences for our economy and public life.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The tradition to allocate cash money for each MP on different occasion and around the year is an unproductive idea, just to appease local unemployed party men and keep the loot and plunder going. More interesting is to allocate the funds for the ruling party MPs only, not for the opposition. It looks like that the money is paid by the ruling party taxpayers only, not by everyone!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Should the deposed regime now take heed and accept that they are politically dead due to their worst fascist rule, genocide and crimes against humanity over their own people in hundreds and thousands throughout seventeen years!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh deserves better Home Affairs Minister who can defend its own citizens when they are brutally killed by the Indian BSF.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The United Nations stood by its detailed report on genocide and crimes against humanity committed by the deposed regime during the 2024 Monsoon Uprising. The last ditch attempt by the fallen fascists to deny their wrongdoings was a loss of hope and right to return!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Amending Bank Resolution Act 2026 by way of inserting Section 18A in order to enable the oligarchs of the deposed regime to return to lost ownership by depositing only 7.5 percent of the government liquidity fund, approximate USD 214 million, which is a meagre sum for someone who already siphoned off around 28 billion USD from the banking industry over the last decade. It’s a breach of pledge by the ruling government on reforms, good governance and the July National Charter 2025.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Congratulations are in order for Bangladesh and Rt. Hon. Minister for Foreign Affairs, Dr. Khalilur Rahman, for being elected as the Chairman of the 81st session of the United Nations General Assembly, UNGA. Credit is also due for the Interim Administration, IA, led by Prof. Dr. Muhammad Yunus for such an achievement.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
One taka for each slang/foul comment on the FB post by dissenting voices/writers/critics of the ruling party - an investigative report found that how the ‘bought force’ operates online in exchange of money. Major political parties are the critical customers of such rude and unhealthy practices in the country. It doesn’t benefit anyone, rather undermines our democracy and peaceful coexistence.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Indian Border Security Force, BSF, has started pushing undocumented migrants through the international zero line into Bangladesh. West Bengal government had already stripped off over nine millions voters from the list, mostly Muslims and other minorities, under SIR project just before the election. India has chosen to remain isolated globally and in breach of international law and conventions.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It’s not the job of the Rt. Hon. PM of the country to spend four hours in the streets of the capital city to inspect post-Eid-al-Adha waste management. What’s the point then to have appointing two of his party men as administrator of Dhaka North and South City Corporation. The worst tragedy is that the government decided to suspend or withdraw two CEOs for failure to clean the city in time while, in reality, all the ills lie with the political appointees as administrator who have failed miserably to run the city corporations and provide necessary public services.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Ziaur Rahman, former President who was brutally assassinated on this very day in 1981, who was the most popular and successful statesman this country had witnessed.
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একটি শোষণমুক্ত, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। নেতৃবৃন্দ বলেন, ‘আমার রাজনীতির রূপরেখা’ গ্রন্থে জিয়াউর রহমান যে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন তুলে ধরেছেন, তার মূল ভিত্তি ছিল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। তিনি অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও স্বাস্থ্য এই পাঁচটি মৌলিক প্রয়োজন পূরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছিলেন এবং সুষম সম্পদ বণ্টনের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলেছিলেন।
বিবৃতিতে বলা হয়, জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি দুই দফা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলেও তিনি যে শোষণহীন সমাজব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন, তা আজও বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক দুর্নীতি, দলীয়করণ, লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার জনগণের প্রত্যাশিত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন, জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করার প্রত্যয় ধারণ করতেন। তিনি বিশ্বাস করতেন যে, জনগণের রাজনৈতিক অংশগ্রহণ এবং বহুমতের চর্চার মাধ্যমেই জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। কিন্তু তাঁর শাহাদাতের ৪৫ বছর পরও বাংলাদেশ রাজনৈতিক বিভাজন, মতাদর্শিক সংঘাত এবং গণতান্ত্রিক সংস্কৃতির সংকট থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি।
নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটায়। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে নতুন প্রত্যাশা ও স্বপ্নের জন্ম হয়। কিন্তু গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি আজও অনেক দূর পিছিয়ে রয়েছে বলে তারা মন্তব্য করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এবি পার্টি একটি কল্যাণমূলক, শোষণমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দলের লক্ষ্য হলো এমন একটি গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র গঠন করা, যার ভিত্তি হবে স্বাধীনতার ঘোষণাপত্রে ঘোষিত তিন মূলনীতি,সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। বিবৃতির শেষে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট দোয়া করেন, তিনি যেন তাঁর দেশপ্রেম, ত্যাগ ও অবদানের উত্তম প্রতিদান দান করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Kazi Nazrul Islam, poet of rebellion and social equity, on his 127th birth anniversary.
বিদ্রোহী কবির জন্মদিনে মোরা ‘গাহি সাম্যের গান’
‘আয় চলে আয় রে ধূমকেতু
আঁধারে বাঁধ অগ্নিসেতু,
দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তোর বিজয় কেতন’
- নজরুলকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী ছিল ২৫ মে। যেখানেই অন্যায়-অবিচার, সেখানেই কবির কলম হয়ে উঠেছে খাপখোলা তলোয়ার। তিনি আমাদের নজরুল; জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ মোতাবেক ১৮৯৯ সালের এই দিনে পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, তাই তার ডাকনাম ছিল দুখু মিয়া। বাবার অকাল মৃত্যুতে পরিবারের ভরণ পোষণের জন্য তিনি শিশু বয়সেই মক্তবে শিক্ষকতা, হাজি পালোয়ানের মাজারে খাদেম, মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। তবে নিজের দুঃখ নিয়ে নয়, তিনি জাতির দুঃখ-ক্লেশ, দৈন্য-লজ্জা ঘোচানোর জন্য ভাবতেন সব সময়।
নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি ছিলেন না, ছিলেন মানবতাবাদীও। তার সাম্য ও মানবতাবাদ বাংলা সাহিত্যে এক নতুন দ্যোতনা সৃষ্টি করে। তার আগে বাংলা কাব্য সাহিত্যে এমন মানবতাবাদ ও সাম্যের বাণী আর কেউ শোনায়নি। তিনি যেন মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ব্রত নিয়ে বাংলা সাহিত্য আকাশে উদিত হয়েছিলেন। বাংলা সাহিত্যের আকাশ যখন পুরোটাই দখল করে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই সময় কাজী নজরুল ইসলামের আবির্ভাব। সেই আবির্ভাব পর্বেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি ধূমকেতু হতে আসেননি, ধ্রুব তারা হতে এসেছেন এবং ধ্রুব তারা হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব ও তত্ত্বের জায়গায় প্রেম এবং দ্রোহ, নিগূঢ় দর্শনের জায়গায় সাম্য-মানবতার গান গাইলেন নজরুল। পাকা করে নিলেন বাংলা সাহিত্যে নিজের স্থান, যে স্থান আজ পর্যন্ত কেউ নিতে পারেনি আর অদূর ভবিষ্যতে পারবেন বলেও মনে হয় না। রবীন্দ্রনাথের সঙ্গে বাংলা সাহিত্যে যে নামটি উচ্চারিত হয়, সেটি কাজী নজরুল ইসলাম।
ছোটগল্প, উপন্যাস ও নাটক লিখলেও কাজী নজরুল ইসলামের মূল পরিচয় কবি হিসেবে। তিনি প্রায় তিন হাজার গান রচনা এবং সুর করেছেন, যা নজরুল সঙ্গীত হিসেবে পরিচিত। বাংলা সঙ্গীতের ক্ষেত্রে তিনি ইসলামী সঙ্গীত বা গজলের নতুন এক ধারাও সৃষ্টি করেছেন। বাঙ্গালী হিন্দুর জন্য রচনা করেছেন ১,৫০০ শ্যামা সঙ্গীত। কাজী নজরুলের রচিত 'চল চল চল' বাংলাদেশের রণসঙ্গীত। তিনি ১৯টি রাগের সৃষ্টি করেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। চলচ্চিত্র জগতের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন; অগ্নিবীণা, বিষের বাঁশী, দোলন চাঁপা, ছায়ানট, ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা তার উপন্যাস। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা ইত্যাদি তার বিখ্যাত গল্পগ্রন্থ। তিনি সুগায়ক ছিলেন। ‘ধ্রুব’ নামে একটি চলচ্চিত্রে অভিনয়ও করেন। কমরেড মুজাফ্ফর আহমদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন ছিলেন তার বন্ধু। নজরুল যেমন রবীন্দ্রনাথকে তার বই উৎসর্গ করেছেন, তেমনি রবীন্দ্রনাথ তার ‘বসন্ত’ নাটক উৎসর্গ করেন নজরুলকে।
কোমল আর কঠিনে মেশানো এক অপূর্ব ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। প্রেমে পূর্ণ, বেদনায় নীল, আবার প্রতিবাদে ঊর্মি মাতাল। তিনি আমাদের অনন্ত প্রেরণার উৎসও। বাংলার মানুষের সবচেয়ে কাছের, প্রাণের মানুষ তিনি।
মধ্যবয়সে কাজী নজরুল পিকস্ ডিজিজে আক্রান্ত হন এবং এক সময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তাকে জাতীয় কবির মর্যাদা দেয়া হয় যদিও সরকারের তরফে সে মর্মে কোন গেজেট এখনো প্রকাশ করা হয়নি, ৫০ বছর পেড়িয়ে গেলেও। ১৯৭৬ সালে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়, তাকে 'একুশে পদকেও' সম্মানিত করা হয়। একই বছরের ২৯ আগস্ট মোতাবেক ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ইন্তেকাল করেন এই ক্ষনজন্মা মহাপুরুষ। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
নজরুল বৈষম্যহীন, শোষণমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়নে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে। এবি পার্টি বিশ্বাস করে আমাদের কর্ম, চিন্তা ও মননে নজরুলের উপস্থিতি বাঙালি জাতির প্রাণশক্তিকে চিরকাল জাগরিত রাখবে। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়েও তিনি কখনো আপস করেননি, মাথা নত করেননি লোভ-লালসা, খ্যাতি, অর্থ-বিত্ত ও বৈভবের কাছে। ‘চির উন্নত মম শির’ বলে আজীবন সংগ্রাম করে গেছেন। জাতীয় কবির চেতনা ও আদর্শ চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবে আমাদের জীবনে, এমনটাই প্রত্যাশা এবি পার্টির। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Eid-al-Adha Mubarak to everyone across the world. We must not forget the oppressed Muslims in India, Palestine, Iran and beyond who are unable to celebrate and sacrifice.
ঈদ-আল-আযহা মুবারক। ভারত, ফিলিস্তিন, ইরান সহ দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুসলমানরা মজলুম এবং জিম্মী হালতে কোরবানীর আনন্দে শরীক হয়েও পারবে না। ত্যাগ ও আনন্দের মাঝেও আমরা যেন তাদেরকে ভুলে না যাই! -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
When we talk about July National Charter 2025, we mean reforms, good governance, rule of law, transparency and accountability in every aspect of the state. Such an incredible sacrifice and movement simply cannot be forgotten or undermined.
নিউরোসার্জন ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, জুলাই গণঅভ্যুত্থান এ দেশের ছাত্র-জনতার আত্মত্যাগ, সাহস ও গণআকাঙ্ক্ষার প্রতীক। কিছু মানুষ আজ সেই ইতিহাসকে আড়াল ও ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমাদের নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। ইতিহাস বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণমানুষের আন্দোলনের চেতনা ধরে রেখে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It is sad to see that how the ruling government has appointed a close ally to S Alam, the infamous oligarch of the last deposed regime, as the Chairman of Islami Bank Bangladesh Ltd. - IBBL, country’s most successful private bank on a flimsy ground - a narrative built by the fallen regime prior to taking it over in 2017 using the military intelligence agency.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Farida Akhter, former adviser of the Interim Administration, said that it’s the supreme prerogative of the state to protect women and children from all kinds of abuse. It is sad to see that a culture of impunity surrounding fair and speedy trial to dispense justice became so prevalent which encourages the criminals to carry on their pervert actions under political patronage. She was speaking at a protest event organised by Bangladesh Students’ Party - BSP in the University of Dhaka.
সারা দেশে নারী-শিশু নিপীড়ন, ধর্ষণ, সাইবার হয়রানি বন্ধ; নিরাপদ বাংলাদেশ গড়তে করণীয়' শীর্ষক প্রতিবাদী সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রপক্ষ'র উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী অধিকারকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু বিচারহীনতা, রাজনৈতিক প্রভাব এবং সামাজিক নীরবতার কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party welcomes the goodwill gesture shown by the Rt. Hon. Prime Minister @BangladeshPM to the family of young rape victim; however, the nation would like to see structural reforms undertaken within the law enforcement agencies and judiciary to assure real possibility of justice being delivered.
Attack on Nasiruddin Patowary, NCP leader, @NCP_bd25 is a pure contradiction of democratic values which the ruling party activists must learn and practice with patience.
নিরাপদ ঈদযাত্রা ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন;
বিচারহীনতা, সহিংস রাজনীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কাঠামোগত সংস্কারের দাবি এবি পার্টির ;
ভিন্নমত সহ্য করতে না পারা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ - ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু-এর আহ্বানে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর রামিসার বাসায় গিয়ে সমবেদনা জানানোর ঘটনায় দল কৃতজ্ঞতা প্রকাশ করছে। তবে প্রশ্ন থেকে যায়,দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদ কেন প্রশমিত হচ্ছে না? কারণ রাষ্ট্রে বিচারহীনতার যে কাঠামোগত সংস্কৃতি গড়ে উঠেছে, তাতে সাধারণ মানুষ আর কোনো প্রতিশ্রুতির ওপর আস্থা রাখতে পারছে না।
তিনি বলেন, ধর্ষণ, হত্যা, মাদক ও চাঁদাবাজি,এসব অপরাধ পরস্পর সম্পর্কযুক্ত। রাষ্ট্র যদি এই অপরাধচক্রের রাজনৈতিক ও সামাজিক ভিত্তিকে আমলে না নেয়, তাহলে নতুন নতুন “রামিসা”র জন্ম হতে থাকবে দেশের বিভিন্ন প্রান্তে। বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা তৈরি হলে মানুষ আইন নিজের হাতে তুলে নিতেও উদ্বুদ্ধ হতে পারে,যার উদ্বেগজনক নজির ইতোমধ্যে খুলনা, চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী-এর ওপর সরকারদলীয় নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এবি পার্টি মনে করে, মতপার্থক্য ও রাজনৈতিক দ্বিমত কখনোই হামলা, রক্তাক্ত আক্রমণ কিংবা গণতান্ত্রিক কণ্ঠরোধের পর্যায়ে যেতে পারে না। এ ধরনের সহিংস রাজনৈতিক সংস্কৃতিই অতীতে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। একইসঙ্গে রাজনৈতিক সমালোচনার ভাষাতেও সংযম, ভদ্রতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয় সকল পক্ষের প্রতি।মতপার্থক্যের কারণে গায়ে হাত তোলা কোন সভ্য সমাজে চলতে পারে না, ভিন্নমত সহ্য করতে না পারা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। বিরোধী দলের কাজই তো সরকারের সমালোচনা করা, সেটি গ্রহণ করবার মানসিকতা সরকারের থাকতে হবে।
ঈদকে সামনে রেখে নিরাপদ সড়ক ও গণপরিবহন ব্যবস্থার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রতিবছরের মতো এবারও কোটি কোটি মানুষ ঈদযাত্রায় বাড়ি ফিরবেন। কিন্তু কার্যকর ও নিরাপদ পরিবহন ব্যবস্থা না থাকায় প্রতিবছর শত শত মানুষ প্রাণ হারান, আহত হন হাজার হাজার। স্বাধীনতার পাঁচ দশক পরও কেন একটি নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি,এ প্রশ্ন জনগণের।
কোরবানির পশুর হাট, জবাই প্রক্রিয়া ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের দাবিও পুনর্ব্যক্ত করে এবি পার্টি। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি বছর কোরবানির মৌসুমে পুরো শহর কার্যত অস্থায়ী পশুর হাট ও দুর্গন্ধময় বর্জ্যভূমিতে পরিণত হয়। পরিকল্পনাহীন পশু জবাই ও বর্জ্য অপসারণ ব্যবস্থার অভাবে পরিবেশ দূষণ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।ইসলামের পবিত্রতা, সৌন্দর্য ও পরিচ্ছন্নতার চেতনাকে ধারণ করে আধুনিক, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব কোরবানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার ও সিটি করপোরেশনগুলোর প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় দলটি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Doctors, physicians and medical students played critical role in the Monsoon Uprising 2024, yet they are hardly remembered for their contribution, in addition to their work in the public health service. It is sad to see that how medical professionals are treated on a daily basis.
ডা: পারসা রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে মেডিকেল কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাক্তাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রক্ত দিয়েছে রাজপথে অথচ সারাদেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের কর্তৃক চিকিৎসকদের উপর হামলা করা হচ্ছে। জুলাই পরবর্তী বাংলাদেশের যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
There is an increasing trend in this country, specially from the victims’ families, not to seek justice from the state, rather only from God/Allah on the day of judgement. And it calls for a serious contemplation into the societal mistrust or lack of confidence in the whole justice business - law enforcement agencies, judiciary, investigation and prosecution, fairness of trial process - nowhere the citizens have any faith. We love to see the tears of Ramisa’s father breaths fresh air into the halls of power.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party holds Press Conference protesting extortion and demanding a business-friendly environment. Power has changed, but the culture of extortion has not. Silent extortion is being carried out by threatening businessmen with trumped up cases.
চাঁদাবাজমুক্ত মহল্লা ও ব্যবসাবান্ধব পরিবেশের দাবিতে এবি পার্টির সংবাদ সম্মেলন;
ক্ষমতা বদলেছে, চাঁদাবাজির সংস্কৃতি বদলায়নি- এবি পার্টি
ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে নিরব চাঁদাবাজি চলছে- ব্যারিস্টার ফুয়াদ
চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, যে ধরনের অর্থনীতি গড়ার কথা বলা হচ্ছে, সেখানে চাঁদাবাজি থাকলে কখনোই ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হতে পারে না। তিনি অভিযোগ করেন, তৈরি পোশাক শিল্পকেন্দ্রিক অঞ্চল সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদী ও চট্টগ্রামে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, নগদ চাঁদাবাজি ও দখলবাণিজ্য এখন ভয়াবহ আকার ধারণ করেছে। সংবাদ নিয়ন্ত্রণের পরও যেসব তথ্য প্রকাশ্যে আসছে, তাতে প্রতীয়মান হয়, সরকার দলীয় প্রভাবশালী মহল এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলায় জড়িয়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি।
ফুয়াদ বলেন, রাজনৈতিক দলকে সত্যিকারের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে আগে দলকে চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে হবে। দলের ভেতরে সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকারই ছিল এ ধরনের রাজনৈতিক সংস্কার। তিনি আরও বলেন, বিএনপি একসময় হাজার হাজার নেতা-কর্মীর পদ-পদবি স্থগিত করে বলেছিল, ফৌজদারি অপরাধের বিচার তারা করতে পারবে না। কিন্তু এখন ক্ষমতায় থেকেও নিজেদের অপরাধী নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিশ বছরের রাজনৈতিক রোজাদারদের ইফতার খানা-পিনার ব্যবস্থা জনগণের টাকায় চলতে পারে না।
মিরপুরে একটি মাজারকে কেন্দ্র করে ৪০০ দোকানের মালিকানা নিয়ে সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে পুরো বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে এবং গণমাধ্যমও বাস্তবতা এড়িয়ে গেছে।রাষ্ট্র বিচার করছে না বলেই মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সবকিছু জানলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি তিনি মিরপুরের শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও দুঃখ প্রকাশ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, কয়েক মাস সংবিধান পড়া বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিন। মন্ত্রণালয়কে কার্যকর করুন। স্বরাষ্ট্র মন্ত্রীর কথা ও কাজে মিল থাকতে হবে। দলীয় বিবেচনায় পোস্টিং বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, হকারদের কার্ড দেওয়ার নামে চাঁদাবাজি চলছে এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রবণতা গণঅভ্যুত্থানের পথই প্রশস্ত করবে। টেলিভিশন দখল করে নিজেদের পছন্দের লোক বসিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা কার্যকর হবে না। আওয়ামী লীগও একই চেষ্টা করে শেষ পর্যন্ত গণঅভ্যুত্থান ঠেকাতে পারেনি, বলেন তিনি। র্যাব প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-ও একসময় র্যাব বিলুপ্তির কথা বলেছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার প্রশ্ন ও মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় শুধুমাত্র নাম পরিবর্তন করে সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party condemns brutal rape followed by murder of a young girl and demands speedy justice.
মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডে এবি পার্টির শোক, ক্ষোভ ও প্রতিবাদ;
বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
মিরপুরে নিষ্পাপ শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রামিসার ওপর চালানো এই পাশবিক নির্যাতন শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকাণ্ড তারই নির্মম প্রমাণ।
নেতৃদ্বয় বলেন, দেশে আজ সামাজিকতা, মানবিকতা ও মূল্যবোধের ভয়াবহ পতন ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় ব্যর্থতা সমাজকে এমন এক অন্ধকার বাস্তবতায় ঠেলে দিয়েছে, যেখানে ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধও অনেকের কাছে যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন সমাজে মানবিকতার পরিবর্তে পশুত্বই প্রাধান্য পায়। তারা উল্লেখ করেন, রামিসার পিতা নিজেই আক্ষেপ করে বলেছেন, তিনি ন্যায়বিচার পাবেন না। এই হতাশা কেবল একজন শোকাহত পিতার নয়; এটি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের বিচারহীনতার অভিজ্ঞতার প্রতিফলন। বারবার অপরাধ সংঘটিত হলেও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এবি পার্টির নেতৃদ্বয় বলেন, কেবল ঘটনার পর শোক প্রকাশ, দায়সারা গ্রেফতার বা সাময়িক তৎপরতা যথেষ্ট নয়; প্রয়োজন অপরাধ ও বিচারহীনতার রাজনৈতিক সংস্কৃতির অবসান। শিশু ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কঠোর, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অপরাধীর রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামাজিক পরিচয় নয়,তার অপরাধই যেন বিচারের একমাত্র ভিত্তি হয়। তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে দেশজুড়ে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল সচেতন নাগরিক, রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nafsin Mehnaz, a July revolutionary from the North South University, expressed her disappointment with the ruling party’s reluctance to implement July National Charter 2025 and necessary reformers mandated the majority voters through the February 2026 referendum.
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফসিন মেহনাজ বলেন, সরকারের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদের দাঁড়িয়ে বলেছেন তারা আপস না করলে ভোট বানচালের সম্ভাবনা ছিল- এর মাধ্যমে ওনারা সারা বাংলাদেশের মানুষের গণভোট ও গণরায় উনারা মেনে নিচ্ছেন না এবং জাতির সাথে গাদ্দারী করেছেন। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে খুবই কষ্টকর। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Maulana Bhashani, widely known as the leader for the oppressed, who led a massive protest march towards the border area close to Farakka dam built by India on 16/17 May 1976. This water dam project not only breaches the international water convention but also severely harms our biodiversity. Close to three hundred rivers and tributaries had disappeared over the last five decades causing irreparable damage to the agrarian society of Bengal delta. Thirty year long Ganges River agreement is nearing to an end later this year and no good will is yet visible from our neighbour.
ঐতিহাসিক ফারাক্কা লংমার্: স্যালুট, মাওলানা ভাসানী
৫০ বছর আগে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার লংমার্চ অনুষ্ঠিত হয়। ভারত বাংলাদেশের অভিন্ন নদী গঙ্গা/পদ্মা নদী হতে পানি অপসারণ করে ভারতের হুগলী নদীতে পানি সরবরাহ এবং হুগলি নদীর পলি জমা রোধ করে কলকাতা বন্দরটি সচল করার জন্য ১৯৭৪ সালে এই ফারাক্কা বাঁধ নির্মান করে, যার অবস্থান বাংলাদেশ থেকে ১৮ কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর ওপরে।
১৯৭৫ সালের ২১ এপ্রিল এই বাঁধ চালু করার কয়েক মাসের মধ্যে এর ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে মারাত্মক পরিবেশ বিপর্যয় নেমে আসবে এটা উপলদ্ধি করে মাওলানা ভাসানী এর বিরূদ্ধে প্রতিবাদের জন্য জাতির প্রতি আহবান জানান। এরই প্রেক্ষাপটে ১৯৭৬ সালের ১৬ মে পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখী এই লংমার্চ করা হয় যেটা ১৭ মে ভারতীয় সীমান্তের কাছে কানসাটে গিয়ে শেষ করা হয়। ফারাক্কার অভিমুখে মাওলানা ভাসানীর সেই লংমার্চের ৪৮ বছর পর আজও সেটা একই রকম প্রাসঙ্গিক। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে, গঙ্গা/পদ্মার মত বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করে। পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে।
শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌ পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশের সাথে ভারত সরকারের একাধিক চুক্তি হয়। ১৯৭৭ সালের গঙ্গা চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশকে কমপক্ষে ৩৫ হাজার কিউসেক পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল৷ ১৯৮২ সালে তা পরিবর্তন করে শুকনো মৌসুমে নজিরবিহীন কম প্রবাহ হলে তা ভাগাভাগির ফর্মুলা বের করা হয়৷
ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়। নদীর প্রবাহ কমে যাওয়ায় পলি জমতে জমতে নদী ভরাট হয়ে যাচ্ছে, এতে নদীর খাড়িগুলোর পানি পরিবহণ ক্ষমতা কমে গেছে। এজন্য প্রায় প্রতিবছরই বর্ষার মৌসুমে ভারতের বন্যার চাপ সামলাতে ফারাক্কার সব গেট খুলে দেয়ায় বাংলাদেশের উত্তর পশ্চিমের বেশ কিছু জেলা বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে। ফারাক্কা বাঁধের কারণে ভারতের বিহার ও উত্তর প্রদেশে প্রতিবছর বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তারাও বাঁধ সরিয়ে স্থায়ী সমাধান চেয়ে আসছেন।
এবি পার্টি মনে করে ৫৪টি অভিন্ন নদী সমূহের ন্যায্য পানির হিস্যা পাওয়ার জন্য কার্যকরী চুক্তি থাকতে হবে৷ ১৯৯৭ সালে আন্তর্জাতিক নদী ব্যবহারের যে কনভেনশন, তা গঙ্গা চুক্তিতে অনেকটাই মানা হচ্ছে না৷ তবুও চুক্তি না থাকার চেয়ে চুক্তি থাকা ভালো, এর মূল্য আছে৷ জাতিসংঘের কনভেনশনে বলা আছে, উজানের দেশ নদীকে এমনভাবে ব্যবহার করবে না, যাতে ভাটির দেশের ক্ষতি হয়৷ আমাদের সবকয়টি অভিন্ন নদী নিয়েই ভারতের সঙ্গে চুক্তি হওয়া প্রয়োজন৷ বাংলাদেশের মরুকরণ ঠেকাতে এবং বর্ষা মৌসুমে বন্যার হাত থেকে বাঁচাতে নদী চুক্তি অত্যন্ত জরুরী। এরজন্য সরকারকে বাংলাদেশ-ভারত কুটনৈতিক আলোচনা হতে শুরু করে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর মাধ্যমে দুনিয়াজুড়ে ব্যাপকমাত্রায় প্রচারনাও জরুরী বলে আমরা মনে করি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, criticises the government’s lack of response to repeated attacks on Sufi shrines across the country, Shah Ali Mazar in Mirpur area of the capital recently.
হজরত শাহ আলী’র (র) মাজারে হামলার প্রতিবাদ সমাবেশে মজিবুর রহমান মঞ্জু:
“ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ আসেনা”
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন;
ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসেনা। তিনি সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের উপর হামলাকে বিরুদ্ধ মতের উপর হামলা অভিহিত করে এর বিরুদ্ধে জুলুম ও বৈষম্য বিরোধী নাগরিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিরপুর শাহ আলী বেগদাদী (রহ.) এর মাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভার যৌথ আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রোমেলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মাজার ভক্ত, পাগল, সাধক, বাউল ও দর্শনার্থী সমাবেশে অংশ নেন।
বৃহস্পতিবার রাতে মীরপুর শাহ আলী মাজারে হামলায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ছোটবেলায় আমরা অনেকেই ভক্তি সহকারে মাজার জেয়ারত করেছি, মাজারে মোমবাতি জ্বালিয়েছি। কিন্তু বিজ্ঞ আলেমদের কাছ থেকে যখন জানতে পেরেছি এগুলো ধর্মমতে সহীহ কাজ নয় আমরা সেগুলো পরিহার করেছি। বিজ্ঞ আলেমগণ আমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছেন কিন্তু কখনোই মাজারে হামলা করে এসব কাজ বন্ধ করে দেয়ার জন্য উদ্বুদ্ধ করেননি। যুক্তি দিয়ে বুঝিয়ে মানুষকে সংশোধন করাই হলো ইসলামের কাজ। বিরুদ্ধ মতের উপর শক্তি প্রয়োগ ও হামলা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি সারাদেশের মাজারগুলোতে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানান। তিনি আরও বলেন, মাদক বিরোধী অভিযান শুরু করতে হবে সচিবালয় ও জাতীয় সংসদ থেকে। প্রয়োজনে সংসদে, সচিবালয়ে এবং পুলিশ প্রশাসনের মধ্যে যারা মাদকাসক্ত তাদের তালিকা প্রকাশ করা হবে। তিনি অধিকার আদায়ের প্রশ্নে এবি পার্টির সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
16th May marks the day when Permanent Settlement Act 1793 by which Zamindari system was introduced in Bengal by the British colonialists was finally repealed in 1950 by the state of Pakistan under the leadership of Muslim League. It was a truly socialist transformation of our peasants and working class people who had been robbed of their past and future.
জমিদারি প্রথার বিলুপ্তি: শত বছরের জুলুম থেকে মুক্তির বার্তা ;
১৬ মে বাংলার আপামর নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে এক মুক্তির দিন। ১৯৫০ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকার প্রায় আংশিক ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করে। শত বছরের অধিক সময় ধরে এ জনপদের মানুষের উপর জমিদারি ও জমিদার নামক যে অভিশাপ ভর করেছিলো তা হতে মুক্তি পায় এদেশের খেটে-খাওয়া সাধারণ মানুষেরা, নিম্ন বর্ণের হিন্দু ও মুসলমানরা। এই আইন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ হিসেবে পরিচিত।
১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্ত আইনের, Permanent Settlement Act, আওতায় জমিদারি প্রথা চালু করে ইংরেজ উপনিবেশিক শোষকরা, সুবিধামত কর আদায়ের জন্য। ওই আইন মতে হঠাৎ করেই সব ধরনের জমির মালিক বনে যান জমিদাররা যেটা পূর্বে চাষী ও কৃষকরা ছিলেন - ‘যিনি যেই জমি চাষ করেন, তিনি সেই জমির মালিক’ এই ভিত্তিতে। ১৭৯৩ সনের চিরস্থায়ী বন্দোবস্ত আইনে বন্দোবস্ত দেওয়া এবং খাজনা আদায়ের বিষয়ে সুস্পষ্ট বিধান না থাকার সুযোগে জমিদারগণ তাহাদের ইচ্ছামতো খাজনা নির্ধারণ ও আদায় করতে থাকে যা ছিলো কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষের উপর জুলুমের নামান্তর। তৎকালীন সময়ে বাংলার রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে কৃষক প্রজা পার্টির নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হক বাংলার সাধারণ জনগণকে এ মর্মে আশ্বাস দেন যে, ব্রিটিশ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করতে পারলে তারা জমিদারি প্রথা বাতিল করে দিবেন, সাধারণ কৃষকের মানবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করবেন। ১৯৩৭ সালের মার্চে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে এ. কে. ফজলুল হকের শ্লোগান ছিল:
“লাঙল যার জমি তার
ঘাম যার দাম তার”।
প্রায় দেড়শ বছরের অধিক সময় ধরে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা তাদের অধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় জমিদার বিরোধী কয়েকটি বড় কৃষক বিদ্রোহ সংগঠিত করে। এর মধ্যে তুষখালি কৃষক আন্দোলন (১৮৭২-৭৫), পাবনা কৃষক বিদ্রোহ (১৮৭৩), ছাগলনাইয়া (ফেনী) ও মুন্সীগঞ্জ কৃষক বিদ্রোহ (১৮৮০-৮১) ছিল উল্লেখযোগ্য।
আবার ১৯০৫ সালে কোলকাতা কেন্দ্রিক যারা বঙ্গভঙ্গের বিরোধিতার মাধ্যমে এদেশের সাধারণ মানুষের বিরোধিতা করেছিলো তাদের বেশিরভাগ ছিলো বর্ণবাদী ব্রাহ্মণ হিন্দু জমিদারেরা; কলকাতা ছিল অবিভক্ত বাংলার প্রাণকেন্দ্র। পূর্ব বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অনেকের জমিদারি ব্যবস্থা থাকলেও জমিদারগণ অবস্থান করতেন কলকাতায়। তাদের নিযুক্ত লাঠিয়ালদের দিয়ে নিরীহ পূর্ব বঙ্গবাসীদের ওপর শোষণ-অত্যাচার, নিপীড়ন করতেন নানা রকমের অন্যায্য কর আদায়ের জন্য আর এর সুফল তারা ভোগ করতেন কোলকাতায় বসে। পূর্ববঙ্গের মানুষের রক্ত ঘামের অর্থ এভাবে পশ্চিম বাংলায় ব্যয়িত হতো। তাই শুধু ইসলামাবাদই নয়, আজকের কলকাতা শহরও পূর্ববঙ্গের গরীব মানুষের রক্ত, ঘাম আর লাশের উপরে দাঁড়িয়ে আছে।
১৫৭ বছরের জমিদারি অত্যাচারকে প্রাতিষ্ঠানিকভাবে বিলোপ করে দিয়ে মুসলিম লীগ রীতিমতো একটি সাম্যবাদী গনবিপ্লব ঘটিয়ে দেয় এই জমিনে। এবি পার্টি তাই ঐতিহাসিক এই দিবসটি জাতিকে নতুন করে স্মরণ করিয়ে দিতে চায়; কারণ, যে জাতির অতীত নেই, তার যেমন বর্তমান নেই তেমনি সে তার ভবিষৎও বিনির্মাণ করতে পারবে না। জমিদারি প্রথার বিলোপ মানে এটা নয় যে এদেশে রাজা-প্রজার সম্পর্ক বিলুপ্ত হয়ে গেছে। এবি পার্টি মনে করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মধ্যে দিয়ে এক ধরনের নয়া জুলুমতন্ত্র ও দখলদারিত্ব এদেশে কায়েম হয়ে আছে; সেজন্য সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ভিত্তিতে এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ আজ সময়ের একান্ত অনিবার্যতা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, warns that any undemocratic distance or misunderstanding between the ruling party and parliamentary opposition would surely lead to violence and benefit, by default, the deposed regime. He was addressing the organisers in Chittagong city unit.
বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আওয়ামীলীগ
— মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, এবি পার্টি
বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বন্দরনগরী চট্টগ্রামে মহানগর এবি পার্টির সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক সভাপতিত্ব করেন। সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ১৯৯১ সালে জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয় এবং একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসে। পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতা ও আত্মপর্যালোচনার প্রেক্ষিতে ২০০১ সালে বিএনপি ও জামায়াত আবারও জোটবদ্ধ হয় এবং দীর্ঘ সময় ধরে ক্ষমতার অংশীদারিত্ব ও রাজনৈতিক আন্দোলনে একে অপরের সহযোগী হিসেবে ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উভয় দল আবারও মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। এই দূরত্ব যদি সংঘাতে রূপ নেয়, তবে তা স্বাভাবিকভাবেই পতিত ফ্যাসিবাদী আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে লাভবান করবে। তিনি বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপি-জামায়াতের মধ্যে সংঘাতমুখী পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই প্রবণতা এখনই নিয়ন্ত্রণ না করা হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি আরও বলেন, পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহারের অতীত প্র্যাকটিস পুনরায় ফিরে আসার শঙ্কা দেখা দিচ্ছে। একইসাথে পুলিশ সংস্কার কমিশন গঠন, স্বাধীন বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের পশ্চাদপসরণ ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সমাবেশে তিনি থানা ও ওয়ার্ড পর্যায়ে এবি পার্টিকে শক্তিশালী ও বিস্তৃত করার জন্য নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদান করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party protests on declining law and order situations across the country and call for immediate action. Hundreds of murders, rapes, extortions happening on a regular basis, largely by the ruling party goons with complete impunity, yet none of them are held accountable or brought to justice. It’s not new political settlement post-Monsoon Uprising 2024, reminds Mojibur Rahman Monju, AB Party Chairman.
অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এবি পার্টির প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত
জয়বাংলা থেকে জাতীয়তাবাদ শুধু স্লোগান বদলেছে, সংস্কৃতির বদল হয়নি: মঞ্জু
৩১ দফার কথা বলে পুরনো বন্দোবস্তে ফিরেছে বিএনপি: এবি পার্টি
দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে আয়োজিত এ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, আগে প্রশাসন ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, এখন তা বিএনপির নিয়ন্ত্রণে চলে গেছে। আগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা করা হতো, এখন জাতীয়তাবাদী স্লোগান তুলে হামলা করা হচ্ছে। জয়বাংলা থেকে জাতীয়তাবাদ,শুধু স্লোগান বদলেছে, সংস্কৃতির বদল হয়নি।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা নিয়ে জনগণের উদ্বেগ দিন দিন বাড়ছে। “কথা ছিল নির্বাচন হলে দেশের পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে নির্বাচন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। মঞ্জু বলেন, ৫ আগস্টের পর সরকার কার্যত অনুপস্থিত থাকলেও বড় ধরনের সংঘাত সৃষ্টি হয়নি; বরং শিক্ষার্থীরা রাস্তায় নেমে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন। আমরা নির্বাচন চেয়েছিলাম, তবে একটি ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল পরিবেশে পৌঁছানোর পর নির্বাচন হোক,এটাই ছিল আমাদের প্রত্যাশা,যোগ করেন তিনি।
বিএনপির সমালোচনা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ৩১ দফার কথা বলে বিএনপি আবার পুরনো বন্দোবস্তেই ফিরে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুধু বিএনপিরই প্রায় ৬ হাজার নেতাকে বহিষ্কার করতে হয়েছে। এরপরও চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি; বরং আরও বেড়েছে। তিন মাসের সরকার ঋণ করেছে ৪৫ হাজার কোটি টাকা, হামে ইতিমধ্যেই ৪০০ এর উপরে বাচ্চাদের হারিয়েছি।
তিনি অভিযোগ করেন, প্রত্যেক জায়গায় নীরবে চাঁদাবাজি চলছে। এখন আর বহিষ্কারও হয় না, গ্রেফতারও হয় না।
বাজার, থানা ও প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি এবং প্রভাবশালী মহলের অপতৎপরতার অভিযোগ তুলে মঞ্জু বলেন, কারা পুলিশে দুর্নীতি করছে, কারা সচিবালয়ে পোস্টিং বাণিজ্য করেছে,সব তথ্য আমরা জনগণের সামনে প্রকাশ করবো এবং দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবো। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাজারসহ বিভিন্ন খাতে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং থানার ভেতরে সংঘটিত হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Interim Administration, IA, could not successfully undertake all the necessary reforms due to tumultuous reality but the July revolutionaries expect that the current elected government would continue the reform initiatives; otherwise, they have to face the same fate like the deposed regime in the future.
ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসফিয়া জান্নাত অনন্যা বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় অর্থনৈতিক টালমাটাল অবস্থার কারণে তারা সংস্কার কার্যক্রম সঠিকভাবে করতে পারেনি বলে প্রতীয়মান হচ্ছে। বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারা যদি সংস্কার কার্যক্রম অব্যাহত না রেখে বরং যারা সংস্কারের পক্ষে কথা বলে তাদেরকে জঙ্গি ট্যাগ দেয় তাহলে তাদের পরিণত হবে পূর্বের স্বৈরাচারের মতো। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Press Conference Protests Severe Mismanagement in the Health Sector Amid Measles Outbreak
AB Party Demands Formation of an Emergency Multi-Party Expert Taskforce to investigate and Support Families Affected by Measles
“What is needed now is not propaganda and blaming the Interim Administration (IA) over measles, but unity and effective action”
“The state must take responsibility for every child died”
— Asaduzzaman Fuaad (AB Party GS)
স্বাস্থ্যখাতের চরম অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটি হামের বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের নিয়ে ‘জরুরি টাস্কফোর্স’ গঠনের দাবি জানিয়েছে। বুধবার (১৩ মে) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হামে শিশুমৃত্যুর জন্য রাষ্ট্রকে দায় নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশে হামের এই প্রাদুর্ভাব আকস্মিক নয়। আমরা লক্ষ্য করছি– মূলত দরিদ্র, নিম্নবিত্ত ও গ্রামীণ জনপদের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। অপুষ্টি, ভিটামিনের ঘাটতি এবং স্বাস্থ্যসেবার বৈষম্য এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রতিটি ছোট্ট সোনামণির মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে; এই দায় থেকে আমরা কেউ মুক্ত নই।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যখাতের বিভিন্ন অসংগতি তুলে ধরে বলা হয়, ২০২৫ সালে স্বাস্থ্য সহকারীদের দীর্ঘ আন্দোলন এবং তথ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে টিকাদান কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়েছে। সরকারি পরিসংখ্যানে ৯০ শতাংশের বেশি টিকাদানের দাবি করা হলেও মাঠপর্যায়ের বাস্তব চিত্র ভিন্ন। সরকারি ‘ক্রুড কাভারেজ’ এবং ‘কাভারেজ ইভ্যালুয়েশন সার্ভে’র মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। অতীতের অতিরঞ্জিত তথ্যের কারণে প্রকৃত ঝুঁকি আড়ালে ছিল।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি হাসপাতালে চিকিৎসা বাধ্যতামূলক এবং স্বাস্থ্যখাতকে রাজনৈতিক সংঘাতের বাইরে রাখার আহ্বান জানানো হয়। হামের বিস্তার নিয়ে রাজনৈতিক অপপ্রচারের সমালোচনা করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই সংকটকে রাজনৈতিক দোষারোপের হাতিয়ার না বানিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও জনস্বাস্থ্য বাস্তবতাকে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। বর্তমানে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ টিকা গ্রহণের বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Measles (MR) became a global health emergency this year, killing more than 400 children in Bangladesh alone. Despite high level of vaccination, the national Expanded Programme on Immunisation (EPI) was highly disrupted last year due to EPI staffs’ persistent demonstration and demand for increasing pay and benefits which the Interim Administration could not afford due to financial constraints. We call upon the ruling government to form a cross-party parliamentary group immediately in order to thoroughly investigate the ongoing public health crisis and how more lives could be saved with little or no causalities.
সারাদেশে ইতিমধ্যেই চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে হাম ও হাম ধরনের উপসর্গে। যার কোলের মানিক চলে গেছে, সেই শুধু বুঝবে প্রাণের ধন হারাবার কষ্ট - তাদের জন্য আমাদের দোয়া ও সমবেদনা। হামের টীকার কোন সংকট নেই বা অতীতে ছিল না - তহবিল বরাদ্দের কোন ঘাটতি ছিল না গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। প্রায় ৩৪ শতাংশ শিশুর বয়স নয় মাসের কম ছিল, তাহলে টীকা দেবার সময় আসবার আগেই কেন মারা গেল বাচ্চারা? ২০২৫ এর জুন, জুলাই, আগষ্ট, সেপ্টেম্বরে দফায় দফায় টীকা কর্মসূচীর সাথে জড়িত কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির আন্দোলন পুরো টীকা কার্যক্রমকে ব্যাহত করেছে, কাদের উষ্কানিতে এটা হয়েছিল? তারপরে একই কর্মচারীরা নিয়মিত টীকার তথ্য আপডেট করেননি যা তদন্তের দাবী রাখে। তারপরেও ইউনিসেফের হিসেবে ৯০/৯১ শতাংশ শিশুকে টীকা দেয়া হয়েছে গত বছর। তাই দুনিয়া জুড়ে চলা এই মহামারিকে ইউনুস সরকারের ব্যর্থতা আকারে চাপিয়ে দেবার চেষ্টা সত্যকে অস্বীকার করা বা পরিকল্পিত বয়ার তৈরীর অপচেষ্টা মাত্র। জাতীয় স্বার্থে তারপরেও সকল দলের সদস্যদেরকে নিয়ে একটা সংসদীয় কমিটি হতে পারে পুরো বিষয়টি খতিয়ে দেখবার জন্য। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Kamrul Hasan, former lecturer of the Dhaka University and a historian, remembers the contribution of the private university students during the Monsoon Uprising 2024. We, as a nation, simply cannot undermine or forget their sacrifices.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ইতিহাসবিদ ড. কামরুল হাসান বলেন, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ত্যাগ এক অনন্য নজির স্থাপন করেছে। পূর্বে যেভাবে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্টনের আশেপাশে ঘুরপাক খেতো তা জুলাইয়ে হয়ে উঠেছিল সার্বজনীন। ছাত্রদের রক্তে জুলাই বিপ্লব সফল হওয়ার জন্য আমরা চির কৃতজ্ঞ, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরা আমাদের দায়িত্ব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, calls for a public hearing, modelled according to congressional/senate hearing, to rightly find out the truth and avoid rumours for the sake of justice.
শাপলা চত্বরে গণহত্যার বিচারে গণশুনানি কমিশন গঠন করতে হবে : ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Border Security Force, BSF of India, has been continuously killing Bangladeshi nationals over the international borders for decades. No bilateral flag meetings are working to resolve it for a simple reason - India doesn’t want it. They appear so brave at our border, yet bow down at the borders of China and Pakistan - it’s a clear policy contradictions when it comes to save lives while protecting respective borders.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, a member of the National Executive Council - NEC, calls for respectful attitude towards the July National Charter 2025. If the promises made to the nation is not realised, the people would loose confidence in the ruling party and government, she warns.
নাসরিন সুলতানা মিলি বলেন, জুলাই আন্দোলনের অর্জন টিকিয়ে রাখতে হলে সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতি সরকারের শ্রদ্ধাশীল হতে হবে। সরকার তার প্রতিশ্রুতি থেকে সরে গেছে ও জনআকাঙ্খার বাস্তবায়ন হচ্ছে না যা বাংলাদেশকে আগামী দিনে অস্থিতিশীল করে তুলবে।
গণঅভ্যুত্থান, সনদ ও গণভোটের রায়: জুলাই কন্যাদের অবদান এবং করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের অর্জন সংরক্ষণ, সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Political workshop for the organisers in Feni district.
ফেনীতে এবি পার্টির কর্মশালা:
দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি দিয়ে জনগণ বিএনপি-আওয়ামীলীগের পার্থক্য নির্ণয় করবে।
— মজিবুর রহমান মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; “পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণী চরিত্রে বিএনপি-আওয়ামীলীগের মধ্যে কোন পার্থক্য নেই। জনগণ বিএনপি ও আওয়ামীলীগের পার্থক্য নির্ণয় করবে তাদের শাসন ব্যবস্থার ৪ টি বিষয়ে বাস্তব অভিজ্ঞতার উপর। সেগুলো হলো; দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। সাধারণ মানুষ দেখবে ২৪ এর গণঅভ্যুত্থানের পর কী কী পরিবর্তন এসেছে? তারা যদি কোন পরিবর্তন খুঁজে না পায় তাহলে হতাশা ও ক্ষোভ তাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে”। শুক্রবার ফেনীতে এবি পার্টির আয়োজনে এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি পার্টি ফেনী জেলা শাখার সিনিয়র আহ্বায়ক কর্মশালা বাস্তবায়ন কমিটির আহবায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে ও সদস্যসচিব প্রভাষক ফজলুল হকের সঞ্চালনায় শহরের মিজান রোডস্থ দলের জেলা কার্যালয়ে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল জেলা আহবায়ক মাস্টার আহসান উল্লাহ।
এবি পার্টির ৬ বছরের অর্জন ও ব্যর্থতা সম্পর্কে পর্যালোচনামূলক বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন,“পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় নতুন বন্দোবস্তের রাজনীতি করতে গিয়ে আমরা খুব সাফল্য অর্জন করতে পারিনি। পুরোনো দলগুলোর এখনও কোন বিকল্প তৈরী হয়নি। ঋণখেলাপি, দুর্নীতিবাজ, অর্থশালী ব্যবসায়ী এবং নির্যাতিত, নিপীড়িত হিসেবে পরিচিতদের পাশাপাশি ধর্মীয়ভাবে মানুষের আবেগকে যারা স্পর্শ করতে পেরেছেন তারা এবারও জনগণের ভোট পেয়েছেন। তবে নতুনদের প্রতি মানুষের আগ্রহ যে তৈরী হচ্ছে তা এবারের ভোটের ফলাফলে অনেকটা স্পষ্ট। এই আগ্রহ ও সম্ভাবনাকে আগামী দিনে আরও শক্তিশালী করতে পারলে নতুন রাজনীতির জয় আবশ্যম্ভাবী বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।”
মঞ্জু তার বক্তব্যে বলেন, “আমরা চেয়েছিলাম সংস্কার করে তারপর নির্বাচন। কিন্তু বিএনপি সংস্কার না চেয়ে দ্রুত নির্বাচন চেয়েছে। বিএনপি দেখেছে এ সংস্কার করলে তাদের ক্ষতি হবে এ জন্য তারা আগে নির্বাচন চেয়েছে। যদি সংস্কার হতো তাহলে ঋণখেলাপী কালো টাকার মালিকরা নির্বাচনে অংশ নিতে পারতো না। পুরাতন সিস্টেম রয়ে গেলে পুরাতন দলের সুবিধা। যতক্ষন পর্যন্ত সিস্টেম পরিবর্তন না করা যাবে ততদিন নতুন রাজনীতি সম্ভব না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Neela Afroz, a prominent student activist of Monsoon Uprising 2024 from Chittagong, said that it’s critical that we remember the contribution and sacrifices of the female students which shall inspire generations to come.
জুলাই কন্যা নীলা আফরোজ বলেন, জুলাই কন্যাদের আত্মত্যাগ ও সাহসিকতা শুধু স্বীকৃতিই নয়, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে হবে। আন্দোলনের লক্ষ্য পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Just a bit of cash handouts, i.e. Farmer Card, or debt relief wouldn’t help our farmers or agro-entrepreneurs in the long run. They need smooth supply of fertilisers, seeds, insecticides without resorting to ruling party syndicates. Agriculture is one of the three critical pillars of our economy and livelihood, it cannot be taken lightly. The government also needs to ensure fair price for the agricultural produce so that it works as an incentive for the new generation farmers and entrepreneurs who can live in dignity.
শুধুমাত্র নগদ সহযোগীতা, ঋণ মওকুফ বা কোন কার্ড দিয়ে এই সংকটের সমাধান হবে না, বরং আমাদের সন্মানীত কৃষকদেরকে স্থায়ীভাবে পঙ্গু করে দেয়া হবে নগন্য হাতখরচ দিয়ে। আলাপ তোলা দরকার কিভাবে কৃষিকে লাভজনক ও সন্মানজনক পেশায় পরিনত করা যায়। কৃষকের ছেলে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে যেন আবার ক্ষেতে ফিরে যেতে পারে।
উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার করে প্রকৃতি ও পরিবেশ বান্ধব কৃষিতে নিযুক্ত হতে পারে, বেকারত্বের অভিশাপ ঘুচিয়ে উদ্যোক্তা ও করদাতা হতে পারে। কৃষির সকল উপকরন - সার, বীজ, কীটনাশক - যেন স্বস্তা ও সুলভে পেতে পারে, উৎপাদিত পন্যের ন্যায্য দামে যেন লাভবান হতে পারে। সংসদে ও বাহিরে এগুলো নিয়ে গবেষনা ভিত্তিক তর্ক দরকার, কৃষক ও কৃষি উদ্যোক্তাদের থেকে কথা শোনা দরকার। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
New generation student activists would like see their campus free from goons and thuggery of the ruling party student wings. Safety and security of the general students cannot be compromised post-Monsoon Uprising 2024.
সামিয়া মাসুদ মম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এখন পুরনো বন্দোবস্তের আদলে সন্ত্রাস ও দখলদারিত্বের প্রবণতা দেখা দিচ্ছে। ক্যাম্পাসসমূহকে অস্থিতিশীল করে শিক্ষার পরিবেশ বাধাগ্রস্থ করা হচ্ছে। শিক্ষার্থীদের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং নিরাপদ, সহাবস্থানের ক্যাম্পাস গড়ে তুলতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We do not yet know how many unarmed protesters were brutally massacred on 5th May 2013 in Shapla Square of the capital. We repeatedly called for setting up an independent commission to thoroughly investigate the genocide/crimes against humanity in order to identify the real culprits within the last deposed regime and bring them to justice.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Abdur Razzaq, a barrister-at-law and prominent senior advocate of the Supreme Court of Bangladesh, on his first death anniversary. He played critical role in the process of rethinking politics in an era of Gen Z and formation of the party. He was also chief advisor of the party at its initial few years until his health conditions deteriorated. We fondly remember his contribution in legal field and politics.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
There are serious concerns whether our national interests were sufficiently protected in this treaty, USA-BD Trade Agreement signed in February 2026, just before the election. We call upon the ruling government to form a cross-party parliamentary committee to go through the sections, listen to respective stakeholders and formulate a course of action. We need to find a win-win compromise for both sides.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Was it necessary for the Supreme Court of Bangladesh to bar the journalists to report cases of critical public interest on the very day when the world is celebrating World Press Freedom Day! It wasn’t even done during or under the last deposed regime.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party held district leaders’ conference on the very day of its sixth anniversary. Participants had an engaging debate, discussion and most importantly challenging the leadership for failing on a number of milestones like sufficiently expanding the party to the grassroots, lack of preparation in the recently past national election, good and bad of election alliance, internal capacity building of the workforce and disciplinary mechanism. The conference, however, got united behind the leadership to carry on the fight for next phase of political journey - reaching out to the people on National July Charter 2025, seeking justice for genocide victims of Monsoon Uprising 2024 and reforming the state institutions in order to bring balance of power, transparency and accountability.
৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী তে জেলা প্রতিনিধি সম্মেলনে আমরা খোলামেলা কথা বলেছি আমাদের গত হয়ে যাওয়া বছরগুলোতে আমরা যা করেছি সেগুলোর খতিয়ান নিয়ে - দলের গঠন ও সম্প্রসারণ বিশেষ করে ২০২৪’র ৫ আগষ্টের পর থেকে, জামাতের সাথে নির্বাচনী ঐক্যের সুফল/কুফল/লাভ-ক্ষতি এবং আগামী দিনের সম্পর্কের মাত্রা নির্ধারন, জাতীয় রাজনীতিতে ভূমিকা, জুলাই পক্ষের সকল রাজনৈতিক শক্তির এক ছাতার নীচে আসা - ভবিষ্যতের নতুন রাজনীতি বিনির্মানের জন্য, দলের ভিতরকার শৃঙ্খলা ও গনতান্ত্রিক চর্চা ইত্যাদি। সারাদেশের প্রতিনিধিরা খোলামেলা নেতৃবৃন্দের সমালোচনা করেছেন যা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি ভবিষ্যতের পাথেয় হিসেবে। রাজনীতি লম্বা দমের খেলা, অস্থিরতা/আশা-হতাশার দোলাচলে নতুন করে ঘুরে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party celebrates its sixth founding anniversary - a colourful rally walks through the streets of the capital.
রাজধানীতে এবি পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, calls for living wage for the low-paid workers - $200 per month to be regularly adjusted with the inflation, in order to live a very basic life amidst increasing price hike of every essential goods.
সরকারের কাজ সেবা নয় যেন শ্রমিকদের অধিকার হরণ করা -মহান মে দিবসে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় শ্রম আইনে নির্ধারিত বাৎসরিক ও উৎসব ছুটি থেকেও শ্রমিকরা এখনো বঞ্চিত। বাস্তবতার নিরিখে শ্রমিকদের আট ঘণ্টা কর্মঘণ্টা এখনো কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়নি।
তিনি আরও বলেন, বিশ্বের সব শ্রমিক ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত হলেও একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে সকল শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে সেই দায়বদ্ধতার প্রতিফলন অনুপস্থিত।
সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পেশা হওয়া উচিত নাগরিক ও শ্রমিকদের সেবা করা,এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের মতো দ্রুত ছুটে গিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করা। কিন্তু স্বাধীনতার পর থেকে অধিকাংশ সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাস, খুন ও গুমের মতো কর্মকাণ্ডে জড়িত হয়েছে।
তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর আইন প্রয়োগ এবং শ্রমিকদের জন্য সার্ভিস বই চালুর দাবি জানান।
সভাপতির বক্তব্যে শাহ আব্দুর রহমান বলেন, শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা জরুরি। একইসঙ্গে সকল পেশাজীবীকে শ্রমিক হিসেবে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে উপস্থিত শ্রমজীবী মানুষদের মাঝে ফল আপ্যায়নের আয়োজন করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to the struggle of working class people around the world. Despite achieving a lot and coming all the way since the Industrial Revolution, a lot more needs to be done in the areas of working hours, living wage, bonus, maternity pay, pension and other services.
আন্তর্জাতিক শ্রমিক দিবস: রক্ত আর ঘাম দিয়ে সভ্যতা গড়ার কারিগরদেরকে স্যালুট
১লা মে, ১৮৮৬ সালে নিহত শ্রমিকদের স্মৃতি রক্ষার্থে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন শুরু হয়েছিল। সেদিন শিকাগোতে শ্রমিকেরা কর্মঘন্টা আট ঘণ্টা করার দাবী জানান; পুলিশী হামলায় গুলিবিদ্ধ হয়ে ১০-১২ জন শ্রমিক নিহত হন। দুনিয়ার সকল শ্রমিকদের প্রতি আন্তর্জাতিক সংহতি জানানোর জন্য ১৮৮৯ সাল থেকে এ দিবস পালিত হয়ে আসছে। এতদিনে শ্রমিকদের দাবী কর্মঘন্টা ছাড়িয়ে ন্যুনতম মজুরি, শিক্ষা, বাসস্থান, পেনশন, সাপ্তাহিক ও বাৎসরিক ছুটি ইত্যাদি বিষয়েও বিস্তৃত হয়েছে। এসব ক্ষেত্রে নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে এখন শ্রমিকদের জন্য আন্তর্জাতিক কনভেনশন ও রাষ্ট্রীয় আইন আছে। কিন্তু, শ্রমিকদের জীবন বাস্তবতা বদলায়নি।
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও পুঁজি ও তৈরী পোষাক শিল্প কারখানার বিস্তারে শ্রমিক শ্রেণীর ধরনে পরিবর্তন এসেছে। স্বাধীনতা পূর্ব সময়ে অধিকাংশ শ্রমিকই ছিলেন পাটকল, চিনিকল ও চা-বাগানের শ্রমিক। এখন বড় অংশের শ্রমিকই তৈরি পোষাক শিল্প কারখানার শ্রমিক ও অভিবাসী। বাংলাদেশের অর্থনীতির বড় অংশই এ দুই শ্রেণীর শ্রমিকদের রক্ত ঘামে তৈরী, সাথে কৃষক সমাজ। অথচ, এ দুই শ্রেণীর শ্রমিকেরা অব্যাহত নিষ্পেষণের শিকার হচ্ছেন কিন্তু আইনের দ্বারস্থ হয়েও প্রতিকার পাচ্ছেন না। আবার সম্প্রতি রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকল বন্ধ করে দেয়ায় লক্ষ লক্ষ শ্রমিকদের বেতন ভাতার জন্য আন্দোলনও আমরা প্রত্যক্ষ করছি।
শ্রমিকদের সংগঠন ও সমাবেশের অধিকারের জন্য ট্রেড ইউনিয়ন স্বীকৃত পন্থা হলেও ট্রেড ইউনিয়ন ভিত্তিক রাজনীতিও নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের হাতে চলে গিয়েছে। পরিবহন শ্রমিকদের একটা বড় অংশই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে। এছাড়া শ্রমিকদের নিহত হওয়ার ঘটনাও বেড়ে চলছে। ভবন ধ্বসে, আগুনে পুড়ে, গুমের স্বীকার হয়ে, পুলিশের গুলিতে শ্রমিক নিহত হলেও তাদের ন্যায্য প্রতিবাদেরও সুযোগ দেয়া হচ্ছে না। এ সরকারের আমলেই রানা প্লাজা, নিমতলী, বাঁশখালী কান্ড ঘটেছে অথচ, সরকার ও প্রশাসন এসকল ক্ষেত্রে শ্রমিকদের উপরই খড়গহস্ত হয়েছে। রাজনৈতিক সংগঠনগুলোর সাথে শ্রমিকদের সংযোগ আলগা হয়ে যাওয়াতে ও শ্রমিকদের নিয়ে তাদের অধিকার আদায় ও গণতান্ত্রিক প্রতিরোধের উদ্যোগ নেয়া সম্ভব হয়নি।
করোনা পরিস্থিতি শ্রমিকদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছিল। লাখ লাখ শ্রমিক গত কয়েক বছরে চাকুরি হারিয়েছেন, এদের অনেকেই মজুরি পাননি। আর অন্যদের চাকরি থাকলেও অবস্থাভেদে বেতন কেটে রাখা হচ্ছে। হাজার হাজার কোটি টাকা প্রণোদনার অর্থ এ মানবেতর জীবন যাপন করা শ্রমিকদের কাছে পৌছে নাই, সরকার দলীয় বলয়ের বাহিরে যেমন পৌঁছেনি ফ্যামিলি কার্ড ও গনরেশনিং। বড় বড় কারখানার শ্রমিকদের একটা অংশ মজুরি পেলেও মাঝারি ও নিন্ম পর্যায়ের কারখানার শ্রমিকেরা এ প্রণোদনা থেকে উপকৃত হননি। মূলত, বাংলাদেশের বিকাশমান পুঁজির বিপরীতে শ্রমিকদের জীবনমানের কোন উন্নয়ন ঘটেনি। ন্যুনতম মজুরির জন্য এখনো গার্মেন্টস শ্রমিক, চা বাগানের শ্রমিক সহ অন্যদের আন্দোলন করতে হচ্ছে। আইনে বলা থাকলেও দুই ঘন্টার বেশি ওভারটাইম করিয়ে নিয়েও শ্রমিকদের মূল মজুরিই দেয়া হচ্ছে না। শ্রম আদালতে গিয়ে ও প্রতিকার পাচ্ছেন না শ্রমিকেরা। প্রবাসী শ্রমিকদের স্বপ্ন বেঁচে অনেকেই তাদের পাচার করে দিচ্ছেন কিংবা সমুদ্রে, জঙ্গলে মানবেতর জীবন যাপনের ব্যবস্থা করে দিচ্ছেন। অথচ, এখানেও আইন কোন সক্রিয় ভূমিকা রাখতে পারেনি। আর, কূটনৈতিক অক্ষমতার দরুন প্রবাসী শ্রমিকেরা হাজারে হাজারে লাশ হয়ে ফিরলেও কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
এ হতাশাজনক পরিস্থিতি থেকে উত্তরণে যথার্থ রাজনৈতিক সক্রিয়তা দেখানোর অঙ্গীকার ব্যক্ত করে এবারকার মে দিবসে এবি পার্টি শ্রমিকদের শুভেচ্ছা জানাচ্ছে। এক বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারন সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ আশাবাদ ব্যক্ত করে বলেন, শ্রমিকদের মধ্যে অধিকার সচেতনতা ও নির্দলীয় গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রিক রাজনীতি পুনরায় ফিরে আসবে, যা দীর্ঘমেয়াদে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রাপ্তি ও সামগ্রিক রাজনৈতিক দৃশ্যপট বদলানোর সুযোগ তৈরি করবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Monsoon Uprising of 2024 would continue to inspire not only the Gen Z but also Alfa generation. It has been the first Gen Z led successful political uprising in the world where women and girls played their equal and critical role. July National Charter 2025 is a reflection in written form only which cannot and should not be undermined in national interest.
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতেমা তাসনিম জুমা বলেন, জুলাই কন্যারা রাজপথে রক্ত দিয়েছে কিন্তু রাষ্ট্র তাদের আকাঙ্খার জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই আন্দোলনের আকাঙ্খা বাস্তবায়নে নতুন প্রজন্মকে সচেতন থাকতে হবে এবং দখলদার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
July-girls/daughters, widely referred to as the women and girls participated in the Monsoon Uprising of 2024, are getting disappeared due to all sorts of reasons. We would like to see them active again in the struggle of implementing July National Charter 2025.
এনসিপির যুগ্ন আহ্বায়ক সামান্ত শারমিন বলেন, জুলাই কন্যারা এই আন্দোলনের অন্যতম নিরমক শক্তি। তারা মাঠে-রাজপথে যেমন নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতের রাষ্ট্র গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আগামী দিনে নারীদের নেতৃত্ব গণঅভ্যুত্থান সংগঠিত হলেও আমি অবাক হবো না। রাজনৈতিক দলগুলোর নেতাদের নিজ দলের নারী সহকর্মীদের প্রতি উদার ও সহনশীল হতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to AK Fazlul Haque, widely known as Tiger of Bengal or Mr. Hoque, on his 64th death anniversary. He is the most prominent leader of the undivided Banglaa till to-date who also led to repeal permanent settlement (highly oppressive Zamindari System under British colonial rule). He also played critical role in pre-partition politics of British Bengal and in the creation of Pakistan.
৬৪তম মৃত্যুবার্ষিকীতে শের-ই-বাংলা ফজলুল হক কে স্মরন এবি পার্টির
আবুল কাশেম ফজলুল হক যিনি সাধারন মানুষের নিকট এবং রাজনৈতিক মহলে শের-ই-বাংলা এবং ‘হক সাহেব’ হিসাবে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠিত ছিলেন; তার মধ্যে কলকাতার প্রথম মুসলিম মেয়র ছিলেন (১৯৩৫), লাঙ্গল মার্কা নিয়ে কৃষক প্রজা পার্টির ব্যানারে অখন্ড বাংলার (বর্তমান বাংলাদেশ + পশ্চিমবঙ্গ) প্রথম প্রধানমন্ত্রী ছিলেন (১৯৩৭-১৯৪৩), পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী (১৯৫৪), অখন্ড পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬-১৯৫৮) অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।
‘লাঙল যার জমি তার, ঘাম যার দাম তার” শ্লোগানে বর্বর জমিদারী প্রথা উচ্ছেদের মাধ্যমে বাঙ্গালী মুসলমান এবং নিম্ন বর্ণের বাঙ্গালী হিন্দুর মুক্তি সংগ্রামে শের-ই-বাংলার অবদান সবচেয়ে বেশি। আজকের দিনে বাংলাদেশের মানুষের যতটুকু আর্থিক আয়-উন্নতি এবং রাজনৈতিক মুক্তি তার মূলে রয়েছে জমিদার প্রথা থেকে এই জনপদের মানুষকে মুক্তি দান - যে সফল সাম্যবাদী বিপ্লবের কথা কেউ বলে না।
বাংলাদেশ রাষ্ট্রটা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে জন্ম নিলেও এই রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল ১৯৪০ সালের ২৩ মার্চ শের-ই-বাংলার ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে। শের-ই- বাংলার লাহোর প্রস্তাবের আংশিক বাস্তবায়ন ঘটে ১৯৪৭ সালে আর পুর্ণ বাস্তবায়ন ঘটে ১৯৭১ সালে। আজ এই মহান নেতার মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের রাজনীতিতে সবাই শুধু নিজ দলের নেতাদেরকেই স্মরন করে থাকে যেটা জাতীয় ঐক্যের ক্ষেত্রে অন্তরায়; এবি পার্টি এই কালচারের পরিবর্তন চায় এবং পাকিস্তান আন্দোলন ও বাংলাদেশ আন্দোলনে জড়িত নেতাদেরকে দল-মতের উর্ধ্বে উঠে স্মরণ করতে চায়। আজকের এই দিনে আমরা এই মহান নেতার আত্মার মাগফেরাত কামনা করছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Expressing willingness or threatening to exterminate/eliminate a political opponent, i.e. largest opposition political party in the country, is an early sign of fascism in making. We know the consequences of such act or willingness from global history and of our own.
রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা যোগ্য করে তুলবার পরিনতি কি হতে পারে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ‘সন্ত্রাসের (ইসলাম/মুসলমান) বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ’ (War on Terror) হয়ে হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদ বারবার প্রমান করেছে। বেগম জিয়া/তারেক রহমান থেকে শুরু করে জাতীয়তাবাদী বলয়ের সকলেই এই ‘নির্মুল’ (extermination/elimination) বয়ানের ভূক্তভোগী ছিলেন। আমরা মজলুমদেরকে নতুন করে জালিম আকারে দেখতে চাই না - আমাদের সম্মিলিত পরিনতির ফায়দা শুধু পতিত লীগ ও তার প্রভূরা ভোগ করবে! -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Family dynasty is getting priority over meritocracy - a clear diversion from the aspiration of Monsoon Uprising 2024. Implementing July National Charter 2025 is, therefore, only option for stability and good governance.
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে। বিএনপি রাষ্ট্রে পরিবারতন্ত্র কায়েম করেছে। মেধা ও যোগ্যতার বদলে পারিবারিক কোটায় নিয়োগ দেওয়া হচ্ছে।জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত কোন বিকল্প নেই। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, reminds the current office bearers in the government, including Rt. Hon. PM, that the legitimacy of your coming to power all belongs to the Monsoon Uprising 2024 and supreme sacrifices made by our slain heroes, not the oft-repeated constitution of 1972. Hence, none should forget their commitment to implement July National Charter 2025.
৭২-এর সংবিধান নয়, জুলাই গনঅভ্যুত্থান আপনাকে ক্ষমতায় বসিয়েছে- প্রধানমন্ত্রীকে ব্যারিস্টার ফুয়াদ
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান নয়, ২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবই আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি শুধুমাত্র জুলাই শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারকে নিয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ১৪০০ শহীদ এবং হাজার হাজার আহত মানুষের আত্মত্যাগের ফলেই আজ আপনারা ক্ষমতায়। সেই রক্তের ঋণ অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, আপনারা যদি বারবার ৭২-এর সংবিধানের দোহাই দেন, তাহলে রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী, যেহেতু তিনি পলাতক প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র পাননি, তাহলে কি এখনো আগের প্রধানমন্ত্রীই বহাল আছেন? বাহাত্তরের সংবিধান অনুযায়ী শেখ মুজিব এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক। বর্তমান সরকারের একমাত্র বৈধতা চব্বিশের গণঅভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়।
তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী ‘জুলাই সনদ’এর প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে হবে। জনগণের জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই শুভ হয় না। শেষে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে দ্রুত সংস্কার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন বিকল্প নেই । -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that the current regime got infected with the ghost of past military junta and recently deposed regime. Despite a resounding referendum mandate, ruling party is showing little or no commitment to implement critical reforms.
শাসকগোষ্ঠীর উপরে পাকিস্তানি সামরিক জান্তার প্রেতাত্মা ভর করেছে - এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠীর আচরণে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রতিফলন দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, জনরায়কে ক্ষমতার জোরে উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয় এবং এর পরিণতি কখনোই ভালো হয় না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, সংবিধানের ঊর্ধ্বে জনগণের রায়। গণভোটের মাধ্যমেই সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করা হয়। অথচ আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি।
তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় অস্বীকার করে তৎকালীন পাকিস্তানি সামরিক সরকার দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। আজকের পরিস্থিতির সঙ্গে সেই সময়ের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা হয়েছে,এটি দেশের জন্য অশুভ সংকেত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের অধিকার কখনো দমন করে রাখা যায় না। প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Macro economy is under serious stress. IMF’s refusal to release the outstanding instalment of the credit line is forcing the government to borrow from domestic sources, around USD 3.5 billion in two months, to meet the cost. Rising energy price would hike everything for the people to live a basic life. We hope that the two powerful minister and advisor’s trip to Beijing becomes successful!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Female activists of Monsoon Uprising 2024 are increasingly getting disappeared from public space due to negative connotation in the media and cyber bullying.
ঢাবি শামসুন্নাহার হলের জিএস সামিয়া মাসুদ মম বলেন, জুলাই আন্দোলনে ‘আমরা রাজপথে লড়াই করেছি, রক্ত দিয়েছি, সময় দিয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে, ধীরে ধীরে আমাদের সেই জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে।’ সাইবার বুলিং এবং কিছু গণমাধ্যমের দায়িত্বহীন উপস্থাপনাকে নারীদের পেছনে সরে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Government’s decision to increase energy price, up to 15-20%, would trigger price hike in every aspects of life. Certainly the crisis is global but its impact in the lives of the poor and less well off is immense. We call upon the government to take necessary action in order to ease the burden of the general public.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Trust deficit among the citizens and voters remain critical in relation to reforming the state institutions. Ignoring the aspiration of Monsoon Uprising 2024 would trigger another round of dissatisfaction.
বর্তমান প্রেক্ষাপটে জনগণের মতামত উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্তগুলো রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশসমূহ পুনর্বহাল এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The ruling government needs to thoroughly investigate these allegations of corruption in parliamentary procurement, just in two months. This reminds us of the olden days of the deposed regime.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Student leaders from Bangladesh Students’ Party - BSP, reminds the ruling party that Monsoon Uprising was all about establishing transparency and accountability in governance through strengthening state institutions, not weakening them.
জুলাই আন্দোলনের মাধ্যমে যে জনগণের অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার জুলাই’র বিরুদ্ধে গেলে পরিনতি হবে পূর্ববর্তী শাসকের মতো। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Criticising the chief whip of the ruling party in the parliament or mocking him, or the PM by extension, by way of meme, politcal satire or cartoons cannot be a crime for which an activist has to be arrested, five in last three weeks, and remanded in custody for seven days on a ghost case - a pattern all too known throughout the deposed regime. Nothing could be more dangerous than Idolising people in power. Hasan Nasir must be released immediately without any ifs or buts as well as dropping all the fake charges against him.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that the ruling party is giving priority to enjoying power over implementing critical reforms. Ignoring public expectations wouldn’t bring about any positive change in the country.
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সংস্কার কমিশনের বৈঠকে বিএনপি সংস্কারের পরিবর্তে নির্বাচনকে অগ্রাধিকার দিয়েছে এবং ক্ষমতায় এসে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাদ দিয়েছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জুলাই আন্দোলনের মূল আকাঙ্খা জনগণের অধিকার ও রাষ্ট্রীয় জবাবদিহিতা এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ এবং গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন বক্তারা। তারা সতর্ক করে বলেন, জুলাই উপেক্ষা করা হলে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়তে পারে। বাংলাদেশ ছাত্রপক্ষ'র আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে “জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও গণভোটের রায় উপেক্ষা: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
11-party jointly protests the ruling party’s failure to implement July National Charter, addressing critical public service issues like energy crisis, vaccination shortage killing hundreds of babies in a month, transport chaos in the capital city.
হাসিনার ফ্যাসিবাদী কাঠামোকেই অনুসরণ করছে বর্তমান সরকার - প্রফেসর ডা. ওহাব মিনার
বর্তমান সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। শনিবার রাজধানীতে ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশ ও গণমিছিলে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, দেশের জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক স্বাধীনতার প্রত্যাশা করলেও সরকার এখনো সেই পুরনো দমন-পীড়ন, ভয়ভীতি এবং নিয়ন্ত্রণমূলক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রেখেছে। সরকারের কর্মকাণ্ডে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে তারা হাসিনার ফ্যাসিবাদী কাঠামোকেই অনুসরণ করছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। কিন্তু জনগণের সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার বিরোধী মতকে দমন এবং প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে।দলীয় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এবি পার্টি ও এর অঙ্গসংগঠনগুলো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sarwar Tusher, Joint Convenor of National Citizens’ Party - NCP, reminds the ruling party of their 31 point reform propositions along with their election manifesto announced days before the parliamentary election given that their reluctance to implement critical reforms agreed at the National Consensus Commission last year.
এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা থেকে সরে গেছে এবং জনমত উপেক্ষা করছে, যা সরকারকে দুর্বল করে। তিনি দ্রুত সময়ে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Fahim Mashrur, Citizen Coalition for Reforms, urges for wider transparency in governance which has been the motto of Monsoon Uprising 2024. Civil society has become increasingly nervous for ruling party’s lack of commitment in implementing crucial reforms as agreed in July National Charter.
ফাহিম মাশরুর বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে জনমতের গুরুত্ব অপরিহার্য। তিনি অভিযোগ করেন, কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, Advisor to Bangladesh Students’ Party, BSP, expressed her frustration over dropping the Bank Resolution Ordinance 2025 at the parliament to become law by the ruling government. It would only serve the financial mafias and oligarchs, she added, rather creating accountability and transparency.
বাংলাদেশ ছাত্রপক্ষের উপদেষ্টা নাসরিন সুলতানা মিলি বলেন, নতুন ব্যাংক রেজুলেশনের মাধ্যমে লুটেরাদের সুযোগ দেওয়া হচ্ছে এবং সরকার গোষ্ঠীতন্ত্র কায়েম করছে। তিনি বলেন, ক্ষমতা স্থায়ী নয় এবং সংসদে কার্যকর বিরোধী দল থাকা জরুরি তাই বিরোধী দলকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The nation celebrated Banglaa New Year at a critical time when Post-Monsoon Uprising 2024 state building remains at the centre of the reforms as per July National Charter. National unity and consensus are conditional to achieve sacrifices of our revolutionary youths. Ruling party is, therefore, reminded of their historical obligation and pledge to the nation.
এবি পার্টির পহেলা বৈশাখের আলোচনা সভায় মজিবুর রহমান মঞ্জু:
জনগণ ঐক্যবদ্ধ হয়ে বারবার শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পরক্ষণে আবার প্রতারিত হয়; এ ধারার অবসান ঘটাতে হবে।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি -এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বর্তমান শাসকগোষ্ঠীর সমালোচনা করে বলেছেন, প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার পর বারবার জনগণকেই প্রতারিত করা হচ্ছে। তিনি বলেন, হাতের কালি এখনো শুকায়নি, অথচ রিমান্ডের ভয়াবহ স্মৃতি যেন উধাও হয়ে গেছে। বিচার বিভাগ, ব্যাংকিং খাতসহ রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা থেকে সরে এসেছে ক্ষমতাসীনরা। বিজয়নগরস্থ দলের কার্যালয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের আলোচনা সভায় এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।
মঞ্জু বলেন, বাংলাদেশের জনগণের সহজ-সরল মনোভাবের সুযোগ নিয়েই বারবার প্রতারণা করা হচ্ছে। তবে ইতিহাস সাক্ষী, এই কোমলতা ভেঙে কঠোর হলে জন্ম নেয় গণঅভ্যুত্থান। তিনি ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ, এবং ১৯৯০-এর গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে বলেন, জনগণের জাগরণই শেষ পর্যন্ত অন্যায়ের অবসান ঘটায়। নির্বাচন ও গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের কথা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। গণভোটকে জনগণের মতামত প্রকাশের সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করে মঞ্জু অভিযোগ করেন, ৭০ শতাংশ গণরায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়কেও সরকার উপেক্ষা করছে, যা নজিরবিহীন।
মঞ্জু অভিযোগ করেন, যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটকে সম্মান না করে বরং সেই ভোটকেই ব্যবহার করছে নিজেদের স্বার্থে। ভোটের পরপরই ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষক কার্ডের প্রতিশ্রুতি রক্ষা করলেও তারা কিছুদিন আগের জেল জুলুম রিমান্ড ও বালুর ট্রাকের কথা ভুলে গেছেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মঞ্জু বলেন, সাধারণ মানুষ একদিকে অর্থনৈতিক চাপে জর্জরিত। অনেক আশা নিয়ে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্তির স্বপ্ন দেখা হলেও বাস্তবে সেই আশা ভেঙে গেছে। আন্দোলনের সহযাত্রীরাই এখন আগের প্রতিশ্রুতি ভুলে গেছেন বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ষড়ঋতুর অপূর্ব এক দেশ, নদীনালা ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নতুন বছরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আলোচনা সভায় এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন বছরের শুরুতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
বাংলা সনের প্রবর্তক আমীর শাহ ফতেহ উল্লাহ সিরাজী ঘুমিয়ে আছেন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায়। হযরত শাহ ফতেহ উল্লাহ সিরাজীর নামানুসারে অত্র এলাকার নামকরণ করা হয় ফতুল্লা। তিনিই ঐতিহ্যবাহী ফতুল্লা জামে মসজিদটি নির্মাণ করেন ১০২২ হিজরিতে। বাংলা নববর্ষ ১৪৩৩ সনের পহেলা দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সাংস্কৃতিক আরোপনের বদলে এই জমিনের জনগণের প্রতিদিনকার যাপিত জীবন ও লোকাচারের গণতান্ত্রিক উদযাপনের ভূমি হয়ে উঠবে বাংলাদেশ, এই প্রত্যাশায় পুরো জাতি।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Happy Banglaa New Year 1433
The nation observes the Banglaa New Year today with great joy and enthusiasm. AB Party wishes everyone a happy Banglaa New Year 1433.
Nobel laureate Amartya Sen confirmed in his book, ‘The Argumentative Indian’, that Amir Fateh Ullah Siraji, a prominent Persian Astrophysicist of the time- widely believed to have been buried in Fatullah area of Narayangonj district of Bangladesh, initiated the formulation of the Banglaa calendar upon an order of Mughal Emperor Akbar, in 1556 CE based on the Islamic Hijri calendar which formally started the countdown in 1585.
AB Party expects that the nationwide celebration would reflect the very land and its people in all its aspects and manners. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
বাংলা নববর্ষের শুভেচ্ছা, স্বাগতম ১৪৩৩!
বৈশাখ মাসের পহেলা দিনে শুরু হয় বাংলা নববর্ষ। সম্রাট আকবরের আদেশে ১৫৫৬ সালকে কেন্দ্র করে আমির ফতেহ উল্লাহ সিরাজী বাংলা সন বা বঙ্গাব্দ চালু করেন ইসলামী হিজরী ক্যালেন্ডারকে ভিত্তি করে। বাদশাহ আকবরের খাজনা ব্যবস্থাপনার জন্য যে বর্ষপঞ্জি তৈরি, তারই একটি সাংস্কৃতিক রূপ এ নববর্ষ উদযাপন। পশ্চিমের নববর্ষ উদযাপনের রীতিকে আত্মীকৃত করে নিতে আধুনিককালে এসে এ নববর্ষের আয়োজন। এ আয়োজন একদিকে পাকিস্তানের ভাষিক ও সাংস্কৃতিক যুলুমের বাস্তবতায় একটি আপাত সাংস্কৃতিক বিরোধিতা ছিল, অন্যদিকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যবিত্ত সমাজের গন্ডিবদ্ধ একটি উচ্চবর্গীয় সাংস্কৃতিক উৎসবে সীমাবদ্ধ ছিল। বাংলার আপামর জনসাধারণ যেক্ষেত্রে এখনো নিজেদের খাপ খাইয়ে নিতে পারে নাই।
বাংলাদেশ রাষ্ট্রের আরো বিবিধ লজ্জাজনক বাস্তবতার সাথে নববর্ষ নিয়ে কাজিয়াও খুব গুরুত্বপূর্ণ। একটা রাষ্ট্র হিসাবে গঠনের আগে এখানকার সমাজের জনগণের মধ্যকার যে ঐকমত্য তা নিশ্চিত করা যায় নাই। ফলতঃ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া রাষ্ট্র এখনো সংস্কৃতি ও মতাদর্শগত কাজিয়া পার করে মানুষের মধ্যকার সাম্য ও অধিকার নিশ্চিতের কোন ব্যবস্থা করতে পারেনি। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো মতাদর্শিক প্রবণতা মুক্ত থাকতে পারে না, কিন্তু জাতীয় পরিচয় ও গণঐক্য গঠনে মতাদর্শিক বিভাজন যেন জনপরিসরে নাগরিকের অধিকার লঙ্ঘনের উসিলা না হয়ে উঠে, সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। ২০২৪ এর গনঅভ্যুত্থান পরবর্তী পাটাতনে দাড়িয়ে মনে হচ্ছিল, নতুন বছর আসলেই দেশ ও জাতির জন্য নতুনভাবে আবির্ভূত হবে, তবে সেটাতে আস্থা পাচ্ছে না দেশের আজাদী ও ইনসাফ প্রিয় জনগন। তারপরেও সকলকে বাংলা নওরোজের মুবারকবাদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
All five members of the National Human Rights Commission resigned protesting the government’s decision to drop out the relevant ordinances to convert into law as promised in order to protect human rights, stop widespread extra-judicial killings and enforced disappearances as witnessed under the deposed authoritarian regime.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Transparency International Bangladesh, @tib1971bd, expresses concerns over the amendment of the Bank Resolution Act 2026 by the ruling government allowing the known oligarchs and financial frauds to return to banking industry which are already in red zone for years under the deposed regime.
‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’-এ একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের কোনো ধরনের জবাবদিহি ছাড়াই মালিকানায় ফেরার সুযোগ রাখাকে ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এর মাধ্যমে সরকার চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে, যা ব্যাংকিং খাতকে পুনরায় দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত করবে।
‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’-এ বিধান ছিল যে, ব্যাংকের বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠী সব অর্থ ফেরত দিলেও মালিকানায় ফিরতে পারবে না। কিন্তু সেই বিধান সংশোধন করে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এ ১৮ (ক) ধারা সংযোজনের মাধ্যমে সরকার সংশ্লিষ্টদের বিচারের পরিবর্তে দায়মুক্তির নিশ্চয়তা দিচ্ছে। সরকার যে যুক্তিই দেখাক না কেন, দুর্নীতি ও লুটপাট সহায়ক এ সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবে লুটেরাদের জবাবদিহি নিশ্চিত করার বদলে বিশালভাবে পুরস্কৃত করা হলো।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party calls upon the government, Home Affairs Minister in particular, to look into the widespread law enforcement issues across the country and address the violations including what happened in Kushtia recently.
কুষ্টিয়ায় মাজারে হামলা করে জ্বালাও -পোড়াও, পীর দাবিকারী ব্যক্তিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা; স্বরাষ্ট্রমন্ত্রী'র জবাবদিহিতা চায় এবি পার্টি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে পীর দাবিকারী ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কোনো অভিযোগ বা মতভিন্নতার জবাব কখনোই দলবদ্ধ সন্ত্রাস, সহিংসতা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে হতে পারে না। পীর দাবিদার ব্যক্তির বিরুদ্ধে ধর্ম নিয়ে কটাক্ষের অভিযোগ থাকলেও, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়া পরিস্থিতিকে ভয়াবহ রূপ দিয়েছে বলে তারা উল্লেখ করেন।
নেতৃদ্বয় আরও বলেন, এ ধরনের বর্বরতা শুধু মানবিক মূল্যবোধকে ধ্বংস করে না, বরং রাষ্ট্রের আইনের শাসন ও বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে সাধারণ মানুষকে সংঘবদ্ধ সহিংসতার দিকে ঠেলে দেওয়া একটি গভীর উদ্বেগজনক প্রবণতা, যা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিওর ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া একটি গুরুতর অপরাধ। এধরনের অপরাধ দমনে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট হয়ে উঠছে।
এবি পার্টির নেতৃদ্বয় জোর দিয়ে বলেন, দলবদ্ধ সন্ত্রাস প্রতিরোধে সরকারের কঠোর ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জন্য জবাবদিহি করতে হবে। তাঁকে তার মূল দায়িত্ব, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, আরও সক্রিয়ভাবে মনোনিবেশ করতে হবে।বিবৃতিতে তারা সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, দলবদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে এগিয়ে আসতে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Dr. Zafrullah Chowdhury on his third death anniversary. He was a true patriot with deep sense of love, passion and commitment for the poor and disadvantaged section of the society.
অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রামের প্রতীক ডা. জাফরুল্লাহ চৌধুরী
গণমানুষের অধিকার, ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন কণ্ঠস্বর ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এই মহান ব্যক্তিত্বকে।প্রখ্যাত চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ২০২৩ সালের ১১ এপ্রিল ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে ইন্তিকাল করেন। তিনি ছিলেন একজন প্রগতিশীল রাজনৈতিক চিন্তাবিদ এবং দুঃস্থ, অসহায় মানুষের আজীবনের নির্ভরতার প্রতীক।
ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু একজন চিকিৎসকই ছিলেন না; তিনি ছিলেন রাষ্ট্রের অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর ও রাজনৈতিক বিবেক। তিনি জাতিকে বারবার সতর্ক করেছেন, গণতন্ত্রহীনতা, জবাবদিহিতার অভাব এবং দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা রাষ্ট্রকে দুর্বল করে এবং জনগণকে বঞ্চনার দিকে ঠেলে দেয়। তাঁর এই সতর্কবার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ।বর্তমান প্রেক্ষাপটে যখন জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার এবং মৌলিক অধিকার প্রশ্নবিদ্ধ, তখন ডা. জাফরুল্লাহ চৌধধুরীর আদর্শ আমাদের নতুন করে অনুপ্রাণিত করে। একটি সত্যিকারের গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম আমাদের রাজনৈতিক পথচলার দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
এবি পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে,তাঁর দেখানো পথ অনুসরণ করে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, স্বাস্থ্যখাতসহ সকল ক্ষেত্রে সমতা ও ন্যায় নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তাঁর আদর্শ ধারণ করে রাজপথে ও রাজনৈতিক সংগ্রামে অগ্রসর হওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। এই দিনে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Goons from the ruling party sought ransom from one of the most prominent physicians, widely known as kidney (transplant) doctor for the poor, in the country. Let’s think about the regular businesses and street vendors. After so much bloodshed and supreme sacrifices made through the Monsoon Uprising 2024, we all expected a different kind of Bangladesh.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Political workshop on the next course of direction for the nation and statecraft. It’s obvious that the ruling party shall not reform the state institutions as agreed in the July National Charter. Youths shall not accept such rejection of the Monsoon Uprising of 2024
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Government is saying that there is no shortage of Octane and Petrol, supply chain is in order. As the products are not connected with the import chain, hence not affected by the war in Middle East. Then, what’s wrong! Why there are endless queues for miles at the filling stations. All due to state sponsored syndicate and bad governance. And the nation knows it all for years and decades but simply helpless.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The nation is feeling betrayed by government’s reluctance to adopt and ratify critical reform ordinances following a resounding mandate from public referendum. Popular will cannot simply be rejected under the pretext of a dysfunctional constitution of 1972.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party condemns killing of a Bangladeshi man by the Indian BSF across the Lalmonirhat district border on Wednesday.
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We condemn dismissal of @BCBtigers president and management team replacing with purely party-men. It signals message that nothing has been changed since the fall of last regime and the ruling government is not willing to undertake long awaiting and agreed reforms of July National Charter 2025.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Fire incidents kill hundreds of citizens each year, yet safety measures and public awareness do not get improved. We call upon the government to draft a countrywide safety protocol immediately and enforce it with full force.
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এবি পার্টি, অবহেলার তদন্ত দাবি
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করেছেন এবি পার্টির নেতৃবৃন্দ। এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিদর্শনকালে প্রতিনিধি দল স্থানীয় জনগণ, দায়িত্বরত পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বারকাজ নাসির আহমাদ কারখানার মালিকপক্ষ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো গাফিলতি রয়েছে কিনা তা গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান। তিনি বলেন, যত্রতত্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যেসব কারখানা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, সেগুলো দ্রুত প্রশাসনের নজরদারির আওতায় আনতে হবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, সরকারি অনুমোদনহীন কোনো কারখানা যেন কোথাও প্রতিষ্ঠিত হতে না পারে, সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। বারকাজ নাসির আহমাদ উল্লেখ করেন, দুর্ঘটনা ঘটার পর প্রশাসন যেভাবে তৎপরতা দেখায়, ঠিক তেমনি দুর্ঘটনার আগেই নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এসব ঝুঁকিপূর্ণ কারখানাকে নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা এবি পার্টির সদস্য সচিব আবু রায়হান জাফর, এবি পার্টির নেতা মোহাম্মদ রেজাউল আলম ও ওয়াসিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The current government is about to repeal around twenty critical ordinances related to fundamental reforms agreed upon by all pro-democracy political parties and signed under the July National Charter 2025. Nothing more could be considered as a betrayal to the slain heroes of Monsoon Uprising 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, addresses a human chain in Feni city raising concern about ongoing energy shortage and its related mismanagement, public health crisis across the country.
'মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে প্রত্যাহৃত হওয়ায় ফেনীবাসী ক্ষুব্ধ ও ব্যাথিত'
— মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি।
জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য কর্তৃক ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে উত্থাপনের পর প্রত্যাহৃত করায় যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তাতে ফেনীবাসী ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান। ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে প্রত্যাহারের নিন্দা, হামের প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ ও জ্বালানি সংকট মোকাবিলায় অব্যবস্থাপনা’র প্রতিবাদে আজ শনিবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবি পার্টি ফেনী জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার। জেলা সদস্যসচিব ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে আরো বলেন; অনেকে মনেকরেন ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হলে অনেক বড় জায়গা দরকার। জেলা পর্যায়ের একটি মেডিকেল কলেজ করতে যতটুকু জায়গা দরকার তার চাইতে অনেক বেশি জমি ফেনী সদর হাসপাতালের রয়েছে উল্লেখ করে তিনি বলেন; ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে ক্রমান্বয়ে মেডিকেল কলেজে উন্নীত করা খুবই সহজ। সরকার চাইলে এটা অল্প সময়ের মধ্যেই করা সম্ভব হবে। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফেনীতে যে করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অসুস্থ অসহায় মানুষদের পাশে সরকারী দলের লোকদের থাকার কথা, কিন্তু তারা সেদিকে মনোনিবেশ না করে অবৈধ মাটি কাটা সিন্ডিকেট নিয়ে নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হয়েছেন। জ্বালানি সংকটে অব্যবস্থাপনার সমলোচনা করে জনাব মঞ্জু বলেন, সরকার একদিকে বলছে সংকট নাই অপরদিকে রেশনিং, অফিস ও মার্কেট খোলা রাখার সময় কমিয়ে তারা প্যানিক সৃষ্টি করছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ফেনীতে মেডিকেল কলেজ কারও অনুগ্রহ নয়, এটা আমাদের অধিকার। ফেনীবাসী এক হয়ে মেডিকেল কলেজ বুঝে নিবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে প্রকৌশলী শাহ আলম বাদল স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেনীর নাগরিকরা কখনো লক্ষীপুর গিয়ে চিকিৎসা নেবেনা বরং লক্ষীপুরের লোকেরা সবসময় তাদের প্রয়োজনে ফেনীমুখী। তিনি অবিলম্বে ফেনী সদর হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা ক্রমান্বয়ে মেডিকেল কলেজে রূপান্তরের জোর দাবি জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Congratulations Team Bangladesh!
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে এবি পার্টির অভিনন্দন -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that we couldn’t find any consistency between the words and actions of the ruling party when it comes to enforcing July National Charter agreed by all political parties including BNP.
পল্টনে সমাবেশ ও বিক্ষোভ:
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপি’র কথা ও কাজে মিল নেই: এবি পার্টি
জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে -মজিবুর রহমান মঞ্জু
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপি’র কথা ও কাজে মিল নেই বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। আজ রাজধানীর পল্টনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছাত্র-জনতার বিপ্লবের অর্জন ‘জুলাই সনদ’ নিয়ে টালবাহানা ও ‘গণভোট অধ্যাদেশ’ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে" দলের পক্ষ থেকে বিকেলে পল্টনের বিজয়-৭১ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইনের সঞ্চালনায় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখেন।
মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন; জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা সার্থক হয়েছে বলে মনে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ। সরকারী দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছেন তা খুবই হতাশাজনক।
তিনি আরও বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে যদি আমাদের পরাজয় ঘটতো তাহলে শেখ মুজিব, জিয়াউর রহমানসহ সব মুক্তিযোদ্ধারা দেশদ্রোহিতা ও পাকিস্তানের সংবিধান লঙ্ঘনের দায়ে ফাঁসির মুখোমুখি হতেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এবং আজকে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিভেদ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে এর সূত্র ধরে যদি আবার কখনও আওয়ামীলীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে তারেক রহমান, শফিকুর রহমান, ড. ইউনুস, নাহিদ ইসলামরাসহ আমাদের সবাইকে সংবিধান লঙ্ঘন ও বিপ্লবের দায়ে শাস্তির সম্মুখীন হতে হবে। তিনি সবাইকে সতর্ক করে বলেন; গণভোট, জুলাই জাতীয় সনদ আদেশ ও জুলাই সনদকে সাংবিধানিক প্রশ্নে বিতর্কিত করা ফ্যাসিবাদি আওয়ামীলীগের কণ্ঠে সুর মিলানোর শামীল। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের ঠিকানা হচ্ছে রাজপথ। রাজপথই বাংলাদেশের ইতিহাস বারবার বদলে দেয়। যদি জুলাই সনদ নিয়ে টালবাহানা হয় তবে আমাদেরকে রাজপথই বেছে নিতে হবে এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কারন আমরা জুলাইয়ের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমও আনাসসহ ৬ বছরের শিশু শহীদ রিয়া গোপকে ভুলতে পারবো না। জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে আমরা রক্ষা করবই করবো।
সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা ওহাব মিনার বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না, বিএনপিকে জুলাইয়ের চেতনার আলোকে দেশ পরিচালনার আহ্বান জানান, অন্যথায় হাসিনার পরিনতির কথা স্মরণে রাখতে বলেন তিনি।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, শ্রমিক বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, গাজীপুর মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন, পাঠাগার ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সচিব মাসুদ জমাদার রানা, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ, এবি পেশাজীবি কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহবুব শামীম, সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শাজাহান বেপারী ও শ্রমিক বিষয়ক সহ সম্পাদক আজিজা সুলতানা, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক আমেনা বেগম, পেশাজীবী কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক তানভীর ইউসুফ, রমনা থানা এবি পার্টির আহবায়ক আব্দুল কাদের মুন্সী, পলাশ থানার আহ্বায়ক কাজল মিয়া প্রমূখ।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিজয়নগর, কাকরাইল, নয়া পল্টন ও পল্টন মোড় হয়ে এবি পার্টির কেন্দ্রীয় অফিস চত্বরে এসে শেষ হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It’s frustrating that we are forced to protest so early against the newly elected government on a matter which has earned a resounding mandate from the 70% voters. July National Charter is not to be undermined nor forgotten - as it’s not a mere document but glaring reflection of Monsoon Uprising of 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, raises concerns over the BNP-led government’s reluctance to enforce July National Charter and its mandate derived from popular referendum. He was addressing the organisers of different party wings in a meeting on Monday evening.
সরকারের শুরুটাই প্রশ্নবিদ্ধ - মজিবুর রহমান মঞ্জু
গণভোটের অধ্যাদেশ বাতিলসহ সাম্প্রতিক গণবিরোধী কার্যক্রম নিয়ে এবি পার্টির উদ্বেগ
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের শাসনটা কেমন হবে তা শুরুটা দেখে অনেকটাই বুঝা যাচ্ছে, যেমনি সকালের শুরুটা দেখে বুঝা যায় দিনটা কেমন যাবে! তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের নেওয়া একাধিক সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও শাহাদাতুল্লাহ টুটুলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া ও এবিএম খালিদ হাসান।
গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তকে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু একটি গনবিরোধী সিদ্ধান্তই নয়, বরং জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পথকে সংকুচিত করার প্রচেষ্টা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সরাসরি মতামত দেওয়ার সুযোগ সংকুচিত করা গভীর উদ্বেগের বিষয়। মঞ্জু আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে জনমতের প্রতি অবজ্ঞা এবং একতরফা সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটি অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো দুর্বল হওয়াসহ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হবে এবং রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে।তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের মেন্ডেট অনুযায়ী কাজ করুন অন্যাথায় জনরোষে কবলে আপনাদের পড়তে হবে। এবি পার্টি দেশের জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নেতৃবৃন্দের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, শ্রমিক বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, শ্রমিক পার্টির সদস্য সচিব জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কেফায়েত হোসেন তানভীর, সদস্য সচিব তোফাজ্জল হোসেন রমিজ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমেদ, উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, নারী বিষয়ক সম্পাদক ফারাহ সত্তার নাজ বন্যা, ঢাকা বিভাগীয় সহ সম্পাদক শাহজাহান বেপারী, পেশাজীবী কাউন্সিলের সদস্য সচিব মাহবুব শামীম, মানিকগঞ্জ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি, গাজীপুর মহানগরীর আহবায়ক প্রকৌশলী আলমগীর হোসেন, সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব টিপু সুলতান প্রমুখ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party stands by the Hindu minority community during their religious musical festivity, widely known as Kirton. Our delegation led by Shojol Ghorami attends three-night long event celebrated by hundreds of devotees.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Gazipur district pays tribute to honour our liberation war heroes.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Feni district honours our war heroes.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Chittagong City unit pays floral tribute to honour our liberation war heroes.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Barishal pays tribute at the local Independence Memorial.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays floral tribute at the National Independence Memorial in Savar remembering the sacrifices of our glorious liberation war heroes.
জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে - বিএম নাজমুল হক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৭১ এর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর একটি প্রতিনিধি দল। এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক-এর নেতৃত্বে নেতৃবৃন্দ এসময জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। বিএম নাজমুল হক বলেন, মহান স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি এই শ্রদ্ধা কেবল আনুষ্ঠানিকতা নয়,এটি জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ। শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। সেই স্বপ্ন বাস্তবায়নে এবি পার্টি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করছি, দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো একটি সুশাসিত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতির অগ্রগতি ও কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
25th March marks the start of our liberation war of 1971 following the break down of historic round table negotiation among the parties. Truth, along with the loss of lives of unarmed civilians, became the casualties but resolve and aspiration for freedom became even more pressing. We remember our fallen heroes and war dead.
২৫ মার্চ: জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই’র মাস। সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা হয় ঢাকায় ১৯৭১ সালের ২৫ মার্চে; একাত্তরে পাকিস্তানী বাহিনীর গণহত্যার দিনটি জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে দিবসটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Shunamgonj led by Syed Talha Alam provided relief packs to five families whose houses were set on fire and completely damaged back in few days. They were also provided with cash to rebuild their houses.
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ত্রান সহায়তা এবি পার্টির সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা শাখা। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের নির্দেশনায় সাতা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রান উপহার পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি বসতবাড়ি পুনর্নির্মাণের জন্য পুনর্বাসন তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Eid greetings by the AB Party Chairman, Mojibur Rahman Monju, in his local constituency - Feni district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Eid Adda (informal meet up) in the party’s central office.
এবি পার্টির উদ্যোগে বর্ণাঢ্য ‘ঈদ আড্ডা’ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত;
ঢাকা, ২১ মার্চ শনিবার ২০২৬
উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যপূর্ণ আবহে ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য ‘ঈদ আড্ডা’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শীর্ষ নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মূলত ঈদের আনন্দ ভাগাভাগি এবং দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই বিশেষ আড্ডার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান ও মোঃ আলতাফ হোসাইন।
নেতৃবৃন্দের সাথে আলাপকালে এবিএম খালিদ হাসান বলেন, দীর্ঘ সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সাম্যের বার্তা নিয়ে আসে। একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে এবি পার্টির প্রতিটি কর্মী অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন উল্লেখ করেন, ঈদ আমাদের ত্যাগের পাশাপাশি সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। এবি পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই শুরু করেছে, তাতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে। এই ঈদ আড্ডা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আগামীর গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করার এক আত্মিক মেলবন্ধন।পরিশেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নেতৃবৃন্দ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
দেশে-বিদেশে সকলকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা - ঈদ মুবারাক
Eid-ul-Fitr Mubarak to everyone in the country and abroad. We must not forget those in need, affected by war and depravation at this moment of joy and celebration. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We did not forget the most deprived even at the night before Eid-ul-Fitr. Eid celebration should not be for the rich and privileged only!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, attends an Iftar in a very remote area of his local constituency in Babugonj, Barishal district.
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের এবি পার্টির স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে গ্রামবাসীদের সাথে ইফতার মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি বরিশাল জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক সুজন তালুকদার এবং সদস্যসচিব জি এম রাব্বী। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Cumilla hosts an Iftar for its local organisers.
বুড়িচংয়ে এবি পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মূলমন্ত্রে একটি বৈষম্যহীন ও স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা এবি পার্টির আহ্বায়ক গাজী মোঃ মোসলেম উদ্দিন। মাহে রমজান উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে মনোমুগ্ধকর পরিবেশে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা এবি পার্টির আহ্বায়ক, আবু জাহের সরকার। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে স্বাধীনতার চেতনাকে ধারণ করে এবি পার্টি যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তার মূল লক্ষ্য একটি উন্নত বাংলাদেশ গড়া। তিনি বলেন, আমাদের আগামী দিনের প্রধান কাজ হবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং অপরাধের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর গড়ে তোলা।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Volunteers unit hosts an Iftar for its workers and organisers where Asaduzzaman Fuaad, AB Party General Secretary, spoke as chief guest.
এবি স্বেচ্ছাসেবক পার্টির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে এবি স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করেন। এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, স্বেচ্ছাসেবী রাজনীতি হচ্ছে জনগণের পাশে দাঁড়ানোর রাজনীতি। এবি পার্টি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় যেখানে ক্ষমতার লড়াই নয়, মানুষের কল্যাণই হবে রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, দেশের তরুণ ও স্বেচ্ছাসেবকদের ঐক্যবদ্ধ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে এবি পার্টি কাজ করছে। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা মাঠপর্যায়ে মানুষের পাশে থেকে যে ভূমিকা রাখছেন তা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ, সংকট ও সামাজিক বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ এবি পার্টির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে। তিনি সকলকে আদর্শিক রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর বলেন, এবি স্বেচ্ছাসেবক পার্টি দেশজুড়ে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিঠু,সহকারী সদস্য সচিব ডাঃ শাহ-মাহমুদুল বারী রাকিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that it’s upsetting to see reluctance in implementing July National Charter, while the government seems to speed up their own election manifesto. He was addressing members of AB Party Professional Unit over Iftar.
নির্বাচনী অঙ্গীকার পুরণে সরকারের তাড়া থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক
- মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি।
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন নির্বাচনী অঙ্গীকার পুরণে সরকার তাড়া দেখালেও জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক। নির্বাচনের দিন আঙুলে লাগানো কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড, ইমাম-পুরোহিতের ভাতা, খাল খনন কর্মসূচি সহ নির্বাচনী অঙ্গীকার পুরণে সরকারকে যত তৎপর দেখা যাচ্ছে, জাতির সাথে করা জুলাই অঙ্গীকার পূরণ এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কোন আগ্রহই দেখা যাচ্ছেনা বরং নানা সাংবিধানিক বিতর্ক তুলে তারা জনরায়কে চরমভাবে অবজ্ঞা করছে বলে তিনি অভিযোগ করেন। রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি পেশাজীবী কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পেশাজীবী কাউন্সিলের সভাপতি ওবায়দুর রহমান এফসিএ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মঞ্জু বলেন, জুলাই সনদ ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিতার একটি সুস্পষ্ট রূপরেখা। কিন্তু বর্তমান সরকার সেই অঙ্গীকার বাস্তবায়ন তো করছেইনা, বরং পরিকল্পিতভাবে দলীয়করণের পুরোনো পথেই অগ্রসর হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। পুরোনো কায়দায় দলীয়করণের এক মহাউৎসব শুরু হয়েছে, যা জুলাই-পরবর্তী বাংলাদেশে কেউ প্রত্যাশা করেনি। মঞ্জু আরও বলেন, আমরা মনে করেছিলাম, এত বড় গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক নেতৃত্ব শিক্ষা নেবে। কিন্তু বাস্তবতা ভিন্ন,পুরোনো ধারা আবারও ফিরে আসছে। তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, জুলাই সনদের অঙ্গীকার থেকে পিছু হটা মানে জনগণের সঙ্গে চুক্তি ভঙ্গ করা, এবং এর দায় সরকারকে অবশ্যই নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন গড়ে তোলা ছাড়া সামনে আর কোনো পথ খোলা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত পেশাজীবী নেতৃবৃন্দ অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার। সভায় উপস্থিত পেশাজীবী নেতৃবৃন্দ অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা ইফতারে অংশগ্রহণ করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, addresses a local crowd in Dinajpur district over an Iftar event.
দিনাজপুরে এবি পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত;
ঐক্য ও জাতীয় সরকারের কথা বললেও শুরুতেই বিএনপির একদলীয় নীতি স্পষ্ট - মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনাজপুর বিরামপুর উপজেলার একটি মিলানায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেন।জেলা আহবাহক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সদস্য সচিব শাহিনুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, বিএনপি পূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করবে এবং সকল রাজনৈতিক পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। জনআকাঙ্ক্ষা বুকে ধারণ করে তারা বলেছিল ‘সবার আগে বাংলাদেশ’ হবে তাদের মূলনীতি। কিন্তু বাস্তবে ক্ষমতার রাজনীতিতে এসে তারা তাদের সেই রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে।তিনি আরও বলেন, ঐক্য ও জাতীয় সরকার গঠনের পরিবর্তে শুরুতেই তাদের একদলীয় নীতির বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি হলো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। তাই শুরু থেকেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ ইতিহাস বলে, ক্ষমতায় যাওয়ার পর অনেকেই তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেন না। তিনি বলেন, এবি পার্টি সবসময় সরকারের ভালো কাজের প্রশংসা করবে এবং জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে তার যৌক্তিক সমালোচনা করবে। তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামতের এই সময়ে যুব সমাজের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুবকদেরকেই নিজ তাগিদে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, এবি পার্টি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা এবি পার্টি, এবি যুব পার্টি ছাএপক্ষের স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ রংপুর, নিলফামারী, জয়পুরহাট জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন দলের চেয়ারম্যান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Sherpur district hosts an Iftar event in honour of the members of the civil society, politicians from different parties along with workers and activists.
শেরপুর জেলা এবি পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমার বাংলাদেশ (এবি) পার্টি শেরপুর জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।শেরপুর জেলা এবি পার্টির আহ্বায়ক শাজাহান মল্লিক এর সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব মুকসিতুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ কামারুজ্জামান ফাউন্ডেশন শেরপুরের চেয়ারম্যান হাসান ইমাম ওয়াফী।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Eagle reaches out to the most disadvantaged members of the society throughout Ramadan with necessary food staffs in Barishal district.
বরিশালের মুলাদী উপজিলার নাজীরপুর ও বাটামারা ইউনিয়নে ৫২টি দুস্থ্য পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় রমজান সামগ্রী পৌঁছে দিয়েছে ঈগল টীম। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, addresses workers and organisers in Gazipur city over an Iftar.
গাজীপুর মহানগর ও জেলার ইফতার মাহফিলে মজিবুর রহমান মঞ্জু
'রাজনীতি হতে হবে প্রতিহিংসামুক্ত ও জনকল্যাণমুখী
পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার বাংলাদেশ (এবি) পার্টি গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ও মহানগর এবি পার্টির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ও মহানগর এবি পার্টির সদস্য সচিব মাসুদ জামাদ্দার রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, রাজনীতি কখনো প্রতিহিংসার জন্য হতে পারে না। রাজনীতি হতে হবে ঐক্য সৃষ্টির, জনকল্যাণমুখী এবং মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত। তিনি বলেন, প্রতিহিংসামূলক রাজনীতির কারণে সমাজের একটি বড় অংশ রাজনীতির প্রতি অনীহা বোধ করে। তাই আমাদের রাজনীতি হতে হবে ঐক্য, সম্প্রীতি ও মানুষের কল্যাণের জন্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইন। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এবি পার্টির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, was addressing the organisers and activists of Dhaka North City unit over Iftar.
সরকারের গণবিরোধী কার্যকলাপে বিরোধী দলকে কার্যকর ভূমিকা রাখতে হবে -ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation led by its Chairman, Mojibur Rahman Monju, met with Rt. Hon. Prime Minister, @trahmanbnp @bangladesh_pmo, on Wednesday afternoon at his parliamentary office. AB Party, in its written memorandum, calls for building all-party national consensus as regard to July National Charter, addressing economic crisis, declining law and order situation, carrying on promised reforms and trials for crimes against humanity.
প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ
জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ।
প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা, ১১ মার্চ, বুধবার।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে এবি পার্টির প্রতিনিধি দল। দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করতে যান। দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন ও আগস্ট বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান মজিবুর রহমান মঞ্জু।
সাক্ষাতে দল ও ফেনীতে নিজের নির্বাচনী এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দুইটি আলাদা চিঠি হস্তান্তর করেন এবি পার্টির চেয়ারম্যান। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে নেতৃবৃন্দের কথা শোনেন এবং সৌহার্দ্যপুর্ন পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্ব দেন। নেতৃবৃন্দ জুলাই আগস্টের উত্তাল সময়ের স্মৃতিচারণ করেন।
এবি পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা। এবি পার্টির পক্ষ থেকে জাতীয়ভাবে প্রদত্ত সুপারিশে রয়েছে:-
১) জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদ নিয়ে শুরুতেই যে বিতর্ক ও জটিলতা তৈরী হয়েছে আইনী এবং সাংবিধানিক বিতর্ক এড়িয়ে এর একটি সমঝোতামূলক গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়া;
২) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের সামনে যে অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্ভাবনা আছে তা মোকাবিলার জন্য সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সার্বজনীন পরামর্শ সভা’র আয়োজন করা;
৩) দেশের আইনশৃঙ্খলাজনিত একটি আস্থাশীল পরিবেশ তৈরি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সুবিধাজনক সময়ে যথাশীঘ্র সম্ভব একটি যৌথ অভিযান পরিচালনা করার মাধ্যমে নতুন সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট কঠোর অবস্থানের বার্তা জানিয়ে দেয়া;
৪) মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা, ১৭ বছরের ফ্যাসিবাদি শাসন আমলের ভয়াবহ জুলুম নির্যাতনসহ জুলাই গণঅভ্যুত্থানকালীন গণহত্যার বিচার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য বিএনপি যে নির্বাচনী অঙ্গীকার করেছিলো তা বাস্তবায়ন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It would be suicidal for the newly formed government to ignore the July National Charter, its essence and spirit, warns Asaduzzaman Fuaad, AB Party General Secretary. He reminds all the pro-democracy political parties who signed the charter last year under the watch of the nation, about the pledges not to challenge the charter in any court of law which undermines national consensus through referendum.
গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারকে সঠিক আইনি মর্যাদা দেওয়া সম্ভব হয়নি; বরং সুপ্রিম কোর্টের মাধ্যমে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের দোহাই দিয়ে এই অভ্যুত্থানকে গুরুত্বহীন করা হয়েছে, যা বর্তমান পরিস্থিতির মূল কারণ বা ‘আদি পাপ’ হিসেবে গণ্য। বর্তমান সরকার জুলাই সনদ, বিভিন্ন অধ্যাদেশ এবং গণভোটের দাবিকে প্রশ্নবিদ্ধ করছে কারণ তারা গত অন্তর্বর্তীকালীন সরকারের লিগ্যাল স্ট্যাটাস নিশ্চিত করেনি।
১৯৭২-এর সংবিধান পূজারীরা বারবার এই রেজিমের সাংবিধানিক রূপ দেওয়ার চেষ্টা করলেও এর মধ্যে কোনো গণতান্ত্রিক ক্যারেক্টার ছিল না। আওয়ামী লীগ এবং দিল্লির প্রশ্নগুলো সঠিকভাবে মোকাবিলা করতে না পেরে ৭৫-পরবর্তী সময়ের মতো আবারও রাজনৈতিক চোরাবালিতে পা দেবার লক্ষন দেখা যাচ্ছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Youth Wing arranges an Iftar event for the local organisers in Mirpur area of the capital.
এবি যুব পার্টি ঢাকা মহানগর উত্তরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মিরপুর শাহীন স্কুলে ঢাকা মহানগর উত্তরের যুব পার্টির আহবায়ক মোঃ মাহফুজুর রহমান ইমতুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইসরাত জাহান লিজার সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাতুল্লাহ টুটুল বলেন, আত্ম-সংযম আর আত্মশুদ্ধির মাস মাহে রমজানে জনগনের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের ফলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই এই সরকারকে সর্বাগ্রে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, চব্বিশের বিপ্লবে যে সচেতন যুব সমাজের জন্ম হয়েছে, তাদেরকে অধিকার আদায়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে হাদীউজ্জামান খোকন বলেন, দূর্নীতিমূক্ত সমাজ গঠনে রোজার শিক্ষাকে কাজে লাগতে হবে। সরকার পরিবর্তন হয়েছে আমরা আশায় আছি রাষ্ট্র পরিচালনায়ও পরিবর্তন আসবে। তিনি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় যোগ্য হয়ে গড়ে উঠতে যুব সমাজকে আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, warns the newly elected government that if the July National Charter is not implemented, it would be considered as a betrayal to a national pledge.
জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাষ্ট্রে বিভেদের দায় সরকারকেই নিতে হবে - এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক সমঝোতার স্বার্থে ঘোষিত ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। অন্যথায় রাষ্ট্রের ভেতরে যে নতুন ধরনের রাজনৈতিক ও সামাজিক বিভাজন তৈরি হবে, তার দায় সরকারকেই বহন করতে হবে। একই সঙ্গে দল হিসেবে বিএনপিকেও এ দায় এড়ানোর সুযোগ থাকবে না। রাজধানীর তোপখানা রোডস্থ সিরডাপ মিলনায়তনে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জু বলেন, জুলাই সনদ’ কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়; এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক সহাবস্থান এবং জনগণের ন্যায্য প্রত্যাশার প্রতিফলন। এই সনদের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতিতে একটি নতুন আস্থার পরিবেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এর বাস্তবায়নে বিলম্ব হলে জনগণের মধ্যে হতাশা ও অবিশ্বাস আরও গভীর হবে।তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণ থেকে শুরু করে সুপ্রিম কোর্টে সংবিধানের অনুচ্ছেদ ১০৬ এর আওতায় নেওয়া কিছু পদক্ষেপ সঠিক ছিল না। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে সেসময় বিকল্প পথও খুব সীমিত ছিল।
এবি পার্টির চেয়ারম্যান উল্লেখ করেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল, তার ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়। ফলে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের প্রত্যাশার বিষয়। তিনি বলেন, দেশ বর্তমানে এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে রাজনৈতিক দূরদর্শিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জাতীয় ঐক্যকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে রাষ্ট্রে অপ্রয়োজনীয় বিভাজন ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মজিবুর রহমান মঞ্জু সরকারকে অবিলম্বে জুলাই সনদের প্রতিশ্রুত বিষয়গুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party wishes every woman in the world to live a life of dignity and free from discrimination of all forms and manner.
আন্তর্জাতিক নারী দিবসে এবি পার্টির বাণী
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দেশের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা, সম্মান ও সংহতি জানাচ্ছে।
নারী শুধু একটি পরিবারের নয়, একটি জাতির শক্তি, সম্ভাবনা ও প্রেরণার উৎস। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে নারীরা সাহস, ত্যাগ ও প্রজ্ঞার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার পথ দেখিয়েছেন। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও কর্মক্ষেত্রে আজ নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করছে। তবে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো,এখনও আমাদের সমাজে বহু নারী বৈষম্য, সহিংসতা, শোষণ ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে নারী ও শিশুর প্রতি ধর্ষণ ও সহিংসতার উদ্বেগজনক ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়। একটি সভ্য, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হলে নারীর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
এবি পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে,নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নেতৃত্বের বিকাশ ছাড়া একটি ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। আমরা এমন একটি সমাজ দেখতে চাই, যেখানে নারী ভয়ের নয়, সম্ভাবনার প্রতীক হয়ে উঠবে,যেখানে প্রতিটি নারী নিরাপদ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য সুযোগের পরিবেশে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। আন্তর্জাতিক নারী দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে এবি পার্টি নারী অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ গঠন এবং নারীর মর্যাদা রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। নারীর সম্মানই মানবতার সম্মান। ন্যায্যতার বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সম্মিলিত অগ্রযাত্রাই আমাদের অঙ্গীকার। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party did not forget the poorest of our neighbours this Ramadan.
রমজানের ইফতার সামগ্রী বিতরন চলছে বাবুগঞ্জ-মূলাদীতে। শুকরিয়া টীম ঈগলকে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ramadan staffs are being distributed among the most needy in Babugonj-Muladi area of Barishal district.
বাবুগঞ্জ-মূলাদীতে ঈগল টীমের রমজান সামগ্রী বিতরন চলমান।This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ramadan items distributed among the most disadvantaged members of the society in Muladi, Barishal district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, meets organisers of Dhaka South City team to discuss about the forthcoming local election, declining law and order situation across the country.
দেশে দুর্নীতি-চাঁদাবাজি-খুন-ধর্ষণের প্রতিবাদে জনরোষ রাজপথে প্রতিফলিত হবে -মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বারকাজ নাসির আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে বর্তমানে যে পরিমাণ দুর্নীতি, চাঁদাবাজি, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে, তাতে সরকারের বিরুদ্ধে সৃষ্ট জনরোষ শিগগিরই রাজপথে প্রতিফলিত হবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে সরকারি ছত্রছায়ায় অপরাধ সংঘটিত হচ্ছে এবং সরকারি দলের কিছু কর্মীর বেপরোয়া আচরণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনে ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোট ও নতুন দল হওয়া সত্ত্বেও এবি পার্টি গণঅভ্যুত্থানে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। এবি পার্টি সবসময় সমাজের সর্বস্তরের মানুষের পাশে ছিল এবং থাকবে উল্লেখ করে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, দুঃখী, অসহায়, ফুটপাতে ঘুমানো ও খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সম্ভাব্য বিজয়ীদের পরাজিত করা হয়েছে। দেশকে বর্তমান সংকট থেকে মুক্ত করতে সচেতন রাজনৈতিক ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে এবি পার্টি সাধ্যের মধ্যে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আবদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কেন্দ্রীয় নারী বিষয়ক সহ-সম্পাদক আমেনা বেগম, কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব রেজাউল আলম।সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, hosts Iftar in honour of his local constituents in Babugonj, Barishal district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Gazipur hosts an Iftar for the random passersby.
গাজীপুরে পথচারীদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১০ ই রমজান রোজ শনিবার বাংলাদেশ ইয়ুথ রেভিলেশন এর আয়োজনে এবং এবি পার্টির ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানের পক্ষ থেকে কলেজ গেট, টঙ্গী, গাজীপুর, টঙ্গী কলেজের সামনে রাস্তার চলমান পথচারী ভাইদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সচিব মাসুদ জামাদ্দার রানা, যুগ্ম সদস্য সচিব সুলতানা রাজিয়া সহ নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party condemns the joint America-Israel attack on Iran, a sovereign country, killing Ayatullah Ali Hussenei Khameni, its supreme religious leader along with other officials, and calls for the United Nations and International Community to step up actions for peace and stability. AB Party called upon all parties and countries to de-escalate the situation immediately.
The people of the world does not like to see a steady collapse of a rule-based international order which can lead to more chaos and uncertainty not only in the already volatile middle-east but also beyond the border.
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ায় এবি পার্টির শোকবার্তা
০১ মার্চ ২০২৬, রবিবার, ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হওয়ার খবরে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি গভীর শোক ও নিন্দা জানিয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতার ওপর এ ধরনের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন যা বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, মুসলিম উম্মাহর একজন প্রভাবশালী নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও আত্মমর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তাঁর নিহত হওয়ার ঘটনা শুধু ইরানের জন্য নয়, সমগ্র মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার।
নেতৃবৃন্দ আরও বলেন, দুনিয়ার অতীত ইতিহাস প্রমান করেছে যে সামরিক আগ্রাসন ও শক্তির রাজনীতি কখনোই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না; বরং তা প্রতিশোধ, অস্থিরতা ও সংঘাতকে উসকে দেয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই যুদ্ধ এবং সংঘাত বন্ধ করা। এবি পার্টি স্পষ্টতঃ মনে করে, বিশ্বে ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সমাধান। শক্তির প্রদর্শন নয়, ন্যায় ও মানবতার ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়া উচিত।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং একইসঙ্গে তাঁর পরিবার, ইরানের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবি পার্টি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে,আর কোনো আগ্রাসন নয়, বরং অবিলম্বে যুদ্ধবিরতি, সংযম ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party welcomes the speedy arrest of the alleged rapist of the teenage girl in Norshingdi district and demands swift and exemplary punishment.
নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবি পার্টির
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি শর্ষেখেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। প্রায় ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে কয়েকজন তরুণ ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরিবার বিচার চেয়ে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ানের দ্বারস্থ হলেও তারা ন্যায়বিচার পায়নি। বরং অভিযোগ করার কারণে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে অপহরণ ও পরবর্তীতে নির্মম হত্যার পথ বেছে নিয়েছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন,একটি কিশোরী ধর্ষণের বিচার চাওয়ায় তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে, এটি কেবল একটি পরিবার নয়, সমগ্র জাতির জন্য লজ্জা ও আতঙ্কের বিষয়।বিচারহীনতার সংস্কৃতি এবং স্থানীয় প্রভাবশালীদের নীরবতা-প্রশ্রয়ই এমন নৃশংসতার জন্ম দেয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই,ধর্ষক ও খুনিদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না, তারা কেবল অপরাধী।নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।বিচারপ্রার্থীদের ভয়ভীতি ও সামাজিক চাপে ফেলে আপস-মীমাংসার সংস্কৃতি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এবি পার্টি মনে করে, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে বিচারহীনতা চলতে থাকলে সমাজে ন্যায়বিচারের প্রতি আস্থা ভেঙে পড়বে। একটি সভ্য রাষ্ট্রে কোনো কিশোরীকে ন্যায়বিচার চাওয়ার অপরাধে প্রাণ দিতে হবে, এটি কখনো মেনে নেওয়া যায় না। আমরা নিহত কিশোরীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Iftar Mahfil organised by Bangladesh Students’ Party, BSP, at its Bijoynagar office of the capital.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to the fallen heroes of Pilkhana Tragedy of 25-26 February of 2009. As a nation and country, it’s a disgrace that we couldn’t save lives of our own soldiers and officers of different armed forces due to conspiracy, betrayal and treacherous acts of then ruling party- BAL, and their domestic as well as foreign cohorts. It’s a reminder why no agent provocateur pausing danger to our national security should be allowed to operate freely in our political and electoral sphere.
শহীদ সেনা দিবসে এবি পার্টি
"শহীদ সেনা দিবস কেবল স্মরণের দিন নয়,এটি আত্মসমালোচনা ও অঙ্গীকারের দিন"
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে ৫৭ জন মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা নির্মমভাবে প্রাণ হারান। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা,এই পাশবিকতা শুধু শহীদ পরিবারের বুকই শূন্য করেনি, সমগ্র জাতিকে গভীর শোক ও বেদনায় নিমজ্জিত করেছিল। ইতিহাসের এই নির্মম অধ্যায় আমাদের রাষ্ট্রজীবনে এক অমোচনীয় ক্ষত হয়ে আছে। শহীদ সেনা দিবস উপলক্ষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, ২৫-২৬ ফেব্রুয়ারির হত্যাযজ্ঞ আমাদের জাতীয় জীবনের এক কালো অধ্যায়। যারা দেশ রক্ষার শপথ নিয়ে দায়িত্ব পালন করছিলেন, তাদের এমন নৃশংস পরিণতি জাতির জন্য গভীর বেদনার। আমরা শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রূহের মাগফিরাত কামনা করি।
নেতৃদ্বয় আরও বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত তদন্ত কমিশনের রিপোর্টে দল হিসেবে আওয়ামী লীগের নাম ও বিদেশি ষড়যন্ত্রের আলামত উঠে এসেছে বলে তারা উল্লেখ করেন। ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। এত বছর পরও প্রকৃত দায়ীদের বিচারের মুখোমুখি না হওয়াটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, শহীদদের রক্তের ঋণ কেবল শোক প্রকাশে সীমাবদ্ধ থাকতে পারে না; প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা,যেখানে ষড়যন্ত্র, অব্যবস্থাপনা ও দায়হীনতার কোনো স্থান থাকবে না।
এবি পার্টি বিশ্বাস করে, শহীদ সেনা দিবস কেবল স্মরণের দিন নয়, এটি আত্মসমালোচনা ও অঙ্গীকারের দিন। শহীদদের আত্মত্যাগকে প্রেরণা হিসেবে নিয়ে একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা। আল্লাহ শহীদদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Feni district pays tribute on the International Mother Language Day.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবি পার্টি ফেনী জেলার ফুলেল শ্রদ্ধা নিবেদন
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাত ১২টার দ্বিপ্রহরে এবি পার্টি ফেনী জেলা নেতৃবৃন্দ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলের নেতৃবৃন্দ নীরবতা পালন করেন এবং বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলার সদস্য সচিব ফজলুল হক, সহ দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, সদস্য রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ, কাজী শরীফুল ইসলাম দীপ্ত, সদর উপজেলা সাস্থ বিষয়ক সম্পাদক মোবারক হোসাইন, ছাত্রপক্ষের সদস্য সচিব রাফসান, কাজীরবাগ ইউনিয়ন সাধারণ সম্পাদক আমান উল্যাহ সোহাগসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute at the National Language Memorial.
এবি পার্টির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ফুলেল শ্রদ্ধা নিবেদন
২১-এর চেতনায় বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার ডাক;
৭১ থেকে ২৪, একুশের চেতনা প্রতিটি গণআন্দোলনের প্রেরণা - মজিবুর রহমান মঞ্জু
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাত ১২টার দ্বিপ্রহরে এবি পার্টি ঢাকার জাতীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলের নেতৃবৃন্দ নীরবতা পালন করেন এবং বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত সাংবাদিকদের বলেন,২১-এর চেতনায় রাষ্ট্রসংস্কার ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র। সেই লড়াই এখনো চলমান, এবং এবি পার্টি সেই সংগ্রামে অঙ্গীকারবদ্ধ।
৭১ থেকে ২৪, একুশের চেতনা প্রতিটি গণআন্দোলনের প্রেরণা। তিনি আরোও বলেন,২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, অধিকার ও মর্যাদার সংগ্রামের প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বৈষম্য, অন্যায় ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে প্রতিবাদ। ২১-এর চেতনা মানে,গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা। জুলাই সনদ রাষ্ট্রসংস্কার, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও বৈষম্যহীন সমাজ গঠনের যে রূপরেখা দিয়েছে সেটিই ২১ এর চেতনার আধুনিক বাস্তবায়ন। তাই ২১-এর আত্মত্যাগকে অর্থবহ করতে হলে কেবল আনুষ্ঠানিকতা নয়, বাস্তব সংস্কার প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ২১-এর চেতনার প্রকৃত প্রতিফলন সম্ভব। তিনি আরও উল্লেখ করে বলেন, ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। তাই ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো মানেই গণতন্ত্র, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া। এবি পার্টি সেই আদর্শ ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা,আলতাফ হোসাইন শাহাদাতুল্লাহ টুটুল,স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ,, মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ, সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু,রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। তাই ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো মানেই গণতন্ত্র, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়া। এবি পার্টি সেই আদর্শ ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party remembers the historic language movement of 1952 and its effect on our ongoing struggle for nation building.
ভাষা থেকে রাষ্ট্রসংস্কার: এবি পার্টির বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়
২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ঢাকা
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবি পার্টি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে ভাষা আন্দোলনের বীর শহীদদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলার অকুতোভয় সন্তানেরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা,বাংলা; পেয়েছি আত্মমর্যাদা, অধিকারচেতনা ও স্বাধীনতার বীজ। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও সাম্যের ভিত্তি রচনার সূচনা। ১৯৫২-এর সেই চেতনা পরবর্তীতে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রগঠনের পথকে আলোকিত করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা থেকে রাষ্ট্রসংস্কারের যে অনিবার্য সম্পর্ক,তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। একটি রাষ্ট্র তখনই মানবিক ও ন্যায়ভিত্তিক হতে পারে, যখন তার নীতি, শিক্ষা, প্রশাসন ও প্রযুক্তির প্রতিটি স্তরে মানুষের ভাষা ও সংস্কৃতির মর্যাদা নিশ্চিত হয়। বাংলা ভাষার সঠিক চর্চা, সংরক্ষণ এবং বিশ্বময় বিস্তারের লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রয়াস জোরদার করতে হবে। একই সঙ্গে পৃথিবীর সব মাতৃভাষার প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
এবি পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম আজ রাষ্ট্রসংস্কার, সুশাসন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবি পার্টি দেশবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানায়। শহীদদের আত্মত্যাগ অমর হোক।
বাংলা ভাষা বিশ্বময় বিকশিত হোক। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party wishes everyone in the country and across the world Ramadan Mubarak.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party calls upon the newly formed government to implement July National Charter without any delay, carry forward the reforms and justice for the fallen and victim families for the Monsoon Uprising 2024. Asaduzzaman Fuaad, AB Party Secretary, also raises concern about the syndicated price hike in Ramadan.
এবি পার্টির সংবাদ সম্মেলন:
নতুন সরকারকে স্বাগত ও সতর্কবার্তা; বিচার-সংস্কারে আপস নয়, সিন্ডিকেট ভাঙার আহ্বান এবি পার্টির।
'গণভোটের ম্যান্ডেট মানুন, অবিলম্বে জুলাই সনদ কার্যকর করুন'- ব্যারিস্টার ফুয়াদ
১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র রমজান ১৪৪৭ হিজরি ও নবগঠিত সরকারের কার্যক্রম নিয়ে প্রত্যাশা, মূল্যায়ন এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখতে রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দুই যুগ পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের পর ইউনুস সরকারের সময়কাল ছিল তুলনামূলকভাবে ভালো,এমন মন্তব্য করে তিনি বর্তমান সরকারের প্রতি শুভকামনা জানান।
তিনি তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে বিএনপি ও জিয়া পরিবার। তিনি আশা প্রকাশ করেন, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিচার ও সংস্কারের প্রশ্নে কোনোভাবেই পিছিয়ে আসা যাবে না। বিচার ও সংস্কারের যে ধারা চলমান ছিল, তা অব্যাহত রাখতে হবে। জালেমদের বিচার ব্যতীত ক্ষমার প্রশ্নই আসে না, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। টিআইবি’র প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, চর দখলের মতো করে অনেক কেন্দ্রে ভোট দখলের ঘটনা ঘটেছে। সেখান থেকে বের হয়ে একটি প্রাতিষ্ঠানিক ও জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গত ১৭ বছর যারা আত্মগোপনে ছিল, তারা নতুন করে জালেমরূপে আবির্ভূত হয়ে বিরোধী দলের ওপর মামলা-হামলা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। মাদক কারবারি, মামলাবাজ ও চাঁদাবাজদের কঠোরভাবে নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।
আসন্ন রমজানকে সামনে রেখে তিনি বলেন, বাজারে অস্থিরতা ও সিন্ডিকেট ভেঙে দিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে যৌথ বাহিনীকে কাজে লাগানোরও পরামর্শ দেন তিনি। বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত করা ও ছাত্র সমাজের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন। বিগত ১৭ বছরের শাসন থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Its unfortunate to see a questionable election after the Monsoon Uprising of 2024, after good 25 years, as indicated by the Transparency International Bangladesh, TIB, yet we would like to see continuity of elected government in greater interest of the nation. Election Commission must thoroughly investigate the complaints countrywide and devise strengthening mechanism for a fairer election.
টিআইবি রিপোর্ট প্রমাণ করে নির্বাচনের প্রত্যেকটি স্তরে কারচুপি হয়েছে- মজিবুর রহমান মঞ্জু
নির্বাচনের প্রতিটি স্তরে কারচুপির প্রমাণ উঠে এসেছে টিআইবির সাম্প্রতিক প্রতিবেদনে,এমন মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ বক্তব্য দেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামনুল হক,জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ,এনসিপির মূখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটোয়ারীসহ ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ। তিনি বলেন, আমরা যখন অনিয়মের কথা বলেছি, তখন অনেকেই বিশ্বাস করেননি। কিন্তু আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের রিপোর্টে স্পষ্টভাবে দেখিয়েছে, নির্বাচনের প্রত্যেকটি স্তরে কারচুপি হয়েছে।
মঞ্জু বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পাওয়ার আশা ছিল জনগণের। হয়তো আসন কিছু কম বেশি হতে পারত, কিন্তু গণতন্ত্রের ওপর কলঙ্ক লাগানোর কোনো প্রয়োজন ছিল না।
তিনি অভিযোগ করেন, সারাদেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। এসব সহিংসতা অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, নির্যাতন-হয়রানি বন্ধ না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। সমাবেশে নেতৃবৃন্দ নির্বাচনী অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শাস্তি এবং ভবিষ্যতে সহিংসতা না ঘটানোর নিশ্চয়তা দাবি করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, meets workers and leaders from different units in his local constituency, Barishal - 3.
বরিশাল ৩ আসনে (বাবুগঞ্জ-মূলাদী) মাধবপাশা ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন পরবর্তী কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন দলের সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ভালোবাসা, উদ্দীপনা আর ভবিষ্যৎ নিয়ে আকাঙ্খার কোন কমতি ছিল না। আজাদী ও ইনসাফের লড়াই চলছে, চলবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, meets leaders to discuss about the post-election political issues in the country.
নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব
----- দলীয় নেতাদের সাথে মতবিনিময়কালে মজিবুর রহমান মঞ্জু
প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী।
নির্বাচনী এলাকা থেকে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভাটি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইনের সঞ্চালনায় নেতারা নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের কাছে পৌঁছে গেছে, এটা এবারের নির্বাচনের অর্জন। রাজনৈতিক মাঠে নানা চড়াই-উতরাই পেরিয়ে এবি পার্টি সামনে অনেক দুর এগিয়ে যাবে বলেও নেতারা আশাবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার। এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল এবং শাহাদাত উল্লাহ টুটুল।
এছাড়া বিভিন্ন আসনে নানা অনিয়ম, হুমকি ধামকি, জাল ভোট এবং ঈগলের কর্মীদের মারধরের ঘটনা তুলে ধরেন এবি পার্টির নেতারা।
জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন দল হিসেবে এবি পার্টির অর্জন কম নয়। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, যারা নির্বাচিত হয়েছে তাদের অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে। এবি পার্টি অধিকার ভিত্তিক রাজনীতি এবং রাষ্ট্র মেরামতের চেষ্টা অব্যাহত রাখবে। নির্বাচনে নাওয়া খাওয়া ভুলে ১১ দলের পক্ষে কাজ করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।সভায় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party declares its election manifesto with emphasis on education, health, public transport, youth unemployment climate change and defence for next tenure of the parliament.
শিক্ষা স্বাস্থ্য ও সামজিক উন্নয়ন কে গুরুত্ব দিয়ে এবি পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা
'মধ্যবিত্তের জন্য ‘রেন্ট-টু-ওউন’ আবাসন ও স্মার্ট পরিবহনসহ ৯ খাতে ৬৮ অভিপ্রায় ঘোষণা'
শক্তিশালী জাতি, ন্যয়ভিত্তিক সমাজ, আইনের শাসন নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জাতীয় নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ইশতেহার ঘোষণা করেন। দলের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, আলতাফ হোসাইন। মঞ্জু বলেন, স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের মূল চেতনাকে ভিত্তি করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মানে এবি পার্টি প্রথম থেকেই কাজ করছে। তিনি বলেন, জুলাইয়ে শত শত তরুণের জীবন ও অঙ্গহানির বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতেই হবে। যারা এই প্রত্যাশা ধরতে পারবে না তারা প্রত্যাখ্যাত হবে।
এবি পার্টির ইশতেহারে বলা হয়েছে -
শিক্ষা
মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রনয়ণ করা হবে। পাঠ্যক্রমের প্রয়োজনীয় সংস্কার ও শিক্ষকতা পেশার আধুনিকায়ন করা হবে। বহুধাবিভক্ত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে অন্তঃভুক্তিমূলক শিক্ষায় জোর দেয়া হবে। প্রাথমিক শিক্ষাকে আরো কার্যকর করতে অভিভাবক সংযুক্তি এপ তৈরি করে সুনাগরিক তৈরির ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্য
যুগের চাহিদা অনুযায়ী নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু করা হবে। ইউনিয়ন পর্যায়ে সর্বাধুনিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থপন করা হবে, যাতে সব ধরনের জরুরি চিকিৎসা সেবা এইসব সেন্টারেই পাওয়া যায়।
এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ গঠন করা হবে। এছাড়া স্বাস্থ্যখাতে জবাবদিহিতা ও সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য টাস্কফোর্স গঠন করা হবে। উপকূলীয় এলাকায় তড়িৎ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ এম্বুলেন্স ও ভাসমান ফার্মেসি সার্ভিস চালু করা হবে।
গণ পরিবহন
নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে গ্রীন এন্ড রেড বাস সার্ভিস চালু করা হবে। নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে খাল নেটওয়ার্ক স্থাপন করা হবে।
যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি পরিবেশ বান্ধব সবুজ যোগাযোগ ব্যবস্থার নিশ্চিত করা হবে।
আবাসন
আবাসন খাতে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে 'সামাজিক আবাসন' স্কিম নেয়া হবে। ভাড়াটিয়া-মালিকের স্বার্থ রক্ষায় 'রেন্ট টু ওউন স্কিম' নেয়া হবে।
কর্মসংস্থান
কোটি কোটি বেকার যুবকের মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করতে 'কর্মসংস্থান মিশন' চালু করা হবে। বেকারদের রাজধানীমুখি স্রোত ঠেকাতে বিভাগীয় জব সেন্টার প্লাস স্থাপন করা হবে। উদ্যোক্তা তৈরির আধুনিক ব্যবস্থা হিসেবে ইউথ স্টার্টআপ ফান্ড এবং সোশাল এন্টারপ্রাইজ গ্র্যান্ট স্কিম গঠন করা হবে।
পরিবেশ
আরবান ইকোলজিকাল ম্যাপ তৈরি করে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়া হবে। পরিবেশ বান্ধব গণপরিবহন ও আধুনিক বর্জ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
নারী নিরাপত্তা
সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজের সুরক্ষা ও নিরাপত্তায় নারী বান্ধব নিরাপত্তা অবকাঠামো নিশ্চিত করা হবে। পারিবারিক সহিংসতা ও ধর্ষন প্রতিরোধে আইন সংস্কার করার উদ্যোগ নেয়া হবে। নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
পররাষ্ট্র নীতি
স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণয়ন করে জাতীয় মর্যাদা বাড়ানোর পদক্ষেপ নেয়া হবে।
জলবায়ু ও জ্বালানি কূটনীতিকে প্রাধান্য দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা হবে। পেশাদার কূটনৈতিক কাঠামো জোরদার করা হবে। পানি ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বাড়াতে উদ্যোগ নেয়া হবে। দেশের ইমেজ বাড়াতে আন্তর্জাতিক ব্যান্ডিং জোরদার করা হবে।
প্রতিরক্ষা
শক্তিশালী প্রতিরক্ষা ও নিরাপত্তা কৌশল প্রনয়ন করা হবে। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট চালু করা হবে যাতে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান বন্ধ করা যায়। দেশ প্রতিরক্ষায় তরুনদের সম্পৃক্ততা নিশ্চিত করতে ১৮ বছরের বেশি সক্ষম যুবকদের নিয়ে তরুণ স্বেচ্ছাসেবী পার্ট টাইম ন্যাশনাল সার্ভিস চালু করা হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, continues his election campaign in Feni - 2 constituency.
শর্শদীতে পথসভায় মঞ্জু
আমাদের এখনো কাঙ্খিত পরিবর্তন হয়নি’
ফেনী ২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন,আমাদের এখনো কাঙ্খিত পরিবর্তন হয়নি। গত ৫৫ বছরে কোন পরিবর্তন হয়নি। দীর্ঘ ১৫ বছর আন্দোলন করার পর আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি। হটানোর পর আমরা চেয়েছিলাম যে দেশটা একটা শান্তির জায়গায় আসুক। একদল আরেক দলকে হটাবে, আবার আসবে আবার বিরোধী দলকে পিটাবে; এভাবে তো আমাদের ৫৫ বছর কাটছে। একটা দেশ একটা জায়গায় থাকে, সেখান থেকে আস্তে আস্তে উন্নত হয়। উন্নতি হলে দেশের অর্থনীতি ও সমৃদ্ধি বাড়ে। কিন্তু আমাদের কোন পরিবর্তন হয়নি। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাতে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুরে এক পথসভায় তিনি এসব বলেন।
মজিবুর রহমান মঞ্জু আরো বলেন,এখনো আমরা অবাক হই, এই ফেনী সদর উপজেলায় অনেক মাটির সড়ক রয়েছে। এখনো চলা যায় না এমন রাস্তা আছে। ফেনী পৌরসভায় এমন সড়কও আছে যেখানে দুইজন মানুষ একসাথে চলতে পারে না। ৫৪-৫৫ বছর পর যদি একটা রাষ্ট্রের ভালো কোন রাস্তা না থাকে, ভালো একটা স্কুল না থাকে, ভালো একটা হাসপাতাল না থাকে, তাহলে এটা কোন রাষ্ট্র হতে পারে? এটা কোন রাষ্ট্র হতে পারে না। আমরা বলি যে আমাদের অনেক সম্পদ বাড়ছে। আমাদের অনেক দালান-কোঠা হইছে ঢাকা শহরে। অনেক এয়ারপোর্ট হয়েছে। অনেক বড় বড় ফ্লাইওভার হইছে। কিন্তু এখনো রাস্তায় নামলে ভিক্ষুক এসে ভিক্ষা চায়। আগে মসজিদে গেলে জুতা চুরি হইতো, এখনো হয়। তাহলে আমাদের পরিবর্তনটা হলো কই?” মজিবুর রহমান মঞ্জু এর আগে বিকালে ওই ইউনিয়নের নোয়াবাদ, জেরকাছাড,গজারিয়াকান্দি,ছোসনা,মোঃ আলি বাজার এলাকায় গনসংযোগ করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party condemns police brutality on the Inquilab Moncho (platform) activists while seeking justice for Osman Hadi.
ইনকিলাব মঞ্চের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ
ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
প্রেস বিজ্ঞপ্তি
ইনকিলাব মঞ্চের ইনকিলাব মঞ্চ ইনকিলাব কালচারাল সেন্টার সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং রাকসুর জিএস আম্মারসহ প্রায় ৩০ জন নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)। শুক্রবার শান্তিপূর্ণভাবে বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের ডাকসু নেত্রী জুমা, জকসু নেত্রী শান্তাসহ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের বুট দিয়ে পিষে দেওয়া, নির্বিচারে হামলা চালানো এবং আহত করবার ঘটনা জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। বেদনার বিষয় হলো, শহী-দ Osman Hadi - ওসমান হাদি’র হত্যার বিচারের দাবিতে শেষ পর্যন্ত তার সহধর্মিণীকে ১০ মাস বয়সী এতিম শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমে আসতে হয়েছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় চার্জশিট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে যখন তার সহযোদ্ধারা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে অবস্থান নিয়েছেন, তখন তাদের ওপর হামলা চালানো চরম ন্যাক্কারজনক ও গণতন্ত্রবিরোধী। এ ধরনের হামলা প্রমাণ করে, একটি মহল জাতীয় নির্বাচনের পূর্বে পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে। নেতৃদ্বয় আরও বলেন, গুলি চালিয়ে, হামলা করে কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাদির বিচার দাবিকে স্তব্ধ করা যাবে না। গুলিবর্ষণের মাধ্যমে হাদির বিচারকে বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে। এবি পার্টি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি শ-হীদ ওস-মান হাদি হত্যার বিচার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে। এবি পার্টি স্পষ্টভাবে ঘোষণা করছে, ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তারা নির্যাতিতদের পাশে থাকবে এবং যে কোনো অন্যায়, জুলুম ও রাষ্ট্রীয় ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Politics of policies and problem solving is critical to post-Monsoon Uprising 2024 new Bangladesh.
সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি কেন প্রয়োজন?This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party calls upon the Election Commission and Interim Administration, @ChiefAdviserGoB, to ensure safety and security of the voters and level playing field for all political parties and candidates across the country.
নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবি পার্টির জরুরি সংবাদ সম্মেলন
"নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশনের প্রতি আহ্বান"
লেভেল প্লেয়িং ফিল্ড নেই, সন্ত্রাস-হুমকি বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও মোঃ আলতাফ হোসাইন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৪-এর আকাঙ্ক্ষা ছিল রাজনীতিতে নতুন বন্দোবস্ত। কিন্তু যারা পুরনো রাজনীতি ধারণ করে তারা পুরাতন ব্যবস্থাকেই আঁকড়ে ধরে নতুনদের বেড়ে ওঠা ঠেকানোর চেষ্টা করছে।
তিনি অভিযোগ করে বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেই চলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। মামলা বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যে সংখ্যালঘুরাও মামলা থেকে রেহাই পাচ্ছে না । নিজেরা মামলা দিয়ে আবার নির্দিষ্ট মার্কায় ভোট দিলে মামলা প্রত্যাহারের প্রলোভন দেখানো হচ্ছে। সেই সাথে জনগণ যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ নির্বাচন কমশনকে নিশ্চিত করতে হবে। বিভিন্ন জায়গায় অস্ত্র কেনাবেচা চলছে, ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীদের জামিন করানো হচ্ছে,যা একটি ভয়াবহ অশনিসংকেত। তিনি উল্লেখ করেন, একটি বড় রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন চললেও কেন্দ্রীয়ভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে বক্তব্য দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দলকেই স্পষ্ট করতে হবে।
তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে সবাই একমত হয়েছিল, অল্প সময়ের ব্যবধানে সেগুলো ভুলে গিয়ে কেউ কেউ জুলাই সনদ মানবে না বলে বক্তব্য দিচ্ছে,যা দুঃখজনক। প্রশাসনের তৃণমূল পর্যায়ের কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আগ্রহী হলেও কোথাও থেকে নির্দেশনার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্ট্রাইকিং ফোর্সের কার্যক্রম দৃশ্যমান নয়, নির্বাচনী সন্ত্রাসে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে না এবং দুর্গম এলাকাগুলোতে প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করা হয়নি। @BJI_Official জামায়াতে ইসলামীর আমীরের @Drsr_Official টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে তিনি লজ্জাজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমরা পুরোনো তর্ক-বিতর্ক এড়িয়ে নতুন রাজনীতির কথা বলতে চেয়েছি। কিন্তু চরিত্রহনন ও পুরোনো ট্যাগের রাজনীতি নতুন প্রজন্ম গ্রহণ করছে না। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দয়া করে কার্যকর পদক্ষেপ নিন। অস্ত্রবাজ ও চাঁদাবাজদের গ্রেফতার করুন,এখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার এসে অস্ত্র উদ্ধার করেছিল, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করেনি। তিনি শেরপুরের মতো ঘটনার পুনরাবৃত্তি না চেয়ে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং বলেন, আমরা আসন্ন নির্বাচনকে আনন্দময় ও গ্রহণযোগ্য হিসেবে দেখতে চাই। প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাবেক সিইসি, আইজিপি ও সচিবদের কারাবরণের ঘটনা মনে রাখতে হবে, জুলাইই শেষ বিপ্লব নয়, তরুণ প্রজন্ম এখনো জাগ্রত। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Talha Alam, parliamentary candidate for Shunamgonj - 3, campaigns ahead of the national election.
নতুন বাংলাদেশের স্বপ্ন এখন ঘরে ঘরে।
সুনামগঞ্জ–৩ আসনে আমার বাংলাদেশ পার্টি ও ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী সৈয়দ তালহা আলম সম্প্রতি শান্তিগঞ্জ উপজেলার জয়কলশ ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নে একের পর এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
শত শত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিটি উঠান বৈঠক পরিণত হয় গণজোয়ারে। মানুষের চোখে-মুখে ছিল আশার আলো, কণ্ঠে ছিল পরিবর্তনের দাবি। তালহা আলম তুলে ধরেন AB পার্টির রাজনীতি—স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের ক্ষমতায়ন, আর শোনান নতুন বাংলাদেশের স্পষ্ট রূপরেখা। এই গণসংযোগে প্রমাণিত—তালহা আলম কেবল একজন প্রার্থী নন, তিনি মানুষের কণ্ঠস্বর। শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ–৩ পেরিয়ে এবি পার্টির বার্তা আজ ছড়িয়ে পড়ছে সারা দেশে, এমনকি বিশ্বময়। ঈগল মার্কায় আস্থা রাখুন, ঐক্যবদ্ধ হোন। নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলুন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Election campaign trail of Asaduzzaman Fuaad, AB Party General Secretary, in and around of his constituency, Barishal - 3.
This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Campaign trail of Mojibur Rahman Monju, AB Party Chairman, in his constituency Feni - 2.
ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার মাধ্যমে ফেনীর উন্নয়নে কাজ করতে চাই- মজিবুর রহমান মঞ্জু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ঈগল মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট বাজার,গোলারহাট বাজার, শাহাপুর ও ভূইয়ারহাট ও বিকালে পাঁচগাছিয়া ইউনিয়নের তালতলা, বিরলী বাজার ও এলাহীগঞ্জে তিনি প্রচারাভিযান চালান। এসময় মুজিবুর রহমান মঞ্জু মোটবী ইউনিয়নের লক্ষীপুর ফরায়েজী বাড়ীতে মহিলাদের সাথে উঠান বৈঠক করেন। এছাড়া বিকালে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া বাজার,পশ্চিম বিজয় সিংহ, তালতলা ও বিরলি বাজারে গণসংযোগ করেন মজিবুর রহমান মন্জু।
গণসংযোগে প্রধান নির্বাচনী এজেন্ট জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম,এবিপার্টির জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ,সদস্য সচিব ফজলুল হক,সদর জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন,পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম,সদর থানা সভাপতি আবু বকর সিদ্দিক মারুফ প্রমুখ অংশ নেন। মজিবুর রহমান মঞ্জু বলেন,আমাদের স্বপ্ন আছে, সেগুলোকে বাস্তবে রুপ দিতে চাই।ফ্যাসিবাসদ উৎখাতে আমরা সবাই কাজ করেছি।আমরা পরিবর্তন করতে চাই।।ফেনীর দূরাবস্থা কাটানোর পরিকল্পনা করেছি। বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ, খাল সংস্কার,শহরে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়ন করব।।ন্যায় এনং ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা কাজ করব। সেক্ষেত্রে আবু সাঈদ, শ্রাবণের মতো জীবন দিতেও আমরা প্রস্তুত। তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষমতা সবসময় আসেনা। এবার দীর্ঘ সময় পর মানুষ ভোট দেওয়ার ক্ষমতা পেয়েছে, সেটির সঠিক ব্যবহার করে ভালো মানুষ বিবেচনা করে ভোট দিতে হবে, তবেই রাষ্ট্রের উন্নয়ন সাধিত হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, meets A M Nasir Uddin, Chief Election Commissioner - CEC and Dr. Baharul Alam, Inspector General of Police - IGP, to discuss about the deteriorating electoral campaign situation on the ground. Political goons and thugs are creating all sorts of hindrance for a fair campaign and level playing field for the voters and opposition candidates alike. If the EC and Interim Administration, IA, cannot take control over the worsening law and order situations, it would diminish voters’ confidence in the forthcoming election and public referendum, Monju warned.
নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আরেকটা গণ আন্দোলন রচিত হবে/এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পুরোপুরি নিশ্চিত হয়নি
---সিইসি ও আইজিপির সঙ্গে সাক্ষাৎ শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রবিবার
বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাতে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি। বিএনপি চাইলে নির্বাচন অর্ধেক সুষ্ঠু হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যানের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিৎ। তিনি বলেন, অনেক জায়গায় আচরণ বিধি মানা হচ্ছে না, রিটার্নিং কর্মকর্তারা আদেশ প্রতিপালন করছে না। তিনি বলেন স্থানীয়ভাবে ফান্ড ম্যানেজ করে হলেও সব বুথে সিসি ক্যামেরা দিতে হবে নইলে ভালো নির্বাচন হবে না। ইসি এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল অভিযোগ করে তিনি বলেন, ভালো নির্বাচন নাহলে এত রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ও কলংকিত হবে। অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান দাবি করেন তিনি। গ্রহনযোগ্য নির্বাচন নাহলে আরেকটা গণ আন্দোলন রচিত হতে পারে বলে হুশিয়ারি দেন মঞ্জু।
বিশেষ করে ফেনীর বিভিন্ন আসনও বরিশাল-৩ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানোর কথা তুলে ধরেন তিনি। সিইসিকে মঞ্জু জানান, ফেনীতে ১০ দলীয় প্রার্থীদের কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, ভোটকেন্দ্রে না যেতে বলা হচ্ছে, মারার হুমকি দেয়া হচ্ছে। এছাড়া ফেনী-১ আসনের বিএনপির প্রার্থীর লোকজন দলীয় সমাবেশে আসতে সাধারণ ভোটারদের চাপ দিচ্ছে এবং ১০ দলের কর্মীদের বাধা দিয়েছে বলেও সিইসিকে জানান তিনি। তিনি জানান, প্রশাসনের নাকের ডগায় দেদারছে আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে, বিধিমালা লঙ্ঘন করে অসংখ্য রঙ্গিন বিলবোর্ড সাঁটানো হয়েছে, ভোটারদের নানা প্রলোভন দেখানো হচ্ছে কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।
মঞ্জু বলেন, বরিশাল-৩ আসনে জনপ্রিয় প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের প্রচারনায় দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এখনো ভয়ভীতি দেখানো হচ্ছে। সিইসিকে অবিলম্বে এসব ব্যাপারে হস্তক্ষেপের আহবান জানিয়ে মঞ্জু বলেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারলে নির্বাচন আয়োজন অর্থহীন হয়ে পড়বে। কাঙ্খিত পরিবেশ না পেলে আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন মজিবুর রহমান মঞ্জু। পরে সন্ধ্যায় পুলিশ হেড কোয়ার্টার্সে আইজিপি ডাক্তার বাহারুল আলমের সাথে সাক্ষাৎ করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযানের দাবি জানান। আইজিপি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Why understanding past is critical to build future! Where the politics of narrative fits in? Wider canvas for issue based politics is the future pathway like dealing with like education without any life skills and so forth. Asaduzzaman Fuaad, AB Party General Secretary, was speaking to Centrist Nation TV, @centristnattv.
(Part - 5)This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh needs a new kind of leadership which can envision dreams that can be materialised, not only wishful rhetorics. We need policy based politics which can address daily issues like youth unemployment, a crisis of biblical scale, yet our dysfunctional politics and clown politicians had failed to deliver for decades. Asaduzzaman Fuaad, AB Party Secretary, was speaking to Centrist Nation TV, @centristnattv.
(Part - 4)This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Syed Talha Alam, a lawyer educated and trained in the USA - Parliamentary candidate for Shunamgonj - 3, reaches out to the local constituents for Yes in the forthcoming referendum.
কেন সুনামগঞ্জ-৩ আসনে পরিবর্তনের ঝাণ্ডা এখন সৈয়দ তালহা আলমের হাতে? 🦅
সুনামগঞ্জের রাজনৈতিক আকাশে পরিবর্তনের সুর অনেক আগে থেকেই বাজছিল, কিন্তু সাম্প্রতিক জনসভাগুলোতে হাজার হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে—জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ এখন নতুন দিনের অপেক্ষায়! সুনামগঞ্জ-৩ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম কেন আজ গণমানুষের প্রথম পছন্দ? ছবিগুলো প্রমান করে তালহা আলমের জনপ্রিয়তা এবং এবি পার্টির সাংগঠনিক অবস্থান।
তার কারণগুলো স্পষ্ট:
✅ জুলাই বিপ্লবের রাজপথের লড়াকু সৈনিক: ✊
যখন ফ্যাসিবাদের রক্তচক্ষু সারা দেশকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, তখন সৈয়দ তালহা আলম ঘরে বসে থাকেননি। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে তিনি রাজপথে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সাধারণ মানুষের অধিকার আদায়ের সেই লড়াইয়ে তার অকুতোভয় ভূমিকা আজ তাকে সুনামগঞ্জের তারুণ্যের প্রতীকে পরিণত করেছে।
✅ বিশাল জনসমর্থন ও গ্রহণযোগ্যতা: 🌊
গত কয়েক মাসের কর্মশালা এবং জনসভাগুলোর দিকে তাকালে দেখা যায়—শত শত নয়, হাজারো মানুষের উপস্থিতি। শিমুলবাঁক থেকে পাথারিয়া, কিংবা জগন্নাথপুর পৌরসভা—সবখানেই মানুষের ভালোবাসা আর ‘ঈগল’ মার্কার জোয়ার। এটি কেবল জনসভা নয়, এটি দুঃশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের নিঃশব্দ প্রতিবাদ।
✅ কর্পোরেট অভিজ্ঞতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি: 🌍
আইবিএম-এর (IBM) মতো গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা এবং জাতিসংঘ (UN) প্রতিনিধিদের সাথে ডিল করার দক্ষতা তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে। তিনি কেবল রাজনীতি করতে আসেননি, তিনি এসেছেন সুনামগঞ্জকে একটি স্মার্ট ও আধুনিক জনপদে রূপান্তর করতে।
✅ এবি পার্টির ‘বাংলাদেশ ফার্স্ট’ ভিশন: 🇧🇩
পুরোনো প্রতিহিংসার রাজনীতি নয়, সৈয়দ তালহা আলমের স্বপ্ন হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা। জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে তিনি রাষ্ট্র সংস্কারের সেই কারিগর হতে চান, যেখানে সাধারণ মানুষের ভোটাধিকার থাকবে নিরাপদ। সুনামগঞ্জ-৩ আসনের সাধারণ মানুষের ভাষ্য এখন একটাই: "আমরা এমন নেতা চাই যে বিপদে পাশে ছিল, আমরা এমন নেতা চাই যে শিক্ষিত এবং যার হাত ধরে আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।" আগামী নির্বাচনে পরিবর্তনের প্রতীক, সংস্কারের কণ্ঠস্বর সৈয়দ তালহা আলম-কে বিজয়ী করে সুনামগঞ্জের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করার সময় এসেছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
‘Mamdani Effect’ became increasingly visible among our voters, particularly the youths and internet/social media users. The critical question is whether the new generation political parties can listen to their inner calls. Asaduzzaman Fuaad, AB Party General Secretary, was speaking to Centrist Nation TV, @centristnattv.
(Part - 3)This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, a member of National Executive Council - NEC and in-charge of International Affairs, campaigns for Yes in the forthcoming referendum.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Cumilla district organises public awareness campaign among the constituents in favour of forthcoming referendum on July National Charter.
কুমিল্লায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এবি পার্টির আপনজন আড্ডা
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে কুমিল্লার বাগিচাগাঁও এলাকায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ৯নং ওয়ার্ডে এক আপনজন আড্ডা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মেসবাহুল হক রানা। অনুষ্ঠানে বক্তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টির প্রস্তাবিত পথই জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ধারাবাহিকভাবে এমন জনসংযোগমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, in-charge of International Affairs, calls upon the Interim Administration, IA- @ChiefAdviserGoB, to ensure public safety and everyday sufferings at a human chain in her constituency - Dhaka 10.
জনদুর্ভোগ কমাতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ : ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি
জনদুর্ভোগ লাঘব এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। জাতীয় প্রেসক্লাবের সামনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মানববন্ধনের বিষয় ছিল,এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি রোধ, ফুটপাত দখলমুক্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল হালিম খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব বারকাজ নাসির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ব্যারিস্টার মিলি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ বর্তমান সরকারের ওপর অনেক আশা করেছিল। কিন্তু সরকার সেই আশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় বিভিন্ন সিন্ডিকেট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বর্তমানে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাপন চরমভাবে দুর্বিষহ হয়ে উঠেছে। ব্যারিস্টার মিলি আরও বলেন,
ঢাকা শহরের ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও হত্যা, ছিনতাই ও রাহাজানির ঘটনা ঘটছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করছে। তিনি এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের প্রতি কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
New political settlement requires preparing the youths and future generation as frontline volunteers for Insaaf and Azadi. Asaduzzaman Fuaad, AB Party General Secretary, was speaking to Centrist Nation TV, @centristnattv.
(Part 2)This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abbas Islam Khan, a barrister-at-law and parliamentary candidate for Gazipur - 2, has been campaigning for Yes in referendum on July National Charter.
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে গাজীপুরে ব্যারিস্টার আব্বাস ইসলাম খানের উঠান বৈঠক
গণভোট ২০২৬ ও আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে উঠান বৈঠক কর্মসূচি পালন করেছেন গাজীপুর–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। আজ শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গাজীপুর–২ আসনের গাছা থানার কোনাবাড়ি গাছা থানার কোনাবাড়ি বারালিপাড়া টাওয়ার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগ কর্মসূচির প্রতিপাদ্য ছিল “গণভোট ২০২৬: দেশের চাবি আপনার হাতে”।
এ সময় ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার জন্য গণভোটের মাধ্যমে মৌলিক সংস্কার এখন সময়ের দাবি। তিনি বলেন, প্রস্তাবিত সংস্কারের মূল লক্ষ্য হলো এমন একটি কাঠামো গড়ে তোলা যেখানে কোনো দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে না পারে। তিনি জানান, প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ, সংসদে উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার প্রস্তাব এতে অন্তর্ভুক্ত রয়েছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation, led by Mojibur Rahman Monju, AB Party Chairman, pays a courtesy call on Tarique Rahman @trahmanbnp, acting chairman of Bangladesh Nationalist Party - @bdbnp78 @BNPBdMediaCell, on Monday afternoon at his office. Their conversation covers diverse national issues for future reconstruction of Bangladesh.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and AB Party General Secretary, was interviewed by Centrist Nation TV, @centristnattv, on diverse issues affecting the country and nation for decades.
(Part - 1)This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Abdul Wahab Minar, a retired army major and Sr. Vice-Chairman of AB Party, submits his nomination form for Patuakhali - 1 parliamentary constituency.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Cox’s Bazaar district unit organises internal joint meeting ahead of the national election campaign.
কক্সবাজারে এবি পার্টির যৌথসভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা, উপজেলা ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৬টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হল রুমে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।যৌথসভা সভাপতিত্ব করেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির শরনার্থী বিষয়ক সম্পাদক শামসুল হক শারেক।সভায় এবি পার্টি কেন্দ্রীয় কমিটির জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক সরওয়ার সাইদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টি কেন্দ্রীয় কমিটির পর্যটন বিষয়ক সম্পাদক গোলাম ফারুক খান কায়সার।
তিনি বলেন. আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও অবক্ষয় থাকবে না বরং আমরা ক্ষুধা, দারিদ্র্য মুক্ত এক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary and parliamentary candidate for Barishal - 3, submits his election nomination papers. He expressed his concerns, while speaking to the press, over the poor law enforcement at the campaign grassroots across the country.
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারনেই চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠছে - ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার বরিশাল
প্রেস বিজ্ঞপ্তি
গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি বেড়ে চলেছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ (এবি পার্টির ) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আজ মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের তিনি বলেন,
একটি ভালো ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা রক্ষা। কিন্তু সরকারের সংশ্লিষ্ট বাহিনী থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি অব্যাহত রয়েছে। এটি খুবই দুঃখজনক।
ব্যারিস্টার ফুয়াদ আরও জানান,
আমরা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে সতর্ক করেছি এবং অপরাধীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি। নতুবা, এই পরিস্থিতি পুরো নির্বাচনের জন্য গুরুতর হুমকিস্বরূপ হতে পারে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিপন্ন হতে পারে।
এসময় এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বরিশাল জেলা ও মহানগর এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার, জি এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক মেরিন ইন্জি: সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব ডা:তানভীর আহমেদ,যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার সজিব আহমেদ, রাজিব খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party expresses deepest condolences over the death of Begum Khaleda Zia, BNP Chairperson and former Prime Minister. In a statement issued by AB Party Chairman, Mojibur Rahman Monju, and General Secretary, Asaduzzaman Fuaad, they remember of her tireless efforts for this country and glorious contribution over the four decades of colourful public life.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে এবি পার্টির গভীর শোক
ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গভীর শোক প্রকাশ করেছে। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। বাংলাদেশের মুক্তির সংগ্রাম ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইতিহাসে তিনি এক অবিচ্ছেদ্য অধ্যায়।
তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চির সমুজ্জ্বল হয়ে থাকবে। দীর্ঘকাল ধরে তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন।
নেতৃদ্বয় আরও বলেন, ওয়ান-ইলাভেনের ষড়যন্ত্রকাল থেকে শুরু করে ফ্যাসিবাদী যুগে আধিপত্যবাদের ক্রীতদাসেরা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই মহীয়সী নেত্রীকে কারাবন্দি করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তাঁকে ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে, যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জাজনক। মূলতঃ দীর্ঘকালের শারীরিক, মানসিক নির্যাতন ও চরিত্র হননের মত অমানবিক জেল-জুলুমের পরিণতিই আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু। দেশের গণতান্ত্রিক উত্তরণকালে তাঁর নেতৃত্ব আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল; আমরা তাঁর শূন্যতা গভীরভাবে অনুভব করবো।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর সন্তানসহ শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এবি পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে মরহুমার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয় এবং এই গভীর শোক যেন জাতি দ্রুত কাটিয়ে উঠতে পারে, সে জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman and parliamentary candidate for Feni - 2, submits his election nomination form at his local election office.
ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
“জনরায় মেনে গণতান্ত্রিক সংস্কারে নিজেকে সমর্পিত করার অঙ্গীকার”
প্রেস বিজ্ঞপ্তি, ২৯ ডিসেম্বর, সোমবার, ফেনী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী-২ (সদর) আসনের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন মজিবুর রহমান মঞ্জু। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে।মনোনয়ন পত্র জমা দেয়ার আগে নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত ও মায়ের দোয়া নেন তিনি। এছাড়া শর্শদীতে নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বাড়ি থেকে রওয়ানা হয়ে দল এবং জোট নেতাদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান মজিবুর রহমান মঞ্জু।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নির্বাচনী আইন মেনে পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ত্ব মায়মুনা আক্তার রুবি, সাংবাদিক হাবীব মিয়াজি। মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদীসহ সকল হত্যকান্ডের বিচার প্রশ্নে যারা বেশি কমিটেড তাদের সাথে আসন সমঝোতা হয়েছে। ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ উল্লেখ করে মঞ্জু বলেন, বৃহত্তর স্বার্থে অধ্যাপক লিয়াকত আলীর প্রার্থীতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফেনীর উন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে কাজ করবেন তিনি। উল্লেখ্য আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী দুই আসনে জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানোর দাবিও জানান মঞ্জু। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sarwar Sayeed, parliamentary candidate for Cox’s Bazaar - 3, leads a demonstration in the costal town demanding justice for Osman Hadi.
ওসমান হাদি হত্যার বিচার, জনগণের নিরাপত্তা ও আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবীতে এবি পার্টি কক্সবাজার পৌর শাখার বিক্ষোভ
ওসমান হাদি হত্যার বিচার, জনগণের নিরাপত্তা ও আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবীতে বিক্ষোভ করেছে এবি পার্টি কক্সবাজার পৌরসভা শাখা। ২৮ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় শহরের ঝাউতলা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুন গাছতলায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়। এবি পার্টি কক্সবাজার পৌর আহবায়ক রফিক আহমদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সম্পাদক গোলাম ফারুক খান কায়সার, কেন্দ্রীয় জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক সরওয়ার আলম। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abbas Islam Khan Noman, a barrister-at-law and parliamentary candidate for Gazipur - 2, attends a human chain demanding widening roads in Uttarkhan/Dakhinkhan area of the capital as well as addressing longstanding gas crisis.
ক্ষমতার পালাবদল হলেও বদলায়নি জনগণের ভাগ্য
- ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান
আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেছেন, নির্বাচন এলেই শোনা যায়,অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু এই ফুলের মতো পবিত্র চরিত্রের মানুষগুলো ক্ষমতায় গিয়েও আজ পর্যন্ত জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। সম্প্রতি রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর এলাকায় আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর এবি পার্টির উদ্যোগে দক্ষিণখান ও উত্তরখান থানার রাস্তা প্রশস্তকরণ এবং দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার নোমান আরও বলেন, দিন বদলের নামে তারুণ্যের প্রথম ভোট চাওয়া হয়। কিন্তু গত পাঁচ দশকে কত তারুণ্য ঝরে গেল, তবুও দিন বদলায়নি। রাজনীতি আজ সমস্যা ও নীতিনির্ভর না হয়ে ক্ষমতা ও আধিপত্যকেন্দ্রিক হয়ে গেছে। অথচ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সমস্যার সমাধান। তিনি বলেন, এই জায়গাতেই এবি পার্টি অন্যদের থেকে আলাদা। এবি পার্টি সমস্যার কথা বলে, সমস্যা সমাধানের জন্য সরাসরি মানুষের পাশে দাঁড়ায়। বক্তারা অবিলম্বে দক্ষিণখান ও উত্তরখান এলাকার গ্যাস সংকট নিরসন এবং প্রধান সড়কসমূহ প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation led by Asaduzzaman Fuaad, General Secretary of the party, paid a courtesy visit at the St. Mary’s Cathedral in Kakrail area of the capital on the occasion of Christmas celebration. He reminds the devotees that we all share the common values of Abrahamic faith which are the essence and spirit of this republic - equal citizenship of all under the constitution. He wishes everyone of the Christian community a joyous occasion.
বড়দিনের শুভেচ্ছা জানাতে কাকরাইল গীর্জা পরিদর্শনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
যিশুখ্রিষ্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে রাজধানীর কাকরাইলে গীর্জা পরিদর্শন করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার সন্ধ্যায় এবি পার্টির একটি প্রতিনিধিদল নিয়ে তিনি কাকরাইলের ঐতিহাসিক সেন্ট মেরিস ক্যাথেড্রাল গীর্জায় উপস্থিত হন। এসময় তিনি গীর্জার ধর্মযাজক ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিনের আনন্দে অংশ নেন। পরিদর্শনকালে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বড়দিন শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ত্যাগ, ভালোবাসা ও শান্তির মহৎ শিক্ষা বহন করে। বাংলাদেশ একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক রাষ্ট্র। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে, এটাই আমাদের প্রত্যাশা ও রাজনৈতিক অঙ্গীকার।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার - এই নীতিকে সামনে রেখেই এবি পার্টি একটি জবাবদিহিমূলক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক কল্যাণকর বাংলাদেশ গড়তে কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্ত ভিত। এসময় গীর্জা কর্তৃপক্ষ এবি পার্টির এই সৌজন্যমূলক পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কাকরাইল গীর্জা পরিদর্শন শেষে এবি পার্টির নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবং বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Greets Christian Community
AB Party sends its warmest greetings to members of the Christian community in Bangladesh and across the globe on the occasion of Christmas.
Bangladesh is a country where members of all religious denominations have the constitutionally guaranteed freedom to practise their religious beliefs. A land of communal harmony; its people have for long practised their cultures, religions and traditions without any discrimination.
AB Party hopes that the Christian citizens of Bangladesh of various traditions and churches will celebrate this Christmas in accordance with their religious beliefs in the spirit of tolerance and solidarity that permeates our society, particularly at this critical time.
On this happy occasion for all members of the Christian Community, AB Party wishes them peace, happiness, welfare and prosperity.
বড়দিন উপলক্ষে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের প্রতি এবি পার্টির শুভেচ্ছা
আজ ২৫ ডিসেম্বর; খ্রীষ্ট ধর্মীয় অনুসারীদের প্রধান উৎসব। প্রধান উপাসনালয় গীর্জা সহ সমস্ত বাড়ীঘর আলোতে আলোকময়। কারণ তাদের ধর্মীয় মত অনুসারে এই দিনে পৃথিবীতে আগমন ঘটেছিল খ্রীষ্ট ধর্মের প্রবর্তক মহামতি যীশু। দু’হাজার বছরেরও আগে জেরুজালেমের বেথলেহেম শহরের এক গরীব কাঠুরিয়ার গোয়ালঘরে কুমারী মাতা মেরীর গর্ভে জন্ম নেয় অলৌকিক এই শিশু। এবি পার্টির পক্ষ থেকে দেশের খ্রীষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা ও শুভ কামনা। বিশ্বব্যাপী বড়দিনের উৎসব সফল হোক ও সার্থক হোক এই কামনা করছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sarwar Sayeed, parliamentary candidate for Cox’s Bazaar - 3, meets local representatives from Ramu sub-district ahead of the electoral campaign next month.
রামু উপজেলায় এবি পার্টির ইউনিয়ন প্রতিনিধি ও সংগঠক সমাবেশ অনুষ্ঠিত
আমার বাংলাদেশ পার্টি রামু উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি ও সংগঠকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার বিকেলে রামু ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক ও কক্সবাজার- ৩ সংসদীয় আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী সরওয়ার আলম। রামু উপজেলা আহবায়ক হাফেজ আহমেদ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ এবং এবি পার্টির নেতারা হবে এগিয়ে যাওয়া দেশের একেকজন কান্ডারী।
এবি পার্টির রামু উপজেলা সদস্য সচিব মোকতার আহমদ'র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন দলের জেলা কমিটির সাবেক যুগ্ন সদস্য সচিব এড. সাহাবউদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবি শ্রমিক পার্টির জেলা আহবায়ক মোহাম্মদ হাসান, যুব পার্টির জেলা যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল সিফাত, স্থানীয় সমাজ সেবক আকতার আহমেদ ও দলের উপজেলা ও ইউনিয়নের নেতারা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, along with other leaders from ADR - Alliance for Democratic Reforms, met family members of the slain hero of Monsoon Uprising 2024, Sharif Osman Hadi, to console and sympathise with their unbearable pain and loss.
শহীদ শরীফ ওসমান হাদীর পরিবারের সাথে গণতান্ত্রিক সংস্কার জোটের শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাৎ
গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জোটের অন্যতম শীর্ষ নেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমসহ জোটের নেতৃবৃন্দ শহীদ শরীফ ওসমান হাদীর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, ইনসাফ, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণে রাখবে। নেতৃবৃন্দ আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনকে কলুষিত করার কোনো সুযোগ নেই। অবিলম্বে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে সবসময় থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সংস্কারমূলক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Millions of compatriots attend the funeral prayer of Sharif Osman Hadi, a prominent youth leader of Monsoon Uprising 2024 who was shot dead by the goons of deposed fascist party - BAL, on Saturday afternoon and laid to rest next to the central mosque of the University of Dhaka.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, along with other leaders from ADR, Alliance for Democratic Reform, visited offices of Daily Star, Prothom Alo, both national newspapers and Udichi, a cultural organisation, which were set on fire and severely damaged yesterday. He was critical of the Agent Provocateurs who neither understood Hadi’s struggle for a just and fair state nor adhere to the democratic values for tolerance despite having difference of opinions.
ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং সম্পদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবিরের উপর যে ন্যাক্কারজনক বর্বরতা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদির লড়াই ছিল একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার। এই ধরনের কর্মকাণ্ড কখনোই হাদির লড়াইয়ের লক্ষ্য ছিল না। ওসমান হাদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে সংগ্রাম করেছেন। যারা মব উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, তাদের দুরভিসন্ধি রুখে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ধরনের ফাঁদে পা না দেয়ার আহবান জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম এবং সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতি যখন শোকাহত, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করতে একটি হিংস্র গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশের দুই অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা চালিয়ে প্রায় সম্পূর্ণ ধ্বংস করেছে। আক্রান্ত হয়েছে এক কুটনৈতিক স্থাপনা। এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করার নীলনকশার অংশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও পোড়ানোর নৃশংস ঘটনায় আমরা গভীর নিন্দা জানাই। একইসাথে এই ঘটনায় আমরা শঙ্কিত। কারণ হাসিনা পরবর্তী বাংলাদেশেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং প্রত্যেকবারই রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, সরকার পরিস্থিতি সামাল দেয়ার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। উপরন্তু সরকারের বিভিন্ন অংশের নানান বক্তব্য এই চরম সংকটময় পরিস্থিতি তৈরির পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party demonstrates in the capital protesting the killing of Sharif Osman Hadi, a prominent youth activist, in the capital.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Alliance for Democratic Reforms, ADR - of three political parties - AB Party, NCP and Rashtro Shongshkar Andolon (Movement for State Reforms), met to express their concerns over ineffective law enforcement across the country, particularly worrying conditions just prior the national election.
গণতান্ত্রিক সংস্কার জোটের সভা:
রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ, ওসমান হাদীর জন্য দোয়া এবং বিভিন্ন উপ-কমিটি গঠিত।
দেশের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও ওসমান হাদীর স্বাস্থ্যগত সর্বশেষ অবস্থা পর্যালোচনার জন্য বুধবার সন্ধ্যায় এক জরুরি সভায় মিলিত হন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতৃবৃন্দ। জোটের মুখপাত্র নাহিদ ইসলামের সভাপতিত্বে সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ সভাপতি সাইদুল খন্দকারসহ জোটভুক্ত তিন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জুলাই যোদ্ধা ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য দোয়ার মাধ্যমে এ সভা শুরু হয়। সভায় এখনো হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় এবং দেশের সামগ্রিক নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর আরো উদ্যমী ও সঠিক ভূমিকা দাবি করে ওসমান হাদীর উপর হামলার সুষ্ঠু তদন্ত ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের নিন্দা জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদের জন্য সমন্বিত প্রার্থী বাছাইয়ের জন্য ও জোটের রাজনৈতিক ইশতেহার, ব্র্যান্ডিং ও প্রচারণা কৌশল তৈরির জন্য পৃথক দুটি উপ-কমিটি গঠন করা হয়। সভায় ফ্যাসিবাদের মূল শক্তি এবং তাদের দোসরদের নানাভাবে প্রতিষ্ঠিত করার বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়। এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির নেতৃবৃন্দ এ ব্যাপারে তীব্র সমালোচনা করে বলেন প্রয়োজনে জেলা ও আসন ভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করে ফ্যাসিবাদের প্রক্সিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। তিন দলের নগর, জেলা ও তৃণমূলে সমন্বয় সভা করার ব্যপারে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির আখতার হোসেন, নাসিরুদ্দীন পাটওয়ারী, সামান্থা শারমিন, সারোয়ার তুষার, আরিফুল ইসলাম আদীব, নাহিদা সারোয়ার নিভা, অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম, সরোয়ার তুষার, মনিরা শারমিন, আল আমিন হোসাইন, মাজহারুল ইসলাম ফকির; এবি পার্টির ডা. আব্দুল ওহাব মিনার, কর্নেল (অব.) দিদারুল আলম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, খালিদ হাসান, ব্যারিস্টার আব্বাস ইসলাম নোমান এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের এ. জেড. নিজাম উদ্দিন ঠাকুর, দিদার ভূঁইয়া, মোহাম্মদ সোহেল, ইবনুল সাঈদ রানা, উম্মে হাবীবা মায়া ও লামিয়া ইসলাম প্রমূখ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sayed Talha Alam, a prominent youth leader in Shunamgonj - 3 constituency, was addressing the local audience on the essence, spirit and historical significance of our Victory day and how that should be reflected in the forthcoming election.
সুনামগঞ্জ -৩ আসনে এবি পার্টির সৈয়দ তালহা আলমের মহান বিজয় দিবসের আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার শান্তিগঞ্জ,সুনামগঞ্জ।
সুনামগঞ্জ-৩ আসনের আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আসন্ন নির্বাচনে ঈগল প্রতীকের সমর্থনে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভাও আয়োজন করা হয়। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মূল আদর্শ, ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার, বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সৈয়দ তালহা আলম বলেন, সুনামগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি বদ্ধপরিকর। জনগণের সক্রিয় সমর্থনেই একটি সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তিনি উপস্থিত সকলকে ঈগল প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abbas Islam Khan Noman, a barrister-at-law and member of the National Executive Council - NEC, led victory day rally in Gazipur Metropolitan City.
গাজীপুর জেলা ও মহানগর এবি পার্টির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান - -
"৫৪ বছরে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং নাগরিকের অধিকার সুরক্ষা হয়নি"
১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার গাজীপুর।
৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর এবি পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির নেতৃত্ব দেন গাজীপুর -২ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টার থেকে হারিকেন এবি পার্টির অফিস থেকে ময়মনসিংহ মহাসড়ক হয়ে বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে মালেকের বাড়ি বাজার হয়ে পার্টি অফিসে এসে বিজয় র্যালি শেষ হয়।
গাজীপুর জেলা ও মহানগরের আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাসুদ জমাদ্দার রানার সঞ্চালনায় সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয় ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি-(এবি পার্টির )কেন্দ্রীয় শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক এবং গাজীপুর -২ আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। তিনি তার বক্তব্যে বলেন, “ডিসেম্বর মাস বিজয়ের মাস। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো প্রকৃত বিজয় অর্জন করতে পারিনি। ১৯৭১ সালে সাম্য, মানবিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তাদের স্বপ্ন আজও পূরণ হয়নি।” তিনি আরো বলেন, গাজীপুর বদলাবে নতুন নেতৃত্বের। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute at the National Liberation War Memorial in Savar.
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবি পার্টির পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন
বিজয়ের এত বছর পরেও চেতনার ব্যবসা বন্ধ হয়নি, ৭১-কে চেতনার ঊর্ধ্বে উঠে নিরেট জায়গা থেকে ধারণ করতে হবে
-ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বিজয়ের ৫৪ বছর পরেও ইতিহাস নিয়ে চেতনার ব্যবসা হয়েছে। যে সরকারই এসেছে, তারা নিজেদের খেয়াল-খুশিমতো মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার করেছে। দুঃখজনক হলেও সত্য, আজও জাতি একটি নির্ভুল শহীদ তালিকা পায়নি। ইতিহাস নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু চেতনা নিয়ে ব্যবসা চলতে পারে না। তাই চেতনার ঊর্ধ্বে উঠে নিরেট জায়গা থেকে ১৯৭১-কে ধারণ করতে হবে। আজ সকাল ১০টায় এবি পার্টির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল ইনসাফ, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও রাজনৈতিক স্বাধীনতার সংগ্রাম। কিন্তু বিজয়ের এত বছর পরেও সেই ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার নামে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে।মুক্তিযুদ্ধের চেতনা কোনো দল বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এর প্রকৃত অর্থ হলো,আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিত করা, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়া। বিজয় দিবসে এবি পার্টির অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন,
“আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু, মতের ভিন্নতায় কেউ নির্যাতিত হবে না এবং তরুণ সমাজ তার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে। বিজয় দিবস শুধু অতীত স্মরণের নয়, ভবিষ্যৎ নির্মাণের শপথের দিন। ভয় ও মিথ্যার রাজনীতি পরিহার করে তরুণদের সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়াতে হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
বর্তমান নির্বাচন কমিশনের আচরণে সুষ্ঠু নির্বাচনের কোনো নিশ্চয়তা নেই। এখনো সময় আছে,প্রধান উপদেষ্টার উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা। এই কমিশন দিয়ে অবাধ নির্বাচন সম্ভব নয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to the martyred intellectuals of our glorious liberation hour.
শহীদ বুদ্ধিজীবী দিবসে এবি পার্টির পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন;
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে -ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
১৪ ডিসেম্বর ২০২৫ ইং রবিবার ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি
আজাদীর লড়াইয়ে কোন দাড়ি হয় না, কেবলমাত্র কমা হয় এটি চলমান প্রক্রিয়া।৭১ থেকে ২৪ এর ৫ আগষ্ট পর্যন্ত মুক্তির লড়াইয়ের ধারাবাহিকতা মাত্র। এরই অংশ হিসেবে এই লড়াইয়ের সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে শরীফ ওসমান হাদীকে টার্গেটেড করে গুলি করা হয়েছে। আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে বলে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এব মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রবিবার সকাল ১০ টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে কর্ণেল অবঃ হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও আলতাফ হোসাইন উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন,আমরা বিজয়ের মাসে দাঁড়িয়ে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এটি আমাদের হাজার বছরের মুক্তির লড়াইকে সম্মান জানানোর দিন। ১৯৭১-এর মুক্তির লড়াই এখানেই শেষ হয়ে যায়নি বলেই আমাদের বারবার রক্ত দিতে হয়েছে। তিনি আরও বলেন,আজও যারা সম্মুখসারীতে আছি, আমাদের দায়িত্ব এই মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিহাস সাক্ষ্য দেয়,এর আগেও এই লড়াইয়ে শতশত মানুষ জীবন দিয়েছেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তেমনি এক ভয়াবহ ও বেদনাবিধুর দিন। শত্রুদের জেনে রাখা উচিত,বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh, as a country and nation, has no space for the deposed regime who are now hell bound to destabilise the security situation in order to disrupt the forthcoming election in February 2026. Shooting on Osman Hadi by suspected elements of the banned organisation, BAL, shall not be successful. The youths are united in their resolve and spirit of Monsoon Uprising 2024.
গণ–অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করে, বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেওয়ার সেই নাটক মঞ্চস্থ চলছে। বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party condemns, in strongest possible terms, pre-planned shooting on Sharif Osman Hadi, spokesperson for Inquilab Mancho (Platform for Revolution) on Friday afternoon in the capital. AB Party Chairman and General Secretary call upon the Interim Administration, IA, to find the culprits behind this heinous crime and held accountable before the law.
শরীফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ;
১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর উপর বর্বরোচিত গুলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। রাজনৈতিক ভিন্নমত দমনে গুলি, হামলা ও সন্ত্রাস কোনো সভ্য দেশে বরদাস্তযোগ্য নয়। হাদীর ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। নেতৃদ্বয় আহত ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।
তারা আরও বলেন, এই হামলা প্রমাণ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে নাজুক। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়। সন্ত্রাসীরা এতটা বেপরোয়া হয়ে হামলা চালাতে সাহস পাচ্ছে কারণ তাদের পেছনে শক্তিশালী আশ্রয়-প্রশ্রয় রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এবি পার্টির পক্ষ থেকে জানানো হয় গণতন্ত্র, নিরাপত্তা এবং মানবিক মূল্যবোধ রক্ষায় দল সর্বদা জনগণের পাশে থাকবে এবং যেকোনো সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party welcomes the election schedule for the 13th national election due on 12 February 2026. However, AB Party Chairman and General Secretary expresses concerns over the campaign environment and level playing field for all. The Election Commission and Interim Administration, IA, must ensure, in the coming days, safety, security for both candidates and voters alike.
নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি; সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার তাগিদ।
১১ ডিসেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার
প্রেস বিজ্ঞপ্তি
অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহনের পর থেকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার ব্যাপক সন্দেহ সংশয় তৈরী করে কয়েকটি রাজনৈতিক দল। সকল সন্দেহ, আশংকা, মতভেদ, মতপার্থক্য ও রাজনৈতিক বিভাজনের বাধা পেরিয়ে আজ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় সরকারকে তার ওয়াদা রক্ষার জন্য ধন্যবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ এক যুক্ত বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তফসিলকে স্বাগত জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তফসিল ঘোষণা হলেও দেশে নির্বাচনের এখনো কোন সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়নি। সারাদেশে রাজনৈতিক সহিংসতা, মনোনয়ন নিয়ে সংঘর্ষ ও রাজনৈতিক নেতাদের আশ্রয় প্রশ্রয়ে সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত ভাবে বেড়েই চলেছে। কিছু কিছু এলাকায় ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের প্রচার প্রচারণায় হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে সরকার কার্যকর কোন পদক্ষেপও গ্রহণ করতে পারেনি।
এমতাবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন কোন ভাবেই সম্ভব নয়। এবি পার্টি আশা করে সরকার নির্বাচনী কার্যক্রমের শুরুতেই অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সেটা আদৌ নির্বাচন কমিশন করতে পারবে কিনা এবিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবি পার্টি জানায়, সরকারের প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ওয়াদা করেছেন। আমরা চাই নির্বাচন কমিশন অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নইলে এই নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি ও গনতান্ত্রিক পরিবেশকে ভুলুন্ঠিত করবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, reaches out to his local constituents in Barishal - 3.
This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We pay tribute to Begum Rokeya, on the birth and death anniversary of the writer who dedicated her life writing on the emancipation of Bangalee Muslim women.
রোকেয়া দিবস: অরাজনৈতিক নারী সমাজ ও ফ্যাসিবাদি রাষ্ট্রের বিরুদ্ধে চলমান লড়াই
বাংলাদেশে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু ৯ ডিসেম্বর। জন্ম ১৮৮০, মৃত্যু ১৯৩২ ঈসায়ী সালে। তৎকালীন সমাজ ব্যবস্থায় যেখানে পুরুষের শিক্ষা গ্রহণ দুষ্কর সেখানে নারীর শিক্ষা গ্রহণ ছিল অকল্পনীয়। প্রথম ধাপে পিতা এবং ভাইদের সহযোগিতার কারণে কিঞ্চিত শিক্ষালাভ সম্ভব হলেও প্রগতিশীল, কুসংস্কারমুক্ত, সমাজ সচেতন ডেপুটি ম্যাজিস্ট্রেট উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেন এর সাথে বিবাহবন্ধন নানা ভাষায় শিক্ষা লাভকে ত্বরান্বিত করে। এক পর্যায়ে বেগম রোকেয়া অনুধাবন করতে সক্ষম হন যে নারীদের পশ্চাদপদতার মূল কারন হলো শিক্ষার অভাব।
তাইতো তিনি সময় সুযোগে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করে সেই অভাব দূরীকরণে প্রত্যক্ষ ভূমিকা রাখেন।
বেগম রোকেয়ার সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ ঘটে ১৯০২ সালে কলকাতা থেকে প্রকাশিত ‘নভপ্রভা’ পত্রিকায় 'পিপাসা' নামক বাংলা গল্প ছাপা হওয়ার মাধ্যমে। ১৯৫০ সালে মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয় 'সুলতানাজ ড্রিম' যা উনার লেখা প্রথম ইংরেজী রচনা।
বেগম রোকেয়া ১৯০৪ সালে একটা প্রবন্ধে লিখেন- "আমরা বুদ্ধিবৃত্তির অনুশীলন করি পুরুষের সমকক্ষতা লাভের জন্য - আমাদিগকে যাহা করিতে হয়, তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিব। আবশ্যক হইলে আমরা লেডি কেরাণী হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিষ্ট্রেট, লেডি ব্যারিষ্টার, লেডি জজ সবই হইব। উপার্জন করিবনা কেন? যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসায় করিতে পারিবনা বলিয়া তাহা হীনতেজ হইয়াছে? এখন অনুশীলন দ্বারা বুদ্ধিবৃত্তিকে সতেজ করিব।"
বেগম রোকেয়া শিক্ষা গ্রহণের ব্যাপারে ছিলেন নিরলস অধ্যবসায়ী। তিনি গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে ভাইদের সহযোগিতায় লেখাপড়া করতেন; কঠোর সাধনায় তিনি জয় করেছেন, তাই মুসলিম নারী জাগরণের অগ্রদূত তিনি। শতবর্ষ পেরিয়ে গেছে; গত ৩০ বছর বাংলাদেশ নারী নেতৃত্বে পরিচালিত হয়েছে কিন্তু নারী জাগরণ কিংবা মুক্তি কি আদৌ হয়েছে? বরং একজন নারী পুরো রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করে হয়ে উঠেছিলেন মাফিয়া গডমাদার। এখনও নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি হচ্ছে। রাস্তায়, ঘরে এমনকি মর্গেও নারীদের নিরাপত্তা নাই।
আমার বাংলাদেশ পার্টির লক্ষ্য হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়নে নারীদেরকে সম্পৃক্ত করে দেশের উন্নয়নে কাজ করা, শিক্ষিত নারীকে রাষ্ট্রের নাগরিক বানানো। বেগম রোকেয়া দিবসে এবি পার্টি বাংলাদেশের নারী সমাজকে আহ্বান জানাচ্ছে পুরুষের সাথে তাল মিলিয়ে পারিবারিক ও দেশীয় মূল্যবোধকে ধারন করে দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসবার। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Democratic politics is the essence of reform in post-Monsoon Uprising Bangladesh. Part of BNP activists have been heavily involved in violence, vandalism and extortion countrywide. The fringe and fraction of the party has been increasingly behaving like the new fascists and equally behaving intolerably towards the political opponents. It is seriously harming level playing field and fair play to hold a credible election in February. Asaduzzaman Fuaad, AB Party General Secretary, was addressing journalists in Barishal following shameless attacks on him and his party colleagues during his election campaign in Babugonj-Muladi constituency.
বরিশালে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
'গণতন্ত্রের কন্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় '
আজ বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মীরগঞ্জের সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে শারীরিকভাবে হামলা ও হেনস্তা করার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গতকাল ৭ই ডিসেম্বর ২০২৫ইং তারিখে বরিশালের মীরগঞ্জ এলাকায় চাঁদাবাজি ও সেতু নির্মাণ প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে কথা বলায় বিএনপি-সম্পৃক্ত সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়। এ হামলা ছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের একটি ঘৃণ্য প্রচেষ্টা।
এ হামলা শুধু আমার ওপর নয়, বরং এবি পার্টির প্রতিটি নেতা-কর্মী, ন্যায়বিচার, গণতন্ত্র এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধের মূল্যবোধের ওপর আঘাত।
ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। প্রশাসনকে প্রতি আহ্বান করে তিনি বলেন, যে কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে লুকানো সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনুন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে চাই, কিন্তু দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনমুখী কর্মসূচি ঘোষণার অধিকার এবি পার্টি সংরক্ষণ করে। বরিশালবাসী এবং দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, হামলায় আমরা ভীত নই এবং আমরা দমে যাবো না। ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম আমরা আরও শক্তভাবে চালিয়ে যাব। এবি পার্টির প্রতিটি কর্মী শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কখনোই মাথা নত করবে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, criticises the attacks on Asaduzzaman Fuaad, AB Party GS, while on campaign trail in his local constituency, Barishal - 3. He warns BNP activists of the last deposed regime that violence and vandalism could not keep the Hasina led fascist dictators in power after all.
ফুয়াদের উপর হামলা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ - মজিবুর রহমান মঞ্জু
রাজধানীর পল্টন মোড়ে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বরিশালের মীরগঞ্জে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলাকে ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ বলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। তিনি অভিযোগ করেন যে, বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে ফুয়াদের ওপর এই হামলা ও হেনস্তা করার অপচেষ্টা করা হয়েছে , যা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে।
এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতন্ত্রের ভাষা নয়, এটি ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। এর তীব্র নিন্দা করছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। যে সকল বিএনপি নামধারী সন্ত্রাসীরা হামলার সাথে জড়িত ইতিমধ্যে তারা চিহ্নিত।তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এবি পার্টি কোনো ধরণের ভয়ভীতি বা দমনপীড়নে পিছিয়ে যাবে না। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে।
স্থানীয় প্রশাসনের কাজ হবে হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করছি। গণঅভ্যুত্থানের পর দেশবাসী হানাহানি, চাঁদাবাজি ও সন্ত্রাসের পুরনো রাজনীতি আর মেনে নেবে না। তিনি বিএনপিকে ফ্যাসিবাদী রাজনীতি থেকে সরে এসে গণতান্ত্রিক আচরণে ফিরে আসার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Salahuddin Shakil, parliamentary candidate for Shatkhira - 2, meets his local constituents.
সাতক্ষীরা সদর - ২ আসনে উঠান বৈঠক অনুষ্ঠিত
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা -২ সদর আসনের সাতক্ষীরা বাবুলিয়া বাজার ৯ নং ওয়ার্ড ১০ নং আগরদাড়ী ইউনিয়ন এর মহিলা ভোটারদের সাথে ২টি স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মনোনীত এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী জি এম সালাউদ্দিন (শাকিল) ১০ নং আগরদাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাবুলিয়াই ২টি উঠান বৈঠক করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য এবি পার্টিতে যোগ দিন এবং ঈগল প্রতীকে ভোট দিন। তিনি নতুন বাংলাদেশ গঠন, জুলাই গণঅভ্যুত্থানে জনতার আকাঙ্ক্ষা ও তা বাস্তবায়নে এবি পার্টির ভুমিকা জনগণের সামনে তুলে ধরেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দসহ অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ। উপস্থিত নারী-পুরুষ সবাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের শ্লোগানে একাত্মতা ঘোষণা করেন এবং ঈগল প্রতিকে ভোট দিয়ে এবি পার্টিকে এগিয়ে নিবেন বলে বক্তব্য প্রদান করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
International Republican Institute, @IRIglobal, delegation visits AB Party office to discuss about their recent survey on political parties, their projected performance in the forthcoming election, voting tendency of the first-time voters and youths, in particular, post-Monsoon Uprising of 2024. It was encouraging to see that citizens are increasingly recognising the party and even considering to vote for Eagle symbol in February 2026.
আইআরআই প্রতিনিধি দলের সাথে সংলাপে এবি পার্টি
"আইআরআই-এর জরিপে এবি পার্টির উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি"
৩ ডিসেম্বর ২০২৫ ইং, বুধবার, ঢাকা
সম্প্রতি ইন্টারন্যাশনাল রিপাবলিক ইন্সটিটিউট (IRI) বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একটি সাম্প্রতিক জাতীয় জরিপ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় আজ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আইআরআই-এর প্রতিনিধি দলের নেতৃবৃন্দের সাথে এক সংলাপে মিলিত হয়। আইআরআই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সার্ভে রিসার্চ সেন্টারের সিনিয়র ডিরেক্টর সোনিয়া গ্লকেল, রিজিয়নাল ডিরেক্টর স্টিভ চিমা, পরামর্শক আমিতাভ ঘোষ। সংলাপের সময় তারা তাদের সাম্প্রতিক ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ জরিপের ফলাফল উপস্থাপন করেন এবং এবি পার্টি সম্পর্কিত গ্রাফ ও পরিসংখ্যান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
জরিপে উঠে এসেছে উল্লেখযোগ্য কিছু তথ্য, এবি পার্টির কর্যক্রম সম্পর্কে জানে: ৮৪%; সমর্থন করেন: ২১%; আইআরআই প্রতিনিধি দল এবি পার্টির ধারাবাহিক বৃদ্ধি ও জনগণের মধ্যে ক্রমবর্ধমান পরিচিতিকে প্রশংসা করেন। এবি পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক, ছায়া সরকার বিষয়ক কার্যক্রম কমিটির সদস্য ইমরান মাহমুদ। সংলাপ শেষে এবি পার্টির পক্ষ থেকে আইআরআই প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, reaches out to his constituents in Muladi sub direct, Barishal - 3, who have been victims of river erosion for decades.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Zubair Ahmed Bhuiyan, parliamentary candidate for Cumilla - 5, reaches out to his local constituents.
কুমিল্লা-৫ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার যোবায়েরের উঠান বৈঠকে সাধারণ মানুষের সাড়া
আজ শনিবার দিনভর এবি পার্টির কুমিল্লা-৫ (বুড়িচং বি-পাড়া) আসনের মনোনীত প্রার্থী জনাব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া এর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী উপস্থিত ছিলেন।
গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক কর্মসূচি শুরু হয় নিমসার, শিকারপুর উওর পাড়া, দক্ষিণ পাড়া পর্যন্ত বিস্তৃত হয়। সারাদিনব্যাপী এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। পথচারী, দোকানদার, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষের মাঝে এবি পার্টির লিফলেট বিতরণ করা হয়। পরে শিকারপুর দারুল কোরআন জিলানীয়া সিনিয়র মাদ্রাসা মাঠে উঠান বৈঠকের মাধ্যমে শেষ হয়। গণসংযোগ চলাকালে এলাকাবাসী ব্যারিস্টার যোবায়ের এর প্রতি গভীর ভালোবাসা ও সমর্থন জানায়। উপস্থিত জনতা বলেন, এবি পার্টির “রাষ্ট্র হবে জনতার” অঙ্গীকার ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ই এখন সময়ের দাবি।দিনশেষে দলীয় নেতা-কর্মীরা বলেন, নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ব্যারিস্টার যোবায়ের ভাইয়ের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। সবাইকে আহ্বান জানাই ঈগল মার্কায় ভোট দিন, নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অংশ নিন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, parliamentary candidate for Dhaka - 10, organises a human chain demanding local playgrounds to be made available for the local children and youths.
ঢাকা–১০ আসনে ধানমণ্ডি আবাহনী মাঠ ইজারা–মুক্তির দাবিতে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলির মানববন্ধন
ঢাকা–১০ সংসদীয় আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলির নেতৃত্বে ধানমণ্ডি আবাহনী মাঠ ইজারা–মুক্ত করার দাবিতে আজ রবিবার ব্যাপক গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধানমণ্ডির প্রাণকেন্দ্রে অবস্থিত আবাহনী মাঠের সামনে কয়েক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণী–পেশার বাসিন্দা, ক্রীড়াপ্রেমী তরুণ এবং এলাকাবাসীর বিভিন্ন সংগঠনের মানুষ। মাঠ উন্মুক্ত করার দাবিতে তারা ব্যানার–ফেস্টুন নিয়ে স্লোগান দেন ও সমবেত কণ্ঠে মাঠ উদ্ধার আন্দোলনের প্রতি সংহতি জানান।
সরকারি মাঠ ইজারা দেওয়া ‘জনগণের প্রতি অন্যায়’—নাসরীন সুলতানা মিলি,
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, রাজধানীর শিশু–কিশোরদের খেলাধুলা ও মুক্ত আকাশের নিচে শারীরিক–মানসিক বিকাশ আজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত। তিনি অভিযোগ করেন, রাজধানীর বেশিরভাগ সরকারি মাঠ ধীরে ধীরে বেসরকারি কোম্পানির কাছে ইজারা দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষের প্রবেশ সীমিত হয়ে পড়েছে। তিনি বলেন,
“সরকারি মাঠ জনগণের সম্পদ। এ মাঠগুলো জনগণের টাকায় তৈরি, জনগণের জন্যই। অথচ আজ সেগুলো ইজারা দিয়ে এমনভাবে বাণিজ্যিকীকরণ করা হয়েছে যে আমাদের সন্তানরা খেলতে পারে না। এটি জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।” তিনি আরও বলেন, মাঠ দখল, বাণিজ্যিক ব্যবহারের নামে ইজারা প্রদান, এবং ক্রীড়া–সংস্কৃতি সংকুচিত করার অপচেষ্টা একটি জাতির ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। “যে জাতির শিশুরা মাঠ হারায়, সে জাতি মেধা, মনন ও নৈতিকতা—তিনটিই হারানোর ঝুঁকিতে পড়ে,” যোগ করেন তিনি।
মাঠ উন্মুক্ত করার জন্য দ্রুত ইজারা বাতিলের দাবি - মানববন্ধনে ব্যারিস্টার মিলি স্পষ্ট ভাষায় বলেন, আবাহনী মাঠসহ ঢাকার সকল সরকারি মাঠের যেসব ইজারা বর্তমানে কার্যকর আছে, সেগুলো দ্রুত বাতিল করতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ইজারা বাতিল করে মাঠগুলো জনগণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে। কারণ মাঠ মানে শুধু খেলা নয়—এটি স্বাস্থ্য, নিরাপত্তা, সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের জায়গা।” তিনি আরও জানান, মাঠ উন্মুক্ত করার আগে অন্তর্বর্তী সমাধান হিসেবে সপ্তাহে অন্তত দুই দিন—শুক্রবার ও শনিবার—আবাহনী মাঠ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া উচিত। এতে এলাকাবাসীর ক্রীড়াচর্চা ও শিশুদের খেলাধুলার সুযোগ কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
স্থানীয়দের সঙ্গে সমন্বিত আলোচনা করে সমাধানের প্রতিশ্রুতি ব্যারিস্টার মিলি ঘোষণা দেন যে তিনি নির্বাচিত হলে মাঠ–সংক্রান্ত সকল সমস্যা সমাধানে এলাকাবাসী, খেলোয়াড়, ক্রীড়া কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সব পক্ষকে নিয়ে বসবেন। তিনি বলেন, “আমি কাউকে বাদ দিয়ে সিদ্ধান্তে বিশ্বাসী নই। আবাহনী মাঠকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, তার সমাধান মাঠ কর্তৃপক্ষ, খেলোয়াড়, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমেই করতে হবে। একপক্ষের সুবিধা আরেক পক্ষের ক্ষতির বিনিময়ে আসতে পারে না।” তিনি প্রতিশ্রুতি দেন, মাঠের ওপর যেন কোনো স্থায়ী বা অস্থায়ী দখল না হয়, সে জন্য তিনি মাঠ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবেন। মাঠ রক্ষার জন্য একটি স্থায়ী ‘মাঠ সংরক্ষণ কমিটি’ গঠন করারও উদ্যোগ নেবেন।
মাঠের অস্থায়ী স্থাপনা অপসারণ ও পরিবেশ উন্নত করার আহ্বান,
আবাহনী মাঠের চারপাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট এবং অবৈধ কাঠামোর কারণে মাঠের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মিলি। তিনি জোর দিয়ে বলেন,
“মাঠের চারপাশে অস্থায়ী স্থাপনা নির্মাণ পরিবেশ নষ্ট করছে। খেলার মাঠের পরিবেশ নির্মল ও উন্মুক্ত থাকা উচিত। তাই সব অস্থায়ী স্থাপনা অপসারণ করে মাঠকে সম্পূর্ণ খেলাযোগ্য পরিবেশে ফিরিয়ে আনতে হবে।” এছাড়া, মাঠের পরিচর্যার সঙ্গে যুক্ত কর্মীদের বেতন বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং মাঠ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে খেলাধুলার মান বৃদ্ধিরও তাগিদ দেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, meets his local constituents in Feni - 2.
ফেনীতে নির্বাচনী প্রচারণায় এবি পার্টি চেয়ারম্যান
সকল বাধা ও নিয়ন্ত্রণ অবারিত করে তারেক রহমানকে মুমুর্ষ মায়ের পাশে দাঁড়াতে দিন।
—— মজিবুর রহমান মঞ্জু
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি( এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এসময় তিনি জোট গঠনসহ নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন। নিজ নির্বাচনী এলাকা শর্শদী বাজারে নির্বাচনী গণসংযোগ কালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। তার অর্গানগুলো ফেইল করে যাচ্ছে। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাই। ফেনী সবসময় উন্নয়ন বঞ্চিত ছিল, এখানে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হওয়ার কথা হয়নি, আমরা সেগুলো নিয়ে মানুষের সাথে কথা বলছি।
মঞ্জু বলেন, আমার নিজ এলাকা শর্শদী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করছে। এটি আমাদের জন্য খুব আনন্দের। আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানে। রাজনীতিকে আমরা নতুন ভাবে দাঁড় করাতে চাই। সমস্যা যেগুলো আছে সেগুলো সামাধানে কাজ করব। তিনি বলেন, রাজনৈতিক সম্প্রীতির মধ্যে দিয়ে উন্নয়ন বঞ্চিত ফেনীকে উন্নয়ন করতে চাই। এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় হওয়ার কথা হয়নি। সেগুলো নিয়ে কাজ করতে চাই। জোটের বিষয়ে আমরা চেষ্টা করছি, জোট হলেও ভালো তবে না হলেও জনগনের কাছে যে অঙ্গীকার সেটি নিয়ে কাজ করে যাব।
এদিন মঞ্জু শর্শদী বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এদিন বিকালে তিনি ফেনী শহরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। শহরের বড় মসজিদ রোড থেকে শুরু করে বড় বাজার ও তার আশেপাশের দোকান এবং মিজান রোড অব্দি নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও বড় বাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে সন্ধ্যায় তিনি ফেনী সদরের ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এ সময় এবি পার্টির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ছিলেন উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Anowar Sadat Tutul, parliamentary candidate for Sherajgonj - 6, reaches out to his local constituents.
আমরা ভোট চাইতে নয় এলাকার সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই - আনোয়ার সাদাত টুটুল
আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন শাখার উদ্যোগে কাশিপুর বাজারে ভোটার সংযোগ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশের মানুষ রাজনৈতিক কর্মকাণ্ডে সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ুক এটা আমরা চাইনা। তিনি শাহজাদপুরের রাজনৈতিক সংকট, উন্নয়ন সমস্যা, রাষ্ট্রে জনগণের আকাঙ্খা তুলে ধরে বলেন, এই উপজেলা বাংলা বৃহৎ বানিজ্যিক উপজেলা হওয়া সত্ত্বেও এখানে গণমানুষের জীবন মানের কোন উন্নয়ন ঘটেনি।
এসময় উপস্থিত জনতা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, আমরা দীর্ঘ দিন নেতৃত্ব সংকটে ভুগছি। এলাকার উন্নয়নের টাকা লুটপাট হয়ে গেলেও আমাদের কোন লাভ হয়নি। সকলের বক্তব্যের প্রেক্ষিতে টুটুল বলেন, এবি পার্টির রাজনীতি মানেই সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। আমরা আপনাদের ভোট চাইতে নয়, এলাকার সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই। আপনাদের সাথে পথ চলতে চাই। তিনি সকলের দোয়া কামনা করে বলেন, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠাই জনগণের দায়িত্ব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sanowar Hossain, member of the National Executive Council - NEC of AB Party, meets his local constituents in Jamalpur - 5.
জামালপুর সদর -০৫ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট ছানোয়ার হোসেন জামালপুর সদর উপজেলার ১২ নং তিতপল্লা ইউনিয়নে কান্দারপাড়া চৌরাস্তায় গণসংযোগ ও পথসভায় অংশগ্রহন করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dr. Abdur Rahman Muhseni, parliamentary candidate for Rajshahi - 1, reaches out to his local constituents.
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী নির্বাচনী সমাবেশ করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর, ২০২৫) গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন বলিয়া ডাইং এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। এই সময় তিনি সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই”।
নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, আমি নির্বাচিত হলে অত্র অঞ্চলের শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠা করা হবে। গোদাগাড়ী তানোরের প্রতিটা সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে। জুলুম নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে ইনশা আল্লাহ। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তানোর-গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে সামাজিক সংগঠন। আঞ্চলিক উৎপাদিত ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। বিশেষ করে অত্র অঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করে এই অঞ্চলের ১০০% দারিদ্রমুক্ত সমাজ উপহার দেওয়া হবে। আপনাদের সহযোগিতা ও ঈগল মার্কায় ভোট চাই। নির্বাচনী সমাবেশে এবি পার্টির নেতাকর্মী ও সমর্থকরা এবং গোগ্রাম ইউনিয়নের বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
S A Zahid Shorker, parliamentary candidate for Joypurhat - 2, meets his local constituents to talk about his manifesto.
জয়পুরহাট - ২ আসনে এস এ জাহিদ সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুনট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ জনগণ।
সভায় এস এ জাহিদ সরকারের পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। তারা উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এস এ জাহিদ সরকারের অঙ্গীকার তুলে ধরেন। বক্তারা বলেন, “এস এ জাহিদ সরকারের নেতৃত্বে এলাকাকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdul Baset Marzan, parliamentary candidate for Rongpur - 5, meets his local constituents in a yard meet up.
রাজনীতির নামে লুটপাট ও গুন্ডামি বন্ধ না করতে পারলে আমাদের মুক্তি নেই
-আব্দুল বাসেত মারজান
আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের কাশিপুর পূর্বপাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব দিলশাদ মন্ডলের সভাপতিত্বে ও ইউনিয়ন সদস্যসচিব দবির উদ্দিন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর -৫ মিঠাপুকুর আসনের এবি পার্টি মনোনীত এমপি পদপ্রার্থী, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মারজান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation led by Mojibur Rahman Monju, AB Party Chairman, met H. E. Joris van Bommel, Ambassador of the Kingdom of the Netherlands to Bangladesh, on Wednesday at his office. They talked about the challenges to hold a free, fair and credible election in February, electoral alliance, July Charter and bilateral relationship between the countries.
নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূতের সাথে এবি পার্টি চেয়ারম্যানের বৈঠক ও মতবিনিময়
বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় নেদারল্যান্ডস
বাংলাদেশে এম্বেসি অফ দি কিংডম অফ দি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেলের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার দুপুরে নেদারল্যান্ডসের এম্বেসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং
ব্যারিস্টার সানী আব্দুল হক উপস্থিত ছিলেন। বৈঠকে জোট, জুলাই সনদ বাস্তবায়ন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব, নেদারল্যান্ডস-বাংলাদেশ দ্বিপাক্ষিক বানিজ্য এবং ডিপ্লোমেটিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ইউরিস বিশ্বাস করেন যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন-ই হতে পারে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একমাত্র পদ্ধতি। এই প্রক্রিয়াতে যেই ধরনের কারিগরি সহায়তা দরকার বাংলাদেশ সরকারকে সেই ব্যাপারে সহায়তা প্রদানে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউরিস।
ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হওয়াটাই এখন প্রাথমিক লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বানিজ্যিক সমৃদ্ধতায় নেদারল্যান্ডস পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।
আলেচনাকালে রাষ্ট্রদূত ইউরিস-এর সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক এবং জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that old political scores are taking over national unity. Political parties sadly forgot that time has changed and new generation politics require new language and policy based politics which are still missing from public canvass.
এবি স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর উত্তরের সুধী সমাবেশে মজিবুর রহমান মঞ্জু
"ঐক্যের বদলে সংঘাত আমাদের পুরনো রাজনীতি "
“আগের আমলের হিসাব না নিয়ে ভোট নয়”
এবি স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ ( ঢাকা -২০ এর মনোনীত প্রার্থী), জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান এবং এবি স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ।
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন,
ভালো মানুষকে নির্বাচিত না করলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি দ্বিগুণ হবে। এর দায় সবার, আমারও, আপনারও। তিনি সতর্ক করে বলেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসে জড়িত কিংবা সংঘাতে লিপ্ত ব্যক্তিদের ভোট দিলে দেশের উন্নয়ন থেমে যাবে। তিনি আরও বলেন, ভোট চাইতে এলে আগের আমলের হিসাব চাইবেন। তারা কেন উন্নয়ন, অধিকার বা জবাবদিহিতার কথা বলে না, তা প্রশ্ন করবেন। তাহলেই পরিবর্তনের পথ তৈরি হবে। জাতি হিসেবে আমরা বারবার নিজেরাই নিজেদের বিরুদ্ধে লড়াই করেছি, একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান দিয়েছি, কিন্তু ঐক্য ও অধিকার আদায়ের রাজনীতি থেকে দূরে সরে গেছি। এবি পার্টি অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়তে চায়।
দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো যখন জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের এখনো খাবারের নিরাপত্তা, চিকিৎসা, শীতের প্রকোপে মানুষের মৃত্যু বা ভূমিকম্পে বাঁচার সম্ভাবনা,এসব মৌলিক নিরাপত্তা নিয়ে কথা বলতে হয়। এখনো নাগরিকরা তাঁদের মৌলিক অধিকারের জন্য লড়াি করতে হয় এটি জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য,বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন,রাষ্ট্রের দায়িত্ব শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দেওয়া। এবি পার্টি সে ধরনের রাষ্ট্র গড়ার জন্যই কাজ করছে। রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে,সেই প্রশ্নের রাজনীতিই আমরা করছি। অর্থনৈতিক সংকট দূর করলে অপরাধ প্রবণতাও কমে আসবে বলে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রকে পরিবর্তন করতে পারলে জনগণের দুঃখ-কষ্ট ও মৌলিক চাহিদা রাষ্ট্রই পূরণ করবে। সমাবেশে বক্তারা আগামীর রাজনীতি হবে জবাবদিহিতা, অধিকার ও কল্যাণ রাষ্ট্র নির্মাণের রাজনীতির প্রত্যয় ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdullah Al Mamun Rana, parliamentary candidate for Chuadanga - 1, meets his local constituents.
এবি পার্টির কুমারী ইউনিয়ন কার্যালয় উদ্বোধন ও ঈগল প্রতীকে এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার প্রচারনা
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন কুমারী ইউনিয়নে এবি পার্টির কুমারী ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন রানা। এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক। আব্দুল্লাহ আল মামুন রানা তার বক্তব্যে বলেন, “পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ভোটের মাধ্যমে বিদায় দিতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজনীতি থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে আপনাদেরকে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে হবে, মার্কা দেখে নয়। ২৪ এর বিপ্লবের মাধ্যমে পুরনো রাজনীতির কবর রচনা হয়েছে। এখন সময় এসেছে দেশকে বদলে দেওয়ার। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।
এছাড়াও ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, "পুরাতন রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণ জনগণ এখন বিরক্ত হয়ে উঠেছে। সকলে নতুন রাজনীতির দিকে মুখিয়ে আছে। রানা ভাই আপনাদের সেই সংকট দূর করবে ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুসাব ইবনে শাফায়েত, কুমারী ইউনিয়ন এবি পার্টির নেতা ডা. শরিফুল, মোজাম্মেল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল হক ও পরিচালনা করেন ডা. শরিফুল। এই নির্বাচনী সভায় কুমারী ইউনিয়নের আপামর জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, launches his election campaign in Feni - 2 constituency.
ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর প্রচারণা শুরু
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনের এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর উপজেলার কৃতি সন্তান মজিবুর রহমান মঞ্জু। সকালে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হয়। এরমধ্যে ফেনী সদর উপজেলা জুড়ে মঞ্জুর ব্যানার-পোস্টার লাগানো শুরু হয়েছে। ফেনী জেলা এবি পার্টির আহবায়ক মাস্টার আহসানুল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল। উপস্থিত ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, পেশাজীবী পরিষদের সদস্য এডভোকেট সাইফুল্যা নোমান,জেলার যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে বলেন, এমপি নির্বাচিত হলে নিজের ঘাটলা বা বাড়িতে শালিস দরবার করবেন না, প্রশাসনকে কাজের ক্ষেত্রে হস্তক্ষেপ এবং বাজার বা স্কুল কমিটির নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। পাশাপাশি ডিসিসহ সকল সরকারি দপ্তরে সৎ ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ের চেষ্টা, সরকারি দপ্তরে কাজের জবাবদিহিতা নিশ্চিত করা, সরকারি বরাদ্দের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ফেনীতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সেনা ব্রিগেড স্থাপনে উপযুক্ত জায়গা দেখিয়ে দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এ জন্য যা করা দরকার তা করবেন।
মঞ্জু জানান, জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান এবং পরিচিতি কাজে লাগিয়ে ফেনীর বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা হিসেবে সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ করানো, বেশ কিছু রাস্তা নির্মাণ ও সংস্কার, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন এবং শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বরাদ্দসহ বেশ কিছু কাজ তিনি করিয়েছেন। তিনি বলেন, পুরোনো রাজনীতি আর পুরোনো তর্ক বাদ দিয়ে ফেনীসহ সারাদেশের সমস্যা সমাধানে জোর দিতে হবে। খারাপ লোককে নির্বাচিত করলে পরিণতি আরো খারাপ হবে। তিনি বলেন, পরিবর্তন এখনি শুরু করতে হবে, এবং ইতিবাচক রাজনীতি শুরু করার প্রত্যয় জানিয়ে তাকে সমর্থন দিতে ফেনীবাসীর প্রতি আহবান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এক উপদেষ্টা সম্প্রতি বলেছেন ডিসি-এসপি নিয়োগে বড় দুই দল কাড়াকাড়ি করছে, এমন হলে তো সাধারণ ভোটারের আর কোন ভুমিকা থাকে না। জামায়াতের এক নেতার প্রশাসন দখলের বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলেন, অভ্যুত্থানের পর সবাই মুক্তভাবে রাজনীতি করছে, এটা একটা বড় অর্জন। এছাড়া প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলের মতামত নেয়া বাধ্যতামূলক এসব সংস্কার বাস্তবায়িত হলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ অনেক পরিবর্তিত হবে। তিনি বলেন এখন যে কেউ সরকার প্রধানের কড়া সমালোচনা করতে পারছেন, এটি কিছুদিন আগেও সম্ভব ছিল না। তিনি বলেন, 'সুযোগ থাকার পরও বিএনপির সাথে জোটে যাইনি কারণ বিএনপির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন। তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার আছে।'
জুলাই অভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভুমিকা রেখেছে তাদের নিয়ে নতুন জোটের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ২৫ নভেম্বর নতুন জোটের ঘোষণা আসতে পারে। এছাড়া জাতীয় রাজনীতিতে গুনগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন তিনি। দলীয় নেতাকর্মীদের বাইরে স্বাধীন ভোটারদের সমর্থন কামনা করেন তিনি। এমপি নির্বাচিত নাহলেও ফেনীবাসীর জন্য আজীবন কাজ করার অঙ্গীকার করেন তিনি। বিদেশিদের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব দেয়াতে দোষের কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংসয় নেই কিন্তু সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ এখনো রয়েছে। এছাড়া ফেনী বিএনপির সব পক্ষ চাইলে জোটের প্রার্থী হতে আপত্তি নেই বলে জানান তিনি, তবে কাউকে কষ্ট দিয়ে এমপি হওয়ার ইচ্ছা নেই। শেখ হাসিনা দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party expresses deepest sympathy, shock and sincerest condolences at the reports of loss of life, injuries and large-scale destruction wrought by the earthquake on Friday morning.
ভূমিকম্পে হতাহতের ঘটনায় এবি পার্টির শোকবার্তা
২১ নভেম্বর ২০২৫ ইং, শুক্রবার, ঢাকা
আজ সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা সহ সারাদেশে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে শিশু ও মেডিক্যাল শিক্ষার্থীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে নিরীহ মানুষের প্রাণহানি আমাদের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। এটি ছিলোদেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প,দুটো প্লেটের সংযোগস্থলে এ ভূমিকম্পটি হয়েছে, ইন্দো-বার্মা টেকটোনিক প্লেটে। ভূমিকম্পের কম্পনের তীব্রতা ছিল বেশ।যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশেষ করে ঢাকা শহরে বেশ কিছু বড় ভবন হেলে পরাসহ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জেনেছি,এই ক্ষতিগ্রস্থ ভবনগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষকে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
তাঁরা আরও বলেন, আহতদের যথাযথ চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং গণসচেতনতা অত্যন্ত জরুরি। ভূমিকম্প-সচেতন সমাজ গঠনে যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতির বিষয়টি এখন সময়ের দাবি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sheikh Moniruzzman, parliamentary candidate for Dhaka - 14, organised a human chain in Mirpur area of the capital demanding Kaundia bridge to be built without further delay to ease public sufferings.
রাষ্ট্রকে অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ কাজসমূহ শেষ করতে পদক্ষেপ নিতে হবে - লে. কর্ণেল (অব.) হেলাল
আমার বাংলাদেশ (এবি) পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন রাস্ট্রের সকল বিভাগকে জনগুরুত্বপূর্ণ কাজ সমূহ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার বিকেলে মিরপুর বেড়িবাঁধে আয়োজিত এক মানববন্ধনে বক্তৃতাকালে এ আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তরের মিরপুর দারুস সালাম থানার আয়োজনে কাউন্দিয়া ব্রিজ নির্মানে দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সামিউল ইসলাম সবুজের সঞ্চালনায় এবং এবি পার্টি মিরপুর মডেল থানার আহবায়ক ও ঢাকা- ১৪ আসনের মনোনীত প্রার্থী মু.শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব:) হেলাল উদ্দিন।
প্রধান অতিথি রাস্ট্রের সকল বিভাগকে জনগুরুত্বপূর্ণ কাজ সমূহ দ্রুত সম্পন্ন করার আহবান জানান। সরকারের কাজই জনগনের সমস্যা সমাধানে কাজ করা। কিন্তু সরকারি সংস্থা সমূহ জনগনের ভাষা বুঝতে সময় ক্ষেপণ করে। যা রাস্ট্রের কাঠামো দুর্বল করে দেয়। কাউন্দিয়া ব্রিজ নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে কর্ণেল হেলাল বলেন, স্থানীয় যেকোন প্রয়োজনে এবি পার্টি জনগণের পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউন্দিয়ার স্থানীয় ব্যাক্তিত্ব বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং ঢাকা জেলার সভাপতি সাহাবুদ্দিন কবিরাজ লিটন। তিনি বলেন, বিগত দিনের স্থানীয় জনপ্রতিনিধিদের অযোগ্যতা এবং সরকারী আমলাদের গাফিলতির খেসারত দিচ্ছেন স্থানীয় জনগন। তিনি এই কাউন্দিয়া ব্রীজ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখের মহানগর উত্তরের যুগ্ম সদস্যসচিব গাজী ছাবের, এবি স্বেচ্ছাসেবক পার্টির সহকারী সদস্য সচিব রাজেউর রহমান রাজ সহ স্থানীয় নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation met Election Commission to talk about the challenges to hold a free, fair and credible election in February 2026. AI generated misinformation and disinformation campaign, among many others, would be most critical to be dealt with for the time in our electoral history, yet we see very little preparation in place.
ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
"নির্বাচন ঘিরে অপপ্রচারসহ বিকৃত ভিডিও রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান "
নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বিকৃত ভিডিও এবং এআই নির্ভর ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত রাজনৈতিক সংলাপে অংশ নিয়ে তিনি এ অভিযোগ তুলে ধরেন। সংলাপে ব্যারিস্টার ফুয়াদ বলেন, পর্নোগ্রাফি থেকে শুরু করে এমন কোনো বাজে কাজ নেই যা আমার নামে ছড়ানো হচ্ছে না। সব দলের লোকই এসব ছড়াচ্ছে। চায়ের দোকানে মোবাইলে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু ভুয়া কনটেন্ট বন্ধে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।
তিনি জানান, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার নামে ভুয়া ভিডিও বানানো হচ্ছে, যা তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে। ফুয়াদের মন্তব্য এআই-এর সিভিয়ার প্রবলেম। পদক্ষেপ নেওয়ার কথা যত সহজে বলা হয়, বাস্তবে তা অনেক কঠিন। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা পাবো কীভাবে?গ্রামের চায়ের দোকানগুলোতে এসব ভিডিও ছড়িয়ে পড়ার প্রসঙ্গ টেনে তিনি ইসিকে প্রশ্ন করেন কত চায়ের দোকানে যাবেন? কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন? আপনার পরিকল্পনা কী?
সংলাপে আইন ও নির্বাচনি আচরণবিধি নিয়েও বেশ কিছু প্রশ্ন তোলেন এবি সাধারণ সম্পাদক। তার অভিযোগ ইসির কর্মপরিকল্পনায় উল্লেখযোগ্য অসঙ্গতি রয়েছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, প্রার্থী নির্বাচনি ব্যয় বহন না করলেও অনুদান নেওয়া নিষিদ্ধ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া এলাকাবাসীর জন্য একনেকে অনুমোদিত একটি গুরুত্বপূর্ণ ব্রিজের উদ্বোধনে উপস্থিত থাকা যাবে কি না সেই অনিশ্চয়তাও তুলে ধরেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, অন্যান্য কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সংলাপে নির্বাচনের সময় প্রযুক্তিনির্ভর অপপ্রচারের ক্রমবর্ধমান হুমকির বিষয়টি খুবই আলোচিত হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Congratulations! Team Bangladesh for historic win against India.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party welcomes the verdict by the International Crimes Tribunal (ICT) against Sheikh Hasina, deposed fascist gang-leader, for genocide and crimes against humanity during the Monsoon Uprising in 2024. Justice is the benchmark for new political settlement in Bangladesh. We expect it to be respected by international community and regional protectors of the fallen regime.
মানবতাবিরোধী অপরাধের মামলায় আজকের রায় প্রসঙ্গে এবি পার্টির অভিমত
আজকের বিচারের দুটি পক্ষ: একপক্ষে আছে সন্ত্রাস, গুম ও গণহত্যার মত নৃশংসতায় বিধ্বস্ত মজলুম দেশবাসী। অন্যপক্ষে শেখ হাসিনাসহ খুনের সাথে অভিযুক্ত ক্ষমতার অপব্যবহারকারী জালেম গোষ্ঠী। উভয়পক্ষ যেন ন্যায়বিচার পান এটাই আমাদের প্রত্যাশা।
“রায়কে শোষকের বিরুদ্ধে শোষিতের বিজয়ের ইতিহাসের পূণ: সত্যায়ন হিসেবে উল্লেখ করেছে এবি পার্টি”। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন; ‘অহংকার পতনের মূল’ ‘সত্য সমাগত মিথ্যা অপসৃত’ ‘চোরের দশদিন গৃহস্তের একদিন’ — এসব কে যারা এতদিন শুধু “নীতিবাক্য”মনে করতেন, বা মনকে ‘প্রবোধ দেয়ার শব্দগুচ্ছ’ ভাবতেন। তারা আজ বুঝতে পারছেন এসব নীতিবাক্য বার বার ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত। মনে রাখতে হবে এসব শব্দগুচ্ছ শুধু অতীত জালেমদের জন্য নয় ভবিষ্যতে যদি কেউ জালেম হোন তাদের জন্যও সত্য হয়ে ফিরে আসবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and AB Party General Secretary, addresses his local constituents in Muladi area of Barishal - 3.
বরিশাল - ৩ আসনে মূলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের খাসেরহাট বাজারে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sanowar Hossain, an advocate of the Supreme Court of Bangladesh and NEC member of the party, speaks to his local constituents in Jamalpur - 5.
জামালপুর সদর-০৫ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে মনোনীত প্রার্থী এডভোকেট ছানোয়ার হোসেন এর নির্বাচনী সভা
আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের কলতাপাড়ায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহবায়ক, জামালপুর সদর-০৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ছানোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি জামালপুর সদর উপজেলার আহবায়ক মো: আব্দুল ওয়াহাব ও সভাপতিত্ব করেন এবি পার্টি জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার, উদ্বোধন করেন মো: হানিফ উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ভোটের মাধ্যমেই বিদায় দিতে হবে৷ চাদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের রাজনীতি থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে হলে আপনাদেরকে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে হবে, মার্কা দেখে নয়। ২৪ এর বিপ্লবের মাধ্যমে পুরনো রাজনীতির কবর রচনা হয়েছে। এখন সময় এসেছে দেশকে বদলে দেবার। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abu Raiyan Rosi, parliamentary candidate for Lalmonirhat - 1, has been reaching out to his local constituents.
লালমনিরহাট - ১ এ জনতার আদালতে হাজির হলেন আবু রাইয়ান রছী
লালমনিরহাট-১ (পাটগ্রাম–হাতিবান্ধা) আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী জনাব মোঃ আবু রাইয়ান আশয়ারী (রছী) শুক্রবার পাটগ্রাম উপজেলার ১ নং শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় “জনতার আদালতে হাজিরা” কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন— প্রত্যেক প্রার্থীকে ভোটারদের কাছে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। জনগণের প্রশ্ন, চাহিদা ও অভিযোগের জবাব দেওয়া একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির মূল কর্তব্য। সেই বিশ্বাস থেকেই তিনি সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের মতামত, অভিযোগ, সমস্যা, উন্নয়ন প্রত্যাশা এবং এলাকার সম্ভাবনা সম্পর্কে গভীর মনোযোগ দিয়ে শুনেছেন।
জনসাধারণের প্রতি দায়বদ্ধতা, উন্নয়নের অঙ্গীকার এবং দায়িত্বশীল নেতৃত্ব গঠনের প্রত্যয়ই তার “জনতার আদালত” কর্মসূচির মূল ভিত্তি। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ ও ভালোবাসা পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনি আরও জানান—এই কার্যক্রম আসনের প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলমান থাকবে, যাতে প্রতিটি মানুষের মতামত সরাসরি শুনে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরও সুসংগঠিত করা যায়। অনুষ্ঠানে এবি পার্টির পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, parliamentary candidate for Dhaka - 10, campaigns among the local constituents in the capital.
ঢাকা ১০ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির সপ্তাহব্যাপী গণসংযোগ
ঢাকা ১০ সংসদীয় আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনিত প্রার্থী ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ করেন। তিনি নির্বাচনী এড়িয়ার তল্লাবাগ, সুবাহানবাগ, শুক্রাবাদ, ধানমন্ডি ৩২, লেক সার্কাস লেন, কলাবাগান, আবেদ ঢালী রোড, বশির উদ্দিন রোড, গ্রীন রোড, কলাবাগান স্টাফ গভ. কোয়ার্টার ও ধানমন্ডি লেক এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগ কালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন । এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে বাসা বাড়িতে গ্যাসের তীব্র সংকট, রাস্তায় ময়লা আবর্জনা যত্রতত্র ফেলে রাখা, ফুটপাত দখল করে হকারদের ব্যবসা করা, বাচ্চাদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ না থাকা ও রাস্তা ঘাটের বেহাল দশা তুলে ধরেন। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি গণসংযোগ কালে মানুষের প্রাণের দাবি ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং নির্বাচিত হলে এগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন। এই সময় তাঁর সাথে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdul Baset Marzan, parliamentary candidate for Rongpur - 5 reaches out to his local constituents.
রংপুর-৫ মিঠাপুকুর আসনের ৭নং লতিফপুর ইউনিয়নের বউবাজারে এবি পার্টির প্রার্থী আব্দুল বাসেত মারজান’র মতবিনিময় সভা -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party welcomes the Chief Adviser’s address to the nation despite difference of opinions among the political parties. In a statement issued by Mojibur Rahman Monju, Chairman, and Asaduzzaman Fuaad, General Secretary, they called upon the political parties to accept the roadmap given by the Interim Administration, IA, in national interest.
মতভিন্নতা সত্বেও প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ও ভাষনকে স্বাগত জানালো এবি পার্টি
১৩ নভেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার
প্রেস বিজ্ঞপ্তি
প্রধান উপদেষ্টার ভাষণে চুড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও তাকে স্বাগত জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা জাতির বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার বক্তব্যকে মেনে নেওয়ার পক্ষে। আমাদের যার যা মত থাকুক না কেন সরকার বা ড. মুহাম্মদ ইউনূস যেহেতু সবদিক বিবেচনা করে একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের হিসেবে আসন নির্ধারণ এবং গণভোটে একমত ও ভিন্নমতকে অন্তর্ভুক্ত করে ব্যালট তৈরীসহ চুড়ান্ত কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা মনেকরি এটা এখন একটি অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সমাধান। সার্বিক বিচারে এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম রাজনৈতিক দলগুলো যেহেতু পর্যাপ্ত যুক্তিতর্ক ও আলোচনা ইতোমধ্যে শেষ করেছেন তাই এখন সরকারের একটা সমাধানমূলক সিদ্ধান্ত দেয়া এবং রাজনৈতিক দলগুলোর সেটা মেনে নেয়া ছাড়া আর কোন পথ নেই। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দল বিভক্তি পরিহার করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করবে এবং দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে পরিচালনা করবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, has been reaching out to his local constituents in Barishal - 3.
এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী আসন বরিশাল - ৩ এলাকার বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে শীতের রাতের উঠান বৈঠক। পাঁচ দশকের বঞ্চনার গল্প এলাকবাসীর মুখে মুখে। কেন সকল প্রার্থী নির্বাচনের আগে এত এত ওয়াদা দেয়, কিন্তু পরে তা সকলে ভুলে যায়! কেন জনগন ওয়াদা বিশ্বাস করবে? -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Anowar Sadat Tutul, a Joint General Secretary and parliamentary candidate for Sherajgonj - 6, held a number of small yard meet ups across his local constituency.
ঈগল মার্কার পক্ষে সামাজিক বৈঠক অনুষ্ঠিত
আজ শাহজাদপুর উপজেলার ( সিরাজগঞ্জ ০৬) রুপবাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বড় বিন্যাদাইড় গ্রামে ঈগল মার্কার পক্ষে সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব পারভেজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বিগত পঞ্চাশ বছর জনগণ রাজনীতির নামে প্রতারণার শিকার হয়েছে। পারিবারিক লুটপাটের আখরায় পরিনত দেশের অবকাঠামো উন্নয়ন খাত। যারাই ক্ষমতা পেয়েছে, এমপি মন্ত্রী হয়েছে প্রত্যেকেই কোটিপতি হয়েছে কিন্তু আমাদের জীবন মানের কোন উন্নয়ন ঘটেনি। তিনি হাসপাতালের চিকিৎসা খাতের চরম অব্যবস্থাপনা, রাস্তাঘাটের দুরাবস্থার বর্ণনা দিয়ে বলেন, এই অরাজকতা অব্যস্থাপনা আর চলতে পারেনা। এখন আপনাদের পুরাতন রাজনীতি বাদ দিয়ে নতুন রাজনৈতিক চিন্তা করতে হবে। তিনি সবাইকে ঈগল মার্কায় ঐক্যবদ্ধ ভাবে ভোট দেওয়ার অনুরোধ জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
G M Salahuddin Shakil, parliamentary candidate for Shatkhira - 2, reaches out to local women in his constituency.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা -২ সদর আসনের লাবসা ইউনিয়ন যুব উন্নয়ন রোড সংলগ্ন মাগুরা তালতলা ১০নং ওয়ার্ড মহিলা ভোটারদের সাথে ২টি স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী জি এম সালাউদ্দিন শাকিল ৮ নং ওয়ার্ড এবং ১০ নম্বর ওয়ার্ডে ২টি উঠান বৈঠক করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য এবি পার্টিতে যোগ দিন এবং ঈগল প্রতীকে ভোট দিন। তিনি নতুন বাংলাদেশ গঠন, জুলাই গণঅভ্যুত্থানে জনতার আকাঙ্ক্ষা ও তা বাস্তবায়নে এবি পার্টির ভুমিকা জনগণের সামনে তুলে ধরেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দসহ অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ। উপস্থিত নারী-পুরুষ সবাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের শ্লোগানে একাত্মতা ঘোষণা করেন এবং ঈগল প্রতিকে ভোট দিয়ে এবি পার্টিকে এগিয়ে নিবেন বলে বক্তব্য প্রদান করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdullah Badsha, parliamentary candidate for Sherpur - 2, has been reaching out to his local constituents.
শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশার ব্যাপক গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মো. আবদুল্লাহ বাদশা শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে সর্বস্তরের মানুষের সঙ্গে ব্যাপক গণসংযোগ করেন।গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ জনগণের খোঁজখবর নেন, তাদের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক চাহিদা শুনে নেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জনাব বাদশা বলেন, “জনগণই আমার শক্তি। মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়েই আমি উন্নত, সুশাসিত ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।” গণসংযোগে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং অনেকেই এবি পার্টির প্রার্থীর প্রতি সমর্থন জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint General Secretary of the AB Party, addresses members of the minority community in his local constituency, Dinajpur - 6.
রাষ্ট্রের সাথে অধিবাসীদের সম্পর্ক ধর্মীয় বা জাতিগত নয়, বরং নাগরিকত্বের - ব্যারিস্টার সানী আব্দুল হক
নবাবগঞ্জ উপজেলার ভেবটগাড়ি আদিবাসী পাড়ায় মাহমুদপুর ইউনিয়ন সদস্য সচিব মো. জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ আসনে এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হক উক্ত মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সাথে সরকারের সম্পর্ক শুধু বিনিময়ের হতে পারে না তা হতে হবে সেবা ও সমস্যা সমাধানের। তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠির ভাষা সংরক্ষণ, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক নিরাপত্তায় সরকারের অগ্রণী ভূমিকা পালনের প্রতি জোর তাগিদ দেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Abdul Wahab Minar, a retired army major and Sr. Vice-Chairman of the AB Party, was addressing his local constituents in Patuakhali - 1.
পটুয়াখালী জেলার দুমকিতে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে লেবুখালী ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করে কল্যান রাষ্ট প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এই সভার আয়োজন করা হয়। আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), পটুয়াখালী জেলার আহ্বায়ক প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইন এর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, পটুয়াখালী ১ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেনজির এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। জনগণের কাছে ক্ষমতা দেখানো যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি, পটুয়াখালী জেলার সদস্য সচিব। প্রকৌশলী মোঃ কামাল হোসেন, তিনি স্থানীয় রাজনীতিতে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করেন। এবি পার্টি জেলা কমিটির সদস্য আবু হানিফ জয় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টি পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য হাফিজা আক্তার প্রমুখ। সভায় বক্তারা এবি পার্টির লেবুখালী ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনগণের প্রতিশ্রুতির রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এবি পার্টির প্রধান লক্ষ্য। বক্তারা উপস্থিত কর্মীদের প্রতি এই লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abu Bakr Siddiq, Assistant Organising Secretary for Rongpur Division, attended a memorial event for Shaotal community in Gaibandha district to pay tribute to three members of the minority community who were killed in 2016, whose families are still waiting for justice.
সাওতাল হত্যা দিবসে মোঃ আবু বকর সিদ্দীক: জরাজীর্ণ রাজনীতি ও দলকানা প্রশাসন দিয়ে হত্যার বিচার সম্ভব নয়;
আজ ৬ নভেম্বর ২০২৫, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহাসিক সাওতাল হত্যা দিবস উপলক্ষে আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও গণসমাবেশে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক। তিনি বলেন, সাওতাল হত্যা শুধু কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর ওপর হামলা ছিল না, এটি ছিল রাষ্ট্রীয় ব্যর্থতা ও দলকানা প্রশাসনের এক জঘন্য প্রতিফলন। আজও সেই হত্যার বিচার হয়নি। জরাজীর্ণ রাজনীতি ও দলকানা প্রশাসন দিয়ে হত্যার বিচার সম্ভব নয়। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, জনতার প্রশাসন গঠন করতে হবে, যেখানে ন্যায়বিচার হবে সবার জন্য। আবু বকর সিদ্দীক বলেন,
আমি আজকে এসেছি, আপনাদের কথা শুনেছি। আগে অনেক রাজনৈতিক দল ও নেতারা আপনাদের কাছে এসেছেন — ভোট নিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কাজ করেননি। এবি পার্টির রাজনীতি অন্যরকম। আমরা প্রতিশ্রুতি নয়, সমাধান চাই। এবি পার্টির রাজনীতি হলো সমস্যা সমাধানের রাজনীতি, দায় ও দরদের রাজনীতি, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের রাজনীতি।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখন এমন একটি রাজনীতি দরকার যেখানে সাধারণ মানুষই হবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু। এবি পার্টি সেই জনকেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের লড়াই করছে। আমরা চাই, সাওতাল জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক মানুষ মর্যাদা ও ন্যায়বিচার পাক। সমাবেশে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সাওতাল সম্প্রদায়ের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সাওতাল হত্যা মামলার দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। অনুষ্ঠান শেষে নিহত সাওতালদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং এবি পার্টির পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি reposted
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Hundreds of people join AB Party in Kurigram district. Abu Baker Siddiq, Assistant Organisng Secretary for Rongpur division and Nazrul Islam, Kurigram district Convenor, welcome them with flowers.
কুড়িগ্রামে বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে প্রায় তিন শতাধিক নেতা-কর্মীর এবি পার্টিতে যোগদান
কৃষক, জেলে, দিনমজুর বাঁচাতে হলে সকল প্রকার সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে
- মোঃ আবু বকর সিদ্দীক
কুড়িগ্রাম জেলা অফিসে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে আসা প্রায় তিন শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ আবু বকর সিদ্দীক, এবং জেলা সদস্য সচিব জুয়েল রানার পরিচালনায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু বকর সিদ্দীক বলেন, আমাদের দেশের কৃষক, জেলে ও দিনমজুরদের বাঁচাতে হলে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। মাঠে ঘাম ঝরানো কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়, সেদিকে আমাদের নজর দিতে হবে। আজ দেশের কৃষক তার প্রাপ্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, কারণ ফসলের মুনাফা চলে যাচ্ছে দালাল ও সিন্ডিকেটের হাতে। এবি পার্টি এই অবিচারের বিরুদ্ধে মাঠে নেমেছে, যাতে কৃষকের ঘাম তার নিজের জীবনে সুফল বয়ে আনে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভাগ্যে সূচনা হবে একটি কল্যাণমূলক রাষ্ট্রের। এবি পার্টি দেশের জনগণকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গড়তে চায়। এবারের নির্বাচন হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের নতুন সূচনা। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে এবি পার্টি জনগণের কল্যাণে কাজ করছে। যোগদানকারীদের উদ্দেশে তিনি বলেন, এবি পার্টির রাজনীতি বুঝতে হবে,এটি দায় ও দরদের রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি। নাগরিকের সমস্যা সমাধান করাই এবি পার্টির কাজ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ও উপজেলার বিএনপি জামায়াত ও এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, কৃষক, শ্রমিক, যুবক, নারী ও পেশাজীবীরা যোগদান করেন। নতুন যোগদানকৃত সকলে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং এবি পার্টির সমস্যা সমাধানের রাজনীতির ধারনা দেওয়া হয়। শেষে তিনি জনগণকে আসন্ন জাতীয় নির্বাচনে সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং ন্যায়ের পক্ষে ও দালালমুক্ত অর্থনীতির পক্ষে এবি পার্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Hundreds of people join AB Party in Kurigram district. Abu Baker Siddiq, Assistant Organisng Secretary for Rongpur division and Nazrul Islam, Kurigram district Convenor, welcome them with flowers.
কুড়িগ্রামে বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে প্রায় তিন শতাধিক নেতা-কর্মীর এবি পার্টিতে যোগদান
কৃষক, জেলে, দিনমজুর বাঁচাতে হলে সকল প্রকার সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে
- মোঃ আবু বকর সিদ্দীক
কুড়িগ্রাম জেলা অফিসে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে আসা প্রায় তিন শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ আবু বকর সিদ্দীক, এবং জেলা সদস্য সচিব জুয়েল রানার পরিচালনায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু বকর সিদ্দীক বলেন, আমাদের দেশের কৃষক, জেলে ও দিনমজুরদের বাঁচাতে হলে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। মাঠে ঘাম ঝরানো কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়, সেদিকে আমাদের নজর দিতে হবে। আজ দেশের কৃষক তার প্রাপ্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, কারণ ফসলের মুনাফা চলে যাচ্ছে দালাল ও সিন্ডিকেটের হাতে। এবি পার্টি এই অবিচারের বিরুদ্ধে মাঠে নেমেছে, যাতে কৃষকের ঘাম তার নিজের জীবনে সুফল বয়ে আনে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভাগ্যে সূচনা হবে একটি কল্যাণমূলক রাষ্ট্রের। এবি পার্টি দেশের জনগণকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গড়তে চায়। এবারের নির্বাচন হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের নতুন সূচনা। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে এবি পার্টি জনগণের কল্যাণে কাজ করছে। যোগদানকারীদের উদ্দেশে তিনি বলেন, এবি পার্টির রাজনীতি বুঝতে হবে,এটি দায় ও দরদের রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি। নাগরিকের সমস্যা সমাধান করাই এবি পার্টির কাজ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ও উপজেলার বিএনপি জামায়াত ও এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, কৃষক, শ্রমিক, যুবক, নারী ও পেশাজীবীরা যোগদান করেন। নতুন যোগদানকৃত সকলে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং এবি পার্টির সমস্যা সমাধানের রাজনীতির ধারনা দেওয়া হয়। শেষে তিনি জনগণকে আসন্ন জাতীয় নির্বাচনে সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং ন্যায়ের পক্ষে ও দালালমুক্ত অর্থনীতির পক্ষে এবি পার্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, has been reaching out to the grassroots in Muladi sub-district area of Barishal - 3 constituency, particularly those who have been severely affected by river erosion for decades.
বরিশাল - ৩ সংসদীয় আসনে মূলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নে জয়ন্তী নদীর ভাঙনের শিকার শত শত এলাকাবাসীর সাথে সন্ধ্যা পরবর্তী উঠান বৈঠক করছেন এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Volunteers Unit has been formed and announced on Monday by Prof. Dr. Abdul Wahab Minar, a retired army major, at the party’s central office.
এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি গঠন :
সংস্কারের প্রশ্নে দল নয়, রাষ্ট্রকেই চূড়ান্ত ফয়সালা দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের সংস্কার প্রশ্নে ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে, যা গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য লজ্জাজনক, মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন,এতো রক্ত, এতো জীবন উৎসর্গের পরও আমরা রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে পারিনি। এ অবস্থায় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর দিকে চেয়ে না থেকে রাষ্ট্রকেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। জনগণ রাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আজ রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, সাংগঠনিক সম্পাদক (রংপুর) আব্দুল বাসেত মারজান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া প্রমুখ। সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার ঘোষণা করেন, কেফায়েত হোসাইন তানভীরকে আহ্বায়ক ও তোফাজ্জল হোসাইন রমিজকে সদস্য সচিব করে ৪৭ সদস্য বিশিষ্ট এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে দ্বিচারিতা পরিহার করতে হবে। বড় দলগুলো ভেতরে এক কথা বলে, বাইরে এসে আরেক কথা বলে। এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে। বড় রাজনৈতিক দলগুলোকে ইগো পরিহার করে রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। এইতো কয়দিন আগেও আমরা একসাথে জেল খেটেছি, নির্যাতিত হয়েছি,এতো দ্রুত কেন আমরা তা ভুলে যাচ্ছি? তিনি আরও বলেন, “আমরা অধিকারভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতি করছি,কোনো ব্যক্তি বা মতবাদকেন্দ্রিক রাজনীতি নয়। এবি পার্টি ইতোমধ্যে ২০-২২টি সমস্যা চিহ্নিত করে ইস্যুভিত্তিক রাজনীতির পথে অগ্রসর হয়েছে। এবি স্বেচ্ছাসেবক পার্টি দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়বে,এটাই আমাদের প্রত্যাশা।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. ওহাব মিনার বলেন, আজকের দিনটি এবি পার্টির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। আমরা আজ যে ‘স্বেচ্ছাসেবক পার্টি’ গঠন করছি, এটি কেবল একটি সাংগঠনিক ইউনিট নয়, এটি আমাদের আদর্শ, দায়িত্ববোধ ও দেশপ্রেমের জীবন্ত প্রতিফলন। তরুণ ও উদ্যমী কর্মীরাই সংগঠনের প্রাণশক্তি, তাদের নিয়েই আমরা মাঠ পর্যায়ে একটি শক্তিশালী ও সেবামূলক সংগঠন গড়ে তুলব। তিনি বলেন, স্বেচ্ছাসেবক পার্টির সদস্যরা হোন এবি পার্টির মুখপাত্র, মানুষের সেবায় অগ্রণী সৈনিক। দুর্যোগে, নির্বাচনে, সামাজিক উদ্যোগে, ন্যায় ও সত্যের আন্দোলনে আপনারাই থাকবেন সামনের সারিতে। আজকের এই সূচনা আমাদের অঙ্গীকার—আমরা সেবায়, সততায় ও ত্যাগে নতুন রাজনীতির দৃষ্টান্ত গড়ব। আমরা হবো জনগণের পার্টি, জনগণের স্বেচ্ছাসেবক। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, parliamentary candidate for Dhaka - 10, launches her election office and campaign on Sunday afternoon.
ব্যারিস্টার মিলি'র নির্বাচনী কার্যালয় ও কার্যক্রম উদ্বোধন
নতুন রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে - মজিবুর রহমান মঞ্জু
রবিবার বিকেলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা ১০ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি'র নির্বাচনী কার্যালয় ও কার্যক্রম উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান জননেতা মজিবুর রহমান মঞ্জু। ধানমন্ডি ২৮ নম্বর সড়কের অর্কিড প্লাজার ৬ষ্ঠ তলায় স্থাপিত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এসময় মজিবুর রহমান মঞ্জু বলেন, ধানমন্ডি এলাকা রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকার একটি কিন্তু এর সাথে হাজারীবাগের মতো অবহেলিত এলাকাও রয়েছে। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ধানমন্ডিতে জন্ম নিয়েছেন, এখানেই বড় হয়েছেন। ঢাকা ১০ এর ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগের সুবিধা, অসুবিধা সবই তাঁর জানা আছে। এখানে আধুনিক ধানমন্ডির এক ধরনের সমস্যা রয়েছে, কলাবাগান নিউমার্কেট এলাকায় রয়েছে এক ধরনের সমস্যা তেমনি হাজারীবাগের মতো জায়গায় রয়েছে ভিন্ন ধরনের সমস্যা। এবি পার্টি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে মাঠে নেমেছে তেমনি ভাবে মিলিও এলাকার সমস্যা সমুহ চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করছেন। ইতোমধ্যেই ধানমন্ডি এলাকার সুপেয় পানির সমস্যা সমাধানে তিনি ওয়াসায় কথা বলে সমাধানের উদ্যোগ নিয়েছেন। যানজট, বাচ্চাদের খেলার মাঠ, ফুটপাত দখলমুক্ত করা সহ নানা বিষয় নিয়ে কাজ শুরু করেছেন। আমরা আশা করি মিলির মাধ্যমে এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি ঢাকাবাসীর নজরে আসবে।
এসময় ঢাকা ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, আমি ধানমণ্ডিতে জন্মেছি, পড়াশোনা করেছি, বড় হয়েছি। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যখন মেধাবী মানুষেরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এরকম সময়ে সেবা, সমস্যা সমাধান, দায় ও দরদের রাজনৈতিক শ্লোগান নিয়ে একটি সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে দেশ গঠনের প্রত্যাশায় এবি পার্টি তৈরি করেছিলাম। নানা প্রতিকুলতা মাড়িয়ে একটি জাতীয় নির্বাচন সামনে এসেছে। এমতাবস্থায় এবি পার্টি আমাকে ঢাকা ১০ আসনে মনোনয়ন দিয়েছে। আশাকরি এই এলাকার মানুষ আমাকে আন্তরিক ভাবে সমর্থন দিবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Yard meet ups in Sherpur - 1 constituency.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nahid Rana, parliamentary candidate for Thakurgaon - 2, was addressing a massive crowd of working class people calling for a new political settlement against organised criminal syndicate, corruption and politically motivated extortions.
ঠাকুরগাঁওয়ে গণসমাবেশে নাহিদ রানা:
“দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে
পাচাররোধী আইনসহ ৪ দফা দাবি ও গরিবদের সংসদে পাঠানোর আহ্বান
ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে হাজারো কৃষক, শ্রমিক, নারী, যুবক ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ও ইউনাইটেড পিপলস বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে অবৈধ অর্থ পাচাররোধী আইন প্রণয়নসহ চার দফা দাবি উত্থাপন করা হয়। বক্তারা সমস্বরে বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে “বাংলাদেশ বদলের নির্বাচন”, যেখানে গরিব, কৃষক ও প্রান্তিক জনগণ সংসদে গিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে।
সমাবেশে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নাহিদ রানা। তাঁর বক্তব্যে উঠে আসে বাস্তব জীবনের কৃষকের কষ্ট, প্রান্তিক মানুষের বঞ্চনা এবং ন্যায্য সমাজ বিনির্মাণের অঙ্গীকার। নাহিদ রানা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরও কৃষকদের সার-বিষ কিনতে হয়রানির শিকার হতে হয়। কৃষি প্রধান এলাকায় কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, এবি পার্টি জনতার ক্ষমতায়নের পার্টি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে গরিব মানুষ নিজের ভোটে নিজের প্রতিনিধি সংসদে পাঠাবে—যেখানে আইন হবে জনগণের পক্ষে, আর প্রশাসন কাজ করবে মানুষের জন্য।
তিনি উল্লেখ করেন, এবারের নির্বাচন হবে সাধারণ মানুষের বিজয়ের নির্বাচন। আমরা প্রমাণ করতে চাই, রাজনীতি মানে লুটপাট নয়, বরং সততা, সেবা ও আত্মত্যাগের প্রতিযোগিতা।” নাহিদ রানা কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত, দুর্নীতি রোধ, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও নারী উদ্যোক্তা বিকাশকে এবি পার্টির অগ্রাধিকারমূলক লক্ষ্য হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, এবি পার্টি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, কৃষকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য দাম মিলবে, আর সাধারণ মানুষই হবে রাষ্ট্রের আসল মালিক। এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মাঠে ঘাম ঝরানো কৃষক যেন ন্যায্য মূল্য পায়, সেজন্য মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভাঙতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint General Secretary of the AB Party, has been reaching out to his local constituents in Dinajpur - 6.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, called upon the political parties to reach a political consensus on implementing historic July Charter and time for holding referendum to avoid any potential crisis.
ঐক্যমতে ব্যর্থ হলে প্রফেসর ইউনুসের সরে যাওয়ার আশঙ্কাসহ ভয়ানক পরিস্থিতির ঝুঁকি দেখছে এবি পার্টি।
ঢাকা, ৩০ অক্টোবর, বৃহস্পতিবার ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) পক্ষ থেকে আবারো বিবাদমান পক্ষগুলোকে অহমিকা এবং তর্ক-বিতর্ক পরিহার করে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ কার্যকরে একমত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত এবং প্রফেসর ইউনুসের পদত্যাগ করতে হতে পারে এছাড়া সার্বিক পরিস্থিতি ভয়ানক রকম জটিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এমন আশংকার কথা জানান। সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ’ প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে গতকাল মঙ্গলবার সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশে অন্তর্বর্তী সরকারকে নির্বাহী আদেশ জারির পরামর্শ দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এ ছাড়া সংসদের প্রথম ৯ মাসে (২৭০ দিন) সংবিধান সংস্কার পরিষদ সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে।
সনদের আইনি ভিত্তি দিয়ে তিন ভাগে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে:
(১) প্রথমে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি।
(২) দ্বিতীয়ত, আদেশের প্রশ্নে গণভোট আয়োজন এবং সবশেষে,
(৩) আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকার (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) ক্ষমতা দিয়ে প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন; তিন পদ্ধতিতে এই আদেশ (সুপারিশমালায় সংলাপে ঐকমত্য হওয়া সনদের ৮৫টি প্রস্তাবের মধ্যে) বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে-
(১) ৯টি নির্বাহী আদেশে;
(২) ২৮টি অধ্যাদেশের মাধ্যমে
এবং
(৩) সংবিধান সম্পর্কিত ৪৮টি প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়নের কথা রয়েছে। জনাব মঞ্জু বলেন, যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয়, তা সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে এবং সুপারিশের অনেক বিষয় আছে, যা অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। এসব বিষয়ে দলগুলোর সঙ্গে কমিশনের কোনো মতভিন্নতাও নেই।
প্রথম দুই ভাগের বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। শেষ ভাগের প্রস্তাবগুলোর জন্য দুটো বিকল্প রাখা হয়েছে এবং গণভোটে জনগণের বৈধতা নেওয়ার সুপারিশ করেছে কমিশন।
তিনি বলেন, সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ের ব্যাপারে দুটি বিকল্প প্রস্তাব সুপারিশ করা হয়েছে। প্রস্তাব দুটিতে উল্লেখ করা হয়েছে, সনদে থাকা সংবিধান সংশোধনের বিষয়গুলো কার্যকর করতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’ জারি করবে। আদেশ এবং এর তফসিলে উল্লিখিত সংবিধান সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দেওয়া হবে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ক্ষমতাপ্রাপ্ত একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা সংবিধান সংস্কারের ক্ষেত্রে গঠনিক ক্ষমতা প্রয়োগ করবে। জাতীয় সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে। বিকল্প দুই প্রস্তাবের একটিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে দেবে। গণভোটে অনুমোদন পাওয়া সংবিধান সংস্কার বিল পরিষদের সহায়ক হিসেবে বিবেচিত হবে এবং পরিষদ ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।
অন্য প্রস্তাবে বলা হয়েছে, পরিষদ ২৭০ দিনের মধ্যে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং সংস্কার কার্যক্রম শেষ হলে পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে। গণভোটের দিনক্ষণ ঠিক করা সরকারের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে সুপারিশে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো দিন গণভোট আয়োজন করা যেতে পারে।
এবি পার্টি কখন গণভোট চায়? এ ব্যাপারে মঞ্জু বলেন, আমরা আশাকরি সরকার চুড়ান্তভাবে যখন গণভোট আয়োজন করবে তাতে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and AB Party General Secretary, was addressing his local constituents in Barishal - 3 on new political settlement and their role in tactical voting choice.
নাগরিকরা দল-মার্কা দেখে নয় প্রার্থী দেখে ভোট দিবে: বাবুগঞ্জের জাহাঙ্গীরনগরে মতবিনিময় সভায় ব্যারিষ্টার ফুয়াদ
বুধবার ২৯ অক্টোবর সন্ধ্যায় বাবুগঞ্জ থানার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এলাকার গণ্যমান্য বক্তিবর্গের সাথে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টা আসাদুজ্জামান ফুয়াদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন রাজনীতি, যোগ্য নেতৃত্বের সাথে থেকে এক সাথে কাজ করার ঘোষণা করেন এলাকাবাসী। এসময় ঈগল প্রতীকের প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এবি পার্টির বরিশালের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিএম রাব্বী, যুগ্ম-আহ্ববায়ক সুজন তালুকদার, যুগ্ম-সদস্য সচিব ডাক্তার তানভীর আহমেদ, রায়হান উদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, নাঈম ভূঁইয়া, আজম খান, হাইদার ভূঁইয়া সহ আরো অনেকে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nazrul Islam Khan, parliamentary candidate for Kurigram - 2, organises free medical camp for the local poor constituents and provides medicine free of cost.
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন পরিমাপ সহ চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে উপজেলার কাশিপুর ইউনিয়নের তেলিটারী মোড় এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিনামূল্যে আড়াইশতাধিক রোগীর ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ চিকিৎসা সেবা প্রদান করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ও এবি পার্টি মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Yard meet up with women in Sherpur - 1 constituency.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শেরপুর-১ সদর আসনের লছমনপুর ইউনিয়নে মহিলা ভোটারদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় কুসুমহাটি এলাকার দড়িপাড়া গ্রামে।উঠান বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সদস্য সচিব মুকসিতুর রহমান হীরা, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, মহিলা পার্টির জেলা আহ্বায়ক শাহনাজ পারভীন সহ জেলা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের প্রকৃত পরিবর্তন আনতে নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবি পার্টি বিশ্বাস করে, নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি ন্যায্য ও স্বচ্ছ রাজনীতি গড়ে তোলা সম্ভব নয়। তারা আরও বলেন, এবি পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and AB Party General Secretary, has been campaigning among his constituents in Barishal - 3 area for days. Need for a new kind of politics is the essence of generational shift where politics of service and problem solving through developing sustainable polices.
এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল ৩ সংসদীয় আসনে সাক্ষাত করে চলেছেন নতুন রাজনীতির আহবান নিয়ে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation meets H.E. Yao Wen, Ambassador of China to Bangladesh, on Monday afternoon to talk about forthcoming national election, July Charter signing and bilateral relationship between the countries.
চীনা রাষ্ট্রদূতের সাথে এবি পার্টি চেয়ারম্যানের বৈঠক ও মতবিনিময়:
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীন পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ
বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার বিকেলে রাষ্ট্রদূতের সরকারী বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন। বৈঠকে জুলাই সনদে স্বাক্ষর ও বাস্তবায়ন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব, চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীনের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়।
এর আগে মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির প্রতিনিধিদলকে নিজ বাসভবনে স্বাগত জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনাকালে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন; জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনে বিস্তারিত আলোচনার পর এখন বল সরকারের কোর্টে। তাঁরা বিশেষজ্ঞদের মতামত নিয়ে খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে উপনীত হবেন বলে তিনি আশাবাদী। গণভোট, নির্বাচন এবং দেশের ব্যবসায়িক স্থিতিশীলতা নিয়ে দুপক্ষে খোলামেলা আলোচনা হয়। রাষ্ট্রদূত ইয়াও বিশ্বাস করেন যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া দেশ তার স্থিতিশীলতা হারাবে এবং ফ্যাসিবাদী শাসনের পরে অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনৈতিক ভিত্তি পুনর্গঠনের চেষ্টা করছে তা বিঘ্নিত হতে পারে। এবি পার্টি একমত হয়েছে এবং ঐক্যমত্য তৈরির জন্য দলের নীতি এবং সেই লক্ষ্যে তারা কীভাবে কাজ করছে সে সম্পর্কে বিস্তারিত অলোকপাত করেন। রাষ্ট্রদূত ইয়াও আশা করেন যে ফেব্রুয়ারিতে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হবে। তিনি বলেন; বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় চীন পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। আলোচনাকালে রাষ্ট্রদূত ইয়াও-এর সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিকাল ডিরেক্টর মিঃ ঝাং জিং এবং রাজনৈতিক কর্মকর্তা লিউ হংরু। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sanowar Hossain, parliamentary candidate for Jamalpur - 5 constituency was speaking about the need for new generation politics based on problem solving.
গতানুগতিক রাজনীতিতে জনগণের আস্থা ও বিশ্বাস নেই। জনগনের বিশ্বাস ও আকাঙ্খা নতুন রাজনৈতিক বন্দোবস্তে।
-এডভোকেট ছানোয়ার হোসেন।
আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি জামালপুর সদর উপজেলার উদ্যোগে জামালপুর সদর- ০৫ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট ছানোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার আহবায়ক মো: আব্দুল ওয়াহাব। আরও উপস্থিত ছিলেন এবি পার্টি জামালপুর জেলার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক এম এ খালেক, যুগ্ম আহবায়ক গোলাম কুদ্দুস, এবি পার্টি জামালপুর পৌর শাখার আহবায়ক মো: নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, এবি পার্টি জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার, এবি যুব পার্টি জামালপুর জেলার আহবায়ক মো: শিহাব ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে এডভোকেট ছানোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, এবি পার্টি গতানুগতিক রাজনীতিতে বিশ্বাস করে না, মিথ্যা বয়ান তৈরি করে জনগণকে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়াকে ভূল রাজনৈতিক পরিচর্যা হিসেবে বিবেচনা করে। এবি পার্টি প্রতিষ্ঠাকালীন থেকেই রাজনীতির গুণগত অবস্থার পরিবর্তন করে সেই পরিবর্তিত বাংলাদেশের দায়িত্ব নিতে চাই। এজন্য সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও অস্ত্রের ঝনঝনানির সংস্কৃতি মুক্ত একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন না করে দ্রুত ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করলে এবি পার্টিরও পূর্বের রাজনীতিতে ঢুকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
এজন্য তিনি দ্ব্যার্থহীন ভাষায় জামালপুর সদর-৫ আসনের সকলের প্রতি আহবান করেন যে, আপনারা প্রথাগত রাজনৈতিক পদ্ধতি, পরিবারতান্ত্রিকতা, ব্যক্তি পূজা ও মিথ্যা প্রতিশ্রুতি যারা দেয় তাদের ভোট দিয়ে রাষ্ট্রকে আর হুমকির মুখে ঠেলে দিবেন না। এবি পার্টি বিগত ৫ বছরের কার্যক্রমে এসব থেকে মুক্ত হয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশে তারাই নির্ভরযোগ্য ও আপনার মূল্যবান ভোটের প্রকৃত আমানতদার। সর্বোপরি দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করে জনগণকে নাগরিক হওয়ার প্রকৃত স্বাদ দিবে। বক্তব্যের শুরুতে জামালপুর সদর পাঁচ আসনের এমপি প্রার্থী মনোনীত এডভোকেট ছানোয়ার হোসেন কে জামালপুর সদর কমিটি, যুব পার্টি, পৌর এবি পার্টি ও বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অসংখ্য যোগদানকারীদের মধ্য থেকে উল্লেখযোগ্য ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ফুল দিয়ে যোগদান সম্পন্ন করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Zubair Ahmed Bhuiyan, parliamentary candidate for Cumilla - 5, held a yard meeting to listen to the issues affecting his local neighbourhood.
কুমিল্লা-৫ আসনে এবি পার্টির পদপ্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার উপস্থিতিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুড়িচং উপজেলার ৭ নং মোকাম ইউনিয়নের শিকারপুরবাসীর উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোজাম্মেল হক ভূইয়া। এসময় এলাকার জনগণের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া। আরও বক্তব্য রাখেন এবি পার্টি কুমিল্লা জেলা সদস্য সচিব ও বুড়িচং পৌরবাসী মুহাম্মদ আবদুল কাইয়ুম, বুড়িচং উপজেলা আহবায়ক গাজী মোসলেম উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ মাসুদ, কুমিল্লা মহানগর সেক্রেটারি আবদুল কাইয়ুম ভূইয়া মুকুল, এবং ময়নামতি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম।
ছাত্রনেতা সোয়াইব মাহমুদের সঞ্চালনায় শিকারপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বক্তব্য রাখেন শাহ আলম, রেবতী পাল, নূর নবী, সালাম খন্দকার, তাহের, আবু জাহের, গোলাম নবী, আতিকুর রহমান, কাজী সেলিম, মুহাম্মদ সেলিম, মোহাম্মদ কামাল হোসেন মাস্টার, মোহাম্মদ নাসিম, সাব্বির, আবদুর রব, গোলাম মোস্তফা ও ফয়েজ আহমেদ ভূইয়া।
উঠান বৈঠকে এলাকাবাসী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার প্রতি গভীর আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
ASM Mokarrebur Rahman, parliamentary candidate for Natore - 1 was reaching out to his local constituents to convince them to vote for new kind of politics.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর- ১ (লালপুর ভাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত এমপি প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিম ওয়ালিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠক করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য এবি পার্টিতে যোগ দিন এবং ঈগল প্রতীকে ভোট দিন। তিনি নতুন বাংলাদেশ গঠন, জুলাই গণঅভ্যুত্থানে জনতার আকাঙ্ক্ষা ও তা বাস্তবায়নে এবি পার্টির ভুমিকা জনগণের সামনে তুলে ধরেন। এ সময় তার সাথে ছিলেন আলহাজ্ব আব্দুল আজিজ, আলহাজ্ব হাসমত আলী মারহাবা, জীবন আলী, মানিক আলী ,রুবেল, বাবু ,মিন্টু, জাফর প্রমুখ। উপস্থিত নারী-পুরুষ সবাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের শ্লোগানে একাত্মতা ঘোষণা করেন এবং ঈগল প্রতিকে ভোট দিয়ে এবি পার্টিকে এগিয়ে নিবেন বলে বক্তব্য প্রদান করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Jashim Uddin, parliamentary candidate for Khulna - 1 (Dakop-Batiaghata) was reaching out to his local constituents. He promised to ensure services are being made available at tue local schools, colleges and hospitals without any kind of harassment or bribes, if elected.
দাকোপ-বটিয়াঘাটায় (খুলনা-০১) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মতবিনিময় সভায় জসিম উদ্দিন:
‘আগামী রাষ্ট্র হবে জনতার রাষ্ট্র’
সাম্য, মানবিক সুবিচার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী জনাব জসিম উদ্দিন জলমা ইউনিয়নে এক মতবিনিময় সভায় বলেছেন, “আগামী রাষ্ট্র হবে জনতার রাষ্ট্র, যেখানে জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।” শনিবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, দুর্নীতি দমনসহ সমাজের প্রতিটি খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দাকোপ-বটিয়াঘাটার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ করে বটিয়াঘাটা উপজেলার দীর্ঘদিনের সমস্যা নদীভাঙন প্রতিরোধে করণীয় বিষয়ে তিনি বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দাকোপ-বটিয়াঘাটা প্রধান সড়ককে দুই লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, “দাকোপ-বটিয়াঘাটা অঞ্চলের প্রাণের দাবী পানখালী ফেরি স্থায়ীভাবে বন্ধ করে সেখানে পানখালী ব্রিজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, আমি এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।” সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আহ্বায়ক জনাব সাইদুল হক মিলন, সদস্য সচিব জনাব আক্তারুজ্জামান, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মো. আবু বক্কার সিদ্দিকী মোড়ল, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ আমার বাংলাদেশ পার্টির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, was addressing a huge crowd in Shailokupa area of Jhinedah district as part introducing the local parliamentary candidate, Matiar Rahman, an advocate of the Supreme Court of Bangladesh Convenor of the district committee.
ঝিনাইদহের শৈলকুপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু:
“আওয়ামী লীগকে পুণর্বাসিত করতে অতীতের মত আবারও বিএনপি-জামায়াত দ্বন্দ্বে লিপ্ত”
— এবি পার্টি।
ঝিনাইদহ, ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার
প্রেস বিজ্ঞপ্তি:
“আওয়ামী লীগের বাকশালী ও ফ্যাসিবাদী রাজনীতি অতীতেও প্রত্যখ্যাত হয়েছিল। মানুষ তাদের সন্ত্রাসবাদী নৃশংস রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তাদেরকে বিতাড়িত করেছিল। কিন্তু বিএনপি-জামায়াতের ক্ষমতার দ্বন্দ্ব এবং অশুভ রাজনীতি ১৯৯৬ সালে আওয়ামীলীগকে দীর্ঘ দিন পরে হলেও রাজনীতিতে ফিরিয়ে এনেছিল। বর্তমানে আবারও আওয়ামীলীগকে পুণর্বাসিত করতে অতীতের মত বিএনপি-জামায়াত দ্বন্দ্ব শুরু করেছে”; আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার শৈলকুপায় দলীয় প্রার্থী অ্যাডভেকেট মতিয়ার রহমানের পক্ষে প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি আক্ষেপ করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে খালেদা জিয়া এখনও জেলখানায় বন্দী থাকতো আর জামায়াতকে নিষিদ্ধ দল হিসেবে আওয়ামীলীগের মত চোরা গোপ্তা রাজনীতি করতে হতো। এক বছর না পেরুতেই এই দুই বড় দলের যে আচরণ আমরা দেখলাম তাতে হতাশ না হয়ে উপায় নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ঝিনাইদহ- ১ আসনে এবি পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমানকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই সমর্থনে আজ শৈলকুপার রামচন্দ্রপুর মাঠে এক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শৈলকূপা উপজেলা আহ্বায়ক মো.শাহীন আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় সহকারী জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম ও জেলা সদস্য সচিব নাজমুস সায়াদাত। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এলাকার গুণি-জনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি গুণি জনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
প্রধান অতিথির বক্তৃতায় মজিবুর রহমান মঞ্জু আরও বলেন; পুরোনো দিনের রাজনীতি মানেই হলো নিজেদের বাহাদুরি প্রচার করা আর প্রতিশোধ ও প্রতিহিংসা জারী রাখা। লাশের উপর দিয়ে ক্ষমতার বদল হয়, একদল জেলে যায় এবং আরেকদল এসে সব দখল করে। জনগণ এসবের উপর ক্ষুব্ধ ও বিরক্ত বলেই ২৪ এর গণবিস্ফোরণ ঘটেছে। ফলে এবার একটি দলকে দলবল, গোষ্ঠীসহ সীমান্তের ওপারে পালাতে হয়েছে। তিনি বলেন নির্বাচন মানে যদি হয় শুধু ক্ষমতা বদল তাহলে সেটাতো ইতিমধ্যে হয়ে গেছে। এবারের নির্বাচনকে যদি আমরা নিয়ম ও ইতিহাস বদলের নির্বাচন বানাতে পারি তাহলেই কেবল দেশের মুক্তি আসতে পারে। তিনি আরোও বলেন, আমাদের শহীদেরা ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন কিন্তু আমরা শহীদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মান করতে পারি নাই। আমরা টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে পারি নাই, রাষ্ট্র আমাদের অধিকার ফিরে দেয় নাই। রাষ্ট্র আমাদের মৌলিক চাহিদা পূরন করতে পারে নাই। তাই আগামী নির্বাচনকে বাংলাদেশ পরিবর্তনের নির্বাচনে পরিণত করার মধ্যে দিয়ে জুলাইয়ের শহীদদের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party-UP Bangladesh jointly held a meeting on reforming the state in light of the Monsoon Uprising and July Charter.
এবি পার্টি ও আপ বাংলাদেশের যৌথ সভা; অংশ নিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনও, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মনেপ্রাণে ধারণকারীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের তাগিদ
—————
ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
প্রেস বিজ্ঞপ্তি:
ক্ষমতা নয় জুলাই আকাঙ্খার বাস্তবায়নই রাজনৈতিক দলগুলোর প্রধান ফোকাস হওয়া উচিৎ নইলে অভ্যুত্থানে জীবনও অঙ্গহানির শিকার হয়েছেন তারা ক্ষমা করবেন না। রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা এমন কথা বলেন। বৃহস্পতিবার সকালে ফারইস্ট মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস-আপ বাংলাদেশের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান। বক্তব্য দেন রাষ্ট্র সসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম বুলবুল, আপ বাংলাদেশের আহবায়ক আলি আহসান জুনায়েদ, এবি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মেজর (অব) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, রাস্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদার ভুইয়া প্রমূখ।
মাহমুদুর রহমান তার বক্তব্যের শুরুতে কিশোর জুলাই শহীদ আনাসের চিঠি পাঠ করে শোনান। তিনি বলেন, শহীদ আনাসসহ হাজারো শহীদ শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জীবন দেয় নাই। বড় রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামো হারানোর ভয়ে জুলাইকে বিপ্লব না বলে শুধু আন্দোলন বলে থাকে। অথচ শহীদদের আত্মত্যাগ আর জনতার অকুন্ঠ সমর্থনকে সরকারের বৈধতার সিঁড়ি মনে না করে ১০৬ অনুচ্ছেদকে ভিত্তি মনে করা হচ্ছে। গত কয়েকদিনে সরকার প্রধানের সাথে নির্বাচনকালীন প্রশাসন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বিষ্ময় প্রকাশ করে তিনি বলেন, যেনতেন নির্বাচনই বড় রাজনৈতিক দলের লক্ষ্য। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের লড়াই শেষ হয়নি, নির্বাচনের পরই সব সমাধান হয়ে যাবে মনে করা বোকামি হবে। আগামীতেও গণমাধ্যমকে শাসকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাইয়ের সকল শক্তিকে ভুল সংশোধন করে আবার রাজপথে নামতে হবে। আবু সাঈদ যেজন্য জীবন দিয়েছে সেটি ধরে রেখে নতুন লড়াই শুরুর ঘোষণা দেন তিনি। রাজনৈতিক দলগুলোকে গত ১৭ বছরের লড়াই স্মরণ করিয়ে দেন তিনি।
হাসনাত কাইয়ুম বলেন, ক্ষমতা আর জনতাকে আলাদা করার সুযোগ নাই, জনগণের কাছেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয়, ৪৬ বা ৭০ সালের মত এই নির্বাচন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সাধারণ নির্বাচনের মত এবার যেন টাকার খেলা না হয়, এবার জনগণকে দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে। অভ্যুত্থানের অনেক নেতা বিলাসকে বেছে নিয়েছে। অথচ বিপ্লব আর বিলাস কখনো এক হতে পারে না। বিপ্লব আর যেন বেহাত না হয় সেজন্য জনগণকে সজাগ থাকার আহবান জানান তিনি। তিনি বলেন, চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভ্যুত্থান শেষ হতে পারে না। একক নেতা নয় বরং বহু মত পথের মানুষ জুলাই অভ্যুত্থানের চালিকাশক্তি।
ড. ওয়ারেসুল করিম বুলবুল বলেন, এই আয়োজন মাইলফলক হবে যদি, জনতামূখী জোট করা যায়।আলি আহসান জুনায়েদ বলেন, ক্ষমতা ভাগাভাগির দৌড় অভ্যুত্থানকে ভুলিয়ে দিচ্ছে। অথচ হাসিনার ক্ষমতাকে দেবত্ব দেয়ার প্রতিবাদে দেশবাসী মাঠে নেমেছিল। ক্ষমতা কেন্দ্রীভূত রাখার প্রতিবাদেই জুলাই অভ্যুত্থান হয়েছিল। ফ্যাসিবাদী কাঠামো এখনো বহাল আছে, অথচ শুধু ক্ষমতার দৌড়ই অনেক রাজনৈতিক দলের লক্ষ্যবস্তু হয়ে পড়ছে। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়াই অভ্যুত্থানের আসল চেতনা, আর কখনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরতে দেয়া হবে না বলে প্রত্যয় জানান তিনি। ডা. আব্দুল ওহাব মিনার বলেন, অভ্যুত্থানপন্থী সকলকে একযোগে কাজ করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Election campaign in Dinajpur - 6 for new kind of politics based on service through developing sustainable policies in order to solve daily life issues of the citizens.
দিনাজপুর - ৬ সংসদীয় আসনের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জে এবি পার্টি, যুব পার্টি ও ছাত্রপক্ষের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের মধ্যে সমতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং চাহিদাভিত্তিক সমাজ গঠনে এবি পার্টি কাজ করে যাচ্ছে। সামাজিক অন্যায়-অবিচারের বিপক্ষে সৌহাদ্যপূর্ণ ও মানবিক রাষ্ট্রগঠনে এবি পার্টি সদা তৎপর। বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হক এর নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdul Baset Marzan, member of National Executive Council, was reaching out to his local constituents in Rongpur - 5.
রংপুর -২৩ সংসদীয় আসন/মিঠাপুকুর -৫ এ এবি পার্টির প্রার্থী জনাব আব্দুল বাসেত মারজান ভাইয়ের গণসংযোগ ও লিফলেট বিতরণ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, was calling upon the Border Guard of Bangladesh, BGB, to stay vigilant and robust when it comes to defending our borders, safeguarding wider public interest and safety. He was addressing the journalists in Kurigram on diverse issues affecting the wellbeing of the local district.
কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পথ সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
"বিএসএফকে কঠোরভাবে মোকাবিলা করলেই সীমান্ত হত্যা শূন্যে নামবে"
"বাপ-দাদার কোঠায় নেতা হওয়া রাজনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলাবে না"
কুড়িগ্রাম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার।
প্রেস বিজ্ঞপ্তি
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হলে শুধু প্রতিবাদ নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিএসএফকে কঠোরভাবে মোকাবিলা করলেই সীমান্ত হত্যা শূন্যে নামবে।” আজ কুড়িগ্রাম - ২ আসনে এবি পার্টির প্রার্থী ডা. নজরুল ইসলামের সংসদীয় এলাকাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বছরের পর বছর ধরে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে, কিন্তু কোনো সরকারই শক্ত অবস্থান নেয়নি। দেশের মানুষ এমন অসহায় মৃত্যু আর দেখতে চায় না।
সভায় উপস্থিত ছিলেন দলের জেলা আহ্বায়ক ও কুড়িগ্রাম ২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দেশের রাজনীতিতে বংশানুক্রমিক নেতৃত্বের প্রবণতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, বাপ-দাদার কোঠায় নেতা হওয়া রাজনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলাবে না। জনগণের ভোটে, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে হবে।” তিনি আর-ও বলেন, যারা জনগণের কণ্ঠ নয়, বরং বংশের পরিচয়ে রাজনীতি করে তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এবি পার্টি জনগণকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনতে চায়। ফুয়াদ আরও বলেন, এবি পার্টি যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলেই একটি ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে।
এসময় তিনি কুড়িগ্রামের তরুণ সমাজকে ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি কৃষক যাতে ন্যায্যমূল্যে সার পেতে পারে এবং সেচে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি কুড়িগ্রামের অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসা খাতে আমূল পরিবর্তনেরও দাবি জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
International Republican Institute, @IRIglobal, a Washington based organisation that works for promotion of democracy and peaceful election, deployed a pre-election assessment team to Bangladesh. They invited AB Party leadership to know more about the challenges to hold a free, fair and credible election in February 2026. A frank conversation took place about the electoral dementia and loss of institutional memory for an acceptable election after good 25 years. Challenges are immense but if all the stakeholders are united in their resolve, it can be delivered at the end.
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট, আইআরআই, এর উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের সংকট, চ্যালেঞ্জ ও তা মোকাবিলার পথ নিয়ে আলোচনার জন্য এক প্রতিনিধি দল এসেছেন বাংলাদেশে। এবি পার্টির এক প্রতিনিধি দল তাদের সাথে সাক্ষাৎ করে খোলামেলা কথা বলেছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বন্ধে নভেম্বর মাস থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ দেয়া যায় কিনা, সেটা প্রস্তাব করা হয়েছে। প্রবাসী ভোট এবং অনলাইনে/সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে প্রতারনা ও জালিয়াতির বিভিন্নমুখী বাস্তবতা নির্বাচন কমিশন কিভাবে মোকাবিলা করতে পারে এবং সেক্ষেত্রে আমাদের উন্নয়ন অংশীজনরা কিভাবে সাহায্য করতে পারেন, সেগুলো নিয়েও আমরা কথা বলেছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation met H.E. Ambassador Reto Renggli, Embassy of Switzerland in Bangladesh, to have a frank conversation on historic July Charter, forthcoming election and its challenges prior and afterwards. They cross-discussed about referendum, widely used political instrument in Switzerland - more than any other country in the world. The delegation tried to learn about its popularity, extent of participation, process to invoke by political entities and private citizens alike.
রবিবারে বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জনাব রেটো র্যাংলীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে এবি পার্টির এক প্রতিনিধি দল। সাক্ষাৎকালে সম্প্রতি সাক্ষর হওয়া ঐতিহাসিক জুলাই সনদ সাক্ষর হওয়া থেকে শুরু করে আসন্ন নির্বাচন, চ্যালেঞ্জ, জোটবদ্ধ অংশগ্রহনের সম্ভাবনা সহ রেফারেন্ডাম নিয়েও লম্বা আলাপ হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Campaign in Kurigram - 2 constituency.
কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজারে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গণসংযোগ কর্মসূচী পালিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনগণের প্রকৃত ক্ষমতা ফিরিয়ে দিতে এবং দেশকে ন্যায়, অধিকার ও মর্যাদার পথে এগিয়ে নিতে এবি পার্টি কাজ করছে। পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে মাঠ পর্যায় থেকে এই পরিবর্তনের অংশীদার হোন সকল নাগরিক। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party expresses serious concern over the fire incident at the cargo complex of the Shah Jalal International Airport in the capital. In a joint statement issued by Mojibur Rahman Monju, AB Party Chairman, and Asaduzzaman Fuaad, AB Party General Secretary, calls upon the Interim Administration, IA, to thoroughly investigate the matter and publish the findings. It’s a severe national security issue for the country and nation as it undermines country’s capacity to keep its key institutions safe. AB Party is also concerned whether repeated fire across the country in different installations, commercial zones, public places and residential areas is an orchestrated attempt to create chaos and fear prior to the national election. All the culprits, inside the country and overseas, must be identified and brought to justice.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে এবি পার্টির গভীর উদ্বেগ
১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ঢাকা।
প্রেস বিজ্ঞপ্তি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। সংবাদমাধ্যমে জানা গেছে, অনেক ব্যবসায়ীর কোটি কোটি টাকার পণ্য ও সম্পদ এই ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন, আমরা তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি। নেতৃবৃন্দ ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাহসিকতার প্রশংসা করে বলেন,তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে যে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন, এবি পার্টি তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের অগ্নিকাণ্ড দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। এবি পার্টি দাবি জানাচ্ছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, এই অগ্নিকাণ্ডকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না। সাম্প্রতিক সময়ে পরপর একাধিক অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রমূলক কারণ আছে কিনা,তা গভীরভাবে তদন্ত করতে হবে। শেষে তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, শ্রমিক ও পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা ও দ্রুত পুনরুদ্ধার কার্যক্রমের আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, and Asaduzzaman Fuaad, General Secretary of the party, sign historic July Charter 2025 on Friday the 17 October 2025 at the National Parliament Square.
আজকের ঐতিহাসিক জুলাই সনদ ২০২৫ সাক্ষর অনুষ্ঠানে এবি পার্টির তরফে সাক্ষর করেছেন এবি পার্টির সন্মানীত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party announces primary parliamentary candidates for 109 constituencies for the forthcoming parliamentary election on Thursday.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রার্থী মনোনয়নের ব্যাপারে দলীয় সম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান এবং জনগণের মধ্যে কী ধরনের কার্যক্রম তিনি করেন, জনসম্পৃক্ততা কেমন—এসব বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রার্থী তালিকায় নারীদের কম উপস্থিতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের উপস্থিতি নেই কেন—এমন প্রশ্নের জবাবে দলটির চেয়ারম্যান বলেন, ‘আপনারা জানেন, নারীরা রাজনীতিতে কিছুটা পেছনে থাকতে চান। একজন নারীর পক্ষে প্রার্থী হওয়া, নির্বাচন পরিচালনা করার ব্যাপারে আমাদের সমাজে যে আগ্রহটা, সেটা এখনো সেভাবে গড়ে ওঠেনি। আমরা চেষ্টা করছি নারীদের অগ্রাধিকার দেওয়ার জন্য। তো ইনশা আল্লাহ, আমাদের আরও অনেক নারী প্রার্থী আছেন। তাঁরা আমাদের বিবেচনার মধ্যে আছেন। নেক্সট প্রার্থী তালিকায় ৮ থেকে ১০ জন নারী প্রার্থী সংযুক্ত হওয়ার সম্ভাবনা আছে।’ এবি পার্টির চেয়ারম্যান বলেন, এটা একটা নতুন দল। এই দল সম্পর্কে নানা রকমের অপপ্রচার, নানা ধরনের ভুল ধারণা অনেকের মধ্যে আছে। এ কারণে এখনো অনেক সীমাবদ্ধতা লক্ষণীয়। দল বিস্তৃত হলে এই জিনিসগুলো আরও বেশি বিস্তৃত আকারে আসবে।
বিএনপির সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে ভিন্ন একটি মধ্যবর্তী জোট গঠনের কথা জানিয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই মধ্যবর্তী দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল—নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। আর বাকি তিনটা দল—এবি পার্টি, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এসব দলের মধ্যে আলোচনা হচ্ছে। কিন্তু আলোচনার চূড়ান্ত কিছু বলার মতো অবস্থায় এখনো পৌঁছানো যায়নি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, calls upon the Hon’ble Chief Advisor of the Interim Administration, to announce a date for referendum on July Charter. Enough has been discussed and debated at the Consensus Commission over the weeks and months. Now, its decision time - Prof. Yunus just need to pronounce a ruling, Monju added following an emergency meeting held on Wednesday evening at the Foreign Service Academy.
ঐকমত্য কমিশনের জরুরী সভা:
গণভোট প্রশ্নে প্রধান উপদেষ্টার রুলিং দাবি করলেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আজ বুধবার বিকেলে ঐকমত্য কমিশনের জরুরী সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে গণভোট প্রশ্নে তাঁর (প্রধান উপদেষ্টার) রুলিং দাবি করলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গণভোট কি নভেম্বরে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচনের সাথে একইসঙ্গে ফেব্রুয়ারিতে হবে সে নিয়ে কয়েকটি দলের অনঢ় অবস্থানের প্রেক্ষিতে মঞ্জু এ আহ্বান জানান। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভাটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। প্রধান উপদেষ্টা ছাড়াও বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ ও ৩২ টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান ও দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক অংশ নেন।
মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন আকস্মিকভাবে এই সভা আহবান করায় আমরা কিছুটা বিচলিত হয়েছিলাম, প্রধান উপদেষ্টার ক্লান্ত মুখাবয়ব দেখে আরও দুশ্চিন্তা তৈরী করেছিলো। কিন্তু পরক্ষণে তাঁর স্বভাবসুলভ হাসি আমাদেরকে আশ্বস্ত করেছে। কমিশনে সকল রাজনৈতিক দলের সৌহার্দ্যপূর্ণ আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই হলের ভেতরে সবাই খুব সংহতি ও আন্তরিক পরিবেশে কথা বলেন কিন্তু বাইরে মিডিয়ার সামনে যখন কথা বলেন তখন মনেহয় যেন, আমাদের মধ্যে অনেক বিভেদ। তিনি ভেতরে-বাইরে ভারসাম্য বজায় রাখার অনুরোধ করেন। কোন দলের নাম উল্লেখ না করে তিনি বলেন প্রধান উপদেষ্টাকে কখনো এ দল চাপ দেয়, কখনো ঐ দল চাপ দেয়, ফলে মনে হয় তিনি একবার এক পক্ষের কথা শুনছেন। মঞ্জু আরও বলেন, যেহেতু সকল পক্ষের কথা শেষ এবং এখনো কিছু মতপার্থক্য আছে সেহেতু শেষ সিদ্ধান্তটা জনগণের পক্ষ থেকে আপনি জানিয়ে দিন, আশা করি সবাই মেনে নেবে। জুলাই জাতীয় সনদকে আগামীদিনের রাজনীতির গতি নির্ধারণকারী সনদ আখ্যা দিয়ে তিনি বলেন এই সনদের কিছু অংশে যারা নোট অব ডিসেন্ট দিয়েছেন আশাকরি তারা শেষ পর্যায়ে এসে হলেও কিছুটা নমনীয় হবেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party welcomes the charge framed by the ICT against deposed regime’s top mafias along with the retired and serving military officers who have been alleged for crimes against humanity, extra-judicial killings, enforced disappearances and unlawful detention in secret detention centres across the country, notoriously known as ‘Aynaghor’, house of mirrors. Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary, was addressing a public meeting by the Babu Bazaar Bridge in the capital city on Tuesday afternoon. Justice should equally be served, he cried out, while detaining the alleged criminals - there can be no status among the prisoners of worst form of crimes.
কারাবন্দিদের মধ্যে কোন মর্যাদার তারতম্য থাকতে পারে না: ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ
মঙ্লবার আমার বাংলাদেশ পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্দোগে কোতায়ালী থানার বাবুবাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ ২.০ বিনির্মাণের অগ্রযাত্রায় এবি পার্টির ভূমিকা ও অঙ্গীকার শীর্ষক উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তিনি বলেন, ভিন্ন মত পথের কারণে যারা বিরোধী দলের নিরীহ মানুষকে হত্যা ও গুম করেছে, দাড়ি টুপির জন্য জঙ্গি বানিয়ে ক্রসফায়ার করেছে তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই হতে হবে। গণতন্ত্র ও মানুষ হত্যা করে যদি প্রধান বিচারপ্রতি, সচিব, মন্ত্রী-এমপিরা জেলে থাকতে পারে তাহলে জনগণের কর্মচারীরা কেন স্পেশাল এসির কারাগারে থাকবে ? এসময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য ধন্যবাদ দিয়ে বলেন, ট্রাইব্যুনাল ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে সকল খুন গুমের বিচারে ইনসাফ প্রতিষ্টা করতে হবে যেন ন্যায় বিচারে বৈষম্য না থাকে। একজন রিক্সা চালক অপরাধ করলে যেমন তার নিজের বাড়ি জেল খানা হয়ে যায় না তেমনি কোন সরকারী এসি ওয়ালা প্রতিষ্ঠানও জেলখানা হতে পারে না। যারা আটশো এর অধিক আয়না ঘর করেছে, বাংলাদেশকে দিল্লীর হাতে তুলে দেবার জন্য তাদেরকে পালিয়ে যেতে যারা সাহায্য করবে তাদের কোন নিরাপদ পলায়নের পথ থাকবে না। ২৪’র গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অপরাধীদেরকে অবশ্যই কেরানীগঞ্জ ও কাশিমপুরের কারাগারে থাকতে হবে। ঢাকার স্থানীয় সমস্যা সমাধানে তিনি স্থানীয় জনগণকে অনুরোধ করেন যেন, জিন্দাবাদ বা অমুক ভাইয়ের শ্লোগান দেখে ভোট না দিতে। উক্ত জনসভায় কোতয়ালী থানার আহ্ববায়ক মোঃ নুর হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম- সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sanowar Hossain, an advocate of the Supreme Court of Bangladesh and member of the National Executive Council - NEC, calls upon the new committee members in Netrokona district to work hard for a country free from discrimination.
বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলের অংশগ্রহণমূলক নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে
-এডভোকেট ছানোয়ার হোসেন।
আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আহবায়ক কমিটি ঘোষনা।
আমার বাংলাদেশ পার্টি - এবি পার্টি পূর্বধলা উপজেলার আহবায়ক কমিটি ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন। সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার সদস্য সচিব মাহামুদুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি নেত্রকোনা জেলার আহবায়ক প্রফেসর ড. আব্দুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জামালপুর জেলা এবি পার্টির উপদেষ্টা মো: আব্দুল ওয়াহাব, সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা জেলার আইন বিষয়ক সম্পাদক মো: আল মামুন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন মেজবাহ, পূর্বধলা উপজেলার আপ বাংলাদেশ এর সদস্য সচিব শেখ সৈকত মুরসালিন,জমিয়তে ওলামায়ে ইসলামী নেত্রকোনা জেলার সভাপতি মাওলানা বারেক আহমেদ সাহেব, রাকিব হোসেনসহ অন্যান্য। পূর্বধলা উপজেলায় মো: আবুল বাশার কে আহবায়ক ও ইমরান শুভকে সদস্য সচিব হিসেবে ঘোষনা করেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এদেশের জনগণ বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৭১ এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু সকল নাগরিকের অধিকার ও মর্যাদা আজও প্রতিষ্ঠিত হয়নি। ২৪ এর জুলাই বিপ্লব এ অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্যই হাজার হাজার তরুণ, ছাত্র সমাজ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। এবি পার্টি জন্মলগ্ন থেকেই জনগনের গণতান্ত্রিক অধিকার ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর জন্য সংগ্রাম করে আসছে। আগামী দিনে রাজনীতির নামে চাদাবাজি, অর্থ পাচার, লুটপাট সকল অপকর্ম চলতে দেওয়া হবে না। এবি পার্টি জনগনের পাশে থেকে জনগনকে ঐকবদ্ধ করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের কবর রচনা করবে। সেবা ও সমস্যা সমাধানের রাজনীতির মাধ্যমে এবি পার্টি জনগনের মন জয় করবে। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলের অংশগ্রহণমূলক নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdullah Al Mamun Rana, a Joint General Secretary in-charge of Office Affairs, was addressing an evening yard meet up in Cox’s Bazaar district.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকায় উঠান বৈঠক করেছে। ডেইলপাড়া এলাকার স্থানীয় নারী সংগঠক মোহছেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে দলের পক্ষ থেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক এড. আবদুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় শরনার্থী বিষয়ক সম্পাদক সাংবাদিক শামসুল হক শারেক, কেন্দ্রীয় জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক সরওয়ার সাঈদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
International Republican Institute, @IRIglobal, hosts a training session for AB Party delegation on addressing disinformation/misinfromation campaign in forthcoming election and how to best utilise social media, online platforms to reach out to young voters.
ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট, আইআরআই, এবি পার্টির প্রতিনিধি দলের জন্য এক কর্মশালার আয়োজন করে। বিশেষ করে আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নির্বাচনী প্রচারনা চালানো এবং অনলাইনে ধোঁকা-জালিয়াতি-মিথ্যাচার কিভাবে বুঝতে হবে এবং কৌশলে প্রতিহত করতে হবে - সেগুলো সম্পর্কে পশ্চিমের বিভিন্ন দেশের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে, সে সকল বিষয়ে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation had a courtesy call on Dr. Rüdiger Lotz, @GerAmbBD, newly appointed German Ambasador to Bangladesh, @GermanEmbassyBD. We talked about the circumstances surrounding and leading up to the launch of the AB Party, forthcoming election and its challenges, our electoral prospect and likely alliance. AB Party called upon the Government of Federal Republic of Germany to take more students and skilled workers to meet the shortage in their labour market.
এবি পার্টির এক প্রতিনিধি দল নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিজার লটজ’র সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এবি পার্টির রাজনীতি, দল গঠন, আসন্ন নির্বাচন নিয়ে খোলামেলা আলাপ হয়। এবি পার্টির তরফ থেকে বাংলাদেশ থেকে আরো বেশী শিক্ষার্থী এবং দক্ষ কর্মী নেবার আহ্বান জানানো হয়, বিশেষ করে যে সকল সেক্টরে জার্মানীতে শ্রমিকের ঘাটতি আছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abbas Islam Khan, a barrister-at-law and prospective candidate for Gazipur - 6, was campaigning in support of new kind of politics ingrained into service, welfare and rights of the citizens.
গাজীপুর-৬ আসনের বিশিষ্টজনদের সঙ্গে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের গাছা থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন থানার আহ্বায়ক সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ রাজিব খান সেতু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের আহ্বায়ক ও গাজীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান বলেন, "আমি যদি আপনাদের সমর্থনে নির্বাচিত হই, তবে আপনাদের কণ্ঠস্বরকে সংসদে পৌঁছে দিতে পারব। আপনাদের সমস্যা, স্বপ্ন ও চাহিদাই হবে আমার মূল অঙ্গীকার। জনগণের প্রতিনিধিত্ব করাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য। মানুষই শক্তির উৎস, আর সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা নতুন প্রজন্মের জন্য ন্যায্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Anowar Sadat Tutul, a Joint General Secretary of the AB Party, announces new convening committee for Shatkhira district following wide range of consultation with the local organisers and leaders. Alomgir Hossain was elected as Convenor and Dr. Salauddin Shakil as Member Secretary.
আলমগীর হোসাইনকে আহবায়ক ও ডাঃ সালাউদ্দিন শাকিল কে সদস্য সচিব করে সাতক্ষীরা জেলা কমিটি পুনর্গঠন
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের ম্যানগ্রোভ মিলনায়তনে জেলা সংগঠকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সদস্য সচিব আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও সদর থানা আহবায়ক সালাহউদ্দিন শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান, ঝিনাইদহ জেলা আহবায়ক অ্যাডঃ মো মতিয়ার রহমান, এবি যুবপার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাদীউজ্জামান খোকন। মতবিনিময় সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সংগঠকদের মতামতের ভিত্তিতে আলমগীর হোসাইনকে আহবায়ক, আসিফ মোহাম্মদুল্লাহকে যুগ্ম আহবায়ক, সালাহউদ্দিন শাকিলকে সদস্য সচিব, আজিজুর রহমান ও শেখ আবিদুর রহমানকে যুগ্ম সদস্য সচিব করে সাতক্ষীরা জেলা শাখার পুনর্গঠিত আহবায়ক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি আনোয়ার সাদাত টুটুল।
এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবি পার্টি দলের মধ্যে পূর্ন গনতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে থাকে। এখানে তৃণমূলের সিদ্ধান্তই পার্টির সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। পার্টি পরিচালনায় সততা,নিষ্ঠা এবং নাগরিকদের প্রকৃত অভিভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। মতবিনিময় সভা শেষে নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব সবাই ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, called upon the Interim Administration to fix a date for referendum on the July Charter to avoid potential deadlock among the political parties. Monju emphasised that discord and division among the parties shall only benefit our enemies, the deposed regime in particular and their foreign allies.
ঐকমত্য কমিশনে এবি পার্টির চেয়ারম্যান:
“গণভোট কবে হবে এই সিদ্ধান্ত সরকার জানিয়ে দিক”
“বিএনপি-জামায়াতের ইগো সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্তরায়”
“দেশের মানুষ চায় শান্তি ও ঐকমত্য, কিন্তু সীমান্তের ওপারের চাওয়া হলো বিভেদ, সংঘাত ও বিভক্তি”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের মানুষ চায় শান্তি ও ঐকমত্য। কিন্তু সীমান্তের ওপারের চাওয়া হলো বিভেদ, সংঘাত ও বিভক্তি। গণভোট আয়োজনের ব্যপারে ঐকমত্য হলেও গণভোট কি জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে দুটি নির্বাচন হবে? তা নিয়ে স্পষ্ট দ্বিধা-বিভক্তি দেখা যাচ্ছে। ঐকমত্য কমিশন বা সরকারের উচিত হবে দুপক্ষের কথা শুনে গণভোট কবে হবে এ ব্যপারে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। তিনি বিএনপি-জামায়াত ও এনসিপি এই তিন দলের দিকে ইংগিত করে বলেন, সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনেকরে এবং সাথে করে নিউইর্য়ক সফরে নিয়ে গেছেন মনেহচ্ছে তাদের ইগো সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্তরায়। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় এবং কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক দলের প্রতিনিধিত্ব করেন। বৈঠকের বিরতিতে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ব্রিফিং করেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে? তা কি ‘সংবিধান আদেশ’,‘অধ্যাদেশ’ নাকি ‘জুলাই সনদ আদেশ’ নামে জারি হবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে, অর্থাৎ এখানেও পদ্ধতি বা শব্দ নিয়ে বিতর্ক! তিনি বলেন, এ বিতর্ক দেখে মনেহচ্ছে পরোক্ষভাবে আমরা কেউ কেউ সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি। তিনি আবারও জোর দিয়ে বলেন, চুড়ান্তভাবে ঐকমত্য না হলে সরকার বা ঐকমত্য কমিশনের উচিত হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যে কোন একটি সিদ্ধান্ত জানিয়ে দেয়া।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক নোট অব ডিসেন্ট প্রসঙ্গে বলেন, জুলাই সনদের প্রত্যেকটি বিষয়ে যেহেতু সবগুলো রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি, গণভোটের রায়ের মাধ্যমে তা সুরাহা হবার রাস্তা খুলে যাবে। কারন, জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোটের ইতিবাচক রায় অর্থাৎ, গণভোট পাশ হলে যেসমস্ত রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন তা জনরায়ের মাধ্যমে প্রত্যাখাত বলে বিবেচিত হবে। কারন, জনগন জুলাই সনদের পরিপুর্ণ বাস্তবায়নের অভিপ্রায় নিয়েই গণভোট পাশ করবে বলেই জাতির প্রত্যাশা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sarwar Sayeed, Secretary for Climate and Ocean Resources and prospective candidate for Cox’s Bazaar - 3 constituency, meets grassroots to know about their aspiration as a voter.
কক্সবাজারের খুরুস্কুল ইউনিয়নে এবি পার্টির উঠান বৈঠক
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছে। ডেইলপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা জামশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে দলের পক্ষ থেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় শরনার্থী বিষয়ক সম্পাদক সাংবাদিক শামসুল হক শারেক, কেন্দ্রীয় জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক সরওয়ার সাঈদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation led by Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the party, met H. E. @AjitSinghCanada, High Commissioner of Canada to Bangladesh, @CanHCBangladesh, on Wednesday afternoon, to talk about the ongoing political issues, forthcoming national election, in particular, and challenges for a free, fair and credible election. Marcus Davies, @MarcusJDavies, Political Counsellor, Philippe Bernier Arcand, Second Secretary - Political Affairs, Nisar Ahmed - Politcal Advisor, were also present at the conversation. Nasreen Sultana Mily, a Joint General Secretary in-charge of International Affairs, Syed Baqi, a barrister-at-law and member of UK diaspora team, were in presence from the AB Party team.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint General Secretary of the AB Party, was reaching out to his grassroots in Dinajpur - 6.
ঘোড়াঘাট পৌরসভায় গণসংযোগ করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার সাহেবগঞ্জ চাম্পাতলী প্রাঙ্গনে সোহরাব হাসান এর সঞ্চালনায় এক গণসসংযোগ পরবর্তী সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মোহাম্মদ নূরুল ইসলাম এর সভাপতিত্বে ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, সারা দেশের আনাচে-কানাচে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিশুদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদের মাঝে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে পারলে ভবিষ্যতে তারা স্বাবলম্বী হতে পারবে। এসময় তাঁকে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্মন্ধে অবহিত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sarwar Sayeed, prospective
candidate for Cox’s Bazaar - 3, visits a number of Buddhist temples on the occasion of their holy Probarona festival. Bangladesh is a land of all religion, race and creed which make this country not only diverse but also colourful, he opined. He assured the faithful of their safety, security, equal rights and dignity.
কক্সবাজারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব প্রবারণা পূর্ণিমায় এবি পার্টির শুভেচ্ছা
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন এবি পার্টির কেন্দ্রীয় জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক সরওয়ার সাঈদ। ৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় তিনি কক্সবাজার শহরের অগ্যমেধা ক্যাং পরিদর্শন করেন এবং বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির জেলা আহবায়ক মোহাম্মদ হাসান, যুব পার্টির নাছির উদ্দিন, আব্দুল্লাহ আল সিফাত, ছাত্রপক্ষের তাজমান সহ দলের অন্যান্য নেতারা। এসময় এবি পার্টির নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abbas Islam Khan, a barrister-at-law and Shadow Affairs Secretary, was addressing a human chain protesting the lengthy and unending development projects by BRT in Gazipur district affecting tens of millions of citizens for years.
গাজীপুরে বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন:
“নাগরিকদের দুর্ভোগ কমাতে এবং সমস্যা সমাধানে সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে” — ব্যারিস্টার আব্বাস ইসলাম খান
টঙ্গী কলেজ সংলগ্ন এলাকায় আজ নিরাপদ সড়কের দাবিতে এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্সের সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর এবি পার্টির সদস্য সচিব মাসুদ জোমাদ্দার।
বক্তৃতায় ব্যারিস্টার আব্বাস ইসলাম খান গাজীপুরে সড়ক নিরাপত্তা ও নাগরিক দুর্ভোগ কমাতে নয় দফা প্রস্তাব তুলে ধরেন। তাঁর দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— জনগণের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে সব ওভারব্রিজ চালু করা,বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদের সুবিধার্থে প্রতিটি ওভারব্রিজে এস্কেলেটর ও লিফট চালু রাখা,স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন ও শিক্ষার্থীদের নিরাপদ পারাপারে ট্রাফিক পুলিশ মোতায়েন করা, টঙ্গী ব্রিজ সংস্কার করে সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত রাখা,ফ্লাইওভার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা,ফ্লাইওভারে ভারী ট্রাক চলাচল বন্ধ রাখা ও রাত ১২টার পর সীমিতভাবে ট্রাক চলাচল অনুমোদন করা, নির্দিষ্ট বাস স্টপেজ ও ওয়েটিং লাইন নির্ধারণ করা,অরক্ষিত ম্যানহোলে ঢাকনা স্থাপন করে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও জলাবদ্ধতা রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, visited 160 years old Baptist church, its associated pre-school and AG Church in his constituency, Barishal - 3. He assured them of their rights as equal citizens and dignity like anyone else in the country.
বরিশালের বাবুগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে এবি পার্টির ব্যারিষ্টার ফুয়াদের মতবিনিময়
বরিশাল জেলার বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে খ্রিষ্টান সম্প্রদায়ের আয়োজনে মাধবপাশা ব্যাপ্টিস্ট মিশন চার্চ ও এজি চার্চে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য ১৮৬৫ সালে স্থাপিত ব্যাপ্টিস্ট মিশন চার্চ ও প্রি-স্কুল পরিদর্শন করেন। জরাজীর্ণ মাধবপাশা ব্যাপ্টিস্ট চার্চ প্রি-স্কুলে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং অবহেলিত স্কুল, চার্চ ও সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার ফুয়াদ বলেন, হিন্দু- বৌদ্ধ, মুসলিম- খ্রিস্টান সকলে ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে সমমর্যাদার বাংলাদেশী। বিভিন্ন রঙ্গের ভিন্ন ভিন্ন ফুল যেমন একটা বাগানের সৌন্দর্য তেমনি বিভিন্ন জাতি, বর্ণ ধর্মের মানুষের সম্প্রীতি ও সহাবস্থান এই বাংলাদেশের সৌন্দর্য। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Constitution cannot be an excuse to materialise July Charter, given that the mandate for the Interim Administration is derived from Monsoon Uprising of 2024. If any political party/ies try to impede the process, another uprising shall be the consequence to face in the future.
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে: “এবি পার্টি”
ঢাকা, ৫ অক্টোবর ২০২৫, রবিবার।
প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় ঐকমত্য কমিশনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বার বার জটিলতা তৈরি করা হচ্ছে। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। তিনি সবাইকে সতর্ক করে বলেন; আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে পালিয়ে বাঁচার জন্য জটিলতা সৃষ্টিকারীদের জন্য অনেকগুলো বড় বড় হেলিকপ্টার লাগতে পারে। দীর্ঘ বিরতির পর জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আবার শুরু হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় ও কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এবি পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হকও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন।
সভার মধ্যাহ্ন বিরতিতে উপস্থিত সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, সনদ মোটামুটি চুড়ান্ত হবার পর এর বাস্তবায়ন প্রক্রিয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা অনেকে অধিকমাত্রায় আইন ও সাংবিধানিক বিতর্কের অবতারণা করছি, অথচ শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে চরমভাবে সংবিধানকে ভূলুণ্ঠিত করে ফ্যাসিবাদী দূ:শাসন চালিয়েছিল; যার প্রেক্ষিতে আমাদেরকে বাধ্য হয়ে গণঅভ্যুত্থান করতে হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থান হলো জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার চুড়ান্ত প্রকাশ। এবি পার্টির পক্ষ থেকে সকল পক্ষের মতামত সন্নিবেশিত করে জুলাই সনদ সংবিধান আদেশের মাধ্যমে জারি করা, ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ এবং সর্বোপরি জনগণের সমর্থন যাচাইয়ের জন্য গণভোট আয়োজনের মধ্য দিয়ে এর একটি সফল সমাধানে পৌঁছানোর প্রস্তাব দেন তিনি।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক কমিশনে যুক্তি তুলে ধরে বলেন, সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তিতে জুলাই সনদের বাস্তবায়ন পরবর্তী সংসদের উপর ন্যাস্ত করার প্রস্তাবটি অন্যায্য এবং জুলাই অভ্যুত্থানের আকাংখা পরিপন্থি। কারন, বিদ্যমান সংবিধানের কাঠামোর ভিতরে সরকারকে উৎখাতের কোন ধারনা নেই। অথচ, জুলাই অভ্যুত্থানকে গোটা জাতি এক গৌরবের অর্জন বলে মনে করছে। কারন, জুলাই অভ্যুত্থান কোন সাংবিধানিক বিধান মেনে সংঘটিত হয়নি। ফলশ্রুতিতে, সংবিধানের ধারাবাহিকতার যুক্তিটি দুর্বল, অগ্রহনযোগ্য এবং এটি রাষ্ট্রের প্রত্যাশিত কাঠামোগত পরিবর্তন সাধনকে বিলম্বিত করবে যা মোটেই কাম্য নয়। ব্যারিস্টার সানী আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রশ্নটি যতখানি আইনী, তারচেয়ে বেশি রাজনৈতিক। সেজন্য, রাষ্ট্রের শাসনব্যবস্থা ও কাঠামোগত পুনর্সজ্জায় রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের ভিতরে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abbas Islam Khan Noman, a barrister-at-law and Shadow Affairs Secretary of the AB Party, was addressing organisers and workers of local Youth wing in Gazipur district.
“রাজনীতি মানে ক্ষমতার খেলা নয়, রাজনীতি হলো জনসেবার সর্বোচ্চ হাতিয়ার” – ব্যারিস্টার আব্বাস ইসলাম খান
এবি যুব পার্টি গাজীপুর জেলার গাছা থানার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির গাজীপুর জেলা ও মহানগরের আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলমগীর এবং সদস্য সচিব মাসুদ জামাদ্দার রানা। সভায় সভাপতিত্ব করেন এবি যুব পার্টি গাছা থানার আহ্বায়ক মোঃ সোহেল মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাসির হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবি যুব পার্টির নেতৃবৃন্দদের স্বচ্ছতা, ক্লিন ইমেজ এবং সক্রিয় ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “পুরনো রাজনীতি ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, কিন্তু এবি পার্টি নতুন রাজনীতির বার্তা নিয়ে এসেছে। আমাদের লক্ষ্য একটি কল্যাণকর রাষ্ট্র গঠন, যেখানে রাজনীতি হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং মানুষের সমস্যা সমাধানকেন্দ্রিক। রাজনীতি মানে কেবল ক্ষমতার খেলা নয়, বরং জনসেবার সর্বোচ্চ হাতিয়ার।” তিনি আরও বলেন, বাংলাদেশ ২.০ গড়তে তরুণ, পেশাজীবী ও প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Aminul Islam FCA, a Joint General Secretary of the AB Party, visits eight Hindu temples in his local constituency, Bagerhat - 1, assuring to stand by their side all the times because they are equal citizens of this country.
নাগরিক হিসেবে সকলের অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব
বাগেরহাট - ০১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মো: আমিনুল ইসলাম এফসিএ বাগেরহাট এবং চিতলমারী উপজেলার ৮ টি পুজো মন্দির পরিদর্শন করেন, মন্দির কমিটির সদস্য এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় তিনি সকল নাগরিকের সমান অধিকার এবং মর্যাদা সমুন্নত রাখার ব্যাপারে জোর দেন। আগামীর বাংলাদেশ নতুন করে গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিক তার নাগরিক পরিচয়ে পরিচিত হবেন, নাগরিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে রাজনৈতিক দল কোন নাগরিককে ধর্ম, বর্ন বা লিংগ পরিচয়ের ফলে বৈষম্য তৈরি করবে না।
একটা কল্যান রাষ্ট্র গড়ে তোলাই ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর রক্তাক্ত অভ্যুত্থানের লক্ষ্য, যা আমাদের অর্জন করতেই হবে। এবি পার্টির নেতাকর্মীগন শুভেচ্ছা বিনিময় করেন -
১, চুলকাটি বনিকপাড়া সার্বজনীক পূজা মন্দির।
২, ৯নং রাখালগাছি ইউনিয়ন শাখার পূজা মণ্ডপ।
৩, সোনাতলা সার্বজনীক পূজা মন্দির বাগেরহাট সদর।
৪,শ্রী শ্রী রাধেশ্বর মন্দির।
৫, শালতলা হরিসভা মন্দির,
৬, দশানী বারোয়ারী মন্দির
৭, চিতলমারী কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির, এবং
৮, চিংগড়ী বাজার সাবব জনি মন্দির কলাতলা ইউনিয়ন চিতলমারি বাগেরহাট। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, visits the local neighbourhood in Babugonj sub-district affected by ongoing river erosion.
মিথ্যা ওয়াদার রাজনীতির বিরুদ্ধে এবি পার্টি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করবে : ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ
বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জের ঈদগাহ মাঠে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের সাথে এলাকার নাগরিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, মীরগঞ্জ সেতু নির্মাণ, নদীভাঙন রোধে এবি পার্টির কি করেছে তার বিস্তারিত তুলে ধরে বলেন, আমরা আপনাদের কাছে পৌছাবার পূর্বেই মন্ত্রণালয়ে গিয়েছি যেন মিরগঞ্জে সেতু নির্মাণের বরাদ্দ পাশ করানোর জন্য।পাশাপাশি আপনাদের কষ্ট লাঘবের জন্য স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, কবরস্থান -শ্মশান সংস্কারে সরকারের কাছে তদবির করা, চেষ্টা করার কাজ করছি যা ইতিমধ্যে আপনাদের কাছে দৃশ্যমান হচ্ছে। এজন্য আমরা আপনাদের কাছে সমস্যা শুনতে এসেছি। জনগণের কাছে পেশী শক্তি ও মিথ্যা ওয়াদার রাজনীতির বিরুদ্ধে আমরা সেবা ও সমস্যা সমাধানের নতুন ধারার রাজনীতি তুলে ধরতে চাই। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, a Joint General Secretary of the AB Party, visits a local Hindu temple in Kolabagan area of the capital.
ঢাকা কলাবাগান থানার পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময়
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন, শুভেচ্ছা উপহার প্রদান করেন। তিনি বলেন গত সরকারের সময়ে মেয়র তাপসের প্রচ্ছন্ন ইন্ধনে কলাবাগান মাঠ দখল করে আর পুজা উৎসব করতে দেওয়া হতো না। ঢাকা ১০ এর প্রার্থী হিসেবে তিনি বলেন যে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের যেন আর কখনো এইরকম বাঁধার সম্মুখীন না হতে হয় সেই প্রচেস্টা সব সময় এবি পার্টি করবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint Secretary of the AB Party, was visiting members of Hindu minority community in Dinajpur - 6 constituency.
পূজা-পার্বনের ধর্মীয় আচার যেন সারাবছর প্রতিফলিত হয়।
-ব্যারিস্টার সানী আব্দুল হক
শারদীয় দূর্গোৎসবে ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এবি পার্টির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক এই মন্তব্য করেন। এসময় তিনি ঋষিঘাট (নাপিত পাড়া) সার্বজনীন দুর্গা মন্দির, বুলাকীপুর সার্বজনীন দুর্গা মন্দির ও পূর্ব চাঁদপাড়া (কার্তিক) সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষন করেন।বিভিন্ন মন্দিরে দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation led by Mojibur Rahman Monju, Chairman of the party, visits Dhakeshshori Hindu temple on the occasion of ongoing Durga puja festival to meet and pay respect to the members of our minority community. He wished them all the best and a joyous celebration.
সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের উর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে - মজিবুর রহমান মঞ্জু
দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলো এবি পার্টি
আজ মহাসপ্তমী। নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গার আরাধনা আজ থেকে শুরু করবেন সনাতন ধর্মাবলম্বীরা।দুর্গাপূজার গুরুত্বপূর্ণ এই দিনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি)র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাকে স্বাগত জানান পুজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, যুগ্ন সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন ও পুজা উদযাপন কমিটির উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের উর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। নানা ষড়যন্ত্র ও অপচেষ্টার পরও আমাদের সম্প্রীতির শেকড় কখনো উপড়ে ফেলা যায়নি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, আর সব জাতীয় ইভেন্টে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি, একতাবদ্ধ হয়েছি। বারবার প্রমাণ হয়েছে—বাংলাদেশের শক্তি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।
কোনো ধর্মই বিভেদ শেখায় না। ধর্ম আমাদের শেখায় ভালোবাসা, সহানুভূতি আর সহমর্মিতা। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই পরিবার—বাংলাদেশ পরিবার।
তিনি আরো বলেন,আজকের এই শারদীয় দুর্গোৎসব আমাদের সম্প্রীতিরই আরেক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা চাই, পূজার আনন্দ যেন নির্বিঘ্নে, নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাই, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি পূজা মণ্ডপকে আনন্দ ও শান্তির কেন্দ্রস্থলে রূপান্তরিত করুন।
নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব আরও বড়—আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ব, যেখানে কোনো নাগরিক ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবে না। বরং আমরা সবাই হবো একে অপরের আনন্দ ও দুঃখের সাথী।
এই উৎসব হোক ভ্রাতৃত্ব, ঐক্য আর মানবিকতার জয়গান। শারদীয় দুর্গোৎসবের মহিমান্বিত এই সময়ে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
জয় হোক মানবতার, জয় হোক সম্প্রীতির।
আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম। তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সুব্রত চৌধুরী বলেন, আমরা একসাথে রাজনীতি করায় এবি পার্টির সাথে আমাদের একটি গভীর রাজনৈতিক বন্ধন তৈরি হয়েছে। দলগঠনের পর থেকে বাংলাদেশের সামাজিক প্রক্ষাপট বিবেচনা করে তারা রাজনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ধর্ম, বর্ণ, নারী নির্বিশেষে সবার অংশগ্রহণে এবি পার্টি আগামীতে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, শ্যাডো এ্যাফেয়ার্স সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdullah Al Mamun Rana, an advocate of the Supreme Court of Bangladesh and Joint Secretary of the AB Party, was reaching out to his local grassroots in Chuadanga - 1 constituency.
আলমডাঙ্গার কুমারী ও কালিদাসপুর ইউনিয়নে এবি পার্টির সমর্থনে আব্দুল্লাহ আল মামুন রানার গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা- ১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা শনিবার কুমারী ইউনিয়ন ও কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে
গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় বাজার, হাট ও গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এবি পার্টির প্রতীক ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, “দেশে দায় ও দরদের নতুন রাজনীতি প্রতিষ্ঠার জন্য এবি পার্টি মাঠে নেমেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি— নাগরিকের সমস্যা, বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও তরুণ সমাজের সমস্যার সমাধানই হবে আমাদের প্রধান কাজ। ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে আমরা অগ্রাধিকার দেব। উন্নয়ন হবে সবার জন্য, কোনো দলীয়করণ থাকবে না।”তিনি আরও বলেন, রাজনীতি হবে জনগণের কল্যাণে, দখল বা লুটপাটের জন্য নয়। এবি পার্টি দেখিয়ে দেবে বিকল্প রাজনৈতিক শক্তি কেমন হতে পারে। দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের জন্য জনগণের পাশে আছি।” গণসংযোগকালে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abu Rayyan Rosi, prospective candidate for Lalmonirhat - 1, was meeting members of Hindu community on the occasion of their religious festival of Durga Puja.
পাটগ্রামে এবি পার্টির শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, লালমনিরহাট জেলা শাখার প্রধান সমন্বয়ক ও এরশাদ হোসেন সাজু ট্রাস্টের চেয়ারম্যান জনাব মোঃ আবু রাইয়ান আশয়ারী রছী। সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবু রতন কুমার সাহা।
প্রধান অতিথির বক্তব্যে আবু রাইয়ান আশয়ারী রছী এবি পার্টির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং প্রয়াত পিতা, এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন সাজুর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, এবি পার্টি পাটগ্রামের সার্বিক উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—বেকারত্ব দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ ৯টি বিশেষ উদ্যোগ। এ সংক্রান্ত একটি হ্যান্ডবিল সভায় উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলার সমন্বয়ক ডা. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ক্ষীরোদচন্দ্র রায়। এছাড়াও এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা সমন্বয়ক আবু হাসান মোঃ জবায়ের তোহা, পৌর সমন্বয়ক মাসুদ ইবনে রহমান ও জাহাঙ্গীর আলম, এবং এবি শ্রমিক পার্টির উপজেলা সমন্বয়ক সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে প্রধান অতিথি আবু রাইয়ান আশয়ারী রছী অসুস্থ সভাপতি বাবু রতন কুমার সাহার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sanowar Hossain, an advocate of the Supreme Court of Bangladesh and member of National Executive Member - NEC of AB Party, was addressing his constituents in Jamalpur - 1.
জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্যই এবি পার্টির রাজনীতি।
-এডভোকেট ছানোয়ার হোসেন।
আমার বাংলাদেশ পার্টি - এবি পার্টি জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নে কুমারগাতী ঈদগাহ মাঠে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এবি পার্টি বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এবি পার্টি সেই বাংলাদেশ নির্মাণ করতে চায় যেখানে ঘুষ দিয়ে চাকুরী নিতে হবে না, চাকুরী হবে মেধার ভিত্তিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে যোগ্য দেখে কোন মার্কা বা দল দেখে না। ভালো মানুষকে ভোট দিতে হবে, কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজকে নয়। ২৪ এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরীর মাধ্যমে এবি পার্টি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। এবি পার্টি দেশের তরুণ সমাজ ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে। জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্যই এবি পার্টির রাজনীতি। এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে প্রধান অতিথি পাশে থাকার অঙ্গীকার করেন। প্রায় শতাধিক নারী- পুরুষ আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগদান করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Organisers meeting and committee formation in Gazipur metropolitan unit.
"এবি পার্টি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ" - মোহাম্মদ আলতাফ হোসাইন
গাজীপুরে এবি পার্টির গাছা থানা শাখায় ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে গাছা থানার জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এক সংগঠক সমাবেশে মোঃ সিদ্দিকুর রহমানকে থানা শাখার আহ্বায়ক এবং রাজিব হাসান খান সেতুকে সদস্য সচিব করে পূর্ণ কমিটি ঘোষণা করা হয়।গাজীপুর জেলা ও মহানগর শাখার আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনে দলীয় নীতির প্রতি অটুট থাকার আহ্বান জানান। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাম্প্রতিক চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে বলেন, "বর্তমান সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা, সুষম অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবি পার্টি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। গাছা থানার নতুন কমিটি এই লক্ষ্য অর্জনে তৃনমুল পর্যায় থেকে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।" -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nazrul Islam Khan, prospective candidate for Kurigram - 2 constituency, has been reaching out to his local community and trying to understand their aspiration, daily issues.
রাজারহাটে এবি পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খাঁন দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন। রাজারহাট উপজেলার টগরাইহাট বাজার, দিনোবাজার, বটতলা যাদুরচর বাজার, রাজারহাট স্টেশন রোড, কলেজ রোড ও রাজারহাট বাজার এলাকায় সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এবি পার্টির নীতি, আদর্শ ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম খাঁন বলেন, "কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। বিশেষ করে রাজারহাট উপজেলার প্রধান সমস্যা বন্যা ও তিস্তা নদীর ভাঙন। এ সমস্যা সমাধানে নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, পর্যাপ্ত ফ্লাড সেন্টার স্থাপন ও তিস্তার ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।" তিনি আরও বলেন, "পিছিয়ে পড়া কুড়িগ্রাম-২ আসনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, দূর্বল স্বাস্থ্য সেবা, গুণগত মানের শিক্ষার অভাবসহ যাবতীয় সমস্যা সমাধানে কাজ করবো ইনশাআল্লাহ।" -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, AB Party General Secretary, was campaigning among his constituents in Barishal - 3 area. He was listening to the regular struggles of the grassroots and how to address them.
এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী এলাকা বরিশাল - ৩ আসনের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামে শত শত এলাকাবাসীর সাথে মতবিনিময় করতে গিয়েছিলেন তাদের প্রতিদিনকার ভোগান্তি নিয়ে জানবার জন্য। চলাচলের রাস্তাটা একদমই হাঁটার উপযোগী না, মাটি দিয়ে ভরাট ও উঁচু করা দরকার, ইট দিয়ে সোলিং করা আশু জরুরী। স্থানীয় মসজিদের সংস্কার বেশ জরুরী বলে মনে করেন এলাকাবাসী। হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মহিলাদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। আমাদের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি চলমান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, was addressing labour activists and trade unionists from across the country to talk about their issues like fair pay and working conditions.
এবি শ্রমিক পার্টির সমাবেশ:
বিএনপি ও জামায়াত কে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিলেন মজিবুর রহমান মঞ্জু
ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দুর করতে বিএনপি ও জামায়াত কে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। সম্মেলনে শ্রমিক বিষয়ক সহ সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন এবি শ্রমিক পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ জামাল উদ্দিন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সবার মনে শংকা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা? জুলাই সনদের আইনী ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন মাত্র ৭ বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই মার্কা নিয়ে নির্বাচন করেছেন। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল একজোট-এক মার্কা নিয়ে নির্বাচন করলে সমস্যা কোথায! তিনি বলেন আমি মনেকরি এর ফলে নির্বাচন নিয়ে আর কোন অনিশ্চয়তা থাকবেনা।
তিনি আরও বলেন, নতুন ভূমিষ্ঠ হওয়া বাংলাদেশে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে পড়ায় দ্রুত দেশের কাজগুলো আটকে পড়েছে। দ্রুত নির্বাচন ও দ্রুত ক্ষমতাসীন হওয়ার উদ্দেশ্যে আমরাও অনেক সময় হঠাৎ সিদ্ধান্তে চলে যাচ্ছি। এবি পার্টি মনে করে—আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন; তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ তা মনযোগ দিয়ে বিবেচনা করছে না।
তিনি আরও জোর দিয়ে বলেন, গণহত্যার সুনির্দিষ্ট দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে; যারা এই জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাদের প্রাসঙ্গিকভাবে বিচারের আওতায় আনা উচিত—বিশেষত যারা ক্ষমতায় থেকে দেশের গণতান্ত্রিক অধিকার হরণে ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান—নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে, যেমন আমরা জুলাইয়ে করেছিলাম। রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে কাজ করে, তাহলে শ্রমিকদের জন্য বিষয়ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা সহজ হবে। শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে; তাই শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, Joint General Secretary of the AB Party and an advisor to Bangladesh Students’ Party - BSP, was addressing student organisers in the capital. She congratulates Miss Irtiza Alam Protha on her election win as a Member of Rokeya Hall students’ union recently. She also appreciated the brilliant campaign run by other contestants throughout DUCSU.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abu Rayan Rosi, prospective candidate for Lalmonirhat - 1, was meeting organisers and workers in his constituency to chalk out his election plan in coming February 2026.
লালমনিরহাট-১ আসনে এবি পার্টির মতবিনিময় সভা:
ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা উপজেলা) আসনে এবি পার্টির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আবু রাইয়ান আশয়ারী পাটগ্রাম উপজেলার স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় তিনি আসন্ন নির্বাচনে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় আবু রাইয়ান আশয়ারী নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে আসনের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলার সামগ্রিক উন্নয়নকে লক্ষ্য রেখে তিনি ৯টি মূল বিষয় নিয়ে কাজ করতে চান। সেই চিন্তা ও পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “এবি পার্টির অঙ্গীকার—রাষ্ট্র হবে জনতার"। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dhaka City North unit organised a human chain calling upon the local administration to repair the damaged streets in Pallobi area of the capital.
পল্লবী থানার সাগুফতা-আজিজ মার্কেট সড়ক সংস্কারের দাবীতে এবি পার্টির মানববন্ধন
ঢাকার পল্লবী থানার সাগুফতা-আজিজ মার্কেট সড়ক সংস্কারের দাবীতে মহানগর উত্তর এবি পার্টি উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর উত্তরের আহবায়ক সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক। এসময় এবি পার্টির নেতারা বলেন, জনদুর্ভোগ লাঘবে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ফলে দিন দিন বেড়েই চলেছে নানা ধরনের সমস্যা। আমরা অবিলম্বে সাগুফতা-আজিজ মার্কেট সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
John Fluharty, Political Party and Campaign Consultant for the International Republican Institute (IRI), and Amitabh Ghosh, Senior Program Manager for Bangladesh operation, came to the AB Party office to talk about training the party activists on digital campaign ahead of the national election due in February 2026.
এবি পার্টি অফিসে এসেছিলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের রাজনৈতিক দল ও নির্বাচনী প্রচারনা বিষয়ক বিশেষজ্ঞ জন ফ্লুহার্টি এবং বাংলাদেশ অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। কথা বলেছি ২০২৬ এর ফেব্রুয়ারি মাসের আসন্ন নির্বাচনী প্রচারনা নিয়ে, বিশেষ করে অনলাইন/ডিজিটাল মাধ্যমে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
If the political parties fail to come to consensus as regard to enforcing the July Charter, public referendum would be the only option left for the Interim Administration, IA. Mojibur Rahman Monju, AB Party Chairman, was addressing the press on Wednesday at the Foreign Service Academy.
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে গণভোট ছাড়া উপায় নেই।
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবি পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।
ঐকমত্য কমিশনের বৈঠকে মজিবুর রহমান বলেছেন, ‘সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে লেখা বা বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের। আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করেছি, হয়তো কয়েকটি বিষয়ে কারও কারও “নোট অব ডিসেন্ট” (দ্বিমত) আছে। কিন্তু চূড়ান্ত কোনটা হবে, তা নির্ধারণের মূল ক্ষমতা জনগণের।’ কমিশনের আজকের প্রস্তাবে জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদকে রেফারেন্স আকারে উল্লেখ করায় কোনো কোনো রাজনৈতিক দল ও নেতা জুলাই ঘোষণাপত্রের বৈধতা নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে যাঁরা আজ প্রশ্ন তুলছেন, কাল তাঁরা সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং এই সনদকে প্রশ্নবিদ্ধ করবেন না, তার নিশ্চয়তা কী?
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক বলেন, সংবিধানে এটা নেই, ওটা নেই বলে সংবিধান সংস্কার করা যাবে না—এই ধারণা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাপরিপন্থী। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে নিজেদের অবস্থান থেকে নমনীয় না হয়, তবে জাতীয় ঐকমত্য কমিশনের পুরো প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে। আশঙ্কা প্রকাশ করে এবি পার্টির এই নেতা বলেন, এমন পরিস্থিতি জাতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেবে। সুতরাং জাতীয় স্বার্থে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি; অন্যথায় গণভোট ছাড়া কোনো বিকল্প নেই। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Matiar Rahman, an advocate of the Supreme Court of Bangladesh and prospective candidate for Jinedah - 1 constituency, visited a local Hindu temple ahead of the forthcoming religious festival. He assured members of the minority community of their safety and security. AB Party believes in equal rights and dignity of all citizens irrespective of their faiths.
এবি পার্টির নেতা অ্যাডভোকেট মতিয়ারের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়
আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ১৪ নং দূধসর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি ঝিনাইদহ জেলার আহবায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান। এ সময় তিনি বলেন, “আমার বাংলাদেশ পার্টি সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা চাই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও সমান মর্যাদায় বসবাস করবে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা থানা এবি পার্টির সদস্য সচিব তাছের আহমেদ, যুগ্ম সদস্য সচিব শ্রী পলাশ কুমার বিশ্বাস, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামানসহ দলের বিভিন্ন নেতা-কর্মী। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবি পার্টির এই উদ্যোগকে স্বাগত জানান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Dhaka City North branch has been meeting their core organisers in different areas to expand the activities across the capital.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party still feels that it is possible for all the political parties to come to consensus in order to enforce July Charter with appropriate legal status. All the pro-democracy camps just need to behave in good faith and national interest, beyond their petty political interests.
সকল রাজনৈতিক দলের ঐকমত্যের সম্মতিতে জুলাই সনদের বৈধতা ও বাস্তবায়নের পক্ষে এবি পার্টি: ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ
জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়া ও বাস্তবায়নে বাস্তবসম্মত পদ্ধতি কি হতে পারে সেই বিষয়ে সকল রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানোর পক্ষে এবি পার্টি । আজ রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় এবি পার্টির নেতৃবৃন্দ। বৈঠক পরবর্তী সময়ে সাংবাদিকদের সামনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস নির্বাচন কেন্দ্রীক সংশয় ও সন্দেহ প্রকাশ করলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে যে দৃঢ়তা দেখিয়েছেন তার সাথে এবি পার্টি একমত।
পাশাপাশি জুলাই সনদের বৈধতা ও বাস্তবায়নের পদ্ধতিতে সকল দল এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি তাবে অনেক বিষয়ে সকল রাজনৈতিক দল একমত। যে বিষয়ে দলগুলো ঐকমত্যে আসতে পারছে না সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের মধ্যে আলোচনা করা পাশাপাশি ঐক্যমত কমিশনে বসে সমাধানে আসা সম্ভব। এসময় তিনি জুলাই সনদের বৈধতা তৈরি ও বাস্তবায়নের জন্য ব্যক্তি ও দলের আকাঙ্ক্ষার উর্ধ্বে থেকে জাতীয় আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়ার আহ্ববান করেন। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে সংবিধানের বাইরে বা ভিতরে থেকে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার পক্ষে মতামত দেন। এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ ব্যারিস্টার সানী আবদুল হক, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, was meeting grassroots in Shofipur Union of Muladi sub-district of Barishal - 3 constituency. The area was facing severe river erosion for decades affecting thousands of homes, educational institutions, roads and livelihoods. He called upon the Interim Administration, IA, to stand by the most vulnerable section of the community.
বরিশালের মুলাদীর সফিপুর ইউনিয়নের মানুষদের সাথে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সফিপুর ইউনিয়নের মানুষ নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হচ্ছে প্রতিদিন। বিগত এক দশক ধরে স্কুল, কলেজ, মাদ্রাসা, ফসলী জমি ও ঘরবাড়ি চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে অথচ কোন রাজনৈতিক দল আপনাদের দিকে তাকায়নি। আমাদের সামান্য চেষ্টায় আপনাদের এখানে জিও ব্যাগ ফেলানোর জন্য মন্ত্রনালয়ে যতটুকু চেষ্টা করেছি তা আরো করার চেষ্টা করবো। আমরা সরকারী দল বা সরকার নয় । এজন্য আপনাদের উন্নয়নের যে কোন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। এসময় সফিপুরের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার পিছনে রাজনীতিবীদ ও আমলাদের দূর্নীতিকে দায়ী করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Matiar Rahman, an advocate of the Supreme Court of Bangladesh and Convenor of Jinedah district, was campaigning among his local grassroots in Jinedah - 1 constituency.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা জুড়ে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন এবি পার্টির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন,
“চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনা শুধু শাসকের পরিবর্তন নয়, বরং শাসন ব্যবস্থার পরিবর্তন। সেই চেতনাকে ধারণ করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং রাজনৈতিক নেতৃত্ব হবে জনকল্যাণে নিবেদিত। এবি পার্টি সেই প্রত্যাশার জায়গা থেকেই বিকল্প নেতৃত্বের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
DUCSU, Dhaka University Central Students’ Union, election result is critical for the political parties to understand the electoral demography and their diverse choices. Terming the Gen-Z’s choice as rise of fundamentalism and right wing religious forces would be dangerous miscalculation. Orchestrated disinformation and misinformation campaign by the elements of deposed regime and their masters are nothing but a deep sense of frustration over their defeat. The victory was nothing but a collective protest votes against the current rotten political settlement, a by-name of Monsoon Uprising of 2024. Over 78% cast proves that a credible and inclusive election is possible without Awami League-Jatiyo party and their criminal gangs.
জাতীয় রাজনীতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, ডাকসু নির্বাচনে ভোটারদের প্রকৃত চাওয়া বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপিসহ আরও কয়েকটি বড় রাজনৈতিক দল। এ নির্বাচনে মূলত. রাজনীতির প্রচলিত ধারা পরাজিত হয়েছে। চাঁদাবাজি মাস্তানী দখল সন্ত্রাসের পরাজয় ঘটেছে। বর্তমান প্রজন্মের এই মানসিক চাওয়া বুঝতে ব্যর্থ হলে ভবিষ্যত বড় দলগুলোকে অনেক বড় খেসারত দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন কিংবা হ্যাঁ-না ভোট দিতে হবে। এ সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের পর আরও ৫ বছর অপেক্ষা করতে দেশের ছাত্র জনতা জুলাই যুদ্ধে জীবন দেয়নি।
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠভাবে অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন সম্ভব। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডাকসু নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘জগন্নাথ হলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে সাদিকের দশ ভোট প্রমাণ করে আওয়ামী লীগের সমর্থনে শিবির জয়ী হয়নি বরং উল্টো ছাত্রদল ও বাম সমর্থিত প্যানেলের প্রার্থীরাই ভোট বেশি পেয়েছে। এজন্য এই নির্বাচনকে কোনো ফ্রেমে ফেলা যাবে না যে ডাকসু নির্বাচনে ইসলামপন্থি বা মৌলবাদীদের জয় হয়েছে।’ তিনি বলেন, এই নির্বাচনে বিভিন্ন প্যানেল ও প্রার্থীকে পছন্দ না করায়, অনেকগুলো না ভোট শিবির সমর্থিত প্যানেলে জমা হয়েছে। এজন্য প্রার্থী বাছাইয়ে শিক্ষার্থীরা কোনো মতাদর্শ দেখেনি বরং দেখেছে কাকে ভোট দিলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে না, ট্যাগিং রাজনীতি হবে না। এজন্য ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের জন্য শিক্ষণীয়। অতীতের তুলনায় এবারের ডাকসু নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party feels that Constituent Assembly or Public Referendum is the only most suitable way to seek mandate and enforce July Charter.
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অথবা গণপরিষদই হতে পারে বাস্তবসম্মত পদ্ধতি — এবি পার্টি
ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার।
জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট অথবা গণপরিষদ নির্বাচনই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূইয়া। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শেষে এক মিডিয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি । এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক এবং জলবায়ু ও সমুদ্র বিষয়ক সম্পাদক সারোয়ার সাঈদ।
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, দলগুলোর মতামতের ভিত্তিতে কমিশনের বিশেষজ্ঞ প্যানেল বিভিন্ন বিকল্প প্রস্তাব করেছে, যার মধ্যে রয়েছে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। তবে এবি পার্টির মতে, চারটি পথ বিবেচনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে—
১. অধ্যাদেশের এর মাধ্যমে বাস্তবায়নের বিষয়টি বর্তমান সংবিধান কার্যকর থাকা অবস্থায় কঠিন হবে, কারণ সংবিধানের মূল কাঠামো পরিবর্তনে সাংবিধানিক সংঘর্ষ তৈরি করবে;
২. সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া যেতে পারে, যদিও এটিরও সীমাবদ্ধতা রয়েছে কারন তা প্রকৃতিগত ভাবে পরামর্শমূলক;
৩. গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করলে এতে জনগণের ইচ্ছা ও মতামতের প্রতিফলন ঘটবে, যা জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি প্রদানের সবচেয়ে বাস্তবসম্মত উপায়;
৪. পাশাপাশি গণপরিষদ গঠনের মাধ্যমেও এটি বাস্তবায়ন করা যেতে পারে।
তিনি আরও বলেন, “পরবর্তী সাধারণ কোন সংসদ জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে পারবে না। সংবিধানের ভিত্তিমূল পরিবর্তনে আইনি বৈধতা দিতে হলে গণভোট অথবা গণপরিষদ বা সংস্কারপরিষদ গঠনের মাধ্যমে বৈধতা দিতে হবে।” এসময় এবি পার্টির ব্যারিস্টার সানী আবদুল হক বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে সংবিধানের মৌলিক কিছু বিষয়ে পরিবর্তন আনতে হবে। এ পরিবর্তন কেবল গণভোট অথবা সংস্কারকৃত গণপরিষদের মাধ্যমেই সম্ভব। অন্যথায় এটি সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অথবা গণপরিষদই হবে সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পদ্ধতি।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party congratulates the newly elected officials of Dhaka University Central Students’ Union, DUCSU. They are expected to deliver their pledges made during election campaign. The nation expects, particularly after post-Monsoon Uprising 2024, the youth leadership to act differently than others and become role model for the generation.
ডাকসু নির্বাচনে বিজয়ীদের এবি পার্টির অভিনন্দন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক অভিনন্দন বার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিনসহ সকল নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছেন। আমরা আশা করি, তারা ক্যাম্পাসে সবার অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।”
এবি পার্টি মনে করে, ডাকসু নির্বাচিত নেতৃত্ব ভবিষ্যতে জাতীয় জীবনে সৎ, দক্ষ ও জনগণের প্রতি জবাবদিহিমূলক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি প্রার্থীই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। পরাজিত প্রার্থীরা অভিনন্দন জানিয়ে তারা ফলাফল মেনে নিয়ে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন যা আশাব্যাঞ্চক। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Jamalpur district team announced new committee for Shorishabari sub-district and opened its new party office.
সরিষাবাড়িতে এবি পার্টির উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা ও কার্যালয় উদ্বোধন
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা ও উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন। তিনি এডভোকেট জাহিদ হাসানকে আহবায়ক ও মাজেদুর রহমান পলাশকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—এবি পার্টি জামালপুর জেলার যুগ্ম আহবায়ক এম. এ খালেক, জামালপুর সদর উপজেলার সংগঠক ও বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল ওয়াহাব, জামালপুর পৌর শাখার আহবায়ক মো. নজরুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, জেলা এবি পার্টির সংগঠক আলহাজ্ব কামরুল হাসান সজল, এবি যুব পার্টি জামালপুর জেলার আহবায়ক মো. শিহাব ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ছানোয়ার হোসেন বলেন, “আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বজায় রাখতে চায়, জনগণ আগামীতে তাদের প্রত্যাখ্যান করবে। জনগণ চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা প্রত্যাশা করে। এবি পার্টির মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, was addressing huge grassroots and members of the local community in his local constituency, Barishal - 3, Babugonj-Muladi area.
বরিশালের বাবুগঞ্জ থানার জাহাঙ্গীরনগর ইউনিয়নে সর্বস্তরের জনগণের সাথে এবি পার্টির মতবিনিময় সভা
বরিশাল জেলার বাবুগঞ্জ থানার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে এবি পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কে এম গোলাম মাওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তিনি বলেন, আমরা সেবা ও সমস্যা সমাধানের জন্য আপনাদের কাছে এসেছি। আপনারাও আমাদের কাছে এসেছেন আমরা আপনাদের জন্য কাজ করছি বলে। অথচ আমরা সরকার বা সরকারী দলের নয়। আপনারা যে ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এসেছেন তার প্রতিফলন আমরা কাজের মাধ্যমে প্রমাণ করবো । এসময় তিনি জনগণের খাজনার টাকার উন্নয়ন বরাদ্দ থেকে যারা চুরি করে তাদেরকে ভোট না দিতে ও তাদের পাশে না থাকার আহ্ববান জানান।
এসময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ, সুজন তালুকদার, যুগ্ন সদস্য সচিব আহমেদ তানভির, রায়হান উদ্দিন, যুগ্ন আহবায়ক তানভির নেওয়াজ,সদস্য শোভন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Jamalpur, led by Advocate Sanowar Hossain, member of National Executive Council, was addressing women and girls at a reach out meeting in the grassroots.
আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি জামালপুর সদর উপজেলার ১১ নং শাহবাজপুর ইউনিয়নে মহিলাদের সাথে মতবিনিময়।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি ) জামালপুর সদর উপজেলার ১১ নং শাহবাজপুর ইউনিয়নের উদ্যোগে মহিলাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন, সভাপতিত্ব করেন ১১ নং শাহবাজপুর ইউনিয়নের আহবায়ক মো: ফেরদৌস আহমেদ। প্রধান অতিথি মতবিনিময় সভায় নারীদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার জন্য আহবান জানান। নারী নেতৃত্ব, নারীদের শিক্ষা ও নারীদের উন্নত ভবিষ্যৎ এর জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। দেশের রাজনৈতিক ব্যবস্থা বদলে দেওয়ার জন্য নারী-পুরুষ সকলকেই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint Secretary of the AB Party, was addressing journalists of the local press club in Hakimpur sub-district area of Dinajpur - 6 constituency.
জনদূর্ভোগের সমাধান না করলে একসময় রাজনীতিবিদরাও জনগণের মন থেকে উধাও হয়ে যাবে।
- ব্যারিস্টার সানী আব্দুল হক
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক, ব্যবসায়ী ও বরেণ্য ব্যক্তিদের অংশগ্রহণে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক উপরোক্ত মন্তব্য করেন। ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত ঘেঁষা হিলি স্থলবন্দর রাজস্ব খাতে একটা বড় অংশ আদায় হলেও সে অনুযায়ী যোগাযোগ হতে শুরু করে বিভিন্ন ধরনের ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়নি। স্থল বন্দর কেন্দ্রীক ব্যবসা সম্প্রসারণে আধুনিকায়নের সুযোগ-সুবিধা হতে সবসময়ই হিলি কে বঞ্চিত করা হয়েছে। তাই এই বন্দরকে আমদানি-রফতানির ব্যবসা বান্ধব নগর হিসেবে পরিকল্পিত ভাবে উন্নয়ন করতে হবে।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দিনাজপুর জেলার সবচেয়ে অবহেলিত এলাকা হিসেবে এতদাঞ্চলের খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তার মত বিষয়গুলোকে সর্বাগ্রে সমাধান করা জরুরি। তবেই এই বৃহত্তর জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি প্রতিষ্ঠাকাল হতে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি নতুন বাংলাদেশ বিনির্মানে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party held a human chain demanding Agargaon-Mirpur connecting road in the capital to be repaired and widened immediately to ease the lives of local residents and avoid road traffic accidents on a regular basis.
আগারগাঁও ৬০ ফুট-মিরপুর সংযোগ সড়ক সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে এবি পার্টির মানববন্ধন
রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত ৬০ ফুট রাস্তা দ্রুত সংস্কার ও মিরপুর সড়কের সঙ্গে সংযুক্ত অংশ প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর উত্তর ও যুব পার্টি ঢাকা মহানগর উত্তর। মিরপুর-আগারগাঁও সংযোগস্থলে আয়োজিত এ
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর এবি পার্টির আহ্বায়ক সেলিম খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল (অব.) দিদারুল আলম বলেন, “আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত ৬০ ফুট রাস্তা শুধুমাত্র মিরপুরবাসীর জন্য নয়, এটি রাজধানীবাসীর একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। অথচ বছরের পর বছর অবহেলা ও সংস্কারের অভাবে দীর্ঘ সময় যানজটে এটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে জনগণের ক্ষোভ আরও বাড়বে।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে, এটি আমাদের জন্য লজ্জার। কিন্তু জনগণের ভোগান্তি সরকার উপেক্ষা করলে আন্দোলনের বিকল্প থাকবে না।” তিনি আরও বলেন, ঢাকার ব্যস্ততম এই সড়কটির বেহাল দশা প্রতিদিন মানুষের যাতায়াতকে দুর্বিষহ করে তুলছে। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের জন্য এ সড়ক দিয়ে চলাচল এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজট এবং সংকীর্ণ অংশের কারণে হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগে পড়ছে।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন, “আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত ৬০ ফুট রাস্তা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার ও প্রশস্তকরণের কাজ থেমে থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন।
যানজট নিরসন ও রাজধানীর নাগরিক ভোগান্তি কমাতে এ সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ এখন সময়ের দাবি। এবি পার্টি জনগণের পক্ষ থেকে এই ন্যায্য দাবিকে জোরালোভাবে তুলে ধরছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই— রাজধানীর উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে কোনো ধরনের গাফিলতি চলতে পারে না। কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে কিংবা বিশেষ সুবিধার কারণে এই সড়ক প্রশস্তকরণের কার্যক্রম থেমে থাকতে পারে না। এটি শুধু একটি রাস্তার উন্নয়ন নয়, বরং লাখো মানুষের যাতায়াত ও জীবনের সঙ্গে জড়িত একটি বিষয়। তাই আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং রাজধানীবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।”
সভাপতির বক্তব্যে সেলিম খান বলেন,
“সিটি কর্পোরেশনকে দ্রুত এ সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিতে হবে। কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এ সংযোগ সড়ককে প্রধান সড়কের সঙ্গে যুক্ত করা আটকে দেওয়া যাবে না। জনগণের স্বার্থে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। তাই জনগণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরু করার দাবি জানান তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Political workshop is critical to align the newcomers with the party ethos, new kind of politics based on issues and problem solving.
নতুন যোগদানকৃত সংগঠকদের নিয়ে এবি পার্টির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
নতুন যোগদানকৃত সংগঠকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, যুবপার্টি, শ্রমিক পার্টি ও স্বেচ্ছাসেবক বিভাগের নতুন যোগদানকৃত সংগঠকরা এতে অংশ নেন। পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির গঠন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে রাষ্ট্র মেরামতের উপায়, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এবি পার্টির অবস্থান, সমস্যা ও অধিকার ভিত্তিক রাজনীতির মৌলিক দিক ও নতুন সংগঠকদের সাংগঠনিক কাজ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এসময় তিনি সংগঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party calls upon the Hon’ble Chief Advisor of the Interim Administration, IA, to stay tough for holding a free, fair and credible election. Although, we are concerned whether the IA has full authority over the law enforcement agencies to regain trust and confidence of the voters, still there is time left to reform institutions so that they act accordingly.
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফিং:
সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শংকা কাটবে না: এবি পার্টি
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। এটা দুর না হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শংকা কাটবে না। তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করার স্বার্থে রাজনৈতিক দলগুলোর দুরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আহ্বানে ৭ টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর সরকারী বাসভবন যমুনায় এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সি আর আবরার, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নুরুল হক নুরের উপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার স্পষ্ট ইংগিত পাওয়া গেছে এটা খুবই দুঃখজনক। নির্বাচনে অতীতে যারা খুবই সাহসিকতা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করেছেন প্রয়োজনে তাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয়া যায় কিনা তা বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, লটারীর মাধ্যমে কর্মকর্তাদের পোস্টিং না দিয়ে দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগ নীতি অনুসরণ করা যেতে পারে। নির্বাচনী সহিংসতা রোধে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠনের আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় দুর করার জন্য সকল বাহিনীর সদস্যদের সাথে ফিজিক্যাল ও ভার্চুয়াল মিটিং করে উদ্দীপনা তৈরির জন্য প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান এবি পার্টির নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Ataul Goni Osmani, Commander-in-Chief during our war of liberation in 1971, on his 107th birth anniversary. He has been made disappeared from our national memory by the fascist regime through an imposed narratives, often devoid of truth and reality. We call upon the interim administration, IA, to bring out his life and contribution into light for the youths of the Monsoon Uprising 2024.
জেনারেল ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে এবি পার্টির গভীর শ্রদ্ধা
বাংলাদেশ সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে ঐতিহাসিক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম. আতাউল গনি ওসমানী। ১৯১৮ সালের ১ সেপ্টেম্বরে সুনামগঞ্জে তাঁর জন্ম; তিনি ১৯৩৪ সালে সিলেট সরকারি হাইস্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৩৮ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি ১৯৩৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করেন। একই সময়ে তিনি রাজকীয় বৃটিশ সামরিক বাহিনীতে জেন্টলম্যান ক্যাডেট নির্বাচিত হন। ভারতীয় সিভিল সার্ভিসে যোগ না দিয়ে তিনি ১৯৩৯ সালের জুলাই মাসে দেরাদুনে ব্রিটিশ ভারতীয় সামরিক একাডেমী থেকে সামরিক কোর্স সম্পন্ন করে রাজকীয় বাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন ১৯৪০ সালের অক্টোবরে।
ভারত বিভাগের পর ১৯৪৭ সালের ৭ অক্টোবর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৫৬ সালে তিনি কর্নেল পদে উন্নীত হন। ১৯৬৭ সালের ১৬ ফেব্রুয়ারি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত দীর্ঘ দশ বছর তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়। জেনারেল ওসমানী ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান। রাজনৈতিক ভাবে আতাউল গণি ওসমানী ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগদান করেন। সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রথম মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন এবং জাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ওসমানী ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু ১৯৭৪ সালের মে মাসে ওসমানী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন একদলীয় শাসন ‘বাকশাল’ কায়েমের প্রতিবাদে। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের বিরোধিতা করে তিনি যুগপৎ সংসদ সদস্য পদ এবং আওয়ামী লীগের সদস্য পদ ত্যাগ করেন।
ওসমানী ১৯৭৬ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন এবং দলের সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৭৮ সালে গণতান্ত্রিক ঐক্যজোট মনোনীত প্রার্থীরূপে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮১ সালে জাতীয় নাগরিক কমিটির প্রার্থী হিসেবে পুনরায় তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আজীবন অকৃতদার ওসমানী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এবি পার্টির পক্ষ থেকে জেনারেল এম এ জি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Bangladesh Nationalist Party - BNP on its 47th founding anniversary.
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা
বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্ক গঠনে কার্যকরী উদ্যোগ গ্রহণ, স্বাধীন পররাষ্ট্রনীতি সুসংহতকরণ, স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গনতন্ত্র ফিরিয়ে আনা, মুক্তবাজার অর্থনীতি চালুকরণ, রপ্তানিমুখী বাণিজ্যের প্রসার, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সকল নৃগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাসহ বহুবিধ অর্জন রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির। আজ দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের অন্যতম সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে। নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় আরও স্মরণ করেন বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও বাংলাদেশের মানুষ মুক্তির জন্য তাঁর ত্যাগ ও ভুমিকাকে। তারা বলেন, প্রায় ২ হাজার শহীদ, ২০ হাজার আহত সহ লক্ষ লক্ষ মানুষের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী হাসিনা মুক্ত হয়েছে। এখন সময় এসেছে অতীতের তীক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন সংবিধান প্রনয়ন, জনগণের অধিকার তাদের দোড় গোড়ায় পৌছানোর নতুন রাজনীতিতে উজ্জীবিত হবে বিএনপি। সেই সাথে আগামীর বাংলাদেশ হবে ফ্যাসীবাদ, স্বৈরাচার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, যা গঠনে অগ্রনী ভুমিকা রাখবে বিএনপি।
দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী দল- বিএনপির পথচলা শুভ হোক এবি পার্টির পক্ষ থেকে এই কামনা করেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint General Secretary of the AB Party, was meeting members of Hindu minority community in his constituency.
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সহাবস্থান আমাদের আবহমান বাংলার ঐতিহ্য ।
- ব্যারিস্টার সানী আব্দুল হক
ঘোড়াঘাট উপজেলার উত্তর চাঁদপাড়া সর্বজনীন দূর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক উপরোক্ত মন্তব্য করেন। এর আগে শ্রী কার্তিক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরু হয়। তিনি উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, এদেশের প্রত্যেক জাতিগোষ্ঠীর তার স্বকীয় ধর্ম ও আচার-অনুষ্ঠানের পালনের সম্পূর্ণ স্বাধীনতা এবং স্বাভাবিক অবস্থা বিরাজমান। আমরা ঐতিহ্যগতভাবে সামাজিক এই আচার-অনুষ্ঠানে স্বতস্ফূর্ত অংশগ্রহন দেখে এসেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি আরও বলেন, প্রতিটি ধর্মই আমাদের সামাজিক ন্যায়বোধ শেখায়। আমরা সেই অবস্থান থেকেই মানুষের ভালোভাবে জীবনযাপনের অধিকার নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে এবি পার্টির ঘোড়াঘাট উপজেলা সমন্বয়ক মো. জালাল উদ্দিন (সহকারী অধ্যাপক) বলেন, আমরা সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের কল্যানে সবসময় কাজ করে যাচ্ছি। উক্ত আলোচনায় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন শ্রীমতি আল্পনা রাণী সরকার। আয়োজনে সর্বজনীন দূর্গা মন্দিরে আসন্ন পূজার প্রতিমা নির্মাণসহ সামগ্রিক অবকাঠামো ও ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন শ্রী দেবেন্দ্র চন্দ্র সরকার। এসময় ব্যারিস্টার সানী আব্দুল হক পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party condemns, in the strongest possible terms, the brutal attack on Nurul Huq Nur, President of Gono Odhikar Porishad, and breaking into GOP’s party office which reminded us of the deposed regime and their partisan law enforcement agencies. We call upon the Interim Administration, IA, to thoroughly investigate the incidence and take necessary and immediate actions against those involved in the last night’s violence.
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরতর আহত ভিপি নুর; এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ
শুক্রবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ কাকরাইলস্থ জাতীয় পার্টির কার্যালয় অতিক্রম করার সময় হামলার শিকার হয়। এতে সংঘর্ষের সুত্রপাত হলে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথদল নেতাকর্মীদের উপর নির্বিচার হামলা চালায়। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর সহ প্রায় পঞ্চাশ নেতাকর্মী।
ভিপি নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রায় দুই হাজার শহীদ ও বিশ হাজার আহতের রক্তের উপর একটি গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরও দেশের বিভিন্ন বাহিনী আজও ফ্যাসীবাদ মুক্ত হয়নি। আওয়ামী ফ্যাসীবাদের সময়ে এই আইনশৃংখলা বাহিনী যেভাবে একটি দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ভুমিকা রেখেছে এখনও তারা একই কায়দায় ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের উপর নির্বিচার হামলা চালিয়েছে। আমরা সশস্ত্রবাহিনী ও পুলিশের এই ধরনের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তাঁরা বলেন, ফ্যাসীবাদের অন্যতম দোসর ও গণহত্যাকারীদের সহোযোগী রাজনৈতিক দল হিসেবে অবিলম্বে জাতীয় পার্টির নেতাদের বিচারের আওতায় আনতে হবে এবং দল হিসেবেও জাতীয় পার্টির বিচার করতে হবে। নেতৃবৃন্দ এই হামলায় জড়িত সকল বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party welcomes the roadmap announced by the Election Commission but it failed to address the critical issues like voter education, sharing the campaign cost with the candidates, voting age, law enforcement crisis etc. We feel that the EC still got the time to undertake necessary steps to make those reforms real before the forthcoming election.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তাকে ইতিবাচকভাবে দেখছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তবে নির্বাচনী রোডম্যাপে জনআকাঙ্ক্ষার প্রতিফলন না থাকায় হতাশা প্রকাশ করেছে দলটি। রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য ঘোষিত রোডম্যাপকে আমরা স্বাগত জানাই। আমরা প্রথম থেকেই প্রফেসর ইউনূসের প্রতি আস্থাশীল ছিলাম। তবে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় না করেই নির্বাচন কমিশন এই রোডম্যাপ ঘোষণা করেছে, আলোচনা করলে রোডম্যাপটি আরও ভালো হতো। নির্বাচনী রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ ২৪টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হলেও ভোটার সচেতনতা এবং নির্বাচনী ব্যয়ভার প্রসঙ্গে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, আমরা আশা করেছিলাম ভোটার সচেতনতা বৃদ্ধিতে প্রটোকল তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী প্রচারণার কিছু ব্যয় রাষ্ট্র বা নির্বাচন কমিশন বহন করবে, কিন্তু রোডম্যাপে তেমন কিছু দেখা যায়নি। কালো টাকার ছড়াছড়ি রোধে কমিশনের সুনির্দিষ্ট পদক্ষেপ অনুপস্থিত। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Chuadanga district hosted an event titled ‘Bangladesh - through my eye’ for the students and youths of the post-Monsoon Uprising of 2024. Abdullah Al Mamun, an advocate of the Supreme Court of Bangladesh and Joint Secretary of the AB Party, paid tribute to the fallen heroes and their families.
চুয়াডাঙ্গার ছাত্র সমাজ এবং ‘আমার বাংলাদেশ পার্টি’র উদ্যোগে “আমার চোখে বাংলাদেশ: গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা, প্রাপ্তি ও আগামীর চিন্তা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। এতে শতাধিক শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ‘আমার বাংলাদেশ পার্টি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা। এছাড়া উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির জেলার নেতা মুসআব ইবনে শাফায়াত, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম, চুয়াডাঙ্গার জুলাই শহীদ শুভ পরিবারের পক্ষ থেকে আবু সাঈদ এবং জুলাই শহীদ মাসুদ রানা পরিবারের পক্ষ থেকে বাবুল আক্তার।
প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন রানা বলেন, ‘বাংলাদেশের গণঅভ্যুত্থান ইতিহাসের গৌরবময় অধ্যায়। আমরা আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের যে প্রাপ্তি অর্জন করেছি, সেটি ধরে রাখতে হবে। আগামী প্রজন্মকে বৈষম্যমুক্ত সমাজ ও ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার হতে হবে।’ ‘আমার বাংলাদেশ পার্টি’র জেলার নেতা মুসআব ইবনে শাফায়াত বলেন, ‘জুলাই-আগস্টের আত্মত্যাগ আমাদের পথপ্রদর্শক। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি এবং আগামী দিনেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে। কেন্দ্রীয় নেতা রাকিব বলেন, 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকের তরুণ সমাজকে দেশ গঠনের সংগ্রামে এগিয়ে আসতে হবে।’
শহীদ শুভর পরিবারের পক্ষ থেকে আবু সাঈদ বলেন, ‘শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র। আমরা চাই তাদের সেই স্বপ্ন পূরণ হোক।’ শহীদ মাসুদ রানার পরিবারের পক্ষ থেকে বাবুল আক্তার বলেন, ‘আমাদের প্রিয়জনরা দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের স্মৃতি যেন প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে।’ অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত বক্তারা বলেন, জুলাই-আগস্টের প্রাপ্তি ও প্রত্যাশাকে সামনে রেখে নতুন প্রজন্মকে সাহস ও দায়িত্বশীলতার সাথে এগিয়ে যেতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We pay tribute to Kazi Nazrul Islam, National Poet of the country and widely recognised as poet of rebellion, struggle for justice and equity of Banglaa language, on his 49th death anniversary.
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
আজ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। দুঃখকে চিরসাথী করে পথচলা নজরুল বা দুখু মিয়ার জীবন সংগ্রাম আর তার সৃষ্টি কর্ম আমাদের প্রেরণার বাতিঘর। বহুমুখী প্রতিভার আধার কাজী নজরুল ইসলামকে সবাই কবি স্বীকৃতি দিলেও তার কর্মময় জীবন শাখা প্রশাখায় বিস্তৃত। প্রায় ৩ সহস্রাধিক গান নজরুল গীতি হিসাবে প্রতিষ্ঠিত, প্রসিদ্ধ। আজকের এই দিনে কবির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যাবিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কাজী নজরুল ছিলেন বিপ্লবের আর বিদ্রোহের কবি। তার সেই বিপ্লবী চিন্তা আজও বাংলাদেশের মানুষকে মুক্ত করে সকল ফ্যাসীবাদের কবল থেকে। তারা বলেন, "বল বীর বল উন্নত মম শির" মাত্র ২২ বছর বয়সে রচনা করেন নজরুল। "কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট" জালিম শাসকের বিরুদ্ধে আজও অনুপ্রেরণার উৎস। "মোরা একই বৃন্তে দুটি ফুল হিন্দু মুসলমান।" বলে ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অমোঘ বাণী উচ্চারণ করেন তিনি। গাহি সাম্যের গান একমাত্র নজরুলের লেখনীতে বাঙ্ময় হয়েছে। শিশুদের ছড়া সাহিত্য কে তিনি অন্যরকম উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। ইসলামী গজল, হিন্দুদের কীর্তন রচনায়ও তিনি অনবদ্য সৃষ্টিশীলতার পরিচয় রেখেছেন। " ও মোর রমজানের ই রোজার শেষে এলো খুশীর ঈদ" গানটি না শুনলে কোন বাঙ্গালি মুসলমানের হৃদয়ে রোজার ঈদের আনন্দ অনুভূত হয়না।
১৯৭২ সালে শেখ মুজিবর রহমান বাক শক্তিহীন অসুস্থ কবিকে বাংলাদেশে নিয়ে আসেন। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। আর অসুস্থ কবির মৃত্যু হয় সে বছরই ২৭ আগষ্ট পিজি হাসপাতালে। " মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই"
কবির শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়েছে। কবি গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনছেন। সাম্য, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবসে এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। কাজী নজরুল ইসলামের অমর বাণীকে বুকে ধারণ করে তরুণ প্রজন্ম এবি পার্টির পতাকাতলে দেশবাসী ঐক্যবদ্ধ হবেন সেই প্রত্যাশা করেন নেতৃবৃন্দ। তাঁরা কবি'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nazrul Islam, prospective candidate for Kurigram - 2 constituency, has been campaigning for his town to be free from drugs. He, along with his campaign team, was trying to reach out the grassroots to learn about their dreams and expectations prior to the forthcoming election.
মাদকমুক্ত ফুলবাড়ী ও উন্নত জেলা গঠনই এবি পার্টির অঙ্গীকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে এবি পার্টির গণসংযোগ কর্মসূচি দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাট-বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। তিনি উপজেলার লক্ষ্মীকান্ত বাজার, খোঁচাবাড়ী বাজার, রাঙ্গামাটি বাজার, খড়িবাড়ী বাজারসহ ফুলবাড়ী বাজার এলাকায় খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এবি পার্টির নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় নেতা মোঃ আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন,“এবি পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা মাদকমুক্ত ফুলবাড়ী গড়ে তুলবো এবং পিছিয়ে পড়া কুড়িগ্রামকে উন্নত জেলায় রূপান্তরিত করতে সর্বাত্মক কাজ করবো।”তিনি আরও যোগ করেন,“এই জেলার যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর, স্বাস্থ্যসেবা দুর্বল এবং শিক্ষার গুণগত মান অনেক পিছিয়ে। এবি পার্টির নেতৃত্বে এগুলোকে উন্নত করা হবে। পাশাপাশি ফুলবাড়ী উপজেলায় মাদক নির্মূলে আমরা কঠোর ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।” গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন,“কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এখানে বন্যা ও নদীভাঙন মানুষের প্রধান সমস্যা। আমরা নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং পর্যাপ্ত ফ্লাড সেন্টার নির্মাণের মাধ্যমে এ সমস্যার সমাধান করব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sayeed Noman, prospective candidate for Rajshahi - 2 constituency, has pledged for a model area if elected. He was meeting local grassroots and trying to listen to their needs and dreams.
রাজশাহী মহানগরীতে এবি পার্টির নেতা সাঈদ নোমানের গণসংযোগ: মডেল আসনে পরিণত করার প্রত্যয় সাঈদ নোমানের
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবি পার্টির রাজশাহী সদর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এবি পার্টির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) মুহাম্মদ সাঈদ নোমানের পক্ষে আজ নগরীর ১৭ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে প্রার্থী সাঈদ নোমান ও স্থানীয় নেতাকর্মীরা সকাল থেকে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়, ভোট প্রার্থনা এবং জনমত সংগ্রহ করেন। এ সময় সাধারণ জনগণের কাছে এবি পার্টির লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা হয়। স্থানীয় দোকানপাট, গলি, মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে মা-বোন ও তরুণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন সাঈদ নোমান। তিনি এলাকাবাসীর দুঃখ-কষ্ট ও সমস্যা শুনে আগামী দিনে রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগ চলাকালীন তিনি বলেন, “রাজশাহীর মানুষ দীর্ঘদিন অবহেলিত। এবি পার্টি ক্ষমতায় এলে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবে। জনগণের ভোটে নির্বাচিত হলে আমি রাজশাহী সদর-২ আসনকে একটি মডেল আসনে পরিণত করতে চাই।”এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির রাজশাহী মহানগর ওয়ার্ড নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক। গণসংযোগ কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdullah Al Mamun, an advocate of the Supreme Court of Bangladesh and prospective parliamentary candidate for Chuadanga - 1, Alamdanga sub-district, was meeting people at the grassroots.
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এবি পার্টির উদ্যোগে মতবিনিময় ও ইউনিয়ন ভিত্তিক পথসভা অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা। সাব্বির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গাকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন রাজনীতি বিনির্মানে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের দায় ও দরদ রয়েছে। তিনি সবাইকে সাথে নিয়ে একটি নতুন চুয়াডাঙ্গা বিনির্মানে সকলে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করার আহবান জানান । -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Abdul Wahab Minar, a retired army major and Sr. Vice-Chairman of the AB Party, visited the areas and banks affected by Paira river in Patuakhali district. Local residents were sharing their ordeal of living with loosing everyone in any hour of the day. He called upon the local administration to take necessary steps to ease the sufferings of the local citizens.
পায়রা নদীর ভাংগন কবলিত আলগী এলাকার মানুষের পাশে প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)
পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার পায়রা নদীর ভাংগন কবলিত এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)। পায়রা নদীর ভাংগন কবলিত আলগী এলাকার পায়রার পাড়ে উপস্থিত হন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) সহ এবিপার্টির পটুয়াখালী জেলার নেতৃবৃন্দ। খবর পেয়ে এলাকার বিভিন্ন বয়সীর শ্রেনী পেশার নারী পুরুষ পায়রার পারে একত্রিত হয়ে তাদের দুখ দুর্দশার কথা তুলে ধরেন। প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) উপস্থিত এলাকার মানুষের কথা শুনে এবং স্বচক্ষে ভাংগন এলাকা দেখে বলেন, পায়রার ভাংগনে আজ আলগী গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হতে চলছে। ভাংগনের কারনে অনেক পরিবারই দেশের বিভিন্ন এলাকায় চলে যেতে হয়েছে। আমি কথা দিলাম পায়রার ভাংগন রোধ করে আলগী গ্রাম কে বাঁচাতে আপনাদের পাশে থেকে যা যা করণীয় তাই করবো। সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে দেখা করে এ দুর্ভোগের কথা তুলে ধরার আশ্বাস দেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The Amar Bangladesh Party (AB Party) has called for a radical overhaul of election management, proposing that non-voting student volunteers be deployed alongside law enforcement to maintain law and order and uphold the election code of conduct during the upcoming polls. The proposal was among a 9-point reform agenda presented by AB Party Chairman Mujibur Rahman Manju to Chief Election Commissioner AMM Nasir Uddin during a meeting at the Election Commission headquarters in Agargaon.
www.jagonews24.com/en/amp/84979
সিইসি’র সাথে বৈঠকে এবি পার্টি: নির্বাচনী আচরণবিধি মানা ও আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)’র সাথে তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করে আজ ৯ দফা প্রস্তাবনা তুলে ধরেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ সিনিয়র নেতারা এই বৈঠকে অংশ নেন। এসময় এবি পার্টির নেতৃবৃন্দ আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মানা ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন। তারা নির্বাচনী ব্যয় কমানো ও অহেতুক উত্তেজনাপূর্ণ জনসমাগম নিরুৎসাহিত করার লক্ষ্যে রিটার্নিং অফিসারের উদ্যোগে সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর আহবান জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এবি পার্টির পক্ষ থেকে উপস্থাপিত ৯ দফায় আরও বলা হয়; দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি অনুসরণ করা না গেলে উচ্চকক্ষের ব্যবস্থা না রাখা এবং সেক্ষেত্রে নিম্নকক্ষে ন্যুনতম ১০০ আসনে ভোটের সংখ্যানুপাতিক (Proportional Representation - PR) ব্যবস্থা প্রণয়ন করা, প্রবাসে বসবাসরত বাংলাদেশীদেরকে প্রবাসে থেকে ভোটাধিকার প্রদানের অধিকার নিশ্চিত ও দ্বৈত নাগরিকদের জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে প্রার্থী হবার অধিকার নিশ্চিত করা, ভোটকেন্দ্র গুলোকে প্রার্থীদের প্রভাবমুক্ত রাখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রের বর্তমান সংখ্যা হ্রাস এবং বড় মাঠ সহ শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, স্টেডিয়াম, খেলার মাঠ ইত্যাদি স্থানসমূহে ভোটকেন্দ্র স্থাপন, মডেল নির্বাচনী ক্যাম্পেইন গাইডলাইন প্রনয়ন, নির্বাচন কমিশনের আয়োজনে প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্কের (Public Debate) ব্যবস্থা রাখা, নির্বাচন কমিশনকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তরুণ ভোটারদের জন্য বিশেষ প্রচারাভিযান এবং শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করা।
সিইসি এবি পার্টির প্রস্তাবসমূহ মনযোগ দিয়ে শোনেন এবং আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।
বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে এ বিষয়ে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু; আরো উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও ব্যারিস্টার সানী আব্দুল হক। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sanowar Hossain, an advocate of the Supreme Court and member of the National Executive Council, welcomes the newly joined members into the community.
পরিচ্ছন্ন রাজনীতি, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণ প্রতিষ্ঠায় কাজ করছে এবি পার্টি।
-এডভোকেট ছানোয়ার হোসেন
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত যোগদান অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, মোমেনশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জেলার আহ্বায়ক এডভোকেট ছানোয়ার হোসেন। পার্টির জেলা কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে এবি পার্টিতে যোগদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক আঃ ওয়াহাব (অব.) এবং জামালপুর জজ কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট জাহিদ হাসান। প্রধান অতিথি এডভোকেট ছানোয়ার হোসেন তার বক্তব্যে বিগত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নানামুখী দূর্নীতি, অনিয়ম, দুঃশাসন, গুম খুন ও গণহত্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি আরও বলেন এবি পার্টি একটি পরিচ্ছন্ন ও পরিবর্তনশীল রাজনৈতিক দল। একমাত্র এবি পার্টিই পারবে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Andrew Bruce, Executive Member of the Foreign Policy Group of the UK Labour Party, came to the AB Party office on a fact finding mission to explore post-Monsoon Uprising 2024 transformation of political, economic and cultural landscape in the country. We showed him the photo exhibition of our very own party activities of the tumultuous 36 days of long July. We talked about the reform commissions, meetings and agreement with dissent at the Consensus Commission, process of implementation of July Charter, ongoing trial of the crimes against humanity against the members of the deposed Hasina gang and oligarchy, lastly the election - not to be missed out from the menu.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Stephen Cima, Regional Director for the @IRIglobal South Asia, Matthew Carter, Deputy Director for South Asia, and Amitabh Ghosh, Senior Program Manager for Bangladesh operation, came to the AB Party office to learn about the party activities, progress in reform talks and challenges for upcoming election. It’s good to see the IRI Bangladesh chapter back in work after a short pause earlier in January.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party wishes the members of the Hindu Community in the country and across the world a happy Janmashtami which is a highly revered festival in the Hindu calendar, marking the birth of Lord Krishna -- the eighth avatar (incarnation) of Lord Vishnu.
জন্মাষ্টমী উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের প্রতি এবি পার্টির শুভেচ্ছা
আজ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের মহা প্রভু শ্রী কৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা। হাজার বছর ধরে এই ভূখণ্ডের মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সাথে একসাথে বসবাস করছে। এবি পার্টি এই সহাবস্থান ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল প্রতীক। আমরা বিশ্বাস করি, সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এবি পার্টির নেতৃবৃন্দ আরও বলেন দায়িত্বশীল, মানবিক ও সম্প্রীতিমূলক রাজনীতি ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তাই আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যেখানে থাকবে ভালোবাসা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ মানবরুপে পৃথিবীতে জন্মগ্রহণ করে অত্যাচার দমন ও ধর্ম প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীকে পাপমুক্ত করেছিলেন। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি রইলো এবি পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Female volunteers have been campaigning for Sayeed Noman, prospective candidate for Rajshahi - 2 constituency.
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবি পার্টি মনোনীত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সাঈদ নোমানের পক্ষে আজ রাজশাহী নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন দলের নারী নেত্রীরা। গণসংযোগ চলাকালীন তারা এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে অবস্থানরত মা-বোনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের খোঁজ-খবর নেন এবং এবি পার্টির প্রতীক ও প্রার্থী সাঈদ নোমানের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তারা ভোটারদের কাছে একজন উদীয়মান, সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্ব হিসেবে মুহাম্মদ সাঈদ নোমানের পরিচয় তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে তার পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান। নারী নেত্রীরা জানান, রাজশাহী-২ আসনে জনগণের প্রকৃত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে মুহাম্মদ সাঈদ নোমানই উপযুক্ত প্রার্থী। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Cumillah district distributed daily commodities to the poorest section of the community.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা মহানগরের উদ্যোগে গত সোমবার মহানগরীর ৬নং ওয়ার্ডে সমাজের স্বল্প আয়ের মাঝে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
In remembrance of Monsoon Uprising 2024, team Dinajpur district organised discussion meeting and tree plantation in the local college premises.
৩৬ জুলাই বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুর জেলা এবি পার্টি র আলোচনা ও বৃক্ষ রোপন কর্ম সূচি পালিত।
জুলাই স্পিরিট ধারণ করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে চায় এবি পার্টি
আজ এবি পার্টি দিনাজপুর জেলা শাখার আয়োজনে উক্ত মন্তব্য করেন কেন্দ্রীয় কমিটি র সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল বাসেত মারজান। তিনি আরও বলেন -জুলাই ২০২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ জনগণ অদম্য শক্তি।
এই আন্দোলন শুধু একটি সরকারের পতন ঘটায়নি, বরং জাতিকে দেখিয়ে দিয়েছে সাহস, ত্যাগ ও ঐক্যের প্রকৃত শক্তি।
দিনাজপুর জেলা আহবাহক অধ্যক্ষ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতায় রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন - বাংলাদেশ এখন একটি নতুন রূপান্তরের পথে—যাকে আমরা বলি বাংলাদেশ ২.০। এটি এমন একটি সময়, যেখানে উন্নয়ন, প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষতা ও ন্যায়ভিত্তিক শাসন একসাথে মিলিত হয়ে গড়ে তুলবে একটি আধুনিক, স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ। পরে কলেজ প্রাঈনে ২০ টি ফলজ ও ২০-২৫ টি ঔষধি গাছ রোপন করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sayeed Noman, a prospective candidate for Rajshahi - 2 constituency, has been tirelessly campaigning among the members of Horizon neighbourhood, a deprived minority community that requires affirmative discrimination to bring them into the mainstream.
জুলাইয়ের সনদের আলোকেই আগামীর বাংলাদেশ নির্মিত হবে — সাঈদ নোমান
হরিজন সম্প্রদায়ের কলোনিতে সাঈদ নোমানের গণসংযোগ:
“জুলাইয়ের সনদের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গঠিত হবে” — এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান। আজ রাজশাহী নগরীর হরিজন সম্প্রদায়ের কলোনিতে গণসংযোগকালে তিনি বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে সবার আগে আমরা মানুষ। হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা যেন নাগরিক হিসেবে রাষ্ট্রের সকল সুবিধা পায়, এবি পার্টি সেই প্রচেষ্টা চালাবে।”
তিনি আরও জানান, এবি পার্টির পক্ষ থেকে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় হরিজন সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের দাবি জানানো হয়েছে। “আমরা বিশ্বাস করি, সকলের মিলিত প্রচেষ্টায় একটি মানবিক রাষ্ট্র গঠন সম্ভব,” — যোগ করেন সাঈদ নোমান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party cautiously welcomes the prospective election in February 2026; however, we have serious doubt about the Election Commission’s, EC, capacity to hold a free, fair and credible election which they need to address over the coming months. July Proclamation did not reflect the emotions and aspiration of the Monsoon Uprising 2024. The pro-democracy camps also need to agree to the legal status and process of enforcement of the July Charter at the Consensus Commission.
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণাকে ‘সতর্কতার সঙ্গে’ স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি বলেছে, নির্বাচন কমিশনের (ইসি) সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে তারা এখনো পুরোপুরি আস্থাশীল নয়। এক বছর হতে চলেছে, কিন্তু রাজনৈতিক দল বা অংশীজনদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো আয়োজন বা উদ্যোগ তারা এখনো দেখতে পাচ্ছে না। নির্বাচন সংস্কার কমিশনের অনেক সুপারিশ তারা বাস্তবায়নে অনাগ্রহ প্রকাশ করেছে, যেটা দুঃখজনক।
নির্বাচনের সময় ঘোষণা প্রসঙ্গে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ফ্যাসিবাদীদের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ। তা না হলে নির্বাচন নিয়ে সংশয় ও অনিশ্চয়তা কাটবে না। এ ছাড়া অন্তর্বর্তী সরকার এখনো প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরো লাগাম টেনে ধরতে পারেনি। নির্বাচনের আগে বিচার ও সংস্কারের স্পষ্ট পথনকশা জরুরি, যেন ঐকমত্যের ভিত্তিতে আগামী সরকারও এগুলো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।
জুলাই সনদের যেসব বিষয়ে সব দল একমত হয়েছে, সেগুলো স্বাক্ষরিত হওয়ার পরপরই বাস্তবায়ন শুরু হওয়া দরকার উল্লেখ করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়ার সুরাহা হওয়া জরুরি। আমরা যেন ইতিহাসের পেছনের দিকে চলে না যাই; ১৯৯০ ও ২০০৮ সালের অভিজ্ঞতা ভুলে না যাই। যেটা ঐকমত্যের ভিত্তিতে এখনই করা সম্ভব, সেটা পিছিয়ে নেওয়ার চেষ্টা চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।’
‘জুলাই ঘোষণাপত্র স্বপ্ন ধারণে ব্যর্থ’
জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। তবে এই ঘোষণাপত্র জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের স্বপ্ন ধারণ করতে ব্যর্থ হয়েছে বলে মনে করে দলটি। একটা ঘোষণাপত্র দিতে পেরে আনন্দিত ও গর্বিত। কিন্তু এর বক্তব্য, গাঠনিক শৈলী, অভিপ্রায়ের অভিব্যক্তি পুরোনো ধাঁচের হয়েছে। ঔপনিবেশিক যুগের মুক্তিসংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, শাহবাগে ফ্যাসিবাদের উত্থান পর্ব, ৫ মের জাগরণ ও আলেমদের ওপর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, কোটা সংস্কার থেকে নিরাপদ সড়ক আন্দোলন, রাষ্ট্র মেরামতের জন–আকাঙ্ক্ষা হয়ে রাষ্ট্র সংস্কারের দৃঢ়প্রত্যয়ের স্মৃতিমণ্ডিত ইতিহাস ঘোষণাপত্রে আরও স্পষ্টভাবে উল্লেখ থাকবে বলে প্রত্যাশা ছিল। এবি পার্টির এই নেতা আরও বলেন, তাঁরা চান, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দলিল জুলাই ঘোষণাপত্র যেন আলংকারিক বস্তু হয়ে না থাকে। সবাই যেন যথাযথভাবে এটা মেনে চলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, was interviewed on the performance of the current Interim Administration, democratic transition, engaging youths into civic and political life as well as change of electoral system, PR. Thanks Centrist Nation TV @centristnattv.
This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It’s saddening that the Interim Administration, IA, failed to identify the hundreds of unnamed dead bodies buried in Raerbazar graveyard and other places around the country. After one year of the Monsoon Uprising 2024, it still remains to be done. We call upon the IA to collect DNA samples, in conformity with the internationally known practices, and rebury them with honour and dignity with the help of respective families.
জুলাইয়ের শহীদদের বেওয়ারিশ হিসেবে দেখতে চাই না। রায়েরবাজার বধ্যভূমি সহ বিভিন্ন স্থানে শত শত শহীদকে বেওয়ারিশ লাশ হিসেবে কবরস্থ করেছিল আওয়ামী জালেমরা। দ্রুত লাশ শনাক্ত করে যথাযোগ্য সম্মানের সঙ্গে দাফনের ব্যবস্থা নিতে হবে। জুলাই ঘোষণাপত্রটি যদি সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে করা হতো, তাহলে তা আরও গ্রহণযোগ্য ও সার্বজনীন হতো। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Youth wing in Cox’s Bazaar organised a victory rally on the occasion of first anniversary of Monsoon Uprising, 2024. Sarwar Sayeed, a prominent youth leader and Climate Affairs Secretary of the AB Party, addressed the crowd as chief guest.
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার জেলা এবি যুব পার্টির বিজয় র্যালি
.............................................................................
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজারে বিজয় র্যালি করে এবি যুব পার্টি। ৫ আগস্ট মঙ্গলবার বেলা ৫টায় ঝাউতলা থেকে র্যালি শুরু হয়ে লালদিঘির পাড়,পেট্রোল পাম্প,বাজার ঘাটা, বার্মিজ মার্কেট হয়ে শহরের কালুর দোকান পেট্রোল পাম্পে গিয়ে শেষ হয়। এবি যুব পার্টির জেলা সমন্বয়ক ইকবাল হোসেন খোকা ও নাসির উদ্দিনের নেতৃেত্ব অনুস্টিত বিজয় র্যালিতে শ্রমিক পার্টি, ছাত্রপক্ষসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন। বিজয় মিছিল শেষে সংক্ষিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির জেলা যুগ্ন সদস্য সচিব সরওয়ার সাইদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Alamdanga of Chuadanga district organised an event to commemorate one year of Monsoon Uprising, 2024.
আলমডাঙ্গায় এবি পার্টির উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত
৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জিস টাওয়ার কমিউনিটি সেন্টারে এবি পার্টির উদ্যোগে “ফিরে দেখা ৩৬: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্মৃতিচারণ ও মিলনমেলা” শীর্ষক এক আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়। এবি পার্টির মুসাব ইবনে শাফায়েতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা। বাংলাদেশ ছাত্রপক্ষের সদস্য রাকিব মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জনাব মকবুলুর রহমান, আলমডাঙ্গার বর্ষীয়ান রাজনীতিক জনাব সিরাজুল ইসলাম, ব্যবসায়ী সংগঠনের নেতা আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক রহমান মুকুল, লেখক ও শিক্ষক খাইরুল ইসলামসহ এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন রানা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল নিপীড়ন ও অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এক সাহসী জাগরণ। আজকের এ মিলনমেলা শুধু স্মৃতিচারণ নয়, এটি ভবিষ্যতের সংগ্রামের জন্য পথরেখা তৈরি করবে।” অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Credit war among the revolutionary stakeholders is harming everyone of Monsoon Uprising, 2024. AB Party calls upon everyone to get united behind the aspiration of the people, youths in particular.
মিছিলপূর্ব সমাবেশে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন; গণঅভ্যুত্থানে দলের ব্যানারে না হলেও নির্দলীয় অবস্থান থেকে সর্বোচ্চ সমর্থন ও ভূমিকা রেখেছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের শত শত নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন ও হাজার হাজার সমর্থক আহত-পঙ্গু হয়েছেন। কিন্তু এখন কোন দলের অবদান বেশি তা নিয়ে তারা পরস্পরকে আক্রমণ করে কথা বলছে। তিনি দেশ ও জাতির কল্যাণে বিএনপি, জামায়াত ও এনসিপিকে বিভেদ বন্ধ করার আহ্বান জানান।
গত বছরের জুলাইয়ের শুরু থেকে এবি পার্টিসহ কয়েকটি দল দলীয় ব্যানারে বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছে। ৪ আগস্ট দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ছাত্রদের আহ্বানে দেশবাসীকে ঢাকামুখী হবার আহবান জানিয়েছিলেন। জুলাই-আগস্টজুড়ে এবি পার্টি প্রকাশ্য দলীয় ব্যানারে রাজপথে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে। আমাদের অংশগ্রহণ ছিল দলগত, তবে আমরা মনে করি আমাদের অবদান অতি ক্ষুদ্র ও নগন্য। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা নির্দলীয় পরিচয়ে সবচাইতে বেশি ত্যাগী অবদান রেখেছেন এই অভ্যুত্থানে। কিন্তু এখন তারা দলীয়ভাবে ক্রেডিট নিতে গিয়ে বিবাদে জড়াচ্ছেন যা মোটেও কাঙ্ক্ষিত নয়। তিনি বলেন- দলীয়ভাবে এনসিপি কোন অবদান দাবি করতে পারে না কারণ এনসিপির জন্ম হয়েছে অভ্যুত্থানের পর। এনসিপির নেতৃত্বে এখন যারা আছেন তাদের গণঅভ্যুত্থানের মূল নেতা উল্লেখ করে তিনি বলেন, অবদানের বিতর্কে জড়িয়ে কেউ কাউকে আপসকামী এবং সাবেক ছাত্রলীগ বলে সংবোধন করা উচিত নয়। তিনি দেশ ও জাতির কল্যাণে বিএনপি, জামায়াত ও এনসিপিকে এ জাতীয় বিভেদ বন্ধ করার আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, warned the political parties of persistent division among themselves which may lead to rise of unconstitutional forces like 1/11 regime in 2007. Forces of Monsoon Uprising, 2024, must, therefore, stay united against the deposed regime.
রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদ ও অনৈক্যজনিত ভুল অব্যাহত রাখলে দেশ অনিবার্য ‘ওয়ান–ইলেভেনের’ দিকে যাবে বলে সতর্ক করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পদধ্বনি নয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ২০০৭ সালের ডিসেম্বর-জানুয়ারিতে দেশ যেদিকে হেঁটেছিল, এখন আমরা সবাই মিলে সেদিকেই রওনা হয়েছি।’ জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আজ সকালে রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। পরিস্থিতির উত্তরণে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, না হয় গণ–অভ্যুত্থানের অংশীদার দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের প্রস্তাব করেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Our salutes to the fallen heroes of Monsoon Uprising, 2024. The nation is truly indebted for their supreme sacrifices to free the country from fascist authoritarian rule for 16 long years.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Youth wing celebrates its third founding anniversary.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sayed Noman, organising secretary in-charge of Rajshahi division, visits a local Hindu temple in a Kumarpara area of the city. He assured the community that no one would be treated unfairly post-Monsoon Uprising, 2024.
রাজশাহীর ‘পদ্মা সর্বজনীন মন্দির’ পরিদর্শনে এবি পার্টি নেতা মুহাম্মদ সাঈদ নোমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান রাজশাহী মহানগরীর কুমারপাড়াস্থ পদ্মা সর্বজনীন মন্দিরে আয়োজিত ৪০ প্রহরব্যাপী যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বক্তব্যকালে মুহাম্মদ সাঈদ বলেন, “এই আধ্যাত্মিক আয়োজন শুধু ধর্মীয় চেতনারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। আয়োজক কমিটির আন্তরিকতা, ঐক্য ও নিষ্ঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এ ধরনের উদ্যোগ আমাদের সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে সহায়তা করে।”
তিনি আরও বলেন, “পূণ্যযজ্ঞের মাধ্যমে যে শান্তি ও কল্যাণ কামনা করা হয়, তা যেন বাস্তব জীবনে প্রতিফলিত হয়—এটাই আমাদের প্রার্থনা। এবি পার্টি সবসময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ভিত্তি।” অনুষ্ঠানে রাজশাহী মহানগর এবি পার্টির নেতা রুবেল হোসাইন, আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party honours the retired members of armed forces who played critical role in Monsoon Uprising, 2024.
গণঅভ্যুত্থানে অবদান রাখা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে এবি পার্টির মতবিনিময়:
গনঅভ্যুত্থানে সশস্ত্রবাহিনী ও সাবেক সেনা কর্মকর্তাদের অবদানের স্বীকৃতি ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি।
‘গৌরবোজ্জ্বল জুলাই ৩৬’ উদযাপনের অংশ হিসেবে আজ (শনিবার) সকালে গণঅভ্যুত্থানে অবদান রাখা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে এবি পার্টি। এতে অংশগ্রহণকারী সাবেক সেনা কর্মকর্তা ও নেতৃবৃন্দ গনঅভ্যুত্থানে প্রতিষ্ঠান হিসেবে সশস্ত্রবাহিনী ও সাবেক সেনা কর্মকর্তাদের অবদানের স্বীকৃতি জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি জানান।
আলোচনায় তারা বলেন, মানুষের কান্না, দীর্ঘশ্বাস এবং অসংখ্য পরিবারের অভিশাপের ফলেই হাসিনার পতন অনিবার্য হয়ে উঠেছিল। হাজারো দীর্ঘশ্বাসের ভারেই ভেঙে পড়েছে হাসিনার দম্ভ। রাজধানীর বিজয় নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সভাটি সঞ্চালনা করেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম। এতে আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর (অব.) ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল অব. হেলাল উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা মনিশ দেওয়ান, কর্নেল (অব.) মশিউজ্জামান, সামরিক কর্মকর্তা কামরুজ্জামান, এজিএম আমিরুল ইসলাম, কর্নেল মোশাররফ, মেজর (অব.) জিয়া, লে. (অব.) খান সোয়েব আমানুল্লাহ, সামরিক কর্মকর্তা ইমরান,সামরিক কর্মকর্তা জামাল উদ্দিন এবং মেজর আফসারী।
সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন—
"যখন রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একীভূত হয়, তখনই মুক্তিযুদ্ধ বা গণঅভ্যুত্থানের সূচনা হয়। আন্দোলনের চুড়ান্ত মুহূর্তে বিবেকের দায় থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। সাধারণত: অবসরপ্রাপ্ত সেনারা রাজনৈতিক দাবিতে রাজপথে নামেন না, কিন্তু সেদিন ডিওএইচএসগুলোতে সেই রীতির ব্যত্যয় ঘটিয়েছিল বলেই প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছিল। তাদের মাঠে নামার কারণেই গণঅভ্যুত্থান সহজ হয়েছে।" তিনি অভিযোগ করেন, ফ্যসিবাদের অন্তিম সময়ে "র্যাব, পুলিশ, বিজিবি, মূলধারার কিছু মিডিয়া, সাহিত্যিক, কবি, শিল্পী ও সাংবাদিক জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে সেনাপ্রধানের বক্তব্য সেদিন জনগণের বিরুদ্ধে যায়নি। সেটাই সেদিন আমাদের মাঝে আশার আলো সঞ্চারিত করেছিল।
সেনা কর্মকর্তা মনিশ দেওয়ান বলেন—
"সংগ্রাম এখনো শেষ হয়নি। জগদ্দল পাথরকে সরানো গেলেও, তা সম্পূর্ণরূপে সরানো যায়নি। ফুটো বল দিয়ে খেলা চলে না। লে. কর্নেল মিয়া মশিউজ্জামান বলেন,"২/১ জনের অপকর্মে পুরো বাহিনী কলুষিত হতে পারে না। জুলাইয়ের যুদ্ধ এখনো চলমান। সংস্কার দরকার মিডিয়া ও সশস্ত্র বাহিনী উভয় ক্ষেত্রেই। সংস্কারবিহীন নির্বাচন মানেই স্বৈরতন্ত্রের পুনর্বাসন।"
কর্নেল মোশাররফ বলেন, হাজারো শহীদের রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণ থেকে পিছু হটা যাবে না।সেদিন আমরা সামরিক কর্মকর্তারা আমাদের সন্তানদের পাশে এসে দাঁড়িয়েছিলাম, বিবেকের তাড়নায় আমরা আর সেদিন ঘরে থাকতে পারিনি। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের বিচার আমরা দেখতে পারি নাই।
সেনা কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, হাসিনার ফ্যাসিবাদকে না করে দেওয়ার জন্য ৩৬শে জুলাই আমরা অবঃ সেনা কর্মকর্তারা বেরিয়ে আসি এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে বলি। সেদিন আমরা নেমে আসায় জনগণ আরো বেশি সাহসী হয়ে সামনে এগিয়ে যায়। তখন পর্যন্ত আমরা কিন্তু জানতাম না আজকে হাসিনার শেষ দিন। মেজর (অব.) ডা. ওহাব মিনার বলেন— "দেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ছোটখাটো মতপার্থক্য ভুলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে সরকারের উচিত অবিলম্বে ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ প্রকাশ করা।" -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Rajshahi led by Sayeed Noman, Organising Secretary of the Division, organised a mini-marathon run in honour of July revolutionaries and fallen heroes of Monsoon Uprising of 2024. It was a brilliant way to connect the youths of the day and help them to stay away from drug addiction.
রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির উদ্যেগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।
"স্বৈরাচারের অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের উত্থান"- সাঈদ নোমান
শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর পর নতুন প্রজন্মই আজ ক্ষমতার মূল উৎস হয়ে উঠেছে এবং স্বৈরাচারের অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক সাঈদ নোমান।
আজ রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে একটি মিনি ম্যারাথন আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।সকাল ছয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকা থেকে দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়। ভোর সাড়ে পাঁচটার পর থেকেই প্রতিযোগীরা বিনোদপুর বাজারে জমায়েত হতে থাকেন। সকাল ছয়টার দিকে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনের পথ ছিল: বিনোদপুর থেকে তালাইমারী মোড়, তারপর চৌদ্দপায় ফায়ার সার্ভিস মোড় হয়ে আবার বিনোদপুরে ফেরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুহাম্মদ সাঈদ নোমান। তিনি বলেন, “জুলাই শহীদদের স্মরণ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার উদ্দেশ্যেই এই আয়োজন। নতুন বাংলাদেশে আমাদের মত পথ আলাদা থাকবে কিন্তু ভালো কাজের প্রতিযোগিতাকে আমরা জারি রাখতে চাই।
ম্যারাথনে পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারীরা যথাক্রমে ১০ হাজার, ৮ হাজার এবং ৫ হাজার টাকা পান। তিন নারীসহ মোট ১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। আয়োজকরা অংশগ্রহণকারীদের জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, টি-শার্ট, গ্লুকোজ পানি এবং বিশেষ খাবারের ব্যবস্থা করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন তরুণ, তবে বেশ বয়সী নারী-পুরুষও এতে অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বলেন, “অনেক দিন পর অনেকেই একসাথে দৌড়ালাম। এখন থেকে প্রতিদিন সকালে দৌড়াবো।“জুলাই গণ–অভ্যুত্থান শুধু সরকারের পতন নয়, এটি একটি নতুন সূচনার নাম। সেই নতুন নিশ্বাস নিয়েই ম্যারাথনে অংশ নিয়েছি।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
In order to immortalise the struggle and sacrifices of the Monsoon Uprising 2024, it’s critical that the July Charter is drafted and finalised at the consensus commission without much delay. It is also greatly important that the Politcal parties and commission agree upon an instrument to make the National July Charter legally binding and enforceable on the day it is signed by all delegates, leaders and politcal parties with retrospective effect from 05th August 2024.
স্বাক্ষরের দিন থেকেই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে — ঐকমত্য কমিশনের ব্রিফিং এ এবি পার্টি
স্বাক্ষরের দিন থেকেই জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় এবি পার্টি। জুলাই সনদ এখনই কার্যকর না হলে এতো দিনের আলোচনা নিষ্ফলে পরিনত হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় জুলাই সনদের খসড়া ও ঘোষণাপত্র নিয়ে আলোচনা শেষে ব্রিফিংকালে তিনি একথা বলেন। আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এটিকে আমরা কেউ শুধুমাত্র ওয়াদা আকারে দেখতে চাই না।
এবি পার্টি মনে করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনের এখতিয়ার থাকা দরকার, নয় তো গত কয়েক মাসের আলোচনা নিষ্ফলে পরিত হবে। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদের কোন ভিত্তি থাকবে না বলে জানান তিনি। জুলাই সনদ কার্যকর করার জন্য গণভোটে দিতে পারে অথবা ফরমান জারী করতে পারে বা অধ্যাদেশ করে তার অধীনে নির্বাচন করে পরবর্তী নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এটি পাশ হতে পারে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য ২ বছরের মুলা ঝুলোনোর মানে আমরা খুঁজে পাই না। ঘোষণাপত্র বিষয়ে তিনি জানান যে ঐক্যমত্য কমিশনকে তার কাজের এখতিয়ারের মধ্যে ঘোষণাপত্র দেওয়া হয় নি। তাহলে কিভাবে ঘোষণাপত্র চূড়ান্ত হবে সেটি আমাদের নিকট পরিস্কার নয়। তিনি বলেন, ঘোষণাপত্র নিয়ে অস্বচ্ছতা পরিস্কার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। মিডিয়া ব্রিফিংকালে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বি ও ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ।। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation pays tribute and offers prayers at the mass-grave in Raerbazar area of the capital in respect of our fallen heroes of 2024 Monsoon Uprising
গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবি পার্টি
রায়েরবাজার কবরস্থানে জুলাই-২৪ এর গণঅভ্যুত্থানে শহীদের গনকবর জিয়ারত, শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়ার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এসময় শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবি পার্টির প্রতিনিধি দল। পরে কবর জিয়ারত ও দোয়া করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ripon Mahmud, Assistant Publicity Secretary of the AB Party, was seeking funds to be allocated for the youths in bordering areas of Jashore district to keep them away from drugs and addiction. The state needs to invest into our youths through sports, cultural and extra-curricular activities for productive leisures.
মাদক বিরোধী তারুণ্যের সমাজ গড়তে যশোহর জেলার সীমান্তবর্তী চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তহবিল বরাদ্দের দাবীতে এবি পার্টির সংবাদ সম্মেলন।
২৯ জুলাই ,মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় চৌগাছা উপজেলার কুঠিপাড়ায় এবি পার্টির কার্যালয়ে মাদক বিরোধী তারুণ্য সমাজ গড়তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ তহবিল বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেন এবি পার্টির নেতৃবৃন্দ। এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, চৌগাছা ঝিকরগাছার মত সীমান্তবর্তী উপজেলাগুলো বাংলাদেশে মাদক পাচারের প্রবেশদ্বার। তারুণ্যদেরকে মাদকের বিরুদ্ধে সচেতন করতে হলে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে তাহলে মাদকবিরোধী প্রজন্ম তৈরি হবে। এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট সীমান্তবর্তী প্রত্যেক উপজেলার জন্য ৪৫ লক্ষ টাকা তহবিল বরাদ্দের দাবী জানান। প্রত্যকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০ হাজার টাকার খেলাধূলা সামগ্রী বরাদ্দের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্ববান করে বলেন, এদেশে জঙ্গিদের বিরুদ্ধে যেভাবে তল্লাসীর নাটক হয়েছে সেইরকম তল্লাশী মাদকের বিরুদ্ধে কেন হয় না। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটি রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে লড়াই করলেও রাজনৈতিক ছত্রছায়ায় ভারতের মাদক দিয়ে তরুণ সমাজকে নষ্ট করা , দেশে সন্ত্রাসীদের অভয়ারণ্যে তৈরি করা ও দেশের অর্থ পাচার করার কাজ করছে।
এসময় তিনি মাদক পাচারকারীদেরকে পশুর সাথে তুলনা করে বলেন, বাংলাদেশের পশু পাখি যেমন ভারতের সীমান্তে প্রবেশ করলে বিএসএফ বাধা দেয় না কারণ পশু পাখিরা কোন দেশের নাগরিক না কিন্তু পশু পাখি কারোর জন্য হুমকিস্বরুপ না । কিন্তু মাদক ব্যবসায়ীরাও ভারত গিয়ে মাদক আনলে বিএসএফ কিছুই বলে না। এজন্য মাদক ব্যবসায়ীরা পশুর চেয়েও নিকৃষ্ট যারা কোন দেশের নাগরিক না। মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের উদাহরণ দিয়ে বলেন, ৫০০ গ্রামের বেশি মাদক দ্রব্য পাচার, আমদানি বা রপ্তানি করলে সিঙ্গাপুরের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে অথচ বাংলাদেশে এক ট্রাক মাদক সহ ধরা পড়লেও অল্পসময়ের মধ্যে রাজনৈতিক ছত্রছায়ায় জামিনে বেরিয়ে আসেন। সংস্কার প্রশ্নে মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবী জানান এবি পার্টির নেতৃবৃন্দ। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবি পার্টির চৌগাছা উপজেলার সংগঠক মেহেদী হাসান শিপলু , নাসিম রেজা নাহিদ, ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত সহ অন্যরা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party feels that the country needs to come first while all the political parties discuss critical issues at the consensus commission. Petty political interests seem to override national interests and overwhelming opinions are often marginalised or ignored which is frustrating for the nation and youths, in particular, post-Monsoon Uprising of 2024.
দল মতের উর্ধ্বে উঠে জাতীয় ঐকমত্যকে প্রাধান্য দিতে হবে- এবি পার্টি
জাতীয় ঐক্যমত্য কমিশনে ৩০ টি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে সংলাপ করছে। এখানে বিভিন্ন দলের বিভিন্ন মত, সব বিষয়ে সবাই একমত পোষণ করা দূরহ। সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে দল মতের উর্ধ্বে উঠে জাতীয় ঐকমত্যকে প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক। রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে ব্রিফিংকালে তিনি একথা বলেন।এবি পার্টির প্রতিনিধি দলে আরো ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। ব্যারিস্টার সানী আরো বলেন, এখানে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মত ও পথ আলাদা। নিজেদের দলীয় এজেন্ডা অনুযায়ী চাইলে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা অধরাই থেকে যাবে। এখানে দলের এজেন্ডার উর্ধ্বে উঠে রাষ্ট্রের চাওয়াকে গুরুত্ব দিতে হবে।সব বিষয়ে একমত হওয়াটা যেমন প্রত্যাশিত নয় ঠিক তেমনি রাজনৈতিক দলগুলোকেও রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে ঐক্যমত্যর দিকে যেতে হবে।
আমরা অতীতেও অনেক বড় দলগুলোকে ছাড় দিতে দেখেছি। তিনি আরো বলেন, আজকের বৈঠকে মূলত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন কে সংবিধিবদ্ধ সতর্কীকরণঃথেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়ে আসার ব্যাপারে ২-১ টি দল বাদে সকল রাজনৈতিক দলই একমত পোষণ করেছেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sherpur district unit was meeting women in grassroots.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শেরপুর জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নে নারী সংগঠকদের সাথে উঠোন বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা সংগঠনের জেলা আহ্বায়ক শাহনাজ পারভীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মোঃ মুকসিতুর রহমান হীরা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sanowar Hossain, an advocate of the Supreme Court of Bangladesh and Organisng Secretary of the AB Party, in-charge of Momenshahi division, was addressing grassroots women in his constituency.
আগামীদিনে সুন্দর ও কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য নারীদেরকে এগিয়ে আসতে হবে।
-এডভোকেট ছানোয়ার হোসেন।
এবি পার্টি জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নে মহিলা সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নারীরা সব সময় উপেক্ষিত থেকেছে। কিন্তু এখন সময় এসেছে নারীদেরকে মূল্যায়ন করার। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে নারীদের ভূমিকা প্রশংসনীয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪ এর গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল অতুলনীয়। আগামীদিনে সুন্দর ও কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য নারীদেরকে এগিয়ে আসতে হবে। সুন্দর সমাজ ও দেশ গঠনের জন্য নারীদেরকে রাজনৈতিক সচেতন হতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sayeed Noman, Organsing Secretary in-charge of Rajshahi Division, was addressing a huge grassroots in Motihar area to talk about the Monsoon Uprising of 2024. It is critical that the nation does not forget the letter and spirit of the uprising.
জুলাই গণঅভ্যুত্থান আনুষ্ঠানিকতা নয় বরং দায়িত্ব ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা- মুহাম্মদ সাঈদ নোমান
আমার বাংলাদেশ পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাঈদ নোমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির সাহসিকতার ইতিহাস। আহতদের সম্মান জানানো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও ভবিষ্যতের পথে চলার প্রেরণা।” এবি পার্টির রাজনীতি হলো উন্নত, সমৃদ্ধ ও অধিকারভিত্তিক বাংলাদেশ গঠনের রাজনীতি। আমরা বিশ্বাস করি-বাংলাদেশ যদি তার মেধা, সম্পদ ও প্রযুক্তিকে কাজে লাগাতে পারে, তবে বিশ্বের কোনো শক্তিই আমাদের চোখ রাঙাতে পারবে না। দেশের ভবিষ্যৎ নির্ধারণে দরকার বাস্তবভিত্তিক রাজনৈতিক দল ও নেতৃত্ব। এবি পার্টি সেই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে। এবি পার্টি রাজশাহী অঞ্চলকে কারিগরি এবং প্রযুক্তিগত ভাবে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে বলেও জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা মতিহারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি'র সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সাঈদ নোমান। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শাখার সহকারী সমন্বয়ক মোকছেদুল মোমিন, অ্যাডভোকেট আফজাল হোসেন, নাটোর জেলা সদস্য সচিব মোকাররেবুর রহমান নাসিম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
All the pro-democracy political parties must learn lessons from the fall of the deposed regime, its authoritarian leader and her gang members. Despite playing critical role in the freedom struggle in the past, the nation did neither forgive
Hasina nor her father. So all anti-fascist camps must not attempt to undergo anything against the will and aspiration of the new generation, said AB Party Chairman, Mojibur Rahman Monju, at a meeting in Chittagong Press Club.
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কী হয়, তা শেখ মুজিবুর রহমান জীবন দিয়ে উপলব্ধি করেছেন। কিন্তু সেই উপলব্ধি থেকে তাঁর কন্যা শিক্ষা নেননি। অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে, আমরা যত বড় অবদানই রাখি না কেন, একদিন সবাইকেই আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।’চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মজিবুর রহমান মঞ্জু। মজিবুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক ব্যক্তি বা দলের নেতৃত্বে সংঘটিত হয়নি। সংখ্যার বাহাদুরি দিয়ে গণ-অভ্যুত্থান হয় না। চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থান তারই প্রমাণ। শহীদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন, এক আবু সাঈদই সব রাজনৈতিক দলের চেয়ে বড়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We do not want our female heroes of the Monsoon Uprising to be forgotten.
দিলারা চৌধুরী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধেও আমরা একই চিত্র দেখেছি, কিছু মানুষ যুদ্ধ না করেও সার্টিফিকেট নিয়েছে, সুযোগ–সুবিধা নিয়েছে। এখন এই গণ–অভ্যুত্থানের পরও অনেক মানুষ ক্রেডিট নিতে ব্যস্ত, সরকারি নানা সুবিধা আদায়ে সচেষ্ট। কিন্তু আন্দোলনের সেই অগ্নিকন্যারা আমাদের মাঝ থেকে নীরবে সরে যাচ্ছে। জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারীদের মতো হারিয়ে যেতে বসেছে। এটা আমরা হতে দিতে পারি না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, a barrister-at-law and in-charge of International Affairs, was expressing her frustration over lack of acknowledgment of women’s contribution in Monsoon Uprising of 2024. Barely a year gone by, yet our female revolutionaries are being forgotten.
এবি পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা বলেন, ‘জুলাই আন্দোলনের এক বছর যেতে না যেতেই আমরা আন্দোলনে অংশ নেওয়া নারীদের ভুলে যাচ্ছি। সেই সময়ের অগ্নিকন্যারা এখন হারিয়ে যেতে বসেছে। তাহলে আমরা কি বুঝব, প্রয়োজনেই শুধু নারীদের গুরুত্ব?’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, was praising the female participants of the Monsoon Uprising of 2024 and recalling the days and ways how the female students from the Dhaka University dormitories who broke out in anger against the authoritarian regime.
গণ–অভ্যুত্থানে নারীদের উজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদ পতনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, আমাদের মায়েরা, বোনেরা কারফিউ ভঙ্গ করে মিছিল করেছে। আমি দীর্ঘ সময় ধরে শহীদদের পরিবারের অনুভূতি শুনছিলাম, ডাক্তার বোনদের বক্তব্য শুনছিলাম। এগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে, কীভাবে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হয়েছিল, দেশের মানুষ মুক্তির নেশায় কতটা ত্যাগ করেছিল।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Dilara Chowdhury, a prominent political scientist of the country, said that it’s shocking to see that our so called friendly state was sheltering the gang leader of the deposed regime and her oligarchs despite being alleged to have committed tens of thousands of extra-judicial killings, enforced disappearances, hundreds of secret detention camps where millions of opposition activists were held for months and years, many of them never found or returned home. 52 percent of our female citizens played a historic critical role in the Monsoon Uprising. Their stories of loss and struggle still inspire us for a better Bangladesh.
সংবর্ধনা অনুষ্ঠানে এবি পার্টির উপদেষ্টা ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ‘এত হত্যা, গুম ও খুনের পর তথাকথিত বন্ধুরাষ্ট্র হাসিনা ও তার দোসরদের আশ্রয়–প্রশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি, এখন তারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের জন্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেই ফ্যাসিবাদীদের পতনে দেশের নারীরা জীবন দিল, প্রতিরোধ গড়ে তুলল, চিকিৎসা দিল; কিন্তু এখন আমার সেই নারী বোনদের আর চোখে পড়ে না।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party honours the struggle and contribution of our girls and ladies during the historic Monsoon Uprising, 2024. Not even a year passed, the real heroes are getting forgotten by the hybrid revolutionaries. We thank, however, the Cultural Affairs Advisor of the Interim Administration, IA, and Ministry, for starting video recording the heroic tales of our fallen and injured courageous souls who made supreme sacrifices for Bangladesh 2.0.
মহান মুক্তিযুদ্ধের পর যেভাবে নারী যোদ্ধারা উপেক্ষিত হয়েছিলেন, সেভাবেই আজ গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরাও হারিয়ে যেতে বসেছেন। জুলাই গণ–অভ্যুত্থানের পর অনেকেই অভ্যুত্থানের ক্রেডিট ও সরকারি সুবিধা নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এই আন্দোলনের অগ্নিকন্যারা সবার মাঝ থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির নেতারা এ কথাগুলো বলেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের সম্মাননা দিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এবি পার্টির নারী বিভাগ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
In honour of our female revolutionaries of Monsoon Uprising, 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Symbolic coffin procession at Mirpur 10 roundabout of the capital to commemorate the Monsoon Uprising of 2024. Our national aspiration must not be lost in oblivion. Our heroes’ sacrifice cannot be forgotten.
২০২৪ এর গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সংহতি প্রকাশ করতে ঢাকার মিরপুর ১০ নম্বর গোল চক্করে প্রতীকী কফিন মিছিল। নয়া রাজনৈতিক বন্দোবস্ত তৈরীর যে আকাঙ্খা তৈরী হয়েছিল ২০২৪ এর ঐতিহাসিক গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেটা যেন দলীয় স্বার্থের কাছে পরাজিত না হয়। আজাদীর লড়াই যেন হতাশার পরিনতি না নেয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party leaders are next to the plane crash victims. No language to mourn. Our thoughts and prayers are with the victims’ families.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party held a silent procession remembering the bullets fired from the flying helicopter in the capital to kill and mayhem thousands of unarmed civilian protesters.
২০২৪ এর জুলাই গনঅভ্যুত্থানে আকাশ থেকে হেলিকপ্টার থেকে হাজার হাজার রাউন্ড গুলি করে নিরস্ত্র প্রতিবাদকারী জনতাকে হত্যা করবার বার্ষিকীতে এবি পার্টির মৌন প্রতিবাদী মিছিল। সশ্রদ্ধ সালাম সেই সকল শহীদ ও আহত নাগরিকদেরকে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Activists and workers from Dhaka City South gathered to chalk out a plan to organise the party across the most critical political unit in the country. A list of instructions were given to the leaders so that the reputation and image of the party are not damaged.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Symbolic coffin procession and random street meet-ups in Mugdho square around Uttara/Azamapur area of the capital. The nation and country must get united beyond the number and events of the Monsoon Uprising 2024. Our politics should be focused into nation building and state reforms which were the spirit and substance of the Monsoon Mass-Uprising. Consensus Commission is, therefore, critical to reflect the aspiration of the youths towards Bangladesh 2.0.
২০২৪ এর গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সংহতি প্রকাশ করতে ঢাকার উত্তরা/আযমপুর এলাকার মুগ্ধ চত্ত্বরে প্রতীকী কফিন পথসভা। শত শত বছর ধরে আজাদীর লড়াইতে জীবন দেয়া লাখো শহীদের প্রতি আমাদের সালাম। ব্যক্তি, সংখ্যা আর দিবসের উর্ধ্বে উঠে যেন জাতীয় শত্রু ও দেশের সার্বভৌমত্ব রক্ষা সাপেক্ষে আমাদের রাজনীতি পরিচালিত হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Barishal district unit protests against the increasing level of terrorism and violence inflicted by the elements of the deposed regime in Gopalgonj and around the country. Interim Administration, IA, cannot deny their failures in this regard.
গোপালগঞ্জ সহ সারা দেশ জুড়ে আওয়ামী সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশাল জেলা শাখার বিক্ষোভ মিছিল। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Our symbolic coffin procession in Badda area of the capital, in front of @BRACUniversity, to remember the revolutionary heroes of Monsoon Uprising of 2024. Our youths from the different private universities undertook the flag of resistance against the deposed fascist regime last year. The nation simply cannot remain in oblivion of their contribution.
২০২৪ এর গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সংহতি প্রকাশ করতে ঢাকার বাড্ডা এলাকাতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতীকী কফিন মিছিল। দেশের স্বার্থের প্রশ্নে নিজেদের মধ্যকার বিভেদ যেন রাষ্ট্রকে শত্রুদের হাতে তুলে না দেয়া হয়; সেটা ভুলে গেলে আমরা সকলে ব্যর্থ হব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Commemorating Monsoon Uprising of 2024 at Bijoy 71 square - its critical that we remember the sacrifices of our heroes and why did they bare their chest in front of the bullets!
২০২৪ সালের গনঅভ্যুত্থানে ১৪০০ শহীদের স্মরনে প্রতীকী কফিন মার্চ - বিজয় ৭১ চত্ত্বরে। কেন এত হাজার হাজার মানুষ বুলেটের সামনে তাদের বুক পেতে দিয়েছিল সেটা যেন আমরা ভুলে না যাই। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Symbolic coffin procession and paying tributes at Jatrabari Memorial for 64 slain revolutionaries of 2024 Monsoon Uprising.
২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থানের শহীদদের স্মরনে কফিনবাহী প্রতীকী রোডমার্চ - যাত্রাবাড়ীর ৬৪ শহীদের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It’s a shame that the info-sister project is to be shut down next year making around two thousand female officers and workers redundant, unprecedented in our history that a single project so closely providing services to rural women. The detailed project proposal, DPP, clearly outlined that this project would be made permanent after five years but did not happen. Interim Administration and the Women and Children Affairs ministry, led by a prominent feminist activist for decades, claim to have been so women-friendly but decided to exactly do otherwise. These protesting women have been in front of the National Press Club for 51 days, through heatwave, rain, storm and Eid, have been beaten up by the law enforcement agencies on a few occasions already. The ministry claims to have insufficient fund yet we have seen how they have been misusing state funds through different projects and unproductive works. These info-sisters have been underpaid BDT 2,500 less than supposed to every month since 2018 as well as deprived of other service related pays. Corruption had been rampant and those responsible are still there without facing justice. Anti-Corruption Commission needs to look into it and call for a thorough audit of last 7 years.
প্রেস ক্লাবের সামনে তথ্য আপাদের অবস্থান কর্মসূচির ৫১তম দিবসে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সংহতি
তথ্য আপারা রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার, ওয়াদা করে রাষ্ট্র সেটা ভঙ্গ করতে পারে না
দুদককে তথ্য প্রকল্পের দূর্নীতি খতিয়ে দেখতে হবে
প্রেস ক্লাবের সামনে তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের চলমান অবস্থান কর্মসূচির ৫১তম দিবসে সংহতি জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, তথ্য আপা প্রকল্পের আপারা আজ ৫১ দিন ধরে আন্দোলন করছে, তাদের দাবি-দাওয়া আমরা সরকারকে জানিয়েছি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও উপদেষ্টা কর্ণপাত করছেন না। তথ্য আপারা রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার, এটি এখনই বন্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগনের সাথে কৃত তার চুক্তির কথা ভুলে গিয়েছে। নতুন বাংলাদেশে সরকারের সাথে জনগণের সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে।বৃহস্পতিবার দুপুর ২ টায় তথ্য আপাদের চলমান অবস্থান কর্মসূচিতে সংহতি জানান তিনি; এসময় আরো বক্তব্য রাখেন তথ্য আপাদের রিটকারী বিজ্ঞ সিনিয়র আইনজীবী জনাব সালাহউদ্দিন আহমেদ দোলন।
ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, এই প্রকল্পটি ২০১৮ সালে চালু করে বর্ধিত করতে করতে এখন এসে বন্ধ করে দেওয়া কোনভাবে যুক্তিযুক্ত হতে পারে না যেহেতু তাদেরকে রাষ্ট্র স্থায়ী করবে মর্মে লিখিত চুক্তি ছিল। আমরা জানতে পেরেছি তথ্য আপা প্রকল্প বাতিল করে নতুন করে সাড়ে নয়শ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। তথ্য আপা প্রকল্পে লুটপাটের কিচ্ছা ফাঁস হওয়ার আশংকায় আমলারা প্রকল্পটি আর চালু রাখতে চাচ্ছে না। সাথে যোগ হয়েছে আউটসোর্সিং কোম্পানীর মাধ্যমে হাজার হাজার জনবল নিয়োগ বানিজ্যের মহাআয়োজন। লুটপাটের মহাউৎসব করতেই আওয়ামী আমলারা তথ্য আপা প্রকল্পের পরিবর্তে নতুন প্রকল্পের উদ্যোগ নিচ্ছে যা কোনভাবে কাম্য হতে পারে না। তাই তথ্য আপা প্রকল্পের দূর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নিন এবং একইসাথে এটি চালু রাখার ব্যবস্থা করুন।
তিনি আরো জানান, এই প্রকল্পের অনেকে নাকি আওয়ামী লীগার, এই অভিযোগে এটি চালু রাখতে চাচ্ছে না। ২০০০ কর্মচারীর মধ্যে মাত্র ৭০/৮০ জনকে ওনারা খুঁজে পেয়েছেন পতিত দলের অনুসারী, ৭ জন গোপালগঞ্জের আর ১৮৭ জন হিন্দু। এই ঠুনকো অভিযোগে একটি প্রকল্প বাদ দেওয়া কতটা যুক্তিযুক্ত? তাহলে আওয়ামী সরকারের সময়ে যারা ডিসি এসপি হয়েছে তাদেরকে বহিষ্কার করলেন না কেন? বিসিএস সহ আওয়ামী আমলের সব নিয়োগ বাতিল করছেন না কেন? এই তথ্য আপারা মফস্বল এরিয়ায় ঘুরে ঘুরে অনলাইনে ফরম পূরণ করা শেখায়, কিভাবে বয়স্ক/দুস্থ্য/বিধবা ভাতা পেতে হয় তার ব্যাপারে সাহায্য করে। এই প্রকল্পে সকল কর্মকর্তাকে শুরু থেকে মাসিক ২৫০০ টাকা বেতন কম দিয়ে আসছে, বিভিন্ন ভাতা থাকলেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এসব টাকা আমলাদের পকেটে গিয়েছে। প্রতিটি টাকা হিসেব করে এসব অসহায় তথ্য আপাদের ফেরত দেওয়াসহ এই প্রকল্পটি চালু রাখার দাবি জানান ব্যারিস্টার ফুয়াদ। জনগুরুত্বপূর্ণ ও প্রান্তিক নারীদেরকে সেবা প্রদানের বিষয়টি বিবেচনাতে নিয়ে তথ্য আপাদের সাথে আলোচনায় করে প্রকল্প চালু রেখে তাদেরকে কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করুন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party protests against the cowardly attack on National Citizens’ Party, NCP, on Wednesday afternoon in Gopalgonj district while continuing their July Road March across the country commemorating the Monsoon Uprising of 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party condemns the heinous attacks on the National Citizens’ Party - NCP road march and gathering in Gopalgonj district on Wednesday. Members of the deposed regime and its criminal gangs were behind the attack, and the law enforcement agencies miserably failed to provide adequate protection for the NCP leaders and activists. It is so saddening to observe that heroes of the Monsoon Uprising became the victims of the fascist elements in less than a year of the mass uprising. We call upon the Interim Administration, IA, to investigate the matter with utmost care and diligence, find out the culprits within the local administration and bring the perpetrators to justice without any delay.
এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার নিন্দা ও প্রতিবাদ এবি পার্টির।
১৬ জুলাই ২০২৫ ইং, বুধবার, ঢাকা।
প্রেস বিজ্ঞপ্তি
গোপালগঞ্জে National Citizen Party - NCP জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্ত্রাসীদের দফায় দফায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার গত বছর ৫ ই আগস্ট পলায়ন করতে বাধ্য হয়। আজ শহীদ আবু সাঈদ দিবসে আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে দফায় দফায় হামলা করলো। ২০২৪ এর গনঅভ্যুত্থানের ১৪০০ শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এরই মধ্যে এনসিপি নেতাদের উপর হামলা খুবই উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থা, যৌথ বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ, তারা সন্ত্রাসী হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের সকলকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, এনসিপি’র কর্মসূচির ওপর ন্যাক্কারজনক হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই পতিত স্বৈরাচারের ষরযন্ত্রের আভাস। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে ইন্টেরিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প কোন পথ নেই। দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশা ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোন মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে পতিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন; একইসাথে আহত এনসিপি নেতাকর্মী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি সমবেদনা জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
In principle, the senior most judge of the Appellate Division of the Supreme Court of Bangladesh should be appointed as the Chief Justice; nevertheless, the court has been so politicised over the last sixteen years of the deposed regime, a combination of competence and integrity among the judges would be very rare elements to find. Besides, there are hardly any judge left in the High Court division who were not somehow aligned with the fallen regime or of compromised integrity. As a result, at least for next few years, superseding should somehow be tolerated, albeit reluctantly, until the SC becomes a place for public trust and confidence. The parliament should review the provision in every few years so that it does not become the new norm rather an exception to address an extra-ordinary circumstances post-Monsoon Uprising of 2024.
আওয়ামী আমলের বিচারপতি নিয়োগ এড়াতে আমরা সবচেয়ে জেষ্ঠ্য বিচারপতি নিয়োগের বিরোধিতা করেছি। আপাতত জৈষ্ঠ্যেতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ না দিয়ে ২/৩ জন জেষ্ঠ্য বিচারপতির সমন্বয়ে প্যানেলের মাধ্যমে আগামী ১০ বছর পর্যন্ত এ পদ্ধতি থাকতে পারে। আওয়ামী বিচারপতির লেয়ার শেষ হওয়া সাপেক্ষে সিনিয়রের ভিত্তিতে প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি হতে হবে, তবে সেই সাথে বিচারপতি নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা করার দাবি আমরা জানিয়েছি। জৈষ্ঠ্যতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগে ফ্যাসিবাদী আমলের বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি হবার সমূহ সম্ভাবনা রয়েছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Abdul Wahab Minar, a retired army officer, was reminding all the political parties and stakeholders that division and misunderstanding among and within the pro-democracy camps would serve the purpose of the saboteurs and elements of the deposed regime. We must have the courage and rights to criticise any and every political party and leaders but that should not go beyond decency and mutual respect. It would only undermine our collective efforts for reforms and seeking justice for the perpetrators of July-August genocide and crimes against humanity.
দৃশ্যমান রাজনৈতিক বিভেদ দেশকে গভীর সংকটে ফেলতে পারে - এবি পার্টি
দীর্ঘ পনের বছরের ফ্যাসীবাদি শাসন, গুম, খুন, নির্যাতন সত্ত্বেও আমাদের হুশ ফেরেনি। হাজারো শহীদের রক্তের উপর দাড়িয়ে এখন গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলো ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়েতোলার বদলে দলীয় ও ব্যক্তিস্বার্থে নিজেদের বিভাজনে ব্যাস্ত হয়ে পরেছে। দৃশ্যমান এই রাজনৈতিক বিভেদ দেশকে গভীর সংকটে ফেলতে পারে বলে আশংকা করেছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার। তিনি বলেন, একে অপরকে আক্রমণ করে যে বক্তব্য আমরা দেখছি তা মোটেও কাম্য ছিলো না। আগামীর নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোন বিকল্প নাই, অন্যথায় আমাদেরকেও হাসিনার ভাগ্যে বরণ করতে হবে। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে "স্মৃতিতে স্মরণে ১৪ই জুলাই" উপলক্ষে আয়োজিত প্রতিকী মিছিলের প্রারম্ভে তিনি এই বক্তব্য রাখেন। এসময় প্রফেসর মিনার আরো বলেন, ২০২৪ সালের আজকের এই দিনে আমাদের শিক্ষার্থীদের গণহারে রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করেছিলো ফ্যাসিস্ট হাসিনা। এর প্রতিবাদে আমাদের সন্তানেরা রাস্তায় নেমে এসেছিলো যা শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে রুপ নেয়। যার ফলে ৫ আগষ্ট হাসিনাকে পরিবার পরিজন সহ পালিয়ে যেতে হয়।
তিনি বলেন, আওয়ামী সিন্ডিকেট ১৫ বছর ধরে জনগণকে শোষণ করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে প্রতিনিয়ত মানুষের নাভিশ্বাস উঠেছিলো। সেখানে বর্তমান সরকার বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে জনগণকে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ তৈরি করেছে। ফ্যাসীবাদি সরকার সকল প্রতিষ্ঠান ধ্বংস করে রেখে গেছে, সরকার সকল সমস্যা অতিক্রম করার চেষ্টা করছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি করতে পারেনি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও খুব একটা সফল হয়নি। আমরা বেদনার সঙ্গে লক্ষ্য করছি, খুবই অল্প দিনের মধ্যে যারা একসাথে ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছি তারা এখন সামান্য বিষয় নিয়ে একে অপরের সাথে কাঁদা ছোড়াছুড়ি করছি। একে অপরকে আক্রমণ করে কথা বলছি যা মোটেও কাম্য ছিলো না। তিনি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান। সমাবেশ শেষে একটি প্রতিকী মিছিল বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল, বিজয়নগর, কাকরাইল, পল্টন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় একাত্তর চত্বরে এসে সমাপ্ত হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, was visiting flood affected areas of Feni district on Monday. He called upon the Interim Administration, IA, to deploy armed forces to deliver emergency aide to the victims and build dams where necessary to prevent future sufferings.
সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : মজিবুর রহমান মঞ্জু
ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
প্রেস বিজ্ঞপ্তি:
১৪ জুলাই, ২০২৫ সোমবার, ফেনী
সোমবার সকালে (১৪ জুলাই) বন্যা উপদ্রুত ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় ভাঙ্গন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তাগিদ দেন তিনি। মঞ্জু বলেন, দূর থেকে যা শোনা যায় বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এলাকায় পরিদর্শনে আসায় তাকে ধন্যবাদ জানান এবি পার্টির চেয়ারম্যান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা মনে করিয়ে দেন তিনি।
ফেনীর সন্তান মঞ্জু বলেন, আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা নাহয় সেই ব্যবস্থা নিন। একইসাথে গবাদী পশু, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরুপণ করে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান মজিবুর রহমান মঞ্জু।
গণমাধ্যমে কথা বলার আগে স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান। তারা জনাব মঞ্জুকে জানান, বাঁধ নির্মাণে অনিয়মের কারণে প্রতিবছর তাদের সহায় সম্পদ হারাতে হচ্ছে। ভারত অসময়ে পানি ছেড়ে দেয়ায় এই এলাকার মানুষ বরাবর ক্ষতির মুখে পড়েন। মজিবুর রহমান মঞ্জু তাদের দুর্দশার কথা সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরবেন বলে জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Haque, a barrister-at-law and Joint Secretary of the AB Party, was visiting a Hindu temple in his constituency, Dinajpur - 6, to assure members of the local minority community that they are equal citizens of this country and the AB Party is determined to maintain communal harmony among all the citizens irrespective of their apparent differences of faith or creed. Discrimination shall have no place at all in Bangladesh 2.0 post-Monsoon Uprising of 2024.
বাংলাদেশ ২.০ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের বিকল্প নেই।
-ব্যারিস্টার সানী আব্দুল হক
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ সর্বজনীন কেন্দ্রীয় মন্দির ও পাষাণ কালী মন্দির পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিস্টার সানী আব্দুল হক উক্ত কথা বলেন। তিনি আরও বলেন, ধর্ম বর্ণের উর্ধ্বে গণমানুষকে রাষ্ট্রের নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এই নাগরিক হয়ে উঠার মধ্যেই রাষ্ট্র ও অধিবাসীদের প্রতি দৃঢ় সম্পর্ক গড়ে উঠে। এর ফলে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করে থাকে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে কোনো জনগোষ্ঠীকে ধর্মের মাধ্যমে আলাদা করে দেখার সুযোগ নেই। আগামীর বাংলাদেশ ২.০ বিনির্মাণে এই ভূখন্ডে বসবাসকারী জাতিগোষ্ঠী সমূহের সরাসরি অংশগ্রহণের মাধ্যমেই সত্যিকারের জবাবদিহি মূলক রাষ্ট্র গঠন করা সম্ভব।
মন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতা ও রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র চক্রবর্তী, রানীগঞ্জ মন্দির কমিটির সভাপতি বাবলু সরকার, সাধারণ সম্পাদক স্বরূপ সাহা, সাবেক সাধারণ সম্পাদক সজল সাহা, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ সাহা, কোষাধ্যক্ষ শুভঙ্কর সাহা পিন্টু, সহকারী কোষাধ্যক্ষ সমর সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক অমল চক্রবর্তী, দপ্তর সম্পাদক প্রসন্ন পোদ্দার, সদস্য অলোক দাস, সম্ভু সাহা, উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি প্রকাশ কুমার, সাধারণ সম্পাদক শয়ন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল দাস, সহ সাংগঠনিক সম্পাদক লিয়ন রায়, কোষাধ্যক্ষ পলক, সহ কোষাধ্যক্ষ পলাশ পোদ্দার, চাঁদপাড়া দুর্গা মন্দির কমিটির সভাপতি কার্তিক সরকার প্রমুখ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sayid Noman, Organising Secretary in-charge of Rajshahi division, was speaking to grassroots in a yard meet up.
জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে - সাঈদ নোমান
জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই লক্ষ্যে এবি পার্টি মাঠে ময়দানে করছে। জুলাইয়ের শহীদরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তাদের মূল্যবান জীবন দিয়েছেন। এবি পার্টি সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সাঈদ নোমান। রাজশাহী নগরীর মতিহারে নির্বাচনি মতবিনিময় সভায় সাঈদ নোমান এমন বক্তব্য রাখেন। উল্লেখ্য তিনি রাজশাহী ২ আসন থেকে এবি পার্টি থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী। সাঈদ নোমান আরো বলেন, আগামীর রাজনীতিতে যারাই তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হবে তারাই রাজনীতি থেকে হারিয়ে যাবে, তাই তরুণদের ভাষা, মন- মগজ বুঝে এবি পার্টি তার আগামী দিনের রাজনীতি নির্ধারণ করেছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and AB Party Secretary, was reaching out to the members of the Hindu community in his local constituency, Barishal - 3. Issues affecting every grassroots are very similar, irrespective of their faith or no faith. Everyone aspire for a better life for themselves and their children, access to social security, equal distribution of public services across the remote villages. Listening is, therefore, critical to deliver.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, Chairman of the AB Party, said at the Consensus Commission that decentralised judicial system is critical to provide necessary services to the justice-seeking citizens of the country. It is simply unacceptable to expect poor people to travel hundreds of miles back and forth to the capital city only to know that hearing is not taking place due to backlog of millions of cases or a senior advocate or justice of the Supreme Court had passed away on that particular morning. Needless to say that the SC enjoys holiday for almost six months which is simply ridiculous for a country where the judiciary is simply dysfunctional. However, the current Interim Administration and Hon’ble Chief Justice have been trying to overhaul the total justice-business. We hope that the political parties can truly agree to the real reforms proposed at the consensus commission in greater national interest.
জাতীয় ঐক্যমত্য কমিশনে এবি পার্টি:
বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আদালত বিকেন্দ্রীকরণের বিকল্প নাই - মজিবুর রহমান মঞ্জু
উপজেলা পর্যায়ে আদালত ও জরুরি অবস্থা বিষয়ে কমিশনের প্রস্তাবে এবি পার্টির সমর্থন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আদালত বিকেন্দ্রীকরণের বিকল্প নাই, এতে মামলার চাপ কমার পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হবে। বিচার প্রার্থী যথাসময়ে বিচার পাওয়া এটি তার ন্যায্য অধিকার।
আজ ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমদ ভূঁইয়া এবং ব্যারিস্টার সানী আবদুল হক।
মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, স্বাধীনতার পর থেকেই জনসাধারণ তার কাঙ্ক্ষিত বিচারসেবা থেকে বঞ্চিত। মামলাজট থেকে পরিত্রাণ পেতে হলে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের বিকল্প নাই। আদালতগুলোতে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তৃণমূল পর্যায়ে বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই উপজেলা পর্যায়ে আদালত বিকেন্দ্রীকরণের উদ্যেগকে আমরা জোর সমর্থন জানাই। এতে দ্রুত বিচার কার্যক্রম নিষ্পত্তি হবে বলে এবি পার্টি মনে করছে।
ব্যারিস্টার সানী আবদুল হক সাংবাদিকদের বলেন, শিরোনামে আমরা সবাই একমত হচ্ছি তবে ভিতরে পদ্ধতি, প্রয়োগ নিয়ে আমরা অনেক কিছুতে একমতে পৌঁছাতে পারছি না। আজকে উপজেলা আদালতে স্থাপন নিয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসছে কিন্তু এটি কতোগুলো উপজেলায় হবে,কোনকোন উপজেলায় হবে, কোন সময়ের মধ্যে হবে? এসব বিষয় নিয়ে আমরা একমতে আসতে পারি নাই।
ব্যারিস্টার সানী আরো জানান,বর্তমান বিদ্যামান আইনে সংবিধানের ১৪১ নং ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি জরুরী অবস্থা ঘোষণা করে থাকেন, এই পদ্ধতিতে পরিবর্তনের পক্ষে সকল রাজনৈতিক দলই একমত পোষণ করেছেন, তবে পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে পারে নাই। শুধু ভিতরের বিষয়বস্তুতে একমতে পৌঁছাতে না পারার কারনে পুরো সংস্কার প্রক্রিয়া দুরূহ হয়ে উঠার আশংকা করছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Yard meeting in Kurigram district.
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে এবি পার্টি কুড়িগ্রাম জেলার শাখার আয়োজনে ইউনিয়নের চর সুভারকুটি এলাকায় মতবিনিময় সভা শেষে এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি পার্টি জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party believes that the constitutional prerogative to pardon convicted criminals, by virtue of Art. 49 of the constitution, should be reviewed and amended accordingly. We proposed to form ‘Criminal Cases Review Commission’ to deal with politically motivated or trumped up cases and potential miscarriages of justice. Presidential pardon should be limited to national security, prisoner exchange, inter-state and bilateral relationship etc.
আমার বাংলাদেশ (এবি) পার্টি মনে করে, কোনো ফৌজদারি অপরাধীকে ক্ষমা করে দেওয়ার একক ক্ষমতা রাষ্ট্রপতির থাকা উচিত নয়। এ ছাড়া জনস্বার্থে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবেও পুরোপুরি একমত দলটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
অভিনন্দন বাংলাদেশ ছাত্রপক্ষ - Bangladesh Students' Party এর নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ।
Congratulations to the newly elected President and Secretary of Bangladesh Students’ Party, BSP. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Yard meeting in Sherpur city to consult 52 percent of our citizens, their aspiration and challenges to receive public services. Because of their traditional roles, they are the frontline victims on a daily basis. Yet the state has been failing them to remove barriers and ensure smooth service line.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party believes that for better delivery of justice, definition of the Supreme Court of Bangladesh, Art. 94 of the Constitution, needs to be changed before amending Art. 100 to ensure that High Court benches can be set up across the divisional cities and other major economic hubs of the country considering the backlog of cases and need of service users.
আসাদুজ্জামান ফুয়াদ জানান, বৃহস্পতিবারের আলোচনায় রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ দুটি প্রস্তাবে একমত হয়েছে। এর একটি হলো রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার বিষয়ে অনুসরণীয় নীতিমালা প্রণয়ন এবং অপরটি হলো উচ্চ আদালতের বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ করা। এবি পার্টির অবস্থান তুলে ধরে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আমরা বিভাগীয় শহরের পাশাপাশি গুরুত্বপূর্ণ শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চ স্থাপনের কথা বলেছি। ১৮ কোটি মানুষ বিচারের আশায় ঢাকায় আসেন। মানুষের আসা-যাওয়া, থাকা-খাওয়ায় অনেক অর্থ ও সময়ের অপচয় হয়। তাই মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচারপ্রক্রিয়াকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া উচিত।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party launches 36-days long photo exhibition of the Monsoon Uprising of 2024 at its central office. Prof. Dr. Dilara Chowdhury, a prominent political scientist, inaugurated the event along with the family members of Nuru and Jisan, both were brutally killed by the deposed Hasina regime and her loyal mercenaries.
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের নৃশংসতা যেই দেখবে সে-ই বলবে, বিশ্বে শেখ হাসিনার চাইতে নির্দয় ঘাতক নারী আর হতে পারে না। তিনি শেখ হাসিনাসহ সকল খুনি ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবি পার্টি আয়োজিত ৩৬ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপনের অংশ হিসেবে ‘কোটা না মেধা: এক রক্তস্নাত অধিকারের সংগ্রাম’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. দিলারা চৌধুরী বিকাল ৪টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party launches 36-days long events to commemorate Monsoon Uprising of 2024.
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এবি পার্টির ৩৬ দিনব্যাপী জুলাই উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি ও সন্তান আরিয়ানা কাজী নুজাইরাহ। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মানবাধিকার কর্মী, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Monsoon Uprising of 2024 begins.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
July Charter, a proposed historical document to record the aspiration of Monsoon Uprising of 2024, can only be signed by all parties once a consensus is mutually reached at the earliest convenience in the commission. The earlier it is settled, the better it is for the nation. A moment of such kind comes very rarely in a nation’s history and we, the anti-fascist alliance, must not miss it for posterity. The youths and pro-uprising forces shall never forgive us. We, therefore, urge the major stakeholders to rewind the 16 years of fallen regime, not to live in oblivion of our enemies, relearn the lessons and act on the aspirations. We, as a free nation, simply cannot afford it!
গত ১৬ বছরের শাসনামলে এক ব্যক্তি বা দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকার পরিণতিতেই ফ্যাসিবাদের উত্থান হয়েছে। এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি ঐকমত্য হবে, তত দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব। রোববার (২৯ জুন) রাজধানীতে আয়োজিত ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, একজন ব্যক্তির হাতে রাষ্ট্রক্ষমতা কেন্দ্রীভূত হলে কীভাবে ফ্যাসিবাদ জন্ম নেয়, তা আমরা বিগত দেড় দশকে প্রত্যক্ষ করেছি। যদি এখান থেকে শিক্ষা না নিই, যদি জুলাই বিপ্লবের প্রেরণা স্মরণ না করি, তাহলে ভবিষ্যতেও একই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। জনগণকে আবার গণঅভ্যুত্থানের পথে যেতে হবে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ঐকমত্য কমিশন যে ‘জুলাই সনদ’ তৈরি করছে, তার গতি নির্ভর করছে রাজনৈতিক ঐক্যের গতির ওপর। আমরা স্পষ্ট করে বলেছি, যত তাড়াতাড়ি ঐকমত্য হবে, তত দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব হবে। রাজনৈতিক দলগুলো যত দেরিতে ঐকমত্যে পৌঁছাবে, জুলাই সনদের বাস্তবায়ন ততটাই বিলম্বিত হবে। এবি পার্টির পক্ষ থেকে সংলাপে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক এবং জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক সরওয়ার সাঈদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party sought consultation from the prospective candidates for the forthcoming parliamentary election as regard to electoral coalition, prospective alignment on reforms, developing a transparent method on candidate selection and campaign trail.
আগামী নির্বাচনে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য ইস্যু হিসেবে তুলে ধরবে এবি পার্টি। ২৮ জুন শনিবার দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে এক মতবিনিময় সভায় এ দিকনির্দেশনা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারী সরকারের পতনের পর ঐক্যমতের বাইরে দেশ পুনর্গঠন ও সংস্কার সম্ভব নয়। সরকার ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠন করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা অব্যাহত রেখেছে। সেখানে বেশকিছু বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে এখনো ঐক্যমতে পৌছানো সম্ভব হয়নি। বিশেষ করে সংবিধানে সত্তর অনুচ্ছেদ নিয়ে সকল দল একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা এবং রাষ্ট্রপতি নির্বাচন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এর বাইরে গিয়ে সংবিধান নির্ধারিত প্রতিষ্ঠান সমুহের নিয়োগ নিয়েও রয়েছে তীব্র মতবিরোধ। এই সবকিছু বিবেচনায় নিয়েই আমাদের রাজনীতি করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Youth unemployment has been one of the most critical issues of our time which the state and successive governments failed to address. Over two million graduates enter the job market each year and it requires robust national debates and thorough planning to create jobs in the country or overseas.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Officials from Consumer Association of Bangladesh, CAB, came to AB Party office to discuss about the syndicated corruption in energy sector over the fascist regime. AB Party agrees that the government should not be part of any business enterprise i.e. making money from selling oil and gas to its own citizens. Energy right should be ensured for every citizen and bringing the perpetrators of the sector to justice is critical for greater transparency in the future.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh Students’ Party, BSP, hosted a career lab for its core organisers. Prof. Dr. Mahfuz Ashraf, dean of Lincoln Institute of Higher Education, Australia, talked about the wide range of opportunities across the world for aspiring youths.
বাংলাদেশ ছাত্রপক্ষ'র সদস্যদেরকে নিয়ে রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ক্যারিয়ার ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার লিংকন ইনিস্টিউট অফ হায়ার এডুকেশন এর ডিন. ড. মাহফুজ আশরাফ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Abdul Wahab Minar, an army major and Sr. Vice-chairman of the party, was trying to listen and engage with his constituency in Patuakhali - 1.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
If the political parties are unable to engage 52 percent of the population in a meaningful way, then our democracy is likely to be doomed. Hazra Mehzabin, member of International and Shadow affairs team, was briefly talking about party’s aspiration.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party reminds the nation that Palashy day is not simply a historic day to remember how we, the free, independent Bengal and the richest part of the world and Mughal empire too, became colonised for 190 years but it signifies much more than dates and years. It is even more critical post-Monsoon Uprising of 2024 to identify our friends and foes so that our newly found freedom is not hijacked again.
পলাশী দিবস:
প্রতিনিয়ত আমাদের শিক্ষা দিয়ে যায়...
আজ ২৩ জুন, ঐতিহাসিক পলাশী দিবস। ১৭৫৭ সালের এই দিনে বাংলা তার স্বাধীনতা হারায় এবং ১৯০ বছরের জন্য বৃটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে চলে যায়। এই ১৯০ বছর বাংলার মানুষ দুই স্তরের নিচে চাপা পড়ে ছিল, উপরের স্তরে ছিল বৃটিশ শাসকগোষ্ঠী আর দ্বিতীয় স্তরে ছিল উচ্চ বর্ণের হিন্দু জমিদাররা (মোটাদাগে)। বৃটিশ শাসনাধীনে যাওয়ার মাত্র ১৩ বছরের মাথায় ১৭৭০ খৃষ্টাব্দে (বাংলা ১১৭৬ সনে) শুরু হওয়া এক দুর্ভিক্ষে বাংলার ১ কোটি লোক মারা যায়, তখন বাংলার মোট জনসংখ্যা ছিল ৩ কোটি। অর্থাৎ বাংলার এক তৃতীয়াংশ মানুষ একটা দুর্ভিক্ষেই শেষ হয়ে যায়, বেহিসেব লুটপাটের ফলে। যেই বাংলা ছিল দুনিয়ার অন্যতম সমৃদ্ধ এলাকা, বৃটেনে সম্পদ পাচারের ফলে সেই বাংলা হয়ে যায় দুনিয়ার দরিদ্রতম এলাকা।
বাংলা-বিহার-উড়িষ্যা বৃটিশদের দ্বারা ১৯০ বছর যাবত শাসিত-শোষিত হলেও বর্তমান ভারতের অধিকাংশ এলাকা এবং পাকিস্তান ১৮৫৭ সাল থেকে বৃটিশ কলোনীর অধীনে যায়। ফলে কলোনী শাসনে ভারত-পাকিস্তানের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহত্তর বাংলা। সেই সময় বাংলা ছিল দুনিয়ার অন্যতম সমৃদ্ধ এলাকা, সোনা-রুপা ছাড়া বাংলাকে কিছু আমদানি করতে হতো না বরং বাংলা থেকে মসলা, রেশম এবং মসলিন সহ অনেক কিছু রপ্তানি হতো। বাংলার এই সমৃদ্ধির ফলে ইংরেজসহ অনেক ইউরোপীয়রা বাংলাতে ব্যবসার জন্য আসতো। ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীকে একবার করমুক্ত ব্যবসার সুযোগ দেয়া হয়েছিল মোঘল আমলে কিন্তু পরবর্তীতে দেখা গেল কোম্পানীর কর্মচারীরা ব্যক্তিগতভাবে ব্যবসা শুরু করল এবং কোম্পানীকে দেয়া করমুক্ত সুবিধার অপব্যবহার করতে থাকল। বাংলার শাসকরা এটা পছন্দ করত না এবং এই ব্যাপারে ইংরেজদেরকে বার বার সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে নবাব সিরাজ-উদ-দৌলা ক্ষমতায় আসার পর ইংরেজদের ব্যক্তিগত ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করেন আর এখান থেকেই নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য শুরু হয়ে যায় ইংরেজদের নানা প্রচেষ্টা।
নবাবের দরবারে কর্মরতদের মধ্য থেকে একটা নবাব বিরোধী জোট তৈরির লক্ষ্যে যেই মানুষটা কাজ শুরু করেন তিনি ছিলেন উইলিয়াম ওয়াটস, তাকে সহযোগিতা করেন লিউক স্ক্র্যাফটন আর পুরা বিষয়টা দূর থেকে তদারকি করেন রবার্ট ক্লাইভ। এই চক্রটি তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যেই দুইজন গুরুত্বপূর্ণ মানুষকে হাতের মুঠোয় পেয়ে যায় তারা ছিলেন মীর জাফর এবং জগৎশেঠ। পুরা চক্রটির সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ১৯০ বছরের জন্য পরাধীনতার শৃংখলে চলে যায়! ইংরেজদের পরিকল্পনা ছিল মীরজাফর এবং জগৎশেঠ যদি এই পরিকল্পনায় সহযোগিতা না করে কিংবা কোন কারনে পরিকল্পনাটা ব্যর্থ হয়ে যায় তাহলে তারা মহারাষ্ট্রের মারাঠি জাতির সহযোগিতা নিবে। তবে প্রথম পরিকল্পনাটা সফল হয়ে যাওয়ায় ইংরেজদেরকে আর কষ্ট করে মুম্বাই যেতে হয়নি!
এবি পার্টি মনে করে ইতিহাসের আলোচনা মানে কতগুলো দিন-তারিখ মুখস্থ করা নয় বরং সেখান থেকে কি কি শিক্ষনীয় সেটাকে গ্রহন করা আর বর্তমানে এই রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় শত্রু-মিত্র নির্ধারণ করতে পারা। উইলিয়াম ওয়াটসের মত বিদেশী কুচক্রী, জগৎশেঠের মত স্থানীয় লোভী ব্যবসায়ী আর ঘসেটি বেগম ও মীর জাফরের মত যে কোন শর্তে ক্ষমতা প্রাপ্তি-ভোগ করার লোকজন বর্তমান সময়েও আছে এই জমিনে; ২০২৪ এর গনঅভ্যুত্থান পরবর্তী এইসব জাতীয় বেঈমানদেরকে চিনতে পারাই হচ্ছে পলাশী দিবসের স্বার্থকতা। এর মধ্য দিয়েই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আজাদী রক্ষা করা সম্ভব হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party agrees that nobody should be able to serve as a PM for more than ten years, irrespective of the number or duration of the terms, at the Consensus Commission meeting on Sunday. Also, Equality, Human Dignity and Social Justice along with Democracy should be adopted as the fundamental state principles for governance.
ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক বলেছেন, কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে আসতে না পারে সেই জন্য বাংলাদেশে একজন ব্যক্তি যাতে যে কোন ফরম্যাটে জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন সেই জায়গাতে ২-৩ টি দল বাদ দিয়ে অধিকাংশ দল ঐক্যমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে রবিবারে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদকাল এবং রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে, সংসদীয় নির্বাচনী আসনের সীমানা নিয়ে সময়ের স্বল্পতার কারণে আলোচনা সম্ভব হয়নি।
এবি পার্টির পক্ষ থেকে সাম্য, মানবিক মর্যাদা, এবং সামাজিক সুবিচার - এই তিনটি উপাদানকে বাংলাদেশ নামক রাষ্ট্রের এবং সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করার জন্য বলেছি। এটি আগের চারটি মূলনীতিতে প্রতিস্থাপিত অথবা সংবিধান সংশোধন করে যোগ করা যেতে পারে। ব্যারিস্টার সানী আরে বলেন, আমরা কমিশনকে জোর দিয়ে বলেছি যে, ২৪ এর গনঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারগুলো সফল করতে হবে, এক্ষেত্রে সব রাজনীতির দলগুলোকে একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Helal Uddin Ahmed, a retired army officer and vice-chairman of the AB Party, was reaching out to his grassroots in Dhamrai constituency, Dhaka - 20, to talk about new politics and need for a change.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Mirpur unit in Dhaka City North organised a post-Eid Adda where Mojibur Rahman Monju, AB Party Chairman, was reminding the attendees of new generation politics which means rights of the citizens remain at the centre.
মিরপুরের ঋদ্ধি পাঠাগার মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর শাখার ঈদ-পরবর্তী রাজনৈতিক আড্ডায় প্রধান অতিথির বক্তৃতায় আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, "আমার বাংলাদেশ পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাদের সমস্যা সমাধানের রাজনীতি করে।" তিনি তীব্র সমালোচনা করে বলেন, "বড় দলগুলোর সুনির্দিষ্ট মতাদর্শ নেই। অথচ তারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে। অন্যদিকে, কিছু আদর্শভিত্তিক দল জনপ্রিয়তা না পেয়েও ক্ষমতার ভাগীদার হতে বড় দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়।" মঞ্জু জোর দিয়ে বলেন, "আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জনগণের অধিকার ও সমস্যা সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের সরল রাজনৈতিক দর্শন মানুষকে আকৃষ্ট করবে। দুবছর আগে দলের নাম কেউ জানত না, তবে বর্তমানে অনেকেই আমাদের চেনেন। দলের মতাদর্শ ও কার্যক্রম দেখে ভবিষ্যতে দেশের বিশিষ্ট নাগরিকেরাও এবি পার্টিতে যোগ দেবেন।" -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Second founding anniversary of Bangladesh Students’ Party, BSP, is celebrated with hope and resolve for Bangladesh 2.0.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Football tournament organised by the local unit in Sherpur district.
আমার বাংলাদেশ (এবি) পার্টি শেরপুর জেলার সদর উপজেলার কামারচর ইউনিয়ন এবি পার্টির উদ্যেগে মন্ডল পাড়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party agrees to the proposition of forming National Constitutional Council, NCC, on the second day of the National Consensus Commission meeting. AB Party feels that the executives should not have exclusive authority to appoint all the major commissions but a separate body to scrutinise the appointments independently. Also, the president should be appointed by the proposed electoral college as opposed to the brute majority in the parliament.
জাতীয় সাংবিধানিক পরিষদ (এনসিসি) গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতির বিষয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টি সম্মত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এ অবস্থান তুলে ধরেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আলোচনায় অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে নির্বাহী বিভাগের নামে মূলত শেখ হাসিনার একক পছন্দেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ফ্যাসিবাদী আমলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিকে পর্যন্ত বলতে শোনা গেছে যে তিনি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’। তিনি বলেন, দলান্ধ অযোগ্য লোকদের নিয়োগ দেওয়ার কারণে পিএসসির (সরকারি কর্ম কমিশন) প্রশ্নপত্র ব্যাপকহারে ফাঁস হয়েছে, যা নজিরবিহীন।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘প্রশ্ন হলো, আমরা কি আগের অবস্থা বহাল রাখব, নাকি সংস্কার করব? সহস্র প্রাণ ও রক্তসাগর পেরিয়ে যে গণ–অভ্যুত্থান হয়েছে, সেটাকে তাৎপর্যপূর্ণ করতে হলে অবশ্যই সংস্কার অপরিহার্য। সে কারণেই জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতিতে এবি পার্টি সম্মত।’
রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতির প্রতি সমর্থন ব্যক্ত করে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদটি সত্যিকার অর্থে ক্রিয়াশীল করার জন্য নির্বাচন পদ্ধতির পাশাপাশি এর কার্যক্রমের গুণগত পরিবর্তন আবশ্যক। তা না হলে একটি সুন্দর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি একজন প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে অকার্যকর ভূমিকা অব্যাহত রাখবেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Nasreen Sultana Mily, a barrister-at-law and International Affairs Secretary of the party, was briefly sharing her journey and experience working with the party.
দেশে এখন ব্যাপক আলাপ চলছে সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা, মনোনয়ন বা নির্বাচন, দল কিভাবে যোগ্য নারীদেরকে রাজনীতিতে উৎসাহিত করতে পারবে এবং লম্বা সময় ধরে রাখতে পারবে সেই সকল বিষয়ে, তবে নিঃসন্দেহে সেটা বেশ চ্যালেঞ্জের ব্যাপার। এগুলো নিয়ে তর্ক চলছে, যা সহসা শেষ হবার না। এবি পার্টির রাজনীতিতে নাসরীন ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি পূর্বতন কোন অভিজ্ঞতা ছাড়াই কাজ করে চলেছে গত কয়েক বছর ধরে। তাদের মতামতও গুরুত্বপূর্ণ চলমান রাজনীতি ও সংস্কারের আলাপে। এবি পার্টি কি পারবে তাদের সেই স্বপ্ন ধরে রাখতে? -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdul Baset Marzan, organising secretary, in-charge of Rongpur division, was speaking to the grassroots in Gaibandha district. He was explaining the need for a new kind of politics where citizens and their rights would remain at the centre of all decision making.
স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে রাজনৈতিক গোলামির শৃঙ্খল ভাঙা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান। তিনি বলেন, ‘আজও দেশের রাজনৈতিক দলগুলো জনগণের কল্যাণের চেয়ে নিজেদের স্বার্থ ও ক্ষমতার হিসাব-নিকাশেই বেশি ব্যস্ত। এই অবস্থার পরিবর্তন জরুরি—জনগণের পক্ষে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, একটি নতুন দিগন্ত রচনার জন্য।’ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এবি পার্টি উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল বাসেত মারজান আরও বলেন, ‘অনেকে প্রশ্ন করেন—আমরা কেন নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়েছি? আমাদের উত্তর সোজা: আমরা পরিবর্তন চাই। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষের অধিকার থাকবে, থাকবে ন্যায়বিচার ও জবাবদিহিতা। আমরা চাই দায়িত্বশীল শাসনব্যবস্থা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা।’ তিনি বলেন, ‘বর্তমান রাজনীতি যেন এক প্রতিযোগিতামূলক খেলা হয়ে উঠেছে—যেখানে প্রতিযোগিতা মানুষের জন্য নয়, ক্ষমতার জন্য। অথচ রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ও উন্নত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা।’ আব্দুল বাসেত মারজান বলেন, ‘আমরা যদি ইতিবাচক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে পারি—যেখানে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, রাজনীতিতে জবাবদিহিতা থাকবে, সমাজে ন্যায় ও মানবিকতা ফিরে আসবে—তাহলে এই দেশ পরিবর্তন হবেই, ইনশাআল্লাহ।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mahmud Hasan, a barrister-at-law and prospective parliamentary candidate for Jashore - 6 (Keshobpur) has been reaching out to the grassroots.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ (কেশবপুর) আসনের সাধারণ মানুষের মাঝে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) বার্তা পৌঁছে দিতে কেশবপুর উপজেলার ৪, ৩ ও ৯ নম্বর ইউনিয়নে গণসংযোগ করেন ব্যারিস্টার মাহমুদ হাসান। গণসংযোগকালে তিনি এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং এবি পার্টির নীতিমালা, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানায় এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। এ সময় ব্যারিস্টার মাহমুদ হাসান বলেন, "দেশে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। কেশবপুরের জনগণের সঙ্গে থেকে আমি এই পরিবর্তনের নেতৃত্ব দিতে চাই।" -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Political contractors are the source of all kinds of syndicated corruption in the name of development works, particularly visible in the rural areas including mine in Barishal -3 constituency. It only breeds corruption and encourages lack of accountability, transparency because local administration seems so helpless. So called political activists hardly know anything about people, theirs rights and aspiration or they don’t even care any breaches. The only concern is making money out of politics and using the banner of the most powerful party of any given time. People continues to suffer and forced to live in cave age for years and decades in oblivion of a state that they have been known to belong! Bangladesh 2.0 with new political settlement is the answer.
এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঈদের পর তাঁর নির্বাচনী এলাকা বাবুগঞ্জ-মুলাদী উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরেছেন। এর তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, দেশে রাজনীতির নামে গুন্ডামি চলছে। সরকারি দপ্তরগুলোতে এখনও ঠিকাদারি কাজের জন্য নানাভাবে চাপ দেওয়া হয়। আগের সরকারের লোকজনদের কাজ দিয়েছেন, আমাদের কেন দেবেন না– এমন হুমকি-ধমকি দেওয়া হয় কর্মকর্তাদের। উন্নয়ন বরাদ্দ লুটপাট হচ্ছে জানিয়ে তিনি বলেন, সড়ক নির্মাণে প্রতি কিলোমিটারে ইউনিয়নে ৮৪ লাখ ও পৌর শহরে আড়াই কোটি টাকা বরাদ্দ হয়। অথচ গ্রামীন এলাকাতে ৩০ লাখ ও পৌর শহরে ৮৪ লাখ টাকায় আন্তর্জাতিক মানের সড়ক নির্মাণ সম্ভব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Jhinedah district unit organised an Eid reunion on Monday where local residents from all walks of life attended. Matiar Rahman, an advocate of the Supreme Court of Bangladesh and District Convenor spoke on new generation politics, in particular AB Party’s politics of service and problem solving.
সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে জাতির সকল সন্দেহ, সংশয় দূর করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছেন অ্যাডভোকেট মতিয়ার রহমান। ঝিনাইদহ জেলা এবি পার্টির উদ্যেগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের ২৪ এর জুলাইয়ের আহত যোদ্ধা মো : আকাশ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার এবি পার্টির আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান। উক্ত অনুষ্ঠানে শৈলকূপা উপজেলার কর্মী, সমর্থকবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Often people asks about second generation politics - what is it? How is it different than traditional one? Well, it’s simple - we don’t worship any dynasty/ies or individuals and we refused to dwell in the past. It’s all about merits, about addressing issues, providing services and alternative solutions to the citizens. People and their rights are at the centre of our politics.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
ঈদ-উল-আযহা মুবারাক
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We cautiously welcome the election roadmap announced by the Interim Administration. We always had the trust upon the election window given by the Hon’ble Chief Advisor, Prof. Yunus. It’s time now for all the political parties, on a consensus basis, to seriously engage into reform agendas and seeking justice for the genocide victims through the remaining months.
জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ;
এবি পার্টির বক্তব্য ও প্রতিক্রিয়া—
ঢাকা, ৬ জুন ২০২৫ শুক্রবার।
জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় যে ভাষণ দিয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যুক্ত বিবৃতিতে বলেন; অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিচার, সংস্কার, নির্বাচন এবং সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে যে বক্তব্য রেখেছেন তা আমরা গভীর আগ্রহ নিয়ে অবলোকন করেছি। বেশ কিছুদিন ধরে আমরা সরকারের কাছে এসকল বিষয়ে সুস্পষ্ট রূপরেখা প্রদানের আহ্বান জানিয়ে আসছিলাম। আজ তাঁর প্রতিফলন ঘটায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি।
তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন তা আমাদের পূর্ববর্তী প্রস্তাব ও এ সংক্রান্ত পর্যালোচনার সাথে না মিললেও আমরা তাঁর উপর আস্থা রাখতে চাই। আবহাওয়া জনিত কারণে এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠানে কিছু সমস্যা তৈরী হতে পারে বলে অনেকের আশংকা। তবে প্রধান উপদেষ্টা যেহেতু সামগ্রিক প্রস্তুতির বিষয়ে আলোকপাত করেছেন এবং প্রাসঙ্গিকভাবে সময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তাতে আমরা উনার সরকারের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে চাই। আমরা আশাকরি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সুষ্ঠু নির্বাচন উপযোগী করা ও নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সংস্কার ও বিচারের একটা সন্তোষজনক অগ্রগতি এবং নির্বাচনের পরিবেশ তৈরীর জন্য এপ্রিল পর্যন্ত সময়টা আপাত দৃষ্টিতে বিলম্বিত মনে হলেও সকল পক্ষের এ ব্যপারে ঐকমত্য প্রয়োজন। আশাকরি সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষ ত্যাগের মনোভাব দেখিয়ে এ ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছাতে সচেষ্ট হবেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, appreciated the finance adviser’s attempt to shift focus from traditional GDP-centric models to broader development concepts. However, he criticised the continuation of inflated GDP figures from the previous regime and the lack of concrete strategies to address inflation and economic challenges. Monju also condemned the provision allowing the legalisation of undisclosed income in the real estate sector, labeling it unethical.
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘অর্থ উপদেষ্টা নিজেই যখন বলেন, গতানুগতিক বাজেট ছাড়া উপায় ছিল না, তখন আমরা আর কী বলব? হঠাৎ করে কোনো বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব না— এটা যেমন সত্য, তেমনি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে রাজনৈতিক দলগুলোর মতো জনতুষ্টিমূলক বাজেটও কাম্য নয়। দেশের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছে, সেটাকে ঘুরে দাঁড় করাতে অন্তর্বর্তী সরকারের সাহসী ভূমিকা প্রয়োজন ছিল, যা তারা দেখাতে পারেনি।’ তবে বাজেটের আকার কমানোর সিদ্ধান্তকে ‘সাহসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাজেটের আকার, প্রণয়ন পদ্ধতি, আয়-ব্যয়ের ভারসাম্য, দীর্ঘদিন ধরে চলা ঋণনির্ভর বাজেট— এসব নিয়ে পুনর্মূল্যায়ন প্রয়োজন ছিল। অর্থ উপদেষ্টা সে চেষ্টা কিছুটা করেছেন বলে মনে হয়।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The Amar Bangladesh Party (AB Party) has expressed disappointment over the interim government’s failure to present a budget that offers clear guidance for economic recovery. They criticized the lack of consultation with political parties and other relevant stakeholders during the budget formulation process, noting that future elected governments will be responsible for its implementation and accountability. The party emphasized the need to reassess the budget’s size, formulation process, income-expenditure balance, and the long-standing reliance on debt and deficit based financing.
Asaduzzaman Fuaad, the party’s General Secretary and a barrister-at-law, stated that the interim government missed an opportunity to provide a transformative budget. He highlighted issues such as bureaucratic inefficiencies, artificial expenditure burdens, and the appointment of unskilled personnel, which have weakened the state institutions. Fuaad called for annual expenditures to align with national capabilities and urged the implementation of necessary reforms despite obstacles.
বাজেট প্রতিক্রিয়ায় এবি পার্টি বলেছে, ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার প্রতিফলন আমরা দেশের বাজেটে দেখতে চাই। আরেকটা মৌলিক সমস্যা হলো, বাজেট প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও আলাপ করা হয় না— যেটা আমরা অন্যায্য মনে করি। কারণ আগামী রাজনৈতিক সরকারকেও এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে, সেটা আংশিক হলেও। তবে এবি পার্টি একইসঙ্গে জাতিকে স্মরণ করিয়ে দিতে চায় যে, ২০২৪- এর গণঅভ্যুত্থান পরবর্তী কোন বাস্তবতায় সরকার দায়িত্ব নিয়েছিল।
আমরা মনে করি, বাজেটের আকার, প্রণয়ন পদ্ধতি, আয়-ব্যয়ের ভারসাম্য, দশকের পর দশক ধরে চলা ঋণ-ঘাটতি নির্ভর বাজেট, বাজেট বর্ষ— সব মিলিয়ে বাজেটের নিজস্ব ব্যাকরণ ও দর্শনকে পুনঃমূল্যায়ন জরুরি। অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর দিক নির্দেশনামূলক বাজেট দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন এবি পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (৪ জুন) অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত বাজেট মূল্যায়ন ও পর্যালোচনা নিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
বাজেটে আবাসন খাতে ‘কালোটাকা’ সাদা করার সুযোগ রাখাকে ‘চরম অনৈতিক’ বলেছেন এবি পার্টির নেতারা। তাঁরা বলেছেন, খেলাপি ঋণ আদায় ও অর্থ পাচার কীভাবে রোধ হবে, সে বিষয়ে বাজেটে কোনো পথনকশা নেই। বাজেটে আর্থিক খাতের সংস্কার নিয়ে কথা আছে, কিন্তু সুস্পষ্টভাবে কী হচ্ছে, সেটা নেই। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা কীভাবে হবে, তার কোনো রোডম্যাপ (রূপরেখা) দেখা যাচ্ছে না। বাজেটে তিন শূন্য বাস্তবায়নের কথা বলা আছে, কিন্তু সেটা কীভাবে হবে তার কোনো নীতি কৌশল বলা হয়নি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ripon Mahmud, assistant publicity secretary, was campaigning to increase the bed capacity of the local hospital in Jashore as well as improving various services.
নব নির্মিত ১০০ শয্যা বিশিষ্ট চৌগাছা উপজেলা হাসপাতাল চালু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য এবি পার্টির ৬ দফা দাবীতে মানববন্ধন।
যশোরের চৌগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমার বাংলাদেশ পার্টির এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, প্রশাসনিক অনুমোদনের অভাবে সরকারী ভবন চালু হচ্ছে না অথচ একই প্রশাসন বেসরকারী বিভিন্ন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে । পাশাপাশি নতুন হাসপাতালে ডাক্তারদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের অনুমতি ছাড়াই বসবাস করছেন কর্মকর্তারা। প্রতিদিন ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অধিকাংশ রোগীদেরকে সেবা নিতে হচ্ছে বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে কিন্তু পাশেই পড়ে আছে নতুন ভবন। এসময় তিনি বলেন ঢাকা শহরে প্রতিদিন ৫০ হাজার ঘরহীন মানুষ রাস্তা- মেঝেতে ঘুমায় অন্যদিকে ঘর আছে এমন ৭০ হাজার অসুস্থ মানুষ ভর্তি হয়ে হাসপাতালের মেঝেতে প্রতিদিন সেবা নিতে বাধ্য হচ্ছে। রাষ্ট্র সেবা দেওয়ার নামে নাগরিকদেরকে মেঝেতে বা বারান্দায় রেখে নাগরিকের চিকিৎসার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে না। এসময় মানববন্ধনে শেষে ৬ দফা দাবী সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর জেলা সিভিল সার্জনের নিকট পৌঁছে দেন যেখানে প্রথমত, নবনির্মিত ১০০ শয্যা হাসপাতাল চালু করা। দ্বিতীয়ত, ১০০ শয্যা হাসপাতালের জন্য ৭৪ ডাক্তার নিশ্চিত করা। তৃতীয়ত উপজেলায় সকল কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল করা। চতুর্থত, উপজেলায় মানহীন ও লাইসেন্সবিহীনভাবে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পঞ্চমত, গ্রাম্য ভুয়া ডাক্তারের ( ডেন্টাল সহ ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ষষ্ঠত হাসপাতালের অভ্যন্তরে একটি সরকারী ঔষধ বিক্রয় কেন্দ্র স্থাপন করা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation met Prof. Dr. Asif Nazrul, Hon’ble Advisor for the Expatriates’ Welfare Affairs, to submit a 13 point memorandum to ensure that the state looks after around or over ten million citizens who have been living and working across the world. Remittance is the one of three foundations of our economy and we cannot afford to undermine our people and their contribution.
আমার বাংলাদেশ (এবি) পার্টি জানিয়েছে, প্রবাসী আয় সচল রাখতে বিশ্বের সব দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি দেওয়ার সময় একথা জানান এবি পার্টির নেতারা। এসময় তিনি এবি পার্টির মূল উদ্বেগ এবং নিম্ন লিখিত প্রস্তাবগুলো তুলে ধরেন। প্রস্তাবনার মধ্যে রয়েছে- ১. পাসপোর্ট নবায়ন এবং হোম ডেলিভারি প্রদান, ২. পেমেন্ট সিস্টেমের সংস্কার করা। ৩. সুবিন্যস্ত অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিশ্চিত করা। ৪. কারাবন্দি বাংলাদেশিদের প্রত্যাবাসন করা। ৫. একটি ওয়ান-স্টপ আইনি পরিষেবা এবং কল সেন্টার প্রতিষ্ঠা। ৬. শ্রম বিরোধ ও মজুরিসংক্রান্ত সমস্যা নিরসন করা। ৭. কল্যাণ তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা। ৮. বৈদেশিক কর্মসংস্থান এজেন্সিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা। ৯. মৃতদেহ প্রত্যাবাসন বিলম্ব না করা। ১০. কর্মী শোষণ এবং জোরপূর্বক শ্রম বন্ধ করা। ১১. কূটনৈতিক পরিষেবা সম্প্রসারণ করা। ১২. ফ্যাসিবাদ ও দালালমুক্ত হাইকমিশন নিশ্চিত করা। ১৩.আন্তঃমন্ত্রণালয় সমন্বয় রাখা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Yunus, Hon’ble Chief Advisor of the Interim Administration, IA, met senior leaders of all the major political parties on Monday afternoon at the Foreign Service Academy. Asaduzzaman Fuaad, AB Party General Secretary, have spoken on the three following issues:
1. National Consensus Commission was declared to be formed in December 2024; however, the statement of intent was not followed by a structured policy framework, time, jurisdiction. It’s not too late to be formed one anytime now for public accountability and transparency.
2. Hon’ble Law Advisor provided a list of things that his ministry had undertaken and successfully performed over the last ten months. We expect the other ministries and Hon’ble advisors to provide similar index of accomplishments including the IA, as a whole.
3. Difference of opinion around the election roadmap between the political parties and IA is not too complicated yet, although it might appear so on different occasions. We feel that the gap can be minimised through wider conversation and comprehensive dialogue among the relevant stakeholders.
জাতীয় ঐকমত্য কমিশনের মিটিং এবি পার্টির তরফ থেকে তিনটি কথা বলেছেন দলের সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (২ মিনিটের স্লট এবং আলোচ্য সূচী মোতাবেক):
১. জাতীয় ঐকমত্য কমিশন গঠনের ঘোষনা দেয়া হয়েছে গত বছর ডিসেম্বরে। কিন্তু এর কোন কাঠামো, কর্মপরিধি, এখতিয়ার, পরিকল্পনা, সময় পরিধি ঠিক করা হয়নি। তবে এখনো খুব বেশী বিলম্ব হয়নি, এখনো করা যেতে পারে স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে;
২. আইন উপদেষ্টা মহোদয় তার দপ্তরের সংস্কার কাজের তালিকা দিয়েছে; এমন কাজের খতিয়ান আমরা প্রত্যেক উপদেষ্টা/মন্ত্রনালয়ের কাছ থেকে আশা করছি। অন্তর্বর্তীকালীন সরকারেরও গত দশ মাসের একটা কাজের খতিয়ান জাতির সন্মুখে পেশ করা জরুরী;
৩. নির্বাচনের দিন/ক্ষন নিয়ে যে ভিন্নমত আছে, তা খুব বেশী জটিল আকার ধারন করেনি। আলাপ-আলোচনা করে ঐক্যমত কমিশন এটার সমাধান করতে পারবে বলে আমরা দৃড়ভাবে বিশ্বাস করি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
30th May marks the 44th death anniversary of Ziaur Rahman, the most successful statesman by far. His politics of state building showed the path for a free and self-dependent nation as aspired in our proclamation of independence. We pay tribute to this great soul of this nation.
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং দেশ গঠনের রাজনীতি
৩০মে ছিল বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। মৃত্যুর আগে তিনি একটি শোষণহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই লক্ষ্যে বিএনপি গঠন করেছিলেন। ‘আমার রাজনীতির রূপরেখা’ নামক বইতে মরহুম জিয়া তাঁর স্বপ্নের কথা বলতে গিয়ে লিখেনঃ
''শোষণমুক্ত একটি সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখছি আমরা। যদিও এটি বড় শক্ত কাজ। এটা দুনিয়ার কোন দেশেও একশ ভাগ সফল হয়নি। কোন দেশ বেশি অগ্রসর হয়েছে আর কোন দেশ তার চেয়ে কম। আমাদের এই শোষণমুক্ত একটি সমাজ গঠন করতে হলে পাঁচটি বিষয়ের ওপর নজর দিতে হবে। এই পাঁচটি বিষয় হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং স্বাস্থ্য। এর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্যের। কারণ খাদ্য না পেলে মানুষ বাঁচবে না। তারপর বস্ত্র। লজ্জা নিবারণ করতে পারলে আসবে শিক্ষা। এই তিনটির সাহায্যে দুইটি মেটানো সম্ভব। শোষণমুক্ত সমাজ কায়েম করতে হলে বন্টন ব্যবস্থা থাকতে হবে যেটাকে আপনারা ‘সুষম বন্টন’ বলেন।'' দেশের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন জিয়াউর রহমান। তিনি তাঁর নতুন দলের মতাদর্শ হিসেবে 'বাংলাদেশী জাতীয়তাবাদ'কে গ্রহণ করেছিলেন। ভেবেছিলেন এই মতবাদের ভিত্তিতে শোষণমুক্ত সমাজ গড়বেন। তাঁর মৃত্যুর পর দুই দুইবার ক্ষমতায় ছিল তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি। শোষণহীন সমাজের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। এর প্রধানতম একটি কারন হল রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতি ও লুটপাট।
মরহুম জিয়া চেয়েছিলেন জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং সে লক্ষ্যে তাঁর বইতে তিনি লিখেন, ''আমরা বহুদলীয় গণতন্ত্র করেছি। অনেকে অনেক রকম কথা বলেছে। কিন্তু আমাদেরকে এ প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হতেই হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা। ইউনিফাই করা। যেখানে জাতি বিভক্ত হয়ে গিয়েছিল। বহুদলীয় গণতন্ত্র দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্য দিয়ে তা করতে হবে।'' শহীদ জিয়ার মৃত্যুর ৪৪ বছর পর যে বাংলাদেশ দেখছি সেখানে ঐক্য নেই, বহুদলীয় গণতন্ত্র নেই। আছে মতাদর্শ ও মতবাদের ভিত্তিতে বিভক্তি। দল হিসেবে বিএনপি বিগত ১৭ বছর নিপীড়িত মানুষের অধিকার ও গুম হয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে পারে নি। এমতবস্থায় বর্তমান প্রজন্মের বাংলাদেশীদেরকে বাধ্য হয়েই নতুন রাজনীতির কথা বলতে হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠন করতে হচ্ছে। এবি পার্টি সেরকমই একটি উদ্যোগ।
এবি পার্টির লক্ষ্য শোষণমুক্ত, দুর্ণীতিমুক্ত এবং গণতান্ত্রিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, যার ভিত্তি হবে স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্রে ঘোষিত তিন মূলনীতি - সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। যেই যুদ্ধের জন্য জীবনবাজি রেখে লড়েছিলেন জিয়াউর রহমান, আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেন তাঁকে শহীদ হিসেবে কবুল করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবি পার্টির রাজনীতি নিয়ে কথা বলছেন দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Narayangonj district unit welcomes dozens of newly joined local citizens to new generation politics.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে একটি মতবিনিময় ও যোগদানদান সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডে মোহাম্মদ নূর হোসেন এর সভাপতিত্বে ও ডাঃ মনসুর মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের জেলা আহবায়ক মোঃ শাহজাহান বেপারী। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abu Raiyan Rosi, prospective candidate for Lalmonirhat - 1 (Patgram-Hatibandha) constituency, organised a protest rally against the business syndicate aligned with the deposed Awami regime and ensuring the rights and entitlement of the workers at the Burimari land port.
আমার বাংলাদেশ (এবি) পার্টি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক ব্যবসায়ী সিন্ডিকেট বুড়িমারী স্থল বন্দর পুনরায় সক্রিয় হওয়ার বিরুদ্ধে ও বন্দরের শ্রমিকদের নায্য অধিকার আদায়ের লক্ষ্যে বুড়িমারী স্থল বন্দরের সম্মুখ সড়কে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এবি পাটির লালমনিরহাট - ১ (পাটরাম-হাতিবান্ধা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আবু রাইয়ান আশয়ারী রছি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে একটি স্মারকলিপি সহকারী পরিচালকের মাধ্যমে চেয়ারম্যান, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের বরাবর, প্রদান করেন।
পরবর্তীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিতর্কিত সাবেক উপজেলা চেয়ারম্যান, সন্ত্রাসী, গডফাদার চোরাচালান সিন্ডিকেটের প্রধান,বহু মামলার পলাতক আসামী মেসার্স আবতাহী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকার রুহুল আমিন বাবুল, স্থলবন্দর বাংলা বান্ধার লেবার হ্যান্ডেলিং পরিচালনার পাশাপাশি সোনার হাট স্থল বন্দরের লেবার হ্যান্ডেলিং এর দরপত্রে অংশগ্রহণ করে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হিসেবে তালিকায় রয়েছে। এছাড়াও তার আরেকটি অংশীদারি প্রতিষ্ঠান ড্রপ কমিউনিকেশন লিমিটেড এর মাধ্যমে স্থলবন্দরে দীর্ঘদিন যাবত এখনো লেবার হ্যান্ডেলিং পরিচালনা করে আসছেন। তারা অভিযোগ করে বলেন রুহুল আমিন বাবুল দীর্ঘ এক যুগ ধরে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে মোটা অংকের লেনদেনের বিনিময়ে এসব অপকর্ম করছেন। তার একক নিয়ন্ত্রনে বুড়িমারীতে লেবার হ্যান্ডেলিং এর কাজ নেয়ার পাশাপাশি সাধারণ শ্রমিকদের নায্য পাওনা না দেয়ায় শ্রমিকদের মধ্যে পাঁচটি মিথ্যা হয়রানীমূলক মামলাও হয় যার তিনটি এখনো চলমান রয়েছে। তিনি বলেন, রুহুল আমিন বাবুলের আবতাহী ট্রেড ইন্টান্যাশনাল ও এই সিন্ডিকেটের সহোযোগি লাইসেন্স বাতিল, তাকে গ্রেফতার ও ব্যবসা বন্ধের দাবী জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Political workshop for the organisers in Natore district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, met Prof. Yunus, the Hon’ble Chief Advisor of the Interim Administration on Sunday evening along with other political leaders of different parties at Jamuna, a state guest house. Amar Bangladesh Party (AB Party) has called on both the interim government and disputing parties to clearly explain their positions on this debate and resolve the issue through dialogue and consensus. Monju advised that any attempt to resign would jeopardise the aspiration of the Monsoon Uprising 2024. It’s not a time to surrender our hopes and desires to the discourse and propaganda campaign by our enemies within and outside.
এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন দিতে সবকিছুর ওপর প্রধান উপদেষ্টার নেতৃত্ব ও কর্তৃত্ব দরকার। রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এবি পার্টির এ নেতা বলেন, নির্বাচন দিতে সবকিছুর ওপর প্রধান উপদেষ্টার নেতৃত্ব ও কর্তৃত্ব দরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোসহ সবার সমঝোতা দরকার। এবং এর ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দরকার। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, সবার সঙ্গে সমঝোতার মাধ্যমে আগামী বছরের ৫ ফ্রেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করা যায় কি না- সেটা ভেবে দেখতে। মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদের ঐক্য ধরে রাখা যায়নি। উপদেষ্টা পরিষদের কেউ কেউ এর জন্য দায়ী। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The AB Party (Amar Bangladesh Party) has strongly stated that Professor Muhammad Yunus and the interim government must not step down amid the current political pressure. The party emphasized that disruptive elements are intentionally creating unrest across the country to destabilize the interim government. Instead of resigning, all stakeholders must engage in dialogue to reach a constructive and consensus-based resolution.
Speaking at a public meeting and joining ceremony organized by the Shahjadpur Upazila, a subdistrict in Sherajgonj district, unit of AB Party on Friday afternoon. AB Party General Secretary and a barrister-at-law, Asaduzzaman Fuaad, warned that the interim government must implement its mandate—reform, justice, and fair elections. If the monsoon uprising of 2024 fails, the political and top leadership of armed forces must bear the responsibility for posterity. Anowar Sadat Tutul, a Joint General Secretary of the AB Party, also spoke at the event as special guest.
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই সরকারের প্রধান কাজ হলো সংস্কার, বিচার ও নির্বাচনের ম্যান্ডেট বাস্তবায়ন করা। আমাদের দেশের মানুষের ব্যার্থতার জন্য ২০২৪’র গনঅভ্যুত্থান ব্যর্থ হলে এর দায় রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দকে নিতে হবে। দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আজ ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দিয়ে দেশের স্বার্থকে গুরুত্বহীন করে তুলছে। জেন-জি/নতুন প্রজন্মকে বর্তমান সময়ের মীর জাফর ও লেন্দুপ দর্জিদেরকে চিনতে ও মনে রাখতে হবে। যারা দেশের স্বার্থের বাইরে গিয়ে নিজেদেরকে গুরুত্বপূর্ণ আকারে হাজির করার চেষ্টা করছে। ২০০৯ এর পিলখানা গনহত্যায় যে ৫৭ জন বিডিআর এ নিযুক্ত কর্মকর্তা শহীদ হয়েছেন, হাজার হাজার জওয়ানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, জেলে ভরা হয়েছে, সরকারী সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে - সেটার বিচারের জন্য গনতদল্ত কমিশন করতে হবে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, শাহজাদপুর উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হওয়ার পরেও আমরা সঠিকভাবে তাকে ব্যবহার করতে পারছিনা। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাবসায়ীক এলাকা হওয়া সত্ত্বেও একে আমরা শাহজাদপুরকে গুরুত্বপূর্ণ আকারে হাজির করতে পারছিনা। আমরা আগামীদিনে শাহজাদপুর থেকে এবি পার্টির সংসদ সদস্য পদে আনোয়ার সাদাত টুটুলকে মনোনীত করবো। এবি পার্টির দায় ও দরদের রাজনীতি নিয়ে আমরা আপনাদের পাশে চাই। আধুনিক, ব্যবসা বেষ্টিত শাহজাদপুরকে আমরা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি সবাইকে এবি পার্টি`র পতাকা তলে সমবেত হওয়ার অনুরোধ জানান। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের তাঁত শিল্পকে প্রনোদনা দিয়ে বিশ্বমানের করতে পাঁচ লক্ষ তাঁতীকে শুধু বাচিয়ে রাখলে চলবে না, তাদেরকে পোশাক শিল্পের সাথে সংযুক্ত করতে হবে যেন প্রয়োজনীয় কাপড় বিদেশ থেকে আমদানী করতে না হয়। সময়োপযোগী নীতি ও কৌশল প্রনয়ন করার জন্য আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারকে। যমুনা ও করতোয়াকে ঘিরে বিশাল পর্যটন শিল্প গড়ে তুলবার সুযোগ কাজে লাগাতে পারলে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান তৈরী করা সম্ভব। ২৩মে ২০২৫ ইং শুক্রবার বিকাল ৩টায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শাহজাদপুর উপজেলা শাখা আয়োজিত যোগদান ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি`র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Amar Bangladesh Party (AB Party) has called for political calm and consensus, urging all parties to resolve the current crisis through dialogue rather than demanding the resignation of Prof. Dr. Muhammad Yunus, the Chief Adviser of the Interim Government. The party held an emergency press conference at its central office in Bijoynagar in Friday afternoon in response to growing public concern over recent reports suggesting Dr. Yunus may step down, which has triggered widespread speculation, uncertainty, and anxiety across the nation. Addressing the media, AB Party Chairman, Mojibur Rahman Monju, said that the country has been witnessing an escalating series of tensions in recent months, with growing mistrust between the government and key political stakeholders. He expressed deep concern over the deteriorating political climate, noting statements by BNP and NCP leaders, calls for resignation of six advisers, protest blockades at Jamuna, official residence of the Chief Advisor, and the recently circulated speech attributed to the Army Chief on social media – all of which have contributed to national confusion and instability.
রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ড. ইউনূসের পদত্যাগ নয় বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় রাজধানীর বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানান দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আগ্রহ প্রকাশকে কেন্দ্র করে জাতির মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Amar Bangladesh Party (AB Party) has called for prioritizing Bangladesh’s sovereignty, national interest, and independence in all development initiatives. Speaking at a press conference on Thursday, AB Party General Secretary, Asaduzzaman Fuaad, barrister-at-law, stated that Bangladesh must not be allowed to become a proxy battlefield for global or regional superpowers.
He stressed the urgent need for both national and international consensus to ensure the safe, sustainable, and dignified repatriation of over 1.5 million Rohingya refugees currently residing in Bangladesh. The press conference on “Chittagong Port and the Humanitarian Corridor,” was held at the party’s central office in Bijoynagar, Dhaka.
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২ টায় রাজধানীর বিজয়নগরস্থ কেন্দ্রীয় অফিসে ‘চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। তিনি বলেন, বাংলাদেশ যেন কোনো পরাশক্তির ছায়া-যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়, সেটা সবাইকে বিবেচনাতে নিতে হবে। ১৫ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে প্রত্যাবর্তনে জাতীয় ও আন্তর্জাতিক ঐকমত্য জরুরি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Close to 10 million Bangladeshi expatriates now live in over hundred countries across the world, Malaysia and Saudi Arabia being the highest concentration including other countries in the region. These citizens are the backbone of our economy, mostly unskilled and semi-educated, yet the country and nation are always in their hearts and minds. Issue is whether we are doing enough for those remittance warriors. What needs to be done - AB Party submitted 13 point do lists to the Hon’ble Advisor for Foreign Affairs, Md. Touhid Hossain, on Wednesday morning. He was very warm in listening to our calls, providing necessary logistics and where necessary, to open branch/es of High Commission, in particular, in Penang and Johur states of Malaysia at the earliest convenience.
প্রথম পর্ব
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পৃথিবীর শতাধিক দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সমস্যা বিবেচনায় নিয়ে তা সমাধানের লক্ষ্যে আজ পররাষ্ট্র বিভাগের উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি হস্তান্তর করে। দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে এবি পার্টি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল হোসাইন ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক। এবি পার্টি নিম্ন লিখিত প্রস্তাব সমুহ তুলে ধরেনঃ
১. পাসপোর্ট নবায়ন এবং হোম ডেলিভারি
বাংলাদেশী কর্মীরা পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও নানা হয়রানির শিকার হচ্ছে। পাসপোর্ট নবায়ন সাত (৭) দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং দ্রুত বিতরণের ক্ষেত্রে কুরিয়ার পরিষেবা গ্রহণ করতে হবে। মালেয়শিয়াতে ইএসকেএল (ESKL)’র দুর্নীতি এবং ব্যবসার নামে যে সিন্ডিকেট চলমান আছে, সেটা বন্ধ করে সেবাকে হাইকমিশনের উদ্যোগে এবং নিয়ন্ত্রনে বিকেন্দ্রীকরণ করতে হবে;
২. পেমেন্ট সিস্টেমের সংস্কার
পুরনো ব্যাংক ড্রাফট সিস্টেম অপ্রয়োজনীয়, বিলম্ব এবং কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে।
আধুনিক আর্থিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে QR কোড পেমেন্ট, অনলাইন ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ডে লেনদেনের মতো ডিজিটাল সিস্টেম কার্যকর করতে হবে;
৩. সুবিন্যস্ত অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম
দূতাবাসের পরিষেবাগুলিতে সঠিক সময়সূচী না থাকায় অতিরিক্ত ভিড় এবং অযথা সময় নষ্ট হচ্ছে। দক্ষ পরিষেবা ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে অন্যান্য অফিসের মতো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সফটওয়্যার চালু করতে হবে, যেন প্রবাসীরা আগে থেকেই প্রয়োজনীয় সমস্যা নিয়ে অ্যাপয়ন্টমেন্ট করে দূতাবাসের পরিষেবাসমুহ গ্রহণ করতে পারে।অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারসাজি এবং জালিয়াতি বন্ধ করতে হবে;
৪. কারাবন্দী বাংলাদেশীদের প্রত্যাবাসন
অনেক প্রবাসী বাংলাদেশী নানাবিধ সমস্যায় কারাগারে আটক থাকে, সে-সম্পর্কে তার পরিবার সঠিক তথ্য জানতে পারেনা বা সরকার তাদের প্রত্যাবাসন নিয়েও ভালো সেবা নিশ্চিত করতে পারছে না। এবি পার্টি মনে করে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কারাগারে বন্দী বাংলাদেশীদের সঠিক তালিকা, সংখ্যা ও তাদের হালনাগাদ অবস্থা ওয়েব সাইটে প্রদান করতে হবে, যেন সকলের পরিবার তার সঠিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। সেই সাথে দ্রুততম সময়ে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে;
৫. একটি ওয়ান-স্টপ আইনি পরিষেবা এবং কল সেন্টার প্রতিষ্ঠা
শ্রম বিরোধ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য আইনি সহায়তা পেতে প্রবাসীরা গুরুতর সমস্যার সম্মুখীন হন। বিনামূল্যে সহায়তা প্রদানের জন্য তিন (৩) মাসের মধ্যে (আগস্ট ২০২৫ সালের মধ্যে) একটি আইনি সহায়তা কেন্দ্র চালু করতে হবে অথবা চলমান সেবাকে ঢেলে সাজাতে হবে। জরুরি আইনি সহায়তা চাওয়া কর্মীদের জন্য একটি ২৪/৭ কল সেন্টার এবং সহজ অনলাইন ফর্ম বাস্তবায়ন করতে হবে;
৬. শ্রম বিরোধ ও মজুরি সংক্রান্ত সমস্যা
দূতাবাসকে শ্রম অভিযোগের জন্য অগ্রাধিকার ভিত্তিক সমাধান প্রদান করতে হবে। দক্ষতার সাথে মামলা পরিচালনা এবং আইনি সহায়তা প্রদানের জন্য শ্রম অধিকার বিষয়ক কার্যক্রমকে দক্ষতার সাথে ঢেলে সাজাতে হবে;
৭. কল্যাণ তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা
কল্যাণ তহবিল বরাদ্দের উপর প্রতিবছর একটি বিস্তারিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে। বিশেষভাবে প্রত্যাবাসন, আইনি সহায়তা এবং জরুরি সুবিধাপ্রাপ্ত প্রবাসীদের সহায়তায় ব্যবহৃত অর্থের বিস্তারিত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে;
চলবে - - - -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Maulana Bhashani who was first to realise the adverse affect of Farakka dam on Ganga river by India and accordingly, raised voice publicly.
১৬ই মে - ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস: স্যালুট, মাওলানা ভাসানী
প্রথম পর্ব
৪৮ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার লংমার্চ অনুষ্ঠিত হয়। ভারত বাংলাদেশের অভিন্ন নদী গঙ্গা/পদ্মা নদী হতে পানি অপসারণ করে ভারতের হুগলী নদীতে পানি সরবরাহ এবং হুগলি নদীর পলি জমা রোধ করে কলকাতা বন্দরটি সচল করার জন্য ১৯৭৪ সালে এই ফারাক্কা বাঁধ নির্মান করে, যার অবস্থান বাংলাদেশ থেকে ১৮ কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর ওপরে।
১৯৭৫ সালের ২১ এপ্রিল এই বাঁধ চালু করার কয়েক মাসের মধ্যে এর ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে মারাত্মক পরিবেশ বিপর্যয় নেমে আসবে এটা উপলদ্ধি করে মাওলানা ভাসানী এর বিরূদ্ধে প্রতিবাদের জন্য জাতির প্রতি আহবান জানান। এরই প্রেক্ষাপটে ১৯৭৬ সালের ১৬ মে পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখী এই লংমার্চ করা হয় যেটা ১৭ মে ভারতীয় সীমান্তের কাছে কানসাটে গিয়ে শেষ করা হয়। ফারাক্কার অভিমুখে মাওলানা ভাসানীর সেই লংমার্চের ৪৮ বছর পর আজও সেটা একই রকম প্রাসঙ্গিক। তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে, গঙ্গা/পদ্মার মত বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করে। পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে।
শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌ পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশের সাথে ভারত সরকারের একাধিক চুক্তি হয়। ১৯৭৭ সালের গঙ্গা চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশকে কমপক্ষে ৩৫ হাজার কিউসেক পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল৷ ১৯৮২ সালে তা পরিবর্তন করে শুকনো মৌসুমে নজিরবিহীন কম প্রবাহ হলে তা ভাগাভাগির ফর্মুলা বের করা হয়৷
ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে ৩১শে মে পর্যন্ত নদীতে ৭০ হাজার কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানি ভাগ করে নেবে। পানির পরিমাণ ৭০ হাজার কিউসেক থেকে ৭৫ হাজার কিউসেক হলে ৪০ হাজার কিউসেক পাবে বাংলাদেশ, অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে। আবার নদীর পানির প্রবাহ যদি ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হয় তাহলে ৪০ হাজার কিউসেক পানি পাবে ভারত, অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে। তবে কোন কারণে যদি ফারাক্কা নদীর পানির প্রবাহ ৫০ হাজার কিউসেকের নীচে নেমে যায় তাহলে দুই দেশে কে কী পরিমাণ পানি পাবে সেটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
তবে ফারাক্কা পয়েন্টের আগেই অসংখ্য পয়েন্টে অনেক পানি প্রত্যাহার করে নেয়ায় গঙ্গার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ কখনোই পায় না। ১৯৯৭ সালে শুকনো মৌসুমে বাংলাদেশ গঙ্গা থেকে ১০ হাজার কিউসেক পানি পেতেও ব্যর্থ হয়, পরে তা নেমে আসে ৩ হাজার কিউসেকেরও নীচে৷ চুক্তির ২৮ বছরে বাংলাদেশ চুক্তি মোতাবেক পানি কখনো পায়নি। গঙ্গার উৎপত্তি হিমালয় থেকে কিন্তু গঙ্গার উজানে উত্তর প্রদেশ, বিহারসহ আরো অনেক প্রদেশে প্রচুর বাঁধ ও ড্যাম আছে, সেখান থেকে পানি প্রত্যাহার করা হয়৷ ফলে ফারাক্কা পয়েন্টে যেখানে পানি মাপা হয়, তার অনেক আগেই পানি প্রত্যাহার করে নেয়া হয়৷ ওই পয়েন্ট অনেক কম পানি থাকে, ফলে মোট পানি প্রবাহের হিস্যা বাংলাদেশ পায় না।
চলবে - - -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Abdul Wahab Minar, a retired army major and Sr. Vice-Chairman of the AB Party, along with his team, provided free medical services to the less well off patients in Patuakhali district. He also met local Superintendent of Police, SP, of Patuakhali District to raise concerns about drug dealing and addiction in unprecedented level. This is part of the new generation politics - of service and problem solving.
এদেশে অধিকার ও সমস্যা সমাধানের রাজনীতির ডাক দিয়েছে আমার বাংলাদেশ পার্টি। বিপদে বিপর্যয়ে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে তড়িৎ দাঁড়িয়ে যায় আমার বাংলাদেশ পার্টি। একাজ চলমান ও অবিরত অব্যাহত। এর ধারাবাহিকতায় আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে। শনিবার বিকালে পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন আউলিয়াপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় আউলিয়াপুরে সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.), ডা. তানভীর আহমেদ, ডা. তাহমিদুল ইসলাম তাহসিন।
একই দিনে এলাকায় মাদকাসক্তি বৃদ্ধির কারণে উদ্বেগ প্রকাশ করে জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদানের পর প্রেস ব্রিফিং করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মেজর আব্দুল ওহাব মিনার (অব.)। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, was speaking at the first ever public meeting held by the AB Party Chittagong Metropolitan City Unit on Friday afternoon. Chittagong has so much issues to be resolved, yet unaddressed for decades. We welcome the interim Administration’s, IA, decision to privatise the management of Chittagong Port, so long as the national interest is looked after. We would like to see Chittagong is reorganised in most environment friendly manner for the tourists to visit the city and spend which would, by default, create millions of jobs. Ship breaking and building industry is another sector which can provide jobs for millions in the coming decades. Bangladesh 2.0 requires a fresh start which shall transform the country’s commercial capital into a global business hub.
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রটা কোনো বাপের কাছে আমরা বর্গা দেই নাই। এই রাষ্ট্র শেখ পরিবারের কাছে সাফ কবলা দলিল করে লিখে দেওয়া হয় নাই। আগে যেমন দেওয়া হয় নাই, ভবিষ্যতেও কোনো পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না। তাই ভবিষ্যতে যাঁরা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, অতীতের ইতিহাস ভুলে যাবেন না। যদি আপনারাও স্বৈরাচার হন, আপনারাও গুম-খুনের রাজত্ব কায়েম করেন, আপনারাও বাংলাদেশের সম্পদ লুটপাট করে পাচার করেন, আবার ওয়াসিম-মুগ্ধরা নতুন করে বুক পেতে দিয়ে জেগে উঠবে। আবার লড়াই করবে। আবার রক্ত দেব।’
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আপনি রাতে পথেঘাটে চলাফেরা করবেন, আপনার মেয়ের দিকে কেউ যেন খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে; আমরা সেই বাংলাদেশ চাই। কৃষকেরা ন্যায্যমূল্যে ফসল বিক্রি করতে পারবেন, আমরা সেই বাংলাদেশ চাই। কোটি কোটি গরিব মানুষ ন্যায্যমূল্যে যেন জীবন জীবিকা অর্জনের উপায় খুঁজে পায়, আমরা সেই বাংলাদেশ চাই।’ আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে পৃথিবীর আধুনিকতম বন্দরের একটি হিসেবে গড়ে তুলতে হবে। বন্দর আধুনিক করার যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই।’ বন্দরে চাঁদাবাজির সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘চট্টগ্রামকে ঘিরে আরও অনেক শিল্প তৈরি করার সুযোগ আছে। বন্দরকে আধুনিক করতে হবে। এখানে শ্রমিক সংগঠন ও শ্রমিকনেতাদের নামে চাঁদাবাজি যে সিন্ডিকেট তৈরি হয়েছে, এগুলো গুঁড়িয়ে দেন। এ ধরনের সংগঠনগুলো হলো লুটপাটের সংগঠন। তারা শ্রমিকের বেনিফিট দেখে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
ঐতিহ্যবাহী পুঁথি গানের সূরে এবি পার্টির রাজনীতি।
This media couldn't be displayed. See it on the original post. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, was addressing the crowd gathered at Khulna Press Club to celebrate fifth founding anniversary. He warned that our neighbouring state has been continuing to destabilise the country through enforced push-in of Indian citizens as illegal Bangladeshis as well as water aggression. Monju called upon the anti-fascist political parties to stay united in greater national interest so that the elements of the deposed regime are not rehabilitated.
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পরাজিত আওয়ামী লীগ ও তাদের আশ্রয়দাতা ভারতের সরকার বসে নেই। দিন–রাত তারা ভাবছে কীভাবে বাংলাদেশকে বিপদে ফেলা যায়। আজ শনিবার বিকেলে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় এক আলোচনা সভায় এসব কথা বলেন এবি পার্টির প্রধান। খুলনা প্রেসক্লাবে দলটির জেলা ও মহানগর শাখা আয়োজিত এই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন তিনি। মজিবুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তির পক্ষ হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের ষড়যন্ত্রমূলক পুশ ইন ও পানি আগ্রাসনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার এবং দেশবাসীকে সোচ্চার ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ও তাদের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নির্লজ্জ আগ্রাসী মনোভাব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে দাঁড় করিয়েছে। অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ক্ষুদ্র স্বার্থে বিভেদে লিপ্ত না হয়ে তা মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।’ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের (ঠেলে পাঠানোর) বিষয়টি উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, সামনের বর্ষা মৌসুমে ভারত পানি আগ্রাসনের মাধ্যমে দেশকে ভয়াবহ বন্যার সম্মুখীন করতে পারে। এ ব্যাপারে এখন থেকে সচেতন ও সতর্কতা অবলম্বন করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
জমিদারি প্রথার বিলুপ্তি: শত বছরের জুলুম থেকে মুক্তির বার্তা
16th May 1950 marks the day when ‘Permanent Settlement Act 1793’ by which brutal Zamindari system was introduced in historic undivided Bengal by the British colonialists was formally abolished. Muslims and low caste Hindus of Bengal were mostly the victims of long years of persecution by both tier of colonialists - artificially crafted new landlord class and European colonialists. Loot, plunders and oppression became the new norm for 157 years. People of Bengal became ever grateful to then leadership of Muslim League of 1940s and in particular, people like Sher-e-Banglaa Fazlul Hoque for their emancipation from newly made bourgeoisie class, largely based in Calcutta. Yet, those brutal Zaminders are still playing with memory card, sense of loss and betrayal, demonising Pakistan movement as sectarian and blaming Jinnah and Muslim League for all the calamities befallen upon the people in this region. We cannot afford to forget our heroes while considering the villains as our saviours.
১৬ মে বাংলার আপামর নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে এক মুক্তির দিন। ১৯৫০ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকার প্রায় আংশিক ক্ষতিপূরণে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করে। শত বছরের অধিক সময় ধরে এ জনপদের মানুষের উপর জমিদারি ও জমিদার নামক যে অভিশাপ ভর করেছিলো তা হতে মুক্তি পায় এদেশের খেটে-খাওয়া সাধারণ মানুষেরা, নিম্ন বর্ণের হিন্দু ও মুসলমানরা। এই আইন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ হিসেবে পরিচিত।
১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্ত আইনের, Permanent Settlement Act, আওতায় জমিদারি প্রথা চালু করে ইংরেজ উপনিবেশিক শোষকরা, সুবিধামত কর আদায়ের জন্য। ওই আইন মতে হঠাৎ করেই সব ধরনের জমির মালিক বনে যান জমিদাররা যেটা পূর্বে চাষী ও কৃষকরা ছিলেন - ‘যিনি যেই জমি চাষ করেন, তিনি সেই জমির মালিক’ এই ভিত্তিতে। ১৭৯৩ সনের চিরস্থায়ী বন্দোবস্ত আইনে বন্দোবস্ত দেওয়া এবং খাজনা আদায়ের বিষয়ে সুস্পষ্ট বিধান না থাকার সুযোগে জমিদারগণ তাহাদের ইচ্ছামতো খাজনা নির্ধারণ ও আদায় করতে থাকে যা ছিলো কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষের উপর জুলুমের নামান্তর। তৎকালীন সময়ে বাংলার রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে কৃষক প্রজা পার্টির নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হক বাংলার সাধারণ জনগণকে এ মর্মে আশ্বাস দেন যে, ব্রিটিশ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করতে পারলে তারা জমিদারি প্রথা বাতিল করে দিবেন, সাধারণ কৃষকের মানবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করবেন। ১৯৩৭ সালের মার্চে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে এ. কে. ফজলুল হকের শ্লোগান ছিল:
“লাঙল যার জমি তার
ঘাম যার দাম তার”।
প্রায় দেড়শ বছরের অধিক সময় ধরে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা তাদের অধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় জমিদার বিরোধী কয়েকটি বড় কৃষক বিদ্রোহ সংগঠিত করে। এর মধ্যে তুষখালি কৃষক আন্দোলন (১৮৭২-৭৫), পাবনা কৃষক বিদ্রোহ (১৮৭৩), ছাগলনাইয়া (ফেনী) ও মুন্সীগঞ্জ কৃষক বিদ্রোহ (১৮৮০-৮১) ছিল উল্লেখযোগ্য।
আবার ১৯০৫ সালে কোলকাতা কেন্দ্রিক যারা বঙ্গভঙ্গের বিরোধিতার মাধ্যমে এদেশের সাধারণ মানুষের বিরোধিতা করেছিলো তাদের বেশিরভাগ ছিলো বর্ণবাদী ব্রাহ্মণ হিন্দু জমিদারেরা; কলকাতা ছিল অবিভক্ত বাংলার প্রাণকেন্দ্র। পূর্ব বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অনেকের জমিদারি ব্যবস্থা থাকলেও জমিদারগণ অবস্থান করতেন কলকাতায়। তাদের নিযুক্ত লাঠিয়ালদের দিয়ে নিরীহ পূর্ব বঙ্গবাসীদের ওপর শোষণ-অত্যাচার, নিপীড়ন করতেন নানা রকমের অন্যায্য কর আদায়ের জন্য আর এর সুফল তারা ভোগ করতেন কোলকাতায় বসে। পূর্ববঙ্গের মানুষের রক্ত ঘামের অর্থ এভাবে পশ্চিম বাংলায় ব্যয়িত হতো। তাই শুধু ইসলামাবাদই নয়, আজকের কলকাতা শহরও পূর্ববঙ্গের গরীব মানুষের রক্ত, ঘাম আর লাশের উপরে দাঁড়িয়ে আছে।
১৫৭ বছরের জমিদারি অত্যাচারকে প্রাতিষ্ঠানিকভাবে বিলোপ করে দিয়ে মুসলিম লীগ রীতিমতো একটি সাম্যবাদী গনবিপ্লব ঘটিয়ে দেয় এই জমিনে। এবি পার্টি তাই ঐতিহাসিক এই দিবসটি জাতিকে নতুন করে স্মরণ করিয়ে দিতে চায়; কারণ, যে জাতির অতীত নেই, তার যেমন বর্তমান নেই তেমনি সে তার ভবিষৎও বিনির্মাণ করতে পারবে না। জমিদারি প্রথার বিলোপ মানে এটা নয় যে এদেশে রাজা-প্রজার সম্পর্ক বিলুপ্ত হয়ে গেছে। এবি পার্টি মনে করে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মধ্যে দিয়ে এক ধরনের নয়া জুলুমতন্ত্র ও দখলদারিত্ব এদেশে কায়েম হয়ে আছে; সেজন্য সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ভিত্তিতে এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ আজ সময়ের একান্ত অনিবার্যতা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, was addressing the first public meeting in Chittagong on Friday afternoon. It was a historic chapter that the whole nation got united against the fascist regime but gradually that revolutionary zeal has been evaporating which is unfortunate and unwarranted for, Monju said. We call upon the forces of Monsoon Uprising to stop claiming undue credit which shall only increase divisions among the pro-democracy forces in the country.
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া বলেছেন, ‘আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। ছাত্র-জনতা এবং রাজনৈতিক দল রাজপথে নেমে জীবন দিয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদকে দূর করেছি। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত শুরু হয়েছে। এটা কেউ পছন্দ করছে না।’ আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরে দলটির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান ভূঁইয়া এ কথা বলেন। নগরের লালদীঘি মাঠে এই জনসভার আয়োজন করা হয়। এতে মজিবুর রহমান রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনাদের এই পরস্পর ঝগড়া, মারামারি জনগণ পছন্দ করছে না। আপনারা কে বেশি অবদান রেখেছেন, এটি নিয়ে ঝগড়া। কে এমপি (সংসদ সদস্য ) হবেন, কে মন্ত্রী হবেন; এটি নিয়েই ঝগড়া। আগে এই রাষ্ট্রটা গঠন করেন। নাগরিকদের সমস্যার সমাধান করেন। ঝগড়া বন্ধ করেন।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation meets National Consensus Commission on Thursday afternoon to discuss the progress on the reform agenda so far. Mojibur Rahman Monju, AB Party Chairman, expressed his frustration about the lack of clarity on propositions made on the much discussed reform issues over the months. Political parties and other stake holders must exhaust all avenues for comprehensive dialogue required before reaching to any political settlement afresh.
সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। তবে তিনি বলেন, ‘কমিশন আমাদের আশ্বস্ত করেছে, কিছুদিনের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের দপ্তরে সংস্কার নিয়ে লিখিত মতামত দেওয়ার পর এসব কথা বলেন মজিবুর রহমান। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দার উপস্থিত ছিলেন।
এর আগে গত ৭ এপ্রিল সংস্কারের প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে এবি পার্টির সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। ওই বৈঠকে ১৬৬টি প্রস্তাবের ৩২টি প্রস্তাবে দ্বিমত ও ২৬টি প্রস্তাবে আংশিক একমত পোষণ করেছিল দলটি। তবে আজকের লিখিত মতামতে দলটি নতুন করে ১৩৮টি প্রস্তাবে একমত, ১০টি প্রস্তাবে দ্বিমত ও ১৮টিতে আংশিক একমত পোষণ করার কথা জানায়। এ সময় আগামী জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ঐকমত্য গঠনে এরই মধ্যে কমিশন প্রথম ধাপে সব দলের সঙ্গে আলোচনা করেছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
10th May of 1857 marks the first organised attempt for freedom/Azadi from British colonisation by the native citizens. We remember those unsung heroes today and pay tribute to their supreme sacrifices.
স্মরন করছি হিন্দুস্তানের প্রথম আজাদী আন্দোলনের বীর পুরুষদেরকে
১৮৫৭ সালের ১০মে দিনটি ছিল রোববার। 'ভারতীয় মহাবিদ্রোহ' বইয়ে বর্তমান ভারতের উত্তর প্রদেশের জেলা মিরাটের সেদিনের একটি দৃশ্যকল্প এঁকেছেন প্রমোদ সেনগুপ্ত। ৮৫ জন দেশি সিপাহিকে চর্বি মেশানো কার্তুজ ব্যবহার করতে রাজি না হওয়ায় বন্দী করার পর বিচারে সাজা দেয়া হয় আটই মে। নয় তারিখে তাদের ইউনিফর্ম খুলে পায়ে লোহার বেড়ি পরিয়ে "শহরের মধ্য দিয়ে প্রকাশ্য দিবালোকে মার্চ করিয়ে মিরাট জেলে নিয়ে যাওয়া হয়"। পরদিন সন্ধ্যায় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে।সূর্যাস্তকালে ইংরেজরা রবিবারের প্রার্থনার জন্য যখন গির্জায় এসে জড়ো হতে লাগল, এমন সময় হঠাৎ বন্দুকের গুলির আওয়াজে তারা চমকে উঠল," লিখেছেন মি. সেনগুপ্ত। এই আওয়াজের মুহূর্ত থেকেই শুরু হলো ১৮৫৭'র সশস্ত্র ভারতীয় জাতীয় বিদ্রোহ।"
সেনানিবাস থেকে বেরিয়ে সৈনিকরা চলে যান মিরাট জেলে। দুইদিন আগে বিচারে দণ্ডপ্রাপ্ত ৮৫ জনসহ বন্দি প্রায় চার হাজার কয়েদিকে মুক্ত করে দেন তারা। এরপর তারা দিল্লির দিকে অগ্রসর হন, মিরাট থেকে দিল্লির দূরত্ব ৪০ মাইলের মত। সিপাহিরা সেখানে অবস্থানরত বাহাদুর শাহ জাফরকে পুনরায় সম্রাট হিসেবে ঘোষণা করেন।অধ্যাপক রতন লাল চক্রবর্তী সেই সময়ের সেনা কর্মকর্তা ও লেখক জর্জ ব্রুস ম্যালেসনের একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন। "ম্যালেসন ভারতের তিনজন প্রধান চরিত্রকে যুদ্ধের নেতা হিসেবে শনাক্ত করেন যারা ছিলেন রাজ্য ও অধিকারচ্যুত রাজন্যবর্গ। এরা হলেন পেশোয়ার দত্তকপুত্র মারাঠা নেতা নানা সাহেব, মুসলমানদের ধর্মীয় নেতা মৌলভি আহমেদউল্লাহ্ ও ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ। এছাড়া মিরাট জেলারই বিজরৌল নামের একটি গ্রামের শাহ মাল নামে এক জমিদারের কথা বলা যায়। সেই সময়ের ঘটনাবলী নিয়ে কাজ করা গবেষক সুনায়না কুমার বিবিসিতে এক প্রবন্ধে লেখেন, "প্রায় ৮৪টি গ্রামের হাজার হাজার কৃষককে মাঠ ছেড়ে হাতে অস্ত্র তুলে নিতে সাহস জুগিয়েছিলেন শাহ মাল।"
সিপাহি বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মৌলভী মুহাম্মদ বাকারের লেখাগুলো যা ছিল প্রচন্ড ব্রিটিশ বিরোধী। দিল্লীর সবচেয়ে বহুল প্রচারিত সংবাদপত্র, 'দিল্লি উর্দু আখবার' বিদ্রোহী সিপাহীদের সমানে উদ্বুদ্ধ করে গেছে কোম্পানির বিরুদ্ধে! প্রতিক্রিয়া হিসেবে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ‘সিপাহী বিদ্রোহ’র সমর্থক উর্দু সংবাদপত্রের সম্পাদক মৌলভি মুহম্মদ বাকারকে হত্যা করেছিল ব্রিটিশরা ১৮৫৭ সালের ১৬ সেপ্টেম্বর। আমরা শ্রদ্ধার সাথে স্মরন করছি সে সকল বীর সেনানীদেরকে যারা জীবন দিয়ে স্বাধীনতার পতাকা উচ্চকিত করে রেখেছে যুগে যুগে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। মঙ্গলবার (১৩ মে) এ উপলক্ষে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর কুয়ালামাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন পার্টির নেতারা। এতে উল্লেখ করা হয়, দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার শামীম আহসানের সঙ্গে বিস্তারিত আলোচনা করে এবি পার্টি প্রতিনিধি দল।
AB Party delegation led by Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the party, met H.E. Mr. Md. Shameem Ahsan, the Hon’ble High Commissioner of Bangladesh to Malaysia, on Tuesday morning at his office in Kuala Lumpur to handover a written Memorandum of demands to ease the lives of the expatriate community. The conversation covered all the major issues affecting over two million expatriates living in Malaysia including getting rid of syndicated labour trafficking, challenges for service delivery for workers living far away from the capital city, customising passport renewal, appointment making system through ESKL and so forth. Mosammat Shahanara Monica, Minister at the HC, and Md Murshed Alam, Counsellor (Consular), were also present at the meeting. HC Ahsan and his team were very warm to listen to the issues mentioned in the Memorandum, assured to look into them and undertake measures to resolve them steadily. We call upon the Interim Administration, IA, to provide necessary logistics including opening consular services/sub-HC office in the states of Penang and Johor Bahru without any further delay.
প্রতিনিধি দলের প্রধান ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ সময় হাইকমিশনারের সামনে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, আইনগত জটিলতা, শ্রমবাজারের সিন্ডিকেট সমস্যা ও অতিরিক্ত অর্থ ব্যয়সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলাপ করেন।প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া চ্যাপ্টারের আহবায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ ও মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শবনম রহমান। হাইকমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মালেয়শিয়াতে বাংলাদশ দূতাবাসের মিনিস্টার মোসাম্মত শাহানারা মনিকা, কাউন্সিলর (কনস্যুলার) মো. মোর্শেদ আলম। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
One of our economic foundations is billions of USD, foreign remittance sent by tens of millions of our expatriate workers living across the world. Yet, they do not receive basic services from this state - like renewing or receiving the passport on time or at appropriate fees, securing work visa without paying tens of thousands of dollar through organised syndicate, not getting timely appointment without paying bribes etc. Our officials at the respective Ministry and High Commission/s are part of the problem rather solution. They often make the lives of our unskilled workers miserable. There are instances where HC officials became part of the human trafficking syndicates along with corrupt government officials to pocket millions from the most poorest section of the country.
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যাদের রক্ত-ঘামে অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। রোববার (১১ মে) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কোট-টাই পরা মানুষের অবদানের চেয়ে আমার দেশের কৃষক, কৃষকের ছেলে যারা আপনারা প্রবাসে রয়েছেন ও কৃষকের মেয়ে আমাদের বোন যারা গার্মেন্টসে কাজ করেন, তাদের অবদান অনেক বেশি। আপনারা রক্ত ঘাম করে বিদেশ থেকে ডলার পাঠান আর বাংলাদেশের তথা কথিত সাহেবরা সেই ডলার পাচার করে ইউরোপ আমেরিকায় আয়েশী জীবনযাপন করছে। আমাদের শ্রমিক ভাইয়েরা সঠিক সময়ে পাসপোর্ট পাচ্ছেন না, পুরাতন পাসপোর্ট যথা সময়ে নবায়ন করতে পারছে না। দীর্ঘ দিন মালয়েশিয়ায় আমাদের শ্রম বাজার বন্ধ রয়েছে। তা উন্মুক্ত করা যাচ্ছে না। যথাযথ সেবা প্রদানে ব্যর্থ হলে দূতাবাসের কর্মকর্তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party welcomes the decision, albeit belatedly by this Interim Administration, to suspend the activities of the deposed fascist regime until the party and their leaders are tried at the International Crimes Tribunal, ICT, for crimes against humanity committed during the authoritarian rule of 16 years on the ground of National Security, safeguarding sovereignty, protecting lives of the activists of Monsoon Uprising of 2024, providing security to the complainants and witnesses of the ICT. It has been the call of all anti-fascist politcal parties to bring the perpetrators and their respective political parties to justice for their gross human rights violations, torture in secret detention centres, extra-judicial killings, enforced disappearances, genocide and crimes against humanity.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়ে দলটি বলেছে, যে ফ্যাসিবাদের পতন ২০২৪ সালে হয়েছে, তা আর কখনো ফিরে আসার সুযোগ নেই। যারাই নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, গুম–খুন–লুটের মতো অপকর্ম করবে, তারাই আওয়ামী লীগের মতো ভাগ্যবরণ করবে। রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক ‘অভিনন্দন অভিযাত্রা’ বের করে দলটি। অভিযাত্রায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ায় সরকারকে অভিনন্দন জানাই। জাতিসংঘঘোষিত গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাহী আদেশে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না দিয়ে আমরা চাইছিলাম বিচারিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার জন্য। আওয়ামী লীগ যে সীমাহীন অন্যায়, জুলুম ও লুটপাট করেছে, তাতে এই দলের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠেছে। অতএব এই পদক্ষেপ যুক্তিযুক্ত এবং এতে নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।’ দীর্ঘদিন ধরেই এ নিয়ে আন্দোলন করে আসছিলেন উল্লেখ করে মজিবুর রহমান বলেন, ‘কিন্তু এক অজানা কারণে আমাদের দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকার গড়িমসি এবং কালক্ষেপণ করে। শেষ পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী ছাত্র–জনতাকে রাজপথে নেমে দাবি আদায় করতে হয়েছে।’ আন্দোলনে অংশগ্রহণকারী ও সমর্থন দানকারী সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, met Team Malaysia in Bukit Bintang area of the capital Kuala Lumpur to talk about the issues affecting Bangladeshi community and expansion of party activities among the two million expatriates.
এবি পার্টি মালয়েশিয়া শাখার সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মালয়েশিয়া শাখার কুয়ালামাপুরে অবস্থানরত সংগঠকদের এক মতবিনিময় সভা কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর রাধুনি বিলাস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া শাখার আহবায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. সোহেল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের মূল রাজনৈতিক শ্লোগানই হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসী ভাইবোনদের পাঠানো রেমিট্যান্স। অথচ প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের কোন আন্তরিক ভুমিকা আমরা লক্ষ্য করছিনা। তিনি ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীদের ভুমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এবি পার্টি ভুমিকা রাখবে। আমরা মালয়েশিয়ায় অবস্থানরত ভাই বোনদের সমস্যা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলবো। সেই সাথে বাংলাদেশের শ্রমবাজার চালুর জন্য মালয়েশিয়ান সরকারের সাথেও আমরা কথা বলবো। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ান শাখার সদস্য বদরুল হুদা খান, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, মাহমুদুল হাসান, সাহেব আলী সহ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানরত এবি পার্টির সদস্যবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
রাজনৈতিক শুন্যতা, প্রচলিত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং দেশের ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাই আমার বাংলাদেশ পার্টি গঠনের জন্য মূল ভূমিকা রেখেছিল। youtu.be/CXgwNBWOfAw via @YouTube
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Is Awami League, the deposed regime, a political party? Does it fulfil the terms, conditions and requirements to be considered a civil/political entity under the letters and spirit of international conventions to be eligible for the privileges and sympathy of the International Community? What is the difference between the fallen BAL and Sicilian mafias or South American drug cartels? Because they all do the same things - massacres, genocide after genocide, crimes against humanity, gross and persistent human rights violations, torture and degrading/inhuman treatment of millions of citizens in hundreds of secret detention centres, loot and plunders in hundreds of billions of USD, depriving the nation of basic democracy, rule of law and justice. Blatant disregard to the nation’s proclamation of independence, constitution and fundamental rights are the benchmark of BAL over the last 16 years until it crumbled following the Monsoon Uprising of 2024. So, it’s the duty of democracy loving people and parties to get united on the question of local fascists and nazis - our freedom is not for sale. The sacrifices made by our slain heroes are not for compromise.
‘সর্বদলীয় কনভেনশন’ ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। তিনি বলেছেন, পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সামাজিক, রাজনৈতিক, আইনি ও সাংবিধানিকভাবে পদক্ষেপ নিতে হবে। শুক্রবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন মজিবুর রহমান অভিযোগ করে বলেন, ‘গুম, খুন, গণহত্যা ও সীমাহীন লুটপাটসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ। তারা নির্বাচনব্যবস্থা ও গণতন্ত্রকে হত্যা করে জনগণের বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছিল।’
৫ আগস্টের পর দেশের মানুষ আওয়ামী লীগকে সামাজিকভাবে ‘বয়কট’ করেছে দাবি করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘অভ্যুত্থান–পরবর্তী সময়ে প্রথমে বিএনপি ও জামায়াতের মতো বড় দলগুলো নীতিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চায়নি। দেশে পতিত স্বৈরাচার গুম, খুন ও ধর্ষণ করেছে। তবুও আমরা আওয়ামী প্রশ্নে সিদ্ধান্ত নিতে পারছি না কেন?’ সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বিদেশে যেতে সহায়তাকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মজিবুর রহমান বলেন, সব নাগরিককে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ইমিগ্রেশন পার হতে দেওয়া হয়। তাহলে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বেলায় শৈথিল্য কেন? তিন দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Gaibandha district celebrates fifth founding anniversary.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Rongpur Metropolitan City celebrates fifth founding anniversary with colourful rally and discussion meeting on the future trajectory of the party.
ফ্যাসিবাদ ব্যবস্থার চিরস্থায়ী বিলোপে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে- ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূইয়া।
রংপুর মহানগর এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
কোন দল যাতে নতুন করে ফ্যাসিস্ট রুপ ধারণ করতে না পারে সেই বিষয়ে রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে। স্বাধীনতার ৩ মূলনীতি সাম্য,মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এর ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার কথা ছিলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, স্বাধীনতার পর যারাই ৫৩ বছর ধরে বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলো তারা নামে বেনামে বাংলাদেশের জনগণের অধিকারে ভূলন্ঠিতই করেছে। তাই ৫ই আগস্ট ২০২৪ পরবর্তী বাংলাদেশে যে সুযোগ এসেছে সেটি এই সরকারকে দায় ও দরদ নিয়ে করতে হবে এবং সেই সাথে চিরস্থায়ীভাবে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূইয়া।
রবিবারে রংপুর মহানগর কর্তৃক এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এক আলোচনা সভায় রংপুর মহানগর আহ্বায়ক আব্দুর রউফ এর সভাপতিত্বে মহানগর সদস্য সচিব মাহবুবুর রহমান মাহবুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক ও সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর) আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় ঐক্যের প্রতি জোর দেন, এবি পার্টি সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ২০২৪ এর গনঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ২.০ বিনির্মানে দায় ও দরদের রাজনীতির ভবিষ্যত কি? তরুনদের সেই কাঙ্খিত স্বপ্ন ও দেশ বিনির্মানের গল্পটা কি হবে? পুরাতন স্বপ্ন, শব্দ দিয়ে জেন-জি কে আকৃষ্ট করা যাবে? ষাট-সত্তর-আশির দশকে বেড়ে ওঠা পুরাতন ও প্রবীন সন্মানীতদেরকে দিয়ে কি নবীন স্বপ্নবাজদেরকে রাজনীতিমুখী করা যাবে? এই রাষ্ট্র ও জাতির ভবিষ্যত বিনির্মানে তাই নতুন স্বপ্ন ও গল্পের দরকার। তা না হলে ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ পরবর্তী তরুনদের স্বপ্নভঙ্গের বাস্তবতা আবারো তৈরী হবে ২০২৪ এর বিপ্লবী তরুনদের। বাংলাদেশ ২.০ বিনির্মানে এবি পার্টি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার সানী আবদুল হক বলেন, আমাদের এই ২৪ এর বিপ্লব যাতে তিউনিসিয়ার বিপ্লবের মতো ব্যর্থতায় পর্যবসিত না হয় সেদিকে সজাগ থাকতে হবে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে ফ্যাসিবাদের দোসররা নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে, তাই বাংলাদেশ ২ বিনির্মান সফল না হওয়া পর্যন্ত তরুণদের কোনভাবেই মাঠ ছাড়া যাবে না বলে মত দেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশ ২.০ বিনির্মানে এবি পার্টি সব দলগুলোকে নিয়ে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সভাপতির বক্তব্যে রংপুর মহানগর আহ্বায়ক আব্দুর রউফ বলেন, অন্ন,বস্ত্র,বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেই নাগরিকের অধিকার নাগরিকের নিকট ফিরিয়ে দিতেই আন্দোলন করছি।
তিনি আরো বলেন, খেলা শুরুর আগেই পতিত স্বৈরাচার পলায়ন করলেন। আপনাদের এতো শক্তি, সাহস কই গেলো?
বাংগালীরা সহজে মাঠে নামেন না, একবার নামলে আর মাঠ ছাড়ে না। যার ফলাফল আপনারা জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতন মধ্যে দিয়ে দেখতে পেয়েছেন। ভবিষ্যতে এদেশে বাংলার মানুষ আর কাউকে ফ্যাসিস্ট হতে দিবে না। আগামীর বাংলাদেশে ধনী গরীবের মধ্যে কোন বৈষম্য রাখতে দেওয়া হবে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Fifth foundation anniversary celebrated in Kurigram district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Barishal team honours the heroes of 2024 Monsoon Uprising who played critical role during the 36 days of July-August in and around the division. May of them had sustained life changing injuries. The nation must not forget their contribution and sacrifices. Many of them are struggling to receive adequate treatment and rehabilitation. We call upon the Interim Administration, IA, to ensure their dignity and honour.
বরিশালে জুলাই - আগস্টের আহত বীরদেরকে এবি পার্টির সম্মাননা স্মারক প্রদান
শনিবার ৩মে আমার বাংলাদেশ পার্টির বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে জেলার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে জুলাই- আগস্টের আহত বীরদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ৭১ যেমন আমাদের ইতিহাসের প্রেরণা তেমনি ২৪ ও আমাদের প্রেরণা কিন্তু ৭১ কে যেভাবে জমিদারী সম্পত্তি মনে করে একটি দল স্বৈরাচারী হয়ে উঠেছিল তেমনি ২৪ কে ব্যবহার করে যেন কেউ স্বৈরাচার হতে না পারে সেজন্য জুলাই-আগষ্টের আহত বীরদেরকে সচেতন থাকতে হবে। আমরা দেখেছি অনেকে জুলাই- আগস্টের গণঅভ্যুত্থান ধারণ না করে উল্টো ব্যবসার বাজার বানানোর চেষ্টা করছে। এসময় ফ্যাসিবাদ বিরোধী সকল যোদ্ধাদেরকে উদ্দেশ্য করে বলেন, এই আন্দোলনের যোদ্ধারা ইতিহাসের অংশ হয়েছে এবং এই ইতিহাস আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংস্কারের জন্য অনুপ্রেরণার । তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন কোন দল বা গোষ্ঠী আপনাদেরকে ব্যবহার করতে না পারে তেমনি আবার যেন কোন দল আপনাদেরকে নিগৃহীত বা অবমূল্যায়ন না করে সেই জায়গাও ধরে রাখতে হবে। এসময় তিনি আহতদেরকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারকে আরো মানবিক ও পেশাদারিত্বের ভূমিকায় থাকার আহ্ববান জানান।
এসময় জুলাই- আগস্টের আহত যোদ্ধা জিয়ায়ুল হক জিয়া বলেন, আমরা রাস্তায় নেমেছি বৈষম্য দূর করার জন্য এবং স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ গড়ার জন্য । এজন্য হাজার হাজার ছাত্র জনতাকে খুন করা আওয়ামীলীগের বিচার নিশ্চিত এই সরকারকে করতে হবে এবং সংস্কারও করতে হবে। এসময় বরিশালে জুলাই - আগস্টের আহত যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন আদ্রিদ আলিফ, সিরাজুল, তরিকুল ইসলাম, রহমতুল্লাহ, নাইম, আসাদুজ্জামান রায়হান, আশিকুর রহমান, সিয়াম আহমেদ, জিয়াউল হক জিয়া, হাসিবুল ইসলাম। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation met WASA MD to raise concerns about the highly contaminated drinking water supplied through the pipe line affecting tens of millions across the capital city and beyond for weeks.
ঢাকা ওয়াসার পানিতে পোকা ও জীবাণু সংক্রমণজনিত চরম জনস্বাস্থ্য সংকট এবং তা নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ-এবি পার্টি। সোমবার (৫ মে) বেলা আড়াইটায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল স্মারক লিপি প্রদান করে। মিলি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা নাগরিকদের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা দিতে পারছি না, সেটি আমাদের একটি রাষ্ট্রীয় ব্যর্থতা। অথচ নিরাপদ সুপেয় পানি নাগরিকদের মৌলিক অধিকার। ফ্যাসিবাদের আমলে মানুষকে নিরাপদ পানি দেওয়ার বদলে ওয়াসাকে লুটপাটের আখরায় পরিণত করা হয়েছিল।’ তিনি বলেন, ‘৫ আগস্টের পরও সরকার নাগরিকদের এই মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হাজরা মেহজাবিন, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সড়ক ও যোগাযোগ বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ সুমন ও নারী নেত্রী রাশিদা আক্তার মিতু। এবি পার্টি সব ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে ওয়াসার পানির নমুনা পরীক্ষা করা এবং প্রতিটি অঞ্চলের বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিশুদ্ধ পানির বিকল্প উৎস চালু করার দাবি জানায়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party condemns, in strongest possible terms, the attack on Hasnath Abdullah, a senior leader of National Citizens’ Party - NCP, on Sunday evening while he was returning from Gazipur to Dhaka. Hasnath has been a frontline revolutionary of 2024 Monsoon Uprising forcing the fascist regime to crumble; it is sad and unacceptable that his car has been vandalised by a group of gangsters on motorbike when he sustained minor injury. We call upon the Interim Administration and local law enforcement agencies, in particular, to look into the matter with utmost urgency and bring the perpetrators to justice.
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ।
জাতীয় নাগরিক পার্টি National Citizen Party - NCP’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর Hasnat Abdullah ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এবি পার্টির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ। রবিবার সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে তার গাড়ীতে একদল সন্ত্রাসীরা হামলা চালায়; এতে গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, তার হাত রক্তাক্ত হয়েছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। হাসনাতের ওপর হামলার এ ঘটনায় আমরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এতে প্রমাণিত হয় যে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে সদাপ্রস্তুত। নেতৃবৃন্দ আরো বলেন, হাসনাত আবদুল্লাহ জুলাই-আগষ্ট ২০২৪ এর গনঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির সহযোদ্ধা ও সংগঠক। তার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party celebrates fifth founding anniversary in Barishal city with colourful street rally, cake cutting ceremony followed by a press meet up at the Press Club where Asaduzzman Fuaad, a barrister-at-law and General Secretary of the party talked about the party’s founding ethos - Bangladesh First - and transforming the country through second generation politics based on issues, service and resolution of public service crisis.
অন্তর্বর্তী সরকার যে ডেডলাইন দিয়েছেন ডিসেম্বর থেকে জুন এটি যথেষ্ট যৌক্তিক বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ শনিবার এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আন্তর্জাতিকভাবে ড. ইউনূস যে কথাটা দিয়েছেন উনার ইমেজের কারণে ওয়াদা থেকে ফিরে আসবেন না বলে আমি বিশ্বাস করি। এখন পর্যন্ত উনাকে সন্দেহ করার মতো জায়গা আমাদের কাছে নেই। আমরা রোডম্যাপের ওপরে ভরসা রাখতে চাই।’
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের ৫৩ বছরে একটা আনপ্রেসিডেন্টের নজিরবিহীন ঘটনা ঘটে আছে। সেটা হচ্ছে আমাদের কোনো নির্বাচিত সরকার নাই। কোথাও কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। টোটাল রাষ্ট্র চলছে আমলা নির্ভরতা দিয়ে। প্রত্যেকটা সেক্টরে সেবা বঞ্চিত হচ্ছে মানুষ। যারা স্বতন্ত্রভাবে অথবা বিএনপি-জামায়াত প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছিলেন যাতে কোনো প্রতীক ছিল না, সেই মানুষগুলোকে আপাতত প্রশাসক হিসেবে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টি বিবেচনা করতে আমরা প্রস্তাব দিয়েছি।’
আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ‘নির্বাচনে যাওয়ার পক্ষে বিপক্ষে অনেক মত আছে। বাংলাদেশের নির্বাচন কমিশন গত ২০ বছরে কোনো নির্বাচন করে নাই। এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আমরা তা জানি না। নির্বাচন কমিশন যেহেতু কোনো নির্বাচন করে নাই, আপনি তাকে যত ভালো নির্বাচন করতে বলেন না কেন, সে তার সক্ষমতা প্রমাণ করার সময় পাবে না। স্থানীয় প্রশাসন নির্বাচন করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা সক্ষমতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সক্ষমতা যাচাই করার প্রমাণ করার একটা সুযোগ আছে।’
গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে বিভাজিত দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, আওয়ামী যে প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে তারা পরিকল্পিতভাবে বিএনপি সেজে এনসিপিকে অ্যাটাক করছে আবার এনসিপি সেজে বিএনপিকে অ্যাটাক করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি নেতা-কর্মীরা দ্বন্দ্বে-সংঘাতে জড়িয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে আমরা বিভাজিত দেখতে চাই না এবং দেশের মানুষও দেখতে চায় না।’ এর আগে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে আনন্দ র্যালি বের করে এবি পার্টি। পরে প্রেস ক্লাবে কেক কাটেন নেতৃবৃন্দরা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
At the 5th founding anniversary of Amar Bangladesh Party (AB Party), BNP Acting Chairman Tarique Rahman stated that while all political parties call for reform, unnecessary delays in the name of reform are raising concerns among the public. “Judging by some comments, it seems as if calling for elections itself has become a punishable act,” he said during a virtual address from London. Tarique Rahman recalled the political horror that existed before August 5th and commended all political forces who contributed to the fall of fascism. He concluded by congratulating AB Party on their founding anniversary. The anniversary event was held at the National Press Club in Dhaka, featuring a daylong discussion, tribute session, and cultural ceremony. AB Party Chairman, Mojibur Rahman Monju, presided over the event, and General Secretary, Asaduzzaman Fuaad, a barrister-at-law, gave the welcome address. The program was moderated by Joint General Secretary, Zubayer Ahmed Bhuiyan, a barrister-at-law. Leaders from all major political parties came to congratulate the AB Party and its organisers who worked so hard to build the party from scratch at a very critical time.
করোনাকালীন সময়ে ২০২০ সালের ২ মে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এবি পার্টি। দলটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২ মে) দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে সারাদিন চলে এই আয়োজন। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সংবিধান লঙ্ঘন করে তিনবার অবৈধ সরকার গঠন করেছিল। এই লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কী পদক্ষেপ নিয়েছে, গণতন্ত্রকামী জনগণ তা জানতে চায়।’
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিগত ফ্যাসিবাদ আমাদেরকে কোনো কাজ করতে দেয়নি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দায় ও দরদের রাজনীতির কথা আমরাই ৫ বছর ধরে বলছি। ২য় রিপাবলিকের প্রসঙ্গটি আমরাই রাস্তায় নিয়ে আসছি। পরিবারতন্ত্রের বাহিরে রাজনীতির বয়ান আমরাই হাজির করেছি। অতীত থেকে আমরা শিক্ষা নিব, ২৫ এর সমস্যা ২৫-এই সমাধান করতে হবে। এখানে অতীতকে নিয়ে আসা যাবে না। ইস্যু বেইজড রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত করেছি। সবার আগে বাংলাদেশ- এই স্লোগান আমরাই প্রথম নিয়ে এসেছি। সমস্যা সমাধানের রাজনীতি আমরাই আলোচনায় নিয়ে এসেছি। বিকল্প রাজনীতি কী হবে তা আমরা এরইমধ্যে জনগণের কাছে তুলে ধরেছি। এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার।
এর আগে সকাল শুক্রবার ১০টায় এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। যা কাকরাইল, নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Today, we celebrate fifth founding anniversary of the AB Party. It has been hectic few years of struggle, particularly under the deposed fascist regime and last nine months post-Monsoon Uprising of the 2024 with the newly found freedom from Delhi backed BAL misrule.
হাঁটি হাঁটি পা পা করে দলের পাঁচটি বছর কেটে গেল। আমাদের এই যাত্রা থামবে না যতক্ষন না - - - ইন শা আল্লাহ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Abdul Wahab Minar, a retired army officer and Sr. Vice-Chairman of the AB Party, was addressing the workers in Gazipur district to celebrate their contribution to our economy and, by default, in developing this country over the decades.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
In a significant development toward building a unified political and electoral front, Islamic Andolan Bangladesh, IAB, and the Amar Bangladesh Party (AB Party) held a bilateral dialogue on Wednesday afternoon at the central office of IAB. The meeting was jointly led by Syed Mohammad Rezaul Karim, Amir of Islamic Andolan Bangladesh, and Mojibur Rahman Monju, Chairman of the AB Party. Following the discussion, the two parties reached a historic consensus on eleven key points aimed at reforming and stabilizing Bangladesh’s political future and ensuring justice, democracy, and national sovereignty.
জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতি চালুসহ ১১টি বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে একমত পোষণ করেছে এবি পার্টি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে দল দুটি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টির মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠক সম্পর্কে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, তাঁরা এই বৈঠকের মাধ্যমে দেশবাসীকে বার্তা দিতে চান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামে তাঁরা ঐক্যবদ্ধ ছিলেন। বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র বানানো পর্যন্ত এই ঐক্য টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
দুই দলের বৈঠকে আরও যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো হলো আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত স্বাধীন–সার্বভৌম টেকসই কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা; দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; ভোটাধিকারসহ সব নাগরিক অধিকার ও মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা; আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা; আওয়ামী ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা এবং প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা; আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকা; দেশের স্থায়ী শান্তি ও মানুষের মুক্তির লক্ষ্যে পর্যায়ক্রমে সংবিধানে বিদ্যমান শরিয়াহবিরোধী আইন বাতিল এবং ইসলামসহ সব ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য পরিহার করা, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোনো কথা বা বক্তব্য না দেওয়া। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation met H.E. Mansour Chavoshi, Iranian Ambassdor to Dhaka, to register their deepest condolences to the blast victims and their families. Our thoughts and prayers are with the brotherly people of Iran at this critical time.
ইরানের শাহিদ রাজাঈ বন্দরে মর্মান্তিক দুর্ঘটনায় এবি পার্টির শোক প্রকাশ ও রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ
আজ ৩০ এপ্রিল বুধবার ২০২৫, আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি ) একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত ইরান ইসলামি প্রজাতন্ত্রের দূতাবাসে গিয়ে ২৬ এপ্রিল ২০২৫ সালের শাহিদ রাজাঈ বন্দরে সংঘটিত মর্মান্তিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে।
এসময় এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন পার্টির পক্ষ থেকে শোক বইতে স্বাক্ষর করেন। এবি পার্টির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি, এবং ব্যারিস্টার ইর্তিখা উদ্দিন, শ্যাডো কমিটির সদস্য।প্রতিনিধি দলটি ইরানের রাষ্ট্রদূত মাননীয় মনসুর চাভোশি এবং ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে, এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Anowar Sadat Tutul, a Joint General Secretary, was addressing the local organisers in Rajshahi city to expand the party deep into the north-western grassroots.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The country’s politics became broken and polluted by toxic practices over the years. It became worse during the deposed regime’s misrule over the 16 years. Politics and political parties need to be changed and refined to suit the aspiration of Bangladesh 2.0. Otherwise, the nation would face further chaos and at the same time, old politics and parties would end up in the museums of history.
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা
৭২ থেকে ৭৫ এ শেখ মুজিবের ক্র্যাক ডাউনের ফলে মেধাবীরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়
জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের জীবন -মরন লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ ২.০ কে সফল করতে হবে - ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬০ থেকে ৭০ দশক পর্যন্ত মেধাবীরা রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে, ঐ সময়টি ছাত্র রাজনীতির জন্য গোল্ডেন টাইম ছিলো কিন্তু এর পর বিশেষ করে ৭২ থেকে ৭৫ এ শেখ মুজিবের ক্র্যাক ডাউনের ফলে ভালো ছাত্ররা যে মেধার ভিত্তিতে রাজনীতি করতে পারতো সেটি বন্ধ হয়ে যায়, যার ফলে মেধাবীরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর ৮০ এবং ৯০ এর দশকে ভালো ছাত্ররা ক্যারিয়ার ও বিদেশ মুখী হয়ে পরে, এর ফলে রাজনীতি ধীরে ধীরে মেধাশূন্যে হয়ে পরে। যে তরুণ প্রজন্মকে আমরা বক্তব্য বিবৃতি দিয়ে রাজনীতিতে আগ্রহ করাতে পারি নাই, যেই প্রজন্ম ফেসবুক,টুইটার, ইউটিউব ও ইন্সটাগ্রামে বুদ থাকতো, সেই প্রজন্মকে শেখ হাসিনার ফ্যাসিবাদ শাসনই জাগিয়ে তোলে যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটে বলে মন্তব্য করেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি আজ শনিবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় বিশিষ্টজনদের সাথে আমার বাংলাদেশ পার্টির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় চুয়াডাঙ্গা জেলার আহ্ববায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে মুসাব তওহীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও শ্যাডো এ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান ।
তিনি আরো শেখ হাসিনার ফ্যাসিবাদ শাসনের বর্ননা দিতে গিয়ে বলেন, বিগত ১৬ বছরের শাসন কতোটা জংলী শাসন ছিলো যা ছাত্রদের বুকে গুলি করে হাসিনা বুঝিয়ে দিয়েছিলো। যদি তরুণর সজাগ না থাকে, তাহলে আমার দেশ ভুটানের পরিণতি হতে পারে। এখন তরুণদের জীবন-মরণের লড়াই হয়ে গেছে বাংলাদেশ ২.০ কে সফল করা। এজন্য জুলাই গণঅভ্যুত্থান করে যেসব তরুণরা বাড়ী ফিরে গেছেন তাদের কারোরই ঘুমানোর সুযোগ নাই। বাংলাদেশ ২.০ কে সফল করেই আপনাদেরকে বিশ্রামে যেতে হবে, তার আগে নয়। কোনভাবে যদি বাংলাদেশ ২.০ সফল না হয় অন্য কারো নেতৃত্বে যদি বাংলাদেশ ১.০ ফিরে আসে তাহলে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা আপনারা ২য় বার বুলেট খাওয়ার প্রস্তুতি নেন। তরুণদের তাদের অস্তিত্ব রক্ষার্থে কোন না কোন ফরম্যাটে রাজনীতিতে সক্রিয় থাকতেই হবে।
বিএনপির জাতীয় সরকারের রূপরেখা সম্পর্কে তিনি বলেন, হাসিনার পতনের আন্দোলনের সময় সমমনা দলগুলোর সাথে তখন বিএনপি জাতীয় সরকারের কথা বলেছিলেন কিন্তু গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর বিএনপির সেই জাতীয় সরকারের ধারণার আর কো ভ্যলিড আছে বলে মনে হয় না, এছাড়া বিএনপিও তাদের ৩১ দফার অনেকগুলো সংশোধন করবে বলে আলাপ আলোচনা শুরু করেছে, যেহেতু ৩১ দফা হাসিনার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত করা হয়েছিলো।
মফস্বল শহরের উন্নয়নের জন্য আমরা কাঠামোগত পদ্ধতি পরিবর্তনের কথা সরকারকে ইতিমধ্যে বলেছি, যাতে করে শহর ও গ্রামীণ জনপদের উন্নয়নের বৈষম্য থাকবে না।
বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতি করছে। এবি পার্টি নাগরিকের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করছে, যা আপনারা আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে দেখতে পান।
বিশেষ অতিথি ব্যারিস্টার আব্বাস খান নোমান বলেন,রাজনীতিবিদরা গত ৫০ বছর শুধু আমাদেরকে শোষণই করেছে কিন্তু যে সুবিধা নাগরিকদের দেওয়া দরকার সেটি তারা বেমালুম ভুলে গিয়েছে। চুয়াডাঙ্গার জনসাধারণের নাগরিক সেবা নিয়ে উষ্মা প্রকাশ করেন এবং এবি পার্টির সমস্যা সমাধানের রাজনীতি সম্পর্কে ধারণা দেন। বচ্চাদের খেলাধুলা মাঠ তেমন না থাকারও সমালোচনা করেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Cox’s Bazaar district Youth Wing held a political workshop for the local organisers and activists. Training them for the new generation politics is critical to reach out to the grassroots.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, was addressing grassroots in Chuadanga district which had been marred by issues affecting public service on a daily basis. All the major rivers flowing through the district have been almost dried up and highly polluted at the same time. This district became one of the most climate vulnerable places in the country as well - hottest and closest place.
আমাদের রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে। এজন্য চেয়ারটি সংস্কার করা প্রয়োজন। এখন সময় এসেছে ঘুণপোকা ধরা চেয়ারটি পরিবর্তন করার।’ শনিবার (২৬ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা জেলা এবি পার্টি আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, ‘প্রফেসর ইউনুস যদি এই সময়টাতে হাল না ধরতেন, ২২৯ বিলিয়ন মার্কিন ডলার পাচার হওয়া বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারতো এবং আওয়ামী লীগের দাবী অনুযায়ী ক্ষমতা হারানোর পর তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মারা যেতে পারতো। এসবের কিছুই হয়নি।’
আওয়ামী লীগ বলত, তারা না থাকলে দেশে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হবে। কিন্তু খুব বেশি হলে ২৪ জন মতো আওয়ামী নেতাকর্মী মারা গেছেন, যেটিও কাম্য ছিল না। আমরা হত্যা সংঘাত চাই না, আমরা বিচার চাই। আমরা ড. ইউনূসের মাধ্যমে উত্তাল ঢেউয়ের ভেতরে চলা নৌকাটাকে নিরাপদে কূলে আনতে পেরেছি। কিন্তু আমরা যেসব আকাঙ্ক্ষা ছিল, তা-ও পূরণ হচ্ছে না। কেননা আওয়ামী লীগ সরকার পুরো রাষ্ট্রটাকে ভেঙে দিয়ে গেছে। পুলিশ, আইন-শৃঙ্খলা, গোয়েন্দা বাহিনী, সশস্ত্র বাহিনী, আমলাতন্ত্রসহ প্রতিটি ডিপার্টমেন্ট ভেঙে চুরে খান খান হয়ে গেছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It has been over 12 years since the Rana Plaza disaster happened which took the lives of over 1135 poor workers, and sadly, citizens of this country. It is considered the worst incident in RMG sector which not only shook the country, but our exporting world. Some cosmetic reforms have already been undertaken but still most of the demands remain unfulfilled. Compensation money received from different buyer companies and other agencies did not reach the most deserving families i.e. surviving families of the killed and injured. We call upon the Interim Administration, IA, to look into the issues raised by the genuine trade unions and labour organisations to resolve the outstanding issues without any further delay.
রানা প্লাজা ধ্বসের এক যুগ: মৃত্যুর মিছিলে এখনো কান্নার আওয়াজ!
বাংলদেশের পোশাক শিল্পের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম রানা প্লাজা। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির বারো বছর পূর্ণ হলো; ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ধ্বসে পড়েছিল নয়তলা ভবনটি, প্রাণ হারান ১,১৩৫ জন শ্রমিক। যারা প্রাণে বেঁচে গেছেন, তারাও পঙ্গুত্ব নিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে, এই বারো বছরেও তাদের শাস্তি নিশ্চিত হয়নি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও এখনো যথাযথ ক্ষতিপূরণ পায়নি। আহত-নিহত শ্রমিকের পরিবারগুলো বিচার ও ক্ষতিপূরণ না পেয়ে আজ হতাশ। সম্প্রতি বেসরকারি এক গবেষণায় উঠে এসেছে, রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের ৯২ শতাংশই করোনার ক্রান্তিকালে সরকারের কোনো সহায়তা পাননি, এই বারো বছরেও বেঁচে যাওয়া শ্রমিকদের জীবনমানে তেমন পরিবর্তন আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।
শ্রমিকদের তরফ থেকে বেশ কিছু দাবী উঠে এসেছে যেমন- যাদের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, ভবন মালিক সোহেল রানাসহ তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, আহত ও নিহত শ্রমিকদের স্বজনদের পুনর্বাসন করা, শ্রমিকদের আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা, রানা প্লাজার জায়গাটি অধিগ্রহণ করে শ্রমিকদের জন্যে হাসপাতাল নির্মাণ এবং ২৪ এপ্রিলকে ‘জাতীয় শ্রমিক শোক দিবস’ ঘোষণা করা। এবি পার্টি শ্রমিকদের এই সকল দাবীর সাথে একাত্মতা ঘোষণা করছে এবং সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ আদায় ও দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint General Secretary of the AB Party, was continuing his public reach out in his local constituency, Dinajpur - 6, for days. He recently visited the local Hindu temple in Hakimpur, a subdistrict, bazaar area and had an exchange with the local members of the community. He assured that the members of the minority Hindu community that they have nothing to fear post-Monsoon Uprising of 2024. Bangladesh is a country for everyone and every citizen shall be treated equally under the constitution despite his faith or of having no faith.
সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে মানবকল্যাণ নিশ্চিত করা সম্ভব - ব্যারিস্টার সানী আব্দুল হক
হাকিমপুর (দিনাজপুর): হাকিমপুর উপজেলার সাধুরিয়া বাজারে দেশ ও জাতির কল্যাণ কামনায় সাধুরিয়া সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন আয়োজনের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন যে, এই দেশের বিভিন্ন জাতি তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবগুলো যথাযোগ্য মর্যাদায় ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে উদযাপন করে আসছে। আর যুগ যুগ ধরে তা বজায় আছে বলেই আমাদের পারস্পরিক সম্পর্ক এতটা দৃঢ়ভাবে টিকে আছে। বাংলাদেশে বসবাসকারী প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেকার এই বন্ধনই আমাদের অগ্রযাত্রায় মুল শক্তি।
হাকিমপুর ও তৎপার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার হাজারো সনাতন ধর্মাবলম্বী এই আয়োজনে যোগ দিয়েছেন। হরিনাম সংকীর্তন ও লীলা কীর্তন পরিবেশনে রয়েছে হরিহরপুর, আফতাবগঞ্জ, নবাবগঞ্জ, হাকিমপুর ও মিঠাপুকুরের খ্যাতনামা কীর্তনীয়া দল।
কীর্তনে এসে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবি পার্টির হাকিমপুর উপজেলা সদস্য সচিব আনোয়ার মেহফুজ, জেলা এবি যুব পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম, ঘোড়াঘাট উপজেলা এবি যুব পার্টির আহ্ববায়ক মো. মাহাদী হাসান, সদস্য সচিব মো. সোহরাব হাসান, তানভীর আহমেদ, খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষে অতিথিদের স্বাগত জানান সভাপতি শ্রী সুবীর কুমার সরকার, সাধারণ সম্পাদক শ্রী শিবু সরকার, কোষাধক্ষ্য শ্রী মৃণাল সরকার, শ্রী স্বপন চন্দ্র সাহা, শ্রী গৌড় চন্দ্র সরকার, শ্রী মিঠু সাহা প্রমুখ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation went to see the both Hon’ble Advisor and Secretary for the Housing and Public Works Ministry to press for a list of demands to ease the lives of over 20 million residents of the capital city - Dhaka, the most densely populated capital in the world. AB Party listed 28 areas where necessary reforms are to be undertaken including implementing Detailed Area Plan, DAP, following consultation with the relevant states holders. AB Party believes that the city needs to be vacated through depopulation and decentralisation of services and citizens; simply extending the area and surface level changes to the city wouldn’t make much differences to the living conditions of the city dwellers.
রাজধানীর নানামুখী সমস্যা নিরসনে রাজধানীবাসীর পক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে এবি পার্টির ২৮ টি প্রস্তাবনার উপর একটি স্মারকলিপি প্রদান। ২২ই এপ্রিল মঙ্গলবার আমার বাংলাদেশ পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে রাজধানীর নানামুখী সমস্যা বিশেষ করে রাজধানীর এলাকাভিত্তিক বাস্তবতা ও বিদ্যমান উন্নয়ন বিবেচনায় ড্যাপ (DAP) ও ফার (FAR) সূচকের সামঞ্জস্যতা, ড্যাপের সীমানা নির্ধারণ করা, রাস্তার প্রশস্ততার বিষয়টি আমলে রাখা, ভূমির ভার বহনক্ষমতা নির্ণয়, সবুজ নগরায়ন গড়ে তোলা, ঢাকা শহরের জনসংখ্যা বিকেন্দ্রীকরণ, রাজউককে দূর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় সুপারিশসহ মোট ২৮ টি সুপারিশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান ও সচিব জনাব নজরুল ইসলামের সাথে এবি পার্টির প্রতিনিধি দল বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে মাননীয় উপদেষ্টা ও সচিব নগরবাসীর পক্ষে আমাদের দাবীকৃত যৌক্তিক প্রস্তাবনাসমূহ আমলে নিয়ে সেই আলোকে বাস্তবায়নের আশ্বাস দেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The water supplied by the Dhaka Water Supply and Sewerage Authority (WASA) in various areas of Dhaka city has been found to contain worms, insects, dirt, and a foul odor. During the previous fascist regime, WASA’s corrupt Managing Director Taqsem A. Khan secured a Tk 22,000 crore project, USD 2 billion around, a large part of which was siphoned off by the oligarchs linked with the deposed fascist regime, members of Awami League looters instead of being used for water purification. Despite the recurring water crisis every year, no solution has been implemented. The keynote address on the suffering caused by contaminated water and its solutions was presented by Nasreen Sultana Mily, a barrister-at-law and International Affairs Secretary of the AB Party, on Sunday afternoon at the party’s central office.
Speaking on WASA’s contamination and solutions, Mily stated that every year, at the end of summer and the beginning of the monsoon, WASA’s water becomes a breeding ground for filth and insects. The level of contamination is so severe that it leads to a significant increase in diseases. However, no long-term solutions have been considered. In 2019, following a writ petition by a lawyer, the High Court Division demanded an explanation within seven days regarding the presence of feces, urine, and ammonia in WASA’s water samples. Nearly seven years later, no response has been provided, which is unacceptable.
After winter, Dhaka city witnesses a spree of unplanned road digging, often resulting in sewage and water lines mixing due to leakage. Even 54 years after independence, amid the clamor of development and “Smart Bangladesh" notion, we have failed to establish a clean drinking water supply chain, reflecting our collective failure as a state.
একজন আইনজীবীর রিটে ২০১৯ সালে হাইকোর্ট সাত দিনের মধ্যে জানতে চেয়েছিলেন ওয়াসার পানির নমুনায় মলমূত্র এবং অ্যামোনিয়ার উপস্থিতি কেন পাওয়া গেছে? যার উত্তর আজ প্রায় সাত বছরেও পাওয়া যায়নি। এই তথ্য জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। তিনি বলেন, এটা অনাকাঙ্ক্ষিত। ‘ওয়াসার দূষিত পানি, ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসরীন সুলতানা। এবি পার্টির বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রতিবছরই গ্রীষ্মের শেষ এবং বর্ষার শুরুতে ওয়াসার পানি হয়ে ওঠে নোংরা ও পোকামাকড়ের প্রজননক্ষেত্র। দূষণের পরিমাণ এতটাই বাড়ে যে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কিন্তু এ নিয়ে দীর্ঘমেয়াদি কোনো সমাধান চিন্তা করা হয়নি। স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ডামাডোল আর স্মার্ট বাংলাদেশের ভিড়ে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা যায়নি, যা সামগ্রিক ব্যর্থতা—এমন মন্তব্য করে এবি পার্টির এই নেত্রী বলেন, হাজার হাজার নাগরিকের যেখানে ই-কোলাই জীবাণু ও পোকামাকড় দিয়ে পূর্ণ পানি খেয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় তখন ওয়াসার এমডির পক্ষ থেকে সমাধান তো দূরের কথা, কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
নাসরীন সুলতানা বলেন, জুরাইন, মগবাজারসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের এ নিয়ে ভোগান্তির শেষ নেই। রান্নাসহ দৈনন্দিন কাজে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারের ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এই এলাকার বাসিন্দারা। জুরাইনের স্থানীয় মসজিদের গভীর নলকূপ এখন শেষ ভরসা। সেখান থেকে নামমাত্র মূল্যে পানি কিনে তাঁরা চলছেন বছরের পর বছর। ওয়াসার বিল দেওয়ার পরেও এ রকম নাগরিক ভোগান্তি জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সম্পূর্ণ বিপরীত। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Sherajgonj district is having a yard meet up with the local villagers. It’s a listening exercise which is part of our new generation politics - of issues, service and problem solving.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Rongpur district was listening to the members of the local villagers to understand their pain and how a new kind of politics can transform their lives and of their next generation.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Jamalpur district organisers gathered to design expansion plan of the party activities across the district and constituencies.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
17th April 1971 is a historic day when the glorious declaration of our freedom struggle was made by the temporary government in exile. It had outlined the failures of the state of Pakistan, which was, by the way, established largely by the Bengali Muslims and low caste Hindus alike at the first place, and envisioned for a new state which shall be governed by three cardinal principles of equality, human dignity and social justice. This proclamation can well be compared with other historic declarations of rights and independence. However, Monsoon Uprising of 2024 had proven that our desired First Republic had failed miserably over the years and decades. We, along with the revolutionary youths have, therefore, called for a ‘Second Republic’ to be built on the basis of July-August Declaration, yet to be finalised. In that context, 17th April is more critical for state and nation building than mere observing the other historical days like 26 March or 16 December.
গনপ্রজাতন্ত্র দিবস: স্বাধীনতার ঘোষনাপত্র মোতাবেক বাংলাদেশ ২.০ রাষ্ট্র বিনির্মান ও মেরামতের কাজ জারী রাখতে হবে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র লেখা হয়েছিল ১৯৭১ সালের এপ্রিলের ১০ তারিখ যেদিন প্রবাসে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল গনপরিষদের নির্বাচিত সদস্যদেরকে নিয়ে। আর ১৭ এপ্রিল যথাযথ আয়োজনের মাধ্যমে এ ঘোষণাপত্র মোতাবেক শপথ গ্রহণ পূর্বক অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা শুরু করে; মেহেরপুর জেলার সীমান্তবর্তী বৈদ্যনাথতলায় আয়োজিত অনাড়ম্বর সরকার গঠনের অনুষ্ঠানে ইংরেজীতে ব্যারিস্টার আমীরুল ইসলাম লিখিত এ ঘোষনাপত্র বাংলাতে পাঠ করেছিলেন গনপরিষদ সদস্য অধ্যাপক এম ইউসুফ আলী। ১৬ ডিসেম্বর বিজয় পাওয়ার পূর্ব পর্যন্ত এ অস্থায়ী সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল এ ঘোষণাপত্র। এ ঘোষণাপত্রে ঘোষণা দেয়া হয়েছিল - ‘সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নবনির্বাচিত প্রতিনিধিদেরকে যে ম্যান্ডেট দিয়েছিলেন, সে ম্যান্ডেট মোতাবেক আমরা, নবনির্বাচিত প্রতিনিধিরা, আমাদের সমবায়ে গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি’।
এ গণপ্রজাতন্ত্র ছিল বঙ্গীয় জনপদ ও জনগোষ্টির প্রথম প্রজাতন্ত্র। ব্রিটিশ ঔপনিবেশিক বেনিয়া ও অত্যাচারী জমিদারদের শত শত বছরের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই’র এক ঐতিহাসিক মাইলফলক ছিল ১৯৭১; যা ছিল ১৯৪৭ পেড়িয়ে গত শতাব্দীর দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে যেটা যাত্রা শুরু করেছিল, সে উদ্দেশ্যের অনেকটাই অধরা রয়ে গেলেও প্রথম প্রজাতন্ত্রের ঘোষণাপত্র ও সরকারকে আমাদের ঐতিহাসিক সত্য হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং সে উদ্দেশ্য পূরণের মাধ্যমে কিভাবে সত্যিকার গণপ্রজাতন্ত্র/জনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায়, তা নিয়ে সক্রিয় রাজনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ময়দানে কাজে নেমেছে এবি পার্টি। এ লক্ষ্যে ১৭ এপ্রিলকে ‘গনপ্রজাতন্ত্র দিবস’ (Republic Day) হিসাবে ঘোষণা দেয়াটা যৌক্তিক সিদ্ধান্ত হবে বলে এবি পার্টি মনে করে এবং দাবী করছে।
সংবিধান অনুযায়ী ‘একক, স্বাধীন ও সার্বভৌম’ যে প্রজাতন্ত্র আমরা গড়ে তুলেছি, তা এ ঘোষণাপত্র ও অস্থায়ী সরকারের ঘোষিত প্রজাতন্ত্রের ইতিহাস থেকে বিচ্ছিন্ন কিছু নয় বরং একটি যৌক্তিক ধারাবাহিকতা। এবি পার্টি, প্রথম প্রজাতন্ত্র - ‘First Republic’ প্রতিষ্ঠার এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ সহ অস্থায়ী সরকারের সকল নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের সকল পর্যায়ের সত্যিকারের সংগঠক, সেক্টর কমান্ডারবৃন্দ - বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানাচ্ছে; একইসাথে এর ঐতিহাসিক ব্যর্থতাকেও স্মরন করিয়ে দিচ্ছে এবি পার্টি। তবে আশার কথা হচ্ছে ২০২৪ এর গনঅভ্যুত্থান নতুন করে পুরাতন সকল ঘুনে ধরা পরিত্যাক্ত বন্দোবস্ত ফেলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে যার ভিত্তি হবে দায় ও দরদ। ১৯৪৭ এবং ১৯৭১ এর পথ পরিক্রমায় সাম্য, মানবিক মর্যাদা ও সামজিক সুবিচারের বাংলাদেশ গঠনের জন্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সত্যিকার গণপ্রজাতন্ত্র - Second Republic গঠনের রাজনৈতিক কর্তব্য পালনের জন্য জাতিকে আহবান জানাচ্ছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
"THE LAHORE RESOLUTION"
Resolved at the Lahore Session of All-India Muslim League held on 22nd-24th March, 1940.
(2) Resolved that it is the considered view of this Session of the All India Muslim League that no constitutional plan would be workable in this country or acceptable to Muslims unless it is designed on the following basic principle, namely that geographically contiguous units are demarcated into regions which should be so constituted, with such territorial readjustments as may be necessary, that the areas in which the Muslims are numerically in a majority as in the North-Western and Eastern Zones of India, should be grouped to constitute "Independent States" in which the constituent units shall be autonomous and sovereign.’
23rd March 1940 is the historic moment when Lahore Resolution was passed by the nine-member sub-committee of the All-India Muslim League. It was presented by Sher-E-Banglaa AK Fazlul Haque, the then Prime Minister of British Bengal. The day is currently celebrated as the ‘Republic Day’ of Pakistan. We thank Pakistan High Commission Bangladesh, @PakinBangladesh and H.E. Syed Maroof for hosting such a historical event to connect the inseparable struggle of becoming free from British colonial rule for almost two hundred years.
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের আজাদীর লড়াইতে ২২-২৪ মার্চ ১৯৪০ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের অধিকার ও জীবনাচরনের স্বাতন্ত্র ধারা বজায় রেখে স্বাধীন মাতৃভূমি বানাবার আকাঙ্ক্ষা থেকে নিখিল ভারত মুসলিম লীগের ৯ সদস্যের উপ-কমিটিতে লাহোর প্রস্তাব পাস হয়েছিল, যেটা প্রস্তাব করেছিলেন তখনকার বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হক। লাহোর প্রস্তাবের ভিত্তিতেই জন্ম নিয়েছিল পাকিস্তান রাষ্ট্র এবং পরবর্তীতে বাংলাদেশ নামক ভূ-খন্ড। পাকিস্তানে ২৩ মার্চকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। পাকিস্তান হাই কমিশনকে ধন্যবাদ আজাদী লড়াই এ অতি গুরত্বপূর্ন এই দিবস উদযাপনে আমাদেরকে দাওয়াত দেবার জন্য। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint General Secretary of the AB Party, was meeting members of minority Hindu Community at a local temple in Ghoraghat subdistrict area of Dinajpur - 6 constituency.
ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধনই আমাদের সংস্কৃতির ঐতিহ্য। আর এই ধারাকেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
- ব্যারিস্টার সানী আব্দুল হক।
রবিবার (১৩-০৪-২০২৫ইং) দিনাজপুর জেলার, ঘোড়াঘাট উপজেলার কালুপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক উপরোক্ত মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে আমাদের এই জনপদে আবহমানকাল হতে চলে আসা ধর্মীয় উৎসব উদযাপনে স্বতঃস্ফূর্ততায় সন্তোষ প্রকাশ করেন। আমাদের প্রাচীন সংস্কৃতির অংশ হলো জাতিগতভাবে সম্প্রীতির বন্ধন। এখনো সেই বন্ধন অটুট রয়েছে। এই ধর্মীয় আয়োজনে প্রধান অতিথিকে বরণ করেন ঘোড়াঘাট উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন মহন্ত, সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ সরকার বিশু, মিলন চন্দ্র মন্ডল, শংকর চন্দ্র, সয়েন চন্দ্র দেব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Motiar Rahman, an advocate of the Supreme Court of Bangladesh and Jhinedah district Convenor, was addressing the Banglaa New Year Celebration which was attended by a huge crowd locally.
এবি পার্টি শৈলকূপা শাখার উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
আমার বাংলাদেশ (এবি) পার্টি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ণাঢ্য ভাবে উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি ঝিনাইদহ জেলা আহবায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন এবি পার্টি'র জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The Amar Bangladesh Party (AB Party) has expressed concerns over the expected success of the Investment Summit 2025 amidst LDC graduation trap undertaken by the deposed regime, reported a press release. Without rethinking the ground reality and aftermath of transitioning to a middle-income country due in November 2026, the elaborately planned investment summit may not deliver significant benefits for Bangladesh. These apprehensions were shared by AB Party chairman, Mojibur Rahman Monju, during a press conference at the party’s central office in Bijoy Nagar area of Dhaka.
উচ্চাশা অনুযায়ী বিনিয়োগ সম্মেলনের সাফল্য অর্জিত না হলে তা দুঃখজনক হবে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। মধ্যম আয়ের দেশ হওয়ার পরিকল্পনা থেকে সরে না এলে হাঁকডাক করে আয়োজন করা বিনিয়োগ সম্মেলনের সুবিধা বাংলাদেশ পাবে না বলেও আশঙ্কা দলটির। মজিবুর রহমান বলেন, এবি পার্টি মনে করে গত রেজিমের দেওয়া বিভিন্ন মিথ্যা ও কাল্পনিক তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ২০২৬ সালের নভেম্বরে অনুন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এসে মধ্যম আয়ের দেশ হওয়ার রূপকল্প দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যেসব কারণে বাণিজ্য ও বিনিয়োগের জন্য উপযোগী ও প্রতিযোগিতামূলক অবস্থানে আছে, তা আর থাকবে না। তাই দেশি-বিদেশি বিনিয়োগকারীরা স্থানীয় বাজার থেকে মুখ ফিরিয়ে নেবে। অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা ও আন্তরিকতাকে সাধুবাদ জানিয়ে মঞ্জু বলেন, বিনিয়োগ সম্মেলনকে ঘিরে দেশে-বিদেশে যে আগ্রহ তৈরি হয়েছে, তাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। এজন্য দেশের অর্থনীতি ও বাণিজ্যের স্বচ্ছতার স্বার্থে প্রাসঙ্গিক সকল পরিসংখ্যান যাচাই বাছাই করে পুনঃপ্রকাশ জরুরি বলে মনে করেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The nation observes the Banglaa New Year 1432 today with great joy and enthusiasm following the oligarchic fascist regime being ousted through a popular Monsoon Uprising in 2024.
Nobel laureate Amartya Sen confirmed in his book, ‘The Argumentative Indian’, that Amir Fateh Ullah Siraji, a prominent Persian Astrophysicist of the time, initiated the formulation of the Banglaa calendar upon an order of Mughal Emperor Akbar, in 1556 CE based on the Islamic Hijri calendar which had formally started the countdown in 1585. AB Party is pleased to see the nationwide celebration reflected the very land and its people in all its aspects and manners. A true unity in diversity is unfolding in Bangladesh 2.0. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party celebrates Banglaa New Year 1432 through colourful rally and musicals highlighting the traditional lifestyle of rural countryside, its food, cloths, sports and leisure. Banglaa new year is a Mughal invention since sixteenth century which was based on lunar Hijri calendar turned into solar to facilitate taxation and local farming traditions. Amir Fatheullah Sheraji, a prominent astrologist and mathematician from Mughal court, was widely attributed for the calendar conversion and invention of the new Banglaa calendar. He was buried in Narayangonj district, just outskirt of Dhaka, where the town Fatulla was named after him; we pay tribute on this occasion for his history contribution.
নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দুর হোক এই প্রত্যাশা করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দুর হোক নতুন বছরে। সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কর্তৃক আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রার আগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি প্রাণের উৎসব। ফ্যাসিবাদী অপশক্তি বাঙালি জাতিসত্তাবিরোধী নানা অনুসঙ্গ যুক্ত করে যা এতদিন গণমানুষের ঐক্য বিনষ্ট করে নানা বিভক্তি তৈরি করে রেখেছিল। দীর্ঘ সময় বাংলা নববর্ষ আটকে ছিল ধর্মীয় বিভক্তি, বাঙালি বাংলাদেশি বিভক্তি, ধর্মনিরপেক্ষতার বিভক্তি নিয়ে। আমাদের মনে রাখাতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বেশেষে আমরা এই মাটির সন্তান। এই মাটির সব সংস্কৃতিই আমাদের ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। এবি যুবপার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রাটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট অভিনেত্রী ও শিল্পী আরজুমান্দ আরা বকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন- এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) দিদারুল আলম। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
No caption required! Happy Banglaa New Year.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Zubair Ahmed Bhuiyan, a barrister-at-law and Anowar Sadat Tutul, both Joint General Secretary of the AB Party, were speaking at the political workshop organised by Dhaka City South unit at the central office. It’s critical to train workforce for the new generation politics which became particularly relevant post-Monsoon Uprising of July-August 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a joint-general secretary of the AB Party, was addressing his constituents in Dinajpur - 6 on the need for change of voting pattern in favour of new generation politics.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Injustice anywhere is a threat to justice everywhere. It’s our obligation to stand for Palestine and residents of Gazza, because they are simply human beings.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
10th April marks the 54th anniversary of forming a government in exile in Calcutta, India in 1971. We remember the contribution of all our founding fathers in true spirit and substance. It is sad to see that the country has been derailed many an occasions from the glorious pledge and aspiration of our liberation war, particularly since 2006 October. The oligarchic misrule by Sheikh Hasina, her gangster family members and party goons deprived the nation not only of four elections with the active assistance from India but looted the future of our youths on a biblical scale. It’s a solemn moment to compose ourselves, as a free nation and country, as well as stand high with dignity.
১০ এপ্রিল: অস্থায়ী সরকার গঠন ও স্বাধীন রাষ্ট্রের ঘোষনা দিবস
২৫শে মার্চ গণহত্যা শুরু হবার পর ’৭০ এর নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভারতে গিয়ে মিলিত হন। সেখানে বসে গণপরিষদ গঠন করে স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া প্রণয়ন করেন। ১০ এপ্রিল প্রণীত এ ঘোষণাপত্র ১৭ এপ্রিল মেহেরপুর জেলার সীমান্তবর্তী বৈদ্যনাথতলায় (পরবর্তী নাম মুজিবনগর) গণপরিষদ সদস্য অধ্যাপক এম ইউসুফ আলী কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। এ ঘোষণার মাধ্যমে নবগঠিত গণপরিষদ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঘোষণা করে।অস্থায়ী প্রবাসী সরকারের জন্য এটা ছিল অন্তর্বর্তীকালীন সংবিধান।
এ ঘোষণাপত্রে ঘোষণা দেয়া হয়েছিল- ‘সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন সে ম্যান্ডেট মোতাবেক আমরা, নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের সমবায়ে গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি’। কিন্তু, পরবর্তীতে এ মতাদর্শ-নিরপেক্ষ গণপ্রজাতন্ত্রকে ধর্ম ও বিবিধ মতাদর্শের নামে বিভেদের দিকে ঠেলে দেয়া হয়েছে। যার ফল হিসাবে আমাদের উপর এক দল, পরিবার ও ব্যক্তির স্বৈরাচারী ফ্যাসিবাদ চেপে বসেছিল। স্বৈরাচার হটাবার লক্ষ্যে জাতীয় ঐক্য গড়বার যতগুলো অনুঘটক ছিল, সেগুলোও বিকল করে রাখা হয়েছে।
যার পরিণতিতে আমরা দেশজুড়ে একটি সামগ্রিক নৈরাজ্য লক্ষ্য করেছি আওয়ামী-জাতীয়-১৪ দলীয় দুঃশাষনের আমলে। সাম্য ও সামজিক সুবিচার তো নেই, ন্যুনতম মানবিক মর্যাদাও এ রাষ্ট্রের নাগরিকদের নেই। আবার, নাগরিকদের মধ্যকার সংলাপ ও ঐকমত্য গঠনের কোন সুযোগও বাকি রাখা হয়নি। যে কোন রাজনৈতিক উদ্যোগই বাধা ও সহিংসতার মুখে পড়েছে। উল্টোদিকে, ধর্ম ও মতাদর্শগত দ্বন্ধ উতরে এ তিন মূলনীতির ভিত্তিতে দিল্লীর মদদপুষ্ট আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে পাকাপোক্ত অবস্থান নেবার মত তাকতও পরিলক্ষিত হচ্ছিল না।
এবি পার্টি এ সঙ্কট মোকাবেলায় ‘রাষ্ট্র মেরামতের রূপরেখায়’ ঘোষণা করেছে- ‘রাষ্ট্র বা দল যদি সাম্য, মানবিক মর্যাদা, সামজিক সুবিচারের নীতিকে কর্মপন্থা হিসেবে গ্রহণ করে তাহলে সেই রাষ্ট্র সকল ধর্ম ও মতের নাগরিকের স্বার্থ সমুন্নত করতে সক্ষম হবে। এভাবেই দল ও রাষ্ট্র সবাইকে ঐক্যবদ্ধ করে ক্রমান্বয়ে একটি কল্যাণরাষ্ট্র হিসাবে আবির্ভূত হতে পারে, যা এবি পার্টির মূল রাজনৈতিক দর্শন।’
এবি পার্টি এ রাজনৈতিক দর্শন ধারন করে; পার্টি বিশ্বাস করে, মতাদর্শিক রাজনীতি নয় বরং স্বাধীনতার ঘোষণাপত্রে ঘোষিত এ তিন মূলনীতিকে সামনে রেখেই আগামীতে গণমানুষের রাজনীতি দাঁড়াবে। আমরা সংবিধান সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই আমাদের এই ধারনাকে গ্রহন করবার জন্য। ধর্ম ও মতাদর্শগত দ্বন্ধ জিইয়ে রেখে চালানো গত ৫২ বছরের বিভিন্ন মাত্রার যুলুমকে রদ করতে হলে জাতীয় ঐক্য ও রাষ্ট্র মেরামতের এ তিন মূলনীতিতেই ফিরতে হবে বলে মনে করে এবি পার্টি যা আমরা ঐকমত্য কমিশনেও বলেছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
A delegation from Germany based Apolitical Foundation, @ApoliticalFound, came to meet AB Party leaders at their central office on Wednesday evening to learn about the 2024 post-Monsoon Uprising reality and peaceful transition ahead. They were briefed about the process and context of the AB Party’s formation, second generation politics of service, issues and problem solving as well as institutional reforms, justice and accountability leading to credible election. AF had shown interest to assist and train the youth revolutionaries for future engagement in nation building with experience sharing from other countries.
বুধবার সন্ধ্যায় এবি পার্টির অফিসে এসেছিলেন জার্মানীর বার্লিন ভিত্তিক এনজিও ‘এপলিটিকাল ফাউন্ডেশন’র কর্মকর্তারা। ২০২৪ এর গনঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতির পুনর্গঠন, নির্বাচন, এবি পার্টি গঠনের প্রেক্ষিত/ইতিহাস/নতুন প্রজন্মের রাজনীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার, গনহত্যার বিচার ইত্যাদি সকল বিষয় নিয়ে খোলামেলা আলাপ হয়েছে। তরুনদেরকে আগামী দিনের দুনিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করবার রাজনীতিতে কিভাবে দক্ষ ও প্রশিক্ষিত করে তোলা যায় সেটা নিয়ে তারা বিভিন্ন দেশে কাজ করে চলেছে। আমরা অনুরোধ করেছি ইউরোপের অভিজ্ঞতাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সে সকল ব্যাপারে আমাদের তরুনদেরকে উজ্জীবিত করবার উদ্যোগ নেবার জন্য। বিশেষ করে রাষ্ট্র গঠন, নাগরিক তৈরী এবং চিন্তার ভোটার বানাবার জন্য হাজার হাজার তরুনকে কিভাবে স্বেচ্ছাসেবী হিসেবে তৈরী করা যায়, সে ব্যাপারে সাহায্য চেয়েছি। আশা করছি ওনারা ইতিবাচক সাড়া দেবেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The visit by Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, continued to the Burimari Land Port, Bangladesh’s second-largest, where the AB Party team assessed trade operations with India, Nepal along with potentially connecting with China by road. He called for urgent modernization of the port to make it trade-friendly, dismantling of syndicates, and creating wider employment opportunities. Despite generating nearly BDT 15 million annually in government revenue, the port remains underutilized due to poor infrastructures, inefficiencies and vested interests.
Fuaad was joined by Abu Raiyan Rahi, a rising youth leader of the AB Party and prospective parliamentary candidate for the local constituency in Lalmonirhat-1. Together, they stood as a symbol of generational leadership and community-driven politics.
শনিবার (৫ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দর পরিদর্শন করেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় লালমনিহাটের বুড়িমারী স্থলবন্দরের সাথে সারা দেশের ব্যবসায়িক যোগাযোগের প্রসার ঘটাতে মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানান তিনি। তিনি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যেন আগামী জুন-জুলাইয়ের বাজেটে এই মহাসড়কটির বরাদ্দ প্রদান করেন ও এবারেই এটি উদ্বোধনের ব্যাবস্থা করেন। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১৮ টি পন্য আমদানি করা যায় না, এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে। সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে যেসব পন্য আমদানি করা যায়, সেগুলো আমদানি করতে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
As part of the AB Party’s continued political outreach and national listening campaign, a high-level delegation led by Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the Party, visited key areas in Lalmonirhat’s Patgram and Hatibandha upazilas (sub-district) to spotlight pressing developmental and social justice issues in the region. Through this visit, Fuaad reiterated the AB Party’s commitment to equitable regional development, dignity for all citizens regardless of identity, and a future-oriented political vision under the banner of Bangladesh - 2, a youth led aspiration throughout post-Monsoon Uprising, reads a press release. Standing on the Teesta Barrage, Fuaad delivered a message on behalf of the party, voicing solidarity with the 20 million residents across the river banks, over half a million farmers, in particular, across four districts whose livelihoods have historically been dependent on the Teesta irrigation system.
He emphasized the decades-long deprivation suffered by river line residents, advocating for the swift implementation of the Teesta Master Plan through Chinese financing. The plan envisions enhanced river navigability, year-round irrigation, river-based transport, and the development of satellite towns along the banks, which could transform the northern regional economy and people.
চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, তিস্তা প্রকল্পের মাধ্যমে শুধু চার জেলার সাড়ে পাঁচ লাখ কৃষক নন, একই সঙ্গে তিস্তাপারের দুই কোটি জনগোষ্ঠী উপকৃত হবে। শনিবার তিস্তা ব্যারাজ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে ৫০ বছরের একটি মহাপরিকল্পনা চেয়েছেন। প্রধান উপদেষ্টার এই প্রস্তাব স্বাগত জানিয়ে সরকারকে এই প্রকল্পগুলো দ্রুত গতিশীল করার দাবি জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint General Secretary of the AB Party, raised the party position on a variety of national reform issues with the National Consensus Commission on Monday Afternoon. AB Party affirms both principled position with regard to aspiration in changing political landscape as well as flexibility in greater national interest and unity which are critical to post-Monsoon Uprising of July-August 2024.
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন, এনসিসিতে প্রধান বিচারপতির অন্তর্ভুক্তিসহ বেশ কিছু বিষয়ে এবি পার্টির মতামত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন।
সংস্কার প্রস্তাবের বিষয়ে জাতীয় স্বার্থে নমনীয় অবস্থানে থাকার কথাও জানিয়েছে এবি পার্টি। সোমবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর দলের পক্ষ থেকে একথা জানানো হয়। সংবিধানের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নির্বাচনে প্রার্থীদের বয়সসীমা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং মেয়াদ, সংবিধান সংশোধনের নিয়ম, এক ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পদে বহাল থাকাসহ দলের পক্ষ থেকে ইতোপূর্বে যে ৩২টি প্রস্তাবে দ্বিমত ও ২৬টি বিষয়ে আংশিক একমত পোষণ করা হয়েছিল তার ব্যাখ্যাসহ দলের মতামত বৈঠকে তুলে ধরা হয়। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন, সংসদ-বিচার বিষয়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত সংগঠক ব্যারিস্টার সানী আব্দুল হক দলের পক্ষ থেকে নীতিগত অবস্থান ব্যাখ্যা করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, said that members of Hindu minority community are as equal citizens of this country as the majority. Their lives, properties, businesses, dignity, right to practice their religion and honour are equally precious and to be respected. Whatever happens in India or done by the Hindutwa fascist regime, that shall not allow our minority to be affected here by any means or manner. He formed a committee to investigate the deprivation and aspiration of the local minority to be looked into and submit a report to the party in a week time. He assured the temple leadership that AB Party shall stand by their side in every difficulty.
এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় রাষ্ট্রের আমানত। অন্য দেশে কী হচ্ছে সেই দায় বা প্রতিশোধ তাদের ওপর নেওয়া যাবে না। শনিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও সম্মানে বসবাস করতে পারে। একটি সভ্য রাষ্ট্রে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও জনগণের সম্মিলিত দায়িত্ব। হিন্দু সম্প্রদায় এই রাষ্ট্রের গঠন ও অগ্রগতির অংশীদার। তাদের প্রতি আমাদের সম্মান ও দায়িত্ববোধ থাকা উচিত।” পরিদর্শন শেষে তিনি বলেন, “বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে। এই সংকট নিরসনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে। মানবিকতা ও গণতন্ত্রের ভিত্তিতে একটি সহনশীল রাষ্ট্র গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Anowar Sadat Tutul, a Joint General Secretary of the AB Party, was meeting journalists and local residents in Natore and Shahajadpur, Shirajgonj district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, was addressing a memorial crowd in Patgram subdistrict of Lalmonirhat district. It was organised in honour of Ershad Hossain Shaju, founder Joint Convenor of the AB Party, who passed away in 2021. He is fondly remembered by local residents as a generous and charitable individual who always stood by his people at their critical hour. He revolutionised corn cultivation instead of tobacco farming over the decades. He negotiated with the bank and local administration to subsidise agricultural loan for the corn farmers which proved to have been a great success for local and national economy.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Youth wing in Cox’s Bazaar hosted Iftar gathering which was more than a cultural reality, it’s political.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, said that Prof. Yunus led Interim Administration, IA, would perhaps be the second most glorious period of our ruling history following the successful tenure of President Ziaur Rahman during late seventies. A National consensus is, therefore, needed to formulate a comprehensive package covering institutional reforms, justice and accountability for the genocide victims followed by a credible election. It’s a historic opportunity for the nation and country, post-Monsoon Uprising, to agree upon a new political settlement, he added while speaking to the journalists at Barishal Press Club on Thursday noon.
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার, বিচার, নির্বাচন এর কোনোটাকে আমি একটার সঙ্গে আরেকটার সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তী সরকার, এর পুরোটা মিলেই আমার ৭১ এর মুক্তির লড়াই, এর পুরোটা মিলেই হচ্ছে ২৪ এর গণঅভ্যুত্থান। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের সরকার এবং বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার আবির্ভূতও হয়নি। আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন-সাড়ে তিন বছরের সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনূসের এপিসোড। আর এটা সময়ের ওপর নির্ভর করবে। তিনি যদি সবার ঐকমত্যের ভিত্তিতে ২-৩-৪ বছর থাকতে পারেন তাহলে গত ৪-৫ বছর ধরে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা, সে পথে অনেকটা এগিয়ে যাব। এ সময় সংস্কার , নির্বাচন, বিচারের একটি সম্মিলিত রোডম্যাপ ঘোষণার দাবি জানানা ফুয়াদ। তিনি মনে করেন, এ রোড ম্যাপ ধরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, attended a briefing at the Muladi Press Club, Barishal on Wednesday noon. People of Muladi, a sub-district of Barishal, had a long demand for a bridge over Arial Khan river in Meergonj area to connect with Babugonj and Barishal city. Fifty bed health complex is also under severe stress due to short of doctors, technologists and logistics. He promised to raise those issues with the respective authorities and continue to campaign for better services.
সংস্কার, বিচার ও নির্বাচনের সম্মলিত রপরেখা দিতে হবে অবিলম্বে- ব্যারিস্টার ফুয়াদ
প্রেস রিলিজ
বুধবার, ২রা এপ্রিল ২০২৫, বরিশাল (মুলাদী)
আমার বাংলাদেশ পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালের মুলাদী উপদেলা প্রেস ক্লাবের সাংবাদিক ও স্থানীয় সূধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বুধবার দুপুরে। প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারন সম্পাদক বলেন, দেশের ভাগ্য বদল করতে হলে রাজনৈতিক ধারা ও বন্দোবস্তের পরিবর্তন লাগবে। পুরাতন আমলের ব্যক্তি, পরিবার ও দলীয় পূজার রাজনীতি চলতে পারবে না। ২০২৪ এর গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুন ছাত্র-জনতা-সিপাহীরা সম্মিলিতভাবে যে বার্তা দিয়েছে সেটা হলো জনগনের অধিকারের সামাজিক চুক্তির নবায়ন। জনগনের সম্পত্তি লুটপাট করে নিজেদের পকেট ভারী করবার রাজনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
বাবুগঞ্জ-মুলাদীবাসীর প্রতিদিনকার সমস্যা হলো স্বাচ্ছন্দময় যাতায়াতের সংকট। ভাঙ্গা ইটের রাস্তা কয়েক যুগ ধরেও পাকা হচ্ছে না, বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছে যায়। মিরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর একটা ব্রীজের দাবী বহু বছরের কিন্তু কোন দলের নির্বাচিত প্রতিনিধিরাই তাদের কৃত ওয়াদা রাখেননি। স্থানীয় রাজনৈতিক ব্যানারে মাস্তানী, চাঁদাবাজি জনগনের জীবনকে অসহনীয় করে তুলেছে। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বেহাল - জনবলের ঘাটতি, নিরীক্ষন যন্ত্রপাতির অভাব, বেডের ঘাটতি, রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে সেবা দাতা ও গ্রহীতাদের। এবি পার্টির রাজনীতি হলো সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি, মুলাদীর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ব্যারিস্টার ফুয়াদ।
এবি পার্টি বরিশাল জেলা ও মহানগরীর আহবায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরীর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজিবুর রহমান ভূইয়া কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমানুল্লাহ খান নোমান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুর রহিম, মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মোল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরন, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক প্রমুখ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Eid gift pack distributed to the less well off of the society in Cumillah district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, attended a briefing at the Babugonj Press Club, Barishal on Tuesday afternoon. He covered all sorts of national issues, personal and professional life, new generation politics of AB Party - politics of service and problem solving. Additionally, he talked about the needful in local constituency - crimes and extortions under political banner, poor infrastructures, underdevelopment leading poor service for the local citizens. He promised to raise voice about those issues affecting constituents of Barishal - 3 (Babugonj-Muladi sub-districts) and would draw attention of the respective departments and interim administration to address those issues immediately.
যে কারণে ৭১র জন্ম হয়েছে, ঠিক সে কারণেই জন্ম হয়েছে ২৪ এর গনঅভ্যুত্থানের: ব্যারিস্টার ফুয়াদ
প্রেস রিলিজ
১লা এপ্রিল, ২০২৫, বরিশাল
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যে কারণে ৭১র জন্ম হয়েছে, ঠিক সে কারণেই জন্ম হয়েছে ২৪ এর। বৈষম্যহীন এক সমাজের আকাঙ্খা থেকে বারবার এই জমিনে মুক্তির আন্দোলন হয়েছে। ১৯৪০ এর দশকে পাকিস্তান আন্দলনের মধ্যে দিয়ে যেভাবে ১৯০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শোষনের বিরুদ্ধে আজাদীর লড়াই হয়েছিল, জমিদারী প্রথার বিলোপ হয়েছিল, ৭১ সালে রাজনৈতিক মুক্তি না অর্জিত হবার কারনে আবারো মুক্তির লড়াই এ ঝাপিয়ে পড়তে হয়েছিল এই জাতিকে। বাংলাদেশে ৫৩ বছরে বহু রাজনৈতিক নেতা ও দল খোলস পাল্টেছেন কিন্তু দেশের কোন উন্নয়ন হয়নি, তাই অধিকার আদায়ে ২০২৪ এ আবারো ছাত্র-জনতা-সিপাহীর সম্মিলিত গনঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে ঈদ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিক ও সুধীজনের সাথে এক মত বিনিময় সভায় এ কথা বলেন।
বাবুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি সাইফুল রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন - বরিশাল জেলা এবি পার্টির আহবায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরী, সদস্যসচিব জিএম রাব্বি, যুগ্ন আহবায়ক জনাব হারুন, প্রকৌশলী মো. সুজন, যুগ্ম সদস্যসচিব অনিক আহমেদ, ছায়া সরকার বিষয়ক সম্পাদক ডা. তানভীর; সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান, সাংবাদিক শাহজাহান খান, আরিফ আহমেদ মুন্না, মো: আরিফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, শাহাবুদ্দিন বাচ্চু, শেখ নজরুল ইসলাম মাহবুব প্রমূখ। এ সময় এবি পার্টির উপজেলা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর বাড়িতে ঈদ করতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গোয়ালবাথান গ্রামের ভূইয়া বাড়িতে এসেছি। ঈদের ছুটি বরিশালেই কাটাবো এবং এই অঞ্চলের মানুষের খোঁজ খবর নেবার চেষ্টা করব। নতুন প্রজন্মের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিই কেবল দেশের ভাগ্য বদলে দিতে পারে। পুরতান জড়াজীর্ন মেধাহীন রাজনীতি দেশের তরুনদেরকে আবারো হতাশ করবে বলে তিনি সতর্ক করেন, যদি না দেশের মানুষ সজাগ ও সচেতন থাকে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Eid-al-Fitr Mubarak
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Dilara Chowdhury, a prominent political scientist and analyst, said, while attending the Iftar hosted by AB Party Professionals, that the aspiration of our liberation war was emancipation from discrimination, in all forms and manner. Yet the Monsoon Uprising of 2024 proves again that the country did not belong to ‘We, the People’ but to the fascist dynasties and oligarchs which culminated into hundreds of deaths, massacres of unarmed protesters and tens of thousands of life changing injuries. It is, therefore, imperative that we carry on our struggle to materialise the dreams of our fallen heroes.
পেশাজীবীদের জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে জনসেবায় মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. দিলারা চৌধুরী। তিনি বলেন, এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে। কিন্তু জাতির দুর্ভাগ্য দীর্ঘ ৫৩ বছরেও জনতার আকাঙ্ক্ষা বাস্তব রূপ লাভ করেনি। সেই ব্যর্থতা মুছে দিতেই জুলাই গণঅভ্যুত্থানে আবার ছাত্রজনতা শহীদ হয়েছে, অকাতরে জীবন দিয়েছে। তাদের স্বপ্ন গুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের কাঁধে। সামনে এমন সরকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে যারা জুলাই শহীদদের ধারণ করবে, যে সরকার শহীদদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Shahab Enam Khan, an academic from Jahangir Nogor University and International Affairs expert, said, while speaking to the fasting crowds gathered at an event hosted by AB Party Professionals on Saturday evening, that persistent disinformation and misinformation campaign by our enemies within and outside the country must be dealt with professionally. It’s our obligation to uphold the pledges proclaimed and aspiration drawn on the walls through arts following Monsoon Uprising of 2024.
বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বিশ্লেষক প্রফেসর ড. সাহাব এনাম খান বলেন, রাজনৈতিক প্রোগ্রেসে বারবার আমরা হোঁচট খাচ্ছি, এর অন্যতম কারণ আন্তর্জাতিক ষড়যন্ত্র। তথ্য সন্ত্রাস আমাদের অন্যতম শত্রু। গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের বিরুদ্ধে কত ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে যা আপনারা সবাই দেখেছেন। আমাদের মৌলবাদী ট্যাগ দেওয়ারও চেষ্টা করা হয়েছে। গণ-অভ্যুত্থানের নতুন এই বাংলাদেশে প্রোপাগান্ডা রোধে পেশাজীবীদের গুরুদায়িত্ব পালন করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Justice and accountability is the key demand since post-Monsoon Uprising along with agreeable but comprehensive reforms followed by election. Victim families of extrajudicial killings and enforced disappearances are seeking a closure of their traumatic chapter.
২০২৪ এর গনঅভ্যুত্থানের অন্যতম দাবী হচ্ছে দায় ও দরদের ভিত্তিতে বাংলাদেশ ২.০ কে বিনির্মান করা। তার শুরু হতে হবে ১৬/১৭ বছরে ঘটা সকল জুলুমের বিচারের মাধ্যমে। গত বছরের জুলাই-আগষ্টের ছয় সপ্তাহে গনহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তে উঠে এসেছে, সেটা একটা পরিষ্কার ইঙ্গিত বহন করে আওয়ামী ফ্যাসিবাদের আমলে আসলে কি হয়েছে। পুরো দেশ তাই সংস্কার, বিচার ও নির্বাচনের পূর্নাঙ্গ প্যাকেজ বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে। তেমনি করে হাজার হাজার গুম পরিবারের সদস্যরা তাকিয়ে আছে তাদের স্বজনদের খুজে পেতে, তারা জানতে চায় গুম হওয়া মানুষগুলো আদৌ বেঁচে ফিরবে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার ইনসাফ দিতে পারবে কিনা! -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ashraf Mahmud Rumel, Industry and Commerce Affairs Secretary of the AB Party, hosted hundreds of members of the local community over Iftar in Ramgonj area of Lakhkhipur district on Saturday evening.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Joypurhat organised an Iftar for local grassroots to talk about new generation politics.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sayyid Kabir from Voice of Reform and Labib Mahannat, an entrepreneur and activist, would like to see Bangladesh 2.0 materialised in coming years where citizens would remain at the centre of everything. Their rights, aspiration and desire shall be the core of policy formation. Vote is your most powerful weapon to ensure the best and brightest are chosen through ballots, they called upon the fasting crowd.
বিশেষ অতিথির বক্তব্যে সাইয়্যেদ কবির বলেন, অনেক দুঃখকষ্ট নিয়ে আপনারা আছেন। সামনে আপনাদের বড়ো একটা সুযোগ আসছে সেটি হচ্ছে ভোট প্রদান। সঠিক লোককে বাছাই করে ভোট দিতে পারলেই আপনারা পরবর্তী ৫ বছর ভালো থাকতে পারবেন। আপনাদের সকলকে সচেতন হতে হবে, যাতে আপনার ভোট নিয়ে কেউ ছলচাতুরী করতে না পারে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Fahim Mashroor, @fahimmashroor, founder organiser of @VoiceForReform1, Voice for Reform - a prominent civil society organisation actively campaigning for reforms post-Monsoon Uprising of 2024, came to address fasting crowds on the need for new imagination through electoral politics. He urged that every citizen needs to apply their right to vote in most appropriate manner to select the best candidates for change.
ভয়েস ফর রিফর্মের উদ্যোক্তা ও সংগঠক ফাহিম মাসরুর বলেছেন, ‘৫৩ বছর ধরে আমরা শুধু ঠকেই যাচ্ছি। জুলাই বিপ্লব আমাদের যে সুযোগ দিয়েছে, সেটি আর হাতছাড়া করা উচিত হবে না। আগামী নির্বাচনে সঠিক জায়গায় ভোট দিয়ে সুযোগের সঠিক ব্যবহার করতে হবে।’ আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে আয়োজিত চলমান গণ–ইফতারের ২৬তম দিনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফাহিম মাসরুর। রাজধানীর বিজয়নগর এলাকায় এবি পার্টির কার্যালয় সংলগ্ন এলাকায় এ গণ–ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে ফাহিম মাসরুর বলেন, ‘ছোট ছোট বাচ্চা এবং দিনমজুর ভাইয়েরা না থাকলে এই জুলাই গণ-অভ্যুত্থান সফল হতো না। যেসব প্রতিনিধি আমাদের সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, তাদেরই আপনারা ভোট দেবেন। এবার দায়িত্বটা জনগণের। আপনারা যদি মন থেকে চান, তাহলে চাঁদাবাজির রাজনীতি আর থাকবে না।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Abdul Wahab Minar, a retired army officer and Senior Vice Chairman of the AB Party, was addressing fasting crowds at Barishal Press Club.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sanjida Islam, @SanjidaIsl65598, coordinator of Maayer Daak - Mother’s Call, a campaign organisation dedicated to seek justice for the victims of enforced disappearances and extrajudicial killings during and over the 16 years of deposed regime led by Sheikh Hasina and her criminal oligarch syndicates, was addressing the fasting crowd to remind the ordeal of the thousands of families who are still waiting for their missing loved ones to return home. We shall never allow the old fascist regime to come back and being rehabilitated, she added.
বিশেষ অতিথির বক্তব্যে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি বলেন, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে যে কষ্ট আমরা গুম পরিবারের সদস্যরা ভোগ করছি তা কল্পনাতীত। আমার ভাইকে এখনো ফিরে পাইনি, বিচারও পাইনি। আজকে মহান স্বাধীনতা দিবস, আরেকটা স্বাধীনতা আমরা আগস্টে পেয়েছি। সব গুম খুনের বিচার স্বচ্ছতার সহিত করতে হবে। আমরা হাসিনার বিচার চাই। আওয়ামী লীগের মতো কাউকে আমরা ক্ষমতায় দেখতে চাইনা। আমরা আর কোনদিন হাসিনা রেজিমকে ফিরতে দিবো না বলে মন্তব্য করেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Mozharul Hoque, former advisor to WHO South Asia Pacific division and member of Health Reform Commission, affirms that justice and accountability for the slain heroes and victims of Monsoon Uprising of 2024 is most critical task of the Interim Administration, IA, and nothing more or less would be accepted by the revolutionary youths and general people.
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা ড. মোজাহেরুল হক বলেছেন, পতিত স্বৈরাচার হাসিনার আমলে সংগঠিত সকল গুম খুনের বিচারকেই এখন সরকারের প্রধান প্রায়োরিটি হতে হবে। আমরা অতিদ্রুত তার বিচার দাবি করছি। জুলাই বিপ্লবের পর এখন ঘন ঘন নির্বাচনের কথা আসছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গুম খুন ও গণহত্যার বিচার ব্যতিত বাংলাদেশে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত এক আলোচনা সভা ও গণইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মোজাহেরুল হক আরও বলেন, একটি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত না থাকলে রাষ্ট্র কার্যকর থাকেনা। ন্যায়বিচারের স্বার্থে সৎ বিচারকের খুবই প্রয়োজন। আগামীতে আমরা এবি পার্টি'র নেতাদের মতো সৎ ও যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে সংসদে আনতে চাই। আপনারা যদি এবি পার্টিকে বিশ্বাস করেন, তাহলে আগামীতে একটি ভালো সরকার আপনারা পেতে পারেন বলে দাবি করেন তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Maruf Kamal Khan, a prominent journalist, writer and former press secretary of BNP Chairperson, said that the country requires new political settlement as the old one had failed miserably to deliver the pledges to the nation over the decades. I am thrilled to see new political parties are coming to scene with new ideas and practices.
বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান বলেছেন, বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে না পারা, নাগরিক অধিকার ভূলুণ্ঠিত হওয়া থেকে শুরু যত সংকট আমাদের সামনে দৃশ্যমান তা সমাধানে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে। কাজেই দেশ ও জাতির জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে নতুন ধারার রাজনীতি আবশ্যক হয়ে পড়েছে। মারুফ কামাল খান আরও বলেন, আমি যেখানেই নতুন রাজনীতির খবর শুনি সেখানেই ছুটে যাই। কারণ অচল রাজনৈতিক ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। এবি পার্টি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ান হাজির করেছে, আশা করি তা জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute at the Savar National Memorial on the early morning of Wednesday. Mojibur Rahman Monju, AB Party Chairman, led the party delegation. Post-Monsoon Uprising Bangladesh 2.0 requires to revisit nation’s aspiration of Proclamation of Independence and revolutionary youths of 2024. Interim Administration, IA, needs to focus on securing justice and accountability of the slain heroes and rehabilitation of the victim families.
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টিl। আজ সকাল ১০ টায় পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত গণমাধ্যমকে বলেন, ২৪ এর আকাঙ্খা ছিলো সাম্যের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। ঠিক যে কারনে ৭১ এ আমাদের যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হয়েছে।
৭১’র যুদ্ধ ছিল স্বাধীনতা ও মুক্তির লড়াই। আর ২৪ এর গণঅভ্যুত্থান ছিলো সেই মুক্তির অন্তরায়গুলো দূরীকরণের সংগ্রাম। সেই জন্য এই গণঅভ্যুত্থানকে বাংলাদেশ ২.০ বলা হচ্ছে। ২৪ এর গণঅভ্যুত্থান ও ৭১ র মুক্তিযুদ্ধ এক নয় তবে উভয়ের মধ্যে অপরুপ মিল রয়েছে। দুই ক্ষেত্রেই হানাদারেরা নৃশংস গণহত্যা চালিয়েছে এবং তারপরই মানুষ রাজপথে নেমে এসেছে। তিনি বলেন, ৭১ এ হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিলো কিন্তু ২৪ এর হানাদারেরা আত্মসমর্পণ না করে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে।
সামনের বাংলাদেশে বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের চ্যালেঞ্জ তার চেয়েও বড়ো চ্যালেঞ্জ দেশটাকে স্থিতিশীল রাখা। এতোসব চ্যালেঞ্জ থাকলেও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা মুক্তির মঞ্জিলে পৌছা সম্ভব বলে জনাব মঞ্জু আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো সে স্বপ্ন পূরন না হওয়াতেই ২৪ এর গণঅভ্যুত্থান অপরিহার্য হয়ে পড়ে। যে প্রত্যাশা তরুনরা সৃষ্টি করেছে সেটি নিভে যাওয়ার মতো নয়। সংস্কারবিহীন নির্বাচন অর্থবহ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এসময় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dr. Shahidul Alam, @shahidul, a globally renowned photographer and pro-democracy activist praised the initiative of mass-Iftar for the working class people round the month of Ramadan. The nature of a free country is to provide fundamental needs of the citizens and it’s sad that after five decades since independence, tens of millions of people are still going hungry everyday. He hopes that more people and organisations come forward to stand by the less well off and disadvantageous citizens of this society. He would like to see a more fairer society for everyone irrespective of their background. He reminded the fasting crowd about the ordeal of Palestinians for decades.
ড.শহীদুল আলম বলেন, এই গণইফতারে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এই ধরনের প্রোগ্রাম আমাকে অভিভূত ও আবেগতাড়িত করে। অধিকাংশ দল ও মানুষ রাজনীতিই করেন ক্ষমতা প্রদর্শন ও অর্থ উপার্জন করার জন্য। একটি রাজনৈতিক দলের আদর্শ যে এভাবে প্রকাশ করা যায় তা এবি পার্টিকে না দেখলে বোঝা যেতো না। তিনি বিভিন্ন দাবি আদায়ে জনদূর্ভোগ না করার পরামর্শ দিয়ে বলেন, দাবি দাওয়া আদায়ের জন্য সাধারণ মানুষের ক্ষতি বা জনদূর্ভোগ তৈরী করা যাবে না। তিনি জনগণের সম অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, এই জন্যই আমরা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছি। সমতার কারনেই আমি গাড়ি না ব্যবহার করে সাইকেল ব্যবহার করি। ইসরাইলি গণহত্যা কোনভাবেই কাম্য নয় উল্লেখ করে বলেন, সভ্য বিশ্বে এমন বর্বরতা চলতে পারে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Badiul Alam Mozumder, a prominent civil society member and electoral system expert, was addressing fasting crowds on Monday evening at Bijoy 71 square. Reform is critical to safeguard civil and political rights of the citizens i.e. right to vote in a free, fair and credible election. Reform means decorating one’s house with fresh flowers and furnitures. We, therefore, need to build a system and revise old political settlement so that no other fascist regime can ever come to power.
নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থেই পরিবর্তন দরকার, সংস্কার দরকার। সংস্কার বা পরিবর্তন করা মানেই নতুন করে সাজানো, গোছানো। দেশের মালিকানা দেশের জনগণ অর্থাৎ আপনাদের নিকট ফেরত দিতেই সংস্কার করতে হবে। স্বাধীনতার পর বাংলাদেশকে রাষ্ট্র আকারে আমরা গড়ে তুলতে পারিনি। যার ফলে এই রাষ্ট্র নাগরিকের কোন অধিকার দেওয়ার পরিবর্তে অধিকার হরণে ব্যস্ত ছিল। তিনি বলেন, ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। তাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি। আমরা এমন সংস্কার করতে চাই যাতে কেউ ক্ষমতায় এসেই তার খেয়াল খুশি মতো আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Chairman, Mojibur Rahman Monju, condemns the organised propaganda surrounding the party secretary, Asaduzzaman Fuaad, a barrister-at-law, that he was arrested by the law enforcement agencies on early morning of Monday the 24th March 2025. The deposed regime and its loyalists learned no lessons and is yet to be prepared to amend their course of action, he opined. They attempted to bring forth a speech delivered on 05th August 2024 to incite the armed forces to stand face to face with the pro-democracy camps. It has failed terribly.
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে আওয়ামীপন্থী বেশ কিছু ব্লগার গতকাল রোববার সারা রাত উত্তেজনা তৈরি করে। তাদের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা। সোমবার বেলা দুইটায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। দলের সাধারণ সম্পাদককে নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে সামনে এনে আওয়ামী লীগপন্থী ব্লগারেরা বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস চালায় বলে অভিযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি জানান, আসাদুজ্জামান ফুয়াদের ওই বক্তব্য ছিল গণ-অভ্যুত্থানকালীন, অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট দলের এক বিক্ষোভ সমাবেশে দেওয়া। সেই পুরোনো বক্তব্যটি সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়। তিনি এর তীব্র নিন্দা জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation met H.E. Sayed Ahmed Maroof, High Commissioner of Pakistan in Bangladesh, over an Iftar at his residence on Sunday evening. Mojibur Rahman Monju, AB Party Chairman, led the delegation where Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the Party, Zubair Ahmed Bhuiyan, a barrister-at-law and Joint General Secretary, Abdullah Al Mamun, a lawyer of the Supreme Court of Bangladesh and Office Affairs Secretary and Nasreen Sultana Mily, a barrister-at-law and International Affairs Secretary were in attendance. Muhammad Wasif, Deputy High Commissioner, Kamran Dhangal, Political Counsellor, were there too. During the conversation, both sides talked about the way forward of our bilateral relationship, particularly trade, space for increasing export-import, youth and cultural exchange. It’s a critical time for both countries post-Monsoon Uprising of 2024 to find out ways and means to develop long term geo-strategic relationship amidst volatile neighbourhood in the South Asia and Indian Ocean region.
ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার জনাব সাইয়্যদে আহমেদ মারুফের দাওয়াতে রবিবার সন্ধায় পাকিস্তান হাউজে এক ইফতারে যোগ দিয়েছিলেন এবি পার্টির প্রতিনিধি দল। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ডিনারে উপস্থিত ছিলের দলের সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রানা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। এসময় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ এবং রাজনৈতিক কর্মকর্তা কামরান দঙ্গল উপস্থিত ছিলেন। ইফতার ও ডিনারের ফাঁকে ফাঁকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ তোলেন দুই পক্ষ, বিশেষ করে ২০২৪ এর গনঅভ্যুত্থান পরবর্তী দুই দেশের ব্যবসা-বানিজ্য, ভূ-রাজনৈতিক কৌশলগত সম্পর্ক ও জনগনের মধ্যকার যোগাযোগ কিভাবে বৃদ্ধি করা যায়, তার নীতি কৌশলকে অগ্রাধিকার দেয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন সকলে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Thanks Bangladesh Students’ Party - BSP for letting the student community know about their role, contribution and call in regard to Monsoon Uprising of July-August 2024, Justice and Accountability for the victims as well as ending genocide in Palestine.
ধন্যবাদ বাংলাদেশ ছাত্রপক্ষ - Bangladesh Students' Party কে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের অবদান তুলে ধরবার জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Didarul Alam, a retired army officer and Vice-Chairman of the AB Party, was addressing fasting grassroots in Gaibandha district to talk about the new politics of issues, service and problem solving.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, said that it’s sad that the Interim Administration, IA, and political parties had so far failed to come to a consensus on the future of the deposed regime and its political goons, BAL. Without holding the perpetrators of the Monsoon Uprising victims accountable, any attempt to rehabilitate the fallen killers and oligarchs through electoral process would be considered as a betrayal to the slain heroes of July-August 2024.
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গুম, খুন, গণহত্যা, সন্ত্রাসবাদ ও লুটপাটের অভিযোগে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ করা ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান শুরু থেকেই বিভ্রান্তিকর। শুক্রবার (২১) এবি পার্টি সিলেট মহানগর আয়োজিত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, এর বাইরে বড় রাজনৈতিক দলগুলোর কিছু নেতার ভূমিকাও বেশ রহস্যজনক। তাদের কেউ কেউ একবার বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা চান না। আবার বলছেন, আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। তাদের কারও কারও কাছে এখনই ‘বারবার ফ্যাসিবাদ শব্দ শুনতে ভালো লাগে না’। তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের হাতে থাকা তকতকে রক্তের দাগ এখনো শুকায়নি এবং তাদের একজন সাধারণ কর্মীর কণ্ঠেও ভুল স্বীকার বা ক্ষমা চেয়ে অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ নেই। ৬/৭ মাস যেতে না যেতে তাদের হাতে সবচেয়ে বেশী নির্যাতিত দলের নেতাদের এরকম দ্বিধান্বিত অবস্থান খুবই হতাশাজনক। বিলম্ব না করে জাতিসংঘ কর্তৃক খুন, সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের ব্যাপারে একটি ঐক্যমত্যে পৌঁছার জন্য মঞ্জু অন্তর্বর্তী সরকারসহ সবার প্রতি আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Nilphamari district met the local grassroots over Iftar to talk about new generation politics.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Iftar with the local residents in Badda area of Dhaka City North.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Stop genocide in Gazza, Free Palestine.
পবিত্র রমজান মাসে সেহরির সময় ফিলিস্তিনের নারী, শিশু সহ নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা খুবই ন্যাক্কারজনক। মাসের পর মাস ধরে একটানা হত্যাযজ্ঞ চলার পরেও আন্তর্জাতিক বিশ্ব শুধু চেয়ে চেয়ে তামাশা দেখছে। এই ধরনের নির্বিচার গণহত্যা কোন বিবেক মানুষ মুখবুজে সহ্য করতে পারেনা। অবিলম্বে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করুন। গণহত্যা বন্ধে জাতিসংঘকে এখনি কার্যকর ভুমিকা নিতে হবে বলে দাবি করেছেন প্রফেসর ড. শরীফ আব্দুল্লাহিস সাকি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party hosted a grand Iftar reception in honour of country’s top political leaders, foreign diplomats, senior journalists, intellectuals, and civil society representatives at a downtown venue of the capital on Tuesday.
Addressing the gathering, Party Chairman, Mojibur Rahman Monju, urged the interim government, political parties and revolutionary students to reach a consensus to expedite reform initiatives and rebuild the country by holding a free and fair election. "It would be very sad if fascism re-emerges due to divisions and conflicts among us, as we have long endured oppression under fascism," he said.
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনার শাসনামলে যারা নিপীড়িত ও অত্যা়চারে জর্জরিত ছিল, তাদের অনৈক্য ও সংঘাতে ফ্যালসিবাদের পুনরুত্থান ঘটলে তা খুবই দুঃখজনক হবে। তাতে হাজারো মানুষের বিশ্বাস ভঙ্গ হবে। সংস্কার ত্বরান্বিত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ পুনর্গঠনে ঐকমত্যে পৌঁছাতে হবে। এবি পার্টির ইফতারে অংশ নিয়েছেন বিএনপি, এনসিপিসহ বিভিন্ন দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রাজনীতিক ছাড়াও কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The Amar Bangladesh Party (AB Party) has formally submitted its written opinion on the National Consensus Commission’s 166 proposed reforms. Out of these, AB Party:
•Agreed with 108 proposals
•Disagreed with 32 proposals
•Partially agreed with 26 proposals.
AB Party emphasized the necessity of constitutional reform before elections but objected to certain implementation methods. The party argued that amending the constitution through presidential ordinances—as suggested in the first implementation proposal—is legally problematic unless the existing constitution is suspended under the Doctrine of Necessity since the Monsoon Uprising in July-August 2024. The party suggested that the government seeks a Supreme Court ruling via the Attorney General on this issue.
বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টি বিষয়ে একমত পোষণ করে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে এবি পার্টি। দলটি ৩২টি সুপারিশের বিষয়ে দ্বিমত এবং ২৬টি বিষয়ে আংশিক একমত জানিয়ে আজ সোমবার লিখিত মতামত কমিশনের কাছে জমা দেয়। এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে ‘স্প্রেড শিট’ (ছক আকারে) পাঠিয়েছিল ঐকমত্য কমিশন।
এবি পার্টি জানায়, সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় হিসেবে সর্বমোট ৬টি প্রস্তাব দিয়েছিল ঐকমত্য কমিশন। এর মধ্যে একটি হলো ‘নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে’। এই পদ্ধতিতে সংবিধান সংশোধন বর্তমান সংবিধানের আলোকে অগ্রহণযোগ্য। বর্তমান সংবিধান স্থগিত বা বাতিল না করে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা বর্তমান সংবিধান সাপেক্ষে বেআইনি। তবে বর্তমান সংবিধান স্থগিত করে জুলাই বিপ্লবের চেতনার আলোকে প্রস্তাবিত সাংবিধানিক বিধানগুলো পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে নতুন সংবিধান পুনর্লিখন করা যেতে পারে। এ বিষয়ে অ্যটর্নি জেনারেলের মাধ্যমে আপিল বিভাগের কাছে সরকার অধিকতর সাংবিধানিক ব্যাখ্যা চাইতে পারে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Zonayed Saki, Chief Coordinator of Gono Shonghoti Andolon, said that we need a new political settlement to materialise the aspiration of Monsoon Uprising of 2024. Members of Sheikh Hasina dynasty and her loyal oligarchs laundered hundreds of billions of USA dollar out of the country into tax havens which never belonged to them but to the working people of the country. We need to turn this country into a model welfare state which shall truly serve the poor people of this nation.
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, লুটেরাদের শাসনব্যবস্থার বদলে জনগণের শাসনব্যবস্থা কায়েম করতে হবে। সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ এবি পার্টির উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ১৬তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের দিয়ে লুটপাটের উৎসবে মেতে উঠেছিলেন। দেশ থেকে টাকা পাচার করেছে, কেউ কথা বললে তাকে গুম করা হয়েছে, খুন করা কয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। লুটেরাদের শাসনব্যবস্থা বদলিয়ে জনগণের শাসনব্যবস্থা কায়েম করতে হবে বলে জানান তিনি। খেটে খাওয়া মানুষের শাসনব্যবস্থা কায়েম করতে পারলে গণতন্ত্র কায়েম হয়ে যাবে। এই বাংলাদেশ খেটে খাওয়া মানুষের বাংলাদেশ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Feni organised an Iftar for the local politicians, civil society members and organisers.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, emphasised on much expected reforms, justice for July victims leading to a free, fair and credible election while addressing an Iftar gathering in Chittagong.
কাঙ্ক্ষিত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, সরকার কখনো বিএনপি, কখনো ছাত্রদের মন জুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে। এই সরকার যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয়, তাহলে ভবিষ্যতে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন।চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত ইফতার মাহফিলে দলের চেয়ারম্যান এ কথা বলেন। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মজিবুর রহমান বলেন, ‘এবারের রমজানে অন্যান্যবারের মতো দ্রব্যমূল্য বাড়েনি, বিদ্যুতের লোডশেডিং নিয়েও কোনো তেলেসমাতি ঘটেনি, যানজট নিয়ে সেনাবাহিনী ও পুলিশ আরও আন্তরিক হলে আমরা আরেকটু স্বস্তি পেতাম।’ তিনি বলেন, ‘এ থেকে আমরা বুঝলাম যে সরকার আন্তরিক হলে অনেক কিছুই করা সম্ভব।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint General Secretary of the party, was addressing fasting crowds in Dhaka City North area. Increasing interest in new generation politics - politics of service and problem solving, has been an inspiration for all of us.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
A group of revolutionary youths and students who played critical role during the Monsoon Uprising of July-August 2024 met The UNSG, António Guterres, on Saturday afternoon to share their experience and aspiration for Bangladesh 2.0. Kudos to Akib Hassan and Farjana Akhter Mitu of Bangladesh Students’ Party - #bsp to share their vision and thoughts.
শনিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠকে মিলিত হয়েছে ২০২৪ এর ছাত্র-জনতা-সিপাহির যৌথ গনঅভ্যুত্থানে যে সকল তরুন-তরুনীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে লড়াই করেছে, তাদের প্রতিনিধিত্বকারী কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রপক্ষ - Bangladesh Students' Party এর নেতা আকিব হাসান এবং ফারজানা আক্তার মিতুকে অভিনন্দন দায় ও দরদের নতুন রাজনীতি দুনিয়ার সর্বোচ্চ ফোরামের দায়িত্বশীল ব্যক্তিদের সামনে তুলে ধরবার জন্য। ওদের হাত ধরেই গড়ে উঠবে স্বপ্নের সেই বাংলাদেশ ২.০। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and General Secretary of the AB Party, was briefing the journalists after meeting the @UN Secretary General, António Guterres, @antonioguterres, on Saturday afternoon. Mr. Fuaad welcomes the UNSG’s visit to the largest refugee camp in Bangladesh asking for safe and secure repatriation of the Rohingya people to Arakan. He expressed his gratitude for standing firm with the people of the country during Monsoon Uprising of 2024, especially office of the UN RC Dhaka, @UNinBanglades @GwynLewis12, @UN_HRC for their continuous support. @OHCHR report on genocide, crimes against humanity and gross HR violations perpetrated by the fallen dynasty was a historic fact finding report which would help the country to seek justice and accountability in the coming years. He urged the @UNSG to look into the family members of the deposed dynasty who exploited the office of the WHO, IOM and UNDP during all those years. Bangladesh must not be looked through the prism of India and relied upon the so called Indian experts and advisors, he reminded the UNSG.
অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জাতিসংঘ অফিসের যৌথ আয়োজনে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে রাজনৈতিক দল ও বিভিন্ন কমিশনের এক মতবিনিময় সভা শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। আমার বাংলাদেশ পার্টি’র, এবি পার্টি, সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতিসংঘের মহাসচিবকে দেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জাতিসংঘ বাংলাদেশ টীম, জেনেভার মানবাধিকার কমিশনের অবদান অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই-আগষ্টের গনঅভ্যুত্থানে যে রাষ্ট্রীয় গনহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তা মানবাধিকার দপ্তরের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন বিস্তারিত ফুটে উঠেছে।
এবি পার্টি মনে করে বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম জাতিসংঘের বিভিন্ন সংস্থায় শেখ হাসিনা পরিবারের যে সকল আত্মীয়রা রাষ্টীয় স্বজনপ্রীতির মাধ্যমে চাকুরী পেয়েছে এবং সেগুলোর অপব্যবহার করেছে দেশের জনগনের বিপক্ষে সেগুলো খতিয়ে দেখা দরকার। বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অফিস ২-৩ বছর মেয়াদে প্রতিষ্ঠা করা যেতে পারে। ব্যারিষ্টার ফুয়াদ রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ মহাসচিব কে আহ্বান জানান। দিল্লীর চোখ দিয়ে বাংলাদেশকে না দেখবার আহ্বানও জানান তিনি। সেক্ষেত্রে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিষয়ক উপদেষ্টাদের প্রোফাইল খতিয়ে দেখা উচিত বলে মনে করেন এবি পার্টির সাধারন সম্পাদক যাতে ভুল তথ্য দিয়ে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থাকে যেন বিভ্রান্ত করতে না পারে। জাতিসংঘের মহাসচিব ২০২৪ এর গনঅভ্যুত্থানের কথা বলতে গিয়ে ওনার তারুণ্যের স্মৃতিচারণ করেন। ৭০ এর দশকে পর্তুগালে ঘটা গনতান্ত্রিক বিপ্লবের উদাহরন টেনে উনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ তার নিজস্ব গতিতে ও পথ পরিক্রমায় জাতীয় আকাঙ্খা পূরন করতে পারবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Patuakhali district was hosting hundreds of local residents in the town to talk about politics of service and problem solving. Prof. Dr. Abdul Wahab Minar, a retired army officer and Sr. Vice-chairman of the party was addressing the fasting crowds.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Kudos to Bangladesh Students’ Party - BSP, for hosting public Iftar for the students in different campuses.
অভিনন্দন বাংলাদেশ ছাত্রপক্ষকে বিভিন্ন ক্যাম্পাসে গনইফতার আয়োজনের জন্য। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Youth Party in Cox’s Bazaar district met hundreds of youths over Iftar by the sea to talk about new generation politics.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Waresul Karim, a prominent academic and foremost expert on election practice in the country, has expressed his frustration over the oligarchic practice developed under and over the deposed regime. He reminded the fasting crowd that they should select their elected representatives carefully, specially choosing the one who genuinely cares for the people and their well being, unlikely in the past.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Khalid Hussain, Founder & Chief Executive of Council of Minorities, and Wasi Ahmed Wasi, President of Bangladesh Urdu speaking Rights Movement, were sharing their ordeals of over seven decades. The very country their forefathers had fled to for safe refuge became ‘the other’ for their people. There are finest poets and cultured individuals in the community, yet they were forced to remain in ghettos and live like aliens. Bangladesh, albeit belatedly, recognised them as citizens and it’s a high time that the country and nation acknowledged the atrocities and injustices committed to the Urdu speaking migrants from India around 1940s and reconcile appropriately. AB Party stands with all the citizens of this country with equal rights and entitlements, it’s no difference to the Urdu speaking community.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Moin Uddin Khan Ripon, a college teacher, was reminding the crowd about the contribution that AB Party made during the pro-democracy movement over the years until the regime collapsed and its oligarchs fled.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Delegation was invited by H.E. Park Young-sik, Ambasador of the Republic of Korea, at his residence over dinner on Tuesday evening. Ms. Jin Hee Baek, Deputy Chief of Mission, was also present at the meeting. Discussion covered wide range of topics including election, reform, justice and accountability of the perpetrators of genocide and crimes against humanity committed during Monsoon Uprising of 2024. AB Party expressed gratitude for Korea’s selfless contribution towards building our Readymade Garment Industry in late seventies. Chairman Monju also emphasised on revitalising our bilateral trade and exports, as well as allowing more students and workers to study and work in Korea.
মঙ্গলবার রাতে এবি পার্টির এক প্রতিনিধি দল কোরিয়ার রাষ্ট্রদূতের বাসায় রাতের খাবারের দাওয়াতে মিলিত হয়। সেসময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জনাব পার্ক ইয়াং সিক মেহমানদেরকে স্বাগত জানান; এ সময় রাষ্ট্রদূতের স্ত্রী ও উপ-মিশন প্রধান মিস জিন হে বায়েকও উপস্থিত ছিলেন। দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা, নির্বাচন, সংস্কার ও বিচারিক জবাবদিহিতা, তরুনদের রাজনৈতিক দল ও সম্ভাব্য মেরুকরন নিয়ে রাষ্ট্রদূত জানতে চান। এবি পার্টির প্রতিনিধি দল কোরিয়ান রাষ্ট্রদূতকে কৃতজ্ঞতা প্রকাশ করেন সত্তুরের দশকে পোশাক শিল্প খাতকে এগিয়ে নিতে তার দেশের অকৃত্রিম অবদানের জন্য। এবি পার্টির নেতৃবৃন্দ আগামীতে রপ্তানী বৃদ্ধি সহ ছাত্র ও দক্ষ শ্রমিকদেরকে কোরিয়াতে বেশী সংখ্যায় নেবার জন্য আহ্বান জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dr. Zahed Ur Rahman, a political analyst and former member of the Election Commission Reform Commission, Didarul Bhuiyan, of Rashtro Chinta, Prof. Dr. Abdul Latif Masum, an academic and columnist, were trying their hard to make sense of rights and entitlement of a citizen to a very modest crowd on 9th Ramadan at Bijoy 71 square.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Our female citizens cannot afford to stay quiet when it comes to their rights and entitlements from the state and society.
‘মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে, যাহাতে তাহারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারীরূপে পরিচিত হইতে পারে।’
‘আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কীরূপ? কোনো ব্যক্তি এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কতদূর চলিবে? পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে। তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা আমাদের লক্ষ্য তাহাই।’
‘ভগিনীরা! চুল রগড়াইয়া জাগিয়া উঠুন, অগ্রসর হউন! মাথা ঠুকিয়া বলো মা! আমরা পশু নই; বলো ভগিনী! আমরা আসবাব নই; বলো কন্যে আমরা জড়োয়া অলঙ্কাররূপে লোহার সিন্ধুকে আবদ্ধ থাকিবার বস্তু নই; সকলে সমস্বরে বলো আমরা মানুষ।’
— বেগম রোকেয়া সাখাওয়াত -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Md. Abdullah, a prominent journalist and former president of BFUJ - Bangladesh Federal Union of Journalists, affirmed that AB Party has been pioneer in popularising the idea of new generation politics over the last few years. The revolutionary youths of 2024 Monsoon Uprising were hugely influenced by different ideas like ‘welfare state’, ‘second republic’, three principles of our glorious independence and new political settlement.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
A team of citizens came all the way from Rajshahi to the party central office to join and work with the party. Welcome everyone.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The Amar Bangladesh Party, AB Party, hosted a delegation from Right to Freedom, @rtoforg, a Washington-based think tank with focus in South Asia, Bangladesh in particular, on Sunday afternoon at its central office in Dhaka. William B. Milam, former USA Ambassador to Dhaka and President of Right to Freedom, and Jon F. Danilowicz, @JonFDanilowicz, former Deputy USA Ambasador to Dhaka and Executive Director of Right to Freedom, attended AB Party leaderships to discuss Bangladesh’s evolving political landscape, electoral reforms, possible electoral alliance, future of the deposed regime, justice and accountability of the alleged perpetrators of the crimes against humanity and prospects for international engagement. AB Party welcomed the delegation and expressed gratitude for their contributions during pro-democracy movement over the years.
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও ঢাকায় দেশটির সাবেক উপরাষ্ট্রদূত জন ড্যানিলোভিচের সঙ্গে মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। বিভিন্ন বিষয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রশ্নে এবি পার্টির অবস্থান জানতে চান সাবেক দুই মার্কিন কূটনীতিক। উত্তরে এবি পার্টির নেতারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে সবার ঐকমত্যের প্রতি এবি পার্টি গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’-এর প্রতিনিধি হিসেবে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। দলীয় কার্যালয়ে তাঁদের স্বাগত জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ জ্যেষ্ঠ নেতারা। উইলিয়াম বি মাইলাম বেসরকারি সংগঠন ‘রাইট টু ফ্রিডম’-এর প্রেসিডেন্ট আর জন ড্যানিলোভিচ সংগঠনটির নির্বাহী পরিচালকের দায়িত্বে আছেন।
সাবেক দুই মার্কিন কূটনীতিকের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, রাইট টু ফ্রিডম–এর প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, ভারতের ক্রমাগত বাংলাদেশবিদ্বেষী প্রোপাগান্ডা, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে এবি পার্টির অবস্থান, বর্তমান সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে এবি পার্টির চিন্তা ও গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গে এবি পার্টির সম্পর্ক নিয়ে জানতে চায়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dr. Ahmed Jamal Anwar, a retired professor of Philosophy at Dhaka University, said that successive governments had failed to address poverty of tens of millions of fellow countrymen. He called upon the Interim Administration to expand social safety net so that none lives in hunger after five decades of independence.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
International Women’s Day was celebrated by AB Party Women in Gazipur. Colourful rally, discussion meeting remembering the heroes of Monsoon Uprising of July-August 2024 followed by iftar were all in the day’s menu.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Women celebrated historic International Women Day in Feni district on Saturday. AB Party believes that a country like Bangladesh cannot progress while keeping 52 percent citizens away from public life. In order to do that the state needs to ensure security and well being of the girls and women everywhere.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Anowar Sadat Tutul, a Joint General Secretary, was addressing orphan children and elderly people at an Iftar Mahfil on Friday evening in Shatkhira district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Miah Moshiuzzaman, a retired army colonel and chairman of Aam Janoter Daal, Party for the Average People, expressed his concerns to see that a fringe of the youths who led the Monsoon Uprising of 2024 was caught by the law enforcement agencies while attempted for extortion across the country. It would simply help the deposed regime to undermine the Interim Administration, IA, he said on 5th Ramadan while addressing the fasting crowd before Iftar time.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, was addressing the leaders and organisers of Rongpur division held in Nawabgonj area of Dinajpur district over an iftar on Friday evening.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
M A Aziz, a prominent journalist of the country, was raising concerns about the declining aspiration of Monsoon Uprising of 2024. He urged the fasting crowd, on 4th Ramadan, to choose right leaders to lead them and the country towards prosperity and well being of the people.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Welcome new members!
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Ashraf Ali Akon, presidium member of Bangladesh Islami Andolon and Advisor to the Chairman of the party, Chor Monai Peer Saheb, was addressing the fasting crowd on 3rd Ramadan evening.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Training our female activists and leaders is critical to build narratives for second generation politics among the 52 percent of the citizens.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dr. Md Zakaria, former acting secretary for the Election Commission, and Zubair Ahmed Bhuiyan, a barrister-at-law and Joint General Secretary of the AB Party, were addressing the crowd before mass iftar on 2nd Ramadan.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Hathirjheel unit of Dhaka City North was meeting up to organise their activities and reaching out to grassroots.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party’s month long mass-Iftar for the most disadvantageous group of people starts. First Ramadan attracted huge crowd at Bijoy 71 square on Sunday evening.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation meets Marie Masdupuy, @MarieMasdupuy @FRauBangladesh, in Bangladesh for a courtesy call in the capital’s Gulshan on Sunday. AB Party delegation briefed about the idea of the second generation politics, founding ethos of the party, in particular, issue based politics and providing public service, the very essence of a welfare state which the party aims for. AB Party believes that politics and political parties should not dwell in the past and worship dynasties but be focused into the future of the nation building. Youths are really tired of old politics and would genuinely like to see a transformative change, which the AB Party is slowly materialising.
AB party delegation feels that France-Bangladesh relationship should be more people-centric and to achieve this, wider people-to-people initiatives must be undertaken. More Bangladeshi students must be given opportunities to study in French institutions to understand how French democracy and state institutions work, which in-lieu will help with their new understanding of democracy and nation building.
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন এবি পার্টি নেতারা। আজ রোববার সকালে রাজধানীর গুলশানে ফ্রান্স দূতাবাসে এ বৈঠক হয়। বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দেশটির ঢাকা দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর ক্রিশ্চিয়ান বেক। অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান নাসরীন সুলতানা, নারীবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, ইন্টারন্যাশনাল উইংয়ের সদস্য হাজরা মেহজাবিন ও জুলাই গণ–অভ্যুত্থানের ছাত্রী প্রতিনিধি ফারজানা আক্তার মিতু।
মতবিনিময়কালে এবি পার্টির নেতারা রাষ্ট্রদূতকে বলেন, রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে। তরুণেরা পুরোনো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থেই একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চান, যা এবি পার্টি ধীরে ধীরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য এবি পার্টির চিন্তা জানতে চান ফ্রান্সের রাষ্ট্রদূত। এর জবাবে দলটির পক্ষ থেকে বলা হয়, এবি পার্টি সম্প্রতি এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছে এবং নারীবিষয়ক সংস্কার কমিশনে দলের প্রস্তাব তুলে ধরেছে। তারা একটি টেকসই পরিবর্তনের জন্য অত্যন্ত প্রগতিশীল ও সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Ramadan is, for the people of faith, a time for reflection and moderation. For the Interim Administration, IA, it’s a testing time to prove their competence and deliver better performance. We call upon the IA to control price hike, electricity shortage, rush hour traffic, law and order situation in order to ease the life of the citizens.
পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসন সরকারের জন্য পরীক্ষা বলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই পরীক্ষায় সরকারকে পাস করতে হবে। অন্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে। রমজানে যানজট নিরসনসহ সারা দেশে যোগাযোগব্যবস্থায় জনভোগান্তি দূর করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন মজিবুর রহমান মঞ্জু। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Jamalpur is spreading fast from district town to urban centres and deep into the constituencies. Sanowar Hussain, an advocate of the Supreme Court and divisional organising secretary of the AB Party, was addressing workers and organisers from Sadar sub-district area.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Well done to Jhinedah district convening committee. The party is making increasing noise across the country in support of second generation politics based on policies and problem solving.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
BDR carnage or Pilkhana massacre of 2009 has been a moment in our history when both our border guards and armed forces were set face to face to get killed for no good reason. It was the worst attack on our national security and sovereignty since we became a free nation. Justice and accountability is, therefore, is a course we cannot afford to undermine or ignore in our national interest. Monsoon Uprising of July-August 2024 has brought historic opportunity to rewrite our national security and foreign policy doctrine to suit our very existential purpose.
২৫-২৬ ফেব্রুয়ারি: পিলখানা হত্যাকান্ডের ১৬ বছর, এখন থেকে এটি পালিত হবে "শহীদ সেনা দিবস’ হিসেবে। তবে ‘পিলখানা গনহত্যা দিবস’ হিসেবে পালিত হলে ভাল হত। ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশের ইতিহাসের দুইটি শোকাবহ দিন। ২০০৯ সালে এই দুই দিনে পরিকল্পিত উপায়ে বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর অনেক সেনা কর্মকর্তাদের লাশও বিকৃত করা হয়। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শহীদ সেনাকর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনা করছে, তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।
গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পিলখানা হত্যাকান্ডের মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন। বিচারিক আদালতে দেওয়া দণ্ডিতদের মধ্যে ১৩৯ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল রাখা হয়েছে। এছাড়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিচার হয় অধিনায়কদের সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায়)। তাতে ১০ হাজার ৯৭৩ জনের বিভিন্ন ধরনের সাজা হয়; তাঁদের মধ্যে ৮ হাজার ৭৫৯ জনকে চাকরিচ্যুত করা হয়। অন্যরা প্রশাসনিক দণ্ড শেষে আবার চাকুরিতে যোগ দেন। দ্বিতীয় পর্যায়ে সারা দেশে বিশেষ আদালত গঠন করে বিচার করা হয়। বিশেষ আদালতে ৫৭টি মামলায় ৫ হাজার ৯২৬ জন জওয়ানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়, বর্তমানে পাঁচ শতাধিক জওয়ান কারাগারে বন্দী আছে।
দেখার বিষয় হল, পিলখানা হত্যাকান্ড নিয়ে কথা বলার ক্ষেত্রে মূলধারার গনমাধ্যম এবং জনপরিসরে বিচার নিয়ে কথা হলেও এতবড় একটি জাতীয় বিপর্যয়ের কারণ খুঁজতে কেউ এতোদিন আগ্রহ দেখায়নি। কোন ধরনের পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসার এক মাসের মাথায় সীমান্তরক্ষী বাহিনীর মত স্পর্শকাতর একটি বাহিনীতে কথিত বিদ্রোহ দেখা দেয়? আবার সে বিদ্রোহ ৩৬ ঘন্টা অব্যাহত থাকে এবং একটি সামরিক সংঘাত মীমাংসার দায়িত্ব দেয়া হয় আওয়ামী লীগের চিহ্নিত কিছু নেতৃবৃন্দকে? সামরিক ও বেসামরিক দুটি তদন্ত কমিটির প্রতিবেদন কেন প্রকাশিত হয়নি? মূলতঃ বিডিআর বিদ্রোহের নামে ঐদিনই বাংলাদেশের একটি জাতীয় প্রতিষ্ঠানকে দলীয় এবং আন্তর্জাতিক শক্তির পরিপূর্ণ বশীভূত করে ফেলা হয়েছিলো। গণতন্ত্র আর আইনের শাসনের মত বিমূর্ত প্রতিষ্ঠানের সাথে সাথে দৃশ্যমান সকল প্রতিষ্ঠানকেই আওয়ামী লীগ বিকল-বিফল করে ফেলেছিলো। আর, এ ধারার সূত্রপাত হয়েছিল দেশের আজাদীর প্রতীক সেনাবাহিনীর মত জনপ্রিয় এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে বারবার রুখে দাঁড়ানো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার মাধ্যমে। স্বাধীনতা যুদ্ধেও এত পরিমান সেনা কর্মকর্তা ও সদস্য শহীদ হয়নি। আর, এ ঘটনা বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে দীর্ঘসময়ের জন্য বিপন্ন করে তুলেছে।
নেতৃবৃন্দ বলেন, আশার দিক হলো ফ্যাসীবাদের পতনের পর সরকার পিলখানা হত্যাকান্ড নিয়ে সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল (অবঃ) আ.ল.ম ফজলুর রহমানকে প্রধান করে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। আমরা আশা করি বাংলাদেশের নিরাপত্তা বিপন্নকারী এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের মাধ্যমে দায়ী প্রকৃত দেশদ্রোহীরা চিহ্নিত হবে, তারা দেশী বা বিদেশী হোক এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করানো সম্ভব হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Random street campaign in Shatkhira calling upon the administration to do everything possible to ease public service in Ramadan.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Amar Bangladesh Party, AB Party, had a courtesy call on H.E. Michael Miller, newly appointed head of delegation of the European Union to Bangladesh, @EUinBangladesh, on Wednesday at its office. Discussion covered performance and confidence on Interim Administration, Election, Reform Commissions, Truth & Accountability and how the EU can assist in the process of transition.
বুধবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত জনাব মাইকেল মিলারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবি পার্টির নেতৃবৃন্দ। দেশের সামগ্রিক পরিস্থিতি, নির্বাচন, সংস্কার, বিচার, গনতন্ত্রের পথে উত্তরনে ইইউ’র ভূমিকা ও অব্যাহত সহযোগীতা নিয়ে আলোচনা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Barishal became the poorest division in the country over the last deposed regime, or largest section of the poverty-stricken people live there, as reported by the Bangladesh Bureau of Statistics, #bbs, last year. The region has been so close to the Bay of Bengal full of sea fish, mineral resources, large coastal bank, hundreds of rivers and canals, fertile land, high potential of tourism and industry yet high level of unemployment are the issues to be addressed urgently, yet disregarded by the political parties for so long. AB Party calls upon the Interim Administration, IA, to look into the issues as part of the reconstruction of Bangladesh 2.0. Asaduzzaman Fuaad, General Secretary of the AB Party, was addressing the local journalists on politics of issues and problem solving.
চাঁদাবাজরা মৃত আওয়ামী লীগকে দীর্ঘজীবি করার প্রকল্পে নেমেছে
বরিশাল কীর্তনখোলা মিলনায়তনে সোমবার বিকাল ৫টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন চাঁদাবাজরা মৃত আওয়ামীলীগকে দীর্ঘজীবী করার প্রকল্পে নেমেছে । পুরাতনরা পরিবারতান্ত্রিক রাজনীতির ব্যানারে পূর্নবাসন হচ্ছে যা জুলাই বিপ্লবের নতুন বন্দোবস্তের রাজনীতির সাথে সাংঘর্ষিক। বরিশাল জেলা ও শহরের সমস্যা তুলে ধরে বলেন ২৬.৬ শতাংশ দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য ভোলা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে আসার মাধ্যমে ইকোনোমিক জোন তৈরি করা করার পাশাপাশি সরকারকে ইকোনোমিক জোনে প্রণোদনা দেওয়ার ব্যপারে গুরুত্ব দিতে বলেন। বরিশালে কৃষি ঋণ নেওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে গ্রেফতার না করতে অনুরোধ করে বলেন কৃষকদেরকে বিনাসুদে ঋণের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য।
যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা তুলে ধরে তিনি বলেন ঢাকা থেকে বরিশালের সড়ক ছয় লেন করা এবং রেল লাইনের মাধ্যমে বরিশাল বিভাগকে দেশের যোগাযোগ ব্যবস্থার সাথে সংযুক্ত করার প্রস্তাব দেন । বরিশালে সকল খাল দখলমুক্ত , কুয়াকাটা সহ দর্শনীয় স্থান গুলো পর্যটন কেন্দ্রে পরিণত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও সমাধানের ব্যাপার মতামত তুলে ধরেন ।
এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় (বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ , কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট নাহিদ ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, বরিশাল জেলার আহ্ববায়ক ইঞ্জিনিয়ার কল্লোল চৌধুরী, যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান তালুকদার, মোঃ হারুন খান, মোঃ শাহাবুদ্দিন সরদার অনিক, মোহাম্মদ মাসুম শিকদার, মোঃ সুজন তালুকদার, মোঃ তানভীর নেওয়াজ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামরুল হাসান রাব্বি, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানভীর আহমেদ, মেহেদী হাসান, রায়হান উদ্দিন, এস এম কলিম, এডভোকেট রাকিব আহসান, এডভোকেট আরাফাত খান, অনিক কর্মকার এবং সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We appreciate the Interim Administration, IA, for recognising the ‘Pilkhana Massacre’ and forming the commission to investigate the issues and gangs from the deposed regime involved to destroy and diminish the sovereign forces, both BDR and Armed Forces. We remember our fallen heroes and their families.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Kudos to #bsp বাংলাদেশ ছাত্রপক্ষ - Bangladesh Students' Party for protesting against the declining law and order situation across the country. Home Affairs Advisor failed to address the ongoing fear and concern, it’s time for him to go, the earlier the better.
ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রপক্ষ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Barishal metropolitan city and district unit got a new 41-member convening committee to further strengthen the organisation and new generation politics.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Joypurhat is getting organised under the idea of new generation politics based on issues and problem solving.
এবি পার্টি জয়পুরহাট জেলা শাখার সংগঠক সমাবেশ অনুষ্ঠিত
অধ্যাপক সুলতান মোহাম্মদ শামসুজ্জামানকে আহবায়ক ও এম বি এম বেলাল হোসেনকে সদস্যসচিব করে জেলা আহবায়ক কমিটি ঘোষণা
আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক সংগঠক সমাবেশ শহরের আল হেরা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক সুলতান মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস এ জাহিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা আহবায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইশরাত জাহান লিজা।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সাদাত টুটুল বলেন, আগামীর নতুন বাংলাদেশ গঠনে প্রধান রাজনৈতিক ভুমিকা পালন করতে হবে এবি পার্টিকে। সেই লক্ষ্যেই আমরা দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন বিস্তারে কাজ করছি। তিনি এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিকে গণমানুষের কাছে পৌঁছে দিতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সাথে সাথে সংশ্লিষ্ট এলাকার সমস্যা সমুহ চিহ্নিত করে তার সমাধানের প্রস্তাবনা তুলে ধরে কর্মসূচি গ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পরে উপস্থিত সংগঠকদের মতামতের ভিত্তিতে অধ্যাপক সুলতান মোহাম্মদ শামসুজ্জামানকে আহবায়ক ও এম বি এম বেলাল হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Farzana Mitu, a Dhaka University student leader of #bsp who played critical role during Monsoon Uprising of July-August 2024, was explaining why tens of thousands of female students suddenly disappeared from the front line of ongoing political transition. Online bullying and sustained character assassination followed by family embargo create an environment not conducive to political engagement for girls. The societal definition of good girls and bad girls also play decisive role in the process not encouraging for the new recruits.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Without the state providing adequate security and protection, female participation in politics and public life would remain minimal. AB Party welcomes the reform commission for women affairs being formed by the Interim Administration in November 2024, and sent its detailed recommendations to address violence and discrimination against almost 52 percent citizens of the country. Harassment on public transport and college/university campuses on a daily basis as well as online bullying needs to be addressed on an urgent basis. Lack of decent public toilet facility became a moderate to serious health hazard for the women and children, yet unaddressed for decades.
সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অনলাইনে নারীদের সুরক্ষার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন, রাতে নিরাপদে বাড়ি ফেরার জন্য নারীদের জন্য ‘নাইট বাস’ ও নির্ধারিত ‘সেফ স্টপের’ ব্যবস্থা করাসহ বেশ কিছু সুপারিশ করেছে এবি পার্টি। নারীবিষয়ক সংস্কার কমিশনের কাছে এসব সুপারিশ তুলে ধরেছে দলটি। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুপারিশের সারসংক্ষেপ তুলে ধরা হয়। এর আগে গত সপ্তাহে নারীবিষয়ক সংস্কার কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে এবি পার্টি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা বলেন, এবি পার্টির সুপারিশগুলোতে জনগণের প্রত্যাশা ও দেশের বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়েছে, যা সামগ্রিক সামাজিক উন্নয়নে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এবি পার্টির নারী উন্নয়নবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার বলেন, এবি পার্টির সুপারিশে এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে, যা সমাজে নারীদের সুরক্ষা ও সমতা নিশ্চিত করতে অপরিহার্য। সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হাজেরা মেহজাবিন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদিকা রাজিয়া সুলতানা, দলের ছাত্রসংগঠন ছাত্রপক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার, নারী নেত্রী শাহিনুর আক্তার শীলা, রাশেদা আক্তার মিতু প্রমুখ উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party has sent its recommendations to the reform commission for the women affairs which would be shared at the press conference. Participation of women, empowerment, eradication of discrimination, issues affecting female students are part of our proposals for the state to be considered and materialised.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Barishal paid floral tribute at the district language monument.
বরিশাল জেলা ও মহানগরী শাখার নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh Students’ Party, #bsp, paid floral tributes at the central monument in Dhaka and across.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, AB Party Chairman, led the party delegation to pay floral tributes at the central Shohid Minar, the monument dedicated to the language martyrs of 1952 in Dhaka, on the occasion of International Mother Language Day.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির নেতাকর্মীরা শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবি যুব পার্টি ও বাংলাদেশ ছাত্রপক্ষের নেতারাও শহীদদের স্মরণে পৃথক পৃথক ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন। শহীদ মিনার প্রাঙ্গণে এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘মহান একুশ’ ও ‘রক্তিম চব্বিশ’ যুগে যুগে মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান যেন তারই ধারাবাহিক অধিকার রক্ষার বিজয়ী মিছিলের অন্তিম ভাগ। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dr. Mahmudur Rahman, editor of Daily Amar Desh newspaper, praised the revolutionary youths of Monsoon Uprising of July-August 2024. Despite their age related limitation, they have made miracles by forcing the deposed regime to fall and flee to India. The nation should be grateful, he added, and help them navigate towards rebuilding the broken state.
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের তরুণদের দোষ ত্রুটি না খুঁজে তাদের পথ দেখানো উচিত। তাদের ভুল-ভ্রান্তি হবেই, তাদের সহযোগিতা করতে হবে। বিপ্লব পরবর্তী যেকোনো দেশ পুনর্গঠন করতে কিছু সমস্যা থাকে উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পর ওই জাতি পুনর্গঠন হতে কয়েক দশক সময় লেগেছে। তরুণদের মেধা ও মনন দেখে আমি বাংলাদেশের ব্যাপারে খুব আশাবাদী। এখনই এতো অস্থির না হয়ে তাদের সহযোগিতা করা উচিত। বৃহস্পতিবার বিজয়নগরে জাভেদ ইকবাল ও হাজরা মেহজাবিনের যৌথ উপস্থাপনায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Each public event requires tens, sometimes hundreds, of volunteers to organise and set discipline within the party structure. It requires special training and workshop for those who are willing to serve and dedicate for the people and party.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Chittagong organised a workshop on explaining ‘second generation politics’ of the AB Party. It’s critical for the workers and leaders to realise the service and issue based politics to address the daily problems of the citizens.
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমাদের অনেক প্রত্যাশা। পুরো বিশ্বের কাছে তিনি সুপরিচিত। তিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু শাসক হিসেবে তাঁর যে দৃঢ়তা দরকার, সেটির অভাব দেখতে পাচ্ছি। সরকারের কর্তৃত্ব না থাকলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির আকাঙ্ক্ষা ভেস্তে যাবে।’ দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হওয়া চাই’ শীর্ষক এই মতবিনিময় সভা ও সংগঠক সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো, শেখ মুজিবুর রহমানের হাত ধরেই এ দেশের মানুষের বাক্স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছিল। তিন বছরের ব্যবধানে আমাদের ডাস্টবিনের খাবারের জন্যও কুকুরের সঙ্গে লড়াই করতে হয়েছে। ওই সময় মানুষ ভাত পাননি। হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশও খুঁজে পাওয়া যায়নি।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation meets Malaysian High Commissioner, H.E. Mohd Shuhada Othman, on Tuesday the 18 February 2025 at his office to talk about opening labour market at the earliest convenience, expediting membership of ASEAN while holding chairmanship, increasing student scholarship, trade and investment in IT, tourism and health sector. H.E. HC Othman appreciated the courtesy call and assured to look into the issues raised by AB Party delegation. HC Othman was very intrigued to hear about AB Party's role in the July 2024 uprising.
ঢাকায় নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহম্মদ শুহাদা বিন ওসমানের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ (মঙ্গলবার) দুপুর ২টায় ঢাকায় মালেয়েশিয়ান হাইকমিশন কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এবি পার্টি মালেয়েশীয় সরকারকে বাংলাদেশের শ্রম বাজার খোলার বিষয় পুনর্বিবেচনা করার জন্য হাইকমিশনারের মাধ্যমে অনুরোধ করেন। মোহাম্মদ ওসমান এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এর বাইরে শিক্ষাবৃত্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল ট্যুরিজম, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ গুরুত্ত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে উভয়পক্ষ কথা বলেন। এবি পার্টি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সিলর মোহাম্মদ আসজুয়ান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Politics is changing fast, like tsunami. If the political parties and leaders fail to realise the ongoing tectonic shift in the way youths aspire for Bangladesh 2.0, they are doomed to become political dinosaur. It happened in the past, not only in Bangladesh but beyond, and shall happen here, again. Asaduzzaman Fuaad, AB Party GS, was addressing civil society members in Sylhet.
রাজনীতিতে ভূমিকম্পের মতো পরিবর্তন আসছে: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
আমার বাংলাদেশ পার্টির, এবি পার্টি, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা তরুণদের চিন্তাভাবনা বুঝতে পারে না, তারা রাজনীতি থেকে হারিয়ে যায়। ১৯৭০ সালে মুসলিম লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও ৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণদের মনস্তাত্ত্বিক পরিবর্তন বুঝতে না পারার কারণে রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ১৯৯০/৯১ সালের মতন বর্তমানেও কিছু রাজনৈতিক দল তরুণদের চিন্তা চেতনা বুঝতে পারছে না বা বুঝার চেষ্টাও করছে না। ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ভূমিকম্পের মতো পরিবর্তন আসতে চলেছে। বাংলাদেশে নতুন রাজনীতির জন্ম হয়ে গেছে ইতিমধ্যেই, যা শুধু পুরোদস্তুর দৃশ্যমান হওয়া বাকী। বাংলাদেশের ভাগ্য বদলের যে রাজনীতির নয়াদিগন্ত আসছে, এবি পার্টি সেখানে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
১৬ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় সিলেট নগরীর এক অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের মিলনায়তনে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ও নগর শাখা এবি পার্টি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মোঃ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, নতুন রাজনীতির মেরুকরণ এখন সময়ের ব্যাপার মাত্র। কেননা বড় রাজনৈতিক দলগুলো তরুণদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবি পার্টি গত চার বছর ধরে যে নতুন নতুন ধারনা দিয়েছিল তা ২০২৪ এ কোটি কোটি তরুণদের বক্তব্য, মিছিলের স্লোগান ও দেয়াল লিখনের মাধ্যমে ফুটে উঠেছে। উদাহরন স্বরুপ তিনি আরও বলেন, বাংলাদেশ মোটামুটি পাথরের ওপর স্বনির্ভর ছিল। কিন্তু ২০১৬ সালের আদালতের এক রায়কে ঘিরে একটি চক্র পাথরের কোয়ারি বন্ধ করে দিয়ে পুরো শিল্পকে ভারত নির্ভর করে দিয়েছে। আমরা সংবাদ সম্মেলন করে গত নভেম্বর মাসে পরিবেশ উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানিয়েছিলাম পাথর খনিগুলো খুলে দেয়ার জন্য, ফলে পাথরের কোয়ারি খুলে দেয়া হয়। রাষ্ট্র প্রণোদনা দিলে এই শিল্পে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে বলে স্থানীয় বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া সিলেট থেকে শুরু করে কক্সবাজার হয়ে খুলনা বাগেরহাট পর্যন্ত বিশাল পর্যটন শিল্প অঞ্চল তৈরি করা সম্ভব। এতে ১ থেকে ২ কোটি মানুষের কর্মসংস্থান করা সম্ভব। এবি পার্টির পক্ষ থেকে গত বছর অক্টোবরে বিচারক নিয়োগের ব্যাপারে নীতিমালা তৈরীর প্রস্তাব করেছিলাম, যা বর্তমান সরকার ইতিমধ্যেই নীতিমালা আকারে প্রকাশ করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, গত ৫০ বছর রাজনীতির নামে বাটপারি হয়েছে, রাজনীতি হয়নি। স্বাধীনতার ঘোষণা পত্রে উল্লেখিত মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের কোন সরকারই এই মূলনীতির বাস্তবায়ন করেনি। তাই এই মূলনীতি বাস্তবায়নের লক্ষ্যেই এবি পার্টির জন্ম। তিনি বলেন, ধর্ম এবং মুক্তিযুদ্ধ কে বিতর্কের উর্ধ্বে রেখে মানুষের অধিকার নিয়ে এবি পার্টি রাজনীতি করছে। মতাদর্শ বিভেদের রাজনীতির জন্ম দেয় উল্লেখ করে তিনি বলেন, এবি পার্টির রাজনীতি তত্ত্ব বা মতাদর্শ দিয়ে নয়, এবি পার্টির রাজনীতি অধিকারভিত্তিক, সেবা ও সমস্যা সমাধান যার মোদ্দা বিষয়।
সিলেট মহানগর সেক্রেটারি রেজাউল করিম সুয়েবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম জলিল, সুনামগঞ্জ জেলার আহবায়ক জসিম উদ্দিন, জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ, অধ্যাপক ফরিদ আহমদ, নুর জাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নিজামুদ্দিন তরফদার, যুব আহবায়ক তানজিল নাফি, সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জক মিয়া প্রমুখ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Despite numerous success of the interim administration, IA, having authority upon the bureaucracy, both civil and military, is critical to dispense service and set out discipline in governance. AB Party believes that Prof. Yunus, head of the IA, has the global network to attract and invite FDI. With the right kind of reforms in place, the country would be hugely benefitted in terms of addressing unemployment and living standard.
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এ সরকার ক্ষমতায় আছে ঠিকই, কিন্তু কর্তৃত্ব সুস্পষ্ট হয়নি। এ রকম কর্তৃত্বহীন অবস্থায় যেকোনো নির্বাচন হবে বিপজ্জনক। তিনি বলেন, ‘এই সরকারের সঠিক কর্তৃত্ব এখনো প্রতিষ্ঠিত হয়নি। এ রকম একটা ভঙ্গুর অবস্থায় কীভাবে একটি নির্বাচন করবেন। কর্তৃত্ব এবং সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে এ নির্বাচন হতে পারে খারাপ একটা নির্বাচন।’ এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আমরা বলেছি, প্রথম সাক্ষাতে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের জন্য একটি টিম গঠন করে দেন, কিন্তু সেটা করেন নাই, দেরি করেছেন। আমরা স্পষ্টভাবে বলেছি স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন আগে করেন, কিন্তু প্রশাসনিক কর্তৃত্ব লাগবে।’
দেশের উন্নয়নের জন্য আন্তর্জাতিকভাবে অনেক জায়গা থেকে আশ্বাস পেয়েছেন, এমনটা প্রধান উপদেষ্টা জানিয়েছেন বলে মজিবুর রহমান মঞ্জু জানান। তিনি বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) মনে করেন, সহযোগিতা পেলে অর্থনীতি একটা পারফেক্ট জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। অর্থনৈতিকভাবে সহযোগিতা পেলেও দেশ সংস্কারের জন্য সবার সহযোগিতা দরকার।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and Joint General Secretary of the party, was meeting youths at his constituency in Dinajpur - 6.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sundarban, the largest mangrove forest on earth, day has been forgotten amidst valentine day and spring festival. We, as a nation and country, cannot afford to loose it ever.
বসন্ত আর ভালোবাসা দিবসের আড়ালে প্রতিবারই হারিয়ে যায় সুন্দরবন দিবস!!
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রতি বছর দেশে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। কিন্তু সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগে সুন্দরবন দিবস পালনের কোন দৃশ্যমান উদ্যোগ চোখে পারেনা। একজন পরিবেশ আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যাক্তি উপদেষ্টা পদে আসীন থাকা অবস্থায়ও আমরা সুন্দরবন দিবস নিয়ে তেমন কোন পদক্ষেপ দেখতে পেলামনা।
আসলে সুন্দরবন ও এর জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বটাই আমরা বুঝে উঠতে পারছিনা। পারলে সামান্য অর্থের কারণে বন উজার, বনের অভ্যন্তরীন নদী ও খাল গুলোতে বিষ প্রয়োগ করে মাছ ধরা কিংবা শুধু চামরা বিক্রির লোভে রয়েল বেঙ্গল টাইগার হত্যা করা কারও পক্ষে সম্ভব হতো না। বন বিভাগের কর্মকর্তারা বন রক্ষার বদলে বন ধ্বংসের কাজ করতে পারতোনা।
বনের মাঝখানে জলাশয়ে মিঠা পানির মাছ ধরতে প্রতিবছর একটা নির্দিষ্ট সময়ে আগুন লাগায় সেখানকার কিছু মানুষ। শুধু আগুন না, আরও নানা কারণেই বিপন্ন হচ্ছে এই বনভূমি। বিশেষ করে সুন্দরবনের আশেপাশে গড়ে ওঠা শিল্প কারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রের কারণেও বনের মারাত্মক ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে আরও বাড়বে এই ক্ষতির পরিমাণ, তাই এখনই জোর উদ্যোগ নিতে হবে। আমরা সব সময় বলি, সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে। প্রাণ বৈচিত্র্যে ভরপুর এই বনাঞ্চল লাখো মানুষের জীবিকার সংস্থান করে চলেছে। ঝড়-ঝঞ্ঝায় এখনও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে বাঁচাতে সুন্দরবনের ভূমিকা যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না।
আমার বাংলাদেশ পার্টি মনে করে, সুন্দরবনকে আমাদের স্বার্থে রক্ষা করতে হবে; সিডর বা আইলার মতো প্রাকৃতিক দূর্যোগ এসে বুঝিয়ে দিয়ে গেছে সুন্দরবনকে কেন বাচিয়ে রাখতে হবে। এবি পার্টি জোড় দাবী করছে দেশের স্বার্থে সুন্দরবনকে রক্ষায় যথাযথ ভূমিকা নেবার জন্য আর সেই কাজটি শুধু সরকারের দ্বারাই সম্ভব। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Polash in Norshingdhi district has been organising the grassroots in favour of their local services, establishing primary and secondary schools within the vicinity so that the young children doesn’t need to cross river to another district to become literate, dysfunctional healthcare service, getting fair price for acquired land by a private company, repairing broken streets and so forth.
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আওয়ামী লীগের লুটেরাদের পতন, আমাদের সংগ্রাম আর লড়াইয়ের ফসল। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পতনের পর চাঁদাবাজির আর কোন রাজনীতি বাংলাদেশে ঠাই পাবে না। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নরসিংদী জেলার পলাশ উপজেলা শাখার উদ্যোগে ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ভোটের আগে যেসমস্ত প্রার্থী আপনাদের চা, পান খাওয়াবে, কিছু টাকা গুজে ভোট নেয়ার চেষ্টা করবে মনে করবেন তারা গণশত্রু। ভোটের পর তারাই জবর দখল করবে, লুটপাট করে আখের গোছাবে। তিনি বলেন, নতুন বাংলাদেশে আর কোন চাঁদাবাজ লুটেরাদের রাজনীতি করতে দেয়া হবেনা। আগামীর রাজনীতি হবে বাংলাদেশ বিনির্মানের নতুন রাজনীতি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dhaka City South, DCS, unit has been planning to hold council shortly to elect its president and secretary. The DCS is most critical political unit in the country and it traditionally plays necessary role in shaping day to day politics.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The OHCHR report on the worst genocide in Bangladesh orchestrated by the deposed regime is a glaring example of what we, the pro-democratic movement activists, political parties and civil society, have been telling for years. It is just an affirmation on a global scale, that Sheikh dynasty, BAL, its gang of cronies and oligarchs had all been identified as perpetrators of genocide, crimes against humanity, gross HR violations and atrocities of all kinds. Justice and accountability before any talk of rehabilitation into political process.
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ভারত সরকারের উদ্দেশে বলেন, ‘জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনাদের দেশ থেকে বহিষ্কার করুন, না হয় নিজেদের গণতন্ত্রী ও মানবাধিকার রক্ষাকারী হিসেবে পরিচয় দেবেন না।’ আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে দলটির এক সমাবেশে মজিবুর রহমান এ কথা বলেন। গুম, খুন ও আয়নাঘরের নৃশংসতায় জড়িত খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলের ১৬ বছরে যে গুম, খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও শত শত আয়নাঘর করা হয়েছিল, তার তুলনা শুধু হিটলারের নাৎসি আর মুসোলিনির ফ্যাসিস্টদের সঙ্গে হতে পারে। অনেকের জীবন, অনেক পরিবারের ঘনিষ্ঠজনদের স্মৃতি পর্যন্ত হারিয়ে গেছে, তাদের গল্প জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It has been 13 years that the journalist couple, Shagor-Runi, has been brutally killed at their home. Investigation has been a sham during the deposed regime due to allegedly high level connection with the assassination. Seeking repeated extension of time from the court to submit investigation report was nothing but a miscarriage of justice. Justice delayed, justice denied - a classical example of poor governance.
সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ, সময় এসেছে ন্যায় বিচার নিশ্চিত করার
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে নৃশংশভাবে হত্যা করা হয়। সাগর তখন মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাঁদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। সাংবাদিক দম্পতি সাগর-রুনি দম্পতি হত্যা মামলার বিচার, চার্জশিট তো দূরের কথা ১৩ বছরে নাকি তথাকথিত তদন্তই শেষ হয়নি! ১১৫ বার সময় নিয়েও আদালতে প্রতিবেদন দিতে পারেনি তদন্তকারী সংস্থা । কোনো হত্যা মামলায় ১১৫ বারেও প্রতিবেদন না দিতে পারার ঘটনা দেশের আইন-আদালতের ইতিহাসে নজীরবিহীন।
ফ্যাসীবাদি সরকারের পতনের পর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের জনগণের সাথে সাথে সাগর-রুনির পরিবারের মাঝে, তাদের একমাত্র সন্তান মেঘের মাঝে নতুনকরে ন্যায় বিচার পাবার একটি আশা তৈরি হয়েছে।
এবি পার্টি মনে করে, এত বছর পেরিয়েও হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি না হওয়াটা সাংবাদিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষের মতো সাগর-রুনির পরিবারের মাঝেও নতুন বাংলাদেশ নিয়ে যে আশার সঞ্চার হয়েছে, সরকারের সময় হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সেই আশা আকাঙ্খাকে বাস্তবে রুপ দেয়ার। অন্যথায় বিচার বিভাগ ও তদন্ত সংস্থা গুলো সম্পর্কে মানুষের আস্থাহীনতার যে সংকট তা দিনকে দিন আরও ঘনীভুত হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
#ohchr report on the deposed regime’s genocide, crimes against humanity, gross HR violations, state sponsored terrorism and violence on peaceful protesters, women, children and minorities in particular, is a candid confirmation of 16 years of authoritarian misrule imposed upon the nation by Sheikh Hasina dynasty and its gangs of cronies and oligarchs. The critical question is whether despite all these forensic and digital evidence available, before the nation and international community, #bal should be considered as a political entity anymore. We, therefore, protest, seek justice and accountability.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
What is our new politics and political settlement? Well, addressing high level of unemployment, price parity for the produce grown by the farmers, poor quality education which lacks any skills whatsoever, dysfunctional public transport and healthcare system is our politics. Those political parties who would fail to deliver on these aspiration would be thrown out and rejected by electorates in coming years - that’s the new political settlement. Asaduzzaman Fuaad, General Secretary of the AB Party, was addressing party workers and journalists in Netrokona district.
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘বাংলাদেশে ৫৩ বছরে কোনো রাজনৈতিক দলই সমস্যা সমাধানের রাজনীতি করেনি। কারণ যে শিক্ষাব্যবস্থা আমাদের জাতিকে দক্ষ জনশক্তি করে উন্নত করে বিশ্বের বুকে তুলে ধরবে, সেই শিক্ষাব্যবস্থা এখন বেকার তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্যতার সার্টিফিকেট এখন রাজনৈতিক দলের লিফলেটে পরিণত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মানহীন সনদ শুধু বেকারত্ব বাড়াচ্ছে।’সোমবার বিকেলে নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ গত ১৬ বছরে দুর্নীতি-লুটপাট আর চাঁদাবাজির মাধ্যমে যে অপশাসন কায়েম করেছিল, সে রকম চিন্তা নিয়ে এখনো কেউ কেউ চাঁদাবাজি ও নানা ধরনের দুর্নীতি করছেন বলে মন্তব্য করেন আসাদুজ্জামান। তিনি বলেন, তারা যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেয়, তাদের পরিণতিও ফ্যাসিস্টদের মতোই হবে। এই নতুন স্বাধীন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন, বৈষম্যহীন সমাজব্যবস্থা কায়েম ও দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য এবি পার্টি লড়াই-সংগ্রাম করে যাবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Following six months of the Interim Administration, there are many achievements but failures too. ‘Operation Devil Hunt’ has been a delayed response to address law and order situation. AB Party Chairman, Mojibur Rahman Monju, calls upon the Interim Administration to address pre-Ramadan potential crisis like food price, electricity shortage and transport chaos just before Iftar.
সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’কে সরকারের ‘ডিলেইড ডেভিল হান্ট ইনিশিয়েটিভ’ বলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁর মতে, এই অপারেশনের ফলে খুব বেশি ফল আসবে না। এর কারণ ব্যাখ্যায় মজিবুর রহমান বলেন, ‘সরকারের উচিত ছিল শুরুতেই এই পদক্ষেপ নেওয়া। প্রথম দিকে এ ব্যবস্থা নিলে বহু ডেভিল পালাতে পারত না, চাঁদাবাজি ও দখলবাজি অনেকাংশে নিয়ন্ত্রণ করা যেত।’ তিনি সব বাহিনীর সমন্বয়ে একটি সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠনের বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। ‘অন্তর্বর্তী সরকারের ৬ মাস: ডেভিল হান্ট, সেন্ট্রাল কমান্ড ও নাগরিক প্রত্যাশার হিসাব-নিকাশ’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান এ কথা বলেছেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Without a credible opposition in parliament, government of the people, by the people and for the people cannot be formed. It is, therefore, critical that voters are offered a viable and competitive but alternative choice. Political landscape post-Monsoon Uprising is shaping fast into a different mood; old and traditional politics shall not survive for long if they fail to realise the public pulse. Any aspiring political party and leader is, hence, cautioned about their foul play, said Asaduzzaman Fuaad, General Secretary of the AB Party.
শেরপুর জেলা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সূধীজনদের সাথে মতবিনিময় সভায় এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় কোন বিরোধী দলের অস্তিত্ব রাখতে দেয়নি, অথচ গণতন্ত্রে বিরোধী দল ছাড়া জবাবদিহিতার সরকার সম্ভব না। স্বৈরাচারী হাসিনা যেভাবে বিরোধী মত-দল দমন করেছিল ঠিক সেভাবেই যদি আবার কেউ ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্ষমতায় গিয়ে দানব হওয়ার চেষ্টা করেন তাহলে তাদের অবস্থাও হবে ৩২ নম্বর বাড়িতে বুলডোজারের মত। বাংলাদেশে বড় দুই দলের বাইরে তৃতীয় ধারার রাজনীতি হিসেবে এবি পার্টি উদীয়মান শক্তি, এমনকি ছাত্রদের তৈরি দলও বা অন্য যেকোন দলগুলো মিলেও যদি তৃতীয় শক্তি হিসেবে শক্তিশালী বিরোধীদলের ভুমিকায় থাকে তাহলে সরকার বা বড় রাজনৈতিক দলগুলো উপেক্ষা করতে পারবে না। এসময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা আহবায়ক অ্যাড. ছানোয়ার হোসেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
We both support the Interim Administration, IA and at a time, criticise when necessary in the interest of the people and country. Following historic post-uprising reality, we are fortunate that the country was not dragged into a full scale civil war or famine due to massive loot and plunder, on a biblical scale, undertaken by the fascist regime and their oligarchs. Prof. Yunus and his global image played a huge role in navigating the country through a bumpy ride, into a safe landing. Economy is slowly bouncing back with uphill challenges still remaining in place. Governance is the most crucial challenge for the administration to dispense amidst deposed regime loyalists in bureaucracy playing foul and persistent sabotage movement. Asaduzzaman Fuaad, General Secretary of the AB Party, was briefing the journalists in Sherpur district.
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভবিষ্যতে আওয়ামী লীগকে পুনর্বাসন করাসহ ভারতের স্বার্থ রক্ষার রাজনীতি যারা করবেন, তাদের অবস্থা হবে ধানমন্ডি ৩২-এর মতো।রোববার দুপুর ২টায় শেরপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তাদের সেই স্বৈরাচার শাসনামলের অবসান ঘটে।
তিনি বলেন, ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৪৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় আসার কথা। কিন্তু এই টাকাটা দেশে আসেনি। এই টাকাটা পাচার হয়ে গেছে। কাজেই সেই বাস্তবতায় আওয়ামী লীগ বাংলাদেশকে যেভাবে রেখে গেছে- সেখানে বাংলাদেশে এখন দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, সেখানে এখন গৃহযুদ্ধ চলবার কথা ছিল। এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, আগষ্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারা বলেছিল, দেশে দেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোথাও এরকম ঘটনা ঘটেনি। কারণ বর্তমান অর্ন্তবর্তী সরকার দেশকে গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছে। আমাদের সকলের উচিৎ বর্তমান সরকারকে সহযোগিতা করা। তিনি বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনুস ছাড়া অর্ন্তবর্তী সরকারের দায়িত্ব যদি অন্য কেউ পেত, তাহলে ভারত ও আওয়ামী লীগ বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানিয়ে দিতো। ভারত যে পরিমাণ মিস ইনফরমেশন, ডিজ ইনফেকশন, প্রোপাগান্ডা ও মাইনোরিটি নির্যাতনের নাটকের গল্প দেখিয়েছে, তাতে আমরা বাইরের দেশের কাছে খুব বিব্রতকর অবস্থায় পড়তাম।ফুয়াদ বলেন, তিনি (প্রফেসর মুহাম্মদ ইউনুস) থাকাতে আওয়ামী লীগ সারা বিশ্বকে এই গাল-গল্প বিশ্বাস করাতে পারে নাই। ওনার মত একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বকে যে আমরা আমাদের সরকারের সম্মুখ ভাগে পেয়েছি, এটা আমাদের জন্য বড় একটা ইতিবাচক বিষয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Thousands of women and girls turned up at the public meeting in Sherpur district. Many of them complained about the increasing level of extortion and forcing businesses for ransoms which have all been done under politcal cover and influence. Citizen services have been compromised for decades, particularly lack of public transport, direct train service from and to the capital, poor health care system, dried up river leading to desertification, high level of unemployment etc. They would like to see change in real terms through new political landscape and fresh faces with clean and credible image.
রবিবার বিকেলে শহীদ মিনার চত্ত্বরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্ট) শেরপুর জেলা শাখা আয়োজিত এক বিশাল জনসভায় দলের সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ এর গনঅভ্যুত্থানে যে ১৩ জন বিপ্লবী নাগরিক জেলা ও জেলার বাহিরে জীবন দিয়েছেন তারা আমাদেরকে দেশ গড়বার পথ দেখিয়ে গেছেন। জেলার যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলার সদস্যসচিব মুকসিতুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত ৫৩ বছরে শেরপুর জেলার লক্ষ লক্ষ নাগরিকের পিছিয়ে পড়া জীবনমানের কোন পরিবর্তন হয়নি। জেলাতে ট্রেন সেবা চালু, ভালো মানের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার কোন আয়োজন ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো করেনি। কর্মসংস্থান তৈরীর জন্য বিসিক নগরীকে ঢেলে সাজানো, প্রায় ৫০০ টি চালের মিলকে বাণিজ্যিকভাবে পরিচিত করানো, চাতাল শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিতকরনের কোন উদ্যোগ আমরা দেখতে পাইনি। জেলার পর্যটন কেন্দ্রগুলি উন্নত করা, ভারত থেকে হাতির আক্রমণ ঠেকানোর আধুনিক ব্যবস্থাপনা, মাদকের সংক্রমন নিয়ন্ত্রণ করা এবং জেলার অবকাঠামো ও চর অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন দাবী তোলেন প্রধান অতিথি। পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষন করেন ব্যারিষ্টার ফুয়াদ।
এবি পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা আহবায়ক অ্যাড. ছানোয়ার হোসেন বলেন, শেরপুরের আজকের এই জনসভায় নারীদের উপস্থিতি বলে দেয় শুধু তরুণরা নয় বরং নারীরাও রাজনীতি সচেতন হয়ে ওঠেছেন। এই শেরপুরে স্বৈরাচার খুনী হাসিনার সময় ডামি প্রার্থীরা নারী, তরুণসহ সকল জনগনের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই আগামী দিনে এই শেরপুর ও জামালপুরে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে কোন ডামি দল বা পরিবারতান্ত্রিক দলকে লুটপাটের জন্য ক্ষমতায় আনা যাবে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Why AB Party is different to other major political parties, that’s the crux of the questions. Well, has there been any politics in the country at all over the five decades! Politics of service, addressing issues and problem solving has to be the bottomline of any politics, we believe. Post-Monsoon Uprising of 2024 had inevitably changed the political consciousness and landscape for posterity.
জামালপুর জেলার আহ্ববায়ক এডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গত ৫৩ বছরে রাজনীতির নামে যা ছিল তা আসলে রাজনীতি ছিল কিনা! তিনি সুধী সমাজকে বলেন, ইউরোপ আমেরিকা তাদের জাতীয় গুরুত্বপূর্ণ স্বার্থে কিংবা সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধীদলগুলো একসাথে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করে অথচ বাংলাদেশে আমরা ঐকমত্যে পৌঁছানোর জন্য ঐক্যবদ্ধ হতে পারেনি গত পাঁচ দশকে। বাংলাদেশে রাজনীতির নামে পরিবারতন্ত্র, বাবা - স্বামীর জমিদারী বংশীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছে বলেই ৫৩ বছরে এখন আপনাকে মুড়ির টিনের বাসে উঠতে হয়, বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পায় না দেখে উপহাস করে ভারত তাচ্ছিল্য করে আমাদের দেশে হাসপাতাল করে দেয়, আবার সীমান্তে গুলি করে লাশ ফেলে অথচ ভারতের অর্ধ জনগোষ্ঠী এখনোও দরিদ্র্য সীমার নীচে বাস করে আর বাংলাদেশের রাজনীতিবীদরা নিজেদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, আমেরিকা লন্ডনের মত দেশে গিয়ে বিলিয়ন ডলার খরচ করে। বিগত ৫৩ বছর তো দূরের কথা জুলাই বিপ্লবের পরে বিগত ৬ মাসের মধ্যেও পুরানো রাজনৈতিক দলের চিন্তা, কথা ও কাজে কোন পরিবর্তন হয়নি। নির্বাচনের মধ্যেই যেন জনগণের সকল সমস্যার সমাধান রয়েছে ভেবেই বংশীয় রাজনৈতিক দলগুলো সংস্কারের বিরোধিতা করছে। রাষ্ট্র সংস্কার প্রশ্নে স্বৈরাচারের বিরুদ্ধে বিরোধিতা করে যে আবু সাঈদরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, তারা হাসিনা বা ভারতের গোলামী করেনি সেই আপোষহীন নতুন ধারার রাজনীতি করবে এবি পার্টি। এই রাজনীতির কেন্দ্রবিন্দু হবে সেবা ও জনগণের সমস্যা সমাধানকে সামনে রেখে অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিনত করতে চাই। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Politics, since Monsoon Uprising of July-August 2024, has fundamentally changed in Bangladesh. Aspiration of the tens of millions of youths needs to be understood from their own mirror, it cannot be imposed upon. Those who are still dreaming of the past are living in oblivion and facade of inevitability which, in real terms, does not exist anymore. Either you change as a political activist and party or get prepared for extinction like dinosaur.
জামালপুর জেলা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফু্য়াদ বলেন, যে আওয়ামী ফ্যাসিবীদকে গনঅভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য করা হয়েছিল, সে আর ফিরবে না। অনলাইনে উস্কানি দিয়ে দুনিয়ার কোন শক্তির অপচেষ্টাকে সফল হতে দেবে না গনতন্ত্রকামী জনগন। আওয়ামী লীগের দোসর ও পুনর্বাসনকারীদের প্রতিহত করবে জামালপুরবাসী, যেটা আবারো প্রমাণ করে দিয়েছে দেশের তরুন-যুবকরা। গত ছয় মাসে সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট-ঘাট-মাঠ দখলের যে প্রতিযোগীতা দেখেছি, জনগন সেটা চলতে দিবে না। যদি কেউ মনে করে যে গনঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে তরুনদের স্বপ্নকে ব্যর্থ করে দেবে, তা সফল হবে না।
জনসমাবেশে ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, আগামী দিনে যারা ক্ষমতায় ফিরবার স্বপ্ন দেখছেন, তাদের পতিত সরকারের কর্মকান্ড থেকে শিক্ষা নেয়া জরুরী। পুরাতন বংশীয় লুটপাট তরুনরা আর মেনে নেবে না, তাই চরিত্র বদলান, তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মত পুড়বে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
A glimpse of first party convention on 10-11 January 2025 at historic Suhrawardi Maidan.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
India needs to come out of trauma following loosing their loyal regime led by Sheikh Hasina and her trusted oligarchs. It just needs to be honest of their defective foreign policy which was nothing but disaster and blunder for last many decades, not only in the context of Bangladesh but of whole of South Asia. We do not believe that there are any bilateral issues which cannot be resolved through dialogue and conversation in good faith.
ভারত-বিজেপির রাজনীতি বাংলাদেশকে বিপদে ফেলার মতো অবস্থায় নেই বলে উল্লেখ করেছেন ‘আমার বাংলাদেশ’-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ভারতের আওয়ামী লীগ ও শেখ পরিবারকে তোষণ করার যে নীতি, তা ভুল প্রমাণিত হয়েছে। ভারতের সঙ্গে আমাদের স্থায়ী শত্রুতার কোনো জায়গা নেই। আলোচনার টেবিলে সমাধান করা যাবে না এমন কোনো সমস্যা নেই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশ-ভারতের দুই দিকের নদীকে বাঁচানো যাবে এমন পানি গঙ্গায় আছে। কিন্তু দরকার হচ্ছে আন্তরিকতার সঙ্গে ব্যবস্থাপনা করা। তবে ভারতকে আওয়ামী লীগের ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সঙ্গে মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক গড়তে হবে। তিনি আরও বলেন, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। কিন্তু বিএনপির সমালোচনা করা, বিএনপির বাইরেও বড় রাজনৈতিক কাঠামো থাকা দরকার। যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য সরকারের সমালোচনা করবে। এই গণতন্ত্র না থাকলে বাংলাদেশে সংসদ কার্যকর থাকবে না, রাষ্ট্র থাকবে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Rally on the occasion of First Party Convention in a pretty festive mood.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Haque, a barrister-at-law and Joint General Secretary, was distributing winter cloths and blankets in Nawabgonj area of Dinajpur district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Dhaka University Jagannath Hall, student dormitory dedicated to Hindu, Buddhist, Christian and other religious minorities established by the British colonialists early last century, has been a beacon of multiculturalism and festivals. Saraswati puja was celebrated recently with combination of religious and community spirit. AB Party feels proud to have been part of this cultural and community diversity.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Md. Abdus Sattar Dulal, Founder and Executive President of Bangladesh Disabled Welfare Society, met AB Party Chairman and General Secretary on Wednesday evening to present 9-point written proposition to address the challenges faced by the members of disabled community and how the party can raise voice in their favour. AB Party agreed to each of the recommendations, promised to create a secretariat post within the party dedicated for the 17% citizens who somehow require state attention for better living and continue to speak for the community.
এবি পার্টি অফিসে প্রতিবন্ধী কল্যান সমিতির সভাপতি
বুধবার সন্ধ্যায় এবি পার্টি অফিসে এসেছিলেন ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যান সমিতি’র সন্মানিত প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সাত্তার দুলাল। এসময়ে তিনি দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে দেশের ১৭ শতাংশ প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় ও জীবন মান উন্নয়নে নয় দফা লিখিত প্রস্তাব দেন যার প্রতিটি দফার সাথে এবি পার্টির নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। এবি পার্টি প্রতিবন্ধী নাগরিকদের পক্ষে আওয়াজ তুলবার জন্য একটি সম্পাদকীয় পদ তৈরীর ব্যাপারে ওনাকে আশ্বস্ত করেন এবং শীঘ্রই বিপিকেএস কমপ্লেক্স সফরের ওয়াদা দেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Shadow Affairs committee met for the first time after the first party convention in January 2025. This team would be shadowing 43 ministries and 61 directorates to critique their works and propose better alternatives for action and improved public service. This is a benchmark initiative of second generation politics of service, addressing daily issues and problem solving.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Youth wing protested against the enforced disappearances and extra-judicial killing in Cumilla. Post Monsoon Uprising Interim Administration must ensure that the black shadow of the deposed regime never appears on our sky again. All our law enforcement agencies must be made accountable of their actions, of last 16 years and afterwards, which go against the constitutionally guaranteed human and fundamentally rights. Justice is the essence of Bangladesh 2.0.
ছাত্র-জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকারের হাতে মানুষের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, যেভাবে একজন যুবককে বাসা থেকে ধরে এনে যৌথ বাহিনী নির্যাতন করে হত্যা করেছে, এটা আমাদের ফ্যাসিবাদী শাসনকেই মনে করিয়ে দেয়। তাহলে যৌথবাহিনীর সদস্যরা কি ফ্যাসিবাদের সেই চরিত্রই ধরে রেখেছে? আমরা সরকারকে বলতে চাই, দয়া করে পেশাদার বাহিনী গড়ে তুলুন। পেশাদার মানবিক সদস্য ব্যতিরেকে শৃঙ্খলা বাহিনী কাজে সফল হতে পারবে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Titumir’s struggle resembles the Monsoon Uprising of July-August 2024. Both represents historic fight against repressive and despotic regimes of the time.
শহীদ তিতুমীর: নারকেলবাড়িয়ার যুদ্ধ, বাঁশের কেল্লা আর এই জমিনের হাজার বছরের লড়াই
শেষ পর্ব
তিতুমীর হিন্দু ও মুসলমান কৃষকদের ঐক্যবদ্ধ করেন এবং জমিদার ও ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে তাদের হাতে অস্ত্র তুলে নিতে উৎসাহিত করেন। ২৪ পরগণা ও নদীয়ার অনেক কৃষক তাঁর ডাকে সাড়া দিয়ে তাঁর আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন। প্রতিরোধ সংগ্রামের অংশ হিসেবে ১৮৩১ সালে তিনি বারাসতের কাছে নারিকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করে সেখানে অস্ত্র জমা করেন। বাঁশ এবং কাদা দিয়ে তিনি ও তাঁর অনুসারীরা এই কেল্লা নির্মাণ করেছিলেন।
নারিকেলবাড়িয়ায় ১৮৩১’র ১৯ নভেম্বর ভীষণ যুদ্ধ বাঁধে। কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে পদাতিক বাহিনী, অশ্বারোহী ও বন্দুকধারী সৈন্যদের একটি বিশাল বাহিনী পাঠায় ইস্ট ইণ্ডিয়া কোম্পানি তিতুমীরের সঙ্গে লড়াইয়ের লক্ষ্যে। ব্রিটিশ সৈন্যরা চারিদিক থেকে ঘিরে ফেলে তাদের বাঁশের কেল্লা। ইংরেজদের কামানের গোলাবর্ষণে চূর্ণবিচূর্ণ হয়ে যায় তিতুমীরের বাঁশের কেল্লা। তিতুমীর ও তাঁর চল্লিশজন সঙ্গী যুদ্ধরত অবস্থায় সেই বাঁশের কেল্লাতেই প্রাণ হারান।
তিতুমীরের এই আন্দোলন, দেশপ্রেম আর আত্মত্যাগ সব স্বাধীনতাকামীদের মনে প্রেরণার উৎস হয়ে থাকবে যুগ যুগ ধরে যা মূল্যায়ন করতে হবে ঔপনিবেশিক পটভূমিতে; বাংলাদেশ আজ এমনই হাজারো তিতুমীরদের অপেক্ষায়। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এই বীরসেনানী শহীদ তিতুমীর এর জন্মদিন উপলক্ষে এবি পার্টি’র পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Women was discussing about the draft propositions for the commission formed to look into the affairs of women following the Monsoon Uprising in July-August 2024. The draft would be addressing the area of discrimination, issues affecting their everyday lives and the way to resolve discrimination and ensure parity.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মহিলা বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মহিলা বিভাগের সমন্বয় সভা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই মহিলা বিভাগের দায়িত্ব নবনির্বাচিত মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তারকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। সভায় নারী বিষয়ক সংস্কার কমিশনের চাওয়া সম্ভাব্য সংস্কার প্রস্তাবনা নিয়ে বিষদ আলোচনা হয়। নারীদের রাজনীতি এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণে বাধা গুলো নিয়ে আলাপ ও তার সমাধান প্রস্তাব করা হয়।
মিটিং এ আরো উপস্থিত ছিলেন হাজরা মেহজাবিন, আমেনা বেগম, শাহীনুর আক্তার শীলা, সুমাইয়া শারমিন ফারহানা, ইশরাত জাহান, ফাতেমা জেরিন, আজিজা সুলতানা, রাশিদা আক্তার মিতু, তানজিমা রায়হান, মোসাম্মৎ মারিয়া, ইয়াসমিন রুনা সহ মহিলা বিভাগের নেতৃবৃন্দ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Barishal is getting teamed up to organise local grassroots and address issues affecting the citizens in the poorest administrative division of the country. Despite being the area of rivers, canals, fertile and arable land, long coastal areas, natural resources at the Bay of Bengal, it is sad to see how millions had been forced to live the lives of agony amidst oligarchic development over the 16 years of last deposed regime.
বরিশাল জেলা ও মহানগরী কমিটি তৈরীর প্রস্ততি সভা চলছে দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, কল্লোল চৌধুরী, রাব্বি প্রমুখ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Titumir has been a legendary fighter who played critical role in anti-colonial movement during early nineteenth century. He organised tens of thousands of local peasants against the Zaminders and British colonialists for exorbitant amount of taxation and repression for decades.
শহীদ তিতুমীর: নারকেলবাড়িয়ার যুদ্ধ, বাঁশের কেল্লা আর এই জমিনের হাজার বছরের লড়াই
প্রথম পর্ব
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মীর নিসার আলী ওরফে তিতুমীরের নাম উজ্জল হয়ে আছে। মীর নিসার আলী তিতুমীরের জন্ম ১৭৮২ সালের ২৭ জানুয়ারী পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বারাসত মহকুমার চাঁদপুর গ্রামে। বাবা ছিলেন সৈয়দ মীর হাসান আলী এবং মা আবিদা রোকেয়া খাতুন। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষাগ্রহণের পর তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে পবিত্র হজ্জ পালন করতে গিয়ে শহীদ তিতুমীর মক্কায় মুক্তি সংগ্রামের পথপ্রদর্শক সৈয়দ আহমদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন, ১৮২৭ সালে তিনি ফিরে আসেন দেশে।
বাংলায় ইস্ট ইণ্ডিয়া কোম্পানি ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে জয়ী হবার সুবাদে প্রথম রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করে এবং সেখান থেকেই ক্রমাগত সারা উপমহাদেশে তাদের রাজ্যসীমা সম্প্রসারিত হয়। আবার এই বাংলা থেকেই ইংরেজ রাজত্বের বিরুদ্ধে শুরু হয় প্রতিরোধ আন্দোলন। তিতুমীরের মুল আন্দোলন ছিল সাধারন মানুষের উপর জমিদারদের চাপিয়ে দেয়া নানা ধরনের খাজনার বিরুদ্ধে। একজন কৃষকের পক্ষে জমিদারদেরকে এত ধরনের খাজনা দেয়ার ফলে কৃষকদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল। প্রজাদের ওপর অত্যাচারের প্রতিকার তিতুমীর করতে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে ও সমঝোতার মাধ্যমে। কিন্তু ব্যর্থ হয়ে বারাসাতে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কোম্পানির বিরুদ্ধে এটাই ছিল তাঁর প্রথম বিদ্রোহ।
যখন তিতুমীর জমিদারদের অন্যায় খাজনার বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করছিল তখন জমিদাররা ভীত সন্ত্রস্ত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে জানায় যে তিতুমীর ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনকে উৎখাত করতে চায়! ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিতুমীর এবং তার আন্দোলনকে দমনে সর্বশক্তি নিয়োগ করে। তিনি ২৪ পরগণার কিছু অংশ, নদীয়া ও ফরিদপুরের একাংশ নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। এই বিদ্রোহ "বারাসাতের বিদ্রোহ" নামে পরিচিত। এই বিদ্রোহে তিরাশি হাজার কৃষক সেনা তিতুমীরের পক্ষে যোগ দিয়েছিলেন।
চলবে - - - -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, newly elected Chairman of the party, was addressing party activists in Feni district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party delegation visits the Saraswati idle, at the final stage of workmanship, on the occasion of upcoming puja at the Jagannath Hall of Dhaka University.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের স্বরস্বতী পূঁজা উপলক্ষে এবি পার্টির নেতৃবৃন্দের শুভেচ্ছা।
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সরস্বতী পূঁজা উৎসবে শুভেচ্ছা জানাতে ও পূঁজা মণ্ডপ তৈরির কার্যক্রম পরিদর্শন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ আবাসিক হলে যান আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের নেতৃত্বে এবি পার্টির প্রতিনিধি দল । এসময় তারা জগন্নাথ হলের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং জগন্নাথ আবাসিক হলে নির্মাণাধীন মণ্ডপগুলা ঘুরে দেখেন । এসময় জগন্নাথ হলের চারুকলা বিভাগের ছাত্র ও পূঁজা কমিটির সদস্য মলয় কান্তি বিশ্বাস , অর্ণব দেব এবং ফুয়াদ হাসান নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এবি পার্টিকে পাশে থাকার আহ্ববান করেন ।
এবি পার্টির নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করে বলেন , বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত । এসময় এবি পার্টির স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ , সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু , সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ উপস্থিত ছিলেন । -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Chittagong Metropolitan City unit leadership went to visit members of the Horizon community, one of the most backward minority communities in the country, who had recently been affected by the killing of a lawyer in November 2024. A few dozen members of the community were allegedly implicated in seven cases and are struggling to secure adequate protection and legal services. AB Party believes in justice and fairness for every citizen of the country. Our struggle for equality, human dignity and social justice encompass every accused persons too, whether they belong to different faith or creed.
হরিজন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে এবি পার্টির মতবিনিময়
এবি পার্টি চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক এবং যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেথর পট্টি পরিদর্শন করেন এবং হরিজন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। এবি পার্টির নেতৃবৃন্দ গত বছর ২৬ নভেম্বর রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিষয়ে এবং ঐদিনের সংগঠিত ঘটনায় হরিজন সম্প্রদায়ের লোকজনের বর্ননা শুনেন। হরিজন সম্প্রদায়ের চট্টগ্রাম মহানগর সভাপতি বিষ্ণু দাশ বলেন, আলিফ হত্যায় নিরপরাধ ২৬ জন হরিজন সম্প্রদায়ের লোকজনকে জড়িয়ে মামলা দায়ের করা হয়েছে, তাদের মামলার কোন শুনানি হচ্ছে না, কোন আইনজীবী তাদের শুনানিতে অংশ নিচ্ছে না। বিষ্ণু দাশ বলেন, আমাদের সম্প্রদায়ের লোকজন অত্যন্ত দরিদ্র, দিন আনে দিনে খায়, অনেকে দুইবেলা আহারের ব্যবস্থা করতে পারে না। এই প্রথম আমাদের সম্প্রদায় থেকে এক ছেলে আইনজীবী হয়েছে। আমরা আইনজীবীদেরকে আমাদের পরিবারের সদস্য মনে করি, তাই আমাদের সম্প্রদায়ের কোন লোক আইনজীবী হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে না। তিনি আরো বলেন, মেথর পট্টি থেকে কোর্ট প্রাঙ্গণের গেইট পর্যন্ত প্রায় ২৬ টি সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দায়ীদের সনাক্ত করা হোক। তিনি উক্ত ঘটনার সঠিক ও সুস্থ তদন্ত করে ন্যায় বিচার চান, হত্যার সঙ্গে জড়িত সঠিক অপরাধীকে সনাক্ত করে বিচার নিশ্চিত করলে হরিজন সম্প্রদায়ের লোকজনের কোন আপত্তি নেই বলে জানান।
এবি পার্টির নেতৃবৃন্দ হরিজন সম্প্রদায়ের লোকজনের কথা মনোযোগ সহকারে শুনেন। এবি পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, এবি পার্টি ন্যায় এবং ইনসাফের পক্ষে। এবি পার্টি কোন নির্দিষ্ট ধর্মের লোকজন নিয়ে কাজ করে না। যারা বাংলাদেশের নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, তার যদি অধিকার লঙ্ঘিত হয়, তার পক্ষে এবং পাশে এবি পার্টি দাঁড়াবে। তিনি বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা একটি চরম নিন্দনীয় কাজ, যারা বাংলাদেশের শত্রু তারাই উক্ত ঘটনা ঘটিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি হরিজন সম্প্রদায়কে ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। তিনি বলেন, যারা নিরাপরাধ ছিল তারা যেন আইনি সহায়তা পায় এবং আইনানুগভাবে হরিজন সম্প্রদায়ের গ্রেফতার হওয়া নিরাপরাধ লোকজন যেন মুক্তি পায়, এবি পার্টি সেই পদক্ষেপ গ্রহণ করবে। এইজন্য হরিজন সম্প্রদায়কে বিনামূল্যে আইনি সহায়তা দিতে এবি পার্টির লিগ্যাল টিম উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক বলেন, এবি পার্টি প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান এবি পার্টির প্রধান উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব ছিলেন তখন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরকে সেবক উপাধি দিয়েছিলেন। সেই থেকে আপনাদের শরীরে সিটি কর্পোরেশন যে ইউনিফর্ম থাকে সেখানে সেবক কথাটি লেখা থাকে। তিনি হরিজন সম্প্রদায়ের লোকজনকে নির্ভয়ে তাদের প্রত্যহিক কার্যক্রম পরিচালনা করার কথা বলেন, কোন সমস্যা হলে এবি পার্টির চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দকে অবহিত করতে বলেন। তিনি বলেন, প্রয়োজনে আমরা আপনাদের সমস্যাগুলো নিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ব্যবস্থা গ্রহণ করবো। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party calls upon the Interim Administration, IA, to ensure rights and dignity of over 10 million Bangladeshi expatriates living across the world. Our embassies must be free from corruption and syndicates to make it more service-friendly for the expats. One-stop digital centres should be set up to provide 24/7 services to the affected expats and their families. There are millions of highly educated and trained/skilled workforce who can be engaged into Post-Monsoon Uprising nation building like many other developing countries. However, many feels disenfranchised due to dual-citizenship which was made a legal barrier to be part of the important government institutions, it needs to be abolished all together.
প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করুন উল্লেখ করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করেও তাদের প্রাপ্য মর্যাদা, ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় আইনি সহায়তা হতে বঞ্চিত এমনকি ক্ষেত্র বিশেষে লাঞ্ছিত হচ্ছেন। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদার দাবিতে’ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তবে দুর্ভাগ্যজনকভাবে পরিবার পরিজন ফেলে দূর পরবাসে কঠিন জীবন যাপন করলেও প্রবাসীদের জীবনযাত্রার মান ও মর্যাদার আশানুরূপ উন্নতি হয়নি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটে দেশ যখন রিজার্ভ শূন্য হয়ে পরে সেই সময় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাই দেশের অর্থনীতি সচল রাখে। একইভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনেও রেমিট্যান্স পাঠানো বন্ধ করে এমনকি জেল-জুলুমের শিকার হয়েও জনতার মুক্তি আন্দোলনে তারা অনন্য ভূমিকা রাখে। কাজেই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে এক কোটি প্রবাসীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে বলে দাবি করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
দেশের অর্থনীতিতে অবদান ও প্রবাসে নতুন কর্মসংস্থান তৈরি করতে প্রত্যেকটি দূতাবাসকে দালাল ও দুর্নীতি মুক্ত করতে হবে। দ্বৈত নাগরিকত্বের বাধা দূর করে দক্ষ প্রবাসীদের দেশের সেবার সুযোগ দিতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Zahir Raihan, a prominent writer and film maker, was the first victim of enforced disappearance in independent Bangladesh. It has been 53 years that the family and civil society had been looking for answers and his whereabouts. Awami League and Sheikh dynasty had always been championed in extra-judicial killing, enforced disappearances, genocide and crimes against humanity over the last 16 years of deposed regime and from 1972 to 1975.
বুদ্ধিজীবী হত্যাকান্ড ও তৎকালীন সময়ে আওয়ামীলীগ নেতাদের অপকর্ম আড়াল করতেই জহির রায়হানকে গুম করা হয়
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হানের প্রতি এবি পার্টি'র শ্রদ্ধা
আজ ৩০ জানুয়ারী বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হানের নিখোঁজ হবার ৫৪তম বছর। ১৯৭২ সালের ৩০ জানুয়ারী তাঁর বড়ো ভাই শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান নিজেই নিখোঁজ হন। পরবর্তীতে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। স্টপ জেনোসাইড" ছবিটি নির্মাণের সময় আওয়ামী লীগের নেতারা তাঁকে নানাভাবে বাধা দিয়েছে। বিভিন্ন সেক্টরে শুটিং করতে দেয় নি, এমন কি কোন কোন সেক্টরে তাঁর গমন পর্যন্ত নিষিদ্ধ ছিল। ... আওয়ামী লীগের নেতারা ছবি দেখে ছাড়পত্র না দেয়ার জন্য পশ্চিমবঙ্গ সেন্সর বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন।” ১৯৭২ সালের ২৫ জানুয়ারি ঢাকা প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে কৃতী চলচ্চিত্রকার জহির রায়হান ঘোষণা দেন, বুদ্ধিজীবী হত্যাকান্ডের পেছনে নীলনকশা উদ্ঘাটনসহ মুক্তিযুদ্ধের সময়ের অনেক গোপন ঘটনার নথিপত্র, প্রামাণ্য দলিল তার কাছে আছে, যা প্রকাশ করলে সদ্যস্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভায় ঠাঁই নেয়া অনেক নেতার কুকীর্তি ফাঁস হয়ে পড়বে। আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যায় এই প্রেসক্লাবে ফিল্ম শো প্রমাণ করে দেবে কার কি চরিত্র ছিল।
সাংবাদ সম্মেলনের কয়েকদিন পর ৩০ জানুয়ারি রোববার সকালে রফিক নামের এক ব্যক্তির নিকট থেকে অজ্ঞাত টেলিফোন আসে জহির রায়হানের কায়েতটুলির বাসায়।রফিক ছিলেন জহিরের পূর্ব পরিচিত যিনি ইউসিসে চাকরি করতেন । প্রথমে ফোন ধরেছিলেন জহির রায়হানের ছোট বোন ডাক্তার সুরাইয়া যার কাছে জহিরকে খোঁজা হচ্ছিল । সুরাইয়া জহির রায়হানকে ডেকে ফোন ধরিয়ে দেয় । টেলিফোনে জহিরকে বলা হয়েছিল, আপনার বড়দা মিরপুর বারো নম্বরে বন্দী আছেন। যদি বড়দাকে বাঁচাতে চান তাহলে এক্ষুণি মিরপুর চলে যান। একমাত্র আপনি গেলেই তাকে বাঁচাতে পারবেন। টেলিফোন পেয়ে জহির রায়হান দুটো গাড়ী নিয়ে মিরপুরে রওনা দেন। মিরপুর ২ নং সেকশনে পৌছার পর সেখানে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী (ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এবং পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তার কারণ দেখিয়ে জহির রায়হানের টয়োটা গাড়ি (ঢাকা-ক-৯৭৭১)সহ থাকতে বলে অন্যদের ফেরত পাঠিয়ে দেন। এভাবেই জহির চিরতরে হারিয়ে যান।
‘আজকের কাগজের ৮ ডিসেম্বর ১৯৯৩ সংখ্যায় জহির রায়হানের হত্যাকারী রফিক এখন কোথায়' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জহির রায়হান নিখোঁজ এই নিয়ে লেখালেখি হলে একদিন বড়দি অর্থাৎ জহির রায়হানের বড় বোন নাফিসা কবিরকে ডেকে নিয়ে শেখ মুজিব বললেন, জহিরের নিখোঁজ নিয়ে এ রকম চিৎকার করলে তুমিও নিখোঁজ হয়ে যাবে।
(সূত্র : দৈনিক আজকের কাগজ ৮ ডিসেম্বর ১৯৯৩)
তার হত্যাকারীদের বিচারের দাবিতে তার আত্মীয়-স্বজন সোচ্চার হতেই পারেন। কিন্তু শেখ মুজিব কেন জহির রায়হানের বড় বোনকে ডেকে নিয়ে নিখোঁজ করে ফেলার হুমকি দিলেন। কি রহস্য ছিল এর পেছনে? তাহলে কি বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে শেখ মুজিব এমন কিছু জানতেন, যা প্রকাশ পেলে তার নিজের কিংবা আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হতো? আর কেনইবা তড়িঘড়ি করে জহির রায়হানের তথাকথিত হত্যাকারী রফিককে সপরিবারে আমেরিকা পাঠিয়ে দেয়া হলো?
(সূত্র : সরকার সাহাবুদ্দিন আহমদ, রাহুর কবলে বাংলাদেশের সংস্কৃতি, ঢাকা, পৃষ্ঠা-১০৮)
জহির রায়হান অন্তর্ধান রহস্য ঘাঁটতে গিয়ে এমন কিছু ব্যক্তির এমন কতগুলো চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পাওয়া গেল যেগুলো পড়ে শরীরের লোম খাড়া হয়ে ওঠে। এসব তথ্য পাওয়া গেছে নিখোঁজ জহির রায়হানের প্রথম স্ত্রী সুমিতা দেবী, দ্বিতীয় স্ত্রী সুচন্দার ভগ্নী, চলচ্চিত্র নায়িকা ববিতা, জহির রায়হানের ভাবী আওয়ামী লীগের সংসদ সদস্য পান্না কায়সার এবং এই সময়কার সবচেয়ে বড় ঘাদানিক নেতা শাহরিয়ার কবির প্রমুখের কাছ থেকে। এ ছাড়াও এদের জবানীতে সত্যজিৎ রায় এবং শেখ মুজিবের যেসব উক্তি উদ্ধৃত করা হয়েছে সেসব পর্যালোচনা করলে দেখা যায় যে, জহির রায়হান তিনি বাংলাদেশ এবং ভারতীয় সেনাবাহিনীর বেস্টনীর মধ্যেই ছিলেন। ঘটনা পরম্পরা পর্যালোচনা করলে তার মৃত্যুর দায়দায়িত্ব তৎকালীন প্রশাসনকেই গ্রহণ করতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Abdur Rashid Tarkobagish, an alumni of famous Deobond Madrasa and second president of recently deposed Awami League, led historic strike and non-cooperation movement against the British colonialists in 1927 where hundreds of protesters were shot dead in Salanga bazaar of Shirajgonj district on 27 January. We remember the fallen heroes.
শতবর্ষ পেরিয়ে সলঙ্গা দিবস ও একজন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ
১৯২২ সাল ২৭ জানুয়ারী রোজ শুক্রবার হাটবারে বৃটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহাসিক সলঙ্গা হাটে বৃটিশ বাহিনী ইতিহাসের এক বর্বরতম হামলা চালিয়ে হত্যা করে আনুমানিক ১,২০০ নিরস্ত্র প্রতিবাদী মানুষকে, আহত হয় ৪,৫০০’র ও বেশী।
দশম শ্রেণীর ছাত্র মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ’র নেতৃত্বে অসহযোগ ও খেলাফত আন্দোলনের কর্মীরা হাটে নেমেছিল বিলেতি পণ্য ক্রয় বিক্রয় বন্ধ করতে। এই স্বদেশী আন্দোলনের কর্মীদের রুখতে ছুটে আসে তদানিন্তন পাবনা জেলা ম্যাজিষ্ট্রেট আর. এন. দাস, জেলা পুলিশ সুপার ও সিরাজগঞ্জ মহকুমা প্রসাশক এস. কে. সিংহসহ ৪০ জন সশস্ত্র লাল পাগড়ীওয়ালা পুলিশের একটি দল। সলংগার গো-হাটায় ছিল বিপ্লবী স্বদেশী কর্মীদের অফিস; পুলিশ এসে তার ব্যাটিলিয়নদের নিয়ে কংগ্রেস অফিস ঘেড়াও দিয়ে গ্রেফতার করে নেতৃত্বদানকারী মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশকে। সেদিনের সেই কিশোর নেতাই পরে আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সভাপতি হয়েছিলেন ১৯৫৬ থেকে ১৯৬৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১৯৫৪ ও ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। আওয়ামী লীগ দলীয় সদস্য হিসেবে পাকিস্তান গণপরিষদে ১৯৫৫ সালের ১২ই আগস্ট তিনিই প্রথম বাংলা ভাষায় বক্তৃতা করেন যদিও তিনি শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে থাকতে পারেননি। ১৯৭৬ সালে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গণ আজাদী লীগ।
সলংগা হাটের হত্যাকান্ডের ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের চেয়েও বহুগুণ নৃশংস ছিল অথচ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে শতাব্দির গুরুত্বপূর্ণ এই ঘটনা রহস্যজনকভাবে চাপা পড়ে আছে। সেদিন অগণিত লাশের গণকবর দেয়া হয় সিরাজগঞ্জের রহমতগঞ্জে। এবি পার্টি সলংগার বিদ্রোহকে শত শত বছর ধরে চলা এই জমিনে জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই হিসেবে দেখে। সেই রক্তক্ষরা ঐতিহাসিক দিন ও ত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সাথে মাওলানা তর্কবাগিশ আর নাম না জানা অগণিত শহীদদের। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Haque, a barrister-at-law and Joint General Secretary, was addressing the crowd at his local constituency in Dinajpur district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Training the youth activists for Bangladesh 2.0 political regeneration is the essence of reforming and rebuilding the states. Thanks AB Party Youth wing for the political workshop.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Revolutionaries of 2024 July-August Monsoon Uprising are keen to be part of the nation building in Bangladesh 2.0. They came to realise the meaning of new political settlement, reform, change and their critical role in it.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The AB Party praised the government for its recent “Judicial Appointment Ordinance 2025” but highlighted that it is insufficient to address the systemic backlog of over 4 million pending cases and ensure justice for all. The party also appreciated recent proposals for a separate Supreme Court Secretariat and a permanent attorney service.
‘ফৌজদারি মামলা পুনর্মূল্যায়ন কমিশন’ গঠনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে ৪০ লাখের অধিক মামলার জট কাটাতে বিচার বিভাগকে উদ্যোগী হতে হবে জানিয়েছেন দলটির নেতারা।‘বিচার বিভাগ সংক্রান্ত সংস্কারমূলক অধ্যাদেশের মূল্যায়ন ও পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া এই দাবি তুলে ধরেন। তিনি বলেন, মামলার জট খোলার লক্ষ্যে প্রত্যেক স্তরে বিচারিক প্রশাসন গঠন, আপিল করার সময়সীমা নির্ধারণ, পরাজিত পক্ষকে খরচের দায়িত্ব নিতে বাধ্য করা, বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাকে বিচারিক সচিবালয়ের অধীনে ইউনিয়ন/উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা জরুরি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party set historic example of electing its leadership through direct ballot for next three year term. Internal democratic exercise is critical to undertake necessary reforms of the state institutions.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
25th January marks the 49th anniversary of ‘fourth amendment to the constitution’ day by which multiparty democracy was abolished and one-party, the national party by the name of BAKSHAL, was officially established in 1975 by Sheikh Mujibur Rahman, father of Sheikh Hasina who led the recently deposed authoritarian regime.
চতুর্থ সংশোধনী দিবস: ১১ মিনিটে বাকশাল প্রতিষ্ঠার বিল পাশ, একদলীয় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী ফ্যাসীবাদের আত্মপ্রকাশ
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন সংসদে আইনমন্ত্রী মনোরঞ্জন ধর পেশকৃত সংবিধানের চতুর্থ সংশোধনী বিল পাস হয় ২৯৪-০ ভোটে; বিলের উপর বক্তব্য রাখার সুযোগ না দেওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩ জন সদস্য - জনাব আবদুল্লাহ সরকার, জনাব আবদুস সাত্তার ও জনাব মইনুদ্দিন আহমেদ মানিক এবং স্বতন্ত্র সংসদ সদস্য মি. মানবেন্দ্র নারায়ণ লারমা ‘ওয়াক আউট’ করেন আর জনাব আতাউর রহমান খান পূর্বাহেপ্ত সংসদ কক্ষ ত্যাগ করেন। এর মাধ্যমে দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন তথা বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, তৈরীর পথ উন্মুক্ত করা হয়। একইসঙ্গে এ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়। প্রতিবাদে সংসদ ও সরকার থেকে পদত্যাগ করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল (অব.) এম এ জি ওসমানী এবং ব্যারিষ্টার মঈনুল হোসেন। চতুর্থ সংশোধনী বিল পাসের মাধ্যমে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার দিনই ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী অভিনন্দন বার্তা পাঠান।
১৯৭৫ সালের ২৬ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর প্রতি ইন্দিরা গান্ধীর অভিনন্দন’ শিরেনামের প্রতিবেদনটি নিম্নরূপ: নয়াদিল্লী, ২৫ জানুয়ারী (বাসস)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী তাঁহাকে অভিনন্দন জ্ঞাপন করিয়াছেন। বঙ্গবন্ধুর নিকট আজ প্রেরিত এক বাণীতে মিসেস গান্ধী বঙ্গবন্ধুর সু-স্বাস্থ্য ও সাফল্য কামনা করিয়াছেন।’
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি (শনিবার) চতুর্থ সংশোধনী বিলটি পাস হওয়ার পরদিন ২৬ জানুয়ারি (রোববার) দৈনিক ইত্তেফাক সংশোধনী বিষয়ে বিস্তারিত প্রকাশ করে। ওইদিনের ইত্তেফাকে প্রকাশিত চতুর্থ সংশোধনীর মাধ্যমে ‘জাতীয় দল গঠন’ এবং ‘রাষ্ট্রপতি সংক্রান্ত অনুচ্ছেদ হুবহু তুলে ধরা হলো:
১১৭-ক। জাতীয় দল :-
(১) রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এই সংবিধানের দ্বিতীয়ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনায় মূলনীতিসমূহের কোনো একটা পরিপূর্ণভাবে কার্যকর করিবার উদ্দেশ্যে অনুরূপ করা প্রয়োজন, তাহা হইলে তিনি, আদেশ দ্বারা, নির্দেশ দিতে পারিবেন যে রাষ্ট্রে শুধু একটা রাজনৈতিক দল (অতঃপর জাতীয় দল নামে অভিহিত) থাকিবে।
(২) যখন (১) দফার অধীনে কোনো আদেশ প্রণীত হয়, তখন রাষ্ট্রের সকল রাজনৈতিক দল ভাঙ্গিয়া যাইবে এবং রাষ্ট্রপতি জাতীয় দল গঠন করিবার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করিবেন।(৩) জাতীয় দলের নামকরণ, কার্যসূচি, সদস্যভুক্তি, সংগঠন, শৃঙ্খলা, অর্থসংস্থান এবং কর্তব্য ও দায়িত্ব সম্পর্কিত সকল বিষয় রাষ্ট্রপতির আদেশ দ্বারা পরিচালিত হইবে।
(৪) (৩) দফার অধীন রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আদেশ সাপেক্ষে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি জাতীয় দলের সদস্য হইবার যোগ্য হইবেন।
(৫) এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও যখন জাতীয় দল গঠিত হয় তখন কোনো ব্যক্তি—
(ক) যদি তিনি যে তারিখে জাতীয় দল গঠিত হয় সেই তারিখে সংসদ সদস্য থাকেন, তাহা হইলে তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় দলের সদস্য না হইলে সংসদ সদস্য থাকিবেন না এবং সংসদে তাহার আসন শূন্য হইবে।
(খ) যদি তিনি জাতীয় দলের দ্বারা রাষ্ট্রপতি বা সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীরূপে মনোনীত না হন, তাহা হইলে অনুরূপ নির্বাচনে রাষ্ট্রপতি বা সংসদ সদস্য নির্বাচিত যোগ্য হইবেন না।
(গ) জাতীয় দল ছাড়া অন্য কোনো দল গঠন করিবার বা অনুরূপ দলের সদস্য হইবার কিংবা অন্য কোনো অনুরূপ দলের কার্যকলাপে অংশগ্রহণ করিবার অধিকারপ্রাপ্ত হইবেন না।
(১) এই অনুচ্ছেদের অধীন প্রণীত কোনো আদেশ পরবর্তী কোনো আদেশ দ্বারা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বলবত্ থাকিবে।
৩৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতি সংক্রান্ত বিশেষ বিধানে বলা হয়: সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে, (ক) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন, তিনি রাষ্ট্রপতির পদে থাকিবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হইবে।(খ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হইবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করিবেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে আমার বাংলাদেশ (এবি) পার্টির শ্রমিক রাজনীতি— বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বলেন, বাংলাদেশের মানুষ রাজনীতিকে সুযোগ সুবিধা পাওয়ার হাতিয়ার মনে করে। রাজনৈতিক নেতাদের দুর্নীতি, দুঃশাসন মানুষকে রাজনীতি প্রতি ঘৃণা তৈরিতে বাধ্য করেছে। কিন্তু দিনশেষে দেশটা রাজনীতিবিদরাই চালায়। তাই আমাদের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে। আমার বাংলাদেশ পার্টির রাজনীতি মানেই সমস্যা সমাধানের রাজনীতি। আমরা আমাদের শ্রমিক বিভাগকে শ্রমিক পার্টিতে রুপান্তর করতে চাই।
Trade unions in the country have been so politicised that it hardly serves the intended purpose. Party affiliated labour unions had successively failed to raise voice for the causes affecting workers. It is, therefore, critical to strike a balance between the need to reform the unions and depoliticise them to suit the purpose. AB Party has been campaigning for living wage and improved working conditions for the workers. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Amar Bangladesh Party, AB Party, delegation met H.E. Reto Renggli, Ambassador of Switzerland in Bangladesh, on Thursday afternoon at his residence. AB Party feels that a politics ingrained in dynasty, worshipping family idles and past glory would not be able to deliver on the aspiration of the uprising. Politics of service, addressing issues and solving everyday problems of the people are key to progress through the future. Both our glorious liberation war of 1971 and Monsoon Uprising of 2024 are part of our national struggle but we must not forget the challenges for nation building and reforming broken state institutions.
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হিজ রেটো রেঙ্গলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রদূতের বাসভবনে তারা এ সাক্ষাৎ করেন। দলের যুগ্ম সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যারিস্টার-নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারন সম্পাদক ও আইন-সংবিধান ও সংসদ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক প্রতিনিধিদলে অন্তর্ভূক্ত ছিলেন। দূতাবাসের সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস অফিসার খালেদ চৌধুরীও এসময় উপস্থিত ছিলেন। এবি পার্টি মনে করে যে, গতানুগতিক ধারার দুর্নীতি নির্ভর বংশানুক্রমিক রাজনীতি এবং নেতৃত্বের অতীতমুখীতা সাম্প্রতিক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে না। সেবার রাজনীতি, জনগণের দৈনন্দিন সমস্যা সমাধান এবং গবেষণার ভিত্তিতে প্রয়োজনীয় নীতি প্রণয়নই হলো ভবিষ্যত অগ্রগতির চাবিকাঠি। ১৯৭১ সালের আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান উভয়ই আমাদের জাতীয় সংগ্রামের অংশ, তবে জাতি গঠন এবং ভঙ্গুর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সংস্কারের চ্যালেঞ্জগুলি আমাদের ভুলে যাওয়া উচিত নয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
এবি পার্টি অফিসে ম্যাথিউ কার্টার
Matthew Carter is a political analyst with expertise in public sector delivery and international development across a variety of country contexts, South Asia in particular. He used to be a civil servant at the FCDO, posted in the British High Commission, Dhaka. Matt is currently undertaking independent research on the fluid political landscape in Bangladesh since Monsoon Uprising in July-August 2024. He came to the AB Party office on Tuesday evening to learn about our politics, progress, programs, inclusion of women and minorities, navigating through difficult crisis amidst talks of reforms, justice and election. The conversation covers how a second generation politics based on issues and problem solving would look like, is it getting traction with the youths and so on. Muktadir Rashid Romeo, a journalist, was also in attendance.
আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি-প্রেক্ষাপট, সরকারি খাতের সেবা প্রদান এবং আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ ম্যাথিউ কার্টার মঙ্গলবার সন্ধ্যায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন। এবি পার্টির রাজনীতি, অগ্রগতি, কর্মসূচি, নারী ও সংখ্যালঘুদের দলে অন্তর্ভুক্তি, সংস্কার, ন্যায়বিচার এবং আগামী নির্বাচন নিয়ে দলের ভাবনা এবং কঠিন সংকটের মধ্য দিয়ে দলের অগ্রসরতা সম্পর্কে জানতে তিনি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। ম্যাথিউ একসময় ব্রিটিশ হাই কমিশন, ঢাকাতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের অস্থির রাজনৈতিক দৃশ্যপট নিয়ে স্বাধীনভাবে গবেষণা করছেন। এবি পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ম্যাথিউ কার্টারকে এবি পার্টি অফিসে স্বাগত জানান এবং সমস্যা সমাধানের নীতির উপর ভিত্তি করে দলের দ্বিতীয় প্রজন্মের রাজনীতি কেমন হবে, এটি তরুণদের কাছে কতটুকু আকর্ষণ পাচ্ছে ইত্যাদি বিষয়গুলি নিয়ে তাঁর সাথে আলোচনা করেন। পরে ম্যাথিউ দলের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সাথে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান। বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুক্তাদির রশিদ রোমিও এসময় উপস্থিত ছিলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party believes that the recommendation for a bicameral parliament, separate voting for women seats and Proportionate Representation, PR, model for upper house would make the electoral system complicated in the context of electoral literacy and further pollute the professional bodies as well as civil society space. The party fears that the upper chamber would be centre for rehabilitation for the deprived candidates of the big parties culminating into a failure of the targeted goal.
আমার বাংলাদেশ (এবি) পার্টি বলছে, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত কি না, তা ভাবতে হবে। কারণ, উন্নত রাষ্ট্রগুলোতেও দ্বিকক্ষবিশিষ্ট সংসদে গুরুত্বপূর্ণ আইন পাস করতে দীর্ঘ জটিলতায় পড়তে হয়।দলটি জানিয়েছে, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা না করে এক কক্ষবিশিষ্ট আইন সভায় নারীদের সংরক্ষিত ৫০ আসনের পাশাপাশি আরও ৫০টি সংরক্ষিত আসন রেখে তা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন পেশাজীবীর জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করেছেন তাঁরা। নির্বাচনব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এবি পার্টির মূল্যায়ন জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন। আজ মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Zaker Party delegation led by Shamim Haider, Secretary General of the party, came to pay a courtesy call on the newly elected Chairman, Mojibur Rahman Monju, and General Secretary, Asaduzzaman Fuaad, on Tuesday afternoon at its central office. Leaders of both party discussed about the current political landscape, challenges, necessary reforms leading to a free, fair and credible election.
এবি পার্টির নতুন নেতৃত্বের সাথে জাকের পার্টি'র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
২১ জানুয়ারি ২০২৫ ইং বুধবার
প্রেস বিজ্ঞপ্তি
আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সহ নতুন নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে জাকের পার্টির একটি প্রতিনিধি দল। এবি পার্টি'র কেন্দ্রীয় কার্যালয়ে তাদের স্বাগত জানান পার্টি'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুই দলের প্রতিনিধিদের মাঝে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় এবি পার্টির গঠন প্রক্রিয়া, রাজনৈতিক কার্যক্রম, ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ নিয়ে জাকের পার্টির প্রতিনিধি দলকে অবহিত করেন ব্যারিস্টার ফুয়াদ। জাকের পার্টি'র প্রতিষ্ঠা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলেন পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি এবি পার্টি'র রাজনৈতিক ভুমিকা ও কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগামীতে নতুন বাংলাদেশ গঠনে এবি পার্টি'র পাশে থাকতে চায় জাকের পার্টি। পরে প্রতিনিধি দল এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এবি পার্টি'র প্রতিনিধি দলে ছিলেন পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল ও আন্তর্জাতিক বিভাগের সদস্য হাজরা মেহজাবীন। জাকের পার্টির প্রতিনিধি দলে ছিলেন পার্টি'র ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, মহাসচিব শামীম হায়দার, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট আবু বাকার ছিদ্দিক খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট ফুটবলার কায়সার হামিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান যুবরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুফতি মর্তুজা ইবনে মোস্তফা সালেহি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Training new recruits for second generation politics is crucial. They need to know the meaning of citizenship and whether they are one of them. If not, how they can negotiate with the state for their dues through peaceful means i.e. political process and civic engagement. Making sense of politics of service and problem solving is also critical as they are news ideas in the country’s political landscape.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Professionals’ wing shall stand up for the interest of the different sector based professionals and raise voice for the just cause affecting them. They would also raise concern against politicisation of professionals working in different government bodies under political governments.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ওমর ফারুককে আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব শামীমকে সদস্যসচিব করে পেশাজীবীদের নিয়ে সংগঠনের ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি দেশের সকল শ্রেণি পেশার মানুষকে একত্র করে কল্যাণরাষ্ট্র গঠনে কাজ চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ পেশাজীবীদের এই সংগঠনের যাত্রা শুরু হলো। আমরা আশাকরি সত্যিকার অর্থেই পেশাজীবিরা দেশের কল্যাণে, জনগণের সেবায় দলমত নির্বিশেষে ভুমিকা রাখবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Amar Bangladesh Party, AB Party, welcomes the initiative of the Interim Administration, IA, to draft a proclamation of historic Monsoon Uprising of July-August 2024 and adopt it unanimously. However, it requires intensive consultation with the political parties and other critical stakeholders. It may take little more time but for posterity, it is worthy of delay. Asaduzzaman Fuaad, General Secretary of the AB Party, briefed the journalists outside the foreign service academy on Thursday evening.
জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সবার অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে এবি পার্টি। দলটি বলেছে, পলাশীর যুদ্ধ, ব্রিটিশবিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র নির্মাণ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান, চব্বিশের গণ-অভ্যুত্থান—এসব উপকরণ ঘোষণাপত্রে আসা উচিত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত এসেছে, তড়িঘড়ি না করে একটি কমিশনের মাধ্যমে সব দলের সঙ্গে আলোচনা করে একটি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে জাতির উদ্দেশে জানানো উচিত। সেই ঘোষণাপত্রে বলা থাকবে জুলাই-আগস্ট আন্দোলনের আকাঙ্ক্ষা কী ছিল। শত শত বছরের লড়াইয়ের ইতিহাস, পলাশী, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র নির্মাণ, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান, চব্বিশের গণ-অভ্যুত্থান—এসব উপকরণ ঘোষণাপত্রে আসা উচিত। আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে তিন মাসের লড়াইয়ে ছাত্রদের যেমন অবদান আছে, গত ১৫ বছর রাজনৈতিক দলগুলোর যে আত্মত্যাগ, সম্মানের সঙ্গে তাদের অবদানও স্বীকার করতে হবে। প্রবাসী ভাই-বোনদের অবদান স্বীকার করতে হবে। ঘোষণাপত্রে কোনো অবদানকে যেন ছোট করে দেখা না হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
All-party joint consultation by the Interim Administration on drafting the Proclamation of Monsoon Uprising.
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সকল রাজনৈতিক দলের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
এবি পার্টির রাজনীতিটা আসলে কি? এটাকে শুরু থেকে কেন জামাতের রাজনীতির প্রক্সি হিসেবে বলবার চেষ্টা করা হচ্ছে এবং কারা এই বয়ানের সুবিধাভোগী? আমরা সারা দেশে এবং বিদেশে গত কয়েক বছরে যে লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলেছি, ওনারা তো এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেন না! ট্যাগিং এর এই রাজনীতি ও আলাপ জনতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে রাজনীতি, তার পরিপন্থী। রাজনৈতিক দল ও নেতাদেরকে নিয়মিত মূল্যায়ন ও জবাবদিহিতা করাটা জরুরী দেশ ও জনগনের স্বার্থে, তবে সেটার বুনিয়াদ যেন হয় জনগন সাপেক্ষে তার রাজনীতি, কর্মসূচী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা, তাদের সাহিত্য ও বক্তব্য। ধন্যবাদ ‘বনিক বার্তা’।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Newly elected members of National Executive Council- NEC, and leaders from different districts with the party emblem and one simple vision - to change the political landscape of this nation and country in coming years and decades.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party calls upon the Interim Administration, IA, to undertake gradual measures to abolish indirect taxes like VAT entirely and overhaul tax regime to replace it with singular direct tax based on income and profit. VAT is a regressive measure to undermine living conditions of the middle and low income citizens of the country who have already been burdened by the oligarchic economy of the deposed dynasty and their cohorts for over the last 16 years. IA should look into austerity measures to save extravagant expenses by downsizing bureaucracy, reduce corruption, avoid unnecessary development works as opposed to imposing direct and indirect taxes on the working class people.
নাগরিকদের ওপর পরোক্ষ করের বোঝা চাপিয়ে দেওয়া জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মনে করে এবি পার্টি। দলটির নেতারা বলছেন, কোনো অংশীজনের সঙ্গে পরামর্শ না করে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অন্যায্য ও অদূরদর্শী। সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভ্যাট বৃদ্ধি ও শুল্ক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কথা বলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The grand party conference was attended by all major party leaders who, by and large, appreciated the idea of second generation politics based on politics of service and problem solving based on addressing issues of the citizens.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju and Asaduzzaman Fuaad have respectively been elected as the chairman and general secretary of the AB Party for three-year term by the voter councillors on Saturday the 11 January 2025.
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। তাঁরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দলটির অভ্যন্তরীণ নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। সারা দেশের কাউন্সিলররা সেখানে ভোট দেন। প্রবাসী ও অসুস্থ কাউন্সিলররা ভোট দেন অনলাইনে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Snapshot of the party councillors queued up to cast their votes to elect the party president for a three-year term on Friday morning at the historic Sohrawardi Maidan.
আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আজ শুক্রবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত নয়টা পর্যন্ত। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন। এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম। প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলরের ভোটে এই তিনজনের মধ্য থেকে একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party is going to hold its first party convention on 10-11 January 2025. Three president candidates already faced each other in a public debate on 07 January 2025, first of its kind in the country’s political history. Voter councillors had already elected 21 members of National Executive Council, NEC, on 27-28 December 2024. Since the political platform, Jana Akangkher Bangladesh or Bangladesh as people aspires, was launched on 27 April 2019, the founding team had convened hundreds of meet ups across the country and abroad with large expatriate community followed by the party launch on 02 May 2020. It’s an inspiring event for all the team members across the country to see the party had come all the way and managed to set a stage for debates, discussion and election which we hope to spread out to other local units in a gradual manner. Building a second generation politics based on policy and problem solving is a challenging phenomena to have been undertaken and realised.
‘জনআকাঙ্খার বাংলাদেশ’ নামের একটা রাজনৈতিক মঞ্চ ২০১৯ সালের ২৭ এপ্রিল ঘোষিত হবার পরে সারাদেশে এবং বিদেশে শত শত মিটিং করেছে বুঝবার জন্য যে দেশের আম জনতা, সাধারন নাগরিক সমাজ কি ধরনের রাষ্ট্র দেখতে চান? দেশ ও জাতি গঠনে কেমন ধরনের রাজনীতি প্রয়োজন? পুরাতন বংশীয় রাজনৈতিক দলগুলো কেন এবং কোন জায়গায় জনগনের প্রত্যাশা পূরন করতে ব্যর্থ হয়েছে? কেন বার বার জনগনকে রাস্তায় নামতে হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের জনতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য? এক বছর পেরিয়ে ২০২০ সালের ০২ মে দল ঘোষনার পর থেকে হাঁটি হাঁটি পা পা করে দলের প্রথম কাউন্সিল হতে যাচ্ছে ১০-১১ জানুয়ারি ২০২৫, ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে, যেখানে অনলাইন-অফলাইন মিলিয়ে প্রায় ২৭০০ ডেলিগেট ভোট দিবেন সভাপতি ভোটে। ইতিমধ্যেই ২৭-২৮ ডিসেম্বর ২০২৪ এ তিন শতাধিক ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে ২১ জন জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। গত ৭ জানুয়ারী ২০২৫ এ তিনজন সভাপতি প্রার্থী জনসম্মুখে জনবিতর্কে অংশগ্রহণ করেছেন যা দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা। গনতান্ত্রিক মূল্যবোধ চর্চা ও ধারন করা মোটেই সহজ না, শুরু করলাম পথ চলা। এটাকে প্রথম কাউন্সিল পেরিয়ে সারা দেশের জেলা, উপজেলা, পৌরসভা, মহানগরীতে আমরা ছড়িয়ে দিতে চাই। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Jamalpur district is mobilising their workforce ahead of the first party convention on 10-11 January 2025.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It has been 14 years since Felani, a 14 year old teenage girl from Kurigram, a northern district bordering India, was brutally killed by Indian Border Guard, BSF, and that was enough for the killer force. The lifeless body was hung over the barbed wire for hours before it was taken down and even much later handed over to the family to grieve. Bangladesh, as a country and nation, has since been mourning over her death, and for thousands of others, and is united in seeking justice for each one of our citizens killed by the Indian BSF over the five decades.
ফেলানী হত্যার ১৪ বছর: ন্যায়বিচারের আর্তি নিভৃতে কাঁদে!!
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ীর রামখানা অনন্তপুর সীমান্তে ১৪ বছরের কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেলানীর নিথর দেহ প্রায় সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল, হত্যার প্রায় ৩০ ঘণ্টা পর বিএসএফ তার মরদেহ ফেরত দেয়।
বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে, ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। সেই আদালতে ফেলানীর বাবা নূর ইসলাম এবং মামা হানিফ সাক্ষ্য দেন। তবে ৬ সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ আদালত। রায় প্রত্যাখ্যান করে ফেলানীর বাবা পুনরায় বিচারের দাবি জানান। এর প্রেক্ষিতে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর বিচার পুনরায় শুরু হয়, এবং ১৭ নভেম্বর ফেলানীর বাবা আদালতে সাক্ষ্য দেন। কিন্তু ২০১৫ সালের ২ জুলাই আদালত আবারও আসামি অমিয় ঘোষকে খালাস দেয়।
জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতের পুনর্বিচারের রায় প্রত্যাখ্যান করে ফেলানীর বাবা নূর ইসলাম এবং কলকাতার মানবাধিকার সংগঠন ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চে’র সাধারণ সম্পাদক কিরিটি রায় যৌথভাবে ভারতের সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। ২০১৫ সালে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে রিট আবেদনটি গ্রহণ করে বিবাদীদের জবাব দেওয়ার নোটিশ জারি করে। পরবর্তীতে বিবাদীরা তাদের জবাব দাখিল করেন। ওই বছর ৬ অক্টোবর রিট শুনানি শুরু হয়। ২০১৬ ও ২০১৭ সালে শুনানি কয়েক দফা পিছিয়ে যায়, সর্বশেষ ২০১৮ সালের ২৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হলেও তা আজ পর্যন্ত হয়নি। এরপর ২০১৯ ও ২০২০ সালেও কয়েকবার শুনানির তারিখ ধার্য হলেও শেষ পর্যন্ত তা সম্পন্ন হয়নি। ২০১৩ সালের ২৭ আগস্ট ফেলানীর বাবা ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী একটি রিট আবেদন করেন ভারতের উচ্চ আদালতে। আজ পর্যন্ত সেটিরও কোনও শুনানি হয়নি।
ফেলানী হত্যার চৌদ্দ বছর পরও ন্যায়বিচার পাওয়ার জন্য ভারতের উচ্চ আদালতের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এদিকে, গত এক দশকে চার শতাধিক বাংলাদেশি সীমান্তে বিএসএফের হাতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করা হলেও, তারা কেবল সংখ্যা হিসেবেই রয়ে গেছেন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি ) পার্টি দ্রুততম সময়ে ফেলানী হত্যার বিচার পুনরায় শুরু করতে বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। এছাড়া সীমান্তে অন্যান্য হত্যাকাণ্ডের ক্ষেত্রেও আন্তর্জাতিক আইনের আশ্রয় গ্রহণ এবং বিএসএফের অপরাধী সদস্যদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party election season is on with full-fledged campaign, first of its kind since the party was founded in May 2020. Already 21 members of National Executive Council, NEC, had been elected on 27-28 December 2024. President and Secretary for a three-year term would be elected on 10-11 January 2025. Internal Democratic exercise has been a rare phenomenon in our country and within the party politics, in particular, which culminated into repeated authoritarian practices in governance. It is, in no doubt, very difficult to practice genuine differences of opinion on policy matters and national issues of public interest within the party structures due to dynastic ownership of the party but it deserves a fresh start as part of our new political settlement and reforms aspired in Monsoon Uprising of July-August 2024. Three contester for the party President position would face a live debate on Tuesday the 07th January 2025 to talk about their credentials, contribution, dreams, current political landscape and future of the party etc.
এবি পার্টির প্রথম দলীয় কাউন্সিলের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। গত ২৭-২৮ ডিসেম্বরে জাতীয় নির্বাহী পরিষদ ২১ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। আগামী ১০-১১ জানুয়ারী ২০২৫ দলের প্রথম সভাপতি/সাধারন সম্পাদক নির্বাচিত হবে প্রায় তিন হাজার ভোটার/কাউন্সিলরদের ভোটে। সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন যাদেরকে নিয়ে আয়োজন করা হচ্ছে নির্বাচনী বিতর্ক যা দলের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে। নতুন প্রজন্মের রাজনীতি বিনির্মানের কাজটা অনেক জটিল, তারপরেও শুরু হোক ধীরে ধীরে পথ চলা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The deposed regime led by disgraced Sheikh dynasty had destroyed our electoral system all together over the 16 years of authoritarian kleptocratic rule. 5th January 2014 marks one of the blackest day in our nation’s history when one sided election was boycotted by all major political parties and as a result, 153 seats out of 300 in national parliament were declared without a single vote casted in favour of the brutal regime. The trend continued during late night election of 30 December 2018 and dummy election of 07 January 2024.
২০১৪ সালের ৫ জানুয়ারী: ব্যর্থ নির্বাচন ও বিনা ভোটের সংসদ
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদীয় নির্বাচনকে ‘ব্যর্থ নির্বাচন’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের ইলেক্টোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট-ইআইপি নামের একটি বৈশ্বিক যৌথ প্রকল্প। ৫ জানুয়ারির নির্বাচনকে বাংলাদেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। বিএনপিসহ প্রধান দলগুলো নিরপেক্ষ নির্বাচনী সরকার ব্যবস্থার দাবিতে ওই নির্বাচন বর্জন করেছিল।
বিগত ফ্যাসিবাদী সরকারের গুনমুগ্ধরা বলবেন, ভারতে প্রথম নির্বাচন হয়েছিল ১৯২০ সালে। ভারতের কংগ্রেস ও মুসলিম লীগ সেই নির্বাচন বর্জন করেছিল, অথচ সেই নির্বাচনের পথ ধরে ভারত এখন বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক দেশ। ১৯৭০ সালের নির্বাচন বর্জন করেছিলেন মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি; আবার সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ স্বাধীন হলো। কাজেই ৫ জানুয়ারির নির্বাচনকেও অর্থহীন বলা যাবে না, কারন সেই নির্বাচনকে ঘিরেই দেশ পদ্মা সেতু পেরিয়ে, মেট্রোরেলে চড়ে এখন উন্নয়নের শিখরে।
এবি পার্টির প্রশ্ন হলো, দেশে নির্বাচনী কাঠামোর মধ্যে দিয়ে যে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছিলো, সেটা কিভাবে হলো? ২০১৪’র ৫ জানুয়ারি ও ২০১৮’র ৩০ ডিসেম্বর ছাড়া সেটা সম্ভব হতো কিনা! ২০২৪ এর ভোটারবিহীন ৫ শতাংশের ডামি সংসদের মেয়াদ তো সাত মাসও টিকেনি। গনতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেবার কারিগর কি আওয়ামী লীগ একা নাকি জাতীয় পার্টি-১৪ দলীয় মাফিয়া জোট থেকে শুরু পোস্য আমলারা, ফ্যাসিবাদের বহুমুখী দোসর সকলেই দায়ী!
১৫৩টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, প্রধানতঃ আওয়ামী লীগের দখলে চলে যায়। নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ২১ জনের মৃত্যু এবং শতাধিক ভোটকেন্দ্র জ্বালিয়ে দেয়ার দায় কার? হাজার হাজার কোটি টাকা খরচ করে ৫ শতাংশ ভোটের নাটক মঞ্চায়িত করবার দায়ে ও দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে সংবিধান লঙ্ঘনের অপরাধে রকিব উদ্দীন কমিশন, হুদা কমিশন ও আউয়াল কমিশনের সকল সদস্যকে বিচারের আওতায় আনতে হবে বলে মনে করে এবি পার্টি। অর্ধ শতাব্দী পরে এসে একটা রাষ্ট্র নূন্যতম স্বচ্ছতার ভিত্তিতে একটা নির্বাচনের আয়োজন করতে না পারার দায় তিন দল ও সংশ্লিষ্ট রাজ পরিবারের। ২০২৪ এর বর্ষা-গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত নতুন বাংলাদেশে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত করবে এটিই এবি পার্টি মনে করে। এবি পার্টি আশা করে নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আর কোন ফ্যাসীবাদী স্বৈরশাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে যেন চেপে বসার সুযোগ না পায়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার বিকালে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব চৌধুরী মশিউল আজম সাকিবের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Expanding organisation is the critical part of new generation politics. Team Badda unit of Dhaka City North was discussing their preparation for the forthcoming party’s national convention.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Ukhia in Cox’s Bazaar district, had a view exchange meeting with the newcomers and challenges that local businesses have been facing post July/August 2024 Monsoon Uprising.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Following the post-Monsoon Uprising of July-August 2024, Bangladesh 2.0 is full of aspiration, in search of reforms and new political settlement. However, little discussion is happening about internal reforms of the political parties like democratisation, leadership through members’ choice, open debates on policy matters, transparent and accountable funding and auditing etc. AB Party recently had elected its 21 members of the National Executive Committee, NEC - highest policy making body of the party, through a competitive election. New President and Secretary would be elected next month through direct ballots of the delegates, councillors and elected NEC. Charity begins at home - hopefully we would be able to continue the trend to democratise our journey of second generation politics and learn to develop further on a trial and error basis.
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রাষ্ট্রের সংস্কার নিয়ে ব্যাপক আলাপ, তর্ক, প্রস্তাবনা আছে। দফার পরে দফা ঘোষিত হয়েছে। প্রশ্ন হলো যারা নিজেদের দলের মধ্যে সংস্কারের আলাপ তুলছে না তারা কি রাষ্ট্র সংস্কার করতে পারবে? যারা নিজেরা দলের মধ্যে গনতন্ত্র, নির্বাচন ও ভোটের অনুশীলন করে না, নেতা নির্বাচনের ক্ষেত্রে তারা কি সংসদকে প্রানবন্ত বিতর্কের ক্ষেত্রে পরিনত করতে পারবে? যারা এখনো স্বচ্ছতার সাথে দলের আয়-ব্যয় পরিচালনা করতে পারে না, তারা কি দুর্নীতি-চাঁদাবাজি-ঘুষের বিনিময়ে তদবির বানিজ্য বন্ধ করতে পারবে? আমরা তাই নিজেদের ঘরে সংস্কারের রাজনীতি শুরু করেছি, হাঁটি হাঁটি পা পা করে একদিন হয়ত এই ছোট্ট কুঁড়েঘরটা বিশাল প্রাসাদে পরিনত হবে ইন শা আল্লাহ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Cox’s Bazaar district unit mobilised local workers of different trade and profession to learn issues affecting their everyday job and the process to resolve it. Negotiation with the state and related stakeholders is crucial to improve their working conditions. Minimum living wage is the least starting point for their struggle to be successful.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Central Convening Committee, around 315 members and voter councillors, elected 21 members of the National Executive Committee, NEC, out of 60 candidates. Huge congratulations to everyone who had won, voted in and participated in the election campaign. AB Party is also grateful to the election commission who played professional role in the best of their capacity.
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কেন্দ্রীয় কাউন্সিলের প্রথমাংশের জাতীয় নির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শনিবার (২৮ ডিসেম্বর) রাত ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশনার, সাবেক জেলা জজ আখতারুল আলম লাইভে ফলাফল ঘোষণা শুরু করেন। এর আগে ২৭ ও ২৮ ডিসেম্বর দুইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবি পার্টির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে কেন্দ্রীয় কমিটির ৩১৫ সদস্যের সরাসরি ভোটে ২১ জনকে নির্বাচিত করেন ভোটাররা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Amar Bangladesh Party, AB Party, delegation met H.E. Yao Wen, Ambassador Extraordinary and Plenipotentiary of the People’s Republic of China in Bangladesh, on Sunday afternoon at his office to discuss about party and its new generation politics based on service and policy issues, trade, investment, exchange of visits and tourism potential.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
What difference the newest political party would make? A simple question, yet repeatedly asked by the grassroots. Team Dinajpur district is trying to answer in Nawabgonj subdistrict area.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Lakhkhipur district organised a roundtable to propose future development and reform plan.
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে এবিপাটি - এড. মুজাহিদ। ২৬ শে ডিসেম্বর ২০২৪ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় "লক্ষ্মীপুর জেলা নিয়ে আমাদের ভাবনা" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মুজাহিদুল ইসলাম এ কথা বলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
It’s an unprecedented event in our history to witness fire at the heart of our civil bureaucracy. Four to five floors of the building-7 were completed burned down, all major state’s confidential documents of few department were completely destroyed, also one brave firefighter was sadly killed. It’s a serious breach of our law enforcement agencies, particularly of intelligence agencies. Interim administration has been facing repeated sabotages from the deposed regime and their criminal gangs and cohorts. Interim Administration is expected to act fast, throughly investigate the incidents and bring the perpetrators to justice.
সচিবালয়ে আগুন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সচিবালয়ে অগ্নিদগ্ধ ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরে এ অভিযোগ করেন। এ সময় এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর অব. আব্দুল ওহাব মিনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, সচিবালয়ে আগুন বাংলাদেশের ইতিহাসের বিরল দুঃখজনক ঘটনা। এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়ল, আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করল, দুই কলেজের মারামারিতে রক্তপাত হলো, তাবলিগের অন্তঃকোন্দলে লাশ পড়লে-কোনো ঘটনারই সরকার দৃশ্যত আগাম কোনো ব্যবস্থা বা সন্তোষজনক পদক্ষেপ নেয়নি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party proposed five-point reform plans to ease the lives and livelihoods of citizens of Chittagong. Chittagong has high level of potentials to develop tourism industry, modernise fisheries and build an environment-friendly ship breaking industry along with turning the city into a trade hub. Yet, oligarch-model of development under the last regime had no other plan but to loot and plunder billions under the proxy of digital development.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party greets Christian Community
AB Party sends its warmest greetings to the members of the Christian community in Bangladesh and across the globe on the occasion of Christmas.
Bangladesh is a country where members of all religious denominations have the constitutionally guaranteed freedom to practise their religious beliefs. A land of communal harmony; its people have for long practised their cultures, religions and traditions without any discrimination.
AB Party hopes that the Christian citizens of Bangladesh of various traditions and churches will celebrate this Christmas in accordance with their religious beliefs in the spirit of tolerance and solidarity that permeates our society, particularly at this critical time of uncertainty and unrest.
On this happy occasion for all members of the Christian Community, AB Party wishes them peace, happiness, welfare and prosperity.
এবি পার্টির পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা
আজ ২৫ ডিসেম্বর; খ্রীষ্ট ধর্মীয় অনুসারীদের প্রধান উৎসব। প্রধান উপাসনালয় গীর্জা সহ সমস্ত বাড়ীঘর আলোতে আলোকময়। কারণ তাদের ধর্মীয় মত অনুসারে এই দিনে পৃথিবীতে আগমন ঘটেছিল খ্রীষ্ট ধর্মের প্রবর্তক মহামতি যীশু। দু’হাজার বছরেরও আগে জেরুজালেমের বেথলেহেম শহরের এক গরীব কাঠুরিয়ার গোয়ালঘরে কুমারী মাতা মেরীর গর্ভে জন্ম নেয় অলৌকিক এই শিশু।
এবি পার্টির পক্ষ থেকে দেশের এবং দুনিয়ার সকল খ্রীষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা ও শুভ কামনা। বড়দিনের উৎসব সফল হোক ও সার্থক হোক এই কামনা করছি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Making sense of new generation politics is difficult but also essential for the rural grassroots. Village courtyard meet ups in late winter evening has a different flavour, thanks team Dinajpur.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Engaging youths through sports is critical to materialise their aspirations as well as development of physical and mental health. It also keeps them away from gang violence and drugs. Thanks team Chittagong.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Malaysia was discussing about how the interim administration can help the stranded Bangladeshi labourers, speeding up regularising their work status and negotiate more unskilled and semi-skilled workers to be taken in by the Malaysian government.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party calls upon the interim administration to address winter related public hardships like extreme air pollution, power shortage across rural areas, distribution of winter cloths, preserving winter fruits and vegetables, rising road accidents amidst smog, celebrating winter festivals etc.
এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, চলতি শীতের মৌসুমে গ্রামাঞ্চলে বিদ্যুতের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। তাঁরা ইতিমধ্যে বিভিন্ন মফস্সল এলাকা পরিদর্শন করে এই চিত্র দেখেছেন। অবিলম্বে গ্রামাঞ্চলের মানুষের ভোগান্তি দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর কাকরাইলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা গ্রামের মানুষকে গ্রীষ্মে বিদ্যুৎ দিতে পারেন না, আবার শীতেও তাদের ভোগান্তিতে রাখবেন, সেটা হতে পারে না।’ সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘এমনিতেই সারা বছর আমাদের বায়ু মারাত্মক দূষিত থাকে। এটা শীতকালে জনগণের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ইটভাটার ধোঁয়া, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর পরিত্যক্ত অংশ, যানবাহনের ধোঁয়া এবং শীতকালীন কুয়াশার সঙ্গে বাতাসে মিলে বায়ুদূষণের মাত্রা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যা মানুষের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস গ্রহণের উপযুক্ত থাকে না।’ এবি পার্টির যুগ্ম সদস্যসচিব বলেন, দেশে শীতকালে প্রচুর সবজি উৎপাদিত হয়, যা সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে রেলস্টেশনকেন্দ্রিক হিমাগার তৈরি করলে বাজারব্যবস্থা, সিন্ডিকেট রোধ ও কৃষক পর্যায়ে সঠিক মূল্য পাওয়া নিশ্চিত করা সম্ভব।
www.prothomalo.com/amp/story/politics/b0xb77ke0m -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party condemns, in strongest possible terms, attacks on victory day celebration events organised by Jatiyo Nagorik Committee, National Citizens Committee, in Barishal and Brahmanbaria. It is sad to see division and intolerance among the pr-democracy activists and platforms. Lack of action by the law enforcement agencies, local police in particular, needs to be investigated and those responsible to be held accountable.
নাগরিক কমিটির প্রোগ্রামে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবি পার্টি'র
নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ডাঃ মাহমুদা মিতু ও যুগ্ম মূখ্য সংগঠক সাবেক ছাত্রনেতা আতাউল্লাহর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি - এবি পার্টি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এবি পার্টির আহবায়ক প্রফেসর ডাঃ মেজর অবঃ আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই বিপ্লবের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোন সামাজিক বা রাজনৈতিক সংগঠনের সভা, সমাবেশ বা নেতাকর্মীদের উপর হামলা পুরনো ফ্যাসীবাদের নমুনা। নতুন বাংলাদেশে বরিশালে ডাঃ মাহমুদা মিতুর নেতৃত্বে অনুষ্ঠিত নাগরিক কমিটির সভায় ও নাগরিক কমিটির আর এক নেতা আতাউল্লাহকে শারিরীক ভাবে লাঞ্ছিত করা খুবই দুঃখজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভুমিকা রাখতে অনুরোধ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে ফ্যাসীবাদের দোসর ও অপরাধ কর্মকাণ্ডে জড়িত সকল ব্যক্তিদের গ্রেফতারে দেশব্যাপী সাড়াশি অভিযানের দাবি জানান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Jaipurhat district unit paid floral tribute on 16th December morning.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Floral tributes were paid at the national memorial at Savar early this morning to remember war heroes, both fallen and living alike.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Every nation has a long line of struggles, 1971 was such a critical milestone in our glorious liberation war. Our tributes to fallen war heroes and living legends.
বিজয় দিবসের এই মহান দিনে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাভরে স্মরণ করি। এই দিবস আমাদের জাতীয় ঐতিহ্য, সাহস, এবং সংগ্রামের অনুপ্রেরণা।
১৯৭১-এর মহান বিজয়ের ৫৩ বছর পরেও, আমাদের সন্তানেরা রক্ত ঝরিয়ে বিজয়ের আনন্দকে মানুষের ঘরে পৌঁছে দিতে লড়াই করেছে; সে বিজয়ের সুফল প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে আমরা বদ্ধপরিকর।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার-এই তিন মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে আমরা আপনাদের পাশে আছি। বিভেদ নয়, বরং আগামীর বাংলাদেশ হোক সমাধানের। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party organised a mammoth gathering in Kochukata area of Nilphamari district on Saturday afternoon. The grassroots demanded for an intermediate level college, year 10-12, due to the closest college is 8-10 km away from the area and a police sub-station at the roundabout of three-subdistrict area of Nilphamari where no services are being provided by the police. We agreed to the calls and already asked the local police administration to set up a police unit without any further delay.
আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকার দিন দিন গ্রহণযোগ্যতা হারাবে, তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে। বিশেষ অতিথির বক্তৃতায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র যারা চালান তাদের ভাবতে হবে কেন একজন চাষী তার পেশা ছেড়ে দিচ্ছে? তরুণরা কেন আজ পথ খুঁজে পাচ্ছেনা? একজন শিক্ষিত তরুণ জানেনা, সে আগামী দিনে কী করবে। পড়ালেখা শেষে তার পেশা কী হবে সেটাও সে জানে না। তিনি অন্তর্র্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। বিনা সুদে ঋণ দিন। ১৭শ’ শহিদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার যদি নতুন রাষ্ট্র গড়ার অঙ্গীকার ভুলে যায় তাহলে শহিদ ও আহত বীরদের স্বপ্ন ভঙ্গ হবে বলে তিনি সতর্ক করেন। আগামী নির্বাচনে লুটেরা দলের কেউ ভোট চাইতে এলে তাদের লুটপাটের টাকা ফেরৎ চাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ফুয়াদ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Paying floral tribute at the memorials, kind of a annual routine ritual, often misses the critical demand for truth, justice and accountability. The deposed fascist regime has all been so good at manipulating history and doing business of the dead and injured, yet was never bothered to form a state enquiry commission to religiously learn the facts, identify the culprits and bring them to full force of justice. We feel the need for both - state rituals and seeking justice.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party leadership along with Nilphamari district unit organisers met journalists of local press club on Saturday afternoon.
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারে, তাহলে দ্রুত তারা গ্রহণযোগ্যতা হারাবে। আজ শনিবার নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘অধিকার বঞ্চনার জায়গা থেকে সমাধান বের করার রাজনীতি হলো এবি পার্টির রাজনীতি। অতীতে আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। শত প্রতিবন্ধকতা মাড়িয়ে রক্ত ও জীবন দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি করেছি, একে সফল করে তুলতেই হবে।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to martyred intellectuals at the memorial on Saturday morning.
শহীদ বুদ্ধিজীবী দিবসে এবি পার্টির বিবৃতি
“মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তবেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে”—— এবি পার্টি
আজ ১৪ ডিসেম্বর; আজকের এই দিনে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই সকল শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের সূচনা থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত - অধ্যাপক জি সি দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশেদুল হাসান, ড. আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামউদ্দীন আহমেদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, সাহিত্যিক সেলিনা পারভীনসহ অনেককে।
এক বিবৃতিতে এবি পার্টির আহবায়ক ও সাবেক সেনা কর্মকর্তা প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার এবং সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যাঁরা দীর্ঘ ৫২ বছর ধরে বয়ে চলেছেন আপনজনকে হারানোর বেদনা ও কষ্ট। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ১৪ ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে ঘোষনা করেন।আমরা গভীর শ্রদ্ধার সাথে তাঁদের আত্মত্যাগকে স্মরণ করছি।
নেতৃবৃন্দ আরো বলেন, বিজয়ের ৫৩ বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জাতি আজও নানা মত ও পথে বিভক্ত। সময় এসেছে ঐক্যবদ্ধ রাজনীতির সূচনা করার। আমার বাংলাদেশ পার্টির মূল শ্লোগান হচ্ছে স্বাধীনতার ঘোষনাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। এই ঘোষনাকে বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে, তবেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে। তাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই এবি পার্টির প্রথম দফা কর্মসূচী। এ লক্ষ্যে এবি পার্টি প্রস্তাব করেছে ধর্ম ও মুক্তিযুদ্ধকে সকল বিতর্কের উর্ধ্বে রেখে অধিকার ভিত্তিক এক নয়া রাজনীতির। এবি পার্টি শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে ও সকল শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Team Shirajgonj district unit is getting organised.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Youth wing protests against the orchestrated propaganda of minority persecution in Bangladesh, largely by the Indian media and Delhi backed lobbyist in western countries.
ভারতের হিন্দু প্রেম মূলত আওয়ামী প্রেম ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ যুব পার্টির উদ্যোগে ভারতের মিডিয়ায় ধারাবাহিক মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন তিনি। মজিবুর রহমান মঞ্জু বলেন, ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হাসিনার শাসন আমলে বিশ্বজিতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং এ দেশের একমাত্র হিন্দু বিচারক সুরেন্দ্র কুমার সিনহাকে শারীরিকভাবে হেনস্তা করে দেশ থেকে বিতাড়িত করলেও ভারত সরকার কোনো কথা বলেনি। তারা মূলত মুখে হিন্দু প্রেমের কথা বললেও তাদের অন্তরে আওয়ামী লীগ প্রেম ছাড়া কিছুই নেই। এবি পার্টির সদস্যসচিব বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় কিংবা বাংলাদেশের জনগণের সম্মান রক্ষায় ভারত কখনো মনোযোগী হয়নি। তারা আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের ওপর একচ্ছত্র প্রভাব বিস্তারই তার লক্ষ্য ছিল। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party submitted its proposals and recommendations to the constitution and election related reform commissions. For Bangladesh 2.0, new political settlement is critical to reflect the aspiration of the Gen Z and millions of youths who were instrumental during Monsoon Uprising of July-August 2024.
নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের কাছে দলীয় মতামত ও প্রস্তাব হস্তান্তর করেছে এবি পার্টি। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন ও সংবিধান সংস্কারের গুরুত্বের ওপর জোর দিয়েছে তারা।নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের কাছে প্রস্তাবগুলো হস্তান্তর করে এবি পার্টির একটি প্রতিনিধিদল। এবি পার্টি জানিয়েছে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন ও সংবিধান সংস্কারের গুরুত্বের ওপর জোর দিয়েছে। তারা আশা করে, এই প্রস্তাবগুলো দেশের রাজনৈতিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
A 14-member delegation from the International Jurist Union, IJU, met the AB Party leadership to learn about the post- Monsoon Uprising of July-August 2024 and the transition under the Interim Administration. The delegation shared few of their own respective experience of July 2016 coup in Turkey and how they managed the aftermath and sabotage.
আন্তর্জাতিক জুরিষ্ট ইউনিয়নের ১৪ সদস্যদের এক প্রতিনিধি দল এসেছিলেন এবি পার্টির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে। ওনারা জুলাই-আগষ্ট ২০২৪ এর গনঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে জানতে চান, কিভাবে ওনারা সাহায্য করতে পারবেন, সেটাও জানতে চান। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party pays tribute to Begum Rokey who has been instrumental for emancipation of muslim women in Bengal during and under the British colonial rule. Her struggle against taboos and stigma attached to female education opened the door for generation. Presence and participation of girls and women in Monsoon Uprising of July-August 2024 is a subtle reminder of her contribution back in early last century.
রোকেয়া দিবস ও গণঅভ্যুত্থান পরবর্তী নারী সমাজের প্রতি আহবান
বাংলাদেশে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু ৯ ডিসেম্বর। জন্ম ১৮৮০, মৃত্যু ১৯৩২ ঈসায়ী সালে। তৎকালীন সমাজ ব্যবস্থায় যেখানে পুরুষের শিক্ষা গ্রহণ দুষ্কর সেখানে নারীর শিক্ষা গ্রহণ ছিল অকল্পনীয়। প্রথম ধাপে পিতা এবং ভাইদের সহযোগিতার কারণে কিঞ্চিত শিক্ষালাভ সম্ভব হলেও প্রগতিশীল, কুসংস্কারমুক্ত, সমাজ সচেতন ডেপুটি ম্যাজিস্ট্রেট উর্দুভাষী সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধন নানা ভাষায় শিক্ষা লাভকে ত্বরান্বিত করে। এক পর্যায়ে বেগম রোকেয়া অনুধাবন করতে সক্ষম হন যে নারীদের পশ্চাদপদতার মূল কারন হলো শিক্ষার অভাব।
তাইতো তিনি সময় সুযোগে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করে সেই অভাব দূরীকরণে প্রত্যক্ষ ভূমিকা রাখেন। বেগম রোকেয়ার সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ ঘটে ১৯০২ সালে কলকাতা থেকে প্রকাশিত ‘নভপ্রভা’ পত্রিকায় 'পিপাসা' নামক বাংলা গল্প ছাপা হওয়ার মাধ্যমে। ১৯৫০ সালে মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয় 'সুলতানাজ ড্রিম' যা উনার লেখা প্রথম ইংরেজী রচনা।
বেগম রোকেয়া ১৯০৪ সালে একটা প্রবন্ধে লিখেন- "আমরা বুদ্ধিবৃত্তির অনুশীলন করি পুরুষের সমকক্ষতা লাভের জন্য - আমাদিগকে যাহা করিতে হয়, তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিব। আবশ্যক হইলে আমরা লেডি কেরাণী হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিষ্ট্রেট, লেডি ব্যারিষ্টার, লেডি জজ সবই হইব। উপার্জন করিবনা কেন? যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসায় করিতে পারিবনা বলিয়া তাহা হীনতেজ হইয়াছে? এখন অনুশীলন দ্বারা বুদ্ধিবৃত্তিকে সতেজ করিব।"
বেগম রোকেয়া শিক্ষা গ্রহণের ব্যাপারে ছিলেন নিরলস অধ্যবসায়ী। তিনি গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে ভাইদের সহযোগিতায় লেখাপড়া করতেন; কঠোর সাধনায় তিনি জয় করেছেন, তাই মুসলিম নারী জাগরণের অগ্রদূত তিনি। শতবর্ষ পেরিয়ে গেছে; গত ৩০ বছর হলো এদেশ নারী নেতৃত্বে পরিচালিত হচ্ছে কিন্তু নারী জাগরণ কিংবা মুক্তি কি আদৌ হয়েছে? এখনও নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি হচ্ছে। রাস্তায়, ঘরে এমনকি মর্গেও নারীদের নিরাপত্তা নাই।
আমার বাংলাদেশ পার্টির লক্ষ্য হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়নে নারীদেরকে সম্পৃক্ত করে দেশের উন্নয়নে কাজ করা, শিক্ষিত নারীকে রাষ্ট্রের নাগরিক বানানো। বেগম রোকেয়া দিবসে এবি পার্টি বাংলাদেশের নারী সমাজকে আহ্বান জানাচ্ছে পুরুষের সাথে তাল মিলিয়ে পারিবারিক ও দেশীয় মূল্যবোধকে ধারন করে, সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি পরিবারকে অগ্রাধিকার দিয়ে দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসবার। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Anowar Sadat Tutul, Sr. Assist. Secretary of the AB Party, was addressing a crowd in Dinajpur district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
‘Jamaat should acknowledge its mistakes in 1971’
Mojibur Rahman Monju serves as the member secretary of the Amar Bangladesh (AB) Party and is a former president of the Bangladesh Islami Chhatra Shibir—the student wing of Jamaat. He discusses the AB Party position on religion and politics, difference between AB Party and Jamaat in terms of philosophy and ideology, and the Party position on the war crimes trials, in an exclusive interview with Dhaka Tribune’s Nawaz Farhin Antara.
www.dhakatribune.com/webiners-and-interviews/365002 -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Shatkhira district unit protesting against the deposed regime’s persistent attempt to destabilise the country from inside and beyond.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, Member Secretary of the AB Party, was speaking about the local issues affecting the citizens of Feni district on Saturday morning, while briefing the local press. People of Feni wants just and fair water distribution of Feni river, reviewing the massive allotment of exclusive industrial zone to India at a critical location off Belunia border facing the strategic Bay of Bengal, seeking justice for the 14 fallen heroes, local development works and looking after the hundreds of thousands of expats’ families living in distressful conditions and so forth.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Feni district unit held a public meeting at the city centre on Saturday afternoon.
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘শেখ হাসিনা মনে করেছিলেন বিএনপি-জামায়াত-হেফাজতসহ আমদের সবাইকে মেরে কেটে নিশ্চিহ্ন করলে তার আর শত্রু থাকবে না। তিনি বাধাহীনভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু রাজনৈতিক পরিচয়হীন ছাত্র-জনতার প্রতিরোধে এমন পরিণতি হয়েছে যে, নৃশংস গণহত্যা চালিয়েও তার শেষ রক্ষা হয়নি। তাকে দিনদুপুরে পালিয়ে যেতে হলো, তার মতো দিনদুপুরে এভাবে পৃথিবীতে কোনও স্বৈরাচার পালায় নাই।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Convenor, Prof. Dr. Abdul Wahab Minar, was meeting people in Barishal city, southern divisional district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The country and nation is united in its struggle to uphold the spirit of Monsoon Uprising of July-August 2024. Our freedom, sovereignty, dignity and national interest are not up for sale or compromise.
দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কাছে তিন বিষয়ে পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সোয়া পাঁচটায় বৈঠক চলাকালীন অবস্থায় ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে বের হয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের এ কথা জানান। এ সময় বৈঠকের এজেন্ডা সরকারের পক্ষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তুলে ধরেন বলেও জানান তিনি।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা। বিষয়গুলোর মধ্যে রয়েছে- ভারতসহ সারা বিশ্বে যে প্রপাগান্ডা চলছে সেগুলোর বিষয়ে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয়, আগরতলায় সহকারী হাইকমিশন অফিস ভাঙচুর ও পতাকা অপমান করা নিয়ে করণীয় এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে গল্প ও উপন্যাস সারা দুনিয়ায় চলছে তা নিয়ে মতামত। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
এবি পার্টির নেতারা বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এবি পার্টি।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যোবায়ের আহমদ ভূঁইয়া। মজিবুর রহমান বলেন, করোনা মহামারির পর কয়েকবার কাউন্সিল করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী সরকারের নির্যাতন, নিপীড়ন, স্বৈরাচার পতনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণসহ নানা কারণে কাউন্সিল করা সম্ভব হয়নি।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Congratulations to the newly formed city committee in Jamalpur district. New generation politics is getting traction across the country.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Street meet up with random people in Dumuria area of Khulna district.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh, as a country and nation, shall not by compromised by the Hindutwa fascist force based in India and beyond. We shall remain steadfast in our struggle for democracy and a pluralist society. Our neighbour must review their failed foreign policy and take full responsibility of their blunders over last 16 years by supporting the deposed family dynasty. Jatrabari became the byname for revolutionary zeal during Monsoon Uprising of July-August 2024, yet the neighbourhood is crippled with air and sound pollution, extortion, broken roads. We also demand necessary treatment for the injured and rehabilitation for the families of the slain.
বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছাত্র-জনতার গণঅন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদদের স্মরণে শহীদী ঐক্য চত্বরে (যাত্রাবাড়ী মোড়) শুক্রবার এবি পার্টি থানা শাখা আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, যাত্রাবাড়ী আমাদের নতুন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তৈরির জায়গা। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের জন্ম, তার বীজ রোপিত হয়েছে যাত্রাবাড়ীতে। আমরা সরকারকে বলব যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন তাদের খবর নেন, শহীদদের পরিবারের খবর নেন তারা কেমন আছে, কী অবস্থায় আছে। এই শহীদদের বাংলাদেশে পতিত স্বৈরাচার নতুন করে ইসকনের ওপর ভর করে সাম্প্রদায়িক সংঘাত তৈরির অপচেষ্টা চলছে। বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and Joint Member Secretary of the AB Party, was addressing a crowd at Sylhet Court Point Square on Thursday afternoon in regards to new generation politics of service and problem solving. The crowd appreciated how the party played a critical role during the anti-fascist movement culminated into Monsoon Uprising in July-August 2024. Series of sabotage from within and beyond the borders shall not divided the nation irrespective of diverse faith and ethnicity.
সিলেটের কোর্ট পয়েন্ট চত্ত্বরে এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি তুলে ধরা হয়েছে। শ্রদ্ধার সাথে স্মরন করা হয়েছে ২০২৪ এর গনঅভ্যুত্থানের আহত ও শহীদদেরকে, পাশাপাশি ইসকনের জঙ্গীদের হাতে খুন হওয়া অ্যাড. সাইফুলকে। নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী-জাতীয় পার্টি-১৪ দলীয় লীগের কোন পুনর্বাসন হবে না ন্যায্য বিচার ও তাওবাহ কমিশনের সামনে স্বীকারুক্তি ব্যতীত। দিল্লী-কোলকাতা-বিজেপি-ইসকনের আচরন মোটেই সুখকর না, প্রতিবেশীসুলভ ও না। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের ব্যাপারে মাথানত করবে না নতুন বাংলাদেশের লড়াকু নাগরিকেরা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The Amar Bangladesh Party (AB Party) expressed grave concern over the increasing rift and violence among student groups and civic movements that had previously united to fight against fascism. The party stated this at a press conference held at the Dhaka Reporters Unity today, Tuesday, says a press release. Speaking at the event, AB Party member secretary Mojibur Rahman Monju criticised the government for its inability to maintain harmony among revolutionary allies and address the growing unrest.
এক কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আরেক কলেজের শিক্ষার্থীদের সংঘাত, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হানাহানির দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলে মনে করছে এবি পার্টি। দলটি বলেছে, সার্বিক বিষয়ে অন্তর্বর্তী সরকার যথেষ্ট উদাসীনতার পরিচয় দিয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। দেশে চলমান সংঘাত, অস্থিরতা ও আন্দোলনের নামে হঠকারিতা এবং বিপ্লবের মিত্রদের বিভক্তির প্রেক্ষাপট নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বলেন, মাত্র তিন মাস আগেও যেসব ছাত্র একতাবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছে, ঢাল হয়ে একে অপরের জীবন রক্ষা করেছে, তারা কেন এখন হিংসা হানাহানিতে লিপ্ত হয়ে পরস্পরের রক্ত ঝরাচ্ছে? কেন রাজপথে নেমে প্রতিদিন সহিংস আন্দোলন করতে হচ্ছে অধিকারবঞ্চিতদের? আন্দোলনের মিত্রদের কণ্ঠে কেন এত তাড়াতাড়ি অনৈক্য ও বিভক্তির সুর? গত কয়েক মাসের সংঘাত, সংঘর্ষ, অস্থিরতা ও গণ–অভ্যুত্থানের মিত্রদের বিভক্তির দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার ও দেশবাসীর উদ্বেগ দূর করার আহ্বান জানান তিনি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
সিপাহী বিপ্লব দিবস: হাবিলদার রজব আলী খাঁ স্মরণে
১৮৫৭ সালের ১৮ নভেম্বরের স্মরণীয় রাত। চট্টগ্রামের সিপাইদের ৩৪ নং রেজিমেন্ট বিদ্রোহ করে বসল। সেদিনকার কলকাতায় নয়, ব্যারাকপুরে নয়, জলপাইগুড়িতে নয়, ঢাকায় নয়, আর কোন অঞ্চলে নয়, সিপাইদের প্রথম স্বাধীন অভ্যুত্থান চট্টগ্রামেই ঘটেছিল। সমস্ত বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের সিপাহীরাই বান জাগিয়ে তুলল, স্মরণ করে রাখবার মতো। চট্টগ্রামের সিপাইদের মধ্যে ব্যারাকপুরের সিপাইদের একটা দলও ছিল, সেখান থেকে তারা বিদ্রোহের বীজ ও জজবা বহন করে এনেছিল, এই অনুমান অস্বাভাবিক নয়। চট্টগ্রামে সরকারী তৎপরতা ছিল খুবই কম, বিদ্রোহ করতে গিয়ে বিদ্রোহীদের সরকারি বাঁধার সন্মুখীন হতে হয়নি।
হাবিলদার রজব আলী খাঁ; বিদ্রোহী সিপাইদের পরিচালনার ভার তার উপরেই এসে পড়ল। বিদ্রোহীরা স্থির করেছিল যে, তারা ইংরেজের রাজত্ব ছেড়ে স্বাধীন ত্রিপুরার নিরাপদ অঞ্চলে গিয়ে আশ্রয় নিবে, রজব আলী খাঁ তার বাহিনীকে সেই পথেই পরিচালিত করলেন।সরলমনা সিপাইরা ভাবতেও পারেনি ইংরাজের আসল গোলামেরা স্বাধীনতার তকমা এটে তাদের ইংরাজ প্রভুর হুকুম তামিল করে চলেছে; স্বাধীন ত্রিপুরার রাজা তাদেরই একজন। চট্টগ্রামের কমিশনার ত্রিপুরা রাজার কাছে সংবাদ পাঠালেন, বিদ্রোহী সিপাইরা তোমার রাজ্যের দিকে চলেছে, তাদের আটকাও। অতি বশংবদ 'স্বাধীন রাজা’ উত্তরে জানালেন: জ্বি হুজুর, প্রস্তুত আছি। শুধু রাজার কাছেই নয়, (ইংরেজ) কমিশনার সাহেব পার্বত্য প্রদেশের আরও দুইজন বড় বড় জমিদারের কাছেও এই মর্মে চিঠি দিলেন। বিদ্রোহীরা সীতাকুণ্ড হয়ে ২রা ডিসেম্বর তারিখে 'স্বাধীন ত্রিপুরার’! প্রবেশদ্বারে গিয়ে পৌঁছাল। গিয়ে দেখল, বহু সশস্ত্র সৈন্য সেখানে তাদের জন্য অপেক্ষা করছে; বিদ্রোহীদের অভিনন্দন বা অভ্যর্থনা জানাবার জন্য নয়, তাদেরকে গ্রেফতার করে হত্যা করবার জন্য তলোয়ারে শান দিচ্ছে।
বিদ্রোহীরা মনিপুর রাজ্যের সীমানার মধ্যে পৌঁছে গেল, এরপরেও শ্রীহট্টের সিপাইদের সঙ্গে তাদের দু'বার যুদ্ধ হয়। আক্রমনের আশঙ্কায় শেষ পর্যন্ত তাদের পার্বত্য অঞ্চলে গিয়ে আশ্রয় নিতে হয়, পর পর কয়েকটা যুদ্ধে তাদের পক্ষের অনেক লোক মারা যায়। যারা বেঁচে ছিল তাদেরও বাইরে বেরিয়ে আসবার কোনই পথ ছিলোনা, এই দুর্গম পার্বত্য প্রদেশে তারা আটকা পড়ে গেলো। তারপর তাদের কি হয়েছিল, সে ইতিহাস কেউ জানেনা। (সত্যেন সেন: মহাবিদ্রোহের কাহিনী, পৃ ১৫৫-১৫৯)। প্রায় দুইশ বছরের বৃটিশ শাসনকালে মুসলিমরা তাদের বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ পরিচালনা করেছেন। ইংরেজদের অধীন সৈন্য বাহিনীর হাবিলদার হয়েও দেশমাতৃকাকে স্বাধীন করতে গর্জে উঠেছিলেন রজব আলী খাঁ। নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করতে তিনিসহ তার অনুসারী দেশীয় সৈন্যদল সেদিন বিদ্রোহ করে ইংরেজ শক্তির ভিত নাড়িয়ে দিয়েছিলেন।
এই জমিনে জালেমের বিরুদ্ধে মজলুমের হাজার বছর ধরে চলমান লড়াই’র অগ্রপথিক হাবিলদার রজব আলী খাঁর নেতৃত্বাধীন যে সিপাহী বিপ্লব সংঘটিত হয়েছিল তার জন্য আজকের দিনটিকে রজব আলী দিবস হিসাবে পালন করা হয়। স্বাধীনতা সংগ্রামী রজব আলী খাঁ কে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমার বাংলাদেশ পার্টি, সাথে সকল বীর সিপাহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। এবি পার্টি মনে করে, বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত রাখতে হলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’র ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ার কোন বিকল্প নেই, তাই জেগে ওঠো হে বীর! -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party is concerned about the ongoing, sometimes sporadic, violence and unrest in the capital and beyond. No doubt that there are elements of sabotage from the ousted regime loyalists within, but also severe intelligence and law enforcement failures. Interim Administration is expected to act tough for greater national interest and security.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Reaching out to the silent half of the nation is critical to build an inclusive politics. Women and girls in Sherpur district were quite keen to know the newest party in town.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের সমস্যা সমাধান করার চেষ্টা করছে। কিন্তু বিশেষ কিছু বিষয়ে উপদেষ্টারা বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় না নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন। পরিবেশবান্ধব পর্যটনশিল্পের বিকাশ দরকার। তবে পরিবেশের দোহাই দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ নেই। শনিবার বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আয়োজিত ‘পরিবেশবান্ধব পর্যটন খাত বিনির্মাণে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন। আসাদুজ্জামান বলেন, কক্সবাজারে ১২০ কিলোমিটার সমুদ্রসৈকতের পুরো অংশ ব্যবহার উপযোগী করে পর্যটকদের জন্য খুলে দিতে হবে এবং সময়োপযোগী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্থাপনা তৈরি করতে হবে।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Sunny Abdul Hoque, a barrister-at-law and in-charge of Shadow Affairs, was reaching out to his grass root constituents in Hakimpur area of Dinajpur district. Rural citizens are waking up to new generation politics of service and problem solving.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and Joint Member Secretary of the AB Party, was speaking to the journalists of Rongpur Press Club in regards to election time, necessary reforms, performance of the interim administration in 100 days, releasing the spirit of the Monsoon Revolution of July-August 2024.
আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে দেশের পরিবর্তিত কোনো প্রেক্ষাপটে ২০২৪ সালের মতো রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। দেশের কোনো প্রতিষ্ঠান কার্যকর নেই। প্রশাসন, প্রতিরক্ষা, স্থানীয় সরকার সবকিছু ভেঙে পড়েছে। দেশে ন্যূনতম কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এমন বাস্তবতায় সরকার ক্ষমতা নিয়েছে। বুঝতে হবে কি পরিমাণ ভাঙা পাহাড় পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে তারা। গত ১০০ দিনে সরকারের কার্যক্রম খুব খারাপ হয়নি। রোববার (১৭ নভেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে আন্দোলন করা ৬ কোটি তরুণদের কেউ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন দাবি করেনি, তরুণরা সরকারের কাছে সংস্কার চেয়েছে। তবে এর মানে এটা বলছি না যে অনির্দিষ্টকালের জন্য এ সরকার ক্ষমতায় থাকবে। এ সরকারকে তরুণ, যুবক, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর সরকারকে সংস্কার ও নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Interim Administration had formed many commissions but the most critical one, which we have been demanding for months, is yet to be formed to hear the stories, pain and losses during Monsoon Uprising of July-August 2024. We are yet to hear the anguish of the parents who lost their only son, AI and drone maker, or families of 127 martyrs found in mass graves or six youths who were brutally killed by the law enforcement agencies and then burned their bodies. How the movement across the country spread like spitfire just in days and weeks and shook the throne of the only lady dictator of the century. Name and numbers of about 1700 slain revolutionaries, 600 blinded and 26,000 injured, many of them became disabled for life. We would like to hear their stories of bravery, stories of courage, stories of dreams and deprivation, sometimes, loss of expectations.
এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘জুলাই–আগস্টের দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের কথা যাতে দেশের মানুষ জানতে পারে, কারা এই গণহত্যায় জড়িত, কারা খুনি, তাদের সম্পর্কেও যেন জনগণ সঠিকভাবে জানতে পারে, সেই লক্ষ্যে অনেক আগেই আমরা সরকারের কাছে দাবি করেছিলাম একটি গণতদন্ত কমিশন গঠনের। এই গণতদন্ত কমিশনে আমেরিকান কনভেনশনাল সিস্টেমে গণশুনানি করতে হবে। এই গণশুনানির মাধ্যমে গণকবরে শহীদদের পরিচয় নিশ্চিত করা যাবে।’ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
সশস্ত্র বাহিনী দিবস - জাতির অহংকার ও গৌরব দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী: এবি পাটি
AB Party fondly, as well as with great pride, remembers the glorious contribution, historic services and selfless sacrifices made by the members of Bangladesh Army, Navy and Air forces on this auspicious ‘Armed Forces Day’.
সশস্ত্র বাহিনী জাতির অহংকার ও গৌরব বলে অভিহিত করে এবি পাটি (আমার বাংলাদেশ পাটি) ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল বর্তমান ও প্রাক্তন সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের আহবায়ক ও প্রাক্তন সেনা কর্মকর্তা প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার এবং সদস্যসচিব মজিবুর রহমান মন্জু সশস্ত্র ও আধা-সামরিক বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই-আগষ্ট ২০২৪ এর গনঅভ্যুত্থান সহ সকল জাতীয় ক্রান্তিকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের ত্যাগ ও কোরবানী জাতি কৃতজ্ঞচিত্তে স্মরন রাখবে।
তারা বলেন, আমাদের সশস্ত্র বাহিনী একটি উঁচু মানের পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। নেতৃদ্বয় আরো বলেন, কেবলে দেশেই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তারা বীরশ্রেষ্ঠ সিহাপী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন, ইআরএ-১, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ যারা মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন তাদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পিলখানার গনহত্যায় সামরিক ও আধা-সামরিক বাহিনীর যে সকল সদস্য গত তেপ্পান্ন বছরে জীবন দিয়েছেন তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছে এবি পার্টি।
নেতৃদ্বয় সশস্ত্র বাহিনী দিবসে দেশের স্বাধীনতা ও সার্মভৌমত্বের জন্য শাহাদত বরণকারী মুক্তিযোদ্ধাসহ সশস্ত্র বাহিনীর বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যুদ্ধাহত ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।বিবৃতিতে নেতৃদ্বয় সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে সকল বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh’s heavy reliance on renewable energy due to its geographic characteristics makes sustainable energy the only viable option, especially for remote regions like char areas, islands, and hilly districts. The AB Party emphasized that renewable energy is critical for meeting future demands, particularly as global electric vehicle usage rises and environmental concerns escalate, reads a press release. At a press conference, Asaduzzaman Fuaad, a barrister-at-law and Joint Member Secretary, asserted that obstructing investments in this sector following July-August Monsoon uprising would harm the nation’s interests, as Bangladesh has already attracted significant foreign investment in renewables.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
গণতদন্ত কমিশন গঠন করে ছাত্র-জনতার অভ্যুত্থানে অপরাধীদের সঠিক বিচার, নিহত ব্যক্তিদের তালিকা তৈরি এবং আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে এবি পার্টি। দলটির নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক। জুলাই গণ–অভ্যুত্থানে আহত ও শহীদদের রক্তের ওপর বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত উল্লেখ করে তিনি বলেন, আহত ও শহীদদের তালিকা করে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আহত ব্যক্তিদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Grassroots meet up in Nawabgonj subdistrict of Dinajpur area. Party is spreading its core message across the countryside.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই বলে মনে করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে সরকারের করণীয় বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি এমন কথা বলে। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে ১০ দফা প্রস্তাব তুলে ধরেন। প্রথম প্রস্তাব হলো দীর্ঘ মেয়াদে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিদেশি বিনিয়োগকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। যেসব প্রকল্প এলওআই (লেটার অব ইনটেন্ট বা সরকার থেকে কাজের ইচ্ছাপত্র) পেয়েছে, সেগুলোয় ‘নো ইলেকট্রিসিটি, নো পে’ ভিত্তিতে উৎপাদন সচল করতে হবে। দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলো নবায়ন না করে বৈদেশিক মুদ্রার চাপ কমাতে হবে।
www.prothomalo.com/amp/story/politics/amkrtjb6fd -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mithapukur area of Rongpur district is a gateway to the divisional city yet impoverished. Local citizens feel that the area should be turned into a municipal city due to its size, population and economic strength. Thousands of opposition activists were victim of enforced disappearances, extra judicial killing and unlawful detention under trumped up cases during the fascist regime which require accountability and justice. Two local river are drying up which needs regular drazing for irrigation and round the year fishing. AB Party shall remain with demands of the people and raise voice for the speedy materialisation.
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আপামর জনগনের দাবী এটাকে পৌরসভায় পরিনত করবার; ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের কবলে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, স্থানীয় দুটো নদীকে ড্রেইজিং করে কৃষক ও জেলেদের পেশা উপযোগী করতে হবে - এ সকল দাবীর সাথে এবি পার্টি একাত্মতা ঘোষনা করেছে। মিঠাপুকুরের মাটি ও মানুষের মজলুম জননেতা, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মারজানের নেতৃত্বে মিঠাপুকুরবাসীদের সকল ন্যায্য দাবী পূরন করা হবে ইন শা আল্লাহ। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and Joint Member Secretary of the AB Party, was addressing a public gathering in Birampur area of Dinajpur district on Saturday afternoon where he promised to form a separate district consisting of six sub-districts out of the current administrative units. Necessary measures would be taken to ensure that farmers are paid fair prices on their produce, coal/iron/granites would be explored in environment-friendly manner as well as enhancing public services including services in hospitals, setting up high court bench in the district town.
দিনাজপুর জেলার বিরামপুরে জনসমাবেশে আমরা ওয়াদা করেছি যে হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ী, পার্বতিপুর মিলে আলাদা একটি জেলা গঠন করা হবে যেখানে নূন্যতম তিনটি সংসদীয় আসন থাকবে। বেকারত্ব দূরীকরনে কৃষি ও কৃষকদেরকে প্রনোদনা দেয়া, ন্যায্যমূল্যে ধান/চাল কেনার ব্যবস্থা করা, ধারবাহিকভাবে সকল বেসরকারী প্রতিষ্ঠানকে সরকারীকরন করা, খনিজ সম্পদের পরিবেশ বান্ধব উত্তোলন ও ব্যবহারের উদ্যোগ নেয়া হবে। হাসপাতালের সেবার মান বৃদ্ধি, হাইকোর্টের বেঞ্চ জেলা সদরে স্থাপনের মাধ্যমে নাগরিক জীবনকে স্বস্তিদায়ক করবার সকল উদ্যোগ নেয়া হবে। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, হয়রানিমুলক মামলায় পুরাতন আমলের মত হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয়। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Remembering the fallen heroes of Monsoon Uprising of July-August 2024 in Chittagong.
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যদি এই গণঅভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র-জনতা যারা বিপ্লবে শামিল হয়েছিল- সবাইকে ফ্যাসিস্ট হাসিনা নিশ্চিহ্ন করে দিত। শনিবার বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারী চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এফএম কনভেনশন হলে এবি পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে আয়োজিত মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
দিনাজপুর জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।
Asaduzzaman Fuaad, a barrister-at-law and Joint Member Secretary of the AB Party, was having a conversation with the journalists of Dinajpur District Press club covering the politics of AB Party, clarification on service and issue based politics which affect the nation on a daily basis. Aspiration of the six million youths of Monsoon Uprising in July-August 2024 requires a wholesale overhauling of our politics. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Grassroots in Rongpur and Dinajpur district are so keen to learn about service based politics which may transform their lives for better.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Meeting grassroots in Sherpur district and knowing the kind of state they would like to see is critical to devise a new generation politics, as aspired by the six million youths who led the Monsoon Uprising in July-August 2024.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Mojibur Rahman Monju, Member Secretary of the AB Party, was meeting members of Bangladeshi expatriate community in New York. Close to ten million Bangladeshis are living around the world and sending billions of USD all year round, one of the critical pillars of our economy. They have been demanding right to vote in national election, hassle free travel through airports and beyond while they visit their motherland and minimum security which they deserve anyway. There have been call that many dual nationals of Bangladeshi origin would like to get involved in public service and institution building through experience sharing, yet barred by law. AB Party calls upon the interim administration to look into those demands with urgency and brings necessary reforms, where and as necessary.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Attempted remembrance of ‘Nur Hussain’ day by the fringe elements of the deposed regime is nothing but a fascist paradox playing with universal civic and political rights while Sheikh Dynasty and their cohorts had been at the forefront of violations of human rights, of all kinds.
শহীদ নূর হোসেন দিবস:
স্বৈরাচার বিরোধী আন্দোলনের রক্তিম অনুপ্রেরণা
শহীদ নূর হোসেনকে ‘স্বৈরাচার বিরোধী লড়াইয়ের অগ্রনায়ক’ হিসেবে আখ্যায়িত করেছেন আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। শহীদ নূর হোসেন স্মরণে সংবাদ মাধ্যমে দেয়া আজ এক বিবৃতিতে তারা বলেছেন, নূর হোসেন স্বৈরাচার বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ থেকে ৩৭ বছর আগে শহীদ নূর হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ দিলেও পুরো জাতি আজকে আবারও কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে জিম্মি হয়ে পড়েছে। নূর হোসেনের বুক-পিঠে লিখিত সেই আলোড়িত ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগানটি আজও আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়।
নেতৃবৃন্দ আরো বলেন, নূর হোসেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রক্তিম অনুপ্রেরণা। স্বাধীন বাংলাদেশ যখন স্বৈরাচার ও একনায়কতন্ত্রের যাঁতাকলে পিষ্ট হচ্ছিল, তখন তিনিই রক্তের অক্ষরে গণতন্ত্রের সংগ্রামকে মহাকাব্যে রূপ দিয়েছিলেন। তিনি সমগ্র জাতিকে উদ্বেলিত করেছিলেন। নূর হোসেনকে দলীয়করণ করার অপচেষ্টা চললেও বস্তুতপক্ষে তিনি কোনো কায়েমি রাজনৈতিক দলের সাথেই সম্পৃক্ত ছিলেন না (১২ নভেম্বর ২০১৯, প্রথম আলো)। তিনি দেশের আপামর গণমানুষের নির্দলীয় রাজনৈতিক প্রতিনিধি। দল-মত নির্বিশেষে গণতন্ত্রকামী সাধারণ জনতার কাছে তিনি জাতীয় বীর হিসেবে স্মরণীয় ও বরণীয়।
এবি পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব তাদের যৌথ বার্তায় বলেন, আজকে দেশ চরম ক্রান্তিকালে পতিত। দীর্ঘ সময়ের গণতন্ত্রহীনতা ও রাজনীতি শূণ্যতার অনিবার্য ফলস্বরূপ দেশ আজ এই ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে। ক্ষমতাবান ফ্যাসিবাদী মাফিয়া গোষ্ঠীর অবাধ দৌরাত্ম্যে সাধারণ জনতার প্রাণ ওষ্ঠাগত। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা গেঁড়ে বসেছে। চলছে কাঠামোগত দুর্নীতি ও লুটপাটের মচ্ছব; জবাবদিহিতার কোনো বালাই নেই। এ থেকে উত্তরণের জন্য ফ্যাসিবাদ বিরোধী গণ-আন্দোলন ছাড়া জনগণের সামনে আর কোনো পথ খোলা নেই। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দল-মত নির্বিশেষে দেশের প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দকে গণতন্ত্রকামী জনগণকে সংগঠিত করে গণ-আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ নূর হোসেনের রক্তিম অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনকে এগিয়ে নেয়া ছাড়া মুক্তির আর কোনো বিকল্প পথ নেই বলে মনে করে এবি পার্টি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
কক্সবাজার জেলা আইনজীবি সমিতির আমন্ত্রণে মতবিনিময় সভা।
Asaduzzaman Fuaad, Joint Member Secretary of the AB Party, was meeting learned members of Cox’s Bazaar District Bar Association. Performance of interim administration, role of bar and judiciary in dispensing justice and continuously training and developing lawyers were amongst the topics discussed. -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Hundreds of local leaders of Khulna division gathered at a political workshop in Jashore district to discuss about the expansion of the organisations across the local councils and administrative units. Idea of new generation politics is gaining traction around the country, among the 6 million youths in particular. Politics of service and problem solving are the key to building second republic.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Asaduzzaman Fuaad, a barrister-at-law and Joint Member Secretary of AB Party, was addressing a gathering of youths at the public library maidan of Cox’s Bazaar district before thousands of boys and girls who have been active participants throughout the Monsoon Revolution/Uprising in July-August 2024. They were as energetic and thoughtful to struggle for a new kind of Bangladesh under a new kind of political settlement. Old dynasties and parties have been failing us for decades and generations; hence, they are no longer an option for six million young voters and their families. Change is inevitable!
এবি পার্টি কক্সবাজার জেলার আয়োজনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হলো। শনিবার বিকাল ৩টা থেকে শহরের পাবলিক লাইব্রেরী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু হওয়া সমাবেশে মিছিলে মিছিলে যোগ দেয় ছাত্রপক্ষ, যুব পার্টি,শ্রমিক পার্টি সহ, এবি পার্টি জেলা নেতৃবৃন্দ। শুরুতে সভার উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ তানভীরের ছোট ভাই তাওসিফ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জেলা এবি পার্টির যুগ্ম সদস্য সচিব সরওয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া সমাবেশে ফুয়াদ বলেন, কক্সবাজারকে ঢেলে সাজাতে হলে নির্লোভ, নির্ভেজাল, দক্ষ জনপ্রতিনিধি দরকার। নর্দমা থেকে শুরু করে লবণচাষীদের নিয়ে ভাবনা -চিন্তার জনপ্রতিনিধি এ অঞ্চলের মানুষ এখনো পায়নি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
এবি পার্টির কেন্দ্রীয় নেতা ও সময়ের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ৭১ এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। আর জুলাই- আগস্টের গণবিপ্লবে ৬ কোটি নিরস্ত্র ছাত্র-জনতা আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম হয়ে যুদ্ধ করেছে। বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারে ৬ কোটি তরুণের স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে এবি পার্টি কাজ করছে। যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশের নতুন স্বাধীনতার পারদ তৈরি হয়েছে তাদের সম্মান করা রাষ্ট্রেীয় দায়িত্ব। শুক্রবার (৮ নভেম্বর) রাতে কক্সবাজারের হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। কক্সবাজার জেলা এবি পার্টি এই মতবিনিময় সভার আয়োজন করে।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
গণসমাবেশের প্রধান বক্তা ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবার ব্যবসা বন্ধ হওয়া দরকার। জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল পরিবর্তন ও সংস্কার। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি আগের মতই চলে, নাগরিকদের সেবা দিতে আন্তরিক না হয়, সমস্যার সমাধান করতে না পারে তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবেনা। তিনি এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি তুলে ধরে বলেন, ব্যক্তি ও বংশ পূঁজার রাজনীতির পতন হয়েছে জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে। নতুন রাজনীতির কেন্দ্রবিন্দু হতে হবে নাগরিক ও তাদের সেবা এবং অধিকার।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
৭ই নভেম্বর: দৃষ্টিপাত, শিক্ষা ও উপলব্ধি
১৯৭৫ সালের ১৫ ই আগস্টে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের লোকদের হত্যার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। ক্ষমতার পালা বদলের ধারাবাহিকতায় ৩রা নভেম্বর আরেকটি অভ্যুত্থান ঘটে, সেনাবাহিনী প্রধান বীরোত্তম জিয়াউর রহমানকে বন্দী করা হয়। সেদিনই আওয়ামীলীগের চার জাতীয় শীর্ষ নেতাকে খুন করে কতিপয় সামরিক কর্মকর্তা। বঙ্গভবনে বসে দেশ শাসন করা ১৫ই আগস্টের অভ্যুত্থানকারী বিদ্রোহী সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। ঘটনা খুব জটিল হয়ে উঠে, এ টালমাটাল পরিস্থিতিতে কর্নেল তাহের দৃশ্যপটে ঢুকে পড়েন।
৩রা নভেম্বরের পরের চারদিন কার্যত বাংলাদেশ সরকারবিহীন ছিল। একদিকে খালেদ মোশাররফ মোশতাকের সরকার উৎখাত করেছেন, জিয়া বন্দী আছেন, কর্নেল তাহের গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থা নিয়ে মুভ করছেন বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক বিপ্লবের নেশায়। ৬ই নভেম্বর সন্ধ্যায় সেনানিবাসে একটি লিফলেট ছড়িয়ে দেয়া হয়, যেখানে খালেদ মোশারফ, শাফায়াত জামিল এবং কর্নেল হুদাকে 'ভারতীয় চর' বলে প্রচার করা হয়। ৭ই নভেম্বর দিবাগত রাতেই জিয়া বন্দীদশা মুক্ত হন। এদিকে খালেদ মোশাররফ ও তার দুজন সহযোগীকে হত্যা করা হয়, অপরদিকে জিয়া আর তাহেরের মধ্যে বিবাদ চরমে উঠে। তাহের চেয়েছিলেন জিয়াকে দিয়ে গণবাহিনীর ১৩ দফা রেডিওতে ঘোষণা করাবেন কিন্তু জিয়া সে ঘোষণা দেননি। এ ঘোষণা না দেয়ারও বড়সড় রাজনৈতিক তাৎপর্য রয়েছে।
ভারত তার 'চর'দের দিয়ে বাংলাদেশ দখল করে নিবে, খালেদ মোশাররফের ষড়যন্ত্রে দেশ আবার বাকশালে ফিরে যাবে- এরকম আশঙ্কা যাদের তাড়া করে ফিরছিল, সে সিপাহি-জনতা সেদিন রাস্তায় নেমে এসেছিলেন। এদিন স্লোগান উঠেছিল নারায়ে তাকবীর, সিপাহি জনতা জিন্দাবাদ। সিপাহি জনতার এ বিপ্লব পরবর্তীতে জিয়ার সামরিক শাসনের পথ সুগম করেছিল। কিন্তু, ৭ ই নভেম্বর সিপাহি জনতার এ স্বতঃস্ফূর্ত বিপ্লবী অবস্থানের তাৎপর্য কি?
মূলতঃ বাকশালী যে শাসনব্যবস্থা সম্মতি ব্যতীত বিপুল জনগণের উপর স্বৈরতান্ত্রিকতার যুলুম চাপিয়ে দিয়েছিল ও সেনাবাহিনীতে অসন্তোষ তৈরি করছিল, তা ক্ষমতার এরকম রক্তাক্ত পালাবদলের অনুঘটক হিসাবে কাজ করেছে। তবে, এ দৃশ্যমান ঘটনার ভেতর দিকে সক্রিয় ছিল যেসব ভাবাদর্শিক প্রবণতা, সেগুলো ও খেয়াল করবার মতন। বিশেষতঃ বিপ্লবী সমাজতন্ত্র, মুক্তিযুদ্ধের পরবর্তী এ সময়েই ভারত বিরোধিতা, ইসলামের রাজনৈতিক প্রকাশ, সিপাহি জনতার মুজিববাদ বিরোধিতা ইত্যাদি সমান্তরালে সক্রিয় ভূমিকা রাখে। যে ঘটনা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতির ভাবাদর্শিক লড়াইগুলোর গতিমুখ নির্ধারণ করে দিয়েছিল। সিপাহি জনতার এ বিপ্লবের সূত্রে বাঙ্গালি জাতীয়তাবাদের মহাবয়ান (Grand Narrative) রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারায়, সেক্যুলার এক্সক্লুসিভিটি রাজনীতির ময়দানে মার খায় এবং বহুদলীয় গণতন্ত্রের ভেতর দিয়ে জনগণের রাজনৈতিক সক্রিয়তা বিপুল গতি লাভ করে৷
কিন্তু, সিপাহি জনতার এ বিপ্লব রাজনৈতিক ও ভাবাদর্শিক জায়গাতে প্রভাবক হলেও বিপ্লবোত্তর রাষ্ট্রপ্রকল্পে বড়সড় কোন পরিবর্তন বয়ে আনেনি। এ ঘটনার পরেও দীর্ঘ সময় ধরে সামরিক শাসন, গণতন্ত্র ও মানবাধিকারহীনতা, জনগণের জীবন মানোন্নয়নের বদলে অবকাঠামোগত উন্নয়নসহ বিবিধ সঙ্কট চলমান ছিল। তবুও, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে আমাদের সিপাহি জনতার এ বিপ্লবী অবস্থানকে পড়তে হবে এবং সে পঠনের সূত্রে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিধারা নির্মাণে সত্যনিষ্ঠ ভূমিকা রাখতে হবে বলে মনে করে এবি পার্টি। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Prof. Dr. Abdul Wahab Minar, a retired major and the party’s convenor, emphasized the need for a welfare state where citizens’ rights are prioritized. He noted that successive governments have largely failed to achieve this, focusing instead on personal gains.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The AB Party highlighted that the existing political, administrative, and judicial systems in Bangladesh have failed to ensure the rights of citizens, even after 53 years of independence. Despite the original goals of the 1971 Liberation War, inequality and exploitation remain prevalent due to political incompetence. Speaking at a workshop for new recruits in Dhaka, AB Party leaders called for transformative political change, stating that new leadership and a new approach to governance are essential to turn the nation into a people-centered state.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
AB Party Feni district unit held a gathering raising 13 point demand in order to free the district from lawlessness, recovering illegal arms, bringing the perpetrators of genocide and crimes against humanity to justice.
ফেনী জেলা এবি পার্টির প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালিত, ১৩ দফা দাবি পেশঃ-
হাসিনার পলায়নের তিন মাস উপলক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধা, খুনী ও তার দোসদের গ্রেপ্তারের দাবিতে ফেনী জেলা এবি পার্টির উদ্যোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালিত হয়েছে৷ অদ্য ৫ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচী পালিত হয়৷ জেলা এবি পার্টির আহবায়ক মাস্টার আহসান উল্লাহ এর সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদী অবস্থান কর্মসূচী থেকে ১৩ দফা দাবি পেশ করা হয়৷ প্রতিবাদী অবস্থানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহ আলম বাদল৷ প্রতিবাদী অবস্থান কর্মসূচী থেকে জেলা এবি পার্টি ঘোষিত ১৩ দফা দাবি হচ্ছে-
১) লগি বৈঠা হত্যাকাণ্ড, বিডিয়ার হত্যাকাণ্ডসহ বিগত ১৬ বছরে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে৷
২) গণতন্ত্র উচ্ছেদ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস, রাজনৈতিক সাংস্কৃতি কলুষিত করার জন্য হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে৷
৩) ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অন্তত তিনটি জাতীয় নির্বাচনে নিষিদ্ধ করতে হবে৷
৪) বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংগঠিত প্রতিটি গুম, খুনের বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে৷
৫) আইন, বিচার ও গণমাধ্যমকে একচ্ছত্র নিয়ন্ত্রণের জন্য আওয়ামী গুণ্ডাদের বিচার করতে হবে৷
৬) ২০২৪ এর জুলাই আগস্টে আওয়ামী গুণ্ডা ও ফ্যাসিবাদী পুলিশ কর্তৃক হামলা, খুন, হতাহতের প্রতিটি ঘটনার বিচার করতে হবে মানবতা বিরোধী অপরাধ আইনে৷
৭) ২০২৪ এর জুলাই আগস্টে হতাহতদের পরিবারকে সরকার কর্তৃক যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে৷
৮) ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘঠিত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড খুনি নিজাম হাজারী, স্বপন মিয়াজীসহ সকল আওয়ামী ক্যাডারকে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে৷
৯) বিভিন্ন রাস্তাঘাট ও স্থাপনার নাম থেকে ফ্যাসিবাদী খুনিদের নাম সরিয়ে জুলাই বিপ্লবে নিহতদের নামে নামকরণ করতে হবে৷
১০) আওয়ামী খুনিদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে৷
১১) মন্ত্রণালয় থেকে তৃণমূল পর্যন্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘাঁপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে পদচ্যুত করে সেসব পদে দ্রুত জনবল নিয়োগ দিতে হবে৷
১২) রাজনৈতিক ফ্যাসিবাদের উৎপত্তিস্থল ১৯৭২ এর সংবিধান বাতিল করে দ্রুত গণপরিষদ গঠন করে ২৪ এর জুলাইয়ের চেতনার আলোকে বৈষম্যহীন সংবিধান রচনা করতে হবে৷
১৩) জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে৷ -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Thousands of Bangladesh Students’ Party, BSP, members of Noakhali district unit gathered to protest against July-August genocide/crime against humanity and seeking justice for the fallen heroes of Monsoon Uprising and tens of thousands of injured comrades.
জুলাই-আগষ্টে সংগঠিত বাংলাদেশের ইতিহাসের নৃসংশতম গনহত্যার বিচারের দাবীতে সোচ্চার বাংলাদেশ ছাত্রপক্ষের নোয়াখালি জেলার হাজার হাজার সদস্যরা। -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
গণঅভ্যুত্থান পরবর্তীতে প্রশাসন প্রায় স্থবির হয়ে পড়েছে। পুরো প্রশাসন ব্যবস্থা নাগরিক সেবার পরিবর্তে দুর্নীতির আখড়ায় পরিণত হওয়ায় জনগণ তার সঠিক সেবা পাচ্ছে না। বিসিএস ক্যাডারের মাধ্যমে জনপ্রশাসনে ঢোকার সঙ্গে সঙ্গে বেশিরভাগ ব্যক্তি নিজেকে জনগণের সেবক ভাবার পরিবর্তে জনগণের মালিক হিসেবে হাজির হয়। ফলশ্রুতিতে জনপ্রশাসনের সকল কার্যক্রম জনভোগান্তিতে পরিণত হয়েছে বলে দাবি করেছে এবি পার্টি। জনপ্রশাসনে অরাজকতা নিরসন ও সংস্কার বিষয়ে করণীয় নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের নেতারা। সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সংস্কার নিয়ে পার্টির পক্ষ থেকে মূল বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Our public service has been so outdated that it has no resemblance to serving the nation and state irrespective of change in government. A colonial modelled bureaucracy cannot own the spirit and sacrifice of Monsoon Revolution of July-August which is evident on a daily basis. It needs a wholesale overhauling centring citizens, time and pace of the world.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Hundreds of people joined the party on Saturday in Netrokona district under the leadership of Prof. Dr. Abdul Mannan, former dean of Dhaka University of Engineering and Technology.
-
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
Bangladesh Bank Governor recently commented that around USD 17bn had been laundered by the members of deposed royal family, disgraced Sheikh dynasty, and her crooked cronies and kleptocrats. We believe that the number mentioned is quite a modest one comparing to the realtime loot, perhaps only comparable to British colonial plunder of historic Bengal. Kudos to our Hon. Chief Justice and StAR team for their efforts to help this nation to recover their hard earned living.
mailchi.mp/9fc4e6d8558d/the-star-quarterly-oct-2024-17985337 -
Amar Bangladesh Party-এবি পার্টি
@ABPartyBD
The country, specially the youths, is in search of generational change in political landscape. New political settlement is the urge of the hour. Proclamation of Second Republic should encompass a new social contract upholding the spirit of Monsoon Revolution of July-August 2024.
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাষ্ট্র নাগরিকদের সব সুবিধা থেকে বঞ্চিত করছে। বিগত ৫৩ বছরে যারাই ক্ষমতায় এসেছেন, কেউই নাগরিকের মৌলিক চাহিদা পূরণে সামর্থ্যের পরিচয় দেননি। যারাই ক্ষমতায় এসেছেন, তারাই দেশের টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। এই অবস্থা চলতে পারে না। কাজেই আমরা বলছি বাংলাদেশকে আমরা সেকেন্ড রিপাবলিক করতে চাই। আমরা মনে করি বাংলাদেশকে পুনর্গঠন করতে হলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। নতুন আগতদের স্বাগতম। আমরা আপনাদের সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































