Jamaat-e-Islami's delegation attends event marking Oman’s National Day
On the occasion of the National Day of the Sultanate of Oman, His Excellency Jamil bin Haji bin Ismail Al Balushi, Ambassador of Oman to Bangladesh, hosted a grand reception today at the Sheraton Hotel in the capital, Dhaka. A delegation from Bangladesh Jamaat-e-Islami attended the event.
The delegation included Assistant Secretary Generals of Bangladesh Jamaat-e-Islami Maulana ATM Masum, Maulana Abdul Halim, and Advocate Ahsanul Mahboob Zubair; Central Executive Council Member Mobarak Hossain; and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee to the Honorable Leader of the Opposition.
On the occasion, a congratulatory message from the Ameer of Bangladesh Jamaat-e-Islami and the Leader of the Opposition in the Bangladesh Parliament was formally handed over to His Excellency Jamil bin Haji bin Ismail Al Balushi, Ambassador of Oman to Bangladesh, addressed to His Majesty Sultan Haitham bin Tariq Al Said of Oman.
In the message, the Ameer of Jamaat-e-Islami conveyed his heartfelt greetings and congratulations to His Majesty the Sultan, the Government, and the people of Oman on the occasion of their National Day. Referring to the longstanding friendly bilateral relations between Bangladesh and Oman, he expressed hope that these ties would become even stronger and expand further in the coming days.
The message emphasized the importance of strengthening mutual cooperation between the two countries in the areas of trade, investment, education, culture, and manpower development. It also expressed the expectation that the bonds of friendship and goodwill between the peoples of the two countries would grow even deeper, recognizing the significant contributions of the large Bangladeshi expatriate community working and residing in Oman.
#jamaat #oman #bangladesh
Bangladesh Jamaat-e-Islami
Bangladesh Jamaat-e-Islami is a major right-wing to far-right political party in Bangladesh. It emerged from the East Pakistani wing of the Jamaat-e-Islami Pakistan (JIP) in 1979. A part of the Islamist movement Jamaat-e-Islami, it is the largest Islamist political party in the country, as well as one of the two contemporary mainstream parties, alongside the Bangladesh Nationalist Party (BNP). More on Wikipedia
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition attends reception organised by expatriates in Australia; calls for unity to build a just, corruption-free Bangladesh
Addressing expatriate Bangladeshis living in Australia, Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP said that his party wants to utilise not only the financial remittances sent by expatriates but also their talent, knowledge, experience and research-based achievements for the development of the country.
He made these remarks while delivering his address as the chief guest at an event titled “July Uprising and the Period Beyond: Voices from Australia”, organised by expatriate Bangladeshis in Australia. The event was held at 4:15 pm local time on Sunday, 22 November 2026, in Campbelltown, New South Wales, Australia.
Amid a large gathering of expatriate Bangladeshis, Dr. Shafiqur Rahman was welcomed and felicitated with flowers.
Councillor Masud Khalil of Campbelltown City Council in Western Sydney spoke on behalf of the expatriate Bangladeshi community.
The program was moderated by Shibli Sohail, an academic and researcher, political analyst, and Executive Director of the South Asian Policy Initiative and Global Voice for Humanity. Professor Dr. Abu Yusuf of Western Sydney University and prominent cultural personality Asif Iqbal also took part in conducting the program.
A large number of expatriate Bangladeshis living in Australia attended the event. Several representatives present at the programme also shared their expectations and concerns through their speeches.
Dr. Shafiqur Rahman MP said that the contributions of expatriate Bangladeshis to the July Uprising would never be forgotten.
“When the country's media failed to adequately highlight our suffering, our brothers and sisters living abroad used social media and various other initiatives to bring the images of repression and persecution of the people of Bangladesh to the attention of the international community. Despite restrictions on public meetings and rallies in various countries, they took to the streets to demand the rights of the people of Bangladesh.
Many were arrested, imprisoned and subjected to punishment for their involvement. Even now, 54 expatriate Bangladeshis remain in prison, which is a matter of immense sorrow and shame for us,” he said.
He described expatriates as one of the key driving forces of Bangladesh's economy. However, he expressed concern that they are often subjected to mistreatment at airports and other places when they return home. In some cases, they have even faced physical harassment.
Reflecting on the July Uprising, the Leader of the Opposition said that the July fighters were still alive, although many had lost their hands, legs or eyesight. Despite their physical disabilities, they had not lost their courage and determination.
“I asked the injured fighters whether they would be able to fight again if the nation needed them. They replied, ‘We have lost one leg, but we still have the other. Even with the support of crutches, we will fight for our country.’ Those who have lost their eyesight also said that they would move forward for the sake of the country, even if they had to hold someone else's hand,” he said.
He also recalled the courage of a mother who took to the streets carrying her 10-month-old baby.
He further stated that the fundamental aspiration of the July Uprising was to establish a Bangladesh free from discrimination, founded on humanity and justice. The martyrs do not belong to any particular political party; they belong to the entire nation,” he said.
Speaking about the political situation following the July Uprising, Dr. Shafiqur Rahman said that the verdict delivered by the people through the referendum must be implemented.
“We have also raised our voices in Parliament demanding the implementation of the July Charter and the outcome of the referendum. Politics in Bangladesh cannot continue by disregarding the people's verdict. The necessary reforms of the state must be completed in accordance with the aspirations of the people. Our position on this issue is absolutely clear. We will not abandon our principles or commitments under any pressure or temptation,” he said.
Highlighting the role of the younger generation, Dr. Shafiqur Rahman MP said that his party wants to hand over the responsibility of Bangladesh to the youth.
“We will support and assist them. In our latest candidate list, 62 per cent are below the age of 45. We believe that the Bangladesh of tomorrow will be built under the leadership of young people,” he said.
He also stressed the need to ensure equal opportunities for men and women to participate in the country's development, highlighting the significant role played by women in the July movement.
Speaking about the relationship between the government and the opposition, he said that they would support the government wherever it takes positive steps in the national interest and would raise objections wherever it makes mistakes.
Calling upon the government, he urged it to respect the people's verdict, run the country with competent and honest individuals, and remain free from corruption.
He also called for effective measures to address the country's prevailing problems, including terrorism, disorder, corruption and the law-and-order situation.
Among others, Dr. Mosleh Uddin Farid MP; Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, Central Vice-President of the National Doctors Forum (NDF) Dr. S. M. Khaliduzzaman, and Muhammad Nazrul Islam, Assistant Private Secretary (APS) to the Leader of the Opposition were also present at the event. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ
ওমান সালতানাতের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ওমানের মান্যবর রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি আজ রাজধানীর হোটেল শেরাটনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের প্রতি একটি শুভেচ্ছাবার্তা বাংলাদেশে নিযুক্ত ওমানের মান্যবর রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির হাতে তুলে দেওয়া হয়।
শুভেচ্ছাবার্তায় জামায়াতের আমীর ওমানের মহামান্য সুলতান এবং দেশটির সরকার ও জনগণকে জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও ওমানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনে এ সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছাবার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং জনশক্তি খাতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশে বসবাসরত ওমানে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা বিবেচনায় নিয়ে দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত
আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, আমরা জনগণের ঐক্য চাই; জনগণের ঐক্য করতে হলে গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে — এটিএম আজহারুল ইসলাম এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, আমরা জনগণের ঐক্য চাই। জনগণের ঐক্য করতে হলে গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। তা ছাড়া দেশে শান্তি আসবে না।
তিনি বলেন, আমরা যদি সংবিধান সংস্কার না করি, তাহলে দল হিসেবে আওয়ামী লীগ আসবে না, নাম পরিবর্তন করে আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় থাকবে। তারা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে। আমরা এটি হতে দিতে পারি না। এ পথ বন্ধ করতে হবে। এটির জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছি।
আজ রোববার, ২২ নভেম্বর রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ১টায় জরুরি সম্মেলন শেষ হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে বক্তব্য রাখেন নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল; নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াত সব সময় জনগণের সঙ্গে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য একমাত্র দায়ী সরকার। দেশ রক্ষা, সীমান্ত রক্ষা ও জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার সেটি করতে পারছে না, বরং কোথাও কোথাও সরকার উসকানি দিচ্ছে। কার স্বার্থে, কাদের খুশি করার জন্য তারা এ উসকানি দিচ্ছে? জাতি আজ তা জানতে চায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরা পালানোর জায়গা পাবে না। সরকারকে সন্ত্রাসীদের শক্তভাবে দমন করতে হবে। জনগণের যাতে ক্ষতি না হয়, সেজন্য দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে থাকবে জামায়াতে ইসলামী। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য এবং আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণভোট। আমরা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে দুটি শপথ নিয়েছি। একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটির শপথ নিয়েছে, গণপরিষদের শপথ নেয়নি। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণকে যে ওয়াদা দিয়েছিল, তা ভঙ্গ করেছে।
তিনি বলেন, এখনো সুযোগ আছে। আমরা আহ্বান জানাব, বিএনপি যেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় এবং সংবিধান সংস্কার করে। আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। এর বাইরে জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা আমরা ভঙ্গ করব না।
সরকারের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করলে জনগণ তা মানবে না। আমরা জনগণের পাশে দাঁড়াব। আপনারা যে কাজ করছেন, তার ভিত্তি হিসেবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই দেশের ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ থাকব। সাহসিকতার সঙ্গে আঘাতের জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমার বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এই জনপদের জন্য বড় ধরনের একটি নিয়ামত। আমার জানামতে এই সংগঠন দুটি পৃথিবীর মধ্যে সেরা সংগঠন। এই সংগঠনের ব্যাপারে আমি সন্তুষ্ট।"
-শহীদ আলী আহসান মোঃ মুজাহিদ রাহিমাহুল্লাহ
[১৪ আগস্ট ১৯৪৭ - ২২ নভেম্বর ২০১৫]
#wearemujahid -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা
বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শফিকুর রহমান এমপি
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাঁদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চাই। আল্লাহ আমাদের সুযোগ দিলে তাঁদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করবো।
২২ নভেম্বর ২০২৬ (রোববার) স্থানীয় সময় বিকেল ৪:১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: Voices from Australia’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে আমীরে জামায়াতকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল (Councillor Masud Khalil)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি-এর নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।
এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত প্রতিনিধিদের অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান এমপি বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান আমরা কখনো ভুলবো না। দেশের গণমাধ্যম যখন আমাদের কষ্টের কথা যথাযথভাবে তুলে ধরেনি, তখন প্রবাসে থাকা ভাই-বোনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের ওপর নির্যাতন ও নিপীড়নের চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাঁরা দেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এজন্য অনেকে গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন। এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার।
তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দেশে গেলে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাঁদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি, তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আমরা অতীতেও সোচ্চার ছিলাম। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে আমরা এর প্রতিবাদ জানাবো।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাঁদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন, কিন্তু তাঁদের মনোবল হারাননি। আমি আহত যোদ্ধাদের কাছে জানতে চেয়েছি, জাতির প্রয়োজনে আবারও কি লড়াই করতে পারবেন? তাঁরা বলেছেন, একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করবো। যাঁদের চোখ নেই, তাঁরাও বলেছেন, অন্যের হাত ধরে হলেও তাঁরা দেশের প্রয়োজনে এগিয়ে যাবেন। একজন মা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই তিনি আন্দোলনে এসেছেন। এই মায়েরা, এই যোদ্ধারা আমাদের শক্তি। জাতির প্রয়োজনে তাঁরা আবারও জেগে উঠবেন, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। জুলাইয়ের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তাঁরা গোটা জাতির সম্পদ।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদেও কথা বলেছি। জনগণের রায়কে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে আমরা আমাদের আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবো না।
তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশের নামের এয়ারক্রাফটের ককপিটে তরুণরা বসবে, আর আমরা বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা তাদের সহযোগিতা করবো। আমাদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। একই সঙ্গে দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে আমরা সমর্থন দেবো। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করবো। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, কোনো দল বা ব্যক্তি আমাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই আমাদের প্রতিপক্ষ। আমরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"শাহাদাত! এক মহাসৌভাগ্যের বিষয়, আল্লাহ তা'য়ালা যাকে পছন্দ করেন তাঁকেই শহীদি মৃত্যু দেন"
শহীদ আলী আহসান মোঃ মুজাহিদ রাহিমাহুল্লাহ
[১৪ আগস্ট ১৯৪৭ - ২২ নভেম্বর ২০১৫]
#wearemujahid -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns petrol bomb attack and arson at Sadik Kayem’s ancestral home; demands exemplary punishment of perpetrators
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar in a statement issued today, on November 22, said that shortly after 3:00 a.m. today, miscreants belonging to the banned fascist Awami League hurled petrol bombs at the ancestral home of Sadik Kayem in Khagrachhari. Sadik Kayem is the most popular Vice-President in the history of DUCSU and a potential mayoral candidate for Dhaka South City Corporation nominated by Jamaat-e-Islami. The attackers subsequently poured kerosene on the property and set it on fire.
As a result, furniture and valuable belongings inside the house sustained extensive damage. We strongly condemn and protest this barbaric rampage, sabotage and lawlessness perpetrated by Awami fascists.
Describing the incident as an act of barbarism, sabotage and anarchy, he said that the fascist Awami League had previously created instability in the country through killings, arson and violence. Its record is one of murder, killing, rape, arson and lawlessness. Its acts of violence, sabotage, arson, killings and anti-national activities have crossed all limits. The consequences of such terrorist activities will never be favourable for anyone.
Criticising the role of the Home Minister in the statement, Mia Golam Porwar said that the minister had demonstrated extreme failure and indifference in ensuring the security of the homes, establishments and residences of national leaders, student leaders and DUCSU leaders, as well as maintaining peace and order in the country. We strongly condemn and protest the government's inaction and indifference.
He further stated that the government must immediately take effective measures to prevent the ongoing attacks and attempts at sabotage targeting the leaders of the patriotic movement against hegemony and fascism. The government must ensure the personal security of these leaders and the protection of their homes. Law enforcement agencies must demonstrate the highest level of vigilance and responsibility in this regard. Otherwise, public resentment against the government will intensify further.
We strongly urge the government to arrest those responsible for the petrol bomb attack and arson at the ancestral home of DUCSU Vice-President Sadik Kayem, bring them to justice and ensure exemplary punishment. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা ; দুষ্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি : @MiaGolamPorwar
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, আজ রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা ডাকসুর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আওয়ামী ফ্যাসিস্টদের এই বর্বর তাণ্ডবতা, নাশকতা ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি এ ঘটনাকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য উল্লেখ করে বলেন, অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কর্মকাণ্ডের ইতিহাস হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ইতিহাস। তাদের তাণ্ডব, নাশকতা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। আমরা সরকারের এ নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।
আমরা ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পাখির চোখে : ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ‘বিক্ষোভ মিছিল’
🗒 ২১ নভেম্বর ২০২৬ | শনিবার | দুপুর ১.৩০ মিনিট
📍বায়তুল মোকাররম (উত্তর গেইট)
আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২১ নভেম্বর ২০২৬ | শনিবার -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition visits and exchanges views at Gallipoli Home Aged Care - @Drsr_Official
A courtesy meeting and exchange of views was held in Sydney, Australia, at the initiative of Gallipoli Home Aged Care with the Ameer of Bangladesh Jamaat-e-Islami and the Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP and members of his delegation.
The meeting took place at 8:00 PM local time on Saturday, November 21, 2026, at the office of Gallipoli Home Aged Care. Dr. Abdur Rahman was also present alongside Dr. Shafiqur Rahman MP. The Chief Executive Officer (CEO) and other representatives of the organization also attended the meeting.
During the exchange of views, various issues were discussed, including Australia's aged care system, the care and well-being of senior citizens, humanitarian values, and social responsibility. Particular emphasis was given on ensuring proper respect, dignity, security, and quality care for elderly people.
The discussion also covered the contributions of the Bangladeshi community in Australia, social development, and opportunities for mutual cooperation in various humanitarian and welfare initiatives in the future.
Dr. Shafiqur Rahman MP at that time enquired about the overall activities of Gallipoli Home Aged Care and appreciated the important role played by such institutions in providing care and promoting the well-being of senior citizens.
The guests attending the meeting expressed their gratitude to the management of Gallipoli Home Aged Care for their warm hospitality and cordial atmosphere. The meeting concluded with the shared hope of further strengthening the bonds of humanitarian service, social harmony, and mutual cooperation among the Bangladeshi diaspora.
Among others, Dr. Mosleh Uddin Farid, MP; Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, Central Vice-President of the National Doctors Forum (NDF) Dr. S. M. Khaliduzzaman; and APS to the Leader of the Opposition Muhammad Nazrul Islam were present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গ্যালিপলি হোমস এজড কেয়ারে মাননীয় বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
অস্ট্রেলিয়ার সিডনিতে Gallipoli Home Aged Care-এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এবং তাঁর সফরসঙ্গীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) স্থানীয় সময় রাত ৮টায় Gallipoli Home Aged Care-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ডা. আবদুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় অস্ট্রেলিয়ার এজড কেয়ার ব্যবস্থা, প্রবীণদের সেবা ও কল্যাণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রবীণদের যথাযথ সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অবদান, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান Gallipoli Home Aged Care-এর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রবীণদের সেবা ও কল্যাণে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
সভায় উপস্থিত অতিথিরা Gallipoli Home Aged Care কর্তৃপক্ষের আন্তরিক আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসে মানবিক সেবা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
#leaderoftheopposition #drshafiqurrahman #gallipolihomeagedcare #australia #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“নয়ছয় না করে গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিন, জাতি ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাস মোকাবেলা করবে, ইনশাআল্লাহ।”
-
মাওলানা আবদুল হালিম
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Interactive session with young Bangladeshi expatriates held in Australia
We must equip ourselves with knowledge, skills and moral values to serve the Ummah: Dr. Shafiqur Rahman MP
Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP attended a special interactive session with young Bangladeshi expatriates living in Australia. At the event, titled “Expatriate Bangladeshi Exclusive Youth Session: Change Our Youth,” he answered various questions from the young participants and encouraged them to build their future and dedicate themselves to the welfare of the nation.
The event was held on Saturday, 21 November 2026, at 6:30 pm local time at the UWS Bankstown Auditorium in Sydney, Australia, with the participation of a large number of young members of the Bangladeshi community.
Among others, Dr. Mosleh Uddin Farid MP; Foreign Affairs Advisor to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP; and Central Vice-President of the National Doctors Forum (NDF) Dr. S. M. Khaliduzzaman were present on the occasion.
During the interactive session, the young participants raised questions with the Leader of the Opposition on various issues concerning Bangladesh. He responded to their queries and shared valuable guidance on personal development, education, morality and a sense of responsibility towards the country and its people.
Addressing the young participants, Dr. Shafiqur Rahman MP said that to achieve great things in life, one must first develop oneself into a competent and skilled individual. To this end, young people must equip themselves with proper education, moral education and modern knowledge. Merely acquiring formal academic qualifications is not enough; they must also establish themselves as capable individuals through the practice of morality and values.
He said that to work for the greater welfare of the nation and the Ummah, individuals must first prepare themselves. They should develop their knowledge, skills, competence and moral character in such a way that they can play an effective role in serving the country and the Ummah in the future.
The Jamaat Ameer urged the young participants to dedicate themselves wholeheartedly to their personal development and self-preparation. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“গণভোটের রায় বাতিল করে, জুলাই সনদের রায়কে বাতিল করে, এক মঞ্চে আসার আহ্বান আপনার জন্য বেমানান”
-
মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো: মিয়া গোলাম পরওয়ার
📷 একটি জেলা নিয়ন্ত্রণ করতে পারেন না- এমন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার প্রয়োজন আছে কি-না প্রধানমন্ত্রীর পুনর্বিবেচনা করা প্রয়োজন
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১ঃ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলপূর্বক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবো।
সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না; সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারে না, এমপি মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগায় এবং তারা পালিয়ে বেড়াতে হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের মন্ত্রী সভায় রাখা যায় কি-না প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি। তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবর কিন্তু সরকার এবং বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। তিনি আরও বলেন, আমরা এখনই বলছি না সরকারকে পদত্যাগ করতে। আমরা চাই সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাস করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প কোনো পন্থা নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধীদল মিলে বিল পাস করা।
এক দলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অনতিবিলম্বে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে-
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, যারা এদেশে গণহত্যা চালিয়ে হাজার-হাজার মানুষকে হত্যা করে ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে গেছে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক! ইন্ডিয়া থেকে ৭ বছরের ট্রেনিং নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে তিনি যেখানে ৭ বছর ছিলেন তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, যখন শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র ছিল তখন তিনি পালিয়ে গেছে আর এখন তিনি শূন্য হাতে বাংলাদেশে ফিরবে এটি কেবলই দিবাস্বপ্ন।
সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য সৃষ্টির জন্য বিএনপি সরকারকে গণভোটের গণরায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে কোনো অপশক্তি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। আগুন সন্ত্রাসীদের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হয়েছিল কিন্তু কোনো এমপি-মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়নি, কোনো এমপি-মন্ত্রীর বাড়িতে কেউ আগুন দিতে সাহস পায়নি। কিন্তু বিএনপি সরকার নিজেদের এমপি-মন্ত্রীকেও রক্ষা করতে পারছে না। জনগণকে কীভাবে রক্ষা করবেন সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে সরকারকে বাঁচতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আর জাতীয় ঐক্যের জন্য ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল। বিএনপি মনে করেছিল আওয়ামী নামক এই কাল সাপ বিএনপিকে শান্তিতে দেশ পরিচালনা করতে দেবে কিন্তু আওয়ামী লীগ নামক কাল সাপ বিএনপিকে গোপালগঞ্জের নৈরাজ্যের মাধ্যমে ছোবল মারতে শুরু করেছে। তিনি আরও বলেন, জুলাই সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে ঐক্য হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ করে তোলা হবে।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকানোর জন্য বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল যার কারণে আজকে বিএনপি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুবা সামনে বিএনপি সরকারের জন্য আরো ভয়াবহ দিন আসতে পারে।
সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আওয়ামী লীগ বিদেশে থেকে বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে কিন্তু বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের টার্গেট হচ্ছে নিরীহ কর্মী-সমর্থকদের লেলিয়ে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা এবং সরকারকে ব্যর্থ করা। তিনি আরও বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করার ফলে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য অটুট থাকবে। এবং আওয়ামী সন্ত্রাসীদের জনগণ প্রতিহত করতে রাজপথে নেমে আসবে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকার তলে-তলে লুটুপুটু (অতিরিক্ত মাখামাখি) বন্ধ না করলে সরকার সফল হতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত। এছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে হাজার-হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতা, নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“যে জুলাই সনদের ভিত্তিতে ঐক্য হয়েছিল, গণভোটের রায়টা মানলে সেই ঐক্যটাই আপনি তখন রক্ষা করতে পারতেন”
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Discussion meeting on “The Role of Expatriates in State Reform” held in Sydney
Muslim expatriates must uphold faith and values and contribute to the development of their birthland and host countries: Dr. Shafiqur Rahman MP
Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament, Dr. Shafiqur Rahman MP has said that wherever in the world a Muslim may reside, they must uphold their faith (Iman) and Islamic values under all circumstances. At the same time, they should play a positive role in the overall development and progress of the country in which they live. They should also contribute to the development of their homeland by utilising the knowledge, experience, skills and technological expertise they acquire while living abroad.
He said that expatriates should not limit themselves to their professional careers and personal achievements. Rather, they should make efforts to utilise their acquired skills and experience for the welfare of their homeland.
In particular, expatriates have significant opportunities to contribute to state reform, development, education, technology and economic progress.
He made these remarks while addressing a discussion meeting as the chief guest, titled “The Role of Expatriates in State Reform,” organised by former leaders and members of Bangladesh Islami Chhatrashibir currently residing in Australia. The event was held on Saturday, 21 November 2026, at 4:00 pm local time in Australia.
Dr. Shafiqur Rahman said that even while living abroad, expatriates must maintain their sense of responsibility and love for their homeland. Through their professional skills, integrity, competence and experience, they should project a positive image of Bangladesh on foreign soil.
He further emphasised the need for greater initiatives to ensure that expatriates' acquired knowledge, experience and skills are effectively utilised for national development and state reform.
Among those present at the meeting were Dr. Mosleh Uddin Farid MP; Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, and Central Vice-President of the National Doctors Forum (NDF)
Dr. S. M. Khaliduzzaman.
Former student leaders residing in Australia and members of the Bangladeshi expatriate community also attended the meeting. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় আগে নিজেদের প্রস্তুত করতে হবে : ডা. শফিকুর রহমান এমপি
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠন ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
২১ নভেম্বর ২০২৬ (শনিবার) অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুনদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
মতবিনিময়কালে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তরুণরা বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি তাদের প্রশ্নের উত্তর দেন এবং ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান এমপি বলেন, জীবনে বড় কিছু করতে হলে প্রথমে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রপার এডুকেশন, মোরাল এডুকেশন এবং আধুনিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, জাতির তথা উম্মাহর বৃহত্তম কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। নিজেদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।
আমীরে জামায়াত উপস্থিত তরুণদের নিজেদের গড়ে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অস্ট্রেলিয়ায় শিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রবাসে থেকেও ঈমান-আমল অটুট রেখে সংশ্লিষ্ট দেশের উন্নয়ন ও বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, সর্বাবস্থায় তাঁর ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একই সঙ্গে যে দেশে বসবাস করবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজ দেশের উন্নয়নেও অবদান রাখতে হবে।
তিনি বলেন, প্রবাসীরা শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; বরং নিজেদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবেন। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
২১ নভেম্বর ২০২৬ (শনিবার) স্থানীয় সময় বিকাল ৪টায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে। নিজেদের পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রবাসীরা তাঁদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের কাজে কীভাবে কার্যকরভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান। এছাড়াও সভায় অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition holds exchange of views with the Australian National Imams Council
On Saturday, 21 November 2026, at 1:30 PM local time,
Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami,
Dr. Shafiqur Rahman MP attended an exchange of views meeting and luncheon, organized by the Australian National Imams Council (ANIC) in Chullora, Sydney, Australia.
The meeting was held in a warm, cordial, and friendly atmosphere.
At the beginning of his address as the Chief Guest, the Ameer of Jamaat-e-Islami said:
“Honourable President and members of the Australian National Imams Council, respected Imams, Islamic scholars, community leaders, and my dear brothers and sisters present here—
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
First and foremost, I express my gratitude to Almighty Allah, who has given us the opportunity to come together around the same table today. I would like to convey my sincere appreciation to the Australian National Imams Council (ANIC) for arranging such a warm and generous reception. I also extend my heartfelt thanks to each and every one of you for taking time out of your valuable Saturday afternoon to welcome a guest who has travelled all the way from Bangladesh.
I would also like to respectfully acknowledge the traditional custodians of this land and express my profound respect to their elders, both past and present. As Bangladeshis, we understand what it means to love one's homeland and how deeply the memories of that land are cherished in one's heart. Therefore, we extend our deepest respect and honour to those who were the first inhabitants of this land.”
Highly appreciating the various activities of the Australian National Imams Council, the Leader of the Opposition said:
“You are bringing together diverse Muslim communities under one umbrella and contributing significantly to the welfare of society. Once again, I express my sincere gratitude and thanks to you for such efforts. I hope that through your united endeavours, the Muslim community will play a highly significant role in Australia's mainstream society.”
He also called upon the Australian National Imams Council to continue its efforts to strengthen unity and collective engagement within the Muslim community.
Alongside the Jamaat Ameer, Member of Parliament Dr. Mosleh Uddin Farid; Foreign Affairs Adviser to the Leader of the Opposition and Member of Parliament Barrister Mir Ahmad Bin Quasem Arman, and Central Vice-President of the National Doctors Forum (NDF) Dr. S. M. Khaliduzzaman were present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ
আজ ২১ নভেম্বর ২০২৬, শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (ANIC) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক, হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে আমীরে জামায়াত বলেন,
“অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় ইমাম, আলেম-ওলামা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা—
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আজ আমাদের সবাইকে একই টেবিলে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এমন আন্তরিক ও উদার অভ্যর্থনার আয়োজন করার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের (ANIC) প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি, সুদূর বাংলাদেশ থেকে আগত একজন অতিথির জন্য শনিবারের এই দুপুরের মূল্যবান সময়টুকু বরাদ্দ করায় আপনাদের প্রত্যেকের প্রতি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
আমি এই ভূমির ঐতিহ্যবাহী অধিবাসীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাঁদের অতীত ও বর্তমানের প্রবীণদের প্রতি গভীর সম্মান জানাচ্ছি। আমরা বাংলাদেশিরা জানি, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়। তাই যাঁরা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি।”
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, “আপনারা বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন। এ জন্য আপনাদের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে (Mainstream Society) মুসলিম কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
#leaderoftheopposition #drshafiqurrahman #anic #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা চাই : এ এইচ এম হামিদুর রহমান আযাদ
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের ‘জামায়াত, এনসিপি এন্ড '৯ আদার্স’ শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন,
"প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর একদিন পর তাঁর সহকারী প্রেস সচিবের ‘সময় এলে হিসাব মেলানো হবে’- এ ধরনের বক্তব্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, স্ববিরোধী ও বিভেদ সৃষ্টিকারী। তিনি কী বিএনপি কিংবা প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক মুখপাত্র? যদি না হন, তাহলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়ার এখতিয়ার তাঁকে কে দিয়েছে দেশবাসী তা জানতে চায়। বিএনপিকে এ বক্তব্যের বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে। অন্যথায় জাতীয় ঐক্যের আহ্বানের আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের কথা বললে হুমকি, প্রতিশোধ ও আধিপত্যের ভাষা পরিহার করতে হবে। একদিকে ঐক্যের আহ্বান, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে ‘হিসাব মেলানোর’ হুমকি- এ দুটি অবস্থান একসঙ্গে চলতে পারে না। প্রশ্ন হচ্ছে, ঐক্যের আহ্বান কী সত্যিই আন্তরিক, নাকি এর আড়ালে রাজনৈতিক চাপ সৃষ্টি ও বিরোধী মতকে দমনের চেষ্টা চলছে?
তিনি বলেন, বিএনপিকে অতীতের রাজনৈতিক ইতিহাসও স্মরণ রাখতে হবে। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অন্যদিকে জামায়াতে ইসলামী বিএনপির সরকার গঠনে সমর্থন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতের সহযোগিতার কথা বলতে হলে এই ইতিহাসও স্বীকার করতে হবে।
ড. আযাদ বলেন, অতীতের দমন-পীড়ন ও প্রতিহিংসার রাজনীতি দেশকে কোথায় নিয়ে গেছে, তা থেকে শিক্ষা নিতে হবে। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দিয়ে, মামলা-নির্যাতনের ভয় দেখিয়ে কিংবা মতপ্রকাশের অধিকার সংকুচিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। অতীতের ভুলের পুনরাবৃত্তি নয়; আমাদের এগোতে হবে ন্যায়বিচার, গণতন্ত্র ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলের গণহত্যা, দমন-পীড়ন, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের বিচার এবং তাদের পুনরায় রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ করা জাতীয় দায়িত্ব। এ বিষয়কে কোনো দলের একক কৃতিত্ব দাবি কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার বানানো উচিত নয়। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার দায় সরকারের। একই সঙ্গে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও সরকারের জবাবদিহি নিশ্চিত করার অধিকারও অক্ষুণ্ন রাখতে হবে। জাতীয় ঐক্যের অর্থ সরকারের জবাবদিহি থেকে অব্যাহতি নয়।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় ঐক্য কোনো দলের অনুগ্রহ নয়; এটি জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের প্রয়োজন। অতীতের সহযোগিতাকে বর্তমানের আনুগত্য দাবি কিংবা ভবিষ্যতের প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার মাধ্যমেই জাতীয় ঐক্যের বাস্তব ভিত্তি তৈরি করতে হবে।
আমরা বিএনপির কাছে স্পষ্ট বক্তব্য চাই- প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের এই বক্তব্য কি সরকারের অবস্থান, নাকি ব্যক্তিগত বক্তব্য? জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে সাংঘর্ষিক এমন বক্তব্যের দায় বিএনপি এড়াতে পারে না।
ড. আযাদ বলেন, সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, হুমকি ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পারস্পরিক সম্মান, আস্থা ও অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে আসুন। মনে রাখতে হবে, ঐক্যের কথা বলে হুমকি দেওয়া যায় না; সহযোগিতার ইতিহাস অস্বীকার করে ভবিষ্যতের সম্পর্ক গড়া যায় না। প্রতিশোধ নয়, প্রয়োজন ন্যায়বিচার; আধিপত্য নয়, প্রয়োজন পারস্পরিক সম্মান; কথার ঐক্য নয়, প্রয়োজন গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে কার্যকর জাতীয় ঐক্য। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ‘বিক্ষোভ মিছিল’
📅২১ নভেম্বর (শনিবার), দুপুর ১.৩০ মিনিট
📍বায়তুল মোকাররম (উত্তর গেইট)
আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেট মহানগরীর উদ্যোগে প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দদের নিয়ে শিক্ষাশিবির
পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও নাশকতার জন্য সরকারের ব্যর্থতা দায়ী: এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের গার্মেন্টস খাতকে ধ্বংসের অপচেষ্টা চলছে। গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য সরকার দায়ী। এ ধরনের পরিস্থিতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। জামায়াতে ইসলামী আদর্শিক শক্তিতে বলীয়ান হয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং পতিত ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সাবেক ছাত্র দায়িত্বশীলদের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, মেধা ও যোগ্যতাকে দেশ, সমাজ ও মানবকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক ঐক্য, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি জুমআ বার (২০ নভেম্বর) সিলেট মহানগরী জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্র নেতৃবৃন্দ নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শিক্ষাশিবিরের পরিচালক, সিলেট মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগরী জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক সাবেক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
শিক্ষাশিবিরে আলোচনা পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনে অবসরের সুযোগ নেই। মানবতার কল্যাণ সাধন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের জীবনের মূল লক্ষ্য। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনি দায়িত্ব পালনের পাশাপাশি অতীতের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত মানোন্নয়ন, জ্ঞানচর্চা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। যোগ্যতা, নিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তার সমন্বয় ঘটাতে পারলেই ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কার্যকর অবদান রাখা সম্ভব হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু।
সভাপতির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সাবেক ছাত্রনেতৃবৃন্দকে জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। শুধু সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে মানুষের সুখ-দুঃখ ও সংকটে পাশে দাঁড়াতে হবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে সাবেক ছাত্রনেতাদের এগিয়ে আসতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না: মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরী জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না। গণভোটের রায় ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য মু. আব্দুস সাত্তারের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য মু. লিয়াকত আলী ভূঁইয়া এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন।
মাওলানা আবদুল হালিম বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য সরকার দায়ী। সরকারের এমন আচরণ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এর সুযোগে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন-সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে সরকারের যথাযথ ও দৃশ্যমান পদক্ষেপ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। এর সুযোগে ফ্যাসিবাদী শক্তি তাদের অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
মাওলানা আবদুল হালিম বলেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; জনগণের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাই প্রধান বিষয়। জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। প্রয়োজনে জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লবের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, আবু সাঈদের বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। প্রশাসনের সর্বস্তর থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হবে। জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশ ও জনগণের স্বার্থবিরোধী সব অপতৎপরতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
২০ নভেম্বর ২০২৬ | শুক্রবার
সিডনী আন্তর্জাতিক বিমানবন্দর | অস্ট্রেলিয়া
#australia #bangladesh #jamaat #drshafiqurrahmanThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
The role of the Armed Forces in safeguarding independence, sovereignty and territorial integrity Is undisputed, says Dr. Shafiqur Rahman MP
Honorable Ameer of Bangladesh Jamaat-e-Islami and the Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP has issued the statement on 20th November extending his heartfelt congratulations and greetings to the members of the Army, Navy and Air Force on the occasion of Armed Forces Day.
In his statement, he said, “November 21 is Armed Forces Day, a glorious day in the national history of Bangladesh. I respectfully remember the brave martyrs of the Armed Forces who made the ultimate sacrifice during the Great Liberation War. At the same time, I extend my heartfelt congratulations and greetings to all members of the Armed Forces.”
He stated that on this day in 1971, the fearless members of Bangladesh's Army, Navy and Air Force jointly launched resistance and counter-offensive operations against the Pakistani occupying forces during the Great Liberation War. Members of the Mukti Bahini, various paramilitary forces and patriotic citizens also took part in these coordinated operations.
Continuing this struggle, Bangladesh ultimately achieved its final victory on December 16. Therefore, November 21 stands as a glorious milestone in the history of our struggle for liberation and victory.
He further said that the sacrifices, dedication and contributions of the Armed Forces in safeguarding the country's independence, sovereignty, security and peace will remain forever engraved in the nation's history.
Through their participation in United Nations peacekeeping operations, the Bangladesh Armed Forces have also continued to enhance the country's reputation and standing in the international arena.
He stated, “The role of the Armed Forces in protecting Bangladesh's independence, sovereignty and territorial integrity is beyond question. By assisting the civilian administration in addressing natural disasters, floods, cyclones, tidal surges and other emergencies, as well as in improving the law and order situation, the Armed Forces have become a symbol of trust and confidence for the country and its people.
We hope that under all circumstances, the Armed Forces will continue to discharge their responsibilities in safeguarding the country's independence, sovereignty and national security in unity with the patriotic people.”
He further said that only a professional, skilled, strong and trusted Armed Forces, guided by the principles of justice, truth and humanitarian values, can ensure a safe and stable future for the nation.
“I pray to Almighty Allah to protect our beloved birthland, Bangladesh, from all kinds of dangers and calamities, and to grant all members of the Armed Forces greater strength, wisdom and success in serving the country and its people. Ameen.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমীরে জামায়াতের অভিনন্দন ও শুভেচ্ছা
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : ডা. শফিকুর রহমান এমপি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ ২০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। বাংলাদেশের জাতীয় ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে আমাদের অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ সম্মিলিত অভিযানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। তাই ২১ নভেম্বর আমাদের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্মারক।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করে চলেছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আমরা আশা করি, সশস্ত্র বাহিনী সর্বাবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে।
তিনি আরও বলেন, ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি পেশাদার, দক্ষ, শক্তিশালী ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনীই পারে জাতিকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দিতে। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে দেশ ও জনগণের সেবায় আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য দান করুন। আমীন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman MP arrives in Australia on a five-Day visit
Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP has arrived in Australia on a five-day visit.
He departed Hazrat Shahjalal International Airport for Australia at 12:50 a.m. on Friday, November 20. He arrived at Sydney International Airport at 8:24 p.m. local time on the same day. Expatriate Bangladeshis present at the airport warmly welcomed him. The Ameer of Jamaat-e-Islami was greeted with overwhelming affection and heartfelt hospitality by a large number of members of the Bangladeshi diaspora.
Members of his delegation include Dr. Mosleh Uddin Farid MP; Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, Central Vice-President of the National Doctors Forum (NDF) Dr. S. M. Khaliduzzaman, and Muhammad Nazrul Islam, Assistant Private Secretary (APS) to the Leader of the Opposition.
During his visit, the Honorable Leader of the Opposition is scheduled to hold meetings with senior representatives of the Australian government. He will also participate in various programmes organised by expatriate Bangladeshis. Following his visit to Australia, the Ameer of Jamaat-e-Islami will travel to Malaysia to attend programs organised by members of the Bangladeshi diaspora over there.
He is scheduled to return to Dhaka on November 26 after completing his visits to Australia and Malaysia, Insha'Allah. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Nation will remember Ali Ahsan Mohammad Mujahid’s contributions with deep respect: Dr Shafiqur Rahman MP
Recalling the contributions of former Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Minister for Social Welfare Shaheed Ali Ahsan Mohammad Mujahid, Bangladesh Jamaat-e-Islami’s Ameer and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr Shafiqur Rahman MP said that he was a man of principle and uncompromising leader of the Islamic movement. The nation will remember with respect his role in establishing democracy, the rule of law, justice, human rights and voting rights.
In a statement issued on 20 November, Dr Shafiqur Rahman MP further said that, as Minister for Social Welfare in the four-party alliance government from 2001 to 2006, Shahid Ali Ahsan Mohammad Mujahid set a shining example through his honesty, efficiency and transparency in discharging his responsibilities. Having failed to politically counter the popularity of Bangladesh Jamaat-e-Islami, the government embarked on an attempt to render the party leaderless. As part of that effort, a politically motivated case based on so-called crimes against humanity was filed against him, and he was sentenced to death on the basis of fabricated testimonies orchestrated by the then ruling party Awami League.
He said that the acquittal of Jamaat-e-Islami’s Nayeb-e-Ameer ATM Azharul Islam (who became the member of parliament subsequently), by the Supreme Court had demonstrated that the earlier verdicts against the party’s leaders were driven by dishonest political motives and were unjust and farcical. Moreover, the Chief Justice who led the bench that delivered Mujahid’s death sentence was himself later convicted in a corruption case. A person who is himself corrupt cannot deliver justice without compromising it. The top leaders of Jamaat-e-Islami, including Shahid Ali Ahsan Mohammad Mujahid, were executed solely for political purposes.
Dr Shafiqur Rahman MP said that Ali Ahsan Mohammad Mujahid’s execution was carried out at 12:55 am on 21 November 2015. The nation will remember forever the history of sacrifice and devotion of Shaheed Mujahid and the other top leaders of Jamaat-e-Islami. By pursuing their dreams and ideals, a welfare state founded on justice and fairness will one day be established in this country, Insha Allah.
He further said that the nation deeply feels his absence today. He will remain alive in the hearts of the people.
In the statement, Dr Shafiqur Rahman MP prayed to Almighty Allah to accept Ali Ahsan Mohammad Mujahid’s martyrdom and grant him the highest rank in Jannatul Ferdous. He also called upon all levels of Jamaat-e-Islami’s organizational leadership and activists to carry forward Shahid Ali Ahsan Mohammad Mujahid’s unfinished work and sought the cooperation of the people of the country.
#wearemujahid -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আজ (শুক্রবার) স্থানীয় সময় রাত ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা। বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন আমীরে জামায়াত।
আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
সফরকালে মাননীয় বিরোধীদলীয় নেতা অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশ নেবেন আমীরে জামায়াত।
আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে, ইনশাআল্লাহ।
#leaderoftheopposition #drshafiqurrahman #australia #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition Dr Shafiqur Rahman MP leaves Dhaka for Australia visit
Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition Dr Shafiqur Rahman MP, left Dhaka at 12:50 am on Friday, 20 November, for a visit to Australia and Malaysia from 20 to 26 November 2026.
During the visit, the Jamaat Ameer will hold meetings with senior officials of the Australian government and attend various programs organized by expatriate Bangladeshis. He will also participate in programs organized by expatriate Bangladeshis in Malaysia.
The delegation accompanying the Ameer of Jamaat includes Dr Mosleh Uddin Farid, MP; Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, Central Vice-President of the National Doctors Forum (NDF) Dr. SM Khaliduzzaman; and Mr Muhammad Nazrul Islam, APS to the Leader of the Opposition.
At Hazrat Shahjalal International Airport, party leaders and activists saw off the Ameer of Jamaat as he departed Dhaka. Those present at that time included the party’s Secretary General and former MP Mia Golam Porwar; Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan MP; Advocate Ahsanul Mahboob Zubair; Executive Council Member Mobarak Hossain; Dhaka City South Ameer Nurul Islam Bulbul MP; and Dhaka City North Ameer Mohammad Selim Uddin.
The Leader of the Opposition is scheduled to return home on 26 November 2026, Insha Allah. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat announces 40-Day nationwide program from 21 November to 31 December
A press conference on contemporary political issues in the country was held by Bangladesh Jamaat-e-Islami at its central office in the capital at 3:00 pm on Thursday, 19 November. From the conference, the party announced a 40-day program to be observed from 21 November to 31 December.
The press conference was addressed by Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar. Among others, Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan MP; Assistant Secretary General and former MP Dr A.H.M. Hamidur Rahman Azad; Maulana Abdul Halim; Advocate Ahsanul Mahboob Zubair; Central Executive Council Member and Dhaka North City Jamaat Ameer Mohammad Selim Uddin and its Secretary Dr Rezaul Karim; Central Working Committee Member and Dhaka South City Jamaat’s Assistant Secretary Md Delawar Hossain; and Dhaka North City Jamaat Publicity and Media Secretary Ataur Rahman Sarkar.
The program, announced in view of the country's current political situation and the month of Victory, December, is as follows:
1.21 November 2026 (Saturday): A rally and procession in Dhaka protesting the government's failure to prevent terrorism and sabotage and maintain law and order. The program will begin after Zuhr prayers, at 1:15 pm, at the north gate of the National Mosque Baitul Mukarram, Insha Allah.
2.25 November 2026 (Wednesday): Rallies and processions in 11 metropolitan cities outside Dhaka, protesting the government's failure to prevent terrorism and sabotage and also to maintain law and order.
3.25 November 2026 (Wednesday): A human chain in Dhaka, organized by the Women's Wing, marking the International Day for the Elimination of Violence against Women.
4.26 December 2026 (Thursday): Rallies and processions at district headquarters, organized by district-level Jamaat units, protesting the government's failure to prevent terrorism and sabotage and maintain law and order.
5.29 November 2026 (Sunday): A discussion meeting in Dhaka marking the International Day of Solidarity with the Palestinian People.
6.30 November 2026 (Monday): Nationwide rallies and processions at upazila and thana headquarters, organized by the respective local Jamaat units, protesting the government's failure to prevent terrorism and sabotage and maintain law and order.
7.2 December 2026 (Wednesday): A discussion meeting in Dhaka on resolving instability and crises in the garment industry.
8.6 December 2026 (Sunday): A discussion meeting in Dhaka marking the Fall of Autocracy and Caretaker Government Day.
9.9 December 2026 (Wednesday): A discussion meeting in Dhaka marking International Anti-Corruption Day.
10.10 December 2026 (Thursday): A discussion meeting in Dhaka, organized by lawyers, marking International Human Rights Day.
11.13 December 2026 (Sunday): A business conference in Dhaka.
12.14 December 2026 (Monday): Observance of Martyred Intellectuals Day.
13.Observance of the Great Victory Day:
•15 December 2026 (Tuesday): A discussion meeting in Dhaka.
•16 December 2026 (Wednesday): Victory rallies across the country, including the capital.
14.19 December 2026 (Saturday): A discussion meeting and prayer gathering marking the martyrdom of Shaheed Sharif Osman Bin Hadi.
15.20 December 2026 (Sunday): A discussion meeting organized by doctors.
16.21 December 2026 (Monday): A discussion meeting organized by engineers.
17.23 December 2026 (Wednesday): A discussion meeting organized by the Women's Wing.
18.26–31 December 2026: Nationwide social initiatives, including blood donation programs, medical camps, and assistance for wounded freedom fighters and financially disadvantaged freedom fighters.
Bangladesh Jamaat-e-Islami has particularly sought the cooperation of the media, people from all walks of life and the entire nation to ensure the successful implementation of these programs. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদান স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
২০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে তিনি আরও বলেন, ২০০১-২০০৬ মেয়াদে ৪ দলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে তিনি সততা, দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে দায়িত্ব পালন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়। সেই ধারাবাহিকতায় জনাব মুজাহিদের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় এবং দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে পূর্বের রায়গুলো ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্যায় ও প্রহসনমূলক। তাছাড়া যে প্রধান বিচারপতির নেতৃত্বে তাঁর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল, তিনি নিজেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। যিনি নিজেই দুর্নীতিগ্রস্ত, তার বিচারও ন্যায়ভ্রষ্ট। একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে জনাব মুজাহিদসহ জামায়াতে ইসলামী’র শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, ২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শহীদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ত্যাগ ও আত্মদানের ইতিহাস জাতি চিরদিন স্মরণ করবে। তাঁদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এ দেশে একদিন ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জাতি আজ তাঁর শূন্যতা গভীরভাবে অনুভব করছে। তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাত কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দানের দোয়া করেন। একই সঙ্গে তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।”
#wearemujahid -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Hamidur Rahman Azad expresses deep concern, and protests over the arson attack on AB Party Chairman Mojibur Rahman Manju’s car
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami, former Member of Parliament, and Coordinator of the 11-Party Alliance Dr. AHM Hamidur Rahman Azad has expressed deep concern and strongly condemned the incident in which miscreants set fire to the car of the Chairman of Amar Bangladesh Party (AB Party) Mojibur Rahman Manju.
In a statement issued Thursday, 19 November 2026, he said that setting fire to the car of a political party chairman late at night was an extremely reprehensible and alarming incident. Such acts of terrorism pose a serious threat to the democratic environment and law and order situation in the country. Violence of this nature, arising from political differences, is in no way acceptable.
He further stated that it is the government's responsibility to ensure a peaceful, safe and democratic political environment in the country. It must ensure that neither political leaders nor ordinary citizens become victims of terrorist attacks. Everyone must play an active role in resisting attempts to create political instability through such activities.
I urge the relevant authorities to conduct an immediate, fair and impartial investigation into the incident, identify those involved in the arson attack, bring them to justice and ensure exemplary punishment.
I also call upon the government to take effective measures to put an end to political violence, terrorism and attempts to create an atmosphere of anarchy in the country. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির ঢাকা ত্যাগ
২০ থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে আজ ২০ নভেম্বর জুমআ বার রাত ১২:৫০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি ঢাকা ত্যাগ করেন।
সফরকালে আমীরে জামায়াত অষ্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান ও বিরোধীদলীয় নেতার এপিএস জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমীরে জামায়াতকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো: মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনসহ নেতৃবৃন্দ।
আগামী ২৬ নভেম্বর ২০২৬ বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
১৯ নভেম্বর ২০২৬ এক বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, দেশে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলা শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ভূমিকা পালন করতে হবে।
আমি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer Dr Shafiqur Rahman to visit Australia and Malaysia
Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr Shafiqur Rahman, MP, will leave Dhaka tomorrow, 20 November 2026, on a visit to Australia and Malaysia from 20 to 26 November 2026.
During his visit, the Jamaat Ameer will hold meetings with senior representatives of the Australian Government and attend various programs organized by expatriate Bangladeshis. He will also participate in programs organised by the Bangladeshi expatriate community in Malaysia.
His delegation will include Dr. Mosleh Uddin Farid MP; Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP; Central Vice President of National Doctors Forum (NDF) Dr. S M Khaliduzzaman and Muhammad Nazrul Islam, APS to the Leader of the Opposition.
At Hazrat Shahjalal International Airport, the Jamaat Ameer will be seen off by the party's Secretary General and former MP Mia Golam Porwar; Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan MP; Advocate Ahsanul Mahboob Zubair; Executive Council Member Mobarak Hossain; Dhaka South City Jamaat Ameer Nurul Islam Bulbul MP; Dhaka North City Jamaat Ameer Mohammad Selim Uddin; and other party leaders.
The Leader of the Opposition is scheduled to return to Bangladesh on 26 November 2026, Insha Allah. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে নেতৃবৃন্দ দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Top-Level meeting of the 11-Party alliance held
All anti-State activities, terrorism and anarchy will be resisted with the people
A meeting of the top leaders of the 11-Party Alliance was held on Thursday morning, November 19, at the official residence of the Leader of the Opposition at 29 Minto Road, Dhaka. The meeting was chaired by the Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP.
Among those present at the meeting were Chairman of LDP Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram; Ameer of Bangladesh Khelafat Majlis Maulana Mamunul Haque; Senior Joint Convener of NCP Nasiruddin Patwary; Ameer of Nezam-e-Islam Party Maulana Abdul Qayyum Subhani; Chairman of Bangladesh Labour Party Dr. Mostafizur Rahman Iran; Chairman of AB Party Mujibur Rahman Manju; Vice-President and Spokesperson of JAGPA Engineer Rashed Pradhan; Chairman of Bangladesh Development Party Advocate Anwarul Islam Chan; and Secretary General of Khelafat Andolan Mufti Fakhrul Islam.
Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami ATM Azharul Islam, MP; Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami, former MP and Coordinator of the 11-Party Alliance Dr. AHM Hamidur Rahman Azad; Secretary General of Bangladesh Khelafat Majlis Maulana Jalaluddin Ahmad; Secretary General of Nezam-e-Islam Party Musa Bin Izhar; Acting Secretary General of LDP Billal Hossain Miazi; and General Secretary of JAGPA Professor Iqbal Hossain, along with other representatives of the alliance partners were also present in the meeting.
Following the meeting, the leaders briefed journalists at 12:30 p.m. They said that the country's prevailing political and overall situation had been discussed in detail in today's meeting. Particular emphasis was placed on the attacks, arson and acts of terrorism, carried out by the activities of the now-banned Awami League in different parts of the country over the past few days, as well as the fear and panic created among the public.
They observed that the activities of the ousted autocratic forces were continuing and that the country had entered a state of instability.
During the briefing, Ameer of Bangladesh Khelafat Majlis Maulana Mamunul Haque said that the defeated fascist forces were attempting to create an anarchic situation in different parts of the country by causing damage to people's lives and property. By spreading fear and panic, they were once again revealing their true identity to the people of Bangladesh.
Against this backdrop, the 11-party alliance had convened the meeting to determine its responsibilities as a responsible opposition alliance.
He said that the evil forces acting as proxies of fascist and ousted hegemonic powers must be resisted at any cost. To this end, the 11 parties would stand united on the streets alongside the people.
Ameer of Bangladesh Khelafat Majlis Maulana Mamunul Haque further said that the unity forged on the streets during the July Revolution was the safeguard of Bangladesh. Any division or crack within that unity could push the country towards further vulnerability.
The July Charter and the implementation of the referendum verdict were the principal foundations of that unity. However, the failure to implement the referendum verdict was one of the key reasons behind the current situation.
He said, "We are placing emphasis on implementing the referendum verdict, fulfilling the aspirations of the July Mass Uprising and ensuring the united presence of the July forces.
People, rising above party affiliations and differences of opinion, will demonstrate their unity against fascist forces. Anarchist forces will not be able to defeat the nation by causing damage to people's lives and property. We strongly condemn these acts of anarchy."
At the same time, on behalf of the 11-party alliance, he expressed solidarity and sympathy with the families of leaders and activists of different political parties, as well as ordinary citizens, who had been killed in attacks by anarchist elements. He also expressed sympathy for those affected by arson attacks on homes and the setting of vehicles on fire on roads.
He urged the government to take firm action to suppress anarchy. At the same time, he called upon law enforcement agencies to handle the situation with patience and restraint. He also urged the people to collectively resist the evil forces through united resistance.
Ameer of Bangladesh Khelafat Majlis Maulana Mamunul Haque said, "The 11-party alliance will remain on the streets alongside the people and resist any anti-state activities, terrorism and anarchy. Insha'Allah."
During the briefing, the opposition leaders said that ensuring public safety and maintaining stability in the law and order situation were the government's primary responsibilities. However, the government's measures had neither been adequate nor sufficiently visible. Taking advantage of this situation, fascist forces had found opportunities to carry out their subversive activities.
They further observed that divisions had emerged within the anti-fascist alliance because of the government's conduct and its failure to implement the referendum verdict. As a result, those backing the fascist forces had also found opportunities to pursue their subversive activities.
The leaders said, "We firmly believe that Bangladesh is an independent country and its people remain vigilant. They will defend the country's independence and democracy at the cost of their lives and confront every conspiracy with patriotism.
"With this conviction, the meeting decided that which party remains in power is not the primary concern. Our main objective is to protect the people, safeguard their interests and ensure their rights. Had the July Charter and the referendum verdict been implemented, the present situation would not have arisen.
The 11-party alliance will stand united on the streets with the people and collectively confront all conspiracies and subversive activities, the leaders affirmed. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি); মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. রেজাউল করিম; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে কর্মসূচি-
১. ২১/১১/২০২৬ ইং শনিবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল। বাদ জোহর (১:১৫), জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!
২. ২৫/১১/২০২৬ ইং বুধবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল।
৩. ২৫/১১/২০২৬ ইং বুধবার, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
৪. ২৬/১১/২০২৬ ইং বৃহস্পতিবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।
৫. ২৯/১১/২০২৬ ইং রবিবার, ফিলিস্তিনের জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
৬. ৩০/১১/২০২৬ ইং সোমবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।
৭. ০২/১২/২০২৬ ইং বুধবার, পোশাক শিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।
৮. ০৬/১২/২০২৬ ইং রবিবার, স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
৯. ০৯/১২/২০২৬ ইং বুধবার, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
১০. ১০/১২/২০২৬ ইং বৃহস্পতিবার, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।
১১. ১৩/১২/২০২৬ ইং রবিবার, ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
১২. ১৪/১২/২০২৬ ইং সোমবার, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
১৩. মহান বিজয় দিবস পালন:
ক) ১৫/১২/২০২৬ ইং মঙ্গলবার, ঢাকায় আলোচনা সভা।
খ) ১৬/১২/২০২৬ ইং বুধবার, রাজধানীসহ দেশব্যাপী “বিজয় র্যালী” আয়োজন করা হবে।
১৪. ১৯/১২/২০২৬ ইং শনিবার, শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
১৫. ২০/১২/২০২৬ ইং রবিবার, চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।
১৬. ২১/১২/২০২৬ ইং সোমবার, প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।
১৭. ২৩/১২/২০২৬ ইং বুধবার, মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
১৮. ২৬-৩১ ডিসেম্বর, সামাজিক কার্যক্রম: দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।
উল্লেখিত কর্মসূচি সফল করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মিডিয়া ও সকল শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর সহযোগিতা বিশেষভাবে কামনা করা হয়েছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক: জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করা হবে
আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ দলগুলোর অন্যান্য প্রতিনিধিরা।
বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দ্বারা সংঘটিত হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। পতিত স্বৈরাচারের অপতৎপরতা চলছে। দেশ একটি অস্থির পরিস্থিতির মধ্যে চলে গেছে।
ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।
তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এ জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হওয়া দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই আজকের পরিস্থিতির অন্যতম কারণ।
তিনি বলেন, আমরা গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্বারোপ করছি। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের জানান দেবে। নৈরাজ্যবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে জাতিকে পরাস্ত করতে পারবে না। আমরা নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবার এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।
তিনি সরকারের প্রতি কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
মামুনুল হক বলেন, ১১ দল রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
ব্রিফিংয়ে নেতারা বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান ছিল না। সে সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। একই সঙ্গে সরকারের আচরণ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। ফলে ফ্যাসিবাদী শক্তির পেছনে যারা রয়েছে, তারাও অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
তারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। জনগণ সতর্ক রয়েছে। তারা জীবন দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে এবং দেশপ্রেম নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। সেই প্রত্যয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়। আমাদের লক্ষ্য হলো জনগণকে রক্ষা করা, তাদের হেফাজত করা এবং অধিকার নিশ্চিত করা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে আজকের এ পরিস্থিতির সৃষ্টি হতো না। ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Mia Golam Porwar calls for resolving political crisis by honouring the people's mandate, reflected by the July Charter
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar has expressed deep concern over the ongoing political instability, violence, and deterioration of the law and order situation in Bangladesh. He said the current political crisis has emerged from the government's attitude of governing the country while disregarding the people's verdict in the referendum on the July Charter. He called on the government to immediately honour the people's mandate and take effective initiatives to resolve the political crisis.
He made these remarks while addressing journalists at a press briefing held at 11:00 am on Wednesday (18 November) at the central office of Bangladesh Jamaat-e-Islami in Moghbazar, Dhaka.
Among others, Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary Generals Maulana Rafiqul Islam Khan MP and Maulana Abdul Halim; Assistant Secretary General and Secretary of the Central Publicity and Media Department of Jamaat-e-Islami Advocate Ahsanul Mahboob Zubair; Central Executive Council Members Mubarak Hossain and Principal Md. Shahabuddin; Central Executive Council Member and Ameer of Dhaka City North Mohammad Selim Uddin; and Secretary of Dhaka City North Dr. Rezaul Karim.
Mia Golam Porwar said that violence, attacks, arson, road blockades, and threats to public security in different parts of the country had reached an alarming level. He said the government was failing to ensure the security of police personnel and government installations. Under these circumstances, the President, as the guardian of the state, must also play a responsible role.
He alleged that deliberate attempts were being made to create instability in the country and rehabilitate the Awami League fascist forces. He urged the government to identify those within the administration who were secretly supporting fascism and bring them to justice.
He further said that the people's verdict in favour of the July Charter and the referendum, held alongside the 12 February election, could not be ignored under any circumstances.
The government and opposition parties must work together through parliamentary procedures to implement the proposed constitutional reforms. Instead of allowing the ongoing crisis to spill onto the streets, a solution must be found in Parliament.
Calling upon the people of the country to remain calm, the Jamaat leader said that patriotic citizens opposed to fascism and hegemonic domination must remain united. He urged everyone to raise their voices against violence while playing a responsible role in protecting the country's industries, factories, and economy. He also stressed on the need to ensure workers' legitimate rights while safeguarding industrial interests.
He announced that Bangladesh Jamaat-e-Islami would hold a rally and a protest procession in the capital on Saturday, 21 November, in protest against the ongoing terrorism and violence. The organisation will also carry out programs throughout December. He further called on all political parties and patriotic forces to take to the streets with programmes from their respective positions to prevent the rehabilitation of fascist forces.
At the press briefing, Mia Golam Porwar said that Bangladesh Jamaat-e-Islami, as an opposition party, would cooperate with the government in its positive and public-welfare oriented initiatives.
However, he warned that any attempt to govern the country by disregarding the people's mandate would further deepen the political crisis. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশনের সমাপনী কার্যদিবসে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপির সমাপনী বক্তব্য
18 November 2026 || Bangladesh Parliament
#drshafiqurrahman #leaderoftheopposition #bangladeshparliament #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার জুলাই সনদের গণভোটের রায় অগ্রাহ্য করে দেশ পরিচালনার যে মানসিকতা দেখাচ্ছে, তা থেকেই বর্তমান রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। অবিলম্বে জনগণের গণরায় মেনে নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. রেজাউল করিম।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং জননিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পুলিশ ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দলকে সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে হবে। চলমান সংকট রাজপথে না ঠেলে সংসদেই এর সমাধান খুঁজে বের করতে হবে।
দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার পাশাপাশি দেশের শিল্প-কারখানা ও অর্থনীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করে শিল্পের স্বার্থও রক্ষা করতে হবে।
তিনি জানান, চলমান সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ডিসেম্বর মাসজুড়েও সংগঠনের কর্মসূচি থাকবে। এ ছাড়া ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে সব রাজনৈতিক দল ও দেশপ্রেমিক শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে সরকারের ভালো ও জনকল্যাণমূলক কাজে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে জনগণের গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার চেষ্টা করলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ফ্যাসিবাদী শক্তিকে কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি।
18 November 2026 | Bangladesh ParliamentThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Meeting of the Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami held
A meeting of the Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami was held today, November 18 (Wednesday), at 11:00 a.m., chaired by the party's Ameer and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP.
The meeting took place at the party's central office in Moghbazar, Dhaka. It was attended by the party's Nayeb-e-Ameers, Secretary General, Assistant Secretary Generals, and other members of the Central Executive Council.
The meeting held detailed discussions on the overall current political situation in the country and various ongoing issues. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'গণভোটের গণরায়কে অগ্রাহ্য করে সরকারের একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা থেকেই সংকটের সৃষ্টি হয়েছে'
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে আজ ১৮ নভেম্বর (বুধবার) বেলা ১১টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্থিরচিত্রঃ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে জরুরি সংবাদ সম্মেলন
এতে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।
১৮ নভেম্বর ২০২৬ | বুধবার | বিকাল ৩টা
কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন
📷১৮ নভেম্বর ২০২৬ | বুধবার | বিকাল ৩টা -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'সরকার যদি কোনো কারণে পোষাক শিল্প খাতের সমস্যা সমাধানে এককভাবে ব্যর্থ হয়, তাহলে এটা দেশের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমার স্পষ্ট ঘোষণা ছিল-
যেদিন আমার মন্ত্রিত্ব দুর্নীতির সঙ্গে আপস করবে বা আমাকে নীতিচ্যুত করবে, সেদিন মন্ত্রিত্বকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেব।"
-শহীদ আলী আহসান মোঃ মুজাহিদ (রাহি.)
[১৪ আগস্ট ১৯৪৭ - ২২ নভেম্বর ২০২২]
#wearemujahid -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat-e-Islami's Central Working Committee's meeting held
Jamaat Ameer calls for accountability, security and implementation of July Charter
A meeting of the Central Working Committee of Bangladesh Jamaat-e-Islami was held today, Monday, November 16, at Al-Falah Auditorium in the capital, Dhaka. The meeting was chaired by the Ameer of Bangladesh Jamaat-e-Islami and Honorable Leader of the Opposition, Dr. Shafiqur Rahman MP.
The meeting was conducted by the party's Secretary General and former Member of Parliament, Mia Golam Porwar. Members of the Central Executive Council, along with male and female members of the Central Working Committee were present during the meeting.
At the outset, Jamaat Ameer Dr. Shafiqur Rahman expressed gratitude to Almighty Allah and paid solemn tribute to the martyrs.
Addressing the meeting, Dr. Shafiqur Rahman MP said that the country and its people were facing serious challenges, while the organization itself was also confronted with various challenges. He emphasized that these challenges must be overcome through continued efforts for the welfare of the country, its people and the Ummah.
He said that worldly pursuits were not the ultimate goal; rather, the Hereafter was the primary objective. As believers, everyone must keep this principle in mind in their daily lives and reflect it in all organizational activities. He stressed the importance of upholding morality, ideals and Islamic values in conducting one's life. He also called upon every responsible leader to strengthen transparency, accountability and efficiency in organizational management and the discharge of responsibilities.
Dr. Shafiqur Rahman MP expressed deep concern over incidents taking place in different parts of the country. He said that statements made by responsible officials of the current government regarding these incidents were disappointing to the nation. He urged the government to take immediate and effective measures to ensure public safety and improve the law and order situation. He said the nation wanted to see that there would be no place for any fascist force or terrorism in the country.
Referring to the July Revolution of 2024, he said that more than 1,400 people had been martyred and thousands injured in the struggle. In this context, he described the referendum mandate as an essential demand of the time.
He reiterated that Jamaat-e-Islami would play the role of a responsible opposition party in the Parliament and consistently act as the voice of the people.
He said the party would never compromise on injustice. He further affirmed that the party would remain steadfast in its demands for the implementation of the July Charter and the implementation of the people's verdict expressed through a referendum, Insha'Allah.
The Leader of the Opposition also said that the nation wanted to know what was happening behind the scenes regarding the country's important and sensitive national assets. He stated that the party had already submitted notices in Parliament on several issues of national importance.
If the party did not receive satisfactory answers to those notices in Parliament, it would have to take its concerns to the people, he warned.
He called upon party leaders and responsible officials at all levels to prepare themselves to serve the country and its people by earning their trust, confidence and affection.
The meeting also held detailed discussions on the Annual Plan 2027, various organizational matters and the overall political situation in the country.
With thanks,
Advocate Ahsanul Mahboob Zubair
Assistant Secretary General &
Secretary, Central Publicity and Media Department
Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত
জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না: ডা. শফিকুর রহমান এমপি
আজ ১৬ নভেম্বর, সোমবার সকাল ১০টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি এতে সভাপতিত্ব করেন।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।
তিনি বলেন, দুনিয়া আমাদের লক্ষ্য নয়; বরং আখিরাতই আমাদের প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সকল কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনা ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।
তিনি আরও বলেন, গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।
বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। আমাদের স্পষ্ট কথা, আমরা জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইতোমধ্যে নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোয় সংসদে আমরা জবাব না পাই, তাহলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। এ জন্য আমাদের দায়িত্বশীলদের সামগ্রিকভাবে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির খেদমতে প্রস্তুতি নিতে হবে।
এ ছাড়া বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭ সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় ও দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংস্কার পরিষদ গঠন না করলে সংকটের সমাধান হবে না : ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
১১ দলীয় ঐক্যের চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে নানা কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম প্রমুখ।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি কর্মসূচি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতি দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে সৃষ্ট অসন্তোষ ও অনাস্থারই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। অথচ সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বরং অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সংস্কার উদ্যোগগুলো বাতিলের মাধ্যমে সরকার সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। জনগণের রায় উপেক্ষা করে দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিণতি শুভ হবে না।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, দেশে একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। মানুষের জানমালের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। অথচ সরকার এসব অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতীয় সংসদে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দল-মত-পরিচয় নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাতীয় ঐক্যের প্রশ্নে তিনি বলেন, জাতীয় ঐক্য শুধু কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না; এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। গণভোটের গণরায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। সরকার এসব বিষয়ে আন্তরিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করলে ১১ দলীয় ঐক্য জাতীয় ঐক্যের বৃহত্তর আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত।
সিলেট অভিমুখে লংমার্চ স্থগিতের কারণ ব্যাখ্যা করে ড. হামিদুর রহমান আযাদ বলেন, কর্মসূচিটি প্রথমে সড়কপথে আয়োজনের পরিকল্পনা থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে ট্রেনযোগে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়। কিন্তু রেলপথের সংযোগ, ট্রেনের সময়সূচি, বিভিন্ন স্থানে বক্তব্য প্রদানের জন্য ট্রেন থামানোর প্রয়োজনীয়তা এবং একক রেললাইনের সীমাবদ্ধতাসহ সার্বিক বিষয় পর্যালোচনায় দেখা যায়, এতে অংশগ্রহণকারী ও সাধারণ যাত্রীদের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। জনগণের স্বার্থ ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই আপাতত কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। তবে লংমার্চ স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে ১১ দলীয় ঐক্য একচুলও পিছপা হবে না।
তিনি আরও বলেন, গণভোটের গণরায় নিয়ে জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। জনগণের রায়কে পাশ কাটিয়ে সংস্কার পরিষদ গঠন না করে কেবল সংশোধনের পথে হাঁটলে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের সমাধান হবে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ধরনের ভাঙন বা বিভেদ নেই। ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। সরকারকে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'সরকারের প্রতি জনগণের আস্থা নেই, সরকার থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে'
—
ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
সমন্বয়ক, ১১ দলীয় ঐক্যThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Bangladesh Jamaat-e-Islami's Central Executive Council's meeting held
A meeting of the Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami was held today, Sunday, November 15, at 10:00 AM at the organization's central office in Moghbazar.
The meeting was chaired by the Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP. The organization's Nayeb-e-Ameers, Secretary General, Assistant Secretary Generals and other members of the Central Executive Council were also present at that time.
The meeting held detailed discussions on various contemporary issues, including the overall political situation in the country, reviewing reports from different organizational committees, and formulating the annual organizational plan for 2027. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'এই জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু প্রতিবারই আলহামদুলিল্লাহ অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। কোনো ফ্যাসিবাদ যেন আর এ দেশকে দিকভ্রান্ত করতে না পারে'
—
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat MP welcomes Prime Minister’s five urgent climate proposals; Calls for corruption-free use of funds
The delegation of Bangladesh Jamaat-e-Islami attending COP31 has welcomed the five urgent proposals put forward by Prime Minister Tarique Rahman at the global climate conference. However, the delegation has stressed that the US$30 million pledged for Bangladesh must reach the people affected by climate change. It has also called for strict measures to ensure that the funds are utilized transparently and entirely free from corruption.
These demands were raised by Barrister Mahbubul Alam Salehi, Member of Parliament for Kurigram-3 and a member of the Parliamentary Standing Committee on Environment, Forest and Climate Change, at a press conference held on 14 November 2026 in front of the Bangladesh Pavilion at the ongoing COP31 venue in Antalya, Türkiye.
Speaking at the press conference, he said that international funds received under previous climate financing arrangements had been affected by widespread irregularities and corruption. To prevent similar practices in the use of the forthcoming allocation, he called for regular tracking reports to be published publicly.
Barrister Salehi also outlined Jamaat’s ‘Three Zeros Vision’ for environmental protection: Zero Floods, Zero Waste and Zero Environmental Degradation. He said the vision had been presented at various side events organized by Jamaat during the conference. The party also called upon world leaders to take collective action to protect the environment and safeguard Bangladesh and the rest of the world from the adverse impacts of climate change.
He pointed out that although Bangladesh bears virtually no responsibility for causing climate change, it is among the countries suffering its most severe consequences. Yet the funding Bangladesh has received from previous climate conferences amounts to less than 9 per cent of the pledged amount, and most of what it has received has come in the form of loans. He therefore urged the government to prioritize grant-based financing over loans in future climate negotiations.
He further emphasized that climate change and environmental protection are not political, religious or regional issues. The government should therefore bring all stakeholders together and work collectively to secure the funding Bangladesh needs. Responding to questions from journalists, Jamaat MP Barrister Mahbubul Alam Salehi said that a press conference had been scheduled for 1:30 pm inside the Bangladesh Pavilion, but the pavilion authorities appointed by the Ministry of Environment had not cooperated in facilitating the event.
He explained that the arrangement had been confirmed in advance through direct discussions with the State Minister for Environment and the Additional Secretary responsible for the pavilion. Describing the incident as unfortunate, he said Jamaat had attended the climate conference with the intention of supporting the government and presenting Bangladesh’s position on environmental protection in a united manner. However, representatives of the government at the conference had failed to extend the necessary cooperation. Dr Mahmudul Hasan, Coordinator of the Jamaat delegation to COP31, was also present at the press conference. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
The People defeated fascism with their blood; They will resist its return: Dr. Shafiqur Rahman MP
Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP has said that the people drove out fascism through their blood, and they will not allow any new form of fascism to take root in the country. He made these remarks while addressing the Youth Representatives’ Conference as the chief guest, organized by the Youth and Sports Department of Bangladesh Jamaat-e-Islami at the Institution of Engineers, Bangladesh (IEB), on Saturday, November 14. The conference began at 10:00 am with the recitation of the Holy Quran.
The conference was presided over by the President of Central Youth Department and Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami Advocate Ahsanul Mahboob Zubair. Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Syed Abdullah Mohammad Taher MP; Secretary-General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar; Assistant Secretary Generals Maulana Rafiqul Islam Khan MP and Advocate Muazzam Hossain Helal; Member of the Central Executive Council and Ameer of Dhaka City South Nurul Islam Bulbul MP; Secretary of Dhaka City North Dr. Rezaul Karim; Secretary-General of Bangladesh Islami Chhatrashibir Sibgatullah Sibga; and Central Working Committee Member and President of Bangladesh Lawyers Council Advocate Jasim Uddin Sarker were present in the program as the special guests.
The program was hosted by Central Working Committee Member and Secretary of the Youth and Sports Department Manzurul Islam Bhuiyan.
Others who addressed the conference or were present included Central Working Committee Members of Bangladesh Jamaat-e-Islami Muhammad Zahidur Rahman and Advocate Shishir Mohammad Monir; President of Bangladesh Sramik Kalyan Federation Advocate Atikur Rahman; Nayeb-e-Ameer of Dhaka City South Dr. Helal Uddin; Meherpur District Ameer and Member of Parliament Maulana Mohammad Taj Uddin Khan MP; President of the Youth and Sports Department of Dhaka City South and Central Committee Member Mohammad Kamal Hossain MP; Assistant Secretary of Dhaka City North and Central Youth and Sports Department Committee Member Dr. Mohammad Fakhruddin Manik; President of the Youth and Sports Department of Dhaka City North and Central Committee Member Mohammad Yasin Arafat; Secretary of the Youth and Sports Department of Dhaka City South and Central Committee Member Dr. Mohammad Mobarak Hossain; Member of Parliament for Dhaka-4 Syed Zainul Abedin; Member of Parliament for Dhaka-16 Colonel Abdul Baten; Member of Parliament for Dhaka-14 Barrister Mir Ahmad Bin Quasem Arman; Member of Parliament for Bagerhat-2 Manzurul Haque Rahat; Dhaka South City Corporation mayoral candidate and former DUCSU Vice-President Abu Sadik Kayem; Gazipur City Corporation mayoral candidate Dr. Hafizur Rahman; President of the Youth and Sports Department of Chattogram City Shamsuzzaman Helali; and President of the Youth and Sports Department of Khulna City City Mokarram Billah Ansari.
Dr. Shafiqur Rahman MP said that the nation had repeatedly faced oppression at the hands of evil forces. Each time, however, the people had defeated those forces and risen again. “We witnessed the 36th of July. We achieved this through the sacrifice of the blood of 1,400 young men and women. The protesters wanted a radical transformation of the entire state system. They demanded justice in every sphere. They wanted the state to treat its citizens on the basis of fundamental rights and fairness,” he said.
He said that, in recognition of public aspirations and the expectations of the revolutionaries, and to honor the bloodshed of August 5, 2024, the National Consensus Commission had been formed. A total of 33 political parties participated in the process, which resulted in the formulation of the July Charter. Based on the consensus, two elections were supposed to take place: one to form the government and the other to undertake reforms or restructure the state.
“After being elected, the incumbent ruling party accepted one agreement but refused to accept the other, thereby betraying the consensus. They themselves created this crisis. We have made it clear that we will not accept this betrayal, and neither will the nation. The BNP must fulfil its commitments. We will ensure that the people's demands are met. We will not allow these demands to be abandoned. Instead of addressing these demands, the government continues to make a hue and cry about constitutional amendments,” he said.
He further said that no referendum had been held on constitutional amendments and that around 70 percent of the people had not voted in favour of such amendments. “If the BNP considers itself a democratic party, it cannot disregard the verdict of the referendum. In effect, the BNP is insulting the people and striking at the foundation of the electoral system. The government is destroying public confidence.
Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman said that fascism was a virus, and anyone displaying its symptoms could be identified as a fascist. “We are seeing numerous symptoms of fascism within the present government. We have taken to the streets with our seven-point demands. We are overwhelmed by the love and support of the people. We have held rallies and long marches at the divisional level and received tremendous public responses at these programs. Our demands do not belong to any particular political party; they represent the aspirations of the entire population. These demands concern the people's right to vote and their right to access medical treatment and healthcare services,” he said.
He said that many young people had now become drug kingpins, destroying the younger generation. “Drugs are being sold inside schools today. Teachers are being forced to tell their students, ‘At least do not take drugs at school, my child.’ There is no guarantee whose child will fall victim to this menace. In a highly calculated manner, the youth and younger generation are being targeted in a bid to destroy the country and the nation,” he said.
Expressing concern, he said that the menace of juvenile gangs was no longer confined to cities; it had spread to rural areas as well. This posed a grave threat to society. “Those who have nurtured such criminal activities for personal, political and group interests are the real culprits. For their narrow interests, they are gradually destroying Bangladesh,” he added.
Dr. Shafiqur Rahman MP said that society could not be allowed to fall into ruin. “A serious conspiracy is underway against education. Educational institutions are being occupied as if they were territories to be seized by force. Vice-chancellors, principals and head teachers are being imposed on institutions against the will of others, even though they lack the minimum qualifications required to perform their responsibilities.
He further said that they did not want to give the government even one more minute to continue harming the country. “Let the people simply understand the true character and face of everyone involved. When the people unite, no force or weapon can prevail; they become ineffective,” he warned the government. The Leader of the Opposition also reminded the audience of the unarmed movement led by the youth in 2024.
He called upon party leaders and activists to begin preparations and organize the people ahead of the upcoming local government elections to establish honest leadership. “We will no longer tolerate vote-riggers, robbers and those who manipulate the electoral process in local government elections. We will confront all conspiracies through the united resistance of the people, placing our trust in Allah,” he said.
Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Syed Abdullah Mohammad Taher MP said, “There will be another revolution, and it will be an Islamic revolution. I am here today to meet you and convey my greetings to you.”
Secretary-General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar said that the ruling party was pushing the country's youth towards moral degradation and unethical practices, thereby destroying the very force that should be driving nation-building and national development. He said that young people were being drawn into extortion, manipulation of public tenders, dealership rackets, mugging, juvenile gangs, illegal occupation of river terminals, markets and slums, as well as addiction and drug abuse. As a result, the younger generation was being separated from the ideals of nation-building, unity and collective strength and pushed towards destruction.
He said that the nation was being pushed towards another crisis by failing to implement the people's verdict expressed through the referendum held on the basis of the July Charter, which had been achieved through the sacrifices and bloodshed of hundreds of thousands of people. He further said that Jamaat-e-Islami wanted to save the youth from the destructive tide of extortion and illegal occupation and instead develop them into God-fearing young people who would remain free from unethical conduct and obscenity.
Assistant Secretary-General Maulana Rafiqul Islam Khan MP said that they wanted to build Bangladesh into a just, equitable, modern, humane, beautiful and peaceful country in the days ahead.
Assistant Secretary-General Advocate Muazzam Hossain Helal said that the young people of Bangladesh had created an unforgettable chapter in 2024. He noted that the movement was not limited to students; farmers, workers, small business owners, people from different professional backgrounds and young women also participated. He described the transformation in Bangladesh as the result of another historic movement. He called upon the participants to develop Jamaat-e-Islami's grassroots youth force into a competent and skilled organization.
Secretary-General of Bangladesh Islami Chhatrashibir Sibgatullah Sibga said that Bangladesh was now facing a historic challenge. He alleged that the present government had failed to take effective measures to address the various crises confronting the country.
Member of the Central Executive Council and Ameer of Dhaka City South Nurul Islam Bulbul MP said that preparations must be taken for another inevitable revolution and that a new government must be established in Bangladesh that would take effective steps to uphold and implement the aspirations of July.
President of Bangladesh Sramik Kalyan Federation Advocate Atikur Rahman said that after the events of 2024, people had expected the country to undergo reforms and become a better, more equitable Bangladesh.
Former DUCSU Vice-President and Dhaka South City Corporation Mayoral Candidate Abu Sadik Kayem said that collaborators of fascism were once again engaging in conspiracies and plots. “Because of the failures of the BNP government, the Ministry of Home Affairs and the Honourable Prime Minister, they are getting opportunities to conspire once again. I urge the government to ensure the swift execution of the verdict against fascist Hasina and all her accomplices so that a Bangladesh based on justice can be built in accordance with the aspirations of the martyrs,” he said.
In his concluding remarks, Advocate Ahsanul Mahboob Zubair said that Bangladesh had been under fascist rule from 2009 to 2024, during which the country's political landscape had plunged into deep darkness. He further said that they wanted to see young people playing a guiding role in the overall political direction of Bangladesh.
“In a fascism-free Bangladesh, we want to see our youth leading the nation—free from terrorism, drugs and weapons, and possessing integrity, talent, intelligence and courage. We want to embrace these young brothers, who are spread across the cities, villages and rural communities throughout the country, and nurture them with all our love, affection and warmth. Jamaat-e-Islami is working to establish youth leadership at every level of society as part of its efforts to build the Bangladesh of tomorrow,” he said. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'শেখ হাসিনাকে বিমান পাঠিয়ে ফেরত আনা বা নতুন করে বিচার করতে বলার অধিকার ভারতের নেই'
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তুরস্কে COP31 ভেন্যুতে জামায়াতের সংবাদ সম্মেলন
জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫টি জরুরি প্রস্তাবের সঙ্গে একমত হলেও দুর্নীতিমুক্তভাবে তহবিল খরচ নিশ্চিত করতে চায় জামায়াত
বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পাঁচটি জরুরি প্রস্তাব করেছেন, সেগুলোকে স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে COP31-এ অংশ নেওয়া প্রতিনিধি দল। তবে বাংলাদেশের জন্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব্যবহার করা হয়, সেটিও নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
আজ ১৪ নভেম্বর ২০২৬, তুরস্কের আনতালিয়ায় চলমান COP31 ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
এ সময় তিনি বলেন, পূর্বে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে, তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী পরিবেশ রক্ষা নিয়ে জামায়াতের থ্রি জিরো ভিশন তুলে ধরেন, যেখানে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের কথা তিনি উল্লেখ করেন। এই থ্রি জিরো ভিশন জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষা করতে বিশ্ব নেতাদের প্রতি জামায়াত আহ্বান জানায়।
মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য কোনোভাবেই দায়ী না হলেও এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপরই। কিন্তু বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে যে পরিমাণ তহবিল পাওয়া গেছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশেরও কম, যার মধ্যে আবার বেশিরভাগই ঋণ হিসেবে পাওয়া তহবিল। তাই ভবিষ্যতে এ ধরনের ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে সরকারকে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক ইস্যু নয়। তাই এ বিষয়ে সরকারকে সব পক্ষকে একসঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল পেতে কাজ করতে হবে বলে তিনি আহ্বান জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের এমপি মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলনের জন্য আজ দুপুর দেড়টা পূর্বনির্ধারিত থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ তা করতে অসহযোগিতা করেন।
তিনি জানান, প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের বিষয়টি সরাসরি পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে আগেই নিশ্চিত করা ছিল। এ ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে জলবায়ু সম্মেলনে এসেছিল, কিন্তু সরকারের জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা তাতে সহযোগিতা করলেন না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন COP31 জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব'
-
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি
বিরোধীদলীয় উপনেতা, জাতীয় সংসদ
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'বর্তমান জেনারেশন যারা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিশ্ব জলবায়ু সম্মেলন (COP31) নিয়ে সংবাদ সম্মেলন
বক্তব্য রাখবেন:
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য, কুড়িগ্রাম-৩
🗒️ ১৪ই নভেম্বর ২০২৬। শনিবার। দুপুর ১:৩০ মিনিট (তুরস্ক টাইম)। বিকাল ৪:৩০ মিনিট (বাংলাদেশ টাইম)
📍তুরস্কের আনতালিয়ার কপ-৩১ ভেন্যু, বাংলাদেশ প্যাভিলিয়ন।
আয়োজন: জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep sorrow over 14 deaths in a tragic road accident in the UAE
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar has expressed profound grief and sorrow over the tragic road accident in the Fujairah region of the United Arab Emirates (UAE), which claimed 14 lives and left 30 others injured.
In a condolence message issued today, November 13, 2026, he said that the loss of such a large number of lives in a road accident was extremely tragic and heartbreaking.
“I express my deepest condolences over the deaths of those killed in this accident. I also extend my heartfelt sympathies to the bereaved families and those injured. At the same time, I pray for the speedy recovery of the injured,” he said. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় জামায়াতের গভীর শোক প্রকাশ : @MiaGolamPorwar
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
আজ ১৩ নভেম্বর ২০২৬ এক শোকবাণীতে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় এত বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আমি এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair strongly condemns the petrol bomb attack and arson at the ancestral house of NCP Leader Nusrat Tabassum MP
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement today, November 12, strongly condemning and protesting the petrol bomb attack and arson at the ancestral house of Nusrat Tabassum Jyoti MP in Bagoan village, Daulatpur Upazila, Kushtia, at around midnight on November 11.
Nusrat Tabassum Jyoti is the Member Secretary of Jatiya Nari Shakti of the National Citizen Party (NCP), a Joint Convener of the party, and a Member of Parliament from a reserved seat for women.
In the statement, Advocate Zubair expressed deep concern over the incident and said that a petrol bomb attack and arson at the ancestral home of a Member of Parliament in the middle of the night was an extremely reprehensible, cowardly and alarming act. Such acts of terrorism are wholly unacceptable. The incident has raised serious public concerns about the country's law and order situation and the safety and security of its citizens.
He said that the perpetrators must be identified through an immediate and impartial investigation, and consequently brought to justice and given exemplary punishment.
Ensuring the safety of citizens' lives and property is the constitutional and moral responsibility of the government. If the government fails to discharge this responsibility, it must bear the consequences. There can be no room for silence in the face of such acts of terrorism.
He further stated that political differences and dissent can never be used as an excuse for violence, attacks or arson. The government must take firm action against such crimes to ensure the rule of law, a democratic environment and the security of citizens in the country.
Advocate Zubair also strongly urged the relevant authorities to ensure the safety and security of Nusrat Tabassum Jyoti and her family members. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'Gifts given to Engineers from contractors’ profits are not bribes' by saying so, the State Minister has endorsed corruption, alleges Advocate Zubair
In a press release issued on November 12 Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair strongly condemned and protesed the remarks made by State Minister for Local Government, Rural Development and Cooperatives Mir Shahe Alam, who reportedly said that gifts given to engineers from contractors’ profits do not constitute bribes and it may be accepted.
In the statement, he said that the State Minister’s remarks in support of engineers accepting gifts from contractors in exchange for performing their official duties were highly inappropriate, irresponsible and tantamount to encouraging corruption. Providing personal benefits to government officials in the name of gifts, using a contractor’s profits, can under no circumstances be considered ethical or lawful. Such transactions under the guise of gifts are simply another form of bribery and corruption.
He further said that it is the government’s responsibility to ensure transparency and accountability in public procurement and development projects, as well as to prevent irregularities and corruption. In this context, such remarks from a responsible member of the government raise questions about its commitment to combating corruption and may encourage unethical practices among government officials and employees. This could further pave the way for the misuse of public funds, irregularities and corruption.
Advocate Zubair said that the government must maintain an uncompromising stance against corruption. There must be no scope for accepting unlawful benefits in the name of gifts. The government must clarify its position regarding the State Minister’s remarks and put an end to any attempt to legitimize corruption through such remarks.
He also recalled that on February 19, Road Transport and Bridges Minister Sheikh Robiul Alam faced widespread criticism after reportedly commenting that money collected from vehicles on the roads through mutual understanding should not be considered extortion.
Advocate Zubair further stated that remarks by senior government officials that encourage bribery, corruption and extortion are inconsistent with the oath they have taken and the dignity of their offices. Such irresponsible statements will only encourage bribery, corruption and extortion. These remarks are unacceptable under any circumstances. Everyone entrusted with state responsibilities must uphold honesty, integrity and respect for the law.
The government must take effective measures to establish a corruption-free, transparent and accountable administration. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দেওয়াকে ঘুষ নয় বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী মূলত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন : এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায় বলে তিনি যে মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত, দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিকে উৎসাহিত করার শামিল। ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার দেওয়ার নাম করে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা প্রদান কোনোভাবেই নৈতিক বা আইনসম্মত হতে পারে না। উপহারের নামে এ ধরনের লেনদেন ঘুষ ও দুর্নীতিরই একটি ভিন্ন রূপ।
তিনি আরও বলেন, সরকারি ক্রয় ও উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেখানে সরকারের একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়াতে পারে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয়, অনিয়ম ও দুর্নীতির পথ আরও প্রশস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এডভোকেট জুবায়ের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান হতে হবে আপসহীন। উপহারের নামে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে এবং এ ধরনের বক্তব্যের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে।
তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ‘সড়কে যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয়’ বলে যে মন্তব্য করেছিলেন, তাতে তিনি তীব্র সমালোচিত হন।
এডভোকেট জুবায়ের বলেন, এভাবে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গের ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজকে উৎসাহিত করে এমন বক্তব্য তাদের শপথ ও পদমর্যাদার সাথে সাংঘর্ষিক। তাদের লাগামছাড়া বক্তব্য ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজকেই উৎসাহিত করবে। তাদের এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ১১ নভেম্বর রাত ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তিনি বলেন, একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় সরকারকেই বহন করতে হবে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব থাকার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নমত কখনোই সহিংসতা, হামলা কিংবা অগ্নিসংযোগের অজুহাত হতে পারে না। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিবৃতিতে তিনি নুসরাত তাবাসসুম জ্যোতি ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।
এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তাতে জামায়াতে ইসলামী সম্পূর্ণ একমত।"
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'জুলাই শহীদদের ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আর সুযোগ করে দেওয়া যাবে না'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ
আজ (১০ নভেম্বর, মঙ্গলবার) জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকেল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ী চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন।
বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, মাতারবাড়ী প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন
আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানী ঢাকার রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আরও বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর এবং যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Maulana Abdul Halim calls for proper treatment and fair probe into Narayanganj Madrasa fire
In a statement issued on November 10, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami Maulana Abdul Halim expressed deep concern over a fire at Zamia Ashrafia Madrasa in the Signboard area of Fatullah under Narayanganj district, which left 79 students ill from smoke inhalation and requiring hospital treatment. It is noteworthy that four of the students are reported to be in critical condition.
He said the suffering of the young students was deeply distressing. Reports that four students had been admitted to intensive care units (ICUs), with one requiring life support, were more heartbreaking.
Maulana Abdul Halim prayed for the speedy recovery of all affected students and expressed his heartfelt sympathy to their worried families.
He urged the government and the concerned hospital authorities to ensure the highest standard of medical care for all affected students. He also called for advanced treatment facilities to be arranged wherever necessary and urged the authorities to bear all medical expenses.
He further demanded an impartial and thorough investigation to determine the cause and circumstances of the fire. If negligence, irresponsibility or any criminal activity is found to have contributed to the incident, those responsible must be arrested promptly, brought to justice and given exemplary punishment, he asserted. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General slams government for its failure to prevent nationwide bomb blasts and arson attacks
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar issued a statement today, November 10, condemning the government’s failure to prevent cocktail bomb explosions, arson attacks on public transport, and terrorist activities, carried out by ousted fascist forces across the country.
In the statement, he said that ousted fascist elements and Awami League terrorists were disrupting public safety by detonating crude bombs and setting fire to buses and other public transport vehicles in Dhaka and elsewhere across the country.
He alleged that the government’s law enforcement agencies and intelligence services had failed to bring the situation under control. He strongly condemned the government’s failure to confront these fascist and terrorist groups, as well as all forms of terrorist activities.
Mia Golam Porwar said that over the past few days, terrorists had carried out cocktail bomb explosions and arson attacks at at least 50 locations across the country, including Mohakhali, Khilgaon, Pallabi, Farmgate, and areas near court premises in the capital. Public transport vehicles and various establishments, including the CID office, were also targeted. He expressed grave concern over the failure of intelligence agencies and law enforcement authorities to take effective action.
He also referred to the blockade of the toll plaza at the Jajira end of the Padma Bridge and cocktail bomb explosions, as well as a procession by activists of the banned Chhatra League in Tungipara, Gopalganj, carrying traditional sticks and oars, during which a police vehicle was set on fire as well.
He further mentioned a bus arson attack in Faridpur that killed a driver, identified as Kalachan Sheikh, 34. These incidents brought back memories of the horrific violence at Paltan on October 28, 2006.
He further stated that the failure to implement the July Charter following the July Revolution of 2024, honour the people's mandate in the referendum, and also to undertake constitutional and structural reforms of the state had created opportunities for fascist elements to engage in such terrorist activities.
He alleged that such widespread violence would not have been possible without the inactivity and a degree of indirect support from the government's law enforcement and intelligence agencies. Therefore, he said, the BNP-led government could not evade responsibility for these acts of violence.
Mia Golam Porwar said the government must take effective measures to ensure national stability and the safety of citizens. He alleged that although Bangladesh Jamaat-e-Islami, as a responsible opposition party, had repeatedly offered criticism, cooperation, and recommendations to protect citizens' security and uphold their rights, the BNP government had paid little attention to them. As a result, he said, the law and order situation had deteriorated further.
He also accused the government of attempting to shift the blame for the crisis caused by its own negligence onto the opposition. He said the government's sinister plan to hold the opposition responsible for the country's unstable situation would not succeed.
He stressed that the government must take firm action against the Awami League's arson attacks, assaults, and bomb explosions. Otherwise, he warned, the government itself would have to bear responsibility for its failure.
He further demanded that the government immediately implement the July Charter and the people's mandate expressed through the referendum, alongside constitutional and state-structure reforms, to prevent the rise of fascism and terrorism in Bangladesh.
Warning of further political action, he said Bangladesh Jamaat-e-Islami would be compelled to announce new programmes to realise the people's legitimate demands if the government failed to act, potentially creating a difficult situation for the government.
He also demanded compensation for those affected by the terrorist attacks and proper medical treatment for the injured. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, সুচিকিৎসা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ১০ নভেম্বর মঙ্গলবার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে আসা এবং তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এমন দুর্ভোগ অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। বিশেষ করে চারজন শিক্ষার্থীকে আইসিইউতে এবং একজনকে লাইফ সাপোর্টে রাখার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমি আক্রান্ত সব শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছি এবং উদ্বিগ্ন পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।
তিনি বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, কী কারণে এবং কীভাবে মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। অগ্নিকাণ্ডের পেছনে কারো অবহেলা, দায়িত্বহীনতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন ও অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন মাওলানা আবদুল জব্বার
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার।
পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত অবগত হন। এ সময় তিনি আহত ও অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজ নেন।
এ সময় যাত্রাবাড়ী থানা জামায়াতের আমীর মোঃ শাহাজাহানসহ ফতুল্লা থানা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep grief over deadly steel factory blast in Turkey
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar today, November 10, expressed profound grief over the deaths of 17 workers and injuries to 12 others in a devastating explosion at the Habas Demir Celik steel factory in the Aliaga area of Izmir, western Turkey, on Monday, November 9.
In a condolence message, he said the loss of so many lives in such a tragic accident in a workplace was deeply heartbreaking. He prayed for the eternal peace and forgiveness of the deceased workers and conveyed his heartfelt condolences to their bereaved families. He also wished the injured a speedy recovery.
He further prayed that Almighty Allah grant the bereaved families the strength and patience to overcome this immense loss.
Expressing solidarity with the people of Turkey, he voiced hope that the Turkish government and its people would soon overcome the devastating impact of this tragedy, Insha Allah. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শহীদ নূর হোসেনের চেতনায় উজ্জীবিত হয়ে সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: মিয়া গোলাম পরওয়ার
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ১০ নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করেন অকুতোভয় যুবক নূর হোসেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
তিনি বলেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগ এ দেশের গণতন্ত্রকামী মানুষের মধ্যে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নতুন প্রেরণা সৃষ্টি করেছিল। তাঁর রক্তের বিনিময়ে সৃষ্ট গণজাগরণ পরবর্তীতে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়নি। গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নাগরিক অধিকার হরণের প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, ২০২৬ সালে দাঁড়িয়ে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের তাৎপর্য নতুন করে উপলব্ধি করা প্রয়োজন। গণতন্ত্র কেবল ক্ষমতার পালাবদল নয়; গণতন্ত্রের প্রকৃত অর্থ হচ্ছে জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র ও রাজনীতিতে স্বৈরতান্ত্রিক মানসিকতা, দলীয়করণ এবং আধিপত্যবাদী প্রবণতার কোনো স্থান থাকতে পারে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকল অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শহীদ নূর হোসেনের রক্ত যেন বৃথা না যায়। তাঁর আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রবিরোধী যেকোনো অপশক্তি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ, সচেতন ও সোচ্চার হতে হবে।
বিবৃতিতে তিনি শহীদ নূর হোসেনের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ শ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, গত ৯ নভেম্বর সোমবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরের আলিয়াগা এলাকায় হাবাস ডেমির সেলিক ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি বলেন, কর্মক্ষেত্রে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা নিহতদের পরিবার-পরিজনকে এ শোক সইবার শক্তি দান করুন এবং আমরা আশা প্রকাশ করছি তুরস্ক সরকার ও জনগণ এই বিরাট ক্ষয়-ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসীদের দমনে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ: মিয়া গোলাম পরওয়ার
সারা দেশে পতিত ফ্যাসিস্টদের দ্বারা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসীদের দমনে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১০ নভেম্বর এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা তা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলা করতে না পারা এবং সকল সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনে সহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহন এবং সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা খুবই উদ্বেগের। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে, যা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয় কাণ্ডকে স্মরণ করিয়ে দেয়।
তিনি আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়। এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।
গোলাম পরওয়ার বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় নানাভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করছে না বিএনপি সরকার। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধীদলের উপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে । দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধীদলের উপর চাপানোর সরকারের দুরভিসন্ধিমূলক মনোবাসনা পূরণ হবে না। আমরা মনে করি, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা, বিস্ফোরণ সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের প্রতিরোধে সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন করতে হবে। যাতে, আর কোনো ফ্যাসিস্টের উত্থান এবং সন্ত্রাসবাদ বাংলাদেশে চলতে না পারে। নতুবা জনগণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে- যা সরকারের জন্য উভয় সংকট তৈরি করবে। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Argentine Ambassador pays a courtesy visit to the Leader of the Opposition
His Excellency Mr. Marcelo Carlos Cesa, Ambassador of Argentina to Bangladesh, paid a courtesy visit and held a meeting with the Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP at the official residence of the opposition leader at 29 Minto Road on Tuesday, November 10, at 11:30 am.
The Ambassador was accompanied by Deputy Head of the Mission Mr. Patricio Uruena Palacio.
The meeting was held in a cordial and friendly atmosphere. During the discussion, they exchanged views on the overall situation in Bangladesh, bilateral relationship between Bangladesh and Argentina, investment opportunities, international relations, and other matters of mutual interest.
The Argentine Ambassador expressed his country's continued strong support for Bangladesh in the future. Both sides also expressed optimism about further increasing Argentine investment in Bangladesh in the coming years.
Foreign Affairs Adviser to the Opposition Leader Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, and Mr. Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition were also present during the meeting.
#drshafiqurrahman #argentina #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Barrister Mahbubul Alam Salehi MP to represent Bangladesh Jamaat-e-Islami at COP31
Member of Parliament Barrister Mahbubul Alam Salehi, representing the Kurigram-3 (Ulipur) constituency, will participate in the United Nations Climate Change Conference (COP31) as the representative of Bangladesh Jamaat-e-Islami.
He holds a Master's degree in Geochemistry from Stockholm University, Sweden. He has conducted research on greenhouse gases and has professional experience in environmental law in the United Kingdom.
At COP31, he will present Bangladesh's position on climate justice, the rights of climate-vulnerable countries, grant-based climate financing, and adaptation. He will also engage in discussions with international political and diplomatic representatives and participate in a press conference on behalf of Bangladesh Jamaat-e-Islami.
The objectives of Bangladesh Jamaat-e-Islami are to strongly highlight the rights of communities affected by climate change, the need for equitable climate financing, and Bangladesh's national interests on the international stage.
This participation reflects the commitment to playing an effective role in the international arena in advocating for Bangladesh and advancing climate justice. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
COP31-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি
জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
তিনি সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি থেকে জিওকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গ্রিনহাউস গ্যাসের ওপর তাঁর গবেষণা এবং যুক্তরাজ্যে পরিবেশবিষয়ক আইন পেশায় কাজের অভিজ্ঞতা রয়েছে।
COP31-এ তিনি জলবায়ু ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন ও অভিযোজন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য- জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, ন্যায্য জলবায়ু অর্থায়ন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে তুলে ধরা।
জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ে এই অংশগ্রহণ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামীকাল ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনস্থ মাননীয় বিরোধীদলীয় উপনেতার সভাকক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'দেশের জনগণ আধিপত্যবাদকে আর বরদাশত করবে না'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নবনির্বাচিত ঢাকা মহানগরী দক্ষিণের আমীরকে শপথবাক্য পাঠ করালেন আমীরে জামায়াত
২০২৭-২৮ কার্যকালের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের আমীর হিসেবে শপথ নিয়েছেন মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি।
সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হিসেবে গত ৪ নভেম্বর নাম ঘোষণার পর আজ কাকরাইলস্থ আইডিইবি'র সোশ্যাল গার্ডেনে মুহতারাম আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি শপথবাক্য পাঠ করান।
09 November 2026। Monday -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep grief and sorrow over the death of 7 people in a train collision in Egypt
In a statement issued today, November 9, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and a former Member of Parliament Mia Golam Porwar stated that: "We express our deep grief and sorrow over the tragic collision between two trains that occurred on November 8 in the Al-Ayyat area of Giza Governorate—located south of Cairo, the capital of Egypt—which resulted in the deaths of seven people and left over a hundred others injured."
In a statement of condolence, he further said that the loss of so many lives in the train accident is deeply painful and tragic. Mia Golam Porwar prayed for the eternal peace of the souls of the deceased, expressed his profound condolences to the bereaved families, and wished for the speedy recovery of those injured.
He further prayed that the grieving families may find the strength to endure this immense loss, and expressed his hope that the government and the people of Egypt will be able to overcome this tragedy and loss soon. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় গভীর শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৯ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, গত ৮ নভেম্বর মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
শোক বিবৃতিতে তিনি বলেন, ট্রেন দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক কামনা করছি এবং আশা প্রকাশ করছি মিশর সরকার ও সে দেশের জনগণ এই শোক ও ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. শফিকুর রহমান এমপির অংশগ্রহণ
আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডেপুটি স্পিকার ও কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী ও কমিটির সদস্য মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলিন্ডার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে - নূরুল ইসলাম বুলবুল এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার ভর্তুকি দেবে কিন্তু তেলের দাম বৃদ্ধি করবে না জানিয়ে সরকার গণমাধ্যমে এবং সংসদে ফলাও করে প্রচার করেছিল। এই প্রচারের পরপরই সরকার তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে! এখানেও সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
সিলিন্ডার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (০৮ নভেম্বর) বিকেল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যখন তেল ও গ্যাসের মূল্য কম সেখানে আমাদের দেশে দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকারের মন্ত্রীরা চোখ বন্ধ করে জাতির সঙ্গে মিথ্যাচার করছে, প্রতারণা করছে।
সারাদেশে সারের সংকট প্রসঙ্গে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, চাহিদার আলোকে সার বরাদ্দ দেওয়া হচ্ছে না। অথচ কৃষি মন্ত্রী দাবি করছেন দেশে সারের কোনো সংকট নেই। কৃষি মন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময়ের নামে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করে সাজানো প্রশ্ন গণমাধ্যমে প্রচার করে সারের সংকট আড়ালের চেষ্টা করছে। একদিকে সারের বরাদ্দ নেই অন্যদিকে দলীয়করণের মাধ্যমে ডিলার নিয়োগ দিয়ে হাজার টাকার সারের বস্তা ১৮০০-২০০০ টাকায় বিক্রি করে জনগণের পকেট কেটে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার দাবি করছে, বিরোধীদলীয় এমপিদের এলাকায় সারের সংকট। তাহলে প্রশ্ন হচ্ছে সরকার নিশ্চয়ই বিরোধীদলীয় এমপিদের এলাকায় চাহিদার আলোকে সারের বরাদ্দ দিচ্ছে না। তিনি আরও বলেন, প্রতি ইউনিয়নে একটি করে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এসব ডিলার নিয়োগ দেওয়া হয়েছে কেবলমাত্র বিএনপির দলীয় লোকজনদের। এমনকি এমপির স্ত্রী, ছেলে ও পুত্র বধূকেও সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সারের সংকটের কারণে একদিকে উৎপাদন কমছে অন্যদিকে মূল্যবৃদ্ধি পাচ্ছে।
রাষ্ট্রের প্রতিটি সেক্টরে নৈরাজ্য চলছে উল্লেখ করে তিনি বলেন এসব নৈরাজ্য দেখে মনে হচ্ছে এদেশে কোনো সরকার নেই। জনগণের মুক্তির জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য যেই ৮ দফা দাবিতে লংমার্চ করছে এই দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। এই দাবি আদায় হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।
সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, একদিকে সরকার দফায়-দফায় তেল-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করছে অন্যদিকে তেল-গ্যাস-বিদ্যুতের সংকট। কৃষক সার পাচ্ছে না, মানুষ প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না। যেদিকে তাকাবেন শুধু নাই আর নাই। এই নাই নাই শুনতে শুনতে একদিন শোনা যাবে বিএনপি সরকারও নাই হয়ে গেছে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপি যখন বলতো নির্বাচনই সব সমস্যার সমাধান। তাহলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে কি-না বিএনপির প্রতি তিনি প্রশ্ন রেখে বলেন, যদি নির্বাচন হয়ে থাকে তাহলে সংকট সমাধান না হয়ে সংকট বাড়ছে কেন? অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর দেশের মানুষ যেই কষ্ট পোহাতে হয়নি বিএনপি সরকারের সময় কেন ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রশ্ন রেখে তিনি বলেন বিএনপি সরকার সব কিছুর দাম বৃদ্ধি করলেও কেবলমাত্র মানুষের জীবনের মূল্য কমেছে! মানুষের জীবনের কোনো মূল্য বিএনপি সরকারের কাছে নেই। সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, বাজারের সিন্ডিকেট কেবল নয় বরং প্রধানমন্ত্রী নিজেও সিন্ডিকেটের কবলে পড়েছে। তিনি সিন্ডিকেটের কারণে নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। যার কারণে সরকারের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর হাতে নেই। সরকার নিয়ন্ত্রণ করছে বিএনপির ভেতরের সিন্ডিকেট। এই জন্য বলা যায়, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার জনগণের সরকার হলে জনগণের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতো। কিন্তু সরকার দেশকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দিচ্ছে।
সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, এই সরকারের ব্যর্থতার দলিল দিন দিন বাড়ছে। সরকার বেসামাল হয়ে কখন যে কি বলে আর কখন যে কি করে তার কোনটাই সরকার নিজেও বলতে পারে না এবং বুঝতে পারে না। দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের ফলে সরকারের ব্যর্থতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তিনি ক্ষমতায় গেলে সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তিনি ক্ষমতা গ্রহণের ৮ মাসে সিন্ডিকেট ভাঙার পরিবর্তে বৃদ্ধি পেয়েছে। এই সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করছে জনগণ জানে এবং বুঝে।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি বলেন, সরকারের ব্যর্থতার কোনটা রেখে কোনটা বলবো তার কোনো শেষ নেই। সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থ সরকার জনগণের দুর্ভোগ লাঘবের পরিবর্তে দুর্ভোগ সৃষ্টি করছে। দুর্নীতিবাজ ও লুটেরাদের সুবিধা দিতে সরকার দফায়-দফায় তেল-গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করছে ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনের আগে বিএনপির তৎকালীন মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাচন দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে! কিন্তু নির্বাচন পরবর্তী ৮ মাসেও সরকার রাষ্ট্রে শৃঙ্খলা ফেরাতে পারেনি। সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ক্ষমতা গ্রহণের ৮ মাসে ৩ বার তেল-গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। কৃষকদের সার দিতে পারছে না। সর্বস্তরে সংকট কিন্তু সংকট সমাধানে সরকারের কোনো পদক্ষেপ নেই। রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে, সিলিন্ডার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাপনী বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জামায়াতে ইসলামী সংসদে এবং সংসদের বাইরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। সরকার সংসদে জনগণের দাবি মেনে না নিলে রাজপথে দাবি আদায়ের আন্দোলন জোরালো হবে। জনগণের ৮ দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep grief over the tragic deaths of seven Bangladeshis in a road accident in Saudi Arabia
In a statement issued Saturday, November 7, Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar expressed profound grief and sorrow over the tragic deaths of seven Bangladeshis, including women and children, in a horrific road accident while travelling from Madinah to Jeddah in Saudi Arabia.
In his condolence message, he said that the tragic deaths of seven Bangladeshis, including four members of the same family, in a road accident in Saudi Arabia were extremely painful and heartbreaking. We are deeply saddened by this incident. I pray for the forgiveness of the deceased and ask Almighty Allah to grant them Jannatul Ferdous.
Expressing his heartfelt condolences to the bereaved families, he said, "O Almighty Allah! Grant them the strength to endure the unbearable grief and sorrow of losing their loved ones.
At the same time, he urged the relevant authorities to take the necessary steps to bring the bodies of the deceased back to Bangladesh as soon as possible and hand them over to their families." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কিডস ফেস্টিভ্যাল অ্যান্ড ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠানে শিশুদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রাম মহানগরী জামায়াতের ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
৭ নভেম্বরের প্রকৃত চেতনা হচ্ছে জনগণের অধিকার, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা- ড. হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিষ্ঠিত। কিন্তু স্বাধীনতার পর এই সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করতে নানা ষড়যন্ত্র করা হয়েছে। রক্ষীবাহিনীকে সামনে এনে মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং হাজার হাজার মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল মূলত সেনাবাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত বিপ্লব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আধিপত্যবাদী শক্তি সব সময়ই হুমকিস্বরূপ। তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তাই জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, যারা চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত, তারাই আবার ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসের দাবি করেন। অথচ হাজার হাজার মানুষের আত্মত্যাগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যর্থ হতে পারে না। ৭ নভেম্বরের প্রকৃত চেতনা হচ্ছে জনগণের অধিকার, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা। এ চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান সরকারের একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। এ জন্য প্রয়োজনীয় বিষয়ে গণভোটের আয়োজন করতে হবে, যাতে জনগণই তাদের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের বিষয়ে মতামত দিতে পারে।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলম।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তা অক্ষুণ্ন রেখে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম, ১৯৭০ সালের নির্বাচনের গণরায় অস্বীকার, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, ১৯৭৩ সালের নির্বাচন নিয়ে বিতর্ক, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ এবং ১৯৭৫ সালের একদলীয় বাকশালী শাসনের মধ্য দিয়ে দেশ এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। এমন প্রেক্ষাপটে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্য দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের পাল্টা অভ্যুত্থানের পর ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে কর্নেল তাহেরসহ বিভিন্ন পক্ষের পরিকল্পনা ব্যর্থ হয় এবং জিয়াউর রহমান রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেদিনের জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রশ্নটি বিশেষ গুরুত্ব লাভ করে। বর্তমান সময়েও জাতীয় ঐক্য সুদৃঢ় করে আধিপত্যবাদী ষড়যন্ত্র মোকাবিলা এবং একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজমসহ মহানগরী ও থানা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ জন বাংলাদেশির মর্মান্তিকভাবে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মর্মান্তিক নিহতের ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
শোকবার্তায় তিনি বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ সাত বাংলাদেশির মর্মান্তিক নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করছি।
তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, হে মহান রব! তাদের প্রিয়জন হারানোর এই অসহনীয় শোক ও বেদনা সহ্য করার তাওফিক দান করুন। একই সঙ্গে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
মহান আল্লাহ নিহতদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন এবং এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন। আমীন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“পেশাগত জীবনের পাশাপাশি পরিবারকে সময় দিতে হবে এবং নৈতিকতার প্রশ্নে আপস করা যাবে না”
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Mia Golam Porwar expresses deep grief and concern over the killing of an Army personnel in Teknaf
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar expressed deep grief, sorrow and concern in a statement issued Friday, November 6, over the death of Army personnel Md. Titas Sheikh, who was killed by gunfire from criminals during a joint forces operation against human traffickers in Teknaf, Cox’s Bazar, on the afternoon of November 5.
He said that the sacrifice of a brave army personnel during an operation against human traffickers was extremely tragic and alarming. Such a death of a member of the armed forces, entrusted with safeguarding the country's sovereignty, security, and the lives and property is in no way acceptable.
He prayed for the eternal peace and forgiveness of the deceased's soul and conveyed his deepest condolences to the bereaved family. At the same time, he called for ensuring proper medical treatment and security for those who were injured and rescued.
He further stated that human trafficking is a heinous crime. Organised human trafficking syndicates have long been holding innocent people hostage and attempting to traffic them abroad illegally. Such criminal networks pose a serious threat to the country's law and order and human dignity.
Therefore, all individuals involved in human trafficking, along with their patrons and accomplices, must be identified and arrested without delay. In addition to ensuring the safety of the rescued individuals, the masterminds behind these trafficking operations must also be brought to justice.
He said that law enforcement agencies must conduct more effective and coordinated operations to stop the activities of human traffickers and armed criminals in the country's remote hilly areas.
At the same time, a fair and impartial investigation into the death of Army personnel Titas Sheikh must be conducted, and those responsible must be given exemplary punishment.
He expressed hope that the government would adopt a firm stance against human trafficking and terrorism and take effective measures to ensure the security of every citizen in the country. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair strongly condemns Home Minister’s remarks against Jamaat-e-Islami
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair has strongly condemned and protested the misleading, false and inflammatory remarks made by Home Minister Salahuddin Ahmed targeting Bangladesh Jamaat-e-Islami on November 6 at the historic Al-Jamiatul Islamia Azizul Ulum Babunagar Madrasa in Fatikchhari, Chattogram.
In a statement, Advocate Zubair said that Bangladesh Jamaat-e-Islami has been engaged in politics in the country for a long time as an organization committed to Islamic values. The party has participated in national and local elections and received substantial public support.
As a welfare-oriented organization, it contested the 13th National Parliamentary Election and subsequently with the love and support of the people, it has been playing the role of a responsible opposition party. It is also working to ensure government accountability in the interest of the country and its people.
"I strongly condemn and protest the false statements and inflammatory remarks made by the Home Minister involving Jamaat-e-Islami," he said.
Advocate Zubair
further stated that Bangladesh Jamaat-e-Islami's constitution and all aspects of its organizational activities are clear and publicly available. Therefore, there is no scope for creating confusion about the party's goals, objectives or beliefs.
He said Jamaat-e-Islami encourages every Muslim to follow Islamic principles and teachings in their personal lives. At the same time, the party is firmly committed to protecting the rights of citizens belonging to other religions and different schools of thought, while respecting the aspirations of the people.
"People cannot be misled through inflammatory rhetoric of any kind, Insha Allah," he added.
He also said that Bangladesh Jamaat-e-Islami is committed to building a united Bangladesh. This commitment is reflected in the party's manifesto for the 13th National Parliamentary Election as well as through its ongoing activities.
Jamaat-e-Islami does not support any form of division in the country. Instead, it is working tirelessly to protect citizens' fundamental rights and establish justice and good governance.
Referring to the country's deteriorating law and order situation, Advocate Zubair said that murder, robbery and terrorism have reached alarming levels. He also alleged that incidents of secret killings have resurfaced following the July 2024 Revolution under the current BNP government.
He accused Home Minister Salahuddin Ahmed of focusing on making false and inflammatory allegations against the opposition instead of addressing these serious security concerns, describing the remarks as an attempt to cover up his own failures.
Advocate Zubair further criticized the minister, alleging that he projects himself as a prominent Islamic figure whenever he attends Islamic gatherings, comparing the situation to "a basil plant in a sheepfold."
He also accused the minister of repeatedly making inflammatory remarks against Jamaat-e-Islami and other Islamic political parties.
Finally, Advocate Zubair urged the Home Minister to refrain from making such remarks and instead focus on fulfilling his official responsibilities. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ : এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আজ ৬ নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় যে বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বিপুল সমর্থন পেয়েছে। কল্যাণমুখী সংগঠন হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। আমি জামায়াতে ইসলামীকে জড়িয়ে তার দেয়া অসত্য বক্তব্য এবং বিষোদ্গারের নিন্দা ও প্রতিবাদ জানাই।
এডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সকল বিষয় স্পষ্ট ও প্রকাশ্য। সুতরাং জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আকিদা নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পরিপালনে উৎসাহিত করে। একই সঙ্গে দেশের অন্যান্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর এবং জনগণের আকাক্সক্ষাকে সম্মান ও শ্রদ্ধা করে। সুতরাং কোনো প্রকার বিষোদ্গারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ। বিগত ত্রয়োদশ জাতীয় নির্বাচনী ইশতেহারে যার প্রতিফলন যে কেউ দেখতে পাবে এবং সংগঠনের চলমান কার্যক্রমেও তা ফুটে উঠছে। জামায়াতে ইসলামী দেশে কোনো প্রকার বিভক্তিকে প্রশ্রয় দেয় না, বরং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে।
এডভোকেট জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন, রাহাজানি, সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। নতুন করে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে চব্বিশের জুলাই বিপ্লবের পর এই বিএনপি সরকারের আমলে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ সেসবের দিকে নজর না দিয়ে অসত্য বিষোদ্গারের মাধ্যমে বিরোধীদলের চরিত্রহননে ব্যস্ত, যা তার নিজের ব্যর্থতাকে ঢাকার প্রচেষ্টা মাত্র। তিনি ইসলামী কোনো পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব হয়ে ওঠেন, যা ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো। জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বিষোদ্গার করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এহেন বক্তব্য পরিহার করে নিজের দায়িত্বের দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে সংঘর্ষে সেনাসদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৬ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ৫ নভেম্বর বিকালে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে একজন সাহসী সেনাসদস্যের আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষায় নিয়োজিত একজন সেনাসদস্যের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি নিহতের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত ও উদ্ধারকৃত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, মানবপাচার একটি জঘন্য অপরাধ। সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে জিম্মি করে অবৈধভাবে বিদেশে পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে। এ ধরনের অপরাধী চক্র দেশের আইনশৃঙ্খলা ও মানবিক মর্যাদার জন্য মারাত্মক হুমকি। তাই মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। উদ্ধারকৃত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারের নেপথ্যে থাকা গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, দেশের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে মানবপাচারকারী ও সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আমি আশা করি, সরকার মানবপাচার ও সন্ত্রাসবাদ নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করবে এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'জনগণ ভোট দিয়েছে আমূল পরিবর্তন ও সংবিধান সংস্কারের জন্য'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair strongly condemns the incident of stabbing of Freedom Fighter Major (Retd.) Akhtaruzzaman's son
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair expressed deep concern and strongly condemned the stabbing of Shahriar Zaman Rana, the eldest son of former Member of Parliament and valiant freedom fighter Major (Retd.) Mohammad Akhtaruzzaman, in Katiadi, Kishoreganj.
In a statement issued today, 5 November, he said that we are deeply concerned over the incident and strongly condemn and protest against this heinous attack.
He stated that such a brutal attack on any citizen, arising from political differences or rivalries, is completely unacceptable.
Ensuring the security of every citizen is a constitutional responsibility of the state. An attack of this nature on a family member of a political leader is particularly alarming.
We strongly demand a fair and impartial investigation into the incident, the prompt identification of those actually responsible, and that they be brought to justice.
He further stated that political violence must be brought to an end in order to establish a democratic environment, political coexistence, and the rule of law in the country. The government must take effective measures to ensure that no individual or group dares to attack, intimidate, or take the law into their own hands on the basis of political identity.
I wish Shahriar Zaman Rana a speedy recovery and extend my deepest condolences and heartfelt sympathy to his family members. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition calls to observe November 7 as National Revolution and Solidarity Day with due dignity
Bangladesh Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP issued the following statement today, November 5 calling for the observance of November 7 as National Revolution and Solidarity Day with due dignity.
“November 7 is a significant day in the national history of Bangladesh. On this day in 1975, patriotic members of the armed forces and general masses united in the streets with a firm commitment to safeguarding the country's independence, sovereignty and national interests. Their collective resistance marked the beginning of a historic chapter in confronting conspiracies and crises of that time.
Following the counter-military coup on November 3, 1975, the country experienced considerable instability and uncertainty. As such, on 7th November, the united role of patriotic soldiers and the people added a new dimension to that situation. The participation of people chanting ‘Naray-e-Takbir, Allahu Akbar’ further strengthened the determination to protect the country's independence and sovereignty.
Even today, the country and its people face various political and national challenges. There is no alternative to national unity in resisting any conspiracy or subversive activities against democracy, independence and sovereignty. Drawing lessons from past experiences, we must resist any attempt to push the country back towards fascist rule or authoritarianism.
To strengthen the country's independence, sovereignty and democratic progress, patriotic students and citizens, political parties, the government, the armed forces and all concerned parties must play responsible roles.
On the occasion of November 7, National Revolution and Solidarity Day, I call upon all to uphold national unity, patriotism and democratic values in safeguarding the country's independence and sovereignty. I also earnestly urge all branches of Bangladesh Jamaat-e-Islami, along with patriotic students and citizens, to observe the day with due dignity and solemnity.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে দেখতে হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় অতি দ্রুত মামলা নিয়ে দুষ্কৃতিকারীদের পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সন্ত্রাসীদের হামলায় আহত মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানাকে আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দেখতে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব,) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার, এডভোকেট আলাউদ্দিন সোহেলসহ মহানগরীর দায়িত্বশীলবৃন্দ।
সাংবাদিকদের ব্রিফিংকালে ডা. শফিকুর রহমান বলেন, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নেয়া হয়। উপজেলা হাসপাতালে তাকে পুরোপুরি চিকিৎসা দেয়া হয়নি।
তিনি বলেন, আখতারুজ্জামান এলাকায় সুস্থ বিনোদনের জন্য, খেলাধুলার জন্য একটি বড় মাঠ করে দিয়েছেন। কিছুদিন ধরে মাদকচক্রের লোক মাঠটিতে গিয়ে উৎপাত করতে থাকে। রানা মাদকসেবীদের এর আগে সতর্ক করেন।
আমীরে জামায়াত বলেন, রানা জানিয়েছেন মাদকসেবীরা রাজনৈতিক দলের শেল্টার পায়। তারা আশ্রয় ও প্রশ্রয়ে এ সমস্ত উৎপাত করে। দুঃখজনক হলো দুইবারের সাবেক এমপি আখতারুজ্জামান ওই ঘটনায় মামলা করলেও এখন পর্যন্ত তা এন্ট্রি করা হয়নি। তাহলে প্রশাসন কার পক্ষে- দুষ্টের পক্ষে না শিষ্টের পক্ষে?
তিনি বলেন, মাদকচক্রের প্রতিবাদের কারণে যদি হামলা হয়ে থাকে তাহলে সেটিও তো প্রশাসনের দায়িত্ব ব্যবস্থা নেয়ার। কোন রহস্যজনক কারণে এ মামলা এন্ট্রি করা হচ্ছে না? পুলিশ কর্মকর্তাদের সাথে আখতারুজ্জামান কথা বলার পর আশ্বাস দিলেও তা হচ্ছে না।
ডা. শফিকুর রহমান বলেন, এটি এমন কি বিষয় যে রেকর্ড করা যাবে না। আখতারুজ্জামান তো কোনো অসত্য তথ্য দিয়ে কারো বিরুদ্ধে হত্যা মামলা দেননি। সত্য তুলে ধরে অভিযোগ করেছেন। শাহরিয়ার রাজনীতির সাথে জড়িত। তবে রাজনৈতিক কারণে এটি করা হয়েছে বলে আমরা মনে করি না।
তিনি বলেন, আখতারুজ্জামান বিমান বন্দরে অনিয়ম ও একটি চরম অন্যায় ও চুরি চামারির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মকর্তাদের গায়ে হাত তুলেছেন- এমন সাজানো মিথ্যা মামলা দিয়ে গত ৩ অক্টোবর গ্রেফতার করা হয়। আখতারুজ্জামান কারো গায়ে হাত দেননি, নিজের অধিকার ও যাত্রী সাধারণের অধিকার নিয়ে কথা বলেছেন। বিশেষ করে প্রবাসীদের সাথে যে নিষ্ঠুর আচরণ করা হয় সেটার শক্ত প্রতিবাদ করেছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে গ্রেফতার করে হ্যান্ডকাফ, ভেস্ট ও হেলমেট পরানো হয়েছে। এটি মানবতার প্রতি চরম অবজ্ঞা ও উপহাস ও ধৃষ্টতা বলে মনে করি আমরা। তার বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন কিংবা তাকে জামিন দেয়ার মুরোদ আদালতের না থাকায় বরং তাকে রিমান্ড দিয়েছিলেন। মেজর আখতারুজ্জামানের প্রতিবাদের কারণ বিমানবন্দরে চুরি করার সুযোগ বন্ধ হয়েছে এবং দ্রুত নিজের লাগেজ পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন আমীরে জামায়াত।
তিনি বলেন, আখতারুজ্জমানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার নোংরামি করেছে। তাকে কেন গ্রেফতার করতে হবে। আমরা জানি না তার ছেলের ওপর আঘাত এর কোনো যোগসূত্র আছে কিনা। এজন্য আমাদের দাবি হলো অতি দ্রুত মামলা নিয়ে দুষ্কৃতিকারীদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। তাদের রিমান্ডে সমাজে সন্ত্রাসবাদের তথ্য জানুন। সন্ত্রাসীরা বলে দিক কাদের আশ্রয়-প্রশ্রয়ে সেখানে এ অপকর্মগুলো হয়। তাহলে দেশ ও সমাজ শান্তির দিকে আগাবে।
এক প্রশ্নের আমীরে জামায়াত বলেন, হামলাকারীদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতিকারী হামলা করেছে এরকম ঘটনা না এটি। সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। ওসির ডিকটেশনে মামলা দেয়ার প্রস্তাবকে ন্যক্কারজনক কাজ বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংশ্লিষ্ট থানার ওসির ভূমিকা আইনের ওপর হস্তক্ষেপ ও অন্যায়। আইনের মানুষ হয়ে আইনের ওপর হস্তক্ষেপ করতে পারেন না। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রধান অতিথি:
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
আরও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ।
📑 ৬ নভেম্বর, ২০২৬ | জুম'আ বার | সকাল ১১টা
📍 আল-ফালাহ মিলনায়ন, মগবাজার, ঢাকা
আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'শাহরিয়ার জামান রানার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের খুঁজে বের করুন'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান
৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ ৫ নভেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রত্যয়ে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে তৎকালীন ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছিল।
১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় আরও সুদৃঢ় হয়।
বর্তমান সময়েও দেশ ও জাতি নানা ধরনের রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
আমি ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতাকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat delegation attends 13th ICAPP General Assembly in Seoul
The 13th General Assembly of the International Conference of Asian Political Parties (ICAPP) is being held in Seoul, the capital of South Korea, from 4 to 7 November 2026.
A delegation from Bangladesh Jamaat-e-Islami has arrived in Seoul to attend the conference. The delegation is comprised by Barrister Mahbub Alam Salehi, MP for Kurigram-4 and member of the Central Majlis-e-Shura of Bangladesh Jamaat-e-Islami and Salahuddin Ayyubi, MP for Gazipur-4 (Kapasia), member of the Central Majlis-e-Shura and former Central President of Bangladesh Islami Chhatrashibir.
The theme of this year’s General Assembly is “Rebuilding Trust in a Transforming World.”
A total of 96 political parties from 37 Asian countries are expected to participate in this year’s assembly. It is worth mentioning that Bangladesh Jamaat-e-Islami is a permanent member of the Standing Committee of ICAPP, the alliance of political parties in Asia.
South Korea’s Minjoo (Democratic) Party and People Power Party are jointly organizing the 13th ICAPP General Assembly in Seoul. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলের ওপর ছুরিকাঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৫ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর ছুরিকাঘাতের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের জের ধরে কোনো নাগরিকের ওপর এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একজন রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়, সে ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আমি আহত শাহরিয়ার জামানের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার'
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, ন্যূনতম মজুরি নির্ধারণ, শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, একের পর এক কারখানা বন্ধ এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি, বর্তমান পরিস্থিতি কেবল শ্রমিক-মালিক বিরোধের বিষয় নয়; এটি দেশের শিল্প উৎপাদন, রপ্তানি বাণিজ্য, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকট।
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু শ্রমিক আহত হয়েছেন। তৌফিক শেখ (২১) নামে একজন শ্রমিক গুরুতর আহত হওয়ার পর রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। আমরা নিহত শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁর পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানাচ্ছি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বর্তমানে দেশের পোশাকশিল্পের শ্রমিকেরা অত্যন্ত কঠিন জীবনযাপন করছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং বিদ্যুৎ-গ্যাসসহ জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়েছে। কিন্তু সেই তুলনায় শ্রমিকদের আয় ও জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। একজন শ্রমিকের মাসিক আয়ে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, সন্তানের শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় পোশাকশিল্পের শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়; এটি তাঁর শ্রমের ন্যায্য অধিকার। শ্রমিকের শ্রম ও উৎপাদনের ওপর দাঁড়িয়ে যে শিল্প ও অর্থনীতি গড়ে উঠেছে, সেই শ্রমিকের জীবনমান উপেক্ষা করে শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়।
সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে। গতকাল ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করি, এই বোর্ড শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয়, বর্তমান বাজারদর, পরিবারের সদস্যসংখ্যা এবং মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সুপারিশ প্রদান করবে।
আমাদের দাবি, শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে তা কার্যকর করতে হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায়। একই সঙ্গে আমরা শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, যানবাহনে হামলা, লুটপাট এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত করার মতো কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
আমরা মনে করি, শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন এবং শিল্প ধ্বংসের অপতৎপরতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কোনো কারখানা ধ্বংস করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় না। বরং এর ফলে শ্রমিকেরা তাঁদের কর্মসংস্থান হারান, মালিকেরা বিনিয়োগ হারান এবং ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অর্থনীতি।
চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগসহ রাজনৈতিক স্বার্থান্বেষী মহল কিংবা অন্য কোনো গোষ্ঠী উসকানি ও নাশকতার চেষ্টা করছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। তবে কোনো প্রমাণ ছাড়া সাধারণ শ্রমিকদের দায়ী করা যাবে না।
প্রকৃত অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে দমন করার নামে হয়রানি, নির্যাতন ও গণগ্রেপ্তারের পথ পরিহার করতে হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
একজন শ্রমিকের জীবন অত্যন্ত মূল্যবান। শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলন চলাকালে গাজীপুরে পোশাক শিল্প শ্রমিক তৌফিক শেখ নিহত হয়েছেন। কেন এমন প্রাণহানির ঘটনা ঘটল, কারা এর জন্য দায়ী এবং কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে—তা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে যথাযথ সহায়তা দিতে হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, জীবন-জীবিকা এবং অসংখ্য পরিবারের ভবিষ্যৎ জড়িত।
বর্তমান শ্রম অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং কারখানা বন্ধের ঘটনায় শিল্প খাতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিজিএমইএ ও সংশ্লিষ্ট শিল্প সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে সহস্রাধিক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শত শত কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ফলে হাজার হাজার শ্রমিক কাজে যোগ দিতে পারেনি।
এ ছাড়া সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্ধৃত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শতাধিক গার্মেন্টস কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে এবং প্রায় ৬২ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ বাতিল, সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
আমরা মনে করি, শিল্পের বর্তমান সংকটকে অবহেলা করার কোনো সুযোগ নেই। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কারখানার নিরাপত্তা রক্ষা এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা—এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুরা
আমরা মনে করি, শ্রমিক ও মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়। বরং পারস্পরিক আলোচনা, আস্থা, সহমর্মিতা ও সমঝোতার ভিত্তিতে সংকটের সমাধান করতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত হলে তাঁর জীবনমান উন্নত হবে, কর্মক্ষেত্রে সন্তুষ্টি বাড়বে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং শিল্পে স্থিতিশীলতা ফিরে আসবে।
অন্যদিকে, শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা, বিনিয়োগের সুরক্ষা, উৎপাদন পরিবেশের উন্নয়ন এবং শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সরকারকে কার্যকর মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে হবে। শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সরকারের মধ্যে দ্রুত ত্রিপক্ষীয় সংলাপ আয়োজন করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে।
আমরা আরও মনে করি, শ্রমিকদের ন্যূনতম মজুরির পাশাপাশি নিয়মিত মজুরি পর্যালোচনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য রেশনিং ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, আবাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। শ্রমিকের কল্যাণকে শিল্পনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
সরকারের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাবি
চলমান সংকট নিরসন এবং শ্রমিকের অধিকার ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে নিম্নলিখিত দাবিগুলো তুলে ধরছি।
১. নবগঠিত মজুরি বোর্ডকে শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয়, মূল্যস্ফীতি ও পরিবারের মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করতে হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে তা কার্যকর করতে হবে।
২. গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক শেখের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
৩. কারখানা ও যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শ্রমিকদের ওপর অযাচিত বলপ্রয়োগ, নির্যাতন, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে।
৫. চলমান শ্রম অসন্তোষের ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ শ্রমিক ও শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে।
৬. রাজনৈতিক বা দলীয় পরিচয়ে সাধারণ শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে।
৭. শ্রমিক, কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে হবে।
৮. পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিসহ এই সেক্টরের স্টেক হোল্ডারদের নিয়ে অবিলম্বে কার্যকর সংলাপের আয়োজন করতে হবে।
৯. শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ বা স্বার্থান্বেষী মহলের উসকানি, ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিরোধ করতে হবে।
১০. বন্ধ কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নিতে হবে এবং শ্রমিকদের নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করে কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে।
১১. অন্যায় ও বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। কালো তালিকাভুক্ত শ্রমিকদের বিষয়টি পর্যালোচনা করে তাঁদের পুনরায় কাজের সুযোগ দিতে হবে।
১২. শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা, ওভারটাইম ও অন্যান্য আইনগত পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।
১৩. পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী সরবরাহের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্যসেবা, আবাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করতে হবে।
১৪. নারী শ্রমিকদের স্বাস্থ্যকর ও নিরাপদ নিরাপত্তাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে।
১৫. দেশের পোশাকশিল্প, শ্রমিকদের চাকরি, মালিকদের বিনিয়োগ এবং জাতীয় অর্থনীতি রক্ষায় শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং শিল্পের সুরক্ষা পরস্পরবিরোধী নয়। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। শ্রমিককে তাঁর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে শিল্পে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আবার ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করাও সম্ভব নয়।
আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, শ্রমিকের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করুন, শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করুন, নিরপরাধ শ্রমিকদের মুক্তি দিন এবং বন্ধ কারখানাগুলো চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।
পোশাকশিল্পের মালিকদের প্রতি আমাদের আহ্বান, শ্রমিকদের প্রতিপক্ষ নয়, শিল্পের অপরিহার্য অংশীদার হিসেবে বিবেচনা করুন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও আইনগত অধিকার নিশ্চিত করুন।
শ্রমিক সংগঠনগুলোর প্রতিও আমাদের আহ্বান, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল ধারায় পরিচালিত করুন। কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা উসকানির সুযোগ দেবেন না।
আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার ভিত্তিতে এই সংকট উত্তরণ সম্ভব।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা গঠন, শিল্পের স্থিতিশীলতা এবং জাতীয় অর্থনীতির সুরক্ষায় তার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো. আবদুর রব, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমন প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দক্ষিণ কোরিয়ায় শুরু হওয়া এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অংশগ্রহণ
৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলমান এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন- আইসিএপিপি (International Conference of Asian Political Parties)-এর ১৩তম সাধারণ অধিবেশন। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সম্মেলনে অংশগ্রহণের জন্য কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার শিউল শহরে পৌঁছেছেন।
এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ (Rebuilding Trust in a Transforming World)।
এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এবারের অধিবেশনে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য।
দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি যৌথভাবে সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আয়োজন করছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দেশে চলমান শ্রমিক আন্দোলন বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন।
🗓 ৫ নভেম্বর ২০২৬ | বৃহস্পতিবার | দুপুর ১২টা
📍 কেন্দ্রীয় কার্যালয়, মগবাজার, ঢাকা।
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পারস্পরিক শ্রদ্ধা ও আদর্শিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে বাংলাদেশ ও চীন একে অপরের কাছ থেকে শিক্ষা নিতে পারে : মিয়া গোলাম পরওয়ার
আজ ৪ নভেম্বর দুপুর আড়াইটায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলে ঢাকাস্থ চীনা দূতাবাসের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, জনাব মোবারক হোসাইন, নুরুল ইসলাম বুলবুল এমপি এবং মোহাম্মদ সেলিম উদ্দিন; ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, মীর আহমাদ বিন কাসেম এমপি, নাজিবুর রহমান মোমেন এমপি, নুরুন্নিসা সিদ্দিকা এমপি, এডভোকেট সাবিকুন্নাহার এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং, ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মান্যবর ড. লিউ ইউয়িন ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ‘দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দলের সাথে দলের মতবিনিময়ের ভূমিকা’ প্রতিপাদ্যের ওপর বক্তব্য রাখেন।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। গত বছর দুই দেশ এ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। আমাদের দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের মধ্যেও দীর্ঘদিনের যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। ২০০৬ সালে তৎকালীন শিল্পমন্ত্রী ও জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.) চীন সফর করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে দলের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফর করে। পরবর্তীতে ২০২৫ সালের জুলাই মাসে চীনের আমন্ত্রণে জামায়াতের আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল চীন সফর করে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এসব সফর থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, সরকার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যকার সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত থাকে। তাই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, চীনের উন্নয়ন অভিজ্ঞতা বাংলাদেশ গভীর আগ্রহের সঙ্গে অনুসরণ করে। বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের কার্যক্রম আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছি। সেখানে শৃঙ্খলা, সততা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দারিদ্র্য বিমোচন, তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে শিক্ষণীয়। পারস্পরিক শ্রদ্ধা ও নিজ নিজ আদর্শিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে আমরা একে অপরের কাছ থেকে শিক্ষা নিতে চাই।
ভবিষ্যৎ সহযোগিতা জোরদারে তিনটি প্রস্তাব তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রথমত, বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে। এ কেন্দ্রটি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে শাসনব্যবস্থা ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের নিয়মিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা যেতে পারে। দ্বিতীয়ত, দুই দেশের তরুণ রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ, সফর, যৌথ অধ্যয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি বাড়াতে হবে। কারণ আজকের তরুণ নেতৃত্বই আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেবে। তৃতীয়ত, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়কে সভাকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ক্ষুদ্র উদ্যোক্তাসহ সাধারণ মানুষের কাছে এ বন্ধুত্বের সুফল পৌঁছে দিতে হবে।
রোহিঙ্গাদের দুরবস্থা ও সংকটের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় বিশ লাখ রোহিঙ্গার কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলই নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা মনে করি, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব এক দিনে গড়ে ওঠে না। নিয়মিত যোগাযোগ, আন্তরিক সম্পৃক্ততা ও পারস্পরিক আস্থার মধ্য দিয়েই তা বিকশিত হয়। এ সম্পর্ক জোরদারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।
বক্তব্যের শুরুতে মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানান। একই সঙ্গে এ আয়োজনের জন্য চীনা দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ব্যারিকেড থেকে ব্যালট | যে পথ পেরিয়ে সংসদে নারী | জুলাই ডকুমেন্টারি | WOMEN'S WING | JAMAAT-E-ISLAMI
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পোশাকশিল্পে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে মাননীয় বিরোধীদলীয় নেতার আহ্বান
শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হবে
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না, ভয় পাই শুধু আল্লাহ তা'আলাকে'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns TIB report for presenting ‘False and Misleading’ information about women's participation
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament, Mia Golam Porwar issued a statement Monday, 2 November, strongly condemning the false information about Bangladesh Jamaat-e-Islami in a research report published by Transparency International Bangladesh (TIB) on 1 November, titled “Institutional Good Governance in Bangladesh's Political Parties.”
In the statement, he said that Bangladesh Jamaat-e-Islami practises democracy at all levels of its organisation in accordance with its constitution. He also stated that women’s activities and committees exist at every organisational level.
He said the information presented in the TIB report claiming that women have no representation in the central-level committees of Bangladesh Jamaat-e-Islami was false and misleading.
He expressed his strong condemnation and protest against the information presented in the report.
Mia Golam Porwar further stated that the Central Working Committee and the Central Majlis-e-Shura are among the key organisational forums of Bangladesh Jamaat-e-Islami. According to him, the current Central Working Committee has 21 female members, while the Central Majlis-e-Shura has 122 female members.
Furthermore, women account for approximately 43 per cent of the organisation's Rukon (regular members).
He said that the publication of a report containing such inaccurate information by a responsible organisation like Transparency International was unexpected, undesirable and irresponsible.
He called upon TIB to exercise greater caution and responsibility in preparing any future publications or reports concerning a pro-public organisation like Bangladesh Jamaat-e-Islami. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and Singapore’s High Commissioner to Bangladesh
Today, Tuesday, 3 November 2026, at 10:30 AM, the Hon’ble High Commissioner of Singapore to Bangladesh (Non-Resident), Mr. Derek Loh, paid a courtesy visit to the Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, at his official residence at 29 Minto Road.
The High Commissioner was accompanied by High Commission's Chargé d’Affaires Philip Ong, and Country Officer at the South Asia and Sub-Saharan Africa Directorate of Singapore’s Ministry of Foreign Affairs Ms. Mrithini T. G. Gritharan.
The courtesy meeting was held in a cordial and friendly atmosphere. Discussions focused on various important issues, including the prevailing political and economic situation in Bangladesh, combating corruption, the development of industry and trade, the progress of democracy, the referendum, implementation of the July Charter, and other necessary state reforms.
The High Commissioner Mr. Derek Loh at that time highly appreciated the positive role played by Bangladesh Jamaat-e-Islami in Bangladesh’s economic development and democratic progress, particularly in the parliament. He also expressed optimism about further strengthening bilateral relations between Bangladesh and Singapore, expanding cooperation, and exploring new opportunities for development initiatives in both countries.
Those present at the meeting alongside the Leader of the Opposition included Jamaat-e-Islami's Secretary General and former lawmaker Mia Golam Porwar, Assistant Secretary General and Central Publicity and Media Secretary of Jamaat-e-Islami Advocate Ahsanul Mahboob Zubair, Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP and Member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition Mr. Ali Ahmad Mabrur.
#drshafiqurrahman #singapore #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অবঃ) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। আজ সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এ সময় তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, জয়নাল আবেদীন এমপি, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এবং আইনজীবী শেখ মোঃ রোকন রেজা প্রমুখ।
নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সমবেত জনতার উদ্দেশে মেজর (অব.) আখতারুজ্জামান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য রাখেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Unusual increase in LPG prices will create more hardships for the people, alleges Mia Golam Porwar
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar issued a statement on 2nd November, 2026 expressing deep concern and simultaneously protesting the decision to increase the price of a 12-kg LPG cylinder by Tk 223 at a time, setting the new price at Tk 2,060.
He said that when ordinary people are already struggling with the alarming rise in the prices of essential commodities, another abnormal increase in LPG prices will create further hardship in their daily lives. Tk 223 increase in the price of a 12-kg cylinder within just one month will further raise household expenses. This additional financial burden will be particularly difficult for low- and middle-income families to bear.
He further stated that LPG has long been sold in the market at prices significantly higher than those fixed by the government. Even in the capital, there have been allegations that 12-kg cylinders are being sold for Tk 2,200 to Tk 2,300.
However, effective market monitoring and accountability have not been ensured. Placing an additional financial burden on consumers under the pretext of increasing commissions for importers, dealers and retailers is in no way acceptable.
Mia Golam Porwar said that ordinary citizens must not be made to bear the consequences of mismanagement in the energy sector and the failure to regulate the market. Repeated increases in energy prices without taking people's purchasing power into consideration do not reflect responsible governance.
He strongly urged the government to immediately withdraw the decision to increase LPG prices, ensure that gas is sold at government-fixed rates, take effective measures to prevent syndication and unreasonable profiteering, and conduct regular market monitoring to protect consumer interests. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামায়াতের সাংগঠনিক কাঠামো নিয়ে টিআইবির প্রতিবেদন অসত্য ও বিভ্রান্তিমূলক: মিয়া গোলাম পরওয়ার
‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গত ১ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে যে অসত্য তথ্য দেয়া হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২ নভেম্বর এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের সকল স্তরে গণতান্ত্রিক চর্চা করে গঠনতন্ত্র অনুযায়ী। একই সঙ্গে সংগঠনের সকল স্তরে মহিলাদের কার্যক্রম ও কমিটি রয়েছে। ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে টিআইবির গবেষণা প্রতিবেদনে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে কমিটিতে নারীদের কোনো অংশগ্রহণ নেই’ মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে- তা অসত্য ও বিভ্রান্তিমূলক। আমি প্রতিবেদনে প্রদত্ত তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক স্তরের মধ্যে অন্যতম ফোরাম হচ্ছে কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা। বিদ্যমান কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এছাড়াও রুকনদের (সদস্য) মধ্যে নারী সদস্য রয়েছেন প্রায় ৪৩ শতাংশ। সুতরাং, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে এমন অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয়। আমি গণমুখী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে ভবিষ্যতে যেকোনো প্রকাশনা কিংবা প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীলতার পরিচয় কামনা করছি । -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এলপিজির দাম আবারও অস্বাভাবিকভাবে বাড়ানো জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি সাধারণ মানুষের পারিবারিক ব্যয় আরও বাড়িয়ে দেবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, শুধু দাম বাড়িয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। অথচ এ বিষয়ে কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না। আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বৃদ্ধি সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
আমি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসে বাজারে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের লংমার্চের বাগেরহাটের পথসভা (কাঁটাখালী গোলচত্বর, ফকিরহাট)
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।
ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
একনজরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে -খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশ
৩১ অক্টোবর ২০২৬। শনিবার। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম (কুষ্টিয়া)This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : এ টি এম আজহারুল ইসলাম
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আলজেরিয়ার প্রেসিডেন্ট বরাবর আমীরে জামায়াতের চিঠি হস্তান্তর করলেন সেক্রেটারি জেনারেল
আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের লেখা আলজেরিয়ার প্রেসিডেন্ট বরাবর একটি চিঠি দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১ নভেম্বর ২০২৬) ঢাকার নিকুঞ্জে অবস্থিত লে মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূতের কাছে চিঠিটি হস্তান্তর করেন।
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি ও তাঁর সহধর্মিণী মিসেস মেরিয়েম সাইদানি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
জামায়াত আমীরের চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার কূটনৈতিক যোগাযোগ, দু দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু, সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নিরপেক্ষ নির্বাচনে হারলে মেনে নিতাম, কিন্তু ভোট কারচুপির নির্বাচন মেনে নেওয়া হবে না : মাওলানা আবদুল হালিম
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে লংমার্চের সমাপনী জনসভা অনুষ্ঠিত
সরকার আপনাদের অপমান করেছে; এর প্রতিবাদ করতেই আজ এখানে এসেছি: ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা আপনাদের দাবি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা দলীয় দাবি নিয়ে আসিনি। সরকার আপনাদের অপমান করছে এর প্রতিবাদ করতেই আজ এখানে এসেছি।
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে ৩১ অক্টোবর শনিবার রাত পৌনে ১২টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ চেয়েছিলাম। ১৪০০ জুলাই শহীদের নতুন বাংলাদেশ চেয়েছিলাম। কিন্ত যদি সরকার জুলাই শহীদের সম্মান করতো তাহলে তারা গণভোটের রায় বাস্তবায়ন করত। কিন্তু তারা তা মানেন না। গণভোটকে অবৈধ বলে। গণভোট অবৈধ নয়, গণভোট অবৈধ হলে সংসদ বৈধ হয় কিভাবে?
তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছিলাম গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। কিন্তু তা করা হয়নি। ইতিহাস সাক্ষী যারাই গণভোটকে অগ্রাহ্য করেছে, তাদের পরিণতি ভোগ করেছে। ভালোয় ভালোয় গণভোটের রায় মেনে নিন, তা না হলে ১১ দলের সাত দফা একদফায় রূপ নেবে।
আমীরে জামায়াত বলেন, দেশ আমাদের সবার। দেশকে রক্ষার জন্য সবাইকে লড়তে হবে। আমরা কারো কাছে মাথানত করব না। আমরা আবর্জনা পরিস্কার করে ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।
এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম। এমন বাংলাদেশ চাই যেখানে মানুষ সুবিচার ও ন্যায়বিচার পাবে। বিভিন্ন জায়গায় দলীয়করণ করা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকার ও বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, গত ১২ ফেব্রুয়ারি দুটি ভোট হয়েছে। একটি শপথ নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। গণভোটের রায় বাস্তবায়ন করতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপির এমপিরা। জনগণ গণভোটে প্রায় ৭০ ভাগ হ্যাঁ -তে রায় দিয়েছে।
তিনি বলেন, সরকারের এমপিরা এমপির শপথ নিয়েছে যাতে সিন্ডিকেট করা যায়, চাঁদাবাজি করা যায় এজন্য। সংবিধান সংস্কার করলে এসব করা যাবে না। দেশে এখন খুন, গুম করা হচেছ।
মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর একটি দেশকে ব্যবহারের সুযোগ দিয়ে দেশকে করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশকে অন্য কোনো রাষ্ট্রের করদরাজ্য করার ষড়যন্ত্র জীবন দিয়ে হলেও রুখে দেয়ার ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা উন্নয়নের গণতন্ত্রের কথা বলে মেঘা প্রকল্পের নামে মেঘা লুটপাট করেছে। বর্তমান সরকারের উপর শেখ হাসিনার ভূত চেপেছে। কার্ডের গণতন্ত্রের কথা বলছে। কার্ডের গণতন্ত্রের মাধ্যমে দুরভিসন্ধি করলে, কৃষকের পকেটেও লাল কার্ড আছে। জনগণ লাল কার্ড বের করলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশে আর কারো তালুকদারি প্রতিষ্ঠা করতে দেয়া হবে না।
ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ রুটের পথসভা ও জনসভাগুলোয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ; এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব,আব্দুল হান্নান মাসউদ এমপি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী ও মহাসচিব মুসা বিন ইযহার; আমার বাংলাদেশ পার্টির সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু; জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান; জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান; বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও স্থানীয় নেতারা।
সমাবেশ ও লংমার্চে যোগ দেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি,সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহনগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম হোসেন রনি ও ডাকসু জিএস এসএম ফরহাদ প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিনের সভাপতিত্বে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এমপি, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমিন,মেহেরপুর জেলা জামায়াতে আমীর তাজ উদ্দিন আহমেদ এমপি, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া কুমারখালি খোকসা আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, এনসিপর কুষ্টিয়া জেলার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসের টনি, এবি পার্টির কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুম; শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান বিশ্বাস ও শহর সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এর আগে ঢাকার বায়তুল মোকাররমে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। সকাল ৮টায় খুলনা কুষ্টিয়ার উদ্দেশে হাজারের অধিক গাড়ির বহর নিয়ে রওনা হয় লংমার্চের বহর। বহরে গণমাধ্যমকর্মীদের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং প্রচার ও আইটি টিমের গাড়ি যুক্ত ছিল। পথে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; ফরিদপুরের ভাঙ্গায়, গোপালগঞ্জের কাশিয়ানি, বাগেরহাটের নওয়া পাড়া মোড়, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়; খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর;যশোরর অভয়নগর, যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনাল ও ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। সবশেষ লংমার্চের বহর দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশে রাত ১১টায় যোগ দেয়।
এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের লাখ লাখ নেতাকর্মী, পথচারী, ক্ষুদ্রব্যবসায়ী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে অভিবাদন জানায় লংমার্চের বহরকে। পথসভা ও জনসভাগুলোয় লাখ মানুষ সন্ধ্যার পর মোবাইলের আলো জ্বালিয়ে ও স্লোগান দিয়ে অভিবাদন জানায়। দাবি আদায়ে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের লংমার্চের ঝিনাইদহের পথসভা (চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড)
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার অর্থ শুধু একটি পত্রিকাই ছিঁড়ে ফেলা নয়, বরং সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৩১ অক্টোবর এক বিবৃতিতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।
তিনি বলেন, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার অর্থ শুধু একটি পত্রিকাই ছিঁড়ে ফেলা নয়, বরং আমরা মনে করি, সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্ব আলামত। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও কলাকুশলীদের মাঝে এই আশঙ্কা তৈরি করবে যে, বাংলাদেশে আবার সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কিনা?
তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে তার বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তার এই অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত- এজন্য তার এই কাজের পেছনে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত আছে কিনা, জনগণ তা জানতে চায়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পাখির চোখে রাতের ঝিনাইদহের পথসভা (চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড)
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আমীরে জামায়াত পৌছানের পূর্বেই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ, অথচ এখন পর্যন্ত মানুষের আগমন চলমান।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
যশোরের মুড়লী মোড়ে লাখো মানুষের উপস্থিতিতে ১১ দলীয় ঐক্যের পথসভা অনুষ্ঠিত
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৭ দফা দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাবরী চত্বর (শিববাড়ী), খুলনা
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৭ দফা দাবিতে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে ‘লংমার্চ’
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের লংমার্চ
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের লংমার্চ, গোপালগঞ্জ
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
📍 বাগেরহাট পথসভায় সর্বস্তরের মানুষের উপস্থিতি
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত
আজ ৩১ অক্টোবর বেলা পৌনে ১২টায় গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত রয়েছে।
লংমার্চের বহর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজার হাজার নারী পুরুষ লংমার্চের বহরকে স্বাগত জানায়। এসময় আমীরে জামায়াত ও মাননীয় বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য দেন।
জনতার উচ্ছ্বাসকে সম্মান জানিয়ে তিনি ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনঢ় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গোপালগঞ্জের কাশিয়ানির পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। এরপর যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।
এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় এক পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের পথসভা
গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায় : ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা জনগণের দাবি নিয়ে নেমেছি। কথা দিচ্ছি জনগণের দাবি আদায় করে ছাড়বো, ইনশাআল্লাহ।
আজ ৩১ অক্টোবর শনিবার সকাল ১০টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, গাদ্দারি করছে। সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়। আমরা জনগণের অধিকার আদায় করে ছাড়বো, ইনশাআল্লাহ।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনে নেমেছি। যদি জনগণের অধিকার হরণ করা হয় তাহলে এক দফার ডাক দেয়া হবে। এ অধিকার আদায়ে এক দফার ডাক আসলে ঢাকার রাজপথে আসার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
শরীয়তপুর জেলা জামায়াতের আমীর আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জনগণকে লালকার্ড দেখিয়েছে। জনগণ সরকারকে ক্ষমতা থেকে সরাতে লালকার্ড দেখাবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র মেরামত করার জন্য জনগণ গণভোট হ্যাঁ-তে ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও হ্যাঁ-তে ভোট চেয়েছেন। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে তাদের চেহারা পাল্টে গেছে। ক্ষমতার দম্ভে তারা গণভোটকে অবৈধ বলছে, গণভোট হলে সরকার ও সংসদও অবৈধ।
শরীয়তপুরের জাজিরার নাওডোবার পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে পথে বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভায় যোগ দেবে। এরপর খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর; যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।
এর আগে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আজ সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের লংমার্চ, শরীয়তপুর
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পাখির চোখে : ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ (পদ্মা সেতু)
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ
বিএনপি যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে তাহলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা কোনো ব্যক্তিগত ও দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। এসব জনগণের দাবি। আমাদের আগের দুটি লংমার্চ জনগণের সহযোগিতায় সফল হয়েছে।
তিনি বলেন, আমাদের সাত দফা দাবির মধ্যে মূল দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন করা। যদি এ দাবি আদায় হতো তাহলে বাকি ৬টি দাবি মাথাচাড়া দিতো না।
আজ ৩১ অক্টোবর শনিবার সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার জনগণের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, আশাহত করেছে। বিএনপি যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে তাহলে চড়া মূল্য দিতে হবে। বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি। বরং, তারা নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে।
তিনি বলেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছে, তারা তাদের পরিণতি ভোগ করছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা আমাদের দাবি মেনে নেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। আমাদের দাবি আদায় করে আমরা ছাড়বো।
যুব সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, তোমরা কারো ছলনায় কান দিও না। আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। জনগণের দাবি আদায়ে তিনি জনগণকে লংমার্চ সফল করার আহ্বান জানান।
এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, আমরা চাই দেশটা ভালোভাবে চলুক। সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। এ সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন, বিভিন্ন করপোরেশন এখন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। সেখান থেকে সমস্ত টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, আমরা জুলাই বিপ্লবের প্রতি আমাদের কমিটমেন্ট পুনর্ব্যক্ত করছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছি। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে গাদ্দারি করছে, জনগণকে অসম্মান করছে।
তিনি সতর্ক করে বলেন, গণভোট অবৈধ হলে এ সরকার ও সংসদও বৈধ হতে পারে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তেল গ্যাস সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি ভুল পথে পা বাড়িয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে। সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধন কমিটি করে সরকার একদলীয় শাসনের পথে হাঁটছে। জুলাই সনদের সাথে গাদ্দারি করে সরকার জনগণকে লাল কার্ড দেখিয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলের কর্মীদের আহত করার নিন্দা জানান তিনি।
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপা সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, ডা. মোস্তাফিজুর রহমান ইরান,জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসু ভিপি সাদিক কায়েম।
লাখো জনতার উপস্থিতিতে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে রওনা দেয়।
পথে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়; খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর; যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।
উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানের স্থান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট পরিদর্শন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#dhakatokhulnatokushtia
#longmarch31oct
#longmarch
#bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পাবনা সদর উপজেলায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু এবং তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক: এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৩০ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, পাবনার সদর উপজেলায় বৃষ্টির সময় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু এবং আরও তিনজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, ৩০ অক্টোবর বিকালে পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বৃষ্টির সময় আশ্রয় নিতে গিয়ে বজ্রপাতে ছয়জন কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। আমি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর কাছে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের শহীদ হিসেবে কবুল করুন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন। একই সঙ্গে বজ্রপাতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাওলানা নজরুল ইসলাম শামীমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাবেক আমীর, ঢাকা মহানগরীর লালবাগ ও কোতোয়ালি থানার দায়িত্বশীল এবং টিপনা আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নজরুল ইসলাম শামীম (৭৬) ৩০ অক্টোবর শুক্রবার রাত ১২ টার পর ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার স্ত্রী, ৬ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
শোকবাণী
মাওলানা নজরুল ইসলাম শামীম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৩০ অক্টোবর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা নজরুল ইসলাম শামীম (রাহিমাহুল্লাহ) ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ পরবর্তী সময়ে ঢাকা মহানগরীর লালবাগ (১৯৮২-১৯৮৫) ও কোতোয়ালি থানা (১৯৮৬-১৯৮৭) এবং খুলনার ডুমুরিয়া থানায় (১৯৯২-২০১১) দায়িত্বশীল হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন। খুলনার ডুমুরিয়ায় ইসলামী আন্দোলনের কাজ প্রতিষ্ঠার পেছনে তার অবদান অনস্বীকার্য। তার ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম এবং আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'গণভোটে জনগণের দেওয়া রায়কে অস্বীকার করা মানে জনগণের আস্থায় আঘাত করা'
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকালের লংমার্চ সফল হবে, ইনশাআল্লাহ: মিয়া গোলাম পরওয়ার
আগামীকাল ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের সর্বশেষ প্রস্তুতির সার্বিক অগ্রগতি তুলে ধরে আজ (জুম’আ বার) ৩০ অক্টোবর বেলা ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকার।
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে তৃতীয় দফার লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। জনগণের সাত দফা দাবি আদায় এবং সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামীকাল ৩১ অক্টোবর তৃতীয় দফা লংমার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই লংমার্চ হবে। এটি আগের দুটি লংমার্চের তুলনায় সবচেয়ে দীর্ঘ কর্মসূচি।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের শরিক দল লংমার্চ সফল করতে স্ব স্ব প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সাত দফা দাবির পক্ষে দেশব্যাপী জনমত গড়ে তোলা এবং সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের সাত দফা দাবির প্রথমটি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন। সরকার জনগণের গণরায় অস্বীকার করে রাজনৈতিক সংকটকে আরও গভীর করছে। একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের একটির ভিত্তিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য নির্বাচিত হওয়া, অথচ অন্যটির ফলাফল অস্বীকার করা দ্বিচারিতা ও জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গের শামিল। সরকার আন্তরিক হলে আগামী ৯ নভেম্বর অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে পারে। বিরোধী দল এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
তিনি বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি। সহস্রাধিক মানুষ নিহত এবং প্রায় ৪০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে এখনো দেশে-বিদেশে চিকিৎসাধীন। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত, বিশেষ করে যারা এখনো গ্রেফতার হয়নি, তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাস, সার ও জ্বালানি সংকটের কোনো কার্যকর সমাধান হয়নি। বরং নতুন করে গ্যাসসহ বিভিন্ন জ্বালানির দাম বাড়ানোর উদ্যোগের খবর পাওয়া যাচ্ছে। এতে জনদুর্ভোগ বাড়ছে। একই সঙ্গে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। সরকারকে অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং রাজনৈতিক সংঘাত বেড়েই চলেছে। এমনকি সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের বিভিন্ন স্তরে ব্যাপক দলীয়করণ চলছে। সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের সর্বত্র দুর্নীতি, টেন্ডারবাজি, অবৈধ নিয়োগ, ডিলারশিপ বাণিজ্য, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ পাওয়া যাচ্ছে। হাট-বাজার, ঘাট, বালুমহাল, পরিবহন ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি অব্যাহত রয়েছে। চাঁদাবাজির ধরন পরিবর্তন হয়নি শুধু চাঁদাবাজদের পরিচয় ও দলের নাম পরিবর্তন হয়েছে।
তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলা থেকে শুরু করে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ মোট ১৯টি জেলার নেতাকর্মী ও সমর্থকরা এই লংমার্চে অংশ নেবেন। বিভিন্ন পর্যায়ে প্রায় দেড় হাজার গাড়ি বহরে যুক্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ সফল করতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে নিয়ম অনুযায়ী যোগাযোগ করা হয়েছে। ঢাকা ও খুলনা রেঞ্জের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
তিনি বলেন, লংমার্চের কারণে মহাসড়কে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্যে সাময়িক কিছু অসুবিধা হতে পারে। এ জন্য সাধারণ মানুষ, পথচারী, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও দোকানদারদের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি। আমরা মহাসড়কের একটি পাশ ব্যবহার করে কর্মসূচি পরিচালনার চেষ্টা করব, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।
লংমার্চে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য, স্লোগান কিংবা প্রতিপক্ষকে আঘাত করে এমন আচরণ করা যাবে না। পথে নতুন কোনো জেলা থেকে গাড়ি বহরে যুক্ত হলে সেগুলো বহরের একেবারে শেষ প্রান্তে যুক্ত হবে। নিরাপত্তা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, সাংস্কৃতিক ও গণমাধ্যমসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত টিমগুলো সমন্বিতভাবে কাজ করবে। অংশগ্রহণকারীদের দীর্ঘ যাত্রার জন্য প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য সামগ্রী সঙ্গে রাখতে হবে। পাশাপাশি প্রত্যেক গাড়ির টোলের টাকা নিজ দায়িত্বে প্রস্তুত রাখতে হবে।
তিনি লংমার্চ সফল করতে দেশবাসী, রাজনৈতিক দল, প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
গোলাম পরওয়ার বলেন, আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখের লংমার্চের উদ্বোধনী সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিন প্রায় ছয় শতাধিক গাড়ির এক বিশাল বহর নিয়ে লংমার্চের বহর সকাল ৮টায় রওনা হবে। পথে আরও গাড়ি যুক্ত হয়ে লংমার্চ দেড় হাজার গাড়ির বহরে পরিণত হবে। পথে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, ফকিরহাট(বাগেরহাট), রূপসা ব্রিজ হয়ে খুলনা। অতঃপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভায় যোগ দেবে লংমার্চের বহর।
পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা (সকাল ৯টা); বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড় (সকাল ১১টা); খুলনা মহানগরীর বাবরী চত্বর (বেলা ১২:৩০) ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর (দুপুর ২টা); যশোরের মুড়লীর মোড় (বিকেল ৩:৩০); ঝিনাইদহের বাস টার্মিনাল (বিকেল ৫টায়) পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভায় রাত সাড়ে ৮টায় যোগ দেবে লংমার্চের বহর। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat-e-Islami delegation led by Dr. Shafiqur Rahman MP attends Türkiye’s 103rd Republic Day reception
A delegation of Bangladesh Jamaat-e-Islami, led by it’s Ameer and the Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP attended the reception marking the 103rd Republic Day of the Republic of Türkiye.
On Thursday evening, 29 October, Ambassador of the Republic of Türkiye to Bangladesh, His Excellency Mr. Ramis Şen, hosted a reception event at the Grand Ballroom of Sheraton Dhaka in Banani to celebrate Türkiye’s 103rd Republic Day. Ambassadors, high commissioners, diplomats, political leaders, retired military and civil officials, and senior government officials attended the event.
The Bangladesh Jamaat-e-Islami delegation was led by Ameer of the party and Hon’ble Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP.
Other members of the delegation included Nayeb-e-Ameer of Jamaat-e-Islami, ATM Azharul Islam MP; Secretary General of Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar; Assistant Secretary General Maulana ATM Masum; Assistant Secretary General, Maulana Rafiqul Islam Khan MP; Dr. AHM Hamidur Rahman Azad; Advocate Ahsanul Mahboob Zubair, Member of the Central Executive Council, Advocate Matiur Rahman Akanda; Member of the Central Executive Council Mobarak Hossain; Member of the Central Executive Council and Ameer of Dhaka City North Mohammad Selim Uddin; Member of the Central Executive Council and Secretary of Dhaka City North, Dr. Muhammad Rezaul Karim; Foreign Affairs Adviser to the Leader of the Opposition, Barrister Mir Ahmad Bin Quasem Arman MP; and Member of the Foreign Affairs Advisory Committee, Mr. Ali Ahmad Mabrur.
At the reception, Ameer of Bangladesh Jamaat-e-Islami and Hon’ble Leader of the Opposition, Dr. Shafiqur Rahman MP, handed over a congratulatory message addressed to President of the Republic of Türkiye, His Excellency Mr. Recep Tayyip Erdoğan, to Ambassador of the Republic of Türkiye to Bangladesh, His Excellency Mr. Ramis Şen.
In the message, greetings and congratulations were conveyed on behalf of Bangladesh to the government and people of Türkiye on the occasion of the country's 103rd Republic Day.
The Jamaat-e-Islami delegation expressed hope that its participation in the Republic Day reception would further strengthen the existing friendly and fraternal relations between Bangladesh and Türkiye.
The delegation also expressed optimism that mutual cooperation and cordial relations between the two countries would continue to expand in the future. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় দেশে ফিরেছেন। এসময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী প্রফেসর ডা. হাবিবা চৌধুরী সুইট।
দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।
আমরা তাঁর সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে দ্বীনি এবং সাংগঠনিক দায়িত্ব পালনে আরও বেশি ভূমিকা রাখার তাওফিক দান করুন। আমীন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতার নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের অংশগ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।
২৯ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় রিপাবলিক অব তুরস্কের ১০৩তম জাতীয় দিবস (প্রজাতন্ত্র দিবস) উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রমিস সেন রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সম্মানিত আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
আয়োজিত অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি উপস্থিত হয়ে রিপাবলিক অব তুরস্কের মহামান্য প্রেসিডেন্ট মি. রজব তাইয়েব এরদোয়ানের উদ্দেশে লেখা একটি শুভেচ্ছাবাণী বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রমিস সেনের কাছে হস্তান্তর করেন। শুভেচ্ছাবাণীতে বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল তুরস্কের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করুন।
#dhakatokhulnakushtia #longmarch31oct #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সাতদফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে দলে দলে যোগ দিন, লংমার্চ সফল করুন।
#dhakatokhulnakushtia #longmarch31oct #longmarch #bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করুন।
#dhakatokhulnakushtia #longmarch31oct #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিং
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ পাওয়া গেছে: মিয়া গোলাম পরওয়ার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব আতাউর রহমান সরকার।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন , ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভোট দেওয়ার আগেই ভোট প্রদান হয়ে গেছে বলে আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী এজেন্টদের দায়িত্ব পালনে বাধা এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের পরিচয়পত্র না থাকার মতো ঘটনাও ঘটেছে। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ না থাকায় গভীর উদ্বিগ্ন আমরা। এজন্য নির্বাচন কমিশন, ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রতি অবশিষ্ট সময়ের ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকারদলীয় শীর্ষ পদ থেকে এ উপনির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ বলে দাবি করা হলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার।
তিনি আরও জানান, নির্বাচনের আগে জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে নয় দফা লিখিত অভিযোগ ও তিনটি দাবি পেশ করেছিল। পরবর্তী সময়ে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকেও নির্বাচন কমিশনের কাছে অনিয়মের অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি আমরা। কিন্তু এসব অভিযোগের কার্যকর প্রতিকার দৃশ্যমান হয়নি।
গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইরুজ ইসলামের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দলের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উত্থাপন করা হলেও তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়নি। নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এমনকি একজন নারী ভোট দিতে গিয়ে জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এ ধরনের ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেন সেক্রেটারি জেনারেল।
এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে বিশেষভাবে ভীতি সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সরকারি চাকরিজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করলে চাকরিতে সমস্যার মুখে পড়তে পারেন—এমন ইঙ্গিত দিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে। এর মাধ্যমে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো এবং ধানের শীষ প্রতীক রঙিনভাবে ব্যবহারের অভিযোগের ছবি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছিল। এ ছাড়া আমাদের নেতাকর্মীদের মারধর করে আহত করা, নারী ভোটারদের বাধা দেওয়া এবং নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, কয়েকটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয়পত্র বা পরিচয় শনাক্ত করার প্রয়োজনীয় ব্যাজ দেখা যায়নি। এ বিষয়ে প্রশ্ন তোলা হলে কোনো কোনো কর্মকর্তা যথাযথ পরিচয়পত্র দেখাতে পারেননি। কয়েকটি ব্যালট বইয়ের মুড়িতে আগাম সিল ও স্বাক্ষর করে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী ভোটারকে ব্যালট দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সিল ও স্বাক্ষর সম্পন্ন হওয়ার কথা। আগাম সিল ও স্বাক্ষর করে রাখার ফলে জাল ভোটের সুযোগ তৈরি হতে পারে। নির্বাচনী এলাকায় অর্থ বিতরণও করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পরিচয় ও নিরপেক্ষতা নিশ্চিত করাসহ এসব ঘটনাগুলোর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
গোলাম পরওয়ার বলেন, ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছিলাম আমরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বেশি থাকলেই নির্বাচন নিরপেক্ষ হবে—এমন নিশ্চয়তা নেই। তবে ভোটারদের নিরাপত্তা, জাল ভোট প্রতিরোধ এবং ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা থাকতে পারত।
তিনি বলেন, একটি উপনির্বাচনেই যদি অনিয়মের অভিযোগ কার্যকরভাবে মোকাবিলা করা না যায়, তাহলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের নির্বাচন কীভাবে নিরপেক্ষভাবে সম্পন্ন হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the European Union Ambassador
At 3:00 PM on Thursday, 29 October, Head of the European Union (EU) Delegation and Ambassador H.E Mr. Michael Miller paid a courtesy visit to the Leader of the Opposition and respected Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP at his office in Bashundhara. He was accompanied by Ms. Kamila Partyka, First Counsellor and Political Officer at the EU Delegation.
The meeting was held in a cordial and friendly atmosphere. During the meeting, they discussed various issues of mutual interest related to Bangladesh and the European Union.
In addition, detailed discussions were held on the implementation of the July Charter and the verdict of the referendum, the respective roles of the ruling and opposition parties in the Parliament, and the reform process.
The meeting expressed optimism that bilateral relations between the European Union and Bangladesh would continue to strengthen in the upcoming days while the ongoing momentum of development and progress would be sustained.
Foreign Affairs Advisor to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem MP and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee accompanied the Jamaat Ameer at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
আমীরে জামায়াতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General demands fair probe into the death of former Air Force Officer Tahsif Sauri; Calls to ensure exemplary punishment
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar in a statement issued today, Thursday, 29 October, expressed his deep concern and profound anger over the recovery of the body of former Bangladesh Air Force Flight Lieutenant Tahsif Sauri from the Turag River. At the same time, he prays for the eternal peace of the deceased Tahsif Sauri’s soul and extend his heartfelt condolences to his bereaved family.
He said that the recovery of a former Air Force officer’s body from a river is a deeply alarming incident. The death of a former military officer under such circumstances has raised serious questions among the public about the roles of law enforcement agencies and intelligence services.
There is no room for evading responsibility for this incident. The death of a former Air Force officer points to serious failures and negligence on the part of law enforcement agencies and intelligence services.
He further stated that the very intelligence agencies that cannot ensure the safety of a former officer of the Bangladesh Air Force are attempting to mislead the public by spreading absurd, false, and fabricated information about opposition leaders. This is nothing but ridiculous.
In the statement, he further said that ensuring the safety of every citizen is a fundamental responsibility of the state. The actual cause of Tahsif Sauri’s death, the circumstances surrounding it, and whether anyone was involved must be established through a prompt, impartial, and transparent investigation.
The perpetrators must be arrested without delay and brought to justice. If the investigation uncovers evidence of negligence or involvement in criminal activities on the part of any official or agency, legal action must also be taken against them.
No one can escape accountability for neglecting their state responsibilities. The state must ensure that Tahsif Sauri’s family is not deprived of justice, he concluded. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু; আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার জবাবদিহি দাবি
সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে আমি নিহত তাহসিফ সাউরির রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ নদী থেকে উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একজন সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তার নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।
তিনি আরও বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমান বাহিনীর মতো একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধীদলের নেতৃবৃন্দের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
বিবৃতিতে তিনি বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সাউরির নিহত হওয়ার প্রকৃত কারণ কী, কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না- তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে থিম সং
জুলুমে জুলুমে ভরে যায় যদি দেশ
আগুনের দিন হবে না কখনো শেষ
#dhakatokhulnatokushtia
#longmarch31oct
#longmarch
#bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।
লংমার্চের সপ্তম দাবি—দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ।
#dhakatokhulnatokushtia
#longmarch31oct
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।
লংমার্চের ষষ্ঠ দাবি—সংকীর্ণ দলীয়করণ বন্ধ।
#dhakatokhulnatokushtia
#longmarch31oct
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠাকুরগাঁও উপনির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশব্যাপী আন্দোলন তুমুল পর্যায়ে পৌঁছাবে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
আজ ২৮ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এর আগে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নির্বাচন কমিশনে বিভিন্ন অভিযোগ জানানো হয়েছিল। সেসব অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আজ পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে এক প্রশাসনিক কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার কথা কমিশন জানিয়েছে। তবে তাঁকে সংশ্লিষ্ট প্রশাসনিক পদে বহাল রাখায় তাঁর প্রভাব বিস্তারের আশঙ্কা থেকেই যাচ্ছে। এ কারণে আমরা ওই কর্মকর্তাকে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।
নির্বাচনী প্রচারে হামলা, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন ও প্রচারকাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ভোটারসহ সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। সাধারণ ভোটারগণ মনে করেন, সেনাবাহিনীর উপস্থিতি তাদের মধ্যে আস্থা বাড়াতে এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানাচ্ছি। পাশাপাশি ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রকাশের প্রতিটি পর্যায়ে নির্বাচন কমিশনকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানাচ্ছি। কোনো অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা কমিশনকে অবহিত করেছি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ড. হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি এবং নির্বাচনী প্রক্রিয়ায় সরকারের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা মনে করি, এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের আশ্বাস ইতিবাচক হলেও মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন ঘটতে হবে। আগামীকালের নির্বাচন কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও সক্ষমতার বাস্তব পরীক্ষা। ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য পরবর্তী কঠোর কর্মসূচি নির্ধারণ করবে।
উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের মাননীয় এমপি জামায়াত নেতা কর্নেল (অব.) আবদুল বাতেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাহ হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ। ঠাকুরগাঁও উপনির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশব্যাপী আন্দোলন তুমুল পর্যায়ে পৌঁছাবে: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
আজ ২৮ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এর আগে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে নির্বাচন কমিশনে বিভিন্ন অভিযোগ জানানো হয়েছিল। সেসব অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আজ পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে এক প্রশাসনিক কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার কথা কমিশন জানিয়েছে। তবে তাঁকে সংশ্লিষ্ট প্রশাসনিক পদে বহাল রাখায় তাঁর প্রভাব বিস্তারের আশঙ্কা থেকেই যাচ্ছে। এ কারণে আমরা ওই কর্মকর্তাকে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।
নির্বাচনী প্রচারে হামলা, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন ও প্রচারকাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ভোটারসহ সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। সাধারণ ভোটারগণ মনে করেন, সেনাবাহিনীর উপস্থিতি তাদের মধ্যে আস্থা বাড়াতে এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানাচ্ছি। পাশাপাশি ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রকাশের প্রতিটি পর্যায়ে নির্বাচন কমিশনকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানাচ্ছি। কোনো অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমরা কমিশনকে অবহিত করেছি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ড. হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি এবং নির্বাচনী প্রক্রিয়ায় সরকারের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা মনে করি, এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের আশ্বাস ইতিবাচক হলেও মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন ঘটতে হবে। আগামীকালের নির্বাচন কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও সক্ষমতার বাস্তব পরীক্ষা। ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্য পরবর্তী কঠোর কর্মসূচি নির্ধারণ করবে।
উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের মাননীয় এমপি জামায়াত নেতা কর্নেল (অব.) আবদুল বাতেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাহ হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করুন।”
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
যুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে: এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যুবসমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। যুগে যুগে যুবকরাই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যুবকদের মাদকাসক্তি থেকে মুক্ত রাখা এবং বেকারত্ব দূরীকরণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বোপরি, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
তিনি ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ‘যুব ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ্জামান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামী বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়েছিল। এর ফলে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি, জামায়াতসহ চারদলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে এবং জামায়াত ক্ষমতার অংশীদার হয়।
তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার দৃশ্য স্মরণ করলে আজও মানুষের শরীর শিউরে ওঠে, বিবেক বাকরুদ্ধ হয়ে যায়। পৈশাচিক ও অমানবিকভাবে মানুষ হত্যার সেই দৃশ্য এখনো সবাইকে কাঁদায়। বিশ্বমানবতা শতাব্দীর পর শতাব্দী খুনিদের প্রতি ঘৃণা ও অভিশাপ জানাতে থাকবে। ২৮ অক্টোবর আওয়ামী লীগের জঙ্গিপনার এক রক্তাক্ত দলিল হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।
তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।
যুব সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লাসহ সংগঠনের সকল স্তরে যুব সংগঠনকে মজবুত ও শক্তিশালী করতে হবে। যুবকদের নৈতিকভাবে গড়ে তোলার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের সম্পৃক্ত করতে হবে। মাদকাসক্তি ও বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনের উপযোগী করে গড়ে তুলতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহছান হাবিব মাসুদ এবং আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এ ছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক ও জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম।
সম্মেলনে যুব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে বিস্তৃত করা এবং নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ যুবসমাজ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠাকুরগাঁও উপনির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশব্যাপী আন্দোলন তুমুল পর্যায়ে পৌঁছাবে: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে বিএনপি দ্বিমুখী আচরণ ও বিশ্বাসঘাতকতা করছে। গণতন্ত্রের পথে আবারও বাধা সৃষ্টি করে সেই পথ রুদ্ধ করতে চাইছে।”
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
২৮ অক্টোবরের খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল
📷 ২৮ অক্টোবর ২০২৬ | বুধবার | বিকাল ৪টা
📷 মহাখালী (কলেরা হাসপাতালের সামনে)
#28october #jamaat #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করুন।
#dhakatokhulnakushtia #longmarch31oct #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns reports of Mia Golam Porwar’s meeting with Foreign Intelligence Agency
Assistant Secretary General and Secretary of the Publicity and Media Department of Bangladesh Jamaat-e-Islami Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on Tuesday, October 27, strongly condemning and protesting reports published in various media outlets alleging that Jamaat-e-Islami's Secretary-General and former Member of Parliament Mia Golam Porwar had held a meeting with a foreign intelligence agency.
In the statement, Advocate Zubair said that Bangladesh Jamaat-e-Islami conducts its political activities through constitutional and lawful means and maintains diplomatic relations with foreign countries while upholding the dignity of the state. However, he expressed regret over a recent conspiracy to damage the party’s reputation through reports alleging that Mia Golam Porwar had met with an intelligence agency of a foreign country.
“I strongly condemn and protest these reports,” he said.
Advocate Zubair further stated that those who had circulated what he called false information involving the Secretary General and challenged others to prove the allegations should disclose evidence supporting their claims before the nation.
We categorically state that the malicious and despicable attempt to discredit Jamaat-e-Islami’s Secretary-General before the nation through false information will not be succeed,” he said.
He also expressed doubts about the mental and political soundness of those spreading such information. Calling for responsible journalism on matters of national importance, Advocate Zubair urged media outlets to verify the accuracy of information and establish the facts before publishing reports concerning such allegations.
He also called on citizens to remain vigilant against false campaigns and propaganda and not to be misled by such ill-intentional campaigns. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'রাজনৈতিক বন্ধুদের শত্রু বানাচ্ছে, আর জামায়াতকে দমনের স্বার্থে আদর্শিক ও দলীয় শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করছে বিএনপি'
—
মাওলানা আবদুল হালিম
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'২৮ অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করে পৃথক ট্রাইব্যুনাল গঠন করতে হবে'
—
মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে নাঃ এড. জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৭ অক্টোবর মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কিন্তু দুঃখজনক হলো, সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের সুনাম ক্ষুণ্ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, যিনি বা যারা সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং তা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে প্রকাশ করা। আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে না। যিনি বা যারা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ রয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের গণমাধ্যমগুলোকে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের সঠিকতা যাচাইপূর্বক প্রমাণ সাপেক্ষে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও প্রোপাগান্ডার বিষয়ে নাগরিকদের সতর্ক থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে জামায়াতের তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার ২৭ অক্টোবর সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সাথে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা তা কমিটি তদন্ত করে দেখবে। এব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়।
ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন জনাব সাইফুল আলম খান মিলন এমপি ও জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি।
কমিটি আগামী তিন (০৩) দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে আবার ফ্যাসিবাদের পথে হাঁটছেন আপনারা। আপনাদেরও সেই একই পরিণতি বরণ করতে হবে।'
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাধারায় প্রভাবিত হয়ে পক্ষপাতমূলক ও হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে: আব্দুল গফুর এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চের সমাপনী সমাবেশ ও প্রশাসন কর্তৃক ভেন্যু পরিবর্তন-সংক্রান্ত জটিলতার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (মঙ্গলবার) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর এমপি বলেন, গণভোটের গণরায় কার্যকর, গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১৮ কোটি মানুষের স্বার্থসংশ্লিষ্ট ৭ দফা দাবিতে দেশব্যাপী লংমার্চ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর সফল করার পর আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা হয়ে কুষ্টিয়ায় এসে এই লংমার্চের সমাপনী ঘটবে। সে উদ্দেশ্যে জেলা জামায়াতের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি ভেন্যু জটিলতার প্রসঙ্গ তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “সমাবেশের জন্য আমরা প্রথমে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠের জন্য আবেদন করলে জেলা প্রশাসন থেকে জানানো হয়, স্টেডিয়াম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। পরবর্তীতে আমরা জেলা স্কুল মাঠের অনুমতির জন্য আবেদন করি। এর পরিপ্রেক্ষিতে ডিসি এবং খুলনা বিভাগীয় কমিশনারের মৌখিক অনুমতিতে আমরা পোস্টার, ব্যানার, লিফলেটসহ সার্বিক প্রচারের কাজ প্রায় শেষ করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গতকাল জেলা প্রশাসন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠি পাঠিয়ে জেলা স্কুল মাঠের অনুমতির পরিবর্তে স্টেডিয়ামে সমাবেশ করার নির্দেশ দেয়।”
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রশাসন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাধারায় প্রভাবিত হয়ে এই পক্ষপাতমূলক ও হঠকারী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। অনুমতিপত্রের অনুলিপি অনুমোদিত ব্যক্তি ও অন্যান্য দলীয় নেতাদের কাছে পাঠানোর আইনি যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত নেতারা। তাঁরা জেলা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা দৃঢ়ভাবে ঘোষণা দেন যে, সব ধরনের বাধা উপেক্ষা করে ৩১ অক্টোবর কুষ্টিয়ায় লংমার্চের একটি ঐতিহাসিক ও অভূতপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ তাঁদের ৭ দফা দাবির পক্ষে অবস্থান নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সম্মানিত সেক্রেটারি মো. এনামুল হক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী সুজাউদ্দিন জোয়ার্দারসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল: ডা. শফিকুর রহমান এমপি
আজ ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন ২০২৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট হাসিনার লগি-বৈঠার তাণ্ডবে শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপনের গর্বিত পিতা মো. তাজুল ইসলাম, শহীদ মুজাহিদুল ইসলামের গর্বিত মামা, বিশিষ্ট সংবাদকর্মী জনাব মিজান আহম্মেদ, শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের মাতা শামছুন্নাহার রুমি, শহীদ হাবিবুর রহমান মৃধার সুযোগ্য সন্তান রুবেল মৃধা, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, জয়নুল আবেদীন এমপি এবং ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কায়েম। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি ফ্যাসিস্টদের একটি ক্লাব। তারা যখনই বিভিন্ন কায়দায় সন্ত্রাস করে ক্ষমতায় গিয়েছে, তখনই তারা বেপরোয়া হত্যা ও সন্ত্রাস চালিয়ে গদি পাকাপোক্ত করতে চেয়েছে। আওয়ামী লীগ ৭২ সালের ১০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করে ৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত এ জাতির ওপর সমানতালে সন্ত্রাস, লুটপাট, তাণ্ডব, চাঁদাবাজি ও মা-বোনের ইজ্জত নষ্ট করার ঘটনা ঘটেছে। এই অপকর্মগুলো সেসময় তারা করেছে। স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে। ৩৫-৩৭ হাজার মানুষকে হত্যা করা হলেও তাদের কাউকে বিচারের মুখোমুখি কিংবা আদালতে তোলা হয়নি। রক্ষী বাহিনী দিয়ে তাদের নির্মমভাবে খুন করা হয়েছিল। তারা নিজেদের অপকর্ম ঢাকতে বাকশাল ও নিজেদের রক্ষায় রক্ষী বাহিনী গঠন করেছিল।
তিনি বলেন, শেখ হাসিনা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ৯৬ সালে ক্ষমতায় আসেন। কিন্তু রক্তের নেশা তাঁর কাছে থেকে যায়নি। তিনি বলেছিলেন, আমার দলের একটি লাশ পড়লে ১০টি লাশ ফেলতে হবে। শাসক হয়ে জনগণকে খুন করার সরাসরি নির্দেশ দেওয়ার ধৃষ্টতা! ফ্যাসিস্টের যে ঐতিহ্য তিনি ধারণ করেন, সে কারণে তিনি এটি করেছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০১ সালে জনগণের বিপুল সমর্থন নিয়ে চারদলীয় জোট ক্ষমতায় আসে এবং ২০০৬ সালের শেষ দিন ২৮ অক্টোবর আওয়ামী লীগ একই ঘটনা ঘটিয়েছে। লগি-বৈঠা হাতে নিয়ে রাজধানীতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাসিনা। মানুষ পিটিয়ে হত্যা করার জন্য রাজধানীতে লগি-বৈঠা আনতে বলা হয়েছিল। হত্যাকাণ্ডে বামপন্থী দোসররা আওয়ামী লীগের সঙ্গে ছিল। আমাদের সহকর্মীকে হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে বাপ্পাদিত্য বসু। এমনকি তারা আমাদের ভাইদের লাশগুলো চুরি করতে চেয়েছিল। প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়েছিল। কী নিদারুণ বিভীষিকাময় মুহূর্ত ছিল!
তিনি বলেন, আমাদের আফসোস! তখনো চারদলীয় সরকার ছিল। তারপরও মাগরিবের আগ পর্যন্ত তারা এ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে? এখানে কার দুর্বলতা ছিল? আইনশৃঙ্খলা বাহিনীর সামনে নির্মম হত্যাকাণ্ড হলো, তারা কাউকে হাত ধরে সরিয়ে দেওয়ার চেষ্টা করল না কেন? তাহলে এখানে কোনো বৃহৎ ষড়যন্ত্র ও নোংরা খেলা ছিল? এটা জাতির বিরাট প্রশ্ন। এসব হত্যাকাণ্ডের বিষয়ে মামলা হলো। আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে বোঝাপড়া করে এক-এগারোর সরকারের হাত ধরে ক্ষমতায় এসে মামলার নথিপত্রসহ সব আলামত গায়েব করে ফেলে। মামলা প্রত্যাহার করে নেয়।
আওয়ামী লীগকে উদ্দেশ করে আমীরে জামায়াত বলেন, ৪০ বছর পর জামায়াত নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হত্যা করার ফল আওয়ামী লীগকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেন আমীরে জামায়াত। আওয়ামী লীগ যথাযথ অপরাধী, তারা এখান থেকে পার পাবে না, ইনশাআল্লাহ। আমরা এ বিচারের শেষ দেখে ছাড়ব।
তিনি বলেন, সেদিন বাংলাদেশ পথ হারিয়ে আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদে প্রবেশ করেছিল, যা এখন অব্যাহত আছে। আমরা সকল ফ্যাসিবাদকে বলে দিই, আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ক্ষমতা থেকে বিদায় নিতে পারেনি। সবসময় লাঞ্ছিত হয়ে, ধিকৃত হয়ে বিদায় নিয়েছে। সেই রাস্তা এখনো যদি কেউ অবলম্বন করতে চান, তাঁদের পরিণতি নিশ্চয়ই ভিন্ন হবে না, একই পরিণতি হবে। আমরা এ সমস্ত নিকৃষ্ট খুনির ন্যায়বিচার চাই, আমরা চাপিয়ে দেওয়া কোনো বিচার চাই না। অন্যায়ভাবে ফাঁসিও চাই না।
ডা. শফিকুর রহমান বলেন, কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে ইজারা দেব না। বাংলাদেশকে পাহারা দিয়ে রাখব। জামায়াতের নেতৃবৃন্দ ও শহীদরা জীবন দিয়ে প্রমাণ করেছেন, আল্লাহর জন্য, মানবতার জন্য আমরা সবসময় প্রস্তুত। কোনো অন্যায়ের কাছে আমরা মাথানত করব না। ফাঁসির কাষ্ঠে যাওয়ার সময় নেতৃবৃন্দের পা ও বুক কাঁপেনি, কারণ তাঁরা নিশ্চিত ছিলেন, তাঁদের ওপর জুলুম করা হয়েছে, তাঁরা শহীদ হবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।
তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদকে কেউ কেউ আসকারা দিচ্ছেন। আমরা তাদের কোনো রাজনৈতিক দল মনে করি না। রাজনীতি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার, বৈষম্য দূর করার জন্য। আর এসব বৈশিষ্ট্য আওয়ামী লীগের মধ্যে নেই। এজন্য বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ, তারা তাদের পছন্দের আপন ঠিকানা খুঁজে নেবে। কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসবে—এই কল্পনা কেউ করবেন না, স্বপ্ন দেখবেন না, জুজুর ভয় আমাদের দেখাবেন না।
তিনি বলেন, বাংলাদেশে রাজনীতি করবেন, তাঁদের মানবিক রাজনীতি করতে হবে। পাশবিক ও সন্ত্রাসবাদের রাজনীতি করতে দেওয়া হবে না। সাড়ে ১৫ বছর ও জুলাইতে যাদের খুন করা হয়েছে, তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেন আমীরে জামায়াত। আমরা শহীদদের রক্তের কাছে ঋণী। আজীবন গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করব।
আমীরে জামায়াত বলেন, মানুষ ফ্যাসিবাদের পরিবর্তন চায়। পরিবর্তনের পক্ষে গণভোটে রায় দিয়েছিল। সংবিধান ঘষামাজার জন্য রায় দেয়নি। গণভোটে রায় দিয়েছে রাজনীতির আমূল পরিবর্তনের জন্য। যে রাজনীতি হবে দেশ ও জনগণের কল্যাণের। কাউকে ফ্যাসিবাদী হওয়ার কোনো সুযোগ দেবে না। আফসোস, সরকার সেটি ভুলে গেছে। ভুলে গিয়ে লাভ হবে না। ফিরে আসুন। সংবিধান সংস্কারে গণপরিষদ গঠন করে সংবিধান সংস্কার করুন। যদি না করেন, পরিষ্কার বার্তা—অন্যায়ের কাছে মাথানত করিনি, এখনো করব না। জনগণ ও ন্যায়-ইনসাফের জন্য, মানবিক বাংলাদেশ গড়ার জন্য এবং সকল হত্যাকাণ্ডের খুনিদের বিচারের আওতায় আনার জন্য।
এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, পল্টন মোড়ে ছয়জন ভাইকে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করাই শুধু নয়, মৃত্যু হয়েছে কি না, এজন্য লাশের ওপর নর্তন-কুর্দন—এরকম ইতিহাস আমার জানা নেই। তারা মানুষ নামের কলঙ্ক। তারা মানুষ নয়, অমানুষ। তারা ছিল লগি-বৈঠাধারী আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় সন্ত্রাসের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে জনগণের রায় তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস। আওয়ামী লীগ বাংলাদেশে জাতির জন্য একটি অভিশাপ। এ অভিশাপ যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন জনগণ গণতন্ত্রের মুখ দেখতে পাবে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আধিপত্যবাদীর সেবাদাস আওয়ামী লীগ পরিকল্পিতভাবে চারদলীয় জোটের ক্ষমতা হস্তান্তরের দিনে লগি-বৈঠা দিয়ে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে দেশকে অগণতান্ত্রিক পথে নিয়ে যায়। যার ফলে আমাদের স্বপ্নের বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে পারিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্র হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। ক্ষমতার বাইরে থেকে গণতন্ত্রের কথা বলে, আর ক্ষমতায় গিয়েই গণতন্ত্রকে হত্যা করে। শেখ হাসিনার বাবাও ক্ষমতায় গিয়ে অল্পদিনের মধ্যে ৭৫ সালের ২৫ জানুয়ারি টুঁটি চেপে গণতন্ত্রকে হত্যা করেছে। তার সন্তান শেখ হাসিনাও লগি-বৈঠার উত্তরসূরি হয়ে নৃশংসতা ও নিষ্ঠুরতার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। যেহেতু তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন, এজন্য তাকেও ক্ষমতা থেকে অস্বাভাবিকভাবে চলে যেতে হয়েছে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা চব্বিশের জুলাইয়ের বিপ্লবের আকাঙ্ক্ষার স্টেকহোল্ডার হিসেবে কথা দিয়েছিলেন। সেই কথা থেকে দ্বিচারিতা করে, গাদ্দারি করে, মুখ ফিরিয়ে আবার সেই ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছেন। এজন্য আপনাদেরও সেই পরিণতি বরণ করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'আওয়ামী লীগ বাংলাদেশের জাতির জন্য একটা অভিশাপ। এই অভিশাপ যতদিন থাকবে, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের মুখ দেখতে পারবে না।'
—
এটিএম আজহারুল ইসলাম এমপি
জাতীয় সংসদ সদস্য, রংপুর- ২ ও
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশ আমরা ইজারা দেব না, ইনশাআল্লাহ'
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns and protests the alleged abduction and torture against journalist Mohin Uddin Ripon
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on October 27, expressing deep concern and strongly condemning and protesting the abduction, physical torture, forced nudity, the recording of an objectionable video, and a demand for Tk 1 crore as extortion money targeting journalist Mohin Uddin Ripon, the Gazipur district correspondent of the national daily Kalbela.
He said that the allegations that a journalist was abducted, physically tortured, intimidated, and held hostage through the recording of an objectionable video were extremely alarming and reprehensible. If a journalist is subjected to such torture and threats for gathering and publishing news, it poses a serious threat to independent journalism and press freedom. Such incidents are absolutely unacceptable.
According to journalist Mohin Uddin Ripon’s allegations, he was abducted and Tk 1 crore was demanded from him as extortion money. He was also threatened for publishing reports on drugs and anti-crime issues.
I urge the relevant law enforcement agencies to immediately identify and arrest those involved in the incident and ensure the safety of the victimized journalist. At the same time, effective measures must be taken to prevent any objectionable video recorded of him, or any material violating his personal privacy, from being circulated on social media.
Journalists play an important role in shaping public opinion against irregularities, corruption, drugs, and terrorism in society. Ensuring their safety is the responsibility of the state.
Attempts to obstruct the publication of the truth by intimidating or torturing journalists must be stopped. We strongly demand a fair investigation into the incident, exemplary punishment for those responsible, and the assurance of safety and justice for journalist Mohin Uddin Ripon. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঝিনাইদহে লংমার্চের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জনগণের ন্যায্য দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যই হবে কার্যকর শক্তি: মোবারক হোসাইন
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে ২৭ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা বিভাগের বিভিন্ন জেলা দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে ঝিনাইদহে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোবারক হোসাইন বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চে ঝিনাইদহে একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জুলাই সনদ বাস্তবায়নসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে আমাদের এই ঐক্যবদ্ধ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের মাধ্যমে জনগণের পক্ষে যৌক্তিক ও ন্যায্য দাবিগুলো আদায় করা সম্ভব বলে আমরা আশাবাদী। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমুখী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩১ অক্টোবরের লংমার্চ শুধু একটি কর্মসূচি নয়; এটি জনগণের ন্যায্য দাবি তুলে ধরা এবং সেই দাবিগুলোর বাস্তবায়নে ঐক্যবদ্ধ অবস্থান জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মোবারক হোসাইন বলেন, সরকার যদি শুভবুদ্ধির পরিচয় দেয়, দেশের মানুষের কল্যাণ চায় এবং দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে চায়, তাহলে চাঁদাবাজি, দখলবাণিজ্য ও টেন্ডারবাজির মতো অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ক্ষমতা কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। জুলাই সনদ বাস্তবায়নসহ সাত দফা দাবি সেই প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। এসব দাবি বাস্তবায়নে সরকারকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা না করে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
৩১ অক্টোবরের লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মসূচিকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে সব পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে কর্মসূচির উদ্দেশ্য ও দাবিগুলো তুলে ধরতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচিকে অর্থবহ করে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর, নড়াইল জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির এম এম রিজাউল করিম এবং ফরিদপুরের সাবেক জেলা আমির বদরুদ্দীন।
এ ছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলার জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। তাঁরা ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
প্রস্তুতিমূলক সভা শেষে নেতৃবৃন্দ ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নির্ধারিত সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা সমাবেশের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের আহ্বান
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা আজ মঙ্গলবার সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আবু জাফর, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ; এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী; নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আব্দুল মাজেদ আতহারী; এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন; বিডিপির সেক্রেটারি নিজামুল হক নাঈম ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত আছেন।
সভা শেষে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
ব্রিফিংয়ে আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের আয়োজন করা হয়েছে। একই সাথে নাগরিক জীবনের সংকট নিরসন এবং জনগণের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে সফলভাবে লংমার্চ কর্মসূচি পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর তৃতীয় ধাপে এই লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা, দুর্নীতি এবং চাঁদাবাজিসহ নাগরিক জীবনের বিভিন্ন সংকট নিরসন এবং জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও এতে তুলে ধরা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগের দুটি লংমার্চের মতো এবারও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফল হবে। আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন শেষে তা কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। কর্মসূচিতে কোনো ধরনের বাধা বা অপতৎপরতা সৃষ্টি করা হবে না বলে তারা আমাদের আশ্বস্ত করেছেন। তবে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, কোনো পক্ষ থেকে লংমার্চে অপতৎপরতা চালানো হলে যেকোনো মূল্যে তা প্রতিহত করে লংমার্চ সফল করা হবে ইনশাআল্লাহ।
আল্লামা মামুনুল হক বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ১১ দলীয় ঐক্য আপাতত সহনশীল কর্মসূচি পালন করে আসছে। সংসদের ভেতরে ও বাইরে সরকারকে সহযোগিতার মনোভাব নিয়েই আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছি। কিন্তু সরকারের আচরণে বিরোধী দলের সহযোগিতা গ্রহণের আন্তরিকতা দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি জনগণের ইচ্ছা ও প্রত্যাশা অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে ১১ দলীয় ঐক্যের মধ্যে উদ্বেগ রয়েছে। নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ১১ দলীয় ঐক্য নীরব থাকবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শকের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে আল্লামা মামুনুল হক বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। এ বিষয়ে দেশবাসী হতভম্ব, স্তম্ভিত এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফর প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রীয় সফরে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের রাষ্ট্রীয় প্রতিনিধিত্বের উপযুক্ততা নিয়ে প্রশ্ন রয়েছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে বিনোদনমূলক সফরে পরিণত করার মতো আয়োজন দেখা যাচ্ছে। এ বিষয়ে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংসদের আসন্ন চতুর্থ অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সমাধানের পথে এগোবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। অধিবেশনের আগে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ আবারও বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোপালগঞ্জের ওপর দিয়ে লংমার্চের গাড়িবহর যাওয়ার সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে আল্লামা মামুনুল হক বলেন, আমরা এ ধরনের কোনো পরিস্থিতির আশঙ্কা করছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলে কর্মসূচি স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হবে বলে আমরা মনে করি।
তিনি বলেন, গোপালগঞ্জে ইসলামপন্থী ও দেশপ্রেমিক বিপুলসংখ্যক মানুষ লংমার্চে অংশ নেবেন। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপতৎপরতা দেখা দিলে তা মোকাবিলায় তাঁরা প্রস্তুত আছেন। একই সঙ্গে আমি গোপালগঞ্জের প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সরকার ও প্রশাসনকেই বহন করতে হবে।
লংমার্চের কর্মসূচির স্থান নির্ধারণসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট কয়েকটি স্থানের সুযোগ-সুবিধা ও প্রবেশপথ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জেলা স্কুল এলাকায় স্থান সংকুলান ও প্রবেশপথের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে যারা অভিযোগ করছেন, তারাই বিস্তারিত বলতে পারবেন। তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের অংশ নয়; বরং রাষ্ট্র সংস্কার, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা, আধিপত্যবাদ মোকাবিলা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো নির্ধারণের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের সংগ্রামে ১১ দলীয় ঐক্যের পরিসর আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।
ব্রিফিংয়ে আল্লামা মামুনুল হক আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে সর্বস্তরের দেশপ্রেমিক নাগরিক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকাই আমরা দেখতে চাই। এর ব্যত্যয় ঘটলে আমরা চুপ করে বসে থাকব না'
-
মাওলানা মামুনুল হক
আমীর, বাংলাদেশ খেলাফত মজলিসThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ২৭ অক্টোবর (মঙ্গলবার) মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন ২৯ মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক চলছে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই বৈঠক।
বৈঠক শেষে বেলা ১১:৩০ মিনিটে সাংবাদিকদের ব্রিফ করা হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।
লংমার্চের পঞ্চম দাবি—আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
#dhakatokhulnatokushtia
#longmarch31oct
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস' উপলক্ষে আলোচনা সভা
সভাপতি
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
📷 ২৭ অক্টোবর ২০২৬। মঙ্গলবার। বিকাল ৩টা
📷 মাল্টিপারপাস হল, আইডিইবি, কাকরাইল
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition issues statement in remembrance of the Martyrs of October 28
The violent politics that began on October 28 continued until August 5, 2024, says Dr. Shafiqur Rahman MP
Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP issued a statement today, October 26, commemorating those who were martyred in the brutal attacks carried out with sticks and boat oars on October 28, 2006.
In his statement, he said that, with the aim of thwarting the 2006 national parliamentary election, the 14-party grand alliance led by Awami League unleashed a reign of terror across the country on October 28, 2006 following the end of the four-party alliance government's term.
On that day, Bangladesh Jamaat-e-Islami organized a public rally at the North Gate of National Mosque Baitul Mukarram. Preparations for constructing the rally stage had been underway since that morning. Suddenly, 14-party alliance's terrorists launched attacks throughout the Paltan area on leaders and activists of Jamaat-e-Islami and Islami Chhatrashibir, as well as ordinary people, using sticks and boat oars, iron rods, and various firearms.
The Jamaat Ameer further stated that when the addresses of the party's central leaders began, the terrorists advanced toward the gathering from all directions while firing gunshots.
The chief guest at the rally was the then Ameer of Jamaat-e-Islami and Minister for Industries, Maulana Matiur Rahman Nizami (may Allah have mercy on him).
Their principal objective was to attack the people attending the rally and the party's central leaders. From morning until evening that day, the Paltan area was transformed into a battlefield by the violent rampage of those armed with sticks and boat oars.
He said that, as a result of the attacks by terrorists belonging to the 14-party alliance, 14 leaders and activists of Jamaat-e-Islami and Islami Chhatrashibir were martyred in Dhaka and elsewhere across the country, while more than a thousand activists were injured.
The terrorists of the 14-party alliance did not limit their attacks to Dhaka; they unleashed extreme anarchy throughout the country. Awami League-affiliated terrorists killed people and then engaged in barbaric celebrations, dancing on the victims' dead bodies.
These scenes were widely broadcast by international media and drew widespread condemnation from people around the world. This incident constituted a mass killing that amounted to a crime against humanity.
The Leader of the Opposition said that the mass killings, terrorism, and anarchy perpetrated by those armed with sticks and boat oars on October 28 constitute a shameful chapter in Bangladesh's political history.
Following the events of that day, they initiated a politics of violence in the country, which continued until August 5, 2024. From that point onward, a process of eliminating political activity in the country began. As part of this process, the people's rights—including democracy, the rule of law, human rights, justice, freedom of speech, and voting rights—were snatched away.
He further said that specific criminal cases had been filed to bring those responsible for the horrific massacre of October 28 to justice. However, the government at the time withdrew those cases, obstructed the judicial process, and protected the perpetrators from prosecution.
On August 5, following a powerful, united mass uprising by students and the public, the country was freed from fascist rule, and a new government was formed. We believe that this political change will establish justice in the country and that the perpetrators of the October 28 mass killings will be brought to justice without delay.
The people of Bangladesh also hoped that the cases filed against those responsible for the October 28 killings be immediately reactivated and that the accused be arrested and punished.
I pray to Almighty Allah to accept those who were killed on October 28 as martyrs. At the same time, I extend my deepest sympathies to the families of those who were injured or permanently disabled and who continue to endure inhumane living conditions.
Announcement of Programs
Bangladesh Jamaat-e-Islami has announced a two-day program demanding the immediate prosecution of the perpetrators involved in the horrific mass killings of 28 October 2006 .
Announced programs :
* Tuesday, October 27: A discussion meeting in Dhaka City, where the Honorable Ameer of Jamaat-e-Islami will deliver the keynote address as the chief guest.
* Wednesday, October 28: Demonstrations, discussion meetings, and prayer gatherings across the country.
All branches of Jamaat-e-Islami have been urged to implement these programs. Bangladesh Jamaat-e-Islami has also issued a strong appeal to the people of the country to extend their cooperation to ensure the overall success of the announced programs. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'২৮ অক্টোবর ও জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকার বিচারহীনতার রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে'
—
মো: নূরুল ইসালাম বুলবুল এমপি
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর
ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব’ বলে আইজিপি তার চাকরিবিধি লঙ্ঘন করেছেন : এডভোকেট জুবায়ের
আজ ২৬ অক্টোবর সোমবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব’বলে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করার প্রধান দায়িত্ব বাংলাদেশ পুলিশের। পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ব্যক্তি হয়ে আজ ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব’বলে তিনি তার চাকরিবিধি লঙ্ঘন করেছেন। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এডভোকেট জুবায়ের বলেন, ফ্যাসিস্ট আমলে এদেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা ছিল না, বাকস্বাধীনতা ছিল না, বিনা বিচারে মানুষদের হত্যা করা হতো, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে নাগরিকদের তুলে নিয়ে গিয়ে হত্যা, ক্রসফায়ার ও গুম করত। সেই একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করার হুমকি ও ইঙ্গিত দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তার এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী। সরকার তার বিষয়ে পদক্ষেপ নেবে বলে আমি আশা করছি।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। তার বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতিতে ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। রাষ্ট্রকে আবারও নতুন সংকটের দিকে নিয়ে যাওয়ার চক্রান্তের নকশা। রাষ্ট্রকে সংকটে ফেলার যে গভীর ষড়যন্ত্র হচ্ছে তা সরকারের এবং সরকার দলীয় বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে। দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন করতে না পারা, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূল করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার পরিচয়। নাগরিকদের জীবনযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'দেশ গঠন ও সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে আন্দোলনের পথেই এগিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।'
—
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
জনগণের দাবি উপেক্ষা করে দেশের সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়: মোবারক হোসাইন
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান এবং পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন।
সাক্ষাৎকালে লংমার্চের সার্বিক প্রস্তুতি, শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা বিষয়ে আলোচনা হয়। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা ও সমন্বয়ের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আবু সাদিক, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আলী মহসিন, সংসদ সদস্য আব্দুল গফুর, মুফতি আমির হামজা, মোঃ আফজাল হোসেন, মোঃ রুহুল আমিন ও মোঃ মাসুদ পারভেজ এবং জেলা সেক্রেটারি এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে মোঃ মোবারক হোসাইন বলেন, ১১ দল যে সাত দফা দাবি নিয়ে লংমার্চ শুরু করেছে, এটি কেবল ১১ দলের দাবি নয়; বরং ১৮ কোটি মানুষের দাবি। বিরোধীদলের সকল আন্দোলন-কর্মসূচি জনগণের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলো দেশের প্রতিটি নাগরিকের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত। এসব সমস্যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক বিষয় নয়; বরং সরকার, বিরোধী দল এবং সর্বোপরি জনগণের স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ইতোপূর্বে অনুষ্ঠিত লংমার্চ কর্মসূচিগুলোতে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের বিষয়ে সচেতন ও ঐক্যবদ্ধ। আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চেও ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোবারক হোসাইন বলেন, জনগণের দাবি উপেক্ষা করে দেশের বিদ্যমান সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জ্বালানি ও বিদ্যুতের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এসব বিষয়ে জনমতের প্রতিফলন ঘটানো এবং জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানানো সরকারের দায়িত্ব।
তিনি বলেন, লংমার্চের মূল লক্ষ্য হলো জনগণের ন্যায্য দাবিগুলো সংশ্লিষ্ট মহলের সামনে তুলে ধরা এবং দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা। এ কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল উপায়ে কর্মসূচি বাস্তবায়নে আয়োজকরা প্রতিশ্রুতিবদ্ধ। জনসাধারণের চলাচল, নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচি পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট অঞ্চলে প্রস্তুতিমূলক কার্যক্রম, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
২৮ অক্টোবরের শহীদদের স্মরণে মাননীয় বিরোধীদলীয় নেতার বিবৃতি
২৮ অক্টোবর যে সন্ত্রাসী রাজনীতির সূচনা হয়, তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল: ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নির্মম আঘাতে শহীদদের স্মরণ করে আজ ২৬ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন:
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারাদেশে লগি-বৈঠার তাণ্ডব সৃষ্টি করে। সেদিন বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। সকাল থেকে জনসভার স্টেজ নির্মাণের কাজ চলছিল। হঠাৎ ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা গোটা পল্টন এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর লগি-বৈঠা, লোহার রড ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।
আমীরে জামায়াত আরও বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুরু হলে চারদিক থেকে ১৪ দলের সন্ত্রাসীরা গুলি করতে করতে জনসমাবেশের দিকে অগ্রসর হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন তৎকালীন আমীরে জামায়াত ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী (রহি.)। জনসভায় উপস্থিত জনগণ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর আক্রমণ করাই ছিল তাদের মূল লক্ষ্য। ঐ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন এলাকা লগি-বৈঠাধারীদের সন্ত্রাসী তাণ্ডবে এক রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়।
তিনি বলেন, ১৪ দলের সন্ত্রাসীদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী। শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে- যা বিশ্ব গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও বিশ্ববাসীর নিকট অত্যন্ত নিন্দিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা।
বিরোধীদলীয় নেতা বলেন, ২৮ অক্টোবরের লগি-বৈঠাধারীদের গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ঐ দিনের ধারাবাহিকতায় তারা দেশে সন্ত্রাসী রাজনীতির সূচনা করে, যা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। তখন থেকেই দেশকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা ও ভোটাধিকারসহ জনগণের সব অধিকার কেড়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদমুক্ত এবং নতুন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, এই পটপরিবর্তনের ফলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অবিলম্বে ২৮ অক্টোবরের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের জনগণের দাবি- অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে তাদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
২৮ অক্টোবরে যারা নিহত হয়েছেন আমি তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। সেই সাথে যারা আহত ও পঙ্গুত্ববরণ করে এখনো মানবেতর জীবন-যাপন করছেন তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
*কর্মসূচি ঘোষণা*
বাংলাদেশ জামায়াতে ইসলামী এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
*ঘোষিত কর্মসূচি:*
*২৭ অক্টোবর মঙ্গলবার ঢাকা মহানগরীতে আলোচনা সভা। এতে সম্মানিত আমীরে জামায়াত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।*
*২৮ অক্টোবর বুধবার সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া।*
জামায়াতের সকল শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের আহবান জানানো হয়েছে এবং কর্মসূচিসমূহ সার্বিকভাবে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'আওয়ামী লীগকে সত্যিই খুনি ও ফ্যাসিবাদী মনে করলে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে করা মামলা পুনরুজ্জীবিত করুন এবং অপরাধীদের গ্রেফতার করুন'
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns and expresses concern over cocktail attack incident in front of Daily Amar Desh press
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar issued a statement on October 26, 2026 expressing deep condemnation and concern over the incident as miscreants hurled a cocktail bomb in front of the printing press of Daily Amar Desh, injuring two people.
He said that the incident was highly condemnable and alarming. Such violent attacks on important facilities, including media offices and newspaper printing presses, pose a threat to independent journalism, media security, and the law and order situation in the country.
Expressing sympathy for the injured press security guard Akhtar Hossain and Rina Khanam, a shopkeeper who runs a betel-leaf stall in front of the press, he wished them a speedy recovery.
He further stated that the media is an important pillar of the state and the society. Any attempt to undermine the environment for independent journalism through intimidation, attacks, or violence against the media goes against democratic values. Such incidents are totally unacceptable.
Mia Golam Porwar said, “I strongly urge the relevant law enforcement agencies to conduct a proper and impartial investigation into the incident, promptly identify those involved in the attack, and bring them to justice.
At the same time, I call for effective measures to ensure the security of all media organizations across the country, including the Daily Amar Desh press.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৩১ অক্টোবর ২০২৬, (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।
লংমার্চের চতুর্থ দাবি—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ।
#dhakatokhulnatokushtia
#longmarch31oct
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৬ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, দৈনিক আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ এবং এ ঘটনায় দুইজন আহত হওয়ার ঘটনায় আমরা গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, ২৫ অক্টোবর রোববার রাত ১১টার দিকে দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। গণমাধ্যমের কার্যালয় ও সংবাদপত্রের ছাপাখানার মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সহিংস হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হওয়ার ঘটনায় আমি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গণমাধ্যমের ওপর ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা সহিংসতার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে দৈনিক আমার দেশ-এর প্রেসসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman MP Reaffirms Commitment to Building a Discrimination-Free Bangladesh Reflecting Youth Aspirations
Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP has said that Jamaat-e-Islami is committed to building a discrimination-free and just Bangladesh that reflects the aspirations of the country’s youth. He made the remarks while presiding over a discussion meeting organised by Bangladesh Jamaat-e-Islami on the occasion of the anniversary of the signing of the July National Charter. The meeting was held on Sunday, 25 October, at the Kazi Nazrul Islam Auditorium of the National Press Club.
Among those who addressed the meeting were President of the Liberal Democratic Party (LDP) Dr. Colonel (Retd.) Oli Ahmad Bir Bikram; Member Secretary of the National Citizen Party (NCP) Akhtar Hossain MP; Nayeb-e-Ameer of Jamaat-e-Islami Professor Mujibur Rahman MP; Secretary General of Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar; former Chairman of the National Board of Revenue (NBR) Dr. Abdul Majid; General Secretary of Amar Bangladesh Party (AB Party) Barrister Asaduzzaman Fuad; political scientist Dr. Dilara Chowdhury; Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Dr. AHM Hamidur Rahman Azad and Advocate Moazzem Hossain Helal; Central Executive Council members of Jamaat-e-Islami Saiful Alam Khan Milon MP and Mobarak Hossain; Ameer of Jamaat-e-Islami’s Dhaka South City Nurul Islam Bulbul MP; Ameer of Dhaka North City Mohammad Selim Uddin; President of the Bangladesh Sramik Kollan Federation Advocate Atiqur Rahman; mother of Shaheed Jaber Ibrahim Rokeya Begum MP; Supreme Court senior lawyer Shishir Mohammad Monir; Barrister Shahriar Kabir; President of the Bangladesh Federal Union of Journalists (BFUJ) Obaidur Rahman Shaheen; Jamaat-e-Islami's Central Majlis-e-Shura member and Assistant Secretary of Dhaka South City Mohammad Kamal Hossain MP; President of the Dhaka Union of Journalists (DUJ) Md. Shahidul Islam; former DUJ president Elahi Newaz Khan Saju; President of the Dhaka Reporters Unity (DRU) Abu Saleh Akand; and President of the National Press Club Hasan Hafiz, along with senior leaders of various political parties and professional organisations. The programme was jointly moderated by Central Executive Council members Dr. Shafiqul Islam Masud MP and Dr. Md. Rezaul Karim.
Dr. Shafiqur Rahman MP said that following a prolonged period of authoritarian rule, the July Revolution took place in Bangladesh in 2024. An interim government was subsequently formed, which established a National Consensus Commission to translate the aspirations of the July Revolution into reality. The commission included local and international experts as well as representatives of various political parties.
He said that after more than seven months of discussions, an agreement was reached on most issues and a charter was prepared. All stakeholders committed themselves to implementing the charter, and representatives of the relevant parties signed the July Charter in 2025.
He said that two votes had subsequently been held on the same day: a national parliamentary election and a referendum. Jamaat-e-Islami had demanded that the referendum be held first, followed by the parliamentary election. They had feared that holding both votes simultaneously would cause confusion, and, he said, those fears had proved justified.
Dr. Shafiqur Rahman MP said that the incumbent Prime Minister had called for a ‘Yes’ vote in the referendum, at least on one occasion. However, he claimed that the public believed the BNP had not supported a ‘Yes’ vote and that its supporters had been instructed to vote ‘No’ both at home and abroad. He further said that the young people who participated in the movement had declared, “We want justice.” However, he claimed that justice had not been established and discrimination had increased further.
He questioned why the BNP was now invoking the Constitution, arguing that constitutional politics over the preceding 15 and a half years had failed to end authoritarian rule. He added that senior BNP leaders had also previously spoken of long-term plans extending to 2041. He further alleged that the BNP had entered notes of dissent on provisions requiring fundamental reform and was now avoiding even those proposals on which it had not expressed disagreement.
The Leader of the Opposition said the Constitution had been amended several times in the past, only for those amendments to be rejected by the courts. Jamaat did not want to repeat that process or waste its efforts on a failed approach.
He further alleged that the BNP had indirectly sought votes from the Awami League during the election campaign, adding that the people were witnesses to this. He referred to remarks attributed to Sheikh Hasina questioning why the BNP had acted disloyally after allegedly seeking votes by pleading with her party. He also cited a statement attributed to another senior Awami League leader claiming that the party had helped the BNP win despite losing in at least 95 constituencies.
Dr. Shafiqur Rahman MP alleged that the BNP was consequently placing members of the Awami League, Jubo League, Swechchhasebak League and Chhatra League in important positions within society and political organisations. He also accused the BNP of imposing the burdens of taxation and corruption on people of all ages, making their lives increasingly difficult. He said expatriate Bangladeshis were returning home amid instability abroad, but the government had no clear plan to address their needs or to provide relief to the general population.
Dr. Shafiqur Rahman MP alleged that extortion and land grabbing had become so prevalent that BNP activists did not hesitate to kill their own associates by stoning them. He said a country could not function in this manner and accused the ruling party of attempting to shift blame onto the opposition to conceal its own failures.
He also criticised Home Minister Salahuddin, saying that although the minister had little opportunity to oversee his own ministry, he appeared capable of overseeing every ministry, including the Ministry of Religious Affairs. Referring to remarks reportedly made by a BNP lawmaker, he said that major drug consignments entered the country through the Home Minister’s constituency.
Dr. Shafiqur Rahman urged the Home Minister to focus on his responsibilities instead of misleading the public in the name of constitutional amendments. He alleged that pressure was being applied through various means to force the opposition to abandon its programme. He said his party understood that death was inevitable but did not wish to die in humiliation. He added that his party was continuing its movement through lawful and democratic means and warned against attempts to create disorder and blame the opposition for it. He expressed confidence that the people would ultimately prevail.
The Jamaat Ameer urged the Prime Minister to govern the country with a calm mind and to ensure that ordinary people could afford their daily meals. He said the public had not asked the Prime Minister to spend Tk 150 on lunch; rather, they wanted the government to ensure that people could eat peacefully and live in security.
Dr. Shafiqur Rahman also warned against any conspiracy surrounding the long march scheduled for 31 October. He recalled that in 1998, a joint long march had overcome what he described as Awami League conspiracies and reached Chattogram. He said that, as before, his party would reach its destination in the interests of the people and that no obstacle or conspiracy would make it abandon its course.
President of the Liberal Democratic Party (LDP) Dr. Colonel (Retd.) Oli Ahmad Bir Bikram said investment and employment opportunities were declining, factories were closing, law and order were deteriorating, and rising prices of essential commodities were reducing the purchasing power of ordinary people. He said the government needed to take effective measures to address the situation. Drawing lessons from the country’s past political experiences, he urged the government to avoid confrontation with the opposition, build national unity and take prompt steps to implement the July Charter in the public interest.
Member Secretary of the National Citizen Party (NCP) Akhtar Hossain MP said his party had initially emphasised the need to establish a legal basis for the July Charter because of concerns that the reform proposals might otherwise remain unimplemented. He said that even after the charter had been signed and the referendum completed, the government’s reluctance to implement the reforms had reinforced those concerns.
He pointed out that several proposed reforms had not been implemented despite the BNP’s reported lack of objection to them. These included recommendations of the Police Reform Commission, the establishment of a Supreme Court Secretariat and the appointment of opposition representatives as chairpersons of parliamentary standing committees.
He said these failures had raised questions about the government’s commitment to reform. He called for the unilateral constitutional amendment initiative to be abandoned and urged the formation of a Constitutional Reform Council in accordance with the popular mandate expressed through the referendum to resolve the ongoing crisis.
General Secretary of Amar Bangladesh Party (AB Party) Barrister Asaduzzaman Fuad said attempts were being made to avoid demands for political reform by confining the implementation of the July Charter to constitutional procedures.
He argued that political questions settled through the mass uprising, and the signing of the July Charter and the referendum should not be reopened for debate. He said the purpose of implementing the July Charter and respecting the referendum result was to reform state institutions, prevent corruption and stop the abuse of power in the future.
Former Brigadier General Hasinur Rahman Bir Pratik said the nation had not achieved liberation despite the bloodshed during the July uprising. He alleged that the BNP was governing the country in much the same way as the Awami League had done and remained politically stuck in the position it had occupied in 2001. He further said that the BNP’s failure to implement the July Charter in accordance with the referendum result amounted to a betrayal of the nation and would have adverse consequences for the party.
President of Nexus Defence and Justice Former Brigadier General Mohammad Hasan Nasir said the BNP had assumed power after promising to respect the referendum result and implement the July Charter in its entirety, but had subsequently failed to honour the people’s verdict. He accused the BNP of deceiving the nation by failing to uphold its commitments to the public.
Former Ambassador Sakib Ali said the government’s appointment of a person accused of corruption as Chairman of the Anti-Corruption Commission (ACC) had effectively sent a message at the grassroots level that corruption could continue unchecked. He argued that a BNP preoccupied with corruption and political patronage would never undertake meaningful state reform. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'সংসদীয় স্বৈরতন্ত্র রুখতে প্রয়োজনে আবারও গণবিপ্লব হবে। বিএনপি সরকার যদি এই স্বৈরতন্ত্রের আড়ালে দেশ পরিচালনার স্বপ্ন দেখে, তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে'
-
মোহাম্মদ কামাল হোসেন এমপি
জাতীয় সংসদ সদস্য, ঢাকা-৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'৯ তারিখের আগেই বিরোধী জোটের সঙ্গে বসে সংবিধান সংস্কারের কার্যকর পদক্ষেপ নিন'
-
এডভোকেট শিশির মনির
সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্টThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ২৫ অক্টোবর বিকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভীতি প্রদর্শন এবং সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, যা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আমরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী আমরা ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল গতকাল ২৪ অক্টোবর ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুনির্দিষ্ট নয়টি অভিযোগ লিখিতভাবে পেশ করেছি। পাশাপাশি তিনটি দাবি উত্থাপন করেছি। অভিযোগের সমর্থনে বিভিন্ন ছবি, আহত ব্যক্তিদের ছবি এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আলোকচিত্রও কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
উত্থাপিত অভিযোগসমূহ হলো-
১. ধানের শীষের প্রার্থীর পক্ষে মোড়ে মোড়ে রঙিন প্রতীক সম্বলিত পোস্টার ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
২. হিন্দু ও সরকারি চাকরিজীবী ভোটারদের বিভিন্ন হুমকি দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
৩. নির্বাচনী বিধিমালায় দুপুর ২টার পূর্বে মাইক ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও দুপুর ২টার পূর্বেই মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।
৪. নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের সুবিধা প্রদান নিষিদ্ধ থাকা সত্ত্বেও ইউনিয়নে ইউনিয়নে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সরকারি চিকিৎসকদের ব্যবহার করে ভোটারদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
৫. ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও মসজিদে সোফা সেট স্থাপন করে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে।
৬. ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ধানের শীষের পক্ষে কাজ করা এবং ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ্যে ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এ বিষয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যা প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
৭. গত ২২/১০/২০২৬ তারিখে ঠাকুরগাঁও পৌরসভার আদর্শ স্কুলের সামনে ওই স্কুলের শিক্ষক আক্কাস আলী ৪ জন মহিলা জামায়াত কর্মীকে ভোটারদের সঙ্গে গণসংযোগের সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে হেনস্তা করেন। তিনি জামায়াতের প্রার্থীর ব্যাপারেও কুরুচিপূর্ণ ও অশ্লীল কথাবার্তা বলেন।
৮. ২৪ অক্টোবর পৌরসভার হাজীপাড়াস্থ আমানতুল্লাহ ইসলামী একাডেমির পাশে মহিলা জামায়াত কর্মী সায়মা আক্তারের বাড়িতে গিয়ে পার্শ্ববর্তী বিএনপি নেতা ফরহাদ হোসেন, পিতা-মৃত বজলার রহমান, তাকে বাড়ি থেকে নির্বাচনী কাজে বের না হতে হুমকি দেন। একই দিনে ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নে জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মাসুদ রানার দোকানের সামনে ব্যারিকেড দেন। এই ঘটনাকে কেন্দ্র করে সুলতান, বাবুল ও একজন ভ্যান চালকের উপর অতর্কিত হামলা করে আহত করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম, ইউনিয়ন সেক্রেটারি মাহফুজ, তাঁতীদলের জেলা সভাপতি আনোয়ার হোসেন (বাবুল মাস্টার), ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মামুন, ইউনিয়ন ছাত্রদলের নাঈম। আহতরা সকলে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বেংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতপার হাট কেন্দ্রের পাশে জামায়াত কর্মীদের নির্বাচনী কাজে বাধা প্রদান করেন বিএনপি কর্মী মাজেদুর রহমান, পিতা-মৃত দফির উদ্দীন, যুবদল সভাপতি মোফাজ্জল হোসেন, পিতা আবদুর রহিম, যুবদল নেতা আব্দুল হামিদ (সাবেক মেম্বার), সাজু, পিতা ফজলু।
৯. রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকার জামায়াতের অসংখ্য ব্যানার কেটে নিয়েছেন জনি পারভেজ মেম্বার (প্যানেল চেয়ারম্যান)।
এমতাবস্থায়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার স্বার্থে আমাদের দাবিসমূহ নিম্নরূপ-
১. উল্লিখিত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. নির্বাচন নিরপেক্ষ করতে ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ, অতীতের অভিজ্ঞতা থেকে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে সরকারি দলের নেতাদের অনুগত থাকে কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা রয়েছে, তারা দায়িত্ব পালনে অপেক্ষাকৃত নিরপেক্ষ।
৩. সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরপেক্ষতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী এলাকায় প্রশাসনের কিছু কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমরা উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে। ওই কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীর বাসায় রাতে বৈঠক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। আমরা এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
নির্বাচনী এলাকায় হামলা ও আহত হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নারী-পুরুষসহ আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় আহত ব্যক্তিদের ছবি ও অন্যান্য তথ্য নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সেক্রেটারি জেনারেল বলেন, ধর্মীয় স্থানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা, নির্ধারিত সময়ের আগে মাইক ব্যবহার এবং রঙিন নির্বাচনী প্রচারসামগ্রী ব্যবহারের মতো ঘটনা ঘটছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ ছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার পর ভোটারদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনার বিষয়েও আমাদের প্রশ্ন রয়েছে। এসব অভিযোগের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করে বলেন, নির্বাচনী এলাকার কিছু হিন্দু ভোটারকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে চাপ দেওয়া হচ্ছে। এর ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং তাঁরা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল বলেন, শুধু বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করলেই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয় না; দায়িত্ব পালনকারী ব্যক্তিদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বই এখানে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক চাপের মুখে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে কি না, সে বিষয়ে আমরা সংশয় প্রকাশ করছি। এ কারণে নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি।
মিয়া গোলাম পরওয়ার ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, কোনো নির্বাচন বিতর্কিত হলে তার সুদূরপ্রসারী রাজনৈতিক পরিণতি হতে পারে। আমরা নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে বলেছি যে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেন কোনোভাবেই মাগুরা উপনির্বাচনের মতো বিতর্কিত পরিস্থিতির দিকে না যায়।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, আমরা কমিশনের কাছে অভিযোগগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি। কমিশন আমাদের বক্তব্য শুনেছেন এবং বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন, তবে আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এখনো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়নি। আমরা এখনো নির্বাচনে অংশ নিতে আগ্রহী এবং আমাদের প্রার্থী মাঠে রয়েছেন। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী আচরণবিধির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি কয়েকটি দাবি জানিয়েছি।
আমাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনী এলাকায় প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা।
আমরা বলেছি, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য কমিশনের হাতে যে ক্ষমতা রয়েছে, তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। অন্যথায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত, জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য জনাব শরিফুল আলম জিন্নাহ ও সাবেক সিনিয়র সচিব খ. ম. কবিরুল ইসলাম প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝জনগণকে প্রতারণার ফাঁদে বিভ্রান্ত করার জন্য তারা এই সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে❞
-
মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর (ঢাকা মহানগরী দক্ষিণ)
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'এই সরকার ফ্যাসিবাদকেই ভালোবেসেছে। চুরি-দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজি চালিয়ে যেতে তারা পুরোনো শাসনব্যবস্থাকেই আঁকড়ে ধরছে।'
—
মোহাম্মদ সেলিম উদ্দিন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর, ঢাকা মহানগরী উত্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আমরা মুক্ত, বৈষম্যহীন, ন্যায়-ইনসাফ ও যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আগামীর মুক্ত, বৈষম্যহীন, ন্যায়-ইনসাফ ও আমাদের যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার ২৫ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে 'জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি' উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন এমপি; জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার; এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও জনাব মোবারক হোসাইন; ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি; ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন; শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আতিকুর রহমান; শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি; সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির ও আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির; জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম; ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজুসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিবর্গ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মো. রেজাউল করিম।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের পর ২০২৪ সালে এ দেশে জুলাইয়ে জুলাই বিপ্লব হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকার জুলাইয়ে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য ঐকমত্য কমিশন গঠন করে। কমিশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, রাজনৈতিক দলগুলো ছিল। দীর্ঘ সাত মাসের অধিক সময় আলোচনা করে বেশির ভাগ বিষয়ে একমত হয়ে একটি সনদ তৈরি হয়। এই সনদটা বাস্তবায়নের অঙ্গীকার সকলের ছিল। এরই ভিত্তিতে অংশীজনেরা জুলাই সনদে স্বাক্ষর করে ২৫ সালে।
তিনি বলেন, ইতোমধ্যে একই দিনে দুটি ভোট হয়েছে। একটি জাতীয় সংসদ নির্বাচন আরেকটি গণভোট। কিন্তু আমাদের দাবি ছিল আগে গণভোট হবে পরে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমাদের আশঙ্কা ছিল দুটি একসঙ্গে করা হলে গুলিয়ে ফেলা হবে। আমাদের আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। তারা শুরু থেকে চাতুর্যের আশ্রয় নিয়েছে। বিএনপির দাবি ছিল একই দিনে হোক। আর অন্তর্বর্তীকালীন সরকার তাদের অযৌক্তিক দাবি মেনে নিয়ে একই দিনে দুটি ভোট দিলেন।
তিনি বলেন, গণভোটে বর্তমান প্রধানমন্ত্রী একবার হলেও ‘হ্যাঁ’ ভোট চাইলেন। কিন্তু জনগণ জানে ও বলে বিএনপি আসলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়নি। দেশে-বিদেশে নিজেদের লোকদের নির্দেশনা দিয়েছিল ‘না’ ভোট দেওয়ার জন্য। জনগণের আকাঙ্ক্ষার কাছে না ভেস্তে গেছে প্রায় ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। দেশের জনগণ জানিয়ে দিয়েছে- আমরা অতীতের বস্তাপচা ঘুণে ধরা রাজনীতি এ দেশে আর দেখতে চাই না। আমরা তার পরিবর্তন চাই, সংস্কার চাই, আর আমাদের সন্তানেরা এ জন্য জীবন দিয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সন্তানেরা বলেছিল আমরা বৈষম্যের বাংলাদেশ দেখতে চাই না উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু জাস্টিস প্রতিষ্ঠিত হয়নি, বৈষম্য আরও বেড়েছে। এখন বিএনপি সংবিধান খোঁজে কেন? সাড়ে ১৫ বছর তো সংবিধান মেনে মিছিল করে ফ্যাসিবাদ আপনারাও তাড়াতে পারেননি, আমরাও পারিনি। বিএনপির সিনিয়র নেতারাও ৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেছিলেন।
তিনি বলেন, সংবিধান মানলে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি কোনো নির্বাচন হতো না। ওই নির্বাচন না হলে বিএনপি সরকার হয় কিভাবে আমরা বিরোধীদল হই কিভাবে? এই সংবিধানের নেশা থেকে বের হয়ে আসতে হবে। এ সংবিধান শুধু ফ্যাসিবাদের জন্মই দেয়নি, স্থায়ী রূপ দিয়েছিল। সংবিধানের যে সমস্ত জায়গায় আমূল পরিবর্তন দরকার সেখানে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা যেগুলোতে নোট অব ডিসেন্ট দেয়নি এখন সেগুলোও এড়িয়ে চলছেন।
তিনি বলেন, বিএনপি এখন ইনিয়ে-বিনিয়ে বলছে, সংবিধান সংশোধন কমিটি করেছি আসেন এখানে কথা বলেন। যদি নোট অব ডিসেন্ট থেকে কোনো সমঝোতা করতে হয়, তাহলে আমাদের সাথে কমিটিতে বসতে হবে। তারা মূলত ৭০ ভাগ জনগণের সাথে ধাপ্পাবাজি করেছে। তারা চায় বিরোধীদলও ধাপ্পাবাজি করুক- আমরা এটা মেনে নেবো না। জনগণের কাছে দেওয়া ওয়াদায় আমরা অটল। এই গণভোটের রায় বাস্তবায়নের দায়িত্বে থাকব, ইনশাআল্লাহ।
বিরোধীদলীয় নেতা বলেন, ইতোমধ্যে বহুবার সংবিধান সংশোধন হয়েছে। কিন্তু আদালতে গিয়ে সেটি প্রত্যাখ্যাত হয়েছে। আমরা ওই প্রক্রিয়ায় যেতে চাই না। আমরা পণ্ডশ্রম করব না এবং অতীতের ভুল ধারায় চলতে অভ্যস্ত নই, রাজি নই- এজন্যই আমরা সংস্কার চাই।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের সময় ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। এর রাজসাক্ষী জনগণ। শেখ হাসিনা তো বলেই দিয়েছে - হাতে-পায়ে ধরে ভোট নিলো এখন বেইমানি করে কেন? তার দলের আরেক কর্ণধার বলেছেন কমপক্ষে ৯৫টি আসনে হেরে যাওয়া বিএনপিকে আমরা জিতিয়ে দিয়েছি। এজন্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগকে সমাজের ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় বসাচ্ছে বিএনপি।
ডা. শফিকুর রহমান বলেন, অস্ত্র ও মাদক আসে তা কেন বিএনপি ঠেকাতে পারে না। অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো যে সরকারের ঠেকানোর ক্ষমতা নাই, সেই সরকারের দেশ শাসনের কোনো অধিকার নাই। আবাল-বৃদ্ধ-বনিতার উপর করের বোঝা, দুর্নীতির বোঝা চাপিয়ে দিয়েছে বিএনপি। মানুষের জীবন এখন অতিষ্ঠ। প্রবাসে অস্থিরতার কারণে প্রবাসীরা ফেরত আসছেন। তাদের নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই। দেশের মানুষকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা নাই। চাঁদাবাজির জ্বালায় অতিষ্ঠ জনগণ।
ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি ও দখলদারির কারণে বিএনপির কর্মীরা নিজেদের লোককে পাথর মেরে হত্যা করতে কুণ্ঠিত হয় না। এভাবে একটি দেশ চলতে পারে না। এ সমস্ত পাহাড়সম ব্যর্থতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের উপর ইনিয়ে-বিনিয়ে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন নিজের মন্ত্রণালয় দেখার সুযোগ না পেলেও ধর্মমন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় দেখার যোগ্যতা রাখেন। তার নিজ দলীয় সংসদ সদস্য বলেছেন, মাদক বন্ধ হচ্ছে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে সবচেয়ে বড় মাদকের চালান আসে। সংবিধান সংশোধনের নামে জনগণকে ধোঁকা না দিয়ে নিজের দায়িত্বের প্রতি মনোযোগ দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমাদের বার্তা স্পষ্ট- আমরা আমাদের দলীয় কোনো দাবি নিয়ে আন্দোলনে নামিনি। আমরা নেমেছি জনগণের অধিকারের দাবি নিয়ে। প্রত্যেকটি দাবি জনগণের অধিকারের সাথে সম্পৃক্ত। এই দাবি বাস্তবায়ন থেকে সরে আসতে বিভিন্ন কায়দায় চাপ দেওয়া হচ্ছে। যাতে আমরা এ কর্মসূচি বাস্তবায়ন না করি। আমরা জানি, জন্ম যখন নিয়েছি, মৃত্যু আমাদের সাথী। কিন্তু অপমানের মৃত্যুবরণ করতে চাই না। জনগণের অধিকারের পক্ষে লড়াই করে সেই মৃত্যুবরণ করতে চাই। এ মৃত্যু হবে গর্বের। আমাদের নেতৃবৃন্দ দেখিয়ে দিয়েছেন তারা কখনো অন্যায়ের কাছে কখনো মাথানত করেননি, আমরাও করব না।
তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছি। কেউ যেন বিশৃঙ্খলা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা না করেন। এ লড়াইয়ে জনগণের বিজয় হবে। আমাদের দাবিগুলো কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়।
উপযুক্ত লাঞ্চ খেয়ে ঠান্ডা মাথায় দেশ চালাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান আমীরে জামায়াত। তিনি বলেন, জনগণ বলেনি আপনি ১৫০টায় লাঞ্চ করেন। বরং জনগণের মুখে দুমুঠো ভাত স্বস্তিতে তুলে দেন। শান্তিতে থাকতে দেন। বিএনপির লোকেরা মানুষের শান্তি কেড়ে নিয়েছে।
তিনি সতর্ক করে বলেন, আগামী ৩১ তারিখের লংমার্চকে ঘিরে কোনো ষড়যন্ত্র করবেন না। যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে ১৯৯৮ সালে আওয়ামী ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের যৌথ লংমার্চের কাফেলা যেভাবে সবকিছু মোকাবিলা করে চট্টগ্রাম গিয়েছিল; এবারো আমরা জনগণের জন্য একইভাবে গন্তব্যে পৌঁছাব, কোনো বাধা আমাদের আটকাতে পারবে না। কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করব না। আমরা ন্যায়ের পথে আছি।
এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান কমছে, কলকারখানা বন্ধ হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারকে বিরোধী দলের সঙ্গে সংঘাতের পথ পরিহার করতে হবে। জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জনগণের স্বার্থে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত না হওয়ার আশঙ্কা থেকেই তাদের দল শুরুতে এ বিষয়ে জোর দিয়েছিল। বর্তমানে সনদে স্বাক্ষর ও গণভোট সম্পন্ন হওয়ার পরও সংস্কার বাস্তবায়নে সরকারের অনীহা সেই আশঙ্কাকে আরও স্পষ্ট করেছে।
তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং সংসদের স্থায়ী কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের সভাপতিত্বের মতো বিষয়ে বিএনপির আপত্তি না থাকা সত্ত্বেও এসব উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এতে সরকারের সংস্কার-প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। জুলাই সনদ প্রণয়ন, স্বাক্ষর, বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোটের মধ্য দিয়ে সংস্কারের পক্ষে ধারাবাহিক অগ্রগতি হয়েছে। এখন পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি একতরফাভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে চলমান সংকটের সমাধান করার দাবি জানান তিনি।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নকে কেবল সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রেখে রাজনৈতিক সংস্কারের দাবি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, গণঅভ্যুত্থান, জুলাই সনদে স্বাক্ষর এবং গণভোটের মাধ্যমে যেসব রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হয়েছে, সেগুলোকে নতুন করে বিতর্কিত করা উচিত নয়। জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার রোধ করা। তাই জনগণের রায় উপেক্ষা না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, জুলাইয়ে এত রক্ত দিয়েও জাতি মুক্তি পায়নি। আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করেছে একইভাবে বিএনপিও দেশ পরিচালনা করছে। বিএনপি এখনো সেই ২০০১ সালের অবস্থানে রয়েছে। তারা সময়ের সঙ্গে-সঙ্গে নিজেদের পরিবর্তন করতে পারেনি। এই অপরিবর্তনের কারণে আওয়ামী লীগের মতোই বিএনপিকেও পালাতে হতে পারে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জাতির সঙ্গে যেই বিশ্বাসঘাতকতা করেছে এর ফলাফল বিএনপির জন্য শুভ হবে না।
নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির বলেন, বিএনপি গণভোটের রায় মেনে জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা গ্রহণের পর গণভোটের রায় মেনে নেয়নি। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা না করে বিএনপি জাতিকে ধোঁকা দিয়েছে।
সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিয়োগ দিয়ে সরকার মূলত মাঠপর্যায়ে বার্তা দিয়েছে দুর্নীতি চালিয়ে যাও! যেই বিএনপি দুর্নীতি আর দলীয়করণে ব্যস্ত সেই বিএনপি কখনোই রাষ্ট্র সংস্কার করবে না। আর এজন্যই বিএনপি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধান সংশোধনের দিকে এগিয়ে যাচ্ছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'সংবাদপত্রের স্বাধীনতা আর অদৃশ্য চাপ একসঙ্গে চলতে পারে না'
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'৭০ ভাগ মানুষকে অপমান করার দায় নিয়ে এই সরকারের স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাওয়াই হবে সম্মানজনক'
-
অধ্যাপক মুজিবুর রহমান এমপি
সংসদ সদস্য, রাজশাহী-১ ও নায়েবে আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"যারা নিজেদের ইচ্ছেমতো দেশ শাসন করতে চায়, কিন্তু জনগণের ইচ্ছেমতো দেশ শাসন করতে চায় না, তারাই নব্য ফ্যাসিবাদ!"
-
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্থিরচিত্র
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-০১ উপনির্বাচন বিষয়ে নানাবিধ সমস্যা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠক শেষে নেতৃবৃন্দ প্রেস ব্রিফিং করেন।
📷 ২৫ অক্টোবর ২০২৬ | রবিবার | বিকাল ৪:০০টা
📷 নির্বাচন কমিশন ভবন, আগারগাঁও, ঢাকা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপিসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ।
25 October 2026 | Sunday -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"নিজেদের দেওয়া ভোটকে নিজেরাই অস্বীকার করছেন, এর চেয়ে বড় দ্বিচারিতা আর কিছু হতে পারে না।"
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“জনগণের সাথে দেওয়া ওয়াদার জায়গায় আমরা অটল। মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে পারি, এই গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য থাকবেন আপনারা, ইনশাআল্লাহ।”
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'শুনতে পাচ্ছি ভোট পাবে না নিশ্চিত হয়ে তারা এখন কেন্দ্র দখলের চক্রান্ত করছে'
—
দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-১ আসনে ১১ দলের প্রার্থীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'মাগুরার নির্বাচনের পর বিএনপি সরকার পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। ঠাকুরগাঁওকে মাগুরা বানানোর চেষ্টা করলে সংশ্লিষ্টরা আগামী দিনে বাংলাদেশের গণশত্রুতে পরিণত হবেন'
—
মাওলানা আবদুল হালিম
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'ঠাকুরগাঁওয়ের একটি আসন ছিনিয়ে নেবেন, সরকারে থাকবেন, এই দিবাস্বপ্ন দেখবেন না।'
—
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“যদি এই নির্বাচনকে রিগিং করতে চান, কেন্দ্র দখল করেন, সিল মারেন। তাহলে মাগুরার পরিণতির কথা আপনাকে মনে রাখতে হবে।”
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঠাকুরগাঁওয়ে যেই উন্নয়ন বিএনপি করতে পারেনি দাঁড়িপাল্লা নির্বাচিত হলে সেই উন্নয়ন নিশ্চিত হবে। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসন থেকে এমপি-মন্ত্রী হয়ে সর্বশেষ যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য রাষ্ট্রের কাছ থেকে হাজার-হাজার কোটি টাকা আনলেও সেই টাকার সুফল জনগণ পায়নি। কারণ সেই টাকা বিএনপি নেতাদের মাঝে ভাগ-বাটোয়ারা হয়ে গিয়েছিল। আবারও এই আসন থেকে বিএনপি প্রার্থী নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য রাষ্ট্র যেই বরাদ্দ দেবে অতীতের মতো উন্নয়নের টাকা যাবে বিএনপি নেতাদের পকেটে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের জনগণকে একটি পরিবারের কাছে বন্দী করা যাবে না। যে পরিবার বারবার জনগণকে শোষণ করেছে, সেই পরিবারের হাত থেকে মুক্তির জন্য আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।
মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, মাদক, সন্ত্রাস-চাঁদাবাজের প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি জাতীয় নির্বাচনের মতো এখানেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করছে। তিনি ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে বলেন, যেই কেন্দ্রে জনগণের ভোটের ফলাফল নিয়ে কারচুপির চেষ্টা করবে, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে। জনগণের ভোটের হিসাব বুঝে না পাওয়ার আগে কেন্দ্রে অবস্থান করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনী সভায় জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি নেতাদের অপপ্রচার প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী কখনোই মানবতাবিরোধী কাজ করেনি। বরং বিএনপি নেতাদের অনেকের আব্বা, ভাই রাজাকার ছিলেন এবং তারাই মানবতাবিরোধী কাজ করেছে। তিনি আরও বলেন, মানবতাবিরোধী চিহ্নিত অপরাধীদের বিএনপি এমপি-মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিও বানিয়েছিল। তাই বিএনপি নিজেদের দোষ ঢাকতে জামায়াতে ইসলামীর নামে নানানরকম অপপ্রচার চালাচ্ছে। তবে তাদের কোনো অপপ্রচারই দেশবাসী গ্রহণ করেনি, করবে না।
জনসভায় ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, স্বাধীনতা পরবর্তী বিগত ৫৫ বছরে ঠাকুরগাঁও-১ আসন থেকে অনেকেই এমপি নির্বাচিত হয়ে মন্ত্রীও হয়েছেন। কিন্তু তারা এমপি-মন্ত্রী হয়ে কেবল নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ঠাকুরগাঁওবাসী নিজেদের গরু-ছাগল বিক্রি করে রংপুর-দিনাজপুর গিয়ে চিকিৎসা নিতে হয়। যদি ঠাকুরগাঁওয়ে উন্নতমানের সরকারি হাসপাতাল থাকতো তবে মানুষকে চিকিৎসার জন্য সর্বস্বান্ত হওয়া লাগতো না। চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ত না।
তিনি নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, চিকিৎসার জন্য কোনো মানুষকে আর গরু-ছাগল, জমিজমা বিক্রি করতে হবে না। রুহিয়া ও ভুল্লী উপজেলায় পৃথক পৃথক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করা হবে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিগত এমপি-মন্ত্রীরা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে এখানে অসংখ্য শিক্ষিত বেকার রয়েছে। যারা সামান্য সাপোর্ট পেলেই স্বাবলম্বী হতে পারে। কিন্তু তাদের নিয়ে কোনো পরিকল্পনা অতীতের কোনো এমপি-মন্ত্রীর ছিল না। বেকারত্ব নিরসনে ঠাকুরগাঁওয়ে ইপিজেড গড়ে তোলা হবে। ঠাকুরগাঁওয়ের বন্ধ বিমানবন্দর চালু করে ঠাকুরগাঁওয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত করে ঠাকুরগাঁওকে ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে। এবং পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য সকল পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সরকারি কোনো নিয়োগে দলীয়করণ করা হবে না।
তিনি আরও বলেন, বর্তমান মাননীয় রাষ্ট্রপতি জাতীয় নির্বাচনের আগেও বলেছিলেন- তিনি নির্বাচিত হলে ঠাকুরগাঁও থেকে মাদক নির্মূল করবেন। কিন্তু বিএনপি সরকার গঠনের ৭ মাস পেরিয়ে গেলেও ঠাকুরগাঁও থেকে মাদক নির্মূল হয়নি। তাহলে প্রশ্ন হলো বিগত ৭ মাসে কেন বিএনপি সরকার ঠাকুরগাঁও থেকে মাদক নির্মূল করতে পারেনি?- কারণ মাদক কারবারি বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে।
সন্ত্রাস-চাঁদাবাজ প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের এক পয়সাও চাঁদা দিতে হবে না। ঠাকুরগাঁও হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি শান্তির নগরী।
ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী কারা হিন্দুদের মামলার ভয় দেখিয়ে ঘরবাড়ি ছাড়া করেছে, কারা মামলা থেকে নাম কাটার প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে চেনে রাখুন। এরা আবারও নির্বাচিত হলে ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরে ঘুমাতেও বিএনপি নেতাদের চাঁদা দিতে হবে। দাঁড়িপাল্লা বিজয়ী হলে আমি দেলাওয়ার হোসেন ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবো। ভিন্ন ধর্মাবলম্বীদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ঠাকুরগাঁওয়ে প্রতিটি মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার ও সুযোগ সুবিধা প্রাপ্য হবে।
রাষ্ট্রের এক পয়সাও দুর্নীতি ও তছরুপ হবে না উল্লেখ করে তিনি বলেন, বরাদ্দ হলে সঙ্গে সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে। বরাদ্দকৃত অর্থ কোথায়, কীভাবে ব্যয় হয়েছে সেই হিসাবও জনগণের সামনে তুলে ধরা হবে।
জনগণের ভোটের ফলাফল নিয়ে কারচুপির চেষ্টা করলে ঠাকুরগাঁও থেকে কীভাবে পালাতে হবে সেই পথও তৈরি করে রাখতে তিনি নির্বাচন সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, ফলাফল কারচুপি করে কিংবা সরকার দলীয় প্রার্থীকে বিশেষ সুবিধা দিলে পালানোর সুযোগ পাবেন না। ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা ভোট দেবে আর জনসাধারণ কেন্দ্র পাহারা দিবে। জনগণের ভোটের হিসাব বুঝে নিয়ে তবেই কেন্দ্র থেকে ফিরবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, দেশ ভালো নেই, তাই দেশের নাগরিকগণও ভালো থাকতে পারে না। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়ে পরবর্তীতে যিনি রাষ্ট্রপতি হয়েছেন, তিনি নিজেই স্বীকার করেছেন যে, বিএনপি সরকারের ৫ মাসে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ঘুষ, চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি তাঁর ওই বক্তব্যে নিজেই স্বীকার করেছেন যে, তাঁর ভাই সন্ত্রাস, তাঁর ভাই চাঁদাবাজ, তাঁর ভাই মাদকসেবী ও মাদক কারবারি! আবার রাষ্ট্রপতি নিজেই দেলাওয়ার হোসেনের ব্যাপারে মন্তব্য করেছিলেন- দেলাওয়ার ভালো ছেলে, সৎ ছেলে। রাষ্ট্রপতির এই দুটি কথা মূল্যায়ন করলেই ঠাকুরগাঁওবাসী সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে পারবে। কিন্তু রাষ্ট্রপতির এই দুটি কথা মূল্যায়ন না করে আবেগে কিংবা কারো মিষ্টি কথায় প্রভাবিত হয়ে ভোট দিলে, জনগণ নিজেদের এমপি দ্বারাই জুলুমের শিকার হবে। জুলুমের হাত থেকে মুক্তির জন্য এবং জনগণের অধিকার নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি নিজেও বিরোধীদলীয় এমপি ছিলাম। আমি বিরোধীদলীয় এমপি হয়ে নিজ এলাকায় যত উন্নয়ন করেছি আজ পর্যন্ত কেউ সেই উন্নয়ন আমার এলাকায় করতে পারেনি। তিনি বলেন, এমপি বিরোধীদলীয় না সরকারদলীয়- সেটা মুখ্য বিষয় নয়। কারণ এমপিদের জন্য বরাদ্দ সকল এমপির জন্য সমান। এলাকার উন্নয়ন হয় কেবল সৎ ও যোগ্যদের হাত ধরে। দুর্নীতিবাজ, কমিশন বাণিজ্য করা এমপিদের হাত ধরে উন্নয়ন হয় না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসেন আওয়ামী লীগের জুলুমের শিকার হলেও বিএনপি প্রার্থী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে মেয়র হয়েছিল! তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ একটি মামলাও কী করেছে প্রশ্ন রেখে তিনি বলেন, বরং তিনি নিজেও মামলা বাণিজ্য করেছেন বলে জনগণের মুখে শোনা যায়।
তিনি আরও বলেন, যেই দলের নেতারা হাসপাতাল ভেঙে জমি দখল নেয়, যেই দলের নেতারা কৃষকের সার লুট করে পাচার করে, যেই দল জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতিকে কেবল ভোট পাওয়ার জন্য ছিল বলে সংসদে স্বীকার করে! সেই দলকে কোনোভাবেই আর ভোট দেওয়া যায় না। বিএনপির প্রতারণা ও ধোঁকা থেকে বাঁচতে আগামী ২৯ অক্টোবর দলমত, ধর্মবর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও জনগণের অধিকার বুঝে নিতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, বিএনপি নির্বাচনের আগে বলেছিল টোল আদায় বন্ধ করে দেওয়া হবে কিন্তু ক্ষমতায় গিয়ে তারা বলল- ওটা তো আমরা ভোট পাওয়ার জন্য বলেছি! যারা ভোট পাওয়ার জন্য জনগণের সঙ্গে মিথ্যাচার আর প্রতারণা করে তাদেরকে ২৯ অক্টোবর ব্যালটের মাধ্যমে বয়কট করতে হবে। বিএনপি জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়ে ক্ষমতা গ্রহণের পর শুধু দলীয় সরকার নয় বরং পারিবারিক সরকার গঠন করেছে। বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে ক্ষমতায় গিয়ে ‘সবার আগে বিএনপি’ হয়ে গেছে। তাদের দুর্নীতি, লুটপাটের কারণে নদীর বালুও লুট হয়ে যাচ্ছে। তাই বিএনপির মিষ্টি কথার ধোঁকায় না পড়ে কৃষক বাঁচাতে ও নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা বলেন, বিএনপি সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশের ৭০ শতাংশ জনগণের সাথে বেঈমানি করেছে। যারা জনগণের সাথে বেঈমানি আর প্রতারণা করেছে ২৯ অক্টোবর সেই প্রতিবাদের জবাব ঠাকুরগাঁওবাসী ব্যালটের মাধ্যমে দেবে। তিনি বলেন, আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিএনপির প্রতারণার উপযুক্ত জবাব দিতে হবে।
জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, ঠাকুরগাঁওবাসী এক চমৎকার সুযোগ পেয়েছে। যেই সুযোগ দেশের অন্য আসনের জনগণ পায়নি। তিনি বলেন, সেই সুযোগ হচ্ছে বিগত ৮ মাসে বিএনপি সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী ও দলীয়করণের প্রতিবাদে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার। ঠাকুরগাঁওবাসী কোনো পরিবারের প্রজা নয় উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে পরিবারতন্ত্রের শিকড় ভেঙে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে আনতে হবে।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দলীয়করণের প্রতিবাদে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। তিনি বলেন, যাদের প্রার্থী নিজেই মাদকসেবী তাকে দিয়ে ঠাকুরগাঁওকে মাদক মুক্ত করা যাবে না। যারা নিজেরাই সন্ত্রাস ও চাঁদাবাজ লালন করে তাদের দ্বারা সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূল হবে না।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা মার্কায় দেলাওয়ার হোসেন এমপি নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। মা-বোনদের ইজ্জত, সম্মান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। দেলাওয়ার হোসেন আমাদেরকে শিখিয়েছে কীভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা করতে হয়। আমরা সেই শিক্ষা থেকেই ডাকসু, রাকসু, চকসু, জকসুতে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে বর্তমান ডাকসু যেই সাফল্য অর্জন করেছে সেই সাফল্য অর্জনের পেছনে দেলাওয়ার হোসেনের আদর্শ ও শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের অধিকার আদায়ে দলমত, ধর্মবর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে ঠাকুরগাঁওবাসীকে ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানিয়ে বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যদি কারচুপির চেষ্টা করা হয় তবে এটাই হবে বিএনপি সরকারের শেষ নির্বাচন।
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলমগীরের পরিচালনায় জনসভায় জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলার সাবেক আমীর আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক খলিলুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আসামে মুসলিম পরিবারের ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি
আসামের নগাঁও জেলার লুতুমারি-লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে গত রোববার (১৮ অক্টোবর) ৬০০টিরও বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এর আগের দিন, শনিবার (১৭ অক্টোবর), আসামের তিন জেলায় আরও ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। অর্থাৎ, দুই দিনে মোট ১১০০টিরও বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে। এ উচ্ছেদ অভিযানে ১০টিরও বেশি মসজিদও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এর মধ্যে কয়েকটি মসজিদের বয়স ৫০ বছরেরও বেশি।
গত বছর ভারতের আহমেদাবাদে প্রায় ৪০০ বছরের পুরোনো মাঞ্চা মসজিদের একাংশ অপসারণের বিষয়ে গুজরাট হাইকোর্টের সিদ্ধান্তের পর মসজিদটি ভাঙার পথ তৈরি হয়। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে গুজরাটের গির সোমনাথ জেলায় কয়েকটি প্রাচীন মসজিদ ও কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। এ ঘটনায় মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেয়নি। তবে আদালত এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে চেয়েছিল।
এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভারত সরকার সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষায় শুধু ব্যর্থই হচ্ছে না, বরং বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার ক্ষুণ্ন করছে। এ ধরনের ঘটনা মানবতা, আইনের শাসন ও সভ্য সমাজের মূল্যবোধের পরিপন্থী। যে দেশেই, যে পক্ষের দ্বারাই এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হোক না কেন, তা অবশ্যই নিন্দনীয়।
বাংলাদেশের আপামর জনগণের প্রতি আমাদের আহ্বান—কোনো উসকানিতে দেশের অভ্যন্তরে ধর্মীয় বিভাজন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। কারও পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।
আমাদের প্রিয় দেশে বিদ্যমান সামাজিক সম্প্রীতি যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন।
- ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়
দলীয় ক্যাডারকে নির্বাচন কমিশনে বসিয়ে রেখে নির্বাচনের ভালো কোনো লক্ষণ দেখছি না: ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো ভালো কোনো লক্ষণ দেখছি না। বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একজন দলীয় ব্যক্তিকে এখানে কেন নিয়ে আসতে হবে, তা জনগণের প্রশ্ন। জাতীয় সংসদের চিফ হুইপ, যিনি জাতীয় সংসদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন, তিনি নিজ এলাকায় গিয়ে বলেছেন, যেসব এলাকায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেসব এলাকায় কোনো সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এটি লজ্জাজনক। এর মাধ্যমে আগেভাগেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। এ ধরনের ভয়ভীতি ও দলীয় প্রভাবের মধ্যে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।
“তবে নির্বাচনের আগে আমরা অবশ্যই নির্বাচনের পথ পরিষ্কার করার চেষ্টা করব। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানাব। যখন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে, তখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা কারও ‘স্কিপ গুড’ হতে চাই না; আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই। আমরা চাই, জনগণ যাঁকে ভোট দিয়ে পছন্দ করবেন, তিনিই ক্ষমতায় যাবেন।”
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। অথচ তাঁর প্রাথমিক দায়িত্ব হলো নিজের মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করা। কিন্তু তিনি মাদক নিয়ন্ত্রণ করতে পারেননি, অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারেননি, সমাজে শৃঙ্খলাও ফিরিয়ে আনতে পারেননি। রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাঁরা রয়েছেন এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। কিন্তু এই ‘আগের চেয়ে ভালো’ বলার মাপকাঠি কী, তা আজ পর্যন্ত বুঝতে পারলাম না।”
সাংবাদিকদের উদ্দেশে জামায়াতের আমীর বলেন, “সংবাদপত্র সমাজের আয়না। এই আয়নার মাধ্যমেই সমাজের দোষ-ত্রুটি ফুটে ওঠে। স্বাধীনতার পর ১৯৭৫ সালে সংবাদমাধ্যমের ওপর আঘাত এসেছিল, আঘাত এসেছিল রাজনীতির ওপরও। বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সময় সংবাদমাধ্যমকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়। চারটি সংবাদমাধ্যম ছাড়া অন্য কোনো সংবাদমাধ্যমের অস্তিত্ব রাখা হয়নি।”
জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলা মৌলভীবাজারে এটিই ছিল ডা. শফিকুর রহমানের প্রথম সফর। তাঁর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এর আগে সকাল ৮টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সিলেট মহানগরী জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরী জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া এবং ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্থিরচিত্র:
২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
প্রধান অতিথি: মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair strongly condemns shooting at Asif Akbar’s car
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on 24 October strongly condemning and protesting the shooting at the personal car of popular singer and former director of Bangladesh Cricket Board (BCB) Asif Akbar in the capital’s Moghbazar area early on Saturday, 24 October.
He said the incident was extremely concerning and reprehensible. An incident involving gunfire targeting the vehicle of one of the country’s popular singers was completely unacceptable, he added.
He further said that such acts of terrorism pose a threat to public safety, law and order, and the normal lives of citizens. Law enforcement agencies must play a more effective role in preventing such crimes, he stated. Ensuring the safety and security of every citizen’s life and property is the responsibility of the state, he added.
He said the miscreants involved in the incident must be identified promptly and brought to justice. He also demanded a fair investigation to uncover the actual motive behind the shooting and also to ensure exemplary punishment for those responsible for the sake of justice. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ: এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৪ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ২৪ অক্টোবর শনিবার ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dhaka South City Jamaat’s Rukn Conference Held
Jamaat-e-Islami, Founded with 300 Members, Has Reached Every Household in Bangladesh, Claims Dr Shafiqur Rahman MP
Referring to how Bangladesh Jamaat-e-Islami began its journey with 300 members and has now reached households across Bangladesh, the Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Jamaat-e-Islami, Dr Shafiqur Rahman MP, said that earning public trust is the greatest achievement in politics. Jamaat-e-Islami, he said, is a political and ideological organization that enjoys the trust of the people of the country.
He made these remarks while addressing the members’ (Rukn) conference of Bangladesh Jamaat-e-Islami’s Dhaka South City unit as the chief guest on Friday afternoon, 23 October, at the China Friendship Conference Centre.
He further said that Bangladesh Jamaat-e-Islami upholds its history and traditions. He stated that Jamaat-e-Islami had never taken any decision against Islam or humanity. The people of the country had placed their trust in the organization because it follows the principles of Islam, he added.
The Leader of the Opposition further said that Jamaat-e-Islami had been subjected to various forms of misinformation and smear campaigns, not only after 1971 but also following the events of 2024. However, he said, the people had not accepted these narratives; rather, they had rejected those who sought to create them. He added that those who spread propaganda against Jamaat-e-Islami sometimes issue condemnatory religious rulings against themselves as well.
Calling on people to refrain from spreading propaganda and issuing baseless religious rulings against Jamaat-e-Islami, Dr Shafiqur Rahman MP said that if anyone could carry out activities better than those of Jamaat-e-Islami, the organization would support and cooperate with them rather than oppose them, Insha Allah.
The Jamaat Ameer said that although the Prophet Muhammad (peace and blessings be upon him) directly participated in two battles, he employed strategic approaches in other battles to achieve victory by taking the opposing side by surprise. Employing strategy, he said, is one of the key conditions for victory. He added that those who describe political strategy as clandestine are the very people who fail to adopt strategic approaches during national crises and flee abroad.
Referring to the alleged rigging of four parliamentary constituencies in Dhaka, through which Jamaat-e-Islami was deprived of victory, the Leader of the Opposition said that the people of Dhaka must ensure victory for the public in every ward in the upcoming city corporation elections to protect residents from extortionists. He warned that any attempt to manipulate the election results again would be resisted immediately.
The conference was chaired by Dhaka South City Ameer and Jamaat’s central executive council member Mohammad Nurul Islam Bulbul MP. Nayeb-e-Ameer of the organization ATM Azharul Islam MP addressed the gathering as a special guest.
He said that a revolution could not be achieved through slogans alone; the highest level of sacrifice was necessary. He further stated that by failing to reform the state after the July Revolution, the government was pushing the nation towards another inevitable revolution. Warning that no one would be able to stop the next revolution if the people took to the streets, he urged the government to recognize the verdict of the referendum and pave the way for implementing the July Charter before public mobilization began. Doing so, he said, would benefit the government itself.
He further said, “We do not want to bring Jamaat-e-Islami to power merely for the sake of the party. We want Jamaat-e-Islami in state power for the victory of Islam.” He stated that if Jamaat-e-Islami came to power, prayers would be established, zakat would be collected, and people’s fundamental rights would be ensured in the country. Drugs, terrorism and extortion would no longer have a place in society, thereby establishing peace, he added.
Speaking as another special guest, Assistant Secretary General of the organization Maulana Rafiqul Islam Khan MP said that Jamaat-e-Islami is the most popular and largest Islamic political party in Bangladesh. He alleged that although the people had voted for and elected Jamaat-e-Islami to govern the country, its victory had been snatched away through election engineering. He asserted that the results of upcoming local government elections, including city corporation, municipality and union parishad elections, would not be allowed to be manipulated under any circumstances.
Jamaat’s central executive council member and Dhaka North City Ameer Mohammad Selim Uddin said that Jamaat’s public-welfare activities must continue to reach every level of society. He urged party leaders and activists to bring the organization’s social reform initiatives to the people. He also called for an uncompromising role in securing the people’s victory in local government elections and urged party leaders and activists to remain prepared alongside Dhaka residents to prevent anyone from snatching that victory away.
Dhaka University Central Students’ Union (DUCSU) Vice-President Sadik Kayem said that the current DUCSU had worked for students in a way that stood out in the 105-year history of Dhaka University. If the people of Dhaka South City Corporation elected them, he said, they would similarly deliver a modern city corporation for urban residents. He sought the cooperation of city dwellers in building a safe and livable Dhaka.
The conference was hosted by Jamaat’s central executive council member and Dhaka South City Secretary Dr Shafiqul Islam Masud MP. Other speakers included Central Executive Council members Saiful Alam Khan Milon MP and Md Mobarak Hossain. Central and city-level leaders of the organization were also present at the conference. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠাকুরগাঁও-০১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উদ্যোগে নির্বাচনী জনসভা
প্রধান অতিথি
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
📷 ২৪ অক্টোবর | শনিবার | সকাল ৯:৩০ মিনিট
📷 ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ)
বাংলাদেশ জামায়াতে ইসলামী | ঠাকুরগাঁও-০১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত
৩০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের ঘরে-ঘরে পৌঁছে গেছে- ডা. শফিকুর রহমান এমপি
৩০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের ঘরে-ঘরে পৌঁছে গেছে উল্লেখ করে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেন, রাজনীতিতে জনগণের আস্থা অর্জন সবচেয়ে বড় সাফল্য। জামায়াতে ইসলামী এদেশের জনগণের আস্থাশীল একটি রাজনৈতিক আদর্শিক সংগঠন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীত ও ঐতিহ্য ধারণ করে। তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো ইসলাম ও মানবতার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি। ইসলামের নীতিমালা জামায়াতে ইসলামী অনুসরণ করে বলেই এদেশের জনগণের আস্থা তৈরি হয়েছে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আরও বলেন, শুধু একাত্তর নয় চব্বিশ পরবর্তীও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানারকম ন্যারেটিভ তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু জনগণ কোনো ন্যারেটিভ গ্রহণ করেনি। বরং ন্যারেটিভ তৈরিকারীদের প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, অনেক সময় দেখা যায়, যারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করছে তারা নিজেরাও নিজেদের বিরুদ্ধে ফতোয়া নাযিল করে।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার আর মনগড়া ফতোয়া দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কার্যক্রমের চেয়ে আরও ভালো কোনো কার্যক্রম যদি কেউ পরিচালনা করতে পারে তবে জামায়াতে ইসলামী তাদের বিরোধিতা না করে সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।
আমীরে জামায়াত বলেন, রাসূল (সা.) দুটি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেও অন্য যুদ্ধে কৌশল অবলম্বন করে বিপরীত দিক থেকে বিজয় অর্জন করেছিলেন। বিজয়ের অন্যতম শর্ত হচ্ছে কৌশল অবলম্বন করা। তিনি বলেন, রাজনৈতিক কৌশলকে তারাই গুপ্ত বলে যারা দেশের সংকটকালে কৌশল অবলম্বন করতে ব্যর্থ হয়ে বিদেশে পালিয়ে যায়।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার চারটি আসন ডাকাতি করে জামায়াতে ইসলামীর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ঢাকাবাসীকে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করতে আসন্ন সিটি কপোরেশন নির্বাচনে প্রতিটি ওয়ার্ড থেকে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে। আবারও নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে বলে সতর্ক করেন।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, শুধু স্লোগান দিয়ে বিপ্লব হয় না। বিপ্লবের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়। তিনি আরও বলেন, জুলাই পরবর্তী রাষ্ট্র সংস্কার না করে সরকার জাতিকে আরেকটি অনিবার্য বিপ্লবের দিকে ঠেলে দিচ্ছে। জনগণ রাজপথে নেমে আসলে পরবর্তী বিপ্লব কেউ ঠেকাতে পারবে না উল্লেখ করে তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণ রাজপথে নেমে আসার আগে গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি করলে সরকারই উপকৃত হবে।
তিনি আরও বলেন, আমরা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিতে চাই না। আমরা ইসলামের বিজয়ের জন্য জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় চাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে নামাজ কায়েম হবে, যাকাত আদায় হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সমাজে মাদক, সন্ত্রাস-চাঁদাবাজ থাকবে না। ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ ইসলামী দল হচ্ছে জামায়াতে ইসলামী। জনগণ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দিয়ে নির্বাচিত করলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। আসন্ন সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সকল নির্বাচনে কোনোভাবেই ফলাফল ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর জনকল্যাণমুখী কার্যক্রম অব্যহতভাবে সমাজের প্রতিটি স্তরে স্তরে পৌঁছাতে হবে। সমাজ সংস্কারের লক্ষ্য আমাদের কার্যক্রম জনগণের কাছে পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণের বিজয়ের জন্য আপসহীন ভূমিকা রাখতে হবে। জনগণের বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে এজন্য ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রস্তুত থাকতে তিনি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে বর্তমান ডাকসু যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের জনগণ আমাদেরকে নির্বাচিত করলে একইভাবে নগরবাসীকে একটি আধুনিক সিটি কপোরেশন উপহার দেওয়া হবে। ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি'র পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যথাক্রমে সাইফুল আলম খান মিলন এমপি ও মোঃ মোবারক হোসাইন প্রমুখ।
এসময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Alliance announces peaceful Long March on 31 October; Raises concerns over election manipulation and partisan appointments
A meeting of the Liaison Committee of the 11-Party Alliance was held at 11:00 a.m. on October 23 (Friday) at the official residence of the Leader of the Opposition at 29 Minto Road. The meeting was chaired by Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami, former Member of Parliament, and Coordinator of the Liaison Committee of the 11-Party Alliance Dr. AHM Hamidur Rahman Azad.
Among others, Senior Joint Convener of the National Citizen Party (NCP) Nasiruddin Patwary; Senior Joint Secretary General of Bangladesh Khelafat Majlis Ataullah Amin; Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami Advocate Muazzam Hossain Helal, Acting Secretary-General of the Liberal Democratic Party (LDP)Billal Hossain Miazi, Senior Nayeb-e-Ameer of Nezam-e-Islam Party Abdul Majed Athari, Joint Secretary General of AB Party Abdullah Al Mamun Rana; Chairman of Bangladesh Labour Party Dr. Mostafizur Rahman Iran, Secretary General of JAGPA Professor Iqbal Hossain; Chairman of Bangladesh Development Party Advocate Anwarul Islam Chan, and Secretary General of Bangladesh Khelafat Andolon Mufti Fakhrul Islam.
Speaking to journalists at noon following the meeting, Dr. Hamidur Rahman Azad said the alliance was campaigning and organizing long marches to demand the implementation of the people's verdict in the referendum; justice for the July mass killings; resolving electricity, oil, gas, and fertilizer shortages; control of soaring prices of essential commodities; an end to corruption, extortion, and illegal occupation; improvement of law and order; and an end to narrow partisan control of state institutions.
He said, “We are campaigning to end corruption. The channels through which corruption takes place must be closed immediately. To achieve this, we have called for independent commissions, including an Anti-Corruption Commission and a Human Rights Commission, as well as independent commissions to prevent enforced disappearances and killings.”
Dr. Hamidur Rahman Azad alleged that partisan control was being imposed shamelessly across the administration. He claimed that members of the Public Service Commission (PSC) were being pressured to resign.
“Our children took to the streets demanding merit-based recruitment and the elimination of discrimination. The quota reform movement and the July movement remind us that merit was suppressed during the previous fascist regime. The current emerging fascist forces are following the same path,” he said.
He alleged that recruitment and promotions were being determined by political affiliation rather than merit. He also claimed that the government had appointed a politically affiliated individual to a post at the rank of Additional Secretary in the Election Commission, describing the appointment of Shamsul Alam as a glaring example of blatant partisan control.
Dr. Hamidur Rahman Azad said a strong wave of public support had emerged in favor of Delawar Hossain, the 11-party alliance candidate in Thakurgaon, and that voters were preparing to cast their ballots.
However, he said the alliance had received reports suggesting preparations for electoral manipulation in the October 29 by-election, similar to what it alleged had occurred on February 12.
“If anything of this nature happens, we urge the government to learn from Magura,” he said, describing the Magura election as a dark chapter in Bangladesh's electoral history. He added that the movement to oust the government had originated there and subsequently reached its culmination.
“If the government no longer wishes to remain in power, we cannot force it to stay,” he said. He further remarked that the government's conduct appeared to suggest a desire to create excuses to leave office.
Dr. Hamidur Rahman Azad said the long march scheduled for October 31 would be peaceful, disciplined, people-friendly, and marked by spontaneous public participation. He urged the government to understand the people's concerns without delay.
Addressing law enforcement officials at headquarters and at district and upazila levels, he called on them to ensure the safety of all citizens, emphasizing that public security was the responsibility of the government and the administration.
He urged the authorities to take preventive measures against any possible provocation or attempts to create disorder.
He added that the alliance did not want any conspirators to engage in such activities and stressed that the administration must serve the people and work to ensure public safety.
The inaugural rally for the Dhaka–Khulna–Kushtia long march on October 31 will be held at 7:00 a.m. at the south gate of Baitul Mukarram National Mosque in the capital.
Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP will address the rally as the chief guest. Senior leaders of the 11-party alliance will also address the gathering.
At 8:00 a.m., a convoy of approximately 1,000 vehicles will depart via the Mawa Road, cross the Padma Bridge, and travel through Shariatpur, Madaripur, Bhanga in Faridpur, Gopalganj, Fakirhat in Bagerhat, and the Rupsha Bridge before reaching Khulna. The convoy will then proceed through Jashore and Jhenaidah before joining the concluding rally at the Kushtia Zila School grounds.
Media professionals, physicians, artists, and members of various professional organizations will participate in the journey.
Scheduled Roadside Rallies
- 9:00 a.m. — Nawdoaba, Jajira, Shariatpur
- 11:00 a.m. — Katakhali Intersection, Fakirhat, Bagerhat
- 12:30 p.m. — Babri Chattar, Khulna city area
- 2:00 p.m. — Swadhinata Chattar, Fultylola Bus Stand, Khulna
- 3:30 p.m. — Murali Intersection, Jashore
- 5:00 p.m. — Bus Terminal, Jhenaidah
The long march convoy is scheduled to join the concluding rally at the Kushtia Zila School grounds at 8:30 p.m.
---
Issued by:
Dr. AHM Hamidur Rahman Azad
Coordinator, Liaison Committee, 11-Party Alliance
Assistant Secretary General and Former Member of Parliament
Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আওয়ামী লীগ লগি বৈঠার নজিরবিহীন তাণ্ডব চালিয়ে ও নৃশংসভাবে মানুষকে পিটিয়ে হত্যা করে প্রায় দুই দশকের ফ্যাসিবাদ কায়েম করেছিল। ফ্যাসিবাদী দলটি পল্টন ট্রাজেডি ঘটানোর মাধ্যমে দেশের গণতন্ত্র হত্যা এবং নাগরিক অধিকার হরণ করে রেখেছিল দীর্ঘ দুই দশক।
ঐতিহাসিক পল্টন ট্রাজেডির দুই দশক পূর্তি এবং সেই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচি পালন করবে।
আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) -এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
এছাড়াও সারা দেশে সংগঠনের জেলা ও মহানগরী শাখাগুলো বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dhaka North City Jamaat's Rukn Conference held
We Will Not Stop; we will move forward with the people Insha Allah, asserts Dr. Shafiqur Rahman MP
The Rukn (Member) Conference of Bangladesh Jamaat-e-Islami’s Dhaka North City unit was held today, Friday, October 23, 2026, at the Bangladesh-China Friendship Conference Centre in Agargaon, the capital. Bangladesh Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP attended the conference as the chief guest.
The conference was held in two sessions. The electoral session took place from 9:45 a.m. to 11:00 a.m. During this session, the Rukn members cast their votes to elect the Ameer of Dhaka North City for the 2027–2028 term. The election was conducted by Jamaat's central executive council member Mubarak Hossain. He was assisted by Jamaat's central executive council member and Dhaka South City Ameer Nurul Islam Bulbul MP, and Jamaat's central working committee member Abdus Sabur Fakir. More than 13,000 members (Rukn) participated in the election. The organizational session began at 11:00 a.m.
The organizational session was chaired by Jamaat's central executive council member and Dhaka North City Ameer Mohammad Selim Uddin, and hosted by Dhaka North City Jamaat Secretary and party's central executive council member Dr. Muhammad Rezaul Karim. Special guests addressing the session included Secretary General of Jamaat-e-Islami and former lawmaker Mia Golam Porwar, Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan MP, central executive council member Md. Mubarak Hossain, and Nurul Islam Bulbul MP.
In his address, Dr. Shafiqur Rahman MP said, “Our ultimate goal is to attain Paradise in the Hereafter. We should properly express our gratitude for the blessings Allah has bestowed upon us, including the opportunities and resources He has provided, and prepare ourselves to become worthy of Paradise.”
He emphasized that believers should express their gratitude to Almighty Allah with tears of humility and remain thankful for His blessings. Referring to various verses of the Holy Quran, he spoke to the Rukn members about death and life in the Hereafter.
Addressing the members, he recalled how the organization’s leaders had devoted their lives to carrying out their responsibilities in the past. He also emphasized the importance of working freely in the present circumstances and delivered a message of advice and guidance.
He discussed the tests faced by Prophet Ibrahim (AS) and Prophet Ismail (AS) and their sacrifices for the sake of Allah. He said, “Without Allah’s help, we cannot accomplish anything. Therefore, we must seek the assistance of Almighty Allah at every moment.”
Expressing his hope to leave this world after leading a meaningful and successful life, he prayed that Almighty Allah would grant them the ability to do so.
Referring to the past organizational conditions of Dhaka North City and South, the Jamaat Ameer said that both city units had once been in a considerably weak position. Through the sacrifices, dedication, and hard work of their brothers and sisters, the organization had reached its present position. He urged the Rukn members to improve their personal standards and maintain this progress.
Speaking about the national election, Dr. Shafiqur Rahman MP said, “We thank Allah that the people have shown us so much love. We are grateful to everyone for their immense prayers, affection, sacrifices, and dedication.”
However, he acknowledged that certain mistakes and weaknesses had been identified within the organization during the national election. He stressed the need to remain vigilant so that the same mistakes would not be repeated in the future.
He urged the Rukn members to work together with everyone to establish honest, competent, and God-fearing leadership in the upcoming city corporation elections.
We will not stop, and we have no opportunity to stop. In the upcoming city elections, we must give our utmost effort and work day and night. We must stand together with the people and build a wall against wrongdoers. No thief will be spared any longer,” he remarked.
“The people of this country will decide who governs it. We will no longer sit back and watch the spectacle. We will protest through legitimate means and, wherever we have the capacity, build resistance. This country will indeed be governed on the basis of the Quran, Insha Allah. May Allah envelop us in His mercy and grant us His support,” he said.
During the conference, Dr. Shafiqur Rahman MP inaugurated an application named ‘Nagorik Seba’, developed at the initiative of Dhaka North City Jamaat. According to the organizers, the app will offer more than 50 service-related facilities for citizens.
In his address as a special guest, Mia Golam Porwar said, “Rukniyat is not a position or title; it is a standard. Therefore, we would be mistaken if we regarded it as a form of power.”
He further stated that Rukniyat entails an important responsibility to uphold moral and ethical standards in life. Everyone serving as a Rukn must become more responsible. The stronger their personal standards and spiritual commitment, the stronger the organization will become.
He said that the members must demonstrate their dedication and commitment through a strong role in the upcoming mayoral elections. This, he added, would help them achieve the desired success in the elections for mayor and councillors.
In his concluding remarks, Mohammad Selim Uddin said, “As the number of Rukn members has increased, we must also improve our standards, become better and more developed, and strengthen our discipline. We will build trusted leadership and, at the same time, establish a strong organization, Insha Allah.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“এই দেশ কোন দলের কাছে মানুষ ইজারা দেয়নি,
এই দেশের জনগণ ঠিক করবে দেশ কারা চালাবে”
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“সাবেক আমীরে জামায়াত মকবুল আহমাদ (রাহি.)’র সংগঠনের গল্প”
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠাকুরগাঁওকে মাগুরার মতো দেখতে চাই না, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে — মাওলানা আবদুল হালিম
আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে (বড়মাঠ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। শনিবার (২৪ অক্টোবর) একই মাঠে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের সমর্থনে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাওলানা আবদুল হালিম বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি ও বাধার সম্মুখীন হতে হচ্ছে। অনেকের বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি একজন নারী কর্মীকে বাড়িছাড়া করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, বিএনপির নেতাকর্মীরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তা দেখানোর জন্য চাপ দিচ্ছেন।
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে সাধারণ ভোটাররা ভোট দিতে যেতে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। একটি নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অগ্নিগর্ভ করে তুলবেন না। আমরা ঠাকুরগাঁওকে মাগুরার মতো দেখতে চাই না।
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, ঠাকুরগাঁওয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে সরকারি দল জিতবে নাকি হারবে, কিংবা বিরোধী দল জিতবে নাকি হারবে- সেটি বড় কথা নয়। এখানে গণতান্ত্রিক ধারার বিজয় হওয়া প্রয়োজন। বিএনপি হারলে সরকারের পতন হবে না, আবার বিরোধী দল জিতলেও তা মহাবিজয় হয়ে উঠবে না।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে বলে তাঁরা আশা করেন।
নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর প্রতি আহ্বান জানিয়ে মাওলানা আবদুল হালিম বলেন, সবাই মিলে নির্বাচনে ঈদের উৎসবের মতো পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে যার পক্ষে রায় আসবে, তা সবাইকে মেনে নিতে হবে। প্রত্যেক ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, উপনির্বাচন বলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আনন্দ ও অভিজ্ঞতার কথা ভুলে গেলে চলবে না। সবাই ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সম্মিলিতভাবে ঠাকুরগাঁওয়ের নির্বাচনকে একটি সুন্দর দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, সারা দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি গণমাধ্যমের দৃষ্টি এখন ঠাকুরগাঁওয়ের দিকে। মানুষের প্রত্যাশা, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যেসব ঘটনা ঘটেছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না।
তিনি বলেন, সরকার, স্থানীয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বারবার সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার কথা বলা হলেও এখন পর্যন্ত তা নিশ্চিত হয়নি বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, সরকারি দলের প্রার্থী ও তাঁদের সমর্থকেরা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। প্রতীক বরাদ্দের আগেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে ধানের শীষের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে। দুপুর দুইটার পর থেকে প্রচার মাইক ব্যবহারের কথা থাকলেও সকাল থেকেই মাইক ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
দেলাওয়ার হোসেন আরও বলেন, তাঁকেসহ তাঁদের নেতাকর্মীদের নিয়মিত বাধা, হামলা ও হুমকির মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।
বড়মাঠে তাঁদের নির্বাচনী জনসভার আগে ধানের শীষের ব্যানার দিয়ে পুরো মাঠ ঢেকে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এতদিন মাঠটি ব্যানারমুক্ত থাকলেও এ ঘটনায় রাজনৈতিক শিষ্টাচার ও মাঠের সৌন্দর্য ক্ষুণ্ণ হয়েছে।
ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে দেলাওয়ার হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যে ভোটারদের বলা হচ্ছে, গোপনে ভোট দেওয়া যাবে না; ধানের শীষে সিল দিয়ে তা দেখাতে হবে। এ ধরনের হুমকির কারণে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পেতে পারেন। তিনি এসব কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, অঞ্চল টিম সদস্য ও দিনাজপুর জেলার সাবেক আমীর আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, শহর আমীর অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীন, জেলা প্রেস সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল জুয়েল এবং ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার (২৪ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের বড়মাঠে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামীকাল ২৪ অক্টোবর শনিবার মৌলভীবাজারে একদিনের সাংগঠনিক সফরে যাবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনসহ আরও কয়েকটি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন।
ধন্যবাদান্তে-
এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল এবং
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন
দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সব পর্যায়ের জনশক্তিকে কাজ করে যেতে হবে: এড এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে কাজ করে যেতে হবে। জামায়াত আর্তমানবতার কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সব পর্যায়ে আমানতদারিতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায়।
২৩ অক্টোবর (শুক্রবার) সিলেট নগরীর এম সাইফুর রহমান অডিটরিয়ামে সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত তিনি এসব কথা বলেন।
এডভোকেট জুবায়ের বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন। রুকনদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগরের নতুন আমীর নির্বাচিত হবেন। সংগঠনের সব পর্যায়ে এভাবেই দায়িত্বশীল নির্বাচন করা হয়। দায়িত্বশীলদের জবাবদিহির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনের শিক্ষা হলো, দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে জবাবদিহির ভয় ও দায়বদ্ধতা উপলব্ধি করা। জামায়াতের শীর্ষ নেতারা হাসিমুখে শাহাদাত বেছে নিয়েছেন, জালিমদের সঙ্গে আপস করেননি। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, সংগঠনের দায়িত্ব পাওয়া কোনো পদমর্যাদার বিষয় নয়, বরং এটি একটি আমানত। এ দায়িত্ব পালনে ব্যক্তিগত স্বার্থ, আরাম-আয়েশ ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে নিজের কাজের হিসাব দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে মানুষের কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা ও দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।
সম্মেলনে সিলেট মহানগরীর বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে সবসময় শাহাদাত কামনা করি। ভয় কীসের? আল্লাহ ছাড়া কাউকে ভয় করাতো জায়েজই নাই।"
অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ
[৭ নভেম্বর ১৯২২ - ২৩ অক্টোবর ২০১৪]
#weareghulamazam -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়ন, দুর্নীতি ও দলীয়করণ বন্ধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে — ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
আজ ২৩ অক্টোবর (জুমাবার) বেলা ১১টায় ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী; নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আব্দুল মাজেদ আতহারী, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান; জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।
বৈঠক শেষে বেলা ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আমরা আন্দোলন করছি, লংমার্চ করছি।
তিনি বলেন, আমরা দুর্নীতি বন্ধের দাবিতে আন্দোলন করছি। এজন্য অবিলম্বে দুর্নীতির পথগুলো বন্ধ করা উচিত। এজন্য দুর্নীতি দমন কমিশনসহ মানবাধিকার কমিশন, গুম, খুন রোধ করার জন্য আমরা স্বাধীন কমিশন করার কথা বলেছি।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, প্রশাসনের সর্বত্র নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে। পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। আমাদের সন্তানরা মেধার ভিত্তিতে নিয়োগের জন্য, বৈষম্য নির্মূলের জন্য আন্দোলনে নেমেছিল। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলন আমাদের স্মরণ করিয়ে দেয়, মেধা হত্যা করা হয়েছে অতীতের ফ্যাসিবাদী আমলে। একই পথে হাঁটছে বর্তমান নব্য ফ্যাসিবাদ। সেজন্য মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি হচ্ছে না, হচ্ছে দলীয় বিবেচনায়। নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদমর্যাদায় একজন দলীয় ব্যক্তিকে নিয়োগ দিয়েছে সরকার। এটি নির্লজ্জ দলীয়করণের উৎকৃষ্ট উদাহরণ হলো শামসুল আলমের নিয়োগ।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার প্রস্তুতি নিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। যদি এ ধরনের কিছু হয়, তাহলে মাগুরা থেকে শিক্ষা নিতে সরকারকে আহ্বান জানাচ্ছি। মাগুরার নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি কালো অধ্যায়। এখান থেকে সরকার পতনের আন্দোলন হয়েছিল, চূড়ান্ত রূপ নিয়েছিল। সরকার যদি ক্ষমতায় থাকতে না চায়, তাহলে আমরা তো জোর করে ক্ষমতায় রাখতে পারব না। তাদের প্রতিটি আচরণ মনে হচ্ছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। অজুহাত তৈরি করে পালিয়ে যাই। এরকম পরিস্থিতি তৈরি করে দিলে জনগণের কিছু বলার নাই। মাগুরার পুনরাবৃত্তি ঘটুক আমরা চাই না। সেজন্য মাগুরা মার্কা নির্বাচন করার অশুভ পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ হবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল, জনবান্ধব এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক। সরকার যেন অনতিবিলম্বে জনগণের ভাষা বুঝতে পারে। দেশের আইনশৃঙ্খলায় নিয়োজিত যারা রয়েছেন হেডকোয়ার্টারে, জেলা ও উপজেলা সর্বত্র সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, প্রতিটি জনগণের নিরাপত্তা দেবেন। কারণ এ দায়িত্ব হলো সরকার ও প্রশাসনের। সে জায়গায় যেন সরকার কারও উসকানি এবং বিশৃঙ্খলা করার সামান্যতম নমুনা যদি থাকে, তাহলে সে ব্যাপারে যেন আগেই ব্যবস্থা নেন। সে ব্যবস্থা সরকার ও প্রশাসন যদি না নেয়, তাহলে আমরা বুঝে নেব, সরকার এবং ফ্যাসিবাদী শক্তি যৌথভাবেই আমাদের এ কর্মসূচির মধ্যে বিশৃঙ্খলা তৈরির জন্য আপনারা (প্রশাসন) হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছেন। আমরা আশা করি না, কোনো ষড়যন্ত্রকারী এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজে জড়িত হোক। প্রশাসন জনগণের এবং তারা জনগণের হয়ে কাজ করবে। জননিরাপত্তার জন্য কাজ করবে। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে আমরা তাদের সহযোগিতা চাই, সহযোগিতা করবেন—এ প্রত্যাশা রাখছি।
৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ ছাড়া ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিন প্রায় ১ হাজার গাড়ির এক বিশাল বহর নিয়ে লংমার্চ সকাল ৮টায় মাওয়া সড়ক হয়ে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, ফকিরহাট (বাগেরহাট), রূপসা ব্রিজ হয়ে খুলনা। অতঃপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর। এই পথযাত্রায় মিডিয়াকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।
পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা (সকাল ৯টা); বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড় (সকাল ১১টা); খুলনা মহানগরীর বাবরী চত্বর (বেলা ১২:৩০) ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর (দুপুর ২টা); যশোরের মুড়লীর মোড় (বিকেল ৩:৩০); ঝিনাইদহের বাস টার্মিনাল (বিকেল ৫টায়) পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে রাত সাড়ে ৮টায় যোগ দেবে লংমার্চের বহর। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠিত
আমরা থামব না, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ — ডা. শফিকুর রহমান এমপি
আজ ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।
সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত নির্বাচনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর আমীর নির্বাচনে রুকনরা ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির। নির্বাচনে ১৩ সহস্রাধিক সদস্য (রুকন) ভোট প্রদান করেন। সকাল ১১টা থেকে শুরু হয় সাংগঠনিক অধিবেশন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সাংগঠনিক অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের মূল টার্গেট হলো আল্লাহর জান্নাতে যাওয়া। আল্লাহ আমাদের যে সুযোগ ও সম্পদ দিয়েছেন, আমরা যেন তাঁর নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা আদায় করে নিজেদেরকে জান্নাতের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তুলি। মহান আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য চোখের পানি ফেলে তাঁর শুকরিয়া আদায় করতে হবে এবং তাঁর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের আলোকে রুকনদের উদ্দেশে আলোচনা করতে গিয়ে তিনি মৃত্যু ও পরকালীন জীবন নিয়েও কথা বলেন।
রুকনদের উদ্দেশে তিনি অতীত সময়ে সংগঠনের দায়িত্বশীলদের সংগঠন পরিচালনায় নিজেদের জীবন উৎসর্গ করার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান সময়ে স্বাধীনভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে নসিহতমূলক বক্তব্য দেন।
তিনি নবী ইবরাহিম (আ.) ও নবী ইসমাইল (আ.)-এর ওপর আল্লাহর পরীক্ষা এবং তাঁদের ত্যাগের বিষয়েও আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারব না। তাই প্রতি মুহূর্তে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে। একটি সার্থক জীবন গড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাওফিক কামনা করে তিনি বলেন, মহান আল্লাহ যেন আমাদের সেই তাওফিক দান করেন।
ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের অতীত সাংগঠনিক পরিস্থিতির কথা তুলে ধরে জামায়াতের আমীর বলেন, একসময় দুই মহানগরীর অবস্থাই অনেক দুর্বল ছিল। আমাদের ভাই-বোনদের ত্যাগ, কোরবানি ও পরিশ্রমের মাধ্যমে আজকের এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য তিনি রুকনদের মান বৃদ্ধির জন্য আহ্বান জানান।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর শুকরিয়া যে মানুষ আমাদের এত ভালোবাসা দিয়েছেন। সাধারণ মানুষের এত পরিমাণ দোয়া, ভালোবাসা ও ত্যাগ কুরবানির জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। তবে জাতীয় নির্বাচনে নিজেদের কিছু ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত হয়েছে। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য তিনি রুকনদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন,আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই। সামনে সিটি নির্বাচনে আমাদের সর্বোচ্চ দিয়ে ও দিনরাত এক করে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। এবার এগুলোর আলোকে কাজ করলে আশা করি আর ভুল হবে না। এই দেশের জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে। আমরা বসে বসে আর তামাশা দেখব না। আমরা সংগতভাবেই প্রতিবাদ করব এবং যেখানে আমাদের সামর্থ্য হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলব। এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবেই হবে, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাঁর রহমতের চাদরে আমাদের আবৃত রাখেন এবং আমাদের সহযোগিতা করেন।
এ সময় ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানায়।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। তাই এটিকে ক্ষমতা মনে করলে আমরা ভুল করব।”
তিনি আরও বলেন, রুকনিয়াত হলো জীবনের নীতি-নৈতিকতার মান বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রুকন হিসেবে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। তাঁদের মান ও রুহানিয়াত যত শক্তিশালী হবে, সংগঠনও তত শক্তিশালী হবে। আগামীর মেয়র নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে ত্যাগ-তিতিক্ষার প্রমাণ দিতে হবে। তাহলে মেয়র ও কাউন্সিলর নির্বাচনে যথাযথ সফলতা অর্জন করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “রুকন সংখ্যা যেমন বেড়েছে, তেমনি আমাদের মানের দিক থেকেও ভালো, উন্নত ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আমরা আস্থাভাজন নেতৃত্ব গড়ে তুলব। একই সঙ্গে একটি মজবুত সংগঠন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"দ্বীনের পথ ছাড়া সকল পথ শয়তানের পথ।"
অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ
[৭ নভেম্বর ১৯২২ - ২৩ অক্টোবর ২০১৪]
#weareghulamazam -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠাকুরগাঁও-১ আসনে ২৯ অক্টোবর দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণ সরকারের জনস্বার্থবিরোধী কাজের সমুচিত জবাব দিবে- মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের প্রতি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। সরকার গণভোটের গণরায় অস্বীকার করাসহ যেসব জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিয়েছে জনগণ তার সমুচিত জবাব দেবে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে।
তিনি বলেন, মজলুম জননেতা, সাবেক শিবির সভাপতি মো. দেলাওয়ার হোসেনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার তৈরি হয়েছে।
আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত একটানা জগন্নাথপুর, বেগুনবাড়ী, নারগুন, মোহাম্মদপুর, জামালপুর, রায়পুর, চিলারং, রহিমানপুর, আকচা ও সালন্দর ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে ও দায়িত্বশীল সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, ভোট কেন্দ্রে অনিয়ম ও ভোট চুরি ঠেকাতে জামায়াতের কর্মীরা সর্বস্তরের জনগণকে নিয়ে যথাযথ ভূমিকা রাখবে। কোনো প্রকারের কারচুপি, ইঞ্জিনিয়ারিং ও ভোট ডাকাতি বরদাশত করবে না ঠাকুরগাঁও-১ আসনের জনগণ।
তিনি আরও বলেন, বিএনপি সবার আগে বাংলাদেশ শ্লোগান দিয়ে সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে। সকল সেক্টরে দলীয় লোক নিয়োগ দিচ্ছে। পরাজিত দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দিয়েছে। ইউনিভার্সিটিগুলোয় দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দিয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের ভোটারদের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ মজলুম জননেতা ও সাবেক ছাত্রনেতা দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর আহ্বান জানান মাওলানা আবদুল হালিম।
মাওলানা আব্দুল হালিম আজ ১০টি ইউনিয়নে সফর করে বিভিন্ন দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন। এসব সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী ও বালিয়াডাঙ্গী উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
#votefordaripalla #jamaat #daripalla #thakurgaon1 -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer remembers Professor Ghulam Azam on his 12th martyrdom anniversary; Prays for his forgiveness
Bangladesh Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP has paid tribute to the party’s former Ameer Professor Ghulam Azam, ahead of his 12th martyrdom anniversary on October 23, seeking Almighty Allah’s forgiveness for him and recalling his contributions to the Islamic movement.
In a statement issued on Thursday, Dr. Shafiqur Rahman MP described Professor Ghulam Azam as a globally renowned Islamic thinker, prolific author and prominent figure in the Islamic movement. He prayed that Almighty Allah would accept his good deeds, forgive his mistakes and shortcomings, and grant him an elevated place in Jannah.
Dr. Shafiqur Rahman said Professor Ghulam Azam’s life offered lessons for future generations and remained worthy of research. He noted that throughout his political career, he advocated for people’s rights and opposed injustice. He also highlighted Professor Ghulam Azam’s academic, political and professional contributions, saying his role in promoting an Islamic values-based and justice-oriented society would be remembered with respect.
Recalling his early political involvement, the Jamaat Ameer said Professor Ghulam Azam participated in the Language Movement during his student years and later served as General Secretary of the Dhaka University Central Students’ Union (DUCSU), where he worked for students’ rights. He subsequently joined Tamaddun Majlish and became involved in social and political activities.
He further stated that, Professor Ghulam Azam endured imprisonment, persecution and public criticism throughout his political life while remaining committed to his beliefs and activities. Dr. Shafiqur Rahman MP also referred to his efforts to improve the lives and living standards of the people of the then East Pakistan and present-day Bangladesh.
Leader of the Opposition Dr. Shafiqur Rahman also credited Professor Ghulam Azam with proposing the caretaker government formula in 1983 as a means of ensuring free and fair elections. He further said, the formula was incorporated into Bangladesh’s Constitution in 1996 and that similar arrangements were adopted in several other countries, including Sri Lanka and Pakistan.
Highlighting his political journey within Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman said Professor Ghulam Azam joined the party as an associate member in April 1954. He became secretary of the party’s Rajshahi Division in June 1955 and later served as assistant secretary of East Pakistan Jamaat-e-Islami and Ameer of the Rajshahi Division. He held such positions until 1962. He was elected Ameer of Jamaat-e-Islami East Pakistan for the 1969–71 session. In December 2000, he stepped down as Ameer following his special request to the party’s Majlis-e-Shura.
The statement also recalled his periods of imprisonment, including arrests associated with the Language Movement and in 1964 and 1992. He was arrested again on January 11, 2012, during the Awami League government’s tenure.
Professor Ghulam Azam died in prison on October 23, 2014, at the age of 92.
#weareghulamazam -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দ্বাদশ শাহাদাতবার্ষিকী উপলক্ষে অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহকে শ্রদ্ধাভরে স্মরণ
ইসলামী মূল্যবোধসম্পন্ন এবং ইনসাফভিত্তিক সমাজ ও দেশ গঠনে তাঁর অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে : ডা. শফিকুর রহমান এমপি
আগামীকাল ২৩ অক্টোবর উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ এর দ্বাদশ শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহান রবের কাছে তাঁর মাগফিরাত কামনা ও তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে আজ ২২ অক্টোবর বিবৃতি দিয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
বিবৃতিতে তিনি বলেন, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, অসংখ্য বইয়ের লেখক, ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে বাংলার এ জমিনে পাঠিয়ে মহান আল্লাহ দ্বীনের দাওয়াতকে প্রসারিত করার দায়িত্ব পালন করিয়েছেন। শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি ও জুলুমের শিকার হয়ে মাথানত না করে তিনি দাঈ হিসেবে জীবনকাল অতিক্রান্ত করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি—তাঁর পরিচালিত সমস্ত ভালো প্রচেষ্টাগুলোকে কবুল করে এবং ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।
ডা. শফিকুর রহমান বলেন, তাঁর জীবনকালটি ছিল শিক্ষার ও বর্তমান সময়ের জন্য গবেষণার। তিনি রাজনৈতিক জীবনে মানুষের অধিকার আদায়ে ছিলেন সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসহীন আর বাতিলের জন্য ছিলেন চ্যালেঞ্জের। নিজের বর্ণাঢ্য শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন ও পেশাগত জীবনে তিনি সেই স্বাক্ষর রেখে গেছেন, রয়েছেন অনুস্মরণীয় হিসেবে। ইসলামী মূল্যবোধসম্পন্ন এবং ইনসাফভিত্তিক সমাজ, দেশ গঠনে তাঁর অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি বলেন, নাগরিকদের অধিকার রক্ষায় তিনি ছাত্রজীবনে ভাষা আন্দোলনে যোগ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি তমদ্দুন মজলিসে যোগ দিয়ে সামাজিক ও রাজনৈতিক কাজে জড়িয়ে পড়েছিলেন। পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের মানুষের জীবন ও মানোন্নয়নে নিজেকে বিলিয়ে ফ্যাসিস্ট স্বৈরশাসক ও তাদের দোসরদের শত অত্যাচার-নির্যাতন, অপবাদ সহ্য করেছেন ইসলামী আন্দোলনের মজলুম দাঈ অধ্যাপক গোলাম আযম।
ডা. শফিকুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা’র রূপকার অধ্যাপক গোলাম আযম। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি ১৯৮৩ সালে সর্বপ্রথম এ ফর্মুলা উপস্থাপন করেন। ১৯৯৬ সালে তাঁর পূর্বেকার প্রস্তাবমতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধানে ‘তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা’ সংযোজন করেন। তাঁর প্রণীত এই ফর্মুলা শ্রীলঙ্কা, পাকিস্তানসহ পৃথিবীর অনেক দেশ গ্রহণ করেছে।
তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমের দীর্ঘ রাজনৈতিক পথচলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমৃদ্ধ হয়েছে, উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে ইসলামী আন্দোলনের উর্বর ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তিনি ১৯৫৪ সালের এপ্রিলে জামায়াতে ইসলামীতে সহযোগী (মুত্তাফিক) হিসেবে যোগদান করেন। ১৯৫৫ সালের জুন মাসে তিনি রাজশাহী বিভাগীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিযুক্ত হন। এর এক বছর পর তাঁকে পূর্ব পাকিস্তান জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী বিভাগীয় জামায়াতের আমীরের দায়িত্ব অর্পণ করা হয়। ১৯৬২ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৬৯-৭১ সেশনে তিনি জামায়াতে ইসলামী পূর্ব পাকিস্তানের আমীর নির্বাচিত হন। সবশেষ ২০০০ সালের ডিসেম্বরে মজলিসে শূরার কাছে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আমীরে জামায়াতের দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, অধ্যাপক গোলাম আযম দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাভোগের সময়কাল ও জুলুমের শিকার হওয়ার ইতিহাস বেশ দীর্ঘ। ৯২ বছরের জীবনে তিনি ৫ বার কারাভোগ করেছেন। ভাষা আন্দোলনের সময় দুইবার, ১৯৬৪ সালে একবার, ১৯৯২ সালে। সর্বশেষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনের সময় ২০১২ সালের ১১ জানুয়ারি তিনি গ্রেফতার হন। প্রিজন সেলে থাকা অবস্থায় ২০১৪ সালের ২৩ অক্টোবর নশ্বর পৃথিবী ছেড়ে অনন্ত সুন্দর জীবনে চলে গেছেন এ দাঈ।
#weareghulamazam -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"সৎ এবং যোগ্য লোক আপনা-আপনি তৈরি হবে না। জঙ্গল আপনা-আপনি তৈরি হয়, বাগান আপনা-আপনি তৈরি হয় না।"
অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ
[৭ নভেম্বর ১৯২২ - ২৩ অক্টোবর ২০১৪]
#weareghulamazam -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভা
আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন- এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক; এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন এমপি; এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ; এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ; রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী;সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান; ব্রিগেডিয়ার (অব.) হাসান নাসির; বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন; ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি জনাব শহিদুল ইসলাম; ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন; জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ; এডভোকেট শিশির মনির; ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিবর্গ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে বাগেরহাট ও খুলনার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন জামায়াত নেতৃবৃন্দের
১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে আজ ২২ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বাগেরহাটের কাটাখালী মোড় এবং খুলনার শিববাড়ী মোড় পরিদর্শন করেছেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মু. ফখরুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসাইন হেলাল, নড়াইল জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাতসহ খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ লংমার্চকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, জনসমাগমের সম্ভাবনা, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তারা লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি একটি ঐতিহাসিক গণজাগরণে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবরের ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া লংমার্চকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রুকনদেরকে সমকালীন নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক ও কৌশলী ভূমিকা পালন করতে হবে - মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে। ক্ষমতার স্বাদ গ্রহণ নয়, বরং দেশ গঠন ও মানবতার কল্যাণের জন্যই আমাদের রাজনীতি।
তিনি বলেন, বিগত দিনে অসংখ্য নেতাকর্মীর মেহনত, শ্রম ও ত্যাগ-কুরবানির ফলে জামায়াত বাংলাদেশের প্রধান বিরোধীদলের আসনে সমাসীন। জামায়াত দেশকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে দিনাজপুর শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০২৭-২৮ কার্যকালের জেলা আমীর নির্বাচনে ভোট গ্রহণ উপলক্ষে আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশে নিয়মতান্ত্রিক পন্থায় দ্বীন কায়েমের জন্য জামায়াতের সদস্যগণ (রুকন) প্রতিশ্রুতিবদ্ধ। দ্বীন কায়েমের ধারাবাহিক প্রক্রিয়ায় দাওয়াত ও তাবলীগ, সংগঠন ও শৃঙ্খলা, নৈতিক প্রশিক্ষণ, সমাজসেবা ও রাষ্ট্র সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে জামায়াত ভূমিকা পালন করে আসছে। জামায়াতের রুকনগণকে সমকালীন নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক ও কৌশলী ভূমিকা পালন করতে হবে। সংগঠনের শৃঙ্খলা সমুন্নত রাখতে রুকনগণকে অগ্রণী ভূমিকায় থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে সংগঠনের সকল দায়িত্বশীল ও রুকনকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক পরিসর পর্যন্ত সর্বত্র ইলম ও আমলের প্রতিফলন ঘটাতে হবে। কেবল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেই দায়িত্ব শেষ হয় না; বরং মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা করা এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আত্মগঠন ও দাওয়াতি কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক রুকনকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে। সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আল্লাহ ও রাসুলুল্লাহ (সা.) এর আদর্শের বার্তা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা আমীর আফতাব উদ্দীন মোল্লা, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।
সম্মেলনে দিনাজপুর জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের (পুরুষ ও মহিলা) প্রায় দুই হাজার রুকন ও ডেলিগেট অংশগ্রহণ করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৩১ অক্টোবর ২০২৬, (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।
লংমার্চের তৃতীয় দাবি—বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন।
#dhakatokhulnatokushtia
#longmarch31oct
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
লংমার্চে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
আগামী ৩১ অক্টোবরে অনুষ্ঠিতব্য লংমার্চে সার্বিক সহযোগিতা, শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে লংমার্চ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চ শৃঙ্খলা বিভাগের প্রধান জনাব মোঃ মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির,ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর অ্যাডভোকেট আজমল হোসাইন এবং গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।
বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।
একই সময়ে লংমার্চের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য জনাব কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চুসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে লংমার্চের কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও বাস্তবায়ন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
#dhakatokhulnatokushtia
#longmarch31oct
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat holds preparatory meeting for 31 October Long March
A preparatory meeting of Bangladesh Jamaat-e-Islami was held on Wednesday evening, 21 October, at the party’s central office in Moghbazar, Dhaka, ahead of the long march scheduled for 31 October towards Dhaka, Khulna, Jashore, Jhenaidah and Kushtia. The meeting was chaired by the Secretary General of Bangladesh Jamaat-e-Islami, former MP and convener of the Long March implementation committee Mia Golam Porwar.
Among others, Assistant Secretary Generals Maulana Rafiqul Islam Khan MP, Dr Hamidur Rahman Azad and Maulana Abdul Halim; Assistant Secretary General and Secretary of the Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair; Central Executive Council Member Mobarak Hossain; Central Executive Council Member and Ameer of Jamaat’s Dhaka North City Mohammad Selim Uddin; Secretary of the Dhaka North City4 unit Dr Muhammad Rezaul Karim; Nayeb-e-Ameer of the Dhaka South City unit Abdus Sabur Fakir; and Assistant Secretary of the Dhaka South City unit Mohammad Kamal Hossain MP were present in the meeting.
Officials responsible for discipline, publicity, IT and cultural affairs, along with representatives from various levels of the Dhaka North and South City units, also attended the meeting.
The meeting discussed and reviewed the overall preparations for the 31 October long march. Secretary General sought updates on preparations across different departments and provided necessary guidance.
Ahead of the long march, an inaugural rally will be held at 7:00 am at the south gate of the National Mosque Baitul Mukarram. Mia Golam Porwar called on the party’s leaders and activists to play their respective roles in ensuring the participation of hundreds of thousands of people from different professions and walks of life.
Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr Shafiqur Rahman MP will address the inaugural rally as the chief guest. Senior leaders of the 11-party alliance will also speak at the event.
At 8:00 am that day, the long march will set off with a large convoy of approximately 1,000 vehicles. The convoy will travel via the Mawa Road and cross the Padma Bridge before proceeding through Shariatpur, Madaripur, Bhanga in Faridpur, Gopalganj, Fakirhat under Bagerhat district and the Rupsha Bridge to Khulna. It will then continue through Jashore and Jhenaidah before reaching the concluding rally at the Kushtia Zila School ground.
Media professionals, doctors, artists and members of various professional organizations will participate in the journey. Roadside rallies will be held at the following locations along the route:
•9:00 am: Naodoba, Jajira, Shariatpur.
•11:00 am: Katakhali Mor, Fakirhat, Bagerhat.
•12:30 pm: Babri Chattar, Khulna City area.
•2:00 pm: Swadhinata Chattar, Phultala Bus Stand, Khulna.
•3:30 pm: Murali Mor, Jashore.
•5:00 pm: Bus Terminal, Jhenaidah.
Finally, the long march convoy will arrive at the Kushtia Zila School ground to attend the concluding rally at 8:30 pm. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৩১ অক্টোবর ২০২৬, (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।
লংমার্চের দ্বিতীয় দাবি—জুলাই গণহত্যার বিচার।
#dhakatokhulnatokushtia
#longmarch31oct
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
BNP government mired in mismanagement in seven months, alleges Mia Golam Porwar
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar has said that the government has become completely embroiled in confusion and disorder within just seven months because the BNP has failed to abandon its political immaturity and short-sighted leadership.
Mia Golam Porwar made these remarks as the chief guest at the 49th founding anniversary celebration of the Bangladesh Labor Party, held at the party’s central office in Segunbagicha, Dhaka, on Wednesday morning, 21 October. The program was chaired by Labor Party Chairman Dr Mostafizar Rahman Iran and attended by senior leaders of the 11-party alliance.
Mia Golam Porwar said that several newly formed political parties in Bangladesh had obtained registration through various forms of lobbying and political patronage. He alleged that some parties pursued politics for ministerial positions, offices, titles and a share in the distribution of power and benefits. However, he said that despite being presented with numerous tempting offers, the Labor Party had set an example by refusing to compromise its political principles and maintaining its relationship with patriotic, anti-hegemonic Islamic forces.
Mia Golam Porwar said that the condition of workers and wage earners in Bangladesh was currently far from satisfactory. He criticized the Prime Minister for blaming the opposition whenever workers expressed dissatisfaction, garment factories and industrial establishments experienced unrest, or workers blocked roads in protest. He said the government repeatedly claimed that instability was being created at the instigation of the opposition.
He stated that inflation in the country had exceeded 9 per cent, while inflation in essential commodities was even higher. Non-food inflation was higher still. He said public hardship was increasing continuously as the prices of everyday necessities continued to rise, leaving working-class families struggling to make ends meet.
Jamaat’s Secretary General said workers across all professions, including garment workers, were protesting for a minimum wage commensurate with prevailing market prices. It was the government's responsibility to negotiate with employers and meet their legitimate demands rather than attempt to suppress their protests, he added.
Mia Golam Porwar warned the government that the Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP was leading the opposition with an uncompromising stance against all forms of crime. He said that blaming Dr. Shafiqur Rahman for instability in the country amounted to an attempt to shift responsibility for the government's own extortion, land grabbing, criminal activities, drug-related offences, terrorism and corruption onto a patriotic opposition party.
Referring to a statement reportedly made by the Prime Minister during a visit to northern Bangladesh on Tuesday, he said the Prime Minister had claimed to possess clear intelligence indicating that the opposition was conspiring behind the unrest. Mia Golam Porwar questioned the reliability of such intelligence, arguing that the government was relying on the intelligence agencies and structures inherited from the Awami League government. He alleged that those agencies had previously branded innocent people as militants and subjected them to extrajudicial killings, remand and enforced confinement in the so-called Aynaghar detention facility. He questioned why the government continued to rely on those intelligence structures to blame the opposition and why the officials and personnel associated with them had not been removed.
Mia Golam Porwar alleged that the government was now attempting to silence the opposition. While extreme politicization had occurred under previous governments, he said, the current government's ministers and chief whip were openly and shamelessly expressing their intention to politicize institutions. He referred to Chief Whip Nurul Islam Moni's remarks in Barguna, in which Mr. Moni reportedly threatened that development allocations would be withheld from unions where BNP-nominated candidates failed to win.
Mia Golam Porwar said that seven to eight months had passed, during which the opposition had organized movements demanding implementation of the people's verdict in the referendum. The opposition had already held two long marches and was preparing for a third on 31 October. During this period, he said, the government had increased gas and electricity prices, created a fertilizer crisis and allowed the prices of essential commodities to rise. He also alleged that killings, rape and brutal violence had reached alarming levels.
He accused the government of partisan appointments across city corporations, district councils, government positions and autonomous institutions, alleging that members of Jatiyatabadi Chhatra Dal, Jubo Dal and the BNP had been selectively appointed to these positions.
Mia Golam Porwar said that although the opposition believed the ruling party had betrayed the verdict of approximately 70 per cent of voters, it had not yet resorted to a violent movement against the government. He said the opposition had refrained from destabilizing the country out of its love for Bangladesh. He said it was now the government's responsibility to accept the people's verdict delivered through the referendum based on the July Charter and ensure political stability in the country.
Mia Golam Porwar said that Jamaat-e-Islami upheld the spirit of the July Revolution and that the party and the opposition had provided medical treatment and assistance to the families of July martyrs and injured participants by visiting their homes. He challenged the ruling party to disclose how many families of July martyrs its leaders had visited and how many injured participants they had helped.
Mia Golam Porwar urged the government not to push the country into a state of anarchy and instability. He alleged that by pursuing misguided politics, fueling unrest and escalating tensions on the streets, the government was creating an opportunity for the Awami League to return to the political arena.
Mia Golam Porwar called on the people of Bangladesh to participate in the third phase of the historic long march scheduled for 31 October, covering Dhaka, Khulna, Jashore, Jhenaidah and Kushtia. On the occasion of the Labor Party's founding anniversary, he also conveyed warm greetings and best wishes to the party on behalf of Dr. Shafiqur Rahman, Ameer of Bangladesh Jamaat-e-Islami. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
খুলনা জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
৩১ অক্টোবরের লংমার্চে ফুলতলা বাসস্ট্যান্ডের পথসভাকে জনসমুদ্রে পরিনত করতে হবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি।
তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লংমার্চ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের এক বলিষ্ঠ সংগ্রাম। দেশের প্রতিটি প্রান্তে আজ যে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে, খুলনা জেলা জামায়াতকে তার অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, লংমার্চের অংশ হিসেবে আমাদের খুলনা জেলায় দুটি গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিত হবে—একটি ঐতিহাসিক বাবরি চত্বরে (শিববাড়ি) এবং অপরটি ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরে। এই পথসভাগুলোকে বিশাল জনসমুদ্রে পরিণত করা আমাদের দায়িত্ব। তিনি দায়িত্বশীলদেরকে ছাত্র-জনতার এই বাঁধভাঙা ঐক্যকে সঙ্গে নিয়েই লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করতে হবে।
বুধবার (২১ অক্টোবর) সকালে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে সোনাডাঙ্গাস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট লিয়াকত আলী, মাওলানা আমিনুল ইসলাম, মুহা. আমিনুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, স ম এনামুল হক, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মুহা. আশরাফুল আলম, মুহা. আব্দুর রব, মিয়া মুজাহিদুল ইসলাম, খুলনা উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি মোমিনুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি অয়েস কুরুনি প্রমুখ।
প্রধান অতিথি ইজ্জত উল্লাহ এমপি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আজ কতটা ভয়াবহ। বর্তমান সরকার পুরোপুরি এক স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পথে হাঁটছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে। স্কুল, কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটিতে চলছে নজিরবিহীন দলীয়করণ। যোগ্যদের বাদ দিয়ে দলীয় ক্যাডারদের বসানো হচ্ছে। সারের ডিলার নিয়োগ থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)—সব জায়গায় আজ দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম আসন গেড়ে বসেছে। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্যে সার পাওয়ার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, হাতে গোনা দলীয় লোকদের সুবিধা দিতে ফ্যামিলি কার্ড বিতরণে চলছে চরম বৈষম্য; প্রকৃত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ আজ বঞ্চিত। আর চারদিকে চলছে অনিয়ন্ত্রিত চাঁদাবাজি ও টেন্ডারবাজির তাণ্ডব। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ—কেউ আজ শান্তিতে নেই। এই অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ। এ উপলক্ষে ৩১ অক্টোবর দুপুর ১২টায় ফুলতলা বাসস্ট্যান্ড চত্বর ১১ দলীয় ঐক্যের বিশাল পথসভা অনুষ্ঠিত হবে।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, এই কর্মসূচি আর বেশি দিন বাকি নেই। খুলনা জেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় সর্বস্তরের তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। প্রতিটি বাড়ি ও হাট-বাজারে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে, যাতে ৩১ অক্টোবরের লংমার্চে দল-মত নির্বিশেষে খুলনার সচেতন মানুষ দলে দলে যোগ দেয়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সফল করা প্রতিটি দায়িত্বশীলের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।
পরিশেষে তিনি বলেন, ইসলামী আন্দোলনের মূল শক্তি হলো আল্লাহর ওপর সুদৃঢ় ভরসা এবং ত্যাগ-কুরবানির চেতনা। কোনো প্রকার ভয়ভীতি বা বাধা-বিপত্তি আমাদের ঈমানী পথচলাকে স্তব্ধ করতে পারবে না। আসুন, সকল মতভেদের ঊর্ধ্বে উঠে ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক লংমার্চ ও খুলনার পথসভাগুলোকে সফল করতে নিজেদের উজাড় করে দিই। মহান আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং দ্বীনের বিজয় দান করুন।
#dhakakhulnakusthia
#longmarch31oct
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৩১ অক্টোবর ২০২৬, (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।
লংমার্চের প্রথম দাবি—গণভোটের গণরায় বাস্তবায়ন।
#dhakakhulnakusthia
#longmarch31oct
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"গণভোটে প্রায় ৭০ ভাগ জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই হলো জুলাইকে ধারণ না করা”
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ লেবার পার্টি'র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns alleged immoral activities and drug recovery from a house, owned by a senior police officer
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on Tuesday, 20 October, strongly condemning and protesting an incident involving a large number of men and women allegedly engaged in immoral activities and the use of drugs at a house owned by an Additional Deputy Inspector General (Additional DIG) serving in Bangladesh Police.
In the statement, he said that the alleged arrangement for a large number of men and women to engage in immoral activities and consume drugs at a house owned by a senior police officer was deeply concerning and shameful. He described the incident as a grave warning sign for the country’s law and order situation and alleged that it reflected a serious conspiracy to encourage social crimes. “I strongly condemn and protest this incident,” he said.
Advocate Zubair said that on Tuesday, 20 October, the Detective Branch (DB) of police had arrested 84 men and women in connection with the incident. A large quantity of prohibited substances, including drugs, had also been recovered from the house.
He demanded strict punishment for those involved and responsible. He also called for a fair investigation to identify those behind the incident, including individuals who had allegedly been facilitating or patronizing such social offences, and to bring them to justice.
He further said that the deterioration of the country’s law and order situation had contributed to the spread of drugs from cities to rural areas. The alleged involvement of a senior police officer’s property in such activities had created serious concern and alarm among the public, he added.
Advocate Zubair called on the government, all branches of the law enforcement agencies and the people of the country to come forward to dismantle drug syndicates. He also strongly demanded a departmental investigation into the role of Additional DIG Abdullah Al Jahir, identified as the owner of the house, and exemplary action against him if responsibility is established. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ : এডভোকেট জুবায়ের
বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২০ অক্টোবর মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়িতে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদক সেবন করার বন্দোবস্ত করে দেয়া খুবই উদ্বেগের, লজ্জাজনক ও দেশের আইনশৃঙ্খলার জন্য অশনি সংকেত এবং সামাজিক অপরাধকে উসকে দেয়ার গভীর ষড়যন্ত্র। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এডভোকেট জুবায়ের বলেন, এ ঘটনায় আজ ২০ অক্টোবর মঙ্গলবার ৮৪ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে। আমি এঘটনার সাথে জড়িত ও দায়ীদের কঠোর শাস্তি দাবি করছি। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এর নেপথ্যে জড়িত এবং এমন সব সামাজিক অপরাধকর্মের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মাদকে সয়লাব হয়ে গেছে শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। মাদকের সিন্ডিকেট ভাঙতে আমি সরকার, আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিভাগ এবং দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ওই ঘটনার জন্য বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিষয়ে বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রবাসী সদস্য (রুকন) মশিউল হক মারুফ এর শয্যা পাশে মাওলানা আবদুল হালিম
২০ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর বাসিন্দা প্রবাসী সদস্য (রুকন) জনাব মশিউল হক মারুফকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত, বসুন্ধরা থানা আমীর জনাব আবুল বাসারসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি এ সময় জনাব মারুফের চিকিৎসা ও স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন। জনাব মারুফের সহধর্মিণী রুমা বেগম ও ছেলে সায়েমসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। তিনি জনাব মারুফের দ্রুত রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General accuses government of ignoring July Charter and Referendum verdict and pursuing partisan control
Bangladesh Jamaat-e-Islami held an emergency press conference at its central office in the capital at 12:00 noon on Tuesday to address various recent developments. Party’s Secretary General and former Member of Parliament Mia Golam Porwar presented the organization’s position at the press conference.
Assistant Secretary Generals of Bangladesh Jamaat-e-Islami Maulana Rafiqul Islam Khan MP and Maulana Abdul Halim; Assistant Secretary General and Secretary of the Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair; Central Executive Council Members Md Abdur Rob, Advocate Matiur Rahman Akanda and Mobarak Hossain; Central Executive Council Member and Secretary of Dhaka South City Jamaat Dr Shafiqul Islam Masud MP; Central Working Committee Member and Assistant Secretary of Dhaka North City Jamaat Mahfuzur Rahman; and Publicity and Media Secretary of Dhaka North City Jamaat Ataur Rahman Sarkar were present at the press conference.
Mia Golam Porwar said that attempts by the government to blame others for the lack of coordination during its seven months in office were laughable. He also described as ridiculous the BNP’s allegation that Bangladesh Jamaat-e-Islami did not uphold the spirit of July.
“Jamaat-e-Islami is the party that upholds the spirit of July,” saying this, he alleged that the government was refusing to implement the referendum verdict because it had failed to uphold the spirit of the July Revolution. Instead, he said, it was appointing partisan individuals to constitutional institutions.
Rather than implementing the July Charter, he alleged, the government was placing members of Jatiyatabadi Chhatra Dal and Jubo Dal in constitutional positions and government, semi-government and autonomous institutions. He said that Jamaat-e-Islami and the other 10 parties in the 11-party alliance upheld the spirit of July and were therefore taking to the streets to demand implementation of the people’s verdict in the referendum. In contrast, BNP did not uphold the spirit of July, rejected the referendum and was obstructing its implementation through various delaying tactics.
Mia Golam Porwar said the government was taking steps contrary to the spirit of the July Revolution. He alleged that it had recently interfered with the Bangladesh Public Service Commission (PSC), inviting its chairman and other members for tea and then asking them to resign. He noted that students from Dhaka University and various other educational institutions had taken to the streets during the 2024 movement to protest against such politicization.
Mia Golam Porwar said that the Ameer of Jamaat-e-Islami had stood beside those injured during the July Revolution to support their medical treatment. He added that Jamaat-e-Islami had independently published books in three languages, Bangla, English and Arabic, to document and preserve the memory of the July martyrs for audiences around the world.
He alleged that despite the government having funds worth hundreds of crores of taka, it had taken no comparable initiative. He also said that officials of the July Smriti (Memorial) Foundation were not receiving their salaries and had lodged complaints with Jamaat-e-Islami about the matter.
Mia Golam Porwar alleged that the BNP, by remaining adamant about its notes of dissent, had positioned itself against state reform. He described this stance as characteristic of fascist politics. He further said that the BNP was forming special committees on its own terms and pursuing constitutional amendments rather than comprehensive constitutional reform. According to him, the party had failed to accommodate differing opinions or make compromises and had not remained consistent in its position on Jamaat-e-Islami’s five notes of dissent.
He alleged that the BNP was clinging to its dissenting positions to preserve the existing state structure through authoritarian means. He warned that, if the Constitution remained unchanged in its present form without meaningful reform, whoever became Prime Minister would be at risk of exercising power in a fascistic manner.
Responding to the Prime Minister’s remarks concerning the Leader of the Opposition’s absence from an event at Osmani Udyan, Mia Golam Porwar said that failing to mention the Opposition Leader’s name on the invitation card was disrespectful, particularly when the names of state ministers had been included.
He said that, under the rules of precedence, the Leader of the Opposition held a status equivalent to that of a full Cabinet minister. He explained that the Opposition Leader had not attended the event because the invitation did not accord him the appropriate respect.
Mia Golam Porwar said that whenever the opposition raised concerns about government corruption and politicization, it was accused of acting against the state. He alleged that such accusations were being used to establish one-party dominance and create conditions that could allow fascism and the return of the Awami League. He said that when the opposition spoke out against injustice, the government labelled it anti-July and invoked the threat of a return to fascism to conceal its own partisan practices and failures while shifting responsibility onto the opposition.
He alleged, the government was deliberately creating conditions that could pave the way for the Awami League’s return by disregarding opposition movements and contributing to disorder and instability. Questioning why the government needed the opposition’s cooperation to amend the Constitution, Mia Golam Porwar said that nearly 70 per cent of voters had supported constitutional reform in the referendum.
He alleged that the government wanted to amend the Constitution without undertaking the reforms endorsed by the people, thereby bypassing their verdict. He strongly condemned what he described as the government’s dissemination of false information to mislead the public on the question of constitutional reform.
Mia Golam Porwar alleged that the government was moving towards fascism. He said the people of Bangladesh had learned to recognize fascism through their experience under the Awami League, but BNP’s Acting Secretary General Rizvi Ahmed appeared to have forgotten those lessons within just seven months. He said that identifying fascism required listening to the people and returning to them. He listed extortion, looting, appointing party loyalists to government positions, disregarding the people’s verdict and refusing to honor the referendum result as practices that led towards fascism.
He said the BNP could understand the nature of fascism by speaking to those injured during the July Revolution who belonged to its own party. He also criticized the remarks made by Chief Whip Nurul Islam Moni, describing them as indicative of a fascistic approach.
Mia Golam Porwar rejected the allegation that Jamaat-e-Islami had formed an alliance with the Awami League. He contrasted this with the four-party and 20-party alliances formed by the BNP. He explained that Jamaat-e-Islami had joined movements with the Jatiya Party, left-wing parties and others to demand implementation of the caretaker government formula developed by Jamaat.
He alleged that the BNP had failed to return to power in 1996 because of its anti-people stance and that the Awami League had come to power that year as a result of the BNP’s actions. He said people had taken to the streets at the time demanding free and fair elections, while the BNP had conducted what he called a “Magura-style election.” He further alleged that, after coming to power, the BNP had driven Islami Chhatrashibir out of university campuses.
Regarding the cancellation of a conference in Rajshahi, he urged the BNP to abandon what he described as a path towards fascism similar to that of the Awami League. Mia Golam Porwar said that the authorities had cancelled permission for the program after failing to stop an MP elected by a large majority of votes through other means. He called on BNP-affiliated muftis to organize tafsir programs and warned the party against repeating practices previously carried out by the Awami League.
Mia Golam Porwar said that the managing committees of madrasas had been dissolved through an official notification. He alleged that the government had taken this step to install its own political loyalists, reflecting what he described as a fascistic mindset. He reminded Rizvi that Sheikh Hasina had followed a similar path for 17 years before eventually leaving for Delhi.
Secretary General alleged that opposition MPs were being deprived of allocations from government funds worth hundreds of crores of taka. He also criticized the appointment of unelected women MPs to exercise what he described as supervisory authority over elected MPs, comparing the practice to a police officer's exercise of authority over others. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের পৌরসভা, ইউনিয়ন দায়িত্বশীল ও অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত
মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সবসময় অন্তরে ধারণ করতে হবে
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, “আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে ভয় করা যাবে না। জীবনের প্রতিটি কাজ আখিরাতে জবাবদিহির অনুভূতি নিয়ে পরিচালনা করতে হবে। দুনিয়াতে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই; বিশ্রাম হবে পরকালে।”
তিনি বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। আমরা মাদকমুক্ত সমাজ চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার এখনো মাদক নির্মূলে যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
২০ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম নগরীর সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দিনব্যাপী পৌরসভা, ইউনিয়ন দায়িত্বশীল ও অগ্রসর কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমীরুজ্জামান এবং বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমীর এস এন আবদুচ ছালাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এমপি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে—এই অনুভূতি সব সময় অন্তরে ধারণ করতে হবে।
তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অন্যায়, অনিয়ম কিংবা অসত্যের কাছে মাথা নত করা যাবে না। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে। আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্বশীলতার অর্থ শুধু কোনো পদে অধিষ্ঠিত থাকা নয়; বরং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। জনগণের প্রত্যাশা পূরণ, মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি এবং সমাজের অসংগতি দূর করতে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিজেদের ব্যক্তিগত জীবন, আচার-আচরণ ও কর্মের মাধ্যমে মানুষের সামনে উত্তম আদর্শ উপস্থাপন করতে হবে।
মাদক সমস্যার ভয়াবহতা তুলে ধরে জামায়াতের আমীর বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, মাদক নির্মূলে শুধু বক্তব্য বা প্রতিশ্রুতি যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর পদক্ষেপ, কঠোর নজরদারি এবং সামাজিক সচেতনতা। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃত্বকে সম্মিলিতভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি একটি নৈতিকতাভিত্তিক, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
দিনব্যাপী শিক্ষা শিবিরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা এবং সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়।
তিনি দায়িত্বশীলদের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ডা. আবদুল হামিদ চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, জনাব রফিকুল ইসলাম, মাস্টার নুরুছ ছালাম, ইউসুফ বিন আবু বক্কর, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, জসিম উদ্দিন আজাদ, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত
জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি
চট্টগ্রাম, ২০ অক্টোবর ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি। জনগণ কোনোভাবেই লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে। মানুষের ওপর জুলুম করা, মানুষের অধিকার হরণ করা এবং অন্যের হক মেরে দেওয়ার জবাবদিহি করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি মুমিনুল হক, দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন এবং ছাত্রনেতা হাসান ইমাম।
ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালন করতে হবে। গত ১৭ বছরে আমাদের ওপর ভিন্ন মাত্রার জুলুম-নির্যাতন চালানো হয়েছে। শীর্ষস্থানীয় ১২ জন নেতাকে শতাব্দীর নিকৃষ্ট অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। অথচ তাঁরা এক আল্লাহর ওপর অবিচল ঈমান রেখেছিলেন এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বুকে ধারণ করেছিলেন। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, জামায়াতে ইসলামী মানুষের আমানত রক্ষা করবে। এই বিশ্বাস একদিনে তৈরি হয়নি। ফ্যাসিবাদী আমলে অসংখ্য নারী-পুরুষকে জীবন দিতে হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি বলেন, অতীতের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। সাবেক একজন বিচারপতি পালিয়ে সীমান্ত থেকে কলাপাতার ওপর থাকা অবস্থায় আটক হওয়ার মতো ঘটনাও আমাদের শিক্ষা দেয়। মানুষের ওপর জুলুম করা, মানুষের অধিকার হরণ করা এবং অন্যের হক নষ্ট করার পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না; প্রত্যেককে নিজ নিজ কর্মকাণ্ডের জবাব দিতে হবে।
প্রাক্তন সাথী-সদস্যদের উদ্দেশে জামায়াত আমীর বলেন, হালাল পথে জীবিকা অনুসন্ধান করতে হবে এবং সততা ও নৈতিকতার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এমন কিছু বক্তব্য দেওয়া হচ্ছে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অবান্তর। এসব কথার জবাব দেওয়ার ন্যূনতম সময় আমাদের নেই। কথার প্রতিযোগিতায় না গিয়ে আদর্শ, নৈতিকতা ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এই দেশে ইসলাম কায়েম হবে, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই আন্দোলনে বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে চট্টগ্রাম বীরদর্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চট্টগ্রামে প্রাক্তন সাথী-সদস্যদের এমন আয়োজন আমাকে অভিভূত করেছে। ইসলামী আন্দোলন দুনিয়াবি কোনো স্বার্থ বা ব্যক্তিগত প্রাপ্তির জন্য নয়; বরং আদর্শিক বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই আন্দোলন পরিচালিত হয়। দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, আমাদের সবার মধ্যে ঈমানের সেই ফুলকি এখনো জাগ্রত রয়েছে। প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনের আহ্বানে সাড়া দিয়ে সবার উপস্থিতি তারই প্রমাণ। এই সম্মেলন কেবল একটি মিলনমেলা নয়; বরং দেশের প্রয়োজনে ও জাতির সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয়। অতীতের আদর্শিক শিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের মানুষ একটি আদর্শিক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। এই পরিবর্তন ছাড়া দেশের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। গত জাতীয় সংসদ নির্বাচনে মানুষের প্রত্যাশার কিছুটা প্রতিফলন দেখা গেছে। জনগণের এই প্রত্যাশাকে ধারণ করে ন্যায়বিচার, সততা ও জনকল্যাণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার উপযোগী পরিবেশ তৈরিতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রজীবনে সংগঠন থেকে অর্জিত নীতি-নৈতিকতা, আদর্শ ও প্রশিক্ষণের শিক্ষা পুরো জীবন কাজে লাগাতে হবে। ছাত্রশিবির নেতৃত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ কারখানা। ছাত্রজীবনে অর্জিত সেই নেতৃত্বের গুণাবলি মূল সংগঠন ও সমাজজীবনে প্রতিফলিত করতে হবে। দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে এবং সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে।
ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ক্ষুদ্র বিষয় নিয়ে দলাদলি কাম্য নয়। বৃহত্তর লক্ষ্য অর্জনে পারস্পরিক ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। দেশের নেতৃত্ব যদি জামায়াতে ইসলামীর হাতে না আসে, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও রাহাজানি কখনো বন্ধ হবে না। দেশ ও মানুষের কল্যাণে প্রাক্তন সাথী-সদস্যদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, চট্টগ্রামকে ইসলামের রঙে রাঙাতে হলে প্রাক্তন সাথী-সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাঁদের অভিজ্ঞতা, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বাংলাদেশ একদিন ইনসাফ ও কল্যাণের রাষ্ট্রে পরিণত হবে, ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশ দেখে যেতে চাই। এ লক্ষ্য অর্জনে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতে ছাত্রশিবির প্রস্তুত রয়েছে। ন্যায়বিচার, সাম্য ও জনকল্যাণভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মুমিনের দৃষ্টান্ত একটি ভবনের মতো। একটি ভবন নির্মাণে যেমন ইট, বালু ও সিমেন্টের প্রয়োজন হয়, তেমনি একটি আদর্শিক সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে সংঘবদ্ধ জীবনযাপন করতে হবে। আমরা আর সাবেক থাকব না; বরং আনসার ও মুহাজিরদের মতো শপথবদ্ধ জীবনে প্রবেশ করব। যতক্ষণ নিঃশ্বাস থাকবে, ততক্ষণ ইসলামী আন্দোলনের পথে অবিচল থাকব এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।
সম্মেলনের বিভিন্ন পর্যায়ে সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. আব্দুল আলিম, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ড. মাহবুবুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ, আমির হোসাইন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মাহমুদুল আলম, মুহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মসরুর হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় না মানা এবং সংখ্যাগরিষ্ঠতার জোরে ব্যাপকভাবে দুর্নীতি ও দলীয়করণই ফ্যাসিবাদের পথ : মিয়া গোলাম পরওয়ার
আজ ২০ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম; সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান; মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের সাত মাসে সমন্বয়হীনতা, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে—তা হাস্যকর। বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না—বিএনপির এমন অভিযোগ হাস্যকর। জামায়াতে ইসলামীই জুলাইকে ধারণ করে। সরকার জুলাইকে ধারণ না করায় তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তারা সাংবিধানিক সব প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের লোকদের বসাচ্ছে। জামায়াতসহ ১১ দল জুলাইকে ধারণ করে বলে জনগণের দাবি গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন করছি। বিএনপি জুলাইকে ধারণ করে না বলে গণভোটকে অস্বীকার করছে। গণভোটকে বাতিল করেছে। তা বাস্তবায়নে টালবাহানা করছে।
তিনি বলেন, জুলাই চেতনার বাইরে তারা পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি সরকারি কর্মকমিশনে তারা হাত দিয়েছে। সেখানে তারা চা খাওয়ার দাওয়াত দিয়ে পিএসসির চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের পদত্যাগের কথা বলছেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এই দলীয়করণের বিরুদ্ধে চব্বিশের আন্দোলনে নেমে এসেছিল।
গোলাম পরওয়ার বলেন, জুলাই আহতদের চিকিৎসার জন্য আমীরে জামায়াত পাশে ছিলেন। সারা বিশ্বে জামায়াতে ইসলামী নিজস্ব চেষ্টায় জুলাই শহীদদের স্মৃতি তুলে ধরতে এবং সংরক্ষণের জন্য তিনটি ভাষায় (বাংলা, ইংরেজি ও আরবি) বই প্রকাশ করেছে। সরকারের কোটি কোটি টাকার তহবিল থাকার পরও কোনো উদ্যোগ নেই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বেতন হচ্ছে না। তারা আমাদের কাছে অভিযোগ করছেন।
তিনি বলেন, বিএনপি তাদের নোট অব ডিসেন্টের ওপর অনড় থাকতে গিয়ে রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা ফ্যাসিবাদী। তারা নিজেদের মতো বিশেষ কমিটি করে সংবিধান সংস্কার না করে সংশোধনের পথে যাচ্ছে। তারা ভিন্নমত গ্রহণ করতে পারেনি, স্যাক্রিফাইস করেনি। জামায়াতের পাঁচটি নোট অব ডিসেন্টের ওপর তারা শক্ত থাকেনি। বিএনপি ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রকাঠামোকে রাখতে তাদের নোট অব ডিসেন্টের ওপর অটল থাকছে। সংবিধান সংস্কার না করে যেভাবে রাখা হচ্ছে, তাতে যে প্রধানমন্ত্রীই আসবেন, তিনিই ফ্যাসিবাদী হবেন।
ওসমানী উদ্যানে অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার যোগদানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে গোলাম পরওয়ার বলেন, ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম উল্লেখ না করা অসম্মানজনক। অথচ প্রতিমন্ত্রীদের নাম কার্ডে উল্লেখ করা হয়েছে। রুলস অব প্রেসিডেন্স অনুযায়ী, তিনি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী। কিন্তু আমন্ত্রণপত্রে যথাযথ সম্মান না দেওয়ার কারণে তিনি অনুষ্ঠানে যাননি। ফলে আমরা এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করছি। প্রধানমন্ত্রী যে অসত্য ও হাস্যকর তথ্য তুলে ধরেছেন, আমরা তার নিন্দা জানাই।
তিনি বলেন, আমরা যদি সরকারের দুর্নীতি ও দলীয়করণ নিয়ে কথা বলি, তখন আমরা নাকি রাষ্ট্রের বিরোধিতা করি। তারা এসব বলে একদলীয় কর্তৃত্ব কায়েম করার মাধ্যমে ফ্যাসিবাদকে ও আওয়ামী লীগকে ফেরার পথ করে দিচ্ছে। বিরোধী দল অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সেটিকে জুলাইবিরোধী আখ্যা দিয়ে নিজেদের দলীয়করণ ও ব্যর্থতা আড়াল করার জন্য জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ফ্যাসিস্টদের কখনো আসার সুযোগ করে দিচ্ছি না। বরং সরকার বিরোধী দলের সমস্ত আন্দোলনকে উপেক্ষা করার মধ্য দিয়ে যে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, এ পথ দিয়ে সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার।
সংবিধান সংশোধনে বিরোধী দলের সহযোগিতা লাগবে কেন—এমন প্রশ্ন তুলে পরওয়ার বলেন, জনগণ গণভোটে প্রায় ৭০ ভাগ ভোট দিয়ে সংবিধান সংস্কারের রায় দিয়েছে। তারা সংস্কার না করে জনগণকে বাইপাস করে সংবিধান সংশোধন করতে চায়। একই সঙ্গে সংবিধান সংস্কার প্রশ্নে সরকার অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার তীব্র নিন্দা জানান তিনি।
সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিজম শিখেছে আওয়ামী লীগকে দেখে। কিন্তু রিজভী সাহেব সাত মাসেই তা ভুলে গেছেন। ফ্যাসিস্ট চিনতে হলে জনগণের কাছে ফিরে যেতে হবে। চাঁদাবাজি, লুটতরাজ, সরকারি পদে দলীয় লোক বসানোই ফ্যাসিবাদের পথ। জনগণের রায় উপেক্ষা করা ফ্যাসিবাদের পথ। গণভোটের রায় না মানা ফ্যাসিবাদের পথ। সংখ্যাগরিষ্ঠতার জোরে গণরায় উপেক্ষা করা ফ্যাসিবাদের পথ। নিজের দলের জুলাই আহতদের জিজ্ঞেস করলেই ফ্যাসিবাদের পথ চিনতে পারবে বিএনপি। চিফ হুইপ নুরুল ইসলাম মনির দেওয়া বক্তব্যের সমালোচনা করে সেটিকে ফ্যাসিবাদের পথ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট করিনি। যেমন চারদলীয় ও বিশদলীয় জোট করা হয়েছে বিএনপির সঙ্গে। আমরা জামায়াতের প্রস্তুত করা কেয়ারটেকার সরকারের ফর্মুলা বাস্তবায়নের দাবিতে জাতীয় পার্টি, বাম দলসহ অনেক দলের সঙ্গে আন্দোলন করেছি। বিএনপি গণবিরোধী অবস্থানের কারণে ৯৬ সালে ক্ষমতায় আসতে পারেনি। বিএনপির কারণেই আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল। সে সময় স্বচ্ছ নির্বাচনের দাবিতে জনগণ আন্দোলন করেছিল। মাগুরা মার্কা নির্বাচন করেছে বিএনপি। ক্ষমতায় গিয়ে ক্যাম্পাসগুলোয় ছাত্রশিবিরকে উৎখাত করেছে। আমরা আওয়ামী লীগের সঙ্গে হাঁটিনি। জনগণের দাবি আদায় করতে আমরা একত্রে আন্দোলন করেছি।
পরওয়ার বলেন, আওয়ামী লীগ যা করত, তা এখন করছে বিএনপি। সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, ওয়াজ মাহফিল করতে দেওয়া হচ্ছে না আমীর হামজা এমপিকে। লাখো ভোটে নির্বাচিত এমপিকে ঠেকাতে না পেরে ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। বিএনপির মুফতিদের তাফসির মাহফিল করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ এ ধরনের কাজ করেছে বলেও সতর্ক করেন তিনি। রাজশাহীর সম্মেলন বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসুন।
তিনি বলেন, মাদরাসাগুলোর ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। সরকার ফ্যাসিবাদী চিন্তায় দলীয় লোকদের বসাতে কমিটি ভেঙে দিয়েছে। গত ১৭ বছর শেখ হাসিনা এ পথেই হেঁটেছেন, পরে দিল্লি চলে গেছেন বলেও রিজভীকে স্মরণ করিয়ে দেন গোলাম পরওয়ার।
সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের কোটি কোটি টাকার বরাদ্দ থেকে বিরোধী দলের এমপিদের বঞ্চিত করা হচ্ছে। অনির্বাচিত নারী এমপিদের নির্বাচিত এমপিদের ওপর দারোগাগিরি করতে বসানো হয়েছে। এটি ফ্যাসিবাদের পথ। আমরা অসংলগ্ন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে মাননীয় বিরোধীদলীয় নেতার বিষয়ে আর যেন কোনো অসত্য তথ্য জাতির কাছে তুলে না ধরা হয়, সেই আহ্বান জানাই। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ফেসবুকে “দুর্গা পূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামাত নেতা তাহের” লেখা সম্বলিত যে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে তা মিথ্যা ও ভুয়া : এডভোকেট জুবায়ের
গত ১৯ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে জড়িয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডিতে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের দুর্গাপূজাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোরে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগরে সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২০ অক্টোবর মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন। তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডিতে “দুর্গা পূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামাত নেতা তাহের” লেখা সম্বলিত যে ফটোকার্ডটি ছড়ানো হয়েছে তা মিথ্যা ও ভুয়া। আমি এটির নিন্দা জানাই এবং দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, সকলকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বানোয়াট এসব কর্মকাণ্ডের মাধ্যমে যারা সামাজিক মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের বিতর্কিত ও সম্মানহানির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses grief over 13 people killed in Natore road accident
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar has expressed deep concern and sorrow over the deaths of 13 people and injuries to at least 30 others in a head-on collision between a bus and a truck on the Natore-Pabna highway in Banpara, Natore, at 5:00 am on Tuesday, October 20.
In a statement issued on 20th October, he said the road accident in Banpara on the Natore-Pabna highway early Tuesday morning, which claimed 13 lives and left at least 30 people injured, was extremely tragic and heartbreaking. He expressed deep sorrow over the deaths and injuries caused by the accident.
He prayed to Almighty Allah for the eternal peace and forgiveness of the deceased and the speedy recovery of the injured. He also extended his heartfelt condolences to the bereaved families and expressed sympathy for all those affected by the tragedy.
Mia Golam Porwar called upon the government and the responsible officials of all relevant departments to take the highest possible measures to ensure advanced medical treatment for the injured. He also urged the government to provide assistance to the families affected by the accident.
He further said that one after one devastating road accident continues to occur on the country's roads and highways due to shortcomings and loopholes in traffic management. To prevent such tragic loss of life and property, he called for improvements in traffic management, strict measures to prevent unqualified drivers from operating vehicles, a ban on the movement of unfit and expired vehicles, and the dismantling of road-sector syndicates to ensure the safety of citizens' lives and property. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ : @MiaGolamPorwar
আজ ২০ অক্টোবর মঙ্গলবার ভোর ৫টায় নাটোরের বনপাড়ায় নাটোর পাবনা-মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, নাটোরের বনপাড়ায় নাটোর পাবনা-মহাসড়কে আজ মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ তা'য়ালার নিকট নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এমন ক্ষয়ক্ষতির ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকেরা যাতে গাড়ি চালাতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করাসহ সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলন
প্রধান অতিথি
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
🗒️ ২০ অক্টোবর ২০২৬ | মঙ্গলবার | সকাল ১০ টা
📍 জিইসি কনভেনশন সেন্টার, জিইসি মোড়, চট্টগ্রাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী | চট্টগ্রাম মহানগরী -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Pakistan High Commissioner Imran Haider pays a courtesy call on the Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP
His Excellency Mr. Imran Haider, High Commissioner of Pakistan to Bangladesh, paid a courtesy call on and held a meeting with the Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP, at the official residence of the Opposition Leader at 29 Minto Road at 11:00 a.m. on Monday.
Deputy High Commissioner of Pakistan High Commission Muhammad Wasif and Political Counsellor Mr. Kamran Dangal were also present at that time.
The meeting was held in a highly cordial, positive and friendly atmosphere. Discussions focused on strengthening bilateral relations between Bangladesh and Pakistan, expanding mutual cooperation and exploring various avenues for developing relations between the two countries.
The Hon’ble High Commissioner expressed Pakistan’s keen interest in further advancing relations between Bangladesh and Pakistan with a forward-looking approach. Noting that relations between the two countries have been progressing positively in recent times, he stated that bilateral trade had increased and several visits by officials at different levels had taken place as well.
During the meeting, the Hon’ble High Commissioner briefed the Leader of the Opposition on the ongoing activities under the Knowledge Corridor project. It was also noted that a delegation of Bangladeshi academics had recently visited Pakistan to gain insights into the country’s educational infrastructure and education system, and had expressed satisfaction with their experience.
The meeting also highlighted the importance of expanding trade and investment between the two countries, enhancing cooperation in education and research, promoting cultural exchanges, and creating new opportunities for collaboration in various areas of mutual interest.
The meeting also discussed the ongoing conflict in the Middle East and its impact on the region. Both sides had a consensus that an immediate solution to this crisis may be reached through dialogue and diplomacy for restoring peace and betterment of the people, particularly of the Muslim world.
Foreign Affairs Advisory Committee member to the Leader of the Opposition Mr. Ali Ahmad Mabrur was also present on the occasion.
#drshafiqurrahman #pakistanhighcommissiondhaka #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মান্যবর হাইকমিশনার মি. ইমরান হায়দার আজ ১৯ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। এ সময় পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মি. কামরান দাংগাল উপস্থিত ছিলেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের মান্যবর হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে আরও এগিয়ে নিতে তারা আগ্রহী। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।
মান্যবর হাইকমিশনার এসময়ে বিরোধী দলীয় নেতাকে নোলেজ করিডোর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়াও বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে দেশটির উন্নত শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এতে সন্তোষ প্রকাশ করেছেন বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
একইসাথে, পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #pakistanhighcommissiondhaka #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না, জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ: ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বিএনপি জনগণকে মূর্খ মনে করে এবং অবমূল্যায়ন করে। তারা নিজেদেরই শুধু জ্ঞানী মনে করে। তারা প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানে হাত দিয়েছে।
তিনি বলেন, ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল মেধার অধিকার আদায় করার জন্য। মেধার ভিত্তিতে প্রত্যেকে নিজের যোগ্য স্থান নিশ্চিতের জন্য। তারা রাষ্ট্রকে সেবা দিতে চায়। আর এই সুযোগ তৈরি হয় পিএসসির মাধ্যমে। একের পর এক প্রতিষ্ঠান ধ্বংস করার পর এখন তারা পিএসসিতে হাত দিয়েছে। এখন রাজনৈতিক সরকারের প্রভাব খাটিয়ে পিএসসির সদস্যদের পদত্যাগ করতে বলা হচ্ছে।
ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি কোনো মন্ত্রীর পারিবারিক ব্যবসা নয়। কোনো মন্ত্রীর এ কথা বলার অধিকার নেই। চাকরির এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি এখন পুরোপুরি দলীয় ক্যাডারদের দিয়ে পরিপূর্ণ করতে চায় তারা।
আজ রোববার, ১৮ অক্টোবর, বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে ‘জুলাই সনদের ১ বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তারা বলে, যে এলাকার মানুষ তাদের ভোট দেয়নি বা দেবে না, সেই এলাকায় কোনো বরাদ্দ দেওয়া হবে না। বর্তমান রাষ্ট্রপতিও রংপুরে একই কথা বলে এসেছেন। যে আবু সাঈদ বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে জীবন দিয়েছেন, তাঁর এলাকায় গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ভোট দেবেন জামায়াতকে, জাতীয় পার্টিকে, আর উন্নয়ন চাইবেন বিএনপির কাছে—এটা কি বিএনপির বাবার তহবিল থেকে উন্নয়ন হবে?’
রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের কোষাগারে জমা হওয়া করের টাকায় শিশু থেকে শুরু করে সব পেশা ও শ্রেণির মানুষের অবদান রয়েছে। কেউ প্রত্যক্ষ কর দেন, কেউ পরোক্ষ কর দেন। এটি একটি কমিউনিটি ফান্ড। গরিবের টাকা আলাদা করে রাখা হয় না। সব টাকা এক জায়গায় জমা হয়। সুতরাং, এ ধরনের বক্তব্য দেওয়া শুধু অশালীনতা নয়, এটি একটি রাষ্ট্রীয় অপরাধ।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের ২০০ জন সংসদ সদস্যের আসনে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ বিরোধী দলের একজন সংসদ সদস্যকেও সেই বরাদ্দ দেওয়া হয়নি। এই বৈষম্যের জন্যই কি এতগুলো জীবন গেল? এ জন্যই কি আমাদের চব্বিশের জুলাই বিপ্লব হয়েছিল? চব্বিশের জুলাই বিপ্লব হয়েছিল পরিবর্তনের জন্য, বস্তাপচা রাজনীতির কবর রচনা করে নতুন রাজনীতির সূচনা করার জন্য। জনগণ এমনটাই আশা করেছিল। কিন্তু আবারও দেশটাকে সেই দিকেই টেনে নেওয়া হলো।
তিনি বলেন, সাত মাসেই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু সেই পথেই এ সরকার হাঁটছে। বিরোধী দল কি গালে আঙুল দিয়ে বসে থাকবে? শত ইঞ্জিনিয়ারিং ও চুরি-চামারির পরও জনগণ আমাদের যে কয়টি আসন দিয়েছে, সেই আসনগুলোর ৮৯ জন সংসদ সদস্য সারা দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন, ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি, বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না। জুলাই সনদ ও গণভোটের গণরায় আমরা আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ। আমাদের বহু লোভ দেখানো হয়েছে, কিন্তু আমরা সেগুলোর দিকে তাকাইনি; প্রত্যাখ্যান করেছি। যার ইচ্ছা, সে জাতির সঙ্গে প্রতারণা করুক। কিন্তু হিমালয় পর্বতের মতো অটল থেকে লক্ষ্যপানে এগিয়ে যাবে বিরোধী দল, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমাদের এই আন্দোলন কোনো দলের জন্য নয়; প্রতিটি দাবি জনগণের জন্য। জনগণের অধিকার নিশ্চিত করার জন্য, ফ্যাসিবাদের পথ বন্ধ করার জন্য, বৈষম্যহীন সমাজকাঠামো গড়ে তোলার জন্য এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের সন্তানদের ভবিষ্যৎ মসৃণ ও বাসযোগ্য করার জন্যই আমাদের এই আন্দোলন। কোনো ধরনের চোখ রাঙানিকে আমরা পরোয়া করব না।
বিরোধীদলীয় নেতা বলেন, আমরা দেশকে ভালোবাসি। জ্বালাও-পোড়াও আমাদের আন্দোলনের কর্মসূচি নয়। আমাদের সন্তানেরা চব্বিশে দেখিয়ে দিয়েছে, জ্বালাও-পোড়াও লাগে না। খালি হাতে ঈমানি বল ও দেশপ্রেম বুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেই ফ্যাসিবাদের পতন হয়। এটি আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা। এ পথ ধরেই আমরা এগিয়ে যাব এবং নব্য ফ্যাসিবাদের পতন হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা তাদের (বিএনপির) পতন চাইনি; তাদের সফলতা চেয়েছিলাম। কারণ, তাদের সফলতা মানে দেশের সফলতা। আমরা ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব। এই সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ। বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা তাদের নেই।
ডা. শফিকুর রহমান বলেন, তারা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও বাস্তবে সবার আগে বাংলাদেশ নয়; সবার আগে তারা নিজেরা, নিজেদের পরিবার, সন্তান, ভাগনে, ভাতিজা, শ্বশুর ও স্ত্রীকে রাখছে। আমরা সিন্ডিকেটের হাতে প্রিয় বাংলাদেশকে তুলে দেব না। এ দিন শেষ। যুবকেরা জেগে উঠেছে। পূর্ণমুক্তি না আসা পর্যন্ত তারা ঘুমাবে না। আর আমরা যুবকদের সঙ্গে আরও শক্তিশালী হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।
এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক; এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি ও এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরের পথসভা বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ সরকারের দ্বিমুখী আচরণের প্রতিবাদ করতেই আমাদের এই লংমার্চ: মিয়া গোলাম পরওয়ার
বিরোধী দলের লংমার্চকে পিকনিকের সাথে তুলনা করে সরকারের বিভিন্ন দায়িত্বশীলের মন্তব্যকে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, জাতি ভেবেছিল অভ্যুত্থান পরবর্তী সরকার জন-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দিবে। কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার তোয়াক্কা না করে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে গঠিত সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের ঘোষণা দিয়ে জাতির সাথে প্রতারণা করেছে। দেশের একটি দায়িত্বশীল এবং কল্যাণকর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সরকারের এই দ্বিমুখী আচরণের প্রতিবাদ করে জাতিকে আশান্বিত করার লক্ষ্যে এই লংমার্চের ঘোষণা করেন। আমাদের বক্তব্য স্পষ্ট প্রায় ৭০% জনগণ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে তাদের মতামত জানিয়েছেন। সুতরাং কালবিলম্ব না করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না।
১৮ অক্টোবর (রোববার) সকাল ১১টায় খুলনা জেলা জামায়াতের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য সাত দফা দাবি আদায়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ও ফুলতলা বাসস্ট্যান্ড চত্বরের পথসভা বাস্তবায়নে ফুলতলা উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুন্সী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি এবং জেলা আমীর মাওলানা এমরান হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদি, মুহাঃ আমিনুল ইসলাম, গোলাম মোস্তফা আল মুজাহিদ, এড. আবু ইউসুফ মোল্লা, মুহাম্মদ আশরাফুল আলম, অধ্যাপক মহিউল ইসলাম, জেলা শিবির সভাপতি মুহাঃ মমিনুর রহমান, অধ্যাপক আব্দুল আলিম, সৈয়দ হাসান মাহমুদ টিটো, মাওলানা আবুল হাসান, গাজী সাইফুল্লাহ, গাজী মোর্শেদ মামুন, মাওলানা সাইফুল হাসান, আব্দুর রশিদ বিশ্বাস, আফজাল হোসেন, মাওলানা মুশফিকুর রহমান, শেখ আলাউদ্দিন প্রমুখ।
খুলনাসহ সারাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিভিন্ন সময়ে জাতিকে সংবিধানের সবক দেন। অথচ তার মন্ত্রণালয়ের দ্বায়িত্ব হলো দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ঠিক রাখা। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, পত্রিকার পাতা উল্টাতে নিত্যদিন ই হত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজির সংবাদ দেখি। সাধারণ জনগণ বর্তমানে সবসময় আতঙ্কে থাকে না জানি কখন কি ঘটে। খুলনার পরিস্থিতি আরও উদ্বেগজনক। গত কয়েকদিন প্রায় প্রতিদিনই হত্যা, গোলাগুলির ঘটনা ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হয়েছে, ব্যবসায়ীদের উপর চাঁদাবাজির ঘটনা তো আছেই। কোনো ক্ষেত্রেই উন্নতি নেই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে কোন কাজ না করে উনি থাকেন শুধু সংবিধান নিয়ে। এ সময় সেক্রেটারি জেনারেল স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের আহ্বান জানান।
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের আকাঙ্ক্ষাই হলো আমাদের সাত দফা। জনগণ সংবিধান সংশোধন নয়, সংস্কার চায়। এছাড়া জুলাই গণহত্যার বিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সার সংকটের নিরসন চায়। সুতরাং ১১ দলীয় জোট উত্থাপিত সাত দফা দাবি অবিলম্বে মেনে নিন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যাতে তারা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেদিকে জামায়াত নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি বলেন, আগামী ৩১ অক্টোবর ঢাকা -খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়ন করার পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিজয়ী হয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে জন-আকাঙ্ক্ষা পূরণে সকলকে কাজ করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ
কৃষক পরিবারকে বাঁচাতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে: মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতির সঙ্গে বিএনপি যে বিশ্বাসঘাতকতা করেছে, তার উপযুক্ত জবাব ঠাকুরগাঁওয়ের জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি জনগণকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, প্রদত্ত প্রতিশ্রুতিই তারা ভঙ্গ করেছে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি সরকার গঠন করে গণভোটের রায় অস্বীকার করছে।
আজ রোববার ১৮ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’; কিন্তু নির্বাচনের পরে তিনি কাজ করছেন ‘সবার আগে বিএনপি নীতিতে! রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা ছিল। কিন্তু নির্বাচনের পর তারা সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের পথে হাঁটছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে। যারা ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা ফ্যাসিবাদের সঙ্গী। আগামী ২৯ অক্টোবর ব্যালটের মাধ্যমে ফ্যাসিবাদের সঙ্গীদের বয়কট করে ঠাকুরগাঁওকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ারকে ভোট দিয়ে নিরাপদ ও মানবিক ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির দলীয়করণের ফলে আজ কৃষকেরা সার পাচ্ছেন না। সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে আবারও বিএনপি নির্বাচিত হলে কৃষকেরা সার, বীজ ও কীটনাশক পাবেন না। বিএনপির নেতারা সবকিছু ভাগ-বাঁটোয়ারা করে নেবেন। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে কৃষক বাঁচবে। তাই কৃষক পরিবারকে বাঁচাতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
গড়েয়া ইউনিয়ন আমির নুরুল হুদার সভাপতিত্বে এবং সেক্রেটারি মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আমীর বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলার সাবেক আমীর আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় স্থানীয় ১১-দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দ গড়েয়া ইউনিয়নের শহীদ সাঈদ রুবেল, শহীদ দাইমুল ইসলাম, শহীদ দুলাল ইসলাম, শহীদ ফিরোজ হাসান ও শহীদ মনির হোসেনের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা ও সাজানো-বানোয়াট মামলায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে তাঁরা শাহাদাতবরণ করেন।
নির্বাচনী দায়িত্বশীলদের সভা
আজ রোববার সকালে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া, ভুল্লী উপজেলা) আসনের উপনির্বাচনের বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং আসন পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলমগীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল ও তদারককারীগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম গণসংযোগ (পুরুষ ও মহিলা), প্রচার-প্রচারণাসহ সার্বিক নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা করেন। বৈঠকে ক্ষমতাসীন দল কর্তৃক বিভিন্ন স্থানে বাধা, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদান করাসহ সর্বোপরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নিন্দা জ্ঞাপন করেন। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রশাসনের দৃঢ় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি। মাওলানা আবদুল হালিম আগামী ২৬ অক্টোবর ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য প্রধান নির্বাচনী সভার সফল বাস্তবায়নে উপস্থিত দায়িত্বশীলগণকে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি থাকবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইউনিয়নে ইউনিয়নে গণসংযোগ ও দায়িত্বশীল সভা
ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সহকারী জেনারেল মাওলাানা আবদুল হালিম সদর উপজেলার গড়েয়া, ভুল্লী উপজেলার আউলিয়াপুর, বালিয়া ও দেবীপুর এবং রুহিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের নির্বাচনী অফিস পরিদর্শন ও দায়িত্বশীলদের নিয়ে বৈঠক করে নির্বাচনী কার্যক্রমকে জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
State Minister Ishraq Hossain’s pistol showdown signals ‘Reign of Terror’, alleges Advocate Zubair
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on Sunday, October 18, condemning and protesting an incident in which State Minister for Liberation War Affairs and Member of Parliament for Dhaka-6 Ishraq Hossain brandished a pistol in the Gandaria area on Saturday afternoon, October 17, during a so-called anti-drug operation. He said the incident suggested an attempt to establish a reign of terror.
Advocate Zubair further said that since the current BNP government assumed office, drug-related problems had increased and the law and order situation had continued to deteriorate.
He alleged that, in an attempt to conceal the government’s failures within a short period of taking office, ministers, state ministers and other officials had initiated various artificial activities to divert public attention and also to cause mass resentment.
He said the incident in Gandaria on Saturday afternoon, October 17, in which State Minister Ishraq Hossain raised a pistol during a so-called anti-drug operation, was an expression of a reign of terror. He strongly condemned and protested the incident.
Advocate Zubair stated that, under the country’s existing firearms laws, no individual may use even a licensed firearm to create such public panic except for the purpose of personal security.
He said that, despite the presence of law enforcement agencies and the administration, a state minister’s act of brandishing a weapon and taking the law into his own hands, creating fear among the public, and the aggressive conduct of his bodyguards were undesirable, unlawful and unacceptable.
He called for appropriate action from the responsible levels of government in response to the incident. He also stressed that the concerned authority should take active steps to strengthen the efforts of law enforcement agencies to maintain law and order.
Advocate Zubair further said that Ishraq Hossain’s decision to upload a video of his alleged unlawful actions to Facebook, thereby creating public fear, reflected an intention to establish a reign of terror and was unacceptable.
He added that Ishraq Hossain had certainly violated his oath through such actions. According to Advocate Zubair, this conduct could further embolden criminals and would not be viewed favorably by the public.
He called on responsible officials at all levels of government to ensure strict enforcement of the law, increase public awareness, and take action against drugs and all forms of crime through civilized and people-friendly approaches. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু একই রাস্তা ধরে এই সরকার হাঁটছে”
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশঃ এড. জুবায়ের
গত ১৭ অক্টোবর শনিবার বিকেলে মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৮ অক্টোবর রোববার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে মাদকের বিস্তার ঘটাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটেছে। এই স্বল্প সময়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে নানা কৃত্রিম তৎপরতা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর শনিবার বিকেলে মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এডভোকেট জুবায়ের বলেন, দেশের বিদ্যমান অস্ত্র আইন অনুযায়ী, নিজের নিরাপত্তা ব্যতীত কোনো ব্যক্তি বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে এ ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন বিদ্যমান থাকা সত্ত্বেও সরকারের একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া, জনমনে ভীতি সৃষ্টি করা এবং তার দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত, আইনবিরোধী ও অনাকাঙ্ক্ষিত। আমি সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এ ঘটনার প্রতিকার কামনা করছি। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর করতে সংশ্লিষ্ট মন্ত্রীর সক্রিয় হওয়া জরুরি বলে মনে করি।
তিনি আরও বলেন, ইশরাক হোসেন নিজের আইনবিরোধী কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, তা অগ্রহণযোগ্য। তিনি তার এ কর্মকাণ্ডের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন। তার এমন কর্মকাণ্ড সন্ত্রাসীদের আরও উৎসাহিত করবে এবং জনগণ তা ভালোভাবে নেবে না। সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং মার্জিত ও জনবান্ধব পন্থায় মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রংপুর মহানগরী ও জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
জুলাই জাতীয় সনদ অক্ষরে-অক্ষরে বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে বিএনপি সরকার : মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও রংপুর জেলা শাখার পৃথক দুটি সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর (শনিবার) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা আবদুল হালিম বলেন, ঐতিহাসিক জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও সরকার তা বাস্তবায়ন না করে ধোঁকাবাজি করছে।
তিনি বলেন, ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশে ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় প্রদান করেন। এই গণভোট ও নির্বাচনের মাধ্যমে দেশে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দায়িত্ব পেলেও সনদের জনরায় বাস্তবায়ন করা হচ্ছে না।
প্রধানমন্ত্রীর বিগত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে আবদুল হালিম বলেন, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে এসে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পক্ষে ভোট চেয়েছিলেন। অথচ ক্ষমতায় এসে বিএনপি 'অক্ষরে-অক্ষরে বাস্তবায়নের' কথা বলে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কারের বদলে সংবিধান সংশোধন কমিটি গঠন করে জনগণকে ধোঁকা দিচ্ছে।
তিনি অনতিবিলম্বে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার আত্মত্যাগের মূল্যায়ন করে কোনো টালবাহানা ছাড়া গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।
জামায়াতের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার চিত্র তুলে ধরে আবদুল হালিম জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও আদর্শিক দল। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর কেন্দ্রীয় এবং প্রতি দুই বছর পর জেলা ও মহানগরী নেতৃত্বের আমীর নির্বাচন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে ও মহনগর সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম কাজলের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী এমপি ও আল আমিন হাসান এবং মহানগরীর প্রচার সেক্রেটারি এডভোকেট কাওসার আলীসহ মহানগরীর কর্মপরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
রংপুর জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) অর্ধদিবসব্যাপী এ সম্মেলন অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম সংগঠনের রুকনদের নৈতিকতা, ত্যাগ, আনুগত্য এবং দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বার্ষিক রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী এমপি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ; জেলা বায়তুলমাল সেক্রেটারি হামিদুর রহমান; জেলা মানব সম্পদ বিভাগের সভাপতি মুত্তালিব হোসাইন; জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল আমীন এমপি; জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল গনি; জেলা পেশাজীবি সভাপতি মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।
রংপুর মহানগর ও জেলার (২০২৭-২০২৮ কার্যকাল) ইমারত নির্বাচনে জেলা ও মহানগরীর রুকনবৃন্দ ভোট প্রদান করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition exchanges views with people from various professions and walks of life in Dhaka-15
Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP held an exchange of views Saturday, 17 October, with mosque committee leaders, homeowners, prominent local personalities, and leaders of Mirpur Kendrio Mondir from different areas of the Dhaka-15 constituency.
As part of the exchange, Dr. Shafiqur Rahman MP met with the leaders of the Baitur Reza Mosque Committee in Ward No. 4 of Dhaka-15 and homeowners from the Baishteki and Imamnagar areas. He also exchanged views with the President and other leaders of the Uttar Kafrul Mosque Committee in Ward No. 16. In addition, he met with homeowners and prominent personalities from the Moulavipara area of Dokhin Kafrul.
On the occasion of Durga Puja, the Leader of the Opposition also paid a courtesy visit to and exchanged views with the leaders of Mirpur Kendrio Mondir.
During these meetings, discussions focused on various local issues, citizens’ expectations, and the importance of maintaining mutual goodwill, harmony, and communal coexistence.
Among others, Assistant Secretary of Bangladesh Jamaat-e-Islami, Dhaka City North Dr. Fakhruddin Manik; Member Secretary for the Dhaka-15 constituency Shah Alam Tuhin; Ameer of Kafrul Dokhin Thana, Anwarul Karim; Ameer of Kafrul Uttor Thana Rezaul Karim; Councillor Candidate for Ward No. 4, Moniruzzaman Khan; Councillor Candidate for Ward No. 16, Md. Ayub Ali; Secretary of Kafrul Dokhin Thana, Abu Nahid; Secretary of Kafrul Uttor Thana, Ashikur Rahman; and other local leaders were present at the view exchange meeting. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সর্বত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠাই মানবসৃষ্টির মূল উদ্দেশ্য : মিয়া গোলাম পরওয়ার
আল্লাহর জমিনে তাঁর দ্বীন ও দাসত্ব প্রতিষ্ঠাই মানবসৃষ্টির মূল উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মী কাজ করে যাচ্ছেন। তাঁরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজে ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল দক্ষিণের উদ্যোগে জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দু’দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে বিভিন্ন জেলা ও মহানগরী থেকে আগত কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ইসলাম কেবল ব্যক্তিগত উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। একটি কল্যাণরাষ্ট্র গঠনে নেতাকর্মীদের কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠনের পাশাপাশি সমাজের সর্বস্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।”
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এমপির পরিচালনায় এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
দু’দিনব্যাপী এ শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক ও গবেষণাধর্মী আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নেন—
-মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল।
-ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
-ড. মাওলানা আবদুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
-অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
-আবদুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য।
শিক্ষা শিবিরে বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জ্ঞানার্জন, আত্মশুদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা নেতাকর্মীদের ব্যক্তিগত, সাংগঠনিক ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘটে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ১৭ অক্টোবর ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতৃবৃন্দ, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়ের অংশ হিসেবে তিনি ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করেন। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
এ সময় দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গেও বিরোধীদলীয় নেতা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসব মতবিনিময় সভায় স্থানীয় এলাকার বিভিন্ন বিষয়, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভাগুলোতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমীর আনোয়ারুল করিম,কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ ও কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ে ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর লংমার্চ ও সমাবেশ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১১ দলের ৭ দফা দাবি নির্দিষ্ট কোনো দলের নয় বা ১১ দলের দাবি নয় এটি এদেশের সকল শ্রেণি-পেশার মানুষের প্রাণের দাবি।
আগামী ৩১ অক্টোবর লংমার্চ ও সমাবেশ সফল করার লক্ষ্যে আজ ১৭ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা জামায়াত কার্যালয় সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে মোবারক হোসাইন বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃত্বে ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর তৃতীয় দফায় ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, লংমার্চে পদ্মাপাড়ের নাওডোবা, বাগেরহাট, খুলনার পাওয়ার হাউস মোড় ও ফুলতলা, যশোরের মুরলী মোড় এবং ঝিনাইদহের চুয়ারডাঙা বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। পরে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
মোবারক হোসাইন আশাবাদ ব্যক্ত করে বলেন, কুষ্টিয়ার সমাপনী কর্মসূচি কেবল একটি জনসভায় সীমাবদ্ধ থাকবে না; বরং এটি লক্ষ লক্ষ মানুষের মহাসমুদ্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ৭ দফা দাবির ব্যাখ্যা তুলে ধরে বলেন, “আমাদের এই আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য।” তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় জাতিকে দেওয়া প্রতিশ্রুতি সরকার রক্ষা করেনি। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশে ৭ দফা দাবি তুলে ধরেন—
১. গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন।
২. জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন ও নিশ্চিত করা।
৩. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট দূর করা।
৪. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ করা।
৫. দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ঘটানো।
৬. প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পর্যায়ে স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করা।
৭. চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করা।
অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আরও বলেন, সরকার যদি অবিলম্বে ৭ দফা দাবি মেনে না নেয়, তাহলে পরিস্থিতি এই আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ দিতে বাধ্য করবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হকসহ জেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।
উল্লেখ্য আগামী ৩১ অক্টোবর ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ অনুষ্ঠিত হবে। ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে বিভিন্ন স্থানে পথসভা শেষে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses grief over seven deaths in Cox’s Bazar resort fire
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar issued a statement on Saturday morning, 17 October, expressing deep concern and sorrow over the deaths of seven people in a fire at a resort in Cox’s Bazar.
In the statement, he said that, according to information available so far, seven people had died and several others remained missing following a devastating fire at TupTup Resort in Inani, Ukhiya, Cox’s Bazar. Describing the incident as tragic and heartbreaking, he said, “I am deeply concerned, distressed and saddened by this incident.”
Mia Golam Porwar called on the government and all concerned authorities to take immediate steps to rescue those still missing and ensure advanced medical treatment for the injured. He prayed to Almighty Allah for the forgiveness of the souls of those who had died and for the speedy recovery of the injured. He also expressed his condolences to the families of the victims.
He further called on the fire service and all other responsible agencies to play an effective role in ensuring everyone’s safety and bringing the fire at the affected resort under control. The fire was reported to have been brought under control at around 8:00 am on Saturday.
Emphasizing the need to ensure public safety in the tourist city of Cox’s Bazar, he said that the highest standards of safety must be maintained at all resorts. He called on the government to inspect and investigate the fire safety arrangements and overall security measures at all resorts to prevent tourists or other members of the public from suffering similar losses in the future. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns threat to halt development work if BNP-nominated candidate loses Union Council Election
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on Saturday, 17 October, condemning and protesting a threat by Chief Whip of the Bangladesh Parliament and Member of Parliament for Barguna-2, Nurul Islam Moni, that the government would not undertake any development work in a union if the BNP-nominated candidate failed to win the Union Parishad election.
In the statement, he said that at a BNP party workers’ meeting held on 15 October at the field of Asmatunnesa Girls’ High School in Bamna, Chief Whip and MP Nurul Islam Moni had declared that he would not carry out development work in the relevant union if the party’s nominated candidate did not win the election. He described the remarks as irresponsible and contrary to the oath taken by a Member of Parliament. “I strongly condemn and protest these remarks,” he said.
Advocate Zubair said the Chief Whip had stated: “If the party’s candidate does not win the election, you will have to remain confined to your homes. If someone else wins, you will not be able to come to me, and I will not provide any development work. That union will suffer the consequences. Whoever the party nominates must win; otherwise, no development work will be carried out in that union.”
He said such remarks amounted to an outright threat to interfere in the local government system, violated the code of conduct for local government elections, and represented a blatant attempt to intimidate people and undermine their right to vote freely.
He further said that many MPs and ministers in the current government were making statements reminiscent of those made by the former fascist ruling establishment, thereby obstructing the country’s democratic transition. By depriving citizens of their fundamental rights, he said, they were themselves displaying the characteristics of a new form of fascism.
Advocate Zubair stated that such conduct was unacceptable in Bangladesh following the July Uprising of 2024. He called on all concerned to refrain from such behavior, statements and actions and to work towards fulfilling the expectations of the people. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৭ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার
আজ ১৭ অক্টোবর, শনিবার সকালে কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৭ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজনের নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।
গোলাম পরওয়ার বলেন, পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে আনা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব দায়িত্বশীল সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিসোর্টগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ জন্য সরকারের পক্ষ থেকে সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থাসহ সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও তদন্ত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো পর্যটক কিংবা নাগরিককে আর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে না হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Najib Momen MP condemns and protests against the broadcast of a distorted statement on Ekattor Television
Recently, the private satellite television channel Ekattor Television’ broadcast a distorted and selectively edited portion of a statement I made, in an apparent attempt to create confusion among the public. This constitutes a breach of journalistic professionalism and appears to be a deliberate attempt and conspiracy to undermine my standing in the eyes of the nation and convey a misleading message. I strongly condemn and protest against such editorial practices by Ekattor Television.
I would also like to make it clear that, as a Member of Parliament representing Bangladesh Jamaat-e-Islami, the opposition party in the 13th National Parliament, I have been fulfilling my responsibilities in Parliament in accordance with my position.
My role and statements are officially recorded and have been made public. In this context, the distortion and selective broadcasting of my statement by Ekattor Television are deeply regrettable, unwarranted, and undesirable.
To present the truth before the nation and dispel any confusion, I am releasing my complete statement below.
*My full statement*
“I said that they had stated their intention to implement the July Charter perfectly, and that it should indeed be implemented. Furthermore, it should be implemented in accordance with the public mandate.
Now, what the BNP can do is this: although they disagree with us on the method, they are saying that they want to implement the charter entirely. Let them introduce the bill, and then we can see whether they genuinely intend to implement it properly or not.
After that, it will be easier for us to make a decision. If it is indeed implemented in accordance with the July Charter and reflects the public mandate, then there will be no room for disagreement from our part.
The strategy the BNP is pursuing is not a sustainable one. However, we would be pleased if the July Charter were implemented in its entirety.
You have now formed a committee and are saying that you will hold consultations with the stakeholders. What exactly will you consult them about? You have already spent six months, a year—or even longer—engaging in consultations, after which all parties signed the July Charter.
Initiating consultations all over again is creating uncertainty and doubt among the public. Does this mean that you are backtracking on the issues on which consensus was reached in the July Charter, or are you attempting to introduce something new?”
Issued by:
Barrister Najibur Rahman Momen Member of Parliament Pabna-1 (Santhia) -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৫ মাসব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
মেহরাবের ইমামরা যেদিন সমাজেরও নেতৃত্ব দেবেন, সেদিন সমাজ থেকে ঘুষ, দুর্নীতি চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি, গুম সবকিছুই নিশ্চিহ্ন হবে, ইনশাআল্লাহ: ডা. শফিকুর রহমান এমপি
নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ৫ মাসব্যাপী আয়োজিত ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। এতে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
পাঁচ মাসব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট আলেম-ওলামা, হাফেজে কুরআন, প্রতিযোগী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র কুরআনের হিফজ চর্চায় উৎসাহ প্রদান, হাফেজে কুরআনদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং কুরআনের শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে কুরআন মুখস্থ করা, শুদ্ধভাবে তিলাওয়াত করা এবং কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিযোগিতার পূর্বঘোষণা অনুযায়ী, বিজয়ীদের মধ্যে ওমরাহ পালনের সুযোগ, ল্যাপটপ, সাইকেল ও অর্ধ কোটি নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। চূড়ান্ত মূল্যায়ন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পাঁচ মাসব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি বলেন, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিরল আয়োজন আগে কোথাও হয়নি। এ আয়োজন বাস্তবায়নে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, এই কুরআন যাঁদের বুকের মধ্যে ধারণ করার শক্তি দিয়েছেন, তাঁরা যেন কুরআনের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের জন্য নেতৃত্ব দিতে পারেন। আমরা মেহরাব থেকে নেতৃত্বের আসনে আপনাদের দেখতে চাই।
ছোটখাটো মত ভিন্নতা দূরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কুরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর আলোকে সমাজ গঠনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রতিযোগিতায় ১০ পারায় প্রথম স্থান অর্জনকারী ছোট্ট রিদওয়ান বিন আলীকে অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর রহমান ঘোষণা করেন, তাঁর বাবা, মা ও উস্তাদকে আমার পক্ষ থেকে ওমরাহ করানো হবে, ইনশাআল্লাহ।
এ সময় ঢাকা মহানগরী উত্তরের জনপদের জন্য মোহাম্মদ সেলিম উদ্দিনকে আল্লাহ যেন কবুল করেন এবং তাঁকে সেই তাওফিক দান করেন এ দোয়া করেন তিনি।
সভাপতির বক্তব্যে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা পুরস্কার দেওয়ার আর নেওয়ার জন্য আজ এখানে আসিনি। আমরা এসেছি কুরআনের আলোয় সমাজকে আলোকিত করতে এবং সমাজে কুরআনের শিক্ষা প্রতিষ্ঠা করতে।
তিনি বলেন, হাফেজে কুরআনরা কুরআনকে ধারণ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালন করবেন এটাই তাঁদের প্রত্যাশা। মতামতের ক্ষেত্রে বিভেদ থাকলেও পবিত্র কুরআনের প্রশ্নে সবাই এক ও অভিন্ন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর কুরআন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে স্বাগত বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন পাঁচ মাসব্যাপী এ আয়োজন সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তাঁদের প্রচেষ্টা মহান আল্লাহ কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন এ দোয়াও করেন তিনি।
তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পবিত্র কুরআনের প্রতি সম্মান প্রদর্শন, কুরআনের শিক্ষা ও আদর্শকে ধারণ এবং সমাজে তা প্রতিষ্ঠার এক মহতী আয়োজন।
সেলিম উদ্দিন আরও বলেন, পাঁচ মাসব্যাপী এ প্রতিযোগিতায় আট শতাধিক কওমি ও আলিয়া মাদরাসার লক্ষাধিক হাফেজ অংশগ্রহণ করেছেন। কওমি, আলিয়া কিংবা অন্য কোনো নেসাব ও পরিচয়ের ভিন্নতা থাকলেও পবিত্র কুরআনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। কুরআনের শিক্ষা ও আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিষ্ঠা করে একটি আদর্শভিত্তিক, ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এমপি বলেন, এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। পবিত্র আল কুরআন সমগ্র মুসলিম জাতির জীবনবিধান উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার হাফেজে কুরআন তৈরি হচ্ছেন। আলহামদুলিল্লাহ।
তিনি আরও বলেন, আজকের দিনটি তাঁর জীবনের একটি ঐতিহাসিক দিন। তাঁর জানামতে, এ ধরনের বৃহৎ কুরআনভিত্তিক আয়োজন কোনো সরকারও করতে পারেনি। এ অনুষ্ঠানে কওমি ও আলিয়া মাদরাসার আলেম-ওলামা এবং পীর-মাশায়েখদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি দেশের সর্বত্র ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
নগর উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান মূসা বলেন, এ ঐতিহাসিক কুরআনের সমাবেশ থেকে তাঁরা আগামী দিনে বাংলাদেশকে কুরআনের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন। জীবন, সমাজ ও রাষ্ট্রে কুরআনের জীবনবিধান প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি আলী হাসান ওসামা বলেন, বাংলাদেশের ইতিহাসে আজকের আয়োজন যুগান্তকারী ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, দেশে হাফেজ ও আলেমদের কদর বাড়ছে। এ প্রতিযোগিতার আয়োজক ও পৃষ্ঠপোষক নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মুফতি আলী হাসান ওসামা আরও বলেন, এ আয়োজনের সার্থকতা তখনই আসবে, যখন ভবিষ্যতে রাষ্ট্রীয় নেতৃত্ব, জাতীয় মসজিদের নেতৃত্বসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে হাফেজ ও আলেমরা দায়িত্ব পালন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।
প্রতিযোগিতার প্রধান বিচারক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক বলেন, বাংলাদেশে অনেক প্রতিযোগিতার আয়োজন হলেও নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে পাঁচ মাসব্যাপী এ কুরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য যায়নুল আবেদিন বলেন, যাঁরা কুরআনকে জানেন, কুরআনকে মানেন এবং কুরআনের সব হুকুম-আহকাম মেনে চলেন, তাঁদের সম্মানিত করতে হবে। এই সমাজকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। কুরআনকে যাঁরা সংরক্ষণ করেন, তাঁদের নিয়ে দীর্ঘ পাঁচ মাসব্যাপী কুরআন প্রতিযোগিতার আয়োজন স্মরণীয় হয়ে থাকবে। এ আয়োজন নতুন একটি সূচনা সৃষ্টি করেছে।
তিনি এ আয়োজনের পৃষ্ঠপোষক নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। নুরুল ইসলাম বুলবুল বলেন, কিয়ামত পর্যন্ত কেউ আল-কুরআনকে মুছে ফেলতে পারবে না। এটি মহান আল্লাহর বাণী এবং তিনিই এর সংরক্ষক।
কুরআনের শিক্ষার আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কুরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠার জন্য হাফেজদের প্রস্তুত করতে হবে। ভবিষ্যতে আলেমরা রাষ্ট্রের নেতৃত্বে ভূমিকা রাখবেন উল্লেখ করে তিনি এ আয়োজনের বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন, হাফেজে কুরআনদের যথাযথ মূল্যায়ন এবং কুরআনভিত্তিক নৈতিক ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।
নগর উন্নয়ন ফোরামের সদস্য সচিব ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং হাফেজ খালিদ সাইফুল্লাহ বকসির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা যায়নুল আবেদিন, হুফফাতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক, ঢাকা মহানগরীর উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কর্নেল( অব.) আব্দুল বাতেন এমপি , বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আলী হাসান উসামা, উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত প্রমুখ।
গত ১৬ জুলাই শুরু হওয়া এ প্রতিযোগিতায় ঢাকার ৮০০টি মাদরাসার প্রায় ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি পবিত্র কুরআনের ১০, ২০ ও ৩০ পারা এই তিনটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন করে মোট ৯ জন সহ টোটাল ২৪৩ জন প্রতিযোগীকে বিজয়ী নির্বাচিত করে পুরস্কার বিতরণ করা হয়েছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গাজীপুর মহানগরী জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ডা. শফিকুর রহমান এমপি
আজ ১৬ অক্টোবর, ২০২৬ (শুক্রবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী শাখার উদ্যোগে টঙ্গীস্থ শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ২০২৬ সালের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি।
গাজীপুর মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চল পরিচালক উপাধ্যক্ষ আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ঢাকা জেলা আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, সাবেক জেলা আমীর আবুল হাশেম খান এবং গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম ও টাঙ্গাইল জেলা আমীর জনাব আহসান হাবিব মাসুদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি আমেনা বেগম, মহানগরীর নায়েবে আমীর জনাব খায়রুল হাসান ও হোসেন আলী, মহানগরী সেক্রেটারি আ. স. ম. ফারুক হোসাইন, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও আজহারুল ইসলাম মোল্লা, জামায়াতে ইসলামী মনোনিত গাজীপুর সিটি মেয়র পদপ্রার্থী জনাব ড. হাফিজুর রহমান, বিভাগীয় নেতৃবৃন্দ, মহানগরী কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত নির্বাচনের আগে একটি দল প্রচার করেছিল, নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ বর্তমানে সমস্যাগুলো দ্বিগুণ হারে বেড়েছে। জনগণের প্রত্যাশা ছিল একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু বিচার বিভাগ ও শিক্ষা খাতে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ প্রতিষ্ঠা করা হয়েছে। হাসিনা সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে। এ সরকার গণভোটের রায়কে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এভাবে চলতে থাকলে তাদের পরিণতিও হাসিনা সরকারের মতো হবে।
তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল, দেশে শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু বর্তমান সরকারের সময়ে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হচ্ছে। শিক্ষাঙ্গনে বিগত সরকারের মতো দলীয়করণ চলছে। লুটতরাজ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাগ বসানোর প্রবণতাও দেখা যাচ্ছে।
মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আমীরে জামায়াত বলেন, আমাদের মধ্যে ঐক্যের অভাব এবং রাসুল (সা.)-এর আদর্শ উপেক্ষা করার কারণে সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশের মানুষ ও মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে। এর বিপরীতে জনগণ মনে করে, বাংলাদেশ জামায়াতে ইসলামীই তাদের একমাত্র নিরাপত্তার স্থল।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, পবিত্র কুরআনের বাণী বুকে ধারণ করে ইসলামী চেতনায় এগিয়ে যেতে হবে। নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিজেকে ও পরিবারকে ইসলামী আদর্শে গড়ে তুলতে হবে। সমাজের মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও উত্তম আচরণ করতে হবে এবং প্রত্যেক মানুষকে সম্মান করতে হবে। শুধু তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি; রাসুল (সা.)-এর উত্তম আচরণে আকৃষ্ট হয়েই মানুষ ইসলামের প্রতি অনুরক্ত হয়েছে। বিদায় হজের সময় ১ লাখ ২০ হাজার অমুসলিম মুসলিম হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মৃত্যুর স্বাদ যেকোনো সময় গ্রহণ করতে হবে। তাই উত্তম আমলের মধ্য দিয়ে জীবনের শেষ পরিণতি সুন্দর করতে হবে। কোনো ব্যক্তি সুদের সঙ্গে জড়িত থাকতে পারবেন না; সর্বাবস্থায় সুদ হারাম। রাসুল (সা.) তাঁর আমল ও আদর্শের শক্তিতে মদিনাসহ সারা দুনিয়ায় ইসলামের বিজয় প্রতিষ্ঠা করেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করার জন্যই মানুষের সৃষ্টি হয়েছে।
গাজীপুরের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে শিল্পমালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। তাই আগামী স্থানীয় নির্বাচনে জান-মাল দিয়ে বিজয় অর্জন করতে হবে। দেশ ও জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে। জামায়াতে ইসলামীকেই দেশ ও জাতিকে উদ্ধার করতে হবে। বাধা এলে লড়াই হবে। আল-কুরআনের শাসন প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
সম্মেলনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় দেশীয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ ইসলামী সংগীত পরিবেশন করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘৭১ টেলিভিশনে’ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির বক্তব্য বিকৃত করে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘৭১ টেলিভিশনে’ আমার একটি বক্তব্য বিকৃতভাবে আংশিক প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। এটি পেশাদারিত্বের লঙ্ঘন, আমাকে জাতির কাছে খাটো করা এবং ভুল বার্তা দেওয়ার অপচেষ্টা ও ষড়যন্ত্র। আমি ৭১ টিভির এমন সম্পাদকীয় নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি আরও স্পষ্ট করে বলতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হিসেবে মহান জাতীয় সংসদে আমি আমার অবস্থান থেকে ভূমিকা পালন করে আসছি, যা রেকর্ডভুক্ত এবং জাতির কাছে প্রকাশিত। এজন্য আমার বক্তব্যকে খণ্ডিত আকারে বিকৃত করে ৭১ টিভিতে প্রচার করা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। জাতির সামনে সত্য তুলে ধরে বিভ্রান্তি দূর করতে আমার প্রদত্ত পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরছি।
আমার প্রদত্ত পূর্ণাঙ্গ বক্তব্য:
“আমি বলেছি, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলেছেন, এটা বাস্তবায়িত হোক। এবং এটা জনরায়ের আলোকেই বাস্তবায়িত হোক।
এখন বিএনপি যেটা করতে পারে, তারা পদ্ধতিতে আমাদের সঙ্গে ভিন্নমত পোষণ করছে, কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে। ওনারা বিলটা আনুক, আমরা দেখি আসলেই ওনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চান কি চান না।
এরপরে আমাদের আসলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে, আসলেই যদি এটা জুলাই সনদের আলোকেই হয়, গণরায়ের প্রতিফলনটা হয়, তাহলে তো আমাদের এখানে দ্বিমত করার কোনো সুযোগই থাকছে না।
যে পদ্ধতিতে বিএনপি এটা করছে, এটা টেকসই কোনো পদ্ধতি নয়। কিন্তু জুলাই সনদ যদি সামগ্রিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে আমরা খুশি হব।
আপনারা এখন একটা কমিটি করেছেন। কমিটি করে এখন আপনারা বলছেন, অংশীজনদের সঙ্গে আপনারা মতবিনিময় করবেন। কী নিয়ে মতবিনিময় করবেন? আপনাদের তো ছয় মাস, এক বছর—অনেক দিন ধরে মতবিনিময় হয়েই তো একটা জুলাই সনদে সকল পক্ষ স্বাক্ষর করেছে। তারপরে এটা নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে। নতুন করে মতবিনিময় করা জনমনে সংশয় জন্ম দিচ্ছে। আপনারা কি তাহলে জুলাই সনদের যে সমস্ত বিষয়ে একমত হয়েছেন, সেখান থেকে পিছু হটছেন কি না, নতুন কিছু যোগ করতে চাচ্ছেন কি না?”
-ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন
মাননীয় সংসদ সদস্য
পাবনা-১ (সাঁথিয়া) -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
leader of the Opposition visits injured Jamaat leader Shamim Ahsan at hospital
Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP visited Shamim Ahsan, former Assistant Secretary of the Barguna District branch of Bangladesh Jamaat-e-Islami, who is currently receiving treatment at the National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR), commonly known as the Pongu Hospital, in the capital.
On the evening of October 16, the leader of the opposition visited the hospital to inquire about the treatment of Shamim Ahsan, who was seriously injured in the attack, and spoke with his family members. He also spoke with the attending physician and advised on ensuring the necessary medical care. Later, he joined those present in praying to Almighty Allah seeking Shamim Ahsan’s full recovery.
Speaking to journalists after leaving the hospital, Dr. Shafiqur Rahman MP said, “Individuals associated with the Bangladesh Nationalist Party (BNP) and leaders and activists of its affiliated organizations have harassed people in various ways.
Previously, another person’s leg was also broken. There have been incidents of attacks on people’s homes, looting of shops and businesses, and extortion through intimidation. We have a list of these incidents.”
He said, “Immediately after this incident, I called the Honorable Chief Whip of the ruling party and urged him to ensure that those responsible are brought to justice through a fair investigation.
I hope the government will conduct a proper investigation into the incident and ensure justice. We do not want to see such incidents happen again. We do not want anyone to hurt another person, not even with flower petals. Politics should be conducted in the language of politics, not in the language of terrorism. Each of us has our own distinct political ideology and programs.”
The Leader of the Opposition said, “We want a healthy and fair political environment. If anyone has any statement to make or complaint to raise on this matter, there is an opportunity to do so in the National Parliament. I urge everyone to practice politics in a healthy and constructive manner.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat dissolves Cumilla City unit; Forms probe committee over October 14 incident
Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami held an emergency meeting at its central office in Moghbazar on the evening of Thursday, October 15, 2026, to review the incident that took place at the party’s Cumilla city office on October 14 and the situation that followed.
The meeting was chaired by Bangladesh Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP. Members of the Central Executive Council were also present over there.
Following detailed discussions and a review of the incident at the Cumilla city Jamaat office, the meeting adopted the following decisions:
1. Dissolving Cumilla City Unit: Exercising the authority vested under Article 63 of the constitution of Bangladesh Jamaat-e-Islami and in accordance with Clause ‘Cha’ of Sub-clause 3 of Article 16, the party’s organizational structure and leadership (Imarat) in Cumilla city have been dissolved.
2. Central Supervision: From now on, the Cumilla city unit will operate under the supervision of the party’s central leadership.
3. Appointment of Supervisor: Maulana Abdul Halim, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami, will be responsible for overseeing the Cumilla city unit on behalf of the central leadership.
4. Formation of Investigation Committee: A two-member committee has been formed to investigate the incident of October 14. The committee members are party's Nayeb-e-Ameer ATM Azharul Islam MP, and Assistant Secretary General Maulana Muhammad Shahjahan.
The committee has been instructed to submit its investigation report to the Ameer of Jamaat-e-Islami within one week.
5. Further Decisions: The Central Executive Council will take further decisions after receiving the investigation report.
Sincerely,
Advocate Ahsanul Mahboob Zubair
Assistant SecretaryGeneral
Secretary, Central Publicity and Media Department
Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা শামীম আহসানকে হাসপাতালে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে গেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আজ ১৬ অক্টোবর সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত শামীম আহসানের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন। পরে উপস্থিত সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে শামীম আহসানের পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জাতীয়তাবাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন। এর আগেও আরেকজনের পা ভেঙে দেওয়া হয়েছে। অনেকের বাড়িঘরে হামলা, দোকানপাটে লুটপাট এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনার তালিকা আমাদের কাছে রয়েছে।”
তিনি বলেন, “এ ঘটনার পরপরই আমি সরকারদলীয় মাননীয় চিফ হুইপকে ফোন করেছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। আমি আশা করি, সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে। আমরা আর এ ধরনের ঘটনা দেখতে চাই না। আমরা চাই না, কেউ ফুলের পাপড়ি দিয়েও কাউকে আঘাত করুক। রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়। আমাদের প্রত্যেকেরই আলাদা রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি রয়েছে।”
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, “আমরা একটি সুস্থ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই। এ বিষয়ে কারও কোনো বক্তব্য বা অভিযোগ থাকলে তা উপস্থাপনের জন্য জাতীয় সংসদে কথা বলার সুযোগ রয়েছে। আমি সবাইকে সুস্থ ধারার রাজনীতি চর্চা করার আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলের লংমার্চের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি; কুষ্টিয়ায় লংমার্চের সভাস্থল পরিদর্শনে মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, ১১ দলের ৭ দফা দাবি নির্দিষ্ট কোনো দলের নয় বা ১১ দলের দাবি নয় এটি এদেশের সকল শ্রেণি-পেশার মানুষের প্রাণের দাবি। সরকার সংবিধান সংশোধনের নামে জনগণের সাথে প্রতারণা করছে। হাজারও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে আমরা সংবিধানের সংশোধন নয়, সংস্কার চাই।
জুমআ বার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ঐতিহাসিক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ৩১ অক্টোবরের ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতি সভা ও সমাপনী সমাবেশের মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশজুড়ে পরিচালিত লংমার্চের ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এসে এই কর্মসূচির সমাপনী সমাবেশ হবে। এটি নিছক কোনো জনসভা হবে না, কুষ্টিয়াবাসীর অংশগ্রহণে এটি জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণভোটে ৭০% মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছিল এবং বর্তমান প্রধানমন্ত্রীও 'হ্যাঁ' ভোটের পক্ষে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সংবিধান সংস্কারের সেই অঙ্গীকার ভুলে গেছে। আমরা বিশ্বাস করি, জনগণের এই সাত দফা দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে।
মাঠ পরিদর্শনকালে যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য জনাব আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হকসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷ -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns BSF detention of two Bangladeshi police officers at Cumilla border
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar issued a statement on Thursday, 16 October, strongly condemning and protesting the incident in which the Indian Border Security Force (BSF) allegedly detained two Bangladeshi police officers from the Cumilla border area late on Thursday night, 15 October.
In the statement, he said that the incident is deeply concerning. While performing their professional duties, Constable Rohit Dewan and Assistant Sub-Inspector (ASI) Imran Hossain went to the border area in Brahmanpara, Cumilla, to recover narcotics when they were detained by the Indian Border Security Force (BSF).
“This incident poses a threat to national security and constitutes a violation of sovereignty. I strongly condemn and protest this incident,” he said.
Mia Golam Porwar said that border security and law enforcement agencies must perform their respective duties to uphold the dignity and rights of two independent and sovereign neighbouring states and maintain mutual security. However, he said, the aggressive attitude of the Indian side was undermining these principles, which was entirely undesirable.
He described the incident as unacceptable and a violation of international border laws. He called on the Indian authorities to take serious corrective measures and ensure that such incidents do not recur in the future.
Jamaat's Secretary General further said that the law enforcement agencies of both countries must act cautiously to maintain stability along the border. He called for the immediate and dignified return of the Bangladeshi police officers detained by the BSF.
Mia Golam Porwar also said that, because of what he described as the current government's weak foreign policy, neighbouring India was not treating Bangladesh with due respect. He urged the Bangladesh government to lodge a diplomatic protest over the incident and demand appropriate remedial action. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ
গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১৬ অক্টোবর শুক্রবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে পুলিশের দুই সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেন গেলে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সার্বভৌমত্বের লঙ্ঘন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীন ও সার্বভৌম প্রতিবেশী দুই রাষ্ট্রের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। কিন্তু ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব তা ক্ষুণ্ণ করছে, যা মোটেই কাম্য নয়। এটি অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন। আমি ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি গভীরভাবে সংশোধন করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীকে সতর্ক পদক্ষেপ নেওয়া জরুরি। আমি অবিলম্বে বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি পুলিশ সদস্যদের সসম্মানে দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী ভারত বাংলাদেশের প্রতি সম্মানজনক আচরণ করছে না। এ জন্য বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে বিষয়টির প্রতিবাদ জানানো এবং প্রতিকার দাবি করার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair strongly condemns the murder of Journalist Lutfuzzaman Alif Fakir in Netrokona
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on 16 October strongly condemning and protesting the murder of journalist Lutfuzzaman Alif Fakir in Durgapur Upazila of Netrokona on the night of 15 October.
In the statement, he said that a group of miscreants shot and killed Lutfuzzaman Alif Fakir, Netrokona correspondent for the private internet protocol television (IPTV) channel Ruposhi Bangla, at around 8:00 pm on 15 October. The journalist was sitting at a shop in Telonjia Bazar on the Shyamganj-Birishiri Road in Durgapur Upazila, Netrokona. “I strongly condemn and protest this murder,” he said.
Advocate Zubair said that such killings were occurring frequently due to the severe deterioration of the country's law and order situation, leaving citizens deeply concerned about their safety. The murder of journalist Lutfuzzaman is suspected to have been premeditated. This incident demonstrates how dangerous it has become for journalists in the country to carry out their professional duties, he added.
He called on the government and law enforcement agencies to take the necessary steps to ensure a proper investigation into the murder, promptly arrest those responsible, and bring them to justice. Advocate Zubair also prayed for the forgiveness of the deceased and expressed his condolences and sympathy to the bereaved family. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ: এড. এহসানুল মাহবুব জুবায়ের
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৬ অক্টোবর এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দোকানে বসে থাকা সাংবাদিক বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এডভোকেট জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে এমন হত্যাকাণ্ড প্রায়ই ঘটছে এবং নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তা প্রতীয়মান।
তিনি আরও বলেন, লুৎফুজ্জামানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি নিহতের মাগফিরাত কামনা, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer calls for ensuring full security during Durga Puja 2026
Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP issued a statement today, Thursday, October 15, marking the occasion of Sharadiya Durga Puja 2026.
In the statement, the Leader of the Opposition said that, our beloved country Bangladesh spanning 55,000 square miles, stands as a shining example of communal harmony. For a long time, people from all communities in Bangladesh have been observing their religious rituals and celebrating festivals according to their respective traditions without hindrance. He expressed hope that members of the Hindu community would be able to celebrate their biggest religious festival, the upcoming Sharadiya Durga Puja, with complete security.
Dr. Shafiqur Rahman said he urged the government and the relevant law enforcement agencies to take effective measures to ensure that members of the Hindu community could celebrate Durga Puja this year with complete security and peace of mind, in keeping with the country's rich heritage of harmony.
He said Bangladesh Jamaat-e-Islami, as the main opposition party in Bangladesh Parliament and a public-oriented organization, would also play a responsible role within its capacity.
“People of different religions live in our country, and everyone should be able to practise their respective religions freely. As conscious citizens of the country, Jamaat leaders and activists will uphold their social responsibility toward people of all faiths, including the Hindu community, and extend their helping hands to them,” he said.
This, he added, is the earnest appeal of Bangladesh Jamaat-e-Islami. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার বিবৃতি : @Drsr_Official
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ, ১৫ অক্টোবর বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। এখানে অনেক আগে থেকেই আমরা সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছি। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজায় এ সম্প্রদায়ের সব মানুষ পূর্ণ নিরাপত্তার সঙ্গে তাদের উৎসব পালন করবেন বলে আশা প্রকাশ করছি।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সুন্দর অতীত ঐতিহ্যের আলোকে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবারও যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তারা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সার ডিলার নিয়োগ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় দফা দাবি।
দাবিগুলো হলো:
১. সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ডিলার নিয়োগে যোগ্যতা মূল্যায়নের মানদণ্ড, তালিকা প্রণয়নের প্রক্রিয়া এবং লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে।
৩. ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৪. সারসংকট নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য এবং দেশের বিভিন্ন এলাকার প্রকৃত পরিস্থিতির মধ্যে যে অসংগতি রয়েছে, তা যাচাই করে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে হবে।
৫. ডিলার নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে এবং তদন্তের অগ্রগতি জনগণকে জানাতে হবে।
৬. কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতে যাচাই করতে হবে। ভিত্তিহীন অভিযোগ বা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে কাউকে দায়ী করা যাবে না। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General protests against the attempt to blame Jamaat-e-Islami for Shamim’s death without an investigation
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar stated in a statement issued today, 15 October, that the party strongly protests the attempt to implicate Bangladesh Jamaat-e-Islami in the death of Wahiduzzaman Shamim in Debhata of Satkhira district without conducting any impartial investigation.
He said that the death of Wahiduzzaman Shamim in Debhata was deeply tragic and unfortunate. It is essential to uncover the actual facts through a fair, impartial, and credible investigation and bring those responsible to justice.
However, attempting to involve Bangladesh Jamaat-e-Islami in the incident with ill-motives before the investigation has been completed is wholly unacceptable.
He further stated that Bangladesh Jamaat-e-Islami is a political organization that believes in the rule of law, justice, and democratic values. When allegations are raised against any individual or group, it is the responsibility of the law and the courts to adjudicate the matter.
There is no justification for taking the law into one’s own hands or imposing extrajudicial punishment through mob violence. Jamaat-e-Islami does not support such activities.
Mia Golam Porwar said that if a crime has been committed, a proper investigation and a lawful judicial process must be ensured. At the same time, blaming any political party or organization without verifying the relevant facts and evidence may obscure the truth. Spreading misinformation for political purposes and creating confusion among the public over an unfortunate incident is undesirable.
I urge the relevant law enforcement agencies to conduct an impartial investigation, identify the actual perpetrators, and ensure justice for the bereaved family. I also urge the media and all concerned parties to act responsibly and refrain from publicizing allegations against any individual or organization without proper verification. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সাতক্ষীরার দেবহাটায় শামীমের মৃত্যুর ঘটনায় কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই জামায়াতে ইসলামীকে দায়ী করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ: মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আজ ১৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করার অপচেষ্টার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। কিন্তু তদন্ত সম্পন্ন হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে তার বিচার করার দায়িত্ব আইন ও আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ী করা হলে প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেতে পারে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত।
আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার অনুরোধ করছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন
ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, দুর্নীতি ও কালোবাজারে সার বিক্রি এবং চোরাচালানের কারণে দেশে সার সংকট হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে জরুরি প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল; সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. আব্দুর রব, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দিন ও ড. রেজাউল করিম; এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে সংকটের অভাব নেই; যেখানেই হাত দেবেন, সেখানেই সংকট। সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ করা হয়েছে। এর প্রভাব পড়ছে কৃষি ও নাগরিকদের ওপর। সার বিতরণ ও সার ডিলার নিয়োগে চরম দুর্নীতি, অনিয়ম ও নৈরাজ্য করা হয়েছে। বিদ্যমান সরকারি নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে এসব করা হয়েছে।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলো, একজনের দায়িত্ব থাকলেও কথা বলেন আরেকজন। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব কৃষিমন্ত্রীর, কিন্তু কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাদের মধ্যে রাজনৈতিক কর্তৃত্ববাদী মানসিকতা চেপে বসেছে। জেলায় গঠিত কমিটিতে রাজনৈতিক বিবেচনায় তিনজনকে মনোনীত করা হয়েছে। এ কারণে যোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ নেই। বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। ফলে সার বিতরণে সরকার শতভাগ ব্যর্থ হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, সরকারের অব্যবস্থাপনা, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি, কালোবাজারে সার বিক্রি এবং চোরাচালানের কারণে দেশে সারসংকট হচ্ছে। ডিলার নিয়োগে শর্ত মানা হয়নি। কিছু এলাকায় দলীয় প্যাডে তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলো আমলে নিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। টাকা নিয়ে ডিলার নিয়োগ দেওয়ার ঘটনাও ঘটেছে। দিনাজপুর ও রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় এমন অভিযোগ পাওয়া গেছে বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার।
তিনি আরও বলেন, ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে দেখা গেছে, বিএনপির ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় সারসংকট হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন। এক জায়গার বাসিন্দাকে অন্য জায়গায় সারের ডিলারশিপ দিয়েছে বর্তমান সরকার। এমনকি কখনো সারের ব্যবসা না করেও অনেকে ডিলারশিপ পেয়েছেন। এ ছাড়া একই পরিবারের একাধিক ব্যক্তি ডিলারশিপ নিয়েছেন। ভুয়া গুদাম ও ভুয়া চুক্তিনামা দিয়েও ডিলারশিপ নেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে দলীয় চাপের মুখে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি রংপুরের পীরগাছা উপজেলায় বিএনপির প্যাডে দেওয়া ডিলার নিয়োগের তালিকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নামও পাওয়া গেছে।
গোলাম পরওয়ার বলেন, বিএনপির ত্যাগী নেতাদের ডিলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের কোনো মন্ত্রীই নীতিমালার তোয়াক্কা করছেন না। ফলে এখন ‘সবার আগে বিএনপি’, ‘সবার আগে বাংলাদেশ’ নয়। হাইকোর্টের আদেশ ভঙ্গ করে সব ডিলারশিপ দেওয়া হয়েছে।
জামায়াতের ছয় দফা দাবি -
সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ছয় দফা দাবি তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। দাবিগুলো হলো—
১. সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ডিলার নিয়োগে যোগ্যতা মূল্যায়নের মানদণ্ড, তালিকা প্রণয়নের প্রক্রিয়া এবং লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে।
৩. ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৪. সারসংকট নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য এবং দেশের বিভিন্ন এলাকার প্রকৃত পরিস্থিতির মধ্যে যে অসংগতি রয়েছে, তা যাচাই করে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে হবে।
৫. ডিলার নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে এবং তদন্তের অগ্রগতি জনগণকে জানাতে হবে।
৬. কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতে যাচাই করতে হবে। ভিত্তিহীন অভিযোগ বা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে কাউকে দায়ী করা যাবে না।
গোলাম পরওয়ার বলেন, সার ডিলার নিয়োগে বিএনপি চরম দলীয়করণ করেছে। সারসংকট সম্পর্কে সরকার জাতিকে অসত্য তথ্য দিয়েছে। গত ৬–৭ মাসে সরকারের সর্বস্তরে দলীয়করণ ও দুর্নীতি এবং মন্ত্রীদের মিথ্যাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত উদ্বিগ্ন। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা চলছে। দুর্নীতিপরায়ণ ও দলীয়করণে নিমজ্জিত এই সরকারের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত ও ভিন্নমতের ওপর দমন-পীড়নমুক্ত একটি মানবিক ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমরা। কিন্তু ক্ষমতাসীন সরকার তা বাস্তবায়ন করতে দেবে না। এ জন্য বিরোধী দলকে বাদ দিয়ে নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধন করে ফ্যাসিস্টদের মতো সারাজীবন ক্ষমতায় থাকার লক্ষ্যে কর্তৃত্ববাদী সরকারের সাংবিধানিক কাঠামো তৈরি করতে ব্যস্ত হয়েছে সরকার।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের অনুমোদিত আইনি কাঠামো অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে চাই আমরা। কিন্তু সরকার সেটিকে উপেক্ষা করে কর্তৃত্ববাদী কাঠামোর আদলে আবারও সবকিছু সাজাচ্ছে। এ জন্য সরকার চায় না যে বিরোধী দল সংবিধান সংস্কারে অংশগ্রহণ করুক। ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কার প্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে বিষয়টি ধামাচাপা দিয়ে নিজেদের রাজনৈতিক অপকৌশল আড়াল করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তাদের লক্ষ্য হলো আজীবন ক্ষমতায় থাকা, যা ফ্যাসিবাদী চিন্তার একটি সর্বনাশা পদক্ষেপ। আমরা এই সর্বনাশা চিন্তা থেকে ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে ফেরানোর চেষ্টা করব। এই বিতর্ক রাজপথে ঠেলে না দিয়ে সংসদে সমাধানের আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংশোধনের পরিবর্তে গণভোটে নির্ধারিত আইনি প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের বিষয়ে আগামী সংসদ অধিবেশনে সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে বলে আশা করছি। দেশে সার, তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসংকটের কারণে উৎপাদন খরচ বাড়ছে, ফলে দ্রব্যমূল্যও বাড়ছে। নগরজীবন ও প্রান্তিক চাষিদের জীবনে সৃষ্ট দুর্ভোগ লাঘবে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘বিরোধী দলকে বাদ দিয়ে নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় সারাজীবন ক্ষমতায় থাকার পথ তৈরি এবং কর্তৃত্ববাদী সরকারের সাংবিধানিক কাঠামো গড়ার কাজে ব্যস্ত সরকার’
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিং
🗓️ ১৫ অক্টোবর ২০২৬ | বৃহস্পতিবার
⏱️ বেলা ১১:৩০ মিনিট
ব্রিফিংয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন
দেখতে চোখ রাখুন, ফেসবুক পেইজ (www.facebook.com/BJI.Official) ও ইউটিউব চ্যানেলে (www.youtube.com/@BJIOfficial) -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক: এটিএম আজহারুল ইসলাম এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এই দেশ আমাদের সবার। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু শব্দ শুনতে চাই না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করবে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে। বাংলাদেশে প্রধান চারটি ধর্ম হলো ইসলাম, হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম ও খ্রিষ্টধর্ম। এ ছাড়া আরও ছোট ছোট ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। তাদের সংখ্যা কম বলে আমরা তাদের কম চিনি বা তাদের খোঁজখবর কম রাখি। কিন্তু সবাই শান্তিতে বসবাস করে আসছে। তাহলে আজ কেন পাহারা দিতে হয়? কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এত কষ্ট করতে হয়? আমিতো এই অঞ্চলেরই সন্তান। আজ থেকে ৫০-৬০ বছর আগে তো এমনটা শোনা যায়নি।
তিনি আরও বলেন, আফসোস, আমাদের দেশ স্বাধীন হলো, অথচ আমরা নিশ্চিন্তে ধর্ম পালন করতে পারছি না; পাহারা দিতে হয়। কিন্তু কেন? আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। এর মাধ্যমেই আমরা সবাই মিলে যার যার ধর্ম পালন করতে পারব।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি। এই ধর্ম অন্য ধর্মের প্রতি আঘাত করে না। যারা ইসলামকে পছন্দ করে না, তারাই ইসলামের নাম ব্যবহার করে অন্য ধর্মের মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি করে ইসলামের ঘাড়ে দোষ চাপায়। ইতিহাসে দেখবেন, ইসলাম কখনো কোনো ধর্মের প্রতি আঘাত করেনি। এ জন্য আমরাও চাই, সবাই যার যার অবস্থান থেকে নিজ নিজ ধর্ম পালন করব। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
ফেসবুকে ছড়ানো গুজব ও ভুল তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফেসবুকের সব খবর বিশ্বাস করবেন না। কোনো বিষয়ে সন্দেহ হলে পুলিশ বা উপজেলা প্রশাসনকে জানাবেন। এটি শুধু আমি হিন্দু ভাইদের বলছি না, মুসলিমদেরও বলছি। দেশের স্বাধীনতা ও শৃঙ্খলা বিঘ্নিত হোক, এটা কেউ চায় না। এমনটা হলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব।
তিনি আরও বলেন, মুসলিম বা হিন্দু—কেউই গোলযোগ চায় না। তবে ষড়যন্ত্রকারীরা বসে নেই। ফ্যাসিস্ট শক্তি দেশে ফেরার জন্য গোলযোগ পাকানোর চেষ্টা করতে পারে। তাদের ফাঁদে আপনারা পা দেবেন না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য সবাইকে আমি অনুরোধ করব, আমরা সবাই দেশকে ভালোবাসি। আমরা রাজনীতির মাঠে লড়াই করতে পারি, নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করতে পারি; তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের সবাইকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. মোনাব্বর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ মুহাম্মাদ রোস্তম আলী, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী সরকার, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের সকল ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা যেমন সরকারের দায়িত্ব, তেমনি বিরোধীদলীয় নেতারও সাংবিধানিক কর্তব্য’
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
‘জামায়াতে ইসলামীর শ্রদ্ধেয় আমীর ও বিরোধীদলীয় নেতার আগ্রহ এবং বক্তব্যে আমরা সনাতনী সমাজের পক্ষ থেকে সন্তুষ্ট। আশা করি, আগামী দিনে জামায়াতে ইসলামী এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
-
হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে আয়োজিত এ সভায় হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা, বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি প্রমুখ।
হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডভোকেট দীনুবন্ধু রায়, মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, প্রেসিডিয়াম সদস্য নারায়ণ চন্দ্র সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব পার্থ সারথী ঘোষ এবং যুগ্ম মহাসচিব অমল চৌধুরী সহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. সুব্রত চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথসহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মাসহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পনা রায় ও সাধারণ সম্পাদক মিন্টন বৈদ্যসহ অন্যান্য প্রতিনিধিগণ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধনসহ অন্যান্য প্রতিনিধিগণ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি তপন চন্দ্র মজুমদারসহ অন্যান্য প্রতিনিধিগণ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ ও সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাশ ব্রহ্মচারীসহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের (প্রভাষ-পলাশ) সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে সহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস ও সাধারণ সম্পাদক রাজ কুমার দাস সহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি আশিষ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক এড. সুমন কুমার রায়সহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ রবিদাস ফোরামের সভাপতি চাঁদমোহন রবিদাস ও সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণসহ অন্যান্য প্রতিনিধিগণ, ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের সভাপতি এড. সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ননী গোপাল মজুমদারসহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলীপ রবিদাস ও সাধারণ সম্পাদক ফুল চাঁদ রবিদাসসহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি মি: জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ও সাধারণ সম্পাদক মি: সঞ্জিব দ্রং সহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল ও সাধারণ সম্পাদক নির্মল দাশ সহ অন্যান্য প্রতিনিধিগণ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক সোমনাথ দে সহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরীসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
মতবিনিময় সভা শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের বিষয়বস্তু তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ আমাদের সবার প্রিয় জন্মভূমি। এদেশে আমরা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী আমরা সবাই বাংলাদেশি এবং এ দেশের গর্বিত নাগরিক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধীদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যে সহযোগিতা ও ভূমিকা রেখেছেন, তা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রশংসা করেছেন। তাঁদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার কথা সভায় তুলে ধরা হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে বিরোধীদলীয় নেতা তাঁদের আশ্বস্ত করেছেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের বক্তব্য ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তাঁদের সঙ্গে ভবিষ্যতেও মতবিনিময় অব্যাহত থাকবে এবং তাঁদের পাশে থেকে দায়িত্ব পালনে সহযোগিতা করা হবে।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। তিনি শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর জন্য জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে হবে। পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জামায়াতে ইসলামী এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শুধু বক্তব্যে নয়, বাস্তবেও সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাঁরা তাঁদের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার বিষয় তুলে ধরে এসব সমাধানে সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
৩১ অক্টোবর ২০২৬ ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে আজ দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার আমীর এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লংমার্চ কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্যদের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন, মুন্সিগঞ্জ জেলা আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি এ.কে. এম ফখরুদ্দীন রাজী, শ্রমিক কল্যাণের ঢাকা জেলা সভাপতি মো. হারুন অর রশীদ এবং মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আ. সালাম, ইসলামী ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলা শাখা সভাপতি মো. রিফাত হোসাইন, বাইতুলমাল ও প্রচার সেক্রেটারি আসজাদ আব্দুল্লাহ এবং ছাত্রশিবিরের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ মো. তুর্জ ও ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসাইন রাকিব।
সভায় ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সামনে রেখে ঢাকা-মুন্সিগঞ্জের মাওয়া মহাসড়কে অভ্যর্থনা এবং প্রচার-প্রচারণাসহ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, ১১ দলের সাথে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে লংমার্চকেন্দ্রিক সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Taher condemns harassment of Dr. Muhammad Yunus at New York’s JFK Airport
Deputy Leader of the Opposition in the Bangladesh Parliament and Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Syed Abdullah Mohammad Taher MP issued a statement today, October 13, strongly condemning and protesting the harassment of the former Chief Adviser of Bangladesh’s interim government and Nobel laureate Professor Dr. Muhammad Yunus at John F. Kennedy (JFK) International Airport in New York, United States.
In the statement, Dr. Taher said that some associates of the Awami League’s fascist elements had harassed Nobel laureate Professor Dr. Muhammad Yunus at JFK International Airport by using vulgar, derogatory and indecent words. He described the incident as unacceptable and highly condemnable and expressed his strong condemnation and protest against the harassment.
Dr. Taher said that by harassing Dr. Yunus, a Nobel laureate respected by people around the world, the perpetrators had insulted and undermined not only a distinguished Bangladeshi citizen but also Bangladesh as a nation in the eyes of the international community.
He said that such reprehensible conduct against respected Bangladeshi individuals on foreign soil was inappropriate and should not be tolerated, as it undermines the country’s dignity and reputation on the global stage. He urged everyone to refrain from such behaviour.
He further said that the ousted Awami League fascist forces, having been driven out of the country, continued their conspiracies against Bangladesh and its people from abroad. He added that they were also disrupting the security of expatriate Bangladeshis living overseas and patriotic Bangladeshi citizens travelling abroad.
Dr. Taher expressed confidence that peace-loving people in Bangladesh and expatriate Bangladeshis would thwart all such conspiracies and continue working for the welfare of the country, Insha’Allah.
He also called on officials at Bangladesh’s embassies and high commissions abroad to take responsible and courageous measures in this regard. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের কর্তৃক সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ : ডা. তাহের
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে যুুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি আজ ১৩ অক্টোবর এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী ফ্যাসিস্টদের কিছু দোসর যে কদর্য ও অশালীন ভাষা ব্যবহার করে হেনস্তা করেছেন তা অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। আমি তাকে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ডা. তাহের বলেন, বিশ্ববাসীর কাছে সম্মানীয় নোবেল বিজয়ী ড. ইউনূসকে হেনস্তা করার মধ্যদিয়ে দেশের সকল নাগরিক এবং রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে বাংলাদেশকে অপমানিত ও খাটো করা হয়েছে। দেশের মান মর্যাদা বিশ্ব দরবারে সমুন্নত রাখতে বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সাথে এহেন নিন্দনীয় কর্মকাণ্ড পরিচালনা করা কারোর জন্যই সমীচীন নয়, যা ফ্যাসিস্টদের দোসররা করেছে। এ ধরনের আচরণ থেকে সবার বিরত থাকা উচিৎ।
তিনি আরও বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিদেশে অবস্থানরত প্রবাসী ও সফররত দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে। দেশের শান্তিপ্রিয় ও প্রবাসী বাংলাদেশীরা তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাই কমিশনসমূহের কর্মকর্তাদের এ ব্যাপারে দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ গ্রহণ করা উচিৎ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair demands withdrawal of cases, immediate release of Ayas and three Others
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on Monday, October 12, demanding the withdrawal of cases filed against the member secretary of Rastro Sanglap Forum (State Dialogue Forum) and July uprising activist Al Nur Mohammad Ayas, and three others over a trivial incident. He also called for their immediate release.
In the statement, Advocate Zubair said that filing cases against Ayas, one of the prominent faces of the July uprising, and three others, as well as taking them into remand, was a matter of concern.
He alleged that citizens were being harassed through cases over trivial incidents and that attempts were being made nationwide to undermine forces supporting the July uprising, with the backing of the government itself and a section of the administration operating behind the scenes.
He said it appeared that a section of the administration was working to pave the way for the rise of fascist and hegemonic forces. He demanded the withdrawal of the case filed against Ayas on unjust grounds and called for his swift release.
Advocate Zubair further said that the incident involving Ayas indicated that, by failing to uphold the spirit of July, the government had chosen to suppress the July Uprising activists through humiliation, harassment, oppression and persecution.
He urged the government to refrain from such actions, show respect for anti-hegemonic forces, and uphold the spirit of July. He also called on the government to ensure public safety, maintain a proper law-and-order environment and establish justice in the country.
At the same time, he expressed his expectation that the government would take effective measures to maintain national stability through the practice of the politics of tolerance.
He added that Ayas had consistently played a role against aggression, reflecting the aspirations of all freedom-loving people in Bangladesh.
However, he alleged that Ayas had been made a victim by equating his anti-hegemonic statements with the spread of religious hatred, describing the move as undesirable and unjustified.
“We demand the immediate withdrawal of the cases unjustly filed against Ayas and the three others, as well as their immediate release,” Advocate Zubair said. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর বিবৃতি
ঠুনকো ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এবং জুলাইযোদ্ধা এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১২ অক্টোবর সোমবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ এবং রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা ও রিমান্ডে নেয়া উদ্বেগজনক। ঠুনকো ঘটনায় মামলা দিয়ে নাগরিকদের হয়রানি এবং জুলাইয়ের পক্ষের শক্তিকে ঘায়েল করার অপচেষ্টা দেশব্যাপী চালানো হচ্ছে খোদ সরকার এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা একটি অংশের মদদে। মনে হচ্ছে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির উত্থানের পথ প্রশস্ত করতে তৎপর প্রশাসনের একটি অংশ। আমি আয়াসের বিরুদ্ধে অন্যায়ভাবে দেয়া মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তি দাবি করছি।
এডভোকেট জুবায়ের বলেন, সরকার জুলাইকে ধারন না করায় এদেশের জুলাই বিপ্লবের পক্ষের শক্তিকে হেনস্তা, হয়রানি, জুলুম ও নির্যাতন করে দমনের পথ বেছে নিয়েছে বলে আয়াসের ঘটনায় প্রতীয়মান। আমরা সরকারকে এহেন কর্মকাণ্ড থেকে বিরত থেকে আধিপত্যবাদবিরোধী শক্তিকে সম্মান প্রদর্শন এবং জুলাই চেতনাকে ধারন করে জনগণকে নিরাপত্তা প্রদান, আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সহনশীল রাজনীতি চর্চার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, আয়াস আগ্রাসনবিরোধী ভূমিকা পালন করে আসছেন, যা বাংলাদেশের স্বাধীনতাকামী সকল মানুষের প্রত্যাশার প্রতিচ্ছবি। কিন্তু আধিপত্যবাদবিরোধী বক্তব্যকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর সাথে মিলিয়ে তাকে ভিক্টিম করা হয়েছে, যা অনভিপ্রেত ও অসংগত।
আমরা অবিলম্বে আয়াসসহ চারজনের বিরুদ্ধে অন্যায়ভাবে দেয়া মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তি দাবি করছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General attends Spanish National Day reception; Leader of the Opposition's congratulatory letter to the King of Spain handed over
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament (MP) Mia Golam Porwar attended a reception held at a hotel in Dhaka to mark Spain’s National Day. On the occasion, he handed over a congratulatory letter addressed to His Majesty King Felipe VI of Spain, written by the Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP to His Excellency Ambassador of Spain to Bangladesh Mr. Gabriel Sistiaga Ochoa de Chinchetru.
The reception was held on the evening of Monday, 12 October 2026, at the Grand Ballroom of Sheraton Dhaka Hotel. Organized by the Embassy of Spain in Dhaka, the event was attended by diplomats from various countries, distinguished personalities, and invited guests.
In the congratulatory letter addressed to the King of Spain, the Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP extended his heartfelt greetings and congratulations to the King, the Royal Family, the Government, and the people of Spain on the occasion of the country’s National Day. He also wished Spain continued peace, progress, and prosperity.
The letter emphasized the importance of further strengthening the friendly relations between Bangladesh and Spain. It highlighted the potential for expanding bilateral ties through trade and investment, development cooperation, culture, education, migration, tourism, and increased people-to-people connection between the two countries. The letter also made special mention of the contributions of Bangladeshi expatriates living in Spain.
Among those attending the reception were the members of the Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami Advocate Matiur Rahman Akanda and Mr. Mobarak Hossain, and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেলের অংশগ্রহণ; স্পেনের রাজাকে লেখা বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র হস্তান্তর
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি স্পেনের মহামান্য রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের মান্যবর রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে হস্তান্তর করেন।
সোমবার ১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
চিঠিতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও জনাব মোবারক হোসাইন এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর যোগ দেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমাদের সাত দফা দাবির প্রথম দফা হলো, কোনো সংশোধন নয়; গণভোটের মাধ্যমে অনুমোদিত আইনি পদ্ধতিতেই সংবিধান সংস্কার করতে হবে। এটাই মূল কথা। এই পদ্ধতি না মানার অর্থ জনগণের আস্থার প্রতি গাদ্দারি, বিশ্বাসঘাতকতা, দ্বিচারিতা ও বিশ্বাসভঙ্গ করা।"
-মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সরকার সংবিধান সংস্কারে গণভোটের রায়কে অস্বীকার করে জনগণের বিশ্বাসভঙ্গ করেছে: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার সংবিধান সংস্কারে গণভোটের রায়কে অস্বীকার করে জনগণের বিশ্বাসভঙ্গ করেছে। ৭০ শতাংশ জনগণের দাবি আদায়ে বিরোধীদলের আন্দোলনকে কেন্দ্র করে পতিত সরকারের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে—বিএনপি সরকার এমন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। তবে এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করা হচ্ছে।
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আজ ১১ অক্টোবর (শনিবার) দুপুরে যশোর প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের আহ্বানে ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর অভিমুখে দুটি লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৩১ অক্টোবরের লংমার্চও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩৩টি রাজনৈতিক দল ৭২টি বৈঠকের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করেছিল। কিন্তু গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের যে আইনি কাঠামো উন্মোচিত হয়েছে, তা উপেক্ষা করা হচ্ছে। সংবিধান সংস্কার পরিষদ নামে একটি ফোরাম বা কাউন্সিল গঠনের বিধান রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়। গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন বিএনপি সরকার গণভোটের মাধ্যমে অনুমোদিত সংস্কারের আইনি পদ্ধতি উপেক্ষা করে অন্য দলগুলোকে বাদ দিয়ে একদলীয় কায়দায় সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। নিজেদের পছন্দের লোকদের দিয়ে সংবিধান সংশোধন করতে চায় তারা। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের এ উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। কারণ, গণভোটে এ পদ্ধতিতে সংবিধান সংশোধনের পক্ষে রায় দেওয়া হয়নি। নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, তাঁরা শপথ নেবেন এবং তাঁদের মাধ্যমেই সংবিধান সংস্কার হবে। কিন্তু বিএনপি ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং ১০-১২টি মৌলিক কাঠামোর বিষয়ে দেওয়া নোট অব ডিসেন্ট উপেক্ষা করে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করতে চায়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির ৩১ দফার প্রথম কর্মসূচি ছিল সংবিধান সংস্কার কমিশন। অথচ এখন তারা সংস্কারের কথা না বলে সংশোধনের কথা বলছে। বাংলাদেশে অতীতেও সংসদে পাস হওয়া সংবিধানের সংশোধনী আদালতে বাতিল হয়েছে।
তিনি বলেন, আমাদের সাত দফা দাবির প্রথম দফা হলো, কোনো সংশোধন নয়; গণভোটের মাধ্যমে অনুমোদিত আইনি পদ্ধতিতেই সংবিধান সংস্কার করতে হবে। এটাই মূল কথা। এই পদ্ধতি না মানার অর্থ জনগণের আস্থার প্রতি গাদ্দারি, বিশ্বাসঘাতকতা, দ্বিচারিতা ও বিশ্বাসভঙ্গ করা।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট চেয়েছেন। জনগণ চারটি বিষয়ে ‘হ্যাঁ’ বলেছে। এই চারটি বিষয়ই আপনাদের মানতে হবে। মাত্র কয়েক মাসের মধ্যে জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি কি আপনারা ভুলে গেছেন? শত শত জুলাই যোদ্ধা এখনো শরীরে বুলেটের স্প্লিন্টার নিয়ে দিনাতিপাত করছেন। প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ দিয়েছেন। অনেকে চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং আহত হয়েছেন দেশটাকে বদলে দেওয়ার জন্য। এ কারণেই আমরা লংমার্চের আয়োজন করেছি।
তিনি আরও বলেন, এত বড় রক্তাক্ত অভ্যুত্থানের পর গণভোটের রায় উপেক্ষা করা যায় না। অধিবেশনের প্রথম ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বানের কথা থাকলেও তা করা হয়নি। ১৮০ দিনের মধ্যে সংস্কার শেষ করার কথা। অক্টোবরে সেই সময় শেষ হয়ে যাবে। অথচ ৭০ শতাংশ জনগণের রায়ের বিষয়ে বিরোধীদল কথা বলবে না, তা হতে পারে না। লংমার্চ একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের পক্ষে জনমত সংগঠিত করতে চাই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের সঙ্গে যে বিশ্বাসভঙ্গ করেছে, তা জনগণকে জানাতে চাই। আমাদের সাত দফা দাবির দ্বিতীয় দফা হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ করতে হবে। খুলনার একটি সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পুলিশ সুপার পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দিয়ে চিঠি জারি করেছেন।
তৃতীয় দফা দাবি হলো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, সব জায়গায় কর্তৃত্ববাদী শাসনের সুর দেখতে পাচ্ছি।
চতুর্থ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে। বিএনপির কর্মীরাই সারের ডিলার পাবেন—একজন মন্ত্রীর এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিএনপির স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু এখন দেখছি, সবার আগে বিএনপি।
পঞ্চম দফা দাবি সম্পর্কে তিনি বলেন, সরকারের সংকীর্ণ দলীয়করণ পরিহার করতে হবে। চাকরির নিয়োগে ছাত্রদলকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মেধার মূল্যায়ন হচ্ছে না। হাট কমিটি, স্কুল কমিটি, বাজার কমিটি থেকে শুরু করে ইমাম-মুয়াজ্জিনের বেতনের ক্ষেত্রেও দলীয়করণ করা হচ্ছে। সব কমিটিতে দলীয় লোক বসানো হচ্ছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন এবং তদারকির ক্ষেত্রেও দলীয় লোকদের দায়িত্ব দেওয়া হচ্ছে। দলীয়করণের কারণে গোটা দেশ এখন জিম্মি।
ষষ্ঠ দফা দাবি হলো, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করতে হবে। তিনি বলেন, এসব অপকর্ম দেদার চলছে। আগের সরকারের শুধু নাম পরিবর্তন হয়েছে, চরিত্র ও আচরণ একই রয়েছে। ট্রাকস্ট্যান্ড, বেবিস্ট্যান্ড, বালুর ঘাট ও নদীর ঘাটে সমানতালে চাঁদাবাজি চলছে।
সপ্তম দফা দাবি সম্পর্কে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার করতে হবে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কিছু লোকের বিচার হলেও তা এখনো কার্যকর হয়নি। অনেকে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্টদের অনেকেই কারাগার থেকে বের হয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। কার্যক্রম নিষিদ্ধ একটি দল মিছিল করছে, অথচ সরকারের গোয়েন্দারা জানেন না—এটা হতে পারে না।
তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কর্মসূচি দিচ্ছি। লংমার্চের মাধ্যমে সরকারের বোধোদয় হবে বলে আশা করি। সরকার সঠিক পথে ফিরে আসুক। গণবিরোধী ভূমিকা ও অপরিণামদর্শী চিন্তা থেকে তারা ফিরে আসবে বলে আমরা আশা করি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত দিনে ১১ দলীয় ঐক্যের অধীনে দুটি লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের লংমার্চও একইভাবে শান্তিপূর্ণ থাকবে। লংমার্চের কারণে সাময়িকভাবে যাতায়াত ও চলাচলে যে ভোগান্তি হতে পারে, সে জন্য ওই অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।
লংমার্চের কর্মসূচির বিস্তারিত জানিয়ে তিনি বলেন, নির্ধারিত দিনে সকাল ৭টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে সংক্ষিপ্ত জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বিশাল বহর নিয়ে লংমার্চ কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবে। যশোরের মুড়লী মোড় ও ঝিনাইদহে পথসভা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ এই যাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও প্রচার মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান, যশোর জেলা জামায়াতের আমীর গোলাম রসূল এমপি এবং মোক্তার আলী এমপিসহ ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক শামসুর রহমান অডিটোরিয়ামে খুলনা বিভাগের সব সংসদ সদস্য ও জেলা নেতৃবৃন্দকে নিয়ে লংমার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘সংশোধন নয়, গণভোটের মাধ্যমে অনুমোদিত আইনি পদ্ধতিতেই সংবিধানের সংস্কার করতে হবে’
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General congratulates Bangladesh’s Ehtishamul Haque on securing first place in International Quran Competition in Malaysia
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar issued a statement today, October 11, extending heartfelt congratulations and best wishes to Bangladesh’s contestant, Hafiz Ehtishamul Haque Hira, for jointly securing first place in the men’s Hifz category at the 66th International Quran Recitation and Memorization Competition held in Malaysia, scoring 97 points.
In a congratulatory message, he further stated that Ehtishamul Haque Hira’s remarkable achievement at the international level through memorizing the Holy Quran is a matter of immense pride and joy for Bangladesh. His success has brought happiness to the hearts of the country’s Muslim devotees and enhanced Bangladesh’s prestige and reputation on the international stage.
He said that the memorization and recitation of the Holy Quran represent a unique tradition of the Muslim Ummah. The international success of talented Huffaz (those who have memorized the Holy Quran), such as Ehtishamul Haque, will inspire the younger generation to study and memorize the Holy Quran and incorporate its teachings into their lives.
Ehtisham's personal dedication, the sincere efforts of his teachers, and the support and guidance of his guardians have played significant roles in achieving this success, he added.
Mia Golam Porwar wished Ehtishamul Haque Hira a bright future, good health, and continued success. At the same time, he expressed his sincere gratitude and congratulations to Hira’s teachers, guardians, and everyone associated with Markazu Faizil Quran Al Islami.
He expressed hope that, following Ehtishamul Haque’s achievement, more Huffaz and talented students educated in Islamic studies from Bangladesh would attain further success on the international stage and bring honor to the country and its people. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Recruitment exam suspended over question leak allegations
Jamaat calls for impartial probe and swift announcement of new date
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair, in a statement issued, 10 October, said that the party was deeply concerned over allegations of a question paper leak and the subsequent suspension of the recruitment examination for the post of Assistant Upazila Youth Development Officer under the Department of Youth Development.
Advocate Zubair said the allegations of question paper leakage must be investigated thoroughly and impartially, and those involved must be brought to justice promptly. At the same time, considering the difficulties faced by affected job seekers, a new date for the examination must be announced as soon as possible. Effective measures must also be taken to ensure transparency, impartiality and security in future recruitment examinations.
Ensuring recruitment on the basis of merit and qualifications is the responsibility of the state, saying this Advocate Zubair said, "We urge the relevant authorities to take the necessary steps immediately to address the legitimate demands of job seekers, protect their rightful interests and restore public confidence in the recruitment system." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু’
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#drshafiqurrahman #turkey #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep condolences over the deaths of 12 People, including two Bangladeshis in Riyadh airport attack
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar in a statement issued on October 11, 2026 expressed deep grief and sorrow over the deaths of 12 people, including two Bangladeshis, and the injuries sustained by many others in an attack at King Khalid International Airport in Riyadh, the capital of Saudi Arabia.
In his condolence message, he said, “We are deeply saddened by the tragic deaths of 12 people, including two Bangladeshis, in the attack at King Khalid International Airport in Riyadh, Saudi Arabia. I pray for the eternal peace and forgiveness of the souls of those who lost their lives and also extend my heartfelt condolences to the bereaved families. I also pray for the speedy recovery of those who were injured.”
He said that attacks of this nature on civilians and critical infrastructure are highly condemnable. The loss of innocent lives is unacceptable under any circumstances.
Such acts of violence threaten regional peace, security, and stability. All parties concerned have a responsibility to ensure the safety of civilians by respecting international law and humanitarian values.
He further stated that a large number of Bangladeshi expatriates living and working in Saudi Arabia make significant contributions to the country's economy. Ensuring their safety is of utmost importance.
Secretary General also urged the Government of Bangladesh to take necessary steps to bring the bodies of the deceased back to Bangladesh as soon as possible. He further called upon the Bangladesh Embassy in Saudi Arabia and the relevant authorities to ensure that the injured receive proper medical treatment. He urged the relevant authorities to provide necessary assistance to the affected families. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair expresses grief over senior journalist Amir Khasru’s death
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair has expressed profound grief and sorrow over the death of senior journalist Amir Khasru.
In a condolence message issued today, Saturday, 10 October, he said, “With the death of senior journalist Amir Khasru, we have lost an experienced, dedicated and professional journalist. His longstanding contributions to the field of journalism will be remembered. Through his work at various media outlets, including Voice of America, he played an important role in the world of journalism. The void created in the country’s media sector by his death will not be easy to fill.”
He prayed seeking the forgiveness and eternal peace of the deceased’s soul and sought the blessings of Almighty Allah to accept his good deeds and grant him Jannatul Ferdous.
In the condolence message, he also expressed his deepest sympathies to the bereaved family members, colleagues and well-wishers of the late Amir Khasru, praying that Almighty Allah grant them the strength, patience and fortitude to bear this loss. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের এহতিশামুল হকের প্রথম স্থান অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার পুরুষদের হিফজ বিভাগে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ এহতিশামুল হক হিরা ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করায় আমরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।
এক অভিনন্দন বার্তায় তিনি আরও বলেন, পবিত্র কুরআনুল কারিম হিফজ করে আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখা এহতিশামুল হক হিরার এই সাফল্য বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। তাঁর এ অর্জন দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আনন্দের সঞ্চার করেছে এবং বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা ও ভাবমর্যাদা উজ্জ্বল করেছে।
তিনি বলেন, পবিত্র কুরআনের হিফজ ও তিলাওয়াতের চর্চা মুসলিম উম্মাহর এক অনন্য ঐতিহ্য। এহতিশামুল হকের মতো প্রতিভাবান হাফেজদের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন নতুন প্রজন্মকে পবিত্র কুরআন অধ্যয়ন, মুখস্থকরণ ও এর শিক্ষাকে জীবনে ধারণ করতে অনুপ্রাণিত করবে। এ সাফল্যের পেছনে তাঁর ব্যক্তিগত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মিয়া গোলাম পরওয়ার এহতিশামুল হক হিরার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি তাঁর শিক্ষক, অভিভাবক এবং মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, এহতিশামুল হকের এই অর্জনের ধারাবাহিকতায় বাংলাদেশের কুরআনের হাফেজ ও ইসলামি শিক্ষায় শিক্ষিত মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জন করবেন এবং দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনবেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
প্রদত্ত শোকবাণীতে তিনি বলেন, সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। নিরপরাধ মানুষের জীবনহানি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব।
তিনি আরও বলেন, সৌদি আরবে বসবাসরত ও কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
নিহতদের লাশ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চত করার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
আজ ১১ অক্টোবর (রবিবার) সকালে তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বিমানবন্দরের ভিআইপি কক্ষে এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাননীয় বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।
#drshafiqurrahman #leaderoftheopposition -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত: নিরপেক্ষ তদন্ত ও দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি- @advzubairbd
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১০ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা স্থগিতের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
এডভোকেট জুবায়ের বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চাকরিপ্রার্থীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে তাদের ন্যায্য অধিকার রক্ষা এবং নিয়োগব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিনিয়র সাংবাদিক আমির খসরুর ইন্তিকালে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের শোক প্রকাশ
সিনিয়র সাংবাদিক আমির খসরুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আজ শনিবার (১০ অক্টোবর) এক শোকবার্তায় তিনি বলেন, সিনিয়র সাংবাদিক আমির খসরুর ইন্তিকালে আমরা একজন অভিজ্ঞ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিককে হারালাম। সাংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি সংবাদজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি মরহুম আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁর নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেন।
শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁদের এ শোক ধৈর্য ও সহনশীলতার সঙ্গে কাটিয়ে ওঠার তাওফিক কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কক্সবাজারে জামায়াতের ইউনিয়ন সভাপতি-সেক্রেটারি ও কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
রুকনিয়াতের শর্ত ও শপথের দাবি পূরণে ইলম, আমল ও ত্যাগের অনুশীলন করতে হবে : মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, উম্মাহর ঐক্য ও আলিম-উলামাদের সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করে যেকোনো বক্তব্য অনভিপ্রেত। বর্তমান সময়ে যখন উম্মাহর ঐক্য, সংহতি, আলিম-উলামাদের সম্প্রীতি ও বন্ধন দেশবাসীর কাম্য, সেই সময়ে বিভাজনমূলক বক্তব্য ফ্যাসিস্ট পলাতক শক্তিকে উৎসাহিত করার সুযোগ তৈরি করবে।
তিনি বলেন, জামায়াত মনে করে মতপার্থক্য থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলাপ- আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধান করা যায়। মতপার্থক্য নিরসনে পারস্পরিক সম্মান ও যুক্তিনির্ভর আলোচনা হতে পারে অধিকতর গঠনমূলক পথ।
শনিবার ১০ অক্টোবর কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত ইউনিয়ন আমীর/সভাপতি-সেক্রেটারি, সদস্য (রুকন) এবং অগ্রসর কর্মীদের নিয়ে আয়োজিত পৃথক তিনটি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান।
কক্সবাজার জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শামসুল আলম বাহাদুর শিক্ষাশিবির পরিচালনা করেন।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, বাংলাদেশে অতীতেও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা সময়ে নেতিবাচক ও তীর্যক বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু এসব নেতিবাচক মন্তব্য-বক্তব্য সত্ত্বেও জামায়াতের আদর্শিক ও রাজনৈতিক অগ্রযাত্রা থেমে যায়নি। জামায়াত আদল-ইনসাফের ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াত জনগণের আস্থা অর্জনের জন্য দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ ও ওয়েলফেয়ার কার্যক্রমের মাধ্যমে সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
সুন্নাতে রাসূলের আলোকে জীবন গঠন শীর্ষক আলোচনায় মাওলানা আবদুল হালিম আরও বলেন, ঈমান-আকিদা, ইবাদত, পরিবার, সমাজ, ব্যবসা-বাণিজ্য, রাষ্ট্র এবং প্রাত্যহিক জীবনের সকল ক্ষেত্রে শেষ নবী ও বিশ্বনবী মুহাম্মদ (সা.) প্রদর্শিত পদ্ধতির আলোকে নিজেদের জীবন গঠন করার জন্য দায়িত্বশীল ও জনশক্তিকে গুরুত্ব দিতে হবে। রাসূলের আনুগত্য, অনুসরণের ক্ষেত্রে সুন্নাতে রাসূলকে পুরোপুরি আমলে নিতে হবে। রুকনদের মান সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রুকনিয়াতের শর্ত ও শপথের আলোকে ইলম, আমল ও ত্যাগ কুরবানির অনুশীলন করে শপথের দাবি পূরণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, চারিত্রিক শক্তিই ইসলামী আন্দোলনের প্রধানতম হাতিয়ার। যতদিন আমরা নীতি-নৈতিকতা ও ইসলামী আদর্শের উপর অটল- অবিচল থাকবো ততদিন দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। তিনি দায়িত্বশীল ও সকল জনশক্তিকে শিক্ষা ও প্রশিক্ষণের আলোকে ইসলামী সমাজ বিনির্মাণের ভিত মজবুত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর নজরুল ইসলাম বলেন, আত্মার পরিশুদ্ধি মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন অন্তরই দুনিয়া এবং আখিরাতে সফলতার মাপকাঠি। তিনি দায়িত্বশীল ও জনশক্তিকে আদল, ইহসান ও ইখলাসের সাথে দীন ও দুনিয়াবী জিন্দেগী অতিবাহিত করার আহ্বান জানান।
শিক্ষাশিবিরে বিভিন্ন আলোচনা ও কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মাওলানা শফিউল হক জিহাদী, জাকির হোছাইন, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি সাইদুল আলম ও সেক্রেটারি মুহাম্মদ মুহসিন প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Full Speech of the Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP as the Chief Guest at international conference on Bangladesh Studies at Istanbul University
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মাননীয় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপির অংশগ্রহণ এবং সম্পূর্ণ বক্তব্য
🗒 09 October 2026 | Friday
📍 Istanbul University, TurkeyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
যশোর জেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত
একটি আদর্শ সমাজ গঠনের পূর্বশর্ত হলো সৎ চরিত্র, নৈতিকতা, তাকওয়া ও আল্লাহভীতি: মো. মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন বলেছেন, বর্তমান সরকার মাত্র সাত মাসেই বিগত ফ্যাসিবাদী সরকারকেও হার মানিয়েছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণ ছড়িয়ে পড়েছে, ঘরে ঘরে চাঁদাবাজির অভিযোগ উঠছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের আস্থা হারিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
১০ অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনের পূর্বশর্ত হলো সৎ চরিত্র, নৈতিকতা, তাকওয়া ও আল্লাহভীতি। ব্যক্তিজীবনে এসব গুণের চর্চা ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। একজন দায়িত্বশীলকে নিজের কথা, কাজ ও আচরণের মাধ্যমে সততা, ন্যায়পরায়ণতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য কোনো পার্থিব স্বার্থ অর্জন নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে সফলতা লাভ। তাই আন্দোলনের প্রতিটি কর্মীকে দুনিয়ার ক্ষণস্থায়ী লাভ-লোকসানের ঊর্ধ্বে উঠে আখেরাতমুখী জীবন গড়ে তুলতে হবে। প্রতিটি কাজের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ব্যক্তিগত আমল, পারিবারিক জীবন, সামাজিক দায়িত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ড- সব ক্ষেত্রেই ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
তিনি বলেন, সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি আত্মশুদ্ধি, নিয়মিত অধ্যয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক রুকনের কর্তব্য। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষা করা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যোগ্যতা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যারা মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
মোঃ মোবারক হোসাইন বলেন, জনগণ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে। কিন্তু সরকার যদি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহারের পথে হাঁটে, তাহলে গণতান্ত্রিক পরিবেশ ও জনআস্থা ক্ষতিগ্রস্ত হবে। জনগণের ভোট, মতামত ও অধিকারকে যথাযথ মর্যাদা দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সংসারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, জ্বালানি খাতে জনস্বার্থ রক্ষা এবং চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জনগণের মৌলিক সমস্যার সমাধান না করে শুধু প্রতিশ্রুতি দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়।
আগামী ৩১ অক্টোবরের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। লংমার্চের আগেই এসব দাবি মেনে নিয়ে সরকারকে জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।
যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু সাদিক, যশোর-৫ ও যশোর-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি ও অধ্যাপক মিক্তার আলী এমপি।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান ও অধ্যাপক মনিরুল ইসলাম; জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, মাওলানা আব্দুস সামাদ ও আব্দুল্লাহ আল মামুন; মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক, কেশবপুর উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, মনিরামপুর উপজেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ঝিকরগাছা ও শার্শায় মহিলা রুকনদের পৃথক সমাবেশ
রুকন শিক্ষা শিবির শেষে মোঃ মোবারক হোসাইন ঝিকরগাছা ও শার্শায় আয়োজিত পৃথক দুটি সমাবেশে যশোর জেলার মহিলা রুকনদের উদ্দেশে বক্তব্য দেন।
তিনি বলেন, নীতি-নৈতিকতা ও ইসলামী আদর্শের আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যক্তি গঠন, আত্মশুদ্ধি, দাওয়াতি কার্যক্রম এবং সাংগঠনিক শৃঙ্খলার কোনো বিকল্প নেই। সততা, আমানতদারিতা, তাকওয়া ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, পরিবার ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে যুবসমাজকে আদর্শিক, নৈতিক ও যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে শৃঙ্খলা বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এ কর্মসূচিতে যশোর জেলার মহিলাদের ঐতিহাসিক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাবে বলে তিনি আশা করেন। জনগণের ন্যায্য দাবি আদায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেট অঞ্চল জামায়াতের কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত
গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক ও এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনঅধিকার প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার, সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না করে তাদের কথা শুনতে হবে এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।
তিনি শনিবার (১০ অক্টোবর) নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সিলেট মহানগর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নায়েবে আমীর-সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যবৃন্দ অংশ নেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ, ধৈর্য ও অবিচলতার কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা দ্বীনের পথে অবিচল থেকে হাসিমুখে শাহাদাত বরণ করে ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের আত্মত্যাগ, আদর্শ ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলদের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থ, আরাম-আয়েশ ও প্রতিকূলতাকে উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। ঈমানি দৃঢ়তা, নৈতিক শুদ্ধতা ও সাংগঠনিক শৃঙ্খলাকে ধারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আগে থেকেই সুপরিকল্পিত কৌশল নির্ধারণ করতে হবে। এলাকার মানুষের চাহিদা, সমস্যা ও প্রত্যাশা বুঝে নির্বাচনী কার্যক্রম সাজাতে হবে। প্রার্থীর যোগ্যতা, দক্ষতা, সততা ও জনসম্পৃক্ততা মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি কর্মীদের মধ্যে সমন্বয়, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়াতে হবে। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ঘরে ঘরে মতবিনিময় এবং স্থানীয় সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপনের ওপর গুরুত্ব দিতে হবে। মানুষের আস্থা অর্জন ও জনসমর্থন বৃদ্ধিতে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারি মো: জয়নাল আবেদীন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার বিকল্প নেই। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং জবাবদিহিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনসম্পৃক্ততা বাড়ানো, মানুষের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে সবাইকে আরও আন্তরিক ও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman MP delivers key address as chief guest at international conference on Bangladesh Studies at Istanbul University
Leader of the opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP delivered an address as the chief guest at the Second International Conference on Bangladesh Studies, held on 9 October at Istanbul University in Türkiye.
The international conference was jointly organized by Istanbul University and the Centre for Policy and Social Research (CPSR) under the theme, “Multidimensional Perspectives on the Reforms of Bangladesh 2.0 and New Horizons of Türkiye–Bangladesh Cooperation.”
Distinguished academics, policymakers, diplomats, researchers, and representatives of various organizations and institutions from Bangladesh, Türkiye, and other countries attended the conference. Discussions focused on Bangladesh’s ongoing reform process, future state-building, potential areas of bilateral cooperation between Türkiye and Bangladesh, and other related issues.
In his address as the chief guest, Opposition Leader Dr. Shafiqur Rahman MP shared his views on issues related to the conference theme. He said that such conferences play an important role in promoting research on Bangladesh, policy dialogue, and the exchange of mutual experiences at the international level.
Dr. Shafiqur Rahman MP said, “Bangladesh–Türkiye relations are not a recent development or a relationship spanning merely a few decades; rather, we share a centuries-old historical bond with the people of Türkiye. Insha’Allah, this relationship will continue to advance further in the years to come.”
At this stage, the Leader of the Opposition Dr. Shafiqur Rahman outlined the background of Bangladesh’s July Revolution, the people’s expectations, the need for state reforms, and the roadmap for “Bangladesh 2.0.”
He said the people had united, and the July Revolution had taken place through the unity of the people. The people had expected the establishment of a society in Bangladesh, free from corruption, with an overall improvement in law and order, where justice will be guaranteed for all through a fully independent judiciary, and accountability to ensure that corrupt individuals were punished.
He further said the people had hoped that their children would live in safety and have access to improved education and healthcare. They had aspired to a society free from all forms of discrimination and disparity.
Dr. Shafiqur Rahman said the interim government had issued 133 ordinances to fulfil these public expectations. In his view, implementing these ordinances could have blocked the path to the return of fascism and authoritarianism and helped establish a stable democratic system and such a stability was essential for a country’s development, progress and growth.
Describing the political situation following the July Revolution, the Leader of the Opposition said that, a year and a half after the revolution, two elections were held simultaneously in Bangladesh. One was to elect members of the National Parliament, while the other was intended to bring about fundamental reforms to the state and society. The key objective of the reform process was to remove all unnecessary, undesirable and unwarranted provisions from the Constitution.
Regarding the Constitutional Reform Council, he said that, as members of the opposition, they held 77 seats in the 300-member National Parliament at the time. They had taken two oaths: one as members of the National Parliament and the other as members of the Constitutional Reform Council. Unfortunately, despite making clear commitments to the people, the ruling government refused to take the oath as members of the Constitutional Reform Council. As a result, Bangladesh’s politics once again faced uncertainty.
Outlining his vision for the future of “Bangladesh 2.0,” Dr. Shafiqur Rahman said young people were still struggling to realize the Bangladesh they had dreamed of and that is Bangladesh. He said, “We want our young generation to sit in the cockpit while we take the passenger seats. They will run the country. And to that end, we are preparing our young generation accordingly.”
At the conclusion of his address, he sought everyone’s prayers and expressed his thanks and gratitude to the organizers for successfully arranging the conference.
The keynote addresses were delivered by former adviser to the President of Türkiye and professor at Yildirim Beyazit University Dr. Yasin Aktay, , and Professor Dr. Mokarram Hossain of Swansea University, United Kingdom. The inaugural address was delivered by Professor Dr. Mehmet Adak, Vice-Rector of Istanbul University.
Special guests in the conference included Chairman of the Türkiye Parliament’s Bangladesh Friendship Group Akif Yilmaz MP, Member of the Turkish Parliament Mustafa Kaya MP, ; Barrister Mahbubul Alam Salehi, Member of the Bangladesh Parliament; Professor Dr. Irfan Ahmad of Ibn Haldun University; Dr. S. M. Khaleduzzaman, distinguished Bangladeshi physician; Mahmud Goksu, Chairman of Türkiye’s New World Foundation and former Member of Parliament; Chairman of Youth Wave Nurul Islam Saddam, and Head of the Foreign Affairs Department of Türkiye’s Anatolian Youth Association Emrullah Demir.
The welcome address was delivered by Chairman of the Centre for Policy and Social Research (CPSR) Dr. Hafizur Rahman and the closing address was delivered by Professor Dr. Osman Akgul of Istanbul University. The conference was jointly moderated by Executive Director of CPSR Dr. ASM Mahmudul Hasan, and Mohammad Mohibullah.
The participation of academics, researchers, policymakers, and diplomats from various countries created an important opportunity to broaden international discussions on Bangladesh and explore new avenues for strengthening Türkiye–Bangladesh relations. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
হাসপাতালে ভর্তি নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপিকে দেখতে গেলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
৯ অক্টোবর (জুম'আ বার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপিকে দেখতে যান।
হাসপাতালে পৌঁছে তিনি অধ্যাপক মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অধ্যাপক মুজিবুর রহমানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। তিনি তাঁর শারীরিক ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহ তাআলার দরবারে অধ্যাপক মুজিবুর রহমানের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করবেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় ও জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে : মোঃ মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন বলেছেন, অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই জাতীয় সনদ কার্যকর করতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নেই। গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঝিনাইদহের আল-হেরা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত জেলা রুকন সম্মেলন ২০২৬- এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোবারক হোসাইন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে রাষ্ট্রের সব ক্ষমতা থাকার পরও শেষ পর্যন্ত তাদের ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী নয়; জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। বর্তমান বিএনপি সরকার যদি অতীতের ফ্যাসিবাদী শাসনের দেখানো পথে হাঁটে এবং জনগণের অধিকার ও প্রত্যাশা উপেক্ষা করে, তাহলে তাদের পতিত স্বৈরাচারের চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। তাই সরকারকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার আহবান জানান।
সংসদে বিরোধী দলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বিরোধী দল অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সংসদে ভূমিকা পালন করছে, যার নজির অতীত ইতিহাসে বিরল। দেশ ও জনগণের স্বার্থে বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখতে চায়। সরকার জনকল্যাণে ভালো কোনো উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি জাতির স্বার্থবিরোধী কোনো ভূমিকা পালন করে, তাহলে বিরোধী দল শক্ত হাতে তার প্রতিরোধ করবে।
তিনি আরও বলেন, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ কেবল ১১ দলীয় ঐক্যের কর্মসূচি নয়; এসব দাবি দেশের আপামর জনসাধারণের দাবি। এসব দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারের পথ সুগম করতে হবে। তিনি আরও বলেন, এসব দাবি সরকারেরও দাবি, এমনকি প্রধানমন্ত্রীরও দাবি হওয়া উচিত। তাই জনগণের প্রত্যাশা উপেক্ষা না করে সরকারকে সাত দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে মোবারক হোসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীলদের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। শত শত খুন ও ধর্ষণের ঘটনা এবং প্রতিনিয়ত চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ মনোযোগ দিচ্ছেন না বলে মনে হচ্ছে। আমরা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা সরকারের প্রধান দায়িত্ব।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, “বিএনপি সরকারকে ভূতে ধরেছে।” তাঁর অভিযোগ, মাত্র সাত মাসের মধ্যে চারবার জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষ, পরিবহন খাত, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলো চাপের মুখে পড়ছে। জ্বালানি ব্যয় বৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয়ের ওপরও পড়ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও জনজীবনের ক্রমবর্ধমান ব্যয় সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের বিষয়। জনগণ সরকারের কাছে স্বস্তি ও কার্যকর সমাধান প্রত্যাশা করে। তাই জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মোবারক হোসাইন বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার উদ্যোগ নিতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবু বকর এমপি।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিমের সদস্য আব্দুল মতিন, অধ্যাপক মতিয়ার রহমান এমপি, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি কাজী সগীর আহম্মেদ, তাজুল ইসলাম, আব্দুল হাই, মাওলানা আবু তালিব এমপিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠিত
নানা চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় দায়িত্বশীলদের সজাগ থাকতে হবে : মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, গণভোটের গণরায়সহ জনস্বার্থে ঘোষিত দাবি বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছে। জনগণের এ সমর্থনকে ভিন্নখাতে প্রবাহিত করতে ক্ষমতাসীন মহল একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। দেশবিরোধী নানা চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় দায়িত্বশীলদের সজাগ থাকতে হবে। বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবেলায় বিচক্ষণতা ও চরম ধৈর্যের পরিচয় দিতে হবে।
আজ জুম'আ বার (৯ অক্টোবর) সকাল ৮:৩০ টায় বাঁশখালী ক্যাফে-৯৮ কমিউনিটি হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বাঁশখালী ও আনোয়ারা উপজেলার রুকনদের নিয়ে অনুষ্ঠিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী গণমানুষের নন্দিত নেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশিদ, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা আমীর মাওলানা আবু তাহের, মোহনা থানা আমীর মুহাম্মদ শাহজাহান সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান মূলতঃ বৈষম্য দূর করার জন্য, কিন্তু জুলাই পরবর্তী সরকার পুনরায় জুলুম নিপীড়ন করে জনগণকে ধোঁকা দিচ্ছে। গণভোটের গণরায় মেনে সংবিধান সংস্কারের উদ্যোগ না নিয়ে সংবিধান সংশোধনের নামে জনগণের সাথে টালবাহানা করছে সরকার। বর্তমান ক্ষমতাসীন সরকার দ্বারা জনগণের সুখ-শান্তি কখনো আশা করা যায় না। মূলতঃ রাসুল (সাঃ) এর অনুসৃত পথ অনুসরণ ব্যতীত শান্তিপূর্ণ সমাজ কায়েম সম্ভব নয়।
সরকারকে হুঁশিয়ার করে তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির পাশাপাশি সরকার সকল ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে দেশকে লুটেপুটে খেতে চায়। জনগণ সরকারের এ স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না। বর্তমান উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিচক্ষণতা ও চরম ধৈর্যের পরিচয় দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশবিদ নজরুল ইসলাম বলেন, আল্লাহর হক বা ইবাদত বন্দেগীর পাশাপাশি বান্দার হক আদায়ে রুকনদের ক্ষেত্রে আরও উন্নত চরিত্র গঠন করতে হবে। নিজের পছন্দের ভিত্তিতে অন্যের জন্য পছন্দ নির্ধারণ করতে হবে। মিথ্যার আশ্রয় নিয়ে অন্যের ক্ষতি করা যাবে না। আয়-উপার্জন, ব্যয় নির্বাহের ক্ষেত্রে আল্লাহর ভয় থাকতে হবে। লেনদেন করার ক্ষেত্রে আল্লাহর নির্ধারিত পন্থা অবলম্বন করার আহবান জানান।
অধ্যাপক জাফর সাদেক বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। হালালভাবে উপার্জন করা, হারাম উপার্জন থেকে দূরে থাকতে হবে। কুরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে। দ্বীন ইসলামকে একমাত্র জীবনোদ্দেশ্য হিসেবে গ্রহণ করার আহবান জানান।
রুকনিয়াতের মর্যাদা ও গুরুত্ব উল্লেখ করতে গিয়ে তিনি আরও বলেন, রুকনগণ সংগঠনের নেতৃত্ব বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিস্ক্রিয়তা, নৈতিক স্খলন যেন আমাদের পেয়ে না বসে সেজন্য রাতে আল্লাহর কাছে ধরনা দিতে হবে। মানুষের কাছে জবাবদিহির চেয়ে আল্লাহর কাছে জবাবদিহির প্রতি ভয় রেখে জীবনকে পরিশুদ্ধ করার আহবান জানান।
মাওলানা মোস্তফিজুর রহমান বলেন, স্থানীয় নির্বাচনে সরকার নিজেদের পরাজয় হবে ভেবে নির্বাচন নিয়ে টালবাহানা করছে। সরকার ক্ষমতায় গিয়ে দেশকে নিয়ে গঠনমূলক পরিকল্পনা করছে না, বরং লুটেপুটে খাওয়ার জন্য নিজেদের দলীয় অযোগ্য ও অদক্ষ ব্যক্তিদের চেয়ারে বসিয়ে সংকীর্ণতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও বলেন, সমাজে আজ মাদকের ছড়াছড়ি। দলীয় সন্ত্রাসীদের দ্বারা মাদকের স্বর্গরাজ্যে পরিণত করছে। একের পর এক ঘটনা ভাইরাল হলেও সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। বরং ফ্যাসিস্টদের অফার দিয়ে দায়মুক্তি দেয়ার ষড়যন্ত্র করছে। জনগণ সকল ষড়যন্ত্র জীবনবাজি রেখে প্রতিহত করবে ইনশাআল্লাহ। দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকার আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, আজকের শিক্ষাশিবির রুকনদের জ্ঞান ও চিন্তার জগতে বিস্তৃতি ঘটাতে সক্ষম হবে। আমাদের ইলম চর্চা ও আমলী জিন্দেগী সুন্দর হলে সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। আশা করি দায়িত্বশীলদের আলোচনা নিজের জীবনে ধারণ করতে পারলেই আল্লাহ ও রাসুলের প্রিয় মানুষ হতে পারবো, ইনশাআল্লাহ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman MP delivers key address as chief guest at international conference on Bangladesh Studies at Istanbul University
Leader of the opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP delivered an address as the chief guest at the Second International Conference on Bangladesh Studies, held on 9 October at Istanbul University in Türkiye.
The international conference was jointly organised by Istanbul University and the Centre for Policy and Social Research (CPSR) under the theme, “Multidimensional Perspectives on the Reforms of Bangladesh 2.0 and New Horizons of Türkiye–Bangladesh Cooperation.”
Distinguished academics, policymakers, diplomats, researchers, and representatives of various organisations and institutions from Bangladesh, Türkiye, and other countries attended the conference.
Discussions focused on Bangladesh’s ongoing reform process, future state-building, potential areas of bilateral cooperation between Türkiye and Bangladesh, and other related issues.
In his address as the chief guest, Opposition Leader Dr. Shafiqur Rahman MP shared his views on issues related to the conference theme. He said that such conferences play an important role in promoting research on Bangladesh, policy dialogue, and the exchange of mutual experiences at the international level.
Dr. Shafiqur Rahman MP said, “Bangladesh–Türkiye relations are not a recent development or a relationship spanning merely a few decades; rather, we share a centuries-old historical bond with the people of Türkiye. Insha’Allah, this relationship will continue to advance further in the years to come.”
The keynote addresses were delivered by former adviser to the President of Türkiye and professor at Yildirim Beyazit University Dr. Yasin Aktay, , and Professor Dr. Mokarram Hossain of Swansea University, United Kingdom. The inaugural address was delivered by Professor Dr. Mehmet Adak, Vice-Rector of Istanbul University.
Special guests in the conference included Chairman of the Türkiye Parliament’s Bangladesh Friendship Group Akif Yilmaz MP, Member of the Turkish Parliament Mustafa Kaya MP, ; Barrister Mahbubul Alam Salehi, Member of the Bangladesh Parliament; Professor Dr. Irfan Ahmad of Ibn Haldun University; Dr. S. M. Khaleduzzaman, distinguished Bangladeshi physician; Mahmud Goksu, Chairman of Türkiye’s New World Foundation and former Member of Parliament; Chairman of Youth Wave Nurul Islam Saddam, and Head of the Foreign Affairs Department of Türkiye’s Anatolian Youth Association Emrullah Demir.
The welcome address was delivered by Chairman of the Centre for Policy and Social Research (CPSR) Dr. Hafizur Rahman and the closing address was delivered by Professor Dr. Osman Akgul of Istanbul University.
The conference was jointly moderated by Executive Director of CPSR Dr. ASM Mahmudul Hasan, and Mohammad Mohibullah.
The participation of academics, researchers, policymakers, and diplomats from various countries created an important opportunity to broaden international discussions on Bangladesh and explore new avenues for strengthening Türkiye–Bangladesh relations. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের যৌথ আয়োজক ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।
সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ডা. শফিকুর রহমান সম্মেলনের প্রতিপাদ্যসংশ্লিষ্ট বিষয়গুলোতে তাঁর বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের বিষয় নয়; তুরস্কের জনগণের সাথে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। এবং এই সম্পর্ক আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
সম্মেলনে মূল প্রবন্ধভিত্তিক বক্তব্য (কী-নোট) উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য রাখেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি, তুরস্কের পার্লামেন্ট সদস্য মোস্তফা কায়া এমপি, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ড. এস. এম. খালেদুজ্জামান, তুরস্কের নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাহমুদ গকসু, ইয়ুথ ওয়েবের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম এবং তুরস্কের আনাতোলিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের পররাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান এমরুল্লাহ ডেমির প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের (সিপিএসআর) চেয়ারম্যান ড. হাফিজুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উসমান আকগুল। সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন সিপিএসআরের নির্বাহী পরিচালক ড. এএসএম মাহমুদুল হাসান ও মো. মহিব্বুল্লাহ।
সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও কূটনীতিকদের অংশগ্রহণ বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক আলোচনা সম্প্রসারণ এবং তুরস্ক–বাংলাদেশ সম্পর্কের নতুন সম্ভাবনা অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
#drshafiqurrahman #leaderoftheopposition #turkey #bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair strongly condemns and protests against the irresponsible and baseless remarks of the DNCC administrator
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair stated in a statement issued today, October 9, that the party had taken note of remarks made by Dhaka North City Corporation (DNCC) Administrator Shafiqul Islam Khan Milton regarding the alleged ownership of 700 autorickshaws by the secretary general of a political party.
News reports published in various media outlets on Friday (October 9) suggest that his remarks were directed at the Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former lawmaker Mia Golam Porwar.
We strongly condemn and protest against the dissemination of such imaginary, false, baseless, and fabricated information.
Advocate Zubair said that, as a responsible government official, the DNCC administrator is expected by the public to make responsible, fact-based, and dignified statements. Before making a serious allegation that a senior leader of a political party personally owns 700 autorickshaws, it is essential to present specific and reliable evidence to substantiate the claim. Making such remarks without presenting credible evidence to the public does not reflect responsible conduct.
He further stated that issues concerning autorickshaw operations, traffic congestion, maintaining discipline on the roads, and the livelihood-related challenges faced by drivers must be considered in light of reality and the public interest.
If there is a need to challenge the views or positions of any political party on these matters, it should be done through reasoned arguments, factual information, and practical measures—not by making unsubstantiated allegations against any political leader.
We call upon the DNCC administrator to publicly present specific and verifiable evidence in support of his remarks. If he fails to provide such evidence, we demand that he withdraw his statement and publicly express regret. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিরামপুরে দিনাজপুর জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবির অনুষ্ঠিত
গণভোটের গণরায় বাস্তবায়নে কোনো টালবাহানা জনগণ বরদাস্ত করবে না : মাওলানা এটিএম মা’ছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৯ অক্টোবর, শুক্রবার, দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মাদ মা'ছুম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হাকিম, অঞ্চলের টীম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত ও জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে সকল সেক্টরে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্রের সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে। গণভোটের গণরায় বাস্তবায়নে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে। দেশের জনগণকে সাথে নিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য দাবি আদায়ে জাতীয় সংসদে ও রাজপথে সোচ্চার ভূমিকা রাখবে।
প্রধান অতিথি মাওলানা এটিএম মা'ছুম আরও বলেন, শপথের জনশক্তি রুকনদের কুরআন অধ্যয়ন, হাদীস অধ্যয়ন সহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যোগ্যতা অর্জন করতে হবে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে গণমানুষের অধিকার আদায়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচনে যথাযথ প্রস্তুতি ও গণসংযোগ বাড়াতে হবে।
তিনি বলেন, দেশের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় শক্তিশালী এবং বলিষ্ঠ ভূমিকা রাখবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডিএনসিসি প্রশাসকের দায়িত্বহীন ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ : এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৯ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন কর্তৃক একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে প্রদত্ত বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তাঁর এ বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
আমরা এ ধরনের কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ দায়িত্বশীল, তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে তাঁর ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো গুরুতর অভিযোগ উত্থাপন করার আগে এর সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা অপরিহার্য। অথচ এ ধরনের বক্তব্যের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপন না করে মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।
তিনি আরও বলেন, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকা-সংশ্লিষ্ট সমস্যাগুলো বাস্তবতা ও জনস্বার্থের আলোকে বিবেচনা করা প্রয়োজন। এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা অবস্থানকে খণ্ডন করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা উচিত; কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে নয়।
আমরা ডিএনসিসি প্রশাসককে তাঁর বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। যদি প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে তার বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP meets the Speaker of the Turkish Parliament
A meeting was held, 8 October (Thursday), between the Speaker of the Turkish Parliament, Professor Dr. Numan Kurtulmuş, and the Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP. Among others, Chairman of the Bangladesh-Turkey Friendship Group in the Turkish Parliament Mr. Akif Yılmaz MP was also present at the meeting.
The meeting was held in a warm, cordial and friendly atmosphere.
The discussions covered a wide range of issues of mutual interest, including bilateral relations between Bangladesh and Türkiye, Bangladesh’s democratic journey, the role of Bangladesh Jamaat-e-Islami in parliamentary democracy, the Rohingya crisis, and other matters of mutual concern.
During the meeting, Speaker of the Turkish Parliament Professor Numan Kurtulmuş congratulated Bangladesh on its new journey in the democratic process. He also appreciated the role of Bangladesh Jamaat-e-Islami in Bangladesh’s democratic transition.
Leader of the Opposition in the Bangladesh Parliament briefed the Speaker of the Turkish Parliament on Bangladesh’s recent democratic progress and the role of Bangladesh Jamaat-e-Islami in strengthening parliamentary democracy. He also highlighted the Rohingya crisis in Bangladesh and the need for continued support from the international community to address the crisis.
Dr. Shafiqur Rahman MP expressed his deep gratitude to the Government and people of Türkiye for their continued support and humanitarian assistance to the Rohingya people.
During the meeting, the Hon’ble Leader of the Opposition also handed over a letter addressed to the Hon’ble President of Türkiye to the Speaker of the Turkish Parliament.
The meeting emphasized the importance of further strengthening the friendly relations between Bangladesh and Türkiye.
Dr. Shafiqur Rahman MP called upon Türkiye to increase its investment in Bangladesh and expand economic and trade cooperation between the two countries.
The two sides expressed hope that economic, parliamentary, educational, technological, industrial, literary and humanitarian activities would further strengthen people-to-people relations between Bangladesh and Türkiye.
Both sides expressed their expectation of further consolidating mutual cooperation and the friendly relations between the two countries.
Bangladesh Jamaat-e-Islami nominated mayoral candidate for Gazipur City Corporation Dr. Hafijur Rahman and noted physician Dr. S. M. Khaliduzzaman were also present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“মাগুরা মার্কা নির্বাচন জাতি দেখতে চায় না। ভোটারবিহীন নির্বাচন জাতি দেখতে চায় না। রাতের অন্ধকারের নির্বাচন দেখতে চায় না।”
—
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল ও সভাপতি
কেন্দ্রীয় যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে খুলনা অঞ্চল জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার
সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামী উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
খুলনাঞ্চলের দলমত নির্বিশেষে সবাইকে দলে দলে লংমার্চে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে সর্বাত্মক ও ইতিহাসের সেরা রূপ দিতে হবে। কাটাখালী থেকে শুরু করে শিববাড়ি মোড় এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর পর্যন্ত খুলনার প্রতিটি সড়ক জনস্রোতে পরিণত করতে হবে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আইনের শাসন, বাকস্বাধীনতা এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়; এটি মজলুম মানবতার পক্ষে এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের ঐতিহাসিক হুংকার। খুলনার মাটি বারবার অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান—প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে এ অঞ্চলের মানুষ অগ্রণী ভূমিকা রেখেছে। আজও আমাদের সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রেখে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য মাওলানা মো. মশিউর রহমান খান এমপি ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিযা গোলাম কুদ্দুস, গাওসুল আযম হাদী, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল গফুর, এডভোকেট মুস্তাইন বিল্লাহ, মহানগরী ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি মুহা. অয়েস কুরুনী ও উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি মমিনুর রহমান, জামায়াত নেতা মাওলানা মো. সাইফুল হাসান, শ্রমিক নেতা মো. শহিদুল ইসলাম, আব্দুল আলিম মোল্যা, মিজানুর রহমান মল্লিক, এ বি এম তৈয়েবুর রহমান প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী ৩১ অক্টোবর লংমার্চ উপলক্ষে বাগেরহাটের কাটাখালী মোড়, খুলনার শিববাড়ি মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর জনস্রোতে রূপ নেবে। খুলনাঞ্চলের মানুষ নিজেদের অধিকার, ন্যায়বিচার ও মুক্তির প্রশ্নে আপসহীন। এই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচি যেন দেশের প্রতিটি প্রান্তে বার্তা পৌঁছে দেয় যে, এ দেশের জনগণ তাদের ন্যায্য অধিকার আদায় করতে প্রস্তুত। তিনি বলেন, এই লংমার্চ কোনো সাধারণ কর্মসূচি নয়; এটি জুলুম-নিপীড়ন, বৈষম্য এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ। দেশের প্রতিটি নাগরিকের বাকস্বাধীনতা, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা আজ সময়ের দাবি। ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রামকে টিকিয়ে রাখতে হলে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই লংমার্চকে সফল করতে হবে।
সভায় জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার-সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ শুরু হবে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। ৩১ অক্টোবর সকাল ৭টায় সেখানে উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চ খুলনার উদ্দেশে রওনা হবে। কুষ্টিয়ায় হবে সমাপনী সমাবেশ। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।
সভায় লংমার্চ কর্মসূচির সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জনাব আকিফ ইলমাজ এমপি প্রমুখ।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন।
মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে তুরস্কের পার্লামেন্টের স্পিকারকে অবহিত করেন। তিনি বাংলাদেশের রোহিঙ্গা সংকট এবং এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য তিনি তুরস্কের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তুরস্কের মহামান্য প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি তুরস্কের পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেন মাননীয় বিরোধীদলীয় নেতা।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান এমপি।
বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক, সংসদীয়, শিক্ষাগত, প্রযুক্তিগত, শিল্প-সাহিত্য এবং মানবিক কার্যক্রম পিপল টু পিপল সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাফিজুর রহমান ও বিশিষ্ট চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।
#drshafiqurrahman #turkey #bangladesh #jamaat_e_islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিক্বাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তা ও সন্ত্রাসী অপবাদ দেওয়ার ঘটনায় নারীর পোশাকের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি
গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুব কর্তৃক ক্লাসরুমে হিজাব-নিক্বাব পরিহিত ছাত্রীকে কটাক্ষ করা হয়েছে। এ সময় তাকে ফান্ডামেন্টালিস্ট ও সন্ত্রাসী ট্যাগ দিয়ে হেনস্তা করা হয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
নিজ নিজ ধর্মচর্চা করা এবং পোশাক নির্বাচন প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অতীতের বুলিং ও ট্যাগিংয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ যখন সামনের দিকে এগোচ্ছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে প্রগতিশীলতার নামে হিজাব-নিক্বাব বিদ্বেষের কোনো সুযোগ নেই। বরং এই বিদ্বেষপূর্ণ মন্তব্যে অভিযুক্ত শিক্ষক নেটওয়ার্কের নেত্রী তাসনিম সিরাজ মাহবুবের ব্যক্তিগত প্রতিহিংসা ও হিজাবোফোবিয়ারই বহিঃপ্রকাশ ঘটেছে।
জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল দেশ থেকে সমস্ত ফ্যাসিবাদী সংস্কৃতির মূলোৎপাটন করার জন্য। এত আত্মত্যাগের পরেও এখনো দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদী সংস্কৃতির ধারক-বাহকেরা বহাল তবিয়তে আছেন।
আমরা মনে করি পোশাক নির্বাচন প্রতিটি মানুষের নিজস্ব বিষয়। নিক্বাব পরিহিত শিক্ষার্থীকে কটাক্ষ করা অথবা এ ধরনের সন্ত্রাসী আখ্যা দেওয়া অত্যন্ত হীন মানসিকতার পরিচয়।
আমরা তাকে তার মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান করছি। সেই সাথে অভিযুক্ত শিক্ষক যেন ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার সাহস না পায়- বিষয়টি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি ।
একই সঙ্গে সহপাঠীদের ওপর সংঘটিত এই আচরণের প্রতিবাদে শ্রেণিকক্ষের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবস্থান ও ক্লাস বর্জনের সাহসিকতাকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।
এই ঘটনার পুনরাবৃত্তি রোধে শিক্ষামন্ত্রণালয়ের প্রতি আহবান - সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাঠদানের পরিবেশ নিশ্চিত করুন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে পরিচালিত হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম। পরিচ্ছন্নতা, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।
নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
#dengueawareness #ডেঙ্গুসচেতনতা #জনসচেতনতাসপ্তাহ #jamaat_e_islamiThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।
#dengueawareness #ডেঙ্গুসচেতনতা #জনসচেতনতাসপ্তাহ #jamaat_e_islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General requests Dhaka DC for administrative cooperation in implementing 11-Party Alliance’s Dhaka–Khulna– Kushtia Long March
A long march from Dhaka to Khulna and Kushtia will be held on October 31 (Saturday) under the initiative of the 11-party alliance. Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar has requested the Dhaka District Commissioner (DC) to extend administrative cooperation to ensure the peaceful implementation of the program.
A delegation led by the
Central Working Committee member of Jamaat-e-Islami and Nayeb-e-Ameer of Dhaka South City unit Dr. Advocate Helal Uddin went to the office of the Dhaka District Commissioner at noon on Wednesday (October 7) and delivered a letter requesting cooperation on behalf of the party’s Secretary General.
Later, speaking to reporters, Dr. Helal Uddin said, “A peaceful long march from Dhaka towards Khulna and Kushtia will be held on Saturday, October 31, with an eight-point set of demands, including implementation of the people’s verdict in the referendum; trial of the July mass killings; resolving the shortages of electricity, oil, gas and fertilizer; curbing the rising prices of essential commodities; improving the law-and-order situation; ending narrow partisan practices; and stopping corruption, extortion and land grabbing.
“On that day, after an inaugural rally at the southern gate of the National Mosque Baitul Mukarram in the morning, the long march will begin under the leadership of Dr. Shafiqur Rahman MP, Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament, along with the top leaders of the 11-party alliance.
“On the way, national leaders will address roadside rallies at Naodoba in Jazira, Shariatpur; Katakhali intersection in Fakirhat, Bagerhat; Shib Bari intersection (Babri Chattar) in Khulna; Swadhinata Chattar at Phultala Bus Stand in Khulna; Mujdi intersection in Jashore; and the Chuadanga Bus Stand intersection. Finally, the concluding rally of the long march will be held at the Kushtia District School field.
“He said that, with the aim of ensuring that the vehicle convoy, public rally and roadside rallies of the long march are conducted peacefully, orderly and without obstruction, the Secretary General of Jamaat-e-Islami has requested the Dhaka District Commissioner to maintain normal law-and-order conditions, ensure the security of participants, and provide all necessary cooperation from the police, traffic authorities, and the Roads and Highways Department.
“The letter was received by the office of the District Commissioner.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে: মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে চলে এসেছে। এই উপনির্বাচনে ভোটারগণ দাঁড়িপাল্লাকে ভোট দেয়ার নিয়ত করে রেখেছে। নির্বাচনের পরিবেশ যদি ঠিক থাকে, আর ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লায় বিপুল ভোট পেয়ে বিজয়ী হবে বলে আশা করছি।
বুধবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মুহাম্মাদ আলমগীরের পরিচালনায় নির্বাচনী দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শুধু ঠাকুরগাঁওয়ের মাঝে সীমাবদ্ধ নয়। জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের দিকে প্রতিনিয়ত নজর রাখছে এবং সকল বিষয়ে পর্যবেক্ষণ করছে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ে আসবেন। ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের ভোটারদের নিকট দাঁড়িপাল্লার জন্য ভোট চাইতে হবে। তাদের কাছে বারবার যেতে হবে। ভোটারদের বোঝাতে হবে কাদের হাতে দেশ নিরাপদ থাকবে। কারা ক্ষমতায় গেলে ঘুষ-দুর্নীতি হবে না, চাঁদাবাজি, দখলবাজি হবে না।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি এবং সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে। সরকারি দলের লোকদের চাঁদাবাজি ও দখলদারিত্বে দেশের জনগণ অতিষ্ঠ। সরকারি দলের লোকেরা দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করা।
নির্বাচনের দিন যেকোনো মূল্যে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে উল্লেখ করে মাওলানা আবদুল হালিম আরও বলেন, ভোটররা তাদের মূল্যবান ভোট দিবেন। সেই ভোট যেন কোনো অবস্থাতেই কেউ ছিনতাই করতে না পারে। শুধু তাই নয়, কেন্দ্রের ভিতরে যারা দায়িত্ব পালন করবেন, তাদেরকেও সজাগ থাকতে হবে- কেউ যেন ভোট গণনায় জালিয়াতি করে আমাদের বিজয় ছিনিয়ে নিতে না পারে।
এ সময় ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমীর আনিসুর রহমান, পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন এবং ঠাকুরগাঁও জেলার সহকারী সেক্রেটারি ও সহকারী নির্বাচন পরিচালক অধ্যক্ষ কফিল উদ্দিন আহমাদসহ তৃণমূলের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
একই দিন বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে ১১ দলীয় ঐক্য ঠাকুরগাঁও জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
তিনি বলেন, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে বিজয়লাভ করতে হলে আমাদের সকলকে সর্বাত্মকভাবে একযোগে মাঠে নেমে কাজ করতে হবে। যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত ১১ দলীয় ঐক্যের নেতারা দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মো: খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব বদিউজ্জামান (বাঘু), বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সাইদ আহমেদ সাঈফী, সাধারণ সম্পাদক মাওলানা ঈসমাইল বিন হায়দার, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জেলা প্রেস সেক্রেটারি অধ্যক্ষ শাহ জালাল জুয়েল ও ঠাকুরগাঁও শহর শাখার শিবির সভাপতি মাহমুদুল হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাছির উদ্দীন আহমদের কবর জিয়ারত
মাওলানা আবদুল হালিম আজ ৭ অক্টোবর দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাছির উদ্দীন আহমদের কবর জিয়ারত করেছেন। এ সময় পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দিন ও জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন এবং মরহুমের বড় ছেলে ও জেলা কর্মপরিষদ সদস্য শাহীদ আল ইসলামসহ পঞ্চগড় জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাওলানা মাছির উদ্দীন আহমদ গত ২৬ সেপ্টেম্বর ইন্তিকাল করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতার জন্য ঢাকার ডিসিকে অনুরোধ
১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতার জন্য ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেলের পক্ষে সহযোগিতার অনুরোধের চিঠি পৌঁছিয়ে দেন।
পরে ড. হেলাল উদ্দিন উপস্থিত সাংবাদিকদের জানান, “গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবিসহ ৮ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর শনিবার, ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ার অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালিত হবে। ওই দিন সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট থেকে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ লংমার্চ যাত্রা শুরু করবে। পথিমধ্যে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড়; খুলনার শিববাড়ি মোড় (বাবরি চত্বর); খুলনার ফুলতলা বাসস্ট্যান্ড স্বাধীনতা চত্বর; যশোরের মুজদী মোড়; চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে পথসভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সবশেষ কুষ্টিয়া জেলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, লংমার্চ কর্মসূচির গাড়িবহর এবং জনসভা, পথসভাসমূহ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পুলিশ, ট্রাফিক এবং সড়ক ও জনপথ বিভাগের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অনুরোধ জানিয়ে ঢাকা জেলা প্রশাসককে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠি জেলা প্রশাসক কার্যালয় গ্রহণ করেছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।
#dengueawareness #ডেঙ্গুসচেতনতা #জনসচেতনতাসপ্তাহ #jamaat_e_islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ (৭ অক্টোবর, বুধবার) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
এ সময় আমীরে জামায়াতকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো. মোবারক হোসাইন।
উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে আয়োজন করছে। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে আমীরে জামায়াত সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন এবং আগামী ১১ অক্টোবর সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman to leave Dhaka on 7 October for Turkey to attend 2nd International Conference on Bangladesh Studies
Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP will deliver the keynote address as the chief guest at the Second International Conference on Bangladesh Studies, to be held at Istanbul University in Türkiye.
The conference, being held under the theme “Multidimensional Perspectives on the Reforms of Bangladesh 2.0 and New Horizons of Türkiye-Bangladesh Cooperation,” is jointly organized by Istanbul University and the Centre for Policy and Social Research (CPSR).
Distinguished academics, policymakers, diplomats, researchers, and representatives of various organizations and institutions from Bangladesh, Türkiye and other countries will participate in the conference.
To attend the conference, Hon’ble Leader of the Opposition Dr. Shafiqur Rahman will leave Dhaka on the morning of Wednesday, 7 October.
After attending the conference in Türkiye, Jamaat Ameer Dr. Shafiqur Rahman will travel to Saudi Arabia to perform Umrah and is scheduled to return home on the morning of 11 October, Insha Allah. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition assures Textile Sector leaders of raising their concerns in the Parliament
Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP held an exchange of views program with the leaders of the Bangladesh Textile Mills Association (BTMA). The meeting was held on Tuesday afternoon, October 6, at the official residence of the Leader of the Opposition at 29 Minto Road in the capital.
The meeting discussed various issues concerning the textile sector, including incentives, gas and electricity supply, challenges following Bangladesh’s graduation from the LDC category, taxes and duties, and various policy-related complications.
Jamaat's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar disclosed these details to journalists at a press briefing following the meeting.
Quoting Jamaat Ameer Dr. Shafiqur Rahman, Jamaat's Secretary General Mia Golam Porwar said that Jamaat Ameer Dr. Shafiqur Rahman had stated that it was not their political culture to oppose everything the government does simply because they are in the opposition.
Dr. Shafiqur Rahman further said that they wanted to play the role of a constructive opposition. The opposition would cooperate with government initiatives that serve the public interest and the welfare of the country. At the same time, if any government decision goes against the public interest, they would point out the government’s mistakes and shortcomings, and criticize them, and, if necessary, organize protests and resistance.
Jamaat's Secretary General Mia Golam Porwar said that BTMA leaders had highlighted various problems and challenges facing their sector. Their statements were heard attentively.
While, Jamaat Ameer Dr. Shafiqur Rahman highlighted several important aspects of the textile sector, particularly ensuring the necessary raw materials for export-oriented industries, preserving the capacity of the domestic textile industry, increasing local value addition, protecting employment, saving and conserving foreign exchange, safeguarding government revenue, preventing misuse of bond facilities, and curbing illegal imports.
Dr. Shafiqur Rahman said that a sustainable textile industry, along with further consolidation of the country’s export capacity and industrial base, would be possible through such coordinated and balanced policies. He further said that, in the interest of this important sector of the national economy, these issues would be raised in Parliament and discussed with the government as necessary.
Jamaat's Secretary General Mia Golam Porwar further said that the industrial and manufacturing sectors are among the major driving forces of Bangladesh’s economy. The textile sector has a close relationship with the ready-made garment industry. Therefore, coordinated initiatives by the government, the opposition, and relevant stakeholders are necessary to address the legitimate problems facing the sector.
At the press briefing, BTMA Vice President Mr. Shafiqul Islam Sarker said that the sector currently has investments worth approximately US$32 billion and plays a highly important role as the backward linkage industry of Bangladesh’s ready-made garment sector.
He said they had been discussing these issues with the government for a long time. They had held several meetings with the Prime Minister and relevant government authorities, and some of the problems had already been resolved. Discussions on the remaining issues are continuing.
Mr. Shafiqul Islam Sarker further said that although there had been some improvement in gas and electricity supply, several factories were still facing difficulties. They had emphasized the need for these problems to be resolved quickly. They also said that discussions with the government were continuing on certain related issues, including the misuse of energy bonds and yarn.
Jamaat's Secretary General Mia Golam Porwar said, “We listened carefully to the statements of the BTMA leaders and assured them that, in the interest of the people and the national economy, these issues would be raised in Parliament and necessary discussions would be held with the government.”
Finally, on behalf of Jamaat Ameer and Leader of the Opposition Dr. Shafiqur Rahman, sincere thanks were extended to the respected leaders of the Bangladesh Textile Mills Association for participating in the meeting.
BTMA leaders also thanked Dr. Shafiqur Rahman and the Jamaat leaders. They said the meeting had provided them with an opportunity to present the current situation, investment scenario, and problems of the textile sector. They expressed hope that, with the cooperation of all concerned parties, the problems would be resolved gradually and the country’s textile and ready-made garment industries would become stronger.
Question and Answer Session
In response to a question about the departure from the long-standing practice of having the Leader of the Opposition as the chief guest at the closing ceremony of the Batexpo fair scheduled for November 18, Jamaat'd Secretary General Mia Golam Porwar said there has traditionally been a practice whereby the Prime Minister attends the opening ceremony and the Leader of the Opposition attends the closing ceremony of such an important industrial and commercial fair as the chief guest.
He said this was not merely a formality; it was also related to the country’s democratic political culture and mutual respect among state institutions. Referring to the fact that there appeared to be some deviation from this tradition this year, he said that Jamaat had drawn the attention of the relevant authorities to the matter. However, Mia Golam Porwar said that Leader of the Opposition Dr. Shafiqur Rahman himself had neither demanded nor requested to be made the chief guest at any event.
He further said that no important sector of the national economy should be confined within the narrow boundaries of partisan politics. Coordination among all sides of the state, businesspeople, and industrial entrepreneurs is necessary.
In response to a question about which problems of the textile sector had already been resolved, Mia Golam Porwar said there had been progress in some areas and some problems had also been resolved. However, several factories were still facing difficulties, particularly regarding gas and electricity supply.
He said discussions with the government and relevant authorities were continuing, particularly on issues that had not yet been resolved.
He also said that, from the perspective of the opposition’s responsibilities in Parliament, necessary issues concerning the interests of the industrial sector and the economy would be raised.
In response to a question about whether the Leader of the Opposition would be able to play an effective role in resolving these problems, Mia Golam Parwar said that the responsibility of the opposition was not limited to criticizing the government.
He said it was the opposition’s responsibility to support good government initiatives that serve the public interest and to point out the government’s mistakes and shortcomings when decisions go against the public interest. Raising nationally important issues concerning industry, business, and commerce in Parliament and discussing them with the government are also part of that responsibility.
On behalf of Bangladesh Textile Mills Association (BTMA) it’s President and Managing Director of Amber Cotton Mills Limited Mr. Shawkat Aziz Russell, BTMA Vice President and Managing Director of Purbani Yarn Dyeing Limited Mr. Shafiqul Islam Sarker, BTMA Director and Deputy Managing Director of Jalal Ahmed Spinning Mills Limited Mr. Md. Shahid Alam, Former BTMA Vice President and Managing Director of Hossain Dyeing & Printing Mills Limited (Unit-2) Mr. Hossain Mehmood, BTMA Director and Managing Director of Saiham Cotton Mills Limited Engineer Syed Ishtiaq Ahmed, Former BTMA Director and Managing Director of Mosharraf Composite Textile Mills Limited Mr. Md. Mosharraf Hossain, BTMA Secretary General Brigadier General Md. Zakir Hossain, NDC, PSC (Retd.), BTMA Joint Secretary General Muhammad Ziaur Rahman, BTMA Deputy Secretary General Mr. Ziaul Hasan Chowdhury and PS to the BTMA President Mr. Arif Raihan Robin attended the meeting.
While, on behalf of Bangladesh Jamaat-e-Islami, party's Assistant Secretary General and Secretary of it’s Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair, Member of the Central Executive Council Mr. Mobarak Hossain, Member of the Central Executive Council and Ameer of Dhaka South City Jamaat-e-Islami Nurul Islam Bulbul, MP, Member of the Central Executive Council and Ameer of Dhaka North City Jamaat-e-Islami Md. Selim Uddin, and Managing Director of Maisha Group Mr. Mozammel Haque Bhuiyan were present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে আয়োজন করছে। সম্মেলনে বাংলাদেশ, তুরস্ক এবং অন্যান্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
উক্ত সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামীকাল ৭ অক্টোবর বুধবার সকালে ঢাকা ত্যাগ করবেন। তুরস্কের সম্মেলনে অংশগ্রহণ শেষে আমীরে জামায়াত সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষ ১১ অক্টোবর সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত
দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ৬ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে টেক্সটাইল খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্ক এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এসব তথ্য জানান।
মিয়া গোলাম পরওয়ার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, বিরোধীদল হিসেবে সরকারের সব কাজের বিরোধিতা করা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় বলে জানিয়েছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। ডা. শফিকুর রহমান আরও বলেছেন, আমরা একটি গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করতে চাই। সরকারের যেসব উদ্যোগ জনস্বার্থে ও দেশের কল্যাণে হবে, সেসব কাজে আমরা সহযোগিতা করব। আর যেসব সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হবে, সেসব বিষয়ে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরব, সমালোচনা করব এবং প্রয়োজন হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, বিটিএমএর নেতারা তাঁদের খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেছেন। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা হয়েছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান টেক্সটাইল খাতের গুরুত্বপূর্ণ দিক বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিতকরণ, দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ, সরকারি রাজস্ব সুরক্ষা, বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধসহ নানা বিষয়ে আলোকপাত করেছেন।
এ ধরনের সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পকে টেকসইভাবে শক্তিশালী করা এবং দেশের রপ্তানি সক্ষমতা ও শিল্পভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব বলে জানিয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা। তিনি আরও জানিয়েছেন যে, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতের স্বার্থে বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শিল্প ও উৎপাদন খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তৈরি পোশাকশিল্পের সঙ্গে টেক্সটাইল খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে এ খাতের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রেস ব্রিফিংয়ে বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট জনাব শফিকুল ইসলাম সরকার বলেন, বর্তমানে এ খাতে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে টেক্সটাইল খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে এসব সমস্যা নিয়ে আলোচনা করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন এবং কিছু সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে। অন্য সমস্যাগুলো নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে।
জনাব শফিকুল ইসলাম সরকার আরও বলেন, আজকের বৈঠকে বিশেষ করে প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ, কর বৃদ্ধি এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও কয়েকটি কারখানা এখনও সমস্যার মুখোমুখি হচ্ছে বলে তারা জানিয়েছেন। এসব সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেছেন। এ ছাড়া এনার্জি বন্ড ও সুতার অপব্যবহারসহ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়েও সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে বলে তারা জানিয়েছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বিটিএমএ’র নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনেছি এবং আশ্বস্ত করেছি যে, জনগণের স্বার্থ ও দেশের অর্থনীতির স্বার্থে এসব বিষয় জাতীয় সংসদে তুলে ধরা হবে এবং সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হবে।
সবশেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দকে আজকের বৈঠকে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
বৈঠক শেষে বিটিএমএর নেতারা ডা. শফিকুর রহমান ও জামায়াতের নেতাদের ধন্যবাদ জানান। তাঁরা বলেন, বৈঠকে টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ ও সমস্যাগুলো তুলে ধরার সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান হবে এবং দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্প আরও শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
প্রশ্নোত্তর পর্ব
আগামী ১৮ নভেম্বর বস্ত্র ও পোশাকসংশ্লিষ্ট বাটেক্সপো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার প্রধান অতিথি হওয়ার দীর্ঘদিনের প্রচলিত রীতির ব্যতিক্রম হচ্ছে- এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার একটি প্রচলিত রীতি রয়েছে।
তিনি বলেন, এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এর সঙ্গে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক মর্যাদার বিষয়ও জড়িত। এবার এ রীতির ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার জন্য দাবি বা অনুরোধ করেননি বলে জানান মিয়া গোলাম পরওয়ার।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কোনো খাতকে দলীয় রাজনীতির সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করা উচিত নয়। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে রাষ্ট্রের সব পক্ষের সমন্বয় থাকা প্রয়োজন।
টেক্সটাইল খাতের কোন কোন সমস্যা এরই মধ্যে সমাধান হয়েছে- এ প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং কিছু সমস্যা সমাধানও হয়েছে। তবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ কয়েকটি বিষয়ে এখনো কিছু কারখানা সমস্যায় রয়েছে।
তিনি বলেন, বিশেষ করে যেসব বিষয় এখনো সমাধান হয়নি, সেগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের আলোচনা অব্যাহত রয়েছে।
জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্বের জায়গা থেকে শিল্পখাত ও অর্থনীতির স্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হবে বলেও জানান তিনি।
বিরোধীদলীয় নেতা এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন কি না- এ প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের সমালোচনা করা নয়।
তিনি বলেন, জনস্বার্থে সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করা এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরা এবং সরকারের সঙ্গে আলোচনা করাও সেই দায়িত্বের অংশ।
বিটিএমএ-এর পক্ষে উপস্থিত ছিলেন বিটিএমএ’র প্রেসিডেন্ট এবং আম্বার কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত আজিজ রাসেল, বিটিএমএ-এর ভাইস প্রেসিডেন্ট এবং পূর্বাণী ইয়ার্ন ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল ইসলাম সরকার, বিটিএমএ-এর পরিচালক এবং জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শাহিদ আলম, বিটিএমএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং হোসেন ডাইং এন্ড প্রিন্টিং মিলস লিমিটেডের (ইউনিট-২) ব্যবস্থাপনা পরিচালক জনাব হোসেন মেহমুদ, বিটিএমএ-এর পরিচালক এবং সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, বিটিএমএ-এর সাবেক পরিচালক এবং মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোশারফ হোসেন, বিটিএমএ-এর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এনডিসি, পিএসসি (অব.), বিটিএমএ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জিয়াউর রহমান, বিটিএমএ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল জনাব জিয়াউল হাসান চৌধুরী, বিটিএমএ-এর প্রেসিডেন্টের পিএস জনাব আরিফ রায়হান রবিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।
#dengueawareness #ডেঙ্গুসচেতনতা #জনসচেতনতাসপ্তাহ #jamaat_e_islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns TIB statement linking Jamaat to Rajshahi University journalist attack incident
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar has condemned a statement issued by Transparency International Bangladesh (TIB) linking Jamaat-e-Islami to the attack on journalists at Rajshahi University as “unacceptable and unwarranted”.
In a statement issued today, Monday, October 5, he said that activists of the ruling-party student organization, Chhatra Dal, attacked journalists at Rajshahi University, which is clearly evident in videos published by the media. Despite this explicit evidence, TIB, as a responsible organization, issued a misleading and false statement implicating Bangladesh Jamaat-e-Islami in the incident.
“Dragging Bangladesh Jamaat-e-Islami into the matter, despite having no involvement whatsoever, is unwarranted, undesirable and motivated by ulterior motives. I strongly condemn and protest against it, he added.
Mia Golam Porwar said Bangladesh Jamaat-e-Islami believes in freedom of the media and wants journalists to have an environment in which they can carry out their professional duties without obstruction. At the same time, he said, the party does not support any attempt by any group or terrorist organization to obstruct journalists, prevent the publication of the truth, or subject them to threats; rather, it actively raises its voice in protest against such acts.
“Therefore, I urge TIB to refrain in the future from issuing fabricated and factually unfounded statements concerning Jamaat and to exercise caution in this regard,” he said.
He further said that, as a responsible political organization, Jamaat is committed to protecting and upholding the safety and rights of citizens.
“There is no longer any scope in post-July Revolution Bangladesh, to conceal the real perpetrators by spreading misleading information or presenting incidents in a distorted manner,” he said. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
টিআইবির মিথ্যা বর্ণনামূলক বিবৃতিতে জামায়াতকে জড়ানো অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এবং দুরভিসন্ধিমূলক : মিয়া গোলাম পরওয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দেওয়া বিবৃতিকে অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত উল্লেখ করে তার নিন্দা জানিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
আজ ৫ অক্টোবর সোমবার প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে, যা গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে স্পষ্ট। তারপরও দায়িত্বশীল সংস্থা হিসেবে টিআইবির মিথ্যা বর্ণনামূলক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানো অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এবং দুরভিসন্ধিমূলক। ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা না থাকলেও জামায়াতকে জড়িয়ে এই ধরনের বিবৃতি বিশ্বের ইতিহাসে বিরল। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাদার যেকোনো কাজকে নির্বিঘ্নে সম্পাদনের পরিবেশ প্রত্যাশা করে। একই সঙ্গে কোনো গোষ্ঠী বা সন্ত্রাসী কর্তৃক তা বাধাগ্রস্ত হোক, কিংবা সত্য প্রকাশে বাধা অথবা হুমকির সম্মুখীন হবে- তা সমর্থন করে না, বরং প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করে। সুতরাং, জামায়াতকে নিয়ে টিআইবির মনগড়া তথ্যনির্ভর বিবৃতি দেয়া থেকে ভবিষ্যতে বিরত থাকা এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, জামায়াত দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে নাগরিকদের সুরক্ষা ও অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিভ্রান্তিমূলক তথ্য কিংবা ঘটনাকে ভিন্ন কালার দিয়ে আসল অপরাধীদের আড়াল করার কোনো চেষ্টা চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর কল্পনার সুযোগ নেই, কারণ জনগণ জামায়াতসহ সকল রাজনৈতিক দলের নীতি আদর্শ ও কর্মকাণ্ড প্রত্যক্ষ করছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকারের উচিত নিজেদের ব্যর্থতা স্বীকার করা। কারণ আমরা এখন সবাই নিরাপত্তাহীন হয়ে পড়ছি’
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকারের উচিত নিজেদের ব্যর্থতা স্বীকার করা। কারণ আমরা এখন সবাই নিরাপত্তাহীন হয়ে পড়ছি’
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ : মিয়া গোলাম পরওয়ার
ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ উপলক্ষে আজ ৫ অক্টোবর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি; বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি; বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাহ হোসেন মিয়াজী; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মুসা বিন ইযহার; আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার; জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন; বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম ও যুগ্ম মহাসচিব মো. হোসাইন আকন; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)র মহাসচিব নিজামুল হক নাঈম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন ।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী ৩১ অক্টোবর শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ অনুষ্ঠিত হবে। ১১ দলীয় ঐক্যের বৈঠকে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে তৃতীয় দফার লংমার্চের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চট্টগ্রাম ও রংপুরের লংমার্চ আল্লাহর রহমতে দেশবাসীর সহযোগিতায় সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ সফল করতে আবারও সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার শিকার হয়ে গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের সাথে দুর্ব্যবহার করা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে তাকে হেলমেট, জ্যাকেট ও হাতকড়া পরানো হয়েছে, রিমান্ড দেয়া হয়েছে। বৈঠকে এসবের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে ১১ দলের নেতৃবৃন্দ। একই সঙ্গে সরকার ও তার পেটুয়া বাহিনীর আক্রোশের শিকার হয়ে কুষ্টিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৈঠকে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর নির্দয়ভাবে হামলা চালায় সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রদলের কর্মীরা। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানান।
গোলাম পরওয়ার বলেন, খুলনা অভিমুখে সাত দফা দাবিতে লংমার্চ অনুষ্ঠিত হবে। অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের নামে কমিটি করে যে নাটক মঞ্চস্থ করছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংশোধন নয়, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, জুলাই গণহত্যার অনেক অপরাধীর বিচার হয়নি, তারা পালিয়ে বেড়াচ্ছে। ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে তা এখনো কার্যকর করা হচ্ছে না। এজন্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা আমাদের গুরুত্বপূর্ণ একটি দাবি। বিদ্যুৎ, গ্যাস ও সার, জ্বালানি সংকট নিরসন করতে হবে। এলপিজির দাম আবার বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ বেড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চাল ডালের দাম বেড়েছে, পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। দ্রব্যমূল নিয়ন্ত্রণ করা আমাদের অন্যতম দাবি। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সরকারের উচিত কঠোর পদক্ষেপ নেয়া। নতুবা তাদের ব্যর্থতার কথা স্বীকার করা। আমরা সবাই নিরাপত্তাহীন হয়ে পড়ছি।
গোলাম পরওয়ার বলেন, এখন আবার মিছিলে হামলা-বাধা, মিথ্যা মামলা এবং সেই ফ্যাসিবাদী কায়দা শুরু হয়েছে। সরকার সংকীর্ণ ও নির্লজ্জ দলীয়করণ করছে। উপর থেকে শুরু করে গ্রামগঞ্জের স্কুল, কলেজ কমিটি, হাট-বাজার কমিটি, এমপিদের বরাদ্দসহ প্রত্যেকটি জায়গায় দলীয় হস্তক্ষেপ চলছে। সরকারি দলের সংরক্ষিত নারী এমপিদের বিরোধীদলীয় নির্বাচিত এমপিদের উপর খবরদারি করতে লাগিয়ে দেয়া হয়েছে। সরকারি, আধা-সরকারি বিভিন্ন পদে ছাত্রদল, যুবদল ও বিএনপির চিহ্নিত লোকদের নিয়োগ দেয়া হচ্ছে। বিসিএস ও প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভেরিফিকেশনের নামে তাদের নিয়োগ না দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেয়ার অপচেষ্টা চলছে। দুর্নীতি, দখল ও চাঁদাবাজি সারা দেশে চলছে। সরকারের ৭ মাসে তা বেড়েই চলেছে।
তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখের লংমার্চের উদ্বোধনী সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সকাল ৮টায় মাওয়া সড়ক হয়ে পদ্মাসেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, ফকিরহাট(বাগেরহাট), রূপসা ব্রিজ হয়ে খুলনা। অতঃপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর।
পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা (সকাল ৯টা); বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড় (সকাল ১১টা); খুলনা মহানগরীর বাবরী চত্বর (বেলা ১২:৩০) ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর (দুপুর ২টা); যশোরের চাচড়ার মোড় (বিকেল ৩:৩০); ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে (বিকেল ৫টায়) পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে রাত সাড়ে ৮টায় যোগ দেবে লংমার্চের বহর।
তিনি বলেন, আমাদের লংমার্চ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। লংমাচের বহরকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করার জন্য পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ ও গোয়েন্দা বিভাগের সদস্য, পথচারী, দোকানদার, সড়ক পরিবহনের শ্রমিক নেতৃবৃন্দ, ট্রেড ইউনিয়নসহ সকলের কাছে অতীতের মতো আন্তরিক সহযোগিতা কামনা করছি। যদি কোনো অপশক্তি কোনো রকম উসকানি, অশান্তি সৃষ্টির চেষ্টা করে তারপরও চরম ধৈর্য ও সংযমের পরিচয় দিয়ে আমরা এগিয়ে যাবো, লংমার্চ সফল করবো। আমাদের কর্মীরা কোনো উসকানিতে পা দেবে না।
গোলাম পরওয়ার বলেন, খুলনা বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজিসহ সকলের সহযোগিতা কামনা করছি আমরা ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এ রুটের সড়কগুলোর বিদ্যমান সমস্যা সমাধানে চলাচল উপযোগী করার জন্য। লাখ লাখ মানুষ লংমার্চের বহরকে অভিবাদন জানাবে। এ কর্মসূচি আমাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: সাইফুল আলম খান মিলন এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে রাজধানীর বাংলামোটরে চাঁদাবাজ, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ এবং মাদকমুক্ত নিরাপদ ঢাকা-১২ আসন গড়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair strongly condemns and protests Chhatra Dal's brutal attack on journalists at Rajshahi University
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement today, October 5 expressing deep concern and strongly condemning and protesting the attack on journalists at Rajshahi University on the night of October 4.
In the statement, he said, “On the night of October 4, terrorists affiliated with the Chhatra Dal carried out a brutal attack on journalists while they were performing their professional duties at Rajshahi University. Four journalists from different media outlets were injured in the attack. I strongly condemn and protest this attack.”
Advocate Zubair said that the journalists injured in the attack were Zahidul Islam, the university correspondent of Agamir Somoy; Nur Ahsan Mridul of The Daily Star; Arifuzzaman Qurban of bdnews24.com; and Mainul Islam Raju of Dainik Samakal.
“I pray for the speedy recovery of the injured journalists. At the same time, I strongly urge the university administration and law enforcement agencies to immediately arrest those involved in the attack and bring them to justice,” he said.
He said, “It is deeply concerning and completely unacceptable that journalists were attacked while carrying out their professional duties on campus despite the presence of law enforcement agencies and the university’s proctorial team.
It is even more concerning that, despite video footage broadcast in the media clearly showing the perpetrators, they have not been arrested or handed over to the law.”
Advocate Zubair said, “In the interest of ensuring freedom of the press and the safety of university students, whoever the perpetrators may be, they must be arrested and brought to justice. If this is not done, we believe that the university administration will bear full responsibility for any future disruption of the safety of ordinary students by perpetrators of violence on campus, any adverse impact on academic activities, and the creation of an unstable situation.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ : এডভোকেট জুবায়ের
গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৫ অক্টোবর এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৪ অক্টোবর দিবাগত রাতে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা। এ হামলায় আহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিক। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এডভোকেট জুবায়ের বলেন, সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু। আমি আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করছি। একই সঙ্গে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার বিচারের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিদ্যমান থাকাবস্থায় ক্যাম্পাসে পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকরা হামলার শিকার হওয়া খুবই উদ্বেগের এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে অপরাধীদের ছবি থাকার পরও তাদের গ্রেফতার কিংবা আইনের কাছে সোপর্দ না করা আরও বেশি উদ্বেগজনক।
এডভোকেট জুবায়ের বলেন, মুক্ত সাংবাদিকতা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে- অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় হলে ভবিষ্যতে ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়াসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর বর্তাবে বলে আমরা মনে করি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Major (Retd.) Akhtaruzzaman was denied bail due to government’s interference in judiciary, alleges Mia Golam Porwar
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar held a press briefing at the organization’s central office in Moghbazar at 5:00 pm, Sunday, 4 October, protesting the imprisonment of freedom fighter Major (Retd.) Akhtaruzzaman in a false case.
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami Maulana Rafiqul Islam Khan MP, Maulana Abdul Halim, Advocate Ahsanul Mahboob Zubair, Central Executive Council Member Mobarak Hossain, Ameer of Dhaka South City Jamaat Nurul Islam Bulbul MP, Ameer of Dhaka North City Jamaat Mohammad Selim Uddin, and Central Majlis-e-Shura Member and Assistant Secretary of Dhaka North City Jamaat Yasin Arafat were present at the press conference.
Mia Golam Porwar said, “The arrest of freedom fighter Major (Retd.) Akhtaruzzaman for speaking out against mismanagement at the airport is not an ordinary matter. This could not have happened without instructions from the government’s policy-making level. Akhtaruzzaman was arrested out of anger over his joining Jamaat-e-Islami.”
Speaking about the mismanagement at the airport, he said, “Trolleys are not available at the airport. It takes several hours to receive luggage. Mr. Akhtaruzzaman questioned the authorities about the irregularities. A case was subsequently filed against him, and he was arrested. Mia Golam Porwar said, “He was arrested for political reasons, using the airport incident as an excuse. Bail has been denied to Akhtaruzzaman in a bailable case filed against him.”
He further said, “A government minister went to the airport in the middle of the night and violated his oath by making false statements before the nation about the incident that took place that day. If the minister were honest, he would have taken action against those responsible for the mismanagement, withdrawn them from their posts, and filed cases against them. But the minister did not do so. Instead, an official who had expressed regret over the mismanagement was forced to file a case against Akhtaruzzaman. We strongly condemn this.”
Mia Golam Porwar said, “Akhtaruzzaman is a respected person in society. Yet he was brought to court wearing handcuffs, a helmet and a jacket. We strongly condemn and protest this incident.”
He said, “Akhtaruzzaman was not granted division facilities. We presented in court the gazette proving that he is a former Member of Parliament and a freedom fighter. Even then, he was not granted division facilities. Seventy-five-year-old Akhtaruzzaman is ill, but no arrangements have been made for his treatment. We demand that the order granting him division facilities be sent to the prison immediately. The judges are afraid of what might happen if they grant him division facilities, and there is political interference behind this. We strongly condemn such inhuman approach.”
Mia Golam Parwar said, “BNP lawyers created a mob situation in the court. They attacked Akhtaruzzaman’s lawyers and also attacked our leaders and activists, as well as Akhtaruzzaman’s relatives who had gone to see him. We condemn this. We are witnessing a repetition of the scenes and incidents that used to take place in the courts during the Awami fascist era. In terms of their conduct, there is no difference between the authoritarian Awami fascism of the past and the BNP leaders and activists of today.”
He said, “Protests against the arrest of Major (Retd.) Akhtaruzzaman are taking place across the country. Expatriate remittance warriors have become deeply angered and are expressing their reaction. They have even threatened to announce a remittance shutdown if he is not released.” Considering these circumstances, Mia Golam Porwar called for the immediate and unconditional release of Major (Retd.) Akhtaruzzaman. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।
#dengueawareness #ডেঙ্গুসচেতনতা #জনসচেতনতাসপ্তাহ #jamaat_e_islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আচরণের দিক থেকে কর্তৃত্ববাদী আওয়ামী ফ্যাসিবাদ আর এখনকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat launches nationwide Dengue Awareness Program
A government under which people cannot sleep safely has no reason to remain in power”: Jamaat Ameer Dr. Shafiqur Rahman MP
Bangladesh Jamaat-e-Islami Ameer and the Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP said that although their party is in opposition, it also has responsibilities. He said that it is not only the country’s healthcare system but virtually all institutions of the country that are in a state of collapse.
He said, “The insurance corporations and the stock market are crawling on the ground. Due to the deterioration of the law-and-order situation, various kinds of criminal activities are taking place in broad daylight even in the capital, where there are sufficient law-enforcement personnel. If this is the condition of the capital, what must be the situation across the country? It is extremely worrying.”
He made the remarks while attending the inaugural ceremony of a nationwide dengue awareness week as the chief guest, being observed from October 4 to 10, organized by Dhaka North City Jamaat-e-Islami at Madhubag playground in Hatirjheel, Dhaka, at 9:00 a.m. on October 4.
Dr. Shafiqur Rahman MP said, “At Dhaka airport, the valiant freedom fighter Major (Retd.) Akhtaruzzaman was arrested after a case was filed against him for protesting rampant mismanagement and irregularities. On that day, 34 Members of Parliament from Bangladesh Jamaat-e-Islami and their family members were subjected to inappropriate treatment at the airport. But Mr. Akhtaruzzaman was harassed.”
He said Akhtaruzzaman had spoken on behalf of the victims and expatriate Bangladeshis who keep the wheels of the country’s economy moving and whose bags are cut open and valuables stolen. “Because he protested against these incidents, a false case was hastily filed against him. He was handcuffed. He was made to wear a helmet in order to humiliate him. We strongly condemn and denounce these actions. Akhtaruzzaman has now become not merely a leader of Jamaat, but a leader of the victimized and persecuted people of Bangladesh.
He said that before dengue, when people died from measles, the government blamed the previous government. “But what has this government done in the past seven months? Why are people still dying from measles and dengue? The government should admit their failures in this regard.
Dr. Shafiqur Rahman said, “Dengue vaccines are available in the world. But our government has taken no initiative in this regard. If there is no initiative to bring the vaccine through government channels, then they should open the way for its import through the private sector. At least then people will have access to a means of protecting their lives.
The government will neither bring it itself nor open the market. And if it does bring it, it will establish commissions at every stage and steal the people’s money.”
He said Jamaat would not remain idle in the face of this disaster. “This is not an organization that sits idle. We have mobilized to the best of our ability in response to the disaster facing the country. We consider dengue to have assumed epidemic proportions. That is why we have declared Dengue Prevention Week. We will raise public awareness and play our role in preventing dengue.”
He added, “We have announced Selim Uddin as our mayoral candidate for Dhaka North City Corporation. He has already begun campaigns to clean canals, drains and other places where dengue mosquitoes breed. In the south, Sadik Kayem is working as well. Our colleagues will reach out to the people even in rural areas.”
He said, “We didn’t receive any government allocation. We have stepped forward with funds from ourselves and our well-wishers.
The government is responsible for the people’s money and is the guardian of taxpayers’ money. The government must come forward and take responsibility for the people. We will not let the government sleep; we will wake it up by pushing it to act. The government’s job is not to sleep. The people will sleep peacefully while the government stands guard—that is the government’s responsibility.”
He continued, “A government that cannot provide peace to its people, a government under which people cannot sleep safely, is not needed. Responsibility will go to those who can do this. We have announced a donation so that services at Radda Medical Centre do not stop.
We are waiting for the authorities’ green signal. But the government has started creating obstacles. They will neither do the work themselves nor allow us to do it. If that happens, we will inform the people. We genuinely want to work, not to put on a show. Insha’Allah, we will receive the full cooperation of the people in this effort.”
He urged the government to urgently undertake practical mosquito-control measures to protect people’s lives. He also called for social measures and proper treatment for those affected so that no one is deprived of care through negligence.
Later, he distributed leaflets containing dengue-prevention guidelines and bleaching powder among the people.
Speaking as a special guest, Secretary General of Bangladesh Jamaat-e-Islami Mia Golam Porwar said the government had failed miserably. “There is no room for dengue patients in hospitals. We are conducting programmes across the country to protect the people from dengue. We will stand beside the people in assuming and fulfilling our responsibility toward the nation. The government is unable to do it; as citizens of the country, we are trying to step forward.”
Speaking as a special guest, Assistant Secretary General Maulana Abdul Halim said, “Jamaat is not merely a political party. Bangladesh Jamaat-e-Islami represents an organized effort to establish justice in this country. Jamaat plays a role in resolving individual, family and collective problems. Jamaat has undertaken this public-awareness programme in response to deaths caused by dengue.”
Central Executive Council Member and Member of Parliament for Dhaka-12 Saiful Alam Khan Milon said, “The BNP has turned into a party of extortionists and land grabbers. Jubo Dal leader Saimon split a person’s head with the butt of a pistol at Bangla Motor. The weapon must be recovered without delay and he must be handed over to the law.”
In his presidential address, Selim Uddin said, “Jamaat is a completely people-oriented political party from top to bottom. Jamaat has always remained committed to social welfare and humanity and will continue to do so. Dengue has become the biggest concern for the people of this city. But we are not seeing adequate treatment arrangements from the government, which is causing concern among the people.”
He said, “The Leader of the Opposition Dr. Shafiqur Rahman, has not forgotten his responsibilities toward the people. He has announced a week-long program. We will work day and night in Dhaka with all our manpower to raise public awareness. At the same time, I urge the residents of Dhaka to come forward and participate in implementing the program.”
The inaugural program was hosted by Central Executive Council Member and Secretary of Dhaka North City Jamaat-e-Islami Dr. Rezaul Karim.
Among others, Central Executive Council Member Abdur Rob; Central Working Committee Member and Nayeb-e-Ameer of Dhaka North City Jamaat Abdur Rahman Musa; Assistant Secretary Mahfuzur Rahman; Central Majlis-e-Shura Members and Assistant Secretaries of the Dhaka North City Jamaat Nazim Uddin Molla and Yasin Arafat; Central Majlis-e-Shura Member Hemayet Hossain; Publicity and Media Secretary Ataur Rahman Sarkar; Muhibullah; Advocate Zillur Rahman; Fazle Ahmed were also present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি : গোলাম পরওয়ার
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ ৪ অক্টোবর রোববার বিকেল ৫টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। সরকারের নীতি নির্ধারণী জায়গা থেকে নির্দেশনা ছাড়া এটি ঘটতে পারে না। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেয়ার আক্রোশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিমানবন্দরের অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, বিমানবন্দরে ট্রলি পাওয়া যায় না। লাগেজ পেতে কয়েক ঘণ্টা দেরি হয়। জনাব আখতারুজ্জামান অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছেন। এজন্য তার বিরুদ্ধে পরে মামলা দেয়া হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আখতারুজ্জামানের বিরুদ্ধে দেয়া জামিনযোগ্য মামলায় আদালতে তার জামিন নামঞ্জুর করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে জাতির সামনে সেদিনের ঘটনা নিয়ে অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন। মন্ত্রী সৎ হলে অব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাদের প্রত্যাহার করতেন এবং মামলা দিতেন; কিন্তু মন্ত্রী তা করেননি। বরং অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করা কর্মকর্তার দ্বারা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
গোলাম পরওয়ার বলেন, আখতারুজ্জামান সমাজে একজন সম্মানীয় ব্যক্তি। অথচ তাকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আখতারুজ্জামানকে ডিভিশন দেয়া হয়নি। তিনি যে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা- সে গেজেট আমরা আদালতে উপস্থাপন করেছি। তবুও তাকে ডিভিশন দেওয়া হয়নি। ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান অসুস্থ, কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমরা অবিলম্বে তার ডিভিশনের আদেশ কারাগারে পাঠানোর দাবি জানাচ্ছি। বিচারকরা ভয় পাচ্ছেন তাকে ডিভিশন দিলে তার কি না হয়, এর পিছনে রাজনৈতিক হস্তক্ষেপ আছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
গোলাম পরওয়ার বলেন, আদালতে বিএনপি আইনজীবীরা মব সৃষ্টি করেছে। আখতারুজ্জামানের আইনজীবীদের উপর হামলা চালিয়েছে, আমাদের নেতাকর্মী ও আখতারুজ্জামানের আত্মীয়স্বজন যারা তাকে দেখতে গিয়েছিলেন, তাদের উপর হামলা করেছে। আমরা ধিক্কার জানাই আওয়ামী ফ্যাসিবাদী যুগে আদালতে যে দৃশ্য করা হতো, যে ঘটনা ঘটানো হতো, আমরা তারই পুনরাবৃ্ত্তি দেখতে পাচ্ছি। আচরণের দিক থেকে কর্তৃত্ববাদী আওয়ামী ফ্যাসিবাদ আর এখনকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো পার্থক্য নেই।
তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদ সারা দেশে হচ্ছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দারুণভাবে ক্ষুব্ধ হয়েছে, প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তাকে মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেবে বলেও হুমকি দিয়েছেন তারা। এসব বিবেচনায় নিয়ে আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামায়াতের লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৩১ অক্টোবর শনিবার সকাল ৭টায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মাধ্যমে লংমার্চ কর্মসূচির ইতি ঘটবে ইনশাআল্লাহ।
আজ রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আগামী ৩১ অক্টোবর শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ লংমার্চে নেতৃত্ব দেবেন।
বৈঠকে লংমার্চ কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, জনাব মো. সেলিম উদ্দিন ও ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার, এডভোকেট ড. হেলাল উদ্দিন, জনাব মাহফুজুর রহমান ও এডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, জনাব কামাল হোসেন এমপি প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Government arrested Major (Retd.) Akhtaruzzaman out of anger over his joining Jamaat after leaving BNP, alleges Mia Golam Porwar
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar said that the government arrested valiant freedom fighter Major (Retd.) Akhtaruzzaman out of anger over his leaving BNP and joining Jamaat-e-Islami.
He said, “As a senior citizen, a freedom fighter and a three-time former Member of Parliament, Major (Retd.) Akhtaruzzaman has every right to speak about irregularities, mismanagement, corruption and inefficiency at Hazrat Shahjalal International Airport. If necessary, he can also rebuke incompetent, failed and inefficient officials. But by making the airport incident an issue, the government arrested Major (Retd.) Akhtaruzzaman and sent him to remand, thereby essentially expressing political vengeance and anger.”
He made these remarks while addressing a protest rally as the chief guest organized by Dhaka City Jamaat-e-Islami on Saturday (3 October) afternoon in protest against the arrest of freedom fighter Major (Retd.) Akhtaruzzaman in connection with a false case.
Calling for the withdrawal of the false case, cancellation of the remand order and immediate release of Major (Retd.) Akhtaruzzaman, he said, “By protesting against injustice, freedom fighter Major (Retd.) Akhtaruzzaman has once again demonstrated the courage and bravery of a freedom fighter.”
Addressing the Prime Minister, Mia Golam Porwar asked, “Your father and mother never made the statements about Jamaat-Shibir that you are making. Do you consider yourself sharper than your parents because you are making such statements?”
Urging the Prime Minister to look at her own and her party’s image in the mirror before calling Jamaat-Shibir a “secret organization,” he said that although BNP leaders remained hidden during programs announced by Begum Khaleda Zia, Jamaat-Shibir members had risked their lives on the streets. BNP leaders could not be found during street programs, and many of them would even switch off their mobile phones.
“But after coming to power, some of the Prime Minister and her ministers are calling Bangladesh Jamaat-e-Islami and Islami Chhatrashibir a secret organization and describing them as anti-independence,” he said.
He said, “The people with whom your mother, Begum Khaleda Zia, formed an alliance, and with whose support your mother formed the government, are now being called a secret organization and anti-independence. By saying this, the Prime Minister is herself speaking against her mother.”
Mia Golam Porwarsaid, “Shah Azizur Rahman, who played a role in favour of Pakistan, became Prime Minister, while Abdur Rahman Biswas became President. The father of the current President, Fakhrul Islam Alamgir, Mirza Ruhul Amin, was a Razakar. You yourselves made them presidents, prime ministers, MPs and ministers.” He urged BNP to look at itself in the mirror before calling Jamaat-e-Islami anti-independence and a secret organization.
Claiming that the reason the Awami League is being allowed to hold processions on the streets is because of behind-the-scenes negotiation and close relations between the government and the Awami League rather than between Jamaat and the Awami League, he said, “If the government comes forward for unity against the fugitive fascism, the opposition will cooperate.”
The protest rally was held at the north gate of Baitul Mukarram and it was chaired by Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami and Ameer of Dhaka North City Jamaat Mohammad Selim Uddin. Addressing the program, Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami and Secretary of Dhaka South City Jamaat Dr. Shafiqul Islam Masud MP said, “By putting handcuffs on freedom fighter Major (Retd.) Akhtaruzzaman, the government has put handcuffs on the freedom fighters of this country. By sending Akhtaruzzaman to remand, the government has disrespected the freedom fighters and the Liberation War.”
He further said, “The handcuffs should have been put on BNP leader Mishti, and her associates, who were involved in land grabbing and terrorism and they should have been sent to remand. Instead of arresting those involved in extortion and land grabbing, freedom fighter Major (Retd.) Akhtaruzzaman was arrested and sent to remand for protesting against injustice, irregularities and mismanagement!”
He said, “We know why the BNP government is angry with freedom fighter Major (Retd.) Akhtaruzzaman. The BNP government’s anger is because Akhtaruzzaman left BNP and joined Bangladesh Jamaat-e-Islami in support of justice and fairness.”
Assistant Secretary of Dhaka South City Jamaat Kamal Hossain MP said that although 34 Members of Parliament arrived at the airport, the airport authorities did not provide any protocol to the MPs. Rather, they harassed them. He further said, “Freedom fighter Major (Retd.) Akhtaruzzaman only protested against the harassment of expatriates. He did not commit any crime. I am myself a witness to this incident.”
Describing the statement of the Civil Aviation and Tourism Minister as false and contrary to reality, he called upon the minister to apologize to the nation for making a false statement.
DUCSU Vice President Sadik Kayem said, “Tarique Rahman’s government has become a new form of fascism. The government’s responsibility was to ensure people’s fundamental rights and security. But the government has failed to do so.” He said that the harassment of expatriates at the airport proves that the BNP government is anti-expatriate. He said, “Freedom fighter Major (Retd.) Akhtaruzzaman was arrested and sent to remand by the BNP government for protesting against the harassment of passengers at the airport!”
The protest rally was conducted by Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami and Secretary of Dhaka North City Jamaat Dr. Rezaul Karim. Assistant Secretary of Dhaka North City Jamaat Maulana Yasin Arafat also addressed the rally.
Among others, Central Majlis-e-Shura Member of Bangladesh Jamaat-e-Islami and Assistant Secretary of Dhaka South City Jamaat Dr. Abdul Mannan, and Dhaka South City Jamaat Working Committee Members Hafiz Rashedul Islam MP, Advocate S.M. Kamal Uddin, Dr. Mobarak Hossain, and leaders at various levels of the organization were also present on the occasion.
In his concluding remarks as chair, Mohammad Selim Uddin said, “This government has even surpassed Hasina. The government cannot tolerate criticism. This government has even removed teachers from schools for speaking against it.”
He said, “Ershad met his political end while engaging in dirty politics against Jamaat, and the Awami League had to flee to Delhi. If anyone tries to engage in such dirty politics again, their fate will be even more severe.”
He said that by arresting freedom fighter Major (Retd.) Akhtaruzzaman and sending him to remand, the government was essentially trying to send a message that no one would be allowed to speak against the government’s corruption and irregularities.
Following the rally, a protest procession was held demanding the immediate release of freedom fighter Major (Retd.) Akhtaruzzaman and protesting his arrest in a false case. The procession began at the north gate of Baitul Mukarram, passed through Paltan Mor and the Press Club, and ended at Matsha Bhaban Mor. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Bangladesh Majlisul Mufassirin holds National Council and Mufassir Conference
The religious scholars must take responsibility for society just as they lead the prayer, views Dr. Shafiqur Rahman MP
Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP said, “No creature has the authority to interfere with the revelation of Allah. Whenever anyone has attempted to interfere with Allah’s revelation, they became deviated from guidance and the right path. It is the only Book whose punctuation, letters, vowel marks, or anything else has undergone even the slightest change, and InshaAllah, no change will come in it until the Day of Judgment.”
He made these remarks while addressing the National Council and Mufassir Conference of Bangladesh Majlisul Mufassirin as the chief guest held on Saturday morning, 3 October, at the IDEB Muktijuddho Smriti Auditorium in the capital.
Referring to the passage of bills contrary to the Qur’an and Sunnah in the parliament, he advised the Ulama to play a responsible role in securing the rights of the Muslim Ummah. He said, “The National Parliament is responsible for making, revising, amending and repealing laws of the country. The parliament has the authority to pass various matters. But no creature can have the authority to interfere with the revelation of Allah.”
Dr. Shafiqur Rahman said, “Bangladesh is not doing well at present, and the people of the country are not doing well either. The nation is concerned about the security of life, both socially and personally. The Ulama (religious scholars), under such circumstances, cannot limit themselves to taking responsibility from the pulpit alone. Alongside leading the prayers, the Ulama must also take responsibility for leading society.”
Dr. Shafiqur Rahman said that care must be taken so that the reputation of the entire community of Ulama is not damaged because of the mistakes of one or two individuals. He said, “Where the character is black, you will not find anything good there. But where the character is good, even a small light mark will make the blackness visible. We have to be careful about this issue.”
He said, “Throughout history, whenever nations have lost their way, the Ulama have shown them the right path. They must fulfil that responsibility of guidance. Rather than reprimanding the nation, they must inspire people toward Islam with the warmth of heartfelt love. People must be brought back to the right path through the pursuit of knowledge and righteous deeds.”
Dr. Shafiqur Rahman MP said, “The beloved Prophet (peace and blessings be upon him) invited misguided people toward Tawhid with great kindness, compassion and a sense of responsibility. He also reminded people of the truth of his Prophethood and the consequences of the Hereafter.”
He said, “The Noble Prophet (peace and blessings be upon him) never enjoyed worldly peace from his birth until his passing. Rather, he sacrificed his own peace for the peace of the world of Allah. Allah, the Lord of the Worlds, is the Lord of all creation, and the Prophet (peace and blessings be upon him) was compassionate toward everyone.” He called upon those present to learn from this example.
The conference was chaired by newly elected President of Bangladesh Majlisul Mufassirin and Member of Parliament Professor Maulana Nurul Amin and conducted by newly appointed Secretary Maulana Nasir Uddin Helali.
Special guests at the conference included President of the Ulama Department of Bangladesh Jamaat-e-Islami Maulana Abdul Halim, Acting Principal of Tamirul Millat Kamil Madrasa Dr. Khalilur Rahman Madani, Member of the Central Ulama Department Dr. Maulana Samiul Haque Faruqi, noted Islamic preacher Mufti Dr. Abul Kalam Azad Bashar, prominent scholar Maulana K.M. Abdus Sobhan, Dr. B.M. Mofizur Rahman Azhari, and Dr. Faizul Haque.
In his speech, Maulana Abdul Halim said that the Majlis began its journey after many sacrifices and hardships. He said, “The National Council and Conference are being held publicly today, which we were unable to organize before 5 August. When Mufassirs speak in the public arena, they must provide guidance on the Ummah, unity, the country’s sovereignty, and the path of guidance. No one should be attacked through their words, whether an individual, political party or group. The truth and the correct position must be presented with wisdom and reasoning.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এদেশে ইনসাফ কায়েমের একটি সুসংগঠিত প্রচেষ্টার নাম❞
-
মাওলানা আবদুল হালিম
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৪-১০ অক্টোবর জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি উদ্বোধন
যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই : ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমরা বিরোধীদলে থাকলেও আমাদেরও দায়িত্ব আছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা নয়, কার্যত দেশের সকল প্রতিষ্ঠান বিধ্বস্ত অবস্থায় আছে।
তিনি বলেন, বীমা করপোরেশন,শেয়ারবাজার মাটির সাথে হামাগুড়ি খাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দিনে দুপুরে বিভিন্ন রকম অপকর্ম খোদ রাজধানীতেই চলছে- যেখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। রাজধানীর অবস্থা থেকে বুঝা যায় সারা দেশের অবস্থা কী? যা খুবই উদ্বেগজনক।
আজ ৪ অক্টোবর সকাল ৯টায় রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঢাকায় বিমানবন্দরে সীমাহীন দুর্নীতি, অপকর্মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। সেদিন বিমানবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৪ জন সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করা হয়েছে। আখতারুজ্জামানকে উত্যক্ত করা হয়েছে।
তিনি বলেন, আখতারুজ্জামান কথা বলেছেন ভুক্তভোগী ও দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা প্রবাসীদের জন্য। যাদের ব্যাগ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়। তিনি এসবের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে তড়িঘড়ি করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তাকে হাতকড়া পরানো হয়েছে। অপমান করার জন্য হেলমেট পরানো হয়েছে। আমরা এসবের নিন্দা ও ধিক্কার জানাই। আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নয়, সারা বাংলাদেশের ভুক্তভোগী নির্যাতিত মানুষের নেতা হয়ে উঠেছেন। আখতারুজ্জামান বলেছেন, আমি প্রতিবাদ করার কারণে গ্রেফতার হয়েছি-তা দেশের ১৮ কোটি মানুষ জানুক।
ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী এ বিষয়টি হালকাভাবে নেবে না। প্রবাসীরাও হালকাভাবে নেবে না। সরকারকে সাবধান করে দিচ্ছি- পারেন না মুরোদ নাই, একটি মেডিকেল সেন্টার রাতের অন্ধকারে ভেঙে চুরমার করে দেয়া হলো, সমস্ত সম্পদ লুণ্ঠন করা হলো, যেখানে জনপ্রতিনিধিরা আড়ালে আবডালে থেকে নেতৃত্ব দিয়েছে। অথচ জনগণের চোখে ধুলো দেয়ার জন্য একজন সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করিয়েছেন। কিন্তু সেই দুষ্কৃতিকারীকে এখনো দল থেকে বহিষ্কার করেননি। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনেননি। আরও যারা দুষ্কৃতিকারী তাদেরও গ্রেফতার করা হয়নি। জনগণকে বোকা ভাববেন না, আড়াল করতে পারবেন না।
তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে মৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু এ সরকার গত সাত মাসে কি করল? এখনো হামে ও ডেঙ্গুতে লোক মরে কেন? ব্যর্থতা স্বীকার করে নেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বে ডেঙ্গুর টিকা আছে। কিন্তু আমাদের সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। সরকারিভাবে সে টিকা আনার যদি উদ্যোগ না থাকে, তাহলে বেসরকারিভাবে আনার রাস্তা খুলে দেন। এতে অন্তত মানুষ বাঁচার জন্য উপকরণ হাতে পাবে। সরকার নিজেও আনবে না বাজারও খুলে দেবে না। আর যদি তারা আনেও, তাহলে ঘাটে ঘাটে কমিশন বসিয়ে জনগণের পয়সা চুরি করবে।
তিনি বলেন, এ দুর্যোগে জামায়াত বসে থাকবে না, বসে থাকার সংগঠন নয়। দেশে যে দুর্যোগ এসেছে আমরা সর্বোচ্চ সামর্থ নিয়ে নেমেছি। এক্ষেত্রে ডেঙ্গুকে আমরা মহামারি আকারে দেখছি। এজন্য আমরা ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ ঘোষণা করেছি। আমরা জনগণকে সচেতন করে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা পালন করবো। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি আমরা। তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয় সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন। দক্ষিণে সাদিক কায়েম আছে। গ্রাম পর্যন্ত আমাদের সহকর্মীরা জনগণের কাছে পৌঁছে যাবে।
তিনি বলেন, আমাদের কাছে সরকারি বরাদ্দ নেই, আমরা নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের দেয়া টাকা নিয়ে নেমেছি। সরকার জনগণের টাকার দায়িত্বশীল, জনগণের ট্যাক্সের টাকার পাহারাদার। সরকারকে নামতে হবে জনগণের দায়িত্ব নিতে হবে। সরকারকে ঘুমাতে দেবো না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেবো। সরকারের কাজ ঘুমানো নয়, জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার পাহারা দেবে-এটি সরকারের কাজ। সেই সরকার জনগণকে শান্তি দিতে পারে না, যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই। যারা এটি পারবে তাদের হাতে দায়িত্ব যাবে। রাড্ডায় যেন মানুষের সেবা বন্ধ না হয় সেজন্য আমরা একটি অনুদান ঘোষণা করেছি। আমরা অপেক্ষায় আছি কখন কর্তৃপক্ষের গ্রিন সিগনাল পাবো। কিন্তু ধানাই পানাই শুরু করেছে সরকার, তারা নিজেরা করবে না আমাদেরও করতে দেবে না। এমনটা হলে আমরা জনগণকে জানিয়ে দেবো। আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই লোক দেখানোর জন্য না। সেই কাজে জনগণের সর্বাত্মক সহযোগিতা পাবো ইনশাআল্লাহ।
তিনি সরকারকে মানুষের জীবন রক্ষায় অতি দ্রুত মশা নিধনের বাস্তব কর্মসূচি গ্রহণে আহ্বান জানান। সামাজিক পদক্ষেপ গ্রহণ ও আক্রান্ত লোকদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা নিতে হবে যাতে কেউ অবহেলার শিকার না হয়। পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট ও ব্লিচিং পাউডার জনগণের মাঝে বিতরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার চরম ব্যর্থ হয়েছে। হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর জায়গা হয় না। দেশবাসীকে ডেঙ্গু রোগ থেকে বাঁচাতে আমরা সারা দেশে কর্মসূচি পালন করছি। আমরা এ জাতির দায়িত্ব গ্রহণ ও পালনে জনগণের পাশে দাঁড়াবো। সরকার পারছে না, দেশের নাগরিক হিসেবে আমরা দাঁড়াবার চেষ্টা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াত শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এ দেশে ইনসাফ কায়েমের সুসংগঠিত প্রচেষ্টার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ব্যক্তি, পারিবারিক ও সামষ্টিক সমস্যা সমাধানে জামায়াত ভূমিকা পালন করে। ডেঙ্গুতে মানুষ মারা যাওয়ার এ বিষয়ে জনসচেতনতা কর্মসূচি নিয়েছে জামায়াত।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, বিএনপি চাঁদাবাজ, দখলবাজ দলে পরিণত হয়েছে। যুবদল নেতা সাইমন পিস্তলের বাট দিয়ে বাংলামোটরে একজনের মাথা ফাটিয়ে দিয়েছেন। অনতি বিলম্বে অস্ত্র উদ্ধার করে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে।
সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, জামায়াত আপাদমস্তক একটি জনকল্যাণমুখী রাজনৈতিক দল। সমাজকল্যাণ, মানবতার জন্য সব সময় জামায়াত সচেতন আছে ভবিষ্যতেও থাকবে। ডেঙ্গু এ শহরের মানুষের প্রধান মাথাব্যথার কারণ হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আমরা দেখছি না। এজন্য মানুষের মাঝে উদ্বেগ কাজ করছে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মানুষের প্রতি যে করণীয় তা ভুলে যাননি। এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা ঢাকায় জনগণকে সচেতন করতে সমস্ত জনশক্তিকে সাথে নিয়ে রাতদিন কাজ করবো। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে ঢাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা ও সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান; কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাত; কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার,মুহিবুল্লাহ,এডভোকেট জিল্লুর রহমান ও ফজলে আহমেদ প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচি উদ্বোধন
উদ্বোধন করবেন-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
📷 ৪ অক্টোবর ২০২৬ | রবিবার | সকাল ৯টা
📷 মধুবাগ খেলার মাঠ, মগবাজার, ঢাকা
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair protests against the use of disrespectful and derogatory words about Freedom Fighter and former MP Major (Retd.) Aktaruzzaman
In a statement issued today, October 3, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair said:
“I strongly condemn and protest the disrespectful and derogatory words used this afternoon (Saturday) by Advocate Omar Faruk Faruqi, Public Prosecutor (PP) of the Dhaka Metropolitan Sessions Judge’s Court, while briefing the media about the case involving freedom fighter and former Member of Parliament Major (Retd.) Aktaruzzaman.
Advocate Zubair further said that Major (Retd.) Aktaruzzaman is a valiant freedom fighter, a former Member of Parliament, and a respected citizen of the country. By making vulgar and objectionable remarks against him in front of journalists, Advocate Omar Faruk Faruqi, the Public Prosecutor of the Dhaka Metropolitan Sessions Judge’s Court, has brought his own position and responsibilities into question. A person holding such a responsible position should not make such remarks.
I urge Advocate Omar Faruk Faruqi to refrain from using such objectionable and disrespectful language in the future.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান সম্পর্কে অসম্মানজনক ও অবমাননাকর শব্দচয়নের প্রতিবাদ : এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৩ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ওমর ফারুক ফারুকী আজ শনিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানের মামলার বিষয়ে ব্রিফিং করার সময় তার সম্পর্কে যে অসম্মানজনক ও অবমাননাকর শব্দচয়ন করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের আরও বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য ও দেশের একজন সম্মানিত নাগরিক। তাঁর সম্পর্কে সাংবাদিকদের সামনে ঢাকা মহানগর দায়রা জজ এডভোকেট ওমর ফারুক ফারুকি অশালীন ও আপত্তিকর বক্তব্য রেখে তিনি তার অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের দায়িত্ব থেকে তিনি এমন কথা বলতে পারেন না।
ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অসম্মানজনক শব্দচয়ন থেকে বিরত থাকার জন্য আমি এডভোকেট ওমর ফারুক ফারুকির প্রতি আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করার ক্ষোভে সরকার মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করার ক্ষোভে সরকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, একজন সিনিয়র সিটিজেন, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে অপদার্থ, ব্যর্থ, অদক্ষ কর্মকর্তাদের শাসাতেও পারেন। কিন্তু সরকার বিমানবন্দরের ওই ঘটনাকে ইস্যু করে মেজর (অব.) আখতারুজ্জামনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করেছে।
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে শনিবার (০৩ অক্টোবর) দুপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং রিমান্ডের আদেশ বাতিল করে মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যায়ের প্রতিবাদ করে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান আবারও বীরত্বের সাহসিকতা দেখিয়েছেন।
প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনার পিতা-মাতা জামায়াত-শিবিরকে নিয়ে যেসব কথা বলেননি; আপনি সেসব কথা বলে নিজেকে কী পিতা-মাতার চেয়ে বেশি বিচক্ষণ মনে করেন? জামায়াত-শিবিরকে গুপ্ত বলার আগে নিজের এবং নিজেদের চেহারা আয়না দেখতে আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচিতে বিএনপির নেতারা লুকিয়ে থাকলেও জামায়াত-শিবির রাজপথে জীবন দিয়েছিল। রাজপথের কর্মসূচিতে বিএনপি নেতাদের পাওয়া যেতো না। অনেকে মোবাইল পর্যন্ত বন্ধ রাখতো। কিন্তু ক্ষমতা গ্রহণের পর সরকার প্রধানসহ তার মন্ত্রীদের কেউ কেউ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে গুপ্ত বলছে, স্বাধীনতা বিরোধী বলছে। তিনি বলেন, যাদের সঙ্গে আপনার মা (বেগম খালেদা জিয়া) জোট করেছিল, যাদের সমর্থনে আপনার মা সরকার গঠন করেছিল তাদেরকে গুপ্ত আর স্বাধীনতা বিরোধী বলে প্রধানমন্ত্রী নিজেই তাঁর মায়ের বিরুদ্ধে কথা বলছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, পাকিস্তানের পক্ষে ভূমিকা রাখা শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিল, আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়েছিল, বর্তমান রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরের আব্বা মির্জা রুহুল আমিন রাজাকার ছিলেন। তাদেরকে আপনারাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রী বানিয়েছেন। জামায়াতকে স্বাধীনতা বিরোধী আর গুপ্ত বলার আগে বিএনপিকে আয়নায় নিজের চেহারা দেখতে তিনি আহ্বান জানান। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের নয় বরং সরকারের তলে-তলে যোগাযোগ ও সখ্যতা রয়েছে বলেই আওয়ামী লীগ রাজপথে মিছিলের সুযোগ পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য সরকার এগিয়ে আসলে বিরোধীদল সহযোগিতা করবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে বায়তুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের হাতে হাতকড়া পরিয়ে এদেশের বীর মুক্তিযোদ্ধাদের হাতে হাতকড়া পরিয়েছে, আখতারুজ্জামানকে রিমান্ডে নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে। তিনি আরও বলেন, হাতকড়া পরানোর কথা ছিল বিএনপি নেত্রী মিষ্টিকে, রিমান্ডে নেওয়ার কথা ছিল মিষ্টি ও তার অনুসারী দখলবাজ সন্ত্রাসীদের। যারা চাঁদাবাজি করছে, দখলবাজি করছে তাদেরকে গ্রেপ্তার না করে অন্যায়, অনিয়ম ও অব্যবস্থপনার বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে! তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর বিএনপি সরকারের রাগ কোথায় সেটা আমরা জানি। বিএনপি সরকারের রাগ হচ্ছে আখতারুজ্জামান কেন বিএনপি ছেড়ে ন্যায় ও ইনসাফের পক্ষে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি বলেন, জাতীয় সংসদের ৩৪ জন এমপি বিমানবন্দরে আসলেও বিমান কর্তৃপক্ষ সংসদ সদস্যদের কোনো প্রটোকল দেয়নি। বরং হয়রানি করেছে। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান কেবলমাত্র প্রবাসীদের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি কোনো অপরাধ সংগঠিত করেননি। যার সাক্ষী আমি নিজে। বিমানমন্ত্রীর বক্তব্য অসত্য এবং বাস্তবতার পরিপন্থি উল্লেখ করে তিনি বিমানমন্ত্রীকে অসত্য বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, তারেক রহমানের সরকার নব্য ফ্যাসিস্ট হয়ে উঠেছে। সরকারের দায়িত্ব ছিল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির চিত্র প্রমাণ করে বিএনপি সরকার প্রবাসী বিরোধী সরকার। বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠিয়েছে! অনতিবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি দিয়ে বিমানবন্দরের বিদ্যমান সমস্যা সমাধান করে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাত। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যথাক্রমে হাফেজ রাশেদুল ইসলাম এমপি, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ড. মোবারক হোসাইনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এই সরকার হাসিনারও আব্বা হয়ে গেছে। সরকার সমালোচনা সহ্য করতে পারে না। সরকারের বিরুদ্ধে কথা বললে স্কুল থেকে শিক্ষককে তুলে আনার ঘটনাও এই সরকার ঘটিয়েছে। তিনি বলেন জামায়াতকে নিয়ে অপরাজনীতি করতে গিয়ে এরশাদের সলিল সমাধি হয়েছে, আওয়ামী লীগকে দিল্লি গিয়ে পালাতে হয়েছে। নতুন করে আবার কেউ অপরাজনীতির চেষ্টা করলে তাদের পরিণতি হবে আরও ভয়াবহ। বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে সরকার মূলত বার্তা দিতে চাচ্ছে সরকারের দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না।
সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড়-প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত
আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে : ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আল্লাহর ওহির ওপর হাত দেয়ার এখতিয়ার কোনো মাখলুকের থাকতে পারে না। যখনই আল্লাহর ওহির ওপর হাত দেয়া হয়েছে, তখনই দুনিয়া হেদায়েত ও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। তিনি বলেন, একমাত্র কিতাব, যার দাঁড়ি-কমা বা হরফ-হরকত, কোনো কিছুর সামান্য কোনো পরিবর্তন হয় নাই এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না।
আজ শনিবার ৩ অক্টোবর সকালে রাজধানীর আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদে কুরআন ও সুন্নাহবিরোধী বিল পাসের উল্লেখ করে তিনি আলেমদের মুসলিম উম্মাহর অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেন। তিনি বলেন, জাতীয় সংসদ দেশের আইন রচনা, পরিমার্জন, পরিবর্তন ও কর্তনের কাজ করে। জাতীয় সংসদের যেকোনো বিষয় পাস করার অধিকার রয়েছে। আল্লাহর ওহির ওপর হাত দেয়ার এখতিয়ার কোনো মাখলুকের থাকতে পারে না।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ ভালো নেই, দেশের মানুষও ভালো নেই। সামাজিক ও ব্যক্তিগতভাবে জীবনের নিরাপত্তা নিয়ে জাতি শঙ্কিত। তিনি বলেন, আলেমদের শুধু মিম্বারের দায়িত্ব নিলেই চলবে না। নামাজের ইমামতির পাশাপাশি আলেমদের সমাজের ইমামতির দায়িত্ব নিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দুই-একজনের ভুলের কারণে পুরো আলেম সমাজের ভাবমর্যাদা যেন নষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যাদের চরিত্র কালো, ওখান থেকে আপনি ভালো কিছু খুঁজে পাবেন না। কিন্তু যার চরিত্র ভালো, ওখানে একটু হালকা দাগ লাগলেই দেখা যাবে কালো। কেয়ারফুল হতে হবে এই জায়গাটায়।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। দেশ মোটেই ভালো নেই। মানুষ বড় কষ্টে আছে। শুধু খাওয়া-পরার দিক থেকেই নয়, ইজ্জত ও জীবনের নিরাপত্তার দিক থেকেও মানুষ কষ্টে রয়েছে। কে কখন কোথায় হারিয়ে যাবে কিংবা কাকে কখন অপমান করা হবে, তার কোনো ঠিকানা নেই।
তিনি বলেন, যুগে যুগে জাতি যখন পথ হারিয়েছে, তখন উলামায়ে কেরাম জাতিকে পথ দেখিয়েছেন। তাদের সেই রাহবারের দায়িত্ব পালন করতে হবে। জাতিকে তিরস্কার করে নয়, বুকের উষ্ণ ভালোবাসা দিয়ে ইসলামের দিকে উদ্বুদ্ধ করতে হবে। ইলমের চর্চা ও আমলের মাধ্যমে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, প্রিয় নবী (সা.) পথভোলা মানুষকে বড় মেহেরবানি, দরদ ও দায়িত্ব নিয়ে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। রেসালতের সত্যতা এবং আখিরাতের পরিণতির কথাও মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন।
তিনি বলেন, নবী করিম (সা.) জন্ম থেকে ওফাত পর্যন্ত কখনো দুনিয়ার শান্তি ভোগ করেননি। বরং আল্লাহর আলমের শান্তির জন্য নিজের শান্তি উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন সমস্ত সৃষ্টির রব এবং নবী (সা.) ছিলেন সকলের প্রতি দরদী। সেখান থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের নব নির্বাচিত সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে এবং নব নিযুক্ত সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন হেলালীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম, তা,মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকী, মুফাসসিরে কুরআন মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার, বিশিষ্ট আলেম মাওলানা কেএম আবদুস সোবাহান, ড. বিএম মফিজুর রহমান আজহারী ও ড. ফয়জুল হক।
মাওলানা আব্দুল হালিম তার বক্তব্যে বলেন অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এই মাজলিসের যাত্রা শুরু হয়েছে। জাতীয় কাউন্সিল ও সম্মেলন আজ প্রকাশ্যে অনুষ্ঠিত হলো, যা আমরা ৫ আগস্টের পূর্বে করতে পারিনি। মুফাসসিরদের ময়দানে কথা বলার সময় উম্মাহ, ঐক্য, দেশের সার্বভৌমত্ব এবং হেদায়েতের পথে চলার পথ নির্দেশনা দিতে হবে। ব্যক্তি বিশেষ, দল ও গোষ্ঠী- কাউকে আঘাত করে কথা বলা যাবে না। সত্য ও সঠিক বিষয়টি হিকমা ও যুক্তির মাধ্যমে উপস্থাপন করতে হবে।
ড. খলিলুর রহমান মাদানী বলেন, মুফাসসিররা বাংলাদেশের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় মাজলিসের ভূমিকা অপরিসীম। দেশজুড়ে হাজারো আলেমের প্রিয় এই কাফেলা আগামীতে আরও জোরদার ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
জাতীয় কাউন্সিল
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল সকাল ৯টায় আইডিইবি ভবনে বিদায়ী সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য (২০২৬-২০২৮) সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিনকে সভাপতি, সাবেক ছাত্রনেতা ও মুফাসসিরে কুরআন মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি এবং সাভারের মাওলানা আবুল কালাম আজাদ আযহারীকে সাংগঠনিক সেক্রেটারি করে ২৫ সদস্যের কার্যকরী পরিষদ ও ১০১ জন সমন্বয়ে জাতীয় পরিষদ গঠন করা হয়। উল্লেখ্য যে, জাতীয় কাউন্সিলের কার্যক্রম পরিচালনা করেন যথাক্রমে ড. মাওলানা ছামিউল হক ফারুকী, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাঈন ও ড. মীম আতিকুল্লাহ।
এছাড়া সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সিলেট; ড. সাইয়্যেদ মুহাম্মাদ আবু নোমান, চট্টগ্রাম; মিরসরাইয়ের পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মুহাদ্দিস মাওলানা হাফেজ আবু বকর সিদ্দীক, সহকারী সেক্রেটারিদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফখরুদ্দিন আহমাদ, মাওলানা রুহুল আমিন রাজশাহী, মাওলানা মোস্তাক ফয়েজী কুমিল্লা, হাফেজ মুফতি নুরুজ্জামান নোমানী, মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার ও মাওলানা আব্দুল মান্নান আনসারী, মাওলানা এএইচএম আবুল কালাম আজাদসহ অন্যান্য উলামায়ে কেরাম।
কাউন্সিল ও সম্মেলনে সারাদেশ থেকে আগত ৫ শতাধিক দেশবরেণ্য মুফাসসির বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, অধ্যক্ষসহ দেশের শীর্ষ উলামা কেরাম উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি না দিলে দেশের মানুষ বিএনপির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সরকার কর্তৃক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব:) আখতারুজ্জামানকে সাজানো মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল অনুষ্ঠিত।
📷 ০৩ অক্টোবর ২০২৬ | শনিবার | দুপুর ১ টা
📷 জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামান এর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
📷 ০৩ অক্টোবর ২০২৬ | শনিবার | দুপুর ১ টা
📷 জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনগণের কষ্ট ও বেদনার প্রতিবাদ করায় ফ্যাসিবাদী আমলে যেভাবে গ্রেফতার করা হতো আজ বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে সেভাবে গ্রেফতার করা হলো৷
আখতারুজ্জামানের মুক্তির জন্য প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে জামায়াতে ইসলামী।
-এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল এবং
সেক্রেটারি, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামানকে সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রধান অতিথি :
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
📷 ০৩ অক্টোবর ২০২৬ | শনিবার | দুপুর ১ টা
📷 জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General strongly condemns and protests against the arrest of freedom fighter and former MP Major (Retd.) Akhtaruzzaman; demands his immediate release
In a statement issued today, October 2, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar said that freedom fighter and former MP Major (Retd.) Akhtaruzzaman returned to Bangladesh yesterday, October 1, after performing Umrah. Upon arriving at Hazrat Shahjalal International Airport, he, like other passengers, faced various forms of harassment and inconvenience. In protest, he expressed his dissatisfaction and demanded that the relevant authorities stop such harassment.
Mia Golam Porwar said that two officials of Biman Bangladesh Airlines have been suspended over allegations of passenger harassment and misconduct centering luggage management at Hazrat Shahjalal International Airport.
The police themselves have stated that an investigation will be conducted by collecting CCTV footage of the incident, eyewitness testimony, and other evidence. However, even before the investigation, a case was deliberately filed against freedom fighter Major (Retd.) Akhtaruzzaman last night, and he was arrested this evening in connection with that case. I strongly condemn and protest the filing of the case against him and his subsequent arrest.
He further said that there have long been allegations of various forms of mismanagement and harassment at the immigration section of Hazrat Shahjalal International Airport.
Passengers have expressed longstanding grievances over unnecessary questioning and being kept waiting for extended periods, disrespectful behavior, harassment concerning luggage, allegations of valuables being lost from luggage, lack of necessary information, being sent from one counter to another, and additional difficulties faced by women, sick, and elderly passengers, among other issues.
He said that an impartial investigation must be conducted into the difficulties faced by numerous passengers, including freedom fighter and former MP Major (Retd.) Akhtaruzzaman.
At the same time, those responsible for passenger harassment and mismanagement must be identified and effective action must be taken against them.
I strongly demand that the government immediately and unconditionally release freedom fighter and former MP Major (Retd.) Akhtaruzzaman. At the same time, I demand an end to passenger harassment at Hazrat Shahjalal International Airport, assurance of quality services, and ensuring accountability of the relevant authorities. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সাথে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তাঁর ভাষা কি ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।
অতএব বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনি সংকেত! ভুক্তভোগী জনগণ এটা কোন অবস্থাতেই মেনে নেবেন না।
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ; অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান গতকাল ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছার পর তিনি অন্যান্য যাত্রীর মতোই নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ নিজেই জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। অথচ তদন্তের আগেই গতকাল রাতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আমি তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানো এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তিসহ বিভিন্ন বিষয়ে যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানসহ বহু যাত্রী যে ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
বাাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাতজন আরোহী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করতে হবে।
আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তাঁদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করছি।
আমি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এবং নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- @MiaGolamPorwar
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্যায়, অসত্য ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে হলে নেতা-কর্মীদেরকে দক্ষ, সৎ, জ্ঞানী, যোগ্য ও আদর্শিক জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ঈমানী শক্তিতে বলীয়ান কোনো জনশক্তিকে কোনো অপশক্তি নস্যাৎ করতে পারবে না। আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লা মহানগরীর আইটি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে জনাব মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মা'ছুম এর সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর পরিচালনায় শিক্ষাশিবিরে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর জনশক্তিকে শুধু সাংগঠনিক কর্মী হলে চলবে না; তাদেরকে কুরআন-সুন্নাহর জ্ঞান, তাকওয়া, আমল-আখলাক, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। একজন রুকন নিজের জীবনকে ইসলামী আদর্শের বাস্তব নমুনা হিসেবে গড়ে তুলতে হবে। ব্যক্তিজীবনে আল্লাহভীতি, সততা, আমানতদারি ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম দায়িত্ব নিজেদের সংশোধন করা। আত্মশুদ্ধি ও জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মানুষের কাছে ইসলামের কল্যাণকর আদর্শ তুলে ধরতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখাকে আন্দোলনের কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিতে হবে।
সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিকূলতা ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য নতুন কিছু নয়। আদর্শের পথে চলতে গিয়ে নানা বাধা ও পরীক্ষা আসতে পারে। এসব পরিস্থিতিতে হতাশ বা বিচলিত না হয়ে ঈমান, ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্যকে শক্তিশালী করতে হবে। কোনো ব্যক্তি বা শক্তির ওপর নির্ভরশীল না হয়ে সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে।
তিনি আরও বলেন, যোগ্য ও নৈতিক জনশক্তি ছাড়া কোনো সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। তাই রুকনদের নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ, আত্মসমালোচনা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষাশিবিরে আলোচনা রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এএইচএম আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল ও বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নাছর আশরাফী।
উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান প্রমুখ।
শিক্ষাশিবিরে কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের বাছাইকৃত রুকনগণ অংশগ্রহণ করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচি উদ্বোধন করবেন মাননীয় বিরোধীদলীয় নেতা
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করেছে। এতে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। জনগণের সচেতনতা ও সহযোগিতায় কেবল জীবনবিনাশী মশাবাহিত রোগটি থেকে সর্বস্তরের মানুষকে রক্ষা সম্ভব হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হবে।
এ উপলক্ষে আগামী ৪ অক্টোবর রবিবার সকাল ৯টায় রাজধানীর মগবাজারস্থ ঐতিহ্যবাহী মধুবাগ খেলার মাঠে ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচি উদ্বোধন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী এবং সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-১৫ আসনের ১৪ নং ওয়ার্ডের শেওড়াপাড়া বাইতুস শাকুর জামে মসজিদে জুম'আর সালাত আদায়ের পূর্বে সম্মানিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন এবং সালাত শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
📷 ০২ অক্টোবর ২০২৬ -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৪-১০ অক্টোবর ২০২৬ দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ পালন করুন।
ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হোন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।
#dengueawareness #ডেঙ্গুসচেতনতা #জনসচেতনতাসপ্তাহ #jamaat_e_islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি
সেই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।"
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General urges observe October 4–10 as Dengue Prevention Awareness Week
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar issued a statement today, October 1, Thursday calling upon people to come forward and play a role in raising public awareness to prevent the widespread outbreak of dengue fever across the country.
In the statement, he said that the dengue situation across the country has taken a serious turn, with unwanted deaths occurring. He said that only through public awareness and cooperation, people from all walks of life can be protected from this life-threatening mosquito-borne disease.
He therefore called upon the people of the country, the organization’s leaders and activists, and people from various professions and sections of society to play a united role in preventing dengue.
Mia Golam Porwar said that Bangladesh Jamaat-e-Islami has undertaken a nationwide program to prevent dengue from October 4 to October 10. He expressed hope that, through spontaneous public participation and regular activities by the organization’s leaders and activists, the program could be made successful and citizens protected from the devastating spread of dengue. He therefore urged everyone to work together to make the program successful.
He said that if any citizen or child of any age develops symptoms of dengue fever, medical advice must be sought. There should be no negligence, and if necessary, the patient should be admitted to the hospital.
Mia Golam Porwar said that it is now essential for citizens to take proactive and responsible measures to prevent the breeding of dengue mosquitoes and destroy their breeding sources. He called upon everyone to eliminate Aedes mosquito breeding grounds, keep the areas around homes clean, remove stagnant water from flowerpots and the trays beneath them, and clean and remove places where rainwater accumulates, including old tyres, coconut shells, discarded buckets, and other containers.
He said that 245 people have died from dengue in the country this year, while 79,620 patients have been admitted to hospitals after contracting the disease. The situation became particularly severe last September. According to data from the Directorate General of Health Services (DGHS), 148 people died of dengue in September alone.
He alleged that instead of taking effective measures, the current government has merely engaged in rhetoric, resulting in an increase in loss of life.
He called on the government to ensure healthcare for citizens by improving the health sector instead of making rhetoric statements.
He further said that through public awareness and united efforts, it is possible to ensure a safe country and society for citizens. There is no alternative to collective efforts in this regard. Bangladesh Jamaat-e-Islami is determined to stand beside the people of the country and help overcome this difficult situation together with all the relevant stakeholders. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
৪-১০ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করুন : মিয়া গোলাম পরওয়ার
দেশব্যাপী ব্যাপক হারে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১ অক্টোবর বৃস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করেছে। ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা। জনগণের সচেতনতা ও সহযোগিতায় কেবল জীবনবিনাশী মশাবাহিত রোগটি থেকে সর্বস্তরের মানুষকে রক্ষা সম্ভব হবে। এজন্য ডেঙ্গু প্রতিরোধে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছে। জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ, নেতাকর্মীদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে আমরা এ কর্মসূচি সফল করে ডেঙ্গুর ভয়াবহ গ্রাস থেকে নাগরিকদের নিরাপদ করতে পারবো। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, কোনো নাগরিক কিংবা যে কোনো বয়সী শিশুর মধ্যে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা নয়, প্রয়োজনে হাসপাতালে ভর্তি করাতে হবে।
গোলাম পরওয়ার বলেন, ডেঙ্গু মশার লার্ভা সৃষ্টি কিংবা লার্ভার উৎসসমূহ ধ্বংসে নাগরিকদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে উদ্যোগী হওয়া সময়ের দাবি। এজন্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়ির আশপাশ পরিষ্কার করা, বাসা বাড়িতে বিদ্যমান ফুলের টব ও টবের নিচে জমে থাকা পানি অপসারণ করা, পুরোনো টায়ার, ডাবের খোসা, পরিত্যক্ত বালতিসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকে তা পরিষ্কার ও অপসারণ করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, চলতি বছর দেশে ২৪৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬২০ জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গেল সেপ্টেম্বররে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। কিন্তু বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নেয়ার পরিবর্তে শুধু বাগাড়ম্বর করায় নাগরিকদের প্রাণহানি বেড়েছে। আমরা সরকারকে বড় বড় কথা বলার পরিবর্তে স্বাস্থ্যখাতের উন্নয়ন করে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, জনগণের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা নাগরিকদের জন্য একটি নিরাপদ দেশ ও সমাজ নিশ্চিত করতে পারে। এজন্য সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে এ কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীর পাশে থাকতে বদ্ধপরিকর।
#dengueawareness #ডেঙ্গুসচেতনতা #জনসচেতনতাসপ্তাহ #jamaat_e_islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৪ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ পালন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বান।
#dengueawareness #ডেঙ্গুসচেতনতা #জনসচেতনতাসপ্তাহ #jamaat_e_islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Footpaths must be kept free while ensuring livelihood opportunities for small traders, says Dr. Shafiqur Rahman MP
Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP visited the Mirpur-10 area of the capital to inspect the situation on the ground following the circumstances that arose around the footpath eviction drive.
After visiting the site at 5:00 pm on Wednesday, he told journalists that it is essential to keep the roads and footpaths of the capital accessible for public use. However, permanently resolving the problem is not possible by evicting small traders who conduct their businesses on footpaths and roads. Appropriate alternative locations should be designated for them so that they can continue their businesses over there.
He said, “Roads are meant for vehicles, while footpaths are meant for pedestrians. However, due to a lack of social discipline, businesses are being operated on footpaths and roads. This is causing hardship for ordinary people and is also leading to different mishaps and accidents.”
Referring to the difficulties faced by small traders, Dr. Shafiqur Rahman MP said that many people have come to the capital from rural areas and become involved in small businesses to manage their livelihood.
Many of them are required to pay money as extortion at various levels. It is necessary to bring an end to this situation and create opportunities for them to conduct their businesses at designated locations.
The Honorable Member of Parliament for Dhaka-15 further said, “Before the election, we said that a sustainable and coordinated solution to this problem must be found. Specific places must be allocated for small traders. They will conduct their businesses there, and the City Corporation will receive taxes at a reasonable rate; but no form of extortion will be allowed.”
Referring to various recent untoward incidents in the Mirpur area, he said that effective measures must be taken against illegal occupation, extortion and corruption. Those involved in criminal activities must be brought under the law to ensure their due punishment.
Finally, he called upon everyone to remain calm and patient, saying that all must unite against illegal occupation, extortion and corruption. He expressed his determination to build a clean, humane and beautiful Bangladesh through collective efforts.
Among others, Central Executive Council Member of Jamaat-e-Islami Mobarak Hossain; Central Executive Council Member and Secretary of Dhaka North City Jamaat Dr. Md. Rezaul Karim; Central Majlis-e-Shura Member and Assistant Secretary of Dhaka North City Jamaat Dr. Fakhruddin Manik; and other local leaders were also present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান এমপি
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আজ বুধবার বিকেল ৫টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী রাখা জরুরি। তবে ফুটপাত ও সড়কে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণ করে সেখানে ব্যবসার সুযোগ দিতে হবে।
তিনি বলেন, রাস্তা যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত মানুষের হাঁটার জন্য। কিন্তু আমাদের সামাজিক শৃঙ্খলার অভাবে ফুটপাত ও রাস্তায় ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ভোগের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান এমপি বলেন, গ্রাম থেকে রাজধানীতে এসে অনেক মানুষ জীবিকার তাগিদে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের অনেককেই বিভিন্ন পর্যায়ে চাঁদা দিতে হয়। এ পরিস্থিতির অবসান ঘটিয়ে তাদের জন্য নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
ঢাকা-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য আরও বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম, এই সমস্যার টেকসই ও সমন্বিত সমাধান করতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। সেখানে তারা ব্যবসা করবেন, সিটি কর্পোরেশন যৌক্তিক হারে ট্যাক্স পাবে; কিন্তু কোনো ধরনের চাঁদাবাজি চলবে না।
মিরপুর এলাকায় সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
সবশেষে তিনি সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Farewell meeting held between the Leader of the Opposition Dr. Shafiqur Rahman and Chinese Ambassador Yao Wen
A farewell meeting was held between the outgoing Ambassador of the People’s Republic of China to Bangladesh Mr. Yao Wen and the Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP at his official residence at Minto Road, in the capital today, 29 September, Tuesday at 11:30 in the morning.
Chinese embassy's Deputy Chief of Mission Dr. Liu Yuyin, Cultural Counsellor Li Shaopeng, Attaché Ms. Liang Shuying, and Political Affairs Attaché Wang Dawei were present at the meeting. The meeting was held in a cordial and friendly atmosphere.
During the farewell meeting, both sides held sincere and fruitful discussions on various issues of mutual interest between Bangladesh and China. They expressed hope that the economic, political, commercial, diplomatic, and friendly relations between the two countries would be further strengthened in the days ahead. They also expressed optimism that both countries would work together to further accelerate bilateral cooperation, development, and progress in the coming days.
On behalf of Jamaat-e-Islami, the party’s Ameer and other leaders praised the outgoing Chinese Ambassador for his role in fostering a positive environment in Bangladesh’s politics. In particular, appreciation and gratitude were expressed to the Chinese Ambassador for his efforts in improving relations among various political parties, including Jamaat-e-Islami, and creating an environment conducive to mutual dialogue following the political transition after the July Movement.
Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami ATM Azharul Islam MP; Secretary General and former MP Mia Golam Porwar; Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan MP; Central Executive Council Member Saiful Alam Khan Milon MP; Assistant Secretary General and Secretary of Jamaat's Publicity and Media Secretary Advocate Ahsanul Mahboob Zubair; Central Executive Council Member and Ameer of Dhaka South City Jamaat Nurul Islam Bulbul MP; Central Executive Council Member Md. Mobarak Hossain; Central Executive Council Member and Secretary of Dhaka North City Jamaat Dr. Muhammad Rezaul Karim; Central Working Committee Member Zahidur Rahman; and Member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition Mr. Ali Ahmad Mabrur were also present on the occasion.
#drshafiqurrahman #chinaembassydhaka #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১:৩০ টায় মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বিদায়ী সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
এ সময়, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, এটাচে মিস লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল এ্যাফেয়ার্স এ্যাটাচে ওয়াং ডাউয়েই উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিদায়ী সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াতের পক্ষ থেকে দলের আমীর ও নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিস্থিতি তৈরিতে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের প্রশংসা করেন। বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনেট সময়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন, পারষ্পরিক সংলাপের পরিবেশ সৃষ্টিতে চীনের রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো: মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
#drshafiqurrahman #chinaembassydhaka #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
International IDEA delegation holds meeting with Bangladesh Jamaat-e-Islami
At 3:30 p.m. on Monday, September 28, a delegation from the International Institute for Democracy and Electoral Assistance (International IDEA) held a meeting with Bangladesh Jamaat-e-Islami at the party’s central office in Moghbazar, Dhaka.
The delegation included Principal Adviser, Elections and Digitalisation, Electoral Process of IDEA Peter Wolf and its Country Representative Dr. Abdul Alim.
Bangladesh Jamaat-e-Islami's delegation was led by party's Secretary General and former lawmaker Mia Golam Porwar. Assistant Secretary General and Secretary of the Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair; Jamaat's Central Executive Council Member Mobarak Hossain; and Ali Ahmad Mabrur, a member of the Foreign Affairs Advisory Committee to the Honorable Leader of the Opposition were also present on the occasion.
During the meeting, Jamaat presented its observations and assessment regarding various irregularities and instances of mismanagement during the election held on February 12. The party also shared its experiences concerning complications with postal ballots and verification, as well as problems faced by expatriate voters who were unable to complete registration due to server outages.
In addition, observations were presented regarding the use of black money in the election, acts of violence, and one-sided role of certain media outlets.
The two sides also reached agreement on several issues aimed at ensuring that elections in the future are conducted in a neutral and impartial manner. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জনগণ ধীরে ধীরে এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে"
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আইডিইএ- এর প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
আজ ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছেন ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন,ইন্টারন্যাশনাল আইডিইএ- এর একটি প্রতিনিধি দল।
সংস্থাটির প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল এডভাইজার পিটার ওলফ এবং কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আব্দুল আলীম।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
বৈঠকে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেছে জামায়াত। এছাড়া নির্বাচনে পোস্টাল ব্যালটের জটিলতা ও ভেরিফিকেশনের সমস্যা, সার্ভার ডাউন হওয়ার কারণে প্রবাসীদের নিবন্ধন করতে না পারার মতো সমস্যাগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিছু মিডিয়ার একপেশে ভূমিকার বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনগুলো যাতে নিরপেক্ষ হয়, সেজন্য উভয় পক্ষ বেশকিছু বিষয়ে একমত হয়েছেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে দৃষ্টি অন্যদিকে নিতে দেশজুড়ে বিশৃঙ্খলা করা হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা অবনতিশীল অবস্থা নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন, নুরুল ইসলাম বুলবুল এমপি, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. রেজাউল করিম; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইয়াছিন আরাফাত ও আতাউর রহমান সরকার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং তাদের এমপি ও সংরক্ষিত নারী এমপিরা ব্যর্থ হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল ও সুশীল সমাজ উদ্বেগ প্রকাশ করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাক। জনগণ ধীরে ধীরে সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। কারণ জুলাই সনদের আলোকে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে গিয়ে মানবিক, নিরাপদ বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল জনগণের। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে নির্লজ্জভাবে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম-গঞ্জে সিন্ডিকেট করে সব জায়গায় নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব নিয়ে গোটা দেশকে ফ্যাসিবাদী পন্থায় একটি দলের মুঠোয় নেয়ার চক্রান্ত করছে। যে কারণে দেশে সন্ত্রাস বাড়ছে।
তিনি বলেন, গ্রামগঞ্জে সার ডিলার, ইমাম-খতিবের ভাতা, কৃষক ফ্যামিলি কার্ড বিতরণ, তালিকা ও সুপারভাইজারি করাসহ প্রত্যেকটি ইস্যুতে নিজেদের মধ্যে মারামারি ও গণ্ডগোল করছে, সার বিতরণ নিয়ে ইউএনও অফিসে হামলা করছে। দেশ চরম বিশৃঙ্খলার মধ্যে চলছে।
গোলাম পরওয়ার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় দেশের ইতিহাস, অনুশীলন ও নজিরকে উপেক্ষা করে ভেরিফিকেশনের নামে এক শ্রেণিকে নিয়োগপত্র দেয়া হচ্ছে না। বেছে বেছে যুবদল, ছাত্রদল যারা করেছে তাদের নিয়োগ দেয়া হচ্ছে। ফলে শাহবাগে এখন নিয়োগবঞ্চিত সমস্ত শিক্ষিত নারী-পুরুষ তাদের অধিকার আদায়ে আহাজারি করছে, কান্নাকাটি। নিয়োগ প্রক্রিয়ায় এসবের উদ্দেশ্য হচ্ছে- আগামী নির্বাচনে পোলিং ও প্রিসাইডিং হিসেবে বেছে বেছে বিএনপির লোকদের নিয়োগ দেয়া হবে। এই খারাপ মনোভাব থেকে এসব করা হচ্ছে।
তিনি আরও বলেন, মহিলা এমপিদেরও এই দলীয়করণে যুক্ত করা হচ্ছে। নির্বাচিত এমপিদের উপর অনির্বাচিত সংরক্ষিত মহিলা এমপিদের খবরদারি করার দায়িত্ব দেয়া হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে নির্বাচিত এমপিদের ডিও লেটার খারিজ করে সংরক্ষিত মহিলা এমপিদের ডিও লেটার দিয়ে বরাদ্দ দেয়া হচ্ছে, যা অতীতে ছিল না। মহিলা এমপির ইন্ধনে, মদদে দেশজুড়ে সন্ত্রাসী চাঁদাবাজি হামলা-ভাঙচুর হচ্ছে। এসময় মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ভাঙচুর ও মূল্যবান সামগ্রী লুটপাট, ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলাসহ সারা দেশের নানা জায়গায় সরকারদলীয় লোকের ইন্ধনে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
গোলাম পরওয়ার বলেন, সকল অপরাধের পিছনে মদদ দিচ্ছে সরকারদলীয় নেতাকর্মী ও মন্ত্রীরা। সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে সরকারের উপর লেভেল থেকে সিগনাল পাওয়ার কারণে। সরকার অপরাধের সাথে জড়িত নিজের দলের লোকদের কথা বলে না, বিরোধীদলের উপর চাপাতে চায়। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নাই, কারণ বেড়ায় ক্ষেত খাচ্ছে। অবিলম্বে সন্ত্রাসীদের নিবৃত্ত ও গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, রাজধানীতে যদি মানুষের জীবন ও মাল নিরাপদ নাই। একইভাবে সারা দেশের মানুষ নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। সরকার দ্রব্যমূল্য, সার, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন করতে না পারা এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় তাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে- সেটি ঢাকতে দেশজুড়ে বিশৃঙ্খলা করে জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যেতে চায়। যাতে বিরোধীদল আসল এজেন্ডায় কথা বলতে না পারে।
তিনি বলেন, সরকার গণভোটকে সরাসরি অস্বীকার করে, গণরায়কে কার্যকর না করে আরও ভয়ংকর পথে হেঁটেছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ফরম্যাট করে দিয়েছিল ঐকমত্য কমিশন- সেটি বাদ দিয়ে এবং সংস্কার না করে জাতিকে আরেকটি চ্যালেঞ্জ ও সংকটের দিকে ঠেলে দিয়েছে।
গোলাম পরওয়ার বলেন, সরকার ধৃষ্টতা দেখিয়ে এবং অপরিণামদর্শী হয়ে প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে উপেক্ষা ও গণভোট বাতিল করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের নামে শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার পথ ধরেছে। এতে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে, আমাদের কর্মসূচি অব্যাহত আছে সংসদের ভিতরে ও বাইরে। দাবি আদায়ে আমরা সোচ্চার আছি, থাকবো। অতীতে যারা গণরায়কে উপেক্ষা করে জনগণের উপর ছড়ি ঘোরাতে চেয়েছেন সংখ্যাগরিষ্ঠতার জোরে, তারা কেউ টিকতে পারেনি। ইতিহাসের করুণ পরিণতির দায় নিয়ে তাদের বিদায় নিতে হয়েছে। গণবিরোধী কাজে সরকার গেলে তীব্র প্রতিবাদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সেক্রেটারি জেনারেল এসময় সরকারের কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- হামলায় জড়িত সব দুর্বৃত্ত ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেফতার ও দ্রুত বিচার; লুট হওয়া টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি উদ্ধার, যাতে কোনো শিশুর টিকার ধারাবাহিকতা ব্যাহত না হয়; স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে অবিলম্বে বিকল্প স্থানে টিকাদান কার্যক্রম চালু; স্থাপনা পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ, এবং জমি দখলের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা; ঘটনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্রের পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ৫০ লক্ষ টাকা অনুদান দেবে।"
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪ঃ৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়।”
ডা. শফিকুর রহমান ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা করে বলেন, প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে। তিনি বলেন, “প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাহলে আমরা করব ইনশাআল্লাহ।”
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, “নিশ্চয়ই সরকারী দলের আশ্রয়- প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না।” তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক, অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, “সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে।” পাশাপাশি রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন,শাহ আলম তুহিন, ডা.মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধা প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General calls for preserving political tradition and national unity ahead of Batexpo’s Silver Jubilee
In a statement issued today, September 28, Bangladesh Jamaat-e-Islami Secretary General and former MP Mia Golam Porwar said:
I welcome the Silver Jubilee of Batexpo 2026, the traditional event of Bangladesh’s apparel and textile industry, scheduled to be held in Dhaka on November 18 and 19, and I wish it every success.
Bangladesh Jamaat-e-Islami believes Batexpo is not merely a trade exhibition; it is also an important platform showcasing Bangladesh’s economic capabilities and national identity to the global market.
Since its inception, Batexpo has maintained a tradition of political courtesy and balance. The practice of having the head of government as the chief guest at the opening ceremony and the opposition leader as the chief guest at the closing ceremony has been highly significant. Through this arrangement, a clear message was conveyed to the international community, global buyers and diplomatic circles that, despite political differences, Bangladesh remained united when it came to the country’s economy and national interests.
Unfortunately, this long-standing tradition of balance has been disrupted in this year’s event. We believe that altering the non-partisan tradition of a national commercial platform in response to political changes is by no means desirable. I am concerned that this decision could undermine the inclusive character of Batexpo and damage the solidarity of the business community.
Bangladesh’s apparel industry is currently facing various challenges, including global competition, an energy crisis, rising production costs and technological changes. At this time, rather than division, Bangladesh needs to convey a message of unity and stability to the international community.
We believe that the concerns expressed by the general members and directors of BGMEA are not opposition to any particular individual; rather, they represent a natural demand to protect the industry’s traditions and the country’s image.
Our position is not motivated by any partisan interest; rather, it stems from the need to protect the national interest, democratic courtesy and unity within the business community. It is essential to keep an international event like Batexpo above all forms of political narrow-mindedness.
I call upon the organizers of Batexpo to reconsider the issue of the long-standing tradition and political balance. In all future commercial events, I believe we should preserve the culture of democratic courtesy and national unity that has been maintained in the past.
For the development of the apparel industry and the national economic interest, what I expect is not division, but a reflection of a united Bangladesh. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition assures role in the Parliament to address packaging and accessories sector's crisis
Leaders of the Bangladesh Packaging and Accessories Manufacturers and Exporters Association (BPAMEA), including its President and members of the Board of Directors, held a meeting with Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP to discuss the problems and prospects of Bangladesh’s packaging and accessories industry.
The meeting was held on Sunday noon at the official residence of the Leader of the Opposition at 29 Minto Road in the capital. Discussions focused on the role of the packaging and accessories industry in the national economy, the existing challenges and prospects of the sector, and various issues related to expanding exports.
After the meeting, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar briefed journalists. He said that the packaging and accessories sector is closely linked to various export-oriented industries of the country, including the readymade garment industry. The sector plays an important role in keeping the wheels of the economy moving and increasing exports.
He said the Leader of the Opposition wanted to hear in detail from industry representatives about the problems and prospects of the sector. As part of his responsibilities as Leader of the Opposition in the National Parliament, he assured the industry representatives that he would take the necessary steps to help address their problems.
President of BPAMEA Md. Shahriar said the Leader of the Opposition listened attentively to their concerns and prospects. During the nearly hour-long meeting, he also heard the views of the association’s Board members and other representatives.
“We highlighted the problems facing our sector. At the same time, we also explained its potential. The Leader of the Opposition listened to us with great importance and assured us that he would discuss the issues with the relevant authorities and raise them in the National Parliament,” he said.
President of BPAMEA Md. Shahriar further said that Leader of the Opposition Dr. Shafiqur Rahman advised them to make the most of the sector’s potential to further advance the country’s economy. He requested the association leaders to submit a written report on the problems and prospects of the sector so that the issues could be raised, where necessary, in Parliament and with the relevant authorities.
President of BPAMEA Md. Shahriar said packaging is not limited to the readymade garment industry; the sector is directly connected with the production and export of products from various industries, including terry towels, pharmaceuticals and leather. Referring to the global paper-packaging market alone, which he said is worth around US$700 billion, he said Bangladesh currently holds only a very small share of this market. There is significant scope for Bangladesh to increase its participation in the huge global markets for packaging, accessories and related products.
He said the association had invited the Leader of the Opposition to attend an international trade fair organized by BPAMEA. The fair will be held from January 6 to 9 at the Bashundhara International Convention City in the capital. He has also been invited to visit world-class packaging and accessories factories in the country.
The Leader of the Opposition assured them that he would participate in these activities subject to his schedule and availability.
The meeting also discussed the gas and electricity shortages affecting the industrial sector. Emphasis was placed on the need to resolve the crisis quickly, given its negative impact on industry, business and commerce.
President of BPAMEA Md. Shahriar further said, “It has been only seven months since the government was formed. We want to give the current government time and also extend our fullest cooperation. The opposition has also said that it is cooperating with the government.”
Describing incidents of robbery, extortion and other forms of criminal activity and instability as threats to business, President of BPAMEA said, “We only want to focus on business, the country’s economy and employment generation. As for politics, those who are politicians should engage in politics.”
Mia Golam Porwar Expresses Concern Over Law and Order Situation
During the briefing, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar also expressed concern over the country’s deteriorating law and order situation. Referring to the recent attack and vandalism at a medical facility in Mirpur, as well as incidents of attacks, gunfire and vandalism in different parts of the capital, he said such incidents indicate severe deterioration in the country’s law and order situation.
He said if such deterioration continues, no sector—including industry, business and commerce—will remain safe. The government should take prompt and effective measures, he said. At the same time, he remarked that the people would resist any attempt to restore the old situation through mob formation, the use of muscle power and violence.
Mia Golam Porwar also condemned recent incidents of attacks and vandalism against individuals associated with the July movement. He said everyone who participated in the July movement was connected in one way or another with the country’s transformation. Attacks on them and humiliating treatment are unacceptable, he said.
Representing BPAMEA at the meeting were Managing Director of Convince Zipper & Accessories Limited; Former President of BPAMEA and Managing Director of Khan Accessories & Packaging Company Limited Md. Abdul Kader Khan; Adviser to BPAMEA and Managing Director of Premier Accessories Limited Khandaker Latifur Rahman Azim; Vice-President (Finance) of BPAMEA and Managing Director of Asian Printing & Packaging Limited Md. Mojaharul Haque Shahid; Vice-President of BPAMEA and Director of AKH Packaging & Accessories Limited Mohammad Firoz Uddin; Vice-President (Finance) of BPAMEA and Managing Director of Badsha Industries Limited Md. Saiful Islam Sobuj; Vice-President of BPAMEA and Managing Director of Power Packaging & Printing Limited Zahir Uddin Md. Babu; Vice-President of BPAMEA and Managing Director of Kazi Printing & Accessories Limited Kazi Fahad; Director of BPAMEA and Director of Interlabel Robust Bangladesh (Pvt.) Limited Kazi Ashraful Haque Jewel; Director of BPAMEA and Managing Director of Dynamic Packaging Industry (Pvt.) Limited Md. Munir Hossain; Director of BPAMEA and Proprietor of An-Noor Trims Industries Mohammad Jasim Uddin; Director of BPAMEA and Managing Director of Blue Pack Limited Md. Belal Uddin; Director of BPAMEA and Director of Siam Computerized Elastic Industries Limited Mohammad Rezaul Karim; Director of BPAMEA and Director of Nova Accessories Industries Limited Fuad Hossain Chowdhury; Director of BPAMEA and Managing Director of Naima Printing & Packaging Limited Munsi A. K. Azad; Director of BPAMEA and Proprietor of Trim Zone Md. Kamal Uddin; Director of BPAMEA and Proprietor of KGS Printing & Designs Md. Abul Kashem; Director of BPAMEA and Managing Partner of Label Flex Md. Nazrul Islam; Director of BPAMEA and Proprietor of Salman Trims & Accessories Md. Shakil Hossain; Proprietor of Micro Color Printers Md. Naim Haider; Office Secretary of BPAMEA and former Additional Secretary to the Government of Bangladesh S. M. Masudur Rahman; and Joint Office Secretary of BPAMEA Mohammad Zilqad Chowdhury.
Among others, Assistant Secretary General of Jamaat-e-Islami Maulana ATM Masum and Assistant Secretary General of Jamaat-e-Islami Maulana Rafiqul Islam Khan MP; Member of the Central Executive Council Saiful Alam Khan Milon MP; Member of the Central Executive Council Principal Md. Shahabuddin; Member of the Central Executive Council Advocate Matiur Rahman Akanda; Member of the Central Executive Council Mobarak Hossain; Member of the Central Executive Council and Ameer of Dhaka South City Jamaat-e-Islami Nurul Islam Bulbul MP; Member of the Central Executive Council and Secretary of Dhaka North City Jamaat-e-Islami Dr. Md. Rezaul Karim; Secretary of Bangladesh Sramik Kalyan Federation Laskar Md. Taslim; President of the Jamaat-e-Islami's Industry and Commerce Department Shahidul Islam; and Secretary of the Jamaat-e-Islami's Industry and Commerce Department Dr. Anwarul Azim were present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাটেক্সপোর আসন্ন রজতজয়ন্তীতে রাজনৈতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৮ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের ঐতিহ্যবাহী আয়োজন ‘বাটেক্সপো ২০২৬’-এর রজতজয়ন্তীকে আমরা স্বাগত জানাই এবং এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, বাটেক্সপো কেবল একটি বাণিজ্য প্রদর্শনী নয়; এটি বিশ্ববাজারে আমাদের অর্থনৈতিক সক্ষমতা ও জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাটেক্সপোর প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি সুন্দর রাজনৈতিক সৌজন্য ও ভারসাম্যের ঐতিহ্য চালু ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারপ্রধান এবং সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি করার যে রীতি ছিল, তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিশ্ববাসী, আন্তর্জাতিক ক্রেতা ও কূটনৈতিক মহলের কাছে স্পষ্ট বার্তা যেত- রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থে বাংলাদেশ ঐক্যবদ্ধ। কিন্তু দুঃখের বিষয়, এবারের আয়োজনে দীর্ঘদিনের সেই ভারসাম্যপূর্ণ ধারার ব্যত্যয় ঘটেছে। রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে একটি জাতীয় বাণিজ্যিক প্ল্যাটফর্মের এই নির্দলীয় ঐতিহ্য বদলে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা আশঙ্কাজনকভাবে লক্ষ্য করছি, এই সিদ্ধান্তের ফলে বাটেক্সপোর সর্বজনীন চরিত্র ক্ষুণ্ন হতে পারে এবং ব্যবসায়ী সমাজের সংহতি ক্ষতিগ্রস্ত হতে পারে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বর্তমানে আমাদের পোশাকশিল্প বৈশ্বিক প্রতিযোগিতা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও প্রযুক্তির পরিবর্তনের মতো নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বিভাজন নয়, বিশ্ব দরবারে আমাদের প্রয়োজন ঐক্য ও স্থিতিশীলতার বার্তা দেওয়া। বিজিএমইএ-র সাধারণ সদস্য ও পরিচালকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো ব্যক্তিবিশেষের বিরোধিতা নয়; বরং শিল্পের ঐতিহ্য ও দেশের ভাবমর্যাদা রক্ষার এক স্বাভাবিক দাবি।
তিনি বলেন, আমাদের এই অবস্থান কোনো দলীয় স্বার্থে নয়- বরং জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক সৌজন্য এবং ব্যবসায়ী সমাজের ঐক্য রক্ষার তাগিদ থেকে। বাটেক্সপোর মতো আন্তর্জাতিক আয়োজনকে সব ধরনের রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা জরুরি।
তিনি আরও বলেন, আমরা বাটেক্সপোর আয়োজকদের প্রতি আহ্বান জানাই- দীর্ঘদিনের ঐতিহ্য ও রাজনৈতিক ভারসাম্যের বিষয়টি পুনর্বিবেচনা করুন। ভবিষ্যতের সকল বাণিজ্যিক আয়োজনে গণতান্ত্রিক সৌজন্য ও জাতীয় ঐক্যের অতীত সংস্কৃতি বজায় রাখুন।
পোশাকশিল্পের উন্নয়ন ও জাতীয় অর্থনৈতিক স্বার্থে বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিফলনই আমাদের প্রত্যাশা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সাইতামা বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সে অধ্যাপক মুজিবুর রহমান ও ড. আইমান ওমরের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৭ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বাংলাদেশের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান জাপানের সাইতামায় বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সে ইসলামিক সেন্টার অব জাপানের চেয়ারম্যান ড. আইমান ওমরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ সাবের আহমদ এবং আইএমজির নেতা ও ইসলামিক সেন্টার অব জাপানের পরিচালক হাফেজ আলাউদ্দিন।
সৌজন্য সাক্ষাতের সময় অধ্যাপক মুজিবুর রহমান জাপানে সামাজিক ও কমিউনিটি কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার জন্য হাফেজ সাবের আহমদ ও ড. আইমান ওমরকে অভিনন্দন জানান। তিনি মুসলিম সম্প্রদায়ের কল্যাণে তাদের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং পবিত্র কুরআনের শিক্ষার আলোকে সমাজসেবামূলক কার্যক্রমে ইসলামী সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
এ প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান পবিত্র কুরআনের নির্দেশনা উল্লেখ করে বলেন:
“সৎকর্ম ও তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না।” পবিত্র কুরআন, সূরা আল-মায়িদা, ৫:২
তিনি বলেন, ইসলামী সংগঠনগুলোর উচিত কল্যাণকর ও গঠনমূলক কর্মকাণ্ডে পরস্পর সহযোগিতা করা এবং জাপানে বসবাসরত মুসলিমদের বিভিন্ন প্রয়োজন ও সমস্যার সমাধানে সম্মিলিতভাবে কাজ করা।
সৌজন্য সাক্ষাতে অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশে সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় গুরুতর আহত, বিশেষ করে অঙ্গহানির শিকার শিক্ষার্থীদের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, এসব গুরুতর আহত ব্যক্তির অনেকেই বর্তমানে কৃত্রিম অঙ্গসহ বিভিন্ন ধরনের সহায়তার প্রয়োজনীয়তার মধ্যে রয়েছেন, যাতে তারা স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন করতে পারেন।
এ প্রেক্ষাপটে তিনি জাপানে কার্যরত ইসলামী সংগঠনগুলোর মানবিক ও সামাজিক দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুসলিম ও অন্যান্য অসহায় মানুষের কল্যাণে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের পাশাপাশি জাপানে বসবাসরত মুসলিমদের ইসলামী জীবনধারা বজায় রাখার ক্ষেত্রেও সংগঠনগুলোর ভূমিকা রয়েছে।
ড. আইমান ওমর জানান, তার গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রোবোটিক্স ও কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ প্রযুক্তি অন্যতম। গুরুতর আহত হয়ে অঙ্গহানির শিকার ব্যক্তিদের সহায়তায় এসব প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়েও তিনি কাজ করছেন। এ ধরনের সহায়তার প্রয়োজন রয়েছে এমন মানুষের কল্যাণে তার জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাতে জাপানে ক্রমবর্ধমান মুসলিম জনগোষ্ঠী নিয়েও আলোচনা হয়। বর্তমানে জাপানে আনুমানিক ৪ লাখ মুসলিম বসবাস করছেন বলে উল্লেখ করা হয়। ইসলামিক মিশন জাপান ও ইসলামিক সেন্টার অব জাপান মুসলিমদের সামাজিক ও কমিউনিটি কল্যাণে বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা করে আসছে।
এসব কার্যক্রমের মধ্যে রয়েছে জাপানের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে মুসলিমদের সচেতন করা, জাপানের আইন ও সামাজিক নিয়মকানুন মেনে চলতে সহযোগিতা করা, মুসলিমদের ইসলামী পরিচয় ও মূল্যবোধ বজায় রাখতে সহায়তা করা এবং জাপানে হালাল ও শান্তিপূর্ণ জীবনযাপনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।
এছাড়াও, শান্তিপূর্ণ ও পারস্পরিক সম্মানজনক পরিবেশে জামায়াতে নামাজসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রমের সুযোগ সৃষ্টি ও তা বজায় রাখতে সংগঠনগুলো মুসলিম সম্প্রদায়কে সহযোগিতা করে থাকে।
সৌজন্য সাক্ষাতের শেষ পর্যায়ে জাপানে বসবাসরত মুসলিম সম্প্রদায় এবং বৃহত্তর সমাজের কল্যাণে পারস্পরিক সহযোগিতা, সহায়তা এবং গঠনমূলক সামাজিক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns attacks on hospitals, health centre and Salman Muqtadir’s studio; Demands arrests of the offenders
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar issued a statement today, Sunday, September 27, strongly condemning the vandalism and assault on staff at Islami Bank Specialized and General Hospital in Naya Paltan, Dhaka; the destruction of the Radda MCH-FP Centre in Mirpur-1; and the attack and looting of content creator and July Uprising activist Salman Muqtadir’s studio. He also demanded immediate arrest of all those responsible for the incidents.
In the statement, he said that on the night of September 25, BNP activists allegedly backed by a female MP attacked, vandalized and looted the Radda MCH-FP Centre in Mirpur-1 after tying up the security guards. A signboard was also reportedly put up to take control of the facility after demolishing it.
He described the destruction and attempted takeover of a medical centre serving public health as a disgraceful act of forcible occupation. He strongly condemned and protested against the incident.
Mia Golam Porwar said that, according to media reports, a BNP lawmaker from a reserved women’s seat was involved in the destruction and takeover of the medical centre. He demanded the immediate arrest of all those involved, including the alleged masterminds behind the vandalism.
He also called on the government to take swift measures to restore healthcare services for the public, including providing compensation, repairing the infrastructure, supplying necessary equipment, and ensuring the safety of everyone concerned.
Secretary General further said that the studio of content creator and July Uprising activist Salman Muqtadir was attacked on Saturday night, September 26, in the ECB area of the capital. The studio, located at New Green Properties, was allegedly attacked by BNP activists armed with machetes and axes. Various pieces of equipment were vandalized and valuable property was reportedly looted.
Media reports have said that the attack was allegedly linked to a land dispute between two groups, with BNP activists attacking Salman Muqtadir’s studio in connection with the dispute. Mia Golam Porwar condemned and protested against the incident.
He also said that BNP activists were involved not only in the incident at Radda but also in an attack at Islami Bank Specialized and General Hospital in Naya Paltan on Saturday afternoon. According to his statement, a group of alleged BNP activists formed a mob throughout the night under the leadership of purported Jubo Dal and Swechchhasebak Dal leaders named Lyon and Farhad.
They allegedly vandalized the hospital’s glass panels and CCTV cameras and assaulted reception staff. He demanded that the BNP activists allegedly involved in these incidents be identified and arrested as soon as possible.
He further said that the country’s law-and-order situation had deteriorated severely. He alleged that BNP activists were attacking healthcare centres and hospitals serving the public while engaging in forcible occupation and extortion. He accused them of attempting to establish a climate of fear and take control of public property, describing such conduct as an expression of a “fascist character.”
He also said that the administration’s role in such alleged acts of violence by BNP activists was increasingly coming under question and, in some cases, appeared mysterious, particularly in the Mirpur Radda incident. He called on the relevant senior authorities to take strict measures to ensure the safety of citizens and their property and to maintain stability in the country.
He further said that at a time when the government’s health sector was failing to provide basic healthcare services to the people, attacks and attempts at forcible occupation of private hospitals and health centres—places where citizens seek healthcare—were creating fresh concerns. He called on law-enforcement agencies to take measures to ensure the security of private businesses and healthcare institutions. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা, অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি: মিয়া গোলাম পরওয়ার
শাসকদলের নেতাকর্মী কর্তৃক রাজধানীর নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর; মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয়া এবং কন্টেন্ট ক্রিয়েটর জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের তীব্র নিন্দা এবং সকল অপরাধীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৭ সেপ্টেম্বর রোববার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১ এ নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একজন মহিলা এমপির মদদপুষ্ট বিএনপির সন্ত্রাসীরা। একই সঙ্গে স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে দখল নিতে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত একটি চিকিৎসা কেন্দ্র গুঁড়িয়ে দিয়ে তা দখলে নেয়া ন্যক্কারজনক দখলবাজির ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, আমরা গণমাধ্যমের বরাতে জানতে পারছি চিকিৎসা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে দখল নেয়ার সাথে জড়িত রয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির এক সংসদ সদস্য। আমরা অতি দ্রুত এই ভাঙচুরের সাথে জড়িত মূল হোতাসহ সকল অপরাধীকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে জনগণের স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারে ক্ষতিপূরণ দেয়া ও অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়াসহ সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, গত ২৬ সেপ্টেম্বর শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। নিউগ্রিনি প্রোপার্টিজে অবস্থিত তার এই স্টুডিওতে বিএনপির সন্ত্রাসীরা রাম দা ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে ও মূল্যবান সম্পদ লুটপাট করে নিয়ে যায়। এ হামলার ঘটনার নেপথ্যে দুই গ্রুপের জমি-জমা সংক্রান্ত বিবাদ থেকে বিএনপির কর্মীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।
গোলাম পরওয়ার বলেন, বিএনপির কর্মীরা শুধু রাড্ডাতেই নয় তাদের একটি অংশ গতকাল বিকেলে রাজধানীর নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর করেছে। রাতভর মব তৈরি করে কথিত স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা লিয়ন ও ফরহাদের নেতৃত্বে হাসপাতালের গ্লাস, সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং রিসিপশনের কর্মকর্তাদের মারধর করে সন্ত্রাসীরা। এসব ঘটনার সাথে জড়িত বিএনপির সন্ত্রাসীদের অতি দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। বিএনপির সন্ত্রাসীরা দখলবাজি ও চাঁদাবাজি করতে গিয়ে জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের সম্পদকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে, যা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। বিএনপি কর্মীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশাসনের ভূমিকা ক্রমেই প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তা রহস্যজনক বলে মনে হচ্ছে, বিশেষ করে মিরপুরের রাড্ডার ঘটনায়। আমরা নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও দেশের স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, সরকারের স্বাস্থ্যবিভাগ জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা দিতে যখন ব্যর্থ হচ্ছে, তখন নাগরিকদের ভরসাস্থল বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সন্ত্রাসীদের হামলা ও দখলবাজি নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে। বেসরকারি ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চকবাজার থানা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আল্লাহর বিধান ছাড়া মানুষের কোনো মতবাদ পৃথিবীতে শান্তি আনতে পারে না: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আল্লাহর বিধান ছাড়া মানুষের কোনো মতবাদ পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোনো ব্যক্তিকে প্রাধান্য দেয় না; বরং আল্লাহর হুকুম ও আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় চট্টগ্রাম নগরীর কিশালয় কমিউনিটি সেন্টারে চকবাজার থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো মুসলিম আল্লাহকে বাদ দিয়ে অন্য কারও কর্তৃত্বকে চূড়ান্তভাবে মেনে নিতে পারে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুসরণ করা একজন মুমিনের দায়িত্ব। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদের জীবনকে ইসলামের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের মতামত ও গণরায়কে গুরুত্ব দিতে হবে। জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান দেখানো সরকারের দায়িত্ব। তিনি বলেন, ৭০ ভাগ লোকের রায় মেনে নিন, না হয় তাদের নিয়ে মাঠে নামতে বাধ্য হবো।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংকটের সমাধান সংঘাতের মাধ্যমে নয়; বরং জনগণের মতামতকে সম্মান করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি বাস্তবায়নের মাধ্যমেই হওয়া উচিত। জনগণের অধিকার ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হবে না।
সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের স্বার্থ ও দেশের স্থিতিশীলতার কথা বিবেচনা করে আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে সংসদ ও রাজপথে রয়েছি। সম্প্রতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তাদের রাজনৈতিক কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন। ১১ দলীয় ঐক্যের সাম্প্রতিক লংমার্চ কর্মসূচিকে তিনি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন বলে উল্লেখ করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি দ্রব্যমূল্য, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। তার দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ নিয়েও মানুষের ভোগান্তি রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও চাকরির ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান তিনি।
জুলাইয়ের আন্দোলন ও গণআকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তার ভাষ্য অনুযায়ী, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐকমত্য প্রয়োজন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করতে হবে। একইসঙ্গে জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
মুহাম্মদ শাহজাহান বলেছেন, সরকার যদি পুরাতন ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। দেশের কল্যাণে সরকারকে বিরোধী রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, অতীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তারা জনগণের প্রত্যাশা ও চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারেনি। ফলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত, অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ক্ষমতাকে জনগণের সেবার মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে, কোনোভাবেই জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে নয়।
মুহাম্মদ শাহজাহান বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য সরকারের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে অন্যায়-অবিচারের কোনো স্থান থাকবে না; থাকবে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতা। রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার অধিকার পাবে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, একটি রাষ্ট্র তখনই সত্যিকারের কল্যাণকর হয়, যখন রাষ্ট্রের শক্তি সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগে। সততা, যোগ্যতা, ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে মানুষের জন্য শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করাই হতে পারে আমাদের লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তোষ অর্জন। এজন্য নিয়মিত ব্যক্তিগত অধ্যয়ন, কুরআন-হাদিস চর্চা এবং আমলের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর করতে হবে।
তিনি আরও বলেন আমাদের পরিবার গুলোকে ইসলামী আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। একটি সুন্দর পরিবার থেকেই একটি আদর্শ সমাজ গড়ে ওঠে। তাই নিজেদের পাশাপাশি সন্তান ও পরিবারের সদস্যদেরও সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। সবশেষে আমাদের মনে রাখতে হবে, এই দুনিয়ার জীবনই শেষ নয়। পরকালে আমাদের প্রত্যেককে নিজের কাজের হিসাব দিতে হবে। সেই হিসাবের কথা মনে রেখে প্রতিটি কাজ করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে—এই কাজটি কি আল্লাহর সন্তোষ অর্জনে সহায়ক হবে? এভাবেই ব্যক্তিজীবন, পরিবার ও সমাজকে সুন্দর করা সম্ভব।
চকবাজার থানা জামায়াতে ইসলামীর আমীর আহমদ খালেদুল আনোয়ার ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল্লাহর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান চৌধুরী, চকবাজার থানা কর্মপরিষদ সদস্য ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তাউসিফ সুলতান রাফি প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, সদরঘাট থানা আমীর এম এ গফুর, চকবাজার থানা কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন আল হাসান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, আমজাদ হোসাইন, মাওলানা খালেদ জামাল প্রমুখ।
সম্মেলনে চকবাজার থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Opposition Leader and the High Commissioner of Brunei
Today, September 27 (Sunday), at 10:30 a.m., His Excellency Haji Haris bin Haji Othman, the High Commissioner of Brunei Darussalam to Bangladesh, paid a courtesy call on and held a meeting with the Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, at the Opposition Leader’s official residence at 29 Minto Road. He was accompanied by the High Commission’s First Secretary, Mr. Rozaimee Abdullah.
The meeting was held in a warm, cordial, and friendly atmosphere.
During the meeting, the two sides held an open discussion on Bangladesh’s current political situation, democracy, the human rights situation, Bangladesh-Brunei bilateral relations, and trade and economic cooperation. Particular emphasis was placed on Brunei’s potential role and contribution toward addressing Bangladesh’s ongoing energy crisis.
The meeting also included detailed discussions on various aspects of investment and expanding trade between the two countries. Both sides expressed their commitment to further strengthening the existing friendly relations between Bangladesh and Brunei in the future.
Following the meeting, the Honourable Opposition Leader personally accompanied the High Commissioner on a tour of various graffiti associated with the July Movement at his residence.
Among others, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar; Jamaat's central executive council member Mobarak Hossain, and Mr. Ali Ahmad Mabrur, a member of the Opposition Leader’s Foreign Affairs Advisory Committee were present during the meeting.
#drshafiqurrahman #brunei #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০.৩০টায় বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর মান্যবর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক বৈঠকে মিলিত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. রোজাইমি আব্দুল্লাহ।
বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রুনাইর এর পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনেইয়ের সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা হয়।
একইসাথে, দু দেশের মধ্যে বিনিয়োগ, বানিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনাইর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে মাননীয় বিরোধীদলীয় নেতা মান্যবর হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান।
বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #brunei #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair strongly condemns Jubo Dal leader Nayan’s derogatory slogan about beards
In a statement issued today, September 26, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair, strongly condemned and protested against the derogatory slogan recently made by BNP-affiliated Jatiyatabadi Jubo Dal leader Rabiul Islam Nayan concerning the Sunnah beard worn by Muslims.
Advocate Zubair said that recently Jubo Dal leader Rabiul Islam Nayan made a slogan regarding the beard, which is one of the Sunnahs of Muslims and an important element of religious culture, saying, “Break down and crush the strongholds of bearded people.”
Such derogatory and provocative remarks have hurt the religious sentiments of devout Muslims. This is highly undesirable, unwarranted, and an audacious act.
He further said that making insulting or derogatory remarks about the religious beliefs, culture, or religious practices of followers of any faith is in no way acceptable. Even when there are political differences, everyone should remain respectful of religious sentiments. Jubo Dal leader Nayan’s remarks are contrary to social harmony and mutual respect.
Advocate Zubair said that Jubo Dal leader Rabiul Islam Nayan must offer an unconditional apology to the people of the country, particularly devout Muslims, for his audacious and controversial slogan.
He further said that the BNP high command must clearly state its position regarding the remarks made by its affiliated organization, Jatiyatabadi Jubo Dal leader Rabiul Islam Nayan. If the BNP does not make its position known clearly and promptly, it will naturally raise questions among the people: Does the BNP support such slogans and remarks by Jubo Dal leader Nayan? The BNP high command should make its position clear on the matter without leaving any ambiguity.
He called upon political leaders and activists to act responsibly, respect religious sentiments, and work to maintain social harmony and a peaceful environment in the country. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মুফাসসিরগণ হলেন পথহারা জাতির পথপ্রদর্শক: এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুফাসসিরগণ হলেন পথহারা জাতির পথপ্রদর্শক। সঠিক পথের সন্ধান দেওয়া জাতির প্রতি মুফাসসিরদের কোনো দয়া নয়, বরং দায়িত্ব। মুফাসসিররা জাতির রাহবার। অতীতে যারা এ দায়িত্ব পালন করেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তারা কারও চোখ রাঙানিকে পরোয়া করেননি; প্রয়োজনে আল্লাহর পথে জীবনও কুরবানি করেছেন। দ্বীন প্রচারের কাজে বাধা আসবেই, সেই বাধা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, তাফসির মাহফিল থেকে জনগণ যে রুহানি খোরাক প্রত্যাশা করে, সে বিষয়ে তাফসিরকারীদের সচেতন থাকতে হবে। কুরআন-সুন্নাহ ও সাহাবায়ে কেরামের জীবনের আলোকে বয়ান উপস্থাপন করা হলে মানুষ তা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে পারে। মুফাসসিরদের একটি বক্তব্যও জাতির গতিপথ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। যুগে যুগে এর প্রমাণ রয়েছে।
তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগ আয়োজিত মুফাসসির সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সদ্য সাবেক সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানীর সভাপতিত্বে এবং বিভাগীয় সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের মহানগর উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর উপদেষ্টা হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল। শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের মহানগর উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী। মুফাসসিরদের মতামতের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারকে সিলেট বিভাগীয় সভাপতি এবং হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদীকে বিভাগীয় সেক্রেটারি পুনর্নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমিন নাসেরী, মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা আব্দুল মতীন চৌধুরী শাহবাগী, অধ্যাপক ড. ফয়জুল হক, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ আযহারী, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান ও মাওলানা আব্দুল হাই জিহাদী।
কাউন্সিল অধিবেশনে সিলেট বিভাগের সব জেলা ও মহানগর শাখার কমিটিও গঠন করা হয়। এতে সিলেট মহানগর সভাপতি ক্বারী মাওলানা মতিউর রহমান ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, সিলেট জেলা সভাপতি মাওলানা কমর উদ্দীন ও সেক্রেটারি মাওলানা সাদিক সিকানদার, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল হক ও সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ ভানুগাছী, সুনামগঞ্জ জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও সেক্রেটারি মাওলানা হাবীবুর রহমান এবং হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আশরাফ আলী ও সেক্রেটারি মাওলানা নবীর হোসাইন নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে ইকামতে দ্বীনের আন্দোলনকে বেগবান করতে ময়দানে দায়িত্ব পালনের জন্য কুরআনের খাদেম মুফাসসিরদের প্রতি আহ্বান জানানো হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রাম অঞ্চল জামায়াতের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত
জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জামায়াতের জনশক্তিকে জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে। মানুষের মধ্যে জামায়াতে ইসলামীর প্রতি আগ্রহ বাড়ছে। তাই সংগঠনের জনশক্তিকে সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে। রাজনৈতিকভাবে আগ্রাসী দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়। ভূখণ্ড দখলের পরিবর্তে তারা এখন রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন দেশের ওপর প্রভাব বিস্তার করতে চায়। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে সরকারকে নিজেদের অধীনস্থ করে রাখার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াতে ইসলামী নীতিগতভাবে অবস্থান করবে।
তিনি বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করা এবং আদর্শ ও আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। তরুণ ও যুবসমাজের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন এবং মানুষের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিতে হবে। সংগঠনের মধ্যে ভিন্নমতকে সম্মান করা, গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধের চর্চা, দুর্নীতি ও নৈতিকতাহীনতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ, নারী জনশক্তির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন বিষয়ে গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কাজ আল্লাহর কাজ। তাই এ ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদারিতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার নগরীর একটি মিলনায়তনে উপজেলা-থানা শূরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো. মাসুম, মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম ও ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম ‘সংগঠন পরিচালনায় ইসলামী নীতি’ বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ইসলাম মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও নির্ভুল জীবনব্যবস্থা। আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলার মধ্যেই মানুষের কল্যাণ নিহিত। মানুষের হৃদয় ও মন জয় করে ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই স্বাভাবিক পদ্ধতি। সংগঠনের দায়িত্বশীলদের হক আদায় করে আমানতদারিতার সঙ্গে ইসলামী আন্দোলনের কাজ করতে হবে।
মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম ‘সুন্নাতে রাসুল (সা.)-এর আলোকে জীবন গঠন’ বিষয়ে বলেন, রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গঠন করতে হবে। ঈমান ও আক্বীদার পাশাপাশি ইবাদাত, ফরজ-ওয়াজিব, সুন্নাত-নফল, পরিবার, প্রতিবেশী, ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, যিকির ও দোয়ার বিষয়ে সচেতন হতে হবে। তিনি বলেন, রাসুল (সা.)-এর আনুগত্য আল্লাহর আনুগত্যেরই অংশ এবং তাঁর আদর্শ অনুসরণে কোনো ধরনের কুণ্ঠা থাকা উচিত নয়।
ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের প্রাথমিক ভিত্তি হলেও এ খাত নানা সীমাবদ্ধতায় রয়েছে। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান এবং রাজধানীর ওপর চাপ কমাতে স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করা প্রয়োজন। প্রান্তিক মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নাগরিক অধিকার নিশ্চিত করতে স্থানীয় সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা রাখার পাশাপাশি মুমিন হিসেবে মানুষের সেবা করতে হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, সংগঠনের ভেতর সুশৃঙ্খল পরিবেশ তিলে তিলে গড়ে তুলতে হয়। প্রত্যেককে নিজ নিজ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সংগঠন পরিচালনায় আদেশ ও আনুগত্যের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। নেতৃত্বের দোহাই দিয়ে কর্তৃত্বের পর্যায়ে যাওয়া যাবে না; বরং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। ইহতেসাব ও মুহাসাবার মাধ্যমে নিজেদের সংশোধন করতে হবে এবং অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে।
শিক্ষাশিবিরে সঞ্চালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন। এছাড়া শিক্ষাশিবিরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বারসহ চট্টগ্রাম মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার বিভিন্ন থানার শূরা ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন।
সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরুপ যেকোনো কুটতৎপরতা জনগণ সহ্য করবে না।
জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার শূরা সদস্য এবং সিলেট জেলা দক্ষিণের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিত অসুস্থ হয়ে ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টায় ৭৯ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় নিজ বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
অধ্যাপক আব্দুল বাছিত এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ২৬ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক আব্দুল বাছিত এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ বার্ধক্যজনিত কারণে দিনাজপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টায় ১০০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকাল ৫:১৫ মিনিটে খান বাহাদুর মুখলেছুর রহমান আলিম মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
শোকবাণী
জনাব মাছির উদ্দীন আহমদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ২৬ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব মাছির উদ্দীন আহমদের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মধ্যরাতে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়।
এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিল।
সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে। অন্যদিকে চলছে এই খেলা।
আর কত দিন এ ধরনের খেলা চলবে? দুষ্কৃতিকারীদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে।
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General strongly protests over lack of transparency and discrimination in primary school teacher recruitment
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar, in a statement issued today, Friday, 25 September, said, “I express my deep concern, outrage and strong protest over the failure to issue appointment letters to hundreds of candidates despite their being finally selected for appointment as assistant teachers in government primary schools.”
According to published information, allegations have emerged that at least 778 candidates who were finally selected in 27 districts have not received their appointment letters. At the same time, many candidates have claimed that they were excluded from appointment in the name of verification. The matter is extremely serious and is a warning sign for the transparency and impartiality of the state recruitment system.
Mia Golam Porwar said, “After passing all the prescribed stages, including the written and oral examinations, and being finally selected, under which law, according to what criteria, and by whose decision were they suddenly have been excluded? Many have made serious allegations that despite being finally selected, numerous candidates were denied appointments based on their political identity, family background, ideology or social status. The people of the country believe that government employment is not a reward for loyalty to any political party. Political or family identity cannot be a substitute for merit and qualification.”
He further said, “The nation has the right to know who among the finally selected candidates have been excluded, why they were excluded, and on whose authority the decision was made. I want to make it clear that if talented young people are harassed or deprived of their rightful appointments in the name of verification, the government itself will have to bear responsibility. No form of politicization, discrimination or secret decision-making concerning the future of Bangladesh’s young people will be accepted.”
He said, “I call upon the government to immediately publish the full list of finally selected candidates who have not yet received their appointment letters, disclose the specific reasons for the decision in each case, and make the criteria used for verification clear to the public.”
He further said, “If any innocent candidate who was finally selected has been unjustly deprived of appointment, appropriate remedy must be ensured immediately. There must also be an impartial investigation into allegations of irregularities or discrimination in the recruitment process, and those responsible must be held accountable. If any candidate has been unjustly excluded, their appointment must be ensured.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Women’s department holds seminar and exchange of views with the visiting women delegations from Türkiye and Malaysia
A seminar and exchange of views meeting was held by the Women’s Department of Bangladesh Jamaat-e-Islami with women representatives from Türkiye and Malaysia who are currently visiting Bangladesh.
The meeting was held on Friday morning, 25 September, in Moghbazar in the capital. Guests from Türkiye, members of the Central Working Committee of Bangladesh Jamaat-e-Islami, and members of the Central Committee of Bangladesh Islami Chhatrisangstha took part in the meeting. The Turkish delegation included Esra Saidoglu and Dr. Fawzia Binte Mohammad Hasan.
The meeting was moderated by Central Working Committee Member of Bangladesh Jamaat-e-Islami Mahbuba Jahan. In her opening remarks, Secretary of the Central Women’s Department of Bangladesh Jamaat-e-Islami Nurunnisa Siddika MP highlighted various activities of the Women’s Department of Bangladesh Jamaat-e-Islami, including women’s moral and social development, women’s participation in organizational activities, and the importance of exchanging experiences with one another.
She said that the visit of the Turkish women representatives to Bangladesh and the exchange of views had created an important opportunity to strengthen communication and cooperation between the women of the two countries.
At the meeting, Central Secretary General of Islami Chhatri Sangstha Nahian Fairuz Nazifa gave a presentation introducing Islami Chhatri Sangstha. During the session, the Turkish representatives raised various questions and shared their views on women’s leadership, education, social development, humanitarian activities, skills and leadership development among young women, and organizational experiences.
Meanwhile, a seminar titled “Global Unity on Muslim” was held at Al-Falah Auditorium in the capital on the same afternoon. The keynote address was delivered by Dr. Fawzia Binte Mohammad Hasan, a member of the visiting delegation and a prominent humanitarian activist.
Speakers at the seminar included Assistant Secretary of the Women’s Department of Bangladesh Jamaat-e-Islami Marzia Begum MP, Secretary of the Law and Human Resources Department Advocate Sabiqunnahar MP, Secretary of Sammilito Nari Proyas Ferdous Ara Bakul, and Central Secretary General of Islami Chhatri Sangstha Nahian Fairuz Nazifa.
The seminar discussed various aspects of women’s leadership, education, social and humanitarian development, mutual cooperation, and communication and exchange of experiences among Muslim women. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Two-Day Member’s Training Camp of Sylhet City Jamaat held
Jamaat leaders must excel in human qualities and moral standards, says Dr. Shafiqur Rahman MP
Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP said that Jamaat leaders must excel in human qualities and uphold high moral standards. In light of this, the organization’s workers at all levels must be developed accordingly. Alongside enhancing their own qualifications, skills, and leadership qualities, organizational leaders must become connected with people’s joys, sorrows, and needs and earn their trust and affection. They must remain ahead in every local election through qualifications, competence, and timely decision-making in the days to come.
He made these while addressing as the chief guest on the concluding day of a two-day Rukon (member) training camp organized by Sylhet City Jamaat at an auditorium in the Medina Market area of the city on Friday (September 25).
Dr. Shafiqur Rahman MP said that good governance cannot be established without the laws of Allah. Among the Islamic parties that seek the implementation of Allah’s laws, Jamaat-e-Islami is at the forefront. People must always be treated with dignity in all interactions. Speaking to people respectfully is itself a strategy. To strengthen the organization’s connection with the public, leaders must stand beside people and expand social and humanitarian activities.
He further said that even the thought of earning money through illegal means should not be nurtured in one’s heart. Transparency must be maintained in business, commerce, and all financial transactions. One must remain free from haram (forbidden) practices. At the same time, parents must be treated well. While showing respect to one’s affectionate mother, one must not insult one’s wife or parents-in-law. The rights and social dignity of every member of the family must be protected.
Calling for gentle and responsible behavior toward children, the Leader of the Opposition said that children should not be called by distorted versions of their names. They should be addressed by their proper names with affection. Even if a child goes astray, they should not be cursed; rather, prayers should be made seeking their guidance. If, through excessive cleverness for the sake of one’s children, the rights of others are violated, one may eventually face humiliation at the hands of that very child. One must not give preference to sons over daughters in violation of Allah’s commandments.
He further said that, in order to make organizational activities more dynamic, it is necessary not only to strengthen public engagement but also to create an environment of responsibility, discipline, and mutual cooperation at every level. Leaders must stand beside people in their times of happiness and hardship. They should consider people’s needs as their own and become more active in social and humanitarian activities. In this way, they must earn the trust and affection of the people.
Dr. Shafiqur Rahman said there is no alternative to acquiring qualifications and skills in order to fulfill responsibilities in the days ahead. The ability to make timely decisions must be enhanced. Through regular pursuit of knowledge, self-purification, and training, one must improve one’s moral and organizational standards.
The training camp was chaired by Jamaat's central working committee member and Sylhet city Jamaat Ameer Muhammad Fakhrul Islam, and conducted by the city secretary, Mohammad Shahjahan Ali. Those who spoke and were present at the camp included Jamaat’s Sylhet Region Team member Hafiz Abdul Hai Harun; City Jamaat Nayeb-e-Ameer Ameers Hafiz Miftahuddin and Dr. Nurul Islam Babul; District Nayeb-e-Ameer Ameer Professor Abdul Hannan; City Assistant Secretary Advocate Mohammad Abdur Rab; Jahedur Rahman Chowdhury; Jamaat leaders Principal Maulana Abdus Salam Al-Madani, Vice-Principal Abdus Shakur, and Maulana Abdul Mukit, among others. Rukons from across the city area participated in the training camp.
In his presidential address, Muhammad Fakhrul Islam said that regular training, self-purification, and the pursuit of knowledge must be given importance for moral and organizational development. Alongside developing their own qualifications and leadership qualities, those in positions of responsibility must focus on developing new leadership. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সততা, আমানতদারিতা ও জবাবদিহিতাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি: হামিদুর রহমান আজাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পাঁচলাইশ থানা, ব্যাংকার্স ও চিকিৎসক থানাসহ বিভিন্ন থানার রুকনদের নিয়ে রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ মিলনায়তনে আয়োজিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার এবং পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, সরকার পরিচালনার জন্য যোগ্যতা, পেশাগত উৎকর্ষতা ও জ্ঞানের গভীরতা প্রয়োজন। দায়িত্ব যত বড়, জবাবদিহিতাও তত বেশি। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। রাষ্ট্র পরিচালনা শুধু রাজনৈতিক বিষয় নয়; রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা ও বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জামায়াতে ইসলামী নিয়ে মানুষের আকাঙ্ক্ষা ও আস্থা বাড়ছে। আমাদেরও সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। রাষ্ট্র পরিচালনায় আমলাদের পাশাপাশি বিভিন্ন পেশার যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য জনবল তৈরি করতে হবে। এ ক্ষেত্রে জবাবদিহিতা ও আমানতদারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় নীতি, দক্ষ জনবল, পরিকল্পনা, পদ্ধতি বা প্রক্রিয়া এবং কর্মসূচি বা প্রকল্পের প্রয়োজন। পাশাপাশি সততা, নৈতিকতা, আমানতদারিতা, জবাবদিহিতা ও স্বচ্ছতার মতো মৌলিক ভিত্তি শক্তিশালী করতে হবে। রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো নাগরিকের অধিকার, নিরাপত্তা, সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করা, তা না হলে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, রুকনদের আনুগত্য, এহতেসাব ও পরামর্শের মাধ্যমে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আনুগত্যের পাশাপাশি নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে এহতেসাবের চর্চা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রুকনিয়াত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও মর্যাদার বিষয়। রুকনদের নিজেদের আদর্শিক জ্ঞান, আমল-আখলাক ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হলে প্রত্যেক রুকনকে ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে প্রস্তুত হতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের দায়িত্বশীলদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি দায়িত্বশীলদের যথাযথ প্রস্তুতি, জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিকভাবে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যের তীব্র প্রতিবাদ: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৫ সেপ্টেম্বর জুমআ বার প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৭ জেলায় অন্তত ৭৭৮ জন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাননি বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অনেক প্রার্থী দাবি করেছেন, ভেরিফিকেশনের নামে তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর এবং রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য অশনিসংকেত।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর তাদের হঠাৎ করে কোন আইনে, কোন মানদণ্ডে এবং কার সিদ্ধান্তে তাদের বাদ দেওয়া হলো? অনেকের গুরুত্বর অভিযোগ, রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয়, মতাদর্শ কিংবা সামাজিক অবস্থান বিবেচনায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও বহু প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়নি। দেশবাসী মনে করে, সরকারি চাকরি কোনো দলের আনুগত্যের পুরস্কার নয়। রাজনৈতিক বা পারিবারিক পরিচয় মেধা ও যোগ্যতার বিকল্প হতে পারে না।
তিনি আরও বলেন, চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্য থেকে কারা বাদ পড়েছেন, কেন বাদ পড়েছেন এবং কোন কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাদ পড়েছেন, তা জানার অধিকার জাতির রয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভেরিফিকেশনের নামে মেধাবী তরুণদের হয়রানি বা বঞ্চিত করা হলে তার দায় সরকারকেই নিতে হবে। বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের দলীয়করণ, বৈষম্য কিংবা গোপন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে নিয়োগপত্র না পাওয়া চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন, প্রত্যেকের ক্ষেত্রে সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানান এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করুন।
তিনি আরও বলেন, চূড়ান্তভাবে নির্বাচিত কোনো নিরপরাধ প্রার্থী অন্যায়ভাবে বঞ্চিত হয়ে থাকলে অবিলম্বে তার প্রতিকার নিশ্চিত করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বা বৈষম্যের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। কোনো প্রার্থী অন্যায়ভাবে বাদ পড়ে থাকলে তার নিয়োগ নিশ্চিত করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতা ফিরিয়ে আনতে হলে দাওয়াতে দ্বীনের কোনো বিকল্প নেই: অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেছেন, মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতি কাজ পরিচালনা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পন্থায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতা ফিরিয়ে আনতে হলে দাওয়াতে দ্বীনের কোনো বিকল্প নেই। জামায়াতের কর্মীদের ব্যক্তিগত জীবনের সততা ও নৈতিকতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে দাওয়াতের আদর্শ তুলে ধরতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর জেলা পরিষদের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেন, দাওয়াতি কাজের মূল ভিত্তি হতে হবে ধৈর্য, নম্রতা ও উত্তম আচরণ। মানুষের মন জয় করার জন্য কঠোরতা বর্জন করে হিকমত বা প্রজ্ঞার সঙ্গে কথা বলতে হবে। আধুনিক যুগে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দ্বীনের দাওয়াত আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, দাওয়াতে দ্বীনের কাজ কোনো সাধারণ দায়িত্ব নয়; এটি সরাসরি আম্বিয়ায়ে কেরাম (আ.)-এর উত্তরাধিকার। মহান আল্লাহ তায়ালা আমাদের যে ঈমানি নেয়ামত দিয়েছেন, তার শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম হলো আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রচেষ্টা চালানো। দাওয়াতের সফলতা কেবল কথার চাতুর্যের ওপর নির্ভর করে না; বরং উন্নত চরিত্র ও উত্তম আচরণের মাধ্যমেই মানুষের হৃদয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে আমাদের প্রতিটি কর্মীকে একজন জীবন্ত আদর্শ হিসেবে সমাজের সামনে দাঁড়াতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের সুমহান ও শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। কঠোরতা বা জোর-জবরদস্তি নয়; বরং হিকমত, ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। ব্যক্তিগত জীবনকে আরও উন্নত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও নিয়মতান্ত্রিক কর্মপদ্ধতি ব্যবহার করে প্রতিটি ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দেওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব বলেন, ইসলামী আন্দোলনে শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি মহান আল্লাহর সঙ্গে দ্বীন কায়েম ও সমাজকল্যাণের এক পবিত্র চুক্তি। রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে জামায়াতে ইসলামী এই শপথের পদ্ধতি বজায় রেখেছে। এর মাধ্যমে কর্মীদের মধ্যে সততা, দেশপ্রেম ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি সৎ ও খোদাভীরু নেতৃত্বের অধীনে তাদের ঐক্যবদ্ধ করা হয়।
তিনি বলেন, শপথ দলের অভ্যন্তরীণ গণতন্ত্র এবং ‘শুনলাম ও মানলাম’ তথা আনুগত্যের নীতিকে শক্তিশালী করে, যা রাজনীতিকে চরমপন্থা ও বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখতে সহায়ক। জামায়াতে ইসলামীর সংবিধান অনুযায়ী, একজন কর্মী ‘রুকন’ বা পূর্ণাঙ্গ সদস্য হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে নিজের জীবনকে দুর্নীতি, অন্যায় ও ইসলামের পরিপন্থী যাবতীয় কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে দেশের আইন মেনে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনে আত্মনিয়োগের অঙ্গীকার করেন।
ময়মনসিংহ অঞ্চল কর্মী শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, নেত্রকোণা জেলা জামায়াতের আমীর মাওলানা সাদেক আহমেদ হারিস, কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল, ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারসহ ময়মনসিংহ অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সফররত তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এ সভায় তুরস্কের অতিথিবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। তুরস্কের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগের বিভিন্ন কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, তুরস্কের নারী প্রতিনিধিদের বাংলাদেশ সফর ও মতবিনিময় সভা দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
সভায় ইসলামী ছাত্রীসংস্থার পরিচিতি উপস্থাপন করেন ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
এদিকে, একই দিন বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে ‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সফররত প্রতিনিধিদলের সদস্য ও বিশিষ্ট মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।
সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা।
সেমিনারে নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক ও মানবিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং মুসলিম নারীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পরিবর্তিত বাস্তবতায় দায়িত্বশীলদের আরও জ্ঞানী, দক্ষ ও নৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান : মিয়া গোলাম পরওয়ার
পরিবর্তিত বাস্তবতায় বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সাংগঠনিক সক্ষমতা আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি ঈমান, আমল, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের জেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে ‘সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলার উপায়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে আত্মগঠন, নৈতিক উন্নয়ন, দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা ও ইসলামী জীবনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান পরিবর্তনশীল বাস্তবতায় দায়িত্বশীলদের নিজেদের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার পাশাপাশি সময়ের বাস্তবতা, সমাজের পরিবর্তন ও মানুষের প্রয়োজন সম্পর্কে সচেতন থাকতে হবে।
সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও প্রজ্ঞার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে মতাদর্শিক, সামাজিক, নৈতিক ও সাংগঠনিক নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আবেগ নির্ভরতার পরিবর্তে দূরদর্শিতা, ধৈর্য, শৃঙ্খলা ও সঠিক জ্ঞানকে কাজে লাগাতে হবে। নিয়মিত অধ্যয়ন ও জ্ঞানচর্চার মাধ্যমে দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করতে হবে।
দায়িত্বশীলতাকে আমানত ও জবাবদিহিতার সঙ্গে সম্পৃক্ত করে সেক্রেটারি জেনারেল বলেন, সাংগঠনিক পদ কোনো ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; এটি একটি দায়িত্ব। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রত্যেক দায়িত্বশীলকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করতে হবে। একই সঙ্গে পারস্পরিক পরামর্শ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতা বজায় রাখতে হবে।
তিনি বলেন, মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ও সংগঠনের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে দায়িত্বশীলদের ব্যক্তিগত চরিত্র ও আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে মানুষের সঙ্গে আস্থা ও সম্পর্ক গড়ে তুলতে হবে।
দায়িত্বশীলদের নিয়মিত কুরআন অধ্যয়ন, ইসলামী জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, ইবাদত ও সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমকালীন বাস্তবতা উপলব্ধির পাশাপাশি আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
এদিকে শিক্ষাশিবির শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দেশে দুর্নীতি সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। তাঁর দাবি, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের ফলে প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের এক মহোৎসবে পরিণত করা হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন না করাকে সরকারের ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনায় সরকারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ লাঘব এবং দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে সরকারের প্রতি আহ্বান জানান সেক্রেটারি জেনারেল।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আবু সাদিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য আব্দুল মতিন, অঞ্চল টিম সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর এমপিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে আত্মগঠন ও আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন, সাংগঠনিক দায়িত্বশীলতা, ইসলামী জীবনব্যবস্থা, সমকালীন পরিস্থিতি ও দায়িত্বশীলদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শিক্ষাশিবিরের মাধ্যমে দায়িত্বশীলদের ব্যক্তিগত, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নের পাশাপাশি পরিবর্তিত বাস্তবতায় দায়িত্ব পালনের প্রস্তুতি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেট মহানগরী জামায়াতের ২ দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত
জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে : ডা. শফিকুর রহমান এমপি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। আগামীতে প্রতিটি স্থানীয় নির্বাচনে যোগ্যতা, দক্ষতা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে থাকতে হবে।
তিনি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগরী জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। যে সকল ইসলামী দল আল্লাহর আইন চায়, সেগুলোর মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী। সবসময় মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাদের মর্যাদা দিতে হবে। মানুষকে সম্মান দিয়ে কথা বলাই হচ্ছে কৌশল। সংগঠনের জনসম্পৃক্ততা বাড়াতে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করতে হবে।
তিনি বলেন, অবৈধ অর্থোপার্জনের চিন্তাও যেন হৃদয়ে লালিত না হয়। ব্যবসা-বাণিজ্য ও যাবতীয় লেনদেনে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। হারাম থেকে মুক্ত থাকতে হবে। একই সঙ্গে মা-বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। মমতাময়ী মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না। পরিবারের প্রতিটি সদস্যের অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষা করতে হবে।
সন্তানদের প্রতি কোমল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সন্তানদের নাম বিকৃত করে ডাকা যাবে না। মায়ার সুরে তাদের সঠিক নামে ডাকতে হবে। সন্তান বিপথগামী হয়ে গেলেও তাকে অভিশাপ দেওয়া যাবে না; বরং তার জন্য হেদায়েতের দোয়া করতে হবে। সন্তানদের জন্য অতিচালাকী করে অন্যের হক নষ্ট করলে একসময় সেই সন্তানের হাতেই লাঞ্ছিত হতে হবে। আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে মেয়ের ওপর ছেলেকে প্রাধান্য দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তাদের প্রয়োজনকে নিজেদের প্রয়োজন হিসেবে বিবেচনা করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে। এভাবেই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী দিনের দায়িত্ব পালনের জন্য যোগ্যতা ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন করতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগরীর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর ও মাওলানা আব্দুল মুকিত প্রমুখ। শিক্ষাশিবিরে মহানগরীর রুকনরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার প্রতি গুরুত্ব দিতে হবে। দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরিতে মনোযোগী হতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেটে সাংবাদিকদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময়
সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে
---ডা. শফিকুর রহমান এমপি
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, মাত্র সাত মাসেই সরকার জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণভোটের রায় বাতিলের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। আমরা সংসদের ভেতরে থেকেই সমাধান চেয়েছিলাম; কিন্তু সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে। যৌক্তিক ও জনগণের দাবিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে।
তিনি প্রশ্ন রাখেন, সরকার শুধু বিরোধী দলের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করবে, কিন্তু সরকারের কাছ থেকে কি জাতি দায়িত্বশীল আচরণ আশা করতে পারে না? জাতীয় সংকট দীর্ঘায়িত করার দায় সরকার এড়াতে পারে না।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকৃবন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ডা. শফিকুর রহমান এমপি বলেন, কোনো বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ একক সিদ্ধান্ত দিতে পারছেন না, কথাও বলতে পারছেন না। একেক মন্ত্রী একেক কথা বলছেন। জ্বালানি বলেন, বিদ্যুৎ বলেন- সব বিষয়েই সরকারের মন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্য জাতিকে বিভ্রান্ত করছে। স্থানীয় নির্বাচন নিয়েও সরকার জাতিকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে বলা হচ্ছে নির্বাচন কমিশন স্বাধীন, অপরদিকে নির্বাচনের দিনক্ষণ তারাই ঠিক করে দিচ্ছে। এ অবস্থা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। একটি সিদ্ধান্ত নিতে হবে এবং সেটি স্পষ্টভাবে জাতিকে জানাতে হবে।
সিলেট-ঢাকা মহাসড়ক নিয়েও সরকারের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরেন আমীরে জামায়াত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মহাসড়ক নিয়ে সরকারের একেক মন্ত্রী একেক কথা বলছেন। কেউ বলছেন ২০২৮ সালে, আবার কেউ বলছেন ২০২৯ সালে কাজ শেষ হবে। ঠিক কোনটি হবে, সেটা সরকারই বলতে পারবে। আমরা শুধু চাপ সৃষ্টি কিংবা সুপারিশ করতে পারি।
একইভাবে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব দ্রব্যমূল্যে পড়বে না-বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রী ঠিক না বেঠিক বলেছেন, সেটি মানুষ নিজের চোখেই দেখতে পারছে। ইতোমধ্যে যানবাহনের ভাড়া বেড়েছে, দ্রব্যমূল্যও বাড়তে শুরু করেছে। দিন দিন পরিস্থিতি চরমে পৌঁছাবে না—এর নিশ্চয়তা কী? তাই মন্ত্রীদের দায়িত্বশীল কথা বলা উচিত।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ সংকট থেকে উত্তরণের জন্য জামায়াতের এক্সপার্ট টিম সরকারকে কিছু প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু সরকার সেটিকে গুরুত্ব দিচ্ছে না। আবার পরামর্শ চেয়ে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের কতিপয় নেতার বক্তব্যে এমন মনে হচ্ছে, বিরোধী দল লংমার্চে যেসব গাড়ি নিয়েছে, সেগুলো সেদিন গ্যারেজে পড়ে থাকত। অথচ বিরোধী দল উপযুক্ত ভাড়া দিয়ে গাড়িগুলো নিয়েছে। এসব বিতর্ক তুলে সরকার বিরোধী দলের যৌক্তিক আন্দোলন নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজালাল মাজারের দানের স্বচ্ছতা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, হাম পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন আমীরে জামায়াত।
শাহজালাল মাজারের দানের অর্থ ব্যবস্থাপনার বিষয়ে তিনি কিশোরগঞ্জের পাগলা মসজিদের উদাহরণ দেন। তিনি বলেন, শাহজালাল (রহ.) মাজারের দান ও আয়-ব্যয়ের বিষয়ে সরকার, মাজারের খেদমতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় সংলাপ হওয়া উচিত। ৩৫ শতাংশ জেলা প্রশাসনের হিসাব ও ৬৫ শতাংশ মাজার কর্তৃপক্ষের মধ্যে বণ্টনের বর্তমান ব্যবস্থা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষের ওপর চাপ প্রয়োগ না করে সংলাপের মাধ্যমে এমন একটি টেকসই সমাধানে পৌঁছাতে হবে, যা সবাই গ্রহণ করবে এবং ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রেখে মাজারের আয় সমাজ ও দ্বীনের কল্যাণে কাজে লাগবে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কেবল নামেই আছে উল্লেখ করে অবকাঠামোগত ও একাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
হাম আক্রান্ত ও মৃত্যু রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ভারত ও চীনের সহযোগিতা নেওয়ার কথাও বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-ঊন-নূর, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহাজান আলী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমূখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মালদ্বীপের রাজধানী মালেস্থ বাংলাদেশ হাইকমিশনে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মালদ্বীপের স্থানীয় সময় সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা নিয়ে মালদ্বীপের রাজধানী মালেস্থ বাংলাদেশ হাইকমিশনে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা করেন।
প্রবাসীদের পক্ষ থেকে দেশে টাকা পাঠাতে ব্যাংকিং সমস্যা, প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার সমস্যা, যারা অবৈধ হয়ে গেছে তাদের বৈধকরণ অথবা তারা যাতে সহজে দেশে ফিরতে পারে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ, কনস্যুলার সেবা, সিন্ডিকেট ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয়গুলো এ মতবিনিময় সভায় তুলে ধরা হয়।
নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে হাইকমিশন বিষয়গুলো গুরুত্বসহকারে গ্রহণ করে এবং প্রয়োজনীয় উদ্যোগ ও সমাধানের আশ্বাস প্রদান করে।
একই সঙ্গে বিষয়গুলো মাননীয় এমপির পক্ষ থেকে পার্লামেন্টে উত্থাপন করা হবে বলেও তিনি প্রবাসীদের আশ্বাস প্রদান করেন।
এ মতবিনিময় সভায় মাননীয় এমপির সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দায়িত্বশীলদের চরিত্র ও আমল সুন্নাতে রাসূলের আলোকে অনুসৃত হবে : মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ মুসলমানের জন্য শুধু কিছু আনুষ্ঠানিক আমল বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ঈমান ও আকিদাহ, ইবাদত,প্রাত্যহিক জীবন, সালাত, সিয়াম পরিবার, সমাজ, মানুষের সঙ্গে আচরণ ও লেনদেন, দায়িত্ব পালন ও সর্বোপরি প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.)-এর অনুসরণ করা প্রয়োজন।
জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের জেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে আল হেরা ইসলামিক সেন্টার মিলনায়তনে ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের প্রথম দিন বৃহস্পতিবার বিশেষ অতিথি হিসেবে ‘সুন্নাতে রাসূলের আলোকে জীবন গঠন’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, সুন্নাহভিত্তিক জীবন গঠনের ক্ষেত্রে আত্মশুদ্ধি ও উন্নত চরিত্র গঠন গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্য, বিনয়, ক্ষমাশীলতা ও মানুষের প্রতি সদাচরণ রাসূল (সা.)-এর জীবনাদর্শের গুরুত্বপূর্ণ শিক্ষা। দায়িত্বশীল ব্যক্তিদের এসব গুণ নিজেদের জীবনে ধারণ করার পাশাপাশি তাদের অধীনস্থ ও সাধারণ মানুষের সঙ্গে আচরণেও তার প্রতিফলন ঘটাতে হবে।
তিনি বলেন, একজন মুসলমানের জীবনকে কোরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে পরিচালিত করতে হলে নিয়মিত আত্মসমালোচনা ও আত্মসংশোধনের চর্চা করতে হবে। নিজের কথা, কাজ ও আচরণ কতটুকু ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ—তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, রাসূল (সা.)-এর জীবন থেকে দায়িত্বশীলতা, মানুষের অধিকার রক্ষা, অসহায় ও দুর্বল মানুষের প্রতি সহমর্মিতা এবং ন্যায়বিচারের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সুন্নাহর অনুসরণের বিকল্প নেই।
মাওলানা আবদুল হালিম বলেন, একজন দায়িত্বশীলদের চরিত্র ও আমল সুন্নাতে রাসূলের আলোকে অনুসৃত হবে। তাই দায়িত্বশীলদের জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের চরিত্র, আমল ও আচরণকে উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টা চালাতে হবে। রাসূল (সা.)-এর জীবনকে অনুসরণ করে দায়িত্বশীলতা, পরামর্শ, শৃঙ্খলা, ধৈর্য ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মো. মোবারক হোসাইন। তিনি শিক্ষা শিবিরের মাধ্যমে দায়িত্বশীলদের জ্ঞান, আমল, চরিত্র ও দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ইসলামী আদর্শের আলোকে ব্যক্তিগত জীবন গঠন এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
শিক্ষা শিবিরে দারসে কুরআন পেশ করেন মুফতি আমীর হামযা এমপি। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আবু সাদিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আলী মহসিন, ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর এমপিসহ দায়িত্বশীলরা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
হাম-ডেঙ্গুর ভয়াবহতায় উদ্বিগ্ন, নাগরিক জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান : মিয়া গোলাম পরওয়ার
দেশে হাম উপসর্গে ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা অব্যাহতভাবে বাড়তে থাকায় এবং নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৩ সেপ্টেম্বর বুধবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশে হামে আক্রান্ত শিশুদের অব্যাহত মৃত্যু ও আক্রান্তের ঊর্ধ্বগতিতে সরকারের সময়োপযোগী ও কার্যকর ভূমিকা না থাকায় এটি মহামারি আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুর পরিবারগুলোয় এবং অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। সরকার আক্রান্তের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার পদক্ষেপের ঘাটতি থাকায় এবং আক্রান্তদের সুষ্ঠু ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থার ঘাটতির কারণে মৃত্যু মিছিল থামছে না। হাম নিয়ে সরকারের দায়সারা ভূমিকায় দেশবাসীর সাথে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
সরকারের উচিৎ হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় পরিকল্পনা গ্রহণ ও হাসপাতালগুলোয় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, দেশে হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ১৫৭ জন হামের উপসর্গে এবং ১১৩ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে।
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১। অন্যদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১০৪ জনের।
গোলাম পরওয়ার বলেন, হামের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য জাকজমকপূর্ণ অনুষ্ঠান করলেও রোগটি নিয়ন্ত্রণে মাঠে দৃশ্যমান পদক্ষেপ কিংবা কার্যক্রম শুরু না হওয়ায় ডেঙ্গুতে মৃত্যুহার বাড়ছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দায়সারা ও লোক দেখানো পদক্ষেপ নিলেও লুটপাট ও নগ্ন দলীয়করণের কারণে মশক নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে এবং লার্ভা ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে। সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যব্যবস্থার ভগ্নদশায় পতিত হয়েছে এবং জনগণকে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে এর মাশুল দিতে হচ্ছে। অবিলম্বে সরকারকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিকদের জীবন রক্ষায় হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer holds exchange of views with Jamaat beat journalists
An exchange of views meeting between the honourable Ameer of Bangladesh Jamaat-e-Islami Ameer and the Leader of the Opposition in Bangladesh Parliament, Dr. Shafiqur Rahman MP and journalists covering Jamaat-e-Islami was held today, September 23, at 12:00 noon at Al-Falah Auditorium in Moghbazar, Dhaka.
The meeting began with a welcome address by Assistant Secretary General and Secretary of Jamaat-e-Islami's Central Publicity and Media Department, Advocate Ahsanul Mahboob Zubair.
Among others, Nayeb-e-ameer of Jamaat-e-Islami ATM Azharul Islam MP; Assistant Secretary General Maulana ATM Ma’sum; Maulana Rafiqul Islam Khan MP; Assistant Secretary General and former MP Dr. AHM Hamidur Rahman Azad; Maulana Abdul Halim; Advocate Muazzam Hossain Helal; Central Executive Council Member Saiful Alam Khan Milon MP; Abdur Rob; Advocate Matiur Rahman Akanda; Mr. Mobarak Hossain; Dr. Shafiqul Islam Masud MP; and Central Working Committee Members Mohammad Zahidur Rahman and Advocate Helal Uddin were present on the occasion.
During the meeting, Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition, Dr. Shafiqur Rahman MP discussed the negative consequences of ignoring the July National Charter and the referendum, the country’s prevailing economic and political situation, public suffering, the rise in fuel prices, the gas crisis, the challenges of the garment industry, the opposition’s ongoing long-march programs, and the professional and personal well-being of journalists.
He also sought to learn about various problems faced by electronic and print media. He assured the journalists that if there is any union or institutional structure through which proposals and problems can be communicated, steps would be taken to address those issues.
Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman also sought suggestions and opinions from the journalists.
Highlighting the positive role of the opposition and the negative conduct of the ruling party, Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman said that although the opposition provides constructive advice to the government in Parliament, such advice is not accepted. He said, however, that they do not want to recreate the past culture of throwing files in Parliament or the disgraceful history of throwing chairs at the Speaker. However, they have been compelled to take to the streets to press for the people’s demands, he stated.
Leader of the Opposition Dr. Shafiqur Rahman further said that the three constitutionally recognized pillars of the state are the legislature, the executive and the judiciary. Outside these, he described the media as the most powerful “fourth pillar.” He said that if journalists and the media remain in good condition, the country will also remain in good condition. He therefore called upon the media to “call black as black and white as white.”
Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman said that following the increase in fuel prices, the prices of everything are rising, including domestically produced goods. He said the increase has a far-reaching impact on society.
“We are speaking out on issues that are against the public interest; you should also speak out. Let us all speak together,” he said. He also criticized the minister’s remarks following the increase in fuel prices.
Leader of the Opposition Dr. Shafiqur Rahman said that if the government does not listen to their demands, the movement will continue and the issues will ultimately be resolved through the movement.
Responding to criticism of the long march, Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman said they were conducting the long march with a symbolic convoy of several hundred vehicles. He said they could have organized the march with 5,000 vehicles if they had wanted to. According to him, the demands behind the long march are not the demands of any single political party; rather, they are the demands of the people.
He noted that this was not the first long march and that similar programs had been held in the past, including occasions when the ruling party had also joined long marches with them.
Leader of the Opposition Dr. Shafiqur Rahman said the ruling party had conducted propaganda alleging that the opposition had detonated cocktail bombs ahead of the Dhaka-Rangpur long march on September 19. He said the claim that the opposition would detonate cocktails to sabotage its own peaceful and disciplined long-march program was “nothing more than the ravings of a madman.”
He instead alleged that, being disoriented by the spontaneous participation of people in the long march, the ruling party itself detonated cocktails with the ulterior motive of disrupting the opposition’s peaceful program.
He noted that they had previously conducted a Dhaka-Chattogram long march and said they had the capacity to organize such programs. He reiterated that they had declared all their programs to be peaceful, disciplined and conducted in accordance with established rules and procedures. He apologized for the inconvenience and suffering caused to members of the public during the long march to press for their legitimate demands.
Following the speeches, Jamaat-e-Islami Ameer Dr. Shafiqur Rahman joined a luncheon arranged in honour of the journalists. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer Dr. Shafiqur Rahman attends Chinese National Day reception
Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP attended a National Day reception hosted by the Chinese Embassy in Dhaka on the occasion of the 77th founding anniversary of the People’s Republic of China.
The reception was held on Wednesday (23 September) evening at the Grand Ballroom of Hotel Sheraton in the capital. Diplomats from various countries, political figures, representatives from government and private-sector organizations, and other invited guests were also present at the event.
At the reception, Dr. Shafiqur Rahman extended his sincere greetings and congratulations to the government and people of China on the occasion of China’s National Day. On the occasion, he handed over a letter addressed to His Excellency President of China Xi Jinping, through the Chinese ambassador to Bangladesh H.E. Yao Wen.
The letter referred to the longstanding friendly relations between Bangladesh and China and expressed the hope that mutual cooperation and the friendly relations between the two countries would become further strengthened and expanded in the future.
During the event, Dr. Shafiqur Rahman exchanged greetings and views with diplomats from various countries and other invited guests.
Among others, Nayeb-e-Ameer of Jamaat-e-Islami ATM Azharul Islam MP; Assistant Secretary Generals Maulana ATM Masum, Maulana Rafiqul Islam Khan MP, Assistant Secretary General and former lawmaker Dr. AHM Hamidur Rahman Azad, Maulana Abdul Halim, Advocate Moazzem Hossain Helal, and Advocate Ahsanul Mahboob Zubair; Central Executive Council Member Md. Mobarak Hossain; Central Executive Council Member and Secretary of Dhaka South City Jamaat Dr. Shafiqul Islam Masud MP; and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee to the Hon’ble Leader of the Opposition were present on the occasion.
#drshafiqurrahman #pepolesrepublicofchina #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে চীনের প্রেসিডেন্টকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে চীনা দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা চীনের জাতীয় দিবস উপলক্ষে চীন সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে চীনের প্রেসিডেন্ট মান্যবর শি জিনপিংয়ের উদ্দেশে লেখা একটি চিঠি তুলে দেন।
চিঠিতে চীনের জাতীয় দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট, সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় আমীরে জামায়াত অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি; সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন; কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
#drshafiqurrahman #pepolesrepublicofchina #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman MP joins Saudi National Day reception, Conveys greetings to the King
Honourable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP attended a reception hosted by the Embassy of Saudi Arabia in Dhaka on the occasion of the 96th National Day of the Kingdom of Saudi Arabia.
The reception was held on Tuesday evening (22 September) at the Grand Ballroom of Hotel Sheraton in Banani, Dhaka.
At the reception, Honourable Opposition Leader Dr. Shafiqur Rahman MP handed over a letter conveying congratulations and warm greetings to His Majesty King Salman bin Abdulaziz Al Saud on the occasion of the Kingdom’s 96th National Day. The letter was handed to the Ambassador of Saudi Arabia to Bangladesh, Dr. Abdullah Zafar bin Abiyah.
In the letter, the Opposition Leader conveyed, on behalf of Bangladesh and its people, heartfelt congratulations and warm greetings to the Saudi King, the Royal Family, the Government and the brotherly people of Saudi Arabia.
The letter also highlighted the deep respect and affection that Muslims around the world hold for Saudi Arabia. It referred to the Kingdom’s great responsibility in serving and managing the Masjid al-Haram in Makkah Al-Mukarramah and the Prophet’s (PBUH) Mosque in Madinah Al-Munawwarah. It also placed emphasis on Saudi Arabia’s assistance and services to Muslims arriving from different parts of the world to perform Hajj and Umrah.
The letter further stated that the relationship between Bangladesh and Saudi Arabia extends beyond conventional bilateral ties and is founded on deep religious, cultural, and people-to-people relations. It noted that the large number of Bangladeshis living in Saudi Arabia serve as an important human bridge between the two countries. It also expressed the expectation that the longstanding friendly relations between Bangladesh and Saudi Arabia would be further strengthened in the upcoming days.
At the event, Ameer of Jamaat-e-Islami and Opposition Leader Dr. Shafiqur Rahman exchanged greetings with diplomats from various countries and other guests attending the reception.
Also present at the event were Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mr. Mia Golam Parwar; Assistant Secretary General Maulana ATM Masum; Assistant Secretary General Maulana Abdul Halim; Assistant Secretary General Advocate Ahsanul Mahboob Zubair ; and member of the Opposition Leader’s Foreign Affairs Advisory Committee, Mr. Ali Ahmad Mabrur.
#drshafiqurrahman #saudiarabia #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি আরবের দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের মহামান্য বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের সম্মানিত রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।
চিঠিতে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সৌদি সরকার এবং ভ্রাতৃপ্রতিম সৌদি জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান।
একইসাথে, চিঠিতে সৌদি আরবের প্রতি বিশ্বের মুসলমানদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়টি তুলে ধরে মক্কা আল-মুকাররমার মসজিদুল হারাম এবং মদিনা আল-মুনাওয়ারার মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের মহান দায়িত্বের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের সহযোগিতা ও সেবার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক প্রচলিত দ্বিপক্ষীয় সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা এসময় বিভিন্ন দেশের কূটনীতিক ও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
#drshafiqurrahman #saudiarabia #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair strongly condemns the baseless remarks of BNP leader Rizvi, linking Jamaat-e-Islami to the train arson incident
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair, issued a statement issued today, 22 September strongly condemning and protesting the statement made by the Acting Secretary General of BNP and Political Adviser to the Prime Minister Ruhul Kabir Rizvi, linking Bangladesh Jamaat-e-Islami to the incident of arson on a train.
In the statement, Advocate Zubair said, “Blaming Bangladesh Jamaat-e-Islami for the arson attack on a train before any investigation has been conducted, any reliable evidence has been established, or any organizational connection between the individuals concerned and Jamaat-e-Islami has been proven is completely unethical, irresponsible, malicious and politically motivated. We strongly condemn and protest the statement made by Mr. Rizvi.”
Advocate Zubair further said that the Acting Secretary General of BNP himself has demanded answers as to who was involved in incidents of bus arson, bomb attacks and vandalism in various places. Therefore, following the same principle, he should also have demanded a proper investigation into the train arson incident and identification of the actual perpetrators. However, the attempt to blame Jamaat-e-Islami without any evidence is extremely regrettable and politically motivated.
He said, “Bangladesh Jamaat-e-Islami does not believe in the politics of terrorism, arson, bomb attacks, anarchy or destruction of public property. If any individual or group is involved in such crimes, regardless of their political identity, they should be brought under the law through an impartial investigation and appropriate legal action should be taken against them.”
Referring to the vandalism at Rajshahi Railway Station, he said, “Asking the Ameer of Jamaat-e-Islami to go on a long march over an incident of vandalism cannot replace a proper investigation into the incident and the identification of those responsible.” It is necessary to clarify before the nation, through an impartial investigation, who was involved in the incident, what their political identity was, and what measures have been taken against them.”
He said, “Linking the name of a political party to a crime in order to target a political opponent is not a healthy political culture. Such statements can create confusion and political tension in society. We expect more restrained, fact-based and responsible statements from responsible political leaders.”
Advocate Zubair, addressing the Acting Secretary General of BNP, said, “If there are any allegations, present specific information and evidence before the nation. Avoid the political culture of making allegations before an investigation and delivering verdicts before evidence is established.”
Demanding impartial investigations into all forms of sabotage and violence, including train arson, bus arson, bomb attacks and vandalism, he said, “It is not the political identity of a perpetrator but evidence of the crime that will form the basis of his or her trial. This is the demand of the rule of law. Finally, he called upon Mr. Rizvi to withdraw his statement and demanded an impartial investigation to uncover the actual facts. He also urged him to refrain from any attempt to tarnish the image of Bangladesh Jamaat-e-Islami through propaganda or making baseless allegations. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat leaders attend reception marking Singapore’s 61st National Day
A delegation of Bangladesh Jamaat-e-Islami leaders, led by the party’s Secretary General and former Member of Parliament, Mia Golam Porwar, attended a reception hosted by the Singapore High Commission in Dhaka today marking Singapore’s 61st National Day.
The reception was held at 6:30 p.m. on Monday (21 September) at the Sheraton Hotel in Banani, Dhaka. Diplomats from various countries accredited to Bangladesh, political figures, government and private-sector officials, and distinguished guests attended the event.
At the reception, Jamaat's Secretary General handed over a message of greetings on behalf of the Ameer of Bangladesh Jamaat-e-Islami and Hon’ble Leader of the Opposition in Bangladesh Parliament, Dr. Shafiqur Rahman MP, to the Chargé d’Affaires of the Singapore High Commission Mr. Michel Lee on the occasion of Singapore’s National Day.
During the event, Bangladesh Jamaat-e-Islami Secretary General Mia Golam Porwar also exchanged views with the Chargé d’Affaires of the Singapore High Commission, and conveyed his sincere greetings and congratulations to the Government and people of Singapore.
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Dr. AHM Hamidur Rahman Azad and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition were also present at that time.
On the occasion, Mia Golam Porwar wished the Government and people of Singapore peace, prosperity, and well-being. He also expressed hope that the friendly relations between Bangladesh and Singapore would become stronger and more productive in the upcoming days. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ : এডভোকেট জুবায়ের
ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২২ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কোনো ধরনের তদন্ত, নির্ভরযোগ্য প্রমাণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার আগেই একটি ট্রেনে অগ্নিসংযোগের দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অনৈতিক, দায়িত্বজ্ঞানহীন, দুরভিসন্ধিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা জনাব রিজভীর দেওয়া এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নিজেই বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনার সঙ্গে কারা জড়িত, তার উত্তর দাবি করেছেন। তাহলে একই নীতিতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাটিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানানো উচিত ছিল। কিন্তু কোনো প্রকার প্রমাণ ছাড়াই জামায়াতে ইসলামীকে দায়ী করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস, অগ্নিসংযোগ, বোমাবাজি, নৈরাজ্য ও জনসম্পদ ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার রাজনৈতিক পরিচয় যা-ই হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, কোনো স্থানে সংঘটিত ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর আমীরকে লংমার্চ করতে বলা মূল ঘটনার তদন্ত ও দায়ীদের শনাক্ত করার বিকল্প হতে পারে না। কে বা কারা ওই ঘটনার সঙ্গে জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় কী এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপরাধের সঙ্গে একটি দলের নাম জড়িয়ে দেওয়া কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি নয়। এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা আরও সংযত, তথ্যনির্ভর ও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করি।
এডভোকেট জুবায়ের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে উদ্দেশ করে বলেন, কোনো অভিযোগ থাকলে তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ জাতির সামনে উপস্থাপন করুন। তদন্তের আগে অভিযোগ এবং প্রমাণের আগে রায় দেওয়ার রাজনৈতিক সংস্কৃতি পরিহার করুন।
তিনি ট্রেনে অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি, ভাঙচুরসহ সব ধরনের নাশকতা ও সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণই হবে তার বিচারের ভিত্তি- এটাই আইনের শাসনের দাবি।
তিনি জনাব রিজভীর বক্তব্য প্রত্যাহার করে প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং কোনো প্রকার অপপ্রচার বা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য তার প্রতি আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"যদি ৮ দফা দাবি আদায় না হয়, তাহলে যেকোন সময় ৮ দফা ১ দফা দাবিতে পরিণত হবে, ইনশাআল্লাহ"
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা থেকে রংপুর লংমার্চে সিরাজগঞ্জের হাটিকমরুল মোড়ের পথসভা।
#dhakatorangpur #longmarch19sept #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Seminar held on “Cyber Security Act 2026: Security, Control, or Suppression of Freedom of Expression?”
Jamaat's Secretary General calls for retaining the Cyber Security Act and scrapping the amended draft
A seminar titled “Cyber Security Act 2026: Security, Control, or Suppression of Freedom of Expression?” was organized by the Information and Broadcasting Department of Bangladesh Jamaat-e-Islami on Monday morning (21 September) at the Juhar Hossain Chowdhury Hall of the National Press Club.
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former lawmaker Mia Golam Porwar attended the event as the chief guest and called for retaining the Cyber Security Act while scrapping the amended draft.
He said, “The government is seven months old, while the Cyber Security Act is only four or five months old. What has happened in these four or five months that the law needs to be amended within such a short period?” Mia Golam Porwar said, “There is instability and indecision within the government.”
He said that the Cyber Security Ordinance issued by the interim government was passed in Parliament as the Cyber Security Act 2026. However, within four or five months of the passage of the Cyber Security Act, the government is mulling to amend the law with possibly some ill-motives.
The government is becoming fascist by virtue of its parliamentary majority, saying this he further added that the BNP government had passed laws contrary to the Quran and Sunnah using its parliamentary majority, ignored the verdict of the referendum, and repealed the Enforced Disappearance Prevention Ordinance, the Human Rights Commission Ordinance, and the Supreme Court Secretariat Ordinance.
He said political leaders and journalists would be the most subjected to harassment under the Cyber Security Act. He alleged that the government was moving toward amending the Cyber Security Act in order to suppress dissident political views and prevent the media from exposing government corruption and partisan practices. He urged the government to move back from this course of action.
In their respective speeches as special guests, Assistant Secretary General of Jamaat-e-Islami Advocate Ahsanul Mahboob Zubair said that the activities of the BNP government demonstrate how an elected government can become fascist. He said they had “made the Enforced Disappearance Prevention Ordinance disappear,” repealed the Human Rights Commission Ordinance, repealed the Supreme Court Secretariat Ordinance, and repealed the Referendum Ordinance; they were even moving toward authoritarianism by ignoring the referendum verdict on the strength of their parliamentary majority.
He said, “By cancelling everything, one day the people will cancel the government.” He urged the government to accept the people’s verdict before it is rejected by the people.
Jamaat's central executive council member and Dhaka South City Ameer Mohammad Nurul Islam Bulbul, MP said that the Cyber Security Ordinance 2025 issued by the interim government had been passed in Parliament. However, after the ordinance was passed, the government prepared a draft law to amend it with the “sinister objective” of implementing the ruling party’s agenda.
He said the amended draft law was “a terrifying law aimed at suppressing freedom of expression.” According to him, the amended law would control the freedom of expression of the people and pose a threat to independent journalism.
He further said that although the eighth Wage Board had been formed for the print media, no Wage Board had been formed for electronic media. On the other hand, a ninth Wage Board had been formed solely for BSS. He said this discrimination was in no way acceptable.
Member of the Central Executive Council and Secretary of Jamaat-e-Islami’s Dhaka South City Dr. Shafiqul Islam Masud, MP said the government’s amended Cyber Security Act 2026 was like “tying our hands and feet and throwing us into a river to swim.”
He further said, “Under this law, the government will do whatever it wants, but the people will not be able to say anything. Anyone who speaks out will be accused in a defamation case.”
He said that under the Digital Security Act, the punishment prescribed by the Awami League for defamation was three years’ imprisonment and a fine of Tk 500,000, whereas the BNP was seeking to amend that law under the name of the Cyber Security Act and increase the punishment to five years’ imprisonment and a fine of Tk 2 million.
He therefore said, “There is no doubt that the BNP’s Cyber Security Act is more dangerous than the Awami League’s Digital Security Act.”
Nazmun Nahar Nilu, MP, a member of the Parliamentary Standing Committee on the Ministry of Information and Broadcasting, said, “This law is one-sided. If anyone protests against the government, a case is filed and the person is arrested. But even when propaganda and falsehoods are spread against opposition leaders or opposition parties, no action is taken.”
She said the government was seeking to make the Cyber Security Act even more stringent solely to control the media and the people and restore a “fascist culture.”
Member of the Central Executive Council and Secretary of Jamaat-e-Islami’s Dhaka North City Dr. Rezaul Karim said the amended Cyber Security Act 2026 was intended to control the media and the people.
He further alleged that the government was going to amend the law to protect government corruption, land-grabbing, terrorism, and extortion. He warned the government that “this black law” would not be allowed to be enacted in Bangladesh.
Secretary General of Bangladesh Islami Chhatrashibir Sibgatullah Sibga said that although the government claimed it did not want to go beyond the Constitution, it was seeking to control the freedom of expression of the people in the name of the Cyber Security Act in violation of Article 39 of the Constitution.
He said the government would not only control the people’s freedom of expression under this law but would also be able to suppress it.
He further said, “A photocopy of the Awami League is seen within the BNP.” He alleged that the BNP was seeking to turn the Digital Security Act of the Awami League into the Cyber Security Act by amending it in an even more stringent manner. He called upon journalists to play a role against what he described as this “black law.”
The seminar was chaired by renowned writer and journalist Abul Asad. The keynote paper was presented by Associate Professor and Head of the Department of Journalism and Media at Manarat International University Rafiquzzaman Ruman, .
The seminar was moderated by Mohammad Zahidur Rahman, member of Bangladesh Jamaat-e-Islami’s Central Working Committee and a member of its Central Publicity and Media Team.
Among others, speakers included Mostafa Kamal Majumder, editor of GreenWatch; Obaidur Rahman Shaheen, president of the Bangladesh Federal Union of Journalists and editor of Dainik Janata; M Abdullah, joint editor of Dainik Amar Desh; Masumur Rahman Khalili, executive editor of Dainik Naya Diganta; Mohammad Shahidul Islam, president of the Dhaka Union of Journalists and editor of Dainik Manabkantha; Elahi Newaz Khan, former president of the Dhaka Union of Journalists; Fakhrul Alam Kanchan, Head of News at NTV; Abu Saleh Akon, president of the Dhaka Reporters Unity; Barrister Al Mamun Russell; and S. M. Farhad, DUCSU General Secretary, among others.
The speakers warned against amending the Cyber Security Act and said that the Cyber Security Ordinance issued by the interim government, which was passed in Parliament as the Cyber Security Act 2026 and gazetted on 21 May of this year, must remain in force in its existing form.
In his concluding remarks as chair, journalist Abul Asad said that although the government had pledged to implement the July Charter “to the letter,” it had repealed the July Charter Ordinance. He said the government had not accepted the verdict of the referendum.
He said, “That means the government does not accept the July Charter.” He further said that despite claiming to accept the July Charter, the government was seeking to amend old “black laws” and turn them into even more objectionable legislation.
He added that if democracy is to be established, the government must abandon the path of creating “black laws” under the guise of amending the Cyber Security Act. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অংশগ্রহণ
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশ নেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে একটি শুভেচ্ছাপত্র সিঙ্গাপুর হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের হাতে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিঙ্গাপুর হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. মিশেল লি-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সিঙ্গাপুর সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
এসময় জনাব মিয়া গোলাম পরওয়ার সিঙ্গাপুরের সরকার ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমরা কথা দিচ্ছি- আমাদের সন্তানদের জন্য প্রয়োজনে আরেকবার জীবন দিতে প্রস্তুত।"
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা থেকে রংপুর লংমার্চে বগুড়ার পথসভা।
#dhakatorangpur #longmarch19sept #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল
গত সাত মাসে বিএনপি সরকারের ব্যর্থতার জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে। এজন্য সরকার একের পর এক গণবিরোধী কাজ করছে। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গণভোটের রায় মেনে নেয়নি। সংসদে জুলাই সনদ অধ্যাদেশ, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ বাতিল করেছে।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব বায়তুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরাসরি জনগণের ওপর প্রভাব ফেলে। কিন্তু সরকার ক্ষমতা গ্রহণের ৭ মাসের মধ্যে ৩ বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। ফলে দ্রব্যমূল্যসহ সবকিছুর দাম বৃদ্ধি হয়ে জনগণ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি আরও বলেন, বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন আমরা তাকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করেছিলাম। কিন্তু তখনও সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকু সাহেবের ব্যর্থতায় সরকার বেকায়দায় পড়তে হয়েছে। এখনও আবার সেই টুকু সাহেবকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দায়িত্ব দিয়ে জনগণকে দূর্ভোগের দিকে ঠেলে দেওয়া হয়েছে। জনগণ এখন আর বলেন না, বিদ্যুৎ যায় আর আসে; জনগণ বলে টুকু যায় আর আসে। এই নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে বিরোধীদলের সাথে আলোচনা করে করণীয় নির্ধারণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুবা জনগণ যেভাবে লংমার্চে রাজপথে নেমে এসেছে পরবর্তীতে দেখা যাবে গ্রামগঞ্জ থেকে মানুষ লংমার্চ নিয়ে ঢাকার দিকে ছুঁটছে। তখন কিন্তু গতি রক্ষা করা যাবে না বলে তিনি সরকারকে সতর্ক করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সরকার রাতের অন্ধকারে প্রতি লিটার তেলের দাম ২০ টাকা করে বৃদ্ধি করেছে! ৭ মাসে ৩ বার তেলের দাম বৃদ্ধি করে সরকার জনগণের ঘাড়ে ভোগান্তির বোঝা চাপিয়ে দিয়েছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়লেও মানুষের জীবনের নিরাপত্তা নেই। সর্বস্তরে দলীয়করণ, চাঁদাবাজি, দুর্নীতি চলছে। পুলিশকে দলীয় বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। আইনশৃঙ্খলার চরম অবনতিতে মানুষ উদ্বিগ্ন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে তারা সংসদের টু-থার্ড আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে গণবিরোধী সরকারে পরিণত হয়েছে। অবিলম্বে গভীর রাতে তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণের ৭ মাসে ৩ বার তেলের দাম বৃদ্ধি করেছে। জ্বালানি তেলের সাথে প্রতি সেক্টর জড়িত হওয়ায় তেল দাম বৃদ্ধি হলে এর প্রভাব সব সেক্টরে পড়ে থাকে। কিন্তু সরকার জনগণের কথা চিন্তা না করে দুর্নীতিবাজদের স্বার্থে দফায় দফায় তেলের দাম বৃদ্ধি করছে।
ডাকসু ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েম বলেন, গত সাত মাসে বিএনপি সরকারের ব্যর্থতার জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধান করতে না পারলে ক্ষমতা থেকে বিদায় নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনে দলীয়করণ করে; রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দিয়ে ক্ষমতা ধরে রাখা যায় না। ক্ষমতা হতে হবে জনতার জন্য। নতুবা জনতা যথাসময়ে যথাযথ জবাব দেবে। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে জনগণের ভোগান্তির চিত্র তুলে ধরে তিনি বলেন, এসব ভোগান্তি দলীয় প্রশাসক দিয়ে নিরসন সম্ভব নয়। এসব ভোগান্তি নিরসনের জন্য অবিলম্বে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানের নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে ইনসাফ ও ন্যায়ের পক্ষে ভোট দিয়ে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের প্রতিহত করার প্রস্তুতি নিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, তেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য আরও ঊর্ধ্বগতির দিকে যাবে। জনজীবনে মারাত্মাক প্রভাব ফেলবে। তিনি বলেন, সরকার মধ্যপ্রাচ্যের সমস্যার কথা বলে তেলের দাম বৃদ্ধি করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যার চেয়ে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট, দুর্নীতি, অব্যবস্থাপনা। সরকার পে-স্কেল দেওয়ার আগেই তেলের দাম বৃদ্ধি করে জনগণের পকেট থেকে হাজার-হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে নিয়েছে। পে-স্কেলে ২৫ লাখ সরকারি চাকরিজীবীকে সামান্য সুবিধা দেওয়ার নামে সরকার ১৮ কোটি জনগণের পকেট কেটে কোটি-কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার জন্য তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিলসহ সর্বক্ষেত্রে লু্টপাট চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে তখন মধ্যপ্রাচ্যের কথা বলে গভীর রাতে তেলের দাম বৃদ্ধি শুধু জনগণের ভোগান্তি সৃষ্টি নয় বরং এই সিদ্ধান্ত সরকারকেও বিপাকে ফেলবে। গণবিরোধী এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।
সমাবেশ শেষে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ অংশগ্রহণে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
The decision of increasing fuel price will make people’s lives more miserable, says Mia Golam Porwar
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar has issued a statement issued today, 21 September, protesting the decision to increase the price of fuel oil by Tk 20 per litre.
In the statement, he further said, “The government is repeatedly increasing fuel prices and placing the burden of higher expenses on ordinary people. People are already at a loss due to the uncontrolled rise in the prices of essential commodities. The balance between income and expenditure of low-income and middle-income people has been disrupted. People are struggling to meet their household expenses. In this situation, the decision to increase the price of fuel oil by Tk 20 per liter at a time will create a new crisis in people’s lives and multiply their suffering.”
Mia Golam Porwar said, “The impact of the fuel price hike will not be limited to motor vehicle users alone. Since fuel is one of the key components of the transportation and production systems, an increase in its price will raise agricultural production costs, the cost of transporting goods, industrial production expenses, and the costs of business and commerce. Consequently, the prices of essential commodities and other goods in the market will rise. Ultimately, it will be the ordinary people who will have to bear this burden.”
Jamaat’s Secretary General said, “The government should have made this decision after taking into consideration the purchasing power of the people, the incomes of the lower- and middle-income classes, and the overall economic situation. Passing the burden of instability in the international market directly onto the people can in no way be considered a public-welfare policy.”
He further said, “Before increasing fuel prices, the government must take effective measures regarding alternative arrangements, cost-cutting, preventing waste and irregularities, improving efficiency in fuel management, and reducing unnecessary expenditure in the relevant sectors.
At the same time, strict monitoring must be ensured to control commodity prices in the market, and irregularities by intermediaries must be stopped. If the government attempts to manage the financial pressure on public agencies simply by increasing prices, the long-term impact will be felt in the living standards of ordinary people.”
He said, “It is the government’s responsibility to alleviate the suffering of the people. Instead of fulfilling that responsibility, repeatedly increasing prices and creating additional economic pressure on the people is unacceptable. We call upon the government to withdraw its decision to increase the price of fuel oil by Tk 20 per liter.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
🗓️ তারিখ: ২১ সেপ্টেম্বর'২৬ | সোমবার
⏱️সময়: বিকাল ৪:৪৫ মিনিট
📍মহাখালী কলেরা হাসপাতালের সামনে, মহাখালী রেলগেট
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পূর্ব ঘোষণা ছাড়াই সরকার কর্তৃক জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
📷 তারিখ: ২১ সেপ্টেম্বর'২৬ | সোমবার
📷সময়: বিকাল ৪:৩০ মিনিট
📷 স্থান: বায়তুল মোকাররম (উত্তর গেইট)
আয়োজনে : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-রংপুর লংমার্চ সফল করায় দেশবাসীকে সেক্রেটারি জেনারেল এর অভিনন্দন
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মিয়া গোলাম পরওয়ার।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ শেষে ২০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক লংমার্চ কর্মসূচি সফল করতে পথে পথে হাজার হাজার নারী-পুরুষ-বৃদ্ধ-শিশু তথা সর্বস্তরের জনগণ প্রখর রোদের মধ্যে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে লংমার্চ কাফেলাকে অভিবাদন জানিয়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন, পথে পথে যারা আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ও সংহতি জানিয়েছেন- আমরা এই লক্ষ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই।
লংমার্চে অংশগ্রহণকারী ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বিশেষ করে লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দীর্ঘ পথের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সবার জন্য উত্তম প্রতিদান কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১৩ বছরের অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ১৯ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।”
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “অপ্রতীমের শোকসন্তপ্ত মা ড. নাহিদা বেগম, বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এবং স্বজনদের এই অসহনীয় শোক আল্লাহ তাআলা সহ্য করার শক্তি দান করুন। আমরা মহান আল্লাহর কাছে অপ্রতীমের রূহের মাগফিরাত ও শাহাদা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “কৈশোরের দুরন্ত সময়ে যে শিশুটি বন্ধুদের সঙ্গে ছবি তুলতে আনন্দের মুহূর্ত কাটানোর জন্য ঘর থেকে বের হয়েছিল, তাকে আর জীবিত অবস্থায় ফিরে আসতে দেওয়া হলো না- এহেন পৈশাচিক দৃশ্যে কোনো বিবেকবান মানুষ নির্বিকার থাকতে পারে না।”
তিনি বলেন, “অপ্রতীম ছিল তার মা-বাবার একমাত্র সন্তান, তাদের স্বপ্ন ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। একটি সন্তানের জন্য মা-বাবার যে কত স্বপ্ন থাকে, কত আশা থাকে- মাত্র ১৩ বছর বয়সে সেই শিশুকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন মায়ের কোলে সন্তানের লাশ ফিরে আসার চেয়ে হৃদয়বিদারক দৃশ্য আর কী হতে পারে?”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “অপ্রতীমের এই মর্মান্তিক পরিণতি শুধু একটি পরিবারের কান্না নয়; এটি গোটা সমাজের জন্য একটি গভীর সতর্কবার্তা। একজন শিশু যদি নিরাপদে ঘর থেকে বের হয়ে আর নিরাপদে ঘরে ফিরতে না পারে, তাহলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? আইনশৃঙ্খলা পরিস্থিতির এহেন অবনতিতে দেশের মানুষ উদ্বিগ্ন।”
তিনি অপ্রতীমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটনের দাবি জানিয়ে বলেন, “ঘটনাটির সঙ্গে কারা জড়িত, কী কারণে এই নির্মম ঘটনা ঘটেছে এবং এর পেছনে কোনো অপরাধীচক্র বা অন্য কোনো কারণ রয়েছে কি না- নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে তা দ্রুত উদঘাটন করতে হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীরাও যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। সন্দেহভাজনদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রকৃত দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
তিনি বলেন, “আমি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি- অপ্রতীমের মতো আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। অপ্রতীমের মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের শিশু-কিশোরসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিএনপি কর্তৃক গণভোটের গণরায় উপেক্ষা করে সংস্কারের পরিবর্তে সংসদে গঠিত সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ও ১১দলীয় ঐক্যের বক্তব্য তুলে ধরার লক্ষ্যে বিশেষ সংবাদ সম্মেলন
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Mia Golam Porwar calls for upholding the tradition of national consensus at BATEXPO
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar issued a statement on Thursday, September 17 calling for the tradition of national consensus to be upheld at BATEXPO.
In the statement, he said that the Bangladesh Apparel and Textile Exposition (BATEXPO) is one of the largest international trade exhibitions for Bangladesh’s readymade garment industry. The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), the organization representing garment manufacturers and exporters, has been organizing this traditional exhibition since 1989. We are pleased that, after a 12-year hiatus, BATEXPO is set to return as a two-day event on November 18 and 19, 2026, at the Bangladesh-China Friendship Conference Centre in Dhaka.
Mia Golam Porwar further said that we consider the return of BATEXPO an important and positive initiative for Bangladesh’s garment industry. The event, which began in 1989 with the aim of attracting foreign buyers and expanding Bangladesh’s garment exports, has over time evolved into an important international platform for one of the country’s leading export industries.
However, we would also like to express our concern over the recent announcement regarding a change in political representation at the opening and closing ceremonies of BATEXPO.
He said BATEXPO is an important tradition of Bangladesh’s readymade garment industry. Its return after a long gap of 12 years is undoubtedly a significant event for the country’s garment industry, entrepreneurs, workers, and international buyers.
In the past, the participation of the country’s top leadership from both the government and opposition at the opening and closing ceremonies of BATEXPO carried an important political and institutional message: that national interests were given priority over political differences when it came to Bangladesh’s principal export industry.
Reflecting this message of unity, it has long been a tradition of the international exhibition to invite the Prime Minister as the chief guest on the opening day and the Leader of the Opposition in the Parliament as the chief guest on the closing day.
We have learned that the current BGMEA Board of Directors had also decided at its first board meeting to follow this tradition by inviting both.
However, we are deeply saddened to note that, reportedly following instructions from the higher levels of government, BGMEA President Mahmud Hasan Khan subsequently changed the decision to invite the Leader of the Opposition in the Parliament as the chief guest at the closing ceremony. This decision has reportedly triggered strong reactions among many BGMEA directors and general members.
The most important issue is that it is essential to keep a major business and industrial organization such as BGMEA, above any form of narrow partisan political influence. In light of the longstanding tradition, we see the decision not to invite the Leader of the Opposition to the closing ceremony as a departure from that neutrality and balance.
We want to make it clear that the Leader of the Opposition in Parliament is not desperate to become the chief guest at any event. This is not about any individual or position; rather, it concerns BGMEA’s long-standing tradition, institutional neutrality, and the unity and solidarity of the country’s business community.
We believe that it is everyone’s responsibility to keep an established national-level organization such as BGMEA above partisan politics. Such a decision would not only affect the organization’s internal environment; it could also send a negative message to domestic and international buyers, investors, diplomats, and other stakeholders associated with the country’s industrial and business sectors.
As a result, there is a risk that the longstanding environment of unity, solidarity, and mutual trust within BGMEA could be undermined. At the same time, creating an environment of political division among businesspeople and industrial entrepreneurs would in no way be positive for Bangladesh’s readymade garment industry.
Particularly at a time when Bangladesh’s readymade garment industry is facing various challenges, including those related to international markets, production costs, the labor market, and competition; under such a backdrop, creating any form of political division within an organization representing a national industrial sector is highly undesirable.
Therefore, our clear position on this matter is that an important national business organization such as BGMEA must be kept above narrow partisan political considerations. In the interest of preserving its longstanding traditions and institutional balance, the decision to invite the Leader of the Opposition as the chief guest at the closing ceremony should be reconsidered.
We hope that the current BGMEA Board of Directors will understand the importance of the matter, reconsider the decision immediately, and uphold the organization’s longstanding unity, solidarity, neutrality, and traditions. At every international event representing a national industry, it should present to the world the positive messages of Bangladesh’s unity, stability, capabilities, history, heritage, and culture.
In the interest of Bangladesh’s garment industry, we want BGMEA to be seen not as a vehicle for partisan political influence, but as an institution that represents, in unity, all garment manufacturers, exporters, and industrial entrepreneurs of the country.
BATEXPO is not merely an exhibition—it is an opportunity to showcase Bangladesh’s garment industry and, at the same time, Bangladesh itself to the world. We want BATEXPO to be a symbol not of political division, but of Bangladesh’s garment industry, national consensus, and the country’s positive image. In the interest of the country, we expect greater professionalism, competence, and foresight from BGMEA. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চ বাস্তবায়ন সম্পর্কে 'প্রেস ব্রিফিং'
🗒️ ১৮ সেপ্টেম্বর ২০২৬। জুম'আ বার। বেলা ১১টা
📍কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মগবাজার, ঢাকা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার : বাংলাদেশের অংশীদারিত্ব শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বেশি হচ্ছে।
তিনি বলেন, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিক দুবাই গেলে তাকে বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত দিচ্ছেন সেখানকার সরকারি কর্মকর্তারা। কোনো কারণও ব্যাখ্যা করা হচ্ছে না। বলা হচ্ছে ভিসা অকার্যকর। নাগরিকরা এভাবে ফিরে আসবেন তা শুধু চাকরির অধিকার হরণ নয়, দেশকে অপমানের শামিল। এই ফিরে আসার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। সেই কারণসমূহ সমাধান করা সরকারের দায়িত্ব। সপ্তাহের পর সপ্তাহ গড়িয়ে গেলেও সমাধান না হওয়ায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, কিছু ব্যক্তি, দল ও গোষ্ঠী আছে তারা ঘুষ ও মানুষের উপর জুলুম ছাড়া বাঁচতে পারে না। কিন্তু জাতি তাদের কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করার প্রশ্নই উঠে না। বাঙালি বীরের জাতি, তাদের লড়াই করে নিজের অধিকার আদায় করতে হবে।
আজ ১৭ সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলরুমে ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার : বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীরে জামায়াত বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে যতগুলো ওয়াদা দিয়েছিল, তার সবগুলো অবলীলায় অস্বীকার করছে, উল্টো পথে চলছে। গণভোটের আহ্বান জানানোর পর এখন মানবে না, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলেছিল, এখন কিছুই করবে না। স্বাধীন বিচার বিভাগে এখন তালা লাগিয়েছে, দুদক, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশন স্বাধীন না করে দলীয় কর্মীকে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের অধিকার না দিয়ে শুধু রেমিট্যান্স যোদ্ধা বলা উপহাসের শামিল। আমরা লড়াই করেছিলাম প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য, আমরা সফল হয়েছি। কিন্তু এ লড়াইয়ে আমরা বিএনপিকে পাইনি। বরং, প্রবাসীদের ভোট লাগবে কেন- এমন উল্টাপাল্টা কথা তাদের অনেক নেতাকর্মী বলেছেন। আমরা বলেছিলাম প্রবাসীদের ভোটাধিকার না দেওয়া পর্যন্ত এবারের নির্বাচন হবে না।
বিরোধীদলীয় নেতা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার তিনবার বন্ধ হয়েছে। উন্মুক্ত হওয়ার পর চতুর্থবার বন্ধ হোক- তা আমরা চাই না। এটি দেশের জন্য অপমানজনক। মালয়েশিয়ার ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা সিন্ডিকেট এখনো সচল আছে। ভিতরের রূহ ঠিক আছে শুধু বাইরের চাদর বদলানো হয়েছে। একদল গেছে, আরেক দল দায়িত্ব নিয়েছে- তাদের বোঝাপড়া আছে। এই সিন্ডিকেটে আমার ভাই থাকলে তাকেও বের করে দেন। আমরা কোনো সিন্ডিকেট চাই না।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা সিন্ডিকেটের জুলুম আর চাই না। সরকারকে বলব এসব বন্ধ করুন। পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা পারলে বাংলাদেশকেও পারতে হবে। আমরা শুনতে পেরেছি কোনো কোনো নেতা সিন্ডিকেটের সদস্যদের সাথে বৈঠক করেছেন। চব্বিশের পরে মানুষের উপর জুলুম বহাল থাকবে তা কল্পনাও করি নাই। যারা বড় বড় কথা বলেন তারাই এখন এসবের সাথে যুক্ত।
আমীরে জামায়াত বলেন, আমরা সাত দফার দাবিতে মাঠের আন্দোলনে আছি। আগামীতে শ্রমিকদের অধিকারের দফা যুক্ত করে আটদফা করব। এসব জনগণের দাবি- কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির দাবি না কিংবা কাউকে বসানো ও সরানোর দাবি না। বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। এই দাবি আদায় না করে ঘরে ফিরব না। আমরা নিশ্চিত ও আস্থাশীল জনগণের বিজয় হবে। আমরা সরকারি দল ও বিরোধীদল-কারো বিজয় চাই না, বিজয় চাই জনগণের।
তিনি বলেন, আমাদের রাজনীতি জনগণের জন্য, দেশের জন্য, নিজের জন্য নয়। আমরা দেশে সে রাজনীতিটাই বাস্তবায়ন করতে চাই। আমরা যেমন উচ্ছৃঙ্খল বিরোধীদল হতে চাই না, কলঙ্ক লেপন করতে চাই না এবং আমার মহান আল্লাহ ছাড়া কারো কাছে অনুগতও হবো না। সঠিক জায়গায় কথা বলব এবং যা উচিত তাই বলব।
ডা. শফিকুর রহমান বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে জনগণের কথা বলা বন্ধ করার চেষ্টা করা হলে তাতেও বাধা দেবো। যদি দেখি মুক্ত কণ্ঠকে স্তব্ধ করার জন্য আইন করা হচ্ছে- তাহলে তা মানবো না।
তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে চাই মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হোক। তবে অসৎ কোনো ব্যবসায়ী ও প্রতিষ্ঠান যেন তাতে সুবিধা না পায়। ২৫টি এজেন্সিকে সিলেক্ট করে তাদের অধীনে অন্য এজেন্সিকে কাজ করার ব্যবস্থা এবং পূর্বের অভিজ্ঞতা না থাকা এজেন্সিকে সিলেক্ট করার সমালোচনা করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, নিশ্চয়ই সরকারের সাথে জড়িত আছে তারা। না হলে এটি করে কিভাবে। সরকারকে পরিষ্কার করতে হবে যে, তারা জড়িত নয়। পরিষ্কার করতে হবে কোন যোগ্যতায় তাদের সিলেক্ট করা হয়েছে।
তিনি বলেন, জনগণের দাবি, কাজের প্রয়োজনে মানুষ বিদেশে যাবো, সরকার যেন শোষণের হাতিয়ার না চালায়। আমরা এটি আর দেখতে চাই না। সব স্পষ্ট থাকতে হবে। সরকারের প্রতি যত সহযোগিতা লাগে তা বিরোধীদল করবে। কিন্তু বর্তমানটি ধরে রেখে জনগণকে শোষণের চেষ্টা করা হলে এটি দুঃসংবাদ হয়ে তাদের দিকে ফিরে যাবে। জনগণের জন্য দুর্বার আন্দোলন করে এ সিন্ডিকেট ভেঙে চুরমার করবো।
তিনি আরও বলেন, শুধু শ্রমবাজার না, বাংলাদেশে বাজার সিন্ডিকেটও আছে। আমরা সরকারকে বাধ্য করব এসব ভাঙতে। সরকার না পারলে জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণের সহযোগিতা পেলে এসব সিন্ডিকেটের অস্তিত্ব আমরা কোথাও রাখবো না। সিন্ডিকেটের চক্র থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। আমরা লড়াই ত্যাগ করব না। বায়রার সদস্যদেরও মাঠে নামতে হবে। সবাইকে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আমরা সমাজে শান্তি চাই বিশৃঙ্খলা চাই না। জনগণের রক্ত চুষলে বসে বসে আঙুল চুষবো না। আমাদের কাজ আমরা ঠিকই করবো। সব জায়গায় শোষণ, কোনো পরিবর্তন হয়নি। জনগণ ভালো না থাকলে দেশ ভালো থাকবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক সাবেক কূটনৈতিক সাকিব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতাহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবুল কাশেম কাশেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য মো. নেয়ামুল বশির, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনগণের কণ্ঠস্বরকে সম্মান করে ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন : মিয়া গোলাম পরওয়ার
রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম ও ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাহ হোসেন মিয়াজী; বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার; জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
বৈঠক শেষে দুপুর ১২টায় সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
ব্রিফিংয়ে তিনি বলেন, বৈঠকে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের দুর্ভোগ এবং আমাদের ঘোষিত দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া এভিনিউতে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে আমাদের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হবে। সকাল ৮টায় মূল যাত্রা শুরু হয়ে গাজীপুরের ভোগরা বাইপাসে পথসভা, টাঙ্গাইলের নগর জালপাইয়ে পথসভা, সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভা, বগুড়ার মাটিডালিস্থ বিমান মোড়ে পথসভা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করা হবে। এছাড়াও বিভিন্ন স্থানে স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা অভিবাদন জানাবে লংমার্চের বহরকে। সবশেষ রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই লংমার্চের মধ্য দিয়ে আমরা জনগণের ন্যায্য দাবিগুলো আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই। গণভোটের রায় বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, চাঁদাবাজি-দখলদারিত্ব-দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্য ও জনদুর্ভোগ কমানো এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ।
আমরা বিশেষভাবে বলতে চাই, এই লংমার্চ সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি। আমরা সরকার, প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থার সহযোগিতা কামনা করছি, যাতে জনগণের দুর্ভোগ কমিয়ে একটি সুশৃঙ্খল কর্মসূচি সম্পন্ন করা যায়।
একই সঙ্গে আমরা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি, কেউ যেন শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা না করেন। কোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করে জনগণের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সম্মান দেখানো উচিত।
আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠার পথ সুগম হবে।
সবশেষে আবারও বলছি, ১১ দলের এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, কাউকে বিশৃঙ্খলা করতে দেব না। সরকারের কাছে আমাদের আহ্বান—জনগণের কণ্ঠস্বরকে সম্মান করুন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করুন এবং জনগণের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন।
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সহযোগিতা করায় দেশবাসী ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন তিনি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"ক্ষমতায় যাওয়ার আগে সরকার জনগণকে যা ওয়াদা দিয়েছিলো, এখন অবলীলায় তা সবই অস্বীকার করছে।"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চে যোগ দিন, সফল করুন।
১৯ সেপ্টেম্বর ২০২৬। শনিবার
#dhakatorangpur
#longmarch19sept
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চে যোগ দিন, সফল করুন।
১৯ সেপ্টেম্বর ২০২৬। শনিবার
#dhakatorangpur
#longmarch19sept
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চে যোগ দিন, সফল করুন।
১৯ সেপ্টেম্বর ২০২৬। শনিবার
#dhakatorangpur
#longmarch19sept
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় করেছেন বিজিএমইএ-এর নেতৃবৃন্দ।
বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি ও জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান, জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগীয় কমিটির সভাপতি জনাব শহিদুল ইসলাম ও সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম প্রমুখ।
বিজিএমইএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি জনাব মাহমুদ হাসান খান, প্রথম সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি মো. রেজওয়ান সেলিম, সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি বিদিয়া অমৃত খান, সহসভাপতি মো. শেহাব উদ্দুজা চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক ফাহিমা আখতার, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক জোয়ার্দার এম. হোসনে কামার আলম, পরিচালক এ.বি.এম. শামসুদ্দিন, পরিচালক ডা. রাশিদ আহমেদ হোসাইনি, পরিচালক রুমানা রাশিদ, পরিচালক মোহাম্মদ সোহেল, পরিচালক সামিহা আজিম, পরিচালক সাকিফ আহমেদ সালাম, পরিচালক মো. শাইফ উল্লাহ, পরিচালক এনামুল আজিজ চৌধুরী, সভাপতির ব্যক্তিগত সহকারী মো. শাহরিয়ার রহমান ও মোজাম্মেল হক ভূঁইয়া।
সভায় তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি, এলডিসি গ্র্যাজুয়েশনজনিত চ্যালেঞ্জ এবং এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজিএমইএর নেতৃবৃন্দ জানান, দেশের প্রায় ৪০ লাখ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী সরাসরি তৈরি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত এবং প্রায় ৩ হাজার উদ্যোক্তা এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ শিল্প বর্তমানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি।
বিজিএমইএর পক্ষ থেকে তৈরি পোশাক রপ্তানি বর্তমান পর্যায় থেকে ভবিষ্যতে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথা তুলে ধরা হয়। তবে একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন কারণে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিএমইএ’র সভাপতি জনাব মাহমুদ হাসান খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বিজিএমইএর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবু বলেন, মাননীয় বিরোধীদলীয় নেতার সাথে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আন্তরিকতার সাথে আমাদের বিদ্যমান সমস্যার বিষয়ে শুনেছেন এবং আমাদের পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে বিরোধী দলের কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার অংশ হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট মালিকদের প্রতিনিধিত্বকারী গুরুত্বপূর্ণ সংগঠন বিজিএমইএর নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম।
তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতিতে কী ধরনের গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বর্তমানে এ খাতের সমস্যাগুলো কী, সম্ভাবনাগুলো কোথায় এবং এসব সমস্যা সমাধানে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন-এসব বিষয়ে তাদের কাছ থেকে ধারণা নেওয়াই ছিল আজকের মতবিনিময় সভার মূল উদ্দেশ্য।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য তৈরি পোশাকশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ খাতের সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সরকারের কোনো ভালো উদ্যোগ জনস্বার্থে হলে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী তাতে সহযোগিতা করবে। একই সঙ্গে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ গ্রহণ করা হলে তার প্রতিবাদও করা হবে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতা থাকা উচিত। জ্বালানি সংকটসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে জামায়াতে ইসলামী বিশেষজ্ঞদের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।
সভায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিশেষ গুরুত্ব পায়। বিজিএমইএর নেতৃবৃন্দ জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে শিল্পের উৎপাদন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বিজিএমইএর নেতৃবৃন্দ রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তারা বলেন, শিল্প ও অর্থনীতির স্বার্থে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, জনগণের ভোটে নির্বাচিত বিরোধী দল হিসেবে সংসদে জনগণের স্বার্থ তুলে ধরা এবং সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করা তাদের দায়িত্ব। একই সঙ্গে প্রয়োজন হলে সংসদ ও রাজপথে জনগণের ন্যায্য দাবির পক্ষে কথা বলার কথাও উল্লেখ করা হয়।
বিজিএমইএর নেতৃবৃন্দও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন পর বিরোধীদলীয় নেতার আমন্ত্রণে এখানে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেছেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১৯ সেপ্টেম্বরের লং মার্চ বাস্তবায়নে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাজীপুরের জনসভাস্থল পরিদর্শন
গণভোটের গণরায় বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে প্রথম জনসভাস্থল গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ভাই সহ কেন্দ্রীয় বিশেষ টিম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভোগড়া বাইপাস মোড় পরিদর্শন করে। এ সময় লং মার্চকে কেন্দ্র করে পথসভাস্থলের প্রস্তুতি, জনসমাগম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন তারা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল ঘোষিত সাত দফা দাবির ভিত্তিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে লং মার্চ শুরু হয়ে এর প্রথম পথসভা হবে গাজীপুরে। ভোগড়া বাইপাস এলাকায় ব্যাপক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।
মুহাম্মদ মোবারক হোসাইন আরও বলেন, ইতোমধ্যে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে লং মার্চকে ঘিরে মানুষের মধ্যে সাড়া সৃষ্টি হয়েছে। ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে তিনি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।
তিনি গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, লং মার্চকে কেন্দ্র করে ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করবেন বলে তারা আশা করছেন। এ বিষয়ে প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।
জামায়াত নেতারা জানান, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চ শান্তিপূর্ণভাবে সফল করতে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পরিদর্শন টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর জনাব খাইরুল হাসান, মু হোসেন আলী, সেক্রেটারি আ স ম ফারুক, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, গাজীপুর সিটি মেয়রপ্রার্থী ড. হাফিজুর রহমান, ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গী পূর্ব থানা আমীর নজরুল ইসলাম, মেট্রো সদর থানা আমীর ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছাদেকুজ্জামান খান সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারঃ বাংলাদেশের অংশীদারিত্ব" শীর্ষক জাতীয় সেমিনার ২০২৬
প্রধান অতিথি
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশে জামায়াতে ইসলামী।
📑 ১৭ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার), বিকাল ৩:০০ টা
📍আবদুস সালাম হল (৩য় তলা) জাতীয় প্রেস ক্লাব ঢাকা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
The holy city of Makkah is honored because it is home to the Kaaba, the House of Allah. It is the greatest and holiest place on Earth. If any kind of attack is carried out against this sacred place, it is our moral and religious duty to speak out against it and condemn it.
I strongly condemn this incident. Whether the attackers are Houthis or anyone else, such attacks are in no way acceptable. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে বগুড়ায় প্রেস ব্রিফিং
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ সফল করার লক্ষ্যে বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় টিএমএসএস মিলনায়তনে ১১ দলীয় ঐক্য বগুড়া মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নওগাঁ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম আবু সায়েম, এনসিপি বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদ, এলডিপি বগুড়া জেলা সভাপতি অ্যাডভোকেট মোখলেছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়া জেলা সহকারী সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম তুহিনসহ ১১ দলীয় ঐক্যের বগুড়া মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat leaders meet Swiss Ambassador; Hold discussions on various issues
A delegation of Bangladesh Jamaat-e-Islami leaders met with a delegation from Switzerland and exchanged views on a range of issues concerning Bangladesh’s political and democratic landscape.
The Swiss delegation was led by H.E. Mr. Reto Renggli, Ambassador of Switzerland in Bangladesh. Other members of the delegation included Mr. Alberto Giovanetti, Counsellor and Head of Political, Economic, and Communication Affairs, and Mr. Khaled Iqbal Chowdhury, Senior Political, Economic and Press Officer.
Representing Bangladesh Jamaat-e-Islami were party’s Central Executive Council Member Saiful Alam Khan Milon MP, Central Executive Council Member Advocate Matiur Rahman Akanda, and Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition in the Bangladesh Parliament.
During the meeting, the participants exchanged views on the prevailing political situation in Bangladesh, parliamentary democracy, governance, and matters related to the country’s democratic development. The Jamaat delegation also shared its perspectives and experiences regarding parliamentary activities and discussed various challenges facing the party in its role as a major opposition political force.
The meeting provided an opportunity to discuss a range of issues of mutual interest and to exchange perspectives on Bangladesh’s political and institutional development.
The discussion took place in a cordial and constructive atmosphere, with emphasis placed on dialogue, democratic practices, and continued engagement. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চে যোগ দিন, সফল করুন।
১৯ সেপ্টেম্বর ২০২৬। শনিবার
#dhakatorangpur
#longmarch19sept
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-রংপুর ঐতিহাসিক লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পলাশবাড়ী চৌমাথায় এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ১৯ সেপ্টেম্বরের ঢাকা থেকে রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর পর্যন্ত এ ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও পথসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি।
গাইবান্ধা জেলা জামায়াতের (ভারপ্রাপ্ত) সেক্রেটারি ও গাইবান্ধা জেলা ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক জনাব সৈয়দ রোকনুজ্জামান-এর সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক জনাব এস এম খাদেমুল ইসলাম (খুদি), বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা সভাপতি মুফতি মাওলানা আবু ইউসুফ, এলডিপি গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টি গাইবান্ধা জেলা আহ্বায়ক মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) গাইবান্ধা জেলা সভাপতি মো. সুলতান মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মো. ফয়সাল কবির রানা, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি জনাব মুহাম্মদ খায়রুল আমিন, জেলা মানবসম্পদ সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম মন্ডল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জনাব মো. ইউসুফ আল-কায়্যুমী, পলাশবাড়ী উপজেলা আমীর জনাব আবু বকর সিদ্দিক, সাদুল্লাপুর উপজেলা আমীর জনাব এরশাদুল হক ইমনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা সফল করতে গাইবান্ধার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চে যোগ দিন, সফল করুন।
১৯ সেপ্টেম্বর ২০২৬। শনিবার
#dhakatorangpur
#longmarch19sept
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারিধারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. রেটো রেংগলি। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান মি. আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা মি. খালেদ ইকবাল চৌধুরী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।
সাক্ষাৎকালে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়। জামায়াতের প্রতিনিধিদল সংসদীয় কার্যক্রম সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রধান বিরোধী দল হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।
সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সংলাপ, গণতান্ত্রিক চর্চা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের রায় অস্বীকার করে বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে: এ টি এম আজহারুল ইসলাম এমপি
গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। এর প্রেক্ষিতে ৭ (সাত) দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটকে অস্বীকার করে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে।
তিনি বলেন, আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা এতে কর্ণপাত করছে না।
তিনি আরও বলেন, এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করেছি। আমরা আশা করছি, জনগণ রাস্তায় নেমে আসলে সরকার রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে।
এ টি এম আজহারুল ইসলাম তার প্রেস ব্রিফিং এ আরো বলেন, আমরা জানি ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশ অর্থ পাচার, লুটপাট,দলীয়করণ,গুম,খুন বিচারিক হত্যাসহ সকল ধরনের অপকর্মের মাধ্যমে আমাদের এদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিন্তু এখন কি হচ্ছে? পরিবর্তনের জন্য নির্বাচিত সরকার কি করছে? তারাও একই পথে হাঁটছে। চাঁদাবাজি, ব্যবসা- বানিজ্যের সিন্ডিকেটের প্রভাব, হত্যা,ধর্ষণ ও দলীয়করণের মধ্য দিয়ে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবনযাত্রায় নাভিশ্বাস। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কোন সুষ্ঠু সমাধানের পথে সরকার হাঁটছে না।
কুরআনের হেবা আইন পরিবর্তনের মাধ্যমে ইসলামপ্রিয় জনতার হৃদয়ে আঘাত হানা হয়েছে। এই সকল কারণে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য সংসদের ভিতরে বাইরে আন্দোলনে নেমেছে। আমরা আশা করছি সরকারের টনক নড়বে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় হুইপ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বগুড়া অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন সহ জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ছাত্রশিবিরের বগুড়া, সিরাজগঞ্জ শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রেস ব্রিফিং এ সাংবাদিকসহ উত্তরাঞ্চলের সাধারণ জনগণের নিকট ঢাকা টু রংপুর লংমার্চ সফল করতে সহযোগিতা কামনা করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns cancellation of Channel One’s accreditation
Assistant Secretary-General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of it’s Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair expressed deep concern and condemnation over the cancellation of Channel One’s accreditation in a statement issued on 15 September.
Advocate Zubair said that freedom of press and media is one of the fundamental pillars of a democratic state. The cancellation of accreditation without any stated justification is deeply concerning for independent journalism and the right to freedom of expression. Without a free, impartial, and responsible media, accountability, transparency, and good governance cannot be ensured in a country.
He further said that if the authorities have differences of opinion with any news report or publication, established laws and fair procedures should be followed to address the matter.
However, if administrative powers are used to cancel the accreditation of a media outlet, it may create fear and uncertainty among journalists in carrying out their professional responsibilities independently.
He said Bangladesh Jamaat-e-Islami supports upholding media freedom, freedom of expression, civil liberties, and democratic values. No situation should be created in the country in which journalists and media professionals feel obstructed or intimidated from performing their duties independently.
He further said that the relevant authorities must play a responsible role in safeguarding the public’s right to information and the professional independence of journalists. He called upon the government to reconsider the decision to cancel Channel One’s accreditation and resolve the matter through a transparent, impartial, and lawful process. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep condolences over fire at Mymensingh Medical College Hospital and loss of lives
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar, in a statement issued on Tuesday, 15 September, said, “I express my deep concern, grief and sorrow over the deaths of at least two people and the serious injuries sustained by another 20 people while rushing down the stairs in panic following a fire at Mymensingh Medical College Hospital.”
He further said, “It is extremely painful that at around 6:00 pm on Monday, 14 September, at least two people died and another 20 were seriously injured while rushing down the stairs in panic caused by the fire at Mymensingh Medical College Hospital. We are deeply shocked and saddened by these casualties. We pray to the Almighty Allah to accept those who died as martyrs, and we extend our profound sympathy to the bereaved families and relatives of the deceased and the injured. At the same time, we pray for the speedy recovery of those who were injured.”
Mia Golam Porwar said, “I demand that an impartial and proper investigation be conducted to determine whether there was any negligence or failure behind such a fire at an extremely sensitive place like a hospital. It is essential to strengthen fire safety measures in all public and private hospitals across the country so that such tragic incidents do not recur in the future.”
“I call upon the relevant authorities to immediately provide appropriate compensation to the families of the deceased and injured, ensure proper medical treatment for those injured, and take necessary steps to uncover the actual cause of the incident.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ: এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ১৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। কোনো কারণ ছাড়াই অ্যাক্রেডিটেশন বাতিল করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য অত্যন্ত উদ্বেগজনক। একটি অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্রে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদনের সঙ্গে কর্তৃপক্ষের মতপার্থক্য থাকলে তার প্রতিকারের জন্য প্রচলিত আইন ও ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ করা উচিত। কিন্তু প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে কোনো গণমাধ্যমের অ্যাক্রেডিটেশন বাতিল করা হলে তা সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভীতি ও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, নাগরিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে। দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা উচিত নয়, যাতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত বা আতঙ্কিত বোধ করেন।
তিনি আরও বলেন, জনগণের তথ্য জানার অধিকার এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনগণের দাবি বাস্তবায়নে দলীয়ভাবে সক্রিয় ও কঠোর ভূমিকা রাখব, ইনশাআল্লাহ
-মাওলানা আবদুল হালিম
আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ঢাকা–রংপুর লংমার্চের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা–রংপুর লংমার্চের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন মাওলানা আবদুল হালিম
আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ঢাকা–রংপুর লংমার্চের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলার উদ্যোগে লংমার্চ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, মহানগরীর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আব্দুস সাত্তার শাহ, বিশিষ্ট শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল, জামায়াত নেতা বেলাল, কিবরিয়া আলমগীরসহ জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মাঠ পরিদর্শন শেষে মাওলানা আব্দুল হালিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চে যোগ দিন, সফল করুন।
১৯ সেপ্টেম্বর ২০২৬। শনিবার
#dhakatorangpur
#longmarch19sept
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ও উদ্ভূত আতঙ্কে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত দুই জনের মৃত্যু এবং আরও ২০ জন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত আতঙ্কে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত দুই জনের মৃত্যু এবং আরও ২০ জন গুরুতরভাবে আহত হওয়ার অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই হতাহতের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও বেদনাহত। আমরা মহান আল্লাহর দরবারে নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে আহতদের আশু সুস্থতা কামনা করছি।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “হাসপাতালের মতো অত্যন্ত স্পর্শকাতর স্থানে এ ধরনের অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।”
অবিলম্বে নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের যথাযথ চিকিৎসা প্রদান এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চে যোগ দিন, সফল করুন।
🗒️১৯ সেপ্টেম্বর ২০২৬। শনিবার
#dhakatorangpur
#longmarch19sept
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
On International Day of Democracy, Dr. Shafiqur Rahman MP calls for institutionalizing democracy and ensuring citizens’ rights
On the occasion of the International Day of Democracy, observed on 15 September, the Hon’ble Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP issued the following statement on 14 September, 2026.
“15 September is the ‘International Day of Democracy.’ Democracy is not merely a temporary process for forming a government; rather, it is the principal foundation for establishing fundamental rights, social justice, freedom of expression, and the rule of law. When democracy is protected, a society can remain free from authoritarianism, exploitation, and discrimination and move forward on the path of progress.”
The Hon’ble Leader of the Opposition said, “The previous Awami fascist government buried democracy. The people were deprived of their voting rights, justice, social protection, and fundamental rights.
However, the mass uprising of July 2024 created a historic opportunity to establish democracy in the country. Before the election, the BNP had pledged to institutionalize democracy. But after coming to power, they have forgotten that commitment.”
He further said, “Our beloved birthland, Bangladesh, carries a long history of sacrifice and struggle. The people of this country have repeatedly shed blood to restore democracy and human rights. But it is deeply regrettable that throughout history, the democratic rights of the people have been violated in various ways due to authoritarian attitudes and the abuse of power.
Against such a backdrop, students and people from all walks of life carried out the July Revolution, sacrificing their own blood. This revolution must not be allowed to fail. At any cost, we must fulfill the nation’s aspiration to build a humane Bangladesh free from discrimination.”
Jamaat Ameer said, “There is no alternative to democracy in building a discrimination-free society based on justice, integrity, and human values. On this special occasion of the International Day of Democracy, Jamaat-e-Islami pledges to the people of the country to strengthen democracy and give it an institutional form.
To this end, Jamaat-e-Islami has been working tirelessly to establish equality, the rule of law, citizens’ rights, and freedom of expression in the country. The nation must never again be pushed toward the curse of enforced disappearances, killings, and crossfire.”
The Leader of the Opposition said, “At this moment, the verdict of the referendum must be implemented to free the administration from narrow partisan control. The nation must be freed from bribery and corruption, extortion, and illegal occupation.
A commitment must be made to build a system of governance that is completely transparent and genuinely people-oriented.”
I make a sincere appeal to people from all walks of life across the country to work collectively toward institutionalizing democracy, ensuring fair and equitable civic facilities, and standing united against injustice of any kind, with the aim of building a humane Bangladesh, free from discrimination. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর্যায়ে যেতে পারেনি। বরং সমাজে অনেক বঞ্চনা ও হাহাকার, বিশৃঙ্খলা, বৈষম্য, অবিচার দলন-পীড়ন, মানুষের সম্মান, সম্পদ এবং জীবনের উপর আঘাত অহরহ ঘটেই চলেছে।
আজ সোমবার ১৪ সেপ্টেম্বর বিকালে রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জনাব শাহ আলম তুহিন ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম।
ডা. শফিকুর রহমান বলেন, আজ যাদের হাতে চেক তুলে দিচ্ছি, তারা বয়সে অনেক ছোট। একদিন তারা বড় হবে। এ শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে একদিন জাতিকে নেতৃত্ব দেবে এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় তারা যাবে বলে আশা প্রকাশ করেন আমীরে জামায়াত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যদি এখন থেকে মেধা ও মনন এবং দক্ষতা ও নৈতিকতার সাথে নিজেকে গড়ে তুলতে পার, যদি মানুষ ও আল্লাহকে ভালোবাসতে পারো তাহলে তোমাদের দ্বারা আগামীর সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করি। তোমাদের মেধা বিকাশে রাষ্ট্রকে এবং আমরা যারা রাজনীতি করি তাদের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, এখন স্কুলে মানের লেখাপড়া হয়না বলে ঘরে ঘরে দৌড়াদৌড়ি করে লেখাপড়া করতে হয়। এটি সুস্থ সমাজের পরিচায়ক নয়। সন্তানদের জন্য আলাদা শিক্ষক রাখার সব পরিবারের নেই। স্কুলে পর্যাপ্ত মানসম্মত শিক্ষা না পাওয়ার কারণে মেধা থাকা সত্ত্বেও অনেক সময় মেধাগুলো ঝরে পড়ে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও রাষ্ট্রকে শিক্ষার্থীদের মেধা বিকাশের পূর্ণ দায়িত্ব নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, আমরা চাই শিক্ষকরা হবেন আমাদের শিক্ষার্থীদের পিতা-মাতার বিকল্প। শিক্ষার্থীদের মানুষ করার জন্য তারা হবেন কারিগর। আমাদের কারিকুলাম, শিক্ষক, শিক্ষাব্যবস্থা, পরিবেশ আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা শিক্ষার ক্ষেত্রে সব হারিয়ে এখন সর্বহারা জাতি হয়েছি। সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদের তৈরি করার আহ্বান জানান তিনি।
আমীরে জামায়াত বলেন, শিক্ষার্থীদের মেধায়, যোগ্যতায় এবং চরিত্রবান হিসেবে গড়ে উঠতে হবে। আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো। আমরা চাই সৎ, দক্ষ ও বুদ্ধিমান নাগরিকদের হাতে আগামীর বাংলাদেশটা উঠে যাক।
তিনি বলেন, বর্তমান সমাজে যে চাঁদাবাজি, ধান্দাবাজি ও অসততার প্রতিযোগিতা চলছে- আমরা চাই এটির কবর রচনা হোক। ইনশাআল্লাহ, আমাদের শিক্ষার্থীরা পারবে, পারতে হবে। জাতিকে হারানো যাবে না, জাতিকে জিততে হবে। এজন্য শিক্ষার্থীদের তৈরি হতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Delegation Meets Visiting French Senators in Dhaka
Dhaka, September 14, 2026: A delegation of the Bangladesh Jamaat-e-Islami today met with a visiting delegation of French senators at Gulshan in the capital and held a wide-ranging exchange of views on Bangladesh’s current political situation, the post-July Revolution political landscape, democratic and institutional reforms, the July Charter, parliamentary affairs, climate change and other matters of mutual interest.
The French delegation comprised Senator Guillaume Chevrollier, Senator Pierre-Alain Roiron and Senator Olivier Henno. They were accompanied by Ambassador of France to Bangladesh Jean-Marc Séré-Charlet and Christian Bec, Head of the Political Wing of the Embassy of France in Dhaka.
The Jamaat delegation included Central Executive Council Member Saiful Alam Khan Milon MP, Central Executive Council Member Matiur Rahman Akanda, Central Executive Council Member Mobarak Hossain, Nazibur Rahman MP, and Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition in the Bangladesh Parliament.
During the meeting, the two sides exchanged views on the latest political developments in Bangladesh and the evolving political situation following the July Revolution. The Jamaat delegation briefed the visiting senators on its assessment of the country’s democratic transition and the challenges facing the process of political and institutional reform.
The Jamaat representatives emphasised the importance of implementing meaningful and sustainable reforms to strengthen democratic institutions, ensure accountability and establish an inclusive political system. They also discussed the July Charter, its significance in the country’s reform process, and the need for its key commitments to be translated into effective institutional and constitutional measures.
The delegation also raised concerns regarding what it described as the government’s reluctance or failure to facilitate the necessary reform process. The Jamaat representatives stressed that reforms should not be delayed and that political stakeholders should work collectively to build durable democratic institutions and ensure that the aspirations expressed during the July movement are reflected in the country’s governance system.
The meeting also covered parliamentary affairs, including the importance of strengthening the role and effectiveness of Parliament, ensuring meaningful participation of opposition parties, and promoting parliamentary practices consistent with democratic principles. The Jamaat delegation highlighted the importance of constructive engagement between the government and opposition in resolving political differences through institutional and democratic mechanisms.
The two sides also discussed the opposition’s ongoing political programmes and movement. The Jamaat delegation briefed the French senators about the opposition’s planned and ongoing programmes, including its long march, and explained the political context and objectives behind such programmes. The delegation stressed the importance of maintaining political activities through peaceful, democratic and constitutional means.
Climate change and its impact on Bangladesh also featured in the discussions. The Jamaat delegation highlighted Bangladesh’s particular vulnerability to climate change and emphasised the importance of stronger international cooperation, climate finance, adaptation measures and technology transfer to address the challenges facing climate-vulnerable countries.
The French senators expressed interest in Bangladesh’s political and institutional developments and exchanged views with the Jamaat representatives on parliamentary democracy, political participation and bilateral engagement.
The meeting also underscored the importance of continued dialogue and engagement between Bangladesh and France, particularly through parliamentary and political channels. Both sides agreed on the value of greater exchange of views and cooperation on issues of common interest.
The meeting took place in a cordial atmosphere, with both delegations expressing their commitment to continued engagement and dialogue on matters relating to democracy, parliamentary affairs, institutional development, climate change and Bangladesh-France relations. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সফররত ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আজ ১৪ সেপ্টেম্বর সোমবার রাজধানীর গুলশানে সফররত ফরাসি সিনেটরদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জুলাই সনদ, সংসদীয় কার্যক্রম, জলবায়ু পরিবর্তন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তৃত মতবিনিময় হয়।
ফরাসি প্রতিনিধিদলে ছিলেন সিনেটর গিয়োম শেভ্রিয়েঁ (Guillaume Chevrollier), সিনেটর পিয়ের-আলাঁ রোয়েরোঁ (Pierre-Alain Roiron) এবং সিনেটর অলিভিয়ের হেনো (Olivier Henno)। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet) এবং ঢাকায় ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক (Christian Bec)।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই বিপ্লব-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা নিয়ে মতবিনিময় করেন। জামায়াতের প্রতিনিধিদল দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়া সম্পর্কে তাদের মূল্যায়ন ফরাসি প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।
জামায়াতের প্রতিনিধিরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জবাবদিহি নিশ্চিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে অর্থবহ ও টেকসই সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জুলাই সনদ, দেশের সংস্কার প্রক্রিয়ায় এর গুরুত্ব এবং সনদে উল্লিখিত গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলোকে কার্যকর প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক ব্যবস্থায় রূপ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
এ সময় জামায়াতের প্রতিনিধিরা প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকারের অনীহা বা যথাযথ উদ্যোগের অভাবের বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, প্রয়োজনীয় সংস্কার কোনোভাবেই বিলম্বিত করা উচিত নয়। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা দেশের শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মাধ্যমে প্রতিফলিত করা প্রয়োজন। একই সঙ্গে টেকসই গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সব রাজনৈতিক পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
বৈঠকে সংসদীয় কার্যক্রম ও সংসদীয় গণতন্ত্র নিয়েও আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিরা জাতীয় সংসদের ভূমিকা ও কার্যকারিতা আরও শক্তিশালী করা, বিরোধী দলগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংসদীয় চর্চা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যগুলো গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক উপায়ে সমাধানের ওপরও তাঁরা গুরুত্ব দেন।
বৈঠকে বিরোধী দলগুলোর চলমান রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন নিয়েও আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিদল বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে লংমার্চ, এর রাজনৈতিক প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্পর্কে ফরাসি সিনেটরদের অবহিত করেন। তাঁরা বলেন, রাজনৈতিক অধিকার ও দাবি আদায়ের কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হওয়া গুরুত্বপূর্ণ।
আলোচনায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব বিশেষ গুরুত্ব পায়। জামায়াতের প্রতিনিধিদল জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন কর্মসূচি এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ফরাসি সিনেটররা বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতার বিবৃতি
গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারেঃ @Drsr_Official
১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ১৪ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, “১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। গণতন্ত্র কেবল সরকার গঠনের কোনো সাময়িক প্রক্রিয়া নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি। গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে।”
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের কবর রচনা করেছে। জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। নির্বাচনের পূর্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি ভুলে গেছে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের ইতিহাস বয়ে চলেছে। এ দেশের মানুষ বারবার রক্ত দিয়ে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইতিহাসজুড়ে স্বৈরাচারী মনোভাব ও ক্ষমতার অপব্যবহারের কারণে জনগণের গণতান্ত্রিক অধিকার নানাভাবে হরণ করা হয়েছে। এমনই এক প্রেক্ষাপটে দেশের সর্বস্তরের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে জুলাই বিপ্লব সংঘটিত করেছে। এই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে জাতির প্রত্যাশা বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে হবে।”
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “দেশে ইনসাফ, সততা এবং মানবিক মূল্যবোধনির্ভর বৈষম্যমুক্ত সমাজ গঠনে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই বিশেষ দিনে গণতন্ত্রকে সুসংহত এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট প্রতিশ্রুতি ব্যক্ত করছে। এই লক্ষ্যে জামায়াতে ইসলামী দেশে সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিকে আর কোনোভাবেই গুম, খুন ও ক্রসফায়ারের মতো অভিশাপের দিকে ঠেলে দেওয়া যাবে না।”
আমীরে জামায়াত বলেন, “এই মুহূর্তে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনকে সংকীর্ণ দলীয়করণ মুক্ত করতে হবে। জাতিকে ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজ ও দখলদারি মুক্ত করতে হবে। শাসনব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ এবং সত্যিকারের গণমুখী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করতে হবে।”
আমি বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং ন্যায্য নাগরিক সুবিধা আদায় ও যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার জন্য দেশের সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চে যোগ দিন, সফল করুন।
🗒️১৯ সেপ্টেম্বর ২০২৬। শনিবার
#dhakatorangpur
#longmarch19sept
#longmarch
#bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses condolence and protest over death of Bangladeshi youth in BSF shooting in Pirganj
In a statement issued today, September 13, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar said that Bangladeshi youth namely Asadul Haque, 38, was reportedly injured by BSF gunfire approximately one and a half kilometers inside Indian territory from the Pirganj border, and later died while undergoing treatment at a hospital in India. Two other Bangladeshi citizens were also seriously injured and are currently receiving treatment as well.
Mia Golam Porwar said, “I express my deep sorrow and grief over these casualties and strongly condemn and protest the incident. At the same time, I extend my deepest sympathies to the family and relatives of the deceased and pray for the speedy recovery of those injured.”
The Secretary General further said, “The incident is extremely sad and alarming. Such incidents are creating a sense of insecurity and panic among people living in Bangladesh’s border areas.”
He further said, “The shooting and killing of a citizen of another country at the border cannot be acceptable under any circumstances. Shooting and killing a citizen of an independent and sovereign country is contrary to human rights and international norms.”
Mia Golam Porwar said that Bangladesh-India relations should be conducted on the basis of mutual respect, equality, justice, and respect for sovereignty.
“Repeated loss of life along the border is in no way consistent with the good relations between the peoples of the two countries that they expect. The use of lethal weapons along the border must be stopped, and humane and peaceful border management must be ensured.”
Calling upon the Bangladesh government, he said, “A formal and strong protest must be lodged with India over this incident, and the actual circumstances behind the incident must be settled through a flag meeting. At the same time, effective and visible measures must be taken to ensure the security of Bangladeshi citizens along the border and to prevent such loss of life in the future.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনগণের কোনো সংকটই সরকার কার্যকরভাবে সমাধান করতে পারেনি : ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আজ ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী; এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী; বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মুফতি মুসা বিন ইযহার; এবি পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা; বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইউসূফ আলী ও মুখপাত্র নাজমুল ইসলাম; জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন; বিডিপির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম; বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও দেশের নিরাপত্তা এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য ১১ দল ভূমিকা পালন করে আসছে। এ লক্ষ্যে জনগণের দাবি নিয়ে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রামের প্রথম লংমার্চে আশাতীত সাড়া পেয়েছে ১১ দল। জনবান্ধব ইস্যু হওয়ার কারণে জনগণ সাড়া দিয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে দ্বিতীয় লংমার্চ ঢাকা-রংপুর শুরু হবে। সকাল ৭টায় জমায়েত, ৮টা পর্যন্ত উদ্বোধনী সমাবেশ হবে। পরে লংমার্চ রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা হবে এবং রংপুর জিলা স্কুল মাঠে গিয়ে সমাপনী সমাবেশ করা হবে।
তিনি বলেন, আমাদের লংমার্চ অব্যাহত থাকবে। আমাদের ৬ দফা দাবি এখন ৭ দফায় রূপান্তরিত হয়েছে। নতুন করে দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হয়েছে। কারণ এসব বিগত ফ্যাসিস্ট আমলকে ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, ১১ দলের নির্বাচিত সংসদ সদস্যরা শুরু থেকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদে নোটিশ দিয়ে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য সোচ্চার ভূমিকা পালন করে আসছে। কিন্তু সরকার প্রথম দিনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটে প্রায় ৭০% মানুষের দেয়া রায়কে উপেক্ষা, প্রত্যাখ্যান করেছে, যা গণতন্ত্রের উপর চপেটাঘাত এবং গণরায়ের প্রতি অবজ্ঞা।
ড. হামিদুর রহমান বলেন, দেশের তেল, গ্যাস ও সার সংকট নিরসন করতে পারেনি সরকার। সংকট নিরসনে বিরোধীদলীয় নেতা একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিলেও সরকার তা আমলে নেয়নি। বরং সংকটের কৃত্রিম অজুহাত দিয়ে তেলের দাম বাড়িয়েছে। তারা নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। সরকার সে বিষয়ে ব্যবস্থা নিতে পারেনি। কোনো বিষয়ে সংকট সৃষ্টি হলে, সংকট মোকাবিলায় সরকার বার বার যে অদক্ষতার পরিচয় দিচ্ছে- তা জাতির কাছে স্পষ্ট। গত ৬ মাসে সংকট নিরসনে কোনো বিকল্প ব্যবস্থা না নিয়ে সরকার সিঙ্গেল ট্রাফিকে চলছে, যা ঝুঁকিপূর্ণ।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশে সার সংকট কৃষি উৎপাদনকে ব্যাহত করছে। এর জন্য গোটা জাতি খাদ্য সংকট ও ভোগান্তিতে পড়বে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এ সরকারের আমলে হু হু করে বেড়েছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। খুন গুম অব্যাহত রয়েছে। অপহরণের ঘটনা ঘটছে। বিরোধীদলের উপর হামলা করা হচ্ছে। জামায়াতের ৫ নেতাকর্মীকে খুন করা হয়েছে। এসবের প্রতিবাদে সংসদে আলোচনা ও রাজপথে ভূমিকা রেখে চলছে বিরোধীদল ।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি দুর্নীতি দমনের কথা বলেছিল। কিন্তু তারা সরকার গঠনের পর দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হয়নি। জনজীবন দুর্বিষহ হয়েছে, জনগণের নাভিশ্বাস উঠেছে এবং অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার, সেখানে সরকার বিরোধীদলের কোনো প্রস্তাবই আমলে নিচ্ছে না। সংসদে সংকটের সমাধান না হওয়ায় ১১ দল রাজপথে নেমেছে।
তিনি ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে লংমার্চ কর্মসূচি ও সংশ্লিষ্ট পথসভাসমূহ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংকট সমাধানে ব্যর্থ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চলবে : ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের ওয়াদা করে, জুলাই সনদের ওয়াদা করে, জনগণের সাথে সেই ওয়াদা ভঙ্গ করে তারা কিন্তু বিশ্বাস ভঙ্গ করেছে। শরীয়া আইনের বিরুদ্ধে যাবে না বলে আবার তারা পারিবারিক আইন, হেবা আইন পরিবর্তন করে কোরআনের বিরুদ্ধেই সরকার কিন্তু অবস্থান গ্রহণ করেছে।
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১৩ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আহত বাংলাদেশি যুবক আসাদুল হক (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আরও দুই বাংলাদেশি নাগরিক গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে নিহতের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি।
তিনি বলেন, পীরগঞ্জ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আসাদুল হক আহত হওয়ার পর ভারতীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, সীমান্তে অন্য দেশের নাগরিককে কোনো কারণেই গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিককে গুলি করে হত্যা করা মানবাধিকার ও আন্তর্জাতিক রীতি-নীতির পরিপন্থী।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা, ন্যায়বিচার ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। সীমান্তে বারবার প্রাণহানির ঘটনা কোনোভাবেই দুই দেশের জনগণের প্রত্যাশিত সুসম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করে মানবিক ও শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ঘটনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক ও জোরালো প্রতিবাদ জানাতে হবে এবং পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি রোধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
লং মার্চ বাস্তবায়নে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের আহূত ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুরের লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এক প্রস্তুতি সভা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আজ ১৩ সেপ্টেম্বর বেলা ১২টায় মহানগরীর বারিধারাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা,ডা.ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার প্রমুখ।
প্রস্তুতি সভায় বিভাগ ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও দায়িত্ব বণ্টন করা হয়।সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন,জামায়াতসহ ১১ দলের গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি সরকার যত দ্রুত মেনে নিবে ততই কল্যাণকর হবে।না হয় এদেশের জনগণকে সংগঠিত করে তার বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।তিনি লং মার্চ বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেছেন। পরে তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল থেকে বগুড়ায় অবস্থান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি।
সফরের শুরুতে তিনি শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় আমীরে জামায়াত ‘শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং শহীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদ পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সফরকালে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
#shaheedabdulmalek #drshafiqurrahman #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গোপালগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিন ছাত্রনেতার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ: এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতি বলেন, গোপালগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ইসমাইল ইলাহী, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিবের ওপর সন্ত্রাসী হামলা এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আহত ছাত্রনেতাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশের সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক শক্তিকে শান্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, গোপালগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিন ছাত্রনেতার ওপর সংঘটিত হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত। একজন কেন্দ্রীয় নেতাসহ তিনজন ছাত্রনেতাকে হামলা করে আহত করা এবং তাদের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতির অবসান প্রত্যাশা করছে। অথচ কোনো রাজনৈতিক মত বা আদর্শের কারণে কারও ওপর হামলা চালানো হলে তা গণতান্ত্রিক ও সভ্য সমাজের মৌলিক মূল্যবোধের পরিপন্থী। মতপার্থক্য থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে; কিন্তু প্রতিপক্ষের ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ নেই।
এডভোকেট জুবায়ের বলেন, হামলার সময় হামলাকারীরা কোনো রাজনৈতিক স্লোগান দিয়ে থাকলে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের কোনো ভিডিও প্রকাশিত হয়ে থাকলে সেসব বিষয়ও তদন্তের আওতায় আনতে হবে। তবে তদন্ত সম্পন্ন হওয়ার আগেই কোনো ব্যক্তি বা সংগঠনকে দায়ী না করে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।
আমি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আহত ছাত্রনেতাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Nepalese Ambassador meets with the Leader of the Opposition
Today, Thursday, September 10, at 12:45 p.m., H.E. Ghanshyam Bhandari, Ambassador of Nepal to Bangladesh, paid a courtesy call on the Leader of the Opposition in the Bangladesh National Parliament and Bangladesh Jamaat-e-Islami's Ameer Dr. Shafiqur Rahman MP. The meeting was held in a cordial and friendly atmosphere at the office of the Leader of the Opposition in the Bangladesh Parliament building. Mr. Pratik Karki, Deputy Chief of Mission of the Embassy of Nepal, was also present at the meeting.
At the outset of the meeting, the Leader of the Opposition expressed his deep condolences over the devastating natural disasters, landslides, and mudslides that recently occurred in Nepal. He also inquired about the latest situation in Nepal from the Ambassador.
The Ambassador of Nepal expressed his gratitude to the Leader of the Opposition for his expression of sympathy. Referring to the Leader of the Opposition’s sincere efforts and the message of condolence conveyed since the onset of the natural disasters, the Ambassador thanked him for his continuous support.
The Ambassador also briefed the Leader of the Opposition on the ongoing rescue operations in Nepal, the suffering of the people, and the destruction and damage caused by the landslides. In response, the Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami referred to the friendly relations between Bangladesh and Nepal and assured the Ambassador that Jamaat-e-Islami would stand by Nepal and extend all possible support during this difficult time.
Among others, Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami Professor Mujibur Rahman MP, Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP, ; and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee of the Leader of the Opposition were present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Increasing viva marks in government job recruitment signals shameless politicization by BNP government, alleges Mia Golam Porwar
In a statement issued today, September 10, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former lawmaker Mia Golam Porwar expressed deep concern and simultaneously strongly condemned and protested against the government’s initiative to disproportionately increase the marks allocated to viva voce examinations by changing the balance between written and oral examinations for recruitment to government jobs from Grades 11 to 20.
In a statement issued on Thursday, he said, “The current BNP government has begun an extreme process of partisanization in important areas of the state. It has already appointed incompetent, unqualified and controversial individuals on contractual terms to important positions at public universities, city corporations, district administrations and the Secretariat, based on partisan considerations. By appointing blindly loyal party activists instead of people based on merit and competence in these important institutions, the government has pushed the total structures toward destruction.
He further said that establishing a discrimination-free, corruption-free, just and merit-based state was one of the principal aspirations of the July mass uprising. Yet the government has taken an initiative to formulate regulations for government recruitment that would weaken the assessment of merit and shamefully open the door to irregularities, nepotism, political influence and corruption in recruitment. The decision to increase viva marks in government job recruitment is an ominous indication of the BNP government’s shameless partisanization.
Mia Golam Porwar said that the decision to allocate equal marks—50 each—to written and oral examinations for jobs from Grades 11 to 20 is highly concerning. The people of the country believe that the government’s decision to substantially increase the weight of viva examinations is a blatant instrument of a far-reaching conspiracy to politicize the administration.
Written examinations provide a relatively objective means of assessing a candidate’s knowledge, merit, analytical ability and preparation. Written answer scripts can be preserved, re-evaluated and audited. In contrast, oral examinations depend to a considerable extent on the personal preferences and discretion of the examination board. Therefore, if the weight of viva marks is increased disproportionately, it will create an opportunity to artificially alter the differences in merit among candidates. This will devalue the merit and competence demonstrated in the written examination and deprive qualified job seekers of their rightful opportunities.
He said that a large number of young men and women across the country compete for government positions in Grades 11 to 20. Many of them prepare for years and participate in examinations after working hard despite limited financial resources. The assessment of their merit and efforts should not be left to an uncertain system in which excessive marks in the oral examination can easily overturn the results of the written examination.
He said, “Preventing fraud and irregularities in examinations is certainly essential. But increasing viva marks cannot in any way be an acceptable solution under the pretext of preventing cheating. Irregularities can be prevented through technology-based examination systems, biometric verification, strict surveillance at examination centres, enhanced security of question papers, digital monitoring and stringent punitive measures.
Secretary General of Jamaat-e-Islami further said that through the July mass uprising, the people sought an end to the deeply entrenched culture of partisanization that had previously developed in government jobs and various important state institutions.
The responsibility of a government is to uphold that popular aspiration, not to create opportunities for the old practice of partisanization through new methods. Therefore, no change to the recruitment system can be acceptable if it facilitates the future establishment of a politically loyal workforce in the administration.
He said, “We want an administration in which the identity of appointed officials and employees is defined by their merit, competence, integrity and professional efficiency—not by their political affiliation. To keep the state administration free from partisan influence, the recruitment process itself must first be made transparent and impartial. There can be no place in the recruitment process for partisan identity, political allegiance, family connections, personal recommendations or the influence of money. Every appointment to the state must be based on merit, competence, integrity and efficiency.
Calling upon the government, he said that the controversial decision to increase viva marks in recruitment to government jobs from Grades 11 to 20, along with the relevant regulations, must be cancelled immediately. At the same time, the culture of political influence, nepotism, financial transactions and personal recommendations in the recruitment process must be eliminated, and 100 percent transparent recruitment based on merit and competence must be ensured.
He said that in the new Bangladesh achieved through the sacrifices of those killed and injured in July, the people will not accept a repetition of old discrimination, nepotism, partisanization and irregularities. The government must exercise the utmost caution to protect the merit, hard work and legitimate rights of the younger generation.
Expressing solidarity with the legitimate demands and rights of job seekers, students and young people across the country, he stressed that establishing the dignity of merit, ending discrimination and building a corruption-free system of governance must be among the principal goals of the new Bangladesh. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, দুপুর ১২টা ৪৫ মিনিটে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। বৈঠকটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি।
বৈঠকের শুরুতে বিরোধীদলীয় নেতা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে শোক প্রকাশ করেন। এ সময় তিনি রাষ্ট্রদূতের কাছে নেপালের সর্বশেষ পরিস্থিতি জানতে চান।
নেপালের রাষ্ট্রদূত সহানুভূতি প্রকাশ করায় বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা প্রেরণের কথা উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নেপালে চলমান উদ্ধার তৎপরতা, সেখানকার মানুষের দুর্ভোগ, ভূমিধসজনিত ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও নেপালের রাষ্ট্রদূত বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। এর প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নেপালের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
#drshafiqurrahman #nepalembassy #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সরকারি চাকরির নিয়োগে ভাইভার নাম্বার বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত : @MiaGolamPorwar
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার নাম্বারের ভারসাম্য পরিবর্তন করে ভাইভার নাম্বার অস্বাভাবিকভাবে বৃদ্ধির সরকারের উদ্যোগে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চরম দলীয়করণ শুরু করেছে। তারা ইতোমধ্যেই পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসনসহ সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় বিবেচনায় মেধাহীন, অযোগ্য এবং বিতর্কিত লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এসব গুরুত্বপূর্ণ জায়গায় মেধা ও যোগ্যতার পরিবর্তে অন্ধ দলীয় লোকদের নিয়োগ দিয়ে সরকার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মেধাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা। অথচ সরকারি চাকরির নিয়োগব্যবস্থায় এমন একটি বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মেধার মূল্যায়নকে দুর্বল করে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির পথ ন্যক্কারজনকভাবে উন্মুক্ত করবে। সরকারি চাকরির নিয়োগে ভাইভার নাম্বার বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান ৫০ নাম্বার রাখার সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। দেশবাসী মনে করে, সরকারের বড় আকারে ভাইভার নাম্বার বৃদ্ধির সিদ্ধান্ত প্রশাসনকে দলীয়করণের সুদূরপ্রসারী ষড়যন্তের নগ্ন হাতিয়ার। লিখিত পরীক্ষা একজন প্রার্থীর জ্ঞান, মেধা, বিশ্লেষণী সক্ষমতা ও প্রস্তুতিকে তুলনামূলকভাবে বস্তুনিষ্ঠভাবে যাচাই করার সুযোগ দেয়। লিখিত পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, পুনর্মূল্যায়ন ও অডিট করা সম্ভব। কিন্তু মৌখিক পরীক্ষার মূল্যায়ন অনেকাংশেই বোর্ডের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও বিবেচনার ওপর নির্ভরশীল। ফলে ভাইভার নাম্বারের ওজন অস্বাভাবিকভাবে বাড়ানো হলে মেধার ব্যবধান কৃত্রিমভাবে পরিবর্তন করার সুযোগ সৃষ্টি হবে। ফলে লিখিত পরীক্ষায় অর্জিত মেধা ও যোগ্যতার অবমূল্যায়ন ঘটবে এবং যোগ্য চাকরিপ্রার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।
তিনি বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের পদগুলোতে দেশের বিপুলসংখ্যক তরুণ-তরুণী প্রতিযোগিতা করেন। তাঁদের অনেকেই দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মেধা ও পরিশ্রমের মূল্যায়নকে এমন কোনো অনিশ্চিত ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া উচিত নয়, যেখানে মৌখিক পরীক্ষার অতিরিক্ত নাম্বার দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল সহজেই উল্টে দেওয়া সম্ভব।
তিনি বলেন, প্রক্সি, জালিয়াতি ও পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ করা অবশ্যই জরুরি। কিন্তু জালিয়াতি বন্ধের অজুহাতে ভাইভার নাম্বার বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। প্রযুক্তিনির্ভর পরীক্ষাব্যবস্থা, বায়োমেট্রিক যাচাই, পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি, প্রশ্নপত্রের নিরাপত্তা, ডিজিটাল মনিটরিং এবং কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, অতীতে সরকারি চাকরি ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের যে ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তার অবসান চেয়েছে। একটি সরকারের দায়িত্ব হচ্ছে সেই গণআকাঙ্ক্ষা ধারণ করা; নতুন কোনো পদ্ধতিতে পুরোনো দলীয়করণের সুযোগ তৈরি করা নয়। তাই নিয়োগব্যবস্থার এমন কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হতে পারে না, যা ভবিষ্যতে প্রশাসনে দলীয় আনুগত্যশীল ও অনুগত জনবল প্রতিষ্ঠার পথ সুগম করে।
তিনি বলেন, আমরা এমন একটি প্রশাসন চাই, যেখানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিচয় হবে তাঁর মেধা, যোগ্যতা, সততা ও কর্মদক্ষতা; কোনো রাজনৈতিক পরিচয় নয়। রাষ্ট্রের প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হলে নিয়োগ প্রক্রিয়াকেই সর্বপ্রথম স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় দলীয় পরিচয়, রাজনৈতিক আনুগত্য, আত্মীয়তা, ব্যক্তিগত সুপারিশ কিংবা অর্থের প্রভাবের কোনো স্থান থাকতে পারে না। রাষ্ট্রের প্রতিটি নিয়োগ হতে হবে মেধা, যোগ্যতা, সততা ও দক্ষতার ভিত্তিতে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নাম্বার বৃদ্ধির বিতর্কিত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধিমালা অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের লেনদেন ও সুপারিশের সংস্কৃতি বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুরোনো বৈষম্য, দলীয়করণ ও অনিয়মের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না। তরুণ সমাজের মেধা, শ্রম ও ন্যায্য অধিকার রক্ষায় সরকারকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি দেশের চাকরিপ্রার্থী, শিক্ষার্থী ও তরুণ সমাজের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার প্রতি সংহতি প্রকাশ করে বলেন, মেধার মর্যাদা প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই হতে হবে নতুন বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Two Army Personnel Killed in Hathazari training accident; Secretary General condoles
In a statement issued on September 9, Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar said that two members of the Bangladesh Army were killed and a military officer was seriously injured in a sudden accident while tanks were firing during an exercise at the Bangladesh Army’s Field Firing Range in Hathazari, Chattogram, on Wednesday.
In the statement, the Secretary General stated that, “I express my profound grief and sorrow over the deaths of the two army personnel and extend my deepest sympathy to the seriously injured army officer."
He further said, “I pray to the Almighty that He accepts the deceased army personnel as martyrs, and I convey my heartfelt condolences to their bereaved families. At the same time, I pray to Allah Almighty for the speedy and complete recovery of the army officer who was seriously injured in the accident.
I urge the relevant authorities to take all necessary measures to ensure proper treatment of the injured.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
০৯ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আয়োজনে ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ
-মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ৯ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, আজ বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আমি দুই সেনা সদস্য নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আমি নিহত সেনা সদস্যদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition expresses deep condolences on the passing of Agriculture Minister's Mother Amena Begum
Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP issued a condolence message on 8 September, expressing profound grief at the death of Amena Begum, mother of Honorable Minister for Agriculture, Fisheries and Livestock of the Government of the People’s Republic of Bangladesh Mohammad Amin Ur Rashid.
In his condolence message, he said, “Amena Begum was a virtuous and noble woman. I express my profound grief at her passing. May Allah Almighty accept all the good deeds of her life and grant her Jannat, and may He grant her bereaved family members and relatives the strength and ability to endure this grief. Ameen.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের ক্রিমিনালদের যদি বিচার হয়, তাহলে আওয়ামী লীগ নামে আর কোনো দল থাকবে না এবং তাদের সেই দল করার মতো লোকও থাকবে না।"
—
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি
বিরোধীদলীয় উপনেতা, জাতীয় সংসদ
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ : ডা. শফিকুর রহমান এমপি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মাদ আমিন উর রশিদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ৮ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, আমেনা বেগম একজন গুণী ও মহীয়সী মহিলা ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাত দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Alliance holds preparatory meeting to ensure peaceful and orderly Dhaka–Rangpur Long March
A meeting was held at the central office of Bangladesh Jamaat-e-Islami at 12:00 noon on Tuesday, September 8, to ensure the peaceful, disciplined, and smooth implementation of the 11-party alliance’s Dhaka–Rangpur long march scheduled for September 19.
The meeting was chaired by Convener of the Long March Implementation Committee, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar. Leaders of Jamaat-e-Islami from Dhaka North City, Gazipur City and District, Tangail District, Sirajganj District, Bogura District and City, Joypurhat District, Pabna District, Gaibandha District, and Rangpur District and City along with officials responsible for student and labor welfare affairs were present in the meeting.
At the meeting, the leaders said that the 11-party alliance will undertake a long march along the Dhaka–Rangpur route on September 19, demanding implementation of the people’s verdict in the referendum; justice for the July mass killings; an end to shortages of electricity, fuel, gas, and fertilizer; measures to control rising prices of essential commodities; improvement of the law-and-order situation; an end to corruption, extortion, and land grabbing; and an end to narrow partisanization at all levels of the administration.
The long march will be led by the Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman,
MP, along with other top leaders of the 11-party alliance.
The meeting also provided necessary instructions to the responsible leaders to ensure the successful organization of the various components of the long march program. These include an inaugural rally at Manik Mia Avenue in the capital; forming a human chain from Manik Mia Avenue to Rangpur; holding roadside rallies at Gazipur Bypass, Nagar Jalpai in Tangail, Hatikumrul in Sirajganj, Charmatha in Bogura, and Palashbari in Gaibandha; and organizing a concluding rally at the Rangpur Zilla School ground.
The leaders from the respective districts and metropolitan areas presented their considered views and suggestions for successfully implementing the long march program.
The meeting called upon officials at all levels to play an active and effective role in implementing the decisions taken, including organizing preparatory meetings, conducting public outreach, distributing leaflets, maintaining communication with the administration, and working with local leaders of the 11-party alliance.
Cooperation from the administration and people from all walks of life was also sought for the successful implementation of the program.
Those present at the meeting included Nayeb-e-Ameer of Jamaat-e-Islami and coordinator of the Bogura Region A.T.M. Azharul Islam MP; Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan, MP; Coordinator of the 11-Party Alliance and Assistant Secretary General of Jamaat-e-Islami Dr. A.H.M. Hamidur Rahman Azad, Member of the Long March Implementation Committee, Assistant Secretary General, and coordinator of the Rangpur–Dinajpur Region Maulana Abdul Halim; Assistant Secretary General and Secretary for Publicity and Media Advocate Ahsanul Mahboob Zubair; coordinator of the Dhaka North Region and Member of the Central Executive Council Abdur Rob; Member of the Central Executive Council Mobarak Hossain; Member of the Central Executive Council and Ameer of Dhaka North City Jamaat-e-Islami Md. Selim Uddin; Ameer of Gazipur District Dr. Md. Jahangir Alam; Member of the Central Working Committee and Ameer of Gazipur City Jamaat Professor Jamal Uddin; Member of the Central Working Committee and Ameer of Rangpur City Jamaat-e-Islami Vice-Principal A.T.M. Azam Khan; Ameer of Rangpur District Md. Golam Rabbani MP; Ameer of Bogura City Jamaat-e-Islami Principal Abidur Rahman Sohel; Ameer of Bogura District Md. Abdul Haque; Ameer of Pabna District Abu Taleb Mondal MP; Ameer of Gaibandha District Abdul Karim MP; Maulana Nazrul Islam MP; Abdul Wares MP; Ameer of Joypurhat District Fazlur Rahman Saeed; Ameer of Tangail District Ahsan Habib Masud; and Ameer of Sirajganj District Md. Shahinur Alam, among others. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘আওয়ামী লীগ, ফ্যাসিবাদী ও স্বৈরাচারীদের ব্যাপারে নরম বা আপস করার সুযোগ নেই’
-
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি
বিরোধীদলীয় উপনেতা, জাতীয় সংসদ
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলা শাখাসমূহের দায়িত্বশীলদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সংগঠনের সেক্রেটারি জেনারেলের ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মহানগরী উত্তর, গাজীপুর মহানগরী ও জেলা, টাঙ্গাইল জেলা, সিরাজগঞ্জ জেলা, বগুড়া জেলা ও মহানগরী, জয়পুরহাট জেলা, পাবনা জেলা, গাইবান্ধা জেলা এবং রংপুর জেলা ও মহানগরীর জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্র ও শ্রমিক কল্যাণের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ লংমার্চে নেতৃত্ব দেবেন।
বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ, মানিক মিয়া এভিনিউয় টু রংপুরের পর্যন্ত মানবপ্রাচীর তৈরি করা; গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমড়ুল, বগুড়ার চারমাথা, গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ সুন্দরভাবে সফল করার লক্ষ্যে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত সংশ্লিষ্ট জেলা/মহানগরীর দায়িত্বশীলগণ লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।
লংমার্চ কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিলি ও প্রশাসনের সাথে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনে দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার এবং মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগরী আমীর অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, রংপুর জেলা আমীর মো. গোলাম রব্বানী এমপি, বগুড়া মহানগরী আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা আমীর মো. আব্দুল হক, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল এমপি, গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম এমপি, মাওলানা নজরুল ইসলাম এমপি, আব্দুল ওয়ারেছ এমপি, জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ, টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ ও সিরাজগঞ্জ জেলা আমীর মো. শাহিনুর আলম, প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Meeting held between the Leader of the Opposition and the Chairman of The Nippon Foundation
On Monday, 7 September 2026, Mr. Yohei Sasakawa, Chairman of The Nippon Foundation, the largest charitable organization of Japan, paid a courtesy visit to the Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Bangladesh Jamaat-e-Islami's Ameer Dr. Shafiqur Rahman MP. The meeting was held in a highly cordial and friendly atmosphere at a five-star hotel in the capital.
During the meeting, Mr. Yohei Sasakawa briefed the Leader of the Opposition about the humanitarian activities of his organization. In particular, the meeting discussed The Nippon Foundation’s longstanding experience in the treatment of leprosy. The Foundation’s various initiatives aimed at improving the living conditions of the Rohingya people inside the refugee camps were also presented, particularly its efforts to provide them with vocational training and help them become economically self-reliant by conducting various income-generating programs.
The Honorable Leader of the Opposition expressed his gratitude to the Chairman of The Nippon Foundation for visiting Bangladesh. He earnestly called upon the Chairman to come forward in the future with additional development projects in response to the needs of the Rohingya community and the underprivileged people of Bangladesh.
The Jamaat Ameer also assured the Chairman of his sincere support to facilitate the humanitarian activities of The Nippon Foundation.
Member of the Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami Mr. Saiful Alam Khan Milon MP, Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP; and Mr. Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition were also present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
৭ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বন্ধুপ্রতীম দেশ জাপানের সর্ববৃহৎ দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের মান্যবর চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে মান্যবর ইয়োহেই সাসাকাওয়া তার সংস্থার মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগ চিকিৎসায় নিপ্পন ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বিশেষ করে তাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং উপার্জনক্ষম করে তোলার বিষয়ে নিপ্পন ফাউন্ডেশনের নানাবিধ কাজগুলো বৈঠকে উপস্থাপন করা হয়।
মাননীয় বিরোধীদলীয় নেতা বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের দরিদ্র মানুষের আহবানে আরো কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার জন্য তিনি নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি উদাত্ত আহবান জানান। বৈঠকে আমীরে জামায়াত নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহায়তারও আশ্বাস দেন।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat-e-Islami's delegation participates at the reception event marking Malaysia’s 69th National Day
A delegation of Bangladesh Jamaat-e-Islami attended a reception hosted by H.E. Mohammad Shuhada Othman, High Commissioner of Malaysia to Bangladesh, on the occasion of Malaysia’s 69th National Day and Malaysia Day 2026.
The reception was held on Monday evening at the Crowne Plaza Hotel in the capital. The delegation of Bangladesh Jamaat-e-Islami was led by the party’s Secretary General and former Member of Parliament, Mia Golam Porwar. On the occasion, he handed over to the Malaysian High Commissioner a message of greetings addressed to Malaysian Prime Minister Anwar Ibrahim on behalf of Bangladesh Jamaat-e-Islami's Ameer and Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman MP.
In the message, heartfelt greetings and congratulations were extended to the Government and people of Malaysia on the occasion of Malaysia’s National Day and Malaysia Day. The message also expressed the hope that the historic and friendly relations, mutual cooperation, and fraternal ties between Bangladesh and Malaysia would be further strengthened and expanded in the days to come.
Other members of the Bangladesh Jamaat-e-Islami's delegation included party's Central Executive Council Member Matiur Rahman Akanda, Central Executive Council Member Mobarak Hossain, and Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee to the Hon’ble Leader of the Opposition.
Diplomats from various countries, political figures, prominent representatives from the public and private sectors, and other invited guests attended the reception. During the event, members of the Jamaat delegation exchanged courtesies and views with the Malaysian High Commissioner as well as diplomats and guests from various countries. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের অংশগ্রহণ
মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন।
আজ (০৭ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এ সময়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিমকে লেখা একটি শুভেচ্ছা বার্তা মান্যবর হাইকমিশনারের কাছে হস্তান্তর করেন।
চিঠিতে মালয়েশিয়ার জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস উপলক্ষে মালয়েশিয়ার সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরো অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সদস্যগণ মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনারসহ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
#miagolamporwar #malaysianationalday #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী আইন করবেন না বলেছিলেন। এখন ক্ষমতায় এসে মুসলিম পারিবারিক ও ওসিয়তের আইনকে তালগোল পাকিয়ে কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।"
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সারা দেশে তীব্র সার সংকটের কারণে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়েছে : মিয়া গোলাম পরওয়ার
সারা দেশে সারের তীব্র সংকটে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়ায় এবং কৃষকদের হাতে পর্যাপ্ত সার পৌঁছে দিতে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
আজ ৭ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সারা দেশে তীব্র সার সংকটের কারণে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়েছে। এছাড়াও মৌসুমী সবজিসহ অন্যান্য কৃষি চাষাবাদে ফলন ও উৎপাদন হ্রাসের ঝুঁকিতে পড়েছে। সরকারের ব্যর্থ ও অদূরদর্শী কৃষিনীতির কারণে কৃষকদের এমন ভোগান্তি হচ্ছে। কৃষকদের এমন হয়রানি ও চাষাবাদে পর্যাপ্ত সার সরবরাহে সরকারের ব্যর্থতার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক চাষিরা চাহিদা মতো সার পাচ্ছে না। এমতাবস্থায় কৃষকরা সড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, যা মোটেও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য সহায়ক নয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় ডিলার কিংবা নেতাকর্মীর যোগসাজশে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এতে করে ফসল উৎপাদনে বাড়তি খরচের বোঝা কৃষকদের ঘাড়ে পড়েছে, যা মোটেও খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয়।
তিনি বলেন, ইতোমধ্যেই প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রামে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে কৃষকরা। এমনকি সারের গোডাউন থেকে সার লুটপাটের ঘটনা এবং কৃষি বিভাগের মাঠকর্মীকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। এসব ঘটনা খুবই উদ্বেগজনক এবং দেশের সার সংকটের তীব্রতাকে তুলে ধরে। কৃষকদের স্বার্থ রক্ষায় সার সংকট সমাধানে তড়িৎ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং এর দায় সরকার এড়াতে পারবে না।
তিনি আরও বলেন, সরকারদলীয় সিন্ডিকেট কোথাও কোথাও কৃত্রিম সার সংকট তৈরি করে অধিক মুনাফার সুযোগ নিয়েছে। অনুমোদিত ডিলারের দোকানে সার না পেলেও খোলা বাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। ফলে কৃষকরা পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে আন্দোলন করছে।
সরকারদলীয় সিন্ডিকেট কৃষি উৎপাদন ব্যাহত করে দেশের খাদ্যনিরাপত্তার ঝুঁকি তৈরি এবং জনভোগান্তি ও কৃষকদের চরম ক্ষতির মুখে ফেলছে। সকল স্তরে সিন্ডিকেট ভেঙে কৃষকদের হয়রানি বন্ধ, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে এবং পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকারকে তড়িৎ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জাতীয় সংসদে কোরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার
সময় : বিকাল ৪টা ৩০ মিনিট
স্থান : বায়তুল মোকাররম (উত্তর গেট)
আয়োজনে : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
লংমার্চে লাখো মানুষের অভিবাদন জনগণের দাবি আদায়ের প্রত্যয় তুলে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার
গত ৫ সেপ্টেম্বরের ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।
আজ ৬ সেপ্টেম্বর রোববার এক বিবৃতিতে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ সফল করায় তিনি দেশবাসী, ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও তৃণমূলের নেতাকর্মী ভাই ও বোন, পুলিশ ও সিভিল প্রশাসনের সদস্য, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, লংমার্চ রুটের যাত্রী ও পথচারী, পথের পাশে দাঁড়িয়ে লংমার্চকে অভিবাদন জানানো সাধারণ জনগণ, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, পথচারী এবং সড়ক বিভাগের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের জন্য মহান রবের নিকট উত্তম প্রতিদান কামনা করছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ সফল করতে ঢাকা থেকে চট্টগ্রামের লালদিঘির ময়দান পর্যন্ত লাখ লাখ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে বহরকে অভিবাদন জানিয়েছে, যা তাদের প্রাণের দাবি আদায়ের জন্য ত্যাগকে তুলে ধরে। পথসভাগুলোয় হাজার হাজার লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে ১১ দলীয় ঐক্যের দাবি কোনো দলীয় দাবি নয়, এটি জনগণের প্রাণের দাবি। জনগণের ন্যায্য দাবি আদায়ের আগামী দিনের কর্মসূচিতে দেশবাসী আরও বেশি সম্পৃক্ত হবেন বলে আশা করছি আমরা। লংমার্চ কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমরা।
আগামী ১৯ সেপ্টেম্বর একইভাবে ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই লংমার্চকে সফল করতে দেশবাসী ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝ইসলাম বিরোধী কোন আইন পাশ করবে না বলে ওয়াদা করা বিএনপি এখন ট্রান্সফার অব প্রপার্টি বিলের মত কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাশের দিকে এগুচ্ছে❞
-
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি
জাতীয় সংসদ সদস্য, পাবনা-১, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক : ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এবং চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ৬ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মোঃ নুরুজ্জামান ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৩ সেপ্টেম্বর বাদ মাগরিব ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
গত ৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান আড্ডায় দাফন করা হয়েছে।
তিনি আরও বলেন, মাওলানা মোঃ নুরুজ্জামান ইলমে হাদীস তথা দ্বীনি ইলমের চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কুরআন ও হাদীসের শিক্ষা ও শিক্ষা দান, বিস্তার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। একজন প্রথিতযশা আলেম, মুফাসসির ও ওয়ায়েজ হিসেবে তিনি খ্যাতিলাভ করেছেন। তার ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীনকে হারাল। আমরা তার ইন্তিকালে শোকাহত।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Alliance’s Long March from Dhaka to Chattogram concludes at Laldighi Maidan
Dr. Shafiqur Rahman MP calls for facilitating expected reforms; urges government to resolve energy crisis
On Saturday, 5 September, the Dhaka-to-Chattogram Long March, which began from Shapla Chattar in the capital at 8:15 am, reached the historic Laldighi Maidan in Chattogram at around 8:45 pm. At the concluding rally of the Long March program, Honorable Leader of the Opposition and Ameer of Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP delivered the address as the chief guest.
In his speech, he said, “Our six-point demands, do not belong to 11 parties only; rather these are the demands of 180 million people. Two votes were held on 12 February. One was for the National Parliament election and the other was a referendum on constitutional reform. If ‘Yes’ wins the referendum, the Constitution will be reformed. But even though ‘Yes’ won, the BNP did not implement it.”
He said that fascism would never emerge in Bangladesh again and that the people would receive justice for the July massacre.
He further said, “There is no gas in the country, there is no electricity, yet the people are being forced to pay the bills. BNP activists have plunged into violence, terrorism and theft across society. When they are caught, they say those people belong to the Awami League, but investigations show that they are from the BNP. Later, they say they are infiltrators.”
Dr. Shafiqur Rahman said, “Our movement is not a movement for after Eid. This is a movement to establish the demands of the people. The BNP is not fulfilling the promises as they had made to the nation in its election manifesto before the election.”
He further said, “This government is insulting the nation by refusing to implement the verdict of nearly 70% of the people expressed through the referendum. We will not stop until the mandate of the people is implemented. Our movement will continue. We will change Bangladesh, Insha’Allah. We are confident that the people will emerge victorious. Those who bow their heads before fascism and hegemonism will be defeated. If the government does not ensure justice for the July massacre, the 11-party alliance will form a government of the people and ensure justice.”
Chief Whip of the Opposition and Convener of the NCP Nahid Islam MP said, “The incumbent government has no plan to lead the country. If the opposition does not support it, this government will not be able to run the country. The government has deceived the people by refusing to implement the verdict of the referendum. The country has still not been freed from hegemonism and corruption.”
He said, “If the July Charter is implemented, the opposition will cooperate. If you engage in corruption, we will not cooperate with you even one bit.”
He added, “We want to make it clear that Parliament and the streets have now become one. You will have to answer. The previous autocratic regime took 16 years, but we will not wait another 16 years.”
Ameer of Bangladesh Khilafat Majlis Maulana Mamunul Haque said, “The purpose of our Long March is not for any party or personal interest. Our objective is to realize the dream that the students and people of 2024 had of building a Bangladesh free from autocracy.”
He said, “The dream was that if ‘Yes’ won the referendum, the Constitution would be reformed in accordance with the July Charter. Unfortunately, after coming to power, BNP is betraying the people. Although the BNP may betray the people, we cannot do so. That is why the second phase of our movement begins today.”
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar said, “If the government deceives the people or takes a position against them, the people will not spare the government. If the government follows an authoritarian and fascist path, the movement to force it back from that path will begin from Chattogram.”
He further said, “Our movement will not stop until the new state envisioned in the dreams of the July Revolution is established.”
In his presidential address, President of the LDP Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram said, “The people must unite to establish their rights. Many governments have come in the past, but under no previous government had people said within only six months that the government would not survive. But during the tenure of this government, people are saying exactly that.”
Earlier, the inaugural rally of the peaceful Long March from Dhaka to Chattogram, organized by the 11-party alliance with demands for implementation of the popular verdict expressed through the referendum, justice for the July massacre, resolution of the electricity, fuel, gas and fertilizer crises, curb the rise in prices of essential commodities, an end to extortion and corruption, improvement of the law-and-order situation, and to bring an end to narrow partisan activities, began at 7:00 am at Shapla Chattar in the capital. The rally began with the recitation of the Holy Qur’an. Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Coordinator of the 11-Party Alliance Dr. AHM Hamidur Rahman Azad delivered the opening address.
Following the speeches, the Long March convoy set out for Chattogram at around 8:15 am. Public meetings were held at various pre-determined points along the route of the Long March. The first was held at the truck stand near Kachpur Bridge in Narayanganj, followed by meetings at Paduar Bazar Bishwaroad and Chouddogram in Cumilla, Mahipal in Feni, Mirsarai in Chattogram, and finally at Laldighi Maidan in Chattogram.
In addition to the scheduled roadside meetings, several other unscheduled gatherings were held at different locations amid the presence of large crowds. Thousands of people gathered at these roadside meetings. Hundreds of people stood on both sides of the roads at different points along the route to welcome the Long March.
Among others, special guests who addressed the program included Chief Coordinator of the Northern Region of the NCP Sarjis Alam; Member of the Central Executive Council and Ameer of Jamaat-e-Islami Dhaka City South Nurul Islam Bulbul MP; Central Secretary General of Bangladesh Islami Chhatrashibir Sibgatullah Sibga; Assistant Secretary General of Jamaat-e-Islami and Coordinator of the 11-Party Alliance Dr. AHM Hamidur Rahman Azad; Chief Coordinator of the NCP Nasiruddin Patwary; Chairman of AB Party Mr. Mujibur Rahman Manju; Secretary General of Bangladesh Khilafat Majlis Maulana Jalal Uddin Ahmad; Secretary General of Bangladesh Liberal Democratic Party Professor Billal Hossain Miazi; Secretary General of Bangladesh Nezam-e-Islam Party Maulana Musa Bin Izhar; Chairman of Bangladesh Labor Party Dr. Mostafizur Rahman Iran; Chairman of BDP Advocate AKM Anwarul Islam Chan; Brigadier General (Retd.) Hasinur Rahman Bir Pratik; Central Organizing Secretary of Bangladesh Khilafat Majlis Maulana Muhammad Faisal; and Spokesperson of the NCP Mr. Asif Mahmud Sajib Bhuiyan, among others.
Thank you.
Dr. AHM Hamidur Rahman Azad, former MP
Coordinator, 11-Party Alliance and
Assistant Secretary General
Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পাখির চোখে ৬ দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের পথে ফেনীর মহিপালের ঐতিহাসিক পথসভা
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত
১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে যাত্রা শুরু করে। লংমার্চের গাড়ি বহর বিকেলে ফেনী জেলার মহিপালে পৌঁছালে নেতৃবৃন্দের গাড়ি বহর ঘিরে ধরে উৎসুক জনতা। লাখ-লাখ জনতার মাঝে যেন জনস্রোতে ভেসে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ গাড়ির ভেতর থেকে দাঁড়িয়ে জনগণকে অভিবাদন জানান। এতে উপস্থিত জনগণ আবেগাপ্লুত হয়ে পড়েন।
ফেনী জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি। এ সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে ৫/৭ কিলোমিটার সড়ক জুড়ে জনসমুদ্রে পরিণত হয়। ফলে লংমার্চে জনগণের ব্যাপক অংশগ্রহণ ও সমর্থন দেখা যায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও ফেনী জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, ফেনী জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রামলং মার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। চব্বিশের জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। জনগণের চুলায় গ্যাস পৌঁছে দেয়ার জন্য। জনগণের ঘরে বিদ্যুতের বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। এই সরকার জনগণের সাথে প্রতারণা করছে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল জনগণের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, আমরা জনগণের সাথে আছি, আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়বো। আমরা সফল হবো। আজকের লংমার্চ শেষ নয় শুরু।
আজ শনিবার ৫ মার্চ সকালে নায়াণগঞ্জের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা আবদুল জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি সেখানে জনতার ঢল নামবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রামলং মার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। চব্বিশের জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। জনগণের চুলায় গ্যাস পৌঁছে দেয়ার জন্য। জনগণের ঘরে বিদ্যুতের বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। এই সরকার জনগণের সাথে প্রতারণা করছে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল জনগণের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, আমরা জনগণের সাথে আছি, আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়বো। আমরা সফল হবো। আজকের লংমার্চ শেষ নয় শুরু।
আজ শনিবার ৫ মার্চ সকালে নায়াণগঞ্জের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মাওলানা আবদুল জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি সেখানে জনতার ঢল নামবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেন, কুমিল্লাসহ সারাদেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে। আমরা জনগণের এ সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি।
আজ ৫ সেপ্টেম্বর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল ১৯৯৪ সালে। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। সরকারের উদ্দেশে বলছি, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুন। পাশের কোনো জেলার যদি দাবি থাকে, তাদেরও দিয়ে দেন। কুমিল্লা বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু করে দ্রুত বাস্তবায়ন করুন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সরকার অনেকগুলো কথা দিয়েছিল। তারা সেগুলো রাখেনি, প্রতারণা করেছে। কুমিল্লায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি এখনো রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সেদিকে খেয়াল নেই।
তিনি আরও বলেন, দেশ মাদকে ভরে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা ও বাড়ির মাদকের চালান বন্ধ করতে পারছে না। আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে বাঁচান, দেশকে বাঁচান।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশাবাদী জনতার বিজয় হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব দাবি আদায় করব ইনশাআল্লাহ। জনতা আমাদের সাথে আছে, আমরা গন্তব্যে পৌঁছবো।
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, লংমার্চে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ তাদের অনুভূতি ব্যক্ত করছে। সরকার ১৮০ দিনে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি।
তিনি বলেন, সরকারের মন্ত্রীদের সন্তানরা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত। তারা সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা ঢাকায় লংমার্চের ডাক দেবো।
এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশ চাঁদাবাজি, খুন রাহাজানিতে ভরে গিয়ে জাহান্নামে পরিণত হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের রায়কে উপেক্ষা করলে জনগণ সরকারকে প্রত্যাখান করবে। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে জনগণ।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের ঢাকা মহনগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি সেখানে জনতার ঢল নামবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি, অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান এমপি
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমাদের লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে । আমাদের দাবি স্পষ্ট। জনগণ গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, পানি সংকটে ভুগছে। কিন্তু তারপরও জনগণকে বিল পরিশোধ করতে হচ্ছে। এদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, এ লংমার্চ আপামর জনতার। সরকার যদি লংমার্চে বাধা দেয় তাহলে সব বাধা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছাবে এবং ১১ দলের ৬ দফা দাবি এক দফা রূপ নেবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, সরকার জাতির সাথে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে যদি জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করে তাহলে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে। দিনে দিনে দুর্ভোগ বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সরকারকে সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ যাত্রা করার আগে রাজধানীর শাপলা চত্বরে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এতে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ। পরে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ যাত্রা করে।
লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি সেখানে জনতার ঢল নামবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চে কুমিল্লার রাস্তার দুপাশে হাজার হাজার জনতার ভালোবাসায় সিক্ত মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করুন।”
—
ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
সমন্বয়ক, ১১ দলীয় ঐক্য এবং
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণহত্যার বিচারের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি তুলে ধরার লক্ষ্যে প্রেস ব্রিফিং
🗒️ ০৪ সেপ্টেম্বর ২০২৬। জুম'আ বার। সকাল ১১টা
📍কেন্দ্রীয় কার্যালয়, মগবাজার, ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আয়োজনে : ১১ দলীয় ঐক্য। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses concern and condemnation over continued appointment of partisan administrators to union councils
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar issued a statement today, Thursday, September 3, strongly condemning and protesting the continued appointment of administrators to Union councils, alleging that the government is engaged in a deep conspiracy over local government elections with the ulterior motive of delaying the polls.
In the statement, he said that following the July Revolution of 2024, the country returned to a democratic path through the election to the 13th National Parliament and the referendum held on February 12, 2026.
The people's expectation is that elected representatives will soon assume responsibility at the local government level as well, ensuring that public services reach people's doorsteps.
However, after the BNP government came to power and disregarded the popular mandate expressed through the referendum, it has continued appointing administrators to city corporations, municipalities, upazila councils and, most recently, Union councils, with what he described as an ulterior desire to establish authoritarian control over the local government system and prolong local government elections. This is a matter of grave concern for the nation. "I strongly condemn and protest this reprehensible decision by the government," he said.
Mia Golam Porwar said that according to information from the Ministry of Local Government, out of more than 4,500 Union councils in the country, approximately 311 are currently eligible for elections.
Yet, instead of moving toward holding elections, the government continues to appoint partisan administrators, which he described as a blueprint to deprive people of their democratic and voting rights.
According to the ministry's information, administrators have been appointed to at least 38 Union councils, including seven newly formed unions, over the past two months.
According to media reports, 19 of the Union councils where administrators have been appointed are in Barishal district.
"Most astonishingly, the Local Government Division has appointed 12 BNP leaders and activists as members of the Rupganj Union council in Narayanganj," he said. He described this as part of a conspiracy to obstruct the democratic process for the long term.
He further said that the government's actions demonstrate that it is engaged in a deep conspiracy over Union Council elections. Although Local Government State Minister Mir Shahe Alam had said that elections to all five tiers of local government would be held within the current year, the Ministry of Local Government is still continuing to appoint administrators to Union councils, with only four months remaining in the year.
"This is nothing short of an outright deception of the nation," he said, adding that the appointments are effectively creating opportunities for party leaders and activists to engage in looting and are a reprehensible strategy to create avenues for securing undue advantages in the upcoming local government elections.
Mia Golam Porwar said the government must abandon its ulterior objective of delaying local government elections and, in the interest of establishing people's legitimate rights, immediately withdraw partisan administrators from all tiers of the local government system.
At the same time, the appointed administrators must be declared ineligible to contest the elections. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পবিত্র মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী চার হাফেজকে আমীরে জামায়াতের সংবর্ধনা
❝বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন❞- ডা. শফিকুর রহমান এমপি
আজ ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রথম স্থান অর্জনকারী বিজয়ী হলেন ডেমরাস্থ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নূর উদ্দিন জাকারিয়া, অবশিষ্ট তিন জন বিজয়ী বিভিন্ন ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছেন। তারা হলেন তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার রাবিতা বিনতে রমজান, মারকাজুল মদিনার মাহমুদুল হাসান আশরাফী এবং রাজধানীর ওয়ারিস্থ সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফয মাদ্রাসার মুসফিরা বিনতে মাহমুদ।
সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, এ বছর মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারজন প্রতিযোগীর সবাই বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রথম এবং তিনজন বিভিন্ন গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। বিশ্বমঞ্চে তাঁদের এ সাফল্য বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের।
তিনি আরও বলেন, মক্কার বায়তুল হারামে বিজয়ীদের নাম ঘোষণার সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা প্রদর্শিত হয়েছে। ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে বিশ্বমঞ্চে সাফল্য অর্জনকারীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হলেও কুরআনের হাফেজদের ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন উদ্যোগ দেখা যায়নি।
ডা. শফিকুর রহমান বলেন, গতকাল জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানিয়েছেন। তিনি সরকারের প্রতি দ্রুত তাঁদের সংবর্ধনা ও যথাযথ সম্মাননার ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে অতীত ও বর্তমান সময়ে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিজয়ী সব হাফেজকে নিয়ে সম্মানজনক সংবর্ধনার আয়োজনের কথাও জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিক শিক্ষার বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার প্রসার ভালো ও নৈতিক নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কওমি শিক্ষাব্যবস্থা ও হিফজুল কুরআনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি সরকারের যথাযথ সহযোগিতা থাকা উচিত। এটি কোনো অনুগ্রহ নয়, তাঁদের ন্যায্য অধিকার।
মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ের বিষয়টি উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী মাদ্রাসার পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়েও শিক্ষা গ্রহণ করছে। এ সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করা প্রয়োজন।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগীদের সহযোগিতাকারী বিদেশি শিক্ষককেও সুযোগ পেলে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমীর।
তিনি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাফেজদের এ অর্জন যেন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে একটি গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের দৃষ্টান্ত।
সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেইন ক্যাম্পাসের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman MP hosts reception for four Hafizs who won prizes at Qur’an competition in Makkah
A reception was held at 12:30 p.m. today, Thursday, September 3, at the official residence at 29 Minto Road for the Bangladeshi Hafizs (memorizers of the Quran) who won prizes at the 46th King Abdulaziz International Qur’an Competition 2026. The reception was hosted on behalf of the Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP.
Speaking at the reception, Dr. Shafiqur Rahman MP said that all four contestants who represented Bangladesh at this year’s international Hifzul Qur’an competition held in Makkah emerged as winners. One of them secured first place, while the other three achieved third place in different groups. Their success on the international stage is a matter of immense pride for Bangladesh.
He further said that when the names of the winners were announced at Baitul Haram in Makkah, Bangladesh’s red-and-green national flag was displayed. While individuals who had achieved success on the international stage in sports, culture, and other fields are honored by the state, but no similar initiative has so far been seen for Hafizs of the Qur’an.
Dr. Shafiqur Rahman said that yesterday, Dr. Shafiqul Islam Masud, a member of the Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami and an opposition parliamentarian, demanded that the winning Hafizs be honored by the state. He urged the government to arrange a reception and provide due recognition to them as soon as possible. He also announced plans to organize an honorable reception for all Hafizs who have represented Bangladesh and won prizes in international Qur’an competitions in both the past and present.
The Leader of the Opposition said religious education is one of the most important means of developing moral values. Expanding religious education can play a significant role in building good and ethical citizens.
The government should provide appropriate support to institutions and students involved in the Qawmi education system and Hifzul Qur’an. This is not a favor; it is their rightful entitlement.
Referring to the integration of religious and general education for madrasa students, the Jamaat Ameer said that many students are currently pursuing education at colleges and universities alongside their madrasa studies. This integrated approach to education should be further encouraged.
The Jamaat Ameer also expressed his intention to invite and honor, when possible, foreign teachers who have supported Bangladeshi contestants in international competitions by bringing them to Bangladesh.
Appealing to members of the journalist community, he said that media support is needed to ensure that the achievements of these Hafizs are not confined to any particular individual or institution, but are recognized as a matter of national pride.
Dr. Shafiqur Rahman MP said, “Together, we all want to build our beloved Bangladesh into a country of which we can be proud. Insha’Allah, that Bangladesh will be a humane Bangladesh, a Bangladesh of justice, and an example of prosperity and well-being in this world and the Hereafter.”
Among others, Jamaat-e-Islami's Assistant Secretary General Maulana Abdul Halim; Central Executive Council Member Dr. Shafiqul Islam Masud MP; and Acting Principal of the Main Campus of Tamirul Millat Kamil Madrasa, Dr. Maulana Khalilur Rahman Madani were present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
লংমার্চ নিয়ে থিম সং || রক্ত লালের প্রহর
লংমার্চে চলো
প্রতিবাদে জ্বলো
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আল্লাহর কিতাব ও রাসূল (সা:)-এর সুন্নাহ বাদ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব।"
-শহীদ মীর কাসেম আলী (রহ.)
[৩১ ডিসেম্বর ১৯৫২ - ৩ সেপ্টেম্বর ২০১৬]
#wearemirquasemali -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and Malaysian High Commissioner
H.E. High Commissioner of Malaysia to Bangladesh, Shuhada bin Othman paid a courtesy call on the Honourable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, at his official residence at 29 Minto Road at 10:30 a.m. today, Thursday, 3 September 2026. The High Commissioner was accompanied by Embassy's First Secretary Faiz bin Mohd Mokhtar, and Hazwan bin Hasnol.
During the courtesy meeting, the two sides held a cordial and candid exchange of views on various issues of mutual interest concerning Bangladesh and Malaysia.
The meeting emphasized the importance of further strengthening the existing friendly and historic relations between the two countries, as well as expanding areas of bilateral cooperation. During the discussion, the High Commissioner appreciated the positive and constructive role of Jamaat-e-Islami as an opposition party in the National Parliament. They also discussed in detail Malaysia’s potential role in addressing Bangladesh’s ongoing energy crisis and the issue of the repatriation of the Rohingyas.
The exchange of views also covered various important matters relating to the mutual interests, development, and progress of both countries. Both sides expressed hope that the cordial relations between Bangladesh and Malaysia would be further strengthened in the future and that mutual cooperation and progress in all areas would continue.
Foreign Affairs Advisor to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee of the Leader of the Opposition were also present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্থানীয় সরকার নির্বাচনকে প্রলম্বিত করার হীন উদ্দেশে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্র ও নির্বাচনকে প্রলম্বিত করার হীন উদ্দেশে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক পথে ফিরে আসে। জনগণের আকাঙ্ক্ষা হলো স্থানীয় সরকার ব্যবস্থায়ও দ্রুত নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন এবং জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে যাবে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর গণভোটের গণরায়কে উপেক্ষা করার পর স্থানীয় সরকার ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠার হীন আকাঙ্ক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনকে প্রলম্বিত করার উদ্দেশে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে, যা জাতির জন্য চরম উদ্বেগের। আমি সরকারের এহেন হীন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের সাড়ে ৪ হাজারের অধিক ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে নির্বাচনযোগ্য ইউনিয়নের সংখ্যা প্রায় ৩১১টি। অথচ সরকার নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর না হয়ে এখনো দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে যাচ্ছে, যা জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত করার নীলনকশা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্যমতে, গত দুই মাসে ৭টি নবগঠিত ইউনিয়নসহ অন্তত ৩৮টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রশাসক বসানো ১৯টি ইউনিয়ন বরিশাল জেলার। আশ্চর্যজনক হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নে ১২ জন বিএনপি নেতা-নেত্রীকে পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পথকে দীর্ঘমেয়াদে রুদ্ধ করার ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সরকার গভীর ষড়যন্ত্র করছে বলে তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হচ্ছে। কারণ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম চলতি বছরের মধ্যে দেশে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন করার কথা জানালেও বছরের চারমাস বাকী থাকতে ইউনিয়ন পরিষদগুলোয় এখনো প্রশাসক বসানো অব্যাহত রেখেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এটি জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা এবং দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দেয়ার নামান্তর এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অবৈধ সুবিধা গ্রহণের পথ তৈরির হীন কৌশল।
গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচন প্রলম্বিত করার সরকারের হীন উদ্দেশ্য থেকে সরে এসে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দ্রুত স্থানীয় সরকারের সকল স্তর থেকে দলীয় প্রশাসক প্রত্যাহার করতে হবে। একই সাথে নিয়োগকৃত প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০:৩০টায় জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে তাঁর সরকারি বাসভবন, ২৯ মিন্টো রোডে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় মান্যবর হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার এবং হাজওয়ান বিন হাসনল।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রসমূহ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে মান্যবর হাইকমিশনার জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সম্ভাব্য ভূমিকা ও রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে উভয় দেশের পারস্পরিক স্বার্থ, উন্নয়ন ও অগ্রগতির বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার এবং সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting and discussion between the Leader of the Opposition and a BKMEA Delegation
A courtesy meeting and discussion was held between the Hon’ble Leader of the Opposition in the National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP, and a delegation of the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA).
At 9:00 p.m. on Wednesday, September 2, the BKMEA delegation, led by its President Mohammad Hatem, met with the Hon’ble Leader of the Opposition at Jamaat Ameer's office in Bashundhara. The meeting took place in a cordial and friendly atmosphere.
Alongside BKMEA President Mohammad Hatem, the delegation included Senior Vice President Amal Poddar; Director and former Executive President Mansur Ahmed; Director Md. Jamal Uddin; Director Md. Salauddin Ahmed Shamim; and Director Md. Moniruzzaman.
Secretary General of IBWF Dr. Anwarul Azim, and Chairman of a Standing Committee of BGMEA
Mozammel Haque Bhuiyan were also present at that time.
During the courtesy meeting and discussion, the overall situation of the country’s apparel industry was discussed in detail. In particular, business leaders shared their views and concerns regarding the ongoing shortages of electricity, gas, and other energy resources in the industrial sector, various challenges in the banking sector, as well as existing obstacles and potential opportunities in business and trade.
The Honorable Leader of the Opposition listened attentively to the views expressed by the business leaders. Highlighting the significant contribution of the apparel industry to the country’s economy and employment, he assured the delegation of the necessary to extend necessary cooperation and initiatives to help address the existing challenges.
The meeting emphasized the importance of continued mutual cooperation to promote the development of the country’s business, trade, and industrial sectors, create an investment-friendly environment, and further strengthen the national economy. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর, বুধবার রাত ৯টায় আমীরে জামায়াতের বসুন্ধরাস্থ কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া।
সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে চলমান বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ তাঁদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন।
মাননীয় বিরোধীদলীয় নেতা ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। তিনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition holds exchange of views with top executives of Electronic Media
On Wednesday afternoon, September 2, Honorable Leader of the Opposition and Bangladesh Jamaat-e-Islami's Ameer Dr. Shafiqur Rahman MP, held an exchange of views event with the top executives of electronic media at the Opposition Leader’s official residence at 29 Minto Road in the capital.
The meeting was attended by Chief Editor and Head of News of Banglavision Dr. Abdul Hai Siddique; CEO of Somoy TV Zubayer Ahmed Babu; CEO of Jamuna Television Fahim Ahmed; Head of News of ATN Bangla Matiur Rahman; CEE of ATN News Shahidul Azam; Chief Executive Editor of Channel i Zahid Newaz Khan; Chief News Editor of NTV Fakhrul Alam Khan Kanchan; Head of News of RTV Ilias Khan; Head of News of Ekhon TV Mostafa Kamal Swapan; Head of News of Star News Waliur Rahman Meraj; CEO and Head of News of Ekattor Television Shafik Ahmed; Head of News of Independent TV Mamun Abdullah; CNE of DBC News Shahabuddin Chowdhury; Head of News of News24 Shariful Islam Khan; Executive Director and Head of News of Channel 24 Zahirul Alam; News In-Charge of SA TV Wahid Milton; Head of News of Boishakhi TV Ziaul Kabir Sumon; Head of News of Deepto TV S.M. Akash; Chief News Editor of Mohona TV Sumon Mostafiz; Head of News of GTV Gausul Azam Bipu; Chief News Editor of Nagorik TV Shakhawat Hossain Nabin; CEO of Asian TV Hasnain Khurshid; Editor-in-Chief of My TV Mahmud Al Faisal; Director (News) of Bangla TV Mir Nur-U-Shams Shantanu; Managing Director and CEO of Channel S Sujit Chakraborty; Head of News of Green TV Mahmud Hasan; and Bangladesh Chief of TRT World Kamruzzaman Bablu.
Later, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar briefed journalists about the meeting.
At the briefing, Mia Golam Porwar said that the Jamaat Ameer had discussed the existing hardships faced by the people with the top executives of electronic media. He said that the 13th National Parliamentary Election and referendum were held on February 12, 2026. If the people’s mandate expressed through the referendum is not implemented now, it will create a political crisis. In this regard, he highlighted Jamaat’s open and sincere role both inside and outside Parliament.
Mia Golam Porwar said that several journalists pointed out that there are those who hold differing views regarding the referendum held in accordance with the July Charter. Many of the top executives of electronic media advised the Jamaat Ameer to make it clear that the result of the referendum should be accepted without any reservation. They suggested that those who disagree should either clearly state that they will accept the verdict or openly say that they will not.
Secretary General further said that the Jamaat Ameer presented the prevailing situation to the top executives, citing various examples of hardships in people’s daily lives, rising prices of essential commodities, shortages of electricity and gas, terrorism, and narrow partisan practices. He also highlighted the role that electronic media can play, beyond merely reporting news, in shaping public opinion and building national consensus.
The Opposition Leader said that while news reporting is a responsibility, the media also has a responsibility to advance national unity, sovereignty, and democracy. The Jamaat Ameer invited the media executives to openly offer any good advice for Jamaat or point out any shortcomings.
Mia Golam Porwar said that the top executives also spoke about various problems, being faced by the electronic media. They said that electronic media does not enjoy the facilities available to the print media. There is no established salary structure, no Wage Board, and no proper structural framework, and they also raised concerns regarding their security. The Jamaat Ameer advised them to raise and discuss these issues through an appropriate process. He assured them that Jamaat would play an effective role in addressing these matters.
He further said that the top executives of the media noted that Jamaat’s role as the opposition party in the current Parliament has been more constructive, peaceful, and procedural than at any time in the past.
The Jamaat Ameer assured them, saying, “Inside and outside Parliament, we will cooperate with the government in all good initiatives that serve the interests of the country and its people. At the same time, we will oppose actions of the government that go against the public interest, and our approach will be non-violent, constructive, and responsible. We want all movements on the streets to remain non-violent.”
“Journalists also suggested several good political programmes,” Golam Porwar said.
Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami A.T.M. Azharul Islam MP; Assistant Secretaries General Maulana A.T.M. Masum, Maulana Rafiqul Islam Khan MP, Maulana Abdul Halim, and Advocate Muazzam Hossain Helal; Central Executive Council Members Abdur Rab, Principal Shahabuddin, Advocate Matiur Rahman Akanda, and Mobarak Hossain; Ameer of Dhaka South City Jamaat-e-Islami Nurul Islam Bulbul MP; Ameer of Dhaka North City Jamaat-e-Islami Mohammad Selim Uddin; Secretary of Dhaka South City Jamaat-e-Islami Dr. Shafiqul Islam Masud MP; Secretary of Dhaka North City Jamaat-e-Islami Dr. Rezaul Karim; and Central Working Committee Members Mohammad Zahidur Rahman and Delwar Hossain, among others were also present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জুলাই চার্টার অনুযায়ী যে গণভোটটা হয়েছে, কোনো ভিন্নমত ছাড়াই গণভোটের রায় মেনে নেওয়া উচিত।"
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
আজ ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে মতবিনিময় করেছেন সম্মানিত আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ জনাব মতিউর রহমান, এটিএন নিউজের সিইই শহিদুল আজম, চ্যানেল আই’র প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজ, একাত্তর টেলিভিশনের সিইও এন্ড হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টুয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল টুয়েন্টিফোরের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম, এসএ টিভির নিউজ ইনচার্জ ওয়াহিদ মিল্টন, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, জিটিভির হেড অব নিউজ গাউসুল আজম বিপু, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন নবিন, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, মাই টিভির এডিটর ইন চিফ মাহমুদ আল ফয়সাল, বাংলা টিভির পরিচালক বার্তা মীর নূর উস শামস শান্তনু, চ্যানেল এস’র ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সুজিত চক্রবর্তী, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান কামরুজ্জামান বাবলু প্রমুখ।
পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
ব্রিফিংয়ে গোলাম পরওয়ার আমীরে জামায়াতকে উদ্ধৃত করে বলেন, আমীরে জামায়াত সমাজের বিদ্যমান জনদুর্ভোগ নিয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে রাজনীতিতে সংকট তৈরি হবে। তিনি এ ক্ষেত্রে সংসদের ভিতরে এবং বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথা তুলে ধরেছেন।
গোলাম পরওয়ার বলেন, সাংবাদিকদের মধ্য থেকে অনেকে বলেছেন, জুলাই সনদ অনুযায়ী যে গণভোট হয়েছে, সেটির বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন। তাদের আমীরে জামায়াতের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত-কোনো ভিন্নমত ছাড়াই গণভোটের রায় মেনে নেওয়া উচিত। তারা বলবে মেনে নেবো, না হয় বলবেন মেনে নেবো না। আমীরে জামায়াতকে এমন পরামর্শ দিয়েছেন ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের অনেকে।
তিনি আরও বলেন, জনজীবনের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসের সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ নানা উদাহরণ তুলে ধরে বিদ্যমান পরিস্থিতি শীর্ষ নির্বাহীদের কাছে তুলে ধরেছেন আমীরে জামায়াত। ইলেকট্রনিক মিডিয়া সংবাদ পরিবেশন ছাড়াও যে জনমত তৈরি ও জাতীয় ঐকমত্য তৈরিতে ভূমিকা রাখতে পারে, সেটিও তুলে ধরেছেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেছেন, সংবাদ পরিবেশন যেমন একটি দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। জামায়াতের জন্য কোনো ভালো পরামর্শ কিংবা কোনো ত্রুটির বিষয়ে খোলামেলা জানানোর আহ্বান জানিয়েছেন আমীরে জামায়াত।
গোলাম পরওয়ার বলেন, ইলেকট্রনিক মিডিয়ায় বিদ্যমান নানা সমস্যার বিষয়ে শীর্ষ নির্বাহীরা কথা বলেছেন। তারা বলেছেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, সেসব সুবিধা ইলেকট্রনিক মিডিয়ায় নেই। বেতন কাঠামো নাই, ওয়েজ বোর্ড নাই, সেখানে কোনো কাঠামোগত অবস্থান নাই এবং তাদের নিরাপত্তার প্রশ্নও তারা তুলে ধরেছেন। আমীরে জামায়াত এসব সমস্যার বিষয়ে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কথা বলার ও তুলে ধরার পরামর্শ দিয়েছেন। তাহলে জামায়াত এখানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেছেন আমীরে জামায়াত।
তিনি আরও জানান, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বলেছেন, বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াত যে ভূমিকা রাখছে, তা অতীতের যেকোনো সময়ের তুলনায় গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমীরে জামায়াত আশ্বস্ত করেছেন, সংসদের ভিতরে এবং বাইরে দেশের ও জনগণের স্বার্থে সকল ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে আমরা অবস্থান নেবো এবং সেটি হবে- অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। আমরা রাজপথের সকল আন্দোলনই নন-ভায়োলেন্ট করতে চাই। সাংবাদিকরা ভালো ভালো রাজনৈতিক কর্মসূচির পরামর্শ দিয়েছেন, বলেন গোলাম পরওয়ার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ ও জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান ও দেলাওয়ার হোসেন প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Grief over devastating floods and Glacial disaster in Nepal expressed; Mia Golam Porwar signs Condolence Book at Nepal embassy
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar has expressed deep grief and condolences over the extensive loss of life and destruction caused by the devastating floods and glacial disaster in Nepal. At 3:00 pm on Tuesday, September 1, 2026, he visited the Embassy of Nepal in Dhaka, signed the embassy’s condolence book, and conveyed his profound sympathy to the Government and people of Nepal.
After signing the condolence book, Mia Golam Porwar held a courtesy meeting with His Excellency Ghanshyam Bhandari, Ambassador of Nepal to Bangladesh. During the meeting, the Ambassador briefed the Secretary General about the recent disaster and the loss of lives. The Ambassador also expressed his gratitude for the immediate correspondence and sincere sympathy extended by Jamaat-e-Islami from the very beginning of the disaster.
On the occasion, deep grief and condolences over the loss of lives in Nepal’s recent devastating natural disaster was also conveyed on behalf of the Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Bangladesh Jamaat-e-Islami's Ameer Dr. Shafiqur Rahman MP.
Mia Golam Porwar further said that during this difficult and sorrowful time for the people of Nepal, Bangladesh Jamaat-e-Islami stand beside the people of Nepal. He expressed solidarity with the Government of Nepal, rescue teams, and the affected people, and wished success for all necessary humanitarian efforts to overcome the devastating catastrophe.
He said that Bangladesh and Nepal have maintained longstanding friendly and cordial relations. He expressed hope that the humanitarian tradition of standing by each other during difficult times, would become even stronger during this crisis.
Ali Ahmad Mabrur, a member of the Foreign Affairs Advisory Committee of the Honorable Leader of the Opposition in the National Parliament, was also present on the occasion.
It may be noted that following the collapse of part of a glacier along the Nepal-Tibet border on August 26, massive flooding, mudflows, and torrents of rocks caused a devastating disaster in areas along the Nepal-Tibet border. The disaster caused extensive damage to homes, roads, bridges, and various infrastructure across large areas, including Nepal’s Rasuwa District.
According to the latest reports available on September 1, the death toll in Nepal has reportedly exceeded 1,000, while several thousand people remain missing. Rescue and search operations are still underway. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
০১ সেপ্টেম্বর, ২০২৬ (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে এক দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়। দাওয়াতি সমাবেশে সাবেক বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যবসায়ী, কওমী আলেম এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৬৫০ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে তাদের বরণ করে নেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নেপালের ভয়াবহ বন্যা ও হিমবাহধসের ঘটনায় জামায়াতের শোক, নেপাল দূতাবাসের শোকবইয়ে সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর
নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৩টায় তিনি ঢাকাস্থ নেপাল দূতাবাসে গিয়ে দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নেপাল সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবইয়ে স্বাক্ষরের পর জনাব মিয়া গোলাম পরওয়ার ঢাকায় নিযুক্ত নেপালের মান্যবর রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সাথে একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় মান্যবর রাষ্ট্রদূত সাম্প্রতিক দুর্যোগ ও প্রাণহানির বিষয়ে সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন। একইসাথে এই দুর্যোগের সূচনা থেকেই জামায়াতের পক্ষ থেকে নিয়মিত সহযোগিতা ও আন্তরিকভাবে সহানুভূতি ব্যক্ত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের জনগণের এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেপালের জনগণের পাশে রয়েছে। তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং এই ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় সকল মানবিক উদ্যোগের সাফল্য কামনা করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিভিন্ন কঠিন সময়ে একে অপরের পাশে থাকার যে মানবিক ঐতিহ্য দুই দেশের মধ্যে রয়েছে, এই দুঃসময়ে তা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে একটি হিমবাহের অংশ ধসে পড়ার পর ব্যাপক বন্যা, কাদা ও পাথরের স্রোত নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে। নেপালের রসুয়া জেলাসহ বিস্তীর্ণ এলাকায় এই দুর্যোগে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১ সেপ্টেম্বরের সর্বশেষ বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী নেপালে মৃতের সংখ্যা অন্তত হাজারখানেক পার হয়েছে এবং কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝বৈষম্যমূলক বিধান রেখে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না❞
-মিয়া গোলাম পরওয়ার
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ সেক্রেটারি জেনারেল এর বক্তব্যThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জনগণের অধিকার আদায়ে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনগণের কাছে যাচ্ছে ১১ দল
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে আজ ৩১ আগস্ট সোমবার বিকেল ৫টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্য সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মোর্শেদ সিদ্দীকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও ড. রেজাউল করিম, বিডিপির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।
মতবিনিময়কালে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ করবে। এর প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।
তিনি বলেন, সরকার গত ৬ মাসে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখাতে, জনদুর্ভোগ, বিদ্যুৎ সংকট, সার সংকট এবং গ্যাস সংকট সমাধানে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সংসদে ও সংসদের বাইরে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সাথে কটু ভাষায় কথা বলা হচ্ছে, সরকারদলীয় নেতাকর্মীরা বিরোধীদলীয় এমপিদের উপর হামলা চালাচ্ছে। আমরা আশা করছি গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিরোধীদলের গণতান্ত্রিক কর্মসূচি লংমার্চে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। আমরা বিরোধী দলের শান্তিপূর্ণ ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার ও সরকারদলীয় শীর্ষ নেতা এবং সরকারি আমলাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। কর্মসূচি পালনে সহযোগিতা করে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানোরও একটি সুযোগ তৈরি হয়েছে সরকারি দলের জন্য।
সরকারকে সতর্ক করে গোলাম পরওয়ার বলেন, যদি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির কোথাও বাধা দেয়া হয়, সন্ত্রাসী কর্তৃক হামলা করা কিংবা ভয়ভীতি দেখানো হয়, নাশকতা করার চেষ্টা করা হয়- তাহলে প্রমাণ হবে যে, জুলাই অভ্যুত্থানের পর জুলাই সনদের আলোকে আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশকে সরকার ধারণ করে না। লংমার্চকে বাধাগ্রস্ত করা হলে সরকারের প্রতি জনঅনাস্থা আরও বাড়বে।
১১ দলের নেতৃবৃন্দ আরও বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চে কোনো প্রকার বাধা দেয়া হলে সকল বাধা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছাবে। জনগণের অধিকার আদায়ে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে জনগণের কাছে যাচ্ছে ১১ দল। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি দেশের সকল জনগণের, এজন্য লংমার্চ কর্মসূচি দেয়া হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, লংমার্চ কর্মসূচি ঘোষণার পর থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে তীব্র যানজট দেখা যাচ্ছে। এটি কৃত্রিম যানজট। লংমার্চের দিন যদি কোনো প্রকার কৃত্রিম যানজট কিংবা বালুর ট্রাক কিংবা খালি ট্রাক দ্বারা লংমার্চকে বাধাগ্রস্ত করা হলে তা প্রতিহত করা হবে। এটি সরকারের জন্য ভালো হবে না। আমরা আশা করছি, পুলিশ প্রশাসন, সরকারি আমলা, ট্রাফিক বিভাগসহ সকলে কর্মসূচি সফল করতে সহযোগিতা করবে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ। এসময় ১১ দলের নেতারা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উল্লেখ, লংমার্চ কর্মসূচির দিন সকাল ৭টায় শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে চট্টগ্রাম অভিমুখে রওনা হবে। পথিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল, চট্টগ্রামের মিরেরসরাইয়ে পথসভায় মিলিত হবে লংমার্চের বহর। এছাড়াও অনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিপুল জনসমাগমস্থলে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। স্থানীয় পথসভার ব্যবস্থাপনা ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ করবেন।
এই লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে তুলতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চলো চলো সবাই লংমার্চে
অধিকার আদায়ের এক মঞ্চে...
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladesh #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্থিরচিত্র
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
📷 ৩১ আগস্ট ২০২৬। সোমবার। বিকাল ৫টা
📷আল-ফালাহ মিলনায়তন, মগবাজার, ঢাকা।
আয়োজনে : ১১ দলীয় ঐক্য। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the IPU Secretary General and the Hon’ble Leader of the Opposition
Secretary General of the Inter- Parliamentary Union (IPU) Anda Filip, who is currently visiting Bangladesh, paid a courtesy call today on the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP.
The meeting was held in a cordial and warm atmosphere at the office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament.
Also present with the IPU Secretary General were the organisation’s Programme Officer Roberto Rodriguez Valencia and Senior Expert Heriyono A. Anggoro.
During the meeting, they held detailed discussions on making the Parliament more effective and transforming it into a central forum for all important discussions and dialogue. The Leader of the Opposition highlighted the role of both the treasury and the opposition in strengthening parliamentary democracy. Ensuring equal participation of both the government and opposition in Parliament is also emphasized.
The discussion also underscored the need to maintain regular dialogue and consultations between members of the ruling and opposition parties on important national and international issues. They also discussed about enhancing the effectiveness of parliamentary committees and increasing the participation of young parliamentarians, which is one of the IPU’s key priorities.
The IPU Secretary General assured that the organisation would continue to provide its full support to Bangladesh in its progress towards strengthening parliamentary democracy. At the conclusion of the meeting, both sides expressed hope that mutual cooperation and communication would continue in the future.
During the meeting, Member of Parliament Barrister Najibur Rahman Momen MP; Foreign Affairs Adviser to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP and Mr. Ali Ahmad Mabrur, a member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition, were also present.
During the meeting, Member of Parliament Barrister Najib Momen, MP; Barrister Mir Ahmad Bin Quasem Arman, Foreign Affairs Adviser to the Leader of the Opposition, MP; and Mr. Ali Ahmad Mabrur, a member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition, were present.
In addition, four injured participants of the July Mass Uprising—Jasim Uddin Khan, Kamrul Hasan, Rifat Hawladar, and Zakir Shikdar—joined today’s meeting as special guests. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ (Anda Filip) আজ জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দপূর্ণ ও আন্তরিক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এসময় আইপিইউ এর সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো।
সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং সকল গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়, যা আইপিইউ-এর অন্যতম অগ্রাধিকার।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয়ে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বিরোধী দলীয় নেতার সাথে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন এমপি, বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। এ ছাড়াও আজকের বৈঠকে বিশেষ অতিথি হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের চার আহত যোদ্ধা জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার এবং জাকির শিকদার যোগ দেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses condolences over the death of Norway’s King Harald V
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament, Mia Golam Porwar signed the condolence book at the Royal Norwegian Embassy in Dhaka, expressing profound grief and sympathy over the passing of His Majesty King Harald V of Norway. On the occasion, he also handed over a condolence message addressed to Norwegian Prime Minister Jonas Gahr Støre on behalf of Dr. Shafiqur Rahman MP, Ameer of Bangladesh Jamaat-e-Islami and Hon’ble Leader of the Opposition in the Bangladesh National Parliament, to H.E. Hakon Arald Gulbrandsen, Ambassador of Norway to Bangladesh.
Mia Golam Porwar visited the Royal Norwegian Embassy in Dhaka today, Monday (31 August 2026), paid tribute to the late King Harald V, signed the Embassy’s condolence book, and expressed profound sympathy to the Norwegian Royal Family, Government, and people.
In the condolence message addressed to the Norwegian Prime Minister, Dr. Shafiqur Rahman MP conveyed his deepest sorrow and sincere condolences to the Prime Minister, Government, people, and Royal Family of Norway. He recalled the late King Harald V’s long service to the nation, his dedication to the people of Norway, and his steadfast presence alongside the people during various difficult periods in the country’s history.
The condolence message further stated that King Harald V earned a special place in the hearts of the Norwegian people through his leadership, humility, and commitment to the people. His contributions to promoting unity, tolerance, and human dignity will ensure that his legacy is remembered for generations to come.
It also stated that, at this moment of grief, Bangladesh and Bangladesh Jamaat-e-Islami stand in solidarity with the people of Norway and extend their deepest condolences to the bereaved Royal Family and the people of Norway.
It may be noted that King Harald V passed away on 28 August 2026 at the age of 89. He ascended the Norwegian throne in 1991 and served as the country’s king for more than three decades.
Ali Ahmad Mabrur, a member of the Foreign Affairs Advisory Committee of the Hon’ble Leader of the Opposition in the Bangladesh National Parliament, was also present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে জামায়াতের শোক
নরওয়ের প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসির শোকবইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো একটি শোকবার্তা তিনি ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন।
আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসিতে গিয়ে জনাব মিয়া গোলাম পরওয়ার প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাসের শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে, নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো শোকবার্তায় ডা. শফিকুর রহমান এমপি বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী, সরকার, জনগণ এবং রাজপরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান। তিনি প্রয়াত রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালন, নরওয়ের জনগণের প্রতি তাঁর নিষ্ঠা এবং দেশের বিভিন্ন কঠিন সময়ে জনগণের পাশে থাকার কথা স্মরণ করেন।
শোকবার্তায় বলা হয়, রাজা হারাল্ড পঞ্চম তার নেতৃত্ব, বিনয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে নরওয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান তাঁর উত্তরাধিকারকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।
এতে আরও বলা হয়, এই শোকের মুহূর্তে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নরওয়ের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত রাজপরিবার ও নরওয়ের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, রাজা হারাল্ড পঞ্চম গত ২৮ আগস্ট ২০২৬, ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯১ সালে নরওয়ের সিংহাসনে আরোহণ করেন এবং তিন দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat holds a preparatory meeting to make September 5 Dhaka–Chattogram Long March successful
A preparatory meeting of Bangladesh Jamaat-e-Islami was held today, Sunday, August 30, 2026, at the party’s central office in Moghbazar, Dhaka, to ensure the success of the Dhaka–Chattogram Long March scheduled for September 5. The long march is being organized around six demands, including implementation of the referendum, trial of the July mass killings, resolving the electricity, oil, gas and fertilizer crisis, curbing the rising prices of essential commodities, improving the law-and-order situation, and to bring an end to the narrow partisan practices.
The meeting was chaired by Convener of the Long March Implementation Committee and Secretary General of Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar. Honorable Ameer of Bangladesh Jamaat-e-Islami and the Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman MP, provided guidance at the meeting as the chief guest.
Among others, the Coordinator of the 11-Party Alliance and Assistant Secretary General of Jamaat-e-Islami and former MP, Dr. AHM Hamidur Rahman Azad; Assistant Secretary General, Maulana Abdul Halim; Member of the Central Executive Council Mobarak Hossain; Secretary of Dhaka North City Jamaat Dr. Rezaul Karim; Member of the Central Working Committee and Office Secretary Maulana AFM Abdul Sattar; Member of the Central Working Committee, Mohammad Zahidur Rahman; Member of the Central Majlish-e-Shura Md. Kamal Hossain MP; Dr. Fakhruddin Manik; Ataur Rahman Sarkar; NDF leader Dr. Mahmud Hossain; artist Saifullah Mansur; engineer Sirajul Islam; Dr. GM Faruk; and officials responsible for various departments, including the Literature and Cultural Department, Publicity Department, IT Department and Medical Department were present in today's meeting.
The meeting held detailed discussions on preparations for the 11-party Long March from Dhaka to Chattogram on September 5, with particular emphasis on the demand for implementation of the referendum. Preparations being undertaken by various departments were also reviewed in detail.
The meeting discussed the necessary preparations for launching the Long March at 7:00 a.m. on September 5 with a rally at Shapla Chattar in the capital, which is expected to draw more than one hundred thousand people. Detailed discussions were held on all necessary measures to ensure the success of the Long March through the participation of people from different professions and sections of the society.
The meeting also called upon the people of the country to participate in and also to make Long March successful in order to press for the legitimate demands of the people. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
একনজরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও মাননীয় স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে আজ ৩০ আগস্ট ২০২৬ রোববার রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা প্রদান করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এসময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. কামাল হোসেন এমপি, ডা. ফখরুদ্দিন মানিক, মু. আতাউর রহমান সরকার, এনডিএফ নেতা ডা. মাহমুদ হোসেন, শিল্পী সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডা. জিএম ফারুকসহ সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ, প্রচার, আইটি, চিকিৎসা বিভাগসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বৈঠকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন বিভাগের প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লক্ষাধিক লোকের উপস্থিতিতে সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরুর প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে লংমার্চ সফল করতে সব ধরনের প্রস্তুতির বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। দেশবাসীকে লংমার্চ সফল করে জনগণের ন্যায্য দাবি আদায়ে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান
আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটর এক সমাবেশের মাধ্যমে পদযাত্রা করে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে এবং স্পিকারকে স্মারকলিপি জমা দেয়া হয়।
সংসদ ভবনের সামনের সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, গুমের শিকার সংগ্রামী জনতা, জুলাই যোদ্ধা ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা গুমের শিকার হয়েছেন- তাদের স্মরণে আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। গুমের বিরুদ্ধে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছে তা বাতিল করে, গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দিয়ে এই সরকার আবার গুম করার ষড়যন্ত্র করছে। গুম প্রতিরোধের যে অর্ডিন্যান্সটি বাতিল করা হয়েছে তা বহাল রাখতে হবে। যারা গুম করে তাদের হাতে তদন্তের দায়িত্ব থাকতে পারে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে জনগণ ঘোষণা করেছে বাংলাদেশে আর গুম, খুনের আস্তানা চলতে পারে না। জুলাই সনদে মানবাধিকার রক্ষা ও গুম প্রতিরোধে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছিল। বর্তমান সরকার নোট অব ডিসেন্ট দিয়ে সেখানে নামেমাত্র একটি কমিটি করতে চায়। এ সরকার বিগত ফ্যাসিবাদের মতো গুম, খুন করতে চায়।
স্পিকারকে স্মারকলিপি জমা দিয়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান বলেন, আমরা অনেক আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলাম। আমরা সবগুলো পয়েন্ট স্পিকারকে জানিয়েছি। তিনি আমাদের সাথে দ্বিমত করেননি। তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে আমাদের জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমি বলেছি যে আইনটি করা হয়েছে, তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে, তার স্বামীকে গুম করা হয়েছিল। আমরা এ ধরনের আইন চাই না। আমরা বলেছি, ধৈর্যের সীমা আছে। দেশ ও দলের জন্য আগামী ৫ তারিখের লংমার্চসহ সকল কর্মসূচিকে সফল করতে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানান হাসিনুর।
জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, বিএনপি গুমের ক্ষমতায় এসে গণভোটের গণরায়ের সাথে বেঈমানি করে যে যাত্রা শুরু করেছে তারই ধারাবাহিকতায় গুম অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। গুমের বিচার প্রক্রিয়াকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে রফিকুল ইসলাম খান এমপি বলেন, বর্তমান সরকার ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ বাতিল করেছে। বর্তমান সরকার যেসব অধ্যাদেশ আনছে তা ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের চেয়ে খারাপ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি সংহতি জানিয়ে বলেন, আল্লাহ আমাদের দ্বিতীয় জীবন দিয়েছেন। আমার ভিশন একটি এই বাংলার মাটিতে আর কারো যেন মানবাধিকার ক্ষুণ্ণ না হয়, আর যেন ফিরে না আসতে পারে গুম। এজন্য বিপ্লব পরবর্তীতে আমাদের এমন আইন প্রণয়ন করা উচিত ছিল যাতে কেউ গুম করার আগে দশবার চিন্তা করে। গুম বিরোধী আন্দোলন আমাদের চলবে। জান দেবো জুলাই দেবো না।
এসময় সমাবেশে সংহতি প্রকাশ করেন শহীদ জাবের ইবরাহিমের মা রোকেয়া বেগম এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি ও জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ।
পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, সাবেক কূটনীতিক সাকিব আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানব কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
সংসদ ভবনের সামনের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. রেজাউল করিম, বিডিপির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম, গুমের শিকার শাহাদাৎ হোসেন টুটুল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট হেলাল উদ্দিন ও মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক ও ব্যারিস্টার শাহরিয়ার কবির প্রমুখ।
জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ চলমান অবস্থায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির একটি প্রতিনিধি দল মাননীয় স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিনের কাছে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করার প্রতিবাদ জানিয়ে ও আগের গুম প্রতিরোধ অধ্যাদেশ বহাল রাখার দাবিতে একটি স্মারকলিপি জমা দেন। এর আগে বাংলা মোটর থেকে পদযাত্রা করে কমিটির নেতারা জাতীয় সংসদের সামনে সমবেত হন। এতে ১১ দলীয় ঐক্য সংহতি প্রকাশ করে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-১ আসনে (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) অনুষ্ঠিতব্য উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা মোঃ দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩০ আগষ্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দেলাওয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল হিসেবে দেশের সকল নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। আমরা আশা করি জনগণ যদি পছন্দ অনুযায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ।
সকল পর্যায়ের দায়িত্বশীলগণকে (পুরুষ ও মহিলা) সকল বাঁধা, প্রলোভন, উসকানি মোকাবিলায় সাহস, ধৈর্য ও প্রজ্ঞার সাথে অনুষ্ঠিতব্য নির্বাচনে অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণ বিগত নির্বাচনে উৎসাহের সাথে দাঁড়িপাল্লায় ভোগ দিয়েছিল। জনপ্রত্যাশা ছিল জামায়াত নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। কিন্তু মানুষ মনে করে নির্বাচন দৃশ্যত সুষ্ঠু হলেও ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতের বিজয়কে ঠেকিয়ে দেওয়া হয়েছে।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল টিম সদস্য, ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম ও দিনাজপুর জেলার সাবেক আমীর জননেতা আনোয়ারুল ইসলাম এবং পঞ্চগড় জেলা আমীর ইকবাল হোসেন প্রমুখ। ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় জেলা কর্মপরিষদ ও ইসলামী ছাত্রশিবিরসহ সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা, পৌরসভা, ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উক্ত জাতীয় নির্বাচনেও ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন দেলাওয়ার হোসেন। শীঘ্রই এ আসনে নির্বাচনের তফসীল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম আরও বলেন, জুলাই জাতীয় সনদ কার্যকর এবং গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্য ঘোষিত ঢাকা টু রংপুর লংমার্চ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিকে সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
#dhakatochattogram #longmarch5sept #longmarch #bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি : ডা. শফিকুর রহমান এমপি
আন্তর্জাতিক গুম দিবস (৩০ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ ২৯ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি গুমের জঘন্য অপরাধের শিকার ব্যক্তিদের অবিলম্বে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং এ ধরনের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে আমীরে জামায়াত বলেন, “২০১১ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। আজকের এই দিনে আমরা গুমের শিকার নিরপরাধ ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁদের শোকার্ত ও প্রতীক্ষারত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। প্রিয়জন হারানোর নির্মম যন্ত্রণা কতটা দুঃসহ, তা ভুক্তভোগী পরিবার ছাড়া অন্য কারও পক্ষে পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়। বছরের পর বছর পার হয়ে গেলেও প্রিয় মানুষের সন্ধান না পেয়ে অগণিত পরিবার আজও গভীর মানসিক ট্রমা ও মানবিক সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছে; অনেক পরিবার সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়েছে।”
বিশ্বজুড়ে ও বাংলাদেশে গুমের চিত্রের উল্লেখ করে তিনি বলেন, “আধুনিক সভ্যতার যুগেও বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বৈরাচারী শাসকদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বহু মানুষ প্রতিনিয়ত গুম হচ্ছেন। দুঃখজনকভাবে বাংলাদেশও এর ব্যতিক্রম ছিল না। বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নির্ভরযোগ্য তথ্যানুযায়ী, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। বিরোধী মত ও কণ্ঠরোধ করার ঘৃণ্য উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালা, যেখানে বছরের পর বছর ধরে নিরীহ মানুষের ওপর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হয়েছে। একটি স্বাধীন-সার্বভৌম দেশে এভাবে নাগরিকদের গুম করে রাখা কেবল মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক আইনেরও সুস্পষ্ট পরিপন্থী।”
গুম হওয়া ব্যক্তিদের নির্দিষ্ট উদাহরণ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “দীর্ঘ ৮ বছরের অবর্ণনীয় বন্দিদশা ও গুম থাকার পর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম ফিরে আসলেও, জামায়াত নেতা হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিবিরের নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ ওলিউল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলমসহ বহু নিখোঁজ ব্যক্তি আজও ফিরে আসেননি। তাঁদের ভাগ্য এখনো অনিশ্চয়তার অন্ধকারে ঝুলছে।”
বিস্তারিত সংবাদ : www.facebook.com/share/p/19GL8povD1/ -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
International Day of the Victims of Enforced Disappearances on Sunday
*11-Party Alliance extends support to the 'March to Parliament and Submission of Memorandum' event*
On the occasion of the International Day of the Victims of Enforced Disappearances on Sunday, August 30, the National Committee for the Prevention of Enforced Disappearance will organize a march towards the National Parliament and submit a memorandum to the Honorable Speaker.
The march will begin at 3:00 PM from the premise of Rupayan Tower in Banglamotor, Dhaka, and proceed towards the Parliament. Participants will march to the Parliament and submit the memorandum to the Honorable Speaker of the Bangladesh National Parliament.
The 11-Party Alliance extends its full support to this program. At the same time, the alliance earnestly calls upon leaders and activists at all levels, as well as the people of Bangladesh, to participate spontaneously and help make the program successful.
Sincerely,
Dr. AHM Hamidur Rahman Azad
Former Member of Parliament
Coordinator, 11-Party Alliance and
Assistant Secretary General
Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
#dhakatochittagong #longmarch5sept #longmarch #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“We were forced to take to the streets as the government ignored the people’s mandate”: ATM Azharul Islam
Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami and coordinator of the Bogura Region, ATM Azharul Islam MP has said that a crisis of public confidence in the government has emerged due to various ongoing problems in society, including electricity and gas shortages, as well as the deterioration of the law-and-order situation. He said the government must implement the changes and reforms that the people voted for in the referendum immediately. If the government delays implementing the people’s mandate, the street movement will become stronger.
A meeting of the implementation committee for the “Dhaka to Rangpur Long March” was held today, August 29 (Saturday), at 10:00 a.m. at a restaurant near the Hatikumrul Roundabout in Sirajganj district. The meeting was chaired by Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami and coordinator of the Bogura Region ATM Azharul Islam MP.
He further said that, the government repeatedly claims that the law-and-order situation in the country is good. However, the actual situation is the opposite. The law-and-order situation has deteriorated severely, creating concern and frustration among ordinary people.
He said that in the national election, held after the fall of the authoritarian fascist government, the people voted on two issues. One was to elect a government, while the other was to reform those provisions of the Constitution that had enabled a government to become fascist. In the referendum held for the purpose of constitutional reform, the people voted in favor of “Yes.” However, the government is delaying the implementation of that popular mandate.
ATM Azharul Islam further said, “We have been vocal inside Parliament about implementing the people’s mandate. At the same time, through rallies and public gatherings, we have repeatedly urged the government to promptly implement the referendum. But as the government has paid no heed to these demands, we have been forced to announce programs such as the long march. It is the government itself that has forced us to take to the streets.”
The Jamaat leader said, “We told the government not to push onto the streets issues that could be discussed and resolved in Parliament. But the government ignored the demands and brought the situation onto the streets. At the same time, the long march has been announced to protest the various forms of discrimination that have emerged in different areas.”
He said two roadside rallies have been organized in Sirajganj and Bogura, the two gateways to Rangpur, along the route of the Dhaka-to-Rangpur long march. Leaders of the 11-party alliance will address these rallies. He said the venue of the rallies were inspected today as part of preparations to make the long march and roadside rallies successful.
Addressing people from Bogura, Sirajganj, Pabna and surrounding areas, he said, “You should be present here by 11:00 a.m. on September 19 and make the long march and roadside rally successful.”
Addressing the general masses, he said, the more vocal the people become in demanding their rights, the more the government will be compelled to fulfill those demands. “We have taken to the streets with the demands of the people. We hope that the long march and roadside rally will be successful through the spontaneous participation of the people.”
He urged local leaders to take the necessary measures to organize the long march and roadside rally in a smooth, peaceful and disciplined manner. At the same time, seeking the cooperation of the law-enforcement agencies, he said, “We hope that they will play a pro-people role rather than behave like the fascist government.”
Finally, he sought the help and blessings of Almighty Allah for the success of the long march and roadside rally scheduled for September 19.
Among others, Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan, MP; Central Executive Council Member Principal Md. Shahabuddin; Assistant coordinator of the Bogura Region Professor Nazrul Islam; Pabna District Jamaat Ameer Professor Abu Taleb Mondal MP; Bogura District Jamaat Ameer Principal Abdul Haque; Bogura City Jamaat Ameer Mr. Abidur Rahman Sohel; Sirajganj District Jamaat Ameer Principal Maulana Shahinur Alam; and leaders from Bogura, Pabna and Joypurhat districts were present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, বিদ্যুৎ, গ্যাসসহ সমাজে বিদ্যমান নানা সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। জনগণ যে পরিবর্তন ও সংস্কারের প্রত্যাশায় গণভোটে রায় দিয়েছে, সরকারকে সেই গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় বাস্তবায়নে গড়িমসি করা হলে রাজপথের আন্দোলন আরও জোরদার হবে।
আজ ২৯ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপির সভাপতিত্বে ঢাকা থেকে রংপুর লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি আসন্ন লং মার্চের পথসভার স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ সমাজে নানা ধরনের সংকট বিরাজ করছে। সরকার বারবার দাবি করছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি তার বিপরীত। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণ দুটি বিষয়ে ভোট দিয়েছে। একটি ছিল সরকার গঠনের জন্য এবং অপরটি ছিল সংবিধানের যেসব বিধানের কারণে একটি সরকার ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পেয়েছিল, সেগুলো সংস্কার ও বাতিলের পক্ষে। সংবিধান সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার জনগণের সেই গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে।
তিনি আরও বলেন, আমরা সংসদের ভেতরে জনগণের গণরায় বাস্তবায়নের বিষয়ে সোচ্চার ছিলাম। এর পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সভা-সমাবেশের মাধ্যমে সরকারের কাছে জনগণের গণরায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার এতে কর্ণপাত না করায় আমরা লং মার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। সরকারই আমাদের রাজপথে আসতে বাধ্য করেছে।
নায়েবে আমীর বলেন, আমরা সরকারকে বলেছিলাম, যেসব বিষয়ে সংসদে আলোচনা ও ফয়সালা করা সম্ভব, সেসব বিষয় রাজপথে ঠেলে দেবেন না। কিন্তু সরকার জনগণের দাবি ও গণরায়কে উপেক্ষা করে পরিস্থিতিকে রাজপথে নিয়ে এসেছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্যের সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদেও লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা থেকে রংপুর লং মার্চের পথে রংপুরের প্রবেশদ্বার সিরাজগঞ্জ ও বগুড়ায় দুটি পথসভার আয়োজন করা হয়েছে। এসব পথসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। লং মার্চ ও পথসভা সফল করার লক্ষ্যে আজ পথসভাস্থল পরিদর্শন করা হয়েছে।
তিনি বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও আশপাশের এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে এখানে উপস্থিত হয়ে লং মার্চ ও পথসভা সফল করবেন।”
সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, জনগণ তাদের দাবি আদায়ে যত বেশি সোচ্চার হবে, সরকার তত বেশি দাবি পূরণ করতে বাধ্য হবে। আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই লং মার্চ ও পথসভা সাফল্যমণ্ডিত হবে বলে আমরা আশা করি।
তিনি স্থানীয় নেতৃবৃন্দকে লং মার্চ ও পথসভা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা আশা করি, তারা ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ না করে জনগণবান্ধব ভূমিকা পালন করবেন।
তিনি সর্বশেষ আগামী ১৯ সেপ্টেম্বরের লং মার্চ ও পথসভা সফল করার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক, বগুড়া মহানগর জামায়াতের আমীর জনাব আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলমসহ বগুড়া, পাবনা ও জয়পুরহাট জেলার নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ বাস্তবায়নে বগুড়া অঞ্চলের বৈঠক ও পথসভার স্থান পরিদর্শন শেষে এটিএম আজহারুল ইসলাম এমপি'র বক্তব্য
#dhakatorangpur #longmarch19sept #longmarch #bangladesh #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
#dhakatochittagong #longmarch5sept #longmarch #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তরুণ প্রজন্মকে সংগঠন ও নেতৃত্বে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করতে হবে — মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংগঠন পরিচালনায় অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবেলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হতে হবে। আদর্শ আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে। তরুণ প্রজন্মকে সংগঠন এবং নেতৃত্বে সম্পৃক্ত করার ক্ষেত্রে কার্যকর সুযোগ তৈরি করতে হবে।
আজ ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে ২৫, ২৬ ও ২৭ আগস্ট তিন দিনব্যাপী রংপুর বড় আলিয়া মাদ্রাসায় আয়োজিত উপজেলা/থানা দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা উপস্থাপন করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে জ্ঞান ও প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। পরিবার গঠনে নজর দিতে হবে; যাতে করে স্ত্রী-সন্তানরা ইসলামী আন্দোলনের জন্যে গড়ে ওঠে এবং নিজেদের ইসলামী আন্দোলনের সহায়ক হিসেবে কাজে লাগাতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসহ স্থানীয় নির্বাচনের সকল স্তরে অংশগ্রহণ করার জন্য প্রার্থী বাছাই করতে হবে এবং জনগণের সাথে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে।
বিগত নির্বাচনে রংপুরের জনগণ জামায়াত প্রার্থীদের নির্বাচিত করে সংগঠনের প্রতি যে আস্থা স্থাপন করেছেন, তার মর্যাদা রাখতে এমপিদের কাজ ও জনগণের সেবার মাধ্যমে সমন্বিত ভূমিকা পালন করতে হবে দায়িত্বশীলদের। সাংগঠনিক শৃঙ্খলা ও ত্যাগ-তিতিক্ষার উপর গুরুত্বারোপ করে সেক্রেটারি জেনারেল বলেন, নৈতিক স্খলন ও দুর্বলতা থেকে রক্ষা করতে সংগঠনের জনশক্তির মানোন্নয়ন করতে হবে। ফ্যাসিস্ট আমলে মজলুম ও শহীদ নেতাকর্মীদের আত্মত্যাগ ও দুঃখকষ্টের মূল্যায়ন করে নিজেদের ত্যাগ-কুরবানির ক্ষেত্রে মডেল বানাতে হবে।
সেক্রেটারি জেনারেল বলেন, সাংগঠনিক দায়িত্ব পালন, কর্মী পরিচালনা এবং জনগণের সাথে সামগ্রিক কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকে সব কিছুর কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করতে হবে।
রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ফকিহ আবদুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে গ্রুপভিত্তিক আলোচনা ও পরিচালনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মহানগর আমীর মাওলানা এটিএম আজম খান, অঞ্চল টিম সদস্য জনাব আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এমপি, সাবেক কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, লালমনিরহাট জেলার সাবেক আমীর এডভোকেট আবদুল বাতেন, প্রভাষক আতাউর রহমান, রংপুর মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল ও রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রমুখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়
আজ দুপুরে রংপুর মহানগর কার্যালয়ে মহানগর আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার অবনতি, দলীয়করণ ছাড়াও বড় সংকট হলো চব্বিশের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে যে গণরায় জনগণ দিয়েছে- তা ক্ষমতাসীন সরকার মেনে নেয়নি। গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই- এমন সব আজব আজব কথা বলছেন তারা। অথচ আমরা কর্তৃত্ববাদী সরকার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি।
তিনি বলেন, সরকারি চাকরিতে সব দলের লোকেরা চাকরি করবে। নিয়োগ বিধি আছে। রাজনৈতিক পদে থেকে সরকারি পদে নিয়োগ দেয়া যায় না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়েছে। দেশে কেবল নির্বাচিত সরকার না থাকলে, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন পদে প্রশাসক নিয়োগ দেয়ার সুযোগ আছে। সংবিধান অনুযায়ী কেবল স্থানীয় সরকারে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। কিন্তু সরকারি প্রশাসককে সরিয়ে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। সরকারের এ সিদ্ধান্ত প্রমাণ করে যে, সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপি।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেয়াকে আমরা মেনে নিয়েছি। কিন্তু সরকারের পরাজিত প্রার্থীদের প্রশাসক নিয়োগ দিয়ে তারা নির্বাচিত এমপিদের কাজের ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করছেন। সংরক্ষিত নারী এমপিদের নির্বাচিত বিরোধীদলীয় এমপিদের এলাকায় অসাংবিধানিকভাবে তদারকির দায়িত্ব দিয়েছে।
সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি গণভোটে রায় দেয়া পাঁচ কোটি মানুষের সাথে দ্বিচারিতা করছে। বিএনপি হ্যাঁ-তে ভোট চেয়ে এখন অস্বীকার করছে। এজন্য বিএনপি গণভোটে হ্যাঁ-তে ভোট দেয়নি- তা সংসদে স্পষ্ট করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বিএনপির প্রস্তাবে গণভোট হয়েছে, হ্যাঁ-তে তারা ভোট চেয়েছে, ভোটের পরে ক্ষমতায় এসে বলছে এগুলো সংবিধান বিরোধী। মানুষকে বিভ্রান্ত করার ও শুভঙ্করের ফাঁকি মানুষ বোঝে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি সরকার ভুলে গেছে। আমরা চাই, সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং জনগণের প্রতি দেয়া ওয়াদা তারা পালন করুক। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হোক এবং সংসদে জুলাই সনদসহ সব বিষয়ে আলোচনা হোক। আমাদের রাজপথে ঠেলে দিলে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেয়া প্রায় ৭০ ভাগ মানুষকে চলা ছাড়া আর কোনো পথ থাকবে না, হুঁশিয়ার করেন গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, জনমতকে জুলাই সনদের অনুকূল রাখা এবং যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ছয়মাস ধরে ১১ দল সংসদে ভূমিকা রেখেছে ও রাজপথে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক কর্মসূচি ঘোষণা করেছে। জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে দফায় দফায় মিছিল, বিক্ষোভ ও মহাসমাবেশ করেছে ১১ দল। আন্দোলনের তৃতীয় পর্ব শেষে চতুর্থ পর্বে লংমার্চের ঘোষণা দিয়েছে বিরোধীদল। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের প্রথম লংমার্চের যাত্রা শুরু হবে।
এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে রংপুর অভিমুখে লংমার্চের যাত্রা শুরু করা হবে। লক্ষ লক্ষ মানুষ লংমার্চে যোগ দেয়ার জন্য অপেক্ষা করছে। সমস্ত অত্যাচারী শাসকের বিরুদ্ধে জেগে ওঠা জনপদ, শহীদ আবু সাঈদের রক্তের স্মৃতি বিজড়িত উত্তরবঙ্গের জনপদ রংপুরের লংমার্চে জনগণকে যোগ দিয়ে সফল করার আহ্বান জানান তিনি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝বিদ্যুৎ ও গ্যাসসহ সমাজে বিদ্যমান সংকট সমাধানে নিজেদের দায়বদ্ধতা থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছিলাম। কিন্তু সেই চিঠির কোন সদুত্তর আজও পাইনি।❞
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে মাননীয় বিরোধীদলীয় নেতা-
❝এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে।❞
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
#leaderoftheopposition #drshafiqurrahman #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝দাবি আদায়ে আপনাদের লড়াইয়ের সাথে আমি থাকব, ইনশাআল্লাহ।❞
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
#bangladeshparliament #oppositionparty #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ২৭ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ অধিবেশনের পূর্বে দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের মাননীয় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বিরোধীদলীয় সংসদীয় দলের এক সভা মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ, হুইপ এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
#bangladeshparliament #oppositionparty #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Alliance leaders call for implementing the July Charter; Announce Long March from Dhaka to Chattogram
A meeting of the top leaders of the 11-party alliance was held on Wednesday afternoon, August 26, at the official residence of the Honorable Leader of the Opposition at 29 Minto Road in the capital. The meeting was chaired by the Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP.
Among others, Opposition and Chief Whip, and Convener of the National Citizen Party Nahid Islam MP; Ameer of Bangladesh Khilafat Majlish Maulana Mamunul Haque; Assistant Secretary General of Jamaat-e-Islami, Coordinator of the 11-Party Alliance and former MP, Dr. AHM Hamidur Rahman Azad; Acting Ameer of Nizam-e-Islam Party, Maulana Abdul Qayyum Sobhani; Chairman of Bangladesh Labour Party, Dr. Mostafizur Rahman Iran; Acting Secretary General of LDP Billal Hossain Miazi; Vice President and Spokesperson of Jatiya Ganatantrik Party Engineer Rashed Pradhan; Chairman of Bangladesh Development Party, Advocate Anwarul Islam Chan; Chief Coordinator of NCP, Nasiruddin Patwari; Joint Secretary General of AB Party, Abdullah Al Mamun Rana; Secretary General of Bangladesh Khilafat Andolan Mufti Fakhrul Islam; and General Secretary of BDP Nizam-ul Haque Nayeen participated in the meeting.
Following the meeting, the leaders of the 11-party alliance told journalists that the country is facing a range of problems, including electricity and gas shortages, the closure of industrial establishments, and mounting economic pressure.
The leaders further said that the July Charter must be implemented without delay. At the same time, opposition members must be allowed to play an effective role in parliamentary standing committees, while the opposition should be given chairmanship of important parliamentary committees. “We believe these measures are essential to ensure parliamentary accountability,” they said.
The leaders also expressed concern over the Human Rights Commission, the judiciary and other democratic institutions. They said state institutions need to be further strengthened and more accountable.
Regarding the electricity situation, the leaders said prolonged load-shedding is taking place in various parts of the country. At the same time, industrial establishments are being adversely affected by gas and fuel shortages, which they fear could have an alarming impact on the country’s production and exports.
Regarding the ongoing movement of the 11-party alliance, the leaders announced that a long march from Dhaka towards Chattogram will begin on September 5. They said programs would subsequently be held in different divisions, followed by a mass rally in Dhaka. If their demands are not implemented, a call for a broader movement would be made later depending on the circumstances, they warned.
At the press conference, regarding media freedom and journalists’ right to ask questions, the leaders said that even if a particular question is disliked, threatening or intimidating journalists is not conducive to a democratic environment.
“We believe that the country is repeatedly facing similar crises because previous commitments have not been implemented following political changes. Therefore, it is necessary to bring effective changes not only in the government but also in state institutions and the country’s political culture.”
Dr. AHM Hamidur Rahman Azad
Former MP
Coordinator, 11-Party Alliance
Assistant Secretary General
Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep grief and condolence over earthquake, avalanches and flash floods in Nepal and Tibet border region
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar has issued a message of condolence on August 26, 2026 expressing deep grief and sorrow over the heavy loss of life and widespread destruction caused by a devastating earthquake, avalanches and flash floods along the Nepal-Tibet border.
In the statement, he said, “We are deeply saddened by the heartbreaking deaths of at least 31 people and the disappearance of 384 others, including children, members of the security forces, and many Nepali and foreign tourists, following post-earthquake avalanches and floods in Nepal’s Rasuwa and Nuwakot districts and the adjoining Tibet border areas.
“We call upon the governments of the countries concerned and the international community to take swift and effective measures to rescue the missing people and provide assistance to helpless residents of the affected areas.
He further said, “We pray that those who lost their lives in this natural disaster are granted due dignity, and we extend our deepest condolences to their bereaved families and loved ones. We also pray for the quick and safe recovery and rescue of the missing persons and do expect due treatment of the injured.
“At this difficult moment, we express our deepest sympathy and solidarity with the Government of Nepal, its people, the affected families, and the people of the countries concerned.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত
আজ ২৬ আগস্ট বুধবার বিকেলে রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন, মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়্যুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,
এবি পার্টির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বিডিপির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।
বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশে বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ এবং অর্থনৈতিক চাপসহ নানা সমস্যা দেখা দিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে। আমরা মনে করি, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করতে এ ব্যবস্থা জরুরি।
নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করা প্রয়োজন।
বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। পাশাপাশি গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব দেশের উৎপাদন ও রপ্তানিতে পড়তে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।
১১ দলের চলমান আন্দোলন প্রসঙ্গে তারা বলেন,আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন শেষে ঢাকায় মহাসমাবেশ করা হবে। দাবি বাস্তবায়ন না হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার সম্পর্কে নেতৃবৃন্দ বলেন, কোনো প্রশ্ন পছন্দ না হলেও সাংবাদিকদের হুমকি বা ভয় দেখানো গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়।
আমরা মনে করি, রাজনৈতিক পরিবর্তনের পর পূর্বের অঙ্গীকারগুলো বাস্তবায়ন না হওয়ায় দেশে বারবার একই ধরনের সংকট তৈরি হচ্ছে। তাই শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংস্কৃতিতে কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নেপাল-তিব্বত সীমান্তে ভূকম্পন, তুষারধস ও আকস্মিক বন্যায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ২৬ আগস্ট প্রদত্ত এক শোক বিবৃতিতে বলেন, “নেপাল ও তিব্বত সীমান্তে আঘাত হানা ভয়াবহ ভূকম্পন, তুষারধস এবং আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বসংযজ্ঞের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
বিবৃতিতে তিনি বলেন, নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলাসহ পার্শ্ববর্তী তিব্বত সীমান্তে ভূমিকম্প পরবর্তী তুষারধস ও বন্যায় অন্তত ৩১ জনের নির্মম মৃত্যু এবং শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বহু নেপালি ও বিদেশি পর্যটকসহ ৩৮৪ জন নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। নিখোঁজ মানুষদের উদ্ধারে এবং দুর্গত এলাকার অসহায় মানুষদের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি, নিখোঁজ ব্যক্তিবর্গ যেন দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধার পান এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন সেই দোয়া করছি।
এই কঠিন মুহূর্তে নেপাল সরকার, সে দেশের জনগণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সাথে আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition Dr. Shafiqur Rahman visits NCP Office; Calls for an end to political discrimination
Honorable Leader of the Opposition and Bangladesh Jamaat-e-Islami's Ameer Dr. Shafiqur Rahman MP, visited the central office of the National Citizen Party (NCP) at Bangla Motor, August 25 at around 7:30 PM.
He was received by NCP Convener and Chief Whip of the Opposition Nahid Islam MP; Chief Coordinator of NCP Nasiruddin Patwari; Dr. Mahmuda Mitu, MP; and other party leaders.
Jamaat's Central Working Committee and Publicity Committee member Muhammad Zahidur Rahman accompanied the Jamaat Ameer at that time.
After the visit, Dr. Shafiqur Rahman MP told journalists that they are working together with the NCP for the country and its people. “We are working together both inside and outside Parliament, as well as in the previous election,” he said.
Jamaat Ameer said, we are trying to fulfill their responsibilities as a constructive opposition. “There are two essential components of government—one is the ruling party and the other is the opposition. Democracy is meaningless without an opposition,” he said.
Dr. Shafiqur Rahman alleged that the opposition was being deprived of its rightful share in Parliament. “Outside Parliament as well, we now feel that discrimination is becoming entrenched. In allocating development funds for the 300 constituencies, the ruling party has been given allocations, while opposition MPs have received nothing comparable. Government funds do not belong to any particular party,” he added.
Leader of the Opposition further claimed that, before the election, the ruling party had promised not to discriminate and had pledged to ensure balanced development across the country.
“Development is a basic civic right. Whenever discrimination emerges within a country, social discontent follows. A country can never move forward unless a stable society is established. The primary responsibility for creating such a society lies with the ruling party,” he said.
The Jamaat Ameer also alleged discrimination in the case of reserved seats for women in Parliament. He said women MPs from the ruling party had been assigned additional responsibilities in seats, belonging to the elected opposition MPs.
He further said that the movement they are currently pursuing is being conducted in a highly organized and democratic manner to implement the demands of the people and the verdict delivered through the referendum.
“The government has pushed us onto the streets. We wanted a solution inside Parliament. We give our word that we will not allow another form of fascism to be established in Bangladesh,” he said.
At the end of his remarks, the Jamaat Ameer expressed hope that the National Citizen Party would play an effective role in building a discrimination-free Bangladesh. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
এনসিপি'র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
আজ ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এসময় বিরোধীদলীয় নেতাকে বরণ করে নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা মাহমুদা মিতু এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় আমীরে জামায়াতের সাথে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার কমিটির সদস্য জনাব মুহাম্মদ জাহিদুর রহমান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসাথে কাজ করছি। সংসদের ভিতরে ও বাইরে এবং বিগত নির্বাচনে একসাথে লড়াই করেছি।
তিনি বলেন, আমরা গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। সরকারের দুটি অঙ্গ একটি সরকারি দল আরেকটি বিরোধীদল । এছাড়া দেশ চলে না। বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য। সংসদে বিরোধীদল হিসেবে যেটুকু পাওনা, সেখানে আমরা বহুলাংশে বঞ্চিত হচ্ছি।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। তিনশ আসনের ফান্ডের বরাদ্দ দেয়ার ক্ষেত্রে সরকারি দলকে দেয়া হয়েছে। এর ধারে কাছেও নেই বিরোধীদলের এমপিরা। সরকারি বরাদ্দ কোনো দলের না। সরকারি দল নির্বাচনের আগে বলেছিলেন বৈষম্য করবেন না, দেশের সুষম উন্নয়নে হাত দেবেন।
তিনি আরও বলেন, উন্নয়ন নাগরিক অধিকার। একটি দেশের ভিতরে যখনই বৈষম্যের সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। দেশ কখনো এগিয়ে যেতে পারবে না, যদি একটি স্থিতিশীল সমাজ গড়ে না ওঠে। এটি তৈরি করার মূল দায়িত্ব সরকারি দলের।
আমীরে জামায়াত বলেন, সংসদের সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধীদলের এমপিদের আসনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। একটি দেশ ও জাতি এভাবে এগুতে পারে না।
তিনি আরও বলেন, আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় এখন যে আন্দোলন করছি, তা জনগণের দাবি বাস্তবায়নের জন্য, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। সরকার আমাদের রাজপথে ঠেলে দিয়েছে। আমরা এর সমাধান সংসদের ভিতরে চেয়েছিলাম। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না।
পরিশেষে আমীরে জামায়াত নাগরিক পার্টি যাতে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝বাংলাদেশে নতুন আরেকটা ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেবো না, ইনশাআল্লাহ।❞
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
লংমার্চ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর জেলা/মহানগরী দায়িত্বশীলদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত
আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সেক্রেটারি জেনারেলের জনাব মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা, মুন্সিগঞ্জ, কুমিল্লা মহানগরী, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা, ফেনী জেলা, চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আমীর এবং ছাত্র ও শ্রমিক কল্যাণের জেলা ও মহানগরীর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ লংমার্চে নেতৃত্ব দেবেন।
বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর শাপলা চত্বরে জনসভা, শাপলা টু লালদিঘি পর্যন্ত মানবপ্রাচীর রচনা, চিটাগাং রোড (নারায়ণগঞ্জ), কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মীরেরসরাইতে পথসভা এবং লালদিঘিতে সর্বশেষ জনসভা সুন্দরভাবে সফল করার লক্ষ্যে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত সংশ্লিষ্ট জেলা/মহানগরীর দায়িত্বশীলগণ লংমার্চ কর্মসূচির সফল বাস্তবায়নে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।
লংমার্চ কর্মসূচি সার্বিকভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিলি ও প্রশাসনের সাথে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনে দৃষ্টি আকর্ষণ কর হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের একান্ত সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মা’ছুম, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর জনাব নজরুল ইসলাম, কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মুহাম্মাদ, নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, শ্রমিক কল্যাণের সভাপতি এডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আফম আবদুস সাত্তার, ইসলামী ছাত্রশিবিরের কার্যকরি পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আবু মুসা, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার ও দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলাম চৌধুরী, ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, মুন্সিগঞ্জ জেলা আমীর আজম রুহুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝জনগণের গণরায়কে প্রতিষ্ঠিত করতে ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক সংগ্রাম চলমান থাকবে৷❞
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝ছয়টি প্রধান দাবিকে সামনে রেখে আগামী ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করা হবে।❞
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Without giving any opportunity for provocation, the people will make the long march successful, expects Mia Golam Porwar
Speaking at a press briefing, held at the central office of Bangladesh Jamaat-e-Islami on Tuesday afternoon, August 25, the party's Secretary General and former MP, Mia Golam Porwar said that the 11-party alliance will hold a Dhaka–Chattogram long march on September 5 to press home their six following demands:
1. Implementation of the people’s verdict in the referendum;
2. Trial of the July mass killings;
3. Resoving fuel and fertilizer shortage crisis;
4. Control of the prices of essential commodities;
5. Improvement of the law-and-order situation; and
6. To bring an end to the bad practices of politicizing the administration.
The long march will be led by the top leaders of the 11-party alliance, including Bangladesh Jamaat-e-Islami’s Ameer and Leader of the Opposition, Dr. Shafiqur Rahman MP.
He further said that various implementation committees and subcommittees have already been formed to ensure the success of the long march. Responsibilities have been distributed among different departments, including reception, medical services, transportation, publicity and publications, information technology, volunteers, cultural activities, and administrative liaison.
“We are holding meetings regularly and moving forward with extensive preparations. We are observing a strong response, enthusiasm, and excitement among the people,” he said.
Secretary General further said that the long march will begin at 7:00 a.m. on September 5 from Shapla Chattar in Dhaka and conclude at the historic Laldighi Maidan in Chattogram. Along the route, rallies will be held at various important locations on the Dhaka–Chattogram highway.
Mia Golam Parwar said that more than 1,000 vehicles may participate in the long march. Leaders, activists, and members of the general public from different districts, upazilas, city and metropolitan areas along the Dhaka–Chattogram highway are expected to take part in the programme.
To ensure that the long march remains peaceful and orderly, the 11-party alliance held a meeting with the police administration on the evening of August 24. During the meeting, the police were informed about the proposed route, roadside rallies, and various program venues.
He said precautionary measures are being taken to minimize disruption to the movement of ordinary people. The plan has been taken to use one portion of the highway for the long-march convoy while keeping the other portion open for regular traffic. However, he acknowledged that such a large-scale program may cause temporary inconvenience in some places. “Therefore, we apologize to the people of the country in advance,” he said.
Mia Golam Parwar further said, “This is a peaceful and constitutional political program. Insha’Allah, the people of the country will make this long march a success without giving any opportunity for provocation.
We also seek the overall cooperation of the administration, political parties, media, and people from all walks of life to make the program successful.”
Among others, Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General and former MP Dr. AHM Hamidur Rahman Azad; Central Executive Council member and Dhaka South City Jamaat Ameer Nurul Islam Bulbul MP; Central Executive Council member and Dhaka North City Jamaat Ameer Mohammad Selim Uddin; and Dhaka North City Jamaat Publicity and Media Secretary Ataur Rahman Sarker were present during the press conference. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চ সফল করতে জনগণ ও প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা চাই: মিয়া গোলাম পারওয়ার
আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। লংমার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি-সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ নেতৃত্ব দেবেন।
এ সময় তিনি কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, স্বেচ্ছাসেবক, সংস্কৃতি এবং প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। আমরা দফায় দফায় মিটিং করছি; ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি।
তিনি আরও বলেন, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চে হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেবেন বলে আমরা আশা করছি।
লংমার্চকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে আমরা ১১ দলীয় ঐক্য গতকাল ২৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। এ সময় সংশ্লিষ্ট রুট, পথসভা ও কর্মসূচির বিভিন্ন স্পট সম্পর্কে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের চলাচলে যাতে কম বিঘ্ন ঘটে, সে বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলাচলের পরিকল্পনা রয়েছে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল অব্যাহত রাখা যায়। তবে এত বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে। তাই আমরা দেশবাসীর নিকট অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এটি একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই লংমার্চ কর্মসূচি সফল করে তুলবে ইনশাআল্লাহ। তাছাড়া আমরা এই কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সংক্রান্ত 'সংবাদ সম্মেলন' অনুষ্ঠিত
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূত মি. ইউরিস ভ্যান বোমেল (Joris van Bommel) আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় ২৯ মিন্টো রোডস্থ মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) মি. জাওয়াদ আজাউই এবং সিনিয়ির পলিটিক্যাল এডভাইজার মি. লুবাইন চৌধুরী মাসুম। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
মাননীয়বিরোধী দলীয় নেতা এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবেলা এবং রোহিঙ্গা শরনার্থীদের সহযোগিতার নেদারল্যান্ডস সরকারের নেয়া বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতও সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ নিশ্চিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যাণ্ডস এর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে মাননীয় বিরোধীদলীয় নেতা মান্যবর রাষ্ট্রদূতকে বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে-ঘুরে দেখান।
বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the Ambassador of the Netherlands
His Excellency Mr. Joris van Bommel, Ambassador of the Kingdom of the Netherlands to Bangladesh, paid a courtesy call on the Hon’ble Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, at the official residence of the Leader of the Opposition at 29 Minto Road at 10:00 a.m. today, Tuesday, August 25. He was accompanied by Mr. Jaouad Azaoui, First Secretary (Political Affairs) of the Embassy, and Mr. Lubain Chowdhury Masum, Political Affairs and Public Diplomacy Advisor of the embassy. The meeting was held in a warm, cordial, and friendly atmosphere.
The meeting included an open discussion on Bangladesh’s current political situation, democracy, the human rights situation, Bangladesh–the Netherlands relations, and trade and economic cooperation between the two countries.
During the meeting, the Hon’ble Leader of the Opposition appreciated various initiatives undertaken by the Government of the Netherlands in support of Bangladesh’s economic development, efforts to address climate-related challenges, and assistance to Rohingya refugees.
While, the Ambassador of the Netherlands expressed optimism that the opposition in parliament would continue to play a constructive and positive role in strengthening the democratic culture. He also emphasized the importance of political stability for Bangladesh’s development as well as the need for regular dialogue and consultation between the government and the opposition.
Both sides expressed hope that the existing friendly relations between Bangladesh and the Netherlands would be further strengthened in the future.
Following the meeting, the Hon’ble Leader of the Opposition showed the Ambassador around the various graffiti related to the July Movement displayed at the residence of the Leader of the Opposition.
Among others, Advisor on Foreign Affairs to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee were also present during the meeting. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Alliance leaders meet IGP to ensure peaceful and orderly Dhaka–Chattogram Long March
On Monday, August 24, at 7:00 PM, leaders of the 11-party alliance, led by Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar met with the Inspector General of Police (IGP) at Police Headquarters to discuss measures to ensure that the Dhaka–Chattogram Long March scheduled for September 5 is held peacefully, orderly, and without disruption.
The delegation included Chief Coordinator of the National Citizen Party (NCP) Nasiruddin Patwary, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Coordinator of the 11-Party Alliance Dr. AHM Hamidur Rahman Azad (former MP); Chairman of the Labour Party Dr. Mostafizur Rahman Iran; Senior Nayeb-e-Ameer of Bangladesh Nezam-e-Islam Party Maulana Abdul Majed Athari; Secretary General of the Liberal Democratic Party (LDP) Billal Hossain Miazi; Assistant Secretary General of Jamaat-e-Islami Maulana Rafiqul Islam Khan MP; Joint Secretary General of Bangladesh Khilafat Majlish Maulana Ataullah Amin; Member of Jamaat-e-Islami’s Central Executive Council Saiful Alam Khan Milon MP; Ameer of Jamaat-e-Islami Dhaka North City Mohammad Selim Uddin; and General Secretary of Bangladesh Development Party Nizamul Haque Nayeem.
Secretary General of Bangladesh Jamaat-e-Islami Mia Golam Porwar later told the journalists that the long march had been announced over various public demands, including implementation of the people’s verdict in the referendum held on the basis of the July Charter, rising prices of essential commodities, and shortages of fertilizer, electricity, and gas.
He said, “We have informed the IGP in writing about ensuring the safety and peaceful conduct of the long march on four routes across the country. They held an open discussion with us. We informed them about the routes of the long march and the locations of the public meetings along the four routes, and requested the necessary assistance.
They have assured us of their cooperation in ensuring that the long march is conducted peacefully. We hope to receive the necessary cooperation from the police administration. Mia Golam Parwar further said, “We are with the people.”
With thanks,
Dr. AHM Hamidur Rahman Azad, Former MP
Coordinator, 11-Party Alliance
and
Assistant Secretary General
Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer calls for year-round study and practice of the Seerah of the Prophet (PBUH)
Bangladesh Jamaat-e-Islami's Ameer and honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman MP has issued the following statement on August 24, 2026 calling upon the people of Bangladesh to extensively discuss and study the noble life and character of the Prophet Muhammad (Peace, blessings and salawat be upon Him) throughout the year.
In the statement, he said, “Allah Almighty sent the Prophet Muhammad (Peace, blessings and salawat be upon Him), the Prophet of the entire world, as Rahmatul-lil-Alamin (a mercy to the Universe) for the peace, welfare, and salvation of all humanity. In a troubled world, the only way to establish peace and attain ultimate salvation for humankind is to follow the ideals and guidance prescribed by Him.
Jamaat Ameer further stated that the Holy Qur’an is the practical embodiment of the life of the Messenger of Allah (Peace, blessings and salawat be upon Him). He was the greatest teacher and guide of humanity. In every aspect of life—including personal, family, social, political, economic, military, and international relations—it is impossible to attain the pleasure of Allah and achieve success in this world and the Hereafter without following the comprehensive Prophetic model.
Therefore, every Muslim has a duty to study the Seerat-un-Nabi (Peace, blessings and salawat be upon Him), deeply, convey its teachings to people with wisdom and insight (hikmah), and implement them in daily life. He urged that this practice should not be confined to any particular day or month but should continue throughout the year.
He called upon all branches and affiliated organizations of Jamaat-e-Islami to organize discussion meetings, seminars, and symposiums on the Seerah. At the same time, he urged the people of the country to strive to attain the pleasure of Allah by following the life and teachings of the Prophet Muhammad (Peace, blessings and salawat be upon Him).” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আইজিপির সাথে সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত
আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে আজ ২৪ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সাথে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার বিদ্যুৎ, গ্যাস সংকটসহ বিভিন্ন গণদাবি আছে আমাদের লংমার্চ ঘোষনা করা হয়েছে।
সারা দেশে চারটি রোডে লংমার্চ নিরাপদ ও শান্তিপূর্ণ করতে লিখিতভাবে আমরা আইজিপিকে জানিয়েছি। তারা খোলামেলা আলোচনা করেছেন। আমরা চারটি রোডে লংমার্চের রোড, পথ সভার স্পট সম্পর্কে অবহিত করেছি এবং প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানিয়েছি। তারা কথা দিয়েছেন, লংমার্চ শান্তিপূর্ণভাবে করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছন। আশা করছি আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাবো।
গোলাম পরওয়ার বলেন, আমরা জনগণের সঙ্গে আছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
বছরজুড়ে রাসূলুল্লাহ (সা:)-এর পবিত্র জীবন এবং চরিত্র নিয়ে ব্যাপকভাবে আলোচনা ও চর্চা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি ২৪ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য ‘রাহমাতুল্লিল আলামীন’ হিসেবে প্রেরণ করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির চূড়ান্ত মুক্তির একমাত্র পথ তাঁর নির্দেশিত আদর্শ অনুসরণ করা।
তিনি আরও উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বাস্তব প্রতিফলনই পবিত্র কুরআন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক। জীবনযাপনের সর্বক্ষেত্রে তথা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি এবং ইহকালীন ও পরকালীন সাফল্য অর্জন সম্ভব নয়।
তাই সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন, প্রজ্ঞা বা হিক্বমার সঙ্গে তা মানুষের কাছে তুলে ধরা এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা প্রতিটি মুসলিমের অবশ্য কর্তব্য। তিনি এই চর্চাকে কোনো নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর অব্যাহত রাখার অনুরোধ জানান।
তিনি জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনকে সীরাতের ওপর আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে দেশবাসীকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়ার তাগিদ দেন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer exchanges views with the Editors of National Dailies
Bangladesh Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman MP held an exchange of views event with the editors of the national newspapers at the official residence of the Leader of the Opposition at 29 Minto Road in the capital on Sunday afternoon.
The meeting was attended by Daily Amar Desh Editor Dr. Mahmudur Rahman, The Daily Star Editor Mahfuz Anam, Daily Ittefaq Editor Tasmiya Hossain, Daily Jai Jai Din Editor Shafik Rehman, Daily Manabzamin Editor Matiur Rahman Chowdhury, Prothom Alo's Executive Editor Sazzad Sharif, Daily Bonik Barta Editor Dewan Hanif Mahmud, Daily Naya Diganta Editor Salahuddin Muhammad Babar, Daily Wada Editor Shafiqul Alam, Daily Inqilab Editor A M M Bahauddin, Protidiner Bangladesh Editor Maruf Kamal Khan, Daily Manabkantha Editor Mohammad Shahidul Islam, Daily Kalbela Editor Santosh Sharma, Daily E-din Editor Md. Saidul Islam Saju, Khabarer Kagoj Editor Mostafa Kamal, Daily Bhorer Dak Editor K. M. Belayet Hossain, Ajker Patrika Editor Kamrul Hasan, Daily Desh Rupantor's Executive Editor Shahidul Islam Chowdhury, Banijjo Protidin Editor Gias Uddin, Daily Karatoa Editor Mozammel Haque, Daily Janata Editor Obaidur Rahman Shaheen, Agamir Samay Editor Mostafa Mamun, Sheersha Kagoj Editor Ekramul Haq, The New Nation Editor Md. Mokarram Hossain, Green Watch Editor Mostafa Kamal Majumder, The Evening News Editor A. B. M. Selim Ahmed, Daily Sun Deputy Editor Al Amin, The Business Standard's Joint Editor Sazzadur Rahman, Daily Sangram News Editor Shamshul Arefeen, and Weekly Sonar Bangla News Editor Ferdous Ahmad Bhuiyan, among others.
After the meeting, Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar briefed journalists.
He said the Jamaat Ameer outlined the role being played by Jamaat-e-Islami and the 11-party alliance in Parliament amid the country's current situation. He also highlighted Jamaat's role in addressing national problems and public suffering, particularly the crisis surrounding implementation of the people's verdict in the referendum held on the basis of the July Charter.
He stated, Jamaat has been playing a constructive role as the main opposition party both inside and outside Parliament.
He said the Jamaat Ameer also apprised the editors of the party's policy of breaking away from the poor practices, traditionally associated with opposition parties and, with the aim of maintaining overall stability in the country, cooperating with the government in good initiatives while resisting all unjust and anti-people activities. The editors praised Jamaat's policy, he added.
Mia Golam Porwar said, Jamaat's role as an opposition party would be constitutional and constructive. The meeting also discussed the prevailing situation in the country as well as geopolitical and international developments. Jamaat's policies and positions on different issues were presented at the meeting.
The editors advised that even if the opposition launches movements on the streets, the country should not be allowed to become unstable, he said.
This was the first exchange of views with editors since the government completed six months in office.
Secretary General alleged that the incumbent government was discriminating against opposition MPs in Parliament. According to him, discrimination was taking place in development activities, allocations, opportunities to speak in Parliament, lawmaking and acceptance of various notices.
Jamaat has been playing a role in addressing electricity, oil and gas shortages, implementing the people's verdict in the referendum, keeping commodity prices under control and protecting the rights of expatriate Bangladeshis. The Jamaat Ameer raised these issues at the meeting, he added.
Calling on editors to highlight the truth through their writing, the Jamaat Ameer urged them to extend responsible support to the country's democratic transition.
The editors expressed the view that Jamaat was different from opposition parties of the past. Jamaat wants to make Parliament effective through constructive means, but the government must also act responsibly to make that possible, they said. The opposition alone cannot achieve this.
Among others, Bangladesh Jamaat-e-Islami's Nayeb-e-Ameer and Deputy Leader of the Opposition Dr. Syed Abdullah Muhammad Taher MP, Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan MP, Dr. A. H. M. Hamidur Rahman Azad (former MP), and Maulana Abdul Halim, Central Executive Council Member Saiful Alam Khan Milon MP, Abdur Rab, Central Executive Council Member and Dhaka South City Ameer Nurul Islam Bulbul MP, Dhaka North City Ameer Muhammad Selim Uddin, South City Secretary Dr. Shafiqul Islam Masud MP, North City Secretary Dr. Rezaul Karim, Central Working Committee Members Muhammad Zahidur Rahman and Delwar Hossain, and Central Majlish-e-Shura Members Barrister Najibur Rahman Momen MP and Ataur Rahman Sarkar, were also present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ ২৪ আগস্ট দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্যা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তা পত্রিকার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক এদিন পত্রিকার সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, দৈনিক খবরের কাগজ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদক কে, এম, বেলায়েত হোসেন, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, দৈনিক দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক গিয়াস উদ্দিন, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, আগামীর সময় পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন, খোলা কাগজ পত্রিকার সম্পাদক আহসান হাবীব, দ্যা নিউ নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন, গ্রিন ওয়াচ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দ্যা ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক এ বি এম সেলিম আহমেদ, ডেইলি সান পত্রিকার উপসম্পাদক আল আমিন, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক জনাব শামসুল আরেফীন, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূইয়া প্রমুখ।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, মতবিনিময় সভায় আমীরে জামায়াত দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দল যে ভূমিকা পালন করছে তা তুলে ধরেছেন। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার সমাধানে জামায়াতের ভূমিকা তুলে ধরেন। সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধীদলের যে খারাপ অনুশীলন ছিল; সেই প্রথা ভেঙে দিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং সকল অন্যায় ও গণবিরোধী কাজের প্রতিরোধ করতে জামায়াত যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন আমীরে জামায়াত। জামায়াতের এই পলিসির প্রশংসা করেছেন সম্পাদকমন্ডলী।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। এ মতবিনিময় সভায় জামায়াতের পলিসি বা নীতি তুলে ধরা হয়েছে। রাজপথে বিরোধীদল আন্দোলন করলেও দেশ যেন অস্থিতিশীল না হয় সেই পরামর্শ দিয়েছেন সম্পাদকরা।
সরকারের ছয়মাস অতিবাহিত হওয়ার পর এটি সম্পাদকদের সাথে প্রথম মতবিনিময়।
তিনি বলেন, বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সাথে বৈষম্য করছে। তারা উন্নয়নমূলক কাজে, বরাদ্দে এমনকি সংসদে কথা বলার ক্ষেত্রে, আইন প্রণয়ন করার ক্ষেত্রে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে বৈষম্য করছে।
জামায়াত বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় কার্যকর করার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ও প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করছে। কিন্তু তারপরও স্পিকারের পক্ষ থেকে আমরা ইনসাফপূর্ণ আচরণ পাইনি। বরং বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আমীর জামায়াত তুলে ধরেছেন।
সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে আমীরে জামায়াত বলেছেন, গণতন্ত্রের উত্তরণে আপনারা দায়িত্বশীলতার সাথে সহযোগিতা করবেন। সংসদের অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াত ব্যতিক্রম বলে অভিমত প্রকাশ করেছেন সম্পাদকরা। জামায়াত সংসদকে গঠনমূলক পন্থায় কার্যকর রাখতে চায়। এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। শুধু বিরোধীদল এটি করতে পারবে না।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলনা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, জনাব আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মুহাম্মাদ জাহিদুর রহমান ও জনাব দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি ও জনাব আতাউর রহমান সরকার প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
❝আমাদের বিরোধিতা ও প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক।❞
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিং
২৪ আগস্ট ২০২৬ | সোমবার
মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন, ২৯ মিন্টো রোড, ঢাকা।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns the alleged syndicate over Malaysia’s labour market; Urges government to protect Bangladeshi workers
Bangladesh Jamaat-e-Islami Secretary General and former MP Mia Golam Porwar issued a statement on Sunday, August 23, strongly condemning and protesting a deep conspiracy by a section of the government to undermine national interests and causing harm to the Bangladeshi remittance workers by handing over the country’s labour market in Malaysia to a syndicate and fascist elements.
"Malaysia’s labour market is extremely important for Bangladeshi workers. Bangladeshi remittance workers living in Malaysia are making an outstanding contribution to the country’s economy while improving the financial condition of their families. It is the moral responsibility of the Bangladesh government to protect their interests, ensure safe working conditions, prevent harassment, and guarantee their financial security.
However, Secretary General alleged that recently an unscrupulous group within the government has become involved in activities contrary to national interests by placing several recruiting agencies involved in sending workers abroad under a syndicate. This has also created widespread concern and frustration among ordinary members of the Bangladesh Association of International Recruiting Agencies (BAIRA).
“I strongly condemn and protest all such decisions and initiatives by the government that are against the interests of overseas remittance workers and citizens,” he said.
Mia Golam Porwar further said various sources indicate that, two days ago, the governments of Malaysia and Bangladesh effectively created a syndicate-based labour market system by selecting only 25 recruiting agencies and allowing them to send workers to Malaysia. He said that in the past, syndicates formed through a limited number of agencies had resulted in workers being charged excessive fees, causing harm to thousands of labourers.
He expressed concern that under the current system, a worker could have to spend as much as Tk 600,000 to Tk 700,000 to travel to Malaysia, which would place an enormous financial burden on an ordinary worker and his family. In this situation, he called on the Bangladesh government to take strong and effective measures to protect the interests of remittance workers, ensure easy access to overseas employment markets at lower costs, and guarantee their safety.
He further said that Bangladesh has more than 2,000 licensed recruiting agencies. Therefore, to break the alleged syndicate involving 25 specially selected agencies in Malaysia’s labour market, the government must ensure open, transparent and equal opportunities for BAIRA members and experienced recruiting agencies. Such measures, he said, are necessary to prevent fraud and protect thousands of ordinary workers from potential exploitation, excessive costs and the dominance of syndicates.
Such an initiative would enable Bangladeshi citizens to access overseas employment opportunities at lower costs, improve their families’ financial well-being and contribute to the country’s economy, he added.
Mia Golam Porwar said ensuring easy and affordable access for Bangladeshis to international labour markets, taking diplomatic measures to protect citizens’ interests, ensuring their security, and protecting them from fraud are among the primary responsibilities of the Ministry of Foreign Affairs and the Ministry of Expatriates’ Welfare and Overseas Employment.
However, he said allegations have already emerged against officials of the ministry over their alleged involvement with syndicates, which is deeply concerning.
He urged the government to immediately withdraw from all activities contrary to the public interest and take steps to ensure a safe and accessible overseas labour market for Bangladeshi workers. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
We will continue our movement until the July Charter and the verdicts of the referendum are implemented, reaffirms Mia Golam Porwar
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar said that Jamaat’s leaders and officials must play a leading role in establishing justice and fairness. He said that the party’s victory must be ensured in the upcoming local government elections by nominating better candidates at all levels and strengthening the organization.
Describing Jamaat workers as social workers, he said they must stand by the people and play an effective role in resolving their problems. He urged the government to curb the rising prices of essential commodities, including fuel and gas, and bring them down to affordable levels.
He further said, “We will continue our movement until the July Charter and the verdict of the referendum are implemented. He stressed the need to ensure a high level of taqwa among the organization’s personnel at all levels and to develop God-fearing leadership.
He said this while addressing a ward president conference as the chief guest, organized by Naogaon District Jamaat at 9:00 a.m. on Saturday at the local Upazila Parishad Auditorium. The event was chaired by Naogaon District Jamaat Ameer and Central Majlish-e-Shura Member K.M. Abdur Rakib. Special guests included Jamaat Central Organizational Secretary Professor Rafiqul Islam and Central Working Committee member Professor Nazrul Islam.
The program was hosted by Central Majlish-e-Shura Member and District Jamaat Secretary Advocate A.S.M. Sayem. Speakers included Naogaon-2 (Patnitala-Dhamoirhat) constituency MP, Central Majlish-e-Shura Member and District Nayeb-e-Ameer Engineer Enamul Haque; District Nayeb-e-Ameer and Jamaat-nominated mayoral candidate for Naogaon Municipality Professor Md. Mahiuddin; and District Jamaat Assistant Secretaries Professor Nasir Uddin, Nazmul Hossain, and Maruf Ahmed. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Without proper understanding of the Quran and Prophetic tradition, no one can comply with Islam properly, says Jamaat Ameer
Bangladesh Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP said that Allah selected the best ones among His servants as prophets, messengers (peace be upon them), and apostles, and revealed divine Books to them. They called people toward Allah in accordance with those revealed Books.
A day-long conference of district and city-level officials of the Ta'limul Qur'an Department was held, Saturday, August 22, at the Al-Falah Auditorium in the capital. The conference was conducted by Central Ta'limul Qur'an Department Secretary and Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami Maulana Abdul Halim and chaired by Professor Dr. Abul Kalam Patwari.
Jamaat Ameer and Opposition Leader Dr. Shafiqur Rahman MP, speaking as the chief guest at the event made these remarks.
Dr. Shafiqur Rahman MP further said that Allah revealed the Holy Qur'an to the Prophet of the world, Hazrat Muhammad (peace and blessings be upon him). “We must learn to read the Holy Qur'an, the Book of Allah, correctly. When people followed the Book of Allah, they lived peacefully and with dignity in this world. When people moved away from His Book, various calamities and misfortunes befell them. They became misguided and were humiliated and disgraced in this world—and this continues to happen today.
“Therefore, we should learn to read the Holy Qur'an correctly and with an understanding of its meaning. The Messenger (peace and blessings be upon him) said, ‘The best among my Ummah are those who read the Qur'an correctly themselves, teach it to others, and follow it.’
Those of you who are responsible for Ta'limul Qur'an and are teaching people to read the Qur'an correctly and training them to follow it are extremely fortunate. Allah will reward you appropriately for these deeds.”
Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP said that learning to read the Qur'an correctly and with its meaning in practical life is obligatory for everyone. The Holy Qur'an must be read and learned, understood and followed correctly. Only then will our lives be successful, and we will attain salvation in this world and the Hereafter. There is no other path to salvation.
He said that without proper knowledge of the Qur'an and Sunnah, it is not possible to follow the commandments of the Qur'an or call others toward Allah. To invite people toward Allah, one must follow the commandments of the Qur'an in every aspect of practical life. Otherwise, verbal preaching alone will not be effective.
He urged people to invite others toward Islam by rising above all forms of narrow-mindedness and to call people toward Allah with utmost sincerity. He prayed that Allah accept all their efforts and grant them appropriate rewards in this world and the Hereafter.
Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami Professor Mujibur Rahman MP addressed the conference as a special guest. Assistant Secretary General and former MP Dr. AHM Hamidur Rahman Azad and Ta'limul Qur'an Department Head Ustaz Maulana Abdur Rahim presented thematic discussions.
In his speech, Professor Mujibur Rahman MP said that officials must discharge their responsibilities with renewed enthusiasm under the slogan, “Officials must learn the Qur'an and teach it.”
The work of Ta'limul Qur'an must be expanded to establish the dignity of the Qur'an at the individual, social, and state levels.
Assistant Secretary General Dr. Hamidur Rahman Azad said that the best way to convey the message of the faith to people in an appealing manner is through the Holy Qur'an. Through Ta'limul Qur'an activities, the responsibility of conveying the message of the Qur'an to people from all professions and of all religions and communities must be fulfilled.
Among others, Ta'limul Qur'an Department Committee Member Maulana AFM Abdul Sattar, Ta'limul Qur'an Department Committee Member Maulana Abdul Mannan, Ta'limul Qur'an Department Committee Member Professor Liaquat Ali Bhuiyan, Ta'limul Qur'an Department Committee Member Dr. Maulana Mozammel Haque, former Central Head Ustaz Maulana AKM Shahjahan, Hafez Rashedul Islam MP, Syed Zainul Abedin MP, Maulana Mahfuzur Rahman, and Maulana Khairul Bashar addressed the conference.
Besides, Central Ustaz of the Ta'limul Qur'an Department Maulana Borhan Uddin, Hafez Zakir Hossain, Program Officer Maulana Shariat Ullah, and Adarsha Maktab Project In-Charge Mr. Nurul Awal were also present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মালয়েশিয়ায় শ্রমবাজার ধ্বংসের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ
-মিয়া গোলাম পরওয়ার
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার একটি সিন্ডিকেট ও ফ্যাসিস্টদের হাতে তুলে দিয়ে দেশের স্বার্থকে ক্ষুণ্ণ ও সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের ক্ষতিগ্রস্ত করার সরকারের একটি মহলের গভীর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ২৩ আগস্ট রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের পরিবারকে স্বচ্ছল করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে দেশটিতে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা। তাদের স্বার্থরক্ষা করা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশে সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সম্প্রতি দেশের বাইরে শ্রমশক্তি পাঠানোর মাধ্যম কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে সিন্ডিকেটের আওতায় এনে সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এতে করে বায়রার সাধারণ সদস্যদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। আমি সরকারের বৈদেশিক রেমিটেন্স যোদ্ধা ও নাগরিকদের স্বার্থবিরোধী এমন সব সিদ্ধান্ত ও উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গত দুই দিন আগে দুই দেশের সরকার (মালয়েশিয়া ও বাংলাদেশ) মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করে শ্রমিক পাঠানোর সুযোগ দেওয়ার মাধ্যমে কার্যত একটি সিন্ডিকেটভিত্তিক শ্রমবাজার ব্যবস্থা তৈরি করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অতীতেও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট গঠনের ফলে সাধারণ শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে এবং হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারও আশঙ্কা করা হচ্ছে, এই ব্যবস্থার কারণে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে, যা একজন সাধারণ শ্রমিক ও তার পরিবারের জন্য অত্যন্ত বড় বোঝা হবে। এমতাবস্থায় রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থ রক্ষা, কম খরচে বিদেশের শ্রমবাজারে প্রবেশ ও নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকারকে জোরালো ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশে দুই হাজারের অধিক বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। এজন্য মালয়েশিয়ার শ্রমবাজারে বিশেষ ২৫টি এজেন্সির মাধ্যমে গঠিত সিন্ডিকেট ভাঙতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সদস্য এবং ভালো অভিজ্ঞতাসম্পন্ন রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করে প্রতারণা বন্ধ, হাজারো সাধারণ শ্রমিককে সম্ভাব্য শোষণ, অতিরিক্ত ব্যয় ও সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে রক্ষা করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। যাতে করে কম খরচে নাগরিকরা বৈদেশিক শ্রমবাজারে যেতে পারে এবং পরিবারের স্বচ্ছলতা আনয়ন ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশিদের জন্য সহজ ও স্বল্প খরচে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করা, নাগরিকদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ, নিরাপত্তা বিধান ও প্রতারণার হাত থেকে রক্ষা করাই বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধানতম দায়িত্ব ও কর্তব্য। কিন্তু মন্ত্রণালয়টির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত হওয়ার অভিযোগ উঠেছে, যা উদ্বেগজনক। অবিলম্বে সরকারকে জনস্বার্থের পরিপন্থী সকল কার্যক্রম থেকে সরে এসে নিরাপদ বৈদেশিক শ্রমবাজার নিশ্চিত করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তা'লীমুল কুরআন জেলা/মহানগরী বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হলে বাস্তব জীবনের সর্বক্ষেত্রে কুরআনের হুকুম মেনে চলতে হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, আল্লাহ তাঁর বান্দাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষদেরই নবী-রাসূল (সা.) ও পয়গম্বর হিসেবে বাছাই করেছেন এবং তাঁদের উপর কিতাব নাজিল করেছেন। আল্লাহর দেয়া সেই কিতাব অনুযায়ী তাঁরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন।
আজ ২২ আগস্ট শনিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় তা’লীমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের পরিচালনায় এবং অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীরে জামায়াত আরও বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর উপর আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন। আল্লাহর কিতাব পবিত্র কুরআন আমাদের সহীহভাবে পড়া শিখতে হবে। মানুষ যখন আল্লাহর কিতাব মেনে চলেছেন তখন তারা দুনিয়াতে সম্মানের সাথে শান্তিতে বসবাস করেছেন। যখন তাঁর কিতাব থেকে মানুষ দূরে সরে গিয়েছে তখনই তাদের উপর নানা বালা-মুছিবত এসেছে এবং মানুষ পথভ্রষ্ট হয়ে দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। কাজেই আমাদের উচিত পবিত্র কুরআন সহীহভাবে অর্থ সহকারে পড়তে শেখা।
রাসূল (সা.) বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে তারাই সর্বশ্রেষ্ট যারা নিজেরা কুরআন সহীহভাবে পড়ে এবং অন্যকে পড়ায় ও মেনে চলে। আপনারা যারা তা’লীমুল কুরআনের দায়িত্বে থেকে সহীহভাবে কুরআন পড়া শিখাচ্ছেন এবং মানার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন তারা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ আপনাদের এজন্য উপযুক্ত পুরস্কার দিবেন, ইনশাআল্লাহ।
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, বাস্তব জীবনে সহীহভাবে অর্থসহ কুরআন পড়তে শেখা প্রত্যেকের জন্যই ফরজ। পবিত্র কুরআন সহীহভাবে পড়তে ও শিখতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। তাহলেই আমাদের জীবন স্বার্থক হবে এবং দুনিয়া ও আখিরাতে আমরা মুক্তি পাব। এছাড়া মুক্তির আর কোনো পথ নেই।
তিনি বলেন, কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান ছাড়া কুরআনের হুকুম মেনে চলা যায় না এবং অন্যদের আল্লাহর দিকে আহ্বান করা যায় না। মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হলে বাস্তব জীবনের সর্বক্ষেত্রে কুরআনের হুকুম মেনে চলতে হবে। তা না হলে মৌখিক দাওয়াতে কোনো কাজ হবে না। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। অত্যন্ত আন্তরিকতার সাথে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানোর মাধ্যমেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করে দুনিয়া ও আখিরাতে উপযুক্ত প্রতিদান দান করুন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; তা’লীমুল কুরআন বিভাগের প্রধান উস্তায মাওলানা আব্দুর রহিম।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, দায়িত্বশীলদের কুরআন শিখতে হবে ও শেখাতে হবে- স্লোগানে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালান করতে হবে। কুরআনের মর্যাদা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্যে তা’লীমুল কুরআনের কাজকে ব্যাপকতর করতে হবে।
সহকারী সেক্রেটারি জেনরারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, দ্বীনের দাওয়াত মানুষের কাছে হৃদয়গ্রাহী করে পৌঁছানোর শ্রেষ্ঠ পদ্ধতি হলো আল কুরআন। তা’লীমুল কুরআনের কাজের মাধ্যমে নানা শ্রেণি পেশা ও ধর্ম-বর্ণের সকল মানুষের নিকট কুরআনের আহ্বান পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান, তা’লীমুল কুরআন বিভাগীয় কমিটির সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, মাওলানা আবদুল মান্নান, অ্যধাপক লিয়াকত আলী ভূঁইয়া, ড. মাওলানা মোজাম্মেল হক, সাবেক কেন্দ্রীয় প্রধান উস্তায মাওলানা একেএম শাহজাহান, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা খায়রুল বাসার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তা’লীমুল কুরআন বিভাগের কেন্দ্রীয় উস্তায মাওলানা বোরহান উদ্দিন ও হাফেজ জাকির হোসাইন, প্রোগ্রাম অফিসার মাওলানা শরীয়ত উল্লাহ ও আদর্শ মোক্তব প্রকল্পের ইনচার্জ জনাব নূরুল আউয়াল প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না। দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন সেই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জয়পুরহাটের তা'লীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের মানুষ বর্তমানে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা হচ্ছে একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা। রাজনৈতিক পরিবর্তন শুধু সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। জনগণের প্রত্যাশাকে পাশ কাটিয়ে কোনো ব্যবস্থা টেকসই হতে পারে না।”
তিনি আরও বলেন, একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা তখনই শক্তিশালী হয়, যখন জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও নিরপেক্ষ করার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।
জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
সভাপতির বক্তব্যে মো. ফজলুর রহমান সাঈদ বলেন, দেশের বর্তমান বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দীন এবং অধ্যাপক নজরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, তরবিয়ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সেক্রেটারি হাকিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে সংগঠন মজবুত করার মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি জামায়াতের কর্মীকে সমাজকর্মী আখ্যায়িত করে বলেন, মানুষের সকল সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়িয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরে দাম সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ। সকল স্তরের জনশক্তির তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভীরু নেতৃত্ব গড়ে তুলতে হবে।
নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে শনিবার সকাল ৯টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক; নওগাঁ জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মো. মহিউদ্দিন; জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নসির উদ্দিন, নাজমুল হোসেন ও মারুফ আহমেদ প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ভারসাম্যপূর্ণ জীবন গঠনের মাধ্যমে দুনিয়া ও পরকালে সফলতা সম্ভব- সাইফুল আলম খান মিলন এমপি
ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, কোনো একটি দায়িত্ব পালনে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে অন্য দায়িত্বকে অবহেলা করা দায়িত্বশীলতার পরিচয় নয়। আল্লাহর দেওয়া প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করাই একজন মুমিনের কর্তব্য।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।
সাইফুল আলম খান মিলন বলেন, দায়িত্বশীলদের প্রথম কাজ হলো নিজেদের সময়, কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ করা। ব্যক্তিগত ইবাদত, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার জন্য যেমন সময় দিতে হবে, তেমনি পরিবারের সদস্যদের অধিকারও যথাযথভাবে আদায় করতে হবে। পরিবারকে সময় না দিয়ে শুধু সাংগঠনিক কাজে ব্যস্ত থাকা যেমন সঠিক নয়, তেমনি পারিবারিক ব্যস্ততার অজুহাতে সাংগঠনিক দায়িত্বে অবহেলাও কাম্য নয়।
তিনি বলেন, একজন দায়িত্বশীলের পেশাগত দায়িত্বও আমানত। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পেশাগত দায়িত্বে অবহেলা করে সংগঠনের কাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও পরিকল্পনা, কর্মবণ্টন, সময় ব্যবস্থাপনা, তদারকি ও নিয়মিত পর্যালোচনার মাধ্যমে কাজকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, ভারসাম্য রক্ষার জন্য দায়িত্বশীলদের সময় ব্যবস্থাপনা ও অগ্রাধিকার নির্ধারণে দক্ষ হতে হবে। কোন কাজটি আগে করতে হবে, কোন কাজটি অন্যের মাধ্যমে সম্পন্ন করা যায় এবং কোন কাজটি নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে—এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। দায়িত্ব অর্পণ ও কর্মবণ্টনের মাধ্যমে সংগঠনের কাজ এগিয়ে নিতে হবে। সব কাজ নিজে করার মানসিকতা পরিহার করতে হবে।
পরিবারকে একজন দায়িত্বশীলের শক্তির জায়গা উল্লেখ করে সাইফুল আলম খান মিলন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর আচরণ, তাদের প্রয়োজন বোঝা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে সুস্থ পারিবারিক পরিবেশ তৈরি করতে হবে। পরিবারে শান্তি ও শৃঙ্খলা থাকলে দায়িত্বশীল ব্যক্তি সমাজ ও সংগঠনের কাজেও অধিক মনোযোগী ও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আত্মসমালোচনা ও নিয়মিত পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বা সাপ্তাহিকভাবে নিজের কাজের হিসাব নিতে হবে—কোথায় সফলতা এসেছে, কোথায় ঘাটতি রয়েছে এবং কীভাবে তা সংশোধন করা যায়। এর মাধ্যমে দায়িত্বশীলের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের মধ্যে সুন্দর সমন্বয় তৈরি হবে।
তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, লক্ষ্য শুধু সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করা নয়; বরং উত্তম চরিত্র, দায়িত্বশীলতা, আমানতদারি ও মানুষের কল্যাণের মাধ্যমে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। ব্যক্তি জীবনে আদর্শ, পরিবারে দায়িত্বশীল, পেশায় সৎ ও দক্ষ এবং সংগঠনে সক্রিয়—এই চারটি গুণের সমন্বয় ঘটাতে পারলেই একজন দায়িত্বশীল প্রকৃত অর্থে সফল হতে পারবেন।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সেক্রেটারি মঞ্জরুল ইসলাম ভূইয়া সংগঠন পরিচালনায় পরিকল্পনা, কর্মবণ্টন, বাস্তবায়ন ও তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “ইসলামি আন্দোলনের একজন সংগঠকের দায়িত্ব হলো উত্তম পরিকল্পনা গ্রহণ, সঠিকভাবে কর্মবণ্টন, কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নিয়মিত তদারকি, কাজের পর্যালোচনা এবং যথাযথ রিপোর্টিং করা।”
মঞ্জরুল ইসলাম ভূইয়া বলেন, সংগঠনের দায়িত্বশীলদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং অধীনস্থ এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। শুধু কর্মসূচি গ্রহণ করলেই হবে না; কর্মসূচির বাস্তবায়ন কতটুকু হলো, কোথায় ঘাটতি রয়েছে এবং কীভাবে তা পূরণ করা যায়—তা নিয়মিত পর্যালোচনা করতে হবে।
শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের শুরুতে কুরআন থেকে দারস পেশ করেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে নিজের জীবনে ভারসাম্য, শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সংগঠন শক্তিশালী হবে এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
তিনি জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দক্ষ ও দায়িত্বশীল কর্মী গড়ে তোলার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্বশীলদের নিয়মিত অধ্যয়ন, আত্মসমালোচনা, পারস্পরিক পরামর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
দুই দিনব্যাপী শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক কবিরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লা, যুব ও ক্রীড়া সম্পাদক আঃ রহীম মজুমদার, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস, ইমদাদুল হক, অধ্যাপক আব্দুল কাদের, কাজী বেলাল, সাভার পৌর আমীর আজিজুর রহমান, সাভার থানা আমীর আব্দুল কাদের, আশুলিয়া থানা আমীর বশির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমীর ইলিয়াস হোসেনসহ জেলা ও থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Bangladeshi people will no longer accept any form of hegemony, affirms Dr. Shafiqur Rahman MP
Honourable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP said that the Prime Minister may visit any country around the world, and there is no objection to visiting neighbouring India either. However, such visits must be based on equality, equal dignity, and friendship.
“The people of this country will no longer accept any type of hegemony. They want Bangladesh’s relations with India to be based on friendship, equal dignity, and equality.”
He made these remarks while addressing the Rukn (Member) Conference as the chief guest, organised by Bangladesh Jamaat-e-Islami, Rajshahi City at the Rajshahi District Council Auditorium this noon.
He further said that Prime Minister Tarique Rahman, who is simultaneously the head of government and the head of his political party, can take firm action to curb the ongoing extortion, corruption, and bribery in the country if he wishes.
Addressing the organisation’s leaders and activists, he said that Bangladesh Jamaat-e-Islami is regarded by the people as an ideological organisation. To earn this trust, the organisation has been working among the people for a long time by spreading the message and ideals of Islam and also by motivating people to build an ideal society and state.
Instructing the leaders and activists to stand beside the people and also to work to ensure their voting rights in the upcoming local government elections, he said, “Our leaders and activists must play a vocal role so that no one can snatch away the people’s votes.”
The conference was hosted by Secretary of Rajshahi City Jamaat-e-Islami Emaj Uddin Mondal and chaired by Ameer of Rajshahi City Jamaat-e-Islami Dr. Maulana Keramat Ali MP. Central Nayeb-e-Ameer of Jamaat-e-Islami Professor Mujibur Rahman MP attended the event as the special guest.
Among others, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami Maulana Rafiqul Islam Khan MP, Ameer of Dhaka South City Jamaat-e-Islami Nurul Islam Bulbul MP, Assistant Regional Coordinator Professor Rafiqul Islam, Central Working Committee Member Principal Nazrul Islam, and Ameer of Rajshahi District Jamaat-e-Islami Professor Abdul Khaleque addressed the conference.
Nayeb-e-Ameer of Rajshahi City Jamaat Advocate Abu Mohammad Selim, Dr. Mohammad Jahangir, Assistant Secretary Mahbubul Ahsan Bulbul, Principal Md. Shahadat Hossain, as well as Shura members and leaders from various thana of the city unit were also present over there. More than a thousand Rukn (members) of Rajshahi City Jamaat attended the conference.
Later, Honourable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP also addressed the Rukn (Member) Conference of Rajshahi District Jamaat-e-Islami as the chief guest at the same venue in the afternoon. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Government observed opposition’s participation in Presidential election from a narrow perspective, alleges Hamidur Rahman Azad
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Dr. AHM Hamidur Rahman Azad has issued the following statement on 21 August, 2026 criticizing the government’s narrow assessment of the opposition’s participation in the presidential election.
“The government is assessing the opposition’s participation in the presidential election from a politically narrow perspective rather than viewing it through a liberal and democratic lens. A member of the cabinet has said that, since the opposition participated in the presidential election while retaining Article 70, the oath, previouslu taken by the opposition members in the Constitutional Reform Council is no longer valid.
We would like to ask him: if this argument is acceptable, then how does the oath taken as Members of Parliament remain valid? Because no parliamentary election was held through a constitutional process in 2026.”
Dr. Hamidur Rahman Azad further said, “Our position is very clear. The opposition’s participation in the presidential election was a symbolic protest against the limitations of the government’s desired reform process and a new initiative in democratic practice.
We knew in advance what the outcome of the election would be. Nevertheless, we participated to make our position clear to the people and simultaneously to strengthen the demand for democracy.”
He said that the people have once again realized why constitutional reform is essential to make democracy in Bangladesh effective, accountable, and sustainable.
He added, “We urge the government not to interpret the participation and activities of its political opponents narrowly, but to understand the underlying democratic message behind it.
Respecting the expectations of the people, the government must implement the verdict of the referendum and take effective initiatives for the necessary constitutional reforms. No government can govern the state in the long run by ignoring the aspirations of the people, he added.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না: ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। এখন এই দেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চায় ভারতের সাথে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার, সমতার ভিত্তিতে।
আজ ২১ আগস্ট, ২০২৬ (জুমআ'বার) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরী আয়োজিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকার প্রধান ও দলীয় প্রধান তিনি চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়।
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। এই আস্থা অর্জন করতে এই সংগঠন দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের মাঝে ইসলামের দাওয়াত ও আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ। সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক রুকন (সদস্য) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি একই স্থানে বিকেলে রাজশাহী জেলা জামায়াতের রুকন (সদস্য) সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করা হবে — ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত ২১ ও ২২ আগস্ট, ২০২৬ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড আমীর/সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।
প্রধান অতিথি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নয়; বরং নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা। তিনি রাষ্ট্র, জাতি-রাষ্ট্র ও ইসলামী রাষ্ট্রের ধারণা এবং এসবের পার্থক্য নিয়ে আলোচনা করেন। তাঁর বক্তব্যে তিনি ইসলামী রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে আদল বা ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে মহান আল্লাহ নবী করিম (সা.)-কে গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবিদের সঙ্গে পরামর্শ করার নির্দেশ দিয়েছেন এবং সিদ্ধান্ত গ্রহণের পর আল্লাহর ওপর ভরসা করতে বলেছেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও নৈতিক অবক্ষয় বিস্তার লাভ করে। মদ্যপান, অবৈধ বাণিজ্য, ঘুষের বিনিময়ে বিচারিক সিদ্ধান্ত প্রভাবিত করা—এসব সামাজিক ও নৈতিক অবক্ষয়ের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যক্তির চরিত্র ও নৈতিকতার উন্নয়ন অপরিহার্য।
ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমস্যা সবসময় খারাপ কিছু নয়; অনেক সময় সমস্যা মানুষের জন্য শিক্ষা ও পরীক্ষার কারণ হয়। তাই প্রতিবন্ধকতা দেখে পিছিয়ে না গিয়ে তা মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি প্রতিবন্ধকতাকে অভ্যন্তরীণ ও বাহ্যিক—এই দুই ভাগে উল্লেখ করে বলেন, ব্যক্তিগত পর্যায়ে ঈমান, আমল ও আখলাকের দুর্বলতা বড় প্রতিবন্ধকতা। দায়িত্ব পাওয়ার পর অহংকার, নেতিবাচক মানসিকতা এবং দায়িত্ব পালনে অনীহাও সাংগঠনিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে। একইভাবে পরিবার ও সমাজের বিভিন্ন সীমাবদ্ধতাও কর্মীদের দায়িত্ব পালনে প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নেওয়ার সুযোগ নেই। রুকন হিসেবে শপথের মাধ্যমে যে দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের অঙ্গীকার করা হয়েছে, সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা মেনে দায়িত্বশীল নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তিনি সংগঠনের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ আরও বলেন, সামষ্টিক পর্যায়ে অন্যতম বড় দুর্বলতা হলো জনগণের একটি অংশের মধ্যে ইসলামের সঠিক জ্ঞানের অভাব। তাই মানুষের কাছে ইসলামের সঠিক শিক্ষা, ন্যায়-ইনসাফ, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে কর্মীদের আরও সক্রিয় হতে হবে। বর্তমান সময়ে কাজের পরিধি বাড়ানোর পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি নবী-রাসূলদের জীবনের বিভিন্ন পরীক্ষা ও প্রতিকূলতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গেলে প্রতিবন্ধকতা আসবেই। পবিত্র কুরআনের সূরা ইয়াসিনের ৩০ নম্বর আয়াতে পূর্ববর্তী জাতিগুলোর নবী-রাসূলদের প্রতি বিদ্রূপের কথা উল্লেখ রয়েছে—“কোনো রাসূল তাদের কাছে আসেননি, যাকে তারা উপহাস করেনি।”
তিনি বলেন, তাই দাওয়াতি ও সাংগঠনিক কাজে প্রতিকূলতা দেখে হতাশ হওয়ার সুযোগ নেই। বরং আত্মশুদ্ধি, প্রশিক্ষণ, পরামর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও গণসম্পৃক্ততা বাড়িয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
শিক্ষা শিবিরে সাংগঠনিক দায়িত্ব, কর্মীদের প্রশিক্ষণ, আত্মশুদ্ধি, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলা, পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ মসিউল আলম বলেন, দক্ষ, প্রশিক্ষিত, দায়িত্বশীল ও নৈতিকভাবে উন্নত কর্মীবাহিনী গড়ে তুলতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষাশিবিরে দিনের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ। শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন, সহিহ কুরআন শিক্ষা প্রদান করেন তালিমূল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল উস্তাদ ড. হাফেজ মাওলানা মোঃ আব্দুল জব্বার, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণ দৃষ্টিতে মূল্যায়ন করছে : ড. হামিদ আযাদ
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকারের পক্ষ থেকে সংকীর্ণভাবে মূল্যায়নের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ২১ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক সংকীর্ণতার সঙ্গে মূল্যায়ন করছে। সরকারের একজন মন্ত্রিপরিষদ সদস্য বলেছেন, ৭০ অনুচ্ছেদ বহাল রেখে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করায় বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ আর টেকে না। আমরা জানতে চাই- এই যুক্তি যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে? কারণ ২০২৬ সালে সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।”
ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণ ছিল সরকারের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ। নির্বাচনের ফলাফল কী হবে, তা আমরা আগেই জানতাম। তবুও আমরা অংশ নিয়েছি জনগণের সামনে আমাদের অবস্থান স্পষ্ট করতে এবং গণতন্ত্রের দাবি জোরালো করতে।
তিনি বলেন, জনগণ নতুন করে উপলব্ধি করেছে- বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করতে সংবিধান সংস্কার কেন অপরিহার্য।
তিনি বলেন, আমরা সরকারকে রাজনৈতিক প্রতিপক্ষের অংশগ্রহণকে সংকীর্ণভাবে ব্যাখ্যা না করে এর অন্তর্নিহিত গণতান্ত্রিক বার্তা উপলব্ধি করার আহ্বান জানাই। জনগণের প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শন করে গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো সরকারই দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা করতে পারে না।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Colonel (Retd.) Oli Ahmed congratulates Mirza Fakhrul Islam Alamgir for being elected as the 23rd President of Bangladesh
Dr. Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram, the presidential candidate of the 11-Party Alliance and Chairman of the Liberal Democratic Party (LDP), today, August 20, congratulated Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd President of the People’s Republic of Bangladesh.
In his congratulatory message, he said, “I hope that, as the guardian of the state and the Constitution, the newly elected President will be able to discharge his responsibilities with determination and competence in protecting independence, democracy, and justice.
I wish him good health and a long life.
Sincerely,
Dr. A.H.M. Hamidur Rahman Azad (Former MP)
Coordinator, 11-Party Alliance
and
Assistant Secretary General
Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat holds a preparatory meeting to make 5th September's Dhaka–Chattogram Long March successful
A preparatory meeting of Bangladesh Jamaat-e-Islami was held today, Thursday, August 20, 2026, at the party’s central office in Moghbazar, Dhaka, to ensure the implementation of the people’s verdict in the referendum and to build a discrimination-free Bangladesh, as well as to make the Dhaka–Chattogram long march scheduled for September 5 successful.
The meeting was chaired by the coordinator of the 11-Party Alliance and Assistant Secretary-General of Bangladesh Jamaat-e-Islami and former MP Dr. A.H.M. Hamidur Rahman Azad.
Among others, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami, Maulana Abdul Halim; Member of the Central Executive Council, Advocate Matiur Rahman Akanda; Secretary of Dhaka North City Jamaat Dr. Rezaul Karim; Member of the Central Working Committee and Nayeb-e-Ameer of Dhaka South City Jamaat, Advocate Helal Uddin; Assistant Secretary of Dhaka North City Jamaat Maulana Mahfuzur Rahman; and Dr. Fakhruddin Manik; Assistant Secretary of Dhaka South City Jamaat, Kamal Hossain MP; Member of Jamaat’s Central Majlish-e-Shura and former Central President of Bangladesh Islami Chhatrashibir Sirajul Islam; and Central President of FDEB, Abdus Sattar Shah were present at the meeting.
Officials responsible for the party’s publicity, media, literature and cultural affairs, along with student representatives, were also present in the program.
The meeting held detailed discussions on organizing the 11-party's long march from Dhaka to Chattogram on September 5 to demand implementation of the people’s verdict in the referendum.
Preparations by various departments were also reviewed, and necessary directives were issued.
The long march will begin at 7:00 a.m. on September 5 with a gathering of more than 100,000 people at Shapla Chattar in the capital. People from various professions and walks of life are expected to participate and join the march toward Chattogram.
Alongside the route, the long march will hold public rallies at Madanpur in Narayanganj, Padua Bazar Bishwaroad in Cumilla, and Mirsarai in Chattogram, before concluding in Chattogram. Local residents will also welcome the long march at various points along the route.
Representatives from each upazila will join the procession after extending their welcoming greetings.
Coordinator of the 11-Party Alliance and Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami, Dr. A.H.M. Hamidur Rahman Azad, said, “We have taken the long march as a nationwide series of programs aimed at implementing the referendum.
Immediately after the February 12 election, the top leaders of the 11 parties held a meeting and decided to continue the movement jointly, both in parliament and on the streets, to establish the rights of the people.
Accordingly, we have been conducting the movement responsibly from the very beginning.”
He further said, “a fair evaluation of the current situation is signaling the footsteps of another July movement. The reason is that the government wants to erase July. The BNP is betraying the nation in this way.
Therefore, we will not allow July to be erased, nor will we allow the movement to be stopped. The mass uprising was carried out by the people, he warned. It is not an issue of any particular party—it is an issue of the people, he added.
He also said that farmers are not receiving fertilizer and that six of the country’s seven fertilizer factories are currently closed. The power crisis has severely affected industrial production, with several factories also being forced to shut down.
Hamidur Rahman Azad called upon people from all walks of life and citizens across the country to extend their cooperation in making the long march a success. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ড. কর্নেল (অব.) অলি আহমেদের অভিনন্দন
জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজ ২০ আগস্ট অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও এলডিপি’র চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবেন।
আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
ধন্যবাদান্তে-
ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)
সমন্বয়ক, ১১ দলীয় ঐক্য
ও
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition and Jamaat Ameer congratulates Mirza Fakhrul Islam Alamgir on his election as the President of Bangladesh
Bangladesh Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman MP has extended his heartfelt congratulations and best wishes to Mr. Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd President of the People's Republic of Bangladesh.
In a congratulatory message, Dr. Shafiqur Rahman said, “I extend my heartfelt congratulations and best wishes to Mr. Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd President of the People's Republic of Bangladesh.”
He said, “The office of the Honorable President is a symbol of national unity. The Honorable President has an important role to play in advancing the country’s democratic journey, establishing the rights of the people and justice, and upholding the independence and sovereignty of the country. We hope that the newly elected Hon’ble President will draw upon his long political experience, competence, and wisdom to rise above partisan considerations and play a responsible role in upholding the Constitution and the rule of law, establishing justice, and strengthening national unity. In particular, we hope that he will work toward establishing equality, human dignity, and social justice.”
Dr. Shafiqur Rahman further said, “We recall that during the four-party alliance government from 2001 to 2006, Mirza Fakhrul Islam Alamgir played an important role in the governance of the state alongside the leaders of the alliance partners. We expect that his extensive political and state experience will make a positive contribution to the welfare of the country.”
Jamaat Ameer and Leader of the Opposition wished the newly elected Hon’ble President, Mr. Mirza Fakhrul Islam Alamgir, good health, longevity, and every success in discharging his responsibilities as President of the state.
Message sent by—
Advocate Ahsanul Mahboob Zubair
Assistant SecretaryGeneral and
Secretary, Central Publicity and Media Department
Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আজ ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন এমপি, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, এফডিইবি’র কেন্দ্রীয় সভাপতি আব্দুস সাত্তার শাহসহ, প্রচার, মিডিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল ও ছাত্রপ্রতিনিধিরা।
বৈঠকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন বিভাগের প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয় এবং দিকনির্দেশনা দেয়া হয়।
আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লক্ষাধিক মানুষের একটি সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করবেন এবং চট্টগ্রাম অভিমুখে লংমার্চে যোগ দেবেন। লংমার্চটি পথে নারায়ণগঞ্জের মদনপুর, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, চট্টগ্রামের মিরেরসরাইয়ে পথসভায় মিলিত হবে এবং চট্টগ্রামে গিয়ে শেষ হবে। এছাড়াও পথে বিভিন্ন জায়গায় লংমার্চকে অভিবাদন জানাবে স্থানীয়রা। প্রত্যেক উপজেলা অভিবাদন জানানো শেষে লংমার্চের বহরে যোগ দেবে।
হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা লংমার্চকে জাতীয় সিরিজ কর্মসূচি হিসেবে নিয়েছি। কারণ, আমরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরদিনই ১১ দলের শীর্ষ বৈঠক করে সংসদে এবং রাজপথে একসাথে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমরা শুরু থেকেই দায়িত্বশীলতার সাথে আন্দোলন করে আসছি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অবস্থা দেখে আবার জুলাই আন্দোলনের পদধ্বনি শোনা যাচ্ছে। কারণ, সরকার জুলাইকে মুছে দিতে চায়। বিএনপি এভাবে জাতির সাথে বেঈমানি করছে। এজন্য আমরা জুলাইকে মুছে দিতে দেবো না, থামাতে দেবো না। গণঅভ্যুত্থান জনগণ করেছে, এটি কোনো দলের ইস্যু নায়, জনগণের ইস্যু। কৃষকরা সার পাচ্ছে না। সাতটি সার কারাখানার মধ্যে ৬টি বন্ধ। বিদ্যুৎ সংকটের কারণে কারখানার উৎপাদনে মারাত্মক প্রভাব পড়েছে, বিভিন্ন কারাখানা বন্ধও হয়েছে। তিনি লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী সংসদীয় বিরোধী দলের প্রেস ব্রিফিং
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এক অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”
তিনি বলেন, “রাষ্ট্রপতি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি সচেষ্ট থাকবেন।”
আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা আরও বলেন, “আমরা স্মরণ করি, ২০০১-২০০৬ সালের চারদলীয় জোট সরকারের সময়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”
ডা. শফিকুর রহমান নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condoles over the deaths of 10 Bangladeshis in Kolkata and London
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar l issued the following message of condolence today, August 19 expressing profound grief over the tragic deaths of at least nine Bangladeshi nationals, including a child, in a fire at a residential hotel on Free School Street in Kolkata’s New Market area at around 2:00 a.m. on Wednesday, August 19, and the injuries sustained by several others who suffered burns.
“The loss of our fellow citizens in such a devastating accident as a fire while they had travelled to India for medical treatment and other purposes is deeply heartbreaking and tragic. On the other hand, on August 17, a 40-year-old Bangladeshi youth named Masum Mia was killed after being shot by miscreants in East London, in United Kingdom.
“I pray for the forgiveness and salvation of the souls of those who have passed away and extend my deepest condolences to the bereaved families and the injured. I pray to Almighty Allah, the Most Merciful, to grant the relatives of the deceased the strength and patience to overcome this irreparable loss and grief.
“I also pray for the speedy recovery of those who were burned and seriously injured in the accident. At the same time, I strongly urge the Bangladesh missions in India and the relevant authorities to take all necessary measures to ensure that the bodies of the deceased are repatriated to Bangladesh as quickly and respectfully as possible, and also to ensure proper medical treatment for the injured.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে দলীয়করণের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনের একটা ক্ষেত্র বানানো হয়েছে।”
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে।”
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কলকাতা ও লন্ডনে ১০ জনের নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক; আহতদের সুচিকিৎসার দাবি
-মিয়া গোলাম পরওয়ার
১৯ আগস্ট বুধবার রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিকভাবে নিহত এবং আরও কয়েকজনের দগ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১৯ আগস্ট প্রদত্ত এক শোকবাণীতে তিনি বলেন,
“চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রিয় দেশবাসীদের এ ধরনের নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। অপর দিকে গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রবের নিকট দোআ করি তিনি যেন নিহতদের আত্মীয়-স্বজনকে তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার তাওফীক দান করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় যারা দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি, যেন নিহতদের লাশ দ্রুত ও সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা করা হয় এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Press conference held on “Assessment of the First Six Months of the BNP Government”
Failure to keep promises is the government’s primary and biggest failure in its first six months, alleges Mia Golam Porwar
Bangladesh Jamaat-e-Islami organized a press conference on the topic “Assessment of the First Six Months of the BNP Government” was held today, Tuesday, 18 August, at 4:00 p.m. at Al-Falah Auditorium in Moghbazar, Dhaka. Secretary General of Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar delivered the keynote remarks on the designated topic.
Among others, Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami and Member of Parliament Professor Mujibur Rahman; Assistant Secretary General and Member of Parliament Maulana Rafiqul Islam Khan; Assistant Secretary General and former Member of Parliament Dr. AHM Hamidur Rahman Azad; Maulana Abdul Halim; Central Executive Council Member and Member of Parliament Saiful Alam Khan Milon; Central Executive Council Member Abdur Rab; Central Executive Council Member Advocate Matiur Rahman Akanda; Central Executive Council Member, and Dhaka South City Ameer and Member of Parliament Nurul Islam Bulbul; Central Executive Council Member, and Dhaka South City Secretary and Member of Parliament Dr. Shafiqul Islam Masud; Central Executive Council Member and Dhaka North City Secretary Dr. Rezaul Karim; Central Working Committee Member Muhammad Zahidur Rahman; and Central Majlis-e-Shura Member and Dhaka North City Publicity Secretary Ataur Rahman Sarkar were present at the press conference.
Secretary General Mia Golam Porwar said that the national parliamentary election and referendum were held on the basis of the July Charter. The government has not implemented the verdict of the referendum; rather, it has rejected it. This is the government’s biggest failure. The nation and the entire world are astonished by the government’s position on the referendum.
He further said that the government has failed to resolve the electricity and energy crisis. Due to the energy crisis, production in the country has declined by 40 percent. Nearly 20,000 workers have been laid off. Although the opposition party provided the government with specific proposals to address the problem, the government has taken no steps to implement them so far.
Mia Golam Porwar said that the government is appointing partisan individuals to educational institutions. In city corporations and district councils, government officials who had been responsible for administration have been removed and replaced with partisan individuals. Yet, the government should have placed elected representatives in charge through elections. The government has also appointed partisan vice-chancellors at all public universities in the country.
He further said that qualifications, merit, examinations and viva voce are no longer necessary for obtaining government jobs; being affiliated with the BNP has become the qualification. Government offices now appear to have become rehabilitation centres for BNP leaders and activists.
The government has failed to restore discipline on university campuses because vice-chancellors appointed on partisan considerations are openly supporting the Bangladesh Jatiyatabadi Chhatra Dal. The government is creating extreme disorder in educational institutions. As a result, Chhatra Dal is becoming increasingly violent on campuses.
He further said that an analysis of the economic indicators of the past six months; inflation, the current condition of the banking sector and the overall state of the economy reveals the principal economic crises and failures during the BNP government’s past 6 months. These include high inflation and the cost-of-living crisis; liquidity shortages and non-performing loans in the banking sector; stagnation in private investment; revenue shortfalls and reliance on bank borrowing; and continued pressure on foreign-exchange reserves caused by fluctuations in the dollar exchange rate and volatility in global fuel and commodity prices. Foreign investment and exports are also declining, while economic growth has fallen to its lowest level.
Secretary General further said that the prices of essential commodities have alarmingly increased due to extortion, syndicates, the dominance of middlemen, deterioration of the law-and-order situation, and increases in the prices of oil, gas and electricity. The government has completely failed to control the market. Nearly 30 percent of the country’s population is now facing food insecurity. High inflation has reduced people’s real purchasing power.
Mia Golam Porwar said that there is a conspiracy to keep MPO-enlisted teachers away from politics. The Election Commission has reportedly formulated a related regulation and intends to send it to the ministry. Efforts are being made in some quarters to pressurize government to pass a law and issue a directive through the Ministry of Education. Every citizen has a constitutional right to engage in politics while complying with the applicable service rules. Any law or regulation preventing MPO-enlisted teachers from engaging in politics would be directly contrary to the Constitution.
He said that reserved-seat women Members of Parliament from the ruling party have been placed over opposition MPs for the purpose of supervision. This is unconstitutional. The honourable opposition MPs were elected by the votes of the people, yet allocations are not being provided for their development activities. Ruling-party women MPs who are not residents of the respective areas are interfering in the work of elected MPs. This is unconstitutional and constitutes a blatant interference with the rights of Members of Parliament.
Secretary General said that honest public officials who do not subscribe to the government’s ideology are being placed on Officer on Special Duty (OSD), denied promotions and transferred without justification. The government is following the path of the fascist era. Bureaucrats who supported fascism are being appointed to important positions and receiving promotions under government patronage. Under their protection, Awami League is getting the opportunities to continue politics in various places.
Highlighting what he described as a positive aspect of the government, Mia Golam Porwar said that the current government is trying to maintain stability in terms of foreign-exchange reserves. However, this is not an achievement of the government. It is entirely the contribution of remittances sent home by expatriate Bangladeshis through their blood, sweat and hard-earned money. The government deserves no credit for this. All departments and ministries of the government show only a picture of failure.
Secretary General said, “We do not want the government to fail. However, the opposition will remain vocal and active in Parliament and on the streets against the government’s activities that are against the public interest. We will play a responsible and constructive role both inside and outside Parliament. This is how we want to cooperate with the government. We are not pursuing the path of hartals or arson and vandalism. This is our cooperation with the government.”
He further said that the government must answer to the people for refusing to accept the public mandate expressed through the referendum. Some sections of the media are following a policy of appeasement. There is currently no freedom of the media, which is why the media cannot write the truth. We expect the media to present the truth. Broadly speaking, the BNP government is following the path of fascism.
Regarding alleged persecution of opposition activists, Mia Golam Porwar said that since the government assumed power, six of their brothers have been killed and martyred. Government-party leaders and activists are attacking their MPs. The attacks are being carried out in a fascist manner, with assailants wearing helmets.
“We do not want political conflict. We want to take the country toward peace. Our leaders and activists have been instructed to remain patient,” he said. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শিক্ষকদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী : ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের অপচেষ্টা বাতিলের দাবি
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#jamaat #education #miagolamporwarThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আপনি যদি পার্লামেন্টের ভোটই মেনে নেন, তাহলে আপনাকে গণভোট মানতে হবে।"
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
জাতির সঙ্গে দেওয়া ওয়াদা রক্ষা করতে না পারাই সরকারের প্রথম ছয় মাসের প্রধান ও সবচেয়ে বড় ব্যর্থতা : মিয়া গোলাম পরওয়ার
আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন’ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, জনাব আবদুর রব ও এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকার প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সরকার গণভোটের রায় কার্যকর করেনি, বরং প্রত্যাখান করেছে। এটি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। গণভোট নিয়ে সরকারের এমন অবস্থানে জাতি ও গোটা বিশ্ব বিস্মিত।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। জ্বালানি সংকটের কারণে দেশের ৪০ শতাংশ উৎপাদন কমে গেছে। প্রায় ২০ হাজার শ্রমিককে ছাটাই করা হয়েছে। সমস্যা সমাধানে বিরোধীদল সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিলেও তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি তারা।
গোলাম পরওয়ার বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দলীয় লোক নিয়োগ করছে। সিটি করপোরেশন, জেলা পরিষদগুলোয় সরকারি আমলা যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন- তাদের সরিয়ে দলীয় লোক নিয়োগ দিয়েছে। অথচ সরকারের উচিৎ ছিল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বে বসানো। তারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় দলীয় ভিসি নিয়োগ করেছে।
তিনি আরও বলেন, সরকারি চাকরিতে যোগদানের জন্য এখন আর যোগ্যতা, মেধা, পরীক্ষা আর ভাইভার দরকার হয় না, বিএনপি করেই যোগ্যতা। সরকারি অফিসগুলো যেন এখন বিএনপি নেতাকর্মীদের পুনর্বাসনের কেন্দ্র হয়েছে। ক্যাম্পাসগুলোয় শৃঙ্খলা আনতে পারছে না সরকার। কারণ দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ভিসিরা নগ্নভাবে ছাত্রদলকে সমর্থন দিচ্ছে। শিক্ষাঙ্গনে সরকার চরম নৈরাজ্য সৃষ্টি করছে। ফলশ্রুতিকে ক্যাম্পাসগুলোয় ছাত্রদল ক্রমেই সহিংস হয়ে উঠছে।
তিনি আরও বলেন, গত ছয় মাসের অর্থনৈতিক সূচক, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনীতির চালচিত্র বিশ্লেষণ করে বিএনপি সরকারের মেয়াদের প্রধান অর্থনৈতিক সংকট ও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার সংকট, ব্যাংকিং খাতের তারল্য সংকট ও খেলাপি ঋণ, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব ঘাটতি ও ব্যাংক নির্ভর ঋণ গ্রহণ, ডলারের বিনিময় হার এবং বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দামের অস্থিরতার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ধারাবাহিক চাপ অব্যাহত রয়েছে। বিদেশি বিনিয়োগ ও রফতানি কমছে এবং প্রবৃদ্ধি তলানিতে নেমেছে।
তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কমেনি বরং চাঁদাবাজি, সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতি এবং তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্য ও ভোগপণ্যের দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ এখন খাদ্য নিরাপত্তাহীনতায়। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে।
গোলাম পরওয়ার বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি বিধি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে। আইন পাস করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে একটি নির্দেশনা জারির জন্য কোনো কোনো জায়গা থেকে সরকারকে চাপ দেয়ার চেষ্টা করা হচ্ছে। চাকরিবিধি মেনে রাজনীতি করার প্রত্যেক নাগরিকদের সাংবিধানিক অধিকার। এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করতে না দেয়ার মতো আইন বা বিধি সরাসরি সংবিধানবিরোধী।
তিনি বলেন, বিরোধীদলের এমপিদের ওপর সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের বসিয়ে দেয়া হয়েছে তদারকির জন্য। এটি সংবিধানবিরোধী কাজ। বিরোধীদলের মাননীয় সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত। তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বরাদ্দ দেয়া হচ্ছে না। সরকারদলীয় নারী এমপি যারা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন, তারা নির্বাচিত এমপিদের কাজে হস্তক্ষেপ করছেন- এটি সংবিধান বিরোধী এবং এমপিদের অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ।
গোলাম পরওয়ার বলেন, জনপ্রশাসনে সৎ মানুষ যারা সরকারের মতাদর্শের অনুসারী নন- তাদের ওএসডি করা হচ্ছে, পদোন্নতি দেয়া হচ্ছে না ও অহেতুক বদলি করা হচ্ছে। সরকার ফ্যাসিবাদী আমলের পথে হাঁটছে। সরকারি প্রশ্রয়ে ফ্যাসিবাদের অনুসারী আমলারা পদায়ন হচ্ছে, প্রমোশন পাচ্ছেন। তাদের ছাত্রছায়ায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাচ্ছে।
সরকারের ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, রিজার্ভের ক্ষেত্রে বর্তমান সরকার স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। তবে এটি সরকারের কৃতিত্ব নয়। এটি সম্পূর্ণ প্রবাসীদের হাড়, রক্ত ও ঘাম খসিয়ে দেশে পাঠানো রেমিট্যান্সের অবদান। এতে সরকারের কোনো কৃতিত্ব নেই। সরকারের সব বিভাগ ও মন্ত্রণালয়ে শুধু ব্যর্থতার চিত্র দেখা যাচ্ছে।
গোলাম পরওয়ার বলেন, আমরা চাই না সরকার ব্যর্থ হোক। তবে সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধীদল সংসদে ও রাজপথে সোচ্চার, সরব থাকবে। সংসদ ও সংসদের বাইরে আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করব। আমরা এভাবে সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা হরতাল কিংবা জ্বালাও-পোড়াওয়ের পথে হাঁটছি না। এটিই সরকারের প্রতি আমাদের সহযোগিতা।
তিনি আরও বলেন, গণভোটের গণরায় না মানার বিষয়ে জনগণের কাছে সরকারকে জবাব দিতে হবে। কিছু কিছু মিডিয়া একধরনের তোষণ নীতির মধ্যে রয়েছে। বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা নেই, এজন্য সত্য লিখতে পারছে না। মিডিয়া সত্য তুলে ধরবে, এটি আমাদের প্রত্যাশা। মোটা দাগে বলতে গেলে বিএনপি সরকার ফ্যাসিস্টের পথে হাঁটছে।
বিরোধীদলের উপর নির্যাতনের বিষয়ে তিনি বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত আমাদের ৬ জন ভাইকে হত্যা করে শহীদ করা হয়েছে। আমাদের এমপিদের উপর হামলা চালাচ্ছে সরকারি দলের নেতাকর্মীরা। হেলমেট পড়ে ফ্যাসিবাদী কায়দায় হামলা চালানো হচ্ছে। আমরা রাজনীতিতে সংঘাত চাই না। দেশকে শান্তির দিকে নিতে চাই। আমাদের নেতাকর্মীদের ধৈর্যধারনের নির্দেশ দেয়া হয়েছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“জাতির সঙ্গে দেওয়া ওয়াদা রক্ষা করতে না পারাই সরকারের প্রথম ছয় মাসের সবচেয়ে বড় ব্যর্থতা।”
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন' নিয়ে সংবাদ সম্মেলন
বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার
📷 ১৮ আগস্ট ২০২৬ | মঙ্গলবার | বিকাল ৪টা
📷 কেন্দ্রীয় কার্যালয়, মগবাজার, ঢাকা।
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Meeting of the Long March implementation committee held
Call to make the Dhaka–Chattogram Long March on 5 September successful
On last August 6, the 11-party alliance, announced a nationwide program of four long marches with the aim of implementing the verdict of the referendum and building a Bangladesh, free from discrimination.
According to the program, the long marches will be held on Saturday, 5 September, from Dhaka to Chattogram; Saturday, 19 September, from Dhaka to Rangpur; Saturday, 10 October; from Dhaka to Khulna; and Saturday, 24 October, from Dhaka to Sylhet. The long marches to Chattogram, Rangpur, and Khulna will be conducted by road, while the Sylhet long march will be implemented by rail. Following the long march programs, a grand rally will be held in Dhaka on November 14.
In this connection, a meeting of the Long March Implementation Committee was held today, Monday, August 17, at 11:00 a.m. at the central office of Bangladesh Jamaat-e-Islami in Moghbazar, Dhaka. The meeting was chaired by Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar.
At the meeting, various committees were formed and responsibilities were assigned to ensure that the long marches are conducted peacefully, in an orderly manner, and successfully. At the same time, a strong appeal was made to the organization's members and supporters at all levels in the concerned areas, as well as to the people of the country, to make the long march programs a resounding success.
Among others, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami Maulana ATM Masum; Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan MP; Assistant Secretary General and former lawmaker Dr. AHM Hamidur Rahman Azad; Assistant Secretary General Maulana Abdul Halim; Assistant Secretary General Maulana Muhammad Shahjahan; Central Executive Council Member Saiful Alam Khan Milon MP; Central Executive Council Member and Ameer of Dhaka South City Jamaat Nurul Islam Bulbul MP; Central Executive Council Member and Ameer of Dhaka North City Jamaat Mohammad Selim Uddin; Central Executive Council Member and Secretary of Dhaka North City Jamaat Dr. Md. Rezaul Karim; Central Working Committee Member and representative of the Khulna region Maulana Abul Kalam Azad MP; Central Working Committee Member and Ameer of Sylhet City Jamaat Md. Fakhrul Islam; Central Working Committee Member and Assistant coordinator of the Bogura region Professor Md. Nazrul Islam; Central Working Committee Member and President of Bangladesh Sramik Kalyan Federation Advocate Atikur Rahman; and Secretary General of Bangladesh Islami Chhatrashibir Sibgatullah Sibga were present in today's meeting. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না। কারণ জ্বালানি সংকটে সরকার ব্যর্থ হলে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হয় না, দেশ ক্ষতিগ্রস্ত হয়।”
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান
গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চারটি লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে লংমার্চ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনার লংমার্চ সড়কপথে এবং সিলেটের লংমার্চ রেলপথে অনুষ্ঠিত হবে। লংমার্চ কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ ১৭ আগস্ট সোমবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লংমার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম ও মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat organizes emergency press conference on electricity and fuel crisis
The government is spreading confusion to cover up mass suffering and its own failures, alleges Mia Golam Porwar
Bangladesh Jamaat-e-Islami arranged a press conference at 7:00 p.m. on Sunday, August 16, at its central office to present the organization’s position on resolving the ongoing electricity and fuel crisis and alleviating public suffering. Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former lawmaker Mia Golam Porwar delivered an address at the press conference.
Among others, Jamaat's Assistant Secretary General Maulana ATM Masum; former MP Dr. AHM Hamidur Rahman Azad; Maulana Abdul Halim; Maulana Muhammad Shahjahan; and Advocate Muazzam Hossain Helal; Central Executive Council member Saiful Alam Khan Milon MP; Dhaka South City Jamaat Ameer Nurul Islam Bulbul MP, Dhaka South City Jamaat Secretary Dr. Shafiqul Islam Masud MP; Dhaka North City Jamaat Secretary Dr. Rezaul Karim; Central Working Committee member Muhammad Zahidur Rahman; and Central Majlis-e-Shura member Barrister Najibur Rahman Momen MP were present at the press conference.
Mia Golam Porwar said that a budget amounting to thousands of crores of taka has been approved. He said the government could use funds allocated for emergency purposes to address the crisis. He urged the government not to make excuses by saying that it would take ten years to resolve the problems.
He said, “The people cannot be pacified by talking about a long time frame for resolving the crisis. Any government can take numerous steps on an emergency basis to alleviate the people’s suffering. The government can shut down illegal electricity connections and stop irregular or inflated bills. Thousands of crores of taka have been looted through capacity charges, paid to quick-rental power plants. He urged the authorities to top these ill-practices.”
Mia Golam Porwar said, “The government has turned the market into a system of looting through syndicates. Thousands of crores of taka could be saved by stopping these practices, but the government is not paying attention to that. Its focus is on suppressing the opposition’s movement. There is no alternative to implementing the people’s verdict in the referendum. That is why the government is spreading confusion to conceal the people’s suffering and its own failures.”
Referring to statements made by the Prime Minister and ministers regarding the electricity ministry, he said that some of them were talking about two years while others were talking about ten years to resolve the problems.
“There is no consistency even among their own statements. So, they should first resolve their differences among themselves,” he said. “As the main opposition party, Jamaat has presented a comprehensive proposal. If the government has the capacity, let it implement the proposal and inform the nation.”
Mia Golam Porwar said, “We do not want to see this government fail. Because if the government fails to address the fuel crisis, it is not only the government that suffers—the country suffers as well. The mother who cannot light her stove in the morning, is suffering. The worker whose factory’s production comes to a halt, is also suffering. The entrepreneur who cannot produce or export goods on time, is suffering. Overall, the country’s economy is suffering terribly.”
He added, “Thousands of crores of taka have been approved in the national budget by Parliament. Now spend that money. Failed governments always try to conceal the people’s suffering and, in an effort to escape their growing disconnect from the public, they bring up non-issues and shift the blame onto the opposition.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি 'সংবাদ সম্মেলন'
বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার
📷আজ ১৬ আগস্ট ২০২৬ | রবিবার | সন্ধ্যা ৭টা
📷কেন্দ্রীয় কার্যালয়, মগবাজার, ঢাকা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
www.jamaat-e-islami.org -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition extends congratulations to the Bangladesh Cricket Team on historic victory in Darwin Test
Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman issued a statement today, Sunday, August 16 congratulating and extending his heartfelt greetings to the Bangladesh national cricket team, coaches, officials and all concerned following the team’s magnificent and historic victory over Australia, a strong opponent in the Test match held in Darwin, Australia.
In his statement, he said, “Well done, Bangladesh Cricket Team. This red-and-green victory by the Bangladesh cricket team in the Darwin Test is a matter of immense joy, pride and honor for the entire nation. This unforgettable victory was made possible by the players’ challenging mental strength, excellent team spirit, resilience and outstanding performance. The patience and fighting spirit our cricketers displayed on the field even in difficult circumstances are truly commendable.”
“I extend my heartfelt greetings and congratulations to all the players of the Bangladesh national cricket team, the coaching staff, officials of the cricket board, and the millions of cricket-loving people at home and abroad.
“I hope that, maintaining this momentum, our cricketers will further elevate Bangladesh’s reputation and honor on the international stage in the future and bring even greater achievements for the country. I wish the players continued success, good health and a bright future, said the Leader of the Opposition .” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns the brutal attack on Member of the Parliament Amir Hamza’s motorcade
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar, in a statement issued on August 16, strongly condemned and protested the sudden and “brutal” attack on the motorcade of Mufti Amir Hamza, MP, elected from Kushtia-3 constituency, which was carried out by activists of the Gono Odhikar Parishad with the intention of killing him.
On Saturday evening (August 15), Mufti Amir Hamza MP was returning home after a public program in Kushtia city when his motorcade came under attack at the Chhay Rasta intersection, despite being accompanied by a police escort.
Secretary General stated that, the activists of the Gono Odhikar Parishad attacked the MP’s motorcade with hockey sticks and bricks, with the intention of killing him. He said the attack left seven people, including Mufti Amir Hamza MP, members of his family and accompanying persons, seriously injured.
He described the attack on an elected public representative in the presence of police as an “extremely alarming” incident and said it reflected a serious deterioration in the country’s law-and-order situation.
Mia Golam Porwar further said that Amir Hamza MP had previously informed the law enforcement agencies about provocative statements and the possibility of disorder. Despite this, he said, the police’s inactive and silent role at the scene was deeply regrettable.
“If the police administration had taken firm and vigilant action in time, the attackers would not have dared to carry out such an audacious assault,” he said.
The Jamaat secretary general demanded the immediate arrest of the identified attackers and troublemakers, from the Gono Odhikar Parishad and called for their prompt prosecution and exemplary punishment.
He also wished all those injured a speedy recovery and urged the administration to take impartial and effective measures to maintain peace and order in the area. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General urges leaders to strengthen the organization; to serve people and address challenges responsibly
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar has said that Jamaat-e-Islami is moving forward by addressing various internal and external challenges in running the organization and tackling the crises, being faced by the country. In this regard, he said, the leaders, who have been entrusted with responsibilities must play constructive and effective roles.
He stressed that the foremost priority should be to strengthen one’s relationship with Allah and enrich oneself with knowledge and wisdom. The acceptability of leadership should be enhanced through practicing the organization’s ideology and demonstrating good conduct.
Leaders should exercise caution and responsibility in using social media. They should understand people’s problems, prioritize public welfare, and adopt tolerance and wisdom in dealing with differences of opinion.
He made the remarks as the chief guest at a three-day training camp for the leaders of the districts and city units, organized by Bangladesh Jamaat-e-Islami’s Rangpur-Dinajpur region from August 13 to 15. The training camp was held in Saidpur, Nilphamari, under the chairmanship of Rangpur-Dinajpur Regional coordinator Maulana Abdul Halim. Assistant Secretary General Maulana ATM Masum delivered a thematic presentation at the event. Among those present were Central Working Committee Member and Assistant Regional Coordinator Principal Maulana Momtaz Uddin, Central Working Committee member Professor Mahbubur Rahman Belal MP, and Central Working Committee Member and former Chhatrashibir President Md. Delwar Hossain.
Referring to the programs of the 11-party alliance, the Secretary General said the 11 parties have called for a road march and a grand rally in Dhaka in November to protest the government’s reluctance to implement the referendum verdict supported by 70 percent of the people and to press for fulfillment of public demands.
He called for necessary and effective steps to implement these programmes in coordination with the local units of the 11 parties. Through these programs, he said, they must work to establish democratic and social values and take a firm stand against corruption and abuse of power.
He further said that, alongside carrying out organizational responsibilities, attention must also be given to protecting and building the family. Leaders should regularly engage in self-assessment and develop themselves as prepared and acceptable individuals capable of fulfilling their responsibilities. He urged them to move forward with patience and caution.
Assistant Secretary General Maulana ATM Masum said the leaders must play important personal and organizational roles in maintaining its spirit and environment. All activities that could undermine the organization’s spirit and environment should be avoided. Efforts should be made to correct one another’s shortcomings by drawing attention to them personally. Leaders must remain free from arrogance. While carrying out their responsibilities, they should work in the field with a sense of accountability both to the organization and to Allah, the Almighty.
Rangpur-Dinajpur Regional coordinator Maulana Abdul Halim said the lessons learned from the three-day training should be put into practice to make the organization stronger, more dynamic and more people-oriented in the days ahead. He said the trust that people in the Rangpur region placed in Jamaat-e-Islami in the previous election must be reflected through their work.
The organization’s current position, he added, which was achieved through the sacrifices of numerous leaders and activists, including senior leaders, during the fascist era, must be further strengthened and expanded.
During the training camp, regional team members and district/city leaders conducted sessions on Quran and Hadith studies, book reading and thematic group discussions. The three-day training camp was moderated by Central Majlis-e-Shura Member and Regional Team Member Faqih Maulana Abdul Hakim.
The Nilphamari district organization, led by Nilphamari District Ameer Principal Maulana Abdus Sattar MP managed the training camp. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমি বিশ্বাস করি, আদালতে আখেরাতে আল্লাহ তা'য়ালা ন্যায় বিচার করবেন। সেদিন ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না। দুনিয়ার জীবন অতি সামান্য। আমি আখেরাতের সফলতা চাই। "
-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ
[১ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩]
#weareallamasayedee -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"বোমা মেরে মানুষ হত্যার নজির জামায়াতের ইতিহাসে নেই"
-
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহি:
[১ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩]
#weareallamasayedeeThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘আমাদের কোনো শত্রু থাকত না, যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম’
—আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.)
[১ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩]
#weareallamasayedeeThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিদ্যুৎ-জ্বালানী সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিঃ মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবানের অনুরোধ : @Drsr_Official
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আজ শুক্রবার (১৪ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতি বরাবর এই চিঠি প্রেরণ করা হয়। চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিং এর ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।
দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য বিরোধীদলীয় নেতা মহামান্য রাষ্ট্রপতির প্রতি এই উদাত্ত আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition sends a letter to the Honorable President urging to convene a special parliament session on the power crisis
Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP has written a letter to the Hon’ble President, urging him to convene a special session of the National Parliament to address the country’s ongoing power and energy crisis and the deterioration of the overall socio-economic and law-and-order situation.
The letter was sent to the Hon’ble President today, Friday (August 14). Copies of the letter were also sent to the Hon’ble Prime Minister and the Parliament Secretariat.
The letter states that the country is currently facing a severe electricity crisis. Unabated load-shedding has made daily life increasingly difficult for ordinary people, while industrial production, business, and commerce are being severely affected. The direct impact of the power and energy crisis has also contributed to rising prices of essential commodities and a serious deterioration in the overall law-and-order situation, pushing the people into a state of extreme uncertainty.
“As representatives of the people, we cannot remain silent during this crisis,” the letter says. It stresses that meaningful discussion in Parliament and the search for immediate solutions are essential to address the situation.
Under the circumstances, the Leader of the Opposition has strongly urged the Hon’ble President to immediately convene a special session of the National Parliament to seek swift solutions to the nationwide power and energy crisis and other related problems. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের মোমবাতি মিছিল
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল : সেলিম উদ্দিন
গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে আয়োজিত মোমবাতি মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান সেলিম উদ্দিন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে সেলিম উদ্দিন দাবি করেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে বিদ্যুৎ সংকট চলছে, তা কোনো সাধারণ সমস্যা নয়।
ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যখন নিজের দেশের মানুষ অন্ধকারে, তখন এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন আর সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
মিছিলে অংশ নেন, জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারী নাজিম উদ্দিন মোল্লা,মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, এডভোকেট রেজাউল করিমসহ আরো অনেকেই।
মিছিল শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজকের এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। অন্ধকার যতই গভীর হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condoles over tragic deaths of workers following gas leak at Chattogram's Sitakunda shipyard
In a statement issued on August 14, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar said:
“I express my deep sorrow and grief over the tragic death of eight workers and the hospitalization of 10–15 others after toxic gas leaked from a tank of a scrapped LNG vessel at the 'Ferdous Steel Ship Recycling Industries Yard' in Bhatiary, Sitakunda Upazila, Chattogram, on Friday morning.”
He said, “I pray for the forgiveness of the souls of the deceased workers and extend my deepest condolences to their grieving family members and the injured. May Almighty Allah, the Lord of the Worlds, grant the bereaved families the strength to endure this irreparable loss.
At the same time, I pray for the speedy and complete recovery of the injured workers currently receiving treatment in hospitals.”
He further said, “I call upon the relevant authorities to conduct a fair and impartial investigation to determine whether this accident occurred due to negligence or shortcomings in safety measures. I also strongly demand that the factory authorities and the government provide appropriate compensation to the families of the deceased and ensure proper medical treatment for the injured.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আমি আমার এ দুটি আঁখি
কি করে ধরে রাখি,
অঝোরে কান্না বেরিয়ে আসে.....
#weareallamasayedeeThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রাম সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিক হয়ে শ্রমিকদের মর্মান্তিক ইন্তিকালে শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার ১৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আজ জুমআ বার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং ১০-১৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”
তিনি বলেন, “নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকার্ত পরিবার-পরিজনদের এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতের পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “এই দুর্ঘটনা কোনো অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করার জন্য কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Some people leave this world, but live forever in the hearts of the people: Allama Delawar Hossain Sayedee is such a personality, says Dr. Shafiqur Rahman
Bangladesh Jamaat-e-Islami’s Ameer and honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman MP has issued a statement on 13 August, 2026 recalling with deep respect the contributions of former Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami, internationally renowned Islamic thinker, scholar and prominent Quran commentator Allama Delawar Hossain Sayedee (Rah.).
Dr. Shafiqur Rahman said, “Some people leave this world, but live forever in the hearts of people. Allama Delawar Hossain Sayedee (Rah.) was such a person.”
Allah the Almighty says: “And who is better in speech than one who invites to Allah, does righteousness, and says, ‘Indeed, I am of the Muslims.’” (Surah Fussilat: 33).
Dr. Shafiqur Rahman further said that for more than half a century, he travelled from one end of this land to the other, from platforms in cities to dusty fields in villages, carrying only one message in his heart: a call to return to the path of ALmighty Allah. He continued to call people towards the Qur’an. His activities also extended beyond the borders of Bangladesh, and he travelled extensively around the world. On winter nights, hundreds of thousands of people would sit wrapped in blankets in open fields and listen to his Qur’anic exegesis. Those discourses transformed the religious lives of many people. The Messenger of Allah (peace, blessings and salawat be upon Him) said, “The best among you is the one who learns the Qur’an and teaches it to others.” (Sahih al-Bukhari).
He said that a major part of Allama Sayedee’s life was devoted to this work: learning the Qur’an, teaching the Qur’an and conveying the message of the Qur’an to people. He was involved with various institutions and initiatives dedicated to the teaching and dissemination of the Qur’an. His preaching gatherings became centers of religious education for countless people.
The Jamaat Ameer said that the love of the people took him from the field of Qur’anic exegesis to the National Parliament. As a Member of Parliament, he spoke about religious values, Alia and Qawmi madrasa education, and various demands of ordinary people.
Through Allama Sayedee’s sincere efforts, the practice of bowing one’s head before the Speaker while entering Parliament, which was considered a form of shirk, was brought to an end. There may be differences of opinion regarding his politics and ideology, but his vast following and popular support remain an undeniable reality in the religious and political history of this country.
He further said that just as the sword of oppression has descended upon the beloved servants of Allah throughout the ages, Allama Delawar Hossain Sayedee was also subjected to brutal oppression and persecution. Sukh Ranjan Bali, who was produced as a witness against Allama Sayedee, had actually come to testify in his favor. Because of that testimony, the fascists abducted him.
He said that on the day Allama Sayedee was sentenced to death, a huge wave of people took to the streets across the country. Driven by their love for their beloved figure and their protest against the oppression inflicted upon him, countless people came out onto the streets. More than 150 people were martyred during those protests. The streets were stained with blood, but that genuine love for Allama Sayedee could not be erased from the hearts of the people. One day, justice will be established in Bangladesh through the trial of the killings that took place following the verdict against Allama Sayedee, Insha’Allah.
The Hon’ble Leader of the Opposition said that prison walls can confine a person’s body, but what prison can confine the love of the people? He spent years in prison. Yet, in countless homes across the country, recordings of his Qur’anic exegesis continued to be played in the evenings. People listened, wept and raised their hands in prayer for him. For generations to come, he will be remembered as a speaker and preacher of the Qur’an.
He said that Allama Sayedee is no longer among us today. With the changing course of time, the fascist regime that had kept him imprisoned has also come to an end. What remains are the memories of his voice, his Qur’anic exegesis, his work and the love of countless people. People pass away, but the message of the call to Allah remains.
He further said that the voice that called people towards Allah for half a century has fallen silent today. But who knows, perhaps this silence itself is a sign of having reached the beloved Lord. May Allah the Almighty forgive the mistakes of Allama Delawar Hossain Sayedee (Rah.), accept his righteous deeds, and grant him Jannatul Firdaus. Ameen. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে। কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ, আমার আকর্ষণে মানুষ আসে না। আকর্ষণ হলো আল্লাহর কুরআন।”
-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ
[১ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩]
#weareallamasayedee -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“মানুষেরা মনে করে, মুসলমান হওয়া সহজ। না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া।”
—আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)
[১ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩]
#weareallamasayedeeThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা সেই ইব্রাহিম (আ.)-এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।"
-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ
[১ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩]
#weareallamasayedee -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"বিড়ালের মতো পাঁচশ বছর বাঁচতে চাই না, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই।"
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ
[২ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩]
#weareallamasayedee -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) এর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ
কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ- ডা. শফিকুর রহমান এমপি
আল্লাহ তাআলা বলেন, "তার চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।" (সূরা ফুসসিলাত: ৩৩)
অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তিনি ছুটে বেড়িয়েছেন এই জনপদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দানে, একটিমাত্র আহ্বান বুকে নিয়ে, আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান নিয়ে, ডেকে ফিরেছেন কুরআনের দিকে। দেশের গণ্ডি অতিক্রম করে বিশ্বেও তার বিচরণ ছিল সমান তালে। শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে বসে থাকা লাখো মানুষ তাঁর কণ্ঠে কুরআনের তাফসির শুনেছে। বহু মানুষের ধর্মীয় জীবনের মোড় ঘুরে গেছে সেই আলোচনায়।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, "তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।" (সহিহ বুখারি)
আল্লামা সাঈদীর জীবনের বড় একটি অংশই কেটেছে এই কাজে, কুরআন শেখা, কুরআন শেখানো, আর কুরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কুরআনের শিক্ষা ও প্রসারের জন্য তিনি নানা প্রতিষ্ঠান ও উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ওয়াজের ময়দান হয়ে উঠেছিল অসংখ্য মানুষের ধর্মীয় শিক্ষার পাঠশালা।
মানুষের ভালোবাসা তাঁকে তাফসিরের ময়দান থেকে নিয়ে গিয়েছিল জাতীয় সংসদে। সংসদ সদস্য হিসেবে তিনি কথা বলেছেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে, আলিয়া ও ক্বওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে, সাধারণ মানুষের নানা দাবি নিয়ে। সংসদে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঢোকার যে শিরকি রীতি ছিল, আল্লামা সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় তা বন্ধ হয়েছিল। তাঁর রাজনীতি ও মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকতে পারে ; কিন্তু তাঁর বিপুল অনুসারী আর জনসমর্থন এ দেশের ধর্মীয়-রাজনৈতিক ইতিহাসের একটি অস্বীকার করার উপায় নেই এমন বাস্তবতা।
যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের ওপর যেমন জুলুমের খড়গ নেমে এসেছে, তেমনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপরও নেমে এসেছিল নির্মম জুলুম-নির্যাতন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হিসেবে যাকে হাজির করা হয়েছিল, সেই সুখরঞ্জন বালি বরং আল্লামার পক্ষেই সাক্ষ্য দিতে এসেছিলেন। আর সেই সাক্ষ্যের কারণেই ফ্যাসিস্টরা তাকে গুম করেছিল।
আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন দেশজুড়ে নেমে এসেছিল মানুষের ঢল। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা আর তাঁর ওপর জুলুমের প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেই প্রতিবাদে শহীদ হন দেড় শতাধিক মানুষ। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি আল্লামা সাঈদীর প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা।
একদিন বাংলাদেশে আল্লামা সাঈদীর রায়-পরবর্তী হত্যাকাণ্ডের বিচার করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
কারাগারের দেয়াল একজন মানুষের শরীরকে আটকে রাখতে পারে কিন্তু মানুষের ভালোবাসাকে আটকে রাখতে পারে কোন কারাগার? বছরের পর বছর তিনি কারাবন্দি থেকেছেন। তবুও এ দেশের অসংখ্য ঘরে সন্ধ্যাবেলা বেজেছে তাঁর কণ্ঠে ধারণ করা তাফসিরের রেকর্ডিং; মানুষ শুনেছে, কেঁদেছে, তাঁর জন্য হাত তুলে দোয়া করেছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে তাঁর পরিচয় থেকে গেছে কুরআনের একজন আলোচক ও দাঈ হিসেবে।
আজ আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই। সময়ের পালাবদলে তাঁকে বন্দি রাখা সেই ফ্যাসিস্ট শাসনেরও অবসান ঘটেছে। রয়ে গেছে শুধু তাঁর কণ্ঠের স্মৃতি, তাঁর তাফসির, তাঁর কাজ, আর অসংখ্য মানুষের ভালোবাসা। মানুষ চলে যায়, দাওয়াত থেকে যায়। কণ্ঠ থেমে যায়, রেখে যাওয়া আহ্বান থামে না। কারাগারের দরজা একজন মানুষকে বন্দি করতে পারে, মানুষের হৃদয়ে তাঁর জায়গাকে বন্দি করতে পারে না।
কবি আল মাহমুদ লিখেছেন—
"পৌঁছুতে চাই প্রভু তোমার সান্নিধ্যে
তোমার সিংহাসনের নিচে একটি ফুরফুরে প্রজাপতি হয়ে
যার পাখায় আঁকা অনাদিকালের অনন্ত রহস্য।"
যে কণ্ঠ অর্ধশতাব্দী ধরে মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, সে আজ নীরব হয়ে গেছে। কিন্তু কে জানে, হয়তো এই নীরবতাই প্রিয় প্রভুর কাছে পৌঁছে যাওয়া। হয়তো যে মানুষটি সারাজীবন মানুষকে ডেকেছেন প্রভুর দিকে, তিনি আজ সেই সিংহাসনের নিচে একটি ফুরফুরে প্রজাপতির মতো, যার পাখায় আঁকা আছে সেই অনন্ত রহস্য, যার কথা তিনি সারাজীবন বলে গেছেন কিন্তু কোনোদিন পুরোটা বলে শেষ করতে পারেননি।
আল্লাহ তাআলা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ভুলত্রুটি ক্ষমা করুন, তাঁর নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General questions the government’s position on the referendum verdict; Alleges political discrimination
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar has said that the national election and referendum were held on February 12, 2026. Although the government accepted the election results and formed the government accordingly, it is now refusing to accept the verdict of the referendum.
He made the remarks on Thursday, August 13, after arriving at Saidpur Airport as the chief guest at a three-day educational camp organized by Jamaat-e-Islami Rangpur-Dinajpur region. He was speaking to journalists present at the airport.
Mia Golam Porwar said the Prime Minister herself had called on people to vote “Yes” in the referendum, and recordings of the statement are available in various media outlets. “How can someone take different positions on the same issue?
He further said, “It is being claimed that the referendum is not valid and that it has no existence in the Constitution. Then under which Constitution did you become an MP or a minister?”
“No referendum verdict in the history of the world has been annulled. If the result of a referendum is rejected, it calls into question the people’s opinion and the democratic process itself,” he said.
Mia Golam Porwar alleged that opposition parties are being deprived of development allocations in order to deny people their rightful share. “It appears that, in the government’s view, those who voted for Jamaat are not citizens of this country and therefore have no rights. Only BNP voters are considered entitled to government benefits,” he said.
He alleged that while various projects are being approved and implemented one after another in areas represented by BNP MPs, the government is showing extreme discrimination toward MPs from Jamaat and the 11-party alliance.
He claimed that even their regular allocations are being reduced and distributed among government supporters. He also accused the government of siphoning off large sums of money in the name of special allocations and engaging in widespread misuse of public funds.
Secretary General further alleged that there is intense competition among BNP and its affiliated organizations’ leaders and activists over irregular activities. He said this has led to widespread internal conflicts within the ruling party, which have come out in several recent incidents of violence.
He said the conflict has become particularly visible in the recruitment of workers for the Family Card project. He alleged that there have been instances of sexual assault allegedly involving promises of cards, as well as demands for money, politicization, and blatant nepotism.
He also said that the government’s politicization at every level has created a serious situation for the country. According to him, members of BNP, Jubo Dal and Chhatra Dal have been appointed to at least 11 positions in various government offices.
He alleged that the BNP government has engaged in widespread irregularities and corruption, including appointing party leaders to positions such as district council, city corporation and municipality mayors across the country. He also said obstacles are being created to prevent MPO-listed teachers from participating in local government elections.
“We have protested against these attempts before the Election Commission. At the same time, we have demanded that ruling-party members appointed to various positions also be barred from participating in local elections,” he said.
Regarding the presidential election, Mia Golam Porwar said that if MPs were given the opportunity to vote freely and secretly, the candidate nominated by the 11-party alliance would be elected president. However, he claimed that Article 73 effectively compels MPs to vote for their party’s candidate.
“This kind of rule needs to be changed. That is why constitutional reform is necessary. We have also made this demand. But the government will not implement it under any circumstances because they are refusing to accept even the referendum in which the people themselves voted,” he said.
He further alleged that the government has deceived the people. Despite reaching an agreement in the Consensus Commission, he said, the government is now denying the reform commission itself.
“Yet they formed the government through an election held under the same ordinance. In other words, they will accept whatever benefits them, but will refuse to implement anything that would be good for the country and its people,” he said.
Secretary General predicted that such double standards would lead to a major defeat for the government in the future, saying its impact would be visible even in the local elections. However, he expressed doubts about whether the local government elections would be conducted in a neutral and peaceful manner.
Among others, Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General and Rangpur regional coordinator Maulana Abdul Halim; Central Working Committee member and regional assistant coordinator Principal Maulana Momtaz Uddin; Rangpur regional team member Maulana Abdul Hakim; Nilphamari-1 MP and Nilphamari district Jamaat Ameer Principal Maulana Abdus Sattar; Nilphamari district Jamaat Secretary Maulana Antajul Islam; Nilphamari-4 MP Maulana Abdul Muttakim; and other local leaders were present over there. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Nomination Paper submitted on behalf of 11-Party alliance's President candidate Dr. Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram
The nomination paper for Dr. Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram, Chairman of the Liberal Democratic Party (LDP), former minister, and candidate of the 11-party alliance in the upcoming 23rd Presidential Election of Bangladesh, was submitted at 11:00 a.m. on Thursday (August 13) at the Election Commission office in Sher-e-Bangla Nagar.
Coordinator of the 11-Party Alliance, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament
Dr. AHM Hamidur Rahman Azad; Chief Coordinator of the National Citizen Party (NCP) Mr. Nasiruddin Patwary, Chairman of the Bangladesh Labour Party
Dr. Mustafizur Rahman Iran; Maulana Jalal Uddin Ahmed, Secretary General of Bangladesh Khelafat Majlis; Jamaat's central executive council member and Dhaka South City Ameer Nurul Islam Bulbul MP; Vice President and Spokesperson of Jatiya Ganatantrik Party (JAGPA) Engineer Rashed Pradhan, Mufti Maulana Fakhrul Islam, Secretary General of Bangladesh Khelafat Andolan; Maulana Abdul Majed Athari, Senior Nayeb-e-Ameer of the Nezam-e-Islam Party; Dr. Omar Faruk, Presidium Member of the Liberal Democratic Party; Advocate Abdullah Al Mamun Rana, Joint Secretary-General of AB Party; Nizam-ul Haque Nayeem, General Secretary of the Bangladesh Development Party; Members of the Central Majlish-e-Shura of Jamaat-e-Islami Kamal Hossain MP, Barrister Najibur Rahman Momen MP; Syed Zainal Abedin MP; Colonel (Retd.) Abdul Baten MP; Hafez Rashedul Islam, MP, Nazmun Nahar Nilu MP; Mardia Momtaz MP; Al Amin MP from NCP; Dr. Mahmuda Mitu MP; among others were present at that time.
At a brief press briefing held after the submission of the nomination paper, Dr. AHM Hamidur Rahman Azad said that Dr. Colonel Oli Ahmed had been nominated as the alliance's presidential candidate in accordance with the decision of the 11 parties. He said that Oli Ahmed is a valiant freedom fighter who has played an important role in the country's politics for many years, serving as a three-time former minister and six-time former Member of Parliament.
He said that the Leader of the Opposition and Jamaat Ameer Dr. Shafiqur Rahman, is the proposer of the nomination, while Al Amin, a Member of Parliament from the National Citizen Party (NCP), is the seconder. He added that all required information, data, and documents had been properly completed and submitted to the Election Commission.
They expressed optimism that Oli Ahmed's candidacy would be validated following the scrutiny of nomination papers on August 16.
Explaining the decision to contest the presidential election, Hamidur Rahman Azad said that, for them, ensuring a competitive election is more important than winning or losing. He said they do not want any election without competition, emphasizing that the beauty of democracy lies in providing the people with multiple choices.
He said that the 1991 presidential election was an exceptional event in the history of Bangladesh. Since then, for a long period, no opposition candidate had contested the presidential election. This time, the 11-party alliance wants to bring a change to that trend.
Hamidur Rahman Azad further said that the 11-party alliance wants to establish a new trend in democratic practice. Their objective is not merely to win the presidential election, but rather to create an environment for a competitive and participatory election.
Regarding Article 70 of the Constitution, he said it is necessary to ensure that Members of Parliament have the opportunity to express their views and vote independently. He alleged that despite receiving a mandate in favour of reforms through the referendum, implementation of the relevant reforms has been delayed.
If Members of Parliament are allowed to vote independently in the national interest, even outside their party's directives, genuine competition could emerge on important issues such as the presidential election. In this regard, he claimed that Colonel Oli Ahmed could be a broadly acceptable candidate to the Members of Parliament.
Criticizing the current political situation, Hamidur Rahman Azad said that the government needs to take more effective initiatives to implement democratic reforms.
He expressed hope that Parliament would promptly implement the referendum verdict and carry out the necessary constitutional reforms. At the same time, he sought the cooperation of all political parties in making the presidential election competitive and meaningful.
Another Nomination Paper Submitted in the Afternoon
Another nomination paper on behalf of Dr. Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram was submitted at 3:00 p.m. today. Colonel (Retd.) Abdul Baten MP is the proposer of this nomination, while Dr. Mahmuda Mitu MP is the seconder.
Those present at the time included Assistant Secretary-General of Bangladesh Jamaat-e-Islami Maulana Rafiqul Islam Khan MP, Acting Secretary General of the LDP Billal Hossain Miazi, Maulana Tofazzal Hossain Miazi, Central Joint Secretary General of Bangladesh Khelafat Majlis; and Maulana Saifur Islam Faridi, Central Organizing Secretary of the Nezam-e-Islam Party. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র দাখিল
আসন্ন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর পক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি মাওলানা ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মওলানা আবদুল মাজেদ আতহারী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. ওমর ফারুক, এবি পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, ঢাকা-৫ আসনের এমপি কামাল হোসেন, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নাল আবেদিন চৌধুরী, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আবদুল বাতেন, শেরপুর সদর আসনের এমপি হাফেজ রাশেদুল ইসলাম, নাজমুন নাহার নিলু এমপি, মারদিয়া মমতাজ এমপি, এনসিপির নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমীন, ডা. মাহমুদা মিতু এমপি প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দলের সিদ্ধান্ত অনুযায়ী ড. কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, ৩ বারের সাবেক মন্ত্রী ও ৬ বারের সাবেক সংসদ সদস্য হিসেবে দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি জানান, মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি এবং সমর্থক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নথিপত্র যথাযথভাবে পূরণ করে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর অলি আহমদের প্রার্থিতা বৈধ হবে বলে তাঁরা আশাবাদী।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে হামিদুর রহমান আযাদ বলেন, তাঁদের কাছে জয়-পরাজয়ের চেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন তাঁরা চান না; গণতন্ত্রের সৌন্দর্যই হলো জনগণের সামনে একাধিক বিকল্প থাকা।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন ছিল একটি ব্যতিক্রমী ঘটনা। এরপর দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল থেকে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখা যায়নি। এবার ১১ দলীয় ঐক্য সেই ধারায় পরিবর্তন আনতে চায়।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, ১১ দলীয় ঐক্য গণতন্ত্র চর্চায় নতুন ধারা সৃষ্টি করতে চায়। তাঁদের লক্ষ্য শুধু রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ নয়; বরং প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। গণভোটে সংস্কারের পক্ষে রায় পাওয়ার পরও সংশ্লিষ্ট সংস্কার বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সংসদ সদস্যরা যদি দলীয় সিদ্ধান্তের বাইরে দেশের স্বার্থে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে। এ ক্ষেত্রে কর্নেল অলি আহমদ সংসদ সদস্যদের কাছে একজন সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী হতে পারেন বলেও তিনি দাবি করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান বলেন, গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, সংসদ দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক ও অর্থবহ করার জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিকেলে আরেকটি মনোনয়নপত্র জমা
আজ বিকেল ৩টায় ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর পক্ষে আরেকটি মনোনয়ন দাখিল করা হয়েছে। এই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে রয়েছেন কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি এবং সমর্থক হিসেবে রয়েছেন ডা. মাহমুদা মিতু এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর ইসলাম ফরিদী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে গভীর উদ্বেগ, সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার
দেশে ব্যাপকহারে গ্যাস ও বিদ্যুৎ ঘাটতিতে নাগরিকদের চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিদ্যুৎ খাতে সরকারের ব্যবস্থাপনায় ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি দেশে চরম বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতিতে জনদুর্ভোগ বেড়েছে। গত ৯ আগস্ট রোববার থেকে এই ব্যাপক লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। তথ্যমতে, ৯ আগস্ট ৩৬৭১ মেগাওয়াট, ১০ আগস্ট ৩৭৫৭ মেগাওয়াট ১১ আগস্ট ৩৪৬৫ মেগাওয়াট এবং ১২ আগস্ট লোডশেডিং ছিল ৩ হাজার ৩৮২ মেগাওয়াট। এতে দেখা যায় গত কয়েকদিনে গড়ে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। যার ভুক্তভোগী হয়েছে দেশের মানুষ ও শিল্পখাত।
তিনি আরও বলেন, গত ১২ আগস্ট বুধবার ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ২০৩ কোটি ঘনফুট। সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে উঠেছে। সরকারের এমন অব্যবস্থাপনায় নাগরিকদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি ও সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে জ্বালানিসংকট বেড়ে যাওয়ায় ক্রমান্বয়ে জনরোষ বাড়ছে। ইতোমধ্যে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদর দপ্তরে বুধবার চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এটি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যর্থতার চিত্রকে তুলে ধরে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে ৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাচ্ছেন ৪৫ থেকে ৫৫ মেগাওয়াট, কুষ্টিয়ার ১৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৮৫ থেকে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হচ্ছে- এমন চিত্র দেশের সর্বত্র। এমতাবস্থায় নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ সংশ্লিষ্টরা।
তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী সিদ্ধান্ত না নেয়ায় এমন অবস্থার তৈরি হয়েছে। দেশের শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, নাগরিকরা বাসাবাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সংকটে নিয়মিত রান্নাবান্নাসহ নিত্যকর্ম পরিচালনা করতে পারছে না, শিক্ষার্থীদের অধ্যয়নে ব্যাঘাত ঘটছে। সর্বোপরি নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এমতাবস্থায় সরকার সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ না নেয়া জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতার পরিচয়।
গোলাম পরওয়ার বলেন, জ্বালানি খাত বেসরকারিকরণের নামে পুরোনো অলিগার্কদের নতুন করে সুবিধা দিয়ে সরকার এ সংকটকে আরও গভীর করবে বলে আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় দুর্ভোগ লাঘবে সরকারকে গ্যাস সরবরাহ বাড়ানো, শিল্পের গ্যাস চুরি বন্ধ, লিকেজ ও সিস্টেম লস কমিয়ে আনা, এনার্জি কনভার্সনের যাবতীয় পলিসি ও যন্ত্রপাতি আমদানি সহজ করা, তেল পাচার রোধের ব্যবস্থাসহ সরকারি বা বেসরকারি উদ্যোগে অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের সাথে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিদ্যমান সংকট নিরসনে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের জন্য স্থলভাগের রিজার্ভার ম্যানেজমেন্ট (নতুন প্রযুক্তিসহ), নতুন এক্সপ্লোরেশন কূপ খনন ও ডেভেলপমেন্ট কূপ খননে সক্ষম বিদেশি পার্টনার আনার ব্যবস্থা করা জরুরি বলে আমরা মনে করি। এমতাবস্থায় জনগণের মৌলিক ও দৈনন্দিন চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিতে যদি ব্যর্থ হয় তাহলে যেকোনো উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১১:০০টায় আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে তাঁর পক্ষে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় প্রধান নির্বাচন কমিশনারের সাথে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বৈঠক করেন এবং প্রধান নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র হস্তান্তর করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Day-long workshop of the advanced level activists held in Barishal
Government has completely failed to run the country within just five months, alleges Maulana ATM Masum
A day-long training camp for prospective members (Rukn) was organized by the Barishal Region of Bangladesh Jamaat-e-Islami. The training camp was held on Wednesday, August 12, 2026, at Flavaria Restaurant & Community Center in Barishal city. Selected activists from all district branches of the Barishal Division participated in the program.
Throughout the day, educational discussions were held on various topics, including the organizational activities of Bangladesh Jamaat-e-Islami, improving the moral and ethical standards of activists in the Islamic movement, self-purification, organizational discipline, responsibility, dawah activities, and strengthening engagement with the general masses.
The training camp was chaired by Jamaat's Assistant Secretary General and coordinator of the Barishal region Advocate Muazzam Hossain Helal.
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and party's central executive council member Maulana ATM Masum attended the event as the chief guest. Whereas Jamaat's central working committee members Professor Dr. Mohammad Abdus Samad, and Dr. Samiul Haque Faruqi attended as special guests.
In his speech as chief guest, Maulana ATM Masum said that the current government had completely failed to run the country within past five months. He alleged that the government had abolished an independent Anti-Corruption Commission and had also taken a position against the July Charter that it had itself signed.
At the same time, the soaring prices of essential commodities had made life increasingly difficult for ordinary people. He alleged that the entire country has been turned into a “factory of oppression.”
He said that the conspiracy surrounding Islam was no less serious than that of the previous Hasina government. He alleged that, in a place as sacred as the National Parliament, threats had been made to remove the burqa of a female member of parliament. Those in positions of authority in the government must exercise greater restraint, he added.
Jamaat-e-Islami does not care about anyone’s intimidation. We place our trust in Allah and will continue our struggle for the welfare of the people of the country,” Maulana Masum said.
He further said there was no alternative to shaping one’s life according to Islamic Tahdhib-Tamaddun—Islamic civilization and cultural values. He said Bangladesh Jamaat-e-Islami and Bangladesh Islami Chhatrashibir were working tirelessly so that the Islam-loving people of the country could live with dignity and security while upholding their faith and religious values. Jamaat-e-Islami believes that, to eliminate corruption and inhumane activities from society, people must first develop their own character according to Islamic principles. He said that correcting individual character creates the foundation for establishing an ideal society.
Addressing the activists, he said organizational workers must cultivate self-purification, discipline, sacrifice, patience, and leadership qualities. They should increase their knowledge and capabilities through regular study and organizational practice.
At the same time, they should convey the beauty and message of Islam and its welfare-oriented values to people by expanding dawah activities and developing good relationships and greater engagement with ordinary citizens.
He said it was essential for a responsible worker to maintain consistency between words and actions. He added that positive change in society could be led only by establishing taqwa (God-consciousness), honesty, and trustworthiness in one’s personal life.
In his presidential address, Advocate Muazzam Hossain Helal said the current generation must be inspired by proper Islamic education, moral values, and patriotism. He described the youth as a country’s greatest strength and said their talent, abilities, and energy must be utilized for the welfare of the country and nation.
He said moral degradation, drugs, corruption, terrorism, and the spread of harmful cultural influences had become major challenges for society. Families, educational institutions, social and religious organizations, and all other stakeholders must work collectively to protect young people from such unethical practices. He said there was no alternative to building a morally upright society based on Islamic ideals.
Addressing the party workers and leaders, he said they must work collectively to establish a peaceful, beautiful, and welfare-oriented society by following Islamic principles in their personal, family, and social lives. Every worker should strive to develop themselves as an exemplary person and set examples of justice, fairness, honesty, and humanity in society.
He further said that organizational leaders must maintain mutual cooperation, a sense of brotherhood, and discipline among themselves. Alongside ensuring dedication, punctuality, and accountability in carrying out their responsibilities, they should cultivate a mindset of standing beside and serving the people.
The training camp was hosted by Maulana Fakhruddin Khan Razi, a member of the Barishal Region team. Among others, Jamaat's central working committee member and Barishal city Ameer Maulana Zahiruddin Muhammad Babar, central Majlish-e-Shura member and Barishal district Ameer Principal Maulana Abdul Jabbar, member of the Central Majlis-e-Shura and Ameer of Jhalokathi District; Advocate Hafizur Rahman, member of the Barishal Region Jamaat team Professor Shah Alam, ; Zakir Hossain, a member of the Central Majlis-e-Shura and Ameer of Bhola District; and Maulana Muhibullah Harun, a member of the Central Majlis-e-Shura and Ameer of Barguna District were present on the occasion.
Members of the working committees of Barishal City Jamaat and the six districts of the Barishal Division, as well as various upazila Ameers and other designated leaders were also present at the training camp.
Throughout the day-long training program, various guidelines were provided to help prospective members (Rukn) further purify and strengthen their personal and organizational lives and develop a greater sense of responsibility.
Discussions were also held on the ideals and working methods of the Islamic movement, responsibility, organizational discipline, dawah activities, and ways to contribute to the welfare of people in society. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বরিশাল অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
জনগণের মতামতকে অগ্রাহ্য করে পাঁচ মাসেই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ : মাওলানা এ টি এম মা'ছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী সম্ভাব্য সদস্য (রুকন) প্রার্থীদের শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বরিশাল নগরীর ফ্লালাভরিয়া রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগের সকল জেলা শাখার বাছাইকৃত কর্মীগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম, ইসলামী আন্দোলনের কর্মীদের নৈতিক ও চারিত্রিক মানোন্নয়ন, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা, দাওয়াতি কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী শিক্ষামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা'ছুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ টি এম মা'ছুম বলেন, বর্তমান সরকার গত পাঁচ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা স্বাধীন দুর্নীতি দমন কমিশন বাতিল করে নিজেদের স্বাক্ষর করা জুলাই সনদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। গোটা বাংলাদেশকে একটি জুলুমের কারখানায় পরিণত করা হয়েছে।
তিনি বলেন, ইসলাম নিয়ে যে ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে, তা বিগত হাসিনা সরকারের চেয়ে কোনো অংশে কম নয়। জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় একজন নারী সংসদ সদস্যের বোরকা খুলে ফেলার হুমকি দেওয়া হয়েছে। সরকারের কর্তাব্যক্তিদের আরও সংযত হতে হবে, জামায়াতে ইসলামী কারও দাদাগিরিকে পরোয়া করে না আমরা আল্লাহর উপর ভরসা করি দেশের জনগণের কল্যাণের জন্য সংগ্রাম করে যাব।
তিনি আরও বলেন, ইসলামী তাহজিব-তামাদ্দুনের আলোকে জীবন গড়ার কোনো বিকল্প নেই। দেশের ইসলামপ্রিয় জনতা যাতে দ্বীন ও ঈমান নিয়ে সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, সেই দায়িত্ব পালনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী বিশ্বাস করে—সমাজের কলুষতা ও অমানবিক কার্যকলাপ দূর করতে হলে সর্বাগ্রে নিজেদের চরিত্রকে ঈমানি আদর্শে গড়ে তুলতে হবে। ব্যক্তির চরিত্র সংশোধনের মাধ্যমেই একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার পথ তৈরি হয়।
অগ্রসর কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংগঠনের কর্মীদের আত্মশুদ্ধি, শৃঙ্খলা, ত্যাগ, ধৈর্য ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। নিয়মিত অধ্যয়ন ও সাংগঠনিক চর্চার মাধ্যমে নিজেদের জ্ঞান ও যোগ্যতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক ও জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, একজন দায়িত্বশীল কর্মীর জীবনে কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। ব্যক্তিগত জীবনে তাকওয়া, সততা ও আমানতদারিতা প্রতিষ্ঠা করতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেওয়া সম্ভব।
সভাপতির বক্তব্যে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বর্তমান প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তরুণ সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, যোগ্যতা ও কর্মশক্তিকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, নৈতিক অবক্ষয়, মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও অপসংস্কৃতির বিস্তার সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তরুণ সমাজকে এসব অনৈতিকতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইসলামী আদর্শভিত্তিক নৈতিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেক কর্মীকে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে সমাজে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের দায়িত্বশীলদের নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। দায়িত্ব পালনে নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে।
বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝালকাঠি জেলা আমীর এ্যাড. হাফিজুর রহমান, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমীর জাকির হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও বরিশাল মহানগরী ও বরিশাল বিভাগের ছয়টি জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা আমীর ও দায়িত্বশীল নেতৃবৃন্দ শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী শিক্ষাশিবিরে সম্ভাব্য সদস্য (রুকন) প্রার্থীদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনকে আরও পরিশুদ্ধ ও দায়িত্বশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ইসলামী আন্দোলনের আদর্শ, কর্মপদ্ধতি, দায়িত্বশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম এবং সমাজের মানুষের কল্যাণে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer's letter wishing Malaysian Prime Minister a speedy recovery conveyed to Malaysian High Commissioner in Dhaka
A letter written on behalf of the honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP, wishing Malaysian Prime Minister H.E. Anwar Ibrahim a speedy recovery and relief from his illness following his recent hospitalization, was handed over to the Malaysian High Commissioner to Bangladesh His Excellency Mohammad Shuhada Othman.
Today, Wednesday, August 12, 2026, at 3:30 p.m., Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former lawmaker Mia Golam Porwar handed over the letter to the High Commissioner at the Malaysian High Commission in Dhaka.
In the letter, deep concern was expressed over the Malaysian Prime Minister’s illness, along with wishes for his speedy recovery, good health, and long life.
During the handover, the existing friendly relations between Bangladesh and Malaysia, mutual cooperation, and various issues of common interest to the two countries were discussed in a cordial atmosphere.
Member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition, Mr. Ali Ahmad Mabrur, was also present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“তরুণদের যদি আমরা সুযোগ করে না দিই, তাদের আগামী দিনের নেতৃত্ব থেকে বাংলাদেশ বঞ্চিত হবে।”
—
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব র্যালি অনুষ্ঠিত
তরুণ, যুবসমাজের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে- ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বিশাল যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুব র্যালিটি হাইকোর্ট চত্বর-মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে কাকরাইল মোড় গিয়ে শেষ হয়।
যুব র্যালি শুরুর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এমপি’র সভাপতিত্বে এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ড. মোবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। এসময় মহানগরীর সকল সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমিপ ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, যুবসমাজকে নিয়ে কাজ করার সময়-সুযোগ রাষ্ট্রের নেই। আমাদের রাষ্ট্র ব্যস্ত চাপাবাজিতে, ব্যস্ত ধান্দাবাজিতে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ব্যস্ত দুর্নীতি, চাঁদাবাজিতে। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিতেই তারা ব্যস্ত। তিনি আরও বলেন, আমাদের যুবকরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। যেই যুবকরা দেশপ্রেমিক তাদেরকে দাবিয়ে রাখা যায় না। যেই যুবকেরা সাহসী ও ঐক্যবদ্ধ সেই যুবকেরা বিপ্লব রচনা করতে জানে। আমাদের সেই তরুণ যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ২০২৪ এর ৫ আগস্ট যেই বিপ্লব অর্জন করেছে সেই বিপ্লবের ফসল হচ্ছে নতুন বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটাকে ম্লান করে দিচ্ছে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশকে আগামী দিনে সমৃদ্ধ, মানবিক, উন্নত, আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নেই।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, জামায়াতে ইসলামীকে দায়িত্ব দেন আমরা তরুণ যুবসমাজকে গড়ে তুলবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তরুণরাই বিদেশে গিয়ে পড়ালেখা করে আর ফিরে আসে না। কারণ তারা জানে এদেশে তরুণদের মেধার মূল্যায়ন হয় না। যার কারণে তারা বিদেশে পাড়ি দিয়ে সেখানে তারা বিজ্ঞানী হয় এবং উচ্চ পর্যায়ে স্থান করে নিতে পারে। আমরা দায়িত্ব পেলে মেধার যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয়করণ কোটার যেই নতুন প্রথা চালু করেছে বর্তমান সরকার সেই দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সকল নিয়োগ নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান ও চব্বিশের বিপ্লবে তরুণ যুবসমাজ যেই ভূমিকা রেখেছে তা চিরস্মরণীয়। তরুণ যুবসমাজের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত আজকের নতুন বাংলাদেশ। আগামী প্রজন্মকে বাংলাদেশের নেতৃত্বের জন্য গড়ে তুলতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে যেভাবে কাজ করছে রাষ্ট্রকেও সেইভাবে কাজ করা দরকার।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, তরুণ যুবসমাজের উন্নয়নে এবং যুবসমাজকে উন্নত ও সমৃদ্ধকরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য তরুণ যুবসমাজকে নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলে নতুন পথ দেখানোর মাধ্যমে একটি নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রংপুরবাসীর মতামত, ভোটাধিকার এবং রাজনৈতিক মর্যাদা নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অগণতান্ত্রিক, আপত্তিকর ও বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
১২ই আগস্ট ২০২৬ | বুধবার -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
In response to the remark by Mr. Ruhul Kabir Rizvi
The people cannot be misled about Jamaat-e-Islami through baseless statements, claims Maulana Abdul Halim
At an event held at the Dhaka Reporters Unity on August 11, BNP's Senior Joint Secretary General and Adviser to the Prime Minister Ruhul Kabir Rizvi Ahmed referring to Jamaat-e-Islami, said, “Their leader called for forgiving the Awami League after August 5.”
In response to Ruhul Kabir Rizvi’s remarks, Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General Maulana Abdul Halim in a statement issued on 11 August (Tuesday) said that, “No leader of Jamaat-e-Islami made any such statement. BNP leader Ruhul Kabir Rizvi made this claim without providing any evidence, with the intention of portraying Jamaat-e-Islami in a controversial light.”
He said, “We call upon Ruhul Kabir Rizvi to present before the nation evidence of which Jamaat-e-Islami leader made such a statement, when and where it was made, and in what context.”
Maulana Abdul Halim further said, “The people cannot be misled about Jamaat-e-Islami through such baseless statements.”
He urged BNP’s Senior Joint Secretary General and Adviser to the Prime Minister Ruhul Kabir Rizvi to refrain from making unsubstantiated remarks about Bangladesh Jamaat-e-Islami. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
BNP government has committed major mistake by failing to implement the people’s mandate in the Referendum, alleges Professor Mujibur Rahman MP
A meeting of the Central Committee of the Bangladesh Adarsha Shikhok Parishad (Ideal Teachers Federation) was held on Tuesday evening, August 11, at the central office of Bangladesh Jamaat-e-Islami in Mogbazar, Dhaka.
Professor Mujibur Rahman MP, Chief Adviser of the Federation and Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami, attended the meeting as the chief guest.
The meeting was chaired by Professor ABM Fazlul Karim. Among others, Professor Rabiul Islam, Professor Nur Nabi Manik, Professor Maulana Shahjahan Madani, Principal Manzurul Haque, Dr. Abdus Sabur Matubbar, Md. Matiur Rahman, Principal Abdur Rahim Sarker, and Principal Shafiqul Alam Helal also addressed the meeting.
In his speech, Professor Mujibur Rahman MP said that the government’s decision to hand over the authority to recruit teachers at MPO-enlisted schools and colleges to the managing committees of educational institutions was evidence of its departure from the spirit of July. He said this process had begun with the government’s disregard for the people’s mandate expressed through the referendum.
He said, “The BNP government has committed a heinous mistake by failing to implement the people’s mandate expressed through the referendum. There is no precedent in the past for failing to implement the people’s mandate in a referendum, as the incumbent government has done.”
Regarding politicization in educational institutions, he said that students had launched the movement against the quota system. However, within a few months of the BNP government coming to power, it had politicized the education sector by appointing vice-chancellors to nine public universities.
Instead of transferring power to elected representatives, the government had appointed administrators to most district councils, which, he said, was contrary to the aspirations and spirit of July.
Criticizing the decision to hand over the recruitment process of MPO-enlisted educational institutions to their managing committees, he said, “BNP’s tradition is to recruit people in exchange for money. We have witnessed this in the past.
The government has taken this initiative to lay a new foundation for bringing that practice back. Through blatant politicization, they are appointing incompetent people to educational institutions and pushing the country’s education system toward darkness. The people of this country will not accept it, he added.”
Professor Mujibur Rahman said that as the main opposition party, Jamaat-e-Islami must take responsibility for ensuring that teachers’ demands are met.
He called for steps to address the suffering and deprivation faced by marginalized teachers who have retired. He also urged the authorities to take effective measures to stop teachers from being insulted and humiliated by miscreants in various places.
The meeting condemned the government’s decision to hand over the authority to recruit teachers in educational institutions to managing committees. Detailed discussions were held on launching strong movements and programs in protest against the government’s decision. A proposal was adopted to carry out the movement in several phases.
The meeting also demanded that the existing recruitment system through the Non-Government Teachers’ Registration and Certification Authority (NTRCA) be retained for private educational institutions, including schools, colleges, and madrasas. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনাব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়া-
"ভিত্তিহীন বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করা যাবে না" - মাওলানা আবদুল হালিম
১১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তাদের নেতা ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেছেন।’
আজ মঙ্গলবার (১১ আগস্ট) জনাব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামীর নেতারা এ ধরনের কোনো কথা বলেননি। বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার উদ্দেশ্যে কোনো প্রমাণ ছাড়াই এ বক্তব্য দিয়েছেন।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামীর কোন নেতা কখন, কোথায় এবং কী প্রেক্ষাপটে এ ধরনের কথা বলেছেন; তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করার জন্য আমরা রুহুল কবির রিজভীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
মাওলানা আবদুল হালিম আরও বলেন, “এ ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে প্রমাণবিহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর প্রতি আহ্বান জানান।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিএনপি সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জঘন্য অপরাধ করেছে : অধ্যাপক মুজিবুর রহমান এমপি
আজ ১১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক এবিএম ফজলুল করিম। এতে বক্তব্য রাখেন অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যাপক নুরনবী মানিক, অধ্যাপক মাওলানা শাহজাহান মাদানী, অধ্যাপক মঞ্জুরুল হক, ড. আব্দুস সবুর মাতব্বর, মো. মতিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুর রহিম সরকার, অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এমপিওভুক্ত স্কুল কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির হাতে তুলে দেয়ার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে- তা জুলাই চেতনা থেকে সরে যাওয়ার প্রমাণ। এটি তারা শুরু করেছে গণভোটের গণরায়কে অসম্মান করার মধ্য দিয়ে।
তিনি বলেন, বিএনপি সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জঘন্য অপরাধ করেছে। অতীতে গণভোটের গণরায় বাস্তবায়ন না করার ইতিহাস নেই, যা করেছে বর্তমান সরকার।
শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করেছিল কোটা প্রথার বিরুদ্ধে। অথচ বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার কয়েক মাসের মধ্যে দলীয়করণ করে ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা অর্পণ করার পরিবর্তে অধিকাংশ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে, যা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাইয়ের চেতনাবিরোধী কাজ।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া ম্যানেজিং কমিটির হাতে তুলে দেয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির ঐতিহ্য হচ্ছে টাকার বিনিময়ে নিয়োগ দেয়া। অতীতে আমরা তা প্রত্যক্ষ করেছি। আবার সেটা ফিরিয়ে আনতে নতুন ভিত্তি দিতে এই উদ্যোগ নিয়েছ সরকার। তারা জঘন্য দলীয়করণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে অযোগ্য লোকদের নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এদেশের জনগণ তা মেনে নেবে না।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকদের দাবি আদায়ে বিরোধীদল হিসেবে জামায়াতকে দায়িত্ব নিতে হবে। মজলুম শিক্ষকদের (যারা অবসরে গেছেন) তাদের ভোগান্তি ও বঞ্চনা নিরসনে কাজ করতে হবে। বিভিন্ন জায়গায় দুর্বৃত্ত কর্তৃক শিক্ষকদের অপমান ও অপদস্ত বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেয়ার সরকারি সিদ্ধান্তের নিন্দা জানানো হয়। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর আন্দোলন ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কয়েক ধাপে এ আন্দোলন করার প্রস্তাবনা গৃহীত হয়। বিদ্যমান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান- স্কুল, কলেজ ও মাদরাসায় এনটিআরসিএ- এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বহাল রাখার দাবিও জানানো হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘‘সন্ত্রাসের পথ না ছাড়লে জনগণ আপনাদের বিচার করতে বাধ্য হবে’’
—
মাওলানা আব্দুল হালিম
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমরা সকলের জন্য সমান ন্যায়-ইনসাফের বাংলাদেশ নিশ্চিত করতে চাই।"
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition calls for State Mourning following the tragic deaths of 17 Bangladeshi expatriates in Saudi Arabia
In a tragic fire in Saudi Arabia, 17 Bangladeshi expatriates have lost their lives. Inna lillahi wa inna ilayhi raji'un.
Alongside praying to Almighty Allah seeking forgiveness and mercy for them, I urge the government to declare a state of mourning in honor of these migrant workers who tragically lost their lives.
Such a gesture would at least restore some confidence among all our fellow remittance warriors—that the country and its people recognize and honor their contributions.
-Dr. Shafiqur Rahman MP
Honorable Leader of the Opposition and
Ameer, Bangladesh Jamaat-e-Islami. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General protests against the decision to recruit teachers through managing committees in private educational institutions
Secretary-General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar on August 10, issued a statement strongly condemning and protesting the Education Ministry’s initiative to hand over the authority to recruit entry-level teachers in private schools, colleges, and madrasas to the managing committees of the respective educational institutions.
In the statement, he said that the Education Ministry has taken an initiative to give the managing committees of private schools, colleges, and madrasas the authority to recruit teachers at the entry level. It has been reported that suchba decision was taken at a meeting held on August 3 at the conference room of the Ministry of Education to discuss the overall activities of the Non-Government Teachers’ Registration and Certification Authority (NTRCA).
Mia Golam Porwar said that if the government implements this decision, there is a risk that the old cycle of corruption, nepotism, political influence, and bribery in the recruitment of teachers in private MPO-listed educational institutions will become active again.
One of the primary conditions for ensuring quality education is the recruitment of qualified, meritorious, and skilled teachers. If responsibility for the recruitment process is handed over to the managing committees of educational institutions, it will create opportunities for political and local influence as well as financial transactions in teacher recruitment.
He further said that the existing system under which the NTRCA recommends teachers for recruitment in private MPO-listed educational institutions has given greater importance to merit, qualifications, and competitive examinations in the recruitment process. As a result, candidates have had the opportunity to secure teaching positions based on their own qualifications, while transparency and accountability in the recruitment process have been ensured to a considerable extent. At the same time, this system has enhanced the professional dignity of teachers.
Secretary General further said that we believe teacher recruitment should never be subject to political or personal influence. A teacher must be recruited on the basis of merit, qualifications, skills, and professional competence. This is because quality education cannot be ensured without qualified teachers.
Therefore, we strongly urge the government to abandon the initiative to introduce entry-level teacher recruitment through managing committees in private MPO-listed educational institutions.
At the same time, we demand that the existing NTRCA recruitment system be made more transparent, impartial, accountable, and effective. If necessary, a system for recruiting teachers in private MPO-listed educational institutions could be established through an independent and impartial constitutional or institutional framework similar to that of the Bangladesh Public Service Commission (PSC).
He further said that the state’s policy position should be that no political, administrative, or financial influence should have any role in teacher recruitment at the expense of merit and qualifications. In the interest of ensuring transparency, impartiality, and merit-based competition in teacher recruitment, we strongly demand that the government reconsider this initiative. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
আজ ১০ আগস্ট (সোমবার) জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি গাইবান্ধার সাঘাটায় সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত শিবির নেতা শহীদ সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন আহমেদ-এর কবর জিয়ারত করেছেন।
তিনি শোকাহত দুই পরিবারের বাবা-মাসহ স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন। তাদের খোঁজখবর নেন এবং সান্তনা প্রদান করেন। মহান রব্বুল আলামীনের দরবারে তাদের নিয়ে দোয়া করেন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে খুনিদের বিচারের দাবি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাঘাটা উপজেলার বোনারপাড়াস্থ কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমীর আব্দুল হক, গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম এমপি, মাওলানা নজরুল ইসলাম এমপি, অধ্যাপক মাজেদুর রহমান এমপি, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কার্যাভী ও সেক্রেটারি ফাহিম মন্ডল প্রমুখ।
জনসমাবেশ যৌথভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা। মঞ্চে উপস্থিত ছিলেন শহীদ সাইফুল্লাহ বারীর পিতা জনাব হাবিবুর রহমান, শহীদ সালাউদ্দিন আহমেদের পিতা জনাব শামসুল ইসলাম দুদু, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমীর মাওলানা আবিদুর রহমান সোহেল, সাঘাটা উপজেলা জামায়াতের আমীর ইবরাহিম হোসাইন ও সেক্রেটারি জনাব আব্দুল গফুর এবং ফুলছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, দুঃখভারাক্রান্ত মন নিয়ে আজ আমি আপনাদের কাছে এসেছি। আমরা শুনেছি, আপনারা আমাদের দুই শহীদের পরিবারের কাছে গিয়েছেন, তাঁদের সান্ত্বনা দিয়েছেন এবং তাঁদের জন্য দোয়া করেছেন। আমরা আপনাদের জন্য আর কী দোয়া করব? বরং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন-মহান আল্লাহ যেন আমাকে দেশের জনগণের জন্য, মানবতার জন্য এবং মানুষের কল্যাণের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হিসেবে কবুল করেন।
যাঁরা মানুষের কল্যাণে জীবন দিয়ে চলে যান, তাঁদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সালাত ও সবরের মাধ্যমে তাঁর সাহায্য চাইতে। আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছেন, তাঁদের মৃত বলতে নিষেধ করেছেন। তাঁরা জীবিত, কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি না।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর জুলুম-নির্যাতন সহ্য করেছি। মজলুম হয়ে আমরা কী আবারও জুলুমের পথে ফিরে যাব? নির্বাচনের পর সরকার গঠনের পরও যদি সরকারের লোকদের হাতে মানুষকে বঞ্চিত হতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী? এই দেশ জনগণের ট্যাক্সের টাকায় চলে। জনগণের অধিকার থেকে কাউকে বঞ্চিত করার অধিকার কারও নেই। গাইবান্ধা, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ বৃহত্তর উত্তরাঞ্চলের জনগণকে যারা বঞ্চিত করবে, তারা জনগণের শত্রু। ভোটের অধিকারে নির্লজ্জ হস্তক্ষেপের নাম গণতন্ত্র হতে পারে না।
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, আমরা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ যদি আমাদের সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা পুরো উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। সরকার গঠন করতে পারিনি, এ নিয়ে আমাদের কোনো আফসোস নেই। কিন্তু সেই দাবি আমরা সংসদের ভেতরে তুলে ধরেছি এবং ভবিষ্যতেও তুলে ধরব। সুযোগ পেলে আমরা তা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি যেখানেই গিয়েছি, মানুষের কাছ থেকে শুনেছি; এই দুই তরুণ ছিলেন এলাকার শ্রেষ্ঠ সন্তান। অথচ দুই তরুণকে বিনা অপরাধে হত্যা করা হলো। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। আর কোনো বাবাকে সন্তানের লাশ কাঁধে নিতে হোক। এই দুই শহীদের মায়ের চোখের পানি আপনারা আমার চেয়ে বেশি দেখেছেন। আজ এসে আমি তার সাক্ষী হয়েছি। আমরা হত্যার রাজনীতি চাই না।
তিনি বলেন, ক্ষমতার লোভ, দখলদারিত্ব ও চাঁদাবাজি মানুষকে অমানবিক করে তোলে। টেম্পোস্ট্যান্ড থেকে শুরু করে সমাজের কোনো জায়গাই দখলদারিত্ব ও চাঁদাবাজির বাইরে থাকবে না, এটা হতে পারে না। ২০২৪-এর বিপ্লব হয়েছিল সমাজ থেকে সব ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য। যারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে এবং মানুষের জীবন কেড়ে নেয়, তারা সমাজের আবর্জনা। এই আবর্জনা পরিষ্কার করতে হবে, ইনশাআল্লাহ।
আমীরে জামায়াত আরও বলেন, আমি প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি বলেন, অপরাধীরা নজরদারিতে আছে, তাহলে ব্যবস্থা নিতে অসুবিধা কোথায়? যাকে নজরদারিতে রেখেছেন, তাকে তুলে নিয়ে আইনের আওতায় আনুন। মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। প্রশাসন কোনো দলের নয়। প্রশাসন গোটা জাতির সম্পদ। প্রশাসনকে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করতে হবে। দল আসবে, দল যাবে। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ যাকে চান ক্ষমতা দেন এবং যাকে চান ক্ষমতা থেকে সরিয়ে দেন।
মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিগত দিনে অনেক নিরীহ মানুষকে নির্যাতন করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। কারও জন্য জেলখানাকে বাসস্থান বানানো হয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, স্ত্রী বিধবা হয়েছেন, সন্তান এতিম হয়েছে। এটি কোনো নির্দিষ্ট দলের সমস্যা নয়। এটি একটি রাজনৈতিক ভাইরাস। ফ্যাসিবাদকে বাংলাদেশের জনগণ পরাজিত করেছে। আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। বাংলার জমিনে আমরা আর কোনো স্বৈরাচারকে প্রশ্রয় দেব না।
তিনি বলেন, ২০২৪ সালে ভাই-বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন। মায়েরা ১০ মাসের শিশু সন্তান নিয়েও রাস্তায় নেমেছিলেন। প্রয়োজনে আবারও আমাদের রাস্তায় নামতে হবে। জাতির প্রয়োজনে একবার নয়, শতবারও নামতে আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ জীবন দেবেন, যতদিন চলার শক্তি দেবেন, ততদিন জাতির প্রয়োজনে আমরা মাঠে থাকব। আমরা কাপুরুষ নই। আমরা দুর্বল নই।
তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আমাদের শিশুরা নিরাপদ থাকবে, আমাদের মেয়েরা নিরাপদ থাকবে, আমাদের বোনেরা নিরাপদ থাকবে, আমাদের মায়েরা নিরাপদ থাকবে, আমাদের যুবকরা নিরাপদ থাকবে এবং আমাদের প্রবীণরা নিরাপদ থাকবে। আমরা চাই, সকল ধর্মের মানুষ নিরাপদ থাকুক, সকল বর্ণের মানুষ নিরাপদ থাকুক, এ দেশের সকল ভাষাভাষী মানুষ নিরাপদ থাকুক। বাংলাদেশ হবে সকলের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ।
তিনি বলেন, যারা ক্ষমতায় এসেছেন, তাঁরা বলেছিলেন, দলীয় শাসন কায়েম করবেন না। কিন্তু এখন যদি প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-মাদ্রাসার কমিটিসহ সর্বত্র দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়, তাহলে প্রশ্ন উঠবেই, এটা কী হচ্ছে? শিক্ষক নিয়োগে টাকা, প্রতিষ্ঠানের কমিটি দখল, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায়; এই সংস্কৃতি আমরা বন্ধ করতে চাই। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই। আমরা দখলদারিত্ব বন্ধ করতে চাই। আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ কোনো একটি দলের নয়; বাংলাদেশ সকলের। এ কারণেই গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হয়েছে। জনগণ তাদের রায় দিয়েছে। যারা জনগণের রায়ের কথা বলেছিল, তাদের এখন সেই রায়কে সম্মান করতে হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, গণভোটের রায় অমান্য করলে শুধু ‘না’ থাকবে না, একসময় সেই ‘না’ও ‘নাই’ হয়ে যাবে। জনগণের রায়কে অগ্রাহ্য ও অপমান করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, শান্তি পায়নি, সম্মান পায়নি। আপনারা যদি গণরায়ের সাথে তামাশা করেন, তাহলে যখন জনগণ জেগে উঠবে, তখন তার পরিণতি আপনাদের ওপরই বর্তাবে।
তিনি বলেন, যারা আপনাদের আজ প্রশংসা করছে, হয়তো মনে হচ্ছে তারা আপনাদের পক্ষে বাতাস দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই বাতাস একদিন আপনাদেরই উড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা তা চাই না। আপনারা সঠিক পথে ফিরে আসুন। জনগণের রায় মেনে নিন। প্রয়োজনীয় সংস্কার করুন। মানুষের জন্য গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশের পথ খুলে দিন। আপনারা যদি সেই পথ খুলে দেন, আমরা বিরোধী দল হিসেবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু যে পথে আগের স্বৈরাচারী সরকার হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। যে পথে আগের সরকার হেঁটেছিল, সেই পথে যারা হাঁটবে, তাদেরও একদিন পালানোর পথ খুঁজতে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, এ দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না। বাংলাদেশের ওপর কোনো বিদেশি শক্তির খবরদারি আমরা চাই না। কোনো অপশক্তির কাছে মাথানত করব না, ইনশাআল্লাহ। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। যতদিন বেঁচে থাকব, মানুষ হিসেবে বাঁচতে চাই। কারও গোলাম হিসেবে বাঁচতে চাই না। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। ইনশাআল্লাহ বিজয় হবে। মানুষের বিজয় হবে।
জনসমাবেশের বিশেষ অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, সকল শহীদরা আমাদের কাছে সম্পদ। আমীরে জামায়াত তাঁদের পরিবারের খবর নিয়মিত নিয়েছেন। শহীদ সালাদ্দিন আহমেদকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমীরে জামায়াত নিজে দেখেছেন, বারবার তাঁর খোঁজখবর নিয়েছেন এবং শাহাদাতের আগ পর্যন্ত তাঁর চিকিৎসার বিষয়ে অবগত থেকেছেন। শুধু তাই নয়, শাহাদাতের পর তাঁর জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত প্রতিটি মুহূর্তের খবর তিনি রেখেছেন। আমাদের মানবিক নেতা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মানবিক দায়িত্ববোধ থেকেই আজ গাইবান্ধার সাঘাটায় ছুটে এসেছেন।
তিনি বলেন, আজ আমরা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনার প্রতিবাদ জানাতে এখানে এসেছি। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘটিত ঘটনায় দুজন মানুষের প্রাণ চলে গেছে। এটা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষের প্রত্যাশা হতে পারে না। সম্প্রতি হবিগঞ্জে একজন ছাত্র তার চোখ হারিয়েছে। আমরা প্রশ্ন করতে চাই তার হারানো চোখের দৃষ্টি কী বর্তমান প্রধানমন্ত্রী ফিরিয়ে দিতে পারবেন? আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই শহীদ সাইফুল্লাহ এবং শহীদ সালাউদ্দিনের মা-বাবাকে আপনি কী সান্ত্বনা দেবেন? অথচ আমাদের আমীরে জামায়াত তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন। তাঁদের মায়ের কান্না তিনি দেখেছেন। দুই শহীদের মায়ের কান্না থামানো যাচ্ছে না।
তিনি শহীদদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, এই ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। কিন্তু এখনও দুজনকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্ত সন্ত্রাসী যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই তামাশা দেখতে চাই না। আমি প্রশাসনের প্রতি স্পষ্টভাবে বলতে চাই, চিহ্নিত সন্ত্রাসী পলাশকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। যদি তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হয়, তাহলে এর দায়দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।
তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা এই জনসমাবেশ দেখছেন। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা চাই না জনগণ আইন নিজের হাতে তুলে নিক। আপনারা জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করবেন না। দুজন মানুষকে হত্যা করার পর একজনের জানাজা আমরা এক মাস আগে পড়েছি, আরেকজনের জানাজা গতকাল হয়েছে। সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণে যদি আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না হয়, তাহলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই; তা দেশবাসীর কাম্য নয়।
তিনি আরও বলেন, আমাদের মনে পড়ে শহীদ রাজবুল হক সরকার প্লাবনের কথা। তিনি পলাশবাড়ীর একজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁকে হত্যার অভিযোগও উঠেছিল তৎকালীন বিএনপির ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। পলাশবাড়ীর মানুষ সেই ইতিহাস জানেন। আজ এখানে আমরা দুজনকে হারিয়েছি। নির্বাচনের পর থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর পাঁচজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা অতীতের কথাও ভুলিনি। হাসিনা সরকারের আমলে জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে। শীর্ষ নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বহু মানুষ গুম হয়েছেন, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ও কারাবন্দি করা হয়েছে। আজ সেই সরকার আজ ক্ষমতায় নেই। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই,যারা আজ ক্ষমতায় আছেন, তারা কি সেই পুরোনো সন্ত্রাস ও দখলদারিত্বের পথেই হাঁটবেন? আপনারা একসময় মজলুম ছিলেন,এটা আমরা বুঝি। আমরাও আপনাদের মজলুম অবস্থার কথা জানি। কিন্তু এখন যদি সন্ত্রাসের হাত আপনারা না গুটিয়ে নেন, তাহলে এই দেশের জনগণ আবারও আপনাদের জবাব দিতে বাধ্য হবে, ইনশাআল্লাহ।
মাওলানা আবদুল হালিম শিক্ষাঙ্গনে সন্ত্রাস প্রসঙ্গে বলেন, শুধু গাইবান্ধার সাঘাটায় নয়,আপনারা দেখছেন, সরকারি দলের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে একের পর এক অস্থিরতা সৃষ্টি করছে। অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে কেউ টিকে থাকতে পারেননি। আগামী দিনেও সাম্য, ন্যায় ও জনগণের আন্দোলনের মুখে আপনারা টিকে থাকতে পারবেন না, ইনশাআল্লাহ। আমরা চাই শিক্ষাঙ্গনে শান্তি ফিরে আসুক। শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করুক। কোনো রাজনৈতিক দলের সন্ত্রাসের কারণে শিক্ষার্থীদের জীবন ও শিক্ষাজীবন ধ্বংস হবে,এটা আমরা চাই না।
এই বিচার যদি বর্তমান সরকার করতে ব্যর্থ হয়, তাহলে মনে রাখতে হবে, এই সরকারই শেষ সরকার নয়। সরকার পরিবর্তন হবে, কিন্তু শহীদদের হত্যার বিচার একদিন অবশ্যই হবে, ইনশাআল্লাহ। সাঘাটার মানুষ সেই বিচার দেখতে পাবেন, ইনশাআল্লাহ। আসুন, আমরা শহীদদের পরিবারের পাশে ঐক্যবদ্ধ থাকি।
৫ আগস্টের বিপ্লব এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল,বৈষম্যমুক্ত বাংলাদেশ, অন্যায়-অবিচারমুক্ত বাংলাদেশ,সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শহীদ আবু সাঈদসহ যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না। জনগণ ভোটের মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে যে রায়ের পক্ষে অবস্থান নিয়েছে, সেই রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে দখলদারিত্ব থাকবে না, যেখানে মানুষের ভোটের অধিকার থাকবে, যেখানে শহীদের রক্তের মর্যাদা দেওয়া হবে। ইনশাআল্লাহ, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব। আল্লাহ আমাদের সহায় হোন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১০ আগস্ট সোমবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএ-এর (NTRCA) সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গোলাম পরওয়ার বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুষ-বাণিজ্যের পুরোনো চক্র পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্যতম প্রধান শর্ত হলো যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ। সেই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়া হলে শিক্ষক নিয়োগে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তার এবং আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, এনটিআরসিএ-এর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার যে প্রক্রিয়া চালু রয়েছে, তা শিক্ষক নিয়োগে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছে। এর ফলে একজন প্রার্থী নিজ যোগ্যতায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়া শিক্ষকদের পেশাগত মর্যাদাও বৃদ্ধি করেছে।
কিন্তু বিদ্যমান নিয়োগব্যবস্থার সীমাবদ্ধতা ও জটিলতাগুলো দূর করে সেটিকে আরও স্বচ্ছ, কার্যকর ও বাস্তবমুখী করার পরিবর্তে যদি পুনরায় ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হয়, তাহলে তা শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির সুযোগ অতীতের মতো আবার তৈরি করবে । বিশেষ করে দলীয় প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে নিয়োগ এবং স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ পুনরায় সামনে আসার আশঙ্কা রয়েছে।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমরা মনে করি, শিক্ষক নিয়োগ কোনোভাবেই রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের বিষয় হওয়া উচিত নয়। একজন শিক্ষককে তাঁর মেধা, যোগ্যতা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কারণ যোগ্য শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
অতএব, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করার উদ্যোগ বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে এনটিআরসিএ-এর বিদ্যমান নিয়োগব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক ও কার্যকর করার দাবি জানাচ্ছি। প্রয়োজনে সরকারি কর্ম কমিশন (PSC)-এর মতো একটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক/প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার পরিবর্তে কোনো ধরনের রাজনৈতিক, প্রশাসনিক বা আর্থিক প্রভাব যাতে স্থান না পায়-এটাই হওয়া উচিত রাষ্ট্রের নীতিগত অবস্থান। আমরা শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করার স্বার্থে সরকারের এই উদ্যোগ পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses grief over tragic death of 16 Bangladeshi workers in Saudi Arabia
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar issued the following message of condolence today, August 10, expressing profound grief and sorrow over the tragic deaths of 16 expatriate Bangladeshi workers in a devastating fire at a sofa factory in Riyadh, the capital of Saudi Arabia.
“The news of the tragic deaths of a group of expatriate Bangladeshis—remittance warriors—in a devastating fire at a sofa factory in the Musa Sanaiya industrial area under the Shifa Police Station in Riyadh, Saudi Arabia, is deeply heartbreaking and distressing. The families of these expatriate workers depend heavily, and sometimes entirely, on them. They are the source of hope and support for their families. The loss of these young lives while they were far away from home in pursuit of a livelihood is an irreparable loss for their families. I pray for the forgiveness and mercy of Almighty Allah for those who have died, and I express my deepest condolences to their bereaved families.”
He further said: “We pray to Almighty Allah, the Lord of the Worlds, to grant the deceased the status of martyrs and give their relatives the strength and patience to endure this irreparable loss and profound grief.”
Secretary General urged the Government of Bangladesh and the Bangladesh Embassy in Saudi Arabia to identify the deceased expatriate workers as soon as possible, bring their remains back to Bangladesh without delay, and hand them over to their respective families.
At the same time, he strongly demanded that the Ministry of Expatriates’ Welfare and Overseas Employment provide appropriate financial compensation and all necessary assistance to the families of the deceased.”
#saudiarabia #bangladesh #jamaat #condolence -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ আগস্ট প্রদত্ত এক শোকবাণীতে বলেন,
“সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একদল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। এসব প্রবাসীদের ওপর সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বহুলাংশে অনেক ক্ষেত্রে পুরোপুরি নির্ভরশীল এবং তারা পরিবারের আশা-ভরসার স্থল। জীবিকার তাগিদে সুদূর পরবাসে গিয়ে এভাবে তাজা প্রাণগুলো ঝরে পড়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন নিহতদের শহীদী মর্যাদা দান করেন এবং তাদের স্বজনদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।”
তিনি বলেন, “নিহত প্রবাসী শ্রমিকদের পরিচয় দ্রুত শনাক্ত করে তাদের লাশ অবিলম্বে দেশে ফিরিয়ে এনে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সরকার ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। একই সাথে নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Meeting held between Jamaat-e-Islami and IRI Delegation
A meeting was held between Bangladesh Jamaat-e-Islami and a delegation of the International Republican Institute (IRI) today. The meeting took place this afternoon, August 9, 2026, at the central office of Jamaat-e-Islami. Discussions focused on the findings of IRI’s recent nationwide survey and various aspects of the survey results.
The meeting was arranged as part of an initiative by Sonja Gloeckle, Senior Director of the Center for Insights in Survey Research at IRI, who is visiting Bangladesh to brief various political parties on the survey findings with an assessment of the post-election situation in the country. From IRI were John Fluharty, Resident Program Director of IRI Bangladesh; Amitabh Ghosh, Technical Advisor at IRI; and Ruksana Haque, another Technical Advisor were present in the meeting.
Representing Bangladesh Jamaat-e-Islami at the meeting were Shishir Mohammad Munir, Senior Advocate of the Bangladesh Supreme Court and member of the party’s Central Working Committee, and Ali Ahmad Mabrur, a member of the Opposition Leader’s Advisory Committee on Foreign Affairs.
The meeting included an exchange of views on the country’s latest political situation, various issues highlighted by the survey concerning efforts to further strengthen democracy, their potential implications, and the upcoming local government elections. The IRI survey presented several recommendations aimed at strengthening democracy in Bangladesh.
While, Advocate Shishir Munir also shared the party’s experiences from previous elections, along with Jamaat’s observations and recommendations for ensuring free, fair, and credible national and local government elections in the future. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram to contest Presidential Election as nominee of 11-party alliance
A top-level meeting of the 11-party alliance was held today, Sunday, August 9, at 11:30 a.m. at the residence of the Honorable Leader of the Opposition, located at 29 Minto Road in the capital. The meeting was chaired by Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP.
At the meeting, the name of Dr. Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram, Chairman of the Liberal Democratic Party (LDP), former minister, and one of the senior leaders of the 11-party alliance, was unanimously finalized as the alliance’s nominee for the upcoming presidential election of Bangladesh.
Among others, Chief Whip of the Opposition in Parliament and Convener of the National Citizens Party (NCP) Nahid Islam MP, Chairman of the Liberal Democratic Party Dr. Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram, Ameer of Bangladesh Khilafat Majlis Allama Mamunul Haque, Acting Ameer of Bangladesh Nezam-e-Islam Party Abdul Qayyum Sobhani, Chairman of Bangladesh Labour Party Dr. Mostafizur Rahman Iran, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Parwar, Assistant Secretary General of Jamaat-e-Islami and Coordinator of the 11-party alliance and former MP Dr. A.H.M. Hamidur Rahman Azad, Vice President and Spokesperson of Jatiya Ganatantrik Party (JAGPA) Engineer Rashed Pradhan; Secretary General of Bangladesh Khilafat Majlis Maulana Jalaluddin, General Secretary of AB Party Barrister Asaduzzaman Fuad, Chief Coordinator of NCP Nasiruddin Patwari, Acting Secretary General of LDP Billal Miazi, Secretary General of Nezam-e-Islam Party Musa bin Izhar, Secretary General of JAGPA Professor Iqbal Hossain, Secretary General of Bangladesh Khilafat Andolan Mufti Fakhrul Islam and General Secretary of Bangladesh Development Party (BDP) Nizam-ul-Haque Naim, along with other senior leaders of the 11 parties were present in the meeting.
Following the meeting, senior leaders of the 11-party alliance briefed journalists. At the briefing, Dr. Shafiqur Rahman said, “For the beauty of democracy, we will participate in the presidential election. Politics should be transparent in every sphere. We want Bangladesh to return to a healthy and progressive democratic path. To that end, we have unanimously finalized veteran politician and LDP Chairman Dr. Colonel (Retd.) Oli Ahmed Bir Bikram as our candidate to contest the presidential election.”
Dr. Colonel (Retd.) Oli Ahmed said, “I am grateful to the people of Bangladesh and to everyone in the 11-party alliance. Everyone believes that, as a freedom fighter, I am a tested and trustworthy person, and there are no allegations of corruption against me. There are no questions regarding my educational qualifications. I have been leading my life with dignity. That is why everyone has nominated me.”
He further said, “We will not betray this nation from our position. Whether I win or lose is not the issue. We will always work to protect the interests of the people and for what is good for them. That is why we have come together today, and everyone proposed my name.”
Nahid Islam MP said, “The upcoming presidential election is important. The BNP government is engaging in double standards with the people. The July Charter discussed increasing the powers of the President and that's why, the presidential election is significant in order to ensure a balance of power.
We had hoped that, through the implementation of the July Charter, we would be able to elect a President in a new way. But the government has rejected the popular mandate expressed through the referendum. This government is moving toward authoritarianism.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গাইবান্ধা যাচ্ছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
বিগত ২১ জুন গাইবান্ধার সাঘাটায় সংঘটিত সরকার দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত শিবির নেতা শহীদ সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য আগামীকাল ১০ আগস্ট (সোমবার) সকালে গাইবান্ধায় যাবেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে খুনিদের বিচারের দাবি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাঘাটা উপজেলার বোনারপাড়া- কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমীর আবদুল করিম এমপি।
জনসমাবেশে সভাপতিত্ব করবেন গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ এমপি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
আজ ৯ আগস্ট রোববার বেলা ১১:৩০ মিনিটে রাজধানীর ২৯ মিন্টো রোডের জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসন্ন নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর নাম চূড়ান্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আব্দুল কাইয়্যুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বিডিপির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম সহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করব। সবক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্রের গতি ও সুস্থধারা ফিরে আসুক। এ জন্য আমরা সর্বসম্মতিক্রমে বর্ষীয়ান রাজনীতিবিদ ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছি।
ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আমি বাংলাদেশের জনগণ ও ১১ দলের সবার প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি মুক্তিযোদ্ধা হিসেবে একজন পরীক্ষিত লোক এবং আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই। সুন্দরভাবে জীবনযাপন করছি। এজন্য সবাই আমাকে মনোনীত করেছেন।
তিনি আরও বলেন, আমি আমাদের জায়গা থেকে এ জাতির সাথে বেঈমানি করব না। হারবো বা জিতবো সেটি প্রশ্ন না- জনগণের স্বার্থ রক্ষার জন্য এবং মানুষের জন্য যেটা ভালো, সেটার জন্য সবসময় কাজ করব। সেইজন্য আজ একসাথে হয়েছি এবং সবাই আমার নাম প্রস্তাব করেছে।
নাহিদ ইসলাম এমপি বলেন, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন গুরুত্বপূর্ণ। বিএনপি সরকার জনগণের সাথে দ্বিচারিতা করছে। জুলাই সনদে ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আশা করেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারব। কিন্তু সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে। এই সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটছে।
মাওলানা মামুনুল হক বলেন, আমরা আনন্দিত আমাদের বিবেচনায় সবচেয়ে যোগ্য একজনকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করেছি। ১১ দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে বাংলাদেশের ইতিহাসে রণাঙ্গণের মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদকে মনোনীত করেছি। তিনি জুলাইয়ের চেতনার একজন বলিষ্ঠ ধারক। আমরা আশা করব, ১১ দলের বাইরেও যারা দেশকে ভালোবাসেন তারাও তাকে বিবেচনা করবেন। আমরা প্রত্যাশা রাখি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বাংলাদেশের সফল নেতৃত্ব দেবেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ সম্মেলন
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer meets family of July Uprising Martyr Naima Sultana
Bangladesh Jamaat-e-Islami's Ameer and Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman MP met with the family of Shaheed Naima Sultana, who was killed by police gunfire while standing at the the balcony of her own home during the July Mass Uprising.
Dr. Shafiqur Rahman visited Naima Sultana's residence in Uttara Sector 9 at 9:00 pm today and met with her family. Member of the Central Executive Council and Secretary of Dhaka North City Jamaat-e-Islami Dr. Rezaul Karim accompanied him.
A large number of party leaders, activists, and local residents gathered after hearing that the Jamaat Ameer would visit the martyr's family. Addressing the gathering briefly, Dr. Shafiqur Rahman MP said that he had personally visited many families of those killed during the July Mass Uprising. He expressed regret that, despite Naima Sultana's family living close to his residence, it had taken so long to meet them.
He prayed for the martyr's family and pledged to play a role in fulfilling the aspirations for which the martyrs sacrificed their lives. He concluded by thanking those present and praying for the welfare and prosperity of the country and its people.
Among others, coordinator of the Uttara East Region Jamaat Jamal Uddin, Assistant coordinator of the Uttara West Region Mahbubul Alam; Ameer of Uttara West Thana Mazharul Islam; Ameer of Turag Central Thana Gazi Monir Hossain; Ameer of Turag North Ali Hossain Murad; Principal Ashraful Haque, Israfil Hossain, Kamrul Hasan, Firoz Alam, and other local leaders were present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
জুলাই গণঅভ্যুত্থানে নিজ ঘরের বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
আজ (৮ আগস্ট, শনিবার) রাত ৯.০০ টায় আমীরে জামায়াত নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
আমীরে জামায়াত উত্তরা ৯ নং সেক্টরে নাইমা সুলতানার বাসায় আসবেন শুনে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভীড় করেন।
এসময় সমবেত জনতার উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে আমীরে জামায়াত বলেন, "আমি স্ব শরীরে বহু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু আমি খুবই দুঃখিত যে, শহীদ নাইমা সুলতানার পরিবার আমার কাছাকাছি হওয়ার পরেও অনেক সময় লেগে গেলো দেখা করতে। তিনি শহীদের পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে দো'য়া করেন। শহীদের প্রত্যাশা পুরণে ভূমিকা রাখার ঘোষণা দেন। দেশ এবং জাতীর কল্যাণ ও মঙ্গল কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জনাব জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ উত্তর আমীর আলী হোসাইন মুরাদ, অধ্যক্ষ আশরাফুল হক, ইসরাফিল হোসেন, কামরুল হাসান, ফিরোজ আলমসহ নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat to participate in Presidential election; Alliance to finalize candidate
A meeting of the Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami was held at the party's central office in the capital at 7:00 pm on Saturday, 8 August, with Bangladesh Jamaat-e-Islami's Ameer and honorable Leader of the Opposition Dr. Shafiqur Rahman in the chair.
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar, along with other members of the council, attended the meeting. Following detailed discussions on the upcoming presidential election, the meeting unanimously decided that Bangladesh Jamaat-e-Islami will participate in the presidential election.
To this end, a top-level meeting of the 11-Party Alliance has been convened for tomorrow. The issue of nominating a candidate for the opposition alliance will be finalized at that meeting.
The meeting also discussed the country's overall prevailing political situation, the issue of constitutional reform, the political programs announced by the 11-Party Alliance, and various other matters related to national interest. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আজ ৮ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করবে। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহবান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি ১১ দলীয় ঐক্যের উক্ত বৈঠকে চূড়ান্ত করা হবে।
এছাড়াও দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বিএনপি সংবিধান সংস্কার না করে একটি ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশ যাতে ফ্যাসিবাদের কবলে না পড়ে, সেজন্য আমরা শক্ত, পাকাপোক্ত ব্যবস্থা নিতে চাই। এটি কেবল সম্ভব গণপরিষদ বা সংস্কার পরিষদ গঠন করে কার্যক্রম পরিচালনার মাধ্যমে।
শনিবার ৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে গণঅভ্যুত্থানের দুই বছরপূর্তি উপলক্ষে রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান ও জাতির প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে। গণভোটের রায় কেন মানছে না, অসুবিধা কোথায়? এখন কেন সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের কথা বলছেন? এর উদ্দেশ্য ইতোমধ্যে দেশবাসী বুঝে গেছে।
তিনি বলেন, গুম কমিশন বিলুপ্ত করা হয়েছে। অতীতে গুম কারা করেছে? নিঃসন্দেহে দেশের বিভিন্ন বাহিনী ও এজেন্সি করেছে। আবার এটার তদন্ত করবে পুলিশ। এর মানে গুম হয়ে যাওয়ার পর তার আর কোনো হদিস পাওয়া যাবে না! পুলিশ ফ্যাসিস্ট আমলে কি করেছে, তাও আমরা সবাই জানি।
তিনি আরও বলেন, গণভোট সংবিধান সংশোধনের জন্য হয়নি, সংস্কারের জন্য হয়েছে। আমাদের দাবি সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। সংবিধান সংশোধন করা হলে তা টিকতে পারে, নাও টিকতে পারে। অতীতে পাঁচটি সংশোধনী বাতিল হয়েছে কোর্টে। আমরা বাতিল হতে পারে- এমন সংশোধনী চাই না।
বিএনপির উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, জাতির ৭০ ভাগ রায় মেনে সংবিধান সংস্কার করুন। আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।
তিনি আরও বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিস্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না।
ডা. শফিকুর রহমান বলেন,আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। কোনো দল বা গোষ্ঠীর জন্য আমরা লড়াই করবো না। আমরা জনগণের অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করব। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
July’s expectations have not been fulfilled; Movement will continue until people’s rights are ensured, asserts Dr. Shafiqur Rahman
Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP has said that the aspirations of the July mass uprising have yet to be fulfilled. He said the true success of July will be achieved only when the rights of the people are ensured.
He said people took to the streets with aspirations for their rights, justice, and reforms in the state.
He made the remarks on Saturday morning, August 8, after diplomats from various countries visited the still-photograph exhibition titled “July Is Not Over Yet,” based on the July mass uprising. The exhibition was held at the official residence of the Opposition Leader at 29 Minto Road in the capital.
Diplomats from various diplomatic missions in Dhaka, including the European Union, Denmark, Canada, Iran, Pakistan, the Maldives, the United Nations Mission, and the Head of Delegation of the International Committee of the Red Cross (ICRC) in Dhaka, visited the exhibition.
Jamaat Ameer further said that during the previous 15 and a half years of rule, no one in the country—regardless of profession, social class, religion, or ethnicity—was spared from persecution. He said those in power considered themselves the owners of the country and the people as their subjects. He also remarked that the ruling quarters became increasingly reckless after coming to power.
Dr. Shafiqur Rahman said that 57 army officers were killed in the 2009 Pilkhana mutiny, which marked the beginning of the then government’s “politics of murder.”
Dr. Shafiqur Rahman also said that subsequently, the party’s top leaders were executed one after another. He described these incidents as “judicial killings.”
He further said that many people were killed and forcibly disappeared as part of efforts to suppress the dissent views. He alleged that various forces and agencies were used to oppress people and carry out enforced disappearances.
Honorable Leader of the Opposition said that attempts were made to foil the students’ movement in 2018, but the government was ultimately forced to abolish the quota system. Later, in July 2024, students once again took to the streets over the issue of quota reform.
Regarding reforms and the referendum, the Jamaat Ameer said proposals for reforms on various issues had been prepared following extensive discussions and reviews. He said his party had supported a non-partisan and politically neutral system for the appointment of judges and the formation of the Election Commission.
He said that alongside state reforms, a proposal for a referendum had been placed. If the people vote in favour of a proposal, it is everyone’s responsibility to implement that decision, he said.
However, he alleged that even after the BNP formed the government, it did not make any significant changes to the previous system. Rather, he claimed, extortion, corruption, and politicisation had increased compared with the past.
He further said that although a demand had been made to establish a reform council within parliament, it had not received a response from ruling BNP. Declaring that people had not received justice and their rights within parliament, the Jamaat Ameer said the movement to secure those rights would continue with the participation of the people.
Explaining the purpose of the “July Is Not Over Yet” event, Dr. Shafiqur Rahman said it was not an initiative to highlight the achievements of any particular government. Rather, its purpose was to portray the history of fascist and authoritarian rule and the persecution suffered by the people during that period.
He said those currently entrusted with governing the country, must understand the expectations of the people and run the country accordingly.
He added that if anyone attempts to deprive the people of their rights, the people must once again remain prepared to struggle for those rights. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান: ডা. শফিকুর রহমান
উলামায়ে কেরামকে সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, উলামায়ে কেরাম শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবার মধ্যে নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতির ক্রান্তিলগ্নে তাদের সঠিক পথনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালন করতে হবে।
শনিবার ৮ আগস্ট সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সম্মেলনে প্রস্তাবনা পেশ ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সেক্রেটারি ও তামিরুল মিল্লা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ।
আমীরে জামায়াত বলেন, উলামায়ে কেরামের ইলম চর্চার কেন্দ্রবিন্দু হতে হবে কোরআন ও সুন্নাহ। আল্লাহর বিধান মানার পূর্ণাঙ্গ মডেল মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তার আনুগত্যের বাস্তব মডেল সাহাবায়ে কেরাম। মুসলিম উম্মাহ এই আদর্শ অনুসরণ করলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
উলামায়ে কেরামের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সত্য ও ন্যায়ের কথা বলতে হবে; তবে কাউকে অপমান, ছোট করা বা কটূক্তি করা যাবে না। দ্বীনের দাওয়াত এমনভাবে দিতে হবে, যাতে মানুষের হৃদয়ে তা পৌঁছে যায়। তিনি কোরআনের নির্দেশনার আলোকে প্রজ্ঞা, উত্তম উপদেশ ও সুন্দর ভাষায় মানুষকে আহ্বান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, উলামায়ে কেরামের চিন্তা ও মত সবসময় এক হবে না। অতীতেও মতপার্থক্য ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে মতের ভিন্নতার কারণে কাউকে অসম্মান করা যাবে না। কেউ সমালোচনা বা কটূক্তি করলেও পাল্টা কটূক্তি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিপক্ষের জন্য দোয়া করতে হবে এবং তার বক্তব্যে কোনো কল্যাণকর বিষয় থাকলে তা গ্রহণ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সময়ে বিভিন্ন পক্ষ থেকে মাঝে মাঝে উত্তেজনামূলক বক্তব্য বা ‘আক্রমণাত্মক’ মন্তব্য ছড়িয়ে পড়ে। এ ধরনের পাল্টাপাল্টি আক্রমণ বন্ধ করতে হবে। কেউ আমাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়লেও আমরা পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ব না অর্থাৎ উসকানির জবাব উসকানি দিয়ে না দিয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশের মুসলিম সমাজে আলিয়া ও কওমি দুই ধারার শিক্ষারই প্রয়োজন রয়েছে। তিনি বলেন, আলিয়া শিক্ষায় শিক্ষিতরা সমাজের প্রচলিত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রাখছেন, আর কওমি শিক্ষায় শিক্ষিতরা দ্বীনের মৌলিকত্ব ধরে রেখে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই কোনো একটি ধারাকে বাদ দিয়ে নয়, বরং উভয় ধারার আলেম ও শিক্ষিত মানুষকে সম্মান ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, যে জাতি জ্ঞান ও গবেষণায় যত বেশি এগিয়ে যায়, সেই জাতি বিশ্বকে তত বেশি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করে। তিনি উলামায়ে কেরামসহ সবাইকে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা ও গবেষণাকে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও বিভিন্ন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, যেকোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপের আগে তথ্য সংগ্রহ, পরিস্থিতি বিশ্লেষণ ও যথাযথ প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য, গবেষণা, দক্ষতা ও প্রস্তুতির বিকল্প নেই।
তিনি স্পষ্ট করে বলেন, আমরা যুদ্ধ চাই না; শান্তি চাই। তবে কেউ আক্রমণ চাপিয়ে দিলে আত্মরক্ষার প্রস্তুতি থাকা প্রয়োজন। ইসলামের যুদ্ধনীতির বড় অংশই আত্মরক্ষামূলক ছিল বলেও তিনি উল্লেখ করেন। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর বিজয় নয়, আমরা মানবতার বিজয় চাই। মানুষের কল্যাণ ও সুরক্ষাই একটি ন্যায়ভিত্তিক সমাজের অন্যতম প্রধান লক্ষ্য।
আমীরে জামায়াত বলেন, আল্লাহর বিধান ও ন্যায়নীতির আলোকে মানুষের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। দেশের মানুষের মধ্যে নৈতিকতা, সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আপনাদের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব আরও নিবিড় ও সুন্দরভাবে পালন করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, সত্য ও ন্যায়ের কথা বলতে গেলে বাধা আসতে পারে। কিন্তু সেই কারণে হকের কথা বলা থেকে বিরত হওয়া যাবে না। একই সঙ্গে কোনো উসকানিমূলক বক্তব্য দিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে দেশের সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষকে সম্মানের সঙ্গে ধারণ করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পারস্পরিক সম্মান, ঐক্য, নৈতিকতা, জ্ঞানচর্চা ও আত্মসংযমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মানুষ নিজের নফস বা প্রবৃত্তির কাছে পরাজিত না হয়ে যদি আত্মসংযম ও ন্যায়ের পথে বিজয়ী হতে পারে, তাহলেই প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
আমীরে জামায়াত বলেন, ইসলামের কিছু বিষয় পালন করা সহজ এবং সেগুলো নিয়ে সমাজে আপত্তিও তুলনামূলক কম। কিন্তু বদর ও ওহুদের মতো কঠিন পরিস্থিতিতে জুলুম ও বাতিলের বিরুদ্ধে সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো কঠিন। মক্কা জীবনে মহানবী (সা.) ও সাহাবায়ে কেরামের ওপর নির্যাতন-নিপীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তারা প্রতিশোধের পথ বেছে নেননি, বরং ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজেদের ঈমান ও চরিত্রকে পরিশুদ্ধ করেছেন।
মক্কা বিজয়ের ঘটনা উল্লেখ করে জামায়াত আমির বলেন, দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়নের পরও মহানবী (সা.) মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তবে নিরীহ মানুষ হত্যাসহ গুরুতর অপরাধে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়া হয়েছিল। পরবর্তীতে তাদের মধ্য থেকেও কয়েকজনকে নিরাপত্তা দেয়া হয়।
তিনি বলেন, ইসলামী আইন প্রতিষ্ঠিত হলে সমাজে ব্যাপকভাবে কঠোর শাস্তি কার্যকর হবে ইসলামের বিরুদ্ধে এমন একটি ধারণা তৈরি করা হয়েছে। অথচ ইসলামের ইতিহাসে প্রতিশোধের চেয়ে ক্ষমার দৃষ্টান্তই বেশি। মহানবী (সা.) ও সাহাবায়ে কেরামের শাসনামলে কতজনের ওপর হদ কার্যকর হয়েছিল, ইতিহাস থেকে তার তথ্য তুলে ধরতে হবে। মানুষ শুধু আইনের ভয়ে অপরাধ থেকে বিরত থাকত না; বরং আল্লাহর ভয় ও পরকালের জবাবদিহিতার বিশ্বাস তাদের নিয়ন্ত্রণ করত। মানুষের অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করা গেলে সমাজে অপরাধ কমিয়ে আনা সম্ভব।
উলামায়ে কেরামের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ইমাম যেমন নামাজে নেতৃত্ব দেন এবং মুসল্লিরা তাকে অনুসরণ করেন, তেমনি সমাজের মানুষও উলামায়ে কেরামের জীবন ও আমল অনুসরণ করবে। এজন্য উলামায়ে কেরামের সতর্কতার মাত্রা সাধারণ মানুষের চেয়ে বেশি হওয়া প্রয়োজন।
বর্তমান সমাজে মানুষের সম্মান, জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বিশেষ করে নারীর নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ পরিস্থিতি পরিবর্তনে উলামায়ে কেরামকে সোচ্চার হতে হবে। সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলতে হবে।
বিশেষ অতিথি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে বিভিন্ন পেশা, শ্রেণি ও মর্যাদার মানুষ থাকলেও জনগণের সঙ্গে সবচেয়ে বেশি ধারাবাহিক ও সরাসরি যোগাযোগ রয়েছে উলামায়ে কেরামের। কোনো বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সমাজ পরিবর্তন কিংবা একটি সভ্যতা ও পরিবারের পরিবর্তনে সবচেয়ে নিয়ামক ভূমিকা পালন করতে পারেন উলামায়ে কেরাম। সমাজে বিদ্যমান ইসলামের বিভিন্ন বিধান ও ফরজ দায়িত্ব সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণার বেড়াজাল ছিন্ন করে ইসলামের সঠিক শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে উলামায়ে কেরামকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, রাসূলুল্লাহ (সা.) এর উম্মতের জন্য রেখে যাওয়া আল্লাহর কিতাব ও তাঁর সুন্নাহ মুসলমানদের ঐক্যবদ্ধভাবে অনুসরণ করতে হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, রাসূলুল্লাহ (সা.) যে ইসলামী আদর্শ ও নেতৃত্বের উত্তরাধিকার রেখে গেছেন, বর্তমান মুসলিম সমাজে তার কতটা প্রতিফলন রয়েছে এবং উলামায়ে কেরাম সেই আমানত রক্ষায় কতটুকু ভূমিকা পালন করতে পেরেছেন। এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; প্রত্যেককে আল্লাহর কাছে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, বর্তমানে একটি শ্রেণি পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামী সম্পর্কে নানা ধরনের বিতর্ক ও অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কথাবার্তার জবাব দিতে গিয়ে আমাদের মূল কাজ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। উলামায়ে কেরামের উচিত এসব বিষয় আল্লাহর ওপর ছেড়ে দিয়ে নিজেদের দাওয়াত ও সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়া।
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, মুসলমানরা যখন কোরআনকে ধারণ করেছে, তখন তারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। আর যখন কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেছে, তখন তারা দুর্বল ও পরাধীন হয়েছে। তাই মুসলমানদের উত্থান ও পতনের সঙ্গে কোরআনের সম্পর্ক অত্যন্ত গভীর।
জামায়াতের কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, উলামায়ে কেরামের মর্যাদা অনেক উঁচু এবং সমাজে তাদের প্রভাব ও দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের কাছে ইসলামের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মানুষের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা, ন্যায়, ইনসাফ ও নৈতিকতার চেতনা জাগ্রত করতে হবে। দেশের মানুষ পরিবর্তন প্রত্যাশা করছে। জনগণের একটি বড় অংশ ন্যায়, ইনসাফ ও নৈতিকতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ দেখতে চায়।
আবদুল হালিম আরও বলেন, মতপার্থক্যের কারণে পরস্পরকে অপমান, আক্রমণ বা বিভক্ত করা উচিত নয়। কোনো আলেমের বক্তব্য বা অবস্থানের সঙ্গে মতের অমিল থাকলেও তাকে সম্মান করতে হবে। ব্যক্তিগত আক্রমণ বা কটূক্তির মাধ্যমে দ্বীনের কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। কেউ কঠোর ভাষায় সমালোচনা করলেও তার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। প্রতিপক্ষের কটূক্তির জবাব কটূক্তি দিয়ে দিলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। ধৈর্য, সৌজন্য ও উত্তম আচরণের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে।
জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে সাতটি প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবগুলো হলো ১. মাদ্রাসা ও কলেজে ইসলামী শিক্ষা সংকোচন বন্ধ করতে হবে। ২. মাদ্রাসার নারী শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ প্রত্যাহার করতে হবে। ৩. উদ্দেশ্য প্রণোদিতভাবে উলামা-মাশায়েখদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা বন্ধ করতে হবে। ৪. প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। ৫. ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করতে হবে। ৬. ইমাম-মুয়াজ্জিনদের সার্ভিস রুল ও পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে। ৭. ফিলিস্তিনসহ সকল দেশের মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করতে হবে।
সম্মেলনে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন এমপি, মুফাসসিরে কোরআন মাওলানা তারিক মুনাওয়ার, কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার, লক্ষ্মীপুরের মাওলানা ইসমাইল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ড. মীম আতিকুল্লাহ, উত্তরের সাবেক সভাপতি ড. হাবিবুর রহমান ও তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল।
আরও বক্তব্য রাখেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, অধ্যাপক ড. নিজাম উদ্দিন, মাওলানা ফখরুদ্দিন আহমেদ, মাওলানা নাসির উদ্দিন হেলালী, মাওলানা বদরুল আলম, মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, মাওলানা আব্দুল মোমিন নাসেরী, মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও মুফতি নূরুজ্জামান নুমানী।
উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন এমপি, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি আলী হাসান উসামা, মাওলানা রুহুল আমিন, মাহবুব তাহের জাবেরি আল মাদানী, মোল্লা নাজিম উদ্দিনসহ সারাদেশ থেকে আগত সহস্রাধিক উলামা প্রতিনিধি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। জনগণের অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই জুলাইয়ের প্রকৃত সার্থকতা আসবে।
তিনি বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের প্রত্যাশা থেকেই মানুষ আন্দোলনে নেমেছিল।
শনিবার ৮ আগস্ট সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী বিভিন্ন দেশের কূটনীতিকগণের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, কানাডা, ইরান, পাকিস্তান, মালদ্বীপ, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস ঢাকার হেড অব ডেলিগেশনসহ ঢাকাস্থ কূটনৈতিক মিশনের বিভিন্ন দেশের কূটনীতিকগণ এ স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
আমীরে জামায়াত বলেন, বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে নানা শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের কোনো মানুষই নিপীড়ন থেকে রেহাই পায়নি। ক্ষমতাসীনরা নিজেদের দেশের মালিক এবং জনগণকে প্রজা মনে করতেন। ক্ষমতায় আসার পর তারা বেপরোয়া হয়ে ওঠেন বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, এর মধ্য দিয়েই তৎকালীন সরকার ‘খুনের রাজনীতির সূচনা’ করেছিল।
আমীরে জামায়াত বলেন, পরবর্তীতে জামায়াতের শীর্ষ নেতাদের একে একে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি এসব ঘটনাকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। এ
তিনি আরও বলেন, বিরোধী মত দমনের অংশ হিসেবে বহু মানুষকে হত্যা ও গুম করা হয়েছে। বিভিন্ন বাহিনী ও এজেন্সিকে মানুষ দমন ও গুমের কাজে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, ২০১৮ সালে ছাত্রদের আন্দোলন দমনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সরকার কোটা ব্যবস্থা বাতিল করতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কারকে কেন্দ্র করে আবার ছাত্রসমাজ রাস্তায় নামে।
সংস্কার ও গণভোট প্রসঙ্গে আমীরে জামায়াত বলেন, দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রস্তাব তৈরি করা হয়। বিচারপতি ও বিচারক নিয়োগ এবং নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে দলীয় প্রভাবমুক্ত ও নির্দলীয় ব্যবস্থার পক্ষে তাদের অবস্থান ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি গণভোটের প্রস্তাবও সামনে আসে। জনগণ কোনো প্রস্তাবের পক্ষে রায় দিলে সেই রায় বাস্তবায়ন করা সবার দায়িত্ব। কিন্তু বিএনপি সরকার গঠনের পরও আগের ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন করেনি। বরং, চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণ আগের চেয়ে বেড়েছে।
তিনি আরও বলেন, সংসদের ভেতরে সংস্কার পরিষদ গঠনের দাবি জানানো হলেও তাতে সাড়া পাওয়া যায়নি। সংসদে ন্যায়বিচার ও অধিকার না পাওয়ায় জনগণকে সঙ্গে নিয়ে অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আমীরে জামায়াত।
‘জুলাই এখনো শেষ হয় নাই’ অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, এটি কোনো সরকারের সফলতা তুলে ধরার আয়োজন নয়; বরং ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনের চিত্র এবং সেই সময়ে জনগণের ওপর নিপীড়নের ইতিহাস তুলে ধরাই এর উদ্দেশ্য।
তিনি বলেন, যাদের ওপর এখন দেশের দায়িত্ব রয়েছে, তাদের জনগণের প্রত্যাশা উপলব্ধি করে দেশ পরিচালনা করতে হবে। কেউ জনগণের অধিকার কেড়ে নিতে চাইলে অধিকার আদায়ের জন্য জনগণকে আবারও প্রস্তুত থাকতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের পদক্ষেপ’ এর উপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আজ ৮ আগস্ট বিকেলে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়নের পদক্ষেপের উপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিং করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আ ন ম শামছুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো. আব্দুর রব, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এর পাঠকৃত লিখিত বক্তব্যটি নিম্নরূপ:
বিষয়: পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি উদ্যোগ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, উপস্থিত সাংবাদিক বন্ধুগন,
আজ আমরা আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যেটি নিয়ে সরকার প্রকাশ্যে কথা বলছে না। চলছে ষড়যন্ত্র, নথির আড়ালে ও বন্ধ দরজার ভিতরে। বিষয়টি হচ্ছে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণনের কাজ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নতুন নীতিমালা তৈরির প্রসঙ্গ।
অথচ এই সিদ্ধান্তের চড়া মূল্য দিতে হবে প্রতিটি মানুষকে, প্রতিটি বাসের ভাড়ায়, প্রতিটি সেচপাম্পের ডিজেলে, প্রতিটি চালের বস্তার দামে। হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি খাতকে বেসরকারি কোন শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার চার দিনের মাথায় বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য চার দিনের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই: এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দূর্নীতি ও লুটপাটের লাইসেন্স।
ঘটনা যা ঘটছে:
গত ৬ আগস্ট বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন চট্টগ্রামে জরুরি সভা করে প্রকাশ্যে অভিযোগ তুলেছে, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, বিক্রয় ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার "পাঁয়তারা" চলছে। ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, যমুনা ও এলপিজির সিবিএ নেতারা একবাক্যে বলেছেন—এটি সরকারের জন্য আত্মঘাতী এবং দেশের জন্য বিপজ্জনক।
লক্ষ্য করুন, এই অভিযোগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ তোলেনি। তুলেছেন সেই মানুষগুলো, যারা তিন দশক ধরে এই খাতের ভেতরে দাঁড়িয়ে কাজ করছেন। তারা বলছেন, সরকারের ভেতরেই "ঘাপটি মেরে থাকা" একটি দূর্নীতিবাজ ও সুবিধাবাদী চক্র এই সিদ্ধান্ত সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। আমরা প্রশ্ন করছি, যে খসড়া নিয়ে মন্ত্রণালয়ের ভেতরে কাজ হচ্ছে, তা জনগণের সামনে নেই কেন?
আমাদের পক্ষ থেকে উদ্বেগের বিষয়গুলো হচ্ছে:
১. এটি নতুন কিছু নয়, এটি পুরোনো লুটের দ্বিতীয় সংস্করণ
পতিত আওয়ামী লীগ সরকার তার শেষ সময়ে, ক্ষমতা হারানোর মাত্র দুই মাস আগে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির নীতিমালা করেছিল এবং সেই সুবিধা পেয়েছিল একটি নির্দিষ্ট গোষ্ঠী। আজ যদি একই মডেল ফিরে আসে, তাহলে জুলাইয়ের রক্তের অর্থ কী ছিল?
২. একচেটিয়া চক্র ভাঙা হচ্ছে না, বরং হচ্ছে একতরফা হাতবদল:
বলা হচ্ছে, বিপিসির একচেটিয়া অধিকার ভাঙলে প্রতিযোগিতা আসবে, দাম কমবে।
বাস্তবতা হলো, জ্বালানি তেল আমদানির জন্য দরকার গভীর সমুদ্রবন্দরের সুবিধা, সিঙ্গেল পয়েন্ট মুরিং, বিশাল ট্যাংক টার্মিনাল, পাইপলাইন ও শত শত কোটি ডলারের ব্যাংক লাইন। বাংলাদেশে এই সক্ষমতা আছে হাতেগোনা তিন-চারটি গোষ্ঠীর।
অর্থাৎ রাষ্ট্রীয় একচেটিয়া ভেঙে তৈরি হবে বেসরকারি একচেটিয়া যার ওপর জনগণের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সংসদের কোনো জবাবদিহি থাকবে না, কোনো নিরীক্ষা থাকবে না।
সরকারি প্রতিষ্ঠান খারাপ চললে তাকে সংস্কার করা যায়। বেসরকারি কোম্পানি দাম বাড়ালে জনগণের হাতে কিছুই থাকে না।
৩. যে যুক্তিতে বেসরকারিকরণ, সেই যুক্তিই মিথ্যা
বলা হচ্ছে, বিপিসি অদক্ষ, বিপিসি লোকসানি, তাই বেসরকারি খাত দরকার।
তথ্য বলছে বিপিসি ২০২৩-২৪ সালে নিট মুনাফা ছিল ৩,৯৪৩ কোটি টাকা এবং ২০২৪-২৫ সালে মুনাফা ছিল ২,০৫০ কোটি টাকা।
অর্থবছরবিপিসির ফলাফলসূত্র
২০২১-২২লোকসান ১,৯৮৩ কোটি টাকাঅর্থনৈতিক সমীক্ষা
২০২২-২৩লোকসান ৭,০৮৭ কোটি টাকাঅর্থনৈতিক সমীক্ষা
২০২৩-২৪নিট মুনাফা ৩,৯৪৩ কোটি টাকাবিপিসি
২০২৪-২৫মুনাফা ২,০৫০ কোটি টাকাসিপিডি / সংবাদমাধ্যম
অর্থাৎ যে প্রতিষ্ঠানকে "ব্যর্থ" বলে বেচে দেওয়ার আয়োজন হচ্ছে, সেই প্রতিষ্ঠান পরপর দুই অর্থবছরে হাজার কোটি টাকার মুনাফা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে।
চলতি বছরের সংকট — হরমুজ প্রণালী বন্ধ হওয়া, বিশ্ববাজারে দৈনিক এক কোটি ব্যারেল সরবরাহ ঘাটতি—এটি বিপিসির ব্যবস্থাপনাগত ব্যর্থতা নয়, এটি ভূ-রাজনৈতিক ধাক্কা। জ্বালানিমন্ত্রী নিজেই সংসদে স্বীকার করেছেন, বিপিসি এখন দৈনিক প্রায় ৭৮ কোটি টাকা লোকসান দিচ্ছে — কারণ বিশ্ববাজারে দাম দ্বিগুণ হওয়ার পরও ভোক্তার কথা ভেবে দেশে দাম বাড়ানো হয়নি।
এখন প্রশ্ন, এই ভর্তুকির বোঝা বেসরকারি কোম্পানি বহন করবে? নাকি প্রথম দিনেই লিটারে টাকা বাড়াবে?
৪. যুদ্ধকালীন সংকটকে বেসরকারিকরণের অজুহাত বানানো হচ্ছে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সরবরাহ সংকটকে ঢাল বানিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তড়িঘড়ি করে।
গত ২৮ জুলাই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত নিয়েছে — সেপ্টেম্বর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের পরিশোধিত জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হবে।
সংকটকালে দ্রুততা প্রয়োজন আমরা তা অস্বীকার করি না। কিন্তু ৪২ দিনের দরপত্র ১০ দিনে নামালে আন্তর্জাতিক বড় সরবরাহকারীরা অংশ নেওয়ার সুযোগই পায় না। ফল — কম দরদাতা, বেশি দাম, এবং সিন্ডিকেটের জন্য দূর্নীতির প্রশস্ত রাস্তা।
দ্রুততা আর স্বচ্ছতা পরস্পরবিরোধী নয়। কিন্তু এখানে দ্রুততার নামে স্বচ্ছতাই বিসর্জন দেওয়া হচ্ছে।
৫. বছরে ৩০ হাজার কোটি টাকার বাজার
এই বিপুল বাজার যদি কয়েকটি গোষ্ঠীর হাতে যায়, তাহলে প্রতি লিটারে এক টাকা বাড়তি মুনাফাও বছরে হাজার কোটি টাকার লুণ্ঠনে পরিণত হয় এবং তা আইনসিদ্ধ হয়ে যায়।
৬. জ্বালানি নিরাপত্তা রাষ্ট্রের হাতছাড়া হবে
জ্বালানি তেল সাধারণ পণ্য নয়। এটি প্রতিরক্ষা, কৃষি, বিদ্যুৎ, পরিবহন ও বিমান চলাচলের রক্তপ্রবাহ। দেশে একটিমাত্র শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি। মজুত সক্ষমতা সীমিত। এমন ভঙ্গুর অবস্থায় সরবরাহ শৃঙ্খল বেসরকারি হাতে গেলে:
ক) দুর্যোগ বা যুদ্ধের সময় রাষ্ট্র কাকে নির্দেশ দেবে?
খ) কোম্পানি যদি বলে "লাভ হচ্ছে না, তেল আনব না" তখন কী হবে?
গ) প্রত্যন্ত চর, হাওর, পাহাড়ে অলাভজনক রুটে তেল পৌঁছাবে কে?
ঘ) বিপিসি যা লোকসান দিয়েও করে, বেসরকারি কোম্পানি কেন করবে?
যেদিন সিদ্ধান্তটি কোম্পানির বোর্ডরুমে চলে যাবে, সেদিন থেকে বাংলাদেশ আর নিজের জ্বালানি নিরাপত্তার মালিক নয়।
৭. শ্রমিকের কণ্ঠরোধের চেষ্টা
ফেডারেশনের মহাসচিব অভিযোগ করেছেন শ্রম আইনের ১৮৭ ধারা জ্বালানি খাতের শ্রমিক সংগঠনের নেতাদের ক্ষেত্রে রহিত করার সুপারিশ পাঠানো হয়েছে শ্রম মন্ত্রণালয়ে।
অর্থাৎ যারা এই বেসরকারিকরণের বিরুদ্ধে কথা বলবে, তাদের আইন সুরক্ষা আগেভাগে কেড়ে নেওয়ার প্রস্তুতি। একদিকে সরকার আন্তর্জাতিক মহলে শ্রম অধিকারের প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে ঘরের ভেতরে শ্রমিক নেতার মুখ বন্ধ করার আয়োজন করছে। এই দ্বিমুখিতা আমরা প্রত্যাখ্যান করি।
সরকারের কাছে আমাদের সরাসরি প্রশ্ন:
১. বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের কোনো খসড়া নীতিমালা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে কি না — হ্যাঁ অথবা না?
২. থাকলে সেই খসড়া আজই ওয়েবসাইটে প্রকাশ করা হবে কি না?
৩. কোন সমীক্ষা, কোন খরচ-সুবিধা বিশ্লেষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত? সেই সমীক্ষা প্রকাশ করা হবে কি?
৪. কোন কোন কোম্পানি এ পর্যায়ে এ বিষয়ে আবেদন বা প্রস্তাব দিয়েছে? তাদের নাম প্রকাশ করা হবে কি?
৫. দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে ১০ দিনে নামানোর সিদ্ধান্তের কারিগরি ভিত্তি কী? এতে দরদাতার সংখ্যা কমেছে কি না তা প্রকাশ করা হবে কি?
৬. বেসরকারি আমদানিকারক এলে ভোক্তাপর্যায়ের দাম কে নির্ধারণ করবে, বিইআরসি, নাকি কোম্পানি?
৭. পতিত সরকারের আমলে যে বেসরকারি কোম্পানিকে জ্বালানি তেল বিপণনের অনুমতি দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন হয়েছে কি? না হয়ে থাকলে কেন? এটি শুধু আমাদের কথা নয়, স্বাধীন বিশেষজ্ঞরা কী বলছেন?
সাংবাদিক বন্ধুরা, কেউ যেন না ভাবেন এটি নিছক বিরোধী দলের রাজনৈতিক বক্তব্য। দেশের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ও ভোক্তা সংগঠনগুলো একই কথা বলছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম স্পষ্টভাবে বলেছেন, জ্বালানি এমন একটি অত্যাবশ্যকীয় পণ্য যা মুনাফা করার মতো পণ্য নয়। তাঁর মতে, এই কার্যক্রম যত বেশি সরকারের অধীনে এবং সীমিত মুনাফার মধ্যে পরিচালিত হয়, ততই মঙ্গল — তাই জ্বালানি খাত সরকারের অধীনেই থাকা উচিত। উল্লেখ্য, বিপিসির মুনাফার যে হিসাব আমরা উপস্থাপন করেছি, সেটিও সিপিডিরই গবেষণা থেকে নেওয়া।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বহু বছর ধরে দাবি জানিয়ে আসছেন, জ্বালানিকে মুনাফার খাত নয়, সেবাখাত হিসেবে ঘোষণা করে কস্ট-প্রাইস ভিত্তিতে সরবরাহ করতে হবে। তিনি প্রশ্ন তুলেছেন কোম্পানিগুলো কত মুনাফা করছে এবং সেই মুনাফা থেকে রাষ্ট্র কত পাচ্ছে, সরকারকে তা স্পষ্ট করে বলতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়েও তিনি কঠোর সমালোচনা করেছেন — আইন লঙ্ঘনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেই, বরং নিয়ন্ত্রক সংস্থাগুলো অনেক ক্ষেত্রে নিজেরাই আইন ভাঙছে।
গত দেড় দশকের জ্বালানি নীতিকে তিনি সরাসরি "অলিগার্ক সৃষ্টি করে লুণ্ঠনের" নীতি বলে চিহ্নিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশাহিদা সুলতানার মূল্যায়ন, বাংলাদেশের জন্য এখনো এমন বেসরকারি ব্যবস্থায় যাওয়ার সময় হয়নি। কোনো বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দিলে এলপিজি খাতে যা ঘটেছে, তারই পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। বেসরকারি সিন্ডিকেটের দাপটে সাধারণ মানুষ সরকার নির্ধারিত দামে এলপিজি কিনতে পারেনা।
অর্থাৎ সরকার দাম ঘোষণা করে, সিন্ডিকেট দাম আদায় করে। এটিই বাংলাদেশের বাস্তবতা। ডিজেল-পেট্রোলের ক্ষেত্রে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হলে ক্ষতিটা হবে জাতীয় মাপের।
প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু। গত ২ আগস্ট বাঙ্কারিং নীতিমালায় পরিবর্তন এনে মেরিন ফুয়েল আমদানিতে বেসরকারি খাতকে সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ পরিশোধিত জ্বালানি তেল প্রকাশ্যে বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, এটি একটি ধারাবাহিক পরিকল্পনার অংশ। এবং সেই পরিকল্পনা সম্পর্কে জাতিকে কিছু জানানো হয়নি।
আমাদের দাবি:
১. পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সব উদ্যোগ অবিলম্বে স্থগিত করতে হবে।
২. খসড়া নীতিমালাসহ সংশ্লিষ্ট সব নথি প্রকাশ্যে উন্মুক্ত করতে হবে এবং কমপক্ষে ৬০ দিনের জনমত গ্রহণের সুযোগ দিতে হবে।
৩. সংসদীয় স্থায়ী কমিটির অধীনে উন্মুক্ত শুনানি করতে হবে, যেখানে বিরোধী দল, ক্যাব, সিপিডি, বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ, শ্রমিক ফেডারেশন ও ভোক্তা প্রতিনিধিরা বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।
৪. বেসরকারিকরণের বদলে বিপিসির সংস্কার — স্বাধীন নিরীক্ষা, বোর্ডে পেশাদার নিয়োগ, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি বাধ্যতামূলককরণ, প্রতি ত্রৈমাসিকে আমদানি মূল্য ও পরিমাণের তথ্য উন্মুক্তকরণ।
৫. ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) ও কৌশলগত মজুত সক্ষমতা বাড়ানোর প্রকল্প নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে বাস্তবায়ন করতে হবে।
৬. জ্বালানি খাতের শ্রমিক-কর্মচারীদের আইনি সুরক্ষা খর্ব করার সব সুপারিশ প্রত্যাহার করতে হবে।
উপসংহার:
সাংবাদিক বন্ধুরা, আমরা বাজার অর্থনীতির বিরোধী নই। আমরা বেসরকারি বিনিয়োগেরও বিরোধী নই। আমরা বিরোধী জবাবদিহিহীন হস্তান্তরের এবং দূর্নীতির সুযোগ বিস্তারের।
প্রতিযোগিতা মানে একচেটিয়া হাতবদল নয়।
সংস্কার মানে প্রতিষ্ঠান মেরামত, প্রতিষ্ঠান বিক্রি নয়।
জ্বালানি নিরাপত্তা মানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ, গোষ্ঠীর নিয়ন্ত্রণ নয়।
আমরা চাই সরকার নিজেই এই ভুল পথ থেকে সরে আসুক। জনগণের সম্পদ জনগণের হাতেই থাকবে।
সবাইকে ধন্যবাদ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'জুলাই এখনো শেষ হয় নাই' শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী প্রসঙ্গে আমীরে জামায়াত
"সফল কোনো সরকারের চিত্র তুলে ধরার জন্য এই আয়োজন নয়; বরং যুগে যুগে যারা স্বৈরাচারী ও ফ্যাসিস্ট ছিল, তাদের প্রকৃত রূপটিই এখানে ফুটিয়ে তোলা হয়েছে।"
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#জুলাই_এখনো_শেষ_হয়_নাই
#৩৬জুলাই #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General visits hospital to know the health condition of Pakistan's High Commissioner
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar visited Pakistan's High Commissioner to Bangladesh, H.E. Imran Haider, at Continental Hospital in Dhaka on Friday evening (7 August), where the High Commissioner is currently receiving treatment.
During the visit, Mia Golam Porwar conveyed the greetings of Jamaat Ameer and Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman MP, and inquired about the High Commissioner's health condition.
It is to be mentioned that a fire broke out last midnight at the official residence of the Pakistani High Commissioner in Dhaka due to an electrical short circuit. The incident left High Commissioner Imran Haider and his wife injured. They are currently undergoing treatment in the Intensive Care Unit (ICU) at Continental Hospital.
During the meeting, Mia Golam Porwar prayed to Almighty Allah for the High Commissioner's swift recovery and good health. The High Commissioner expressed his gratitude to the Ameer of Bangladesh Jamaat-e-Islami for his concern and for inquiring about his health condition.
On behalf of Bangladesh Jamaat-e-Islami, party's Central Executive Council Member and Ameer of Dhaka South City Jamaat Nurul Islam Bulbul MP, Member of the Central Working Committee Zahidur Rahman and Member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition, Ali Ahmad Mabrur were also present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep condolences over fatal road accidents in Bogura and Sylhet; Calls for strict action
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar issued the following message of condolence on 7 August, 2026 expressing profound grief and sorrow over two separate road accidents in Bogura and Osmaninagar, Sylhet, on Friday morning, which claimed the lives of at least 15 people and left 34 others seriously injured.
"The tragic loss of 15 lives this morning is deeply heartbreaking and painful. Seven people were killed when a bus lost control and ran over day laborers waiting for work on the Bogura–Naogaon Highway, while another eight people lost their lives in a head-on collision between two passenger buses at Kashikapan on the Dhaka–Sylhet Highway.
Such devastating loss of life on our roads cannot be accepted under any circumstances. Repeated road accidents continue to occur due to reckless driving, over speeding, the poor condition of roads, and the lack of effective monitoring and supervision.
Every year, thousands of people lose their lives in such accidents. The loss of the sole breadwinner leaves many families financially devastated."
He further said: "I express my deepest grief and condolences over this tragic incident. I pray for the forgiveness and eternal peace of the departed souls and extend my heartfelt sympathies to the bereaved families. At the same time, I pray to Almighty Allah for the speedy recovery of those who are currently receiving treatment in hospitals."
At the end of the message, Secretary General urged the authorities to immediately conduct a fair and thorough investigation into both accidents, take strict legal action against those responsible, ensure proper compensation for the affected families, and provide the injured with the best possible medical treatment. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'জুলাই এখনো শেষ হয় নাই' শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও জামায়াতের সেক্রেটারি জেনারেল
৭ আগস্ট (জুমআ বার) রাজধানীর ২৯ মিন্টো রোডের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ চিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এনসিপির নেতৃবন্দকে অভ্যর্থনা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান প্রমুখ।
নাহিদ ইসলাম এমপি বলেন, সত্যিকার অর্থে জুলাই শেষ হয়নি। স্বৈরাচার ও ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদী শক্তি জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাইয়ের প্রত্যাশা- রাষ্ট্র সংস্কার, গণভোটে হ্যাঁ এর পক্ষের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি- চুরি করে নিয়ে গেছে।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা লড়াই করছি, আমাদের লড়াই করতে হবে। বর্তমান সরকার গণভোটের রায় নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, সর্বত্র দলীয়করণ করছে। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের বাস্তবায়ন হয়নি। তারা স্থানীয় সরকারেও দলীয়করণ করেছে। জুলাইয়ের কর্মসূচিতে গণঅভ্যুত্থানের আন্দোলনের সমন্বয়কদের মূল্যায়ন করা হচ্ছে না, এমনকি কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে।
নাহিদ আরও বলেন, বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নিতে না পারায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করছে। সরকার কূটনৈতিক ব্যবস্থা না নিয়ে বাগাড়ম্বর করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বাহবা নেয়ার চেষ্টা করছে। ১১ দলীয় ঐক্য, ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে প্রতিরোধ করবে।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিকভিত্তি হারিয়ে ফেলেছে। জনগণের আস্থা হারিয়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচিত ছাত্রসংসদের ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাদের উপর হামলা চালানো হচ্ছে। প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরাও নিরপেক্ষ আচরণ করছেন না। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হলে সরকার স্বৈরাচার হয়ে উঠবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছি। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের মাহেন্দ্রক্ষণ আজ পালন করছে। মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার সরকারি বাসভবনে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ধারাবাহিক সংগ্রামের যে জায়গায় আমরা এসেছি, কোনো চক্রান্ত বা আধিপত্যবাদী ষড়যন্ত্র যেন আমাদের এ অগ্রযাত্রা রুখতে না পারে। আমাদের সামনের মঞ্জিলে পৌঁছতেই হবে, আমাদের সামনের সংগ্রামে অগ্রসর হতেই হবে, আমাদের পারতেই হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বগুড়া ও সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
৭ আগস্ট (জুমআ বার) সকালে বগুড়া ও সিলেটের ওসমানীনগরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আরও ৩৪ জন গুরুতর আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন,
“আজ সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে অপেক্ষারত শ্রমজীবী মানুষের ওপর উঠে যাওয়ায় ৭ জন এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন সহ মোট ১৫ জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। প্রতিনিয়ত সড়কে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনিয়ন্ত্রিত গতি, সড়কের বেহাল দশা এবং কার্যকর তদারকির অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রতি বছর এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার বনি আদম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার নিস্ব হয়ে পড়ছে।
তিনি বলেন, এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও বেদনা প্রকাশ করছি। নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে খাস দোয়া কামনা করছি।
তিনি বলেন, অবিলম্বে দুটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে “লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশ” কর্মসূচি ঘোষণা।
#jamaat #11party -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দেশীয়’র জুলাই সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত
ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু তাদের কালো ছায়া এখনো দেশে রয়ে গেছে। এই আগ্রাসন সংস্কৃতির মাধ্যমে তাড়াতে হবে। দেশীয় সংস্কৃতি সংসদ সেই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘জুলাই সাংস্কৃতিক উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বিকেল ৪টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আয়োজন হয়েছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে এ উৎসব।
প্রধান অতিথি ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক চেতনা ও জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। এই জুলাইকে আমাদের সবাইকে টিকিয়ে রাখতে হবে। দেশকে আমরা সবাই মিলে গড়ব। জাতিকে আমরা বিভক্ত করতে চাই না। যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা দেশের দুশমন। আমাদের ভিন্নমত ভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।
তিনি আরো বলেন, ২৪ এর ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ সাময়িকভাবে দেশ থেকে বিদায় নিয়েছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে চিরতরে বিদায় করব ইনশাআল্লাহ।
দেশীয়’র সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, নাট্যকার মাহবুব মুকুল ও আবৃত্তিকার আহসান হাবীব খানের সঞ্চালনায় উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি । উক্ত উৎসবে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
জুলাই উৎসবে দেশের প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি তাফাজ্জল হোসাইন খান, কবি ও সম্পাদক মোশাররফ হোসেন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মণ্ডল, কবিতা বাংলাদেশের সেক্রেটারি ড. মাহফুজুর রহমান আখন্দ, গীতিকার সাইফুল আরেফিন লেলিন ও জুলাই শহীদ আব্দুল্লাহ তাহিরের মমতাময়ী মা।
অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, যার মধ্যে রয়েছে তেলাওয়াত, আবৃত্তি, জারি, সংগীত, কাওয়ালি, গম্ভীরা ও অভিনয়। পাশাপাশি পরিবেশিত হয় বিশেষ নাটক ‘রক্তাক্ত জুলাই’, যেখানে জুলাই আন্দোলনের আত্মত্যাগ, সংগ্রাম ও গণজাগরণের শিল্পরূপ তুলে ধরা হয়েছে।
এ আয়োজনে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন। এর মধ্যে রয়েছে- সাইমুম শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ সঙ্গীত কেন্দ্র, বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদ, বাংলাদেশ আবৃত্তি মঞ্চ, বাংলাদেশ কালচারাল একাডেমি, মহানগর শিল্পীগোষ্ঠী, রাজধানী শিল্পীগোষ্ঠী, অনুপম সাংস্কৃতিক সংসদ, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, জাগরণ শিল্পীগোষ্ঠী, সন্দীপন শিল্পীগোষ্ঠী, নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সারগাম সাংস্কৃতিক সংসদ, আজাদী সাংস্কৃতিক সংসদ, রেদওয়ান শিল্পীগোষ্ঠী এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা ও মহানগরীর বিভিন্ন শাখা। একক গান পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান, শিল্পী আমিরুল মোমেনিন মানিক, শিল্পী রোকনুজ্জামান প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাজধানীতে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও গণসমাবেশ অনুষ্ঠিত
দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে— ডা. শফিকুর রহমান
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্য ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, জনভোগান্তির নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খুনিদের বিচার নিশ্চিত, সম্পদ লুণ্ঠনকারীদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের আন্দোলন চলমান।
জনদুর্ভোগ লাঘব, তেল, গ্যাসসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ১১ দফা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য আমরা আজ এখানে এসেছি। এ ১১ দফা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়- ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার জন্য। আমরা অধিকারের পক্ষে লড়াই করতে নেমেছি। আমরা জনগণের দাবি আদায় করে ছাড়ব। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যারা বিরোধীমতের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার জন্য গুলি চালিয়েছে, খুন করেছে, গুম করেছে, জুলুম-নির্যাতন করেছে, ঘরছাড়া করেছে, ব্যবসায় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, জীবিত থাকতে আমরা তাদের আর এদেশে আস্ফালন করার সুযোগ দিব না।
পরে তিনি ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা করে সরকারকে সতর্ক করে বলেন, ইতোমধ্যে ১১ দল অনেকগুলো কর্মসূচি পালন করেছে। নতুন ঘোষিত লংমার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের মতো যেন বাধা দেয়া না হয়। বাধা দিলে, লংমার্চ দ্বিগুণ গতিতে গন্তব্যে পৌঁছাবে।
নতুন কর্মসূচির মধ্যে রয়েছেঃ আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ; ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ; ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা লংমার্চ; ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট লংমার্চ (রেলপথে) এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ।
কর্মসূচি ঘোষণা করে আমীরে জামায়াত সচিবালয়ের দিকে রওনা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সচিবালয়ে যারা বসে আছেন- মন্ত্রী, এমপি, সচিব তাদের জনগণের কথা শুনতে হবে, মানতে হবে। সচিবালয় কোনো দলের নয়। সংসদে যেন আর মিথ্যা বিবৃতি না দেয়া হয়।
তিনি বলেন, চুলায় গ্যাস চাই, ঘরে ঘরে বিদ্যুৎ চাই, বিশুদ্ধ খাবার পানি চাই, গাড়ির জন্য পর্যাপ্ত গ্যাস চাই। এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। আর গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করবেন না। বিরোধীদলীয় নেতা বলেন, সংকট তৈরির পরবর্তী পদক্ষেপ হলো দাম বাড়ানো। আমরা তা হতে দেব না। প্রয়োজনে সংশ্লিষ্ট দফতর ঘেরাও করতে বাধ্য হবো।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, বৃষ্টির মধ্যে বসে আমরা সমাবেশ করছি। এটি সরকারের জন্য একটি বার্তা। সরকার ৫ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না।
তিনি বলেন, ক্যাম্পাসগুলোতে ছাত্রদল বিরোধীদলের ছাত্রসংগঠন ছাত্রশিবির ও ছাত্রশক্তির উপর হামলা চালাচ্ছে। ছাত্রলীগের মতো তারা হামলা করছে। ক্যাম্পাসগুলো কোনো অবস্থাতেই তাদের হাতে ছেড়ে দেয়া হবে না।
নাহিদ আরও বলেন, সরকার নাগরিকদের অত্যাচার করছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে। সরকার প্রতি পদে পদে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। সরকার যদি গ্যাস বিদ্যুতের চাহিদা পূরণ না করে, তাহলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশের জনগণ তাদেরকে আর কোনো সুযোগ দেবে না। সরকার গ্যাসের দাম দফায় দফায় বাড়িয়েছে। আবার বাড়ানোর পাঁয়তারা করলে গদিতে বসে থাকতে পারবেন না।
তিনি বলেন, সরকার যদি গ্যাস, বিদ্যুৎ ও কর্মসংস্থান নিশ্চিত করতে না পারে, তাহলে এই সরকার যেন ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, বিএনপির ২০ লক্ষাধিক লোক চাঁদাবাজিতে নেমেছে। তিন মাসে ৩১ হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে। সরকার চালাতে শিক্ষিত, জ্ঞানী, দক্ষ লোকের প্রয়োজন। ব্যাংক খেলাপি দুর্নীতিবাজদের দেশ চালানো যাবে না। জনগণের দাবি আদায়ের জন্য আমাদের যা যা প্রয়োজন, তা করব।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করা হচ্ছে। জুলাইযোদ্ধাদের পরিবারগুলোর চোখে পানি এসেছে। বিরোধীদলের পক্ষ থেকে দাবি করছি- ছাত্রদলকে সংযত করে জনগণের প্রত্যাশা পূরণ করুন।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, দেশে যদি তেল, গ্যাস, জ্বালানির সংকট থাকে, গ্যাস না থাকে এবং দ্রব্যমূল্য বাড়তে থাকে, তাহলে সরকারের দায়িত্ব কী? যদি জনগণের দুঃখ না বুঝে সরকার তাহলে তাদের ক্ষমতায় থাকার অধিকার রাখে না। আমরা জনগণের সাথে আছি। অবিলম্বে জ্বালানি ও তেলের দাম কমাতে হবে। নইলে গদি ছেড়ে দিতে হবে।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা বিদ্যুৎ চাই, আমরা বিশুদ্ধ পানি চাই। বিদ্যুৎ গ্যাসের অভাবে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। টাকা ছাপিয়ে ব্যাংকে দেয়া হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। আপনারা ব্যর্থ হয়ে গেছেন, দেশ চালাতে পারবেন না। বিএনপি জুলাইয়ে বিশ্বাস করে না, সংস্কার চায় না। রাষ্ট্র সংস্কারের জন্য এদেশের মানুষ বিপ্লব করেছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। সরকার বেসামাল হয়ে গেছে। প্রধানমন্ত্রী জানেন না, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। হামলা, মামলা, দলীয়করণ ও দখলদারিত্ব বন্ধ করতে হবে। নতুবা ক্ষমতায় থাকা যাবে না।
এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একসময় আমরা গ্যাসে স্বয়ংসম্পূর্ণ ছিলাম, যা আজ শূন্যের কোঠায় নিয়ে গেছে। আমাদের গ্যাস ব্লকগুলো থেকে ভারত ও মিয়ানমার পাইপের মাধ্যমে গ্যাস নিয়ে যাচ্ছে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মিয়ানমার থেকে এলএনজি আমদানির কথা বলা হচ্ছে। দেশকে নিরাপত্তা ও জ্বালানি ঝুঁকিতে ফেলে দেয়া হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা রক্ষার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মুফতি মুখলেসুর রহমান কাসেমী বলেন, সরকার এখন জনগণকে বাদ দিয়ে ক্ষমতা ক্ষমতা করছেন। অতীতের সরকার এমন কথার কারণে দেশ ছেড়ে পালিয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ বলেন, দ্রব্যমূল্যের কী অবস্থা সেটা দোকানিকে নিজে জিজ্ঞেস করবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, বিদ্যুৎ ও তেল-গ্যাসের অভাবে দেশের মানুষ আজ দিশেহারা। তাই আপনার আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নাই। শুধু খাম্বা আছে কারেন্ট নাই। চুলা আছে গ্যাস নাই। যানবাহনের লাইন আছে জ্বালানি নাই এত নাই নাই নাই এর দেশে বিএনপি সরকারেরও আর প্রয়োজন নাই। এমতাবস্থায় তিনি দেশবাসীকে আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ফখরুল ইসলাম বলেন, দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। শুধু তারেক রহমান ও তার দল বিএনপি সকল সুযোগ সুবিধা ভোগ করবে। মাগার বিরোধী দলের নেতাদের বাকস্বাধীনতা পর্যন্ত তারা দিতে চান না। দেশের জনগণ প্রয়োজনে দেশের স্বাধীনতার জন্য আরেকবার একাকার হয়ে আরেকটা বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান বলেন, আমরা আজকে এমন একটি রাজনৈতিক প্রতারক দলের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করতে এসেছি, যারা মুখে এক কথা বলেন; বাস্তবে তার বিপরীত কাজ করেন। তারা নাগরিকদের আশা দিয়ে তার বিরুদ্ধে অবস্থান নেন। তারা দেশের মানুষকে বোকা মনে করেন। ঐক্যের কথা বলে ঐক্যের বিরুদ্ধে কাজ করেন। এটা জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। জুলাই স্মৃতি জাদুঘর আপনাদের দলীয় সম্পদ নয়। বিদেশি কূটনীতিকদের কাছে জাতির মুখে কালিমা লেপন করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ডিপিডিসি শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আ ন ম বজলুর রহমান, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, ভুক্তভোগী পরিবারের সদস্য আছিয়া খাতুন, ভুক্তভোগী গার্মেন্টস ফ্যাক্টরির মালিক জুয়েল শুক্কুর, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাও. আনোয়ার হোসাইন রাজী, সিএনজি চালক মিজানুর রহমান, এলডিপির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, শ্রমিককল্যাণ কনট্রাকশনের সংগ্রামী কর্মকর্তা জনাব ইউসুফ আলী আকন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র জনাব মো. নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমরা গত ৩৬ দিন ৩৬ জুলা'ই পর্যন্ত জুলা'ই যো'দ্ধা ও শহীদ পরিবারকে নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ করেছি। এই প্রত্যেক সভা-সমাবেশে আমরা তাদের কান্না দেখেছি। আমি চাই তারা যেন বলতে না পারে আমি রাষ্ট্রের কাছে এই জিনিসটা পাইনি।"
-জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#জুলাই_এখনো_শেষ_হয়_নাই #36july #bangladesh #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্টার নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জুবাইরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা : এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ৬ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, স্টার নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ জুবাইরের ওপর কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করবেন- এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক শর্ত। সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিকের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা বাধা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারকেও ক্ষুণ্ন করে।
তিনি আরও বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য বা অন্য কোনো অজুহাতে সাংবাদিকদের ওপর হামলা ও সহিংসতার সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি।
তিনি বলেন, আমি আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইরের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে গণরায় বাস্তবায়নের লড়াই চলবে : ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। জনগণের গণরায় ও প্রত্যাশার বাস্তবায়নে আমাদের লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ‘জুলাই এখনো শেষ হয় নাই’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলেও জনগণের সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ নতুন পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি।
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, বেপরোয়া দলীয়করণ, সন্ত্রাস ও সহিংসতার পথ থেকে ফিরে এসে জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শিক্ষাঙ্গনে সাম্প্রতিক সহিংসতার সমালোচনা করে তিনি বলেন, রামদা, হেলমেট ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসের যে চিত্র দেখা যাচ্ছে, তা কোনোভাবেই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ হতে পারে না। শিক্ষাঙ্গনের পবিত্র পরিবেশকে কলুষিত ও রক্তাক্ত করা বন্ধ করতে হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য। এখানে কোনো ফিল্টার বা রেস্ট্রিকশন নেই; জনগণ এসে প্রদর্শনী দেখবেন এবং নিজেদের অভিমত ব্যক্ত করবেন। শহীদ আবু সাঈদসহ জুলাইয়ের শহীদদের উদ্দেশে লেখা চিঠিগুলোও প্রদর্শনীতে রাখা হয়েছে। এসব চিঠি পাঠ করে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নতুন করে ভাবার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কোনো ব্যক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে জনপ্রত্যাশা ও গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য লড়াই চলবে। এ লড়াই কোনো দলের জন্য নয়; বরং ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ নিশ্চিত করার জন্য। জনগণ, বিশেষ করে তরুণ ও যুবসমাজের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত এ সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বি:দ্র. অনুষ্ঠানটি পরবর্তী দুই দিন ৬ ও ৭ আগস্ট সকাল ১১টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে, ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বিশিষ্ট কূটনীতিক সাকিব আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. দিলারা জামান, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক রুবি আমাতুল্লাহ, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান ও কামাল হোসেন এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও ডা. ফখরুদ্দিন মানিক, জামায়াত নেতা সৈয়দ জয়নুল আবেদীন এমপি, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েতুল্লাহ চৌধুরী, জামায়াত নেতা হাফেজ রাশেদুল ইসলাম এমপি প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
৫ আগস্ট (বুধবার) দুপুরে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৪ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়ে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান।
আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু জিএস এসএম ফরহাদ, জামায়াত নেতা জনাব কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, জকসু ভিপি রিয়াজুল ইসলাম প্রমুখ।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “গভীর দুঃখ ও বেদনার সঙ্গে জানাতে হচ্ছে, গত চার দিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্রশিবিরের শান্তিপ্রিয় ও নিরীহ নেতাকর্মীদের ওপর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়ে তাদের গুরুতরভাবে আহত করেছে।”
তিনি আরও বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কী পরিমাণ বাড়াবাড়ি করেছে, তা আপনারা দেখেছেন। এরপর গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজে তারা তাণ্ডব চালিয়েছে। তারা এতটাই বেপরোয়া ছিল যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি, জিএসসহ অনেককে মারাত্মকভাবে জখম করেছে।”
ডা. শফিকুর রহমান বলেন, “অতীতে আওয়ামী লীগ আমলে যেভাবে হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে, একই কায়দায় ছাত্রদলের সন্ত্রাসীরাও তাণ্ডব চালাচ্ছে।”
ঢাকা আলিয়া মাদ্রাসার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা আলিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ যখন তাদের বিরত রাখার চেষ্টা করেন, তখন তাকেও হামলা করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাঁকে ১১টি সেলাই দিতে হয়েছে বলে আমরা শুনেছি। একজন সম্মানিত শিক্ষককেও তারা ক্ষমা করেনি।”
তিনি বলেন, “এসব ঘটনা দেখে মনে হচ্ছে, বিএনপি অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি। আমরা বিএনপির শীর্ষ নেতৃত্ব, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা শুধু এসব কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত রাখবেন না; যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কী দলীয় ব্যবস্থা নেওয়া হয়, সেটিও জনগণ দেখতে চায়। তা না হলে আমরা ধরে নেব বিএনপির পরোক্ষ ইন্ধনেই এসব তাণ্ডব চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “আহতদের ওপর হাসপাতালেও হামলা চালানো হয়েছে। এমনকি আহত ব্যক্তিদের স্বজনরাও ছাত্রদলের সন্ত্রাসী হামলা থেকে রেহাই পাননি। একজন আহত ব্যক্তিকে দেখতে যাওয়া তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকেও হামলার শিকার হতে হয়েছে। এ ধরনের পাশবিক হামলার আমরা তীব্র নিন্দা জানাই।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সরকারি দলের কাছ থেকেও কার্যকর ব্যবস্থা দেখতে চাই। আমরা দেখতে চাই না, একদিকে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে অন্যদিকে হামলার শিকার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে সন্ত্রাসী কোনো দলের নয়; যে সন্ত্রাস করবে, তার বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। এখন আমরা সেই আইনের যথাযথ প্রয়োগ দেখতে চাই।”
তিনি বলেন, “সরকার যদি নিরপেক্ষভাবে আইন প্রয়োগের সদিচ্ছা দেখায়, তাহলে জনগণ তাকে স্বাগত জানাবে। কিন্তু যদি একদিকে হামলাকারীদের ছাড় দেওয়া হয় এবং অন্যদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়, তাহলে জনগণ ধরে নেবে এটি সরকারেরই সিদ্ধান্ত।”
আলিফ নামের আহত তরুণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আলিফ নামের যে তরুণ চোখ হারিয়েছেন, বিভিন্ন দলের নেতারা তাকে দেখতে গেলেও এখন পর্যন্ত সরকারি দলের পক্ষ থেকে তাকে দেখতে না যাওয়ার বিষয়টি বিস্ময়কর। সরকার কোনো দলের নয়, সরকার জনগণের। প্রধানমন্ত্রীর দায়িত্বও সব মানুষের অভিভাবক হিসেবে কাজ করা। তাই কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া বা অন্যায়কে উসকে দেওয়া উচিত নয়।”
তিনি সতর্ক করে বলেন, “মনে রাখতে হবে, রোগ হলে তার চিকিৎসার ওষুধও নির্দিষ্ট থাকে। জনগণকে সেই ওষুধ প্রয়োগে বাধ্য করবেন না। জনগণ শান্তিতে থাকতে চায়।”
দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এসব কারণে মানুষের মধ্যে যে অসহনীয় যন্ত্রণা তৈরি হয়েছে, তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য যদি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে জনগণকে বোকা ভাবা হবে। জনগণ সবকিছু বুঝতে পারছে।”
তিনি বলেন, “জনগণের দাবি আদায়ে আমরা রাজপথে আন্দোলন করব। একই সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নেও আমরা কাজ করব। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া যাবে না। বাংলাদেশ আর সেই জায়গায় ফিরে যাবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ফিরে আসব, ইনশাআল্লাহ। জনগণের জন্য যত ত্যাগ স্বীকার করতে হয়, আমরা তা করতে প্রস্তুত।”
সবশেষে তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, “একটি সুষ্ঠু দেশ ও সুস্থ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাজধানীতে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না- ডা. শফিকুর রহমান
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে সরে আসতে চাপ দেওয়া হচ্ছে উল্লেখ করে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেন, এই দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে, চাপও দেওয়া হচ্ছে। কিন্তু কোনো লোভ কিংবা চাপ আমাদেরকে জনগণের গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরাতে পারবে না। প্রয়োজনে জীবন যাবে তবুও জনগণের সাথে সরকারের মতো বিশ্বাসঘাতকতা করতে পারব না, করবও না। তিনি বলেন, আজকের প্রধানমন্ত্রী নিজেও নির্বাচনের আগে সংস্কারের পক্ষে দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন কিন্তু ক্ষমতা গ্রহণের দিনেই বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রীসহ তাঁর দলের সকল সংসদ সদস্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাঁরা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। এর মাধ্যমে তারা শুধু জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতাই করেননি, তাঁরা জাতির সঙ্গে ধোঁকাবাজিও করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট (বুধবার) গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন তাদের সকলকে আমি দায়বদ্ধতার সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত যতজন মানুষ দেশের জন্য জীবন দিয়েছেন সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি।
আমীরে জামায়াত বলেন, জুলাই আন্দোলনের নেতৃত্বের ক্রেডিট তরুণ প্রজন্মের। দেশবাসীর জীবন ও রক্তের ফসল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। এই আন্দোলনে একক কোনো ব্যক্তি বা দল মাস্টারমাইন্ড দাবি করলে জাতি সেটি মানবে না, বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, আমরা জুলাই যোদ্ধাদের বিভাজন চাই না। তাদেরকে নিয়ে রাজনীতি করা পছন্দ করি না। তিনি বলেন, এখনো হাসপাতালে জুলাই যোদ্ধারা কাতরাচ্ছে, ঘরে বিছানায় পড়ে কাতরাচ্ছে কিন্তু তাদের দিকে সরকার তাকাচ্ছে না। শহীদ পরিবারের দায়িত্ব ও আহতদের পুনর্বাসন করা রাষ্ট্রের কর্তব্য। কিন্তু সরকার সেই কর্তব্য পালনের পরিবর্তে ভিন্ন পথে হাঁটছে। তিনি আরও বলেন, ওনারা (সরকার) বলছেন, মাত্র ৫ মাসে আমরা (বিরোধী দল) এতো ব্যস্ত হলাম কেন? আমি তাদের পাল্টা প্রশ্ন করবো, মাত্র ৫ মাসে আপনারা এতো বিশ্বাসঘাতকতা করলেন কেন? কেন ফ্যাসিবাদের ফটোকপি হিসেবে আবির্ভূত হলেন? এজন্যই আরেকটি বিপ্লব অনিবার্য।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপসহীন, তীব্র এবং বিজয় ছিনিয়ে আনার। জনগণের অধিকার হরণ হলেই অগ্নিগিরি হয়ে আমরা জ্বলে উঠব।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, আমি বিগত কয়েকমাস থেকে প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছি বিভেদ সৃষ্টি করবেন না। আমাদেরকে এমন জায়গায় ঠেলে দেবেন না যাতে আমাদের রাজপথে নামতে বাধ্য হতে হয়। কিন্তু আপনি আমাদের সেই অনুরোধ শুনেননি। আপনার দলের নেতারা আপনাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আজকে আপনার দলের নেতারা আমাকে রাজাকার বানাচ্ছে। আপনার মা বেগম জিয়া জামায়াতের সমর্থনে ১৯৯১ সালে সরকার গঠন করেছে, ২০০১ সালে সরকার গঠন করেছে তাহলে কী আপনার মা বেগম জিয়া রাজাকার ছিলেন প্রশ্ন রেখে তিনি বলেন, রাজাকার রাজাকার বয়ান এখন আর জনগণ শুনতে চায় না। এই বয়ান বহু আগে শেষ হয়ে গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, যেখানেই যাই মানুষের সর্বত্র একটাই দাবি গণভোটের রায় বাস্তবায়িত হতে হবে। তিনি আরও বলেন, গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী যা বলেছেন, আর যা ঘটিয়েছেন তার মাঝে কোনো মিল আছে কি-না প্রশ্ন রেখে তিনি বলেন, একদিকে দলীয় ছাত্র সংগঠন ছাত্রদল, যুবদলের হেলমেট বাহিনীকে দিয়ে বিরোধী দলমতকে আক্রান্ত করবেন, রক্তাক্ত করবেন আরেকদিকে বলবেন ঐক্য বজায় রাখতে! এটাই ফ্যাসিবাদের আচরণ।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জুলাইযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জামায়াতে ইসলামীর আমীর লন্ডন চুক্তির পার্ট হয়ননি। তিনি আজ জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেয়েও সেখানে না গিয়ে রাজপথে জনতার কাতারে এসে হাজির হয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমীরে জামায়াতের প্রশংসা করে বলেন, আমীরে জামায়াত এক দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত হচ্ছে সংবিধান সংস্কারের পরিবর্তে সরকারের সংবিধান সংশোধন কমিটিতে যোগ না দেওয়া।
নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী বলেন, গণভোটের গণরায় অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে পরিণতি ভয়াবহ হবে, যা কল্পনাও করতে পারবেন না।
আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ৫ আগস্ট মানে মুক্তি। তিনি আরও বলেন, আজকের বিএনপি বেগম জিয়ার বিএনপি নয়। এই বিএনপি আপসকামী বিএনপি। এই বিএনপি গণবিরোধী কাজ করে হাসিনার পথে যাত্রা শুরু করেছে। বিএনপি যদি হাসিনার পথেই হাঁটতে থাকে প্রয়োজনে আমরা আবারও গুপ্ত হবো। তবুও গণভোটে জনগণের গণরায় বাস্তবায়নের দাবি আমরা আদায় করবই, করব।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপির ইতিহাস হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। সরকারকে সতর্ক করে তিনি বলেন, অতীত ভুলে যাবেন না। নব্য স্বৈরাচার হবেন না। নতুবা জনগণের রোষানল থেকে রক্ষা পাবেন না।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আজকের এই দিনে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। কিন্তু ২ বছর যেতে না যেতেই নতুন সরকার আবারও সেই পুরোনো ফ্যাসিবাদ ফিরিয়ে এনেছে। গুম প্রতিরোধ আইনের সমালোচনা করে তিনি বলেন, এই আইনে গুমের শিকার পরিবারের আবেদন তদন্তের দায়িত্ব পুলিশের ওপর দেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে পুলিশ যদি আদালতে রিপোর্ট দেয় গুমের শিকার পরিবারের আবেদন সঠিক নয়, তবে আদালত গুমের শিকার পরিবারের আবেদনকারীকে ৫ বছরের কারাদণ্ড দেবে! স্বৈরাচারি আইন করায় তিনি বলেন, বাহ্ বিএনপি চমৎকার, তোমারই নতুন স্বৈরাচার।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে আপনার হেলমেট বাহিনী যেই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা চালিয়েছে এই হেলমেট বাহিনী বিগত ১৫ বছর কোথায় ছিল? ক্ষমতার জোরে আবারও বিরোধী দলমতকে নিঃশেষ করতে বিএনপি সরকার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলমতকে নিঃশেষ করাই ফ্যাসিবাদির সংস্কৃতি।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, ক্ষমতা গ্রহণের পাঁচ মাসের মধ্যেই তারেক জিয়ার সরকার স্বৈরাচার সরকারের রূপ জাতিকে দেখিয়েছে। তারা ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। আবারও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চলেছে। নব্য স্বৈরাচারকে আবারও বিপ্লবের মাধ্যমে জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি করেন।
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে ড. ইউনূস বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত আজ সকালে ড. ইউনূসকে প্রধানমন্ত্রীর পেছনে পেছনে ব্যাগ নিয়ে হাঁটতে দেখা গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, গণভোটের গণরায় উপেক্ষা করে বিএনপি গণবিরোধী কাজ করেছে। এ জন্য বিএনপিকে চরম মূল্য দিতে হবে। বিদেশি প্রভুদের আনুগত্য ছেড়ে জনগণের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, অতীতের সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এজন্য হেলমেট বাহিনী সন্ত্রাস নির্ভর রাজনীতি থেকে ফিরে আসতে সরকারকে সতর্ক করে তিনি বলেন, এই ধারা বজায় রাখলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হেলমেট বাহিনী সন্ত্রাসীদের যেই পরিণতি হয়েছে তার চেয়ে করুণ পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, দেড় হাজার জুলাইয়ের শহীদ, ৩০ হাজারের অধিক আহত পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধার রক্তের বিনিময়ে গণভোটের গণরায় উপেক্ষার কোনো সুযোগ নেই। ক্ষমতায় থাকতে চাইলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুটি ভোটেরই ফলাফল মানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত উল্লাহ টুটুল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন।
৫ আগস্ট বুধবার | বিকাল ৪টা | ২৯ মিন্টো রোড, ঢাকা (মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Message from the Leader of the Opposition Dr. Shafiqur Rahman on the occasion of "July Mass Uprising Day"
Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman issued a message on Tuesday, August 4, stating that, "On the occasion of the historic August 5, 'July Mass Uprising Day,' I extend my heartfelt greetings and congratulations to the people of Bangladesh and to all expatriate brothers and sisters, living around the world."
The Leader of the Opposition said, "This day marks a remarkable, glorious, and unforgettable chapter in our national history. Teachers and students, parents, young people, children, the elderly, members of civil society, and professionals from all walks of life became united centering a common demand and took to the streets.
Eventually, the students' spontaneous movement evolved into a one-point movement calling for the stepdown of the fascist autocratic ruler Sheikh Hasina.
Fearing the loss of power, Sheikh Hasina ordered indiscriminate gunfire on the protesting students and citizens in an attempt to suppress the movement.
Undeterred by the regime's intimidation, bullets, and bombs, freedom-loving people across the country, broke the chains of authoritarian rule and launched a nationwide mass movement with the dream of building a discrimination-free Bangladesh. Finally, on this day in 2024, in the wake of unprecedented and courageous mass uprising of students and the general masses, Sheikh Hasina fled to India along with senior leaders of her party and cabinet ministers.
As a result, more than sixteen and a half year long one-party rule, oppression, and fascist governance came to an end. The people of the country became freed from the dominance of the murderous dictatorship and its foreign backers. These achievements are the proud outcome of the July Mass Movement."
Jamaat Ameer Dr. Shafiqur Rahman further said: "The nation had to make immense sacrifices and pay a heavy price during this movement. Approximately 1,500 freedom-seeking people were killed, and around 30,000 were seriously injured in indiscriminate firing carried out by sections of the police, RAB, the army, and the Border Guard Bangladesh (BGB). Thousands more lost their hands, legs, or eyesight and subsequently were left permanently disabled."
The Leader of the Opposition said, "I remember the young lives—including Abu Sayeed, Mugdha, and Wasim with profound respect and love—who embraced martyrdom by standing firm against discrimination and injustice. I pray for the forgiveness of their souls. At the same time, I express my deepest sympathy and gratitude to those who were injured or permanently became disabled during the movement, as well as to the families of the martyrs and all those who suffered persecution."
Dr. Shafiqur Rahman added: "The fundamental objective of the historic sacrifice made by students and the people was to establish a Bangladesh founded on democracy, justice, good governance, and fairness and also to make this nation free from discrimination. By shedding their blood, these martyrs have placed the nation under a profound moral obligation. We remain forever indebted to them."
He continued: "With a deeply saddened heart, I must say we have not yet fulfilled their expectations due to the actions of a certain quarter. Our struggle continues even today. We must repay this debt of blood at any cost. We must pledge that the sacrifices of the martyrs will never go in vain. We can only begin to repay our debt to these heroic martyrs when we succeed in building a humane Bangladesh.
Leader of the Opposition concluded: "On this day, let us set aside all divisions and pledge to work together to build a prosperous, humane and sovereign Bangladesh, free from discrimination. May Almighty Allah protect our beloved birthland, Bangladesh, and grant its people peace and prosperity, Ameen." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দেশের বিভিন্ন ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
-মিয়া গোলাম পরওয়ার
আজ ৪ আগস্ট মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলীয়া মাদরাসা এবং গত ৩ আগস্ট রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক ছাত্রসংসদের নির্বাচিত ভিপিসহ কার্যনির্বাহী সদস্য, ছাত্রশিবিরের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের অনুষ্ঠানে ছাত্রদল সশস্ত্র হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম আহতদের উদ্ধার করতে গেলে ছাত্রদলের সন্ত্রাসীরা বর্বর হামলা চালায়। এতে ভিপি রিয়াজুল ইসলাম, জকসুর জিএস ও ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানাসহ ২০/২৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এছাড়া গতকাল ৩ আগস্ট রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত জুলাইয়ের একটি প্রদর্শনীতে হামলা চালায় ছাত্রদলের সন্ত্রাসীরা। একইভাবে ঢাকা আলীয়া মাদরাসায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং হলের কক্ষ থেকে কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। ঢাকা কলেজেও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা। আমি ছাত্রদলের এসব সশস্ত্র হামলা ও সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে শিক্ষার্থী, অভিভাবক ও দেশবাসী প্রত্যাশা করেছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে, সন্তানরা নিরাপদে থাকবে, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হবে। শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক ও মৌলিক অধিকার ফিরে পাবে। ক্যাম্পাসগুলোয় সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি আর শোনা যাবে না, কোনো শিক্ষার্থীকে আর নিপীড়নের শিকার হতে হবে না। কিন্তু বিএনপি সরকার গঠনের পর তাদের ছাত্রসংগঠন ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পরিবর্তে আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী পথ অনুসরণ করে আধিপত্য বিস্তারের হীন কৌশল অবলম্বন করেছে। যার ফলশ্রুতিতে আজ পরিকল্পিত হামলা চালিয়েছে শিক্ষার্থীদের ওপর, যা সাধারণ শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখান করে।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও সাংবাদিকদের উপর ছাত্রদল সশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত করেছে, তা অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আহত শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালের ভিতরে ঢুকেওও আহত শিক্ষার্থীদের ব্যাট ও রড দিয়ে আঘাত করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তারা আহত শিক্ষার্থীদের রক্ষায় কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। আমরা প্রশাসনের এহেন ভূমিকার তীব্র নিন্দা জানাই।
গোলাম পরওয়ার বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে প্রত্যক্ষ করছি যে, দেশকে অস্থিতিশীল করতে যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সন্ত্রাসীরা হেলমেট পড়ে দেশীয় অস্ত্র হাসুয়া, লাঠি সোঠা নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিছিল করছে। ঢাকার বকশীবাজারে হেলমেট পড়ে যুবদল নেতা নয়নের নেতৃত্ব সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে, মিছিল করছে। এসব কর্মকাণ্ড দেখে বলতে দ্বিধা নেই বিএনপির উপর ফ্যাসিবাদী শাসনের ছায়া ভর করেছে। তারা বিরোধী মতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী সন্ত্রাসের পথে হাঁটছে। যা জাতির জন্য অশনি সংকেত, যা শিক্ষাঙ্গনের জন্য একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। চব্বিশের বিপ্লবী ছাত্র-জনতা এসব সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে, প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, যেসব বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসীরা এমন হামলা চালিয়েছে অবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে সেসব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সংঘটিত এসব হামলার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাডেমিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় এবং ভবিষ্যতে এমন অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, আজ ৩৫ জুলাইয়ে (৪ আগস্ট) জুলাই অভ্যুত্থানের বেনিফিসিয়ারি ছাত্রদলের এমন সন্ত্রাসী হামলা দেখে দেশবাসী হতবাক হয়েছে। আমরা প্রত্যাশা করছি, ছাত্রদলের নেতাকর্মীদের এমন সন্ত্রাসের পথ থেকে ফিরিয়ে আনতে এবং দেশ ও ক্যাম্পাসসমূহে স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল শিক্ষার্থী, অভিভাবক ও দেশবাসীকে সকল অন্যায় ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
-ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৪ আগস্ট (মঙ্গলবার) প্রদত্ত এক শুভেচ্ছাবাণীতে বলেন, “ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, “এই দিনটি আমাদের জাতীয় জীবনের ইতিহাসে এক অনবদ্য, গৌরবময় ও অবিস্মরণীয় অধ্যায়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণী, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও সর্বস্তরের পেশাজীবী মানুষ অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসেন। একপর্যায়ে ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়। ক্ষমতা হারানোর ভয়ে উন্মত্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশ দেন। দেশের মুক্তিকামী সর্বস্তরের মানুষ জালিম শাসকগোষ্ঠীর রক্ত চক্ষু, গুলি, বোমা উপেক্ষা করে স্বৈরশাসনের শৃঙ্খল ভেঙে বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশব্যাপী দুর্বার গণআন্দোলন গড়ে তোলে। অবশেষে ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভূতপূর্ব ও বীরত্বপূর্ণ গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাঁর দলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রী-এমপিদের নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ফলে দীর্ঘ সাড়ে ১৬ বছরের একনায়কতন্ত্র, জুলুম-নির্যাতন ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। দেশের মানুষ খুনি স্বৈরাচার ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের আধিপত্য থেকে মুক্তি লাভ করে। এ সবই জুলাই গণআন্দোলনের গৌরবময় ফসল।”
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আরও বলেন, “এই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি-র একাংশের মাধ্যমে নির্বিচারে চালানো গুলিতে প্রায় দেড় হাজার মুক্তিকামী মানুষ শহীদ হন এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হন। কয়েক হাজার মানুষ তাঁদের হাত, পা বা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন।”
বিরোধীদলীয় নেতা বলেন, “শহীদ আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম সহ যেসব তাজা প্রাণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়ে শাহাদাতবরণ করেছেন, আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁদের স্মরণ করছি এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে আন্দোলনের সময় আহত, পঙ্গুত্ব বরণকারী, শহীদ পরিবার এবং নির্যাতিত সকলের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক এবং সুশাসন ও ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তারা বুকের তাজা রক্ত দিয়ে এ জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। আমরা তাঁদের কাছে চিরঋণী।”
তিনি আরও বলেন, “অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, একটি মহলের কারণে আমরা তাদের সেই প্রত্যাশা আজও পূরণ করতে পারিনি। এখনো আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। জাতিকে যে কোনো মূল্যে তাদের এই রক্তঋণ পরিশোধ করতে হবে। আমাদের শপথ নিতে হবে- শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। বীর শহীদদের রক্তের ঋণ আমরা কেবল তখনই আংশিক পরিশোধ করতে পারব, যখন একটি বৈষম্যহীন, পূর্ণাঙ্গ গণতান্ত্রিক, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবো।”
তিনি বলেন, “আসুন, আজকের এই দিনে আমরা অতীতের সকল ভেদাভেদ ভুলে একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, মানবিক ও সার্বভৌম বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করুন এবং দেশের মানুষকে সুখে-শান্তিতে রাখুন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন আমীরে জামায়াত
জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে — ডা. শফিকুর রহমান
৪ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টায় রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, যাঁরা সাহসী কাজ হাতে নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করি না, এই বিপ্লবের প্রতি অবদানের কারণে আমাদের কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে। মোটেই তা মনে করি না। আমরা মনে করেছি, এটা আমাদের দায়িত্ব ছিল। ব্যাংককের হাসপাতালে যাঁদের দেখে এসেছি, তাঁদের অনেকেই এখনও ছটফট করছেন। কারও সারা শরীর অবশ হয়ে পড়ে আছে। সেখানকার ডাক্তাররা ইতোমধ্যে সার্টিফাই করে দিয়েছেন জীবনে তিনি আর উঠে বসতে পারবেন না। এই মানুষগুলোর কথা যদি কেউ না ভাবে, যদি ক্ষমতা আমাদের এমনভাবে অন্ধ করে দেয় যে দুনিয়ার স্বার্থে আমরা সবকিছু ভুলে যাই, তাহলে সেটি হবে চরম বিশ্বাসঘাতকতা।
তিনি আরও বলেন, আমি আবারও অনুরোধ করব আপনার আমার পছন্দ হোক বা না হোক, যার যেখানে যে অবদান রয়েছে, সেটি যেন আড়াল না হয়। আপনাদের কলমে, ইতিহাসের পাতায় সেই অবদান উঠে আসুক। একসঙ্গে একটি নির্ভুল ইতিহাস তৈরি হোক।
তিনি বলেন, আফসোসের বিষয়, স্বাধীনতার ৫৫ বছর পার হতে চলল, অথচ মুক্তিযোদ্ধা ও শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা হলো না। শুনেছি, মাত্র স্বল্প সংখ্যক শহীদ মুক্তিযোদ্ধা ভাতা পান। বলা হয়, এত এত লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাহলে তাঁদের সঠিক রেকর্ড কেন থাকল না?
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সামনে আনতে হবে; এটা সরকারের দায়িত্ব। আমি সরকারকে অনুরোধ করব আপনারা উদ্যোগ নিন, সঠিক ইতিহাসের সূচনা করুন। পরিবারগুলোকে স্বীকৃতি দিতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, ২০২৪ সালের পরিবর্তনের আগে রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, ৫ আগস্টের পর থেকে সেই সুর আস্তে আস্তে বদলে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর তা ব্যাপকভাবে বদলে গেছে। একটি বিশেষ রাজনৈতিক মহল নতুন ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, বয়ান তৈরি করছেন।
আমীরে জামায়াত গণভোট প্রসঙ্গে বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের অভিপ্রায় সর্বোচ্চ মর্যাদা পায়। গণভোটে ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে সরকারি দল তা মানবে না, তা হতে পারে না। মানতেই হবে। ইনশাআল্লাহ, মানতে বাধ্য করা হবে।
জুলাই ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক প্রস্তাব দেওয়া হচ্ছে। আমাদের সোজাসাপটা কথা জুলাই ভুলিয়ে দেওয়ার সকল অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে। জনগণ যে রায় দিয়েছে, সেটাই মানতে হবে। তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাই না। কেউ করলে আমরা তা মানব না।
ফ্যাসিস্টদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এতগুলো মানুষ গুম হলেন, পঙ্গু হলেন, নির্যাতিত হলেন, মিথ্যা মামলার শিকার হলেন তাঁদের বিচার এখন স্থবির হয়ে পড়েছে। আগের সরকারের সময় যেটুকু গতি ছিল, সেটাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। খুনিদের অবশ্যই বিচার হতে হবে।
তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যাঁদের কারণে আজ আপনি সরকারে, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলো কেড়ে নেবেন না, হাত-পা ভাঙবেন না, এক ফোঁটাও রক্ত ঝরাবেন না। যদি রক্ত ঝরান, এটি অবশ্যই চরম নিমকহারামি হবে। যাঁদের রক্ত, সাহসিকতা ও সংগ্রাম আজকের বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে, তাঁদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বলার চেষ্টা করবেন না।
তিনি জাতির প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমরা কথা দিচ্ছি এই প্রিয় জাতির প্রয়োজনে আমাদের যতটুকু সামর্থ্য আছে, সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কমপ্রোমাইজ করব না।
তিনি আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে, যে কোনো সময়, দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি। কিন্তু জনগণের একটি সিঙ্গেল অধিকারকেও বিসর্জন দিতে হবে এমন কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো, এ মাথা মাথা সমুন্নত থাকবে। দরকার হলে ফাঁসির তক্তায় যাব, আয়নাঘরে যাব আল্লাহ যেটা নির্ধারণ করেছেন, সেখানে যাব। সবাই মিলে দেশের জন্য আমরা লড়ে যাব এবং বিজয় হবে, ইনশাআল্লাহ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns Farhad Mazhar’s remarks linking Jamaat’s existence to Awami League
Recently, at a public event, poet, columnist, and political thinker Farhad Mazhar commented that, “As long as Jamaat exists, the Awami League will exist too.”
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement, Monday, August 3 condemning and protesting this statement.
In the statement, he said that the comments made by the renowned columnist, poet, and political thinker Farhad Mazhar were unacceptable, misleading, inappropriate, and undesirable. He strongly condemned and protested the remarks and urged Mr. Fathad Mazhar to refrain from making such statements in the future.
Advocate Zubair stated that for more than sixteen and a half years, the Awami League subjected Bangladesh Jamaat-e-Islami and the people of the country to severe oppression, persecution, enforced disappearances, killings, and widespread violence, while establishing what he described as a regime of plunder.
He said the people of the country, along with political leaders from all opposition parties who suffered under that fascist government, were witnesses to these events.
He added that despite an extremely hostile political environment, Bangladesh Jamaat-e-Islami carried out constitutional and democratic movements against the Awami League’s fascist rule in an effort to secure the people's political rights.
As a consequence, he said, the party’s top leaders embraced martyrdom, thousands of its leaders and activists were injured or permanently disabled, and many were subjected to imprisonment and repression.
Referring to the July uprising of 2024, Advocate Zubair said that the people neither expect nor accept any suggestion that the Awami League should be allowed to engage in politics in the "new Bangladesh."
He further asserted that anyone who, directly or indirectly, creates narratives or to facilitate the return of the officially banned Awami League in the politics of Bangladesh would be identified as an ally of fascism.
He further said that during the July 2024 uprising against the Awami League’s fascist rule, Jamaat played a significant political role in accelerating the downfall of the regime. If anyone attempts to equate Jamaat with the Awami League, the public will regard them as supporters of fascists or as those seeking to rehabilitate them.
Advocate Zubair also said that Bangladesh Jamaat-e-Islami continues its movement, inspired by the spirit of July, to ensure the implementation of the people's verdict in building a new Bangladesh.
He reiterated his party's position saying that once the July Charter and the verdict of the referendum are implemented, there will be no opportunity for the fascist and killer parties like Awami League to participate in politics in the new Bangladesh. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে "গণসমাবেশ"
৫ আগস্ট ২০২৬ | বুধবার | সকাল ১০:৩০ মিনিট
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট
প্রধান অতিথি:
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এছাড়াও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
১১ দলীয় ঐক্য -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Alliance announces protest programs over price hike of essentials, gas crisis, mysterious power bills and deteriorating law and order
On 3 August (Monday) at 7:30 PM, a high-level meeting of the 11-Party Alliance was held at the official residence of the Honorable Leader of the Opposition at Minto Road, Dhaka with Honorable Leader of the Opposition and Bangladesh Jamaat-e-Islami's Ameer Dr. Shafiqur Rahman in the chair.
The meeting was attended by Convener of the National Citizen Party (NCP) and Opposition Chief Whip Nahid Islam; President of the Liberal Democratic Party (LDP), Dr. Col. (Retd.) Oli Ahmad Bir Bikram; Ameer of Bangladesh Khelafat Majlish, Allama Mamunul Haque; Acting Ameer of Bangladesh Nezam-e- Islam Party, Maulana Abdul Qayyum Subhani; Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar; Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Dr. AHM Hamidur Rahman Azad; Chairman of the AB Party Mujibur Rahman Manju; Chairman of the Bangladesh Labour Party Dr. Mustafizur Rahman Iran; Vice President and Spokesperson of JAGPA Engineer Rashid Pradhan; Member Secretary of the National Citizen Party (NCP) Akhtar Hossain MP; Chief Coordinator of the National Citizen Party (NCP) Nasiruddin Patwary; Chairman of the Bangladesh Development Party, Advocate AKM Anwarul Islam Chan; Secretary General of Bangladesh Nezam-e- Islam Party, Maulana Musa Bin Izhar; Secretary General of Bangladesh Khelafat Majlish Maulana Jalal Uddin; Secretary General of JAGPA, Professor Iqbal Hossain; Joint Secretary General of the AB Party Abdullah Al Mamun; Secretary General of the Liberal Democratic Party (LDP) Billal Miaji; and Spokesperson of the Bangladesh Labour Party Md. Nazmul Islam Talukder.
The meeting expressed deep concern over the increasing prices of essential commodities, the ongoing gas crisis, exorbitant electricity bills, and the severe deterioration of the law and order situation across the country.
The top leaders of the 11-Party Alliance announced the following programs from today's meeting:
1. Wednesday, 5 August: A public rally will be held at 10:00 AM at the South Gate of the Baitul Mukarram National Mosque. Senior leaders of the 11-Party Alliance will address the gathering.
2. Thursday, 6 August: Sit-in programs will be observed in front of electricity and gas offices in all metropolitan cities and district headquarters across the country.
The alliance further announced that during the 5 August public rally at the South Gate of the Baitul Mukarram National Mosque, it will unveil its final program protesting the soaring prices of essential commodities, the gas crisis, abnormal electricity bills, and the worsening law and order situation nationwide. The alliance will also demand the implementation of the July National Charter and the verdict of the referendum.
Note: On 6 August at 11:00 AM, the 11-Party Alliance will hold a sit-in programme at Muktangan in the capital. Following the program, a memorandum will be submitted to the concerned authorities in the Secretariat.
Message Sent By :
Dr. AHM Hamidur Rahman Azad (former MP)
Coordinator, 11-Party Alliance &
Assistant Secretary General, Bangladesh Jamaat-e-Islami -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"গণভোটের গণরায় কার্যকরের ক্ষেত্রে জামায়াতে ইসলামী এক চুলও ছাড় দিবে না।"
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’ বলে জনাব ফরহাদ মজহার যে মন্তব্য করেছেন- তার নিন্দা ও প্রতিবাদ
সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’ বলে কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মজহার যে মন্তব্য করেছেন- তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৩ আগস্ট সোমবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রথিতযশা কলামিস্ট, কবি ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মজহার সম্প্রতি একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আমি জনাব ফরহাদ মজহারের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি।
এডভোকেট জুবায়ের বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৬ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশবাসীর উপর চরম জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছিল; যার সাক্ষী দেশের মানুষ, ভুক্তভোগী বিরোধীমতের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ। চরম বৈরি পরিবেশে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করেছে। যার ফলশ্রুতিতে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের শাহাদাতবরণ, হাজার হাজার নেতাকর্মী আহত ও পঙ্গুত্ববরণ করা এবং জেল-জুলুমের শিকার হয়েছেন। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নতুন বাংলাদেশে রাজনীতি করবে- এমন প্রত্যাশা, মতামত বা বক্তব্য জনগণ প্রত্যাশা করে না, প্রত্যাখ্যান করে। সরকারিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে বয়ান তৈরি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করবে, তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত হবে।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরেুদ্ধে চব্বিশের জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করেছিল। জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে যদি কেউ আওয়ামী লীগের সাথে মেলানোর চেষ্টা করে, তাহলে জনগণ তাদের ফ্যাসিস্টদের দোসর কিংবা পুনর্বাসনকারী হিসেবে শনাক্ত করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট, গণহত্যাকারী দলের রাজনীতি করার সুযোগ থাকবে না বলে আমরা বিশ্বাস করি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Bhola district Jamaat condemns 'fabricated' reports linking party leader to salary fraud in the name of a deceased teacher
Bangladesh Jamaat-e-Islami's Bhola District Ameer Muhammad Zakir Hossain, and district secretary Md. Harunur Rashid jointly issued a statement, Sunday, August 2, strongly condemning and protesting a fabricated, baseless, and politically motivated media reports alleging that a Jamaat leader had been fraudulently drawing a government salary for 20 years using the bank account and index number of a deceased teacher from Omoria Islamia Dakhil Madrasa in Tajumuddin Upazila due to a similarity in names.
In their statement, the two leaders said that several media outlets had published reports accusing Jamaat leader Md. Mohiuddin of fraudulently receiving government salary and allowances from a madrasa for the past 20 years.
They described the reports as false, fabricated, and nothing more than propaganda aimed at tarnishing the image of Bangladesh Jamaat-e-Islami and its leader, Md. Mohiuddin.
They further stated that, according to information they had obtained, Md. Mohiuddin has been serving as a teacher at Tajumuddin Mohammad Bhola Omoria Islamia Dakhil Madrasa for many years. They fabricated report that raising questions about his appointment after two decades is a deliberate attempt to defame him.
They also claimed that the madrasa's superintendent, Nuruzzaman, had assumed his position several years ago, and if such irregularities had actually existed, he would have taken appropriate action at the relevant time. Instead, they alleged that the superintendent is spreading such propaganda out of personal hostility toward the respected and popular teacher, Md. Mohiuddin, and with the intention of gaining political advantage.
The two leaders called on media outlets to act responsibly by verifying the facts, presenting the truth, and protecting the reputations of individuals, organizations, and institutions.
They also stated that legal action would be taken against those responsible for spreading what they described as propaganda and for damaging the reputation of Jamaat leader Md. Mohiuddin.
Message issued by:
Md. Harunur Rashid
Secretary
Bangladesh Jamaat-e-Islami
Bhola District Unit -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep concern over LPG price hike; Urges government to repeal the decision- @MiaGolamPorwar
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar issued a statement today, Sunday, August 2, expressing deep concern over the increase of the price of Liquefied Petroleum Gas (LPG) amid the country's rising cost of living.
In his statement, he said that ordinary people are already struggling with the continuous rise in the prices of essential commodities. The latest increase in the prices of LPG for household use and autogas for vehicles has imposed an additional financial burden on consumers, making daily life even more difficult. He described the government's decision as anti-people and strongly condemned it.
Mia Golam Porwar stated that the government has repeatedly increased the prices of fuel, gas, and electricity. As a result, the prices of various essential products have also risen, severely affecting people's livelihoods over the long term. Although the incomes of low-income, middle-income, and other segments of society have not increased, their expenses continue to rise, disrupting their normal standard of living.
He further noted that on August 2, the Bangladesh Energy Regulatory Commission (BERC) increased the retail price of a widely used 12-kg LPG cylinder by Tk 70. As a result, the new retail price has been set at Tk 1,598, up from the previous price of Tk 1,528. In addition, the new price of autogas for vehicles has been fixed at Tk 73.67 per litre.
He warned that the increase in gas prices is likely to have a negative impact on all sectors of the economy, including the country's production sector. He urged the government to take the necessary initiatives to import Liquefied Natural Gas (LNG) to meet domestic demand.
At the same time, He called on the government to immediately withdraw the latest gas price hike decision to provide relief to the public and also to ensure restore relief to the public. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ভোলায় মৃত ব্যক্তির নামে বেতন তোলার সাথে জামায়াত নেতাকে জড়িয়ে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের নিন্দা এবং প্রতিবাদ
ভোলার তজুমদ্দিনে নামের মিল থাকায় মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও ইনডেক্স নম্বর জালিয়াতি করে জামায়াত নেতা ২০ বছর ধরে বেতন তুলছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভোলা জেলা জামায়াতের আমীর জনাব মুহাম্মদ জাকির হোসাইন ও সেক্রেটারি জনাব মো. হারুনুর রশিদ আজ ২ আগস্ট রোববার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, "জালিয়াতি করে একটি মাদরাসা থেকে ২০ বছর ধরে সরকারি বেতন-ভাতা তোলার অভিযোগ তুলে মো. মহিউদ্দিন নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে, যা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জামায়াত নেতা মো. মহিউদ্দিনের বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট, প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়।
তারা আরও বলেন, আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে, তজুমদ্দিন মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় দীর্ঘদিন পর্যন্ত শিক্ষকতা করে আসছেন জনাব মো. মহিউদ্দিন। হঠাৎ করে দীর্ঘ ২০ বছর পর তার নিয়োগ নিয়ে এ ধরনের প্রোপাগান্ডা তার মানহানি করাই মূল উদ্দেশ্য। আমরা আরও জানতে পেরেছি যে, অত্র মাদরাসার সুপার জনাব নুরুজ্জামান অনেক বছর আগেই সুপার হিসেবে যোগদান করেছেন। এ ধরনের ঘটনা থাকলে অবশ্যই তিনি যথাসময়ে ব্যবস্থা নিতেন এটাই স্বাভাবিক। কিন্তু তিনি তা না করে সম্মানিত ও জনপ্রিয় শিক্ষক জনাব মহিউদ্দিনের সাথে ব্যক্তিগত রেষারেষির জেরে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের হীন উদ্দেশ্যে এ ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছেন বলে আমরা অবগত হয়েছি।
নেতৃদ্বয় বলেন, এ ধরনের ঘটনার প্রকৃত বিষয় জেনে সত্য তুলে ধরে ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য গণমাধ্যমগুলোকে দায়িত্বশীলতার সাথে খবর পরিবেশন করার আহ্বান জানাচ্ছি। যিনি এ ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে জামায়াত নেতা জনাব মহিউদ্দিনের সম্মানহানি করে চলেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা প্রেরক-
মো. হারুনুর রশিদ
সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভোলা জেলা শাখা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ : @MiaGolamPorwar
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২ আগস্ট রোববার এক বিবৃতিতে "দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।"
বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই দেশে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখিতায় দিশেহারা সাধারণ মানুষ। এর মধ্যে গৃহস্থালিতে ও গাড়িতে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের মূল্য নতুন করে বাড়ানোয় ভোক্তাদের উপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দিয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার, যা খুবই উদ্বেগজনক। আমি সরকারের এমন জনবিরোধী সিদ্ধান্তের নিন্দা জানাই।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় দাম বৃদ্ধি করেছে। এতে বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে দীর্ঘমেয়াদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষের আয় না বাড়লেও ব্যয় বাড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমি অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্থি দেয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আজ ২ আগস্ট ভোক্তা পর্যায়ে গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
তিনি বলেন, গ্যাসের এরূপ মূল্যবৃদ্ধি দেশের উৎপাদন খাতসহ সবক্ষেত্রে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছি। এজন্য দেশের চাহিদা পূরণে এলএনজি আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এলপিজির বর্ধিত দাম প্রত্যাহার করে জনজীবন স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“জুলাই বিপ্লবে জনগণ জীবন দিয়েছে রাষ্ট্রব্যবস্থার সংস্কার ও পরিবর্তনের জন্য। রাষ্ট্রব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তন যতদিন না হবে, ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে।”
—
মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"ধারণাগতভাবে সংশোধন নয়, সংবিধানের পুরো বৈশিষ্ট্য ও কাঠামোকে আমরা সংস্কার করতে চাই।"
— মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
একনজরে ১ আগস্ট দেশব্যাপি সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালনের একাংশ
#bji #jamaat #11party #গণভোট #জুলাই_সনদThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দৈনিক জালালাবাদ কোনো দলের নয়, জনগণের মুখপাত্র হিসেবে নীতির প্রশ্নে আপসহীন থাকুক — ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই সমাজকে সজাগ রাখে এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনে। তিনি বলেন, “মিডিয়াকে সমাজের আয়না বলা হয়। আয়নার সামনে দাঁড়ালে যেমন কোনো কিছু আড়াল থাকে না, তেমনি একজন প্রকৃত সাংবাদিকও কোনো তথ্য বিকৃত বা পরিবর্তন না করে মানুষের সামনে সত্য তুলে ধরেন। এ কারণেই সাংবাদিকদের সমাজের বিবেক বলা হয়। মিডিয়া যতদিন জাগ্রত থাকে, একটি সমাজও ততদিন জাগ্রত থাকে। আর বিবেকের মৃত্যু হলে সমাজেরও মৃত্যু ঘটে।”
আজ শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় সিলেটের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদ পত্রিকার ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জালালাবাদ পরিবারের একজন সদস্য হিসেবে আমি এই পত্রিকার প্রতি একটি অনুরোধ রাখব। আমাদের অঙ্গীকার ছিল— জালালাবাদ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হবে না; এটি হবে জনগণের মুখপাত্র। কোন দল কখন রাষ্ট্রক্ষমতায় আসবে, সেটি আল্লাহ তাআলার ফয়সালা। কিন্তু জালালাবাদকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে হবে।”
তিনি বলেন, “এই নীতিগত অবস্থান বজায় রাখতে গিয়ে যদি কোনো রাজনৈতিক দলের রোষানলে পড়তে হয়, তাতেও আপত্তি নেই। এমনকি এ পথে চলতে গিয়ে যদি পত্রিকাটি বন্ধও হয়ে যায়, তবুও নীতির প্রশ্নে যেন কখনো আপস না করা হয়। পত্রিকার পৃষ্ঠাসংখ্যা ছোট হতে পারে, কিন্তু তার সংবাদ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে এবং জনগণের কথা বলতে হবে।”
তিনি আরও বলেন, “সত্য প্রকাশ করতে গিয়ে যদি কোনো সংবাদ আমার বিরুদ্ধে যায় কিংবা আমার দলের বিরুদ্ধেও যায়, তবুও জালালাবাদ যেন সত্য প্রকাশে পিছপা না হয়। একটি গণমাধ্যম যখন নির্ভয়ে সত্য তুলে ধরে, তখন মানুষের আস্থা স্বাভাবিকভাবেই তার প্রতি বৃদ্ধি পায়।”
বর্তমান সমাজে পারস্পরিক বিশ্বাসের সংকটের কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, “আজ আমাদের সমাজের সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো আস্থার সংকট। মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না। আমি প্রত্যাশা করি, দৈনিক জালালাবাদ তার বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এই আস্থার সংকট কাটিয়ে উঠতে সমাজকে সহায়তা করবে।”
বক্তব্যের শেষে তিনি দৈনিক জালালাবাদ পরিবারের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং দেশের গণমাধ্যমে সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ধারা আরও শক্তিশালী হোক— সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
সুধী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, দৈনিক জালালাবাদ পত্রিকার বর্তমান সম্পাদক ও প্রতিষ্ঠাতা মুকতাবিস উন নূর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওয়াদুদ টিপুসহ সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General visits the residence of Jessore-4 MP Professor Golam Rasul
A delegation led by the Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament, Mia Golam Porwar visited the residence of Jessore district Ameer Professor Golam Rasul MP.
On Friday, July 31, the delegation visited Professor Golam Rasul MP's residence at 88/4 Nilganj, Narail Road, Monihar, Jessore, where they inquired about the recent incidents and exchanged views with local residents.
Jamaat-e-Islami's central executive council member Mobarak Hossain, and Director of the Jessore-Kushtia Region, along with Jessore District Secretary Principal Abu Jafar Siddique, Assistant District Secretary Golam Quddus, one of the leaders of the July mass uprising Shoaib Hossain, and other party leaders were present during the visit.
After inspecting different parts of the residence, Mia Golam Porwar addressed the party leaders and activists, stating that no one should reach conclusions based on rumors, misinformation, or emotions without first verifying the facts.
He said the central leadership had come to the site to learn the truth of the incident firsthand and to hear the statements of those concerned.
He emphasized that Bangladesh Jamaat-e-Islami has always stood for the rule of law, justice, and a peaceful environment. If allegations arise against any individual or family, they should be investigated through an impartial process. But taking the law into one's own hands or engaging in provocative activities is unacceptable under any circumstances.
Mia Golam Porwar further urged party members and the general public to demonstrate patience, restraint, and responsibility.
He called on everyone to avoid creating tension and to allow law enforcement agencies and the relevant authorities to carry out their duties.
He added that the truth would ultimately prevail and stressed the importance of trusting the legal process.
Secretary General also stated that maintaining peace, harmony, and a democratic environment in the country requires responsible conduct from all political parties and citizens. Political differences, he said, should never become a cause for violence, retaliation, or personal attacks.
During the visit, Professor Golam Rasul briefed the central leaders on various aspects of the recent developments. The delegation also observed the condition of the residence and listened to accounts from local residents.
Finally, the central leaders called upon the people of the country to maintain peace, order, and communal harmony. They also urged the relevant authorities to conduct an impartial investigation into the incident, uncover the truth, and take any necessary legal action in accordance with the law. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General visits the residence of Jessore-4 MP Professor Golam Rasul
A delegation led by the Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament, Mia Golam Porwar visited the residence of Jessore district Ameer Professor Golam Rasul MP.
On Friday, July 31, the delegation visited Professor Golam Rasul MP's residence at 88/4 Nilganj, Narail Road, Monihar, Jessore, where they inquired about the recent incidents and exchanged views with local residents.
Jamaat-e-Islami's central executive council member Mobarak Hossain, and Director of the Jessore-Kushtia Region, along with Jessore District Secretary Principal Abu Jafar Siddique, Assistant District Secretary Golam Quddus, one of the leaders of the July mass uprising Shoaib Hossain, and other party leaders were present during the visit.
After inspecting different parts of the residence, Mia Golam Porwar addressed the party leaders and activists, stating that no one should reach conclusions based on rumors, misinformation, or emotions without first verifying the facts.
He said the central leadership had come to the site to learn the truth of the incident firsthand and to hear the statements of those concerned.
He emphasized that Bangladesh Jamaat-e-Islami has always stood for the rule of law, justice, and a peaceful environment. If allegations arise against any individual or family, they should be investigated through an impartial process. But taking the law into one's own hands or engaging in provocative activities is unacceptable under any circumstances.
Mia Golam Porwar further urged party members and the general public to demonstrate patience, restraint, and responsibility.
He called on everyone to avoid creating tension and to allow law enforcement agencies and the relevant authorities to carry out their duties.
He added that the truth would ultimately prevail and stressed the importance of trusting the legal process.
Secretary General also stated that maintaining peace, harmony, and a democratic environment in the country requires responsible conduct from all political parties and citizens. Political differences, he said, should never become a cause for violence, retaliation, or personal attacks.
During the visit, Professor Golam Rasul briefed the central leaders on various aspects of the recent developments. The delegation also observed the condition of the residence and listened to accounts from local residents.
Finally, the central leaders called upon the people of the country to maintain peace, order, and communal harmony. They also urged the relevant authorities to conduct an impartial investigation into the incident, uncover the truth, and take any necessary legal action in accordance with the law. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মৌলভীবাজারে মিডিয়া দায়িত্বশীল শিক্ষাবৈঠক অনুষ্ঠিত
মিডিয়ার জগতে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সততা ও দক্ষতা বিকশিত করতে হবে- এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, প্রচার ও মিডিয়া বিভাগ একটি বিশেষায়িত বিভাগ। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এ বিভাগের বিশালতা, গভীরতা ও ব্যাপকতা অনেক বেশি। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগে মিডিয়ার জগৎ ছিল অনেক ছোট; বর্তমানে মিডিয়া এক বিশাল ইন্ডাস্ট্রি। তিনি বিশেষ করে প্রচার ও মিডিয়ার জগতে আমাদের অবস্থান আরো সুসংহত করার গুরুত্ব দেন।
প্রধান মেহমান এডভোকেট জুবায়ের বলেন, ইসলামী আন্দোলন সকল সময় হলুদ মিডিয়া ষড়যন্ত্রের শিকার। কোনো কোনো মিডিয়ায় আমাদের অনেক ভালো অর্জনকে ছোট করে প্রদর্শন করা হয়। অথচ বিচ্ছিন্ন কিছু ঘটনাকে অনেক বড় করে উপস্থাপন করা হয়- এটা অনেকটা মিডিয়া সন্ত্রাস। এ অপপ্রচারের মোকাবেলায় আমাদের লড়াই করতে হবে আদর্শ, নৈতিকতা ও চরিত্র দিয়ে।
প্রচার ও মিডিয়া বিভাগের বহুমুখী চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ বিভাগের প্রত্যেক জনশক্তিকে একজন ভালো মানের সাংবাদিক হতে হবে, একজন সৎ যোগ্য দক্ষ রিপোর্টার হতে হবে। এক্ষেত্রে পেশাগত দক্ষতা অর্জনের অনেক সময় দিতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে ও বেশি বেশি পরিশ্রম করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আন্তরিকতার সাথে কাজ করতে পারলে একটা সময়ে এ জগতে আমাদের অবস্থান আরও সুসংহত হবে ইনশাআল্লাহ।
তিনি চব্বিশের রক্তাক্ত বিপ্লবের দাবি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে প্রচার ও মিডিয়া বিভাগকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় দায়িত্বশীলদের শিক্ষাবৈঠকে প্রধান অতিথির আলোচনায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
প্রচার ও মিডিয়া বিভাগীয় জেলা সভাপতি মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে ৩১ জুলাই, শুক্রবার, সকাল ১১টায়, স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষাবৈঠকে মহাগ্রন্থ আল কুরআনের সূরা আল হুজুরাত হতে দারস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক। এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় ইউনিট টিম সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ আজাদুর রহমান, আবদাল মাহবুব কোরেশী, আব্দুস সামাদ ও আব্দুল হাই প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় না মানলে সরকারও টিকে থাকতে পারবে না- মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, “জাতীয় নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এই রায় অস্বীকার করে ক্ষমতাসীন দল এখন দ্বিচারিতা করছে। গণভোটের গণরায় না মানলে সরকারও টিকে থাকতে পারবে না। সংবিধান সংস্কার কমিশন গঠন করে গণরায় মেনে নিয়ে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবায়ন হলে সকল দলের জন্য কল্যাণকর হবে, কোনো একক দলের প্রাধান্য থাকবে না। কর্তৃত্ববাদী ও নতুন ফ্যাসিস্ট তৈরি হবে না। আশা করি, এ ব্যাপারে সরকারের শুভবুদ্ধির উদয় হবে।”
৩১ জুলাই (জুমআ বার) বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে স্থানীয় একটি মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন। দিনব্যাপী আয়োজিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজউদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল-আমীন হাসান, দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ এবং রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী নবী-রাসুলগণের প্রথম ও প্রধান কাজ ‘দাওয়াত’ জনগণের দ্বারে দ্বারে পৌঁছানোর কাজ করে থাকে। সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য। আর আমাদের পরিচয় হলো দাঈ ইলাল্লাহ। পুরো সমাজব্যবস্থায় জাতি গঠনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার। কোরআন-সুন্নাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই আমাদের ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনগণকে সংগঠিত করে ইসলামের আলোকে নিজেদের জীবন পরিচালনার জন্য দ্বীনি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের জনশক্তির কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে, অর্থ বুঝতে হবে এবং সেই আলোকে নিজেদের জীবন গড়তে হবে। সকল প্রকার ঘৃণিত কাজ, অশ্লীলতা এবং সীমালঙ্ঘনমূলক কাজ পরিহার করে চলতে হবে। সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় নৈতিকতা ও তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করে শ্রেষ্ঠ চরিত্রের নমুনা প্রদর্শন করতে হবে।”
মাওলানা আবদুল হালিম বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক জামায়াতকে ধ্বংস করার জন্য তথাকথিত নিষিদ্ধ ঘোষণা এবং গুম-খুনসহ সকল প্রকার জুলুম-নির্যাতন করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে ঢাকার বায়তুল মোকাররমে আমাদের ৬ জনকে হত্যা করেছে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ১৫ বছর এক মাস কারান্তরালে নির্মম কষ্ট দিয়ে মৃত্যুর মুখোমুখি করেছে। রংপুরের গর্বিত সন্তান এটিএম আজহারুল ইসলাম এমপিকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় ১৪ বছর কারাগারে ফাঁসির সেলে রেখে নির্মমভাবে কষ্ট দিয়ে নির্যাতন করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে সম্মানিত করে সংসদে আসার সুযোগ দিয়েছেন। ফ্যাসিস্ট শাসকদের জুলুম-নির্যাতনে আমাদের এক লাখ জনশক্তি জেল খেটেছে। ৭ হাজার পঙ্গু হয়েছে। ৮–১০ হাজারের বেশি চাকরি হারিয়েছে। এখনো ৭ জন শিবির নেতা গুম হয়ে আছে। এত বিপুল ত্যাগের বিনিময়ে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে।”
সরকারের দু’টি চাকা একটি সরকারি দল, আরেকটি বিরোধী দল। জামায়াত অতীতের মতো বিরোধী দল হবে না। সরকারের গঠনমূলক কাজে ও জনস্বার্থে সহযোগিতা এবং দেশ ও জনস্বার্থ পরিপন্থী কাজ প্রতীয়মান হলে জামায়াত সংসদে সমালোচনা এবং রাজনৈতিক মাঠে প্রতিবাদ করে জনগণের আস্থা অর্জনে ভূমিকা পালন করবে।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা জনগণ মেনে নেবে না
-ডা. শফিকুর রহমান এমপি
পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে ‘২৪-এর জুলাই বিজয় জনগণের, কোনো ব্যক্তি বা দলের নয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
৩১ জুলাই (জুমআ বার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি. নং বি-২২২৩)-এর উদ্যোগে ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদ এর সভাপতিত্বে এবং এসএম আতিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান। ঢাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, শ্রমিকল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী ও মুজিবুর রহমান ভুঁইয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম, পরিবহন ফেডারেশনের সহসভাপতি লোকমান আহমদ, ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. সারোয়ার ছিদ্দিকী।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই ছিল দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, সেদিন সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা পরে একদিন পিছিয়ে ১ আগস্ট কার্যকর করা হয়। সরকারের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের প্রতি আহ্বান জানানো হয়, যেহেতু সরকার জামায়াতকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তাই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, আমাদের সেই আহ্বানের মাত্র তিন দিনের মাথায় তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ১ আগস্ট তারা আমাদের নিষিদ্ধ করেছিল, আর ৫ আগস্ট রান্না করা খাবারও খেতে পারেনি। আল্লাহ তাআলা তাদের কপালে সেই খাবারও রাখেননি। তারা ভেবেছিল, আগের বছরের মতো এবারও অত্যাচার করে পার পেয়ে যাবে, ফ্যাসিবাদী কায়দায় আন্দোলন দমন করবে। কিন্তু জমিনের মালিক আল্লাহ। তাঁর ফয়সালার বিরুদ্ধে গিয়ে কোনো শক্তিই টিকে থাকতে পারে না।"
ডা. শফিকুর রহমান বলেন, মানুষ সেদিন মুখে মুখে বলেছে, আল্লাহ তাআলা যেন আবাবিল পাখির মতো সাহায্য পাঠান। তিনি বলেন, আল্লাহ চাইলে ক্ষুদ্র শক্তিকেও বিজয়ী করতে পারেন এবং পৃথিবীর সবচেয়ে বড় বাহিনীকেও পরাজিত করতে পারেন। ইতিহাসে এমন ঘটনা একাধিকবার ঘটেছে, কিন্তু স্বৈরাচারীরা কখনোই সেখান থেকে শিক্ষা নেয় না।
ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনের সময় একদিকে ছিল সশস্ত্র সরকারি বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীরা, অন্যদিকে নিরস্ত্র মানুষ ঈমান ও দেশপ্রেমের স্লোগান নিয়ে রাজপথে নেমেছিল। আল্লাহ সেই ঈমান ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষদেরই বিজয় দিয়েছেন।"
জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী ১,৪০০ শহীদের পেশাগত পরিচয় বিশ্লেষণ করলে দেখা যায়, সর্বাধিক শহীদ শ্রমিক সমাজের। এরপর ছাত্র এবং তারপর সাধারণ মানুষের অবস্থান। তিনি বলেন, শ্রমিকদের কোনো কোটা পাওয়ার জন্য আন্দোলন করেনি; তারা বৈষম্যের বিরুদ্ধে লড়েছে। তারা চেয়েছিল সম্মানজনকভাবে পরিবার-পরিজন নিয়ে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে।
চাঁদাবাজির প্রসঙ্গে তিনি এক মন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘সমঝোতার মধ্যে নিলে চাঁদা বলা যাবে না’—এ ধরনের বক্তব্য চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার শামিল। তিনি আরও বলেন, একজন হুইপ বলেছেন, ‘বিদেশ থেকে কেউ এসে দেশ চালালেও চাঁদাবাজি বন্ধ করা যাবে না।’ ডা. শফিকুর রহমানের ভাষায়, যদি এমন বক্তব্যই সত্য হয়, তবে তা চাঁদাবাজির একটি বৈধ কাঠামো দাঁড় করানোর শামিল।
শফিকুর রহমান আরও বলেন, দেড় কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির মাধ্যমে যে অবৈধ উপার্জনের ব্যবস্থা তৈরি হয়েছে, সেটাকেই যেন চাকরি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। জনগণ এমন চাকরি চায় না; জনগণ এই চাঁদাবাজিকে ঘৃণা করে।
সরকারের দুর্নীতি ও ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, সরকারের একজন নেতা নিজেই স্বীকার করেছেন যে গত পাঁচ মাসে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়নি এবং দুর্নীতি বেড়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি প্রধানমন্ত্রীর নির্দেশেই সবকিছু পরিচালিত হয়, তাহলে দুর্নীতিবাজরা তাঁর আশপাশে কীভাবে অবস্থান করে? দুর্নীতি বন্ধ হয় না কেন? যখন নিজেরাই ব্যর্থতার কথা স্বীকার করছেন, তখন ক্ষমতায় থাকার নৈতিক অধিকার কোথায়?
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবির প্রসঙ্গে তিনি বলেন, এসব দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হওয়াই দুঃখজনক। এগুলো তো শ্রমিকদের মৌলিক অধিকার হওয়া উচিত ছিল। অথচ অধিকার প্রতিষ্ঠার বদলে আজ অধিকার নিয়েই টানাটানি চলছে।
তিনি অভিযোগ করে বলেন, চাঁদাবাজদের হাতে পরিবহন শ্রমিকদের সর্বত্র নির্যাতনের শিকার হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর, হামলা, এমনকি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটছে। তিনি বলেন, এই অপকর্ম যারা করছে, তাদের বিরুদ্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের দাবিদার কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী নয়; জুলাইয়ের দাবিদার বাংলাদেশের ১৮ কোটি মানুষ। কেউ এককভাবে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করতে পারে না। শহীদরা কোনো দলের সম্পত্তি নন; তারা জাতির সম্পদ।
জুলাই শহীদ ও আহত পরিবারের যথাযথ সম্মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তাদের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে। আমরা স্পষ্টভাবে দাবি জানাই, জুলাই শহীদ ও জুলাই-সন্তানদের মর্যাদা ও প্রাপ্য রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। শহীদ পরিবারকে সম্মান দিলে ভবিষ্যতেও এই দেশের মাটিতে সাহসী সন্তান জন্ম নেবে।
তিনি বলেন, আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করব না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রুখে দাঁড়াতে হবে, কারণ মাথা নত করলে সব শেষ হয়ে যাবে। আমরা হারব না, ইনশাআল্লাহ জয়ী হব।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ৭০ শতাংশ মানুষের গণরায়কে নিজেদের গণতান্ত্রিক দল দাবি করলে সেই রায় অবশ্যই মেনে নিতে হবে। জনগণের রায় অমান্য করা মানেই জনগণকে অসম্মান করা।"
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আমরা অতীতেও মজলুম ছিলাম, এখনও মজলুম। আল্লাহ আমাদের অভিভাবক। তাঁর সাহায্যের ওপর ভরসা করেই আমরা আন্দোলন চালিয়ে যাব। ইনশাআল্লাহ, জনগণের ন্যায্য দাবির কাছে একদিন সবাই মাথা নত করতে বাধ্য হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, এদেশের শ্রমিকদের আজও বঞ্চিত রয়েই গেল ২৪-এর বিপ্লবের পর আমরা আশা করেছিলাম, তাদের অবস্থার উন্নতি হবে কিন্তু এখন তাদের অবস্থা আগের চেয়ে শোচনীয়, উপরন্তু চাঁদাবাজদের অত্যাচারে আজ পরিবহন শ্রমিকদের বড়ই অতিষ্ঠ।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেন, এক শ্রেণির নব্য চাঁদাবাজেরা আজ গোটা পরিবহন সেক্টরকে গ্রাস করে ফেলতে চাইছে; আমরা কথা দিচ্ছি এই চাঁদাবাজিসহ সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, শ্রমিকদের মুক্তির আন্দোলন চলবে, আমরা শ্রমিকদের তাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ্।
প্রোগ্রামে অন্যদের মধ্যে শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, মুহিবুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই বিপ্লবে শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিগত সরকার যা করেছে বর্তমান সরকার তাই করছে - অধ্যাপক মুজিবুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, বিগত সরকার যা করেছে বর্তমান সরকার তাই করছে। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম’আ বায়তুল মোকাররম মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল পূর্বে শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জুলাইয়ের সূচনা হয়েছে সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চালু করেছিল নানান রকম কোটা, বর্তমান সরকার চালু করেছে বিএনপি কোটা। সরকার সর্বত্র নিলজ্জভাবে দলীয়করণ করছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক, ব্যাংক-বিমা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দিরসহ সর্বত্র দলীয় লোকজনকে দিয়ে দখল করে দলীয় প্রতিষ্ঠানে রূপ দেওয়া হচ্ছে। এই যে সরকার বৈষম্যের সৃষ্টি করছে অথচ এই বৈষম্যের বিরুদ্ধে জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। অবশ্য সরকারের একজন মন্ত্রী স্বীকার করেছেন, জুলাই বিপ্লব পরবর্তী কিছুই পরিবর্তন হয়নি; সবকিছু আগের মতোই চলছে! তাহলে প্রশ্ন হলো কেন কিছুই পরিবর্তন হয়নি? কেন সবকিছু আগের মতোই চলছে?- কারণ সরকার জুলাই চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে না হেঁটে ফ্যাসিবাদের পথে হাঁটছে।
অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে সব কিছুর পরিবর্তন হবে। আগের মতো কোনো কিছুই চলবে না। জাতি নতুন বাংলাদেশ দেখতে পাবে। জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়া সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালন করতে বিরোধীদলের সহযোগিতা চাইলে জামায়াতে ইসলামী সেই সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের মুক্তির সংগ্রামের দীর্ঘ ইতিহাস। এবং দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে আমরা আজকের এই জায়গায় এসেছি। আমরা বৃটিশের কলোনিজম থেকে মুক্তি পেয়েছি ১৯৪৭ সালে। মুসলিম জাতিসত্তার বিকাশ হয়েছে আমাদের সেই স্বাধীনতার মধ্য দিয়ে। ১৯৭১ সালের মুক্তির সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি স্বৈরশাসকের হাত থেকে মুক্ত হয়ে সংসদীয় গণতান্ত্রিক পথচলা শুরু করেছে। এতো দীর্ঘ পথ পরিক্রমায় অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু কোনো পরিবর্তনই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। যার কারণে জুলাই আন্দোলনে জাতি নতুন করে স্বপ্ন দেখেছে ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু আমরা কখনো কী ভেবেছি এতো রক্ত দেওয়ার পর, এতো জীবন দেওয়ার পরও আমাদেরকে রাষ্ট্র সংস্কারের জন্য আবারও দাবি উত্থাপন করতে হবে, রাজপথে নামতে হবে। কিন্তু কেন নামতে হলো?- এতো রক্ত, এতো জীবন দেওয়া কী ব্যর্থ হয়ে যাবে?- যদি আমরা ব্যর্থ হয়ে যাই তবে এই রক্তের দায় আমরা কীভাবে পরিশোধ করবো? এই দায় থেকে মুক্ত হতে হলে শহীদেরা যেজন্য জীবন দিয়েছে শহীদদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে হবে। আর শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, চব্বিশের জুলাই ও আগস্টে যেই ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে আমরা কিন্তু সেই ঘটনা গুলো অনেকেই ভুলে যাচ্ছি। তিনি আরও বলেন, কী কারণে এতো মানুষ জীবন দিয়েছে, কেন আন্দোলনে যোগ দিয়েছে সেটি ভুলে গেলে শহীদদের সাথে বেঈমানি করা হবে। শহীদদের কাছে আমরা দায়বদ্ধ। শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ আমাদেরকেই করতেই হবে। আর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আমাদের শহীদেররা জীবন দিয়েছে ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী নতুন সরকার জুলাই চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে সেই পুরোনো ফ্যাসিবাদের সংস্কৃতির দিকে দেশ নিয়ে যেতে চাচ্ছে। এজন্যই সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তবে মনে রাখতে হবে শহীদদের রক্ত বৃথা যায় না, যাবে না। শহীদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ হবেই, হবে।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, যারা নিজের জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা দুই বছরেও বাস্তবায়ন হয়নি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি যেই সংসদ নির্বাচন হয়েছে ওই নির্বাচন কেবলমাত্র জুলাই বিপ্লব অর্জনের কারণেই হয়েছে। এই নির্বাচন সংবিধানের নির্ধারিত সময়ের আগে হয়েছে। তাহলে সেটি কিভাবে হলো প্রশ্ন রেখে তিনি বলেন, সেটি হয়েছে জুলাই বিপ্লবের কারণে। আর এই নির্বাচনের জন্য রাষ্ট্রপতি একটি আদেশ জারি করেন। সেই আদেশের ভিত্তিতে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে একই আদেশের ক্ষমতাবলে অনুষ্ঠিত হয়। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে রাষ্ট্রপতির ওই আদেশ মোতাবেক নির্বাচিত সংসদ সদস্যরা একইসাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন এবং দুটি শপথ গ্রহণ করবেন। একটি শপথ সংসদ সদস্য হিসেবে আরেকটি শপথ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল দুটি শপথই গ্রহণ করেছে। কিন্তু বিএনপি শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে। তারা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি! গণভোটের রায় উপক্ষে করে বিএনপি শহীদের রক্তের সাথে বেঈমানি এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি আরও বলেন, শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য জুলাই বিপ্লব অর্জিত হয়নি। রাষ্ট্র কাঠামোর সংস্কার করে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে। গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণ হ্যাঁ ভোট দিয়ে সেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। তিনি, জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করার দাবি জানিয়ে বলেন, জুলাইয়ের চেতনায় গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায়ে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে তিনি আহ্বান জানান।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে ড. মোবারক হোসাইন ও শাহীন আহমেদ খান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়কারী ধর্মপ্রাণ মুসল্লীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।৷
সভা শেষে, শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সন্ত্রাসীদের হামলায় চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না : ডা. শফিকুর রহমান এমপি
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ছাত্রদল সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে আজ শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি।
এ সময় তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি আলিফ ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
আলিফ চৌধুরী ছাত্রশক্তির হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক এবং হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত মঙ্গলবার হামলায় গুরুতর আহত হওয়ার পর বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। বৃহস্পতিবার সকালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হলেও গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা শেষ পর্যন্ত তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করতে সক্ষম হননি। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় তিনি পুনরায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তিনি বলেন, যারা এ নৃশংস হামলার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, “২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না, বরদাশতও করবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, পরিবর্তিত বাংলাদেশেও এ ধরনের রাজনৈতিক সহিংসতা সংঘটিত হওয়া অত্যন্ত হতাশাজনক। তিনি বলেন, “আমরা দেখতে চাই সরকার এ ধরনের ঘটনার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তারা যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে।”
তিনি অভিযোগ করেন, হামলার শিকার ব্যক্তিরা বিচার চাইতে গিয়ে মামলা দায়ের করতেও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। বহু চেষ্টা-তদবিরের পর মামলা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “সরকারের দায়িত্ব আইনের শাসন নিশ্চিত করা। কিন্তু যদি ভুক্তভোগীদের ন্যায়বিচার পেতেই সংগ্রাম করতে হয়, তাহলে জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা কীভাবে তৈরি হবে?”
সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “সরকার জনগণের নিরাপত্তার রক্ষক। কিন্তু যদি তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের উদ্বেগ বাড়বে। আমরা ব্যর্থতার ব্যাখ্যা শুনতে চাই না; আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। সরকারকে কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে যে এই দেশ সকল নাগরিকের এবং আইন সবার জন্য সমান।”
তিনি সাম্প্রতিক সময়ে সরকারের একজন মন্ত্রীর দুর্নীতি ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে দেওয়া মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “যদি সরকারের ভেতর থেকেই বলা হয় যে দুর্নীতি বেড়েছে এবং কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি, তাহলে জনগণের স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—এই পরিস্থিতির পরিবর্তন হবে কীভাবে? জনগণ অজুহাত নয়, কার্যকর ব্যবস্থা প্রত্যাশা করে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। অথচ মতপ্রকাশ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।”
আহত আলিফের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই ছেলেটি কাউকে আক্রমণ করতে যায়নি। বরং সংঘাত এড়ানোর চেষ্টা করতে গিয়ে নিজেই নির্মম হামলার শিকার হয়েছে। তার একটি চোখের দৃষ্টিশক্তি হারাতে হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক, নিন্দনীয় এবং কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।”
তিনি বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে রাজনৈতিক মতভিন্নতার কারণে কারও ওপর হামলা হবে না। এখন পুরো জাতি অপেক্ষা করছে—সরকার এই ঘটনার সঙ্গে জড়িত দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।”
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে নেতাকর্মীদের গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আলিফ চৌধুরী চোখে রডের আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার বাম চোখের দৃষ্টিশক্তি আর রক্ষা করা সম্ভব হয়নি।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, শেরেবাংলা নগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আজম, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) নেতা ডা. হাসান আল বান্না, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"অশুভ শক্তির বিরুদ্ধে বুক টান করে লড়াই করেই জিতবো ইনআশাল্লাহ"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মরক্কোর মহামান্য রাজার ক্ষমতা গ্রহণের ২৭তম বার্ষিকীতে সেক্রেটারি জেনারেলের যোগদান; শুভেচ্ছা জ্ঞাপন
আজ ৩০ জুলাই বৃহস্পতিবার ঢাকাস্থ মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুথাইনা এল কেরদৌদি এল কুলালির আমন্ত্রণে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের ক্ষমতা গ্রহণের ২৭তম বাষির্কী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার এই অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মিয়া গোলাম পরওয়ার মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদের প্রতি একটি শুভেচ্ছা বার্তা মাণ্যবর রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। শুভেচ্ছা বার্তায় মরক্কোর মহামান্য রাজার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। একইসাথে, আগামীতে মরক্কো ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জনাব মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে আগত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, সিভিল সোসাইটির প্রতিনিধিসহ সুধীজনদের মতবিনিময় করেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদে মাননীয় বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে। তিনি বলেন, জুলাইয়ের চেতনাই ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়বিচারের বাংলাদেশ। সেই চেতনায় জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন জানিয়ে জুলাইয়ের শুরু থেকে আজ পর্যন্ত আপসহীন ভূমিকা রেখে আসছে।
বৃহস্পতিবার ৩০ জুলাই রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই চেতনা থেকে সরে আসতে আপসের যত প্রস্তাব এসেছে, জামায়াতে ইসলামী তা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আমরা বলেছি, বরাবরই জবাব দিয়েছি- আপনারা গণভোটের পক্ষে কথা বলে আজ অস্বীকার করছেন, আমরা গণভোটের পক্ষে কথা বলে আজও স্বীকার করছি, আগামীতেও করবো। আমরা রাষ্ট্র সংস্কারের দাবি থেকে একচুলও পিছিয়ে যাবো না।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করার এখনো সময় আছে। ভুল সবার হতে পারে, ব্যক্তি, দল ও সরকারও ভুল করতে পারে। ভুলের উপর অটুট থাকা যাবে না। সরকার গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে যে ভুল করেছে, সেই ভুল থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
আমীরে জামায়াত বলেন, জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সর্বত্র নির্লজ্জভাবে দলীয়করণ চলছে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে সরকার দলীয় লোকজন নিয়োগ দিয়ে দলীয় প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। এ সরকার পতিত ফ্যাসিবাদী সরকারের পথে হাঁটলে একই পরিণতি ভোগ করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেদেশে জালিম শাসক, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শিশুরা পর্যন্ত জীবন উৎসর্গ করে দেয়, সেই দেশে শহীদদের রক্ত বৃথা যাবে না। শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।
শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি বলেন, আমি যখন শহীদ পরিবারের পক্ষে সংসদে গণহত্যার বিচারের দাবি তুলেছি এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউরকে স্মারকলিপি দিয়েছি, তখন তারা আমার বক্তব্য শুনেছেন এবং এক বছরের মধ্যে বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। ট্রাইব্যুনালে লোকবল এবং বেঞ্চের অভাবে বিচার ধীরগতিতে চলছে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করতে ট্রাইব্যুনালে বেঞ্চ ও জনবল বৃদ্ধি করতে হবে।
রাষ্ট্রচিন্তক মিসেস দিলারা চৌধুরী বলেন, বিএনপি যদি জুলাই চেতনা ধারণ করতে পারে, তবে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী প্রতিষ্ঠা লাভ করতে পারবে। জুলাই গণঅভ্যুত্থানে আপামর জনতার অংশগ্রহণে এক সফল বিপ্লব অর্জিত হয়েছে। এই বিপ্লব কোনো দলের অর্জন নয়। জাতি অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করে জুলাই বিপ্লব অর্জন করেছে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে প্রথম পদক্ষেপ নিতে হবে জুলাইকে ধারণ করার। সরকার ও বিরোধীদলকে জুলাইকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদের সভাপতি আহত জুলাইযোদ্ধা নেছার উদ্দিন নাঈম বলেন, গুলির যন্ত্রণা আর ব্যথার চেয়ে বেশি ব্যথা লাগে যখন সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বলে, নির্বাচনের জন্য সংস্কারের পক্ষে বিএনপি মত দিয়েছে, কথা বলেছে। তিনি আরও বলেন, আমরা চাই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। কিন্তু সরকার যদি গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার না করে, তবে যেখান থেকে দেশে এসেছেন আবারও সেখানে চলে যেতে হতে পারে।
দুই চোখ হারানো জুলাইযোদ্ধা মো. রাকিব বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলেও আমরা নিজেরাই বৈষম্যের শিকার হয়েছি। চিকিৎসার জন্য হাসপাতালে গেলে চিকিৎসা না দিয়ে আমাদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পাঠানো হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে। জুলাই মুছে দিতে যেই ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র বন্ধে রাষ্ট্রকে জুলাইয়ে সঠিক ইতিহাস লিখতে ও সংরক্ষণ করতে হবে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, সাবেক সচিব মাহবুবুল হক, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী,ব্যারিস্টার শাহরিয়ার কবির, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ পারভেজ মিয়ার মা কানিজ ফাতেমা, শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম, শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের বাবা সৈয়দ গাজী উর রহমান, শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান, শহীদ মেহেরুন্নেসার বাবা মো. মোশাররফ হোসেন, শহীদ আব্দুল হান্নানের ছেলে ডা. সাইফ আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ড. ফয়জুল হক, জুলাইযোদ্ধা আল নুর মোহাম্মদ আয়াশ ও মাসুম বিল্লাহ, শহীদ শাহরিয়ার খান আনাসের নানা সাইদুর রহমান খান প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জুলাই আন্দোলন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য সংঘটিত হয়নি; এটি ছিল রাষ্ট্রের মৌলিক কাঠামোগত পরিবর্তনের আন্দোলন।"
—
মাওলানা মুহাম্মদ শাহজাহান
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#julyrevolution #36july #jamaat #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"যদি জুলাইকে বাঁচিয়ে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য টেকসই সংবিধান সংস্কারের পথে আপনারা অগ্রসর হোন।"
— ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#julyrevolution #36july #jamaat #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জাতীয় সংসদে রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে। নাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই তার ফয়সালা হবে।"
— মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#julyrevolution #36july #jamaat #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জুলাই যোদ্ধারা এক দলকে তাড়িয়ে আরেক দলকে বসাতে জীবন দেয়নি; তারা সিস্টেমের আমূল পরিবর্তন চেয়েছে।"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#julyrevolution #36july #jamaat #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair congratulates Bangladesh Women's Junior Hockey Team on unbeaten championship victory in Oman
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and its Central Youth and Sports Department President Advocate Ahsanul Mahboob Zubair issued a congratulatory message on Thursday (30 July) following the Bangladesh Women's Junior Hockey Team's historic unbeaten triumph in the Women's Junior AHF Cup 2026 held in Muscat, Oman.
In his message, Advocate Zubair said: "I extend my heartfelt congratulations and best wishes to the Bangladesh Women's Junior Hockey Team, the coaching staff, and everyone associated with Bangladesh hockey for achieving the historic distinction of becoming unbeaten champions by defeating Kazakhstan 2–0 in the final of the Women's Junior AHF Cup 2026 held in Muscat, Oman."
He further said: "This unforgettable victory by our young women hockey players on Omani soil has filled the entire nation with immense pride and joy. Throughout the tournament, our determined daughters demonstrated outstanding performances, discipline, and fighting spirit, bringing great honor to the country."
Advocate Zubair also noted that the enthusiastic support of the Bangladeshi expatriate community, present at the venue, together with the overall efforts of the Bangladesh Hockey Federation, had made the achievement even more meaningful.
He concluded by wishing all members of the victorious Bangladesh Women's Junior Hockey Team a bright future, long life, and continued success in the years ahead. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী হকি দলকে অভিনন্দনঃ এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) বলেন, “ওমানের মাসকটে অনুষ্ঠিত ‘উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬’-এর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করায় আমি বাংলাদেশ নারী জুনিয়র হকি দল, কোচিং স্টাফ এবং হকি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
এডভোকেট জুবায়ের আরও বলেন, “ওমানের মাটিতে আমাদের নারী তরুণ হকি খেলোয়াড়দের এই অবিস্মরণীয় জয় পুরো জাতিকে অত্যন্ত গর্বিত ও আনন্দিত করেছে। পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের অদম্য কন্যাদের চমৎকার পারফরম্যান্স, শৃঙ্খলাপরায়ণতা ও লড়াকু মানসিকতা দেশের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে।”
তিনি বলেন, “মাঠে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সমর্থন এবং হকি ফেডারেশনের সার্বিক প্রচেষ্টা এই সাফল্যকে আরও অর্থবহ করেছে। আমি বিজয়ী বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের সকল সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্থিরচিত্র- জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা
📷 ৩০ জুলাই'২৬ । বৃহস্পতিবার । সকাল ১০টা
📷ভেন্যু : কাউন্সিল হল, আইডিইবি, কাকরাইল, ঢাকা।
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ।
#julyrevolution #36july #jamaat #bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party alliance protests attack on NCP leaders' convoy in Habiganj; harassment of political leaders condemned
The Coordinator of the 11-Party Alliance and Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami, Dr. A.H.M. Hamidur Rahman Azad, issued a statement on Wednesday (29 July) strongly condemning and protesting the attack on the convoy of National Citizen Party (NCP) Chief Coordinator Nasiruddin Patwary and Northern Region Chief Organizer Sarjis Alam in Habiganj, as well as the obstruction and harassment by police of Opposition Chief Whip Nahid Islam, MP, and other senior NCP leaders at various locations while they were travelling from Moulvibazar to Habiganj on 29 July.
In his statement, Dr. Hamidur Rahman Azad said that at around 7:00 pm on Tuesday (28 July), after the conclusion of the "July March 2026" program near the Court Mosque and the Deputy Commissioner's Office in Habiganj, the convoy carrying senior NCP leaders came under a terrorist attack and subsequently it was vandalized. He further alleged that, while travelling to attend a protest program in Habiganj on Wednesday (29 July) in response to the attack, Section 144 was imposed, and police blocked and detained Opposition Chief Whip and NCP Convener Nahid Islam, MP, along with other senior NCP leaders, at several locations, including Sreemangal in Moulvibazar.
He described these actions as a violation of democratic rights and called for those responsible to be identified and brought to justice without delay.
Dr. Hamidur Rahman Azad said that the July uprising had restored the people's and political parties' freedom of expression. He argued that there is no place in a democracy for attacks on individuals because of their political views. If any political speech is considered provocative, it should be answered through political means rather than violence, adding that responding to speech with attacks reflects what he described as a continuation of fascist practices. He further alleged that the government, having failed to respond politically, had allowed opposition leaders and activists to be targeted. He also demanded the immediate arrest and prosecution of those BNP activists involved in the attack on NCP leaders in Habiganj.
He further stated that, following the July uprising, the government's decision to impose Section 144 in Habiganj to obstruct an opposition political program had undermined citizens' political rights. He called on the authorities not to obstruct peaceful programs organized by opposition parties in the future, saying this was essential for political stability and healthy democratic practice. He also urged law enforcement agencies to perform their duties impartially, respect citizens' fundamental rights, and avoid repeating ill-practices associated with the past. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা
🗒️ ৩০ জুলাই'২৬ । বৃহস্পতিবার । সকাল ১০টা
📍ভেন্যু : মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি, কাকরাইল, ঢাকা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Chinese People's Liberation Army’s 99th founding anniversary observed
Jamaat-e-Islami’s delegation attends reception; Extends greetings
A reception marking the 99th anniversary of the Chinese People's Liberation Army (PLA) was held on Wednesday evening (29 July) at the Embassy of China in Dhaka. The event was hosted by Senior Defence Attaché Colonel Du Xinsheng and attended by ambassadors, high commissioners, diplomats, political leaders, retired military officers, senior government officials, and distinguished members of civil society.
A five-member delegation from the main opposition party in the Bangladesh Parliament, Bangladesh Jamaat-e-Islami, led by the party's Secretary General and former Member of Parliament, Mia Golam Porwar, attended the reception. Other members of the delegation included Barrister Najibur Rahman Momen MP, Colonel (Retd.) Abdul Baten MP, Mosleh Uddin Farid, MP, and Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee to the Leader of the Opposition.
On the occasion, on behalf of the Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP, Jamaat’s Secretary General Mia Golam Porwar conveyed the greetings and congratulations to Chinese Ambassador Yao Wen.
The delegation also expressed its best wishes for the continued stability of the Chinese government and for the peace, prosperity, and progress of the people of China. They further expressed hope that the bilateral trade and diplomatic relations between Bangladesh and China would continue to grow stronger and become even more meaningful in the years ahead. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা ও বিরোধীদলীয় চিফ হুইপসহ নেতৃবৃন্দকে রাস্তায় পুলিশ কর্তৃক হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদঃ ১১ দলীয় ঐক্য
গত ২৮ জুলাই মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা এবং ২৯ জুলাই মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামসহ এনসিপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে পুলিশ কর্তৃক বাধাদান ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ আজ ২৯ জুলাই বুধবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ’জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দের গাড়িবহরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়। ওই হামলার প্রতিবাদে ২৯ জুলাই বুধবার হবিগঞ্জে এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে ১৪৪ ধারা জারি করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপিসহ এনসিপির জ্যেষ্ঠ নেতাদের পুলিশ কর্তৃক আটকে দেয়া গণতান্ত্রিক অধিকার হরণের শামিল। আমরা এই ধরণের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
ড. হামিদুর রহমান আযাদ বলেন,জুলাই অভ্যুত্থানে জনগণ, রাজনৈতিক দল বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। রাজনৈতিক বক্তব্যের কারণে কারো ওপর হামলার স্থান গণতন্ত্রে নেই। কারো বক্তব্য যদি আক্রামনাত্মক হয়, তবে এর জবাব রাজনৈতিকভাবে দিতে হবে। কিন্তু কথার জবাব সন্ত্রাসের মাধ্যমে দেওয়া পূর্বের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ । সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। হবিগঞ্জে বিএনপির যেসব নেতাকর্মী আইন হাতে তুলে নিয়ে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে, অবিলম্বে সেসব সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর সরকার বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে নাগরিকদের রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য ভবিষ্যতে বিরোধী দলের যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন প্রত্যাশার বাংলাদেশে অতীতের মতো দলদাস না হয়ে নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদান্তে-
ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
সমন্বয়ক, ১১ দলীয় ঐক্য
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চায়নিজ লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের যোগদান; শুভেচ্ছা জ্ঞাপন
২৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় ঢাকাস্থ চায়না দূতাবাসে চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাস্থ চায়না দূতাবাসের প্রতিরক্ষা সিনিয়র অ্যাটাচে মি. কর্নেল দু সিনশেং এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই অনুষ্ঠানে যোগ দেন। প্রতিনিধি দলে আরো ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, কর্ণেল (অব.) আব্দুল বাতেন এমপি, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি এবং মাননীয় বিরোধী দলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি'র পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার চীনের মাননীয় রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চীনা সরকারের দীর্ঘ স্থায়িত্ব এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনের সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও চায়নার দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে এ সময়ে আশাবাদ ব্যক্ত করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Meeting held between the CEC and Jamaat leaders
The Election Commission must exercise it’s constitutional powers and responsibilities, asserts Mia Golam Porwar
An important meeting between the Election Commission and a delegation from Bangladesh Jamaat-e-Islami was held today, Wednesday, 29 July, at 11:00 a.m. at the Election Commission headquarters in Agargaon, Dhaka. The Jamaat delegation was led by party’s Secretary General and former MP Mia Golam Porwar. Other participants included Assistant Secretary General and former MP Dr. A.H.M. Hamidur Rahman Azad, Assistant Secretary General Advocate Muazzam Hossain Helal, Assistant Secretary General and Secretary for Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair, Central Working Committee members Advocate Jasim Uddin Sarkar and Advocate Shishir Mohammad Monir.
Speaking at a brief press briefing after the meeting, Mia Golam Porwar stated a delegation of Jamaat-e-Islami held an important discussion with the Election Commission (EC) aimed at ensuring that the upcoming local government elections are free, fair, transparent, and credible.
He stated that the Election Commission is a constitutional institution. Appointing identified partisan and political individuals to the key positions within the Commission could raise questions about its neutrality.
Referring to the recent appointment of Shamsul Alam as an Additional Secretary at the Election Commission Secretariat, he said that the party had already strongly protested the appointment and demanded its cancellation.
Mia Golam Porwar claimed that Shamsul Alam had previously been associated with significant election-related activities of the Bangladesh Nationalist Party (BNP). Under such circumstances, appointing him to a constitutional body like the Election Commission could create concerns about the impartial conduct of the EC secretariat during the upcoming local government elections.
The delegation also stressed that the Commission should express its own objections and constitutional position more firmly regarding such politically sensitive appointments. The Commission assured them that it would review the matter internally.
Mia Golam Porwar said that Jamaat had also opposed the Election Commission's recommendation to disqualify MPO-listed school, college, and madrasa teachers from contesting local government elections. As citizens of Bangladesh, MPO-listed teachers also enjoy constitutional political and electoral rights. Teachers have participated in local government elections in the past, and there is no such restriction on their participation in national elections.
He questioned whether it would be discriminatory to bar MPO-listed teachers only from local government elections while allowing them to contest national elections. Jamaat urged the Commission to reconsider its decision and retain the previous provision. The Commission assured them that the matter would be reviewed.
He further stated that if a political party is officially banned by the government, the eligibility of its office-bearers to contest elections should also be considered. If an individual continues to hold a leadership position in a banned political party and contests an election, such participation should be regarded as part of that party's political activities. Therefore, office-bearers of banned political parties should not be allowed to contest elections.
Jamaat's Secretary General also said that the party had drawn the Election Commission's attention to politically motivated appointments made during the current government's tenure in city corporations, district councils, and various important government and statutory institutions. Such appointees could use their official positions, benefits, and responsibilities to build popularity prior to contesting local government elections, creating an uneven playing field. Jamaat therefore demanded that politically appointed individuals be declared ineligible to contest local government elections.
He added that if local government elections are held without political party symbols and on a non-partisan basis, ministers, Members of Parliament, and others holding politically significant offices should not be permitted to participate in campaign rallies, meetings, or electioneering on behalf of any candidate. Jamaat called for strict restrictions on such activities, considering them to be political campaigning.
Mia Golam Porwar emphasised that announcing the election schedule and polling date is the constitutional responsibility of the Election Commission. However, he noted that ministers and other political figures have frequently announced possible election dates.
While the political government may decide whether elections will be held, determining and officially announcing the election schedule and timetable falls exclusively within the Commission's constitutional authority. He urged the Commission to exercise that authority properly.
He also said that the Election Commission is an independent constitutional body with extensive powers to conduct elections. It should carry out its responsibilities independently while maintaining its constitutional separation from the government.
He urged the Commission to be more vigilant and proactive, noting that public confidence depends on how impartially it exercises its constitutional powers.
Referring to a recent election-related matter in Chattogram, he questioned how the official gazette notification and oath-taking process were completed so quickly following a court order, seemingly before all legal procedures had been fully concluded. He asked the Election Commission to explain whether any political pressure had influenced the process.
Responding to a question regarding the parliamentary membership of Gazi Nazrul Islam, who has been expelled from Jamaat, Mia Golam Porwar said that expulsion is the party's highest organisational punishment when allegations are proven through investigation under the party constitution. He stated that the individual had been publicly expelled and was no longer a member of Jamaat. Whether he retains his parliamentary seat is a constitutional and legal matter to be decided by the Election Commission and the Speaker of Parliament. Jamaat would leave the matter to the relevant constitutional authorities.
Referring to various reports circulating in the media and on social media concerning a recent incident in Jashore, Mia Golam Porwar said that Jamaat has no objection to the truthful presentation of facts. However, exaggerating incidents or attempting to damage someone's reputation for political purposes is unacceptable.
He urged journalists to verify facts thoroughly before publishing reports and to ensure that news coverage remains truthful, accurate, and objective. He sought the media's cooperation in this regard.
In conclusion, Mia Golam Porwar said that Jamaat-e-Islami had presented its views on several important issues during the meeting with the Election Commission to help ensure that the upcoming local government elections are free, fair, transparent, and credible. He noted that the Commission had listened carefully to the party's concerns and had assured them that several issues would be reconsidered.
Jamaat expressed hope that the Election Commission would independently exercise its constitutional powers and play an effective role in ensuring a free, fair, and credible election. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“জুলাই গণঅভ্যুত্থান উত্তর কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয়”-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সংশোধন নয়, জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে- অধ্যাপক মুজিবুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, সংশোধনের জন্য নয় জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। তিনি বলেন, যারা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়নি তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে পারে না। গণভোটের রায় উপেক্ষা করে সরকার মেজরিটি জনগণকে অসম্মান করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ৫১ শতাংশ জনগণের ভোটে সরকার গঠন করার দাবি করে কিন্তু প্রায় ৭১ শতাংশ জনগণ সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে সেটি বিএনপি মেনে নিচ্ছে না। গণভোটের রায় যতদিন বাস্তবায়ন না হবে বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী সংসদে এবং সংসদের বাইরে সংগ্রাম চালিয়ে যাবে। জনগণের দাবি আদায় না করে জামায়াতে ইসলামী সরে যেতে পারে না। জামায়াতে ইসলামী শহীদদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেবে না।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান উত্তর কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয়”-শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার হলে শিক্ষা ব্যবস্থাও সংস্কার হবে। জ্ঞান ও চরিত্র একই বৃত্তে অঙ্কিত। এই দুইয়ের সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ব্যবস্থার আলোকে একটি শিক্ষানীতি প্রস্তুত করতে হবে।
অধ্যাপক মুজিবুর রহমান এমপি আরও বলেন, জুলাই আন্দোলনের সূচনা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবিতে ছাত্ররা আন্দোলন শুরু করে। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার প্রতিবাদে ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায় বিচার চাই) স্লোগানে রাষ্ট্র সংস্কারে দাবিতে সরকার পতনের আন্দোলনের দিকে এগিয়ে যায়। ছাত্রদের সাথে যুক্ত হয় এদেশের সকল শ্রেণীপেশার লোকজন। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যায়। শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতার মসনদে গিয়ে বিএনপি আবারও সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে কাজ করছে। আগে নানান রকম কোটা থাকলেও এখন শুধুমাত্র দলীয় কোটায় নিয়োগ ও পদায়ন দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগান দিলেও ক্ষমতায় বসার পর “সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে বিএনপি” নীতিতে দেশ পরিচালিত হচ্ছে। বিএনপির যেসব প্রার্থীদের জনগণ এমপি নির্বাচিত করেনি, বিএনপি ক্ষমতায় বসে সেসব প্রার্থীদের কাউকে জেলা পরিষদের চেয়ারম্যান, কাউকে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে। দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে দলীয় নেতাদের নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে আবারও মেধার অবমূল্যায়ন হচ্ছে। পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে না এনে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারকে উদ্যোগ নিতে তিনি আহ্বান জানান।
বিশেষ অতিথি যথাক্রমে প্রফেসর ড. ইলিয়াস হোসেন মোল্লা এমপি বলেন, যার যার ধর্মের আলোকে নৈতিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পশ্চিমাদের গোলামী বাদ দিয়ে আল্লাহর গোলামী ও আনুগত্য করতে হবে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকারি দল ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করে জাতির সাথে যেই প্রতিশ্রুতি ও অঙ্গীকার করেছে সেই প্রতিশ্রুতি ও অঙ্গীকার থেকে সরকারি দল সরে যাচ্ছে। ৩১ দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কার। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধন করতে চাচ্ছে। জনগণের সাথে যেই ওয়াদা-অঙ্গীকার বিএনপি করেছে সেই ওয়াদা-অঙ্গীকার বাস্তবায়ন করতে তিনি আহ্বান জানান।
মুফতি আলী হাসান ওসামা বলেন, ভাষাগত যোগ্যতা ও দক্ষতার কোনো বিকল্প নেই। বাংলা, ইংরেজির মতো আরবি ভাষার উপর গুরুত্ব দেওয়া হলে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা দক্ষতার সাক্ষর রাখতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য কোনো বাজেট বরাদ্দ না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান উত্তর কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয় হচ্ছে গবেষণা ও উদ্ভাবনের ওপর জোর দিতে হবে। তিনি আরও বলেন, দলীয় রাজনীতির প্রভাব শিক্ষাঙ্গানে বিস্তার করার কারণে অনেকে মেধাবী শিক্ষার্থীদের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে। শহর ও গ্রামে শিক্ষার সুযোগ সুবিধা সমানভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি জেনারেল ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণ করতে হবে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর নবী মানিক বলেন, জেন-জি যেই বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন জাতির সামনে উপস্থাপন করেছে সেই স্বপ্নে বাস্তবায়নের জন্য বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের চাকুরিকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণের মাধ্যমে সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের সংশোধিত আরপিওতে এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচন করতে পারবে না বলে যেই বিধান করা হয়েছে সেই বিধান বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, কিন্তু অনেক জাতীয় সংসদ সদস্য আছেন যারা এমপিওভুক্ত শিক্ষক ছিলেন। একজন এমপিওভুক্ত শিক্ষক এমপি হতে পারবে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে না! এই বৈষম্য শিক্ষক সমাজ কোনোভাবেই মেনে নেবে না। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব যথাযথভাবে প্রয়োগ করতে হবেঃ মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আমাদের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে সদ্য রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেনÑএমন কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সৃষ্টি হতে পারে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে শামসুল আলমকে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই এ নিয়োগের তীব্র প্রতিবাদ করে তা বাতিলের দাবি জানিয়েছি।
তিনি বলেন, শামসুল আলম অতীতে বিএনপির গুরুত্বপূর্ণ নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এ অবস্থায় তাকে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে আশঙ্কা তৈরি হতে পারে। আমরা আরও বলেছি, এ ধরনের রাজনৈতিক নিয়োগের ক্ষেত্রে কমিশনের নিজস্ব আপত্তি ও সাংবিধানিক অবস্থান আরও দৃঢ়ভাবে প্রকাশ করা প্রয়োজন। নির্বাচন কমিশন বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।
আজ ২৯ জুলাই বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দীন সরকার ও এডভোকেট শিশির মোহাম্মদ মনির অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে জনাব মিয়া গোলাম পরওয়ার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অযোগ্য ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশেরও আমরা বিরোধিতা করেছি। দেশের নাগরিক হিসেবে এমপিওভুক্ত শিক্ষকদেরও সংবিধানসম্মত রাজনৈতিক ও নির্বাচনী অধিকার রয়েছে। অতীতে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা অংশগ্রহণ করেছেন। জাতীয় নির্বাচনেও তাদের অংশগ্রহণের ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকলেও শুধু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণা করা হলে তা বৈষম্যমূলক হবে কী-না। জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের বিধান বহাল রাখার আহ্বান জানানো হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ থাকলে সেই দলের পদধারী ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। আমরা মনে করি, কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতৃত্ব বা পদে থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে সেটি রাজনৈতিক কর্মকাণ্ডেরই অংশ হিসেবে বিবেচিত হতে পারে। তাই নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান সরকারের আমলে সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিষয়েও আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। স্থানীয় সরকার নির্বাচনের আগে এসব প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা সরকারি সুযোগ-সুবিধা ও দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করে পরবর্তী সময়ে নির্বাচনে প্রার্থী হতে পারেন। এতে নির্বাচনের মাঠে অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই আমরা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছি।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীক ছাড়া ও অরাজনৈতিকভাবে অনুষ্ঠিত হয়, তাহলে মন্ত্রী, সংসদ সদস্যসহ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের কোনো প্রার্থীর পক্ষে সভা, সমাবেশ বা প্রচারণায় অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়। আমরা এ ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিক তৎপরতা হিসেবে বিবেচনা করে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রীসহ রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচন কখন হবেÑএ বিষয়ে বিভিন্ন তারিখ ঘোষণা করছেন। নির্বাচন হবে কী-না, সে বিষয়ে রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত থাকতে পারে; কিন্তু নির্বাচনের তফসিল, তারিখ ও সময়সূচি নির্ধারণ এবং ঘোষণা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই এ বিষয়ে কমিশনকে তার সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধান তাকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা দিয়েছে। কমিশনের উচিত সরকারের সঙ্গে তার সাংবিধানিক পৃথক সত্তা ও দায়িত্ব বজায় রেখে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা। তিনি নির্বাচন কমিশনকে আরও সতর্ক ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কমিশনের ওপর জনগণের আস্থা নির্ভর করে তারা কতটা নিরপেক্ষভাবে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারে তার ওপর।
তিনি বলেন, চট্টগ্রামের একটি নির্বাচনী বিষয়ে আদালতের আদেশের পর দ্রুত গেজেট প্রকাশ ও শপথের ব্যবস্থা করা হয়েছে। আদালতের আদেশের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই কীভাবে এত দ্রুত গেজেট প্রকাশ ও শপথের ব্যবস্থা করা হলো, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক চাপ ছিল কী-না, তা নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি।
জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ নিয়ে প্রশ্নের জবাবে জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় সংবিধান অনুযায়ী তদন্তে অপরাধ প্রমাণিত হলে বহিষ্কার সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি। ওই ব্যক্তিকে আমরা প্রকাশ্যে দল থেকে বহিষ্কার করেছি। তিনি এখন আর জামায়াতের কেউ নন। তার সংসদ সদস্যপদ থাকবে কী-না, সেটি সাংবিধানিক ও আইনগত বিষয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারের। আমরা এ বিষয়ে তাদের সাংবিধানিক সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছে।
সম্প্রতি যশোরে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের প্রসঙ্গ তুলে জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, সত্য ঘটনা তুলে ধরার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই। তবে কোনো ঘটনা অতিরঞ্জিত করা বা রাজনৈতিক উদ্দেশ্যে কারও ভাবমর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ঘটনা প্রকাশের আগে বাস্তবতা যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। তিনি এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনেছে এবং কয়েকটি বিষয় পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে। জামায়াতে ইসলামী আশা করে, নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা স্বাধীনভাবে প্রয়োগ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব যথাযথভাবে প্রয়োগ করতে হবেঃ মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আমাদের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে সদ্য রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন- এমন কোনো ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সৃষ্টি হতে পারে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে সামসুল আলমকে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই এ নিয়োগের তীব্র প্রতিবাদ করে তা বাতিলের দাবি জানিয়েছি।
তিনি বলেন, শামসুল আলম অতীতে বিএনপির গুরুত্বপূর্ণ নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এ অবস্থায় তাকে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে আশঙ্কা তৈরি হতে পারে। আমরা আরও বলেছি, এ ধরনের রাজনৈতিক নিয়োগের ক্ষেত্রে কমিশনের নিজস্ব আপত্তি ও সাংবিধানিক অবস্থান আরও দৃঢ়ভাবে প্রকাশ করা প্রয়োজন। নির্বাচন কমিশন বিষয়টি নিজেদের মধ্যে পর্যালোচনা করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।
আজ ২৯ জুলাই বুধবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দীন সরকার ও এডভোকেট শিশির মোহাম্মদ মনির অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে জনাব মিয়া গোলাম পরওয়ার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অযোগ্য ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশেরও আমরা বিরোধিতা করেছি। দেশের নাগরিক হিসেবে এমপিওভুক্ত শিক্ষকদেরও সংবিধানসম্মত রাজনৈতিক ও নির্বাচনী অধিকার রয়েছে। অতীতে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা অংশগ্রহণ করেছেন। জাতীয় নির্বাচনেও তাদের অংশগ্রহণের ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকলেও শুধু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণা করা হলে তা বৈষম্যমূলক হবে কী-না। জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের বিধান বহাল রাখার আহ্বান জানানো হয়েছে। কমিশন বিষয়টি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ থাকলে সেই দলের পদধারী ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। আমরা মনে করি, কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতৃত্ব বা পদে থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে সেটি রাজনৈতিক কর্মকাণ্ডেরই অংশ হিসেবে বিবেচিত হতে পারে। তাই নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান সরকারের আমলে সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিষয়েও আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। স্থানীয় সরকার নির্বাচনের আগে এসব প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা সরকারি সুযোগ-সুবিধা ও দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করে পরবর্তী সময়ে নির্বাচনে প্রার্থী হতে পারেন। এতে নির্বাচনের মাঠে অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই আমরা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছি।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীক ছাড়া ও অরাজনৈতিকভাবে অনুষ্ঠিত হয়, তাহলে মন্ত্রী, সংসদ সদস্যসহ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের কোনো প্রার্থীর পক্ষে সভা, সমাবেশ বা প্রচারণায় অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়। আমরা এ ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিক তৎপরতা হিসেবে বিবেচনা করে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রীসহ রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচন কখন হবে- এ বিষয়ে বিভিন্ন তারিখ ঘোষণা করছেন। নির্বাচন হবে কী-না, সে বিষয়ে রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত থাকতে পারে; কিন্তু নির্বাচনের তফসিল, তারিখ ও সময়সূচি নির্ধারণ এবং ঘোষণা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই এ বিষয়ে কমিশনকে তার সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধান তাকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা দিয়েছে। কমিশনের উচিত সরকারের সঙ্গে তার সাংবিধানিক পৃথক সত্তা ও দায়িত্ব বজায় রেখে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা। তিনি নির্বাচন কমিশনকে আরও সতর্ক ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কমিশনের ওপর জনগণের আস্থা নির্ভর করে তারা কতটা নিরপেক্ষভাবে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারে তার ওপর।
তিনি বলেন, চট্টগ্রামের একটি নির্বাচনী বিষয়ে আদালতের আদেশের পর দ্রুত গেজেট প্রকাশ ও শপথের ব্যবস্থা করা হয়েছে। আদালতের আদেশের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই কীভাবে এত দ্রুত গেজেট প্রকাশ ও শপথের ব্যবস্থা করা হলো, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক চাপ ছিল কী-না, তা নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি।
জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ নিয়ে প্রশ্নের জবাবে জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় সংবিধান অনুযায়ী তদন্তে অপরাধ প্রমাণিত হলে বহিষ্কার সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি। ওই ব্যক্তিকে আমরা প্রকাশ্যে দল থেকে বহিষ্কার করেছি। তিনি এখন আর জামায়াতের কেউ নন। তার সংসদ সদস্যপদ থাকবে কী-না, সেটি সাংবিধানিক ও আইনগত বিষয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারের। আমরা এ বিষয়ে তাদের সাংবিধানিক সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছে।
সম্প্রতি যশোরে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের প্রসঙ্গ তুলে জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, সত্য ঘটনা তুলে ধরার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই। তবে কোনো ঘটনা অতিরঞ্জিত করা বা রাজনৈতিক উদ্দেশ্যে কারও ভাবমর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ঘটনা প্রকাশের আগে বাস্তবতা যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। তিনি এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশন আমাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনেছে এবং কয়েকটি বিষয় পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে। জামায়াতে ইসলামী আশা করে, নির্বাচন কমিশন তার সাংবিধানিক ক্ষমতা স্বাধীনভাবে প্রয়োগ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে যশোর-৪-এর এমপি ও জামায়াতের ইমেজকে ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে।"
— মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns attack on Member of Parliament Golam Rasul’s residence in Jashore; demands justice
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar today (28 July) issued a statement strongly condemning and protesting the attack and vandalism carried out at around 11:00 am on Tuesday (28 July) at the residence of honorable Member of Parliament from Jashore-4 constituency, Golam Rasul.
In his statement, Mia Golam Porwar said that a group of assailants deliberately and in a premeditated manner launched a disgraceful attack on the residence of Mr. Golam Rasul, the Member of Parliament from Jashore-4 constituency and Jashore district Jamaat Ameer, located in the Nilganj area of Jashore town. He strongly condemned and protested the incident.
Mia Golam Porwar said that such a cowardly attack on the residence of a sitting Member of Parliament has exposed the deteriorated law and order situation of the country. He demanded the immediate identification of those involved in the attack, as well as those who instigated it, and called for them to be brought to justice without delay.
Secretary General further stated that one of Mr. Golam Rasul's daughters is mentally ill and has been receiving treatment in various places within Bangladesh as well as in Hyderabad, India.
According to him, it is completely unacceptable for such an attack to take place over the actions of a mentally ill individual, particularly when the matter had already been resolved.
He also claimed that even after Mr. Golam Rasul publicly explained the circumstances surrounding his daughter's illness, there appeared to be a deliberate attempt to incite a mob.
Mia Golam Porwar added that Bangladesh Jamaat-e-Islami respects the country's law and order. He said that the targeted propaganda being spread on social media and through various media outlets in an apparent attempt to discredit the party through acts of vandalism or mob violence was both unfortunate and undesirable.
He urged the media to report the facts accurately and avoid misleading the public. He also called on the country's law enforcement agencies to carry out their responsibilities in a professional and responsible manner. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা-১৫ আসনে দুঃস্থ, অসহায় ও অসুস্থদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের দুঃস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিএনপির নেতাকর্মীদের মদদে যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ : @MiaGolamPorwar
বিএনপির নেতাকর্মীদের মদদে আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৮ জুলাই এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতের আমীর জনাব গোলাম রসুলের বাসায় একদল সন্ত্রাসী ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, একজন মাননীয় সংসদ সদস্যের বাসায় এহেন কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে। আমি হামলার সাথে জড়িত ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম রসুল-এর এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে (যা ইতোমধ্যে মীমাংসিত ইস্যু) এহেন হামলার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়াও নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে মাননীয় সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেয়ার পরও ‘মবকে’ উসকে দেয়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করি।
গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। তাই দুর্বৃত্তায়ন কিংবা ‘মব’ করে জামায়াতকে বিতর্কিত করতে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যেসব টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে, তা অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। ঘটনার সত্যতা তুলে ধরে সংবাদ প্রকাশ এবং নাগরিকদের বিভ্রান্ত না করার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair expresses condolence over the death of six Bangladeshis in a fire in South Africa
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair has expressed profound grief and sorrow over the tragic death of six Bangladeshi nationals from Narayanganj in a devastating fire that broke out at a shop in Queenstown, Eastern Cape Province, South Africa, at around 3:00 a.m. local time on 28 July.
In a condolence statement issued today, 28 July, he said: "The news of the tragic loss of six of our expatriate brothers, who had travelled to South Africa in search of livelihood, is deeply heartbreaking and tragic. It is difficult to bear the pain of losing one's life in such a horrific fire accident while living far from home in pursuit of a better living. I pray for the forgiveness and eternal peace of the departed souls and extend my deepest condolences to their bereaved families."
He further said: "May Almighty Allah grant the deceased the honour of martyrdom and give their loved ones the strength and patience to endure this irreparable loss and grief. I also pray for the speedy and complete recovery of the other expatriate brother who was seriously injured in the incident and is currently receiving medical treatment."
He added: "I strongly urge the Government of Bangladesh to take all necessary diplomatic and administrative measures to ensure the swift repatriation of the bodies of the deceased so that they may be returned to their families, and to ensure proper medical treatment for the injured expatriate.
I also call upon the relevant authorities to provide the affected families with the necessary financial assistance." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ : এডভোকেট জুবায়ের
২৮ জুলাই স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ৬ জন বাংলাদেশি নাগরিকের করুণ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৮ জুলাই মঙ্গলবার প্রদত্ত এক শোক বিবৃতিতে বলেন,
“দক্ষিণ আফ্রিকায় রুজি-রোজগারের সন্ধানে যাওয়া আমাদের ৬ জন প্রবাসী ভাইয়ের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। জীবন জীবিকার তাগিদে সুদূর প্রবাসে গিয়ে এভাবে আগুনে পুড়ে প্রাণ হারানোর বেদনা সহ্য করা কঠিন। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ তাআলা নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাঁদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে এই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অপর প্রবাসী ভাইয়ের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।”
তিনি বলেন, “নিহত প্রবাসী ভাইদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে তাঁদের পরিবারের কাছে পৌঁছানো এবং আহত প্রবাসীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ২৮ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা এটিএম মা'ছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি) এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মুহাম্মদ জাহিদুর রহমান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দেশে আল-কুরআনের শিক্ষা ছড়িয়ে দিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে
-মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের উদ্যোগে ২৭ জুলাই সোমবার দুপুর ২:০০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়।
মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারী এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম ও সেক্রেটারি ডঃ মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ ও কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপি।
এছাড়াও বক্তব্য প্রদান করেন দেশবরেণ্য মুফাসসিরে কেরাম ডক্টর মাওলানা আব্দুস সামাদ, ডঃ মুফতি আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ফখরুদ্দিন, মুফতি মাওলানা আলী হাসান ওসামা, মাওলানা নাসির উদ্দিন হেলালি ও অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, দেশে ইসলামকে বিজয়ের সবচেয়ে উপযুক্ত এই সময়ে সম্মানিত মুফাসসিরদেরকে সর্বোচ্চ প্রজ্ঞার সাথে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সম্মানিত দাঈদেরকে অগ্রণী ভূমিকা পালন করে মহান রবের সন্তুষ্টি অর্জন করতে হবে।
বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন, সম্মানিত ওলামাদেরকে ছোটখাটো সব ধরনের মতানৈক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, আল কুরআনের সুমহান শিক্ষা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হবে সম্মানিত মুফাসসিরদের প্রধান উদ্দেশ্য।
সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি এবং ১০টি জেলা ও মহানগরীর সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গ্যাস সংকটে নাগরিকদের চরম ভোগান্তিতে গভীর উদ্বেগ প্রকাশ : @advzubairbd
গ্যাস সংকটে নাগরিকদের চরম ভোগান্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ জুলাই রোববার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে এ্যাডভোকেট জুবায়ের বলেন, দেশের নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। নাগরিকদের বাসাবাড়িতে দৈনন্দিন রান্নাবান্না, সিএনজিচালিত গাড়ি ব্যবহার করা এবং কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফলে নাগরিকদের লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং ভোগান্তি চরমে উঠেছে। দেশবাসী মনে করে, গ্যাসের এমন সমস্যার জন্য অবৈধ গ্যাস সংযোগ এবং সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী। কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানো পাঁয়তারা কোনো মহল করছে কিনা তাও খতিয়ে দেখতে হবে এবং নাগরিকদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি নাগরিকদের চাহিদার আলোকে নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন এবং বিদ্যমান কূপ থেকে উত্তোলন নিশ্চিত করা ছাড়াও প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সরকার নাগরিকদের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণের দিকে খেয়াল না রেখে অসাধু চক্রকে সুবিধা দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে সারা দেশে চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। আমি চলমান এই সংকট দ্রুত নিরসন করে জনগণকে স্বস্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নির্বাচন কমিশন সচিবালয়ে চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম হুমকি : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে মো. সামসুল আলমের নিয়োগে গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র প্রতিবাদ জানিয়ে ২৬ জুলাই (রোববার) এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, "নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল ও সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূল ভিত্তিই হলো শতভাগ নিরপেক্ষতা এবং জনগণের আস্থা। কিন্তু দুঃখের বিষয়, অতি সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. সামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অতীতে প্রকাশ্যে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি অবসরের পর বিএনপির একটি নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এমন একজন সক্রিয় রাজনীতিককে নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি চরম প্রতারণা।"
তিনি আরও বলেন, "বিগত দিনে কেউ পেশাগত জীবনে বঞ্চনার শিকার হয়ে থাকলে বিধি মোতাবেক তাঁর পদোন্নতি বা প্রাপ্য সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অবসরের পর প্রত্যক্ষভাবে বিএনপির রাজনীতিতে জড়িত ৬৭ বছর বয়সী একজন ব্যক্তিকে পুনরায় স্পর্শকাতর এ প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় অতিরিক্ত সচিবের প্রত্যক্ষ ভূমিকা থাকে। যিনি এতদিন বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সোচ্চার ছিলেন, তাঁর অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।"
তিনি বলেন, "আরও আশ্চর্যজনক ও উদ্বেগজনক বিষয় হলো, একটি নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিত্বের এই বিতর্কিত নিয়োগকে বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল থেকে রীতিমতো উৎসবমুখর পরিবেশে প্রচার ও উদযাপন করা হচ্ছে। এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, নির্বাচন কমিশনকে পুনরায় বিএনপির আজ্ঞাবহ প্রতিষ্ঠানে রূপান্তরের চক্রান্ত চলছে।"
"আমি অবিলম্বে এই বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট নিয়োগ বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক সংস্থায় সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।" -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition visits the grave of martyred journalist Turab in Sylhet
The killers of martyred journalist Turab must be brought to justice, asserts Dr Shafiqur Rahman MP
Honourable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP visited the grave of martyred journalist ATM Turab, who was killed by police gunfire while carrying out his professional duties during the July mass uprising of 2024 in Sylhet.
On the morning of 26 July (Sunday), he visited Turab's grave at Fatehpur graveyard in Beanibazar Municipality. He offered prayers seeking eternal peace of the soul of the late Turab, who was then the Sylhet Bureau Chief of Daily Naya Diganta and a staff reporter for Daily Jalalabad.
After the visit, Dr Shafiqur Rahman met with members of Turab's family. He expressed his heartfelt condolences to the family, including Turab's elder brother, Abu Azraf Md. Jabur, and enquired about their well-being.
Speaking to journalists on the occasion, the Opposition Leader said that the country had been freed from fascism through the sacrifice of martyrs such as journalist Turab. However, he expressed deep regret that even two years after Turab's death, no judicial proceedings had begun regarding his killing. He stated that if Turab's murder remains unpunished, it will discourage the emergence of courageous and truth-seeking journalists in the future.
He stressed that a prompt trial is essential to ensure a safe working environment for journalists and to restore public confidence in justice.
He further said, "We will strengthen our demand for justice for journalist Turab's killing. Those responsible must be brought to justice.
For the sake of the interest of establishing justice, the murder of journalist Turab should be tried.
We do not know whether this government will ensure justice for Turab's killing. However, on the Day of Final Judgement, Turab will certainly receive justice."
Among others, Jamaat-e-Islami's Central Working Committee member and Sylhet City Ameer Muhammad Fakhrul Islam; Central Majlis-e-Shura member and Sylhet District Ameer Maulana Habibur Rahman; District Secretary Zainal Abedin; District leader Maulana Faizul Islam; Biyanibazar Upazila Ameer Mostafa Uddin; Nayeb-e-Ameer Abul Khair; Biyanibazar Municipality Ameer Jamir Hossain; Nayeb-e-Ameer Syed Abu Kawsar Kajal; Secretary Chad Uddin; and Upazila Assistant Secretary Rukun Uddin were present on the occasion.
It is worth noting that before visiting the grave of martyred journalist Turab, Dr Shafiqur Rahman also visited the graves of his maternal grandfather, Master Jowadur Rahman; veteran Jamaat worker Muhuri Abdul Khalik; and writer and researcher Abdul Hakim Tapadar. He offered prayers for the forgiveness of their souls, enquired about their families, and expressed his sympathy. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেটে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা
ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান এমপি
চব্বিশের জুলাই গণআন্দোলনে সিলেটের রাজপথে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
২৬ জুলাই (রোববার) সকালে বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে গিয়ে তিনি দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ তুরাবের কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
জিয়ারত শেষে শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। এসময় তিনি তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুরসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতা বলেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শহীদ হওয়ার দুই বছর পার হলেও এখন পর্যন্ত তাঁর হত্যার বিচার কার্যক্রম শুরু হয়নি। শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার না হলে ভবিষ্যতে তুরাবের মতো সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক তৈরি হবে না। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা জরুরি।
তিনি বলেন, আমরা সাংবাদিক তুরাবের হত্যার বিচারের দাবি জোরদার করবো। এর বিচার হতেই হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত। আমরা জানিনা এই সরকার তুরাব হত্যার বিচার করবে কিনা। তবে শেষ বিচারের দিনে অবশ্যই তুরাব ন্যায়বিচার পাবেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, জেলা জামায়াত নেতা মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা আমীর মোস্তফা উদ্দিন, নায়েবে আমীর আবুল খায়ের, পৌর জামায়াতের আমীর জমির হোসাইন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন এবং উপজেলা সহকারী সেক্রেটারি রুকন উদ্দিন।
উল্লেখ্য, শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতের আগে ডা. শফিকুর রহমান তাঁর নানা মাস্টার জোয়াদুর রহমান, প্রবীণ জামায়াত কর্মী মুহুরী আব্দুল খালিক, লেখক ও গবেষক আব্দুল হাকিম তাপাদারের কবর জিয়ারত করেন। এসময় তিনি তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন, পরিবারের খোঁজখবর নেন ও সহমর্মিতা প্রকাশ করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Alliance holds divisional rally in Sylhet
No more fascism; Our movement will succeed only by implementing the referendum verdict, asserts Dr. Shafiqur Rahman
Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP has said that the people voted "Yes" in the referendum for change and reform, and that the verdict of nearly 70 percent of voters must be respected.
He said, "We will not allow the overwhelming 'Yes' vote of the people to be insulted. We want to see the referendum verdict implemented. We do not want to hear any excuses or delaying tactics. He added, "People across Bangladesh are united in one demand: the implementation of the referendum verdict. Our movement will reach the threshold of success only when the people's verdict is implemented. We do not want Bangladesh to fall under another fascist regime."
He made these remarks while addressing the 11-Party Alliance's Sylhet Divisional Rally, held on Saturday, 25 July, at the historic Government Alia Madrasah Ground in Sylhet as the chief guest.
Dr. Shafiqur Rahman alleged that the ruling BNP had begun following the path of the ousted Awami League by politicizing state institutions and institutionalizing corruption at every level. "We will not accept this. We removed Sheikh Hasina from power, and if they attempt to establish another fascist regime, the people will remove them as well," he said.
Warning the government over the implementation of the referendum verdict, he stated: "Accept the people's verdict peacefully. We will never betray our July fighters, the July martyrs, or the 180 million people of this country. We will honor our commitment, and if necessary, we will fight with our lives to keep that promise."
Calling upon the people of Sylhet to prepare for the next phase of the movement, the Jamaat Ameer said: "The call for Dhaka will come. Be prepared. We must build strongholds of resistance in every home. Our struggle will continue with even greater intensity until fascism, extortion, corruption, and misrule are eradicated from this country. We will not stop."
Highlighting what he described as Sylhet's longstanding deprivation and neglect, the Opposition Leader urged the government to address several pending demands. He called for the immediate upgrading of Osmani Airport into a full-fledged international airport, the prompt completion of the city's six-lane road project, and the establishment of an engineering university in Sylhet.
He also criticized the slow progress of the existing engineering college, saying it should be upgraded into a university. Referring to the region's medical university, he said: "The medical university exists largely in name, with little more than a building and a vice-chancellor. There has been no meaningful progress beyond that. It must be developed into a fully functional institution without delay."
Opposition Chief Whip and Convener of the National Citizen Party (NCP), Nahid Islam MP said that the spirit of the July Revolution is spreading from one country to another, while the government in Bangladesh is moving in the opposite direction.
He said, "We had hoped that the government which came to power through the July Revolution would implement the people's verdict expressed in the referendum. Sadly, we are witnessing that the government is instead disregarding the will of the people. If the BNP forgets July, forgets the country's youth, and forgets the 1,400 martyrs, it will have to face the consequences."
He further stated that after the election, the BNP had abandoned the reform agenda and was now focusing only on constitutional amendments. "Some partisan intellectuals are now arguing that constitutional amendments are sufficient and that comprehensive reforms are unnecessary. If the government fails to carry out reforms, the public confidence that had been built will not be sustained by Tarique Rahman. The Constitution must be reformed through the implementation of the July Charter," he said.
Ameer of Bangladesh Khelafat Majlis, Allama Mamunul Haque said that the alliance was formed to realize the objectives of the July Revolution, not to share political power between the ruling party and the 11-party alliance. He further said, "Our movement will continue until the goals of the July Revolution are achieved. For 17 years, our leaders and activists endured persecution, killings, enforced disappearances, and repression. Our brothers sacrificed their blood during the July Revolution and at Shapla Chattar. Many of our brothers and sisters have been permanently disabled or have lost their eyesight."
Addressing the government, he said: "We want to remind the government that you too were part of the anti-fascist movement. We consider you our friends because we all seek the welfare of the country. However, if you betray the very July Revolution through which you came to power, we will not hesitate to remove you. If you trifle with or betray the voting rights of nearly 70 percent of the people who supported the referendum, your fate will be the same as Sheikh Hasina's."
General Secretary of the AB Party, Barrister Asaduzzaman Fuad, said that the current government should be reminded repeatedly that one of the principal commitments on which it came to power following the 2024 mass uprising was the pursuit of justice and reforms. He said, "Over the past one and a half years, we have seen that while the incumbent ruling party has been highly active and enthusiastic about elections, it has not demonstrated the same level of commitment to justice and reforms. It is not enough simply to speak about the July National Charter, the referendum, or the people's verdict. Political parties must also honor the promises they made to the people. The public is asking: if a political party cannot fulfil its own commitments, how can it expect the people to place their trust in it?"
Chairman of the Bangladesh Labor Party, Dr. Mostafizur Rahman Iran, alleged that before the election, leaders and activists of the 11-Party Alliance were subjected to extensive propaganda campaigns and conspiracies, and that electoral engineering was used to defeat many candidates.
He claimed that several key alliance leaders, including Coordinator of the 11-Party Alliance Dr. Hamidur Rahman Azad, Ameer of Bangladesh Khelafat Majlis Allama Mamunul Haque, and Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar, were deliberately defeated.
Vice President and Spokesperson of JAGPA, Engineer Rashed Prodhan, said that a government which had failed to deliver anything meaningful for the nation within five months would not achieve anything over the next five years either.
He said, "We no longer want to see Indian domination over Bangladesh. We do not want to witness another enforced disappearance like that of Ilias Ali at India's behest. We do not want the people of Sylhet to continue suffering because of the Tipaimukh Dam. We want to establish a Bangladesh founded on justice." He warned that if the government failed to implement the people's verdict, the 11-Party Alliance would organize a grand rally in Dhaka and launch a one-point movement aimed at bringing down the government.
In his presidential address, President of the Liberal Democratic Party (LDP), Colonel (Retd.) Oli Ahmad, Bir Bikram, said that a truly accountable Bangladesh would only be possible through the establishment of justice and the elimination of extortion and corruption.
Addressing BNP Acting Chairman Tarique Rahman, he said, "You must become the Prime Minister of Bangladesh, not merely the Prime Minister of the BNP. Do not listen to sycophants and vested interests. Make your decisions based on your own conscience and implement the necessary reforms. If necessary, consult the leaders of the 11-Party Alliance. Help liberate the nation."
He further said, "Implement the reforms that the people want. Think about the interests of the people of Bangladesh. You have failed to stop extortion. You are being misled by others. Since you are outside the country, you have yet to fully grasp the realities on the ground. If you want to become the Prime Minister of the people, you must reflect their hopes and aspirations. Do not force us to launch a one-point movement to bring down the government. Pass the reform measures through Parliament."
The welcome address at the divisional rally was delivered by Central Working Committee Member of Bangladesh Jamaat-e-Islami and Ameer of Sylhet City, Md. Fakhrul Islam.
Among others, speeches were delivered by Nayeb-e-Ameer of Bangladesh Khelafat Majlis Maulana Rezaul Karim Jalali; Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami, Dr. A.H.M. Hamidur Rahman Azad; Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of the Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair; Senior Joint Secretary General of Bangladesh Khelafat Majlis Maulana Ataullah Amin; Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami and Ameer of Dhaka North City, Mohammad Selim Uddin; Central Majlis-e-Shura Member of Bangladesh Jamaat-e-Islami and Ameer of Sylhet District, Maulana Habibur Rahman; Central Organizing Secretary of Bangladesh Khelafat Majlis Maulana Faiz Ahmed; Joint General Secretary of JAGPA and President of its Dhaka City unit Ziaul Anwar; President of the Sylhet District NCP Junayed Ahmed; Former Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami Sylhet City Hafiz Abdul Hai Harun; President of the Sylhet City unit of Bangladesh Khelafat Majlis Maulana Emran Alam; Ameer of the Sylhet City unit of Bangladesh Nezam-e-Islam Party, Maulana Mozzammel Haque Talukdar; President of the Sylhet District unit of Bangladesh Khelafat Majlis Maulana Md. Iqbal Hossain; President of the Sylhet City unit of the Bangladesh Labor Party, Mahbubur Rahman; and President of the Sylhet City unit of Bangladesh Islami Chhatrashibir Shahidul Islam Saju. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep concern over IED recovery at Motijheel metro station
Bangladesh Jamaat-e-Islami’s Secretary General and former Member of Parliament Mia Golam Porwar has expressed deep concern over the recovery of a powerful improvised explosive device (IED) from inside an umbrella beneath Motijheel Metro Station in the capital on the night of 24 July (Friday).
In a statement issued on 25 July, he said: "The recovery of such a deadly explosive device beneath Motijheel Metro Station, one of the busiest and most densely populated areas of the capital, is a matter of grave concern. The safety and security of ordinary citizens have come into question. The apparent objective of such despicable and anti-state acts is to spread fear among the public and push the country's law and order situation into a deep crisis."
He further stated: "Law enforcement agencies must remain vigilant and proactive at all times to prevent any anti-state conspiracy or subversive activity aimed at disrupting peace, public order, and national stability. Ensuring the safety and security of the people is one of the government's fundamental responsibilities. I strongly urge the government to further strengthen security measures at metro stations and all other key public locations across the country.
At the same time, I express my deep sympathy to the pedestrian who was injured by the splinter during the bomb disposal operation and call for proper and advanced medical treatment to be ensured for the victim."
Mia Golam Porwar also said: "An impartial investigation committee should be formed immediately to identify those who planned and carried out this incident. The perpetrators must be arrested without delay and brought to exemplary justice so that no one dares to carry out such acts of sabotage in the future."
He concluded by calling upon the people of Bangladesh to remain united in safeguarding the country's independence and sovereignty, protecting the lives and property of its citizens, and remaining vigilant against any form of provocation or sabotage. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে শক্তিশালী বোমা (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
২৪ জুলাই (জুম,আ বার) রাতে রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে শক্তিশালী বোমা (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার ২৫ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“রাজধানীর অন্যতম জনবহুল ও ব্যস্ত এলাকা মতিঝিল মেট্রো স্টেশনের নিচে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরক বা বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক। সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। এ ধরনের হীন ও দেশবিরোধী কর্মকাণ্ডের মূল উদ্দেশ্যই হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া।”
তিনি আরও বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো দেশবিরোধী চক্রান্ত ও অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সজাগ ও তৎপর থাকতে হবে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। আমি মেট্রো স্টেশনসহ সারাদেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে সরকারের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি।
একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণকালে স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তাঁর সুষ্ঠু ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করতে হবে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ জাতীয় নাশকতা চালানোর সাহস না পায়।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো উসকানি ও নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer expresses condolences on the passing of Rabeya Khatun, Wife of Maulana AKM Yusuf (Rah.)
Rabeya Khatun, a female member (Rukn) of Bangladesh Jamaat-e-Islami and the wife of the late Maulana A.K.M. Yusuf (Rah.)—the renowned Hadith scholar of the Indian subcontinent, internationally acclaimed Islamic scholar, spiritual mentor to countless Islamic scholars, former minister, distinguished Islamic thinker, prolific author, and former Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami—passed away at the age of 90 due to age-related complications while undergoing treatment at a hospital in Dhaka at 5:00 a.m. on 25 July (Inna Lillahi wa Inna Ilayhi Raji'un).
She is survived by three sons, five daughters, and numerous relatives. Her Janazah prayer will be held after Isha on 26 July at the Central Mosque in Sector 10, Uttara, Dhaka. She will subsequently be laid to rest in her family graveyard at Rajoir village, Sharankhola Upazila, under Bagerhat District.
Message of Condolence
Ameer of Bangladesh Jamaat-e-Islami, and Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP, expressed profound sorrow over the passing of Rabeya Khatun in a condolence message issued on 25 July, 2026.
In his message, he said: "We are deeply saddened by the passing of Rabeya Khatun, the lifelong companion of the late Maulana A.K.M. Yusuf (Rah.), one of the pioneering organizers of Bangladesh Jamaat-e-Islami. Throughout her life, she remained a devout, pious, patient, and exemplary homemaker who continuously supported and inspired her husband in his service to Islam. Her sacrifice and perseverance during the difficult years of the Islamic movement were truly remarkable."
The Jamaat Ameer further prayed: "I pray that Allah Almighty grants forgiveness to the deceased, showers His mercy upon her, grants her eternal peace, accepts her with His forgiveness, and blesses her with the highest ranks of Jannatul Firdaus."
He also extended his heartfelt condolences to the bereaved family, saying: "I convey my deepest sympathies to her grieving family and children. I also pray that Almighty Allah grants her children, relatives, and well-wishers Sabr-e-Jameel (beautiful patience). Ameen." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর সহধর্মিণী মুহতারামা রাবেয়া খাতুনের ইন্তিকালে আমীরে জামায়াতের গভীর শোক প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সদস্য (রুকন) এবং উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেম-ওলামার রূহানী উস্তায, সাবেক মন্ত্রী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর সহধর্মিণী মুহতারামা রাবেয়া খাতুন বার্ধক্যজনিত কারণে ২৫ জুলাই ভোর ৫টায় ৯০ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার ৩ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। আগামীকাল ২৬ জুলাই বাদ এশা রাজধানীর উত্তরার ১০ নং সেক্টরস্থ সেন্ট্রাল মসজিদে জানাযা শেষে তাঁকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শোকবাণী
মুহতারামা রাবেয়া খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ২৫ জুলাই এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূচনালগ্নের অন্যতম সংগঠক মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর জীবনসঙ্গিনী মুহতারামা রাবেয়া খাতুনের ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি সারাজীবন একজন দ্বীনদার, পরহেযগার, ধৈর্যশীল ও আদর্শ গৃহিণী হিসেবে তাঁর স্বামীকে দ্বীনের খেদমতে নিরবচ্ছিন্ন সমর্থন ও প্রেরণা জুগিয়ে গেছেন। ইসলামী আন্দোলনের প্রতিকূল দিনগুলোতে তাঁর ত্যাগ ও ধৈর্য অপরিসীম।
আমীরে জামায়াত আরও বলেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁর এই বান্দীর ওপর রহম করুন, শান্তির ফায়সালা দান করুন, মাগফিরাত এনায়েত করুন এবং শহীদি দরজা ও জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
তিনি বলেন, আমি মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সন্তানদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে তাঁর সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর-ই-জামিল দান করেন, আমিন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
বংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ আমরা চাই না, গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে- @Drsr_Official
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। গণভোটে ৭০ ভাগ মানুষের হ্যাঁ-কে আমরা অপমান করতে দেবো না। হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। কোনো ধানাই পানাই শুনতে চাই না।
তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছবে। বংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ আমরা চাই না।
আজ ২৫ জুলাই শনিবার বিকেল সিলেটের ঐতিহাসিক সরকারি আলীয়া মাদরাসা মাঠে ১১ দলের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই হাঁটা শুরু করেছেন। তারা সকল পর্যায়ে দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা এটি মানব না। হাসিনাকে তাড়িয়েছি, যদি তারা ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ তাদেরও তাড়াবে।
গণভোটের গণরায় বাস্তবায়ন বিষয়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, ভালোয় ভালোয় মেনে নিন। আমরা আমাদের জুলাইযোদ্ধা, জুলাইশহীদ ও ১৮ কোটি মানুষের সাথে বেঈমানি করব না। আমরা কথা রাখব। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব।
সিলেটবাসীকে পরবর্তী আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়ে আমীরে জামায়াত বলেন, ঢাকার জন্য ডাক আসবে। প্রস্তুতি নিন। ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। আমরা থামব না, বলেন তিনি।
সিলেটের বঞ্চনা ও ভোগান্তি তুলে ধরে সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, সিলেটের কিছু ন্যায্যদাবি ঝুলে আছে যুগ যুগ ধরে। সিলেট এমএ জি ওসমানী বিমানবন্দরকে অবিলম্বে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করুন। অবিলম্বে সিলেটের ৬ লেনের রাস্তা সম্পন্ন করে জনগণকে স্বস্তি দেয়া হোক। সিলেটের দীর্ঘ দিনের দাবি- এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে। কলেজটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কেন? এটিকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে প্রাণ দেয়া হোক। মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে মাত্র একটি ঘর, আর একজন ভিসি। এর বাইরে তেমন কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে এটাকে পূর্ণাঙ্গতা দেয়া হোক, বলেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, জুলাই বিপ্লব দেশ থেকে দেশে ছড়িয়ে যাচ্ছে। আর আমাদের সরকার উল্টো পথে হাঁটছে। আমরা আশা করেছিলাম, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করবে। কিন্তু দুঃখের সাথে দেখতে হচ্ছে- সেই সরকার গণভোটে জনগণের রায়কে অবজ্ঞা করছে। বিএনপি যদি জুলাই, তরুণদের ভুলে যায়, ১৪শ’ শহীদকে ভুলে যায়- তাহলে এর পরিণতি বিএনপিকে বরণ করতে হবে, সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের পর বিএনপি সংস্কারকে ভুলে গেছে। তারা এখন শুধু সংবিধান সংশোধনের কথা বলছে। কিছু দালাল বুদ্ধিজীবীই বলছে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। নাহিদ সতর্ক করে বলেন, সরকার সংস্কার না করলে জনগণের মাঝে যে আস্থা তৈরি হয়েছিল, তারেক রহমান সেই আস্থা ধরে রাখতে পারবেন না। জুলাই সনদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে, বলেন নাহিদ।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ আরও বলেন, বিএনপি দেশের নির্বাচন কমিশনসহ সকল প্রতিষ্ঠান দলীয়করণ করছে। যার কারণে আমরা যে উন্নতি চেয়েছিলাম- তা হবে না। গণভোটের গণরায় বাস্তবায়ন না কবরলে এই সরকারকে আর আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা সম্ভব হবে না। যদি জুলাই সনদ, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, তাহলে এই সরকার ৫ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না। সেজন্য গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে। নইলে তাকে তাদের পরিণতি ভোগ করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, আমাদের ঐক্যের যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। সরকারি দল বা ১১ দলের মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য নয়। যতদিন পর্যন্ত জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমাদের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। নেতাকর্মীরা হত্যা, খুন গুমের শিকার হয়েছে। আমাদের ভাইয়েরা জুলাই বিপ্লব, শাপলায় রক্ত দিয়েছে। অনেক ভাই-বোনেরা চিরদিনের জন্য পঙ্গত্ববরণ ও চোখ হারিয়েছেন।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই, আপনারাও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন। আমরা আপনাদের বন্ধু মনে করি। আমরা যেমন দেশের কল্যাণ চাই। যে জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসেছেন, যদি সেই জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করেন, তাহলে আপনাদের ঘাড় ধরে ধাক্কা দিতে আমাদের বাঁধবে না। গণভোটের প্রায় ৭০ ভাগ মানুষের ভোটাধিকার নিয়ে যদি ছিনিমিনি করেন, বিশ্বাসঘাতকতা করেন- তাহলে আপনাদের পরিণাম শেখ হাসিনার মতো হবে।
মামুনুল হক আরও বলেন, গণভোটের গণরায় মেনে নিন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। গণভোটের গণরায়ের আলোকে গণপরিষদ গঠন করুন। তা না হলে আন্দোলন করে তা বাস্তবায়নে বাধ্য করা হবে। আমাদের আন্দোলন ৩০ হাজার আহত জুলাইযোদ্ধার অধিকার আদায়ের আন্দোলন।
এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদা বলেন, আমরা বর্তমান সরকারকেও বারবার স্মরণ করিয়ে দিতে চাই—২০২৪ সালের গণঅভ্যুত্থানের যে অঙ্গীকারের ভিত্তিতে আপনারা ক্ষমতায় এসেছেন, তার অন্যতম প্রধান বিষয় ছিল বিচার ও সংস্কার। কিন্তু গত দেড় বছরে আমরা দেখেছি, আপনারা নির্বাচন নিয়ে যতটা আগ্রহী ও তৎপর ছিলেন, বিচার ও সংস্কারের ক্ষেত্রে ততটা কার্যকর ভূমিকা রাখতে পারেননি। শুধু জুলাই জাতীয় সনদ, গণভোট বা গণরায়ের কথা বললেই হবে না। জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর করা প্রতিশ্রুতিও রক্ষা করতে হবে। জনগণ জানতে চায়—যে দল নিজের প্রতিশ্রুতিই রক্ষা করতে পারে না, তাদের ওপর জনগণ কীভাবে আস্থা রাখবে?
লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান অভিযোগ করেন, নির্বাচনের আগে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হয়েছে এবং নির্বাচনে প্রকৌশল করে অনেক প্রার্থীকে পরাজিত করা হয়েছে। তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের সমন্বয়কারী ডা. হামিদুর রহমান আজাদ, মাওলানা মামুনুল হক এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ গুরুত্বপূর্ণ নেতাদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সরকার যদি মনে করে থাকে যে, তারা পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তাহলে তারা ভুল করছে। অতীতের সরকারগুলোও পাঁচ বছর ক্ষমতায় থাকার প্রত্যাশা করেছিল, কিন্তু জনগণের আন্দোলনের মুখে তা সম্ভব হয়নি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, যারা ৫ মাসে জাতির জন্য কিছু করতে পারে না, তারা আগামী ৫ বছরেও কিছুই করতে পারবে না। আমরা ভারতীয় আধিপত্যবাদ আর দেখতে চাই না। ভারতের নির্দেশে ইলিয়াস আলীর মতো আর কাউকে গুম হতে দেখতে চাই না।
টিপাইমুখ বাঁধের কারণে সিলেটের জনগণকে আর বঞ্চিত হতে দেখতে চাই না। ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই। তিনি সরকারের উদ্দেশে বলেন, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকার যদি গণরায় বাস্তবায়ন না করে, তাহলে ঢাকায় মহাসমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করা হবে।
নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যে প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জনগণের রায়কে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জনগণের রায় ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারবে না। জনগণ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছিল, ভবিষ্যতে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো অপচেষ্টা হলে- তা মেনে নেওয়া হবে না। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে বিরোধীদলীয় নেতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আন্দোলনের শীর্ষ নেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আগামী দিনের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান বলেন, ১৯৯১ সালে বিএনপি কেয়ারটেকার সরকারব্যবস্থা মানতে না চাইলেও তারা ১৯৯৬ সালে তীব্র গণআন্দোলনের মুখে কেয়ারটেকার সরকারব্যবস্থা মেনে নিতে বাধ্য হয়েছিল। বিএনপি ২০০৪ সালে আবার জাতির সাথে প্রতারণা করে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে বিচারপতির বয়স বাড়িয়ে জাতীয় সংকট সৃষ্টি করেছিল। ফলে এক/এগারোর সরকার এসেছিল। বিএনপির এই গোয়ার্তুমির কারণেই জাতি ১৭ বছরের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছিল। একইভাবে বিএনপি আবার গণভোটের রায় না মেনে জাতিকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
আমি হুঁশিয়ার করে বলতে চাই, জনগণের রায় অস্বীকার করা যায়, কিন্তু সে রায়ের ফলাফল মেনে না নেয়ার পরিণতি অস্বীকার করা যায় না। ক্ষমতা বদলায়, চেয়ার বদলায় কিন্তু জনগণের রায় বদলায় না। সময় থাকতে গণরায় মেনে নিন।
সভাপতির বক্তব্যে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, জবাবদিহিমূলক বাংলাদেশ তখনই সম্ভব হবে, যখন দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে। তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে, বিএনপির না। আপনি দালাল, চাটুকারদের কথা না শুনে নিজের বিবেক দিয়ে বিবেচনা করে সংস্কার বাস্তবায়ন করুন। প্রয়োজনে ১১ দলের নেতাদের সাথে কথা বলেন। জাতিকে মুক্ত করেন।
তিনি বলেন, জনগণ যে সংস্কার চায় সেই সংস্কার করেন। আপনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেননি। আপনাকে ভুলপথে পরিচালিত করছে। আপনি বাহিরে থাকায় আপনি বাস্তবতা এখনো উপলব্ধি করতে পারছেন না। জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমাদের সরকার পতনের এক দফায় ধাক্কা দিবেন না। সংস্কারগুলো সংসদের মাধ্যমে পাস করে দেন। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি জনগণকে ফাঁসির রশি নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জনান।
বিভাগীয় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (জাগপার) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহনগরীর সভাপতি জিয়াউল আনোয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা সভাপতি জুনায়েদ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সাবেক নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগরীর আমীর মাওলানা মোজ্জামেল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা মো. ইকবাল হুসাইন, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগরীর সভাপতি মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সভাপতি শহিদুল ইসলাম সাজু। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"গণভোটের গণরায় উপেক্ষা করে এই সরকারের ঘাড়ে আবার ফ্যাসিবাদের ভূত সওয়ার হয়েছে।"
-
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ।"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি দল
পৃথিবীর সবচেয়ে বড় অকৃতজ্ঞ দলে পরিণত হতে যাচ্ছে
-
মোহাম্মদ সেলিম উদ্দিন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর (ঢাকা মহানগরী উত্তর),
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে : ডা. শফিকুর রহমান এমপি
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে আামাদের কোন আগ্রহ নেই। কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে, তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন।
আজ ২৪ জুলাই (জুম'আ বার) সন্ধ্যায় মাননীয় বিরোধীদলীয় নেতার মিন্টু রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ পরবর্তী এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা আশা করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, ন্যায়নিষ্ঠ ও নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন; কারো প্রতি তিনি কোনো ধরনের পক্ষপাতিত্ব করবেন না। তিনি যতদিন নিরপেক্ষভাবে ও রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে দায়িত্ব পালন করবেন, আমরা জাতিকে আশ্বস্ত করছি- ততদিন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো।
তিনি আরও বলেন, আমরা অস্থায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করি। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। যেহেতু সংসদ অধিবেশন রয়েছে, কাজেই স্বাভাবিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেক্ষেত্রে আমাদের ভূমিকা কী হবে তা দেখতে পাবেন, ইনশাআল্লাহ।
আমীরে জামায়াত বলেন, বাংলাদেশ এগিয়ে যাক- এটি সবার প্রত্যাশা। যথাসময়ে মাননীয় অস্থায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন। এখানে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কথা নয়। আমরা চাই- কোনো সংকট তৈরি না হোক।
আমীরে জামায়াত আরও বলেন, আমরা রাষ্ট্রপতির পদে একজন মর্যাদাবান রাষ্ট্রপতিকে দেখতে চাই; কোনো তোষামোদকারীকে নয়। আমরা যে সংস্কারের কথা বলছি, তার অন্যতম লক্ষ্য হলো তোষামোদের সংস্কৃতির অবসান ঘটানো। প্রত্যেক ব্যক্তি তাঁর নিজ নিজ অবস্থানে সম্মানিত এবং দায়িত্বপ্রাপ্ত; তারা কারও কাছে মাথা নত করে দায়িত্ব পালন করবেন না। যিনি রাষ্ট্রপতি হবেন, তিনি রাষ্ট্রের নীতি ও সংবিধান মেনে চলবেন। তিনি অন্য কারও কাছে নিজের বিবেককে বিকিয়ে দেবেন না- আমরা এমন একজন রাষ্ট্রপতিই প্রত্যাশা করি।
বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রত্যাশা হলো- একটি পরিবর্তিত বাংলাদেশ; যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু নবগঠিত সংসদ এখনো সেই পথে পা বাড়ায়নি। তবে আমরা সংসদের ভেতরে ও বাইরে আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাব।
তিনি আরও বলেন, আমরা চাই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সবাই- সম্ভব হলে দেশের অভ্যন্তরেই চিকিৎসা গ্রহণ করুন। প্রয়োজন হলে বিদেশি বিশেষজ্ঞদের দেশে এনে চিকিৎসা করানো যেতে পারে।
দেশের নির্বাচিত বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি চিকিৎসার জন্য নিয়মিত বিদেশে চলে যান, তাহলে দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়ন হবে কীভাবে? দেশের চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা ফিরবে কীভাবে? তাই দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের স্বার্থে আমাদের সকলের দেশের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত, বলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন-মিয়া গোলাম পরওয়ার
আগামীকাল ২৫ জুলাই (শনিবার) বেলা ২:৩০ টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার উক্ত কর্মসূচি বাস্তবায়ন করতে সিলেট বিভাগ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি এবং সার্বিকভাবে সফল করতে সংশ্লিষ্ট এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত
২৪ জুলাই ২০২৬ | শুক্রবার | বিকাল ৬:৩০টা
মিন্টু রোড, মাননীয় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition Dr. Shafiqur Rahman strongly condemns Israeli actions at Al-Aqsa Mosque- @Drsr_Official
The Ameer of Bangladesh Jamaat-e-Islami and Honorable Leader of the Opposition, Dr. Shafiqur Rahman MP issued the following statement on Friday, 24 July, 2026 expressing deep concern and strongly condemning the illegal entry, religious provocation, and disruptive actions carried out by thousands of extremist Israeli settlers under the leadership of Israel's National Security Minister, Itamar Ben-Gvir, at the courtyard of the holy Al-Aqsa Mosque.
Dr. Shafiqur Rahman further stated that the holy Al-Aqsa Mosque is the third holiest site for more than two billion Muslims around the world and a symbol of their faith.
He said that the entry of thousands of settlers into the sacred compound under the leadership of an extremist right-wing Israeli minister, in violation of international law and the historical status quo, and the performance of religiously provocative rituals which constitute an act of extreme disrespect and a blatant violation of international norms.
The Honorable Leader of the Opposition said that by obstructing Palestinian Muslims from offering prayers, subjecting elderly people and young worshippers to abuse, and violating the sanctity of the holy compound, Israel is pushing the entire Middle East toward an even greater conflict.
He added that such inhumane and occupation-based actions are unacceptable under any circumstances.
Dr. Shafiqur Rahman called upon the United Nations, the Organisation of Islamic Cooperation (OIC), the peace-loving international community, and the leaders of the Muslim world to take immediate and effective legal and diplomatic measures to stop Israel's continued ill-actions and the repression of Palestinians at the Al-Aqsa Mosque compound.
He also reaffirmed the unwavering support of the people of Bangladesh for the Palestinian people's struggle to achieve their legitimate rights and aspirations for freedom. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেটে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে- এ্যাড. জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে রাজশাহী থেকে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে দেশের সব বিভাগে কর্মসূচি পালনের পর শনিবার সিলেটের সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি ঘটবে।
সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সিলেট বিভাগীয় সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। বর্ষা মওসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের সকল সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়েছে। সিলেটবাসীও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। সমাবেশ সফলে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতা গ্রহণের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা উপেক্ষা ও অবজ্ঞা করেছে। অথচ বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল জুলাই সনদে এ বিষয়ে লিখিত অঙ্গীকার করেছে। কিন্তু বিএনপি সেই অঙ্গীকার ভঙ্গ করে জাতির সঙ্গে প্রতারণা করেছে।
তিনি ২৪ জুলাই (জুম'আ বার) বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত সমাবেশ মঞ্চে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত কথা বলেন। এসময় ১১ দলীয় ঐক্যের সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্রিফিংয়ে সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সাংবিধানিক সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার ক্ষমতায় গিয়েই ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে। তারা স্বাধীন বিচার বিভাগকে ধ্বংস করতে বিচার বিভাগীয় সচিবালয় বাতিল করেছে এবং মানবাধিকার কমিশন বিলুপ্ত করে ফ্যাসিবাদী আইনি কাঠামোয় ফিরে গেছে। মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বাস্তবে সরকার উল্টো পথে হাঁটছে। বাংলাদেশ ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া জনপ্রতিনিধি নির্বাচন না করে বিভিন্ন স্থানে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে আগামী নির্বাচনের প্রচারণা চালানো হচ্ছে, যা অনৈতিক।
তিনি বলেন, শনিবারের সমাবেশ সিলেট ও জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। উক্ত সমাবেশে সিলেটবাসীর দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন বৈষম্য এবং বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং জনগণের প্রত্যাশা নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, এলডিপি সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সিলেট মহানগর সভাপতি ওমর ফারুক, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি-বিডিপির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ জানান, শনিবার (২৫ জুলাই) বেলা ২:৩০টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান। এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ : ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি ২৪ জুলাই (জুম'আ বার) বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে হাজার হাজার চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর বেআইনি প্রবেশ, ধর্মীয় উসকানি ও তাণ্ডবের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আরও বলেন, পবিত্র আল-আকসা মসজিদ বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান ও ঈমানের প্রতীক। আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিক স্থিতাবস্থা লঙ্ঘন করে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে হাজার হাজার বসতি স্থাপনকারীর পবিত্র প্রাঙ্গণে ঢুকে ধর্মীয় উসকানিমূলক আচার-অনুষ্ঠান পরিচালনা করা চরম অসভ্যতা ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রকাশ্য অবমাননা।
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, ফিলিস্তিনি মুসলিমদের নামাজ আদায়ে বাধা প্রদান, বৃদ্ধ ও তরুণদের ওপর নির্যাতন এবং পবিত্র প্রাঙ্গণের পবিত্রতা নষ্ট করার মাধ্যমে জায়নবাদী ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যকে আরও বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এই অমানবিক ও দখলদারিত্বমূলক আচরণ কোনোভাবেই বরদাশত করা যায় না।
ডা. শফিকুর রহমান জাতিসংঘ, ওআইসি-সহ শান্তিপ্রিয় বিশ্ব সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ইসরায়েলের এই অব্যাহত ধৃষ্টতা ও আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বন্ধে কার্যকর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশের জনগণের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
July fighters must be honored with the highest state recognition, demands Dr. Shafiqur Rahman MP
Ameer of Bangladesh Jamaat-e-Islami and Leader of the Opposition in the Bangladesh National Parliament Dr. Shafiqur Rahman MP stated that the July movement was emerged to establish a discrimination-free, justice-based society and, above all, to free the nation from killings, enforced disappearances, terrorism, lawlessness, and the notorious "Aynaghar" (secret detention centers).
He made these remarks, Thursday, July 23, at 4:00 p.m., while addressing a large public rally as the chief guest near the Falpatti area adjacent to Mirpur-10 intersection in the capital. The rally was organized by the Mirpur Zone of Bangladesh Jamaat-e-Islami, Dhaka North City, under the theme: "Implementing the Referendum Verdict in the Spirit of the July Mass Uprising and Demanding Justice for the July Mass Killings and Crimes Against Humanity."
The rally was chaired by Jamaat-e-Islami's central executive council member, Dhaka North City Jamaat Ameer and Jamaat-nominated mayoral candidate for the Dhaka North City Corporation (DNCC) Mohammad Selim Uddin. The event was hosted by Mahfuzur Rahman, Member of the Central Working Committee and Assistant Secretary of Dhaka City North Jamaat-e-Islami.
Special guests included Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP for Dhaka-14; Colonel (Retd.) Abdul Baten, MP for Dhaka-16; former MP Major (Retd.) Akhtaruzzaman; Jamaat's central working committee members Professor Harunur Rashid Khan, and Abdur Rahman Musa.
Assistant Secretaries of Dhaka North City Jamaat Dr. Fakhruddin Manik and Yasin Arafat, former President of Islami Chhatrashibir Zahidul Islam, President of the Dhaka City West Shibir Muhibullah Al Hossaini, Shanta Talukdar, President of the Private University Branch; Abdul Mannan, father of martyr Mahfuzur Rahman; and Mosharraf Hossain, another martyr's father also spoke on the occasion. Among others, Central Majlis-e-Shura Member Hemayet Hossain, Publicity and Media Secretary of Dhaka North City Jamaat Ataur Rahman Sarkar, Ziaul Hasan, Jamal Uddin, Nasir Uddin, and others were also present over there.
Dr. Shafiqur Rahman said that "Awami fascism" had weighed heavily on the nation like a massive stone. After the January 7 election of 2024, which had effectively secured the Awami League's rule for another five years, many people became demotivated. However, he said that Allah instructs believers not to despair of His mercy. The July movement then arrived with a message of liberation for the country and its people. He described it as a cyclone that swept away fascism "like a house of cards."
Referring to Sheikh Hasina's departure from the country, he said that she had remarked, "I'm coming back." Although she has repeatedly spoken about returning, he claimed she has been unable to do so. Inviting her to return, he said, "Come back; the youth are eagerly waiting for you."
He also urged the government to take swift action to prosecute those responsible for the July mass killings.
He further stated that the current government and parliament are products of the July revolution and therefore owe a debt of gratitude to it. He demanded not only justice for the July killings but also that the July fighters be awarded the country's highest state honors.
He demanded for proper medical treatment for those who were injured or permanently disabled and said the government should ensure they can live with dignity. He also demanded that the July martyrs be recognized as national heroes and that their families receive appropriate state honors.
According to him, the July fighters are "the nation's finest sons." He urged the government to name roads and public installations in Mirpur and other parts of the capital after the July martyrs so that their families could take pride in their sacrifice.
The Jamaat chief also criticized the government's current position on the referendum, saying the government now considers the referendum verdict invalid despite the Prime Minister having campaigned in favor of a "Yes" vote, as did his party.
Dr. Shafiqur Rahman argued that if the referendum were invalid, then the government and parliament would also be illegitimate.
Emphasizing the importance of the people's will, he said that public opinion stands above all else and that no law can override necessity. He urged the government to stop delaying and immediately take effective steps to implement the July Charter, warning that otherwise it would have to pay a heavy political price.
In his closing remarks as chair, Mohammad Selim Uddin said there was no opportunity to ignore the public mandate. He called for renewed unity to build a new Bangladesh inspired by the spirit of July.
Referring to the July Charter, he said that elected members of parliament were supposed to take two oaths: one as members of parliament and another as members of the Constitutional Reform Council.
According to him, the council is supposed to reform the Constitution within 180 days and drafting a democratic constitution. However, he alleged that the government is attempting to avoid this obligation through various pretexts and by citing constitutional constraints. He pointed out that the Prime Minister and other senior government leaders had campaigned for a "Yes" vote in the referendum and argued that the public would not allow the government to disregard the referendum verdict. Instead, he said, the people would compel its implementation at any cost.
He urged the government to act wisely while there is still time by taking effective measures to implement the July Charter, warning that failure to do so would carry severe consequences. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত
গণভোটের রায় উপেক্ষা করে জনগণের মতামতকে অবজ্ঞা করা হচ্ছে : ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণের রায়কে উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। পরিবর্তনের জন্য গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা পাশ কাটিয়ে সরকার নিজেদের ইচ্ছামতো দেশ পরিচালনা করছে। সংবিধানের দোহাই দিয়ে জনগণের রায়কে অবজ্ঞা করা হচ্ছে। একই নির্বাচনের একটি রায় গ্রহণ করা হবে, আরেকটি প্রত্যাখ্যান করা হবে—এটি গ্রহণযোগ্য নয়।
২৪ জুলাই (শুক্রবার) সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও জনাব মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৬ সালের লগি-বৈঠার ঘটনার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী শক্তির গণহত্যার রাজনীতি শুরু হয়। এরপর পিলখানা হত্যাকাণ্ড, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যাকাণ্ড এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ—এসবই জাতির ইতিহাসে ধারাবাহিক গণহত্যার অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি শহীদ আবু সাঈদসহ জুলাইয়ের সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী নিষিদ্ধ ঘোষণার আগে ছাত্রদের আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছিল। দল নিষিদ্ধ হওয়ার পর জনগণ ও নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানানো হয়।
তিনি অভিযোগ করেন, ইন্টারনেট বন্ধ রেখে অভিযান পরিচালনা করায় জুলাইয়ে নিহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। আহত ও পঙ্গুদের যথাযথ খোঁজ নেওয়া হয়নি। শহীদ ও আহত পরিবারের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের পরও তাদের প্রতি প্রয়োজনীয় দায়িত্ব পালন করা হয়নি।
ডা. শফিক আরও বলেন, জনগণের রায়কে অপমানের প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। সংসদে সমস্যার সমাধান না হলে জনগণই গণতান্ত্রিক উপায়ে তার সমাধান করবে। সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান এলেও জনগণের রায়কে অস্বীকার করে সেখানে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে।
জামায়াত সম্পর্কে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ফেরেশতাদের সংগঠন নয়, মানুষের সংগঠন।” তাই ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা হবে না। কেউ ভুল করলে তাকে অবশ্যই সংশোধনের আওতায় আসতে হবে। তিনি নেতাকর্মীদের নফস ও শয়তানের প্ররোচনা থেকে সতর্ক থাকার এবং আল্লাহর সাহায্য কামনা করার আহ্বান জানান।
প্রতিবেশী দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। অন্যদেরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। বাংলাদেশ শান্তিতে থাকতে চায়, তবে সীমান্তে অশান্তি সৃষ্টি করা হলে তার প্রভাব উভয় দেশকেই বহন করতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে—সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন। নেতা ও নীতির সংশোধনের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবার কাছে দোয়া চান এবং সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে সত্য তথ্য দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, যারা রুকন হিসেবে শপথ নিয়েছেন, তাদেরকে সেই শপথ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনে প্রতিশ্রুতি পূরণের নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং গণভোটের রায়কে উপেক্ষা করে দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়। তবে জনগণ তা কখনোই হতে দেবে না। তিনি বলেন, “জামায়াতকে যারা নির্মূল করতে চায়, তারাই নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ।”
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি বলেন, বর্তমান শাসনব্যবস্থায় জনগণ সন্তুষ্ট নয়; তারা মৌলিক পরিবর্তন চায়। জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীকে বিকল্প নেতৃত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এবং ব্যাপক জনসংযোগের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, মুসলিমরা কুরআনের অনুসরণ করেই একসময় বিশ্ব নেতৃত্ব দিয়েছে। তাই কুরআন-সুন্নাহর ওপর অটল থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। বিচ্ছিন্ন ঘটনায় হতাশ না হয়ে আরও সতর্ক হওয়ারও আহবান জানান তিনি।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর পক্ষ থেকে অর্পিত একটি ফরজ দায়িত্ব। ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হলে নিজেদের চরিত্র, আচরণ ও কর্মকাণ্ডকে আরও সুন্দর করতে হবে। তিনি গণমুখী নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, রোকনদের মাসিক পরিকল্পনার মাধ্যমে তৃণমূল মানুষের কাছে সংগঠনের দাওয়াত ও কার্যক্রম পৌঁছে দিতে হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা জেলা আমীর মুহাম্মদ দেলোয়ার হোসাইন সদস্যদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম এর দারসুল কুরআনের মাধ্যমে সম্মেলন সকাল ৮.৩০ টায় শুরু হয়।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মসিউল আলম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম।
সম্মেলনে ঢাকা জেলার প্রায় সকল পুরুষ ও মহিলা রুকন উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer Dr. Shafiqur Rahman expresses deep condolences on the passing of Jamaat-e-Islami Pakistan's Secretary General Ameer-ul-Azeem
Bangladesh Jamaat-e-Islami's Ameer and Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman sent a letter today, 23 July, to Engineer Hafiz Naeem ur Rehman, Ameer of Jamaat-e-Islami Pakistan, expressing his profound sorrow over the passing of brother Ameer-ul-Azeem, Secretary General of Jamaat-e-Islami Pakistan.
In his condolence message, Dr. Shafiqur Rahman said: "I am deeply saddened by the news of the passing of the respected Secretary General of Jamaat-e-Islami Pakistan, Ameer-ul-Azeem, after a prolonged illness.
On my personal behalf and on behalf of Bangladesh Jamaat-e-Islami, I extend my heartfelt condolences to you, the bereaved family of the deceased, and all leaders and activists of Jamaat-e-Islami Pakistan."
Jamaat Ameer further stated: "The late Ameer-ul-Azeem dedicated his life to the establishment of Islamic ideals and the service of the Ummah. From his leadership in Islami Jamiat-e-Talaba to his important responsibilities in the central leadership of Jamaat-e-Islami Pakistan, his long and distinguished career was exemplary. During many years of his illness, his patience, perseverance, and steadfastness remained a source of inspiration for all."
Dr. Shafiqur Rahman also said: "I pray to Almighty Allah to accept his sacrifices and contributions, forgive his shortcomings, elevate his rank, and grant him the highest place in Jannah. At the same time, I pray that, Allah grants his family and the leaders and activists of Jamaat-e-Islami Pakistan the strength and patience to bear this profound loss." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে রাজধানীতে জনসভা অনুষ্ঠিত
জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করতে হবে — ডা. শফিকুর রহমান এমপি
বৈষম্যমুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সর্বোপরি খুন, গুম, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও আয়নাঘর থেকে মুক্তির জন্যই জুলাই এসেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
তিনি আজ ২৩ জুলাই, বৃহস্পতিবার, বিকেল ৪টায় রাজধানীর মিরপুর-১০-এর ফলপট্টি-সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর জোন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে’ এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ডিএনসিসিতে জামায়াত-মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক হারুন অর রশীদ খান এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, মহানগরী পশ্চিম শিবির সভাপতি মুহিবুল্লাহ আল হোসাইনি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শান্ত তালুকদার, শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান এবং শহীদের পিতা মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও নাসির উদ্দীন প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতা ‘বুকিং’ করার পর অনেকের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তাঁর রহমত থেকে হতাশ হতে নিষেধ করেছেন। এরপরই জুলাই দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছিল। মূলত, জুলাই এসেছিল ঘূর্ণিঝড় হয়ে। আর সেই ঝড়েই ফ্যাসিবাদকে তছনছ করে তাসের ঘরের মতো উড়িয়ে দেওয়া হয়েছিল।
তিনি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে বলেন, দেশ ছেড়ে পালানোর সময় তিনি বলেছিলেন, ‘এই আসলাম।’ এরপর থেকে তিনি বারবার দেশে ফেরার কথা বললেও তা বাস্তবায়ন করতে পারেননি। শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়ে আমীরে জামায়াত বলেন, ‘আসুন, যুবসমাজ আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ তিনি জুলাই গণহত্যার বিচারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। তিনি জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে বলেন, শুধু বিচার নয়, জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করতে হবে। আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তারা যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সে দায়িত্ব সরকারকেই নিতে হবে। জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। তাঁদের পরিবারের সদস্যদের প্রতিও যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করতে হবে। কারণ, জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি জুলাই শহীদদের নামে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান, যাতে তাঁদের স্বজনরা গর্ববোধ করতে পারেন।
আমীরে জামায়াত বলেন, সরকার এখন গণভোটের রায়কে অবৈধ বলছে। অথচ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছেন। আমরাও করেছি। গণভোট অবৈধ হলে সরকার ও সংসদ—সবই অবৈধ। গোশত হালাল হলেও ঝোল হারাম হওয়ার সুযোগ নেই। তাই গণভোট হারাম হলে সরকারও হারাম। আর সরকার হারাম হলে দেশে কোনো বৈধ সরকার নেই।
তিনি জনগণের অভিপ্রায়ের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, জনগণের মতামতই সবার ঊর্ধ্বে। প্রয়োজনের তাগিদের ঊর্ধ্বে কোনো আইন নেই। তিনি সরকারকে টালবাহানা পরিহার করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় এ জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গণরায়কে কোনোভাবেই পাশ কাটানোর সুযোগ নেই। তাই জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি জুলাই সনদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, জুলাই সনদ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ গ্রহণের কথা—একটি সংসদ সদস্য হিসেবে, অপরটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এ পরিষদ ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করে একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত। কিন্তু সরকার নানা ছলচাতুরি এবং সংবিধানের দোহাই দিয়ে তা পাশ কাটানোর চেষ্টা করছে। অথচ মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বলেছেন। তাই জনগণ সরকারকে গণরায় পাশ কাটানোর সুযোগ দেবে না; বরং যেকোনো মূল্যে তা বাস্তবায়ন করতে বাধ্য করবে। তিনি সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় এ জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তি করার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জুলাই গণহত্যার বিচার না হলে জনতার আদালতে এই সরকারের বিচার হবে- ড. হামিদ আযাদ
জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তি করার দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের সঞ্চালনায় ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, গণহত্যার বিচার না হলে জনতার আদালতে এই সরকারের বিচার হবে। ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, জাতি প্রত্যাশা করেছে বিপ্লব পরবর্তী প্রথম কাজ হবে গণহত্যার বিচার, তারপর রাষ্ট্র সংস্কার, এরপর নির্বাচন। কিন্তু গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার ব্যতীতই একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়ে দলীয় চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে। দলীয় চিফ প্রসিকিউটর নিয়োগের পর থেকে গণহত্যার বিচারে ধীর গতি দেখা যাচ্ছে। ফলে আবারও বিচারহীনতার সংস্কৃতি দেখা যাচ্ছে। গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বিএনপি নির্বাচনের জন্য যতটা উদগ্রীব ছিল রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের বিষয়ে বর্তমানে তাদের কোনো উদগ্রীবতা দেখা যায় না। তিনি বলেন, সরকার যদি নিজেদেরকে জুলাইয়ের শক্তির পক্ষের শক্তি মনে করে তবে অবশ্যই আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। একই সাথে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার না করলে আওয়ামী লীগ যেদিন ফিরে আসবে সেদিন থেকেই বিএনপিকে নির্বাসনে চলে যেতে হবে, সতর্ক করেন তিনি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই আন্দোলনকালীন আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের সভাপতি-সেক্রেটারিকেও গণহত্যার সাথে জড়িত থাকার দায়ে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার বিচার নিয়ে গড়িমসি কাম্য নয়, মেনে নেয়া হবে না। বিচার দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা নিয়োগ দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
জুলাই শহীদ মেহেদী হাসান জুনায়েদের পিতা শেখ জামাল হোসেন বলেন, আমার একমাত্র সন্তান জুনায়েদ। ট্রাইব্যুনাল শহীদ জুনায়েদ হত্যা মামলায় যেই রায় দিয়েছে। রায়ে সন্তুষ্ট হতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সদস্য সুজন চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা করেছে এবং অনেককেই আহত করেছে, কিন্তু আদালত পুলিশ সদস্য সুজনকে মাত্র ৬ বছরের কারাদণ্ড দিয়েছে! যাদের মৃত্যুদণ্ড দিয়েছে, তারা কেউ দেশে নেই। এই বিচার প্রহসনের বিচার ব্যতীত কিছুই নয়। প্রহসনের বিচার না করে ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। শহীদ মেহেদী হাসানের মা, রাষ্ট্রের কাছে জানতে চান তার সন্তানকে হত্যা করার ২ বছর ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেন তার সন্তান হত্যার বিচার হয়নি।
শহীদ আলিফের পিতা গাজিউর রহমান বলেন, জুলাই শহীদেরা কোনো মন্ত্রিত্ব চায়নি, পদ-পদবী চায়নি। তারা কেবলমাত্র দেশপ্রেমে উজ্জীবিত হয়ে রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নেমে এসেছে। কিন্তু বিপ্লব পরবর্তী দুই বছরেও সরকার কোনো একটি মামলা নিষ্পত্তি করতে পারেনি। তার সন্তান শহীদ আলিফ হত্যা মামলায় একজন আসামিও আজ পর্যন্ত আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আসামি আটক না করলে বিচার কার হবে, কীভাবে হবে? বিচারের নামে টালবাহানা চলছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। এছাড়াও জুলাই শহীদ পরিবার ও জুলাই আন্দোলনে আহত-পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধা এবং ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে, জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তি করার ৭ দফা দাবিতে চিফ প্রসিকিউটর ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপির দাবিগুলোর হচ্ছে - জুলাই ২০২৪-এর হত্যাকাণ্ড সংঘটিত প্রধান প্রধান ঘটনাস্থলের (ক্রাইম সিন) পূর্ণাঙ্গ তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;
জুলাই ২০২৪-এর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জড়িত অভিযুক্ত যেসব পুলিশ কর্মকর্তা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখনও গ্রেফতার হননি এবং এখনো সরকারি দায়িত্বে বহাল রয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা;
দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু ঢাকা, রংপুর ও কুষ্টিয়া জেলার বাইরে সংঘটিত বহু ঘটনার তদন্ত কার্যক্রম এখনো সম্পূর্ণ হয়নি। ফলে সংশ্লিষ্ট অনেক অভিযুক্তকে এখনো আইনের আওতায় আনা সম্ভব হয়নি। অতএব, দেশের সকল জেলায় সংঘটিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা;
জুলাই ২০২৪-এর হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও এর সহযোগী/অঙ্গসংগঠনের অনেক চিহ্নিত ব্যক্তিকে এখনো গ্রেফতার করা হয়নি। এর ফলে ভুক্তভোগী ও সাক্ষীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভীতি সৃষ্টি হচ্ছে। সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রমের স্বার্থে তদন্তে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাবে, তাদের দ্রুত আইনের আওতায় এনে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা;
‘গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধকে সমর্থন, উসকানি, ন্যায্যতা প্রদান অথবা বিচারপ্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা এর পক্ষে জনমত সৃষ্টির অভিযোগে যাদের সংশ্লিষ্টতা তদন্তে প্রতীয়মান হবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা;
গুম, গুম-পরবর্তী হত্যাকাণ্ড এবং নিহত ব্যক্তিদের মৃতদেহ গোপন বা ধ্বংস করার অভিযোগে জড়িত ব্যক্তি এবং সংশ্লিষ্ট টিএফআই ও জিআইসি-এর সঙ্গে সম্পৃক্ত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ বিচার কার্যক্রম নিশ্চিত করা;
গুম-সংক্রান্ত মামলাসমূহের তদন্ত ও বিচার কার্যক্রমে অস্বাভাবিক ধীরগতি পরিলক্ষিত হওয়ায় বিচারপ্রার্থী, ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি হয়েছে। অতএব, গুম সংক্রান্ত সকল মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে তদন্তে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবার, ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামায়াতে ইসলামী পাকিস্তানের সেক্রেটারি জেনারেল জনাব আমীর-উল-আজীমের ইন্তিকাল গভীর শোক প্রকাশঃ ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ ২৩ জুলাই জামায়াতে ইসলামী পাকিস্তানের আমীর ইঞ্জিনিয়ার হাফিজ নাঈমুর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে জামায়াতে ইসলামী পাকিস্তানের সেক্রেটারি জেনারেল জনাব আমীর-উল-আজীমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ অসুস্থতার পর জামায়াতে ইসলামী পাকিস্তানের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আমীর-উল-আজীমের ইন্তিকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আমার নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাকে, মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং জামায়াতে ইসলামী পাকিস্তানের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, মরহুম আমীর-উল-আজীম তাঁর জীবন ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ও উম্মাহর সেবায় উৎসর্গ করেছিলেন। ইসলামী জামিয়াত-ই-তালাবার নেতৃত্ব থেকে শুরু করে পাকিস্তান জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন পর্যন্ত তাঁর দীর্ঘ ও গৌরবময় কর্মজীবন ছিল অনুকরণীয়। অসুস্থতার দীর্ঘ বছরগুলোতে তাঁর ধৈর্য, সবর এবং অবিচলতা সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, মরহুমের ত্যাগ ও অবদান কবুল করে তাঁর ভুলত্রুটি ক্ষমা, মর্যাদা বৃদ্ধি এবং জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ স্থান দানের জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সঙ্গে মরহুমের পরিবার ও জামায়াতে ইসলামী পাকিস্তানের নেতাকর্মীদের এই শোক বহন করার শক্তি ও ধৈর্য দানের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের জন্ম জনগণ মেনে নেবে না।"
-
ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ- মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ মানবে বললেও গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দেয় না। কারণ গণভোটের রায় মেনে নিলেই জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হয়ে যাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না। কারণ জুলাই সনদে ঐকমত্য কমিশন যেই ৮৪টি প্রস্তাব করেছে তারমধ্যে রাষ্ট্র সংস্কারের মূখ্য প্রস্তাব গুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল।
আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে আজ ২২ জুলাই বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘গণভোটের গণরায় বাস্তবায়নে চ্যালেঞ্জ: উত্তরণে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ মানলে বিএনপির সেই নোট অব ডিসেন্টের আলোকে জুলাই সনদ কার্যকর হবে। ফলে রাষ্ট্র সংস্কারের প্রধান-প্রধান সমস্যা গুলো সংস্কার হবে না। কিন্তু গণভোট মানলে বিএনপির নোট অব ডিসেন্ট বাতিল হয়ে যাবে। কারণ গণভোটের ব্যালেটে নোট অব ডিসেন্ট ছিল না। এজন্যই বিএনপি গণভোটের রায় মেনে নিচ্ছে না। এবং বিএনপি গণভোটকে অবৈধ দাবি করছে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ। ২০২৫ সালে ১৩ নভেম্বর যেই প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল সেই অর্ডারের ভিত্তিতেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিএনপি জনগণকে বোকা বানিয়ে ধোকা দিতে চেষ্টা করছে।
তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, জনগণ এখন আর বোকা নয়। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংশোধন অর্থ হচ্ছে একটা শব্দে বা বাক্য পরিবর্তন করা কিন্তু সংবিধান সংস্কারের অর্থ হচ্ছে পুরো কাঠামোর পরিবর্তন করা। জনগণ পুরো রাষ্ট্র কাঠোমোর পরিবর্তন চায়। তাই জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এবং জনগণের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জসীম উদ্দীন সরকার বলেন, বর্তমান অ্যাটর্নি জেনারেল নিজেও অন্যায়ভাবে জেল-জুলুমের শিকার হয়েছেন। কিন্তু তিনি হয়তো সেটি ভুলে গেছেন। তার মতোই পুরো জাতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৈরি সংবিধানে রাষ্ট্র পরিচালিত হলে আবারও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা গড়ে উঠবে।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, জুলাই আন্দোলন সফল হয়েছে পুরো জাতি ঐক্যবদ্ধ হওয়ার কারণে। যারা এখন জুলাই সনদ নিয়ে তালবাহানা করছে তাদের কাউকে আন্দোলনকালীন সময়ে খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, স্বৈরাচারের বৈশিষ্ট্য হচ্ছে তারা অতীত ভুলে যায়। যেই সিঁড়ি দিয়ে তারা ক্ষমতায় আসে সেই সিঁড়ি তারা নষ্ট করে দেয়।
ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এমপি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে সংবিধান সংশোধনী কমিটি গঠন করে সরকার জনগণের সাথে আরেকটি প্রতারণা করতে যাচ্ছে। সংবিধান সংশোধন নয় সংবিধান সংস্কার করতে হবে। সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে রাজপথে ফায়সালা হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেন, বিএনপির ৩১ দফার ১ নম্বর দফা হচ্ছে সংবিধান সংস্কার করার প্রতিশ্রুতি। কিন্তু বিএনপি সংসদে এক তৃতীয়াংশ আসনের জোরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক হচ্ছে, এই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন কিনা?- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রানজিশনাল পিরিয়ড নামে আমাদের সংবিধানে দুটি অনুচ্ছেদ আছে। একটি হচ্ছে ১৫০ অনুচ্ছেদ আরেকটি চতুর্থ তফসিল। এগুলো হচ্ছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি সংক্রান্ত সুনির্দিষ্ট অনুচ্ছেদ। সংবিধানের চতুর্থ তফসিলে বলে দেওয়া হয়েছে এই অর্ডারগুলো প্রেসিডেন্ট দিতে পারবেন। এজন্যই এই অর্ডারগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রান্তিকাল। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এই ট্রানজিশনাল পিরিয়ডে ১৯৭২ সালে যদি আদেশ দেওয়া যায়, ১৯৭৩ সালে যদি আদেশ দেওয়া যায় তাহলে কেন ২০২৫ সালে ট্রানজিশনাল পিরিয়ড আদেশ দেওয়া যাবে না? - তার কারণ যদি সরকার দল দেখাতে পারে তাহলে আমরা আমাদের আর্গুমেন্ট প্রত্যাহার করে নেবো।
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন। সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুর রহমান এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট একেএম রেজাউল করিম খন্দকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য আজিমুদ্দিন পাটোয়ারী, জজকোর্ট বিভাগের সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান আজাদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ইসলাম রেজা প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত
আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Workshop held for Jamaat-e-Islami's central office staff
Integrity, competence, and trustworthiness must be demonstrated in every aspect of life, instructs Dr. Shafiqur Rahman MP
A workshop for the central office staff of Bangladesh Jamaat-e-Islami was held, Tuesday, 21 July 2026, at 9:00 a.m. at the Al-Falah Auditorium in Moghbazar, Dhaka.
The workshop was chaired by the Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Chairman of the Central Office Committee Maulana ATM Masum, and conducted by the Member of the Central Working Committee of Jamaat-e-Islami and Central Office Secretary Maulana A. F. M. Abdus Sattar. Bangladesh Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman attended the event as the chief guest, whereas party's Secretary General and former lawmaker Mia Golam Porwar addressed the program as the special guest.
The workshop began with an inaugural address by the chair, Maulana ATM Masum. This was followed by a Dars-ul-Qur'an presented by Assistant Secretary General Maulana Abdul Halim.
Among others, Assistant Secretary General Maulana Muhammad Shahjahan, Central Executive Council Member Md. Mobarak Hossain, and Md. Abdur Rab also spoke on the occasion.
In his keynote address, Jamaat Ameer Dr. Shafiqur Rahman MP said that the central office of an ideology-based organization is not merely a place for administrative activities; rather, it reflects the organization's ideals, discipline, service, and sense of responsibility. He emphasized that every officer and staff member must demonstrate the highest standards of integrity, competence, punctuality, and trustworthiness in every aspect of life.
He added that the organization's activities should be made more dynamic and effective by ensuring sincerity in fulfilling responsibilities, mutual cooperation, and accountability.
He further stated that every office responsibility should be carried out with the mindset of an act of worship. By performing duties with dedication, professionalism, and ethical conduct in pursuit of the pleasure of Allah, positive change can be achieved for individuals, institutions, and society as a whole. He urged all participants to continuously strive to improve their professional skills, build strong character, and enhance the quality of service they provide.
Officials and employees from various departments of the central office participated in the workshop.
Discussions focused on improving office management, strengthening accountability, ensuring quality services, and making the organization's activities more dynamic and effective through various policy and guidance-oriented sessions. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ নিয়ে বিবৃতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম কে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে তার প্রেক্ষিতে আজ ২১ জুলাই (মঙ্গলবার) এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।
ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।
এবিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Bangladesh Jamaat-e-Islami denounces forged letter circulating on social media; demands immediate halt to malicious propaganda
Bangladesh Jamaat-e-Islami’s Assistant Secretary General and party’s central media and publicity affairs secretary Advocate Ahsanul Mahboob Zubair issued the following statement on 21st July, 2026 protesting and condemning a forged letter, which are being circulated in the social media in regards to the ongoing student movement in India.
“Bangladesh Jamaat-e-Islami has noted with grave concern that a fabricated letter, falsely attributed to this party and addressed "To the Brave Students Leading the Ongoing Movement in India," is being widely circulated on various social media platforms, particularly within India. We categorically state that this letter is forged, fraudulent, and does not originate from Bangladesh Jamaat-e-Islami.
A cursory examination of the circulated document exposes it as fake. The document misspells the very name of our party on its own letterhead, an error impossible on any authentic Jamaat-e-Islami correspondence. It does not carry our official, registered address, and it bears no reference number, a feature that is mandatory on every official communication issued by this party. Its overall format and pad design also do not match the authentic letterhead used by Bangladesh Jamaat-e-Islami.
It is the longstanding and firm policy of Bangladesh Jamaat-e-Islami not to interfere in the domestic or internal affairs of any country. This principle is foundational to our conduct in regional and international affairs, and we have never deviated from it. So, the position, stated in the forged letter is entirely inconsistent with our established policy.
We believe this forged letter is the work of a vested quarter acting with deliberate and malicious intent. The objective appears to be to create public confusion, to tarnish the image and credibility of Bangladesh Jamaat-e-Islami, and to damage the relationship between our party and concerned stakeholders, both domestic and international.
Bangladesh Jamaat-e-Islami strongly protests and condemns this ill-intentioned act of forgery. We call upon social media users and platforms to refrain from circulating this fabricated document any further, and upon media outlets to verify the authenticity of any statement attributed to Bangladesh Jamaat-e-Islami directly with our Central Office before publication. We also call upon the individuals or groups responsible for this campaign to stop this propaganda immediately. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে 'সিলেট বিভাগীয় সমাবেশ'
তারিখঃ ২৫ জুলাই | শনিবার | দুপুর ২:৩০টা
স্থানঃ আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট
আয়োজনেঃ ১১ দলীয় ঐক্য, সিলেট বিভাগ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে সোমবার (২০ জুলাই) সকালে সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Letter of Greetings from the Leader of the Opposition handed over to the French Ambassador on the occasion of France's 237th National Day
On Sunday, 19 July, at 12:30 p.m., Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar paid a courtesy call on the Ambassador of France to Bangladesh at the French Embassy.
During the meeting, on behalf of the Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP, Mr. Mia Golam Porwar formally handed over a letter of greetings and congratulations addressed to the President of French Republic on the occasion of France's 237th National Day.
In the greetings message, heartfelt congratulations were extended to the Government and the people of France on their National Day. Besides, sincere hope was also expressed that the longstanding friendship between Bangladesh and France, founded on mutual respect, democratic values, economic cooperation, trade, education, culture, and collaboration in various international arenas, would continue to grow stronger in the upcoming days.
Sunday's courtesy meeting also included discussions on issues of mutual interest, the further development of bilateral relations, and prospects for future cooperation between Bangladesh and France.
The Ambassador warmly received the letter of greetings and expressed his appreciation. The meeting was held in a cordial and friendly atmosphere.
Foreign Affairs Advisor to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, and Mr. Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee were also present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেটে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের আলিয়া মাঠ পরিদর্শন
২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান
-এড. এহসানুল মাহবুব জুবায়ের
আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজ (২০ জুলাই) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত ধারাবাহিক বিভাগীয় সমাবেশের সর্বশেষ আয়োজন হবে আগামী ২৫ জুলাই সিলেটে। রাজশাহী বিভাগীয় সমাবেশের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচির সমাপ্তি ঘটবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মাধ্যমে। তিনি জানান, এ সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের জাতীয় নেতৃবৃন্দ পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
তিনি বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের প্রতিটি বিভাগীয় সমাবেশে জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিলেটের সমাবেশেও জনতার স্বতঃস্ফূর্ত ঢল নামবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে সিলেট বিভাগের চারটি জেলা ও সিলেট মহানগরের ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ১১ দলীয় ঐক্য সংসদ ও রাজপথে জনগণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে গেলেও সরকার জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করে একদলীয় শাসন প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। তিনি দেশে খুন, হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধ দমনে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা সংকট এবং ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণকাজের ধীরগতি। এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে সিলেটবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে তিনি জানান, বিভাগীয় সমাবেশে সিলেট অঞ্চলের ন্যায্য দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
আগামী ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মীর পাশাপাশি সিলেটবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আগামী ২৫ জুলাই (শনিবার) বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ফ্রান্সের ২৩৭-তম জাতীয় দিবস উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র ফ্রান্সের রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর
১৯ জুলাই রবিবার দুপুর ১২:৩০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার ফ্রান্স দূতাবাসে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র পক্ষ থেকে ফ্রান্সের ২৩৭-তম জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্দেশে প্রেরিত একটি শুভেচ্ছা ও অভিনন্দনপত্র রাষ্ট্রদূতের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
শুভেচ্ছাপত্রে ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে ফরাসি সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মান্যবর রাষ্ট্রদূত শুভেচ্ছাপত্রটি সাদরে গ্রহণ করেন এবং ধন্যবাদ জানান।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#bangladesh #france #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
একনজরে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি'র "রক্তাক্ষরে জুলাই " প্রদর্শনী পরিদর্শন, ডাকসু পরিদর্শন ও মতবিনিময় এবং শহীদ শরিফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ এর কবর জিয়ারত ও দো'য়া।
১৯ জুলাই ২০২৬ | রবিবার
#drshafiqurrahman #julyrevolution #36july #ducsu #shaheedsharifosmanhadiThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman MP urges to prioritize education above all; Calls to build a just, equitable, humane, and accountable Bangladesh
Bangladesh Jamaat-e-Islami's Ameer and the Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament, Dr. Shafiqur Rahman, MP, visited the exhibition titled "July Written in Blood" organized by the Dhaka University unit of Bangladesh Islami Chhatrashibir today, Sunday, 19 July, at 4:00 PM. Following the visit, he addressed the assembled teachers, students, and guests.
At the beginning of his speech, he expressed his gratitude and congratulations to Bangladesh Islami Chhatrashibir for organizing the exhibition. He paid deep tribute to those who lost their lives during the events of 28 October 2006, the 2009 Pilkhana tragedy, the 5 May 2013 Shapla Chattar incident, repeated political violence, enforced disappearances, individuals executed following judicial proceedings, and all those who were killed during the July Movement.
He also called for proper medical treatment, rehabilitation, and state recognition for the injured and those who had suffered significant losses.
He stated that the people of Bangladesh aspire to have a state founded on justice, equality, and accountability. To achieve this goal, he emphasized the importance of an independent judiciary, strong constitutional institutions, effective anti-corruption measures, the protection of human rights, and a democratic culture that respects the will of the people.
He also called for universities to become safe spaces for free thought, peaceful coexistence, academic excellence, and mutual respect.
Later, he visited the Dhaka University Central Students' Union (DUCSU) office and participated in an exchange meeting with its leaders.
During the meeting, the DUCSU leaders presented him with a piece of artwork and an environmentally friendly tree as gifts. He also toured various graffiti and memorials associated with the July Movement.
During the visit, student representatives raised several issues, including the rights of students with disabilities, problems in Dhaka University's residential halls, increased funding for research, and measures to address online harassment of women.
Dr. Shafiqur Rahman listened attentively to their concerns and assured them that these issues would be presented in Parliament.
Addressing the students, he said that education is the primary foundation of a developed nation. Therefore, the government's first, second, and third priorities should be education. He stressed that without ensuring education based on morality and high academic standards, it would not be possible to build an ideal nation.
He added that effective initiatives are needed to address not only the problems of a single residential hall but the overall challenges, which are causing trouble to the university, and that students' legitimate demands would be properly raised in Parliament.
He further stated that the July Movement was a collective struggle involving the country's youth and people from all walks of life. The movement's achievements, he said, should not be attributed to any single individual or group, but rather to the shared sacrifices and collective leadership of everyone involved. He emphasized recognizing national unity and collective contributions instead of individual credit.
Speaking about persons with disabilities, he said they are not a burden on society but valuable assets to the nation. Ensuring their dignity, rights, and access to necessary opportunities is the responsibility of the state. He also emphasized the importance of developing the country's young people into skilled, ethical, and nation-building human resources.
Dr. Shafiqur Rahman said that there can be no compromise on education, justice, humanitarian values, and the national interest. He called for building such a Bangladesh where justice, humanity, democracy, dignity, and the rights of the people are equally upheld, enabling the country's citizens to stand proudly and honorably before the world.
At the final stage of his visit, he offered the Asr prayer at the Dhaka University Central Jame Mosque and visited the grave of Shaheed Sharif Osman Hadi, one of the prominent figures of the July Movement and founder of the Inqilab Mancha, where he paid his respects.
He concluded his brief visit to Dhaka University by exchanging greetings with those present and distributing chocolates.
Accompanying the Honorable Leader of the Opposition during the visit were Jamaat-e-Islami’s Secretary General and former MP Mia Golam Porwar; Central Executive Council Member Mobarak Hossain; Nayeb-e-Ameer of Dhaka South City Jamaat Advocate Dr. Helal Uddin, Dhaka South City Jamaat's Assistant Secretary Muhammad Kamal Hossain, MP; Bangladesh Islami Chhatrashibir's Central President Nurul Islam Saddam and Secretary General Sibghatullah Sibgha; DUCSU Vice President Sadiq Kaiyum; Dhaka University unit President of Islami Chhatrashibir and DUCSU Assistant General Secretary Mohiuddin Khan, along with other DUCSU leaders and a large number of leaders and activists from Bangladesh Jamaat-e-Islami and Bangladesh Islami Chhatrashibir. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"কোনো হুমকি বা চক্রান্ত গণরায়ের বাস্তবায়নের পথ থেকে আমাদের কোনোভাবেই সরাতে পারবে না।"
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি,
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#miagolamporwar #36july #julyrevolution #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না। এই সুযোগ আর দেওয়া হবে না। গণরুম-গেস্টরুমের কবর হয়ে গেছে ’২৪-এ। এখন যদি কেউ ফিরিয়ে আনতে চায়, তাহলে তাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#drshafiqurrahman #36july #julyrevolution #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনের আহ্বান
-ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ ১৯ জুলাই (রবিবার) বিকেল ৪টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত "রক্তাক্ষরে জুলাই" শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন।
বক্তব্যের শুরুতে তিনি এ আয়োজনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান। তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, রাজনৈতিক সহিংসতা, গুম, বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিবর্গ এবং জুলাই আন্দোলনে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি আহত ও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা চায়। এ লক্ষ্য অর্জনে স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান, দুর্নীতিবিরোধী কার্যকর ব্যবস্থা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্তচিন্তা, সহাবস্থান, জ্ঞানচর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের নিরাপদ কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পরিদর্শন করেন এবং ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় ডাকসুর নেতৃবৃন্দ তাঁকে একটি শিল্পকর্ম ও পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানান। তিনি জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত বিভিন্ন গ্রাফিতি ও শহীদদের স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ছাত্র প্রতিনিধিরা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সমস্যা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, নারীদের অনলাইন নিপীড়নসহ বিভিন্ন শিক্ষার্থী-সংশ্লিষ্ট দাবি তাঁর কাছে তুলে ধরেন। ডা. শফিকুর রহমান মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং এসব বিষয় সংসদে উপস্থাপনের আশ্বাস দেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একটি উন্নত জাতি গঠনের প্রধান ভিত্তি হলো শিক্ষা। তাই সরকারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অগ্রাধিকারই হওয়া উচিত শিক্ষা। নৈতিকতা ও একাডেমিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত না হলে একটি আদর্শ জাতি গঠন সম্ভব নয়। তিনি বলেন, শুধু একটি হল নয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো সংসদে যথাযথভাবে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম। এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি ছিল সবার সম্মিলিত আত্মত্যাগ ও নেতৃত্বের ফসল। তিনি ব্যক্তিগত কৃতিত্বের পরিবর্তে জাতীয় ঐক্য ও সম্মিলিত অবদানের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, তারা সমাজের বোঝা নয়; বরং দেশের মূল্যবান সম্পদ। তাদের মর্যাদা, অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি তিনি দেশের তরুণ-তরুণীদের দক্ষ, নৈতিক ও দেশগড়ার উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষা, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে ইনসাফ, মানবিকতা, গণতন্ত্র, মর্যাদা ও জনগণের অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ বিশ্বদরবারে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
সফরের শেষ পর্যায়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আসরের সালাত আদায় করেন এবং জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চকলেট বিতরণের মাধ্যমে তিনি তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত সফর সমাপ্ত করেন।
সফরকালে মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন ও সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ কামাল হোসাইন এমপি এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি সাদিক কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসু নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ও মহানগরীর বিপুল সংখ্যাক নেতা-কর্মী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition's letter of solidarity and commendation to Turkish President Recep Tayyip Erdoğan presented to the Turkish Ambassador
A Letter of Solidarity and Commendation addressed to His Excellency Mr. Recep Tayyip Erdoğan, President of the Republic of Türkiye, from the Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP, was formally handed over to His Excellency Mr. Ramis Şen, Ambassador of the Republic of Türkiye to Bangladesh.
Today, 19 July (Sunday) at 11:30 a.m., Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former lawmaker Mia Golam Porwar visited the Embassy of Türkiye in Dhaka and presented the letter to Ambassador Ramis Şen on behalf of the Opposition Leader.
In the letter, Dr. Shafiqur Rahman expressed his profound respect and solidarity with President Erdoğan's firm and courageous leadership during the failed coup attempt of 15 July 2016, as well as with the Turkish people's remarkable unity and their unwavering commitment to safeguarding democracy and the sovereignty of their nation.
He also commended Türkiye's remarkable progress under President Erdoğan's leadership in the fields of technology, economic development, self-reliance, industrial advancement, and in promoting peace, stability, and cooperation across the Muslim world. The letter further reaffirmed the commitment to strengthening and expanding the longstanding fraternal ties between Bangladesh and Türkiye across multiple dimensions.
Following the presentation of the letter, Ambassador Ramis Şen guided Mia Golam Porwar through the photo gallery of the Embassy, which had been arranged to commemorate 15 July Democracy and National Unity Day.
During the tour, the Ambassador highlighted various historic moments from the failed coup attempt of 2016, the resistance of the Turkish people, and their sacrifices in defense of democracy.
Foreign Affairs Advisor to the Leader of the Opposition, Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP, and Mr. Ali Ahmad Mabrur, member of the foreign affairs advisory Committee to the Leader of the Opposition were also present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের উদ্দেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি'র সংহতি ও শুভেচ্ছাপত্র তুর্কি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর
বাংলাদেশের মাননীয় বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি কর্তৃক তুরস্কের মহামান্য প্রেসিডেন্ট মি. রিসেপ তাইয়্যিপ এরদোয়ান-এর উদ্দেশে প্রেরিত ‘Letter of Solidarity and Commendation’ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রামিস শেন-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ ১৯ জুলাই (রবিবার) বেলা ১১:৩০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসে গিয়ে বিরোধীদলীয় নেতার পক্ষে তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রামিস শেনের হাতে এ চিঠি তুলে দেন।
চিঠিতে ডা. শফিকুর রহমান ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে সংঘটিত ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময় প্রেসিডেন্ট এরদোয়ানের দৃঢ় ও সাহসী নেতৃত্ব, তুর্কি জনগণের ঐক্য, গণতন্ত্র ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবিস্মরণীয় ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রযুক্তি, অর্থনীতি, আত্মনির্ভরশীলতা, শিল্পোন্নয়ন এবং মুসলিম বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের অগ্রগতির প্রশংসা করেন। চিঠিতে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
চিঠি হস্তান্তরের পর তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মিয়া গোলাম পরওয়ারকে তুরস্ক দূতাবাসে স্থাপিত ১৫ জুলাইয়ের গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবস উপলক্ষে নির্মিত আলোকচিত্র গ্যালারি ঘুরে দেখান। এ সময় তিনি ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময়কার বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত, তুর্কি জনগণের প্রতিরোধ এবং গণতন্ত্র রক্ষায় তাদের আত্মত্যাগের নানা দিক তুলে ধরেন।
এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
#bangladesh #turkey #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পাখির চোখে আজকের (১৮ জুলাই, শনিবার) ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ'২৬
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
গণভোটকে ব্যর্থ করে দিলে সরকারকে ব্যর্থ করে দেয়া হবে : বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণ প্রায় ৭০ ভাগ রায় দিয়েছে,ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। গণভোটকে ব্যর্থ করে দিলে আপনাদের ব্যর্থ করে দেয়া হবে। গণভোট মানতে জনগণ বাধ্য করবে।
তিনি বলেন, ধোকার পথে পা বাড়াবেন না। আমাদের সাফ কথা গণভোটের গণরায় মানতেই হবে। যারা গণভোটের ভোট মানে না, তারা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই ফিরে আসুন, জনগণের রায়ের প্রতি আপনার সম্মান করুন। বৈষম্যের জন্য জুলাই হয়নি, বৈষম্যের কবর রচনার জন্য জুলাই হয়েছিল। সময় থাকতে সচেতন হন, মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুন, বলেন আমীরে জামায়াত।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের দাবিতে আজ ১৮ জুলাই শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আয়নাঘরের সঙ্গী হয়েছে। মামলায় জেলে গিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে কিন্তু ফ্যাসিবাদের কাছে মাথানত করেনি। ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন, আওয়ামী ফ্যাসিবাদ হতে পারবেন না। যেসকল ফ্যাসিবাদের বিরুদ্ধে অধ্যাদেশ জারি হয়েছিল, বিএনপি তার সবগুলো রেখে দিয়েছে। এটি জাতির সাথে বিশ্বাসঘাতকতা। সংবিধান সংশোধন কমিটি বলে কিছু নেই। এটি অবৈধ। কোনো ভাঁওতাবাজি করলে জাতি তাদের ছেড়ে কথা বলবে না।
আমীরে জামায়াত বলেন, আমরা অতীতের পচা রাজনীতি চাই না, পরিবর্তন চাই। নতুন শাসন ব্যবস্থা চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই। আপসোস! বর্তমান সরকারি দল বলেছিল অধিকাংশ জনগণ যদি হ্যাঁ-এর পক্ষে রায় দেয় তাহলে-আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কিন্তু যখন হ্যাঁ বিজয়ী হলো এবং ম্যাকানিজম করে তারা ক্ষমতায় গিয়ে হ্যাঁ ভুলে গেলেন। তারা সংস্কারের কথা বলেননি বলে সরকারি দলের দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেন আমীরে জামায়াত।
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে সংবিধান সংশোধন করার জন্য গঠিত কমিটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখান করেছি। তারা এই কমিটিকে এখন বিশেষ কমিটি বলছেন। জনগণের সাথে আর কত ছলচাতুরি, ধোকাবাজি করবে সরকার সেই প্রশ্নও রাখেন তিনি। পদে পদে মিথ্যা বলা ও ধোকাবাজির পরিণতির জন্য প্রস্তুত থাকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
তিনি বলেন, চব্বিশ টানতে গিয়ে ৭১ টানতে হবে কেন? চব্বিশ থাকবে চব্বিশের মর্যাদায়, ৭১ থাকবে তার মর্যাদায়। চব্বিশ হারিয়ে যেতে দেবো না আমরা। চব্বিশের বীরদের যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে। সে শহীদ কিংবা গাজী হোক, চব্বিশ নিয়ে কোনো অবহেলা জাতি বরদাশত করবে না, সতর্ক করেন আমীরে জামায়াত।
ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের ঐতিহ্য নিয়ে গড়ে উঠা জুলাই স্মৃতি জাদুঘর ভুলিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। জুলাই স্মৃতি জাদুঘরে কোনো পরিবর্তন করা হলে আমরা আবার গর্জন করব। আমরা চুপ থাকবো না তার প্রতিবাদ করব। ঐতিহ্য গায়েব করা হয়ে থাকলে-তার ষোলো আনা আদায় করে ছাড়ব। জুলাইকে ধামাচাপা দিতে কত কসরত!
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের যাঁতাকলে জনগণ পিষ্ট। গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিটি পরিবারে ট্যাক্স বাড়িয়ে দেয়া হয়েছে। দ্রব্যমূল্য বেড়ে দ্বিগুন হয়েছে, ফ্যামিলি কার্ড দিবেন আড়াই হাজার, দাম বাড়িয়েছেন ৫ হাজার। সরকার কীভাবে এটি পুষিয়ে দেবে? প্রশ্ন রাখেন তিনি।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসবেশের জন্য প্রস্তুত থাকুন। জনগণ প্রয়োজনে চিড়ামুড়ি নিয়ে ঢাকার পথে রওনা হবে। এর আগে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং গণভোটের রায় মেনে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আমীরে জামায়াত।
তিনি আরও বলেন, ভোলা দেশ থেকে বিচ্ছিন্ন। ভোলাবাসীর ন্যায্য পাওনা একটি সেতু। সেটি এখনো এখনো কেন একনেকে উঠেনি- এর জবাব আমরা চাই। বরিশালবাসী রেললাইনের গল্প শুনেছে, রেললাইন দেখেনি। বরিশালে রেললাইন দিতে হবে। বরিশালকে বঞ্চিত রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়। তাদের পাওনা দিতে হবে- তাহলে সুষম উন্নয়ন হবে। আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকব। যেখানে বঞ্চনা সেখানে আওয়াজ তুলবো, ইনশাআল্লাহ।
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চব্বিশের তরুণ প্রজন্ম ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে আমরা বাংলাদেশের নাগরিকদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা এখনো হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিইনি; তবে জনগণের দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে, সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও সরকার সংস্কারের পক্ষে কথা বললেও বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায়কে উপেক্ষা করে শুধু প্রতিশ্রুতি দেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জনগণের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক প্রহসন মেনে নেওয়া হবে না।
নাহিদ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল হতে পারে না। দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আজ ১৮ জুলাই। জুলাই গণঅভ্যুত্থানের এক ঐতিহাসিক দিন। এই দিনে বহু ছাত্র-জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নেমে আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিলেন। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।
এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেন, আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই।, তাদের উসকানিমূলক বক্তব্যে আমরা কান দেবো না। আমরা চাই এদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, মাস্তানি বন্ধ হোক। কিন্তু বিএনপি এসব শুনছে না। তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি, বলেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, দেশের ৭০ ভাগ জনগণ গণভোটে হ্যাঁ- এর পক্ষে রায় দিয়েছিল। জনগণ চেয়েছিল সংবিধান সংস্কার করে আগামী দিনে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ কায়েম করার জন্য। কিন্তু আমরা দেখলাম বর্তমান সরকার জাতীয় সংসদে থার্ড মেজরিটির গরমে তাঁরা সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে এক তরফা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। এই সমাবেশ থেকে সরকার গঠিত খেলনা সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করলাম।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেন, গত ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য গণভোটে প্রায় ৬৯% মানুষ হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। সুতরাং, এই সংবিধানকে সংস্কার করার জন্য ৬৯ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা যাবে না। আর ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধের সংবিধান না- সেটা আওয়ামী লীগের সংবিধান। এটি চলতে দেওয়া যায় না। আমরা চলতে দেব না। আমরা ৭২-এর সংবিধান বাংলাদেশে চলতে দেব না, দিতে পারি না।
এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ সালে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, তা শুধু স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একটি ঘটনা নয়; এটি গত আটশ বছরের বাংলা অঞ্চলের ইতিহাসেও একটি ঐতিহাসিক ঘটনা। যারা মনে করছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বুক চিতিয়ে, বুলেটকে সামনে রেখে, শত বাধা উপেক্ষা করে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ এবং দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে—তাদের ভয় দেখানোর জন্য বিদেশি গণমাধ্যমে রাতের আঁধারে সাক্ষাৎকার দিলেই বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে, তারা ভুল করছেন। জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা, বিকৃতি বা শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগকে খাটো করার বিরুদ্ধে সংসদে আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানান ব্যারিস্টার ফুয়াদ।
বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাকশাল ও ভারতীয় অধিপত্যবাদ থেকে বাঁচার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। ৫ আগস্টের পর তারা চাঁদাবাজিতে নতুনত্ব এনেছে, আর ক্ষমতায় যাওয়ার পর গুম কমিশনকেই গুম করে ফেলেছে। বিএনপি আওয়ামী লীগের মতোই সব অপকর্ম করে যাচ্ছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, যারা মানুষের অঙ্গ-প্রত্যঙ্গে চাপ দিয়ে চাঁদা দাবি করে- তাদের কাছে উন্নয়ন দাবি করে কোনো লাভ নেই। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে, তাদের সাথে কোনো আপস নেই, মুনাফিকদের সাথে আপস নেই।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান বলেন, বাংলাদেশের সামনে রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার, সুশাসন, গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক সংস্কার প্রয়োজন। জনগণের সকল অধিকার ও রাষ্ট্র সংস্কারের দাবি আদায়ে আমি দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, নিয়োগ বাণিজ্য চলছে। যারা নির্বাচনের আগে ওয়াদা দেন একরকম, আর কাজ করেন ভিন্ন- তারাই মুনাফিক। বরিশালের উন্নয়নে জাতীয় সংসদে বিভিন্ন দাবি তুলে ধরায় প্রধান অতিথি ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের প্রতি বরিশালবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবদীন, বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল জব্বার, বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিমসহ ১১ দলের কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগরী ও জেলা পর্যায়ের নেতারা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি(বিডিপি) মহাসচিব নিজামুল হক নাঈম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠন আরিফুল ইসলাম আদিব, এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শুধু দুনিয়ার সফলতা অর্জন নয়, বরং পরকালীন সফলতার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে- @MiaGolamPorwar
গাজীপুরের শফিপুরস্থ একটি হলে বাংলাাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের জেলা ও মহানগরী সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী (১৬, ১৭ ও ১৮ জুলাই) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ জুলাই (শনিবার) শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আল্লাহ তাআলা মানুষকে মানবতার কল্যাণে কাজ করার জন্য তৈরি করেছেন। তিনি আরও বলেন, আল্লাহর গোলামী করার জন্য এবং দুনিয়ায় আল্লাহ প্রতিনিধিত্ব বা খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানুষকে তৈরি করা হয়েছে। এ কাজ আঞ্জাম দিতে হলে সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজন। সংগঠন কায়েম করে একামাতে দ্বীনের দায়িত্ব হক আদায় করে পালন করতে হবে।
জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদেরকে কাক্সিক্ষত মেজাজ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এ সংগঠনের দায়িত্বশীলগণ হলেন সংগঠনের নিউক্লিয়াস। শুধু দুনিয়ার সফলতা অর্জন নয়, বরং পরকালীন সফলতার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে; এটাই প্রতিটি দায়িত্বশীলের ব্যাক্তিগত কাজ। আর দলগত কাজ হলো- সমাজ এবং রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের সাবেক দায়িত্বশীলগণ এ ধরনের কাজ করতে গিয়ে জীবন কুরবানি করেছেন। আমাদেরকেও তাদের সেই পবিত্র পথ অনুসরণ করে দায়িত্ব পালন করে যেতে হবে।
সংগঠন পরিচালনায় আনুগত্য ও শৃঙ্খলার উপর গুরুত্বারোপ তিনি বলেন, শ্রম, আরাম-আয়েশ, অর্থ ও মতের কুরবানি দিয়ে সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জনশক্তি পরিচালনায় নিজেদেরকে মডেল হিসেবে উপস্থাপন করতে হবে।
সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় তারবিয়াত বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে তিন দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিষয় ভিত্তিক আলোচনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এড. মতিউর রহমান আকন্দ ও অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. ছামিউল হক ফারুকী ও প্রফেসর ড. আবদুস সামাদ।
শিক্ষাশিবিরে কুরআন ও বইভিত্তিক এবং নির্ধারিত বিষয়ে ডেলিগেটগণ গ্রুপ আলোচনায় অংশগ্রহণ করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যারা মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে, তাদের গ্রেফতার করা গেল না কেন? আমরা জানতে চাই, শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের এখনো ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হলো না কেন?”
—
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
সংসদ সদস্য, পটুয়াখালী-২
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"যারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা বেইমানি করে। তাদের জবাব এই দেশের জনগণই দেবে, ইনশাআল্লাহ।"
—
এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোটের রায় মানে না, তারা গণতন্ত্র মানে না; তারা গণতন্ত্রের শত্রু।”
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ ১৮ জুলাই (শনিবার) দুপুর ২.০০টায় বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman MP urges engineers to drive skilled workforce and establish electro-mechanical and Agro-based industries
The Forum of Engineers and Architects, Bangladesh (FEAB), Dhaka North City Unit organized its Workers' Educational Camp 2026 on Friday (17 July) at the Rangdhanu Convention Center in Mirpur, Dhaka. The chief guest at the program was Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman, MP.
In his keynote address, Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP said, "Nearly 70 percent of the country's development budget is implemented through engineers. Therefore, alongside professional competence, it is essential that the engineering community upholds fairness, integrity, and justice in nation-building. He further stated, "Bangladesh must develop skilled human resources and significantly expand its electro-mechanical and agro-based industries. Honest, competent, and patriotic engineers must play a leading role in achieving this goal.
Addressing the camp as a special guest, Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami Advocate Matiur Rahman Akanda said, "Zionist forces seek to impose economic blockades worldwide and establish unilateral anti-Islamic dominance in geopolitically strategic countries. Engineers must remain aware of these important challenges in global politics."
Another special guest, Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami and Ameer of Dhaka North City Unit Muhammad Selim Uddin emphasized the need to establish honest and competent leadership while utilizing the talent and expertise of engineers to build a well-planned, modern, and livable city of Dhaka.
Among others, Advisor to FEAB Dhaka North City Unit, Central Working Committee Member of Bangladesh Jamaat-e-Islami, and Nayeb-e-Ameer of Dhaka North City Unit Abdur Rahman Musa; Member of Parliament for Dhaka-16 Colonel (Retd.) Abdul Baten; prominent Islamic scholar Mufti Maulana Dr. Abul Kalam Azad Bashar; and Mufti Ali Hasan Usama, addressed the event.
The program was hosted by Secretary of the Forum and Planner Sirajul Islam and chaired by President of FEAB Dhaka North City Unit Engineer Kazi Abid Hasan Siddique. In his presidential remarks, President of FEAB Dhaka North City Unit Engineer Kazi Abid Hasan Siddique urged participants to apply the lessons learned from the educational camp in their personal, family, professional, and social lives.
A significant number of engineers, planners, and architects from FEAB Dhaka North City Unit participated in the day-long program. The educational camp concluded in a vibrant and festive atmosphere, featuring lively discussions, question-and-answer sessions, and enthusiastic participation from attendees. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Discussion meeting and prayer program held marking the July Martyrs' Day
The spirit of July must guide the building process of a just Bangladesh," says Professor Mujibur Rahman MP
Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami and Member of Parliament Professor Mujibur Rahman said that the July Mass Uprising was a united resistance by the people against oppression, injustice, and authoritarian rule. He stated that Islam teaches Muslims to stand against injustice and emphasized that Jamaat-e-Islami would never retreat from the struggle to establish justice.
He made these remarks while addressing a discussion meeting and prayer gathering as the chief guest on Thursday (16 July) at the Shaheed Maulana Nizami Auditorium of the Dhaka North City Unit office of Bangladesh Jamaat-e-Islami in Baridhara, organized to commemorate July Martyrs' Day.
He further said that Jamaat-e-Islami achieved its true victory on the day its leaders embraced the gallows rather than bowing before injustice. Professor Mujibur Rahman alleged that the Awami League had "murdered democracy" through the 2024 election and subsequently committed mass killings during the July uprising.
Calling for the implementation of the verdict of the July Mass Uprising, he said that political parties claiming to uphold democracy must come forward to implement the people's mandate. He warned that if the government failed to honor that verdict, it too would lose the people's acceptance.
Explaining Jamaat-e-Islami's political approach, he said that the party's long-standing policy had been to support what is right and oppose what is wrong. In line with that principle, he noted, the party had supported the government in Parliament when appropriate, while also staging walkouts whenever necessary.
Emphasizing the importance of social justice, he criticized the national budget for failing to give adequate importance to zakat. He argued that if an effective zakat system were properly implemented, it could generate substantial economic resources and play a significant role in addressing the country's budget deficit.
The meeting was chaired by Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami, and the Ameer of Dhaka North City Unit, and DNCC mayoral candidate Mohammad Selim Uddin.
In his remarks, he said that the people of Bangladesh would sacrifice their lives, if necessary, but they would never abandon the spirit of July. He pledged that all domestic and foreign conspiracies against the July movement would be resisted through national unity. He further stressed that the aspirations of the people could only be fulfilled by holding firmly to the ideals of July and translating its goals into reality.
Among others, who also addressed the gathering were Central Working Committee Member and Nayeb-e-Ameer of Dhaka North City Abdur Rahman Musa, Central Majlis-e-Shura Members Hemayet Hossain, Ziaul Hasan, Jamal Uddin, and Ataur Rahman Sarkar addressed the program.
The speakers said that only by embracing the spirit of the July Mass Uprising would it be possible to build the just, equitable, and discrimination-free Bangladesh envisioned by the people. The program concluded by offering special prayers seeking Allah's mercy and forgiveness for the martyrs and a speedy recovery for those injured during the July uprising. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Alliance holds rally in the capital with the July Martyrs' families and injured victims
Those who betray and deceive the people will face grave consequences, warns Mia Golam Porwar
A rally of family members of the July martyrs and those injured during the July uprising was held on Thursday (16 July) at Shahbagh in the capital under the banner of the 11-Party Alliance, demanding justice for the July Massacre.
The rally was preceded by a public gathering chaired by Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar.
In his presidential address, Mia Golam Porwar said that the principal beneficiary of the July Revolution had been the BNP. He alleged that BNP ministers and Members of Parliament were now describing the July uprising as "unnecessary," thereby denying the revolution and betraying those who had participated in it. "July may be unnecessary to the BNP," he said, "but it remains necessary to the people."
He further stated that from the signing of the July Charter on 17 October until the 12 February election, the BNP had never argued that a referendum had no constitutional basis or that the President lacked the authority to promulgate a referendum ordinance. However, after assuming office, he said, the BNP had reversed its position by claiming that the Constitution did not provide for a referendum and that the President had no authority to issue such an ordinance. He pointed out that the same presidential ordinance had provided the legal basis for holding both the 13th National Parliamentary Election and the referendum on the same day. According to him, while the BNP recognized the parliamentary election held under that ordinance as valid, it rejected the referendum as invalid. He described this as a direct betrayal of the nation and said that the people would respond appropriately in due course.
Questioning why the salaries of employees of the July Memorial Foundation had been suspended while ministers and Members of Parliament continued to receive their salaries without interruption, Mia Golam Porwar warned that if anyone attempted to erase the memory of July, the nation might instead erase them from public life. He said that history had shown that those who betrayed the people always faced every consequence, adding that anyone who continued to deceive or betray the people in the future would meet the same fate.
He also said that his party had consistently respected followers of other faiths. He explained that, at the request of the administration, the 11-Party Alliance had relocated its previously scheduled gathering to Shahbagh because a Rath Yatra procession of the Hindu community was scheduled to pass through the Central Shaheed Minar area. However, he criticized a neighboring country, alleging that it did not recognize religions other than one official faith and did not allow Muslims to offer prayers in mosques or even to perform Eid prayers.
At the rally, Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami, and Ameer of Dhaka South City Unit, Nurul Islam Bulbul MP said that it was the BNP's responsibility to implement the people's verdict delivered through the referendum. He stated that the BNP itself must present to the nation a clear roadmap for implementing the referendum's outcome. He further called for the immediate convening of the Constitution Reform Council to carry out state reforms. He declared that the 11-Party Alliance would not step back until justice for the July massacre had been ensured and the referendum's mandate had been implemented. He warned that if the government failed to implement the July Charter with sincerity, the alliance would be compelled to launch a tougher movement.
Secretary General of Bangladesh Khelafat Majlis Maulana Jalal Uddin said that the BNP had come to power on the blood of the martyrs of July 2024. He stated that the martyrs had dreamed of building a new Bangladesh based on justice and free from discrimination. According to him, the July Charter had been drafted to fulfill those aspirations, and nearly 68 percent of the country's people had endorsed it through the referendum. He alleged, however, that after assuming power, the BNP had ignored the referendum's verdict and had instead begun following the path of the old fascist system.
Secretary General of Amar Bangladesh Party (AB Party) Barrister Asaduzzaman Fuad said that the United Nations had estimated the number of July martyrs at 1,400, yet the Government of Bangladesh had still failed to prepare a final official list of those killed. As a result, he said, the actual number of martyrs remained unknown. He urged the government to establish a committee immediately to verify and finalize the official list of the July martyrs.
Senior Nayeb-e-Ameer of Nezam-e-Islam Party Maulana Abdul Majed Athari said that the blood of the martyrs had not yet dried, yet the BNP government, which had come to power on the sacrifice of those martyrs, was betraying them. He alleged that instead of implementing the July Charter, the government was reverting to the old fascist system. He called on the government to respect the referendum's verdict by forming the Constitution Reform Council without delay.
JAGPA spokesperson Engineer Rashed Pradhan said that although the authoritarian regime had fallen, justice had yet to be established. He argued that the reality was that one oppressor had been replaced by another on the seat of power. Calling for the trial of the Awami League over the July mass killings, he said that the July Charter must be implemented in accordance with the referendum verdict in order to honor the sacrifice of the martyrs. He also warned the government that no administration had survived in Bangladesh by serving the interests of Delhi, and none would in the future. He cautioned that if the government acted against the will of the people, it should be prepared to face the same fate as the Awami League. He added that just as the BNP had ultimately been compelled to accept the demand for a caretaker government, it would likewise be compelled to implement the July Charter.
The rally was hosted by Central Working Committee Member of Bangladesh Jamaat-e-Islami, and Nayeb-e-Ameer of Dhaka South City and Advocate Dr. Helal Uddin.
Among others, Senior Joint Convener of the NCP Ariful Islam Adib; Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami Mobarak Hossain; Central Working Committee Member of Bangladesh Jamaat-e-Islami and Assistant Secretary of Dhaka South City Muhammad Delawar Hossain; Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami and Assistant Secretary of Dhaka North City Mahfuzur Rahman; Convener of the Dhaka South City Unit of the Bangladesh Labour Party, A.R.M. Zafrullah Chowdhury; Acting Secretary General of the Liberal Democratic Party (LDP) Billal Hossain Miajy; father of a July martyr, Mosharraf Hossain; and July Revolution participant Kamrul Islam addressed the program.
Following the gathering, a rally of the families of the July martyrs and those injured during the July uprising, demanding justice for the July Massacre, marched from Shahbagh to the gate of the Institution of Engineers, Bangladesh (IEB). Family members of the July martyrs, injured July Revolution participants, and leaders of the 11-Party Alliance took part in the procession. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে- ডা. শফিকুর রহমান এমপি
১৭ জুলাই (জুম'আ বার) সকালে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি), ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর মিরপুরে অবস্থিত রংধনু কনভেনশন সেন্টারে ‘কর্মী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের প্রায় ৭০ শতাংশ উন্নয়ন বাজেট প্রকৌশলীদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই দেশ গঠনে প্রকৌশলী সমাজের স্মার্টনেসের পাশাপাশি ফেয়ারনেস তথা সততা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্পের ব্যাপক বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
শিক্ষাশিবিরের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “জায়নবাদী শক্তি বিশ্বজুড়ে অর্থনৈতিক অবরোধ এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে একক ইসলামবিরোধী কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। বিশ্বরাজনীতির এমন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলীদের সচেতন থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মাদ সেলিম উদ্দিন। তিনি সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি প্রকৌশলীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের উপদেষ্টা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুছা, ঢাকা-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা ড. আবুল কালাম আযাদ বাশার ও মুফতি আলী হাসান উসামা প্রমুখ।
ফোরামের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিক। সভাপতির বক্তব্যে জনাব আবিদ হাসান শিক্ষাশিবির থেকে অর্জিত শিক্ষা ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এ কর্মসূচিতে এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের বিপুলসংখ্যক প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর ও আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাশিবিরটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গাজীপুরে জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী শিক্ষাশিবির শুরু
গাজিপুরের শফিপুরে অবস্থিত স্থানীয় একটি হলে বাংলাাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের জেলা ও মহানগরী সেক্রেটারি/সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ জুলাই বৃহস্পতিবার শুরু হওয়া এ শিক্ষাশিবির আগামী ১৮ জুলাই শনিবার পর্যন্ত চলবে।
আজ ১৭ জুলাই (জুম'আ বার) সকালে শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাংগঠনিক দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানি ও ড. মাওলানা ছামিউল হক ফারুকি এবং গাজীপুর মহানগরী আমীর অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ১৭ জুলাই (জুম'আ বার) মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর কাফরুল উত্তর ৪নং ওয়ার্ডস্থ খাদেমুল ইসলাম জামে মসজিদে সালাতুল জুম'আ আদায় করেন।
সালাতের পূর্বে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সালাত শেষে তিনি সম্মানিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
#drshafiqurrahman #salatuljumua #dhaka15 #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Bangladesh Jamaat-e-Islami holds discussion meeting commemorating the July Martyrs
Parliament must pass the July Charter or the streets will decide, says Dr. Shafiqur Rahman
The Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, has declared that "if the demand for implementing the July Charter is not fulfilled through Parliament, the matter will be settled on the streets."
He stated that nearly 70 percent of the country's people voted in favor of constitutional reform in the national referendum. However, instead of establishing a Constitution Reform Council, the government has formed a Constitution Amendment Committee. Questioning the legal basis of such a committee, he asked whether any provision of the Constitution authorizes its formation. He urged the government to respect the referendum verdict by establishing a Constitution Reform Council, warning that the people would not accept any deception under the guise of constitutional amendment.
Dr. Shafiqur Rahman made these remarks while addressing a discussion meeting as the chief guest on Thursday (16 July) at the Liberation War Memorial Auditorium of the Institution of Diploma Engineers, Bangladesh (IDEB). The event was organized by Bangladesh Jamaat-e-Islami, Dhaka South City Unit, to commemorate Shaheed Abu Sayeed and all those who were martyred, marking July Martyrs' Day.
During his address, the Jamaat Ameer said that the nation has reasons to feel both proud and ashamed. He stated, "We are proud of every achievement our nation has made from 1947 to 2024. At the same time, we are ashamed because the fruits of our people's sacrifices have repeatedly been snatched away. But we will not allow the spirit of Twenty-Four to be lost."
He added: "Had it not been for the events of 2024, I would not be standing here today delivering this speech. I would not have become a Member of Parliament or the Leader of the Opposition. Likewise, Mr. Tarique Rahman would not have become Prime Minister, and the BNP would not have been able to form the government. Yet the statements made by government ministers are deeply disappointing to the nation."
Emphasizing that those entrusted with governing the country must uphold minimum ethical standards, the Opposition Leader said: "One minister stands in Parliament and says that the government agreed to reforms only on the condition that elections would not be obstructed. Another minister says that while there have been calls to waive the political 'toll' required to cross the electoral river, no such waiver will be granted. Such double standards, betrayal of public trust, and deception are harmful to politics and politician’s image. They will ultimately destroy the people's confidence in political leadership."
He further stated that the foremost demand of the July movement was to ensure that fascism could never return. "Therefore, if we truly want to prevent the return of fascism, the July Charter must be implemented. Failing to fulfill the aspirations of the martyrs would make the state ungrateful and disloyal to their sacrifice."
The discussion meeting was presided over by Jamaat’s central executive council member and Dhaka South City Ameer Mohammad Nurul Islam Bulbul MP. Speaking as a special guest, Brigadier General (Retd.) Hasinur Rahman said: "The government has failed to honor those upon whose blood it came to power. Following the July Uprising, someone returned from Shillong claiming to have led the movement. In reality, the July Mass Uprising was achieved through the blood and sacrifice of the students and people of this country."
He criticized the government, alleging that it had created a mechanism for loan defaulters to become officially classified as debtors in order to misappropriate zakat funds. He urged the government to focus on building a new Bangladesh by implementing the July Charter. He further stated, "We no longer want a fascist state structure. We want a Bangladesh founded on justice and fairness."
Former Central President of Islami Chhatrashibir during the July Movement and currently Secretary of Paltan Thana Jamaat-e-Islami Monjurul Islam said that the killing of Abu Sayeed by police gunfire during the July Movement had poured fuel on the flames of the protest. From that moment, he said, the student community became determined to remove Sheikh Hasina from power. He emphasized that the movement did not belong to any single individual, group, or political party; rather, the July Revolution was achieved through the united efforts of all those who stood against fascism. Calling on the government to honor the referendum verdict by implementing the July National Charter, he warned that unless the country's fascist political structure is fundamentally reformed, the people would once again be compelled to pursue political change.
DUCSU Vice President Sadiq Kayem said that the vision of a new Bangladesh, for which students and the public had carried out the July Revolution, must now be realized. He stressed that the revolutionaries would not allow the government to continue operating under the old fascist system without comprehensive state reforms. He urged the government to implement the July Charter in accordance with the referendum mandate before the revolutionaries were forced to return to the streets.
Ramzan Ali, father of July martyr Mubarak Hossain, said that the interim government had transferred power to the newly elected government without completing the trial over the July massacre. He demanded that the new government ensure justice for those responsible. At the same time, he expressed concern over whether the government was genuinely committed to prosecuting the perpetrators, saying that the statements made by government ministers had created doubts. "They make promises," he said, "only to later claim that those promises were merely made to help them cross the election.
Father of July martyr Mehedi Hasan, Sheikh Jamal Hasan, said that although two years have passed since the July Revolution, not a single trial over the mass killings has been completed. He expressed disappointment over the government's indifferent attitude toward justice and state reform. According to him, the government's actions suggest that it does not truly believe in the ideals of the July Movement. In contrast, he said, the activities of the opposition party, Bangladesh Jamaat-e-Islami, demonstrate a clear commitment to realizing the aspirations and spirit of July. He added that, apart from Jamaat-e-Islami, no other political party had stood by the families of the martyrs. He urged the government to immediately implement the July Charter and build a new Bangladesh as a means of honoring the sacrifices of the martyrs.
July Revolution survivor Salman Hossain, who was injured during the movement, said that although the protests had initially begun over the demand for quota reform, the police shooting and killing of Abu Sayeed in Rangpur ignited widespread outrage among students, who then vowed to continue the movement until the government was removed from power. He said that the more force the government used to suppress the students, the more determined and defiant they became. In protest against the killing of students, people from all walks of life, regardless of political affiliation—including students, teachers, parents, rickshaw and van drivers, and professionals—joined the movement. Members of the media also stood alongside the students and the public. Through the united efforts of all sections of society, he said, the 36-day movement ultimately forced the Awami League government to flee power on 5 August. He further argued that since the movement itself had begun with a demand for reform, it was difficult to understand why the post-revolution government had chosen constitutional amendments instead of comprehensive reforms. He warned that if the government pursued any course other than ensuring justice for the July massacre and implementing the July Charter, students and the public would once again be compelled to take to the streets.
The meeting was hosted by Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami and Secretary of Dhaka South City Unit, Dr. Shafiqul Islam Masud MP.
Among others, Central Majlis-e-Shura Member and Working Committee Member of Dhaka South City Unit, Syed Zainul Abedin, MP; Working Committee Member of Dhaka South City Unit, Hafez Rashedul Islam MP; President of the Dhaka Union of Journalists, Md. Shahidul Islam; Vice President of the Jagannath University Central Students' Union (JAGSU), Riazul Islam; Central Majlis-e-Shura Member and Working Committee Member of Dhaka South City Unit, Dr. Mobarak Hossain; and President of the Dhaka South City Unit of the Bangladesh Sramik Kalyan Federation, Abdus Salam addressed the program.
Central Working Committee Member and Nayeb-e-Ameer of Dhaka South City Unit, Abdus Sabur Fakir; Central Working Committee Member and Nayeb-e-Ameer of Dhaka South City Unit, Advocate Dr. Helal Uddin; Central Working Committee Member and Assistant Secretary of Dhaka South City Unit, Muhammad Delawar Hossain; Working Committee Members of Dhaka South City Unit, Advocate S. M. Kamal Uddin, Abdur Rahman, Kamrul Ahsan Hasan, Syed Sirajul Haque, Shahin Ahmed Khan, and Maulana Shariful Islam; Assistant Publicity Secretary of Dhaka South City Unit, Abdus Sattar Sumon; Assistant Media Secretary, Ashraful Alam Emon; along with leaders and officials from various levels of the Dhaka South City organization were also present at that time.
In his presidential address, Jamaat’s central executive council member and Dhaka South City Ameer Mohammad Nurul Islam Bulbul MP called for Shaheed Abu Sayeed and all other July martyrs to be awarded state honors. He also urged the government to name state institutions and roads after the martyrs in recognition of their sacrifice. Calling for the establishment of a July Memorial Museum, he said that, if necessary, the relevant committee should be reconstituted to expedite the process. Stressing that no one could erase the power of the martyrs' blood, he warned that anyone attempting to exploit or trivialize their sacrifice would face grave consequences. He also called on the ruling BNP to find a way to ensure justice for the July massacre and to implement the July Charter as the governing party. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair expresses deep condolences over deaths of six students in drowning incidents and three youths in motorcycle crash
Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General and Head of it’s Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair today (Thursday, 16 July) issued a statement expressing profound grief and condolences over the tragic deaths of six students across the country—including four madrasa students who drowned while bathing together in Raipura Upazila of Narsingdi—and three youths who were killed in a motorcycle accident in Habiganj.
In his statement, he said, "The deaths of four madrasa children who drowned while bathing together in Raipura Upazila under Narsingdi district, along with the separate drowning deaths of two children in Magura and Jhenaidah, are deeply tragic and heartbreaking.
I express my profound sorrow over these incidents and extend my heartfelt condolences to the bereaved families. At the same time, I urge the authorities to ensure proper medical treatment for those injured in the motorcycle accident.
I pray for the forgiveness of the souls of those who lost their lives in the accident and ask Almighty Allah to accept the children who drowned as the birds of Paradise.”
He further said that, according to media reports, four children who died in Narsingdi were all students of Borkanda Gausia Nure Madina Mohila Madrasa. They were: Tabiya (13), daughter of Shamim Mia; Ayesha (9), daughter of Rubel Mia; Jannat (8), daughter of Rubel Mia; and Sumaiya (10), daughter of Billal Mia, and all of them were residents of Borkanda village.
In addition, two children died in separate drowning incidents in Magura and Jhenaidah earlier today. In another tragic incident, three young men were killed in a head-on collision involving three motorcycles in Ajmiriganj, Habiganj.
Two others sustained serious injuries in the accident, which occurred at around 6:30 p.m. on Thursday near an under-construction bridge in Jalsukha Union of the upazila.
Advocate Zubair added, “Due to the ongoing monsoon season and flooding, many parts of the country have been inundated. Water levels in canals, wetlands, rivers, streams, reservoirs, and ponds adjacent to homes in rural areas have risen significantly.
Therefore, I urge educational institution authorities and parents to remain vigilant and ensure the safety of children.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শহীদ পরিবারের সদস্য ও আহতদের র্যালি অনুষ্ঠিত
যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবে, প্রতারণা করবে তাদের পরিণতি ভয়াবহ হবে- @MiaGolamPorwar
রাজধানীতে ১১দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্য ও আহতদের র্যালি আজ ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে শাহবাগ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। র্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি হচ্ছে বিএনপি। সেই বিএনপির মন্ত্রী এমপিরা জুলাইকে আননেসেসারি (অপ্রয়োজনীয়) বলে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে এবং বিপ্লবীদের সাথে গাদ্দারি করছে। বিএনপির কাছে জুলাই আননেসেসারি হলেও জনগণের কাছে জুলাই নেসেসারি (প্রয়োজনীয়)।
তিনি আরও বলেন, ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করার পর থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি কোনোদিন বলেনি গণভোট সংবিধানে নেই, গণভোটের অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারে না। কিন্তু নির্বাচনের পর ক্ষমতায় বসে বিএনপি দাবি করছে, গণভোট সংবিধানে নেই, রাষ্ট্রপতি গণভোটের অধ্যাদেশ জারি করতে পারে না! অথচ রাষ্ট্রপতির জারিকৃত একই অধ্যাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একইদিনে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, রাষ্ট্রপতির সেই অধ্যাদেশে সংসদ নির্বাচন বৈধ দাবি করে গণভোটকে অবৈধ দাবি করছে! এটি সরাসরি জাতির সঙ্গে প্রতারণা। এই প্রতারণা উপযুক্ত জবাব জাতি যথাসময়ে দেবে।
এমপি-মন্ত্রীদের বেতন বন্ধ না থাকলেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কেন বন্ধ প্রশ্ন রেখে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই মুছে দেওয়ার চেষ্টা করলে জাতি আপনাদেরকেই মুছে দিতে পারে। যারাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। আগামীতেও যারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবে, প্রতারণা করবে তাদের পরিণতিও ভয়াবহ হবে।
তিনি আরও বলেন, আমরা ভিন্নধর্মালম্বীদের প্রতি বরাবরই শ্রদ্ধা নিবেদন করি। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা শহীদ মিনার হয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১১ দলীয় ঐক্যের কাছে অনুরোধ জানানোয় আমরা পূর্ব নির্ধারিত স্থান পরিবর্তন করে শাহবাগ চত্বরে সমাবেশ ও র্যালির আয়োজন করেছি। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তাদের দেশে একটা ধর্ম ব্যতিত অন্য কোনো ধর্মের স্বীকৃতি দিতে চায় না। তারা মানুষকে মসজিদে নামাজ পড়তে দেয় না, ঈদের নামাজ পড়তে দেয় না।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন বিএনপিকেই করতে হবে। কীভাবে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে সেই পথ বিএনপিকেই জনগণের সামনে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই অবিলম্বে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে। গণহত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়ন ব্যতিত ১১ দলীয় ঐক্য ঘরে ফিরবে না। সরকার আন্তরিকতার সাথে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ১১ দলীয় ঐক্য কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন বলেন, চব্বিশের জুলাই শহীদদের রক্তের ওপর দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ। শহীদদের আকাঙক্ষায় জুলাই সনদ তৈরি করা হয়েছে। গণভোটের মাধ্যমে দেশের প্রায় ৭০ শতাংশ জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় বসেই গণভোটের রায় উপেক্ষা করে পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে।
আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জাতিসংঘ জুলাই শহীদের সংখ্যা ১৪০০ বলেছে। কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত জুলাই শহীদদের চূড়ান্ত তালিকা করতে পারেনি। ফলে শহীদের প্রকৃত সংখ্যা অজানা রয়ে গেছে। শহীদদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করে দ্রুত জুলাই শহীদদের চূড়ান্ত তালিকা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি কিন্তু শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার শহীদদের রক্তের সাথে বেঈমানি করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু ইনসাফ কায়েম হয়নি, বাস্তবতা হচ্ছে এক জালিম গেছে আরেক জালিম এসে ক্ষমতার মসনদে বসেছে। তিনি গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে বলেন, শহীদদের রক্তের দায় শোধ করতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, দিল্লির গোলামি করে এদেশে কোনো সরকার টিকেনি, টিকবে না। জনগণের মতের বিরুদ্ধে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে প্রস্তুত হতে হবে। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি মানতে বিএনপি যেভাবে বাধ্য হয়েছে একইভাবে জুলাই সনদ বাস্তবায়নেও বিএনপি বাধ্য হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যও ঢাকা মহানগরী উত্তরে সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক এআরএম জাফরুল্লাহ চৌধুরী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, শহীদের পিতা মোশারফ হোসেন, জুলাইযোদ্ধা কামরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে, জুলাই গণহত্যার বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্য ও আহতদের র্যালি শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) গেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা এবং ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"সংবিধান সংশোধন নয়, পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমেই জুলাই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।"
- মোঃ মোবারক হোসাইন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“সংশোধন মানে ছিটেফোঁটা দুই-একটি বাক্য বদলাবেন আপনাদের বিএনপির ইচ্ছামতো। যাতে আওয়ামী লীগ ফ্যাসিবাদীভাবে যে রাষ্ট্র পরিচালনা করেছে, দলীয়করণ, লুটপাট, দুর্নীতি ও খুন করেছে, আবার সেই রাষ্ট্রই চালু রাখতে পারেন। সে কারণেই আপনারা জুলাই সনদ মানতে চান না।”
- মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে মানুষ একটি উত্তম, কল্যাণকামী সরকারের স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই আশা আজও আশাই রয়ে গেছে; এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।”
— অধ্যাপক মুজিবুর রহমান এমপি
সংসদ সদস্য, রাজশাহী-১ ও নায়েবে আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করে গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্য ও আহতদের র্যালি
📷 ১৬ জুলাই ২০২৬ | বৃহস্পতিবার | বিকাল ৫টা
📷 শাহবাগ মোড়, ঢাকা
আয়োজনে : ১১ দলীয় ঐক্য -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে। আর সে জন্যই প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে।”
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#drshafiqurrahman #36july #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair expresses condolences over the tragic death of Two journalists in a road accident in Uttara
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued the following condolence message today, 16 July (Thursday), over the death of two journalists in Uttara in a road accident.
"Last night, while returning home on a motorcycle after watching the FIFA World Cup semifinal match, Md. Robiul Alam Raju, Staff Reporter of Dainik Praner Bangladesh, and Shakibul Hasan, Staff Reporter of Sangbad Diganta, were tragically killed when a bus ran over them in the area between the Uttara Jasimuddin intersection and Rajlakshmi area. I am deeply saddened and grief-stricken by this sudden loss of lives."
He further said: "The sudden passing of these two media professionals, who were set to participate in the upcoming Uttara Press Club election, is an irreparable loss to the country's journalism community. I pray for the forgiveness and eternal peace of the departed souls.
At the same time, I pray to Almighty Allah to grant their families, colleagues, and well-wishers the strength and patience to endure this profound grief.
Advocate Zubair also called on the relevant authorities to ensure overall road safety across the country and demanded a fair and thorough investigation into the accident, followed by prompt legal action against those found responsible. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক ইন্তিকালে শোক প্রকাশ : এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) প্রদত্ত এক শোক বার্তায় বলেন,
“গত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় একটি বাস তাদের চাপা দিলে তারা মর্মান্তিকভাবে নিহত হন। আমি এই আকস্মিক মৃত্যুর ঘটনায় অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।”
তিনি আরও বলেন, “আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে অংশ নেওয়া এই দুই প্রথিতযশা গণমাধ্যমকর্মীর এমন আকস্মিক চলে যাওয়া দেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন তাদের পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই গভীর শোক সহ্য করার তাওফিক দান করেন।”
এডভোকেট জুবায়ের দেশের সড়ক ব্যবস্থার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
প্রধান অতিথি : ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৬ জুলাই ২০২৬ | বৃহস্পতিবার | সকাল ১১টা
মুক্তিযোদ্ধা হল | আইইডিবি | কাকরাইল, ঢাকা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১৬ জুলাই মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি
‘জুলাই শহীদ’ দিবস আমাদের জাাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদ ভাই-বোনকে, যাঁরা বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
২০২৪ সালের ১৬ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতী ছাত্র আবু সাঈদ নিজের অধিকার আদায়ের দাবিতে পুলিশের সামনে বীরদর্পে বুক পেতে দাঁড়ান। সে সময় স্বৈরাচারী সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে তাঁকে হত্যা করে। শহীদ আবু সাঈদের এই আত্মত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা দেশে কোটা বিরোধী আন্দোলন এক অভূতপূর্ব গণআন্দোলনে রূপ নেয়।
এই গণআন্দোলন ছিল আমাদের ইতিহাসের একটি যুগান্তকারী অধ্যায়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণী, নাগরিক সমাজ ও সর্বস্তরের পেশাজীবী মানুষ অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসেন। একপর্যায়ে ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়। ক্ষমতা হারানোর ভয়ে উন্মত্ত হয়ে শেখ হাসিনা আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশ দেয়। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি-র একাংশের মাধ্যমে নির্বিচারে চালানো গুলিতে প্রায় দেড় হাজার মুক্তিকামী মানুষ শহীদ হন এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হন। কয়েক হাজার মানুষ তাঁদের হাত, পা বা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।
অবশেষে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৬ বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা একনায়কতান্ত্রিক স্বৈরশাসক শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। পতন নিশ্চিত জেনে শেখ হাসিনাসহ তাঁর দলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রী-এমপিরা ভারতে পালিয়ে আশ্রয় নেয়। এর মাধ্যমে দেশের মানুষ খুনি স্বৈরাচার ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের আধিপত্য থেকে মুক্তি লাভ করে। আজ দেশের জনগণ মুক্ত ও স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছে, রাজনৈতিক দলগুলোও নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এ সবই জুলাই গণআন্দোলনের গৌরবময় ফসল।
জুলাই আন্দোলনের শহীদরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে এ জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। আমরা তাঁদের কাছে চিরঋণী। আজ আমাদের শপথ নিতে হবে- শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাঁদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি।
পরিশেষে আবারো ‘জুলাই শহীদ’ দিবসে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দো'য়া। আল্লাহ তাআলা তাঁদের শাহাদাত কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর সমাপনী দিনে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সম্পূর্ণ বক্তব্য।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition proposes naming the road in front of the Embassy of Qatar after the late former Emir Sheikh Hamad bin Khalifa Al Thani
The Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, has proposed naming the road in front of the Embassy of the State of Qatar in Dhaka after the late Sheikh Hamad bin Khalifa Al Thani, the former Emir of Qatar, the architect of modern Qatar, and a sincere friend of Bangladesh.
On 14 July 2026, Dr. Shafiqur Rahman submitted a formal notice to the National Parliament under Rule 147 of the Rules of Procedure of the Parliament, calling for an immediate discussion and necessary action on the proposal.
In his notice, the Opposition Leader and Jamaat Ameer stated that the passing of Sheikh Hamad bin Khalifa Al Thani on 12 July was a profound loss not only for the Muslim Ummah but also for Bangladesh.
He noted that it was under Sheikh Hamad's visionary leadership that Qatar emerged as a modern, prosperous, and influential nation on the global stage. He further observed that during his tenure, Bangladesh-Qatar bilateral relations reached unprecedented heights.
Dr. Shafiqur Rahman also emphasized the late Emir's invaluable contributions to Bangladesh's energy security through long-term LNG cooperation, the expansion of employment opportunities for Bangladeshi workers, and the significant role played by the millions of Bangladeshi expatriates working in Qatar in strengthening Bangladesh's economy.
In light of these contributions, he stated that naming the road in front of the Embassy of Qatar in Dhaka as "Sheikh Hamad bin Khalifa Al Thani Road" would serve as a fitting tribute to the late Emir's legacy and as a lasting symbol of the longstanding friendship and cooperation between Bangladesh and the State of Qatar. He urged the Government of Bangladesh to give the proposal due consideration at the highest level. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি- এর নামে সড়ক নামকরণের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition proposes naming the road in front of the Embassy of Qatar after the late former Emir Sheikh Hamad bin Khalifa Al Thani
The Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, has proposed naming the road in front of the Embassy of the State of Qatar in Dhaka after the late Sheikh Hamad bin Khalifa Al Thani, the former Emir of Qatar, the architect of modern Qatar, and a sincere friend of Bangladesh.
On 14 July 2026, Dr. Shafiqur Rahman submitted a formal notice to the National Parliament under Rule 147 of the Rules of Procedure of the Parliament, calling for an immediate discussion and necessary action on the proposal.
In his notice, the Opposition Leader and Jamaat Ameer stated that the passing of Sheikh Hamad bin Khalifa Al Thani on 12 July was a profound loss not only for the Muslim Ummah but also for Bangladesh.
He noted that it was under Sheikh Hamad's visionary leadership that Qatar emerged as a modern, prosperous, and influential nation on the global stage. He further observed that during his tenure, Bangladesh-Qatar bilateral relations reached unprecedented heights.
Dr. Shafiqur Rahman also emphasized the late Emir's invaluable contributions to Bangladesh's energy security through long-term LNG cooperation, the expansion of employment opportunities for Bangladeshi workers, and the significant role played by the millions of Bangladeshi expatriates working in Qatar in strengthening Bangladesh's economy.
In light of these contributions, he stated that naming the road in front of the Embassy of Qatar in Dhaka as "Sheikh Hamad bin Khalifa Al Thani Road" would serve as a fitting tribute to the late Emir's legacy and as a lasting symbol of the longstanding friendship and cooperation between Bangladesh and the State of Qatar. He urged the Government of Bangladesh to give the proposal due consideration at the highest level.
#drshafiqurrahman #qatar #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে মাসব্যাপী ডকুমেন্টারি প্রদর্শনীর জন্য “ক্যারাভান উদ্বোধন” করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
#36july #julyrevolution #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাঁশখালীতে বন্যার পানির তীব্র স্রোতে প্রাণ হারানো কিশোরী তাহিন নূরের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি'র পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যার পানির তীব্র স্রোতে দুর্ঘটনায় নিহত কিশোরী তাহিন নূরের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
সম্প্রতি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার বাসিন্দা আব্দুল করিমের ১২ বছর বয়সী কন্যা তাহিন নূর বন্যাজনিত দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়।
গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল প্রায় ১০টায় সে বন্যার পানিতে তলিয়ে থাকা একটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির তীব্র স্রোতে পা পিছলে গভীর খাদে পড়ে যায় এবং স্রোতের পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে বাঁশখালী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল টানা অভিযান চালিয়ে ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার ১৪ জুলাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি'র পক্ষ থেকে আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলা আমীর মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ ইছমাইল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল্লাহ, বাঁশখালী পৌরসভা আমীর মাওলানা আবু তাহের এবং সরল ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ জাহেদ।
নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমা তাহিন নূরের মাগফিরাত, জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার তাওফিক কামনা করেন।
একই সঙ্গে তারা প্রাকৃতিক দুর্যোগে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
#drshafiqurrahman #floodvictims #chattagram #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
We are eternally indebted to the July Martyrs, admits Leader of the Opposition
Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP issued a statement on 14 July, 2026 calling upon all branches of Bangladesh Jamaat-e-Islami and the people of the country to observe the "July Martyrs' Day" with due respect by remembering the martyrs with profound reverence and gratitude.
In his statement, he said: "July 16, 'July Martyrs' Day,' is a glorious yet sorrowful day in our national history. On this day, we remember with deep respect and love all those brothers and sisters who embraced martyrdom while standing firmly against discrimination, oppression, persecution, injustice, and inequality, and in support of establishing a just society and democratic rights. I pray for the forgiveness of the souls of all the martyrs and express my heartfelt condolences to the bereaved families of those who were killed and injured."
He further stated: "On July 16, 2024, during the anti-quota student movement, Abu Sayeed, a distinguished student of the English Department at Begum Rokeya University in Rangpur, stood courageously before the police while demanding his rights. At that time, the police force, acting under the authoritarian government's directives, fatally shot him. As news of Abu Sayeed's sacrifice spread across the country, the anti-quota movement transformed into an unprecedented mass movement."
The Leader of the Opposition added: "This mass movement became a landmark chapter in our history, as teachers, students, parents, young people, members of civil society, and professionals from all walks of life united around a common demand and took to the streets. Eventually, the spontaneous student movement evolved into a single-point movement calling for the removal of the fascist autocratic ruler Sheikh Hasina.
In fear of losing power, Sheikh Hasina allegedly ordered indiscriminate firing on students and the public in an attempt to suppress the movement. Indiscriminate gunfire by members of the police, RAB, the army, and the Border Guard Bangladesh (BGB) resulted in the deaths of approximately 1,500 people and left around 30,000 seriously injured. It also claims that several thousand people permanently lost limbs or eyesight."
Dr. Shafiqur Rahman continued: "Finally, in the face of a historic mass uprising led by students and the public, the fascist rule of the authoritarian Sheikh Hasina, who had remained in power for more than sixteen and a half years, came to an end on August 5, 2024.
Realizing that her fall was inevitable, Sheikh Hasina, along with senior leaders of her party and ministers and members of the parliament, fled to India and sought refuge over there. Through this, the people of the country were freed from a murderous dictatorship and the dominance of its foreign patrons.
Today, the people of the country can freely express their opinions, and political parties are able to carry out their activities without obstruction. All of these are the proud achievements of the July movement."
He concluded: "The martyrs of the July movement have bound this nation with a profound debt through the sacrifice of their fresh blood. We are eternally indebted to them.
Today, we must pledge that their sacrifice will never go in vain. Only by building a Bangladesh that is free from discrimination, autocracy and injustice and also by making a humane Bangladesh, we can partially repay this debt.
I earnestly call upon all branches of Bangladesh Jamaat-e-Islami and the people of the country to observe the historic 'July Martyrs' Day' on July 16 with due dignity through discussion meetings and prayer gatherings." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জুলাই যোদ্ধাদের কারণেই এই সংসদ। তাদের কাছে আমাদের দায় আছে, আর সেই দায় অবশ্যই পরিশোধ করতে হবে।"
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
#drshafiqurrahman #bangladeshparliament #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জুলাই শহীদদের প্রথম দাবি ছিল বিচার। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেই বিচার আজ থমকে দাঁড়িয়ে আছে।"
-
ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি
সংসদ সদস্য, ঢাকা-১৪
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা @Drsr_Official
মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ১৪ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস আমাদের জাাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদ ভাই-বোনকে, যাঁরা বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
তিনি বরেন, “২০২৪ সালের ১৬ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতী ছাত্র আবু সাঈদ নিজের অধিকার আদায়ের দাবিতে পুলিশের সামনে বীরদর্পে বুক পেতে দাঁড়ান। সে সময় স্বৈরাচারী সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে তাঁকে হত্যা করে। শহীদ আবু সাঈদের এই আত্মত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা দেশে কোটা বিরোধী আন্দোলন এক অভূতপূর্ব গণআন্দোলনে রূপ নেয়।”
মাননীয় বিরোধীদলীয় নেতা আরও বলেন, “এই গণআন্দোলন ছিল আমাদের ইতিহাসের একটি যুগান্তকারী অধ্যায়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণী, নাগরিক সমাজ ও সর্বস্তরের পেশাজীবী মানুষ অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসেন। একপর্যায়ে ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়। ক্ষমতা হারানোর ভয়ে উন্মত্ত হয়ে শেখ হাসিনা আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশ দেন। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি-র একাংশের মাধ্যমে নির্বিচারে চালানো গুলিতে প্রায় দেড় হাজার মুক্তিকামী মানুষ শহীদ হন এবং প্রায় ৩০ হাজার মানুষ গুরুতর আহত হন। কয়েক হাজার মানুষ তাঁদের হাত, পা বা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।”
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “অবশেষে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৬ বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা একনায়কতান্ত্রিক স্বৈরশাসক শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। পতন নিশ্চিত জেনে শেখ হাসিনাসহ তাঁর দলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রী-এমপিরা ভারতে পালিয়ে আশ্রয় নেন। এর মাধ্যমে দেশের মানুষ খুনি স্বৈরাচার ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের আধিপত্য থেকে মুক্তি লাভ করে। আজ দেশের জনগণ মুক্ত ও স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছে, রাজনৈতিক দলগুলোও নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এ সবই জুলাই গণআন্দোলনের গৌরবময় ফসল।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে এ জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। আমরা তাঁদের কাছে চিরঋণী। আজ আমাদের শপথ নিতে হবে- শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাঁদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি।
আগামী ১৬ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান ‘জুলাই শহীদ দিবস’ পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General signs the condolence book on the passing of former Emir of Qatar Sheikh Hamad bin Khalifa Al Thani at Qatar embassy in Dhaka
Expressing profound sorrow and condolences on the passing of Sheikh Hamad bin Khalifa Al Thani, former Emir of Qatar and father of the current Emir, Sheikh Tamim bin Hamad Al Thani, Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar signed the condolence book at the Embassy of the State of Qatar in Dhaka today (14 July) at 11:30 a.m.
On the occasion, the Ambassador of the State of Qatar to Bangladesh, H.E. Seraya Ali Al-Qahtani, welcomed the Secretary General and received his condolences on behalf of the grieving royal family and the people of Qatar.
After signing the condolence book, Mia Golam Parwar prayed seeking forgiveness and eternal peace of the late Sheikh Hamad bin Khalifa Al Thani.
He also conveyed the deepest sympathies on behalf of Bangladesh Jamaat-e-Islami to the bereaved royal family, to the current Emir, along with the Government, and the people of Qatar.
During the meeting, both sides expressed hope that the longstanding friendship and brotherly relations between Bangladesh and Qatar would continue to grow stronger in the future.
Foreign Affairs Advisor to the Leader of the Opposition in the Bangladesh National Parliament, Barrister Mir Ahmad Bin Quasem MP was also present on the occasion.
#miagolamporwar #qatarembassy #condolencebook #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে শোকবইয়ে স্বাক্ষর সেক্রেটারি জেনারেলের
কাতারের বর্তমান আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি-এর পিতা এবং দেশটির সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ (১৪ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের মান্যবর রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান এবং কাতারের শোকাহত রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।
শোকবইয়ে স্বাক্ষর শেষে জনাব মিয়া গোলাম পরওয়ার মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমীর, কাতার সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপি উপস্থিত ছিলেন।
#miagolamporwar #qatarembassy #condolencebook #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns and protests Nurul Kabir’s remarks on Channel i Talk Show against Jamaat-e-Islami
Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General and Secretary of it’s Central Publicity and Media Department, Advocate Ahsanul Mahboob Zubair issued a statement today, Monday, 13 July, condemning and protesting the "false, fabricated, and misleading information" presented by Daily New Age Editor Nurul Kabir regarding Bangladesh Jamaat-e-Islami during a recent episode of the Channel i talk show Tritiyo Matra.
In the statement, he said that all citizens of Bangladesh have the right to freedom of speech. However, he added that no one has the right to deliberately defame, belittle, or disrespect any organization, political party, institution, or individual through false, fabricated, or misleading information.
He condemned and protested Nurul Kabir's remarks on Channel i's Tritiyo Matra, alleging that the senior journalist had made false statements regarding the activities and role of Bangladesh Jamaat-e-Islami. He further stated that the nation does not expect a veteran journalist to make comments that mislead the public, asserting that the reality of Jamaat's activities stands in clear contrast to the claims made by Nurul Kabir.
Advocate Zubair said that Bangladesh Jamaat-e-Islami is a responsible political party engaged in democratic politics and is currently serving as the main opposition in the 13th National Parliament. He stated that the departure of a fascist regime through the mass uprising of 2024 brought relief to the country's 180 million people and restored their rights.
He stated that, this achievement belongs to the people as a whole rather than to any single political party.
He alleged that Nurul Kabir intentionally sought to undermine Jamaat-e-Islami through his remarks, which raises questions about his position and creates sympathy for the previous authoritarian rule.
He further said that Jamaat-e-Islami remains committed to the positions it articulated before the election and continues to uphold them. He maintained that the party has never sought to mislead the nation and is not doing so now.
He added that Jamaat continues to actively advocate in Parliament and on the streets for the implementation of issues it had previously championed, including honoring the public mandate expressed through a referendum and implementing the July Charter, as well as pursuing other matters related to the public interest.
Advocate Zubair also said that, in the current era of independent journalism, Bangladesh Jamaat-e-Islami believes that it is the sacred professional responsibility of journalists and all citizens to contribute to nation-building process through objective journalism and fact-based discourse.
He called on the journalist community to uphold the aspirations of 2024 by serving as a beacon of truth, avoiding misinformation rather than fostering division.
He said, the people expect a united nation, free from fascism. He also expressed hope that distinguished journalists such as Nurul Kabir would perform objective and constructive criticism. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#drshafiqurrahman #bangladeshparliament #oppositionparty #walkoutThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে ঢাকা-১৫ আসন সফর করেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
#drshafiqurrahman #dhaka15 #floodvictims #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জাতীয় সংসদে বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে নিয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি'র বক্তব্য।
#drshafiqurrahman #barristerjamiruddinsircar #bangladeshparliament #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাযা।
উপস্থিত আছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপিসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ।
১২ জুলাই ২০২৬ | রবিবার
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা।
#drshafiqurrahman #barristerjamiruddinsircar #bangladeshparliament #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition Dr. Shafiqur Rahman expresses deep condolences on the passing of former Emir of Qatar Sheikh Hamad bin Khalifa Al Thani
Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman expressed profound grief and sorrow over the passing of Sheikh Hamad bin Khalifa Al Thani, the former Emir of the State of Qatar and the architect of modern Qatar, in a condolence message issued on 12 July.
Dr. Shafiqur Rahman stated, "Sheikh Hamad bin Khalifa Al Thani passed away on 12 July at the age of 74. Innalillahi wa Inna Ilaihi Rajiun. (Indeed, to Allah we belong and to Him we shall return). I express my deepest condolences and heartfelt sorrow at his passing."
He further said, Sheikh Hamad bin Khalifa Al Thani was a visionary and resolute leader of the Muslim Ummah. During his tenure as Emir of Qatar from 1995 to 2013, his dynamic leadership transformed Qatar into a global leader in education, economic development, the energy sector, and international diplomacy. In particular, his peaceful transfer of power to his son, the current Emir, Sheikh Tamim bin Hamad Al Thani, in 2013 set a rare and remarkable precedent in the modern history of the Middle East."
Dr. Shafiqur Rahman added: "With his passing, the world—and the Muslim Ummah in particular—has lost a wise, compassionate, and far-sighted statesman. His contributions to strengthening bilateral relations between Bangladesh and Qatar, as well as expanding employment opportunities for Bangladeshi workers in Qatar, are undeniable. On behalf of the people of Bangladesh and Bangladesh Jamaat-e-Islami, we extend our deepest condolences and heartfelt sympathy to the Royal Family and the brotherly people of Qatar."
Dr. Shafiqur Rahman concluded the message by offering prayers saying that, "I pray to Almighty Allah to forgive the departed soul, grant him His infinite mercy, and admit him to the Jannatul Ferdaws. I also pray that Allah grants patience, strength, and steadfastness to the bereaved Royal Family and the people of Qatar as they endure this irreparable loss." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman expresses deep condolences on the passing of veteran politician and former Speaker Barrister Jamir Uddin Sircar
Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman issued a message of condolence on 12th July, 2026 expressing profound grief and sorrow on the passing of former Acting President of the People's Republic of Bangladesh, former Speaker of the Jatiya Sangsad (National Parliament), and former Cabinet Minister Barrister Jamir Uddin Sircar.
The Leader of the Opposition stated that Barrister Jamir Uddin Sircar passed away at 4:19 a.m. on Sunday, 12 July, while undergoing treatment at a private hospital in the capital. Inna lillahi wa Inna Ilaihi Rajiun (Indeed, to Allah we belong and to Him we shall return). I express my deepest condolences and heartfelt sorrow at his demise."
Dr. Shafiqur Rahman said: "Barrister Jamir Uddin Sircar, a member of the BNP Standing Committee, was a nationally respected and highly accomplished senior lawyer. He served his country with exceptional integrity and distinction, fulfilling both his professional and political responsibilities with unwavering dedication and patriotism."
The Leader of the Opposition further added that, during his tenure as Speaker of the National Parliament, he earned the respect and admiration of people across the political spectrum through his fairness and impartiality.
The Jamaat Ameer said that, during the previous authoritarian regime, late Barrister Jamir Uddin Sircar remained deeply sympathetic toward the senior leaders of Bangladesh Jamaat-e-Islami and many others who were subjected to political persecution. In difficult times, he provided invaluable legal and political counsel. On numerous occasions, he stood before the courts as one of the leading counsels defending the leaders of Jamaat-e-Islami in their legal battles. Even during the most difficult circumstances, he consistently refused to accept any professional fees or remuneration. He would often say, 'Standing beside the oppressed and the wronged is my moral responsibility.' We shall always remember his selfless service and invaluable legal assistance with profound gratitude."
Dr. Shafiqur Rahman prayed for the departed soul saying that, "May Allah, the Lord of the Worlds, forgive all his human shortcomings, accept him as a guest of Jannatul Ferdaws, and grant patience and strength to his bereaved family members, loved ones, followers, and colleagues in this mournful time. Ameen."
#drshafiqurrahman #barristerjamiruddinsircar #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি'র গভীর শোক প্রকাশ
আধুনিক কাতারের রূপকার, সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ১২ জুলাই এক শোক বার্তায় বলেন,
“শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম উম্মাহর এক দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমীর হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর গতিশীল নেতৃত্বে কাতার শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত ও আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১৩ সালে তাঁর ছেলে বর্তমান আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “তাঁর ইন্তিকালে বিশ্ববাসী এবং বিশেষ করে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান ও দরদী অভিভাবককে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং এ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর অবদান অনস্বীকার্য। আমরা বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য দোয়া করছি। একই সাথে শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ : ডা. শফিকুর রহমান এমপি
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ১২ জুলাই এক শোক বার্তায় বলেন,
“১২ জুলাই রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক, বেদনা ও দুঃখ প্রকাশ করছি।”
শোকবার্তায় ডা. শফিকুর রহমান মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন দেশবরেণ্য ও খ্যাতিমান সিনিয়র আইনজীবী। একই সাথে একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে তিনি তাঁর পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে দলমত নির্বিশেষে তিনি সবার কাছে সমাদৃত ও শ্রদ্ধার পাত্র ছিলেন। বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিদের প্রতি তিনি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিভিন্ন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও রাজনৈতিক পরামর্শ দিয়েছেন।”
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মহানুভবতার কথা উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, “বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের আইনি লড়াইয়ে তিনি অন্যতম প্রধান আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়েছেন। অত্যন্ত সংকটের সময়েও তিনি কোনো ধরনের ফি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি সবসময় বলতেন, ‘নিপীড়িত ও মজলুম মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।’ তাঁর এই নিঃস্বার্থ অবদান ও আইনি সহযোগিতা আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করব।”
ডা. শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সকল মানবিক ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে এবং ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্য দূর করে বাংলাদেশের পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সন্তানেরা লড়াই করেছিল। সেই নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে গণভোট হয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবে। আমরা আজ এই শপথ নিলাম।
আজ ১১ জুলাই শনিবার বিকেলে রংপুরের জিলা স্কুল মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি,জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির (এবি) জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান,জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা মো. দেলোয়ার হোসেন।
এছাড়াও রংপুর বিভাগ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সসদ্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, জনাব গোলাম রব্বানী এমপি, মাওলানা আব্দুস সাত্তার এমপি, জনাব আব্দুল করিম সরকার এমপি, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি ও জনাব রায়হান সিরাজী এমপি।
উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিনসহ রংপুর বিভাগের বিভিন্ন আসন থেকে জামায়াতের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রংপুর বিভাগের জামায়াতের জেলা আমীরবৃন্দ, ১১ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর মাওলানা এটিএম আযম খান, মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন হাসানসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় চেয়েও তা রক্ষা করেননি। গণভোটের রায় বাস্তবায়ন করার দাবি থেকে আমাদের সরিয়ে নিতে বিভিন্নভাবে বলা হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করব না। আমরা কথা দিচ্ছি, লড়াই আমরা করে যাবো, আমরা গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করে ছাড়ব ইনশাআল্লাহ। এর থেকে একচুলও আমরা সরব না।
তিনি আরও বলেন, তিস্তা এ অঞ্চলের মানুষের দুঃখ। তিস্তা নিয়ে বাজেটে দশ টাকারও কোনো বরাদ্দ নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না। তিস্তা নিয়ে আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আগামীতে ১১ দলীয় ঐক্য ভোটে জয়লাভ করে এ দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তিস্তার প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে, কোনো ধানাই-পানাই শুনতে চাই না।
বিরোধীদলীয় নেতা বলেন, বিস্তীর্ণ সীমান্ত এলাকায় সুরসুরি দিচ্ছে প্রতিবেশি ভারত। সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ করছি। বিজিবির সাথে সমানতালে জনগণ লড়াই করে যাচ্ছে। সংগ্রামী বীরদের আমরা অভিনন্দন জানাই। দুঃখজনক সরকারের মুখ থেকে এখন পর্যন্ত একটি শব্দও আসেনি। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের আকাক্সক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। নিলে কি হয় তা সাম্প্রতিক ইতিহাস থেকে সবারই ছবক নেয়া উচিৎ।
আমীরে জামায়াত বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম নির্বাচিত হলে রংপুর বিভাগকে কৃষির রাজধানী বানাবো। বর্তমান সরকারও সংসদে এ কথা বলছে। কৃষিভিত্তিক রাজধানী নিয়ে মহাপরিকল্পনা নিতে হবে। এ অঞ্চলে বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়। আলু হিমাগারে রাখতে গেলে বস্তা প্রতি ৬০০ টাকা দিতে হয়। এটা জুলুম ও অন্যায়। এটা বন্ধ করতে হবে। ন্যায্যদামে রাখার ব্যবস্থা করতে হবে। আলুসহ যেসব পণ্য উৎপাদন হয় তারও ন্যায্যমূল্য কৃষকদের পাওয়া নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ চাঁদাবাজি করে না। দ্রব্যমূল্য নিয়ে জনগণ অস্থির। সরকারের মাথায় এগুলো ঢোকে না। কারণ, যারা চাঁদাবাজিতে লিপ্ত তারা জনগণের দুঃখ কেমনে বুঝবে?
আমীরে জামায়াত বলেন, সব দুর্নীতিবাজরা ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়ে দিয়েছে। এ সুযোগ আর জনগণ তাদের দেবে না। আগামীতে ১১ দলীয় ঐক্য ন্যায় ইনসাফের ভিত্তিতে সরকার গঠন করতে পারলে চাঁদাবাজদের সহ্য করা হবে না, দুর্নীতিবাজদের ছেড়ে কথা বলা হবে না; স্বয়ং প্রধানমন্ত্রী হলেও না। তাকেও বিচারের মুখোমুখি করা হবে।
দেশের প্রতি হুমকি-ধমকির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশ আমাদের। এদেশের একটি বালুতেও কাউকে কর্তৃত্ব করতে দেবো না। যারা হুমকি-ধমকি দিচ্ছেন, তাদের বাংলাদেশকে এভাবে মূল্যায়ন না করার আহ্বান জানান আমীরে জামায়াত। তিনি বলেন, জুলাইতে আমাদের শিশু-নারী-পুরুষ ও বয়স্করা ভূমিকা রেখেছে। আমাদের দেশের সকল মানুষ জীবন্ত শহীদ।
ডা. শফিকুর রহমান বলেন, পুলিশের সবাই অপরাধী নয়। তবে জুলাইতে যারা অপরাধ করেছে তাদের বিচার ভুলিয়ে দেয়ার জন্য একদল উঠেপড়ে লেগেছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অপরাধ করেছে, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শরীফ হাদি হত্যাকাণ্ড, আয়নাঘর, গুমসহ সকল হত্যাকাণ্ড ও অপরাধের বিচার করতে হবে। তা করতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান তিনি। পরবর্তী সরকার এসে বিচার করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা। কোনো আধিপত্যবাদীর কাছে আমরা মাথা নত করব না, বলেন তিনি।
আমীরে জামায়াত আরও বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবে- আজ আমরা এই শপথ নিলাম। ফ্যাসিবাদ নিপাত যাক। যুবকদের জেগে উঠার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম ভারতের উদ্দেশে বলেন, আপনাদের দাসী আপনাদের কাছে চলে গেছে। এখন তো দাসী এখানে নেই। আমরা আপনাদের দাসী নই। যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করতে চান, কাঁটাতারের বেড়া উঠিয়ে নিন। পুশ-ইন বন্ধ করুন। আর কখনো বলবেন না- রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন, ‘রংপুর দখল করব’, আমরাও বলব, ‘কলকাতা দখল করব।’ আগের দিন শেষ। এখন দাসীদের দৌরাত্ম্য বাংলাদেশে নেই। এই দাসীরা আর কখনও বাংলাদেশে আসতে পারবে না। আমাদের দেশে কেন প্রত্যেক দিন পুশ-ইন করছেন? আমরা কেন ফারাক্কার পানি পাচ্ছি না? তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলো আছে, সেগুলো থেকে পানি কেন আসছে না?
তিনি বলেন, আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে মানবতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ এবং শান্তি-সুখের বাংলাদেশ গড়ে তোলা জন্য, যেখানে চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। মানুষ নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে সুখে-শান্তিতে বসবাস করবে। আমরা মানবতার বাংলাদেশ চাই।
সভাপতির বক্তব্যে নাহিদ ইসলাম এমপি বলেন, আমরা গণভোটের রায় বাস্তবায়ন করতে রংপুরে এসেছি। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোী। বিএনপি যে জুলাই সনদের কারণে ক্ষমতায় এসেছে, সেই জুলাই সনদ ও গণতন্ত্রের সাথে প্রতারণা শুরু করেছে।
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। পুশ-ইন বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। দলের আদর্শবিরোধী কাজের সমালোচনা করে বিএনপির জাতীয়তাবাদী শব্দটি ফেলে দেয়ারও আহ্বান জানান তিনি। জুলাইয়ের শহীদরা আমাদের দায়িত্ব দিয়েছে দেশের সংস্কারের জন্য।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, আমরা ফাঁসির দড়ি প্রস্তুত রেখেছি। তিনি দেশে আসলে তাকে ফাঁসির রশিতে ঝুলতে হবে বলেও উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। দিল্লিকে স্পষ্ট মেসেজ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি থাইল্যাণ্ডে চিকিৎসা শেষে ১১ জুলাই শনিবার বিকালে দেশে ফিরেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সংগঠনের সহকারী সেক্রেটরি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো: মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও কর্মপরিষদ সদস্য জনাব জামাল উদ্দিন।
নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জুলাইয়ের চেতনার ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে ফ্যাসিবাদের চিরকবর রচনা করার জন্য নতুন রাষ্ট্রব্যবস্থার জন্ম হবে, এটাই প্রত্যাশা ছিল।"
—
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব, ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণও আমরা সরব না।"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#drshafiqurrahman #rangpur #11party #jamaat #teestabarrageThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণঅভ্যুত্থান বিষয়ক ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’ উদ্বোধনী অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল @MiaGolamPorwar
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মিয়া গোলাম পরওয়ার।
১১ জুলাই ২০২৬ (শনিবার) বিকেল ৩:৩০ ঘটিকায় রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামের ২য় তলায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ জাবের ইব্রাহিমের শ্রদ্ধেয় মা এবং মাননীয় সংসদ সদস্য রোকেয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’-এর উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং জুলাই সনদের দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধা এবং শহীদ পরিবারের বর্তমান দুর্দশার কথা তুলে ধরে তাদের যথাযথ পুনর্বাসন, সম্মান ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম উপায় হলো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer provides financial assistance to the families of the victims, who were killed in Chattogram landslides and wall collapse
The honourable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, has extended financial assistance to the victim families, which lost their members in the recent landslides and wall collapse caused by heavy rainfall in Chattogram.
On Friday (10 July), he handed over financial assistance to the family of Shafiqul Islam, who was killed in a wall collapse in Rahman Nagar, and to the family of 12-year-old Sumaiya Akter, who died in a landslide on Road No. 3 in Chashma Hill.
Among others, Jamaat-e-Islami’s Assistant Secretary General and director of the Chattogram region Muhammad Shahjahan, and Jamaat's central working committee member and Chattogram City Jamaat Ameer Muhammad Nazrul Islam, Central Majlis-e-Shura Member and Chattogram Regional Team Member Principal Amiruzzaman; Organising Secretary of Chattogram City Jamaat and mayoral candidate Principal Shamsuzzaman Helali,
Ameer of Panchlaish Thana Engineer Mahbubul Hasan Rumi and others were present at that time.
Speaking on the occasion, Jamaat Ameer Dr. Shafiqur Rahman said, "The loss of life due to natural disasters is deeply tragic. We pray for the forgiveness of the deceased and extend our heartfelt condolences to the bereaved families. Standing beside them during this difficult time is not only a humanitarian responsibility but also a religious obligation.
Jamaat-e-Islami has always stood by the helpless, disaster-affected, and vulnerable people, and, insha Allah will continue to do so in the future."
He added, "Although natural disasters cannot be prevented entirely, but casualties can be significantly reduced through planned urban development, preventing hill cutting, relocating vulnerable settlements, establishing effective drainage systems, and ensuring timely disaster management. The relevant authorities must take more responsible and effective measures in this regard."
He further stated, "It is the responsibility of the state to ensure the rehabilitation and necessary support for every family affected by the disaster. The government should promptly prepare a list of the affected families and provide financial assistance, safe housing, and rehabilitation. At the same time, I call upon affluent members of society and humanitarian organisations to stand beside those in need."
During the visit, he offered comfort to the bereaved families, inquired about their condition, and prayed to Almighty Allah for the forgiveness of the deceased and the speedy recovery of those who were injured.
It is worth noting that several days of continuous heavy rainfall in Chattogram caused widespread waterlogging, landslides, and wall collapses in different parts of the city. In Rahman Nagar, Shafiqul Islam was killed when a wall collapsed, while 12-year-old Sumaiya Akter lost her life in a landslide on Road No. 3 in the Chashma Hill area under Panchlaish Police Station. Several others were injured in these incidents, and many families suffered losses.
Since the disasters took place, leaders and activists of Bangladesh Jamaat-e-Islami at various levels have been visiting the affected areas, assisting in rescue efforts, and carrying out humanitarian relief activities to support the affected communities. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে নিহতদের পরিবারকে আমীরে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
"দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব" - ডা. শফিকুর রহমান এমপি
চট্টগ্রামে সাম্প্রতিক ভারী বর্ষণজনিত পাহাড়ধস ও দেয়ালধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার (১০ জুলাই) তিনি রহমান নগরে দেয়ালধসে নিহত শফিকুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে এবং চশমাহিল ৩ নম্বর রোডে পাহাড়ধসে নিহত সুমাইয়া আক্তার (১২)-এর পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি প্রমুখ।
এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, "প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের ঈমানি দায়িত্বও। জামায়াতে ইসলামী সবসময় অসহায়, দুর্গত ও বিপন্ন মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।"
তিনি বলেন, "প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব না হলেও পরিকল্পিত নগরায়ণ, পাহাড় কাটা বন্ধ, ঝুঁকিপূর্ণ বসতি অপসারণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং সময়োপযোগী দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।"
তিনি আরও বলেন, "দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা, নিরাপদ আবাসন এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।"
এসময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, চট্টগ্রামে কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনা ঘটে। এতে নগরীর রহমান নগর এলাকায় দেয়ালধসে শফিকুল ইসলাম নিহত হন। একইভাবে পাঁচলাইশ থানার চশমাহিল ৩ নম্বর রোড এলাকায় পাহাড়ধসে ১২ বছর বয়সী সুমাইয়া আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়। এসব দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন এবং ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার।
দুর্ঘটনার পর থেকে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন, উদ্ধার তৎপরতায় সহযোগিতা এবং দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
#standwithfloodvictims #chattogram #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আগামী তিন দিনের মধ্যেই আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্যায় নিহত প্রত্যেকের পরিবারের হাতে মাথাপিছু ৫০ হাজার টাকা করে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#standwithfloodvictims #chattogram #bangladesh #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"যেখানেই জনগণের দুর্দশা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব ইনশাআল্লাহ।"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
চট্টগ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াতের বক্তব্য।
#drshafiqurrahman #standwithfloodvictims #chattogram #bangladesh #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও দুর্গত মানুষের খোঁজখবর নেন এবংবন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
#drshafiqurrahman #floodrelief #standwithfloodvictims #chattogram #bangladesh #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP stands beside flood-affected people of Chattogram
Honourable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, has stood beside the people affected by the devastating floods and landslides caused by continuous rainfall and hill torrents in Chattogram and the surrounding hilly regions.
On Friday (10 July) at 8:00 am, he arrived in Chattogram by air from Hazrat Shahjalal International Airport and directly went to visit various flood-affected areas of Banshkhali Upazila.
During the visit, he inquired about the conditions of waterlogged and affected families and spoke with local residents to understand the overall situation.
While visiting the areas, he saw that many homes were submerged, and numerous families were living in extremely difficult and inhumane conditions.
Dr. Shafiqur Rahman MP said that standing beside the people affected by such disasters is a humanitarian and moral responsibility. He urged affluent individuals, various social and volunteer organizations, and people from all sections of society to come forward and support the flood-affected people according to their abilities.
Following the visit, he distributed dry food and financial assistance among the affected families and assured them that necessary support would continue to be provided to help address the disaster situation.
The Leader of the Opposition will visit various areas of Satkania and Chattogram City and distribute dry food and other essential supplies among flood-affected people in later part of the day.
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Chattogram Region Director Maulana Muhammad Shahjahan; Central Working Committee Member Shahjahan Chowdhury MP; Chattogram City Ameer Muhammad Nazrul Islam; Chattogram South District Ameer Mr. Anwarul Alam Chowdhury; and Chattogram-16 constituency Member of Parliament Maulana Zahirul Islam MP, along with a large number of metropolitan and local leaders and activists were present at that time.
It is worth mentioning that continuous rainfall and hill torrents have caused sudden floods and landslides in various areas of Chattogram district. As a result, besides loss of lives, many families have become stranded by floodwaters, and public life has been severely disrupted due to extensive damage. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে তিনি দেখেন, অনেক ঘরবাড়ি এখনো পানিতে তলিয়ে রয়েছে এবং অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।
ডা. শফিকুর রহমান বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে।
এছাড়াও মাননীয় বিরোধীদলীয় নেতা সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করবেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ মহানগরী ও স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer Expresses Deep Condolences Over Deadly Fire at a Shoe Factory in China
The Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, issued the following condolence message today, 9 July.
"I express my profound grief and sorrow over the tragic fire that broke out at the Huiteng shoe factory in Jinjiang City, under Fujian Province, Eastern China, at around noon local time on 9 July (Thursday), claiming the lives of at least 28 workers and leaving many others either injured or trapped.
This devastating fire at a busy factory, and the subsequent loss of so many lives, is deeply heartbreaking and tragic. The deceased workers were the primary breadwinners of their families, and their sudden deaths have left their loved ones in a state of profound hardship and grief.
I pray that the departed are granted due honor, and I extend my heartfelt condolences to their bereaved families in this hour of grief. I also pray for the swift and complete recovery of those who sustained burn injuries and are currently undergoing medical treatment.
I hope the Chinese authorities will succeed in swiftly rescuing all those who may still be trapped inside the factory, and adequate measures will be taken to ensure the treatment and rehabilitation of the injured.
I further hope that the Government and people of China will overcome this immense loss and devastation at the earliest possible time." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General mourns over the deaths of eight madrasa students and the burial of others due to landslide in the Rohingya camp
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar has expressed his deep grief and condolences over the deaths of eight madrasa students in a landslide at a madrasa in the Rohingya refugee camp in Ukhia, Cox's Bazar, caused by continuous rainfall on Wednesday afternoon, July 8.
In his statement, he said, "The deaths of eight madrasa students and the burial of many others under the soil following a landslide in the Rohingya refugee camp in Ukhia, Cox's Bazar, caused by continuous rainfall, are deeply unfortunate, tragic, and heartbreaking. I am deeply saddened and distressed by this loss of life. I pray for the forgiveness of the departed souls and for the speedy recovery of those who were injured.
I also extend my heartfelt condolences to the families of those who lost their lives and express my deepest sympathy to those who were injured."
He further said, "Fire Service personnel and local residents are making every possible effort to rescue the students who remain trapped beneath the debris following the landslide. However, the ongoing adverse weather conditions have made the rescue operation extremely difficult. I urge the concerned authorities to take all necessary measures to rescue those who are still trapped under the soil."
Mia Golam Porwar also said, "The repeated deaths of Rohingya refugees in landslides are fundamentally the responsibility of Myanmar's junta government. Through its continued persecution of the Rohingya people, the junta has forced them to flee their homeland and take refuge in the hazardous hilly areas of Bangladesh. I call upon the international community and human rights organizations to take firm and effective measures to ensure the dignified repatriation of the Rohingya people to their homeland."
He added, "The loss of so many lives in a natural disaster is irreparable. I strongly urge the government to provide comprehensive support to the affected families. At the same time, I call upon the relevant authorities to issue timely disaster warnings and relocate residents living in vulnerable foothill areas in Cox's Bazar and other hilly districts to safer locations in order to protect their lives and properties." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ সফল করুন- @MiaGolamPorwar
আগামী ১১ জুলাই (শনিবার) বেলা ২:৩০টায় রংপুর জিলা স্কুল মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার উক্ত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে রংপুর বিভাগ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি এবং সার্বিকভাবে সফল করতে সংশ্লিষ্ট এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৮ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু এবং অনেকে মাটির নিচে চাপা পড়ার ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক ও হৃদয়বিদারক- মিয়া গোলাম পরওয়ার
৮ জুলাই, বুধবার দুপুরে টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, "টানা বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৮ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু এবং অনেকে মাটির নিচে চাপা পড়ার ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি এই হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষ প্রাণপণ চেষ্টা করছেন। আবহাওয়া অনুকূল না হওয়ায় তা কঠিন হয়ে পড়েছে। এজন্য মাটির নিচে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।"
মিয়া গোলাম পরওয়ার বলেন, "একের পর এক পাহাড় ধসের ঘটনায় যেসব রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হচ্ছে, এর জন্য মূলত মিয়ানমারের জান্তা সরকার দায়ী। জান্তা সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তাদের নিজ দেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশের পাহাড়ের ঝুঁকিপূর্ণ অঞ্চলে শরণার্থী হিসেবে বসবাস করতে বাধ্য করেছে। রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনসমূহের প্রতি দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের প্রাণহানি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে কক্সবাজারসহ দেশের পার্বত্য জেলাসমূহে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্যোগপূর্ব সতর্কতা জারি এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।" -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তনের জন্য। সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয়নি।"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা" শীর্ষক সেমিনার
তারিখ : ৮ জুলাই ২০২৬। বুধবার। সকাল ১০টা
ভেন্যু : মাল্টিপারপাস হল, আইডিইবি, কাকরাইল। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত
বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া- @MiaGolamPorwar
আজ ৭ জুলাই (মঙ্গলবার) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনের সড়কে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী, আহত ও জুলাই যোদ্ধাদের নিয়ে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি ও জনাব মো. সেলিম উদ্দিন, এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা.আবদুল ওহাব মিনার, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব বিল্লাল হোসেন মিয়াজি, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজ হোসাইন, ডেভেলপমেন্ট পার্টির দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, জাগপার ঢাকা মহানগরীর সভাপতি আসাদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর এডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দীন মোল্লা, প্রচার সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকার, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য জনাব শাহিন আহমেদ খানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, মাননীয় স্পিকারকে আমরা বলেছি- দেশের অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং মাননীয় বিরোধীদলীয় নেতা উভয়কে সঙ্গে নিয়ে গণভোটে বাংলাদেশের প্রায় ৭০ ভাগ জনগণের রায় বাস্তবায়নে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি নিরপেক্ষ- তবুও তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আমাদের জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আশা করছি সরকার স্মারকলিপি বিবেচনায় নেবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে পার্লামেন্ট চালাবেন, জনগণ এটা মানবে না। ক্ষমতায় বসে জনগণের মতকে উপেক্ষা করে চলবেন, এটাও বাংলাদেশ হতে দেবে না। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব হবে, তারপরও আমরা রাজপথ ছাড়বো না।
তিনি আরও বলেন, বিচারের দাবি জানিয়েছি, বিচার করতে হবে। যদি বিচার না করেন-তাহলে জনগণ আপনাদের বাধ্য করবে, কারণ আপনারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় বসে আছেন রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে। আমরা আন্দোলন চাই না, সমাধান চাই- সরকারের উদ্দেশে বলেন হামিদুর রহমান আযাদ।
এছাড়াও মানববন্ধেনে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরা। মানববন্ধনের আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া এমপিসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলের নেতারা স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া।"
—
জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#miagolamporwar #36july #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy Meeting Held Between the Leader of the Opposition, and the Ambassador of the People's Republic of China- @Drsr_Official
On Tuesday, 7 July 2026, at 11:30 a.m., the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, held a courtesy meeting with H.E. Mr. Yao Wen, Ambassador of the People's Republic of China to Bangladesh, at the official residence of the Leader of the Opposition at Minto Road.
The Chinese Ambassador was accompanied by Mr. Zhang Jing, Director of the Political Section of the Embassy of China in Bangladesh, and Mr. Ru Qi, Attache, Political Section. The meeting was held in a warm, cordial, and friendly atmosphere.
During the meeting, both sides engaged in sincere and productive discussions on a range of issues of mutual interest concerning Bangladesh and China. They expressed their optimism that the economic, political, commercial, diplomatic, and friendly relations between the two countries would be further strengthened in the coming years. They also reaffirmed their commitment to working together to enhance bilateral cooperation and accelerate development and shared progress.
They also discussed the Teesta Barrage Mega Project, the China–Myanmar–Bangladesh Economic Corridor, as well as Chinese investment and several proposed development projects in Bangladesh.
The Honorable Leader of the Opposition sought continued support of the Government of China in securing an amicable resolution to the Rohingya crisis and facilitating the safe and dignified repatriation of the Rohingya people.
The meeting also highlighted the long-standing historical friendship between Bangladesh and China. Both sides noted that this enduring relationship has played a significant role in promoting the welfare of the peoples of both countries, strengthening development cooperation, expanding bilateral trade, and fostering cultural exchanges. They expressed confidence that the relationship would continue to deepen and become even more comprehensive in the years ahead.
Foreign Affairs Advisor to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, and Mr. Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee were also present during the meeting.
#drshafiqurrahman #chinaembassydhaka #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
আজ ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১:৩০ টায় মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
এ সময়, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিকাল এ্যাটাচে মি. রু কি উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিস্তা ব্যারেজ মহা পরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর, এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা সমস্যার আশু সমাধান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে চীন সরকারের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরা হয়। উভয় পক্ষ উল্লেখ করেন যে, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে এই বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
#drshafiqurrahman #chinaembassydhaka #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns cocktail attack at NCP rally in Savar; Demands swift arrest and exemplary Plpunishment of the offenders- @MiaGolamPorwar
In a statement issued today, July 7, Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar strongly condemned the cocktail bomb attack that took place at the National Citizen Party (NCP) rally in Savar.
He said: "The cowardly cocktail bomb attack that occurred on the night of July 6 during the National Citizen Party's public gathering, held after a march at Tarapur Eidgah Ground in Savar, is deeply condemnable, alarming, and disgraceful. Several party leaders and activists were injured in the attack, while four remain hospitalized in critical condition. I strongly condemn this terrorist act and express my heartfelt sympathy for those affected. I also pray for the swift recovery of the injured."
Jamaat's Secretary General further stated: "An attack on the peaceful program of a political party reflects a serious deterioration in the country's overall law and order situation. The sudden power outage at the beginning of the rally, followed by the cocktail explosion in front of the stage, cannot be dismissed as a routine incident. The local administration's failure to ensure adequate security at a gathering attended by the Opposition Chief Whip is evident. The power outage itself indicates administrative involvement in the incident. Many people believe the perpetrators were emboldened to carry out this attack because of collusion within the administration."
He added: "Respect for differing political views and ensuring peaceful coexistence for all political parties are fundamental prerequisites for building a healthy, democratic, and discrimination-free new Bangladesh. Violence, bomb attacks, and murder as political tools can never be justified. History has shown that those who encouraged the politics of cocktail bombs and violence have never met a good end."
Calling on the authorities to act decisively, Mia Golam Porwar said: "The administration must conduct a fair, impartial, and credible investigation into this attack without any political biasness. The mystery behind the power outage, as well as those who had planned the attack, must be exposed without delay.
Allegations that the attack took place with administrative support must be thoroughly investigated, and the real perpetrators must be arrested promptly and brought to exemplary justice, he added.
Secretary General also urged the government to take firm measures to safeguard political stability and ensure the safety and security of the people's lives and property. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ; অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- @MiaGolamPorwar
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ৭ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “৬ জুলাই সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও ন্যক্কারজনক। এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”
বিবৃতিতে সেক্রেটারি জেনারেল বলেন, “একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়। বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় এ ঘটনার সাথে প্রশাসন জড়িত। দেশবাসী মনে করে, প্রশাসনের যোগাসাজসেই সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে দু:সাহস দেখিয়েছে।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “একটি সুস্থ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্তই হলো ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং সকল রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। রাজনীতিতে সহিংসতা, বোমাবাজি ও খুনের পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখা উচিত, অতীতে যারা ককটেল ও বোমাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে, তাদের পরিণতি শুভ হয়নি।”
তিনি প্রশাসনের উদ্দেশে জোর দাবি জানিয়ে বলেন, “কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ চলে যাওয়ার রহস্য এবং এই হামলার নেপথ্যের কুশীলবদের অনতিবিলম্বে খুঁজে বের করতে হবে। প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
আমরা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair expresses deep condolences over fatal electrocution incidents in Sunamganj and Barguna
Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General and Secretary of it’s Media and Publicity Department, Advocate Ahsanul Mahboob Zubair issued a statement today (Monday, July 6) expressing profound grief and condolences over the deaths of three members of the same family due to electrocution in Bishwambarpur Upazila under Sunamganj district, and the deaths of a husband and wife in a similar incident in Barguna.
In his statement, he said that the deaths of a husband and wife while attempting to disconnect the power supply of a charging auto-rickshaw in Barguna Sadar, which also left their daughter injured, as well as the tragic deaths of three members of the same family due to electrocution in Bishwambarpur, Sunamganj, are deeply heartbreaking incidents.
He expressed his profound sorrow over these casualties and prayed for the forgiveness of the deceased and the speedy recovery of the injured.
Advocate Zubair said that in Anantapur village of Fatepur Union under Bishwambarpur Upazila, a live electric wire snapped and fell onto a grocery shop. As the shop was made of corrugated tin, electricity spread throughout the structure instantly.
Farhad was the first to be electrocuted. His father, Nurul Amin, was electrocuted while trying to rescue him, followed by his mother, Fatema Akter. All three died in this incident.
He further called on the government to provide financial assistance and all necessary support to the affected families. At the same time, he urged the authorities to repair faulty electricity transmission lines across the country to prevent similar accidents in the future.
He also demanded a fair investigation into the incident in Bishwambarpur where the electric wire snapped and fell, stating that if any negligence by officials of the power and electricity department is found, they must be held accountable and brought to justice.
Additionally, he expressed hope that the injured victim in Barguna would receive proper medical treatment through necessary government measures. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধাদের নিয়ে "মানববন্ধন"
৭ জুলাই ২০২৬ | মঙ্গলবার | দুপুর ২.০০টায়
রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ, জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের ৩ জন এবং বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৬ জুলাই সোমবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বরগুনা সদর এলাকায় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ও তাদের এক মেয়ের আহত হওয়া এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু খুবই বেদনাদায়ক ঘটনা। এসব হতাহতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোক প্রকাশ করছি। আমি নিহতদের রুহের মাগফিরাত ও আহতের সুস্থতা কামনা করছি।
এডভোকেট জুবায়ের বলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে একটি মুদির দোকানের উপর বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। টিনের তৈরি দোকান হওয়ায় মুহূর্তেই পুরো দোকানে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় প্রথমে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা নুরুল আমিন এবং পরে মা ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বিদ্যুতায়িত হয়ে এসব হতাহত পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান ও সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে সারা দেশের ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের আহ্বান জানাচ্ছি। বিশ্বম্ভরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। এক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার গাফিলতি থাকলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও বরগুনায় আহতের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করি -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses condolences over Cox’s Bazar landslide tragedy; Calls for stronger protection for vulnerable communities- @MiaGolamPorwar
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar issued a statement today, Monday (July 6), expressing deep sorrow and condolences over the deaths of nine people in landslides triggered by continuous rainfall in Cox’s Bazar on the night of July 5.
In his statement, he said that the deaths of nine people, including residents of the Rohingya refugee camps, in landslides that occurred between 1:00 a.m. on Sunday night and 4:00 a.m. on Monday due to incessant rainfall in Cox’s Bazar were extremely tragic and heartbreaking. He expressed profound grief over the loss of lives, prayed for the eternal peace of the deceased, wished the injured a speedy recovery, and extended his heartfelt condolences to the bereaved families.
He further stated that the Rohingya people had been forced to flee persecution by Myanmar’s military junta and seek refuge in Bangladesh, where many have had no choice but to live in vulnerable hilly areas.
He said that responsibility for the deaths of these Rohingya victims also lies with Myanmar’s junta government. He called on the international community and human rights organizations to take firm and effective measures to ensure the safe, dignified, and sustainable repatriation of the Rohingya to their homeland.
Mia Golam Porwar added that the loss of so many lives in a natural disaster is irreparable. He urged the government to provide financial assistance to the affected families. At the same time, he called on the relevant authorities to issue timely disaster warnings and relocate residents living in landslide-prone foothill areas in Cox’s Bazar and other hilly districts across the country to safer locations in order to protect lives and property. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কক্সবাজারে পাহাড়ধসে ৯ জন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
গত ৫ জুলাই দিবাগত রাতে টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ৬ জুলাই সোমবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, টানা বৃষ্টির কারণে কক্সবাজারে গতকাল রোববার দিবাগত রাত একটা থেকে আজ সোমবার ভোর চারটা পর্যন্ত পাহাড়ধসে রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দাসহ ৯ জনের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক। আমি এই হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত ও মর্মাহত। নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, মিয়ানমারের জান্তা সরকারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নিপীড়নমূলক কর্মকাণ্ডের কারণে তারা পালিয়ে বাংলাদেশের পাহাড়ের ঝুঁকিপূর্ণ অঞ্চলে শরণার্থী হিসেবে বসবাস করতে বাধ্য হয়েছে। এসব রোহিঙ্গার মৃত্যুর দায় মিয়ানমারের জান্তা সরকারের উপরও বর্তায়। রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবসন নিশ্চিত করার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনসমূহের প্রতি দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রাকৃতিক দুর্যোগে এতগুলো মানুষের প্রাণহানি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে কক্সবাজারসহ দেশের পার্বত্য জেলাসমূহে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে দুর্যোগপূর্ব সতর্কতা জারি ও তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দুপচাঁচিয়ায় জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পা হত্যার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ৫ জুলাই প্রদত্ত বিবৃতিতে বলেন, “গত ২৫ জুন দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামে বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের ভাড়াটে সন্ত্রাসীরা জমি সংক্রান্ত বিরোধের জেরে যেভাবে রফিক আকন্দ ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে, তা অত্যন্ত অনভিপ্রেত ও নিন্দনীয়। নিজের বাবাকে বাঁচাতে এগিয়ে এলে জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মাথায় প্রচণ্ড আঘাত করে সন্ত্রাসীরা। শুধু তাই নয়, বৃদ্ধ মা জোসনা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। দীর্ঘদিন ঢাকার হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর অবশেষে ৪ জুলাই শনিবার রাতে সম্রাট হোসেন বাপ্পা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থানই অপরাধীদের রক্ষা করার ঢাল হতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, ক্ষমতার দাপট দেখিয়ে বা ভাড়াটে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে মানুষ হত্যা করে পার পাওয়ার দিন শেষ। ইতোমধ্যেই পুলিশ মূল অভিযুক্ত আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই, তবে একই সাথে ঘটনার সাথে জড়িত মামলার এজাহারভুক্ত বাকি নামধারী এবং অজ্ঞাতনামা সকল ভাড়াটে সন্ত্রাসীকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
বিবৃতিতে সেক্রেটারি জেনারেল মরহুম সম্রাট হোসেন বাপ্পার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি অবিলম্বে বাকী খুনিদের গ্রেফতার করে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর তাগিদ দেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy Meeting Held Between the Leader of the Opposition and the Ambassador of Spain to Bangladesh
On Sunday, 5 July, at 11:30 AM, the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, held a courtesy meeting with H.E. Gabriel Sistiaga Ochoa de Chinchetru, Honorable Ambassador of Spain to Bangladesh, at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament Building.
This was the H.E. Ambassador's first meeting with Dr. Shafiqur Rahman since he assumed office as the Honorable Leader of the Opposition. The meeting was held in a warm, cordial, and friendly atmosphere.
During the meeting, both sides held detailed discussions on Bangladesh's overall political and economic situation following the national election, and ways to further strengthen the longstanding friendly relations between Bangladesh and Spain through enhanced trade, investment, development cooperation, and other areas of mutual interest.
They also exchanged views on the contemporary political situation, the expected reform agenda, the July National Charter, and strengthening democratic institutions.
Discussions also covered the implementation of the national budget and its various dimensions as well. The Rohingya issue, along with its potential solutions and ongoing challenges, received considerable attention. Both sides further discussed expanding bilateral cooperation in trade, investment, development partnership, and people-to-people exchanges.
The Honorable Leader of the Opposition highly appreciated the longstanding friendship and cooperative relations between Bangladesh and Spain and expressed hope that Spain would continue to support Bangladesh's development and democratic progress. He also commended the Government of Spain for its continued support for the cause of an independent State of Palestine. The Ambassador likewise expressed optimism that the existing bilateral relationship between Bangladesh and Spain would become even stronger and more multifaceted in the years ahead.
Among others, Foreign Affairs advisor to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP and Mr. Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee were present during the meeting.
#drshafiqurrahman #spainembassydhaka #bangladeshparliament #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
আজ ৫ জুলাই (রবিবার) সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের মান্যবর রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
ডা. শফিকুর রহমান মাননীয় বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই মান্যবর রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট পাস, বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
বৈঠকে বাজেট বাস্তবায়ন এবং এর বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যু এবং এর সম্ভাব্য সমাধান ও চ্যালেঞ্জগুলো বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।
মাননীয় বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার জন্যও স্পেন সরকারের প্রশংসা করেন। মান্যবর রাষ্ট্রদূতও বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনাকালে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #spainembassydhaka #bangladeshparliament #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
যুবকদের নিয়ে সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই- এড. এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। যুবকদের হাতে অস্ত্রের পরিবর্তে কাজ এবং মাদকের পরিবর্তে কুরআন তুলে দিতে চাই। এমন বাংলাদেশ গড়বো যেখানে আয়নাঘর থাকবে না।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার শহর জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এড. এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। এই পরিবর্তন বহুল প্রত্যাশিত পরিবর্তন। বৈষম্য, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। বিশাল আকাঙ্ক্ষা নিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে। রায় বাস্তবায়নে তালবাহানা চলবে না।
তিনি আরও বলেন, একটি জালিম সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর লড়াই করেছি। অবশেষে রক্ত দিয়ে বহুল প্রত্যাশিত পরিবর্তন যুবকরাই এনেছে। মাথা ঠান্ডা, রক্ত গরম যুবকরা দেশের চেহারা পাল্টাতে পারে। যুবকদের সঙ্গে নিয়ে আমরা সিভিল ডিফেন্স গড়ে তুলবো। সমাজের সমৃদ্ধির ক্ষেত্রে যুবকদের কাজে লাগাতে চাই।
বিগত সরকারগুলোর সমালোচনা করে এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যুবকদের কাজে লাগানোর পরিকল্পনা কোন সরকার নেয়নি। বরং যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিচ্ছে, সন্ত্রাসী কাজে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, দেশের অস্ত্র ও মাদক প্রবেশের অন্যতম পথ হয়ে গেছে কক্সবাজার। সীমান্তের ওপারে ইয়াবা, আইস ও ফেনসিডিলের কারখানা। বাধাহীনভাবে ঢুকছে মাদক, টার্গেট যুব সমাজকে ধ্বংস করা। এখনই মাদক নির্মূল করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব।
তিনি আরও বলেন, যুবকদের বিরাট একটি অংশ বেকার। তাদের হাতে কাজ না থাকায় অপরাধে জড়াচ্ছে। মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে।
যুব বিভাগের পরিকল্পনার কথা তুলে ধরে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যুবকরা স্বপ্ন নিয়ে বিদেশ গেলেও কর্মদক্ষতা না থাকায় স্বপ্নভঙ্গ হয়ে ফেরত আসছে দেশে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে যুবকদের হাতকে কর্মদক্ষ হাতে পরিণত করতে চাই। আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। টগবগে যুবকদের আমরা জাতি গড়ার কাজে লাগাতে চাই।
প্রধান অতিথি বলেন, নির্বাচনের মাধ্যমে এসে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে আমি-ডামি নির্বাচনে মানুষের অধিকার হরণ করেছে। ইতিহাসের ভয়ানক কুখ্যাত দলে পরিণত হয় আওয়ামী লীগ। বিএনপি সরকারকে এখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সব জায়গায় ব্যাপক দলীয়করণ করছে বিএনপি। তাতে নিজেদের কবর রচনা করবে তারা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে আন্দোলন ছাড়া বিকল্প পথ থাকবে না বলে মন্তব্য করেন প্রধান অতিথি।
শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
তিনি বলেন, যুবকদের অংশগ্রহণ এবং রক্ত ছাড়া পৃথিবীতে কোন বিপ্লব সফল হয়নি। চব্বিশে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে যুবকদের নেতৃত্বে। এই যুবকদের বাদ দিয়ে আগামীর ইসলামী বিপ্লব সম্ভব হবে না।
জেলা আমীর বলেন, কক্সবাজার যে অবস্থায় গিয়েছে আগামীতে বাসযোগ্য জেলা থাকবে না। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের সঙ্গে চাই। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি এবং জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ, জেলা শিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার সরওয়ার কামাল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক শফিউল আলম খন্দকার, দরবেশ আলী আরমান, আজিজুর রহমান, এডভোকেট মামুনুর রশীদ, ডা. কায়সার আমিন কায়েসসহ যুব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসান। সমাবেশে রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, শহর সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ, শহর যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল জব্বার, ইয়াসিন মোহাম্মদ আব্দুল্লাহ, সেক্রেটারি মোঃ শওকত আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition attends 250th Independence anniversary event of USA; Calls for stronger Bangladesh–US partnership
Today, Saturday, 4 July, the Bangladesh Parliament’s Caucus of America, in collaboration with the US Embassy in Dhaka, hosted a special event to celebrate the 250th anniversary of the independence of the United States.
The event, held at the South Plaza of the Bangladesh Parliament, was chaired by Dr. Md. Osman Faruk MP. Deputy Speaker Barrister Kaiser Kamal, MP, attended as the chief guest, while Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman attended as the special guest.
In his address as the special guest, the Leader of the Opposition said:
Two representatives from Bangladesh Jamaat-e-Islami serve on the Executive Committee of the Caucus of America. They are Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP, Member of Parliament for Dhaka-14 and Foreign Affairs Adviser to the Leader of the Opposition, and Ms. Mardia Mumtaz MP.
Their participation in the caucus, alongside members from different political parties, reflects Jamaat-e-Islami’s continued commitment to constructive parliamentary diplomacy and to strengthening relations between the peoples and institutions of Bangladesh and the United States.
He paid deep tribute to those who lost their lives during the July Mass Uprising and reaffirmed the Opposition’s commitment to the July National Charter in advancing the country’s reform agenda.
Dr. Shafiqur Rahman also called for elevating Bangladesh–US relations from a traditional friendship to a genuine strategic partnership based on trade, security cooperation, and mutual support for democratic institutions.
He further expressed gratitude to the United States for its longstanding humanitarian assistance to Rohingya refugees sheltering in Cox’s Bazar and Bhasan Char.
Regarding securing peace in the Middle East, he welcomed the United States’ recent diplomatic initiatives to reduce tensions in the region, including the ceasefire agreement with Iran, and urged continued efforts toward achieving lasting peace.
He congratulated the Caucus of America for its work while emphasizing that the true purpose of parliamentary diplomacy is to safeguard the interests of disadvantaged and marginalized communities, including refugee families, flood-affected populations, and voiceless working people.
Concluding his remarks, Bangladesh Jamaat-e-Islami's Ameer extended heartfelt congratulations to the Government and people of the United States on the occasion of the country’s 250th Independence Anniversary on behalf of Bangladesh Jamaat-e-Islami and the opposition members of the parliament. He expressed hope that relations between the two countries would continue to deepen on the basis of shared democratic values and mutual respect. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
We do politics not for our own interests, but for the welfare of the people, claims ATM Azharul Islam MP
Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami and Member of Parliament for Rangpur-2 (Badarganj–Taraganj) ATM Azharul Islam said:
“We do not engage in politics for our own interests; we do politics for the welfare of the people. Calling on party leaders and activists to carry out their responsibilities with honesty and dedication, he further said, if we can prove this through our work and conduct, then, God willing, the people themselves will bear witness.”
He further said that over the past 17 years, various propaganda campaigns had been carried out against the party. He alleged that, eleven of the party's top leaders were killed, while many others were deprived of medical treatment and pushed toward death. He said the party had faced oppression, persecution, injustice, and numerous false accusations. However, he added, people ultimately did not believe those campaigns and instead elected the party's representatives to Parliament.
ATM Azharul Islam made these remarks on Saturday, July 4, while addressing a meeting of party officials from the Soyar and Alampur unions in Taraganj Upazila, Rangpur, as the chief guest.
ATM Azharul Islam said: “Our slogan is: ‘We want Allah's law; we want the rule of honest people.’ To establish Allah's law, the Constitution will need to be amended, and for that, a two-thirds majority in the National Parliament is required.”
He continued: “At present, opportunity has come before us. Bangladesh Jamaat-e-Islami has won 68 parliamentary seats. Even though the election was conducted fairly, the results were manipulated; otherwise, we would have secured even more seats. If our Members of Parliament carry out their responsibilities in their respective constituencies with honesty, sincerity, and justice—without engaging in corruption, nepotism, or compromising with wrongdoing—then people themselves will say that Jamaat is different from other political parties. They do not engage in corruption; they serve the people.”
He also said that Allah Almighty would transform people's hearts, and that this change would not remain confined to one area but would gradually spread across the country with a positive impact.
Addressing party leaders and activists, he said: “If we can fulfill our responsibilities properly, then if anyone attempts to carry out any conspiracy in the future, we will be able to confront it with the support of the people. And if an election is held five years from now, then, by the will of Allah, no one will be able to block Jamaat's path to power, inshal Allah. But before that, we must prove that we stand with the people and are committed to serving them.”
He added: “If we continue working for the cause of Islam and remain steadfast on the path of honesty and justice, then Allah Almighty will make our path easier, insha Allah.
ATM Azharul Islam also pledged that, for as long as Allah grants him life, he would continue serving the people of Bangladesh, especially the residents of Badarganj and Taraganj.
Among others, SM Alamgir Hossain, Ameer of Taraganj Upazila Jamaat; Professor Shah Muhammad Nur Hossain, a member of the Rangpur city Shura; Md. Yakub Ali, Secretary of Taraganj Upazila Jamaat; and other local party leaders were present in the meeting. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ০৪ জুলাই (শনিবার) বিকাল ৫:৩০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপিসহ বিরোধীদলের সংসদ সদস্যগণের অংশগ্রহণ।
#drshafiqurrahman #bangladesh #jamaat #bangladeshparliament #usembassydhaka -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
District and City unit Jamaat's working committee members' training camp held
We must build honest, competent, and acceptable Leadership, declares Dr. Shafiqur Rahman MP*
A three-day training camp for the District and City unit working committee members of Bangladesh Jamaat-e-Islami has come to and. The camp began on July 2 at Al-Falah Auditorium in Moghbazar, Dhaka. On the final day of the program, July 4 (Saturday), Bangladesh Jamaat-e-Islami's and Leader of the Opposition, Dr. Shafiqur Rahman MP, addressed the participants as the chief guest.
The three-day camp was moderated by Central Working Committee member Dr. Mawlana Shamiul Haque Faruqi. Various sessions featured presentations on different topics by Secretary General and former MP Mia Golam Porwar, Assistant Secretary Generals Maulana ATM Masum, Dr. AHM Hamidur Rahman Azad, Maulana Abdul Halim, Advocate Ahsanul Mahboob Zubair, and other senior leaders.
Addressing the gathering, the Jamaat Ameer said that Muslims had led movements in the Indian subcontinent, resulting in the independence achieved in 1947. He noted that throughout the 86-year journey of Bangladesh Jamaat-e-Islami, and numerous other righteous individuals had contributed through sacrifice, dedication, and commitment, even by attaining martyrdom.
He expressed hope that, by the will of Allah, the nation would benefit from their sacrifices.
He further stated that Allah should be invoked with certainty (yaqeen) and sincerity (ikhlas), adding that where certainty and sincerity exist together, there is no room for separating these noble features.
The Jamaat Ameer said that organizational discipline within Jamaat is a blessing, not found in other organizations. He emphasized that the organization upholds discipline, morality, and accountability before Allah. He also reminded delegates that a lifetime of reputation and achievement could be overshadowed by even a minor mistake or incident.
Dr. Shafiqur Rahman stated that among the four countries of the subcontinent, their organization had faced the greatest trials. He also remarked that Muslims in India are not safe, claiming they constantly face risks to their lives, property, dignity, and security. He added that Muslims in Indian-administered Kashmir continue to struggle and have sacrificed their lives in many occasions.
He further said that Jamaat's greatest challenges are imperialist forces and social obstacles. He claimed, Muslims are a universal community, yet they are paradoxically labeled as a sectarian group.
Referring to the results of the 13th National Parliamentary Election, he said that the party is represented in Parliament with 80 seats, including reserved seats for women. He stated that voters had hoped to entrust responsibility to a corruption-free party capable of eliminating corruption from society, adding that Jamaat is the party best suited for that responsibility. He said that Allah has entrusted them with responsibility according to their capability.
He added that if the objective is merely to come to power, then the scopes become limited to this world; however, if the goal is to attain the pleasure of Allah, then the mission extends to the Hereafter. He also called on members to overcome their own inner weaknesses before attempting to eliminate wrongdoing in society.
Dr. Shafiqur Rahman said that those who hold the Sunnah of the Prophet Muhammad (peace be upon him) and the Book of Allah firmly, never lose their way. He stressed the importance of strengthening their own foundations, saying this is only possible through Allah's blessings. He also emphasized that society, the organization, and the country depend on the cooperation of both men and women.
He urged members to honor their mothers, support them, and encourage their participation in religious work.
Speaking about local government elections, he said that good people from society should be selected as candidates. Human qualities should be given priority in candidate selection. Preference should be given to individuals who earn a lawful livelihood, enjoy public acceptance, and possess leadership qualities, regardless of their organizational rank. This, he said, would help develop responsible leadership at the local level.
In conclusion, the Jamaat Ameer urged the Working Committee members to support and advise their respective Ameers, carry out the responsibilities of their departments effectively, and thanked everyone before ending his speech. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আমরা নিজেদের স্বার্থে নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি : এটিএম আজহারুল ইসলাম এমপি
নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করি না; মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা যদি কাজেকর্মে তা প্রমাণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ময়দানই কথা বলবে।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমাদের শীর্ষ ১১ জন নেতাকে হত্যা করা হয়েছে। অনেক নেতাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের ওপর জুলুম, নির্যাতন ও অবিচার করা হয়েছে। নানা অপবাদ দেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত মানুষ সেসব অপপ্রচারে বিশ্বাস করেনি, বরং আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে।
আজ ৪ জুলাই শনিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ও আলমপুর ইউনিয়নের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এটিএম আজহারুল ইসলাম বলেন, “আমাদের স্লোগান— ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।’ আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। আর সে জন্য জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসন প্রয়োজন।”
তিনি আরও বলেন, আমি বলি— ‘সৎ লোকের শাসন’; সেই সুযোগটি আমাদের সামনে এসেছে। ৬৮টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি করা হয়েছে, নইলে আমরা আরও বেশি আসন পেতাম। আমাদের সংসদ সদস্যরা যদি নিজ নিজ এলাকায় সততা, নিষ্ঠা ও ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করেন, কোনো দুর্নীতি না করেন, কোনো স্বজনপ্রীতি না করেন এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস না করেন, তাহলে মানুষ নিজেরাই বলবে— জামায়াত অন্য দলের মতো নয়; জামায়াতের আলাদা বৈশিষ্ট্য আছে। তারা দুর্নীতি করে না, তারা জনগণের খেদমত করে।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, আল্লাহ তাআলাই মানুষের অন্তর পরিবর্তন করে দেবেন। মানুষের এই পরিবর্তন শুধু একটি এলাকায় সীমাবদ্ধ থাকবে না; বরং ধীরে ধীরে সারা দেশেই এর ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়বে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যদি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে ভবিষ্যতে কেউ যদি কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা মোকাবিলা করতে পারব। আর পাঁচ বছর পর যদি নির্বাচন হয়, তাহলে আল্লাহ চাইলে জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথ কেউ রুদ্ধ করতে পারবে না, ইনশাআল্লাহ। তার আগে আমাদের প্রমাণ করতে হবে যে, আমরা জনগণের পক্ষে আছি, জনগণের খেদমত করার জন্য আছি।
তিনি বলেন, আমরা যদি দ্বীনের পক্ষে কাজ করি এবং সততা ও ন্যায়ের পথে অবিচল থাকি, তাহলে আল্লাহ তায়ালাই আমাদের পথ সহজ করে দেবেন, ইনশাআল্লাহ।
যতদিন বাঁচিয়ে থাকবেন ততদিন দেশবাসী এবং বিশেষ করে বদরগঞ্জ-তারাগঞ্জের মানুষের খেদমত করার অঙ্গীকার ব্যক্ত করেন এটিএম আজহারুল ইসলাম।
দায়িত্বশীল বৈঠকে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন, রংপুর মহানগর শূরা সদস্য অধ্যাপক শাহ মুহাম্মদ নুর হোসাইন, তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়াকুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জেলা/মহানগরী কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠিত
সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মহানগরী কর্মপরিষদ সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে গত ২ জুলাই এই শিক্ষা শিবির শুরু হয়। আজ ৪ জুলাই (শনিবার) শিক্ষাশিবিরের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকীর সঞ্চালনায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত বলেন, এই উপমহাদেশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। এর ফলে ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮৬ বছরের অভিযাত্রায় অসংখ্য নেক বান্দা যুক্ত ছিলেন। তাদের ত্যাগ, কুরবানি ও সম্পৃক্ততা রয়েছে এবং অনেকেই শহীদ হয়েছেন। আল্লাহর পথে তাদের ত্যাগ ও কুরবানির ফল এ জাতি পাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আল্লাহকে ডাকতে হবে এক্বিন ও ইখলাসের সাথে। এক্বিন ও ইখলাস যেখানে একসাথে থাকে সেখানে কোনো ফারাক থাকে না।
আমীরে জামায়াত বলেন, জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই। এই সংগঠনের মধ্যে শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও আল্লাহর কাছে জবাবদিহিতা রয়েছে। মানুষের সারা জীবনের সুনাম ও অর্জন একটি ছোটো-খাটো দুর্ঘটনা ম্লান করে দিতে পারে বলেও তিনি শিক্ষাশিবিরের ডেলিগেটদের স্মরণ করিয়ে দেন।
ডা. শফিকুর রহমান বলেন, উপমহাদেশের চারটি দেশের মধ্যে আমাদের এ সংগঠনে সবচেয়ে বড় পরীক্ষাগুলো এসেছে। অন্যদিকে ভারতে মুসলমানরা নিরাপদ নয়। তারা সবসময় জানমাল, ইজ্জত ও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিমরা সবসময় লড়াই করে যাচ্ছেন এবং তাদের রক্ত দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা। মুসলিমরা সার্বজনীন গোষ্ঠী। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তাদেরকেই বলা হয় সাম্প্রদায়িক গোষ্ঠী।
বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিষয়ে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনসহ আমরা ৯০টি আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করছি। নির্বাচনে মানুষ প্রত্যাশা করেছিল যে, তারা একটি দুর্নীতিমুক্ত দলকে দায়িত্ব দেবে; যারা সমাজকে দুর্নীতি মুক্ত করবে। জামায়াতই একটি দল যারা এর উপযুক্ত। আল্লাহ আমাদের যতটুকু যোগ্য মনে করেছেন, ততটুকু দায়িত্ব দিয়েছেন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য যদি হয় জামায়াতকে ক্ষমতায় আনা, তাহলে আমাদের ব্যাপ্তি দুনিয়া পর্যন্ত। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়- তাহলে তার ব্যাপ্তি হবে আখিরাত পর্যন্ত। যিনি দেশ চালানোর সক্ষমতা রাখেন তার হক গোটা দেশের। দেশের অভ্যন্তরে থাকা পশুত্বকে দমনের আগে নিজের ভিতরের পশুত্বকে দমন করার আহ্বান জানান আমীরে জামায়াত।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর রাসূলের সুন্নাহ ও আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরেন তারা কখনো পথ হারান না। আমাদের দুর্বল ঘর মজবুত করতে হবে। তা কেবল আল্লাহর নেয়ামতেই সম্ভব হবে। নারী ও পুরুষের সমন্বয়েই আমাদের সমাজ, সংগঠন ও দেশ। আমাদের মায়েদের সম্মান করতে হবে, তাদের কাজে সহযোগিতা করতে হবে ও দ্বীনের কাজে এগিয়ে আনতে হবে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সমাজ থেকে ভালো মানুষগুলোকে বাছাই করে নিতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মানবিক যোগ্যতাসম্পন্নদের দিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যারা হালাল উপার্জন এবং সমাজে গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব দেয়ার সক্ষমতা রাখেন- তাকেই বাছাই করতে হবে; তিনি যে স্তরের জনশক্তিই হোন না কেন। এর মাধ্যমে সেখানে দায়িত্বশীল তৈরি হবে।
পরিশেষে কর্মপরিষদের সদস্যদের সংশ্লিষ্ট আমীরকে সহযোগিতা, পরামর্শ দান এবং নিজ বিভাগের কাজ সন্দরভাবে করার আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কাফরুল-মিরপুরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
মানুষের অধিকার, ন্যায়-ইনসাফ, দ্বীন, কালিমা, সততা, সত্য এবং এলাকার মানুষের স্বার্থের পক্ষে সব সময় আপসহীন থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
তিনি শুক্রবার (৩ জুলাই) রাতে রাজধানীর মিরপুরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল জোন আয়োজিত বাছাইকৃত কর্মীদের নিয়ে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক শহীদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন ও উপাধ্যক্ষ আনোয়ারুল করিম প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, বিগত নির্বাচনে জাতি একটি ইতিবাচক পরিবর্তনের আশা করেছিল। সে লক্ষ্যেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণরায় দিয়েছিল। দেশে ন্যায়-ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল। কিন্তু কিছু অসাধু ব্যক্তি আঁতাত করে জনগণের সেই রায় ছিনিয়ে নিয়েছে। তবে আমরা হতাশ হইনি। এর মধ্যেও আল্লাহ অবশ্যই আমাদের জন্য কল্যাণ রেখেছেন। বিগত নির্বাচনের ভুল ও দুর্বলতাগুলো চিহ্নিত করার সুযোগ আমরা পেয়েছি। এসব বিষয়ে কাজ করতে পারলে আগামী দিনে আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে আরও শাণিত করার আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই সনদ আমাদের জাতীয় জীবনের অন্যতম অর্জন। কিন্তু সরকার তা বাস্তবায়ন না করে গণরায়ের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করছে। তবে এটি বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ। হয়তো আপনারা ভাবছেন, সময় তো শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। তাঁর সময় এখনো শেষ হয়নি। এ বিষয়ে আমরা কোনো আপস করব না, ছেড়ে কথাও বলব না। মূলত, জুলাই সনদ নিয়ে কোনো আপস করা হলে তা জাতি ও শহীদদের সঙ্গে বেঈমানি করার শামিল হবে। এতে শহীদদের আত্মা কষ্ট পাবে। তিনি জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে আপসহীন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংসদে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, মহলবিশেষের ইচ্ছামতো না চললে ‘এ করা হবে, সে করা হবে’। কিন্তু সংশ্লিষ্টদের মনে রাখা উচিত, আমরা এসব প্রতিকূলতা উপেক্ষা করেই বর্তমান অবস্থানে পৌঁছেছি। তাই এসবকে আমরা কোনোভাবেই ভয় করি না।
তিনি নিজ নির্বাচনী এলাকার সমস্যার কথা উল্লেখ করে বলেন, এলাকায় অনেক সমস্যা রয়েছে। তবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি রয়েছে কিছু অসাধু মানুষের চক্রান্তও। প্রধানমন্ত্রী এ এলাকার উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেছেন। এ জন্য একজন প্রতিমন্ত্রীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই এলাকার সমস্যাগুলোর সমাধান হবে, ইনশাআল্লাহ। তিনি এলাকার উন্নয়নে সবাইকে সব সময় সোচ্চার থাকার আহ্বান জানান।
আমীরে জামায়াত বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। আমরা সব পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এটি সরকার গঠনের নির্বাচন নয়, বরং উন্নয়নের নির্বাচন। আর উন্নয়ন যেখানে থাকে, সেখানে স্বার্থান্বেষী মহলেরও আগ্রহ থাকে।
তিনি বলেন, আমরা কাউকে সেই ‘মধু’ ভোগ করতে দেব না; বরং জনগণের অধিকার জনগণের কাছেই পৌঁছে দেব। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের কোনো প্রাপ্যতা থাকলেও তা গ্রহণ করবেন না। আত্মীয়-স্বজনকেও কোনো বিশেষ সুবিধা দেবেন না। কারও প্রকৃত প্রয়োজন থাকলে আমরা নিজেরাই তা সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ। তিনি স্থানীয় সরকার নির্বাচনে উন্নয়নের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এমন একটি ডিএনসিসি গড়ে তুলতে চাই, যেখানে সব মানুষের অধিকার নিশ্চিত হবে এবং সব সমস্যার সমাধান হবে ন্যায়-ইনসাফের ভিত্তিতে। তিনি সেই স্বপ্নের নগরী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে বিএনপি জুলাই চেতনা অস্বীকার করছে - মাওলানা এটিএম মা'ছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম বলেছেন, ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে বিএনপি জুলাই চেতনা অস্বীকার করছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো কর্মসূচির আয়োজন না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের রক্তের সাথে সরকার বেঈমানী করছে, বিশ্বাসঘাতকতা করছে। জুলাই চেতনা সরকার বিশ্বাস করে কি-না জাতির সামনে স্পষ্ট করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে কোনো সরকার টিকতে পারেনি, পারবে না।
শুক্রবার (০৩ জুলাই) যাত্রাবাড়ী জোন সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, গণভোটের রায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গণতান্ত্রিক গঠনমূলক সমালোচনা সহ্য করতে না পারাই ফ্যাসিবাদের আচরণ।
তিনি বলেন, জামায়াতে ইসলামী জাতীয় সংসদের বিরোধীদল হিসেবে গণতান্ত্রিক গঠনমূলক সমালোচনা করার কারণে সরকারের অনেক মন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, হাসিনার ভাষায় কথা বললে, হাসিনার তৈরি ফ্যাসিবাদী পথে হাঁটলে, জনগণকে উপহাস করলে হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে। অতীত স্মরণ করে দিয়ে তিনি বলেন, অতীত ভুলে গেলে অতীতের চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়।
অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল আসাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। অনুষ্ঠিত শিক্ষাশিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর মো. শাহজাহান খান, খন্দকার এমদাদুল হক, মিজানুর রহমান মালেক, এডভোকেট এ.কে আজাদ, আতিক চৌধুরী, বায়েজিদ হাসান, এডভোকেট শফিউল, রাসেল মাহমুদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির বলেন, শহীদ পরিবার আমাদের কাছে আমানত। শহীদের পরিবার ও তাদের সন্তানের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। শহীদদের আকাঙ্খা বাস্তবায়নে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত শহীদ পরিবার এবং আহত - পঙ্গুত্ব বরণকারীদের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও থাকবে। কিন্তু বিএনপি সরকার গঠনের সঙ্গে সঙ্গে ১৮০ ডিগ্রি পল্টি নিয়ে জুলাই আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়িয়েছে। তারা শহীদ পরিবার এবং আহত - পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পাশে তো দাঁড়ায়নি বরং জুলাই সনদ বাস্তবায়ন না করে শহীদ এবং আহত - পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের নিয়ে উপহাস করছে।
তবে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও আপোষে মেনে নেয়নি কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছে। একইভাবে জুলাই সনদ বাস্তবায়নেও বাধ্য হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নেত্রকোণা জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত
`রুকনদের মহান মনিবের সন্তুষ্টির জন্য গৃহীত শপথ বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করতে হবে'- ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলা পাবলিক হলে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই নেত্রকোণা জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী বদরুল আমীন ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাত শতাধিক পুরুষ-মহিলা রুকন অংশগ্রহণ করেন।
জুমআ বার সকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “হযরত ইব্রাহিম (আ) যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাঁর শপথ বাস্তবায়ন করেছেন, তেমনি রুকনদেরকেও মহান মনিবের সন্তুষ্টির জন্য তাদের গৃহীত শপথ বাস্তবায়নের প্রাণপণ চেষ্টা করতে হবে। যে ধনসম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, তা দ্বীনের পথে বিলিয়ে দিতে কৃপণতা করা যাবে না। রুকন ভাই বোনদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবন ইসলামের আদর্শে গড়ে তুলতে হবে।”
মাননীয় বিরোধীদলীয় নেতা আরও বলেন, “সংগঠনের প্রতিটি রুকন আদর্শিক আন্দোলনের অন্যতম ভিত্তি। তাই আত্মশুদ্ধি, কুরআন-হাদিস অধ্যয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং জনকল্যাণমূলক কাজে আন্তরিকভাবে আত্মনিয়োগের মাধ্যমে সংগঠনের শক্তি আরও সুসংহত করতে হবে।” তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এদেশের প্রায় ৭০% মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে গণভোট বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য নাজমুল হক সাঈদী, ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, ময়মনসিংহ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি, কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ রমজান আলী, শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
এছাড়াও বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার সাবেক আমীর মাওলানা এনামুল হক, জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা এমপি সহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ রুকনদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন, রুকনদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মানসিকতাই সংগঠনের অগ্রযাত্রার প্রধান শক্তি। তিনি প্রত্যেক রুকনকে নিজ নিজ এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানান।
রুকন সম্মেলনে যোগদানের পূর্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এবং সম্মেলনের পরে নেত্রকোণার বিশিষ্টজনদের সাথে মধ্যাহ্ন ভোজে মিলিত হন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ী রাহিমাহুল্লাহ এর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিরোধীদলীয় সংসদ সদস্যবৃন্দ ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
এ সময় প্রতিনিধিদল আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ী রাহিমাহুল্লাহ এর মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মহান আল্লাহর দরবারে দো'য়া করেন।
#islamicrepublicofiran #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ৪ জুলাই (শনিবার) ১১ দলীয় ঐক্যের দেশের সকল জেলা ও মহানগরীর বিক্ষোভ কর্মসূচি সফল করুন- মিয়া গোলাম পরওয়ার
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৪ জুলাই (শনিবার) রাজধানী ঢাকা ব্যতীত দেশের সকল মহানগরী ও জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার উক্ত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সংগঠনের সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি এবং সার্বিকভাবে সফল করতে সংশ্লিষ্ট এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair protests against the report titled "Jamaat’s Turkey Connection and the Sins of 1971"
In a statement issued today, July 2, 2026 Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General and Secretary of it’s Central Publicity and Media Department, Advocate Ahsanul Mahboob Zubair strongly condemned and protested the report titled "Jamaat’s Turkey Connection and the Sins of 1971", published on the front page of the newspaper Bangladesh Pratidin on July 1.
He stated: "The published report is entirely false, baseless, fabricated, and politically motivated. The allegations and claims presented in it bear no resemblance to reality. We strongly condemn and protest such irresponsible and misleading reporting."
He further said: "The claim that Shahriar Naser Zahedi, Chairman of Aromet Services Limited, has joined Bangladesh Jamaat-e-Islami is completely false, and no evidence has been presented to support such a claim."
Advocate Zubair also stated: "Bangladesh Jamaat-e-Islami has no secret relationship with Justice and Development Party (AK Party) of Turkey. Turkey is a friendly country to Bangladesh and an important nation in the Muslim world. It is entirely normal for a political party to maintain cordial and public relations with political parties, diplomatic representatives, or distinguished individuals from various countries. Beyond that, the types of relationships alleged in the report have no factual basis."
He added: "The report's claim that Bangladeshis engaged in business with Turkey are financing madrasas and various institutions run by Jamaat-e-Islami is also completely baseless. No information, documents, or evidence have been presented to substantiate such a serious allegation.
Meanwhile, various countries and international organizations have been legally conducting humanitarian and welfare activities in Bangladesh for many years."
He continued: "The report also claims that 'Jamaat is enjoying most of the benefits of increased trade between Turkey and Bangladesh.' However, it does not present a single specific piece of information or evidence explaining how, in which sectors, or what kind of benefits have allegedly been received. Such false, speculative, and evidence-free statements are contrary to responsible journalism and are an example of yellow journalism."
Advocate Zubair concluded by saying that the responsibility of a newspaper is to publish news with impartiality, objectivity, and evidence-based facts. He stated that using the media as a tool to advance the political agenda of any individual, group, or interest is inconsistent with journalistic ethics and professional standards. He called upon the authorities of the newspaper concerned to uphold the principles of responsible journalism and to refrain from publishing such misleading and politically motivated reports in future. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
‘জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ’ শীর্ষক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
গতকাল ১ জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২ জুলাই প্রদত্ত বিবৃতিতে বলেন, “প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে উপস্থাপিত অভিযোগ ও দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, “অ্যারোমেট সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার নাসের জাহেদী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন- এমন দাবি সম্পূর্ণ অসত্য এবং এর পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।”
এডভোকেট জুবায়ের আরও বলেন, “তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো গোপন সম্পর্ক নেই। তুরস্ক বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি দেশ। একটি রাজনৈতিক দলের পক্ষে বিভিন্ন দেশের রাজনৈতিক দল, কূটনৈতিক প্রতিনিধি বা গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্যমূলক ও প্রকাশ্য যোগাযোগ রাখা স্বাভাবিক বিষয়। এর বাইরে প্রতিবেদনে যে ধরনের সম্পর্কের অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।”
তিনি বলেন, “প্রতিবেদনে তুরস্কের সঙ্গে ব্যবসা করা বাংলাদেশিদের মাধ্যমে জামায়াতে ইসলামী পরিচালিত মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থায়নের যে দাবি করা হয়েছে, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন। এমন গুরুতর অভিযোগের পক্ষে কোনো তথ্য, দলিল বা প্রমাণ প্রতিবেদনে উপস্থাপন করা হয়নি। অথচ বাংলাদেশে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা দীর্ঘদিন ধরে আইনানুগভাবে মানবকল্যাণমূলক ও ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে।”
তিনি আরও বলেন, “প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির বেশির ভাগ সুবিধা নিচ্ছে জামায়াত।’ কিন্তু কীভাবে, কোন খাতে বা কী ধরনের সুবিধা নেওয়া হয়েছে- সে বিষয়ে একটি নির্দিষ্ট তথ্য বা প্রমাণও উপস্থাপন করা হয়নি। এ ধরনের অসত্য, অনুমাননির্ভর ও প্রমাণবিহীন বক্তব্য দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী এবং হলুদ সাংবাদিকতারই বহিঃপ্রকাশ।
এডভোকেট জুবায়ের বলেন, সংবাদপত্রের দায়িত্ব হলো নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে সংবাদমাধ্যম ব্যবহৃত হওয়া গণমাধ্যমের নৈতিকতা ও পেশাগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি সংশ্লিষ্ট পত্রিকাকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition holds post-budget view exchange meeting with Parliamentary beat journalists
The Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman held a post-budget exchange of views session with parliamentary beat journalists at the LD Hall of the Bangladesh National Parliament on Wednesday, July 1.
During the session, he responded to a wide range of questions from journalists on current political and national issues.
Among others, Bangladesh Jamaat-e-Islami's Nayeb-e-Ameer ATM Azharul Islam MP, and Professor Mujibur Rahman, MP; Secretary General and former MP Mia Golam Porwar; Assistant Secretary Generals Maulana Rafiqul Islam Khan MP, Dr. A.H.M. Hamidur Rahman Azad (former MP), and Advocate Ahsanul Mahboob Zubair; Jamaat's Executive Council Member Saiful Alam Khan Milon MP; Central Working Committee Member Shahjahan Chowdhury MP; Executive Council Member and Ameer of Dhaka South City Nurul Islam Bulbul MP; Bangladesh Khelafat Majlis MP Sayed Uddin Ahmad Hanzala; Executive Council Member and Ameer of Dhaka North City Md. Selim Uddin; Secretary of Dhaka South and MP Dr. Shafiqul Islam Masud; Jamaat leader Dr. Najibur Rahman Momen, MP; President of the Bangladesh Sramik Kalyan Federation Advocate Atikur Rahman; Hafez Rashedul Islam MP; and other senior party leaders were present at that time.
Dr. Shafiqur Rahman said that the opposition had unveiled a shadow budget before the government-proposed national budget, and that the overall assessment of the opposition largely corresponded with the government's proposed budget. He remarked that preparing a large budget is not the main issue; rather, the key challenges are ensuring its effective implementation and controlling corruption.
He stated that Bangladesh, as a developing country, has yet to establish its economy on a strong foundation. According to him, this is not due to a lack of resources but rather a lack of visionary leadership and integrity. He emphasized that while the people elect their leaders, the long-term responsibility for the nation's progress ultimately rests with those entrusted with governing the country.
Alleging that a vast amount of money had been laundered abroad over the past fifteen and a half years, he said that without fundamental reforms in anti-corruption measures and implementation mechanisms, the benefits of the budget would not reach ordinary citizens.
Referring to the government's decision to reduce or withdraw taxes on 61 products, he said it remains to be seen whether consumers would actually benefit in the marketplace. Otherwise, he warned, market syndicates would reap the gains instead of the public.
Speaking on the caretaker government system, Dr. Shafiqur Rahman said that former Jamaat Ameer Professor Ghulam Azam had first introduced the caretaker government formula to the nation. He noted that the current opposition had consistently advocated for permanently incorporating the caretaker government system into the Constitution. He also remarked that the public mandate for state reforms expressed through the referendum should have been fully implemented.
He alleged that the ruling party's shift in position regarding the implementation of the public's reform mandate had created the current political crisis. Since opportunities to speak in Parliament are limited, he said, the opposition has decided to take its message directly to the people. However, he stressed that all opposition programmes would remain peaceful, constitutional, and non-violent.
He called for Parliament to be transformed into an effective institution for addressing public concerns and formulating national policy, saying it should function as a center of accountability rather than a place of entertainment.
Dr. Shafiqur Rahman also announced that the party's shadow cabinet would eventually be institutionalized as a permanent structure so that constructive reviews of government performance would continue even if the party comes to power.
Regarding overseas workers, he said that excessive fees charged for sending workers to Malaysia must be stopped and that those involved in such irregularities should face legal action.
He also alleged discrimination in development allocations between ruling party and opposition Members of Parliament, arguing that since all citizens contribute taxes to the state treasury, development funds should be distributed equitably.
Responding to a question on constitutional amendments, he said that the people had already given a mandate for state reforms through the referendum and that the regular legislative process in Parliament is sufficient to amend the Constitution. Therefore, he argued, there is no need for a separate constitutional amendment committee.
On the fiscal year, he said that the opposition would submit a formal proposal in Parliament and would also demand quarterly reviews of budget implementation to ensure genuine accountability.
Answering another question about the opposition's movement, he reiterated that all programmes would be entirely peaceful, democratic, and non-violent. He said the opposition had acted responsibly inside Parliament and would continue to pursue democratic programmes outside Parliament as well.
On the Teesta Master Plan, he said it should be implemented promptly in the national interest. He reaffirmed the party's commitment to an independent and sovereign foreign policy, stating that there would be no compromise where national interests are concerned.
At the conclusion of the program, the Opposition Leader thanked the journalists for their participation and invited them to join him for lunch. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman extends best wishes to SSC, Alim and equivalent examinees
The Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman, issued a statement today, July 1, extending his best wishes and prayers for the success of students who will sit for the SSC, Alim, and equivalent examinations beginning tomorrow, Wednesday, July 2.
In his statement, the Jamaat Ameer said that a total of 1,270,583 students from 11 education boards across the country will participate in the SSC, Alim, and equivalent examinations commencing on July 2.
He prayed for the good health and success of all examinees, asking Almighty Allah to sharpen their intellect and grant them the opportunity to take the examinations smoothly and confidently, opening the door to future success in their lives.
He further urged respected parents, teachers, and officials of educational institutions to play an active role in caring for students and ensuring a conducive environment throughout the examination period.
Stressing the importance of securing a bright future for the younger generation, he also called upon teachers on duty, law enforcement agencies, other concerned officials, and the people of the country to extend their sincere cooperation in ensuring a fair and peaceful examination environment.
The Jamaat Ameer also advised students to ensure that they carry all approved examination materials with them. He urged examinees, particularly those in traffic-congested cities and urban areas, to have sufficient travel time, arrange appropriate transportation, and prepare for possible adverse weather conditions to reach their examination centers on time.
He also called on traffic police officials to take special measures to facilitate the smooth movement of examinees and sought the cooperation of the public in this regard. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা
-ডা. শফিকুর রহমান, এমপি
আগামীকাল ২ জুলাই বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ও সফলতা কামনা করে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ১ জুলাই এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে আমীরে জামায়াত বলেন, আগামীকাল ২ জুলাই বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আমি সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল শিক্ষার্থীর মেধাকে শানিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে জীবনের পরবর্তী সফলতার দ্বার উন্মোচনের সুযোগ দান করুন।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যত্ন নেয়া ও সুষ্ঠুভাবে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিতে সম্মানিত অভিভাবকমণ্ডলী, শিক্ষকমণ্ডলী ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের দ্বার প্রশস্ত করার লক্ষ্যে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য কর্মকর্তা ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আমীরে জামায়াত আরও বলেন, পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনুমোদিত উপকরণ সঙ্গে নেয়া নিশ্চিতে সতর্ক হতে হবে। একই সঙ্গে যানজটপূর্ণ শহর ও নগরে যথাসময় পরীক্ষার হলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়, যানবাহন এবং বৈরি আবহাওয়ার জন্য উপকরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিশেষ প্রস্তুতি নেয়া ও জনগণকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে- মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়নই এখন জাতির প্রত্যাশা। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জাতীয় অঙ্গীকার পূরণে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় স্বার্থে, জাতির প্রয়োজনে এবং মানুষের কল্যাণে জাতীয় সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে যাচ্ছে। একই সঙ্গে জনগণের ন্যায্য অধিকার, দেশের স্বার্থ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেও রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে।
বুধবার (১ জুলাই) বিকেলে রংপুর মহানগর ও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত রংপুর-দিনাজপুর অঞ্চল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুরের জনসভায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পরও জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে জনগণের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দৃশ্যমান হচ্ছে।
তিনি আরও বলেন, ১১-দলীয় ঐক্য জনগণের দেওয়া গণরায় বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই এখন সময়ের দাবি।
তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। মানুষ আর আশ্বাস শুনতে চায় না; তারা প্রকল্প বাস্তবায়নের সময়সূচি এবং বাজেটে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। পাশাপাশি সীমান্তে পুশ-ইন ও হত্যা বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করাও এখন জরুরি জাতীয় দাবি।
তিনি জানান, আগামী ১১ জুলাই ঐতিহাসিক রংপুর জেলা স্কুল মাঠে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে চার দফা দাবি উত্থাপন করা হবে।
দাবিগুলো হলো:
১. গণভোটের গণরায় বাস্তবায়ন।
২. তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৩. সীমান্তে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধ করা।
৪. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করে জনদুর্ভোগ লাঘব করা।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন এবং টিম সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এবং গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল করিম, রংপুর বিভাগের অঞ্চল টিমের সদস্যবৃন্দ, জেলা আমীর ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংসদ বিট সাংবাদিকদের সাথে বিরোধীদলীয় নেতার বাজেট পরবর্তী মতবিনিময় অনুষ্ঠিত
সংসদ বিট সাংবাদিকদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময় আজ ১ জুলাই বুধবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিট সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উক্ত সভায় সাংবাদিকদের বিভিন্ন সমসাময়িক ও রাজনৈতিক প্রশ্নের উত্তর দেন আমীরে জামায়াত।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ও অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং জামায়াত নেতা ড. নাজিবুর রহমান মোমেন এমপি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান ও হাফেজ রাশেদুল ইসলাম এমপি প্রমুখ।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকার বাজেট উপস্থাপনের আগেই বিরোধী দল একটি ছায়া বাজেট প্রকাশ করেছিল। তাদের মূল্যায়নের সঙ্গে উপস্থাপিত বাজেটের সামগ্রিক চিত্রের মিল রয়েছে। তিনি বলেন, বড় বাজেট করাই সমস্যা নয়; মূল চ্যালেঞ্জ হচ্ছে বাজেট বাস্তবায়নের সক্ষমতা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ।
আমীরে জামায়াত বলেন, তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে আমরা এখনও আমাদের অর্থনীতিকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে পারিনি। এর কারণ কিন্তু আমাদের সম্পদের অভাব নয়; বরং মূল কারণ হচ্ছে দূরদর্শী ভিশন ও সততার অভাব। একটি জাতি স্বাধীনতার ৫৫ বছরে কোথায় গিয়ে পৌঁছাবে, তা শুধু জনগণ একা নির্ধারণ করে না। জনগণ যাদের ম্যান্ডেট দিয়ে নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, সেই নেতৃত্বের ওপরই মূলত এ সুদূরপ্রসারী দায়িত্ব বর্তায়।
তিনি অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। দুর্নীতি দমন ও বাস্তবায়ন ব্যবস্থায় মৌলিক সংস্কার ছাড়া বাজেটের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।
তিনি আরও বলেন, বাজেটে ৬১টি পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে। এখন দেখা দরকার এর সুফল বাজারে প্রতিফলিত হয় কি না। অন্যথায় জনগণের পরিবর্তে সিন্ডিকেটই লাভবান হবে।
সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম প্রথম কেয়ারটেকার সরকার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছিলেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান বিরোধী দল শুরু থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের যে জনমত সৃষ্টি হয়, তার পূর্ণ বাস্তবায়ন হওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।
তার দাবি, জনগণের দেওয়া সংস্কারের ম্যান্ডেট বাস্তবায়নে সরকারি দলের অবস্থান পরিবর্তনের ফলে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সংসদের ভেতরে বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত হওয়ায় বিরোধী দল জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের সব কর্মসূচি হবে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও অহিংস।
তিনি বলেন, সংসদকে জনগণের সমস্যা ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সংসদকে বিনোদনের স্থান নয়, বরং জবাবদিহির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ছায়া মন্ত্রিসভাকে ভবিষ্যতে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ দেওয়া হবে, যাতে দল যদি ক্ষমতায়ও যায় সরকারের কার্যক্রমের গঠনমূলক পর্যালোচনা অব্যাহত থাকবে।
প্রবাসী শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে এবং এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এ ছাড়া বাজেটে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য উন্নয়ন বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, রাষ্ট্রীয় কোষাগারে সব নাগরিকই কর দেন; তাই উন্নয়ন বরাদ্দেও সমতা নিশ্চিত হওয়া প্রয়োজন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ গণভোটের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় সংস্কারের ম্যান্ডেট দিয়েছে। সংবিধান সংশোধনের জন্য সংসদের স্বাভাবিক আইন প্রণয়ন প্রক্রিয়াই যথেষ্ট। এর জন্য আলাদা কোনো সংবিধান সংশোধন কমিটির প্রয়োজন নেই।
অর্থবছর সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে আমীরে জামায়াত বলেন, এ বিষয়ে সংসদে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। একই সঙ্গে প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়নের মূল্যায়ন নিশ্চিত করে প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানানো হবে।
বিরোধীদলের আন্দোলন সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও অহিংস। সংসদের ভেতরে যেমন দায়িত্বশীল আচরণ করেছি, বাইরেও গণতান্ত্রিক কর্মসূচিই পালন করব।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করব না।
মতবিনিময় সভা শেষে বিরোধীদলীয় নেতা উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সাংবাদিকদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বাজেট পরবর্তী মতবিনিময়
০১ জুলাই, ২০২৬। বুধবারThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রবাসীরা সরকারি দলেরও নয়, বিরোধী দলেরও নয়; তারা বাংলাদেশের | @Drsr_Official | English Subtitle
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition extends greetings on the occasion of the 106th Founding Anniversary of Dhaka University
On the occasion of the 106th Foundation Anniversary of the University of Dhaka, the Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP issued the following message, 30 June, 2026.
"On the occasion of the 106th Foundation Anniversary of the historic University of Dhaka on 1 July, I extend my heartfelt greetings and warm congratulations to all distinguished members of the university family, including its respected teachers, students, researchers, officers, staff, alumni, and all those associated with this great institution.
The leader of the Opposition said, "Islam accords the highest dignity to the pursuit of knowledge. Almighty Allah instructs in the Holy Qur'an: 'Are those who know equal to those who do not know?' (Surah Az-Zumar 39:9). The Prophet Muhammad (peace, blessings and salawat be upon him) declared the pursuit of knowledge to be obligatory upon every Muslim. The University of Dhaka stands as one of the brightest centers dedicated to that noble tradition of learning."
Dr. Shafiqur Rahman MP further said, "Although the Partition of Bengal in 1905 opened new opportunities for the educational advancement of the historically deprived people of Eastern Bengal, the subsequent annulment of the partition in 1911 once again raised fears that the region would fall behind. In response to this educational deprivation and in pursuit of greater academic advancement, the University of Dhaka was established in 1921 under the visionary leadership of Nawab Sir Salimullah. Since its establishment, the University of Dhaka has served as the foremost beacon of education, culture, intellectual freedom, and progress in this region. From the great Language Movement and the War of Independence to the anti-autocracy movement of the 1990s and the historic student-led mass uprising of 2024, the sacrifices and courageous leadership demonstrated by the university's students in every democratic struggle and movement for justice will remain forever imprinted in the history of the Bengali nation."
He added: "This year's theme, 'Restoring Democracy and Higher Education at the University of Dhaka,' is both timely and highly significant. The University of Dhaka has an indispensable role to play in building a well-established democratic state and elevating Bangladesh's higher education system to the global standards. We believe that beyond providing formal education, the university, through the free pursuit of knowledge, scientific inquiry, and intellectual freedom, will nurture a generation capable of meeting global challenges and leading the country to new heights of excellence."
Bangladesh Jamaat-e-Islami’s Ameer also said: "In this era of the Fourth Industrial Revolution, it is essential to equip students with the skills needed to become competent human resources through the integration of artificial intelligence, advanced technologies, and modern curricula, while simultaneously inspiring them with strong moral and humanitarian values. At the same time, ensuring the university's autonomy and fostering a conducive environment for research, are the responsibilities that we all share."
Dr. Shafiqur Rahman concluded by saying, "I wish the University of Dhaka continued success and prosperity, and I pray for the overall success of all the programs organized in celebration of University of Dhaka Day." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা বাণী- @Drsr_Official
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ৩০ জুন মঙ্গলবার প্রদত্ত এক শুভেচ্ছা বাণীতে বলেন,
“১ জুলাই ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “ইসলাম জ্ঞানার্জনকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। মহান আল্লাহ পবিত্র কুরআনে প্রশ্ন রেখেছেন, ‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?’ (সূরা যুমার ৩৯:৯)। মহানবী হযরত মুহাম্মদ (সা.) জ্ঞান অন্বেষণকে প্রত্যেক মুসলিমের ওপর ফরজ করেছেন। সেই জ্ঞানচর্চারই এক উজ্জ্বল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়।”
তিনি বলেন, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ পূর্ব বাংলার শিক্ষা-বঞ্চিত জনগোষ্ঠীর সামনে অগ্রগতির নতুন সম্ভাবনা এনে দিলেও ১৯১১ সালে তা রদ হলে এই অঞ্চল আবারও পিছিয়ে পড়ার আশঙ্কায় পড়ে। সেই বঞ্চনার ক্ষতিপূরণ ও শিক্ষায় অগ্রগতির দাবিতে নবাব স্যার সলিমুল্লাহর অগ্রণী নেতৃত্বে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, মুক্তবুদ্ধির চর্চা এবং প্রগতির প্রধান বাতিঘর হিসেবে কাজ করে আসছে। আমাদের মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক ও ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ নেতৃত্ব বাঙালি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।”
তিনি বলেন, “এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। একটি সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে এবং দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। আমরা বিশ্বাস করি, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং জ্ঞান-বিজ্ঞান ও মুক্তচিন্তার অবাধ চর্চার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় এমন এক প্রজন্ম গড়ে তুলবে যারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”
আমীরে জামায়াত আরও বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি ও আধুনিক কারিকুলামের সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা জরুরি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat's Parliamentary Delegation to Attend the Funeral Ceremonies of Ayatollah Khamenei in Iran
Dhaka, 30 June 2026: At the invitation of the Government of the Islamic Republic of Iran, Bangladesh Jamaat-e-Islami has nominated a high-level parliamentary delegation to attend the funeral ceremonies of His Eminence Grand Ayatollah Sayyid Ali Khamenei, Supreme Leader of the Islamic Republic of Iran, to be held in Iran from 4 to 9 July 2026.
The three-member parliamentary delegation will be led by the party's Nayeb-e-Ameer, Professor Md. Mujibur Rahman, MP. The other members are Mr. Md. Nurul Amin, MP, and Mr. Md. Keramat Ali, MP. Dr. S M Khaliduzzaman will go with this delegation as well.
The delegation will attend the state funeral ceremonies and convey the condolences, sympathy and solidarity of Bangladesh Jamaat-e-Islami to the Government and people of the Islamic Republic of Iran over the passing of the late Supreme Leader.
During their stay in Iran, the delegation is also expected, subject to the official program, to hold courtesy meetings with the country's senior leadership and relevant government authorities. The visit is expected to provide an opportunity to further strengthen the longstanding bonds of friendship, mutual understanding and cooperation between the peoples of Bangladesh and Iran.
Bangladesh Jamaat-e-Islami expresses its appreciation to the Government of the Islamic Republic of Iran for the invitation extended to the party and for the arrangements being made for the delegation's participation in this solemn occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতে ইসলামীর ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-
২-৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান;
১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা;
১৮-৩১ জুলাই সারাদেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান;
১ আগস্ট সারাদেশে (মহানগরী, জেলা ও উপজেলা) গণমিছিল;
২-৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি এবং
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে (মহানগরী, জেলা ও উপজেলা) সমাবেশ ও মিছিল।
এছাড়া মহিলা বিভাগ, ছাত্র সংগঠন ও জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের উদ্যোগে আরও কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন। এছাড়াও কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “দু-একটি সংবাদমাধ্যম এমনভাবে লেখালেখি করছে, মনে হয় তারা একটি রাজনৈতিক দলের মুখপাত্র।” একটি বড় ব্যবসায়ী করপোরেট গ্রুপের মালিকানাধীন সংবাদপত্রের ভূমিকা এমন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “ঠিক আছে, আপনি যদি রাজনৈতিক এজেন্ডা নিয়ে থাকেন, বিএনপি যদি আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, তাহলে ঘোষণা দিন যে আপনার এই পত্রিকা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং আপনি একটি দলের মুখপাত্র। এ ঘোষণা দিয়েই তাদের পত্রিকা প্রকাশ করা উচিত।”
তিনি আরও বলেন, “আপনার গণমাধ্যমের চরিত্র যদি এত মিথ্যাচারপূর্ণ হয়, এত রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়, তাহলে গণমাধ্যমের এই আচরণের প্রতিবাদ করতে গিয়ে আমরাও কী সেই অনাকাঙ্ক্ষিত পথ ধরব? কিন্তু জামায়াতে ইসলামী সেই পথ ধরতে চায় না।” তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে এসব পত্রিকাগুলো ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করত, আর এখন তারা বিএনপি সরকারের প্রতিনিধিত্ব করছে। তিনি করপোরেট হাউসগুলোর প্রতি সত্য সংবাদ পরিবেশন এবং হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান জানান।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “যারা অখণ্ড পাকিস্তান চেয়েছে, এমন ব্যক্তিদের বিএনপি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি বানিয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে কী বাংলাদেশবিরোধীদের বিএনপি পুরস্কৃত করেনি? তিনি বলেন, যারা অখণ্ড পাকিস্তান চেয়েছে, তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি বানিয়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে আগে বিএনপিরই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেন, “আয়নায় নিজেদের চেহারা দেখুন। নয়তো অতীত থেকে বেরিয়ে এসে জুলাই চেতনা লালন করে জুলাইয়ের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ নিন।”
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করার পর থেকেই যে সংকট তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে আবারও সেই পুরোনো ফ্যাসিবাদ নতুন রূপে আবির্ভূত হবে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বর্তমান সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা ও চেতনাকে অবমাননা করেছে। ফলে মাত্র চার মাসেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।
সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি পুরোনো ফ্যাসিবাদীদের সুরে কথা বলছে। তিনি বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে বলেন, আমরা কোনো অপরাধ করিনি, তাই আমাদের ক্ষমা চাওয়ার কোনো যুক্তি নেই। আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিয়ে ড. হামিদুর রহমান আযাদ বলেন, অতীত নিয়ে বেশি নাড়াচাড় করলে নিজের পরিবারের অপকর্ম জাতির সামনে ফুটে উঠবে।
তিনি অতীত থেকে ফিরে এসে জুলাই চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, চব্বিশের ৩৬ জুলাইয়ের স্মরণে জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করে জুলাইয়ের স্পিরিট ধারণ করতে চায়। তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন-এই তিনটি ছিল তাদের অঙ্গীকার। এর মধ্যে নির্বাচন হয়েছে, কিন্তু বিচার ও সংস্কার হয়নি। সরকার গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারকে উপেক্ষা করলে জামায়াতে ইসলামী সরকারকে তা নিশ্চিত করতে বাধ্য করবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, “সাড়ে ১৫ বছরের জুলুম-নির্যাতন, গুম, খুন, গ্রেফতার, হয়রানি ও নৃশংসতা থেকে মুক্তির জন্য রাজনৈতিক দলগুলো ভূমিকা পালন করেছিল। তবে তারা ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে পারেনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট অপশক্তি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালায়। কোনো অপশক্তিকে আর এদেশে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না।”
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই নিছক একটি মাসের নাম নয়; এ অঞ্চলের কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদের নাম জুলাই। সবচেয়ে বড় অর্জনগুলোর অন্যতম শ্রেষ্ঠত্বের নামও জুলাই। আধিপত্যবাদের বিরুদ্ধে এটি একটি স্থায়ী হুঙ্কারের নাম। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক দলিলের নামও জুলাই। তিনি বলেন, জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা অনেকেই করছে, তবে তা সম্ভব হবে না। জুলাই চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কোনো আপস চলবে না বলে তিনি মন্তব্য করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবেন। তারা আগামী ৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত ইরান সফর করবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি’র নেতৃত্বে এ প্রতিনিধিদলের অপর সদস্যগণ হলেন জনাব মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদল দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
একইসাথে, এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রতিনিধিদলের সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ইরান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Dr. Shafiqur Rahman expresses deep condolences on the passing of Maulana Syed Salman Husaini Nadwi
Bangladesh Jamaat-e-Islami's Ameer and Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament, Dr. Shafiqur Rahman, in a condolence message issued today (June 29), said:
"The renowned Islamic scholar of the Indian subcontinent, Maulana Syed Salman Husaini Nadwi, passed away on Monday, June 29, at his residence in Lucknow, Uttar Pradesh, India (Inna Lillahi wa Inna Ilayhi Raji'un)."
Dr. Shafiqur Rahman stated that, "I express my profound grief and sorrow over the passing of Maulana Syed Salman Husaini Nadwi, a distinguished Islamic scholar of the subcontinent, prolific author, former Dean of the Dawah and Shariah Faculty at Darul Uloom Nadwatul Ulama, and President of Jamiya Imam Ahmad Ibn Irfan Shaheed. I pray to Allah, seeking forgiveness and mercy for the departed soul."
He further stated: "Maulana Salman Husaini Nadwi (Rahimahullah) was one of the most influential and courageous voices of the contemporary Muslim world. His remarkable contributions to Hadith research, Islamic theology, and Dawah will be remembered across the globe. Throughout his life, he remained steadfast in upholding the truth and worked tirelessly for the unity and rights of the Muslim Ummah.
He was a beacon of guidance and an inspiring mentor to millions of students and scholars both at home and abroad. With his passing, the Muslim Ummah has lost a great guardian and a devoted scholar. His departure is an irreparable loss for the entire Islamic world, particularly for the religious and academic circles of the Indian subcontinent."
Dr. Shafiqur Rahman concluded by saying:
"I pray to Almighty Allah to accept all of the deceased's services to Islam and grant him the highest place in Jannatul Firdaus. At the same time, I extend my deepest condolences to his bereaved family, colleagues, students, and countless admirers around the world. May Allah grant them patience and strength during this difficult time. Ameen." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition mourns the passing of renowned artist Mustafa Monwar
The Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, today (Monday, June 29) issued a message of condolence expressing profound grief and sorrow over the passing of Ekushey Padak-winning eminent artist and distinguished cultural organizer Mustafa Monwar.
In his condolence message, he said: "Mustafa Monwar was a shining star in Bangladesh's art, literature, and cultural arena. His exceptional and legendary contributions, particularly to the field of fine arts and the creation of creative children's programs, will be remembered with deep respect by the nation for generations. Through his creative works, he enriched the cultural heritage of this country. His passing has created an irreparable loss and a profound void in the nation's cultural landscape that will not be easy to fill."
Dr. Shafiqur Rahman prayed seeking the forgiveness and eternal peace of the departed soul and extended his heartfelt condolences to the bereaved family, followers, admirers, and well-wishers. He also expressed hope that Almighty Allah would grant the family the strength and patience to endure this difficult time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সরকার মাস্টারপ্ল্যান বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব : ড. হামিদ আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্প, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, ব্লু ইকোনমিক , জ্বালানি, খনিজ সম্পদ, লবণ শিল্প, কৃষি, মৎস্য, অর্থনৈতিক অঞ্চল ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে মিডা প্রণীত দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হবে এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে জেলা জামায়াত আয়োজিত ‘কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া সংস্কার, সুশাসন ও জবাবদিহিতার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার দলীয়করণে ব্যস্ত। নির্বাচনের চার মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি; গুম কমিশন, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মাধ্যমে মৌলিক সংস্কারের পথ সংকুচিত করা হয়েছে। তিনি বর্তমান বাজেটকে ঋণনির্ভর ঘাটতি বাজেট উল্লেখ করে বলেন, এ বাজেটে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে, যার প্রভাব সামগ্রিক অর্থনীতির উপর পড়বে।
তিনি আরো বলেন, অতীতে সাড়ে ৪ লাখ কোটি টাকার বেশী রাজস্ব আদায়ের রেকর্ড না থাকলেও এবার বাজেটে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা অবাস্তব। অপরদিকে বাজেটের আকার বড় করা হলেও সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি।
ড. আযাদ বলেন, কক্সবাজারে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় বর্জ্য সাগরে গিয়ে পরিবেশ দূষণ করছে; অপরিচ্ছন্ন সৈকত, দালাল, হকার, অতিরিক্ত ভাড়া আদায় ও পর্যটন অব্যবস্থাপনায় পর্যটকেরা হয়রানির শিকার হচ্ছেন। কুতুবদিয়ার দেড় লাখ মানুষের জীবন ও জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। বেড়িবাঁধের দুর্বলতার কারণে প্রতিটি জোয়ারে লোকালয়ে লবণাক্ত পানি ঢুকে ফসলি জমি, লবণের মাঠ ও বসতবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে মহেশখালী সেতু নির্মাণ, কুতুবদিয়ায় ফেরি সার্ভিস চালু এবং মগনামা ঘাট, মহেশখালী জেটি ও কক্সবাজার ৬ নম্বর জেটির জরুরি সংস্কার এখন সময়ের দাবি। তীব্র যানজট, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, লবণ সিন্ডিকেট, কৃষকের ন্যায্যমূল্য বঞ্চনা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাব, শিক্ষক সংকট, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, উপকূলে জলদস্যুতা, অপহরণ, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের বিস্তার এবং প্রায় ১৫ লাখ রোহিঙ্গার চাপ জেলার উন্নয়ন ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, সোনাদিয়ার প্যারাবন কেটে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চিংড়ি ঘের নির্মাণ শুধু পরিবেশ ধ্বংসই নয়, উপকূলীয় প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থাকেও মারাত্মকভাবে বিপন্ন করছে। পাশাপাশি পাহাড় নিধন, ভূমি অধিগ্রহণ ও মেগা প্রকল্পে দুর্নীতি-অনিয়ম কক্সবাজারের টেকসই উন্নয়নের পথে বড় বাধা।
তিনি কক্সবাজারের উন্নয়নে ভূমি প্রশাসন, ইউনিয়ন ও পৌরসভার সেবা শতভাগ ডিজিটালাইজেশন, প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি, নিয়মিত গণশুনানি, অর্থনৈতিক অঞ্চল ও মেগা প্রকল্পে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের ব্যবসা ও চাকুরীর সুযোগ প্রদান, ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ, লবণ সিন্ডিকেট নির্মূল, পান চাষীসহ কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কুতুবদিয়া-মগনামা ঘাট ও কক্সবাজার ৬ নম্বর জেটির দ্রুত সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, সোনাদিয়ার প্যারাবন সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আর ফারুক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ- ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ ২৯ জুন প্রদত্ত এক শোক বার্তায় বলেন, “উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভী ২৯ জুন সোমবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌর নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. শফিকুর রহমান শোক বিবৃতিতে বলেন, “উপমহাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, বহু গ্রন্থপ্রণেতা, দারুল উলুম নদওয়াতুল উলামার দাওয়াহ ও শরিয়াহ অনুষদের সাবেক ডিন এবং জামেয়া ইমাম আহমদ ইবনে ইরফান শহিদের প্রেসিডেন্ট মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তিকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “মাওলানা সালমান হুসাইনি নদভী (রহ.) ছিলেন সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সাহসী কণ্ঠস্বর। হাদিস গবেষণা, ইসলামি ধর্মতত্ত্ব ও দাওয়াহর ময়দানে তাঁর অনন্য অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সারাজীবন সত্যের পক্ষে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করে গেছেন। দেশ-বিদেশের লাখ লাখ শিক্ষার্থী ও আলেমের জন্য তিনি ছিলেন এক আলোকবর্তিকা ও যোগ্য পথপ্রদর্শক। তাঁর ইন্তিকালে মুসলিম উম্মাহ এক মহান অভিভাবক ও জ্ঞানসাধককে হারাল। তাঁর এই ইন্তিকালে সমগ্র ইসলামি বিশ্বের জন্য, বিশেষ করে এ উপমহাদেশের ধর্মীয় ও একাডেমিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দরবারে দোয়া করছি- তিনি যেন মরহুমের সমস্ত দ্বীনি খিদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। একই সাথে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র ও দেশ-বিদেশের অসংখ্য গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ তায়ালা যেন তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন, আমীন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ভোলার সেতু একটি সম্ভাবনার স্বপ্ন
যা বাংলাদেশের চিত্র পরিবর্তন করে দেবে
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ২৯ জুন সোমবার একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন,
“বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুস্তাফা মনোয়ার। বিশেষ করে চিত্রকলা এবং শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তাঁর অনন্য ও কিংবদন্তিতুল্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি তাঁর সৃজনশীল কর্মের মাধ্যমে এ দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাঁর অবর্তমানে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি ও শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবার নয়।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারবর্গকে এই কঠিন শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"প্রবাসীরা সরকারি দলেরও নয়, বিরোধী দলেরও নয়; তারা বাংলাদেশের"
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমাদের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য কোন ভিশন আমার চোখে ধরা পড়ে না"
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পাহাড়ি অঞ্চলে তিনটি মৌলিক সুবিধা নিশ্চিত করা গেলে, সেখানে আর কোনো সেনাসদস্যকে প্রাণ দিতে হবে না
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনে (বাজেট অধিবেশন) মাননীয় বিরোধীদলীয় নেতার পুরো বক্তব্য-
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#drshafiqurrahman #bangladeshparliament #budgetsession #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
এই বাজেটে দেশের প্রত্যেকটি নাগরিকের হক আছে, তাহলে শুধুমাত্র কওমী মাদ্রাসা কেন উপেক্ষিত হবে?
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair rejects 'Syndicated Reports,' urges media to uphold objective journalism
Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General and Secretary of it’s Central Publicity and Media Department, Advocate Ahsanul Mahboob Zubair said in a statement issued today (June 28) that,
"Recently, Daily Kaler Kantho and Bangladesh Pratidin have been publishing 'syndicated reports' with the malicious intent of damaging the reputation and dignity of Bangladesh Jamaat-e-Islami. Such motivated and coordinated reporting will not be able to tarnish the goodwill and public esteem that Bangladesh Jamaat-e-Islami has earned."
He further stated: "Bangladesh Jamaat-e-Islami is a constitutionally bound, disciplined, and democratic Islamic political organization that respects the country's constitutional framework. Since its inception, Jamaat-e-Islami has made multifaceted contributions toward building a humane Bangladesh through a wide range of public welfare initiatives. At every national crisis, the party's leaders and activists have consistently tried their utmost to stand beside the affected victims."
Advocate Zubair said that Jamaat-e-Islami's positive and historic role in every democratic movement in Bangladesh is widely recognized. He noted that the party had representatives in every participatory parliamentary election and its elected Members of Parliament earned massive public appreciation by setting exemplary standards of honesty, transparency, and accountability.
He also stated that Jamaat-e-Islami's elected representatives in local government demonstrated commendable, people-oriented leadership that fostered public trust and confidence.
He further pointed out that two Jamaat-e-Islami ministers had efficiently and transparently managed three important ministries, earning both national and international recognition. Despite serving during a period marked by widespread corruption, not a single instance of corruption involving even one taka could be proven against them.
He also said that the people of Bangladesh clearly remember who sowed the seeds of fascism in the country, who strengthened authoritarian rule through subservience and collaboration, and who, through shameless appeasement, reduced the country's constitutional dignity and ruined the democratic institutions.
He concluded by saying: "Therefore, no attempt to mislead the conscious citizens of the country through false, fabricated, and motivated 'syndicated reports' will succeed. The people of Bangladesh will not be influenced by such propaganda. We hope that the concerned media outlets will refrain from misleading the public and instead uphold objective and responsible journalism." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'কালের কন্ঠ' ও 'বাংলাদেশ প্রতিদিন'-এর উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ- এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৮ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“সাম্প্রতিককালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনাম ও ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন ও হীন উদ্দেশ্যে দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন ‘সিন্ডিকেটেড সংবাদ’ পরিবেশন করছে। এহেন উদ্দেশ্যপ্রণোদিত ও যোগসাজশপূর্ণ সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্জিত সুনাম ও সুখ্যাতি বিনষ্ট করা যাবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ভাবধারার ইসলামী রাজনৈতিক সংগঠন। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই জনকল্যাণমুখী নানাবিধ কর্মসুচির মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে বহুমুখী অবদান রেখে চলেছে। বাংলাদেশের প্রতিটি জাতীয় সংকটময় মুহূর্তে জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ দুর্গতদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করেন।”
এডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ইতিবাচক ও ঐতিহাসিক ভূমিকা সর্বজনবিদিত। জাতীয় সংসদের প্রতিটি অংশগ্রহণমূলক নির্বাচনে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করে দেশবাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জনে সক্ষম হয়েছেন। এমনকি স্থানীয় সরকার নির্বাচনেও জামায়াতে ইসলামীর জনপ্রতিনিধিদের কৃতিত্বপূর্ণ ও জনবান্ধব কর্মকাণ্ড জনমানসে গভীর আস্থা ও বিশ্বাসের সঞ্চার করেছে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুইজন মন্ত্রী অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সাথে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন। চারদিকে দুর্নীতির বেড়াজালে আবদ্ধ থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি প্রমাণ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, অতীতে কারা দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল, কারা পদলেহন ও দালালি করে জুলুমের রাজতক্ত সুপ্রতিষ্ঠিত করেছিল এবং কারা নির্লজ্জ তোষামোদের মাধ্যমে দেশের সমস্ত সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমুহকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, তা দেশবাসীর স্মৃতিতে অত্যন্ত জাজ্বল্যমান।
অতএব, এই জাতীয় অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যমূলক ‘সিন্ডিকেটেড সংবাদ’ পরিবেশন করে সচেতন দেশবাসীকে বিভ্রান্ত করার কোনো অপচেষ্টাই সফল হবে না। এ দেশের সচেতন জনগণ এহেন অপপ্রচারে কর্ণপাত করবে না।
আমরা আশা করি তারা জনগণকে বিভ্রান্ত না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"বাজেট যত বড়ই হোক, যত সুন্দর প্রতিশ্রুতিই থাকুক, বাস্তবায়নের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি।"
-
এটিএম আজহারুল ইসলাম এমপি
সংসদ সদস্য, রংপুর-২ ও নায়েবে আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#atmazharulislam #bangladeshparliament #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"দেশের অর্থনীতি ভালো করতে হলে আইন-শৃঙ্খলা ভালো করতেই হবে"
সাইফুল আলম খান মিলন এমপি
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও
জাতীয় সংসদ সদস্য, ঢাকা-১২
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#saifulalamkhanmilon #bangladeshparliament #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep grief over deaths of Bangladeshi expatriates in Italy and Qatar; Calls for swift repatriation of the dead bodies
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar said, in a statement issued on 27 June, 2026 that “On the night of June 26 (Friday), local time, three members of the same Bangladeshi expatriate family—Kamal Uddin Babul (40), his wife Arju Begum (38), and their innocent daughter Aroya Islam Arisha (5)—were brutally murdered at an apartment on Via Montilio in the Casalotti area, near Rome, Italy.
Their other son, Amir Hossain Ayon (20), was seriously injured. I am deeply shocked, saddened, and grief-stricken by this heartbreaking and tragic incident.”
He added: “I pray for the forgiveness of the deceased and ask Almighty Allah to accept them as martyrs and grant them Jannatul Ferdous. I extend my deepest condolences and heartfelt sympathy to their bereaved family members and pray that Allah grants them the strength to endure this immense loss. I also pray for the speedy and full recovery of the injured son, Amir Hossain Ayon.”
He further said: “I urge the Italian government to conduct a fair and impartial investigation into this brutal murder and bring the real perpetrators to justice without delay, ensuring exemplary punishment. I also call upon the Italian authorities to take effective measures to ensure the safety and security of Bangladeshi expatriates living in Italy.”
Referring to another tragedy, he said that on June 21, five more Bangladeshi expatriates namely Jasim Uddin, Jibal Uddin, Mostak Ahmed, Jubayer Ahmed, and Kader Ahmed—were killed in a tragic road accident on Shamal Road in Al-Shahaniya, Qatar. All of them were residents of Gachhbari village in Kanaighat Upazila of Sylhet.
He said, “These two tragedies have cast a shadow of grief over the affected communities in Bangladesh. Every death is painful, but the loss of expatriates is even more heartbreaking. I express my profound sorrow over these incidents and pray that Almighty Allah forgives the deceased and grants them Jannatul Ferdous. I also extend my deepest condolences to their bereaved families.”
He concluded by saying: “I strongly urge the government of Bangladesh and the concerned officials of the Bangladesh embassies in Italy and Qatar to take arrangement for facilitating prompt repatriation of the bodies of the deceased expatriate Bangladeshis to their homeland under government supervision and at government expense.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ইতালিতে ৩ বাংলাদেশি প্রবাসীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ- @MiaGolamPorwar
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, “গত ২৬ জুন (জুম'আ বার) স্থানীয় সময় রাতে ইতালির রাজধানী রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি এ্যাপার্টমেন্টে একই পরিবারের তিনজন প্রবাসী বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল (৪০), তাঁর সহধর্মিণী আরজু বেগম (৩৮) এবং তাঁদের নিষ্পাপ কন্যা আরোয়া ইসলাম আরিশা (৫) নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অপর সন্তান আমির হোসেন অয়ন (২০) গুরুতরভাবে আহত হয়েছেন। আমি এই হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত।”
তিনি বলেন, “আমি মরহুমদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসীব করার জন্য মহান ররেব নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক কামনা করছি। একই সঙ্গে আহত সন্তান আমির হোসেন অয়নের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি ইতালিয়ান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ইতালিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানাচ্ছি।”
অপরদিকে গত ২১ জুন (রবিবার) কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ নামে আরও পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সকলেই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, “উভয় দুর্ঘটনায় নিহতদের বাংলাদেশের সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রবাসী হলে সেটি আরও মর্মন্তুদ। আমি এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদের জান্নাতুল ফিরদাউসে দাখিল করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছি। একই সাথে তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, আমি নিহত প্রবাসী বাংলাদেশিদের লাশ সরকারি খরচ ও তত্ত্বাবধানে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এবং উভয় দেশের বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
(ICAPP)-এর কমিটির সদস্য হিসেবে মঙ্গোলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
International Conference of Asian Political Parties (ICAPP)-এর স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি বর্তমানে Mongolia সফরে রয়েছেন।
সফরকালে তিনি Mongolian National Park-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব এবং যৌথ উদ্যোগের প্রতীক হিসেবে তাৎপর্য বহন করে। একই সঙ্গে এটি একই পৃথিবীর বাসিন্দা হিসেবে বৈশ্বিক উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই। এ ধরনের প্রতীকী উদ্যোগ বিভিন্ন দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চারমাসে সরকারের আচরণ দেখে মনে হচ্ছে সরকার আবার সেই ফ্যাসিবাদের পথে পা বাড়িয়েছে
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Session of the Central Majlish-e-Shura completed; adopts several resolutions
The Central Majlis-e-Shura session of Bangladesh Jamaat-e-Islami was held today, Friday, 26 June, at 9:30 a.m. at Al-Falah Auditorium in the capital. “Having reviewed with deep concern the country's prevailing political and economic instability, the serious deterioration of the law and order situation, India's illegal push-ins across the border, the killing of Bangladeshi citizens and attempts to undermine Bangladesh's sovereignty, the various challenges faced by Bangladeshi expatriates, and the ongoing conflicts in different parts of the world, the Central Majlis-e-Shura of Bangladesh Jamaat-e-Islami has unanimously adopted the following resolutions with a view to fulfilling the aspirations of the people, ensuring national stability, and establishing a just society.”
1. Immediate Implementation of the Referendum Verdict
The July National Charter, drafted and signed through political consensus among all political parties, together with the overwhelming "Yes" vote cast by nearly 70 percent of the electorate in the 12 February referendum in support of constitutional reforms, provides the fundamental blueprint for building a democratic, corruption-free, and discrimination-free Bangladesh. However, the government's disregard for and rejection of the referendum verdict has generated widespread frustration, public resentment, and a growing loss of confidence in the government, posing an alarming threat to national stability.
In this context, the Central Majlis-e-Shura strongly proposes that:
a) A Constitutional Reform Council be established immediately to implement the referendum verdict, thereby paving the way for reflecting the aspirations of the people through constitutional reforms.
b) The government take effective steps to preserve national consensus by engaging all political parties, civil society representatives, and stakeholders who uphold the spirit of the 2024 mass uprising.
2. Effective Measures to Control Commodity Prices and Break Market Syndicates
The continued price spiral of the essential commodities has severely eroded the purchasing power of people across the country, particularly those from low-income and lower middle-income groups, causing widespread public hardship.
To address this situation, the Majlis-e-Shura proposes that:
a) The government intensify regular market monitoring, strengthen the operation of mobile courts, and enhance coordinated supervision by the relevant authorities to control commodity prices and dismantle market syndicates, taking into account the purchasing capacity of ordinary citizens.
b) Greater support be extended to poor and low-income families through subsidies and expanded social safety net programs.
c) An uninterrupted electricity supply be ensured to keep the country's production sector functional and cost-effective, preventing disruptions throughout the supply chain from production to consumers.
d) A task force comprising energy experts be established to formulate strategies for increasing domestic energy production and ensuring long-term stability in the energy sector.
3. Restoring Law and Order: Adopting a Zero-Tolerance Policy Against Extortion, Murders, Land Grabbing, and Terrorism
The severe deterioration of the country's law and order situation has led to a sharp rise in murders, rape, extortion, land grabbing, and terrorist activities are seriously undermining public safety. This has also severely affected business activities and discouraged both domestic and foreign direct investment (FDI). If the current situation persists, it will impede economic progress and social stability.
In addition, the Central Majlis-e-Shura expresses grave concern over India's continued hostile actions along the Bangladesh border. It alleges that India has continued attempts to push people into Bangladesh illegally and that the Border Security Force (BSF) has, in violation of international border laws, unlawfully shot and killed Bangladeshi citizens.
In this context, the Central Majlis-e-Shura proposes that:
a) All criminals, regardless of political affiliation or influence, must be arrested without delay, brought to justice, and punished in accordance with the law.
b) Illegal arms must be recovered as a priority to improve the law-and-order situation.
c) Law enforcement agencies must remain free from political influence. They must perform their duties with professionalism, efficiency and accountability. The judicial system, at both the lower and higher court levels, must be impartial, efficient, timely and effective.
d) The government and law enforcement agencies must ensure the strict enforcement of laws to prevent rape and guarantee the punishment of the offenders. At the same time, nationwide public awareness and social resistance initiatives should be strengthened.
e) The government must adopt a firm and uncompromising stance against illegal push-ins from India by keeping the Border Guard Bangladesh (BGB) fully active. Local government bodies and the civil administration should also take appropriate measures to keep border residents vigilant.
f) The government must lodge strong diplomatic protests against border killings and illegal push-ins, while pursuing dialogue to resolve all border-related issues. It should also engage international lobbying efforts and work in collaboration with global human rights organizations.
g) Appropriate diplomatic measures must be taken to address India's water-related actions affecting Bangladesh.
h) The government should formally protest the statements made by the Indian High Commissioner that are considered detrimental to Bangladesh's independence, sovereignty and territorial integrity.
4. Holding Local Government Elections Without Delay
To strengthen democracy and ensure that public services effectively reach the people at the grassroots level, it is imperative to establish accountability, transparency, impartiality, discipline and the protection of citizens' rights within the local government system. Prompt local government elections are therefore essential. Accordingly, the Central Majlis-e-Shura proposes that:
The government should immediately remove all ruling party leaders currently appointed as administrators of City Corporations, Municipalities, Zila Parishads, Upazila Parishads and Union Parishads, in order to facilitate the prompt holding of local government elections at all levels.
5. Depoliticizing State Institutions and Establishing Good Governance
The politicization, partisanship and undue political influence over key state institutions have undermined good governance, accountability and the rule of justice. To address this situation, the Central Majlis-e-Shura proposes that:
a) The civil administration, judiciary, educational institutions and law enforcement agencies must remain free from all forms of political and partisan influence and operate independently, impartially and professionally in accordance with the Constitution and the existing law.
b) Recruitment, promotion, posting and administrative decision-making for all public officials at every level must be based solely on merit, qualifications, competence, integrity and performance, ensuring that citizens receive efficient, impartial and high-quality public services.
c) To ensure transparency, impartiality and public confidence in the recruitment process, all public appointments should be conducted through a strong, independent, accountable and effective Public Service Commission.
6. Ensuring Salaries, Benefits and Retirement Entitlements for Teachers of Non-Government Schools and Madrasahs
The Central Majlis-e-Shura further proposes that:
a) The salaries and allowances of teachers serving in non-government schools and madrasahs should be revised in line with prevailing economic conditions and inflation, with regular and timely payment ensured.
b) Effective measures must be taken to ensure that retired teachers receive their retirement benefits and all other entitlements within the stipulated timeframe, so that they are protected from financial hardship and uncertainty.
7. Expediting the Trial of Those Responsible for the July Mass Killings
The Central Majlis-e-Shura observes that the ongoing judicial proceedings against individuals associated with the former fascist regime and its collaborators have progressed slowly under the current government. At the same time, the release of several accused persons on bail has generated widespread public concern, raising fears that justice for the victims and those affected may be compromised. In this context, the Central Majlis-e-Shura proposes that:
a) The ongoing trials of individuals associated with the former fascist regime and their collaborators must be concluded promptly, transparently, impartially and in accordance with the law, in order to uphold justice, the rule of law and accountability in the country.
The Central Majlis-e-Shura of Bangladesh Jamaat-e-Islami firmly believes that the sincere, transparent and effective implementation of the above proposals will strengthen political stability, economic prosperity, social security, good governance and the rule of law in Bangladesh. It also believes that such measures will further enhance the country's dignity and credibility in the international community.
To this end, the Central Majlis-e-Shura calls upon all relevant state authorities, policymakers, political leaders and conscientious citizens to undertake collective, responsible and sincere efforts to implement these proposals. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Central Majlis-e-Shura Session of Bangladesh Jamaat-e-Islami held
We do not distinguish between old and new fascism; wherever there is fascism, there will be protest and resistance, claims Dr. Shafiqur Rahman
The Central Majlis-e-Shura session of Bangladesh Jamaat-e-Islami was held today, Friday, 26 June, at 9:30 a.m. at Al-Falah Auditorium in the capital. The inaugural address was delivered by Jamaat Ameer and Leader of the Opposition Dr. Shafiqur Rahman.
The session was attended by Jamaat's Nayeb-e-Ameer and member of parliament ATM Azharul Islam, Professor Mujibur Rahman (MP), former MP Mawlana A.N.M. Shamsul Islam, Secretary General and former MP Mia Golam Porwar, Assistant Secretary Generals, members of the Central Executive Council members, Central Working Committee members (male and female), and members of the Central Majlis-e-Shura (male and female).
Dr. Shafiqur Rahman stated that their struggle would continue against all forms of injustice and evil forces. We do not differentiate between old and new fascism. Wherever fascism exists, there will be resistance and protest. Our struggle against fascism will continue, he added.
Jamaat Ameer further said that on 12 February this year, a referendum was held alongside the general election to establish a Reform Council. Although people cast two votes on the same day, only one was recognized while the other was ignored, despite both being equally important.
The Leader of the Opposition said the public had wanted to change the governing system which had previously turned rulers into fascists. According to him, such change required extensive constitutional and institutional reforms.
He underscored that representatives of 31 political parties had spent months in dialogue through the National Consensus Commission, resulting in the July Charter, which formed the basis for the referendum. However, he expressed regret that the current ruling party disregarded the opinion of nearly 70 percent of the people, resulting in no meaningful change.
He alleged that the government had already ignored fundamental issues, including the establishment of an independent judiciary, an independent Anti-Corruption Commission, an independent Human Rights Commission, an independent Commission on Enforced Disappearances, and an independent and effective Election Commission. Consequently, he argued, the institutions that had enabled fascism remained unchanged.
Dr. Shafiqur Rahman said the public was not only disappointed but also angry over the failure to recognize their referendum vote.
Addressing the nation, he said people had already made many sacrifices and might have to make more. He declared that if citizens were denied their legitimate rights, they would not remain silent but would continue their struggle to secure those rights. He added that as long as Jamaat remained committed to justice, public welfare, national interests, independence, and sovereignty, they hoped to continue receiving public support, constructive criticism, and cooperation.
Speaking on border situation, he said the country faced certain challenges but that the people remained united in support of the Border Guard Bangladesh (BGB). He emphasized that all forms of domination could be resisted through national unity and that both the government and opposition should stand together on matters of national interest.
The Jamaat Ameer observed that although Bangladesh has a population of approximately 180–200 million, it has failed to transform this population into productive human resources due to shortcomings in education. He criticized the betrayal of public trust by a significant portion of educated individuals who acquire wealth and violate people's rights through illegal means.
He argued that the quality of governance depends largely on the character and conduct of those in power.
He remarked that Bangladesh had achieved independence twice—once in 1947 and again in 1971—with great expectations, but those expectations had not been fulfilled due to the failures of successive governments, leaving the country without a stable social order.
He also referred to the 2024 mass uprising, saying it had inspired great hope for meaningful change and a better future for Bangladesh. The Opposition Leader stated that although the ruling party had ignored the people's referendum verdict, the opposition would not. He said the 11-party alliance had already begun a series of programs to advocate for implementing the people's mandate, stressing that the demand belonged not to any political party but to the people.
The Leader of the Opposition argued that fundamental reforms were essential to establish a balance of power and prevent anyone from becoming an authoritarian ruler. Such reforms, he said, were necessary to protect people's wealth, dignity, and rights.
He urged citizens to remain steadfast in defending their rights, assuring them that Jamaat would stand alongside them. Regarding the law and order, he expressed concern over rising violence, including the rape and murder of young girls aged 5–7 years. He also mentioned the killing of four people, including a mother and daughter, on the previous day.
Referring to an incident on 21 June in Saghata, Gaibandha, he alleged that local Islami Chhatrashibir leader Saifullah Bari was lured under the pretext of reconciliation and murdered over a dispute concerning the formation of a school committee. He further claimed that another individual, Salahuddin, suffered severe spinal injuries in the attack and would likely never return to a normal life.
He described the incident as an example of extreme brutality driven by narrow personal interests.
Criticizing the Home Minister, he said that despite the existence of the Ministry of Home Affairs and law enforcement agencies, such incidents continued to occur. He argued that after more than 15 years of hardship and many lives lost, people expected better governance from the current administration.
Dr. Shafiqur Rahman pledged that Jamaat would work in Parliament in the nation's interest. He said the party would support positive government initiatives, oppose policies harmful to the public, and resist them whenever possible. According to him, this effort would continue both inside and outside Parliament.
Concluding his speech, he said Jamaat sought a humane society and a Bangladesh where people could live safely. He emphasized the need to ensure the security of children, sons, mothers, sisters, and daughters, protect their dignity, and preserve national sovereignty without submitting to external domination. He affirmed that the struggle to achieve these goals will continue in the upcoming days. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংসদের সাড়ে-তিনশত মানুষ যেহেতু দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন
তাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলি মৌলিক চুক্তি সম্পাদিত হবে, সেগুলো এই সংসদে নিয়ে আসা উচিত
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন ২০২৬
স্থান: আল-ফালাহ মিলনায়তন
তারিখ: ২৬ জুন ২০২৬
কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে গৃহীত প্রস্তাবসমূহ
“দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সীমান্তে ভারত কর্তৃক অবৈধ পুশইন ও বাংলাদেশি নারিকদের হত্যা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার অপপ্রয়াস, প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা এবং বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাতময় পরিস্থিতি গভীর উদ্বেগের সাথে পর্যালোচনা করে জনগণের প্রত্যাশা পূরণ, রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত প্রস্তাবসমূহ গ্রহণ করছে-
১। অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন
সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারির গণভোটে সংবিধান সংস্কারের লক্ষ্যে ‘হ্যাঁ’ -এর পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের গণরায় একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মৌলিক রূপরেখা। কিন্তু গণভোটের রায় সরকার কর্তৃক অসম্মান ও অগ্রাহ্য করায় জনগণের মধ্যে চরম হতাশা, ক্ষোভ বিরাজ করছে এবং সরকারের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে, যা রাষ্ট্রের জন্য একটি অশুভ সংকেত।
এ প্রেক্ষিতে কেন্দ্র্রীয় মজলিসে শূরা জোরালোভাবে প্রস্তাব করছে যে,
ক) গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। যার মাধ্যমে জনগণের আকাক্সক্ষার প্রতিফলনের পথ প্রশস্ত হবে।
খ) চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনদের সম্পৃক্ত করে জাতীয় ঐকমত্য বজায় রাখতে পদক্ষেপ নিতে হবে।
২। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ গ্রহণ
দ্রব্যমূল্যের ক্রমবৃদ্ধির ফলে দেশের প্রান্তিক শ্রেণি থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ নিত্যপণ্য ক্রয়ের সক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে নাগরিকদের ভোগান্তি বেড়েছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে মজলিসে শূরা প্রস্তাব করছে যে,
ক) নাগরিকদের ক্রয় ক্ষমতা বিবেচনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারকে নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তদারকি জোরদার করতে হবে।
খ) ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করতে হবে।
গ) দেশের উৎপাদন খাতকে নিরাপদ ও সাশ্রয়ী রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত কোনো ভোগান্তি না হয়।
ঘ) জ্বালানি খাতের স্থিতিশীলতার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে।
৩। আইনশৃঙ্খলা পরিস্থিতি; চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও দখলবাজি বন্ধ এবং সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশব্যাপী হত্যাকাণ্ড, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার ও জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং দেশি ও বিদেশি (এফডিআই) বিনিয়োগের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হবে। এছাড়াও বাংলাদেশের সীমান্তে অস্থিরতার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত অশুভ পরিকল্পনা অব্যাহত রেখেছে। যার কারণে সাম্প্রতিক সময়ে পুশইন চেষ্টা, আন্তর্জাতিক সীমান্ত আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের অন্যায়ভাবে গুলি করে হত্যা করছে ভারতীয় বাহিনী বিএসএফ।
এ প্রেক্ষিতে মজলিসে শূরা প্রস্তাব করছে যে,
ক) অপরাধীদের দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা না করে তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে।
খ) আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে অবশ্যই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
খ) আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নিম্ন আদালত ও উচ্চ আদালতের বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ, দ্রুত, কার্যকর ও সময়োপযোগী করতে হবে।
গ) দেশে ধর্ষণ রোধ ও ধর্ষকদের শাস্তি নিশ্চিতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।
ঘ) ভারত কর্তৃক অবৈধ পুশইন ঠেকাতে সরকারের দৃঢ় ও কঠোর অবস্থান গ্রহণ করে বিজিবিকে সক্রিয় রাখা। একই সঙ্গে সীমান্তবর্তী নাগরিকদের সতর্ক রাখতে স্থানীয় সরকার ও প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।
ঙ) সীমান্ত হত্যা বন্ধে ও পুশইন ঠেকাতে কূটনৈতিক চ্যানেলে তীব্র প্রতিবাদ জানানো ও আলোচনায় মাধ্যমে সীমান্তের যেকোনো সমাধানের পন্থা নিশ্চিত করতে হবে। এজন্য আন্তর্জাতিক লবি, মানবাধিকার সংগঠনগুলোকে কাজে লাগাতে হবে।
চ) ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কূটনৈতিক চ্যানেলে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
ছ) সরকারকে ভারতীয় হাইকশিনারের বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখন্ডতা বিরোধী বক্তব্যের প্রতিবাদ করতে হবে।
৪। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত অনুষ্ঠান
গণতন্ত্রকে অর্থবহ করতে ও রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে স্থানীয় সরকার ব্যবস্থায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই।
এমতাবস্থায় মজলিসে শূরা প্রস্তাব করছে যে,
স্থানীয় পর্যায়ের সকল স্তরে দ্রুত নির্বাচন দেয়ার লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া সরকার দলীয় নেতাদের অতি দ্রুত অপসারণ করতে হবে।
৫। রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোতে দলীয়করণমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠা
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ, পক্ষপাতিত্ব ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ফলে সুশাসন, জবাবদিহিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে কেন্দ্রীয় মজলিসে শূরা নিম্নোক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছে-
ক) প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকল ধরনের দলীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা নিশ্চিত করতে হবে।
খ) রাষ্ট্রের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা এবং কর্মদক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, যাতে জনগণ দক্ষ, নিরপেক্ষ ও মানসম্মত সেবা লাভ করতে পারে।
গ) নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনআস্থা নিশ্চিত করার লক্ষ্যে একটি শক্তিশালী, স্বাধীন, জবাবদিহিমূলক ও কার্যকর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সকল নিয়োগ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে হবে।
৬। বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা এবং অবসর সুবিধা নিশ্চিতকরণ
কেন্দ্রীয় মজলিসে শূরা নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করছে-
ক) বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা সময়োপযোগী করতে হবে এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তা পুনর্নির্ধারণ ও নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে হবে।
খ) অবসরপ্রাপ্ত শিক্ষকগণের অবসরকালীন ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা নির্ধারিত সময়ের মধ্যে প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে তাঁরা আর্থিক অনিশ্চয়তা ও দুর্ভোগ থেকে মুক্ত থাকতে পারেন।
৭। জুলাই গণহত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্নকরণ
বর্তমান সরকারের সময়ে পতিত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সহযোগীদের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রমে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। একই সঙ্গে অভিযুক্তদের মধ্যে অনেকের জামিনে মুক্তি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায়বিচার প্রাপ্তি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় মজলিসে শূরা প্রস্তাব করছে-
ক) ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রম দ্রুত, স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মতভাবে সম্পন্ন করে দেশে ন্যায়বিচার, আইনের শাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, উপরোক্ত প্রস্তাবসমূহ আন্তরিকতা, স্বচ্ছতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক নিরাপত্তা, সুশাসন এবং আইনের শাসন সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, নীতিনির্ধারক, রাজনৈতিক নেতৃত্ব এবং সচেতন নাগরিকদের প্রতি এসব প্রস্তাব বাস্তবায়নে সম্মিলিত, দায়িত্বশীল ও আন্তরিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
নতুন-পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিরোধ- ডা. শফিকুর রহমান এমপি
আজ ২৬ জুন (জুম'আ বার) সকাল সাড়ে ৯টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধনী বক্তব্য দেন আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
মজলিসে শূরার অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের লড়াই হবে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও সংস্কারের জন্য সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়। জনগণ একই দিনে দুটি ভোট দিলেও একটি ভোটের মূল্যায়ন করা হলো। আরেকটি ফেলে দেয়া হলো। অথচ কোনোটিই অগুরুত্বপূর্ণ নয়।
বিরোধীদলীয় নেতা বলেন, শাসনের যে ধারা অতীতে শাসকদের ফ্যাসিবাদী করে তুলেছিল জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক। এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। দীর্ঘদিন জাতীয় ঐকমত্য কমিশনে গুরুত্বপূর্ণ ৩১টি রাজনৈতিক দল একত্রিত হয়ে মাসের পর মাস সংলাপের পর জুলাই সনদ তৈরি করল। তার ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়। আফসোস! বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করল। ফলে কোনো পরিবর্তন আসল না।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার ইতোমধ্যেই সকল মৌলিক বিষয়কে অগ্রাহ্য করেছে। তারা স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, স্বাধীন গুম কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না। ফলে যে জায়গাগুলোর কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল- সেসব আগের জায়গায় থেকে গেল!
তিনি আরও বলেন, জনগণ আজ শুধু হতাশ নয়, ক্ষুব্ধও। তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? নির্বাচনের আগে বর্তমান সরকারি ও বিরোধী দল বলেছে- আমরা গণভোট মানি আপনার গণভোটে হ্যাঁ বলুন। যারা এ আহ্বানে সাড়া দিয়েছেন, তাদের প্রায় ৭০ ভাগ ভোট অগ্রাহ্য হবে কেন? প্রশ্ন রাখেন আমীরে জামায়াত।
দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা অনেক ত্যাগ ও কুরবানি স্বীকার করেছেন। হয়তো আরও ত্যাগ কুরবানির জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কেউ যদি আমাদের ন্যায্য অধিকার না দেয়, আমরা চুপ করে বসে থাকব না। সেই অধিকার আদায়ে আমাদের লড়াই চলবে। যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় ও কল্যাণের উপরে দেশের স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আমাদের ভূমিকা থাকবে, দেশবাসী ততদিন আমাদের দোয়া ও সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। প্রয়োজনে সমালোচনা ও প্রতিবাদও করবেন, আমরা স্বাগত জানাবো।
আমীরে জামায়াত বলেন, আমাদের সীমান্তে কিছু সমস্যা আছে। আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ, বিজিবির পাশে আমাদের গোটা দেশবাসী আছেন। আমরা সকল ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে পারব। শুধু প্রয়োজন জাতীয় ঐক্যের। জাতীয় স্বার্থের জায়গায় সরকারি দল কিংবা বিরোধী দল ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রিয় বাংলাদেশ আয়তনে একটি ছোট্ট ভূখণ্ড। বর্তমানে আমাদের দেশে প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের বসবাস। আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারিনি। কারণ সুশিক্ষার অভাব। আমাদের সমাজে যাদের উচ্চ শিক্ষিত দেখতে পাই; কার্যত তাদের গুরুত্বপূর্ণ একটি অংশ আমানতের খেয়ানত করে চলেছে। তারা অবৈধ পথে মানুষের সম্পদ ও ইজ্জত গ্রাস করে ফেলছে। সমাজ এমনি এমনি চলে না, কাঠামো লাগে। কাঠামোর মূল দায়িত্ব যারা পালন করেন বা যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেন- তাদের মনস্তত্ত্ব ও আচরণের উপর নির্ভর করে সমাজ কতটুকু ভালো থাকবে।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে। ১৯৪৭ সালে একবার ১৯৭১ সালে আরেকবার। বিপুল প্রত্যাশা নিয়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। দেশ পরিচালনার দায়িত্বে যারা ছিল- তাদের ব্যর্থতার কারণে আজও কোনো সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি।
আমীরে জামায়াত বলেন, বহু ত্যাগ তিতিক্ষা, চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ বড় আশাবাদী হয়েছিলেন। অনেকগুলো জীবনের বিনিময়ে আমরা একটি পরিবর্তন পেয়েছি। বাংলাদেশ আগামীতে সঠিক পথে পরিচালিত হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের দেয়া রায় সরকারি দল অগ্রাহ্য করলেও আমরা বিরোধী দল অগ্রাহ্য করব না। এজন্য বিষয়টি নিয়ে জনগণের কাছে এসেছি। ইতোমধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করা হয়েছে। এ দাবি কোনো দলের জন্য নয়, জনগণের জন্য। এ রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এ রায় বাস্তবায়ন করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, মৌলিক সংস্কারগুলো করতে হবে। ক্ষমতায় ভারসাম্য আনতে হবে যাতে কেউ দুর্দান্ত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। জনগণের সম্পদ, ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে- তার ওয়ারেন্টির জন্যই এ পরিবর্তন বা সংস্কার অপরিহার্য।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, নিজের অধিকার আদায়ে অনড় থাকুন। আমরা আপনাদের সাথে আছি। আপনারাও আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ।
আমীরে জামায়াত বলেন, সমাজ ভালো নেই। ৫-৭ বছরের মেয়ে শিশুদের ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। গতকালও মা-মেয়েসহ চারজনকে খুন করা হয়েছে। গত ২১ জুন গাইবান্ধার সাঘাটায় স্কুলের কমিটি গঠন করার লালসা পূরণ করার জন্য ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় ইউনিয়ন দায়িত্বশীল সাইফুল্লাহ বারীকে দিনের বেলায় আপসের কথা বলে ডেকে নিয়ে খুন করা হয়েছে। তার সঙ্গী সালাউদ্দিনকে কুপিয়ে স্পাইনাল কড কেটে দেয়া হয়েছে। সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। তার বেঁচে থাকাই দুঃসহ যন্ত্রণার বিষয়। মানুষ অল্প স্বার্থের জন্য কতটা নির্মম ও বেপরোয়া হতে পারে- এটি তার সর্বশেষ উদাহরণ।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আমাদের দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তাদের অধীনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন। তারপরও অহরহ এগুলো ঘটে যাচ্ছে। সাড়ে ১৫ বছরের কষ্ট ও এতোগুলো জীবন ত্যাগের পরে একটি সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে মানুষ ভিন্ন কিছু আশা করে।
আমীরে জামায়াত বলেন, আমরা জাতিকে কথা দিচ্ছি- জাতির স্বার্থে সংসদের ভিতরে আমাদের ভূমিকা পরিচালিত হবে। সরকার ভালো উদ্যোগ নিলে সহযোগিতা করব, গণবিরোধী যাই গ্রহণ করবে তার প্রতিবাদ করব, সামর্থ থাকলে আমরা প্রতিহত করব, ইনশাআল্লাহ। আমাদের এই প্রয়াস সংসদের ভিতরে ও বাইরে সমানতালে চলবে।
তিনি বলেন, আমরা একটি মানবিক সমাজ চাই। মানুষের বসবাসযোগ্য একটি বাংলাদেশ চাই। আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই, মা-বোন-মেয়ের ইজ্জতের নিরাপত্তা চাই। কোনো আধিপত্যবাদের কাছে মাথানত করতে চাই না। মাথা সোজা করা জাতি হিসেবে আমরা দাঁড়াতে চাই। এজন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ২৬ জুন (জুম'আ বার) সকাল ৯.৩০টায় রাজধানীর মগবাজারের আল-মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সম্মানিত আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep condolences over the brutal murder of 4 members of the same family in Lakshmipur district
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament, Mia Golam Porwar, said in a statement issued, June 25 that, "I am deeply shocked and saddened by the tragic and heartbreaking murder that took place this morning, June 25, in the Dhanhata area adjacent to Raipur municipal town in Lakshmipur.
The way Shahinur Begum and her three innocent daughters—Sayma Akter, Ikra Begum, and Sipa Akter—were brutally, savagely, and bloodily murdered, that has shaken the conscience of humanity and left the entire nation stunned.
The sight of a mother lying lifeless alongside her three daughters has torn at the hearts of the people. Through this horrific crime, an entire family has been wiped out within moments. Such a brutal and barbaric act of murder is completely unacceptable in any civilized society.
The people of Raipur are mourning this dreadful incident, and citizens across the country are overwhelmed with grief and anger. Such a barbaric attack on innocent women and children is a heinous assault on human values."
Secretary General further stated that, "I pray for the forgiveness and eternal peace of the souls of Shahinur Begum and her three daughters. May Almighty Allah grant them the status of martyrs and bless them with Jannatul Ferdous. I also extend my deepest condolences to their mournful family members, relatives, and loved ones. May Allah, the Lord of all worlds, grant them the strength and patience to endure this unbearable grief, pain, and irreparable loss."
Mia Golam Porwar also said: "I strongly urge the law enforcement agencies to swiftly uncover the true motive behind this horrific and barbaric murder, bring those responsible to justice, and ensure exemplary punishment. At the same time, I call upon the concerned administration to play a more effective and responsible role in improving the overall law and order situation in the country and ensuring the safety and security of the lives and property of ordinary citizens."
He also added: "On the same day, another tragic incident claimed three more lives around 1:30 PM in Parbatipur, Dinajpur. The sudden deaths of two sisters and their sister-in-law from the same family while bathing in a river are extremely heartbreaking and painful. I pray for the forgiveness and eternal peace of the souls of Dulali Khatun, Suravi Khatun, and Sumaiya Akter (Aklima Begum), and I extend my deepest condolences and sympathy to their bereaved family members." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অসুস্থ দুই রোগীর খোঁজখবর নিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি আজ চিকিৎসাধীন দুই রোগীর খোঁজখবর নিতে হাসপাতালে যান এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রথমে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মনিরুজ্জামান গোলাপকে দেখতে যান। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতাল-এর আইসিইউ-৩-এ চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডা. মাইনুল হক সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন। জানা যায়, গত ২০ জুন ২০২৬ তারিখে ডালিয়া মানববন্ধন থেকে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
পরবর্তীতে আমীরে জামায়াত একই হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রাজবাড়ী জেলার রুকন মাওলানা জিয়াউর রহমানের খোঁজখবর নেন।
আমীরে জামায়াত রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সাহস জোগান। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে উভয় রোগীর সুস্থতার জন্য দো'য়া কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep condolences over the brutal murder of 4 members of the same family in Lakshmipur district
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament, Mia Golam Porwar, said in a statement issued today, June 25 that, "I am deeply shocked and saddened by the tragic and heartbreaking murder that took place this morning, June 25, in the Dhanhata area adjacent to Raipur municipal town in Lakshmipur.
The way Shahinur Begum and her three innocent daughters—Sayma Akter, Ikra Begum, and Sipa Akter—were brutally, savagely, and bloodily murdered, that has shaken the conscience of humanity and left the entire nation stunned.
The sight of a mother lying lifeless alongside her three daughters has torn at the hearts of the people. Through this horrific crime, an entire family has been wiped out within moments. Such a brutal and barbaric act of murder is completely unacceptable in any civilized society.
The people of Raipur are mourning this dreadful incident, and citizens across the country are overwhelmed with grief and anger. Such a barbaric attack on innocent women and children is a heinous assault on human values."
Secretary General further stated that, "I pray for the forgiveness and eternal peace of the souls of Shahinur Begum and her three daughters. May Almighty Allah grant them the status of martyrs and bless them with Jannatul Ferdous. I also extend my deepest condolences to their mournful family members, relatives, and loved ones. May Allah, the Lord of all worlds, grant them the strength and patience to endure this unbearable grief, pain, and irreparable loss."
Mia Golam Porwar also said: "I strongly urge the law enforcement agencies to swiftly uncover the true motive behind this horrific and barbaric murder, bring those responsible to justice, and ensure exemplary punishment. At the same time, I call upon the concerned administration to play a more effective and responsible role in improving the overall law and order situation in the country and ensuring the safety and security of the lives and property of ordinary citizens."
He also added: "On the same day, another tragic incident claimed three more lives around 1:30 PM in Parbatipur, Dinajpur. The sudden deaths of two sisters and their sister-in-law from the same family while bathing in a river are extremely heartbreaking and painful. I pray for the forgiveness and eternal peace of the souls of Dulali Khatun, Suravi Khatun, and Sumaiya Akter (Aklima Begum), and I extend my deepest condolences and sympathy to their bereaved family members." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দৈনিক ইনকিলাবে প্রকাশিত বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ - এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “২৫ জুন ২০২৬ তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘গুপ্ত’ কর্মকর্তাদের ষড়যন্ত্রের শিকার মাদরাসা শিক্ষকরা শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সম্পূর্ণ হীন রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতার পেছনে ‘গুপ্ত জামায়াত অনুসারি’ কর্মকর্তাদের জড়িত থাকার যে কাল্পনিক ও ভিত্তিহীন দাবি করা হয়েছে, তার সাথে বাস্তবতার দূরতম কোনো সম্পর্কও নেই।
তিনি আরও বলেন, এই উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের বিষয়ে আমরা দেশবাসীকে স্পষ্ট করে জানাতে চাই, একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী ও কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। জামায়াতে ইসলামী সর্বদা মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষকদের নায্য অধিকারের পক্ষে কথা বলে আসছে। অথচ এই রিপোর্টে সুকৌশলে জামায়াতকে মাদরাসা শিক্ষা বিদ্বেষী হিসেবে চিত্রায়িত করার অপপ্রয়াস চালানো হয়েছে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসে ফাটল ধরানো এবং দল দুটির মধ্যে কৃত্রিম বিরোধ সৃষ্টি করাই এই রিপোর্টের মূল লক্ষ্য। পাশাপাশি প্রশাসনিক বা বাজেট সংক্রান্ত জটিলতাকে রাজনৈতিক রূপ দিয়ে জামায়াতে ইসলামীর ওপর দায় চাপানোর এই চেষ্টা সম্পূর্ণ তথ্যপ্রমাণহীন ও হলুদ সাংবাদিকতার শামিল।
এডভোকেট জুবায়ের আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এ ধরনের সস্তা ও কাল্পনিক গল্প ফেঁদে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না। একই সাথে, কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া এই বিভ্রান্তিকর ও উসকানিমূলক রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীকে এই ধরনের হীন রাজনৈতিক অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও প্রশিক্ষিত করতে হবে। আধুনিক প্রযুক্তির অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, উন্নত প্রশিক্ষণ এবং উপকূলীয় নজরদারি ও সাইবার নিরাপত্তায় আরও বিনিয়োগ প্রয়োজন
—
কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি
সংসদ সদস্য, ঢাকা-১৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"যারা নিজেরাই ঋণনির্ভর, ঋণগ্রস্ত, ঋণখেলাপি, তারা ঋণনির্ভর বাজেট দেবে, এটাই তো স্বাভাবিক"
—
সালাহউদ্দিন আইউবী এমপি
সংসদ সদস্য, গাজীপুর-৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাজেটে অনেক আশার ঘর তৈরি করা হয়েছে, কিন্তু প্রতিটি ঘরের দরজাই বন্ধ করে দেওয়া হয়েছে
—
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
সংসদ সদস্য, পটুয়াখালী-২
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ‘নৃশংসতার’ বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে দুপুর ১২:৩০টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses heartfelt condolences and solidarity with the people of Venezuela following the twin devastating earthquakes- @MiaGolamPorwar
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former lawmaker Mia Golam Porwar has issued the message of condolence on 25 June, 2026, following reports of huge losses of life, injuries, and widespread destruction caused by the devastating twin earthquakes that struck Venezuela in the early hours of the morning local time.
He stated that, “I am deeply saddened by the excessive losses of lives and property in Venezuela. I pray for dignity and peace for those who have lost their lives and extend my heartfelt condolences and sympathies to the bereaved families and all those who have been injured.”
Secretary General further added, “The people of Venezuela are going through an extremely difficult time. In this hour of crisis, we call upon the Government of Venezuela and the international community to come forward with necessary humanitarian assistance and strengthen rehabilitation efforts to alleviate the suffering of the affected people.”
He expressed hope that the government and people of Venezuela will overcome this tragic disaster and recover from its impacts as soon as possible.
#miagolamporwar #venezuela #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
France Ambassador to Bangladesh pays courtesy call on the Leader of the Opposition Leader- @Drsr_Official
On 25 June (Thursday) at 11:30 AM, the Ambassador of France to Bangladesh, Mr. Jean-Marc Séré-Charlet, paid a courtesy call on the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament Building. The meeting was also attended by Ms. Émilie Palahouane, Political Attaché of the Embassy of France.
The meeting was held in a warm, cordial, and constructive atmosphere.
Discussions focused on Bangladesh’s post-election political landscape, the strengthening of democratic and constitutional institutions, the human rights situation, bilateral relations between Bangladesh and France, and avenues for enhancing trade and economic cooperation.
Both sides underscored the importance of necessary reforms to ensure good governance and accountability. The discussion also highlighted the shared responsibility of all stakeholders in combating corruption and upholding the rule of law to foster a favorable environment for foreign investment and sustainable development.
The Honorable Leader of the Opposition expressed appreciation for the longstanding diplomatic ties between Bangladesh and France and called for continued French cooperation in Bangladesh’s overall development journey. Both sides expressed optimism that the existing friendship and partnership between the two countries would continue to grow stronger in the years ahead.
Advisor on Foreign Affairs to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, and Mr. Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee were also present during the meeting.
#drshafiqurrahman #franceembassydhaka #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ- @MiaGolamPorwar
২৫ জুন (বৃহস্পতিবার) ভেনেজুয়েলায় স্থানীয় সময় ভোরের দিকে সংঘটিত ভয়াবহ জোড়া ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি, আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি ভেনেজুয়েলার এই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলার জনগণ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। আমরা তাদের এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে এগিয়ে আসার জন্য ভেনেজুয়েলার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমরা আশা প্রকাশ করছি ভেনেজুয়েলার সরকার ও জনগণ শীঘ্রই তাদের এই কঠিন বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
#miagolamporwar #venezuela #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
মাননীয় বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহবান জানান। ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।
আলোচনাকালে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #franceembassydhaka #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Meeting of the Central Working Committee held
Government is undermining the spirit of July and betraying the referendum mandate, alleges Jamaat Ameer
An important meeting of the Central Working Committee of Bangladesh Jamaat-e-Islami was held on 24 June. The meeting was chaired by the Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, and hosted by party’s Secretary General and former MP Mia Golam Porwar. The session began with a Dars-e-Qur’an presented by Assistant Secretary General Maulana A.T.M. Masum.
The respected Secretary General presented a detailed report on the country's prevailing political situation. The meeting, held at the Al-Falah Auditorium in Moghbazar, Dhaka, commenced at 9:00 a.m. and continued until 1:30 p.m. Members of the Central Executive Council and members of the Central Working Committee (both male and female) participated in the event.
During the meeting, participants held extensive discussions and reviews on a range of issues of national importance, including the current political situation, the serious deterioration of law and order, and the issue of illegal push-ins across the border. Detailed deliberations were also held on the upcoming session of the organization's Central Majlis-e-Shura, scheduled for 26 June, as well as various internal organizational matters. Necessary directives were issued following the discussions as well.
In his opening remarks, Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP said that Jamaat-e-Islami began its journey with a three-point call and a four-point program and has continued its mission despite numerous challenges and obstacles. Throughout this long journey, many devoted members of the organization have endured imprisonment, repression in connection with politically motivated cases, and countless forms of persecution. Many have also embraced martyrdom. He stated that Jamaat continues to advance along this difficult and sacrifice-filled path.
He further said that Bangladesh Jamaat-e-Islami has, since its inception, pursued politics through constitutional, democratic, and peaceful means based on Islamic principles. The party has made significant contributions to all major democratic movements in Bangladesh and has participated in every inclusive parliamentary election. Jamaat's two former ministers, who served in three ministries, earned public appreciation through their transparency, accountability, and effective service.
Following the end of authoritarian rule, Jamaat-e-Islami has continued to play a constructive role in the National Parliament as the main opposition party, working toward building a dignified, humane Bangladesh free from poverty and discrimination.
Expressing concern, Dr. Shafiqur Rahman said that Jamaat-e-Islami played a significant role in the anti-fascist movement of 2024 alongside the people. However, it is deeply unfortunate that the current government, which emerged in the aftermath of the July-August mass uprising, is now attempting to erase the spirit of 2024 through a self-destructive and short-sighted approach. He alleged that the Prime Minister personally campaigned in favor of a “Yes” vote in the referendum but later disregarded its verdict, thereby betraying the nation. According to him, this decision will ultimately backfire on the government.
The Leader of the Opposition further stated that extortion, tender manipulation, and illegal occupation by individuals affiliated with the ruling party have reached alarming levels, while bribery and corruption continue unchecked. He claimed that more than a hundred ruling-party activists have been killed in internal conflicts within just three and a half months. He also alleged that a Jamaat leader was killed in Sherpur before the national election, two Jamaat activists were killed in Chuadanga after the election, and, most recently, a leader of Islami Chhatrashibir was brutally murdered in Gaibandha. He said that crimes such as murder and rape are increasing at an alarming rate under political patronage, leading to a severe deterioration of the country's overall law-and-order situation.
Referring to the crisis in the banking sector, Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman, MP said, “A number of misguided and short-sighted decisions by the government have pushed the country's economy to the brink of collapse. At a time when Islami Bank Bangladesh PLC, which had been devastated during the fascist era, was only beginning to recover, the government has taken the self-destructive decision to hand the bank back to the allies of fascism. We believe this decision could severely damage the national economy. The people of the country expect the government to demonstrate wisdom and rectify the situation without delay.”
He further stated, “The government is engaging in blatant politicization at every level, from the education sector and economic institutions to the administrative system. Even the newly formed Parliament is witnessing serious discrimination. Opposition Members of Parliament are being marginalized in the allocation of government resources. Through such actions, the government is gradually moving toward one-party rule, which is deeply disappointing for the nation.”
In his concluding remarks, the Jamaat Ameer said, “The overall situation in the country is becoming increasingly complex. The nation is facing a range of domestic and international challenges. The fallen fascist forces and their allies, both at home and abroad, will attempt to provoke and destabilize us. We must therefore move forward with patience, wisdom, and vigilance, and avoid falling into any traps laid before us.”
Emphasizing the importance of the younger generation and the religious scholarly community, he said, “Despite the many conspiracies and challenges facing the country, we remain hopeful because we have a conscious and energetic youth population. They must be nurtured with the care and affection of responsible guardians and guided to become patriotic and principled citizens. They will be the nation’s finest sons and daughters and its vigilant guardians. At the same time, the religious scholars have made immense contributions at every level of society. The people hold them in high regard. We must maintain strong relations with the scholarly community and encourage them to play an even more constructive role in nation-building.”
Concluding with an appeal to the nation, he said, “Let us all pray that Almighty Allah removes every obstacle and difficulty facing our nation. O Allah, do not place us in trials beyond our ability to bear. The martyrs of 2024 sacrificed their precious lives with hopes and aspirations for this country, and thousands who were permanently injured made immense sacrifices. To fulfill their dreams, we must move forward in unity to build a humane, dignified, and discrimination-free Bangladesh. May Allah accept all our sacrifices and efforts. Ameen.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
International Day in Support of Victims of Torture to be observed on Friday
Secretary General calls for justice and human rights protection
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar issued a statement on 24 June, on the occasion of the International Day in Support of Victims of Torture on 26 June.
In his statement, he said that enforced disappearances, killings, violence against women and children, and incidents of rape increased significantly during the fascist rule of Sheikh Hasina. He alleged that during the regime’s fifteen and a half years in power, numerous people were subjected to extrajudicial killings, while many innocent individuals were tortured to death or forcibly disappeared. He further claimed that thousands of women and children suffered abuse and leaders, activists of the opposition, along with Islamic scholars, journalists, lawyers, and intellectuals were arrested, imprisoned in false cases, and subjected to severe harassment.
He also stated that during the July–August 2024 student-led mass uprising, nearly 2,000 people were brutally killed and around 30,000 others were permanently disabled. According to his statement, thousands more sustained serious injuries and continue to receive treatment in hospitals. He alleged that under the previous government, citizens lacked security of life and property, freedom of expression was curtailed, and media outlets were silenced under the controversial Cyber Security Act. He further claimed that journalists were frequently arrested and imprisoned, while widespread corruption, extortion, and tender manipulation severely damaged the country's economy.
On the UN-designated International Day in Support of Victims of Torture, Mia Golam Porwar extends his deepest sympathy and solidarity to oppressed and persecuted individuals, groups, organizations, and communities in Bangladesh and around the world. He remarked that throughout history people have suffered cruel and inhumane treatment under state patronage and that, even in the modern era, conflicts are taking place at the expense of ordinary civilians.
Referring to Gaza and other parts of the Middle East, he stated that thousands of innocent people, including women and children, are being killed indiscriminately. He also expressed concern over recent developments in Iran, claiming that civilians over there, have suffered losses as some false allegations had been imposed upon them. He called for an immediate end to the ongoing oppression and persecution in Palestine, the Middle East, and across the world.
Concluding his statement, Mia Golam Porwar urged the United Nations, international human rights organizations, the Organization of Islamic Cooperation (OIC), and all peace-loving institutions to stand beside victims of oppression and persecution. He also called on the incumbent government to immediately release all individuals who are still remained behind the bar for unjust reasons stemming from the era of the former authoritarian government. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"সরকার তো অনেক ধরনের কার্ডই দিচ্ছে। ভ্যাট মওকুফের একটি কার্ড যদি গরিবদের দিত, তাহলে গরিবদের অনেক উপকার হতো।"
—
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি
সংসদ সদস্য, পাবনা-১
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
আজ ২৪ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় এ সভাটি সম্পন্ন হয়। সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএ মা’ছুম।
সম্মানিত সেক্রেটারি জেনারেল দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর একটি বিস্তারিত প্রতিবেদন সভায় উপস্থাপন করেন।
রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদের (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং সীমান্ত দিয়ে অবৈধ পুশইন ইস্যুসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ ছাড়া আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার আসন্ন অধিবেশন এবং অভ্যন্তরীণ সাংগঠনিক বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভার উদ্বোধনী বক্তব্যে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকে ৩-দফা দাওয়াত ও ৪-দফা কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছে। এ দীর্ঘ যাত্রাপথে জামায়াতে ইসলামীকে নানা চড়াই-উতরাই পার হতে হয়েছে এবং এখনো অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে। জামায়াতে ইসলামীর এই পথচলায় আল্লাহর অনেক প্রিয় বান্দাকে হাজারো জেল-জুলুম, হামলা-মামলাসহ অবর্ণনীয় হয়রানির শিকার হতে হয়েছে। অনেককে শাহাদাতের পিয়ালা পান করতে হয়েছে। শাহাদাতের সিঁড়ি বেয়ে রক্তাক্ত এই পথেই আমাদের এগিয়ে যেতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী নীতির আলোকে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক পন্থায় রাজনীতি করে আসছে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনের মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। জাতীয় সংসদের অংশীদারিত্বমূলক সকল নির্বাচনেই জামায়াতের প্রতিনিধি ছিল। জামায়াতে ইসলামীর দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ে দেশ ও জাতি গঠনে তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও কৃতিত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে দেশবাসীর প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বর্তমান জাতীয় সংসদেও জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে বৈষম্য, দারিদ্র্যমুক্ত এবং মর্যাদাপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে।”
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ২০২৪ এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ২০২৪-এর জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার চব্বিশের চেতনাকে ভুলিয়ে দেওয়ার এক আত্মঘাতী ও অপরিণামদর্শী অপচেষ্টায় লিপ্ত হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়ে পরবর্তীতে সেই গণভোটের রায়কে পদদলিত করে জাতির সাথে এক প্রকার প্রতারণা শুরু করেছেন। এই সিদ্ধান্ত সরকারের জন্য বুমেরাং হবে।”
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, “বর্তমানে সরকারি দলের লোকদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাণিজ্য মারাত্মক আকার ধারণ করেছে। ঘুষ-দুর্নীতি চলছে অবাধে। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেই মাত্র সাড়ে তিন মাসে তাদের শতাধিক নেতাকর্মী খুন হয়েছেন। তাছাড়া বিএনপির সন্ত্রাসীদের হামলায় জাতীয় নির্বাচনের পূর্বে শেরপুরে জামায়াতের একজন নেতা, নির্বাচনের পরে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর দুই জন নেতাকর্মী এবং অতি সম্প্রতি গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নির্মমভাবে নিহত হয়েছেন। রাজনৈতিক ছত্রছায়ায় দেশে হত্যা ও ধর্ষণের মতো অপরাধ জ্যামিতিক হারে বাড়ছে, যার ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।”
ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, “সরকারের কিছু ভুল ও অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ফ্যাসিস্ট আমলে ধ্বংসপ্রায় ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ যখন মাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে সরকার ব্যাংকটিকে পুনরায় ফ্যাসিবাদের দোসরদের হাতে তুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি, সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে সমূলে ধ্বংস করে দেবে। দেশবাসী আশা করে, সরকার এই ক্ষেত্রে দ্রুত শুভবুদ্ধির পরিচয় দেবে।”
তিনি আরও বলেন, “সরকার দেশের শিক্ষা, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি স্তরে নগ্ন দলীয়করণ করছে। এমনকি নবগঠিত সংসদেও চরম বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। সরকারি বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের সংসদ সদস্যদের অবমূল্যায়ন করা হচ্ছে। এভাবে সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে, যা জাতির জন্য চরম হতাশাজনক।”
সভার সমাপনী ভাষণে আমীরে জামায়াত বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ জাতির সামনে দৃশ্যমান। পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে আমাদের উসকানি দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সাথে পথ চলতে হবে এবং কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।”
তরুণ সমাজ ও আলেমদের গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত-ষড়যন্ত্র চলা সত্ত্বেও আমরা আশাবাদী। কারণ আমাদের রয়েছে একটি সচেতন তরুণ ও যুবসমাজ। তাদেরকে পিতা ও অভিভাবকের পরম মমতায় আগলে রাখতে হবে এবং ভালোবাসার সাথে বুকে টেনে নিতে হবে। তাদেরকে দেশপ্রেমিক ও আদর্শ ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে; এরাই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান ও অতন্দ্র প্রহরী। একই সাথে সমাজের প্রতিটি স্তরে আলেম সমাজের বিরাট অবদান রয়েছে। দেশবাসী আলেমদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে। বরেণ্য আলেম সমাজের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের দেশ গঠনে আরও ইতিবাচক ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে।”
পরিশেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন জাতির সকল বাধা ও পিচ্ছিল পরিস্থিতি দূর করে দেন। হে মহান রব, জাতি হিসেবে আমাদেরকে এমন কোনো কঠিন পরীক্ষায় ফেলবেন না, যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। চব্বিশের শহীদরা যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশের জন্য তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন এবং হাজারো পঙ্গুত্ববরণকারী ভাই-বোনেরা যে কঠিন ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের সেই স্বপ্ন পূরণে একটি বৈষম্যমুক্ত ও মর্যাদাপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকল ত্যাগ ও কোরবানি কবুল করুন। আমীন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নির্যাতনের শিকারদের পাশে দাঁড়াতে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান- মিয়া গোলাম পরওয়ার
২৬ জুন ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার ২৪ জুন এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো অপরাধ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে অসংখ্য মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সীমাহীন শারীরিক নির্যাতন চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এবং কারণে-অকারণে অনেককে গুম করা হয়েছে। একই সাথে হাজার হাজার নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, আইনজীবী ও বুদ্ধিজীবীদের গ্রেফতার করে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রেখে চরম হয়রানি করেছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে প্রায় ২ হাজার মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে প্রায় ৩০ হাজার নিরীহ মানুষকে। এছাড়া হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন রয়েছেন। বিগত সরকারের আমলে দেশের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না, কেড়ে নেওয়া হয়েছিল বাকস্বাধীনতা। বিতর্কিত ‘সাইবার নিরাপত্তা আইন’-এর নামে গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল এবং কথায় কথায় সাংবাদিকদের গ্রেফতার ও কারারুদ্ধ করা হতো। সর্বগ্রাসী ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দেওয়া হয়েছিল।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আমি বাংলাদেশসহ সারাবিশ্বের শোষিত ও নির্যাতিত ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। যুগের পর যুগ ধরে মানুষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিষ্ঠুর ও নির্দয় নির্যাতনের শিকার হয়েছে। বর্তমান আধুনিক সভ্যতার যুগেও বিশ্বব্যাপী সংঘাত জিইয়ে রেখে সাধারণ মানুষের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। গাজাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজার হাজার নারী-শিশুসহ নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। অতি সম্প্রতি ইরানেও মিথ্যা অভিযোগে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন করা হচ্ছে। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান এই নিষ্ঠুর জুলুম-নির্যাতন অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”
পরিশেষে তিনি বলেন, “২৬ জুনের এই আন্তর্জাতিক দিবসে আমি জাতিসংঘ, বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং ওআইসি-সহ সকল শান্তিকামী সংস্থাকে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে, পতিত স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক বা অন্যায় উদ্দেশ্যে এখনো যারা কারাবন্দি আছেন, তাদের সকলকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি বর্তমান নির্বাচিত সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Alliance Demands Trial of Awami League Crimes
Ignoring July mandate and reforms may have worse consequences, warns Dr. Shafiqur Rahman MP
A rally organized by the 11-Party Alliance was held in the capital today (23 June) demanding justice for all enforced disappearances, killings and mass killings, allegedly committed by the fascist Awami League. The rally took place at the Bijoynagar Water Tank intersection in Dhaka, where the Chief Guest was Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP.
The program was chaired by Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Dr. AHM Hamidur Rahman Azad, and it was jointly hosted by Secretary of Dhaka South City Jamaat-e-Islami Dr. Shafiqul Islam Masud MP and Assistant Secretary of Dhaka North City Jamaat-e-Islami Dr. Fakhruddin Manik.
Among others, Chief Whip of the Opposition in the Parliament and Convener of the National Citizen Party (NCP) Nahid Islam MP; Ameer of Bangladesh Khelafat Majlis Maulana Mamunul Haque; Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami Maulana Rafiqul Islam Khan MP; Central Executive Council Member and Ameer of Dhaka South City Jamaat-e-Islami, Nurul Islam Bulbul MP; Central Executive Council Member and Ameer of Dhaka North City Jamaat-e-Islami Mohammad Selim Uddin; Secretary General of Amar Bangladesh Party (AB Party) Barrister Asaduzzaman Fuad; Spokesperson of Jatiya Ganatantrik Party (JAGPA) Engineer Rashed Prodhan; Chief Coordinator of the National Citizen Party (NCP) Nasiruddin Patwari; Acting Secretary General of LDP Billah Hossain Miaji; Nayeb-e-Ameer of Khelafat Majlis Maulana Ahmed Ali Qasemi; Chairman of Bangladesh Labor Party Dr. Mostafizur Rahman Iran; Nayeb-e-Ameer of Nezame Islam Party Maulana Abdul Majed Athari; Chairman of Bangladesh Development Party Advocate Anwarul Islam Chan; Senior Joint Secretary General of Bangladesh Khelafat Majlis Ata Ullah Amin; Acting Secretary General of Bangladesh Labor Party Khandaker Mirajul Islam; and Secretary General of JAGPA Professor Iqbal Hossain, also spoke on the occasion.
Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP said that the Awami League, which once declared it would eliminate others, has itself been eliminated. He warned against using the rhetoric of annihilation, asserting that Jamaat-e-Islami does not fear intimidation and will continue its uncompromising role in safeguarding Bangladesh’s independence and sovereignty.
He further alleged that the BNP had promised justice before the election but changed its stance after assuming power, claiming that it is now following the path of fascism. Referring to Bangladesh’s history of popular uprisings, he said the people of the country are revolutionary by nature and that no government can survive once the masses take to the streets. He warned that if the government ignores the spirit of July, as well as the demands for justice and reforms, and chooses the path of fascism, whatever is necessary will be done to bring it back on the right course.
The Jamaat Ameer emphasized that every mass killing allegedly committed by the Awami League must be brought to justice. He stressed that the goal is not to take revenge but the establishment of justice, adding that failure to ensure justice would itself constitute an injustice. He urged the government to step aside if it is unable to deliver justice.
Opposition Chief Whip and Convener of the National Citizen Party (NCP) Nahid Islam MP expressed deep concern that not a single killing linked to the mass uprising has been brought to a conclusion in court even after two years. Calling for the resignation of the Chief Prosecutor, he held him responsible for the delay in judicial proceedings. He also alleged that the Awami League has historically served Indian interests and claimed that unless justice is ensured for the Awami League’s alleged actions, the current government will not be able to complete its five-year term.
Ameer of Bangladesh Khelafat Majlis Allama Mamunul Haque said that the spirit of the July Revolution was to establish a new Bangladesh free from discrimination and fascism. He pledged to work toward that goal even at great personal cost and stated that justice would be ensured for every killing in the new Bangladesh. He warned that if a BNP-led government fails to prosecute what he described as Awami fascism, it too would have to answer before the people. He further stated that fascism, whether in its old or a new form, would not be allowed to return, and cautioned that the aspirations of July cannot be ignored without consequences.
AB Party’s Secretary General Barrister Asaduzzaman Fuad said that the BNP appears to have forgotten the reasons behind the July mass uprising. Reminding the audience of the causes of the movement, he argued that the arrogance and complacency of those in power may have obscured those lessons for now, but they would inevitably be remembered. He questioned why the government had sought power if it was unwilling to pursue justice and called for the immediate opening of the July Museum.
Chairman of the Labor Party Dr. Mostafizur Rahman Iran said that the fascist Awami League would not be allowed to engage in politics anywhere in Bangladesh. He described the Awami League as an enemy of the people and demanded justice for every killing that took place during its rule.
Vice President of the Jatiya Ganatantrik Party (JAGPA) Engineer Rashed Prodhan said that Awami League is a terrorist organization, was founded on 23 June carrying the legacy of the betrayal of the Battle of Plassey. He alleged that it was established to serve Indian interests and exploit the people of Bangladesh.
Acting Secretary General of the Liberal Democratic Party (LDP) Billah Hossain Miaji said that if justice is not ensured for the alleged genocide committed by the Awami League, the BNP government will have to answer before the people. He urged the government to establish a special tribunal and prosecute what he termed the fascist Awami League before facing public accountability.
Nayeb-e-Ameer of Khelafat Majlis Maulana Ahmed Ali Qasemi said that the BNP government appears overly attached to the Constitution of 1972. He argued that had the 1972 Constitution remained fully in force, parliamentary elections would not have been held in 2026, as the 13th parliamentary election was originally due in 2029. He claimed that the opportunity for an election arose only because the July mass uprising forced the fascist Awami League from power, and accused the BNP of disregarding the very movement that created that opportunity.
Nayeb-e-Ameer of Nezame Islam Party Maulana Abdul Majed At-Taheri said that fascism had been driven out of the country through the July mass uprising and vowed that it would not be allowed to return in any form.
In his address, Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Dr. AHM Hamidur Rahman Azad said that a government under which even members of its own party are not safe, and during whose first 100 days in office 900 murders allegedly occurred, cannot ensure the safety of the nation. He argued that justice cannot be expected from such a government and asserted that solutions must therefore be sought through public movements. Referring to a recent call by the Jamaat Ameer, he urged the people to prepare for another revolution.
Among others, Central Executive Council Member of Bangladesh Jamaat-e-Islami Mr. Mobarak Hossain; Central Working Committee Member and Nayeb-e-Ameer of Dhaka South City Jamaat-e-Islami Advocate Dr. Helal Uddin; Central Working Committee Member and Assistant Secretary of Dhaka South City Jamaat-e-Islami, Muhammad Delawar Hossain; Central Working Committee Member and Assistant Secretary of Dhaka North City Jamaat-e-Islami Dr. Fakhruddin Manik; and Majlis-e-Shura Member and Assistant Secretaries of Dhaka South City Jamaat-e-Islami Mohammad Kamal Hossain MP, Dr. Abdul Mannan, and Muhammad Shamsur Rahman and senior leaders of the 11-Party Alliance at both the central and Dhaka City levels were also present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না।
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
#drshafiqurrahman #jamaat #dhaka #jamaatislamiThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair expresses regret over attack on journalists; Pledges investigation and accountability
Bangladesh Jamaat-e-Islami’s Assistant Secretary General and its Central Media and Publicity Department Secretary Advocate Ahsanul Mahboob Zubair issued a statement today, June 23, 2026 (Tuesday), expressing regret over the recent incident of attacking journalists in Dhanmondi of the capital.
He said, "An unfortunate, undesirable, and regrettable incident occurred in which media professionals were attacked during a peaceful political program in the Dhanmondi-32 area of the capital. We sincerely express our deep sorrow over this incident.”
We would like to state clearly that Bangladesh Jamaat-e-Islami has always respected press freedom and the professional rights of the journalists. The media serves as the fourth pillar of the state, and journalists play an indispensable role in building any democratic and accountable society. Any form of aggression or violence against journalists while they are carrying out their professional duties is completely unacceptable.
He further stated: “Based on our preliminary understanding, this unpleasant situation arose after the peaceful conclusion of the Dhanmondi Zone’s protest program due to the provocation of some overenthusiastic individuals or unexpected outsiders present at the scene. Jamaat-e-Islami never condones violations of party discipline or any form of extremist behavior.”
He added: “To determine who was actually involved in this incident and how the misunderstanding originated, the party will conduct an internal review. If the involvement of any party member at any level is proven, strict organizational action will be taken against them.”
We believe that at this critical juncture of building a new Bangladesh free from fascism, it is essential to maintain mutual goodwill and cooperation between the media and political parties. We urge all concerned to remain vigilant so that no vested group can exploit this incident to create misunderstandings or divisions. We hope that this statement will bring an end to any misunderstanding surrounding the matter.
Advocate Zubair further said, “Mahfuzur Rahman Shishir, Multimedia Reporter of Daily Sakal, was injured while performing his professional duties in this incident. I wish him a speedy recovery and express my deep sympathy and solidarity with him.”
To prevent the recurrence of such unfortunate incidents in the future, Jamaat-e-Islami will act with greater awareness and responsibility. We once again sincerely express our regret over this tragic incident. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the Ambassador of Switzerland
On 23 June (Tuesday) at 11:30 AM, the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, held a courtesy meeting with the Ambassador of Switzerland to Bangladesh, H.E. Mr. Reto Renggli, at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament Building.
Mr. Alberto Giovanetti, Cousellor and Head of Political, Economic and Communication Affairs at the Swiss Embassy, and Mr. Khaled Iqbal Chowdhury, Senior, Political, Economic and Press Officer of the embassy accompanied the ambassador at that time. The meeting was conducted in a very cordial and friendly atmosphere.
Discussions focused on the overall situation in Bangladesh following the election, as well as investment-related matters between Bangladesh and Switzerland. Both sides expressed optimism that Switzerland would continue its strong support for Bangladesh and that Swiss investment in Bangladesh would further increase in the future as well.
During the meeting, the Ambassador emphasized the importance of strengthening democracy and democratic institutions in Bangladesh. The discussion also covered the Rohingya crisis, the improvement of the human rights situation, and the necessity of strengthening the Human Rights Commission. The importance of constructive roles by the government, opposition parties, and civil society in ensuring a stable political environment have been discussed in the meeting as well.
The Honorable Leader of the Opposition thanked the Ambassador for his active engagement and invited Switzerland to expand its cooperation in areas such as green energy and bilateral trade and investment.
Foreign Affairs Advisor to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman MP and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee were also present during the discussion.
#drshafiqurrahman #switzerlandembassydhaka #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।
বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে-সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।”
বৈঠকে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেন।
এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও বৈঠকে আলোচনা হয়। মাননীয় বিরোধীদলীয় নেতা মান্যবর রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রীন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ নানা ক্ষেত্রে সুইজারল্যান্ডকে এগিয়ে আসার আহবান জানান।
আলোচনাকালে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #switzerlandembassydhaka #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11 Killed in Nationwide Lightning Strikes; Advocate Zubair expresses condolence; Calls for safety measures
Assistant Secretary General and Secretary of the Media and Publicity Department of Bangladesh Jamaat-e-Islami Advocate Ahsanul Mahboob Zubair issued a message of condolence today, Monday, June 22 expressing deep sorrow and condolences over the deaths and injuries of 11 people, including three madrasa students, caused by lightning strikes across the country.
In the statement, he said that the deaths of 11 people, including three madrasa students, due to lightning strikes across the country from the afternoon until the night of Sunday, June 21, were extremely painful and tragic. He expressed his deep condolences over the untimely deaths of the citizens and extended sympathy to their families. He also prayed, seeking the forgiveness of the deceased and wished a speedy recovery for those who were injured.
Advocate Zubayer stated that these accidents occurred while people were staying in open areas during severe storms and rainfall. The victims included farmers, laborers, and ordinary citizens.
Among the casualties, three people died in Savar, two in Manikganj, three in Narsingdi, and one each in Netrokona, Jamalpur, and Kishoreganj. He called on the government to provide the affected families with the necessary financial assistance.
He further said that, to help citizens take precautionary measures, the government should ensure advance warnings and public awareness campaigns during periods of severe weather. He also called for the installation of lightning protection systems in high-risk workplaces.
At the same time, he urged the fellow citizens to avoid going outdoors during adverse weather conditions and to remain in safe locations or workplaces. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns the killing of farmer Jamil Hossain in Pabna
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Media and Publicity Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement today, Monday, 22 June, condemning and protesting the killing of a farmer, named Jamil Hossain (50), by a BNP leader in Bhangura, Pabna, on last Saturday, 20 June.
In the statement, he said: “The brutal beating to death of an innocent farmer named Jamil Hossain (50) by a BNP leader in Bhangura in Pabna district has shocked the entire nation. This killing constitutes a violation of fundamental human rights. I strongly condemn and protest this incident. At the same time, I demand the immediate arrest of the BNP leader involved with this murder and that he be brought to justice without delay.
Advocate Ahsanul Mahboob Zubair stated that, due to the absence of the rule of law in the country, politically affiliated terrorists and killers are being emboldened. As a result, ordinary citizens continue to fall victim to violent crimes. Even an ordinary agricultural worker is not safe from the persecutions of the BNP leaders.
Consequently, on Saturday, 20 June, Jamil Hossain, son of Abu Mondol of Harina village in Bagha Upazila of Rajshahi, lost his life after being subjected to torture while working in Pabna to earn his livelihood.
Advocate Zubair further said that he urges law enforcement agencies and the administration to take all necessary measures to arrest the fugitive BNP leader Yusuf Ali, son of Abdul Quddus Mondol of Char Bhangura village, who is alleged to be involved in the killing.
He also called on the government to provide financial assistance and all necessary support to the victim’s family. At the end of the statement, Advocate Zubair prayed for the forgiveness of the deceased and extend my deepest condolences to the bereaved family.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা
"এডিবির উন্নয়ন তহবিলের ৫০% কাজও যদি বাস্তবায়ন হতো
বাংলাদেশের অলিগলি পর্যন্ত কোন কাঁচা রাস্তা থাকতো না"
-
ফজলুর রহমান সাঈদ এমপি
জাতীয় সংসদ সদস্য, জয়পুরহাট-১,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা
"এই বাজেটে দুর্নীতি বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা ও সম্পদ সমবণ্টনের কোন দিকনির্দেশনা বা পলিসি দেয়া হয়নি"
-
ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এমপি
জাতীয় সংসদ সদস্য, কুড়িগ্রাম-৩,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
New programs announced at the press conference of the 11-Party Alliance
A press briefing of the 11-Party Alliance was held today, 22 June, at 10:00 AM at the central office of Bangladesh Jamaat-e-Islami. During the briefing, the Coordinator of the 11-Party Alliance and Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami, and former MP Dr. A.H.M. Hamidur Rahman Azad addressed the journalists and referred to a dark chapter in history, saying:
“Tomorrow, 23 June, is a tragic day in the political history of Bangladesh. The defeat at the Battle of Plassey in 1757 was not merely a military loss; it marked a painful chapter of failure in safeguarding independence, sovereignty, and national interests.
History teaches us that conspiracies against national interests, betrayal, and public unawareness can lead a nation to disastrous consequences.
He further stated that an analysis of Bangladesh’s current overall situation reveals some alarming similarities. Over the past 17 years, the country’s independence, sovereignty, and the rights of its people have repeatedly been compromised for the sake of retaining power. Although that chapter ended through a mass uprising, new conspiracies against the country and attempts to rehabilitate fascism are now being observed.
Regarding border killings, he said that incidents such as killings, abductions, and the detention of farmers along the border areas are continuing, yet no effective or visible protest has been seen from the government. Various provocative activities along the border are increasing which poses serious security threat to the country.
He emphasized that protecting the country's independence and sovereignty and ensuring the safety of people's lives and property are among the government's primary responsibilities.
Bangladesh has long suffered under authoritarian rule. The nation has yet to receive the justice for numerous incidents, including the killings of 28 October, the Pilkhana tragedy of 25 February 2009, enforced disappearances, murders and torture of opposition voices, repression of Islamic scholars and political activists, and most recently, the July–August mass killings. Hundreds of people were martyred and thousands were injured or permanently disabled during the July–August mass uprising.
Although the interim government accelerated efforts to prosecute those responsible for the killings, the current government allegedly slowed the judicial process by appointing partisan individuals. As a result, the trial of the genocide has yet to achieve visible progress. This culture of impunity is creating frustration among the people and providing an opportunity for fascist forces to become active again.
He added that, in this context, the top leaders of the 11-Party Alliance held a meeting on the night of 21 June, followed by today’s meeting, where they thoroughly reviewed the country's current situation. The meeting decided to further intensify the movement demanding justice for the mass killings.
A two-day program was announced from the press meet demanding justice for enforced disappearances, killings, and genocide; protesting anti-national conspiracies. It also called for an end to repression against opposition parties; and opposing rising commodity prices and the deterioration of law and order.
Announced Programs:
1. A public rally will be held tomorrow, 23 June, at 5:00 PM in Bijoy Nagar, Dhaka, in the presence of the top leaders of the 11-party alliance.
2. Nationwide protest rallies and processions will be held in all districts on 4 July.
In addition, a 36-day program has been outlined to mark the second anniversary of the July uprising. The program will be finalized and officially announced at the 11-Party Alliance meeting scheduled for 25 June.
At the briefing, the 11-Party Alliance called upon the people of the country to remain united and continue peaceful movements to protect Bangladesh’s independence and sovereignty, secure the rights of the people, and also to resist the government’s authoritarian rule.
Among others, Chief Coordinator of NCP Nasiruddin Patwari, Senior Joint Secretary General of Bangladesh Khelafat Majlis Maulana Ataullah Amini, Acting Secretary General of LDP Billal Miaji, Secretary General of Bangladesh Nezam-e-Islam Party Mufti Maulana Musa Bin Izhar, Office Secretary of Bangladesh Labor Party Miraj Khan, General Secretary of JAGPA Professor Iqbal Hossain, Office Secretary of AB Party Abdullah Al Mamun Rana, Engineer Shahidul Alam of Bangladesh Development Party were present during the press conference. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ"
২৩ জুন | বিকাল ৫টা | বিজয়নগর পানির ট্যাংকি মোড়
প্রধান অতিথি : ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
আয়োজনে : ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep condolences over death of Five Bangladeshi youths in Qatar road accident
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar has issued the following message of condolence on 21 June 2026 expressing profound grief and sorrow over the deaths of five young men from Sylhet in a tragic road accident in Qatar.
In the statement, he said that six people, including five Bangladeshis, were killed in a road accident in the Sanaiya area of Qatar at 12:00 PM local time on June 21. Secretary General described the incident as extremely tragic and heartbreaking.
In the condolence message, he said that "I am deeply saddened by the casualties. I am expressing condolences, and praying for the forgiveness of the deceased, and conveying sympathy to the bereaved families.
Mia Golam Porwar also prayed to Almighty Allah to grant them patience and strength during this difficult time.
He stated that all the deceased Bangladeshis were residents of Kanaighat Upazila in Sylhet. The victims were identified as Mostak Ahmed (30), son of Salim Ullah from Majhtaluk village of Jhingabari Union; Jubayer Ahmed (30), son of the late Ahsan Ullah; Jasim Uddin (30), son of Siraj Uddin from Agotaluk village; Jibal Ahmed (36), son of Abdun Noor from Amarpur village; and Kadir Ahmed (24), son of Bahar Uddin from Gachhbari Nayagram of Dakshin Banigram Union.
Secretary General further noted that the deceased expatriates had been contributing significantly to both their families and the national economy through their hard-earned remittances. Their deaths have caused immense losses to their families as well as to the country. He urged the government to take the necessary steps to ensure the swift return of the victims' bodies and called for financial assistance to be provided to the affected families as needed. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns killing of Chhatrashibir leader Saifullah Bari in Gaibandha; demands swift justice
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar in a statement issued on June 21, said:
“Today at noon in the Bonarpara area of Saghata Upazila in Gaibandha District, former Jubo Dal leader Mukul, his brother Palash, and their associates brutally beat to death Saifullah Bari, president of the Union Chhatrashibir leader by using sharp weapons and iron rods in broad daylight. This premeditated killing, is extremely barbaric, cowardly, and inhumane.
Such a bloody and savage attack, reportedly stemming from a dispute over the formation of a managing committee for a primary school, is unacceptable in any civilized society or healthy political culture. I strongly condemn and protest this heinous murder.”
Calling on law enforcement agencies to take immediate action, he said:
“The masterminds behind the incident, Mukul and Palash, along with all those involved in the killing and acts of terrorism, must be arrested without delay and brought under the law. Their exemplary punishment must be ensured. We strongly urge the administration and police to ensure that no political or other influence will be tolerated in obstructing the investigation of this sensitive case.”
In the statement, he further said: “Salahuddin, a friend of Saifullah who was seriously injured in the attack, is currently undergoing treatment in critical condition at Shaheed Ziaur Rahman Medical College Hospital. We pray for his speedy recovery.”
He concluded by praying saying that, “I pray to Almighty Allah for the acceptance of the martyrdom of Saifullah Bari and extend my deepest condolences to his bereaved family members, relatives, and colleagues. May Almighty Allah grant the grieving family the strength to endure this profound loss.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ কোন ব্যয় নয় বরং এটি ভবিষ্যতের জন্য বিনিয়োগ"
-
এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি
সেক্রেটারি, খুলনা মহানগরী
বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns Mirza Fakhrul's remarks; reaffirms commitment to democracy
Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General and Secretary of its Central Publicity and Media Department, Advocate Ahsanul Mahboob Zubair issued a statement today (Sunday, June 21) strongly condemning and protesting the remarks made by Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir, who allegedly stated that “Jamaat-e-Islami is a regimented political party. They do not believe in democracy.”
In his statement, Advocate Zubair said that Bangladesh Jamaat-e-Islami is a value-based democratic political party and has made significant contributions to Bangladesh’s parliamentary democracy. He strongly condemned the concerned minister’s fabricated and baseless comments regarding Jamaat-e-Islami’s stance on democracy.
Referring to the party’s parliamentary history, Advocate Zubair said that Bangladesh Jamaat-e-Islami had won seats in the 3rd, 5th, 7th, 8th, and a total of 68 seats in the most recently the 13th National Parliamentary Elections, and is playing the role of the main opposition party.
Therefore, he claimed that Mirza Fakhrul Islam Alamgir’s remarks reflect the deterioration of political discourse. According to him, the minister made such distorted comments because he could not accept Jamaat’s growing popularity and ideological influence, and as such the people of the country have rejected these remarks with disdain.
He further alleged that the minister’s comments were motivated by jealousy over Jamaat’s popularity. He also stated that Bangladesh Jamaat-e-Islami has been a pioneer in launching positive political trends in the country and provides opportunities for people of all professions, religions, and social backgrounds to engage in politics.
He claimed that the nation had witnessed this inclusiveness during previous elections. He added that it is no longer possible to mislead the public with false information and rhetoric, as the people are now politically aware. He urged leaders and activists of the ruling party to refrain from making such statements in the future and called for constructive criticism and a culture of cordial and respectful politics. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
যুবদল নেতার হাতে শিবির নেতা সাইফুল্লাহ বারীকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আজ ২১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় আজ দুপুরে প্রকাশ্য বাজারে সাবেক যুবদল নেতা মুকুল ও তার ভাই পলাশসহ সন্ত্রাসীরা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ও মেধাবী ছাত্র সাইফুল্লাহ বারীকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পরিকল্পিত হত্যাকাণ্ড অত্যন্ত বর্বর, কাপুরুষোচিত ও মানবতাবিরোধী।
একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ ধরনের রক্তক্ষয়ী ও পাশবিক হামলা কোনো সভ্য সমাজ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য হতে পারে না। আমি এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা মুকুল ও পলাশসহ সকল খুনি ও সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসন ও পুলিশের প্রতি জোর দাবি জানাচ্ছি, কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব যেন এই স্পর্শকাতর মামলার তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “হামলায় গুরুতর আহত সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “আমি নিহত সাইফুল্লাহ বারীর শাহাদাত কবুলিয়তের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা শোকাহত পরিবারকে এ কঠিন শোক সহ্য করার তাওফীক দান করুন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ জুন রোববার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ ২১ জুন কাতারের স্থানীয় সময় দুপুর ১২টায় সানাইয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশিসহ ৬জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীরভাবে ব্যথিত, শোক প্রকাশ করছি, নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও তাদের ধৈর্যধারণের জন্য মহান আল্লাহর নিকট তাওফিক কামনা করছি।
গোলাম পরওয়ার বলেন, আমরা জানতে পেরেছি নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।
তিনি আরও বলেন, নিহত প্রবাসীরা নিজেদের শ্রম দিয়ে উপার্জন করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখাসহ পরিবারের স্বচ্ছলতায় ভূমিকা রেখেছিলেন। তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দেশ ও পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিহতদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ : এডভোকেট জুবায়ের
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না’ আজ যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২১ জুন রোববার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না’ বলে আজ যে বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম এবং সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদে এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করে প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করে আসছে। সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাজনীতির দৈন্যতার বহিঃপ্রকাশ। জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও আদর্শের কাছে হার মেনে তিনি এমন বিকৃত মন্তব্য করেছেন, যা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখান করে। জামায়াতের জনপ্রিয়তায় তিনি ঈর্ষান্বিত হয়ে এধরনের মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনাকারী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে সব শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের মানুষের রাজনীতি করার সুযোগ রয়েছে। যা বিগত নির্বাচনে জাতি প্রত্যক্ষ করেছে। সুতরাং,জাতিকে গালগল্প শুনিয়ে, মিথ্যা তথ্য দিয়ে আর বোকা বানানোর সুযোগ নেই, জাতি সচেতন। আমি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য ও বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে সরকারদলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে গঠনমূলক সমালোচনা ও সৌহার্দ্যের রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the Ambassador of Sweden to Dhaka
On 21 June (Sunday) at 11:30 a.m., at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament Building, the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, held a courtesy meeting with His Excellency Mr. Nicolas Weeks, Honorable Ambassador of Sweden to Bangladesh.
First Secretary of Swedish embassy Ms. Matilda Svensson, and Second Secretary and Head of Political, Trade and Communication Mr. Olle Lundin accompanied the H.E. Ambassador at that time. The meeting was held in a highly cordial, friendly, and warm atmosphere.
Discussions covered the overall post-election situation in Bangladesh, bilateral relations and investment between Bangladesh and Sweden, as well as matters of mutual interest concerning international relations. The Swedish side reaffirmed its strong support for Bangladesh in the future. Both sides also expressed optimism that Swedish investment in Bangladesh would continue to increase.
The meeting further addressed the parliamentary activities, July Charter, the implementation of the referendum verdict, and the potential implications of the ordinances, which have been elapsed. In addition, the two sides exchanged views on the proposed national budget, tax structure reforms, effective solutions to the Rohingya crisis, and various development projects in Bangladesh financed by Sweden.
Advisor on Foreign Affairs to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP, and Mr. Ali Ahmad Mabrur, Member of the Foreign Affairs Advisory Committee were also present on the occasion.
#drshafiqurrahman #sweedishembassydhaka #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
একনজরে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ
তারিখ: ২০ জুন ২০২৬ | শনিবার
স্থান: ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান, খুলনা
#drshafiqurrahman #11_party #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ২১ জুন (রবিবার) সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান মিঃ ওলে লুন্দিন।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে-সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিনতি নিয়ে আলোচনা হয়। একইসাথে প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দুপক্ষ পরস্পরের সাথে মতবিনিময় করেন।
সাক্ষাতে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #sweedishembassydhaka #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না : ডা. শফিকুর রহমান এমপি
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ ২০ জুন শনিবার দুপুর ২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
এছাড়া সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব মোবারক হোসাইন, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমীর মাওলানা ইমরান হোসাইন, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, ঝিনাইদহ জেলা আমীর আলী আযম মো. আবু বকর এমপি, যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি, মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজউদ্দিন খান এমপি, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি, বাংলাদেশ লেবার পার্টির খুলনা মহানগরী সভাপতি অধ্যক্ষ এসএএম সাইফুদ্দোহা, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগরী সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবু বক্কর সিদ্দিক মোড়ল। এ সময় খুলনা বিভাগের বিভিন্ন আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্যগণ হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। দেশের সর্বস্তরের মানুষ—যুবক, শিশু, নারী ও প্রবীণ—একসাথে দাঁড়িয়েছেন। এই জনজাগরণকে আর থামানো যাবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনগণের রায়কে সম্মান করতে হবে। যারা জনরায়কে অগ্রাহ্য করে, তাদের পরিণতি ইতিহাস বারবার দেখিয়েছে। অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও সেই ভুলের মাশুল দিতে হবে।
তিনি বলেন, আমরা বিএনপিকে বলছি, আপনারা ভুল পথে এগোচ্ছেন। ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসুন। জনগণকে সম্মান করুন, জনরায়কে সম্মান করুন। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ছাত্র-যুব সমাজের আন্দোলনকে সরকার দমন করার চেষ্টা করেছিল, নির্বিচারে মানুষ খুন ও পঙ্গু করা হয়েছিল। অবশেষে জনস্রোতের মুখে তৎকালীন বেহায়া ও নির্লজ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমানজনকভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। তিনি মানুষ খুন, পঙ্গু করা, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস, ব্যাংক-বিমা-শেয়ারবাজার লুণ্ঠন এবং অর্থ পাচার করেছেন, এবং শেষে তার 'সেবাদাসী' হিসেবে কাজ করা প্রভুদের কাছে আশ্রয় নিয়েছেন।
খুলনাবাসীর উদ্দেশে তিনি বলেন, খুলনাবাসী, আমরা আপনাদের কাছে একটি অঙ্গীকার নিয়ে এসেছিলাম। আপনারা যে রায় দিয়েছেন, আমরা সেই রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও কৌশলের মাধ্যমে ভোট কেড়ে নেওয়া হলেও আমরা পিছিয়ে যাব না। সংসদে যতটুকু শক্তি আছে, তা নিয়েই সিংহের মতো লড়াই করব, ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা জানি, অনেক সময় ক্ষমতাসীনদের কানে জনগণের কথা পৌঁছায় না। সংসদে যদি জনগণের দাবি ও ন্যায়বিচারের সমাধান না হয়, তাহলে দেশের মাঠ-ঘাট, জনপদ ও জনসমাবেশ থেকেই জনগণ তাদের শক্তির প্রকাশ ঘটাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও বগুড়াসহ সারাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, বলেন তিনি।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল প্রসঙ্গে আমীরে জামায়াত বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। কিন্তু কেউ যেন মনে না করেন যে আমরা অন্যায়কে মেনে নিয়েছি। দেশে অস্থিরতা সৃষ্টি না হোক, সে কারণেই আমরা ধৈর্য ধারণ করেছি। কিন্তু অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না।
জামায়াত নেতৃবৃন্দের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দ জাতির স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তারা আমাদের শিখিয়েছেন, দেশের প্রয়োজনে হাসিমুখে কষ্ট ও সংগ্রামকে বরণ করে নিতে হয়। বাংলার ইতিহাসও সেই ত্যাগ ও সাহসিকতার শিক্ষা দেয়। জনগণ প্রয়োজনে সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যাবে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, যদি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি প্রভুদের কাছে নতি স্বীকার করা হয়, তবে জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষার প্রশ্নে জনগণ সর্বদা সচেতন ও প্রস্তুত।
তিনি আরও বলেন, আমরা কোনো প্রতিবেশী দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে চাই না। একইভাবে, আমাদের দেশেও যেন কোনো ধরনের অন্যায় হস্তক্ষেপ না হয়, সেটাও আমরা প্রত্যাশা করি। আমরা শান্তিপূর্ণ ও সম্মানজনক প্রতিবেশীর সম্পর্ক চাই। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ এলে, জনগণ তার জবাব দিতে প্রস্তুত থাকবে।
ডা. শফিকুর রহমান বলেন, মনে হচ্ছে দেশকে একটি নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। এই পরিবর্তন কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়। এটি হবে একটি স্বাধীন, মর্যাদাবান, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার আন্দোলন।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি শোষণ, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত এবং দলীয় প্রভাবমুক্ত বাংলাদেশ গড়া। আমরা এমন একটি মানবিক রাষ্ট্র চাই, যেখানে সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হবে। আমি বাংলাদেশের যুবসমাজের প্রতি আহ্বান জানাচ্ছি—দেশের কল্যাণে প্রস্তুত হোন। শুধু তরুণরাই নয়, জাতির প্রয়োজনে প্রবীণরাও নিজেদের যুবকের মতো প্রস্তুত রেখেছেন। অন্যায়, শোষণ, আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসাথে লড়াই করতে হবে। সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার জন্য কাজ করার আহ্বান জানান আমীরে জামায়াত।
কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আমরা ১১ দলীয় জোট চেয়েছিলাম বৈষম্যমুক্ত, দারিদ্র্যমুক্ত, চাঁদাবাজিমুক্ত, দুর্নীতিমুক্ত, মানবিক নীতি-নৈতিকতাভিত্তিক বাংলাদেশ। আমাদের লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র গঠন করা, যেখানে মানুষের মর্যাদা, ন্যায়বিচার এবং সুশাসন নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি, ধর্মীয় মূল্যবোধ মানুষের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে আমরা মনে করি, প্রকৃত ন্যায়বিচার ও মানবিক আচরণ সব মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা কখনও অন্য ধর্মের মানুষের প্রতি অবিচার, নির্যাতন বা অসম্মানের পক্ষে নই।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা ছিল একটি বিকল্প রাজনৈতিক শক্তি দেশের নেতৃত্বে আসবে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক বাস্তবতার কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফলে জনগণের সামনে এখনও অনেক জাতীয় সমস্যা রয়ে গেছে। আজও সীমান্তে হত্যাকাণ্ড, কূটনৈতিক উত্তেজনা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট নানা প্রশ্নে জনগণের উদ্বেগ অব্যাহত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা কোনো দয়া বা অনুগ্রহের ফল নয়। এটি বহু মানুষের আত্মত্যাগ, সংগ্রাম এবং রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। তাই জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন। এই সংস্কার কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সুবিধার জন্য নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও টেকসই রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য। আমরা চাই— ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে; রাষ্ট্রক্ষমতার অপব্যবহার বন্ধ হয়; বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারে; আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
মাওলানা মামুনুল হক বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। যারা জনরায়কে অগ্রাহ্য করে, তাদের পরিণতি ইতিহাস বারবার দেখিয়েছে। অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও সেই ভুলের মাশুল দিতে হবে। আমরা বিএনপিকে বলছি, দেশ ও জাতির স্বার্থে আপনারা ভুল পথে এগোচ্ছেন। ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসুন। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
তিনি আরও বলেন, অনেক সময় ক্ষমতাসীনদের কানে জনগণের কথা পৌঁছায় না। সংসদে যদি জনগণের দাবি ও ন্যায়বিচারের সমাধান না হয়, তাহলে দেশের মাঠ-ঘাট, জনপদ ও জনসমাবেশ থেকেই জনগণ তাদের শক্তির প্রকাশ ঘটাবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও বগুড়াসহ সারাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আমরা কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। সরকার যদি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি প্রভাবের কাছে নতি স্বীকার করে, তবে জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষার প্রশ্নে জনগণ সর্বদা সচেতন ও প্রস্তুত।
ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম ও বিতর্ক ছিল। আমাদের বিশ্বাস, জনগণের সমর্থন থাকা সত্ত্বেও অনেক জনপ্রিয় ও যোগ্য প্রার্থী সংসদে যাওয়ার সুযোগ পাননি। সুতরাং আমরা সেইসব অনিয়ম ও বিতর্কিত প্রক্রিয়ার সমালোচনা করি এবং জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নিশ্চিত করার দাবি জানাই। আমরা বলতে চাই, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের সিদ্ধান্তকে সম্মান করা। তাই জনগণের মতামতকে উপেক্ষা করার সুযোগ কারও নেই।
তিনি বলেন, খুলনা অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে আসছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের শক্তি তার বহুত্ববাদী ঐতিহ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতির মধ্যে নিহিত। ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর।
এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু দুই বছর পরও সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই রয়েছে- রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো আপস করা হবে না। সংস্কার ও ন্যায়বিচারের প্রশ্নে আমরা রাজপথে যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনি থাকব।
সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে জনগণ স্পষ্টভাবে কিছু মৌলিক সংস্কারের পক্ষে মত দিয়েছে। সেই সংস্কারের মধ্যে ছিল— প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতার পুনর্বিন্যাস; গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় প্রভাব হ্রাস; জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গঠন; উচ্চকক্ষে পিআরসহ বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার কার্যকর করা। গণভোটে জনগণের বিপুল সমর্থন এই সংস্কারগুলোর প্রতি জাতীয় ঐকমত্যের প্রতিফলন। গণভোটে যেসব সংস্কার নিয়ে জনগণের সমর্থন ছিল, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনীহা ও বিলম্ব জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। জনগণের রায়কে উপেক্ষা করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য মনে করে, জুলাই সনদের মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই সনদ বাস্তবায়নের জন্য সংসদের ভেতরে এবং বাইরে-উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়; এটি জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রাম। জনগণের প্রত্যাশা হলো—তাদের মতামত, অধিকার এবং উন্নয়নের দাবি যথাযথভাবে মূল্যায়ন করা হবে এবং কোনো ধরনের বৈষম্যের শিকার হতে হবে না।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগ রয়েছে। খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি এবং সামাজিক অস্থিরতার বিভিন্ন ঘটনা মানুষের নিরাপত্তাবোধকে দুর্বল করছে। বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে কিছু ভাইয়ের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই সরকার জনগণের সরকার নয়, কর্তৃত্ববাদী সরকারের দিকে ধাবিত হয়েছে। গণভোটের গণরায়কে বাস্তবায়নে এই সরকারকে বাধ্য করতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"১৮ কোটি মানুষের রক্ত দিয়ে গড়া গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।"
-মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#miagolamporwar #11_party #jamaat #khulnaThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"জনরায়কে সম্মান করুন; জনরায়কে অসম্মান করার পরিণতি ইতিহাস বারবার দেখিয়েছে"
—
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ২০ জুন (শনিবার) গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী রাহিমাহুল্লাহ-এর জানাজার নামাজের পূর্বে (জাতীয় মসজিদ বাইতুল মোকাররম) উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১৯ জুন রাতে বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী রাহিমাহুল্লাহ এর জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি।
জানাজা শেষে আমীরে জামায়াত মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের সদস্যদের প্রতি সান্ত্বনা ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দো'য়া করেন।
এসময় আমীরে জামায়াতের সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন৷ -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Veteran poet Al Mujahidi dies; Leader of the Opposition expresses condolence
Honourable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, issued a condolence message on June 19, expressing profound grief over the passing of one of Bangladesh’s leading poets, Al Mujahidi.
In his message, he stated: "Poet Al Mujahidi (born January 1, 1943), one of the leading poets of the 1960s, departed from this world this afternoon. Inna lillahi wa inna Ilaihi Rajiun (Indeed, to Allah we belong and to Him we shall return). I express my deepest condolences on his passing.
For more than three decades, Poet Al Mujahidi served as the Literary Editor of the Daily Ittefaq. He actively participated in the Historic Liberation War of 1971. In addition to poetry, he made significant contributions to various branches of literature, including short stories, novels, essays, and literary criticism.
His contributions to children's literature were also remarkable. As a poet of Islamic faith and values, his literary works and creative contributions will remain forever memorable in Bengali literature. The nation will remember his contributions with gratitude."
He further prayed: "May Allah, the Lord of the Worlds, accept all his righteous deeds and services. May Allah forgive all his shortcomings and sins and transform them into good deeds. May Allah make his grave spacious, fill it with the light of Paradise, and grant him the highest rank in Jannah.
May the Almighty grant the esteemed members of his family, relatives, well-wishers, colleagues, admirers, and readers the strength to bear this loss and bless them with patience and perseverance. Ameen." -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক জনতার আন্দোলন চলবে: অধ্যাপক মুজিবুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, জনগণের ভোটাধিকার ও গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত শ্রমিক জনতা আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, সরকার জনগণের রায়কে সম্মান না করলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলমান থাকবে।
তিনি আজ জুম'আ বার (১৯ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনিট প্রতিনিধি সম্মেলন ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান'র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, নগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস ও অধ্যক্ষ খায়রুল বাশার।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান ও ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। মানব রচিত মতবাদ দিয়ে জনগণের প্রকৃত মুক্তি ও শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষদের ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সংগঠিত শক্তি গড়ে তুলতে হবে। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে আদর্শিক ও নৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে। তিনি দাবি করেন, শ্রমিকদের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমেই দেশে ইতিবাচক পরিবর্তন সম্ভব। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটকে আরও জনবান্ধব ও শ্রমিকবান্ধব করা প্রয়োজন। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন। তবে সরকারের যেকোনো ভালো উদ্যোগকে স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, ভালো কাজের প্রশংসা এবং ভুল সিদ্ধান্তের সমালোচনা—দুটিই জামায়াতে ইসলামীর নীতিগত অবস্থান। দেশের বৃহত্তর স্বার্থে সরকার ও বিরোধী পক্ষের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী'র সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন নগর ফেডারেশনের সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বিআরআইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, নগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রীয় সংস্কার অসম্ভব
-মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাঁর মতে, দুর্নীতিমুক্ত, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি শুক্রবার (১৯ জুন) রাত ৮টায় খুলনা সার্কিট হাউস মাঠে ১১-দলীয় ঐক্যের আগামীকাল (শনিবার) বিভাগীয় সমাবেশের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের আত্মত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা যদি শেষ পর্যন্ত আবারও একদলীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কর্তৃত্ববাদী শাসনে রূপ নেয়, তবে তা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয় হবে।
তিনি বলেন, রাষ্ট্রকাঠামোয় মৌলিক সংস্কার নিশ্চিত না হলে অতীতের রাজনৈতিক সংকট পুনরাবৃত্তির ঝুঁকি থেকে যাবে।
সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণ বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রের যে স্বপ্ন দেখেছিল, তার আইনি ভিত্তি ছিল জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন।
তিনি দাবি করেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণভোটের সাংবিধানিক প্রয়োজনীয়তা অস্বীকার করছে, যা রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
অন্যদিকে, আমীরে জামায়াত ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বানের আবেদন জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের নীতি-পরিকল্পনার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত।
তিনি দাবি করেন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাঁর ভাষায়, সরকারের মেয়াদের শুরুতেই কয়েকশ মানুষের প্রাণহানি ঘটেছে, যা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জুলাই সনদের কার্যকর বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি দেশবাসীর প্রতি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি জানান, খুলনা সার্কিট হাউস মাঠে সমাবেশের মঞ্চ নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। মঞ্চে দেড় শতাধিক নেতার বসার ব্যবস্থা রাখা হয়েছে। গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক আসন এবং আমন্ত্রিত অতিথিদের জন্য কয়েকশ চেয়ার নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ সমাবেশে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মাঠের পাশাপাশি আশপাশের সড়কেও জনসমাগম হতে পারে। ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা খুলনায় পৌঁছাতে শুরু করেছেন।
সমাবেশের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য সংস্থার সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া ও প্রশাসনিক সহযোগিতায় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের দুপুর ২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য আবুল কালাম আজাদ এমপি; সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান; খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন; মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি; জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান; মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী; জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান; মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন; অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা; অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম; অধ্যাপক স. ম. এনামুল হকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মুজাহিদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ১৯ জুন এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বিশ শতকের ষাটের দশকের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) আজ ১৯ জুন বিকালে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, কবি আল মুজাহিদী তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। শিশু সাহিত্যে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তাঁর সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অবদান স্মরণ করবে।
তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সকল নেক আমল ও খেদমত কবুল করুন। তাঁর সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে সেগুলোকে নেকিতে পরিণত করুন। তাঁর কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
মহান রব তাঁর পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীদের এ শোক সইবার তাওফিক দান করুন এবং সবাইকে উত্তম সবর অবলম্বন করার শক্তি দিন। আমিন -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
২৪-এর আত্মত্যাগই ২৬ সালের রাজনৈতিক বাস্তবতার ভিত্তি- ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ২০২৪ সালের আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের কারণেই ২০২৬ সালের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তিনি বলেন, ২০২৪ না হলে ২০২৬ সালের নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হতো না। তাদের রক্তের বিনিময়েই আমরা সরকারি ও বিরোধীদলের অবস্থানে এসেছি। শহীদদের কেউ যেন অবমূল্যায়ন না করেন, এটাই আমাদের অনুরোধ।
১৯ জুন (জুম'আ বার) বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এ.কে.এম ফখরুদ্দিন রাজীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালের মতোই ২০২৪ সালেও বহু মানুষ জীবন দিয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি জাতির গভীর কৃতজ্ঞতা থাকা উচিত এবং তাদের অবদানকে কখনো ছোট করে দেখা যাবে না।
তিনি বলেন, অতীত আন্দোলন-সংগ্রাম ও গণভোট প্রসঙ্গে অনেকে প্রশ্ন তুললেও জনগণই সিদ্ধান্ত দিয়েছে। দীর্ঘ সময় দেশ স্বৈরশাসনের কবলে ছিল এবং জনগণ ভোটের মাধ্যমে তাদের মতামত জানিয়েছে।
ডা. শফিকুর রহমান দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই জনগণের রায়কে সম্মান জানিয়ে সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা উচিত। অন্যথায় জনগণের মতামত উপেক্ষা করলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি হয়নি; বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ব্যবসায়ীদের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি আতঙ্ক ও অনিশ্চয়তার চিত্র পেয়েছেন। অনেকেই প্রকাশ্যে কথা বলতে পারছেন না বলেও তিনি মন্তব্য করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সকল জায়গায় দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে- ডা. শফিকুর রহমান এমপি
মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জের সিটি মেয়র প্রার্থী ঘোষণা
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে নিজ দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ এ একদলীয় শাসনব্যবস্থা মেনে নেবে না। এ সময় তিনি সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালনার দাবি জানান। একই মঞ্চে মাওলানা জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
আজ ১৯ জুন (জুম'আ বার) নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর শাখা এই কর্মী সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল জব্বার। পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নায়েবে আমীর আবদুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা আমীর মোমিনুল হক সরকার, শহীদ মো. আবিলের পিতা আবুল কালাম এবং ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলাওয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজুর রহমান প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলত আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি বলত বিএনপিকে, তারপর জামায়াতে ইসলামীকে। বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে কথা বলে। কিন্তু দেশের জনগণ এগুলো খায় না। সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা বলেন, আপনারা তরুণ সমাজের ভাষা বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগের পথে হাঁটবেন না।
তিনি আরও বলেন, যারা আজ শহীদ পরিবার ও পঙ্গু ভাইবোনদের প্রতি অবজ্ঞা ও উপহাস করে কথা বলেন, তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করছেন।
নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কালো টাকা, ভয়ভীতি প্রদর্শন, ইঞ্জিনিয়ারিং সবকিছুকে উপেক্ষা করে নারায়ণগঞ্জে ১১-দলীয় জোটকে একটি আসনে জয়ী করেছেন। ভোট গ্রহণ যেভাবে সুষ্ঠু হয়েছে, ভোট গণনা এবং ফলাফলও যদি সুষ্ঠু হতো, তাহলে বাকি আসনগুলোতেও জোটের বিজয় হতো। কারণ নির্বাচনে জনগণ ভোট দিয়েছে। নির্বাচনের আগে বাসে, গাড়িতে, লঞ্চে, রাস্তাঘাটে—সব জায়গায় একই আওয়াজ উঠেছিল, ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’।
আমীরে জামায়াত উল্লেখ করেন, একই দিনে দুটি ভোট হয়েছে। এর মধ্যে গণভোটের পক্ষে প্রথমে বিএনপি ছিল না। পরে বাধ্য হয়ে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে বলতে বাধ্য হয়েছিল, ‘আপনারা গণভোটে হ্যাঁ-তে ভোট দেবেন।’ একবারই তিনি প্রথম এবং শেষবারের মতো একথা বলেছেন। এরপর জনগণ ৬৭ শতাংশের বেশি ভোট দিল। তিনি প্রশ্ন রাখেন, সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান নির্বাহী হিসেবে তিনি এর কী মূল্য দিলেন? তিনি বলেছেন, ‘নির্বাচনটা যাতে হয়ে যায়, সেজন্য একথা বলেছি।’ এটা লজ্জার। একটি সংগঠনের শীর্ষস্থান থেকে যদি জনগণকে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা কীভাবে থাকবে? মানুষ কেন রাজনীতি ও রাজনীতিবিদদের বিশ্বাস করবে? আমরা সেই রাজনীতি করিনি, করবও না।
সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়েছে। বিভিন্ন স্থানে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন কায়েম করতে চাইছে। একদলীয় শাসন জনগণ মেনে নেবে না। তরুণ সমাজের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণের সঙ্গে প্রতারণা করে দেশ শাসন করলে জনগণ আপনাদের বিরুদ্ধে দেয়ালের মতো দাঁড়িয়ে যাবে। শেখ মুজিবুর রহমানও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। অর্ধেক বছরও ক্ষমতায় থাকতে পারেননি।
বাজেট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকার একটি বড় বাজেট দিয়েছে। বাস্তবায়নও করবে সরকার। আওয়ামী লীগ বড় বাজেট দিয়ে ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা নিয়ে গেছে। আপনারাও তা করবেন না। জনগণ মেনে নেবে না। তিনি বলেন, দুর্নীতি আগের চেয়ে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে, তাহলে একটি গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের নয়।
নারায়ণগঞ্জের ব্যাপারে জামায়াত আমীর বলেন, এক সময় এই জেলাকে প্রাচ্যের ডান্ডি বলা হতো। এটি ছিল বাণিজ্যিক রাজধানী আর ঢাকা ছিল প্রশাসনিক রাজধানী। নারায়ণগঞ্জ তার গৌরব হারিয়ে ফেলেছে। মাঝখানে সন্ত্রাসের রাজধানী হিসেবেও পরিচিতি পেয়েছে।
ত্বকী হত্যা নিয়েও কথা বলেন আমীরে জামায়াত। তিনি বলেন, আপনারা ত্বকী হত্যার বিচার পেয়েছেন? মাঠ থেকে জবাব আসে, ‘না, না’। শুধু রক্ত আর কাড়ি কাড়ি লাশ এখানে উপহার দেওয়া হয়েছে। এরপর কেউ কেউ বলতেন, ‘খেলা হবে’। এখন আর কেউ বলে না ‘খেলা হবে’। এখন এখানে চলছে বোবা কান্না। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তাড়া করছে। তারা ভয়ে কথা বলতে চান না। কিন্তু চোখের ভাষা বোঝা যায়। চাঁদাবাজরা ব্যবসায়ীদের ভালো থাকতে দিচ্ছে না। বিএনপির নেতারা বলেন দুর্নীতির টুঁটি চেপে ধরবেন, আর ঘরে ঘরে চাঁদাবাজ লেলিয়ে রেখেছেন। কথার সঙ্গে কাজের মিল নেই। মদের বিপণন ও উৎপাদনকারীর কেবল হাতবদল হয়েছে বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। জনগণ সময়মতো জবাব দেবে।
তিনি নারায়ণগঞ্জ মহানগর আমীর আবদুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমরা নারায়ণগঞ্জকে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগর হিসেবে গড়ে তুলতে চাই। তাই এখানে দরকার ভালো মানুষ। এমন মানুষের প্রয়োজন, যে আল্লাহকে ভয় করে এবং যার যে হক, তা তার হাতে পৌঁছে দেয়। আমরা সৎ নেতৃত্ব তৈরি করব, ইনশাআল্লাহ। আবদুল জব্বারের ব্যাপারে তিনি বলেন, তার চোখে ও স্বপ্নে মানুষের কল্যাণ। আগামীতে যাতে ভোট জালিয়াতি না হয় সেব্যাপারে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে আমার বিশ্বাস, নারায়ণগঞ্জবাসী সৎ ও যোগ্য মানুষকেই ভোট দেবে।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সবাই যেন সুন্দরভাবে বাঁচতে পারে। আমরা হাল ছাড়িনি। ভয় দেখিয়ে আমাদের পথ থেকে বিরত রাখা যাবে না। আমরা নতুন বাংলাদেশ চাই। ন্যায়-ইনসাফের বাংলাদেশ চাই। যে জন্য জীবন দিয়েছিল আবু সাঈদ, সেই যুদ্ধ এখনো শেষ হয়নি।
নুরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নাগরিক তৈরির মাধ্যমে মানবিক, দেশপ্রেমিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে রাজপথে অবদান রেখেছে। এজন্য নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। গত নির্বাচনে দেশের জনগণ ভোট দিলেও ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। সংসদে কয়েকজন মন্ত্রী ও এমপি উসকানিমূলক বক্তব্য দেন। কিন্তু জামায়াতে ইসলামী ভয় পায় না। নতুন করে ফ্যাসিবাদী আচরণ করলে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেব। তিনি নারায়ণগঞ্জে সংগঠনকে আরও মজবুত করার আহ্বান জানান।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী আন্দোলনকে আল্লাহ সহজ করেননি। আন্দোলন যত বড় হয়, ষড়যন্ত্রও তত বাড়ে। সবাই একসঙ্গে হয়ে ষড়যন্ত্র করবে। জামায়াতে ইসলামীর কাজ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। তিনি সমাজের সমস্যা সমাধানে কাজ করতে জামায়াতের কর্মীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, অবহেলার কারণে নারায়ণগঞ্জের উন্নয়ন হচ্ছে না। আমরা সমস্ত শক্তি দিয়ে এ জেলার জনগণের অধিকার আদায় করে ছাড়ব। নারায়ণগঞ্জের উন্নয়নে জনগণের নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানান। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"মানুষের রায়কে উপেক্ষা করে জোর করে শাসন করতে চাইলে, এই জনগণই হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে যাবে।"
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমরা এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি যেখানে
দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে"
-
সাইফুল আলম খান মিলন এমপি
নির্বাহী পরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামী ১১ জুলাই ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর মহানগরী জামায়াত কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রস্তুতি সভা ও প্রেস ব্রিফিং।
বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা.শফিকুর রহমান এমপি'র নারায়ণগঞ্জে আগমনকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের স্বাগত মিছিল।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"লক্ষ মানুষের এই সমাবেশে সাময়িকভাবে নাগরিক জীবনে কিছুটা অসুবিধা হতে পারে। দেশ, জাতি ও রাষ্ট্রের স্বার্থে খুলনাবাসী যদি কিছু সময়ের জন্য ত্যাগ স্বীকার করেন, আমরা ১১ দলের পক্ষ থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব"
-জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#miagolamporwar #khulnacityjamaat #11partyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংসদে আন্দালিব রহমান পার্থের বক্তব্যের প্রেক্ষিতে মাননীয় বিরোধীদলীয় নেতার বক্তব্য
"আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যে, এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আঘাত করবো না"
- ডা. শফিকুর রহমান এমপিThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the VfGB delegation
Today, June 18 (Thursday) at 2:00 PM, a delegation from Voice for Global Bangladeshis (VfGB), led by its President, Professor Dr. Hasanat M. Hussain, MBE, held a courtesy meeting with the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, at the Office of the Leader of the Opposition in Bangladesh National Parliament building.
Other members of the delegation included Executive Director for Legal Affairs and Tribunal Judge of VfGB Barrister Nazrul Khasru (London), Dr. Humayun Chowdhury, (University of Sydney) and Executive Director of VfGB Australia; Executive Member of VfGB Humayun Patowary (Ottawa); Shahida H. Hussain (London), Executive Member of VfGB; Dr. Shawkat Ali (New York), Executive Member of VfGB; and Dr. Hannan Mirza (Dhaka), VfGB Bangladesh Coordinator.
During the meeting, detailed discussions were held regarding the opportunities, challenges, and prospects of Bangladeshi expatriates living in various countries around the world. The delegation emphasized the importance of adopting more effective policies for the welfare of expatriates and sought the opposition party’s support in incorporating several expatriate-related demands into the upcoming national budget.
They also highlighted the need to expand existing facilities for expatriates, improve the quality of government services, and also to ensure a more supportive environment for investment and asset management in Bangladesh.
The Honorable Leader of the Opposition praised the significant contributions of Bangladeshi expatriates to the country’s economy, development, and the enhancement of Bangladesh’s image in the international arena. He assured the delegation of his positive role in promoting expatriate welfare, protecting their rights, and supporting their legitimate demands.
Nayeb-e-Ameer of Bangladesh Jamaat-e-Islami and member of parliament Professor Mujibur Rahman was also present during the meeting.
#drshafiqurrahman #vfgb #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ (VfGB) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আজ ১৮ জুন (বৃহস্পতিবার) দুপুর ২.০০ টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ (VfGB)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম. হুসাইন, এমবিই-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
প্রতিনিধিদলে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন VfGB-এর আইনবিষয়ক নির্বাহী পরিচালক ও ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নজরুল খাসরু (লন্ডন), VfGB অস্ট্রেলিয়ার নির্বাহী পরিচালক ড. হুমায়ের চৌধুরী (সিডনি বিশ্ববিদ্যালয়), VfGB নির্বাহী সদস্য হুমায়ুন পাটোয়ারী (অটোয়া), VfGB নির্বাহী সদস্য শাহিদা এইচ. হুসাইন (লন্ডন), VfGB নির্বাহী সদস্য ড. শওকত আলী (নিউইয়র্ক) এবং VfGB বাংলাদেশ সমন্বয়ক ড. হান্নান মির্জা (ঢাকা)।
বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদল প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধীদলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্রবাসীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং দেশে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
মাননীয় বিরোধীদলীয় নেতা প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, এমপি।
#drshafiqurrahman #vfgb #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২০ জুন (শনিবার) ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ উপলক্ষে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and Pakistan High Commissioner to Dhaka
Today, 18 June (Thursday) at 11:30 AM, the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, held a courtesy meeting with the High Commissioner of Pakistan to Bangladesh, H.E. Imran Haider, at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament Building. He was accompanied by Mr. Kamran Dangal, Political Counsellor of the Pakistan High Commission. The meeting took place in a highly cordial, positive, and friendly atmosphere.
The Honorable High Commissioner of Pakistan stated that Pakistan seeks to further strengthen bilateral relations with Bangladesh through a forward-looking approach. He noted that relations between Bangladesh and Pakistan have been progressing positively in recent times. Trades between the two countries have increased, and several visits by military and civilian officials have taken place as well.
Recently, a delegation of Bangladeshi academics visited Pakistan and expressed satisfaction with the country's advanced educational framework.
The Leader of the Opposition was also informed about the success of the Education Fair held in Dhaka last month. The High Commissioner announced that Pakistan will provide scholarships to 500 Bangladeshi students over the next five years in phases. Among them, 74 students have already traveled to Pakistan. Efforts are ongoing to enhance academic exchanges between universities of the two countries. In addition, H.E, the High Commissioner shared the update of the project titled 'Bangladesh-Pakistan Knowledge Corridor' which was outlined during the last visit of the Deputy Prime Minister of Pakistan.
The High Commissioner also proposed to constitute a Parliamentary Friendship Group and called for strengthening relations between the two countries at the parliamentary level.
During the discussion, the Honorable Leader of the Opposition conveyed his appreciation to the Government of Pakistan, through the High Commissioner, for Pakistan’s historic role in facilitating the signing of a peace agreement between the United States and Iran.
Advisor on Foreign Affairs to the Leader of the Opposition Barrister Mir Ahmad Bin Quasem MP and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee were present at that time.
#drshafiqurrahman #pakistanhighcommissiondhaka #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ"
তারিখ : ২০ জুন ২০২৬ । শনিবার
সময় : দুপুর ২টা
স্থান : ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান, খুলনা।
প্রধান অতিথিঃ ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
আজ ১৮ জুন (বৃহস্পতিবার) সকাল ১১:৩০টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের মান্যবর হাইকমিশনার মি. ইমরান হায়দার এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন । তাঁর সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মি. কামরান দাংগাল। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের মান্যবর হাইকমিশনার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তানের উন্নত শিক্ষা কাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছে।
গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্য সম্পর্কেও এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতাকে অবহিত করা হয়। মান্যবর হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করবে। এর মধ্যে ৭৪ জন ইতোমধ্যে পাকিস্তানে গমন করেছেন। আগামীতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি মেধা বিনিময়ের লক্ষ্য নিয়ে কাজ চলমান রয়েছে। চলমান ‘নলেজ করিডোর’ প্রকল্প সামনের দিনগুলোতে আরও সংহত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।
পাকিস্তানের হাইকমিশনার একটি সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান। আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য মাননীয় বিরোধীদলীয় নেতা মান্যবর হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #pakistanhighcommissiondhaka #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the Ambassador of the Islamic Republic of Iran to Dhaka
On 17 June (Wednesday) at 11:30 AM, a courtesy meeting was held at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament Building between the Honorable Leader of the Opposition, and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, and the Ambassador of the Islamic Republic of Iran to Bangladesh, H.E. Dr. Jalil Rahimi Jahanabadi.
On behalf of the Iranian Embassy, it’s First Counselor Mr. Esrafil Amiri Gorzaddini, Cultural Counselor Mr. Mahdi Molars, and Media and Public Relations Officer and interpreter Mahfuzul Haque were present at that time.
The meeting was held in a highly cordial, friendly, and warm atmosphere. Detailed discussions took place on the historical, friendly, and brotherly relations between Bangladesh and Iran, bilateral cooperation, expansion of trade and investment, educational and cultural exchanges, healthcare, and various contemporary issues of importance, related to the Muslim world.
At the beginning of the meeting, the H.E. Ambassador congratulated Dr. Shafiqur Rahman on Jamaat-e-Islami's success in the 13th National Parliamentary Election and simultaneously for his respectable position as the Leader of the Opposition. He also praised Jamaat-e-Islami’s constructive and intellectual activities as an ideology-based political party.
The Honorable Leader of the Opposition expressed sorrow and sympathy for all Iranian citizens who lost their lives in the recent war. He also conveyed his condolences over the extensive loss of life and property caused by the conflict. The Jamaat Ameer also prayed for the forgiveness of all those, who were killed in this war so far.
On behalf of the Leader of the Opposition, Iran was thanked for signing a peace agreement aimed at accelerating the ceasefire process. Iran’s constructive role in advancing peace negotiations was also highly appreciated. Hope was expressed that the agreement would remain effective. It was further expected that Iran would play a positive role in improving relations with neighboring Muslim countries and that Bangladesh-Iran relations would become even stronger and more prosperous in the future.
The two sides also discussed about the formation of a Parliamentary Friendship Group, the introduction of direct Tehran–Dhaka flights, and opportunities for medical tourism. During the discussions, the Honorable Leader of the Opposition offered a proposal to the Iranian government to establish a world-class hospital in Bangladesh.
The Iranian Ambassador praised the existing friendly relations between Bangladesh and Iran and highlighted Iran’s interest and expectations in elevating bilateral relations through increased cooperation in trade, education, culture, and people-to-people engagement. He also reaffirmed the Iranian government's commitment to expanding mutual cooperation in various fields, including Bangladesh’s development.
Foreign Affairs Advisor to the Leader of the Opposition on foreign affairs Barrister Mir Ahmad Bin Quasem MP and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Committee were also present on the occasion.
#drshafiqurrahman #iran #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ১৭ জুন (বুধবার) সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূত মি. ড. জালিল রহিমি জাহানাবাদি (H.E. Dr. Jalil Rahimi Jahanabadi) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর মি. এসরাফিল আমিরি গোরজাদ্দিনি (Mr. Esrafil Amiri Gorzaddini), ইরান কালচারাল কাউন্সেলর মি. মাহদি মোলারস (Mr. Mahdi Molars) এবং মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স অফিসার (দোভাষী) মি. মাহফুজুল হক (Mr. Mahfuzul Haque)।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য ও ডা. শফিকুর রহমানের বিরোধী দলীয় নেতা হওয়ায় তাকে অভিনন্দন জানান। পাশাপাশি, আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কাজেরও প্রশংসা করা হয়।
মাননীয় বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের সকল নাগরিকদের জন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন। এই যুদ্ধে জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতিতেও তিনি শোক প্রকাশ করেন। জামায়াতের সম্মানিত আমীর এসময় নিহত সকলের মাগফিরাত কামনা করেন।
বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এসময় যুদ্ধ বিরতি ত্বরান্বিত করার স্বার্থে শান্তি চুক্তি সাক্ষর করায় ইরানকে ধন্যবাদ দেয়া হয় এবং শান্তি আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয়। সেই সাথে এ চুক্তি কার্যকর থাকবে বলে আশা প্রকাশ করা হয়। ইরান আগামী দিনগুলোতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে এবং ইরান ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো সমৃদ্ধ ও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
দু'পক্ষ এসময় পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট, মেডিকেল টুরিজম নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ইরান সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল চালু করার প্রস্তাব দেন।
ইরানের মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে ইরানের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাতে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #iran #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer issues message of greetings on the Occasion of Hijri New Year 1448
On the occasion of the Hijri New Year, the Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP issued a message of greetings on June 16 extending greetings, felicitations and congratulations to the people of the country and the fellow Muslims across the globe.
He said: “On the occasion of the blessed Hijri New Year 1448, I extend my heartfelt greetings and congratulations to the people of our country and to my fellow Muslims across the world.
The Hijri calendar began in remembrance of the historic migration (Hijrah) of Allah’s Messenger, Prophet Muhammad (peace be upon him), and his reverend companions from Makkah to Madinah. The Hijri calendar is an inseparable part of the history, heritage, and culture of the Muslim Ummah. The Hijrah was not merely a change of location; rather, it was a glorious triumph of justice, fairness, and truth over oppression, injustice, and falsehood, and a historic turning point in the establishment of an Islamic society and state.
As we enter the new Hijri year, we must leave behind the mistakes, failures, and disappointments of the departing year and pledge to embrace the noble ideals of Islam in our personal, social, and national lives. In the context of the current global situation and the prevailing circumstances in our country, unity, brotherhood, and mutual compassion among the Muslim Ummah are extremely important. Inspired by the spirit of sacrifice embodied in the Hijrah, we must work together to eliminate all forms of injustice, corruption, and discrimination from our society.
I pray to Almighty Allah that the new Hijri year inspires us in our personal, family, social, and national lives with the values of self-purification, piety (taqwa), justice, honesty, and service to humanity. This is our hope and aspiration.
May Allah protect our country from all crises, instability, and division. May Allah allow us to establish mutual harmony, brotherhood, and moral values among the people of the nation.
Let us unite in building a just, humane, and prosperous Bangladesh. May Allah protect the Muslim Ummah from every kind of hardship and oppression, Ameen.
Once again, I extend my warmest greetings to everyone on the occasion of the Hijri New Year.”
#hijri1448 #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে আমীরে জামায়াতের শুভেচ্ছা বিবৃতি
হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ ১৬ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর সম্মানিত সাহাবিগণের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক ‘হিজরত’-এর মহান স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই সনের গণনা শুরু হয়। হিজরি সন মুসলিম উম্মাহর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হিজরত কেবল একটি স্থান পরিবর্তন ছিল না, বরং তা ছিল জুলুম, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায়, ইনসাফ ও সত্যের এক গৌরবময় বিজয় এবং ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক বাঁক বদল।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, হিজরি বিদায়ী বছরের সব ভুলত্রুটি, ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে ধারণ করার শপথ নিতে হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও দেশের চলমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহমর্মিতা অত্যন্ত জরুরি। হিজরতের ত্যাগ ও কোরবানির চেতনা বুকে ধারণ করে আমাদের সমাজ থেকে সব ধরনের অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আমি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, নতুন হিজরি বছর আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া, ন্যায়বিচার, সততা ও মানবকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ করুক- এটাই আমাদের প্রত্যাশা। তিনি যেন আমাদের দেশকে সকল সংকট, অস্থিরতা ও বিভেদ থেকে মুক্ত রাখেন। তিনি যেন জাতির মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেন।
আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের সংকট ও মজলুমিয়াত থেকে হেফাজত করুন।
আমি সবাইকে আবারও হিজরি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত : মিয়া গোলাম পরওয়ার
১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “জনগণ ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে দলটি দেশে বাক-স্বাধীনতা রক্ষা, সংবাদপত্রের উৎকর্ষ সাধন এবং সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “১৯৭৫ সালের ২৪ ফেব্রুয়ারি তৎকালীন সরকার দেশে একদলীয় শাসন কায়েমের লক্ষ্যে বাকশাল গঠন করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। এরই ধারাবাহিকতায় ওই বছরের ১৬ জুন মাত্র চারটি সংবাদপত্র (দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, ইত্তেফাক ও বাংলাদেশ অবজারভার) সরকারি নিয়ন্ত্রণে রেখে বাকি সব সংবাদপত্রের প্রকাশনা বাতিল করা হয়। এর মাধ্যমে সংবাদপত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত।”
সেক্রেটারি জেনারেল বলেন, “সে সময় হাজার হাজার সাংবাদিক ও সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিলেন। বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে তাঁদের পরিবার-পরিজনকে চরম অনাহার ও অমানবিক কষ্টের মুখোমুখি হতে হয়েছিল।”
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “২০০৯ সালে ক্ষমতায় আসার পর হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারও গণমাধ্যমের ওপর দমন-নিপীড়ন অব্যাহত রাখে। তাদের ১৫ বছরের শাসনামলে দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন, সিএসবি টিভি, ইসলামিক টিভির সম্প্রচার এবং বহু অনলাইন নিউজ পোর্টাল অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে আবারও হাজার হাজার সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়েন।”
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ২০১৮ সালের অক্টোবরে নিবর্তনমূলক ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ প্রণয়ন করা হয়েছিল। দেশি-বিদেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চাপের মুখে সরকার ২০২৩ সালে আইওয়াশ হিসেবে নাম পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে আরেকটি কালাকানুন তৈরি করে। এই আইনের মাধ্যমে বহু সাংবাদিক ও মুক্তচিন্তার মানুষকে বছরের পর বছর বিনাবিচারে জেলে আটকে রেখে হয়রানি করা হয়েছে।”
অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, “গত অন্তর্বর্তী সরকার এই কালো আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল করেছে এবং বন্ধ হওয়া দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, সিএসবি ও ইসলামিক টিভি চালুর অনুমতি দিয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ।”
আধুনিক বিশ্বে সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, “দেশবাসীর প্রত্যাশা- সংবাদপত্র ও গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেশের গণতন্ত্র রক্ষায় গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তাঁরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। দেশের উন্নয়ন, অগ্রগতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন করতে সাহসী ভূমিকা রাখবেন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns killing of Jamaat activist in Rajbari; demands due justice- @MiaGolamPorwar
In a statement issued today, June 15, Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament, Mia Golam Porwar expressed deep concern and strongly condemned the incident in which the bound and burned body of a Jamaat activist was recovered in Kalukhali under Rajbari district.
In his statement, he said that the brutal killing of Jamaat activist Md. Asaduzzaman (24) in Kalukhali, Rajbari, followed by the burning of his body while his hands and feet was tied, is an act of extreme barbarity, cruelty, and a crime against humanity. This incident as surpassing even the atrocities associated with the age of ignorance. He expressed profound concern over the incident and strongly denounced and protested it.
Mia Golam Porwar stated that the barbaric murder of Asaduzzaman demonstrates that citizens in the country are not secured. He alleged that the government has failed to ensure the safety of its citizens. According to him, terrorists and murderers continue to commit one killing after another because exemplary punishment for offenders has not been ensured. He demanded the immediate arrest of those involved in the murder and called for them to be brought to justice.
Secretary General prayed for the forgiveness of the deceased Asaduzzaman and extended his deepest condolences to the bereaved family. He also prayed that the family members be granted patience and strength during this difficult time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আধিপত্যবাদী আগ্রাসনের কাছে বাংলাদেশ কখনো মাথানত করেনি, আর করবেও না"
-
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সীমান্তের জনগণ বিজিবির সাথে মিলে পুশ-ইন প্রতিহত করছে
আর পার্লামেন্টে সরকার পুশ-ইনের আলোচনা করতে দিচ্ছে না
-
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা নেপাল, ভুটান কিংবা সিকিম নই
চোখ রাঙ্গিয়ে কথা বললে, তার জবাব আমরাও দিতে প্রস্তুত
-
মো. মোবারক হোসাইন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the Australian High Commissioner to Dhaka
The Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, met with Her Excellency Ms. Susan Ryle, the Australian High Commissioner to Bangladesh, in a courtesy meeting at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament Building today, Monday, 15 June, at 11:30 a.m.
The meeting was held in a cordial, positive, and friendly atmosphere. Ms. Susan Ryle was accompanied by Mr. Harry Thomson, First Secretary (Political) of the Australian High Commission, and Anna Peterson, First Secretary (Political).
Advisor to the Leader of the Opposition on Foreign Affairs Barrister Mir Ahmad Bin Quasem Arman MP; Ms. Marzia Akter MP; Ms. Mardia Momtaz MP; and Mr. Ali Ahmad Mabrur, a member of the Foreign Affairs Advisory Team were also present at that time.
During the meeting, the discussions focused on the Leader of the Opposition’s upcoming visit to Australia, the respective roles of the government and the opposition in making democracy more meaningful in the post-parliamentary election period, and various measures to further strengthen parliamentary democracy. It was emphasized that democracy cannot be effective and vibrant without the active participation of the opposition. Both sides also exchanged views on the announced national budget and the opposition’s proposed shadow budget.
The meeting further included detailed discussions on achieving a sustainable solution to the Rohingya crisis and also to improve Bangladesh’s economic prospects, particularly the development of the energy sector.
During the discussion, the Australian High Commissioner noted Bangladesh Jamaat-e-Islami’s constructive role in the parliament. The two sides also discussed ways to further advance matters of mutual bilateral interest in the future.
In addition, they exchanged views on potential cooperation from the Australian Government in facilitating Bangladesh’s skills development programs.
#drshafiqurrahman #australianhighcommission #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্তে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ"
তারিখঃ আজ ১৫ জুন ২০২৬ || সোমবার
সময়ঃ বিকাল ৫ঃ০০ ঘটিকা
স্থানঃ শাহবাগ মোড়, ঢাকা।
আয়োজনেঃ ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General protests Indian High Commissioner-Designate Dinesh Trivedi’s remarks; expresses concern over Bangladesh’s sovereignty
Bangladesh Jamaat-e-Islami’s Secretary General and former Member of Parliament Mia Golam Porwar issued a statement on 14 June strongly protesting and expressing deep concern over the recent remarks made by Dinesh Trivedi, the Indian High Commissioner-Designate to Bangladesh, which he described as contrary to Bangladesh’s territorial integrity and national sovereignty.
In the statement, he said, “Bangladesh is an independent, sovereign, and dignified state. The people of Bangladesh remain united and firmly committed to safeguarding the country’s independence, sovereignty, and territorial integrity achieved through the Historic Liberation War. As in the past, the nation stands ready to make any sacrifice necessary to protect its independence and national interests.”
He further stated that the remarks made by the newly appointed Indian High Commissioner, while he was entering Bangladesh by road through the Benapole-Petrapole land port, were inconsistent with diplomatic norms, international conventions, and the principles of mutual respect among states. In particular, presenting the peoples of Bangladesh and India as part of a single population could create confusion regarding Bangladesh’s distinct statehood and such remarks are not expected from a responsible diplomat.
Mia Golam Porwar added that the Government of Bangladesh should seek clarification from the Indian High Commissioner-Designate regarding what he meant by the notion of “Bangladesh and India becoming one.” He said that unless the statement is clearly explained, it may create confusion among the public. “If he intended the phrase in a literal sense, it would certainly be condemnable.
We expect the government to resolve the matter in a dignified manner,” he added.
He emphasized that relations between Bangladesh and India should continue on the basis of mutual respect, equality, justice, and good neighborliness. Any hegemonic or authoritarian attitude on the part of either side, would be detrimental to bilateral relations.
Concluding his statement, Mia Golam Porwar urged the Indian High Commissioner-Designate to exercise greater responsibility and restraint in his public remarks and to demonstrate full respect for Bangladesh’s independence, sovereignty, and national dignity. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঢাকাস্থ ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ- @MiaGolamPorwar
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার ঢাকাস্থ ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের অখণ্ডতা বিরোধী সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করে আজ ১৪ জুন এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাবান রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের জনগণ সর্বদা ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ। দেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে এ দেশের জনগণ অতীতের ন্যায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, গত ১২ জুন ২০২৬ তারিখে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করার পর উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যে বক্তব্য প্রদান করেছেন, তা কূটনৈতিক শিষ্টাচার, আন্তর্জাতিক রীতি-নীতি এবং রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্মানবোধের পরিপন্থী। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের জনগণকে একীভূত জনসংখ্যার অংশ হিসেবে উপস্থাপন করা এবং এমন কিছু মন্তব্য করা, যা বাংলাদেশের স্বতন্ত্র রাষ্ট্রসত্তা সম্পর্কে বিভ্রান্তিকর ধারণার জন্ম দিতে পারে- তা কোনো দায়িত্বশীল কূটনীতিকের কাছ থেকে প্রত্যাশিত নয়। তার এ মন্তব্যে সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে বলে দেশের জনগণ মনে করে।
তিনি আরও বলেন, দীনেশ ত্রিবেদী ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে কী বুঝিয়েছেন- আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। তার এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। আমাদের সরকারের কাছে বিষয়টির মর্যাদাপূর্ণ সুরাহা চাই।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্মান, সমতা, ন্যায়বিচার এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের ভিত্তিতে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকা উচিত বলে আমরা মনে করি। কোনো পক্ষের আধিপত্যবাদী বা কর্তৃত্ববাদী মনোভাব এ সম্পর্কের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না।
আমি ভারতের নবনিযুক্ত হাইকমিশনারকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের অনুরোধ করছি।”
#bangladesh #india #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition visits Sylhet following the passing of Maulana Farid Uddin Chowdhury
Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP visited Sylhet today (14 June) to pay tribute to the late Principal Maulana Farid Uddin Chowdhury (Rahimahullah), a veteran politician of Sylhet, former Member of Parliament for Sylhet-5 (Kanaighat–Zakiganj), former member of the Central Working Committee of Bangladesh Jamaat-e-Islami, renowned Islamic scholar, and distinguished educationist. He visited the grave, attended the memorial meeting, and prayer gathering held in his honor.
On Sunday afternoon, Dr. Shafiqur Rahman arrived in Sylhet by air from Dhaka. He was received at Sylhet Osmani International Airport by leaders of the Sylhet City and District branches of Jamaat-e-Islami. From the airport, he proceeded to the Sylhet Circuit House.
Later, Dr. Shafiqur Rahman visited the grave of the late Maulana Farid Uddin Chowdhury (Rahimahullah) at the premises of Jameya Islamia Yousufia Fazil Madrasah, an institution founded by the deceased scholar. He offered prayers seeking the forgiveness and eternal peace of the departed soul.
After visiting the grave, he attended the memorial meeting and prayer gathering organized in memory of Maulana Farid Uddin Chowdhury (Rahimahullah) and delivered a speech as the chief guest. In his remarks, he paid profound tribute to the late scholar's contributions to Islam, education, and politics, highlighting various aspects of his dedicated and service-oriented life.
During the visit, the Ameer of Jamaat also met with members of the bereaved family. He expressed his heartfelt condolences and sympathy, urging them to face this difficult time with patience and steadfastness. He also requested the people of the country to pray for the deceased leader.
Assistant Secretary General of the organization and Director of the Sylhet Region Advocate Ahsanul Mahboob Zubair, Jamaat’s central working committee member and Sylhet city Jamaat Ameer Muhammad Fakhrul Islam, Ameer of Sylhet District Jamaat Maulana Habibur Rahman along with Sylhet city and district leaders were present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী রাহিমাহুল্লাহ এর কবর জিয়ারত করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি।
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত আজকের জনসমুদ্রে মাননীয় বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি।
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের রায় বাস্তবায়ন না করে যেভাবে খুশি সেভাবে সরকার চালাবেন, তা হতে দেয়া হবে না
-
শাহজাহান চৌধুরী এমপি
জাতীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-১৫,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই আন্দোলন থামবে না"
-
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"যে সরকার জনরায় মানে না, সে সরকার জনগণের সরকার হতে পারে না"
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামী
১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Renowned Islamic scholar and former lawmaker Principal Maulana Farid Uddin Chowdhury passes away; Jamaat Ameer condoles
Principal Maulana Farid Uddin Chowdhury, a renowned Islamic scholar, former Ameer of Sylhet District Jamaat-e-Islami, former member of the Central Working Committee and Central Majlis-e-Shura of Bangladesh Jamaat-e-Islami, and former Member of Parliament for Sylhet-5 (Kanaighat-Jakiganj) constituency, passed away while undergoing treatment at Ibn Sina Hospital in Sylhet at 1:40 a.m. on Saturday, 13 June 2026 (Inna Lillahi Wa Inna Ilayhi Raji'un: "Surely we belong to Allah, and to Him we shall return."). He was 82 years old.
He had been suffering from various age-related health complications for a long time. He is survived by his wife, one son, four daughters, and numerous relatives, colleagues, and admirers.
The funeral prayer (Janazah) of the deceased will be held today, Saturday, at 4:00 p.m. at the field of Talbari Jamia Islamia Yusufia Fazil Madrasa in Kanaighat. Following the Janazah, he will be buried with due honors at his family graveyard in the Talbari area.
Condolence Message from Jamaat Ameer
The Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, issued a condolence message on 13 June expressing profound grief over the passing of Principal Maulana Farid Uddin Chowdhury.
In his message, he said: “With the passing of Principal Maulana Farid Uddin Chowdhury, we have lost a sincere and dedicated preacher (Da‘i) of the Islamic movement. His contribution to the propagation, expansion, and strengthening of the Islamic movement in the northeastern region of the country, particularly in Sylhet, is unforgettable. Through his tireless efforts, he brought the ideals of the organization to the doorsteps of people from all walks of life in Sylhet region. I express my deep sorrow at his demise.”
Dr. Shafiqur Rahman further stated: “Maulana Farid Uddin Chowdhury was widely respected as a popular and people-oriented public representative. During his tenure as a Member of Parliament, he played a significant role in the development of roads, educational institutions, madrasas, mosques, temples, clubs, libraries, and other infrastructure in the neglected areas of Kanaighat and Jakiganj. He maintained a non-sectarian outlook and broad-minded personality which made him highly popular and respected among people of all backgrounds, regardless of political affiliation.”
The Honorable Leader of the Opposition concluded his message by praying to Almighty Allah for the salvation of late Maulana Farid Uddin Chowdhury. He said, “May Allah Almighty forgive him, shower His mercy upon him, and make his grave spacious. May Allah forgive his shortcomings and transform those into good deeds. May every stage of the Hereafter, beginning from the grave, be made easy, peaceful, and blessed for him. May Allah, Lord of the Worlds, grant him a lofty station in Jannah and bestow patience upon his bereaved family members to endure this loss. Ameen” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্থিরচিত্র : পাখির চোখে আজকের ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ।
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রখ্যাত আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তিকাল; আমীরে জামায়াতের গভীর শোক প্রকাশ
সিলেট জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আজ ১৩ জুন ২০২৬, শনিবার রাত ১:৪০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বিকেল ৪:০০ টায় কানাইঘাট তালবাড়ি জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তালবাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে ধর্মীয় মর্যাদায় দাফন করা হবে।
আমীরে জামায়াতের শোকবাণী
প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ১৩ জুন এক শোকবাণী প্রদান করেছেন।
প্রদত্ত শোকবাণীতে তিনি বলেন, “প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ও মুখলিস দাঈকে হারালাম। দেশের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট অঞ্চলে ইসলামী আন্দোলনের প্রচার, প্রসার এবং সংগঠনকে মজবুত ও গতিশীল করার পেছনে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সংগঠনের আদর্শকে সিলেটের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী একজন জনপ্রিয় ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ব্যাপক সমাদৃত ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন তিনি তাঁর নির্বাচনী এলাকা কানাইঘাট ও জকিগঞ্জের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির, ক্লাব ও পাঠাগারসহ অবহেলিত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। অসাম্প্রদায়িক ও উদার ব্যক্তিত্বের কারণে তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।”
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, “আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চট্টগ্রাম বিভাগীয় ১১-দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, এমপি, চট্টগ্রামে পৌঁছেছেন। এ সময় আমীরে জামায়াতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
#drshafiqurrahman #chottogramcity #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat describes the proposed budget as overly debt-dependent, overambitious, unrealistic, and conducive to plunder
Being the main opposition party, Bangladesh Jamaat-e-Islami formally presented its reaction to the national budget for the fiscal year 2026–27, which was placed before Parliament by the government on Thursday. The press conference was held at the party’s central office in Moghbazar, Dhaka at 11:30 a.m. on Friday, June 12. On behalf of the organization, Secretary General and former Member of Parliament Mia Golam Porwar delivered the official response.
Mia Golam Porwar stated that the government's proposed budget for FY 2026–27 is excessively dependent on borrowing and highly ambitious in nature. According to him, it is unrealistic, difficult to implement, and essentially a budget that facilitates plunder. He noted that the proposed budget of Tk 938,000 crore is heavily reliant on both domestic bank borrowing and foreign loans. While the government has projected revenue earnings of Tk 629,000 crore, it has failed to clearly explain how such revenue will be collected. Likewise, there is no clear indication of how the budget deficit of Tk 236,250 crore will be managed. Although certain funding sources have been identified, the budget does not address the need for a sound tax structure and a corruption-free administrative system that would be necessary to achieve those targets.
Mia Golam Porwar further stated that a significant portion of the deficit financing is expected to come from bank borrowing. As a consequence, investment and employment opportunities are likely to decline automatically. He argued that when the government borrows extensively from the banking sector, resultantly private-sector entrepreneurs face difficulties in accessing credit, resulting in reduced investment and negative impacts on private-sector growth.
He also pointed out several major obstacles to the implementation of the declared budget. First, there is the continuously rising expenditure in the power and energy sectors. Over the past few months, the prices of gas, fuel, and electricity have been increased multiple times. Since energy serves as the primary driving force of the production system, higher energy costs will inevitably increase production expenses and adversely affect all sectors of the economy. Secondly, there is the issue of uncontrolled inflation. Rather than declining, inflation has continued to rise consistently. Thirdly, there are global and domestic political-economic uncertainties. These three major challenges will make both budget implementation and the achievement of the government's revenue targets extremely difficult.
Presenting a comparative assessment between Jamaat-e-Islami’s shadow budget and the government's proposed budget, Secretary General observed that the budget presented yesterday for FY 2026–27 is the 55th national budget in Bangladesh’s history. He stated that following the post-July political transition, the people of the new Bangladesh had expected a people-oriented, well-planned, forward-looking, and implementable budget. However, he argued that the government's proposed budget does not adequately reflect the aspirations of the people or provide a clear roadmap for improving their quality of life.
Mia Golam Porwar said that the budget fails to reflect any meaningful reforms in tax administration, the Anti-Corruption Commission, or the establishment of an accountable state structure. “We are concerned that unless good governance and accountability are ensured, the implementation of such a massive budget will create greater opportunities for corruption, waste, and plunder,” he added.
Referring to the budget’s growth target, he stated that the government has set a GDP growth target of 6.5 percent. However, given the current investment climate, weak financial management, undesirable interference in the banking sector, rampant corruption, and discriminatory policies, there is a strong possibility that productivity will be adversely affected.
Mia Golam Porwar noted that the International Monetary Fund (IMF) and several other international organizations have projected Bangladesh’s economic growth rate for the coming fiscal year to remain below 5 percent. In that context, he argued that the government's target of 6.5 percent growth is highly ambitious and not fully aligned with economic realities. Likewise, he said, the inflation target of 7.5 percent does not correspond with the prevailing economic situation.
He further stated that the size of the Annual Development Program (ADP) has been increased to Tk 300,000 crore. However, expanding the ADP without ensuring proper planning, transparency, and accountability will create further opportunities for corruption and waste. “We strongly oppose such an approach,” he added.
The Secretary General said that Jamaat-e-Islami’s shadow budget proposes restructuring the fiscal year calendar. He explained that because the fiscal year ends in June, development projects are often rushed through during the monsoon season. As a result, the quality of work suffers and opportunities for corruption increase. In many cases, allegations emerge regarding wasteful spending and irregularities involving project officials, contractors, and vested interest groups. Therefore, Jamaat has advocated for a more effective, accountable, and results-oriented development expenditure framework.
Mia Golam Porwar remarked that the current government’s short-sighted decisions are reminiscent of the policies pursued by the fallen fascist regime. He further stated that financing this highly ambitious budget has compelled the government to adopt an excessively debt-dependent strategy. Heavy borrowing from domestic sources, particularly from the banking sector, is likely to discourage private investment and create significant obstacles to employment generation.
He also criticized the decision to raise the minimum personal income tax rate from 5 percent to 10 percent, arguing that it would impose an additional burden on lower-middle-income and middle-class citizens. At a time when inflation has pushed the prices of essential commodities beyond the purchasing power of ordinary people, the increased tax burden will make daily life even more difficult.
Furthermore, he noted that the current budget increases expenditures and taxes related to infrastructure development and various industrial raw materials. It may negatively affect industrial production. Higher VAT on petroleum products, electricity, and natural gas will add to public hardship. He also cautioned that increased duties on raw materials used in the Ready-Made Garment (RMG) sector could undermine Bangladesh’s export industry.
Mia Golam Porwar stated that the people will not accept the reckless manner in which this budget has been prepared. He therefore strongly urged the government to immediately revise this overly ambitious and plunder-oriented budget and replace it with one that is investment-friendly, employment-oriented, and focused on public welfare.
He further stated that the growing burden of operating expenditures and interest payments has constrained development spending, economic growth has failed to reach the desired level, and the budget deficit has expanded further. The deficit currently stands at 3.5 percent of GDP. However, he warned that the proposed financing mechanism for this deficit is far from risk-free.
According to him, several weaknesses in the government's budget are evident. Firstly, there is the issue of the National Board of Revenue's (NBR) revenue collection capacity. Achieving the targeted revenue collection requires an efficient, transparent, and corruption-free tax administration, which has yet to be established. Secondly, there is the challenge of controlling inflation. Keeping inflation under control is essential to preserving the purchasing power of ordinary citizens, but the government has not demonstrated effective success in this regard. Thirdly, debt management remains a major concern. Managing the rising interest burden associated with both domestic and foreign loans will pose a significant challenge for the government.
Presenting a brief comparison between the government's proposed budget and Jamaat-e-Islami's shadow budget, the Secretary General stated that the government's proposed budget size stands at Tk 938,000 crore, whereas Jamaat-e-Islami had proposed a budget of Tk 839,505 crore. The government's revenue target has been set at Tk 701,150 crore, while Jamaat-e-Islami proposed a revenue target of Tk 665,926 crore. In other words, the government has set a revenue target approximately Tk 35,000 crore higher than that proposed by Jamaat. In his view, achieving such a target will be extremely difficult.
He further noted that the government's proposed budget deficit stands at Tk 236,450 crore, whereas Jamaat-e-Islami's proposed budget projected a deficit of Tk 168,329 crore. Thus, the deficit under Jamaat's proposal is significantly lower, amounting to approximately 2.43 percent of GDP, compared to the government's projected deficit of 3.5 percent. He emphasized that the differences between the government's budget and Jamaat-e-Islami's shadow budget are not merely numerical; they also reflect fundamentally different economic philosophies, policy priorities, and implementation strategies.
Mia Golam Porwar said that Bangladesh Jamaat-e-Islami’s Ameer and the honorable Leader of the Opposition has put forward an important proposal regarding the fiscal year. Under this proposal, the current July–June fiscal year would be replaced by a January–December fiscal year aligned with the calendar year.
He added that while the government has kept the tax-free income threshold unchanged at Tk 375,000 in an effort to simplify tax collection and provide relief to taxpayers, Jamaat-e-Islami has proposed increasing the threshold to Tk 450,000, with a future target of raising it to Tk 500,000. The party’s shadow budget also contains detailed proposals regarding expenditure priorities, sectoral allocations, and tax structure reforms.
Jamaat-e-Islami's shadow budget is fundamentally an effort to present a welfare-oriented and reform-focused economic framework, he claimed. Compared to the government's budget, it is less dependent on deficits and less reliant on foreign loans. He further observed that if Parliament were to create opportunities for meaningful debate on the budget, consider opposition views, and entertain amendments from different stakeholders, the final budget could become more realistic, effective, and responsive to the needs of the people.
Mia Golam Porwar said that they hope the government will take the constructive proposals into consideration and revise the budget accordingly, particularly by taking effective measures to prevent the signs of disorder and irregularities that have already begun to emerge in the banking sector.
Secretary General stated that the process initiated through the Bank Resolution Act to facilitate the looting of public money, the laundering of black money abroad, and the weakening of the banking sector is deeply alarming. Public funds have been plundered and, through the use of various government agencies, thousands of crores of taka have been handed over to certain individuals and groups. He warned that if the current government follows the same fascist path pursued by the Awami League, there will be no fundamental change in the situation.
He emphasized that it is essential to preserve the independence and neutrality of Bangladesh Bank. If the prevailing disorder in the banking sector continues, not only the banking sector but the entire economy will suffer. Such a situation would lead the country into a severe economic crisis. Unemployment would not decrease, new jobs would not be created, and investment would not increase. Instead, the country would move toward a grave economic downturn.
Addressing the government, he demanded that the provision allowing the whitening of black money, which has once again been included in the budget, must be completely abolished. The budget should be transformed into a people-oriented and welfare-focused budget free from corruption and the influence of illegal wealth.
He further stated that, under constitutional provisions, there remains an opportunity for proper discussion, amendments, and the incorporation of opinions in Parliament before the budget is passed on June 30. The government should not ignore public opinion by relying solely on its parliamentary majority. Just as the verdict of the referendum was ignored, public opinion should not be disregarded in order to impose this anti-people budget on the nation.
Jamaat’s Assistant Secretary General Maulana Abdul Halim; Central Executive Council Member and Secretary of Dhaka North City Unit Dr. Rezaul Karim; Central Majlis-e-Shura Member Ataur Rahman Sarkar; and Assistant Publicity Secretary of Dhaka South City Unit Abdus Sattar Sumon were present at that time. The program was moderated by Jamaat-e-Islami’s Assistant Secretary General and former Member of Parliament Dr. A.H.M. Hamidur Rahman Azad. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ।"
প্রধান অতিথি : ডা. শফিকুর রহমান, এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তারিখ : আজ ১৩ জুন ২০২৬ । শনিবার
সময় : বিকাল ৩টায়
স্থান : ঐতিহাসিক লালদীঘি ময়দান, চট্টগ্রাম।
আয়োজনে : ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat-e-Islami's delegation led by it’s Secretary General participates in the Russian National Day reception
On the occasion of Russia’s National Day (Russian Day), the Russian Embassy in Dhaka hosted a colorful reception on Friday, 12 June, at 6:00 PM in the Sky Ballroom of Le Méridien Dhaka. The event was organized at the invitation of His Excellency Mr. Vyacheslav Sentyurin, Chargé d’Affaires ad interim of the Russian Federation in Bangladesh.
Ambassadors, high commissioners, diplomats, political figures, military officers, senior government officials, and distinguished representatives of civil society attended the reception.
A delegation of Bangladesh Jamaat-e-Islami participated the event led by it’s Secretary General and former lawmaker Mia Golam Porwar. Advisor to the Leader of the Opposition on foreign affairs Barrister Mir Ahmad Bin Quasem MP, and Ali Ahmad Mabrur, a member of the Foreign affairs advisory council accompanied him at that moment.
During the event, a courtesy meeting was held between the Jamaat delegation and His Excellency Mr. Vyacheslav Sentyurin, Chargé d’Affaires ad interim of the Russian Federation in Bangladesh. On this occasion, Secretary General Mia Golam Porwar handed over to the Chargé d’Affaires a letter of greetings addressed to Russian President H.E. Mr. Vladimir Putin on behalf of the Leader of the Opposition and Jamaat Ameer Dr. Shafiqur Rahman, MP.
During the courtesy meeting, best wishes were conveyed for the happiness, peace, prosperity, and continued progress of the Government and people of Russia. Expectations were also expressed that the bilateral trade, economic, and diplomatic relations between Bangladesh and Russia would become even stronger and more meaningful in the future.
Later, Mr. Mia Golam Parwar exchanged greetings with diplomats from various countries, distinguished guests, and invited participants, attending the reception. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
এই বাজেট অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী এবং অবাস্তবায়নযোগ্য লুটপাটের বাজেট
আজ ১২ জুন জুমআ বার বেলা সাড়ে ১১টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সরকার কর্তৃক জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই প্রতিক্রিয়া জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী। এটা অবাস্তবায়নযোগ্য এবং লুটপাটের বাজেট। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটটি ব্যাংক ও বৈদেশিক বিরাট ঋণের উপর নির্ভরশীল। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের আর্থিক সংস্থান করতে গিয়ে ৬ লাখ ২৯ হাজার কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে তা স্পষ্ট করা হয়নি। বাজেটের ঘাটতি ২ লাখ ৩৬ হাজার ২৫০ কোটি টাকা কোথা থেকে পূরণ করা হবে- সেটি স্পষ্ট নয়। যেসব উৎস দেখানো হচ্ছে সেখানে যে কর কাঠামো, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রয়োজন- সেগুলোর উল্লেখ নেই।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এবারের বড় ঘাটতি বাজেটের যে ব্যয় সংকুলান, তা ব্যাংক লোন থেকে করা হবে। তাতে বিনিয়োগ ও কর্মসংস্থান স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। ব্যাংক থেকে সরকার ঋণ নিলে বেসরকারি খাতে বিনিয়োগ করতে পারবে না, স্বাভাবাকিভাবে বেসরকারি খাতে প্রভাব পড়বে।
তিনি আরও বলেন,বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি বড় বাধা রয়েছে। প্রথমত, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্রমবর্ধমান ব্যয়। গত কয়েক মাসে গ্যাস, জ্বালানি এবং বিদ্যুতের দাম একাধিকবার বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি হলো উৎপাদন ব্যবস্থার প্রধান চালিকাশক্তি। এর মূল্য বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে এবং অর্থনীতির সব খাতে নেতিবাচক প্রভাব পড়বে। দ্বিতীয়ত; লাগামহীন মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি কমার পরিবর্তে ক্রমাগত বাড়ছে। তৃতীয়ত; বৈশ্বিক ও রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তা। এই তিনটি বড় চ্যালেঞ্জের কারণে বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
জামায়াতের ছায়া বাজেটের সঙ্গে সরকারের বাজেটের তুলনামূলক আলোচনা তুলে ধরে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, গতকাল ২০২৬-২৭ অর্থবছরের জন্য যে বাজেট পেশ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে ৫৫তম জাতীয় বাজেট। জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের জনগণ একটি জনবান্ধব, সুপরিকল্পিত, দূরদর্শী এবং বাস্তবায়নযোগ্য বাজেট প্রত্যাশা করেছিল। কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং জীবনমান উন্নয়নের সুস্পষ্ট বার্তা প্রতিফলিত হয়নি।
মিয়া গোলাম পওয়ার বলেন, কর প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো নিয়ে কার্যকর সংস্কারের প্রতিফলন বাজেটে দেখা যায়নি। আমরা আশঙ্কা করছি, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত না হলে এই বিপুল অঙ্কের বাজেট বাস্তবায়নের সময় দুর্নীতি, অপচয় এবং লুটপাটের ঝুঁকি বাড়বে।
বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার বিষয়ে তিনি বলেন, বাজেটে ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমান বিনিয়োগ পরিবেশ, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ, সীমাহীন দুর্নীতি এবং বৈষম্যমূলক নীতির কারণে উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গোলাম পরওয়ার বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৫ শতাংশের নিচে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। সেখানে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ অত্যন্ত উচ্চাভিলাষী এবং বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। একইভাবে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বাড়িয়ে ৩ লাখ কোটি টাকা করা হয়েছে। কিন্তু পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করে এডিপির আকার বৃদ্ধি করলে দুর্নীতি ও অপচয়ের সুযোগ সৃষ্টি হবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতের ছায়া বাজেটে আমরা অর্থবছরের সময়সীমা পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছি। কারণ উন্নয়ন প্রকল্পের অর্থবছর জুনে শেষ হওয়ায় বর্ষা মৌসুমে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়নের প্রবণতা দেখা যায়। এতে কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার এবং বিভিন্ন স্বার্থগোষ্ঠীর মধ্যে অর্থের অপচয় ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়। তাই আমরা একটি অধিক কার্যকর, জবাবদিহিমূলক এবং ফলপ্রসূ উন্নয়ন ব্যয় কাঠামোর পক্ষে মত দিয়েছি।
গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকারের গৃহীত এসব অপরিণামদর্শী সিদ্ধান্ত আমাদের পতিত ফ্যাসিস্ট সরকারের নীতির কথাই স্মরণ করিয়ে দেয়। এছাড়াও উচ্চাভিলাষী এই বাজেটের অর্থায়ন করতে গিয়ে সরকারকে অতিমাত্রায় ঋণনির্ভর পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে। দেশীয় উৎস, বিশেষ করে ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ স্থবির হয়ে পড়বে, যা কর্মসংস্থান সৃষ্টির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, ন্যূনতম ব্যক্তিগত করের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। মূল্যস্ফীতির কারণে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সেখানে অতিরিক্ত করের বোঝা জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।
তিনি আরও বলেন, বর্তমান বাজেটে অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্প খাতের বিভিন্ন কাঁচামালের ওপর ব্যয় ও কর বৃদ্ধি করা হয়েছে। এর ফলে শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পেট্রোলিয়াম, বিদ্যুৎ ও গ্যাসের ওপর ভ্যাট বৃদ্ধি জনজীবনে দুর্ভোগ বয়ে আনবে। আরএমজি তথা তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাঁচামালের ওপর শুল্ক বৃদ্ধি আমাদের রপ্তানি খাতকে হুমকির মুখে ফেলতে পারে। আমরা এই গণবিরোধী বাজেটের তীব্র নিন্দা জানাচ্ছি।
এই বাজেট প্রণয়নে যে ধরনের হঠকারিতা প্রদর্শন করা হয়েছে, জনগণ তা মেনে নেবে না। তাই অবিলম্বে এই উচ্চাভিলাষী ও লুটপাটনির্ভর বাজেট সংশোধন করে বিনিয়োগবান্ধব, কর্মসংস্থানমুখী ও জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জোর দাবি জানান তিনি।
তিনি বলেন, পরিচালন ব্যয়ের আধিক্য এবং সুদের বোঝায় উন্নয়ন ব্যয় সংকুচিত হয়েছে, প্রবৃদ্ধির গতি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি এবং ঘাটতি বাজেট আরও বিস্তৃত হয়েছে। জিডিপির অনুপাতে ঘাটতির হার ৩.৫ শতাংশ। কিন্তু এই ঘাটতির অর্থায়ন প্রক্রিয়া মোটেও ঝুঁকিমুক্ত নয়।
এ বাজেটে সরকারের দুর্বলতা স্পষ্ট। প্রথমত, এনবিআরের রাজস্ব আহরণ সক্ষমতা। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে হলে একটি দক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত কর প্রশাসন প্রয়োজন, যা এখনো গড়ে ওঠেনি। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা জরুরি, কিন্তু এ ক্ষেত্রেও সরকার কার্যকর সাফল্য দেখাতে পারেনি। তৃতীয়ত, ঋণ ব্যবস্থাপনা। দেশীয় ও বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান সুদের চাপ সামাল দেওয়াও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ছায়া বাজেটের সঙ্গে সরকারের বাজেটের একটি সংক্ষিপ্ত তুলনামূলক চিত্র তুলে ধরে সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৭ লাখ ১ হাজার ১৫০ কোটি টাকা, আর জামায়াতে ইসলামীর প্রস্তাবিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ লাখ ৬৫ হাজার ৯২৬ কোটি টাকা। অর্থাৎ, সরকার জামায়াতের প্রস্তাবিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে, যা বাস্তবায়ন করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হবে বলে আমরা মনে করি, বলেন তিনি।
তিনি আরও বলেন, বাজেট ঘাটতির ক্ষেত্রে সরকারের প্রস্তাবিত ঘাটতি ২ লাখ ৩৬ হাজার ৪৫০ কোটি টাকা। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রস্তাবিত বাজেটে ঘাটতি ছিল ১ লাখ ৬৮ হাজার ৩২৯ কোটি টাকা। অর্থাৎ জামায়াতের বাজেটে ঘাটতি অনেক কম, যা জিডিপির প্রায় ২.৪৩ শতাংশ; সেখানে সরকারের ঘাটতি ৩.৫ শতাংশ। সরকারি বাজেট ও জামায়াতে ইসলামীর ছায়া বাজেটের মধ্যে পার্থক্য শুধু সংখ্যাগত নয়; অর্থনৈতিক দর্শন, নীতিগত অবস্থান এবং বাস্তবায়ন কৌশলেও মৌলিক পার্থক্য রয়েছে।
গোলাম পরওয়ার বলেন, আমাদের আমীরে জামায়াত অর্থবছর পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। বর্তমানে জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর ক্যালেন্ডার বছরভিত্তিক অর্থবছর চালু।
তিনি বলেন, কর আদায় পদ্ধতি সহজ করা এবং করদাতাদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে সরকার করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকায় অপরিবর্তিত রেখেছে। কিন্তু আমরা প্রস্তাব করেছি এই সীমা ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার এবং পরবর্তী পর্যায়ে তা ৫ লাখ টাকায় উন্নীত করার। ব্যয়ের অগ্রাধিকার, খাতভিত্তিক বরাদ্দ এবং কর কাঠামো সংস্কার নিয়ে আমাদের ছায়া বাজেটে বিস্তারিত প্রস্তাব রয়েছে।
তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর ছায়া বাজেট মূলত একটি জনকল্যাণমুখী ও সংস্কারপন্থী অর্থনৈতিক রূপরেখা উপস্থাপনের চেষ্টা করেছে। সরকারের বাজেটের তুলনায় এটি কম ঘাটতিনির্ভর এবং কম বৈদেশিক ঋণনির্ভর। জাতীয় সংসদে বাজেট নিয়ে অর্থবহ আলোচনা, বিরোধী মতামত গ্রহণ এবং বিভিন্ন সংশোধনী বিবেচনার সুযোগ সৃষ্টি করা হলে বাজেট আরও বাস্তবসম্মত ও কার্যকর হতে পারে, বলেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা আশা করি, সরকার গঠনমূলক প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে বাজেট সংশোধন করবে এবং বিশেষ করে ব্যাংকিং খাতে যে নৈরাজ্য ও অনিয়মের লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে, তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
গোলাম পরওয়ার বলেন, ব্যাংক রেজোলিউশন আইন করে জনগণের অর্থ লুটপাট, কালো টাকা বিদেশে পাচার এবং ব্যাংকিং খাতকে দুর্বল করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। জনগণের টাকা লুটপাট করে, সরকারের বিভিন্ন সংস্থা ব্যবহার করে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী পথ দেখিয়ে গিয়েছিল, বর্তমান সরকারও যদি সে পথেই হাঁটে, তাহলে পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন হবে না।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা কাঠামো পরিবর্তনের যে প্রক্রিয়া চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমীরে জামায়াত সংসদে তাঁর বক্তব্যে দাবি করেছেন, যাদের শেয়ার অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, তাদের শেয়ার যে মূল্যে নেওয়া হয়েছে, সেই মূল্যে ফেরত দেওয়া হোক। একইভাবে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে পরিবর্তন করে রাজনৈতিক পছন্দ অনুযায়ী নিয়োগ দেওয়ার প্রবণতারও আমরা তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। ব্যাংকিং খাতে এই নৈরাজ্যপূর্ণ অবস্থা অব্যাহত থাকলে শুধু ব্যাংকিং খাত নয়, গোটা অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অর্থনীতি মারাত্মক সংকটে পড়বে। বেকারত্ব কমবে না, কর্মসংস্থান সৃষ্টি হবে না, বিনিয়োগ বাড়বে না। আমরা একটি কঠিন অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাব।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, এই লুটপাটনির্ভর বাজেটের বিরুদ্ধে সোচ্চার হই। এটি জনবান্ধব নয়, উন্নয়নবান্ধব নয়; বরং গণবিরোধী বাজেট।
সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, বাজেটে যে, কালো টাকা সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে- তা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। বাজেটকে দুর্নীতি ও কালো অর্থের প্রভাবমুক্ত করে একটি জনমুখী ও জনকল্যাণমূলক বাজেটে রূপান্তর করতে হবে। সাংবিধানিক বিধান অনুযায়ী ৩০ জুন বাজেট পাস হওয়ার আগে সংসদে যথাযথ আলোচনা, সংশোধনী ও মতামত গ্রহণের সুযোগ রয়েছে। সরকার যেন সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের মতামত উপেক্ষা না করে। যেভাবে গণভোটের রায়কে উপেক্ষা করা হয়েছে, সেভাবে যেন জনগণের মতামত উপেক্ষা করে এই গণবিরোধী বাজেট চাপিয়ে দেওয়া না হয়। আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মু. আতাউর রহমান সরকার ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল এর অংশগ্রহণ- @MiaGolamPorwar
রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে ১২ জুন (জুম'আ বার) সন্ধ্যা ৬টায় হোটেল ‘লে মেরিডিয়ান ঢাকা’র স্কাই বলরুমে রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম মান্যবর মি. ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
অনুষ্ঠানের এক পর্যায়ে জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারিম মান্যবর মি. ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট মি. ভøাদিমির পুতিনের উদ্দেশে প্রেরিত একটি শুভেচ্ছা বার্তা চার্জ দ্য অ্যাফেয়ার্সের নিকট হস্তান্তর করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সৌজন্য সাক্ষাতে রাশিয়ার সরকার ও জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নতি কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও অর্থবহ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় জনাব মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition visits the house of the student, killed in a road accident in China; expresses condolences
To convey his condolences to the family of Bangladeshi student Tawfiq Ahmad Sporsho, who was tragically killed in a road accident in China, the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, visited their residence in the Kachukhet-Bhashantek area of the capital after Jumu'ah prayers today.
During the visit, he met with the deceased student's parents, relatives, and family members and expressed his deep sympathy and solidarity with them. He prayed for the forgiveness of the late Tawfiq Ahmad Sporsho and urged the bereaved family members to remain patient during this difficult time. He also prayed for the speedy recovery of the other Bangladeshi student, who became injured in the accident.
It may be recalled that at approximately 9:00 p.m. on May 31, Bangladeshi student Tawfiq Ahmad Sporsho, a student of the Shandong University of Technology, was killed in a tragic motorcycle accident in China, while another Bangladeshi student sustained injuries. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
চীনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন মাননীয় বিরোধীদলীয় নেতা
গত ৩১ মে রাত প্রায় ৯টার দিকে চীনে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত চীনের শানডং ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর বাংলাদেশি শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ বাদ জুম'আ রাজধানীর কচুক্ষেত-ভাষানটেক এলাকায় অবস্থিত তাদের বাসভবনে যান মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, এমপি।
এ সময় তিনি নিহতের মা-বাবা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে তিনি মরহুম তৌফিক আহমাদ স্পর্শের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি আহত অপর বাংলাদেশি শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৩১ মে রাত প্রায় ৯টার দিকে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় চীনের শানডং ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর বাংলাদেশি শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শ নিহত হন এবং অপর একজন বাংলাদেশি শিক্ষার্থী আহত হন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া তুলে ধরার লক্ষ্যে আজ (১২ জুন, জুম'আ বার) সকাল ১১ঃ৩০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের মৃত্যু হলে আমরা সবাই এ ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করি। ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক।
এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আজ হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। এটি মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি। তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
তা না করে যে হাসপাতালটি ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো।
তাছাড়া এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। এর পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়?
শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।
-ডা. শফিকুর রহমান, এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"বাজেটে দলীয় কর্মী লালন পালনের কর্মসূচি নেওয়া হয়েছে, জুলাই আকাঙ্খার প্রতিফলন হয়নি।"
-ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
সহকারী সেক্রেটারি জেনারেল ও
সাবেক এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the Ambassador of Denmark
Today, Thursday, 11 June, at 11:30 a.m. the honorable Ambassador of Denmark to Bangladesh His Excellency Mr. Christian Brix Møller paid a courtesy call on the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament Building.
Deputy Head of the Mission of the Denmark, Mr. Anders B. Karlsen were also present at the meeting.
The meeting was held in a warm, cordial, and friendly atmosphere. During the discussion, the two sides exchanged views on the longstanding friendly relations between Bangladesh and Denmark. Besides, Denmark’s contribution to Bangladesh’s development, and Denmark’s role in supplying high-quality pharmaceutical products to Bangladesh were highly appreciated.
Both sides expressed optimism that the relationship between Bangladesh and Denmark would be further strengthened in the future through mutual cooperation and shared development goals. It was noted that this friendly partnership would open new avenues for sustainable development, healthcare advancement, and economic progress in both countries.
During the meeting, the Ambassador of Denmark highlighted Denmark’s hope regarding the full implementation of the July Charter.
Advisor to the Leader of the Opposition on foreign affairs Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, and Mr. Ali Ahmad Mabrur, member of the Foreign Affairs Advisory Team were also present on the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এর সৌজন্য সাক্ষাৎ
আজ ১১ জুন, বৃহস্পতিবার, সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার (Mr. Christian Brix Møller) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের উপপ্রধান (Deputy Head of Mission) জনাব অ্যান্ডার্স বি. কার্লসেন (Mr. Anders B. Karlsen)।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ও ডেনমার্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান ও মানসম্মত ঔষধ আমদানিতে ডেনমার্কের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ডেনমার্কের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়। যা দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করবে।
সাক্ষাতে ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ সময় মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস্যা সমাধানে জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি'র বক্তব্য
সৌজন্যে : সংসদ বাংলাদেশThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
প্রবাসীরা আমাদের দেশে প্রতি বছর ১.৬৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স হিসেবে পাঠান
আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা দরকার, সেই তুলনায় কি সার্ভিস আমরা তাদের দিচ্ছি?
-
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি
জাতীয় সংসদ সদস্য, পাবনা-১,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পুশ-ইন, সীমান্ত হত্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত
-ড. এএইচএম হামিদুর রহমান আযাদ
অবিলম্বে বাংলাদেশের সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আজ ১০ জুন দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, দেশের সীমান্তের বিভিন্ন স্থানে পুশ-ইন ও হত্যা বন্ধ না হওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। আমরা এহেন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সংস্কার কার্যক্রমে সরকারের অনীহার কারণে দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে।”
তিনি আরও বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন ও কার্যকর সাংবিধানিক সংস্কারের উদ্যোগ না নেওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এ দাবিতে জোটের আন্দোলন চলমান রয়েছে এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশের মাধ্যমে তা আরও জোরদার করা হবে।”
তিনি সীমান্ত হত্যা ও অনুপ্রবেশের ঘটনাকে জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, গত ১০০ দিনে বিএসএফের গুলিতে ১৯ বাংলাদেশি নিহত ও ২৪ জন আহত হয়েছেন। সম্প্রতি ভারত সরকার তাদের নাগরিকদের সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ভারত সরকারের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধের ঘটনা বেড়েছে। একই সঙ্গে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।
১১-দলীয় জোট আগামী ১২ জুন সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিবাদ সমাবেশ এবং ১৫ জুন ঢাকায় প্রতিবাদ সভা ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
এছাড়া বিভিন্ন জেলায় সেমিনার ও রাজধানীতে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি জনাব নিজামুল হক নাঈম প্রমুখ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat-e-Islami presents budget proposal for 2026–27 fiscal year
Bangladesh Jamaat-e-Islami, in its capacity as the opposition party, presented its budget proposal for the fiscal year 2026–27 at a press conference held today, June 9, at Al-Falah Auditorium in the capital. The Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, addressed the gathering.
The budget proposal was presented by Member of the Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami and Member of Parliament for Dhaka-12, Saiful Alam Khan Milon, MP. The press conference was moderated by Jamaat’s Assistant Secretary General and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair.
Among those present were Jamaat-e-Islami’s Nayeb-e-Ameer ATM Azharul Islam MP; Nayeb-e-Ameer Professor Mujibur Rahman MP; Secretary General and former Member of Parliament Mia Golam Porwar; Assistant Secretary General Maulana ATM Masum; Assistant Secretary General Maulana Rafiqul Islam Khan MP; Assistant Secretary General and former Member of Parliament Dr. AHM Hamidur Rahman Azad; Assistant Secretary General Maulana Abdul Halim; Assistant Secretary General Advocate Muazzam Hossain Helal; Member of the Central Executive Council Abdur Rab; Member of the Central Executive Council Principal Shahabuddin; Member of the Central Executive Council Advocate Matiur Rahman Akanda; Member of the Central Executive Council Mobarak Hossain; Member of the Central Executive Council and Dhaka South City Ameer Nurul Islam Bulbul MP; Member of the Central Executive Council Mohammad Selim Uddin; Central Executive Council Member Dr. Shafiqul Islam Masud MP; Central Executive Council Member Dr. Mohammad Rezaul Karim; and Member of the Central Working Committee Zahidur Rahman.
Among the leaders of the 11-Party Alliance, Chief Whip of the Opposition in Parliament and Convener of the National Citizens Party, Nahid Islam MP; Chief Coordinator of the National Citizens Party, Nasiruddin Patwari; President of the Jatiya Ganatantrik Party (JAGPA), Barrister Tasmia Pradhan MP; Chairman of the Bangladesh Labor Party, Dr. Mostafizur Rahman Iran; Chairman of the Bangladesh Development Party, Advocate AKM Anwarul Islam Chan; Secretary General of the AB Party, Barrister Asaduzzaman Fuad; Secretary General of the Bangladesh Development Party, Nizamul Haque Nayeem; Senior Nayeb-e-Ameer of Nezam-e-Islam Party Abdul Majed Athari; Nayeb-e-Ameer of Khelafat Majlish Ahmad Ali Qasemi; and Acting Secretary General of the Liberal Democratic Party, Mr. Billal Miahji were present at the event.
Addressing the presence, Bangladesh Jamaat-e-Islami’s Ameer and Leader of the Opposition, Dr. Shafiqur Rahman MP, said, “The people of Bangladesh and all of us are witnesses to history. The foundation of present-day Bangladesh can be traced back to 1947, when the two states of Pakistan and India had emerged. Pakistan was formed with the then East Pakistan and three other provinces. A vast territory of India lay between East and West Pakistan. The territory that gained freedom from British colonial rule and the undivided Indian subcontinent in 1947 had the same geographical boundaries that constitute present-day Bangladesh.”
The Jamaat Ameer prayed that Almighty Allah accept as martyrs those who sacrificed their lives, struggled, and endured hardships during the Language Movement of 1952 and the Great Liberation War. He also paid deep tribute to those who survived with injuries and continue to bear the scars of those historic struggles.
Dr. Shafiqur Rahman said, “Before the country's second liberation in July 2024, political leaders had promised the people that they would build a nation where justice would prevail, discrimination would be eliminated, economic hardship would be overcome, unemployment would disappear, and quality education would be ensured for every child. However, none of these promises were fulfilled. Rather, after assuming power, the then government failed miserably to respect the aspirations of the people. As a result, they became compelled to leave office.”
He further stated, “Through a continuous process of political transformations, Bangladesh has reached its current stage. In 2024, the people of this country fought with a deep aspiration for change. This struggle was not waged on behalf of any particular political party; it was a movement of the people. Faced with the united protest, resistance, and struggle of students, citizens, workers, farmers, and people from all walks of life, the fascist government was ultimately forced to step down in disgrace.”
Dr. Shafiqur Rahman said, “Today, shameless political interference is evident in the financial, political, institutional, and constitutional spheres of the country. From the central bank to commercial banks and insurance corporations, political influence is spreading everywhere, while individuals with proven records of misconduct are being appointed to important and sensitive positions. If such unjust political interference in the country's economic management continues, where will the nation ultimately end up?”
Referring to Jamaat’s people-oriented budget proposal, he said, “We believe that it is important to understand the aspirations of the people regarding what the national budget should look like in the coming years. With that understanding, we have presented our thoughts and proposals before the nation.”
Dr. Shafiqur Rahman said, “This is not a budget; rather, it is a pre-budget concept and proposal. If the government adopts any worthwhile recommendations from it, the people will benefit. This is not a matter of benefiting any particular political party. We are not presenting these proposals for the sake of any party. This budget framework is intended for the benefit of the 180 to 200 million people of the country.
The proposals we are presenting before the nation come with certain prerequisites. These are honesty, transparency, and accountability. The successful implementation of any budget depends on these three principles. If honesty, transparency, and accountability can be ensured, then we believe that the budget proposals we have put forward are fully achievable. However, without these qualities, no matter which government presents a budget, it will not be implemented effectively.”
He further said, “Our proposals will include several additional issues, both here and in Parliament. Our fiscal year currently runs from July to June. June is often a period when the country faces monsoon rains, droughts, natural disasters, and cyclones.”
Dr. Shafiqur Rahman stated, “We have observed that a substantial portion of the Annual Development Program (ADP) is rushed into implementation during the final two months of the fiscal year. In reality, this is not implementation; it is large-scale public plunder. The people do not benefit from it. Rather, the benefits go into the pockets of a small group of dishonest beneficiaries. We will propose in Parliament that the fiscal year be aligned with the calendar year. In that case, our resources will not be washed away by the monsoon season, and the utilization of public funds will be easier to monitor, Insha Allah.”
He added, “According to the rules, a supplementary budget should be presented to Parliament at least three months before the end of the fiscal year. However, in practice, we receive the supplementary budget only in the final month. By then, all expenditures, whether legal or illegal, justified or unjustified, have already been made. Black money and legitimate expenditures become indistinguishable. What benefit does the public gain when the supplementary budget is presented after everything has already taken place?”
The Jamaat Ameer further said, “The existing tax collection system is seriously flawed. Those who pay taxes effectively end up paying three types of taxes. One portion goes to the state treasury, another finds its way into the pockets of certain individuals involved in tax collection, and a third portion ends up in the hands of extortionists. Businessmen are deeply frustrated by this situation. As a result, the amount that actually reaches the national treasury becomes comparatively smaller.”
He continued, “If taxes can be collected with honesty and transparency, businessmen will automatically be encouraged to pay even more taxes for the benefit of the people and the state. This will benefit both the nation and its citizens. At the same time, we do not deny the necessity of expanding the tax base. We are presenting what we believe to be a people-friendly budget proposal before our beloved countrymen. Ultimately, the people will be the true judges of these proposals.”
He added, “After presenting the budget, we expect constructive feedback from the conscious citizens of the country. If they find any of our proposals beneficial, there is no need to say much about them. However, if any proposal appears contrary to the public interest, we request them to draw our attention to it and assist us through constructive criticism.” Concluding his remarks, he expressed his gratitude and thanks to all those present and prayed that Allah grant the nation the ability to build a Bangladesh that truly reflects the aspirations of its people. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the British High Commissioner to Dhaka
A courtesy meeting was held between the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, and the British High Commissioner to Dhaka, Her Excellency Ms. Sarah Cooke, today, on June 10 (Wednesday) at 11:30 AM, at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament building. The High Commissioner was accompanied by the High Commission's First Secretary Timothy Duckett, Second Secretary (Political) Kate Ward, and Policy & Legal Analyst Raihan Rahman.The meeting took place in a very cordial, friendly, and warm atmosphere.
During the discussion, the participants exchanged views on Bangladesh’s overall political and economic situation following the national election, the upcoming national budget, prospects for bilateral trade and investment, and various other aspects of Bangladesh–United Kingdom relations, and other issues of mutual interest.
The meeting also covered strengthening parliamentary democracy in Bangladesh. Jamaat Ameer appreciated the United Kingdom for its role in Bangladesh’s development, whereas H.E. High Commissioner praised Jamaat-e-Islami launched shadow government and shadow budget initiatives.
Both sides expressed optimism that the friendly relations, trade, commerce, and mutual cooperation between the two countries would become even more dynamic in the future.
Advisor to the Leader of the opposition on foreign affairs Barrister Mir Ahmad Bin Quasem Arman MP, and Mr. Ali Ahmad Mabrur, a member of the Foreign Affairs Advisory Team, alongside the Ameer of Jamaat-e-Islami were also present at the meeting. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
আজ ১০ জুন (বুধবার) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে ঢাকায় নিযুক্ত মান্যবর ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুক এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড।
সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কের বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করা হয়।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা, বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা, জামায়াতের ছায়া সরকার ও ছায়া বাজেটের প্রশংসা এবং অভিবাসন প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে আমীরে জামায়াতের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #ukembassydhaka #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিরোধী দল হিসেবে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য জামায়াতে ইসলামীর বাজেট প্রস্তাবনা পেশ
আজ ৯ জুন মঙ্গলবার দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিরোধী দল হিসেবে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবনা পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, এমপি।
সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাজেট পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি, জনাব মো. সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মো. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান।
১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও সেক্রেটারি জেনারেল জনাব নিজামুল হক নাঈম, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমাদ আলী কাসেমী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব বিল্লাল মিয়াজি।
আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী, আমরা সকলে ইতিহাসের সাক্ষী। আজকের বাংলাদেশের সূচনা মূলত ১৯৪৭ সালে। ৪৭ সালে পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্রের উৎপত্তি হয়। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আরও তিনটি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাঝখানে ভারতের বিস্তীর্ণ এলাকা রয়েছে। ১৯৪৭ সালে যে ভূখন্ডটি অখণ্ড ভারত থেকে এবং ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিল। সেই সময় পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল,তাই আজকে বাংলাদেশের সীমানা। মহান মুক্তিযুদ্ধে এবং বায়ান্নতে যারা জীবন দিয়েছেন, লড়েছেন, ত্যাগ স্বীকার করেছেন তাদের শহীদ হিসেবে কবুলের জন্য দোয়া করেন এবং বেঁচে থাকা আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান আমীরে জামায়াত।
ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের জুলাইতে দ্বিতীয়বার স্বাধীনতার আগে নেতারা জনগণকে ওয়াদা দিয়েছিলেন- এমন একটি দেশ আমরা জনগণকে উপহার দেব, যেখানে সুবিচার প্রতিষ্ঠিত হবে। কোনো বৈষম্য থাকবে না এবং অর্থনৈতিক সংকট দূর হবে। বেকারত্ব থাকবে না। আমরা সমস্ত শিশুদের সুশিক্ষা নিশ্চিত করব। কিন্তু না, তার কোনো ওয়াদা পূরণ হয়নি। বরং ক্ষমতায় বসে জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখাতে তৎকালীন সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছিল। যার কারণে দুঃখজনকভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে।
তিনি আরও বলেন, ক্রমাগত পথ পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে। ২০২৪ সালে এ দেশের মানুষ একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা বুকে নিয়ে বুক পেতে লড়াই করেছিল। লড়াই কোনো দলের পক্ষ থেকে হয়নি। এই লড়াই হয়েছে জনগণের পক্ষ থেকে। সমগ্র দেশবাসী, ছাত্র, জনতা, শ্রমিক-কৃষক- সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ এবং লড়াইয়ের মুখে ফ্যাসিস্ট সরকার অপমানজনকভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকের নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বীমা কর্পোরেশন সবগুলোয় সেই থাবা বিস্তৃত হচ্ছে এবং সমাজের অপরাধী লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত। এভাবে যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে প্রশ্ন রাখেন আমীরে জামায়াত।
জামায়াতের জনবান্ধব বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে করি আগামীর বাজেট কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে জনগণের অভিপ্রায়কে অনুধাবন করে জনগণের সামনে আমাদের চিন্তাগুলা পেশ করা দরকার।
ডা. শফিকুর রহমান বলেন, এটি একটি বাজেট নয়, এটা বাজেটের পূর্ব ধারণা। এখান থেকে যদি সরকার ভালো কিছু পিকআপ করেন, জনগণ উপকৃত হবে এটা কোনো দলের বিষয় নয়। আমরা এই বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না। এই বাজেট ১৮ বা ২০ কোটি মানুষের জন্য হতে পারে। আমরা যে প্রস্তাবনাটা জনগণের সামনে পেশ করব- এটার শর্ত আছে। শর্তগুলো হলো-এই বাজেট বাস্তবায়নের জন্য সততা, স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা লাগবে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতার যদি নিশ্চিত করা যায়। আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব। সেটা অবশ্যই অর্জনযোগ্য। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে বাজেট যে সরকারই দিক না কেন, ওই বাজেট কার্যকর হবে না।
তিনি বলেন, আমাদের প্রস্তাবনায় আরও কিছু বিষয় থাকবে। সেটা এখানে এবং সংসদে। আমাদের অর্থবছর হচ্ছে জুলাই টু জুন। জুন মাস, বর্ষা খড়া, দুর্যোগ, সাইক্লোন- এগুলোতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা লক্ষ্য করি, এডিপির একটা বিশাল অংশ শেষের দুই মাসের তাড়াহুড়ো করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। একটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না। কিছু অসৎ সুবিধাভোগীর পকেটে সুফল চলে যায়। আমাদের অর্থবছরটি ক্যালেন্ডার বছরের সাথে মিলিয়ে করা হোক আমরা সংসদে সেই প্রস্তাব দেব। তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না। এই টাকাগুলোর খবর পাওয়া যাবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, নিয়ম রয়েছে বাজেট পুরো হওয়ার মিনিমাম তিন মাস আগে সম্পূরক বাজেট সংসদে পেশ করতে হবে। কিন্তু আমরা সম্পূরক বাজেট পাবই শেষ মাসে। বৈধ অবৈধ, ন্যায্য-অন্যায্য সব খরচ হয়ে গেল। কালো টাকা সাদা হয়ে একাকার হয়ে গেল। তারপরে সম্পূরক বাজেট সংসদে আসল, তাতে জনগণের লাভ কি?
আমীরে জামায়াত বলেন, আমাদের ট্যাক্স কালেকশনের যে পদ্ধতি রয়েছে, সেটা দারুণ ত্রুটিপূর্ণ। যারা ট্যাক্স দেন তারা তিন ধরনের ট্যাক্স দেন। একটা ট্যাক্স ট্রেজারে (সরকারি কোষাগারে) জমা হয়, একটা কিছু ব্যক্তির পকেটে যায় (ট্যাক্স আদায়কারীদের একটি অংশ)। আরেকটা চাঁদাবাজদের পকেট যায়। ব্যবসায়ীরা অতিষ্ঠ। যার কারণে ট্রেজারির ট্যাক্সটা তার নম্বর ভলিউমের দিক থেকে ছোট হয়ে আসে।
তিনি বলেন, যদি সততা এবং স্বচ্ছতা মেনে ট্যাক্স কালেকশন করা যায়, অটোমেটিক্যালি ব্যবসায়ীরা বিপুল উৎসাহে আরও বেশি ট্যাক্স দিবেন জনগণ ও রাষ্ট্রকে। এতে রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। তাছাড়া ট্যাক্স বেইস সম্প্রসারণ করার প্রয়োজনকে আমরা অস্বীকার করি না। আমরা প্রিয় দেশবাসীর কাছে জনবান্ধব একটি বাজেট প্রস্তাবনা আমাদের বিবেচনায় পেশ করতে যাচ্ছি। আসল বিচারক হবেন জনগণ। বাজেট পেশ করার পরে আমরা সচেতন জনগণের কাছ থেকে ফিডব্যাক আশা করব। আমাদের কোনো প্রস্তাবনা তাদের কাছে ভালো লাগলে সেটা বলার দরকার নেই। কিন্তু কোনো প্রস্তাবনা যদি জনস্বার্থের বিপক্ষে হয়, তারা যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, আমাদের সমালোচনা করে সহযোগিতা করেন।
আমীরে জামায়াত বলেন, আমরা দৃষ্টি আকর্ষণ এবং সমালোচনাকে অভিনন্দন জানাব। এখান থেকে শিখব আমাদের জ্ঞানের ঘাটতি পূরণ করব। জনগণের জন্য আগামীতে আরও সুন্দর এবং আরও পরিপূর্ণ চিন্তা করার প্রয়াস পাব।
পরিশেষে জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার তাওফিক কামনা করে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন আমীরে জামায়াত। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত
আজ ৯ জুন (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠক লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি জনাব নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমেক্রেটিম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব বেল্লাল মিয়াজি, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা, দেশের আইন-শঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় অবিলম্বে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সাথে সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্র নীতি গ্রহণ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণ বিশেষ করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
সভায় উপরোক্ত দাবিতে গৃহীত কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আগামীকাল ১০ জুন দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ- @MiaGolamPorwar
আজ মঙ্গলবার (৯ জুন) প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, “ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে, যা বেআইনি, অন্যায় এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়ে ভারতের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মানবাধিকার সনদ লঙ্ঘন করছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানালেও ভারত সরকার তা আমলে নিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।”
বিবৃতিতে তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ১১ জন ভারতীয় নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। তাদের মধ্যে ৯ মাসের গর্ভবতী নারী ও একজন প্রতিবন্ধী শিশুও রয়েছে। বর্তমানে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।”
এছাড়া পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্ত দিয়ে ১০ জন ভারতীয়কে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল বলেও বিবৃতিতে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কুড়িগ্রাম, মেহেরপুর ও শেরপুরসহ প্রায় ১১টি জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৩২০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালানো হয়েছিল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিজিবি, আনসার-ভিডিপি এবং স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে একাধিকবার পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, আমরা যতদূর জেনেছি এ বিষয়ে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো জবাব পায়নি।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই বিদেশি চাপের কাছে নতিস্বীকার করবে না। সীমান্তে এ ধরনের কার্যক্রম বন্ধ করে প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে ভারতীয় আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে আমরা বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"বিদেশে পাচার হয়ে যাওয়া ইসলামী ব্যাংকের টাকা উদ্ধারের বদলে
এই সরকার অবশিষ্ট টাকাগুলো লুটপাটের উদ্যোগ গ্রহণ করেছে।"
-ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এমপি
মাননীয় বিরোধীদলীয় উপনেতা ও
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#drsyedabdullahtaher #deputyleaderoftheopposition #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ইসলামী ব্যাংক বিষয়ে জাতীয় সংসদে দেয়া মাননীয় বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি'র বক্তব্য
সৌজন্যে : সংসদ বাংলাদেশThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জনমুখী বাজেট ২০২৬-২০২৭ প্রস্তাবনায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি'র বক্তব্য
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
একনজরে বাজেট প্রস্তাবনার ডুকুমেন্টারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জনমুখী বাজেট ২০২৬-২০২৭ প্রস্তাবনা
#drshafiqurrahman #budgetproposal #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition Dr. Shafiqur Rahman MP, and the U.S. Ambassador to Bangladesh
The honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, held a courtesy meeting with the Honorable Ambassador of the United States to Bangladesh, Mr. Brent T. Christensen today, June 9 (Tuesday), at 11:30 a.m. at the Office of the Leader of the Opposition in the Bangladesh National Parliament Building.
US Embassy’s Political and Economic Counselor, Mr. Eric Geelan, and Political and Human Rights Officer Hermanoschy Bernard accompanied the Ambassador at that time. The meeting was conducted in a warm, cordial, and friendly atmosphere.
Discussions covered Bangladesh's overall political and economic situation following the election, the upcoming national budget, prospects for bilateral trade and investment, various aspects of Bangladesh–United States relations, and other issues of mutual interest.
The two sides also held productive discussions on the development of democratic institutions, good governance, economic cooperation, and various contemporary regional and international issues. Both parties expressed their expectation of further strengthening the existing relationship on the basis of mutual respect, cooperation, and understanding.
Advisor to the Leader of the Opposition on foreign affairs Barrister Mir Ahmad Bin Quasem MP and member of the Foreign Affairs Advisory Team Ali Ahmad Mabrur were also present on the occasion.
#drshafiqurrahman #usembassydhaka #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ৯ জুন, মঙ্গলবার, সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর মি. এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোশি বার্নার্ড।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করা হয়।
এছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
#drshafiqurrahman #usembassydhaka #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দেশের অর্থনীতি ও জনগণের অধিকার রক্ষায় কেমন বাজেট প্রয়োজন? বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পেশ করা হচ্ছে ‘জনমুখী বাজেট প্রস্তাবনা ২০২৬-২০২৭’।
৯ জুন, মঙ্গলবার
দুপুর ২:০০ টা
চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লাইভ সম্প্রচারে।
👉Facebook: www.facebook.com/BJI.Official
👉YouTube: www.youtube.com/@BJIOfficial -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি 'ছায়া বাজেট প্রস্তাবনা' উপস্থাপন উপলক্ষ্যে "সংবাদ সম্মেলন"
সময়🕰️: ৯ জুন ২০২৬ মঙ্গলবার দুপুর ২টা
দেখতে চোখ রাখুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে
Facebook: www.facebook.com/BJI.Official
YouTube: www.youtube.com/@BJIOfficial -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and the ICAPP Secretary General
On June 8, Monday, at 12:00 PM, a courtesy meeting was held between the Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, and Mr. Oh Song, Secretary General of The International Conference of Asian Political Parties (ICAPP), at the Opposition Leader’s office in the Bangladesh Parliament building.
Secretariat Officer of ICAPP Mr. Park Byeongchan, and advisor to the leader of the opposition on foreign affairs Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP were also present during the meeting.
At that time, Mr. Oh Song provided a detailed overview of ICAPP’s activities to the Ameer of Jamaat-e-Islami. He also invited Dr. Shafiqur Rahman MP to participate in the upcoming ICAPP Standing Committee Meeting, which will be held in Mongolia.
In addition, discussions were held regarding the inclusion of Bangladesh Jamaat-e-Islami as a member of the ICAPP Standing Committee. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ICAPP- এর সেক্রেটারি জেনারেল মি. ওহ সং-এর সৌজন্য সাক্ষাৎ
আজ ৮ জুন, সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে The International Conference of Asian Political Parties (ICAPP)-এর সেক্রেটারি জেনারেল মি. ওহ সং (Mr. OH SONG) এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন (ICAPP)-এর সেক্রেটারিয়েট অফিসার মি. পার্ক বিয়ংচান (Mr. PARK BYEONGCHAN) এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি।
Mr. OH SONG আমীরে জামায়াতের কাছে (ICAPP)-এর কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। (ICAPP)-এর পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণের জন্য মাননীয় বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রন জানানো হয়। পাশাপাশি (ICAPP)-এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভূক্ত করার বিষয়েও আলোচনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ০৭ জুন ২০২৬ (রবিবার) দুপুর ১২.০০টায় বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় দলের সভা জাতীয় সংসদ ভবনে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
#drshafiqurrahman #oppositionpartymeeting #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Two-Day long capacity-building workshop for Jamaat MPs concludes; Call for effective role in budget and public policy
A special two-day long capacity-building workshop for Members of Parliament (MPs) of Bangladesh Jamaat-e-Islami, organized by the party’s Central Human Resources Department, concluded successfully today. The workshop, titled “Budget, Economy and Public Policy: Capacity Development for Members of Parliament,” was held on June 5 and 6 (Friday and Saturday) at the Al-Falah Auditorium in Dhaka.
A total of 77 MPs representing Jamaat-e-Islami in the National Parliament participated in the workshop. This special initiative was undertaken to enhance the MPs’ knowledge of economics and public policy, alongside their parliamentary skills, ahead of the presentation of the national budget for the 2026–27 fiscal year.
During various sessions of the workshop, the Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, delivered keynote speech and directions as the chief guest.
In his remarks, he stated: “As representatives of the people, every decision and statement made by Members of Parliament must reflect the interests of the public.
In the upcoming budget session, our MPs must play a strong and constructive role in safeguarding the economic rights of the citizens and in building a welfare-oriented state.”
The event also featured speeches by Jamaat's Secretary General and former MP, Mia Golam Porwar, and Assistant Secretary General and former MP, Dr. A.H.M. Hamidur Rahman Azad. They called upon MPs to play a more skilled and effective role in parliamentary procedures and the legislative process.
Throughout the two-day workshop, leading economists, budget analysts, and policymakers of the country presented keynote papers. The special sessions on “Budget, Economy and Public Policy: Capacity Development for Members of Parliament” included detailed discussions on the country’s current macroeconomic situation, inflation control, employment generation, and strategies for formulating a people-oriented budget.
Experts also provided important strategic advice and guidance on how MPs can conduct thorough analyses of the national budget and effectively present public demands in Parliament.
The workshop concluded with participants expressing their commitment to playing an uncompromising role in support of truth and justice in the National Parliament for the welfare of the country, the nation, and its people. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা সম্পন্ন : বাজেট ও জননীতিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে দলের সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী এক বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫ ও ৬ জুন (জুমআ বার ও শনিবার) ঢাকার ‘আল-ফালাহ মিলনায়তনে’ ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী ৭৭ জন সংসদ সদস্য (এমপি) অংশগ্রহণ করেন। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশের প্রাক্কালে সংসদ সদস্যদের অর্থনৈতিক ও জননীতি বিষয়ক জ্ঞান ও সংসদীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
কর্মশালার বিভিন্ন সেশনে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য হতে হবে গণমুখী। আসন্ন বাজেট অধিবেশনে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের সংসদ সদস্যদের বলিষ্ঠ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তারা সংসদীয় রীতিনীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
দুই দিনব্যাপী এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বাজেট বিশ্লেষক ও নীতি-নির্ধারকগণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ বিষয়ক বিশেষ সেশনগুলোতে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্যরা কীভাবে জাতীয় বাজেটের চুলচেরা বিশ্লেষণ করে সংসদে জনদাবিগুলো যৌক্তিকভাবে তুলে ধরতে পারেন, সে বিষয়ে বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন।
সমাপনী অধিবেশনে দেশ, জাতি ও জনগণের কল্যাণে সংসদ সদস্যদের মহান জাতীয় সংসদে সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"আমরা পরস্পরের উন্নয়ন ও অগ্রযাত্রার অংশীদার হব, ইনশাআল্লাহ। এই অব্যাহত সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্ক বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”
-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#drshafiqurrahman #turkey #bangladesh #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition Dr. Shafiqur Rahman holds talks with visiting Turkish Foreign Minister Hakan Fidan
_Puts emphasis on strengthening Bangladesh–Türkiye relations_
A six-member delegation led by the Honorable Leader of the Opposition in the Bangladesh National Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, met with a delegation led by the Honorable Foreign Minister of Türkiye, Mr. Hakan Fidan, who is currently visiting Dhaka. The meeting was held at a hotel in Dhaka at 8:35 p.m. today.
During the meeting, the Leader of the Opposition welcomed the Turkish Foreign Minister and the members of his delegation.
The courtesy meeting described Bangladesh–Türkiye relations as a bond between two brotherly nations. Discussions focused on various issues of mutual interest, particularly expanding cooperation in the fields of industry, trade, education, healthcare, and defense.
The meeting was held in a cordial and friendly atmosphere. Both sides expressed optimism that relations between Bangladesh and Türkiye would reach new heights in the future.
The Leader of the Opposition thanked the President of Türkiye, H.E. Recep Tayyip Erdoğan, and his government for their sincere support and cooperation regarding the Rohingya issue. He also urged the Turkish government to take further effective initiatives toward achieving a permanent solution to the Rohingya crisis.
On the occasion, a goodwill letter from the Leader of the Opposition addressing President Recep Tayyip Erdoğan was formally handed over to Foreign Minister Hakan Fidan.
The Leader of the Opposition also conveyed his warm congratulations and appreciation to the Turkish delegation for their visit to Bangladesh. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সারা দেশে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর দুঃখ, শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৪ জুন বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ ৪ জুন সড়ক দুর্ঘটনায় ফেনীতে তিন জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে একজন ও কুষ্টিয়ায় একজনের মর্মান্তিক মৃত্যু এবং বজ্রপাতে গাইবান্ধায় মা ও ছেলের, ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁওয়ে কলেজ শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ৩ জুন চাঁপাইনবাবগঞ্জে দুজনের এবং জয়পুরহাটে দুজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিবারগুলোর জন্য খুবই বেদনাদায়ক। আমি এসব মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ, শোক প্রকাশ করছি, নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, সড়কে চরম অব্যবস্থাপনার কারণে ভয়াবহ সব দুর্ঘটনায় নিয়মিত নাগরিকদের মূল্যবান প্রাণহানি হচ্ছে। মৃত্যু মিছিল থামছে না। গণমাধ্যমের খবর অনুযায়ী গত ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন। এতে সরকারের সড়ক ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা ফুটে উঠেছে। এসব মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার প্রতিটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দুর্ঘনার জন্য দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সমাধানে সরকারকে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। এছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর ও কার্যকর করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সাথে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাগরিকদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
স্বৈরাচার আমলেও ব্যাংকের গ্রাহকদের ওপর হামলা হয়নি
যার দৃষ্টান্ত বর্তমান সরকার স্থাপন করেছে
মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সরকার দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে
গোটা জাতিকে সংকটের মুখে ফেলে দিয়েছে
মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condoles over deadly hotel fire in New Delhi that killed 21 people; calls for repatriation of Bangladeshi victims
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar issued a statement on Wednesday, June 3, expressing deep sorrow and sympathy over the tragic fire at a residential hotel in New Delhi, India, which claimed the lives of 21 people, including Bangladeshi and other foreign nationals, and left 47 others injured. He also prayed for the speedy recovery of the injured.
In his statement, he said, “Today, Wednesday, June 3, at approximately 8:48 AM, a devastating fire broke out at a residential hotel named Flourish Stay B&B in the Malviya Nagar area of New Delhi, the capital of India. As a result of the fire, 21 people including Bangladeshi and other foreign nationals, lost their lives, while 47 others were injured, many of whom remain in critical condition.”
“I express my profound sorrow and grief over this tragic loss of life. I pray for eternal peace for the departed souls, extend my deepest condolences to the bereaved families, and wish a speedy recovery to all those injured in the incident.”
Mia Golam Porwar further said, “According to media reports, 17 of those killed were foreign nationals, including Bangladeshis. Among the injured are five Bangladeshi citizens. I strongly urge the Indian authorities to ensure the swift repatriation of the bodies of the deceased Bangladeshis and to provide proper medical treatment to the injured. I also call for a thorough and impartial investigation into the incident.”
He added, “I call upon the Government of Bangladesh to stand beside the families of the Bangladeshi victims and extend all necessary assistance. At the same time, I urge the government to undertake the required diplomatic initiatives to facilitate the return of the deceased to Bangladesh and to ensure advanced medical treatment for the injured. I also call for providing financial assistance and support for the affected families.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।" [সূরা আল বাক্বারাহ: ১৫৩]
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নয়া দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি ও বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত ও ৪৭ জন আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা- @MiaGolamPorwar
ভারতের নয়া দিল্লিতে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি ও বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত ও ৪৭ জন আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়ে এবং আহতদের সুস্থতা কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৩ জুন বুধবার এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘আজ ৩ জুন বুধবার সকাল আনুমানিক ৮টা ৪৮ মিনিটে ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের ‘ফ্লুরিশ স্টে বিঅ্যান্ডবি’ নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি ও বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।’ আমি এ অগ্নিকাণ্ডে অনেক মানুষের হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি, নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক, যার মধ্যে বাংলাদেশিও রয়েছেন। আর আহতদের মধ্যে আছেন পাঁচ বাংলাদেশি। আমি নিহত বাংলাদেশিদের মৃতদেহগুলো দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানো এবং ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, ভারতে হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের পাশে সার্বিক সহযোগিতা নিয়ে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মৃতদেহগুলো দেশে আনা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়ার দাবি জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামীকাল জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করব, ইনশাআল্লাহ
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#leaderoftheopposition #drshafiqurrahman #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ; অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি- @MiaGolamPorwar
আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার রাজধানীসহ সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক তাড়াহুড়া করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ, অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ৩ জুন এক বিবৃতি দিয়েছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার সাধারণ মানুষের পকেট কাটার এক চরম ও নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা সাধারণ মানুষের ওপর এক বড়ো ধরনের জুলুম। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার ওপর আবার বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে।’
তিনি আরও বলেন, ‘বিইআরসির আদেশ অনুযায়ী পাইকারিতে গড় দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে। একই সাথে সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুতের এই দাম বাড়ার সাথে সাথে দেশের শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। কলকারখানা, ব্যাবসা-বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মূলত বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার জনগণের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না। আমরা সরকারের এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা দেশের বিদ্যুৎ খাতের সকল দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধ করে জনস্বার্থ প্রাধান্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সাথে, দেশের আপামর জনসাধারণের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে গণবিরোধী ও অযৌক্তিক বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’
বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা
আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার সরকার কর্তৃক বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই বিক্ষোভ কর্মসূচি সার্বিকভাবে সফল করার জন্য উপরিউক্ত শাখাসমূহের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, ঢাকা মহানগরীর উদ্যোগে আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
তারিখঃ ০৪ জুন ২০২৬ | বৃহস্পতিবার
সময়ঃ বিকেল ৫টা
স্থানঃ বাইতুল মোকাররম, উত্তর গেইট।
আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condemns brutal attack on the family of Mufti Amir Hamza MP
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement today, June 3, expressing deep concern and strongly condemning and protesting the brutal and unfortunate attack carried out by a group of hooligans at Hasadah Bazar in Jibannagar Upazila of Chuadanga, on the family members and relatives of Mufti Amir Hamza, Member of Parliament, elected from Kushtia-3 constituency.
In the statement, he said, “The way an ambush attack was carried out on the family of a Member of Parliament at Hasadah Bazar during Asr prayer on June 1, while they were traveling to the MP’s in-laws’ residence with family members, is highly disgraceful and reflects a serious deterioration of law and order. In this attack, Abu Bakkar, Jibannagar correspondent of the daily newspaper Kalbelaand brother-in-law of Amir Hamza MP, as well as driver Saddam Hossain, sustained serious injuries. Furthermore, female members of the family were subjected to highly inappropriate behavior and verbal abuse, which is unacceptable in any civilized society.”
He further stated, “In broad daylight, identified individuals from the area, including Mostafizur Rahman Mostak and his sons Shahriar and Rimon, allegedly carried out this attack in an attempt to disrupt peace and order in society and the state. If the family of an elected representative is not safe, one can easily imagine the level of security available to ordinary citizens.”
Advocate Zubair urged the local administration and law enforcement agencies to immediately arrest all those involved in the attack, including the alleged principal perpetrators Mostak, Shahriar, and Rimon, and bring them under exemplary legal punishment without delay. He also prayed for the speedy recovery of those injured in the incident. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns BSF's push-in attempt at Benapole border
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former Member of Parliament Mia Golam Porwar issued a statement today, Tuesday, June 2, strongly condemning and protesting an attempt by the Indian Border Security Force (BSF) to push several women, men, and children into Bangladesh through the Benapole border in Jashore.
In his statement, he said that India's policy of illegally pushing individuals into Bangladesh by identifying them as Bangladeshi citizens is highly condemnable. He stated that instead of resolving such issues through diplomatic channels after properly verifying the identities of the individuals concerned, India's adoption of a "push-in" policy is unacceptable.
Such actions make the border unstable, insecure, and a source of concern. He expressed strong condemnation and protest against such policies by the BSF and the Indian authorities.
Mia Golam Porwar further said that on the night of Sunday, May 31, an alleged push-in attempt took place in the Sadipur Khorer Math border area, north of the Benapole International Check Post. He claimed that due to the firm stance taken by the Border Guard Bangladesh (BGB), the BSF's attempt was unsuccessful. He added that currently, between eight and ten Indian nationals, including women and children, are staying at the zero line along the Bangladesh-India border.
He called on the Indian authorities to immediately take back these individuals and refrain from taking similar actions in the future.
He also thanked the Border Guard Bangladesh for playing a responsible role in protecting the country's sovereignty and securing its borders. In addition, he criticized the current government's weak foreign policy and its failure to protest the alleged push-in attempts by Indian forces through diplomatic channels.
He further called for the strict enforcement of the law to prevent all forms of border-related crimes and ensure the safety of citizens. He urged the government to take both domestic and diplomatic measures to address and prevent such issues in the future. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিএসএফ ও ভারতীয় কর্তৃপক্ষের ‘পুশইন’ নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার
যশোরের বেনাপোল সীমান্তে বেশ কিছু নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২ জুন মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সীমান্তে অবৈধভাবে নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে ঠেলে দেয়ার ভারতীয় নীতি অত্যন্ত নিন্দনীয়। নাগরিকদের পরিচয় শনাক্তপূর্বক কূটনৈতিক চ্যানেলে সমস্যার সমাধান না করে ভারতের ‘পুশইন’ নীতি অগ্রহণযোগ্য, যা সীমান্তকে অস্থিতিশীল, নিরাপত্তাহীন ও উদ্বেগপূর্ণ করে তুলেছে। আমি বিএসএফ ও ভারতীয় কর্তৃপক্ষের এমন নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গোলাম পরওয়ার বলেন, গত ৩১ মে রোববার দিনগত রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় পুশইন -এর বিষয়ে বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে নারী ও শিশুসহ ৮ থেকে ১০ জন ভারতীয় নাগরিক ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে। অবিলম্বে নাগরিকদের ফিরিয়ে নিতে এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ না নেয়ার জন্য আমি ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ দায়িত্বশীল ভূমিকা পালন করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। কূটনৈতিক চ্যানেলে ভারতীয় বাহিনীর ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদ না করা এবং বাংলাদেশের বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিরও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যে-কোনো ধরনের সীমান্ত অপরাধ রোধ ও নাগরিকদের নিরাপত্তা বিধানে আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের সমস্যা সমাধানে সরকারকে অভ্যন্তরীণ ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সিলেটের ছোট্ট শিশু নিহত ফাহিমার পরিবারের পাশে আমীরে জামায়াত
"যেখানেই মানুষ মজলুম হবে সেখানেই আমরা হাজির হবো"This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition meets the family of 4-Year-Old Fahima, who was killed in Sonatola
The Honourable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP met with the family of four-year-old Fahima Akter, who was the victim of abduction, attempted rape, and brutal murder in Sylhet.
Today (June 2), he visited Fahima’s home and spoke with her grieving parents, expressing his deep condolences. He offered comfort to the family and called for a fair and proper trial to ensure justice in this tragic case.
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and it’s Sylhet Regional Director Advocate Ahsanul Mahboob Zubair, Central working committee ember and Sylhet city Jamaat Ameer Muhammad Fakhrul Islam, Sylhet District Ameer Maulana Habibur Rahman, and other local party leaders accompanied the Jamaat Ameer at that time.
During the visit, the Jamaat Ameer stated that the brutal incident involving child Fahima had deeply saddened the entire nation. He said that such incidents continue to occur due to a culture of impunity and delays in the judicial process. He urged the government to complete Fahima’s trial within 15 days and ensure swift punishment for those responsible. He also called on people from all sectors of society to remain vigilant and united in preventing such tragic incidents in the future.
Family members shared their grief over the loss of their daughter and discussed various aspects of the incident with the Leader of the Opposition. He listened attentively and assured them of his commitment to supporting the pursuit of justice.
It is worth noting that the death of Fahima Akter, allegedly involving abduction, attempted rape, and murder, has sparked widespread public concern across the country.
Jamaat-e-Islami has strongly condemned the incident instantly and demanded justice and exemplary punishment of the offenders. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সোনাতলায় নিহত ৪ বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
সিলেটের আলোচিত অপহরণ, ধর্ষণচেষ্টা ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার চার বছরের শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আজ (২ জুন) নিহত ফাহিমার বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সাক্ষাৎকালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় আমীরে জামায়াত বলেন, শিশু ফাহিমার ওপর সংঘটিত এই নৃশংস ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। তিনি বলেন, বিচারহীনতা এবং বিলম্বিত বিচারের কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। ফাহিমার বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরিবারের সদস্যরা তাঁদের সন্তান হারানোর বেদনা ও ঘটনার বিভিন্ন দিক মাননীয় বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। তিনি তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, অপহরণ, ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনায় নিহত শিশু ফাহিমা আক্তারের মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটির বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামায়াতের পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে আসা হচ্ছে।
এরপর মাননীয় বিরোধীদলীয় নেতা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer visits ailing former Zakiganj Upazila Ameer Master Abdul Khaleque in Sylhet
The Honourable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, visited the residence of Master Abdul Khaleque, former Ameer of Zakiganj Upazila in Sylhet, this morning (June 2).
During the visit, the Jamaat Ameer inquired about the veteran leader’s latest health condition and medical treatment and prayed to Almighty Allah for his speedy and complete recovery.
It is worth mentioning that Master Abdul Khaleque is the respected father of Mr. Sirajul Islam Shahin, former Secretary of Sylhet City Jamaat and currently a resident of London. He has made significant contributions to the Islamic movement and organizational activities over many years.
Assistant Secretary General and the regional coordinator of the Sylhet Region Advocate Ahsanul Mahboob Zubair; Sylhet city Jamaat Ameer Muhammad Fakhrul Islam, Nayeb-e-Ameer of Sylhet District Jamaat Principal Abdul Hannan; Secretary of Sylhet city Jamaat Muhammad Shahjahan Ali, along with other local leaders were also present during the visit.
At that time, the Honourable Leader of the Opposition prayed for Master Abdul Khaleque’s good health, blessed longevity, and requested the people of the country to pray for his swift recovery. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
“Delaying the trial of self-confessed rapists and murderers means supporting thebcriminals.” — Dr. Shafiqur Rahman
Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, on 1st June, 2026 returned to the country after performing the holy Hajj. Later, in the afternoon, he visited the National Institute of Cardiovascular Diseases in the capital to express condolences to the family of Ramisa, a child who was murdered, and to inquire about the condition of Ramisa’s father, who is currently ill and undergoing treatment.
Member of the Central Executive Council of Bangladesh Jamaat-e-Islami Mobarak Hossain, Dhaka North City Jamaat Ameer and party's central executive council member Mohammad Selim Uddin, and Colonel (Retd.) Abdul Baten, MP for Dhaka-16, along with other leaders of Dhaka North City Jamaat accompanied the Jamaat Ameer.
After meeting Ramisa’s family, the leader of the opposition addressed the journalists in a press briefing. He said that Ramisa was murdered on May 19. On the night of that incident, he began his journey for Hajj. He had come to know the brutal incident at that time and instructed his colleagues to visit the family, offer comfort, and share in their grief.
He stated that their organization Bangladesh Jamaat-e-Islami had strongly protested the barbaric and horrific murder through rallies and had demanded justice. They had also organized programs demanding the implementation of punishment after the completion of the trial of the perpetrators.
Dr. Shafiqur Rahman said their position is clear: those involved in such heinous and barbaric acts must not be spared under any circumstances. Delaying the trial of self-confessed rapists and murderers, amounts to helping them, siding with injustice, and supporting criminals.
The Jamaat Ameer urged that no lawyer should stand in court to defend such self-confessed offenders. He also appealed to everyone not to politicize the matter, saying that this is a struggle to preserve the nation’s honor. He added that the innocent child would not forgive society if justice were not properly delivered and the verdict not enforced. On the Day of Judgment, he said, everyone would be held accountable, and they do not want to be among the accused.
He further said that they repeatedly declare that they do not want to see such incidents happen again, yet such heinous acts continue to occur. According to him, the main reasons behind such recurrence are injustice in the name of justice, delays in the name of justice, and mockery in the name of justice. As a result, people have lost confidence in the judicial process.
Dr. Shafiqur Rahman said public distrust in the judiciary has developed because of the executive interference. He expressed the hope that the judiciary would free itself from such a culture and become completely independent, administering justice fairly and impartially.
He said that, on behalf of the people of Bangladesh, they demand swift completion of the trial in the Ramisa murder case. He argued that no further evidence is necessary because the evidence is already clear. He added that neither the accused nor his wife should escape accountability and that both must be brought to the book.
Dr. Shafiqur Rahman also warned that attempts might be made to prolong the judicial process by introducing additional names and complications. He described such efforts as a conspiracy and said they do not want any mockery or manipulation surrounding Ramisa’s trial.
The leader of the opposition further stated that the budget session of parliament will begin on June 7 and that he intends to raise this issue there, insha Allah. He said he would stand not only for Ramisa but as a father, grandfather, and guardian figure for every girl in the country. The struggle, he said, would continue until humanity prevails.
He also noted that both of Ramisa’s parents are currently hospitalized due to illness. He prayed to Allah for granting them recovery and to accept Ramisa as a child of Paradise. He thanked all those who expressed outrage and condemnation against the rapist and murderer responsible for the incident.
Dr. Shafiqur Rahman concluded by saying that silent condemnation is not enough; people must become vocal and active on this issue. He pledged that his party would continue to work on the matter both in parliament and on the streets alongside the public. He emphasized that the country belongs to all its citizens and that preserving the nation, its civilization, culture, and humanity is a collective responsibility. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অসুস্থ সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে গেলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি আজ (২ জুন) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার সাবেক আমীর জনাব মাস্টার আব্দুল খালেক সাহেবকে দেখতে তাঁর বাসভবনে যান। আমীরে জামায়াত অসুস্থ এই প্রবীণ নেতার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দো'য়া করেন।
উল্লেখ্য মাস্টার আব্দুল খালেক সাহেব সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি ও বর্তমানে লন্ডন প্রবাসী জনাব সিরাজুল ইসলাম শাহীনের সম্মানিত পিতা। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও সিলেট মহানগরী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলীসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে মাননীয় বিরোধীদলীয় নেতা মাস্টার আব্দুল খালেক সাহেবের সুস্বাস্থ্য ও নেক হায়াত এবং দেশবাসীর নিকট তাঁর দ্রুত সুস্থতার জন্য দো'য়া কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Police opens fire against agitating Islami Bank customers; several injured; Secretary General condemns
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former lawmaker Mia Golam Porwar issued the following statement on 1st June, 2026 strongly protesting and condemning the police shooting that injured general customers who were demonstrating in front of the head office of Islami Bank Bangladesh PLC to preserve the interests of the bank and also in line with the demand of the resignation of the newly appointed controversial chairman.
We also condemn the use of baton charges, tear gas, and water cannons against them and extend our full support to the customers’ legitimate demands.”
In the statement, Mia Golam Porwar said: “Since this morning, the general customers under the banner of the ‘Islami Bank Customer Forum’ had been carrying out a peaceful and lawful sit-in program in front of the Islami Bank head office in Motijheel, Dhaka, with banners and placards.
They were protesting in the interest of the bank’s depositors and customers. But unfortunately, at around 9:30 a.m., without any provocation, the police baton-charged the innocent and peaceful demonstrators and used water cannons and tear gas against them. At one stage, the police opened fire, seriously injuring many depositors. The injured are currently receiving treatment in different hospitals. I wish them a speedy recovery.
Attacking depositors and customers who are conducting a peaceful and lawful demonstration is not the role of the police. This unwarranted use of force and repression by the police is highly condemnable and constitutes a grave violation of human rights.”
He further stated: “The customers’ allegations are extremely serious and justified. The people of the country have not forgotten the unprecedented looting and destruction that were carried out in the banking sector, including Islami Bank, through a particular group in the past.
The customers believe that the newly appointed chairman is an associate of fascist Awami League. They fear that if he remains in this important position, the bank will once again face massive looting, and the deposits of ordinary people will become insecure. Seeking the safety of one’s hard-earned savings and speaking out to protect the bank are constitutional rights of every citizen.”
Secretary General also emphasized that, "We want to make it clear that banks operate on the deposits of the people. No bank can survive by ignoring the interests of its customers. Opening fire on ordinary customers as an attempt to silence their voices is completely unacceptable. The police officers responsible for attacking Islami Bank customers must be identified immediately and brought under accountability.
We call upon the relevant administration and bank authorities to immediately cancel the appointment of the illegally and politically appointed chairman, to address the anger and concerns of millions of depositors and customers, and also restore a normal environment within the bank.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition visits hospitalized former MP Maulana Farid Uddin Chowdhury in Sylhet
Former Member of Parliament and former Central Working Committee Member of Bangladesh Jamaat-e-Islami, Maulana Farid Uddin Chowdhury, has been undergoing treatment at a hospital in Sylhet for last couple of days. He is currently receiving treatment in the Intensive Care Unit (ICU).
To inquire about his health condition, the Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, visited the hospital at 10:00 PM on Monday, June 1.
During the visit, the Jamaat Ameer received updates on the latest medical condition of Maulana Farid Uddin Chowdhury and offered prayers to Almighty Allah for his speedy and complete recovery.
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and its Central Publicity and Media Secretary Advocate Ahsanul Mahboob Zubair, Central Executive Council Member and Ameer of Dhaka North City Jamaat Mohammad Selim Uddin, Central Working Committee Member and Sylhet city Jamaat Ameer Mohammad Fakhrul Islam; Central Majlis-e-Shura Member and Sylhet District Jamaat Ameer Maulana Habibur Rahman; along with other local leaders were also present at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অসুস্থ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসা নিচ্ছেন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ, ১ জুন (সোমবার) রাত ১০টায় মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি হাসপাতালে যান।
এ সময় আমীরে জামায়াত মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দো'য়া করেন।
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আত্মস্বীকৃত ধর্ষণকারী ও হত্যাকারীদের বিচার লম্বা হওয়া মানেই হলো অন্যায়ের পক্ষ নেয়া, দুস্কৃতিকারীর পক্ষ নেয়া- @Drsr_Official
আজ ১ জুন সোমবার মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বিকেলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানাতে এবং বর্তমানে অসুস্থ রামিসার বাবার সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নিয়েছেন।
এসময় আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) আবদুল বাতেন এমপিসহ ঢাকা মহানগরী উত্তরের নেতৃবৃন্দ।
হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, গত ১৯ মে রামিসা হত্যার শিকার হয়েছে। সেদিন দিবাগত রাতেই আমি হজের সফর শুরু করি। ওই সময়ই খবর পাই যে এ ধরনের একটি নৃশংস ঘটনা ঘটেছে। আমার সহকর্মীদের অনুরোধ করি যে, আমরা সবাই সেখানে যাব, তাদের সান্ত্বনা দেব এবং তাদের কষ্টের অংশীদার হবো।
তিনি বলেন, পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রিয় সংগঠন সোচ্চার প্রতিবাদ মিছিল, মিটিং করেছে ও বিচারের দাবি জানিয়েছে। এই নরপশুর বিচার সম্পন্ন হওয়ার পরে শাস্তি বাস্তবায়নে কার্যকর করার দাবিতে আমরা কর্মসূচি পালন করেছি।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দাবি স্পষ্ট- যারা এ ধরনের ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। যারা এভাবে আত্মস্বীকৃত, ধর্ষণকারী ও হত্যাকারী এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা, অন্যায়ের পক্ষ নেয়া, দুস্কৃতিকারীর পক্ষ নেয়া।
আমীরে জামায়াত বলেন, আমি অনুরোধ করব, আত্মস্বীকৃত এ ধরনের অপরাধীর পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায়। আমি আহ্বান জানাব, এ বিষয়টি নিয়ে কেউ যেন কোনো ধরনের রাজনীতি না করেন। এটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই ছোট্ট শিশু আমাদের ক্ষমা করবে না, যদি এই শিশুর বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় এবং রায় কার্যকর না করা হয়। হাশরের দিন আমরা সবাই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমরা সেই আসামি হতে চাই না।
তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। কিন্তু হয়েই চলছে, বন্ধ হচ্ছে না। এর মূল কারণ হলো- বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে তামাশা। এসব কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নেই।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের বিচারের প্রতি অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে। আমরা চাই এ সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসুক। বিচার বিভাগ শতভাগ স্বাধীন হোক। স্বাধীনতা নিয়ে তারা ন্যায়বিচার করুক। আমরা এটিই দাবি করব।
তিনি বলেন, আমরা সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দাবি জানাই, রামিসা হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে। আর কোনো আলামতের প্রয়োজন নেই, আলামত স্পষ্ট। অভিযুক্ত ও তার স্ত্রী কোনোভাবেই রেহাই পেতে পারে না। এ দুজনকে বিচারের আওতায় আনতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, এখন ধানাই পানাই করে আরও কারো নাম বলতে পারে বিচারকে দীর্ঘসূত্রিতায় ফেলতে। এটি একটি চক্রান্ত। রামিসার বিচার নিয়ে কোনো তামাশা করা হোক আমরা তা চাই না।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিনেই আমি এই বিষয়টা সামনে নিয়ে আসবো, ইনশাআল্লাহ। শুধু রামিসার জন্য না, এ দেশের প্রত্যেকটি মেয়ের বাবা হয়ে, তাঁদের দাদা হয়ে, নানা হয়ে আমি দাঁড়াবো, ইনশাআল্লাহ। লড়াই চলবে, এ লড়াইয়ে মানবতার বিজয় হবে।
তিনি আরও বলেন, রামিসার মা-বাবা দুজনেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দুজনকে আল্লাহ সুস্থতার নেয়ামত এনায়েত করুন। আর রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। এ ঘটনায় ব্যথিত হয়ে ধর্ষক খুনির প্রতি ধিক্কার ও নিন্দা জ্ঞাপনকারীদের ধন্যবাদ জানান আমীরে জামায়াত।
ডা. শফিকুর রহমান বলেন, আমি বলব নীরবে শুধু ধিক্কার ও নিন্দা নয়, আসুন এ ব্যাপারে সোচ্চার ও সরব হই। আমি কথা দিচ্ছি, আমরা এ নিয়ে রাজপথে আছি, সংসদে থাকবো এবং রাজপথে আপনাদের সাথে থাকবো। এদেশ আমাদের, দেশকে, সভ্যতাকে, সংস্কৃতিকে এ মানবতাকে জাগিয়ে তোলা, বাঁচিয়ে রাখা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আল্লাহ তায়ালা আমাদের এ দায়িত্ব পালনের তাওফিক দান করুন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রামিসা হত্যার বিচারে সরকারের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা করি : ডা. শফিকুর রহমান এমপি
রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও বর্তমানে অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং তাঁর প্রতি সমবেদনা জানাতে আজ ০১ জুন, সোমবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিং-এ মাননীয় বিরোধীদলীয় নেতার বক্তব্যThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Government must immediately withdraw its decision to increase fuel prices, demands Mia Golam Parwar
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar issued a statement on 1st June, protesting the recent government's decision of increasing fuel prices.
“After increasing fuel prices in just last month by 8 to 12 percent, and in some cases even more, we express our deep concern over yet another fuel price hike and strongly condemn and protest this decision.
As a result of last month’s fuel price increase alone, the prices of essential commodities such as rice, lentils, and cooking oil have moved beyond the purchasing power of the ordinary people. At the same time, people’s incomes have not increased during this difficult period; rather, unemployment and economic hardship continue to worsen.
When distressed citizens are already struggling to secure two meals a day, this latest fuel price hike has become an additional burden, compounding their suffering.
The government had assured the public that fuel prices would not be increased at least during this month. Therefore, raising prices again constitutes a clear breach of commitment to the people and an act of extreme deception.
If fuel prices are increased again hastily just before the start of the budget session, it will be a severely anti-people measure. The alarming deterioration in law and order, combined with rising fuel prices and escalating costs of essential goods, has placed the country and society before a major challenge to their very stability and existence.
We wish to state clearly that Jamaat-e-Islami stands in support of the legitimate rights of the people and has always spoken out against any measure that goes against public interest.
We earnestly call upon our beloved countrymen to remain aware and speak up in defense of their rights and their existence. We are always by your side.
We strongly urge the relevant authorities to immediately withdraw the decision to increase fuel prices.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও বর্তমানে অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং তাঁর প্রতি সমবেদনা জানাতে আজ ০১ জুন, সোমবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি।
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পুলিশ গুলি চালিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মারাত্মকভাবে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
"ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ওপর পুলিশ গুলি চালিয়ে মারাত্মকভাবে আহত করার এবং লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রাহকদের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।"
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, "আজ সকাল থেকে ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানার-ফেস্টুন নিয়ে সাধারণ গ্রাহকেরা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। ব্যাংকের আমানতকারী ও গ্রাহকদের স্বার্থেই তারা এই আন্দোলন করছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পুলিশ কোনো উসকানি ছাড়াই সকাল সাড়ে ৯টার দিকে নিরীহ ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে এবং জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ গুলি চালিয়ে বহু আমানতকারীকে মারাত্মকভাবে আহত করে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমানতকারী ও গ্রাহকদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করা পুলিশের কাজ নয়। পুলিশের এই অযাচিত বলপ্রয়োগ ও দমনপীড়ন অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।"
তিনি আরও বলেন, "গ্রাহকদের অভিযোগ অত্যন্ত গুরুতর ও যৌক্তিক। বিগত দিনে একটি নির্দিষ্ট মহলের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে যে নজিরবিহীন লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি। গ্রাহকরা মনে করেন, নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিবাদের দোসর। তাকে এই গুরুত্বপূর্ণ পদে বহাল রাখলে ব্যাংকটি আবারও ভয়াবহ লুটপাটের মুখে পড়বে এবং সাধারণ মানুষের আমানত অনিরাপদ হয়ে পড়বে। নিজের কষ্টের জমানো টাকার নিরাপত্তা চাওয়া এবং ব্যাংকের সুরক্ষায় সোচ্চার হওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।"
বিবৃতিতে সেক্রেটারি জেনারেল জোর দিয়ে বলেন, "আমরা স্পষ্ট করে বলতে চাই, ব্যাংক জনগণের আমানতে চলে। গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে কোনো ব্যাংক টিকতে পারে না। সাধারণ গ্রাহকদের কণ্ঠরোধ করতে পুলিশের গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
অবিলম্বে অবৈধ ও দলীয়ভাবে নিয়োগকৃত চেয়ারম্যানের নিয়োগ বাতিলপূর্বক কোটি কোটি আমানতকারী ও গ্রাহকদের ক্ষোভ ও উত্তেজনা প্রশমন এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।" -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
সরকারকে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে : মিয়া গোলাম পরওয়ার
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“গত মাসে এক দফায় জ্বালানি তেলের মূল্য ৮ থেকে ১২ শতাংশ, ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি বৃদ্ধি করার পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কেবল গত মাসেই জ্বালানির দাম বাড়ানোর ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি, বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে। দিশেহারা জনগণ যখন দু'বেলা দু’মুঠো খাদ্য জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। সরকার যেখানে আশ্বস্ত করেছিল যে, অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে না, সেখানে পুনরায় মূল্যবৃদ্ধি করায় জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ ও চরম ধোঁকাবাজি।
বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে তড়িঘড়ি করে যদি পুনরায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়, তবে তা হবে একটি চরম জনস্বার্থবিরোধী পদক্ষেপ। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশ এবং সমাজের অস্তিত্বকে আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। প্রিয় দেশবাসীকে নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতন হওয়ার এবং কথা বলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সবসময় আপনাদের পাশে আছি।
অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনাব রুহুল কবির রিজভীর মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ : @advzubairbd
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্তৃক ৩১ মে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রদত্ত অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৩১ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর ঐতিহ্যবাহী ও নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রমকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ইয়ানত কোনো চাঁদাবাজি নয়, এটি পবিত্র আমানত। জামায়াতে ইসলামীর সকল স্তরের জনশক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে প্রতি মাসে সংগঠনের ফান্ডে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা ‘ইয়ানত’ দান করে থাকেন। এটি কোনো জোর-জুলুমের বিষয় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং একটি কল্যাণকামী সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কর্মীদের পবিত্র আত্মত্যাগ। রিজভী সাহেব এই পবিত্র সাংগঠনিক নিয়মতান্ত্রিকতাকে ‘হাদিয়াবাজি’ বা ‘ইয়ানতবাজি’ বলে মূলত এদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শিষ্টাচারকে চরমভাবে অপমান করেছেন।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “জোরপূর্বক চাঁদাবাজির সংস্কৃতি জামায়াতের নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার দাপট দেখিয়ে বা জোর করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে না। বিএনপির নেতা-কর্মীদের মতো জোরপূর্বক চাঁদা আদায়, বুকে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীদের জিম্মি করা কিংবা পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে মানুষ হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করার কোনো ইতিহাস জামায়াতের নেই। এ ধরনের অপকর্ম ও সন্ত্রাসী সংস্কৃতির ধারক-বাহক কারা, তা এদেশের জনগণ ভালো করেই জানেন।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। কোনো স্তরের কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে দল তা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখে এবং সাথে সাথে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। এটিকে ঢাল বানিয়ে ঢালাওভাবে পুরো সংগঠনকে অভিযুক্ত করা রিজভী সাহেবের রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, এদেশের মানুষ ধর্মভীরু এবং তারা জামায়াতে ইসলামীর সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে ভালোবাসে। জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে এবং নিজেদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও জনবিচ্ছিন্নতা আড়াল করতেই বিএনপি নেতা এই মনগড়া ও কাল্পনিক বক্তব্য দিয়েছেন।”
তিনি বলেন, বিএনপির এই ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসী ও রাজনৈতিক সচেতন মহলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে এ ধরনের অরাজনৈতিক ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জামায়াতে ইসলামীর ৪ জন সিনিয়র নেতা ঢাকার যেসব স্থানে ঈদের সালাত আদায় করবেন-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সিনিয়র নেতা ঢাকায় বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার সালাত আদায় করবেন। তাঁদের ঈদের সালাতের জামায়াতে অংশগ্রহণের সময় ও স্থান নিম্নে উল্লেখ করা হলো-
নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এমপি সকাল ৭:৩০টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদের সালাত আদায় করবেন।
নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, এমপি সকাল ৭:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঈদের সালাত আদায় করবেন।
নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এমপি সকাল ৭:৩০টায় বারিধারা মসজিদে ঈদের সালাত আদায় করবেন।
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সকাল ৭:০০টায় বসুন্ধরা বড় মসজিদে পবিত্র ঈদুল আযহার সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ।
#jamaatleaders #eiduladha #eidmubarak -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
-ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, এমপি
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
বিরোধীদলীয় উপনেতা, বাংলাদেশ জাতীয় সংসদ।
#drsyedabdullahtaher #eiduladha #eidmubarak -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
-অধ্যাপক মুজিবুর রহমান, এমপি
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#mujiburrahman #eiduladha #eidmubarak -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬টি নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার
রাজধানীর মগবাজারস্থ আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬টি নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৭ মে এক বিবৃতি দিয়েছেন।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, “ আজ ২৭ মে বুধবার ভোরে রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে মাত্র ১-২ দিন বয়সী ৬টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতা-মাতা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কোনো সান্ত্বনা দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সাথে আমিও গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত।”
তিনি আরও বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসি’র গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার আসল কারণ উদঘাটন করার আহ্বান জানাচ্ছি। যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “মহান আল্লাহ তায়ালার দরবারে শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবার-পরিজনের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পিতা-মাতাকে এই কঠিন সময়ে সবরে জামিল দান করেন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
-এটিএম আজহারুল ইসলাম, এমপি
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#atmazharulislam -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
-মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#miagolamporwar -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তাকবিরে তাশরিক
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
#ইয়াওমুল_আরাফাহ
-
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পবিত্র ঈদ–উল–আজহা উপলক্ষে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এর শুভেচ্ছা বার্তা
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General pays a tribute to National Poet Kazi Nazrul Islam on his 127th birth anniversary
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar issued a message today, Monday, May 25, extending greetings to the nation, expressing deep respect for the National Poet Kazi Nazrul Islam, and praying for the forgiveness of his soul.
In his message, he said that Poet Kazi Nazrul Islam was a pioneer of the nation’s awakening. He was the voice of the oppressed and deprived people of society. His poetry and writings reflected the path to national liberation and Islamic awakening. By protesting against injustice, Kazi Nazrul Islam inspired people to build an enlightened society. On the poet’s 127th birth anniversary, he called upon the nation to unite once again.
Mia Golam Porwar said that a golden future society could be built through the development of literature and culture inspired by the ideals of Kazi Nazrul Islam. He urged both government and private stakeholders to come forward in supporting research and development related to the poet’s literary works.
He further stated that the government affiliated research institution dedicated to Kazi Nazrul should be reformed and developed so that effective steps can be taken to present the poet’s life and works to the younger generation.
To protect local literature and culture from the aggression of harmful foreign influences, the government must pay special attention to promoting his poetry, literary works, and music. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair condoles as journalist Rashidul Hasan got severely injured in road accident; prays for his speedy recovery
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on May 25, 2026 in which he stated that, “Yesterday, May 24 (Sunday) afternoon, while on his way to work, senior reporter of the English daily The Daily Star Rashidul Hasan was seriously injured in an accident after losing control at a speed breaker in Hatirjheel. He is currently receiving treatment in the ICU of Square Hospital in the capital. We are deeply saddened and shocked by this tragic accident.
He further stated, “We have learned that the speed breaker in question had no white coating or any visible marking that could be seen from a distance. Such unsafe and faulty road management on one of the busiest roads in the city is extremely concerning.
We strongly urge the relevant authorities to immediately ensure proper markings on every speed breaker in the capital and to take effective measures to ensure safe transportation for city residents.”
In the statement, Advocate Ahsanul Mahboob Zubair also said that, “I pray to Almighty Allah for the speedy and complete recovery of journalist Rashidul Hasan. At the same time, I express my deep condolences and sympathy to his family, colleagues, and well-wishers. May Allah grant him a quick recovery. Ameen.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
At least 17 people killed in tragic Tangail road accident; Secretary General expresses deep condolence
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Parwar issued a message of condolence on May 25, 2026 expressing deep sorrow and grief over the tragic road accident in Kalihati, Tangail, in which 17 people were killed and 10 others seriously injured.
In the statement, he said: “We are deeply saddened by the news that 17 people were tragically killed and another 10 seriously injured when a rod-laden truck overturned in the Saratail area on the eastern approach road of the Jamuna Bridge in Tangail at around 4:00 a.m. today, May 25. We express our heartfelt condolences to the families of the deceased and sympathy to the injured, and we pray for their speedy recovery.”
He further said: “The number of deaths caused by road accidents in the country is increasing at an alarming rate every day. To prevent such accidents, all transport owners, drivers, and the relevant authorities must play more responsible role. In particular, it is extremely important to avoid overloading vehicles, strictly comply with traffic laws and road safety regulations, and ensure that drivers possess valid driving licenses.
I urge the concerned authorities to conduct a proper investigation into the accident and take effective measures to prevent such tragic incidents in the future.
At the same time, I pray seeking the forgiveness of the souls of the deceased and ask Almighty Allah to grant patience and strength to their family members during this difficult time.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা ও কবির প্রতি গভীর শ্রদ্ধা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা ও কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করে আজ ২৫ মে সোমবার এক শুভেচ্ছা বাণী দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বাণীতে তিনি বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জাতির জাগরণের অগ্রদূত ছিলেন। তিনি ছিলেন সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁর কবিতা ও লেখনিতে জাতির মুক্তির দিশা ও ইসলামি জাগরণ ফুটে উঠেছে। অন্যায়ের প্রতিবাদ করে আলোকিত সমাজ গঠনে উদ্বুদ্ধ করেছেন কাজী নজরুল ইসলাম। কবির ১২৭তম জন্মদিনে আমি জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কাজী নজরুলের চেতনাকে ধারণ করে সাহিত্য-সংস্কৃতির বিকাশ হলে আগামীর সোনালি সমাজ বিনির্মাণ সম্ভব। এজন্য তাঁর সাহিত্যকর্ম নিয়ে গবেষণার বিকাশ ও পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, কাজী নজরুলকে নিয়ে সরকারের যে গবেষণা প্রতিষ্ঠানটি আছে সেটি সংস্কার ও উন্নয়ন করে তরুণ প্রজন্মের মধ্যে কবির জীবন ও কর্ম তুলে ধরতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপসংস্কৃতির আগ্রাসন হতে দেশীয় সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচাতে তাঁর রচনা প্রচার-প্রসারে সরকারকে বিশেষ নজর দিতে হবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General condemns government’s unwanted interference in Islami Bank Bangladesh PLC
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former MP Mia Golam Porwar issued a statement today, May 25, strongly condemning and protesting the government’s unwarranted interference in Islami Bank Bangladesh PLC, the country’s largest bank in the private sector.
In the statement, he said, “We are observing with deep concern that the government, through one reckless decision after another, is pushing the country’s banking system and overall financial sector into a risky situation. Yesterday, the Managing Director of Islami Bank was forced to resign. The Chairman was also removed in an apparent attempt to undermine public confidence in the bank. As a result of this situation, intense anger and dissatisfaction have arisen among the bank’s millions of customers and the general public.”
Mia Golam Porwar further said, “We are also deeply concerned that the individual appointed as the new Chairman of Islami Bank is a known associate of the fugitive and dethroned Awami fascists. Appointing such a person is equivalent to inviting danger knowingly.”
He added, “Instead of taking effective action against those responsible for looting nearly Tk 250,000 crore from the banking sector, the authorities are keeping them beyond accountability and facilitating further plunder. For the same purpose, a former Deputy Governor of Bangladesh Bank, who was removed following the mass uprising of 2024, has now been appointed Chairman of Islami Bank. We strongly condemn and protest this step taken by the government and Bangladesh Bank and demand his removal.”
He further said that in order to restore discipline in the country’s financial sector, the “incompetent and politically subservient” Governor of Bangladesh Bank must be removed, looted money must be recovered, and the board of Islami Bank must be reconstituted under a competent and honest chairman along with qualified, skilled, honest, and experienced professionals in Islamic banking.
Otherwise, the government itself would have to bear responsibility for the resulting situation, he warned. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ- মিয়া গোলাম পরওয়ার
টাঙ্গাইলের কালিহাতীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হওয়ায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৫ মে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “আজ ২৫ মে ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উলটে মর্মান্তিকভাবে ১৭ জন নিহত এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হওয়ার সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “দেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে পরিবহন মালিক সমিতি, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ওভারলোড এড়িয়ে চলা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা এবং গাড়ির চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি এবং এই কঠিন শোকে তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারনের তাওফিক প্রদানের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ইসলামী ব্যাংকের উপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার
গতকাল ২৪ মে দেশের বৃহত্তম ব্যাংক ‘ইসলামী ব্যাংক, বাংলাদেশ পিএলসির’ উপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৫ মে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে দেশের ব্যাংক ব্যবস্থা তথা আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।”
তিনি বলেন, “গতকাল ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। জনগণের আস্থায় যাতে ফাটল ধরে সে লক্ষ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এহেন পরিস্থিতিতে ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর। তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া খাল কেটে কুমির আনারই শামিল।
তিনি আরও বলেন, “ব্যাংকিং খাতের আড়াই লক্ষ কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদেরকে ধরা-ছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করার জন্যই ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার অপসারণ দাবি করছি।”
তিনি বলেন, “দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য ও দলদাস গভর্নরকে অপসারণ, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আনা এবং কোনো একজন যোগ্য ও সৎ লোককে চেয়ারম্যান করে যোগ্য, মেধাবী, সৎ এবং ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ডকে পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ANFREL delegation meets the leaders of Jamaat-e-Islami
As part of its post-election observation mission in Bangladesh, a delegation from the Asian Network for Free Elections (ANFREL) held a meeting today, Sunday, May 24, at 5:30 PM with a two member delegation of Bangladesh Jamaat-e-Islami at the party’s central office in Moghbazar, Dhaka.
During the meeting, various issues related to Bangladesh’s elections and post-election developments were discussed. The visiting delegation sought to learn about the position and role of Bangladesh Jamaat-e-Islami as an opposition party.
Representatives of Jamaat-e-Islami briefed the delegation on several related matters.
The ANFREL delegation included Executive Director Brizza Rosales and Senior Program Officer (Campaigns and Advocacy) Tharindu Abeyrathna.
Jamaat delegation consists of its Assistant Secretary General and secretary of its Central Media and Publicity Department Advocate Ahsanul Mahboob Zubair and Senior lawyer of Bangladesh Supreme Court Md. Shishir Monir.
At the conclusion of the meeting, the visiting ANFREL delegation handed over a report related to the observation of Bangladesh’s National Election 2026 to Advocate Ahsanul Mahboob Zubair. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'বাজেট যেন দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার না হয়ে সর্বজনীন হয়'- মিয়া গোলাম পরওয়ার
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দেশবাসীকে মাননীয় বিরোধীদলীয় নেতার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা- @Drsr_Official
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ২৪ মে এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “হজরত ইব্রাহিম (আ.) তাঁর স্ত্রী হজরত হাজেরা এবং প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শ উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হজরত ইব্রাহিম (আ.), হজরত হাজেরা এবং হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবেই আমাদের ত্যাগ ও কোরবানি আল্লাহর নিকট কবুল ও সার্থক হবে, ইনশাআল্লাহ।
তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।”
জামায়াতে ইসলামীর কে কোথায় ঈদ উদযাপন করবেন-
নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ইদগা মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep condolence over China coal mine explosion
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar issued the following statement today, Saturday, May 23, expressing deep sorrow and sympathy over the explosion at a coal mine in northern China that reportedly killed 90 people and injured many others.
“On Friday, May 21, a coal mine accident and explosion occurred in northern China, resulting in the deaths of 90 people and leaving many others injured. As of the writing of this statement, at least 201 victims have been rescued, among whom 123 are undergoing treatment in various hospitals.
This accident is a major loss for the country. On behalf of Bangladesh Jamaat-e-Islami and the people of Bangladesh, I express deep sorrow and sympathy to the families of the deceased and injured, as well as to the people and government of China. At the same time, I pray for the speedy recovery of the injured.
We hope that the government and people of China will soon be able to overcome this enormous loss and damage.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত
জন–আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ার কারণে, সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার
মানুষের বিপুল আশা নিয়ে সরকার এবং সংসদ গঠিত হবে কিন্তু প্রথম অধিবেশনেই জনগণ আশাহত হয়েছে। সরকার জনগণের ভাষা না বুঝে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ ২৩ মে শনিবার বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন টিসির শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটে ৭০ ভাগ জনগণের মতামত উপেক্ষা করে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে এটা অপ্রয়োজনীয়। রাজনৈতিক সংকট অনেক বেশি হয়ে যাচ্ছে, যার ফলে মন্ত্রী এমপিদের জনগণ থেকে পালাতে হচ্ছে। জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়ার ফলে সরকার গঠনের দুই মাসের মধ্যেই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকারের আসার আগে জনগণের কাছে যে ওয়াদা করেছে একে একে সেগুলো পদদলিত করে একদলীয় ফ্যাসিবাদের দিকে আগাচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় যে সংবিধান তৈরি হয়েছে এর মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে,বিএনপি সেই সংবিধান রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে।
প্রধান অতিথি আরও বলেন, সাংবিধানিক পথসমূহ জুলুমের হাতিয়ারে পরিণত হচ্ছে, প্রধানমন্ত্রী হতে অসীম ক্ষমতা দেয়া রয়েছে এর মাধ্যমে কখনোই ভারসাম্যপূর্ণ সরকার ব্যবস্থা গড়ে উঠতে পারে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ছাত্র-যুবক রাস্তায় জীবন দিয়ে হাসিনা সরকারের মত একটি সরকারকে ক্ষমতা ছাড়তে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে সেই ছাত্র জনতার গণদাবি ক্ষমতায় বসেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। প্রধানমন্ত্রী হাতে সাংবিধানিক পথসমূহের কর্তৃত্ব থাকলে এখানে নিয়োগ হবে দলীয় ভিত্তিতে এবং জনগণ এর সুফল পাবে না। ছাত্র জনতার উই ওয়ান্ট জাস্টিস বলে গুলির সামনে বুক পেতে দেওয়া যে আকাঙ্ক্ষা নিয়ে বাস্তবায়িত হয়েছিল সে আকাঙ্ক্ষা পদদলিত হচ্ছে।
তিনি আরও বলেন, ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনা করে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ এর ব্যাপারে সিদ্ধান্ত নিল এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই স্মারক অনুমোদিত হল। ৮৪টা বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হল যে সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপন দিবে।সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতি ২৫ সালের ১৩ই নভেম্বর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে প্রজ্ঞাপন দিল, যদিও আমরা গণভোট আগে হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থে আমরা গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়াটা মেনে নিলাম। বিএনপির দাবির প্রেক্ষিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলো এবং এর ফলাফল জনগণ দেখতে পাচ্ছে। গনভোট আগে হলে,পরিস্থিতি এমন হতো না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহিংসতায় বিশ্বাস করে না বলে বুকে পাথর চেপে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। আমরা এখনই সরকারের পদত্যাগ চাই না সরকার জনগণের মেন্ডেট নিয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করবে এবং জনরায়কে আমলে নিয়ে সংবিধান সংশোধন করবে। জনগণকে ভুল বুঝিয়ে বেশি দূর এগোনো যাবে না, বিএনপি তার অবস্থান পরিবর্তন না করলে জনগণ আবার রাস্তায় নেমে আসবে। ইদানিং জুলাই সনদ মানার ব্যাপারে অনেক মন্ত্রী এমপিরা ঘোষণা দিচ্ছে কিন্তু মানা হবে তাদের নোট অফ ডিসেন্ট দেয়া ধারা সমূহ বাদ দিয়ে এতে করে জন প্রত্যাশা পূরণ হবে না, বিএনপির অবস্থা হয়েছে শালিস মানি তালগাছ আমার এই নীতি থেকে সরে এসে জনরায়কে আমলে নিয়ে গণভোটে জনগণ যে চারটি বিষয়ে হ্যাঁ দিয়েছে সবগুলো মেনে নিতে হবে। সরকার ইচ্ছে করলেই এই সংকট থেকে উত্তরণ করা সম্ভব, আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হচ্ছে অধিবেশনের শুরুতেই সরকার গণভোটের বিল আনবে এবং পাস করিয়ে দেবে বলে বিশ্বাস করি।
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীী দক্ষিণ সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নরাইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফকরুদ্দিন খান রাজি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম।
মহানগরীীর সহকারী সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল, মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, জামায়াত নেতা শেখ নেয়ামুল করিম, ড.ফয়জুল হকসহ বরিশাল মহানগরী নেতৃবৃন্দ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses concern over banking sector crisis and alleged government's interference
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar issued a statement today, May 23, regarding the ongoing crisis in the country’s banking sector.
In the statement, he said, “The banking sector is one of the key driving forces of the national economy. A sound banking system is essential for economic progress. However, instead of focusing on rebuilding and reforming the banking system, that had been looted during the fascist era, the government is busy in implementing its own agenda. At present, most banks in the country are going through severe crises.
Several Shariah-based banks, even after being consolidated under the Resolution Act, are still unable to return depositors’ money. Many banks are failing to provide dividends and are suffering from acute liquidity shortages. In addition, defaulted loans are increasing day by day, creating a major threat to the overall economy.”
He further said, “The operations of the combined Islamic bank formed by merging five Islamic banks have also collapsed due to the incompetence of the governor and unnecessary government interference. Depositors are losing everything and are in despair.
Instead of resolving these crises, the government is placing its own people in several banks, disrupting financial discipline and creating distrust and instability among customers, making the financial sector even more vulnerable. This cannot be the responsibility of an accountable government.”
Mia Golam Porwar added, “We are deeply concerned to observe that multiple conspiracies are also underway regarding Islami Bank Bangladesh PLC, one of the country’s leading banks in remittance collection, import-export, and industrial-commercial activities. It’s Managing Director is being forced to step down. I condemn government interference in the removal of the MD of a private bank.”
He further stated, “There are also some ill-attempts to paralyze this successful bank by appointing unqualified individuals to the board. Investment activities have already slowed down, and panic is growing among customers. Through these actions, around 30 million depositors and approximately 8 million entrepreneurs and businesspeople—small, medium, and large—are being directly and indirectly pushed into severe uncertainty, which will create a serious employment crisis in the country.”
He said, “If this bank, which controls nearly 30 percent of the country’s remittance inflow and a large portion of foreign trade, falls into risk, the country’s international reputation will also face serious consequences. We further believe that if the Islamic banking sector collapses, the entire banking sector will collapse.”
Jamaat's Secretary General also said, “Immediately after assuming power, the government effectively created a mob-like situation and appointed a mid-level businessman, known for rescheduling loans through political favoritism, as governor of the central bank. Apart from party loyalty, he has no notable qualifications.”
He further said that, “The partisan governor must be removed immediately, and a professionally competent person with expertise in the financial sector who is acceptable both nationally and internationally, must be appointed as the governor.
Moreover, we are of the view that, after his leave ends, the Managing Director of Islami Bank should be reinstated and allowed to work professionally. In addition, the current board of Islami Bank must be dissolved, and a new board should be formed comprising qualified, skilled, and experienced individuals in Islamic banking. At the same time, government interference in the financial sector and banks must be stopped.”
He also stated, “Bank looters must be brought under the law, and laundered assets must be returned to the country. Good governance must be ensured in the combined Islamic bank formed by merging five Islamic banks so that depositors can get their money back.”
Mia Golam Porwar concluded by saying, “If good governance is not established in the economy and particularly in the banking sector, the coming shocks to the financial sector will be impossible for the government to manage.
We urge the government to step back from such controversial actions. Otherwise, if Islami Bank collapses and instability spreads throughout the financial sector, the government alone will bear responsibility for it, which is not desirable at all.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ব্যাংকব্যবস্থা পুনর্গঠন ছেড়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত : মিয়া গোলাম পরওয়ার
দেশের ব্যাংকিং সেক্টরের চলমান বিশৃঙ্খলা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৩ মে এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হলো ব্যাংকিং সেক্টর। অর্থনীতির অগ্রগতির জন্য সুষ্ঠু ব্যাংক ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কিন্তু ফ্যাসিস্ট আমলে লুটপাট হয়ে যাওয়া ব্যাংকব্যবস্থা পুনর্গঠনের দিকে নজর না দিয়ে সরকার তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ ব্যাংক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংক রেজুলেশন আইনের আওতায় সমন্বিত করেও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হচ্ছে এবং চরম তারল্য সংকটে ভুগছে। তাছাড়া ব্যাংকগুলোতে খেলাপি ঋণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর মহাদুর্যোগ সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, “ইসলামী ধারার ৫টি ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের যে কার্যক্রম শুরু হয়েছিল, গভর্নরের অযোগ্যতা ও সরকারের অযাচিত হস্তক্ষেপে তাও মুখ থুবড়ে পড়েছে। আমানতকারীরা সর্বস্ব হারিয়ে হাহাকার করছেন। সরকার এসব সংকট নিরসন না করে কয়েকটি ব্যাংকে নিজস্ব লোকদের বসিয়ে আর্থিক শৃঙ্খলা বিনষ্ট করছে এবং গ্রাহকদের মধ্যে অবিশ্বাস ও অস্থিরতা সৃষ্টি করে আর্থিক খাতকে আরও সংকটাপন্ন করে তুলছে, যা কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে না।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের রেমিট্যান্স আহরণে, আমদানি-রপ্তানিতে ও শিল্প-বাণিজ্যে শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়েও চলছে বহুবিধ ষড়যন্ত্র। বৈধ এমডিকে জোরপূর্বক পদচ্যুত করতে বাধ্য করা হচ্ছে। আমি একটি প্রাইভেট ব্যাংকের এমডি অপসারণে সরকারি হস্তক্ষেপের নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “অযোগ্যদের পর্ষদে বসিয়ে সফল ব্যাংকটিকে স্থবির করার চেষ্টা চলছে। ইতোমধ্যে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে, গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এসবের মাধ্যমে ৩ কোটি আমানতকারী এবং ক্ষুদ্র, মাঝারি ও বড় মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮০ লক্ষ উদ্যোক্তা ও ব্যবসায়ীকে চরম হুমকির মধ্যে নিক্ষেপ করা হয়েছে, যা দেশের কর্মসংস্থানে মারাত্মক সংকট তৈরি করবে।”
তিনি বলেন, “দেশের প্রায় ৩০ শতাংশ রেমিট্যান্স আহরণ থেকে শুরু করে বৈদেশিক বাণিজ্যের একটি বড় অংশের নিয়ন্ত্রণকারী এই ব্যাংক ঝুঁকিতে পড়লে আন্তর্জাতিকভাবেও দেশের মর্যাদা মারাত্মকভাবে সংকটে নিপতিত হবে। আমরা মনে করি, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংস হলে পুরো ব্যাংকিং খাত ধ্বংস হবে।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “সরকার ক্ষমতাগ্রহণের পরপরই একরকম মব তৈরি করে দলের অনুগত এবং অনুকম্পা নিয়ে ঋণ পুনঃতফসিলকারী একজন মধ্যমসারীর ব্যবসায়ীকে গভর্নর নিযুক্ত করেছে। দলীয় আনুগত্য ছাড়া যার বিশেষ কোনো যোগ্যতা নেই।”
তিনি বলেন, “অবিলম্বে দলীয় গভর্নরকে অপসারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন পেশাদার ও আর্থিকখাতে দক্ষ কোনো ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে হবে। ইসলামী ব্যাংকের এমডিকে স্বপদে ফিরিয়ে এনে পেশাদারিত্বের সাথে কাজ করার সুযোগ দিতে হবে। ইসলামী ব্যাংকের বর্তমান বোর্ড ভেঙে দিয়ে যোগ্য, দক্ষ এবং ইসলামী ব্যাংকিং সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠন করতে হবে। একইসাথে আর্থিক খাত ও ব্যাংকসমূহে সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “ব্যাংক লুটেরাদের আইনের আওতায় এনে পাচারকৃত সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে। ইসলামী ধারার ৫টি ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে সুশাসন নিশ্চিত করে আমানতকারীদের আমানত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, “অর্থনীতি ও ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠিত না হলে দেশের আর্থিক খাতে যে অভিঘাত আসবে তা সামাল দেওয়া সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। সরকারকে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। অন্যথায় ইসলামী ব্যাংক ধ্বংস হলে এবং আর্থিক খাতে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার দায় সরকারকেই বহন করতে হবে, যা কারও কাম্য নয়।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পাবনায় শিক্ষক জিল্লুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ২২ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গতকাল ২১ মে রাত ৮টার দিকে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও শিক্ষক জিল্লুর রহমানকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাচেষ্টার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, “দেশে ভিন্নমত ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংস হামলা, সন্ত্রাস ও হত্যাচেষ্টার ঘটনা মারাত্মক উদ্বেগজনক। পাবনার ভাঙ্গুড়ায় জামায়াত নেতা ও শিক্ষক জিল্লুর রহমানের ওপর সশস্ত্র হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি বলেন, “জিল্লুর রহমান একজন সজ্জন, সমাজসেবক ও দ্বীনি মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। তার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে হত্যার অপচেষ্টা মানবতা ও সভ্যতার পরিপন্থী। এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ।”
অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আমি আহত জিল্লুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ : এড. জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২২ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“আজ ২২ মে বাদ জুম'আ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি ও উদ্বেগ প্রকাশ করছি।”
তিনি বলেন, “গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক অঙ্গনে সহিংসতা, উসকানি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতা ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
আমি দেশের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ও সহনশীল রাখার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Issue of terming the punishment of rapists by public execution 'medieval'
Secretary General accuses the Home Minister of showing extreme disrespect toward the judicial system of the Prophet (PBUH)- @MiaGolamPorwar
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar issued a statement on 22 May, 2026 in which he said:
“By describing the maximum punishment for rapists — ‘public execution’ — as medieval, the Home Minister has shown disregard for the judicial system of the Prophet Muhammad (PBUH). The Muslim population of the country believes that this remark by the Home Minister amounts to extreme disrespect toward the Prophet’s (PBUH) system of justice.
Expressing anger, the Secretary General said that policymakers of the ruling party frequently make verbal commitments to ‘govern the state in light of the Charter of Madinah’ and also to ‘avoid enacting any law contrary to Sharia.’ Yet in practice, by labeling Islamic Sharia law as ‘medieval,’ they have exposed their ideological bankruptcy, cheap political positioning, and blatant hypocrisy.
He further stated that the Home Minister’s derogatory remarks have deeply hurt the religious sentiments of the country’s Muslim population and have angered them as a whole.
Religious citizens of the country believe that through this statement, the Home Minister has shown extreme disrespect toward Islamic Sharia law.
We call upon the Home Minister to withdraw this offensive statement.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আজ ২২ মে জুম'আ বার জেলা ও মহানগর যুব দায়িত্বশীল সম্মেলন রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Daily Kalbela's report in regards to Jamaat Ameer's foreign advisor is completely misleading, politically motivated, and unethical, claims Advocate Zubair
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued a statement on 21 May, 2026 strongly condemning and protesting the misleading, politically motivated, and unethical report published in Dainik Kalbela under the headline “Fraudulent Adviser to the Jamaat Ameer.”
In the statement, he said that the report published in Daily Kalbela titled “Fraudulent Adviser to the Jamaat Ameer” is entirely misleading, intentional, and beyond the bounds of journalistic ethics. He stated that the individual mentioned in the report currently has no connection with Jamaat-e-Islami. Despite this, Kalbela brought him into focus and published such a report, which is really condemnable.
He further said that, in reality, the report itself does not establish any involvement of Bangladesh Jamaat-e-Islami in the matters presented within it.
Nevertheless, the headline was deliberately crafted to malign Jamaat-e-Islami with ill-intention. In fact, the individual in question was never a worker or leader at any level of Bangladesh Jamaat-e-Islami. He is also not currently an adviser to Jamaat Ameer. He had been appointed as an adviser only for a certain period of time. However, Bangladesh Jamaat-e-Islami had no involvement in his past activities and still has none.
Even the report itself contains no such allegation. Despite that, using the headline “Fraudulent Adviser to the Jamaat Ameer” reflects the hostility of certain quarters toward Jamaat. Publishing such a report in a national daily is undoubtedly condemnable and contrary to journalistic ethics.
Advocate Zubair also said that the current foreign affairs adviser to the Jamaat Ameer is Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP. He urged the authorities of Kalbela to ensure accurate reporting in the future and to refrain from publishing misleading reports intended to defame individuals, groups, or political parties. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ধর্ষকের শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.) এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২২ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল (সা.)- এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।
সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দলের নীতিনির্ধারকগণ প্রায়শই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরীয়া-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন, অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটলো।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবমাননাকর মন্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উসকে দিয়েছে। দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করেন, এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী শরীয়া আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন।
এই অবমাননাকর মন্তব্য প্রত্যাহার করার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দৈনিক কালবেলায় 'জামায়াত আমীরের জালিয়াত উপদেষ্টা' শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত : এড. জুবায়ের
আজ ২১ মে দৈনিক কালবেলায় ‘জামায়াত আমীরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন , দৈনিক কালবেলায় ‘জামায়াত আমীরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত। কারণ যে ব্যক্তিকে নিয়ে সংবাদ সাজানো হয়েছে, তার সঙ্গে জামায়াতের বর্তমান কোনো সম্পর্ক নেই। তবুও তাকে সামনে এনে কালবেলার এমন সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে সংবাদের ভেতরে উপস্থাপিত বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা উত্থাপিত হয়নি। কিন্তু তারপরও শিরোনামটি করা হয়েছে জামায়াতে ইসলামীকে ঘায়েল করা ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। প্রকৃতপক্ষে, উপরিউক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের কর্মী বা নেতা ছিলেন না। তিনি বর্তমানে জামায়াত আমীরের উপদেষ্টাও নন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু তার অতীত কর্মকাণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা ছিল না এবং এখনো নেই। এমনকি প্রতিবেদনেও এর কোনো উল্লেখ নেই। তা সত্ত্বেও ‘জামায়াত আমীরের জালিয়াত উপদেষ্টা’ শিরোনাম করা জামায়াতের প্রতি কোনো কোনো মহলের বিদ্বেষেরই বহিঃপ্রকাশ। একটি জাতীয় দৈনিকে এমন সংবাদ প্রকাশ নিঃসন্দেহে নিন্দনীয় ও সাংবাদিকতার নীতি বিরোধী।
এডভোকেট জুবায়ের বলেন, আমীরে জামায়াতের বর্তমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান এমপি। ভবিষ্যতে সতর্কতার সঙ্গে সঠিক সংবাদ প্রকাশ নিশ্চিত করা এবং কোনো ব্যক্তি, গোষ্ঠী ও দলের চরিত্র হননের উদ্দেশ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে কালবেলা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করা বিচার বিভাগের ওপর চপেটাঘাত
বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার প্রতিবাদে আজ ২১ মে বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মোহাম্মদ মনির। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।
এডভোকেট শিশির মনির বলেন, বিগত সময়ে বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করার মাধ্যমে বিচার বিভাগের ওপর মূলত একটি চপেটাঘাত করা হয়েছে। এর মাধ্যমে জাতীয়ভাবে যে ট্রাস্ট ও কনফিডেন্স তৈরি হয়েছিল, তা ধ্বংস করে দেওয়া হয়েছে। জনগণের আস্থার জায়গাটি ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে এই কাজের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা হয়েছে। আমাদের ভাষায়- “This is a black day for the independence of judiciary.”
স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিচার বিভাগকে স্বাধীন করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বাকশাল ও সামরিক শাসনের কারণে আমাদের বিচার বিভাগ সেই স্বাধীনতা অর্জন করতে পারেনি। অবশেষে ১৯৯৯ সালে মাজদার হোসেন মামলার মাধ্যমে উচ্চ আদালত ১২ দফা নির্দেশনা জারি করেন। সেই নির্দেশনার আলোকে ২০০৭ সালে বিচার বিভাগ প্রথম ম্যাজিস্ট্রেসি থেকে পৃথক করা হয়।
তিনি বলেন, একইসঙ্গে বিচারকদের নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস) প্রতিষ্ঠা করা হয় এবং তাদের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০২৫ সালে আমাদের দায়ের করা একটি রিট পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ রায় প্রদান করেন। ২ সেপ্টেম্বর ২০২৫ সালের সেই রায়ে বলা হয়, ৯০ দিনের মধ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এর আলোকে ৩০ নভেম্বর ২০২৫ সরকার একটি অধ্যাদেশ জারি করে এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১১ ডিসেম্বর তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচার বিভাগীয় সচিবালয়ের উদ্বোধন করা হয়। পরে ৭ এপ্রিল ২০২৬ হাইকোর্ট বিভাগের বিস্তারিত রায় প্রকাশিত হওয়ার পর ১০ এপ্রিল ২০২৬ সরকার সেই বিচার বিভাগীয় অধ্যাদেশ বাতিল ঘোষণা করে।
এডভোকেট শিশির মনির বলেন, সরকারের সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা ১৯ এপ্রিল আরেকটি রিট পিটিশন দায়ের করি। রিটটি বিচারাধীন থাকা অবস্থায় গত ৫ মে আমরা আদালত অবমাননার নোটিশ জারি করি। এরপর ১৯ মে বিচার বিভাগের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। অর্থাৎ বিচার বিভাগীয় সচিবালয়ের ওপর আনুষ্ঠানিকভাবে আবারও পেরেক ঠুকে দেওয়া হয়।
তিনি বলেন, এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগই বিচারিক কর্মকাণ্ড পরিচালনা করে। বিচার বিভাগের দুটি অংশ রয়েছে- উচ্চ আদালত ও নিম্ন আদালত। উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট সাংবিধানিক বিধান রয়েছে। আর নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ একসময় বিসিএস পরীক্ষার মাধ্যমে হতো। পরে সেখান থেকে আলাদা করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নামে একটি স্বতন্ত্র ব্যবস্থা চালু করা হয়। আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে এ কাজটি করা হয়ে থাকে। এই নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হয়। কিন্তু তাদের ছুটি, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক সবকিছু ছিল আইন মন্ত্রণালয়ের হাতে। ফলশ্রুতিতে, আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিচারকরা কোনো আদেশ দিলে তাদের বদলি করে দেওয়া হয়, পদোন্নতি দেওয়া হয় না কিংবা শৃঙ্খলাজনিত অভিযোগ আনা হয়।
এডভোকেট শিশির মনির আরও বলেন, এই সমস্যা সমাধানের জন্য এবারই প্রথম তাদের ছুটি, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার এই চারটি কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য প্রধান বিচারপতির অধীনে একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে ১৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিয়োগও দেওয়া হয়েছিল।
শিশির মনির বলেন, আমাদের বিবেচনায় বিচার বিভাগ স্বাধীন হলে রায় যার পক্ষেই যাক না কেন, তাতে কোনো আপত্তি নেই। সঠিক বিচারের মাধ্যমে আমাদের আসামি হিসেবে আদালতে দাঁড়াতে হলেও আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে সভ্য সমাজ গড়ে উঠতে পারে না।
তিনি বলেন, সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, যা সংবিধান ও আইনসম্মত নয়, বিচারকরা সেটি দেখবেন ও রায় দেবেন। আমি রায়ে অসন্তুষ্ট হলে আপিল করব। কিন্তু বিচারকদের বদলি করে দেব, তাদের পদোন্নতি দেব না, তাদের সুন্দরবন বা বান্দরবানে বদলি করে দেব- এটি স্বাধীন বিচার বিভাগের চরিত্র হতে পারে না।
এডভোকেট শিশির মনির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদাই স্বাধীন বিচার বিভাগের পক্ষে। স্বাধীনভাবে বিচারকরা বিচারকার্য পরিচালনা করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা মনে করি, বদলি, ছুটি ও পদোন্নতি আইন মন্ত্রণালয়ের হাতে থাকা উচিত নয়; সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অধীনে থাকা উচিত। এটি লঙ্ঘন করা হলে অধস্তন আদালতের বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। রাতে কিংবা সন্ধ্যায় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে, তবেই আইন মন্ত্রণালয় এটি চাইবে। আর যদি এই অভিপ্রায় না থাকে, তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে। এখানে আইন মন্ত্রণালয় ও সরকারের কোনো ভূমিকা থাকার কথা নয়।
তিনি বলেন, আদালতে সরকারের বিরুদ্ধে আদেশ হলে সরকার আপিল করবে। বিচারককে বদলি করবে কেন? পদোন্নতি দেবে না কেন? পদোন্নতির সময় হলে তিনি পদোন্নতি পাবেন। তিনি অপরাধী না হলে, শৃঙ্খলা ভঙ্গ না করলে আইন অনুযায়ী কাজ করবেন।
বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ তুলে তিনি বলেন, পছন্দসই রায় না হলে তাদের ওপর চড়াও হওয়ার জন্য একটি নিয়ন্ত্রণব্যবস্থা আইন মন্ত্রণালয়ের হাতে রেখে দেওয়া হচ্ছে- এটির নাম হচ্ছে সচিবালয়। অর্থাৎ বদলি, পদোন্নতি, ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে সচিবালয় এবং শৃঙ্খলার বিষয়ে সিদ্ধান্ত নেবে আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ কমিটির আলোকে এই বিধানটি করা হয়েছিল।
শিশির মনির বলেন, প্রধান বিচারপতিকে স্বাধীনভাবে ৫০ কোটি টাকার বাজেট অনুমোদনের যে ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই আইনটিও তারা বাতিল করেছেন। এই ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে। অধস্তন আদালতের দুই হাজার বিচারক তাদের কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বাংলাদেশে প্রতি ৭৮ হাজার মানুষের জন্য মাত্র একজন বিচারক রয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সুপ্রিম কোর্ট এই ৭৮ হাজার মানুষের জন্য বিচারক বৃদ্ধির পদক্ষেপ নিয়েছিল, এই ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় এখন ইচ্ছা করলে নিয়োগ দেবে, সংখ্যা বাড়াবে বা কমাবে। প্রধান বিচারপতির আর কোনো এখতিয়ার নেই। আমরা মনে করি, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় পুনর্বহাল করা অত্যন্ত জরুরি।
পরে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"রামিসা হত্যাকাণ্ডে পুরো জাতি কাঁদছে, মানুষের বিবেক জাগ্রত হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক কি কাঁদে নাই?"
-মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ ২০ মে, বুধবার বিকালে, শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat-e-Islami's delegation participates in an event marking the 250th National Day of the United States
On Wednesday, May 20, at 6:00 PM, the Ambassador of the United States to Bangladesh, Brent T. Christensen, hosted a special event marking the 250th National Day of the United States. The event was held at the United Convention Center near the airport in the capital and was attended by the ambassadors, high commissioners, diplomats from various countries, along with political personalities, retired military officials, senior government officials, and distinguished members of the civil society.
On behalf of Bangladesh Jamaat-e-Islami, party’s Secretary General and former Member of Parliament Mia Golam Porwar; Assistant Secretary General and former MP Dr. AHM Hamidur Rahman Azad; Assistant Secretary General and Secretary of Jamaat's Central Media and Publicity Department Advocate Ahsanul Mahboob Zubair; Member of the Central Executive Council and Ameer of Dhaka City North Mohammad Selim Uddin; Member of the Central Working Committee and Ameer of Sylhet City Jamaat Fakhrul Islam; Foreign Affairs Adviser to the Jamaat Ameer Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP; President of Bangladesh Islami Chhatrashibir Nurul Islam Saddam; and its Secretary General Sibgatullah Sibga, attended the event.
During the occasion, Mia Golam Porwar handed over a written message of greetings addressed to the President of the United States, Donald Trump, on behalf of the Honourable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, to the US Ambassador.
Attending the program, the leaders of Jamaat-e-Islami expressed hope that the existing friendly bilateral, commercial, and diplomatic relations between the United States and Bangladesh would become even stronger and more meaningful in the future. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপডেট তথ্য পেতে যুক্ত থাকুন-
📷www.facebook.com/TheJamaatMediaWing -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বজ্ঞানহীন ও অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জামায়াতে ইসলামীকে জড়িয়ে উসকানিমূলক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২০ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে গৎবাঁধা মিথ্যাচার ও বিষোদ্গার করেছেন, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক দেউলিয়াত্ব এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি সুশৃঙ্খল ও গণমুখী ইসলামী দলের বিরুদ্ধে ন্যক্কারজনকভাবে কুৎসা রটানোর পথ বেছে নিয়েছেন।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন ‘আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বা মিথ্যা বলি।’ অথচ দেশবাসী ভালো করেই জানেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, আদর্শিক ও প্রকাশ্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমরা ধর্ম নিয়ে কখনো কোনো ধরনের হীন ব্যবসা বা চাতুরীর আশ্রয় নেই না। বরং ধর্ম নিয়ে প্রকৃত ব্যবসা ও ভণ্ডামি করে বিএনপি নিজেই। সারা বছর তাদের বড় বড় নেতাদের নামাজের কোনো খবর থাকে না, অথচ নির্বাচন ঘনিয়ে আসলেই তাদের গায়ে পাজামা-পাঞ্জাবি ও মাথায় টুপি পড়ে, হাতে তসবিহ দেখা যায় এবং আতর মেখে মসজিদে ঢুকতে দেখা যায়। জনগণের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার এই সস্তা ও ভণ্ডামিপূর্ণ রাজনীতি বিএনপির জন্যই বেশি প্রযোজ্য, জামায়াতের নয়।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অমূলক দাবি করেছেন ‘এ দেশের মানুষ জামায়াতকে কোনো দিন ক্ষমতায় বসাবে না।’ উনাকে স্মরণ করিয়ে দিতে চাই, জামায়াতে ইসলামী এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একটি দল। অতীতে একাধিকবার সংসদ নির্বাচনে দেশপ্রেমিক জনতা জামায়াতকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন এবং আমাদের মন্ত্রীরা সততা ও দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনার নজির স্থাপন করেছেন। জনগণের এই রায়কে যারা অস্বীকার করে, তারা আসলে গণতন্ত্রেই বিশ্বাস করে না।
ঠাকুরগাঁওয়ের সভায় দেশবাসীকে বিভ্রান্ত করার হীনউদ্দেশ্যে যে সস্তা নাটক তিনি মঞ্চস্থ করার অপচেষ্টা করেছেন, তা তার মতো একজন সিনিয়র রাজনীতিকের কাছে কখনো কাম্য নয়। অপপ্রচার চালিয়ে মিথ্যাকে সত্যে পরিণত করা যায় না।”
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে জামায়াতকে জড়িয়ে তিনি যে পুরোনো ও অসত্য বয়ান দিয়েছেন, তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। জামায়াতে ইসলামী সব সময় দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও পালন করবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মিথ্যা এবং কুৎসার ওপর ভিত্তি করে কখনো টেকসই রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হবে সত্য, সততা এবং জনকল্যাণমূলক আদর্শের উপর ভিত্তি করে, যা জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকেই করে আসছে। তাই নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে জামায়াতের বিরুদ্ধে অসত্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করার এবং এ ধরনের অসত্য মন্তব্য প্রত্যাহার করার জন্য আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
যুক্তরাষ্ট্রের ২৫০-তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেলসহ জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
২০ মে বুধবার সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের ২৫০-তম জাতীয় দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রাজধানীর বিমানবন্দরস্থ ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব ফখরুল ইসলাম, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।
অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি. ডোনাল্ড ট্রাম্প বরাবর লিখিত একটি শুভেচ্ছা বার্তা মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি-এর পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত প্রতিনিধি দলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ এবং বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
#miagolamporwar #usa #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ ২০ মে, বুধবার বিকালে, শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঢাকা মহানগরীর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition congratulates National Cricket Team
The Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, issued the following statement today (May 20) congratulating Bangladesh National Cricket Team.
“I extend my heartfelt greetings, congratulations, and appreciation on behalf of myself, my party, and the people of the country to the players, coaching staff, and all concerned with the Bangladesh Cricket Board (BCB) for Bangladesh national cricket team’s historic 2–0 Test series victory against Pakistan through outstanding performance.
He further said, “The remarkable and dominant performances displayed by our cricket team in both Mirpur and Sylhet have brought immense pride to the entire nation. The emphatic 78-run victory in the second and final Test sealed this historic series win, stands as one of the finest achievements in our cricket history. In particular, the record of four consecutive Test match victories against Pakistan reflects the Tigers’ determination and capability.”
He added, “On the fifth day of the thrilling Test match against Pakistan, Bangladesh’s brave and talented cricketers demonstrated exceptional skill, confidence, and team unity.
Overcoming the strong resistance from the opposition side, our players showed a fighting spirit that is truly commendable. Ultimately, this 78-run victory has brought immense joy and pride to the nation.”
The Honorable Leader of the Opposition said that such sporting achievements will positively inspire the younger generation and further strengthen Bangladesh’s reputation on the international stage. He expressed hope that the Bangladesh national cricket team will continue this winning momentum in the future and bring further glory and honor to the country.
Jamaat Ameer concluded by praying for the good health, long life, and continued success of all players, coaching staff, and officials of the Bangladesh cricket team. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition departs from Dhaka to Perform Holy Hajj
Today, Wednesday, May 20, the Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP, left Dhaka for Saudi Arabia to perform the holy Hajj pilgrimage.
Present at Hazrat Shahjalal International Airport to bid farewell to the Jamaat Ameer were the organization’s Secretary General and former MP Mia Golam Porwar; Assistant Secretary General and Secretary of the Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair; Central Executive Council Member Mobarak Hossain; Central Executive Council Member and Ameer of Dhaka City North Mohammad Selim Uddin; and Barrister Nazibur Rahman Momen, MP.
After completing the holy Hajj, Dr. Shafiqur Rahman is expected to return on June 1, InshaAllah. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জাতীয় ক্রিকেট দলকে মাননীয় বিরোধীদলীয় নেতার অভিনন্দন
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ২০ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-০ ব্যবধানে ঐতিহাসিক বিজয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে আমি, আমার দল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “মিরপুরের পর সিলেটেও আমাদের ক্রিকেট দল যে অসাধারণ ও দুর্ভেদ্য কৃতিত্ব দেখিয়েছে, তা সমগ্র জাতিকে এক অনন্য গৌরব এনে দিয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সিরিজ জয় আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জয়ের এই রেকর্ড টাইগাদের অদম্য ইচ্ছাশক্তি ও সামর্থ্যেরই প্রমাণ বহন করে।”
তিনি বলেন, “খেলার ৫ম দিনে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ ভেঙে আমাদের ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ৭৮ রানের এই গৌরবময় বিজয় এবং অনবদ্য কৃতিত্ব দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে।”
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, খেলাধুলায় এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে। আমরা আশা প্রকাশ করছি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।
আমি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।" -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মাননীয় বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
আজ ২০ মে বুধবার দুপুরে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
এসময় আমীরে জামায়াতকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি।
পবিত্র হজ্জ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে প্রত্যাবর্তন করবেন, ইনশাআল্লাহ। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition visits Dr. Nasir Islam, who is undergoing treatment at DMCH’s ICU*
On Tuesday (May 19) at 9:55 PM, the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman MP, visited Dr. Nasir Islam, who is undergoing treatment in the ICU of Dhaka Medical College Hospital.
During the visit, Dr. Shafiqur Rahman inquired about the patient’s latest medical condition from the attending physicians, and also offered necessary suggestions, and prayed to Almighty Allah for his complete recovery. He was accompanied by NDF leader Dr. SM Khaliduzzaman.
It is noted that on Friday night, Lal Mia Kazi, a resident of North Bilashkhan area under Shariatpur municipality, was admitted to Shariatpur Sadar Hospital after suffering a severe heart attack. As his condition deteriorated, the attending doctor, Dr. Nasir Islam, referred him to the National Institute of Cardiovascular Diseases (NICVD) in Dhaka for advanced treatment.
However, the patient died before being transferred to Dhaka. Later, the relatives of the patients accused the duty doctor Dr. Nasir Islam of medical negligence. Subsequently, the relatives of the deceased and outsiders attacked Dr. Nasir Islam, leaving him seriously injured. On Saturday afternoon, Dr. Nasir Islam was brought to Dhaka by air ambulance in a critical condition. He is currently receiving treatment at Dhaka Medical College Hospital.
After leaving the hospital, Jamaat Ameer Dr. Shafiqur Rahman held a brief press briefing at the hospital gate, strongly condemning the attack on Dr. Nasir Islam.
He said, “If doctors are not safe, how can they provide medical services? This could lead to a breakdown of the country’s healthcare system.”
He further urged the government to immediately identify and arrest all those involved and ensure exemplary punishment under the law. Leader of the Opposition also expressed deep sorrow over the death of Lal Mia Kazi and prayed for the forgiveness of his soul as well. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
আজ মঙ্গলবার (১৯ মে) রাত ৯টা ৫৫ মিনিটে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর জামায়াত ডা. শফিকুর রহমান এমপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে যান।
এ সময় আমীরে জামায়াত ডা. নাসির ইসলামের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন, প্রয়োজনীয় পরামর্শ দেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন এনডিএফ নেতা ডা. এসএম খালিদুজ্জামান।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে আসেন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন।
তবে ঢাকায় নেওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে নিহতের স্বজন ও বহিরাগতরা ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ডা. নাসির ইসলাম গুরুতর আহত হন।
শনিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ডা. নাসির ইসলামকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরবর্তীতে মাননীয় বিরোধীদলীয় নেতা হাসপাতাল থেকে বের হয়ে ঢামেক হাসপাতালের গেটে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, “চিকিৎসকদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে তারা কীভাবে চিকিৎসাসেবা প্রদান করবেন? এতে করে দেশের চিকিৎসাসেবা ব্যবস্থা ভেঙে পড়বে।”
তিনি আরও বলেন, সরকারকে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীকে শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আমীরে জামায়াত নিহত লাল মিয়া কাজীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Leader of the Opposition holds discussion meeting with House Owners’ Association leaders and local residents of Taltola area- @Drsr_Official
The Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, MP, held a discussion meeting with leaders of the House Owners’ Association and local residents of the Taltola area under Kafrul Dakhin Police Station in Dhaka-15 constituency today, Tuesday, May 19, at 7:30 PM.
Jamaat-e-Islami’s Central Working Committee member and Nayeb-e-Ameer of Dhaka North City Abdur Rahman Musa, and the member of the Central Majlis-e-Shura and Assistant Secretary of Dhaka North City Dr. Fakhruddin Manik also present at the meeting.
Dhaka City Working Committee member and Ameer of Mirpur East Thana Shah Alam Tuhin; member of the City Working Committee and Ameer of Kafrul South Thana Anwarul Karim; Thana Secretary Muhammad Abu Nahid; as well as Salauddin Shahin, Abul Bashar, Borjan Ali, Mustafizur Rahman, Ruhul Amin, and Abu Saeed Khudri were also present on the occasion.
Ward-level leaders, labor leaders, youth leaders, and other distinguished local residents of the area also attended the discussion meeting.
Earlier, the Leader of the Opposition offered Salatul Maghrib at Agargaon Taltola Government Colony Jame Mosque, after which he addressed the respected worshippers and exchanged greetings with local residents. At the conclusion of the visit, the Jamaat Ameer offered Salatul Isha at West Kafrul Jame Mosque, addressed the worshippers, and exchanged greetings with members of the local community. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General raises voice for immediate government action to curb the measles outbreak
In a statement issued on May 19, Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar said, “We express deep concern over the alarming rise in the number of people infected and dying due to the ongoing measles outbreak in the country.
We urge the government to immediately take effective and urgent measures to tackle the situation.”
He further stated, “Suddenly, measles infections in Bangladesh have taken a devastating turn. Every day, people from different parts of the country—especially children and marginalized communities—are being infected and losing their lives to this disease. According to reports published in the media, the number of confirmed and suspected deaths from measles has already exceeded 450, which is extremely alarming and a matter of grave concern for the public health system of an independent country.
The situation has reached this stage due to the failure to take timely preventive measures, stagnation in vaccination programs, and inadequate healthcare services in rural and remote areas.”
He added, “It is deeply unfortunate that even at this critical moment of public health crisis, the kind of urgent and coordinated steps required from the administration are not visible. There appears to be negligence in identifying the source of the outbreak, ensuring isolation of infected patients, and arranging prompt treatment.”
To protect the people of the country, especially children, from this disastrous situation, Jamaat's Secretary General placed the following demands before the relevant ministries and the Directorate General of Health Services on behalf of Jamaat-e-Islami:
1. An immediate nationwide crash program must be launched to ensure 100% measles vaccination coverage in every region of the country.
2. Special medical teams must be formed in affected areas to provide emergency medicine and nutritional support.
3. Separate wards and adequate treatment facilities for measles patients must be ensured in all government hospitals and Upazila health complexes across the country.
4. Massive awareness campaigns must be conducted to educate the public about the disease.
At the same time, he called upon leaders, activists, and supporters of Jamaat-e-Islami at all levels to stand beside poor and helpless measles-affected people in their respective areas and assist voluntarily in vaccination efforts.
He also prayed to Almighty Allah for the forgiveness of the souls of those who died of this disease, expressed deep condolences to the bereaved families, and prayed for the speedy recovery of those infected. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
তালতলা এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
আজ ১৯ মে মঙ্গলবার সন্ধ্যা ৭ .৩০টায় মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা, তালতলা এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও মিরপুর পুর্ব থানার আমীর শাহ আলম তুহিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন ও আবু সাইদ খুদরী।
মতবিনিময়ে অত্র এলাকার ওয়ার্ড দায়িত্বশীল, শ্রমিকনেতা, যুব নেতাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন ।
এর আগে মাননীয় বিরোধীদলীয় নেতা আগারগাঁও তালতলা সরকারি কলোনী জামে মসজিদে সালাতুল মাগরিব আদায় শেষে সম্মানিত মুসল্লীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
সবশেষে আমীরে জামায়াত পশ্চিম কাফরুল জামে মসজিদে সালাতুল এশা আদায় শেষ করে সম্মানিত মুসল্লিদের উদ্দেশে আলোচনা রাখেন ও স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শাহ আলী মাজারে কাপুরুষোচিত হামলা ও জামায়াতবিরোধী মিথ্যাচারের বিরুদ্ধে আমার দৃঢ় অবস্থান : মোহাম্মদ সেলিম উদ্দিন
গত ১৪ মে দিবাগত রাতে মিরপুরের ঐতিহাসিক শাহ আলী মাজারে মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত নিরীহ মানুষের উপর যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে — তা আমাকে গভীরভাবে ব্যথিত ও ক্রুদ্ধ করেছে। নারী-পুরুষ নির্বিশেষে দর্শনার্থীদের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত আক্রমণ এবং লুটপাট — এটি শুধু একটি অপরাধ নয়, এটি সভ্যতার বিরুদ্ধে আঘাত।
আমি এই হামলার সর্বোচ্চ ভাষায় নিন্দা জানাচ্ছি।
আহত প্রতিটি মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। পুলিশ প্রশাসনকে আমি সরাসরি বলতে চাই — দেরি নয়, এখনই তদন্ত করুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করান।
জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার — আমি সরাসরি জবাব দিচ্ছি
আমি অত্যন্ত পরিষ্কার ও দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি —
শাহ আলী মাজারে এই হামলার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দূরতম সম্পর্কও নেই।
কিছু সুবিধাবাদী সাংবাদিক এবং রাজনৈতিক দলের ভাড়াটে বুদ্ধিজীবীরা কোনো প্রমাণ ছাড়াই জামায়াতের ঘাড়ে এই ঘটনার দায় চাপানোর চেষ্টা করছেন। এটি কেবল মিথ্যাচার নয় — এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র।
জামায়াতে ইসলামী সবসময় বিশ্বাস করে — যেকোনো অন্যায়ের প্রতিকার হবে আইনের মাধ্যমে, রাস্তায় বিচার করে নয়। এটি আমাদের আদর্শ, এটি আমাদের রাজনৈতিক চরিত্র।
পক্ষপাতদুষ্ট মিডিয়াকে আমার সরাসরি প্রশ্ন
ভিডিও ফুটেজে হামলাকারীদের মুখ দেখা গেছে। তাদের পরিচয় উদ্ঘাটন করা কি মিডিয়ার দায়িত্ব নয়? তদন্তের আগেই জামায়াতকে দোষী সাব্যস্ত করে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে — তা সাংবাদিকতা নয়, এটি হলুদ সাংবাদিকতার নিকৃষ্ট উদাহরণ।
আমি মিডিয়াকে স্মরণ করিয়ে দিতে চাই — জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা প্রচারণার দিন শেষ।
রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ গ্রেফতার — এটি মানা হবে না
ঘটনাস্থলে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের কর্মীদের সংশ্লিষ্টতার প্রমাণ মিডিয়ায় এসেছে। অথচ গ্রেফতারের সময় তাদের বাদ দিয়ে জামায়াত সমর্থকদের টার্গেট করা হচ্ছে।
এটি বিচার নয় — এটি রাজনৈতিক প্রতিহিংসা।
আমি প্রশাসনকে সাফ বলে দিতে চাই — ভিডিও প্রমাণ ছাড়া, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে গ্রেফতার করা হলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে এবং ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠবে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।
আসল সত্য যা কেউ বলছেন না
৫ আগস্টের পটপরিবর্তনের পর সারাদেশে মাজারকেন্দ্রিক যে হামলাগুলো হয়েছে, তার পেছনে 'ধর্মীয় উন্মাদনা' নয় — আছে দখলদারিত্ব এবং অবৈধ অর্থের লোভ।
পতিত সরকারের পৃষ্ঠপোষকতায় যারা মাজার নিয়ন্ত্রণ করত, তারা এখন নতুন শক্তি দিয়ে সেই নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টায় মাঠে নেমেছে। এই দখলের লড়াইকে সাম্প্রদায়িক রং দিয়ে প্রকৃত সত্য আড়াল করা হচ্ছে।
আমি প্রশাসন, মিডিয়া এবং সুশীল সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি — এই দখলদারিত্বের শিকড় খুঁজুন। সেখানেই পাবেন আসল অপরাধী।
-মোহাম্মদ সেলিম উদ্দিন
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও
আমীর, ঢাকা মহানগরী উত্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামী। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ইসলামের দাওয়াতকে জীবনের মূল মিশন হিসেবে গ্রহণের আহ্বান: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মুসলিম হিসেবে প্রত্যেকেরই উচিত ইসলামের সুমহান দাওয়াতকে নিজের জীবনের মূল মিশন হিসেবে গ্রহণ করা। একই সঙ্গে দাওয়াতি কাজে আত্মনিয়োগের মাধ্যমে ব্যক্তিগত চরিত্রকে সুন্দর করে একটি আদর্শ ও কল্যাণময় সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।
ইসলামী দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইসলামী দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার সভাপতি ড. আবু আবদুল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি সৈয়দ মোবাস্বীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. ইউসুফ আলী ও হাফেজ এনামুল হক।
অনুষ্ঠানে কুয়ালালামপুর ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত বাংলাদেশি ছাত্র, শিক্ষক, গবেষক, প্রকৌশলী, সাংবাদিক, চিকিৎসক এবং বিভিন্ন পেশার সাধারণ প্রবাসী পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই হলো দাওয়াত। এটি কেবল একটি কাজ নয়; বরং জীবনের একটি মহান মিশন। দাওয়াতকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করলে মানুষের চিন্তা, চরিত্র ও আচরণ ধীরে ধীরে পরিশুদ্ধ হয়। তিনি আরও বলেন, দাওয়াতের প্রথম প্রভাব পড়ে নিজের জীবনের ওপরই; এতে সততা, ধৈর্য, নম্রতা ও দায়িত্ববোধের মতো গুণাবলি বিকশিত হয়।
প্রবাসী পেশাজীবীদের মেধা, দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গঠনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা চাইলে প্রবাসে শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে পারেন এবং নিজ দেশের সামাজিক উন্নয়নেও কার্যকর অবদান রাখতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান। তিনি বলেন, এতে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাস ফেরত নাগরিকদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট মহলকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ড. আবু আবদুল্লাহ মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির ঐক্য, দাওয়াতি কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রবাসীদের অধিকার আদায়ে ইসলামী দাওয়াহ সার্কেলের ধারাবাহিক প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেন।
সবশেষে বক্তারা প্রবাসীদের নৈতিক উন্নয়ন, সামাজিক ঐক্য এবং দাওয়াতি কাজকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রম একটি সুন্দর ও কল্যাণময় সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আজ (১৯ মে) ঢাকা-১৫ আসনের আগারগাঁও তালতলা সরকারি কলোনী জামে মসজিদে সালাতুল মাগরিব আদায় শেষে সম্মানিত মুসল্লীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।
#leaderoftheopposition #drshafiqurrahman #dhaka15 #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মালয়েশিয়ায় পাস-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং, এমপির সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময় অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়া সফরকালে আজ (১৯ মে) মালয়েশিয়ার সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং, এমপির সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি এবং পাস-এর সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান, এমপি।
মতবিনিময়কালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ, এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এর আগে জনাব মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি উপস্থিত ছিলেন।
#miagolamporwar #malaysia #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Md. Kamal Hossain MP holds meeting with Bangladesh Ambassador to South Korea
Mohammad Kamal Hossain, Member of Parliament for the Dhaka-5 constituency, held a courtesy meeting and discussion with Toufiqul Islam Shatil, the Honorable Ambassador of Bangladesh to South Korea.
The meeting took place yesterday, Monday (May 18), at 11:00 AM local time at the Embassy of Bangladesh in South Korea. The meeting was arranged in connection with the MP’s personal visit to South Korea.
Held in a cordial atmosphere, the meeting included important discussions on various issues including the status of the Bangladeshi expatriates and matters related to national interest. In particular, detailed discussions were held regarding the repatriation of the bodies of expatriate workers and students and all remittance fighters living abroad — to Bangladesh at government expense.
Mohammad Kamal Hossain MP promised to discuss the legal aspects of this process with the Minister of Expatriates’ Welfare and Overseas Employment upon his return to Bangladesh.
The meeting also covered ways to increase trade, commerce, and investment from South Korea to Bangladesh.
Others present at the meeting included Embassy's Counselor Tarajul Islam, Commercial Counselor Md. Nazmul Haque, and M I Choton, a member of the Bangladesh–South Korea Unity Council. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General Mia Golam Porwar visits hospitalized BNP leader Mirza Abbas
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar visited Mirza Abbas, a member of the Standing Committee of the Bangladesh Nationalist Party and an honorable Member of Parliament, who is currently undergoing treatment at Prince Court Medical Centre in Malaysia On Monday, May 18.
During the visit, Secretary General inquired about the latest condition of the BNP leader’s treatment and prayed to Almighty Allah for his speedy and complete recovery.
Barrister Nazibur Rahman Momen, MP, was also present with Mia Golam Parwar at that time. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-৫ আসনের এমপি জনাব কামাল হোসেনের বৈঠক অনুষ্ঠিত
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম শাতিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকা-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
গতকাল সোমবার (১৮ মে) স্থানীয় সময় বেলা ১১টায় দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে এই অনির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সফর উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীসহ সকল প্রবাসী কর্মীদের (রেমিট্যান্স যোদ্ধা) লাশ সরকারি খরচে দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এই প্রক্রিয়ার আইনি দিকগুলো নিয়ে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে কথা বলার প্রতিশ্রুতি দেন।
এছাড়া, দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে কীভাবে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো যায়, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর মোঃ নাজমুল হক এবং বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ঐক্য পরিষদের সদস্য ও ব্যবসায়ী এম আই ছোটন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে সেক্রেটারি জেনারেল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস (এমপি) মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার উক্ত হাসপাতালে যান।
সেক্রেটারি জেনারেল জনাব মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between Jamaat leaders and the delegation from “Democracy International”
A courtesy meeting was held today, May 18 (Monday) at 10:30 AM at the central office of Bangladesh Jamaat-e-Islami between Jamaat leaders and a delegation from the U.S.-based international organization “Democracy International.” The delegation from Democratic International included Chief Director of the Bangladesh Office Dr. Abdul Alim, Senior Director Lipika Biswas; and Senior Program Manager Rabiul Islam.
The meeting took place in a warm and cordial atmosphere.
Detailed discussions were held on the active role of political parties in Bangladesh’s democratic process and on strengthening and sustaining the country’s democratic and constitutional institutions. Emphasis was also placed on ensuring citizens’ voting rights, organizing free and fair elections, and establishing good governance.
During the discussion, appreciation was expressed for the positive role of Bangladesh Jamaat-e-Islami in consolidating democracy in Bangladesh. It was also expressed that Jamaat-e-Islami would continue to play a constructive role in strengthening good governance and the country’s democratic progress in the future.
Jamaat-e-Islami leaders, in today’s meeting expressed hope that “Democracy International” would further expand its cooperation in the future to make Bangladesh’s parliamentary democracy stronger and more sustainable.
Assistant Secretary General and Secretary of the Central Publicity and Media Department of the Bangladesh Jamaat-e-Islami Advocate Ahsanul Mahboob Zubair led the delegation on behalf of his party. Among others, party's Assistant Secretary General Advocate Moyazzem Hossain Helal, Central Executive Council member Mobarak Hossain, President of the Bangladesh Sramik Kollan Federation Advocate Atiqur Rahman, and Honorable Member of Parliament for Dhaka-16 Colonel (Retd.) Abdul Baten were also present during the occasion. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
'শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন' শীর্ষক প্রাক-বাজেট সংলাপ
তারিখঃ ১৯ মে ২০২৬ | মঙ্গলবার
সময়ঃ বিকাল ৩ঃ০০ টায়
স্থানঃ আবদুস সালাম মিলনায়তন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
View exchange meeting held between the Secretary General and Bangladeshi expatriates in Malaysia
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament, Mia Golam Porwar on 17 May, 2026 participated in a discussion and view exchange meeting with Bangladeshi expatriates in the Semenyih area adjacent to Kuala Lumpur, Malaysia. At the meeting, held at Al Daoud Arabic Restaurant, he attentively listened to the various problems, sufferings, and expectations of the expatriates.
At the beginning of the meeting, Mia Golam Porwar asked about the fundamental problems faced by expatriates. In response, the attendees raised issues such as excessive charges in passport-related services by the Bangladesh-based organization Expert Service Kuala Lumpur (ESKL), high costs for overseas employment, vote rigging, banking complications, legalization of undocumented Bangladeshis, harassment at Bangladeshi airports, and various other difficulties.
In response to the expatriates' sufferings, Mia Golam Porwar protested against these irregularities, corruption, and harassment. He said that the problems raised by expatriates would be strongly presented in Parliament from the opposition side. At the same time, pressure would be applied on the government to take effective measures quickly so that the sufferings of expatriate Bangladeshis can be reduced and their rightful rights ensured.
He further stated that expatriates make an extremely important contribution to the country’s economy. Therefore, ensuring their dignity, security, and access to services is the responsibility of the state.
Prominent Malaysian expatriate community leader Abu Abdullah said that while living abroad, the worship of Allah and the pursuit of halal earnings must be given the highest priority. He said, “What is haram in Bangladesh is also haram in Malaysia. Therefore, all kinds of irregularities, corruption, and illegal activities must be avoided.”
He further added, “We have always stood by expatriates in their joys and sorrows, we are with them now, and we will continue to be in the future, InshaAllah.”
Prominent businessman Delowar Hossain, expatriate leader Mahbubur Rahman, Mr. Abul Hasan Jargis, along with leaders from various levels, community figures, and a large number of Bangladeshi expatriates attended the event. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ মে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুর সংলগ্ন সেমেনিয়াহ এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। গতকাল রবিবার আল দাউদ অ্যারাবিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
সভায় শুরুতেই মিয়া গোলাম পরওয়ার প্রবাসীদের মৌলিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে উপস্থিত প্রবাসীরা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল) এর পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়, বিদেশে কর্মসংস্থানের জন্য অতিরিক্ত ব্যয়, ভোট কারচুপি, ব্যাংকিং জটিলতা, অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ, বাংলাদেশ বিমানবন্দরে হয়রানি এবং অন্যান্য নানা দুর্ভোগের বিষয় তুলে ধরেন।
প্রবাসীদের বক্তব্যের প্রেক্ষিতে মিয়া গোলাম পরওয়ার এসব অনিয়ম, দুর্নীতি ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো বিরোধীদলের পক্ষ থেকে সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে চাপ প্রয়োগ করা হবে, যাতে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘব এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
মালয়েশিয়ান প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আবু আব্দুল্লাহ বলেন, প্রবাস জীবনে আল্লাহর দাসত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হালাল রুজির অনুসন্ধান করতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যে বিষয় হারাম, মালয়েশিয়াতেও তা হারাম। তাই কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় প্রবাসীদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, বিশিষ্ট প্রবাসী নেতা মাহবুবুর রহমান ও জনাব আবুল হাসান জারজিসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
#miagolamporwar #malaysia #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Courtesy meeting held between the Leader of the Opposition and Singapore’s High Commissioner to Bangladesh Derek Loh
Today, on 18 May 2026 (Monday) at 9:30 AM, the Honorable High Commissioner of Singapore to Bangladesh (Non-Resident), Mr. Derek Loh, paid a courtesy call on the Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, at his office in Bashundhara, Dhaka.
Mr. Michael Lee, Chargé d’Affaires of the Singapore High Commission, and Mr. Tai Dae Ern, Country Director for South Asia accompanied the High Commissioner at that time.
The meeting was held in a very cordial and friendly atmosphere.
During the discussion, both sides exchanged views on several important issues, including the current political and economic situation in Bangladesh, the development of industry and trade, the progress of democracy following the national parliamentary elections, the referendum, and necessary state reforms through the implementation of the July Charter.
Honorable High Commissioner Mr. Derek Loh highly praised the positive role of Bangladesh Jamaat-e-Islami in Bangladesh’s economic development and democratic progress. He also expressed optimism about further strengthening bilateral relations between Bangladesh and Singapore, expanding cooperation, and creating new opportunities for the development initiatives of both countries in the future.
At the conclusion of the meeting, both sides agreed on the importance of advancing Bangladesh towards democratic progress, economic prosperity, and mutual cooperation. On this occasion, Singapore's High Commissioner invited the Leader of the Opposition to visit Singapore.
Advisor to the leader of the opposition on foreign affairs Barrister Mir Ahmad Bin Quasem Arman, MP was also present on the occasion.
#drshafiqurrahman #singapore #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
আজ ১৮ মে ২০২৬ (সোমবার) সকাল ৯:৩০টায়, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার (নন রেসিডেন্ট) মি. ডেরেক লোহ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর মি. তাই দায়ে আর্ন।
সাক্ষাৎকালে বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনায় বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রের অগ্রগতি, গণভোট, এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়।
মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। এসময় মান্যবর হাইকমিশনার মাননীয় বিরোধীদলীয় নেতাকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানান।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি।
#drshafiqurrahman #singapore #bangladesh #jamaat -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General vehemently condemns violent attack on DUET students
Secretary General of Bangladesh Jamaat-e-Islami and former Member of Parliament Mia Golam Porwar issued the following statement on 17 May, 2026 expressing deep concern, and simultaneously condemning, and protesting the attack on agitating students at Dhaka University of Engineering and Technology (DUET).
He said: “Attacks, intimidation, and repressive behavior against students engaged in a legitimate and peaceful movement cannot be accepted in any civilized democratic environment. Violence and the politics of domination in educational institutions must come to an end, and a safe and tolerant environment for students must be ensured.
I urge the relevant authorities to immediately identify those involved in the attack and bring them under the law, ensure proper medical treatment for the injured students, and restore a normal academic environment at DUET and all educational institutions across the country.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
জনাব আবদুল আলিমের ইন্তিকালে আমীরে জামায়াতের গভীর শোক প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের ছোট ভাই জনাব আবদুল আলিম (৫৬) আজ ১৭ মে রবিবার দুপুরে পুকুরে গোসলের সময় পানিতে ডুবে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং ইতিপূর্বে দুইবার স্ট্রোক করেছিলেন। মৃত্যুকালে তিনি মমতাময়ী মা, সহধর্মিণী, ৩ ছেলে, ১ মেয়ে, ১ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল ১৮ মে সকাল ৮টায় তাঁর বাড়ি সংলগ্ন ভাংগাপুস্করনী আদর্শ মহিলা আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
শোকবাণী
জনাব আবদুল আলিমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি ১৭ মে এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মরহুম আবদুল আলিম একজন গুণী ও পরহেযগার মানুষ ছিলেন। তিনি অতি সাধারণ জীবন-যাপন করতেন। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
ডুয়েট-এ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ১৭ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“শিক্ষার্থীদের ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং দমনমূলক আচরণ কোনো সভ্য গণতান্ত্রিক পরিবেশে গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষাঙ্গনে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে হবে।
অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, আহত শিক্ষার্থীদের সুচকিৎসা নিশ্চিত করা এবং ডুয়েটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর বিবৃতি
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার ঘটনায় নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন—
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ির ঘর থেকে সরকারি চাল উদ্ধার ও এ সম্পর্কিত সংবাদ প্রকাশ-প্রচার আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নিউজটিতে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে; যা জামায়াতকে হেয় এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দলের সুনাম-সুখ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশ ও প্রচার করা হয়েছে।
প্রকৃত বিষয়ঃ আবদুস সামাদের ভাই আলী আজগর জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের জনশক্তি নন। তাঁর কেনা চালের কারণে জামায়াতে ইসলামীর ওপর কোনো দায় বর্তায় না। আমি জানতে পেরেছি, এই চাল তাঁর ঘর থেকে নয়, বরং তাঁর প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। অতএব, সামাদের ঘর থেকে চাল উদ্ধার হওয়ার দাবিটি সঠিক নয় এবং সামাদ তাঁর ভাইয়ের ব্যবসায়ের সাথে কোনোভাবেই জড়িত নন।
এর পরও আলী আজগরকে জামায়াতে ইসলামী ও জামায়াতের জনশক্তির ট্যাগ দিয়ে ভুয়া নিউজ ও তথ্য প্রচারের জন্য একটি কুচক্রী মহল এই মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমরা জানতে পেরেছি, 'কাজের বিনিময়ে খাদ্য' (কাবিখা) কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চালগুলো কয়েকটি প্রতিষ্ঠান আলী আজগরের কাছে বিক্রি করেছিল।
সংশ্লিষ্ট সংবাদ প্রচারকারীদের নিকট আমাদের উদাত্ত আহ্বান, আমাদের এই বিবৃতিটি যথাযথ গুরুত্ব সহকারে যথাস্থানে ছাপা, প্রচার ও প্রকাশ করা হোক। আশা করি, আগামীতে এই ধরনের হলুদ সাংবাদিকতা এবং মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ থেকে আপনারা বিরত থাকবেন।
নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকারের পক্ষে—
প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক,
বোরহান উদ্দিন
১৭ মে ২০২৬ইং -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Advocate Zubair rejects allegations over Shah Ali Mazar incident
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair issued the following statement today, May 17.
“The allegations being raised in various quarters against Bangladesh Jamaat-e-Islami over the recent unexpected incident at Shah Ali Mazar in Mirpur are completely unsubstantiated, baseless, and politically motivated.
Bangladesh Jamaat-e-Islami is a responsible, democratic, and ideological political entity. The party has never interfered in the religious rights and freedoms of shrines, religious institutions, or any individual or group, nor does it believe in the politics of violence and attacks.
Recently, poet and thinker Farhad Mazhar made remarks implicating Jamaat-e-Islami, which are deeply unfortunate and undesirable. In particular, making such accusations against a responsible political party without any impartial investigation or specific evidence is not something the nation expects from a conscious intellectual and thinker like him.
We believe that such statements may create confusion, division, and instability in society. Given the country’s current political and social realities, everyone should act responsibly and refrain from making allegations against any individual or organization without proper verification.
Bangladesh Jamaat-e-Islami has always believed in peace, tolerance, harmony, and the rule of law. We call upon the relevant authorities to conduct a fair, impartial, and credible investigation into the incident at Shah Ali Mazar and bring the real perpetrators to justice.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Discussion meeting held on higher education opportunities for Bangladeshi students in Malaysia
A discussion meeting was held this afternoon, May 17 (Sunday), at the central office of Bangladesh Jamaat-e-Islami regarding higher education and research opportunities for Bangladeshi students in Malaysia.
The meeting was attended by the Honorable High Commissioner of Malaysia to Bangladesh, Muhammad Shuhada Bin Othman. He was accompanied by Zukiferi Bin Ibrahim, Director of the Corporate Communications Department at Universiti Malaysia Terengganu. The discussion was held in a very warm and cordial atmosphere.
During the meeting, both sides exchanged views on various issues of mutual interest between Bangladesh and Malaysia. In particular, they discussed potential cooperation from Malaysia in Bangladesh’s higher education and research sectors.
The participants also emphasized increasing scholarship opportunities for Bangladeshi students at different Malaysian universities and expanding opportunities for higher education and research.
While, Bangladesh Jamaat-e-Islami’s delegation was led by the party’s Assistant Secretary General and Secretary of its Central Publicity and Media Department Advocate Ahsanul Mahboob Zubair. The delegation also included Vice Chancellor of Manarat International University Professor Dr. Abdur Rab, Secretary General of Bangladesh Islami Chhatrashibir Sibgatullah Sibga, along with a seven-member delegation. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক-বাজেট সংলাপ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে আজ ১৭ মে জাতির উদ্দেশে বলেছেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে একটি মডেল বাজেট প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করবে। তারই অংশ হিসেবে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিক্ষা একটি দেশের জাতীয় বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এ খাতের বাজেট ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, অর্থবহ পরিবর্তনের জন্য কী ধরণের পলিসি নেয়া দরকার, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষা-সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণের মতামত জানা প্রয়োজন বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে।
এ প্রেক্ষিতে, আগামী ১৯ মে ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৩০০ টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক এক প্রাক বাজেট সংলাপ আয়োজন করা হয়েছে।
সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Going against the people, no one has ever escaped in the past and the incumbent government will have to face same fate, says Dr. Shafiqur Rahman
The Leader of the Opposition in Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman pointed at ruling BNP and said, “You have deceived the nation, and you have already admitted it yourselves. If you continue to betray the people, the people would throw you into the dustbin of history. Prepare yourselves to face such consequences."
He said, “Ignoring the verdict of the referendum means insulting the people of this country, denying their votes, and disregarding their mandate. Remember, no one, who has stood against the people has ever escaped punishment in the past, and neither will you. Return to the right path while there is still time. Do not betray the nation. Admit your mistakes and implement the people’s verdict given through the referendum. Only then may the people forgive you.”
He made these remarks, Saturday, May 16, while addressing a divisional rally of the 11-party alliance held at Madrasa Ground in Rajshahi as the chief guest.
The rally was jointly hosted by Rajshahi City Jamaat Secretary Imaz Uddin Mondol and Rajshahi District Jamaat Secretary Golam Murtuza, and chaired by Bangladesh Jamaat-e-Islami's Assistant Secretary General and Rajshahi Regional Director Maulana Rafiqul Islam Khan MP.
Among others, Liberal Democratic Party President Colonel (Retd.) Oli Ahmad Bir Bikram; Jamaat's Nayeb-e-Ameer Professor Mujibur Rahman MP; NCP Chief Organizer Sarjis Alam; Bangladesh Labor Party Chairman Dr. Mostafizur Rahman Iran; Dhaka South City Ameer and Jamaat's Central Executive Council Member Nurul Islam Bulbul MP; NCP Chief Coordinator Nasiruddin Patwari; Rajshahi City Ameer Dr. Keramat Ali MP; Bangladesh Nezam-e- Islam Party Ameer Maulana Abdul Qaiyum; Khelafat Majlis Nayeb-e-Ameer Professor Sirajul Haque; NCP Organizing Secretary Monira Sharmin; Professor Rafiqul Islam; Rajshahi District Jamaat Ameer Professor Abdul Khaleq; Chapainawabganj District Jamaat Ameer Maulana Abu Zar Ghifari; Bogura City Jamaat Ameer Principal Abidur Rahman Sohel; NCP Organizing Secretary Imran Iman; Joypurhat District Ameer Fazlur Rahman Sayeed MP; and Pabna District Ameer Professor Abu Taleb Mondol MP addressed the rally.
Dr. Shafiqur Rahman said, “The fascist regime ended through the sacrifices of countless people. Through the sacrifices of many, some became prime ministers, leaders of the opposition, ministers, MPs, and even received treatment abroad. The souls of the martyrs are looking toward us. When this change occurred, brave young men and women stood fearlessly before bullets and intensified the movement.”
He added, “For over 15 and a half years, while in opposition, we carried out movement after movement against fascist rule, yet the fascists did not flee. The day those young men and women decided to step forward, the people responded to their call, and the movement began to see success. Now leaders of the ruling party call some ‘child parties’ and others ‘secret agents.’ The Jamaat Ameer called on the ruling party to prepare to pay the price for mocking those whose sacrifices secured their power.”
Referring to the ruling party’s claims of being reform advocates, he said, “You claim to be pioneers of reform, as though no one before you ever proposed reform programs. Sadly, you yourselves are betraying the very first phase of your reform agenda. You now say you do not understand constitutional reform. In your manifesto, you promised there would be no unelected representatives anywhere in Bangladesh, yet after forming the government you appointed administrators in 42 districts. You are betraying your own manifesto.”
He further said, “You promised to ensure judicial independence, but now you oppose ordinances and say reforms will not take place now. This means you want to keep control over the judiciary so that whenever people protest your wrongdoing, you can use the courts against them in the same fascist manner as before.”
Jamaat Ameer said, “We wanted an independent commission on enforced disappearances to eradicate the culture of abductions and killings introduced by the fascists. You are opposing that. You do not support an independent human rights commission. You also reject the appointment of PSP officials through a neutral commission. You are moving towards the wrong direction. Remember, you are walking the same path as the former autocrats. If you do not return from this path, your fate will be no different from theirs.”
He said, “During the parliament’s two-and-a-half-month term, we did not want to pressure you harshly; we wanted to give you an opportunity to correct your mistakes. Do not make a mistake by considering our generosity as weakness. If you commit wrongs against the people, we will stand against you like steel. We will not tolerate any harm to the country or its people.”
The leader of the opposition condemned one minister’s remark that “money taken through mutual understanding is not extortion.”
Dr. Shafiqur Rahman said, “Your party was once called a nationalist party; now people call it an extortionist party. You have not brought a single extortionist under control. The people will be forced to believe that everyone, from top to bottom, is involved in extortion. Otherwise, why is extortion not stopping? Why is there a festival of corruption everywhere? Political occupation is taking place through force. Unqualified people are being appointed to Bangladesh Bank. Replacing capable vice-chancellors, pro-vice-chancellors, and provosts in public universities with partisan loyalists is a clear mockery of the nation.”
He added, “If this situation continues, if dedicated, patriotic, skilled, and qualified people are sidelined from the administration and replaced with party loyalists, remember: not only the nation but you yourselves will pay the price before anyone else. We will not spare anyone.”
The Jamaat Ameer also said, “We will fight in parliament so the nation’s demands can be achieved peacefully. But if we are not allowed to speak there, and if solutions to national problems cannot be found there, then we will come down to the parliament of the people.”
He said, “This country does not belong to any party, group, or family. This country belongs to 200 million people. We must all stand as sincere guardians. We must become fighters against injustice. No one will kindly place our rights into our pockets; we will fight for our rights, Insha’Allah.”
Dr. Shafiqur Rahman said, “Sometimes we are being dealt with intimidation. Do not try to frighten us. Those whose leaders could stand smiling at the gallows cannot be intimidated. Our leaders have paved the way, and we will continue on that path.”
Speaking about the neighboring country, he said, “Our neighboring country is our neighbor, and we respect our neighbors. We want you to live in peace. We want a humane environment within your country. We do not want division based on religion over there. But we see Muslims being harassed there while threatening looks are directed toward Bangladesh. But the history of this land is enriched with Titumir, Haji Shariatullah, and Shah Makhdum. Do not glare at Bangladesh or issue threats. We want peace for ourselves and for you. If our peace is disturbed, no one’s peace will remain.”
He further said, “We will appeal to the international community regarding the humanitarian crisis taking place over there. We want to know your position and see concrete action. This crisis must bring to an end.”
He said, “We will not allow anyone to create communal unrest in Bangladesh. This country belongs equally to Hindus, Muslims, Buddhists, and Christians. Whoever is born in this country will enjoy equal citizenship and equal dignity. This is Bangladesh’s tradition, and we will protect it at any cost. No one should extend dark hands toward our heritage. If they do, the 400 million hands of 200 million people will resist them.”
Jamaat Ameer said, “Our economy was devastated in the past. Our youth became unemployed, and the lines of unemployment are still growing daily. Parliament should discuss how to solve these problems. A nation that constantly looks backward like a shrimp instead of toward the future can never progress. We will study history, but we will not remain trapped in it.”
Dr. Shafiqur Rahman said, “Because of the Padma and Teesta rivers, nearly one-fourth of Bangladesh has become almost desert-like. Following the Awami League’s first government came to power, it allowed the Farakka Barrage to operate experimentally for 15 days. But even after 55 years, those 15 days have not ended. In the dry season, the Padma becomes desert-like, while during the monsoon it causes immense suffering.”
He added, “We welcome the government’s announcement regarding the Padma Barrage. But this should not be merely symbolic; it must become reality. At the same time, we firmly state that the Teesta Master Plan must be implemented to ease the suffering of the 25 million people living along those two rivers. We must receive Padma water, which is our rightful share, and Teesta water is also our rightful share. Today, 154 common rivers across Bangladesh are nearly dead. We want our rivers to regain their navigability and vitality, and we want canal excavation programs to be implemented.”
He said, “We are not opposed to development or good initiatives. But the government has already committed wrongdoings, deceived the nation, and discarded at least 16 ordinances without which good governance in Bangladesh is impossible. If they do not implement these measures, our movement will continue both in parliament and on the streets.”
He further said, “I confidently say that the referendum verdict will, Insha’Allah, be implemented in Bangladesh, and the government will be compelled to do so. If implemented, it will pave the way for good governance. Otherwise, another terrible authoritarian regime will burden the nation as in the past. Let us build social unity against corruption and extortion. Let us raise awareness among the people. Let us build public resistance. If extortionists come, let us give them proper hospitality first, then hand them over to the authorities. If we can do that, Bangladesh will be governed properly by the people themselves, Insha’Allah.”
He concluded, “We understand that the government will not do this, because their party men are somehow involved with these wrongdoings. To drive out these offenders, we must unite. We may give our lives, but we will never surrender the dignity of the country, Insha’Allah.”
Hundreds of thousands of people from various districts of Rajshahi Division participated in the rally. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী- ড. হামিদ আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথ- উভয় ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী।
১৬ মে (শনিবার) ফরিদপুর অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জনগণের কল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাতে সহযোগিতা করবে। তবে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ অব্যাহত রাখবে জামায়াত।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি বর্তমানে জনগণের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ-উভয় ক্ষেত্রেই কার্যকর ও গণমুখী ভূমিকা পালন করবে। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
ড. হামিদুর রহমান আযাদ সাম্প্রতিক সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অতিদ্রুত কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি সীমান্তে লাগাতার হত্যাকাণ্ডের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন এবং এসব হত্যাকাণ্ড বন্ধে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সর্বশেষ তিনি সংগঠনের জনশক্তিদের উদ্দেশে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে ফরিদপুর অঞ্চলের অন্তর্ভুক্ত পাঁচ জেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং আঞ্চলিক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। শিক্ষা শিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক প্রশিক্ষণ, দায়িত্বশীলতা এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
সমাপনী অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ শিক্ষা শিবির জনশক্তির মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
১১ দলীয় ঐক্যের রাজশাহী বিভাগীয় সমাবেশে মাননীয় বিরোধীদলীয় নেতা
জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ রেহাই পায়নি, বর্তমান সরকারও পাবে না : ডা. শফিকুর রহমান এমপি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, “আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন। ইতোমধ্যে তা স্বীকারও করে নিয়েছেন। আপনারা বলেছিলেন, আমরা জনগণকে যদি ধোঁকা দিই, তাহলে জনগণ আমাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। সেটি দেখার জন্য আপনারা প্রস্তুত হোন।”
তিনি বলেন, “গণভোটের রায় অগ্রাহ্য করার অর্থ হচ্ছে এ দেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা এবং রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, আপনারাও পাবেন না। সময় থাকতে সৎ পথে ফিরে আসুন। জাতির সঙ্গে গাদ্দারি-বেইমানি করবেন না। আপনারা বলুন, আমরা ভুল করেছি, আমরা গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করব। তবেই হয়তো জনগণ আপনাদের ক্ষমা করবে।”
আজ ১৬ মে শনিবার দুপুরে রাজশাহীর মাদরাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুযার যৌথ সঞ্চালনায় রাজশাহী বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন— লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, রাজশাহী মহানগরীর আমীর ড. মো. কেরামত আলী এমপি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, এনসিপির সাংগঠনিক সম্পাদক মনিরা শারমিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, এনসিপির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জয়পুরহাট জেলা আমীর মো. ফজলুর রহমান সাঈদ এমপি এবং পাবনা জেলার আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল এমপি।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “অসংখ্য মানুষের ত্যাগ ও কোরবানির মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। অনেকের ত্যাগ-কোরবানির মধ্য দিয়ে অনেকে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী, এমপি, সংসদ ও বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন। তাদের আত্মা আমাদের দিকে চেয়ে আছে। এই পরিবর্তন যখন হয়, তখন জানবাজ তরুণ-তরুণীরা বুক চিতিয়ে গুলির মুখে আন্দোলন গড়ে তুলেছিল।”
তিনি বলেন, “আমরা যখন বিরোধীদলে থেকে সাড়ে ১৫ বছর এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দফায় দফায় আন্দোলন করেছি, তখন সেই ফ্যাসিবাদ পালিয়ে যায়নি। যেদিন এই তরুণ-তরুণীরা সিদ্ধান্ত নিয়ে সামনে এসেছিল, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল। আন্দোলন সেদিনই সফলতার মুখ দেখেছিল। এখন সরকারি দলের বন্ধুরা কাউকে বলে শিশুপার্টি, আর কাউকে বলে গুপ্ত। যাদের জন্য আজকের গদি, তাদের উপহাস করায় সরকারি দলকে পাওনা বুঝে নেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান আমীরে জামায়াত।”
সরকারি দলের সংস্কারের প্রবক্তা দাবির বিষয়ে আমীরে জামায়াত বলেন, “আপনারা নাকি সংস্কারের প্রবক্তা। আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করেনি। আপসোস! আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সঙ্গেই আপনারাই গাদ্দারি করছেন। বলছেন, সংবিধানের সংস্কার কী জিনিস, আপনারা তা বোঝেন না। আপনারা ইশতেহারে লিখেছিলেন, বাংলাদেশের কোথাও অনির্বাচিত জনপ্রতিনিধি থাকবে না। সরকার গঠনের পর ৪২ জেলায় ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছেন। আপনারা নিজেদের ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।”
তিনি আরও বলেন, “আপনারা বলেছিলেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন। এখন আপনারা অধ্যাদেশের বিরোধিতা করছেন এবং বলছেন এখন করবেন না। এর মানে হলো বিচার বিভাগকে হাতে রেখে নিজেদের আকাম-কুকামের প্রতিবাদ যখন জনগণ করবে, তখন বিচার বিভাগকে অতীতের ফ্যাসিবাদী কায়দায় জনগণের বিরুদ্ধে কাজে লাগাতে চান।”
আমীরে জামায়াত বলেন, “আমরা চেয়েছিলাম, ফ্যাসিবাদীরা যেমন করে গুম ও খুনের সংস্কৃতি চালু করেছিল, সেই গুমের সংস্কৃতিকে নির্মূল করার জন্য একটি স্বাধীন গুম কমিশন গঠন হোক। আপনারা তার বিরোধিতা করছেন। আপনারা স্বাধীন মানবাধিকার কমিশন মানছেন না। একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে পিএসপির নিয়োগও আপনারা মানবেন না। উল্টো পথে চলছেন। মনে রাখবেন, যে পথ ধরে স্বৈরাচার চলছিল, একই পথ ধরে আপনারাও হাঁটছেন। এই পথ থেকে যদি আপনারা ফিরে না আসেন, তাহলে স্বৈরাচারের পরিণতি যা হয়েছে, আপনাদের পরিণতিও ভিন্ন হবে না।”
তিনি বলেন, “মাত্র আড়াই মাস সংসদের মেয়াদে আমরা চাইনি আপনাদের শক্ত করে ধরতে; সুযোগ দিতে চেয়েছি। আপনারা নিজেদের ভুল সংশোধন করুন। আমাদের উদারতা যেন দুর্বলতা হিসেবে ধরা না দেয়। জনগণের বিরুদ্ধে মন্দ ও অন্যায় কাজ করলে প্রতিবাদে আমরা ইস্পাতের মতো কঠিন হয়ে দাঁড়াব। দেশ ও জনগণের কোনো ক্ষতি মেনে নেব না।”
‘সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদা হবে না’— সরকারের এক মন্ত্রীর এমন বক্তব্যকে ধিক্কার জানান বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, “আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজ দল। একজন চাঁদাবাজকেও আপনারা কব্জায় আনেননি। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে যে, মাথা থেকে পা পর্যন্ত সবাই চাঁদাবাজ। নইলে কেন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না? সব জায়গায় কেন দুর্নীতির মহোৎসব চলছে? গায়ের জোরে সব জায়গায় রাজনৈতিক দখলবাজি চলছে। অযোগ্য লোককে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দক্ষ ভিসি, প্রো-ভিসি ও প্রভোস্টদের সরিয়ে দলকানা লোকদের সেখানে বসানো জাতির সঙ্গে স্পষ্ট প্রহসন।”
তিনি বলেন, “এ অবস্থা যদি অব্যাহত থাকে, প্রশাসনে যদি নিবেদিতপ্রাণ, দেশপ্রেমিক, দক্ষ ও যোগ্য মানুষদের তালপট্টি খালবিলে পাঠিয়ে দলকানাদের ওই জায়গায় বসানো হয়, মনে রাখবেন এর খেসারত শুধু জাতি দেবে না, এর আগেই আপনাদের দিতে হবে। আমরা কাউকে ছেড়ে কথা বলব না।”
আমীরে জামায়াত বলেন, “সংসদে লড়াই করব, যাতে জাতির দাবি শান্তিপূর্ণভাবে আদায় হয়। সেখানে যদি কথা বলতে দেওয়া না হয়, আমরা যখন জাতীয় সমস্যার সমাধান সেখানে খুঁজে না পাব, তখন আমরা জনগণের পার্লামেন্টে চলে আসব।”
তিনি বলেন, “এ দেশ কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়- এ দেশ ২০ কোটি মানুষের। আমাদের সবাইকে সাচ্চা পাহারাদার হয়ে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেউ দয়া করে আমার অধিকার আমার পকেটে এনে দেবে না। লড়াই করে অধিকার আদায় করব, ইনশাআল্লাহ।”
ডা. শফিকুর রহমান বলেন, “মাঝেমধ্যে চোখ রাঙিয়ে আমাদের সঙ্গে কথা বলা হয়। ভয় দেখাবেন না। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির তক্তার ওপর দাঁড়াতে পারে, তাদের কোনো কিছুর ভয় দেখাবেন না। নেতৃবৃন্দ রাস্তা রচনা করে গেছেন। এ রাস্তা ধরেই আমরা চলতে থাকব।”
তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী। প্রতিবেশীকে সম্মান করি। আমরা চাই, আপনারা শান্তিতে থাকুন। আমরা চাই, আপনাদের দেশের ভেতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন ও বিভক্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেখানে মুসলিম পরিচয়ের মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। বন্ধু, এটি তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ ও শাহ মখদুমের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি-ধমকি দেবেন না। আমরা চাই, আমরা শান্তিতে থাকি, আপনারাও শান্তিতে থাকুন। আমাদের শান্তি নিয়ে টান দিলে কারও শান্তি থাকবে না।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাব, সেখানে যে মানবিক বিপর্যয় চলছে, এ ব্যাপারে আপনাদের বক্তব্য আমরা জানতে চাই, পদক্ষেপ দেখতে চাই। এ বিপর্যয় বন্ধ হোক।”
তিনি বলেন, “আমরা বাংলাদেশে কাউকে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে দেব না। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান- সবার। এ দেশে যারা জন্মগ্রহণ করবে, তারা সমান মর্যাদার ভিত্তিতে সমান নাগরিক অধিকার ভোগ করবে। এটাই বাংলাদেশের ঐতিহ্য। যেকোনো মূল্যে আমরা এ ঐতিহ্য রক্ষা করব। আমাদের ঐতিহ্যের দিকে কেউ যেন কালো হাত ও নখর না বাড়ায়। যদি বাড়ায়, তাহলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত তা রুখে দেবে।”
আমীরে জামায়াত বলেন, “অতীতে আমাদের অর্থনীতি বিধ্বস্ত করা হয়েছে। আমাদের যুবকরা বেকার। দিন দিন বেকারের মিছিল বেড়ে যাচ্ছে। এগুলোর সমাধান কীভাবে হবে, সেগুলোর চর্চা হবে সংসদে। একটি জাতি ভবিষ্যতের দিকে না তাকিয়ে যদি চিংড়ি মাছের মতো পেছনের দিকে তাকায়, তাহলে এ জাতি কোনোদিন এগিয়ে যেতে পারবে না। ইতিহাসচর্চা করব, কিন্তু ইতিহাস নিয়ে পড়ে থাকব না।”
ডা. শফিকুর রহমান বলেন, “পদ্মা ও তিস্তার কারণে বাংলাদেশের চার ভাগের এক ভাগ প্রায় মরুভূমি হয়ে গেছে। আওয়ামী লীগের প্রথম সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলকভাবে ১৫ দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করার সুযোগ দিয়েছিল। কিন্তু পঞ্চান্ন বছরেও সেই ১৫ দিন শেষ হয়নি। শুষ্ক মৌসুমে পদ্মা মরুভূমি, আর বর্ষা মৌসুমে এটি দুর্ভোগের কারণ।”
তিনি বলেন, “পদ্মা ব্যারাজের ঘোষণা দেওয়ায় সরকারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটি যেন লোক দেখানো ঘোষণা না হয়। এ ঘোষণা যেন বাস্তবে রূপ নেয়। পাশাপাশি আমরা দৃঢ়ভাবে বলব, তিস্তাসহ ওই তিনটি নদীর পাড়ের আড়াই কোটি মানুষের দুঃখ-দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মার পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা। তিস্তার পানিও আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশের ১৫৪টি অভিন্ন নদী আজ মৃতপ্রায় হয়ে গেছে। আমরা চাই, নদী তার নাব্যতা ও যৌবন ফিরে পাক, আর খালকাটা কর্মসূচিও রূপ পাক।”
তিনি বলেন, “আমরা কোনো উন্নয়ন ও ভালো কাজের বিরোধী নই। সরকার ইতোমধ্যে যে অপকর্মগুলো করেছে, জাতিকে যে ধোঁকা দিয়েছে এবং যে ১৬টি অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা অসম্ভব- সেগুলো তারা ফেলে দিয়েছে। এগুলো যদি তারা বাস্তবায়ন না করে, আমাদের আন্দোলন চলবে সংসদে এবং একই সঙ্গে চলবে রাজপথে।”
তিনি আরও বলেন, “আমি আস্থার সঙ্গে বলছি, গণভোটের রায় বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাধ্য করা হবে। গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশে সুশাসনের পথ সুগম হবে। না হলে অতীতের মতো ভয়াবহ স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে। আসুন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সামাজিক ঐক্য গড়ে তুলি। মানুষকে সচেতন করি। গণপ্রতিরোধ গড়ে তুলি। চাঁদাবাজরা এলে উত্তম মেহমানদারির ব্যবস্থা করি, তারপর প্রশাসনের হাতে তুলে দিই। যদি আমরা তা পারি, তাহলে সরকার লাগবে না- জনগণের শাসনে বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “সরকার এটি করবে না, আমরা বুঝতে পারছি। কারণ, সর্ষের মধ্যেই ভূত। সরকারের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ভূত। এই ভূত তাড়ানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জান দেব, কিন্তু দেশের মান দেব না, ইনশাআল্লাহ।”
সমাবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে লাখো জনতা অংশ নেয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General Mia Golam Porwar participates in the Asia-Pacific Conference in Kuala Lumpur- @MiaGolamPorwar
A delegation led by Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar participated in a three-day Asia-Pacific regional conference held in Kuala Lumpur, the capital of Malaysia.
The conference, titled “Islamic Strategic Cooperation in the Asia-Pacific: Advancing Toward Institutionalization,” was organized by the International Institute of Advanced Islamic Studies (IAIS), Malaysia, from May 15 to May 17. Barrister Nazibur Rahman Momen, MP, also participated in the conference on behalf of Bangladesh Jamaat-e-Islami.
In an important session of the conference, Mia Golam Porwar delivered the keynote address in a panel discussion titled “Exploring a New Strategy: Strategic Cooperation Between Muslim Countries in South and Southeast Asia.”
He stated that, in the face of a deep crisis of legitimacy in the current international system, structural coordination, unity, and institutional cooperation among Muslim countries have become the need of the moment.
He further said that emotional responses or temporary reaction are not sufficient for the progress of the Muslim Ummah; rather, it is now essential to build unity based on education, research, humanitarian cooperation, and strong institutions. He emphasized that no civilization can progress without education. Muslim countries, he said, should establish practical and effective collaborative frameworks such as the “Asia-Pacific Muslim Cooperation Initiative” to promote education, technology, humanitarian assistance, and leadership development, ensuring sustainable development, mutual coordination, and strategic advancement across the region.
The conference was inaugurated with a welcome speech by IAIS Chairman and former Malaysian Education Minister Dr. Maszlee Malik. Malaysian Health Minister Dr. Dzulkefly Ahmad addressed the conference as the chief guest.
Among others, renowned Islamic scholar Sheikh Dr. Tareq Al-Suwaidan; daughter of the Malaysian Prime Minister and Chairman of SERI Nurul Izzah Anwar, former Tunisian Deputy Foreign Minister Dr. Rafik Abdessalem; IAIS Chief Executive Dr. Syed Azman Syed Ahmad Nawawi; and Islamic leaders and policymakers from various countries attended the conference.
A delegation from Jamaat-e-Islami Pakistan, led by Vice Ameer Dr. Ataur Rahman and Foreign Secretary Asif Luqman Qazi, also participated in the event.
Representatives, intellectuals, and Islamic leaders from China, Indonesia, Nepal, Sri Lanka, Myanmar, Thailand, and several other countries also attended the conference.
Bangladesh Jamaat-e-Islami reaffirmed its strong commitment to working with global Islamic leadership to establish an effective regional framework in the Asia-Pacific region based on balanced, peaceful, and institutional cooperation. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"বিএনপির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত ৭০% মতামতকে উপেক্ষা করা।"
-নূরুল ইসলাম বুলবুল, এমপি
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও
আমীর, ঢাকা মহানগরী দক্ষিণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#nurulislambulbul #rajshahi #jamaat #11partyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না, ইনশাআল্লাহ।"
-
মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি
সহকারী সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#rafiqulislamkhan #rajshahi #11party #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
"গণভোটের রায় মেনে নেন, তেলের সমস্যার মত রাজনৈতিক সমস্যাও দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।"
অধ্যাপক মুজিবুর রহমান, এমপি
নায়েবে আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#mujiburrahman #rajshahi #11party #jamaatThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
কুয়ালালামপুরে এশিয়া-প্যাসিফিক সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর অংশগ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
“এশিয়া-প্যাসিফিকে ইসলামী কৌশলগত সহযোগিতা: প্রাতিষ্ঠানিকীকরণে অগ্রগতির পথ” শীর্ষক এ সম্মেলন ১৫ মে থেকে ১৭ মে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস) আয়োজন করে। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপিও অংশগ্রহণ করেন।
সম্মেলনের গুরুত্বপূর্ণ এক অধিবেশনে মিয়া গোলাম পরওয়ার “একটি নতুন কৌশল অন্বেষণ: দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা” শীর্ষক প্যানেল আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বৈধতার গভীর সংকট মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয়, ঐক্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এখন সময়ের দাবি।
তিনি আরো বলেন, মুসলিম উম্মাহর উন্নতির জন্য শুধু আবেগ বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যথেষ্ট নয়; বরং শিক্ষা, গবেষণা, মানবিক সহযোগিতা এবং শক্তিশালী প্রতিষ্ঠানভিত্তিক ঐক্য গড়ে তোলা এখন অত্যাবশ্যক। তিনি জোর দিয়ে বলেন, কোন সভ্যতা শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। মুসলিম দেশগুলোর উচিত শিক্ষা, প্রযুক্তি, মানবিক সহায়তা ও নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে “এশিয়া-প্যাসিফিক মুসলিম কো-অপারেশন ইনিশিয়েটিভ”-এর মতো বাস্তবধর্মী ও কার্যকর সহযোগিতামূলক কাঠামো প্রতিষ্ঠা করা, যাতে অঞ্চল জুড়ে টেকসই উন্নয়ন, পারস্পরিক সমন্বয় এবং কৌশলগত অগ্রগতি নিশ্চিত করা যায়।
আইএআইএস-এর চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ড. মাজলি মালিক স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমদ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শেখ ড. তারেক আল-সুওয়াইদান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কন্যা ও এসইআরআই-এর চেয়ারম্যান নুরুল ইজ্জাহ আনোয়ার, তিউনিসিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ড. রফিক আবদুস সালাম, আইএআইএস এর প্রধান নির্বাহী ড. সৈয়দ আজমান সৈয়দ আহমদ নাওয়াভীসহ বিভিন্ন দেশের ইসলামী নেতৃত্ব ও নীতিনির্ধারকরা।
জামায়াতে ইসলামী পাকিস্তানের নায়েবে আমীর ড. আতাউর রহমান ও পররাষ্ট্র সচিব আসিফ লুকমান কাজীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলও এতে অংশগ্রহণ করে। এছাড়া চীন, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, চিন্তাবিদ ও ইসলামী নেতৃত্ব সম্মেলনে যোগ দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তিতে একটি কার্যকর আঞ্চলিক কাঠামো গড়ে তুলতে বিশ্ব ইসলামী নেতৃত্বের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
#miagolamporwar #asiapacificconference #malaysia #bangladesh -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General remembers historic Farakka Day; Calls for fair water sharing
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar issued a statement, 15 May, on the occasion of the Historic Farakka Day, which is set to be observed on 16 May.
“The Historic Farakka Day is an unforgettable chapter in our struggle for national rights. The historic long march held on 16 May of 1976 under the leadership of Maulana Abdul Hamid Khan Bhashani, was a courageous and groundbreaking step toward establishing the people’s rightful claim to water. That movement demanding Bangladesh’s fair share of the Ganges water created a strong response not only within the country but also in the international arena.”
He further said, “Even today, the fair distribution of water from common rivers remains an important national issue for the people of Bangladesh. We believe that all problems can be resolved peacefully through mutual respect, fairness, and adherence to international river laws.”
He added, “On this Historic Farakka Day, we remember Maulana Bhashani with deep respect along with all others, who took part in that movement. At the same time, we call for building national unity to protect the country’s interests, environment, and the livelihoods of the people.
May Allah grant us the ability to turn our beloved Bangladesh into a safe, prosperous, and dignified nation. Ameen.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Jamaat Ameer calls for a justice-based country; criticizes government's policies in a press briefing in Rangpur
At a brief press conference in Rangpur, Bangladesh Jamaat-e-Islami's Ameer and Leader of the Opposition in the Bangladesh Parliament Dr. Shafiqur Rahman MP said, “We want development of the people of the country, not our development. Similarly, we do not seek the liberation of our party; rather we seek the liberation of the people. In this way, we want to establish a justice-based nation.”
He made these remarks, 15 May, Friday afternoon, ahead of a civic gathering organized by Rangpur city Jamaat-e-Islami.
Dr. Shafiqur Rahman said, “I am trying to ensure fairness for the Rangpur region. I have done no favor; this is your rightful due from a responsible national leader. I and our organization stand beside you. For the development of this region, we have proposed that it be declared the agricultural capital of the country. Not just in words, but in reality, every necessary initiative will be taken by the state to transform it into the agricultural capital. Whether through state initiatives, private initiatives, or joint efforts — national or international — this region will change, Insha’Allah. We carry this vision in our hearts. If the current government implements our ideas in reality, we will thank them.”
He further said, “In the referendum, 70 percent of the people voted in favor. But the ruling party is insulting and ignoring it. We promise that we will not abandon the people's view or declare it discarded. We will continue our movement both inside and outside the Parliament. We firmly believe that the verdict of the referendum will be implemented one day. It will not be abandoned through humiliation or negligence.”
The leader of the opposition also said, “The people, specially the youth want transformation of the country. But the ordinances, which had been issued by the interim government to facilitate such transformation, have been removed by the incumbent ruling party. Those issues were not brought to the discussion table even. Since we were not allowed to discuss the ordinances in the Parliament, we staged a walkout. However, we did not leave Parliament for anyone, because the people did not elect us to sit outside in anger. The people sent us there to speak on their behalf.”
Dr. Shafiqur Rahman said, “We do not want to see the old culture of singing songs and insulting others in the Parliament. The Parliament should be the center of state activities and development. Discussions should focus on the country’s welfare and problems, strengthening independence and sovereignty, creating jobs for youth, eliminating unemployment, and bringing revolution in industry. I urge the Speaker not to allow the efforts of character assassination in the Parliament.”
He added, “Parliament is not a place for mockery; it does not run on anyone’s father’s money, but on taxpayers’ money. We have responsibilities, and reckless statements cannot be made. We must speak for the welfare of the people. Our struggle will continue based on these principles. If the government does good work, we will cooperate and support them. If it engages in wrongdoing or corruption, we will resist.”
Jamaat Ameer said, “The country had faced an energy crisis. We had given notice for discussion, but the ruling party was afraid and did not allow us to speak. Eventually, the government was made compelled l to allow discussion. After forming a committee, the situation in Bangladesh changed within two days.”
He further said, “If both the ruling party and opposition sincerely work to solve people’s problems, an atmosphere of trust will develop among the people. As such a trust was created, the energy crisis was resolved within two days. We want to restore the politics of trust. Politics for the sake of opposition alone is not our goal.
Dr. Shafiqur Rahman also said, “The ruling party ignored the referendum and appointed a very weak and controversial person as Governor of Bangladesh Bank in such a respected position. Administrators have been appointed in 42 districts. When the country is supposedly moving under a democratic system, why are they appointing administrators and party loyalists? In many places, people who were rejected in elections and defeated are being placed in major positions again. This is a kind of mockery with the people.”
The Jamaat Ameer further alleged that party loyalists are being appointed to key positions in universities, including vice-chancellors, pro-vice-chancellors, proctors, and provosts. He warned, “Remember, no one’s plan is final; Allah’s supreme plan is final. Previous governments had planned and remained in power for fifteen and a half years, but all those plans collapsed within two days.”
Among others, Jamaat-e-Islami's Assistant Secretary General and Rangpur-Dinajpur Regional Director Maulana Abdul Halim, Central Working Committee member and Assistant Regional Director Maulana Momtaz Uddin, Central Working Committee member Mahbubur Rahman Belal MP, Central Working Committee member and Rangpur city Ameer Maulana ATM Azam Khan, along with district Ameers and other party leaders from the region were present during the press briefing. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Rangpur–Dinajpur Region's Upazila/Thana Ameer conference held
We must remain free from stigma; not out of fear of people, but out of fear of Almighty Allah, says Jamaat Ameer Dr. Shafiqur Rahman MP
The Honorable Leader of the Opposition in the Bangladesh Parliament and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP said that Satan must not be allowed to mislead the leaders and the responsible figures of the organization. We must seek refuge in Allah from Satan’s whispers.
He made these remarks today, Friday, May 15, at the Upazila and Thana Ameer Conference-2026 organized by the Rangpur–Dinajpur Region Jamaat-e-Islami at Rangpur Model College Auditorium. The day-long conference was presided over by the organization’s Assistant Secretary General and Regional Director Maulana Abdul Halim. Special guest at the event was Jamaat's Nayeb-e-Ameer ATM Azharul Islam MP. The conference was hosted by Central Executive Council member and Assistant Regional coordinator Principal Maulana Momtaz Uddin. Regional team members, district and city Ameers, and invited Members of Parliament were present on the occasion.
Leader of the opposition further said that only Allah knows what will happen in the upcoming local government elections. However, it must be remembered that victory in elections must be achieved through the battle of votes. Also remember that no one will succeed merely by spending money. Others will try to defeat us through various arrangements.
Dr. Shafiqur Rahman said that whenever Jamaat-e-Islami undertakes welfare-oriented programs as an organization, no one should show stinginess in implementing those programs. We have repeatedly said this before and we are saying it again. If someone is deprived of their rightful due, simply because they belong to another political party, then on the Day of Judgment you will stand bearing that burden. Those elected as public representatives should be mindful of this matter.
Jamaat Ameer further said that we must now be more careful than before in our dealings and behavior. Remember, previously no one considered you as a potential force for power. They thought you would survive merely as an influential party. But now many consider you a contender for power. Therefore, each one of you will be scrutinized under a searchlight. Two searchlights are now focused on you — one from Allah Almighty and the other from the people. These two must be balanced together.
He added that if any stain falls upon a Jamaat leader, no one will spare them criticism. We must remain free from blemish not out of fear of people, but out of fear of Allah. Nothing can be achieved without Allah’s mercy and help. Therefore, just as Allah is called upon during times of hardship, the Ameer urged organizational leaders to continue remembering Allah in the same way even now.
He said, “We are in danger. We must remain alert at every moment. We must fear Allah and place our trust in Him.”
Addressing the grassroots leaders, he further said: “You carry out the regular organizational and dawah activities. I am entrusting you with a few exceptional matters. Local elections are approaching. Allah has made some people our friends and companions who never voted for us in their lives, never attended our rallies or meetings, and in some cases even tore down our posters, cut our banners, and attacked our processions. Many such people became our friends in the national election. Allah has granted them social capabilities that I myself do not possess. Elections are a social struggle. In the upcoming elections, if there are suitable and talented individuals among them — from union members to city corporation mayors — they should be gently guided and brought forward. There are only two conditions: they must not be involved with anything unlawful, and they must not be ill-tempered.”
The Jamaat Ameer said that for seventeen and a half years a burden had weighed upon the necks of the nation. Through the July–August Revolution of 2024, Allah Almighty removed that burden.
In his speech as special guest, ATM Azharul Islam MP said: Following the chapter of oppression and persecution, and in the context of the July uprising, we have gained the opportunity to carry out organizational activities on a broader scale. Emphasizing the importance of dawah, organization, and training, he said that Upazila and Thana Ameers, as grassroots leaders, must play the expected role in strengthening and consolidating the organization.
At the conference, the annual reports for 2025 from the upazilas and thanas were reviewed, and necessary advice and directives were provided for the work plan of 2026. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
Secretary General expresses deep concern over random appointment of Vice Chancellors at 11 Public Universities- @MiaGolamPorwar
Bangladesh Jamaat-e-Islami's Secretary General and former MP Mia Golam Porwar has issued the following statement on 15 May, 2026 expressing deep concern and strong protest over the BNP government’s appointment of new vice chancellors (VCs) to 11 public universities on May 14 based on party considerations.
He said, “We are deeply concerned about these appointments and strongly protest against this move.”
He further stated, “People believe that instead of prioritizing merit, neutrality, and acceptability, these appointments have been made based on party loyalty and political considerations. Introducing such a culture of politicization in the country’s highest educational institutions is extremely alarming for the nation.”
He added, “On March 15, when party-affiliated administrators were appointed to 42 district councils across the country, we, on behalf of Bangladesh Jamaat-e-Islami, expressed deep concern and strong protest through a statement. At that time, we said that appointing administrators based on party considerations instead of elected representatives goes against democratic principles and is an attempt to politicize the local government system. Unfortunately, the government has not moved away from that undemocratic practice; rather, it is now extending it to the country’s higher educational institutions.”
Mia Golam Porwar said, “Universities are centers of free thinking, knowledge, and research. When administrative positions are filled based on party affiliation, the educational environment is seriously harmed, divisions are created among teachers, and students’ normal academic atmosphere is disrupted. Due to politicization in the past, the country’s education system experienced instability, session backlogs, and violence. The people do not want to see the recurrence of that situation.”
Jamaat's Secretary General further said, “After the July revolution, people expected the establishment of a non-discriminatory, democratic, and accountable system of governance in the country. However, the continuous actions of the current government indicate that it is moving toward bringing important state institutions under party control. The tendency toward politicization—from local government bodies to university administrations—is a dangerous signal for the country’s democracy, education, and political culture.”
“We believe that while appointing vice chancellors to universities, the highest importance should have been given to transparency, acceptability, and academic qualifications. Instead, the government has adopted an undemocratic and biased approach, which is tantamount to deceiving the nation,” he added.
He concluded by saying, “On behalf of Bangladesh Jamaat-e-Islami, we express deep concern and strong protest over these party-based VC appointments. At the same time, we urge the government to immediately reconsider these appointments and appoint acceptable, neutral, and qualified individuals to the universities. May Allah guide our country and nation on the path of truth, justice, and democratic values, Ameen.” -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আগামীকাল ১৬ মে, শনিবার অনুষ্ঠিতব্য, ১১ দলীয় ঐক্যের রাজশাহী বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।
#rafiqulislamkhan #rajshahi #jamaat #11partyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
রংপুর-দিনাজপুর অঞ্চল আয়োজিত উপজেলা/থানা আমীর সম্মেলনে আমীরে জামায়াত
মানুষের ভয়ে নয়, মহান আল্লাহর ভয়ে দাগমুক্ত থাকতে হবে : ডা. শফিকুর রহমান এমপি
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, শয়তান যেন আমাদের সংগঠনের দায়িত্বশীলদের অসওয়াসা না দিতে পারে। শয়তানের অসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।
আজ ১৫ মে জুমআ বার রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চল জামায়াত আয়োজিত উপজেলা/থানা আমীর সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নায়েবে আমীর মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি। সম্মেলন সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য, জেলা ও মহানগরী আমীরসহ আমন্ত্রিত মাননীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ।
তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কী হবে আল্লাহ ভালো জানেন। কিন্তু মনে রাখতে হবে, ভোট যুদ্ধ করে নির্বাচনে জয়লাভ করতে হবে। এটাও মনে রাখবেন, টাকা খরচ করে কেউ কিছু করতে পারবে না। অন্য আয়োজন দিয়ে আমাদের হারানোর চেষ্টা করবে। গরিবদের ভুল বুঝবেন না। গরিবরা তাদের ঈমান বিক্রি করে না।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি সংগঠন হিসেবে কল্যাণের কাজের যে সমস্ত কর্মসূচি হাতে নেয়, এ কর্মসূচির ক্ষেত্রে কেউ কোনো কৃপণতা করবেন না। আমরা এর আগেও বারবার বলছি, এখনও বলছি। কোনো ব্যক্তি যদি অন্য দলের হওয়ার কারণে তাকে তার পাওনা থেকে বঞ্চিত করেন, তাহলে হাশরের দিন আপনার বোঝা নিয়ে আপনি দাঁড়াবেন। জনগণের প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, তারা এ বিষয়টি খেয়াল রাখবেন।
আমীরে জামায়াত আরও বলেন, আমাদের লেনদেন, আচার-আচরণে আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কেউ মনে করত না যে, আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন। মনে করত, একটা ইনঅ্যাকটিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককেই সার্চলাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোমও ওই লাইটের বাইরে থাকবে না। দুটি সার্চলাইট এখন আপনাদের দিকে তাক করা আছে, একটা আল্লাহ তায়ালার, আরেকটি জনগণের। এই দুইটাকে সমন্বয় করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতের দায়িত্বশীলের গায়ে কোনো দাগ লাগলে কেউ ছেড়ে কথা বলবে না। মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে দাগমুক্ত থাকতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই পাওয়া যাবে না। এজন্য বিপদের সময়ে যেভাবে আল্লাহকে ডাকা হয়, এখনও সেভাবে আল্লাহকে স্মরণ করতে দায়িত্বশীলদের আহ্বান জানান আমীরে জামায়াত।
তিনি বলেন, আমরা বিপদে আছি। প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হবে। আল্লাহর ভয়ে ভীত থাকতে হবে। আল্লাহর ওপর তাওয়াক্কুল থাকতে হবে।
দায়িত্বশীলদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সংগঠনের নিয়মিত কাজ এবং দাওয়াতি কাজ করেন। আমি ব্যতিক্রম কিছু জিনিস আপনাদের কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি। সামনে স্থানীয় নির্বাচন আসতেছে। আল্লাহ তায়ালা এমন কিছু মানুষকে বন্ধু-সঙ্গী বানিয়ে দিয়েছেন, জীবনে কোনো দিন তারা আমাদেরকে ভোট দেয়নি, আমাদের মিছিল-মিটিংয়েও যায়নি বরং, ক্ষেত্রবিশেষে আমাদের পোস্টার ছিঁড়েছে, আমাদের ব্যানার কেটে দিয়েছে, আমাদের মিছিলে আক্রমণ করেছে। এরকম বহু মানুষ জাতীয় নির্বাচনে আমাদের সঙ্গী হয়েছে। তাদের মধ্যে এমন যোগ্যতা হয়েছে, আল্লাহ তায়ালা সামাজিক যোগ্যতা দিয়েছেন, সেটা আমার মধ্যে নেই। নির্বাচন হলো একটি সামাজিক লড়াই। সামনের নির্বাচনে এই লোকগুলোকে ইউনিয়নের মেম্বার থেকে সিটি করপোরেশনের মেয়র পর্যন্ত এদের মধ্যে কোনো উপযুক্ত লোক থাকে, প্রতিভা থাকে, আস্তে করে হাতে ধরে তাকে ওখানে নিয়ে যেতে হবে। শর্ত মাত্র দুটো। একটা হলো হারামের সঙ্গে যুক্ত না হওয়া। আরেকটি হলো বদমেজাজি না হওয়া।
আমীরে জামায়াত বলেন, সাড়ে ১৭ বছর এ জাতির ঘাড়ে একটি বোঝা চেপে বসেছিল। ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ তায়ালা সেই বোঝাটি সরিয়ে দিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, জুলুম-অত্যাচারের অধ্যায়ের পর জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বিস্তৃতি পরিসরে আমরা সাংগঠনিক কাজ করার সুযোগ পেয়েছি। দাওয়াত, সংগঠন ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংগঠনের মজবুতি ও সংহতি অর্জনে মাঠ পর্যায়ের দায়িত্বশীল হিসেবে উপজেলা/থানা আমীরদেরকে কাঙ্খিত ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে উপজেলা ও থানাসমূহের বার্ষিক রিপোর্ট ২০২৫ পর্যালোচনা করে ২০২৬ সালের কাজের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়। -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
আল্লাহর ভয়ে আমাদেরকে
সাদা কাপড়ের ন্যায় দাগমুক্ত থাকতে হবে
-
ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর,
বাংলাদেশ জামায়াতে ইসলামীThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
মুসলিম ছাড়া অন্য কোন ধর্মের লোক আমাদের ভোট দেয়নি এমন চর্চা করা যাবে না : ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উপজেলা/থানা আমীর সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান, এমপি। পুরো বক্তব্যের অংশ বিশেষThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
11-Party Divisional rally to be held in Rajshahi on May 16
A divisional rally of the 11-party alliance will be held on Saturday, May 16, at the historic Madrasa Maidan in Rajshahi, demanding the implementation of the referendum verdict, relief from public suffering, and a fair share of the Padma River’s water.
The rally will begin at 2:00 PM. The chief guest at the event will be the Honorable Leader of the Opposition and Ameer of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman MP. National and local leaders of the 11-party alliance, as well as opposition members of parliament, will also address the gathering.
Preparations have been made to ensure the success of the divisional rally with the participation of several hundred thousand party leaders, activists, and ordinary people from Rajshahi and various other Northern districts.
Assistant Secretary General of Bangladesh Jamaat-e-Islami and coordinator of the Rajshahi Region Maulana Rafiqul Islam Khan, MP has called on people from all walks of life in northern Bangladesh to participate spontaneously in the rally to help realize the people’s demands. -
Bangladesh Jamaat-e-Islami
@BJI_Official
যে দল নিজেই গুমের ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নির্যাতনের শিকার, তারা কিভাবে গুম প্রতিকার ও প্রতিরোধ এবং মানবাধিকার কমিশন আইন বাতিলের পরামর্শ দেন?
-ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান, এমপি (ঢাকা- ১৪)
#nationalparliament #mirahmadbinquasem #jamaatThis media couldn't be displayed. See it on the original post.


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































