Bangladesh Navy
The Bangladesh Navy (Bengali: বাংলাদেশ নৌবাহিনী, romanized: Bānlādeś Noubāhinī; abbreviated as BN) is the naval warfare branch of the Bangladesh Armed Forces, responsible for defending the maritime interests and territorial waters of Bangladesh. Operating under the Ministry of Defence, the Navy conducts maritime security, naval defense, surveillance, and disaster relief operations. Established after the 1971 Liberation War, the Bangladesh Navy has developed into a modern and professional force, actively participating in United Nations peacekeeping operations and regional maritime security initiatives. The Bangladesh Navy today is typically categorized as a green-water navy both domestically and internationally. More on Wikipedia
-
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’
আজ ১৬ নভেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় '২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬' রাঙামাটিস্থ কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি এবং রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা। অন্যদিকে, মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর পলি খাতুন।
উল্লেখ্য, দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তুলতে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে অলিম্পিকসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বিশ্বমানের সাঁতারু তৈরির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে বাংলাদেশ নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। -
Bangladesh Navy
@BangladeshNavyX
On our watch to protect the Bay of Bengal.
#bangladeshnavy ⚓
#bangladesh #navy 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী
আজ ১০ নভেম্বর ২০২৬ তারিখ ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্সআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী ।
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখে বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
#bangladesh #navy 🇧🇩
#bangladeshnavy ⚓🇧🇩
#basketball #champion -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
লেবাননে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা
আজ ০৮ নভেম্বর ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাস, বৈরুতের সহযোগিতায় লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বৈরুতে একটি দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
উক্ত ক্যাম্পেইনে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সংগ্রাম (BNS SANGRAM) সার্বিক সহযোগিতা প্রদান করে। এ সময় বানৌজা সংগ্রাম ও ব্যানকন-১৬-এর মেডিকেল টিমের পক্ষ থেকে প্রবাসীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে সর্বমোট ৪৮৬ জন প্রবাসী বাংলাদেশি চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ২৪৯ জন পুরুষ এবং ২৩৭ জন নারী ছিলেন। এ মানবিক উদ্যোগে চিকিৎসাসেবা গ্রহণকারী প্রবাসীরা বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ দূতাবাসের প্রতি আন্তরিক সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদেশের মাটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও মানবিক সহায়তায়ও বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রবাসীদের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতা ও উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Bangladesh Navy Conducts Day-long Free Medical Camp for Expatriate Bangladeshis in Lebanon
Today, 08 November 2026, Bangladesh Navy conducted a day-long free medical camp in Beirut for expatriate Bangladeshi citizens residing in Lebanon, with support from the Bangladesh Embassy in Beirut.
Bangladesh Navy Ship BNS SANGRAM provided comprehensive support to the initiative. During the campaign, the medical team of BNS SANGRAM and BANCON-16 provided necessary medical consultations and free medicines to the expatriates.
A total of 486 expatriate Bangladeshis received medical services during the campaign, including 249 men and 237 women. The beneficiaries expressed their sincere appreciation and gratitude to Bangladesh Navy and the Bangladesh Embassy for this humanitarian initiative.
Alongside safeguarding the country's maritime interests, Bangladesh Navy remains committed to extending humanitarian assistance and welfare support to Bangladeshi citizens at home and abroad.
Alongside safeguarding the country's maritime interests, Bangladesh Navy remains committed to extending humanitarian assistance and welfare support to Bangladeshi citizens at home and abroad.
Bangladesh Navy will continue its efforts to undertake and support such humanitarian initiatives for the welfare of expatriate Bangladeshis.
#bangladeshnavy #navy ⚓
#lebanon #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
Coming Soon........!
Bangladesh Navy Anirban 2026
#bangladesnavy ⚓🇧🇩
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
কাতারে প্রেষণে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন সদস্যের গমন
আজ ০৫ নভেম্বর ২০২৬ তারিখে কাতার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন Qatar Coast and Border Security Department (QCBSD)-এ প্রেষণে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন সদস্য কাতার গমন করেছেন।
কাতারে অবস্থানকালে তাঁরা QCBSD-এর আওতায় বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। এ সময় তাঁরা নিজেদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সামরিক জ্ঞান কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাঁদের এ দায়িত্ব পালন বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা যায়।
#bangladeshnavy ⚓
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
Sudden Tilt
Confidence Built
#bangladeshnavy ⚓
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-তে নৌবাহিনী প্রধানের বক্তব্য প্রদান
আজ ২৯ অক্টোবর ২০২৬ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম মিরপুর ক্যান্টনমেন্টের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৬-এ প্রশিক্ষণরত কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। দেশের সর্বোচ্চ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নৌবাহিনী প্রধানের প্রজ্ঞাপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রশিক্ষণরত কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও কৌশলগত চিন্তাভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Keynote Address by the Chief of Naval Staff at the National Defence College (NDC)
Today, 29 October 2026, Chief of Naval Staff Admiral Khondkar Misbah ul Azim delivered the keynote address to the participants of the Armed Forces War Course (AFWC)-2026 at the National Defence College (NDC) in Mirpur Cantonment. The Chief of Naval Staff’s insightful address and guidance at the country’s highest military training institution will contribute to the development of the participants’ professional knowledge and strategic thinking.
#bangladesh #navy ⚓🇧🇩
#bangladeshnavy #cns -
Bangladesh Navy
@BangladeshNavyX
প্রথমবারের মতো সমুদ্রে সফলভাবে ফ্রি-ফল জাম্প সম্পন্ন করেছে নৌ সদস্যরা
২৬ অক্টোবর ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস -এর সদস্যরা নৌবাহিনীর মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (MPA) থেকে প্রথমবারের মতো সমুদ্রে ফ্রি-ফল জাম্প সম্পন্ন করেছে। প্রায় ৮ হাজার ফুট উচ্চতা থেকে জাম্প করে সমুদ্রে নির্ধারিত ড্রোপ জোনে সফলভাবে অবতরণ করে। বিশেষায়িত এ অনুশীলন সোয়াডস সদস্যদের প্যারাশুটিং দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষায়িত অভিযান পরিচালনার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সোয়াডস কমান্ড ও নেভাল এভিয়েশনের সমন্বয়ে পরিচালিত এ অনুশীলনে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'সৈকত', ডাইভিং বোট ‘মাছরাঙা’ এবং দ্রুতগামী বোটসমূহ অংশগ্রহণ করে। এ ধরনের অনুশীলনের মাধ্যমে নৌবাহিনীর বিশেষায়িত অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বিত কার্যক্রমে দক্ষতা অর্জিত হবে।
বাংলাদেশ নৌবাহিনী আধুনিক প্রশিক্ষণ, পেশাগত উৎকর্ষ ও সর্বোচ্চ প্রস্তুতির সমন্বয়ে দেশের সমুদ্রসীমা ও সামুদ্রিক স্বার্থ সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ।
#bangladeshnavy #navalaviation
#swads #bangladesh #navy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 'হল অব ফেম'-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী প্রধান
আজ ২৬ অক্টোবর ২০২৬, মিরপুরস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) গৌরবময় ‘হল অব ফেম'-এ অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। এ উপলক্ষ্যে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধানের প্রতিকৃতি উন্মোচন করা হয়।
ডিএসসিএসসি থেকে পিএসসি সম্পন্নকারী কোনো কর্মকর্তা পরবর্তীতে বাহিনীর প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হলে তাঁর প্রতিকৃতি কলেজের হল অব ফেমে স্থাপন করা হয়। সেই গৌরবময় স্বীকৃতির মাহেন্দ্রক্ষণে নৌবাহিনী প্রধান তাঁর প্রতিকৃতি 'হল অব ফেম'-এ উন্মোচন করেন। অনুষ্ঠানে ডিএসসিএসসি'র কমান্ড্যান্ট নৌবাহিনী প্রধানের কর্মজীবন ও অবদানের বিবরণ তুলে ধরেন এবং তাঁকে সম্মাননা সনদ প্রদান করেন।
নৌবাহিনী প্রধান প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং কলেজে প্রশিক্ষণকালীন স্মৃতিচারণ করেন। পরবর্তীতে তিনি ‘হল অব ফেম' পরিদর্শন করেন এবং ডিএসসিএসসি প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
নৌবাহিনী প্রধানের এই অর্জন বর্তমান প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং পেশাগত উৎকর্ষ, নেতৃত্ব ও সামরিক ঐতিহ্যের এক গৌরবময় দৃষ্টান্ত।
#bangladeshnavy #halloffame #dscsc #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নির্মিত তৃতীয় Landing Craft Tank (LCT-104) লঞ্চিং
আজ ২৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে (খুশিলি) নৌবাহিনীর জন্য নির্মাণাধীন তিনটি Landing Craft Tank (LCT)-এর মধ্যে তৃতীয় জাহাজ LCT-104 আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটি লঞ্চ করেন সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়েল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মাকসুদ আলম।
নিজস্ব সক্ষমতায় এবং কানাডার Vard Marine-এর নকশা ও প্রযুক্তিগত সহায়তায় নির্মিত LCT-104-এর দৈর্ঘ্য ৭৪.৫ মিটার, প্রস্থ ১৩ মিটার এবং ডিসপ্লেসমেন্ট ১,৫০৫ মেট্রিক টন। জাহাজটি ভারী সামরিক সরঞ্জাম ও যানবাহন পরিবহন, উপকূলীয় ও দ্বীপাঞ্চলে লজিস্টিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত উভচর অভিযানের সক্ষমতা বৃদ্ধিতেও জাহাজটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রতিরক্ষা শিল্পে ‘Made in Bangladesh’ নীতির বাস্তবায়ন, দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতা বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা হ্রাসে নৌ বাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এ উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি ও আত্মনির্ভরতার প্রতিফলন।
#bangladeshnavy ⚓
#bangladesh #navy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Following the Rhythm of Calmness of Sea
#bangladeshnavy ⚓
#navy #bangladesh 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
Flying car❌
Flying seal ✅
#bangladesh #navy⚓
#bangladeshnavy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ১৯ অক্টোবর ২০২৬, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত H.E. Mr. Kim Ji-Joon নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামুদ্রিক সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক এবং বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
Courtesy Call on Chief of Naval Staff by the Ambassador of the Republic of Korea to Bangladesh
Today, 19 October 2026, H.E. Mr. Kim Ji-Joon, Ambassador of the Republic of Korea to Bangladesh, paid a courtesy call on Chief of Naval Staff, Admiral Khondkar Misbah ul Azim, at Naval Headquarters.
During the meeting, matters of mutual interest were discussed with special emphasis on maritime cooperation, defence relations and the prospects of further enhancing bilateral cooperation between Bangladesh and the Republic of Korea.
Both sides also exchanged views on strengthening the existing friendly relations and enhancing professional cooperation between the two navies.
#bangladeshnavy #courtesycall #korea
#republicofkorea #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-তে নৌবাহিনী প্রধানের অনুপ্রেরণামূলক বক্তব্য
আজ ১৯ অক্টোবর ২০২৬ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম মিরপুর- ক্যান্টনমেন্টের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ প্রশিক্ষণরত দেশি ও বিদেশি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। দেশের সর্বোচ্চ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নৌবাহিনী প্রধানের প্রজ্ঞাপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রশিক্ষণরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে অনুপ্রেরণা জোগাবে।
Keynote Address by the Chief of Naval Staff at the National Defence College (NDC)
Today, 19 October 2026, Chief of Naval Staff Admiral Khondkar Misbah ul Azim delivered the keynote address to domestic and foreign military and civilian officials undergoing training at the National Defence College (NDC) in Mirpur Cantonment. The Chief of Naval Staff’s insightful speech and guidance at the country’s highest military training institution will inspire the trainee officers to develop their professional competence.
#bangladesh #navy ⚓🇧🇩
#bangladeshnavy #cns -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ১৮ অক্টোবর ২০২৬, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত মান্যবর মি. আলেকজান্ডার খোজিন (H.E. MR. ALEXANDER KHOZIN) নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
Courtesy Call by Russian Ambassador on Chief of Naval Staff
Today, 18 October 2026, H.E. Mr. Alexander Khozin, Ambassador of the Russian Federation to Bangladesh, paid a courtesy call on Admiral Khondkar Misbah ul Azim, Chief of Naval Staff of Bangladesh Navy.
During the meeting, they exchanged views on matters of mutual interest and discussed ways to further strengthen bilateral cooperation between Bangladesh and Russia.
#bangladeshnavy #courtesycall
#bangladesh #russia #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
Every safe voyage begins with a precise chart and a clear course.
#bangladeshnavy⚓
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
বঙ্গোপসাগরে টেকসই Blue Economy বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা আয়োজন
আজ ১১ অক্টোবর ২০২৬ তারিখে Bangladesh Institute of Maritime Research and Development (BIMRAD)-এ “Enabling a Sustainable Blue Economy in the Bay of Bengal (Indian Ocean)” শীর্ষক International Workshop অনুষ্ঠিত হয়। Australia Awards In-Country Visit Program: Bangladesh-এর অংশ হিসেবে আয়োজিত এ Workshop-এ Chief Guest হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ও BIMRAD-এর Chief Patron Admiral Khondkar Misbah ul Azim, NBP, NPP, ndu, afwc, psc, MPhil, PhD।
Workshop-এ Australia High Commission, Australian National Centre for Ocean Resources and Security (ANCORS), University of Wollongong-এর প্রতিনিধি এবং Bangladesh সহ বিভিন্ন দেশের Australia Awards Fellows অংশগ্রহণ করেন।
আলোচনায় #sustainableblueeconomy, #maritimegovernance, #marineresourcesmanagement এবং আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
International Workshop on Sustainable Blue Economy in the Bay of Bengal
On 11 October 2026, the Bangladesh Institute of Maritime Research and Development (BIMRAD) hosted an International Workshop titled “Enabling a Sustainable Blue Economy in the Bay of Bengal (Indian Ocean)” as part of the Australia Awards In-Country Visit Program: #bangladesh. The Chief Guest was Admiral Khondkar Misbah ul Azim, Chief of Naval Staff and Chief Patron of BIMRAD.
The workshop brought together representatives from the Australian High Commission, the #australian National Centre for Ocean Resources and #security (ANCORS), University of Wollongong, and Australia Awards Fellows from different countries including #bangladesh. Discussions focused on advancing a #sustainableblueeconomy, strengthening #maritimegovernance and promoting sustainable #marineresourcesmanagement through regional cooperation.
#bangladeshnavy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
POV: Chasing Sunsets?📷Guarding Horizons📷
#bangladeshnavy 📷📷
#bangladesh #navy📷 -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী
আজ ০৮ অক্টোবর ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি সিডিডিএলের অবকাঠামো, জাহাজ নির্মাণ ও মেরামত কার্যক্রম এবং পরিচালন ব্যবস্থা পরিদর্শন করেন।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে সিডিডিএল ইতোমধ্যে ১,০৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে। ‘মেইড ইন বাংলাদেশ’ লক্ষ্যকে সামনে রেখে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে।
দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা ও জাতীয় শিল্পায়নে সিডিডিএলের অবদান অব্যাহত রয়েছে।
#bangladeshnavy #madeinbangladesh
#chattogramdrydocklimited #cddl
#shipbuilding #shiprepair #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী
আজ ০৮ অক্টোবর ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি সিডিডিএলের অবকাঠামো, জাহাজ নির্মাণ ও মেরামত কার্যক্রম এবং পরিচালন ব্যবস্থা পরিদর্শন করেন।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে সিডিডিএল ইতোমধ্যে ১,০৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে। ‘মেইড ইন বাংলাদেশ’ লক্ষ্যকে সামনে রেখে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে।
দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা ও জাতীয় শিল্পায়নে সিডিডিএলের অবদান অব্যাহত রয়েছে।
#bangladeshnavy #madeinbangladesh
#chattogramdrydocklimited #cddl
#shipbuilding #shiprepair #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
Join Bangladesh Navy
২০২৭বি অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে নেতৃত্ব, দক্ষতা ও আত্মবিশ্বাসে গড়ে তুলুন নিজেকে। দেশপ্রেম, সাহসিকতা ও সমুদ্রের বিশালতায় শুরু হোক দেশসেবার এক গৌরবময় ক্যারিয়ার।
Join Bangladesh Navy as an Officer Cadet – 2027B Batch.
Build your future with leadership, courage, commitment and patriotism; and serve the nation with pride.
আবেদনের শেষ সময়: ০৬ নভেম্বর ২০২৬
বিস্তারিত জানতে: joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #officercadet27b
#leadership #courage #bangladesh #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
মা ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী
আগামী ০৮–২৯ অক্টোবর সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের সমুদ্রাঞ্চল, উপকূলীয় নদী ও গুরুত্বপূর্ণ নৌপথে বাংলাদেশ নৌবাহিনীর টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
আসুন, নিষেধাজ্ঞা মেনে চলি। ইলিশের ভবিষ্যৎ সুরক্ষিত করি।
#bangladeshnavy #hilsaconservation #savehilsa #bangladesh #navy 🇧🇩⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
When Duty Meets Humanity. Throwback 2024
Standing by the people and bringing hope to those affected by the flood in 2024.⚓🇧🇩
#bangladeshnavy #dutyandhumanity
#bangladesh #navy #flood #rescue -
Bangladesh Navy
@BangladeshNavyX
Wearing the Weight of History and the Pride of a Nation
#bangladesh #navy
#bangladeshnavy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের সুবর্ণ সুযোগ
অফিসার ক্যাডেট ব্যাচ ২০২৭বি এবং নাবিক ও এমওডিসি (নৌ) এ-২০২৭ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে গড়ে তুলুন নেতৃত্ব, দক্ষতা, সাহস ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ এক উজ্জ্বল ভবিষ্যৎ।
অফিসার ক্যাডেট ২০২৭বি ব্যাচ
অনলাইনে আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট – ০৬ নভেম্বর ২০২৬
নাবিক ও এমওডিসি (নৌ) এ-২০২৭ ব্যাচ
অনলাইনে আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর – ১৩ অক্টোবর ২০২৬
দেশপ্রেম, সাহসিকতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে সমুদ্রের বিশালতায় দেশসেবার এক মর্যাদাপূর্ণ পেশাজীবন গড়ে তুলুন।
Join Bangladesh Navy.
Join a profession where courage, commitment and patriotism shape a lifetime of meaningful service.
বিস্তারিত জানতে ভিজিট করুন: joinnavy.navy.mil.bd
#bangladesh #bangladeshnavy
#joinbangladeshnavy #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
আজ ০৩ অক্টোবর ২০২৬, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ-এর সার্বিক তত্ত্বাবধানে সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতাল প্রাঙ্গণে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। সকাল ০৮৩০ হতে ১৩৪৫ ঘটিকা পর্যন্ত পরিচালিত এ সেবামূলক কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে সর্বমোট ৪৭৬ জন রোগী সেবা গ্রহণ করেন। এর মধ্যে ১১৫ জন পুরুষ, ২৬৩ জন নারী এবং ৯৮ জন শিশু ছিলেন। নৌবাহিনী জাহাজ খালিদ বিন ওয়ালিদ হতে ১৬ সদস্যের একটি মেডিকেল টিম এ কার্যক্রমে অংশগ্রহণ করে।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম উপকূলীয় অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #health ⚓🇧🇩
#stmartin's #bangladesh #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Would you Dare?
Do you have what it takes to Survive..
True Strength - that forges through Impossible
Would you Dare?
Bangladesh Navy SWADS🪖
#bangladesh #navy ⚓🦈🇧🇩
#bangladeshnavy #swads 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
অবৈধভাবে মালয়েশিয়াগামী কাঠের বোটসহ ১১ দালাল আটক, ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাতে সেন্টমার্টিনের অদূরে মানব পাচারের সঙ্গে জড়িত একটি কাঠের বোট শনাক্ত করে বাংলাদেশ নৌবাহিনী। মাছ ধরার বোট এফভি ক্রিস্টাল-১ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত টহলরত নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযানে মানব পাচারের সঙ্গে জড়িত ১১ জন দালালকে আটক এবং বোটে থাকা ৬৫ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে বোটটিতে পানি প্রবেশ করায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে।
উদ্ধারকৃত ও আটক ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত বোটটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
#bangladeshnavy #maritimesecurity
#bayofbengal #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Wherever the Mission Takes Us,
We Stand Ready to Serve. 🇧🇩⚓
#bangladeshnavy #navaloperqtion
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মৃত্যুবরণকারী নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬, দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর নৌসদস্য ট্রোম্যান খীসা, ইএ-৩-এর অন্ত্যেষ্টিক্রিয়া রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে যথাযোগ্য সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত নৌসদস্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
গত ২০ সেপ্টেম্বর ২০২৬ দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এসময় নৌবাহিনীর কর্মকর্তাগণ, সামরিক-বেসামরিক সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, সহকর্মী, পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রয়াত নৌসদস্যের স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়।
বাংলাদেশ নৌবাহিনী তাঁর আত্মত্যাগ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
#bangladeshnavy #unpeacekeeping
#tribute #bangladesh #navy⚓ #un -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’
আজ, ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ 'মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই) কর্তৃক পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়েছে। লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার এডমিরাল মো. আব্দুল লতিফ।
‘টিয়াখালী-৪’ পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন ০২টি টাগবোটের দ্বিতীয়টি। Navnautic Private Limited, Singapore-এর নকশায় এবং Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে নির্মিত টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১,১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। আধুনিক Z-Drive Propulsion System সংবলিত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং ও নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহারের পাশাপাশি Fire Fighting, Rescue Operation, Underwater Survey ও Salvage কার্যক্রমেও ব্যবহৃত হবে।
দেশীয় প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দক্ষ জনবলের সমন্বয়ে ‘টিয়াখালী-৪’ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ শিল্পে নিজস্ব সক্ষমতা ও কারিগরি উৎকর্ষের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তার পাশাপাশি টাগবোটটি দেশের সামুদ্রিক অবকাঠামো ও Blue Economy-তে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
#bangladeshnavy #bangladesh
#shipbuilding #navy #ksy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬, বাংলাদেশে নিযুক্ত কানাডার মান্যবর হাইকমিশনার Ajit Singh নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
Courtesy Call on Chief of Naval Staff by High Commissioner of Canada
Today, 28 September 2026, H.E. Ajit Singh, High Commissioner of Canada to Bangladesh, paid a courtesy call on Admiral Khondkar Misbah ul Azim, Chief of Naval Staff, Bangladesh Navy.
During the meeting, they discussed matters of mutual interest and avenues for further strengthening bilateral cooperation between Bangladesh and Canada.
#bangladeshnavy #courtesycall
#bangladesh #canada #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Are You Ready to Take the Oath to Safeguard Bangladesh’s Sovereignty?
Join Bangladesh Navy as an Officer Cadet- 2027B Batch and embark on a distinguished career in the service of the nation.
Application Deadline: 06 November 2026
For details & application: joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #officercadet2027b
#bangladesh #navy #servethenation -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশসেবার গৌরবময় যাত্রায় আপনিও হতে পারেন বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য।
নাবিক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন
অনলাইনে আবেদনের সময়ঃ
২০ সেপ্টেম্বর - ১৩ অক্টোবর ২০২৬
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #a2027batch
#joinbangladeshnavy #joinnavyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
Born for the Sea, Built to Ignite ⚓🔥🌊
#bangladeshnavy #servingthenation
#maritimesecurity #bangladesh 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, বাংলাদেশে নিযুক্ত তুরস্ক প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রদূত H.E. Ramis Sen নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
Courtesy Call by the Ambassador of the Republic of Türkiye to Bangladesh, with Chief of Naval Staff
On 21 September 2026, H.E. Ramis Sen, Ambassador of the Republic of Türkiye to Bangladesh, paid a courtesy call on Admiral Khondkar Misbah ul Azim, Chief of Naval Staff, at Naval Headquarters.
During the meeting, both sides held constructive discussions on further strengthening the existing friendly and cooperative relations between Bangladesh and Türkiye, enhancing professional cooperation between the two navies, exchanging professional experiences and exploring avenues for future cooperation.
The courtesy call is expected to contribute to further strengthening mutual understanding and professional ties between the naval forces of Bangladesh and Türkiye.
#bangladeshnavy #türkiye
#courtesycall #ambassador
#bangladesh #navy 🇧🇩🤝🇹🇷 -
Bangladesh Navy
@BangladeshNavyX
International Day of Peace 2026
Beyond borders and far from home, Bangladesh Navy peacekeepers stand committed to the cause of peace, stability and humanity.
Their service under the United Nations reflects Bangladesh’s enduring commitment to international peace and security.
Together, for a more peaceful world.
#internationaldayofpeace #investinpeace
#unpeacekeeping #peacekeepers 🇺🇳
#peaceforall #bangladeshnavy 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা, ইএ-৩ কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত বরণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
তাঁর আত্মত্যাগ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবময় অবদানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
#bangladeshnavy #peacekeeping
#unpeacekeeping🇺🇳 #restinpeace
#bangladesh #peacekeepers #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ এ-২০২৭
সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ। ত্রিমাত্রিক সক্ষমতা সমৃদ্ধ বাংলাদেশ নৌবাহিনী তরুণদের জন্য এনে দিয়েছে সমুদ্র, সমুদ্রতল এবং বিশাল আকাশে অ্যাডভেঞ্চারের সুযোগ।
দেশের সার্বভৌমত্ব রক্ষার গৌরবময় দায়িত্ব নিতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে।
Serve the nation with Honour, Dignity and Pride.
অনলাইনে আবেদনের সময়ঃ ২০ সেপ্টেম্বর - ১৩ অক্টোবর ২০২৬
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #a2027batch
#joinbangladeshnavy #modc(N)
#nabik #defencecareer #joinnavy -
Bangladesh Navy
@BangladeshNavyX
চীনা নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, পাঁচ দিনের শুভেচ্ছা সফরে আসা চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ (TANG SHAN) ও ‘দা ছিং’ (DA QING) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
পরিদর্শনকালে জাহাজদ্বয়ের আধুনিক নৌ প্রযুক্তি ও সরঞ্জাম, নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় জাহাজদ্বয়ের কমান্ডিং অফিসার ও কর্মকর্তা-নাবিকদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং নৌ-সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
চীনা নৌবাহিনীর এ শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা এবং আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।
সফর শেষে চীনা নৌবাহিনী জাহাজসমূহ বাংলাদেশের জলসীমা ত্যাগকালে PASSEX (Passage Exercise)-এ অংশগ্রহণ করবে।
#bangladeshnavy #chinesenavy #tangshan #daqing #passex #bangladesh #china #navy 🇧🇩🤝🇨🇳 -
Bangladesh Navy
@BangladeshNavyX
From dawn to dusk, Bangladesh Navy stands vigilant-braving every challenge, sacrificing comfort and serving the nation with courage.
#bangladeshnavy #dutybeyondself
#alwaysvigilant #alwaysready ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy Welcomes Chinese Navy Ships for Goodwill Visit to Bangladesh
বাংলাদেশে শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর জাহাজ
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬, পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) ও ‘থাই হু’ (TAI HU) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সফরকারী জাহাজসমূহের কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে।
Today, 17 September 2026, Chinese Navy ships-TANG SHAN, DA QING and TAI HU-arrived at Chattogram Port on a five-day goodwill visit to Bangladesh. The visiting ships and their personnel were warmly welcomed by Bangladesh Navy.
The goodwill visit is expected to further strengthen mutual cooperation, professional ties and friendly relations between the two navies.
#bangladeshnavy #goodwillvisit
#militarydiplomacy #planavy 🇨🇳
#bangladesh #china #navy 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো বাংলাদেশ নৌবাহিনী
গত ১০ সেপ্টেম্বর ২০২৬, বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’ সহ ১২ জন জেলেকে সফলভাবে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা পদ্মা’।
বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত, রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সী স্টেট-৪ এর উত্তাল সমুদ্র পরিস্থিতির মধ্যেও বানৌজা পদ্মা কয়েক ঘণ্টার অনুসন্ধান শেষে রাডারের মাধ্যমে ট্রলারটি শনাক্ত করে। পরে জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও আহত একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টোয়িং করে দুবলার চরে বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের নিকট নিরাপদে নিয়ে আসা হয় এবং ১২ জন জেলেসহ ট্রলারটি কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়।
দেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত জেলে ও নৌযানের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত। প্রতিকূল পরিস্থিতিতেও মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে নৌবাহিনী দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
#bangladeshnavy #rescuemission 🇧🇩
#maritimesecurity #bayofbengal ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
We Sail the Waves, 🌊
Rule the Skies,
Dive the Depths-
Where Ocean lies. ⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ০৬নং সেন্টমার্টিন ইউনিয়নস্থ সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতাল প্রাঙ্গণে বানৌজা সমুদ্র অভিযানের সার্বিক তত্ত্বাবধানে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনের আওতায় সর্বমোট ৩৩৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে ৮৯ জন পুরুষ, ১৮০ জন নারী এবং ৬৭ জন শিশু ছিলেন।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম উপকূলীয় অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #free #medicalcamp
#servinghumanity #navycare #stmartin
#health #care #bangladesh #navy⚓ 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শ্রদ্ধাঞ্জলি: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
আজ ৫ সেপ্টেম্বর ২০২৬, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর ৫৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৩৬ সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করা এই অকুতোভয় সৈনিক ১৯৫৯ সালে ইস্ট পাকিস্তান রাইফেলস্-এ যোগ দিয়ে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি যশোর সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সহযোদ্ধাদের রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন।
ছুটিপুর গ্রামে ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি বীরত্বের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। সহযোদ্ধাদের নিরাপদে সরিয়ে দিয়ে নিজে প্রাণপণ লড়াই চালিয়ে যান এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। তাঁর অমর আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি "বীরশ্রেষ্ঠ" খেতাবে ভূষিত হন। নূর মোহাম্মদ শেখ আজও বাঙালির হৃদয়ে দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক।
#liberationwar #martyr #freedomfighter🇧🇩
#bangladesh #freedom #peace #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
#fearless on the waves, owning the #sea,
Our #sharks roaming with #pride and #dignity.
#bangldeshnavy ⚓🦈
#bangladesh #navy 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
লিখিত পরীক্ষার ফলাফল- অফিসার ক্যাডেট ২০২৭এ ব্যাচ (২য় গ্রুপ)
www.joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #writtenresult
#oc2027a #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
Courage is the Strength
Push Hard- Till You Reach the Peak.
#bangladesh #swads 🇧🇩
#navy #bangladeshnavy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
লেবাননে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'সংগ্রাম' পরিদর্শন করলেন Commander, Maritime Task Force, Rear Admiral Christian Scherrer of the German Navy
গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে UNIFIL-এর নবনিযুক্ত Commander, Maritime Task Force (COM MTF), Rear Admiral Christian Scherrer বৈরুত বন্দরে 'বানৌজা সংগ্রাম' পরিদর্শন করেন।
বানৌজা সংগ্রাম ও BANCON-16-এর কার্যক্রম এবং UNIFIL Maritime Task Force-এ এর অবদান সম্পর্কে তাঁকে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক COM MTF-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্মারক বিনিময় অনুষ্ঠিত হয়। পরে Rear Admiral Christian Scherrer জাহাজের বিভিন্ন সিস্টেম, অস্ত্র ও সেন্সর পরিদর্শন করেন।
জাহাজের ফ্লাইট ডেকে নৌসদস্যদের উদ্দেশ্যে Command Guidance প্রদানকালে তিনি UNIFIL MTF-এর ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। বিশেষভাবে তিনি নিজস্ব নৌ ডকইয়ার্ডের কোনো রিফিট বা সহায়তা ছাড়াই টানা ছয় বছর বানৌজা সংগ্রামের অপারেশনাল সক্ষমতা বজায় রাখায় বাংলাদেশ নৌবাহিনীর নাবিকদের ভূয়সী প্রশংসা করেন।
লেবাননে চলমান সংঘাতের কারণে সৃষ্ট চ্যালেঞ্জিং অপারেশনাল পরিবেশে BANCON-16-এর সদস্যদের পেশাদারিত্বে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন এবং মিশন এলাকায় দায়িত্বের শেষ দিন পর্যন্ত পেশাদারিত্ব, নিষ্ঠা, দায়বদ্ধতা ও মনোবল বজায় রাখার আহ্বান জানান। পরবর্তীতে তিনি নৌসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
Commander, Maritime Task Force, Rear Admiral Christian Scherrer of the German Navy Visits Bangladesh Navy Ship 'Sangram' in Lebanon
On 28 August 2026, the newly appointed Commander, Maritime Task Force (COM MTF), #unifil, Rear Admiral Christian Scherrer of the German Navy visited Bangladesh Navy ship BNS 'Sangram' at Beirut Port.
He was briefed in detail on the activities of BNS Sangram and #bancon-16 and their contribution to the UNIFIL #maritimetaskforce. Thereafter, the Acting Commanding Officer paid a courtesy call on the COM MTF, followed by an exchange of mementoes. Later, Rear Admiral Christian Scherrer toured the ship and familiarized himself with its various systems, weapons and sensors.
While delivering Command Guidance to the ship’s company on the flight deck, he praised the hard work, dedication and professionalism of #bangladeshnavy personnel in implementing the UNIFIL MTF mandate. He particularly praised the sailors of #bangladeshnavy for maintaining the operational availability of BNS Sangram for six consecutive years without any refit or support from their own naval dockyard.
He expressed his deep satisfaction with the professional approach of BANCON-16 personnel in the challenging operational environment resulting from the ongoing conflict in #lebanon and urged them to maintain professionalism, dedication, commitment and morale until the last day of their mission. Thereafter, he interacted with the naval personnel. -
Bangladesh Navy
@BangladeshNavyX
দায়িত্ববোধ ও গৌরবের অনন্য প্রতীক 🇧🇩
#bangladeshnavy #navalensign #bangladesh #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান
আজ ২৫ আগস্ট ২০২৬, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এর সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সাক্ষাৎকালে তিন বাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় বাহিনী প্রধানগণ স্ব স্ব বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে তাঁকে অবহিত করেন। সেই সাথে তাঁরা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মহামান্য রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
#bangladeshnavy #courtesycallon
#honourablepresident #bangladesh
#cas #cns #coas #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার
গত ২৪ আগস্ট ২০২৬, বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা মাছ ধরার বোট ‘এফবি আল আমিন ও ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ।
প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগর উপেক্ষা করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ কপোতাক্ষ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা করে। পরবর্তীতে বোটটিকে টোয়িং করে নিরাপদে হিরণ পয়েন্টে নিয়ে এসে জেলেসহ বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা করে। উল্লেখ্য, ১৯ আগস্ট ২০২৬ তারিখে মৎস্য আহরণের উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’ সমুদ্রে গমনের ২ দিন পর বোটের ইঞ্জিন বিকল হয়ে ০৩ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে
#bangladeshnavy #rescueoperation
#bayofbengal #maritimesafety
#bangladesh #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
অভিনন্দন বাংলাদেশ নৌবাহিনী ফেন্সিং দল
গত ২৪ আগস্ট ২০২৬, তারিখে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন আয়োজিত ‘১ম প্রমীলা ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ বাংলাদেশ নৌবাহিনী ফেন্সিং দল ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ নৌবাহিনী ফেন্সিং দলের এ সাফল্যে সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
দেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা।
#bangladeshnavy #fencing
#bangladesh #sports #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন
আজ ২৩ আগস্ট ২০২৬, বিমান বাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬- এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
নির্বাচনী পর্ষদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততা বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিব-সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#bangladeshnavy #selectionboard2026
#leadership #armedforcesdivision
#servicetothenation #banglades -
Bangladesh Navy
@BangladeshNavyX
এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
২৩ আগস্ট ২০২৬, এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
বিমান বাহিনী সদর দপ্তরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁকে এডমিরাল র্যাংক পরিয়ে দেন। পদোন্নতি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।
এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিব এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই ২০২৬ তারিখে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
#bangladeshnavy #admiral
#cns #banglaesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা প্রদান
আজ ২২ আগস্ট ২০২৬, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ খালিদ বিন ওয়ালিদের সার্বিক তত্ত্বাবধানে সেন্টমার্টিন ইউনিয়নের “সেন্টমার্টিন ২০শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতাল”প্রাঙ্গণে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। চিকিৎসা নিতে আসা নারী পুরুষ ও শিশুসহ প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
দুর্গম ও উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
#bangladeshnavy #freemedical
#stmartin #bagladesh #navy 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
আজ ২২ আগস্ট ২০২৬, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান-সহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।পরবর্তীতে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
#bangladeshnavy🇧🇩⚓ #tribute
#nationalmartyrsmemorial #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
Forged in the Depths. Driven by Duty. 📷📷
#navydivers-Deep beneath the blue, silent in presence, fearless in purpose.
#bangladeshnavy #silentwarriors
#maritimesecurity #navy 📷📷This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
Join Bangladesh Navy
২০২৭বি অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে গড়ে তুলুন নেতৃত্ব, দক্ষতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ এক উজ্জ্বল ভবিষ্যৎ।
দেশপ্রেম,সাহসিকতা ও সমুদ্রের বিশালতায় দেশসেবার এক মর্যাদাপূর্ণ পেশাজীবন।
Join Bangladesh Navy as an Officer Cadet 2027B Batch.
Join a profession where courage, commitment and patriotism shape a lifetime of meaningful service.
বিস্তারিত জানতে ভিজিট করুন: joinnavy.navy.mil.bd
অনলাইনে আবেদনের সময়সীমা: ১৫ আগস্ট হতে ০৬ নভেম্বর ২০২৬।
#joinbangladeshnavy #officercadet27a
#leadership #courage #patriotism
#bangladeshnavy #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে বাংলাদেশ নৌবাহিনী।
-
Bangladesh Navy
@BangladeshNavyX
ঢাকা ইন্টারস্কুল ফুটবল চ্যাম্পিয়ন নৌবাহিনী কলেজ, ঢাকা
ঢাকা ইন্টারস্কুল ফুটবল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এ বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল-এর সাথে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী কলেজ ঢাকা। ঢাকার ৩৬টি কলেজের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি প্রাইজমানি তুলে দেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার Claudio Caniggia। একই অনুষ্ঠানে নৌবাহিনী কলেজ ঢাকার সিনিয়র শিক্ষক মোঃ ওহিদুজ্জামান বিশ্বাস-কে শ্রেষ্ঠ কোচ হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও ক্রীড়াক্ষেত্রে নৌবাহিনী কলেজ ঢাকার এই গৌরবময় অর্জন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
#bangladeshnavy #bncollegedhaka
#interschoolfootballchampions2026
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রামে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া অনুষ্ঠিত
আজ ১৮ আগস্ট ২০২৬, কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (CDRT)-এর আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে সিচুয়েশন্যাল ট্রেনিং এক্সারসাইজ (STX) অনুষ্ঠিত হয়।
নৌবাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মহড়ায় আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১ জন এবং নৌবাহিনীর ৪৫৫ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মহড়ায় রাসায়নিক দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল নিরাপদকরণ, ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ, রাসায়নিক পদার্থের বিস্তার রোধ, আক্রান্ত ও বিপদাপন্ন ব্যক্তিদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপণ কার্যক্রম অনুশীলন করা হয়। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধারকারী সদস্যদের নিরাপত্তা এবং জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ মহড়া নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় ও দ্রুত সাড়া প্রদানের সক্ষমতা আরও সুদৃঢ় করবে।
বন্দর, জাহাজ, শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের যৌথ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#bangladeshnavy #cdrt #jointexercise
#fireservice #civildefence #disasterresponse
#preparedness #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
লিখিত পরীক্ষার ফলাফল- সরাসরি কমিশন্ড অফিসার ২০২৭এ ডিইও ব্যাচ
#bangladeshnavy #writtenresult
#deo2027a #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
থাইল্যান্ডে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুর গৌরবময় সাফল্য
গত ১৫ আগস্ট ২০২৬, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত Thailand Age Group Swimming Championships (25M)-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি, এল(মিউজ)।
তিনি 50m Backstroke ইভেন্টে মাত্র ২৪.৩৩ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়ে স্বর্ণপদক লাভ করেন। এর মধ্য দিয়ে তিনি পূর্বের South Asian Games এর ২৪.৪০ সেকেন্ড রেকর্ডকেও ছাড়িয়ে যান। এছাড়াও, 50m Butterfly ইভেন্ট ২৪.৪৩ সেকেন্ডে সম্পন্ন করে ব্রোঞ্জপদক লাভ করেন।
গত ১৩ থেকে ১৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৬টি দেশের মোট ৬০টি দল ও ক্লাব অংশগ্রহণ করে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহায়তায় রাফির আন্তর্জাতিক এই সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও বাংলাদেশ নৌবাহিনীর জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন।
#bangladeshnavy #goldmedal
#swimming #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম-এর ইন্তেকালে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিইউ, পিএসসি (অবঃ), গত ১৩ আগস্ট ২০২৬ তারিখ সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
إنا لله وإنا إليه راجعون
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
#bangladesh #bangladeshnavy ⚓
#bangladeshairforce #mourn 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Twilight falls and daylight fades,
But duty stands for nights and days. 🇧🇩⚓
#bangladeshnavy #maritimesecurity
#missionready #vigilance #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
Above the Waves, Beyond Limits- Bangladesh Navy Always Ready. 🇧🇩⚓
#bangladeshnavy #alwaysready
#searchandrescue #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন COMMANDER, U S PACIFIC FLEET
গত ৪ আগস্ট ২০২৬ Admiral Stephen T. "WEB" Koehler, Commander, US Pacific Fleet (COMPACFLT) নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তাঁরা পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Commander, US Pacific Fleet Pays Courtesy Call on the Chief of Naval Staff of Bangladesh Navy
On 4 August 2026, Admiral Stephen T. "WEB" Koehler, Commander, US Pacific Fleet (COMPACFLT), paid a courtesy call on the Chief of Naval Staff of Bangladesh Navy, Vice Admiral Khondkar Misbah ul Azim, at Naval Headquarters.
During the meeting, they discussed matters of professional cooperation and training between the navies of the two countries. They also expressed optimism about continuing mutual collaboration to further strengthen the professional relationship between Bangladesh Navy and the United States Navy.
#bangladeshnavy #usnavy #us #friendship #maritime #cooperation
#peace #bangladesh #navy ⚓🇧🇩 us⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
আগামী ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের লাভলেইনে মেরিটাইম মিউজিয়াম ০৯০০ ঘটিকা থেকে ১৮০০ ঘটিকা পর্যন্ত (বিনা টিকেটে) সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
#bangladeshnavy #5aug 🇧🇩
#july #maritimemuseum ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
We mourn the martyrdom of S M Kamruzzaman, MCPO(X)(CD)
বাংলাদেশ নৌবাহিনীর এস এম কামরুজ্জামান, এমসিপিও(এক্স)(সিডি)-এর শাহাদাত বরণে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
إِنَّا لِلَّٰهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গত ৩১ জুলাই ২০২৬ তারিখ প্রশিক্ষণ প্রদানকালে একটি দুর্ঘটনা কবলিত নৌযানকে নিয়ন্ত্রণে আনার প্রয়াসে সাহসিকতার সঙ্গে এগিয়ে যান এস এম কামরুজ্জামান, এমসিপিও(এক্স)(সিডি)। দেশের সেবা ও দায়িত্ব পালনের শপথে অবিচল এই বীর, কর্তব্য পালনের সেই অভিযানে বিপদ মোকাবিলায় এগিয়ে যান এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিজের কর্তব্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন।
আজ বাদ আসর বানৌজা ঈসা খান মসজিদে মরহুমের নামাজ-ই-জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-সহ সর্বস্তরের নৌ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য টাঙ্গাইল জেলার নাগরপুরে নিজ গ্রামে এই বীর নৌ সদস্যকে সমাহিত করা হবে।
বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। -
Bangladesh Navy
@BangladeshNavyX
Join the Navy
If you have the Courage
To become more than you've ever Imagined
Bangladesh Navy SWADS
#bangladesh #bangladeshnavy⚓
#navy #swads #specialforce 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলার সৌজন্য সাক্ষাৎ
আজ ২৯ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সাথে রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কমোডর ফ্লোটিলা কমোডর Simon Howard, CSM, RAN সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ নৌবাহিনী ও রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পেশাগত সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, প্রশিক্ষণ বিনিময় এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নৌবাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Courtesy Call on the Chief of Naval Staff by the Commodore Flotillas of the Royal Australian Navy
On 29 July 2026, the #chiefofnavalstaff of the Bangladesh Navy, Vice Admiral Khandker Misbah ul Azim, received a courtesy call from Commodore Simon Howard, CSM, RAN, Commodore Flotillas of the #royalaustraliannavy.
During the meeting, both sides exchanged views on matters of mutual interest, including professional cooperation, #maritimesecurity, training exchanges, and ways to further strengthen the longstanding #friendly #relations between the Bangladesh #navy and the Royal Australian Navy.
The #courtesycall is expected to further reinforce the existing mutual trust, cooperation and future #partnership between the navies of #bangladesh and #australia. -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেনাবাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৮ জুলাই ২০২৬, নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সেনা সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
নৌবাহিনী প্রধান সেনা সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনীর পক্ষ থেকে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁর সফল নেতৃত্ব ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় উভয় বাহিনী প্রধান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তঃবাহিনী সহযোগিতা, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃবাহিনীর মধ্যকার বিদ্যমান সুদৃঢ় পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিবিড় সমন্বয়ে কাজ করে আসছে।
#bangladeshnavy #bangladesharmy
#chiefofarmystaff #chiefofnavalstaff
#leadership #bangladesh #navy #cns ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৮ জুলাই ২০২৬, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত H.E. Mr. Kim Ji-Joon নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালের শুরুতে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরবর্তীতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামুদ্রিক সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক এবং বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
Courtesy Call on Chief of Naval Staff by the Ambassador of the Republic of Korea to Bangladesh
Today, 28 July 2026, H.E. Mr. Kim Ji-Joon, Ambassador of the Republic of Korea to Bangladesh, paid a courtesy call on Chief of Naval Staff, Vice Admiral Khondkar Misbah-Ul-Azim, at Naval Headquarters.
At the outset of the meeting, the Ambassador congratulated and extended his best wishes to Chief of Naval Staff. During the meeting, matters of mutual interest were discussed with special emphasis on maritime cooperation, defence relations and the prospects of further enhancing bilateral cooperation between Bangladesh and the Republic of Korea.
Both sides also exchanged views on strengthening the existing friendly relations and enhancing professional cooperation between the two navies.
#bangladeshnavy #courtesycall #korea
#republicofkorea #defencecooperation
#bangladesh #friendship #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ
গত ২৬ জুলাই ২০২৬, বিমান বাহিনী সদর দপ্তরে নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, এমফিল, পিএইচডি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিমান বাহিনী প্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সফল নেতৃত্ব ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে তারা আন্তঃবাহিনী সহযোগিতা, পেশাগত বিভিন্ন বিষয়, জাতীয় নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীসমূহের পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করার লক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এছাড়াও উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও পেশাগত সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
#bangladeshnavy #bangladeshairforce 🇧🇩
#courtesycall #airchief #bangladesh 📷⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৬ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, এমফিল, পিএইচডি মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামসুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
#bangladeshnavy #callon #navy
#defenceadviser #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত)-এর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
আজ ২৬ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ (অবঃ), বীর বিক্রম সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণকালে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তিন বাহিনী প্রধানগণসহ রাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) জাতীয় স্মৃতিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
#bangladeshnavy #tribute #navy 🇧🇩⚓
#nationalmartyrsmemorial #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৫ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা, আস্থা ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
#bangladeshnavy #callon
#primeministerofbangladesh
#bangladesh 🇧🇩 #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Where fire meets water 🌊
Courage proves its worth ⚓
Mastering the impossible- Underwater welding at its finest 🥽
#bangladeshnavy #navydivers 🇧🇩
#seapower #diver #bangladesh #bn ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
আজ ২৪ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌসদর দপ্তরে পৌঁছালে তাঁকে বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমা, সামুদ্রিক সম্পদ এবং সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী 'ব্লু ওয়াটার নেভি' হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার ব্যবস্থা এবং সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সুসংহত করার লক্ষ্যে তিনি কার্যকর নেতৃত্ব প্রদান করবেন।
#bangladeshnavy #viceadmiral
#shikhaanirban #liberationwar
#tribute #respect #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
গত ২৩ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আলী হায়দার কর্তৃক সেন্টমার্টিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সকাল ০৯০০ হতে ১৫৩০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এ সেবামূলক কার্যক্রমে সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে সর্বমোট ৪২৩ জন রোগী সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৯৭ জন পুরুষ, ২০৩ জন নারী এবং ১২৩ জন শিশু ছিলেন। যেসব রোগীর অধিকতর চিকিৎসার প্রয়োজন ছিল, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ সরকারি হাসপাতালে রেফার করা হয়।
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম উপকূলীয় অঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #free #medicalcamp
#servinghumanity #navycare #stmartin
#health #care #bangladesh #navy⚓ 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি-এর ১৮-তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ
আজ ২৩ জুলাই ২০২৬, নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি, আজ ১৮-তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি-এর স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে নৌ সদর দপ্তরে অপরাহ্নে দায়িত্বভার হস্তান্তর/গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নৌপ্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান কমান্ড হস্তান্তর/গ্রহণ বইতে সাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ০১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি রয়েল মালয়েশিয়ান নৌবাহিনী হতে বিশেষ কৃতিত্বের সঙ্গে নৌ প্রশিক্ষণ সম্পন্ন করার পর ০১ জুলাই ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি তাঁর ব্যাচের জ্যেষ্ঠতা ও মেধায় প্রথম স্থান অধিকারী।
ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স সম্পর্কিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি এমফিল ডিগ্রি'র পাশাপাশি স্ট্র্যাটেজিক, ডিফেন্স এবং অপারেশনাল স্ট্যাডিজ বিষয়ে দেশ ও বিদেশ হতে প্রতিটি ক্ষেত্রেই প্রথম শ্রেণিসহ তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আওতাভুক্ত আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-এর একজন কৃতি গ্র্যাজুয়েট। ছাত্র জীবনে তিনি মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) উভয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করায় মহামান্য রাষ্ট্রপতির নিকট হতে চ্যান্সেলর অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
প্রায় চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বমূলক দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পালন করেছেন। গৌরবময় সামরিক জীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট), কমান্ডার ঢাকা নৌ অঞ্চল (কমঢাকা), কমান্ডার সাবমেরিন (কমসাব) এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি নৌবাহিনী সদর দপ্তরে পরিচালক, নৌ অপারেশন্স এবং পরিচালক, নৌ পরিকল্পনা হিসেবেও নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা ওমর ফারুক-সহ বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত এবং বানৌজা তিতুমীর-এ অধিনায়কত্ব করেছেন। তিনি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাইস এডমিরাল আজীম লেবানন এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ওমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখেন।
ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক 'নৌবাহিনী পদক' (এনবিপি), 'নৌ-পারদর্শিতা পদক' (এনপিপি), 'জাতীয় শুদ্ধাচার পুরস্কার' এবং 'জাতীয় স্কাউট পুরস্কার' (রৌপ্য ইলিশ পদক) অর্জন করেন।
এছাড়া, তিনি তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়া লাভ করেন। তিনি 'বীরশ্রেষ্ঠ রুহুল আমিন' পুরস্কার, 'সেরা ব্যক্তিগত গবেষণাপত্র পুরস্কার' এবং এন্টি-সাবমেরিন ওয়ারফেয়ার বিশেষায়িত প্রশিক্ষণে সেরা শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি ভাইস এডমিরাল আজীম একজন মননশীল পাঠক, লেখক ও গবেষক। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সামরিক ও নৌ-কৌশলগত বিষয়ে সমাদৃত জার্নাল ও সাময়িকীতে তাঁর বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। খেলাধুলায় তাঁর ব্যক্তিগত আগ্রহের মধ্যে রয়েছে গলফ, বাস্কেটবল, দাবা ও টেবিল টেনিস। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল এবং মালে ও ফরাসি ভাষায় তাঁর ব্যবহারিক দক্ষতা রয়েছে।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে নৌবাহিনীর নিজ সক্ষমতায় শিপইয়ার্ড ও ডকইয়ার্ডের মাধ্যমে দেশীয় প্রযুক্তির বিকাশ এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের আধুনিকায়নে নৌবাহিনীকে আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
#bangladeshnavy #cns #navy
#viceadmiral #guardofhonour
#leadership #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর র্যাংক ব্যাজ পরিধান
আজ ২৩ জুলাই ২০২৬, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি-কে ভাইস এডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে মাননীয় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। এ সময় ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌবাহিনীকে আরও আধুনিক সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে তার মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান হিসেবে তাঁর নেতৃত্বে একটি আধুনিক, সক্ষম ও পেশাদার নৌবাহিনী গঠনের অভিযাত্রা আরও গতিশীল হবে-এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
#bangladeshnavy #cns #navy
#viceadmiral #guardofhonour
#leadership #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
আজ ২২ জুলাই ২০২৬, বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন।
পাশাপাশি বিদায়ী নৌবাহিনী প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
#bangladeshnavy #callon
#primeministerofbangladesh
#bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের পুষ্পস্তবক অর্পণ
আজ ২২ জুলাই ২০২৬, বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের বীর শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়।
তাঁদের আত্মদান দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের আদর্শে উদ্বুদ্ধ করে চলেছে।
#bangladeshnavy #shikhaanirban
#tributetomartyrs #lestweforget
#liberationwar1971 #armedforces
#freedomfighter #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহামান্য রাষ্ট্রপতির সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
আজ ২১ জুলাই ২০২৬, বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা এবং নৌবাহিনীর আধুনিকায়ণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় মহামান্য রাষ্ট্রপতি বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনে সাফল্য, নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তার সফল নেতৃত্ব এবং দূরদর্শী পরিকল্পনার প্রশংসা করেন।
পাশাপাশি নৌবাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
#bangladeshnavy #callon
#presidentofbangladesh
#bangladesh #navy🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান
আজ, ২১ জুলাই ২০২৬, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। বিমান বাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে আসছে।
#bangladeshnavy #bangladeshairforce
#courtesycall #guardofhonour
#bangladesh #navy #airforce -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ
আজ ২১ জুলাই ২০২৬, বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সাথে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান নৌ সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উৎকর্ষ, আন্তঃবাহিনী সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রিন্সিপাল স্টাফ অফিসার বিদায়ী নৌবাহিনী প্রধানের সফল নেতৃত্ব, দূরদর্শী কর্মপরিকল্পনা এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তাঁর অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।
জবাবে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
#bangladeshnavy #psoafd
#courtesycall #cns #pso
#bangladesh 🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সাঁতারু মনির ফকির সুইমিং কমপ্লেক্সের শুভ উদ্বোধন
সাঁতারে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনা কিংবদন্তি সাঁতারু মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ মনির হোসাইন ফকির-এর অবদানকে সম্মান জানিয়ে প্রতিষ্ঠিত "সাঁতারু মনির ফকির সুইমিং কমপ্লেক্স" আজ ১৭ জুলাই ২০২৬, আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ক্রীড়াবিদ, আমন্ত্রিত অতিথি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই আধুনিক সুইমিং কমপ্লেক্স দেশের সাঁতার প্রশিক্ষণ, প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#bangladeshnavy #swimming
#sportsdevelopment #monirfakir
#bangladesh🇧🇩 #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Ruler of the waves ⚓
Silent strength of the Red & Green 🇧🇩
#navalpower #seadominance
#guardiansofthesea #redgreen
#bangladesh #bangladeshnavy ⚓🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি-কে বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভের পর তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।
-
Bangladesh Navy
@BangladeshNavyX
সেনাবাহিনী প্রধানের সাথে নৌবাহিনী প্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ
আজ ১৬ জুলাই ২০২৬, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে নিবিড় সমন্বয়ে কাজ করে আসছে।
#bangladeshnavy #bangladesharmy
#courtesycall #guardofhonour #armedforces #jointcommitment
#bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সমাপ্ত
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ১১-১৪ জুলাই ২০২৬ পর্যন্ত জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিজয়ী এবং নতুন জাতীয় রেকর্ডধারী সাঁতারুদের মাঝে পুরস্কার প্রদান করেন।
প্রতিযোগিতার চতুর্থ ও শেষ দিনে ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৮টি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়।
পদক তালিকায় বিকেএসপি ৬৬টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য ও ৫৫টি ব্রোঞ্জ পদক অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ এবং তৃতীয় স্থান অর্জন করে মেঘনা মোহনা সুইমিং ক্লাব, চাঁদপুর।
#bangladeshswimming #bksp #navy 🇧🇩
#swimmingchampionship #swimming2026
#nationalswimming #bangladeshnavy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
প্রয়াত সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এম মোহাইমিনুল ইসলাম-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
আজ ১৪ জুলাই ২০২৬, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এম মোহাইমিনুল ইসলাম, (এস/এম), এনসিসি-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। তিনি ০৪ জুন ১৯৯১ থেকে ০৩ জুন ১৯৯৫ পর্যন্ত ৬ষ্ঠ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং বাহিনীর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি ২০২০ সালের ১৪ই জুলাই মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম মোহাইমিনুল ইসলাম-কে দেশ ও বাহিনীর প্রতি তাঁর অবদানের জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
#bangladeshnavy #navy ⚓
#navalleader #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Join Bangladesh Navy
অফিসার ক্যাডেট ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে শুরু করুন গৌরবময় এক নেতৃত্বের যাত্রা।
দেশপ্রেম, শৃঙ্খলা, সাহসিকতা ও পেশাদারিত্বের আদর্শে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসুন।
Join Bangladesh Navy as an Officer Cadet 2027A (2nd Group) Batch.
Join a profession where courage, commitment, and patriotism shape a lifetime of meaningful service.
বিস্তারিত জানতে ভিজিট করুন: joinnavy.navy.mil.bd
আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৬
#joinbangladeshnavy #officercadet
#leadership #courage #patriotism
#bangladeshnavy #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান।
#bangladeshnavy #treeplantation
#treeplantationcampaign #gogreen
#bangladesh #navy ⚓🇧🇩🌳🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন
গত ১১ জুলাই ২০২৬ তারিখে বানৌজা সমুদ্র জয়-এর উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং ত্রাণ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় সর্বমোট ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এছাড়াও, আজ চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত ও পানিবন্দী এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা দুর্গত পরিবারের মাঝে রান্না করা খাদ্যসামগ্রী বিতরণ করেন, যাতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করা যায়।
দুর্গম ও উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #communitysupport
#freemedicalcampaign #floodrelief
#saintmartins #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন
আজ, ১২ জুলাই ২০২৬, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এবারের প্রতিপাদ্য— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।
উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশব্যাপী সকল নৌ ঘাঁটি, স্থাপনা ও উপকূলীয় এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ কার্যক্রম পরিচালনা করছে।
নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রত্যেক নৌসদস্যকে বৃক্ষরোপণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
#bangladeshnavy #treeplantation
#treeplantationcampaign #gogreen
#bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা- ২০২৬-এর উদ্বোধন
আজ ১১ জুলাই ২০২৬, বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজিত ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা- ২০২৬-এর উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান।
১১-১৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগ, জেলা, সুইমিং ক্লাব ও বিকেএসপিসহ মোট ৮০টি দল অংশগ্রহণ করছে। চার দিনব্যাপী এ আয়োজনে সাঁতারের ১০৯টি এবং ডাইভিংয়ের ৬টি ইভেন্টে বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।
দেশে সাঁতার ও ডাইভিংয়ের প্রসার, নতুন প্রজন্মের প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের ধারা আরও সমৃদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শৃঙ্খলা, অধ্যবসায় ও সুস্থ প্রতিযোগিতার চেতনা ধারণ করে বাংলাদেশের জলক্রীড়া এগিয়ে যাক নতুন উচ্চতায়।
#bangladeshnavy #nationalswimming
#swimmingfederation #bangladesh
#swimmingcompetition #aquatic -
Bangladesh Navy
@BangladeshNavyX
বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী
দেশের বিভিন্ন অঞ্চলে টানা অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রামের বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেল তলা ও নেভি হাসপাতাল গেইট এলাকায় পানিবন্দি পরিবারের মাঝে ২,০০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। নৌবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরাসরি খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে তাদের দুর্ভোগ লাঘবে সহায়তা করেন।
মানবিক দায়িত্ববোধ থেকে দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনী জনগণের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ নৌবাহিনী - দেশ ও জনগণের সেবায় সর্বদা নিবেদিত।
#bangladeshnavy #floodrelief
#disasterresponse #forthenation
#chattogram #bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নেভাল অফিসার্স হাউজিং স্কিম (NOHS)-এর দ্বিতীয় ধাপের প্লট বরাদ্দ
বাংলাদেশ নৌবাহিনী নৌসদস্যদের কল্যাণ, আবাসন সুবিধা বৃদ্ধি এবং উন্নত জীবনমান নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আজ ১১ জুলাই ২০২৬ নেভাল অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড (NOCHSL) কর্তৃক পরিচালিত নেভাল অফিসার্স হাউজিং স্কিম (NOHS)-এর দ্বিতীয় ধাপে নির্বাচিত কর্মকর্তাদের মাঝে ৫০টি প্লট বরাদ্দ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কর্মকর্তাদের মাঝে প্লট বরাদ্দ প্রদান করেন।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সামুদ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌসদস্যদের কল্যাণ ও আবাসন সুবিধা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ।
#bangladeshnavy #nohs #nochsl
#bangladesh🇧🇩 #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
২০২৭এ ডিইও ব্যাচে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি !!!
সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৭এ ডিইও ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন।
দেশমাতৃকার নিরাপত্তায় নিয়োজিত করুন নিজেকে। শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মত্যাগের মাধ্যমে গড়ে তুলুন এক মহিমান্বিত ভবিষ্যৎ।
আবেদনের সর্বশেষ তারিখ- ১৭ জুলাই ২০২৬।
বিস্তারিত জানতে ভিজিট করুন: joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #servewithpride
#joinbangladeshnavy #deo2027a
#invincibleatsea #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Always Ready, Always Vigilant.
Committed to safeguard the nation's sovereignty, maritime security and national interests with unwavering professionalism.
#bangladeshnavy
#bangladesh 🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবহরে যুক্ত হলো জাপানের ০৫টি অত্যাধুনিক উচ্চগতি সম্পন্ন পেট্রোল বোট
আজ ০২ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় জাপান সরকারের Official Security Assistance (OSA) কর্মসূচির আওতায় ০৫টি উচ্চগতি সম্পন্ন পেট্রোল বোট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, পিএইচডি প্রধান অতিথি এবং জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী H.E. Mr. Shimada Tomoaki বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জাপানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে সংযোজিত এ আধুনিক পেট্রোল বোটসমূহ দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদীবেষ্টিত অঞ্চলে টহল, নজরদারি, Search and Rescue, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে।
বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রকে সম্প্রসারিত করবে এ সংযোজন।
#bangladeshnavy #osa
#maritimesecurity #navy⚓
#bangladeshjapanfriendship
#bn #bangladesh🇧🇩 #japan 🇯🇵 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী ব্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের যৌথ সঙ্গীত পরিবেশনা
আজ ০১ জুলাই ২০২৬, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে বানৌজা সমুদ্র অভিযান-এ বাংলাদেশ নৌবাহিনী ব্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের যৌথ সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত H.E. Brent T. Christensen, তাঁর সহধর্মিণী Mrs. Deanne Dao, বাংলাদেশে নিযুক্ত মার্কিন মেরিন অ্যাটাশে Major Carsten Fletcher, বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশনস) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যৌথ পরিবেশনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জাতীয় সংগীতের পাশাপাশি দেশাত্মবোধক, সমসাময়িক এবং জনপ্রিয় বিভিন্ন সঙ্গীত পরিবেশন করা হয়, যা উপস্থিত অতিথিবৃন্দকে মুগ্ধ করে।
এ ধরনের যৌথ সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
Joint Musical Performance by Bangladesh Navy Band and U.S. 25th Infantry Division Band
On 01 July 2026, marking the 250th Independence Day of the United States, a joint musical performance was held aboard BNS Samudra Avijan in Chattogram, featuring the Bangladesh Navy Band and the U.S. 25th Infantry Division Band.
The event was attended by H.E. Brent T. Christensen, U.S. Ambassador to Bangladesh, his spouse Deanne Dao, U.S. Marine Attaché Major Carsten Fletcher, Assistant Chief of Naval Staff (Operations) Rear Admiral Mohammad Musa, and senior officials of the Bangladesh Navy.
The joint performance included national anthems of both countries along with patriotic, contemporary, and popular musical pieces, captivating the audience.
Such cultural collaborations are expected to further strengthen the friendly relations between Bangladesh and the United States, as well as enhance cooperation between the armed forces of the two nations.
#bangladeshnavy #culturalexchange
#jointperformance #militaryband
#bangladeshusa #friendship
#bangladesh 🇧🇩 #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ৩০ জুন ২০২৬, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত H.E. Mr. Kim Ji-Joon নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামুদ্রিক সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
Courtesy Call on Chief of Naval Staff by the Ambassador of the Republic of Korea to Bangladesh
Today, 30 June 2026, H.E. Mr. Kim Ji-Joon, Ambassador of the Republic of Korea to Bangladesh, paid a courtesy call on Chief of Naval Staff Admiral M Nazmul Hassan, at Naval Headquarters.
During the meeting, matters of mutual interest were discussed with special emphasis on maritime cooperation, defence relations and the prospects of further enhancing bilateral cooperation between the two friendly countries.
Both sides exchanged views on strengthening existing friendly relations and enhancing professional cooperation between the two navies.
#bangladeshnavy #courtesycall #bn
#republicofkorea #maritimecooperation
#friendship #bangladesh #korea #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের আন্তর্জাতিক সাফল্য
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ওয়েলশ সিনিয়র ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন। একইসঙ্গে তিনি এ প্রতিযোগিতায় নিজের সিজনস বেস্ট পারফরম্যান্সও প্রদর্শন করেছেন।
বিশ্ব অ্যাথলেটিক্স স্বীকৃত (World Athletics-Graded) এই প্রতিযোগিতায় তাঁর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়ার গৌরব বৃদ্ধি করেছে।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ইমরানুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও তাঁর ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা।
#bangladeshnavy #imranurrahman #fastestmanofbangladesh #goldmedal #welshsenioropen2026 #worldathletics -
Bangladesh Navy
@BangladeshNavyX
‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’-এর শুভ উদ্বোধন করলেন প্রেসিডেন্ট, বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ
আজ ২৮ জুন ২০২৬, সারাদেশে একযোগে পালিত হয়েছে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬’। ক্যাম্পেইন উপলক্ষ্যে মিরপুর-১৪তে অবস্থিত নাবিক আবাসিক এলাকার 'চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড ম্যাটার্নিটি সেন্টার'-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট, নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ-এর উদ্যোগে সকল নৌ অঞ্চলে এ কর্মসূচি পালন করা হয়।
‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সরকারের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ, যা সুস্থ-সবল আগামী প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।
#bangladeshnavy #bnfwa
#vitaminaplus #childhealth
#bangladesh 🇧🇩#navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
মায়ানমারে পাচারকালে ১,৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি বোট ও ২১ জনকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী
সমুদ্রসীমার নিরাপত্তা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং সমুদ্রে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহ নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। গত ২৬ জুন ২০২৬ বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট আটক করে। এ সময় বোট দুটিতে তল্লাশি করে ১,৪৫০ বস্তা সিমেন্টসহ ২১ জনকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট এবং আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
#bangladeshnavy⚓
#bangladesh 🇧🇩
#navy #antismuggling #maritimesecurity -
Bangladesh Navy
@BangladeshNavyX
We mourn the sad demise of Ex Lieutenant Commander S M Masudul Islam, (TAS), BN
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. মাসুদুল ইসলাম-এর মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
إنا لله وإنا إليه راجعون
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ ২৬ জুন ২০২৬ তারিখ বিকাল ১৬৩৫ ঘটিকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের নামাজে জানাযা আগামী ২৭ জুন ২০২৬ তারিখ জোহরের নামাজের পর নৌ সদর দপ্তর মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বনানী সামরিক কবরস্থানে তাঁকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।
বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশমাতৃকার সুরক্ষায় শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা
গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২৬ এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে দেশ, সমুদ্র ও সার্বভৌমত্ব রক্ষার মহান অঙ্গীকারে যাত্রা শুরু করলেন নবীন নৌ কর্মকর্তারা।
#bangladeshnavy #presidentsparade 🇧🇩⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেরা চৌকস প্রশিক্ষক সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠান
জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষতা অর্জনে প্রশিক্ষকদের অবদান অনন্য। বাংলাদেশ নৌবাহিনীতে মানসম্পন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দক্ষ, পেশাদার ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাওয়া প্রশিক্ষকদের স্বীকৃতি জানাতে আয়োজন করা হয় ‘সেরা চৌকস প্রশিক্ষক সম্মাননা-২০২৫’ প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি নির্বাচিত প্রশিক্ষকদের মাঝে সম্মাননা ও সনদপত্র প্রদান করেন এবং প্রশিক্ষকদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।
এ ধরনের স্বীকৃতি প্রশিক্ষকদের মাঝে পেশাগত উৎকর্ষ সাধনে আরও উৎসাহ জোগাবে, যা বাংলাদেশ নৌবাহিনীর দক্ষ জনবল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#bangladeshnavy #trainingexcellence #bestinstructor2025 #bntraining
#bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
In rain or shine, they stand still
Whatever the weather, they perfect the drill.
#bangladesh #honor ⚓🇧🇩
#navy #bangladeshnavy ⚓
#bangladeshnavalacademy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধান কর্তৃক ‘শিপ ডকিং অ্যান্ড রিপেয়ার ফ্যাসিলিটি (মোংলা স্লীপওয়ে)’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
আজ ২৪ জুন ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাহাজসমূহের রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রমকে আরও গতিশীল ও স্বনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বানৌজা মোংলায় ‘শিপ ডকিং অ্যান্ড রিপেয়ার ফ্যাসিলিটি (মোংলা স্লীপওয়ে)’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সহায়ক জাহাজসমূহের সার্বক্ষণিক অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার ক্ষেত্রে একটি আধুনিক স্লীপওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাহাজসমূহের ডকিং, রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম আরও দ্রুত, কার্যকর এবং সাশ্রয়ী হবে। পাশাপাশি, নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় জাহাজসমূহের প্রয়োজনীয় মেরামত সম্পাদনের সুযোগ বৃদ্ধি পাবে, যা বাহিনীর অপারেশনাল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশীয় জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।
#bangladeshnavy #bnsmongla #bn #monglaslipway #bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৭এ ডিইও ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন
দেশমাতৃকার নিরাপত্তায় নিয়োজিত করুন নিজেকে। শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মত্যাগের মাধ্যমে গড়ে তুলুন এক মহিমান্বিত ভবিষ্যৎ।
For details please visit:
🔗 joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #servewithpride
#joinbangladeshnavy #deo2027a
#invincibleatsea #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)- ২০২৩/বি এবং ডিইও ২০২৬/এ ব্যাচে সর্বমোট ৬১ জন বাংলাদেশ নৌবাহিনীতে ২১ জুন ২০২৬ কমিশন লাভ করেন। এর মধ্যে ০২ জন বিদেশী ও ০৫ জন নারী অফিসার রয়েছেন।
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আজ উদ্যাপিত হলো ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬'
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- “Transforming How Ocean Data is Shared” (সামুদ্রিক তথ্য আদান-প্রদানের ধারণায় আমূল পরিবর্তন)। এ উপলক্ষে বানৌজা ঢাকার মাল্টিপারপাস হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, নিরাপদ নৌ-চলাচল, ব্লু ইকোনোমির বিকাশ এবং আধুনিক সামুদ্রিক তথ্য ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্তের গুরুত্ব তুলে ধরে আয়োজিত সেমিনারে দেশ-বিদেশের বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, গবেষক এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী ১৯৮৩ সাল থেকে দেশের সমুদ্র অঞ্চল ও সমুদ্রবন্দর সংলগ্ন নদীপথে হাইড্রোগ্রাফিক জরিপ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নটিক্যাল চার্ট প্রকাশের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
#bangladeshnavy #hydrography #worldhydrographyday #whd2026
#bayofbengal #bangladesh 🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)- ২০২৩/বি এবং ডিইও ২০২৬/এ ব্যাচে সর্বমোট ৬১ জন বাংলাদেশ নৌবাহিনীতে ২১ জুন ২০২৬ কমিশন লাভ করেন। এর মধ্যে ০২ জন বিদেশী ও ০৫ জন নারী অফিসার রয়েছেন।
#bangladeshnavy -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় শপথ নিলেন ৬১ জন নবীন নৌ কর্মকর্তা
আজ ২১ জুন ২০২৬ তারিখ চট্টগ্রামস্থ বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২৩-বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬-এ ব্যাচের গৌরবোজ্জ্বল গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে ৫৪ জন মিডশিপম্যান এবং ০৭ জন সরাসরি কমিশন্ড অফিসারসহ সর্বমোট ৬১ জন নবীন কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ০৫ জন নারী এবং ০২ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।
কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করেন। মিডশিপম্যান মোঃ ইনতিসার ইসলাম ইনান সকল বিষয়ে সেরা চৌকশ মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়াও ফিলিস্তিনি মিডশিপম্যান জিহাদ এ. এম. সালাহ সেরা চৌকশ বিদেশি মিডশিপম্যান হিসেবে ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণ পদক’ অর্জন করেন।
পরবর্তীতে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাগণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।
দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং মাতৃভূমির সুরক্ষার মহান দায়িত্ব পালনে নবীন কর্মকর্তাদের এ অন্তর্ভুক্তি বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত উৎকর্ষতা ও নেতৃত্ব বিকাশে নতুন মাত্রা যোগ করবে।
#bangladeshnavy #presidentsparade 🇧🇩⚓
#navalacademy #newofficers #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌপরিবারের কল্যাণে CW&MC মাল্টিপারপাস কমপ্লেক্স ও ব্লু ওয়েভ চাইল্ড কেয়ার সেন্টারের উদ্বোধন
আজ ২০ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণে ‘চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড ম্যাটার্নিটি সেন্টার (CW&MC) মাল্টিপারপাস কমপ্লেক্স’ এবং ‘ব্লু ওয়েভ চাইল্ড কেয়ার সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বাংলাদেশ নৌবাহিনীতে চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড ম্যাটার্নিটি সেন্টার (CW&MC) দীর্ঘদিন ধরে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, মাতৃকল্যাণ, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে। নৌসদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমপ্লেক্সের মাধ্যমে এ সেবার পরিধি ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
একই সঙ্গে উদ্বোধন করা হয় ‘ব্লু ওয়েভ চাইল্ড কেয়ার সেন্টার’, যা নৌপরিবারের শিশুদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময় পরিবেশে পরিচর্যা ও বিকাশের সুযোগ নিশ্চিত করবে। কর্মজীবী অভিভাবকদের সহায়তার পাশাপাশি শিশুদের সার্বিক বিকাশে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনী সদস্য ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
#bangladeshnavy #bnfwa
#cwmc #childwelfare 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
10 hours to go.........
📡 সরাসরি সম্প্রচার 🕘 সকাল ০৯০০ ঘটিকা | ২১ জুন ২০২৬
গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৬
বাংলাদেশ নেভাল একাডেমি
#president #parade (Summer) 2026
#banglades #naval #academy #bna -
Bangladesh Navy
@BangladeshNavyX
সার্বভৌমত্ব রক্ষার শপথে বলীয়ান একদল নবীন নৌ কর্মকর্তা
গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৬
বাংলাদেশ নেভাল একাডেমি
⚓ শীঘ্রই আসছে...
📡 সরাসরি সম্প্রচার 🕘 সকাল ০৯০০ ঘটিকা | ২১ জুন ২০২৬
➤এটিএন বাংলা চ্যানেল।
➤এটিএন বাংলার ফেসবুক ও ইউটিউব পেজ ।
➤বাংলাদেশ নৌবাহিনী অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব পেজ।
A New Generation of Naval #officers, Committed to Safeguarding Sovereignty
#president #parade (Summer) 2026 #bangladesh Naval Academy (#bna)
⚓ Coming Soon...
📡 Live Broadcast 🕘 0900 Hours | 21 June 2026
➤ATN Bangla.
➤ATN Bangla Facebook & YouTube Pages.
➤Bangladesh Navy Official Facebook & YouTube Pages.This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি ইন্সটিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (NIHOM)-এ ভর্তি চলছে
দেশে দক্ষ জনশক্তি তৈরির জাতীয় লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নেভি ইন্সটিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (NIHOM)-এ ০৩ মাস মেয়াদি বিভিন্ন পেশাভিত্তিক কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (NSDA) অধিভুক্ত এ প্রতিষ্ঠানে সামরিক শৃঙ্খলার সাথে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক কর্মবাজার উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা হয়।
আগামী ০১লা জুলাই থেকে ০৩টি কোর্সের ভর্তি শুরু হবে। আবাসিক সুবিধাসহ দেশীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে কোর্সসমূহ পরিচালিত হবে।
আবেদনের নির্ধারিত সময়: ০১ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৬
যোগাযোগ: নেভি ইন্সটিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (NIHOM), লবণচরা, খুলনা ।
০১৭৬৯-৮৩৪৯১১
🌐 www.nihom25.com
📧 nihom25@gmail.com See less -
Bangladesh Navy
@BangladeshNavyX
খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা
মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম আজ ১৭ জুন ২০২৬ তারিখে খুলনায় অবস্থিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ইয়ার্ডের বিভিন্ন উৎপাদন ও কারিগরি স্থাপনা এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্পসমূহ ঘুরে দেখেন।
এ সময় তাঁকে বাংলাদেশ নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার জন্য নির্মাণাধীন এলসিটি, ড্রেজার, টাগ বোট, ক্রেন বোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল এবং সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত করা হয়। তিনি প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা ও বিদ্যুৎ শপ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ মানবসম্পদ ও আধুনিক উৎপাদন অবকাঠামোর প্রশংসা করেন।
মাননীয় উপদেষ্টা দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীলতা অর্জন এবং জাহাজ নির্মাণ খাতের সক্ষমতা বৃদ্ধিতে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে এর অব্যাহত সাফল্য কামনা করেন।
#bangladeshnavy #khulnashipyard
#defenseindustry #madeinbangladesh
#ksy #bn #bangladesh 🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর পরিচালিত ডকইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হচ্ছে ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল।
আজ ১৭ জুন ২০২৬ তারিখে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ০৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কিল-লেয়িং অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী প্রধান অতিথি এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৩৮.৫ মিটার দৈর্ঘ্য, ৭.৯০ মিটার প্রস্থ, ২.৪৫ মিটার গভীরতা এবং ২৩২ টন ডিসপ্লেসমেন্ট বিশিষ্ট প্রতিটি আরপিভি ঘণ্টায় ২৫ মাইল বেগে চলাচলে সক্ষম হবে। নেভিগেশন র্যাডার, জিপিএস, নাইট ভিশনসহ আধুনিক প্রযুক্তি সংযোজিত এ নৌযানসমূহ দেশের নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান এবং উদ্ধারকাজে ব্যবহৃত হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর 'মেড ইন বাংলাদেশ' নীতির আলোকে ডিইডব্লিউ লিঃ-এর নিজস্ব সক্ষমতায় আরপিভি নির্মাণ প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা ও দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রকল্পের সফল বাস্তবায়ন বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়।
05 Riverine Patrol Vessels Under Construction at Navy-Operated Dockyard Using Indigenous Technology
On 17 June 2026, the keel-laying ceremony for 05 Riverine Patrol Vessels (RPV) for Bangladesh Coast Guard was held at Dockyard and Engineering Works (DEW) Limited. Mr Manzur Morshed Chowdhury, Senior Secretary of the Ministry of Home Affairs graced the occasion as the Chief Guest, while Rear Admiral Md Ziaul Hoque, Director General of Bangladesh Coast Guard attended as the Special Guest.
Each RPV, measuring 38.5 metres in length, 7.90 metres in breadth and 2.45 metres in depth with a displacement of 232 tons, will be capable of cruising at 25 knots. Equipped with navigation radar, GPS, night vision and other modern equipment, these vessels will be employed in regular patrolling, anti-smuggling and anti-infiltration operations, counter-terrorism missions and rescue operations in the country's rivers, estuaries and coastal areas.
Under the Hon'ble Prime Minister's 'Made in #bangladesh' policy, the construction of RPVs using the indigenous capability of #dew Limited stands as a shining example of self-reliance in the defence industry and the advancement of domestic shipbuilding. The successful implementation of this project is expected to add a new dimension to the operational capability of #bangladeshcoastguard, operated under #bangladeshnavy. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ
আজ ১৬ জুন ২০২৬ তারিখে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই)-এর জন্য একটি আন্তর্জাতিক মানের 'স্মল রিসার্চ ভেসেল' এবং একটি সেলফ-সাসটেইন্ড পন্টুনের কিল-লেয়িং অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ সরাসরি ক্রয় পদ্ধতিতে (DPM) স্বাক্ষরিত চুক্তির আওতায় যুক্তরাজ্যের বিখ্যাত ডিজাইন প্রতিষ্ঠান Keel Marine Ltd এবং আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটি Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে এ গবেষণা জাহাজটি নির্মিত হবে। ৩২ মিটার দৈর্ঘ্য ও ২৫০ টন ডিসপ্লেসমেন্ট সম্পন্ন জাহাজটি ঘণ্টায় ১৪ মাইল গতিতে সমুদ্রে চলাচলে সক্ষম হবে এবং আগামী ২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নির্মিত এ প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের সমুদ্র অর্থনীতি ও সামুদ্রিক গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যায়।
Marine Research Vessel Under Construction at Navy-Operated Shipyard
On 16 June 2026, the keel-laying ceremony for an internationally-standard 'Small Research Vessel' and a Self-Sustained Pontoon for Bangladesh Oceanographic Research Institute (#bori) was held at Khulna Shipyard Limited. The Hon'ble Minister of the Ministry of Science and Technology, Mr Fakir Mahbub Anam, MP graced the occasion as the Chief Guest.
Under a contract signed on 10 February 2026 through Direct Procurement Method (DPM), the vessel will be built with technical support from the renowned UK-based design firm Keel Marine Ltd and under the supervision of international classification society Bureau Veritas (BV). The 32-metre research vessel with a displacement of 250 tons will be capable of cruising at 14 knots and is expected to be completed by 2028.
Under the Hon'ble Prime Minister's “Made in #bangladesh” policy, the successful implementation of this project, being built with indigenous technology at #bangladeshnavy -operated Khulna Shipyard, is expected to open new horizons for the country's #blueeconomy and marine research -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিশ্বখ্যাত ‘লিভিং ঈগল’ গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) সাইফুল আজম-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ নৌবাহিনীর শ্রদ্ধাঞ্জলি
আজ ১৪ জুন ২০২৬ বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়াত কিংবদন্তি বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) সাইফুল আজম-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এই কিংবদন্তি বীর বৈমানিককে, যিনি বাংলাদেশ, জর্ডান, ইরাক ও পাকিস্তান চারটি দেশের বিমান বাহিনীতে দায়িত্ব পালনের বিরল কৃতিত্ব অর্জন করেন।
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান এবং ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে অসাধারণ সাহসিকতা ও যুদ্ধদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি পাকিস্তান, জর্ডান ও ইরাকের সামরিক খেতাবে ভূষিত হন। ২০০০ সালে যুক্তরাষ্ট্র তাঁকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধবিমান বৈমানিকদের অন্যতম হিসেবে সম্মানজনক ‘Living Eagle’ উপাধিতে ভূষিত করে।
বাংলাদেশ নৌবাহিনী এই মহান বীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।
#bangladeshnavy #saifulazam
#livingeagle #militaryhistory
#bangladesh🇧🇩 #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন
আজ ১৩ জুন ২০২৬ তারিখে বানৌজা আবু উবাইদাহ-এর সার্বিক তত্ত্বাবধানে সেন্টমার্টিন ইউনিয়নের "সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ" মাঠ প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
উক্ত ক্যাম্পেইনে বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিম স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করে। মেডিকেল ক্যাম্পেইনের আওতায় সর্বমোট ২৫৪ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এর মধ্যে ১১১ জন পুরুষ এবং ১৪৩ জন নারী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
দুর্গম ও উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #medicalcampaign
#bn #saintmartin #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
উত্তাল সাগর, অদম্য প্রাণ,
দেশের তরে দুর্বার অভিযান ⚓
#bangladesh 🇧🇩
#bayofbengal 🌊 -
Bangladesh Navy
@BangladeshNavyX
অভিনন্দন বাংলাদেশ!!!
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🏏
#bangladesh 🇧🇩⚓
#bangladeshcricket -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা
আজ ১১ জুন ২০২৬ তারিখে মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেন।
সফরের প্রধান অংশ হিসেবে তিনি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (CDDL) পরিদর্শন করেন। এ সময় তাঁকে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং জাহাজ মেরামত, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ সক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত ও নির্মাণে CDDL-এর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে তিনি প্রতিষ্ঠানটির সক্ষমতা ও কারিগরি দক্ষতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্প ও সামুদ্রিক খাতের উন্নয়নে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির পেশাগত ও প্রযুক্তিগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তাছাড়া তিনি বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ (IFF) সেন্টার এবং সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (CNRD)-এর কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং দক্ষ জনশক্তির প্রশংসা করেন। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা, জাহাজ নির্মাণ শিল্প ও প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, এ খাতগুলোর উন্নয়নে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
#bangladeshnavy #cddl #development
#maritimesecurity #madeinbangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
International Day of UN Peacekeepers 2026
#unpeacekeepersday
#bangladesharmy
#bangladeshnavy
#bangladeshairforce
#servingforpeace
#bluehelmet #un
#worldpeace 🕊️This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে নতুন প্রশিক্ষণ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
আজ ০৯ জুন ২০২৬ তারিখে চট্টগ্রামে নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইনস্টিটিউট (BNTI)-এর নতুন প্রশিক্ষণ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (NSDA)-এর অধিভুক্ত BNTI ২০০৯ সাল থেকে কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৪টি ট্রেড কোর্স পরিচালিত হচ্ছে এবং ইতোমধ্যে ৫,৩০০-এর অধিক শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ প্রশিক্ষণ ভবন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে এখানে মেরিন টেকনোলজি, শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ০৪টি ডিপ্লোমা কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করলে প্রতিবছর প্রায় ৬০০-৬৪০ জন ট্রেড কোর্স প্রশিক্ষণার্থী এবং ১৬০-২০০ জন ডিপ্লোমা শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পাবে। দক্ষ জনবল সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং দেশের কারিগরি শিক্ষা খাতের উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দেশের কারিগরি শিক্ষা খাতকে আরও এগিয়ে নেওয়া এবং প্রযুক্তিনির্ভর, দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Foundation Stone Laid for the New Training Building at BN Dockyard Technical Institute
On 09 June 2026, Chief of Naval Staff Admiral M Nazmul Hassan laid the foundation stone of the new training building at BN Dockyard Technical Institute (#bnti) in Chattogram. Senior naval officers, distinguished guests, teachers and students were present at the ceremony.
Operating under #bteb and #nsda, BNTI has been playing a significant role in technical education and skilled workforce development since 2009. The institute currently offers 14 trade courses and has already trained more than 5,300 students.
Open to the general public, the new training facility is expected to further expand technical and vocational education opportunities. Upon completion of the project, diploma programs are planned in Marine Technology, Shipbuilding Engineering, Mechatronics Engineering and Electronics Engineering.
The institute is expected to provide training opportunities for approximately 600–640 trade course trainees and 160–200 diploma students annually. The initiative will contribute significantly to skilled manpower development, employment generation and the advancement of the country's technical education sector.
#bangladeshnavy remains committed to strengthening technical education and developing a skilled, technology-driven and professional workforce for #bangladesh. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশে নিয়োজিত আমেরিকান ডিফেন্স অ্যাটাশে এবং মেরিন অ্যাটাশে
আজ আমেরিকান দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর চ্যান্ডলার এবং মেরিন অ্যাটাশে মেজর কার্স্টেন ই ফ্লেচার নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
#courtesycall of Defence Attaché and Marine Attaché of #usa with the Chief of Naval Staff of #bangladesh #navy
Lt Col Michael R. Chandler, Defence Attaché and Maj Carsten E. Fletcher, Marine Attaché of the Embassy of the United States of America called on the Chief of Naval Staff Admiral M Nazmul Hassan at the Naval Headquarters.
During the meeting, they discussed strengthening the friendly relations and enhancing professional cooperation between the militaries.
#bangladeshnavy 🇧🇩🇺🇸⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ১,৪৫০ বস্তা সিমেন্টসহ ০৫টি ফিশিং বোট ও ৫২ জনকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী
সমুদ্রসীমার নিরাপত্তা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং সমুদ্রে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ০৫ জুন ২০২৬ তারিখে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী একটি বিশেষ অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ০২টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটসহ ২২ জনকে আটক করে। পরবর্তীতে আটককৃতদের তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযানে আরও ০৩টি ফিশিং বোটসহ ৩০ জনকে আটক করা হয়।
অভিযানে সর্বমোট ১,৪৫০ বস্তা সিমেন্ট, ০৫টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট এবং ৫২ জনকে আটক করা হয়।
আটককৃত বোটসমূহ, জব্দকৃত সিমেন্ট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Bangladesh Navy Detains 52 Smugglers and Seizes 05 Fishing Boats with 1,450 Bags of Cement During Illegal Smuggling to Myanmar
On 05 June 2026, as part of its ongoing efforts to prevent #smuggling and illegal trafficking through maritime routes, #bangladesh #navy conducted a special #operation in the #bayofbengal. During the operation, 22 individuals along with 02 engine-powered wooden fishing boats were detained while attempting to smuggle cement illegally to Myanmar. Based on information obtained from the detainees, a follow-on operation led to the detention of an additional 30 individuals along with 03 more fishing boats.
In total, 1,450 bags of cement, 05 engine-powered wooden fishing boats, and 52 smugglers were detained during the operation.
The detained boats, seized cement, and apprehended individuals have been handed over to Teknaf Police Station for further legal proceedings.
#bangladeshnavy will continue such operations to prevent #smuggling and other illegal activities in the country's #maritime and coastal areas. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলীয়ান যুক্ত হলো নৌবহরে
বাংলাদেশ নৌবাহিনীর লজিস্টিক, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী পরিচালিত Dockyard and Engineering Works Limited (DEW) কর্তৃক নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলীয়ান আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে নির্মিত বিএনএফসি বলীয়ান জেটি ও সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ভারী যন্ত্রপাতি উত্তোলন ও স্থানান্তর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৭০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন এ প্ল্যাটফর্মটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে।
দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।
#bangladeshnavy #dew
#bangladesh #navy 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
মায়ানমারে পাচারকালে ১,৭০০ বস্তা সিমেন্টসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী
আজ ০২ জুন ২০২৬ টহল পরিচালনাকালে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট সনাক্ত করে ধাওয়া করে আটক করা হয়।
আটককৃত বোট দুইটিতে তল্লাশি চালিয়ে যথাক্রমে ৯০০ ও ৮০০ বস্তাসহ মোট ১,৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এছাড়া পাচারের সঙ্গে জড়িত ২০ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত সিমেন্ট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #maritimesecurity
#antismuggling #coastalsecurity
#bangladesh🇧🇩 #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
জল, স্থল ও আকাশে - সমান প্রত্যয়ে
প্রতিটি অভিযানে, প্রতিটি দায়িত্বে ⚓
বাংলাদেশ নৌবাহিনী - শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়
#bangladesh #navy #bn ⚓
#bangladeshnavy #3dnavy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Every Drop Counts
#bangladesh #navy
#hardwork #patience
#bangladeshnavy #bn ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ নৌবাহিনীর গভীর শ্রদ্ধা।
-
Bangladesh Navy
@BangladeshNavyX
Guardians of Peace, Beyond Borders
On the International Day of United Nations Peacekeepers, #bangladeshnavy pays tribute to the courageous #peacekeepers serving under the #un flag across the globe - standing firm for #humanity, stability and hope in times of conflict.
শান্তির পতাকা হাতে, মানবতার টানে
বাংলাদেশের বীরেরা এগিয়ে চলে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল শান্তিরক্ষীদের প্রতি বাংলাদেশ নৌবাহিনীর গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা। -
Bangladesh Navy
@BangladeshNavyX
দায়িত্বের প্রহরে ঈদের আনন্দ 🌙
দেশরক্ষার অঙ্গীকারে সমুদ্রপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পবিত্র ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন দায়িত্বে নিয়োজিত নৌসদস্যরা।
ঈদ মোবারক!
Joy of Eid in the Midst of Duty 🌙
Holy Eid-ul-Adha was celebrated aboard Bangladesh Navy ships and bases while carrying out duties in service of the nation at sea. Naval personnel shared the spirit and joy of Eid while remaining committed to their mission.
Eid Mubarak!
#bangladeshnavy #eiduladha
#dutyfirst #atsea #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপন
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল আযহা। আজ ২৮ মে ২০২৬, বানৌজা হাজী মহসিনে এক আনন্দঘন পরিবেশে নৌবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও নাবিকগণ একত্রিত হয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেন। সকলের সাথে ঈদের নামাজে শরিক হন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
ঈদের এই আনন্দময় মুহূর্তে নৌবাহিনীর সদস্যগণ একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। এছাড়া, পবিত্র ঈদের দিনেও দেশমাতৃকার সেবায় যেসকল নৌ সদস্য নিজ নিজ দায়িত্বে অবিচল ছিলেন, তাদের সাথেও বিশেষ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটির আনন্দ ছড়িয়ে দেন নৌবাহিনী প্রধান।
#bangladeshnavy #eiduladha #eidmubarak #bangladesh ⚓
#sacrifice #festival #qurbani -
Bangladesh Navy
@BangladeshNavyX
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙
ত্যাগ, আত্মশুদ্ধি ও মহানুভবতার বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও অনাবিল আনন্দ। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকলকে আন্তরিক ঈদ মোবারক।
Eid Mubarak 🌙
May the sacred occasion of Eid-ul-Adha inspire us with the values of sacrifice, humanity and compassion. Wishing peace, prosperity and happiness to all at home and abroad on this blessed occasion.
#eiduladha #eidmubarak
#bangladeshnavy #peace
#bn #sacrifice #compassion
#sacrifice #bangladesh #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশের তরে বীরের বেশে, ছুটছে যারা ঝড়ের রেশে।
#bayofbengal #bangladeshnavy
#bangladesh #brave #sailors ⚓🌊 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ভর্তি পরীক্ষার ফলাফল- নাবিক ও এমওডিসি(নৌ) বি-২০২৬ ব্যাচ
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
joinnavy.navy.mil.bd
#bangladeshnavy ⚓
#joinbangladeshnavy
#navy #bangladesh🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিজ্ঞান, উদ্ভাবন ও সৃজনশীলতায় মুখর নৌবাহিনী কলেজ ঢাকা
নৌবাহিনী কলেজ ঢাকায় ১৬ ও ১৭ মে ২০২৬ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী “বিজ্ঞান মেলা ও সহশিক্ষা কার্যক্রম-২০২৬”। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেলায় ঢাকা শহরের প্রায় ২০০টি স্কুল ও কলেজের প্রায় ৬,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্-আল-মাকসুস।
দুই দিনব্যাপী আয়োজনে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী, রোবটিক্স, প্রযুক্তি উদ্ভাবন, কুইজ, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড, আইসিটি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
#navycollegedhaka #sciencefair2026
#innovation #cocurricularactivities 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে নৌবাহিনী অ্যাথলেটিক্স দলের খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৩ মে ২০২৬, নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী অ্যাথলেটিক্স দল ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন উপলক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
এ সময় নৌবাহিনী প্রধান চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং জাতীয় ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য ধরে রাখতে খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। নৌবাহিনী প্রধান ভবিষ্যতে খেলোয়াড়দের আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ০৬টি নতুন জাতীয় রেকর্ডসহ ২১টি স্বর্ণপদক অর্জনের কৃতিত্ব অর্জন করেছে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী অ্যাটলেটিক্স দল ছাড়াও সাঁতার, বাস্কেটবল, ভলিবল, কাবাডি ইত্যাদি খেলায় নিয়মিতভাবে নৌবাহিনীকে ঈর্ষণীয় সাফল্য এনে দিচ্ছে।
নৌবাহিনী প্রধান আশা ব্যক্ত করেন যে, ভবিষ্যতে সাঁতার, বাস্কেটবল, ভলিবল, কাবাডি ইত্যাদি দলও খেলায় দেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর গৌরব ও সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।
#bangladeshnavy #navyathletics #champions #nationalathletics
#prideofthenation #sports
#victory #bangladesh ⚓🇧🇩🏆 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নবীন নাবিক শিক্ষা সমাপনী কুচকাওয়াজ এ/২০২৬ ব্যাচ
#bangladeshnavy #passingoutparade
#bangladesh #sailor #navy🎖️ ⚓🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশ রক্ষার শপথে নতুন সূচনা - এ/২০২৬ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন
বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপ্তিকে ঘিরে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার (২১-০৫-২০২৬) অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার প্রদান করেন।
এ ব্যাচের মধ্যে মোঃ শাহরিয়ার টুটুল পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়াও, মোছাঃ মারিয়া আক্তার সেরা চৌকস মহিলা নাবিক হিসেবে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।
প্রধান অতিথি নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহিদ লেঃ কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে যোগ্য ও গর্বিত নাবিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি আশা ব্যক্ত করেন যে এই নবীন নাবিকরা বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষা এবং শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশ সেবায় নবীন নাবিকদের এই যাত্রা হোক সম্মান, গৌরব ও দায়িত্ববোধে পরিপূর্ণ।
#bangladeshnavy #navy #training #passingoutparade #bootcamp #bn #newsailors #ceremony #patuakhali #sherebangla #bangladesh #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নবীন নাবিক ‘এ’-২০২৬ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ
২১ মে ২০২৬ তারিখে পটুয়াখালীস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিক ‘এ’-২০২৬ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
শৃঙ্খলা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বের দৃঢ় প্রত্যয়ে নতুন নাবিকদের জন্য শুভকামনা।
#bangladeshnavy #passingoutparade
#bangladesh #sailor #navy🎖️ ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Congratulations, Bangladesh!
A commanding performance as Bangladesh completes the test series with dominance.
#bangladesh #navy
#bangladeshcricket
#tigers #cricket 🇧🇩🏏 -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী🥇
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকাস্থ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ এ বাংলাদেশ নৌবাহিনী অ্যাথলেটিকস দল ২১টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১০টি তাম্র পদকসহ মোট ৪৭টি পদক অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা ০৬টি নতুন জাতীয় রেকর্ড গড়ে ক্রীড়াঙ্গনে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখেন। নতুন জাতীয় রেকর্ডধারীরা হলেন-
১। মোঃ গোলাম সরোয়ার - শট পুট
২। মোঃ ফারুক আহমেদ - ডিসকাস থ্রো পুরুষ
৩। মোঃ মেহেদী হাসান - জ্যাভলিন থ্রো
৪। জাফরিন আক্তার - ডিসকাস থ্রো মহিলা
৫। স্বপ্না খাতুন - লং জাম্প মহিলা
৬। সোনিয়া আক্তার - ট্রিপল জাম্প মহিলা
এছাড়া ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান ও শিরিন আক্তার যথাক্রমে দেশের দ্রুততম মানব ও দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কৃতী অ্যাথলেট, প্রশিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন।
#bangladeshnavy #nationalathletics 🇧🇩
#bangladesh #teamnavy #champion🥇 -
Bangladesh Navy
@BangladeshNavyX
৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী🥇
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকাস্থ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ এ বাংলাদেশ নৌবাহিনী অ্যাথলেটিকস দল ২১টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১০টি তাম্র পদকসহ মোট ৪৭টি পদক অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা ০৬টি নতুন জাতীয় রেকর্ড গড়ে ক্রীড়াঙ্গনে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখেন। নতুন জাতীয় রেকর্ডধারীরা হলেন-
১। মোঃ গোলাম সরোয়ার - শট পুট
২। মোঃ ফারুক আহমেদ - ডিসকাস থ্রো পুরুষ
৩। মোঃ মেহেদী হাসান - জ্যাভলিন থ্রো
৪। জাফরিন আক্তার - ডিসকাস থ্রো মহিলা
৫। স্বপ্না খাতুন - লং জাম্প মহিলা
৬। সোনিয়া আক্তার - ট্রিপল জাম্প মহিলা
এছাড়া ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান ও শিরিন আক্তার যথাক্রমে দেশের দ্রুততম মানব ও দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কৃতী অ্যাথলেট, প্রশিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন।
#bangladeshnavy #nationalathletics 🇧🇩
#bangladesh #teamnavy #champion🥇 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Beneath the tide, through silent glide 🌊
Heroes move with courage and pride ⚓
#swads #navalcommando #navy
#bangladesh #bangladeshnavy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
৪৯তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রথম দিনে বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য
গত ১৭ মে ২০২৬ তারিখ ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ০৯টি স্বর্ণ, ০৫টি রৌপ্য ও ০৫টি ব্রোঞ্জসহ মোট ১৯টি পদক অর্জন করে শীর্ষস্থানে রয়েছে।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর Imranur Rahman ও Shirin Akter যথাক্রমে দ্রুততম পুরুষ ও নারী অ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া Shot Put ইভেন্টে নৌবাহিনীর Sorware Alam, PO(NCT) জাতীয় রেকর্ড গড়েন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কৃতী অ্যাথলেট ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন। ক্রীড়াক্ষেত্রে শৃঙ্খলা, দক্ষতা ও উৎকর্ষতা অর্জনের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #athletics
#teamnavy #sportsexcellence -
Bangladesh Navy
@BangladeshNavyX
মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর যৌথ অভিযানে সেন্টমার্টিনে ২৪০০ বস্তা সিমেন্টসহ ০৩টি ফিশিং ট্রলার আটক
গত ১৬ মে ২০২৬ তারিখ সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ০৩টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ২,৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
এ সময় পাচার কাজে ব্যবহৃত ০৩টি বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, আটককৃত বোট এবং পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #maritimesecurity
#coastalsecurity #antismuggling
#bangladesh🇧🇩 #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Courage Above, Commitment Beyond.
#paratrooper #swads #commando
#bangladeshnavy #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
HMS ENTERPRISE আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর
বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের G2G চুক্তির ধারাবাহিকতায় ০৫ মে ২০২৬ তারিখে Transfer of Title সম্পন্ন হওয়ার মাধ্যমে HMS ENTERPRISE আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়।
গভীর সমুদ্র জরিপে সক্ষম এ হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভে ভেসেলটির অপারেশনাল ও সার্ভে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্যে regeneration works সম্পন্ন করা হবে। ২০২৭ সালে জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হয়ে সামুদ্রিক জরিপ, নিরাপদ নৌ-নেভিগেশন সহায়তা, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু-ইকোনমি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এটি আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
HMS ENTERPRISE Officially Handed Over to Bangladesh Navy
As part of the ongoing G2G agreement between the Governments of Bangladesh and the United Kingdom to enhance the hydrographic and oceanographic capability of Bangladesh Navy, HMS ENTERPRISE was officially handed over to Bangladesh Navy on 05 May 2026 through the completion of Transfer of Title.
The deep-sea capable hydrographic and oceanographic survey vessel will undergo regeneration works in the United Kingdom to further enhance its operational and survey capabilities. Upon induction into Bangladesh Navy on 2027, the vessel is expected to contribute significantly to hydrographic survey operations, navigational support services, marine resource management and Blue Economy initiatives.
This marks another important milestone in the continuous modernization and professional capability development of Bangladesh Navy.
#bangladeshnavy #hms_enterprise #navy
#hydrographicsurvey #navalmodernization
#blueeconomy #bangladesh ⚓🇧🇩🤝🇬🇧⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত
আজ ১৩ মে ২০২৫ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চলসহ ফেডারেশনের এডহক কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়াঙ্গনের উন্নয়ন, বিশেষ করে সাঁতারসহ বিভিন্ন খেলায় দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
#bangladeshnavy #chiefofnavalstaff #bangladeshswimmingfederation 🏊♂️
#bangladesh #sport #development ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক ইনস্টিটিউটে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যাটাগরি ‘এ’ হাইড্রোগ্রাফিক কোর্সের উদ্বোধন
১৩ মে ২০২৬ তারিখে চট্টগ্রামস্থ বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যাটাগরি ‘এ’ হাইড্রোগ্রাফিক কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। International Board on Standards of Competence for Hydrographic Surveyors and Nautical Cartographers (IBSC)-এর স্বীকৃতি প্রাপ্তির পর ১ম লং হাইড্রোগ্রাফিক (ক্যাটাগরি ‘এ’) কোর্সে একজন বিদেশি কর্মকর্তাসহ মোট ছয়জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান Rear Admiral Mohammad Musa।
এছাড়াও কমিশনের সদস্য ও সহযোগী রাষ্ট্রসমূহসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিগণের উপস্থিতি অনুষ্ঠানটিকে আন্তর্জাতিক গুরুত্ব ও মর্যাদা প্রদান করে।
বাংলাদেশ নৌবাহিনী বিশ্বমানের প্রশিক্ষণ ও পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক সামুদ্রিক খাতে অবদান রাখতে বদ্ধপরিকর।
International Standard Category ‘A’ Hydrographic Course Inaugurated at Bangladesh Navy Hydrographic Institute
On 13 May 2026, the first-ever international standard Category ‘A’ Hydrographic Course was inaugurated at Bangladesh Navy Hydrographic Institute in Chattogram. Following recognition from the International Board on Standards of Competence for Hydrographic Surveyors and Nautical Cartographers (IBSC), this marks a proud milestone for Bangladesh Navy. A total of six trainee officers, including one foreign officer, are participating in the 1st Long Hydrographic Category ‘A’ Course. Chairman of the North Indian Ocean Hydrographic Commission, Rear Admiral Mohammad Musa, graced the occasion as the Chief Guest.
Distinguished representatives from member and associate states of the Commission, along with delegates from different countries, were also present, adding international significance and prestige to the ceremony.
Bangladesh Navy remains committed to contributing to the regional and global maritime sector through world-class training and professional excellence.
#bangladeshnavy #hydrography
#bnhydrographicinstitute #navy
#beyondhorizon #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অন্তর্বর্তীকালীন)-এর সৌজন্য সাক্ষাৎ
আজ ১৩ মে ২০২৬, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অন্তর্বর্তীকালীন) Ms. Carol Flore-Smereczniak নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ এবং জাতিসংঘের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
Courtesy Call on Chief of Naval Staff by UN Resident Coordinator (Interim)
Today, 13 May 2026, the United Nations Resident Coordinator (Interim) in Bangladesh, Ms. Carol Flore-Smereczniak, paid a courtesy call on Chief of Naval Staff Admiral M Nazmul Hassan.
During the meeting, they discussed various issues of mutual interest between Bangladesh and the United Nations.
#bangladeshnavy #unbangladesh
#unitednations #militarydiplomacy
#bn #bangladesh🇧🇩 #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
হাইড্রোগ্রাফিক সক্ষমতায় বাংলাদেশ
নিরাপদ নৌ চলাচল, সামুদ্রিক নিরাপত্তা ও সুনীল অর্থনীতির বিকাশে হাইড্রোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক মানসম্পন্ন হাইড্রোগ্রাফিক কার্যক্রমে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-২০২৭ মেয়াদে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন (NIOHC)-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে।
বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে NIOHC-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন।
Bangladesh in Hydrographic Capability
Hydrography plays a vital role in ensuring safe navigation, maritime security and the development of the blue economy. In recognition of its contribution to international-standard hydrographic activities, Bangladesh Navy is serving as the Chair of the North Indian Ocean Hydrographic Commission (NIOHC) for the 2025–2027 term.
The 25th International Conference of the NIOHC is being successfully hosted in Bangladesh.
#bangladeshnavy #niohc
#hydrography #maritimesecurity
#international #bangladesh #navy⚓🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ১১ মে ২০২৬ তারিখে চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান Admiral M Nazmul Hassan। অনুষ্ঠানে International Hydrographic Organization (IHO)-এর পরিচালক, সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, কূটনৈতিকবৃন্দ এবং সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি ও NIOHC চেয়ারম্যান Rear Admiral Mohammad Musa.
সম্মেলনে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে হাইড্রোগ্রাফিক কার্যক্রমে পারস্পরিক সমন্বয়, কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ সহায়তা, নিরাপদ নৌপথ উন্নয়ন এবং সুনীল অর্থনীতি কার্যক্রমে হাইড্রোগ্রাফির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা হয়। উদ্বোধনী বক্তব্যে জাতীয় পর্যায়ে স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, নিরাপদ নৌ চলাচল এবং সুনীল অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
25th International Conference of the North Indian Ocean Hydrographic Commission Begins in Chattogram
The 25th International Conference of the North Indian Ocean Hydrographic Commission (NIOHC) commenced under the arrangement of Bangladesh Navy on 11 May 2026 in Chattogram. Chief of Naval Staff Admiral M Nazmul Hassan inaugurated the three-day conference as the Chief Guest. The Director of the International Hydrographic Organization (IHO), representatives from member states, diplomats and high-ranking military and civilian officials were present. The conference is being chaired by Assistant Chief of Naval Staff (Operations) of Bangladesh Navy and Chairman of the National Hydrographic Committee and NIOHC Chairman Rear Admiral Mohammad Musa.
The conference focuses on regional coordination in hydrographic activities, technical cooperation, training support, safe navigation and the significant role of hydrography in advancing the blue economy across the North Indian Ocean region. The necessity of establishing a ‘National Hydrographer’ as an independent hydrographic authority at the national level was also highlighted.
Bangladesh Navy continues to work with professionalism in enhancing regional maritime security, safe navigation and the development of the blue economy.
#bangladeshnavy #niohc
#hydrography #maritimesecurity
#blueeconomy #regionalcooperation
#international #bangladesh #navy⚓🇧🇩 ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
Across the Bay and Endless Blue,
Guarding Every Horizon, Guided by Crew.
#bangladeshnavy #blue #horizon
#guardian #navy #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীরের কখনো মৃত্যু নেই, সে ইতিহাসে অমর
বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এইচ এম মাহমুদ, (সি), বিএন-এর ইন্তেকালে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
إنا لله وإنا إليه راجعون
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের মাধ্যমে জাতির স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বল অবদান রেখেছেন নৌবাহিনীর এই বীর যোদ্ধা।
বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এইচ এম মাহমুদ আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন চিরকাল। বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
#freedomfighters #liberationwar
#bangladeshnavy #bangladesh
#navy ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
জেলা প্রশাসক সম্মেলন ২০২৬
আজ ৫ মে ২০২৬, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ বিষয়ক গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামসুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব মন্ত্রিপরিষদ বিভাগ এবং জেলা প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জাতীয় নিরাপত্তা জোরদার এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সশস্ত্র বাহিনীর সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জনগণের আস্থা, সুশাসন ও জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সামরিক ও বেসামরিক প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা হবে।
#bangladeshnavy #dcconference2026
#nationalsecurity #armedforces
#bangladesh🇧🇩 #navy⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে টেকনাফে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার
আজ ০৪ মে ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ইটভাটায় তল্লাশি চালিয়ে মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুতে রাখা অবস্থায় ০৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ০১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
এসময় ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড তাজা গোলাবারুদ জব্দ করা হয়। পাশাপাশি একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #maritimesecurity
#saynotodrugs #coastalsecurity
#bangladesh🇧🇩 #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
From Deck to Sky, Our Shadows Command,
Swift and Unseen- Guardians of the Sea.
#bangladeshnavy #seapower #navalaviation #maritimesecurity #guardiansofthesea ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্ট (QCBSD)-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আজ ৩০ এপ্রিল ২০২৬, কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্ট (QCBSD)-এর একটি প্রতিনিধি দল নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান Admiral M Nazmul Hassan-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান Major Ali Khejaim A F Al-Adbi এবং প্রতিনিধিদলের সদস্য Captain Mohammed Obaid Al-Dosari ও 1st Lieutenant Nasser Abdullah Al-Heidous উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা জোরদার, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের QCBSD-তে প্রেষণে অতিরিক্ত জনবল বৃদ্ধিসংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হবে।
প্রতিনিধিদলের এ সফর বন্ধুপ্রতিম দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।
Courtesy Call on Chief of Naval Staff by Delegation of Qatar Coast and Border Security Department (QCBSD)
On 30 April 2026, a delegation from the Qatar Coast and Border Security Department (QCBSD) paid a courtesy call on Chief of Naval Staff, Admiral M Nazmul Hassan, at Naval Headquarters. The delegation was led by Major Ali Khejaim A F Al-Adbi, accompanied by Captain Mohammed Obaid Al-Dosari and 1st Lieutenant Nasser Abdullah Al-Heidous.
During the meeting, fruitful discussions were held on enhancing mutual cooperation, strengthening professional relations and increase of additional manpower on deputation for Bangladesh Navy members to QCBSD. This initiative is expected to create a valuable opportunity for Bangladesh Navy personnel to enhance their professional skills and experience in the international arena.
The delegation’s visit is expected to further strengthen the existing friendly relations between the armed forces of the two nations.
#bangladeshnavy #qcbsd
#bangladesh 🇧🇩 #qatar 🇶🇦 -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান
আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এবং চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর নীতিমালা অনুসরণে পরিচালিত এ প্রতিষ্ঠানে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থীর মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। সর্বসাধারণের জন্য উক্ত মেডিকেল কলেজে ভর্তির সুযোগ উন্মুক্ত থাকবে। আধুনিক অবকাঠামো ও উন্নত প্রশিক্ষণ সুবিধাসম্পন্ন এ মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্যখাতে দক্ষ ও পেশাদার চিকিৎসক গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
#bangladeshnavy #navymedicalcollege
#healthcaredevelopment #education 🩺 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা মিরপুর-১৪ ও খিলক্ষেত শাখায় বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত।
#bangladeshnavy #jobcircular
#nauparibarshishuniketon #carrier
#bangladesh🇧🇩 #navy⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বরত এলাকাসমূহে মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল দিবাগত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বাড়ী তল্লাশি করে ০২টি G3 রাইফেল, ০১টি MA 1 রাইফেল, ০৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। একই সাথে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন ও অস্ত্র উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।
#bangladeshnavy #antidrugoperation
#maritimesecurity #lawenforcement
#securenation #beyondhorizon ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৭ এপ্রিল ২০২৬, যুক্তরাষ্ট্রের DSCU (Defense Security Cooperation University)-এর Regional Program Lead & Asst. Professor Mr. Michael Rembold নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সাথে ছিলেন Vino Roy, PhD, regional programme lead, DSCU, Jeffery Hensel, Country Project Coordinator, DSCU এবং Lieutenant Colonel Robert F. Greene, Chief (USMG), Embassy of USA in Dhaka.
সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
Courtesy Call on the Chief of Naval Staff of by the US Delegation
On 27 April 2026, Mr. Michael Rembold, Regional Program Lead, Asst. Professor, DSCU paid a courtesy call on the Chief of Naval Staff. He was accompanied by Vino Roy, PhD, Regional Program Lead, DSCU, Jeffery Hensel, Country Project Coordinator, DSCU, and Lieutenant Colonel Robert F. Greene, Chief (USMG), Embassy of USA in Dhaka.
Both sides discussed strengthening mutual cooperation and fostering friendly relations. Bangladesh Navy remains committed to fostering international partnerships.
#bangladeshnavy #courtesycall #usa #defencediplomacy #friendship 🇧🇩🤝🇺🇲 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিসিএফ ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৬-এ নৌবাহিনীর খন্দকার আমিনুল ইসলামের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বিসিএফ ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, সিপিও(মিউজ) ৯ খেলায় ৮ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। সমান পয়েন্ট অর্জনকারী প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে টাইব্রেকিংয়ে জয়লাভের মাধ্যমে তিনি এই গৌরব অর্জন করেন।
এই অর্জন নৌবাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে উৎকর্ষতার প্রতিফলন এবং দেশের জন্য গৌরবের বিষয়।
#bangladeshnavy 🇧🇩
#chesschampion 👑♟️
#bangladesh #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ এবং ১ জন আটক
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও চোরাচালান প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ৩০০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ এবং ১ জনকে আটক করা হয়েছে।
হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বরফ কল সংলগ্ন ঘাট এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত মোট ৩০০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এসময় অবৈধ মজুদের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জাতীয় স্বার্থ সুরক্ষা, জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং জনস্বার্থবিরোধী কার্যক্রম দমনে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
#bangladeshnavy #navyoperation
#jointoperation #fuelsecurity
#hatiya #noakhali #antismuggling
#bangladesh🇧🇩 #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান
আজ ২৫ এপ্রিল ২০২৬, কমান্ডার বিএন ফ্লিট-এর ব্যবস্থাপনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল।
এ সময় নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং জটিল রোগীদের জন্য স্বাস্থ্য পরামর্শ; সবই ছিল এই উদ্যোগের অন্তর্ভুক্ত।
সমুদ্রের নিরাপত্তার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মঙ্গলের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
#bangladeshnavy #freetreatment
#servinghumanity #navyforpeople
#bn⚓ #bangladesh🇧🇩 #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী কর্মকর্তাদের জন্য নেভাল অফিসার্স হাউজিং স্কিমের (NOHS) প্লট বরাদ্দ
বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিধানের পাশাপাশি নৌসদস্যদের জীবনমান উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে। আজ ২৫ এপ্রিল ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের আবাসন সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে নেভাল অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড (NOCHSL)-এর একটি প্রকল্প নেভাল অফিসার্স হাউজিং স্কিমের প্রথম ধাপের প্লট বরাদ্দ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কর্মকর্তাদের মাঝে প্রকল্পের প্লট বরাদ্দ করেন।
বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক ও সুশৃঙ্খল বাহিনী গড়ে তোলার পাশাপাশি নৌসদস্যদের সার্বিক কল্যাণেও কাজ করছে।
#bangladeshnavy #nohs
#bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা (NRPWA) কর্তৃক ঈদ পুনর্মিলনী ও বার্ষিক মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত
গত ২৪ এপ্রিল ২০২৬, নাবিক কলোনি, মিরপুর-১৪, শহীদ মোয়াজ্জম হল-এ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা (NRPWA) কর্তৃক ঈদ পুনর্মিলনী ও বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজন অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ়করণ এবং তাদের জীবনমানের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ নৌবাহিনী তার সদস্যদের কল্যাণ ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিতকরণে সর্বদা বদ্ধপরিকর।
#bangladeshnavy #nrpwa
#eidreunion #retiredofficer
#bagladesh #navy 🇧🇩⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Beyond the Sight,
Silence- the Might ⚓
#bangladeshnavy #submarine
#bn #bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর মোনাকো হাইড্রোগ্রাফিক সম্মেলনে অংশগ্রহণ
মোনাকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) ৪র্থ সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ দেশের সামুদ্রিক সক্ষমতা ও বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান নেতৃত্বের প্রতিফলন। ১৯-২৩ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এ সম্মেলনে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা-এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সম্মেলনে নটিক্যাল চার্টিং মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর, সামুদ্রিক নিরাপত্তা এবং আধুনিক হাইড্রোগ্রাফিক প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের এ সক্রিয় অংশগ্রহণ দেশের হাইড্রোগ্রাফিক সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Bangladesh Navy at Monaco Hydrographic Conference
Bangladesh Navy participated in the 4th Conference of the International Hydrographic Organization (IHO) held in Monaco, reflecting Bangladesh’s growing maritime capability and global leadership. The conference, held from 19-23 April 2026, was attended by a Bangladesh Navy delegation led by Rear Admiral Mohammad Musa, Assistant Chief of Naval Staff (Operations). Important discussions focused on nautical charting standards, digital transformation, maritime safety, and advanced hydrographic technologies.
Bangladesh’s active participation demonstrates its commitment to strengthening hydrographic capability, maritime infrastructure, and international cooperation.
#bangladeshnavy #hydrography
#monaco #iho #maritimesafety
#blueeconomy #navaldiplomacy
#bn #bangladesh #navy⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
লিখিত পরীক্ষার ফলাফল- অফিসার ক্যাডেট ২০২৭এ ব্যাচ
Written Exam Results – Officer Cadet 2027A Batch
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #writtenexam
#joinbangladeshnavy #oc2027a
#service #bangladesh #navy🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে স্পেনের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ
আজ, ২২ এপ্রিল ২০২৬ তারিখে স্পেন-এর নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে Captain Mr. Ricardo Fernandez Lopez নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
Courtesy Call on the Chief of Naval Staff of Bangladesh Navy by the Non-Resident Defence Attaché of Spain
On 22 April 2026, Captain Mr. Ricardo Fernandez Lopez, Non-Resident Defence Attaché of the Kingdom of Spain, paid a courtesy call on the Chief of Naval Staff at Naval Headquarters.
During the meeting, both sides exchanged views on strengthening existing friendly relations and enhancing professional cooperation between the two navies.
Bangladesh Navy remains committed to fostering international cooperation and strengthening maritime partnerships.
#courtesycall #spain 🇪🇸
#bangladesh #navy ⚓⚓
#bangladeshnavy #da 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে অবৈধ মালামাল ও বোটসহ ১১ জন আটক
বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ পাচার প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে অপারেশন “ট্রেজার শিল্ড”-এ নিয়োজিত বানৌজা সমুদ্র অভিযান কর্তৃক নিয়মিত টহল চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট সনাক্ত করা হয়।
পরবর্তীতে বোটটি তল্লাশি করে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১ কোটি ৫১ লক্ষ টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্টসহ “এফবি আব্দুর রহমান-২” নামক বোট আটক করা হয়। এ সময় ১১ জন পাচারকারীও নৌবাহিনী কর্তৃক আটক হয়। আটককৃত বোট, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশের সমুদ্রসীমা সুরক্ষা এবং সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর ও বদ্ধপরিকর।
#bangladeshnavy #maritimesecurity #navy ⚓
#antismuggling #operation #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর যৌথ অভিযানে চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরবর্তী ডাঙ্গারচর এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে “সি হার্ট” গোডাউনসহ আশপাশের এলাকা তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। এছাড়াও পরিত্যক্ত দুটি ট্রাক থেকে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা।
পরবর্তীতে জব্দকৃত জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
বাংলাদেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর।
#bangladeshnavy #jointoperation
#coastguard #bangladesh #navy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান অনুষ্ঠানে নৌবাহিনী ক্রীড়া দলের সাফল্য
আজ ১৯ এপ্রিল ২০২৬, জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান অনুষ্ঠানে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী ক্রীড়াবিদদের মাঝে ক্রীড়া ভাতা ও কার্ড বিতরণ করেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ক্রীড়াবিদদের উজ্জ্বল উপস্থিতি ও সাফল্য বিশেষভাবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানে নৌবাহিনীর ২৬ জন ক্রীড়াবিদ (২১ জন পুরুষ ও ০৫ জন নারী) ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রীড়া ভাতা ও কার্ড গ্রহণ করেন।
বাংলাদেশ নৌবাহিনীর ক্রীড়াবিদরা শুধু সামরিক শৃঙ্খলা ও পেশাদারিত্বেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। ২০২৫ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ০৭টি পদক অর্জন এবং জাতীয় দলে শতাধিক খেলোয়াড় প্রদান তারই উজ্জ্বল প্রমাণ।
দেশের গৌরব বৃদ্ধি ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #sportsexcellence
#proudmoment #navyathletes
#nationalsports #champions
#bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর শিক্ষার্থীদের জন্য বাস হস্তান্তর
শিক্ষার্থীদের নিরাপদ ও সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করতে আজ ১৯ এপ্রিল ২০২৬, মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর জন্য একটি স্কুল বাসের চাবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এ উদ্যোগ শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করবে এবং মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
দেশের সার্বিক নিরাপত্তার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
#bangladeshnavy #bnschoolsavar
#educationsupport #safetransport
#bn #bangladesh 🇧🇩 #navy🇧🇩⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Silent dominance over the sea⚓🌊
Strike from shadows, you can’t see
#bangladeshnavy #bangladesh 🇧🇩
#invinsible #navy #bayofbengal 🌊 -
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার পিস ইয়াবা জব্দ
আজ ১৬ এপ্রিল ২০২৬, টেকনাফের সাবরাং ইউনিয়ন ও শাহ্ পরীর দ্বীপ এলাকায় পরিচালিত পৃথক দুইটি অভিযানে বাংলাদেশ নৌবাহিনী মোট ৭২ হাজার পিস ইয়াবা, মায়ানমারের মুদ্রা ১১ হাজার কিয়াত উদ্ধার করেছে। একইসাথে দুই মাদককারবারিকেও আটক করা হয়।
অভিযান চলাকালীন সাবরাংয়ের নয়াপাড়া এলাকায় ধাওয়া করে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাটির নিচে গোপনে লুকিয়ে রাখা বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, শাহ্ পরীর দ্বীপ এলাকায় নোঙর করা একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশি করে আরও ৩০ হাজার পিস ইয়াবা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত সামগ্রী এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।
#bangladeshnavy #antidrugoperation
#bordersecurity #drugfreebangladesh
#bn⚓ #bangladesh 🇧🇩 #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান
আজ ১৫ এপ্রিল ২০২৬, কমান্ডার খুলনা নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল।
এ সময় নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১,০০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং জটিল রোগীদের জন্য স্বাস্থ্য পরামর্শ; সবই ছিল এই উদ্যোগের অন্তর্ভুক্ত।
সমুদ্রের নিরাপত্তার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মঙ্গলের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
#bangladeshnavy #freetreatment
#servinghumanity #navyforpeople
#bn⚓ #bangladesh🇧🇩 #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শুভ নববর্ষ ১৪৩৩
নতুন ভোরে, নতুন স্বপ্নে এগিয়ে যাক প্রিয় মাতৃভূমি। শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির প্রত্যাশায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
#pohelaboishakh
#শুভনববর্ষ #বাংলা_১৪৩৩
#bangladesh #navy⚓ #banglanewyear🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন
আজ ১২ এপ্রিল ২০২৬, বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা–২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস্) রিয়ার এডমিরাল মোঃ শফিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের উদ্বোধন করেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম দিনে ক্বিরাত পর্ব অনুষ্ঠিত হয়। আগামী ১৫ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত প্রতিযোগিতা সমাপ্ত হবে।
#bangladeshnavy #interservices #qiratcompetition #adhancompetition
#bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর দরবার
আজ ১২ এপ্রিল ২০২৬, ঢাকা সেনানিবাসস্থ 'সেনা প্রাঙ্গণে' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান -এর দরবার অনুষ্ঠিত হয়। দরবারে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী হবে জনগণের বাহিনী এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বাহিনী সর্বদা নিয়োজিত থাকবে। এছাড়াও, তিনি সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর আধুনিক সশস্ত্রবাহিনী গঠন এবং যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পাশাপাশি নিজস্ব সক্ষমতায় সামরিক সরঞ্জাদি তৈরির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও উল্লেখ করেন, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, বঙ্গোপসাগরে রাসায়নিক দূষণ প্রতিহত করা এবং জাতীয় উন্নয়নে ব্লু ইকোনমি সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর অবদানের কথা তুলে ধরেন। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমকে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করাসহ একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দরবার শেষে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সাথে আন্তরিক মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ সহকারে শোনেন।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক।
#bangladeshnavy #hpmconference
#armedforcesdivision #primeministeroffice
#nationalsecurity #blueeconomy
#modernforces #professionalism
#proudtoserve #bangladeshnavy -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bound by honor, defined by vigilance
#bangladeshnavy #sword 🇧🇩⚓
#navalexcellence #bangladesh #navy #honor #dignity #pride🗡️ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
আজ ০৯ এপ্রিল ২০২৬, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের সিনিয়র ডিফেন্স অফিসিয়াল ডিফেন্স অ্যাটাশে লে. কর্নেল মাইকেল আর. চ্যান্ডলার এবং মেরিন অ্যাটাশে মেজর কার্স্টেন ই. ফ্লেচার নৌবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
U.S. Delegation Pays Courtesy Call on Chief of Naval Staff of Bangladesh
On 09 April 2026, The Senior Defense Official and Defense Attaché of the United States Embassy in Dhaka, Lieutenant Colonel Michael R. Chandler along with the Marine Attaché, Major Kirsten E. Fletcher, paid a courtesy call on the Chief of Naval Staff of Bangladesh Navy, Admiral M Nazmul Hassan, at Naval Headquarters today.
During the meeting, various aspects of mutual cooperation and bilateral relations were discussed.
#bangladeshnavy #diplomacy ⚓⚓
#maritimecooperation #usembassy
#bangladesh #navy #usa 🇧🇩🤝🇺🇸 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে তুরস্ক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ০৯ এপ্রিল ২০২৬, ঢাকায় নৌবাহিনী সদরদপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এঁর সাথে তুরস্ক প্রজাতন্ত্রের মান্যবর রাষ্ট্রদূত রামিস সেন এবং ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের মিলিটারি অ্যাটাশে কর্নেল হিলমি বারিস ইলদিজ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Ambassador of Türkiye Meets Chief of Naval Staff of Bangladesh
On 09 April 2026, the Chief of Naval Staff, Admiral M Nazmul Hassan, was paid a courtesy call on at Naval Headquarters by His Excellency Ramis Sen, Ambassador of the Republic of Türkiye. The meeting was also attended by Col Hilmi Baris Yildiz, Military Attaché of the Embassy of the Republic of Türkiye in Dhaka.
During the meeting, matters of mutual interest were discussed and they reaffirmed their commitment to further strengthening the existing strong bilateral relations between Bangladesh and Türkiye.
#bangladeshnavy #diplomacy #navy📷📷
#courtesycallon #bangladesh 📷 #turkiye 📷 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশের নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত-এর সৌজন্য সাক্ষাৎ
আজ ৭ এপ্রিল, নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন, ডিবিই, সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার মান্যবর সারাহ কুক, ডিফেন্স অ্যাটাশে কমান্ডার লি এ. নর্টন এবং ব্যবসা ও বাণিজ্য বিভাগের ফার্স্ট সেক্রেটারি সাকিব এরশাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
UK Trade Envoy Calls on Chief of Naval Staff of Bangladesh Navy
On 07 April 2026, UK Trade Envoy to Bangladesh Baroness Rosie Winterton, DBE, paid a courtesy call on Chief of Naval Staff of Bangladesh Navy, Admiral M Nazmul Hassan at Naval Headquarters today. The meeting was also attended by Her Excellency Mrs Sarah Cooke, British High Commissioner to Bangladesh, Commander Lee A. Norton, Defence Attaché and Mr. Sakib Ershad, First Secretary, Department of Business and Trade.
The meeting included discussions on enhancing bilateral cooperation and exploring avenues to expand trade opportunities between Bangladesh and the United Kingdom.
#bangladeshnavy #ukbangladesh ⚓🇬🇧🤝🇧🇩
#maritimesecurity #bangladesh #navy #callon -
Bangladesh Navy
@BangladeshNavyX
Strength Beneath the Horizon
Bangladesh Navy stands as the shield of our waters- strong, ready and resolute.
#bangladeshnavy #maritimesecurity
#proudnavy #maritimeforce #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
Through foaming waves, the ship glides,
On watch along the ocean tides.
#bangladesh #bangladeshnavy
#navy #maritime #seapatrol
#blueeconomy #ocean 🌊⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দল
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের গৌরবময় অর্জনে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাক নতুন স্বপ্নের পথে।
#bangladeshnavy #saffu20 ⚓🇧🇩🇧🇩
#victory #bangladeshfootball #bff 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে চট্টগ্রামে অবৈধভাবে মজুদকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে কঠোর অবস্থানে বাংলাদেশ নৌবাহিনী। কৃত্রিম সংকট সৃষ্টির যে-কোনো অপচেষ্টা রুখে দিতে নৌবাহিনীর তত্বাবধানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে এক বিশেষ যৌথ অভিযানে মোট ১৪টি ওয়েল ট্যাংকার ও ১টি বাল্কহেডে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩৭,৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে যাতে কোনো অসাধু গোষ্ঠী দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের সমন্বিত অভিযান আরও জোরদার করার পাশাপাশি নিয়মিতভাবে পরিচালিত হবে।
#bangladeshnavy #jointoperation
#energysecurity #chattogram 📷📷
#bangladesh #navy #fuelsafety 📷 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে জনমানুষের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ নৌবাহিনী
কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় এবং বানৌজা ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে "সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ" মাঠ প্রাঙ্গনে গত ০১ এপ্রিল ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর দক্ষ ও অভিজ্ঞ মেডিকেল টিম স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে। নারী, পুরুষ ও শিশুসহ প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। স্থানীয় জনগণ নৌবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের প্রয়োজনে, মানুষের পাশে সবসময় নিবেদিত বাংলাদেশ নৌবাহিনী।
#bangladeshnavy #freemedicalcamp 🩺
#humanitarianassistance #saintmartins 🇧🇩
#servinghumanity #bangladesh #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
গত ৩১ মার্চ ২০২৬, নিয়মিত টহলের সময় সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী একটি বিপদগ্রস্ত ট্রলার শনাক্ত করা করে। টানা ৪ দিন ভেসে থাকা ট্রলারসহ ১৫ জন জেলেকে নৌবাহিনী টহল দল দ্রুত উদ্ধার করে ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিনে নিয়ে আসে। উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। পরবর্তীতে তাদেরকে পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বর্তমানে সকল জেলে সুস্থ রয়েছেন এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।
সমুদ্রে জীবনরক্ষা, মানবিক সহায়তা এবং ব্লু ইকোনমি সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ববোধের আরেকটি দৃষ্টান্ত।
#bangladeshnavy #rescuemission
#maritimesecurity #bayofbengal
#bangladesh #guardiansofthesea -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতীয় ক্রীড়া সম্মাননা মঞ্চে বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়া দলের গর্বিত অর্জন
গত ৩০ মার্চ ২০২৬, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান “বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন, ক্রীড়া কার্ড বিতরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান” কর্মসূচির উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১২৯ জন ক্রীড়াবিদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ০৪ জন ক্রীড়াবিদ আন্তর্জাতিক অঙ্গনে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ করেন। ২০২৫ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৭টি পদক অর্জনসহ এবং জাতীয় পর্যায়ে শতাধিক ক্রীড়াবিদ সরবরাহ করে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এই উদ্যোগ দেশের ক্রীড়া উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে লাল-সবুজের পতাকা সগৌরবে হবে মহিমান্বিত।
#bangladeshnavy #proudmoment
#nationalsportsaward #championspirit
#sportsdevelopment #sportsaward
#bangladesh #sports #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy in 'Blue Whale-2026'
Bangladesh Navy personnel participated as observers and participants in the prestigious “Blue Whale – 2026” Marine Field Training Exercise, hosted by the Sri Lanka Navy marines in Trincomalee.
The exercise brought together regional naval forces to enhance interoperability, operational readiness, and the exchange of best practices in amphibious landing and maritime operations. A wide range of complex scenarios—including amphibious assaults, reconnaissance missions, drone operation, convoy operation, VIP protection, hostage rescue and casualty evacuation drills—were successfully conducted, demonstrating a unified commitment to maritime security and stability.
Bangladesh Navy’s participation reflects its continued dedication to fostering regional collaboration and strengthening collective responses to emerging maritime challenges.
#bangladeshnavy #bluewhale2026 #maritimesecurity #regionalcooperation
#navalexercise #interoperability #navaldiplomacy #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬: শৃঙ্খলা, সাহস ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।
#bangladeshnavy #independenceday
#freedom #proudnation #26march
#victoryspirit #bangladesh #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে। চট্টগামে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ শুরু হওয়া এ কর্মসূচি আজও চলমান রয়েছে। মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল শিশু, নারী ও পুরুষসহ বিপুল সংখ্যক রোগীকে দন্ত চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।
দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
#bangladeshnavy #free #medicalcamp
#health #care #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে আগত দর্শনার্থীরা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীর কার্যক্রম এবং যুদ্ধজাহাজ সম্পর্কে সাধারণ মানুষকে সম্যক ধারণা দিতে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। যেহেতু সাধারণ মানুষের জন্য এ ধরনের সামরিক সরঞ্জামাদি সচরাচর দেখার সুযোগ থাকে না, তাই এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে তাদের এই সুযোগ প্রদান করা হয়।
ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও পটুয়াখালীর নির্ধারিত ঘাটগুলোতে নৌবাহিনীর জাহাজে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি দিনটিকে আরও অর্থবহ করে তোলে।
পরিদর্শনকালে দর্শনার্থীরা নৌবাহিনীর গৌরবময় ভূমিকা, কর্মপরিধি, আধুনিক যুদ্ধ সক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
#bangladeshnavy #bangladesh
#warshipvisit #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
দৌলতদিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনী শোকাহত
-
Bangladesh Navy
@BangladeshNavyX
গৌরব, শৃঙ্খলা ও ঐতিহ্যের এক অনন্য প্রদর্শনী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড–২০২৬
সশস্ত্র বাহিনী ও আধা-সামরিক বাহিনীর দৃপ্ত পদচারণায় দীর্ঘ আঠারো বছর পর জাতীয় প্যারেড স্কয়ারে আজ মহিমান্বিত আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড–২০২৬। বর্ণাঢ্য এই প্যারেডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, সংসদ সদস্যগণ, কূটনীতিকবৃন্দ, সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ। এবং গণমাধ্যম প্রতিনিধি এবং সর্বসাধারণের উপস্তিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক নির্দেশনায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই প্যারেড অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, আধা-সামরিক বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন।
সুসজ্জিত ২৫টি কন্টিনজেন্ট শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম প্রদান করে। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বীর মুক্তিযোদ্ধাদের সুসজ্জিত যানবাহনে সালাম প্রদান, সশস্ত্র বাহিনীর আধুনিক সমরাস্ত্রের যান্ত্রিক প্রদর্শনী। সেই সাথে আর্মি এভিয়েশন, নেভাল এভিয়েশন, বিজিবি ও র্যাবের এয়ার উইং এবং বাংলাদেশ বিমান বাহিনীর চিত্তাকর্ষক এরোবেটিক ডিসপ্লে প্যারেডে যোগ করে এক অনন্য মাত্রা। এছাড়াও, বাহিনীসমূহের প্যারা কমান্ডো সদস্যদের দুঃসাহসিক ফ্রিফল জাম্প প্যারেডে যোগ করেছে নতুন মাত্রা।
সমরাস্ত্র প্রদর্শনীর মাধ্যমে দেশের সামরিক সক্ষমতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। পাশাপাশি, প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণকারী বাহিনীগুলোর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের প্রদর্শনী উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এই বিশাল আয়োজনকে সফল করতে সশস্ত্র বাহিনী, গণপূর্ত অধিদপ্তর, পিডিবি, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টিএন্ডটি, ডেসকো, জনস্বাস্থ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সহযোগিতা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড–২০২৬ শুধু একটি আনুষ্ঠানিক আয়োজনই নয়, বরং এটি জাতির গৌরবময় ইতিহাস, শৃঙ্খলা, সক্ষমতা এবং দেশপ্রেমের এক জীবন্ত প্রতিফলন। -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬শে মার্চ প্রভাতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী, সেনাবাহিনী , নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, সংসদ সদস্যগণ, কূটনীতিকবৃন্দ, রাষ্ট্রের অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#bangladeshnavy #tributetoheroes #independenceday #victoryspirit
#march26 #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিনম্র শ্রদ্ধা
আজ ২৬ মার্চ ২০২৬, শহিদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন-এর ৫৫তম শাহাদত বার্ষিকী। বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে এ বীর সন্তানকে। একজন দক্ষ নৌ কর্মকর্তা হিসেবে তিনি পেশাদারিত্ব, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অবিস্মরণীয়। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার সূচনালগ্নে হানাদার বাহিনীর হাতে তিনি শহিদ হন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে চির অম্লান হয়ে আছে।
তাঁর সাহস, ত্যাগ ও দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করে-দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধে অটল থাকতে শেখায়।
#moazzamhossain #bangladeshnavy
#liberationwar71 #freedomfighter
#ultimatesacrifice #heroesliveforever
#tributetoheroes #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা
শহিদগণের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার।
#bangladeshnavy #independenceday
#bangladesh🇧🇩 #26march #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সুরের ব্যঞ্জনায় স্বাধীনতার প্রতিধ্বনি
দেশপ্রেম, শৃঙ্খলা ও সংগীতের এক অনবদ্য মেলবন্ধন-যা ছুঁয়ে যাবে প্রতিটি হৃদয়। সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা এবং কিংবদন্তি ব্যান্ড Warfaze-এর প্রাণবন্ত সংগীত আয়োজনে আপনাকে স্বাগতম।
স্থান: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
তারিখ: ২৬ মার্চ ২০২৬
সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত
#bangladeshnavy #independenceday
#march26 #militaryorchestra #warfaze
#bangladesh🇧🇩 #navy⚓#freedom -
Bangladesh Navy
@BangladeshNavyX
২৫ মার্চ: রক্তে ভেজা সেই রাত
বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে সেই সকল শহিদকে, যাঁদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা।
#bangladeshnavy #remembering1971
#operationsearchlight #genocideday
#25march #neverforget #hero
#weremember #bangladesh #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
স্বাধীনতার চেতনায় দৃপ্ত পদচারণা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কোয়ারে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন আধা-সামরিক বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণিল প্যারেড, আধুনিক সমরাস্ত্র প্রদর্শনী এবং চিত্তাকর্ষক ফ্লাইপাস্ট।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। দর্শনার্থীগণ প্যারেড গ্রাউন্ডের ২, ৩, ১০ ও ১১ নং গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।
#bangladeshnavy #independenceday
#armedforces #parade #marchpast
#paraderehearsal #nationalpride
#bangladesh🇧🇩 #discipline #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
!! নৌবাহিনী জাহাজে স্বাগতম!!
!!!Navy Ships Open For Visit!!!
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ০৯০০ ঘটিকা হইতে সূর্যাস্ত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে (ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও বরিশাল) বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা সকলে আন্তরিকভাবে আমন্ত্রিত। 🇧🇩
লোকেশন জানতে ছবিতে থাকা QR CODE স্ক্যান করুন অথবা লিঙ্কে ক্লিক করুন।
১। সদর ঘাঁট, ঢাকা- বিএনডিবি গাংচিল
📍maps.app.goo.gl/NUX973EAu9u5t5eE9?g_st=aw
২। নৌ ইউনিট নেভাল বার্থ, পাগলা, নারায়ণগঞ্জ- বানৌজা অতন্দ্র
📍maps.app.goo.gl/xSK29UzUie2QHmYG8
৩। নেভাল বার্থ, নিউমুরিং, চট্টগ্রাম- বানৌজা সমুদ্র অভিযান
📍 maps.app.goo.gl/Q9MnTwUU6T863acX9?g_st=aw
৪। বিআইডব্লিউটিএ রকেট ঘাট, খুলনা- বানৌজা শহীদ আখতার উদ্দিন
📍maps.app.goo.gl/gTzXV4JdfKhNGKzHA?g_st=aw
৫। দিগরাজ নেভাল বার্থ, মোংলা- বানৌজা আবু বকর
📍maps.app.goo.gl/H1nGNWkdkoN7C5ad7?g_st=aw
৬। বিআইডব্লিউটিএ ঘাঁট, বরিশাল- বানৌজা অদম্য
📍maps.app.goo.gl/EzLCVM9JUnLwVoz56
#bangladeshnavy #shipopenforvisit
#independenceday #26march2026
#bangladesh 🇧🇩 #shipvisit #navy🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
দায়িত্বের মাঝেই ঈদের আনন্দ!
বঙ্গোপসাগরের বুকে দায়িত্ব পালনরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন!
!!ঈদ মোবারক!!
Eid joy Amidst Duty
Celebrating the holy Eid-ul-Fitr aboard Bangladesh Navy ships while on duty in the Bay of Bengal.
Eid Mubarak!
#bangladeshnavy #eidulfitr
#eidfromthesea #dutyfirst
#servethenation #atsea
#bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
🌙 ঈদ মোবারক! 🌙
সম্প্রীতি, সহমর্মিতা ও আনন্দে ভরে উঠুক সবার জীবন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সবাইকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।
Eid Mubarak!
May every life be filled with harmony, compassion and joy. On the occasion of Eid-ul-Fitr, Bangladesh Navy extends its heartfelt greetings to all.
#bangladeshnavy #eidmubarak
#eidulfitr #happyeid #peace
#compassion #dutyhonorcountry
#bangladesh 🇧🇩 #navy🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
জুমাতুল বিদা
আত্মশুদ্ধি, ক্ষমা ও প্রার্থনার এক মহিমান্বিত দিন। রমযানের শিক্ষায় গড়ে তুলি আমাদের জীবন।
#bangladeshnavy #jumatulbida
#ramadan #faith #service
#bangladesh🇧🇩 #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নিয়োগ বিজ্ঞপ্তি !!!
সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ।
ত্রিমাত্রিক সক্ষমতা সমৃদ্ধ বাংলাদেশ নৌবাহিনী তরুণদের জন্য এনে দিয়েছে সমুদ্র, সমুদ্রতল এবং বিশাল আকাশে অ্যাডভেঞ্চারের সুযোগ ।
দেশের সার্বভৌমত্ব রক্ষার গৌরবময় দায়িত্ব নিতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে।
নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি–২০২৬ ব্যাচে আবেদন চলছে।
অনলাইনে আবেদনের সময়ঃ ১৮ মার্চ – ২০ এপ্রিল ২০২৬
Serve the nation with honour, dignity and pride.
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #sailor 🇧🇩
#servethenation #pride #patriotism
#bangladeshnavy #bayofbengal -
Bangladesh Navy
@BangladeshNavyX
Ruler of the waves ⚓
Silent strength of the Red & Green 🇧🇩
#navalpower #seadominance
#guardiansofthesea #redgreen
#bangladesh #bangladeshnavy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
⚓ Join Bangladesh Navy ⚓
অফিসার ক্যাডেট ২০২৭ এ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়ে শুরু করুন গৌরবময় এক নেতৃত্বের যাত্রা।
দেশপ্রেম, শৃঙ্খলা ও সাহসিকতার আদর্শে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসুন।
Join the Bangladesh Navy as an Officer Cadet 2027 A Batch.
Step forward to serve the nation with honor, leadership and unwavering dedication.
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
joinnavy.navy.mil.bd
আবেদনের শেষ তারিখ: ২৮ মার্চ ২০২৬
#joinbangladeshnavy #leadership
#officercadet #courage #patriotism
#bangladeshnavy #bangladesh 🇧🇩⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
রাষ্ট্রের স্বার্থে সদা প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
দেশের সমুদ্রসীমা ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং জ্বালানি পরিবহন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌবাহিনীর টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
নৌবাহিনীর জাহাজ, দ্রুতগামী বোট, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে সমুদ্র ও আকাশপথে সার্বক্ষণিক নজরদারি পরিচালিত হচ্ছে, যাতে জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপদ চলাচল ও বন্দর ব্যবহার নিশ্চিত থাকে।
দেশের জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রপথে নির্বিঘ্ন বাণিজ্যিক কার্যক্রম বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত।
#bangladeshnavy #maritimesecurity
#energysecurity #navaloperations
#honour #bangladesh #navy 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
লিখিত পরীক্ষার ফলাফল-সরাসরি কমিশন্ড অফিসার ২০২৬বি ডিইও ব্যাচ
Written Exam Results –Direct Entry Officer 2026B DEO Batch
দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করতে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #writtenexam
#joinbangladeshnav #deo2026b
#service #bangladesh #navy🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ১১ কোটি ৫০ লক্ষ টাকার ইয়াবা জব্দ
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ০৮ মার্চ ২০২৬ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা থেকে ০২টি সন্দেহজনক বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে মোট ০২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৫০ লক্ষ টাকা। জব্দকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
দেশের উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #navaloperations
#antidrugoperation #antismuggling
#teknaf #bangladesh #navy⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নারীর সক্ষমতা বিকাশে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (BNFWA)
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (BNFWA) নৌবাহিনীর সদস্যদের পরিবারবর্গের কল্যাণ, শিক্ষা, সৃজনশীলতা ও সামাজিক সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নারী কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করে আসছে। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের নারী অগ্রাধিকারমূলক এই কর্মসূচি সত্যিই প্রশংসনীয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।
#bangladeshnavy #bnfwa #iwd26 #womenempowerment #bangladesh ⚓🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ভিত্তি প্রস্তর স্থাপন।
আজ ৮ মার্চ ২০২৫, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ঝালকাঠিতে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই বিশ্ববিদ্যালয় দেশের সামুদ্রিক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একটি প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে নৌবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
#bangladeshnavy #foundationstone
#futureleadership #maritimeeducation
#nust #bangladesh #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর শুভেচ্ছা
সমুদ্রের উত্তাল ঢেউ জয় করে বাংলার জলসীমা রক্ষায় অবিচল আমাদের নারী সদস্যরা। আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ নৌবাহিনী সকল নারীদের জানায় আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা।
আপনাদের সাহস ও মেধা আমাদের গর্ব। নৌবাহিনীর অগ্রযাত্রায় নারীদের অবদান হোক চিরন্তন।
#internationalwomensday #iwd2026
#bangladeshnavy #womeninuniform
#womensday #womenempowerment
#womeninnavy #bangladesh #navy📷📷This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
রমজানের পবিত্র মাসে ভাগাভাগি হোক ভালোবাসা ও সৌহার্দ্যতা। ইফতার আয়োজনের ছোটখাটো চেষ্টা হতে পারে, অসংখ্য হাসির কারণ। হতে পারে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার অঙ্গীকার। আসুন- পবিত্র এই মাহে রমজানে, সহমর্মিতার হাত বাড়িয়ে দেই সবার মাঝে।
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ইফতার বিতরণের সুন্দর কিছু মুহূর্ত। 🌙✨
#ramadan #iftar #distribution
#happiness #holy #humanity
#bangladeshnavy #bangladesh 🇧🇩⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
!!!Join Bangladesh Navy!!!
২০২৭ এ অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন
দিগন্ত পেরিয়ে এগিয়ে নেতৃত্বের পথে;
সাহস, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ।
Join the Bangladesh Navy as an Officer Cadet 2027 A.
Rise beyond the horizon;
Lead with courage, discipline and unwavering commitment.
For details visit:
joinnavy.navy.mil.bd
আবেদনের শেষ তারিখ: ২৮ মার্চ ২০২৬
#joinbangladeshnavy #leadership
#courage #pride #patriotism #navy
#bangladeshnavy #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাতৃভূমির সুবিশাল জলরাশির প্রতিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সদা সোচ্চার। হোক তা উত্তাল সাগর, প্রলয়ংকরী ঝড় কিংবা আত্মশুদ্ধির পবিত্র রমজান; নৌবাহিনীর সদস্যরা সদা প্রস্তুত।
নীল জলরাশির বঙ্গোপসাগরে নৌবাহিনীর সদস্যদের এক ব্যতিক্রমী ইফতার আয়োজন 🌙✨
#bangladeshnavy #bn #honour
#ramadan #bayofbengal #bob
#pride #navy #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার
আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবসে বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই সকল বীর সেনানিদের, যারা ২০০৯ সালে ঢাকার পিলখানায় সংঘটিত মর্মান্তিক ঘটনায় শহীদ হয়েছিলেন।
শহিদগণের অমর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। দেশমাতৃকার সেবায় আত্মোৎসর্গকারী এই বীর সন্তানদের সর্বোচ্চ ত্যাগ জাতি চিরকাল বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তাঁদের আত্মত্যাগ কেবল একটি দিনের স্মৃতি নয় এটি আমাদের সামরিক চেতনা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের স্থায়ী প্রেরণা। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আজও সেই আদর্শ বুকে ধারণ করে দায়িত্ব পালন করছে। শহীদ পরিবারের প্রতি বাংলাদেশ নৌবাহিনীর আন্তরিক সমবেদনা ও সম্মান।
দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে শহীদদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।
#bangladeshnavy #bangladesh 🇧🇩
#weremember #shohidsenadibosh
#bangladesharmedforces #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
🌙পবিত্র মাহে রমজানে মানবিকতার সেবায় বাংলাদেশ নৌবাহিনী🌙
সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের রহমত ও সম্প্রীতির বার্তা নিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের বিভিন্ন নৌঘাঁটি এলাকায় স্থাপিত কেন্দ্রগুলোর মাধ্যমে পুরো মাসজুড়েই সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সারাদিন রোজা রাখার পর অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে তুলে দেওয়া এই ইফতার কেবল একবেলার আহার নয়; এটি ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা এবং আন্তরিক ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পবিত্র রমজানের এই আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমা আমাদের সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। মানবিকতার এই মহতী উদ্যোগ অব্যাহত থাকুক নিরন্তর।
#ramadan #blessings
#bangladeshnavy ⚓🇧🇩
#iftar #navy #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সাথে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি (Blue Economy), সমুদ্রসম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত-শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে দুর্জয়।
Courtesy Call by the Chief of Naval Staff on the Honorable Prime Minister
On 21 February 2026, the Chief of Naval Staff paid a courtesy call on the Honorable Prime Minister of the Government of the People’s Republic of Bangladesh, Tarique Rahman. During the meeting, significant discussions took place regarding the security of the country's maritime boundaries, the protection of marine resources (Blue Economy) and the further modernization and capacity building of the Navy. The Honorable Prime Minister highly appreciated Bangladesh Navy for its professionalism, patriotism and relentless efforts in safeguarding the maritime borders.
Bangladesh Navy remains ever-vigilant and fully prepared to uphold the maritime sovereignty of Bangladesh-In War and Peace, Invincible at Sea.
#blueeconomy #maritimesecurity 🇧🇩 #bangladeshnavy #bangladesh #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
অমর একুশে ফেব্রুয়ারিতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
আজ ২১ ফেব্রুয়ারি ০০০১ ঘটিকায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের সাথে উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানগণ।
ফেব্রুয়ারির এই রক্তঝরা দিনটি আজ কেবল আমাদের জাতীয় শোকের দিন নয়, বরং এটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগের মাধ্যমেই আজ বিশ্ব দরবারে প্রতিটি মানুষের নিজ নিজ মাতৃভাষার অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার চেতনা জাগ্রত হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে সেই মহান ভাষা সৈনিকদের, যাদের ত্যাগ ও সংগ্রামের ফলে আজ আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা ও স্বাধীনভাবে কথা বলার অধিকার অর্জন করেছি। অমর একুশ আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম এবং আমাদের জাতীয় আত্মমর্যাদার প্রতীক। এটি আমাদের গর্ব, আমাদের আত্মবিশ্বাস এবং অনাগত ভবিষ্যতের নিরন্তর প্রেরণা।
#internationalmotherlanguageday 🇧🇩⚓
#21stfebruary #hpm #motherlanguageday
#bangladeshnavy #bangladesh #navy ⚓
#wreathlaying #bangladesharmedforces -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
প্রয়াত সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ হাসান আলী খান-এর ১৩তম মৃত্যুবার্ষিকী
আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ হাসান আলী খান-এর ১৩তম মৃত্যুবার্ষিকী। তিনি ১০ জানুয়ারি ২০০৫ থেকে ১০ ফেব্রুয়ারি ২০০৭ পর্যন্ত ১০ম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং বাহিনীর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ হাসান আলী খান-কে দেশ ও বাহিনীর প্রতি তাঁর অবদানের জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
#bangladeshnavy #navy 🇧🇩
#navalleader #bangladesh ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সশস্ত্র বাহিনী প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ
আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সাথে সশস্ত্র বাহিনীর প্রধানগণ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা সুদৃঢ়করণ এবং যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত-দৃঢ় প্রত্যয়ে, নির্ভীক অঙ্গীকারে।
Courtesy Call by the Chiefs of Armed Forces on the Honorable Prime Minister
On 19 February 2026, the Chiefs of the Armed Forces paid a courtesy call on the newly elected Honorable Prime Minister of the Government of the People’s Republic of Bangladesh, Tarique Rahman.
During the meeting, important discussions were held on safeguarding national sovereignty, strengthening national security and maintaining the highest level of preparedness under all circumstances. The Honorable Prime Minister highly appreciated the professionalism, discipline and sacrifices of the Armed Forces.
The Armed Forces remain ever ready-firm in resolve and fearless in commitment-to uphold the independence and sovereignty of Bangladesh.
#bangladesharmy #bangladeshnavy
#bangladeshairforce #armedforces
#commitmenttonation #bangladesh
#nationalsecurity #sovereignty 🇧🇩
#professionalexcellence #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা🌙
أهلاً وسهلاً يا رمضان 🌙 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সুবিশাল সমুদ্র থেকে সুউচ্চ আকাশ- দেশরক্ষায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী।
#bangladesh #bnhelicopter #aviation
#maritimesecurity #bangladeshnavy ⚓🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদায়ী সাক্ষাৎ করেন।
মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন দায়িত্বসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সময়ে নৌবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সমন্বিত ভূমিকার প্রশংসা করেন এবং নৌপ্রধানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
#chiefadviser #gob #navy 🇧🇩⚓
#bangladesh #bangladeshnavy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
From first light to sunset’s hue,
We rise with valor, born in dew.
#bangladesh #warship #sunsetatsea
#navy #goldenhour #bayofbengal 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
অবাধ ও শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ নৌবাহিনী-এর সদস্যরা। উপকূলীয় ও নদীবিধৌত দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ছিল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার সফল বাস্তবায়নে দেশের সাধারণ জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সর্বস্তরের মানুষের সমর্থন ও সহায়তায় উপকূলীয় অঞ্চলে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ নৌবাহিনী সদা নিয়োজিত। ⚓🇧🇩
#bangladeshnavy #peacefulelection
#bangladesharmedforce #election
#নির্বাচন #bangladesh 🇧🇩 #navy 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
#bangladeshnavy #election2026
#votewithoutfear #bangladesh
#freeandfairvoting #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ভয় নয়, আস্থার সঙ্গে ভোট দিন। আপনার ভোটেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ
এগিয়ে আসুন! ভোটকেন্দ্রে আপনার নিরাপত্তায় সোচ্চার বাংলাদেশ নৌবাহিনী। নির্বিঘ্ন, নিরাপদ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে রয়েছি আমরা।
দেশ ও জাতির জন্য সদা প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী। ⚓🇧🇩
#bangladeshnavy #election2026
#safevoting #votewithoutfear
#freeandfairelection #publicsafety
#bangladesh #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
০৫ লক্ষ পিস ইয়াবা জব্দ, টেকনাফে নৌবাহিনীর সফল অভিযান
আজ ০৯ ফেব্রুয়ারি ২০২৬ নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের আগেই তা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ০৫ (পাঁচ) লক্ষ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে নৌবাহিনীর আভিযানিক দল কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং ধাওয়া করে মাদকভর্তি বস্তাসমূহ আটক করে।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানা যায়। দেশের সার্বিক নিরাপত্তা জোরদারকরণ, অপরাধ দমন এবং সীমান্তবর্তী এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার থাকবে।
#bangladeshnavy #antidrugoperation
#drugfreebangladesh #teknaf ⚓🇧🇩💊
#maritimesecurity #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
যুক্তরাজ্যের সঙ্গে G2G চুক্তির আওতায় Bangladesh Navy-এর জন্য হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল HMS Enterprise ক্রয় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক।
#bangladeshnavy #hms_enterprise
#hydrographicsurvey #bangladesh
#navalmodernization #navy⚓🇧🇩🤝🇬🇧⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ১৭টি সংসদীয় আসনে ২৪টি উপজেলা ও ২টি সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করছে। এ প্রেক্ষিতে আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান চরফ্যাশন ও ভোলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টসমূহের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা দ্বারা আধুনিক নজরদারি, নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং কুইক রেসপন্স ফোর্স (QRF) ও হেলিকপ্টার সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
নিরাপদ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর।
#bangladeshnavy #election2026
#nationalelection #civilpowersupport
#maritimesecurity #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
যুক্তরাজ্য ও বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের G2G চুক্তির আওতায় আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ নৌ সদর দপ্তরে ০১টি ‘অফ দ্য শেলফ’ হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল (HMS Enterprise) ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি, যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এই জাহাজ সংযোজনের মাধ্যমে দেশের সামুদ্রিক জরিপ, নৌ-নেভিগেশন সহায়তা, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু-ইকোনমি কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
Contract Signed Between the United Kingdom and Bangladesh Navy for Procurement of a Hydrographic Survey Vessel
To enhance the operational capability of the Bangladesh Navy, a contract signing ceremony was held today, 8 February 2026, at Naval Headquarters under a Government-to-Government (G2G) agreement between United Kingdom and Bangladesh for the procurement of one “off-the-shelf” Hydrographic Survey Vessel (HMS Enterprise).
The ceremony was attended by the Chief of Naval Staff, Admiral M Nazmul Hassan, along with senior naval officials, representatives of the British High Commission, concerned officials from the United Kingdom and invited guests. The induction of this vessel is expected to significantly strengthen the country’s hydrographic survey operations, navigational support services, marine resource management and Blue Economy initiatives.
This acquisition marks an important milestone in the ongoing modernization and professional development of Bangladesh Navy.
#bangladeshnavy #hms_enterprise #navy
#hydrographicsurvey #navalmodernization #blueeconomy #bangladesh ⚓🇧🇩🤝🇬🇧⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযানে নৌবাহিনীর সফল অভিযান
দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোলা সদর কন্টিনজেন্টের নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী সকেট জামালের দুই সহযোগীকে আটক করা হয়। অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, লাইভ এ্যামুনেশন ও একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, একই দিনে ভিন্ন একটি অভিযানে মহেশখালী নৌ কন্টিনজেন্ট কর্তৃক কালারমারছড়া ইউনিয়নের পানেরছড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে একটি সন্ত্রাসীর বাসা তল্লাশি করে দেশীয় একনলা বন্দুক, তাজা কার্তুজসহ বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা পেশাদার, সতর্ক ও আপসহীন।
#bangladeshnavy #jointoperation
#antiterroroperation #bangladesh
#illegalarmsrecovery #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট ২০২৬
ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ কোর্সে তিন দিনব্যাপী ২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সমাপ্ত হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি, সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দেশ-বিদেশের ৭৫৫ জন গলফারের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে উইনার হিসেবে গ্যাঙ্গোম্বো টুভশিনটুগস, রানার-আপ হিসেবে রইস উদ্দিন সিদ্দিক এবং লেডিস উইনার হিসেবে মিসেস লি-হোয়া কিয়ং কৃতিত্বের সঙ্গে বিজয় অর্জন করেন।
টুর্নামেন্টটি ক্রীড়াস্পৃহা, পেশাদারিত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
#bangladeshnavy #golftournament
#squaregolftournament2026 #golf
#sportsmanship #kurmitolagolfclub
#golfclub #bangladesh🇧🇩 #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বরগুনায় মাননীয় নৌবাহিনী প্রধানের নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ে তৎপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বরগুনা জেলা সফর করেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে নৌবাহিনীর জাহাজ, ড্রোন নজরদারি ব্যবস্থা এবং কুইক রেসপন্স ফোর্স (QRF) সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর। ⚓🇧🇩
#bangladeshnavy #election2026 🗳
#nationalelection #navy #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী প্রধানের মাঠ পর্যায়ে পরিদর্শন
আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৬ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন করে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভায় দিকনির্দেশনা প্রদান করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপ্রাপ্ত ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন রয়েছে। পাশাপাশি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা, নিয়মিত টহল, ফুট পেট্রোলিং, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, কুইক রেসপন্স ফোর্স (QRF), হেলিকপ্টার ও সোয়াডস্ টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
ভোটাররা যেন নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। দেশের নিরাপত্তায়, জনগণের পাশে-সবসময় বাংলাদেশ নৌবাহিনী।
#bangladeshnavy #safeelection
#inaidtocivilpower #security
#coastalsecurity #election2026
#bangladesh 🇧🇩 #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর সফরে তিন বাহিনী প্রধান
আজ ৩ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গাজীপুর সফর করেন।
সফরকালে তিন বাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, পারস্পরিক সমন্বয় এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনকালে তিন বাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#bangladesharmedforces #bangladesharmy #bangladeshnavy #bangladeshairforce #electionsecurity #professionalism #coordination #bangladesh 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)
গত ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)-এর সম্মানিত প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা নওগাঁর পত্নীতলা এবং বগুড়ার সোনাতলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। তীব্র শীতপ্রবাহে কষ্টে থাকা দুস্থ ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে শতাধিক পরিবারের মাঝে উষ্ণতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় তিনি সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নেন এবং বলেন, "সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনএফডব্লিউএ-এর সামাজিক দায়বদ্ধতার অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।" উক্ত আয়োজনে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, বিএনএফডব্লিউএ সদস্যবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নৌবাহিনীর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিএনএফডব্লিউএ নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
#bnfwa #bangladeshnavy #humanity #wintersupport #communitycare #socialresponsibility #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইংয়ের ক্যাম্পাস উদ্বোধন
আজ ০২ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) উইং-এর আধুনিকায়নকৃত ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই ক্যাম্পাসটি কৌশলগত শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই স্থাপনাটি সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তঃবাহিনী কার্যক্রম বা ‘জয়েন্টশিপ’ জোরদারে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।
তিন বাহিনীর প্রধানদের উপস্থিতি সশস্ত্র বাহিনীর পেশাগত উৎকর্ষতা ও আন্তঃকার্যক্ষমতার গুরুত্বকে আরও স্পষ্টভাবে প্রতিফলিত করে। আধুনিক সামরিক শিক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণের পথে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
#bangladesharmedforces #afwc #militaryeducation #bangladesharmy #bangladeshnavy #bangladeshairforce -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। জনগণের সার্বিক সহযোগিতার ফলে একটি নিরাপদ, স্থিতিশীল ও আস্থাশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনী দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের প্রতিটি নাগরিক নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠিত হবে।
#bangladeshnavy #nationalelection ⚓
#bangladesh #security #democracy 🇧🇩
#lawandorder #electionsecurity 🗳️🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
জলদস্যুদের কবলে পড়া জেলেদের উদ্ধার করলো বাংলাদেশ নৌবাহিনী
বঙ্গোপসাগরের নীল জলরাশিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা সজাগ বাংলাদেশ নৌবাহিনী। সম্প্রতি কুতুবদিয়ার দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ২০ জন জেলেকে সফলভাবে উদ্ধার করেছে নৌবাহিনীর জাহাজ 'বানৌজা সুরমা'।
গত ২৮ জানুয়ারি ভোরে ১০-১২ জনের একটি জলদস্যু দল দেশীয় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে বোটের মাছ, জ্বালানি ও মূল্যবান মালামাল লুটে নেয়। দস্যুরা বোটটির ইঞ্জিন বিকল করে দিয়ে মাঝ সমুদ্রে ফেলে পালিয়ে যায়। সংবাদ পাওয়া মাত্রই 'বানৌজা সুরমা' দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটি শনাক্ত করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে বোটটিকে টেনে (Towing) নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয় এবং মেরামতের ব্যবস্থা করা হয়।
দেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
#bangladeshnavy #rescuemission #maritimesecurity #bayofbengal #navyhero #guardiansofthesea -
Bangladesh Navy
@BangladeshNavyX
From Legends of the Wave;
Sea Warriors Train to be Brave.
#1971war #freedomfighters #brave
#futureleaders #yr2026 #navy ⚓
#bangladeshnavy #bangladesh 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ২৯ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মান্যবর Mr. Brent T. Christensen এবং ডিফেন্স অ্যাটাশে Lt Col Michael R Chandler নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
Courtesy Call of Mr. Brent T. Christensen, Ambassador of USA to Bangladesh, with the Chief of Naval Staff
On 29 January, H.E. Mr. Brent T. Christensen, Ambassador of USA to Bangladesh, accompanied by Defence Attaché Lt Col Michael R Chandler, paid a courtesy call on the Chief of Naval Staff Admiral M Nazmul Hassan at the Naval Headquarters.
During the meeting, both sides exchanged views on strengthening bilateral relations and enhancing future strategic and professional cooperation between Bangladesh and USA.
#bangladeshnavy #usa ⚓
#courtesycall #ambassador
#bangladesh #navy 🇧🇩🤝🇺🇸 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির ৫ম সভা অনুষ্ঠিত
আজ ২৮ জানুয়ারি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এডহক কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় কমান্ডার ঢাকা নৌ অঞ্চলসহ ফেডারেশনের এডহক কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ছাড়াও বাংলাদেশ স্কুল স্পোর্টস ফেডারেশনের সাথে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মধ্যে MoU (সমঝোতা চুক্তি) স্বাক্ষর সংক্রান্ত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়াঙ্গনের উন্নয়ন, বিশেষ করে সাঁতারসহ বিভিন্ন খেলায় দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
#bangladeshnavy #chiefofnavalstaff #bangladeshswimmingfederation 🏊♂️ #bangladesh #sport #development ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Join Bangladesh Navy!!!
২০২৭-এ অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করুন।
For details, visit our website
joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #leadership
#courage #pride #patriotism #navy
#bangladeshnavy #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে সেনাসদরে মাননীয় প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা
আজ সেনাসদরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর সাথে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে মাননীয় প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
#nationalelection2026 #armedforces 🇧🇩
#professionalism #neutrality #bangladesh
#bangladesharmy #bangladeshairforce ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Congratulations Bangladesh women's team!
অভিনন্দন বাংলাদেশ নারী দল!
#bangladeshnavy #bff
#champions #futsal ⚽
#saff26 #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
প্রয়াত সাবেক বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন নুরুল হক–এর ৫ম মৃত্যুবার্ষিকী
আজ সাবেক বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন নুরুল হক-এর ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৭২ সালের ৭ এপ্রিল থেকে ১৯৭৩ সালের ৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রথম চিফ অব নেভাল স্টাফ হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে নৌবাহিনীর নেতৃত্ব প্রদান করেন। তাঁর নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের নৌবাহিনীর পথচলা সূচিত হয়। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ত্যাগ করে স্বাধীন বাংলাদেশের সেবায় আত্মনিয়োগ করেন এবং নৌবাহিনীর ভিত্তি স্থাপনে অনন্য ভূমিকা রাখেন।
প্রয়াত সাবেক নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন নুরুল হক-এর দেশ ও বাহিনীর প্রতি অসামান্য অবদানের জন্য বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছে এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছে।
#bangladeshnavy #firstcns 🇧🇩
#navalleader #bangladesh ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ ২ জন আটক
টেকনাফের সদর ইউনিয়নস্থ নাইট্যংপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী রোহিঙ্গা হামিদুল্লাহকে আটক করা হয়।
পরবর্তী তল্লাশিতে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ, ১টি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড গুলি, ১২৬ পিস ইয়াবা, ২ সেট ওয়াকি-টকি এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃত ও জব্দকৃত সামগ্রী টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র চোরাচালান ও সন্ত্রাস দমনে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। দেশের আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #bangladesh 🇧🇩
#antidrugdrive #navyoperation
#navyinaction #safebangladesh⚓
#stopdrugs #prideofnation #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
ডিএসসিএসসি ২০২৬-এর বিদেশি প্রতিনিধি দলের নৌ সদর দপ্তর পরিদর্শন
আজ ২২ জানুয়ারি ২০২৬ তারিখ ডিএসসিএসসি ২০২৬ কোর্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিদেশি প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তাঁদের বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। উক্ত পরিদর্শন কর্মসূচির মাধ্যমে পারস্পরিক পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
Visit of Foreign Delegates of DSCSC 2026 to Naval Headquarters
On 22 January 2026, 'Overseas Course Participants' from various countries participating in the DSCSC 2026 course visited Bangladesh Navy Headquarters. During the visit, they were briefed on the organizational structure, roles and operational activities of Bangladesh Navy. The visit is expected to enhance mutual professional exchange and further strengthen international military cooperation.
#bangladeshnavy #dscsc2026
#unity #friend #navaldiplomacy
#bangladesh 🇧🇩 #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
We mourn the sad demise of Commander Mohammad Ahtashamul Haq Khan, (H1), psc, BN
বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মোহাম্মদ এহতেশামুল হক খান, (এইচ১), পিএসসি, বিএন-এর অকাল মৃত্যুর সংবাদে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
إنا لله وإنا إليه راجعون
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ ২১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ২১১৫ ঘটিকায়, ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত থাকাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল প্রয়াণে বাংলাদেশ নৌবাহিনী হারিয়েছে একজন নিবেদিতপ্রাণ, সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তাকে। মরহুমের নামাজে জানাযা আগামীকাল জোহরের নামাজের পর নৌ সদর দপ্তর মসজিদে অনুষ্ঠিত হবে। অতঃপর বনানী সামরিক কবরস্থানে মরহুমকে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে।
বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। -
Bangladesh Navy
@BangladeshNavyX
নিরাপদ ভোট, নিশ্চিত অধিকার
জনগণের ভোটকেন্দ্রের নিরাপত্তায় জল কিংবা স্থলে সর্বত্র অবিচল বাংলাদেশ নৌবাহিনী। সুষ্ঠু নির্বাচনই শক্তিশালী বাংলাদেশের ভিত্তি।
সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দেশের প্রতি দায়বদ্ধতায় অটল।
#bangladeshnavy #safevoting
#democracy #nationalelection
#bangladesh 🇧🇩 #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজ ২০ জানুয়ারি নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী H.E. Matteo Perego Di Cremnago। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মান্যবর Antonio Alessandro-সহ সফরসঙ্গীরা।
সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
Courtesy Call on the Chief of Naval Staff by the Deputy Minister of Defence of Italy
Today, 20 January, at Naval Headquarters, H.E. Matteo Perego Di Cremnago, Under Secretary for Defence (Deputy Minister of Defence) of Italy, paid a courtesy call on the Hon’ble Chief of Naval Staff of Bangladesh Navy. H.E. Antonio Alessandro, Ambassador of Italy to Bangladesh, along with other members of the delegation, was also present.
The meeting focused on bilateral defence cooperation, issues of mutual interest and further strengthening Bangladesh–Italy relations.
#bangladeshnavy #navy #italy ⚓⚓
#courtesycall #bangladesh 🇧🇩🤝 🇮🇹 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আপনার ভোট আপনার অধিকার, গণতন্ত্রকে করুন শক্তিশালী। শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে সদা তৎপর বাংলাদেশ নৌবাহিনী—আপনার পাশে, আপনার আস্থায়। 🇧🇩⚓
#safevoting #peacefulelection
#democracy #electionsecurity
#bangladeshnavy #publictrust 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক
দেশের সার্বিক নিরাপত্তা ও আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে টেকনাফ উপজেলাস্থ নাজির পাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ অভিযান পরিচালনা করে। এসময় শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর জন্য চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি করে ০২ টি বিদেশি পিস্তল, ০৩ রাউন্ড পিস্তলের তাজা গোলা, ০২ টি শর্টগানের তাজা গোলাসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায় ও জোর পূবর্ক জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলার পাশাপাশি টেকনাফ থানায় একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
সন্ত্রাসী মুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে।
#bangladeshnavy #teknaf #navy ⚓🇧🇩
#illegalarms #security #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার-এর শুভ উদ্বোধন
শিক্ষার মাধ্যমে আগামীর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সাভারে যাত্রা শুরু করলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার। আজ রবিবার ১৮ জানুয়ারি ২০২৬, সাভারের বিরুলিয়ার ছোটকালিয়াকৈরে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাবৃন্দ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের নিরাপত্তার পাশাপাশি মানসম্মত শিক্ষা ও মানবিক উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।
‘শিক্ষাই প্রগতি’—এই মূলমন্ত্রে আধুনিক শিক্ষা পরিবেশে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই এর লক্ষ্য।
শিক্ষার আলোয় ভবিষ্যৎ নির্মাণে এই পথচলা হোক দৃঢ় ও সফল।
#bangladeshnavy #bncollegesavar
#bnschoolsavar #qualityeducation
#nationbuilding #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
কান্ডারী হুশিয়ার!!!
#bangladesh #warship
#bangladeshnavy #bn
#3dnavy #modernnavy
#swads #submarine 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৬-বি ডিইও ব্যাচে এবং ২০২৭-এ ব্যাচে অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন।
দেশমাতৃকার নিরাপত্তায় নিয়োজিত করুন নিজেকে। শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মত্যাগের মাধ্যমে গড়ে তুলুন এক মহিমান্বিত ভবিষ্যৎ।
For details please visit:
🔗joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #servewithpride
#joinbangladeshnavy #futureleaders
#invincibleatsea #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (NIHOM) এর শুভ উদ্বোধন
আজ ১৫ ই জানুয়ারি, মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান খুলনায় নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (NIHOM)-এর শুভ উদ্বোধন করেন। নৌ কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও NSDA-এর নীতিমালা অনুসরণে পরিচালিত এই আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি হসপিটালিটি ও ট্যুরিজম খাতে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেকারি ও পেস্ট্রি প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস—এই তিনটি NSDA অনুমোদিত কোর্সের মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক অবকাঠামো, সুসজ্জিত কিচেন ও আবাসন সুবিধা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে কোর্স সম্প্রসারণ ও শিল্পখাতের সঙ্গে MoU-এর মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই NIHOM-এর লক্ষ্য।
বাংলাদেশ নৌবাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব ও আধুনিক প্রশিক্ষণের সমন্বয়ে জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে আরেকটি দৃঢ় পদক্ষেপ।
#bangladeshnavy #nihom #development
#skill #hospitality #bangladesh #navy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নতুন শক্তি, নৌবহরে যুক্ত হলো এলসিটি–১০১
নৌবাহিনীর আধুনিকায়ন এবং নৌবহরের ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক ০৩টি ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি)–১০১ এর লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জানুয়ারি খুলনায় আয়োজিত অনুষ্ঠানে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে এলসিটির উদ্বোধন করেন। উপকূলীয় ও এফিবিয়াস অপারেশনের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এলসিটি–১০১। এটি একযোগে ৬টি ট্যাংক অথবা ১২টি এপিসি কিংবা ১৮টি সামরিক যান বহনে সক্ষম।
রূপসা নদীর তীরে অবস্থিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড একটি আন্তর্জাতিক মানসম্পন্ন রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান, যা নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজ নির্মাণে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। ISO নির্দেশনা অনুসরণ, আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটির তত্ত্বাবধান, আধুনিক অবকাঠামো ও দক্ষ জনবলের মাধ্যমে খুলনা শিপইয়ার্ড আজ দেশের প্রতিরক্ষা শিল্পে একটি আস্থার নাম।
নিজস্ব সক্ষমতায় এলসিটি নির্মাণের এই সাফল্য বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল শক্তি বৃদ্ধির পাশাপাশি দেশের জাহাজ নির্মাণ শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষের এক সুস্পষ্ট প্রমাণ।
#bangladeshnavy #ksy 🇧🇩⚓
#maritimestrength #khulna
#navy #bangladesh #lct101 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সেন্টমার্টিন্সে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
বাংলাদেশ নৌবাহিনীর মানবিক দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় বানৌজা খালিদ বিন ওয়ালিদ গত ১৪ জানুয়ারি ২০২৬, সেন্টমার্টিন দ্বীপের “সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ” মাঠ প্রাঙ্গণে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এই ক্যাম্পেইনে নৌবাহিনীর দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে শিশু, নারী ও পুরুষ সহ সর্বমোট ১০৪ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কৃতজ্ঞতা প্রকাশ এ উদ্যোগের মানবিক তাৎপর্যকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
বাংলাদেশ নৌবাহিনী—দেশের নিরাপত্তার পাশাপাশি মানুষের পাশে, সবসময়।
#bangladeshnavy #medicalcamp
#saintmartin #bangladesh #navy 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাদকবিরোধী অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সফল যৌথ অভিযান
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে, আজ ১৪ জানুয়ারি ২০২৬, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন অটোরিকশা তল্লাশি করে ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও যানবাহন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
মাদকমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
#bangladeshnavy #antismuggling
#jointoperation #maritimesecurity
#inaidtocivilpower #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহান বিজয় দিবসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের অনন্য অর্জন
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁওয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এক ব্যতিক্রমধর্মী প্যারাশুট জাম্প আয়োজন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সশস্ত্র বাহিনীর ৫৩ জন প্রশিক্ষিত প্যারাট্রুপার—সর্বমোট ৫৪ জন—একযোগে ৫৪টি জাতীয় পতাকাসহ ফ্রি-ফল প্যারাশুট জাম্প সম্পন্ন করেন।
এই ঐতিহাসিক অভিযানের মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক “Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে বিশ্বরেকর্ডধারী ও অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি অর্জন করে—যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক পতাকা বহন করে প্যারাশুট জাম্পের অনন্য আন্তর্জাতিক দৃষ্টান্ত।
এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে মহান বিজয় দিবসকে বিশ্বমঞ্চে স্মরণীয় করে তোলে বাংলাদেশের অকুতোভয় সন্তানরা। বাংলাদেশ নৌবাহিনী অভিনন্দন জানায় পুরো দেশবাসীকে এই ঐতিহাসিক অর্জনের জন্য।
#bangladesharmedforcesdivision
#bangladesharmy
#bangladeshnavy
#bangladeshairforce
#guinnessworldrecord -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ১২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মান্যবর Mr. Saida Shinichi নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
Courtesy Call of H.E. Mr. Saida Shinichi, Ambassador of Japan to Bangladesh, with the Chief of Naval Staff
H.E. Mr. Saida Shinichi, Ambassador of Japan to Bangladesh paid a courtesy call on the Chief of Naval Staff Admiral M Nazmul Hassan at the Naval Headquarters.
During the meeting, both sides exchanged views on strengthening bilateral relations and enhancing future strategic and professional cooperation between Bangladesh and Japan.
#bangladeshnavy #japan
#friendship #diplomacy ⚓
#bangladesh #navy 🇧🇩🤝🇯🇵 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Steel wings over blue horizons,
Guarding the sea with unwavering resolve.
#navy #aviation #helicopter
#bluesky #navalaviation #sea
#bangladeshnavy #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Heroes of the darkest time,
When there is no light.
Would you dare to rise,
To the flare—to the light?
#swads #bangladeshnavy #hero
#navalcommandos #specialforce
#paratroopers #eliteforce #glory
#sacrifice #bangladesh #navy 🇧🇩⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭ এ ব্যাচে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন
দেশমাতৃকার নিরাপত্তায় নিয়োজিত করুন নিজেকে। শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মত্যাগের মাধ্যমে গড়ে তুলুন এক মহিমান্বিত ভবিষ্যৎ।
For details please visit:
🔗joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #servewithpride
#joinbangladeshnavy #futureleaders
#invincibleatsea #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
'আশার আলো ঢাকা'- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি বিশেষায়িত সেবামূলক শিক্ষাপ্রতিষ্ঠান।
#bangladeshnavy #asharalodhaka
#bnfwa #specialneeds #children
#inclusiveeducation #autismawareness
#bangladesh 🇧🇩 #navy⚓🇧🇩⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার অংশ হিসেবে আজ ০৫ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা’র উদ্যোগে ঢাকা মিরপুর-১৪ নাবিক আবাসিক এলাকায় গরীব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষসহ সমাজের অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। সংঘের নিজস্ব অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে প্রেসিডেন্ট উপস্থিত সকলের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় বিএন লেডিস ক্লাব ঢাকা ও বিএনএফডব্লিউএ ঢাকা’র চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ এবং ঢাকা নৌ অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিএনএফডব্লিউএ দেশের সামাজিক উন্নয়নে নিয়মিত ভূমিকা রেখে চলেছে।
#bnfwa #winterclothesdistribution ❄️
#humanity #welfare #bangladeshnavy
#society #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ঢেউয়ের নিচে সাহসের অভিযান 🌊
-নেভি ডাইভার ⚓
Fearless beneath the waves 🌊
-Navy Diver ⚓
#diver #navy #courage #blue
#bangladeshnavy #bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘আশার আলো ঢাকা’-এর শুভ উদ্বোধন
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ঢাকার খিলক্ষেত এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’-এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আজ।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং প্রেসিডেন্ট, বিএনএফডব্লিউএ নাদিয়া সুলতানা।
এই বিশেষায়িত প্রতিষ্ঠানটিতে অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ক্যাটাগরির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানসিক বিকাশে আধুনিক ও উপযোগী সেবা প্রদান করা হবে।
বিশেষ শিশুদের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর এই মহৎ উদ্যোগ একটি মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনের এক দৃঢ় অঙ্গীকার।
Inauguration of ‘Ashar Alo Dhaka’ for Children with Special Needs
Under the initiative of the Bangladesh Navy Family Welfare Association (BNFWA), the construction work of a specialized institution named ‘Ashar Alo Dhaka’ for children with special needs has been formally inaugurated at Khilkhet, Dhaka.
The inauguration ceremony was graced by the Honourable Adviser to the Ministry of Social Welfare of the Interim Government of the People’s Republic of Bangladesh, Ms. Sharmeen S. Murshid, as the Chief Guest, who officially inaugurated the construction work. Admiral M Nazmul Hassan, Chief of Naval Staff and Ms. Nadia Sultana, President of BNFWA, were present as Special Guests.
The institution will provide modern and appropriate educational, healthcare and psychological development services for children with special needs, including those with autism, cerebral palsy, down syndrome and other conditions.
This noble initiative of Bangladesh Navy reflects a strong commitment to the welfare of special children and the development of a compassionate and responsible society.
#bangladeshnavy #asharalodhaka
#bnfwa #specialneedschildren
#inclusiveeducation #autismawareness
#bangladesh🇧🇩 #navy⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২৭৩ জনকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী
সমুদ্রপথে অবৈধ মানবপাচার রোধ, চোরাচালান দমন ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৩ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'স্বাধীনতা' সেন্টমার্টিন্স ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ কর্তৃক টহল চলাকালীন একটি সন্দেহভাজন কাঠের বোটকে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে কাঠের বোটটি তল্লাশি করে অবৈধভাবে বিদেশগামী মানবপাচারকারী সদস্যসহ সর্বমোট ২৭৩ জনকে আটক করা হয়। উল্লেখ্য, জব্দকৃত বোটটিতে ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
দেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার রোধ ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।
#bangladeshnavy #humantrafficking
#maritimesecurity #stmartin #navy ⚓
#rescueoperation #bangladesh 🌊🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Through stormy tides or waters calm,
We keep our motherland safe from harm.
In War & Peace, Invincible at Sea
-Bangladesh Navy⚓
#bangladesh #navy #seapower
#warship #bangladeshnavy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
⚓JOIN BANGLADESH NAVY⚓
বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭ এ ব্যাচে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। সমুদ্রের অবারিত সম্ভাবনায় গড়ে তুলুন নেতৃত্ব, শৃঙ্খলা ও গৌরবের পরিচয়।
For details, visit:
🔗 joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #officercadet
#leadership #discipline #patriotism
#bangladesh #bangladeshnavy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Silent storm beneath the sea,
Unseen guardian of Bangladesh Navy.
#bangladeshnavy #threedimension
#guardian #submarine #navy 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Happy New Year 2026
Bangladesh Navy extends warm greetings to all citizens of Bangladesh and Bangladeshi expatriates worldwide.
May the new year bring peace, prosperity, and success.
#bangladeshnavy #newyear2026
#bangladesh 🇧🇩 #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
আজ ৩১ ডিসেম্বর ২০২৫, রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক সরকার প্রধান বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৬৩০ ঘটিকায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর নেতৃত্বে পিজিআর, সেনা, নৌ ও বিমান বাহিনী কন্টিনজেন্ট এর গার্ড অব অনার-এর মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে চিরবিদায় জানানো হয়।
নামাজে জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টা, তিন বাহিনী প্রধানগণ, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র জনাব তারেক রহমান ও পরিবারবর্গ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ নৌবাহিনী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির ১৫ তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আজ, ২৮ ডিসেম্বর চট্টগ্রামের বানৌজা ঈসা খানে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির (NHC) ১৫তম সভা অনুষ্ঠিত হয়। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, নিরাপদ নৌ-নেভিগেশন এবং সামুদ্রিক কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, সরকারি-বেসরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে সমুদ্রগামী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতি বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও সমুদ্র জরিপ, অফশোর স্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, বন্দর উন্নয়ন, জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলা, MSDI ও MSP প্রণয়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আন্তর্জাতিক মানসম্পন্ন হাইড্রোগ্রাফিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনী ২০২৫–২০২৭ মেয়াদে North Indian Ocean Hydrographic Commission (NIOHC)-এর সভাপতির দায়িত্ব পালন করছে, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
#bangladeshnavy #hydrography
#navy #maritimeresearch ⚓⚓
#blueeconomy #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
BIMRAD-এর পঞ্চম Executive Committee (EC) সভা অনুষ্ঠিত
আজ ২৮ ডিসেম্বর, ঢাকায় BIMRAD সেমিনার হলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (BIMRAD) এর পঞ্চম Executive Committee (EC) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও BIMRAD-এর Chief Patron এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাবৃন্দ এবং BIMRAD-এর Chairman ও Director General উপস্থিত ছিলেন।
জাতীয় মেরিটাইম স্বার্থ সুরক্ষায় গবেষণার ভূমিকা অনস্বীকার্য। সভায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য Blue Economy, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার এবং Maritime Security নিশ্চিতকরণে গবেষণার তাৎপর্য বিশেষভাবে তুলে ধরা হয়। এছাড়া সভায় পলিসি-ওরিয়েন্টেড গবেষণা এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়।
এ সভার মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য BIMRAD-এর স্ট্র্যাটেজিক রোডম্যাপ, গবেষণার অগ্রাধিকার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। একটি জাতীয় মেরিটাইম Think Tank হিসেবে BIMRAD-এর গবেষণামূলক অবদান ও সক্ষমতা বৃদ্ধিতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
#bangladeshnavy #bimrad #navy ⚓
#maritimeresearch #blueeconomy 🌊#maritimesecurity #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে ০১টি বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গত ২৬ ডিসেম্বর, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কর্তৃক বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ডিজেল ও সিমেন্ট বোঝাই ০১টি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন চোরাকারবারীকে আটক করা হয়। কুতুবদিয়া বাতিঘর থেকে আনুমানিক ২৩ নটিক্যাল মাইল দূরে অঙ্কিতা অন্বেষা নামক ইঞ্জিনচালিত বোটটি তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে রাখা ১,০০০ লিটার ডিজেল এবং ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
পরবর্তীতে জব্দকৃত বোট, মালামাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমন এবং সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
#bangladeshnavy #specialops
#antismuggling #maritimesecurity
#sovereignty #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বুড়িগঙ্গায় লঞ্চ ও বাল্কহেড সংঘর্ষ: নৌবাহিনী ডুবুরি দলের বিশেষ উদ্ধার অভিযান
আজ ২৬ ডিসেম্বর আনুমানিক সকাল ০৭০০ ঘটিকায় নারায়ণগঞ্জের ধর্মগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ‘সুন্দরবন-১৬’ ও বাল্কহেড ‘এমভি কাশফা স্নেহা’-এর সংঘর্ষে ৫ জন শ্রমিকসহ বাল্কহেডটি ডুবে যায়। সংবাদ পাওয়া মাত্রই উদ্ধারকল্পে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল ও বোট দ্রুত ঘটনাস্থলে মোতায়েন হয়। নৌবাহিনীর ডুবুরি দল তল্লাশি চালিয়ে ৩ জন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই যৌথ অভিযানে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ সহায়তা প্রদান করে। উদ্ধারকৃত মরদেহ পাগলা পুলিশ ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। -
Bangladesh Navy
@BangladeshNavyX
Serving with pride
Guarding every tide 🌊
Honour before comfort; Country before self 🇧🇩
#bangladesh #bangladeshnavy
#navylife #commando #swads
#navy #honour #pride #hero 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিশেষ সতর্কতা!!! বিশেষ সতর্কতা!!!
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ কর্তৃক বঙ্গোপসাগরের নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ হবে। এ সময় নিরাপত্তার স্বার্থে সকল নৌযান, বাণিজ্যিক জাহাজ, কোস্টার, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ ও সতর্ক করা হচ্ছে।
তথ্যটি শেয়ার করে জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ নৌবাহিনীকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
#bangladeshnavy #exercise
#safety #alert #firing #bmfa
#awareness #bangladesh ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
🎄বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকলকে বড়দিনের শুভেচ্ছা ✨
🎄Merry Christmas to all from Bangladesh Navy ✨
#christmas #bangladeshnavy
#festive #joy #peace 🎄⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড-এর নবনির্মিত অত্যাধুনিক 'সার্চ এন্ড রেসকিউ ভেসেল'
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের সক্ষমতা ও নিরাপত্তা জোরদারে বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক নির্মিত অত্যাধুনিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বিশেষায়িত জাহাজটি মোংলা বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কার্যক্রমকে সঞ্চার করবে নতুন গতিতে। পোর্ট চ্যানেল, সুন্দরবন ও গভীর সমুদ্রে যে কোন জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান (Search and Rescue), দুর্ঘটনাকালীন জরুরি চিকিৎসা সহায়তা (Medical Evacuation) এবং বিপদগ্রস্ত জাহাজকে সহায়তা প্রদানে বিশেষায়িত এই জাহাজটি অগ্রণী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ডে আন্তর্জাতিক মানের এই জাহাজ নির্মাণ, প্রকৌশল খাতে বাংলাদেশের স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত।
#monglaport #khulnashipyard #navy
#searchandrescue #bangladeshnavy
#maritimesafety #blueeconomy 🚢
#madeinbangladesh #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
⚓JOIN BANGLADESH NAVY⚓
সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৬-বি ডিইও ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন। সমুদ্রের অবারিত সম্ভাবনায় গড়ে তুলুন নেতৃত্ব, শৃঙ্খলা ও গৌরবের পরিচয়।
For details, visit:
🔗 joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #officercadet
#leadership #discipline #patriotism #bangladesh #bangladeshnavy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ৭১ সদস্যের দক্ষিণ সুদানের উদ্দেশ্যে যাত্রা
আজ ২২ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ নৌবাহিনীর ৭১ সদস্যের একটি কন্টিনজেন্ট বিশ্বশান্তি রক্ষায় অংশ নিতে ঢাকা থেকে দক্ষিণ সুদানের উদ্দেশ্যে যাত্রা করেছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দীর্ঘদিন ধরে দক্ষিণ সুদানের প্রত্যন্ত অঞ্চলে মানবিক সহায়তা পরিবহন, নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ, জলদস্যুতা প্রতিরোধ, উদ্ধার ও অগ্নিনির্বাপণসহ বহুমুখী গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করে আসছে।
তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর গৌরবোজ্জ্বল অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আরও সুদৃঢ় করছে।
#bangladeshnavy #un
#unmiss #peacekeepers
#worldpeace #southsudan
#bangladesh #navy 🇧🇩🇺🇳⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতির কৃতী সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান
এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম (অবঃ)–এর নামাজে জানাজা আজ যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।
নামাজে জানাজায় মাননীয় প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানবৃন্দসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে এই মহান বীরের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অসামান্য অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
বাংলাদেশ নৌবাহিনী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
#baf #airforce #akkhandker
#liberationwar #1971war
#freedomfighter #hero #bn
#fighter #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
সময় বৃদ্ধি!!! ভর্তি চলছে!!!
বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত Navy Institute of Hospitality Management (NIHOM), সোলাম, খুলনায় ০৩ (তিন) মাস মেয়াদি বিভিন্ন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:
★ ওয়েবসাইট: nihom25.com/frontend/index.html
★ মোবাইল: ০১৭৬৯৮৩৪৯১২
★ ই-মেইল: nihom25@gmail.com
#bangladeshnavy #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতির অশ্রুসিক্ত শ্রদ্ধায় বীর শান্তিরক্ষীদের শেষ বিদায়
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় আবেই এলাকায় সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর নামাজে জানাজা আজ ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে যথাযথ ধর্মীয় ও সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। নামাজে জানাজা শেষে শহীদদের পরিবার, উপস্থিত সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় শহীদ শান্তিরক্ষীদের প্রতি সম্মান নিবেদন করেন।
বিশ্বশান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান ও ভাবমূর্তি সমুন্নত রাখতে জীবন উৎসর্গকারী এই বীর সন্তানরা ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবেন। তাঁদের এই ত্যাগ আগামী প্রজন্মের জন্য দেশপ্রেম, সাহস ও দায়িত্ববোধের অনন্য অনুপ্রেরণা।
বাংলাদেশ নৌবাহিনী এই অকুতোভয় বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করছে।
#peacekeepers #martyrs #bdarmy
#bangladesh #bangladeshnavy #un
#sudan #heroes #honour ⚔️🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম (অবঃ) এর মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনীর গভীর শোক প্রকাশ
মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার, বীর উত্তম (অবঃ) আজ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই মহান বীরের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
#baf #airforce #akkhandker
#liberationwar #1971war 🇧🇩
#freedomfighter #hero #bn
#fighter #bangladesh #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনীর অভিযান: ১০,০০০ পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ
In Aid to Civil Power এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়িতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।
অভিযানে সন্ত্রাসী মিজানের বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ধারালো অস্ত্রসহ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের জন্য মাদক ও অস্ত্রসহ সকল প্রকার দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #inaidtocivilpower ⚓
#teknaf #coxsbazar #firearms #safety
#operation #bangladesh #navy 🇧🇩🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
অবৈধভাবে মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর হাতে দুটি বোটসহ ১৭৫০ বস্তা সিমেন্ট ও চোরাকারবারী আটক
গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট এবং ২৩ জন চোরাকারবারীকে আটক করে। সন্দেহজনক বোট দুটি তল্লাশি করে ১৭৫০ বস্তা সিমেন্ট এবং ৩২ টি মোবাইল ফোনসহ এই চোরাকারবারীদের আটক করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'শহীদ মহিবুল্লাহ'। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।
দেশের সার্বভৌমত্ব ও সম্পদের সুরক্ষায় সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী অবিচলভাবে কাজ করে চলছে।
#bangladeshnavy #specialops
#antismuggling #operation 🇧🇩
#maritimesecurity #kutubdia
#security #bangladesh #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
অবৈধভাবে মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর হাতে দুটি বোটসহ ১৭৫০ বস্তা সিমেন্ট ও চোরাকারবারী আটক
গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট এবং ২৩ জন চোরাকারবারীকে আটক করে। সন্দেহজনক বোট দুটি তল্লাশি করে ১৭৫০ বস্তা সিমেন্ট এবং ৩২ টি মোবাইল ফোনসহ এই চোরাকারবারীদের আটক করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'শহীদ মহিবুল্লাহ'। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।
দেশের সার্বভৌমত্ব ও সম্পদের সুরক্ষায় সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী অবিচলভাবে কাজ করে চলছে।
#bangladeshnavy #specialops
#antismuggling #operation 🇧🇩
#maritimesecurity #kutubdia
#security #bangladesh #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিজয়ের দিনে নৌবাহিনীর যুদ্ধ জাহাজে দেশের মানুষের পদচারণা
মহান বিজয় দিবসে বাংলাদেশ নৌবাহিনী জনগণের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগ করে নিতে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা, বরিশাল ও পটুয়াখালীতে নৌবাহিনীর নির্ধারিত জাহাজে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি বিজয় দিবসকে করে তোলে আরও অর্থবহ।
পরিদর্শনকালে আগত অতিথিবৃন্দ নৌবাহিনীর ভূমিকা ও কর্মপরিধি , আধুনিক যুদ্ধ সক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
#bangladeshnavy #victoryday2025
#warshipvisit #navy #lifeinnavy ⚓
#pride #service #maritimesecurity
#bangladesh #navy #forpeople 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিজয়ের ৫৪তম বর্ষে সশস্ত্র বাহিনীর অবিস্মরণীয় আয়োজন
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত অংশগ্রহণে বিজয়ের উল্লাসে মুখরিত হয় বাংলার আকাশ। সর্বমোট ৫৪ জন অকুতোভয় প্যারাট্রুপার ১০,০০০ ফুট উচ্চতা থেকে জাতীয় পতাকা হাতে প্যারাজাম্পের মাধ্যমে সৃষ্টি করেন এক ঐতিহাসিক মুহূর্ত।
একই সঙ্গে আকাশজুড়ে সশস্ত্র বাহিনীর অত্যাধুনিক বিমানের মনোমুগ্ধকর প্রদর্শন এবং মাটিতে ব্যান্ড দলের গৌরবময় ঝংকারে পরিণত হয় বিজয় দিবসের উদযাপন এক মহিমান্বিত উৎসবে। প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দেশবাসী প্রত্যক্ষ করে গর্ব, শৃঙ্খলা ও সাহসের এক অনন্য প্রদর্শনী।
মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় উদ্ভাসিত হয়ে বিজয়ের ৫৪তম বর্ষে সম্মিলিত এই উদযাপন চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। 🇧🇩🇧🇩🇧🇩
#বিজয়দিবস #victoryday #bangladesh
#jointforce #bangladesharmedforces
#army #navy #airforce #airshow⚓🇧🇩
#bandshow #paratroopers #parajump -
Bangladesh Navy
@BangladeshNavyX
The Glory of Victory!
#bangladesh #bangladeshnavy #navy
#victory #victoryday #16december⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Making History
54 Flags, One Nation 🇧🇩
#ba #bn #baf #bangladesh ⚓
#bangladeshnavy #navy #afd -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহান বিজয় দিবসে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির অকুতোভয় সন্তানদের আত্মত্যাগ ও দেশপ্রেমকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
#victoryday #bn #ba #baf 🇧🇩
#bangladesh #navy #bdnavy⚓
#army #airforce #jointforces
#bangladesharmedforces #afd -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহান বিজয় দিবসের শুভেচ্ছা ⚓🇧🇩
#bangladesh #bangladeshnavy #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে মেরিটাইম মিউজিয়াম ১৩০০ ঘটিকা থেকে ১৬০০ ঘটিকা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ নৌ বাহিনীর ইতিহাস ও ঐতিহ্য জানতে সবাইকে আমন্ত্রণ।
#bangladeshnavy #victoryday 🇧🇩
#bijoydibosh #maritimemuseum ⚓
#navalheritage #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতে ঐতিহাসিক প্যারাজাম্প ও ফ্লাই পাস্টে অংশগ্রহণকারী নৌ সদস্যরা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার ৫৪ বছর পূর্তি স্মরণে আয়োজিতব্য বিশেষ ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পে অংশগ্রহণকারী নৌ সদস্যরা আজ সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নৌবাহিনী প্রধান অংশগ্রহণকারী নৌ সদস্যদের সাফল্য কামনা করেন এবং তাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করেন।🇧🇩
#victoryday #2025 #bijoydibosh
#parajump #bangladesh #navy⚓
#pride #nation #bangladeshnavy -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর বাদক দলের বিশেষ পরিবেশনা
আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের গৌরবোজ্জ্বল দিনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে সশস্ত্র বাহিনীর এবং বাংলাদেশ নৌবাহিনীর বাদক দল আয়োজন করছে বিশেষ বাদ্য পরিবেশনা। দেশাত্মবোধক সুরের মূর্ছনায় মেতে উঠতে চলে আসুন আপনার নিকটস্থ ভেন্যুতে।
#bangladeshnavy #orchestra #victory
#celebration #khulna #chattogram 🇧🇩
#music #band #bangladesh #navy 🥁⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
চোখ রাখুন বাংলার নীল আকাশে
বাংলাদেশ নাম লিখবে ইতিহাসে!!
১৬ ডিসেম্বর-বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫৪ তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সর্বমোট ৫৪ জন অকুতোভয় প্যারাট্রুপার গড়তে যাচ্ছে এক অনন্য ইতিহাস। তারা ১০,০০০ ফুট উচ্চতা থেকে জাতীয় পতাকা নিয়ে জাম্প করবেন যা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এছাড়াও, আকাশ মুখরিত হবে সশস্ত্র বাহিনীর অত্যাধুনিক বিমানের কারুকার্যে। সাক্ষী হবে সশস্ত্র বাহিনীর বাদক দলের ঝংকার ও দেশের মানুষ।
বিজয় দিবসে ইতিহাস সৃষ্টির পথে বাংলাদেশ ও সশস্ত্র বাহিনীর গৃহীত এ সকল প্রচেষ্টা মহান মুক্তিযুদ্ধে রক্তিম বিজয় অর্জনকারী বীর বাঙ্গালীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এক আন্তরিক প্রয়াস। 🇧🇩🇧🇩🇧🇩
#বিজয়দিবস #dec2025 #victoryday
#bangladesh #navy #bdnavy⚓
#army #airforce #jointforces
#bangladesharmedforces #ba
#parajump #paratroopers #baf
#guinness #world #record #bn -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
প্রয়াত সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল সুলতান আহমেদ - এর ২৪তম মৃত্যুবার্ষিকী
আজ, ১৫ ডিসেম্বর, ২০২৫, সাবেক বাংলাদেশ নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল সুলতান আহমেদের ২৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৮৪ সালের ৬ই আগস্ট ৪র্থ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং দীর্ঘ ৬ বছর অত্যন্ত দক্ষতার সাথে নৌবাহিনীর নেতৃত্ব প্রদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং বাহিনীর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি ২০০১ সালের ১৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল সুলতান আহমেদ-কে দেশ ও বাহিনীর প্রতি তাঁর অবদানের জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। তার রুহের মাগফিরাত কামনা করে আজ জোহরের নামাজের পর বাংলাদেশ নৌবাহিনীর মসজিদ সমূহে দোয়া করা হয়েছে।
#bangladeshnavy #navy 🇧🇩
#navalleader #bangladesh⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
!!!বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে স্বাগতম!!!
!!!Welcome to BN ships!!!
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১২০০ ঘটিকা হইতে ১৬০০ ঘটিকা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে (ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা, বরিশাল ও পটুয়াখালী ) বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ দেশের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
আপনাদের নৌবাহিনীর জাহাজে আপনারা সবাই আন্তরিকভাবে আমন্ত্রিত 🇧🇩🇧🇩🇧🇩
১। সদর ঘাঁট, ঢাকা -বিএনডিবি গাংচিল।
📍 maps.app.goo.gl/NUX973EAu9u5t5eE9?g_st=aw
২। নৌ ইউনিট নারায়ণগঞ্জ নেভাল বার্থ, নারায়ণগঞ্জ -বানৌজা শহীদ ফরিদ
📍maps.app.goo.gl/XxdR8AxknpkQe2Tk6?g_st=aw
৩। নেভাল বার্থ নিউমুরিং, চট্টগ্রাম-বানৌজা সমুদ্র জয়।
📍 maps.app.goo.gl/SfBUMjQNNKozpn8J8?g_st=aw
৪। বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা -বানৌজা পদ্মা।
📍maps.app.goo.gl/gTzXV4JdfKhNGKzHA?g_st=aw
৫। দিগরাজ নেভাল বার্থ, মোংলা -বানৌজা আবু বকর।
📍maps.app.goo.gl/H1nGNWkdkoN7C5ad7?g_st=aw
৬। বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাঁট, বরিশাল -বানৌজা অদম্য।
📍 maps.app.goo.gl/kBVQGn584os55BGF7?g_st=aw
৭। পায়রা বন্দর (সার্ভিস জেটি), পটুয়াখালী -বানৌজা কুশিয়ারা।
📍 maps.app.goo.gl/FEFhfxv1EV5AzAqB8?g_st=aw
লোকেশন জানতে ছবিতে থাকা QR CODE স্ক্যান করুন অথবা ক্যাপশনের লিঙ্কে ক্লিক করুন।
#victoryday #ship #visit #warship
#bnships #bangladesh #navy ⛴️
#bangladeshnavy #victory ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫
আজ ১৪ ডিসেম্বর, রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতের শান্ত সকালে পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালনের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের দেশপ্রেম, প্রজ্ঞা ও আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদে জোহরের নামাজ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
#bangladeshnavy #martyrs #1971war
#remembering1971 #tributetomartyrs
#liberation #bangladesh #navy🇧🇩⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫
আজ ১৪ ডিসেম্বর, রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতের শান্ত সকালে পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালনের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের দেশপ্রেম, প্রজ্ঞা ও আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদে জোহরের নামাজ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
#bangladeshnavy #martyrs #1971war
#remembering1971 #tributetomartyrs
#liberation #bangladesh #navy🇧🇩⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Something big is brewing.
16th December - Victory Day of the People’s Republic of Bangladesh. Mark the Date!
#victoryday #16december #afd ⚓🇧🇩
#bangladeshnavy #navy #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
লিখিত পরীক্ষার ফলাফল- অফিসার ক্যাডেট ২০২৬বি ব্যাচ (২য় গ্রুপ)
Written Exam Results – Officer Cadet 2026B Batch (2nd Group)
দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করতে
বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
joinnavy.navy.mil.bd
#bangladesh #navy #writtenexam
#joinbangladeshnavy #leadership
#result #officercadet #2026b ⚓🇧🇩
#bangladeshnavy #nation #patriotism -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশপ্রেম ও ত্যাগের অনন্য প্রতীক: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
আজ ১৪ই ডিসেম্বর, বাংলাদেশ নৌবাহিনী ও সমগ্র জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় যোদ্ধা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে। ১৯৭১ সালের এই দিনে মুক্তির চূড়ান্ত লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেন।
পাকিস্তান সেনাবাহিনীর নিরাপদ কর্মজীবনের মোহ ত্যাগ করে মাতৃভূমির টানে তিনি দুর্গম সীমান্ত পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং দেশের জন্য জীবন উৎসর্গ করেন। দেশের মাটিতে শায়িত এই সূর্যসন্তানের আত্মত্যাগ ও বীরত্ব বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে চিরকাল।
#birsreshtho #mohiuddinjahangir #ba
#warhero #bravery #sacrifice 🎖️⚓🇧🇩
#liberation #war #1971war #freedom #bangladesharmy #freedomfighter🇧🇩
#bangladeshnavy #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
১৪ ডিসেম্বর - 'শহীদ বুদ্ধিজীবী দিবস'
বাংলাদেশের ইতিহাসের এই কালো অধ্যায়ে হানাদার বাহিনীর আক্রমণে আমরা হারিয়েছি জাতির সেই বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগে আলোকিত হয়েছিল আমাদের স্বাধীনতা। জাতির শ্রেষ্ঠ শহীদ বুদ্ধিজীবী সন্তানদের প্রতি বাংলাদেশ নৌবাহিনীর বিনম্র শ্রদ্ধা।
#bangladesh #14december 🇧🇩⚓✒️
#navy #bangladeshnavy #martyrs -
Bangladesh Navy
@BangladeshNavyX
সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা
সুদানের আবেই অঞ্চলে আজ (১৩ ডিসেম্বর ২০২৫) জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসীদের সংগঠিত অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। মিশন এলাকায় পরিস্থিতি এখনো সংকটাপন্ন।
সেনাবাহিনীর এই অকুতোভয় বীরদের প্রতি বাংলাদেশ নৌবাহিনী গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে ও তাদের মঙ্গল কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। -
Bangladesh Navy
@BangladeshNavyX
BN fleet sails united
Guarding the Bay
With courage ignited
They lead the way
#sea #seapower #bayofbengal
#bangladesh #bangladeshnavy
#ships #fleet #sea #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Readiness in action,
Navy in motion
#bangladeshnavy #sam #firing 🔥
#maritimeairdefense #navyinmotion
#precision #engagement #operation
#seapower #bangladesh #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
The Bay stays calm because we don’t
#annualexercise #missile #sam
#firing #sovereignty #navy⚓⚓
#maritimesecurity #defender🇧🇩
#bangladeshnavy #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আজ ১২ ডিসেম্বর, কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'প্রত্যাশা' এর তত্ত্বাবধানে সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপী পরিচালিত মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল শিশু, নারী ও পুরুষসহ প্রায় ২০০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
দেশ ও জাতির সেবায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।
#bangladeshnavy #free #medicalcamp
#servinghumanity #navycare #stmartin
#health #care #bangladesh #navy⚓ 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝর্ণার মত চঞ্চল
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত সচ্ছল
দেশপ্রেম, নেতৃত্ব ও শৃঙ্খলার এক নতুন অধ্যায়ের সূচনা - বাংলাদেশ নৌবাহিনী রাষ্ট্রপতি কুচকাওয়াজ ডিসেম্বর-২০২৫ ⚓🇧🇩
#bangladeshnavalacademy #bna #winterparade #navypride #parade
#training #pride #nation #patriotism
#bangladeshnavy #bangladesh #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ১১ ডিসেম্বর, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মান্যবর Park Young-sik নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং নৌবাহিনী সংক্রান্ত পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
Courtesy Visit of H.E. Park Young-sik, Ambassador of the Republic of Korea to Bangladesh with the Chief of Naval Staff
H.E. Park Young-sik, Ambassador of the Republic of Korea to Bangladesh, paid a courtesy call on the Chief of Naval Staff Admiral M Nazmul Hassan at the Naval Headquarters.
During the meeting, both sides exchanged views on strengthening bilateral relations and enhancing future strategic and professional cooperation between Bangladesh Navy and the Republic of Korea.
#bangladeshnavy #courtesycall #navy
#republicofkorea #defencediplomacy
#bilateralcooperation #navaldiplomacy
#friendship #bangladesh ⚓🇧🇩🤝🇰🇷⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
অবৈধভাবে মায়ানমারে পাচারকালে নৌবাহিনীর হাতে দুটি বোট ও চোরাকারবারীসহ ১৫০০ বস্তা সিমেন্ট আটক
মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট এবং ২২ জন চোরাকারবারীকে আটক করে। সন্দেহজনক বোট দুটি তল্লাশি করে ১৫০০ বস্তা বাংলাদেশি সিমেন্ট জব্দ এবং ২২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'প্রত্যাশা'। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
#bangladeshnavy #specialops #antismuggling #operation 🇧🇩
#maritimesecurity #saintmartin
#security #bangladesh #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ নৌবাহিনীর শ্রদ্ধাঞ্জলি
গভীর মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মোহাম্মদ মহিবুল্লাহ-এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
এ উপলক্ষ্যে আজ বুধবার, ১০ ডিসেম্বর, কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন এই বীর যোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। এছাড়াও, এসময় উপস্থিত নৌবাহিনীর কর্মকর্তা ও নৌ সদস্যবৃন্দের অংশগ্রহণে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও আজ খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে যোহরের নামাজের শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
#bangladeshnavy #liberationwarhero
#birsreshtho #ruhulamin #birbikrom #mohibullah #martyrdom #warhero⚓
#navalsacrifice #remembrance #1971war
#december10 #bangladesh #navy🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস-এর বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান
আজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস-এর বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
তিনি বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এমইএস-এর পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নির্মাণনীতির মাধ্যমে প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলন শেষে মাননীয় নৌবাহিনী প্রধান নির্মাণ সামগ্রীর স্টল পরিদর্শন করেন।
#bangladeshnavy #bn #navy #cns
#mes #military #bangladesh ⚓🇧🇩⚓
#engineering #excellence #military⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
অদম্য সাহস ও বীরত্বের প্রতিচ্ছবি: বীর বিক্রম মোহাম্মদ মহিবুল্লাহ
বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধায় আজ স্মরণ করছে একাত্তরের মুক্তিযুদ্ধে অসীম বীরত্ব প্রদর্শনকারী বাংলাদেশ নৌবাহিনীর নাবিক বীর বিক্রম মোহাম্মদ মহিবুল্লাহকে। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে খুলনা-মংলাকে শত্রুমুক্ত করার অভিযানের পথে দেশের জন্য জীবন উৎসর্গ করেন নৌবাহিনীর এই অকুতোভয় নাবিক।
মহান স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে 'বীর বিক্রম' উপাধিতে ভূষিত করা হয়। এই অকুতোভয় অমর বীরের দেশপ্রেম ও সাহসিকতা আজও বাংলাদেশ নৌবাহিনীসহ সমগ্র জাতির জন্য অনুপ্রেরণা।
#birbikrom #mohibullah #patriotism 🇧🇩
#bangladeshnavy #braveryandsacrifice
#liberationwar #1971war #december10 🇧🇩
#freedomfighter #bangladesh #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিশ্বশান্তি রক্ষার পথে বাংলাদেশ নৌবাহিনী
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNMISS-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১ (BNFMU-11) এর প্রথম গ্রুপের নৌসদস্যরা গত ০৯ ডিসেম্বর ২০২৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ সুদানের উদ্দেশে যাত্রা করেছেন। বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে নৌ-নিরাপত্তা, মানবিক সহায়তা, উদ্ধার তৎপরতা ও অতি জরুরী রসদ পরিবহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
তিন দশকের বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বহু গুণে বৃদ্ধি করছে।
#bangladeshnavy #unpeacekeeping #unmiss #bnfmu11 #southsudan
#peacekeepers #serving #peace #un
#bangladesh #navy #mission ⚓🇧🇩🇺🇳 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক: বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন
আজ ১০ ডিসেম্বর, বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের অদম্য সাহসের উজ্জ্বল প্রতীক বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিনকে। ১০ ডিসেম্বর ১৯৭১ এ মংলা বন্দর মুক্তির অভিযানে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন বাংলাদেশ নৌবাহিনীর এই অকুতোভয় ইঞ্জিন রুম আর্টিফিশার।
মুক্তিযুদ্ধে দুঃসাহসিক অবদানের কারণে মোহাম্মদ রুহুল আমিনকে দেশের সর্বোচ্চ বীরত্বসূচক সম্মান 'বীরশ্রেষ্ঠ' উপাধিতে ভূষিত করা হয়। জাতির এই অমর বীরের দেশপ্রেম আজও বাংলাদেশ নৌবাহিনীসহ সমগ্র জাতির জন্য চিরন্তন প্রেরণা।
#birsreshtho #ruhulamin #warhero 🎖️
#bangladeshnavy #braveryandsacrifice
#liberationwar #1971 #december10 🇧🇩
#freedomfighter #bangladesh #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিএনসিসি-এর বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ
#bangladeshnavy #bncc
#prideofbangladesh 🇧🇩
#parade #bangladesh
#cadetcorps #navy ⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
আমি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ইঞ্জিন রুম আর্টিফিসার, বাংলাদেশ নৌবাহিনী
#birsreshtho #ruhulamin #warhero 🎖️
#bangladeshnavy #braveryandsacrifice
#liberationwar #1971war #december10 🇧🇩
#freedomfighter #bangladesh #navy ⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নস্থ উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান-এর বাসায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ উদ্ধার করে। এসময় বর্ণিত শীর্ষ সন্ত্রাসীর বাসা থেকে বিদেশি পিস্তল, দেশি পিস্তল, একনলা বন্দুক, গ্রেনেড, তাজা গোলা, পিস্তল ম্যাগাজিন, ফাঁকা কার্তুজ এবং দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের জন্য দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও অস্ত্রসহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও চলমান থাকবে।
#bangladeshnavy #bangladesh 🇧🇩
#jointoperation #counterterrorism
#navyinaction #safebangladesh⚓
#stopcrime #prideofnation #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
It’s a beautiful day!
#annualexercise #missile #sam
#firing #sovereignty #navy⚓⚓
#maritimesecurity #defender🇧🇩
#bangladeshnavy #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ, ০৮ ডিসেম্বর, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মান্যবর Joris Van Bommel এবং নেদারল্যান্ডসের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে Captain Geordie Jhon Klein নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা উভয় দেশের এবং নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Courtesy visit of the Ambassador of Kingdom of Netherlands with the Chief of Naval Staff of Bangladesh Navy
On 08 December, H.E. Joris Van Bommel, the Ambassador of the Kingdom of the Netherlands to Bangladesh, along with Captain Geordie Jhon Klein, Non-Resident Defence Attaché, paid a courtesy call on the Chief of Naval Staff at the Naval Headquarters.
During the meeting, they discussed strengthening bilateral ties and enhancing professional cooperation between the two navies.
#bangladeshnavy #courtesycall
#netherlands #defencediplomacy
#bilateralcooperation #friendship
#beyondhorizon #navaldiplomacy
#bangladesh #navy ⚓🇧🇩🤝🇳🇱⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে কানাডার হাই কমিশনার ও প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
আজ ০৮ ডিসেম্বর ২০২৫, নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার এবং প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ নৌবাহিনী ও কানাডার মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং প্রতিরক্ষা-সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
Courtesy Call On the Chief of Naval Staff by Canadian High Commissioner and Delegation
On 08 December 2025, High Commissioner of Canada to Bangladesh and a delegation paid a courtesy call on the Chief of Naval Staff of Bangladesh Navy at the Naval Headquarters.
During the courtesy call, both sides discussed ways to further strengthen the longstanding friendly ties and the avenues for enhanced defence cooperation between the countries and Navies.
#bangladeshnavy #navalrelations
#defensecooperation #canada ⚓
#navaldiplomacy #courtesycall
#friendship #bilateralrelations
#bangladesh #navy 🇧🇩🤝🇨🇦 -
Bangladesh Navy
@BangladeshNavyX
মাতৃভূমি রক্ষার দৃপ্ত শপথে সমাপ্ত নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ ডিসেম্বর–২০২৫
বাংলাদেশ নেভাল একাডেমিতে আজ রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিন বছরব্যাপী কঠোর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে ০২ জন নারীসহ ৩১ জন মিডশিপম্যান আজ সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন।
কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ এবং প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জন করে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন মিডশিপম্যান এস এম আবরার ওবাইদ। পরবর্তীতে নবীন কর্মকর্তাগণ দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান শপথ গ্রহণ করেন এবং তাঁদের এ্যাপুলেট পরিয়ে দেন নৌবাহিনী প্রধানসহ অতিথিবৃন্দ ও গর্বিত অভিভাবকরা।
নৌবাহিনী প্রধান তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহিদ ও অকুতোভয় নৌ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
নৌবাহিনী প্রধান নবীন কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে সেনা ও বিমান বাহিনীর সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন এবং নবীন কর্মকর্তা ও তাঁদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানান।
#bangladeshnavy #presidentparade2025
#navalacademy #officercadet #training
#leadership #patriotism #pain #sweat
#nation #bangladesh #navy ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Learn Today, Lead Tomorrow ⚓🇧🇩
#trainhard #dedication #hardship
#seatraining #ship #training #leader
#sea #warrior #leader #navy #future
#bangladeshnavy #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
মায়ানমারে পাচারকালে বাংলাদেশ নৌবাহিনীর কাছে আটক সিমেন্ট বোঝাই তিনটি বোট
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রতিনিয়ত উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ দ্রব্য পাচার, চোরাচালান রোধ, সন্ত্রাস ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'প্রত্যাশা' আজ (০৬ ডিসেম্বর) টহলরত অবস্থায় সেন্টমার্টিনের অদূরে, বাংলাদেশ-মায়ানমার সীমান্ত নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মায়ানমারে পাচারের সময় মোট ১৫৫০ ব্যাগ সিমেন্টসহ অবৈধ ৩টি বোট কে জব্দ করে বাংলাদেশ নৌবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সীমা নিরাপত্তার পাশাপাশি সকল অপরাধমূলক কর্মকান্ড দমনে সর্বদা অঙ্গীকারবদ্ধ।
#bangladeshnavy #maritimesecurity 🌊#antismuggling #saintamartin #bangladesh
#myanmarbangladeshborder #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Naval Academy; Home of Naval Leaders, Conquerors of the Bay of Bengal ⚓🇧🇩
#bna #training #leadership #passion
#commitment #patriotism #sacrifice
#bangladeshnavy #bangladesh #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
সরাসরি সম্প্রচার - বাংলাদেশ নৌবাহিনী শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ - ২০২৫
আগামী ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার সকাল ১০২০ ঘটিকায়, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডশিপম্যান ২০২৩ এ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ - ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনসিসি, এনডিসি, পিএসসি। দৃষ্টিনন্দন এই কুচকাওয়াজ উপভোগ করতে চোখ রাখুন বাংলাদেশ নৌবাহিনীর Facebook এবং YouTube পেইজ এ।
সরাসরি সম্প্রচারের সময় (Live Streaming Time): রবিবার সকাল ১০২০ ঘটিকা
🔗 YouTube:
youtube.com/@bangladesh.navy.official
#bangladeshnavy #navy 🇧🇩🇧🇩
#presidentparade2025 #training
#navalacademy #leadership ⚓
#patriotism #nation #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র জব্দ
গত ০২ নভেম্বর রাত হতে ০৩ নভেম্বর ভোর পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নে নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ ও কোস্ট গার্ড স্টেশন টেকনাফ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়ের গোপন আস্তানা থেকে দেশিও আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমা নিরাপত্তার পাশাপাশি সকল অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সর্বদা অঙ্গীকারবদ্ধ।
#bangladeshnavy #coastguard
#counterterrorism #lawenforcement
#safebangladesh #jointoperation⚓⚓
#teknaf #bangladesh #navy 🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy reposted
Bangladesh Armed Forces Division
@BangladeshAFD
শ্রীলংকায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের জন্য বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ সহায়তা প্রেরণ
ঢাকা, ০৩ ডিসেম্বর ২০২৫ (বুধবার): সম্প্রতি শ্রীলংকায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ডিটওয়া এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২ শতাধিক জন নিখোঁজ রয়েছে। শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য মোতাবেক উক্ত বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। বন্ধুপ্রতীম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। এহেন পরিস্থিতিতে দেশটির সরকার শ্রীলংকায় জরুরি অবস্থা জারী করার পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে। শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনকে জরুরি ভিত্তিতে খাদ্য, ঔষধ সামগ্রী ও অন্যান্য ত্রাণসামগ্রী প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় ডিটওয়া এর আকস্মিক দুর্যোগ মোকাবেলায় শ্রীলংকার জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, আজ ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ ০৮৪৮ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ শ্রীলংকার উদ্দেশ্যে গমন করে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে প্রত্যাবর্তন করবে। অদ্য প্রেরণকৃত সর্বমোট প্রায় ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারী, টর্চ লাইট, গাম বুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ঔষধ।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে যে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা শ্রীলংকায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোন প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ।
#bangladesharmedforcesdivision
#bangladesharmy
#bangladeshnavy
#bangladeshairforce
#solidaritywiththedisasteraffectedpeopleofsrilanka -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাৎসরিক সমুদ্র মহড়া ২০২৫-বাংলাদেশ নৌবাহিনী
Annual Sea Exercise 2025-Bangladesh Navy
#bangladeshnavy #annualexercise
#maritimedefense #blueeconomy⚓
#navalpower #operation #excellence
#navytraining #maritimereadiness⚓
#protectingtheblue #forcereadiness
#protector #bangladesh #navy🇧🇩🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিজয়ের মাসে স্বাগতম
ডিসেম্বর; আমাদের গৌরবের বিজয় মাস। এই মাসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মুক্তিযুদ্ধের রক্তস্নাত ইতিহাস। সংগ্রাম, ত্যাগ ও আত্মোৎসর্গে অর্জিত স্বাধীনতার কান্ডারী সকল বীর শহীদ, সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল স্তরের জনগণকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সালাম।
স্বাধীনতা আমাদের শক্তি, আমাদের প্রেরণা। এই প্রেরণা বুকে ধারণ করে দেশের জন্য নিরলস ভাবে কাজ করতে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য বদ্ধপরিকর।
#বিজয়ের_মাস #ডিসেম্বর #স্বাধীনতা⚓⚓
#december #victory #independence🇧🇩
#bangladeshnavy #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর 'বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫' সমাপ্ত
সফলভাবে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং বিভিন্ন রণকৌশল প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত হয়েছে। নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে অন্তবর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা সমাপনী মহড়া প্রত্যক্ষ করেন।
ফ্রিগেট, করভেট, লার্জ প্যাট্রোল ক্রাফট-সহ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার ও নৌবাহিনীর স্পেশাল ফোর্স এই মহড়ায় অংশ নেয়। মহড়ার চূড়ান্ত দিনে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ উৎক্ষেপণ, UAV অপারেশন, নৌ কমান্ডোদের Helicopter Visit Board Search & Seizure (HVBSS) সহ বিভিন্ন আধুনিক নৌ যুদ্ধের কৌশল অত্যন্ত সফলভাবে অনুশীলন করা হয়। বিমানবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।
এ মহড়ার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্রসীমার সুরক্ষা, সমুদ্রপথ ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা, চোরাচালান ও জলদস্যু দমন, সুনীল অর্থনীতির বিকাশ এবং আন্তঃবাহিনী সমন্বয়ের সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ নৌবাহিনী আপোষহীন, স্বাধীনতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
Successful Missile Launch in the Bay of Bengal Closes the Curtain of Bangladesh Navy's Annual Sea Exercise-2025
Bangladesh Navy’s Annual Sea Exercise-2025 concluded with successful missile launches and the demonstration of diverse Naval Warfare tactics. The Hon'ble Advisers of the interim government, the Chief of Naval Staff of Bangladesh Navy along with senior military and civilian officials, observed the final phase of the exercise from BNS KHALID BIN WALID.
Frigates, corvettes, large patrol crafts, maritime patrol aircraft, helicopters and Navy’s elite Special Forces participated in the exercise. On the final day, Surface-to-Surface missile firing, Surface-to-Air missile firing, Rocket Depth Charge firing, UAV operations and Helicopter Visit Board Search & Seizure (HVBSS) by Naval Commandos were meticulously executed. Bangladesh Air Force, Coast Guard and other concerned maritime organizations also participated the exercise.
This exercise significantly strengthen Bangladesh Navy's capabilities in maritime boundary protection, sea lane and coastal security, anti-smuggling and anti-piracy operations, blue economy enhancement and improves inter-force coordination.
Bangladesh Navy remains determined and steadfast in safeguarding the sovereignty and the independence of the nation.
#bangladeshnavy #annualexercise
#maritimedefense #blueeconomy⚓
#navalpower #operation #excellence
#navytraining #maritimereadiness⚓
#protectingtheblue #forcereadiness
#protector #bangladesh #navy⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নবীন নাবিক শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর বক্তব্যের অংশবিশেষ
নবীন নাবিকদের উদ্দেশ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও পেশাগত দক্ষতা সম্পর্কে সম্মানিত নৌবাহিনী প্রধানের মূল্যবান দিকনির্দেশনা তাদের পেশাগত জীবনের দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করবে।
#bangladeshnavy #navaltraining
#bnrecruit2025 #chief #speech
#pride #passingoutparade #cns
#future #bangladesh #navy ⚓🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিশেষ সতর্কতা!!! বিশেষ সতর্কতা!!! বিশেষ সতর্কতা!!!
আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ২০২৫-এর অংশ হিসেবে কুতুবদিয়া, কক্সবাজার, হাতিয়া, ভাসানচর ও তৎসংলগ্ন এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। এ সময় জান-মালের নিরাপত্তার স্বার্থে সকল নৌযান, বাণিজ্যিক জাহাজ, কোস্টার, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ ও সতর্ক করা হচ্ছে।
তথ্যটি শেয়ার করে জনসচেতনতা তৈরিতে বাংলাদেশ নৌবাহিনীকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
#bangladeshnavy #navalexercise
#annualseaexercise #missilefiring #maritimesafety #navalalert #navy
#firing #safety #bangladesh ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশ রক্ষায় নতুন প্রজন্মের গৌরবময় যাত্রা
বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ ও শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সমাপ্ত। সেবা ও গৌরবের পথ ধরে দেশের সমুদ্রসীমা রক্ষায় তারা প্রস্তুত।
#bangladeshnavy #nets #pop
#passingoutparade #bootcamp
#newsailors #bn #ceremony
#patuakhali #sherebangla
#navy #bangladesh ⚓🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'প্রত্যয়' - এ শ্রীলঙ্কা নৌবাহিনী প্রধান
আজ ২৭ নভেম্বর ২০২৫, কলম্বো বন্দরে বানৌজা প্রত্যয়ে সৌজন্য সফরে আগমন করেন শ্রীলঙ্কা নৌবাহিনী প্রধান Vice Admiral Kanchana Banagoda। এ সময় তিনি জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম তৌহিদুল হক ভূঁইয়া এবং অন্যান্য নৌ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও জাহাজ পরিদর্শন করেন।
বানৌজা প্রত্যয় আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (IFR)–২০২৫ এ অংশগ্রহণের উদ্দেশ্যে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক নৌবাহিনীর সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্প্রীতির ক্ষেত্রে যৌথ প্রচেষ্টা এই সফরের মাধ্যমে আরও সুদৃঢ় হবে।
Sri Lankan Navy Chief Visits BNS Prottoy
On 27 November 2025, the Chief of the Sri Lankan Navy, Vice Admiral Kanchana Banagoda, paid a courtesy call on board BNS Prottoy at Colombo Port. He exchanged greetings with the Commanding Officer, Captain M Touhidul Hoque Bhuiyan and other naval personnel onboard, followed by a cordial meeting and a tour of the ship.
BNS Prottoy is currently in Sri Lanka to participate in the International Fleet Review (IFR)–2025. This visit is expected to further strengthen the longstanding friendship, bilateral naval cooperation and both countries' shared commitment to ensure peace and harmony in the region.
#bangladeshnavy #srilankannavy #internationalfleetreview2025
#bnsprottoy #srilanka #ifr
#friendship #cooperation ⚓
#bangladesh #navy🇧🇩🤝🇱🇰 -
Bangladesh Navy
@BangladeshNavyX
লেবাননের পথে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট (BANCON-16)
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNIFIL-এ যোগ দিতে নৌবাহিনীর গর্বিত সদস্যদের যাত্রা।
শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারিত্বে বাংলাদেশ নৌবাহিনী আজ বিশ্বশান্তি প্রতিষ্ঠার বিশ্বস্ত শক্তি।
তাদের যাত্রা হোক নিরাপদ, মিশন হোক সফল।
#bangladeshnavy #unifil 🇺🇳#unpeacekeeping #bancon16 #lebanonmission #peacekeepers
#bangladesh #navy 🇧🇩⚓🇧🇩🇱🇧 -
Bangladesh Navy
@BangladeshNavyX
লেবাননে UNIFIL মিশনে যোগ দিতে নৌবাহিনী কন্টিনজেন্টের চট্টগ্রাম ত্যাগ
বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ জন নৌসদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNIFIL এ যোগ দিতে আজ বিশেষ ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বাংলাদেশ কন্টিনজেন্ট (BANCON 16) এর অধীন তারা লেবাননে মোতায়েন থাকা নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ বিভিন্ন দায়িত্ব পালন করবেন। বিদায় অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সকলকে আহ্বান জানান।
২০১০ সাল থেকে লেবাননে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। বর্তমানে ‘বানৌজা সংগ্রাম’ লেবাননের জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, নিরাপত্তার নজরদারি, উদ্ধার তৎপরতা ও লেবানীজ নৌবাহিনীকে প্রশিক্ষণ প্রদান, লেবাননে বাংলাদেশীদের বিনামূল্যে মেডিকেল সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ১৫ বছরের নিষ্ঠাবান সেবা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর এ ধারাবাহিক অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
#bangladeshnavy #unpeacekeeping 🇺🇳
#unifil #bancon16 #lebanonmission 🇱🇧
#bangladesh #navy #peacekeepers ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ ফ্রান্সের রাষ্ট্রদূত H.E. Mr. Jean-Marc Sere-Charlet এবং ফরাসি দূতাবাসের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে Colonel Emmanuel Peltriaux নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশ ও নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক পেশাগত সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
Courtesy Call on the Chief of Naval Staff of Bangladesh Navy by the Ambassador of France
H.E. Mr. Jean-Marc Sere-Charlet, the Ambassador of France in Bangladesh and Colonel Emmanuel Peltriaux, Non-resident Defence Attaché of the Embassy of the French Republic, called on the Chief of Naval Staff Admiral M Nazmul Hassan at the Naval Headquarters today.
During the meeting, they discussed strengthening the friendly relations and enhancing bilateral professional cooperation between the two countries and their navies.
#courtesycall #bangladeshnavy
#france #friendship #cooperation
#defenserelations #navaldiplomacy
#bangladesh #navy #peace⚓🇧🇩🤝🇫🇷⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
A Sailor's Wallpaper
Deep sea. Fading light. Unfading commitment.
One purpose - Bangladesh!!!
#bangladeshnavy #navy #security
#honor #pride #dignity #peace⚓
#ocean #sea #duty #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশ রক্ষার শপথে উদীয়মান নাবিকদের গৌরবময় সূচনা - বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সমাপ্ত
বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপ্তিকে ঘিরে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আজ অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ ব্যাচের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করে। এছাড়াও, কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মোঃ মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মোঃ হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন।
প্রধান অতিথি সম্মানিত নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, অকুতোভয় নৌ কমান্ডোদের ত্যাগ এবং জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি নবীন নাবিকদের আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনীর দায়িত্ব পালনে নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান। তিনি আশা ব্যক্ত করেন যে এই নবীন নাবিকরা দেশের বিশাল সমুদ্রসীমা রক্ষায় ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশ সেবায় নবীন নাবিকদের এই যাত্রা হোক সম্মান, গৌরব ও দায়িত্ববোধে পরিপূর্ণ।
#bangladeshnavy #navy #training #passingoutparade #bootcamp #bn #newsailors #ceremony #patuakhali #sherebangla #bangladesh #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণের দেশীয় মদ ও মদ তৈরির কাঁচামাল জব্দ
টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় নৌবাহিনী, কোস্ট গার্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মদ তৈরির ৩টি স্থান তল্লাশি করে ১৫,০০০ লিটার দেশীয় মদ তৈরির কাঁচামাল এবং ৩০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত কাঁচামাল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয় এবং দেশীয় মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য প্রেরণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী শুধু সমুদ্রের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এ ধরনের সমন্বিত অভিযানের মাধ্যমে সমাজে আইন-শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর।
#bangladeshnavy #bangladesh 🇧🇩
#jointoperation #counternarcotics
#navyinaction #safebangladesh⚓
#stopdrugs #prideofnation #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
আর মাত্র একদিন…
দীর্ঘ ৬ মাসের কঠোর বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে আগামীকাল সকাল ১০০০ ঘটিকায় পটুয়াখালীতে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা–তে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ব্রাভো ২০২৫ ব্যাচের পাসিং আউট প্যারেড।
নতুন নাবিকদের জন্য এটি যেমন গর্বের মুহূর্ত, ঠিক তেমনি দেশমাতৃকার জন্য নিজের পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যের এক অনন্য বহিঃপ্রকাশ।
দেশসেবার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার এই মুহূর্তে নবীন নাবিকদের জন্য রইলো আন্তরিক শুভকামনা।
#bangladeshnavy #passingoutparade
#bravo2025 #bootcamp #bangladesh
#pride #patriotism #parade #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজে একদিন
#armedforcesday #shipopenforvisit
#bnships #bangladesh #navy ⛴️⚓
#bangladeshnavy #21stnov 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজে সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উদযাপন - জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মংলা, বরিশাল, চাঁদপুর) বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সমূহ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। উল্লেখিত স্থানসমূহে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসে যুদ্ধ জাহাজগুলো পরিদর্শন করেন এবং নৌবাহিনীর সক্ষমতা, আধুনিক প্রযুক্তি ও সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
জাহাজে দায়িত্ব পালনরত নৌ সদস্যগণ পরিদর্শনে আগত দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন অংশ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের বিভিন্ন কার্যক্রম, সক্ষমতা ও অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে সম্মুখ ধারণা দেন।
#armedforcesday #shipopenforvisit
#bnships #bangladesh #navy ⛴️⚓
#bangladeshnavy #21stnov 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে এবং সশস্ত্র বাহিনী বিভাগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে বাহিনী প্রধানগণ।
#armedfocesday #2025 #bangladeshnavy #president #chiefadvisergob #courtesycall
#afd #bangladesharmy 🇧🇩🪖✈️ ⚓🇧🇩
#bangladeshairforce #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উদযাপন - সেনাকুঞ্জ
#liberationwarheroes #freedomfighters
#armedforcesday2025 #bangladeshnavy
#bangladesharmy #bangladeshairforce
#honour #bangladesh #navy 🪖⚓✈️🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ এ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পন করলেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং সম্মানিত বাহিনী প্রধানগণ
সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন।
মুক্তিযুদ্ধে নিজেদের উৎসর্গ করা সশস্ত্র বাহিনীর সদস্যরা সব সময় বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
#armedforcesday2025 #bangladeshnavy
#bangladesharmy #bangladeshairforce
#honour #bangladesh #navy 🪖⚓✈️🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সমরে আমরা, শান্তিতে আমরা,
সর্বত্র আমরা দেশের তরে
শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়
বাংলার আকাশ রাখিবো মুক্ত
ভিন্ন শব্দ, অভিন্ন মিশন - সর্বশক্তি দিয়ে দেশ রক্ষা। এটাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মূল মন্ত্র।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য ও তাদের পরিবারকে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সশস্ত্র বাহিনী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
#armedforcesday2025 #bangladeshnavy
#bangladesharmy #bangladeshairforce
#honour #bangladesh #navy 🪖⚓✈️🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে শ্রীলংকার উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ এর চট্টগ্রাম ত্যাগ
শ্রীলংকান নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আগামী ২৭ হতে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিতব্য ’আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’ (IFR) তে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ ২০ নভেম্বর - বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ চট্টগ্রাম ত্যাগ করেছে। বিদায় অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
IFR এ বিশ্বের বিভিন্ন দেশর উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং নৌবাহিনীর জাহাজসমূহ অংশগ্রহণ করবে। বানৌজা ‘প্রত্যয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়া এর নেতৃত্বে প্রায় দেড়শ নৌ সদস্য IFR এ অংশগ্রহণ করবেন। এই IFR অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার ও অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ, পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
IFR শেষে জাহাজটি আগামী ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামে প্রত্যাবর্তন করবে আশা করা যায়।
#bangladeshnavy #srilankannavy #internationalfleetreview #colombo
#fleetreview2025 #prattoy 🇧🇩⚓
#bangladesh #srilanka #navy🇱🇰⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
জলে স্থলে আকাশে
যুদ্ধে বা শান্তিতে
লাল সবুজের পতাকার তরে
আমরাই দুর্জয়
বাংলাদেশ সশস্ত্র বাহিনী - দেশ রক্ষায় সদা প্রস্তুত!!!
'সশস্ত্র বাহিনী অনির্বাণ-২০২৫’ দেখতে আজ চোখ রাখুন 'বিটিভি'তে রাত আটটার বাংলা সংবাদ শেষে।
#afdanirban2025 #anirban #bangladesh
#armedforcesdivision #bangladesharmy #bangladeshairforce #bangladeshnavy #land #sea #air #warriors 🇧🇩🪖⚓✈️This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি হলো সুনীল অর্থনীতি। আমাদের সমুদ্রসম্পদ রক্ষা, নিরাপদ নৌপথ নিশ্চিতকরণ এবং সামুদ্রিক সার্বভৌমত্ব অটুট রাখতে সশস্ত্র বাহিনী—বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনী—নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সমুদ্রই বাংলাদেশের উন্নত ভবিষ্যতের সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে শক্তিতে রূপ দিতে বাংলাদেশ নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
#bangladeshnavy #bangladesh #navy
#blueeconomy #future #economy⚓⚓
#chief #cns #sovereignty #progress🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
!!! যুদ্ধ জাহাজে স্বাগতম!!!
!!!Navy Ships Open For Visit!!!
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে আগামী ২১শে নভেম্বর ১৪০০ ঘটিকা হইতে সূর্যাস্ত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুর) বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা সকলে আন্তরিকভাবে আমন্ত্রিত🇧🇩🇧🇩🇧🇩
১।সদর ঘাঁট, ঢাকা -বিএনডিবি গাংচিল।
📍 maps.app.goo.gl/NUX973EAu9u5t5eE9?g_st=aw
২।নেভাল বার্থ নিউমুরিং, চট্টগ্রাম-বানৌজা সমুদ্র অভিযান (প্রবেশ পথ - ডকইয়ার্ড গেট)।
📍 maps.app.goo.gl/Q9MnTwUU6T863acX9?g_st=aw
৩।বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা -বানৌজা বিশখালী।
📍maps.app.goo.gl/gTzXV4JdfKhNGKzHA?g_st=aw
৪।দিগরাজ নেভাল বার্থ, মোংলা-বানৌজা আবু বকর।
📍maps.app.goo.gl/H1nGNWkdkoN7C5ad7?g_st=aw
৫।বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাঁট, বরিশাল-বানৌজা পদ্মা।
📍 maps.app.goo.gl/kBVQGn584os55BGF7?g_st=aw
৬।বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাঁট, চাঁদপুর -বানৌজা অতন্দ্র।
📍 maps.app.goo.gl/ssCxeWFzeJf7mtue9?g_st=aw
লোকেশন জানতে ছবিতে থাকা QR CODE স্ক্যান করুন অথবা ক্যাপশনের লিঙ্কে ক্লিক করুন।
#armedforcesday #shipopenforvisit
#bnships #bangladesh #navy ⛴️⚓
#bangladeshnavy #21stnov 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেনা-নৌ-বিমান; বুকে সাহস অম্লান
দেশরক্ষার প্রহরী আমরা চির অনির্বাণ
'সশস্ত্র বাহিনী অনির্বাণ-২০২৫’ দেখতে চোখ রাখুন আগামী ২০ নভেম্বর ২০২৫ 'বিটিভি'তে রাত আটটার বাংলা সংবাদ শেষে।
#afdanirban2025 #anirban #bangladesh
#armedforcesdivision #bangladesharmy #bangladeshairforce #bangladeshnavy #land #sea #air #warriors 🇧🇩🪖⚓✈️This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
Congratulations Bangladesh!!! 🇧🇩🇧🇩🇧🇩
#bangladesh #football #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশে নিয়োজিত আমেরিকান ডিফেন্স অ্যাটাশে এবং মেরিন অ্যাটাশে
আজ আমেরিকান দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর চ্যান্ডলার এবং মেরিন অ্যাটাশে মেজর কার্স্টেন ই ফ্লেচার নৌসদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
Courtesy Call of Defence Attaché and Marine Attaché of the USA with the Chief of Naval Staff of Bangladesh Navy
Lt Col Michael R Chandler, Defence Attaché and Maj Carsten E. Fletcher, Marine Attaché of the Embassy of the United States of America called on the Chief of Naval Staff Admiral M Nazmul Hassan at the Naval Headquarters.
During the meeting, they discussed strengthening the friendly relations and enhancing professional cooperation between the militaries.
#courtesycall #bangladeshnavy
#usa #friendship #cooperation
#usn #usnavy #usa🇺🇸 #bangladesh
#beyondhorizon #navy 🇧🇩⚓🤝🏻⚓🇺🇸 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার এবং ডিফেন্স অ্যাটাশে
আজ পাকিস্তানি হাই কমিশনার মান্যবর ইমরান হায়দার এবং ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ ইমরান ইউসুফ চৌধুরী নৌসদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
Courtesy Call of High Commissioner for Pakistan to Bangladesh accompanied by Defence Attaché, High Commissioner for Pakistan in Dhaka with the Chief of Naval Staff of Bangladesh Navy.
H.E. Mr. Imran Haider, High Commissioner for Pakistan to Bangladesh accompanied by Brig. Imran Yousaf Choudry, Defence Attaché, High Commissioner for Pakistan in Dhaka called on the Chief of Naval Staff Admiral M Nazmul Hassan at the Naval Headquarters.
During the meeting, they exchanged views on further strengthening the existing friendly relations and enhancing mutual professional cooperation between the two countries.
#courtesycall #bangladeshnavy
#pakistan #friendship #cooperation
#pakistannavy #peace #bangladesh
#beyondhorizon #navy 🇧🇩⚓⚓🇵🇰 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শিরোপা ধরে রেখে এবারও জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৫ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী
গত ১৭ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত ৩০তম জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে ৮৩-৬০ পয়েন্টে পরাজিত করে টানা অষ্টমবার ও মোট ১১তম শিরোপা জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোর্টে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাতীয় দলের আট খেলোয়াড় সমন্বয়ে গঠিত নৌবাহিনী দল।
এবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মিথুন কুমার বিশ্বাস।
#bangladeshnavy #nationalbasketball #champions #bangladeshairforce #aiub #basketball #sports #navybasketball 🏀#victory #bangladesh #navy ⚓⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
এক লক্ষ্য, এক শপথ, এক বাংলাদেশ,
সেনা-নৌ-বিমান; সবার একই আবেশ,
সাহসে আর দেশ রক্ষায় চির অনিঃশেষ
'সশস্ত্র বাহিনী অনির্বাণ-২০২৫’ দেখতে চোখ রাখুন আগামী ২০ নভেম্বর ২০২৫ 'বিটিভি'তে রাত আটটার বাংলা সংবাদ শেষে।
#afdanirban2025 #anirban #bangladesh
#armedforcesdivision #bangladesharmy #bangladeshairforce #bangladeshnavy #land #sea #air #warriors 🇧🇩🪖⚓✈️This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
International Workshop on Maritime Domain Awareness Inaugurated in Dhaka
Today (17-11-2025), Bangladesh Institute of Maritime Research and Development (BIMRAD) and National Security College of the Australian National University (ANU) jointly inaugurated a two-day international workshop titled “Maritime Domain Awareness in the Indian Ocean: Building Shared Understanding of the Maritime Space” in Dhaka. The Chief of Naval Staff and Chief Patron of BIMRAD, Admiral M Nazmul Hassan, attended the event as the Chief Guest. The Australian High Commissioner to Bangladesh, Chairman of BIMRAD, DG of BIMRAD, Senior Research Fellow of the National Security College of ANU, along with officials, policymakers, researchers, diplomats, and maritime professionals from Bangladesh, Australia and other regional partner countries were present.
Maritime Domain Awareness (MDA) refers to the effective understanding of activities related to oceans, rivers and coastal areas that may influence security, safety, the economy or the environment. MDA is essential for safeguarding national maritime interests, enhancing the ability to counter all forms of illegal activities in maritime and coastal regions and strengthening regional maritime governance.
The workshop is expected to enhance understanding of maritime issues, improve operational readiness, strengthen crisis management, protect resources and reinforce maritime resilience — all of which will contribute significantly to Bangladesh’s overall economic growth.
মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার শুভ উদ্বোধন
আজ (১৭-১১-২০২৫) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (BIMRAD) এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU) এর ন্যাশনাল সিকিউরিটি কলেজ এর যৌথ আয়োজনে “Maritime Domain Awareness in the Indian Ocean: Building Shared Understanding of the Maritime Space” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও BIMRAD-এর প্রধান পৃষ্ঠপোষক এডমিরাল এম নাজমুল হাসান। এ সময় বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার, BIMRAD এর চেয়ারম্যান, BIMRAD এর মহাপরিচালক, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU)-এর ন্যাশনাল সিকিউরিটি কলেজ-এর সিনিয়র রিসার্চ ফেলোসহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও অন্যান্য আঞ্চলিক অংশীদার দেশের কর্মকর্তা, নীতিবিশেষজ্ঞ, গবেষক, কূটনৈতিক প্রতিনিধি ও সামুদ্রিক পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বা MDA হলো সমুদ্র, নদী ও উপকূলীয় অঞ্চলের সাথে সম্পর্কিত যেকোনো কার্যক্রমের কার্যকর উপলব্ধি, যা নিরাপত্তা, সুরক্ষা, অর্থনীতি বা পরিবেশকে প্রভাবিত করতে পারে। জাতীয় সামুদ্রিক স্বার্থ সুরক্ষা, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সামুদ্রিক শাসন সুসংহত করার জন্য MDA অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কর্মশালার মাধ্যমে সামুদ্রিক বিষয়ে সুস্পষ্ট ধারণা অর্জন, অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধি, সংকট ব্যবস্থাপনা উন্নয়ন, সম্পদ সুরক্ষা এবং সামুদ্রিক প্রতিরোধক্ষমতা শক্তিশালী করার সুযোগ আরও বৃদ্ধি পাবে, যা সার্বিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
#bangladeshnavy #bimrad 🌊
#maritimedomainawareness ☀️
#indianocean #maritimesecurity #regionalcooperation #mda ⚓🇧🇩
#blueeconomy #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
শুভেচ্ছা সফরে বাংলাদেশে রাশিয়ান নৌবাহিনী জাহাজ
চট্টগ্রাম বন্দরে আজ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনী জাহাজ ‘গ্রিমিয়াশ্চি’ (GREMYASHCHY)। আগমনের পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি তাদের আগমনকে আরও বর্ণিল করে তোলে।
এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক জোরদার, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
From Russia with Friendship - Russian Navy Ship Visits Bangladesh
Russian Navy ship ‘GREMYASHCHY’ has arrived at Chattogram Port on a five-day goodwill visit. Upon arrival, the ship’s officers and sailors were warmly received on behalf of Commander Chattogram Naval Area in presence of senior naval officials and the Russian Military Attaché.
This goodwill visit is expected to further strengthen bilateral naval ties, enhance professional cooperation, and create new avenues for training, collaboration, and exchange of expertise.
#welcome #bangladesh #russiannavy
#bangladeshnavy #navy #russia ⚓⚓
#friendship #cooperation 🇧🇩🤝🇷🇺⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ!!!
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহায়তায় 'সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ ২০২৫' এর দ্বিতীয় পর্বের সমাপনীর শেষে তৃতীয় ও শেষ পর্বে পদার্পণ করতে যাচ্ছে। এই ’সুইমার ট্যালেন্ট হান্ট’ এর বিভিন্ন পর্বে দেশের ৬৪টি জেলা থেকে চূড়ান্তভাবে বাছাইকৃত ৭০ জন সাঁতারুকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে ভবিষ্যতের জন্য, যারা একদিন লাল-সবুজের পতাকাকে উজ্জ্বল করবে বিশ্বমঞ্চে।
#bangladeshnavy #navy #sports
#swimming #talenthunt #passion
#sportsdevelopment #swimmer
#bangladesh #navy 🇧🇩⚓⚓🏊♂️🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
অনির্বাণ সাহসে সশস্ত্র বাহিনী অম্লান,
স্থলে সেনা, সাগরে নৌ, আকাশে বিমান
বাংলার ঢাল হয়ে রাখবো সম্মান,
দেশরক্ষায় আমরা সবাই চির অনির্বাণ।
'সশস্ত্র বাহিনী অনির্বাণ-২০২৫’ দেখতে চোখ রাখুন আগামী ২০ নভেম্বর ২০২৫ 'বিটিভি'তে রাত আটটার বাংলা সংবাদ শেষে।
#afdanirban2025 #anirban #bangladesh
#armedforcesdivision #bangladesharmy #bangladeshairforce #bangladeshnavy #land #sea #air #warriors 🇧🇩🪖⚓✈️ -
Bangladesh Navy
@BangladeshNavyX
'সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ ২০২৫' এর দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।
আজ ১৫ নভেম্বর বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহায়তায় 'সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ ২০২৫' এর দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান ১৫০০ ঘটিকায় জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫' শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট এর প্রথম পর্বে দেশের ৬৪টি জেলা থেকে ২০৮৯ জন সাঁতারু (১৭১০ জন বালক ও ৩৭৯ জন বালিকা) থেকে প্রাথমিকভাবে ৬৩০ জন সাঁতারু (৪৯৩ জন বালক ও ১৩৭ জন বালিকা) বাছাই করা হয়। চূড়ান্তভাবে বাছাইকৃত ৭০ জন সাঁতারু নিয়ে দীর্ঘমেয়াদী (২ বছর মেয়াদী) আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আগামী জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় শুরু হবে। তৃতীয় পর্বে অংশগ্রহণকারী সাঁতারুদের আবাসন, মানসম্মত খাবার, উন্নত প্রশিক্ষণ এবং সাঁতারের সরঞ্জাম প্রদানের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পাঠদানের ব্যবস্থা করা হবে ।
প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের অ্যাথলেটে রূপান্তরই এ উদ্যোগের প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতে লাল-সবুজের পতাকা তুলে ধরে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করবে এই সাঁতারুরা।
#bangladeshnavy #navy #sports
#swimming #talenthunt #passion
#sportsdevelopment #nextgen 📈
#bangladesh #navy 🇧🇩⚓⚓🏊♂️🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Remember the Name - BN SWADS!!!
Sky, land & beneath the waves.
They stand tall, our nation's Brave.
Valor, Vigor, Victory!
#swads #bangladeshnavy #seal 🇧🇩
#navalcommando #specialwarfare ⚓
#diver #fighter #divingops #eliteforce
#beyondlimits #defendersofthedeep
#warriorsofsea #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর যৌথ অভিযানে মাদক ও অবৈধ অর্থ জব্দ
গত ১২ নভেম্বর দিবাগত রাতে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে পরিচালিত অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ও নগদ ৬৫,৭০০ টাকা জব্দ করা হয়। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয় যা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী শুধু সমুদ্রের সুরক্ষা নয়, বরং মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অপরাধ দমনে নিরলস ভাবে করে চলেছে। নৌবাহিনীর এধরনের নিয়মিত অভিযান দেশের তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার পাশাপাশি সমাজে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করছে।
#bangladeshnavy #bangladesh 🇧🇩
#jointoperation #counternarcotics
#navyinaction #safebangladesh⚓ #prideofnation #stopdrugs #navyashetty -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় এক ঐতিহাসিক সূচনা
শুরু হচ্ছে নৌবাহিনী মেডিকেল কলেজ এর পদচারণা 🇧🇩
দেশের ইতিহাসে প্রথম Simulation Lab সহ আরো অত্যাধুনিক সকল চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ সুবিধা নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর ভর্তি কার্যক্রম।
বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানটি শুধু একটি মেডিকেল কলেজ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেবা, শৃঙ্খলা ও দেশপ্রেমের অনন্য সুযোগ।
আবেদন করতে ভিজিট করুন:
afmc.teletalk.com.bd
বিস্তারিত কমেন্টে
#bangladeshnavy #navalmedicalcollege
#simulationlab #servewithhonor #care #prideofthenation #mbbs #healthcare
#health #serve #bangladesh #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বঙ্গোপসাগর থেকে ২৪ জন অসহায় জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী
দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত অবস্থায় বঙ্গোপসাগরে টহল কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ’বানৌজা অপরাজেয়’ 'মোংলা ফেয়ারওয়ে বয়া' থেকে প্রায় ১৯ মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ ২৪ জন জেলেকে সফলভাবে উদ্ধার করে।
প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌ সদস্যরা দ্রুত ট্রলারটির কাছে পৌঁছে বিপদগ্রস্ত জেলেদের সংকেত শনাক্ত করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত জেলেদের নৌবাহিনীর জাহাজে এনে জরুরী প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাবার ও পানীয় প্রদান করা হয়।
উদ্ধারকৃত জেলে ও মাছ ধরার ট্রলারটিকে পরবর্তীতে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসা হয় এবং বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়।
সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনজীবন ও সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত।
#bangladeshnavy #rescueoperation
#humanitarian #mission #protection
#safety #bangladesh #navy ⚓🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান
পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন এবং নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনী প্রধান দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, তারা বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাই কমিশনার, ডিফেন্স এ্যাটাশে ও নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#bangladeshnavy #pakistannavy
#pakistan #security #friendship
#maritime #cooperation #peace
#bangladesh #navy ⚓🇧🇩🇵🇰⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
শিখা অনির্বাণে পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ - এর শ্রদ্ধা নিবেদন
Admiral Naveed Ashraf, Chief of Naval Staff, Pakistan paid homage at Shikha Anirban
#bangladeshnavy #pakistannavy
#pakistan #security #friendship
#maritime #cooperation #peace
#bangladesh #navy ⚓🇧🇩🇵🇰⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বঙ্গোপসাগরে ভাসমান ১৩ জেলের জীবন উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ০৩ দিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (০৮ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে কুতুবদিয়া লাইট হাউস হতে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে টহলরত অবস্থায় নৌবাহিনীর জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ বিপদ সংকেত পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপদ-আপন্ন জেলেদের নিরাপদে উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের নৌবাহিনীর জাহাজে প্রয়োজনীয় খাদ্য ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে ট্রলারসহ নিরাপদে কুতুবদিয়া এলাকায় এনে সুস্থ অবস্থায় সকল জেলেকে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র নিরাপত্তা রক্ষা, ব্লু-ইকোনমি বিকাশ, সমুদ্র ও উপকূলে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণে সদা তৎপর ও দৃঢ় প্রতিজ্ঞ।
#bangladeshnavy #rescueoperation
#maritime #safety #blueeconomy
#safe #sea #servingthenation
#bangladesh #navy 🇧🇩⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ 'পিএনএস সাইফ'
আজ ০৮ নভেম্বর, পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজা এর নেতৃত্বে আগত জাহাজটিকে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল-এর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি ও নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।
Pakistan Navy Ship 'PNS SAIF' arrives in Bangladesh on a four-day goodwill visit.
On 08 November, Pakistan Navy Ship PNS SAIF, commanded by Captain Shujaat Abbas Raja, arrived at Chattogram Port. Upon arrival, the ship was warmly received on behalf of Commander Chattogram Naval Area. Representatives from Embassy of Pakistan in Bangladesh and senior officers of the Bangladesh Navy were also present at the welcoming ceremony. Earlier, upon entering Bangladesh waters, the ship was ceremonially received by Bangladesh Navy Ship BNS Shadhinota.
This goodwill visit is expected to further strengthen the friendly relations between Bangladesh Navy and Pakistan Navy.
#bangladeshnavy #pakistannavy
#pakistan #friendship #pnssaif #maritime #cooperation #peace
#bangladesh #navy ⚓🇧🇩🤝🇵🇰⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Train Hard, Fight Easy
Glimpse of training at the home of Officers - Bangladesh Naval Academy
#training #hardwork #dedication
#pain #gain #passion #values⚓🇧🇩
#bangladeshnavy #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
Strength in formation,
unity in motion
Bangladesh Navy - guardians of the deep blue sea.
#bangladeshnavy #navalstrength ⚓🇧🇩
#excellence #guardiansoftheseav #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশ মাতৃকার সেবায় নতুন দিক
সুস্বাস্থ্যবান হোক প্রতিটি নাগরিক
লেফটেন্যান্ট কমান্ডার পদবীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে বিশেষজ্ঞ চিকিৎসক (পুরুষ/মহিলা) হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন।
For details visit Bangladesh navy's website:
joinnavy.navy.mil.bd
#bangladeshnavy #joinbangladeshnavy
#servehumanity #inserviceofpeople #medicalprofession #healinghands 🩺
#bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ০১ নভেম্বর মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়েছে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা–২০২৫ । এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান । এবারের প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষদের প্রায় ১০ কিলোমিটার এবং মহিলাদের প্রায় ৭ কিলোমিটার দূরত্বে সাঁতার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ এবং মহিলা প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।।
দূরপাল্লা সাঁতারের এই প্রতিযোগিতা দেশের সাঁতারকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ প্রজন্মকে অধ্যবসায়, শৃঙ্খলা ও দেশপ্রেমে অনুপ্রাণিত করবে।
#bangladeshnavy #swimmingfederation
#nationalswimming #dhaleshwari #river
#munshiganj #prideofbangladesh ⚓🇧🇩
#bangladesh #navy #swimming #safety -
Bangladesh Navy
@BangladeshNavyX
They Soar with Wind
They Rise with Tide
In Every Dimension
They Serve with Pride
Naval Aviation 🤝🏻 BN SWADS
#aviation #aviators #pilot #aircraft
#specialforce #commando #seal
#diver #sniper #courage #fearless
#bangladesh #bangladeshnavy 🇧🇩
#navy #nation #peace #sovereign -
Bangladesh Navy
@BangladeshNavyX
খুলনার দিঘলিয়ার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী
দেশের মানুষের পাশে দাঁড়াতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে এবং ‘বানৌজা উপশম’ এর বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে দিঘলিয়ায় চন্দনীমহল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৯০০ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় সাধারণ চিকিৎসার পাশাপাশি নৌবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তাররা জটিল রোগে আক্রান্ত রোগীদেরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা প্রদান করেন। আগত সকলের রোগ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন প্রকার বিনামূল্যের ওষুধ বিতরণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সর্বদা দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ, শিক্ষা ও মানবিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর।
#bangladeshnavy #nation #people #humanitarianservice #medicalcamp #khulna #servinghumanity #bangladesh #humanity #health #care #navy⚓⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
পূর্বের রেকর্ড ভেঙে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং এর নতুন রেকর্ড!
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (CDDL) কর্তৃক পরিচালিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) ২৮ অক্টোবর ০৮:০০ ঘটিকা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় মোট ৫,৪৬৩ টিইইউএস (৩,১৩০ কনটেইনার) হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা এনসিটির ইতিহাসে একদিনের হিসাবে সর্বোচ্চ। এর মধ্যে ইমপোর্ট টিইইউএস ছিল ২১৬৭ এবং এক্সপোর্ট টিইইউএস ছিল ৩,২৯৬।
এই সাফল্য এনসিটি তথা চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে নব উদ্যম এর সুস্পষ্ট প্রতিফলন, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপকভাবে ইতিবাচক প্রভাব রেখে চলেছে। CDDL এর এই অর্জন জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি নৌবন্দর ব্যবস্থাপনায় তাদের দক্ষতা ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
#bangladeshnavy #ctgport #nct #record #maritime #efficiency #cddl #blueeconomy #bangladesh #rebuild #port #economy #progress #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি
মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে বাংলাদেশ নৌবাহিনী।
১৯৪১ সালের ২৯ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণকারী এই অকুতোভয় মুক্তিকামী অফিসার পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ১৯৭১ সালে মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে বীরত্ব ও দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেন। দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি পাকিস্তান বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিনিয়ে এনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদানের চেষ্টার সময় তিনি শাহাদত বরণ করেন।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম এই বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগ বাংলাদেশের মুক্তির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিরকাল বাঙালি জাতির হৃদয়ে অম্লান থাকবে।
#bangladeshnavy #liberationwar #bangladeshairforce #fighter 🛩️ #baf #freedomfighter #respect #prideofbangladesh #salute
#matiurrahman #bangladesh #navy #heroofthenation ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
লেবাননে প্রবাসীদের পাশে বাংলাদেশ নৌবাহিনী
বাংলাদেশের প্রবাসী ভাই-বোনেরা আমাদের জাতির অগ্রগতির নীরব শক্তি। দেশের বাইরে থেকেও তাদের কঠোর পরিশ্রম ও রেমিট্যান্স আমাদের অর্থনীতিকে দৃঢ় ভিত্তি দেয়। দূর দেশে থেকেও বাংলাদেশের পতাকা বুকে ধারণ করা প্রবাসীদের জন্য বিনামূল্য মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এবং লেবাননের জলসীমায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রাম এর প্রচেষ্টায় বৈরুতে আল কোলা মসজিদ প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। লেবাননে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় চার শতাধিক প্রবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। বাংলাদেশ নৌবাহিনীর এই মানবিক উদ্যোগ প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি দেশের মানুষের আন্তরিক কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
#bangladeshnavy #lebanon #unmission
#humanity #beyondborders #remittance #prideofbangladesh #servingthenation
#navycares #un #peacekeeping #mission #bangladesh #lebanon #navy #peace⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের ৫৪তম শাহাদত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশ নৌবাহিনী শ্রদ্ধাভরে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠ, অমর বীর সন্তান শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানকে।
মাত্র ১৮ বছর বয়সে তিনি দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন, সৃষ্টি করেন মাতৃভূমির প্রতি ভালোবাসার এক অবিস্মরণীয় মহাকাব্য। তাঁর অবিচল দেশপ্রেম, অদম্য সাহস ও আত্মত্যাগ আমাদের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথাকে করেছে অনন্ত প্রেরণাময়।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর বীরত্বগাঁথা চিরকাল জাতির অন্তরে অম্লান থাকবে।
#bangladeshnavy #birsreshtho #hamidurrahman #freedomfighter #bangladesh #navy🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া নৌবাহিনীর মধ্যে প্রথম নেভি টু নেভি স্টাফ টক অনুষ্ঠিত
আজ, ২৭ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকা নৌ সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী (Republic of Korea Navy - ROKN) এর মধ্যে প্রথমবারের মতো নেভি টু নেভি স্টাফ টক (NNST) অনুষ্ঠিত হয়।
এসময়, দুই দেশের নৌবাহিনীর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সামুদ্রিক বিষয়সমূহে সহযোগিতার ক্ষেত্রসমূহ এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
1st Navy to Navy Staff Talk (NNST) between Bangladesh Navy and Republic of Korea Navy (ROKN)
The 1st Navy to Navy Staff Talk (NNST) between Bangladesh Navy and the Republic of Korea Navy (ROKN) was held today, 27 October 2025, at Naval Headquarters, Dhaka.
The dialogue aimed to further strengthen defense cooperation between the two navies and to enhance collaboration on maritime security issues of mutual interest, building upon the strong foundation of friendship between the two nations.
#bangladeshnavy #roknavy #nnst2025 #navaldiplomacy #defense #cooperation #maritimepartnership #banglanavy #navy #southkorea #friendship #peace 🇧🇩⚓🇰🇷 -
Bangladesh Navy
@BangladeshNavyX
'মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫' এ নৌবাহিনীর দৃঢ় পদক্ষেপ, শতকোটি টাকার অধিক সামগ্রী জব্দ
গত ০৪–২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত দেশের সমুদ্র ও বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫' এ অংশ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী ধারাবাহিকভাবে মোট ২৬৯টি সফল অভিযান পরিচালনা করেছে।
এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও চাঁদপুরসহ উপকূলীয় এলাকায় পরিচালিত অভিযানে মোট ১ কোটি ৩৫ লক্ষ ৩৯ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ৩১৭টি অন্যান্য জাল, ৪২টি মাছ ধরার নৌকা/ট্রলার, ৬৮৪ জন জেলে এবং প্রায় ১২৭.৩৫৯ মেট্রিক টন ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
জব্দকৃত এসব মাছ পরবর্তীতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও মন্দিরে বিতরণ করা হয় এবং জালসমূহ মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, অভিযানে উদ্ধার ও জব্দকৃত সামগ্রীর সর্বমোট বাজারমূল্য ১৩৫ কোটি ৩০ লক্ষ টাকার অধিক।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
#bangladeshnavy #hilshaconservation #campaign2025 #fisheryprotection 🐟🇧🇩 #stopillegalfishing #bangladesh #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের নৌবাহিনী সদর দপ্তরে আগমন
আজ, ২৬ অক্টোবর ২০২৫ তারিখে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, জেনারেল সাহির শামশাদ মির্জা এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী তথাপি নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
Courtesy Visit of Pakistan Armed Forces Delegation with the Chief of Naval Staff, Bangladesh Navy at Naval Headquarters
On 26 October 2025, an five member delegation led by General Sahir Shamshad Mirza, Chairman Joint Chiefs of Staff Committee of Pakistan, paid a courtesy call on Admiral M Nazmul Hassan, Chief of Naval Staff, Bangladesh Navy, at Naval Headquarters.
During the meeting, both sides discussed strengthening the friendly relations and enhancing professional cooperation between the militaries and more so between the navies of Bangladesh and Pakistan.
#courtesycall #bangladeshnavy #pakistan #friendship #cooperation #pakistandefence
#bangladeshpakistan #navaldiplomacy #military #beyondhorizon ⚓🇧🇩🤝🇵🇰⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
When blue meets blue,
It's a perfect view.
#bangladeshnavy #bangladesh #navy
#beyondhorizon #seaspirit #oceanpride
#maritimestrength #sailorslife 🌊⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতীয় সাঁতার প্রতিযোগিতায় নৌবাহিনীর গৌরবময় শ্রেষ্ঠত্ব
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত 'ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৫' এ অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ৩৫টি স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক অর্জন করে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে।
২৩ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সম্মানিত সভাপতি, মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নৌবাহিনীর সাঁতারুদের এই অসাধারণ অর্জন তাঁদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নিষ্ঠার এক গৌরবময় প্রতিফলন।
#bangladeshnavy #bangladesh
#champions #teamnavy #yr2025
#navalathletes #national #sports
#passion #profession #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bound by Honor,
Driven by Pride,
Forged by Waves,
Courage as Guide
Bangladesh Navy- at sea for peace, for home.
#honor #pride #dignity #duty #peace ⚓
#bangladeshnavy #bangladesh #navy🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী সদর দপ্তরে জার্মান ডিফেন্স অ্যাটাশে
আজ জার্মান দূতাবাসের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে কর্নেল ক্লাউস মার্কেল এবং ডেপুটি ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কমান্ডার মার্কো হেলগ্রেভে নৌসদর দপ্তরে সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও জার্মান নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
Courtesy Call of Defence Attaché of the Federal Republic of Germany with the Chief of Naval Staff of Bangladesh Navy
Colonel Klaus Merkel, Non-resident Defence Attaché of the Embassy of the Federal Republic of Germany accompanied by Lt Cdr Marco Hellgrewe, Deputy Defence Attaché called on the Chief of Naval Staff Admiral M Nazmul Hassan at the Naval Headquarters.
During the meeting, they discussed strengthening the friendly relations and enhancing professional cooperation between the navies.
#courtesycall #bangladeshnavy
#germany #friendship #cooperation
#bangladeshgermany #bangladesh
#beyondhorizon #navy 🇧🇩⚓🇩🇪 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Up above the world so high
Like a Navy SEAL in the Sky
#bangladeshnavy #swads #specialforce #elite #fearless #navyseal #commando 🪖
#paratroopers #bangladesh #navy ⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-তে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের অনুপ্রেরণামূলক বক্তব্য
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আজ মিরপুর ক্যান্টনমেন্টের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ প্রশিক্ষণরত দেশি ও বিদেশি সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। দেশের সর্বোচ্চ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সম্মানিত নৌবাহিনী প্রধানের প্রজ্ঞাপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রশিক্ষণরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে এবং ভবিষ্যতের যোগ্য নেতা হিসেবে নিজেদের তৈরি করতে অনুপ্রেরণা জোগাবে।
#bangladeshnavy #ndc #leadership #militarytraining #profession #excellence #future #leaders #vision #leadership⚓ #strrategy #plan #bangladesh #navy🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বহুতল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে অগ্নি নির্বাপণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনীর সদস্যরা।
-
Bangladesh Navy
@BangladeshNavyX
উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফলে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে বাংলাদেশ নৌবাহিনী জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আগামী দিনে আরও দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য রইল শুভকামনা ।
#bangladeshnavy #hscresult2025
#congratulations #proudmoment
#education #bangladesh #navy🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
They've got everything covered - from 12 O'clock to Six
They've got each others back, no matter the risk
Brotherhood in arms as Naval Commandos of BN SWADS sharpen themselves.
#swads #elite #specialforce #commando
#seal #sbcc #eod #diver #fearless⚓🇧🇩
#bangladesh #bangladeshnavy #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
লিখিত পরীক্ষার ফলাফল- অফিসার ক্যাডেট ২০২৬বি ব্যাচ
Written Exam Results – Officer Cadet 2026B Batch.
দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করতে
বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন ।
বিস্তারিত জানতে ভিজিট করুন
joinnavy.navy.mil.bd
#bangladesh #navy #bangladeshnavy
#joinbangladeshnavy #writtenexamresult
#officercadet2026b #leadership ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
We mourn the sad demise of Commander M Mehadi Amin Miah, (G), psc, BN
বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মোহাম্মদ মেহেদী আমীন মিয়া, (জি), পিএসসি, বিএন-এর অকাল মৃত্যুর সংবাদে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
إنا لله وإنا إليه راجعون
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ ১৪ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৮৫৫ ঘটিকায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত থাকাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অকাল এই প্রয়াণে বাংলাদেশ নৌবাহিনী হারিয়েছে এক নিবেদিতপ্রাণ, সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তাকে। তিনি ০১ জানুয়ারি ১৯৯৯ সালে সাব লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভের পর থেকে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মরহুমের নামাজের জানাযা আজ আসরের নামাজের পরে নৌ সদর দপ্তর মসজিদে অনুষ্ঠিত হবে। এরপরই বনানী সামরিক কবরস্থানে মরহুমকে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। -
Bangladesh Navy
@BangladeshNavyX
কক্সবাজারে নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ প্রত্যন্ত এলাকা ও দ্বীপবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় আজ ১৩ অক্টোবর থেকে তিন দিনব্যাপী নৌবাহিনীর বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিন এর তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালিত এই ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। ক্যাম্পেইনে স্থানীয় জনগণকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা, অন্যান্য রোগের সেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় যা পুরো ক্যাম্পেইন জুড়ে চলমান থাকবে।
বাংলাদেশ নৌবাহিনী সব সময় আন্তরিকভাবে দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সচেষ্ট ছিল, আছে ও থাকবে।
#medicalcamp #health #care #pekua
#servinghumanity #coxsbazar ⚓🇧🇩
#bangladeshnavy #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোশাররফ হোসেন খানের সপ্তম মৃত্যুবার্ষিকী
বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে এক গৌরবোজ্জ্বল নাম — রিয়ার এডমিরাল মোশাররফ হোসেন খান। তিনি ৭ নভেম্বর ১৯৭৩ থেকে ৩ নভেম্বর ১৯৭৯ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাধীনতা-পরবর্তী সময়ে আধুনিক ও সক্ষম নৌবাহিনী গঠনের ভিত্তি স্থাপনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সময়ে, ১৯৭৪ সালের ১০ জানুয়ারি নৌবাহিনীর তৎকালীন সর্ববৃহৎ প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈসা খান কমিশন লাভ করে এবং বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে নিজস্ব নেভাল এনসাইন অর্জন করে।
তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নৌবাহিনীর সকল ঘাঁটি ও প্রতিষ্ঠানের মসজিদসমূহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির এই বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ নৌবাহিনী।
#bangladeshnavy #leader #legacy
#memory #navy #bangladesh ⚓ 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Across the Waves, United in Purpose
Bangladesh Navy Ship Khalid Bin Walid and US Navy Ship Fitzgerald operated together at sea during the latter's short visit to Bangladesh. The exercise at sea demonstrated professionalism, mutual respect and seamless coordination.
It further reinforced a shared vision of peace, stability and cooperation in the maritime domain.
#bangladeshnavy #bangladesh #navy
#usnavy #ship #sea #peace 🇧🇩⚓🇺🇸 -
Bangladesh Navy
@BangladeshNavyX
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রয়াত সাবেক নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম
বাংলাদেশ নৌবাহিনীর প্রয়াত সাবেক প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম, (অব.) মহোদয়ের জানাজা ১১ই অক্টোবর নৌ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাঁকে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এ সময় প্রয়াত সাবেক নৌবাহিনী প্রধানের জীবনসঙ্গিনী জনাবা মুনিরা নিজামের হাতে সম্মানস্বরূপ নৌবাহিনীর এনসাইন (পতাকা), তরবারি, মেডেল ও ক্যাপ তুলে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য প্রয়াত সাবেক নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.) এর আত্মার মাগফিরাত কামনা করে। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন - এই আমাদের প্রার্থনা।This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নেভাল অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ (NOCHSL)-এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অদ্য ১০ অক্টোবর ২০২৫ তারিখে নৌ সদরে নেভাল অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড (NOCHSL)-এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NOCHSL এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে হাউসিং সংক্রান্ত বিভিন্ন বিষয়, বাৎসরিক প্রতিবেদন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর বিস্তারিত আলোচনা করা হয়। সবশেষে সম্মানিত সভাপতি সকলের উদ্দেশ্যে তার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
#bangladeshnavy #bangladesh #navy
#housing #safehaven #home ⚓ 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনীর অভিযান, বিদেশি পিস্তল ও দেশি শর্টগানসহ অন্যান্য অস্ত্র উদ্ধার
গত ১০ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ সদর ইউনিয়নস্থ, মৌলভীপাড়া এলাকায়, মাদক কারবারি আব্দুল খালেকের বাড়ীতে অভিযান পরিচালনা করে। আভিযানিক দল আব্দুল খালেকের বাড়িতে চিরুনি অভিযান চালিয়ে বাড়ির আঙ্গিনা হতে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় শর্টগান, শর্টগান কার্তুজ, তাজা গোলা ও পিস্তলসহ দেশী-বিদেশি নানা অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও দেশীয় ধারালো অস্ত্র জব্দের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তার পাশাপাশি, সকল অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সর্বদা অঙ্গীকারবদ্ধ।
#bangladeshnavy #teknaf #operation #sayno #nodrugs #ileagalweapon #safe #secure #bangladesh #navy ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম, এনডিইউ, পিএসসি (অব.) -এর ইন্তেকালে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
إنا لله وإنا إليه راجعون
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.) তাঁর সামরিক জীবনে বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ১০ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে নেতৃত্ব দিয়ে নৌবাহিনীর জন্য আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা অর্জন করেছে।
বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। -
Bangladesh Navy
@BangladeshNavyX
Sky, Sea, Service, Nation
Precision in Every Motion
Naval Aviation - always ready, always vigilant
#navalaviation #eyesoverhorizon⚓🇧🇩
#bangladeshnavy #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনীর সদর দপ্তরে বারোনেস রোজি উইন্টারটন, ডিবিই
আজ বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী সদর দপ্তরে আগমন করেন যুক্তরাজ্যের সরকারী বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটন, ডিবিই।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে মতবিনিময় করেন।
Courtesy Visit of Baroness Rosie Winterton, DBE, UK Trade Envoy with the Chief of Naval Staff at Naval Headquarters
Today, Baroness Rosie Winterton, DBE- the United Kingdom’s Trade Envoy to Bangladesh, paid a courtesy call to the Chief of Naval Staff of the Bangladesh Navy at the Naval Headquarters.
During the meeting, they discussed matters of mutual interest and exchanged views on enhancing defence cooperation, collaboration and trade relations.
Bangladesh Navy stands committed to safeguarding sovereignty across sea and beyond.
#bangladeshnavy #uktradeenvoy #navy #defencepartnership #maritimesecurity #navaldiplomacy #bangladesh 🇧🇩 ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বঙ্গোপসাগরে ২৬ জন জেলের জীবন উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও 'ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় গৃহীত পদক্ষেপ 'মা ইলিশ সংরক্ষণ ২০২৫' অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরকমই টহলের সময় গত মঙ্গলবার নৌবাহিনীর জাহাজ 'বানৌজা শহীদ মহিবুল্লাহ' অসহায়, জীবন বিপন্ন প্রায় অবস্থায় ২৬ জন জেলেকে উদ্ধার করে।
অস্বাভাবিক গতিবিধির 'এমভি তাজমিনুর রহমান' নামক মাছধরা ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। পরবর্তীতে, নৌ সদস্যগণ অতি দ্রুত অসহায়, ক্ষুধার্ত জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এরপর, নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত ব্যক্তিদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়। ট্রলারটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ এ মাছ ধরার উদ্দেশ্য সমুদ্র গমন করে এবং ০৩ অক্টোবর ২০২৫ এ তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #bangladesh #navyrescue #inaidtocivilpower #maritimesecurity #bayofbengal
#humanity #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন
পূর্বের মতো আবারো শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ USS Fitzgerald আজ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
#bangladeshnavy #banglades #usnavy
#visit #training #jointness #navy 🇧🇩⚓🇺🇸 -
Bangladesh Navy
@BangladeshNavyX
খুলনার দিঘলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক
বাংলাদেশ নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে খুলনার ফরমায়েশখানা এলাকা থেকে অস্ত্র, গুলি ও মোবাইল ফোনসহ একাধিক হত্যা, ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী রিপনকে আটক করা হয়। সন্ত্রাসী রিপনকে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর। শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে বাংলাদেশ নৌবাহিনী নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
#bangladeshnavy #bangladesh #navy #jointoperation #security #discipline #navyfornation #peace ⚓⚓ 🇧🇩 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত 'বাজেট সেমিনার-২০২৫'
আজ ০৬ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নৌবাহিনী সদর দপ্তরে 'বাজেট সেমিনার-২০২৫' অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মোঃ জহির উদ্দিন। সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব রওনক জাহান, উপসচিব মোহাম্মদ রাসেলুল কাদের এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিলিয়া শারমিন। উক্ত সেমিনারে—আর্থিক সম্পদের সূক্ষ্ম ব্যবস্থাপনা, বাজেট পরিকল্পনা, বন্টন ও বাস্তবায়নসহ নানা বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
নৌবাহিনীর সামগ্রিক বাজেট প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা, BACS, iBAS++ ও ব্যয়-সাশ্রয়ী সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে অংশগ্রহণকারীরা জ্ঞানার্জন ও মতবিনিময়ের সুযোগ পান যা ভবিষ্যতে সংশ্লিষ্ট সকলের স্তরে কর্মস্পৃহা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
#bangladeshnavy #budgetseminar2025 #financialmanagement #transparency #accountability #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Ship is our home
Sea is our playground
War is our game
We are Bangladesh Navy - In War and Peace, Invincible at Sea!
#bangladeshnavy #navy #protector
#invincible #sea #pride #honor ⚓
#sovereignty #bangladesh 🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
A peaceful sunset over an ocean of commitment.
Day ends, not duty.
#bangladeshnavy #navy #commitment ⚓
#duty #honor #country #bangladesh🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শ্রেণীকক্ষ থেকে খেলার মাঠ, কঠিন এসাইনমেন্ট থেকে শুরু করে গল্পের আড্ডা, সামরিক প্রশিক্ষণ, চিকিৎসা, গবেষণা বা নৈতিকতা; একজন শিক্ষক জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশক। ঘর থেকে সমগ্র বিশ্বে, প্রতিটি শিক্ষকের গুরুত্ব অপরিসীম।
সেই সকল শিক্ষকদের বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
From classrooms to playgrounds, from tough assignments to moments of laughter, in military training, healthcare, research or morality - a teacher is a guiding force in every sphere of life.
From home to the whole world, the role of every teacher is invaluable.
On this special day, Bangladesh Navy expresses its deepest respect and gratitude to all teachers and mentors around the world.
#teachersday #builders #bangladeshnavy
#respect #teacher #prideoftheworld 🌍
#salute #honor #bangladesh #navy 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
হাতিয়ায় নৌবাহিনীর অভিযান; তিনটি ট্রলারসহ বিপুল পরিমাণে অবৈধ কয়লা জব্দ
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমূলক কার্যক্রম দমনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ০৪ অক্টোবর নোয়াখালীর হাতিয়া উপজেলার উপকূলীয় জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে কয়লা বহনকারী তিনটি ট্রলার আটক করা হয়। ট্রলারগুলো হতে বিপুল পরিমাণে অবৈধ কয়লা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৳১৬,০০,০০০ (ষোল লক্ষ টাকা)। এছাড়া আটককৃত ট্রলারের মোট মূল্য আনুমানিক ৳৮০,০০,০০০ (আশি লক্ষ টাকা)।
জব্দকৃত কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সকল ধরনের অভিযান অব্যাহত রাখবে।
#bangladeshnavy #antismuggling #noakhali #hatia #maritimesecurity 🇧🇩#lawenforcement
#bangladesh #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Last Defender on the Southern Front!
Bangladesh Navy - Always at Sea, Always Ready.
#bangladeshnavy #defender #protector
#bayofbengal #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫': নিষিদ্ধ ইলিশ আহরণ!!!
আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই ২২ দিন সকল প্রকার যান্ত্রিক ও অযান্ত্রিক মৎস্য নৌযানসহ সকল ধরণের বাণিজ্যিক ট্রলার কর্তৃক সমুদ্র, উপকূলীয় এলাকাসহ নদ-নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। সরকারি এই নির্দেশ বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে দিন-রাত অভিযান পরিচালনা করার পাশাপাশি আইন অমান্যকারী ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশের সম্পদ ইলিশের প্রবৃদ্ধি অক্ষুন্ন রেখে জাতীয় সম্পদ রক্ষায় উল্লিখিত দিনগুলোতে মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ইত্যাদি থেকে বিরত থেকে দেশের স্বার্থ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
#bangladeshnavy #hilsha #awareness 🐟#hilsaconservationcampaign #illegalfishing
#bangladesh #navy #campaign2025 ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; মানবপাচারের উদ্দেশ্যে বন্দি ৩৯ জনকে উদ্ধার ও ২ জন পাচারকারী আটক
গোপন সূত্রের ভিত্তিতে টেকনাফে পাহাড়ের গহিনে গত ২ অক্টোবর রাতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। বাহারছড়া ইউনিয়নে পরিচালিত বিশেষ এই অভিযানে মানবপাচারকারী ও অপহরণকারী চক্রের আস্তানা থেকে রোহিঙ্গা নারী ও শিশুসহ সর্বমোট ৩৯ জনকে উদ্ধার করা হয়। এছাড়াও আটক করা হয় অপহরণকারী চক্রের ২ জন সদস্যকে। উদ্ধারকৃত সকলকে তাদের পরিবারের নিকট হস্তান্তর এবং আটককৃত মানবপাচারকারী চক্রের সদস্যদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর ২০২৫ পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযানে সর্বমোট ১৩৪ জন অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করেছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে সবসময় অঙ্গীকারবদ্ধ।
#bangladeshnavy #teknaf #coastguard #jointoperation #stophumantrafficking #safe #secure #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বহু প্রতীক্ষার পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও, আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করতে বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনে অংশগ্রহণকারীদের নিরাপত্তায় নিয়োজিত ছিল বিশেষ ডুবুরি দল।
বাংলাদেশ নৌবাহিনী ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে দেশের যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থেকে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
#bangladeshnavy #durgapuja #2025 #religiousharmony #peace #prosperity #navydiver #bangladesh #navy🛕⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
টেকনাফে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; পাচারের উদ্দেশ্যে বন্দি নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাগর পথে জোরপূর্বক মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটক রাখা হয়েছে। এরই প্রেক্ষিতে গত ১ অক্টোবর ২০২৫ তারিখ বুধবার রাতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট ২১ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার রোধসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সর্বদা অঙ্গীকারবদ্ধ।
#bangladeshnavy #teknaf #coastguard #jointoperation #stophumantrafficking
#safeandsecure #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
আকাশ, সমুদ্র কিংবা সমতলে
প্রযুক্তির সাথে এগিয়ে চলুন সমান তালে !!!
বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন।
২০২৬-বি অফিসার ক্যাডেট ব্যাচে (২য় গ্রুপে) বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের এখনই সময়।
For details, visit our website
joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #leadership #courage
#pride #patriotism #navy #bangladeshnavy
#home #discipline #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শারদীয় দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শান্তি, সম্প্রীতি ও আনন্দে ভরে উঠুক সবার জীবন।
শুভেচ্ছান্তেঃ বাংলাদেশ নৌবাহিনী
#bangladeshnavy #durgapuja2025 🇧🇩
#bangladesh #peaceandharmony ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী কনটিনজেন্ট হাতিয়া ও কুতুবদিয়া এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করেছে।
কুতুবদিয়ার লেমসীখালি ইউনিয়নের এককপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে তাজা গোলাসহ শর্টগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, নোয়াখালীর হাতিয়া উপজেলার চার্কিং-এ যৌথবাহিনীর অভিযানে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ তাহেরের এর আস্তানায় হানা দিয়ে দেশীয় অস্ত্রসহ কার্তুজ উদ্ধার করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সর্বদা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
#bangladeshnavy #securityoperations #inaidtocivilpower #peaceandsecurity #hatia #kutubdia #bangladesh #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
উত্তাল ঢেউ, অটল প্রাণ,
নেতৃত্বে জয় অজেয় সন্ধান
২০২৬-বি অফিসার ক্যাডেট ব্যাচে (২য় গ্রুপে) বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করুন।
For details, visit Bangladesh Navy's website:
joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #leadership #courage
#pride #patriotism #navy #bangladeshnavy
#home #discipline #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ঢাকায় শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করতে পূজামন্ডপ পরিদর্শন করলেন নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে আজ কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্-আল-মাকসুস রাজধানীর শাহীনবাগ সংলগ্ন একাধিক পূজামন্ডপ পরিদর্শন করেন। তিনি পূজার প্রধান পুরোহিত, আয়োজক কমিটি ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মাঠপর্যায়ের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
বাংলাদেশ নৌবাহিনী সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তিপূর্ণ উৎসব উদযাপন ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাবে।
#bangladeshnavy #durgapuja2025 ⚓🛕#peaceandsecurity #inaidtocivilpower
#dhakanavalarea #bangladesh #navy🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক দিনের ইতিহাসের রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং!
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে পুনরায় এক দিনে রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে। ২৯ সেপ্টেম্বর ০৮:০০ ঘটিকা হতে ২৪ ঘন্টায় মোট ৫,১৪৬ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে । এর মধ্যে ইমপোর্ট কনটেইনার ছিল ১৯১৬ টিইইউস এবং এক্সপোর্ট কনটেইনার ছিল ৩২৩০ টিইইউস।
এই রেকর্ড সাফল্য দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করবে। সিডিডিএল এর এই অর্জন বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে দেশের সমৃদ্ধিতে অবদান রাখবে।
#bangladeshnavy #ctgport #nct #port #recordhandling #maritimeefficiency #blueeconomy #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে কর্ণফুলী চ্যানেল যৌথ জরিপ বিষয়ক MoU স্বাক্ষর
দেশের অর্থনীতির চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরসংলগ্ন কর্ণফুলী নেভিগেশনাল চ্যানেল ও সমুদ্র এলাকায় যৌথ জরিপ পরিচালনার জন্য আজ (২৯ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান-এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে কর্ণফুলী চ্যানেল ও সমুদ্র এলাকায় যৌথ জরিপ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, প্রশিক্ষণ ও টেকনিক্যাল সহায়তা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে। নৌবাহিনীর উন্নত মানের হাইড্রোগ্রাফি প্রশিক্ষণ, দুপক্ষের প্রযুক্তি ও দক্ষ জনবলের সঠিক ব্যবহারের মাধ্যমে খরচ সাশ্রয় সম্ভব। নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় সার্ভে ও ড্রেজিং এর কাজের সঠিক তদারকি, খরচও সাশ্রয় এবং কাজের অগ্রগতিও বৃদ্ধি করা সম্ভব। এটি ভবিষ্যতে বন্দরে অধিক পণ্য বহনের ক্ষমতা সম্পন্ন জাহাজ আনার জন্য একটি কার্যকরী পদক্ষেপ যা দেশের অর্থনীতিতে যুগান্তকারী রাখবে।
#cpa #shipping #port #economy #navy #blueeconomy #mou #development
#bangladesh #bangladeshnavy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Roaring through Bay of Bengal !!!
#bangladesh #bnshipshadhinota
#protect #sovereignty #secutiry
#bayofbengal #blue #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রামে শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিতকল্পে পূজামন্ডপ পরিদর্শন করলেন নৌবাহিনীর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান গোসাইলডাঙ্গা একতা গোষ্ঠী সার্বজনীন পূজামন্ডপ এবং কাঠগর হিন্দু পাড়া শ্মশান শিব ও কালী মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন। তিনি প্রধান পুরোহিত, আয়োজক কমিটি ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মাঠপর্যায়ের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে নৌবাহিনীর বিশেষ অভিযানিক দলসহ নৌসদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।
#bangladeshnavy #durgapuja2025 🛕
#peaceandsecurity #inaidtocivilpower
#ctgnavalarea #bangladesh #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
খুলনায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা পরিদর্শনে নৌবাহিনীর কমান্ডার খুলনা নৌ অঞ্চল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিষ্ঠার সাথে পালন করছে। এর অংশ হিসেবে কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন খুলনার আর্য ধর্মসভা কালী মন্দির ও শিববাড়ি কালী মন্দির পরিদর্শন করেন। তিনি প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম পর্যবেক্ষণ করেন। শারদীয় দুর্গাপূজা সবার জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অপতৎপরতা প্রতিহত করতে নৌবাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।
#bangladeshnavy #durgapuja2025 🇧🇩 #inaidtocivilpower #peaceandsecurity
#durgapuja #bangladesh #navy ⚓⚓ 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী
বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের পাশে থেকে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সকল ধর্মীয় উৎসবে জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সবসময় বদ্ধপরিকর।
#bangladeshnavy #durgapuja2025 🇧🇩 #inaidtocivilpower #peaceandsecurity #religion #bangladesh #navy ⚓⚓ 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Courage in every shot
Pride in every heartbeat
Bangladesh Navy special force - when Nation calls, they answer!!
#specialforce #commando #diver #duty
#practice #training #fearless #swads
#bangladeshnavy #missionready
#bangladesh ⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশের নৌবাহিনীর ঐতিহাসিক অর্জন!!!
বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক স্কুলের Long Hydrography Course এখন আন্তর্জাতিক বোর্ড অন স্ট্যান্ডার্ডস অব কম্পিটেন্স (IBSC)-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে 'Category A Programme' হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জনের ফলে বাংলাদেশ এখন পৃথিবীর মাত্র ১৯টি দেশের সাথে একই তালিকায় অন্তর্ভুক্ত হলো, যারা হাইড্রোগ্রাফি ক্ষেত্রে 'IBSC Category A' স্বীকৃতি অর্জন করেছে।
এই অর্জন বিশ্বে বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই বৈশ্বিক স্বীকৃতি বাংলাদেশের, বাংলাদেশ নৌবাহিনী এবং হাইড্রোগ্রাফিক ডিপার্টমেন্টের জন্য এক অনন্য গৌরবের বিষয়, যা বিশ্বমানের প্রশিক্ষণ, গবেষণা, নিরাপদ নৌপরিবহন ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার নতুন দুয়ার উন্মোচন করবে।
Historic Achievement for Bangladesh Navy!!!
Bangladesh Navy Hydrographic School’s Long Hydrography Course has officially been recognised as a 'Category A Programme' by the International Board on Standards of Competence (IBSC). This achievement brings Bangladesh into the exclusive circle of only 19 countries worldwide that hold 'IBSC Category A' accreditation in Hydrography.
It’s a recognition shared by some of the most advanced maritime nations. This global honour is a matter of immense pride for Bangladesh, Bangladesh Navy and the Hydrographic Department, paving the way for world-class training, research, and cooperation in safe navigation and sustainable ocean management.
#bangladeshnavy #prideofbangladesh #hydrography #iho #blueeconomy 🇧🇩 #maritimesafety #bangladesh #navy⚓
#ocean #deepsea #charting #navigate -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের 'বার্ষিক সাধারণ সভা'
আজ শুক্রবার (২৬-০৯-২০২৫) বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের 'বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫'। ফেডারেশন বর্তমান এডহক কমিটি বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা হাজী মহসিনে সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান।
সভায় প্রাক্তন সাঁতারু ও সংগঠকদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরবর্তীতে সভাপতি তাঁর স্বাগত ভাষণে সকলকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। সভায় ফেডারেশনের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন ও ফেডারেশনের গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এ সময় সভাপতি নিয়ম অনুযায়ী উত্থাপিত প্রস্তাবনাসমূহের অনুমোদন প্রদান করে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত এই সভা নিঃসন্দেহে বাংলাদেশের সাঁতার ও ক্রীড়া জগতে ইতিবাচক প্রভাব ফেলবে।
#bangladeshnavy #bangladesh #navy 🇧🇩
#swimmingfederation #swimming #sports -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীরের আত্মত্যাগে শ্রদ্ধাঞ্জলি
টঙ্গীর সাহারা মার্কেটের ভয়াবহ কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে অগ্নি নির্বাপণ অভিযানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নুরুল হুদা ও ফায়ার ফাইটার শামিম আহমেদ। আহত অবস্থায় তারা দুজনই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন মানুষের সেবায় দায়িত্বরত এই দুই যোদ্ধা দায়িত্ব পালন করতে করতেই নিজেদের জীবন বিলিয়ে দিলেন। তাদের এই আত্মত্যাগে বাংলাদেশ নৌবাহিনী ও পুরো জাতি গভীরভাবে শোকাহত। -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশে 'ওয়ার্ল্ড মেরিটাইম ডে ২০২৫’ উদযাপন
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, ঢাকায় ডিপার্টমেন্ট অফ শিপিং, বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় 'ওয়ার্ল্ড মেরিটাইম ডে ২০২৫’। এ বছরের প্রতিপাদ্য “Our Ocean, Our Obligation, Our Opportunity”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি, এম আর মোহাম্মদ ইউসুফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মেরিটাইম সেক্টরের সকল অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় আজ বাংলাদেশ সমুদ্রভিত্তিক উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে, তার জন্য সকলকে সাধুবাদ জানান। সমুদ্র সম্পদ রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব, সুনীল অর্থনীতি বিকাশে বাংলাদেশ নৌবাহিনীসহ নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বন্দর সমূহসহ মেরিটাইম সেক্টরের সকল অংশীদারদের অবিচ্ছেদ্য ভূমিকা, সমুদ্র ব্যবস্থাপনায় তাদের অবদান ও প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে সাগরভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তিতে আত্মনিবেদন করতে উৎসাহিত করেন।
দিবসের প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে সকল অংশীদারদের দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান সম্মানিত নৌবাহিনী প্রধান। 'ওয়ার্ল্ড মেরিটাইম ডে ২০২৫' এর এই উদযাপন বাংলাদেশের সমুদ্রসম্পদ রক্ষা ও টেকসই ব্যবহারের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
#worldmaritimeday #bangladeshnavy #blueeconomy #ocean #opportunity #maritimesecurity #sustainableocean #bangladesh #departmentofshipping #shipping #port #nation #navy 🌊⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) বাংলাদেশ নৌবাহিনী প্রধানের মূল্যবান বক্তব্য প্রদান
আজ, ২৪ সেপ্টেম্বর, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান মিরপুর ক্যান্টনমেন্টের ডিএসসিএসসি-তে প্রশিক্ষণরত দেশে বিদেশের ৩ শতাধিক সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর কর্মপরিধি, ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। তার সুদীর্ঘ অভিজ্ঞতাপূর্ণ দিকনির্দেশনা প্রশিক্ষণরত কর্মকর্তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সামরিক কৌশল ও পরিকল্পনা এবং বহুমাত্রিক চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে।
#bangladeshnavy #dscsc #leadership #militarytraining #professionalexcellence #futureleaders #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীরের আত্মত্যাগে বিনম্র শ্রদ্ধা
-
Bangladesh Navy
@BangladeshNavyX
শিক্ষা সফর - নেভাল কমান্ডো ভার্সন
নৌবাহিনীর কমান্ডোদের দুঃসাহসিক প্রশিক্ষণের স্থিরচিত্র
#navalcommando #seal #commando
#specialforce #training #fighter #strike
#bangladeshnavy #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে দুইজন চিহ্নিত সন্ত্রাসী আটকসহ অস্ত্র-মাদক উদ্ধার
২২ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় নৌবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম ও নুর আলমকে অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, দু-নলা বন্দুক, কার্তুজ, বুলেট সিসা ও প্রচুর পরিমাণে দেশীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র-মাদক ও আসামীদের আইনানুগ ব্যবস্থার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
#bangladeshnavy #inaidtocivilpower 🪖#maheshkhali #coxsbazar#bangladesh 🇧🇩
#countercrime #specialoperation #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Wings of the Navy, pride of Bangladesh!!
Naval Aviation - Eyes Over Horizon
#bangladeshnavy #helicopter⚓🚁
#rotarywing #bangladesh #navy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Beneath the Surface, Beyond Limits
Bangladesh Navy Divers Dive Deep
#diver #navydiver #bangladeshnavy
#courage #skill #bangladesh #navy
#dive #underwater #swads ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় সাফল্যে আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৫ সমাপ্ত
গত ১৪ই সেপ্টেম্বর হতে শুরু হওয়া আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এবং সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী সর্বমোট ১৯টি স্বর্ণ, ০৪টি রৌপ্য ও ০৭টি ব্রোঞ্জ পদক অর্জন করে গৌরবজনকভাবে শীর্ষস্থান অর্জন করেছে। নৌবাহিনীর মোঃ সামিউল ইসলাম, এলমিউজ এবং কাজল মিয়া, পিও (পিটি-১) উভয়েই ০৪টি ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করে যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
#interservices #competition #championship
#swimming #waterpolo #diving #sports
#bdarmedforces #bangladeshairforce
#bangladesharmy #navalheadquarters
#bangladesh #bangladeshnavy #navy
🇧🇩🇧🇩🪖⚓ ✈️🏊🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শ্রদ্ধাঞ্জলীঃ শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন-এর ৯৩তম জন্মবার্ষিকী
আজ ১৮ই সেপ্টেম্বর, লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন-এর ৯৩ তম জন্মবার্ষিকী । এই বাংলার সন্তান দেশকে মুক্ত দেখার স্বপ্নে জীবন উৎসর্গ করেছিলেন। ১৯৫০ সালে তিনি পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন এবং পরে উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেরিন ইঞ্জিনিয়ারিং-এ বিশেষ কৃতিত্ব অর্জন করেন। দক্ষতা ও যোগ্যতার কারণে তিনি পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস বাবর-এ প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাঁর পেশাদারিত্বের অনন্য প্রমাণ। পরবর্তীতে স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণে তিনি দেশের জন্য কাজ করতে শুরু করেন যা তাকে স্বাধীনতা বিরোধী শক্তির চক্ষুশূল করে তোলে। স্বাধীন বাংলার স্বপ্ন দেখা এই দেশপ্রেমিক কে ১৯৭১ সালের ২৬ মার্চ ভোরে অপারেশন সার্চলাইট-এর সময় পাকিস্তানি সেনারা তাঁর ঢাকার বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০১২ সালে তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'স্বাধীনতা পদক' প্রদান করা হয়। শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন স্বাধীনতার এক অগ্রদূত ও অবিস্মরণীয় বীর হিসেবে।
#moazzamhossain #bangladeshnavy
#liberationwar71 #freedomfighter 🇧🇩
#ultimatesacrifice #heroesliveforever #bangladeshheroes #tributetoheroes
#agortalamamla #bangladesh #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
দ্বিতীয় দিনে 'আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা–২০২৫'
'আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা–২০২৫' এর দ্বিতীয় দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে ১৫০০মি ফ্রি স্টাইল, ২০০মি ব্রেস্ট স্ট্রোক, ১০০মি বাটারফ্লাই এবং ২০০মি ইন্ডিভিজুয়াল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ দিনে নৌবাহিনী ৩ টি স্বর্ণ ও ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
#bangladeshnavy #interservicecompetition
#swimming #waterpolo #diving #sports🏊
#armedforcessports #bangladeshairforce
#bangladesharmy 🪖 #navalheadquarters
#bangladesh 🇧🇩 #navy ⚓ #first_price🥇🏅 -
Bangladesh Navy
@BangladeshNavyX
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী
দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনে নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। টহলকালীন নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান গত ১৪ই সেপ্টেম্বর, মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী বোঝাই ১টি নৌকা এবং ১১ জন পাচারকারীকে আটক করে। এ সময় নৌকা হতে বিপুল পরিমাণ মুদি পণ্য, কোমল পানীয় ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত পাচারকারী, নৌকা ও মালামালসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
#bangladeshnavy #inaidtocivilpower #antismuggling #maritimesecurity 🇧🇩#blueeconomy #bnssamudraavijan⚓
#myanmar #bangladesh #navy 🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
কুতুবদিয়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার
ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমসীখালি ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এক নলা বন্দুক), ০৩ রাউন্ড তাজা গোলা ও বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ যথাযথ প্রক্রিয়ায় কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী মাদক, অবৈধ অস্ত্র ও সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #inaidtocivilpower #kutubdia #coxsbazar #specialoperation 🇧🇩#countercrime⚓⚓ #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আজ ১৪ই সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’। নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী সাঁতার প্রতিযোগিতায় আজকের দুটি পৃথক ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনী প্রথমস্থান লাভের কৃতিত্ব অর্জন করে।
পাঁচ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের মোট ১২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে এবং আগামী ১৮ই সেপ্টেম্বর সমাপ্ত হবে।
#interservice #swimming #waterpolo #diving #sports🏊 #armedforcessports
#bangladesharmy #bangladeshnavy
#bangladeshairforce #navalheadquarters
#bangladesh #navy ⚓⚓🥇🏅🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ সফরে নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান
বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি (Major General Ibrahim Hilmy) আজ রবিবার নৌবাহিনী সদর দপ্তরে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলোচনা করেন। এছাড়া তারা বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল, মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তাগণ, নৌবাহিনী সদর দপ্তরের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মেজর জেনারেল ইব্রাহিম হিলমি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Courtesy Call of Chief of Defence Force of Maldives National Defence Force with Chief of Naval Staff of Bangladesh Navy
Major General Ibrahim Hilmy, Chief of Defence Force (CDF) of Maldives National Defence Force (MNDF) paid a courtesy call on Admiral M Nazmul Hassan, Chief of Naval Staff, today (Sunday) at Naval Headquarters. Upon his arrival at the NHQ, Bangladesh Navy received him with a Guard of Honour.
During the meeting, they discussed on professional and military training between the two countries. They also expressed optimism to continue mutual cooperation and strengthening the existing friendly relations between the Armed Forces of Bangladesh and the Maldives. Senior Officers of Naval Headquarters, officials of Maldives High Commission and delegation members of MNDF were present on the occasion. Earlier, Major General Ibrahim Hilmy paid homage to the memory of the members of the Armed Forces who made the supreme sacrifice in the Liberation War of 1971 by laying a floral wreath at Shikha Anirban.
#maldives #bangladesh #military #navy
#peace #cooperation #support #friendship
#maldivesnationaldefenceforce #mndf
#bn #bangladeshnavy 🇲🇻🇲🇻⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
'লিভিং ঈগল' খ্যাত প্রয়াত কিংবদন্তি বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন (অব.) সাইফুল আজম এর জন্মদিনে বাংলাদেশ নৌবাহিনীর গভীর শ্রদ্ধাঞ্জলি
আজ ১১ সেপ্টেম্বর, বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন (অব.) সাইফুল আজম (১৯৪১–২০২০) এর শুভ জন্মদিন। তিনি ছিলেন বাংলাদেশের 'লিভিং ঈগল' খেতাবপ্রাপ্ত বীর, যিনি বাংলাদেশসহ চার দেশের (ইরাক, জর্ডান ও পাকিস্তান) বিমানবাহিনীতে দায়িত্ব পালন করে আকাশযুদ্ধে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরায়েলি ছয় দিনের যুদ্ধে অংশ চারটি ইসরায়েলি বিমান ভূপাতিত করার রেকর্ডধারী, যা ইসরায়েলি বিমানবাহিনীর বিরুদ্ধে একক যোদ্ধা হিসেবে সর্বাধিক বিমান ধ্বংসের রেকর্ড।
বাংলাদেশ নৌবাহিনী প্রয়াত এই কিংবদন্তির বীরত্বগাথা শ্রদ্ধাভরে স্মরণ করে।
Bangladesh Navy pays heartfelt homage on the birthday of the late legendary pilot Group Captain (Retd.) Saiful Azam, the 'Living Eagle'.
On this day, we remember late Group Captain (Retd.) Saiful Azam (1941–2020) - widely known as Bangladesh’s ‘Living Eagle,’ who served with distinction in the air forces of four nations: Bangladesh, Iraq, Jordan and Pakistan. He made history in the 1967 Arab-Israeli Six-Day War by destroying four Israeli aircraft - a record as the highest number of enemy aircraft destroyed by a single fighter pilot in air combat against the Israeli Air Force. Bangladesh Navy proudly cherish his legacy of courage and valor.
#groupcaptain #saifulazam #livingeagle
#legend #aviator #pilot #fearless #courage
#airforce #bangladeshairforce #fighter
#prideofbangladesh #bangladeshnavy
#bangladesh #navy #remembrance ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান
বাংলাদেশ নৌবাহিনী কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান এর তত্ত্বাবধানে সেন্টমার্টিনে আজ বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী পরিচালিত মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল শিশু, নারী ও পুরুষ সহ ৬৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
বাংলাদেশ নৌবাহিনী সর্বদা দুর্গম অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #freemedicalcamp #servinghumanity #navycare #stmartin
#health #care #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় অর্জন
ভারতের মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে আয়োজিত পৃথিবীর দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে কৃতিত্বের সঙ্গে অংশ নেন বাংলাদেশ নৌবাহিনীর ক্রীড়াবিদ সোনিয়া আকতার।
প্রতিযোগিতার ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে তিনি ৩য় স্থান অর্জন করে নৌবাহিনী এবং বাংলাদেশের জন্য বয়ে এনেছেন গৌরব ও সম্মান। আন্তর্জাতিক অঙ্গনে তার এই সাফল্য নৌবাহিনীর ক্রীড়াঙ্গনে নৌবাহিনীর অর্জনের আরো একটি অনন্য দৃষ্টান্ত।
#bangladeshnavy #bangladesh #navy #achievement #global #swimming 🇧🇩 #prideofbangladesh #pride #win ⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
মহেশখালীতে নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ০৭ সেপ্টেম্বর ২০২৫ গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের খুশিয়ারপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্ট গার্ড। অভিযানে একনলা বন্দুকসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী তার মাদক ও অস্ত্রসহ সকল প্রকার দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে অভিযান করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #inaidtocivilpower
#maheshkhali #coxsbazar ⚓⚓🇧🇩🇧🇩
#bangladeshcoastguard #firearms
#jointoperation #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
শ্রদ্ধাঞ্জলি: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
আজ ৫ সেপ্টেম্বর ২০২৫, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী। ১৯৩৬ সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করা এই অকুতোভয় সৈনিক ১৯৫৯ সালে ইস্ট পাকিস্তান রাইফেলস্ এ যোগ দিয়ে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি যশোর সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সহযোদ্ধাদের রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন।
ছুটিপুর গ্রামে ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি বীরত্বের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। সহযোদ্ধাদের নিরাপদে সরিয়ে দিয়ে নিজে প্রাণপণ লড়াই চালিয়ে যান এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। তাঁর অমর আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি "বীরশ্রেষ্ঠ" খেতাবে ভূষিত হন। নূর মোহাম্মদ শেখ আজও বাঙালির হৃদয়ে দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক।
#liberationwar #1971war #martyr
#bangladesh #freedom #peace
#army #freedomfighter #war⚓
#bangladeshnavy #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
লিখিত পরীক্ষার ফলাফল- সরাসরি কমিশন্ড অফিসার ’২০২৬এ ডিইও’ ব্যাচ।
Written Exam Results – Direct Entry Officer ‘2026A DEO’ Batch.
বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন
দেশ সেবার সুযোগ নিন
বিস্তারিত জানতে ভিজিট করুন joinnavy.navy.mil.bd/WrittenResult/
#bangladesh #navy ⚓
#bangladeshnavy 🇧🇩
#joinbangladeshnavy
#writtenexamresult -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম
আজ, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম, ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য নৌবাহিনী সদর দপ্তরে আগমন করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, সহযোগিতা জোরদারের সম্ভাব্য ক্ষেত্রসমূহ পর্যালোচনা করেন এবং বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Courtesy Call with the Chief of Naval Staff of Bangladesh Navy by Charge d’Affaires ad Interim, US Embassy Dhaka
Charge d’Affaires ad interim, Embassy of the United States in Dhaka, Tracey Ann Jacobson paid a courtesy visit to the Chief of Naval Staff of Bangladesh Navy, Admiral M Nazmul Hassan at the Navy Headquarters.
During the courtesy call, they discussed matters of mutual interest, explored avenues to strengthen cooperation and expressed their commitment to further enhancing the bilateral relations between Bangladesh Navy and Military forces of the United States.
#cns #courtesycall #bangladeshnavy
#usnavy #militarydiplomacy #navy⚓
#friendship #usa 🇺🇸 #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিনম্র শ্রদ্ধা
-
Bangladesh Navy
@BangladeshNavyX
কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর অভিযান - দেশীয় অস্ত্র উদ্ধার
ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনী মহেশখালীর হোয়ানক এলাকা হতে শীর্ষ সন্ত্রাসী এরশাদ উল্লাহ এর আস্তানায় অভিযান চালিয়ে এক নলা বন্দুকসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। জব্দকৃত অস্ত্র পরবর্তীতে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের মানুষের জন্য নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে।
#bangladeshnavy🇧🇩
#inaidtocivilpower
#lawenforcement
#securityoperation⚓
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রাম বন্দরে এক দিনে ইতিহাসের রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)পরিচালিত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে। গত ২৮ আগস্ট ২০২৫ সকাল ০৮০০ ঘটিকা থেকে ২৯ আগস্ট ২০২৫ সকাল ০৮০০ ঘটিকা পর্যন্ত টানা ২৪ ঘন্টায় বন্দরে মোট ৫০১৯ টিইইউস হ্যান্ডলিং করা হয়।
এর মধ্যে ইমপোর্ট কনটেইনার ছিল ২১০১ টিইইউস এবং এক্সপোর্ট কনটেইনার ছিল ২৯১৮ টিইইউস। এই রেকর্ড সাফল্য দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে আরো অনুপ্রাণিত করবে। সিডিডিএল এর এই অর্জন বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
#bangladeshnavy #ctgport #nct #port #recordhandling #maritimeefficiency ⚓ #blueeconomy #bangladesh #navy 🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শান্ত সমুদ্র, সতর্ক দৃষ্টি
নীল দিগন্তের অতন্দ্র প্রহরী
দেশের তরে আমাদের নৌবাহিনী
#sea #navy #oceandepths #ocean
#protector #horizon #guardian ⚓
#untamedwaves #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় নৌবাহিনী কলেজের গৌরবোজ্জ্বল সাফল্য
গত ২২-২৩ আগস্ট অনুষ্ঠিত National Debate Festival 2025-এ নৌবাহিনী কলেজ, ঢাকার নেভিয়ান্স ডিবেটিং সোসাইটি (এনডিএস) চূড়ান্ত পর্বে চট্টগ্রামের ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এ অর্জন নৌবাহিনী কলেজ ও বাংলাদেশ নৌবাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
#debatechampion #bncollegedhaka
#debate #students
#excellence ⚓
#bangladesh
#bangladeshnavy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
'১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
-২০২৫' এ বাংলাদেশ নৌবাহিনী'
#bangladeshnavy #athletics
#100m #sprint #trackandfield #nationalathletics #sports #run
#dhaka #bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সৌদি আরবের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নৌবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জেড এইচ. বিন আবিয়াহ।
সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Courtesy Call of Ambassador of the Kingdom of Saudi Arabia with Chief of Naval Staff of Bangladesh Navy
Chief of the Naval Staff Admiral M Nazmul Hassan welcomed H.E. Dr. Abdullah Zafer H. Bin Abiyah, Ambassador of the Kingdom of Saudi Arabia to Bangladesh, at the Naval Headquarters.
During the courtesy call, both sides discussed matters of mutual interest, explored avenues to strengthen cooperation and expressed commitment to further enhancing the bilateral relations between the Bangladesh Navy and the Kingdom of Saudi Arabia.
#cns #courtesycall #bangladeshnavy
#saudiarabia🇸🇦 #militarydiplomacy
#bangladesh #navy⚓⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
যেখানে সাহস জয় করে অসম্ভব পথ,
শৃঙ্খলায় গড়ে ওঠে নির্ভীক রথ
Where courage conquers the impossible,
And discipline shapes the invincible
Join Bangladesh Navy !!!
'২০২৬ বি' ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করুন।
For details, visit our website
joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #leadership
#courage #pride #patriotism #navy
#bangladeshnavy #specialforce
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
যেখানে দিগন্ত ডাকে অনন্ত উচ্চতায়,
সমুদ্র পেরিয়ে, আকাশের বিশালতায়
Where the horizon calls with endless height,
Beyond the seas, above the sky
Join Bangladesh Navy!!!
২০২৬-বি অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করুন।
For details, visit our website
joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #leadership
#courage #pride #patriotism #navy
#bangladeshnavy #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Would you dare to fly??
Naval Aviation - Eyes Over Horizon
#navalaviation #navy #aviation
#109squadron #sky #guardians
#navy #bangladesh ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর ৫৪তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি
-
Bangladesh Navy
@BangladeshNavyX
In the line of fire, brotherhood is the strongest shield
#eliteforce #prideofthesea
#swads #bangladeshnavy
#navyseals #courage #navy
#commando #specialforces
#navyseal #training #elite
#bangladesh ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এ স্বর্ণপদক অর্জনে বাংলাদেশ নৌবাহিনী
আজ ১৮ আগস্ট ২০২৫, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
অনুষ্ঠানে 'মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রযুক্তির উদ্ভাবন' ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। একই ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশ কোস্ট গার্ড। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬টি পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা ও ব্লু ইকোনোমির উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন।
বাংলাদেশ নৌবাহিনীর অর্জিত স্বর্ণপদক দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সুব্যবস্থাপনায় নৌবাহিনীর প্রচেষ্টার উজ্জ্বল স্বীকৃতি। মৎস্য ও সামুদ্রিক সম্পদ রক্ষার মাধ্যমে জাতীর উন্নয়নে অবদান রাখতে নৌবাহিনীর সদস্যরা অঙ্গীকারবদ্ধ।
#ocean #fishery #sea #blueeconomy
#bangladeshnavy #marineresources
#protection #safewater #securefuture
#fisheryweek #sustainablefisheries 🇧🇩
#chiefadvisergob #bangladesh #navy⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
'জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫', মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর প্রতিশ্রুতি
বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সম্পদ একটি শক্তিশালী স্তম্ভ। দেশের বিশাল উপকূলীয় অঞ্চল, নদ-নদী ও সমুদ্রভিত্তিক মৎস্য সম্পদ শুধু খাদ্য নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও কাজ করে।
এই অমূল্য সম্পদকে রক্ষা করতে হলে চাই সচেতনতা, নিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতা।
এই দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। নিরবচ্ছিন্ন টহল, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, সমুদ্রের সুরক্ষার মাধ্যমে টেকসই মৎস্য সম্পদ রক্ষায় অভ্যন্তরীণ নদীপথে এবং গভীর সমুদ্রে বিনিদ্র দায়িত্ব পালন করছে নৌবাহিনী।
জাতীয় মৎস্য সপ্তাহে নৌবাহিনীর অঙ্গীকার - দেশের সমুদ্র ও মৎস্য সম্পদ রক্ষায় নৌবাহিনীর নিরলস ভূমিকা অব্যাহত থাকবে।
#জাতীয়মৎস্যসপ্তাহ২০২৫ #blueeconomy
#bangladeshnavy #marineresources
#protection #safewaterssecurefuture
#fisheryweek #sustainablefisheries
#bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা
আজ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এ উপলক্ষে আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবে সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে উপস্থিত ছিলেন তিন বাহিনী প্রধান। বাহিনী প্রধানগণের উপস্থিতি উৎসবকে করেছে আরো বর্ণিল যা বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির প্রতিচ্ছবি।
#শুভজন্মাষ্টমী #janmashtami2025
#bangladeshnavy #peace #harmony
#bangladesh #navy ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আন্তর্জাতিক প্রাঙ্গণে নৌবাহিনী কলেজের উল্লেখযোগ্য অর্জন
নৌবাহিনী কলেজ, ঢাকা এর International Co-curricular & Talent Hunt Club-এর শিক্ষার্থীরা The Queen’s Commonwealth Essay Competition 2025-এ কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের মধ্যে দুটি Silver Award (নোমান বিন জববার, মুজিবুর রহমান সাদাত) এবং একজন Bronze Award (নুর হাসান) অর্জন করেছে। নৌবাহিনী পরিচালিত উক্ত প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করায় Royal Commonwealth Society নৌবাহিনী কলেজ, ঢাকা-কে Certificate of Appreciation প্রদান করে।
এই অসাধারণ সাফল্যে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ নৌবাহিনী নয় বরং পুরো বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গর্বিত করেছে। তাদের নিষ্ঠা, মেধা ও সৃজনশীলতা প্রমাণ করেছে যে, দেশের তরুণ প্রজন্ম বিশ্বমঞ্চে প্রতিযোগিতার সক্ষমতা রাখে এবং দেশের নেতৃত্বে আগামীতে তারা উজ্জ্বল ভূমিকা পালন করবে।
#bangladeshnavy #noubahinicollegedhaka #queenscommonwealth #essaycompetition2025 #royalcommonwealthsociety #bangladesh
#educationexcellence #studentsuccess
#internationalachievement #navy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Silent beneath the waves
Strong above all odds
Deep beneath the Bay
Silent sentinels stay
Bangladesh Navy Submarine; Silent, Stealthy and Supreme.
#bangladeshnavy #submarines
#silentservice #guardingthesea
#bangladesh #navy ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের সাথে ফিলিস্তিন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরে ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এই দুঃসময়ে ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তরিক সংহতি প্রকাশ করেন এবং বন্ধুত্ব, শান্তি ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Courtesy Call of His Excellency Mr. Yousef Ramadan, Ambassador of the State of Palestine with Respected Chief of Naval Staff
Chief of the Naval Staff Admiral M Nazmul Hassan welcomed H.E. Mr. Yousef Ramadan, Ambassador of the State of Palestine in Dhaka, at the Naval Headquarters, Banani, Dhaka. In this cordial meeting, discussions were held on strengthening bilateral relations, enhancing mutual cooperation and future collaboration.
Chief of Naval Staff of Bangladesh Navy expressed heartfelt solidarity with the people of Palestine during these challenging times, reaffirming our commitment to friendship, peace and mutual support.
#cns #courtesycall #bangladeshnavy
#navy #solidarity #peace #harmony #bangladesh🇧🇩🇧🇩 #palestine 🇵🇸🇵🇸 -
Bangladesh Navy
@BangladeshNavyX
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ এর দ্বিতীয় পর্ব পরিদর্শন করলেন মাননীয় নৌবাহিনী প্রধান
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আজ ১২ই আগস্ট ২০২৫ ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচির দ্বিতীয় পর্বের বাছাই অনুশীলন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সাঁতারুদের সাথে মতবিনিময় করেন।
গত ১৫ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি আগামী ০৫ নভেম্বর পর্যন্ত চলবে। এর আগে ০৫ জুলাই দেশের ৬৪ জেলার ১৫টি ভেন্যু থেকে ৬৩০ জন সাঁতারু বাছাই করা হয়। বাছাইকৃত সাঁতারুদের ০৬টি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে বিশ্বমানের সাঁতারুতে পরিণত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকা নিয়ে এরাই পদচারণ করবে বলে আশা ব্যক্ত করেন মাননীয় নৌবাহিনী প্রধান।
#bangladeshnavy #navy #sports #swimming #talenthunt #talent #sportsdevelopment #passion
#bangladesh 🇧🇩⚓🏊♂️🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
পটুয়াখালী রাঙ্গাবালী ও কক্সবাজারের সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আজ ৯ই আগস্ট ২০২৫ এ পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলায় এবং কক্সবাজার জেলার সেন্টমার্টিনে দুটি পৃথক মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। পটুয়াখালী রাঙ্গাবালীতে নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (NATDOC)-এর তত্ত্বাবধানে ও বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির ব্যবস্থাপনায় রাঙ্গাবালি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুরো দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুসহ সকলকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি, কমান্ডার বিএন ফ্লীট এর সার্বিক তত্ত্বাবধানে বানৌজা স্বাধীনতার অভিজ্ঞ চিকিৎসক দল সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজে দ্বীপের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে।
নৌবাহিনীর দক্ষ চিকিৎসক দল উভয় স্থানে সাধারণ রোগীদের পাশাপাশি জটিল রোগে আক্রান্ত আনুমানিক ১০০০ জন রোগীকে আন্তরিকভাবে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।
নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে এবং দুর্গম দ্বীপাঞ্চলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#medicalcampaign #health #care
#bangladeshnavy #treatment
#bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Silence of the sea breaks with roar of readiness.
Bangladesh Navy stands firm in the Bay of Bengal.
#firing #aim #practice
#protectorofthebay
#bangladeshnavy #navy
#bangladesh ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Dive into the depths where courage leads,
Where silence echoes heroic deeds.
Join Bangladesh Navy!!!
সমুদ্রের গভীরতায় সাহসের অভিযাত্রা,
চ্যালেঞ্জিং নেতৃত্বে নিজেকে খোঁজার নতুন মাত্রা
২০২৬-বি অফিসার ক্যাডেট ব্যাচে কমিশন্ড অফিসার হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করুন
বিস্তারিত জানতে ভিজিট করুন:
joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #challenge
#bangladeshnavy #navy #deepsea
#beneathocean #underwater #submarine
#bangladesh 🇧🇩🇧🇩⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর উত্তম লেঃ কমান্ডার (অব.) মোঃ জালাল উদ্দিন
বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত মুক্তিযোদ্ধা বীর উত্তম লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মোঃ জালাল উদ্দিন-এর দাফন সম্পন্ন হয় বীরোচিত কায়দায়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ও নৌবাহিনীর রীতি অনুযায়ী তাঁকে মরণোত্তর সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে আজ তার নিজ আবাসস্থল এলাকায়, ঢাকাস্থ উত্তরা সেক্টর-১২ কবরস্থানে চিরবিদায় জানানো হয়।
এছাড়াও, এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করে নৌবাহিনীর ঘাঁটি সমূহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। -
Bangladesh Navy
@BangladeshNavyX
বীরের কখনো মৃত্যু নেই, সে ইতিহাসে অমর
বীর উত্তম লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মোঃ জালাল উদ্দিন-এর ইন্তেকালে বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত।
إنا لله وإنا إليه راجعون
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের মাধ্যমে জাতির স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বল অবদান রেখেছেন নৌবাহিনীর এই বীর যোদ্ধা। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।
বীর উত্তম লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মোঃ জালাল উদ্দিন আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন চিরকাল। বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
#freedomfighter #liberationwar
#bangladeshnavy #bangladesh
#navy ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী
আজ, ০৬ আগস্ট, ২০২৫, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী। তিনি ১৯৭৯ সালে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আধুনিকতা ও গৌরবের এক নতুন অধ্যায় প্রবেশ করে। ১৯৮৪ সালের ৬ই আগস্ট তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বরত অবস্থায় শাহাদাত বরণ করেন। নৌ-সদর দপ্তরের পাশে চিরনিদ্রায় শায়িত এই বীরের স্মরণে আজ নৌবাহিনীর প্রতিটি ঘাটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌবাহিনী সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান - কে দেশ ও নৌবাহিনীর প্রতি তাঁর অবদানের জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। -
Bangladesh Navy
@BangladeshNavyX
Striking with courage, sharp like steel
Silent & fearless - our very own SEAL
#eliteforce #prideofthesea
#swads #bangladeshnavy
#navyseal #specialforce
#commando #courage
#bangladeshnavyseal
#bangladesh #navy
⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রবিবার (০৩ আগস্ট ২০২৫) বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নির্বাচনী পর্ষদে নৌবাহিনীর কমোডর, ক্যাপ্টেন ও কমান্ডার হিসেবে পদোন্নতি ও বিমান বাহিনীর এয়ার কমোডর, গ্রুপ ক্যাপ্টেন এবং উইং কমান্ডার হিসেবে পদোন্নতির জন্য কর্মকর্তা নির্বাচন করা হবে।
শুরুতেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ০১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও, অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্য, সকল শ্রেণি-পেশার মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের। পরবর্তীতে, দেশের সমুদ্র সম্পদের সংরক্ষণ ও আহরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রাণকেন্দ্র গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অবদান এবং সার্বিকভাবে সুনীল অর্থনীতির বিকাশে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন মাননীয় প্রধান উপদেষ্টা। পাশাপাশি, তিনি দেশের সুনীল অর্থনীতির বিকাশে চলমান বিভিন্ন কর্মকান্ড, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (MIDA) এর প্রতিষ্ঠা, উপকূলীয় অঞ্চলের উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপে আলোকপাত করেন এবং এক্ষেত্রে নৌবাহিনী ও বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এছাড়াও নৌবাহিনী ও বিমানবাহিনী কর্তৃক দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানসহ দেশমাতৃকার সেবায় ও সুরক্ষায় বাহিনী দ্বয়ের ভূমিকা ও সর্বোপরি সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের ব্যাপারে গুরুত্বারোপ করেন মাননীয় প্রধান উপদেষ্টা।
মাননীয় প্রধান উপদেষ্টা দেশপ্রেমিক, মেধাবী, পেশাদার, সৎ ও যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা প্রদান করেন। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মাননীয় প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা অনুযায়ী নৌবাহিনী ও বিমান বাহিনীতে নেতৃত্ব প্রদানে দেশপ্রেম, দক্ষতা, অধিনায়কত্বের যোগ্য ও উপযুক্ত কর্মকর্তা নির্বাচনের মাধ্যমে সুদক্ষ বাহিনী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#promotionboard2025 #leadership
#discipline #merit #bangladeshnavy
#future #bangladesh #navy ⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে সমাপ্ত হলো JOINT COMBINED EXERCISE TRAINING (JCET) FLASH BENGAL 25-1
বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স কমান্ড (SWADS COMMAND) এর তত্ত্বাবধানে সমাপ্ত হলো JCET FLASH BENGAL 25-1 (টাইগার শার্ক - ৪১ তম পর্ব)। US NAVY SEAL Team এর সহযোগিতায় এবং বাংলাদেশ আর্মির প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন এর অংশগ্রহণে ১৭ দিনব্যাপী পরিচালিত এই Exercise বাংলাদেশ নৌবাহিনী পরিচালনায় আজ সফলভাবে সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন। এছাড়াও অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
JCET FLASH BENGAL 25-1 মহড়ায় স্পেশাল ফোর্স এর সদস্যদের বিশেষ যুদ্ধবিদ্যার উপর নানারকম কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও US NAVY SEAL Team এর সাথে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর কমান্ডোরা বিভিন্ন আঙ্গিকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তাদের যুদ্ধবিদ্যার জ্ঞানকে আরো শানিত করে তোলে। এই মহড়া বাংলাদেশ এবং আমেরিকার পারস্পরিক বন্ধুত্ব, বোঝাপড়া ও সহযোগিতার প্রতিচ্ছবি।
JOINT COMBINED EXERCISE TRAINING (JCET) FLASH BENGAL 25-1 Successfully Conducted by Bangladesh Navy
JCET FLASH BENGAL 25-1 (Tiger Shark – 41st phase) was successfully concluded by Bangladesh Navy's Special Warfare Diving and Salvage (SWADS) Command. Conducted over 17 days with the participation of the Bangladesh Army's Para Commando Battalion and in collaboration with the US Navy SEAL Team, the exercise was led by the Bangladesh Navy. The closing ceremony was graced by the presence of the United States Chargé d’Affaires, Ambassador Tracy Jacobson, as the chief guest. Commander of Chattogram Naval Area and other Navy Officers were also present at the ceremony.
During the exercise, men of special forces received advanced tactical training in various aspects of warfare. Like previous years, this joint training with the US Navy SEAL Team provided an opportunity for the commandos of the Bangladesh Navy and Army to sharpen their combat skills through rigorous and multi-dimensional exercises. The exercise stands as a testament to the enduring friendship, mutual understanding and cooperation between Bangladesh and the United States.
#bangladeshnavy #bangladesharmy
#usnavy #seal #commando #swads
#navy #army #bangladesh #us 🇧🇩🇺🇸 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Heroes Never Die, They Inspire Millions
Bangladeshi-born NYPD officer Didarul Islam sacrificed his life during a horrific shooting in Manhattan, New York on Monday, July 28, 2025. He died as a hero, protecting the people he has sworn to protect. That is a shared value we all carry, whether as a detective ensuring the safety of the people within his jurisdiction or as members of Armed Forces to protect our sovereignty. We deeply mourn his loss and pray for strength for his family in such a tragedy. He made Bangladesh and his loved ones proud.
Be it our loved ones or our country, let us all vow to protect what is precious to us.
কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে না-ফেরার দেশে দিদারুল ইসলাম
বাংলাদেশি বংশোদ্ভুত New York Police Department এ কর্মরত দিদারুল ইসলাম গত সোমবার, ২৮ জুলাই, ২০২৫ এ ম্যানহ্যাটন, নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে জীবন উৎসর্গ করেন। যে সকল মানুষের জীবন রক্ষার শপথ নিয়েছিলেন, তাদের সুরক্ষায় নিজের জীবন বিসর্জন দেন তিনি। নিজের জীবন বিপন্ন করা পুলিশ অফিসার কিংবা দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্য, আমরা সবাই এক অভিন্ন মূল্যবোধ বুকে ধারণ করি। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগে আমরা গভীর শোক প্রকাশ করি এবং তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছি যেন তাদের এই দুঃখ লাঘব হয়। বাংলাদেশ ও তার প্রিয়জনেরা তাকে নিয়ে গর্বিত। -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে ত্রাণ সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী
সাম্প্রতিক বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সৃষ্ট ভারী বর্ষণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবনে বিপর্যয় নেমে আসে। ক্ষতিগ্রস্ত অসহায় ও কর্মহীন মানুষের দুর্দশা লাঘবে সম্মানিত নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায়, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে এবং ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন এর সার্বিক ব্যবস্থাপনায় সেন্টমার্টিন দ্বীপে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ কার্যক্রমে কয়েকশ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়, যা ক্ষতিগ্রস্ত দ্বীপবাসীর দুর্ভোগ লাঘব করে।
বাংলাদেশ নৌবাহিনীর দেশের দুর্যোগকালীন মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#relief #stmartins #bangladesh #navy
#servingnation #bangladeshnavy⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Wins Prestigious IMO Award For the First Time Ever
Lieutenant Md. Shofiul Alam of Bangladesh Navy and the crew of 'BCGS Promotto' have been awarded the IMO’s ‘Exceptional Bravery at Sea’ for their heroic efforts in extinguishing a fire aboard oil tanker 'Banglar Sourabh' on 5 October 2024 at Chattogram Port. They played a heroic role alongside Bangladesh Navy, Coast Guard and other organisations in their effort to extinguish the Fire.This is the first-ever award from IMO for Bangladesh, which is an incredible pride for the country and Bangladesh Navy.
Men and women of Bangladesh Navy vows to deliver their duties to the nation with utmost professionalism, courage and dedication.
#bangladeshnavy #bangladesh ⚓⚓
#bravery #atsea #courage #navy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Navigate your way to leadership and legacy.
In every tide, uphold honor and integrity.
Join Bangladesh Navy!!!
নেতৃত্ব ও গৌরবের পথে নির্ভীক পদযাত্রা
সমুদ্রের জোয়ারে গড়ে তুলুন নেতৃত্ব, সম্মান ও নিখুঁত দক্ষতা।
২০২৬-বি অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করুন।
For details, visit our website
joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #navy #navigation #leadership #bangladeshnavy #honor
#discipline #courage #bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Nationwide Operations by Bangladesh Navy
Bangladesh Navy continues to conduct regular operations in its designated areas against crime, illegal arms and narcotics to safeguard law and order across the country. Such operations and bold stance of Bangladesh Navy play a vital role not only in combating crime but also in ensuring public safety, social discipline and protects law and order.
Bangladesh Navy remains steadfast in its commitmen to ensuring national security, preserving national assets and maintaining peace and order in society.
#bangladeshnavy #inaidtocivilpower
#antidrugoperation #weaponrecovery
#illegaltrade #mobilecourt #bangladesh
#fisherrescue #jointoperation #navy
#navyforpeople #securebangladesh
⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আকাশ ভরা মেঘ, সামনে প্রতিকূলতা
তবুও শির উঁচু করে থাকে লাল সবুজ পতাকা
#bangladeshnavy #navalensign
#bangladesh #navy ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Historic Swim; Two Bangladeshi Swimmer crosses English Channel after 37
Mahfizur Rahman Sagar, a retired sailor of Bangladesh Navy and Nazmul Haque Himel, a former swimmer of BKSP, have made history by successfully crossing the English Channel - an achievement by Bangladesh after a long span of 37 years.
They began their swim from Dover, England at 2:30 AM local time on 29 July 2025 and completed the 33.4 kilometer stretch of the Channel in 12 hours and 20 minutes.
Under the guidance of the Honourable Chief of Naval Staff and with support from the Bangladesh Swimming Federation along with their own drive and 'iron will', they had been preparing for this challenge for the past two and a half years.
Prior to this, the last successful crossing of the channel by a Bangladeshi was in 1988 by Mosharraf Hossain. The first ever Bangladeshi to achieve this feat was the legendary swimmer Brojen Das in 1958. Their remarkable accomplishment has made the entire nation proud.
#bangladeshnavy #navy
#englishchannel ⚓⚓🇧🇩
#bangladesh #swimming -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশের সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য নৌবাহিনীর বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান
#bangladeshnavy #navy
#health #care #medicines
#bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ’জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
'জুলাই পুনর্জাগরণ উৎসব ২০২৫' উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি কর্তৃক দেশব্যাপী বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দেশের বিভিন্ন উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলসমূহে সুবিধাবঞ্চিত জনসাধারণের সুচিকিৎসার জন্য আজ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে রাজধানীর ভাষানটেকে আয়োজিত ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। এছাড়াও, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর অধীনস্থ চট্টগ্রামের আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে কয়েক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নৌবাহিনীর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন চিকিৎসক দলের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান গ্রহণ করে। একইসাথে, কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর অধীন ভোলা জেলার তজুমুদ্দিন ও চরফ্যাশন, বরগুনার বামনা এবং খুলনার কয়রা উপজেলায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসব ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি জটিল সমস্যায় আক্রান্ত রোগীদেরও সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে উপকূলীয় ও দুর্গম অঞ্চলে দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে বিনামূল্যে অতিপ্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। ‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত এ উদ্যোগের মাধ্যমে নৌবাহিনী তার সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে।
#বাংলাদেশ #মৌলিক_অধিকার #মানবতা
#freemedicalcampaign #healthcare
#medicine #treatment #doctor #care
#navyforpeople #navyfornation ⚓⚓
#bangladeshnavy #bangladesh #navy
⚕️⚕️⚕️⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রাম ড্রাই ডকের ব্যবস্থাপনায় এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে অগ্রগতি
গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দায়িত্ব নেওয়ার পর মাত্র ১৫ দিনের ব্যবধানে (০৭-০৭-২০২৫ থেকে ২২-০৭-২০২৫) চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যা পূর্বের তুলনায় ২৪.০২% বেশি। এ সময়ে মোট ৩০টি জাহাজে কনটেইনার ওঠানো-নামানো সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে এনসিটির ৪টি জেটিতে একযোগে কার্যক্রম চলমান রয়েছে।
এই কার্যক্রম দেশের আমদানি-রপ্তানি প্রক্রিয়াকে আরও গতিশীল করছে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করা হচ্ছে।
#chattogramport #cddl #nct #containerhandling #shipping #bangladeshmaritime #blueeconomy #portefficiency #chattogramdrydock #exportimport #progress -
Bangladesh Navy
@BangladeshNavyX
জীবন রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে থাকা ১৮ জন অসহায় জেলে ও ট্রলার উদ্ধার
বাংলাদেশ নৌবাহিনীর টহলরত যুদ্ধজাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ গত ২২ জুলাই কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ভেসে থাকা ‘হাবিবা’ নামক ট্রলার ও এতে থাকা ১৮ জন জেলেকে উদ্ধার করে।
ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ৪ দিন ধরে সমুদ্রে ভেসে ছিল। খাদ্য ও পানির সংকটে পড়া জেলেদের তাৎক্ষণিক সহায়তা দিয়ে ট্রলারসহ কুতুবদিয়ায় পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তায় নিয়মিত টহল ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।
#bangladeshnavy #rescueatsea #navyinaction #seasafety #জীবনরক্ষায়_নৌবাহিনী ⚓🇧🇩#banglades #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ায় বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার
দেশের উপকূলীয় অঞ্চলসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গত সোমবার দিবাগত রাতে কক্সবাজারের কুতুবদিয়ায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে তল্লাশি চালিয়ে জুম্মার পাড়া এলাকায় একটি লবণের মাঠে ১টি একনলা বন্দুক ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে
#security #sea #safety #navy🇧🇩🇧🇩
#bangladeshnavy #bangladesh ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর অভিযানে ভোলার লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী গত ১৯ জুলাই ২০২৫ তারিখ ভোলার লালমোহনে ৫ টি অবৈধ জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ২,২৭,৮০০ (দুই লক্ষ সাতাশ হাজার আটশত) মিটার অবৈধ জাল জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা।
পরবর্তীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রতিনিধির উপস্থিতিতে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের মৎস্য সম্পদ রক্ষা, জননিরাপত্তা ও অপরাধ দমনে প্রতিজ্ঞাবদ্ধ।
#বাংলাদেশ_নৌবাহিনী #bangladeshnavy
#অভিযান #নিরাপত্তা #ভোলা #অপরাধ_দমন
#সমুদ্র_সম্পদ #মৎস্য_সম্পদ #illegalnets
#anticrimeoperation #protectresources
#bnvictory #seaguardians #navalpatrol #fisheryprotection #maritimesecurity
#bangladesh #navy ⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর অভিযানে ভোলার মনপুরায় শিশু বলাৎকারকারী গ্রেফতার ও গুদাম থেকে সত্তর লক্ষ মিটার অবৈধ জাল (প্রায় ২৫ কোটি টাকা) জব্দ
ভোলার মনপুরায় নৌবাহিনীর অভিযানে নৃশংসভাবে শিশু বলাৎকারকারীকে গ্রেফতার ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত ২৮ জুন ২০২৫ এ মনপুরা উপজেলার এক ছোট ছেলেকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে নির্মমভাবে বলাৎকার করে। ভুক্তভোগীর মা গত ১৭ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে নৌবাহিনীর অভিযানে মোঃ ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়। এছাড়াও, গোপন জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌবাহিনী যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ ও প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোডাউন বন্ধ করে অবৈধ জাল জনসমুক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয় ও দুই আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
#bangladeshnavy #anticrimeoperation
#childprotection #illegalnetrecovery
#navyforpeople #safebangladesh
#bangladesh #navy ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ; শ্রীলঙ্কান ট্রলারসহ ৬ জেলে আটক
বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে সেন্টমার্টিন দ্বীপের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশকারী একটি শ্রীলঙ্কান মাছ ধরার ট্রলারসহ ৬ জন জেলেকে আটক করেছে। বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এসএলএফভি সুদু দুয়া-৪’ নামের ট্রলারটিকে আটক করে। পরবর্তীতে অবৈধ ট্রলার ও আটকৃত জেলেদেরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য আজ পতেঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের ব্লু-ইকোনমি সংরক্ষণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত একাধিক যুদ্ধজাহাজ দিয়ে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করছে।
#bangladeshnavy #navy
#bangladesh ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২৫
আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্ট অংশগ্রহণকারী সকল দলকে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
#bangladeshnavy #bangladesharmy
#bangladeshairforce #champion
#interforceskabaddi2025 #navy
#kabaddi #victory #teamspirit
#bangladesh #defence ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর প্রচেষ্টায় ঘরে ফিরেছে হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েটি
আজ, ১৩ই জুলাই ২০২৫, ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে একটি বাচ্চা মেয়েকে খুঁজে পায় স্থানীয় জনগণ। তারা শিশুটির পরিচয় জানতে না পারায় সাহায্যের জন্য স্থানীয় নৌবাহিনী কন্টিনজেন্ট এর সহায়তা চায়। পরে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করে দ্রুত পদক্ষেপ নেয় নৌ সদস্যরা। আংশিক তথ্য ও নৌ গোয়েন্দা তৎপরতায় দ্রুত মেয়েটির বাসার ঠিকানা এবং মেয়েটির পরিবারকে খুজে পাওয়া সম্ভব হয়। ঘটনাচক্রে, বরিশালের কাশিপুরের ছোট্ট মেয়েটি ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে পৌঁছে খুবই অসহায় অবস্থার সম্মুখীন হয় যা স্থানীয় জনগণের সচেতনতায় এবং নৌবাহিনীর নাবিকদের তৎপরতায় দ্রুত সমাধান করা সম্ভব হয়।
ছোট্ট শিশুটিকে সযত্নে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী
#bangladeshnavy #navy
#bangladesh ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশজুড়ে আইনশৃঙ্খলা ও দেশীয় সম্পদ রক্ষা, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নৌবাহিনীর অভিযান
বাংলাদেশ নৌবাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনের সহায়তায় (In Aid to Civil Power) নিজস্ব দায়িত্ব প্রাপ্ত স্থান সমূহে বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করছে। এসকল অভিযানে আটক করা হয়েছে সন্ত্রাসী ও মাদক কারবারীদের, জব্দ করা হয়েছে অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মাছ ধরার সরঞ্জামাদি। নৌবাহিনীর পরিচালিত অভিযান সমূহের স্থির চিত্র তুলে ধরা হলো।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত, দেশীয় সম্পদ রক্ষা ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর।
#bangladeshnavy #inaidtocivilpower
#antidrugoperation #weaponrecovery
#jointoperation #safebangladesh
#navyforpeople #securebangladesh
#bangladesh #navy ⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Step into a life of honor, discipline and duty — at sea and beyond.
Join Bangladesh Navy!!!
সমুদ্রের বিশালতায় গড়ে তুলুন সাহস, শৃঙ্খলা ও সম্মানের এক অনন্য অধ্যায়।
২০২৬-বি অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করুন।
For details, visit our website
joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy #leadership #courage
#pride #patriotism #navy #bangladeshnavy
#home #discipline #bangladesh ⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী
১১ জুলাই ২০২৫, কর্ণফুলী ইপিজেডের (KEPZ) ভিতরে অবস্থিত ফোম প্রস্তুতকারী কারখানা M/S ZANT ACCESSORIES LTD এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে নৌবাহিনীর ০৬ টি ফায়ার ব্রিগেড। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে নৌবাহিনীর ফায়ার ব্রিগেড আগুনের উৎসস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর ০৬ টি ফায়ার ব্রিগেড ইউনিট। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ও জানমালের ক্ষয়ক্ষতি রোধে নৌবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও কোস্ট গার্ড অংশগ্রহণ করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ নৌবাহিনীর সকল সদস্যরা অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে থাকে বিধায় তারা যেকোনো অগ্নি নির্বাপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ নৌবাহিনী সবসময় জাতীয় দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনকল্যাণে নিবেদিত থাকবে।
#bangladeshnavy #bnfirebrigade
#fireresponse #emergencysupport
#bangladesh #navy ⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম
দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। কমান্ডার বিএন ফ্লীট এর ব্যবস্থাপনায় ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর দক্ষ চিকিৎসা সেবা দানকারী দল সেন্টমার্টিনের ২০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
সেন্টমার্টিনের নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৬০০ জন নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
দুর্গম এলাকায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
#freemedicalcamp #navycares #bangladeshnavy #humanityfirst
#servingthenation #somudraavijan
#healthcare #bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
অনির্বাণ – নীরব যোদ্ধাদের অমলিন গল্প
বাংলাদেশ নৌবাহিনীর নির্মাণে, সাহস, কর্তব্য আর আত্মত্যাগের বাস্তবচিত্রে নির্মিত বিশেষ 'অনির্বাণ' দেখতে চোখ রাখুন আগামী ১১ জুলাই ২০২৫ 'বিটিভি'তে রাত আটটার বাংলা সংবাদ শেষে।
#bangladeshnavy #silentwarriors
#navydocumentary #truestory #unsungheroes #anirban2025
#anirban #bangladesh #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করলেন মাননীয় নৌবাহিনী প্রধান
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ৯ জুলাই ২০২৫ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করেন। জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রমে নৌবাহিনীর সক্রিয় ভূমিকার অংশ হিসেবে তিনি এনসিটি-২ জেটি, কনটেইনার এক্সামিনেশন পয়েন্ট এবং সিটিএমএস ভবনের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এর কর্মকর্তা ও সদস্যদের এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, ৭ জুলাই ২০২৫ থেকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির দায়িত্ব গ্রহণ করে। এর মাধ্যমে বন্দরের কার্যক্রমে শৃঙ্খলা, দক্ষতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন নৌপ্রধান। এছাড়াও, দক্ষ ব্যবস্থাপনার বন্দরের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি পেলে তা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে, যা জাতীয় অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশা ব্যক্ত করেন।
#bangladeshnavy #navychief #ctgport #nct #maritimeefficiency #blueeconomy #navy⚓
#economicdevelopment
#bangladesh🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
যৌথ বাহিনীর অভিযানে খুলনায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ০৪ শীর্ষ সন্ত্রাসী আটক
খুলনা মহানগরীর লবনচরা থানাধীন জিন্নাহপাড়া এলাকায় ৮ জুলাই ২০২৫ ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একাধিক মামলার আসামী শাকিল গ্রুপ এর প্রধান শীর্ষ সন্ত্রাসী শাকিল শেখ কে আটক করা হয়। সাথে আরো আটক করা হয় একই গ্রুপের মোঃ শাকিল ও শহিদুল ইসলাম খোকনকে। পাশাপাশি আশিক গ্যাংয়ের সক্রিয় সদস্য মোঃ ইয়াসিনকেও আটক করে যৌথ বাহিনী। অভিযানে ০১ টি বিদেশি পিস্তল, দেশীয় পাইপ গান, বিভিন্ন গোলাবারুদ, স্টান গান, ০১টি ডামি রিভলবার, দেশীয় ধারালো অস্ত্র, ইয়াবা ও অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনে তাদের সন্ত্রাসী কার্যক্রমের আলামত পাওয়া গেছে।
পরবর্তীতে আটককৃত শীর্ষ সন্ত্রাসীদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#bangladeshnavy #jointoperation #khulnaoperation #lobonchora #antidrugoperation #safebangladesh #againstcrime
#navyforpeople ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Charting the Depths, Securing the Future
From safer sea routes to disaster response, from ensuring security to thriving in Blue Economy, hydrography is the unseen backbone of Bangladesh’s maritime strength. As a deltaic nation bound by rivers and the Bay of Bengal, knowing our waters isn’t a choice - it’s a necessity.
Standing at the forefront in our Hydrographic endeavor is Bangladesh Navy - the flag bearer of national hydrographic excellence. Through advanced surveys and mapping, Bangladesh Navy charts Bangladeshi waters, ensures maritime safety, supports coastal development and propels the blue economy of our beloved Bangladesh.
#bangladeshnavy #hydrography #maritimesafety
#blueeconomy #bayofbengal #nationatsea
#oceanmapping #bangladesh #navy
⚓⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
জুলাই গণঅভ্যুত্থান: সাহস ও ত্যাগের এক বছর
আজ ১ জুলাই। তরুণ প্রজন্মের নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের এক বছর।
ঐতিহাসিক এই আন্দোলনর মাধ্যমে বাংলাদেশকে নতুন পথ দেখানো প্রতিটি বাঙালিকে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গভীরভাবে শ্রদ্ধা জানাই।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আন্দোলনে শহীদ, আহত ও স্বজন হারা সকলকে যাদের ত্যাগের পথ ধরেই এগিয়ে চলছে নতুন বাংলাদেশ।
আসুন আমরা সবাই মিলে এই ত্যাগকে শক্তিতে রূপান্তর করি, স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি।
#bangladeshnavy #bangladesh
#navy #julyrevolution #justice
#sacrifice #democracy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতীয় ভলিবল প্রতিযোগিতা ২০২৫ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দলের সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
৩০তম পুরুষ জাতীয় ভলিবল প্রতিযোগিতা ২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর ভলিবল দল। এরই ধারাবাহিকতায়, আজ মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিজয়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি চ্যাম্পিয়ন দলকে ভবিষ্যতেও নৌবাহিনীর পতাকা সমুন্নত রাখতে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দেশের নামে সাফল্য অর্জনের জন্য অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলকে ৩-১ সেটে পরাজিত করে নৌবাহিনী দল দীর্ঘ ১৮ বছর পর চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
#bangladeshnavy #bangladesh 🇧🇩
#nationalvolleyball2025 #navy ⚓⚓
#championnavy #volleyball #victory -
Bangladesh Navy
@BangladeshNavyX
জাতীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ভলিবল দল। প্রতিযোগিতার ফাইনালে ৩০ জুন ২০২৫ তারিখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দলকে ৩-১ সেটে পরাজিত করে নৌবাহিনী দল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
এই জয় শুধু ট্রফি অর্জন নয়, বরং প্রতিনিয়ত অনুশীলন, অধ্যবসায় ও পেশাদারিত্বের জয়।
#bangladeshnavy #bangladesh 🇧🇩
#nationalvolleyball2025 #navy ⚓⚓
#championnavy #volleyball #victory -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম
দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী আজ সেন্টমার্টিনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র জয়’ ও ‘ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিন’-এর যৌথ ব্যবস্থাপনায় অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। সেন্টমার্টিনের শিশু, নারী ও পুরুষ—সব মিলিয়ে সর্বমোট সাড়ে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
দুর্গম এলাকায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
#freemedicalcamp #navycares #navy
#humanityfirst #bangladeshnavy ⚓
#servingthenation #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Day and night, always mission ready
#navalaviation #surfacefleet
#alwaysatsea #bangladesh
#bangladeshnavy #navy
⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশীয় সক্ষমতায় শক্তিশালী নৌবাহিনী, নৌবহরে যুক্ত হল তিনটি ডাইভিং বোট
#bangladeshnavy #bangladesh #diveboatcommission #navy #khulnashipyard #selfreliantbangladesh #navalstrength #operationjackpot #modernnavy
⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড এর 'গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫' অর্জন
বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) সম্প্রতি বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন।
এক সময় লোকসানে পর্যদুস্ত প্রতিষ্ঠানটি নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আজ একটি আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। শুধু অর্থনৈতিকভাবে লাভজনক নয়, এটি এখন নিরাপদ, শ্রমিক বান্ধব ও পরিবেশসম্মত কর্ম পরিবেশের এক উজ্জ্বল উদাহরণ।
খুশিলি পরিবেশবান্ধব প্রযুক্তি, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ, সবুজায়ন ও সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে একটি ইকো-ফ্রেন্ডলি শিল্প প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, বিশ্রামাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও নারী-পুরুষের জন্য পৃথক সুবিধা নিশ্চিত করে একটি মানবিক ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ গড়ে তুলেছে।
খুশিলি বর্তমানে যুদ্ধজাহাজ, পেট্রল ক্রাফট ও সহায়ক নৌযান নির্মাণের মাধ্যমে দেশের প্রতিরক্ষা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একটি নিরাপদ, টেকসই, আধুনিক ও পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থাপনার অনন্য উদাহরণ খুলনা শিপইয়ার্ড লিমিটেড।
#bangladeshnavy #khulnashipyard #bangladesh
#greenfactoryaward2025 #ecofriendlyindustry #navalexcellence #shipbuilding #bangladesh
#greenbangladesh #navy ⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর বহরে অত্যাধুনিক ডাইভিং বোট
স্বনির্ভরতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ০৩টি অত্যাধুনিক ডাইভিং বোট আজ আনুষ্ঠানিকভাবে নৌ-বহরে যুক্ত হলো। খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙ্গা বোটগুলোর অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে বোটগুলোর নামফলক উন্মোচন করেন।
ডাইভিং কার্যক্রমের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সুসজ্জিত এই বোটগুলো সমুদ্র ও অভ্যন্তরীণ জলপথে ডুবুরি কার্যক্রম, উদ্ধার অভিযান, দুর্যোগকালীন সহায়তা কর্মকাণ্ডে নৌবাহিনীর সক্ষমতাকে আরও একধাপ এগিয়ে নেবে।
স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনীর ডুবুরিদের অবদানের অনুপ্রেরণায় নির্মিত এই আধুনিক ডাইভিং বোটগুলো নৌ-ইতিহাসে যুক্ত করেছে সক্ষমতা ও স্বনির্ভরতার নতুন এক গৌরবময় অধ্যায়।
#bangladeshnavy #bangladesh #diveboatcommission #navy #khulnashipyard #navalstrength #selfreliantbangladesh #operationjackpot #modernnavy
⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সবুজ শ্যামল বাংলাদেশ, সুরক্ষায় নৌবাহিনী
আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৫। “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” - এই মূল মন্ত্রকে ধারণ করে দেশের বিভিন্ন নৌঘাঁটি ও স্থাপনায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করেছে নৌবাহিনীর সকল সদস্য।
মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে এই অভিযানের শুভ সূচনা করেন - যা আমাদের দেশ ও সমগ্র বিশ্বের জন্য পরিবেশবান্ধব ভবিষ্যতের প্রতিশ্রুতি।
এই অভিযান শুধুই গাছ লাগানো নয়, বরং এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার একটি দায়িত্ব এবং অঙ্গীকার।
যুদ্ধ কিংবা শান্তি, নৌবাহিনী সবসময়ই জাতির প্রয়োজনে পাশে থেকেছে। আসুন, আমরা সবাই মিলেই গড়ে তুলি সবুজ এক বাংলাদেশ।
গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই।
#bangladeshnavy #treeplantation2025
#navyfornature #sustainablefuture #treeplantationcampaign #environment #environmentmatters #greenbangladesh #environmentalawarenes #nature
#savetheworld #savenature
#bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সবুজ শ্যামল বাংলাদেশ, সুরক্ষায় নৌবাহিনী
আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৫। “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” - এই মূল মন্ত্রকে ধারণ করে দেশের বিভিন্ন নৌঘাঁটি ও স্থাপনায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই মহতী উদ্যোগে অংশগ্রহণ করেছে নৌবাহিনীর সকল সদস্য।
মাননীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে এই অভিযানের শুভ সূচনা করেন - যা আমাদের দেশ ও সমগ্র বিশ্বের জন্য পরিবেশবান্ধব ভবিষ্যতের প্রতিশ্রুতি।
এই অভিযান শুধুই গাছ লাগানো নয়, বরং এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার একটি দায়িত্ব এবং অঙ্গীকার।
যুদ্ধ কিংবা শান্তি, নৌবাহিনী সবসময়ই জাতির প্রয়োজনে পাশে থেকেছে। আসুন, আমরা সবাই মিলেই গড়ে তুলি সবুজ এক বাংলাদেশ।
গাছ লাগাই, ভবিষ্যৎ বাঁচাই।
#bangladeshnavy #treeplantation2025
#navyfornature #sustainablefuture #treeplantationcampaign #environment #environmentmatters #greenbangladesh #environmentalawarenes #nature
#savetheworld #savenature
#bangladesh #navy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
🎓 শুভ কামনা সকল এইচএসসি ও সমমানের পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য!
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সম্মান পরীক্ষা। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য রইলো অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। তোমাদের অধ্যবসায়, সততা এবং চেষ্টা - এই তিনটি গুণই একদিন দেশের জন্য গর্বের প্রতীক হবে।
এই পরীক্ষা নিজেকে প্রমাণ করার আর স্বপ্ন ছোঁয়ার আরেকটি ধাপ। তোমাদেরকে সফল হতেই হবে। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই।
#hsc2025 #exam #bangladeshnavy #exammotivation #navyforeducation
#navy #bangladesh ⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
They didn't just wear the Navy uniform, they earned it
Here are some beautiful moments of the prestigious Passing Out Parade of Midshipman 2022-B batch and Direct Entry Officers 2025-A batch. Inspired by Navy's motto, 'In War and Peace, Invincible at Sea', they will dedicate themselves for our beautiful Bangladesh.
#bangladeshnavy #navy ⚓🇧🇩
#presidentparade2025 #training
#navalacademy #leadership ⚓
#patriotism #nation #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
দেশব্যাপী উৎসাহ উদ্দীপনার সাথে কাব কার্নিভালের শুভ উদ্বোধন
বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় আজ ২৩ জুন ২০২৫ দেশব্যাপী একযোগে কাব কার্নিভাল ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় নৌ অঞ্চলের ৫টি জেলায়ও জাঁকজমকপূর্ণভাবে কাব কার্নিভালের আয়োজন করা হয়।
মাননীয় প্রধান উপদেষ্টা লাইভ সম্প্রচারের মাধ্যমে উক্ত কাব কার্নিভাল অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে নৌ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক কমিশনার হিসেবে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও, জেলাভিত্তিক কাব কার্নিভাল অনুষ্ঠানে প্রতিটি জেলায় কাব স্কাউট সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর আয়োজিত কাব কার্নিভালে শিশুদের উপযোগী বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন শিক্ষামূলক খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের আগামী দিনের ভবিষ্যৎ, এ সকল সম্ভাবনাময় শিশুদের বিকাশে ইতিবাচক অবদান রাখতে বাংলাদেশ নৌ বাহিনী সদা সচেষ্ট আছে এবং থাকবে।
#scouts #cubscouts #bangladesh
#chiefadvisor #children #navy⚓
#future #bangladeshnavy 🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বরগুনায় বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম
সামাজিক দায়িত্ব ও মানবিকতার চেতনায় উজ্জীবিত হয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার খুলনা নৌ অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে পরিচালিত এই ক্যাম্পে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সাধারণ রোগ ছাড়াও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের সেবাও প্রদান করা হয়। চিকিৎসাসেবায় সন্তুষ্ট হয়ে স্থানীয় জনগণ নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবায় বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
#bangladeshnavy
#navyforhumanity
#freemedicalcamp
#servingthenation
#bangladesh 🇧🇩🇧🇩
#country #navy ⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেনাপ্রধানের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হল নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ
নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২-বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৫-এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ রবিবার (২২-০৬-২০২৫) বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। উল্লেখ্য, কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে ০৮ জন নারী এবং ০৪ জন বিদেশি কর্মকর্তাও রয়েছেন।
কুচকাওয়াজ পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। নবীন কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান মেহেদী হাসান মৃধা সকল বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। মিডশিপম্যান মোঃ মেহেরাব হক টনি প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট রাজীব দত্ত কৃতিত্বের সাথে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন। এছাড়াও, সুদান সেনাবাহিনীর মিডশিপম্যান আবু হুরায়রা সেরা চৌকশ বিদেশি মিডশিপম্যান হিসেবে ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণ পদক’ লাভ করেন।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সহায়তায় দেশে-বিদেশে নৌবাহিনীর অংশগ্রহণ এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় আইন-শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজকের কমিশনপ্রাপ্ত নৌ কর্মকর্তাগন দেশ রক্ষার এই মহান প্রচেষ্টায় অংশগ্রহণ করবেন।
সেনাবাহিনী প্রধান ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় নবীন কর্মকর্তাদের দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালনের আহবান জানান। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি নবীন কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। উক্ত অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের গর্বিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
#bangladeshnavy #navy ⚓🇧🇩
#presidentparade2025 #training
#navalacademy #leadership ⚓
#patriotism #nation #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
সরাসরি সম্প্রচার - বাংলাদেশ নৌবাহিনী গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ - ২০২৫
আগামী ২২ জুন ২০২৫, রবিবার সকাল ০৯০০ ঘটিকায়, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডশিপম্যান ২০২২ বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৫ এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ - ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
দৃষ্টিনন্দন এই কুচকাওয়াজ উপভোগ করতে চোখ রাখুন বাংলাদেশ নৌবাহিনীর Facebook এবং YouTube পেইজ এ
সরাসরি সম্প্রচারের সময় (Live Streaming Time): রবিবার সকাল ০৯০০ ঘটিকা
🔗 YouTube: youtube.com/@bangladesh.navy.official
#bangladeshnavy #navy ⚓🇧🇩
#presidentparade2025 #training
#navalacademy #leadership ⚓
#patriotism #nation #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) এর সম্মিলিত ব্যবস্থাপনায় উদযাপিত 'বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫'
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস-২০২৫’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সামরিক জাদুঘরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অবঃ)। এছাড়াও সেমিনারে সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসান, সমুদ্র গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ, হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিষয়ে বিশেষজ্ঞ এবং গবেষণা পরিচালনাকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সমুদ্রে জাহাজসমূহের নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ ও কার্যকরী ব্যবহারে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। এজন্যই এ বছর ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ এর প্রতিপাদ্য - 'Mapping: Enabling Ocean Action'। দেশের সুনীল অর্থনীতি, সামুদ্রিক ব্যবস্থাপনা ও সমুদ্রতলদেশের মানচিত্রায়নে হাইড্রোগ্রাফির ভূমিকা অপরিসীম। এই গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও গবেষকরা আজ সেমিনারে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্তের প্রায়োগিক ব্যবহারের মাধ্যমে সমুদ্র সম্পদের নিরাপদ, টেকসই ও কার্যকর উপযোগিতার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার দেশীয় প্রতিনিধি হিসেবে ১৯৮৩ সাল হতে সমুদ্র ও সমুদ্র বন্দর সংলগ্ন নদীপথে হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নটিক্যাল চার্ট প্রকাশের দায়িত্ব পালন করে আসছে যা বঙ্গোপসাগরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জাহাজসমূহের নিরাপদ চলাচলে অপরিহার্য। বাংলাদেশ নৌবাহিনী ও সংশ্লিষ্ট সকলে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত, উদ্ভাবনী প্রযুক্তি ও ব্যবহারিক অভিজ্ঞতার ভিত্তিতে দেশের সমুদ্র অঞ্চলের যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে বদ্ধপরিকর।
#worldhydrographyday
#hydrography #seabed
#mapping #openocean
#bangladeshnavy⚓⚓
#bangladesh #navy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫
#worldhydrographyday
#hydrography #seabed
#mapping #openocean
#bangladeshnavy⚓⚓
#bangladesh #navy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Trailblazer!!!
Bangladesh Navy ship patrolling the Bay of Bengal.
#bangladeshnavy #navy
#bangladesh⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
With the President's Parade just around the corner, here's a glimpse of 'One Fine Morning'.
#passingoutparade #presidentparade
#bangladeshnavalacademy #parade
#training #homeofofficers #military
#bangladeshnavy #bangladesh 🇧🇩🇧🇩
#leadership #navy ⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বড় হলে বাবার মত হব, এ যেন প্রতিটি সন্তানের আজন্ম স্বপ্ন
একজন সন্তানের জীবনে বাবার গুরুত্ব অপরিসীম। কখনো স্কুল শিক্ষক অথবা ফল বিক্রেতা, কখনো মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি কিংবা শ্বেত-শুভ্র পোশাক ধারী নৌ সদস্য- সে যেই হোক না কেন, বাবার তুলনা শুধু বাবাই।
সন্তানের মাথায় ছায়া হয়ে থাকা সব বাবাকেই বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে 'ফাদার্স ডে' এর শুভেচ্ছা।
Happy Father's Day to all selfless father's around the world
#fathersday #fathersday2025
#bangladeshnavy #bangladesh
#fatherhood #parents #children -
Bangladesh Navy
@BangladeshNavyX
বড় হলে বাবার মত হব, এ যেন প্রতিটি সন্তানের আজন্ম স্বপ্ন
একজন সন্তানের জীবনে বাবার গুরুত্ব অপরিসীম। কখনো স্কুল শিক্ষক অথবা ফল বিক্রেতা, কখনো মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি কিংবা শ্বেত-শুভ্র পোশাক ধারী নৌ সদস্য- সে যেই হোক না কেন, বাবার তুলনা শুধু বাবাই।
সন্তানের মাথায় ছায়া হয়ে থাকা সব বাবাকেই বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে 'ফাদার্স ডে' এর শুভেচ্ছা।
Happy Father's Day to all selfless father's around the world
#fathersday #fathersday2025
#bangladeshnavy #bangladesh
#fatherhood #parents #children -
Bangladesh Navy
@BangladeshNavyX
Navy is not just a job - it's a vow! Navy is a silent oath written in courage, forged by the sea and upheld with every heartbeat in uniform, only to shield every soul in this land.
#bangladeshnavy #bangladesh
#navy #protection #sovereignty -
Bangladesh Navy
@BangladeshNavyX
The Man is the Weapon
#trainhardfighthard
#specialforces #swads
#commando #diver
#bangladeshnavy
#bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
POV: It's Your Office
#bangladeshnavy⚓⚓
#bangladesh #navy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
গভীর সমুদ্রে অস্তমিত সূর্যকে পোড় খাওয়া নাবিক কি বলে?
"কাল আবার দেখা হবে, এখানেই-এভাবেই"
#lifeatsea #sailorlife
#bangladeshnavy🇧🇩🇧🇩
#bangladesh #navy⚓
Bangladesh Navy
@BangladeshNavyX
The watch must go on!!!
-
Bangladesh Navy
@BangladeshNavyX
"Attention Everybody, Range is Hot"
#specialforces #swads
#commando #diver
#bangladeshnavy
#bangladesh 🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
A Song of 'Smoke and Fire'
#navy #firing #targetshooting
#bangladeshnavy #warship
#bangladesh ⚓⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে কুরবানির ঈদ উপহার সামগ্রী বিতরণে নৌবাহিনী
মাননীয় নৌবাহিনী প্রধান এর প্রত্যক্ষ নির্দেশনায় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর ব্যবস্থাপনায় এবং নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিনের তত্ত্বাবধানে আজ সেন্টমার্টিনে বসবাসরত ৫০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কুরবানির ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে গরুর মাংস, পোলাওয়ের চাল, সেমাই, চিনি, তেল, লবণ ও প্রয়োজনীয় মশলা।
ঈদের আনন্দ সবার - এই বিশ্বাসকে ধারণ করে নৌবাহিনীর গৃহীত পদক্ষেপ সেন্টমার্টিনের স্থানীয় জনগণের মাঝে সরল আনন্দ ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশ নৌবাহিনী সবসময় সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
#bangladeshnavy #eiduladha2025 #humanitarianinitiative #saintmartin
#eidmubarak #eidforeveryone 🌙⚓🇧🇩 #servinghumanity #bangladesh #navyThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
Eid Mubarak from Bay of Bengal
#eidmubarak #eiduladha2025
#bangladeshnavy #navy
#bangladesh #eid ⚓🇧🇩
Bangladesh Navy
@BangladeshNavyX
-
Bangladesh Navy
@BangladeshNavyX
🌙Eid Mubarak!!!
Bangladesh Navy wishes a blessed Eid-ul-Adha to all devout Muslims at home and abroad.
On this sacred occasion of sacrifice, let us embrace the noble teachings of devotion and selflessness. Let us strengthen the bonds of peace, compassion and brotherhood.
#eid_ul_adha
#bangladeshnavy
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
পরিবার, ভালোবাসার মানুষদের জন্য আমরা সবাই অসংখ্য ত্যাগ করি। কোন ডাক্তার ইমার্জেন্সি ডিউটিতে, কোন রিক্সা চালক বাবা রাজপথে, কোন রেমিটেন্স যোদ্ধা পরিবার থেকে শত শত মাইল দূরে নিজের সংসারের জন্য কষ্ট আর ত্যাগ করে চলছে।
সেই ত্যাগী মানুষদের রক্ষায়, সেই পরিশ্রমী, দেশপ্রেমী মানুষদের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীও সদা তৎপর। আমরা সাগরে, উপকূলে ও রাজপথে থাকি দেশের মানুষের জন্যই।
এই গল্প সেই প্রতিটি মানুষের গল্প, যারা ভালোবাসার জন্য, দায়িত্বের জন্য ও দেশের জন্য নিরবে নিভৃতে অজস্র ত্যাগ স্বীকার করে যায়। বাংলাদেশ নৌবাহিনী তাদের সকলকে জানায় বিনম্র শ্রদ্ধা।
#bangladeshnavy
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
মানুষ মানুষের জন্য, নৌবাহিনী দেশের জন্য
সাম্প্রতিক সময়ে জনস্বার্থে গৃহীত বাংলাদেশ নৌবাহিনীর কিছু পদক্ষেপ। দেশের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনী সব সময় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।
#humanitarianmission #navyforpeople #bangladeshnavy ⚓ #inaidtocivilpower #disasterresponse #barguna #patharghata #bangladesh #navy ⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় পাথরঘাটায় অস্থায়ী সাঁকো নির্মাণ সমাপ্ত
বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাহায্যে অতি দ্রুত বাংলাদেশ নৌবাহিনী উদ্ধারকর্মী দল প্রেরণ করে। উদ্ধারকর্মী নৌ সদস্যদের এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করা হয়েছে যা বিচ্ছিন্ন গ্রামবাসী এবং স্থানীয় জনজীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
#humanitarianmission #navyforpeople #bangladeshnavy ⚓ #inaidtocivilpower #disasterresponse #barguna #patharghata #bangladesh #navy ⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌ-পথে যাত্রী নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী
বাংলাদেশ নৌবাহিনী ভোলা কনটিনজেন্ট কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
নৌযান মালিকদের ন্যায্য ভাড়া আদায়ের বিষয়ে সতর্ক করা হয় এবং টিকিট কাউন্টার ও লাইফ সেভিং ইকুইপমেন্ট সঠিকভাবে ব্যবস্থাপনার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষাপটে যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষকে নিরাপদ যাত্রার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী নিরবচ্ছিন্নভাবে দেশের মানুষের পাশে রয়েছে — ঈদ যাত্রায়ও তার ব্যতিক্রম নয়।
#bangladeshnavy🇧🇩⚓ #safeeidjourney
#servewithhonor
#protectingpeople
#navalpatrol -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
জনস্বার্থে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ মঙ্গলবার (০৩-০৬-২০২৫) নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (NATDOC) এবং বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির প্রচেষ্টায় ‘উত্তর লালুয়া ইউ সি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে চিকিৎসা প্রদান করা হয়।
নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকা সমূহে সুবিধা বঞ্চিত নাগরিকদের জন্য বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।
#medicalcampaign
#bangladeshnavy
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিনে ত্রাণ সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় গত ২৯ মে ২০২৫ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনবাসীর কষ্ট লাঘবে নৌবাহিনী প্রধান এর দিকনির্দেশনায় এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিন গমন করে। গত ০১ ও ০২ জুন ২০২৫, সেন্টমার্টিনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের আওতায় ১০০০ পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী সব সময় সেন্টমার্টিনের বাসিন্দাদের সংকটকালে জরুরি খাদ্য ও চিকিৎসাসহ সকল ধরনের সহায়তা প্রদান করে আসছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#relief #stmartins 🇧🇩
#bangladeshnavy ⚓
#bangladesh #navy -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের প্রচেষ্টায় সেন্টমার্টিনে দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ‘বানৌজা প্রত্যয়’ ও ‘ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিন’-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।
ক্যাম্পেইনে সেন্টমার্টিনের বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, নারী-পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক জন মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে।
বাংলাদেশ নৌবাহিনী দরিদ্র ও অসহায় জনগণকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#medicalcamp #servinghumanity
#navyforpeople #bangladesh 🇧🇩
#navy #bangladeshnavy ⚓⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর সহযোগিতায় বরগুনায় অস্থায়ী সাঁকো নির্মাণ কাজ চলমান
গত ২৯ মে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনপাড়া ইউনিয়নে প্রায় ২০ মিটার বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাহায্যার্থে অতি দ্রুত বাংলাদেশ নৌবাহিনী একটি উদ্ধারকর্মী দল প্রেরণ করে। উদ্ধারকর্মী নৌ সদস্যরা বর্তমানে ভেঙে যাওয়া বেড়িবাঁধ এলাকায় স্থানীয় প্রশাসনের সহায়তায় একটি অস্থায়ী সাঁকো নির্মাণ কার্যক্রম পরিচালনা করছে। সাঁকো নির্মাণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের চলাচল স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
#humanitarianmission #navyforpeople #bangladeshnavy⚓ #inaidtocivilpower #disasterresponse #barguna #navy #patharghata #bangladesh 🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ভোলার তজুমদ্দিনে বাঁধ মেরামতে সাধারণ মানুষের পাশে নৌবাহিনী
ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল, চর জহিরউদ্দিন ও সুইস গেইট এলাকায় প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় আশেপাশের জনপদ। এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করে। ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। এছাড়া বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে নৌবাহিনী শুকনো খাবার বিতরণ করে। দুর্যোগকালে নৌবাহিনীর দ্রুত সাড়া দেওয়ায় স্থানীয়রা স্বস্তি লাভ করে।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ, চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
#bangladeshnavy #disasterresponse #humanitarianmission #navyforpeople #servinghumanity -
Bangladesh Navy
@BangladeshNavyX
For peace, for home, I stand life-long.
With heart so true, with steadfast vow,
I guard my land, I shield it now!
Join Bangladesh Navy, Live with Your Passion!!!
For details, visit our website:
joinnavy.navy.mil.bd
Also Visit Bangladesh Navy Youtube Channel:
youtu.be/75-S3AhXJk0
#bangladeshnavy
#navy #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নীরব ত্যাগে গর্বিত অভিযাত্রা - জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী
১৯৯৩ সাল থেকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দূর দূরান্তের বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জপূর্ণ অঞ্চলে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট, সমুদ্র নিরাপত্তা, মেডিকেল সহায়তা এবং লজিস্টিক সাপোর্ট - এর মতো নানা জটিল ও গুরুত্বপূর্ণ কার্যক্রমে নৌবাহিনীর সদস্যরা সফলভাবে দায়িত্ব পালন করছেন। নৌ সদস্যদের বলিষ্ঠ পদচারণ শুধু জাতিসংঘ মিশনেই নয়, বরং মানবতার জন্য এক আস্থা ও নির্ভরতার প্রতীক।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ও সম্মান বৃদ্ধির এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সক্রিয় অবদান রেখে চলেছে।
বাংলাদেশ নৌবাহিনী শান্তির নীল পতাকার গর্বিত বাহক।
Where waves meet duty, peace sails with Bangladesh Navy
Since 1993, Bangladesh Navy has been serving with distinction in UN peacekeeping missions across diverse and challenging regions around the world. From humanitarian support and maritime security to medical aid and logistical operations, Naval personnel have consistently demonstrated professionalism, dedication and compassion, upholding peace.
Their steadfast presence is not only a symbol of strength in the mission areas but also a beacon of hope and reliability for humanity.
Through its active participation in UN peacekeeping missions, Bangladesh Navy continues to enhance the nation's image on the global stage while making a significant contribution to the cause of world peace.
#unpeacekeepersday 🇺🇳🇺🇳
#bangladesharmedforces⚓
#bangladeshnavy #forpeace
#servinghumanity 🇧🇩🇧🇩🕊️🕊️
#bangladesh #navy #peaceThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
Peace isn’t just a mission — it’s a promise we keep
On this UN Peacekeepers Day, Bangladesh Navy salutes the brave men and women who serve in the world's most fragile corners - fostering hope, healing and sacrificing for humanity under the banner of peace.
সীমানার বাইরে, শান্তির পথে,
বাংলাদেশি বীরেরা দৃপ্ত শপথে
জাতিসংঘের শান্তি রক্ষার প্রচেষ্টায় নিযুক্ত প্রতিটি বাঙালি সত্তাকে নৌবাহিনীর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা।
#unpeacekeepersday🇺🇳🇺🇳
#bangladesharmedforces ⚓
#bangladeshnavy #forpeace
#servinghumanity 🇧🇩🇧🇩🕊️🕊️
#bangladesh #navy #peace -
Bangladesh Navy
@BangladeshNavyX
Are you ready to go beyond infinity?
Where the sea, the shore, and the endless sky respond only to your command. Here, passion isn’t just pursued - it’s lived, every single day.
In this realm, leadership is more than a title - it’s a pledge of responsibility. Service is rooted in honor and respect. This is your moment to leave a lasting mark on the ocean's vastness.
Join Bangladesh Navy, Live with Your Passion!!!
For details, visit our website
joinnavy.navy.mil.bd
Also Visit our Youtube Channel:
youtu.be/SXr8JMAaGlQ
#bangladeshnavy
#navy #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
সমুদ্রজয়ের অঙ্গীকারে, গর্বের নতুন অধ্যায়ে এ-২০২৫ ব্যাচের নবীন নাবিকরা
শিক্ষা সমাপনী কুচকাওয়াজের সফল সমাপ্তির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বানৌজা শের-ই-বাংলা এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সেরা চৌকশ নাবিক হিসেবে মোঃ গালিব আল মাহাদী অর্ণব ‘নৌপ্রধান পদক’ অর্জন করে; ‘কমখুল পদক’ লাভ করেন মোঃ হাসিব হোসেন এবং ‘শের-ই-বাংলা পদক’ অর্জুন করেন মোঃ নাঈম গাজী।
প্রধান অতিথি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও নৌ কমান্ডোদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং নবীন নাবিকদের দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাগত উৎকর্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ নৌবাহিনীর এই গর্বিত যাত্রায় আমরা নতুন নৌ সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
বাংলাদেশ নৌবাহিনী – সুরক্ষিত সমুদ্রসীমা, গর্বিত জাতি।
#newentry #passingoutparade
#nets #bnssher_e_bangla
#bangladeshnavy #bangladesh
#navy ⚓⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
‘৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ সমাপ্ত
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার ঢাকার মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি, মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত ২১ মে ২০২৫ তারিখ থেকে ০৪ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি এর মোট ৮০ টি টিমের ৫৮১ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
সাঁতারের প্রতি আন্তরিকতা, ভালোবাসা ও প্রতিনিয়ত উন্নতি করার প্রচেষ্টা থাকলে বাংলাদেশেও বিশ্বমানের সাঁতারু তৈরি হবে বলে সকলে আশাবাদী।
#swimming #agegroup
#swimmingfedaration
#bangladeshnavy⚓⚓
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy on the Global Stage!
BNS Khalid Bin Walid proudly represented Bangladesh Navy during the prestigious Fleet Review at LIMA 2025. Senior Officer Present Afloat (SOPA), Rear Admiral Golam Sadeq, observed the event alongside the Hon’ble Prime Minister of Malaysia, Anwar Ibrahim.
This marks a remarkable moment as Bangladesh Navy Warship proudly raises the Bangladeshi flag in front of the nations from around the globe.
#bangladeshnavy
#lima2025 #navy 🇧🇩
#regionalcooperation
#navaldiplomacy ⚓⚓
#bnskhalidbinwalid
#warship #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
Courtesy Call of Military Attaché of Kingdom of Saudi Arabia with Respected Chief of Naval Staff
Chief of The Naval Staff Admiral M Nazmul Hassan welcomed Brig Gen Badr Obaid Alosami MA, KSA on a courtesy visit in Navy Headquarters. During the courtesy call, both sides engaged in constructive discussions on enhancing professional cooperation and strengthening future strategic partnerships between Bangladesh Navy and KSA.
#cns #ksa #courtesycall #navy
#bangladeshnavy ⚓⚓⚓⚓
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫ অনুষ্ঠিত
আজ ২১ মে ২০২৫ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় তিনি কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। তিনি তাঁর বক্তব্যে শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং দেশপ্রেমিক ও সাহসী কিলো ফ্লাইটের সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। একই সাথে তিনি ছাত্র আন্দোলনের সকল বীর শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন। নবীন কর্মকর্তাদের তিনি দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় আত্মনিবেদনের আহ্বান জানান। কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান ফ্লাইপাস্ট, এ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারা জাম্প অবলোকন করেন এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
Summer President Parade-2025 Held at Bangladesh Air Force Academy
On 21 May 2025, the Summer President Parade was held at the Bangladesh Air Force Academy. The Chief of Naval Staff Admiral M Nazmul Hassan graced the occasion as Chief Guest. He inspected the parade and received the salute. He also awarded medals and flying badges to newly commissioned officers.
In his speech, the Chief of Naval Staff paid deep tribute to the martyred and wounded freedom fighters and acknowledged the bravery of Kilo Flight members. He also prayed for the martyrs of student movements and wished the injured early recovery.
He urged the newly commissioned officers to serve the nation with patriotism, discipline and professionalism. Following the parade, he observed flypast, aerobatic display, parachute jump and laid a floral wreath at the grave of Bir Sreshtho Matiur Rahman.
#presidentparade2025
#prideofthenation
#bafa
#bangladeshairforce
#bangladeshnavy -
Bangladesh Navy
@BangladeshNavyX
Friendship beyond Horizon
BNS KHALID BIN WALID delegation visits KD LEKIR during LIMA 2025, marking a moment of shared maritime strength and mutual respect between the Navies and their countries. Long live Bangladesh - Malaysia Friendship
#navy #bangladeshnavy
#malaysia #royalmalaysiannavy
#exibition #friendship ⚓⚓🇧🇩🇧🇩
#jointventure #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
Langkawi in sight!
BNS KHALID BIN WALID in LIMA - 2025
#navy #bangladeshnavy
#exibition #friendship ⚓🇧🇩
#jointventure #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
Through the Blue We Sail
#navy #bluesea
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী
মালয়েশিয়ার Langkawi-তে অনুষ্ঠিতব্য ১৭তম Langkawi International Maritime and Aerospace Exhibition -2025 (LIMA-2025) এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'বানৌজা খালিদ বিন ওয়ালিদ' চট্টগ্রাম নৌ ঘাঁটি ত্যাগ করেছে। মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জাহাজের সকল কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে সফরের পূর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মহড়ায় বাংলাদেশের সাথে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌ সদস্যদের পেশাগত দক্ষতা সমৃদ্ধ হবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এজাজ মাসুদের নেতৃত্বে নৌ সদস্যগণ এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশের সুনাম, নৌবাহিনীর কর্মদক্ষতা ও ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরবে।
এই আন্তর্জাতিক অংশগ্রহণ কেবল সামরিক দক্ষতা নয়, বরং বন্ধুত্ব, আঞ্চলিক সহযোগিতা এবং সমুদ্র কূটনীতির এক অনন্য উদাহরণ।
Bangladesh Navy joins International Naval Exercise
Bangladesh Navy Ship ‘BNS Khalid Bin Walid’ has departed from Chattogram Naval Berth to participate in the 17th Langkawi International Maritime and Aerospace Exhibition – 2025 (LIMA-2025), to be held in Langkawi, Malaysia. Prior to the departure, Chief of Naval Staff Admiral M Nazmul Hassan has given his visionary guidance and diretives to the Ship’s Company, outlining the objectives of the Exercise.
The exercise will strengthen diplomatic ties, promote shared regional security and foster friendly relations between Bangladesh and other participating nations. This will also enhance the professional skills of naval personnel and give them the opportunity to represent the country with honor, showcasing the efficiency and capabilities of the Bangladesh Navy on the global stage.
This international participation is not only a display of military capability but also a unique example of friendship, regional cooperation and maritime diplomacy.
#bangladeshnavy #lima2025
#bnskhalidbinwalid #navy ⚓⚓
#maritimeexhibition #bangladesh
#navydiplomacy #blueeconomy
#safeseasstrongnation 🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও বোট জব্দ
১৫ এপ্রিল হইতে ১১ ই জুন পর্যন্ত ৫৮ দিনব্যাপী মৎস্য আহরণ নিষিদ্ধকরণ ও জাটকা নিধন প্রতিরোধ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা শহীদ ফরিদ গত ১২ই মে ২০২৫ তারিখ কক্সবাজার উপকূলে অভিযানে বিপুল পরিমাণের কারেন্ট জাল, বেহুন্দি জাল, ১২টি মাছ ধরার বোট এবং ২২০ কেজি মাছ আটক করা হয়। পরবর্তীতে, জব্দকৃত জাল ধ্বংস করা হয় ও মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
#fisheryprotection
#protectourresources
#navyfornation #navy
#bangladeshnavy⚓⚓
#inaidtocivilpower
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
UNITED KINGDOM RCDS Delegation's visit to Navy Headquarters
The Royal college of Defence Studies (RCDS) delegation visited Navy Headquarters led by RCDS Head of Department Paul O'Neill and accompanied by DA UK. Assistant Chief of Naval Staff (Operations), Rear Admural Musa was present as the chief guest during the event.
The RCDS course members learned about the roles, functions and contributions of BN in the Indo-Pacific region and how BN maintains peace and harmony in the region with neighbouring countries. Reps from both countries vowed for better cooperation and strengthened bond in days to come.
UNITED KINGDOM RCDS প্রতিনিধিদলের নৌ সদর দপ্তর পরিদর্শন
আজ নৌ সদর দপ্তর পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ (RCDS) প্রতিনিধিদল। RCDS এর হেড অব ডিপার্টমেন্ট পল ও'নেইল এবং যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাশে এ সফরে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশনস্) রিয়ার অ্যাডমিরাল মুসা।
এ সময়, RCDS কোর্সের সদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম, দায়িত্ব এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এর অবদান সম্পর্কে অবহিত হন। পাশাপাশি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা ভবিষ্যতে আরও দৃঢ় সহযোগিতা এবং সম্পর্ক জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
#navy #rcds #nhq #callon
#bangladeshnavy⚓⚓⚓⚓
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Through the lens of a Sailor
#sailorslife #lifeatsea #lifeinnavy
#bangladeshnavy #bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Courtesy Call of Mr Paul O'Neil, HOD - RCDS with Respected Chief of Naval Staff
Chief of The Naval Staff Admiral M Nazmul Hassan welcomed Mr. Paul O’Neil, Head of Department, Royal College of Defence Studies (RCDS), UK accompanied by Commander Lee Andrew Norton, Defence Adviser, British High Commission in Bangladesh at the Naval Headquarters.
During the courtesy call,both sides engaged in constructive discussions on enhancing professional cooperation, exploring academic exchange opportunities, and strengthening future strategic partnerships between BN and RCDS.
#cns #rcds #courtesycall
#bangladeshnavy⚓⚓⚓⚓
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy Salutes the first hero we know; Our Mother, Our Pride
সন্তানের অর্জনের নেপথ্যের নায়ক, আত্মত্যাগী 'মা'দের জানাই বাংলাদেশ নৌবাহিনীর বিনম্র শ্রদ্ধা
#mothersday
#mothersday2025
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
“Three things cannot be long hidden: the sun, the moon and the truth.” - Gautam Buddha.
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।
#শুভবৌদ্ধপূর্ণিমা
#buddhapurnima2025
#bangladeshnavy⚓⚓
#peaceandharmony
#bangladesh🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫' এর শুভ উদ্বোধন
বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও ফেডারেশন সভাপতি মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান - এর উদ্যোগে এবং নৌবাহিনীর সহযোগিতায় নবীন, প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে 'সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫' শীর্ষক দেশের সর্ববৃহৎ সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচির শুভ উদ্বোধন আজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্-আল-মাকসুস এবং ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী, সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে পর্যায়ক্রমে নির্বাচন এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দেশের ক্রীড়াসম্পদে পরিণত করা হবে। এই প্রশিক্ষিত সাঁতারুগণ ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের জন্য অর্জন ও সুনাম বয়ে আনবে বলে আশা করা যায়।
#bangladeshswimmingferadation 🇧🇩
#talenthunt #swimmers #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
Danger is their Comfort Zone
BN SWADS - Tip of the Spear!
#seal #eod #sbcc #diver
#bnswads #commando ⚓⚓
#skydiver #paratroopers🇧🇩🇧🇩
#bangladeshnavy #bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চেতনা নাশক ওষুধ জব্দ
গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফে চেতনা নাশক ওষুধের চালান জব্দে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার গভীর রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে পাচারের উদ্দেশ্যে কেউড়া বনে গোপনে মজুদ রাখা বিপুল পরিমাণ চেতনা নাশক ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সকল ওষুধ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। চোরাচালান ও মাদক নির্মূলে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে নির্ভরযোগ্য ও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।
#মাদক_মুক্ত_বাংলাদেশ
#navyfornation
#antidrugoperation
#bangladeshnavy
#inaidtocivilpower
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
We sail together, we smile together - Bangladesh Navy; strong in unity and pride.
#navalensign
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নেতৃত্ব যেখানে দায়িত্ব, সেবা যেখানে সম্মান,
সমুদ্রের বিশালতায় গড়ে উঠুক সরব আত্মনির্মাণ।
সরাসরি কমিশন অফিসার পদে ২০২৬-এ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করুন।
For details, visit our website
joinnavy.navy.mil.bd
#join_bangladesh_navy
#bangladesh_navy⚓🇧🇩
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা কর্তৃক অস্ত্র উদ্ধার
#inaidtocivilpower
#bangladeshnavy
#bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Not your typical 9-to-5!
BN SWADS, ever ready for the call of duty.
#specialforces #commando #diver
#bangladeshnavy #missionready
#bangladesh ⚓⚓⚓🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
I am the shield between home and chaos
#bangladeshnavy #protector #bayofbengal #guardian #warship #bangladesh⚓⚓🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Front of the line, heart of the Fleet
When BNS KHALID BIN WALID sails, the oceans greet
Flagship of Bangladesh Navy in all it’s glory.
#bangladeshnavy
#bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Tribute to International Labour Day
Bangladesh Navy honors the Spirit of International Labour Day. We acknowledge the dedication, resilience and invaluable contributions of all men and women across the globe.
Let us move ahead together, building a prosperous and dignified Bangladesh through the power of hard work.
#bangladeshnavy ⚓⚓ #internationallabourday
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর উদ্যোগে কক্সবাজারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের প্রচেষ্টায় কক্সবাজারের ইনানীতে দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ‘বানৌজা পতেঙ্গা’ ও ‘ফরোয়ার্ড বেজ কক্সবাজার’-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, নারী-পুরুষসহ সাড়ে সাত শতাধিক মানুষকে আন্তরিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে। ইনানীতে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
বাংলাদেশ নৌবাহিনী দরিদ্র ও অসহায় জনগণকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#medicalcamp #servinghumanity
#navyforpeople #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর হজ যাত্রীদের সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আজ নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর ১০৮ জন হজ যাত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হজ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সুস্থতার সাথে সফল ও কবুলিয়াত হজ পালন কামনা করেন। এছাড়া, হজের পূর্ব-প্রস্তুতির অংশ হিসেবে গত ২৫ এপ্রিল নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে সম্মানিত হজ যাত্রীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সৌদি আরবে অবস্থানকালীন করণীয় , হজের ধর্মীয় রীতিনীতি ও বিভিন্ন আনুষ্ঠানিকতা বিধি মোতাবেক পালনের লক্ষ্যে তাঁদের সম্যক ধারণা প্রদান করা হয়।
#holypilgrimage #pilgrimage ⚓⚓
#bangladesh #bangladeshnavy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সেন্টমার্টিনে চিকিৎসা সহায়তা প্রদান
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 'প্রত্যাশা' 'সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল ও কলেজ' এর মাঠে আজ একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনে স্থানীয় শিশুসহ বিভিন্ন বয়সের দুই শতাধিক নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। নৌবাহিনীর এই মানবিক উদ্যোগে স্থানীয় জনসাধারণ আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।
#bnsprottasha #medicalcamp
#servinghumanity #saintmartin ⚓
#navyforpeople #bangladesh 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
এ পতাকাই আমাদের পরিচয়
Naval Ensign - the Flag Bangladesh Navy lives and dies for.
#bangladeshnavy⚓
#bangladesh 🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনী North Indian Ocean Hydrographic Commission (NIOHC) এর সভাপতির দায়িত্ব গ্রহণের উপলক্ষে সেমিনার
আজ, ২৪ এপ্রিল ২০২৫ তারিখ চট্টগ্রামে বানৌজা ঈসাখান এর মাল্টিপারপাস হলে ‘আঞ্চলিক হাইড্রোগ্রাফিক কমিশনে বাংলাদেশের সভাপতিত্ব গ্রহণ ও স্টেকহোল্ডারদের দায়িত্ব’ শীর্ষক দিনব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়্যারম্যান ও বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, উক্ত সেমিনারে বাংলাদেশ নৌবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে হাইড্রোগ্রাফারদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, ভবিষ্যতে সামুদ্রিক জরিপে এস-১০০ ডাটা মডেল বাস্তবায়ন, আঞ্চলিক ও পারস্পরিক সহযোগিতা কাঠামো বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চয়তাকরণ এবং পরিবেশ সংরক্ষণে কার্যকরী পদক্ষেপসমুহ নিয়ে আলোচনা করা হয়।
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর যৌথ অভিযানে সন্দ্বীপে মাদক ও অস্ত্র উদ্ধার
গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে দুর্ধর্ষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানে তার বাড়ি ও আশপাশের এলাকা থেকে একটি পিস্তল, একনলা বন্দুক, চাইনিজ কুড়াল, চাপাটি ও ১৬টি ধারালো দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। স্থানীয় সূত্রে জানা যায়, মামুন দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়।
#bangladeshnavy
#bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশের শ্রেষ্ঠ বিশেষায়িত প্রতিষ্ঠান নৌবাহিনীর 'আশার আলো'
বাংলাদেশ নৌবাহিনীর 'আশার আলো চট্টগ্রাম' কে ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫' এ বাংলাদেশের শ্রেষ্ঠ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলস ভাবে কাজ করে যাওয়ার স্বীকৃতি স্বরূপ 'আশার আলো চট্টগ্রাম' কে এই সম্মাননা প্রদান করা হয়। 'নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজকল্যাণ মন্ত্রণালয়' কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মুর্শিদ 'আশার আলো চট্টগ্রাম' এর অধ্যক্ষের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
'আশার আলো' দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত শিক্ষা, থেরাপি, কাউন্সেলিং এবং সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বাংলাদেশ নৌবাহিনীর একটি সামাজিক, মানবিক ও দায়িত্বশীল প্রচেষ্টা।
#bangladeshnavy
#bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
"আধুনিক সমুদ্রবন্দর একটি দেশের আত্মনির্ভরতার প্রতীক, বিশ্ববাণিজ্যের সাথে সরাসরি সংযোগের সেতু"
আজ, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের 'Package 1'এর চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও Penta Ocean/TOA Joint Venture, Japan এর মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি বাংলাদেশের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। গুরুত্বপূর্ণ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।
জাইকার অর্থায়নের নির্মিতব্য দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং এটি দক্ষিণ এশিয়ার একটি অতি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিণত হবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
#matarbariport #seaport
#maritimedevelopment
#blueeconomy ⚓⚓
#bangladeshnavy
#bangladesh🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ডাকাত আটক
গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার শীর্ষ অপহরণকারী ও দিলু বাহিনীর অন্যতম সদস্য ডাকাত রফিককে দুর্ধর্ষ অভিযানের মাধ্যমে আটক করেন নৌবাহিনী। পালানোর চেষ্টায় মরিয়া ডাকাত রফিককে ধাওয়া করে পরাস্ত করে দুঃসাহসী নৌকমান্ডোরা। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য একাধিক মামলার আসামি রফিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
#bangladeshnavy
#bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ব্লু ইকোনমি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে 'Blue Economy: Unlocking the Potentials of Oceans for Sustainable Development of Bangladesh' শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারের 'Key Note' উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ এর অধ্যাপক এবং ইউনেস্কোর ওশান গভর্নেন্স এর চেয়ার অধ্যাপক ড. পিয়েরে ফেইলার।
সেমিনারে দেশ-বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং সমুদ্রসম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও, আলোচনার বিষয়গুলোর মধ্যে নৌপরিবহনের ডিজিটালাইজেশন, সমুদ্র শাসন, সামুদ্রিক গবেষণা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ছিল অন্যতম। এই সেমিনার ব্লু ইকোনমি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
#bangladeshmaritimeuniversity
#blueeconomy #seaeconomy 🇧🇩
#bangladeshnavy #bangladesh -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌপরিবহন উপদেষ্টা মহোদয়ের সাথে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। এসময় উপদেষ্টা মহোদয় দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রভিত্তিক অর্থনীতির (Blue Economy) প্রবৃদ্ধিতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
এছাড়াও, নৌপরিবহন উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়ের সচিবগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন মেরিটাইম সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সমুদ্র বন্দরের সুব্যবস্থাপনা, ব্লু ইকোনমির সমৃদ্ধি, নৌপথে নিরাপত্তা জোরদারসহ দেশের উন্নয়নে গৃহীত সমুদ্রকেন্দ্রিক স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা করা হয়।
দেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়নের জন্য সর্বোচ্চ অবদান রাখতে নৌবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
#maritimedevelopment
#blueeconomy
#bangladeshnavy
#bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Courtesy call on between Chief of Naval Staff and UN Under-Secretary-General
Chief of Naval Staff of Bangladesh Navy, Admiral M Nazmul Hassan had a courtesy meeting with Mr. Jean-Pierre Lacroix, United Nations Under-Secretary-General for Peace Operations, at the Naval Headquarters.
During their meeting, Mr. Lacroix highly praised the professionalism, proficiency and dedicated contributions of Bangladesh Navy in the international arena, especially in UN Peacekeeping operations. He also lauded Navy's relentless efforts in maintaining peace and order within the country.
Their discussion encompassed various aspects related to training, capacity building and future deployment of the Bangladesh Navy in UN peacekeeping missions.
The Admiral reaffirmed the Bangladesh Navy’s commitment to UN peacekeeping operations, as well as to maintaining peace both at home and globally. He also expressed a firm resolve to uphold this dedication in the future.
#unitednations 🇺🇳🇺🇳🇺🇳🇺🇳
#worldpeace #bluehelmet
#peacekeepingoperations
#bangladeshnavy ⚓⚓⚓
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Catch us cruising where WiFi don't reach,
Voices flow smooth, no glitch in speech.
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Time? Limited. Target? Acquired. Mission? Done!!!
VALOUR VIGOUR VICTORY. Bangladesh Navy SWADS, forged by the Sea
#navyswads #specialforces
#seal #commandos
#bangladeshnavy
#bangladesh 🇧🇩⚓This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর যৌথ অভিযানে মহেশখালীতে অপহৃত ব্যক্তি অক্ষত অবস্থায় উদ্ধার
নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের মহেশখালীর অপহরণের শিকার ইজিবাইক চালককে অটোরিকশাসহ মাতারবাড়ি এবং বদরখালী এলাকার মাঝামাঝি দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল রাতে ইজিবাইক চালক ওমর ফারুককে মাতারবাড়ির দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয়ের ১০/১২ জন ব্যক্তি অপহরণ করে তার পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে৷ রাত আনুমানিক ১২ ঘটিকায় বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর দুটি দল পুলিশকে সাথে নিয়ে তাকে উদ্ধার অভিযানে নামে। শুরু হয় সাঁড়াশি অভিযান। অভিযানের একপর্যায়ে নৌবাহিনী দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে অপহৃত ওমর ফারুককে তার ইজিবাইক সহ অক্ষত অবস্থায় উদ্ধার করে। উল্লেখ্য অপহরণকারীদের সনাক্তকরণ এবং অ্যারেস্ট করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।
#bangladeshnavy
#bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
চট্টগ্রামে ছয় মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নবাব হোটেলের পাশের নালায় পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটির মা ও দাদিকে উদ্ধার করলেও, শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়।
বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, অন্যান্য সংস্থা ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ১৫ ঘণ্টার দীর্ঘ উদ্ধার অভিযানের পর শনিবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনী গভীরভাবে শোকাহত। -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা
সেন্টমার্টিন দ্বীপের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ওমর ফারুক এর সার্বিক ব্যবস্থাপনায় ১৪ সদস্যের দক্ষ চিকিৎসক দল সারাদিনব্যাপী এই সেবা প্রদান করেন। ক্যাম্পে শিশুসহ বিভিন্ন বয়সের শতাধিক নারী-পুরুষ চিকিৎসা গ্রহণ করেন। পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়। দ্বীপবাসীর পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখতে নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
#stmartins
#medicalsupport ⚕️
#communityservice
#bangladeshnavy ⚓
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত নৌ স্কাউটস সদস্যরা
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশের কিছু মুহূর্ত। অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দেশপ্রেমের শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলছে ভবিষ্যতের আলোকিত নাগরিক হিসেবে।
এই প্রাণবন্ত কিশোর কিশোরীদের দেখে আমরা দেশের ভবিষ্যত নিয়ে আশাবাদী হতেই পারি!!!
#navyscouts ⚓⚓
#bangladeshnavy
#bangladesh 🇧🇩🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
পরিবেশ রক্ষায় নৌবাহিনী প্রচেষ্টা - সেন্টমার্টিন্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্সে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং জনসচেতনতা সৃষ্টি করতে কমান্ডার বিএন ফ্লিটের যুদ্ধ জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ সমুদ্র সংলগ্ন বিচে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জাহাজের কর্মকর্তা, নাবিক, স্থানীয় মানুষ ও শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে এ অভিযান এ অংশগ্রহন করে। পরিবেশ আমাদের অমূল্য সম্পদ, পরিবেশের রক্ষা করা আমাদের দায়িত্ব।
#bangadeshnavy
#bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
With a spirit of friendship and cooperation, Russian Navy ships departed Chattogram Port today concluding a four-day goodwill visit. During their stay since 13 April, Russian sailors visited Bangladesh Navy(BN) ships, bases, training institutions, and cultural sites.
The visit included courtesy calls, discussions, and a friendly football match, enhancing mutual understanding and professional exchange. Impressed by Bangladesh’s rich culture, the Russian personnel praised the warm hospitality. This visit marks a new chapter in naval friendship, as BN remains committed to global maritime partnerships.
#friendshipbeyondhorizon
#russiannavy🇷🇺🇷🇺⚓⚓
#bangladeshnavy ⚓⚓
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy - In Service of Humanity
#bangladeshnavy
#bangladesh 🫱🏻🫲🏽🇧🇩
#myanmar 🫱🏻🫲🏽🇲🇲This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল মায়ানমারে আটকে পড়া বাংলাদেশী নাগরিক
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষে বাংলাদেশ হতে মায়ানমারে প্রেরিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল নিয়ে বাংলাদেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 'বানৌজা সমুদ্র অভিযান'।
তবে শুধু ত্রাণ ও উদ্ধারকারী নয়, নৌবাহিনী জাহাজে করে দেশের মাটিতে ফিরেছে মায়ানমারে বিভিন্ন সময় আটকে পড়া ২০ জন বাংলাদেশী নাগরিক। তারা প্রায় ০২ বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মায়ানমারে আটক ছিল। জানা যায়, উন্নত রাষ্ট্রে প্রেরণ ও চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের কবলে পড়ে তারা মায়ানমারে গমন করে।অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটককৃত আঠারো বছরের কম বয়সী তরুণদের কিশোর সংশোধনাগারে রাখা হয়।
আটকে পড়ার পর থেকে তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে প্রচেষ্টা চলমান ছিল। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মায়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আরো দৃঢ় হয় দুই দেশের সম্পর্ক এবং ঘরে ফেরে ঘর ছাড়া মানুষগুলো। নৌবাহিনীর জাহাজে করে দেশে ফিরে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এই ২০ জন বাঙালি।
#bangladeshnavy ⚓
#bangladesh 🫱🏻🫲🏽🇧🇩
#myanmar 🫱🏻🫲🏽🇲🇲 -
Bangladesh Navy
@BangladeshNavyX
A Legacy of Peace
In times of crisis Bangladesh stands with Myanmar in the name of humanity. Only together we can strive for a better future and sail towards regional peace and stability.
#bangladeshnavy ⚓⚓⚓
#standforhumanity 🫱🏻🫲🏽🫱🏻🫲🏽
#bangladesh 🇲🇲🇧🇩🇲🇲🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ঐতিহ্যে গাঁথা নববর্ষে রঙিন বাংলাদেশ নৌবাহিনী
সংস্কৃতির শিকড়ে দৃঢ়, আধুনিকতার ছোঁয়ায় বলীয়ান নৌবাহিনী। বাংলা নববর্ষের চিরাচরিত ঐতিহ্য ও নতুন দিনের প্রত্যয় বুকে ধারণ করে এগিয়ে যাক বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ
শুভ নববর্ষ ১৪৩২!!!
#বাংলা_১৪৩২ #শুভ_নববর্ষ
#বাংলাদেশ_নৌবাহিনী
#বাংলাদেশ⚓🇧🇩🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ
নৌবাহিনীতে বাংলা নববর্ষে উদযাপনের আনন্দঘন মুহূর্তে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য অভিজ্ঞতার অংশীদার হয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত এবং রাশিয়ান নৌবাহিনীর সদস্যরা। তারা দেখছেন এবং উপভোগ করছেন বাঙালির উৎসব, আতিথেয়তা এবং প্রাণবন্ত পরিবেশ।
বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। শুভ নববর্ষ!!!
#বাংলা_১৪৩২ #শুভ_নববর্ষ
#বাংলাদেশ_নৌবাহিনী
#বাংলাদেশ ⚓🇧🇩🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
শুভ নববর্ষ!!!
বৈশাখের শুভ সূচনায় আমরা ঐতিহ্য, সংস্কৃতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাই একটি সমৃদ্ধশালী ভবিষ্যতের পথে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
#বাংলা_১৪৩২ #শুভ_নববর্ষ
#বাংলাদেশ_নৌবাহিনী
#বাংলাদেশ ⚓🇧🇩🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
From Russia with Love - A Naval Bond Anchord in Bangladesh!!!
Bangladesh Navy warmly welcomes the arrival of a Russian Navy ships to Bangladesh on a goodwill visit. The presence of Russian ships underlines our shared commitment to peace, security. Bangladesh Navy remains ever committed to fostering bilateral engagement for the development of Bangladesh and her people.
#welcometobangladesh
#russiannavy🇷🇺🇷🇺⚓⚓
#bangladeshnavy ⚓⚓
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy Delivers Urgent Humanitarian Aid to Myanmar
Bangladesh Navy warship, ‘BNS SOMUDRA AVIJAN’, delivered around 120 tonnes of relief, medical supplies, and humanitarian aid to Myanmar, which suffered a deadly earthquake. Today, on behalf of Bangladesh, the esteemed Bangladeshi Ambassador in Myanmar officially handed over the relief items and humanitarian aid to the Honourable Chief Minister of the Yangon region. The aid handover took place in Yangon, attended by diplomatic and military officials, including representatives from Myanmar’s Yangon Command, Naval Training Command and the 1st Fleet.
In total, Bangladesh has provided 151 metric tonnes of relief, along with rescue and medical teams, in three phases. By standing by Myanmar in the face of natural disasters, the Government of Bangladesh, together with its armed forces, has set a shining example of humanitarian cooperation with its neighboring nation.
#westandwithmyanmar🇲🇲
#bangladeshnavy ⚓⚓⚓
#standforhumanity 🫱🏻🫲🏽🫱🏻🫲🏽
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy Warship ‘BNS SOMUDRA AVIJAN’ Reaches Myanmar with Humanitarian Aid and Relief
Following the devastating earthquake in Myanmar, Bangladesh Navy ship has arrived at Yangon Port carrying humanitarian aid, relief materials and emergency medical supplies. The ship carried approximately 120 tons of relief goods to support the earthquake affected people of Myanmar.
The handover process of the aid materials to the Myanmar government representatives will start soon, which are expected to play a vital role in alleviating the suffering of the vulnerable people of Myanmar.
#westandwithmyanmar🇲🇲
#bangladeshnavy ⚓⚓⚓
#standforhumanity 🫱🏻🫲🏽🫱🏻🫲🏽
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Not all heroes wear capes. Some go airborne to guard the endless horizon.
#navalaviation
#eyesoverhorizon
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Diving deep into the depths where few dare to go.
#silentservice
#submarinelife
#deepblueocean
#bnsubmarine
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় অংশগ্রহণে নৌ র্যালি ও 'জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫’ অনুষ্ঠিত
দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর অসামান্য অবদানের ধারাবাহিকতায় বরিশালের অনুষ্ঠিত হলো 'জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫' এর উদ্বোধন এবং নৌ র্যালি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। অনুষ্ঠানে, নৌ সদস্যদের প্রতিনিধি হিসেবে খুলনা নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম জিল্লুর রহমান জাটকা সংরক্ষণে নৌবাহিনীর প্রচেষ্টা ব্যক্ত করেন এবং ইলিশের উৎপাদন বাড়াতে উপকূলীয় এলাকায় নৌবাহিনী অবৈধ জাল অপসারণ, নিয়মিত টহল ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরবর্তীতে জনসচেতনতা সৃষ্টিতে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত নৌ র্যালিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা 'শহীদ মহিবুল্লাহ' অংশগ্রহণ করে।
নৌবাহিনী গভীর সমুদ্র থেকে শুরু করে দেশের অভ্যন্তরে মৎস্য সম্পদ এবং মানুষের জীবিকা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
With Humanity, for Humanity
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তায় নৌবাহিনী
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’। আজ মঙ্গলবার জাহাজটি প্রায় ১২০ টন ত্রাণ নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং মায়ানমার গমনকারী নৌসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জাহাজ আগামী ১১ এপ্রিল ২০২৫ মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছে বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারে জরুরী ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে দুই ধাপে ৩১.৫ টন ত্রাণ সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করেছে।
বিশ্বমানবতার ডাকে সাড়া দিয়ে মায়ানমারে সহায়তা প্রেরণ বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনীর একটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশ নৌবাহিনী সরকারি নীতি ও নির্দেশনার প্রতি অবিচল থেকে ভবিষ্যতেও যে-কোনো জাতীয় ও বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় আত্মনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।
#westandwithmyanmar🇲🇲
#bangladeshnavy ⚓⚓⚓
#standforhumanity 🫱🏻🫲🏽🫱🏻🫲🏽
#bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সেন্টমার্টিন্সে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সেন্টমার্টিন্স দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ রবিবার কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজের অভিজ্ঞ চিকিৎসক দল সেন্টমার্টিন্স দ্বীপে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এ সময় বিভিন্ন বয়সের শিশু, নারী-পুরুষসহ প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়। সেন্টমার্টিন্সের মানুষের পাশে থাকতে নৌবাহিনী বদ্ধপরিকর।
#medicalcampaign
#khalidbinwalid
#bnfleet #saintmartins
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Heard you love 'Vitamin Sea',
Thought you’d love some POV
of ruthless & exciting 'Life at Sea'
#protectorofthebay
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
অবশেষে দেশে ফিরলেন সাত বছরের নিষ্পাপ শিশু মুসা। বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় দাদীর কাছে আইসক্রিম খাওয়ার সরল আবদার করে ছোট্ট শিশুটি। আর তাই হয়ে যায় কাল। গুলিবিদ্ধ হয়ে নিহত হন তার দাদি। মাথা এফোঁড় ওফোঁড় করে দেয়া গুলিটি মুসার জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। পরবর্তীতে দেশে চিকিৎসা প্রদানের পরে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে সাত বছরের শিশু মুসাকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্সে করে তাকে সম্মিলিত সামরিক হসপিটালে আনা হয়। আজ শুক্রবার বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) এর সভানেত্রী নাদিয়া সুলতানা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসারত ছোট্ট মুসার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় শিশু মুসাকে সিএমএইচ, ঢাকায় উন্নত মানের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
#bangladeshnavy
#bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
খুলনায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড - নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
#firefighting 🔥🔥
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে নৌবাহিনী আজ বৃহস্পতিবার ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে। কমান্ডার খুলনা নৌ অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সামগ্রী বিতরণ করছে যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।
#standforhumanity
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে টেকনাফে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (০৩-০৪-২৫) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালির হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ড কর্তৃক অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা, নগদ ৩০ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার, চেকবই, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, বেশ কিছু সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল টেকনাফ থানায় এবং নগদ টাকা ও স্বর্ণ স্বর্ণালংকারসমূহ টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
নৌবাহিনীর অভিযানে উখিয়ায় মাদক ব্যবসায়ী আটক
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। তল্লাশিতে তার বাড়ি থেকে ক্রিস্টাল মেথ, গাঁজা, ৭টি দেশীয় অস্ত্র ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন মাদক বিক্রির কথা স্বীকার করেন। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
#inaidtocivilpower
#banglasedhnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Feel the beats of Fireworks, Navy style 🔥🔥⚓⚓
#firingpractice
#bangladeshnavy
#bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
It's all about Call of Duty
Eid Mubarak from Bay of Bengal.
#eidulfitr #eidmubarak2025
#guardianatsea #lifeatsea
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!
বাংলাদেশ নৌবাহিনী পক্ষ থেকে সারা বিশ্বের মুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বত্র, সবার জীবন হোক শান্তি ও সুখময়।
Eid Mubarak from Bangladesh Navy!!!
May the joy of Eid spread everywhere, bringing peace and happiness to all.
#bangladeshnavy ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
স্বপ্ন সব সময় বাড়ি ফেরেনা
স্বপ্ন কান্ডারীর বেশে নীল সাগরে নোঙ্গর ফেলে, দেশের জন্য
We sail, so that our beloved countrymen can sleep peacefully. Eid Mubarak
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩This media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy is providing emergency relief and medical assistance to those affected by the devastating earthquake in Myanmar. Under the directives of the Bangladesh Government and supervision of Armed Forces Division, Navy along with Army and Air Force, has taken the initiative to send essential relief supplies, including medicines, tents, dry food, and medical services.
#westandwithmyanmar
#bangladeshnavy 🇲🇲🇧🇩
#bangladesh ⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
From above to below and beyond - we're always mission-ready.
#warriorsofsea
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
আপনার ভালোবাসা আমাদের অনুপ্রেরণা,
সমুদ্রে অটুট আমাদের দেশ রক্ষার প্রতিজ্ঞা
A day onboard Navy Warship!!!
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
স্বাধীনতার রঙে রঙিন নৌবাহিনী
#indipendenceday
#26thmarch 🇧🇩🇧🇩
#bangladeshnavy
#bangladesh ⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
আমার বাংলাদেশ, আমার অহংকার
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকলকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।
#indipendenceday
#26thmarch 🇧🇩🇧🇩
#bangladeshnavy
#bangladesh ⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাঙালি স্বপ্ন দেখে, শত বাধা পেরিয়ে বাঙালি আশায় বুক বাঁধে
আজ সেই ভয়াল কাল রাত। নিরস্ত্র, নিরীহ বাঙালির রক্তে ভিজেছিল তাজা মাটি, বোনা হয়েছিল স্বাধীনতার বীজ। সেই আত্মত্যাগকারী বাঙালিদের প্রতি সমগ্র জাতি আজ কৃতজ্ঞ। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি। তাদের এই বিসর্জনকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ি। এই হোক সমগ্র বাঙালি জাতির প্রচেষ্টা।
#bangladeshnavy
#bangladesh⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
যুদ্ধজাহাজে একদিন!!!
স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে:
📅 ২৬ মার্চ ২০২৫
⏰ দুপুর ১২টা – বিকাল ৪টা
কোথায় যাব?
বানৌজা সমুদ্র অভিযান - নিউমুরিং, চট্টগ্রাম
বানৌজা চিত্রা - সদর ঘাট, ঢাকা
বানৌজা অতন্দ্র - পাগলা, নারায়ণগঞ্জ
বানৌজা অপরাজেয় - বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা
বানৌজা ধলেশ্বরী - দিগরাজ নেভাল বার্থ, মোংলা
বানৌজা পদ্মা - মেরিন ওয়ার্কশপ জেটি, বরিশাল
বানৌজা শহীদ ফরিদ - বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুর
সমুদ্রসীমার সাহসী রক্ষকদের শক্তি ও সামর্থ্য ঘুরে দেখতে ভুলবেন না!!
#indipendenceday
#26thmarch 🇧🇩🇧🇩
#bangladeshnavy
#bangladesh ⚓⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy embraces the spirit of Holy Ramadan
In this sacred month of Ramadan, Bangladesh Navy stand in solidarity with muslims, specialy the needy ones by provide fresh and delicious iftar. The foods are served from many distribution point placed around Naval Installation across the country. This is a heartfelt effort, a bridge to kindness, to help each other and serve humanity. From the kitchen to the hands of those in need, every meal carries warmth, care and a silent prayer.
This is more than just food, a reminder that we are all one, bound by faith and compassion. May the spirit of giving continue to shine.
#ramadanblessings
#ramadanmubarak
#muslimbrotherhood
#bangladeshnavy #iftarforall
#bangladesh 🫱🏻🫲🏽⚓🇧🇩 -
Bangladesh Navy reposted
Bangladesh Armed Forces Division
@BangladeshAFD
Since independence, the Bangladesh Armed Forces played a pivotal role in securing Bangladesh’s sovereignty and evolved into a formidable force, contributing to national defence, peacekeeping, and development. Bangladesh Army, Navy, and Air Force work together to protect the country’s borders, maritime interests, and its airspace.
The Bangladesh Armed Forces maintain a strong and well-structured chain of command, strong discipline, and efficiency, whereas the Armed Forces Division (AFD) ensures strategic coordination among the three Services. This well-organized structure enables quick decision-making, coordinated military operations, and effective responses to national and international security challenges.
Bangladesh is one of the top contributors to the United Nations Peacekeeping Operations (UNPKO). The Armed Forces have played a vital role in maintaining peace in conflict zones worldwide, earning global recognition for their professionalism, humanity and dedication.
The Bangladesh Armed Forces always actively support disaster management, rescue operations, humanitarian assistance, and nation-building activities of the country. During floods, cyclones, and other natural disasters, we provide emergency relief and evacuation services. Armed Forces also assist law enforcement agencies in combating terrorism and extremism. We conduct joint operations to neutralize threats and ensure national stability.
The Bangladesh Armed Forces have always upheld the nation’s sovereignty and territorial integrity. Recently, they played a responsible role in maintaining stability amid the July Revolution. However, some media outlets are spreading false and misleading information about the military. This propaganda appears to target the Bangladesh Armed Forces’ growing international reputation, particularly their acclaimed role in the UN peacekeeping and regional security.
It is our moral responsibility to remain aware of such false, misleading, and deliberately orchestrated propaganda and to thwart these attempts of misinformation/disinformation campaigns. Therefore, all conscious citizens are urged to stay vigilant against such false campaigns and to repose their full trust and confidence on the Armed Forces of Bangladesh. Every member of the Bangladesh Armed Forces remains respectful, steadfast, and unwavering in their loyalty to the military as well as strategic leadership (Chain of Command). Whatever it takes, like in the past, the Bangladesh Armed Forces will continue to prioritize national interests and remain firmly committed to safeguarding the country's sovereignty, territorial integrity, security, and stability. -
Bangladesh Navy
@BangladeshNavyX
বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৫-বি ব্যাচে নাবিক ও এমওডিসি(এন) হিসেবে যোগ দিন
জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ গ্রহণ করুন
Join Bangladesh Navy
Live your Dream
For more information, visit the website below:
joinnavy.navy.mil.bd
#joinbangladeshnavy
#bangladeshnavy 🇧🇩
#bangladesh ☸️⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
সুস্থ শিশু, সমৃদ্ধ দেশ
আজ ১৫ মার্চ ২০২৫ দেশব্যাপী 'ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন' পালিত হয়। আজকের সুস্থ শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ নৌবাহিনীও এই গুরুত্বপূর্ণ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আয়োজন করে। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে পরিচালিত এই ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সংঘের চেয়ারম্যান নাদিয়া সুলতানা। এ সময় ভিন্ন বয়সের শিশুদের নিয়ম অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। নৌবাহিনীর বিভিন্ন অঞ্চলে অবস্থিত নৌ ঘাঁটিসমূহে পরিচালিত এই ক্যাম্পেইন শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক বিকাশে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজকের শিশু আগামী দিনে নৌবাহিনী, জাতি ও সমগ্র দেশের ভবিষ্যৎ।
#saveourchildren
#vitaminapluscampaign
#futureofbangladesh
#bangladeshnavy
#bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Now you see me, in the next moment you don't. But I'm always there, protecting the Bay of Bengal. What am I?
#silentservice ⚓
#bangladeshnavy 🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
History in the making on a bright sunny day as BNS ABU UBAIDAH welcomes BN Helicopter for the first time on Deck.
Landing on a tiny flight deck out in the deep sea - especially on a moving platform - is one of the most critical operations for any pilot in the whole world. Thus, it marks an incredible milestone for Navy in the quest of continuous improvement and progress, all for the country.
গভীর সমুদ্রে প্রথমবারের মতো বানৌজা আবু উবাইদাহ জাহাজের ফ্লাইট ডেকে অবতরণ করল নৌবাহিনীর হেলিকপ্টার।
#navalaviation #warship
#menofwar #flywithnavy
#bangladeshnavy
#bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Let's take off 👨✈✈️🚁
#flywithnavy
#navalaviation
#bangladeshnavy
#bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Patrolling at Sea ❌
Ruling the Sea ✅
#bangladeshnavy
#bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
‘‘কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষী নারী’’
Bangladesh Navy acknowledges and celebrates all women of Bangladesh Navy and woman across the whole world for their dedication, courage, sacrifice and contribution to humanity.
#internationalwomensday
#accelerateaction
#genderequality
#bangladeshnavy
#bangladeshThis media couldn't be displayed. See it on the original post. -
Bangladesh Navy
@BangladeshNavyX
Her eyes are stars, her spirit is the sky,
In the face of danger, woman dares to fly
On International Women's Day, the Bangladesh Navy proudly honors and celebrates the immense courage, strength and contributions of all the women officers, sailors, and wives of the Bangladesh Navy family.
Women in the Navy play vital roles in protecting the country's maritime boundaries and serving the nation with dedication, passion and bravery. Likewise, our wives contribute significantly behind the scenes, with their tireless efforts, love and sacrifices, making them the unsung heroes of our success.
Bangladesh Navy will always stand by and support women, paving the way for their further progress and success.
Our deepest respect and gratitude to all women.
#internationalwomensday
#bangladeshnavy
#bangladesh 🇧🇩⚓ -
Bangladesh Navy
@BangladeshNavyX
Sun sets at the end of the day
But a sailor's watch never ends
#lifeofsailor #lifeatsea
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
They don’t fear the storm; they are the storm.
Bangladesh Navy SWADS - Valour, Vigor, Victory
#specialforce #bnswads
#diver #commando
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Once you see the smoke, it’s game over.
#guardianofthesea
#gunfireatsea
#bangladeshnavy
#bangladesh ⚓🇧🇩 -
Bangladesh Navy
@BangladeshNavyX
Bangladesh Navy, invincible at sea ⚓🇧🇩
#bangladeshnavy #navy #military #defense #security #maritimepower #nationalpride #bangladeshdefense #bangladesh⚓🇧🇩











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































