Tea-sta ফেস্ট ২০২৬: পাহাড় জমজমাট!
শীতের পাহাড়ে উৎসবের জমজমাট আয়োজন। চলতি বছরের ৯–১৩ ডিসেম্বর দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে অনুষ্ঠিত হতে চলেছে Tea-স্টা ফেস্ট ২০২৬।
পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর ও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকছে গান, খেলা, অ্যাডভেঞ্চার, সৃজনশীলতা এবং নতুন নতুন উদ্যোগের সম্ভাবনা।
গান, রক ব্যান্ড, ফুটবল, ম্যারাথন, মাউন্টেন বাইকিং, হাইকিং থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ ও স্টার্টআপ—কী নেই সেখানে! বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসবে পাহাড়ের নতুন নতুন প্রতিভা।
যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা, পুলিশের সঙ্গে জনসংযোগ আরও দৃঢ় করা এবং নেশামুক্ত পাহাড় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
শুরু হয়ে গেছে কাউন্টডাউন। ৪ টি প্রাক-উৎসব অনুষ্ঠান আয়োজিত হচ্ছে মূল উৎসবের আগে। রইল তেমনই এক অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত ভিডিও।
📅 ৯–১৩ ডিসেম্বর, ২০২৬
📍 গোর্খা স্টেডিয়াম, লেবং ও চৌরাস্তা, দার্জিলিং
#teastafest2026 #westbengalpolice #nashamuktpahad #darjeeling #kalimpong
@police_darj @KalimpongPolice
West Bengal Police
The West Bengal Police (Bengali: পশ্চিমবঙ্গ পুলিশ) is the primary law enforcement agency for the Indian state of West Bengal, excluding the metropolitan area of Kolkata, which has its own separate police force. It is responsible for maintaining public order, preventing and investigating crimes, and ensuring the safety and security of citizens across the state. Established under the Police Act, 1861, the force operates under the administrative control of the Department of Home and Hill Affairs of Government of West Bengal. More on Wikipedia
-
West Bengal Police
@WBPolice
This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সাবাশ আকাশ!
ঘটনা গত সোমবারের। বাঁকুড়ার রানীগঞ্জের মেজিয়া থানা এলাকায় ধুমধাম করে পালিত হচ্ছিল ছটপুজো। উৎসবের আনন্দে শামিল হয়েছিলেন গির্জাপাড়া এলাকার বাসিন্দা প্রিন্স কুমার ও তাঁর পরিবারও। দামোদর নদের ঘাটে ৩ বছরের ছোট্ট মেয়ে প্রিন্সিকা কুমারীকে নিয়ে তিনি এসেছিলেন ছটপুজোর অনুষ্ঠানে।
চারপাশ যখন ভিড়ে ভিড়াক্কার, তখনই হঠাৎ ভয়ঙ্কর বিপত্তি। সবাই যখন পুজোর কাজে ব্যস্ত, তখন মুহূর্তের অসতর্কতায় সকলের চোখের আড়ালে আচমকাই জলে পড়ে যায় শিশু প্রিন্সিকা! চিৎকার শুনে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন কর্তব্যরত পুলিশ অফিসার, মেজিয়া থানার সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র।
এক মুহূর্তও নষ্ট না করে আকাশ ঝাঁপ দেন নদীতে। নিজের জীবনের পরোয়া না করে চলে যান জলের গভীরে। অক্ষত অবস্থায় উদ্ধার করে আনেন ছোট্ট প্রিন্সিকাকে।
আমাদের এই সহকর্মীর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
সাবাশ আকাশ!
@spbankura -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরল মালিকের হাতে
একটা ফোন হারিয়ে যাওয়া মানে তো শুধু একটা মূল্যবান যন্ত্র হারানো নয়, তার সঙ্গে হারিয়ে ফেলা জরুরি যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য এবং হাজারো ব্যক্তিগত স্মৃতি। হারানো ফোন ফিরে পাওয়ার অপেক্ষায় থাকেন প্রত্যেক মালিক।
সেই অপেক্ষার অবসান ঘটাতে নিরন্তর কাজ করে চলেছে রাজ্যের বিভিন্ন থানার পুলিশ, গোয়েন্দা দফতর ও সাইবার থানাগুলি। প্রতিটি ফোন উদ্ধার করা সম্ভব হয় না ঠিকই। তবে চেষ্টা থাকে আন্তরিক।
চেষ্টার সুফলও মেলে প্রায়শই। যেমন মিলেছে গত কয়েক সপ্তাহে। উদ্ধার হয়েছে বেশ কিছু হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন। বিভিন্ন জেলার পুলিশের উদ্যোগে সেগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের হাতে।
রইল ফোন ফিরিয়ে দেওয়ার সেই মুহূর্তগুলির কিছু কোলাজ। ফোন-মালিকদের স্বস্তির হাসি লক্ষ্য করুন। ওটুকুই আসল প্রাপ্তি আমাদের।
#wbpThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
রাস্তায় স্টান্টবাজি নয়!
করলে পস্তাতে হয় -
West Bengal Police
@WBPolice
দুর্গা সহায়!
কয়েকমাস আগেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বিশেষ উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় এবং কমিশনারেটে চালু হয়েছে 'দুর্গা বাহিনী'-র টহলদারি। বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীদের নিয়ে গড়া এই বাহিনী নারী-নিরাপত্তা এবং নারীর আত্মবিশ্বাস সুনিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর নজরদারি চালায়
রাস্তাঘাটে, জনমানবহীন বা জনবহুল স্থানে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে।
সঙ্গের ভিডিওয় রইল ডায়মন্ডহারবার পুলিশ জেলার দুর্গা বাহিনীর কাজকর্মের কয়েক ঝলক।
ইভটিজিং, স্টকিং, শ্লীলতাহানি কিংবা অনুরূপ কিছু নজরে এলেই দ্রুত পুলিশি সহায়তার জন্য ১১২ নম্বরে ফোন করুন।
দুর্গা সহায়।
@DiamondHrbrPDThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
মিরিকে মার্ডার: বন্ধুই যখন খুনি!
২০২১-এর মার্চ মাসের ২৯ তারিখ। দার্জিলিং জেলা পুলিশের মিরিক থানায় একটা মিসিং ডায়েরি থেকে ঘটনার শুরু। কে মিসিং? স্থানীয় যুবক ইন্দ্রপ্রকাশ। ইন্দ্রপ্রকাশ দেওয়ান। মিরিকের মুরমা এলাকার বাসিন্দা। যিনি পাঁচ দিন ধরে নিখোঁজ। ফলশ্রুতিতে প্রবল উদ্বিগ্ন পরিবারের তরফে পুলিশের শরণাপন্ন হওয়া।
অতঃপর পরিবারের সদস্যদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ মিরিক থানার সাব-ইন্সপেক্টর মলয় চক্রবর্তীর, এবং একটি নামের উঠে আসা — রাজেশ সুব্বা। ইন্দ্রপ্রকাশের কাছের বন্ধু। দু'জনেই একসঙ্গে মজুরির কাজ করতেন। ইন্দ্রপ্রকাশের নিয়মিত যাতায়াতও ছিল রাজেশের বাড়িতে।
রাজেশের সঙ্গে কথা বলা দরকার। যাওয়া হল বাড়িতে। প্রাথমিক কথোপকথন এবং ঘরের চারপাশে ঘুরে দেখতে দেখতেই পুলিশের চোখ আটকে যায় রান্নাঘরের দেওয়ালে। সেখানে লেগে রয়েছে কালচে দাগ। রক্ত জমাট বেঁধে যেমনটা হয়! এরপর গোটা বাড়িতে চিরুনিতল্লাশি, এবং নিখোঁজ ইন্দ্রপ্রকাশের দগ্ধ মৃতদেহ উদ্ধার বাড়ির শৌচাগারের সেফটি ট্যাঙ্কের নিচে মাটি খুঁড়ে।
গ্রেফতারি অনিবার্যই ছিল রাজেশ সুব্বার। যাকে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে এল খুনের নেপথ্যকথা।
ঠিক কী ঘটেছিল?
ইন্দ্রপ্রকাশ আর রাজেশের মধ্যে ছিল অভিন্নহৃদয় বন্ধুত্ব। যা এক ঘটনাবহুল সন্ধেয় নিমেষে বদলে গেছিল শত্রুতায়।
ইন্দ্রপ্রকাশ নিখোঁজ হওয়ার ঠিক পাঁচ দিন আগে রাজেশ তাকে নিজের বাড়িতে ডেকেছিল। বসেছিল মদের আসর, যেমনটা হত প্রায়শই। ঘন্টাখানেক পরে নেশা যখন বিপদসীমা অতিক্রম করেছে, তখন হঠাৎ সামান্য একটি বিষয় নিয়ে দু'জনের মধ্যে মতবিরোধ শুরু হয়। মতবিরোধ থেকে তর্কাতর্কি, তর্কাতর্কি থেকে হাতাহাতি। নেশার ঘোরে তখন দু'জনেই দিগ্বিদিক জ্ঞানশূন্য। আচমকাই রাজেশ একটি ধারালো অস্ত্র দিয়ে ইন্দ্রপ্রকাশের মাথায় সজোরে আঘাত করে। বন্ধুর মাথা থেকে অঝোরে রক্ত পড়তে দেখেও রাগ কমেনি রাজেশের। পরপর আরও কয়েকটি কোপ, এবং একসময় নিস্তেজ হয়ে ইন্দ্রপ্রকাশের মাটিতে লুটিয়ে পড়া।
ইন্দ্রপ্রকাশের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে কিছুক্ষণ পর সম্বিৎ ফেরে রাজেশের। এবার কী হবে? সবাই ঘটনাটা জেনে ফেলার আগেই সমস্ত প্রমাণ তো লুকিয়ে ফেলতে হবে।
কিন্তু কোথায়? আর, কীভাবে?
অনেক ভেবেচিন্তে শৌচাগারের নিচে থাকা সেপটিক ট্যাঙ্কের কথা মাথায় আসে রাজেশের। একটুও দেরি না করে ইন্দ্রপ্রকাশের নিথর দেহটি টানতে টানতে সেখানে নিয়ে গিয়ে ফেলে মাটি চাপা দিয়ে দেয় সে। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা আর হল কই? দেহ উদ্ধার করতে বেশি সময় লাগার কথা ছিল না পুলিশের। লাগেওনি।
তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর মলয় চক্রবর্তীর যথাযথ চার্জশীটে কোনও ফাঁক ছিল না। মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। অভিযুক্ত রাজেশ সুব্বাকে জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন আদালত।
পাপ বড় বিষম বস্তু। কাউকে ছাড়ে না।
@police_darj -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Beat Policing কার্যকর করতে রাজ্য পুলিশের সঙ্গে BPR&D-র MOU সাক্ষর এবং 'পুলিশ মিত্র' অ্যাপের শুভ সূচনা
গতকাল ছিল পশ্চিমবঙ্গ পুলিশের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বিশেষ উদ্যোগে Beat Policing বা অঞ্চল ভিত্তিক পুলিশি ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং Bureau of Police Research and Development(BPR&D)-এর মধ্যে এক বছরের একটি Memorandum of Understanding স্বাক্ষরিত হল।
Beat Policing ব্যবস্থা রাজ্য পুলিশে আমরা গত জুন মাস থেকেই চালু করে দিয়েছি। রাজ্যের প্রতিটি গ্রামের অন্তর্গত এলাকাকে আমরা বিভিন্ন অঞ্চলে বা Beat-এ ভাগ করে নিয়েছি। এবং প্রতিটি অঞ্চলের দায়িত্বে একজন SI বা ASI-কে নিযুক্ত করা হয়েছে, যাকে আমরা বলছি Anchal Officer. এই Anchal Officer-এর অধীনে আছে সাত-আট জন কনস্টেবল। Anchal Officer-এর এই টিম প্রতিটি অঞ্চলের বা Beat-এর প্রতিটি এলাকায় নিয়মিত টহলদারি চালায়, খবর সংগ্রহ করে, এবং এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ছোট-বড় নানান সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়। BPR&D-এর সঙ্গে যে MOU-টি স্বাক্ষরিত হল, তার মাধ্যমে আমরা আমাদের অঞ্চল বা বিট স্তরের পুলিশ ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করে তুলব। প্রতিটি অঞ্চলের প্রতিটি পাড়ায় পুলিশের সক্রিয় উপস্থিতি থাকবে বছরের ৩৬৫ দিন, যে কোনও সমস্যায় পুলিশি হস্তক্ষেপের reaction time অনেক কমে যাবে, এবং দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও Beat Policing ব্যবস্থা সাধারণ মানুষের ভরসার পাত্র হয়ে উঠবে।
এর পাশাপাশি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভ সূচনা করলেন একটি নতুন অ্যাপ-এর... Police Mitra.
মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া এই অ্যাপটি পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চালু হওয়া Beat Policing ব্যবস্থাকে একটা Digital Platform-এর আওতায় নিয়ে আসবে। রাজ্যজুড়ে প্রতিটি অঞ্চলের দায়িত্বে থাকা Anchal Officer-রা এই অ্যাপের মাধ্যমে নিজেদের অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য upload করতে পারবেন এবং নিজেদের কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে পারবেন। বিভিন্ন স্তরের সিনিয়র অফিসাররা এই অ্যাপের মাধ্যমে Anchal Officer-দের পারফরম্যান্সের পর্যালোচনা করতে পারবেন। এতে Beat Policing ব্যবস্থা আরও বেশি জনমুখী এবং কার্যকর হবে।
রইল অনুষ্ঠানের কয়েক ঝলক। -
West Bengal Police reposted
Bureau of Police Research & Development
@BPRDIndia
पुलिस अनुसंधान एवं विकास ब्यूरो एवं पश्चिम बंगाल पुलिस के बीच बीट स्तरीय पुलिसिंग के प्रभावी उपयोग हेतु एक वर्षीय कार्ययोजना के क्रियान्वयन के लिए समझौता ज्ञापन (MoU) पर हस्ताक्षर किए गए।
#bprd #westbengalpolice #beatpolicing #mou -
West Bengal Police reposted
Bureau of Police Research & Development
@BPRDIndia
इस अवसर पर मान मुख्यमंत्री पश्चिमबंगाल श्री सुवेन्दु अधिकारी, मुख्य सचिव श्री मनोज अग्रवाल, मान मुख्यमंत्री के सलाहकार डॉ. सुब्रत गुप्ता, गृह सचिव श्रीमती संघमित्रा घोष, DGP पश्चिम बंगाल श्री सिद्धनाथ गुप्ता व DG BPRD श्री आलोक मित्तल एवं DiG (NPM)डॉ. किरण कंग सिद्धू उपस्थित थे।
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ: প্রৌঢ়াকে খুন করে যাবজ্জীবন কারাবাসে আত্মীয়
মালদা জেলার কালিয়াচকের খড়িবোনা গ্রাম। সেখানেই পাশাপাশি বাস দুই আত্মীয়ের। এক টুকরো জমি নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকত প্রায়। রেষারেষির জেরে প্রতিদিনের ঝামেলা বাড়তে বাড়তে একদিন চরমে পৌঁছল।
সকাল তখন প্রায় আটটা। ২০২২ সালের ২৬ মে। রোজকার মতো সেদিনও আবুল হাসান ও তাঁর প্রতিবেশী আত্মীয় আমিরুল হকের মধ্যে জমি নিয়ে শুরু হয়েছে তর্কাতর্কি। দুই বাড়ি থেকে ভেসে আসছে একে অন্যের উদ্দেশ্যে করা কটূক্তি। উত্তেজনার পারদ একটা সময় এতটাই চড়ল যে, আমিরুল হক ছেলে রাসেল মিয়াকে সঙ্গে নিয়ে তেড়ে এলেন আবুল হাসানের দিকে। সটান ঢুকে পড়লেন তাঁদের বাড়িতে। এরপর আর দেখে কে!
শুরু হয় হাতাহাতি। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর রাসেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জয়েদা বিবিকে। জয়েদা হলেন আবুল হাসানের মা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে ৩ দিন পর হার মানেন অবশেষে। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু।
মৃতার ছেলে আবুল হাসানের অভিযোগের ভিত্তিতে শুরু হয় খুনের মামলা। দুই তদন্তকারী অফিসার, যথাক্রমে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল খাবির এবং সাব-ইন্সপেক্টর শ্যাম সুন্দর সাহার তত্ত্বাবধানে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত রাসেল মিয়াকে। মামলার যথাযথ তদন্ত শেষে জমা পড়ে চার্জশীট।
সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। রায়ে আদালত মূল অভিযুক্ত রাসেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
মৃতা বিচারটুকু অন্তত পেলেন। প্রাপ্তি বলতে এই।
@malda_police -
West Bengal Police
@WBPolice
ঝাড়গ্রামে গণধর্ষণ: যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
৭ নভেম্বর, ২০২৪। সবে সন্ধ্যা নেমেছে। ঘড়ির কাঁটায় তখন ছ'টা কী বড়জোর সাড়ে ছ'টা।
বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি পুকুরপাড়ে বন্ধুর সঙ্গে বসে গল্প করছিল বছর চোদ্দোর এক নাবালিকা।
ব্যাপারটা নজরে পড়ে লালমোহন মান্ডির। যিনি স্থানীয় বাসিন্দা, এবং পা থেকে মাথা পর্যন্ত বিকৃতমনস্ক। লালমোহনের সঙ্গী তখন আরও তিন অপ্রাপ্তবয়স্ক কিশোর। যাদের সঙ্গী করে পুকুরপাড়ে এসে দুই বন্ধুর উপর চড়াও হয় সে। মেয়েটির বন্ধু বাধা দিতে গেলে তাকে আটকে রেখে জোর করে নাবালিকাকে পাশের সোনাঝুড়ির জঙ্গলে টেনে নিয়ে যায় লালমোহন। এরপর? যা আশঙ্কা করছেন, তা-ই! মেয়েটির মুখ, হাত-পা বেঁধে চলে নারকীয় শারীরিক অত্যাচার। আইনি পরিভাষায়, গণধর্ষণ। ঘটনা, ঝাড়গ্রাম জেলার জামবনি থানার।
জামবনি থানায় মামলা দায়ের হওয়া মাত্রই অভিযুক্তদের গ্রেফতার করেন ওই থানার সাব-ইন্সপেক্টর অয়ন দাস। তদন্তের স্বার্থে যাবতীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে উপযুক্ত চার্জশীট পেশ করতে কোনও খামতি রাখেননি তিনি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে মামলার রায়। আদালত মূল অভিযুক্ত লালমোহন মান্ডিকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
বাকি তিন অভিযুক্ত? রেহাই মিলবে না তাদেরও। নাবালক হওয়ার কারণে জুভেনাইল জাস্টিস বোর্ডে মামলা বিচারাধীন। যথাযথ শাস্তি হবেই।
নারী-নির্যাতনের বিষয়ে ন্যূনতম আপোষ নয়। কঠোরতম ব্যবস্থা হবে, প্রতিশ্রুতি রইল।
@jhargram_police -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Gait Pattern (গেইট প্যাটার্ন) ধরিয়ে দিল দোষীকে: এটিএম লুঠ করতে এসে হাজতবাস দুষ্কৃতীর
Gait pattern analysis কী? সহজ বাংলায়, হাঁটার বা দৌড়নোর ভঙ্গির বৈজ্ঞানিক বিশ্লেষণ। আমার, আপনার, প্রত্যেকটি মানুষেরই হাঁটাচলার একটা ভঙ্গি থাকে, একটা ছন্দ থাকে। যাকে বলে 'Gait Pattern', ফরেনসিক পরিভাষায় 'Unique Locomotive Behaviour'। আপনি যখন হাঁটেন বা দৌড়ন, বা সাইকেল বা বাইক চালান, আপনার 'Stride Length' বা প্রতিটি পদক্ষেপের দৈর্ঘ্য, 'Cadence' বা প্রতি মিনিটে আপনি ক'পা ফেলছেন, 'feet space' অর্থাৎ হাঁটা, দৌড়নো বা সাইকেল চালানোর সময় কতটা দূরত্ব থাকছে দু'পায়ের মধ্যে, 'toe lift' বা প্রতিবার পা ফেলার সময় পায়ের পাতা কতটা উঠছে-নামছে কতটা গতিতে, সবই আপনার 'Gait Pattern'-এর অঙ্গ। আর সেই Gait pattern-ই এবার ধরিয়ে দিল পূর্ব মেদিনীপুরে এটিএম লুঠ করতে আসা এক দুষ্কৃতিকে।
বছর দু'য়েক আগের কথা। ২০২৪ সালের ১১ জুলাই মধ্যরাত থেকে ভোরের মধ্যে গ্যাস কাটার দিয়ে একটি এটিএম মেশিন কেটে তার মধ্যে থেকে ৪০ হাজার টাকা লুঠ করে নেয় এক দুষ্কৃতী। এটিএম মেশিনটি ছিল নিমতৌড়ি চৌরাস্তার কাছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের তমলুক থানা এলাকার।
পরদিন সকালে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তমলুক থানায় মামলা রুজু হয় এবং তদন্ত শুরু হয়।
মামলার তদন্তে নেমে প্রথম তদন্তকারী অফিসার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সুজিত দেব বর্মন এবং পরবর্তীতে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর স্বরূপ কুমার ঘোষের তত্ত্বাবধানে জোগাড় হয় স্থানীয় মানুষদের সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। সেইসব তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীদের হাতে উঠে আসে গুরুত্বপূর্ণ সূত্র।
কী পাওয়া গিয়েছিল সূত্র থেকে?
তদন্তে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির হাঁটার ধরনের সঙ্গে অভিযুক্তের হাঁটার ধরন মিলে গিয়েছিল হুবহু! শুরুতেই বলেছি, ফরেনসিক বিজ্ঞানের ভাষায় যাকে বলে 'Gait pattern'।
ব্যস, এরপর অভিযুক্ত উত্তম কুমার মাইতিকে শনাক্ত করে গ্রেফতার করতে বিশেষ সময় লাগেনি পুলিশের।
সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জমা পড়া চার্জশীটের নিরিখে বিচার চলার পর এই মামলার রায় বেরিয়েছে কিছুদিন আগেই। বিচারে মহামান্য আদালত দোষী উত্তম কুমার মাইতিকে ৫০,০০০ টাকা জরিমানাসহ ২ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জরিমানা অনাদায়ে আরও ৯ মাস কারাদণ্ডের নির্দেশও বরাদ্দ হয়েছে তার জন্য।
বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে দ্রুত এই অপরাধের নিষ্পত্তি ঘটানোর জন্য অভিনন্দন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে।
#wbp @MedinipurSp -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
আজ শ্রীশ্রী কালীপুজোর পুণ্যতিথিতে উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পুজো মণ্ডপে উপস্থিত থেকে মা কালীর আরাধনার শুভ সূচনায় অংশগ্রহণ করলাম। মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রণাম জানালাম এবং পুজো উদ্যোক্তা ও সহ-নাগরিকদের সঙ্গে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা বিনিময় করে নন্দীগ্রাম থানার ভূমি পূজনে অংশগ্রহণ করলাম।
🌺 হিঙ্গলগঞ্জ থানা | উত্তর ২৪ পরগনা
🌺 নন্দীগ্রাম থানা | পূর্ব মেদিনীপুর
🌺 টাউন ক্লাব | নন্দীগ্রাম
🌺 সানরাইজ ক্লাব | নন্দীগ্রাম
🌺 আশাদতলা জনসেবা সংঘ | নন্দীগ্রাম
মা কালীর চরণে আমার প্রার্থনা, মা যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীতে শুভশক্তির প্রতিষ্ঠা করেন। মায়ের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠুক।
সকলকে জানাই শ্রীশ্রী কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।m
জয় মা কালী 🌺🙏This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Our Government maintains a Zero-Tolerance Policy against illicit narcotics. During a statewide Special Drive conducted from October 31 to November 7, 2026, our law enforcement forces achieved decisive results:
* 378 arrests made across 212 NDPS cases.
* Seized illicit narcotics valued at ~₹64 Crore (along with ₹17 Lakhs in cash) and disposed of seized drugs worth ~₹101 Crore.
* Destroyed illicit ganja cultivation across 300 Bighas (~10,000 kg), attached ₹1 Crore in property, and launched 68 financial probes against 110 accused.
* Conducted 215 citizen awareness campaigns.
I commend our Police personnel for their relentless commitment to keeping West Bengal safe and drug-free in line with the #nashamuktbharat Abhiyan.
@HMOIndia @WBPolice @KolkataPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরল মালিকের হাতে
একটা ফোন হারিয়ে যাওয়া মানে তো শুধু একটা মূল্যবান যন্ত্র হারানো নয়, তার সঙ্গে হারিয়ে ফেলা জরুরি যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য এবং হাজারো ব্যক্তিগত স্মৃতি। হারানো ফোন ফিরে পাওয়ার অপেক্ষায় থাকেন প্রত্যেক মালিক।
সেই অপেক্ষার অবসান ঘটাতে নিরন্তর কাজ করে চলেছে রাজ্যের বিভিন্ন থানার পুলিশ, গোয়েন্দা দফতর ও সাইবার থানাগুলি। প্রতিটি ফোন উদ্ধার করা সম্ভব হয় না ঠিকই। তবে চেষ্টা থাকে আন্তরিক।
চেষ্টার সুফলও মেলে প্রায়শই। যেমন মিলেছে গত কয়েক সপ্তাহে। উদ্ধার হয়েছে বেশ কিছু হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন। বিভিন্ন জেলার পুলিশের উদ্যোগে সেগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের হাতে।
রইল ফোন ফিরিয়ে দেওয়ার সেই মুহূর্তগুলির কিছু কোলাজ। ফোন-মালিকদের স্বস্তির হাসি লক্ষ্য করুন। ওটুকুই আসল প্রাপ্তি আমাদের।
#wbpThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
পুরশুড়া থানার নতুন ভবন
গতকাল হুগলি গ্রামীণ জেলার পুরশুড়া থানার নতুন ভবনের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। রইল অনুষ্ঠানের কয়েক ঝলক।
#wbp @HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
STF-এর দুর্দান্ত সাফল্য: বিশেষ অভিযানে উদ্ধার প্রচুর অস্ত্র ও বিস্ফোরক
ঘটনা গতকাল ভোররাতের। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের( STF) বিশেষ অভিযান চলল বীরভূমের মুরারই থানার অন্তর্গত বড়ুয়া গোপালপুর গ্রামে দুষ্কৃতীদের একটি গোপন ডেরায়। উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। কী নেই তালিকায়? ১,১৫০টি জিলেটিন স্টিক, ৯৮৯টি ডিটোনেটর এবং ১২,০০০ মিটার ডিটোনেটিং কর্ড! ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতি, যারা মজুত করেছিল এই বিস্ফোরক-ভাণ্ডার। নাম, মহম্মদ রেজা শেখ এবং মুকেশ সিং।
কেন মজুত করা হয়েছিল এত বিস্ফোরক? কোথা থেকে জোগাড় হয়েছিল? নাশকতার পরিকল্পনা ছিল কিছু?
প্রশ্ন একাধিক। উত্তর খুঁজতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। চলছে ধৃতদের জিজ্ঞাসাবাদ। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির সম্ভাব্য ব্যবহার-সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখছে স্পেশ্যাল টাস্ক ফোর্সের অ্যান্টি- টেররিস্ট স্কোয়াড (ATS)।
শুধু বিস্ফোরক নয়, বেআইনি অস্ত্র উদ্ধারেও রাজ্য জুড়ে লাগাতার চলছে STF-এর অভিযান। গত ৩ ও ৫ নভেম্বর দুটি আলাদা অভিযানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে মোট ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ৬৫ রাউন্ড কার্তুজ। ঘটনায় ধৃত অভিযুক্ত শেখ শাহজাহান অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত। এই মামলার সূত্রেই গ্রেফতার হয়েছে খাইরুল আলম ও মহম্মদ সামশের নামের দুই দুষ্কৃতি। যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ৫৭ রাউন্ড কার্তুজ।
লেখা বাহুল্য, বেআইনি অস্ত্র এবং বিস্ফোরকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
#specialtaskforce #wbp -
West Bengal Police
@WBPolice
পাঁচ বছরের বাচ্চাকে যৌন নির্যাতন: ২০ বছরের কারাদণ্ড আত্মীয়ের
২৫ অক্টোবর, ২০২১। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি থানার মিঠানি এলাকার ঘটনা।
ঘটনার দিন বাড়ির সবাই যখন কাজে ব্যস্ত, তখন দুঃসম্পর্কের কাকা কার্তিক বাউরি তার বছর পাঁচেকের ছোট্ট ভাইঝিকে চকলেট খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে যায়। তবে, বিকৃত মানসিকতার কার্তিকের উদ্দেশ্য ছিল অন্য। সুযোগ বুঝে রাস্তার পাশের ঝোপে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করে সে। তারপর বাচ্চাটিকে বাড়িতে রেখেও আসে। ফলস্বরূপ বাচ্চাটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, আসল ঘটনা সবার সামনে আসে।
নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে কুলটি থানায় একটি মামলা দায়ের হয়। মামলার তদন্তভার বর্তায় ওই থানার সাব-ইন্সপেক্টর সুশান্ত ঘোষের উপর। তিনি অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর আদালতে চার্জশীট জমা করেন।
সম্প্রতি মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত কার্তিক বাউরিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০,০০০/- টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
@Cpadpc -
West Bengal Police
@WBPolice
মিশন ‘মাদক’
২৩ নভেম্বর, ২০২৪। গোপন সূত্রে খবর মেলে, মালদার বৈষ্ণবনগর থানার আশ্রমপাড়ায় সকাল ১১টা নাগাদ ঝাড়খণ্ড থেকে একটি স্করপিও গাড়ি আসার কথা। সূত্রের খবরের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে আগে থেকেই প্রস্তুত ছিল ওই থানার পুলিশ। কিছুক্ষণ অপেক্ষার পর নির্ধারিত সময়েই এসে পৌঁছয় গাড়িটি।
তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৭৫৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় তিন অভিযুক্ত জাদু মণ্ডল, মোঃ আলাউদ্দিন শেখ এবং মোঃ শাহবাজ আনসারিকে। ব্রাউন সুগার বহন করার কোনও বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্তেরা।
এই ঘটনার ভিত্তিতে বৈষ্ণবনগর থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়। মামলার তদন্তভার পান ওই থানার অফিসার সাব-ইনস্পেক্টর তুপগে লেপচা, যিনি যথাযথ তদন্তের পর নির্ধারিত সময়ে মামলার চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মামলার রায় ঘোষণা করেছেন মহামান্য আদালত। তিন অভিযুক্তকেই ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা করে জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
@malda_police -
West Bengal Police
@WBPolice
মাদকবিরোধী অভিযানে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স আবার সফল
মালদা জেলার কালিয়াচক, সেখানেই মধুঘাট নামক এক জায়গায় অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের একটা টিম। গোপনে মাদক পাচারের খবর পায় পুলিশ। সামনে থেকে ধেয়ে আসা সন্দেহজনক গাড়িটিকে আটকায় ফোর্স।
তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২.৬৮৮ কেজি মরফিন। এই ঘটনায় ধৃত চার অভিযুক্ত হাসিবুর শেখ, মোঃ মাসুদ রহমান, মোঃ নবিউল হক এবং সাহিবার আলির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে নির্দিষ্ট ধারায়।
নেশামুক্ত ভারত গড়ার সংকল্পে পশ্চিমবঙ্গ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
In a major breakthrough in our ongoing crackdown against narcotics syndicates, a vigilant team from the Special Task Force (STF), @WBPolice intercepted a vehicle on NH-12 near Madhughat, Kaliachak, Malda district, recovering approximately 2.688 kg of contraband Morphine and arresting four key operatives of an inter-state drug network. A specific case has been initiated to thoroughly dismantle the entire racket from its roots.
I appreciate the Officers and Personnel of West Bengal Police and the STF for their swift, coordinated action and unwavering dedication to duty.
Let me remind the drug smugglers, racketeers and syndicate operators, they will be dealt with iron fist, as our Government maintains an uncompromising Zero Tolerance Policy against drug peddling to safeguard the future of our Youth and strengthen our collective resolve under the #nashamuktbharatabhiyan.This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
-
West Bengal Police reposted
Ekta Diwas Bharat
@EktaDiwasBharat
"दशकों तक हिंसा और खून-खराबे से पीड़ित रहे जिले अब विकास की मुख्यधारा का हिस्सा बन रहे हैं!"
पीएम मोदी ने बताया कि नक्सलवाद से मुक्त हुए इन इलाकों में अब तेजी से सड़कों का विस्तार हो रहा है, मोबाइल नेटवर्क पहुंच रहा है और शिक्षा-स्वास्थ्य की सुविधाएं बढ़ रही हैं।
#ektadiwas -
West Bengal Police reposted
Ekta Diwas Bharat
@EktaDiwasBharat
डीएसपी अमृता पंकरा के नेतृत्व में छत्तीसगढ़ पुलिस की डीआरजी महिला बस्तर फाइटर्स की टुकड़ी बस्तर में नक्सल विरोधी अभियानों और सामुदायिक संपर्क में अहम भूमिका निभा रही है।
'जय माता दी' के उद्घोष के साथ यह टुकड़ी एकता नगर के परेड ग्राउंड में आयोजित #ektadiwas समारोह में शामिल हुई। -
West Bengal Police reposted
Ekta Diwas Bharat
@EktaDiwasBharat
असिस्टेंट कमांडेंट प्रतिष्ठा राय के नेतृत्व में @crpfindia की टुकड़ी ने आंतरिक सुरक्षा में बल की भूमिका को प्रदर्शित किया।
सीआरपीएफ ने 1,387 नक्सलियों को मार गिराया, 29,233 को गिरफ्तार किया, 15,766 ने आत्मसमर्पण किया। इस दौरान बल के 781 जवानों ने सर्वोच्च बलिदान दिया।
#ektadiwasThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police reposted
Ekta Diwas Bharat
@EktaDiwasBharat
डीएसपी ओम प्रकाश सिंह के नेतृत्व में छत्तीसगढ़ एसटीएफ के 2,000 जवानों ने ऑपरेशन ब्लैक फॉरेस्ट सहित नक्सल विरोधी अभियानों में अहम भूमिका निभाई। इन अभियानों में 597 नक्सली मारे गए, 870 ने आत्मसमर्पण किया। 47 जवानों ने सर्वोच्च बलिदान दिया, 175 घायल हुए।
#ektadiwas
@DDNewsHindiThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
On the auspicious occasion of National Unity Day (Rashtriya Ekta Diwas), I bow down in deep reverence to pay my humble tributes to the Iron Man of India, Bharat Ratna Sardar Vallabhbhai Patel Ji, on his 151st Birth Anniversary.
India’s first Deputy Prime Minister and Home Minister, Sardar Patel was an epitome of courage, statesmanship and unwavering patriotism. His iron will, visionary leadership and monumental efforts unified over 560 princely states, laying the foundation of a sovereign, united and strong Republic.
As we commemorate this day, let us dedicate ourselves to the sacred ideal of ‘Ek Bharat, Shreshtha Bharat’ and reaffirm our commitment to preserving the unity, integrity and sovereignty of our great nation.
Warm wishes to everyone on National Unity Day 🇮🇳 -
West Bengal Police reposted
Ekta Diwas Bharat
@EktaDiwasBharat
Tomorrow, 31 October — India celebrates Rashtriya Ekta Diwas, the 151st birth anniversary of #sardarpatel, the Iron Man who unified 560+ princely states into one nation.
Watch the grand National Unity Parade live from Ekta Nagar, Gujarat.
National Unity Day 🇮🇳
#ektadiwas -
West Bengal Police
@WBPolice
নৃশংস হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের
রাত তখন প্রায় ১১টা। মজারুল শেখ এবং তাঁর স্ত্রী নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে ঘরে ঢুকে পড়ে ভাইপো ইউনুস শেখ। জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ঘুমন্ত কাকার গলায় এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ চালাতে থাকে সে। পাশে শুয়ে থাকা স্ত্রী চোখ খুলতেই দেখতে পান স্বামীর রক্তাক্ত দেহ। তিনি ভয়ে চিৎকার করে উঠতেই আশপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু ততক্ষণে ঘর ছেড়ে চম্পট দিয়েছে ইউনুস। আহত মজারুল শেখকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
২০২৩ সালের ১১ অক্টোবর রাতের সেই নৃশংস ঘটনায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত মজারুল শেখের মেয়ে সালমা খাতুন। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর ভবতারণ পাল তদন্তে নেমে অভিযুক্ত ইউনুস শেখকে গ্রেফতার করেন। পরবর্তীতে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর বলরাম মণ্ডল অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে মামলার চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত ইউনুস শেখকে দোষী সাব্যস্ত করে ২০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ: অভিযুক্তের ২০ বছরের সশ্রম কারাদণ্ড
১১ নভেম্বর, ২০২৩। মালদা জেলার গাজোল থানার অন্তর্গত বলরামপুর গ্রামের ঘটনা।
অভিযুক্ত মুকুল কীর্তনীয়ার স্ত্রী ও মেয়ে তখন বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়েছে। বাড়ি তখন একেবারেই ফাঁকা। সেই সময় বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ওই গ্রামেরই বাসিন্দা এক নাবালিকা। ফাঁকা বাড়িতে বসে রাস্তার দিকে তাকিয়ে থাকা অভিযুক্তের কুনজর গিয়ে পড়ে পথচলতি ওই মেয়েটির উপর। সুযোগ বুঝে তার উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই তাকে জোর করে ধর্ষণ করে সে।
নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গাজোল থানার পুলিশ। সাব-ইনস্পেক্টর ঋত্বিক সরকারের নেতৃত্বে চলে নিরবচ্ছিন্ন তদন্ত। শীঘ্রই গ্রেফতার হয় অভিযুক্ত। জমা পড়ে চার্জশীট।
সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করেছেন মহামান্য আদালত। বিচারে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি জরিমানাস্বরূপ ২ লক্ষ টাকা ধার্য করেছেন আদালত।
@malda_police -
West Bengal Police
@WBPolice
Mission ‘মাদক’
সময়টা ছিল ৪ সেপ্টেম্বর, ২০২৩। খবর ছিল — দুটো চারচাকা গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে। দিনদুয়েক আগে গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে জাল পাতে আসানসোল (উত্তর) থানার পুলিশ। গাড়ি দু'টোকে আটকাতে হবে।
তখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। এখনই গাড়ি দুটোর আসার কথা। পুলিশের টিম তখন নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে। গাড়ি এলও, আটকানোও হল। শুরু হল চিরুনি তল্লাশি। অবশেষে ধৃতদের কাছ থেকে উদ্ধার হল ১৯৩ কেজিরও বেশি গাঁজা।
কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারল না গাড়িতে থাকা তিন অভিযুক্ত রুবি পাত্র ওরফে সুস্মিতা প্রধান, বুলু মহন্ত এবং কৃত্তিবাস পাত্র। সুতরাং, তাদের তৎক্ষনাৎ গ্রেফতার করল পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হল আসানসোল (উত্তর) থানায়। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর শ্যামল চ্যাটার্জী যথাসময়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে মামলার চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত রুবি পাত্রকে ১০ বছরের কারাদণ্ডসহ তার জন্য ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন। বাকি দু'জনের জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণসহ ১২ বছরের দীর্ঘ কারাদণ্ড।
@Cpadpc -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
শহীদ স্মৃতি দিবস অনুষ্ঠান লাইভ, আগামীকাল সকালে
প্রতি বছর, ২১ অক্টোবর সারা দেশ জুড়ে পালিত হয় পুলিশ শহীদ স্মৃতি দিবস। ১৯৫৯ সালে এই দিনে চিনা সৈন্যবাহিনীর আক্রমণে শহিদ হয়েছিলেন ১০ জন ভারতীয় পুলিশকর্মী। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৬০ সালে সরকারিভাবে এই স্মরণ দিবস পালিত হয়। ২০১২ সাল থেকে জাতীয় স্তরে শুরু হয় এই দিনটির উদযাপন।
১৯৫৯ সালের ২১ অক্টোবর উত্তর-পূর্ব লাদাখের উষ্ণ প্রস্রবণ অঞ্চলে হারিয়ে যাওয়া একটি তল্লাশি-দলের খোঁজে অভিযান চালাচ্ছিল শ্রী করম সিং-এর নেতৃত্বে এক পুলিশবাহিনী। তখনই চিনা সৈন্যদল তাঁদের আক্রমণ করে। ১০ জন পুলিশকর্মী শহিদ হন, ৭ জনকে বন্দি করে নিয়ে যায় চিনা সৈন্যরা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। ৩ সপ্তাহ পরে চিন ওই ১০ জন শহিদ পুলিশকর্মীর মরদেহ ফিরিয়ে দেয়।
পরের বছর, ১৯৬০ সালের জানুয়ারিতে, ২১ অক্টোবর তারিখটিকে পুলিশ শহীদ স্মৃতি দিবস বলে ঘোষণা করা হয়। লাদাখে শহিদ হওয়া পুলিশকর্মী এবং কর্তব্যরত অবস্থায় নিহত সকল পুলিশকর্মীকে শ্রদ্ধা জানাতে উৎসর্গ করা হয় এই দিনটি। সিদ্ধান্ত নেওয়া হয়, লাদাখে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
২০১২ সাল থেকে এই দিনটি সারা দেশ জুড়ে পুলিশ শহীদ স্মৃতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সারা ভারতের পুলিশ ইউনিটগুলি এ দিন জাতি এবং সমাজের নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে জীবন উৎসর্গ করা সমস্ত শহিদ পুলিশকর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
কাল, ২১ অক্টোবর সকালে ভবানী ভবন সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে শহীদ স্মরণ অনুষ্ঠান আয়োজিত হবে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে। অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে কাল সকাল ৭ টা ৪৭ মিনিট থেকে। অনুরোধ, সম্ভব হলে সঙ্গে থাকবেন। -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
শুভ মহাষ্টমী
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
শুভ মহাষষ্ঠী
-
West Bengal Police
@WBPolice
কিশোরীকে ধর্ষণ— ৮ বছরের কারাবাস অভিযুক্তের
ঘটনা বছর খানেক আগের। সকালবেলা বাড়িতে একাই ছিল কিশোরী। মা গিয়েছিলেন কাজে। আর সেই সুযোগেই প্রতিবেশী বিনোদ খড়িয়া ঢুকে পড়ে বাড়িতে। জোরপূর্বক ধর্ষণ করে মেয়েটিকে। এরপর চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে কাউকে কিছু জানাতে বারণ করে দেয় সে। কিন্তু সন্ধ্যেবেলা মা কাজের থেকে ফিরলে কাঁদতে কাঁদতে তাঁকে সবটা জানায় কিশোরী। আলিপুর পুলিশ জেলার শামুকতলা থানার ঘটনা।
মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে ওই থানার অফিসার তৎকালীন সাব-ইনস্পেক্টর বর্তমানে ইনস্পেক্টর দীপঙ্কর সাহা আসামিকে গ্রেফতার করেন। এরপর পূর্ণাঙ্গ তদন্ত করে চার্জশীট জমা করেন।
মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। মহামান্য আদালত আসামিকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড সহ ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
@SPAlipurduar -
West Bengal Police
@WBPolice
জমি বিবাদের জেরে খুন: অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড
জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল গাইঘাটা থানা এলাকার ঝিকরা গ্রামের বাসিন্দা ভরত সরকার এবং তাঁর প্রতিবেশী উত্তম ঢালির মধ্যে। কিন্তু দীর্ঘদিনের সেই বিবাদ একদিন চরম পরিণতি নেয়।
২৩ মে, ২০২৪। সকাল ৯ টা নাগাদ ভরত বাবুর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় উত্তম ঢালির, এক কথা, দু'কথা হতে হতে পরিস্থিতি চরম আকার ধারণ করে। একসময় গিয়ে হঠাৎ উত্তম ঢালি লোহার শাবল নিয়ে বৃদ্ধ ভরত বাবুর দিকে ছুটে আসে এবং বারবার মাথায়, ঘাড়ে কোপ বসাতে থাকে। ভরত বাবুকে আশেপাশের লোকজন বাঁচাতে আসলে তাদেরকেও জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উত্তম। ভরত বাবুকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
গাইঘাটা থানায় লিখিত অভিযোগ জানান মৃত ভরত সরকারের মেয়ে। সাব-ইন্সপেক্টর মহিরুদ্দিন হালসানার তত্ত্বাবধানে দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে কয়েক মাসের মধ্যেই আদালতে চার্জশীট জমা পড়ে।
মামলার রায় বেরিয়েছে সদ্য। মহামান্য আদালত অভিযুক্ত উত্তম ঢালিকে দোষী সাব্যস্ত করে ২৫,০০০ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@SP_Bongaon_PD -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Today at the Netaji Indoor Stadium, our Government officially handed over appointment letters to nearly 11,000 newly recruited Police personnel. Overcoming years of legal hurdles, administrative backlogs and recruitment delays created by the previous administration, we have fulfilled our commitment with speed, transparency, and merit.
This milestone is just the beginning of our pledge to deliver 1 lakh government jobs to deserving candidates within the very first year of our Government.
Building a Safer, Stronger West Bengal is our commitment:
West Bengal is moving rapidly toward transforming its law-enforcement capabilities. We will not only strive to surpass the national average of 155 Police personnel per 1 lakh citizens, but we have set a firm goal to exceed the benchmark set by Uttar Pradesh within the next two years.
We are equipping our personnel with cutting-edge gear to ensure transparency, safety and accountability in everyday Policing.
From removing institutional hurdles to transparent physical and written assessments, every appointment today was earned strictly on merit.
The Police Recruitment Board (PRB) will publish notifications for another 9,000 police vacancies next month, alongside Kolkata Police recruitments.
To every newly inducted Police personnel, wear your uniform with utmost pride and integrity. Your duty is to safeguard the common citizen, uphold the rule of law without fear or favor, and place the nation and state first.
Heartiest Congratulations to all the new recruits and their families.
@PMOIndia @HMOIndia
@WBPolice @KolkataPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Today, we officially flagged off an extensive fleet of dedicated Emergency Response Vehicles to strengthen the Emergency Response Support System (ERSS) across the state.
With the rollout of the unified Emergency Helpline Number 112, Citizens can now access immediate 24x7 assistance for Police help, Fire emergencies, Medical crises and accident support under one single platform.
Key highlights of this initiative:-
# A dedicated fleet of 900 ERSS vehicles comprising 450 four-wheelers and 450 motorcycles is being deployed across 450 Police Stations across the State as of now, with the number set to increase later substantially.
All vehicles are equipped with GPS tracking, mobile communication devices, and tablets connected directly to the Public Safety Answering Point (PSAP) and Computer-Aided Dispatch (CAD) control rooms to reach the spot without delay.
Patrol units and motorcycles have been allocated across multiple Police Commissionerates and districts.
# Citizens in distress can connect instantly by dialing 112, sending an SMS, or triggering an SOS alert through the '112 India' app.
We remain committed to create a safer, more responsive and Citizen-friendly Policing system for everyone across West Bengal.
@KolkataPolice @WBPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
In a decisive blow against illegal narcotics trafficking, Samsherganj Police under Jangipur Police District have successfully intercepted and seized 1.014 kg of heroin and arrested one individual.
The prompt operation was executed strictly in accordance with legal procedures beside NH-12 in the presence of the local Block Development Officer, leading to the arrest of one Arman Sk, resident of Mahabbatpur village, Kaliachak, Malda district.
I commend our Police personnel of Murshidabad district for their swift intelligence-led action and dedication to keeping our streets safe.
The Government of West Bengal maintains an absolute zero-tolerance policy against the peddling of drugs and narcotics. Our Administration and Law Enforcement Agencies are continuously working vigilantly to eliminate the menace of substance abuse and contribute firmly toward the vision of a Nasha Mukt Bharat.
We will not allow the futures of our Youth to be compromised by illicit trade. Strict legal action will continue against anyone attempting to spread narcotics in our State.
#zerotolerance
#nashamuktbharat -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণের দায়ে আত্মীয়ের আমৃত্যু কারাদণ্ড
৩১ আগস্ট, ২০২৫। গোপালনগর থানার ঘটনা। ঘটনার দিন দুপুরে বাড়ির সবাই পাশের পুকুরে স্নান করতে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিল ১৪ বছরের নাবালিকা। এই সুযোগে বাড়িতে ঢুকে খুড়তুতো জ্যাঠা কমলেশ বালা ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং হুমকি দেয়, কাউকে কিছু জানালে প্রাণে মেরে দেবে। নির্যাতনের ফলে নাবালিকাটি মানসিক ও শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে আসল ঘটনাটি সবার সামনে আসে।
নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্তভার বর্তায় ওই থানার সাব-ইন্সপেক্টর বিল্টু মিত্রের উপর। তিনি অভিযুক্তকে কয়েক দিনের মধ্যেই ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেন এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নিখুঁত চার্জশীট জমা করেন।
অভিযুক্ত কমলেশ বালা পূর্বেও ধর্ষণের অপরাধে ১৬-১৭ বছর হাজতবাস করেছে, কিন্তু এরপরেও তার কোনও চরিত্রগত পরিবর্তন হয়নি। মামলার সমস্ত দিক বিবেচনা করে মহামান্য আদালত অভিযুক্ত কমলেশ বালাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতার জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।
@SP_Bongaon_PD -
West Bengal Police
@WBPolice
৭ বছরের বাচ্চাকে ধর্ষণ ও খুন: মূল অভিযুক্তের ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড সহযোগীদের
১৫ অক্টোবর, ২০২৪। আলিপুরদুয়ার পুলিশ জেলার জয়গাঁও থানার গুয়াবাড়ি এলাকার ঘটনা। সন্ধ্যায় চাউমিন খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছরের একটি বাচ্চা মেয়েকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ডালডাবাড়ি মাঠে নিয়ে যায় প্রতিবেশী বাবলু মিয়া। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল মজিবুল ইসলাম, মনির হোসেন ও জাইদুল ইসলাম। চার অভিযুক্ত মিলে মেয়েটির উপর নারকীয় গণধর্ষণ চালায়। এরপর প্রমাণ লোপাটের তাগিদে তাকে গলা টিপে খুন করে ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।
পরদিন অর্থাৎ ১৬ অক্টোবর নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে জয়গাঁও থানায় মামলা রুজু হয়। তদন্তভার গ্রহণ করেন সাব-ইন্সপেক্টর সুবিমল বর্মন। তিনি দ্রুত তদন্তে নেমে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত শেষে আদালতে চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত মূল অভিযুক্ত বাবলু মিয়াকে ফাঁসির সাজা এবং মজিবুল ইসলাম, মনির হোসেন ও জাইদুল ইসলামকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নাবালিকার পরিবারের জন্য ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
@SPAlipurduar -
West Bengal Police
@WBPolice
নৃশংস হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের
গভীর রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রতিমা দাসের বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী মাধাই দাস। এরপর পুরনো ক্ষোভের জেরে ঘুমন্ত প্রতিমা দেবীর উপর এলোপাথাড়ি কাটারির কোপ চালায় সে। পাশেই ঘুমিয়ে থাকা প্রতিমা দেবীর ছেলে সঞ্জিত দাসকেও রেহাই দেয়নি অভিযুক্ত। তার মাথাতেও পরপর কোপ পড়তে থাকে। মা ও ছেলের আর্তনাদে আশপাশের লোকজন ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাধাই। আহত দু’জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রতিমা দেবীকে মৃত বলে ঘোষণা করেন এবং দ্রুত সঞ্জিত দাসের চিকিৎসা শুরু করা হয়।
সেই ভয়ানক ঘটনায় নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী দুর্গম দাস। মামলার তদন্তভার গ্রহণ করেন সাব-ইন্সপেক্টর নির্মল চক্রবর্তী (বর্তমানে, অবসরপ্রাপ্ত)। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত শুরু করে অভিযুক্ত মাধাই দাসকে গ্রেফতার করেন। পরবর্তীতে তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতে চার্জশীট দাখিল করা হয়।
সম্প্রতি মহামান্য আদালত অভিযুক্ত মাধাই দাসকে দোষী সাব্যস্ত করে ১০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
ফেনসিডিল পাচার কাণ্ডে অভিযুক্তের ১০ বছরের সাজা
১ নভেম্বর, ২০২৩। পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চলাকালীন মানকর ব্রিজের কাছে একটি মিনি ট্রাক আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল। কাঁকসা থেকে গাড়িটি করিমপুর হয়ে বাংলাদেশ সীমান্তের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ির চালক বাপ্পা মণ্ডলকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর বুদবুদ থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। প্রথমে মামলার তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর নির্মল হাঁসদা (অবসরপ্রাপ্ত) এবং পরবর্তীতে সাব-ইন্সপেক্টর হেমন্ত দত্ত। দ্রুত তদন্তে নেমে তদন্তকারীরা এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখেন। তদন্ত শেষে জমা পড়ে চার্জশিট।
সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত বাপ্পা মণ্ডলকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
@Cpadpc -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের।
উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড প্রতিবেশীর
২০২২ সালের ৪ মার্চ। সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফিরে বাবা-মায়ের জন্য বাড়ির সামনে অপেক্ষা করছিল ৯ বছরের মেয়েটি। বাবা-মা তখন বাজারে গিয়েছিলেন। অনেকটা সময় একা দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে প্রতিবেশী শেখ সাকির তাকে বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে সাইকেলে তুলে নেয়। মেয়েটিও প্রতিবেশী কাকার কথায় বিশ্বাস করে সাইকেলে ওঠে। এরপর তাকে নির্জন রাস্তার পাশে একটি পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে পালিয়ে যায়। বাচ্চাটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। বাড়ি ফেরার পর সবটা জানতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর সুন্দরবন পুলিশ জেলার সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। তদন্তের দায় ভার গ্রহণ করেন সাগর থানার সাব-ইন্সপেক্টর অভিজিৎ ব্যানার্জি। তিনি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং আদালতে চার্জশীট জমা দেন।
সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করে মহামান্য আদালত। নাবালিকার উপর এই ঘৃণ্য অপরাধের জন্য অভিযুক্ত শেখ সাকিরকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
@PoliceSundarban -
West Bengal Police
@WBPolice
বয়সের ভারে ক্লান্ত বাবা-মা। অথচ জীবনের শেষ সময়ে নিজের সন্তানদের কাছ থেকেই পেলেন অমানবিকতার উপহার। সমস্ত টাকা-পয়সা, জমি- বাড়ি আত্মসাৎ করে বাড়ি থেকে বের করে দেয় ছেলেরা। অসুস্থ বাবা-মায়ের ঠাঁই হয় বাসস্ট্যান্ডে, মাথার উপর ছাদ বলতে ছিল একটি ত্রিপল।
কৃষ্ণনগর জেলা পুলিশের সহায়তায় অবশেষে সেই অসহায় বাবা-মা ফিরে পেলেন তাঁদের বাড়ি। ফিরে পেলেন মাথা গোঁজার নিরাপদ আশ্রয়।
সন্তানের কাছে বাবা-মা শুধু দায়িত্ব নন—তাঁদের জন্যই আমাদের অস্তিত্ব। তাই জীবনের শেষ প্রান্তে গিয়ে তাঁদের যেন অসহায় হয়ে রাস্তায় দিন কাটাতে না হয়!
@KrishnanagarPDThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Our Government remains steadfast and uncompromising in our commitment to build a Drug-free West Bengal.
To protect our Youth from the devastating menace of substance abuse and to dismantle illegal trafficking networks, our Police and Administration have been taking decisive & continuous action across the State.
Recently, through the vigilant efforts of the Police Administration in Dakshin Dinajpur district, nearly 2 lakh bottles of illegally procured and smuggled codeine-based cough syrup were seized and successfully destroyed.
Following this proactive enforcement, the concerned pharmaceutical manufacturer, Laborate Pharmaceuticals India Ltd, has submitted a formal representation pledging cooperation in curbing the drug menace. To support our mission of securing a drug-free public health system and preventing the misuse of pharmaceutical formulations, the company has formally undertaken that its product, Eskuf Cough Syrup, will no longer be sold directly or through its local sales depot to any dealer within the State of West Bengal. Furthermore, the company has recalled all existing inventory of the product from its local depot.
There is absolutely Zero Tolerance for illicit narcotics and drug trafficking in Bengal. Our Administration will continue to act relentlessly to protect Public health and secure a safe future for the upcoming generations.
I commend our Police Force and local Administration for their vigilance and dedicated service.
Together, let us build a healthier, safer and drug-free West Bengal. -
West Bengal Police
@WBPolice
On 11 February 2024, the Special Task Force (STF), West Bengal, intercepted a 12-wheeler truck in the Mukundapur area under Nabadwip Police Station in Nadia district and detained two persons, namely Alam Mondal and Alamin Mondal. During the search of the vehicle, a total of 447.2 kg of ganja (cannabis) was recovered from a specially constructed secret chamber concealed inside the truck.
After completion of the investigation, the Investigating Officer, Mohitosh Roy, submitted the charge sheet before the competent court.Following the conclusion of the trial, on 22 September 2026, the Hon’ble Additional District & Sessions Judge, 1st Court, Krishnanagar, convicted both accused persons and sentenced each of them to 20 years of Rigorous Imprisonment (RI) and a fine of ₹2,00,000/-.
In default of payment of the fine, each convict shall undergo an additional 6 months of Rigorous Imprisonment (RI) and shall also be liable to pay an additional fine of ₹1,00,000/-.
This investigation and successful conviction by the STF, West Bengal, marks a significant achievement in the collective endeavour towards building a Drug-Free India (Nasha Mukt Bharat).
#saynotodrugs -
West Bengal Police
@WBPolice
ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সাবধান!
সিভিক ভলান্টিয়ার নিয়োগকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন ভুয়ো পোস্ট ও নিয়োগ বিজ্ঞপ্তি। এই ধরনের পোস্টে বিশ্বাস করে প্রতারিত হবেন না। নিয়োগ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের উপর ভরসা করুন।
ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া কোনও অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। কারও সঙ্গে নিজের ব্যক্তিগত বা ব্যাঙ্ক-সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না। নিয়োগের নামে কেউ টাকা চাইলে সতর্ক থাকুন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। কোনও সন্দেহজনক পোস্ট যাচাই না করে শেয়ার করবেন না।
মনে রাখবেন, ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারকরা আপনার টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। সচেতন থাকুন, প্রতারণা থেকে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখুন।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
তরুণীকে যৌন নিগ্রহ — ৩ বছরের কারাদণ্ড প্রতিবেশীর
সালটা ২০১৯। জলপাইগুড়ি জেলা পুলিশের মেটেলি থানা এলাকার ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও সকাল হতেই সংসার চালানোর জন্য কাজে বেরিয়ে গিয়েছিলেন ১৭ বছরের তরুণীর বাবা-মা। বাড়িতে একাই ছিল মেয়েটি। সেই সুযোগে প্রতিবেশী মিলন ওঁরাং তরুণীর বাড়িতে ঢুকে তার উপর চড়াও হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে বাবা মা বাড়িতে ফিরলে সবটা জানায় তরুণী।
এই ঘটনাকে কেন্দ্র করে ২০ মার্চ মেটেলি থানায় অভিযোগ জানান মেয়েটির বাবা। নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু হলে তদন্তের ভার গিয়ে পড়ে ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর কুশাং টি. লেপচার উপর, যিনি অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত এই ঘৃণ্য কাজের শাস্তিস্বরূপ অভিযুক্তের জন্য ৫,০০০ টাকা জরিমানাসহ ৩ বছরের কারাদণ্ড ধার্য করেন।
@JPG_Police -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
প্রতিবন্ধী তরুণীর উপর যৌন নির্যাতনের দায়ে অপরাধীদের সাজা ঘোষণা
২০২৩ সালের ১১ নভেম্বর। দুপুরে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল বছর পনেরোর এক প্রতিবন্ধী তরুণী। আড়শা থানার অন্তর্গত সিরিডিহ জঙ্গলের কাছে আসতেই তার পথ আটকায় সহদেব মুখার্জি ও হারাধন মুখার্জি নামে দুই অভিযুক্ত। কিছু বুঝে ওঠার আগেই তরুণীকে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায় তারা। সেখানে সহদেব মুখার্জি তার উপর যৌন নির্যাতন চালায় এবং হারাধন মুখার্জি গোটা ঘটনাটি ভিডিও করে।
এরপর তাকে হুমকি দেওয়া হয়—কাউকে কিছু জানালে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। আতঙ্কিত তরুণী কোনওরকমে সেখান থেকে ফিরে আসলেও ভয়ে কাউকে কিছু বলতে পারেনি।পরবর্তীতে দুই অভিযুক্তের মধ্যে মতবিরোধের জেরে সেই ভিডিওটি তাদের বন্ধু মহলে ছড়িয়ে পড়ে।
বিষয়টি তরুণীর পরিবারের নজরে আসলে ২ ফেব্রুয়ারি ২০২৪, তার বাবা আড়শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর নিখিল প্রতাপ সিং। তদন্তে নেমে তিনি অভিযুক্তদের গ্রেফতার করেন। সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের পর মাত্র ২ মাসের মধ্যে জমা পড়ে চার্জশিট।
সদ্য প্রকাশিত মামলার রায়ে এই ঘৃণ্য অপরাধের জন্য অভিযুক্ত সহদেব মুখার্জিকে ২০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, পাশাপাশি হারাধন মুখার্জিকে ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। একইসঙ্গে নির্যাতিত তরুণীর জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আদালত।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
কাজের সুযোগের নামে যুবতীকে ধর্ষণ
২০২৩ সালের জানুয়ারি মাস। কোচবিহার জেলা পুলিশের পুন্ডিবাড়ি থানা এলাকার ঘটনা। শিলিগুড়ির বাসিন্দা ২৩ বছর বয়সী এক যুবতী বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উপার্জন করতেন। সেটিই ছিল তাঁর একমাত্র পেশা। পুন্ডিবাড়ির বাসিন্দা মহাদেব ধর এবং রাখি রায় ওই যুবতীর সঙ্গে যোগাযোগ করে জানায় একটি অনুষ্ঠানে তাঁকে নৃত্য পরিবেশন করতে হবে। সেই কথায় বিশ্বাস করে যুবতী তাদের সঙ্গে গাড়িতে ওঠেন। কিন্তু গন্তব্যে নিয়ে যাওয়ার পরিবর্তে তাঁকে একটি অন্ধকার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে মহাদেব ধর ও রাখি রায় মিলে তাঁকে ধর্ষণ করে। এরপর মহাদেব তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। সেখানে মহাদেবের মা সরলা ধর উপস্থিত ছিলো, যুবতী তাকে সব ঘটনা জানালেও তার তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়না। বরং সেখানেও যুবতীকে একাধিকবার ধর্ষণ করা হয়।
অবশেষে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান নির্যাতিতা। প্রথমে আশপাশের লোকজনকে সবটা জানান এবং পরে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। তদন্তের দায়িত্ব নেন পুন্ডিবাড়ি থানার সাব-ইন্সপেক্টর পিংকি রায়। দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্ত রাখি রায় এবং সরলা ধরকে তিনি গ্রেফতার করেন। ঘটনার পর থেকেই মহাদেব ধর পলাতক বলে জানা যায়। তদন্ত শেষে জমা পড়ে চার্জশিট।
সম্প্রতি মামলার বিচার শেষ হয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত রাখি রায়কে যাবজ্জীবন কারাদণ্ড এবং সরলা ধরকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। পাশাপাশি দু'জনকেই ১ লক্ষ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
@CBR_Police -
West Bengal Police
@WBPolice
নাকা চেকিংয়ের সময় মৃতদেহ উদ্ধার
গত ১৩ সেপ্টেম্বর ২০২৬। পুরুলিয়া জেলা পুলিশের বলরামপুর থানার পুলিশ রাতে নাকা চেকিং করার সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল আটক করে।
মোটর সাইকেলটির পিছনে থাকা একটি বস্তা থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে সন্দেহ হয় পুলিশের। তৎক্ষণাৎ বাইক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে এক ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অমিত কুমার মাহাত জানায়, বস্তার ভিতরে তার বান্ধবী প্রীতিকা মাহাত-এর মৃতদেহ আছে।
ঘটনাস্থল থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং অভিযুক্ত অমিত কুমার মাহাত-কে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলরামপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ঘটনাস্থল থেকে মৃতদেহের পাশাপাশি উদ্ধার করা হয় মোটর সাইকেলসহ একটি রক্তমাখা বস্তা, গামছা, বিছানার চাদর এবং চার্জারের তার।
বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে আছে। তদন্ত অব্যাহত।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
ব্যাংক ডাকাতির Mastermind ব্যাংক কর্মী!
সময়টা ১৯ আগস্ট ২০২৫। রাত তখন প্রায় ১০টা ১৫। রানাঘাট পুলিশ জেলার চাকদহ থানায় এসে উপস্থিত হন উত্তর পাঁচপোতা গ্রামের বাসিন্দা এবং IDFC First Bank-এর (চাকদহ শাখার) গোল্ড লোন বিভাগের SM অভিজিৎ ঘোষ। তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ অনুযায়ী, ওইদিন সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে দুইজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকের ভিতরে ঢোকে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাংকের কর্মীদের ভয় দেখিয়ে ভল্ট থেকে বিপুল পরিমাণ সোনার গয়না নিয়ে তারা পালিয়ে যায়।
অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়। মামলাটির তদন্তভার গ্রহণ করেন ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর সৌভিক ঘোষ। ঘটনাটি প্রথমে মনে হয়েছিল আর পাঁচটা ব্যাংক ডাকাতির মতোই।
কিন্তু তদন্ত শুরু হতেই গল্পটা অন্য মোড় নিতে শুরু করল।
ডাকাতির পুরো পরিকল্পনাই ছিল সাজানো। অভিজিৎ ঘোষ তার সহকর্মী বাপ্পা ঘোষের সঙ্গে মিলে ডাকাতির পুরো ছক তৈরি করেছিলো। এরপর তারা রাজ্জাক মণ্ডল, সাহেব মণ্ডল ও মহসিন মণ্ডলকে এই পরিকল্পনায় সামিল করে। প্ল্যান ছিল এমন—যাতে ব্যাংকের ভিতরের কর্মীদের দিকে কোনও সন্দেহের আঙুল না ওঠে। ডাকাতির দিনও অভিজিৎ ও বাপ্পা প্রতিদিনের মতোই ব্যাংকের শাখায় উপস্থিত ছিলো। আর পরিকল্পনা অনুযায়ী মহসিন মোটরসাইকেলে করে রাজ্জাক ও সাহেবকে ব্যাংকের সামনে নামিয়ে দিয়ে যায়। এরপর ঘটে ঠিক সেই ঘটনাই, যার কথা অভিজিৎ ঘোষ থানায় অভিযোগে জানিয়েছিলো!
সাব-ইন্সপেক্টর সৌভিক ঘোষ তাঁর তদন্ত শেষ করে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেন। সমস্ত লুট হওয়া সোনার অলংকার, দুটি দেশি আগ্নেয়াস্ত্র ও জীবন্ত কার্তুজ, ব্যবহৃত পোশাক, দুটি ব্যাগসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। জমা পড়ে চার্জশিট।
বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্ত অভিজিৎ ঘোষ, বাপ্পা ঘোষ, রাজ্জাক মণ্ডল, মহসিন মণ্ডল এবং সাহেব মণ্ডল এদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ২৫,০০০/- টাকা জরিমানাসহ দীর্ঘ ১০ বছরের কারাবাসে দণ্ডিত করেছেন।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
Never share your OTP with anyone.
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতন: ১০ বছর কারাবাসের সাজা ঘোষণা
২০২৫ সালের মে মাসে, বছর ষোলোর এক নাবালিকাকে প্রেমের প্রস্তাব দিয়ে একাধিকবার যৌন নির্যাতন করে সাহিল তামাং নামের এক যুবক। কিছুদিন পর গুরুতর অসুস্থ অবস্থায় নাবালিকাকে ভর্তি করা হয় দার্জিলিং সদর হাসপাতালে।
হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং সদর (মহিলা) থানার পুলিশ এবং শুরু হয় তদন্ত। তদন্তের দায়ভার গ্রহণ করেন ওই থানার সাব-ইন্সপেক্টর নম্রতা তামাং।
অভিযুক্ত সাহিল তামাংকে দ্রুত গ্রেফতার করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্তকে ১০,০০০/- টাকা জরিমানাসহ দীর্ঘ ১০ বছরের কারাবাসে দণ্ডিত করেছেন।
@police_darj -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Zero tolerance for Child Marriage in West Bengal 🚫
I commend the prompt and proactive action of Samserganj Police Station and the CDPO in Murshidabad district for successfully preventing two child marriages on September 9 and 10, 2026.
In the first instance on September 9, a 16-year-old girl from Gajinagar was rescued before an illegal child marriage could have been conducted. Strict legal action has been initiated; a case has been registered against all individuals involved, including the Kazi and the girl's father has been arrested. Following necessary protocols, she was safely produced before the Child Welfare Committee (CWC) for counseling.
Demonstrating our continuous vigilance, yet another potential child marriage was swiftly thwarted by the Police team on September 10, ensuring the protection and future of another minor girl, who has also been placed under CWC care.
Our government remains unyielding in its commitment to protecting our daughters, securing their right to education, and completely eradicating child marriage from our soil. Together, through law enforcement and social awareness, we will safeguard our childrens' future.
@WBPolice
@NCPCR_ -
West Bengal Police
@WBPolice
ভুয়ো ডাক্তার থেকে সাবধান!
সালটা ২০২০। বারাসাত থানা এলাকার বাসিন্দা অর্চনা রায়ের বাবা নিখিল চন্দ্র রায় (৫০ বছর) অসুস্থ ছিলেন, তিনি প্রায় মাথার সমস্যায় ভুগতেন। এমতাবস্থায় বিধান নগর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত ইকোপার্ক থানা এলাকার, আরিয়ান হাসপাতালে চিকিৎসার জন্য অর্চনাদেবী নিখিল বাবুকে নিয়ে যান। সেখানে ভুয়ো ডাক্তার বজলুর রহমানের অধীনে নিখিলবাবুর চিকিৎসা চলে। চিকিৎসা চলাকালীন রোগীর পরিবারকে বজলুর রহমান জানায় যে ১.৭৫ লক্ষ টাকা জমা দিতে হবে অপারেশনের জন্য। নিখিল বাবুর পরিবার কথামতো টাকা জমা দেন এবং রোগীর অপারেশনের তারিখ ঠিক হয় ৩রা জুলাই।
রোগীর পরিবারের বিশ্বাস ছিল—ডাক্তার ভগবান! ডাক্তার বাবু বলেছেন অপারেশনের পর নিখিলবাবু একদম সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তা তো হলো না! ১২ ই জুলাই নিখিল চন্দ্র রায়ের মৃত্যু হয়। কিন্তু কেন? এই প্রশ্নটা নিখিল বাবুর পরিবারকে কুরে কুরে খাচ্ছিল।
অর্চনাদেবীর সন্দেহ হওয়ায়, ১৭ আগস্ট ইকোপার্ক থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী মামলা রুজু হয়। এই তদন্তের ভার এসে বর্তায় ওই থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর (বর্তমানে ইন্সপেক্টর) জোনাকি বাগচীর উপর। তিনি তদন্তে নেমে সবটা খতিয়ে দেখেন।
পরের দিন অর্থাৎ ১৮ আগস্ট অভিযুক্ত বজলুর রহমানকে কল্যাণী থেকে গ্রেফতার করা হয়। জানা যায় গাড়ির চালককে টাকা দিয়ে বজলুর রোগী নিয়ে আসতো, কিছুদিনের মধ্যেই জানাতো রোগীর পরিবারকে অপারেশনের কথা, এভাবেই সে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুট করতো। কিছু রোগীর জ্ঞান ফিরলেও সুস্থ হতো না কোনদিনই, আর কিছু রোগী সেখানেই মারা যেত। এমনই এক ভয়ঙ্কর প্রতারণার জাল বিস্তার করেছিল বজলুর।
তদন্তকারী অফিসার সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে তিন মাসের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেন।
সদ্য এই মামলার রায়ে অভিযুক্ত বজলুর রহমানকে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করে ৩ লক্ষ টাকা জরিমানা সহ ৮ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।
@bidhannagarpc -
West Bengal Police
@WBPolice
🌱 কর্তব্যের সীমানা পেরিয়ে, সবুজের পথে।
কৃষ্ণনগর পুলিশ জেলার ASI নিশীথ বিশ্বাস—কর্তব্য পালনের পাশাপাশি নিজের উদ্যোগে ১০০০০+ গাছ লাগিয়ে ও নিয়মিত পরিচর্যা করে পরিবেশ রক্ষায় রেখে চলেছেন এক অনুকরণীয় দৃষ্টান্ত। 🌳💚
@KrishnanagarPDThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতনে ১০ বছরের কারাদণ্ড!
বীরভূমের দুবরাজপুরে এক কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে চলে যায় বাসুদেব ডোম। কিশোরীকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না এবং সঙ্গে চলতে থাকে যৌন নির্যাতন।
কিশোরীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানায় মামলা রুজু হয়। তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রাকেশ তামাং তদন্তে নেমে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করেন। দ্রুত চার্জশীট দাখিল করে নিরলস ভাবে মামলার তদারকি করেন।
মহামান্য আদালত দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০,০০০/- টাকা আর্থিক জরিমানা ধার্য করেছেন।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
UGC-NET JUNE, 2026 examination is scheduled to be held from 09.09.2026 and 10.09.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safety and convenience of the candidates & for smooth and peaceful conduct of the examination.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations. -
West Bengal Police
@WBPolice
ন্যায় সংহিতা প্রদর্শনী
শিলিগুড়িতে গত ২১-২৬ অগস্ট অনুষ্ঠিত হল নতুন ফৌজদারি আইনগুলি নিয়ে এক অভিনব প্রদর্শনী। সঙ্গের সংক্ষিপ্ত ভিডিওতে রইল ঘটনাক্রমের এক ঝলক।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
On the auspicious occasion of Janmashtami, over Seven lakh devotees converged at the historic Kachua Dham in Basirhat to celebrate the birth anniversary of Baba Lokenath Brahmachari.
To ensure a safe, peaceful and seamless pilgrimage, Basirhat Police District executed comprehensive security arrangements, including designated holding zones, sturdy bamboo barricades along adjacent water bodies, deployment of trained Civil Defence personnel and strategically placed Police Assistance Booths, water kiosks, medical camps and 24/7 Ambulance services.
The massive congregation was monitored around the clock through a dedicated integrated Venue Control Room utilizing surveillance drones and over 200 night-vision CCTV cameras.
Through proactive planning and tireless vigil, the mega-festival concluded smoothly.
@BasirhatDThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
We are immensely thankful to Hon'ble Chief Minister Shri Suvendu Adhikari for leading today’s major drug disposal drive in Dakshin Dinajpur, leading to destruction of 2 lakh codeine syrup bottles worth ₹20 Crore in the presence of Hon’ble Union Minister Shri Sukanta Majumdar.
Illicit drugs worth ₹500 crore could be disposed of over the last 4 months throughout the state. West Bengal Police remain steadfast in achieving a #nashamuktbharat by March 2029.
#drugfreebengal
#antfwestbengal
#nashamuktbharat -
West Bengal Police
@WBPolice
মর্মান্তিক খুনের দায়ে অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড
হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত পাণ্ডুয়া থানার ঘটনা। রামেশ্বরপুর এলাকার মঙ্গলা রায় তাঁর ছেলেকে নিয়ে একাই থাকতেন। ধীরে ধীরে মঙ্গলাদেবীর পরিচয় হয় শেখ মহিবুল ইসলামের সঙ্গে। দিন যায়, সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর শুরু হয় বাদানুবাদ। এরপর থেকে মঙ্গলাদেবীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি ও বচসা লেগেই থাকত মহিবুল ইসলামের।
২২ এপ্রিল, ২০২৩। রাত তখন প্রায় ৮টা ৩০ মিনিট। মহিবুল মঙ্গলাদেবীর বাড়িতে আসে এবং শুরু হয় গালিগালাজ ও বচসা। পরিস্থিতি উত্তপ্ত হলে মহিবুল একটি ইঁট নিয়ে মঙ্গলা দেবীর মুখে ও মাথায় বারবার আঘাত করতে থাকে। মঙ্গলাদেবী নিস্তেজ হয়ে পড়লে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মহিবুল।
আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলাদেবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরদিন সকালে মৃত্যু হয় মঙ্গলা দেবীর।
২৩ এপ্রিল মৃতা মঙ্গলাদেবীর পরিবার পাণ্ডুয়া থানায় মামলা রুজু করেন। মামলার তৎকালীন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রাকেশ দাস পূর্ণাঙ্গ তদন্ত শেষে সমস্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করে আদালতে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই নৃশংস হত্যার বিচার শেষে প্রকাশিত রায়ে মহামান্য আদালত অভিযুক্ত শেখ মহিবুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ২০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
ভালোবাসায় কখনও দাঁড়ি পড়বে না...
-
West Bengal Police
@WBPolice
Stranded Basirhat Couple Returns Safely from Flood-Hit Nepal; Welcomed Home by Basirhat Police
In a major relief following the recent natural disaster in Nepal, Shri Anukul Poddar and his wife Smt. Reba Poddar, residents of Basirhat, have safely returned to their home after being caught in the severe flash floods that struck Nepal on August 26, 2026.
Upon their arrival in Basirhat, the couple was warmly received and welcomed by officers of the Basirhat Police District, who ensured their safe transit back to their residence and reunited them with their family.
Throughout the ordeal, the Government of West Bengal and the state police administration maintained active, round-the-clock coordination with relevant authorities to track the couple’s location, ensure their well-being, and facilitate their swift, secure evacuation. Both Shri and Smt. Poddar are reported to be in good health and expressed deep gratitude to the state government and police for their relentless assistance and support. -
West Bengal Police
@WBPolice
অনলাইনে ভরসা করার আগে যাচাই করুন।
সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
#cybersecurity #wbp -
West Bengal Police
@WBPolice
Yesterday, based on secret source information Special Operation Group (SOG), Purba Medinipur District Police being accompanied by Panskura Police Station @MedinipurSp intercepted a KIA private car and arrested two drug traffickers with huge quantity of Ganja in 138 sealed packets. Investigation proceeds.
-
West Bengal Police
@WBPolice
In two separate operations, cops under Malda Town GRPS @SiliguriGRP seized more than 1.6 KGs of Heroin valued Rs.3 crores (approx.). Arrested two. Investigation proceeds to unearth interstate racket behind. Seized narcotic was being transported in clandestine manner.
-
West Bengal Police reposted
Chandannagar Police Commissionerate
@ChandannagarC
Joint raid by DD, CPC & Uttarpara PS at a suspected gambling den in Hindmotor. 2 detained; ₹12.48 lakh cash & 1.533 kg gold worth approx. ₹2.5 crore ecovered. Case registered under relevant sections. Investigation underway; efforts on to apprehend the main accused & associates.
-
West Bengal Police
@WBPolice
#শুভরাখিপূর্ণিমা
-
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Following the disastrous flooding in Nepal, as per the directions of the Hon'ble Chief Minister, West Bengal, a special dedicated control room has been opened at Bhabani Bhawan, the West Bengal Police Headquarters, to assist affected families from the state. We stand with you in this difficult time.
If your near ones are stranded or need any assistance, our special control room will be working round the clock to render all possible help to bring them back safely. You are not alone—reach out to us anytime at the following Helpline numbers.
📞 Helplines: 033-24793311
9147890181
#nepalfloods #westbengalpolice #helpline #standingtogether -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
West Bengal Government stands firmly committed to safeguarding the freedom of faith, expression and cultural observances for every community.
Religious flags and the pride of our Nation; the Indian Tricolour were carried with full freedom & respect throughout the State on the occasion of Milad-un-Nabi.
At the same time, our Administration maintains an uncompromising Zero-Tolerance Policy against any attempt to disrupt social harmony or misuse sacred occasions for External Political Propaganda.
I appreciate the swift and decisive action taken by the Islampur District Police in confiscating unauthorized Foreign Flags, registering FIRs and initiating strict legal proceedings against those involved. Only two flags were confiscated across the State.
Religious events belong to faith and fraternity, not Foreign Geopolitical Agendas or divisive propaganda, which was habitually allowed by the previous regime due to their policy of engaging in appeasement politics.
The era of compromising the Rule of Law and National dignity for appeasement politics is over. The BJP Government will continue to protect every Citizen’s right to worship and celebrate peacefully while ensuring strict enforcement of the Law across West Bengal.
I commend the @WBPolice & @KolkataPolice, District Administrations and all on-ground personnel for ensuring smooth crowd management and the completely peaceful, incident-free observation of processions across the State.This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নৃশংস হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের
১৭ অক্টোবর, ২০২৪। পরিচিত উত্তম পাত্র ওরফে কুমিরের ডাকে সাড়া দিয়ে সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন গোবিন্দ পাত্র। কিন্তু কেউ জানত না, সেটিই তাঁর শেষ বেরিয়ে যাওয়া।
বেশ কিছু টাকা গোবিন্দবাবুর কাছ থেকে ধার নিয়েছিল উত্তম। সেই টাকা ফেরত চাওয়ায় মাঝেমধ্যেই মেজাজ হারাত সে। শেষপর্যন্ত পাওনাদারের হাত থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য গোবিন্দবাবুকে খুন করার পরিকল্পনা করে উত্তম।
পরিকল্পনা অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় গোবিন্দবাবুকে কাঁথির দেউলপোতা ফিশারিতে ডেকে নিয়ে যায় সে। সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি তাঁর মুখ থেঁতলে দেয় উত্তম। গোবিন্দবাবুর গোঙানির আওয়াজ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছতেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দবাবুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে দেওয়া বয়ানে তিনি ঘটনার বিস্তারিত জানিয়ে যান।
পরের দিন, ১৮ অক্টোবর, মৃতের ছেলে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর দিলীপ কুমার জানা দক্ষতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে অভিযুক্ত উত্তম পাত্রকে গ্রেফতার করেন। পরবর্তীতে তথ্যপ্রমাণ-সহ আদালতে চার্জশীট দাখিল করা হয়।
সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত উত্তম পাত্রকে ২০,০০০ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতন: ২০ বছরের কারাদণ্ড প্রতিবেশীর
২০২২ সালের ১ জানুয়ারি। সেদিন বাড়িতে দিদার কাছে ছিল ছয় বছরের ছোট্ট মেয়েটি। কাজের জন্য বাবা-মা দু’জনেই বাড়ির বাইরে গিয়েছিলেন। বিকেলে বাড়ির সামনে খেলছিল শিশুটি। তাকে একা খেলতে দেখে প্রতিবেশী নিমাই প্রামাণিক তাকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটির উপর যৌন নির্যাতন চালায় সে।
বাবা-মা বাড়ি ফিরলে কান্নাকাটি করে তাঁদের কাছে ঘটনার কথা জানায় শিশুটি। এরপর তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির মা সুনয়নী তরফদার।
মামলার তদন্তের ভার পড়ে তাহেরপুর থানার সাব-ইন্সপেক্টর তারিফ আজিজের উপর। তদন্তকারী অফিসার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং তদন্ত শেষে আদালতে চার্জশীট জমা দেন।
সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করে মহামান্য আদালত। শিশুটির উপর এই ঘৃণ্য অপরাধের জন্য অভিযুক্ত নিমাই প্রামাণিককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
সাইবার প্রতারণার কিনারায় হাওড়া সিটি পুলিশ
টিএমটি বার সরবরাহের নামে প্রায় ৫০ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগের তদন্তে এক অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়ার সাইবার ক্রাইম থানার পুলিশ। পাঁশকুড়া থানার সহায়তায় দক্ষিণ মেচগ্রাম থেকে গ্রেফতার করা হয় স্নেহাশিস মান্না ওরফে ন্যাট্রো (২৫)-কে।
অভিযুক্তের কাছ থেকে নগদ ২০.৪০ লক্ষ টাকা, ১৭টি ডেবিট কার্ড, মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশে প্রতারণার অর্থের ২৫.৯৮ লক্ষ টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে হোল্ড করা হয়েছে।
এই মামলায় এর আগে আরও ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
@hwhcitypolice -
West Bengal Police
@WBPolice
১১ বছরের বালককে যৌন নির্যাতন করে খুন: আমৃত্যু কারাবাস অপরাধীদের
২৬ ডিসেম্বর, ২০২৪। লালগোলা থানার জগন্নাথপুর গ্রামে ১১ বছর বয়সী এক বালক নিখোঁজ হয়। পরদিন সকালে একটি পুকুরের কাছ থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ময়নাতদন্তে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর আগে বালকটিকে যৌন নির্যাতন করা হয় এবং তার মৃত্যু ঘটে শ্বাসরোধের ফলে।
এই ঘটনায় মামলা দায়ের হলে মামলার তদন্তের দায়িত্ব পান যথাক্রমে ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস এবং পরবর্তীতে সাব-ইন্সপেক্টর কল্যাণ সাধন সিংহ। অল্প সময়ের মধ্যেই গ্রেফতার হয় এই নৃশংস কাণ্ডের তিন মূলচক্রি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র দাস, সঞ্জয় মণ্ডল ও সুফল কুমার দাস। এরপর নিখুঁত তদন্ত শেষে চার্জশীট জমা করেন তদন্তকারী অফিসার।
সম্প্রতি প্রকাশিত এই মামলার রায়ে মহামান্য আদালত তিন আসামিকেই আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেছেন। পাশাপাশি মাথাপিছু ₹২৫,০০০ টাকা জরিমানা এবং নির্যাতিতার পরিবারকে ₹৩,০০,০০০ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দিয়েছেন।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
Exhibition on Nyaya Sanhita
The old three criminal laws of the country were replaced by three new and modern laws, which came into force on 1 July 2024. Their effective implementation in West Bengal has begun recently in the real sense of the term.
To showcase the various benefits and provisions of these new laws, an innovative six-day exhibition is being organised at Kawakhali Maidan, Siliguri, starting 21 August.
All are cordially invited. -
West Bengal Police
@WBPolice
বন্যাদুর্গত মানুষের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
জলমগ্নতার কারণে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
ত্রাণকেন্দ্রগুলিতে আশ্রয় নেওয়া মানুষের জন্য পুলিশেরও পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, জল, ওষুধ ও জামাকাপড়। দুর্গত মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে তাঁদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
Exhibition on Nyaya Sanhita
The old three criminal laws of the country were replaced by three new and modern laws, which came into force on 1 July 2024. Their effective implementation in West Bengal has begun recently in the real sense of the term.
To showcase the various benefits and provisions of these new laws, an innovative six-day exhibition is being organised at Kawakhali Maidan, Siliguri, starting 21 August.
All are cordially invited. -
West Bengal Police
@WBPolice
জমি বিবাদের জেরে খুন: অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড
জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল দৌলতাবাদ থানার বাসিন্দা ইসরাফিল সরকার এবং তাঁর আত্মীয় রাজাব আলী সরকারের মধ্যে। কিন্তু দীর্ঘদিনের সেই বিবাদ একদিন চরম পরিণতি নেয়।
ঘটনা বেশ বছর কয়েক আগের। ১২ এপ্রিল সকালে রাজাব আলী গিয়েছিল ইসরাফিল সরকারের জমির কাঁঠাল পাড়তে। বিষয়টি ইসরাফিলের নজরে এলে তিনি রাজাব আলীকে কাঁঠাল নিতে বারণ করেন। কিন্তু তাঁর কথায় কোনও কর্ণপাত না করে জোরপূর্বক কাঁঠাল পাড়তে ব্যস্ত হয়ে ওঠে রাজাব আলী। এই ঘটনাকে কেন্দ্র করে এক কথা, দু'কথা হতে হতে পরিস্থিতি চরম আকার ধারণ করে। একসময় গিয়ে হঠাৎ রাজাব আলী হাঁসুয়া নিয়ে ইসরাফিল সরকারের দিকে ছুটে আসে, বারবার গলায় কোপ বসাতে থাকে ইসরাফিলের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ জানান মৃত ইসরাফিল সরকারের পরিবারের সদস্য আনারুল ইসলাম। স্বর্গীয় সাব-ইন্সপেক্টর কালীপ্রসাদ ব্যানার্জির তত্ত্বাবধানে দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে কয়েক মাসের মধ্যেই আদালতে চার্জশীট জমা পড়ে।
মামলার রায় বেরিয়েছে সদ্য। মহামান্য আদালত অভিযুক্ত রাজাব আলী সরকারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
Exhibition on Nyaya Sanhita
The old three criminal laws of the country were replaced by three new and modern laws, which came into force on 1 July 2024. Their effective implementation in West Bengal has begun recently in the real sense of the term.
To showcase the various benefits and provisions of these new laws, an innovative six-day exhibition is being organised at Kawakhali Maidan, Siliguri, starting 21 August.
All are cordially invited. -
West Bengal Police
@WBPolice
Exhibition on Nyaya Sanhita
The old three criminal laws of the country were replaced by three new and modern laws, which came into force on 1 July 2024. Their effective implementation in West Bengal has begun recently in the real sense of the term.
To showcase the various benefits and provisions of these new laws, an innovative six-day exhibition is being organised at Kawakhali Maidan, Siliguri, starting 21 August.
All are cordially invited. -
West Bengal Police
@WBPolice
Misinformation is being spread across social media about a recent incident in Indas of Bankura district.
Here are the facts.
On the night of August 13, a group of miscreants allegedly accosted Sk Abdul Hafiz @ Rik at his residence in Indas, Bankura, purportedly in connection with Rik's visit to Karisunda Paschimpara Primary School that morning to enquire about the school's facilities. During the incident, Rik's father Sk Md Mafik sustained a minor injury that required a single stitch.
On the morning of August 15, Sk Md Mafik got self-admitted to Burdwan Medical College after experiencing severe blood pressure fluctuations. No life threatening injury was found by doctors who treated him. Sadly, Mafik passed away that night. Following his death, baseless and false claims began circulating online alleging that Mafik had died from a 'brutal physical assault'.
Bankura Police launched a thorough investigation and acting on the FIR registered, arrested eight individuals — three named in the initial FIR and five additional suspects — all of whom have been remanded to eight days of police custody.
Active manhunts are underway for two remaining absconding suspects, and a police house guard has been placed at Rik’s residence.
We request all to refrain from spreading misleading information in this regard, and allow the investigation to proceed. Those spreading rumours will be sternly dealt with as per law. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ: আমৃত্যু কারাদণ্ড আত্মীয়ের
সালটা ২০১৮। বসিরহাটের বাদুড়িয়া থানার ঘটনা। মায়ের মৃত্যুর পর মাসির বাড়িতে থাকত ১৩ বছরের এক নাবালিকা। এই সুযোগে তার নিজের মেসোমশাই জামসেদ আলী মণ্ডল দিনের পর দিন ফাঁকা বাড়িতে ভয় দেখিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালাত, আর তারপর মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দিত আসামি। দীর্ঘদিনের এই অত্যাচার সহ্য করতে না পেরে নাবালিকা একদিন সাহস করে তার মাসিকে সবটা জানায়।
নাবালিকার মামার লিখিত অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্তভার বর্তায় ওই থানার সাব-ইন্সপেক্টর উৎপল প্রামাণিকের উপর। তিনি অভিযুক্তকে গ্রেফতার করেন এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নিখুঁত চার্জশীট জমা দেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করে অভিযুক্ত জামসেদ আলী মণ্ডলকে আজীবন সশ্রম কারাদণ্ডসহ ৫ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
@BasirhatD -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
অ্যাসিড হামলায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড
মাটিয়া থানার অন্তর্গত চাক ফরাসতপুরের বাসিন্দা রূপাইয়া বিবি। তাঁকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সরদারআটির বাসিন্দা হেজবুল গাজী। হেজবুলের ছিল বিল্ডার্সের ব্যবসা, তাই বাড়ি তৈরির জন্য মালপত্র তার কাছ থেকেই নিতে হবে রূপাইয়া বিবিকে—এই নিয়ে ঝামেলা। এদিকে তার বিভিন্ন কুরুচিকর ইঙ্গিতে ততদিনে একপ্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিল রূপাইয়া বিবির জীবন। তাই কিছুতেই নতুন বাড়ি তৈরির জন্য হেজবুলের কাছ থেকে মালপত্র কিনতে রাজি ছিলেন না তিনি। এখানেই সমস্যা আর সেখান থেকে হেজবুলের ব্যক্তিগত আক্রোশের শিকার হন রূপাইয়া বিবি।
২০২৫ সালের ১১ জানুয়ারি, রূপাইয়া বিবি সকালে হাঁটতে বেরোলে রাস্তায় তাঁকে একা পেয়ে আচমকা হেজবুল গাজী আরও দু'জনের সঙ্গে মিলে রূপাইয়ার দিকে অ্যাসিড ছুড়ে মারে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রূপাইয়া চিৎকার করলে আশপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় প্রাণে বেঁচে গেলেও সারাজীবনের মতো চোখ ও ঠোঁট নষ্ট হয়ে যায় ২৮ বছর বয়সী রূপাইয়ার।
এই মর্মান্তিক ঘটনায় মামলা দায়ের হলে মাটিয়া থানার সাব-ইন্সপেক্টর পায়েল বিশ্বাসের তদন্তে দ্রুত গ্রেফতার হয় অভিযুক্তরা। পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই জমা পড়ে চার্জশীট।
মামলা রুজু হওয়ার ১৬ মাসের মধ্যে প্রকাশিত এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত হেজবুল গাজী ও তার দুই সহযোগী রাজিবুল সরদার এবং শফিকুল সরদার—এদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২ লক্ষ ৬০ হাজার করে টাকা অর্থদণ্ড ধার্য করেছেন।
@BasirhatD -
West Bengal Police
@WBPolice
সড়ক নিরাপত্তা সপ্তাহ
পশ্চিমবঙ্গ জেলা পুলিশের উদ্যোগে গত ৩ আগস্ট থেকে ৯ আগস্ট বিভিন্ন জেলায় পালিত হয়েছে সড়ক নিরাপত্তা সপ্তাহ।
এই উপলক্ষে জনসুরক্ষা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সপ্তাহজুড়ে গ্রহণ করা হয়েছে নানা সচেতনতামূলক কর্মসূচি। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক মিছিল ও প্রদর্শনীর। এদিন কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ট্রাফিক কর্মীদের সম্মানিত করার পাশাপাশি মোটরবাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।
বিশেষ আধিকারিক, পথচারী, চালক, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের অংশগ্রহণ এবং নিরাপদ সড়কের অঙ্গীকারের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে সদ্য।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতন: দোষীর ১০ বছরের কারাবাস
২০২০ সালের ২১ সেপ্টেম্বর। পুরুলিয়ার নিতুরিয়া থানার ঘটনা। বছর ষোলোর নাবালিকা মেয়েটি সেদিন বাড়ির বাইরে বেরোলে প্রতিবেশী তাঁকে জোর করে বাড়ির পিছনের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করে। তার হুমকিতে ভয় পেয়ে মেয়েটি কাউকে কিছু জানায় নি সেদিন। এর কয়েক মাস পর নাবালিকা মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে সবটা জানতে পারে তার পরিবার।
মেয়েটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নিতুরিয়া থানার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর বাবলু ঘোষ তদন্তে নেমে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেন এবং সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলার রায় বেরিয়েছে সদ্য। মহামান্য আদালত দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫০,০০০ টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ: ১০ বছরের কারাদণ্ড অভিযুক্তের
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। এরপর গর্ভবতী হয়ে পড়ে সাড়ে সতেরো বছরের এক নাবালিকা। এই অবস্থায় মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে আনন্দ চন্দ্র দাস নামে ওই যুবক যেন তাকে বিয়ে করার প্রতিশ্রুতি রক্ষা করে— এই অনুরোধ নিয়ে অভিযুক্তের বাড়িতে যান নাবালিকার মা। ততদিনে কেটে গেছে প্রায় ছ'টা মাস। কিন্তু সেই অনুরোধে সাড়া না দিয়ে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত। শুরু হয় বাগ্বিতণ্ডা। বিয়ে তো দূরের কথা, উল্টে মেয়েটির গর্ভপাত করানোর পরামর্শ দিয়ে তার বিনিময়ে টাকা দেওয়ার প্রস্তাব দেয় সে। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ২৪ জুলাই, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানা এলাকায়।
এরপর নাবালিকার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ওই থানার সাব-ইন্সপেক্টর দিল কুমার রাই অভিযুক্তকে গ্রেফতার করেন এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মামলার রায়ে সমস্ত সাক্ষ্যপ্রমাণ বিচার করে মহামান্য আদালত অভিযুক্তকে ২০,০০০ টাকা অর্থদণ্ডসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@SPAlipurduar -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
গুরুতর আঘাত প্রতিবেশীকে: ৫ বছরের সশ্রম কারাদণ্ড অপরাধীদের
জমিসংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী রেখা মাইতির বাড়িতে সদলবলে ঢুকে পড়ে পঞ্চানন মাইতি, রমেশ মাইতি ও সুকুমার মাইতি। দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হলে তা শীঘ্রই হাতাহাতির রূপ নেয়। একপর্যায়ে অভিযুক্তরা রেখা মাইতিকে কাঠ ও লোহার রড দিয়ে গুরুতরভাবে আঘাত করে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে রেখার বাবা রঞ্জিত মাইতিকেও মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
২০২০ সালের ১ মে সংঘটিত এই ঘটনায় ময়না থানায় মামলা রুজু হয়। তদন্তভার গ্রহণ করেন ওই থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর পার্থপ্রতিম মাইতি। তদন্তে অপরাধীদের গ্রেফতার করে পূর্ণাঙ্গ তদন্ত শেষে তিনি আদালতে চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মামলার রায় ঘোষণা হয়েছে। প্রতিবেশীকে হত্যা করার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার মতো এই জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মহামান্য আদালত আসামিদের অর্থদণ্ডের পাশাপাশি ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
পারিবারিক বিবাদকে কেন্দ্র করে খুন: যাবজ্জীবন কারাবাস অপরাধীর
২০২২ সালের ৮ এপ্রিল। পুরুলিয়ার বান্দোয়ান থানার ঘটনা। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে হারাদা গ্রামের বাসিন্দা গণেশ কর্মকারকে তাঁর বাড়ির উঠোনে লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে কার্তিক কর্মকার। গুরুতর আহত অবস্থায় গণেশ কর্মকারকে প্রথমে চিরুডিহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃতের স্ত্রী তারা কর্মকারের লিখিত অভিযোগের ভিত্তিতে বান্দোয়ান থানার সাব-ইন্সপেক্টর অনুপম গড়াই তদন্ত শুরু করেন। তদন্তে নেমে তিনি অভিযুক্তকে গ্রেফতার করেন। এরপর সমস্ত সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিচারে মহামান্য আদালত অভিযুক্ত কার্তিক কর্মকারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
তরুণীর উপর যৌন নির্যাতন: দীর্ঘ ২০ বছরের সশ্রম কারাবাস অপরাধীদের
২০২৩ সালের ২৬ আগস্ট। সন্ধ্যা প্রায় ৬টা। হাটগাছা পালপাড়া থেকে কেনাকাটা করে বাড়ির পথে ফিরছিল বছর চোদ্দোর এক তরুণী। ডিভিসি পুলের কাছে আসতেই তার পথ আটকায় ঠাকুর হাঁসদা ও পবন মান্ডি ওরফে সঞ্জীব মান্ডি নামে দুই অভিযুক্ত। কাছেই তাদের বাড়ি। তরুণী কিছু বুঝে ওঠার আগেই তাকে পাশের মাঠে টেনে নিয়ে যায় ওই দুই অপরাধী। অসহায় তরুণীকে একা পেয়ে তার উপর যৌন নির্যাতন চালায় তারা। কোনো রকমে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করে প্রাণে বেঁচে ফেরে তরুণী।
এরপর কালনা থানার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সজল মল্লিকের তদন্তে দ্রুত গ্রেফতার হয় দুই অভিযুক্ত। সমস্ত সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে মামলার চার্জশীট আদালতে পেশ করেন তদন্তকারী অফিসার।
সদ্য প্রকাশিত মামলার রায়ে এই জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ দুই আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন মহামান্য আদালত।
@BurdwanPolice -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Major Crackdown on Cross-Border Narcotics Syndicate in West Bengal.
Our Government maintains an absolute 'Zero Tolerance Policy' against drugs, crime and illegal syndicates.
West Bengal will remain steadfast in protecting its Youth and ensuring that our soil is never used by criminal networks.
I appreciate the Dakshin Dinajpur District Police and Malda District Police for executing a stellar joint operation that has delivered a massive blow to an interstate and cross-border drug network. Following the arrest of notorious smuggler Mridul Ghosh last month, swift follow-up investigations led to the capture of his key associate, Pintu Sarkar, along with two other co-accused.
Through a coordinated raid at a premises in Mangalbari under Malda Police Station, our vigilant Officers made staggering recoveries:
* Cash: ₹ 2.4 Crores
* Cough Syrup: Thousands of bottles (black market value of ₹ 90 Lakhs)
* Gold: Approx. 20 grams
Thorough interrogations are currently underway to unearth the entire nexus and root out every single individual connected to this racket.
Let this be a clear message to all criminal elements: illegal drug operations will be met with the full force of the Law. Intensive raids are being continuously conducted across the border zones and no mercy will be shown to those who jeopardize public safety.
@malda_police @spdakshin -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Road Safety Week 2026: Safer Roads, Safer West Bengal 🚦
Today marks the beginning of "Road Safety Week - 2026" (August 3 – August 9), organized by the Transport Department, Government of West Bengal, in collaboration with the @WBPolice and @KolkataPolice Traffic units.
Our collective pledge for this week and for the future is clear: Safer Roads, Safer West Bengal.
Every single life is precious. Road safety is not merely a legal requirement; it is a shared social responsibility. Whether we are behind the wheel, riding a two-wheeler or walking as pedestrians, our caution and alertness can prevent tragedies and save lives.
Let us all take a solemn pledge today:
✔️ Obey traffic signals and rules at all times
✔️ Say strict no to overspeeding and dangerous overtaking
✔️ Never drink and drive
✔️ Always wear seat belts and standard-quality helmets
✔️ Look out for one another and spread awareness
A small, conscious effort by every responsible Citizen can pave the way for an accident-free and secure future for our families, our children and every citizen of our state.
#roadsafetyweek2026 #saferroadssaferwb -
West Bengal Police
@WBPolice
আগুনে পুড়িয়ে গৃহবধূকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
বালুরঘাট থানার নারায়ণপুর এলাকার বাসিন্দা মনোরঞ্জন সাহার বিয়ে হয় মামনি সিং-এর সঙ্গে। বিয়েতে যথাসাধ্য পণ ও নগদ টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা। তবুও সংসার শুরুর কিছুদিনের মধ্যেই মামনির উপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। স্বামীর দাবি ছিল, বাপের বাড়ি থেকে এনে দিতে হবে আরও অনেক টাকা। দাবি মেটাতে না পারলেই চলত মারধর ও অশান্তি।
দিনটি ছিল ২৯ জুলাই, ২০১৫। প্রায় প্রতিদিনের মতো সেদিনও অশান্তি শুরু হয় এবং বাড়তে বাড়তে একসময় চরমে পৌঁছয়। ঝামেলা চলাকালীন মামনির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় স্বামী মনোরঞ্জন সাহা। চিৎকার শুনে স্থানীয় লোকজন মামনিকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে মামনি তাঁর বয়ানে ঘটনার বিস্তারিত জানান। দীর্ঘ লড়াইয়ের পর চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট তাঁর মৃত্যু হয়।
এই নৃশংস হত্যার বিচার চেয়ে মামনির বাবা সুনীল সিং বালুরঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সৎকার স্যাংবো অভিযুক্তকে গ্রেফতার করেন এবং দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর ( বর্তমানে ইন্সপেক্টর ) সন্দীপ সুব্বা পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন।
সম্প্রতি প্রকাশিত রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে ১০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@spdakshin -
West Bengal Police
@WBPolice
ব্যক্তিগত আক্রোশের জেরে কুপিয়ে খুন: অপরাধীর আজীবন কারাদণ্ড
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার ঘটনা। স্থানীয় বাসিন্দা বিষ্ণু রুইদাসের তার বৌদির উপর লালসার নজর ছিল, কিন্তু কোনোভাবেই বৌদি বিন্দু রুইদাসকে নিজের আয়ত্তে আনতে পারছিল না। বারবার প্রত্যাখ্যান মেনে নিতে না পারায় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে বিষ্ণুর মাথায়।
২০২৫ সালের ৪ জানুয়ারি সকাল ৬ টা নাগাদ বিষ্ণু পরিকল্পিতভাবে বিন্দু রুইদাসের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়, ঘাড় ও হাতে মারাত্মক চোট লাগে বিন্দু দেবীর। মেয়েকে বাঁচাতে মা নিরূপা দেবী এগিয়ে এলে তাঁর ওপরও প্রাণঘাতী আক্রমণ করে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করে দু'জনকে। চিকিৎসক বিন্দু রুইদাসকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার দিন মৃতার মা নিরুপা রুইদাস টাউনশিপ থানায় একটি মামলা রুজু করেন। এই মামলার তৎকালীন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর তাপস কুমার পাত্র পূর্ণাঙ্গ তদন্ত শেষে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে মাত্র দু মাসের মধ্যে আদালতে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই নৃশংস হত্যার বিচার শেষে প্রকাশিত রায়ে মহামান্য আদালত অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ডসহ আজীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন।
@Cpadpc -
West Bengal Police
@WBPolice
আজ ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং একাডেমি পরিদর্শন করেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। পরিশেষে প্রশিক্ষণরত পুলিশকর্মী ও আধিকারিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ করেন।
#swamivivekanandastatepoliceacademy -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Commendable job by our Law Enforcement personnel for the crackdown on Sand Mafia.
Following a precise operation based on source based information, Birbhum Police conducted a major raid under Mohammad Bazar PS targeting the hideout of illegal sand mafia Tullu Mondal alias Mohd Nazibuddin.
The operation has uncovered staggering amounts of illegally amassed wealth:
Cash Recovered So Far: ₹5.5 crore with counting still ongoing.
Gold Recovered: 15 kg
I deeply appreciate the @WBPolice DGP, SP @BirbhumPolice and the Birbhum District Police Personnel involved in this operation for their swift, professional and decisive action.
West Bengal Govt's ongoing drive against the corrupt will go on with 'Zero Tolerance Policy against Corruption' as our guiding principle.
Let it be unequivocally clear: no person with a chequered past who has amassed wealth through the exploitation of public resources and hobnobbing with the then ruling political party will be spared.
Public wealth belongs to the people, and those who loot it will face the full might of the law. Vigilance and uncompromising action will continue. Crackdown on mafia syndicates will go on. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতন: ১০ বছরের কারাবাস অপরাধীর
২০২৩ সালের ১৯ আগস্ট। ঘড়ির কাঁটা তখন সকাল সাড়ে এগারোটার দোরগোড়ায়। বাবা-মা কাজে চলে গেলে নিজের ঘরে একাই থাকত ১৫ বছরের মেয়েটি। সেই সুযোগে সেখানে হঠাৎ উপস্থিত হয় প্রতিবেশী সৌমেন বাগদি। চারপাশে কাউকে না থাকতে দেখে বিকৃত মানসিকতায় ভর করে সৌমেন নাবালিকা মেয়েটির উপর যৌন নির্যাতন চালায়। মেয়েটি চিৎকার করতেই আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসলে সৌমেন দৌড়ে পালিয়ে যায়।
মামলা রুজু হয় দুবরাজপুর থানায়। মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর অভিষেক ঘোষ অভিযুক্ত সৌমেন বাগদিকে গ্রেফতার করেন এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্তকে অর্থদণ্ডসহ দীর্ঘ ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@BirbhumPolice -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
I commend the swift, coordinated and resolute action of our Law Enforcement Agencies.
In a major breakthrough, last night @KolkataPolice STF, in coordination with the Purulia District Police, successfully intercepted a major interstate drug trafficking operation.
Acting on a tip-off, a truck was intercepted on NH-18 near the Belkuri Toll Plaza under Purulia Muffasil PS. A large quantity of contraband (ganja) was recovered from a specially concealed cavity behind the driver's seat. Two escort vehicles moving from Odisha towards Asansol alongside the truck was also intercepted and 7 individuals have been detained in total.
West Bengal Govt maintains a Zero-tolerance Policy towards illegal drug trafficking and any unlawful activities that threaten the safety and well-being of our Youth and Society.
I appreciate our Police Personnel for their relentless vigilance and dedication. We will continue to root out criminal networks with an iron fist.
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
ফ্লিমি কায়দায় তিস্তায় ঝাঁপ দিয়ে কিশোরের প্রাণ বাঁচালো ভিলেজ পুলিশ!
কোচবিহারের মেখলিগঞ্জ থানার অন্তর্গত নিজতরফ সেতুর কাছে তিস্তা নদীতে এক কিশোর (অর্ধ-অচেতন অবস্থায়) ভেসে যাচ্ছিল। মেখলিগঞ্জ থানার ভিলেজ পুলিশ কর্মী কমল বর্মন নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন। কমল বর্মনের এই সাহসিকতাকে কুর্নিশ জানাই। উদ্ধার হওয়া কিশোরকে তার আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
@CBR_Police -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতন: দোষীর ১০ বছরের কারাবাস
২০২০ সালের ২৬ জানুয়ারি। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তপন থানার ঘটনা। ভদ্রাইল (সাহাপুকুর) এলাকার বাসিন্দা ১৩ বছরের মেয়েটি সেদিন সন্ধ্যাবেলা প্রতিবেশী পরমেশ্বর বেসরার বাড়িতে টিভি দেখতে গিয়েছিল। বাড়িতে আর কোনো সদস্য না থাকার সুযোগ নিয়ে পরমেশ্বর মেয়েটির উপরে যৌন নির্যাতন চালায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আতঙ্কিত মেয়েটি সবটা তার মাকে জানায়।
বিষয়টি জানা মাত্রই তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির মা। মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর বৃতিসুন্দর সাহা তৎক্ষণাৎ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেন। এরপর সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে অভিযুক্তের বিরুদ্ধে দাখিল করেন চার্জশীট।
মামলার রায় ঘোষণা হয়েছে সদ্য। মহামান্য আদালত অভিযুক্ত পরমেশ্বর বেসরাকে দোষী সাব্যস্ত করে ১০,০০০/- টাকা অর্থদণ্ড সহ ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
যদিও কোনও ক্ষতিপূরণই যথার্থ নয়, তবু, মহামান্য আদালত মানবিক দিক বিবেচনা করে নাবালিকার পরিবারের জন্য ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
@spdakshin -
West Bengal Police
@WBPolice
অফিস কর্মীকে পুড়িয়ে খুন : যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ
দুর্গাপুর থানার অন্তর্গত কামালপুর, বেনাচিতি এলাকার ঘটনা। স্বামীর সঙ্গে সাংসারিক অশান্তি থেকে বাঁচতে আলাদা ঘর ভাড়া করে ছেলেকে নিয়ে থাকতেন বেসরকারি অফিসের কর্মরতা গীতা সিংহ সাহাস রায়। অফিসের মালিক সেলিম রহমান মণ্ডলের একটা সম্পর্ক গড়ে ওঠে গীতা দেবীর সঙ্গে। সেলিম বিভিন্ন অছিলায় গীতা দেবীকে শারীরিক ও মানসিক অত্যাচার করতো এবং এটা দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় গীতা দেবী তাঁর ছেলের সুরক্ষার জন্য স্বামীর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে সেলিম চরম রেগে গিয়ে প্রথমে তাঁকে মারধর করে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় মানুষ গীতা দেবীকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে। টানা ৩ দিন লড়াইয়ের পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গীতা দেবীর মা শিবানী রায় চৌধুরী দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তৎক্ষণাৎ একটি মামলা রুজু হয় এবং তদন্তের ভার বর্তায় ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর অলোক কুমার মন্ডলের উপর ( ইন্সপেক্টর ৺অলোক কুমার মন্ডল )। তিনি দ্রুত তদন্ত শুরু করে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং সব শেষে একটি সুদৃঢ় চার্জশীট জমা দেন।
সদ্য প্রকাশিত রায়ে মহামান্য আদালত অভিযুক্ত সেলিম রহমান মণ্ডলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেন।
@Cpadpc -
West Bengal Police
@WBPolice
বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ঘোষণা
সালটা ২০১৯। বর্ধমান থানার অরবিন্দপল্লীর ঘটনা। ৩০ সেপ্টেম্বর সকালে মানিক রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাড়ার বন্ধু বিশ্বনাথ রায় এবং সুরজিৎ ভাই। প্রায় দিন বিশ্বনাথের বাড়িতে বসত তাস এবং মদের আড্ডা। মানিকবাবুর মা এইসব একেবারেই পছন্দ করতেন না, তাই তাদের সাথে ছেলেকে যেতে দিতে চাইতেন না। সেদিনও অন্যথা হয়নি, বারবার বারণ করা সত্ত্বেও তারা দু'জনে এসে জোর করে মানিকবাবুকে ডেকে নিয়ে যায়।
দুপুরে মানিকবাবু বাড়ি না ফেরায় বিশ্বনাথের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে সে বলে মানিক সেখানে নেই। এরপর রাত ৯.৩০ নাগাদ মানিকবাবু বাড়ি না ফেরায় তাঁর মা আবার বিশ্বনাথের বাড়ি যান। সেখানে সুরজিৎ ও বিশ্বনাথের অস্বাভাবিক আচরণে সন্দেহ হওয়ায় তিনি বাড়ির পিছনের দরজা দিয়ে উঁকি দিতেই দেখেন মানিকবাবু মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তৎক্ষণাৎ প্রতিবেশীদের সহায়তায় মানিকবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরেরদিন অর্থাৎ ১ অক্টোবর মানিকবাবুর মা বর্ধমান থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়। তদন্তের দায়ভার পান ওই থানার তৎকালীন অফিসার সাব-ইন্সপেক্টর তপন কারফা (অবসরপ্রাপ্ত)। তিনি দ্রুত তদন্ত শুরু করলে জানা যায় অভিযুক্ত বিশ্বনাথ রায় এবং সুরজিৎ ভাই পূর্ব আক্রোশ বশত মানিকবাবুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে। দু'জন অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত এই ঘৃণ্য কাজের শাস্তিস্বরূপ অভিযুক্তদের জন্য ১০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন।
@BurdwanPolice -
West Bengal Police
@WBPolice
বৃদ্ধকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ছেলে- নাতির
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার অন্তর্গত সরাইটিকর আমতলা এলাকার ঘটনা। দত্ত পরিবারে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল। ৮৫ বছর বয়সের বৃদ্ধ শশাঙ্ক শেখর দত্ত-র প্রতি তাঁর ছেলে ফাল্গুনী দত্ত ও নাতি অনিরুদ্ধ দত্ত-র আচরণ ছিল অত্যন্ত অমানবিক। ফাল্গুনী নিজের স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এবং বৃদ্ধ বাবার ওষুধের খরচ ও দেখভালের দায়িত্ব এড়িয়ে চলত। শেষ বয়সে এসেও তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হতো। সব মিলিয়ে ছেলে ও নাতির কাছে শশাঙ্ক বাবু বোঝা হয়ে উঠেছিলেন।
দিনটি ছিল ২৯ জুন, ২০২২। রাত তখন প্রায় ৯.১৫। ঘরের দরজা-জানালা বন্ধ করে শশাঙ্ক বাবুকে বেধড়ক মারধর করে ফাল্গুনী ও অনিরুদ্ধ। এই ঘটনা প্রতিবেশী এক নাবালকের কানে আসলে সে পাড়ার ক্লাবে খবর দেয়। সময় নষ্ট না করে প্রতিবেশীরা শশাঙ্ক বাবুর বাড়িতে গেলে ভেতর থেকে দরজা কেউ খুলতে চায় না, অবশেষে দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে আছেন, তাঁর মাথা ও কান দিয়ে রক্ত বেরোচ্ছে। প্রতিবেশীরা দ্রুত শশাঙ্ক বাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী সুরজিৎ সূত্রধর বর্ধমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের দায়ভার বর্তায় ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর শান্তনু চন্দ্রের উপর। তিনি দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেন। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশীট জমা দেন।
সদ্য প্রকাশিত এই নৃশংস হত্যাকাণ্ডের রায়ে মহামান্য আদালত অভিযুক্ত ফাল্গুনী দত্ত এবং অনিরুদ্ধ দত্তকে দোষী সাব্যস্ত করে উভয়কেই যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
@BurdwanPolice -
West Bengal Police
@WBPolice
ব্যক্তিগত আক্রোশের জেরে কুপিয়ে খুন: সাজা মৃত্যুদণ্ড
চুঁচুড়া থানার ঝিলপাড় এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা অজয় মণ্ডল পরকীয়ায় মত্ত হয়ে উঠেছিলেন প্রতিবেশী এক বিবাহিত মহিলার সঙ্গে। অনেকদিন ধরেই চলছিল তাদের এই অবৈধ সম্পর্ক, কিন্তু এই সম্পর্কের ইতি টেনে সবার সামনে পর্দা ফাঁস করে দেন স্থানীয় দুই বাসিন্দা অতনু সরকার এবং সুরজিৎ মাল। আর ঠিক এখান থেকেই অজয়ের মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে।
২০১৯ সালের ১১ জুলাই, অজয় মণ্ডল পরিকল্পিতভাবে অতনু সরকারের ওপর চপার নিয়ে হামলা চালায়। অতনুবাবুকে বাঁচাতে এগিয়ে এলে সুরজিৎ মালের ওপরও প্রাণঘাতী আক্রমণ করে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করে দুজনকে। দীর্ঘ লড়াইয়ের পর সুরজিৎ মাল সুস্থ হয়ে উঠলেও, শেষ পর্যন্ত অতনু সরকারের মৃত্যু হয়।
এই ঘটনার পরের দিন অর্থাৎ ১২ জুলাই অভিযুক্ত অজয় মণ্ডল চুঁচুড়া থানাতে আত্মসমর্পণ করে। এই মামলার তৎকালীন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রজত সিংহ পূর্ণাঙ্গ তদন্ত শেষে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই নৃশংস হত্যার বিচার শেষে প্রকাশিত রায়ে মহামান্য আদালত অভিযুক্ত অজয় মণ্ডলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
@ChandannagarPC -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
-
West Bengal Police
@WBPolice
শ্বাসরোধ করে খুন: যাবজ্জীবন কারাবাসে জামাই
২০২৩ সালের ২১ আগস্ট। টামনা থানার নাথুডি পাড়ার ঘটনা। দীর্ঘদিন ধরেই চলছিল সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ। ৭০ বছরের বয়স্কা বিধবা মহিলা গীতা রায়। তিন মেয়ের বিয়ে দিয়ে তিনি একাই বাস করতেন স্বামীর ভিটে-বাড়িতে। বড় এবং ছোট মেয়ে থাকতেন অন্য শহরে, বাড়ির কাছাকাছি থাকতেন মেজো মেয়ে জয়শ্রী বিশ্বাস। মেজজামাই জনাথন বিশ্বাসের লোভ ছিল গীতা দেবীর সম্পত্তির উপর। সম্পত্তি বিক্রি করে দেওয়ার কথা প্রায়ই বলতো জামাই। কিন্তু গীতাদেবী কোন মতেই রাজি হতেন না। আর এই ঘটনা থেকেই ঝামেলার সূত্রপাত। সেদিন রাত ৯ টা নাগাদ দু'জনের মধ্যে বচসা শুরু হলে জনাথন বিশ্বাস গীতাদেবীকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। তারপর পরিস্থিতি সামাল দিতে পরিবারের বাকি সদস্যের সঙ্গে অভিযুক্ত জনাথন বিশ্বাস গীতাদেবীকে নিয়ে হাসপাতালে পৌঁছয়, কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এই পর্যন্ত সবটা স্বাভাবিক হলেও, ঘটনার মোড় ঘুরে যায় পোস্টমর্টেম রিপোর্ট আসার পর। রিপোর্টে পরিষ্কার বলা হয়, গীতা দেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
উক্ত রিপোর্টের ভিত্তিতে ২৫ আগস্ট মৃতা গীতা রায়ের ছোট মেয়ে পূজা মুখোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে টামনা থানায় একটি মামলা রুজু হয়। ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর তাপস কুমার মিশ্র তদন্তে নেমে শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করে পূর্ণাঙ্গ তদন্ত শেষে জমা করেন চার্জশীট।
সদ্য এই মামলার রায় বেরিয়েছে। এই ঘৃণ্য কাজের জন্য মহামান্য আদালত অভিযুক্তকে অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
জমি বিবাদের জেরে খুনের চেষ্টা: অভিযুক্তের ৭ বছরের কারাদণ্ড
জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল পাণ্ডুয়ার হদ্দেপাড়া গ্রামের বাসিন্দা বাপ্পা রায় এবং দেবু রায়ের মধ্যে। দীর্ঘদিনের সেই বিবাদ একদিন চরম পরিণতিতে পৌঁছয়।
বছর চারেক আগের ঘটনা। ২০২২ সালের ১৬ নভেম্বর সকাল ৯টা নাগাদ বাপ্পা রায় দেবু রায়কে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালায়। প্রথমে সে একটি লোহার শাবল দিয়ে দেবু রায়ের কোমরে আঘাত করে। এরপর একটি কাটারি দিয়ে দেবু বাবুকে খুন করার উদ্দেশ্যে তাঁর মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি জটিল বুঝে অভিযুক্ত বাপ্পা রায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রতিবেশীদের সহায়তায় জখম অবস্থায় দেবু রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ওই দিনেই আহতের স্ত্রী বাসন্তী রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পাণ্ডুয়া থানায় একটি মামলা রুজু হয়। তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সৌমিত্র তা-র তত্ত্বাবধানে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশীট জমা দেওয়া হয়।
সম্প্রতি মহামান্য আদালত অভিযুক্ত বাপ্পা রায়কে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
খুনের চেষ্টা — ৯ বছরের কারাদণ্ড অভিযুক্তের
১০ মে ২০২৫। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আসানসোল (উত্তর) থানার মৌজুরীর দীনেশ পল্লীর ঘটনা।
আফরিন খাতুন এবং রেলপাড়ার বাসিন্দা শেখ মোহাম্মদ আলি ওরফে ফারহানের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। তবে এই বন্ধুত্বটা মেনে নিতে পারছিলনা আফরিনের সৎ বাবা মোহাম্মদ ওয়াহিদ ওরফে গোলি। সেদিন সন্ধ্যে বেলায় আলি যখন আফরিনের পাড়ায় বসে আফরিনের সঙ্গে গল্প করছিল তখন হঠাৎ পিছন থেকে মোহাম্মদ ওয়াহিদ আলির ঘাড়ে ধারালো ব্লেড চালিয়ে দেয়, তাঁকে খুনের চেষ্টা করে। যদিও সে ব্যর্থ হয়। আলির আর্তনাদে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় আলিকে হাসপাতালে নিয়ে যায় আফরিন।
এই ঘটনার রাতেই আলির বাবা মোহাম্মদ জাফরের লিখিত অভিযোগের ভিত্তিতে আসানসোল (উত্তর) থানায় একটি মামলা দায়ের হয়। তদন্তের দায়ভার এসে পড়ে ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর রঞ্জিত মান্নার উপর। তদন্তে নেমে তিনি সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে সেই রাতেই গ্রেফতার করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশীট জমা করেন।
সদ্য প্রকাশিত মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত মোহাম্মদ ওয়াহিদ ওরফে গোলিকে ৯ বছর কারাদণ্ডসহ অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@Cpadpc -
West Bengal Police
@WBPolice
পুরনো শত্রুতার জেরে খুন— অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড
হুগলি গ্রামীণ জেলার পাণ্ডুয়া থানার ঘটনা। ১৩ জানুয়ারি, ঘড়ির কাঁটায় তখন রাত ১১:১৫। শ্রীপালা গ্রামের বাসিন্দা সোম মান্ডি তখন বাড়ির পথে ফিরছিলেন। রাস্তায় তাঁকে একা পেয়ে কালিসন্ডা গ্রামের বাসিন্দা মেঘনাথ বাস্কে তাঁর পথ আটকায়। শুরু হয় বচসা। পুরনো শত্রুতার জেরে শুরু হওয়া সেই বচসা ক্রমশ মারামারির রূপ নেয়। অভিযুক্ত মেঘনাথ বাস্কে সোম মান্ডিকে বেধড়ক মারধর করে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সেখানেই মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরদিন মৃত সোম মান্ডির স্ত্রী সাধনী মান্ডির লিখিত অভিযোগের ভিত্তিতে পাণ্ডুয়া থানায় একটি মামলা দায়ের হয়। তদন্তের দায়িত্ব পান ওই থানার সাব-ইন্সপেক্টর আবিদ হাসান। তদন্তে নেমে তিনি সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট আদালতে দাখিল করেন।
সদ্য প্রকাশিত মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
🚨 CYBER SAFETY ADVISORY: Beware of Call Forwarding Scams 🚨
Fraudsters may impersonate banks, telecom companies, or government officials and ask you to dial a code or enable call forwarding on your phone.
⚠️ Do NOT do it. Call forwarding can redirect your incoming calls, including OTP and verification calls, to scammers, putting your accounts at risk.
Remember: 🔹 Never enable call forwarding on the instructions of an unknown caller. 🔹 Never share OTPs, PINs, passwords, or banking details. 🔹 Verify such requests only through the official customer care of your bank or telecom service provider.
Be Alert. Stay Safe. Report Cyber Fraud Immediately.
#cybersafety #cyberawareness #stopcyberfraud #stayalert #callforwardingscam -
West Bengal Police
@WBPolice
আগুনে পুড়িয়ে গৃহবধূকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়ির দুই সদস্যের
হুগলি গ্রামীণ জেলার মগরা থানার বাসিন্দা বিনীত কোনাই বিয়ে করেন মধুমিতা সোলাঙ্কিকে। ঘটনার সূত্রপাত ৩০ নভেম্বর, ২০২০ সালে। বিয়েতে যথাসাধ্য পণ ও নগদ টাকা দিয়ে মেয়েকে বিদায় দেন অসহায় বাবা। তবুও সংসার শুরুর কিছুদিনের মধ্যেই মধুমিতার উপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের দাবি ছিল, বাপের বাড়ি থেকে এনে দিতে হবে আরও অনেক টাকা। সেই অতিরিক্ত দাবি পূরণ না হলেই চলত মারধর, অত্যাচার ও অশান্তি।
দিনটি ছিল ২৭ মে, ২০২২। প্রায় প্রতিদিনের মতো সেদিনও ঝামেলা শুরু হয়। অশান্তি বাড়তে বাড়তে একসময় চরমে পৌঁছয়। ঝামেলা চলাকালীন মধুমিতার গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় স্বামী বিনীত কোনাই এবং সঙ্গে সঙ্গে শ্বশুর বিশ্বনাথ কোনাই দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন মধুমিতাকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মধুমিতা তাঁর বয়ানে ঘটনার বিস্তারিত জানান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এই নৃশংস হত্যার বিচার চেয়ে মধুমিতার পরিবার মগরা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী তৎকালীন সাব-ইন্সপেক্টর কৌশিক দত্ত দুই অভিযুক্ত—বিনীত কোনাই ও বিশ্বনাথ কোনাইকে গ্রেফতার করেন এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন।
সম্প্রতি প্রকাশিত রায়ে মহামান্য আদালত দুই অভিযুক্তকেই ১০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
রাস্তায় যুদ্ধ নয়, সুরক্ষা বাছুন।
হেলমেট পড়ুন -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নিগ্রহ — ৩ বছরের কারাদণ্ড গৃহশিক্ষকের
সালটা ২০১৮। ধনিয়াখালী থানার মুইদিপুর এলাকা। নাবালিকা মেয়েটি তখন দশম শ্রেনীর ছাত্রী। ৭ জুন সকালে সে টিউশন পড়তে যায় তনয় সিংহ নামের এক গৃহশিক্ষকের কাছে। পড়া শেষে সবার ছুটি হলেও ওই নাবালিকাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখে ওই মাস্টারমশাই। মেয়েটি ইতস্তত বোধ করে এবং আটকে রাখার কারণ জিজ্ঞাসা করতেই নাবালিকার উপর চড়াও হয়ে সে তার শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটি কোনোরকমে সেখান থেকে পালিয়ে বাড়িতে এসে সবটা জানায়।
এই ঘটনাকে কেন্দ্র করে ১১ জুন ধনিয়াখালী থানায় অভিযোগ জানায় মেয়েটির বাবা মানিক ওরাং। নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু হলে তদন্তের ভার গিয়ে পড়ে ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর স্বর্ণেন্দু রায়ের উপর, যিনি অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত এই ঘৃণ্য কাজের শাস্তিস্বরূপ অভিযুক্তের জন্য ২০,০০০ টাকা জরিমানাসহ ৩ বছরের কারাদণ্ড ধার্য করেন।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতন: দীর্ঘ ২২ বছরের কারাবাস অপরাধীর
২০২০ সালের ১ আগস্ট। নিউ জলপাইগুড়ি এলাকার শ্রীনগর কলোনির ঘটনা। দুপুর গড়িয়ে প্রায় বিকেল তখন। অভিমান মন্ডল নামক এক ব্যক্তি, স্ত্রী এবং ছেলেকে নিয়ে পাড়ার এক দোকানে গিয়েছিলেন। বাড়িতে তখন একাই ছিল তাঁর ১৫ বছরের মেয়েটি।
প্রতিবেশী বৈদ্য চক্রবর্তী জল খাওয়ার নাম করে হঠাৎই মেয়েটির কাছে আসে এবং চারপাশে কেউ না থাকার সুযোগে জোর করে যৌন নির্যাতন চালায় তার উপর। এরপর মেয়েটি যাতে কাউকে কিছু না জানায় তাই হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চিৎকার শুনে মেয়েটির মা ছুটে এসে দেখে মেয়ে নগ্ন অবস্থায় পড়ে আছে।
এই ঘটনার পর মেয়েটির বাবা অভিমান মন্ডল নিউ জলপাইগুড়ি থানায় একটি মামলা রুজু করেন। মামলার দায়ভার গ্রহণ করেন ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর পরেশ বর্মন। তিনি দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্ত বৈদ্য চক্রবর্তীকে গ্রেফতার করেন এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত নাবালিকাকে যৌন নির্যাতনের মতো এহেন ঘৃণ্য কাজের জন্য অভিযুক্তকে ২০,০০০/- টাকা জরিমানাসহ দীর্ঘ ২২ বছরের কারাবাসে দণ্ডিত করেছেন।
@SiliguriPolice -
West Bengal Police
@WBPolice
Hold on to your OTP
Never ever share!
#cybersecurity #wbp -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Justice for Tamanna is our priority and we are delivering on our promise.
I express satisfaction and appreciate the Krishnanagar District Police Personnel for their prompt and lawful action in this case.
Following my meeting with Tamanna’s grieving Mother, the Police have acted swiftly to ensure the culprits face the full force of the law.
I am pleased to inform the People of West Bengal that almost all of the FIR-named accused have now been arrested. In the last few days, our Forces while relentlessly pursuing leads across State Lines to places like Gurgaon and Nagpur have apprehended 12 more individuals:-
* Jiarul Sk
* Sabir Sk
* Fakar Sk @ Ismile Sk
* Hafizul Sk
* Minarul Sk
* Anisur Sk
* Milan Sk
* Rajabul Sk
* Jakat Dk
* Sahibul Sk
* Amirul Sk
* Rakibul Sk
This swift action sends a clear message. Unlike the times of the previous regime, where culprits were distinguished by their political affiliations and Police action was heavily influenced by the political identity of the victims, our Government operates differently.
We have taken a strong, unyielding resolve to establish the "Rule of Law" and completely abolish the dark era where the "Law of the Ruler" prevailed.
A crime is a crime and action will be taken impartially, promptly & without any fear or favor, irrespective of the victim's or accused person's identity.
@WBPolice
@KrishnanagarPD -
West Bengal Police
@WBPolice
প্রতিবেশী মহিলার ওপর অ্যাসিড হামলা — অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড
সাজেদা বিবি, আফসারুল শেখের স্ত্রী। তাঁকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল প্রতিবেশী সামসাদ শেখ। প্রতিনিয়ত তার কুপ্রস্তাব ও বিভিন্ন কুরুচিকর ইঙ্গিতে একপ্রকার অতিষ্ঠ হয়ে ওঠে সাজেদা বিবির জীবন। প্রতিবেশীর সঙ্গে শুরু হয় নিত্যদিনের ঝামেলা। বীরভূমের নলহাটী থানার আমাইপুর গ্রামের ঘটনা।
২০১৭ সালের নভেম্বর মাস তখন। কোনওভাবেই সাজেদাকে বাগে আনতে না পেরে ততদিনে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে সামসাদের মনে। ঘটনার দিন বাজার থেকে ফেরার পথে আগে থেকেই ওঁত পেতে থাকা সামসাদ সাজেদা বিবির পিছু নেয়। সুযোগ বুঝে আচমকা সে সিরিঞ্জের মাধ্যমে সাজেদার দিকে অ্যাসিড ছুড়ে মারে। সাজেদা কোনওভাবে মুখ বাঁচিয়ে নেন, কিন্তু অ্যাসিড ছড়িয়ে পড়ে তাঁর ডান হাত ও পেটে। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
এই ঘটনায় মামলা দায়ের হয় উপরোক্ত থানায়। সাব-ইন্সপেক্টর বিপ্লব মুখার্জীর তদন্তে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশীট জমা পড়ে।
সদ্য প্রকাশিত মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে ২৫,০০০ টাকা জরিমানাসহ ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
🚨 CYBER SAFETY ALERT | Beware of the "Boss Scam"
Have you received an urgent message or call from someone claiming to be your CEO, Director, or Senior Officer asking for an immediate payment or confidential information?
Pause. Verify. Protect.
Cyber criminals are increasingly using a social engineering technique known as the "Boss Scam", where they impersonate senior executives or business owners to pressure employees into transferring money or sharing sensitive information. These requests often appear genuine and create a false sense of urgency.
Stay Safe:
Always verify such requests through a direct phone call or an official communication channel.
Carefully check the sender's email address, phone number, or messaging account.
Never bypass your organisation's financial approval or verification process.
A few minutes spent verifying a request can prevent significant financial losses.
Think Before You Transfer. Verify Before You Trust.
In case of cyber fraud, immediately call 1930 or report it at the National Cyber Crime Reporting Portal. -
West Bengal Police
@WBPolice
জমি বিবাদের জেরে খুন: যাবজ্জীবন কারাদণ্ড দুই প্রতিবেশীর
জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল সিঙ্গুরের শৈলেন্দ্রনাথ পাকিরা এবং তাঁর দুই প্রতিবেশী জয়দেব পাকিরা ও লক্ষণ পাকিরার পরিবারের মধ্যে। কিন্তু দীর্ঘদিনের সেই বিবাদ একদিন চরম পরিণতিতে পৌঁছয়।
বছর দু'য়েক আগের ঘটনা। ২০২৪ সালের ১৭ এপ্রিল সকালে শৈলেন্দ্রনাথ পাকিরা তাঁর ছেলে জয়ন্ত কুমার পাকিরার সঙ্গে বাজারে যাচ্ছিলেন। তাঁরা টের পাননি, তাঁদের পিছু নিয়েছে প্রতিবেশী দুই ভাই—জয়দেব পাকিরা ও লক্ষণ পাকিরা। জয়ন্ত যখন তাঁর বাবার থেকে কিছুটা এগিয়ে যান, ঠিক সেই সুযোগে দুই ভাই শৈলেন্দ্রনাথবাবুকে একা পেয়ে পিছন থেকে জাপটে ধরে গাছের মোটা ডাল দিয়ে তাঁর মাথায় একের পর এক আঘাত করতে থাকে। বাবার চিৎকার শুনে জয়ন্ত যখন ছুটে আসে, ততক্ষণে সব শেষ!
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শৈলেন্দ্রনাথ। বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত। জয়ন্ত প্রতিবেশীদের সহায়তায় বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযোগ পাওয়া মাত্রই সিঙ্গুর থানায় মামলা রুজু হয়। সাব-ইন্সপেক্টর সুকান্ত মণ্ডলের তত্ত্বাবধানে দ্রুত গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশীট জমা পড়ে।
সম্প্রতি মহামান্য আদালত দুই অভিযুক্ত—জয়দেব পাকিরা ও লক্ষণ পাকিরাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০,০০০ টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@HglyRuralPolice -
West Bengal Police reposted
Ministry of Ayush
@moayush
LIVE:- Celebration of the 12th International Day of Yoga 2026 in Red Road, Kolkata, West Bengal
#idy2026 #yogaforhealthyageing
@PMOIndia, @narendramodi, @mpprataprao, @SuvenduWB, @wbdhfw, @lokbhavan_wb, @yogadaywb2026, @PIBKolkata
x.com/i/broadcasts/1rxmqqZerLNxy -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
UGC-NET JUNE 2026 examination is scheduled to be held from 22.06.2026 to 30.06.2026 . All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safety and convenience of the candidates & for smooth and peaceful conduct of the examination.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police reposted
Ministry of Ayush
@moayush
A harmonious tribute to 150 years of Vande Mataram- #vandeyogam brings together patriotism and the homecoming of Yoga amidst the cultural heart of Kolkata.
#idy2026 #yogaforhealthyageing #स्वस्थ_आयु_के_लिए_योग #internationaldayofyoga2026 #yoga365 #vandeyoga #hargharyoga #pmkesaathyoga
@PMOIndia | @narendramodi | @mpprataprao | @secymoayush | @vaidyakotecha | @SuvenduWB | @wbdhfw | @lokbhavan_wb @WHO | @mdniy | @ccrhindia | @CCRAS_MoAyush | @DirectorCcryn | @AIIA_NDelhi | @nmpb1 | @NIAJaipur | @PIB_India | @PIBAYUSH | @DDNewslive | @sansad_tv | @AIRNewsHindi | @mygovindia | @MyGovHindi | @MIB_India | @TourismBengal @CEOWestBengal @cscwestbengal @wbpostalcircle @WBPolice @HomeBengal @PIBKolkata @BanglaMygov । @kmc_kolkata @KolkataPolice @KPTrafficDept @metrorailwaykol @PIBKolkata @yogadaywb2026 @IndiaPostOfficeThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Re-examination of NEET (UG), 2026 is scheduled to be held on 21.06.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safety and convenience of the candidates & for smooth and peaceful conduct of the examination.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations. -
West Bengal Police reposted
Ministry of Ayush
@moayush
Kolkata witnessed enthusiastic participation in the ‘#daudsedhyan’ event today, organised as part of the lead-up to the #internationaldayofyoga2026. The event was led by the Hon’ble Chief Minister of West Bengal, Shri @SuvenduWB , and the Hon’ble Union Minister of State (IC) for Ayush, Shri @mpprataprao .
Following the run, participants gathered at the historic Writers’ Building, where the Hon’ble Chief Minister and the Hon’ble Minister joined citizens in the practice of the Common Yoga Protocol (#cyp).
Addressing the gathering, Shri Prataprao Jadhav urged citizens to actively participate in the celebrations of the International Day of Yoga 2026 and make Yoga a part of their daily lives. He also expressed gratitude to the Government of West Bengal for its support and cooperation in organising the event.
The initiative reflected the spirit of collective participation and reinforced the message of health, wellness and mindfulness in the lead-up to IDY 2026.
#idy2026 #yogaforhealthyageing #स्वस्थ_आयु_के_लिए_योग #internationaldayofyoga2026 #yoga365 #vandeyoga #hargharyoga #pmkesaathyoga
@PMOIndia | @narendramodi | @mpprataprao | @secymoayush | @vaidyakotecha | @SuvenduWB | @wbdhfw | @lokbhavan_wb @WHO | @mdniy | @ccrhindia | @CCRAS_MoAyush | @DirectorCcryn | @AIIA_NDelhi | @nmpb1 | @NIAJaipur | @PIB_India | @PIBAYUSH | @DDNewslive | @sansad_tv | @AIRNewsHindi | @mygovindia | @MyGovHindi | @MIB_India | @TourismBengal @CEOWestBengal @cscwestbengal @wbpostalcircle @WBPolice @HomeBengal @PIBKolkata @BanglaMygov । @kmc_kolkata @KolkataPolice @KPTrafficDept @metrorailwaykol @PIBKolkata @yogadaywb2026 @IndiaPostOfficeThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police reposted
Ministry of Ayush
@moayush
The Department of Posts released a special set of 12 commemorative covers depicting various Yoga asanas to mark the International Day of Yoga, during the curtain-raiser press conference held in Kolkata. The special covers were unveiled by Chief Minister of West Bengal Shri @SuvenduWB, and Union Minister of State (IC) for Ayush, Shri @mpprataprao.
Addressing the gathering Shri Suvendu Adhikari, emphasized the transformative role of Yoga in promoting physical fitness, mental well-being and social harmony. He urged citizens, especially the youth, to embrace Yoga as a way of life and participate enthusiastically in the International Day of Yoga celebrations. He also highlighted West Bengal’s rich cultural heritage and its growing contribution to the nationwide Yoga movement.
The release of the 12 special covers, each featuring a distinct Yoga asana, celebrates the relevance of Yoga and serves as a tribute to India’s tradition that continues to inspire millions across the world.
The covers symbolize the spirit of wellness, discipline and unity that the International Day of Yoga seeks to promote.
@IndiaPostOffice #idy2026 #yogaforhealthyageing #स्वस्थ_आयु_के_लिए_योग #internationaldayofyoga2026 #yoga365 #vandeyoga #hargharyoga #pmkesaathyoga
@PMOIndia | @narendramodi | @mpprataprao | @secymoayush | @vaidyakotecha | @SuvenduWB | @wbdhfw | @lokbhavan_wb @WHO | @mdniy | @ccrhindia | @CCRAS_MoAyush | @DirectorCcryn | @AIIA_NDelhi | @nmpb1 | @NIAJaipur | @PIB_India | @PIBAYUSH | @DDNewslive | @sansad_tv | @AIRNewsHindi | @mygovindia | @MyGovHindi | @MIB_India | @TourismBengal @CEOWestBengal @cscwestbengal @wbpostalcircle @WBPolice @HomeBengal @PIBKolkata @BanglaMygov । @kmc_kolkata @KolkataPolice @KPTrafficDept @metrorailwaykol @PIBKolkata @yogadaywb2026 @IndiaPostOffice -
West Bengal Police reposted
Ministry of Ayush
@moayush
Healthy people help build a healthy society and Yoga ensures the same.
As highlighted by Hon'ble PM Shri @narendramodi , promoting the practice of Yoga is a true social service. With just 3 days to go, the countdown to International Day of Yoga 2026 is officially on ! Let us come together to embrace this year's theme, Yoga for Healthy Ageing, and take a step toward lifelong wellness.
#idy2026 #yogaforhealthyageing #स्वस्थ_आयु_के_लिए_योग #internationaldayofyoga2026 #yoga365
#vandeyoga #hargharyoga #pmkesaathyoga
@PMOIndia | @narendramodi | @mpprataprao | @secymoayush | @vaidyakotecha | @SuvenduWB | @wbdhfw | @lokbhavan_wb @WHO | @mdniy | @ccrhindia | @CCRAS_MoAyush | @DirectorCcryn | @AIIA_NDelhi | @nmpb1 | @NIAJaipur | @PIB_India | @PIBAYUSH | @DDNewslive | @sansad_tv | @AIRNewsHindi | @mygovindia | @MyGovHindi | @MIB_India | @TourismBengal @CEOWestBengal @cscwestbengal @wbpostalcircle @WBPolice @HomeBengal @PIBKolkata @BanglaMygov । @kmc_kolkata @KolkataPolice @KPTrafficDept @metrorailwaykol @PIBKolkata @yogadaywb2026 -
West Bengal Police
@WBPolice
নাবালিকা অপহরণে ৫ বছরের সাজা প্রতিবেশীর
বছর তিনেক আগের ঘটনা। ২০২৩ সালের ১৭ জানুয়ারি আব্বাস শেখ নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় অভিযোগ জানান যে, তাঁর নাবালিকা মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই ঘটনায় মামলা রুজু হয় ওই থানায় এবং মামলার দায়িত্ব পান ওই থানার অফিসার এএসআই মিলন কুমার দেবনাথ। তদন্তে নেমে তিনি জানতে পারেন, প্রতিবেশী রাজাউল করিম নামের একটি ছেলেকেও ওই একই সময় থেকে পাড়ায় আর দেখা যাচ্ছে না। দু'য়ে দু'য়ে চার করতে বেশি সময় লাগে না অফিসারের!
সঙ্গে সঙ্গে খোঁজ শুরু করেন তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে মাত্র ১০ দিনের মধ্যেই নাবালিকাকে উদ্ধার করেন সুদূর কেরালা থেকে, সঙ্গে গ্রেফতার হয় অভিযুক্ত।
এরপর দ্বিতীয় তদন্তকারী অফিসার এসআই দীপঙ্কর মণ্ডল এই মামলার দায়িত্ব নিলে জানতে পারেন, অভিযুক্ত রাজাউল করিম ওই নাবালিকাকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ জানুয়ারি বাড়ি থেকে বের করেছিল অপহরণের উদ্দেশ্যে। তবে সেই পরিকল্পনায় জল ঢেলে তাকে গ্রেফতার করে চার্জশীট জমা দেয় পুলিশ।
সদ্য প্রকাশিত এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে ৫ বছরের কারাদণ্ডসহ ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
@KrishnanagarPD -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
শ্বাসরোধ করে খুন গৃহবধূকে: যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়ির চার সদস্যের
গোপালনগর থানার কামদেবপুর গ্রামের কর্মকারপাড়ার বাসিন্দা তারক কর্মকার বিয়ে করেন এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে পিংকি কর্মকারকে। বিয়েতে যথাসাধ্য পণ দিয়ে মেয়েকে বিদায় দেন বাবা বিমল কর্মকার। তবুও সংসার শুরুর কিছুদিনের মধ্যেই পিংকির ওপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেওর—প্রত্যেকের দাবি ছিল, বাপের বাড়ি থেকে এনে দিতে হবে আরও অনেক টাকা। আর সেই দাবি পূরণ না হলেই চলত মারধর, অত্যাচার ও অশান্তি।
প্রায় প্রতিদিনের এই অশান্তি বাড়তে বাড়তে চরমে পৌঁছায় ১৫ মে, ২০১৭ সালে। ঝামেলা চলাকালীন পিংকির মুখে সর্বশক্তি দিয়ে বালিশ চেপে ধরে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। ছটফট করতে থাকেন পিংকি। কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে তাঁর শরীর। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পিংকির বাবাকে ফোন করা হলে, এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি ছুটে যান হাসপাতালে। সেখানে গিয়ে দেখেন, তাঁর মেয়ে আর বেঁচে নেই।
মেয়ের এই নৃশংস মৃত্যুর বিচার চেয়ে বিমলবাবু গোপালনগর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী তৎকালীন সাব-ইন্সপেক্টর নন্দদুলাল দেবনাথ চার অভিযুক্ত—তারক কর্মকার, জয়দেব কর্মকার, সাবিত্রী কর্মকার ও সমীর কর্মকারকে গ্রেফতার করেন এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন।
সম্প্রতি প্রকাশিত রায়ে মহামান্য আদালত চার অভিযুক্তকেই ১০,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@SP_Bongaon_PD -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
-
West Bengal Police
@WBPolice
৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে খুন: যাবজ্জীবন কারাবাস মা ও ছেলের
সংসার চালাতে গিয়ে লাগাতার ধার, আর সেই ধার শোধ করার অজুহাতে বারংবার টাকা আনতে হত স্ত্রীকে। টাকা দিতে না পারলেই চলত মারধর আর মানসিক অত্যাচার। নিত্যদিনের এই যন্ত্রণা সঙ্গী ছিল পাণ্ডুয়া থানার তাঁবা এলাকার এক গৃহবধূর।
একদিকে স্বামী সুকান্ত বণিকের দফায় দফায় টাকা আনার দাবি, শাশুড়ি রেণুকা বণিকের নিয়মিত মানসিক অত্যাচার, আবার অন্যদিকে নিজে তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলেন ওই গৃহবধূ।
অশান্তি বাড়তে বাড়তে চরমে পৌঁছয় ৬ ডিসেম্বর। কথাকাটাকাটি, ঝামেলা আর মারধরের সীমানা ছাড়িয়ে স্বামী সুকান্ত ধারালো কাস্তে নিয়ে তেড়ে আসেন স্ত্রীর দিকে। পাশে দাঁড়িয়ে তাকে ইন্ধন জোগায় শাশুড়ি রেণুকা। অপরাধ? বাপের বাড়ি থেকে টাকা আনতে বিরতি চাওয়া! একের পর এক কোপ বসতে থাকে গৃহবধূর গায়ে, মাথায়, গলায়! মাটিতে লুটিয়ে পড়েন ৭ মাসের অন্তঃসত্ত্বা সেই ভাবী মা। ঘটনাস্থলেই মৃত্যু।
২০১৮ সালের এই নৃশংস খুনের ঘটনায় তদন্ত করেছিলেন পাণ্ডুয়া থানার সাব-ইন্সপেক্টর সোমদেব পাত্র। তাঁর তদন্তে গ্রেফতার হয় সুকান্ত ও রেণুকা বণিক, জমা পড়ে চার্জশীট।
শেষ হয়েছে বিচারপর্ব। সুকান্ত ও রেণুকার জন্য ১০,০০০/- টাকা জরিমানাসহ যাবজ্জীবন সশ্রম কারাবাসের নির্দেশ দিয়েছেন আদালত।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
৫ বছরের শিশুকে যৌন নির্যাতন: দীর্ঘ ২০ বছরের কারাবাস অপরাধীর
ঘটনা বছর পাঁচেক আগের। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি। ঘড়ির কাঁটা তখন ভোর সাড়ে ছ'টার দোরগোড়ায়। নিজের ঘরে একাই খেলা করছিল বছর পাঁচেকের ছোট্ট একটা মেয়ে। বাচ্চাটিকে একা খেলতে দেখে সেখানে হঠাৎ উপস্থিত হয় প্রতিবেশী সিদ্ধি মণ্ডল। চারপাশে কাউকে না থাকতে দেখে ওইটুকু বাচ্চার প্রতি নোংরা দৃষ্টি পড়ে তার। বিকৃত মানসিকতায় ভর করে ওইটুকু শিশুর যৌনাঙ্গে নিজের হাতের আঙুল ঢুকিয়ে দেয় সে।
মেয়েটি ব্যথা পেয়ে চিৎকার করতেই আশপাশ থেকে ছুটে আসে অন্যান্য প্রতিবেশীরা।
মামলা রুজু হয় হাড়োয়া থানায়। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর (বর্তমানে, ইন্সপেক্টর) সিদ্ধার্থ মণ্ডল অভিযুক্ত সিদ্ধি মণ্ডলকে গ্রেফতার করেন এবং পরে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর দেবেন মণ্ডল পূর্ণাঙ্গ তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্তকে ৩০,০০০/- টাকা জরিমানা-সহ দীর্ঘ ২০ বছরের কারাবাসে দণ্ডিত করেছেন।
@BasirhatD -
West Bengal Police
@WBPolice
JELET - 2026, ANM & GNM - 2026 and JECA - 2026 Examinations conducted by WBJEEB are scheduled to be held on 13.06.2026 and 14.06.2026 . All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safe custody of the confidential documents of the examination and convenience of the candidates.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations. -
West Bengal Police
@WBPolice
West Bengal Civil Service (Exe.) etc. (Preliminary) Examination, 2024 to be held on 14.06.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure smooth and peaceful conduct of the examination and convenience of the candidates.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নিগ্রহ: ৫ বছরের কারাদণ্ড প্রতিবেশীর
২০২৪ সালের মে মাসের দুপুর। গরমে কাঁচা আম-মাখা খাওয়ার সাধে পাশের কাকিমার বাড়ি গিয়েছিল বছর তেরোর মেয়েটি। কিন্তু বাড়িতে তখন সেই কাকিমা ছিলেন না। ছিল বাড়ির অন্য এক সদস্য এবং আজকের ঘটনার মূল অভিযুক্ত নারায়ণ সিংহ।
মেয়েটিকে একা পেয়ে সে চড়াও হয় তার ওপর। চিৎকার করতে গেলেই তাকে মারধর শুরু করে অভিযুক্ত। মুহূর্তের মধ্যে দড়ি দিয়ে বেঁধে ফেলে তাকে যৌন নিগ্রহের চেষ্টা করে অভিযুক্ত। তারপর তাকে হুমকি দেয়, এই ঘটনা যেন সে কাউকে ঘুণাক্ষরেও না জানায়।
ভয় পেয়ে মেয়েটি কাউকে কিচ্ছু জানায়নি সেদিন। সেদিন অর্থাৎ ২৬ মে। কিন্তু পরে আবারও ওই অভিযুক্ত মেয়েটিকে ভয় দেখিয়ে পুনরায় নিগ্রহের চেষ্টা করলে নিজের মাকে সবটা খুলে বলে মেয়েটি।
ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই হিলি থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা। তদন্ত শুরু করেন ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর শুভম কুমার সাহা। অভিযুক্তকে গ্রেফতার করে জোগাড় করেন সমস্ত তথ্যপ্রমাণ। সঠিক সময়ে জমা করেন চার্জশীট।
সদ্য প্রকাশিত মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে শাস্তিস্বরূপ ৫ বছরের কারাদণ্ডসহ ৫০,০০০/- টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
@SPSouthdinajpur -
West Bengal Police
@WBPolice
Strong Password=Safe Password
#cybersecurity -
West Bengal Police reposted
Suvendu Adhikari
@SuvenduWB
Kudos to the West Bengal Police for a Major Breakthrough.
On precise intelligence inputs, the Special Task Force (STF) conducted extensive raids across multiple locations near Sarberia Bazaar in Kumrakhali, Basanti, and Sandeshkhali areas.
Forces have successfully seized a massive cache of illegal firearms and ammunition hidden away to disrupt peace.
I highly appreciate the prompt actions and exemplary coordination of the DGP; West Bengal Police, the STF Team and Basirhat Police District Personnel for this successful operation.
For years under the previous regime, such illegal weapons were stockpiled and used ruthlessly to terrorize common citizens. This culture of violence claimed the precious lives of numerous opposition party workers, particularly dedicated BJP Karyakartas, who stood up against tyranny.
Those dark days are over. Our Government remains unconditionally committed to restoring Law and Order. We will continue to track down, unearth, and recover every single piece of illegal firearm across the length and breadth of West Bengal. Criminal activities and Political Terrorism will be completely wiped out from our State.
Peace, safety and Democracy will prevail.
@AmitShah @HMOIndia
DGP @WBPolice
@BasirhatD -
West Bengal Police
@WBPolice
Mission মাদক!
সালটা ২০২৩,২৬ জানুয়ারি। একটি গোপন সূত্রে খবর মেলে যে, আসামের দিমাপুর থেকে প্রচুর পরিমাণ গাঁজা নিয়ে একটি গাড়ি দুর্গাপুরের দিকে রওনা দিয়েছে। খবর পাওয়া মাত্রই সাঁইথিয়া থানার সাব- ইন্সপেক্টর পলাশ কুমার দত্ত অত্যন্ত তৎপরতার সাথে গাড়িটিকে আটক করেন এবং তৎক্ষণাৎ সাঁইথিয়া থানায় একটি মামলা রুজু করেন।
মামলার তদন্তভার গ্রহণ করেন ওই থানার সাব-ইন্সপেক্টর আবু আখের। তিনি ঘটনাটি খতিয়ে দেখে যথাযোগ্য তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতার করেন এবং সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে নিখুঁত চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত— আসিকুল ইসলাম, গুরবিন্দার সিং, চন্দনদীপ সিং এবং সেখ তাজিউদ্দিনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ লক্ষ টাকা জরিমানা সহ ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।
প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। একটি একটি করে গাছ মিলেই গড়ে উঠবে সবুজে মোড়া এক সুন্দর পৃথিবী, যা আগামী প্রজন্মের জন্য নিশ্চিত করবে একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। -
West Bengal Police
@WBPolice
JENPAS (UG) - 2026, JEPBN - 2026 and JEMScN - 2026 Examinations conducted by WBJEEB are scheduled to be held on 07.06.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safe custody of the confidential documents of the examination and convenience of the candidates.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations. -
West Bengal Police
@WBPolice
প্রতারণার ফাঁদ থেকে সাবধান!
সম্প্রতি একটি নতুন ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে অপরাধীরা। বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেদের পুলিশ, আইনজীবী, সরকারি ও রাজনৈতিক সংস্থার বা দলের প্রতিনিধি বলে পরিচয় দিচ্ছে তারা। তারপর জানতে চাইছে— আপনার নামে কোনো থানায় মামলা বা অভিযোগ আছে কিনা! এরপর সেই আইনি ঝামেলাটি তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে UPI, ব্যাঙ্ক ট্রান্সফার বা অন্যান্য অনলাইন মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করছে।
মনে রাখবেন ফোনে কোনো আইনি রফা হয় না! কোনো থানা বা আদালত ফোনে টাকা নিয়ে কোনো মামলা নিষ্পত্তি করে না। এই ধরনের ফোনকল, মেসেজ বা টাকা চাওয়ার ঘটনা সম্পূর্ণ ভুয়ো এবং বেআইনি।
এই ধরণের ফোন আসলে ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না। কোনো অবস্থাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। প্রয়োজনে কলের নম্বর, কল রেকর্ডিং এবং স্ক্রিনশট রাখুন। নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন। এছাড়াও হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করে অভিযোগ জানাতে পারেন।
মনে রাখবেন একটা ছোট ভুল আপনাকে বড় আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
বধূ নির্যাতনে সাজা ঘোষণা
মুর্শিদাবাদ পুলিশ জেলার খরগ্রাম থানার পুনিয়া এলাকার ঘটনা। বাবু দাস বিয়ে করে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে। বিয়েতে সাধ্যমত পণের সামগ্রী দিয়ে মেয়েকে বিয়ে দেন অসহায় বাবা। তবুও, সংসার শুরুর কিছুদিনের মধ্যেই নববধূর উপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। স্বামী, শ্বশুর, শাশুড়ি– কেউ বাদ দিত না নির্যাতন। অশান্তি আর অত্যাচারে জটিল হয়ে ওঠে দাম্পত্য।
এমনই একদিন, ঝামেলার পর, শশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় মেয়েটি। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যান তিনি।
এরপর, মেয়েটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় খড়গ্রাম থানায়। তদন্তভার বর্তায় যথাক্রমে দুই তৎকালীন সাব-ইন্সপেক্টর, বর্তমানে ইনস্পেক্টর, বাবিন মুখার্জী ও তন্ময় ভক্তের উপর। তাঁদের তত্ত্বাবধানে অভিযুক্ত বাবু দাস, ভানু দাস ও সাগর দাসকে গ্রেফতার করে পুলিশ। সবশেষে, মামলার অন্তিম তদন্তকারী অফিসার, তৎকালীন সাব-ইন্সপেক্টর, পার্থ সারথী দে তদন্ত শেষে নিশ্ছিদ্র চার্জশীট জমা করেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সম্প্রতি মহামান্য আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বাবু দাস ও ভানু দাসকে ১০ বছরের কারাদণ্ড সহ প্রত্যেককে ১০,০০০/- টাকা জরিমানার আদেশ দিয়েছেন। পাশাপাশি, অন্য আর এক অভিযুক্ত সাগর দাসকে ৩ বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশও দিয়েছেন আদালত।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতন: যাবজ্জীবন কারাবাস দোষীদের
২০২১ সালের ২৪ এপ্রিল। বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে নাবালিকাকে বিভিন্ন কৌশলে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় মানব রায় ও বিশ্বদেব রায় নামের দুই অভিযুক্ত। ঘটনাটি জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত ময়নাগুড়ি থানার।
বিষয়টি পরিবারের নজরে আসা মাত্রই ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর মনিভূষণ রায় তৎক্ষণাৎ তদন্তে নেমে গ্রেফতার করেন অভিযুক্তদের। এরপর সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে অভিযুক্তদের বিরুদ্ধে দাখিল করেন চার্জশীট।
মামলার রায় ঘোষণা হয়েছে সদ্য। মহামান্য আদালত দুই অভিযুক্তকেই ৩০,০০০/- টাকা অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
যদিও কোনও ক্ষতিপূরণই যথার্থ নয়, তবু, মহামান্য আদালত মানবিক দিক বিবেচনা করে নাবালিকার পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
যৌন নির্যাতনের মত এহেন ঘৃণ্য কাজের যথাযোগ্য শাস্তি পেয়েছে অভিযুক্তেরা।
@JPG_Police -
West Bengal Police
@WBPolice
সদ্যজাত সন্তানকে হত্যা— যাবজ্জীবন কারাদণ্ড বাবা-মায়ের!
হুগলী গ্রামীণ জেলা পুলিশের পাণ্ডয়া থানার বৈঞ্চি গ্রাম। সেখানেই বয়ে চলেছে মারি খাল। ওই খালের জলেই হঠাৎ একদিন একটা শিশুর মৃতদেহ ভাসতে দেখে এলাকার কিছু মানুষজন। ২৪ ডিসেম্বর, ২০২০ সালের ঘটনা। সঙ্গে-সঙ্গে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারপাশে।
এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে পাণ্ডুয়া থানায় মামলা দায়ের হয়। তদন্তের দায়িত্ব পান ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর বুদ্ধদেব সরকার।
তদন্তে নেমে তিনি স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পারেন যে, পূর্ণিমা টুডু নামের এক মহিলা বেশ কিছু মাস ধরেই গর্ভবতী ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তাঁর সন্তান হওয়ার কোনো খোঁজখবর পাওয়া যায় নি। ফলে সন্দেহের প্রথম তীর গিয়ে পড়ে ওই মহিলার উপরেই। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই উঠে আসে এক নৃশংস সত্য!
স্বামী নারায়ণ টুডু ও স্ত্রী পূর্ণিমা টুডু দু'জনে মিলে খুন করেছে তাদের সদ্য পৃথিবীতে আসা বাচ্চাটিকে! তারপর প্রমাণ লোকাতে তাকে ফেলে দিয়ে এসেছে খালের জলে। অতটুকু ওই বাচ্চাটির অপরাধ? সে মেয়ে!
তদন্তকারী অফিসার সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে সম্পূর্ণ তদন্ত শেষে জমা করেন চার্জশীট।
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অপরাধী দম্পতিকে ১০,০০০/- টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
ভাবা যায়! শুধু মেয়ে হয়ে জন্মানোর অপরাধে একরত্তি একটা শিশুকে মেরে ফেলেছে তার বাবা-মা। ফলাফল? যাবজ্জীবন শ্রীঘরবাস!
সমাজে এইরূপ জঘন্য অপরাধের পরিণতির নিদর্শন স্বরূপ একেবারে উপযুক্ত শাস্তি পেয়েছে দোষীরা।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
From Challengers to Champions!
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
The Online Common Entrance Examination for Recruitment in Indian Army is scheduled to be held from 01.06.2026 to 12.06.2026 . All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safety and convenience of the candidates.
For assistance :- State Control Room +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations. -
West Bengal Police
@WBPolice
পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড বাবার
২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি। বামনগোলা থানার খিরিপাড়া গ্রামের ঘটনা। এক সামান্য বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় বাবা ছেলের মধ্যে, ক্রমশ বচসা বাড়লে উত্তপ্ত হয়ে নিজের ছেলের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত রিন্টু মুর্মু। গুরুতর আহত অবস্থায় মাইকেল মুর্মুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
উক্ত ঘটনার ভিত্তিতে মৃত মাইকেলের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বামনগোলা থানায় একটি মামলা রুজু হয়। ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর শেরিং শেরপার তদন্তে শীঘ্রই গ্রেফতার হয় অভিযুক্ত, তদন্ত শেষে জমা দেওয়া হয় চার্জশীট।
সদ্য এই মামলার রায় বেরিয়েছে। সামান্য বিবাদের জেরে নিজের ছেলেকে হত্যা করার মতো এই ঘৃণ্য কাজের জন্য মহামান্য আদালত অভিযুক্তকে ১০,০০০ টাকা জরিমানা-সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@malda_police -
West Bengal Police
@WBPolice
The Written examination (computer based test) for Open Market Recruitment conducted by Indian Railway Finance Corporation Limited will be held on 31.05.26. The Venue is Block DN, plot 54 & 55, Sector V, Bidhannagar. All necessary security and traffic arrangements have been made by Bidhannagar Police to ensure the safety and convenience of the candidates.
Anyone requiring any kind of assistance may contact the Bidhannagar Control number 03323358788 /+919147889470 and West Bengal Police Control Room at +91 91478 90146. West Bengal Police wishes all the candidates the very best for their examinations. -
West Bengal Police
@WBPolice
জমি সংক্রান্ত বিবাদের জেরে হামলা: অভিযুক্তের ৫ বছরের সশ্রম কারাদণ্ড
জমি নিয়ে বিবাদ আর তার জেরেই গুরুতর জখম হতে হয় স্বামীকে। মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার ঘটনা। রেহেনা বিবি নামের এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন যে, জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী মানজার শেখ তাঁর স্বামীকে প্রাণনাশের উদ্দেশ্যে গুরুতরভাবে আঘাত করে।
অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় রেজিনগর থানায়। ওই থানার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর মোঃ সাখাউদ্দিন দ্রুত তদন্ত শুরু করেন এবং নিরপেক্ষ তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশীট পেশ করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। মাননীয় আদালত অভিযুক্ত মানজার শেখকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি আদালত অভিযুক্তের উপর আর্থিক জরিমানাও আরোপ করেছেন।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
খুকুরির কোপে খুন — দীর্ঘ আইনি লড়াইয়ের পর দোষীর যাবজ্জীবন
ঘটনাটি ২০০৮ সালের ২২ আগস্টের। সেদিন সালধুরা এলাকার বাসিন্দা কাঞ্চন মাহালি তাঁর স্ত্রীকে নিয়ে শামুকতলা হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় চুলুলাইন ধাওলাঝুরা এলাকার বাসিন্দা সুপাল মাহালি আচমকাই তাঁদের পথরোধ করে দাঁড়ায়। তারপর ব্যক্তিগত হিংসার জেরে ধারালো খুকুরি দিয়ে কাঞ্চন মাহালির উপর অতর্কিতে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।
নিহতের স্ত্রী সুধিনী মাহালির লিখিত অভিযোগের ভিত্তিতে শামুকতলা থানায় মামলা রুজু হয়। তদন্তভার গ্রহণ করেন ওই থানার তৎকালীন এসআই, বর্তমানে, ইনস্পেক্টর বি.ডি. সরকার। তদন্ত চলাকালীন বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন তিনি।
দীর্ঘ আইনি জটিলতার পর অবশেষে সদ্য প্রকাশিত হয়েছে মামলার রায়। মহামান্য আদালত অভিযুক্ত সুপাল মাহালিকে দোষী সাব্যস্ত করে ₹৫,০০০ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
খুনের মতো নৃশংস অপরাধের যথাযোগ্য শাস্তিই পেয়েছে অভিযুক্ত।
@SPAlipurduar -
West Bengal Police
@WBPolice
যৌন নিগ্রহ: ৩ বছরের সশ্রম কারাদণ্ড আসামির
বিকেলবেলা বাড়ির সামনে খেলা করতে বেরিয়েছিল দুটি বাচ্চা মেয়ে। আরামবাগ থানা এলাকার ঘটনা। কিন্তু সন্ধ্যে হয়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যেরা খোঁজাখুঁজি শুরু করেন।
কিছুক্ষণ পর কাছেই একটা নির্জন জায়গা থেকে কান্নার আওয়াজ পেয়ে সেখানে ছুটে যান তাঁরা। দেখেন, বাচ্চা মেয়েদুটি বসে বসে কাঁদছে। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে পরে জানা যায় যে, স্থানীয় বাসিন্দা কমল ধারা লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে ছোট্ট মেয়েদুটিকে ওই নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে যৌন নিগ্রহ করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয় আরামবাগ মহিলা থানায়। মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার লেডি সাব-ইন্সপেক্টর ঝর্ণা দাসের তৎপরতায় আসামিকে গ্রেফতার করে সঠিক সময়ের মধ্যে চার্জশীট জমা হয়। সর্বোপরি, বিচার শেষে মহামান্য আদালত আসামির জন্য ৫০০০ টাকা জরিমানা সহ ৩ বছরের সশ্রম কারাদণ্ড বরাদ্দ করেছেন।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
The Joint Entrance Examination and the Preliminary Examination of the Civil Services Examination are scheduled to be held today. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safety and convenience of the candidates.
Anyone requiring any kind of assistance may contact the State Control Room at +91 91478 90146 and +91 91 478 901 45.
West Bengal Police wishes all the candidates the very best for their examinations. -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
পারিবারিক অশান্তির জেরে বাবাকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড ছেলের
২০২৪ সালের ১৮ জুলাইয়ের রাত। আলিপুরদুয়ার থানার পাটলাখাওয়া, দক্ষিণ চাকোয়াখেতি এলাকার ঘটনা। এক সামান্য পারিবারিক ঝামেলা থেকে উত্তপ্ত বাকবিতণ্ডার মাঝেই নিজের বাবার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত বাবলু বর্মন। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ ব্যক্তিকে তড়িঘড়ি পঞ্চকলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
উক্ত ঘটনার ভিত্তিতে পরের দিনই আলিপুরদুয়ার থানায় মামলা রুজু হয়। ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর অমিত শর্মার তদন্তে শীঘ্রই গ্রেফতার হয় অভিযুক্ত, সুনির্দিষ্ট তদন্ত শেষে জমা দেওয়া হয় যথোপযুক্ত চার্জশীট।
সদ্য এই মামলার রায় বেরিয়েছে। সামান্য বিবাদের জেরে নিজের বাবাকে হত্যা করার মতো এই ঘৃণ্য কাজের জন্য মহামান্য আদালত অভিযুক্তকে ২০,০০০ টাকা জরিমানা-সহ আজীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@SPAlipurduar -
West Bengal Police
@WBPolice
In raids conducted by the STF, West Bengal across various districts of the state, the following seizures and arrests have been made:
1. 10 firearms, including eight 7 mm pistols, have been seized.
2. 150 rounds of ammunition have been recovered.
3. A total of six persons have been arrested and will be produced before the respective courts.
The special drive is continuing, and efforts are underway for the recovery of more weapons. -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police reposted
Asansol Durgapur Police
@Cpadpc
On 16.05.2026, a specific case was registered in connection with the incident of brickbating at Jahangiri Mohalla police Outpost under Asansol-Durgapur Police Commissionerate.
A total of 26 accused persons were arrested and produced before the Ld. Court today.
Of them, 7 accused have been remanded to police custody, while 19 have been sent to judicial custody.
Investigation is progressing expeditiously.
Efforts are underway to identify and apprehend additional persons involved in the incident.
Strict legal action is being taken against all those responsible.
𝐏𝐫𝐨𝐜𝐞𝐞𝐝𝐢𝐧𝐠𝐬 𝐟𝐨𝐫 𝐚𝐬𝐬𝐞𝐬𝐬𝐦𝐞𝐧𝐭 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐜𝐨𝐯𝐞𝐫𝐲 𝐨𝐟 𝐝𝐚𝐦𝐚𝐠𝐞𝐬 𝐭𝐨 𝐩𝐮𝐛𝐥𝐢𝐜 𝐩𝐫𝐨𝐩𝐞𝐫𝐭𝐲 𝐟𝐫𝐨𝐦 𝐭𝐡𝐞 𝐜𝐮𝐥𝐩𝐫𝐢𝐭𝐬 𝐚𝐫𝐞 𝐚𝐥𝐬𝐨 𝐛𝐞𝐢𝐧𝐠 𝐢𝐧𝐢𝐭𝐢𝐚𝐭𝐞𝐝 𝐢𝐧 𝐚𝐜𝐜𝐨𝐫𝐝𝐚𝐧𝐜𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐥𝐚𝐰.
Asansol-Durgapur Police Commissionerate remains committed to maintaining peace and public order in the area. -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁকসা থানার আরাহ এলাকায় ভাড়া বাড়িতে সস্ত্রীক বসবাস করত বিপ্লব পরিদা। দু'জনের নিত্য ঝামেলা লেগেই থাকত। বিপ্লবের দাবির শেষ ছিলনা! স্ত্রীয়ের পরিবারের কাছ থেকে টাকার দাবিতে প্রায়শই স্ত্রীয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত বিপ্লব।
এমনই একদিন, ৫ সেপ্টেম্বর, ২০২১, সেদিনও টাকার দাবি মেটাতে পারেনি তার স্ত্রী। শুরু হয় কথা কাটা-কাটি, সেই বিবাদ চরম পরিস্থিতি ধারণ করলে, বিপ্লব তার স্ত্রীয়ের গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে। ঘটনার পর সে নিজেই কাঁকসা থানায় এসে আত্মসমর্পণ করে।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার পরিবারের অভিযোগ অনুযায়ী কাঁকসা থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর বিমল পাত্র সমস্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায়ে অভিযুক্ত বিপ্লব পরিদাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন।
@Cpadpc -
West Bengal Police
@WBPolice
চলতি মাসের ১৩ তারিখে এক যাত্রী মুম্বই থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু গ্যাংটকে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন তাঁর মূল্যবান ব্যাগটি কোথাও হারিয়ে গেছে! হারিয়ে যাওয়া ব্যাগে সোনার গয়না সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী ছিল।
বিষয়টি জানা মাত্রই এগিয়ে আসেন বাগডোগরা এয়ারপোর্ট আউটপোস্টের অফিসার সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ সরকার। মুহূর্তের মধ্যে তৎপরতার সঙ্গে শুরু হয় খোঁজ। দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানে ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এরপর সমস্ত নথিপত্র যাচাই করে হারানো সমস্ত সামগ্রী অক্ষত অবস্থায় ওই যাত্রীর হাতে তুলে দেওয়া হয়।
তৎপর পদক্ষেপের মাধ্যমে ওই ব্যক্তির ব্যাগটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে।
@SiliguriPolice -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতন: ২০ বছরের কারাদণ্ড প্রতিবেশীর
২০১৭ সালের ২১ অক্টোবর। বাড়িতে সেদিন একাই ছিল ৪ বছরের ছোট্ট মেয়েটি। কাজের জন্য বাবা-মা উভয়েই বাড়ির বাইরে গিয়েছিলেন। সুযোগ বুঝে প্রতিবেশী রাম ভগত শিশুটির উপর যৌন নির্যাতন চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাটি প্রকাশ্যে আসলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার।
তদন্তের ভার বর্তায় ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর অ্যাঞ্জেলা রেগমির উপর, যিনি অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত এই ঘৃণ্য কাজের জন্য ৩,০০,০০০ টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করেন, পাশাপাশি ২০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ২৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দেন।
@SiliguriPolice -
West Bengal Police
@WBPolice
পণের দাবিতে স্ত্রীকে খুন
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক-ওভেন থানার ঘটনা।
নরসিংহ সেনাপতি বিয়ে করে এক প্রভাবশালী পরিবারের মেয়েকে। বিয়েতে নগদ টাকা থেকে শুরু করে পণের সামগ্রী দেওয়ার কোনো দাবিই বাদ ছিল না। কিন্তু সমস্ত দাবিদাওয়া মেটানোর পরেও, সংসার শুরুর কিছুদিনের মধ্যেই নববধূর উপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। প্রতিনিয়ত আরও টাকা আনার চাপ, অশান্তি আর অত্যাচারে জটিল হয়ে ওঠে দাম্পত্য।
বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, প্রতিদিনের ন্যায় সেদিনও হঠাৎ শুরু হয় ঝামেলা। তবে তা বাড়তে বাড়তে একসময় নরসিংহ সেনাপতি গলা টিপে স্ত্রীকে হত্যা করে, তারপর দেহটা টুকরো টুকরো করে কেটে কয়লার স্টোররুমে লুকিয়ে রাখে। ঘটনা জানাজানি হতেই কোক-ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় এবং তদন্তভার বর্তায় সাব-ইন্সপেক্টর সুভাষ চন্দ্রের উপর। তিনি দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত নরসিংহ সেনাপতিকে গ্রেফতার করে উপযুক্ত চার্জশীট দাখিল করেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সম্প্রতি মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ ১০,০০০ টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছেন।
@Cpadpc -
West Bengal Police
@WBPolice
পারিবারিক অশান্তির বলি ৫ বছরের শিশু!
২৩ নভেম্বর, ২০২৪। বলাগড় থানায় এক অসহায় মা এসে জানান, তাঁর মাত্র ৫ বছরের শিশুটি খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি!
অভিযোগ পাওয়া মাত্রই হুগলী গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত বলাগড় থানা দ্রুত তল্লাশি শুরু করে। ড্রোন থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ— খতিয়ে দেখা শুরু হয় সবকিছু। কোনো খামতি রাখা হয়না তদন্তে।
রহস্যের জট খোলে ঘটনার রাতেই, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে, যখন শিশুটির দেহ উদ্ধার হয় নিজের বাড়ির বাথরুম থেকে।
জানা যায়— পারিবারিক অশান্তির আক্রোশ মেটাতে নিজের নাতিকেই নির্মমভাবে খুন করে বাথরুমে লুকিয়ে রেখেছিল দাদু শম্ভু সাহা।
ওই থানার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুব্রত দাস অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং আদালতে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত শম্ভু সাহাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
একটি নিষ্পাপ প্রাণ হয়তো আর ফিরবে না! তবে অপরাধী তার যোগ্য শাস্তি পেয়েছে— এটাই পরিবারের একমাত্র সান্ত্বনা।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
25 shops (13 belong to the Hindu Community & 12 of the Muslim Community) have been badly affected at Hijli under Talpati Ghat Coastal PS, Dist- Purba Medinipur, most likely due to an electric short circuit. Forensic Scientists have been called to visit the place of occurrence. There is no report of any casuality or injury to any person. However, a specific case has been started. The investigation proceeds.
District administration is looking after rendering support to the affected shop owners. Please refrain from spreading this incident as communal/political incident.
#misleading #fakenewsalert -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নিগ্রহের দায়ে আজীবন সাজা অভিযুক্তের
অভাবের সংসার, বাবা ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য মাকে বারবার যেতে হতো কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে সুদূর শিলিগুড়ি। সেই সুযোগেই প্রতিবেশী, ৬৫ বছর বয়সী, বিমল দাস দীর্ঘ সময় ধরে নাবালিকার উপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল। এমনকি মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত।
কিন্তু একদিন মেয়েটির মা সবটা জানতে পেরে যান। ১১ মার্চ, ২০২৫— সঙ্গে-সঙ্গে পুন্ডিবাড়ি থানায় এসে বিমল দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। মামলা রুজু হয় নির্দিষ্ট ধারায়। তদন্তের দায়ভার পান ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর লওদেন দর্জি ভুঁটিয়া। তিনি দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্ত বিমল দাসকে গ্রেফতার করেন এবং যথাসময়ে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। বিচার শেষে মহামান্য আদালত অভিযুক্তকে এই ঘৃণ্য কাজের জন্য ১ লক্ষ টাকা জরিমানা সহ আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@CBR_Police -
West Bengal Police
@WBPolice
পিতৃহত্যায় শ্রীঘর-বাস!
ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট থানার মাগুরপুকুর অঞ্চলের ঘটনা। সময়টা ২০২৩ সালের ১৩ জুলাই। সকাল তখন ৯টা। চায়ের কাপে চুমুক দিতে না দিতেই শুরু হয় নিত্য দিনের পারিবারিক অশান্তি। সামান্য কথা কাটাকাটি থেকে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। রাগের বশে রঘুনাথ মালিক নিজের বাবার মাথায় ধারালো বটি দিয়ে একাধিকবার আঘাত করে। গুরুতর রক্তক্ষরণের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর রঘুনাথ এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় মানুষজন আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে মগরাহাট থানায় একটি মামলা রুজু করা হয়, মামলার দায়ভার বর্তায় ওই থানার কর্মরত অফিসার সাব-ইনস্পেক্টর পার্থ প্রতিম সিংয়ের উপর। তিনি দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশীট জমা করেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করে অভিযুক্ত রঘুনাথ মালিককে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।
@DiamondHrbrPD -
West Bengal Police
@WBPolice
This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
যৌন নির্যাতন: যাবজ্জীবন কারাদণ্ড প্রতিবেশীর
২৫ আগস্ট, ২০২৪। হাঁসখালি থানার ঘটনা। বাড়িতে তখন একাই ছিল বছর ছাব্বিশের প্রতিবন্ধী যুবতী মেয়েটি। তাকে একা পেয়ে, সুযোগ বুঝে, ঘরের মধ্যে ঢুকে পড়ে অভিযুক্ত মোহনলাল বিশ্বাস। চালায় তার উপর যৌন নির্যাতন। তারপর? মেয়েটিকে সেই অবস্থায় রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
মেয়েটির বাবা বাড়ি ফিরে এসে তাকে ওই অবস্থায় দেখে সঙ্গে-সঙ্গে ছুটে আসেন আমাদের কাছে। মামলা রুজু হয় হাঁসখালি থানায়। তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর তুহিন ঘোষ। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত শুরু করেন তিনি। উপযুক্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং যথাসময়ে জমা করেন উপযুক্ত চার্জশীট।
সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। অসহায় মেয়েটির জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
কোনো ক্ষতিপূরণই যথার্থ নয় মেয়েটির জন্য। তবুও, যৌন নির্যাতনের মতো এহেন ঘৃণ্য অপরাধের যথাযোগ্য শাস্তি পেয়েছে অভিযুক্ত— প্রাপ্তি বলতে এটুকুই।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
সময়টা ছিল ২৩ এপ্রিল, ২০১০। গোপন সূত্রে মাটিগাড়া থানা পুলিশের কাছে খবর আসে যে, হরিশ চন্দ্র রায় নামক এক ব্যক্তি জাল ভারতীয় নোটের অবৈধ কারবারের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে মাটিগাড়া থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং তৎক্ষণাৎ একটি মামলা রুজু করা হয়।
তদন্তের ভার এসে পড়ে ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর দীপাঞ্জন দাসের উপর। তিনি দ্রুত তদন্ত শুরু করে উপযুক্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং সমস্ত নকল নোট বাজেয়াপ্ত করেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করে অভিযুক্ত হরিশ চন্দ্র রায়কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড সহ জরিমানা প্রদানের আদেশ দেন।
@SiliguriPolice -
West Bengal Police
@WBPolice
A video of a protest from Old Delhi dating back to 2020 is being falsely circulated as a recent incident from the ongoing West Bengal election period. The video has been verified and is being shared with malicious intent. Strict legal action will be taken against those responsible.
All are advised to refrain from sharing such misleading content. -
West Bengal Police
@WBPolice
ঠিক কী ঘটেছিল? চলতি মাসের ৯ তারিখে মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার বাসিন্দা জিনরুল শেখ ও তাঁর স্ত্রী ধর্মতলা থেকে দীঘাগামী বাসে রওনা দিয়েছিলেন। মাঝে উলুবেড়িয়া স্ট্যান্ডে নামার সময় তারা ভুলবশত একটি ব্যাগ ফেলে যান। ব্যাগটিতে ছিল ৫-৬ ভরি সোনার গয়না, রুপোর গয়না, নগদ টাকা এবং ১ টি মোবাইল ফোন।
বিষয়টি জানা মাত্রই এগিয়ে আসেন দীঘা থানার এএসআই গৌতম কুমার। মুহূর্তের মধ্যে বাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শুরু হয় খোঁজ। দীর্ঘ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন তিনি।
পরদিন অর্থাৎ ১০ এপ্রিল সকালে সমস্ত নথিপত্র যাচাই করে হারানো সমস্ত সামগ্রী জিনরুল বাবুর হাতে তুলে দেওয়া হয়। নিজের সঞ্চয় ফিরে পেয়ে ওই দম্পতি আপ্লুত।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
Since the announcement of Assembly elections in West Bengal , the Cyber Crime Wing (CCW) is working tirelessly to remove fraudulent content and misleading information from social media platforms. A total of eleven thousand (11000) posts have been removed, with West Bengal CCW taking down 7936 posts.
@ECISVEEP @CEOWestBengal -
West Bengal Police
@WBPolice
This video relates to an incident of 27 February 2022. It is being falsely circulated as recent incident. Legal action will be taken against those who are circulating this misleading video.
#fakenewsalert -
West Bengal Police
@WBPolice
An incident in Belbari, Mandai, Tripura, dated 12th April, 2026 (www.youtube.com/watch?v=cS3XBL7U7Yc), is been circulated as an incident in West Bengal. Another video is connected with a scuffle that took place on 14.4.2026 evening over a dispute of construction of a shed in Indpur, Bangla, Indpur, Bankura. One person is already arrested in this connection.
Legal action is being initiated.
#fakenewsalert -
West Bengal Police
@WBPolice
এসো হে বৈশাখ
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Mofakkerul Islam, the main accused and instigator in the recent incident of road blockade, violence and wrongful detention of judicial officers at Kaliachak has been arrested by CID, West Bengal this morning from the close vicinity of Bagdogra airport.
-
West Bengal Police
@WBPolice
FAKE NEWS!!
The news has been verified and found to be false. The situation was handled by the police and no casualties have been reported. One Constable and a local who has received minor injuries is stable and recovering. -
West Bengal Police
@WBPolice
অপরিচিতের সঙ্গে অনলাইনে বন্ধুত্ব!
হরিয়ানা রাজ্যের লাডওয়া থানা এলাকার এক বাসিন্দা স্ত্রীর মৃত্যুর পর একাকিত্ব কাটানোর জন্য অপরিচিত এক মহিলার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করেন। কিছুদিনের মধ্যে সম্পর্ক হয় গভীর থেকে গভীরতর। খুব অল্প দিনের মধ্যে বিয়ের প্রস্তাবে রাজী হয়ে, গত ১৮ই মার্চ ঐ মহিলার সঙ্গে দেখা করার জন্য পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এলে, তাঁকে একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয় এবং পরিবারের সঙ্গে ভিডিও কল করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
লাডওয়া থানায় একটি অপহরণ সংক্রান্ত ‘জিরো এফআইআর’ নথিভুক্ত হওয়ার পর, বিষয়টি কাঁথি থানায় স্থানান্তরিত হয়। তদন্তের ভার পরে সাব-ইন্সপেক্টর প্রীতম পাঁজার উপর। SOG টিমের সহায়তায় অভিযান চালিয়ে অপহৃত প্রবীণ ব্যক্তিকে কাঁথি থানার অন্তর্গত দারুয়া এলাকা থেকে উদ্ধার করে, অবশেষে গত ২৯ মার্চ অপহৃত অজিত বাবুকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
গ্রেফতার এক মহিলা (৩০ বৎসর )। তদন্ত চলছে।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
যে কোনও সময় 'April Fool' হয়ে যেতে পারেন!
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
This video related to an incident that took place in the year 2024 . It has been falsely circulated as that of 2026. Any person circulating such false information will be legally prosecuted.
#fakenewsalert -
West Bengal Police
@WBPolice
ঘরে ফেরা!
গত ২৪ মার্চ পুরুলিয়া জেলা, ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকেয়ারি থানার পুলিসের কাছে থেকে জানতে পারে যে, একজন মানসিক ভারসাম্যহীন বাক্তি চন্দনকেয়ারি বাজারে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছেন। যিনি নিজের নাম বলছেন সঞ্জয় মুর্মু কিন্তু ঠিকানা বলতে পারছে না কিন্তু বাংলায় কথা বলছেন। পুরুলিয়া জেলা পুলিশ দ্রুত বিষয়টি পুরুলিয়ার সমস্ত থানা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থানায় জানায়। পরের দিনও সঠিক পরিচয় না জানতে পেরে বোকারো জেলার চন্দনকেয়ারি থানার সহযোগিতায় ঐ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পুরুলিয়া জেলায় নিয়ে আসার ব্যবস্থা করে এবং তাকে “পুরুলিয়া আপনাঘর আপনা আশ্রম”-এ রেখে নিরলস ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে সমর্থ হয় যে তিনি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থানার অন্তর্গত পেটো-শালবনি সাঁওতালপাড়ার বাসিন্দা।
দীর্ঘ দিন পর সঞ্জয় মুর্মুকে ফিরে পেয়ে ভীষণ খুশি তার পরিবার। অনেক ধন্যবাদ পুরুলিয়া জেলা পুলিশ ও বোকারো জেলার চন্দনকেয়ারি থানার পুলিশ কর্মীদের।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
Bachcha hai tu mera
Creative Concept by: @doodle_nath
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
ঘরে ফেরার গল্প
গতকাল সকালে গুসকরা স্টেশনে প্ল্যাটফর্ম ডিউটি চলাকালীন বর্ধমান জিআরপি কর্মীরা এক বৃদ্ধাকে প্ল্যাটফর্মে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন। সময় নষ্ট না করে তাঁরা এগিয়ে গিয়ে কথা বললে জানা যায়, তিনি বাড়ির পথ হারিয়েছেন।
শান্তভাবে ভরসার হাত বাড়িয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে তিনি জানান, তাঁর বাড়ি বোলপুরে। এরপর যথাযথ খোঁজখবর নিয়ে পরিচয় নিশ্চিত করা হয় এবং অবশেষে বৃদ্ধাকে তাঁর পরিবারের হাতে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।
বর্ধমান জিআরপি কর্মীদের ধন্যবাদ।
@srp_howrah -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সালটা ২০২৩, ৫ মার্চ। উস্তি থানার চাটুগঞ্জ বাজারের ঘটনা। রেজাজুল লস্কর ওরফে ছোট মাতাল— নামেই তার পসার।
সেদিন রাত প্রায় ৮টা। ব্যবসায়ী নিখিল কুমার সাহা দোকান বন্ধ করার সময় ছোট মাতাল তার দোকানে গিয়ে চাঁদা দাবি করে। নিখিল বাবু অস্বীকার করায়, শুরু হয় বচসা। যা মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয়। অভিযুক্ত গুলি চালিয়ে নিখিল বাবুকে গুরুতর জখম করে এবং বোমাবাজি করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় মানুষজন দ্রুত উদ্যোগ নিয়ে গুরুতর আহত অবস্থায় নিখিল বাবুকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর উস্তি থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। তদন্তের ভার গিয়ে পড়ে ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর আবুল মারজানের উপর। তিনি দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত ছোট মাতালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@DiamondHrbrPD -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
চলন্ত ট্রেনে প্রসব: মা ও সদ্যজাতের সহায়তায় পুলিশ।
ডাউন কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। এক যাত্রী চলন্ত ট্রেনের মধ্যেই এক সন্তানের জন্ম দেন। পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত জটিল।
খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপরতা শুরু করে কাটোয়া জিআরপি। সাব-ইন্সপেক্টর সুপ্রিয়া মুখার্জি এবং তাঁর দুই সহকর্মী ট্রেনটি কাটোয়া রেলস্টেশনে পৌঁছানোর আগেই রুদ্ধশ্বাসে প্ল্যাটফর্মে উপস্থিত হন।
ট্রেন পৌঁছাতেই জিআরপি ও আরপিএফ কর্মীরা অত্যন্ত সতর্কতা ও যত্নের সঙ্গে মা ও নবজাতক শিশুকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।
মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন। কর্তব্যরত জিআরপি ও আরপিএফ কর্মীদের ধন্যবাদ।
@srp_howrah -
West Bengal Police
@WBPolice
Mission গয়নার বাক্স!
বাড়ির আলমারি থেকে উধাও সারাজীবনের সঞ্চয় প্রায় ৭০ লক্ষ টাকার সোনার গয়না, বাড়িতে উপস্থিত দু'জন বাসিন্দার নজর এড়িয়ে। কী করে?
চলতি মাসের ১৬ তারিখ, সকালে কেষ্টপুরের বাসিন্দা শুভম ব্যানার্জি বাগুইআটি থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ— বাড়িতে দীর্ঘদিন পরিচারিকার কাজ করত বছর ২৬ শের এক মহিলা। হঠাৎ একদিন বিনা কারণে কাউকে কিছু না জানিয়ে কাজে আসা বন্ধ করে দেয় ওই পরিচারিকা। সন্দেহ তখনও দানা বাঁধেনি শুভম বাবু এবং তাঁর পরিবারের মনে। অবশেষে একদিন গয়নার খোঁজ পড়তেই টনক নড়ে সবার। আলমারি তো চিচিং-ফাঁক!
ছক মিলে যায়। শুভম বাবু সবটা বুঝে বড্ড দেরি হওয়ার আগেই চলে আসেন আমাদের কাছে। তদন্তের ভার বর্তায় বাগুইআটি থানার অফিসার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর উত্তম দাসের উপর। শুরু হয় তদন্ত। অপরাধের ধরণ বিশ্লেষণ করে নিশ্চিত করা হয় অপরাধীকে।
শুরু হয়ে যায় সোর্স মারফত নজরদারি, মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে বাগুইআটি থানা এলাকার পঞ্চাননতলা থেকে ওই সন্দেহভাজন পরিচারিকাকে গ্রেফতার করা হয়। হেফাজতে নিয়ে শুরু হয় কড়া জিজ্ঞাসাবাদ, যার ফলে দ্রুত বেরিয়ে পড়ে চুরির নেপথ্যকাহিনি, এবং চোরাই মালের অতি গোপন আস্তানা। উদ্ধার হয় সমস্ত গয়না।
তদন্ত জারি রয়েছে। কম সময়ে মামলার কিনারা করার জন্য অভিনন্দন বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানার পুলিশ কর্মীদের। আমরা অপরাধীর দ্রুত শাস্তি সুনিশ্চিত করব, প্রতিশ্রুতি রইল।
@bidhannagarpc -
West Bengal Police
@WBPolice
"স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যেটা সুষমিতাকে ঘুমোতে দেয় না।"
দার্জিলিং পুলিশ জেলার ডালি পুলিশ-লাইনে কর্মরত সিভিক-ভলেন্টিয়ার সুষমিতা লেপচা। পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল left-back প্লেয়ার।
সুষমিতার এই পথচলার শুরু ছেলেবেলায়। পাহাড়ের কোল থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা। খুব ছোটতেই দাদার হাত ধরে মাঠের সঙ্গে তাঁর পরিচয়।
সুষমিতা left-back ডিফেন্ডার হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ প্রতিনিধিত্ব করেছেন। কম্বোডিয়া, চায়না, নেপাল — বিভিন্ন দেশে খেলোয়াড় হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যবাহী দলের ম্যাচ থেকে 'সাফ চ্যাম্পিয়নশিপ' - এ অংশগ্রহণ করে জয়লাভ করেছেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি উইমেন্স এশিয়ান কাপে ভারতীয় মহিলা জাতীয় দলে নিজের জায়গা গড়ে নিয়েছেন। বহু ম্যাচেই রয়েছে তাঁর অভিজ্ঞতা।
বিশ্বকাপে ভারতীয় পতাকা বুকে নিয়ে দেশের হয়ে নীল জার্সি পরে প্রতিনিধিত্ব করা — এই স্বপ্নের উদ্দেশ্যেই এগিয়ে চলেছেন সুষমিতা।
তাঁর এই স্বপ্নপূরণের পথে এগিয়ে চলার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
@police_darj -
West Bengal Police
@WBPolice
কিশোরীকে নৃশংসভাবে হত্যার দায়ে প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড
সাল ২০২১। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানা এলাকার ঘটনা। কাজের তাগিদে প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতেন বাবা-মা। বাড়িতে একাই থাকত তাদের ১৬ বছরের কিশোরী মেয়ে।
প্রতিবেশী স্বপন বিশ্বাস দীর্ঘদিন ধরেই তাকে উত্ত্যক্ত করত। নোংরা প্রলোভন আর ইঙ্গিত দিয়ে বিরক্ত করত বারবার। কিন্তু কিশোরী প্রতিবারই তার সেই কু-প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এই প্রত্যাখ্যানই ধীরে ধীরে আক্রোশে পরিণত হয় স্বপনের মনে। এমনই একদিন সকালে বাবা-মা কাজে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে সে। আবারও নিজের লালসা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কিশোরী আবারও তাকে প্রত্যাখ্যান করলে, অপমান আর বিকৃত রাগে উন্মত্ত হয়ে ধারালো দা দিয়ে গলায় বারবার কোপ মারতে থাকে স্বপন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে কিশোরী। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি—চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।কিশোরীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়। তদন্তের ভার গিয়ে পড়ে, ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর নিরেন রায়ের উপর, যিনি ঘটনার দিনই অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে ৫০,০০০ টাকা জরিমানা সহ আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।
নির্মম হত্যাকাণ্ডের এই ঘৃণ্য অপরাধের শাস্তি সুনিশ্চিত করার জন্য অভিনন্দন আলিপুরদুয়ার জেলা পুলিশকে।
@SPAlipurduar -
West Bengal Police
@WBPolice
আমাদের মেয়েরা সুরক্ষিত থাকুক, প্রসেনজিৎ মান্নার মত মানুষের হাত থেকে
সালটা ২০২২। সকাল তখন প্রায় ১০টা। ১২ বছরের ছোট্ট মেয়েটি সেদিন পাড়ার ক্লাবের সামনের টাইম কল থেকে জল আনতে গিয়েছিল। সেই সময় প্রতিবেশী প্রসেনজিৎ মান্নার আদিম লালসার শিকার হতে হয় তাকে। সুযোগ বুঝে, একা পেয়ে ওই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালায় প্রসেনজিৎ।
এই ঘটনার পর ২৯ এপ্রিল, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের জগৎবল্লভপুর থানায় নাবালিকার পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তের ভার গ্রহণ করেন ওই থানার তৎকালীন অফিসার সাব-ইন্সপেক্টর অলোক মণ্ডল। তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার দিনই অভিযুক্তকে গ্রেফতার করেন এবং সমস্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করে তদন্ত শেষে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্ত প্রসেনজিৎ মান্নাকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ড সহ জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
@RuralHowrah -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
প্রতিশোধের নাম মৃত্যু!
সালটা ২০২৩। আলিপুরদুয়ার জেলা পুলিশের বীরপাড়া থানা এলাকার লঙ্কাপাড়ার ঘটনা। এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন লোক বাহাদুর রাই এবং ভূপাল ওরফে পুনা ছেত্রী। দুজনকে একসঙ্গে দেখলে প্রতিবেশীরা ঠাট্টা করে বলতেন 'মামা-ভাগ্নে'। অনেকটা স্নেহ করতেন লোক বাহাদুর বাবু ভূপালকে।পাশাপাশি অন্যায় দেখলেও শাসন করতে পিছপা হতেন না তিনি। এমনই একদিন অন্যায় দেখে খুব বকাবকি করেছিলেন লোক বাহাদুর বাবু। আর এটাই তাঁর কাল হয়ে দাঁড়ায়। খুব সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় ভূপাল!
বিকেল তখন প্রায় ৪ টে। সেদিন বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন লোক বাহাদুর বাবু। ভূপাল ছিল সুযোগের অপেক্ষাতেই ! বাড়ি থেকে বেড়িয়ে তখনও বাজার পর্যন্ত পৌঁছাতে পারেননি লোক বাহাদুর বাবু, তার আগেই একা পেয়ে পিছন থেকে এসে ভোজালি দিয়ে ঘাড়ে কোপ মারে ভূপাল। বাঁচার উদ্দেশ্যে প্রাণপণ চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিলেন লোক বাহাদুর বাবু।
ঘটনার পর ১১ এপ্রিল, লোক বাহাদুর বাবুর স্ত্রী বীরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের ভার বর্তায় ওই থানার ভারপ্রাপ্ত অফিসার সাব-ইনস্পেক্টর বলাই সরকারের উপর। তিনি দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্ত ভূপাল ছেত্রীকে গ্রেফতার করে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার রায় প্রকাশ হয়। মহামান্য আদালত অভিযুক্ত ভূপাল ছেত্রীকে দোষী সাব্যস্ত করে ৫০,০০০ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@SPAlipurduar -
West Bengal Police
@WBPolice
পরকীয়ার জেরে গুলিবিদ্ধ স্বামী!
সাল ২০২৩। প্রবীর দাস এবং স্ত্রী রাখি দাস—দু’জনের বৈবাহিক জীবন আপাতদৃষ্টিতে স্বাভাবিকই চলছিল। কিন্তু হঠাৎ তাদের সেই স্বাভাবিক জীবনে ছন্দপতন!
সৌমেন দাস নামক এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে রাখি। কিন্তু প্রবীরের উপস্থিতিতে সে সম্পর্ক টিকবে কীভাবে? এখন উপায়?
উপায় একটাই—প্রবীরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া! খুন করতে হবে প্রবীরকে। যেমন ভাবা, তেমনই কাজ! দুজনে একযোগে ষড়যন্ত্র করে আজমাউল শেখ নামক এক ব্যক্তিকে দিয়ে গুলি করিয়ে প্রবীরকে নৃশংসভাবে খুন করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে হার মানেন প্রবীর।
এই মর্মান্তিক ঘটনায় জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানায় মামলা দায়ের হয়। প্রবীরের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর প্রশান্ত কুমার দাস অপরাধীদের দ্রুত গ্রেফতার করেন, সঠিক তদন্ত শেষে উপযুক্ত চার্জশীট জমা করেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করেন। এই নির্মম হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত তিনজনের প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
@JangipurPolice -
West Bengal Police
@WBPolice
পণের দাবিতে স্ত্রীকে হত্যা: ১০ বছরের সশ্রম কারাদণ্ড স্বামীর
বিয়ের সময় দাবি ছিল বেশ কয়েক হাজার টাকা। কিন্তু মেয়ের পরিবার বরপক্ষের সব দাবি মেটাতে না পারায় শুরু হয় বউয়ের উপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন।
গল্পটা হুগলী গ্রামীণ জেলার পান্ডুয়া থানা এলাকার এক নববধূর। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি, দু'ই পরিবারের মতে দুজনের বিয়ে হয়েছিল।
মাত্র চার মাসের দাম্পত্য জীবনে স্বামীর নির্যাতনের শিকার হতে হতে অবশেষে ২০২১ সালের ২৭ জুন শ্বশুরবাড়ির অতিরিক্ত পণের দাবি না মেটাতে পারায় নিজের স্ত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করে অভিযুক্ত মোঃ রাজা।
পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মর্মান্তিক মামলার তদন্তে নেমে ওই থানার সাব-ইন্সপেক্টর নেশাত আহমেদ অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেন। জমা করেন চার্জশীট।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ১০,০০০ টাকা জরিমানা ধার্য করেছেন।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
The allegation raised is strongly refuted.
There is no scope for collection of Postal Ballots (PB) from police personnel by Reserve Officers. PBs are issued only by the Presiding Officer at the Postal Voting Centre (PVC). After casting their vote, the PB is sealed by the voter in the prescribed envelope and dropped in the designated drop box at the PVC. The entire process is videographed.
The procedure followed is as below:
Police personnel deployed outside their constituency on election duty exercise their franchise through the Postal Ballot facility for Absentee Voters in Essential Services (AVES) by applying through Form 12D. The Police Nodal Officer forwards the applications to the concerned Returning Officer / Assistant Returning Officer of the constituency where the personnel are registered voters for verification.
Approved voters receive SMS intimation regarding the venue, date and time of voting at the PVC. Details of the arrangements are also published on the official website of the District Election Officer.
PVCs are set up at the Returning Officer headquarters where police personnel report. After due identification in the presence of polling agents of political parties, eligible personnel cast their votes through postal ballot at the PVC, ensuring participation in the democratic process in a transparent manner.
There is no possibility of Postal Ballots being taken out of the PVC or being collected by Reserve Officers of Police.
@SuvenduWB @CEOWestBengal
@ECISVEEP -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
"History Repeat, History Defeat"
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
মাতৃরূপেণ...
নারী কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়। নারী নিজেই এক বিশাল প্রকৃতি। নক্ষত্র থেকে মাটি, সর্বত্র তাঁর বিচরণ।
নারী দিবসে কেবল শুভেচ্ছা নয়, আমরা সম্মান জানাই প্রত্যেক নারীকে। -
West Bengal Police
@WBPolice
সমাজের আসল হিরোদের কুর্নিশ জানাই!
চলতি মাসের পয়লা তারিখ বিকালে হাইওয়ে মোবাইল টহলদারির সময় দুর্গাপুর ব্যারেজের কাছে একটি ক্যানেলে এক ব্যক্তিকে হঠাৎ ডুবে যেতে দেখে বাঁকুড়া জেলা পুলিশের বড়জোড়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আমির হোসেন এবং এনভিএফ অমিতাভ মাহাতো এক মুহূর্ত দেরি না করে, নিজেদের প্রাণের তোয়াক্কা না করে উর্দি পরা অবস্থাতেই ক্যানেলে ঝাঁপিয়ে পড়েন।
তাঁদের দ্রুত পদক্ষেপের জন্য ডুবন্ত ব্যক্তি প্রাণ ফিরে পান। পরে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম অরুণ বাউরি, তিনি দুর্গাপুরের বাসিন্দা। তাঁকে সুস্থ অবস্থায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
অভিনন্দন জানাই এই দুই অকুতোভয় পুলিশকর্মীদের।
@spbankuraThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুনের চেষ্টা
সংসারে স্বামী স্ত্রীর গন্ডগোল কোন পরিবারে হয় না ? সেটাকে কেন্দ্র করে একে অপরের রাগ অভিমান কিংবা দুম করে বাপেরবাড়ি চলে যাওয়া এ আর নতুন কি সমস্যা! এইরকমই এক দম্পতি নাকাশিপাড়া থানার বেথুয়াডহরীর স্ট্যাচু মোড় এলাকার বিশ্বজিৎ চক্রবর্তী এবং সুনীতা সরকার চক্রবর্তী। দুজনের মধ্যে সাংসারিক বিবাদ প্রায় লেগেই থাকতো। ছোটখাটো সমস্যা বিশাল আকার ধারণ করতো, কিন্তু এমনই একদিন দুজনের ঝগড়া চলাকালীন সমস্ত সীমা পেরিয়ে যায় বিশ্বজিৎ বাবু, তিনি হিসাত্মক ভাবে আক্রমণ করেন সুনিতাকে, বেশ কিছুক্ষণ তাকে মারধর করার পর গলায় ছুরির কোপ দিতে থাকে বারবার, যতক্ষণ না সে নিস্তেজ হয়ে পড়ে রেহায় দেয়নি অভিযুক্ত বিশ্বজিৎ চক্রবর্তী ।
তার শরীর রক্তে ভিজে যায়, লুটিয়ে পড়ে থাকে প্রায় অনেকটা সময়, তারপর স্থানীয় লোকজন দেখতে পেয়ে তৎক্ষণাৎ বেথুয়াডহরী স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
২ এপ্রিল,২০২৩ সুনিতার বাবা নকাশিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত শুরু করেন ওই থানার অফিসার সাব ইন্সপেক্টর নির্মাল্য দত্ত। তিনি অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত করে, যথাযত তথ্য সংগ্রহ করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
প্রাণে বেঁচে গেলেও সুনিতার জীবনে চিরকালের মতো একটা দাগ থেকে যায়। অবশেষ বিচার পেয়েছে সুনিতা।
@KrishnanagarPD -
West Bengal Police
@WBPolice
স্থলে জলে বনতলে লাগল যে দোল...
-
West Bengal Police
@WBPolice
রঙ খেলায় WRONG STUNT নয়!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
ATM পিন গোপন রাখুন, আপনার সামান্য অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে
২৫ জানুয়ারি ২০২৬। দুপুর তখন প্রায় ১২টা। কামারপুকুরের মহেশপুর এলাকায় SBI ব্যাংকের ঠিক পাশেই একটি ATM-এ অবসরপ্রাপ্ত এক প্রবীণ মাষ্টারমশাই টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এক অজানা ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রবীণ ব্যক্তির দিকে, কিন্তু তার উদ্দেশ্য সাহায্য করা নয় ! ছল করে টাকা হাতানোই ছিল মূল উদ্দেশ্য। তাঁর ATM কার্ডটি নিজের ভুয়ো কার্ড এর সঙ্গে নিমেষে বদলে ফেলে এবং বিশ্বাস অর্জন করে পিন নম্বর জেনে নেয় প্রবীণ ভদ্রলোকটির কাছ থেকে।
তারপর বিভিন্ন ATM থেকে দফায় দফায় মোট ৭৫,৫০০ টাকা তুলে চম্পট দেয় ওই ব্যক্তি। ঘটনাটি জানাজানি হতেই গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে দ্রুত তদন্ত শুরু হয়।
তদন্তকারী অফিসার সুজন মজুমদার তদন্তে নেমে প্রবীণ ভদ্রলোকের ব্যাংক লেনদেনের বিবরণ দেখেন এবং ঠিক কোথায় থেকে টাকা তোলা হয়েছে তার তথ্য নির্দিষ্ট করেন। সংশ্লিষ্ট স্থানগুলির সিসিটিভি ফুটেজ জোগাড় করে অবশেষে অভিযুক্তকে শনাক্ত করা যায়। অভিযুক্তের চারচাকা গাড়ির নম্বর প্লেট ট্র্যাক করে মিলে যায় তার আসল ঠিকানা।
৬ ফেব্রুয়ারি ২০২৬, কলকাতার আনন্দপুর থানা এলাকার এক বিয়েবাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।অভিযোগকারী মাস্টার মশাই অভিযুক্তকে শনাক্ত করলে ৪ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়। তদন্ত এখনও অব্যাহত।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে হত্যা: অভিযুক্ত স্বামীর আজীবন কারাদণ্ড
দীর্ঘদিন ধরেই স্ত্রী মনিকা শবরের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত সীতারাম শবর।
এই অত্যাচার বাড়তে বাড়তেই ২০২০ সালের ২৯ ডিসেম্বর, সকাল ওই ১০টা নাগাদ, দুজনের ঝগড়া চলাকালীন সীতারাম কুঠারের হাতল দিয়ে আচমকা মনিকাকে আঘাত করে। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মনিকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার পর অপরাধ আড়াল করতে প্রমাণ লোপাটের চেষ্টাও চালিয়েছিল অভিযুক্ত।
পরদিন মৃতার আত্মীয়া হাসি শবর পুরুলিয়ার বোরো থানায় একটি লিখিত অভিযোগ জানান। মামলা রুজু করা হয় নির্দিষ্ট ধারায়। তদন্তের দায়ভার এসে পড়ে ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর কৌশিক বন্দ্যোপাধ্যায়ের উপর। তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেন। তদন্ত শেষে উপযুক্ত তথ্যপ্রমাণ যোগাড় করে নির্দিষ্ট সময়ের মধ্যেই চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার বিচারে মহামান্য আদালত অভিযুক্ত সীতারাম শবরকে ৬০,০০০ টাকা জরিমানা সহ আজীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
গুজব কেড়ে নিতে পারে মানুষের প্রাণ!
২১ জানুয়ারী, ২০১৭। সেই ভয়াবহ দিনটির কথা আজও ভোলেনি বলাগড়।
শুধুমাত্র 'ছেলে ধরা’ সন্দেহের বশবর্তী হয়ে দুজন বয়স্ক মহিলা ও একজন গাড়ি চালককে নৃশংসভাবে মারধর শুরু করে একদল মানুষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পরিস্থিতি তখন আরও জটিল হয়ে উঠেছে। প্রায় ৬০০ জনের এক উন্মত্ত জনতা পুলিশের ওপর চড়াও হয়, গাড়ি ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয় গাড়িতে।
কর্তব্যরত থাকা এক সিভিক ভলান্টিয়ারের গায়ে তীর গেঁথে দেয় অভিযুক্তেরা। গুরুতর জখম হন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে বলাগড় থানায় একটি মামলা রুজু করা হয়। তদন্তের ভার বর্তায় ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর অলোক কুমার চ্যাটার্জীর উপর। অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত শেষ করে তিনি একটি নিশ্ছিদ্র চার্জশীট জমা করেন।
দীর্ঘ বিচারের পর মহামান্য আদালত সম্প্রতি ওই ঘটনায় অভিযুক্ত ২৫ জনকেই দোষী সাব্যস্ত করেন। দুই প্রধান অভিযুক্ত গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ড সহ ১০,০০০ টাকা জরিমানার নির্দেশ দেন। বাকি ২৩ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত।
@HglyRuralPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
আপনাদের সময় — আমাদের কাছেও মূল্যবান
মৃত্যু— শব্দটা শুনলেই যে কথাটা প্রথমেই মাথায় আসে তা হচ্ছে, পারিবারিক বিপর্যয়! তার উপর, সেই মৃত্যু যদি অস্বাভাবিক হয়, সকালে সুস্থ থাকা একটা মানুষ যদি হঠাৎই বিকেল থেকে আর পৃথিবীতেই না থাকে, তবে সেই পরিবারের মানসিক অবস্থাকে কোনো শব্দ দিয়েই ঠিক প্রকাশ করা যায় কি? মনে হয়, না।
এদিকে অস্বাভাবিক মৃত্যু মানেই আইনি টানাপোড়েন— পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার জটিলতা, সঙ্গে দীর্ঘ অপেক্ষা, যা সামলানোর মতো মানসিক অবস্থা তখন পরিবারের থাকেনা।
এই অস্বাভাবিক মৃত্যুর সময়ে পরিবারের হয়রানি কমাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছি আমরা।
ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হয়েছে অনলাইনে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পদ্ধতি। মৃতের পোষ্টমর্টেম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এখন রিপোর্ট অনলাইনে আপলোড করা হচ্ছে। ফলে, রিপোর্ট সংগ্রহ করার জন্য দীর্ঘ সময় অপেক্ষার আর প্রয়োজন নেই সেই বিপর্যস্ত পরিবারের।
পাশাপাশি, বিমা, পাসপোর্ট বা অন্যান্য সরকারি কাজের জন্যও রয়েছে ডিজিট্যাল মনিটরিংয়ের বিশেষ সুবিধা। পাসপোর্ট ভেরিফিকেশন পদ্ধতির জন্য যাতে অপেক্ষা দীর্ঘতর না হয়, সেইদিকেও চলছে নজরদারি।
সকলের সময়ের মূল্য আছে। আইনি কাজ করাতে এসে যাতে আপনাদের সেই মূল্য কিছুটা বেশি না চোকাতে হয়, সেজন্য সাধ্যমত চেষ্টা করছি আমরা।
পাশাপাশি এই উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য জেলা পুলিশ আধিকারিকের পক্ষ থেকে প্রশংসা পত্র প্রদান করা হয়েছে ১০ জন পুলিশকর্মীকে। শুভেচ্ছা তাঁদের সকলকে।
রইল কিছু ছবি।
@DiamondHrbrPD -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
মোদের গরব, মোদের আশা..
-
West Bengal Police
@WBPolice
পশ্চিমবঙ্গ পুলিশের বার্ষিক ক্রীড়ার বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান ছিল আজ, ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ অ্যাকাডেমিতে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী পীযূষ পাণ্ডে, আইপিএস। রইল অনুষ্ঠানের কিছু ছবি।
-
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
শহীদ স্মরণে
সেদিনের কথা কী করে ভুলব আমরা? অথচ, দেখতে দেখতে কেটে গেছে ১৬ টা বছর।
ফ্ল্যাশব্যাকে ১৫ ফেব্রুয়ারি, ২০১০। পশ্চিম মেদিনীপুরের শিলদা ই.এফ.আর ক্যাম্পে হঠাৎ হামলা চালায় ২৩ জন সশস্ত্র মাওবাদী। এলোপাথাড়ি গুলি চলে। অতর্কিত হামলায় ঝাঁঝরা হয়ে যায় ২৪ জন জওয়ানের প্রাণ। প্রত্যাঘাতের জন্য ন্যূনতম সময়টুকুও মেলেনি জওয়ানদের। আগুন লেগে যায় ক্যাম্পের চারিদিকে।
অনেকটা সময় পার করে আজ ২০২৬। প্রতিবারের মতো এবারও ১৫ ফেব্রুয়ারি সেই বীর শহীদদের স্মৃতিতে ঝাড়গ্রাম পুলিশ জেলার তরফে বিশেষ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছিল।
শহীদ-স্মরণ অনুষ্ঠানে শিলদায় রাজ্য পুলিশের বিভিন্ন পদস্থ আধিকারিক সহ উপস্থিত ছিলেন মাননীয় ডিজিপি স্বয়ং। শহীদস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি একটি বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজনও করা হয় সেখানে।
শিলদা ক্যাম্পের প্রত্যেক শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
@jhargram_police -
West Bengal Police
@WBPolice
সর্বভারতীয় পুলিশ ক্রিকেটে সেরা পশ্চিমবঙ্গ
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল All India Police T-20 Cricket Tournament (Eastern Zone) 2025-26।
প্রতিযোগিতাটি আয়োজিত হয় গুয়াহাটির মালেগাঁওস্থিত NF Railway Stadium-এ।
এই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গ পুলিশ ক্রিকেট দল অসাধারণ দক্ষতা ও দলগত পারফরম্যান্সের মাধ্যমে দুর্দান্ত সাফল্য পেয়েছে। Sashastra Seema Bal (SSB), Assam Rifles, Manipur Police এবং Intelligence Bureau-এর মতো শক্তিশালী ও দক্ষ দলকে পরাজিত করে পশ্চিমবঙ্গ পুলিশ ক্রিকেট দল চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হয়েছে।
অভিনন্দন পশ্চিমবঙ্গ পুলিশ ক্রিকেট টিম! জয়যাত্রা অব্যাহত থাক। -
West Bengal Police
@WBPolice
আরুণি ঘরে ফিরেছে
১ ডিসেম্বর, ২০২৫। পুরুলিয়ার কোটশিলা থানার আড়কালি গ্রামে নিজের ঘর থেকে নিখোঁজ হয়ে যান মানসিক ভারসাম্যহীন আরুণি রজক।
স্ত্রীকে খুঁজে না পেয়ে দিশেহারা স্বামী সুষেন রজক ছুটে আসেন আমাদের কাছে। মিসিং ডায়েরি করা হয় থানায়। শুরু হয় এক দীর্ঘ অনুসন্ধান।
বিভিন্ন রাজ্যের সরকারি ও বেসরকারি হোমে পাঠানো হয় আরুণির ছবি ও তথ্য। দিন যায়, সপ্তাহ যায়, খোঁজ মিলছিল না। কিন্তু হাল ছাড়িনি আমরা।
অবশেষে প্রায় ২ মাস পর, বিহারের বৌদ্ধগয়ার একটি হোমে খোঁজ মেলে আরুণির।
এরপর?
শুভস্য শীঘ্রম! সঙ্গে সঙ্গে পরিবারকে সঙ্গে নিয়ে আমরা রওনা দিই বৌদ্ধগয়ার উদ্দেশে। দেখা মেলে আরুণির। অনেক অপেক্ষার পর মিলেছে প্রিয়জন, এখন পরিবারে খুশির আমেজ।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
জমি বিবাদের জেরে জোড়া খুন: যাবজ্জীবন কারাবাস দুই প্রতিবেশীর
৫ মার্চ, ২০২১। মুর্শিদাবাদ পুলিশ জেলার বেলডাঙ্গা থানা এলাকার ঘটনা।
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে হঠাৎ বচসা শুরু হয় বেলডাঙ্গার রাকিব শেখ ও রবিউল শেখের সঙ্গে অভিযুক্ত হারুন রশিদ ও ইউসুফ আলীর। এই কথা কাটাকাটি চলাকালীন দুই অভিযুক্ত লোহার শাবল দিয়ে আচমকা আঘাত করে রাকিব শেখ ও রবিউল শেখের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
মামলা রুজু বেলডাঙ্গা থানায়। তদন্তভার বর্তায় বেলডাঙ্গা থানার অফিসার সাব-ইন্সপেক্টর বাবলু সর্দারের উপর। দ্রুত তদন্ত চালিয়ে তিনি দুই অভিযুক্তকে গ্রেফতার করেন। মামলার পরবর্তী ধাপে দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার ধর পূর্ণাঙ্গ তদন্ত করে নিশ্ছিদ্র চার্জশীট জমা করেন।
সম্প্রতি মহামান্য আদালতের রায়ে দুই অভিযুক্তের জন্য ১০,০০০/- টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড ধার্য করা হয়েছে।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
আপনিও কি হাঁড়ির খবর 'online' বন্ধুদের জানাচ্ছেন? তবে সাবধান !
আমরা প্রতিদিন কী করছি, কী খাচ্ছি, কী কিনছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি সবকিছুই সোশ্যাল মিডিয়ায় এসে জানানোটা এখন একটা ট্রেন্ড।
একান্ত ব্যক্তিগত তথ্য, কিছু বিশেষ মুহূর্ত যা শুধু নিজের জানার কথা অথবা খুব কাছের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ থাকার ছিল, সেগুলোও আমরা সোশ্যাল মিডিয়ার 'বন্ধু'দের সঙ্গে ভাগ করে নিচ্ছি।
আর ঠিক এই কারণেই বিপদেও পড়ছি অনেকেই!
মনে রাখবেন— সব কিছু সবার জানার জন্য নয়। আপনার জানানো এক একটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার অপরাধীদের জন্য এক একটা তথ্য অর্থাৎ information। যে তথ্যগুলোর সূত্র ধরে যে কোন মুহূর্তে আপনার জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। Trend-এ গা ভাসাতে গিয়ে নিজেই ভেসে যাবেন না।
তাই গুরুত্বপূর্ণ সব তথ্য অনলাইনে পোস্ট করার আগে সচেতন থাকুন।
এই উদ্দেশ্যে একটি সতর্কতামূলক ভিডিও রইল আপনাদের জন্য।
@IslampurDThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
দ্রুততার নজির বারাসাত জেলা পুলিশের
বারাসাত পুলিশ জেলার মধ্যমগ্রামের
বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমি, সেখান থেকেই গত শনিবার নিখোঁজ হয়ে যায় ৮ বছরের এক শিশু।
ছেলেকে হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের!
ছেলের সন্ধান পেতে তার মা মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার মাত্র আধঘণ্টার মধ্যেই পুলিশ দ্রুত নিখোঁজ বাচ্চাটিকে উদ্ধার করে নিরাপদে মায়ের হাতে তুলে দিতে সক্ষম হয়।
একমাত্র ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
যৌন নির্যাতন: ১৪ বছরের সাজা অপরাধীর
২৬ জানুয়ারি, ২০১৬। রায়না থানার ঘটনা। বেলা তখন দুপুর অবধি গড়িয়েছে। বাড়িতে সেই সময় একাই ছিল মেয়েটি। বয়স তখন ১৪ বছর প্রায়। মেয়েটিকে একা পেয়ে সুযোগ বুঝে ঘরের মধ্যে ঢুকে পড়ে অভিযুক্ত নিসাকর মালিক। এরপর মেয়েটি চিৎকার করার আগেই তার মুখ চেপে ধরে চলে তার উপর যৌন নির্যাতন। তারপর? মেয়েটিকে সেই অবস্থায় রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
বাবা বাড়ি ফিরে এসে দেখেন তাঁর মেয়ে অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় পড়ে আছে। দিশেহারা বাবা সঙ্গে সঙ্গে ছুটে আসেন আমাদের কাছে।
মামলা রুজু হয় রায়না থানায়। তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর রামকৃষ্ণ চক্রবর্তী। অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন অভিযুক্তকে, যথাসময়ে জমা করেন উপযুক্ত চার্জশীট।
সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। অসহায় মেয়েটির জন্য ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং ৫০ হাজার টাকা জরিমানা সহ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড বরাদ্দ হয়েছে অপরাধীর।
যৌন নির্যাতনের মতো এহেন ঘৃণ্য অপরাধের যথাযোগ্য শাস্তি পেয়েছে অভিযুক্ত। প্রাপ্তি বলতে এটুকুই।
@BurdwanPolice -
West Bengal Police
@WBPolice
জমি নিয়ে বিবাদ: প্রাণ গেল মায়ের!
১৫ এপ্রিল, ২০১৭। রানাঘাট উত্তর ভবানীপুর এলাকার ঘটনা। জমি নিয়ে বেশ অনেকদিনের মনোমালিন্য দুই প্রতিবেশী তারক দত্ত ও সমর সূত্রধরের পরিবারে।
তবে রোজের অশান্তি বাড়িয়ে অভিযুক্ত সমর সূত্রধর এ'দিন সন্ধ্যেবেলা তারক দত্তের বাড়িতে এলোপাথাড়ি ইঁট ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে বাড়ির ভিতরে থাকা তারক দত্তের মা বাইরে ছুটে আসেন। তাঁকে লক্ষ্য করেও ছোঁড়া হয় ইঁট।
পরপর ইঁটের আঘাতে ওই বয়স্ক মানুষটি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। শীঘ্রই জ্ঞান হারান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলা রুজু হয় চাকদহ থানায়। তদন্তে নেমে এই মামলার প্রথম দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর অনিমেষ দে অভিযুক্ত সমর সূত্রধরকে গ্রেফতার করেন এবং এই মামলার পরবর্তী দুই তদন্তকারী অফিসার যথাক্রমে সাব-ইন্সপেক্টর অনুপ পাল এবং সাব- ইন্সপেক্টর আলতাব হোসেন সম্পূর্ণ তদন্ত শেষে জমা করেন চার্জশীট।
সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্তকে ১০,০০০/- টাকা জরিমানা সহ ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
স্বর্ণে সজল
হুগলি গ্রামীন পুলিশ জেলার ধনিয়াখালী গ্রামের বাসিন্দা সজল সাঁতরা। পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। ৩ বছর বয়সে পিতৃহারা, তারপর, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে, সংসারের হাল ফেরাতে দ্বাদশ শ্রেণিতেই ইতি টানতে হয়েছে লেখাপড়ায়।
তবে সাহিত্যচর্চার প্রতি তাঁর ঝোঁক ছেলেবেলা থেকেই, যা বড় হয়ে দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝেও থেমে যায়নি। কাজের পাশাপাশি লিখে যেতেন গল্প ও কবিতা।
সম্প্রতি শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়ে গিয়েছে বিশ্ব সাহিত্য মহাসম্মেলন। সেখানেই নিজের সাহিত্যচর্চার জন্য স্বর্ণপদক পেয়েছেন তিনি।
এছাড়াও সাহিত্যজীবনে রাজ্য সরকারের দলিত সাহিত্য একাডেমি পুরস্কার, কোচবিহার থেকে রৌপ্য পদক, নবদ্বীপ থেকে সেরা কবি সম্মান সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি।
অভিনন্দন সজলকে।
প্রতিদিনের কর্মব্যস্ততার পাশাপাশি এভাবেই বেঁচে থাকুক তাঁর প্রতিভা।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
আবার!
-
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ: ২০ বছরের সশ্রম কারাদণ্ড আত্মীয়ের
১৫ এপ্রিল, ২০২৪। হুগলি গ্রামীণ জেলা পুলিশের গোঘাট থানার ঘটনা। ১২ বছরের এক নাবালিকা মেয়েকে দিনের পর দিন ভয় দেখিয়ে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালাত তারই খুড়তুতো জামাইবাবু মানস বায়েন। দীর্ঘদিনের নির্যাতনের ফলে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার পর জানা যায়, সে অন্তঃসত্ত্বা।
নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গোঘাট থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্তভার বর্তায় ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর সুজিত পালের উপর। তিনি অভিযুক্তকে গ্রেফতার করেন এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নিখুঁত চার্জশীট জমা দেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ১০,০০০/- টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
প্রতিবেশীকে যৌন নির্যাতনের চেষ্টায় অভিযুক্তের ৪ বছরের সাজা
১৫ আগস্ট, ২০২২। বীরভূম জেলা পুলিশের কীর্ণাহার থানা এলাকার এক বাসিন্দা তাঁর বাড়ির উঠোনে পায়চারি করছিলেন।
ভদ্রমহিলাকে একা পেয়ে সুযোগ বুঝে প্রতিবেশী সুখেস্বর ভট্টাচার্য জোরপূর্বক তাঁর উপর যৌন নির্যাতন চালায় এবং হুমকি দেয় কাউকে কিছু না জানানোর।
আক্রান্ত মহিলা দমে যাননি, সেই রাতেই তিনি কীর্ণাহার থানার দ্বারস্থ হন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত শুরু করেন ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর মহঃ নুরুন নবি। তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্ত সুখেস্বর ভট্টাচার্যকে গ্রেফতার করেন এবং নিখুঁত তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
এই ঘৃণ্য কাজের জন্য সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্তকে ২০,০০০/- টাকা জরিমানা সহ ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে অশালীন মন্তব্য ও নিগ্রহ: অভিযুক্তের সাজা ঘোষণা
২৬ জানুয়ারি ২০১৮। হুগলি গ্রামীন জেলার মগরা থানার আদিসপ্তগ্রাম এলাকার তেঘরিয়া অঞ্চলের ঘটনা। ১৩ বছরের এক নাবালিকা পড়া শেষে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছিল। রাস্তায় তিলক সিংহ নামের এক ব্যক্তি মদ্যপ অবস্থায় রাস্তায় তাকে অশালীন ইঙ্গিত ও নিগ্রহ করে।
পরবর্তীতে নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মগরা থানায় একটি মামলা রুজু হয়, তদন্তের দায়িত্ব পান ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর বাপী হালদার। তিনি অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্তকে ৫,০০০ টাকা জরিমানা সহ ৮ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
অ্যাসিড খেয়ে আত্মহত্যা: শ্রীঘরে একই পরিবারের ৩ সদস্য মেয়ের বিয়ের সময় পণের দাবি ছিল। সেই দাবি পূরণ না হওয়ায় শুরু হয় বাড়ির বউয়ের উপর লাগাতার মানসিক নির্যাতন। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত গরকিল্লা গ্রামের এক গৃহবধূর। স্বামী মুম্বাইয়ে ফুলের কাজ করতেন। মাত্র ছ’মাসের দাম্পত্য জীবনে স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে একা দিন কাটানো সমস্যার হয়ে উঠেছিল মেয়েটির কাছে। স্বামীর কাছে একটাই অনুরোধ ছিল—তাকেও যেন মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রত্যেকবারই উত্তর আসত, বাড়ি থেকে টাকা দিলে তবেই নিয়ে যাওয়া হবে। একটানা মানসিক নির্যাতনের শিকার হতে হতে অবশেষে ২০১৩ সালে শ্বশুরবাড়িতেই অ্যাসিড খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় ওই গৃহবধূ। পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মর্মান্তিক মামলার প্রথম তদন্তকারী অফিসার ইন্সপেক্টর মনোজ কুমার ঝাঁ এবং দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সত্যচরণ অধিকারী তদন্তে নেমে যথাক্রমে অভিযুক্ত অর্ধেন্দু সামন্ত, গঙ্গা বালা সামন্ত এবং কৃষ্ণেন্দু সামন্তকে গ্রেফতার করেন ও পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যথাসময়ে চার্জশীট জমা করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত প্রত্যেকের জন্য ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ২০,০০০/-টাকা অর্থদণ্ড ধার্য করেছেন।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
নতুন প্রজন্মেকে বইমুখী করতে বিশেষ উদ্যোগ নিল বিধাননগর পুলিশ কমিশনারেট। বিভিন্ন এলাকার স্কুলপড়ুয়াদের নিয়ে কলকাতা বইমেলা পরিদর্শনের আয়োজন করা হয়।
মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বই জিতে নেয়।
দিনশেষে তাদের পৌঁছে দেওয়া হয় নিজ নিজ স্কুলে।
@bidhannagarpc -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
You are never ALONE!
With you, ALWAYS -
West Bengal Police
@WBPolice
ঘরে ফেরার গল্প
গত ৪ জানুয়ারি ছত্তিশগড়ের সুরজপুর থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে মোট আটজনকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা পুরুলিয়া জেলার মফস্বল থানার বাসিন্দা, কেবল রুজি-রুটির জোগাড়ে সেখানে পাড়ি দিয়েছিলেন কাজের সন্ধানে।
খবর পাওয়া মাত্রই পুরুলিয়া জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সরাসরি সুরজপুর থানার সঙ্গে যোগাযোগ করে এবং আটক ব্যক্তিদের সঠিক পরিচয় ও তথ্য যাচাই করে ৬ জানুয়ারি চারজন প্রাপ্তবয়স্ক সদস্যকে নিরাপদে নিজের জেলায় ফিরিয়ে নিয়ে আসে।
বাকি চারজন নাবালক হওয়ায় আইনানুযায়ী চাইল্ড কেয়ার হোমে রাখা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২২ জানুয়ারি তাদেরকেও অবশেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনা গিয়েছে।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
Mission মাদক!
চাঁদের মোড়, টোল প্লাজা, নাকা চেকিং পয়েন্ট; খবর পাকা ছিল—ট্রাকটা আসছে। যে ট্রাকে করে বিপুল পরিমাণে গাঁজা পাচার হতে চলেছে।
খবর পেয়েই যথাস্থানে অবতীর্ণ হয় সুতি থানার পুলিশ, সঙ্গে STF ও জেলার SOG টিম। অল্প কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন ট্রাকটিকে এগিয়ে আসতে দেখে নাকা পয়েন্টের দিকে। গাড়ির চালক ঘুণাক্ষরেও টের পায়নি, আগে থেকেই জাল পেতে বসে রয়েছে পুলিশের টিম।
পরিস্থিতি বেগতিক বুঝেই তৎক্ষনাৎ ট্রাকচালক সিগন্যাল ভেঙে পুলিশের গাড়ির উপর দিয়ে ট্রাকটি চালিয়ে পালানোর চেষ্টা করে। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় পুলিশভ্যানটি। এরপর সামনে থেকে আসা আরেকটি ভারী গাড়িকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ধৃত ট্রাকটি।
পুলিশও সঙ্গে সঙ্গে ধাওয়া করে ট্রাকটিকে। কিছুক্ষণ রুদ্ধশ্বাস ধাওয়ার পর, অবশেষে, আহিরনহাট ট্রাফিক সিগন্যাল এলাকায় ট্রাকটিকে আটকে ফেলে পুলিশ।
তবে এখানেই শেষ নয়—ট্রাক আটকানোর সঙ্গে সঙ্গেই চালক কেবিন থেকে লাফ দেয়, পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তাকে সেখানেই ধরে ফেলে পুলিশ। ট্রাকের খালাসি পালিয়ে গেলেও তার সন্ধানে তল্লাশি চলছে। কিন্তু পালিয়ে আর যাবে কোথায়! ধরা তো পড়বেই!
ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট ৭৩ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় সুতি থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত এখনও অব্যাহত।
@JangipurPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
নাবালিকা নির্যাতনে ৫ বছরের কারাবাস অভিযুক্তের
২০২৪ সালের ফেব্রুয়ারি মাস। হুগলি গ্রামীণ পুলিশ জেলার গোঘাট থানার ঘটনা। আর পাঁচটা সাধারণ দিনের মতো, সেদিনও, ঠাকুমার সঙ্গে ছাগল চরাতে গিয়ে ফুল দেখতে পাশের একটি পার্কে ঢুকে পড়েছিল ১০ বছরের একটি বাচ্চা মেয়ে। সেই সময় মেয়েটিকে লক্ষ্য করছিল মোর্শেদ মল্লিক নামের এক অভিযুক্ত।
ছবি তোলার অজুহাতে পার্ক সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকা ছোট্ট মেয়েটির হাত-মুখ বেঁধে তাকে যৌন নিগ্রহের চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু ওই বিপজ্জনক পরিস্থিতিতেও অবশেষে নিজের সাহস ও উপস্থিত বুদ্ধির জেরে ওই সংকট থেকে পালিয়ে যেতে সক্ষম হয় মেয়েটি।
পরে, পরিবারের তরফে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর সুমিতা দাস তদন্তভার গ্রহণ করেই ঘটনার দিনই অভিযুক্তকে গ্রেফতার করেন এবং তদন্ত শেষে উপযুক্ত চার্জশীট জমা করেন।
সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্ত মোর্শেদ মল্লিকের জন্য ৫,০০০/- টাকা জরিমানা সহ বরাদ্দ হয়েছে ৫ বছরের সশ্রম কারাদণ্ড।
@HglyRuralPolice -
West Bengal Police reposted
Barasat District Police
@BarasatPolice
It has come to our notice that certain social media posts are circulating misleading and false narratives regarding Saraswati Puja in a school under the Barasat PD jurisdiction. These claims are factually incorrect and have the potential to disturb social harmony.
No directive has been issued by the administration or police to prohibit any religious observance. Decisions related to educational institutions are taken strictly within the framework of institutional norms and legal provisions.
We urge everyone to:
•Refrain from sharing unverified or provocative content
•Rely only on authentic and credible sources for information
•Report any misleading or inflammatory social media posts to us
West Bengal Police continues to remain committed towards its policy of zero tolerance towards malicious attempts to disrupt communal harmony.
Such Misinformation and malicious narratives will not go unnoticed and strict legal action will be taken against such persons. -
West Bengal Police
@WBPolice
প্রণাম ২.০
নতুন বছরে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পাশে দাঁড়াতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে চালু করা হয়েছে 'প্রণাম ২.০' — তাঁদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে।
জেলার প্রায় ১৫০০ জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকের বাড়ি গিয়ে নিয়মিত দেখা করবেন থানার পুলিশকর্মীরা।
যে কোনো জরুরি স্বাস্থ্য সমস্যায় বা বিপদে জেলা পুলিশকে তাঁরা পাশে পাবেন। প্রতিটি থানায় একটি করে 'প্রণাম ২.০ টাস্ক ফোর্স' গঠন করা হয়েছে এবং চালু করা হয়েছে পৃথক হেল্পলাইন নম্বর। নিজের থানার নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করে সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন তাঁরা।
আপনাদের সুরক্ষায় আমরা সর্বদা তৎপর।
@BurdwanPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
বইমেলায় আমরা
আজ ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রথম দিনে পশ্চিমবঙ্গ পুলিশের স্টলের উদ্বোধন করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাদের স্টল ৬ নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে।
সবাইকে স্বাগত। -
West Bengal Police
@WBPolice
লোভে পাপ
পাপে সাফ
#cybersecurity #wbp -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নিগ্রহ: অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা
৭ মার্চ, ২০২২। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঘটনা। ১৩ বছরের এক নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল বান্ধবীর বাড়িতে যাওয়ার উদ্দেশে। পথে তার পিছু নেয় অভিযুক্ত উজ্জ্বল ভুঞ্জার। মেয়েটিকে বিভিন্ন কথায় ভুলিয়ে নিজের টোটোতে তুলে, অপহরণ করে, তাকে যৌন নিগ্রহ করে ওই অভিযুক্ত।
ঘটনার ৩ দিন পর নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানায় একটি মামলা রুজু হয়। তদন্তের দায়িত্ব পান ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর সমীর কর্মকার। তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং তদন্ত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত চার্জশীট জমা করেন।
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত উজ্জ্বল ভুঞ্জারকে ১০,০০০ টাকা জরিমানা সহ ৩ বছর ১০ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@SPSouthdinajpur -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
এই প্রবল শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার জন্য হুগলী গ্রামীণ পুলিশ জেলার পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষদের হাতে তুলে দেওয়া হলো কম্বল— ভালোবাসা ও সহমর্মিতার বার্তা নিয়ে।
আইন রক্ষার পাশাপাশি এই প্রবল শীতের মরশুমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা সচেতন পশ্চিমবঙ্গ পুলিশ।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Malicious efforts are being made from certain quarters to point fingers at the safety and security arrangements of the Gangasagar mela which has recently ended without any untoward incident, barring an accidental fire that had caused no harm to anyone. A workforce of 15000 police personnel toiled 24*7 under the supervision of hundreds of senior officers to ensure that this annual congregation of millions of pilgrims from all across the country passes off peacefully. Safety issues were further bolstered by cutting-edge technology, featuring 1,300+ CCTV cameras and thermal-imaging drones.
West Bengal Police continues to remain wholeheartedly committed to ensure that all festivals in the state pass off safely and peacefully. -
West Bengal Police
@WBPolice
বৃদ্ধার খোয়া যাওয়া লক্ষাধিক টাকা উদ্ধার!
সম্প্রতি বিধাননগর দক্ষিণ থানা এলাকার এক প্রবীণা মহিলা একটি ব্যাঙ্কে ১০ লক্ষ টাকার স্থায়ী আমানত জমা দিতে যান। সেই সুযোগে একদল প্রতারক ভুল বুঝিয়ে তাঁকে বিভ্রান্ত করে তাঁর কাছ থেকে চেকটি হাতিয়ে নেয় এবং সম্পূর্ণ টাকাটি আত্মসাৎ করে। কিন্তু এত করেও শেষ রক্ষা হয়নি অপরাধীদের!
অভিযোগ পাওয়া মাত্রই বিধাননগর দক্ষিণ থানায় একটি মামলা রুজু হয় এবং তদন্তভার বর্তায় ওই থানায় কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর শুভঙ্কর পালের উপর। দ্রুত তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে তিনি তৎক্ষণাৎ ৪ জনকে গ্রেফতার করেন।
তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে সিংহভাগ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি এই ঘটনায় ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্ত এখনও অব্যাহত।
@bidhannagarpc -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণের চেষ্টা: ৩ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের
৩ ফেব্রুয়ারি, ২০২১, রাত তখন প্রায় ৯টা। ১৪ বছরের নাবালিকা মেয়েকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণে যান নাবালিকার মা ও বাবা। মা-বাবার জন্য অপেক্ষা করতে করতে নিজেদের বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়েছিল মেয়েটি।
সেই সুযোগে অভিযুক্ত অজয় বাসকে নাবালিকার বাড়ির টিনের দরজা ভেঙে ওই বাড়িতে ঢোকে। তারপর মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই তাকে চেপে ধরে ধর্ষণ করার চেষ্টা করে। সঙ্গে-সঙ্গে চিৎকার করে ওঠে মেয়েটি। নাবালিকার চিৎকার শুনে অভিযুক্ত বিপদ বুঝে তাকে চড় মেরে সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে কুমারগঞ্জ থানায় মামলা দায়ের হয়। ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর গৌতম হাজরা এই ঘটনার তদন্তে নেমে দ্রুত অপরাধীকে গ্রেফতার করে সঠিক তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করে অভিযুক্তকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@SPSouthdinajpur -
West Bengal Police
@WBPolice
কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে নতুন বছরের শুরুতে শীতার্তদের হাতে তুলে দেওয়া হলো কম্বল এবং শিশুদের জন্য ছোট্ট উপহার—ভালোবাসা ও সহমর্মিতার বার্তা নিয়ে।
আইন রক্ষার পাশাপাশি এই প্রবল শীতের দাপটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা সচেতন পশ্চিমবঙ্গ পুলিশ।
@KrishnanagarPD -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ: যাবজ্জীবন কারাদণ্ড আত্মীয়ের
ঘটনাটি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বরের। পুরুলিয়ার জয়পুর থানার এক শান্ত গ্রাম শিউরে উঠেছিল এক আত্মীয়ের পাশবিকতায়।
বাবা,মা বাড়িতে না থাকার সুযোগে ছোট ভাইয়ের সামনেই এক নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করে ওই পরিবারের আত্মীয় মনোজ কুইরি।
নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে জয়পুর থানায় মামলা রুজু হয়। মামলার তদন্তভার বর্তায় ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর দীপঙ্কর বিশ্বাসের উপর, যিনি তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেফতার করেন এবং উপযুক্ত তদন্ত শেষে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করে অভিযুক্ত মনোজ কুইরির জন্য বরাদ্দ করেছেন ১,০০,০০০/- টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড।
এই ঘৃণ্য অপরাধের যথাযোগ্য শাস্তি পেয়েছে অভিযুক্ত।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
২ বোনের ওপর একাধিকবার যৌন নির্যাতন: ২০ বছরের কারাদণ্ড বাড়িওয়ালার
১৯ মে, ২০২৫। জলপাইগুড়ি পুলিশ জেলার কোতোয়ালি থানায় বছর উনিশের এক যুবতী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ, তিনি এবং তাঁর নাবালিকা বোন তাদের মায়ের সঙ্গে প্রায় দেড় বছর ধরে জলপাইগুড়িতে কৃষ্ণ মল্লিক নামক এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। প্রায় মাসখানেক আগে মা তাঁদের রেখে বাড়ি থেকে চলে যান। সেই অসহায়তার সুযোগ নিয়ে কৃষ্ণ মল্লিক দুই বোনের ওপর একাধিকবার যৌন নির্যাতন চালায়।
অভিযোগের ভিত্তিতে তদন্তের দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর উপাসনা গুরুং দ্রুত পদক্ষেপ নেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত শেষ করে অভিযুক্তকে গ্রেফতার করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশীট দাখিল করেন।
মাত্র কয়েক মাসের মধ্যেই বিচার পর্ব শেষ করে মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করে অভিযুক্ত কৃষ্ণ মল্লিককে ২,০০,০০০/- টাকা অর্থদণ্ড সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@JPG_Police -
West Bengal Police
@WBPolice
'সাইলেন্ট' হিরো
১৭/১২/২৫, ব্যারাকপুর। সকাল ১০টা নাগাদ দু’পয়সার ফেরিঘাট পেরিয়ে যাওয়ার সময় লঞ্চে উঠতে গিয়ে এক ভদ্রমহিলা দুর্ঘটনাবশত গঙ্গায় পড়ে যান।
তখন সেখানেই ডিউটিরত ছিলেন ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত সিভিক ভলান্টিয়ার গোরক্ষ দীক্ষিত, যিনি ব্যাপারটি দেখামাত্রই কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন। ভদ্রমহিলা ততক্ষণে জলের তলায় প্রায় ৩ ফুট গভীরে চলে গিয়েছেন।
কিন্তু কিছুমাত্র ভাবনাচিন্তা না করে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে, এক হাতে একটা দড়ি শক্ত করে ধরে, তিনিও ঝাঁপ দেন গঙ্গার গভীরে। সতর্ক থাকতে বলেন ঘাটে উপস্থিত মাঝিদের।
তারপর? তারপর মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে গঙ্গার অতল থেকে তুলে আনেন ভদ্রমহিলাকে।
না, কোনো রোমাঞ্চকর গল্পকথা নয়, বাস্তবিক এই ঘটনার সাক্ষী থাকল পাড়ে উপস্থিত সবাই।
গোরক্ষকে কুর্ণিশ— মৃত্যুর মুখ থেকে একটা মানুষকে ফিরিয়ে নিয়ে আসার এই দুঃসাহসিক কাজের জন্য।
@bkpcitypolice -
West Bengal Police
@WBPolice
Mischievous efforts are being made from certain quarters to spread misinformation and communal disharmony about an incident a couple of days back in Santipur where one Amit Dey and his brother Asit Dey, both locals and in intoxicated condition, vandalised some clay idols of Goddess Saraswati that were made by local sculptor Palash Das.
A specific case has been registered and all-out efforts are on to arrest the accused duo. Efforts to communalise this incident on social media will be sternly dealt with.
Citizens are requested not to fall for rumours. -
West Bengal Police
@WBPolice
বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে নতুন বছরের শুরুতে শীতার্তদের হাতে তুলে দেওয়া হলো কম্বল এবং শিশুদের জন্য ছোট্ট উপহার—ভালোবাসা ও সহমর্মিতার বার্তা নিয়ে।
আইন রক্ষার পাশাপাশি এই প্রবল শীতের দাপটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা সচেতন পশ্চিমবঙ্গ পুলিশ।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন কারাবাস
ঘটনাটি ২০১৮ সালের। স্বামীহারা এক মহিলা তাঁর দুই মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে কোনও রকমে সংসার চালান।
এক সন্ধ্যাবেলা মহিলার ১৪ বছরের নাবালিকা মেয়েটি মায়ের জন্য খাবার গুছিয়ে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী তেজেন মণ্ডল তাকে একা পেয়ে যৌন নির্যাতন করে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর মেয়েটিকে ভয় দেখিয়ে অভিযুক্ত একাধিকবার ওই নাবালিকার উপর নির্যাতন চালায়।
ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে সুন্দরবন কোস্টাল থানায় মামলা দায়ের হয়। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর সুকুমার রুইদাস দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেন এবং সম্পূর্ণ তদন্ত শেষে নিখুঁত চার্জশীট জমা দেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সম্প্রতি মহামান্য আদালত অভিযুক্তের জন্য আজীবনের কারাদণ্ড এবং ১,০০,০০০/- টাকা জরিমানা ধার্য করেছেন। পাশাপাশি অভিযুক্তকে নির্যাতিতার জন্য ৪,০০,০০০/- টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।
@baruipurpd2 -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
৮ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন: ২০ বছরের কারাদণ্ড অভিযুক্তের
২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি। সেদিন বিকালে ৮ বছরের মেয়েটি টিউশন পড়তে যাওয়ার পথে প্রতিবেশী শেখ ইরমান তাকে ভুল বুঝিয়ে এবং চাকুর ভয় দেখিয়ে একটি স্কুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।
উক্ত ঘটনায় বীরভূম জেলার শান্তিনিকেতন থানায় নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি যৌন নির্যাতনের মামলা রুজু হয়। মামলার প্রথম দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দত্ত তদন্ত শুরু করে অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্ত সেখ ইরমানকে গ্রেফতার করেন এবং পরবর্তীতে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর কস্তূরী মুখার্জী চ্যাটার্জী নিখুঁত তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
এই ঘৃণ্য কাজের জন্য সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৫০,০০০ টাকা জরিমানা সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
Mischievous attempts are being made from certain quarters to spread misinformation about an incident of land dispute in Basanti PS area a couple of days back where members of two families clashed with each other, resulting in injuries to two women. A case has been registered and the principal accused has been arrested. Raids are on to apprehend the other accused persons.
Efforts to twist an incident of land dispute into a safety issue for women are unfortunate at best, and malicious at worst.
West Bengal Police shall continue to remain wholeheartedly committed to its zero-tolerance policy in respect of offences against women. -
West Bengal Police
@WBPolice
বিয়ের প্রলোভনে পা দেবেন বুঝেশুনে !
৯ জুন, ২০২২। আলিপুরদুয়ার পুলিশ জেলার বীরপাড়া থানা এলাকার এক ১৬ বছর বয়সী কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল অভিযুক্ত অভিষেক কামি।
এরকমই একদিন পুনরায় প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে সে।
ফলত, নির্যাতিতা কিশোরী বীরপাড়া থানার দ্বারস্থ হয়।
লিখিত অভিযোগের ভিত্তিতে বীরপাড়া থানায় একটি মামলা রুজু হয় এবং এই মামলার তদন্তভার বর্তায় ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর রঞ্জিত কুমার রায়ের উপর। তিনি দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্ত অভিষেক কামিকে গ্রেফতার করেন এবং উপযুক্ত চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় প্রকাশ করে অভিযুক্তকে ৫০,০০০ টাকা জরিমানা সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
@SPAlipurduar -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
উৎসবের মরশুমে শক্ত করে ধরে রাখুন কচিকাঁচাদের হাত
চারপাশে উৎসবের মরশুম। কিন্তু আমাদের আনন্দের মাঝেই হঠাৎ চলে আসে অসতর্কতা, আর অসতর্কতা থেকে আসে অবধারিত বিপদের অশনি সংকেত।
এরকমই বিপত্তির সংকেত আসছিল শান্তিনিকেতনের পৌষমেলা থেকে। ঐতিহ্যবাহী মেলায় হাজার-হাজার মানুষের ঢল, আনন্দ ও উৎসবের মাঝে বীরভূম জেলা পুলিশের লক্ষ্য একটাই — নিরাপত্তা সুনিশ্চিত করা।
মেলা চলাকালীন ভিড়ের মধ্যে একাধিক শিশু সাময়িকভাবে তাদের পরিজনদের থেকে আলাদা হয়ে যায়।
কিন্তু কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
মাইকিং, স্বেচ্ছাসেবক দল ও সিসিটিভির সহায়তায় অল্প সময়ের মধ্যেই শিশুদের শনাক্ত করে নিরাপদে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।
মেলা প্রাঙ্গণে এমন বহু দৃশ্যের সাক্ষী থেকেছেন সাধারণ মানুষ— কান্নাভেজা চোখে সন্তানের হাত আবার শক্ত করে ধরছেন অভিভাবকরা, আর পাশে কর্তব্যে অবিচল পুলিশ।
এই অভিজ্ঞতা থেকে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বার্তা —
ভিড়ের মাঝে একটু হাত ছাড়লেই হারিয়ে যেতে পারে প্রিয় মুখটা !
আপনার সচেতনতা আপনার সন্তানের নিরাপত্তা। তাই এই উৎসবের মরশুমে ভিড়ের মধ্যে সন্তানের হাত শক্ত করে ধরে রাখুন। সচেতন থাকুন।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
We have noticed some posts on social media claiming that the West Bengal Police STF (Special Task Force) has detained several citizens of a neighboring country in connection with a recent incident there.
This news is completely baseless. Please refrain from spreading rumors. -
West Bengal Police
@WBPolice
ভুয়ো কল সেন্টারের নামে প্রতারণা চক্র রুখতে সুন্দরবন পুলিশের অভিযান
সুন্দরবন সাইবার ক্রাইম থানায় প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি নিজেকে একটি স্বনামধন্য ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে অনলাইনে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। তারপর, প্রসেসিং চার্জের নামে অভিযোগকারীর কাছ থেকে ধাপে ধাপে মোট ২,৭০,৭৩০/- আদায় করে।
কিন্তু পরবর্তীতে কোনও ঋণ না দিয়ে, উল্টে বীমা চার্জের নামে আরও টাকা দাবি করে।
তদন্তে উঠে আসে, মধ্যমগ্রাম থানার অধীনে পূর্বাশা এলাকায় অবস্থিত একটি ভুয়ো কল সেন্টার থেকে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল।
সেখানে অভিযান চালিয়ে ব্যাংক-কর্মীর ছদ্মবেশে ঋণ জালিয়াতি চক্র পরিচালনা করা ৯ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত প্রত্যেকের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভুয়ো কল সেন্টারের নামে এই প্রতারণা চক্র বিনষ্ট করার উদ্দেশ্যে সফল অভিযানের জন্য অভিনন্দন সুন্দরবন পুলিশ জেলাকে।
@PoliceSundarban -
West Bengal Police
@WBPolice
⚠️ PUBLIC ADVISORY
MISUSE OF THE NAME OF HON’BLE CHIEF MINISTER OF WEST BENGAL FOR ONLINE LOAN FRAUDS
It has come to the notice of West Bengal Police that fraudsters are circulating misleading advertisements and social-media content, falsely using the name and photograph of Mamata Banerjee, Hon’ble Chief Minister of West Bengal, to lure people by offering:
•“Instant loans”
•“Loans without CIBIL score”
•“Government-approved financial schemes”
•“Guaranteed loans with no verification”
🔴 IMPORTANT CLARIFICATION
•No such loan scheme has been announced, endorsed, or approved by the Hon’ble Chief Minister or the Government of West Bengal.
•These advertisements are completely fake and fraudulent.
•The use of the Hon’ble Chief Minister’s name or image is unauthorised and illegal.
🚨 HOW THE FRAUD IS COMMITTED
Fraudsters typically:
•Circulate Facebook/Instagram/WhatsApp ads or reels
•Redirect users to fake apps, websites, or WhatsApp numbers
•Ask for personal details, Aadhaar, PAN, OTP, bank details
•Demand processing fees or advance payments
•Disappear after receiving money or misuse the victim’s identity
❌ PUBLIC IS ADVISED TO:
•NOT trust loan offers claiming “No CIBIL”, “Instant approval”, or “Government backed” on social media
•NOT click on suspicious links or install unknown loan apps
•NOT share OTPs, bank details, or identity documents
•Verify loan offers only through authorised banks, NBFCs, or official government websites
✅ WHAT TO DO IF YOU COME ACROSS SUCH FRAUD
•Do not respond or make any payment
•Report immediately to:
•📞 Cyber Crime Helpline: 1930
•www.cybercrime.gov.in
•Preserve screenshots, links, phone numbers, and transaction details for investigation
⚖️ LEGAL ACTION
Strict legal action will be taken against persons involved in:
•Impersonation
•Cheating
•Cyber fraud
•Misuse of public authority names and images
Public cooperation is essential to prevent cyber fraud.
Stay alert. Stay safe -
West Bengal Police
@WBPolice
As regards the unfortunate death of Juyel Rana, a young migrant labourer from Suti in Jangipur Police District, on 24.12.25 in Sambalpur, Odisha in the hands of some assailants, a Zero FIR has been registered at Suti Police Station and the same has been transmitted to the concerned Police Station for necessary legal action. 6 persons have so far been arrested in this incident. A police team has been sent to Odisha to conduct enquiry at the place of occurrence.
Necessary arrangements were promptly made to bring the body of the deceased Juyel Rana to his native place. All possible help is being extended by the district administration to the family of the deceased. West Bengal Police stands by the family in this hour of grief.
We shall leave no stones unturned to press for the highest possible punishment for the guilty. -
West Bengal Police
@WBPolice
মাটিগাড়া গণধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড দুই অপরাধীর
৭ জুন, ২০২৩। ঘটনা মাটিগাড়ার। কলেজ শেষে বাড়ি ফেরার পথে একটু তাড়াতাড়ি পৌঁছনোর আশায় বাগানের ভিতর দিয়ে শর্টকাট রাস্তা বেছে নিয়েছিল এক ছাত্রী। কিন্তু সেই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায়।
পথে তাকে পিছু করে দুই স্থানীয় যুবক অলয় রায় ও বিশাল মহন্ত। সুযোগ বুঝে জোর করে তাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে অপরাধীরা।
খবর পেয়েই মেয়েটির বাবা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত দু’জনই মাটিগাড়া থানার শিমুলতলা এলাকার বাসিন্দা।
সাব-ইন্সপেক্টর সুবর্ণা রথ এই ঘটনার দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে, দ্রুত অপরাধী দু'জনকে গ্রেফতার করে, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করেছেন। আদালত অভিযুক্ত দু'জনকেই দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সঙ্গে ৫০,০০০ টাকা করে জরিমানা।
@SiliguriPolice -
West Bengal Police
@WBPolice
পিয়াসীর স্বপ্নে শরিক আমরা
ছোটবেলা থেকে একটাই স্বপ্ন একরত্তি মেয়ের, ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবে, দেশের সেবায় কাটবে জীবন।
সব স্বপ্ন কি সত্যি হয়? পিয়াসী কিন্তু হয়েছে। পিয়াসী শ, আমাদের ব্যারাকপুর কমিশনারেটের ইনস্পেকটর পল্লবকুমার শ-এর কন্যা। এবারের ইউপিএসসি এনডিএ( National Defence Academy) পরীক্ষায় সারা ভারতে ১৪৯-তম স্থান, এবং মেয়েদের মধ্যে ২২-তম স্থান অধিকার করে পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে শিগগিরই নিজের স্বপ্নপূরণ করতে চলেছে পিয়াসী। তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কয়েকদিন আগে তাকে সংবর্ধিত করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
পিয়াসীর পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতাকে স্যালুট। এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা একরাশ। -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
মিশন 'মাদক'
২২ নভেম্বর, ২০২৪।বারুইপুর-ক্যানিং রোডের কুড়ালি বাজারের কাছে নাকা চেকিং করছিল বারুইপুর থানার পুলিশ।
হঠাৎ দ্রুত গতিতে চেকিং পয়েন্টের দিকে ছুটে আসে একটা কালো আর্টিগা গাড়ি। বেগতিক দেখে তৎক্ষণাৎ গাড়িটাকে আটকায় পুলিশ।
তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১২০.৭৬৭ কেজি গাঁজা, ১ লক্ষ ৮৮ হাজার ১২০ টাকা নগদ, একটা স্কুল ব্যাগ, একটা লেডিস ব্যাগ এবং একটা মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
গাড়িতে থাকা চারজন অভিযুক্ত ১.কার্তিক নস্কর, ২.সৌভিক বৈদ্য, ৩.দেবনাথ নস্কর এবং ৪.বাসন্তী সেনাপতিকে গ্রেফতার করে পুলিশ।
গাঁজা নিয়ে যাওয়ার জন্য কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্তেরা।
অভিযুক্তদের বিরুদ্ধে NDPS আইনে মামলা দায়ের হয় বারুইপুর থানায়। মামলার তদন্তভার পান সাব-ইন্সপেক্টর তুহিন মন্ডল, যিনি নিখুঁত তদন্ত করে যথাসময়ে মামলার চার্জশীট দাখিল করেন।
গতকাল মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্ত চারজনের জন্যই ২০ বছরের কারাদণ্ড এবং ২,০০,০০০/- টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছেন।
@baruipurpd2 -
West Bengal Police
@WBPolice
Life Imprisonment for 13 in the brutal double murder of father and son in Samsherganj
On April 12th, two residents of Jafarabad village under the Samsherganj Police Station in Jangipur Police District—Haragobinda Das and his son Chandan Das—were brutally murdered by a mob. A Special Investigation Team (SIT) was formed to probe this double murder. Following a comprehensive investigation, a chargesheet was filed against 13 accused persons.
The verdict for the case was delivered today. The Court has found all 13 accused guilty and imprisoned them for life. This is only the second conviction in the country under section 103(2) BNS( death due to mob lynching) since the new criminal laws were introduced.
West Bengal Police, contrary to sustained and provocative misinformation spread by certain vested interests to trigger communal unrest, has always remained committed to its policy of zero-tolerance regarding attempts to fuel communal disharmony. Today's judgment bears eloquent testimony.
We extend our special thanks to the SIT, Jangipur Police District and the Special Public Prosecutor, Shri Bivas Chatterjee for ensuring justice and conviction for the guilty within just nine months.
@JangipurPolice -
West Bengal Police
@WBPolice
বন্ধুই যখন শত্রু!
২৬ মার্চ, ২০২৩ — একটি দিন, যা চিরতরে বদলে দিয়েছিল একটি পরিবারের জীবন।
মাত্র ১৫ বছর বয়সী এক নাবালক বন্ধুর ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। কেউ জানত না, সেটাই তার শেষ বেরোনো।
পরিকল্পিতভাবে তাকে জঙ্গলে নিয়ে যায় তার নাবালক বন্ধু, বন্ধুর দাদা বিট্টু মণ্ডল ও মামা উদয় কুমার মণ্ডল। উদ্দেশ্য ছিল অপহরণ করে মোটা অঙ্কের টাকা আদায় করা। কিন্তু সেই লোভের পরিণতি হয় ভয়াবহ!
নৃশংসভাবে তাকে হত্যা করে প্লাস্টিকে মুড়ে জলে ভাসিয়ে দেওয়া হয়, চেষ্টা চলে প্রমাণ লোপাটেরও।
২৭ মার্চ ছেলেটির বাবা আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত হীরাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
দ্রুততার সঙ্গে অপহরণের মামলা রুজু হয়। তদন্তের দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর রাজেশ ভট্টাচার্য্য দক্ষতার সঙ্গে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করেন এবং তথ্যপ্রমাণসহ চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করেন। এই নির্মম হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত দু'জনের জন্য ১০,০০০ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আর, অভিযুক্ত নাবালক বন্ধু এখনও বিচারাধীন।
@Cpadpc -
West Bengal Police
@WBPolice
Efforts are being made from certain quarters to spread misinformation about an incident in Joynagar yesterday, where an idol of Goddess Kali in a temple was found to be slightly damaged yesterday morning.
The idol was promptly replaced by the local temple committee with the active assistance of local police.
A specific case has been registered and all-out efforts are on to identify those behind the mischief.
Stern action will be initiated against those trying to trigger communal unrest through provocative misinformation on social media.
Citizens are requested not to fall for rumours. -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
দশভূজা
সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র আইনই যথেষ্ট নয় — এর সঙ্গে প্রয়োজন সচেতনতা, আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার প্রশিক্ষণ।
এই লক্ষ্যকে সামনে রেখেই বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে শুরু হয়েছে 'দশভূজা' প্রকল্প।
এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ‘শক্তি’, অর্থাৎ আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি, যার মাধ্যমে নারী ও কিশোরীদের আত্মরক্ষার লক্ষ্যে যাতে তারা আরও সক্ষম হয়ে ওঠে, সেই প্রচেষ্টা করা হচ্ছে।
এই উদ্যোগের আওতায় এখনও পর্যন্ত বনগাঁ জেলা পুলিশের অন্তর্গত ১০১টি স্কুলের সর্বমোট ১০,০০০-এরও বেশি শিক্ষার্থী আত্মরক্ষার প্রাথমিক প্রশিক্ষণ লাভ করেছে— যা এক কথায় প্রশংসনীয় ও যথার্থই অনুপ্রেরণাদায়ক।
সাম্প্রতিক প্রশিক্ষণের কিছু ঝলক তুলে ধরা হল সঙ্গের ভিডিওতে:
@SP_Bongaon_PD -
West Bengal Police
@WBPolice
Malicious efforts are being made from certain quarters to draw parallels between the recent murder of Dipu Chandra Das in Bangladesh and the tragic death of the father-son duo of Haragobindo and Chandan Das in Murshidabad about 8 months back. Such comparisons are highly inciteful, factually misleading, and intended to disturb public order. 13 accused persons were promptly arrested in the Murshidabad case, and a strong chargesheet was filed. Judgment of the case is expected very soon. Drawing parallels with the events in Bangladesh is nothing but a disingenuous attempt to spread communal mistrust where the law is already taking its course.
West Bengal Police is committed to maintain the time-tested traditions of communal harmony in the state and has zero-tolerance towards attempts at disrupting the same. We are monitoring handles spreading provocative misinformation. Legal action will be initiated against those attempting to communalize criminal incidents.
Citizens are requested not to fall for rumours. -
West Bengal Police
@WBPolice
Don’t be a ‘Dhurandhar’ on roads
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ: ২০ বছরের সাজা অভিযুক্তের
সময়টা ১২ অক্টোবর, ২০২১। রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার ঘটনা।
দুর্গাপুজো উপলক্ষে আরাবান্দিতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল ১২ বছরের এক নাবালিকা।সন্ধ্যাবেলায় গৌতম রাজোয়ার নামক এক ব্যক্তি ঘড়ি দেখানোর প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর আতঙ্কিত অবস্থায় আত্মীয়ের বাড়িতে ফিরে আসে মেয়েটি। বিষয়টি সম্পূর্ণ জেনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়।
পরদিন নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ।
মামলার প্রথম দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর অভিক মুখার্জী তদন্ত শুরু করে অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্ত গৌতম রাজোয়ারকে গ্রেফতার করেন এবং পরবর্তীতে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর কৌশিক কর নিখুঁত তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
এই ঘৃণ্য কাজের জন্য সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
Never click on random links!
#cybersecurity #wbp -
West Bengal Police
@WBPolice
ম্যারাথনে জলপাইগুড়ি জেলা পুলিশ
কিছুদিন পরেই জলপাইগুড়ি জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।
তারই প্রস্তুতিপর্বে পুলিশ কর্মীদের জন্য আয়োজন করা হয়েছিল ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার।
বিভিন্ন পদমর্যাদার প্রায় ৫০০ জন পুলিশ সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
নিচের ভিডিওতে রইল এক ঝলক।
@JPG_PoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সর্ষের মধ্যেই ভূত — বাজেয়াপ্ত করা সোনা চুরির দায়ে কাস্টমস অফিসারের যাবজ্জীবন কারাদণ্ড!
১৮ সেপ্টেম্বর, ২০২২। বিএসএফ জওয়ানরা সাতটি চুরি যাওয়া সোনার বার উদ্ধার করেন। এরপর তাঁরা আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে হিলি কাস্টমস অ্যান্টি-প্রিভেন্টিভ ইউনিটের তৎকালীন ইন্সপেক্টর বলাদিত্য বারিকের হেফাজতে সোনার বারগুলো জমা দেন।
কিন্তু ৭ নভেম্বর, ২০২২ তারিখে তৎকালীন ইন্সপেক্টর বারিক আদালতকে জানান, তাঁর অফিসের লকার থেকে সোনার বারগুলো চুরি হয়ে গেছে।
ব্যাস, সঙ্গে-সঙ্গেই মামলা রুজু হিলি থানায়। কিন্তু চুরি হয়ে গেছে? বিষয়টা কি সত্যিই এতটা সহজ?
না। তদন্তকারী অফিসার গৌতম মণ্ডল এই ‘লকার থেকে চুরি’ হওয়ার অভিযোগটা সহজে মেনে নেননি।
নিখুঁত তদন্ত করে ও যথাযথ প্রমাণ সংগ্রহ করে তিনি সত্যিটা সামনে আনেন — সর্ষের মধ্যেই ভূত!
বিচার শেষে মহামান্য আদালত বলাদিত্য বারিককে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করেন। এই ধারাটি সেইসব সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা ব্যক্তিগত স্বার্থে তাদের পদমর্যাদার অপব্যবহার করে।
জনগণের আস্থার প্রতি বিশ্বাসঘাতকতার শাস্তি ঠিক কী হল?
আদালত প্রাক্তন কাস্টমস অফিসার বলাদিত্য বারিককে বাজেয়াপ্ত করা সোনা চুরির অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@SPSouthdinajpur -
West Bengal Police
@WBPolice
পণের দাবিতে বাড়ির বউকে হত্যা: ১০ বছরের সশ্রম কারাদণ্ড শ্বশুরের
বিয়ের সময় দাবি ছিল ১ লক্ষ টাকা, সঙ্গে বিভিন্ন আসবাবপত্র। কিন্তু এই অতিরিক্ত পণ দিতে না পারায় শুরু হয় বাড়ির বউয়ের উপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন।
গল্পটা পুরুলিয়া জেলার জয়পুর থানার অন্তর্গত কোকিয়াড়া গ্রামের কবিতা কুমারীর।
মাত্র ছ'মাসের দাম্পত্য জীবনে স্বামী ও শ্বশুরবাড়ির লোকের নির্যাতনের শিকার হতে হতে অবশেষে ২০১৭ সালের ৩ নভেম্বর শ্বশুরবাড়ির সব দাবি না মেটাতে পারায় কবিতাকে খুন করে শ্বশুর ধনঞ্জয় কুমার।
পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মর্মান্তিক মামলার তদন্তে নেমে ওই থানার সাব-ইন্সপেক্টর সুনীল কুমার ব্যানার্জী অভিযুক্তকে গ্রেফতার করেন। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেন। জমা করেন চার্জশীট।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্তকে ৫০,০০০ টাকা জরিমানা সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ : ২০ বছরের কারাদণ্ড আত্মীয়ের
সময়টা ২০২২ সালের ২৩ এপ্রিল। কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানায় এক নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে একটি অপহরণের মামলা রুজু হয়।
থানার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সহেলী রায়ের তৎপরতায় নাবালিকাকে উদ্ধারের পর জানা যায়, নাবালিকার নিজের পিসেমশাই তাকে অপহরণ করে এবং ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে।
দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্তকারী অফিসার অভিযুক্তকে গ্রেফতার করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মাননীয় আদালত বিচার শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড সহ ১০,০০০ টাকা জরিমানা এবং নাবালিকাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।
@KrishnanagarPD -
West Bengal Police
@WBPolice
একদিকে পুলিশ, অন্যদিকে আন্তর্জাতিক রেফারি — দুই'ই একই সঙ্গে সামলাচ্ছেন যে নারী
রানাঘাট পুলিশ জেলার চাকদহ ট্রাফিক গার্ডে কর্মরত লেডি-কনস্টেবল কুসুম মান্ডি পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি একজন আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল রেফারি।
কুসুমের এই পথচলার শুরু ছেলেবেলায়। খুব ছোটতেই মাঠের সঙ্গে পরিচয় তাঁর, খেলাধুলার উৎসাহ পেতেন মায়ের কাছ থেকে।
কুসুম কলকাতা আইএফএ স্বীকৃত রেফারি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। মালয়েশিয়া, ভুটান, বাংলাদেশ, জাপান ও দুবাই—বিভিন্ন দেশে রেফারি হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য।
মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী দলের ম্যাচ থেকে শুরু করে সিনিয়র ন্যাশনাল, খেলো ইন্ডিয়া ও মহিলা অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ — বহু ম্যাচেই রয়েছে তাঁর রেফারিংয়ের অভিজ্ঞতা।
বিশ্বকাপে ভারতীয় পতাকা বুকে নিয়ে রেফারিং করা—এই স্বপ্নের উদ্দেশ্যেই এগিয়ে চলেছেন কুসুম।
তাঁর এই স্বপ্নপূরণের পথে এগিয়ে চলার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
রইল একটি সংক্ষিপ্ত ভিডিও।
@PoliceRanaghatThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
প্রেরণার নাম রিচা
দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে দিয়েছেন মহিলাদের ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা রিচা ঘোষ। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের ACP পদে নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি রিচা গিয়েছিলেন ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমিতে। যেখানে সদ্য গঠিত হয়েছে মেয়েদের ক্রিকেটের প্রশিক্ষণ-শিবির। শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান রিচা।
একই সঙ্গে রিচা গিয়েছিলেন ব্যারাকপুরের দুটি স্কুলেও। সেখানে গিয়েও নেমে পড়েন মাঠে, ব্যাট-বল হাতে।
আশা, এই কচিকাঁচাদের মধ্যে থেকেই উঠে আসুক আগামী দিনের রিচারা। -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নিগ্রহের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের
১৮ জুন ২০২৪ — বালুরঘাট থানায় এক বিধবা মহিলার অভিযোগে প্রকাশ্যে আসে এক মর্মান্তিক ঘটনা।
প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে এক নাবালিকা কন্যাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। সেখানেই সুযোগের অপব্যবহার করে নাবালিকাকে বারবার যৌন নির্যাতন করত তার সৎ বাবা প্রীতম মহন্ত।
অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই থানার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর নরোত্তম বর্মন আসামিকে গ্রেফতার করে দ্রুত তদন্ত শেষে জমা করেন নিখুঁত চার্জশীট।
এই ঘৃণ্য কাজের জন্য সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্তের জন্য ২০ বছরের কারাদণ্ড সহ ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
@SPSouthdinajpur -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
৫ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন:
যাবজ্জীবন কারাদণ্ড প্রতিবেশীর
২০১৪ সালের ১১ ডিসেম্বর। বাড়িতে সেদিন একাই ছিল ৫ বছরের ছোট্ট মেয়েটি। কাজের জন্য বাবা-মা উভয়েই বাড়ির বাইরে গিয়েছিলেন।
সুযোগ বুঝে প্রতিবেশী সুশান্ত মান্ডি শিশুটিকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানে নৃশংস যৌন নির্যাতনের পর অচৈতন্য অবস্থায় শিশুটিকে বাড়িতে পৌঁছে দিয়ে জানায়, শিশুটি "ঘুমিয়ে পড়েছে"।
কিন্তু শিশুটির শারীরিক অবনতি দেখে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
উক্ত ঘটনায় পুরুলিয়া জেলার বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা।
তদন্তের ভার বর্তায় ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর বাসুদেব সামন্তের উপর, যিনি অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নিশ্ছিদ্র চার্জশীট জমা করেন।
সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত এই ঘৃণ্য কাজের জন্য অভিযুক্তকে ১০,০০০ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
বাড়িতে ডেকে এনে নাবালিকাকে যৌন নিগ্রহ: ২০ বছরের কারাবাস অভিযুক্তের
৬ ফেব্রুয়ারি, ২০২১। মালদা জেলার অন্তর্গত চাঁচল থানায় উপস্থিত হয় এক নাবালিকার পরিবার।
অভিযোগ? মানিকনগর এলাকায় স্কুলের সামনে খেলছিল ৬ ও ৯ বছর বয়সী দুই ছোট্ট মেয়ে। সুযোগ বুঝে তাদেরই এলাকার বাসিন্দা তাজামুল হক শিশু দুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ৬ বছর বয়সী মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালায় সে।
উক্ত থানায় মামলা রুজু হলে এই মামলার তদন্তভার বর্তায় ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর সুচিত্রা সিংহের উপর, যিনি আসামিকে দ্রুত গ্রেফতার করে সঠিক তদন্ত শেষে উপযুক্ত চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি বেরোনো মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৫০,০০০ টাকা জরিমানা সহ ২০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
@malda_police -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Richa Ghosh joins State Police as DSP
Richa Ghosh, a crucial member of the Indian team that won the Women's Cricket World Cup, joined the State Police today in the rank of DSP (Deputy Superintendent of Police). She has been appointed as ACP (Assistant Commissioner of Police) in the Siliguri Commissionerate.
Welcome, Richa, to the West Bengal Police family. With many best wishes and congratulations. -
West Bengal Police
@WBPolice
৫ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন: ২০
বছরের কারাদণ্ড প্রতিবেশীর
সময়টা ২৬ আগস্ট, ২০২১। বারাসাত পুলিশ জেলার দত্তপুকুর থানার ঘটনা। বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল ছোট্ট শিশুটি, সেই সুযোগে প্রতিবেশী মিলন ওঝা তার উপর নৃশংস যৌন নির্যাতন চালায়।
পরদিন সকালে নাবালিকার বাবা উত্তম সাহার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত শুরু করে দত্তপুকুর থানার পুলিশ। মামলার প্রথম দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর বরুণ কুমার ঘোষ তদন্ত শুরু করে অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্ত মিলন ওঝাকে গ্রেফতার করেন এবং পরবর্তীতে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর তাপস রায় নিখুঁত তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
এই ঘৃণ্য কাজের জন্য সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্ত ৫০,০০০ টাকা জরিমানা সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
জঙ্গিপুরে নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে অভিযুক্তের কারাবাস
জঙ্গিপুর জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকার ঘটনা। ৭ বছরের একটি বাচ্চা মেয়ে তার বাড়ির সামনে খেলছিল, সেখান থেকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অভিযুক্ত সোমনাথ মাল।
২৪ ডিসেম্বর, ২০২৪ থানায় এসে অভিযোগ করেন নাবালিকার মা।
লিখিত অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানায় একটি মামলা রুজু হলে, দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর দীপক কুমার দাস।
সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত শেষে জমা করেন চার্জশীট। মামলার রায় বেরিয়েছে সদ্য। মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৫ বছর ৬ মাসের কারাদণ্ড সহ ৫,০০০ টাকা জরিমানা ধার্য করেছেন।
@JangipurPolice -
West Bengal Police
@WBPolice
বৌদির ‘ভালোবাসা’য় দাদাকে খুন — পরকীয়ায় যাবজ্জীবন কারাবাস ‘প্রেমিক’-এর
সাল ২০২৩। বিপুল ব্যাপারী এবং স্ত্রী পাপিয়া বিশ্বাস—দু’জনের বৈবাহিক জীবন আপাতদৃষ্টিতে স্বাভাবিকই চলছিল। কিন্তু হঠাৎ তাদের সেই স্বাভাবিক জীবনে ছন্দপতন!
দেওর জয়ন্ত বাইনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বৌদি পাপিয়া। কিন্তু বিপুলের উপস্থিতিতে সে সম্পর্ক টিকবে কীভাবে? এখন উপায়?
উপায় একটাই—বিপুলকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া! খুন করতে হবে বিপুলকে।
যেমন ভাবা, তেমনই কাজ! দু’জনে একযোগে ষড়যন্ত্র করে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে বারবার আঘাত করে বিপুলের মাথায়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে হার মানেন বিপুল।
এই মর্মান্তিক ঘটনায় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র দাস অপরাধীদের গ্রেফতার করে দ্রুত, সঠিক তদন্ত শেষে উপযুক্ত চার্জশিট দাখিল করেন।
‘প্রেমী’ যুগলের জন্য বরাদ্দ? যাবজ্জীবন কারাদণ্ড।
@KrishnanagarPD -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
SIR-এর নামে প্রতারণা, সতর্ক থাকুন!
SIR অর্থাৎ Special Intensive Revision—এর নাম ভাঙিয়ে নতুন ধরনের প্রতারণা চলছে। Form Fill-Up এর সময় দিতে হচ্ছে মোবাইল নম্বর। আর সেই সুযোগেই প্রতারক চক্র আপনাকে হঠাৎ ফোন করে নিজেদের অফিসিয়াল প্রতিনিধি পরিচয় দিয়ে ভয় দেখিয়ে OTP আদায় করছে, কিংবা একটি লিঙ্ক Download করিয়ে আপনার সমস্ত কিছু চুরি করছে। কীভাবে? দেখুন সঙ্গের ভিডিওয়। জেনে নিন, কীভাবে এড়াবেন প্রতারকদের ফাঁদ।
অনুরোধ, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন। যত মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছয়, ততই ভাল।
#sirformfillup #cybersafety #onlinefraud #phishingalert #digitalsafetyThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নির্যাতন: যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের
২৭ মার্চ, ২০২২। মালদা জেলার ইংলিশ বাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করে নাবালিকা মেয়ের উপর যৌন নির্যাতন চালায় চাঁদিপুর গ্রামের অভিযুক্ত শেখ রাইহান।
লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গেই ওই থানার সাব-ইন্সপেক্টর সোনালী সাহা রায় আসামিকে গ্রেফতার করে নিখুঁত চার্জশীট জমা করেন।
বিচার শেষে, এই ঘৃণ্য কাজের জন্য মহামান্য আদালত ৫০,০০০ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেছেন অভিযুক্তকে।
@malda_police -
West Bengal Police
@WBPolice
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পুরুলিয়া
সম্প্রতি পুরুলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল গণিত মেধা অনুসন্ধান ২০২৫-এর কর্মশালা।
পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪,০০০ জন শিক্ষার্থীর মধ্যে থেকে সেরা ২০০ জন অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীকে বেছে নেওয়া হয়েছে চূড়ান্ত পর্যায়ে।
এই কর্মশালার ভিত্তিতে আগামী কয়েক মাসব্যাপী উক্ত শিক্ষার্থীদের জন্য পুরুলিয়া জেলা পুলিশের তরফে থাকবে গণিতের বিশেষ প্রশিক্ষণ।
চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হওয়া মোট ৪০ জন পরীক্ষার্থীকে বেছে নেওয়া হবে, যারা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।
সংখ্যার রহস্যভেদ, যুক্তিভিত্তিক সমাধান এবং নতুন নতুন ধারণার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে গণিতের প্রতি আকর্ষণ তৈরি করার এই উদ্যোগের জন্য অভিনন্দন পুরুলিয়া জেলা পুলিশকে।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
ভয়াবহ আগুন নেভাতে দুঃসাহসিক অভিযানে পুলিশ!
ভোর তখন তিনটে। রাতের টহলদারিতে কর্তব্যরত হুগলি গ্রামীণ জেলা পুলিশের খানাকুল থানার টিম।
পলাশপাই মুচিঘাটা ব্রিজের কাছে হঠাৎই টহলদারি অফিসার লক্ষ্য করলেন, দাউদাউ করে আগুন জ্বলছে পরপর বেশ কয়েকটা দোকানে।
টিম নিয়ে মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে যান তিনি।
ভয়াবহ আগুন ততক্ষণে ছড়িয়ে গেছে চায়ের দোকান, স্টেশনারি দোকান, পাশের মিষ্টি আর আইসক্রিমের দোকান সহ পরপর বেশ কিছু জায়গায়। সঙ্গে বিকট আওয়াজে ফাটছে ওইসব দোকানে থাকা একের পর এক গ্যাস সিলিন্ডার।
এই ভয়াবহ আগুনের মধ্যেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুন রুখতে নেমে পড়েন খানাকুল থানার ওই পুলিশের টিম। জীবন বাজি রেখে বের করে আনেন বাকি সব গ্যাস সিলিন্ডার।
দমকল আসতে দেরি হওয়ায়, নিজেরাই নদীতে পাম্প বসিয়ে জল তুলে প্রায় সাড়ে ৩ ঘন্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় পুলিশ।
পরে, দমকল এসে এলাকাটিকে নিরাপদ ঘোষণা করে। জানা যায়, শর্ট সার্কিটের ফলে এই বিপর্যয় ঘটেছে।
জীবনের ঝুঁকি নিয়ে এই অদম্য দুঃসাহসিকতার পরিচয় দেওয়ার জন্য কুর্নিশ খানাকুল থানার সেই কর্তব্যরত পুলিশের টিমকে।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
A video/pic of immersion of Idol/Image of goddess Shyama/Kali of Village-Phunkotala (located near Bangladesh Border), PS- Murutia, District -Nadia, West Bengal in Mathabhanga river is being circulated as illegal immigrants leaving the state en masse due to SIR. This is FAKE and FALSE.
Please do not share such fake video/ image and inciteful messages.
#fakenewsalert -
West Bengal Police
@WBPolice
আয়রনম্যান!
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিপ্লব দাস পেশাগত কাজের পাশাপাশি স্বপ্ন দেখেন অ্যাডভেঞ্চারের।
আর সেই স্বপ্নকে পূরণ করতে কখনও একটা সাইকেল চালিয়ে পাড়ি দিয়েছেন কলকাতা থেকে পৃথিবীর উচ্চতম যান-চলাচলযোগ্য খারদুংলা গিরিপথে, কখনও বা মৌসুনি দ্বীপ থেকে সান্দাকফু পৌঁছতে গিয়ে পাহাড়ের চড়াই-উতরাই পেরিয়ে একদিনেই হেঁটে গিয়েছেন ৩২ কিমি পথ, আবার কখনও ধুতি পাঞ্জাবি পরে অংশ নিয়েছেন লাদাখের ম্যারাথন দৌড়ে।
সম্প্রতি মালয়েশিয়ায় আয়োজিত 'আয়রনম্যান আন্তর্জাতিক ইভেন্ট'-এ অংশ নিয়ে সেখানেও সফলভাবে দেশের পতাকা উড়িয়েছেন তিনি।
এইসমস্ত অভাবনীয় রোমাঞ্চকর অভিযানে সফল হওয়ার জন্য অনেক অভিনন্দন বিপ্লবকে।
নিচের ভিডিওতে রইল বিপ্লবের অ্যাডভেঞ্চারের কিছু ঝলক।
@bkpcitypolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
সাব্বাস নাইমা!
মালদা জেলা পুলিশের মানিকচক থানার মহিলা সিভিক ভলেন্টিয়ার নাইমা খাতুন চলতি বছরের ৬ নভেম্বর চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়ে যাওয়া ২৩ তম এশিয়া মাস্টার্স ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩৫-ঊর্ধ্ব বিভাগে জ্যাভলিন নিক্ষেপণে স্বর্ণপদক জিতেছেন।
পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত প্রতিভাক্ষেত্রেও এই বৃহত্তর সাফল্যের জন্য অনেক অভিনন্দন নাইমাকে।
@malda_police -
West Bengal Police
@WBPolice
নাবালিকার ওপর যৌন নির্যাতন ও দেহব্যবসা: ২০ বছরের কারাবাস অভিযুক্তের
৩ মে, ২০২৪। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত পারুলিয়া কোস্টাল থানায় ছুটে আসে এক নাবালিকা।
অভিযোগ? নাবালিকার পরিচিত রহিদুল আদলদার নামে এক ব্যক্তি তাকে এক বন্ধুর বাড়িতে আটকে রেখে বারংবার তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে। তাছাড়াও টাকার বিনিময়ে তাকে জোর করে দেহব্যবসায় নামতে বাধ্য করেছে।
উক্ত থানায় মামলা রুজু হলে এই মামলার তদন্তভার বর্তায় ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর প্রকাশ পালের উপর, যিনি আসামিকে দ্রুত গ্রেফতার করে সময়মতো উপযুক্ত চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি বেরোনো মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@DiamondHrbrPD -
West Bengal Police
@WBPolice
আগ্নেয়াস্ত্র অভিযানে বহরমপুর থানা!
গতকাল অর্থাৎ ২১ নভেম্বর মুর্শিদাবাদের বহরমপুর থানা থেকে গোপন অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৮ টি আগ্নেয়াস্ত্র ও ১৬ টি ম্যাগাজিন সহ ১০০ রাউন্ড গুলি।
আটক করা হয়েছে দু'জন অভিযুক্তকে যাদের থেকে উদ্ধার হয়েছে ১০,০০০ টাকা মূল্যের জাল নোট।
বহরমপুর থানায় মামলা রুজু হয়েছে এবং এই ঘটনায় যুক্ত অন্যান্য অভিযুক্তদের খোঁজে অভিযান চলছে।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
৩ বছর ধরে নাবালিকাকে যৌন নিগ্রহ: ২০ বছরের কারাবাস আত্মীয়ের
১৩ ডিসেম্বর, ২০২৩। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়।
অভিযোগকারীর ১৩ বছরের নাবালিকা মেয়ের উপর ৩ বছর ধরে সকলের অজান্তে যৌন নিগ্রহ চালিয়ে গেছে অভিযুক্ত আত্মীয় আব্দুর রহমান, পাশাপশি তাকে জোর করে ধর্ষণও করেছে বারংবার।
অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই থানার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর উত্তম রায় আসামিকে গ্রেফতার করে দ্রুত তদন্ত শেষে জমা করেন নিখুঁত চার্জশীট।
এই ঘৃণ্য কাজের জন্য সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্ত ৫০,০০০ টাকা জরিমানা সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে।
আসামির উপযুক্ত শাস্তি সুনিশ্চিত করার জন্য অভিনন্দন অশোকনগর থানা তথা বারাসাত জেলা পুলিশকে।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
পুরুলিয়ায় 'প্রেরণা'
সম্প্রতি পুরুলিয়ায় শুরু হয়েছে এক নতুন প্রকল্প। ইউনিফর্মড ফোর্সে চাকরি পাওয়ার প্রশিক্ষণ দিতে অযোধ্যা পাহাড়ের ছেলে-মেয়েদের জন্য পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে শুরু হয় এই প্রকল্প — 'প্রেরণা'।
অতীতের মাও-অধ্যুষিত এলাকায় যেখানে একসময় তরুণ-তরুণীরা বিপথে চালিত হতো, সেখানে তাদের উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে সম্প্রতি সম্পন্ন হল এই প্রশিক্ষণ।
প্রশিক্ষণ শেষে সকল সফল তরুণ -তরুণীদের শংসাপত্রের পাশাপাশি পড়ার প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়েছে।
আগামীর 'প্রেরণা '।
রইল এক ঝলক
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে খুন করে কাটা মাথা নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি, যাবজ্জীবন কারাবাস স্বামীর
স্ত্রীর কাটা মুণ্ড নিয়ে ভরা বাজারে ঘুরছে স্বামী। বীরদর্পে বসছে একটা বেঞ্চের উপর। বাজারের সন্ত্রস্ত মানুষকে ভয় দেখাতে চলছে কাটারি নিয়ে আস্ফালন।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-তে এহেন অচিন্ত্যনীয় ঘটনাবলির সাক্ষী ছিল মেদিনীপুর জেলার পটাশপুর থানার চিস্তিপুর গ্রাম। যে গ্রামের বাসিন্দা গৌতম গুছাইত প্রতিনিয়ত পাশবিক শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত স্ত্রীর উপর। এবং অতঃপর একদিন ক্রোধান্ধ হয়ে কাটারি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন। তারপর স্ত্রীর কাটা মাথা নিয়ে বাজার-পরিক্রমা!
এলাকার মানুষ আতঙ্কে তৎক্ষণাৎ স্থানীয় পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ এসে গ্রেফতার করে গৌতমকে। শুরু হয় মামলা।
তদন্তের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর সমীর পাণ্ডে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে যথোপযুক্ত চার্জশীট দাখিল করেন।
মামলার রায় বেরিয়েছে সদ্য।
শাস্তি? যাবজ্জীবন কারাদণ্ড।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
মুর্শিদাবাদে দুষ্কৃতিবিরোধী অভিযানে ৭ দিনে উদ্ধার ১০০০ সকেট বোমা, ধৃত ২০
মুর্শিদাবাদে নানা কারণে বোমাবাজির ইতিহাস বেশ কয়েক দশকের। নানা তুচ্ছ কারণে বা অকারণেও বোমাবাজির ঘটনা বেশ কয়েক দশক ধরেই জেলার শান্তিপ্রিয় মানুষের কাছে উদ্বেগের কারণ। যে উদ্বেগের শরিক প্রশাসনও। মুর্শিদাবাদে বোমাবাজির এই 'কালচার' সমূলে উৎখাত করতে জেলা পুলিশের তরফে সম্প্রতি শুরু হয়েছে জেলা জুড়ে ব্যাপক দুষ্কৃতিদমন অভিযান। বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা বোমা উদ্ধারে ব্যবহার করা হচ্ছে একাধিক ড্রোন, স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর। একটি বিশেষ হেল্পলাইনও চালু হয়েছে জেলা পুলিশের তরফে, যেখানে সাধারণ মানুষ বোমা সংক্রান্ত যে কোনও গোপন খবর জানাতে পারবেন নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে।
ফলও মিলেছে হাতেনাতে। গত ৭ দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে ১০০০ সকেট বোমা। গ্রেফতার হয়েছে ২০ জন দাগী দুষ্কৃতি।
দুষ্কৃতিবিরোধী এই অভিযান চলবে লাগাতার।
@SPMurshidabadThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
প্রজাপতির পাঠশালা
‘পাঠশালা’— অর্থাৎ মানুষ গড়ার জায়গা। সমাজের পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন বারাসাত পুলিশ জেলার কনস্টেবল অর্ণব রায়চৌধুরী।
যে শিশুরা একসময় রাস্তায় বা স্টেশনে খাবারের আশায় দিন কাটাত, তাদের নিয়েই ডিউটির পর নিজে পড়ানো শুরু করেন অর্ণব। ধুলোবালি মাখা সেই শিশুদের ‘বইমুখো’ করা মোটেও সহজ ছিল না। তাই পড়াশোনার পাশাপাশি, তাদের আগ্রহ বাড়ানোর জন্য তিনি শেখাতে শুরু করেন নাচ, গান, আঁকা, কবিতা, যোগব্যায়াম ও মেকআপও।
প্রতিটি শিশু যেন নিজের মেধা ও আগ্রহের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে স্বনির্ভর ভবিষ্যৎ গড়তে পারে, সেটাই লক্ষ্য অর্ণবের।
চলুন, সঙ্গের ভিডিওয় একবার ঘুরে আসা যাক প্রজাপতির পাঠশালা থেকে। শিশু দিবসে আমাদের নিবেদন।
@BarasatPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
বন্ধুকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
এত দেরি তো হয় না বাড়ি ফিরতে!
অনেকটা রাত হয়ে গেছে কিন্তু ছেলে বাড়ি ফিরছে না —চিন্তায় বারবার ছেলেকে ফোন করতে থাকেন মা।
তারিখটা ২০২০ সালের ১৩ মার্চের রাত। সুজয় বেরিয়েছিল তাঁর বন্ধু মনোরঞ্জন দাসের বাড়ির উদ্দেশ্যে। ফোনটা বেজেই গেল, কিন্তু কেউ ধরল না শেষ পর্যন্ত।
পরদিন সকাল থেকে শুরু হয় পরিবারের তরফে খোঁজাখুঁজি। কোথাও কোনো খোঁজ নেই সুজয়ের। বন্ধু মনোরঞ্জনও ততক্ষণে গা ঢাকা দিয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাচক থানায় মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে ওই থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুমার মাইতি (বর্তমানে, ইন্সপেক্টর) অভিযুক্ত মনোরঞ্জন দাসকে দ্রুত গ্রেফতার করেন।
তদন্তে উঠে আসে, ঘটনাটির কিছুদিন আগেই 'বন্ধু' মনোরঞ্জনের থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন সুজয়। বারংবার টাকা চেয়ে ফেরত না পেয়ে একদিন সুজয়কে বাড়িতে ডেকে পাঠায় মনোরঞ্জন। কিছুক্ষণের মধ্যেই পরস্পরের মধ্যে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা বাড়তে বাড়তে এক সময় সুজয়কে কোদাল দিয়ে মাথায় আঘাত করে খুন করে মনোরঞ্জন। এরপর সুজয়ের দেহটাকে বাসুদেবপুরে একটা ভাড়া করা গোডাউনে লুকিয়ে রেখে দেয় সে। ঘটনাটা যাতে ফাঁস না হয় তাই দোকানের কর্মচারীদেরও প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে।
কিন্তু অপরাধীর সমস্ত চেষ্টায় জল ঢেলে তদন্তকারী অফিসার উপযুক্ত সব প্রমাণ সংগ্রহ করে জমা করেন এই মামলার যথাযোগ্য চার্জশীট।
দীর্ঘ বিচারপর্বের পর মহামান্য আদালত সম্প্রতি অভিযুক্ত মনোরঞ্জন দাসকে ১০,০০০ টাকা জরিমানাসহ ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
Mission মাদক
গোপন সূত্রের খবর — নিষিদ্ধ মাদক চালান করা হচ্ছে ট্রেনের মাধ্যমে।
খবর পাওয়া মাত্রই সক্রিয় পুলিশ। শিলিগুড়ি জিআরপির অধীনে চলাচলকারী বেশ কিছু ট্রেনে তল্লাশি চালিয়ে জিআরপির অফিসারদের উদ্যোগে চলতি বছরের অক্টোবর মাসে উদ্ধার করা হয় প্রায় ৩৬০ কেজি গাঁজা, ৮৩১ গ্রাম ব্রাউন সুগার এবং ১৫৫ প্যাকেট কাশির সিরাপ। গ্রেফতার করা হয়েছে এই কাজের সঙ্গে যুক্ত অভিযুক্তদের।
@SiliguriGRP -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
১০ বছরের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা: ২০ বছরের কারাবাস বাড়ির পরিচারকের
কাজের জন্য স্বামী-স্ত্রী উভয়কেই প্রতিদিন সকালে বেরিয়ে পড়তে হয় কলকাতার উদ্দেশ্যে। বাড়িতে থাকে তাদের ১০ বছরের মেয়ে ও ১২ বছরের ছেলে, যাদের দেখাশোনা করার জন্য বাড়িতেই থাকেন একমাত্র পরিচারক শংকর রায়।
এমনই একদিন, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর সকালে, তাঁরা কাজে বেরিয়ে যাওয়ার কিছুক্ষন পর তাদের ১০ বছরের ছোট্ট মেয়ে ফোন করে তাদেরকে জানায়, সে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন, পরিচারক শংকর রায় তার সঙ্গে অশালীন আচরণ করেছে ও তাকে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করেছে।
খবর পেয়েই জলপাইগুড়ি পুলিশ জেলার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির মা। তদন্তের ভার গিয়ে পড়ে, ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর মৃগেন্দ্র দাসের উপর, যিনি মাত্র ২ দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নিশ্ছিদ্র চার্জশীট দাখিল করেন।
সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
এক নাবালিকার শ্লীলতাহানির এই ঘৃণ্য অপরাধের শাস্তি সুনিশ্চিত করার জন্য অভিনন্দন জলপাইগুড়ি জেলা পুলিশকে।
@JPG_Police -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Heartiest Congratulations, DSP Richa Ghosh!
Richa Ghosh, the pride of Bengal, is now a Deputy Superintendent of Police (DSP). The Government of West Bengal has appointed Richa Ghosh, a crucial member of the World Cup-winning Indian Women's Cricket Team, to the post of Deputy Superintendent of Police in West Bengal Police.
Salute, Richa!
#richaghosh #womenscricket #westbengalpolice -
West Bengal Police
@WBPolice
মহিলাদের স্বনির্ভরতার পথে মালদা জেলা পুলিশের উদ্যোগ
মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে মালদা জেলা পুলিশের তরফে এক সদর্থক পদক্ষেপ করা হয়েছে। পুলিশের উদ্যোগে ও এনজিওর সহযোগিতায় স্থানীয় মহিলাদের জন্য হবিবপুর থানায় ৬ মাস ব্যাপী সেলাই, টেইলারিং ও ডিজাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে ২৫ জন মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়েছে, তাঁরা যাতে স্বনির্ভরভাবে কাজ করে যেতে পারেন।
এমনকি, তাঁদের স্বনির্ভরভাবে ব্যবসা শুরু করতে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থাও করা হয়েছে।
এই উদ্যোগ অবশ্য প্রথম নয় জেলা পুলিশের তরফে। এর আগেও মালদা থানার এই একই প্রকল্পের উদ্যোগে ৩০ জন মহিলা কাজ করে স্বনির্ভর হতে পেরেছেন।
পাশে আছি সাধ্যমতো।
@malda_police -
West Bengal Police
@WBPolice
চলন্ত ট্রেন থেকে ছিনতাই বহুমূল্য গয়না: গ্রেফতার অপরাধী
চলতি বছরের পয়লা নভেম্বর আপ কামাখ্যা-পুরী এক্সপ্রেসে পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা করছিলেন ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা শ্রীমতি দোলন দাস। ট্রেনটি খড়গপুর স্টেশনে পৌঁছনোর মুখেই ওই ভদ্রমহিলার হাতে থাকা একটা ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ব্যাগের মধ্যে ছিল প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না এবং একটা মোবাইল।
খড়গপুর জিআরপিএসে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই তদন্ত নেমে পড়ে পুলিশ। ট্রেনের সংশ্লিষ্ট কোচের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
মোহাম্মদ নূর আলম @ সাদ্দাম হোসেন নামের হাওড়ার ওই অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন খড়গপুর জিআরপিএসের তদন্তকারী অফিসার ইনস্পেক্টর প্রশান্ত কীর্তনীয়া।
পরবর্তীতে হাওড়ারই এক সোনার দোকান থেকে উদ্ধার হয় সমস্ত গয়না। ওই দোকানের মালিক ভুবনেশ্বর প্রসাদ শাহ @ মামা এবং তার সহযোগী শঙ্কর শ'কে চোরাই মালের ক্রেতা হিসেবে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
তদন্ত শেষে দোষীর শাস্তি সুনিশ্চিত করব আমরা। -
West Bengal Police
@WBPolice
ব্যক্তিগত আক্রোশ, সেখান থেকে খুন — যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
প্রায় ৯ বছর আগে ঘটে যাওয়া এক নৃশংস খুন। ব্যক্তিগত আক্রোশের জেরে নিজের কাকাকে তাঁর বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে অবশেষে গুলি করে খুন করে ফানু শেখ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া আহত রহমান শেখকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ২০১৬ সালের ১৪ জুলাই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রামে।
উক্ত ঘটনায় পাওয়া অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্তভার বর্তায় ফারাক্কা থানার তৎকালীন অফিসার সাব-ইন্সপেক্টর বিবেকানন্দ মন্ডলের উপর, যিনি অপরাধীকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে উপযুক্ত চার্জশীট জমা করেন।
দীর্ঘ বিচারপর্বের পর সম্প্রতি এই মামলার রায়দানে মহামান্য আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
ব্যক্তিগত আক্রোশ যদি এতটা মারাত্মক হতে পারে, তবে তার মাশুল কিন্তু দিতে হবে আজীবন, বা বলা ভালো, আমৃত্যু।
অভিনন্দন @JangipurPolice -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
“From Kumartuli to Courtroom: Inside the Madhyamgram Trolley Bag Murder Investigation”
The Madhyamgram PS Case No. 140/25 stands as one of the most technically intricate homicide probes in recent memory. It was spearheaded by Barasat PD specially the team of Madhyamgram PS and Trial Monitoring Cell, whose meticulous coordination blended traditional investigation with modern forensic science — including GAIT pattern analysis and CCTV-based digital reconstruction.
Investigation Highlights
After the body of the victim was found in a blue trolley bag at Kumartuli Ghat, case was transferred to Madhyamgram PS when the PO was fixed at Bireshpally, the residence of Arati Ghosh and Falguni Ghosh(victim's relatives).
The investigating team prepared 24 digital movement maps, reconstructing the entire crime sequence—from the victim’s arrival at the accused’s rented home to her murder, dismemberment, and disposal.
These digital proofs, combined with Test Identification Parades (TI parade) and Call Data Records, established an irrefutable evidentiary chain.
Challenges During Trial Stage
Jurisdictional Transfer
Forensic Delays
Digital Authentication
Witness Management
Trial Complexity
This case has set a benchmark for methodical, technology-driven crime investigation under the BNSS framework. The mother-daughter accused duo have been sentenced to life imprisonment for a ghastly murder committed for financial gain. Congratulations to Barasat Police District for securing conviction in less than 9 months.
#wbp#CrimeNeverPays -
West Bengal Police
@WBPolice
প্রেমে পড়বেন বুঝেশুনে!
পরিচয়, প্রেম, পরিণয়। অর্থাৎ, সাত পাকে বাঁধা। চেনা পথ তো? তবে আজকে অন্য পথের কাহিনি। যার ছকটা হল– পরিচয়, প্রেম, প্রতারণা। লক্ষ লক্ষ টাকার প্রতারণা, সঙ্গে রীতিমত ‘ইমোশনাল অত্যাচার’।
কেসটা যখন প্রথম হুগলী পুলিশ (গ্রামীণ)-এর সাইবার গোয়েন্দাদের হাতে আসে, তখন মনে হয়েছিল, রুটিনমাফিক সাইবার জালিয়াতি। কিন্তু আসল কাহিনি যে আরও গভীরে এবং তার সঙ্গে যে জড়িয়ে রয়েছে অন্তত ২০ জন মহিলার আবেগ, শুরুর দিকে দূরতম কল্পনাতেও ভাবিনি আমরা। তদন্তে ক্রমশ যা বেরিয়ে এল, ফিল্মি চিত্রনাট্যও ফেল!
প্রথম অভিযোগ জমা পড়ে সিঙ্গুরের এক ২৯ বছর বয়সী মহিলার তরফে। অভিযোগের কেন্দ্রে ‘অনুপম রায়’ নামে এক যুবক, যাঁর সঙ্গে গত বছর ডিসেম্বর মাসে মহিলার আলাপ হয় কোনও এক ‘ম্যাট্রিমোনিয়াল’ অর্থাৎ বিবাহ সম্পর্কিত ওয়েবসাইটে। নিজেকে বর্ধমানের এক চালের কলের মালিক হিসাবে পরিচয় দিয়েছিলেন সুপুরুষ 'অনুপম’। বাবা-মা গত হয়েছেন, বিশ্বসংসারে আপন বলতে তেমন কেউই নেই – হবু স্ত্রীর কাছে হৃদয় উজাড় করে দুঃখের কাহিনী ফাঁদেন ‘প্রেমিক’। সবটাই অনলাইনে।
চলতি বছরের জানুয়ারি মাসেই আসে প্রথম ধাক্কা। তথাকথিত চালের কলের মালিকের প্রয়োজন হয়ে পড়ে কিছু টাকার। কেন? না, আয়কর সংক্রান্ত কিছু গোলমালের ফলে ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রেমিকা কি পারবেন তাঁকে উদ্ধার করতে? কত টাকা দরকার? দু-পাঁচশো টাকা নয়, পাঁচ-দশ হাজারও নয়, দরকার একেবারে ৯ লক্ষ টাকা। তাতে কী? উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়লেন হবু স্ত্রী। টাকা পৌঁছে গেল অন্য একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে, সৌজন্যে পাত্রী, তাঁর মা এবং দিদিমা। বিপদে পড়েছে সোনার টুকরো ছেলেটা। এটুকু সাহায্য না করলে কীসের আর আপনজন?
কিছুদিনের মধ্যেই আপাতদৃষ্টিতে ফেরতও এসে গেল টাকা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আরামবাগ শাখার ডিপোজিট স্লিপ-এর ছবি পাঠিয়ে দিলেন ‘অনুপম’। রীতিমত ব্যাঙ্কের সীলমোহর সমেত। জানালেন, তাঁর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার হলেই পাত্রীর অ্যাকাউন্টে দেখা যাবে টাকা। কিন্তু সেই শুভলগ্ন আর এল না।
বরং এল আরও টাকার অনুরোধ। বারবার, লাগাতার। মনে রাখবেন, তখনও ‘পাত্রের’ সঙ্গে মুখোমুখি দেখা হয়নি পাত্রীপক্ষের। এমনকি ভিডিও কল পর্যন্ত নয়। পাত্রী ভিডিও কলের কথা তুললেই খারাপ নেটওয়ার্কের অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতেন ‘অনুপম’। এবার একটু একটু করে সন্দেহ দানা বাঁধতে শুরু করে পাত্রীর মনে। মাকে বারকয়েক নিষেধও করেন টাকা পাঠাতে। কিন্তু আবেগ বড় বিষম বস্তু। কোমল মাতৃহৃদয় নিষেধ মানেনি। অতএব চলতে থাকে সাহায্যের পর্ব। এবং দেখতে দেখতে টাকার অঙ্কটা গিয়ে দাঁড়ায় ৪৩ লক্ষে।
অবশেষে চলতি বছরের মে মাসে ভেঙে পড়ে তাসের ঘর। ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায় ‘অনুপমের’ প্রোফাইল, ফোন নম্বর হয়ে যায় ‘আনরিচেবল’। পাত্রীপক্ষ অবশেষে বোঝেন, বড় রকমের ভাঁওতা দেওয়া হয়েছে তাঁদের। আঘাত শুধু আর্থিক নয়, মানসিকও। টাকার সঙ্গে খোওয়া গেছে বিশ্বাস, আস্থা, আবেগ।
২৭ মে আমাদের কাছে অভিযোগ জানান পাত্রী নিজেই। তারপর বেশি সময় নিইনি আমরা। ৩ জুলাই গ্রেফতার হয় ৩২ বছরের মডেল অভিষেক রায়। যে পাঁচটি অ্যাকাউন্টে টাকা জমা পড়ে, তাদের একটির মালিক এই অভিষেক। তারই সূত্র ধরে এক সপ্তাহের মধ্যে জালে উঠে আসে জাহির আব্বাস (৪১), এবং অবশেষে ১৪ অক্টোবর ধরা পড়ে মন্দারমণির এক রিসর্টে লুকিয়ে থাকা এই চক্রের পাণ্ডা জামির আব্বাস (৩১)।
পোড়খাওয়া মক্কেল এই আব্বাস ভাইয়েরা। বাড়ি খানাকুলে। দক্ষিণ ভারতীয় এক মডেলের ছবি-ভিডিও বেআইনিভাবে ব্যবহার করে এরা ম্যাট্রিমোনিয়াল সাইটে ভুয়ো প্রোফাইল তৈরি করত – যা থেকে ফুটে উঠত অর্থবান, সুদর্শন, সুভদ্র এক ‘পাত্রের’ ছবি। যাকে দেখে সম্ভাব্য পাত্রীরা তো বটেই, আপ্লুত হয়ে পড়তেন তাঁদের মায়েরাও।
বর্ধমান, হাওড়া, তারকেশ্বর, মায় দিল্লি পর্যন্ত ছড়িয়েছিল এই জাল, ‘ব্যবসা’ থেকে আয় হয়েছিল মোট ৩ কোটি টাকা। প্রেম এবং সম্ভাব্য বিয়ের ফাঁদে পড়ে ঠকেছিলেন ২০ জন তরুণী।
সহনাগরিকদের অনুরোধ, একটু দেখেশুনে ম্যাট্রিমোনিয়াল সাইট ব্যবহার করবেন। বিয়ের নামে প্রতারণার ফাঁদ কোথায় কীভাবে পাতা রয়েছে, কে বলতে পারে!
অভিনন্দন @HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
The Jagaddhatri Puja immersion on October 31 concluded peacefully across Krishnanagar barring one incident at Kadamtala Ghat, where some members of Chakerpara Baroyari Club, in intoxicated condition, were seen harassing ladies assembled at the ghat. When lady police personnel deployed for duty tried to intervene, they were manhandled by some unruly club members. Police resorted to mild use of force to bring the situation under control.
West Bengal Police believes in zero tolerance towards offences against women and shall continue to remain committed to safeguarding their security. Those attempting to communalise this incident need some serious self-introspection. Stern legal action will be initiated against those spreading misinformation and trying to incite communal unrest. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
বিষয়: কামারপুকুরের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচারের পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য
শুক্রবার রাতে জগদ্ধাত্রী পূজার বিসর্জন অনুষ্ঠান শেষে কামারপুকুর ভিএসবি ক্লাব প্রাঙ্গণে খাওয়া-দাওয়ার আয়োজন চলছিল। খাওয়া শেষে ডিম পরিবেশন নিয়ে সামান্য বচসা থেকে তর্ক-বিতর্ক, এবং পরে হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় রামচন্দ্র ঘোষাল (২৬) আহত হন। তখনই তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। দ্রুত পুলিশের টহল-গাড়ি পৌঁছে যায় ঘটনাস্থলে। আহত রামচন্দ্রকে দ্রুত কামারপুকুর BPHC-এ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক অনুসন্ধানে যা জানা যাচ্ছে, মৃত ব্যক্তি এবং তাঁর পূর্বপরিচিত ও নিকট বন্ধু রাজু মাইতির মধ্যে তর্ক-বিতর্ক থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ, এর সঙ্গে ধর্ম বা রাজনীতির কোনও দূরতম সম্পর্কও নেই।
বিভিন্ন মহল থেকে যে ধরনের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই এসব মন্তব্যের একমাত্র উদ্দেশ্য।
কামারপুকুরে শ্রী রামচন্দ্র ঘোষালের মৃত্যু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এই বিষয়ে পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। ঘটনার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত রাজু মাইতিকে গ্রেপ্তার করে।
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, অপরাধ যে-ই করুক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
বিভ্রান্তিকর প্রচার চালানোর বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুরোধ, গুজবে কান দেবেন না। -
West Bengal Police
@WBPolice
ডিসি এয়ারপোর্টের নতুন অফিসের উদ্বোধন
আজ বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনারের (এয়ারপোর্ট ডিভিশন) নতুন অফিসের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার, আইপিএস। উপস্থিত ছিলেন এডিজি( সদর) অজয় কুমার, আইপিএস, বিধাননগরের কমিশনার মুকেশ, আইপিএস এবং ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর, আইপিএস।
নতুন অফিস ভবনটি হলদিরাম ফ্লাইওভারের পাশে, 'ইনোভেশন সেন্টার'-এর তিনতলায়। -
West Bengal Police
@WBPolice
Mission ‘মাদক’
খবর পাকা ছিল — একটা লাল গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছে। দিনদুয়েক আগে গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে জাল পাতলো জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ। গাড়িটাকে আটকাতে হবে।
বিকেল তখন প্রায় সাড়ে চারটে। জঙ্গিপুরে চাঁদের মোড় সংলগ্ন সাই হোটেলের সামনে দিয়ে চলে গেছে বহরমপুরগামী রাস্তা। সেখানেই নাকা চেকিং চলছে। এখনই লাল গাড়িটা আসার কথা।
গাড়ি এলও। আটকানোও হল। শুরু হল তল্লাশি। কিন্তু তন্নতন্ন করে খুঁজেও গাড়ির ভেতরে কোত্থাও কিচ্ছু পাওয়া গেল না। তাহলে?
কিন্তু ওই যে বললাম — খবর পাকা ছিল। কর্তব্যরত পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর মহম্মদ শাহজাহান এবং তাঁর টিম এবার শুরু করলেন গাড়ির বিভিন্ন অংশের চিরুনি তল্লাশি। অবশেষে গাড়ির ডিকির নিচের অংশ থেকে উদ্ধার হল সাড়ে ৩৪ কেজিরও বেশি গাঁজা। বুদ্ধি খাটিয়েছিল পাচারকারীরা, কিন্তু শেষরক্ষা আর হল কই?
এই ঘটনায় ১) বাপন সরকার, ২) প্রেম শঙ্কর পোদ্দার এবং ৩) দেবু বিশ্বাস নামের তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ।
কীভাবে সফল হল এই mission?
নিজের চোখেই দেখে নিন সঙ্গের সংক্ষিপ্ত ভিডিওয়।
@JangipurPolice -
West Bengal Police
@WBPolice
পাশে আছি
'মান্থা' ঘূর্ণিঝড়ের প্রভাবে গত রাত থেকেই জলপাইগুড়ি জেলায় অবিশ্রান্ত বৃষ্টি চলছে। জলস্তর বাড়ছে নদীগুলিতে, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি।
যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলায় জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। জেলা জুড়ে সর্বত্র মাইকিং করে সতর্ক করা হচ্ছে স্থানীয় মানুষকে। ঢালু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। আশ্রয়ের পাশাপাশি বন্দোবস্ত করা হয়েছে পর্যাপ্ত খাবারের।
পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণেই রয়েছে। স্থানীয় মানুষকে বিনীত অনুরোধ, দুর্যোগ কাটা না পর্যন্ত আপৎকালীন পরিস্থিতি ছাড়া ঘরের বাইরে না বেরনোই ভাল।
পাশে আছি। থাকব সাধ্যমতো।
@JPG_Police -
West Bengal Police
@WBPolice
বাড়িতে নিমন্ত্রণ করে মুণ্ডচ্ছেদ: ভয়াবহ খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ৪ অভিযুক্তের
২০২২ সালের ২৪ অগস্ট। কৃষ্ণনগরের মায়াকোল ষষ্ঠীতলাপাড়ার বাসিন্দা শ্যামলী ঘোষ ধুবুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সারবস্তু? ২১ অগস্ট বিকেল থেকে তাঁর স্বামী বাবুসোনা ঘোষ নিখোঁজ। নিমন্ত্রণ খাওয়ানোর নাম করে অনিল ঘোষের পুত্র প্রহ্লাদ ঘোষ ও তার স্ত্রী নমিতা ঘোষ মিলে অভিযোগকারিণীর স্বামীকে ডেকে নিয়ে যায়, কিন্তু তারপর থেকে তাঁর স্বামী আর বাড়ি ফেরেননি।
তদন্তে নেমে ধুবুলিয়া থানার তদন্তকারী অফিসার (IO) জানতে পারেন, প্রহ্লাদ ঘোষের স্ত্রী নমিতা ঘোষের সঙ্গে মৃত বাবুসোনা ঘোষের একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। যা মেনে নিতে না পেরে, ব্যক্তিগত আক্রোশ থেকে, প্রহ্লাদ তার স্ত্রী নমিতাকে বলে যে, সে যদি বাবুসোনাকে খুন করতে নমিতার সহযোগিতা না পায় তাহলে নমিতাকে তার সংসার থেকে বের করে দেবে। চাপের মুখে নমিতাও রাজি হয়ে যায় প্রহ্লাদের প্রস্তাবে।
এরপর প্রহ্লাদ বাবুসোনাকে খুন করার উদ্দেশ্যে একটা প্ল্যান বানায়। সে নমিতাকে দিয়ে বাবুসোনাকে পুজোতে আসার নিমন্ত্রণ জানায়। নমিতার প্রস্তাবে বাবুসোনা তৎক্ষণাৎ রাজি হয়ে যায়।
এরপর বাবুসোনা এলে প্রহ্লাদ ও নমিতা তাদের দুই খুড়তুতো ভাই প্রসেনজিৎ ঘোষ ও শংকর ঘোষের সহযোগিতায় বাবুসোনাকে একটা জঙ্গলে নিয়ে গিয়ে গলা টিপে তাকে খুন করে। তারপর, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তারা বাবুসোনার মাথাটাকে ধড় থেকে আলাদা করে দিয়ে সেই মুণ্ডহীন শরীরটাকে জঙ্গলের পাশে নদীর জলে ভাসিয়ে দেয়। আর মাথাটাকে ওই জঙ্গলের ভেতরেই মাটিতে পুঁতে দেয়।
এদিকে তিনদিন পরও স্বামী বাড়ি না ফিরে আসায় বাবুসোনার স্ত্রী শ্যামলী, প্রতিবেশী প্রহ্লাদদের বারবার জিজ্ঞেস করেও কোন সদুত্তর না পেয়ে, অবশেষে ২৪ আগস্ট থানায় এসে অপহরণের মামলা রুজু করেন।
মামলার তদন্তে নেমে অফিসার রূপেশ বিশ্বাস দুই সন্দেহভাজন প্রহ্লাদ আর নমিতাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিলে জেরায় তারা জানায়, অপহরণ নয়, বাবুসোনাকে খুন করেছে ওরা চারজন মিলে। তৎক্ষণাৎ বাকি দুজনকেও গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের দেখানো জায়গা থেকে মাটিতে পুঁতে রাখা মাথার খুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে, ৮-১০ দিন পর ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাটের কাছে নদীতে ভেসে আসা একটা মুণ্ডহীন দেহ উদ্ধার করে ব্যারাকপুর থানার পুলিশ। খবর পেয়ে শ্যামলী ঘোষকে ব্যারাকপুর থানায় নিয়ে গিয়ে মৃতদেহ শনাক্তকরণ করা হয়।
তারপর বৈজ্ঞানিক নিরীক্ষণ, বিশেষজ্ঞদের মতামত এবং নিরলস তদন্তের পর, উদ্ধার হওয়া মুণ্ডহীন দেহ এবং মাটিতে পুঁতে রাখা সেই মাথার খুলি — এই দুটিই যে একই ব্যক্তির, তা প্রমাণ করতে সফল হন তদন্তকারী অফিসার।
সম্প্রতি শেষ হয়েছে বিচার। রায়? চার অভিযুক্তের জন্য যাবজ্জীবন কারাদণ্ড। তদন্তকারী অফিসার এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।
@KrishnanagarPD -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
বিধাননগর পুলিশের দুর্দান্ত সাফল্য: দেশের 'মোস্ট ওয়ান্টেড' জালিয়াত গ্রেফতার কেরালা থেকে
'ডন কা ইন্তেজার তো গ্যায়ারা মুলক কি পুলিস কর রহি হ্যায়.. লেকিন ডন কো পকড়না মুশকিল হি নহি.. নামুমকিন হ্যায়!'
সিনেমার ডনের ক্ষেত্রে ১১। আর আজ যাঁর কথা লিখছি, তাঁর ক্ষেত্রে ১৩। একটা-দুটো নয়, দেশের তেরোটা রাজ্যে পাঁচ বছর ধরে 'মোস্ট ওয়ান্টেড'-এর তালিকায় ছিলেন আদতে বেঙ্গালুরুর বাসিন্দা অজয় কে. ওরফে কুরাপতি অজয়। তর্কাতীতভাবে সাম্প্রতিক অতীতে দেশের সবচেয়ে ধুরন্ধর জালিয়াত। যাঁর নামে সারা দেশে রুজু হয় কম করেও ডজন দুয়েক এফআইআর। অবস্থা এমনই দাঁড়ায়, শুধু 'অপারেশন অজয়' সফল করতেই একটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয় বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে সমন্বয়ের স্বার্থে।
কে এই অজয়? বছরের পর বছর ধরে কীভাবে চালাতেন একের পর এক জালিয়াতির মাখনমসৃণ অপারেশন? সহজ 'মোডাস অপারেন্ডি'– দেশের নানা শহরে হোটেলে-গেস্টহাউসে অসংখ্য নিরীহ মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতানো, জালিয়াতি করে তাঁদের মূল্যবান সম্পত্তি হাতিয়ে উধাও হয়ে যাওয়া, এবং জাল নথিপত্রের সাহায্যে নানাবিধ ছদ্মবেশ ধরে গ্রেফতারি এড়ানো। 'এথিকাল হ্যাকিং'-এ পারদর্শী অজয়ের পক্ষে নথিপত্র জাল করা ছিল হাস্যকর রকমের সহজ।
চুরি-জালিয়াতির কল্যাণে বহু বছর ধরে রমরমিয়ে চলছিল বিলাসবহুল জীবন, কিন্তু বাদ সাধল বিধাননগর পুলিশ। চলতি বছরের ২৯ জুলাই আমাদের কাছে অভিযোগ দায়ের করেন বিনয় কুমার নামে এক ব্যক্তি, অজয়ের সঙ্গে একই গেস্টহাউজে থাকাকালীন যাঁর কাছ থেকে ফোন, ওয়ালেট, মায় একটি ল্যাপটপ পর্যন্ত চুরি করেন অজয়। এতেই শেষ নয়, চুরি করা ক্রেডিট কার্ড ব্যবহার করে ৫ লক্ষ টাকার সোনা, এবং ডেবিট কার্ড দিয়ে ফোন কেনার টাকাও হাতিয়ে নেন বিনয়ের নতুন 'বন্ধু'। শেষ পর্যন্ত জালিয়াতির অঙ্কটা গিয়ে দাঁড়ায় প্রায় ৫০ লক্ষ টাকায়!
সেই যে তদন্ত শুরু হল, 'অজয় অভিযান' থামল গিয়ে এক্কেবারে কেরালায়, গত রবিবার। বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ টিমের হাতে অবশেষে ধরা পড়লেন কুরাপতি অজয়। ১৩ টি রাজ্যের পুলিশের ঘুম কেড়ে নেওয়া জালিয়াতের গ্রেফতারির নেপথ্যে থাকল কয়েক মাসের বিনিদ্র পরিশ্রম, নানা রাজ্যের সূত্রের সঙ্গে ক্রমাগত সমন্বয়, হাজার হাজার নথিপত্র ঘেঁটে প্রয়োজনীয় এক টুকরো তথ্য সংগ্রহ করার অসাধ্য সাধন। সঙ্গে যোগ করুন অজয়ের বহুবিধ ছদ্মনাম ও ছদ্মবেশের বর্মভেদ করার দুরূহ কাজটা।
ভেবে দেখুন, আমাদের টার্গেট ছিলেন এমন একজন 'শিল্পী', যিনি প্রতিটি অপরাধের পরে অবিলম্বে পালটে ফেলতেন সেই অপরাধে ব্যবহৃত সিম এবং আধার কার্ড। ব্যবহার করতেন একাধিক ফোন। একই ছদ্মনাম ব্যবহার করে জোগাড় করতেন একাধিক সিম। আবার, শুধুমাত্র ওটিপি পাওয়ার জন্য চুরি করতেন অন্যদের ফোন। হোটেল, ফ্লাইট ইত্যাদি অনলাইনে 'বুক' করতেন ছদ্মনামে, যার ফলে সরাসরি 'ট্র্যাক' করে ধরা ছিল একপ্রকার অসম্ভবই। প্রায় 'নামুমকিন'।
নিজের পারদর্শিতায় ক্রমে এমনই আস্থা তৈরি হয় অজয়ের, এতটাই তুঙ্গে পৌঁছয় আত্মবিশ্বাস যে, 'কাজ' মিটে গেলে অনেক সময় চুরি করা মোবাইল, ল্যাপটপ ইত্যাদি কুরিয়ার করে সটান ফেরত পাঠিয়ে দিতেন সেগুলির মালিকদের কাছে!
কেরালায় আমাদের হাতে ধরা পড়ার পরেও তাঁর কাছে পাওয়া যায় অজস্র সিম এবং আধার কার্ড৷ সঙ্গে বেশ কিছু ডিজিটাল ডিভাইস। এখন পর্যন্ত যা জেনেছি আমরা, তাতে চুরির টাকায় গোটা ১৫ আইফোন কিনেছিলেন অজয়, বিভিন্ন নামে জোগাড় করেছিলেন প্রায় ৪০টি সিম কার্ড।
আর কী কী করেছিলেন, ক্রমশ প্রকাশ্য। আপাতত সারা দেশের পুলিশের মাথাব্যথার কারণ আমাদের জিম্মায়। এই দুর্দান্ত সাফল্যের জন্য @bidhannagarpc - কে অকুণ্ঠ অভিনন্দন। -
West Bengal Police
@WBPolice
জঙ্গিপুরে ৬৫ বছরের মহিলা ধৃত অস্ত্র পাচার মামলায়
বলা হয়, বয়স একটা সংখ্যা মাত্র। Age is just a number. কথাটা শুধুমাত্র ভাল কাজের জন্যই নয়, প্রযোজ্য খারাপ কাজের ক্ষেত্রেও। প্রমাণ? সম্প্রতি জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জের একটি ঘটনা। যেখানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্প্রতি ফরাক্কা মোড় থেকে গ্রেফতার হয়েছেন সাধনা হালদার নামের এক মহিলা। বাড়ি লালগোলা থানা এলাকায়, বয়স ৬৫। তল্লাশি চালিয়ে মহিলার ব্যাগ থেকে অত্যাধুনিক পাঁচটি সেভেন এমএম পিস্তল, ২৪ রাউন্ড গুলি এবং ১০টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে, মোটা টাকার বিনিময়ে বেআইনি আগ্নেয়াস্ত্রগুলি চোরাচালানের জন্য নিয়ে আসা হচ্ছিল। তবে মহিলা নিশ্চিতভাবেই একা জড়িত নন, চক্রী আরও আছে। তদন্ত চলছে, ছাড় পাবে না কেউই। শাস্তি সুনিশ্চিত করব আমরা এই অস্ত্রপাচার চক্রের সঙ্গে জড়িত প্রত্যেকের।
@JangipurPolice -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
লোভে পাপ
পাপে সাফ
#cybersecurity #wbp -
West Bengal Police
@WBPolice
Yesterday, at around 05:30 hrs we received information about a disturbance over the desecration of the idol of Maa Kali in a temple in Uttar Chandranagar village in Suryanagar Gram Panchayat under Harwood Point Coastal PS. The police team immediately reached the spot and interacted with members of the Puja Committee. They informed us that they intended to file a formal complaint after the idol immersion and requested that the accused be arrested thereafter.
However, soon after, a group of outsiders entered the area and the crowd swelled as individuals from neighbouring villages joined in. The mob then carried the idol to the National Highway, leading to a complete road blockade.
Our forces were promptly deployed, and officers tried to reason with the agitators. Despite repeated requests to clear the road, the highway remained blocked. Public vehicles and ambulances were stranded in traffic, and when officers urged the protesters to disperse, stone pelting ensued.
At that point, our top priority was to protect the idol of Maa Kali and maintain its sanctity. Continuous distress calls were also being received from stranded commuters. Acting swiftly, we secured the idol inside a police vehicle to prevent any damage amid the chaos. The idol was handled with full reverence and care. Afterward, the area was cleared, peace restored, and continuous patrolling was conducted. We subsequently registered specific cases at the police station and initiated a detailed investigation.
Based on intelligence inputs, a person identified as Narayan Halder (28), son of Bhupati Halder, was apprehended and arrested. During interrogation, he confessed to his involvement and expressed remorse for his actions. It was determined that he was in an inebriated state during the incident that led to the desecration of the idol.
The investigation is ongoing, and the matter is being forwarded to the court. Further efforts are underway to identify and apprehend others involved. Prima facie, the incident appears to be a localised disturbance, with certain miscreants attempting to spread misinformation.
We reiterate that the sanctity of Maa Kali is of paramount importance to us. We urge all citizens not to believe or circulate rumours and assure that the police will take every necessary step to uphold peace and protect religious sentiments.
In total, two cases have been registered — one for road blockade and another for vandalism. No arrests have yet been made in the road blockade case, but the investigation continues. We are also examining the presence of CCTV footage from the area. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
আধ ঘন্টার মধ্যে মায়ের কোল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার শ্রীরামপুরে
শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলা এক সদ্যোজাতকে চুরি করে নিয়ে পালিয়েছে দুপুর ১২.০৫ নাগাদ। শ্রীরামপুর থানায় এই খবর পৌঁছয় আজ দুপুর সাড়ে বারোটায়। পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছন থানার আইসি সুখময় চক্রবর্তী নিজেই, জানতে পারেন, ঘুমন্ত মায়ের বিছানা থেকে শিশুটিকে তুলে নিয়ে পালিয়েছে সেই মহিলা। সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে ‘শিশু চোর’-কে।
ফুটেজ থেকে সংগ্রহ করা মহিলার ছবি নিমেষে ছড়িয়ে দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, দুপুর ১২.৫০ নাগাদ শুরু হয়ে যায় জায়গায় জায়গায় নাকা চেকিং, এবং মিনিট দশেকের মধ্যেই আসে সাফল্য। একটার সময় শ্রীরামপুর থানারই অন্তর্গত নওগা মোড়ে চেকিং করছিলেন সাব-ইনস্পেকটর পিন্টু নন্দী, সঙ্গে ট্র্যাফিক হোমগার্ড ইলিয়াস শেখ এবং কনস্টেবল দীপু রায়। ছবির সঙ্গে চেহারা মিলে যাচ্ছে, এমন এক মহিলাকে একটি টোটোতে প্রথম দেখতে পান দীপুই, এবং সঙ্গে সঙ্গে সচেতন করেন দুই সঙ্গীকে।
তার পর? তিনজনে আটক করেন টোটো, ধরা পড়ে সন্দেহভাজন, কোলে তখনও সেই সদ্যোজাত। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গেছেন আইসি-ও, যিনি স্বয়ং শিশুটিকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যান। আনন্দের কথা, বর্তমানে সম্পূর্ণ সুস্থ সে। আমাদের পক্ষে একই রকম আনন্দের, চুরির খবর পাওয়ার মাত্র আধঘণ্টার মধ্যে আমরা শিশুটিকে বহাল তবিয়তে ফিরিয়ে দিতে পেরেছি তার মায়ের কোলে।
অভিনন্দন শ্রীরামপুর থানা, অভিনন্দন @ChandannagarC -
West Bengal Police
@WBPolice
Efforts are being made from certain quarters to spread misinformation about an incident in Kakdwip. Facts are: an idol of Goddess Kali in a village temple under Suryanagar GP was found to be damaged this morning. Efforts are on to identify the person/ persons behind the mischief. Stern action will be taken against those responsible for the incident.
The locals had blocked the national highway over the issue along with the damaged idol and refused to go ahead with the immersion. Police persuaded with the agitators for hours to withdraw the blockade which was causing serious public invonvenience with ambulances carrying patients also being stuck. When the agitators did not relent and started pelting stones at the police, minimum force was resorted to by the police to disperse the mob. The immersion of the idol was facilitated thereafter. -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ৪৬ লক্ষ ৬৬ হাজার ৩৩০ টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ৪৬ লক্ষ ৬৬ হাজার ৩৩০ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ৩৭৮২ টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
বিপর্যয় মোকাবিলায় পূর্ব ভারতে সেরা পশ্চিমবঙ্গ পুলিশ, এবার লক্ষ্য জাতীয় খেতাব
সম্প্রতি NDRF( National Disaster Response Force) আয়োজন করেছিল জাতীয় CBRN( Chemical, Biological, Radiological and Nuclear disaster handling) প্রতিযোগিতা-২০২৫। রাজ্যগুলিকে বিপর্যয় মোকাবিলায় আরও দক্ষ এবং সক্ষম করে তোলাই এর উদ্দেশ্য। প্রাথমিক স্তরে এক একটি অঞ্চলের রাজ্যগুলির মধ্যে গত ১৩.১০.২৫ থেকে ১৬.১০.২৫ পর্যন্ত হয়েছে এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ পুলিশের DMG( Disaster Management Group) এই প্রতিযোগিতায় পূর্ব ভারতে প্রথম স্থান অধিকার করেছে। চূড়ান্ত স্তরের প্রতিযোগিতা আয়োজিত হবে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সেখানে ভারতসেরা হওয়াই আমাদের লক্ষ্য। -
West Bengal Police
@WBPolice
অপুষ্টির বিরুদ্ধে অভিনব পদক্ষেপ কৃষ্ণনগর পুলিশ জেলার
নদীয়া জেলার প্রত্যন্ত গ্রাম। ক্ষুধা, অপুষ্টির বিরুদ্ধে লড়াই সেখানে নিত্যদিনের সঙ্গী। সেই লড়াইয়ে এবার সামিল হলো কৃষ্ণনগর পুলিশ জেলা, যার ফলে বিভিন্ন থানা এলাকায় পিছিয়ে পাড়া গ্রাম চিহ্নিত করে চিকিৎসকদের সহযোগিতায় সুস্বাস্থ্য শিবির করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তত্ত্বাবধানে থাকছেন পুলিশ সুপার অমরনাথ কে. আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ প্রমুখ।
ইতিমধ্যেই পলাশিপাড়া, করিমপুর এবং থানারপাড়া থানা এলাকায় এই ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে চিকিৎসকদের মতামত অনুসারে অপুষ্টির শিকার প্রায় ১৫০ জন গ্রামবাসীর দেখভালের দায়িত্ব নিয়েছে পুলিশ। পরবর্তীতে আরও অনেক গ্রামে অনুষ্ঠিত হবে এই সুস্বাস্থ্য শিবির।
ঠিক কীভাবে এগোবে এই উদ্যোগ? গ্রামে গ্রামে নির্বাচিত কিছু দুঃস্থ মানুষের কাছে সারাবছর পুষ্টিজনিত খাবার পোঁছে দেবে পুলিশ। বিশেষ নজর থাকবে গর্ভবতী মা, সদ্যোজাত শিশু এবং বয়স্কদেরকে উপর। এছাড়াও আর্থিকভাবে পিছিয়ে পড়া কিছু পরিবারকে সুস্বাস্থ্য কার্ডও দেওয়া হবে, লেখা থাকবে পুষ্টিজনিত খাবার সংক্রান্ত সমস্ত তথ্য। সেই খাবার পুলিশের তরফ থেকে ওই গ্রামবাসীর বাড়িতেই পোঁছে দেওয়া হবে। শুধু তাই নয়, চিকিৎসক যদি কোনও গ্রামবাসীকে ওষুধ খাওয়ার পরামর্শ দেন, তার ব্যবস্থাও পুলিশের তরফ থেকে করা হবে।
এছাড়াও প্রতিটি গ্রামে একজন দুঃস্থ ব্যক্তিকে বেছে নেওয়া হবে, যাঁর ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেবে স্থানীয় পুলিশ প্রশাসন। তাঁকে পুষ্টিজনক খাদ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় বস্ত্র প্রদান করা হবে। এমনকী তাঁর সন্তানের যদি পড়াশোনার জন্য সাহায্যের দরকার পড়ে, সে ব্যবস্থাও করবে পুলিশ।
অভিনব এই উদ্যোগের জন্য সাধুবাদ কৃষ্ণনগর পুলিশ জেলাকে, স্যালুট সহকর্মীদের।
@KrishnanagarPD -
West Bengal Police
@WBPolice
দার্জিলিংয়ের গিং চা-বাগানে হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
২০২৪ সালের ঘটনা। দার্জিলিংয়ের লেবঙ্গের গিং চা-বাগানে শ্রীমতি শান্তি গুরুংকে খুন করে অভিযুক্ত পূণ্য প্রকাশ গুরুং।
দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের হলে দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর ডি. এন. ঘিসিং, থানার ভারপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর রামদাওয়া অ্যালের সহযোগিতায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অভিযুক্তকে গ্রেফতার করে নিখুঁত চার্জশীট জমা করেন।
সম্প্রতি মামলার রায় দিয়েছেন মহামান্য আদালত, অভিযুক্তের জন্য বরাদ্দ করেছেন যাবজ্জীবন
@police_darj -
West Bengal Police
@WBPolice
পাশে আছি
সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক এলাকা প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগবিধ্বস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার ফান্ড থেকে West Bengal State Disaster Management Authority-র তহবিলে ১০ লক্ষ টাকা দেওয়া হল। রাজ্য পুলিশ পরিবারের প্রতিটি সদস্য পাশে রয়েছে দুর্গত মানুষের। -
West Bengal Police
@WBPolice
বর্ধমানে ১৮ দিনের শিশু অপহৃত, উদ্ধার তিন ঘন্টার মধ্যে
ঘটনা গতকাল দুপুরের। দুপুর বলতে বেলা প্রায় দুটো। বর্ধমান মেডিকেল কলেজ ও (BMCH) হাসপাতালের আউটডোরে তখন থিকথিকে ভিড়।
১৮ দিনের এক সদ্যোজাত ছোট্ট শিশুকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিলেন তার বাবা সজল শেখ, মা সালেফা খাতুন এবং শিশুর দিদিমা। ডাক্তার দেখানোর পর সজল গেলেন ওষুধ আনতে। শিশুটি তখন তার মা সালেফা ও দিদিমার কাছেই। হঠাৎই যাঁদের পাশে এসে দাঁড়ালেন এক অপরিচিতা মহিলা, "আহা রে, কী মিষ্টি বাচ্চা! একবারটি আমার কোলে দিন না, একটু আদর করি।" একবার নয়, বারংবার অনুরোধে মন গলে গেল সালেফার। প্রাথমিক দ্বিধা কাটিয়ে নিতান্ত সরল বিশ্বাসে ১৮ দিনের শিশুকে তুলে দিলেন সেই অপরিচিতার হাতে।
শিশুটিকে কোলে নিয়ে সেই মহিলা একবার-দু'বার তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন। আদর করছেন বাচ্চাটিকে। এরপরেই অঘটন! শিশুর মা ও দিদিমা যখন সামান্য অন্যমনস্ক, ভিড়ের সুযোগ নিয়ে বাচ্চাটিকে নিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেলেন সেই অপরিচিতা—চোখের পলকে! আকাশ ভেঙে পড়ল সালেফা ও তার মায়ের মাথায়। খোঁজ খোঁজ খোঁজ! কিন্তু খোঁজাই সার। এদিক-সেদিক পাগলের মতো ছোটাছুটি করেও লাভ হল না কিছু। হদিশই নেই সেই মহিলার। শিশুটিকে নিয়ে ভ্যানিশ!
দ্রুত খবর গেল বর্ধমান হাসপাতাল পুলিশ ফাঁড়িতে। বর্ধমান থানার পুলিশ ঝাঁপিয়ে পড়ল সিসিটিভি ফুটেজ যাচাইয়ে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ফ্রেম খুঁটিয়ে দেখে অচিরেই চিহ্নিত করা গেল সেই মহিলা অপহরণকারীকে, ফুটেজ দেখে যাঁকে শনাক্ত করলেন শিশুটির মা ও দিদিমা।
আর এক সেকেন্ডও দেরি নয়! বর্ধমান থানার পুলিশ দ্রুত মাঠে নামালো বিশ্বস্ত সোর্সদের। হোয়াটসঅ্যাপ মারফত শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল শিশুচোর মহিলার ছবি।
দুপুর গড়িয়ে বিকেল যখন প্রায় সাড়ে চারটে, নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এল—ওই সন্দেহভাজন মহিলা শিশুটিকে নিয়ে কেষ্টপুরের দিকে এগোচ্ছেন।
খবরটা পাওয়ার যা অপেক্ষা! পুলিশের একটি বিশেষ দল ঝটিতি রওনা দিল কেষ্টপুরে। এবং ঠিক বিকেল ৪:৫৫ মিনিটে কেষ্টপুর মোড়ের কাছে হাতেনাতে পাকড়াও হলেন মহিলা, উদ্ধার হলো ১৮ দিনের সেই নিষ্পাপ শিশুটি।
মহিলার পরিচয়? নাম রুমকি খাতুন (২০), বর্ধমানের কেষ্টপুরের বাসিন্দা। জেরায় জানা গেল, অপহরণের কাজে সহযোগী ছিল তার মা-ও। নাম, মীরা বিবি। গ্রেফতার করা হয়েছে মীরাকেও।
এরপর আর কী? উদ্ধার হওয়া শিশুটির চিকিৎসা করিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া। ঘটনার তিন ঘন্টার মধ্যেই।
ভাল কাজটাই তো ভাল কাজের আসল পুরস্কার!
অভিনন্দন পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
@BurdwanPolice -
West Bengal Police reposted
Birbhum District Police
@BirbhumPolice
সমাজমাধ্যমের কিছু ভিডিও আমাদের নজরে আসে যেখানে দেখা যায় মহম্মদ বাজার থানার দুই অফিসার জনৈক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। তৎক্ষনাৎ ঐ দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
-
West Bengal Police reposted
Birbhum District Police
@BirbhumPolice
বীরভূম জেলা পুলিশ, এই দুই অফিসারের এইরূপ কাজের বিরুদ্ধে কঠোর নীতি পোষণ করে এবং খুবই স্পষ্টভাবে এইরূপ কাজের কঠোরভাবে নিন্দা করে।
It has come to our knowledge from certain audio-visual media that two officers of Md Bazar Police Station were involved in taking money from someone. -
West Bengal Police reposted
Birbhum District Police
@BirbhumPolice
Both of them have been suspended with immediate effect. Departmental as well as legal action is being initiated against them. Birbhum District Police has zero tolerance towards these kind of activities and unequivocally condemns the action of the concerned police officers.
-
West Bengal Police reposted
Birbhum District Police
@BirbhumPolice
-
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ: ২০ বছরের কারাবাস অভিযুক্তের
সাল ২০২৩। মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত রানিতলা থানার ঘটনা। এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত কালু শেখ।
মামলার তদন্তে নেমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দুই তদন্তকারী অফিসার যথাক্রমে সাব-ইন্সপেক্টর বলরাম মন্ডল এবং সাব-ইন্সপেক্টর অজয় কুমার রায় অভিযুক্তকে গ্রেফতার করে জমা করেন নিশ্ছিদ্র চার্জশীট।
মামলার রায় বেরিয়েছে সদ্য। মহামান্য আদালত অভিযুক্তের জন্য ২০ বছরের কারাবাস বরাদ্দ করেছেন।
বিচার পেয়েছে ওই নাবালিকা- এটুকুই স্বস্তি।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
সিভিক ভলানটিয়ার 'প্রীতম স্যার'
প্রীতম বিশ্বাস — ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কর্মরত একজন সিভিক ভলানটিয়ার। তবে তাঁর পরিচয় এখানেই শেষ নয়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন প্রতিভাবান চিত্রশিল্পীও।
ছোটবেলা থেকেই রং-তুলির প্রতি গভীর টান প্রীতমকে স্কুলজীবন পেরিয়ে পৌঁছে দিয়েছে ইন্ডিয়ান আর্ট কলেজের দোরগোড়ায়। এরপর সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদে শিক্ষক হিসেবে যোগদান, এবং অসংখ্য ছাত্র-ছাত্রীর 'প্রীতম স্যার' হয়ে ওঠা। ছাত্রছাত্রীদের হাতে ধরে রং-তুলির অনুশীলন এবং তাদের দেশ-বিদেশের নানান আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো - ডিউটির পাশাপাশি নিরলস একাগ্রতায় করে চলেছেন প্রীতম।
প্রীতমকে অভিনন্দন। অভিনন্দন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকেও — প্রীতমের স্বপ্নপূরণের পথে অকৃপণ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
@bkpcitypolice -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
We are deeply saddened by the late night sexual assault yesterday on a private medical College student , outside the college campus in Durgapur, and wish to assure all that the culprits shall not go unpunished. The pain of the victim is as much ours as it is Odisha's, and we shall leave no stones unturned to bring the perpetrators to justice. The victim is recovering well and all kinds of assistance are being provided to the family. We urge everyone to refrain from sharing any unverified information in this regard. West Bengal Police remains committed to its zero tolerance policy in respect of offences against women.
Asansol Durgapur Police
@Cpadpc
-
West Bengal Police
@WBPolice
পাশে আছি
অবিরাম বৃষ্টিতে বন্যাবিধ্বস্ত জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার বেদগাড়া গ্রাম। তছনছ হয়ে গেছে ফসল, গবাদি পশু থেকে শুরু করে ঘরবাড়ি বা শেষ সম্বলটুকুও।
প্রকৃতির রোষে আশ্রয়হারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পুলিশ। টিন, লোহা, মাটি..প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করে ময়নাগুড়ি থানার পুলিশকর্মীরা নিজেরাই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে একটা একটা করে বাড়ির কাঠামো বানিয়ে দিচ্ছেন ঘরহারা মানুষগুলোর জন্য। কারও ঘরের ছাদ তৈরি থেকে কারও দেওয়াল তোলা — জোরকদমে চলছে কাজ। মাথা গোঁজার ঠাঁই ফিরে পাচ্ছেন আশ্রয়হীন দুর্গতরা। স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের সঙ্গে করে পৌঁছে দেওয়া হচ্ছে শুকনো খাবার, পোশাক, বইপত্র, ত্রাণ। ধীরে ধীরে সেরে উঠছে জলপাইগুড়ির বেদগাড়া।
পাশে আছি। থাকব সাধ্যমতো।
@JPG_Police -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে অপহরণ ও শারীরিক নির্যাতন: ৮ মাসের মধ্যে ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের
ঘটনাটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার। এ বছরের গোড়ার দিকে ১৩ জানুয়ারি মালদহের কালিয়াচকের বাসিন্দা ইয়াসিন শেখ নিউ জলপাইগুড়ির এক ১৪ বছরের নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়, সঙ্গে চলতে থাকে শারীরিক নির্যাতন।
নিউ জলপাইগুড়ি থানায় মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর কল্যাণ সাহা অপরাধীকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে দ্রুত জমা করেন নিখুঁত চার্জশীট।
মাত্র ৮ মাসের মধ্যে বিচার সম্পন্ন করে সম্প্রতি মামলার রায় ঘোষণা করেছেন মহামান্য আদালত। ৫০,০০০ টাকা জরিমানা সহ অপরাধীর জন্য বরাদ্দ করা হয়েছে ২০ বছরের সশ্রম কারাদণ্ড।
@SiliguriPolice -
West Bengal Police
@WBPolice
রুদ্ধশ্বাস ২৫ মিনিট: ৩ বছরের অপহৃত শিশুকন্যা উদ্ধার মালদা পুলিশের
বেলা তখন প্রায় সাড়ে বারোটা।
ইয়ামাহা বাইকটা এসে থামল ঝড়ের গতিতে। ঠিক সেখানে, যেখানে নিজের মামার বাড়ির রাস্তার পাশে আপন মনে বন্ধুদের সঙ্গে খেলছিল মাত্র ৩ বছরের ছোট্ট একটি মেয়ে।
ঘটনা গতকালের। অকুস্থল, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বিষ্ণুপুর। সেখানের এক অনামী এলাকা কোতল। প্রতিবেশী রাজ্য বিহারের সীমানা থেকে সামান্য দূরেই।
বাইকে আরোহী দু'জন। মুখ ঢাকা ফুল মাস্ক হেলমেটে। কেউ কিছু বোঝার আগেই বাচ্চা মেয়েটিকে বাইকে তুলে নিয়ে দু'জন নিমেষে উধাও চন্ডীপুরের দিকে। দিনদুপুরে কিডন্যাপিং!
খবর থানায় আসার যা অপেক্ষা! হরিশচন্দ্রপুর থানা অ্যাকশনে নামল যুদ্ধকালীন ক্ষিপ্রতায়। সীমান্তবর্তী এলাকায় শুরু হয়ে গেল নাকা-চেকিং। বাইকের মডেল, রং এবং সম্ভাব্য গতিবিধি সম্পর্কে জানিয়ে দেওয়া হল স্থানীয় মানুষকে। সঙ্গে অনুরোধ, কেউ দেখতে পেলে যেন এক সেকেন্ডও দেরি না করে জানান পুলিশকে।
কাজও হল সতর্কবার্তায়। চণ্ডীপুরের কাছে দ্রুত ধাবমান ইয়ামাহাকে চিনে ফেললেন একজন। আটকানোর চেষ্টাও করলেন আপ্রাণ। কিন্তু বাইক বেপরোয়া গতিতে বাধা কাটিয়ে লক্ষ্মণপুর হয়ে অদৃশ্য হয়ে গেল ভালুকা রোডের দিকে, যেখান থেকে বিহার সীমান্ত অদূরেই।
কিন্তু বিহারে ঢুকতে পারলে তো! বাচ্চা মেয়েটিকে নিয়ে বাইকটি যখন ঢুকছে ইসলামপুরের দিকে, মুখোমুখি পড়ে গেল এসডিপিও চাঁচল সোমনাথ সাহা এবং সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জাকির হোসেনের।
মরিয়া হয়ে ফের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা ইয়ামাহা-আরোহীদের, কিন্তু বিফল। পিছলে পড়ল বাইক। সঙ্গে সঙ্গে ঝাঁপাল পুলিশ টিম। উদ্ধার হল শিশুটি, গ্রেফতার হল দুই দুষ্কৃতীর একজন। নাম, ছোটন নাগ। দুর্ভাগ্য, এই ডামাডোলের মাঝে পালাল দ্বিতীয় দুষ্কৃতী। তবে পালিয়ে আর যাবে কোথায়? নামধাম জানা হয়ে গেছে, ধরা পড়বে শিগগিরই।
এরপর? অপহৃত শিশুটিকে দ্রুত হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এনে চিকিৎসা করিয়ে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া।
রুদ্ধশ্বাস অপারেশনে সময় লাগল কত?
মাত্র ২৫ মিনিট! ঠিকই পড়লেন, ২৫!
অভিনন্দন হরিশচন্দ্রপুর থানা। অভিনন্দন মালদা জেলা পুলিশ।
@malda_police -
West Bengal Police
@WBPolice
পাশে আছি
উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বন্যাদুর্গত এলাকায় পুলিশের তরফে লাগাতার চলছে বিপর্যস্ত আশ্রয়হীন মানুষের পাশে থাকার কাজ। জেলায় জেলায় চালু হয়েছে বহুসংখ্যক কমিউনিটি কিচেন।
পাশে আছি সাধ্যমতো। -
West Bengal Police
@WBPolice
মুর্শিদাবাদে বিশেষ অভিযানে উদ্ধার ৮টি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৩
কীভাবে, শুনুন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল খান, আইপিএস-এর মুখে, সঙ্গের সংক্ষিপ্ত ভিডিওয়।
@SPMurshidabad -
West Bengal Police reposted
COOCHBEHAR DISTRICT POLICE
@CBR_Police
কোচবিহার জেলা পুলিশ সর্বদা আপনার পাশে।
বন্যা দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো মানবিক দায়িত্ব। শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ, এবং প্রয়োজনীয় সামগ্রী দ্রুত ও সঠিকভাবে পৌঁছানোই আমাদের লক্ষ্য। প্রতিটি সাহায্যের হাত দুর্গতদের জীবনে আশার আলো জ্বালাতে পারে।
@WBPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
পাশে আছি
উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ বন্যাদুর্গত, বহু মানুষ আটকেও পড়েছেন। উত্তরবঙ্গের প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা এবং দুর্গতদের জন্য কমিউনিটি কিচেনের বন্দোবস্ত। -
West Bengal Police
@WBPolice
Due to heavy rainfall last night, landslides have occurred on some roads in Darjeeling, affecting traffic movement. Our teams are working to clear the roads, and normal traffic is expected to resume shortly. Tourists who are stranded or require assistance may contact the Darjeeling Police Control Room at +91 91478 89078.
-
West Bengal Police
@WBPolice
পর্যটকদের সাহায্যে দার্জিলিং পুলিশের হটলাইন
গত রাতে ভারী বৃষ্টির কারণে দার্জিলিং-এর কিছু রাস্তায় ধস নেমেছে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং শীঘ্রই স্বাভাবিক যান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
যে সব পর্যটক আটকে পড়েছেন বা সহায়তার প্রয়োজন, তাঁরা দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুমে +৯১ ৯১৪৭৮ ৮৯০৭৮ নম্বরে যোগাযোগ করতে পারেন। -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে সন্দেহ, অত্যাচার এবং আগুনে পুড়িয়ে নৃশংসভাবে শ্বশুর-শাশুড়িকে খুন: যাবজ্জীবন কারাবাস অপরাধীর
বিয়ের পর থেকেই নিজের স্ত্রীকে নানাভাবে সন্দেহ এবং অবৈধ সম্পর্কের মিথ্যে অভিযোগে ক্রমাগত নির্যাতন চালাত অভিযুক্ত গোষ্ঠ মন্ডল। এই ঘটনায় মেয়েটির বাবা-মা মেয়েটিকে শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়ি নিয়ে চলে যান। ঘটনাটি হাওড়া গ্রামীণ পুলিশ জেলার অন্তর্গত জগৎবল্লভপুর থানার, ২০২২ সালের।
এরপর হঠাৎই একদিন ওই অভিযুক্ত তার শ্বশুরবাড়িতে এসে অত্যন্ত নৃশংসতার সঙ্গে ঘরের ভেতর থাকা শ্বশুর-শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ হয়ে ওখানে মারা যান উভয়ই।
এই মর্মান্তিক মামলার তদন্তে নেমে ওই থানার সাব-ইন্সপেক্টর স্বর্ণাভ রায় অভিযুক্তকে গ্রেফতার করে নিখুঁত তদন্ত শেষে জমা করেন চার্জশীট।
সম্প্রতি মামলার রায়ে এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য মহামান্য আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@RuralHowrah -
West Bengal Police
@WBPolice
৯ বছরের নাবালিকাকে শারীরিক নির্যাতন: ২০ বছরের কারাবাস অভিযুক্তের
জলপাইগুড়ি জেলার পাহাড়পুরের ডিংপাড়া এলাকার ঘটনা। ৯ বছরের এক বাচ্চা মেয়েকে খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে প্রায়ই নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে হেনস্থা করত অভিযুক্ত আজিদার রহমান। ঠিক একই রকম ভাবে ২০২৪ সালের ৩ অক্টোবর ফের নাবালিকা মেয়েটিকে খাবার খাওয়ানোর নাম করে বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায় ওই অভিযুক্ত। কিন্তু এবার বাচ্চা মেয়েটির বোন সবটা দেখে ফেলে সঙ্গে সঙ্গে নিজেদের বাড়িতে জানায়।
কোতোয়ালি থানায় মামলা রুজু হওয়ার পর মামলাটির তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেন সাব-ইন্সপেক্টর উপাসনা গুরুং। দ্রুত তদন্ত শেষে জমা করেন চার্জশীট।
মামলার রায় বেরিয়েছে সদ্য। মহামান্য আদালত অভিযুক্তকে ৫০,০০০ টাকা জরিমানা সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
এই ঘৃণ্য অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছে অপরাধী।
@JPG_Police -
West Bengal Police
@WBPolice
নিজের স্ত্রীকে পুড়িয়ে হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
৯ বছরের বৈবাহিক জীবন। তবু প্রায় প্রতিদিনই তুচ্ছ কারণে ঝগড়া লেগে থাকত পিঙ্কি দাস এবং তাঁর স্বামী রিপন ওরফে লিপন দাসের মধ্যে। বারাসাত পুলিশ জেলার মধ্যমগ্রাম এলাকার ঘটনা। এমনই এক ঝগড়ার দিন, তারিখটা ২০১৭ সালের ১১ এপ্রিল, মদ্যপ স্বামীর অত্যাচার থেকে বাঁচতে তুমুল হতাশায় নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে দেন পিঙ্কি। বাড়িতে তখন ৭ বছরের ছোট্ট কন্যাসন্তানও ছিল। সেই অবস্থায় মদ্যপ রিপন ওরফে লিপন দাস স্ত্রীকে কটাক্ষ করে "তোর মরার খুব শখ হয়েছে না?"– এই বলে দেশলাই কাঠি জ্বালিয়ে স্ত্রীর গায়ে ফেলে দেয়। মুহূর্তে ঝলসে যেতে শুরু করে দেহটা, প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান পিঙ্কি দাস।
মধ্যমগ্রাম থানায় মামলা রুজু হলে তদন্তে নেমে সাব-ইন্সপেক্টর তরুণ দাস অভিযুক্তকে গ্রেফতার করেন। পূর্ণাঙ্গ তদন্তের শেষে জমা করেন উপযুক্ত চার্জশীট।
মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
দেরিতে হলেও বিচার পেয়েছেন পিঙ্কি- এটুকুই স্বস্তি।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Weather alert:
A low-pressure area is likely to form over north & adjoining central Bay of Bengal around 01st October 2025.
Under the influence of this system, the following weather is likely :
Isolated very heavy rainfall over Gangetic West Bengal on 02nd October; Sub-Himalayan West Bengal & Sikkim on 03rd & 04th October 2025
Isolated very heavy rainfall over Assam & Meghalaya on 02nd & 03rd October.
Isolated very heavy rainfall over Bihar on 04th & 05th October -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
দেবীর বোধনের পুণ্য লগ্নে আমাদের নিবেদন: মাতৃরূপেণ
This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
প্রবীণ এবং গৃহহীনদের পুজোপরিক্রমা রানাঘাট পুলিশের উদ্যোগে
আজ রানাঘাটের তিনটি প্রবীণ-নিবাসের সদস্যদের এবং গৃহহীন শিশুদের কল্যাণীর বিভিন্ন পুজোমণ্ডপ দর্শনের ব্যবস্থা করেছিল রানাঘাট জেলা পুলিশ। যে অকৃত্রিম হাসি আর তৃপ্তি ওঁদের চোখেমুখে দেখলাম আমরা, শারদীয়ার প্রাক্কালে সেটাই আমাদের সেরা পাওনা।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
স্বামী-স্ত্রী একযোগে খুন: যাবজ্জীবন কারাদণ্ড দম্পতির
২০১৯ সালের ১৬ মে'র ঘটনা। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানা। পাশের পাড়ার বন্ধুর দুঃসময়ে টাকা ধার দিয়েছিলেন লালচাঁদ শেখ। সেই ২৭,৫০০/- ফেরৎ দেওয়ার নাম করে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে যায় ধার নেওয়া ওই দম্পতি কামালউদ্দিন শেখ এবং তার স্ত্রী সাবিনা বিবি।
অসময়ে তাদের পাশে দাঁড়ানোর প্রতিদানে ধার করা টাকা ফেরৎ দেওয়ার বদলে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে লালচাঁদ শেখকে। আর তারপর দু'জনে মিলে একটা চালার নিচে বডিটা লুকিয়ে রেখে দেয়।
মৃত লালচাঁদ শেখের স্ত্রী চম্পা বিবির অভিযোগের ভিত্তিতে ওই দম্পতির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার তদন্তে নেমে প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রথীন বাগচি অত্যন্ত তৎপরতার সঙ্গে গ্রেফতার করেন ওই অপরাধী দম্পতিকে এবং পরবর্তী তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর প্রদীপ কুমার সাহা নিখুঁত তদন্ত শেষে জমা করেন নিশ্ছিদ্র চার্জশীট।
মামলার রায় বেরিয়েছে সদ্য। বিচার শেষে মহামান্য আদালত অভিযুক্ত দম্পতিকে কঠোর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন, পরিণামস্বরূপ খুন হয়ে গেলেন নিজেই। এই ঘৃণ্যতম কাজে যথাযথ শাস্তিই বরাদ্দ হয়েছে মনুষ্যত্বহীন ওই দম্পতির।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
পরকীয়ার জেরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
বীরভূমের দুবরাজপুর অঞ্চলের বাসিন্দা শেখ নইমুদ্দিনের বিয়ে হয় রকিনা বিবির সঙ্গে, ২০১৮ সালের ২৭ জুন। বিয়ের পরেই রকিনা জানতে পারেন, স্বামীর সম্পর্ক রয়েছে আরেক মহিলার সঙ্গে। সেই থেকে শুরু হয় রকিনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন। শেষমেশ ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রকিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় নইমুদ্দিন, মারাত্মক ভাবে জখম অবস্থায় ৩ মার্চ সিউড়ি সদর হাসপাতালে মৃত্যু হয় রকিনার।
দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হয় ২১ ফেব্রুয়ারি। তদন্তে নেমে অপরাধের সমস্ত প্রমাণ সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দাখিল করেন সাব-ইনস্পেক্টর আবদুল হাই। বিচার প্রক্রিয়ার শেষে গত সপ্তাহে বেরিয়েছে মামলার রায়, নইমুদ্দিনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন দুবরাজপুর ফাস্ট ট্র্যাক আদালত।
অভিনন্দন আমাদের সহকর্মীদের, ধন্যবাদ সরকারি পক্ষের আইনজীবীকে।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
পুজোর আনন্দে এবার সঙ্গী রাজ্য পুলিশের বিশেষ অ্যাপ 'সবার পুজো'
This Durga Puja, go smart with SABAR PUJO
West Bengal Police brings you the official Puja app– for safety, updates & hassle-free celebrations for Bidhannagar, Barrackpore, Howrah , Asansol, Durgapur, Siliguri, Chandannagar , Purba Burdwan , Baruipur and Diamond Harbor areas.
🗺️ Explore pandals | 🚨 Emergency help | 📢 Traffic alerts | 🧭 Toilets, parking & more
📲 All these features are also available on Yatri Sathi App – download & stay Puja-ready:
play.google.com/store/apps/details?id=in.juspay.jatrisaathi
👉 or Download SABAR PUJO App on play store now:
play.google.com/store/apps/details?id=com.sabarpujoapp.wb…
Happy Puja! -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
বারাসতে দুই নাবালককে যৌন হেনস্থা, সশ্রম কারাদণ্ড সন্ন্যাসীর
গোবরডাঙা থানার অন্তর্গত সরকারপাড়া এলাকায় শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে ২০২২ সালের অগাস্ট মাসের মাঝামাঝি ১৩ ও ১৪ বছরের দুই নাবালককে যৌন হেনস্থা করার অভিযোগ দায়ের হয় ৬২ বছরের স্বামী সত্যরূপানন্দের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর প্রবল উত্তেজনা দেখা দেয় স্থানীয়দের মধ্যে, দ্রুত তদন্তের দায়িত্ব নেন সাব-ইনসপেক্টর সুব্রত পুরকাইত। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শেষে চার্জশিট জমা করেন ১৫ অক্টোবর।
মামলার শুনানি আরম্ভ হয় ২০২৩ সালের গোড়ায়। অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হয় ১১ জনের সাক্ষ্য ও প্রমাণ। তত্ত্বাবধানে থাকেন বিশেষ পাবলিক প্রসিকিউটর দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়।
সেই মামলায় রায় প্রকাশিত হয়েছে সম্প্রতি। পকসো আইন এবং জুভেনাইল জাস্টিস আইনের আওতায় স্বামী সত্যরূপানন্দকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বারাসতের পকসো আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড।
মামলায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
A paper cutting from 2016 is being recirculated on social media as a current event. Durga Puja is celebrated there. Legal action is being taken against scandalmongers.
-
West Bengal Police
@WBPolice
কানের দুলের জন্য চার বছরের শিশুকে হত্যা, যাবজ্জীবন মুর্শিদাবাদে
একজোড়া কানের দুলের জন্য প্রাণ দেয় চার বছরের একরত্তি মেয়ে। ছ’বছর আগের কথা, মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকায় দেবগ্রামের বাসিন্দা নাসিমা বিবি ও ফাইনুর বিবি গ্রামেরই এক শিশুকন্যাকে খুন করে চুরি করে নেয় তার কানের দুল। নৃশংস এই অপরাধের ঘটনায় খড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন শিশুর বাবা আজিজুল শেখ।
তদন্তে নেমে নাসিমা এবং ফাইনুরকে গ্রেফতার করেন সাব-ইনসপেক্টর জয়েন্দু দেবনাথ, তাদের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। চার্জশিট জমা পড়ে যথাসময়ে। মামলার তত্ত্বাবধানে থাকেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সুনীল চক্রবর্তী।
মামলায় রায় বেরিয়েছে গত সপ্তাহের শেষে। দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা।
চার বছরের সেই ছোট্ট প্রাণ কিছুটা হলেও যদি শান্তি পায়।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
মালদায় বাইচ প্রতিযোগিতা পুলিশি উদ্যোগে
স্থানীয় প্রথা অনুসারে প্রতি বছরের মতো এবারও মালদা জেলার গাজোল ও বামনগোলা থানার সীমান্তে অবস্থিত টাঙ্গন নদীতে পুলিশি নজরদারিতে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সম্প্রতি। প্রাক-শারদীয়ায় আয়োজিত এই প্রতিযোগিতা গত চল্লিশ বছর ধরে স্থানীয়ভাবে এক ঐতিহ্যবাহী উৎসবের রূপ নিয়েছে।
রইল একটি ছোট ভিডিও।
@malda_policeThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
প্রতিটি থানায় 'পুলিশবন্ধু' কিয়স্ক: বনগাঁ জেলা পুলিশের উদ্যোগ
বনগাঁ জেলা পুলিশের উদ্যোগে প্রতিটি থানায় চালু করা হয়েছে বিশেষ 'পুলিশবন্ধু' কিয়স্ক, যেখানে যে কোনও মামলার অগ্রগতি অভিযোগকারী জানতে পারবেন সহজেই। যদি থানায় আসতে অসুবিধে হয়, অনলাইনে 'পুলিশবন্ধু' অ্যাপ থেকেও জেনে নেওয়া যাবে মামলার বর্তমান পরিস্থিতি।
রইল একটি সংক্ষিপ্ত ভিডিও।
@SP_Bongaon_PDThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
‘জলের’ মতো সোজা এক গ্রেফতারির গল্প
তল্লাশি চলছিল ২০২৪ থেকে। পকসো আইনে অভিযুক্ত এক ব্যক্তির খোঁজে অর্ধেক রাজ্য জুড়ে ছুটে বেড়াচ্ছিলেন রাণাঘাট পুলিশ জেলার অফিসাররা। ক্রমাগত স্থান পরিবর্তন করে চলেছিল অভিযুক্তও। নাগালের মধ্যে এসেও ফসকে গিয়েছিল বারকয়েক।
দিন দুই আগে প্রযুক্তি-প্রহরার সাহায্যে এবং সূত্রের খবরের ভিত্তিতে জানা গেল, এবার নামখানা-কাকদ্বীপ এলাকায় লুকিয়ে আছে অভিযুক্ত। বেশ কথা, চলো তবে কাকদ্বীপ। কিন্তু সেখানে পৌঁছে জানা গেল, ‘কাহানি মে টুইস্ট’। স্থানীয়দের মধ্যে খোঁজখবর নিয়ে বোঝা গেল, এবার জেলের বেশ ধরেছে অভিযুক্ত। শুধু তাই নয়, তীর থেকে প্রায় ১০ কিমি. দূরে মাঝসাগরে মাছধরা নৌকোয় বসে আছে ঘাপটি মেরে।
এবার? পুলিশ পরিচয় দিয়ে নৌকো অবধি যাওয়াই যায়, কিন্তু এ যা ঘোড়েল লোক, হয়তো নৌকো থেকে জলেই ঝাঁপ দেবে। আবার ফসকায় যদি? তা হতে দেওয়া যাবে না, ঠিক করলেন সাব-ইনস্পেকটর দেবারুণ দাস এবং শুভম হালদার, ও কনস্টেবল সুকান্ত বিশ্বাস, অরিজিত পাল, এবং বিধানচন্দ্র মণ্ডল।
তাহলে একমাত্র উপায় – জেলের ছদ্মবেশ ধরা, এবং নৌকো নিয়ে গন্তব্যের কাছাকাছি পৌঁছনো। যেমন ভাবা তেমন কাজ, চটপট গা থেকে নেমে গেল উর্দি, উঠে এল সাধারণ পোশাক, জোগাড় হয়ে গেল নৌকো। তারপর আর কী, ১০ কিমি. পার করে আমাদের নৌকো গিয়ে থামল আগের নৌকোটির কাছে, প্রায় কেউ কিছু বোঝার আগেই ঝড়ের বেগে এ নৌকো থেকে ও নৌকোয় চালান হয়ে গেল আমাদের বাহিনী, দ্রুত গ্রেফতার হলো অভিযুক্ত।
অভিনন্দন আমাদের একদিনের ‘জলপুলিশ’ সহকর্মীদের পেশাদারিত্ব এবং নিষ্ঠাকে। স্যালুট তাঁদের অভিনয় দক্ষতাকেও!
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
মুর্শিদাবাদে গত তিন মাসে এক কোটিরও বেশি সাইবার-জালিয়াতির টাকা উদ্ধার
সাইবার-জালিয়াতির বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলে রাজ্যজুড়ে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় গত তিন মাসে উদ্ধার হয়েছে এক কোটিরও বেশি জালিয়াতির টাকা, যা ফেরত দেওয়া হয়েছে টাকার আসল মালিকদের।
রইল একটি সংক্ষিপ্ত ভিডিও।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ৩৬ লক্ষ ৮১ হাজার ৬২৬ টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ৩৬ লক্ষ ৮১ হাজার ৬২৬ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
গত রবিবারের SSC পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিভ্রান্তিকর প্রচার আমাদের নজরে এসেছে। যেখানে অভিযোগ করা হচ্ছে, বর্ধমানের কালনার একটি পরীক্ষাকেন্দ্রে শাঁখা-পলা-নোয়া পরিহিতা পরীক্ষার্থীনীদের প্রবেশে বাধা দেওয়া হয়। আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর করে যা জানতে পেরেছি, তা এরকম।
রাজ্যের অন্যত্রের মতো বর্ধমানের ওই পরীক্ষাকেন্দ্রের মূল প্রবেশপথে পরীক্ষার্থীদের চেকিংয়ের দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থার এক কর্মী এক পরীক্ষার্থীনীকে হলে ঢোকার আগে নোয়া খুলতে বলেন, যেহেতু নোয়াটি ধাতব। পরীক্ষার্থীনী বিষয়টি পরীক্ষাকেন্দ্রের কর্তৃপক্ষের নজরে আনেন। বিষয়টি সঙ্গে সঙ্গে মিটে যায়, এবং নোয়া পরেই নিরাপদে এবং নির্বিঘ্নে উনি পরীক্ষা দেন। পুরো বিষয়টিই একটি বিচ্ছিন্ন ভুল-বোঝাবুঝির ঘটনামাত্র। সব ধর্মেরই প্রচলিত আচরণবিধি সরকারের কাছে সমান সম্মানের। তবু, এর সঙ্গে ধর্মকে জড়িয়ে যাঁরা বিভ্রান্তিকর এবং উসকানিমূলক প্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপরোক্ত ঘটনাটি ছাড়া রাজ্যের কোথাও আর কেউ এ ধরণের কোনও অভিযোগ কর্তৃপক্ষের কাছে করেননি। যদি কারও সঙ্গে এ ধরণের কিছু ঘটে থাকে, স্থানীয় থানায় জানালে আমরা ব্যবস্থা নেব। -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
দুই হত্যা মামলায় পরপর দু'দিন শাস্তি ঘোষণা মুর্শিদাবাদে
হত্যার অভিযোগে পরপর দু'দিন দোষী সাব্যস্ত দুই ব্যক্তির সাজা ঘোষণা করেছেন মুর্শিদাবাদের দুই আদালত। লালগোলা থানা এলাকায় স্ত্রীকে ২০২২ সালে শ্বাসরোধ করে হত্যার দায়ে গত ১১ সেপ্টেম্বর মুশাররফ আলিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন লালবাগের অতিরিক্ত সেশনস বিচারক, দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালত, সঙ্গে ১০ হাজার টাকার জরিমানা। মামলায় তদন্তকারী অফিসার ছিলেন (অবসরপ্রাপ্ত) সাব-ইনসপেক্টর গৌতম দত্ত, তত্ত্বাবধানে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল খালেক।
অন্যদিকে, ডোমকল থানায় ৫ ডিসেম্বর ২০২২ সালে দায়ের হওয়া মামলায় স্ত্রীকে হত্যার অভিযোগে বানাত আলি মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও তিন বছরের কারাদণ্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বহরমপুরের অতিরিক্ত সেশনস বিচারক, প্রথম আদালত। মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন প্রশান্ত কুমার দত্ত এবং অদিতি মুখোপাধ্যায়, তদন্ত করেন সাব-ইনসপেক্টর সুব্রত মণ্ডল।
দুই মামলায় সংশ্লিষ্ট সকল সহকর্মীকে অভিনন্দন, ধন্যবাদ আইনজীবীদের।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
কিশোরী অপহরণের মামলায় যাবজ্জীবন কারাবাস
২০১৫ সালের ২৪ মে’র ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত শ্যামপুর ফলা গ্রামের এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর কিশোরী মেয়ে সেদিন সকালে দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পরও মেয়ের কোনো সন্ধান না মেলায় পরিবারের তরফে সন্দেহ প্রকাশ করা হয় যে, অজ্ঞাত পরিচয় কেউ/কারা তাঁর নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে।
লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পাঁশকুড়া থানার পুলিশ। তদন্তের দায়িত্ব পান তৎকালীন সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ হালদার (বর্তমানে ইন্সপেক্টর)। পুলিশি তৎপরতায় মেয়েটিকে দ্রুত উদ্ধার করা হয় ও আসামীরা গ্রেফতার হয়। তদন্তপ্রক্রিয়া শেষে তদন্তকারী আধিকারিক চার্জশিট জমা করেন আদালতে।
বিচার শুরু হয় তমলুকের POCSO আদালতে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে, অভিযোগ প্রমাণিত হওয়ায় মাননীয় বিচারক মহাশয় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৮০,০০০ টাকা জরিমানা ধার্য করেছেন। জরিমানা অনাদায়ে অভিযুক্ত দু'জন ব্যক্তিকেই আরও বেশীদিন কারাদণ্ড ভোগ করতে হবে।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে ঘরে ফেরাতে তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ
দেশে ফিরতে শুরু করেছেন নেপালে আটকে পড়া ভারতীয় নাগরিকরা। দার্জিলিং পুলিশের তরফে সীমান্ত এলাকায় বসানো হয়েছে সহায়তাকেন্দ্র। রইল কিছু ছবি আর ভিডিও। -
West Bengal Police
@WBPolice
মায়ের চোখের জল ফিরল হাসিতে – মাত্র ৬ ঘণ্টায় নবজাতক উদ্ধারে সাফল্য
গতকালের ঘটনা। দুপুর বারোটা নাগাদ আমতা হাসপাতাল থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলা একটি ১২ দিনের নবজাতক পুত্র সন্তানকে চুরি করে নিয়ে যায়।মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে পরিবার।
কিন্তু হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে দ্রুত অভিযান শুরু হয়। CCTV ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় সূত্রের তথ্য কাজে লাগিয়ে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই নবজাতককে নিরাপদে উদ্ধার করে শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
@RuralHowrah -
West Bengal Police
@WBPolice
নেপালে আটকে পড়া পর্যটকদের জন্য রাজ্য পুলিশের Helpline
পশ্চিমবঙ্গ পুলিশ নেপালে আটকে পড়া পর্যটকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, সহায়তার জন্য অনুগ্রহ করে নিচে দেওয়া নম্বরগুলোয় যোগাযোগ করুন।
মোবাইল / হোয়াটসঅ্যাপ নম্বর: ৯১৪৭৮৮৯০৭৮
ল্যান্ডলাইন নম্বর: ০৩৫৪-২২৫২০৫৭
West Bengal Police has set up a dedicated helpline for tourists stranded in Nepal. If you or someone you know requires assistance for returning to India through Panitanki or Pashupati Check Post under Darjeeling district, please contact on the numbers given below.
Mobile/Whatsapp number: 9147889078
Landline number: 0354-2252057
पश्चिम बंगाल पुलिस ने नेपाल में फँसे पर्यटकों की सहायता के लिए हेल्पलाइन शुरू की है। यदि आप या आपका कोई परिचित सहायता चाहते हैं तो कृपया नीचे दिए गए नंबरों पर संपर्क करें।
मोबाइल / व्हाट्सएप नंबर: 9147889078
लैंडलाइन नंबर: 0354-2252057
पश्चिम बंगाल प्रहरीले नेपालमा फसेका, पश्चिम बंगालका पर्यटकहरूको सहयोगको लागि हेल्पलाइन सञ्चालन गरेको छ। तपाईं वा तपाईंका कुनै परिचितलाई, सहयोग आवश्यक परेको खण्डमा तल उल्लेखित नम्बरहरूमा सम्पर्क गर्नुहोस्।
मोबाइल / WhatsApp नम्बर: ९१४७८८९०७८
ल्यान्डलाइन नम्बर: ०३५४ २२५२०५७ -
West Bengal Police
@WBPolice
মানসিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ দত্তপুকুরে, ১০ বছর কারাদণ্ড অভিযুক্তের
২০২১ সালের ঘটনা। বারাসাত পুলিশ জেলার দত্তপুকুরে মানসিকভাবে প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণ করে মোশারেফ হোসেন নামে এক ব্যক্তি। ৭ অগাস্ট ২০২১-এ তাকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসার সাব-ইনস্পেকটর প্রশান্ত পাল, যথাসময়ে জমা করেন চার্জশিট। বিচারপর্বে মামলার তত্ত্বাবধানে থাকেন সরকারি আইনজীবী শ্রী শিবশঙ্কর দাস।
দীর্ঘ বিচারপর্ব শেষে মামলায় রায় বেরিয়েছে গত সপ্তাহে। অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার আদেশ দিয়েছেন আদালত, এবং জানিয়েছেন যে জরিমানার ৯০ শতাংশ অর্থ নির্যাতিতার হাতে তুলে দিতে হবে।
অভিনন্দন মামলায় সংশ্লিষ্ট সকল সহকর্মীকে।
@BarasatD -
West Bengal Police reposted
MaldaDistrictPolice
@malda_police
০৯/০৯/২০২৫ তারিখে এক স্থানীয় ব্যক্তির অভিযোগের ভিত্তিতে চাঁচল থানায় নাসিমুল হক ওরফে এবি সয়েল (২৪ বছর), পিতা- মুকুল আলি, বাসিন্দা- চাঁচল নয়াটোলা, ডাকঘর ও থানা- চাঁচল, নামক ব্যক্তির বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়। অভিযোগে বলা হয়েছে যে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোসহ কিছু বেআইনি কাজে যুক্ত ছিলেন।
অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী আদালতে পাঠানো হবে।
On 9/9/25 upon a specific complaint from a local person a specific case was initiated at Chanchal PS against one Nasimul Haque @AB Soyel (24) S/O Mukul Ali of Chanchal Nayatola PO+PS Chanchal in an incident of alleged burning of pictures of Guru Rabindranath Tagore and other related violations.
The accused was arrested and shall be forwarded to court as per law.
#maldapolice -
West Bengal Police
@WBPolice
পণের দাবিতে স্ত্রীকে হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
সাঁওতালডিহি থানার অন্তর্ভুক্ত কামারগোড়া গ্রামের ঘটনা। বিয়ের কয়েকদিন পর থেকেই পণের দাবিতে স্ত্রী শম্পাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত রতন মাজি। হুমকি দিত, টাকা না পেলে খুন করবে। শেষমেশ ২০২২ সালের ১৬ মে স্বামীর হাতে খুন হয়ে যান শম্পা মাজি।
সেদিনই শম্পার বাবার অভিযোগের ভিত্তিতে মামলায় তদন্ত শুরু করে সাঁওতালডিহি থানা। মামলার প্রথম দায়িত্বপ্রাপ্ত অফিসার তৎকালীন সাব-ইন্সপেক্টর বিশ্বজিৎ মন্ডল তদন্ত শুরু করে অত্যন্ত তৎপরতার সঙ্গে গ্রেফতার করেন অভিযুক্তকে, এবং পরবর্তীতে দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর শুভঙ্কর সরকার নিখুঁত তদন্ত শেষে যথাসময়ে জমা করেন চার্জশিট।
মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। অভিযুক্ত রতন মাজিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। অভিনন্দন পুরুলিয়া জেলা পুলিশের সহকর্মীদের, এবং এই মামলায় সংশ্লিষ্ট অন্যান্য সকলকে।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
এটি বাংলাদেশ সংক্রান্ত খবর। প্রতিবারের মতোই এবারও রাজ্যের সর্বত্ৰ পশ্চিমবঙ্গ পুলিশ দুর্গাপূজা নির্বিঘ্নে এবং শান্তিতে সুসম্পন্ন করতে প্রস্তুত রয়েছে। বিভ্রান্ত হবেন না।
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ৭৩ লক্ষ ৮২ হাজার ০৩ টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ৭৩ লক্ষ ৮২ হাজার ০৩ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। -
West Bengal Police reposted
Basirhat Police District
@BasirhatD
An audio has been circulating on social media about a Panchayet functionary speaking about extorting money from beneficiaries in the 'Banglar Baari' scheme. All are hereby informed that the scheme is absolutely transparent with no need whatsoever to pay anyone. If anybody demands money on this account, the matter should be immediately brought to the notice of the local police and we will initiate prompt and appropriate legal action. Further, an enquiry is being done to ascertain the veracity of the audio and stern legal action will be initiated against the concerned person if the allegations are found to be true.
-
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ২৩৭১ টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police reposted
Barasat District Police
@BarasatPolice
Fact Check:Misinformation is being spread from certain quarters about a case of sexual assault in Duttapukur PS area.Facts are:Duttapukur PS Case No. 611/25 was regd. 15.08.25,has been registered wherein the complaint was lodged by the victim on the same day of the incident.(1/3)
-
West Bengal Police reposted
Barasat District Police
@BarasatPolice
Swift action by police led to arrest of accused Sanjay Das (16.08.25 at 00:15 hrs) who is presently in judicial custody. The belated attempts, after 20 days, to project a distorted version of the incident are aimed at misleading the public for ulterior motives. (2/3)
-
West Bengal Police reposted
Barasat District Police
@BarasatPolice
Stern legal action will be initiated against those trying to spread misinformation. Barasat Police strongly condemns such attempts and reiterates zero tolerance towards crimes against woman. (3/3) #barasatpolicedistrict #factcheck
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
পণের দাবিতে স্ত্রীকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
২০১৭ সালের ঘটনা। রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি থানার দাহারবুইচা এলাকার ঘটনা। পণের দাবিতে নিজের স্ত্রী পূজা রায়কে আগুনে পুড়িয়ে মেরে ফেলে তাঁর নিজের স্বামী অভিযুক্ত রঞ্জিত রায়। এই নৃশংস ঘটনায় অভিযুক্তকে সাহায্য করে তার বাবা কাঙালি রায় ও তার মা পালি (ফুলি) রায়।
মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় হাঁসখালি থানায়। মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর শিবশঙ্কর বোস অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে সঠিক তদন্ত শেষে জমা করেন নিখুঁত চার্জশীট।
সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত মৃতার স্বামী রঞ্জিত রায়ের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং শ্বশুর ও শাশুড়ির জন্য ৭ বছরের কঠোর সশ্রম কারাদণ্ড ধার্য করেছেন।
শাস্তি পেয়েছে অপরাধীরা, এটুকুই সান্ত্বনা।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
নাবালিকা মেয়েকে নির্যাতন: ২০ বছরের সশ্রম কারাদণ্ড অপরাধীর
সময়টা ৮ জানুয়ারি, ২০২৪। জলপাইগুড়ি পুলিশ জেলার বানারহাট থানার ঘটনা। মোগলকাটা চা বাগানে এক নাবালিকা মেয়ের উপর নৃশংস নির্যাতন চালায় অভিযুক্ত রাকেশ ওরাওঁ।
পরদিন সকালেই নিপীড়িতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত শুরু করে বানারহাট থানার পুলিশ। মামলার প্রথম দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর মনোজ সুব্বা তদন্ত শুরু করে অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্ত রাকেশ ওঁরাওকে গ্রেফতার করেন এবং পরবর্তীতে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সৌম্যদীপ ঘোষ নিখুঁত তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
মামলার রায় বেরিয়েছে সদ্য। জলপাইগুড়ির বিশেষ আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা ও নিপীড়িতার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণসহ অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
বিচার পেয়েছে নিপীড়িতা, এটাই স্বস্তি।
@JPG_Police -
West Bengal Police
@WBPolice
"Traffic Violation Scam Alert!
This is to sensitize and warn the public about a fraudulent traffic violation notice being sent by scammers. These fake notices are designed to look official but contain a malicious download link that, when clicked and downloaded, can siphon money from your bank account.
Do NOT Download any app on your phone through any links in these messages. Police department will never send a link to download an app." -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
Traffic Violation Scam Alert!
This is to sensitize and warn the public about a fraudulent traffic violation notice circulating online. These fake notices are designed to look official but contain a malicious link that, when clicked and downloaded, can siphon money from your bank account.
Do NOT click on any links in these suspicious messages. Police departments will never ask for payment through such unverified links.
If you receive similar suspicious messages, please report it to the cybercrime cell and delete it immediately. Stay safe and be vigilant!
#cybersecurity #trafficviolationscam #stayvigilant #policeadvisory #dontclickthelink -
West Bengal Police
@WBPolice
কৃষ্ণনগরে সম্প্রতি কলেজছাত্রী ঈশিতা মল্লিককে গুলি করে খুন করেছিল দেশরাজ সিং নামে এক যুবক। প্রায় এক সপ্তাহ পালিয়ে থাকার পর উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হয়েছে দেশরাজ। কীভাবে? শুনুন জেলার পুলিশ সুপার কে.অমরনাথের মুখে।
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
দুঃসাহসিক ডাকাতির কিনারা করল বীরভূম জেলা পুলিশ
গত ২১ জুন রাতে রামপুরহাটের একটি গ্যারেজে ঘটে যায় দুঃসাহসিক ডাকাতি। নিরাপত্তারক্ষীদের আটকে রেখে অনেক মূল্যবান যন্ত্রাংশ লুঠ করে ডাকাতরা। বীরভূম জেলা পুলিশের দ্রুত ও দক্ষ পদক্ষেপে, প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি। উদ্ধার করা গেছে লুঠ হওয়া সমস্ত যন্ত্রাংশ।
রইল ঘটনার একটি ভিডিও-চিত্রায়ণ।
@BirbhumPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
কাঁচড়াপাড়ায় গণধর্ষণ যুবতীকে, ২০ বছরের কারাদণ্ড ছয় আসামির
গত বছরের ঘটনা। ৩০ অক্টোবর ভোর সাড়ে চারটে, আকাশে আলো ফোটেনি তখনও। স্ত্রীকে নিয়ে কাঁচড়াপাড়া রেল স্টেশন থেকে রেললাইন ধরে কল্যাণীর দিকে হেঁটে যাচ্ছিলেন এই মামলায় অভিযোগকারী। আচমকাই আধো-অন্ধকার থেকে বেরিয়ে আসে একদল পুরুষ, গায়ের জোরে তাঁকে কাবু করে আটকে রাখে কয়েকজন, এবং আরও পাঁচজন মিলে ধর্ষণ করে তাঁর স্ত্রীকে।
অভিযোগ দায়ের হওয়া মাত্রই তদন্ত শুরু করেন সাব-ইনস্পেকটর শুভ দেব, দ্রুতই গ্রেফতার হয় ছয় অভিযুক্ত। যথাসময়ে জমা পড়ে চার্জশিট। বিচারপ্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। মামলায় রায় বেরিয়েছে গতকাল। বীজপুর নিবাসী কিষণ প্রসাদ, অজয় দেবনাথ, সানি সিনহা, বিকাশ চৌধুরী, সোনু শ এবং রাজা ঘোষকে মাথাপিছু ২০ বছরের কারাবাস ও ৫০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছেন কল্যাণীর অতিরিক্ত জেলা আদালত।
সংশ্লিষ্ট সকল সহকর্মীকে অভিনন্দন, সঙ্গে ধন্যবাদ শ্রী মুখোপাধ্যায়কে।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
Strong legal action is being initiated against those circulating fake news. All are advised to check facts before posting content on social media.
-
West Bengal Police
@WBPolice
নিউটাউনে ১৩ বছরের মেয়েকে যৌন নির্যাতনের পর হত্যা, সাত মাসের মধ্যেই আমরণ কারাদণ্ডাদেশ আসামির
মেয়ের বয়স মাত্র ১৩ বছর। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রাত আন্দাজ দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে, রেখে যায় একটি চিরকুট। তাতে লেখা, স্বেচ্ছায় বাড়ি ছাড়ছে। তারপর তাকে দেখা যায় রাত বারোটা নাগাদ, জগতপুর এলাকায়।
পরদিন সকাল আটটা নাগাদ নিউটাউন থানায় অভিযোগ জানান মেয়ের মা। খোঁজ নিতে শুরু করি আমরা। এবং ঘন্টাখানেকের মধ্যে আসে মর্মান্তিক খবর। লোহাপুল এলাকা থেকে উদ্ধার হয় অজ্ঞাতনামা একটি মেয়ের দেহ, বিধাননগর এসডি হাসপাতালে যাকে মৃতা ঘোষণা করা হয়। এবং জানানো হয়, মৃত্যুর আগে অমানুষিক যৌন নির্যাতনের শিকার হয়েছে সে।
প্রযুক্তির সাহায্যে দ্রুত গ্রেফতার হয় অভিযুক্ত সৌমিত্র রায়। যে পেশায় টোটোচালক। কঠিন পরিশ্রম এবং নিখুঁত তদন্তের পর জমা পড়ে মজবুত চার্জশিট। বিচারপর্ব চলাকালীন সাক্ষ্য দেন ৩৯ জন সাক্ষী। অতি দ্রুত সম্পন্ন হয় বিচারপর্বও। সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন আদালত।
যে গেছে, সে আর ফিরবে না। সান্ত্বনা একটাই, আর কারোর কোনও ক্ষতি করতে পারবে না তার হত্যাকারী।
@bidhannagarpc -
West Bengal Police
@WBPolice
নিরাপত্তার সঙ্গে ভক্তির মেলবন্ধন: কৌশিকী অমাবস্যায় বীরভূম জেলা পুলিশ
সম্প্রতি তারাপীঠে পবিত্র কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছিলেন। ভক্তদের সুষ্ঠু যাতায়াত, নিরাপত্তা ও সার্বিক শান্তি নিশ্চিত করতে বীরভূম জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ ছিল। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে ভিড় সামলানোর ব্যবস্থাপনা ও অষ্টপ্রহর নজরদারি—জেলা পুলিশের প্রতিটি সদস্য ছিলেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরলস।
রইল একটি সংক্ষিপ্ত ভিডিও।
@BirbhumPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
মূক-বধির আত্মীয়াকে ধর্ষণ, ১৪ বছরের হাজতবাস
ঘটনা আট বছর আগের। ২০১৭ সালের ৫ মে মহেশতলা থানা এলাকায় নিজের বাড়িতেই দুপুর বারোটা নাগাদ মূক-বধির ২২ বছর বয়সী এক ঘনিষ্ঠ আত্মীয়াকে ধর্ষণ করার সময় হাতেনাতে ধরা পড়ে গোরা শেখ ওরফে রাজা। সেই আত্মীয়ার চিৎকার শুনে বাড়ির অন্যান্যরা ছুটে গেলে তাঁদের গায়ের জোরে ঠেলে সরিয়ে পালিয়ে যায় রাজা। যার ফলে ৬ মে থানায় অভিযোগ দায়ের করেন তার স্ত্রী।
মামলায় দুই পর্যায়ে তদন্ত করেন সাব-ইনস্পেকটর অমৃতা পাখিরা দাস এবং স্বর্গত সাব-ইনস্পেকটর সুভাষচন্দ্র রায়। দীর্ঘ বিচারপর্বের পর মামলায় রায় বেরিয়েছে সম্প্রতি, রাজার ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সপ্তম অতিরিক্ত জেলা আদালত, সঙ্গে ১০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাবাস।
@DiamondHrbrPD -
West Bengal Police
@WBPolice
দাদাকে কুপিয়ে খুন: যাবজ্জীবন কারাদণ্ড
সালটা ২০১৮। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকার ঘটনা। নিজের ভাইকে ধারালো হাসুয়া দিয়ে নৃশংসভাবে ভাবে জখম করে অভিযুক্ত নবিসুদ্দিন শেখ।
মৃত ব্যক্তির স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে দৌলতাবাদ থানায় মামলা রুজু হয়। এই মামলার তদন্তভার এসে পড়ে দৌলতাবাদ থানার সাব-ইন্সপেক্টর নীতীশ কুমার মন্ডলের উপর, যিনি সঠিক তদন্ত শেষে নিশ্ছিদ্র চার্জশীট দাখিল করেন।
সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণের অপরাধে ১২ বছরের কারাদণ্ড
২০০৯ সালের অক্টোবর মাসের ঘটনা। জয়নগর থানায় একটি অভিযোগ দায়ের হয় যে, অভিযুক্ত আখতার হোসেন মণ্ডল (পেশায় দোকানদার) স্থানীয় এক নাবালিকা কন্যাকে (বয়স মাত্র ১০ বছর) প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন এসআই নারায়ণ চন্দ্র বসাক। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে সমস্ত প্রমাণ সংগ্রহপূর্বক নির্দিষ্ট সময়ে আদালতে চার্জশিট দাখিল করেন।
রায় বেরিয়েছে সম্প্রতি। অভিযুক্ত আখতার হোসেন মণ্ডলকে আদালত ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মামলায় সরকারি আইনজীবী ছিলেন শ্রী অরুণেশ চক্রবর্তী।
@baruipurpd2 -
West Bengal Police
@WBPolice
খুন: যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
সাল ২০১৩। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ঘটনা। তুজাম আনসারী ও বাবু মন্ডল নামের দুই অপরাধী হত্যা করে তাদের এক প্রতিবেশীকে।
নিহতের স্ত্রীয়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় হরিহরপাড়া থানায়। মামলার তদন্তভার পান সাব-ইন্সপেক্টর রামানন্দ সরকার। যিনি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে জমা করেন উপযুক্ত চার্জশীট।
সম্প্রতি রায় বেরিয়েছে এই মামলার। মহামান্য আদালত অভিযুক্ত তুজাম আনসারীকে 10 হাজার টাকা অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। অপর এক অপরাধী বাবু মন্ডল বিচার চলাকালীনই মারা যায়।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
ধর্ষণ করে খুন - যাবজ্জীবন কারাদণ্ড ধর্ষকের
২০১৫ সালের ৯ ডিসেম্বর, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত রবীন্দ্রনগর থানা এলাকায় নিজের ঘরের ভেতর একজন মহিলার মৃতদেহ পাওয়ার খবর আসে থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বুঝতে পারে, মহিলাকে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয়েছে।
লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় রবীন্দ্রনগর থানায়। তদন্তভার বর্তায় ওই থানার সাব-ইনস্পেক্টর শ্যামল কুমার বিশ্বাসের উপর। তদন্তকারী অফিসার অভিযুক্ত মুন্না শেখকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
@DiamondHrbrPD -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ১৪৮৫ টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি।This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ১ কোটি ৫৩ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ১ কোটি ৫৩ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
দুই নাবালিকাকে যৌন নির্যাতন: ১ লক্ষ টাকা অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
ঘটনা বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার, সাল ২০২০। লিখিত অভিযোগ দায়ের হয় যে অভিযুক্ত আবির হোসেন মোল্লা ওরফে খোকন যৌন নির্যাতন করেছে দুই নাবালিকা মেয়ের উপর।
তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর মনোজ পাল ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে চার্জশীট জমা করেন নির্দিষ্ট সময়ের মধ্যে।
সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। পাশাপাশি, দুই নাবালিকার পরিবারের জন্য ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ টাকা জরিমানাও ধার্য করেছেন।
কোন ক্ষতিপূরণই ওই নির্যাতিতা নাবালিকাদের জন্য যথেষ্ট নয়। সান্ত্বনা শুধু এই, বিচার পেয়েছে ওরা।
@baruipurpd2 -
West Bengal Police
@WBPolice
'পদ্মশ্রী' সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি ৩০০ মেডেল, চোরাই মাল উদ্ধার ৪৮ ঘন্টার মধ্যে
পদ্মশ্রী বুলা চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু, দেশ এবং রাজ্যের অহঙ্কার। অনেকেই জানেন, তাঁর আদি বাড়ি উত্তরপাড়ার হিন্দমোটর এলাকায়, যদিও নিয়মিত থাকেন না সেখানে আর। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাড়ি গিয়ে দেখেন, শোকেসে রাখা সমস্ত মেডেল উধাও, মায় পদ্মশ্রীর পদক পর্যন্ত। মেডেলের সংখ্যা ৩০০-র বেশি। স্রেফ অর্থের নিরিখে সেগুলির মূল্যায়ন অসম্ভব।
দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেন বুলা দেবী। তাঁর বাড়িতে পৌঁছে আমরা আবিষ্কার করি, বাড়ির সিসিটিভি কাজ করছে না, এবং আরও কিছু ছোটখাটো জিনিস চুরি হয়েছে, যেমন বাথরুমের কল, কিছু ধাতুর মূর্তি ইত্যাদি। এমন জিনিস, যা থেকে আর্থিক লাভের সম্ভাবনা খুব বেশি নয়। আমাদের অভিজ্ঞতা বলে, এই ধরনের মামলায় অপরাধীরা অধিকাংশ ক্ষেত্রেই হয় ছিঁচকে চোর অথবা মাদকাসক্ত ব্যক্তি, যারা চোরাই মাল বেচে দেয় স্থানীয় 'স্ক্র্যাপ ডিলার' অর্থাৎ রদ্দির কারবারিদের কাছে।
সেইমতো স্থানীয় কারবারিদের সম্পর্কে খোঁজখবর করতেই আমাদের নজরে পড়েন মহঃ চাঁদ (৪৫), যাঁর কাছ থেকে উদ্ধার হয় সমস্ত চোরাই মাল। তিনি জানান, বিক্রেতারা শ্রীরামপুরের দুই বাসিন্দা কৃষ্ণ চৌধুরী (১৯) এবং শেখ শামিম (২০)। মহঃ চাঁদ এবং কৃষ্ণকে গ্রেফতার করা হয়, জানা যায় যে বাড়ি খালি দেখে ১২ এবং ১৪ অগস্ট বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয় কৃষ্ণ এবং শামিম। এখনও পলাতক শামিম। ধরা পড়বে অচিরেই।
চুরি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে ৩০০-র বেশি অমূল্য মেডেল, তিনটি ব্রোঞ্জের মূর্তি, কিছু রুপোর থালা সমেত বাসনপত্র, ইত্যাদি। পদ্মশ্রীর স্মারকটি শুধু পাওয়া যায়নি। আমরা আশাবাদী, উদ্ধার করে ফেলব শীঘ্রই।
@ChandannagarC -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
তারকেশ্বরের পুণ্যভূমিতে শ্রাবণী মেলায় মানুষের সেবায় পুলিশ
সম্প্রতি শেষ হয়েছে তারকেশ্বরের শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন পুণ্যভূমিতে। এক মাস ধরে এই মেলার নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছিল হুগলি গ্রামীণ পুলিশ। নিরাপদে এবং কোনওরকম অবাঞ্ছিত ঘটনা ছাড়াই সুসম্পন্ন হয়েছে এবারের মেলা।
রইল একটি সংক্ষিপ্ত ভিডিও।
@HglyRuralPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
'একলব্যের' সাধনায় সারথি পুলিশ
সামাজিক প্রতিকূলতার বিরুদ্ধে দৃঢ় সংকল্পের প্রতীক একলব্য—আজ সেই প্রেরণাই বাস্তবায়িত হচ্ছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে। দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণের পথে যাতে আর্থিক কারণে থেমে না যেতে হয়, সেই উদ্দেশ্যে মেমারি ও গুসকরায় চালু করা হয়েছে ‘একলব্য’ প্রকল্প। পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে গত ৯ অগাস্ট, বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের দিনটিতে এই উদ্যোগ বাস্তবায়িত করা হয়েছে।
প্রকল্পটি কী? একটি নামী কোচিং সংস্থার সহযোগিতায় তপসিলি পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে। পরীক্ষার মাধ্যমে ১৭৫ জন তপসিলি ছাত্রছাত্রীর মধ্যে চূড়ান্ত মেধাতালিকায় নির্বাচিত করা হয়েছে প্রায় ৯০ জন পড়ুয়াকে। এক বছরের কোর্স। পড়াশুনো শুরু হয়েছে জোরকদমে।
অর্থের অভাবে যাতে মেধাবী ছেলেমেয়েদের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা জারি আছে আমাদের। যখন যেখানে যতটুকু সম্ভব, পাশে আছি আমরা। এগিয়ে চলুক একলব্যরা।
অভিনন্দন পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
@BurdwanPolice -
West Bengal Police
@WBPolice
দমদমের কলেজে সাইবার-কর্মশালা
শিক্ষা দফতর এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন কলেজে সাইবার-সচেতনতার বিষয়ে কর্মশালার আয়োজন শুরু হয়েছে। সম্প্রতি এমনই একটি কর্মশালা আয়োজিত হল দমদমের সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন-এ। ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রইল সংক্ষিপ্ত ভিডিও।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
১ হাজারেরও বেশি মোবাইল ফোন ফেরত
সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানে ১০২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল ফোনের মালিকদের কাছে। উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি।
@spbankura -
West Bengal Police
@WBPolice
বসিরহাটের অঙ্কনের স্বপ্নপূরণের লক্ষ্যে পাশে পুলিশ
অঙ্কন মণ্ডল, বসিরহাট পুলিশ জেলার পলতা গ্রামের বাসিন্দা। চোখে স্বপ্ন — ডাক্তার হবে সে। পাঁচজনের সংসারে বাবা পীযুষ মণ্ডল এক চিলতে জমির উপর সামান্য চাষবাস করে কোনোমতে সংসার চালান। সেই প্রতিকূলতাকে জয় করেই মাধ্যমিকে ৯৬% এবং উচ্চমাধ্যমিকে ৯০% নম্বর পেয়ে, NEET-এ অঙ্কন অর্জন করে ৮১০তম স্থান।
সমস্যা দেখা দেয় এরপরই। পরবর্তী লেখাপড়া চালাতে গেলে জমি বিক্রি ছাড়া গতি ছিল না অঙ্কনের পরিবারের। সেই খবর পৌঁছয় স্বরূপনগর থানার ওসি অরিন্দম হালদারের কাছে। এবং তাঁর মাধ্যমে খবর পান বসিরহাট জেলার পুলিশ সুপার হুসেইন মেহদি রেহমান, আইপিএস।
একবাক্যে অঙ্কন ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বসিরহাট পুলিশ জেলা। ভবিষ্যতে তার পড়াশোনায় যাতে কোন আর্থিক বাধা না আসে, সেজন্য তার পরিবারকে আশ্বস্ত করেছেন আমাদের সহকর্মীরা।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে অঙ্কনের হাতে তুলে দেওয়া হয়েছে একটি ল্যাপটপ, একটি স্টেথোস্কোপ, পড়াশোনার বিভিন্ন সরঞ্জাম সহ বসিরহাট পুলিশ জেলার কর্মীদের পক্ষ থেকে একটি আর্থিক তহবিল।
এই কাহিনি তুলে ধরার উদ্দেশ্য একটাই — আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রতিটি মেধাবী ছাত্রছাত্রী যাতে স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যায়। পাশে থাকব আমরা, যখন যেখানে সম্ভব।
শুভেচ্ছা অঙ্কনকে। ভাল ডাক্তার হওয়ার লক্ষ্যে এগিয়ে চলুক। পাশে আছি।
@BasirhatD -
West Bengal Police
@WBPolice
রাজ্যের প্রতিটি জেলা এবং কমিশনারেটে আজ আমরা পালন করলাম রাখী বন্ধন উৎসব। রইল কিছু ছবি।
-
West Bengal Police
@WBPolice
একটি রাজনৈতিক কর্মসূচির কারণে বিদ্যাসাগর সেতুতে ট্রাফিক চলাচল বন্ধ আছে। অনুরোধ, যাতায়াতের জন্য আপাতত অনুগ্রহ করে নিবেদিতা সেতু ব্যবহার করুন।
সবাইকে জানাই রাখীবন্ধনের আন্তরিক শুভেচ্ছা। -
West Bengal Police
@WBPolice
2nd Hooghly Bridge is closed to traffic due to a political demonstration programme. Commuters are requested to please avail Nivedita Setu till such time traffic is restored to normalcy. Our sincere regrets for the inconvenience.
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police reposted
Howrah City Police
@hwhcitypolice
This is to inform all concerned that in compliance with the kind orders of the Division Bench of the Hon'ble Calcutta High Court, two places have been earmarked for the proposed 'Nabanna Abhijaan' programme tomorrow. One is Santragachi bus stand under (1/3)
-
West Bengal Police reposted
Howrah City Police
@hwhcitypolice
Howrah Police Commissionerate and the other being Rani Rashmani Avenue in Kolkata Police area. Prohibitory orders under Sec 163 BNSS have been promulgated in areas adjoining Nabanna and any assembly therein will be illegal. As clearly laid down by the Hon'ble High Court, (2/3)
-
West Bengal Police reposted
Howrah City Police
@hwhcitypolice
the programme will have to be peaceful and without causing any harm to the police, Government authority or any public property. Organisers are requested to conduct their protest programme peacefully at the two earmarked places mentioned hereinabove. (3/3)
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
দেবারতি ও ঈশিতা আমাদের গর্ব
@CBR_PoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ২২৬৭ টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
ব্যারাকপুরে উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেফতার ১
ব্যারাকপুরের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অভিযানে গতকাল গোপন সূত্রের ভিত্তিতে গ্রেফতার করা হয় মধুসূদন মুখার্জি বলে এক ব্যক্তিকে। যাঁর কাছে পাওয়া গেছে প্রচুর অস্ত্র। কী কী?
১. ১টি পাম্প অ্যাকশন গান
২. ১টি বোল্ট অ্যাকশন রাইফেল
৩. ২টি ডিবিবিএল রাইফেল
৪. ১টি এসবিবিএল রাইফেল
৫. ১টি ৯মিমি পিস্তল
৬. ২টি ৭মিমি পিস্তল
৭. ৩টি রিভলভার
৮. ৩টি সিঙ্গল শটার
৯. ৭টি ৭মিমি পিস্তলের খালি ম্যাগাজিন
১০. ৯টি ৯মিমি পিস্তলের খালি ম্যাগাজিন
১১. বিভিন্ন ধরনের ৯০৫টি গুলি
১২. নগদ ১.৪৮ লক্ষ টাকা
১৩. ২৪৮ গ্রাম সোনা
১৪. ৩০ গ্রাম রুপো
১৫. ১০.৭ কেজি পুরনো আমলের মুদ্রা
অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলবে।
রইল একটি ভিডিও।
@bkpcitypoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
বৈদ্যবাটী নিমাই তীর্থ ঘাট থেকে পবিত্র গঙ্গা জল নেওয়ার জন্য পুণ্যার্থীদের কাছে থেকে পশ্চিমবঙ্গ সরকার কোন "ফি" আদায় করছে না।
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ: ২১ বছরের কারাদণ্ড অপরাধীর
২০২২ সালের ২৯ এপ্রিল, সুন্দরবন পুলিশ জেলার মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের হয় - একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে ওই থানার সাব-ইনস্পেক্টর রাজু বিশ্বাস তৎক্ষণাৎ অভিযুক্ত মধুসূদন বৈরাগী নামক বছর চল্লিশের এক অপরাধীকে গ্রেফতার করে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে মামলাটির চার্জশীট দাখিল করেন।
মামলার রায় বেরিয়েছে সদ্য। মহামান্য আদালত অপরাধীকে ২১ হাজার টাকা জরিমানা সহ ২১ বছরের সশ্রম কারাদণ্ড ও নাবালিকা মেয়েটির পরিবারকে সাড়ে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।
ধর্ষণের মতো ঘৃণ্য কাজের জন্য এভাবেই উপযুক্ত শাস্তি পাবে অপরাধীরা।
@PoliceSundarban -
West Bengal Police
@WBPolice
অশোকনগরে গুলি করে হত্যা, শাস্তি যাবজ্জীবন
গতবছরের ২৫ ফেব্রুয়ারি, রাত আন্দাজ সাড়ে দশটা। অশোকনগর থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসের, যার ফলে ২৬ ফেব্রুয়ারি ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনের অধীনে রুজু হয় মামলা। একমাসের মধ্যেই, ২১ মার্চ, বসিরহাট থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা গোজাডাঙা থেকে গ্রেফতার হয় মামলায় মূল অভিযুক্ত গৌতম দাস।
তদন্তে নেমে ৯০ দিনের সময়সীমার আগেই ২২ মে সুদৃঢ় চার্জশিট দাখিল করেন সাব-ইনসপেক্টর রাজু দাস, শুরু হয় বিচারপর্ব। তত্ত্বাবধানে থাকেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাস চ্যাটার্জি। এক বছরের কিছু বেশি সময় ধরে চলা বিচারপর্ব শেষে মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। গৌতম দাসকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন বারাসতের মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, সপ্তম আদালত। পাশাপাশি, অস্ত্র আইন অনুযায়ী আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং প্রতিটি অপরাধ পিছু ২৫ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত।
এই সাফল্যের জন্য শুভেচ্ছা ও সাধুবাদ এসআই রাজু দাস এবং বিভাসবাবুকে। অভিনন্দন @BarasatPolice -কে। -
West Bengal Police
@WBPolice
Two persons belonging to the minority community, while carrying cattle for farming purpose, were detained and severely beaten up yesterday in Durgapur by some hooligans belonging to a particular political party. A case has been registered over the incident and two of the miscreants have already been arrested. Raids are on to apprehend all those involved. None will be spared.
Nothing and no one will be allowed to dent our state's tradition of inclusivity and harmony. We always have, and always will, demonstrate zero tolerance for religious bigotry of any kind. Let that message be loud and clear. -
West Bengal Police
@WBPolice
স্ত্রী ও নাবালিকা মেয়েকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড অপরাধীর
সাল ২০২০। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ঘটনা।নিজের স্ত্রী ও নাবালিকা মেয়েকে নির্মমভাবে খুন করে অভিযুক্ত মিলন শেখ।
নিহত মহিলার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে উক্ত থানার পুলিশ। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী অফিসার রানাপ্রতাপ সেনগুপ্ত।
মামলার রায় বেরিয়েছে সদ্য। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মাননীয় আদালত অভিযুক্ত মিলন শেখকে দোষী সাব্যস্ত করেন। রায়— যাবজ্জীবন কারাদণ্ড।
এই মর্মান্তিক অপরাধের যোগ্য শাস্তিই পেয়েছে অপরাধী।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
Service of Emergency Help Line Number 112 and Women Help Line Number 181 are available in West Bengal. More than 16,000 calls (approx.) are being handled on 112 every day.
-
West Bengal Police
@WBPolice
বাঁকুড়ায় যৌন নির্যাতন নাবালিকাকে, ২০ বছর কারাবাস অভিযুক্তের
২০১৯ সালের ঘটনা। বাঁকুড়া সদর থানা এলাকায় এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত বাসু কালিন্দী (৫৫ বৎসর )। মামলা রুজু হয় Indian Penal Code ও POCSO আইনে।
কেসটির তদন্ত প্রাথমিক পর্যায়ে করেন সাব-ইন্সপেক্টর বর্ণালী সরকার এবং পরবর্তীতে সাব-ইন্সপেক্টর রমারানী হাজরা। যাঁরা অক্লান্ত পরিশ্রম করে নিখুঁত চার্জশিট জমা দেন।
মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাবাসের সাজা শুনিয়েছেন আদালত। সঙ্গে নাবালিকাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ।
অভিনন্দন #bankuradistrictpolice
@spbankura -
West Bengal Police
@WBPolice
বিষ খাইয়ে স্ত্রীকে হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
বছর দশেক আগের কথা। জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দরবেশপাড়া অঞ্চলে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। ক্রমাগত অত্যাচার চালাতে চালাতে অবশেষে একদিন জোর করে বিষ খাইয়ে নিজের স্ত্রীকে মেরে ফেলে মহিলার স্বামী অভিযুক্ত কৃষ্ণচন্দ্র পাল।
মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানায় মামলা রুজু হয়। তদন্তের ভার বর্তায় সাব ইন্সপেক্টর শ্যাম সাহার ( বর্তমানে খড়গপুরে ডিএসপি হিসাবে কর্মরত) উপর।
সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত।
দেরি হয়েছে মৃতার বিচার পেতে। তবু যে পেয়েছেন, স্বস্তি এটুকুই।
@JangipurPolice -
West Bengal Police
@WBPolice
ডোমকল থানার হানায় গ্রেফতার এক, উদ্ধার ১০০ রাউন্ডের বেশি কার্তুজ
গোপন সূত্রের ভিত্তিতে গত পরশু রাত্রে মুর্শিদাবাদের ডোমকল থানার একটি টিম ঝাউবেড়িয়া মহরমতলা মাঠের কাছে হানা দেয়, গ্রেফতার হয় আশরাফুল মণ্ডল (৫২) নামে এক ব্যক্তি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী ৭ মিমি পিস্তল, চার রাউন্ড ৭ মিমি ‘লাইভ’ কার্তুজ, এবং ৯৮ রাউন্ড ১২ বোরের ‘লাইভ’ কার্তুজ। নির্দিষ্ট ধারায় রুজু হয়েছে মামলা, ধৃতকে পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে যথাসময়ে আদালতে পেশ করা হবে। মামলায় আরও বিশদে তদন্ত চলছে।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
জলপাইগুড়িতে নাবালিকার উপর যৌন নির্যাতন: ২৫ বছরের কারাদণ্ড অভিযুক্তের
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। জলপাইগুড়ির রাজগঞ্জ থানার পানাশগুড়ি অঞ্চলে এক নাবালিকাকে জোর করে যৌন নির্যাতন করে অভিযুক্ত খিরেন রায়। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে কেস রুজু হয় রাজগঞ্জ থানায়। মামলার দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর বিক্রেশ্বর রায়।
সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। আদালত অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড এবং নাবালিকাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
বিচার পেয়েছে নির্যাতিতা। এটুকুই শান্তি।
#jalpaiguridistrictpolice -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন রাজ্য পুলিশের হেল্পলাইনে
বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই।
বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল 9147727666 । এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। -
West Bengal Police
@WBPolice
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, স্বামীর যাবজ্জীবন কারাবাস
২০২১ সালের ২৯ জুলাই বীরভূম জেলা পুলিশের তারাপীঠ থানার একটি হোটেলে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায় তাঁর স্বামী। কারণ, দাম্পত্য কলহ। খুনের মামলার তদন্তের দায়িত্ব যায় সাব-ইন্সপেক্টর অমিতাভ পালের উপর। চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার হয় অভিযুক্ত। সমস্ত তথ্যপ্রমাণ সংগ্ৰহ করে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তদন্তকারী অফিসার নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে দাখিল হয় চার্জশিট।
রায় বেরিয়েছে মামলার। অভিযুক্ত সম্প্রতি নুরুল ইসলাম ওরফে নূর কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
কালনা থানার তৎপরতায় বাঁচল দুটি প্রাণ
গত পরশু রাত দেড়টার সময় কালনা থানার গাড়ি টহল দিচ্ছিল। ডিউটিতে ছিলেন সাব-ইন্সপেক্টর ওয়াসিম আক্রম ও সহকর্মীরা। গাড়ি দক্ষিণ কালনা থানার দুর্গাপুর এলাকায় পৌঁছলে ওঁরা দেখতে পান যে দক্ষিণ রাস্তার পাশে একটি যুবক ও এক যুবতী গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। গাছের পাশেই একটি মোটরসাইকেল রাখা ছিল।
পুলিশ টিম তৎক্ষণাৎ ছেলেটি এবং মেয়েটিকে উঁচু করে ধরে, যাতে দড়ির টান কিছুটা আলগা হয় এবং সাবধানতার সঙ্গে ছেলেটির এবং মেয়েটির গলায় বাঁধা দড়ি খুলে ফেলা হয়। দু'জনেরই শ্বাসপ্রশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছিল। দ্রুত দু'জনকে টহলদারি গাড়িতে করেই কালনা হাসপাতালে রওনা হয়।
হাসপাতালে যাওয়ার পথেই ওয়াসিম থানার আরেকজন অফিসার এ.এস.আই মলয় মন্ডলকে ফোন করে জানান, যেন হাসপাতালে সমস্ত জরুরি কর্মীদের প্রস্তুত রাখা হয়। দু'জনেরই জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক আমাদের আশ্বস্ত করে জানান, ঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় কারোরই জীবনসংশয় নেই। দু'জনেই বিপদমুক্ত এবং চিকিৎসাধীন। খোঁজখবরে জানা যায় দু'জনেরই বাড়ি কালনা থানা এলাকায়।
ওঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং পরামর্শ করে আমরা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব।
সাব-ইন্সপেক্টর ওয়াসিম এবং তাঁর সহযোগীদের আন্তরিক সাধুবাদ।
@BurdwanPolice -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ৪০০টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
সিভিক ভলানটিয়ারের ডান্স অ্যাকাডেমি
রানা সরকার। নিউ ব্যারাকপুর থানায় কর্মরত সিভিক ভলানটিয়ার। থানার গাড়ি চালান। কাজের পাশাপাশিই আরও একটা জিনিস চালান। ডান্স অ্যাকাডেমি। বাচ্চাদের নাচ শেখান নিজেই। ছোটবেলা থেকেই ভাল নাচতে পারেন রানা। রয়েছে প্রথাগত তালিমও। রইল একটি সংক্ষিপ্ত ভিডিও।
@bkpcitypoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
'ডিজিটাল অ্যারেস্ট' প্রতারণায় দেশের প্রথম 'conviction' রানাঘাটে, ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সাইবার-অপরাধের বিরুদ্ধে সারা দেশে নজির গড়ল রানাঘাট পুলিশ জেলা। কীভাবে?
শুরু থেকে শুরু করা যাক। ‘ডিজিটাল অ্যারেস্ট’, অতঃপর সেই অ্যারেস্ট-এর হাত থেকে বাঁচতে বিপুল পরিমাণ অর্থব্যয়, এবং তারপর পুলিশে অভিযোগ। গত বছরের ৬ নভেম্বর। রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত কল্যাণী সাইবার থানায় জমা পড়ে অভিযোগ। প্রতারিত ব্যক্তি জানান, মুম্বই পুলিশের এক আধিকারিকের পরিচয় দিয়ে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করে এক জালিয়াত, এবং রেহাই পাওয়ার আশায় সেই ‘পুলিশ অফিসারের’ নির্দেশমতো ১ কোটি টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেন তিনি।
এই পর্যন্ত ঘটনাবলী চেনা পথেই এগোচ্ছে, তাই তো? আপনারা প্রায় সকলেই জানেন, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কিন্তু বহুল প্রচার সত্ত্বেও এই প্রতারণার ফাঁদে পড়েই চলেছেন অনেকেই। আরও অনেক মামলার মতোই এই মামলাটিও অনির্দিষ্টকাল চলতে পারত, শেষমেশ হয়তো জালিয়াতির টাকা উদ্ধারও হতো, কিন্তু শাস্তি হতো না অপরাধীদের। কারণ সাইবার জগতে অপরাধীদের ‘ট্র্যাক’ করা খড়ের গাদায় সূচ খোঁজার চেয়েও দুরূহ।
কিন্তু এখানেই বদলে গেল ছবি। তদন্তকারী অফিসার সাব-ইনস্পেকটর দেবারুণ দাস ও তাঁর টিম নামলেন ছক ভাঙার খেলায়। তদন্তে প্রকাশ পেল, যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন এসেছিল প্রতারিতের কাছে, তার অবস্থান দক্ষিণপূর্ব এশিয়ার কাম্বোডিয়ায়। অথচ সিম কার্ড জারি করেছে একটি ভারতীয় মোবাইল পরিষেবা সংস্থা, এবং কাম্বোডিয়ায় বসেও পরিষ্কার বাংলা ও হিন্দিতে কথা বলছে ফোনের মালিক। শুধু তাই নয়, যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করেন প্রতারিত, সেগুলির মালিকও সবাই ভারতীয়।
সেই শুরু। প্রযুক্তির সাহায্যে এরপর সামনে আসে আরও অসংখ্য তথ্য, এবং এক মাসের বেশি সময় ধরে ভারতের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে অবশেষে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট এবং রাজস্থান থেকে দেবারুণ ও তাঁর টিম গ্রেফতার করেন মোট ন’জন অভিযুক্তকে। জানতে পারেন, এই ন’জনের নামে জাতীয় স্তরে জমা পড়েছে ১০০-র বেশি অভিযোগ, এবং এরা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে প্রায় ৮ কোটি টাকা, যার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই এদের ‘রোজগার’ প্রায় ৬ কোটি!
তদন্ত চলাকালীন সংগৃহীত বিপুল পরিমাণ প্রামাণ্য তথ্য গুছিয়ে চার্জশিট দাখিল করার পাহাড়প্রমাণ কাজটিও নিখুঁতভাবে সম্পন্ন হয়। ফল – ভারতে এই প্রথম ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত কোনও মামলা পৌঁছয় আদালতে বিচারপর্ব পর্যন্ত। এবং এখানেই শেষ নয়, বিশেষ পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাস চ্যাটার্জির তত্ত্বাবধানে মাত্র সাড়ে চার মাসে সম্পন্ন হয় বিচারপর্ব।
মামলার রায় বেরিয়েছে আজ। শাহিদ আলি শেখ, শাহরুখ রফিক শেখ, যতীন অনুপ লাডওয়াল, রোহিত সিং, রূপেশ যাদব, সাহিল সিং, পাঠান সুমাইয়া বানু, এবং অশোক ফালদু-কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ভারতে ডিজিটাল অ্যারেস্ট-এর মামলায় 'conviction' এই প্রথম। নজির তো বটেই!
অভূতপূর্ব এই সাফল্যের জন্য স্যালুট রানাঘাট পুলিশ জেলার সাইবার সেলের সমস্ত সহকর্মীকে। অভিনন্দন এবং শুভেচ্ছা বিভাসবাবুকে।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
৬ চোরাই গাড়ি উদ্ধার ঝাড়খণ্ড থেকে, গ্রেফতার ২
গত কয়েকদিন ধরে বেশ কিছু গাড়ি চুরির অভিযোগ আসছিল। ব্যারাকপুর এবং বিধাননগর অঞ্চল থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা থানা অভিযান চালায় এবং একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে হদিস মেলে পুরো চক্রের। ব্যারাকপুর এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটা যৌথ টিম গঠন করা হয় এবং ঝাড়খণ্ডে রেইড করে ছ'টি গাড়ি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে দু'জনকে। চক্রের বাকিদের খোঁজ চলছে। -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ: সাজা ৫ মাসের মধ্যে, ২৫ বছরের কারাদণ্ড অভিযুক্তের
এই বছরের জানুয়ারি মাসের শেষের দিকের ঘটনা। বিকেল তখন পাঁচটা। জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার ১২ বছরের এক নাবালিকা বিকেলবেলা স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথেই গোলাম মাসুদ মোহাম্মদ নামের এক টোটোওয়ালা তাকে চকলেটের লোভ দেখিয়ে তিস্তা উদ্যানে নিয়ে যায়। তারপর চলে যৌন নির্যাতন।
বাড়ি ফিরে মেয়েটি ভয়ে কাউকে কিছু জানায়নি। কিন্তু ৮ ফেব্রুয়ারি, ২০২৫ মেয়েটির মা তার স্কুলব্যাগে একটি প্রেগনেন্সি কিট দেখতে পায় এবং বারংবার জিজ্ঞাসার পর মেয়েটির কাছ থেকে পুরো ঘটনাটা জানতে পারে।
মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে ওইদিনই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলার রুজু হয় জলপাইগুড়ি মহিলা থানায়। তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর সঞ্জয় ছেত্রী অভিযুক্তকে গ্রেফতার করে মাত্র সাত দিনের মধ্যে মামলার চার্জশিট পেশ করেন।
সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। অপরাধীর বিরুদ্ধে ১ লক্ষ টাকা জরিমানা-সহ ২৫ বছরের কারাবাসের আদেশ দিয়েছেন মাননীয় আদালত।
মাত্র পাঁচ মাসের মধ্যে ন্যায়বিচার সুনিশ্চিত করা গেছে, এটুকুই যা স্বস্তি। -
West Bengal Police
@WBPolice
দুই সন্তানসহ স্ত্রীকে কুপিয়ে খুন, মৃত্যুদণ্ডের আদেশ বিচারকের!
@PuruliaPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Smart Minds of Hooghly!
'Smart Minds of Hooghly' নামে হুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হল একটি আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, যার উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান, সচেতনতা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলা।
চন্দননগর, সদর, আরামবাগ ও শ্রীরামপুর, এই চারটি সাব-ডিভিশনের মোট ১৫৬টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে ৮টি সেরা দল নির্বাচিত হয় ফাইনালে। যা অনুষ্ঠিত হয় গত ১২ জুলাই চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। রইল অনুষ্ঠানের এক ঝলক।
______________
🌟 গ্র্যান্ড ফিনালের বিজয়ীরা:
🥇 চ্যাম্পিয়ন: হুগলী কলেজিয়েট স্কুল
👥 সৌম্য অধিকারী, মনীশ সাহা, সিঞ্চন দে
🥈 ১ম রানার-আপ: নবগ্রাম বিদ্যাপীঠ
👥 সুমন দত্ত, পউনার কুমার মান্না, সোহম নাগ
🥉 ২য় রানার-আপ: কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল (উচ্চ মাধ্যমিক)
👥 রুদ্রনীল ঘোষ, অনীক মান্না, মহম্মদ তনবীর আলম
@HglyRuralPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Feludaṁ Sharaṇaṁ Gacchāmi!
A 70-year-old woman was found murdered at dawn in her upscale apartment in Alipore. Despite questioning every family member and domestic help, Lalbazar Police couldn't find a lead.
Surprisingly, a crucial clue emerged from Ajay Devgn’s iconic film Yuva!
That triggered a battle of brains—mogojastro was finally put to use.
And slowly, the mystery began to unravel.
But how?
To find out—
Watch the full story👇
youtu.be/27dUV2PGJYY -
West Bengal Police
@WBPolice
লোভে পাপ
পাপে সাফ!
#cybersecurity #wbp -
West Bengal Police
@WBPolice
It has come to our notice that a religiously offensive image has been shared on social media, apparently by a resident of Mandirbazar PS. We have got the concerned profile locked and the post deleted. A specific case has already been registered and the offender will be legally dealt with at the earliest.
Let us reiterate that West Bengal Police has zero tolerance towards such posts and stern lawful action is consistently initiated in all such cases. The instant case will be no exception. In the same breath, we urge all to behave responsibly and not to fuel disharmony by sharing screenshots of the image. Better sense must prevail among those who have been harming the cause of peace and harmony in the interest of cheap publicity. -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp#CyberSecurity -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ৪০৭ টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
বিষ ছড়াচ্ছে শরীরে, উদ্ধারে অপু !
বৃষ্টি ঝরছে, শীর্ণ পথ । সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক গৃহবধূ — সাপের কামড়ে বিষ ছড়িয়ে পড়ছে শরীরে। অ্যাম্বুল্যান্স আসতে দেরি, চারপাশে উৎকণ্ঠা। ঠিক সেই সময়, মানবতার এক অনন্য উদাহরণ হয়ে আবির্ভাব সিভিক ভলান্টিয়ার অপু কোটাল-এর।
আজ দুপুরে পুরুলিয়ার মানবাজার থানার অন্তর্গত রাজাবাগান গ্রামে চাষের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক গৃহবধূ - পূজা বাউরি। দুর্যোগপূর্ণ আবহাওয়া, দীর্ঘ পথ পেরিয়ে অ্যাম্বুল্যান্স পৌঁছাতে দেরি হচ্ছিল।
ঠিক সেই সময়, কর্তব্যবোধ আর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবাজার থানার সিভিক ভলান্টিয়ার অপু কোটাল।
বাইকে চাপিয়ে দ্রুত ৫ কিমি পথ অতিক্রম করে মহিলাকে নিয়ে পৌঁছে যান মানবাজার ১ গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকদের চেষ্টায় প্রাণ ফিরে পান ওই গৃহবধূ।
📷 পুরুলিয়ার জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-এর কথায় —
"এই মানবিকতা শুধু কর্তব্য নয়, এক উদাহরণ। এইরকম উদ্যোগই সমাজে নতুন আশা দেখায়।"
📷 "আমি আমার কর্তব্য পালন করেছি, যতক্ষণ না হাসপাতালে পৌঁছলাম খুব চিন্তায় ছিলাম" — বলছেন অপু কোটাল।
পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে অপু কোটাল-কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
@PuruliaPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
What a strange hatred this is!
Like every other day, little Harun went to school with his books. But he never returned. Within three days, the body of the Kolkata boy was found inside a trunk at Bareilly station in Uttar Pradesh.
After Harun went missing, his father received a ransom call. He even went to Park Circus with the money, just as the kidnappers had instructed. But no one showed up to collect the ransom. Instead, his lifeless body turned up far away in Bareilly.
Who killed Harun? Who were they? Why did they do it? How did the body end up in Bareilly?
And most importantly — were the killers ever caught?
To find out, watch...👇
youtu.be/8Ne9yPZ6egg -
West Bengal Police
@WBPolice
মুণ্ডেশ্বরী নদীতে ঝাঁপ দেওয়া থেকে যুবককে বাঁচালো খানাকুল থানার পুলিশ
গত ৩ জুলাই,২০২৫ গভীর রাতে খানাকুল থানার পুলিশ একটি মর্মান্তিক ঘটনা প্রতিহত করেছে। খানাকুলের হরিশচকের এক যুবক রাকেশ কোলে গত দু'মাস ধরে মোটরসাইকেল কেনা নিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন।
ওই রাতে যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি মুচিঘাটা ব্রিজে পৌঁছে মুণ্ডেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ঠিক সেই সময়ে পলাশপাই ক্যাম্পের একটি পুলিশ পেট্রলিং টিম ঘটনাস্থলের পাশেই ছিল। তাঁরা তৎক্ষণাৎ যুবককে আটকান এবং নিরাপদে বাড়ি ফিরিয়ে দেন। যুবকের যথাযথ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
No stuntbaazi on roads!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
নাবালিকার শ্লীলতাহানি, ২০ বছরের কারাদণ্ড
গত ২৭ এপ্রিল ২০২৪, ডায়মন্ড হারবার পুলিশ জেলার ফলতা থানায় একজন দশ বছরের নাবালিকার শ্লীলতাহানি ও পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগ দায়ের হয়। অভিযোগ ছিল, তার প্রাইভেট শিক্ষিকার ছেলেই এই অপকর্ম করেছে। সাব-ইন্সপেক্টর অপূর্ব জয়সওয়ালের নেতৃত্বে দ্রুত তদন্ত শুরু হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তে বেরিয়ে আসে, অভিযুক্ত শুধু এই একটি ঘটনায় নয়, আরও চার নাবালিকার সঙ্গেও একই ধরনের জঘন্য কাজ করেছে।
প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের পর সময়মতো আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। মাননীয় আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন।
@DiamondHrbrPD -
West Bengal Police
@WBPolice
Thank you
Kanika Devrani
@KanikaDevrani20
My phone was handed over to me in Guwahati by ASI Saiful Alam.
Special thanks to
-Dr. Kunwar Bhushan Singh, IPS, SP, Siliguri GRP Police
-SI Atrayee Ganguly, OC, SOG, Siliguri GRP
-IC, NJP & Malda GRP
-ASI Saiful Alam & ASI Pankaj Goswami
And the whole team
@SiliguriGRP @NJPGRP_ SLGGRP @RailMinIndia @AshwiniVaishnaw -
West Bengal Police reposted
Krishnanagar Police District
@KrishnanagarPD
Misinformation is being spread about the arrest of a person in connection with the death of a young woman in Krishnanagar police district. Facts are, a lady was found hanging at her home on 19.03.2025 after a quarrel with her partner who allegedly refused to marry her. The partner used to be an activist of the student wing of a particular political party and had lately been supporting another party. His father is a member of Majdia GP.
An FIR for abetment to suicide was duly registered and the accused, after absconding for some time, surrendered before the Ld Court on 18.06.2025. Nine days’ police remand was secured. During remand, hotel records from Tarapith were recovered showing the accused and victim had stayed together in February, along with friends. All witnesses were examined and their judicial statements recorded. The case, as revealed during PM, was one of suicidal hanging and there was no question of any sexual assault whatsoever.
Legal action is being initiated against those spreading falsehood.
@WBPolice @KPTrafficDept @KolkataPolice @CIDWestBengal -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
ঝাড়খণ্ডে গয়নার দোকানে সশস্ত্র ডাকাতি, ডাকাত ধরল ঝাড়গ্রাম জেলার পুলিশ, গ্রেফতার দুই ডাকাত, উদ্ধার ২ কোটির গয়না
খবরটা আসে গত পরশু রাত সাড়ে আটটা নাগাদ। ঝাড়খণ্ডের চাকুলিয়া থানা থেকে। তিন সশস্ত্র ডাকাত দুঃসাহসিক ডাকাতি করেছে এক গয়নার দোকানে। পার্শ্ববর্তী সীমান্ত জেলা পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের জামবনী থানা। ঝাড়খণ্ড পুলিশের তরফে অনুরোধ আসে, ডাকাতরা যেহেতু জামবনী হয়ে জামশেদপুরের দিকে পালাতে পারে, জামবনী থানা যেন সতর্ক থাকে।
খবরটা পাওয়ার পর সতর্কই ছিল জামবনী থানা। আই.সি জামবনী অভিজিত বসুমল্লিকের নেতৃত্বে চলছিল সীমান্ত এলাকায় নজরদারি এবং নাকা চেকিং। রাত আটটা পঞ্চাশ নাগাদ অভিজিত এবং তাঁর সঙ্গী এ.এস.আই অসীম মণ্ডলের নজরে আসে, একটা বাইক তীব্র গতিতে ঝাড়খণ্ডের দিক থেকে আসছে। তিনজন আরোহী। বাইকটিকে থামতে বললে ইউ টার্ন করে গতি আরও বাড়িয়ে সেটা পালানোর চেষ্টা করে। অভিজিতের নেতৃত্বে এক কিলোমিটার ধাওয়া করে বাইকটিকে ধরা হয়। একজন পালিয়ে গেলেও ধরা পড়ে বাকি দু'জন। যাদের নাম নিরঞ্জন গৌড় এবং মহম্মদ রফিক, যথাক্রমে ঝাড়খণ্ড এবং বিহারের বাসিন্দা। ওদের থেকে উদ্ধার হয়েছে লুঠ হওয়া সমস্ত গয়না, যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। দুই ডাকাতকে তুলে দেওয়া হয়েছে চাকুলিয়া থানার হাতে।
দুর্দান্ত কাজ। অভিনন্দন জামবনী থানা, অভিনন্দন ঝাড়গ্রাম জেলা পুলিশ।
@jhargram_police -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ১১৯০ টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, যাবজ্জীবন কারাদণ্ড বহরমপুরে
ঘটনা ২০১৯ সালের ১২ জুলাইয়ের। মেয়ে ময়না বিবিকে শ্বাসরোধ করে হত্যা করেছে তাঁর জামাই আরসালিম শেখ, এই মর্মে বহরমপুর থানায় ১৩ জুলাই অভিযোগ দায়ের করেন নজরুল শেখ। আরও জানান, মেয়ের উপর ক্রমাগত শারীরিক অত্যাচার চালাত জামাই আরসালিম এবং তার দ্বিতীয় স্ত্রী নেফসা বিবি। সেই নিগ্রহের প্রতিবাদ করায় ময়নাকে হত্যা করে আরসালিম।
থানার তরফে তদন্ত করেন সাব-ইনসপেক্টর মাধব পান। মামলায় পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন শ্রী বরেন রায়। আইনের জাল কেটে কোনোভাবেই যাতে বেরোতে না পারে অভিযুক্ত, সেই লক্ষ্যে নিরন্তর প্রয়াস চালিয়ে যায় মুর্শিদাবাদ পুলিশের ট্রায়াল মনিটরিং সেল।
সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে আরসালিম শেখের যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন বহরমপুর ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট, সঙ্গে আর্থিক জরিমানা, অনাদায়ে আরও দু'বছরের কারাদণ্ড। এছাড়াও বধূ নির্যাতনের শাস্তি হিসেবে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত, যা চলবে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি।
এই সাফল্যের জন্য অভিনন্দন জানাই আমাদের সকল সংশ্লিষ্ট সহকর্মীকে, সঙ্গে বরেনবাবুকেও।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
Betrayal of Trust!
Just 700 meters from Kalighat Police Station, the dismembered body of a sixty-year-old woman was discovered early in the morning at a residential complex. Nothing was found missing from the house. The woman lived alone and was known to be peaceful and non-confrontational.
Why this brutal murder? What did the investigation uncover? While having lunch at a roadside eatery, the investigating officer stumbled upon a crucial clue and used his sharp mind to crack the case.
How was the mystery solved? Who committed the murder—and why?
To know the answers, watch today’s episode of "Crime Chronicles" exclusively on the Friends of West Bengal Police YouTube channel.
This is the 10th episode of the crime series based on real, spine-chilling cases from the shadows of reality.
Here’s the link 👇
youtu.be/fmuihMs36eo -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যাবজ্জীবন কারাবাস অভিযুক্তের
ঘটনা ২০২২ সালের। বাবা বকাবকি করায় ১৪ বছরের এক নাবালিকা বাবার উপর রাগ করে স্টেশনে এসে বসে। আর সেই স্টেশনেই তার সঙ্গে আলাপ জমায় ৩৬ বছরের অমর দাস, বাড়ি বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কুলতলির সানকিজাহান এলাকায়। অমর বিবাহিত ছিল। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তার দুশ্চরিত্র স্বভাবের জন্য তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। স্টেশনে বসেই বিভিন্ন কথার জালে অভিযুক্ত অমর দাস বিয়ের প্রস্তাব দেয় ১৪ বছরের ওই নাবালিকাকে। তারপর তাকে নিজের বাড়িতেও নিয়ে আসে। সেই বাড়িতে এবং কিছুদিন পর অন্যত্র নিয়ে গিয়েও বারবার সেই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। এমনকি কলকাতার পতিতালয়ে তাকে বিক্রির চেষ্টাও করে সে। তবে মেয়েটি নাবালিকা হওয়ায় সেখানে বিক্রি করা সম্ভব হয়নি তার।
ঘটনাটি কুলতলি এলাকার এক সমাজকর্মীর নজরে আসে। তিনি তৎক্ষণাৎ খবর দেন কুলতলি থানায়। ২০২২ সালের ১ মে ওই থানায় মামলা রুজু হয় তাঁর অভিযোগের ভিত্তিতে। কেসের তদন্তকারী অফিসার ছিলেন সাব-ইন্সপেক্টর শুভময় দাস। তিনি দ্রুত মেয়েটিকে উদ্ধার করেন। পুলিশ আসামীকে গ্রেফতার করে আদালতে পেশ করে। দ্রুত জমা পড়ে চার্জশিট। শুরু হয় বিচারপর্ব।
সম্প্রতি, রায় বেরিয়েছে মামলার। বারুইপুরের মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত অভিযুক্ত অমর দাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন, সঙ্গে ৫০,০০০/- টাকা জরিমানা।
@baruipurpd2 -
West Bengal Police reposted
Krishnanagar Police District
@KrishnanagarPD
In incident of explosion at Molandi, Borochandghar under Kaliganj police station area, which led to death of a minor girl, 4 prime accused persons were arrested yesterday- Adar Sk, Manowar Sk, Kalu Sk and Anwar Sk.
Kaliganj PS Case No. 534/25 dt 23.06.25 u/s 191(2)/191(3)/190/118(2)/109/305/103 BNS & 3/4 ES Act is registered. Investigation and legal proceedings are underway.
@WBPolice @KolkataPolice @CIDWestBengal -
West Bengal Police
@WBPolice
২৩ অক্টোবর, ২০২২। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার ঘটনা। সন্ধ্যেবেলা নিজের আট বছরের মেয়েকে টিউশন পড়তে দিয়ে আসেন বাচ্চাটির বাবা, আর পাঁচটা সাধারণ দিনের মতোই। কিন্তু, পড়া থেকে বাড়ি ফিরেই বাচ্চা মেয়েটি দৌড়ে ছুটে যায় টয়লেটে। অনেকটা সময় পেরিয়ে গেলেও মেয়ে টয়লেট থেকে বেরোচ্ছে না দেখে বাচ্চাটির মা ওই টয়লেটে ঢোকেন। এবং দেখেন, বাচ্চাটির যৌনাঙ্গ থেকে ভীষণ রক্তপাত হচ্ছে। মেয়েকে জিজ্ঞেস করলে ওইটুকু মেয়ে তার নিজের ভাষায় জানায়, তার টিউশন টিচার সবুজ দে তাকে ধর্ষণ করেছে, সঙ্গে, তাকে ভয় দেখিয়েছে কাউকে কিছু না জানাতে।
তৎক্ষণাৎ বিষ্ণুপুর থানায় ছুটে যান মেয়েটির বাবা। মামলা রুজু হয় ৬ পকসো আইনে। তদন্তের দায়িত্ব পান সাব ইন্সপেক্টর বেবী মন্ডল। তিনি অভিযুক্তকে অ্যারেস্ট করে নির্ধারিত সময়ের মধ্যে জমা করেন নিখুঁত চার্জশিট।
সম্প্রতি অভিযুক্ত সবুজ দে ২০ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। মামলার রায় বেরিয়েছে। সঙ্গে ৫০ হাজার টাকার জরিমানা।
ন্যায়বিচার পেয়েছে ওই নাবালিকা। এটুকুই প্রাপ্তি। -
West Bengal Police
@WBPolice
Today, a 13 year old girl succumbed to her injuries sustained from an explosion in Kaliganj PS area of Krishnanagar police district. We shall spare no stones unturned to nab the culprits who were behind the incident. Raids are on in full swing to arrest those responsible for this extremely unfortunate death.
Our prayers and thoughts are with the family members of the deceased. -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
Cursed Christmas Eve! (Last Part)
The glittering night of Christmas Eve turned into a curse at a posh high-rise in Ballygunge. A couple was brutally murdered inside their own apartment.
Who killed them? Was it one person or more? And why were they killed?
The investigation revealed an unexpected blueprint behind the murder.
What was this blueprint? Whose mind conceived it?
To find out, click on this link 👇
youtu.be/faRMRp_Pvdg -
West Bengal Police
@WBPolice
দেড় বছরের শিশুকন্যাকে অপহরণ বিধাননগরে, উদ্ধার কয়েক ঘণ্টার মধ্যেই। কী ঘটেছিল, দেখুন সঙ্গের ভিডিওয়।
@bidhannagarpc -
West Bengal Police
@WBPolice
চালান, কিন্তু উড়বেন না!
#safedrivesavelife -
West Bengal Police reposted
Baruipur Police District
@baruipurpd2
Lies Again!
Efforts are being made from certain quarters to spread misinformation about the death of minor girl in Jibantala PS four days back.
Facts are, an unnatural death of a minor girl happened. The body was recovered from her house in observance of all formalities. Inquest and Post Mortem, under proper videography, was done to ascertain the cause of death. Based on the complaint of the mother of deceased, FIR in Jibantala PS was also registered.
The Post Mortem report reveals that there was no sexual assault whatsoever and the death was caused by consumption of unknown poison. Investigation is in progress.
A criminal case is being started against the person who shared the photograph of the deceased minor girl on social media in violation of the Hon'ble Apex Court guidelines and also attempted to fuel communal disharmony.
@NCWIndia @wbcw_org
Amit Malviya
@amitmalviya
In another shocking incident in West Bengal, a young girl in Canning, South 24 Parganas, was brutally murdered and gang-raped on the night of 16th June, as per local reports. Such barbarity shakes the conscience.
From Sandeshkhali to RG Kar, the ground reality is grim: women are simply not safe in West Bengal.
Mamata Banerjee’s governance has been an unmitigated disaster for women’s safety.
Worse still, the administration is suppressing the incident, citing “communal sensitivity” — because the victim is Hindu and the accused are Muslim.
This is not secularism. This is state-sponsored injustice.
We will not let this be buried. The truth must come out and the guilty must be punished.
The @WBPolice must act swiftly and decisively — justice cannot wait. -
West Bengal Police
@WBPolice
কোচবিহারে যৌন অত্যাচার মূক ও বধির নাবালিকাকে, ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের
২০২২ সালের ১০ই মে-র ঘটনা।
কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানায় অভিযোগ আসে, এক নাবালিকা মেয়ের মূক ও বধির হওয়ার সুযোগ নিয়ে তার বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা আবুল হোসেন নাবালিকা মেয়েটির উপর যৌন নির্যাতন চালায়। এরপর সেদিনই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে কেস রুজু হলে মামলার দায়িত্বভার নেন সাব-ইন্সপেক্টর পিঙ্কি রায় এবং যথাসময়ে তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে জমা করেন নিখুঁত চার্জশীট।
গত পরশু কোচবিহার সদর অতিরিক্ত জেলা আদালত দ্বিতীয় কোর্ট মামলার রায় ঘোষনা করে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাবাস ও সঙ্গে নাবালিকাকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ শুনিয়েছেন। ।
নাবালিকা বিচার পেয়েছে, এটুকুই স্বস্তি।
@CBR_Police -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে অনেক হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা চুরি, ময়নাগুড়ির জঙ্গল থেকে গ্রেফতার দুষ্কৃতিরা
একটা গ্যাস 'কাটার'। তাই দিয়েই পরপর দুটো এটিএম ভেঙে প্রায় ৫৫ লক্ষ টাকা চুরি করে উধাও একদল দুষ্কৃতি। উধাও বলে উধাও? একেবারে জঙ্গলে ভ্যানিশ।
ঘটনা উত্তরবঙ্গের। জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানা এলাকার মামলা। চলতি মাসের ১৪ তারিখ রাত একটা নাগাদ ময়নাগুড়ি-মালবাজার রোডের উপর দুটি এটিএম-এ হানা দিয়ে মোট ৫৪ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা চুরি করে নেয় দুষ্কৃতিরা। খবর পাওয়া মাত্রই এলাকার বিভিন্ন রাস্তায় চেকিং চালু করি আমরা, খবর পাঠানো হয় আশেপাশের সমস্ত থানায়।
রাত তখন প্রায় তিনটে। ভোরের আলো থানা এলাকায় গজলডোবা বাঁধের কাছে বাজেয়াপ্ত হয় আসামের নম্বর প্লেট বসানো একটি এসইউভি। কিন্তু গাড়ির আরোহীরা? তারা চম্পট দিয়েছে বৈকুন্ঠপুরের ঘন জঙ্গলে। এবার শুরু হয় সমস্ত জঙ্গল জুড়ে তন্নতন্ন খোঁজ, প্রযত্নে জলপাইগুড়ি জেলা পুলিশ শুধু নয়, সঙ্গে শিলিগুড়ি কমিশনারেটের টিম, স্থানীয় মানুষ, এবং সরস্বতী চা বাগানের বাসিন্দারাও।
সারারাত ধরে জঙ্গল, চা বাগান, তিস্তা নদীর পাড় চষে বেড়ানোর পর গত পরশু, অর্থাৎ ১৫ জুন সকালে ধরা পড়ে পাঁচ চোরের মধ্যে দুজন, উদ্ধার হয় কিছু টাকা। আরও একজন জালে উঠে আসে ১৫ তারিখ সন্ধ্যায়। বাকি দুজন এখনও পলাতক, তবে বেশিক্ষণের জন্য নয়।
ধৃত মহম্মদ আসলুপ খান, মহম্মদ শামশের খান, এবং ইরফান খান যথাক্রমে হরিয়ানা, বিহার, এবং রাজস্থানের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে সেই এসইউভি, একটি দিল্লি পুলিশের টুপি, গ্যাস কাটার ও অন্যান্য সরঞ্জাম, তিনটি মোবাইল ফোন, এবং আসাম, উত্তরপ্রদেশ, ও পশ্চিমবঙ্গের তিনটি নম্বর প্লেট।
ষাট ঘন্টারও বেশি ধরে অক্লান্ত পরিশ্রমের পর আসা এই সাফল্যের জন্য অভিনন্দন ময়নাগুড়ি থানা, অভিনন্দন জলপাইগুড়ি জেলা পুলিশ।
@JpgPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সিঙ্গুরে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোনের ৮ ঘন্টার মধ্যে উদ্ধার অপহৃত
কিডন্যাপিং, ৮ লাখ টাকা চেয়ে ফোন, এবং তারপর হুগলি গ্রামীণ জেলা পুলিশের 'অপারেশন'। কীভাবে, জানতে দেখুন সঙ্গের ভিডিওটি।
@HglyRuralPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Cursed Christmas Eve!
The glittering night of Christmas Eve turned into a curse at a posh high-rise in Ballygunge. A couple was brutally murdered inside their own apartment.
Who killed them? Was it one person or more? And why were they killed?
The investigation revealed an unexpected blueprint behind the murder.
What was this blueprint? Whose mind conceived it?
To find out, click on this link 👇
youtu.be/c8ppQv3SmAA -
West Bengal Police
@WBPolice
ধূপগুড়িতে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন, মৃত্যুদণ্ড আসামির
পরিচিত এক নাবালিকার বিশ্বাসের সুযোগ নিয়ে তার উপর পাশবিক যৌন নির্যাতন চালিয়েছিল এক প্রতিবেশী। তার পর মেয়েটিকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্ত। সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত শুনুন জলপাইগুড়ির পুলিশ সুপারের মুখে, সঙ্গের এই ভিডিওয়।
@JpgPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
A clash between two groups occurred yesterday afternoon in Rabindra Nagar PS area and adjacent areas of Nadial PS over illegal construction and plantation on govt land without any permission whatsoever and replacing an existing shop in the process, resulting in brickbatting at police and isolated vandalism in the vicinity. Police resorted to necessary use of force and dispersed the crowd. A total of 40 persons have been arrested so far in 7 cases registered over the incident. None of those who have indulged in violence will be spared. Whether the illegal construction was planned and designed as a conspiracy to fuel communal tension is also being probed in all seriousness.
The situation is now peaceful and under control. Prohibitory orders under 163 BNSS have been imposed in Rabindra Nagar PS area in the interest of peace. Representatives of all political parties or groups are advised not to visit the area till 163 BNSS is in place.
We urge all to keep calm and not indulge in rumour-mongering on social media. Those trying to trigger unrest will be sternly dealt with as per law. -
West Bengal Police
@WBPolice
A clash between two groups occurred yesterday afternoon in Rabindra Nagar PS area and adjacent areas of Nadial PS over the location of a shop, resulting in brickbatting at police and isolated vandalism in the vicinity. Police resorted to necessary use of force and dispersed the crowd. A total of 40 persons have been arrested so far in 7 cases registered over the incident. None of those who have indulged in violence will be spared.
The situation is now peaceful and under control. Prohibitory orders under 163 BNSS have been imposed in Rabindra Nagar PS area in the interest of peace. Representatives of all political parties or groups are advised not to visit the area till 163 BNSS is in place.
We urge all to keep calm and not indulge in rumour-mongering on social media. Those trying to trigger unrest will be sternly dealt with as per law. -
West Bengal Police
@WBPolice
পরিবারের চার সদস্যকে একা হাতে হত্যা, মৃত্যুদণ্ড মালদায়
মালদা জেলায় কালিয়াচক থানা এলাকার ঘটনা, ২৮ ফেব্রুয়ারি, ২০২১। সম্পত্তির লোভে নিজের বাবা, মা, বোন এবং ঠাকুমাকে ঠাণ্ডা মাথায় ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করে মহম্মদ আসিফ। হত্যার চেষ্টা করে তার দাদা আরিফকেও, তবে তিনি প্রাণে বেঁচে যান। চার-চারটি খুনই শুধু নয়, তারপর তিন মাস ধরে নিজের নিকটতম পরিজনদের দেহ নবনির্মিত বাড়ির গুদামঘরে পুঁতে রাখে আসিফ, এবং সেই বাড়িতে একা বসবাসও করতে থাকে।
সে বছরেরই ১৯ জুন, অর্থাৎ ঘটনার প্রায় চার মাস পর, আরিফের অভিযোগের ভিত্তিতেই দায়ের হয় মামলা। গুদামঘর থেকে উদ্ধার হয় চারটি পচাগলা দেহ। বিভিন্ন পর্যায়ে তদন্তের নেতৃত্ব দেন যথাক্রমে সাব-ইনসপেক্টর সিরাজউদ্দিন সরকার, সাব-ইনসপেক্টর রাকেশ বিশ্বাস, এবং সাব-ইনসপেক্টর পবিত্র মাহাতো। সরকার পক্ষের আইনজীবী শ্রী বিভাস চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রায় চার বছর বিচারপর্ব চলে মালদা জেলা আদালতে, আসিফের দাদা সহ মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে আসিফকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন মালদা জেলা আদালতের বিচারপতি শুভায়ু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, প্রমাণ লোপাটের জন্য সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, এবং হত্যা প্রচেষ্টার জন্য ১০ বছরের জেল ও ১০ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বিরলতম এই মামলায় সাফল্যের জন্য অভিনন্দন কালিয়াচক থানা এবং বিভাসবাবু, অভিনন্দন।
@malda_police -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police reposted
Purba Bardhaman Police
@BurdwanPolice
#factcheck #saynotorumours #fakenews #policeaction
@WBPolice
@CIDWestBengal
@KolkataPolice -
West Bengal Police
@WBPolice
বাইকে বাড়াবাড়ি নয়!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ১৯১০টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
Haate matro 96 Ghanta!
In the Ghola police station area of the undivided North 24 Parganas district, a body was found stuffed in a sack near the edge of a pond. It was the corpse of a high-ranking corporate officer named Rakesh Gupta. Lying on top of the body were a blouse and a ladies' handkerchief. Strangled to death.
Who killed Rakesh? And why?
Amid statewide uproar, the D.G. (Director General) gave a strict deadline to the district S.P. (Superintendent of Police): solve the case in just 96 hours!
Only 96 hours in hand—yet not a single clue was turning up.
Was any clue eventually found? Was the mystery solved? If so—how?
Watch the untold backstory of the Rakesh Gupta murder case, a sensational case from 17 years ago, in the gripping 7th episode of our crime series "Crime Chronicles."
Here’s the link👇
youtu.be/IcA5WzOhtfg -
West Bengal Police
@WBPolice
সতর্ক ভাবে ইন্টারনেট ব্যবহার করতে ভিডিওটি দেখুন।
#wbp #cybersecurity
@SPMurshidabadThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
'গরিব বাজার'-এ পাঁচ টাকায় নতুন জামা!
একসময় তাঁর নতুন জামা কেনার সামর্থ্য ছিল না। আজ সেই অভাব নেই, কিন্তু আর কোনও শিশুর যাতে সেই গ্লানিবোধটুকু না হয়, সেই লক্ষ্যে নিরন্তর প্রয়াস করছেন ব্যারাকপুর কমিশনারেটের নিমতা থানা এলাকার সিভিক ভলান্টিয়ার অমিত সরকার। তিনি এবং তাঁর স্ত্রী চালু করেছেন 'গরিব বাজার'। কীভাবে, তারই সংক্ষিপ্ত বিবরণ রইল সঙ্গের ভিডিওটিতে।
সাবাশ অমিত!This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নেপালের বিশেষভাবে সক্ষম কিশোরকে ঘরে ফেরাল মালদা জেলা পুলিশ
দিনতিনেক আগের ঘটনা। মালদার চাঁচল থানার গৌড়হণ্ড গ্রামে বছর পনেরোর একটি বিশেষভাবে সক্ষম ছেলেকে উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। ছেলেটি উদভ্রান্তের মতো ঘুরছিল। কথা তেমন একটা বলতে পারে না। শুনতেও পায় না বিশেষ। ছেলেটির পরিচয় জানার সমস্ত প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হল পুলিশের।
চাঁচল থানার উদ্যোগে থানায় এলেন স্পেশাল এডুকেটর সোহানা পারভীন। দীর্ঘ সময় ধরে ছেলেটির সঙ্গে 'sign language'-এ কথা বললেন। অবশেষে ছেলেটি তার ঠিকানা বোঝাতে একটি নাম উচ্চারণ করল, "খুট্টা”। ওই একটাই শব্দ দিশা হয়ে দাঁড়াল পুলিশের কাছে।
কিন্তু সমস্যা ছিল—এই 'খুট্টা' জায়গাটা কোথায়? অনেক সাধ্যসাধনার পরও ছেলেটি কিছুই বলতে পারে না। ফলত, চাঁচল থানার কনস্টেবল অজয় ওরাওঁ, এসআই কাজল কুমার দাস ও এসআই বিমল মন্ডল মিলে গুগল ম্যাপে খুঁজতে শুরু করেন ‘খুট্টা’ নামের সব জায়গা—মুর্শিদাবাদ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড—আরও অনেক রাজ্যে এই নামের জায়গা খুঁজে পাওয়া যায়। সেই সব জায়গার ছবি ইন্টারনেটে দেখানো হলো ছেলেটিকে। কিন্তু না, কিছুতেই সে চিনতে পারছিল না।
শেষমেশ যখন দেশের মধ্যে কোনও মিল পাওয়া যাচ্ছে না, তখন পুলিশ খোঁজা শুরু করে দেশের বাইরেও। অনেকটা খোঁজার পর একসময় পাওয়া যায়, নেপালের একটি ছোট্ট গ্রাম—‘খুট্টা’। গুগল ম্যাপে সেই এলাকার ছবিটা দেখানো হয় ছেলেটিকে। নিমেষে তার অভিব্যক্তি পাল্টে যায়। বাচ্চাটি তার সাংকেতিক অভিব্যক্তিতে জানিয়ে দেয়, গুগল ম্যাপ এবার তার বাড়ির ঠিকানা দেখাচ্ছে। তার বাড়ি এখানেই।
এক মুহূর্ত সময় নষ্ট না করে, কনস্টেবল অজয় ওরাওঁ যোগাযোগ করেন নেপালের একটি এনজিও—Ragam Apath Anrakh-এর সঙ্গে। ছেলেটির নাম ও ছবি পাঠানো হয়। তাদের সহায়তায় ছেলেটির পরিচয় নিশ্চিত হয়। নাম শশী যাদব, পিতা ফুলবাবু যাদব, ঠিকানা লৌহরপট্টি থানা, জেলা মহত্তারি, মধেশপ্রদেশ, নেপাল।
এরপর, ভিডিও কলে ছেলেটিকে দেখানো হয় তার মা-বাবাকে। এবং শুরু হয় তাকে ঘরে ফেরানোর উদ্যোগ।
গতকাল শশীর মা বিভা দেবী আত্মীয়স্বজনকে নিয়ে থানায় আসেন। সবরকম কাগজপত্র যাচাই করে, মালদার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সনের তত্ত্বাবধানে চাঁচল থানা ছেলেটিকে ফিরিয়ে দেয় তার মায়ের কাছে।
ধন্যবাদ এবং অভিনন্দন মালদা জেলা পুলিশ এবং চাঁচল থানাকে। অশেষ কৃতজ্ঞতা সোহানা পারভীন ম্যাডামকে, এবং ধন্যবাদ সেই সব মানুষদের যারা সবাই মিলে এই বিশেষভাবে সক্ষম কিশোরকে তার ঘরে ফিরিয়ে দিতে পেরেছেন।
@malda_police -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
একটি শিশুর জীবন রক্ষা পেল সাহস আর কর্তব্যনিষ্ঠার জোরে ।
গতকাল হুগলী গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত মগরা থানার বাঁশবেড়িয়ার রাজা ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে যাচ্ছিল অমন শা নামে এক নাবালক। সে সাঁতার জানত না।
ঠিক তখনই ডিউটিতে থাকা দুই সিভিক ভলান্টিয়ার – পার্থ বিশ্বাস ও ভীম ঘোষ – দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন। বর্তমানে অমন সুস্থ এবং তার মা কবিতা দেবী শা-এর কাছে নিরাপদে ফিরে গেছে।
এই দুইজন সিভিক ভলান্টিয়ারকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও স্যালুট।
তাঁদের মতো মানুষরাই আমাদের সমাজের নীরব রক্ষাকর্তা।
#civicvolunteers #heroicact #bansberia #rajaghat #safetyfirst #realheroes -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
Vagyish Feluda Chhilo!
An international criminal gang is behind a massive bank fraud worth crores, leaving the police on high alert and ordinary people in panic as their hard-earned money vanishes.
How was this complex mystery solved?
How did Feluda’s path lead to the breakthrough in this nearly impossible case?
Watch this gripping story unfold in Episode 6 of "Crime Chronicles", only on the Friends of West Bengal Police YouTube channel.
Here's the link 👇
youtu.be/-Q7eC23eciE -
West Bengal Police
@WBPolice
লোভে পাপ
পাপে সাফ
#cybersecurity #wbp -
West Bengal Police
@WBPolice
নারী পাচার চক্র ফাঁস ঝাড়গ্রামে, ভয়াবহ পরিণতির হাত থেকে নিস্তার নাবালিকার
এই মামলার সূত্রপাত ২০২৩ সালের ১৭ অগাস্ট। তাঁর নাবালিকা মেয়েকে পাওয়া যাচ্ছে না, এই মর্মে সেদিনই ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়েটির মা। তার আগের দিন, অর্থাৎ ১৬ অগাস্ট, স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় সেই মেয়ে। যথাযথ ধারায় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় রুজু হয় মামলা। তদন্তভার গ্রহণ করেন ঝাড়গ্রাম থানার আইসি, ইনসপেক্টর বিপ্লব কর্মকার।
বেশ কিছুদিনের তদন্তের পর সূত্রের খবরের ভিত্তিতে ২৬ অগাস্ট রেলস্টেশন থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন বিপ্লব, তাদের কবল থেকে উদ্ধার হয় নাবালিকা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় এবং মেয়েটির বক্তব্যের ভিত্তিতে স্পষ্ট হয়ে যায় যে এই অপরাধের পিছনে রয়েছে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মানব পাচার চক্র।
এই তথ্য সামনে আসার পর একটি তদন্তকারী দল গঠন করেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, আইপিএস। গ্রেফতার হয় আরও দুই সন্দেহভাজন। এবং প্রকাশ পায় মেয়েটিকে দিনের পর দিন জোর করে মাদক সেবন করিয়ে ধর্ষণের ভয়াবহ কাহিনি। পরিস্থিতি যে আরও শতগুণ ভয়ঙ্কর হয়নি, তার কৃতিত্ব অবশ্যই ঝাড়গ্রাম জেলা পুলিশের।
সুদৃঢ় চার্জশিট এবং বিপ্লব ও তাঁর সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে মাত্র ১০ মাসের বিচারপর্ব শেষে সম্প্রতি চার অভিযুক্তকেই ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। মামলায় তাঁর নিষ্ঠা এবং পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ সেরা 'শিশুবান্ধব পুলিশকর্মী' এবং Police Bravery Award-এর জন্য নির্বাচিত হয়েছেন বিপ্লব। অভিনন্দন তাঁকে, অভিনন্দন ঝাড়গ্রাম জেলা পুলিশকেও।
@jhargram_police -
West Bengal Police
@WBPolice
বিধাননগরে ট্যাক্সিচালকের হাতে হেনস্থা বিদেশি পর্যটক এবং ইউটিউবার, ধৃত ২
বিদেশি পর্যটকের নাম ডাস্টিন, পেশায় ইউটিউবার। কলকাতা এয়ারপোর্টে নেমে ট্যাক্সি করে যাওয়ার পথে ওই ট্যাক্সির ড্রাইভার ও তার সহকারী হেনস্থা করে ডাস্টিনকে, ভয় দেখায়। গ্রেফতার করা হয়েছে ধৃত ট্যাক্সি চালক ও তার সহযোগীকে। রুজু হয়েছে মামলা।
রইল সংক্ষিপ্ত ভিডিও।
@bidhannagarpc -
West Bengal Police reposted
SP BONGAON PD
@SP_Bongaon_PD
An incident took place in Bongaon PS area this evening when a mentally unstable person stabbed 4 persons in a fit of rage. Police promptly reached the spot and arrested the accused person. Subsequently, a group of agitated mob reached the police station and attempted to snatch the arrested person from police custody and also attempted to vandalise the reception desk. Police dispersed the mob forthwith and arrested 10 persons. Raids are on to apprehend others who were involved in the attempted violence at the police station.
4 persons who had sustained stabbed injuries are presently undergoing treatment. The situation is under control. There is no communal angle whatsoever to the incident. Request all not to heed any kind of rumours. Rumour-mongers, as always, will be sternly dealt with as per law.
#stayawayfromrumormongering
#wbp @WBPolice -
West Bengal Police reposted
Jangipur Police District
@JangipurPolice
#jangipurpolicedistrict
#westbengalpolice
#apnarsatheapnarpase -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ১৩৯৬টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
সোজা চলুন, সোজা বুঝুন
রাস্তায় Stuntbaazi নয়
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
অভিনন্দন সাগর!
সাগর গোস্বামী। ঝাড়গ্রাম পুলিশ জেলার বিনপুর থানার বাসিন্দা। মেধাবী ছাত্র, কিন্তু পরিবারে অর্থাভাব। বাবা ব্লাড ক্যানসারে আক্রান্ত, চিকিৎসাধীন। পড়াশুনো যাতে সাগর চালিয়ে যেতে পারে, সেটা সুনিশ্চিত করতে এগিয়ে এসেছিল বিনপুর থানা। মাধ্যমিকে ভাল ফল করার পর উচ্চমাধ্যমিকের প্রস্তুতির যাবতীয় খরচ বহন করেছিল পুলিশ। বিশেষ কোচিং এবং গৃহশিক্ষকের বন্দোবস্তও করেছিল বিনপুর থানা। এবারের উচ্চমাধ্যমিকে ৯৩.৪ শতাংশ নম্বর পেয়েছে ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা সাগর।
অভিনন্দন সাগর। তোমার স্বপ্ন সফল হোক।
@jhargram_policeThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Mission Impossible!
Truly impossible!
This is a story from 65 years ago — a murder in the port area of the city. The killer was caught, yet proving him guilty turned out to be an insurmountable challenge for the police.
How did the impossible become possible?
How was a groundbreaking milestone created in the history of criminal investigation in India?
To find out, watch the spine-chilling fifth episode of the true crime series Crime Chronicles — "Mission Impossible!", based on real-life cases.
Exclusively on the Friends of West Bengal Police YouTube channel.
Don’t miss it!
Here’s the link👇
youtu.be/g4hOz2dRm3M -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
মিলি এবং অনামিকাকে অভিনন্দন!
থানা এলাকার দুই তরুণী ক্রীড়াবিদ সর্বভারতীয় প্রতিযোগিতায় কৃতিত্বের ছাপ রেখেছে, থানা কি তা দেখে চোখ বুজে বসে থাকতে পারে? সেই কৃতিত্বের অধিকারিণী দুই তরুণীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নদীয়ার কালীগঞ্জ থানার আধিকারিকরা এতটুকু কার্পণ্য করেননি।
জাতীয় মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য কৃতিত্বে জন্য দুই খেলোয়াড়কে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল কালীগঞ্জ থানার পুলিস।
সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে সদ্যসমাপ্ত জাতীয় মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের হয়ে কৃতিত্বের সঙ্গে প্রতিনিধিত্ব করে নজর কেড়েছে নদিয়ার দুই তরুণী—মিলি দে ও অনামিকা মণ্ডল। রাজ্যের হয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাঁদের পাশে দাঁড়াল কালীগঞ্জ থানার পুলিস প্রশাসন।
পলাশির সেজুয়া গ্রামের বাসিন্দা মিলি দে ও অনামিকা মণ্ডল—দুজনেই বর্তমানে মীরা গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। তাঁরা পশ্চিমবঙ্গ দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলেছেন এই প্রতিযোগিতায়। উক্ত চ্যাম্পিয়নশিপে হরিয়ানা চ্যাম্পিয়ন হলেও পশ্চিমবঙ্গ দল দ্বিতীয় স্থান অর্জন করে, যা রাজ্যের কাছে একটি গর্বের বিষয়।
এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ও ভবিষ্যতে তাঁদের খেলাধুলার পথ আরও সুগম করতে কালীগঞ্জ থানার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় দুই প্রতিভাবান খেলোয়াড়কে। থানার এই উদ্যোগে খুশি মিলি ও অনামিকা-সহ তাঁদের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। কালিগঞ্জ থানার কর্মী, আধিকারিকদের অশেষ শুভেচ্ছা রইল মিলি ও অনামিকার প্রতি। ভবিষ্যতে তাঁরা আরও সাফল্য পেয়ে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবেন এই আশাতেই বুক বাঁধছেন থানার আধিকারিক ও কর্মীরা। -
West Bengal Police
@WBPolice
*স্পেশাল অপারেশনস গ্রুপ ও বহরমপুর থানার যৌথ অভিযানে বহরমপুরে গ্রেফতার অস্ত্র পাচারকারী*
গতকাল সকাল ন'টা নাগাদ নির্দিষ্ট খবরের ভিত্তিতে বহরমপুর থানার অন্তর্ভুক্ত নওদাপাড়া রেল গেটের কাছে যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ স্পেশাল অপারেশনস গ্রুপ এবং বহরমপুর থানা।
অভিযান শেষে গ্রেফতার করা হয় ফারাক্কা থানা এলাকার বাসিন্দা ৪২ বছরের হাবলু শেখকে। তার কাছ থেকে উদ্ধার হয় সাতটি দেশী ৭.৬৫ মি.মি. পিস্তল, ১৩টি খালি ম্যাগাজিন, ১০ রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেল।
প্রাথমিক জেরার মুখে সে স্বীকার করে, চার-পাঁচদিন আগে বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্রশস্ত্র যোগাড় করে সে, নিজের বাড়িতে রাখে এক সহযোগীর হাতে তুলে দেওয়ার উদ্দেশে।
যথাযথ ধারায় মামলা রুজু হয়েছে বহরমপুর থানায়। ধৃতকে আদালতে তোলা হবে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে আরও অভিযান চলছে।
রইল এ বিষয়ে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মজিদ আহমেদ খান, আই.পি.এস -এর সাংবাদিক সম্মেলনের সংক্ষিপ্ত ভিডিও।
@SPMurshidabadThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
এই গরমে দিনভর রাস্তায় দাঁড়িয়ে সবচেয়ে কঠিন এবং কষ্টকর কাজটা করেন আমাদের ট্র্যাফিক বিভাগের সহকর্মীরা। তাঁদের কিছুটা স্বস্তি দিতে রাজ্যের বিভিন্ন জেলা এবং কমিশনারেটের তরফে ট্র্যাফিক বিভাগের কর্মীদের দেওয়া হয়েছে 'Summer Safety Kit', যাতে থাকে ছাতা, টুপি, রোদচশমা, ORS।
রইল এক ঝলক। -
West Bengal Police
@WBPolice
Our Colleague Reaches the Top
In a test of sheer doggedness and strength, visually impaired Chhonzin Angmo of Nepal summited Mount Everest at around 8.30 this morning, carving her name in the history of mountaineering.
Right alongside, sharing her journey of courage and grit, were two Indians – West Bengal Police Constable Lakshmikanta Mandal of the 3rd battalion of the State Armed Police, who summited with Tenzing Sherpa (Gelba), and Geeta Samota, who summited with Lakpa Sherpa. The entire journey was planned and executed with the help of 'Pioneer Adventure'.
Currently posted as a personal security guard to Manoj Varma, IPS, CP Kolkata, Lakshikanta set out for the expedition in the second week of April.
We salute all three for their determination and bravery, and raise a special cheer for our own Lakshmikanta. May he reach many more summits! -
West Bengal Police
@WBPolice
'ভোকাট্টা' হয়ে যাবেন না!
রাস্তায় stuntbaaji নয়
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
A Bloody Valentine's Day in South Kolkata!
A woman found murdered in a posh apartment, party leftovers scattered everywhere. Husband was out of town.
Who were the guests? Who killed her—and why?
Watch Episode 4 of Crime Chronicles — based on real cases — only on the Friends of West Bengal Police YouTube channel.
Here's the link: 👇
youtu.be/cI0KIVE7Xo4 -
West Bengal Police
@WBPolice
৯ মাদক পাচারকারীর ২০ বছরের কারাদণ্ড
তিন বছর আগের ঘটনা। গোপন খবরের ভিত্তিতে কৃষ্ণনগর পুলিশ জেলার নাকাশিপাড়া থানা ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর যৌথ অভিযানে ওই থানার অন্তর্গত বামনডাঙ্গা এলাকা থেকে উত্তরপ্রদেশ থেকে আসা চারটি কন্টেনার ভ্যান আটক করা হয়, যেগুলি থেকে প্রায় ৪৯ কেজি হেরোইন ও ৩৮৭.৮ কেজি অন্য মাদক উদ্ধার করা হয়। গ্রেফতার হয় ৯ মাদক পাচারকারী।
মামলার তদন্ত করেছিলেন STF-এর সাব-ইন্সপেক্টর মেহতাব আলি, যিনি চার্জশিট দাখিল করেন দ্রুত। রায় বেরিয়েছে সম্প্রতি। আদালত ৯ অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। সঙ্গে ১ লক্ষ টাকা করে জরিমানা।
অভিনন্দন STF! -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রায় ৩২লক্ষ টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রায় ৩২লক্ষ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ১৮৭১টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে খুন: মৃত্যুদণ্ড স্বামীর!
ঘটনা ২০২৩ সালের, জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার। দাম্পত্য কলহের জেরে স্ত্রী মিতালি দে ভৌমিককে নৃশংসভাবে খুন করেন স্বামী সুজিত দে ভৌমিক। ঘটনার তদন্তভার এসে পড়ে সাব ইন্সপেক্টর রামকুমার রায়ের উপর। তদন্ত শেষে নিখুঁত চার্জশিট জমা করেন অফিসার।
সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। দুই বছরের বিচারপর্ব শেষে আদালত অভিযুক্ত স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
বিচার পেয়েছেন মৃতা, এটাই প্রাপ্তি।
@JpgPolice -
West Bengal Police
@WBPolice
"Humans are cheap… just cut them up and throw them away!"
65 years ago, Kolkata woke up to horror—pieces of a pregnant woman’s body scattered in a park, wrapped in Jugantor newspaper.
Who was she? Who killed her so savagely? And why?
One of India’s most spine-chilling murder mysteries is back under the spotlight.
Watch Crime Chronicles Episode 3: "Humans are cheap…"
Only on Friends of West Bengal Police YouTube channel.
Truth is darker than fiction.
Link below 👇
youtu.be/c6JxPHh_Fkc
Please do like, share, and subscribe. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
যৌন অত্যাচার নাবালিকাকে: ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের
ঘটনা ২০২৩ সালের। জলপাইগুড়ি জেলার বানারহাট থানায় অভিযোগ আসে অভিযুক্ত হরিদেব দাসের বিরুদ্ধে - এক নাবালিকাকে যৌন অত্যাচারের। মামলার দায়িত্বভার নেন সাব ইন্সপেক্টর সঞ্জয় ছেত্রী। অতি দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা করেন তদন্তকারী অফিসার।
রায় বেরিয়েছে সম্প্রতি। ঘটনার দু'বছরের মধ্যে জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত অভিযুক্তকে ৫০,০০০ টাকা জরিমানা সহ ২০ বছরের সশ্রম কারাবাসের সাজা শুনিয়েছেন। সঙ্গে নাবালিকাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ।
নাবালিকা বিচার পেয়েছে, এটুকুই স্বস্তি। -
West Bengal Police
@WBPolice
জীবন থেকেই উড়ে যাবেন না!
রাস্তায় stuntbaaji নয়
#safedrivesavelife -
West Bengal Police reposted
Purba Medinipur Police
@MedinipurSp
Rumours are being spread from certain corners that under pressure from various groups, Government of West Bengal has removed different signage’s of Shri Digha Jagannath Dham.
১/৩ -
West Bengal Police reposted
Purba Medinipur Police
@MedinipurSp
Pls see for yourself. This is blatantly false.
Jagganath Dham Digha remains one of the most revered site for the devotees and pilgrims.
২/৩ -
West Bengal Police reposted
Purba Medinipur Police
@MedinipurSp
We would request devotees to not get mislead by false propaganda by people of vested interests.
Strict Legal action will be taken against rumour mongers and fake news paddlers.
৩/৩ -
West Bengal Police
@WBPolice
Treasure NFT এখন Treasure Fun নামে আপনারদের আবারও invest করতে বলছে এবং Treasure NFT তে আপনাদের জমানো সঞ্চয় ফেরৎ দেওয়ার কথা বলছে। এটা একটি ফাঁদে, এতে একদম পা দেবেন না।
#treasurenft #wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
কোনও কোনও মহল থেকে প্রচার করা হচ্ছে, সামসেরগঞ্জ থানার জাফরাবাদে নিহত পিতাপুত্রের পরিবারকে পুলিশের তরফে হুমকি দেওয়ায় তাঁরা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। এটি সর্বৈব মিথ্যা। ঘটনা হল, গত রাত্রে সামসেরগঞ্জ থানায় পরিবারের ছোট ছেলে একটি লিখিত অভিযোগ করেন যে নিহত ব্যক্তিদের স্ত্রী-দের তার আগের দিন সন্ধেবেলা এক ব্যক্তি একটি গাড়িতে তুলে বাড়ি থেকে নিয়ে চলে যান। অভিযোগে আরও বলা হয়, পরিবারের সন্দেহ, দুই মহিলাকে অপহরণ করা হয়েছে কারণ তাঁরা চব্বিশ ঘন্টারও বেশি বাড়ি ফেরেননি।
এই ধরণের গুরুতর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়, এবং জানা যায়, দুই মহিলা বিধাননগরের একটি বাড়িতে রয়েছেন। পুলিশ সেখানে গিয়ে দুই মহিলার কাছে জানতে চায়, তাঁরা নিরাপদে আছেন কিনা। তাঁরা জানান, তাঁরা স্বেচ্ছায় এসেছেন। পুলিশ এরপর চলে আসে।
অভিযোগ পেলে তদন্ত করা পুলিশের কর্তব্য, এবং সেটাই করা হয়েছে। দুরভিসন্ধিমূলক অপপ্রচার যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। -
West Bengal Police
@WBPolice
Don’t miss out!
Experience the gripping Real-Life Crime Investigation stories in the second episode 'Gondhota Sondehojonok' of our thrilling series 'Crime Chronicles'; now streaming on the Friends of West Bengal Police YouTube Channel.
Here’s the link👇
youtu.be/5w_HzKDuqvE
If you enjoy it, don’t forget to like, share & subscribe our channel. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির প্রায় ২৬লক্ষ টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রায় ২৬লক্ষ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
আজ জন্মদিন
সত্যজিৎ চিরকালীনThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police reposted
SP BONGAON PD
@SP_Bongaon_PD
Yesterday night, a Pakistani National flag was found to be pasted on the walls of a washroom beside Akaipur railway station under Gopalnagar PS. Investigation revealed that this was wilfully done by 1. Chandan Malakar (30) and 2. Progyajit Mondal (45), both local residents and active members of a political party as also of Sanatani Ekta Manch. They have confessed to the act and it is revealed that they had planned to write ‘Hindustan Murdabad and Pakistan Zindabad’ on that wall to create communal disturbances in the area. Both have been arrested in a specific case. Further investigation is on.
We shall spare no efforts to bring to book those who are hatching such conspiracies to trigger communal unrest.
@WBPolice -
West Bengal Police
@WBPolice
BIJPUR - the scene of a crime that chills the very soul!
Not just robbery, but MURDER.
And not just murder, but the most BRUTAL kind imaginable!
Before the horrified eyes of her eight-year-old son, his mother was hurled from the fourth floor like a discarded matchbox by robbers!
WHO were these monsters?
A gang from a distant land?
Or shadows lurking within our own?
Why this savage act against a helpless housewife?
Witness the terrifying true story and the gripping investigation of a sensational case that unfolded nearly two decades ago.
MARK THE DATE 👇
SUNDAY,
MAY 4,
at precisely 10:00 AM,
ONLY on the Friends of West Bengal Police YouTube Channel
Here's a chilling glimpse... Don't miss it! This is not fiction, not a figment of imagination, but the raw, unfiltered story of reality!
Link 👇
youtu.be/mhcrmBce9zY -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যক হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
উলুবেড়িয়ায় ৪০ লক্ষ টাকা মূল্যের চোলাই মদ ধ্বংস বিশেষ অভিযানে
হাওড়া( গ্রামীণ) জেলা পুলিশ, আবগারি দফতর এবং সিভিল ডিফেন্সের যৌথ অভিযান উলুবেড়িয়ায়, চোলাই মদের বিরুদ্ধে। হল কয়েকদিন আগে, চোলাই মদের লুকোনো ঘাঁটি খুঁজে বের করতে ব্যবহৃত হল ড্রোন, গঙ্গার নিচে লুকিয়ে রাখা চোলাই মদের সন্ধানে কাজে লাগানো হল অভিজ্ঞ স্কুবা ডাইভারদের, চলল গঙ্গাবক্ষে পুলিশের লঞ্চের পেট্রোলিং। ২০ হাজার লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে, যার বাজারমূল্য ৪০ লক্ষ টাকা।
কীভাবে চলল এই বিশেষ 'অপারেশন'? রইল সংক্ষিপ্ত ভিডিও।
অভিনন্দন হাওড়া( গ্রামীণ) জেলা পুলিশ।
@RuralHowrahThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
আকাশে উড়ে গেলে আর ফিরবেন না!
রাস্তায় স্টান্টবাজি নয়
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
Don’t miss out!
Experience the gripping Real-Life Crime Investigation stories in the first episode 'Chainman' of our thrilling series 'Crime Chronicles'; now streaming on the Friends of West Bengal Police YouTube Channel.
Here’s the link👇
youtu.be/aoU-sq7sloY
If you enjoy it, don’t forget to like, share & subscribe our channel. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Crime Chronicles
Get ready for a spine-chilling crime series, ‘Crime Chronicles’, on the Friends of West Bengal Police YouTube channel — diving deep into the real-life investigations of shocking and sensational criminal cases.
Every Sunday at 10 AM, uncover dramatized reconstructions and behind-the-scenes details of some of the most gripping cases.
The first episode explores a chilling serial sexual homicide that took place in West Bengal around five years ago. Multiple women were brutally murdered and subjected to horrific sexual violence — all happening in broad daylight, between noon and evening.
Who was behind these gruesome acts?
Why were only women being targeted?
What drove the killer?
Find out only on the Friends of West Bengal Police YouTube Channel, tomorrow, April 27th, at 10 AM sharp.
Here’s a sneak peek — don’t miss the full story, streaming this Sunday at 10 AM.
Link: youtube.com/@friendsofwestbengalpoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা: যাবজ্জীবন কারাদণ্ড বলাগড়ের প্রৌঢ়ের
শারীরিক নির্যাতন ও মারধর লেগেই থাকত। স্ত্রী চন্দনা দাসের উপর মদ্যপ অবস্থায় সমস্ত রকম অত্যাচার চালাতেন হুগলি গ্রামীণ পুলিশ জেলার বলাগড় থানার বাসিন্দা অভিযুক্ত বিশ্বজিৎ দাস। অত্যাচার বাড়তে বাড়তে বিয়ের প্রায় ৩০ বছর পর ২০১৯ সালের ৭ জানুয়ারি স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে জলজ্যান্ত মানুষটাকে আগুনে পুড়িয়ে মারেন বিশ্বজিৎ।
হাসপাতালে থাকাকালীন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতেই স্বামীর বিরুদ্ধে মৃত্যুকালীন জবানবন্দি দেন চন্দনা দাস। দুদিন পর, ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর।
১১ই জানুয়ারি তাদের বড় মেয়ে সরসী দাসের অভিযোগের ভিত্তিতে বলাগড় থানায় মামলা দায়ের হয় অভিযুক্ত বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। ঘটনার তদন্তভার এসে পড়ে সাব-ইনস্পেক্টর উজ্জ্বল ঘোষের উপর। তদন্ত শেষে নিখুঁত চার্জশিট দাখিল করেন পরবর্তী সাব-ইনস্পেক্টর আশরাফ আলী মোল্লা।
সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। চুঁচুড়ার মাননীয় দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালতের রায়ে বিচার শেষে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বিশ্বজিৎ।
বিচারটুকু পেয়েছেন ত্রিশ বছর নির্যাতন সহ্য করা সেই মহিলা– এটুকুই সান্ত্বনা।
@HglyRuralPolice -
West Bengal Police reposted
Baruipur Police District
@baruipurpd2
An information was brought to our notice through an 'X' post this afternoon, drawing attention to two individuals ostensibly from Kashmir, living at an address in Baruipur with a high-performance wireless network system installed on the rooftop.
The input was immediately verified locally. In reality, the two individuals, one of them a Hindu and the other a Muslim, both from Madhya Pradesh, rented a flat in Baruipur about three weeks ago. Engineers by profession, they were exploring business opportunities in pisciculture in West Bengal through a local friend. There is a simple Jiofibre network in their flat as is used by numerous citizens, with nothing suspicious about it.
It is unfortunate that some people choose to disseminate such inaccurate and potentially inciteful information through social media, instead of communicating it to a state or central agency. We expect citizens to exercise restraint and responsibility while using public platforms without jumping to any conclusions.
All citizens are encouraged to share any information of any suspicious activity, but not through social media posts. Information of this kind shared through social media handles defeats the very purpose.
It also merits mention that any kind of public insinuation against any individual without verifying the facts is legally punishable. -
West Bengal Police
@WBPolice
Beware of Fake Profiles
It has come to our attention that some fake profiles on Facebook and other social media platforms are claiming to be residents of Murshidabad by mentioning various locations within the district. These profiles are spreading anti-national comments and inciting communal hatred.
Appropriate legal actions are being taken against all such profiles. Many accounts have already been blocked, and more are being blocked.
We earnestly request everyone not to share or forward any such provocative messages that spread mistrust and hatred among people and disturb communal harmony. -
West Bengal Police
@WBPolice
সোনার মেয়ে দেবারতি
#karate #sports #championship
@CBR_PoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Today, Union Public Service Commission (UPSC) has declared the final results of Civil Services Exam- 2024.
We are delighted to inform that Yash Kumar, S/O Sanjay Kumar ( posted as DSP Traffic, Ranaghat Police District ) has secured an All India Rank - 227. He has achieved this extraordinary feat in his very first attempt.
West Bengal Police extends heartiest congratulations and best wishes to Shri Yash Kumar and also to his father Shri Sanjay Kumar, DSP,Traffic, Ranaghat. -
West Bengal Police
@WBPolice
ত্রিকোণ প্রেমের জেরে স্বামীকে খুন: যাবজ্জীবন কারাবাস অর্ধাঙ্গিনীর
পরকীযার পরিণতিতে প্রাণহানি! নাফরুল নামের এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হন দার্জিলিং পুলিশ জেলার ফাঁসিদেওয়া থানার বাসিন্দা মঞ্জু মণ্ডল। স্বামী জানতে পেরে যান, এবং অশান্তি বাড়তে থাকে সংসারে। এই অবৈধ সম্পর্ক অবাধে চালিয়ে যাওয়ার জন্য স্বামী সুবোধ মণ্ডলকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী মঞ্জু। ঘুমন্ত স্বামীর গলা টিপে শ্বাসরোধ করে তাকে খুন করেন মঞ্জু মণ্ডল। ঘটনা বছরদেড়েক আগের।
তদন্তে নেমে ফাঁসিদেওয়া থানার তদন্তকারী অফিসার সাব-ইনস্পেক্টর এবাদুল আলি মণ্ডল সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে জমা করেন নিশ্ছিদ্র চার্জশিট। শিলিগুড়ির মাননীয় ফাস্ট ট্র্যাক আদালত বিচার শেষে হত্যাকারী স্ত্রী মঞ্জু মণ্ডলের জন্য ধার্য করেছেন যাবজ্জীবন কারাদণ্ড ও ২০,০০০ টাকা।
অপরাধীর শাস্তি হয়েছে মাত্র আঠারো মাসের মধ্যে, সান্ত্বনা এটুকুই।
@police_darj -
West Bengal Police reposted
Raiganj Police District, UDNJ
@RaiganjPolice
1/4 A dispute and scuffle broke out today between two families in Basudevpur village, under Raiganj Police Station over the excavation of government land meant for road construction. Members of both families, belonging to two different communities, sustained minor injuries.
-
West Bengal Police reposted
Raiganj Police District, UDNJ
@RaiganjPolice
2/4 Upon receiving the information, Raiganj Police promptly reached the spot and detained two individuals from each side. The area is now completely peaceful and police patrolling is going on.
-
West Bengal Police reposted
Raiganj Police District, UDNJ
@RaiganjPolice
3/4 There are attempts by certain quarters to spread misleading propaganda about this family dispute in order to incite communal unrest. Strict legal action will be taken against anyone involved in such activities.
-
West Bengal Police reposted
Raiganj Police District, UDNJ
@RaiganjPolice
4/4 Raiganj Police District urges everyone not to pay attention to any kind of communal incitement or rumors.
Raiganj Police District is always by your side.
#raiganjpd
#wbp
#westbengalpolice -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ: ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের
এক বছর আগের ঘটনা, ঝাড়গ্রাম জেলার জামবনি থানার দাইচাকুরিয়া গ্রামের। শবর আদিবাসী সম্প্রদায়ভুক্ত ১৬ বছরের এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় সমীর মাহাতো। তারপর, সেই নাবালিকার বিশ্বাসের সুযোগ নিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। গর্ভবতী হয়ে পড়ে মেয়েটি। এমতাবস্থায়, মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত।
অভিযুক্তের বিরুদ্ধে জামবনি থানায় মামলা দায়ের হয়। তদন্তভার তুলে দেওয়া হয় সামিম বিশ্বাস, এসডিপিও ঝাড়গ্রামের উপর। ঘটনার দিনই অভিযুক্ত সমীরকে গ্রেপ্তার করেন এসডিপিও। দ্রুত তদন্ত শেষে দাখিল করেন ঠাসবুনোট চার্জশিট।
তদন্তকারী অফিসার এবং জেলার ট্রায়াল মনিটরিং সেলের তৎপরতায় মাত্র ১১ মাসের মধ্যেই বিচার শেষ করে আদালত অভিযুক্ত সমীর মাহাতোকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
অভিনন্দন ঝাড়গ্রাম জেলা পুলিশ। -
West Bengal Police reposted
Basirhat Police District
@BasirhatD
At around 9.30 am today, two families clashed over a domestic issue at Jeliakhali Pakhiralay under Sandeshkhali PS, which turned into a skirmish between two groups, both of the same community. A total of 10 people were injured and sent to hospital for treatment. A police picket is in place, and three persons have been detained. Raids are on to arrest the other accused. The situation is peaceful and under control.
Strict legal action shall be taken against those spreading fake information to disrupt communal harmony. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ - ২০ বছরের কারাদণ্ড অভিযুক্তদের!
বাড়ির পাশে টয়লেটে গিয়েছিল ১৬ বছরের নাবালিকা। ২০২১ সালের পয়লা ডিসেম্বরের রাত সেদিন। সময় তখন রাত আটটা, মালদার ইংলিশবাজার থানা এলাকার ঘটনা।
অকস্মাৎ সায়েম শেখ ও সমিম আক্তার নামের দু'জন তাকে জোর করে টেনে নিয়ে যায় বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে, একটা ভুট্টাক্ষেতে। নাবালিকা মেয়েটির উপর চলে নির্মম অত্যাচার।
ইংলিশবাজার মহিলা থানায় মামলা দায়ের হয় পকসো আইনে, অভিযুক্ত সায়েম শেখ এবং আরেকজনের বিরুদ্ধে।
তদন্তকারী অফিসার এসআই তারেফা খাতুন জমা করেন নিখুঁত চার্জশিট। বিচার শেষে মালদার মাননীয় দ্বিতীয় অতিরিক্ত জেলা ও সেশন জজ, বিশেষ পকসো আদালত শাস্তিস্বরূপ অভিযুক্তদের জন্য কুড়ি বছরের কারাবাস আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছেন।
নির্যাতিতা নাবালিকা বিচার পেয়েছে, এটুকুই শান্তি।
@malda_police -
West Bengal Police
@WBPolice
জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবন্ধী বোনকে হত্যা, শাস্তি যাবজ্জীবন
বিবাদ চলছিল জমি নিয়ে। তার জেরেই গত বছরের ৪ জুলাই নিজের প্রতিবন্ধী বোনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করে রাণাঘাট পুলিশ জেলার ধানতলা থানা এলাকার দত্তপুলিয়ার বাসিন্দা আসাদুল ওরফে আশারুল মণ্ডল। ধানতলা থানায় মামলা রুজু হওয়ার পর তদন্তভার গ্রহণ করেন সাব-ইনস্পেকটর মহম্মদ সামিনুল হাসান, দ্রুত জমা করেন চার্জশিট।
রাণাঘাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং টিম এবং পাবলিক প্রসিকিউটর অপূর্ব ভদ্রের নিরলস প্রচেষ্টার ফলে কয়েকমাসের বিচারপর্ব শেষে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় আসাদুল মণ্ডলের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন রাণাঘাটের অতিরিক্ত জেলা জজ, ফাস্ট ট্র্যাক কোর্ট।
অভিনন্দন সামিনুল এবং অপূর্ববাবু, অভিনন্দন
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে পাঁচশোরও বেশি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
চোদ্দশো বত্রিশে
ভাল থাকা মিলেমিশে -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ১ কোটি ৮৮ লক্ষ ১৬ হাজার ৮০০ টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ১ কোটি ৮৮ লক্ষ ১৬ হাজার ৮০০ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police reposted
Mamata Banerjee
@MamataOfficial
সবার কাছে আবেদন
সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।
মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।
আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি - আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?
আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না।
কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।
আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন - এই আমার আবেদন। -
West Bengal Police
@WBPolice
The situation in Suti and Samserganj areas of Jangipur is now under control. The unruly mob has been dispersed by effective police action. Traffic has returned to normalcy on the national highway. Strict action will be taken against those who have resorted to violence. Raids are being conducted to arrest the troublemakers. Legal action will also be initiated against rumour-mongers trying to spread misinformation.
We request all not to heed rumours and keep calm. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে যৌন নিগ্রহ: ২০ বছরের কারাবাস অভিযুক্তের
ঘটনা প্রায় সাড়ে চার বছর আগের। পুরুলিয়ার কাশীপুর থানা এলাকায় মাত্র ১০ বছরের একটি বাচ্চা মেয়ের উপর নির্মম যৌন নির্যাতন চালায় এলাকারই বাসিন্দা সিদ্ধেশ্বর মোদক।
কেস রুজু হয়, এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে মাত্র ২৮ দিনের মধ্যে চার্জশিট জমা করেন এই মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর স্বপন মজুমদার।
সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। বিচারপর্বের শেষে রঘুনাথপুরের মাননীয় পকসো আদালত দোষীর জন্য ২০ বছরের কারাদণ্ড সহ ২০,০০০টাকা জরিমানা এবং নির্যাতিতার জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
আদালতের রায় কিছুটা অন্তত শান্তি দেবে নির্যাতিতার পরিবারে। -
West Bengal Police
@WBPolice
দার্জিলিংয়ে শিক্ষকের হাতে যৌন হেনস্থা বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রীর, ৪০ বছরের সশ্রম কারাদণ্ড
স্পেশ্যাল এডুকেটর। অর্থাৎ বিশেষ শিক্ষা প্রদানকারী। যাঁদের দায়িত্বে থাকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। এমনই এক সম্পর্ক, যার কেন্দ্রে রয়েছে অসীম আস্থা, ভরসা। এ শুধু পেশা নয়, সেবাও। অথচ তারই মূলে আঘাত করেছিল ২৩ বছরের স্পেশ্যাল এডুকেটর মহম্মদ হাসিম। তারই কর্মক্ষেত্র স্থানীয় মন্টেসরি স্কুলের এক বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করেছিল পরিস্থিতির সুযোগ নিয়ে। ক্ষমাহীন!
ক্ষমা করেনওনি আদালত। সম্প্রতি এক নজিরবিহীন রায়ে হাসিমের ৪০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন দার্জিলিংয়ের মাননীয় বিশেষ পকসো আদালত। গত বছরের ৭ জুন দার্জিলিং সদর মহিলা থানায় দায়ের হয় মামলা, তদন্তে ছিলেন থানার তৎকালীন ওসি, সাব-ইনসপেক্টর চুংকু ভুটিয়া।
এক বছরেরও কম সময়ের মধ্যে অর্জিত এই সাফল্যের জন্য অভিনন্দন সাব-ইনসপেক্টর ভুটিয়া, অভিনন্দন দার্জিলিং পুলিশ। শিশুটির জন্য রইল শুভেচ্ছা ও আশীর্বাদ অফুরান। ভাল থাকুক, সুস্থ থাকুক।
@police_darj -
West Bengal Police
@WBPolice
হারাবার খুশিতে
জীবন থেকেই হারিয়ে যাবেন না!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
The situation in Jangipur is completely under control. The unruly mob has been dispersed. Traffic has returned to normalcy on the national highway. Strict action will be taken against those who have resorted to violence. Legal action will also be initiated against rumour-mongers trying to spread misinformation.
We request all not to heed rumours and keep calm. -
West Bengal Police
@WBPolice
নতুন সাজে ব্যারাকপুরের উইনার্স টিম
আমাদের মহিলা সহকর্মীদের নিয়ে গড়া রাজ্য পুলিশের উইনার্স টিমের কথা আপনারা জানেন। এই টিমকে আরও দক্ষ, এবং আরও আধুনিক করে তোলার চেষ্টা চলতে থাকে বিভিন্ন জেলায় এবং কমিশনারেটে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যেমন। উইনার্স টিমের সদস্যদের ব্যবহারের জন্য মোটরসাইকেল এবং স্কুটি ছাড়াও দেওয়া হয়েছে ই-সাইকেল এবং চার চাকার 'পিঙ্ক মোবাইল'। সঙ্গে চলছে অত্যাধুনিক অস্ত্রের নিয়মিত প্রশিক্ষণ এবং শরীরচর্চা। পাশাপাশিই চলছে unarmed combat-এর মহড়া এবং গাড়ি চালানোর প্রশিক্ষণ। শারীরিক এবং মানসিকভাবে যাতে ওঁরা সুস্থ থাকতে পারেন, তার জন্য নিয়মিত পরামর্শ নেওয়া হচ্ছে nutritionist, physiotherapist এবং মনোবিদদের।
নতুন সাজের উইনার্সদের নিয়ে রইল একটি ছোট্ট ভিডিও।
@bkpcitypoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
ফিরে দেখা
তিন বছরের একটি বাচ্চা মেয়ে কীভাবে মাসখানেক আগে হাওড়া স্টেশনে মেয়ে-পাচারকারীদের পাল্লায় পড়েছিল, এবং হাওড়া জিআরপির বিশেষ টিম কীভাবে প্রাণপাত পরিশ্রম করে তিন অপরাধীকে গ্রেফতার করেছিল, এবং মেয়েটিকে রাজস্থান থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিল, সে কাহিনি আমরা এখানে পোস্ট করেছিলাম গত মাসে।
আজ রইল সেই কাহিনিরই একটি সংক্ষিপ্ত ভিডিও-চিত্রায়ণ।
@srp_howrahThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
রানাঘাটে পেট্রল পাম্পে গাড়ি চাপা দিয়ে খুন এবং ডাকাতি, শাস্তি যাবজ্জীবন; নতুন আইন 'ভারতীয় ন্যায় সংহিতার' অধীনে প্রথম সাজা ঘোষণা রাজ্যে
শুরুটা হয় তুচ্ছ কারণে। পেট্রল পাম্পে গাড়িতে তেল ভরে তেলের দাম না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু তার জেরে যে ভয়াবহ, নির্মম অপরাধ সংঘটিত হয়, তার ফলে প্রাণ হারান একজন, এবং বিচার শেষে আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তিনজনের। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে এই প্রথম সাজা ঘোষণা হল এ রাজ্যে। সেই ঘটনারই সংক্ষিপ্ত বিবরণ আজ।
মাস সাতেক আগের কথা, ২০২৪-এর ৮ সেপ্টেম্বর। রাত দুটোর কিছু বেশি, নিঝুম চারপাশ। রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার অন্তর্গত কান্দাখোলা বাইপাসের উপর অদ্বৈত পেট্রোল পাম্প। ঘড়িতে যখন ঠিক ২.১৯, সেই সময় পাম্পে থামে একটি এসইউভি, ভিতরে চালক সমেত তিনজন। পুরো ট্যাঙ্ক ভর্তি করে দেওয়ার নির্দেশ পান পাম্পের কর্মী।
তেল তো ভরা হয়, কিন্তু বোঝা যায়, টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার মতলব রয়েছে তিনজনের। ব্যাপার বুঝে গাড়ি আটকানোর চেষ্টা করেন পাম্পের আরেক কর্মী বিশ্বজিৎ দাস। মর্মান্তিকভাবে, গাড়ি তো থামেই না, উল্টে বিশ্বজিতকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তাঁর উপর দিয়ে চলে যায়। সহকর্মীরা ছুটে আসেন বটে, কিন্তু মারাত্মকভাবে জখম বিশ্বজিৎ আর চোখ খোলেননি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
সেদিনই শান্তিপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় দায়ের হয় খুন ও ডাকাতির মামলা। তদন্তের দায়িত্ব পান সাব-ইনস্পেকটর কারেজ শেখ। অভিযুক্তদের খুঁজে বের করতে বেশিদিন লাগেনি তাঁর। ঘটনার চারদিন পরেই উত্তর ২৪ পরগণায় বসিরহাট পুলিশ জেলার হাসনাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার হয় আলামিন ওস্তাগর (২১), সুমন মোল্লা (২৪) এবং মহম্মদ আলম গাজি (৫৭)।
তবে গ্রেফতার তো সবে প্রথম ধাপ। রানাঘাট পুলিশ জেলার ট্রায়াল মনিটরিং সেলের চূড়ান্ত তৎপরতা, নিখুঁত চার্জশিট, এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাস চ্যাটার্জির ঐকান্তিক পরিশ্রমের ফলস্বরূপ মাত্র সাত মাসের মধ্যেই সম্পন্ন হয়েছে বিচারপর্ব, বেরিয়েছে রায়। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে তিন অভিযুক্তের। এর ফলে স্বর্গত বিশ্বজিতের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে, এই আশা।
মামলায় তাঁদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ রাণাঘাটের পুলিশ সুপার সানি রাজ, আইপিএস-এর হাতে সম্বর্ধিত হয়েছেন তদন্তকারী অফিসার কারেজ শেখ এবং স্পেশ্যাল পিপি বিভাস চ্যাটার্জি। ওঁদের আন্তরিক অভিনন্দন।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
Treasure NFT থেকে সাবধান!
অল্প সময়ে টাকা দ্বিগুণ করার লোভে Treasure NFT-তে বিনিয়োগ করে অনেকেই সম্প্রতি সর্বস্ব হারাতে বসেছেন। Treasure NFT আসলে লোক ঠকানোর Ponzi Scheme মাত্র। Ponzi Scheme কী? চিনবেন কী করে? দেখে নিন, জেনে নিন সঙ্গের ভিডিওয়। অনুরোধ, সম্ভব হলে শেয়ার করুন।
#treasurenft #wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তের শাস্তি ২৫ বছরের কারাবাস
স্বামী ছেড়ে গিয়েছেন বহু আগে। পূর্ব বর্ধমানের রায়না থানার মাঝখন্ডা এলাকায় একটা ভাড়াবাড়িতে সন্তানদের একাই মানুষ করছিলেন এক ভদ্রমহিলা। সেখানেই ২০২২-এর শেষদিকে এক সকালে বাড়িতে মহিলার অনুপস্থিতির সুযোগ নিয়ে তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত শের আলি মল্লিক।রায়না থানায় কেস রুজু হয়। তদন্তভার গ্রহণ করেন তৎকালীন ডি.এস.পি. (ডি.আই.বি) পূর্ব বর্ধমান, শ্রী দিলীপ কর্মকার। তৎক্ষণাৎ গ্রেপ্তার করেন অভিযুক্তকে। দ্রুত জমা করেন নিশ্ছিদ্র চার্জশিট।
রায় বেরিয়েছে কয়েকদিন আগে। বিচার শেষে মাননীয় আদালত অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছেন।
বিচার পেয়েছেন সেই অসহায় ভদ্রমহিলা। বিচার পেয়েছে নাবালিকা মেয়েটি। এটুকুই প্রাপ্তি। -
West Bengal Police
@WBPolice
ভুয়ো 'বিদেশি' সংস্থায় বিনিয়োগ, বারুইপুরে উধাও আড়াই কোটির বেশি টাকা, উদ্ধার তিন মাসের মধ্যে
বিদেশি সংস্থায় বিনিয়োগের সুযোগ। চাট্টিখানি কথা তো নয়। প্রচুর অর্থলাভের সম্ভাবনা। সেই অলীক লাভের আশায় www.maunto.com নামক ওয়েবসাইটের মাধ্যমে প্রায় পাঁচ মাস ধরে বিভিন্ন কিস্তিতে মোট ২ কোটি ৫৫ লক্ষ ৮১ হাজার টাকা বিনিয়োগ করেন বারুইপুরের বাসিন্দা আমাদের এক সহনাগরিক অমিত কুমার কুন্ডু। যিনি টাকা বিনিয়োগ তো করলেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ফেরত নেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলেন, এক পয়সাও তুলতে পারছেন না।
উপায়ান্তর না দেখে বারুইপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি, তদন্তের দায়িত্ব নেন সাব-ইনসপেক্টর শৌভিক ঘোষ। সুলুকসন্ধান করে দেখা যায়, বিনিয়োগ করা রাশি প্রাথমিকভাবে ন'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, যার পরে ধাপে ধাপে এই ন'টি অ্যাকাউন্ট থেকে আরও ২৫টিরও বেশি অ্যাকাউন্টে চালান হয়ে যায়। এবং এই সমস্ত অ্যাকাউন্ট ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে।
কিন্তু এ তো সবে শুরু। এই সমস্ত অ্যাকাউন্টের মালিকদের সন্ধান পাওয়ার পাহাড়প্রমাণ কাজ তখনও বাকি। খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত তথ্য পরীক্ষা করে বোঝা গেল, অপরাধীরা গুজরাটের আমেদাবাদের একটি নির্দিষ্ট অঞ্চল থেকে পুরো জালিয়াতির পরিচালনা করেছে। মূল চক্রীদের সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়ার পর তদন্তকারী দল আমেদাবাদের উদ্দেশে রওনা হয়। সেখানে আরও কয়েক প্রস্থ জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন স্থানে তল্লাশির ফলে চক্রের অন্যান্য সদস্য এবং তাদের কার্যপদ্ধতি চিহ্নিত করা সম্ভব হয়।
এত কিছুর নিট ফল, মামলা রুজু হওয়ার মাত্র ৮৫ দিনের মধ্যে খোয়া যাওয়া পুরো টাকা, অর্থাৎ ২ কোটি ৫৫ লক্ষ ৮১ হাজার টাকা, উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র তিন মাসের মধ্যে। এবং তা অমিতবাবুর অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে। এই বিশাল অঙ্কের টাকা এত অল্প সময়ে উদ্ধার করার মত সাফল্য কমই হয়েছে এ রাজ্যে।
মূল চক্রীদের গ্রেফতারি এখন শুধু সময়ের অপেক্ষা। তদন্ত চলছে দ্রুত গতিতে।
দুর্দান্ত সাফল্যের জন্য অভিনন্দন বারুইপুর জেলা পুলিশ!
@BaruipurPolice -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ২০৯০ টি হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
যে কোনও সময় 'April Fool' হয়ে যেতে পারেন!
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, বাজেয়াপ্ত নগদ ২২ লক্ষ, গ্রেফতার ২৫
দিনকয়েক আগে বিধাননগরের লেকটাউন ও বারুইপুর থানা এলাকায় দুটি ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করেছে পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম উইং। এই কল সেন্টারগুলি থেকে আমেরিকা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করা হত। গ্রেফতার হয়েছেন ৪ মহিলা সহ ২৫ জন, বাজেয়াপ্ত হয়েছে নগদ ২২ লক্ষ টাকা , মোট ২৯টি কম্পিউটার, ৬টি ল্যাপটপ, প্রচুর মোবাইল ফোন , বহু ইলেকট্রনিক গ্যাজেট এবং অন্যান্য ভুয়ো নথিপত্র। -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Call Merging Scam থেকে সাবধান!
Call Merging Scam-এর কথা শুনেছেন? এ এক নতুন ধরণের সাইবার-প্রতারণা, যার মাধ্যমে আপনার OTP হাতিয়ে নেয় জালিয়াতরা, এবং লুঠ হয়ে যায় আপনার কষ্টের টাকা। কী এই Call Merging Scam? কীভাবে ফাঁদ পাতে প্রতারকরা? এর থেকে বাঁচবেন কীভাবে? জেনে নিন সঙ্গের ভিডিও থেকে। সম্ভব হলে শেয়ার করুন, অনুরোধ। যত মানুষ এই নতুন ধরণের প্রতারণা সম্পর্কে জানতে পারেন, ততই ভাল।
#callmergingscam #cybersecurity #wbpThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Last night, a disturbance broke out in Nowda of Murshidabad district where a few shops suffered minor damage and mischief was caused to three betel farms. Police reached the spot immediately and brought the situation under control. Two specific cases have been started over the incident and 6 persons have been arrested so far in night-long raids. Further raids are on to bring other offenders to book. The situation is under control. Police vigil continues.
West Bengal Police reiterates that the strongest possible action will be taken against anybody trying to disturb peace and communal harmony. Rumour-mongers trying to trigger communal discord shall also be sternly dealt with as per law.
We also appeal to all not to heed rumours doing the rounds in social media and keep calm. -
West Bengal Police
@WBPolice
মুন্ডু গেলে বাঁচবেন না!
হেলমেট পরে চালান
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
Shooting with Anjali
অঞ্জলি সিং, আই.পি.এস। ২০০৯ ব্যাচের এই অফিসার বর্তমানে রাজ্য পুলিশে ডি.আই.জি, সাইবার ক্রাইম হিসাবে কর্মরতা। শ্রীমতী অঞ্জলির আরেকটি পরিচয়, তিনি দক্ষ শুটার। নিয়মিত জাতীয় পর্যায়ের শুটিংয়ে অংশ নেন, দেশের পেশাদার শুটারদের সঙ্গে টক্কর দিয়ে পুরস্কার জেতেন। আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলের অত্যাধুনিক শুটিং রেঞ্জে শ্রীমতী অঞ্জলি নিয়মিত প্র্যাকটিস করেন, এবং পুলিশকর্মীদের প্রশিক্ষণও দেন। শুটিংয়ের খুঁটিনাটি প্রশিক্ষণের কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও ভাগ করে নেব এখানে। আজ পঞ্চম পর্ব।
#shootingwithanjaliThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
The attached video of arson and vandalism is being circulated on social media from certain quarters as an incident of Malda district. This claim is completely FAKE. This video captures events of November, 2023 in Sylhet region of Bangladesh and has no connection whatsoever with yesterday's incident in Malda.
Circulating such fake videos amounts to blatant attempts at triggering communal discord through rumour-mongering. This is a punishable offence. We put on record that such mischievous efforts at disrupting communal harmony shall be treated with ZERO TOLERANCE and the wrongdoers shall be most sternly dealt with as per law.
The situation in Malda is under control. We appeal to all not to heed baseless rumours on social media and keep calm. -
West Bengal Police
@WBPolice
ডিজিটাল অ্যারেস্ট থেকে বাঁচুন
সাইবার-প্রতারণার দুনিয়ায় নবতম জালিয়াতির নাম 'digital arrest’। বহু মানুষ যার শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন, হচ্ছেন। কী এই ডিজিটাল অ্যারেস্ট? কীভাবে বাঁচবেন এর থেকে? রইল একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক ভিডিও, কোচবিহার জেলা পুলিশের তৈরি। অনুরোধ, সময় করে দেখুন, এবং সম্ভব হলে শেয়ার করুন।
#digitalarrest #wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police reposted
MaldaDistrictPolice
@malda_police
The gathering was duly informed about the false nature of information and the religious leaders also tried to counsel the gathering and appealed for keeping peace.
-
West Bengal Police reposted
MaldaDistrictPolice
@malda_police
Police resorted to lathicharge and used non-lethal munitions to disperse the unruly mob. About 20 persons have already been detained. Strict action shall be taken against all those involved in the incident. Sharp police vigil in the area continues.
-
West Bengal Police reposted
MaldaDistrictPolice
@malda_police
Yet, some notorious elements tried to create disturbance by leading a procession into a sensitive area. When the procession was stopped by the police, the gathering resorted to stone pelting and brickbatting, leading to damages of some property and injuries to some police persons
-
West Bengal Police
@WBPolice
বিধাননগরে 'Special 26'-এর কায়দায় ভুয়ো ইনকাম ট্যাক্স রেড, ধৃত CISF-এর ৫ কর্মী সহ ৮!
ঘটনা বাগুইহাটি থানার, দিনদশেক আগের। আয়কর দফতরের অফিসার সেজে ভুয়ো রেড, যাতে যুক্ত CISF-এর অফিসার-কর্মী। টাকা-গয়না নিয়ে চম্পট কোনও seizure list ছাড়াই। কীভাবে হয়েছিল এই দুঃসাহসিক 'অপারেশন', কীভাবে ধরা পড়ল চক্রীরা, দেখুন সঙ্গের ভিডিওয়।
@bidhannagarpcThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
সেক্টর ফাইভে বিধাননগর পুলিশের অভিযান, বেআইনি কল সেন্টারের পর্দা ফাঁস, উদ্ধার ৬৭ লাখ টাকা, গ্রেফতার ৩
বিধাননগরের সেক্টর ফাইভে অবৈধ আন্তর্জাতিক কল সেন্টারের পর্দা ফাঁস। গ্রেফতার তিন, উদ্ধার প্রায় 67 লক্ষ টাকা এবং অন্যান্য অনেক মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি।
কীভাবে চলত জালিয়াতির কারবার? ধরা পড়ল কীভাবে? দেখুন সঙ্গের সাংবাদিক সম্নেলনে।
দুর্দান্ত এই সাফল্যের জন্য অভিনন্দন বিধাননগর পুলিশ!
@bidhannagarpcThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
আত্মীয়ের বাড়িতে ধর্ষণ - অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড
সময়টা ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি। হাবড়ায় নিজেরই আত্মীয়ের বাড়িতে কিছুক্ষণের জন্য নাবালিকা কন্যাকে ছেড়ে এসেছিলেন মেয়েটির মা। অরুণ দাস নামে ওই আত্মীয়েরই এক বিকৃতকাম প্রতিবেশীর লালসার শিকার হয় বাচ্চাটি। নির্মম যৌন নির্যাতন সহ্য করতে হয় মেয়েটিকে।
হাবড়া থানায় মামলা রুজু হয়। মামলার তদন্তভার পান সাব-ইন্সপেক্টর আশীষ কুমার মণ্ডল, যিনি অভিযুক্তকে গ্রেপ্তার করে ও দক্ষতার সঙ্গে তদন্ত করে চার্জশিট দাখিল করেন অভিযুক্তের বিরুদ্ধে।
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বারাসতের মাননীয় বিশেষ পকসো আদালত সম্প্রতিঅভিযুক্তকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন। সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা।
দুর্ভাগ্যের, বিচার চলাকালীন প্রয়াত হন তদন্তকারী অফিসার আশীষ। তিনি যেখানেই থাকুন, জেনে শান্তি পাবেন, বিচার পেয়েছে ওই নাবালিকা- সার্থক হয়েছে তাঁর তদন্ত।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
ঝাড়গ্রামে ধর্ষিতা নাবালিকা - অভিযুক্তের ২২ বছরের কারাদণ্ড
১৪৩০ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। নাবালিকার বাড়ির পূর্বপরিচিত হওয়ার সুযোগ নিয়ে ঝাড়গ্রামের এক ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ করে বাঁকুড়ার রাইপুর গ্রামের বাসিন্দা অপূর্ব রুইদাস।
এরপর, কয়েক মাস পেরিয়ে গেছে। হঠাৎ একদিন তলপেটে তীব্র যন্ত্রণা অনুভব করেন নাবালিকা। দ্রুত তাকে হসপিটালে নিয়ে গেলে সে জানতে পারে, তখন সে পাঁচ মাসের গর্ভবতী। ভয়ে এবং লজ্জায় প্রথমে বাড়িতে ঘটনার কথা কিছু জানায়নি নাবালিকা। ঝাড়গ্রাম মহিলা থানায় কেস রুজু করেন নাবালিকার মা। সাব ইন্সপেক্টর মৌমিতা জানার হাতে তদন্তের ভার আসার পরের দিনই গ্রেপ্তার হয় অভিযুক্ত অপূর্ব রুইদাস।
চার্জশিট দাখিলের পর ১২.১১.২৩ তারিখে মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। রায় বেরিয়েছে সম্প্রতি। সমস্ত সাক্ষ্যপ্রমাণ বিচার করে ঝাড়গ্রাম জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (২য় আদালত) অভিযুক্ত অপূর্ব রুইদাসকে দোষী সাব্যস্ত করে ২২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অভিনন্দন ঝাড়গ্রাম জেলা পুলিশ।
@jhargram_police -
West Bengal Police
@WBPolice
না বুঝলে বিপদে পড়বেন!
রাস্তায় স্টান্টবাজি নয়।
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
OTP আগলে রাখুন নিজের কাছে
বল ঠিক যেমন ব্যাটে আটকে আছে
#cybersecurity #wbp #viratkohli -
West Bengal Police reposted
Basirhat Police District
@BasirhatD
Efforts are on from certain quarters to trigger communal tension by spreading misinformation and rumour about an incident in Basirhat yesterday afternoon.
Facts are, a few miscreants led by Bhola @ Megnad Das had come in the vicinity of Basirhat Station para Gazi Mosque and fired 2/3 rounds at the labourers working there, causing some damage to the construction work therein. Police response was immediate and the main perpetrator Bhola was arrested. We are on the lookout for the others involved. Police custody for the arrested accused is being prayed for.
Those trying to disrupt communal harmony by spreading rumours and falsehood shall be sternly dealt with as per law. -
West Bengal Police
@WBPolice
গৃহবধূর ওপর অ্যাসিড হামলা: অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড
ঘটনা চার বছর আগের। নদীয়ার তাহেরপুর থানার। ভদ্রমহিলা বিবাহিতা। তাঁকে নিয়মিত উত্যক্ত করত শঙ্কর দাস নামক এক স্থানীয় যুবক। বারবার বারণ করলেও তাতে কর্ণপাত করত না শঙ্কর। একদিন হঠাৎই মহিলাকে প্রস্তাব দেয় বর্তমান স্বামীকে ত্যাগ করে তাকে বিয়ে করার। মহিলা পত্রপাঠ প্রত্যাখ্যান করেন, এবং ক্রোধে অন্ধ হয়ে মহিলার মুখে অ্যাসিড ছুড়ে মারে শঙ্কর।
স্বামী দীপক বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে তাহেরপুর থানায় মামলা রুজু হয়। তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর সঞ্জিত বিশ্বাস। দ্রুতই চার্জশিট জমা দেন সঞ্জিত।
সম্প্রতি মামলার রায় বেরিয়েছে। বিচার শেষে মহামান্য আদালত অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন।
সুবিচার পেয়েছেন নির্যাতিতা।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
কালীমূর্তির গা থেকে অলঙ্কার চুরি, অভিযুক্তকে গ্রেপ্তার, উদ্ধার সমস্ত অলঙ্কার
গত ফেব্রুয়ারির ২৩ তারিখের ঘটনা। মধ্যরাতে বাগুইআটি থানা এলাকার গোবিন্দ শেঠ বাজারে অবস্থিত বাজার কমিটির কালী মন্দির থেকে ১৫ ভরি (প্রায় ২০০ গ্রাম) ওজনের অলঙ্কার চুরি হয়ে যায় কালীমূর্তির গা থেকে।
মামলার তদন্তকারী অফিসার ছিলেন সাব-ইন্সপেক্টর মিঠুন বিশ্বাস। মিঠুন এবং তাঁর টিম গত প্রায় এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চিহ্নিত করেছেন প্রধান অভিযুক্ত রাজেশ দে- কে এবং তাকে গ্রেফতার করেছেন। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত গয়না।
অভিনন্দন টিম বাগুইআটি, অভিনন্দন বিধাননগর পুলিশ।
@bidhannagarpcThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
নাবালিকাকে ধর্ষণ - কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের
গত বছরের মার্চ মাসের ঘটনা, বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার। ভরসন্ধ্যেবেলা দোকানে বিস্কুট কিনে দেওয়ার নাম করে ১৫ বছরের এক নাবালিকাকে সবার অলক্ষ্যে পুকুরপাড়ে নিয়ে যায় প্রতিবেশী থমাস মুর্মু। আর তারপর, কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।
ঘটনার তদন্তভার এসে পড়ে সাব-ইন্সপেক্টর তারকনাথ সেনগুপ্তের উপর। অভিযুক্তকে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার। শুরু হয় বিচারপর্ব।
সম্প্রতি রায় বেরিয়েছে মামলার। মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা ও স্পেশাল পকসো আদালত অভিযুক্ত থমাস মুর্মুকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
বিচার পেয়েছে নাবালিকা মেয়েটি। ঘটনার এক বছরের মধ্যেই।
@BirbhumPolice -
West Bengal Police
@WBPolice
এঁকে বেঁকে চালাবেন না!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে পুড়িয়ে হত্যা - যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
বৈবাহিক জীবন ভালো যাচ্ছিল না। তবুও স্বামী চঞ্চল দাসের অত্যাচার সহ্য করেই সংসার করার আশায় কোনোমতে দিন কাটাচ্ছিলেন স্বপ্না মিস্ত্রি। কিন্তু শেষরক্ষা হয়নি। ২০২১ সালের ২৮শে ডিসেম্বর রাত সাড়ে এগারোটা নাগাদ স্বপ্নার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় চঞ্চল। চূড়ান্ত জখম অবস্থায় তাকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই মারা যায় স্বপ্না।
দত্তপুকুর থানায় কেস রুজু হয় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায়। তদন্তভার এসে পড়ে সাব-ইন্সপেক্টর মনোজ কুমার দাসের ওপর। মনোজের নিখুঁত তদন্ত এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর সন্দীপ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানের সৌজন্যে বিচারপর্ব শেষে আদালত অভিযুক্ত চঞ্চল দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানার (অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড) সাজা শুনিয়েছেন।
এভাবেই বিচার পাক বধূনির্যাতনের শিকার হওয়া অসহায় সব স্বপ্নারা। পাশে আছি আমরা।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
তিন বছরের শিশু পাচারকারীদের কবলে, রাজস্থান থেকে উদ্ধার করে মায়ের কোলে ফেরাল হাওড়া জিআরপি
তিন বছরের ছোট্ট মেয়ে। পড়েছে পাচারকারীদের খপ্পরে। তাকে বাঁচাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে হাওড়া জিআরপি। অভিযুক্তদের পিছু নিয়ে গঙ্গার পূর্বপাড়ে কলকাতা থেকে শুরু করে পশ্চিমপাড়ে প্রায় অর্ধেক হাওড়া জেলা চষে ফেলেও নাগাল মেলেনি তার। ছুটতে হয়েছে দেশের অন্যপ্রান্তে রাজস্থান পর্যন্ত। শেষমেশ পরিণতি যা হয়েছে, তা অনায়াসে হার মানায় সিনেমার গল্পকে।
চলতি মাসের ৫ তারিখ। হুগলির ধনেখালিতে নিজের বাড়ি ফিরবে বলে মায়ের সঙ্গে হাওড়া স্টেশনে অপেক্ষা করছিল সেই মেয়ে। এই অবসরে মায়ের সঙ্গে গল্প জুড়ে দেন অপরিচিত মাঝবয়সী এক মহিলা, এবং বাচ্চা মেয়েটিকে কিছু খাইয়ে আনার অছিলায় কাছেপিঠের দোকানে নিয়ে যাবেন বলে উধাও হয়ে যান।
ভয়ঙ্কর দুঃস্বপ্নের সেই শুরু। মেয়ে ফিরে না আসায় হাওড়া জিআরপি-র কাছে উদভ্রান্ত অবস্থায় হাজির হন তার মা, এবং এই ধরনের ঘটনার জল যে ঠিক কোথায় গড়াতে পারে, সে সম্পর্কে ওয়াকিবহাল জিআরপি-র তদন্তকারীরা বোঝেন, অবিলম্বে তদন্ত শুরু না করলে বড় রকমের ক্ষতি অবশ্যম্ভাবী। মুশকিল হলো, অভিযোগ দায়ের করলেও সন্দেহভাজনের চেহারার আবছা বর্ণনা এবং আনুমানিক বয়স ছাড়া আর কোনও তথ্য দিতে পারেননি মেয়েটির মা।
তা-ই সই। এই সামান্য সূত্রের ভরসাতেই শুরু হলো স্টেশনের অজস্র সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া ঘণ্টার পর ঘণ্টা ফুটেজের বিশ্লেষণ, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে একজনকে খুঁজে বের করার লড়াই। স্নায়ু এবং চোখের উপর যে কী অস্বাভাবিক চাপ পড়ে এই কাজে, তা যিনি না করেছেন তাঁকে বোঝানো অসম্ভব। কিন্তু একাগ্র অধ্যবসায় থাকলে ফল একটা-না-একটা সময় মেলেই।
মিলল ফল। দিন দুয়েকের অক্লান্ত নজরদারির পর অবশেষে ক্যামেরায় দেখা গেল, হাওড়া-মেটিয়াব্রুজ রুটের মিনিবাস ধরছেন সন্দেহভাজন, সঙ্গে রয়েছে বাচ্চাটি। পরবর্তী পর্যায়ের ‘ট্র্যাকিং’-এ দেখা গেল, কলকাতা পুলিশের এলাকায় বিচালিঘাট থেকে লঞ্চ ধরে হাওড়া পুলিশের সাঁকরাইল থানা এলাকায় নাজিরগঞ্জ ঘাটে পৌঁছলেন মহিলা। সেখান থেকে অটো ধরে চাঁপাতলা, সেখান থেকে ফের অটো ধরে সাঁকরাইল স্টেশন। সেখান থেকে বেলা এগারোটা নাগাদ হাওড়া-পাঁশকুড়া লোকাল ধরে ফুলেশ্বর, সেখানে স্টেশনে নেমে টোটো ধরে উলুবেড়িয়া হয়ে বীরশিবপুর।
এবার চলল মহিলাকে নিরন্তর খোঁজার পালা। যা শেষ হলো ১১ মার্চ, উলুবেড়িয়া থানা এলাকায়। গ্রেফতার হল সাহানারা বেগম। তার বয়ানের ভিত্তিতে ১২ মার্চ বাউড়িয়া থানা এলাকা থেকে গ্রেফতার হলো আরেক পাচারকারী মাফুজা বিবি। কিন্তু শিশুটি কোথায়? মাফুজা জানাল, তাকে রাজস্থানের জয়পুর স্টেশনে চালান করে দেওয়া হয়েছে সোরাজ কানজার নামে এক ব্যক্তির কাছে, যেখান থেকে সম্ভবত তাকে নিয়ে যাওয়া হয়েছে সওয়াই মাধোপুর জেলার আদালওয়াড়ায়।
মনে রাখবেন, ততদিনে পেরিয়ে গিয়েছে এক সপ্তাহ , এবং দুই মহিলার কল ডিটেল রেকর্ড থেকে যা জানা গেল, তাতে ৯ বা ১০ মার্চ শিশুটিকে পাচার করা হয়েছে। যা করণীয়, তা তৎক্ষণাৎ না করলে আর করে লাভ নেই। সুতরাং প্রথম গ্রেফতারির পরেই, ১১ মার্চ সন্ধ্যায়, ফ্লাইট ধরে জয়পুর রওনা হয়ে যান সাত-সদস্যের একটি টিম, সঙ্গে মেয়েটির মা। লক্ষ্য, শিশুটির উদ্ধার।
আনন্দের কথা, লক্ষ্যপূরণ হয়েছে, রাজস্থান পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে তাকে মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে আমাদের জিআরপি। গ্রেফতার হয়েছে সোরাজ , এখন পুলিশি হেফাজতে। ট্রানজিট রিমান্ডে আনা হবে এ রাজ্যে।
উদ্ধার-অপারেশনে বিভিন্ন সময়ে সাহায্য এসেছে আরপিএফ হাওড়া, আরপিএফ খড়্গপুর, হাওড়া পুলিশ (গ্রামীণ), হাওড়া পুলিশ কমিশনারেট, কলকাতা পুলিশ, এবং সওয়াই মাধোপুরের পুলিশ সুপারের তরফে।
সব ভাল যার শেষ ভাল। মেয়েটি সুস্থ থাকুক, আনন্দে থাকুক।
@srp_howrah -
West Bengal Police
@WBPolice
রাঙিয়ে দিয়ে যাও
#শুভদোলযাত্রা -
West Bengal Police reposted
Purba Bardhaman Police
@BurdwanPolice
A clarification post issued in public interest
Certain misleading and false claims are being made by a political party on their official social media platform regarding a murder that occurred on 9.3.25 under Galsi Police Station.
...(1/5) -
West Bengal Police reposted
Purba Bardhaman Police
@BurdwanPolice
Fact is, on 9.3.25 morning, the hanging body of a woman was recovered from the bank of a pond near Purandargarh More in Galsi Police Station area.
...(2/5) -
West Bengal Police reposted
Purba Bardhaman Police
@BurdwanPolice
The local police under direct supervision of senior officers launched an extensive investigation and arrested the sole perpetrator, Lakshmiram Soren, within five hours of the crime getting reported.
...(3/5) -
West Bengal Police reposted
Purba Bardhaman Police
@BurdwanPolice
During interrogation, Lakshmiram Soren confessed to the murder due to a discordant relationship. Neither the post-mortem report mentioned any rape or sexual assault nor was it reported by the brother of the deceased in the FIR.
...(4/5) -
West Bengal Police reposted
Purba Bardhaman Police
@BurdwanPolice
Those spreading false and unsubstantiated claims will be sternly dealt with as per law.
Purba Bardhaman District Police will spare no efforts to ensure that the accused gets strict punishment as per law and justice for the deceased is secured at the earliest.
...(5/5) -
West Bengal Police
@WBPolice
জেনে রাখুন
পাসওয়ার্ড কীভাবে সুরক্ষিত রাখবেন? ঠিক কী ধরণের পাসওয়ার্ড রাখলে হ্যাক করতে কালঘাম ছুটে যাবে সাইবার-জালিয়াতদের? জেনে নিন এই সংক্ষিপ্ত ভিডিওয়। এবং অনুরোধ, সম্ভব হলে শেয়ার করুন।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Shooting with Anjali
অঞ্জলি সিং, আই.পি.এস। ২০০৯ ব্যাচের এই অফিসার বর্তমানে রাজ্য পুলিশে ডি.আই.জি, সাইবার ক্রাইম হিসাবে কর্মরতা। শ্রীমতী অঞ্জলির আরেকটি পরিচয়, তিনি দক্ষ শুটার। নিয়মিত জাতীয় পর্যায়ের শুটিংয়ে অংশ নেন, দেশের পেশাদার শুটারদের সঙ্গে টক্কর দিয়ে পুরস্কার জেতেন। আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলের অত্যাধুনিক শুটিং রেঞ্জে শ্রীমতী অঞ্জলি নিয়মিত প্র্যাকটিস করেন, এবং পুলিশকর্মীদের প্রশিক্ষণও দেন। শুটিংয়ের খুঁটিনাটি প্রশিক্ষণের কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও ভাগ করে নেব এখানে। আজ চতুর্থ পর্ব।
#shootingwithanjali -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
সর্বভারতীয় পুলিশ ক্রীড়া প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ পুলিশের সাফল্য
সম্প্রতি পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত পুলিশের সর্বভারতীয় কবাডি প্রতিযোগিতার প্রথম ক্লাস্টারে রাজ্য পুলিশের খো-খো দল ব্রোঞ্জ জিতল।
পাশাপাশিই, জিমন্যাস্টিকের 'ভল্ট' বিভাগে কনস্টেবল জয়া চৌধুরী দেশের বাকি রাজ্যগুলির প্রতিযোগীদের অনেককে পিছনে ফেলে জিতে নিয়েছেন ব্রোঞ্জ।
দীর্ঘ অনুশীলন এবং অধ্যবসায়ের যোগফল এই সাফল্য।
অভিনন্দন রাজ্য পুলিশের খো-খো টিম!
অভিনন্দন জয়া! -
West Bengal Police
@WBPolice
ধূপগুড়িতে নাবালিকাকে ধর্ষণের মামলায় ন্যায়বিচার, অভিযুক্তের ২৫ বছরের কারাদণ্ড
ঘটনা চার বছর আগের। জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে এক নাবালিকাকে একলা পেয়ে ধর্ষণ করেছিল স্থানীয় বাসিন্দা রঞ্জন বর্মণ। দ্রুত গ্রেফতারির পর তদন্তকারী অফিসার এসআই সুমিত মোক্তানের তৎপরতায় মাত্র ২৪ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে জমা পড়ে চার্জশিট।
মামলার রায় বেরিয়েছে কয়েকদিন আগে। জলপাইগুড়ির পকসো আদালত অভিযুক্তকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার ( অনাদায়ে ২ মাসের বাড়তি সশ্রম কারাদণ্ড) শাস্তি শুনিয়েছেন।
যে চলে গেছে, সে আর ফিরবে না। বিচারটুকু যে দিতে পেরেছি আমরা, সেটাই সান্ত্বনা। সেটাই প্রাপ্তি।
@JpgPolice -
West Bengal Police
@WBPolice
RoKo ko rokna mushkil hi nahi.. namumkin hai
-
West Bengal Police
@WBPolice
জয় জয় জয় জয় হে
-
West Bengal Police reposted
Basirhat Police District
@BasirhatD
Efforts are being made from certain quarters to spread misinformation and communal unrest regarding an incident in Basirhat today where an idol in a Kali Temple was found to be damaged.The idol is being replaced and the person responsible for the mischief has been arrested. (1/3)
-
West Bengal Police reposted
Basirhat Police District
@BasirhatD
Preliminary enquiry suggests that the person has mental health issues.
The situation is peaceful and under control. Police remains alert and vigilant. Harshest possible action shall be taken against those committing/attempting similar mischief anywhere in the state. (2/3) -
West Bengal Police reposted
Basirhat Police District
@BasirhatD
Those trying to trigger communal disharmony through rumour- mongering will also be sternly dealt with. (3/3)
-
West Bengal Police
@WBPolice
GO INDIA GO!
-
West Bengal Police
@WBPolice
আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
#internationalwomen’sDayThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police reposted
Baruipur Police District
@baruipurpd2
Efforts are being made from certain quarters to spread misinformation and rumours about an incident in Ramnagar under Baruipur PS today where an idol of Maa Sitala in a local temple was damaged by a person of unsound mind. Local people apprehended him and police took custody of the person. A case has been registered and investigation is on. The detained person is an outsider and has mental health issues.
The situation is peaceful. Stern legal actions will be initiated against those trying to spread rumours and communal disharmony. -
West Bengal Police
@WBPolice
Be the change!
আগামি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষ্যে আমরা তৈরি করেছি খুবই সংক্ষিপ্ত কয়েকটি ভিডিওর একটি সিরিজ- 'Be the change!’
আজ রইল চতুর্থ ভিডিওটি।
#bethechange #internationalwomen’sDay #march8 -
West Bengal Police
@WBPolice
বাঁধা থাকুন সুরক্ষায়
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
সম্পত্তির লোভ, ভাড়াটে খুনির সঙ্গে হাত মিলিয়ে মা-বাবাকে খুন মেয়ে জামাইয়ের, শাস্তি যাবজ্জীবন
উত্তর ২৪ পরগণায় হাবড়ার টুনিঘাটা লন্ডনপাড়া এলাকা, ১৫ সেপ্টেম্বর ২০২০। রাত তখন অনেক। নিজেদের বাড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং স্ত্রী লীলারানী। অবশ্যই মৃত, দেখেই বোঝা যায়, একেবারে কাছ থেকে অর্থাৎ 'পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ'-এ গুলি করা হয়েছে দুজনকেই।
হাবড়া থানায় ১৬ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন রামকৃষ্ণের ভাই জ্যোতির্ময় মণ্ডল। অভিযোগের বক্তব্য খুব স্পষ্ট: তাঁর দাদা-বৌদির হত্যাকারীদের খুঁজতে বেশিদূর যেতে হবে না, মেয়ে-জামাই পর্যন্ত গেলেই হবে। তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে মৃত দম্পতির মেয়ে নিবেদিতা সাধু এবং জামাই বান্টি সাধুকে গ্রেফতার করেন সাব-ইনসপেক্টর রামকৃষ্ণ গুরিয়া। সঙ্গে এক তৃতীয় ব্যক্তি -- ভাড়াটে খুনি তথা 'শার্পশুটার' অজয় দাস।
এই অকল্পনীয় অপরাধের উৎস? জেরায় প্রকাশ পায়, বাজারে বান্টির দেনার পরিমাণ ছিল প্রায় ১০ লক্ষ টাকা। পাওনাদারদের তাগাদা সহ্য করতে না পেরে শ্বশুর-শাশুড়ির কাছে টাকা চেয়েছিল বান্টি। বলা বাহুল্য, টাকা মেলেনি। এবং সেই রাগেই স্ত্রীর সঙ্গে মিলে অজয়ের সাহায্যে ঠাণ্ডা মাথায় খুন।
অপরাধী দ্রুত ধরা পড়লেও অপরাধ প্রমাণ করার অতি পরিশ্রমসাধ্য কাজটি সযত্নে সম্পন্ন করেন রামকৃষ্ণ। চার্জশিটে ধরা থাকে বিশেষজ্ঞদের মতামত এবং ফরেনসিক তথ্য সমেত গুরুত্বপূর্ণ প্রমাণসমূহ। মামলা চলাকালীন প্রমাণ হিসেবে আরও দাখিল হয় একটি কল রেকর্ডিং -- অজয়কে যখন সুপারি দেওয়া হচ্ছিল, ফোনে সেই কথোপকথন রেকর্ড করে রাখে অজয়। যা পরে উদ্ধার করে পুলিশ।
পাবলিক প্রসিকিউটর বিভাস চ্যাটার্জির সহায়তায় চার বছরের বিচারপর্ব শেষে মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। নিবেদিতা, বান্টি, এবং অজয়কে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছেন বারাসত আদালত, পাশাপাশি আর্থিক জরিমানা। অজয়ের কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় অস্ত্র আইনের অধীনে আরও তিন বছরের কারাবাসের সাজা হয়েছে তার। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা।
অর্থই অনর্থের মূল -- প্রমাণিত আরও একবার।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
Be the change!
আগামি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষ্যে আমরা তৈরি করেছি খুবই সংক্ষিপ্ত কয়েকটি ভিডিওর একটি সিরিজ- 'Be the change!’
আজ রইল তৃতীয় ভিডিওটি।
#bethechange #internationalwomen’sDay #march8 -
West Bengal Police
@WBPolice
OTP হৃদমাঝারে রাখুন!
ছেড়ে দেবেন না
#cybersecurity #wbp -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Be the change!
আগামি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষ্যে আমরা তৈরি করেছি খুবই সংক্ষিপ্ত কয়েকটি ভিডিওর একটি সিরিজ- 'Be the change!’
আজ রইল দ্বিতীয় ভিডিওটি।
#bethechange #internationalwomen’sDay #march8 -
West Bengal Police
@WBPolice
কিশোরীকে যৌন নির্যাতন, ২০ বছর কারাদণ্ড অভিযুক্তের
ঘটনা বছর তিনেক আগের। রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি থানা এলাকার। বছর তেরোর (১৩) একটি নিষ্পাপ মেয়ের উপর নির্মম যৌন নির্যাতন চালিয়েছিল দেবাশিস বিশ্বাস নামক এক নরপশু, পেশায় যে একটি স্থানীয় জিমের মালিক। POCSO আইনে শুরু হয়েছিল মামলা, অবিলম্বে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত। তদন্তকারী অফিসার মুকুন্দ চক্রবর্তী দ্রুত পেশ করেছিলেন ঠাসবুনোট চার্জশিট।
মামলার রায় বেরিয়েছে সম্প্রতি। মাননীয় আদালত অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
প্রাপ্তি শুধু এই, বিচার পেয়েছে বছর তেরোর বাচ্চা মেয়েটি।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
Be the change!
আগামি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষ্যে আমরা তৈরি করেছি খুবই সংক্ষিপ্ত কয়েকটি ভিডিওর একটি সিরিজ- 'Be the change!’
আজ রইল প্রথম ভিডিওটি।
#bethechange #internationalwomen’sDay #march8 -
West Bengal Police
@WBPolice
Shooting with Anjali
অঞ্জলি সিং, আই.পি.এস। ২০০৯ ব্যাচের এই অফিসার বর্তমানে রাজ্য পুলিশে ডি.আই.জি, সাইবার ক্রাইম হিসাবে কর্মরতা। শ্রীমতী অঞ্জলির আরেকটি পরিচয়, তিনি দক্ষ শুটার। নিয়মিত জাতীয় পর্যায়ের শুটিংয়ে অংশ নেন, দেশের পেশাদার শুটারদের সঙ্গে টক্কর দিয়ে পুরস্কার জেতেন। আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলের অত্যাধুনিক শুটিং রেঞ্জে শ্রীমতী অঞ্জলি নিয়মিত প্র্যাকটিস করেন, এবং পুলিশকর্মীদের প্রশিক্ষণও দেন। শুটিংয়ের খুঁটিনাটি প্রশিক্ষণের কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও ভাগ করে নেব এখানে। আজ তৃতীয় পর্ব।
#shootingwithanjali -
West Bengal Police
@WBPolice
আগামীকাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কাল সকাল থেকেই পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজের নিজের পরীক্ষাকেন্দ্রে, বিভিন্ন স্কুল এবং কলেজে। দুৰ্ভাগ্যের, কালই একটি রাজনৈতিক সংগঠনের তরফে রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের শুধু এটুকুই বলার - পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে, এমন কোনও কর্মসূচি ছাত্রছাত্রীদের স্বার্থে হতে পারে না। নির্বিঘ্নে এবং নিরাপদে যাতে কাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, সেটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই উদ্দেশ্যে কাল রাজ্যের সর্বত্র সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকবে বাড়তি নজরদারি। পরীক্ষার্থীদের অনুরোধ, রাস্তায় কোনওরকম অসুবিধেয় পড়লে নিকটবর্তী পুলিশকর্মীদের সাহায্য নিন, পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারেন, সে দায়িত্ব আমাদের। পরীক্ষার্থীদের স্বার্থ বিঘ্নিত হয়, এমন যে কোনও কর্মসূচিতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সবার পরীক্ষা ভাল হোক।
The West Bengal Higher Secondary examinations begin from tomorrow, with lakhs of candidates taking one of the most important tests of their lives. From tomorrow morning, they will arrive at examination centres – schools and colleges – across the state. Unfortunately, a political organisation has chosen tomorrow itself to declare a statewide strike in all colleges and universities.
All we wish to say is that any programme which inconveniences students, particularly exam candidates, cannot be in their interest. The administration will ensure that candidates can take the exam smoothly and safely, and there will be adequate police presence everywhere in the state from tomorrow morning, with extra surveillance at exam centres.
Candidates are requested to seek help from nearby police personnel in case of any inconvenience while travelling. It is our responsibility to ensure that you reach examination centres on time to take the exam in peace. The administration will take strict action against any programme which harms the interests of candidates.
Our sincere good wishes to all higher secondary candidates. May everyone do well. -
West Bengal Police
@WBPolice
ডিজিটাল অ্যারেস্ট থেকে বাঁচুন
সাইবার-প্রতারণার দুনিয়ায় নবতম জালিয়াতির নাম 'digital arrest’। বহু মানুষ যার শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন, হচ্ছেন। কী এই ডিজিটাল অ্যারেস্ট? কীভাবে বাঁচবেন এর থেকে? রইল একটি সংক্ষিপ্ত সচেতনতামূল ভিডিও, ইসলামপুর পুলিশ জেলার তৈরি। অনুরোধ, সময় করে দেখুন, এবং সম্ভব হলে শেয়ার করুন।
#digitalarrest #wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
রাস্তায় স্টান্টবাজি নয়!
যে কোনও সময় ছুটি-র ঘন্টা বেজে যাবে!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
প্রয়াত সহকর্মীর স্মৃতিতে
আজ থেকে ঠিক ১৫ বছর আগে, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি, বাঁকুড়া জেলায় স্থানীয় এক পঞ্চায়েত নেতার বাড়িতে মাওবাদী হামলার মোকাবিলা করতে গিয়ে গুলির আঘাতে শহীদ হন তৎকালীন সারেঙ্গা থানার আইসি রবিলোচন মিত্র।
প্রয়াত এই সহকর্মীর স্মৃতিতে গতকাল বাঁকুড়া জেলা পুলিশের তরফে একটি ৫ কিমি দৌড়ের আয়োজন করা হয়েছিল সারেঙ্গা থানায়। যাতে যোগ দেন প্রায় ৩০০ প্রতিযোগী, যাঁদের মধ্যে ছিলেন স্বয়ং বাঁকুড়া রেঞ্জের আইজি শীশরাম ঝাঝারিয়া, আইপিএস। তিনি ছাড়াও প্রতিযোগীদের উৎসাহ যোগাতে কলকাতা থেকে উপস্থিত হন রবিলোচনের বোন শ্রীমতী কল্পনা রায়। ভাবগম্ভীর এই অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল একটি রক্তদান শিবিরও।
ভুলিনি, ভুলব না।
@spbankura -
West Bengal Police
@WBPolice
রাজ্যের প্রথম নাইট ম্যারাথন, ইতিহাসের সাক্ষী হয়ে থাকল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়।
শনিবার সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম নাইট ম্যারাথন। তা-ও পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জঙ্গল ঘেরা রাস্তায়।
পাহাড়-জঙ্গলের বুক চিরে ম্যারাথনের রুট। ঘন জঙ্গলে আলো-আঁধারি পথে ক্যাম্প ফায়ার। আর তার পাশেই ধামসা-মাদল। সেই সঙ্গে লোকশিল্প ছৌ, নাটুয়া, পাতা নাচ, ঝুমুর আর বাউল। এমনই রোমাঞ্চের স্বাদ নিয়ে অযোধ্যা পাহাড়ের পাকদণ্ডী ধরে দৌড়ালেন এই জেলা, এই রাজ্য তথা এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০০০ এরও বেশি প্রতিযোগীরা।
এই ম্যারাথনে সাধারণ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন উত্তর প্রদেশের মির্জাপুরের বিকাশ প্যাটেল এবং মহিলা বিভাগে প্রথম হয়েছেন উত্তর ২৪ পরগনার শম্পা গাইন।
সঙ্গের ভিডিওয় রইল নৈশ-ম্যারাথনের কিছু ঝলক।
@PuruliaPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
মাঠে হোক বা রাস্তাঘাটে
ঘাড় সবসময় সোজা রাখুন
নাহলে ঘাড়ধাক্কা খেয়ে যেতে পারেন!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
APK-আতঙ্ক থেকে সতর্ক থাকুন!
APK-আতঙ্কে সর্বসান্ত হয়েছেন, হচ্ছেন বহু মানুষ, জলে যাচ্ছে কষ্টের টাকা। কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, জেনে নিন এই ভিডিও থেকে। সম্ভব হলে শেয়ার করুন, অনুরোধ।
#apkfraud #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Shooting with Anjali
অঞ্জলি সিং, আই.পি.এস। ২০০৯ ব্যাচের এই অফিসার বর্তমানে রাজ্য পুলিশে ডি.আই.জি, সাইবার ক্রাইম হিসাবে কর্মরতা। শ্রীমতী অঞ্জলির আরেকটি পরিচয়, তিনি দক্ষ শুটার। নিয়মিত জাতীয় পর্যায়ের শুটিংয়ে অংশ নেন, দেশের পেশাদার শুটারদের সঙ্গে টক্কর দিয়ে পুরস্কার জেতেন। আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলের অত্যাধুনিক শুটিং রেঞ্জে শ্রীমতী অঞ্জলি নিয়মিত প্র্যাকটিস করেন, এবং পুলিশকর্মীদের প্রশিক্ষণও দেন। শুটিংয়ের খুঁটিনাটি প্রশিক্ষণের কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও ভাগ করে নেব এখানে। আজ দ্বিতীয় পর্ব।
#shootingwithanjali -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
পথে হোক বা মাঠে
মাথা বাঁচে হেলমেটে
#safedrivesavelife #wearhelmet -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে গুলি করে হত্যা, যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
প্রায় ১২ বছরের বিবাহিত জীবন, ঘরে দুই সন্তান। কিন্তু স্বামী ত্রিশূল বিশ্বাসের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল দীর্ঘদিন। শেষমেশ দুই সন্তানকে নিয়ে নদীয়ার হাঁসখালি থানা এলাকার কৈখালি বটতলায় বাপের বাড়ি চলে আসেন সেই থানারই বয়ারডেঙি গ্রামের বাসিন্দা সুজাতা বিশ্বাস।
কিন্তু বিপদ যে কাটেনি, তার মর্মান্তিক প্রমাণ মিলল ২০২২ সালের ১৪ জুলাই। রাত সাড়ে ন'টা নাগাদ শ্বশুরবাড়িতে চড়াও হয় ত্রিশূল, সঙ্গে বেআইনি আগ্নেয়াস্ত্র, যা দিয়ে সটান স্ত্রীর উপর গুলি চালায় সে। ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুজাতা।
হাঁসখালি থানায় ১৫ জুলাই অভিযোগ দায়ের করেন সুজাতার মা রেবা বিশ্বাস। ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় রুজু হয় মামলা। তদন্তের ভার নেন সাব-ইনসপেক্টর বাপ্পাদিত্য মণ্ডল। পুলিশি হেফাজতে থাকা ত্রিশূলের কাছ থেকে উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র।
যথাসময়ে জমা পড়ে চার্জশিট, আমাদের ট্রায়াল মনিটরিং সেল-এর তৎপরতায় দ্রুত সম্পন্ন হয় বিচারপর্ব। সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে ত্রিশূল।
আশা, শান্তি পেয়েছেন সুজাতার পরিবার।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
🏅 ৪৯তম সিনিয়র জাতীয় যোগব্যায়াম চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্দান্ত সাফল্য🏅
সদ্য শেষ হয়েছে ৪৯তম সিনিয়র জাতীয় যোগব্যায়াম চ্যাম্পিয়নশিপ। পশ্চিমবঙ্গ পুলিশের প্রতিযোগীরা দুর্দান্ত সাফল্য পেয়েছেন, রাজ্যের ঝুলিতে এসেছে ১ টি সোনা এবং ৪ টি রূপো।
🥇 সোনাজয়ী
⭐ প্রীতি কুমারী প্রসাদ
🥈 রূপো জিতলেন যাঁরা
🌟 শিল্পা সিংহ
🌟 সম্ভুরাম বর
🌟 জসিম উদ্দিন মোল্লা
🌟 সেন্টু ভট্টাচার্য
ওঁদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।
#westbengalpolice #yogachampions -
West Bengal Police
@WBPolice
স্বামী ও সন্তানের সামনে গণধর্ষণ—যাবজ্জীবন কারাদণ্ড ৩ জনের
২০১৭ সালের ৩০ জানুয়ারি। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় একটা। রাতের অন্ধকারে এক গৃহস্থ পরিবারের দরজা ভেঙে ঢুকে পড়ে কিছু দুষ্কৃতী। বজবজ থানার অন্তর্গত বিশুখারা গ্রামের সেই ছাপোষা পরিবারে চূড়ান্ত বিপর্যয় নেমে এসেছিল ওই অভিশপ্ত রাতে। টাকা-পয়সা, সোনা-দানা লুট করেও যখন নরপিশাচদের সাধ মেটে নি, তখন তাদের পাশবিক লালসার শিকার হয়েছিলেন এক অসহায় গৃহবধূ, তাঁর স্বামী ও সন্তানের সামনে।
অভিযোগ দায়ের হল,বজবজ থানার তৎকালীন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর ধীমান বৈরাগীর নেতৃত্বে শুরু হল সত্যান্বেষণ। জেলা পুলিশের পুঙ্খানুপুঙ্খ তদন্ত, গোপন সূত্র, সঠিক প্রমাণ সংগ্রহ এবং আইনি লড়াইয়ের পথ পেরিয়ে অবশেষে আটক করা গেল তিন জনকে। পরবর্তীতে অ্যারেস্ট হল দলের মূল পান্ডা ধনু শেখ ও আরও একজন সন্দেহভাজন। TI Parade-এর মাধ্যমে দোষীদের শনাক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছিল পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে। মামলা চলাকালীনই জেলে মৃত্যু হয় অন্যতম আসামি ইমাম শেখের। অপর এক সন্দেহভাজন ইব্রাহিম শেখ উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে খালাস পায়। বাকি তিনজন? শেখ রমজান (৪৭), আব্দুল হামিদ মোল্লা (২৭) এবং ধনু শেখ (৪৫) - এই তিন নরপিশাচ সম্প্রতি দণ্ডিত হয়েছে যাবজ্জীবন কারাবাসে।
নির্যাতিতা ন্যায়বিচার পেয়েছেন, এটুকুই সান্ত্বনা। -
West Bengal Police
@WBPolice
FITCOP
পুলিশের চাকরিতে শারীরিক সক্ষমতার প্রয়োজন ঠিক কতটা, সে আর লেখার অপেক্ষা রাখে না। ফিটনেস বজায় রাখতে প্রতিটি জেলা বা কমিশনারেট এলাকায় পুলিশকর্মীদের জন্য রয়েছে একাধিক অত্যাধুনিক জিম, কাজের ফাঁকে যেখানে ঘাম ঝরান বহু পুলিশকর্মী। কেউ কেউ শরীরচর্চাকে নিয়ে গিয়েছেন প্যাশনের পর্যায়ে। এমনই কয়েকজন সহকর্মীকে নিয়ে আমাদের নতুন সিরিজ, FITCOP.
#fitcop #wbp -
West Bengal Police
@WBPolice
Shooting with Anjali
অঞ্জলি সিং, আই.পি.এস। ২০০৯ ব্যাচের এই অফিসার বর্তমানে রাজ্য পুলিশে ডি.আই.জি, সাইবার ক্রাইম হিসাবে কর্মরতা। অঞ্জলির আরেকটি পরিচয়, তিনি দক্ষ শুটার। নিয়মিত জাতীয় পর্যায়ের শুটিংয়ে অংশ নেন, দেশের পেশাদার শুটারদের সঙ্গে টক্কর দিয়ে পুরস্কার জেতেন। আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলের অত্যাধুনিক শুটিং রেঞ্জে অঞ্জলি নিয়মিত প্র্যাকটিস করেন, এবং পুলিশকর্মীদের প্রশিক্ষণও দেন। শুটিংয়ের খুঁটিনাটি প্রশিক্ষণের কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও ভাগ করে নেব এখানে। আজ প্রথম পর্ব।
#shootingwithanjali -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Fly high,but don't reach the stars!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
নিজেরই ভাইঝির উপর যৌন নির্যাতন, ২০ বছর কারাদণ্ড কাকার
রাত প্রায় ন'টা, ২০২১ সালের ২৪ এপ্রিল। তার ২৬ বছর বয়সী কাকার সঙ্গে ওষুধের দোকানে গিয়েছিল ১৩ বছরের নাবালিকা। সেখান থেকে তাকে কাছাকাছি একটি মাঠে নিয়ে যায় কাকা, এবং নির্মম যৌন নির্যাতন চালায় তার উপর।
সেদিনই রাত পৌনে একটা নাগাদ বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির মা, তদন্তের ভার নেন সাব-ইনসপেক্টর দীপশিখা বর। যথাসময়ে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনের অধীনে চার্জশিট দাখিল হওয়ার পর বিচারপর্ব শুরু হয় বারাসাতের বিশেষ পকসো আদালতে।
মামলায় রায় বেরিয়েছে সম্প্রতি, কাকাকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত, সঙ্গে ৫০ হাজার টাকার জরিমানা।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
ভাইপোর হাতে কাকা খুন, যাবজ্জীবন কারাদণ্ড
পারিবারিক বাদানুবাদের জেরে নিজের মাসি লক্ষ্মী ঘড়াকে মারধর করে পূর্ব মেদিনীপুর পুলিশ জেলার অন্তর্ভুক্ত মহিষাদল থানা এলাকার বাসিন্দা যুধিষ্ঠির ওরফে সমীর ঘড়া। যেদিন সকালে এই ঘটনা ঘটে সেদিনই, অর্থাৎ ২০১৯ সালের ২৪ মে, বিবাদ মেটাতে যুধিষ্ঠিরের কাকা মদন ঘড়াকে বাড়িতে ডাকেন লক্ষ্মী দেবী।
মেটেনি সেই বিবাদ। উল্টে উত্তেজিত কথাবার্তা চলাকালীন কাকার মাথায় একাধিকবার কোদাল দিয়ে আঘাত করে যুধিষ্ঠির। রক্তাক্ত, গুরুতর জখম অবস্থায় প্রথমে জেলা হাসপাতাল, এবং পরে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করেও বাঁচানো যায়নি মদনবাবুকে। ঘটনার পরদিন, অর্থাৎ ২৫ মে মৃত্যু হয় তাঁর।
যুধিষ্ঠিরের নামে মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পুত্রবধূ, তদন্তভার গ্রহণ করেন সাব-ইনসপেক্টর সমীরকুমার আইচ। নির্দিষ্ট সময়ের আগেই তদন্ত শেষে চার্জশিট জমা করেন তিনি।
ঘটনার নৃশংসতা এবং সাক্ষীদের বয়ান সহ অন্যান্য প্রমাণের ভিত্তিতে সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে যুধিষ্ঠির ওরফে সমীর ঘড়ার যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ ঘোষণা করেছেন হলদিয়ার অতিরিক্ত দায়রা আদালত। মৃতের আত্মার শান্তি কামনা করে মামলায় সংশ্লিষ্ট সকল সহকর্মীর প্রতি রইল অভিনন্দন।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
বিপন্ন মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ
আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। ডানকুনির চাকুন্দি হাইস্কুলের এক ছাত্রীর সিট পড়ে কানাইপুর হাইস্কুলে। পরীক্ষাকেন্দ্র খুঁজে না পাওয়ায় হন্যে হয়ে ঘুরছিল সে। বিষয়টি নজরে আসে ডানকুনি পুরসভা পুরপ্রধানের, জানান ট্রাফিক ইনস্পেকটর সৌরভ ব্রহ্মচারীকে, এবং সৌরভের নির্দেশে ওই ছাত্রীকে বাইকে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দেন সাব-ইনসপেক্টর অপূর্ব ধর। বাকি পরীক্ষাগুলির জন্য রইল শুভেচ্ছা।
@ChandannagarC -
West Bengal Police
@WBPolice
শুনুন,জানুন, পরিচিতদেরও জানান
আমাদের পরিসংখ্যান বলছে, Telegram Pre-paid scam-এ প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কী ভাবে বাঁচবেন এই সাইবার-প্রতারণা থেকে? জেনে রাখুন সঙ্গের এই ভিডিওটি থেকে। অনুরোধ, সম্ভব হলে শেয়ার করুন।
#wbp #cybersecurityThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ৬১লক্ষ ৫হাজার ৮০০ টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ৬১লক্ষ ৫হাজার ৮০০ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে।
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
ভুয়ো লিঙ্কে ক্লিক করলেই 'সব গোলমাল'
#wbp #cybersecurity -
West Bengal Police
@WBPolice
স্ত্রীকে কুপিয়ে হত্যা, ২০ বছর কারাবাসের আদেশ
পূর্ব মেদিনীপুর পুলিশ জেলার অন্তর্গত ভবানীপুর থানা এলাকায় চকদ্বীপা গ্রামের দুলাল মাজির কন্যা লক্ষ্মীর সঙ্গে হলদিয়া থানা এলাকার সাউতানচক গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাসের বিয়ে হয় ২০০৭ সালে, ঘরে আসে দুটি পুত্রসন্তানও, কিন্তু বিয়ের পর থেকেই নেশা করে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত বিশ্বজিৎ, এমনটাই অভিযোগ পাড়াপড়শি এবং লক্ষ্মীর পরিবারের।
অত্যাচার চরমে ওঠে ২০১৯ সালের ১৭ মে। সকালে লক্ষ্মী দেবীর সঙ্গে একপ্রস্থ ঝগড়া হয় বিশ্বজিতের, তার জেরেই দুপুর দুটো নাগাদ ধারালো কাটারি দিয়ে স্ত্রীকে আক্রমণ করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সে। ঘটনার পর পালানোর চেষ্টাও করে, কিন্তু প্রতিবেশীরা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন তাকে।
মৃতার দাদা ভুতুনাথ মাজির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় হলদিয়া থানায়, তদন্তকারী অফিসার নিযুক্ত হন তৎকালীন সাব-ইনসপেক্টর সঞ্জীব দত্ত। পরবর্তীতে তদন্তভার যায় সাব-ইনসপেক্টর ভক্তিপদ দলুইয়ের হাতে, এবং তারও পরে তদন্ত সম্পন্ন করে ১৪ অগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন সাব-ইনসপেক্টর সমীর মুখার্জী।
বিশ্বজিতের বিরুদ্ধে চার্জ গঠন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি, বিচারপর্ব চলাকালীন আগাগোড়া হেফাজতে থাকে আসামী। মামলায় মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণের পর রায় প্রকাশিত হয়েছে গত মাসে, বিশ্বজিৎ দাসের ২০ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।
@MedinipurSp -
West Bengal Police
@WBPolice
প্রতারণার থাবা মার্কিন মুলুকে, সোনারপুরে গ্রেফতার তিন জালিয়াত
প্রতারণার টাকায় ৫০ লক্ষের গাড়ি, আড়াই কোটির দুটি ফ্ল্যাট। গত দু’বছরে প্রায় ১০ কোটি টাকার লেনদেন। সবই সোনারপুরের কল সেন্টারে বসে। কীভাবে সম্ভব?
ধরুন নিজের বাড়িতে কম্পিউটারের সামনে বসে আছেন আপনি, কাজ করছেন নিশ্চিন্ত মনে। আচমকাই স্ক্রিনে ভেসে উঠল কিছুটা এই ধরনের সতর্কবার্তা: “আপনার কম্পিউটারে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে। মাইক্রোসফট-এর তরফে আমরা জানতে পেরেছি, বিভিন্ন অনৈতিক ওয়েবসাইট দেখা হয়েছে এই কম্পিউটারে, যার ফলে খুব শিগগিরি আপনার সিস্টেম ‘ক্র্যাশ’ করতে চলেছে, আপনি হারাতে চলেছেন আপনার মূল্যবান ডেটা।”
প্রযুক্তিবিদ্যায় হাতেখড়ি না হয়ে থাকলে এই ধরনের হুঁশিয়ারি দেখে ঘাবড়ে যাওয়া অস্বাভাবিক নয়। অতঃপর কী করা? স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করা, আর কী। ফোনের অপর প্রান্তে কারা? না, মাইক্রোসফট-এর ‘টেকনিক্যাল সাপোর্ট স্টাফ’, যারা অবিলম্বে দখল নিয়ে নেবে আপনার কম্পিউটারের, এবং ম্যাজিকের মতো সতর্কবার্তা হাওয়া করে দিয়ে বলবে, এক বছরের জন্য ২০০ মার্কিন ডলার (ভারতীয় টাকায় ১৭ হাজারের কিছু বেশি) অথবা তিন বছরের জন্য ৪০০ ডলার দিলেই সমস্যা ভ্যানিশ!
বুঝতেই পারছেন, এই ‘প্যাকেজ’ শুধুমাত্র মার্কিন নাগরিকদের জন্যই। রীতিমত মার্কিনি ঢঙে ইংরেজি বলা সেই ‘সাপোর্ট স্টাফ’-এর কথায় অজস্র নিরপরাধ মার্কিন নাগরিক টাকা জমা করে দিতেন কোনও মার্কিন ব্যাঙ্কে। সেখান থেকে টাকা পরিবর্তিত হয়ে যেত ক্রিপ্টোকারেন্সিতে, এবং ভারতে ঢুকত চিন হয়ে। কলকাতা এবং দিল্লিতে সেই ক্রিপ্টোকারেন্সি ফের হয়ে যেত টাকা, যা অবশেষে চলে যেত প্রতারকদের হাতে।
প্রতারণার এই একমাত্র উপায় নয়। মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (আমাদের গৃহমন্ত্রকের সমতুল্য)-র সীলমোহর যুক্ত ভুয়ো নথিপত্র ব্যবহার করে চলত ভয় দেখানো – “আপনার কম্পিউটার এবং ইন্টারনেট কোনও অজানা উদ্দেশ্যে রাশিয়ায় ব্যবহৃত হচ্ছে। যেহেতু এতে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেহেতু আপনার বিরুদ্ধে তদন্ত চালু করা হলো।” দীর্ঘ কারাবাস এড়াতে আপনি কী করবেন? মোটা অঙ্কের টাকা জমা করবেন, আবার কী। বলা বাহুল্য, সেই টাকা উপরোক্ত উপায়ে এসে পৌঁছবে ভারতে।
ফুলেফেঁপে উঠেছিল এই ব্যবসা, কিন্তু বাদ সাধল আমাদের সূত্রের খবর। বারুইপুর পুলিশ জেলার সোনারপুর থানা এলাকায় একটি বহুতল বাড়িতে চলছে বেআইনি কল সেন্টার, গত ৩১ জানুয়ারি এই খবর পান পশ্চিমবঙ্গ সাইবার অপরাধ বিভাগের ডিআইজি অঞ্জলি সিং, আইপিএস।
সেদিনই দুপুরে অঞ্জলির নির্দেশে বারুইপুর সাইবার থানার সঙ্গে যৌথ অভিযান চালানো হয় ওই কল সেন্টারে, যার ফলে গ্রেফতার হয় এই মামলায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত জয় হালদার (২৫), সঙ্গে তন্ময় মণ্ডল (২৫) ও শুভজিৎ বিশ্বাস (২৯)। বাজেয়াপ্ত হয়েছে পাঁচটি করে ল্যাপটপ ও মোবাইল ফোন, দুটি রাউটার, সাতটি হেডফোন সমেত অজস্র জাল নথিপত্র। চিহ্নিত করা হয়েছে বেশ কিছু সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। জয় হালদারের কাছ থেকে আরও বাজেয়াপ্ত হয়েছে ৫০ লক্ষ টাকার বেশি মূল্যের একটি বিদেশি গাড়ি, চিহ্নিত করা হয়েছে তার দুটি ফ্ল্যাট, মাথাপিছু দাম প্রায় আড়াই কোটি টাকা।
তদন্ত চলছে। আশা করছি, এই কাজে অভিযুক্তদের সহায়কদের দ্রুত চিহ্নিত করব আমরা।
@BaruipurPolice -
West Bengal Police
@WBPolice
অনলাইনে চাকরি খুঁজছেন? খুঁজুন, কিন্তু অবশ্যই দশটি জিনিস খেয়াল রাখুন, যাতে ঠকতে না হয়। কোন দশটি জিনিস? দেখুন এই সংক্ষিপ্ত ভিডিওয়, এবং সম্ভব হলে শেয়ার করুন, যাতে অনলাইন-প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে পারেন চাকরিপ্রার্থীরা।
#jobscamThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
ক্যানিং গণধর্ষণ মামলায় দণ্ডাজ্ঞা
আট বছরের কিছু বেশি আগের ঘটনা, ২০১৬ সালের ৭ অক্টোবর। রাত প্রায় সাড়ে দশটা নাগাদ এই মামলায় নির্যাতিতার বাড়িতে বাঁশের দরজা ভেঙে ঢুকে পড়ে আরফ শেখ ও তবারক গাজী নামে দুই দুষ্কৃতী। বলপূর্বক নির্যাতিতার উপর যৌন নির্যাতন চালায় পালিয়ে যায় দুজনেই।
পরদিন অভিযোগ দায়ের হয় ক্যানিং থানায়, তদন্তভার গ্রহণ করেন সাব-ইনসপেক্টর রমেশচন্দ্র দাস এবং পরবর্তীকালে ধ্রুব দাস (তৎকালীন এসডিপিও, ক্যানিং)। তদন্ত প্রক্রিয়া চলাকালীন সবরকম বিজ্ঞানভিত্তিক ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেন তাঁরা। দুই দুষ্কৃতীকেই গ্রেফতার করে চার্জশিট দাখিল হয় ৩১ ডিসেম্বর।
অতিরিক্ত দায়রা জজ (ফার্স্ট কোর্ট) আলিপুরের এজলাসে শুরু হয় মামলার বিচার প্রক্রিয়া বিচারপর্বে মোট ১৯ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত হয়। সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে দুই আসামীকে মাথাপিছু ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন আদালত, সঙ্গে নির্যাতিতাকে ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ।
দুই তদন্তকারী অফিসার, সাব-ইনসপেক্টর জয়ন্ত দাস (ওসি, ট্রায়াল মনিটরিং সেল) এবং মামলায় সংশ্লিষ্ট সকল সহকর্মীকে অভিনন্দন।
@BaruipurPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
বইমেলায় আমাদের স্টলে স্বাগত
জমে উঠেছে বইমেলা। সেজে উঠেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্টলও। আছে হরেক রকম আগ্নেয়াস্ত্রের প্রদর্শনী, সিআইডি-র বম্ব স্কোয়াডের নানাবিধ সরঞ্জাম, সাইবার সেল-নার্কোটিক্স শাখা-ওয়ারলেস এবং ট্র্যাফিক বিভাগের ব্যবহৃত জিনিসের অদেখা সম্ভার।
এ ছাড়াও আমাদের স্টলে আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের সদ্যপ্রকাশিত বই 'ফিরে এল গোয়েন্দাপীঠ'। আজ সন্ধে ৬ টা থেকে লেখক উপস্থিত থাকবেন আমাদের স্টলে।
৬ নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে আমাদের স্টল। সবাইকে স্বাগত। -
West Bengal Police
@WBPolice
পশ্চিমবঙ্গ পুলিশের বার্ষিক ক্রীড়ার বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান ছিল আজ, ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ অ্যাকাডেমিতে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী রাজীব কুমার, আইপিএস। রইল অনুষ্ঠানের কিছু ছবি।
-
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ১২৫৩টি ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
ভুয়ো ডিমান্ড ড্রাফট ব্যবহার করে ভাঁওতা, কঠিন রহস্য সমাধানে বাঁকুড়া পুলিশ
এমন অপরাধ, যার কোনও সূত্র রাখে না অপরাধীরা। মাত্র একবার ব্যবহার করেই নষ্ট করে ফেলে মোবাইল এবং তার সিম কার্ড, জালিয়াতির কাজে ব্যবহার করে কোনও ইলেকট্রনিক মাধ্যম নয়, বরং ডিমান্ড ড্রাফট। নানা কারণেই তাদের নাগাল পাওয়া একরকম অসম্ভব হবে, এমন ধারণা অন্তত তাদের তো ছিলই। তবে বাঁকুড়া পুলিশ জেলার ছাতনা থানায় তাদের জন্য অপেক্ষা করছিল বড়সড় জাল। সেই জালে উঠে এসেছে সাত-সাতজন প্রতারক, যাদের ধাওয়া করে তদন্তকারীদের ছুটে বেড়াতে হয়েছে এ জেলা থেকে সে জেলা, মায় কলকাতা পর্যন্ত। আজ থাকছে সেই মামলারই সংক্ষিপ্ত বিবরণ।
অনলাইনে জনপ্রিয় কেনাবেচার ওয়েবসাইটে নিজের দামী গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন ছাতনা থানা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ রক্ষিত। কলকাতার বাসিন্দা পরিচয় দিয়ে এক ‘ক্রেতা’ তাঁকে ফোন গাড়িটি কেনার ইচ্ছা প্রকাশ করেন, এবং দরদামের পর গাড়ির মূল্য ধার্য হয়। সেই অঙ্কের একটি ‘ডিমান্ড ড্রাফট’-ও পৌঁছে যায় বিশ্বজিতবাবুর কাছে, এবং হাতবদল হয়ে যায় গাড়ি। কিন্তু ডিমান্ড ড্রাফট ব্যাঙ্কে জমা করতে গিয়ে তিনি জানতে পারেন, সেটি ভুয়ো।
ছাতনা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তকারী অফিসার নিযুক্ত হন সাব-ইনস্পেকটর অনিমেষ চর, গঠিত হয় বিশেষ তদন্তকারী দল। তদন্ত প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, আইপিএস। কঠিন পরিশ্রম, সূত্রের খবর, এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে গত ১২ এবং ১৫ জানুয়ারি উত্তর ২৪ পরগণার দত্তপুকুর ও বারাসাত, এবং দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থেকে গ্রেফতার হয় তিন ব্যক্তি, যাদের মধ্যে সালিম শেখ নামের অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় গাড়ি। বাকি দুই ধৃতের নাম সমীর মণ্ডল এবং গৌরীশঙ্কর বক্সি।
তবে এদের মধ্যে কেউই মূল চক্রী নয়। তাকে ধরতে সময় এবং শ্রম বিনিয়োগ করতে হয় আরও কিছুটা, প্রয়োজন পড়ে কলকাতা পুলিশের প্রযুক্তির সাহায্যও। তবে ক্রমাগত প্রযুক্তি প্রহরা, অজস্র ঘণ্টার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা, এবং একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর সূত্র নিরন্তর অনুসরণ করার ফলে গত পরশু অর্থাৎ ২৮ জানুয়ারি কলকাতার পঞ্চসায়র থানা এলাকা থেকে এই চক্রের সম্ভাব্য মূল চক্রী নিতাই মাইতি ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছেন অনিমেষ এবং তাঁর টিম।
ধৃতদের কাছ থেকে তাদের ‘ব্যবসায়’ ব্যবহৃত মোট ৮টি মোবাইল ফোন এবং বেশ কিছু ভুয়ো নথি বাজেয়াপ্ত করেছি আমরা, সঙ্গে এই গোটা মামলার কেন্দ্রে থাকা গাড়িটিও।
অক্লান্ত পরিশ্রম দ্বারা অর্জিত এই সাফল্যের জন্য অভিনন্দন অনিমেষ এবং তাঁর সহকর্মীদের, অভিনন্দন ছাতনা থানাকেও।
@spbankura -
West Bengal Police
@WBPolice
No STUNTBAZI please!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
বইমেলায় আমাদের স্টলে স্বাগত
আজ বইমেলার প্রথম দিনে পশ্চিমবঙ্গ পুলিশের স্টলটি উদ্বোধন করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি শ্রী রাজীব কুমার, বিধাননগর পুলিশের কমিশনার শ্রী মুকেশ সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। একই সঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন করেছেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ শ্রী সুপ্রতিম সরকারের নতুন বই 'ফিরে এল গোয়েন্দাপীঠ'।
গেট নম্বর ৬ দিয়ে ঢুকে বাঁ হাতেই আমাদের স্টল। সবাইকে স্বাগত জানাই আন্তরিক। -
West Bengal Police
@WBPolice
ভুয়ো কল সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক জালিয়াতি চক্র ফাঁস করল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং
ইকো পার্ক থানা এবং বিধাননগর সাইবার থানার সহযোগিতায় নিউটাউনের দুটি অফিস থেকে দুটি অবৈধ কল সেন্টারের কার্যকলাপ বন্ধ করে দিল পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম উইং। মাইক্রোসফট এবং অন্যান্য বিখ্যাত সংস্থার নাম করে 'টেকনিকাল সাপোর্ট' প্রদান করার অছিলায় প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতারণা করত এই দুই কল সেন্টারের কর্মীরা।
এখন পর্যন্ত এই মামলায় গ্রেফতার হয়েছেন তিনজন মহিলা সমেত ১৫ জন। বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৬২টি ল্যাপটপ, ৪১টি মোবাইল ফোন, এবং অন্যান্য সরঞ্জাম।
কোথা দিয়ে কীভাবে টাকা পাচার করা হত, ক্রিপ্টোকারেন্সি, হাওয়ালা লেনদেন, এবং বৃহত্তর চক্রের সন্ধানে তদন্ত চলছে। মামলা রুজু হয়েছে ইকো পার্ক থানায়।
সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
নিজের অজান্তেই সাইবার-প্রতারণায় জড়িয়ে পড়ছেন না তো? সঙ্গের ভিডিওটি মন দিয়ে দেখুন, সম্ভব হলে শেয়ার করুন, এবং সতর্ক থাকুন।
#cybersecurity #wbpThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
APK আতঙ্কে ভুগুন!
চলতি মাসের ১১ তারিখ বসিরহাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত হাসনাবাদ থানা এলাকার বাসিন্দা মল্লিকা মণ্ডল (নাম পরিবর্তিত) বসিরহাট সাইবার থানায় অভিযোগ জানান, হোয়াটসঅ্যাপে সাইবার জালিয়াতদের পাঠানো একটি APK ফাইল নিজের ফোনে বসানোর পরেই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ৫০ হাজার টাকা।
কী এই APK ফাইল? খুব সোজাভাবে বলতে গেলে, APK-র অর্থ হলো 'Android Package Kit'। আপনার অ্যান্ড্রয়েড ফোনে (বাজারে প্রাপ্ত যে কোনও সাধারণ স্মার্টফোন) যে কোনও অ্যাপ বসাতে গেলেই প্রয়োজন পড়ে APK ফাইলের। পোস্টের সঙ্গের ছবিতে দেওয়া রইল একটি উদাহরণ।
সুতরাং কেউ আপনাকে এই ধরনের ফাইল পাঠালেই জানবেন, ফাইলের লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনে বসে যাবে কোনও একটি অ্যাপ, যার ফলে আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে জালিয়াতের হাতে। এবার যেই আপনি ফোন ব্যাঙ্কিং-এর মাধ্যমে কোনও লেনদেন করবেন, আপনার ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে সেই জালিয়াত।
মল্লিকা দেবীর ক্ষেত্রে যা হয়েছে, তা আপনার ক্ষেত্রেও হতে পারে, যদি আপনি অপরিচিত কারোর কাছ থেকে পাওয়া APK ফাইল বসান আপনার ফোনে। সৌভাগ্যক্রমে, মল্লিকা দেবী তাঁর ভাই অমিত সরকারের পরামর্শে আমাদের ১৯৩০ হেল্পলাইনে যোগাযোগ করেন, যার ফলে অভিযোগ নথিভুক্ত হওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে জালিয়াতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'লক' করে দেওয়া সম্ভব হয়। আমরা আশা করছি, দ্রুত টাকা ফেরত পাবেন তিনি।
অনুরোধ আপনাদেরকেও, সাইবার প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে ১৯৩০-এ যোগাযোগ করুন। এবং নিজের ফোনে কোনও APK ফাইল বসানোর আগে একশো ভাগ নিশ্চিত হয়ে নিন যে লিঙ্ক এসেছে বিশ্বস্ত কারোর কাছ থেকে।
সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।
@BasirhatD -
West Bengal Police
@WBPolice
#মৃত্যুহীন
-
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ৪৯লক্ষ ৩হাজার ৯৩৪ টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ৪৯লক্ষ ৩হাজার ৯৩৪ টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। -
West Bengal Police
@WBPolice
যৌন নির্যাতনে ১০ বছরের কারাদণ্ড মাথাভাঙায়
কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানা এলাকা, ২৬ মার্চ, ২০২১। থানায় অভিযোগ আসে, ১৬ বছরের কিশোরী বাড়ির কাছেই শিকারপুর বাজারে জামার কাপড় নিয়ে যায় দর্জির দোকানে। যেখানে জামার মাপ নেওয়ার অজুহাতে দোকানের দরজা বন্ধ করে তার উপর নারকীয় যৌন নির্যাতন চালায় অভিযুক্ত দর্জি জয়নাল আবেদিন মিয়া।
যেদিন অভিযোগ দায়ের হয়, সেদিনই অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসার সাব-ইনসপেক্টর গোবিন্দ দাস। দ্রুত তদন্ত চালিয়ে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে পকসো আইনের অধীনে চার্জশিট জমা করেন নির্দিষ্ট দিনে। যার ফলে পাবলিক প্রসিকিউটর আবু ফত্তাহ হক-এর তত্ত্বাবধানে বিচারপর্ব শুরু হয়ে যায়।
গতকাল প্রকাশিত মামলার রায়ে অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার সাজা প্রদান করেছেন মাথাভাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। ক্ষতি অপূরণীয়, তবে কিছুটা হলেও প্রতিকার হয়েছে, সেটুকুই স্বস্তির। -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা, গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে প্রচুর হারিয়ে যাওয়া ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকদের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
Ye tune kya kiya!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
সাইবার-প্রতারণা এড়াতে মাথায় রাখুন স্রেফ তিনটে জিনিস!
তিনটে জিনিস মাথায় রাখলে আপনি কখনওই সাইবার-প্রতারণার শিকার হবেন না। কোন তিনটে জিনিস? শুনুন জলপাইগুড়ির বানারহাট থানার আই.সি বিরাজ মুখোপাধ্যায়ের মুখে। ছোট্ট এই ভিডিওটি মন দিয়ে দেখুন, এবং সম্ভব হলে শেয়ার করুন। যত বেশি মানুষের কাছে এই ভিডিও পৌঁছবে, সাইবার-জালিয়াতদের কাজটা ততই কঠিন হবে।
বিস্তারিত জানতে 👇
www.facebook.com/WBPolice/videos/503789305581692
#cybersecurity #wbp -
West Bengal Police
@WBPolice
মাত্র ৫৪ দিনের মধ্যে হুগলির গুড়াপে নাবালিকার ধর্ষণ ও খুনের বিচার এবং অভিযুক্তের ফাঁসির আদেশ কীভাবে সম্ভব হল? অসাধ্যসাধনের কাহিনি শুনুন পুলিশ সুপার কামনাশিস সেনের মুখে।
@HglyRuralPolice
বিস্তারিত জানতে 👇
www.facebook.com/WBPolice/videos/1652679292322056 -
West Bengal Police
@WBPolice
জয়নগর-ফরাক্কার পর ফের নজিরবিহীন সাফল্য, গুড়াপে নাবালিকার ধর্ষণ-হত্যা মামলায় বিচার মাত্র ৫২ দিনে, ফাঁসির আদেশ অভিযুক্তের
সংবাদমাধ্যমের দৌলতে ঘটনা এতদিনে অজানা নয় কারোরই। হুগলি গ্রামীণ পুলিশ জেলার অন্তর্ভুক্ত গুড়াপ থানার মামলা। পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন ও খুন। পরিবারের কথা বাদই দিলাম, আমাদের কাছেও এই ঘটনা এতটাই মর্মান্তিক যে বিশদ বিবরণ উহ্য থাক।
এটুকুই বলা, মামলায় অভিযুক্ত ৪২ বছরের প্রতিবেশী অশোক সিংকে 'জেঠু' বলে ডাকত শিশুটি। সদ্যসমাপ্ত ২০২৪-এর ২৪ নভেম্বর অর্থাৎ ঘটনার রাতেই তাকে গ্রেফতার করে গুড়াপ থানার পুলিশ। পরদিন, ২৫ নভেম্বর, ডি.এস.পি প্রিয়ব্রত বক্সীর নেতৃত্বে গঠিত হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন হুগলি( গ্রামীণ) জেলার পুলিশ সুপার কামনাশিস সেন। মামলায় তদন্তকারী অফিসার নিযুক্ত হন ধনেখালির সার্কেল ইনস্পেকটর রামগোপাল পাল।
২৪ নভেম্বরই ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। ময়নাতদন্ত হয় কলকাতায়, মেডিক্যাল কলেজে গঠিত হয় তিনজন অটপ্সি সার্জেন-এর মেডিক্যাল বোর্ড। আগাগোড়া পরিবারের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে ছিলেন সিট-এর সদস্য তথা গ্রিভান্স অফিসার সাব-ইনসপেক্টর শশধর বিশ্বাস, যিনি প্রতি মূহুর্তে শিশুটির বাবা-মাকে তদন্ত এবং বিচারপর্বের খুঁটিনাটি সম্পর্কে অবগত রাখেন।
প্রথম থেকেই এই মামলায় পেশাগত তাগিদ ছাড়াও যেন বৃহত্তর কোনও এক চালিকাশক্তি কাজ করছিল মামলায় সংশ্লিষ্ট সকলের মধ্যেই। হয়তো সেই কারণেই চার্জশিট জমা পড়ে ঘটনার মাত্র ১৩ দিনের মাথায়, হুগলির বিশেষ পকসো আদালতে বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তীর এজলাসে বিচারপর্ব শুরু হয় ১১ ডিসেম্বর, ২০২৪। পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন শ্রী শঙ্কর গঙ্গোপাধ্যায়, দ্রুত বিচারের স্বার্থে মামলাটি 'ফাস্ট ট্র্যাক' করেন বিচারক।
মোট ২৭ জন সাক্ষীর বয়ান নথিবদ্ধ হওয়ার পর ৩ জানুয়ারি সমাপ্ত হয় বিচারপর্ব, এবং ১৫ জানুয়ারি, অর্থাৎ ঘটনার মাত্র ৫২ দিনের মধ্যে, অশোক সিংকে দোষী সাব্যস্ত করে আজ রায়দান পর্বে তার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই রাজ্যে এখনো পর্যন্ত এই ধরনের মামলায় এত দ্রুত বিচার আসেনি কোনোদিন। অভূতপূর্ব এই সাফল্যের জন্য অভিনন্দন সংশ্লিষ্ট সকলকে।
বেঁচে থাকলে আজ, ১৭ জানুয়ারি, ছ'বছরে পা দিত সেই নির্যাতিতা শিশুকন্যা। সে যেখানেই থাক, জন্মদিনে তার উদ্দেশ্যে রইল আশীর্বাদ, শুভেচ্ছা আর ভালবাসা অফুরান।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
বছরের প্রথম সাজা ঘোষণা, শিশুর উপর যৌন নির্যাতনের শাস্তি ১০ বছর
নতুন বছরে প্রথম দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণার খবর সম্প্রতি এল নাগরাকাটা থানা থেকে। দশ বছর আগের ঘটনায় পকসো আইনের অধীনে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার আদেশ হয়েছে অভিযুক্ত রাজেশ লোহারের বিরুদ্ধে।
মাত্র ছয় বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে তার উপর যৌন নির্যাতন চালায় রাজেশ, ২০১৫ সালের ১ অগস্ট। মামলায় তদন্তকারি অফিসার সাব-ইনসপেক্টর পরিতোষ বসাক দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এবং এক দশক ধরে নিরলস চেষ্টা চালিয়ে যান যাতে বিচার পায় নির্যাতিতা ও তার পরিবার।
অভিনন্দন, পরিতোষ এবং @JpgPolice -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ৫৭লক্ষ ৯৪হাজার ৮১০টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ৫৭লক্ষ ৯৪হাজার ৮১০টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
বারাসাতে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, গ্রেফতার ৬, বাজেয়াপ্ত ৩৬ টি মোবাইল, দুটি ল্যাপটপ, বহু ভুয়ো নথি
সঙ্গের ভিডিওটি সময় করে দেখুন, অনুরোধ। ভুয়ো কল সেন্টার থেকে কীভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ, জলে যাচ্ছে কষ্টের টাকা, জেনে রাখুন। এবং সতর্ক থাকুন সবসময়।
@BarasatPoliceThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
বন্ধুর নাম করে ভুলিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ, যাবজ্জীবন পাঁচজনের
২০২১ সালের ৪ এপ্রিল ছিল রবিবার। দুদিন আগেই পালিত হয়েছে গুড ফ্রাইডে, তাই সেদিন হিসেবমতো ইস্টার সানডে। কৃষ্ণনগর জেলা পুলিশের কোতোয়ালি থানায় দায়ের হয় মারাত্মক অভিযোগ। যার সারমর্ম – স্থানীয় এক মহিলাকে তাঁরই বন্ধুর নাম করে ভুলিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় এক যুবক, যেখানে সে এবং আরও চারজন মিলে নির্মমভাবে ধর্ষণ করে তাঁকে। তাদের হাত থেকে কোনওক্রমে ছাড়া পেলেও সামাজিক সম্মানহানি, লোকলজ্জার ভয় কাটিয়ে উঠতে পারেননি নির্যাতিতা। বাড়ি ফিরে কাউকে কিছু না বলে নিজের গায়ে আগুন দেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
পিন্টু বিশ্বাস, বাবাই বিশ্বাস, রোমিও মন্ডল, রনি বৈরাগী ওরফে বিশ্বজিৎ এবং অভিজিৎ মন্ডল-এর নামে অভিযোগ দায়ের হয় মৃতার পরিবারের তরফে, গ্রেফতার হয় সকলেই। মামলার তদন্ত শুরু করেন সাব-ইনস্পেকটর নীলরতন ঘোষ, দ্রুত তদন্ত সম্পন্ন করে ২০২১ সালের জুন মাসে চার্জশিট দাখিল করেন।
সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে পাঁচ অভিযুক্তকে গণধর্ষনের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং মাথাপিছু ২০ হাজার টাকা জরিমানার শাস্তি প্রদান করেছেন কৃষ্ণনগরের বিশেষ আদালত।
মৃতার পরিবারের যদি এতে কিছুমাত্র সান্ত্বনা হয়, তাই আমাদের প্রাপ্তি।
@KrishnanagarPD -
West Bengal Police
@WBPolice
Play with life, Pay with life
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
‘Yatri sathi’ এবার দুর্গাপুর-আসানসোলে
রাজ্য সরকারের জনপ্রিয় অ্যাপক্যাব 'যাত্রীসাথী' চালু হল দুর্গাপুর-আসানসোলে। রাজ্যজুড়ে 'যাত্রীসাথী' অ্যাপের উপভোক্তার সংখ্যা এখন প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি। সেই সংখ্যায় এবার যুক্ত হতে চলেছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ। -
West Bengal Police
@WBPolice
রিয়্যালিটি শো'-র প্রলোভন দেখিয়ে ঢাকা থেকে নারী পাচারের চেষ্টা, যাবজ্জীবন কারাদণ্ড তিনজনের
বয়স মাত্র ১৭, কতই বা বোধবুদ্ধি! এপার বাংলার টেলিভিশনে জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এ অংশগ্রহণ করার লোভ সামলানো অসম্ভব হয়ে পড়ে ঢাকার রমনা থানা এলাকার বাসিন্দা মেয়েটির পক্ষে। সেই লোভেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এপারে আসতে রাজি হয়ে যায় সে, সঙ্গে জসিম মণ্ডল (২৩) এবং বকুল মণ্ডল (৩১) নামে দুই নারী পাচারকারি। যারা নিজেদের পরিচয় দিয়েছিল রিয়্যালিটি শো-র ব্যবস্থাপক হিসাবে। উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন বড় শহরে রমরমিয়ে চলা মধুচক্রে তাকে বিক্রি করে দেওয়া।
২০২১ সালের ৩১ অগস্ট ভোর চারটে নাগাদ রাণাঘাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত ধানতলা থানা এলাকায় ঝোড়পাড়া গ্রামে বিএসএফ-এর হাতে আটক হয় সেই মেয়ে এবং আরও কয়েকজন অনুপ্রবেশকারী। মেয়েটির বয়ানের ভিত্তিতে এরপর গ্রেফতার হয় পেট্রাপোল থানা এলাকার বাসিন্দা জসিম এবং বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা বকুল। এক বিএসএফ আধিকারিকের অভিযোগের ভিত্তিতে ধানতলা থানায় রুজু হয় মামলা।
মামলায় প্রথম তদন্ত করেন ধানতলা থানার ইনস্পেকটর শ্রীকান্তকুমার দাস, পরবর্তীতে তদন্ত চলে যায় সিআইডি-র মানব পাচার প্রতিরোধ বিভাগের অ্যাডিশনাল ওসি ইনস্পেকটর অঞ্জনা ভৌমিক রায়ের হাতে। জসিম এবং বকুল যার নির্দেশে কাজ করছিল, সেই পূজা সরকার ওরফে লতা অবশেষে গ্রেফতার হয়, মামলায় চার্জশিট জমা পড়ে ২০২১ সালের নভেম্বর মাসে।
গত বছর মামলা হস্তান্তরিত হয় রাণাঘাটের ফাস্ট ট্র্যাক আদালতে অতিরিক্ত জেলা বিচারকের কাছে, এবং মোট ১৯ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে মামলার রায় বেরিয়েছে ছয় মাসের মধ্যে। বিচারে তিন অভিযুক্তকেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
অভিনন্দন @PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা ,গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ২০৩১টি ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ৭৫লক্ষ ৫৫হাজার ৯১৩টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ৭৫লক্ষ ৫৫হাজার ৯১৩টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। -
West Bengal Police
@WBPolice
Fly high, but don’t reach the stars!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
পার্সেল-প্রতারণা থেকে সাবধান!
#parcelfraud #cybersecurity #cyberawarenessThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
দশ বছরের শিশুর উপরে যৌন নির্যাতন, ২০ বছরের কারাদণ্ড
ডেবরা থানা এলাকা, পশ্চিম মেদিনীপুর; ২০২২ সালের ১৭ এপ্রিল। দাদুর বাড়ি এসেছিল ১০ বছরের মেয়ে। ঘরে একা পেয়ে তার উপর যৌন নির্যাতন চালায় মঙ্গল মান্ডি নামে এক ব্যক্তি। অভিযোগ পাওয়ামাত্র তদন্তে নামেন থানার সাব-ইনসপেক্টর প্রদ্যুত পাত্র। সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে আসামিকে গ্রেফতার করেন, এবং ঘটনার যথাযথ তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেন যত দ্রুত সম্ভব।
মামলার রায় বেরিয়েছে দিনকয়েক আগে। পাবলিক প্রসিকিউটর, তদন্তকারী অফিসার এবং সাক্ষীর সম্মিলিত প্রচেষ্টায় গত ২১ ডিসেম্বর মঙ্গল মান্ডির ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন পকসো আদালত, পশ্চিম মেদিনীপুর। সঙ্গে নাবালিকার দাদুর বাড়িতে অনধিকার প্রবেশের শাস্তি হিসেবে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড।
অভিনন্দন, #paschimmedinipurdistrictpolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
#drivelikeawoman
বিশ্বব্যাপী সমীক্ষা বলছে, মহিলা চালকরা পুরুষদের তুলনায় অনেক বেশি নিরাপদে, নিয়মনিষ্ঠ হয়ে গাড়ি চালান। এবং নিরাপদে চালানো মানে কিন্তু আস্তে চালানো নয়, সমস্ত আইনকানুন মেনে চালানো।
পশ্চিমবঙ্গও ব্যতিক্রম নয়। রাজ্যের পথদুর্ঘটনার পরিসংখ্যানও একই কথা বলছে।
বছরের শেষ দিনে, এবং নতুন বছরেও, ‘Drive Like A Woman’.This media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
গায়ে আগুন দিয়ে নৃশংস বধূহত্যা, যাবজ্জীবন স্বামীর
মাত্র ২০ বছর বয়সে ২০০৯ সালে মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্ভুক্ত দল্লুগ্রামের বাসিন্দা রাজীব রাজকের সঙ্গে বিয়ে হয় নামোপাড়ার বাসিন্দা রাণু রাজকের। সুখী হয়নি বিবাহিত জীবন। বিয়ের পর থেকেই নিয়মিত শারীরিক এবং মানসিক অত্যাচার চলত রাণুর উপর।
পাশবিক নৃশংসতা চরমে ওঠে ২০১২ সালের ২৬ ডিসেম্বর, যেদিন রাণুর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় রাজীব ও তার পরিবার। মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় তাঁকে মালদা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তবে বাঁচানো যায়নি ২৩ বছরের গৃহবধূকে।
কালিয়াচক থানায় রাজীব ও তার বাবা দিলীপ রাজকের নামে ২৭ ডিসেম্বর অভিযোগ দায়ের করেন রাণুর বাবা মণ্টু রাজক। তদন্তের ভার নেন সাব-ইনসপেক্টর প্রদীপ কুমার সরকার। দীর্ঘ ১২ বছর চলে মামলা, তবে হাল ছাড়েননি তিনি। অবশেষে ২৪ ডিসেম্বর প্রকাশিত মামলার রায়ে রাজীব রাজককে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছেন মালদার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, তৃতীয় আদালত।
অভিনন্দন @malda_police এবং মামলায় সংশ্লিষ্ট সকলকে। -
West Bengal Police
@WBPolice
দার্জিলিং পুলিশের উদ্যোগে 'Melo Tea Festival’
দার্জিলিং। বঙ্গবাসীর আবেগের চিরন্তন বক্সঅফিস। সেই আবেগেরই সাড়ম্বর উদযাপন হল সম্প্রতি, দার্জিলিং পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত ‘Melo Tea Festival’-এর দ্বিতীয় সংস্করণে। পাহাড়ের সাংস্কৃতিক ঐতিহ্যের নানাবিধ সম্ভার ছিল বিভিন্ন অনুষ্ঠানে। পাশাপাশিই ছিল ম্যারাথন, অ্যাডভেঞ্চার স্পোর্টস, পর্যটন-পরিক্রমা, রক কনসার্ট, ফোটো এগজিবিশন, স্থানীয় হস্তশিল্পের প্রদর্শনী এবং আরও অনেক কিছু। যা ধরা থাকল সঙ্গের সংক্ষিপ্ত ভিডিওটিতে।
@police_darjThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
Helmet on, until you get there!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
*বিদায়ী বছরে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের মোকাবিলায় অগ্রণী জলপাইগুড়ি জেলা পুলিশ*
মহিলা ও শিশু সুরক্ষায় এবছর উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জলপাইগুড়ি জেলা পুলিশের একাধিক থানা। বর্ষশেষে তারই কিছু উদাহরণ ভাগ করে নিতে পেরে, আগামীতে এই সুরক্ষাবলয় আরও উন্নত করার অঙ্গীকার নিতে পেরে, খুশি আমরা।
১। নাগরাকাটা থানা, কেস নং ১৪৬, ৩.৯.২০১৪
২০১৪ সালের ৩০ অগস্ট ১৩ বছরের এক কিশোরীর উপর যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত হয় বলদেব কিস্কু, মামলায় তদন্ত করেন সাব-ইনসপেক্টর অনিন্দ্য ভট্টাচার্য। দীর্ঘ বিচারপর্বের শেষে এ বছরের ৪ ডিসেম্বর বলদেবের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেন আদালত।
২। বানারহাট থানা, কেস নং ১৬৯, ২২.৯.২০১৯
নিউ চামুরচি চেকপোস্ট, পানিটাঙ্কি এলাকার ঘটনা, ২১ সেপ্টেম্বর, ২০১৯। সকাল ন'টা নাগাদ প্রতিবেশী শঙ্কর প্রধানের বাড়িতে যায় ১৫ বছরের এক কিশোরী। একা পেয়ে তাকে ধর্ষণ করে শঙ্কর। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনা সবিস্তারে জানায় আতঙ্কিত মেয়েটি। তদন্তে নামেন সাব-ইনসপেক্টর পরীক্ষিৎ পাল। চলতি মাসের ১০ তারিখ পকসো আইনের অধীনে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেন বিশেষ পকসো আদালত।
৩। বানারহাট থানা, কেস নং ৯৭, ৮.৬.২০১৬
হলদিবাড়ি চা বাগানে কাজে ব্যস্ত মা, সেই সুযোগে তাঁর নাবালিকা মেয়েকে দুপুর বারোটা নাগাদ নিজের বাড়িতে নিয়ে গিয়ে বন্ধ ঘরে যৌন নির্যাতন চালায় স্থানীয় বাসিন্দা রাজেন মুণ্ডা। গত ১২ ডিসেম্বর প্রকাশিত মামলার রায়ে রাজেনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিশেষ পকসো আদালত। মামলায় তদন্তকারী অফিসার ছিলেন সাব-ইনসপেক্টর ক্ষীরোদরঞ্জন রায়।
৪। কোতোয়ালি থানা, কেস নং ১৩৫, ১৪.০৭.২০১৫
কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত পাহাড়পুর হাকিমপাড়ার এক বাসিন্দা অভিযোগ জানান, ২০১৫ সালের ১২ জুলাই সকাল এগারোটা নাগাদ তাঁর ও তাঁর স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তাঁদের নাবালিকা কন্যার উপর যৌন নির্যাতন করার চেষ্টা করে বাবলু রায়। তদন্তের দায়িত্বে ছিলেন অ্যাডিশনাল সাব-ইনসপেক্টর অভিজিৎ দে সরকার। বিচারে তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেছেন বিশেষ পকসো আদালত।
৫। ধূপগুড়ি থানা, কেস নং ৫০১, ২৯.১১.২০২১
মাগুরমারি এলাকার এক বাসিন্দা অভিযোগ জানান, বাড়িতে ঢুকে তাঁর নাবালিকা মেয়েকে জামাকাপড় খোলার হুকুম দেয় অভিযুক্ত রমজান আলি। মেয়েটি রাজি না হওয়ায় তাকে গায়ের জোরে কাবু করে, মুখ বেঁধে যৌন নির্যাতন করে রমজান, হুমকি দেয়, কাউকে জানালে ফল হবে মারাত্মক। তবে ঘটনাস্থলে মেয়েটির এক আত্মীয় এসে পড়ায় পালাতে বাধ্য হয় রমজান। মামলায় তদন্তের দায়িত্ব নেন সাব-ইনসপেক্টর শশধর সিংহ রায়, বিচারপর্ব শেষ হয় গত ১৮ ডিসেম্বর। বিচারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে রমজান আলির।
৬। মহিলা/কোতোয়ালি থানা, কেস নং ২৭, ১৮.২.২০১৫
বিবেকানন্দ পল্লীর এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দা বচ্চন জোরদারের হাতে যৌন নির্যাতনের শিকার হয় তাঁর পাঁচ বছরের শিশুকন্যা। তদন্তভার গ্রহণ করেন সাব-ইনসপেক্টর কেলসাং শেরপা। মামলার রায় বেরোয় ২০ ডিসেম্বর, বিচারে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেন বিশেষ পকসো আদালত, সঙ্গে নির্দেশ দেন শিশুটিকে ক্ষতিপূরণ স্বরূপ ৪০ হাজার টাকা প্রদানের।
৭। কোতোয়ালি থানা, কেস নং ৫২৯, ১৬.৮.২০১৭
নিউ জলপাইগুড়ি থানা এলাকার হরিচরণভিটা বলরামের বাসিন্দা এক মহিলা অভিযোগ জানান, তাঁর ১৫ বছরের মেয়েকে আমবাড়ি এলাকায় ফুটবল খেলা দেখাতে নিয়ে যায় তার কয়েকজন বন্ধু। সেখান থেকে তারা যায় বড়াগঞ্জ মন্দির, যেখান থেকে কিশোরীকে জোর করে নিজের বাইকে তুলে নিয়ে যায় রবি রায়, এবং তার উপর যৌন নির্যাতন করে তাকে আমবাড়ি বাজারে নামিয়ে উধাও হয়ে যায়। মামলায় তদন্তভার ন্যস্ত হয় সাব-ইনসপেক্টর শিবু করের উপর, রায় প্রকাশিত হয় গত ২১ ডিসেম্বর। বিচারে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেছেন বিশেষ পকসো আদালত।
@JpgPolice -
West Bengal Police
@WBPolice
Beware of 'law enforcement imposter' scams
#cybersecurity #wbp -
West Bengal Police
@WBPolice
পাঁচ বছরের শিশুর উপর যৌন নির্যাতন ৬৮ বছরের বৃদ্ধের, ২০ বছরের কারাদণ্ড, 'জাস্টিস' মাত্র ৫ মাসের মধ্যে
বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকা, ৭ অগস্ট। থানায় অভিযোগ আসে, পাঁচ বছরের মেয়েকে চকোলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় তার প্রতিবেশী, ৬৮ বছরের শান্তিময় বিশ্বাস। এবং নারকীয় যৌন নির্যাতন চালায় অসহায় শিশুটির উপর।
যেদিন অভিযোগ দায়ের হয়, সেদিনই অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসার সাব-ইনসপেক্টর শ্রীপর্ণা কুণ্ডু। ঝড়ের বেগে তদন্ত চালিয়ে, রাতদিন এক করে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে পকসো আইনের অধীনে চার্জশিট জমা করেন মাত্র ২১ দিনে। যার ফলে পাবলিক প্রসিকিউটর গুরুপদ ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিচারপর্ব শুরু হয়ে যায় ২৩ সেপ্টেম্বর, ঘটনার ৪৭ দিনের মাথায়।
রায় বেরিয়েছে দিনকয়েক আগে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র পাঁচ মাসের মধ্যে ( ঘটনার ১৩৯ দিনের মাথায়) প্রকাশিত মামলার রায়ে শান্তিময় বিশ্বাসের ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার সাজা ঘোষণা করেছেন বিষ্ণুপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। যে অপূরণীয় ক্ষতি সে করেছে, তার কিছুটা হলেও প্রতিকার হবে, আমাদের আশা সেটুকুই।
অভিনন্দন শ্রীপর্ণা, অভিনন্দন @spbankura -
West Bengal Police reposted
Mamata Banerjee
@MamataOfficial
বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা,
হতে বঞ্চিত না হই কভু।
Christmas is a celebration of hope, love, and togetherness. In this magical season, all differences fade away as we come together to embrace the spirit of unity and brotherhood.
It’s a time to forgive, to give freely, and to remind ourselves that even the smallest acts of kindness can light up someone’s world. As we gather with our loved ones, let us also reach out to those who may feel alone or forgotten. Let the joy of Christmas touch every corner.
Wishing each one of you Merry Christmas! -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
পরিবারের তিনজনকে হত্যা, মৃত্যুদণ্ড হুগলির গৃহশিক্ষকের
হত্যার প্রক্রিয়া ছিল ভয়াবহ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্ভুক্ত ধনেখালি থানা এলাকায় দশঘরা গ্রামের পালপাড়ায় নিজেদের বাড়িতেই হাতের শিরা, গলার নলি কেটে ষাটোর্ধ বাবা অসীম ঘোষাল, মা শুভ্রা ঘোষাল, এবং ৩৮ বছরের বোন পল্লবী চট্টোপাধ্যায়কে খুন করে পেশায় গৃহশিক্ষক প্রমথেশ ঘোষাল, ২০২১-এর ৮ নভেম্বর। এরপর নিজের হাতের শিরাও কাটে, তবে প্রাণঘাতী হয়নি সেই প্রচেষ্টা।
ধনেখালি থানায় পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে দায়ের হয় খুনের মামলা, তদন্তকারী অফিসার নিযুক্ত হন সাব-ইনসপেক্টর সুজিত মাইতি। চার্জশিট জমা পড়ার পর মোট ১৪ জন সাক্ষীর বয়ান নথিবদ্ধ হয়। বিচারপর্ব চলাকালীন আগাগোড়া হেফাজতে থাকে আসামী।
মামলায় রায় বেরিয়েছে গতকাল। ঘটনার নৃশংসতা বিচার করে প্রমথেশকে মৃত্যুদণ্ড দিয়েছেন হুগলি ফার্স্ট কোর্ট-এর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি সঞ্জয় কুমার শর্মা। সরকারি পক্ষের আইনজীবী ছিলেন শঙ্কর গঙ্গোপাধ্যায়। সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে মুক্তির আবেদন জানায় প্রমথেশ। সেই আবেদন মঞ্জুর হয়নি, পরপারে থেকেও বিচার পেয়েছেন তার আপনজন।
অভিনন্দন মামলায় সংশ্লিষ্ট সকলকে।
@HglyRuralPolice -
West Bengal Police
@WBPolice
হারানো ফোন ফিরে পাওয়া
চুরি যাওয়া বা হারিয়ে ফেলা মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলার থানার পুলিশ কর্মীরা ,গোয়েন্দা দফতর এবং সাইবার থানাগুলি সক্রিয় থাকে বছরভর। সব ফোন যে উদ্ধার করে ফিরিয়ে দিতে পারি, এমন নয়। কিন্তু চেষ্টা থাকে আন্তরিক। ফলও মেলে পরিশ্রমের। উদ্ধার করতে পারলে ফোনের মালিককে ফোন ফিরিয়ে দিই আমরা যত দ্রুত সম্ভব। গত কয়েক দিনে উদ্ধার হয়েছে ১০০৩টি ফোন। যা তুলে দেওয়া হয়েছে ফোনের মালিকের হাতে। রইল তার কিছু মূহুর্তের ছবি। -
West Bengal Police
@WBPolice
সাইবার-জালিয়াতির ৬৮লক্ষ ৫৮হাজার ৯৩১টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে।
সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে ৬৮লক্ষ ৫৮হাজার ৯৩১টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি ।
বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। -
West Bengal Police
@WBPolice
মালদা থেকে অপহৃত নাবালিকা, রায়গঞ্জ থেকে উদ্ধার সাড়ে চার ঘন্টার মধ্যে
খবরটা মালদা জেলার হরিশচন্দ্রপুর থানায় আসে আজ সকাল ১১ :৪০ নাগাদ। এক স্থানীয় ব্যবসায়ীর বাড়ির সামনে খেলছিল তাঁর সাত বছরের শিশুকন্যা। হঠাৎই একটি বাইকে করে দুই হেলমেট-পরিহিত দুষ্কৃতী এসে মেয়েটিকে তুলে নিয়ে পালিয়ে যায় দ্রুতগতিতে। কী বাইক? বাবা জানালেন, সম্ভবত পালসার। নম্বরপ্লেট ছিল না। মেয়েটির ছবি জোগাড় করা হল। জেনে নেওয়া হল, কী পোশাক পরেছিল।
এলাকাটি বিহার সীমান্তের নিকটবর্তী। মালদা পুলিশের তরফে বিহার যাওয়ার সমস্ত রাস্তায় সঙ্গে সঙ্গে নাকাবন্দি করা হয়। যাবতীয় তথ্যসহ অপহরণের বিষয়টি জানিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গের পার্শ্ববর্তী জেলাগুলিকে, বিশেষত ইসলামপুর এবং রায়গঞ্জকে। সেখানেও শুরু হয় নাকা চেকিং। দুপুরের দিকে অপহরণকারীদের তরফে মেয়েটির বাবার কাছে ফোন আসে, 'পুলিশে কিছু জানালে মেয়েকে আর ফিরে পাবেন না।'
ফোনের লোকেশন ট্র্যাক করা শুরু হয় সঙ্গে সঙ্গেই। চলতে থাকে নাকা চেকিং, রাস্তায় নামেন মালদা, ইসলামপুর এবং রায়গঞ্জ জেলার প্রতিটি থানার অফিসাররা, পদস্থ অফিসারদের তত্ত্বাবধানে।
বিকেল চারটে দশ নাগাদ রায়গঞ্জের করণদীঘি এলাকার নিকটস্থ একটি টোল বুথের কাছে নাকা চেকিং-এ হাতেনাতে ধরা পড়ে যায় দুই অপহরণকারী। উদ্ধার করা হয় নাবালিকাকে। আনন্দের খবর, সে সুস্থ আছে, ভাল আছে।
দুই দুষ্কৃতীই মালদার হরিশচন্দ্রপুরের বাসিন্দা। নাম, ইজাজ আহমেদ এবং রাজু মুস্তাফা। এদের কাছে একটি ব্যাগ ছিল। যা থেকে পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র, কিছু তাজা কার্তুজ। মেয়েটিকে নিয়ে ইটাহার, করণদীঘি, ডালখোলা হয়ে বিহারে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওদের। তারপর মেয়েটির বাবার থেকে মোটা টাকা মুক্তিপণ আদায়ের ছক। অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই মতলব বানচাল করে দিয়েছে মালদা এবং রায়গঞ্জ পুলিশ।
রাজ্যের সীমান্তে কড়া নজরদারি অব্যাহত রয়েছে সর্বত্র। ভিনরাজ্য থেকে এসে অপরাধ করে যাওয়া, বা এ রাজ্যে অপরাধ করে পার্শ্ববর্তী রাজ্যে পালিয়ে যাওয়া, কোনওটাই হতে দেব না আমরা।
মালদা এবং রায়গঞ্জ পুলিশকে অভিনন্দন।
@malda_police -
West Bengal Police
@WBPolice
১৫ বছরের নাবালিকা পাচারের চেষ্টা রুখে দিল মালবাজার থানা
জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত মালবাজার থানার রাতের টহলদারি চলছিল গত ১৮ ডিসেম্বর। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মালবাজার বাসস্ট্যান্ডে একটি গাড়ি আটক করেন সাব-ইনস্পেক্টর রূপেন্দ্র রাই। গাড়ি তল্লাশি করে দেখা যায়, ভিতরে বসে ১৫ বছরের একটি মেয়ে। সঙ্গে রোহিত আলম (২৩) ও তার স্ত্রী মাহমুদা বেগম (২২), যারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে, কোচবিহার জেলার মাথাভাঙা থেকে অপহরণ করে মেয়েটিকে কাজের জন্য কেরলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা, অবশ্যই মেয়েটির পরিবারের অনুমতি ছাড়া। মেয়েটিকে বিক্রি করে কুকাজ করানোর দুরভিসন্ধি ছিল, লেখা বাহুল্য।
গাড়িটি বাজেয়াপ্ত করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাদের নামে।
অভিনন্দন মালবাজার থানার সহকর্মীদের।
@JpgPolice -
West Bengal Police
@WBPolice
Play with life, Pay with life!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
বাংলাদেশ থেকে 'ভার্চুয়াল' সাক্ষ্যদান, নতুন নজির রাণাঘাটের যৌন নির্যাতনের মামলায়
বাড়িতে সে একা, মা অনুপস্থিত, এই অবস্থায় ২০২০-র ১৯ জুন সন্ধ্যাবেলা নির্মম যৌন নির্যাতনের শিকার হয় এক নাবালিকা। নদীয়ার রাণাঘাটে হাবিবপুর এলাকার এই ঘটনায় মূল অভিযুক্ত সুকুমার বিশ্বাসের নামে রাণাঘাট মহিলা থানায় পরদিন অভিযোগ দায়ের করেন মেয়েটির মা, এবং সেদিনই পকসো আইনের আওতায় সুকুমারকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসার সাব-ইনস্পেকটর রূপালী বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ে জমা পড়ে চার্জশিট।
এ পর্যন্ত নিয়মমাফিক চলছিল সবকিছু। তবে গোল বাধে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার মুখে। জানা যায়, ইতিমধ্যে বিয়ে করে বাংলাদেশ চলে গিয়েছে সদ্য সাবালিকা তরুণী। সঙ্গে গিয়েছেন তার মা-ও। বর্তমান ঠিকানা অজানা। তাহলে সাক্ষ্যদানের কী হবে? আদালতে বাদীপক্ষ মামলা পেশ করবে কিসের ভিত্তিতে? অতএব বেশ কিছুদিন মুলতুবি রইল মামলা।
সমস্যা সমাধানে এবার নামলেন নদীয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ, আইপিএস। বহু চেষ্টায়, নিরলস তথ্যতালাশের পর বাংলাদেশের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সাহায্যে যোগাযোগ স্থাপনে সক্ষম হলেন তরুণীর পরিবারের সঙ্গে। পাশাপাশি চলতে থাকল রাণাঘাট অতিরিক্ত জেলা বিচারকের সঙ্গে সমন্বয়, যাতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সাক্ষ্যগ্রহণ করা যায় তরুণী ও তার মায়ের।
অবশেষে সফল হল প্রচেষ্টা, এই প্রথম ভিডিও কনফারেন্সিং-এ সাক্ষ্যদানের সাক্ষী হয়ে রইল রাণাঘাট আদালত। যে সাক্ষ্যদান করানো না গেলে অসমাপ্তই থেকে যেত বিচারপ্রক্রিয়া। গত পরশু প্রকাশিত বিচারের রায়ে সুকুমারের সাত বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি বিদেশ থেকে ভিডিওর মাধ্যমে সাক্ষ্যদানের অনুমতি দিয়ে গড়েছেন এক নতুন নজির।
অভিনন্দন সহকর্মীদের, এবং মামলায় সংশ্লিষ্ট সকলকে।
@PoliceRanaghat -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
নাবালিকাদের উপর যৌন নির্যাতন প্রতিরোধে ক্রমাগত সাফল্য একাধিক পুলিশ জেলার
মাত্র তিন বছরের একরত্তি মেয়ে। চকোলেটের লোভ দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে স্থানীয় এক যুবকরূপী নরপশু। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সেই মেয়ে, চিকিৎসা শুরু হয় পুরুলিয়া সদর হাসপাতালে। সেদিন ছিল ২০১৮ সালের ৩ এপ্রিল। পরদিন মেয়েটির বাবা পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করেন, তদন্তে নেমে সাব-ইনসপেক্টর নীতিশ গোস্বামী অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি নিখুঁতভাবে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে পকসো আইনের ৬ নং ধারায় চার্জশিট দাখিল করেন আদালতে। মামলায় রায় বেরিয়েছে গত ১২ ডিসেম্বর, অভিযুক্তের যাবজ্জীবন কারাবাস এবং ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিশেষ পকসো আদালত।
##########
জুন মাস, ২০২২। ঝাড়গ্রাম জেলা পুলিশের অধীনস্থ জাম্বনি থানায় অভিযোগ আসে এই মর্মে যে ডুমুরিয়া এলাকার ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ করেছে বেলপাহাড়ি থানা এলাকার বাসিন্দা ষষ্ঠী বাগাল। পকসো আইনের অধীনে দ্রুত তদন্ত শেষ করে ষষ্ঠীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন সাব-ইনসপেক্টর রামচন্দ্র সোরেন। মামলার সঙ্গে আগাগোড়া যুক্ত থাকে ঝাড়গ্রাম জেলা পুলিশের ট্রায়াল মনিটরিং সেল। সপ্তাহখানেক আগে ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালতের নির্দেশে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছে ষষ্ঠী।
########
পরের ঘটনা ৭ জুন, ২০১৬-র। এক নাবালিকার উপর নৃশংস যৌন নির্যাতনের শাস্তি হিসেবে জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত বানারহাট থানা এলাকার বড়া লাইন, হুলদিবাড়ি চা বাগানের বাসিন্দা রাজেন মুন্ডা ওরফে রাজ-কে গত ১২ ডিসেম্বর ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছেন জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। তদন্তে বিশেষ ভূমিকা পালন করেন সাব-ইনসপেক্টর ক্ষীরোদরঞ্জন রায়।
নাবালিকাদের সুরক্ষায় @PuruliaPolice , @jhargram_police এবং @JpgPolice -এ সংশ্লিষ্ট আমাদের সকল সহকর্মীর অদম্য প্রচেষ্টাকে স্যালুট। -
West Bengal Police
@WBPolice
*পকসো মামলায় ২০ বছরের কারাদণ্ড জলপাইগুড়িতে*
জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনস্থ বানারহাট থানায় ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর দায়ের হয় স্থানীয় এক নাবালিকার উপর নৃশংস যৌন নির্যাতনের অভিযোগ। জানা যায়, তার আগের দিন, ২১ সেপ্টেম্বর, ওই নাবালিকার উপর অত্যাচার চালায় বানারহাট থানারই অন্তর্গত নতুন চামুরচি চেক পোস্ট, পানিটাঙ্কির বাসিন্দা শঙ্কর প্রধান ওরফে ‘চোর কালে’।
মামলায় তদন্তকারী অফিসার সাব-ইনস্পেকটর পরীক্ষিৎ পাল দ্রুত তদন্ত শেষে গ্রেফতার করেন অভিযুক্তকে, এবং চার্জশিট দাখিল করেন সময়সীমার অনেক আগেই। গত ১০ ডিসেম্বর প্রকাশিত মামলার রায়ে বিশেষ পকসো আদালত ২০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছেন আসামীকে, জরিমানা অনাদায়ে আরও দু’মাসের কারাদণ্ড।
মহিলা এবং শিশুদের সুরক্ষার প্রতি জলপাইগুড়ি পুলিশের অঙ্গীকারকে কুর্নিশ।
@JpgPolice -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
২১ এপ্রিল, ২০১৯। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-এর অন্তর্ভুক্ত ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের হয়, স্ত্রী লতা দাসকে লতারই মায়ের বাড়িতে ১৯ এপ্রিল শ্বাসরোধ করে হত্যা করে গোপাল দাস, এবং তারপর স্ত্রীর হাত-পা বেঁধে দেহ ফেলে দেয় প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কে।
তদন্তের দায়িত্বে ছিলেন ইনসপেক্টর দেবব্রত খাঁ, যাঁর তত্ত্বাবধানে চার্জশিট দাখিল হয় ৭০ দিনের মাথায়, এবং মামলার বিচার শুরু হয় ২০২১ সালে। মোট ১৯ জন সাক্ষীর বয়ান নথিবদ্ধ হওয়ার পরে মামলায় রায় বেরিয়েছে গত ১০ ডিসেম্বর, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের দায়ে অভিযুক্ত গোপালকে মৃত্যুদণ্ড দিয়েছেন জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট।
কেন এই নৃশংস খুন, কীভাবে এগোল মামলা, তার বিশদ বিবরণ শুনুন সঙ্গের ভিডিও-তে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং, আইপিএস-এর কাছে।
#siliguripolicecommissionerateThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
বালিকার উপর যৌন নির্যাতন, ২০ বছরের সশ্রম কারাদণ্ড
আজ থেকে প্রায় সাত বছর আগের কথা, ব্যারাকপুর সিটি পুলিশের অন্তর্ভুক্ত হালিশহর থানা এলাকায় ২০১৮-র মার্চ মাসের এক সন্ধ্যা। প্রতিদিনের মতো খেলনাবাটি নিয়ে খেলছিল একরত্তি মেয়ে। মাত্র কয়েক মিনিট একা ছিল সে, সেই সময়েই তার উপর নজর পড়ে তার প্রতিবেশী রনজিৎ দে-র। সুযোগ বুঝে তাকে তুলে নিজের ঘরে নিয়ে যায় রণজিৎ, এবং ঘরে আটকে যৌন নির্যাতন চালায় শিশুটির উপর।
ওদিকে ততক্ষণে তন্নতন্ন করে চারিদিকে মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন মা। হঠাৎ কানে আসে কান্নার আওয়াজ, এবং তার উৎস খুঁজতে খুঁজতে বন্ধ ঘর পর্যন্ত পৌঁছে যান মা। ধাক্কা দিয়ে দরজা খুলতেই মায়ের বুকে ছুটে আসে মেয়েটি। কিছুটা তার অবস্থা দেখে, এবং কিছুটা তার দেওয়া বর্ণনা শুনে যা বোঝেন, তাতে শিউরে ওঠেন মা। ছুটে যান বীজপুর থানায়।
অভিযোগ পাওয়ামাত্র তদন্তে নামেন সাব-ইনসপেক্টর পিয়ালী চক্রবর্তী, আসামিকে গ্রেফতার করার পাশাপাশি যথাযথ প্রমাণাদি সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করেন চার্জশিট। গত সপ্তাহে প্রকাশিত মামলার রায়ে রনজিৎ দে-কে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন অতিরিক্ত জেলা বিচারপতি, ফাস্ট ট্র্যাক কোর্ট, ব্যারাকপুর।
অভিনন্দন পিয়ালী ও ব্যারাকপুর সিটি পুলিশ।
@bkpcitypolice -
West Bengal Police
@WBPolice
BREAKING NEWS!
ফরাক্কায় নাবালিকার গণধর্ষণ-খুনের মামলায় ৬১ দিনের মধ্যে এক অপরাধীর ফাঁসির আদেশ, অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড, ফের নজিরবিহীন সাফল্য
জয়নগরের পর ফরাক্কা। জয়নগরে নির্যাতিতা ও তার পরিবারকে আমরা ন্যায়বিচার দিতে পেরেছিলাম মাত্র ৬২ দিনের মাথায়, ফাঁসির আদেশ হয়েছিল দোষীর। ফরাক্কার নাবালিকাকে গত ১৩ অক্টোবর গণধর্ষণ এবং খুন করেছিল দীনবন্ধু হালদার (৩৫) এবং শুভজিত হালদার (২৩)। ন্যায়বিচারে আরও একদিন কম লাগল এ মামলায়, ঘটনার ঠিক ৬১ দিনের মাথায়, আজ মাননীয় বিচারক ফাঁসির আদেশ শোনালেন দীনবন্ধুকে, এবং যাবজ্জীবন কারাবাসের সাজা শুভজিতকে। রাজ্যের তদন্ত-ইতিহাসে এক সপ্তাহের মধ্যেই স্থাপিত হল দুটি সর্বকালীন নজির।
মামলায় স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর ছিলেন শ্রী বিভাস চ্যাটার্জি। তাঁকে আন্তরিক ধন্যবাদ। অভিনন্দন জঙ্গিপুর পুলিশ জেলার পুরো টিমকে।
#justiceforfarakka #crimeneverpays #wbp -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
Breaking news!
জয়নগরের পর ফরাক্কা! নাবালিকার ধর্ষণ-খুনে দু'জন দোষী সাব্যস্ত মাত্র ৬০ দিনে, সাজা ঘোষণা কাল
গত ১৩ অক্টোবর, বিজয়াদশমীর দিন ঘটেছিল নারকীয় ঘটনাটা। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে দীনবন্ধু হালদার (৪৬) এবং শুভজিত হালদার (২৩) নামের দুই নরপশু। ফুল দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু । সেখানে সে এবং শুভজিত মিলে নির্মমতম যৌন নির্যাতন চালায় মেয়েটির উপর। তারপর শ্বাসরোধ করে হত্যা করে নাবালিকাকে।
ঘটনায় জঙ্গিপুরের এস.পি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট (special investigation team)। দুই অভিযুক্তকে গ্রেফতার করে যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা পড়ে চার্জশিট। হ্যাঁ, মাত্র ২১ দিনের মধ্যেই। অক্লান্ত পরিশ্রমের ফল মিলেছে। আজ, ঘটনার ঠিক ৬০ দিনের মাথায় বিচারক দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন।
মাত্র দুই মাসের মধ্যে তদন্ত এবং বিচার সম্পূর্ণ। সাজা ঘোষণা কাল।
#justiceforfarakka -
West Bengal Police
@WBPolice
জাস্টিস ফর জয়নগর : ভিডিও-চিত্রায়ণ
নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলার মাত্র ৬২ দিনের মধ্যে দোষীর ফাঁসির সাজা পশ্চিমবঙ্গের তদন্ত-ইতিহাসে এক বেনজির ঘটনা। কোন পথে হল এই অসাধ্যসাধন, তা নিয়ে রইল একটি ভিডিও-চিত্রায়ন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করার বিনীত অনুরোধ রইল।
#justiceforjoynagarThis media couldn't be displayed. See it on the original post. -
West Bengal Police
@WBPolice
কন্যাসন্তান হওয়ার 'অপরাধে' ৭ মাসের শিশুকে খুন, যাবজ্জীবন 'বাবার'
ঘটনা পাঁচ বছর আগের, ২০১৯-এর ২৫ নভেম্বর। অশনিসংকেত ছিল বটে, তবে তা যে এমন মর্মান্তিক রূপ নেবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্ভুক্ত রানিতলা থানার জীবনপুর-দাসপাড়া এলাকার বাসিন্দা মহিমা বিবি। যাঁকে তাঁর স্বামী আলমামুন হক গর্ভাবস্থাতেই হুমকি দিয়েছিল, মেয়ে হলে শেষ করে দেবে। বলা বাহুল্য, সন্তানের লিঙ্গ নির্ধারণে যে মায়ের কোনও ভূমিকা থাকে না, এই সহজ বৈজ্ঞানিক সত্যিটা এদেশের অনেকের মতোই জানত না আলমামুন।
কন্যাসন্তানের জন্মের ঠিক সাত মাস আট দিনের মাথায় কোনও কারণে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর কোল থেকে মেয়েকে ছিনিয়ে নেয় 'বাবা' নামক নরপশু। অসহায় আর্তনাদ করতে থাকা মায়ের সামনেই মেয়ের ছোট্ট দেহ ছুড়ে ফেলে দেয় পুকুরে। পাড়াপড়শিরা যতক্ষণে ছুটে এসে উদ্ধার করেন শিশুটিকে, ততক্ষণে সব শেষ। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এরপরই স্বামীর বিরুদ্ধে রানিতলা থানায় অভিযোগ করেন মহিমা, প্রথমে তদন্তভার পান সাব-ইনসপেক্টর গদাধর ঘোষাল, পরবর্তীতে সাব-ইনসপেক্টর প্রদীপ্ত দাস। এই নারকীয় ঘটনার যাতে সুবিচার হয়, সে বিষয়ে তদন্তকারী অফিসার তো বটেই, মুর্শিদাবাদ পুলিশ জেলার বিশেষ টিম তদন্তের প্রাথমিক পর্যায় থেকেই অত্যন্ত সক্রিয় ছিল। সমস্ত সাক্ষ্যপ্রমাণ সংহত করে জমা দেওয়া হয় নিশ্ছিদ্র চার্জশিট। তারপর শুরু হয় 'ট্রায়াল মনিটরিং', বা বিচারপ্রক্রিয়া বিষয়ে সমন্বয়।
মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর মামলার বহুপ্রতীক্ষিত রায় বেরিয়েছে সম্প্রতি। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন লালবাগ অতিরিক্ত জেলা দায়রা আদালত।
বিচার পেয়েছে সেই শিশু, এটুকুই সান্ত্বনা আমাদের।
@SPMurshidabad -
West Bengal Police
@WBPolice
শুরু হলো বারাসাত পুলিশ জেলার 'নারী কবচ' প্রকল্প
পঁয়ত্রিশ বছরের বেশি বয়সী সকল মহিলা পুলিশকর্মীদের জন্য 'নারী কবচ' উদ্যোগের অধীনে বিশেষ স্বাস্থ্যপরীক্ষা শিবির চালু করল বারাসাত পুলিশ জেলা৷ স্তনের ক্যান্সার, সার্ভিকাল ক্যান্সার এবং ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কিত সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি স্ক্রিনিং ও পরীক্ষার ব্যবস্থাও থাকবে এই শিবিরে।
দোলতলা পুলিশ লাইনে সম্প্রতি আয়োজিত এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ সোনিয়া মাথাই (টাটা মেডিকেল সেন্টার), সঙ্গে বিশেষ অতিথি হিসেবে বারাসাত পুলিশ জেলার এসপি প্রতীক্ষা ঝারখারিয়া আইপিএস, এবং অন্যান্য পদস্থ অফিসার সমেত ১২০ জন অংশগ্রহণকারী। ভাগ করে নিলাম অনুষ্ঠানের কয়েকটি মূহুর্ত।
@BarasatPolice -
West Bengal Police
@WBPolice
You won’t get lucky every time!
#safedrivesavelife -
West Bengal Police
@WBPolice
পকসো মামলায় ১০ বছরের কারাদণ্ড
জলপাইগুড়ি জেলা পুলিশের আওতায় নাগরাকাটা থানা এলাকার ঘটনা। নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ থানায় দায়ের হয় ২০১৪ সালের ৩০ অগাস্ট। অভিযুক্ত ক্যারন চা বাগানের বাসিন্দা বলদেব সুনথাল কিসকুকে গ্রেফতার করে মামলার তদন্তভার গ্রহণ করেন সাব-ইনসপেক্টর অনিন্দ্য ভট্টাচার্য (বর্তমানে আইসি, ধূপগুড়ি থানা)।
দীর্ঘদিন ধরে চলা বিচারপর্বের শেষে মামলায় রায় বেরিয়েছে সম্প্রতি। পকসো আইনের অধীনে অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, দ্বিতীয় আদালত।
অভিনন্দন, জলপাইগুড়ি জেলা পুলিশ।
@JpgPolice -
Post not available here, view on X
West Bengal Police
@WBPolice
2. An allegation of sexual assault of a girl by her cousin has been received in Krishnangar PD. Raids are on to arrest the accused.
3. The sole accused has been promptly arrested in an incident of sexual assault in Madhyamgram. The arrestee is not a Panchayat member..(2/3)
West Bengal Police
@WBPolice
4. A lab technician has been arrested on a complaint of sexual molestation of a girl in Howrah District Hospital.
WBP believes in zero tolerance towards offences against women. Stern legal action will be taken against offenders as also against those spreading misinformation(3/3) -
West Bengal Police
@WBPolice
We, the West Bengal Police fraternity, are outraged to share this video, where one of our own officers was called ‘Khalistani’ by the state's Leader of the Opposition. His ‘fault’: he is both a proud Sikh, and a capable police officer who was trying to enforce the law…(1/3)
-
West Bengal Police
@WBPolice
Wilful misinformation is being spread by a section of the media that police custody was not sought for the two arrestees sent forward to the Ld Court today in the Sandeshkhali incident. This is absolutely false and misleading……(1/3)
-
West Bengal Police
@WBPolice
The "Gour Malda Marathon 2023" by @malda_police was held in the presence of MOS Sabina Yasmeen, Shri Anoop Jaiswal IPS ( DIG ), DM Malda, Shri Pradeep Kumar Yadav, IPS, SP Malda, actor @itsmeabir & other digniataries. 2500 people participated from different places!
#wbp4u -
West Bengal Police
@WBPolice
#wbp আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছে, এই দীপাবলিতে অনুগ্রহ করে রাস্তার পশু, সেইসাথে বাড়ির পোষা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হোন এবং তাদের বিরক্ত করা থেকে বিরত থাকুন!
#diwali
#westbengalpolice4u -
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
-
West Bengal Police
@WBPolice
182 persons were arrested in 240 cases & 464 persons were warned for posting fake, objectionable or mischievous posts during the Covid-19 Lockdown.
Please do not post or forward unverified, fake, objectionable or mischievous content.
Stay Safe
Stay Responsible
#fakepostalert -
West Bengal Police
@WBPolice
Today evening 1186 persons reached Howrah Rly Station from Vellore, Tamilnadu. They are leaving for districts after health check up
-
West Bengal Police
@WBPolice
Today morning Special train from Bangalore, Karnataka reached Bankura Rly Station with 1200 passengers. They are being sent to districts after health check up
-
West Bengal Police
@WBPolice
Ever since the lockdown was declared, field units of WBP, have stood beside the people of West Bengal and have been providing two square meals to 40000 people every day along with enforcing lockdown measures to restrict the spread of corona virus in the state.
-
West Bengal Police
@WBPolice
Today 1188 persons reached Dankuni Rly Station from Rajasthan. They are being sent to their respective home after health check up. 64 buses and 42 small vehicles have been placed for the purpose








































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































